Thread Rating:
  • 40 Vote(s) - 3.08 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Misc. Erotica তার ছিঁড়ে গেছে কবে

Showing only the posts of Choton: 78 of 239 posts. Show all posts
#61

(13-05-2025, 04:56 PM)prshma Wrote:  
ছোটন তুমি কোথায় হারিয়ে গেলে ? তাড়াতাড়ি পরবর্তী আপডেট দাও। কুট্টি, মুট্টি, ইশিতা আর গুঞ্জার কি হল জানতে যে আর তর সইছে না। 

কম্পিউটারটা দেহ রেখেছে, একেবারে। হার্ডডিস্ক জ্বলে গেছে। ফলে বহু গুরুত্বপূর্ণ ডকুমেন্টের সঙ্গে গত মাস পাঁচেক ধরে যে গল্পটার খসড়া তৈরি করে লিখতে শুরু করেছিলাম, সেটা প্রায় পুরোটাই গত হয়েছে। আর এই মুহূর্তে একটা নতুন কম্পিউটার কেনা বা পার্টস কিনে অ্যাসেম্বল করার মতো ট্যাঁকের জোর নেই। প্লট-থিম যা-ই বলুন, সেই গল্পটার সবটাই মাথায় রয়েছে, কিন্তু নতুন করে হাজার তিরিশ শব্দ আবার লিখে গল্পের ধরতাইতে আসা বেশ চাপের। ভেবেছিলাম, আর লিখব না। এমনিই র’ সেক্সের বর্ণনা আমি বিশেষ দিতে পারি না। তার উপর লেখায় অনেক বেশি চারপাশের বাস্তব ঘটনাগুলো বা নিজের নানা পড়া-জানা ঘটনার প্রভাব পড়ে। ফলে আপনারা কয়েকজন আমাকে প্রশংসায় ভরিয়ে দিলেও আমি নিজে জানি, লেখাটা মোটেই জমেনি বা জমছে না। ‘ভীতুর ডিম’ অল্প লোকেরই ভাল লেগেছে। এটারও তাই। খুব বেশি লোক পছন্দও করেন না এই ধরনের ফোরামে ওই রকম লেখা। কিন্তু আপনি এবং আপনার মতো কয়েক জনের প্রশংসার পাশাপাশি ফের লেখার নির্দেশ বা আদেশ যা-ই বলুন, সেটা না মেনে চলা আমার পক্ষে কঠিন। ‘তার ছিঁড়ে গেছে কবে’ এমনিই প্রায় শেষ। একটা দুঃখ, প্রথম থেকে আমাকে প্রশংসা করা ‘প্রিয়া’দেবী নিরুদ্দেশ!!! জানি না, আপনার সঙ্গে যেমন হয়েছিল, তেমনই কিছু ঘটেছে নাকি ফোরামের কোনও নীতিতে তিনি আটকে গেছেন বা সময় করতে পারছেন না। এখন মন পড়ে হারানো লেখাটায়। আজ একটি বিশেষ ঘটনা গল্পটা শুরু করার জন্য ভিতর থেকেই তাগাদা দিয়েছে। ফলে একটু দেরি হলেও নতুন গল্পটা দিন কয়েক পর থেকে দিতে শুরু করব। এটুকু বলতে পারি, রুদ্রর ছায়া এতেও থাকবে। থাকবে আরও অনেক কিছু। যদিও সেটা কবে থেকে ফোরামে দিতে পারব, জানি না। আগাম ক্ষমাপ্রার্থী।
[+] 3 users Like Choton's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62

আগের পর্বটা পুরোটা দেওয়া হয় নি। আজ ওই পর্বটার বাকিটা দিলাম। পরের পর্ব কাল রাতে দিতে চেষ্টা করব।

সে দিন রাতে কেউ আর বিশেষ কিছু খেল না। সবাই মিলে চা আর বিস্কুট আর কয়েকটা মিষ্টি খেল। তার পর কুট্টি-মুট্টিকে জোর করেই শুতে পাঠাল জয়তী এবং সুভদ্রা। ঈশিতা অবাক হয়ে দেখল, মামন আর পিসির কোলে মাথা রেখে বেশ কিছুক্ষণ শুয়ে গুডনাইট বলে চলে গেল। ঈশিতা যে ওখানে আছে, সেটা যেন দেখলই না! ওরা চলে গেলে জয়তী একটা কথাই বলল, ‘‘বড় কঠিন পাহাড়, ভাঙবে কি না জানি না। তবু দেখতে হবে।’’ দুচোখে জল নিয়ে ঈশিতার মনে পড়ল, সৌমাভর মনে অভিমানের পাহাড় টের পেয়েও তা ভাঙার চেষ্টা মন থেকে ও কোনওদিনই করেনি। কিন্তু এই দুটো পাহাড় ওকে যে করেই হোক ভাঙতে হবে। না হলে আবার নিজের কাছে নিজে তো হারবেই, প্রমাণ হয়ে যাবে, সেদিনের পর থেকে ওর দিকে তোলা সকলের সবক’টা অভিযোগই সত্যি। অর্থাৎ ও সৌমাভকে প্রথম থেকে ঠকিয়েছে শুধু রাহুলের সঙ্গে শোবে বলে এবং ওই রকম ভয়ঙ্কর শরীরি উৎসবে মেতে উঠবে বলেই। এবং ওর শরীরের খিদে এতটাই যে, সংসার-স্বামী-সন্তান সব হারানোর পরেও চল্লিশের দোড়গোড়ায় দাঁড়িয়েও নতুন করে অন্য একটা অপরিচিত লোকের সঙ্গে বিছানায় যাওয়ার কথা ভাবতেও ওর অসুবিধা হয়নি। আর পাঁচটা কামুক, ব্যাভিচারী, দেহসর্বস্ব মেয়ের সঙ্গে ওর কোনও ফারাকই থাকবে না। বড়জোর চাকরি, শিক্ষার দৌলতে ও নিজের তো বটেই চেনাজানা সকলের কাছেই পরিচিত হবে একটা শিক্ষিত হাইফাই বেশ্যা হিসেবে! যার ‘ক্লায়েন্ট’রা সমাজের তথাকথিত নিচু শ্রেনীর নয়, একটু উঁচু শ্রেনীর। তবে বেশ্যা পরিচয়ই সেঁটে যাবে সরাবরের মতো। নিজের ভিতরেই যেন কেঁপে উঠল ঈশিতা!

রাতের দিকে ঈশিতার হাত ধরে জয়তী বারান্দায় টেনে বসিয়ে অনেকক্ষণ গল্প করল। অনেক পরামর্শ দিল। মাঝেমাঝে সুভদ্রাও কয়েকটা কথা বলল, যা বারবার ঈশিতাকে কাঁদাল। কুট্টি-মুট্টির প্রথম হাঁটা, প্রথম কথা বলা, মা মা বলে ডাকা, পায়ে পায়ে বড় হওয়া, দুরন্তপনা, আদর-আব্দার, পড়তে বসে বা দুষ্টুমি করার জন্য সুভদ্রার হাতে মারধর খাওয়া— টুকরো টুকরো বহু ঘটনার ঝাঁপি খুলে বসল সুভদ্রা। মাঝেমাঝে ওকে ‘ওটা বল’, সেই যে সেটা, বল বল’ বলে মনে করিয়ে দিল জয়তী। আদো বুলিও না ফোটা দুটো কাদার তাল আজ কি করে ১৮ বছর বয়সে গানে-কবিতায়-ছবিতে হাজারখানেক লোককে মন্ত্রমুগ্ধ করে দেওয়ার মতো জায়গায় এসেছে, মা হিসেবে তার ছিঁটেফোঁটাও দেখার সুযোগ হয়নি ঈশিতার। গর্ভে ধারণ না করলেও ওদের এই বেড়ে ওঠার পর্বটা সবটাই সুভদ্রার কোলেপিঠে। জয়তীও অনেক কিছুর সাক্ষী। শুধু তার মধ্যে কোথাও ঈশিতার নামগন্ধ নেই। একটা মায়ের কাছে এরচেয়ে বড় মানসিক যন্ত্রণার কিছু হয় না। এবং সবটাই যে ওর নিজেরই দোষে, ঈশিতার চেয়ে ভাল কেউ জানে না। ও ফুঁপিয়ে কেঁদে উঠলেও তাকে পাত্তাই দিল না জয়তী। বলল, ‘‘তোর সঙ্গে যদি সৌমাভদার কলকাতায় ফেরার পর থেকে ওই রকম দূরত্ব তুই নিজে তৈরি না করতিস, শারিরীক এবং মানসিক ভাবে তুই আন্দামানের মতো জায়গায় নিজেকে রাখতে পারতিস, সৌমাভদার বুকে লেপ্টে থাকতে পারতিস, অন্তত ছেলেমেয়ে হওয়ার পরেও, এমনকী ঠিক করে কথা বলতিস, তার শরীর-মন নিয়ে প্রশ্ন করতিস, আদর করতিস, আব্দার করতিস, একসঙ্গে গান গাওয়ার জেদ করতিস, রাতে বুকে উঠে খুনসুটি করতিস— মানে আর পাঁচটা স্বামী স্ত্রী যা করে থাকে, তা হলেও একরকম হত। তাতে তোর সংসারটাও বাঁচত, আর এগুলো তোরই সারাজীবনের সম্পদ হয়ে থেকে যেত। তা হলে সেদিন তুই রাহুলকে দরজা থেকেই ঘাড়ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতিস। ঘরে ঢুকতে দেওয়া তো দূর। কিন্তু তুই নিজেই সৌমাভদার থেকে দূরত্ব বাড়াচ্ছিলি, কারণ তোর নিজের মধ্যেই পাপ ছিল। এখন যাই সাফাই দে, তুই নিজেও জানিস, তোর মধ্যে রাহুলের প্রতি টানটা বেশি ছিল। সে কারণেই ওকে ঢুকতেও দিয়েছিলি, ওই সব করতেও বাধা দিসনি। যে কারণে এমনিই তোর আর সৌমাভদার সম্পর্কটা খাদের কিনারায় দাঁড়িয়েছিল, তার উপর ওই একটা ঘটনা সম্পর্কটাকেই শেষ করে দিয়েছে। আজ তো লোকটাই চলে গেল! কিছুই করতে পারলি না। শেষবার যখন ছুঁলি, তখন শরীর ঠান্ডা হয়ে গেছে। তার শরীরের উষ্ণতাটাই তোর আর কোনওদিন পাওয়া হবে না। এ সব অবান্তর হলেও আমি বলে ফেললাম। কারণ লোকটার ওই যন্ত্রণার একমাত্র সাক্ষী ছিলাম আমি। তুই ওই একটা দিনে যেমন সৌমাভদাকে বরাবরের মতো হারিয়ে ফেলেছিস, তেমনই কুট্টি-মুট্টিদের বড় হওয়ার ওই দিনগুলো, একটা মা হিসেবে দুটো শিশুকে জন্ম দেওয়ার পরে নিজের বুকের দুধ খাইয়ে তাদের বড় করে তোলার ওই আনন্দগুলো তুই আর হাজার চেষ্টা করলেও কোনওদিন ফিরে পাবি না।’’ এর পরে একটু থেমে বলল, ‘‘ওদের ১৮ বছর হওয়ার দিন সৌমাভদা প্রচুর আয়োজন করেছিল, নিজে রান্নাও করেছিল। আজ মনে হয় জানিস, যে লোকটা ছেলেমেয়ের অন্নপ্রাশন, প্রথম জন্মদিন, পাঁচ বছরের জন্মদিন বা দশ বছরের জন্মদিনও পালন করেনি, সেই লোকটা ওইদিন অমন করেছিল কেন, তার একটা ব্যাখ্যা আমি আমার মতো করে করেছি। তোকে একবার বলেছিলাম মনে কর, সৌমাভদা গন্ধ পেত, অনেক কিছু আগাম আঁচ করত। বোধহয় বুঝেছিল, ওদের পরের জন্মদিনটা আর পালন করতে পারবে না। তাই ও রকম পাগলের মতো আয়োজন করেছিল। খাব আমরা ছ’টা প্রাণী, আয়োজন অন্তত পঞ্চাশ জনের! কেউ করে?

চোখের জল আর মোছার চেষ্টা করছে না ঈশিতা। তবে তার মধ্যেই নিজে নিজেকে বারবার বলে চলেছে, যে করেই হোক, ছেলে মেয়ের অভিমানের পাহাড় ওকে ভাঙতে হবেই। একবার সবার কাছে হেরেছে, আর ও হারবে না।
Like Reply
#63

(30-04-2025, 02:42 AM)Choton Wrote:  হ্যাঁ ম্যাডাম। এটা 90's এর ঘটনা থেকে শুরু।  তবে শেষ হবে নতুন শতকে।  ভালো লাগছে কিনা জানাবেন প্লিজ। আমার আগের গল্পটার কয়েকজন পাঠক, যাদের উৎসাহে এটা শুরু করেছি, তাদের অনেকে এটা পড়ছেন না হয়তো। বা ভালো লাগছে না তাদের। কেন জানি না তাদের খুব মিস করছি। আবার আপনাদের মত পাঠকদের উৎসাহ ভালো লাগছে। ভালো থাকবেন সবাই।

আপনার অনেক দিন সাড়াশব্দ নেই, সব ঠিক আছে তো?
[+] 2 users Like Choton's post
Like Reply
#64

(৪৫)


সেদিন গভীর রাত অবধি তিনজনে অনেকক্ষণ কথা বলল। সৌমাভর ঘরের মেঝেতেই সতরঞ্জির উপরে কম্বল পেতে তিনজনে বসেছিল। বালিশ থাকলেও তাতে মাথা ছোঁয়ায়নি কেউই। বড়দি-মেজদি ও দুই জামাইবাবু অন্য একটা ঘরে শুয়েছেন। ওঁরা কেউই রাতে কিছু খাননি। বরং দুই দিদিই বারবার চোখের জল মুছেছেন। ওঁদের চোখে চোখ রাখার সাহসই পাচ্ছিল না ঈশিতা। পরে বহু রাত অবধি নানা কথা-গল্পে ঈশিতা বারবারই বুঝতে পারল, বাপের বাড়িতে বসে সৌমাভকে কাছে টানার যে স্বপ্ন ও দেখেছিল, তা নেহাতই ছেলেভোলানো অলীক কল্পনা ছিল। আন্দামান থেকে ফেরার পরে ওদের দুজনের সম্পর্কটা সেই অবস্থায় আর ছিলই না। মাত্র কয়েক মাসের মধ্যে ওর ব্যবহারের বদলই সৌমাভকে দূরে সরিয়ে দিয়েছিল। তাই সৌমাভর থেকে দূরে যাচ্ছে শুধু না, অনেকখানি দূরত্ব বেড়ে গেছে বুঝেও রাহুলকে যে ও ভোলেনি, তা প্রমাণ করে দিয়েছিল সেদিন ও নিজেই। এবং সেটা সেদিনের ওই চিঠিতে সৌমাভ তো বটেই, পরে মেজদি-বড়দি এবং তারও পরে জয়তী বারবার ওকে হাতেকলমে প্রমাণ করে দিয়েছে। সৌমাভকে ও আর ফিরে পায়নি। যখন পেল, তখন সে মৃত। কিন্তু ছেলেমেয়ে? ওর নিজের গর্ভজাত দু’জন? তারাও কি সৌমাভর মতো ওর থেকে বরাবরের মতো দূরে সরে গেছে? ছেলেমেয়েকে বুকে টেনে তাদের মুখ থেকে মা ডাক শোনার স্বপ্নটা অসম্ভব বলেই ধরে নিল ঈশিতা। ও বুঝে গেছে, চার মাস বয়স থেকে যার কোলে বড় হয়েছে, যাকে প্রথম মা বলে ডেকেছে, যার হাতে কয়েক ঘন্টা আগেও চড় খেয়ে একটা শব্দও করেনি, সেই সুভদ্রাকে ছেড়ে ওকে মা বলে ডাকবে দু’জনে, এটা ভাবা সৌমাভকে বুকে টানার মতো অলীক কল্পনা ছাড়া কিছু নয়। কিন্তু সব হারানো মানুষ যেমন খড়কুটোকেই ভেসে থাকার অবলম্বন হিসেবে ধরতে চায়, ধরে, ও নিজেও তেমনই এই বারে আর কিছুই হাতছাড়া করবে না। যে খড়টা, যে কুটোটা সামনে পাবে, তাকেই আঁকড়ে ছেলেমেয়ের মনের পাহাড় ওকে টপকানোর চেষ্টা করতেই হবে। জয়তীদি সাহায্য করবে কিছুটা, এটা ঠিক। কিন্তু সুভদ্রা? ও কি এত সহজে জায়গা ছেড়ে দেবে? সুভদ্রা ওর পাশে না দাঁড়ালে, সাহায্য না করলে হাজার চেষ্টা করেও ঈশিতা যে কিছু করতে পারবে না, তা বুঝে গেছে ও। তার উপরে ছেলেমেয়ে দু’জনেই যে সৌমাভর স্বভাব পেয়েছে, সেটাও ওকে বলেছে জয়তী। তারা যে ওর কুকীর্তিও জেনে গেছে নিজেদের ১৮ বছরের জন্মদিনের দিন, সেটাও আর চাপা নেই। ফলে এই লড়াই জেতাটা কঠিন শুধু নয়, প্রায় অসম্ভব ওর পক্ষে। কিন্তু গত কাল আঙুল থেকে আঙটি খুলে গুঞ্জার কোলে ছুঁড়ে ফেলার পর থেকে নিজের প্রতিটি কাজে ও বারবার যেন একটা আত্মবিশ্বাস পাচ্ছিল। এই সব হাবিজাবি ভাবনার মধ্যেই ঘরের মেঝেয় সতরঞ্চিতে পিঠ এলিয়ে চোখ বুঝল ঈশিতা। সারাদিনের এত ঘটনায় ক্লান্ত লাগলেও ঘুম আজ আর আসছে না ওর। ও দেখল জয়তীদি এবং সুভদ্রাও বালিশে মাথা রেখেছে। কখন কে জানে।

একটু পরেই চটকাটা ভেঙে মনের ভিতরে কি একটা অস্বস্তি নিয়ে নিঃশব্দে উঠে বসল ঈশিতা। ঘরের ভিতরের নাইট ল্যাম্পের আলোয় দেখল, সুভদ্রা বিছানায় নেই! কী মনে করে বাইরে এল। এদিক ওদিক তাকিয়েও সুভদ্রাকে চোখে পড়ল না। কী মনে হতে দূরে নজর করার চেষ্টা করল, সেখানে আজ চিরদিনের মতো ঈশিতা নামক নিম গাছের নীচে শুয়ে রয়েছে ভষ্মীভূত সৌমাভ। ওর স্বামী! হ্যাহ্। নিজের মনেই নিজেকে বিদ্রুপ করল ঈশিতা। যাকে স্বামী হিসেবে এতটুকুও ফিরিয়ে দেয়নি কিছু, উল্টে দু’হাত ভরে নিয়েও সব রকম ভাবে ঠকিয়েছে, তাকে স্বামী বলে দাবি করাটা যে হাস্যকর, এটা বুঝতে ওর এখন আর অসুবিধা হয়না। দাওয়া থেকে নেমে পায়ে পায়ে সেই বেদিটার দিকে কিছুটা এগোতেই বিশাল নিম গাছের তলায় তারার আলোয় দেখল, সৌমাভর সমাধির উপরে মোমবাতি-ধুপগুলো কখন নিভে গেছে। তার উপরে উপুড় হয়ে অঝোরে কাঁদছে সুভদ্রা। পা টিপে টিপে পিছনে গিয়ে শোনার চেষ্টা করল সুভদ্রার কথাগুলো। অস্পষ্ট ভাবে হলেও নিঝুম রাতে সেগুলোই স্পষ্ট শুনতে পেল ঈশিতা। দেখে মনে হচ্ছে, জীবন্ত সৌমাভকে যেন আঁকড়ে ধরে আছে সুভদ্রা। কান্নামেশানো হাহাকারের গলায় সুভদ্রা বলে চলেছে আপন মনে, ‘‘তোমার শরীর চেয়েছি, পাইনি। একটা সন্তান আর তোমার স্ত্রী হিসেবে সামাজিক স্বীকৃতি চেয়েছি, দাওনি। উল্টে দুটো দেবশিশুকে মানুষ করার ভার দিয়ে নিজে সারাজীবন তার জন্য চোখের জল ফেললে, তার জন্য নিজেকে এভাবে শেষ করলে, যে ফিরেও তাকায়নি তোমার দিকে কোনওদিন। সে তোমাকে ঠকালেও তার শরীরটা তো কিছুদিনের জন্য পেয়েছিলে। অথচ আঠেরো বছরে আমাকে একেবারে নিজের সংসারে পেয়েও সেই শরীরটার দিকে তাকাওনি। আজ আমার জন্য কে রইল? আমায় কী দায়িত্ব দিয়ে গেলে? ওরা বড় হয়েছে, ওদের আগামী দিনে সংসার হবে, ব্যস্ততা বাড়বে। আমার আঁচলের তলা থেকে বেরিয়ে যাবে। তার উপর এখন ওদের সত্যিকারের মা এসে গেছে। সে হয়ত এবার ওদের আঁকড়ে ধরবে, বুকে টেনে নেবে। আমি কি নিয়ে থাকব, বলবে প্লিজ? বলো না? তোমার কাছে সব পেয়েও আমি আজ এত একা কেন? আজ কেন আমার সব থেকেও কিছু নেই? কিগো, বল না। আজ আঠেরো বছর ধরে....কতদিন সবখুলে তোমাকে জড়িয়ে ধরে শুয়েছি রাতের বেলায়। তুমি প্রথমে বকেছো, মেরেছো। পরে বুঝিয়েছো। এমনকী আমায় বিয়ে করতেও বলেছো কতবার। আমার ভিতরটা দেখার চেষ্টা করেছো একদিনও? আমি কি পেলাম? তার থেকে আমাকে বাড়ির কাজের লোক করেই রেখে দিতে, খেতে-পরতে দিতে। কেন ওদের বড় করার ভার আমাকে দিয়েছিলে? কেন ওদের শিখিয়েছিলে আমাকে মামন বলে ডাকতে? কেন লেখাপড়া শিখিয়ে আমাকে সরকারি চাকরিতে ঢোকালে? কেন বাড়ি করে দিলে আমার থাকার জন্য? কেন আমার নামে জমি কিনে দিলে? সব তো আমার ভালর জন্য করেছো, একদিন না হয় তোমার বুকের নীচে জায়গা দিতে। একটা দিন। আমার সব পাওয়া হয়ে যেত।’’

সুভদ্রার বুকফাটা চাপা হাহাকার ঈশিতাকে বোঝাল, ও স্ত্রী হয়েও যা করেনি, মা হিসেবে যা করেনি, তার সবটুকু করেও মেয়েটা সৌমাভর আদর, সৌমাভর সঙ্গে যৌনতা, তার বুকের নিচে জায়গা— কিছুই পায়নি একদিনও। অথচ ও নিজে সব পেয়েছিল। অন্য অনেকের থেকে বেশিই পেয়েছিল। তবু ঈশিতার নিজের আজ কিচ্ছু নেই, স্বামী-সংসার-সন্তান কিচ্ছু না। আর সুভদ্রা সব পেয়েছে, সব আছে ওর, তবু নারীত্বের না পাওয়ার হাহাকার ওকে ভিতরে ভিতরে কতটা অসহায় করে ফেলেছে। কোথাও যেন আজ এই মুহূর্তে দু’জনে একই বিন্দুতে। ও চুপ করে দাঁড়িয়ে চোখের জল ফেলতে থাকল। শুনল সুভদ্রা একই ভাবে সৌমাভর সমাধির মাটি আঁকড়ে মাথা ঠুকতে ঠুকতে বলছে, ‘‘তুমি চাইলেও আমি গাইতে পারিনি ভাল করে। তবে গান দিয়েই তুমি আমায় শিখিয়েছিলে, ‘আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ, ওহে তুমি যদি বলো এখনি করিবো বিষয়-বাসনা বিসর্জন’। আমি তো কোনওদিন আর কারো দিকে চাইনি, কাউকে পেতে চাইনি তোমাকে ছাড়া। আমি তো তোমাকে ঠকাইনি কোনওদিন! আমার কামনা-বাসনা সব ছিল, শুধু তুমি দাওনি। তাও তোমায় ঠকাইনি, অন্য কারো কাছে এই শরীরটা বিলিয়ে দিইনি। আজ তোমায় ছুঁয়ে কথা দিলাম, তোমার বলা এই কথাগুলোই বাকি জীবনটা মেনে চলব। প্রমিস। শুধু এটুকু বললাম, জানি, শুনতে পাচ্ছ না, তাও.....তুমি না চাইলেও আমি অনেক বছর ধরে তোমাকেই স্বামী হিসেবে মেনেছি, সেটাই মেনে চলব। আর তো কিছু রইল না আমার নিজের। মনে মনে সৌমাভ সরকারের স্ত্রী সুভদ্রা সরকার হয়েই নিজেকে ভুলিয়ে রাখব। বিষয় সন্তানদের দিয়ে দেব, আর বাসনা? তোমাকে পরের জন্মে পেলে মিটিয়ে নেব প্রাণভরে।’’ কথাগুলো বলতে বলতে সৌমাভর সমাধির উপরে আকুল কান্নায় ভেঙে পড়ল সুভদ্রা। ওর চোখের জল যেন ভিজিয়ে দিল সৌমাভকে।

ঈশিতা বুঝল, কুট্টি-মুট্টির জন্ম না দিয়েও তাদের সত্যিকারের মা হয়ে ওঠা শুধু নয়, সৌমাভকে চেয়েও না পাওয়া এই মেয়েটা ওর থেকে সবদিক থেকেই অনেক এগিয়ে। সুভদ্রা অন্তত ভালবাসার নাটক করেনি, ভান করেনি, যেটা ও করেছে। ওর মতো নিজের ভালবাসাকে কলঙ্কিত করেনি, ওর মতো নিজের শরীরে চাহিদা মেটাতে নিজেকে অন্যের বিছানায় তুলে দেয়নি। ওর জগতে শুধুই দুই সন্তান আর না হওয়া ‘স্বামী’ সৌমাভ। এইখানে সুভদ্রা ওর থেকে কয়েক আলোকবর্ষ দূরে। অনেক উঁচুতে ঠাঁই ওর। ও আর পারল না। ধীর পায়ে সুভদ্রার পাশে গিয়ে বসল। ধড়মড় করে উঠে বসল সুভদ্রা। একটু চমকেও গেলেও কিছু বলল না। ঈশিতা ওর বুকে ঝাঁপিয়ে কান্নায় ভেঙে পড়ে বলল, ‘‘তুমি কেঁদো না। আমি অন্তত মন থেকে বিশ্বাস করি, তুমিই সৌমাভর প্রকৃত স্ত্রী, কুট্টি-মুট্টির সত্যিকারের মা। তুমি সৌমাভর শরীরটা পাওনি, আমি ওই একটা জিনিসই দিনকয়েক মাত্র পেয়েছি। তাও হারিয়ে ফেলেছি নিজের লোভে, নিজের চরিত্রের দোষে। এইটুকু শুধু ফারাক। বাকি সবদিক থেকে তুমিই ওর যোগ্য স্ত্রী, কুট্টিদের সত্যিকারের মা। আমি এইখানে তোমার পায়ের নখের যোগ্য নই। তবু আজ সৌমাভকে ছুঁয়ে তোমাকে দিব্যি করে বলছি, ওর সত্যিকারের স্ত্রী এবং কুট্টিদের সত্যিকারের মা হিসেবে এই দিদিটাকে তোমার সংসারে একটু জায়গা দাও, আমি সারাজীবন তোমার পায়ের নীচে থাকব। একবার ওদের মুখে মা ডাক শুনতে পেলে আমার মরতেও কষ্ট হবে না। আজ আমি তোমার কাছে ভিক্ষা চাইছি, দেবে না?’’ কথাটা বলেই কাঁদতে কাঁদতে সৌমাভর সমাধিতে মাথা ঠুকে বলল, ‘‘শোনো না, তুমি ওকে বল না, আমাকে একটু ওর পাশে জায়গা দিতে। আমি তোমায় ঠকিয়েছি, কিন্তু বিশ্বাস কর ছেলেমেয়েকে আর ঠকাব না, ওকেও না। বল না তোমার বউকে, কুট্টিদের মাকে, প্লিজ। আমার শেষ আব্দারটা অন্তত রাখো। আর ঠকাবো না তোমায় কোনওদিন, দেখো। প্লিজ বলো না।’’ সুভদ্রা ওকে মাটি থেকে তুলে বুকে জড়িয়ে চোখের জলে ভিজিয়ে দিয়ে বলল, ‘‘আজ এইখানে বসে তোমাকে কথা দিলাম, তোমার কাছে, তোমার পাশে সারাজীবন থাকব। ছেলেমেয়ের মন বুঝে ওদের তোমার কাছে ফিরিয়ে দেব। ওরা তোমাকেই মা বলবে, আমি তো মামন। মা তো তুমিই, সেটা আমি ওদের বোঝাব। আশা করি, ওদের বাবার শিক্ষা আর আমার বড় করে তোলায় যদি কোনও ফাঁক না থাকে, আজ না হোক কাল না হোক পাঁচ বছর পরে হলেও ওরা তোমাকে মা বলে ডাকবেই। মিলিয়ে নিও। না হলে আমি ওদের বাবার কাছে হেরে যাব। এবার চোখের জল মোছ। ওঁকে প্রণাম করে ঘরে চলো।’’ সুভদ্রা কথাটা বলার পরেও ওকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল ঈশিতা। অনেকটা হাল্কা লাগল নিজেকে। তার পর দু’জনে অনেকক্ষণ ধরে সমাধির মাটিতে মাথা ছুঁইয়ে একসময় উঠে দাঁড়াল। হাতে হাত ধরে ঘরের দিকে এগিয়ে গেল।


ঘরে ঢুকে আর কেউই শুল না। এক এক করে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে এসে বিছানায় বসল। তার পর সুভদ্রা বলল, ‘‘কাল থেকে কারও খাওয়া হয়নি। তোমার দিদি-জামাইবাবুরা চলে যাবেন বলেছেন সকালেই। আমি বুড়িকে বলে আসি বেশি করে জলখাবার বানাতে। তার আগে সবার জন্য একটু চা করা দরকার। আমি চা করতে গেলাম। ওই দুটোকেও তুলতে হবে ঘুম থেকে।’’ সুভদ্রা উঠতে যেতেই খুব কুন্ঠিত ভাবে ওর হাত ধরে ঈশিতা বলল, ‘‘আমি তুলব আজ?’’ ঈশিতার এমন আর্তি শুনে কষ্ট হল সুভদ্রার। ওকে হাত ধরে টেনে তুলে বলল, ‘‘আজ শুধু না, আজ থেকে এই কাজটা তুমিই করবে। প্রথম প্রথম বহু দিন ভাল ব্যবহার পাবে না, কিন্তু কেঁদে হেরে গেলে হেরেই যাবে। যাও, দুই ভাইবোনে দু’ঘরে আছে। আগে দামড়িটাকে তোল। পরে দামড়াটাকে তুলো। আর একটা কথা, ঘুম ভাঙলেও ওরা কোলে মাথা দিয়ে আরও কিছুক্ষণ শুয়ে থাকে। সমানে ডেকে ডেকে তবে তোলা যায় দুটোকেই। সেই সময় ওদের মাথায় হাত বুলিয়ে যেতে হয় টানা। দেখো, আজ কতটা কি পার। তবে আজদ থেকে এটাই তোমার দিনের প্রথম কাজ হবে, এটা মাথায় রেখো।’’ বলে ঘর থেকে বেরিয়ে গেল।
Like Reply
#65

(৪৬)


‘কাছে তার যাই যদি’

সুভদ্রা যাওয়ার আগে কুট্টি-মুট্টির ঘর দুটো দেখিয়ে দিল। কুট্টি রাতে একাই শোয়, মুট্টি শোয় সুভদ্রার কাছে। পিসি, মানে জয়তী এলে ওরা তিনজনে একসঙ্গে শোয়। গত কয়েক বছর সেই সময়গুলো জয়তীর ছেলে কুট্টির সঙ্গে ঘুমোয়। সুভদ্রা জানাল, সেই প্রথম দিন থেকে দু’জনেই ওর কাছে শুত। ও কলকাতায় চাকরি নিয়ে চলে আসার পরে দুই ভাইবোন তাদের বাবার কাছে ঘুমোত। পরে সৌমাভ কলকাতায় চলে এলে ছেলেমেয়ের ১৫ বছর বয়স অবধি ওরা সুভদ্রার কাছেই ঘুমোত। এর মধ্যে জয়তীর ডিভোর্সের পরে ও সল্টলেকের বাড়িতে ছেলে নিয়ে চলে এলে প্রায়ই নিউটাউনের বাড়িতে রাতে চলে আসে। তখনই একদিন জয়তীর কথায় কুট্টির বিছানা আলাদা করে দেওয়া হয়। ১৮ হয়ে গেলে ঘরও আলাদা করে দেওয়া হয়। তবে এখনও সকালে ঘুম থেকে টেনে তোলার সময় কুট্টি বেশ কিছুক্ষণ তার মামনের কোলে মাথা দিয়ে ঘুমের আমেজ কাটায়। মুট্টির অবশ্য এতটা আদর জোটে না। বেশির ভাগ দিন ঘুম থেকে উঠতে না চাইলে হয় মামন নয় দাদাই এসে চুলের মুঠি ধরে ওকে টেনে তোলে। পিসি অবশ্য খুব আদর করে তোলে। সে জন্য পিসিকেও কত মুখ করে সবাই, পিসি গায়েই মাখে না!

সুভদ্রার আপনমনে বলে যাওয়া কথাগুলো শুনতে শুনতে ঈশিতা বুঝতে পারছিল, ওর হারানোর পাল্লাটা কত ভারী! নিজের ছেলেমেয়েকে বুকের মধ্যে নিয়ে শোয়াটাও ওর সেভাবে প্রথম কয়েক দিনের পর থেকে আর হয়নি! খাওয়া বাদে বেশিরভাগ সময়ই কটে ঘুমোত ওরা। থাকতও অন্যদের কোলে কোলেই। আর সেদিন তো বাইরের ঘরের কটে শোয়ানো অবস্থাতেই ওর নোংরামি টের পেয়ে দু’জনকে তুলে নিয়ে চলে গিয়েছিল সৌমাভ। ছেলেমেয়েগুলোর জায়গা হয়েছিল জয়তীর বাড়িতে কোথাকার কোন অচেনা, অজানা, এক আদিবাসী মেয়ের কোলে। সেই মেয়েই আজ ওদের মা, মামন। তার কাছেই ওদের সব আব্দার, শাসন। সেটা আজও চলছে। ওর কোল সেদিনও শূন্য ছিল, আজও শূন্যই আছে! আজ এতগুলো বছর!

সুভদ্রা কথাগুলো বলে চলে গেলে দুচোখ ছাপানো জল আর বুকের মধ্যে অনন্ত ধুকপুকুনি নিয়ে কুট্টির ঘরের দরজা খুলে ঢুকল ঈশিতা। খাটের দিকে তাকিয়ে চমকে উঠল। অবিকল যেন সৌমাভ! ওর মনে পড়ল, আন্দামানে ওরা প্রথম শরীরি মিলনের দিন থেকে একে অন্যকে জড়িয়ে ধরে শুত। কলকাতায় আসার প্রথম দিন থেকে সেটা সেই যে বন্ধ হয়ে গিয়েছিল, আর কোনওদিন হয়নি। আর তো হবেও না। ও বেলেঘাটার ফ্ল্যাটে প্রথম দিকের কয়েক দিন দেখেছিল, সৌমাভ একা ঘুমোলে একটা কোলবালিশকে জাপ্টে ধরে ঘুমোয়। যেন সেটাই ওর বউ! তখন শীতকাল বলে গায়ের উপর একটা কম্বল থাকত। কুট্টির শোয়ার ভঙ্গিটা সেই একই রকম। গায়ে সেই একই ভাবে একটা কম্বল চাপা দেওয়া। ও সারা শরীরে কাঁপুনি নিয়ে কুট্টির মাথার কাছে বসে কিছুক্ষণ দম নিল। তার পরে আস্তে আস্তে চুলগুলো ধরে মাথায় হাত বুলোতে বুলোতে খুব আলতো করে ডাকল, ‘‘সকাল হয়েছে, এবার ওঠ সোনাবাবা।’’ নিজের গলার আওয়াজে নিজেই চমকে উঠল! মাতৃত্বের এই চিরকালীন ডাক ওর মধ্যে কোথায় ছিল এতদিন? ওই অবস্থাতেই দুচোখের জল মুছে ঘুমন্ত কুট্টির কপালে একটা চুমু খেয়ে ওর মাথাটা বালিশ থেকে নিজের কোলে টেনে নিয়ে এলো। ওর দুচোখ ছাপিয়ে তখনও জল নামছে।

উফফ! মামনটা রোজ সকালে জ্বালায়! তার মধ্যে এই ঠান্ডায় লেপ ছেড়ে উঠতে ভাল লাগে? ধুর! কুট্টি ঘুমের মধ্যেই বিড়বিড় করতে করতে কোলের মধ্যে মাথাটা গুঁজে দিল। টের পেল নরম হাতে ওর মাথার চুলগুলো ঘেঁটে মামন আদর করে দিচ্ছে। দুহাত দিয়ে কোমরটা আরও চেপে ধরে রোজকার মতো মুখটা গুঁজে দিল। এত আরামের কোল ছেড়ে, এত আদর করে চুল মালিশ ছেড়ে ওঠা যায়? ধুর। চড়থাপ্পড় মারলে তখন দেখা যাবে। ভাবতে ভাবতে চোখ বুজে আরাম খেতে খেতে হঠাৎ গালের উপরে যেন একফোটা গরম জল পড়ল! ধড়মড় করে উঠে বসে দেখল, মামন নয়, ওর মাথাটা অন্য একটা কোলে। পিসি? উঠে বসে তাকিয়েই চমকে উঠল।

কুট্টি বুঝতে পারল, ওর মাথাটা যার কোলে ছিল এতক্ষণ, যে ওর চুলগুলোয় হাত বুলিয়ে আদর করছিল, সেই মহিলা ওর আর বোনের আসল মা। এই মুহূর্তে বোন বাদ দিলে যার সঙ্গে ওর সরাসরি রক্তের সম্পর্ক রয়েছে। যাঁর সম্পর্কে কয়েক মাস আগে সবকথাই ওদের জন্মদিনের দিন বাবা, তার পরে পিসি এবং শেষে মামন বলেছে। এঁকে দেখার জন্য, এঁর বুকে মাথা রাখার জন্য একটা পাগলামি সেই সময় থেকে ওর আর বোনের মধ্যে কাজ করেছে পরশু বিকেল অবধি। তার পরে আর মনে হয়নি। ঝড়ের মতো সময় কেটে গেছে। কত ঘটনা! কাল বাবা চলে গেছে চিরকালের মতো। আজ ওদের দুই ভাইবোনের থাকার মধ্যে আছে শুধু মামন আর পিসি। অথচ দু’জনের কারও সঙ্গেই নাকি ওদের রক্তের সম্পর্ক নেই? মনে মনে হেসে ফেলল। রক্তের সম্পর্কের যিনি, তিনি তো ওদের কোলের মধ্যে নিয়েই শোননি কোনওদিন! আর রক্তের সম্পর্ক না থাকা মামনই আজও ওদের বুকের মধ্যে নিয়ে ঘুমোয়। তবে মামন আর পিসি কাল একফাঁকে ওদের মাথায় হাত দিয়ে দিব্যি করিয়ে নিয়েছে, ওনাকে যেন ম্যাডাম বলে ডেকে অপমান না করে। উনিই ওদের মা। ওদের গর্ভধারিনী। তাঁকে সেই সম্মানটা না দিলে ওদের বাবার অপমান তো বটেই পিসি-মামনের গ্রুমিংয়েরও নাকি অপমান। ওরা মেনে নিয়েছে। ও মুখটা একটু অপ্রস্তুত করে বলল, ‘‘সরি, বুঝতে পারিনি। আমি মামন মনে করেছিলাম। কিছু মনে করবেন না প্লিজ।’’ বলে ঠোঁটের কোনে মুচকি হেসে গালে এসে পড়া চোখের জলের বিন্দুটা আলতো করে মুখে মেখে নিল।

ওর কোল থেকে কুট্টির ধড়মড় করে উঠে বসা আর মাথা নিচু করে কিছুক্ষণ বসে থেকে ওই কথাগুলো বলা ঈশিতাকে ফের বোঝাল, বাবার মতোই অভিমানের পাহাড় জমে আছে। একই সঙ্গে খেয়াল করল, ওর মুচকি হাসিটার মধ্যে অবিকল যেন সৌমাভর ছায়া। নিজের অভিমান, কষ্ট, মানসিক যন্ত্রণা সব আড়াল করতে এক সময় সৌমাভও বহু বার, বহু দিন এই ভাবেই মুচকি হেসে অনেক কিছু না বলা কথা বুঝিযে দিত ওকে। ও বুঝেও নিজের মনে জমে থাকা অপরাধবোধের কারণেই কিছু করতে পারেনি সেই সময়। আর একটা জিনিস খেয়াল করল। ওর চোখের জলে উঠে বসে কথাগুলো বলে মুচকি হাসলেও চোখের জলটা মুছে ফেলল না কুট্টি। সেটা নিজের গালে মেখে নিয়েছে, যেন কত ভালবাসার জিনিস! আজ আর ও ১৮ বছর আগের ‘আজ করব, কাল দেখব’-র মতো ভুল করল না। নিজের অপরাধবোধ লোকানোরও চেষ্টা করল না। সোজা হয়ে বসা ছেলের চুলের মুঠি ধরে নিজের কোলে টেনে ওকে আগের মতো শুইয়ে দিয়ে ওর উপরে দুহাত মেলে ওকে জাপটে ধরে ডুকরে কেঁদে উঠল, ‘‘আমি তোদের খুব খারাপ আর নোংরা মা। আমি ভাল না, আমি নোংরা। তবু তো তোদের পেটে ধরেছি। বিশ্বাস কর, তখন আমি এত নোংরা ছিলাম না। তোদের বাবা জানত। আমাকে ক্ষমা করতে পারিস না সোনা? মা বলে ডাকতে পারিস না? মা বলে আমার কোলে শুতে পারিস না? আমার কাছে কিছু বলতে পারিস না? আমি খারাপ, তোরা তো নোস। তোদের বাবা, মামন, পিসি তোদের কত যত্ন করে বড় করেছে। তোরা পারবি না আমাকে তোদের কাছে টেনে নিতে? বল না সোনা?’’ ওর আকুল কান্না আর চোখের জলে ভিজে যাচ্ছে ওরই কোলে মুখ গুঁজে থাকা কুট্টির পিঠ।


জয়তীর ঘুম ভেঙে গেছিল। বাথরুম থেকে ফ্রেস হয়ে এসে কুট্টির ঘরে ঢুকতে গিয়ে ঈশিতার আকুল কান্না ওর কানে। এল। দরজার বাইরে থেকেই দৃশ্যটা দেখে ওর মনটা কেঁদে উঠল। মেয়েটা কম বয়সের একটা অন্যায়ের মাসুল আজ কতদিন ধরে দিচ্ছে! ও দেখল, কুট্টির সারা শরীরের উপর কম্বল চাপানো থাকলেও পিঠটা উদোম। বরাবরই খালি গায়ে শোয়া অভ্যাস কুট্টির। আজ সেই পিঠ মায়ের চোখের জলে ভেসে যাচ্ছে ছেলেটার। কুট্টি চুপ করে শুয়ে ওর কোলে, কোনও নড়াচড়া নেই। অনেকক্ষণ কেঁদে হাঁপিয়ে গেল ঈশিতা। ওই অবস্থাতেই ছেলের পিঠের উপরে উপুড় হয়ে নীরবে কেঁদে চলল। জয়তী ধীর পায়ে ঘরে ঢুকে ঈশিতার চোখের জলে ভেসে যাওয়া মুখটাকে নিজের বুকে টেনে নিল। তার পর একহাত দিয়ে ওর কোলে মাথা রেখে শুয়ে থাকা কুট্টির চুলের মুঠি ধরে টেনে তুলে একটাই কথা বলল, ‘‘মনের সব অভিমান, ক্ষোভ, রাগ উগড়ে দে। মন শান্ত হবে। ভিতরে চেপে রাখিস না, শরীর, মন দুইই খারাপ হবে। কেউ নিজের ভুল বুঝে কাছে আসতে চাইলে, তাকে বুকে টেনে নেওয়ার শিক্ষা তোর ভিতরেই আছে। একটু খোঁজ, পেয়ে যাবি।’’ তার পর ঈশিতাকে বলল, ‘‘এ বার ওঠ, ওঘরের বাঁদরিটাকে তোল।’’ বলে ওকে তুলে দিয়ে কুট্টির মাথাটা নিজের কোলে নিয়ে খাটের উপরে বসল।

ঈশিতা পাশের ঘরে ঢুকে দেখল, মেয়েটা কম্বলের ভিতরে অঘোরে ঘুমোচ্ছে। এই মেয়েটা ওর সঙ্গে এক বাড়িতে এক ছাদের নীচে বেশ কয়েক ঘন্টা থাকলেও ও সেদিন এই মেয়েটাকে চিনতেই পারেনি। এমনকি একটা অচেনা বাড়িতে তাকে ঘুমনোর জন্য একটা গোটা ঘর ছেড়ে দিয়েছিল, তবু নিজের কাছে নিয়ে শোয়নি! কাল সৌমাভর কথা যতবার মনে পড়েছে, ততবার নিজের করা প্রতিটা অন্যায়ের জন্য নিজের প্রতি নিজের ঘৃণা বেড়েছে হুহু করে। আজ সকাল থেকে ছেলেমেয়ের ব্যাপারে প্রতি পদে নিজের মাতৃত্বের অবহেলা, শূন্যতা টের পাচ্ছে। কিন্তু ওর জেদ চেপে গেছে। যে করেই হোক, নিজের শূন্য কোল ভরাতেই হবে। ও জানে, সবটা ভরবে না। ভাগাভাগি হবে সুভদ্রার সঙ্গে। হয়তো জয়তীর সঙ্গেও। তবু তো কিছুটা পাবে। আজকের মতো নিঃস্ব হয়ে থাকতে হবে না।

কুট্টির মতোই মেয়ের ঘরে ঢুকে ওর মাথাটাও নিজের কোলে টেনে একই ভাবে ডেকে মাথাভর্তি ঘন পিঠ ছাপানো চুলের মধ্যে বিলি কেটে দিতে লাগল। দাদার মতো মুট্টি কিন্তু মাথায় ওর হাত পড়তেই উঠে পড়ল কোল ছেড়ে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকল কিছুক্ষণ। তার পর দুহাতে মুখ ঢেকে ফেলল। ঈশিতা বুঝল, ভীষণ দ্বিধায় পড়ে গেছে। ও আর দেরি করল না। কুট্টির মতোই মেয়ের মাথাটাও জোর করে নিজের কোলের উপরে টেনে একই ভাবে কেঁদে ফেলল। মা হয়ে ছেলের মতো মেয়ের কাছেও ক্ষমা চাইতে লাগল আকুল হয়ে। একটু পরে টের পেল, ওর কোলটা ভিজে লাগছে। বুঝল মেয়ে কাঁদছে। এ কান্না অনেক অভিমানের, অনেক না পাওয়ার যন্ত্রণার, অনেক হারানোর।

নিজের মনের আগলগুলো কাল এবাড়িতে পা রাখার কয়েক ঘণ্টা পরেই  একটু একটু করে খুলে ফেলেছিল ঈশিতা। রাতে নিজের মনের অনেক কালি, অনেক যন্ত্রণা কিছুটা হলেও মুছতে পেরেছিল প্রথমে জয়তী আর পরে সুভদ্রার কাছে। তার পর সকালে ছেলেকে বুকে টেনে কেঁদে ও নিজের ভিতরেই অনেকটা হাল্কা বোধ করছিল। ভয় ছিল মেয়েকে নিয়েও। তারও যে স্বভাব বাপের মতোই, সেটা ও শুনেছে। মেয়ের কান্নায় এবারে ভেঙে পড়ল ঈশিতা নামের পুরো খোলসটাই। এই প্রথম সব ছাপিয়ে ওর ভিতরে জেগে উঠল মরে যাওয়া সেই মা, কুট্টি-মুট্টির মা। নতুন আলোর রেখা দেখার মতো করে মেয়েকে জড়িয়ে খাটে গড়িয়ে গেল। তার পরে ওই অবস্থাতেই মেয়েকে বুকের উপর টেনে নিল। তার পর একেবারে ভেউভেউ করে বাচ্চাদের মতো কেঁদে উঠে মেয়েকে এমন ভাবে আঁকড়ে ধরল যে, হাত একটু আলগা হলেই যেন মেয়ে কোথাও হারিয়ে যাবে। টের পেল ওর বুক থেকে মাথা তোলার চেষ্টা করছে না মেয়ে, বরং বুকটা ভিজে যাচ্ছে। মেয়ের চোখের এই জল ওকে যেন কোথাও অনেকটা শান্তি দিল। মেয়েকে বুকের উপরে রেখেই চুমুতে চুমুতে ভরিয়ে দিল ওকে। একসময় মেয়েকে খাটে ফেলে ওর বুকে মাথা রেখে আদর করতে করতে অস্ফূটে অনেকবার কাঁদল, ক্ষমা চাইল, আবার আদর করল।
[+] 9 users Like Choton's post
Like Reply
#66

(৪৭)

‘এসো গো নূতন জীবন’



পাশের ঘরটায় তখন জয়তীর কোলে মাথা রেখে নীরবে কেঁদে যাচ্ছে কুট্টি। ও জানে, ওদের আসল মা এবারে ওদের পাওয়ার জন্য সব কিছু করবে। কাল মামন এবং পিসির কাছে শুনেছে, মা কীভাবে আঙুল থেকে আসন্ন বিয়ের আঙটি খুলে নিজের ছোট বোনকে এক লহমায় অনাত্মীয় করে আপনি করে কথা বলে দূরে ঠেলে দিয়েছে। কিন্তু মামন? মায়ের কীর্তি দেখে বাবা ওদের নিয়ে চলে আসার পর থেকে আজ অবধি যে মামনের কোলে বুকে পিঠে ওরা এত বড় হয়েছে, তাকে ছেড়ে থাকতে পারবে ওরা? মামনই বা কি পারবে ওদের ছেড়ে থাকতে? কুট্টি জানে, ওরা নিজেরা যেমন পারবে না, মামনও না। এর মধ্যেই ঘরে ঢুকল সুভদ্রা। হাতে একটা ট্রেতে করে চায়ের ফ্লাস্ক আর বিস্কিট। সঙ্গে কয়েকটা কাপও। পাশের ঘরের বাঁদরিটাকেও তো দিতে হবে। তা ছাড়া ঈশিতাকেও দিতে হবে। ওর দিদি জামাইবাবু উঠলে তাঁদের জলখাবার দিতে হবে। সেটা অবশ্য বুড়ি বানাচ্ছে। ওদের সবার অবর্তমানে স্বামীহারা এই মেয়েটিই এই বাড়ির মালকিন শুধু না, ওদেরও গার্জিয়ান। জয়তী-সুভদ্রা প্রতিমাসে ওকে মোটা টাকা পাঠায়, ওর মেয়ের পড়াশোনার খরচ দেয়।  সৌমাভও এতদিন দিত। এই বাড়িতে বুড়ি যা ঠিক করবে, তাই হবে। এমনকি রান্নাও। বুড়িকে জলখাবার বানাতে বলে নিজে চা করেছে। সেটা নিয়েই এসেছে। তা ছাড়া এখন ওর অনেক কাজ। তার মধ্যেই ছেলের ঘরে ঢুকে দৃশ্যটা দেখে হেসে ফেলল সুভদ্রা। দামড়া ছেলে, পিসির কোলে মাথা রেখে আদর খাচ্ছে এখনও! কিন্তু ঈশিতা কোথায়? মেয়ের কাছে? জয়তীর দিকে তাকাতেই জয়তী ওকে ইশারায় ডেকে কানে কানে বলল কী হয়েছে। সুভদ্রা মুচকি হেসে ছেলেকে জয়তীর কোল থেকে টেনে নিজের কোলে নিল। তার পর বলল, ‘‘দিদিভাই, তুমি চা খাও। আমিও খাই। ও কান্না থামলে চা খাবে, না হলে জল খাবে।’’ মামনের কথা শুনে ওই অবস্থাতেও হেসে ফেলল কুট্টি। হাসল জয়তীও। তার পর মামনের কোলে মাথাটা আরও গুঁজে কোমর দুহাতে জোরে চেপে ধরে বলল, ‘‘হেসো না। তুমি সেই চার মাস বয়স থেকে আমাদের এত বড় করেছো। পিসিও করেছে। আর আজ...’’ গলাটা ধরে গেল কুট্টির। জয়তী ও সুভদ্রার চোখাচুখি হল। সুভদ্রা ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে সহজ গলায় বলল, ‘‘সাধে তোকে আমি দামড়া গাধা বলি? তোর বাপের দুটো বউ। একটা আমি ছোটবউ, অন্যটা বড়দি, বড়বউ। আমি তোদের মানুষ করেছি ঠিক, কিন্তু বড়দি তোদের জন্ম দিয়েছে, ভুলিস না সেটা। মামন এতদিন তোদের কাছে ছিল, এখন থেকে মা-ও তোদের কাছেই থাকবে। হ্যাঁ, সে ভুল-অন্যায় করেছিল একবার। কিন্তু তার জন্য কত শাস্তি একটা মানুষ পেতে পারে? এত বড় হয়েছিস, এত বুঝিস, আর এই সহজ সত্যগুলো বুঝিস না কেন সোনা? তাহলে এতদিন আমি, পিসি কি শেখালাম তোদের? তোদের বাবা কি শেখাল? বরং নিজেদের সহজ করে তুলতে শেখ, বাবার ডায়রির কথাগুলো মনে কর, পিসির কথাগুলো মনে কর। আমি কালও যে সব কথা বলেছি, ভাব। দেখবি, মনটা সাফ হয়ে গেছে। বরং এখন থেকে দুটো মা পাবি একসঙ্গে। তোর কোনও ক্ষতি হবে না, বরং আদরটা আরও বেশি পাবি, আরও বাঁদর হবি। আমার সেটাই চিন্তা। আর শোন, তোদের মামন কোথাও যাবে না তোদের ছেড়ে। মরলে মুখে আগুন..’’। কথাটা শেষ করতে পারল না। গায়ের জোরে কোমরটা দুহাতে চেপে ধরে সুভদ্রার পেটে কামড়ে দিল কুট্টি। ছোট থেকে এই ওর রোগ। রেগে গেলেই মামনকে কামড়ে দেয়! তবে কখনওই জোরে না, কিন্তু ওর রাগটা বুঝিয়ে দেয়। আর একটু বড় হয়ে থেকে দুহাতে চেপে ধরে শক্ত ভাবে। ছোটবেলায় একরকম ছিল, এখন বড় হওয়ায় ওর গায়ের জোরে চেপে ধরায় মামন, পিসির প্রাণ যায়। মুট্টিকেও অমন করে, কিন্তু সে পাল্টা কামড়ে, কেঁদে, খামচে রেহাই পায়। কিন্তু ওরা তো সেটা পারে না। বাবারে মারে করে করে উঠলে তবে ছাড়া পায়। সুভদ্রাও ‘ওরে বাবারে’ বলে ককিয়ে উঠতে ওকে ছেড়ে দিয়ে কোলে মাথা রেখেই রাগে গরগর করতে করতে কুট্টি বলল, ‘‘আর একদিন তুমি ওই কথা বোলো, দেখো কী করি!’’ বলেই পিসির দিকে তাকিয়ে একই রকম শাসানি দিয়ে বলল, ‘‘তোমাকেও ছাড়ব না। গলা টিপে মেরে জেলে চলে যাব, সেও ভাল।’’ মামনের কোলে মাথা গুঁজে থাকা কুট্টির চোখে পড়ল না সুভদ্রা আর জয়তীর জলভরা চোখে স্বস্তির হাসি।

সুভদ্রার ককিয়ে ওঠা আওয়াজে জোর না থাকলেও তা পাশের ঘরে ঈশিতার কানে গেছিল। ও কোনও বিপদ হয়েছে ভেবে উঠতে গিয়ে খেয়াল করল, মেয়ে সেই যে ওর বুকে মাথা গুঁজে নীরবে চোখের জল ফেলতে শুরু করেছে, তা তখনও থামেনি। উল্টে মেয়ের দুহাত যেন ওকে জড়িয়ে ধরেছে। আলতো করে হলেও সে ধরায় ছেড়ে না দেওয়ার একটা অনুভূতি, স্পর্শ যে আছে, সেটা টের পেল ঈশিতা। বুলি না ফোটা যে দুটো প্রাণ ওর থেকে গত ১৮ বছর হারিয়ে গিয়েছিল, আজ তাদের ছোঁয়া ওর ভিতরে হারানো মাতৃত্বকে যেন নতুন করে জাগাতে শুরু করেছে। ও মেয়েকে আরও জোরে বুকে টেনে চুমু খেতে খেতে বলল, ‘‘আজ সারাদিন আমার বুকের মধ্যে এভাবেই থাকবি, কেমন?’’

এই সময় ওকে আর মুট্টিকে চমকে দিয়ে সুভদ্রার খিলখিল হাসি ভেসে এল দরজা থেকে। ‘‘বড়দি, তুমি আর বাঁদরিটাকে মাথায় তুলো না। এটা বেশি কুঁড়ে, বেশি শয়তান। ওটাকে তুলে বাথরুমে পাঠাও আর ওঘরে চা আছে, এসো খাব। আজ অনেক কাজ। এই দুটো শয়তানকে আদর দিয়ে মাথায় তুলো না। এসো, এসো। অনেক প্ল্যান করতে হবে।’’ বলে চলে গেল।

বড়দি? আপনি নয়, একেবারে তুমি? কয়েক ঘন্টা আগে দেখা, বয়সে ওর থেকে সামান্য ছোট এই মেয়েটার কাছে এত বছর তো বটেই, কাল থেকেও প্রতি মুহূর্তে হেরে যাচ্ছে বুঝেও কষ্ট নয়, একটা স্বস্তি ঈশিতাকে ঘিরে ধরছে। বয়সে একদিনের বড় হলেও ওকে প্রণাম করত ঈশিতা। এ কে? এ তো সাক্ষাৎ দেবী! ওকে সরাসরি বড়দি বলে ডাকছে এবং তার মধ্যে কোনও কৃত্রিমতা নেই, সেটা স্পষ্ট। সুভদ্রা ঘর ছাড়ার পরে মুট্টিকে আরও একটু আদর করে, চুমু খেয়ে ফ্রেস হতে পাঠিয়ে পাশের ঘরে গিয়ে ঈশিতা দেখল, খাটে ছেলে নেই। নিশ্চয়ই মামন আর পিসির তাড়া খেয়ে বাথরুমে ঢুকেছে। ও সোজা গিয়ে খাটে উঠে এবার সুভদ্রাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। একটা কথাই ওর মুখ থেকে বেরোল, ‘‘তুমি সত্যিই দেবী, আমার তোমাকে প্রণাম করা উচিত, তবু যদি একটু শুদ্ধ হতে পারি। তুমি অনেক পবিত্র, শুদ্ধ। আমার কাছে আজ থেকে তুমিই কুট্টি-মুট্টির বাবার বড়বউ। তুমিই এই সংসারের লক্ষ্মী। বিশ্বাস কর, একটা শব্দও বাড়িয়ে বলছি না। তোমার সামনে দাঁড়ালে প্রতি মুহূর্তে নিজেকে কত ছোট, কত নোংরা, কত পাপী, কত হীন মনে হচ্ছে! তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমার মধ্যে ওদের বাবার স্পর্শ পাব, তোমাকে ছুঁয়ে থাকাতেও পূণ্য, বিশ্বাস কর। তুমি....’’ কথাটা শেষ করতে না পেরে সুভদ্রার বুকের মধ্যে ফুঁপিয়ে কেঁদে উঠল ঈশিতা। টের পেল সুভদ্রার নরম হাত ওর মাথায় আদরের ছোঁয়া বুলিয়ে দিচ্ছে। একটু পরে জয়তী গলা খাঁকড়ে বলল, ‘‘কাঁদবি পরে, চা খা আগে। চা জল হয়ে যাবে এর পরে।’’ ঈশিতা চোখ মুছে উঠে খাট থেকে নেমে জয়তীকে চমকে দিয়ে একটা প্রণাম করে বলল, ‘‘আজ থেকে তুমি আমার নিজের দিদিরও বেশি। সুভদ্রা যেমন ওদের মা, তুমি তেমনি ওদের পিসি। আজ থেকে তোমাকে দিদি বলো, ননদ বলো, মা বলো, সব রকম ভাবে দেখব। আমি খারাপ, কিন্তু তোমাদের দু’জনের কাছে থাকলে হয়তো একদিন ভাল হবো, কিছুটা হলেও।’’ জয়তী এমনিই এই ভাবে প্রণাম পেয়ে চমকে গেছিল। তার পরের কথাগুলো শুনে ওরও চোখে জল এল। ঈশিতাকে বুকে টেনে বলল, ‘‘সব ঠিক হবে দেখিস। নিজেকে শুদ্ধ রাখিস, আর এই মেয়েটাকে কোনওদিন কষ্ট দিস না, অপমান করিস না, দুঃখ দিস না। তা হলে কিন্তু আবার সব হারাবি।’’ জয়তীর কাঁধে মাথা রেখে ঈশিতা বোঝাল, ও সব মেনে চলবে।

চা খেতে খেতে জয়তী এবারে পরপর কয়েকটা প্রশ্ন করল। ঈশিতার চাকরির কি হবে? ঈশিতা জানাল, আজ ও শান্তিনিকেতনে ফিরে রেজিগনেশন পাঠিয়ে দেবে। লিখিত ভাবে এবং মেল করে। এখন ছুটি চলছে, ইউনিভার্সিটি খুললে সেটা অ্যাক্সেপ্ট হবে। তবে যেহেতু বেশি দিন চাকরি করেনি, মাত্র আট বছর, তাই শুধু পিএফের টাকা বাবদ সামান্য কিছু পাবে। ওই বাড়ি ও বিক্রি করে দেবে, সেটা থেকে ভালই টাকা পাবে। প্লাস নিজের কিছু সঞ্চয় আছে। কাঁকুরগাছির ফ্ল্যাটও বিক্রি করে দেবে। যেটুকু নিজের যা গয়নাগাঁটি, তা মেয়েকে আর ছেলেকে ভাগ করে দেবে। তাই আজ একবার কয়েক ঘন্টার জন্য হলেও ও শান্তিনিকেতন যাবে। টাকাপয়সাও ওদের নামে ভাগ করে দেবে। ও বাড়ি থেকে জামাকাপড় কিছু না আনলেও দরকারি সব কাগজপত্র নিয়ে আসবে। বাকি আসবাবপত্র বিক্রির ব্যবস্থা করবে। ওর প্ল্যান শুনে সুভদ্রাকে চোখ মেরে জয়তী হাসতে হাসতে বলল, ‘‘সেন্ট্রাল গভর্নমেন্টের নিশ্চিন্ত চাকরি ছাড়বি, বাড়ি-ফ্ল্যাট বেচে দিবি, গয়না দিয়ে দিবি, সঞ্চয় দিয়ে দিবি। তার পরে? তোকে যদি সুভদ্রা বা ছেলেমেয়ে ও বাড়িতে না রাখে?’’ চায়ের কাপে চুমুক দিয়ে সুভদ্রা ও জয়তীর দিকে তাকিয়ে শান্ত গলায় হাসিহাসি মুখে বলল, ‘’১৯ বছর আগে একবার সব পেয়েও নিজের অসভ্যতায়, নিজের লোভে, নিজের নোংরামিতে সব হারিয়েছিলাম। ১৮ বছর পরে অল্প হলেও কিছু পাওয়ার লোভে এই সব তুচ্ছ জিনিস সব ছাড়ছি। তাতেও যদি কিছু না পাই, তা হলে এ দেশে রেললাইন তো আছে!’’ সুভদ্রা, জয়তী দু’জনেই চমকে উঠল। ঈশিতার গলার এই কাঠিন্য, এই দৃঢ়তা জয়তীর অচেনা। আর সুভদ্রা? জয়তী-সৌমাভর শিক্ষা-সহবতে বড় হয়ে আজ বড় সরকারি পদে চাকরি করলেও নিজের সহজাত সংস্কার, বিশ্বাস নিয়ে ৩৬ বছরে পৌঁছনো সুভদ্রা চায়ের কাপ ফেলে রেখে ধড়মড় করে খাট থেকে নেমে ঈশিতাকে বুকে জড়িয়ে বলল, ‘‘আমাকে যদি সত্যিই নিজের বোন বলে মনে কর, দিদিভাইকে নিজের দিদি বলে মনে কর, আর কোনওদিন একথাটা বোলো না। ছেলেমেয়েরও কতবড় অমঙ্গল হবে, বোঝো না?’’ বলে কেঁদে ফেলল। চোখে জল নিয়ে ঈশিতা প্রবল আবেগে ওকে জড়িয়ে ধরে বলল, ‘‘ভয় নেই তোমাদের। এত বছর ধরে এত অপমান, এত মানসিক যন্ত্রণা সহ্য করেও যখন মরিনি, তখন সহজে মরব না। তা ছাড়া, তোমরা দু’জন যার পাশে আছো, তার খারাপ হবে কি করে!’’ ওর বুকের মধ্যে চোখের জল মুছে সুভদ্রা বলল, ‘‘আজ এখন থেকে আমাকে আর তুমি বোলো না, তুই করেই বোলো। বড় দিদির কাছে তুমি শুনলে দূরের মানুষ মনে হয়।’’ ঈশিতা ওর মাথায় আর গালে চুমু খেয়ে বলল, ‘‘বলব। তোর কথা ফেলার সাহস বা ইচ্ছে কোনওটাই আমার নেই।’’
[+] 11 users Like Choton's post
Like Reply
#67

শারিরীক অসুস্থতার জন্য অনেকদিন লেখাটা দিতে পারিনি। সবার কাছে ক্ষমাপ্রার্থী।  আজ পুরোটা দিচ্ছি।  কয়েকটা কথা। 1989 এ কলকাতার Medinova (Lake er kache) আমার gastric ulcer এর জন্য ultrasound kora হয়েছিলো। secondly golpota 1991 e ভারতের আর্থিক সংস্কারের 4/5 বছর পর থেকে shuru. Around 1995/6 আর 18 বছরের মেয়ে হলেও তার শরীরের কিছু চাহিদা থাকতেই পারে, specially post marriage, post period and finally getting her crush. Psychology খুব জটিল হয় অনেকের ক্ষেত্রে।  আর তার পরের ঘটনাগুলো কিন্তু যে কারো nurve কে Weak করার জন্য যথেষ্ট। বারবার senseless হওয়া কি খুব abnormal?
Like Reply
#68

(৪৮)





মামন-পিসির তাড়া খেয়ে ফ্রেস হয়ে বাবার সমাধির সামনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে প্রণাম করল দুই ভাইবোন। তার পর চোখ মুছে ঘরে ঢুকে দেখল, মামন আর পিসির সঙ্গে গল্প করছে ওদের মা। ওদের দেখে তাড়াতাড়ি উঠে আগে কাপে চা ঢেলে প্লেটে বিস্কিট দিল ঈশিতাই। কোনও কথা না বলে দু’জনে চুপচাপ খেতে লাগল। তার মধ্যেই পিসি হুকুম জারি করল, ‘‘কুট্টি, বাইকে মাকে নিয়ে শান্তিনিকেতন যা। মা ওখানে বেশ কয়েকটা কাজ করবে। যেখানে যাবে, সঙ্গে নিয়ে যাবি। আর হুড়ুম-দুড়ম করে চালাবি না, এই বয়সে পড়ে গেলে কেলেঙ্কারি। ফেরার পথে মায়ের ঘাড়ে সব চাপাবি না, নিজে বইবি। আর এখন দেরি না করে কিছু গিলে উদ্ধার করো সবাইকে।’’ কুট্টি কথাগুলো শুনে ভেঙচে দিল। তার পরেই কাপ রেখে পিসির গলা জড়িয়ে ধরে কানেকানে কী সব বলল, পিসি শুনে উল্টে ওরই কান ধরে ‘বাঁদর ছেলে’ বলে পিঠে একটা চড় মেরে বলল, ভাগ!  ঈশিতা কিছু না বুঝতে পেরে সুভদ্রার দিকে তাকাতেই ও চোখের ইশারায় বলল, পরে বলছি। কুট্টি ঘর থেকে বেরোতেই চা শেষ করে পিছন পিছন গেল মুট্টিও। নিশ্চয়ই কথা বলবে দুই ভাইবোনে পিসির কথাটা নিয়ে। ওরা ঘর ছাড়তেই জয়তী মুচকি হেসে ঈশিতা ও সুভদ্রাকে বলল, ‘‘কুট্টি এখনও দ্বিধা ঝেড়ে ফেলতে পারেনি। আমাকে বলল, মায়ের সঙ্গে তুমিও চলো না! ও একা যাবে, তাও মাকে সঙ্গে নিয়ে, মা মা বলে ডাকতে হবে— সব মিলিয়ে একটা দ্বিধা এখনও ওর আছে। মুট্টিরও তাই। সে কারণেই আজ কুট্টিকে একা পাঠাব। আর তুই ওদের আজ সকালে জলখাবার খাওয়াবি। একটা থালায় খাবার বেড়ে দু’জনকে মুখে তুলে তুলে খাওয়াবি। এটা ওদের ছুটির আব্দার। তবে যেন বুঝতে না পারে, আমরা বলেছি।’’ জয়তীর কথা শেষ হতেই সুভদ্রা বলল, ‘‘আর বড়দি শোন, ওই ডাক ওদের বেরোতে সময় লাগবে। এখন যেটা ডাকবে, সেটা স্বতঃস্ফূর্ত না। নেহাত ডাকের জন্য ডাকা। মন থেকেই ডাকবে এক সময়। তবে খুব দেরি হবে না মনে হল। তোমাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আজ সকালে যা বলেছো, ব্যাস! শুধু নিয়ম করে রোজ সকালে তুলবে এই রকম আদর করেই। আর রাতে পারলে যে কোনও একটার খাটে পাশে শুয়ে আদর করে ঘুম পাড়ানোর চেষ্টা করবে। কথা বলবে না, গুনগুন করে গান গাইবে। ওদের জড়তা আছে, সেটা তোমাকেই নানা ভাবে কাটাতে হবে। পারলে প্রথম ক’দিন না হোক, পরের দিকে রাতে ওদের পাশে শুয়েই ঘুমোবে। তোমার গলা ভাল, ফলে ওদের ভাল লাগবে। আর ওরা কি খেতে ভালবাসে, সেটা বলে দেব। কলকাতায় গিয়ে একেক দিন একেকটা পদ রাঁধবে। আমি ভুল ধরব, দিদিভাইও ভুল ধরবে। ওরা কী বলে, শুনে যাবে। আমাদের মত না নিয়ে ওদের মতে পরের দিন রাঁধবে। যত কথা বাড়বে, তত সহজ হবে।’’
ওদের এই কথাবার্তার মধ্যেই বুড়ি এসে জানাল, ঈশিতার দুই দিদি-জামাইবাবু ফ্রেস হয়ে চা খাচ্ছেন। এবার জলখাবার খেয়ে বেড়িয়ে যাবেন। ওরা এঘরে আসবেন কি না, জানতে চাইছেন। ঈশিতা শান্ত গলায় বলল, হ্যাঁ আসতে বলো।

দুই দিদিই কয়েক মিনিটের মধ্যে এ ঘরে ঢুকলেন। তিনজনে খাটে বসে চায়ের কাপ নিয়ে গল্প করছে দেখে একটু অবাক হলেও কিছু বললেন না। দু’জনে দুটো চেয়ার টেনে বসে জয়তীকে জিজ্ঞাসা করলেন, ‘‘হ্যাঁরে, ওরা কাছা পরবে না? বাবার কাজ কবে করবে? কী ভাবে, কোথায় করবে? কাল জিজ্ঞাসা করা হয়নি।’’ সুভদ্রা শান্ত গলায় বলল, ‘‘ওদের বাবা এ সব করতে মানা করে গেছেন। কোনও নিয়ম মানা যাবে না বলে নির্দেশ দিয়েছিলেন। সবাইকেই। এমনকি নিরামিষ খেতেও বারণ করেছেন।’’ বলে ঈশিতার দিকে তাকিয়ে বলল, ‘‘ জানো বড়দি, ও কিচ্ছু মানত না। বলত, সব মানুষের তৈরি ভুলভাল নিয়ম। ওসব না মেনে প্রকৃতিকে ভালবাস, মানুষকে ভালবাস, সব পাবি। কোনও নিয়মে নিজেদের বাঁধবি না।’’ ঈশিতা জানত এগুলো। বুঝল, শেষ দিন অবধি নিজের সিদ্ধান্তেই অটল থেকে গেছিল লোকটা। কী জেদ!  তার পরেই মনে হল, ওই জেদ ছিল বলেই ওই রকম একটা সিদ্ধান্ত ওই মুহূর্তে ঠান্ডা মাথায় নিয়েছিল। অন্য কেউ হলে হাতেনাতে ধরে নানা রকম অশান্তি করত, মারধরও হয়তো করত। ঘটা করে ডিভোর্স দিত, তার পরে আবার বিয়ে করত। কিন্তু ওর মানুষটা একই রকম থেকে গিয়েছিল। অবশ্য ওর নিজের মানুষ বলার মতো জোরটা তো ঈশিতা নিজেই রাখেনি। শুধু মানুষটা না, ছেলেমেয়েদুটোও একদম ওর নিজের হয়ে ওঠেনি, বরং তারা অনেক বেশি অন্যদের আপন হয়ে গিয়েছে। ওর চোখদুটো অজান্তেই জলে ভরে গেল। সুভদ্রা, জয়তী দু’জনেই লক্ষ্য করল, কিন্তু কিছু বলল না।

কিছুক্ষণ পরে বুড়ি জলখাবারের জন্য ডাকল। সুভদ্রার ইশারায় ও ঘরেই বসে রইল। জয়তী দুই দিদি, জামাইবাবুকে নিয়ে উঠে যেতেই পিছন পিছন কুট্টি-মুট্টিও উঠতে গেল। ঈশিতা ছেলেমেয়ের হাত ধরে বলল, ‘‘কোথাও যেতে হবে না। আজ আমার কাছে খাবি তোরা।’’ কিছুটা হতভম্ব দুই ভাইবোনকে ঘরে রেখে নিজে রান্নাঘরে গিয়ে বুড়িকে জিজ্ঞাসা করে দু’জনের মতো খাবার নিয়ে এল। ঘরে ঢুকে দেখল, তখনও দুই ভাইবোন মাটির দিকে তাকিয়ে। ঈশিতা বুঝল, এ দ্বিধা বড় দ্বিধা। ও কিছু না বলে দু’জনের মাঝখানে থালা নিয়ে বসে লুচি ছিঁড়ে তাতে তরকারি দিয়ে দুই ভাইবোনকে খাওয়াতে লাগল। ওর চোখ ফেটে জল আসছে তখন। এই কাজ তো ওরই করার কথা ছিল গত আঠেরো বছর ধরে। ও পারেনি। সুভদ্রার কথায় আজ ও করার সুযোগ পেয়েছে মাত্র। কিন্তু চোখের জল চোখেই জমা রেখে চুপচাপ খাওয়াতে লাগল দু’জনকে। কোনও কথা না বলে দু’জনেই খেতে লাগল। বেচারাদের কাল থেকে সে ভাবে খাওয়াই হয়নি। খুব দ্রুত লুচিগুলো শেষ হয়ে গেলে ও দৌড়ে ফের রান্নাঘরে গিয়ে আরও কয়েকটা লুচি এবং বেশ কিছুটা তরকারি নিয়ে এল। সেটুকুও দু’জনকে খাইয়ে ওখানেই রাখা জলের বোতল থেকে জল নিয়ে দু’জনের মুখ আলতো করে মুছিয়ে কুট্টিকে খুব স্বাভাবিক গলায় বলল, ‘‘তুই রেডি হ। আমি বেরোব।’’ কুট্টি-মুট্টি একসঙ্গেই ঘর থেকে বেরিয়ে গেল। ও রান্নাঘরে গিয়ে থালাটা জল দিয়ে ধোওয়ার আগে তাতে লেগে থাকা একটুখানি তরকারি আঙুল দিয়ে জিভে ঠেকাল, যেন প্রসাদ। তার পরে থালা ধুয়ে অনেকটা জল খেয়ে ঘরে ঢুকে শাড়ি বদলে ফোনটা নিয়ে বাইরে এল। জয়তী, সুভদ্রা আর দিদিরা তখন অন্য ঘরে খেতে খেতে গল্প করছে। ও সেখানে গিয়ে দুই দিদি-জামাইবাবুকে প্রণাম করে বলল, ‘‘তোমাদের সঙ্গে কাল থেকে কথাই হল না। কলকাতায় ফিরে দেখা করব, কেমন? সাবধানে যেও’’ বলে সবাইকে টাটা করে দাওয়া থেকে নিচে নেমে দেখল, কুট্টি বাইক নিয়ে রেডি। মাথায় হেলমেট। ও আসতেই কোনও কথা না বলে ওর হাতে একটা হেলমেট তুলে দিল। ঈশিতা একটু হেসে বলল, ‘‘ওটা পড়লে আমার দমবন্ধ লাগবে। তুই হ্যান্ডেলে ঝুলিয়ে নে।’’ বলে বাইকে উঠে একপাশ করে বসে কুট্টির কাঁধে হাত রাখল। বাইক ছাড়ার মুহূর্তে পিছন থেকে জয়তীর গলা শুনল, ‘‘ওকে ভাল করে ধরে বস, না হলে উল্টে পড়ে যাবি।’’ ঈশিতা শুধু হাসল একটু।

বেশিক্ষণ লাগল না রতনপল্লীতে নিজের বাড়িতে আসতে। অভ্যাস মতো পাশের বাড়িটার দিকে আজ তাকাতে গিয়ে চোখ সরিয়ে নিল। ওই বাড়িতে গুঞ্জা ভাড়া থাকে ওর বর আর সন্তানকে নিয়ে। কুট্টিকে নিয়ে চাবি খুলে ঘরে ঢুকে ওকে বসাল। তার পর ওর কাজের দিদিকে ফোন করে আসতে বলল। ফ্রিজ খুলে দেখল, কয়েকটা মিষ্টি আছে। দ্রুত মিষ্টিগুলো কুট্টিকে একটা প্লেটে দিয়ে বলল, ‘‘সকালে লুচি খেয়ে জল খাসনি। মিষ্টিগুলো খেয়ে জল খা। তার পরে চা খাবি,। আমি একগাদা কাজ করব। দরকার হলে তোকে বলব হেল্প করতে। এখন চুপ করে এগুলো খেয়ে নে।’’ বলে ঘরে ঢুকে দ্রুত আলমারি খুলে ব্যাঙ্কের বই থেকে শুরু করে নিজের সব সার্টিফিকেট, আর শাড়ি-ব্লাউজ ভরে নিল। টাকাপয়সা নিজের হাত ব্যাগে রেখে গয়নাগুলোও ব্যাগে ভরল। তার পরে এ ঘরে ঢুকে কুট্টিকে বলল, উপরের ঘরগুলো দেখি, কিছু আছে কিনা। বলে উপরে গিয়ে আরও কিছু জিনিস নিয়ে নীচে এসে চা বসিয়ে একটা প্যাডের পাতা ছিঁড়ে রেজিগনেশন লেটার লিখল। মাঝে ইচ্ছে করেই কুট্টিকে দুটো বানান জিজ্ঞাসা করল। চিঠিটা লেখা হলে কুট্টিকে দিয়ে পড়িয়ে সই করল। কুট্টি লক্ষ্য করল, সইটা ঈশিতা সরকার নামেই করছে মা। তার মানে এত বছরেও বাবার টাইটেলটা ছাড়েনি মা। একটু অবাক হলেও ভাল লাগল ওর। সই করে চিঠিটা একটা খামে ভরল, তবে আঠা দিয়ে সেঁটে দিল না। ওটার জেরক্স করাবে কয়েক কপি, না হলে পরে সমস্যা হতে পারে। ততক্ষণে কাজের দিদি এসে গেছেন। তাঁর কাছে থাকা চাবিটা নিয়ে তাঁকে একবারে তিন মাসের মাইনে দিয়ে বলল, ‘‘আমি কলকাতায় চলে যাচ্ছি। তোমাকে আর আসতে হবে না।’’ বহুদিনের পুরনো লোক, কেঁদে ফেলল। তাকে স্বান্তনা দিয়ে নিজের বেশ কয়েকটা শাড়ি দিয়ে দিল। তিনি চোখ মুছে চলে গেলে মুচকি হেসে কুট্টিকে বলল, ‘‘ভার কমালাম আর কি!’’ সব সেরে একটা বড় ব্যাগে নিজের কিছু অতি প্রিয় আর প্রয়োজনীয় জিনিস ভরে আট বছরের এই বাড়ি ছেড়ে নির্ভার হয়ে বাইরে এসে দরজায় ভাল করে তালা দিল। তার কুট্টিকে বলল, ‘‘একবার ইউনিভার্সিটি যাব, আর পথে একটা সাইবার কাফে পড়বে, সেখানে একটু যাব। চিঠির পাশাপাশি মেলটাও করে রাখতে হবে। ওখানে তুই ঢুকবি আমার সঙ্গে।’’ সাইবার কাফতে ঢুকে একজন কর্মীকে চিঠিটার জেরক্স করিয়ে আনতে বলে কুট্টিকে পাশে নিয়ে রেজিগনেশন মেল করতে শুরু করল। এর মধ্যে ছেলেটা তিন কপি জেরক্স করে দিয়েছে। সেটা হাতে নিয়ে মূল চিঠিটা আঠা দিয়ে সাঁটল ভাল করে। ওটা জমা দেবে ডিপার্টমেন্টে। কাফেটার ছোকরা একজন কর্মী ভালই চেনে ইউনিভার্সিটির দিদিমণিকে। সঙ্গে একটা ছেলেকে দেখে একটু বিস্মিত হয়ে বলল, ‘‘দিদি, ইনি কে?’’

গত ১৮ বছরে এই প্রশ্নটা প্রথম শুনল ঈশিতা। এত বছরে চেনা-অচেনা কেউ ওকে এই প্রশ্নটা করেনি। সুযোগই পায়নি কেউ। চিঠিটা ততক্ষণে লেখা শেষ। পরপর ইমেল অ্যাড্রেসগুলো লিখে মেলগুলো সেন্ড করে চেয়ার ছেড়ে উঠে চোখের জলটা আড়াল করে গলাটা যতটা সম্ভব স্বাভাবিক করে বলল, ‘‘এটা আমার বড় ছেলে গো। আমার যমজ ছেলেমেয়ে। ছেলে সাড়ে তিন মিনিটের বড়, তাই ও বড় ছেলে। ওর নাম অরণ্য সরকার। সেকেন্ড ইয়ারে পড়ছে। এখন বড় হয়েছে, তাই আমি চাকরি ছেড়ে ছেলেমেয়ের কাছে থাকব বলে চলে যাচ্ছি। তোমাদের সঙ্গে অনেকগুলো দিন থাকলাম। তোমরা ভাল থেকো, কেমন?’’ বলে ছেলের হাত ধরে রাস্তায় নামল। চোখের কোন দিয়ে তখন জল গড়িয়ে পড়ছে। কুট্টি সেটা দেখল, বুঝলও। কিন্তু কিছু বলল না। গলাটা নরম করে বলল, ‘‘ওঠো, তোমার ইউনিভার্সিটির রাস্তাটা চিনিয়ে দিও। আমি চিনি না।’’

কাল সৌমাভর মৃত্যুর পর থেকে এই প্রথম ছেলে সরাসরি ওর সঙ্গে কথা বলল। কিন্তু তাও মা শব্দটা বেরোয়নি ওর মুখ থেকে! ঈশিতার বুকের ভিতরে আনন্দ আর কষ্টের কান্না যেন ঢেউ দিয়ে উঠছে। নিজেকে অনেক কষ্টে সামলে বাইকের পিছনে উঠে বসে ডিরেকশনটা ভাঙা গলায় বলে ছেলের কাঁধে মাথা রাখল। ওর চোখ দিয়ে নিঃশব্দে জল গড়িয়ে ছেলের পিঠটা ভিজিয়ে দিতে লাগল। ঠিক সকালের মতো। ইউনিভার্সিটির অফিসে ঢুকে ওর ডিপার্টমেন্টের এক কর্মীর হাতে চিঠিটা দিয়ে তাঁকেও ছেলে দেখিয়ে একগাল হাসল। তার পর একটা রিসিভড কপি নিয়ে বাইরে এসে ছেলেকে বলল, ‘‘এবার ব্যাঙ্কে যাব। সেখানেও কয়েকটা চিঠি দিতে হবে, ফর্ম নিতে হবে। আজ দুপুরে বাইরে খাবি? এখানে খুব ভাল একটা ভাতের হোটেল আছেl  ব্যাঙ্ক থেকে ঘুরে সেখানে তোকে খাইয়ে বাড়ি ফিরব, কেমন?’’ ব্যাঙ্কে বেশ কিছুক্ষণ সময় লাগল। সঞ্চয়ের টাকা অনেকটাই তুলল। বিভিন্ন সেভিংস কী করে কী করবে, তা জেনে বেশ কয়েকটা নমিনি ফর্ম তুলে বেরোল। আবার একটা কি মনে পড়তে ব্যাঙ্কে ঢুকল। দেখল ছেলে পকেট থেকে মোবাইলটা বের করে কানে নিল।

ব্যাঙ্কের কাজ মিটিয়ে ছেলের বাইকে উঠে বলল, ‘‘চল, তোকে হোটেলটায় নিয়ে যাই।’’ বলে ডিরেকশন দিতে দিতে নিয়ে গেল। পথে একজন চেনা উকিলের কাছ থেকে কয়েকটা কোর্ট পেপার নিয়ে নিল। হোটেলে ঢুকে মাছ-মাংস, মিষ্টি দই মিলিয়ে একগাদা খাবারের অর্ডার দিয়ে ওকে নিয়ে হাত ধুয়ে এসে একটা বড় টেবিলে বসে ফিক করে হেসে বলল, ‘‘আমার পাশে বস। তোকে খাইয়ে দেব। লজ্জা পাবি না তো?’’ তার পর কি মনে হতে হুড়মুড় করে উঠে গিয়ে সাত-আটজনের মতো খাবার ভাল করে ফয়েল প্যাক করতে বলে আর শুধু একপ্লেট মাছভাত আর মিষ্টি দই টেবিলে দিতে বলে এসে বসল।
[+] 5 users Like Choton's post
Like Reply
#69

(৪৯)

১৮ বছরের জন্মদিনে নিজের আর বোনের জন্ম, বড় হওয়া, মামন, পিসি, বাবা— সব মিলিয়ে অনেক কথা শুনেছিল অরণ্য। মৃত্তিকাও। সেদিন থেকে যে মাকে দেখার জন্য হাঁকপাঁক করছিল, কাল বাবার মৃত্যুর পর থেকে তাকে অনেকক্ষণ ধরে দেখেছে। সকালে ওকে জড়িয়ে ধরে কান্না, দুই ভাইবোনকে নিজে হাতে খাইয়ে দেওয়া— সব দেখেছে। একটু আগে অত্যন্ত গর্বের সঙ্গে ওকে ছেলে বলে পরিচয় করিয়ে দিয়ে ওর পিঠে মাথা রেখে ফেলা চোখের জলও টের পেয়েছে। বুঝতে পারছে, মানুষটা নতুন জীবন পাচ্ছে ওদের দুই ভাইবোনের কাছে থাকলে। কিন্তু কি বলে ডাকবে এঁকে? মা? সত্যিই তো ওদের মা, কিন্তু তার পরেও....মামন? মামনের অভিমান হবে না তো? পিসি? ওরা দূরে সরে গেলে.... মাথার মধ্যে নানা চিন্তা পাক খাচ্ছে কুট্টির। তার উপর একটু আগে আসা পিসি আর মামনের ফোনে জেনেছে, সকালে নিজে হাতে ওদের পাশে বসিয়ে পেটভরে খাইয়ে দিলেও নিজে শুধু একটু জল খেয়েই বেরিয়েছে! বলতে গেলে কাল সকালের সেই মুড়ি, মাছভাজা আর চা বাদ দিলে গত ২৪ ঘন্টারও বেশি কিছুই খায়নি মানুষটা! তার পরেও চোখেমুখে তার কোনও চিহ্ন নেই! অবাক হয়ে প্রশ্নটা করতেই পিসি বলল, ‘‘এই প্রশ্নটা তুই করবি। আমি না। মা তোর, তোর বোনের।’’ মামনও একই কথা বলে জানিয়েছে, ‘‘দুপুরে যদি বাইরে খাস, আজ তোর দায়িত্ব নিজে হাতে মাকে খাইয়ে দেওয়া।’’  

ঈশিতা টেবিলে এসে বসে দেখল, ছেলে একমনে মাথা নিচু করে কি ভাবছে। ও বুঝতে পারছে, ছেলেমেয়ের মনের দ্বন্দ্বটা। পরিস্থিতি হালকা করতে ছেলেকে বলল, ‘‘এখান থেকে বাড়ি ফিরতে কতক্ষণ লাগবে বল তো? এখন প্রায় দুটো বাজে।’’ চমকে উঠে একটা কথা বলার মতো সুযোগ পেয়ে কুট্টি খুব স্বাভাবিক গলায় বলল, ‘‘মিনিট তিরিশ-পঁয়ত্রিশ।’’ ঈশিতা বলল, ‘‘এখনই মামন আর পিসিকে বলে দে, আমরা দুপুরের খাবার নিয়ে ফিরছি। এখন তোকে শুধু একটু মাছভাত খাইয়ে বাকি সব খাবার প্যাক করে বাড়ি ফিরে সবাই মিলে খাব, কেমন?’’ কুট্টি একটু অবাক হলেও ফোন করে সবটা জানিয়ে বলল, ‘‘ঠিক আছে, তবে আজ আমি তোমাকে আগে খাইয়ে দেব, তার পর তুমি খাইয়ে দিও, কেমন?’’ ঈশিতা অবাক হয়ে ছেলের দিকে তাকিয়ে রইল। তার পর খুব নিচু গলায় বলল, ‘‘কিন্তু সোনা, আমি ক’টা দিন তো মাছ-মাংস খাব না।’’ ছেলে একই রকম শান্ত গলায় বলল, ‘‘বাবা যেটা বলে গেছে, সেটা আমরা সবাই মানব। তাই কোনও কথা শুনব না, মাছভাত তোমায় খেতেই হবে।’’ ঈশিতা মাথা নিচু করে নিল ছেলের কথা শুনে। টপটপ করে চোখের জল পড়তে লাগল টেবিলে।

এরমধ্যে একটা লোক মাছভাত আর দইয়ের পাত্র দিয়ে বলে গেল, অর্ডার প্যাক হচ্ছে। দশ মিনিটের মধ্যে হয়ে যাবে। ঈশিতা হাত বাড়ানোর আগেই প্লেটটা টেনে নিয়ে মাছের ঝোল দিয়ে ভাত মেখে হাতে করে ঈশিতার মুখের সামনে ধরল কুট্টি। ছেলের মুখের দিকে তাকিয়ে দুচোখ ভরা জল মোছার চেষ্টাই করল না ঈশিতা। একগাল মাছভাত খেয়ে এবার প্রায় প্লেটটা কেড়ে নিয়ে ছেলের গালে খাবার তুলে দিল ও। মা ছেলে প্রায় যুদ্ধ করল খাওয়া নিয়ে। ঈশিতার চোখের জল সমানে গড়িয়ে পড়তে থাকল, কুট্টি অবশ্য নির্বিকার। খাওয়া শেষ করে হাত ধুতে ধুতে প্যাকেটগুলো এসে গেল। প্যাকেটের বহর আর সাইজ দেখে কুট্টির মাথা খারাপ হয়ে গেল। এত খাবার? কতজন মিলে খাবে? ও মুখ খুলে ঈশিতার দিকে তাকাতেই বলল, ‘‘আজ সবাই মিলে একসঙ্গে খাব। তুই কয়েকটা নিয়ে বস। আমি বাকিগুলো নিচ্ছি।’’ বাইকে উঠে প্যাকেটগুলো নানা কায়দা করে ঝুলিয়ে নিল কুট্টি। ঈশিতা আগের মতোই বসে ছেলের কাঁধে হাত রেখে বলল, ‘‘তাড়াতাড়ি চল। ওরা না খেয়ে আছে।’’ শুধু ওরা? নিজে যে কিছুই না খেয়ে আছে ২৪ ঘন্টার বেশি? প্রশ্নটা মুখে এলেও গিলে নিল কুট্টি। এমনিই কথায় কথায় কাঁদছে, আবার কাঁদতে শুরু করে দেবে, বুঝতে পারছে ও। তাই কথা না বাড়িয়ে বাইক ছোটাল। আসার সময়ের থেকে একটু জোরেই। বুঝতে পারল, ওর কাঁধে মাথা রেখে ওকে শক্ত করে ধরে বসে আছে পিছনের মানুষটা।

হিসেবের থেকে কিছুক্ষণ আগেই পৌঁছে গেল ওরা। বাইক থেকে নেমে ঈশিতা ব্যাগ আর কয়েকটা প্যাকেট হাতে নিয়ে এগোল। পিছনে কুট্টি। ওদের হাতে প্যাকেটের বহর দেখে চমকে উঠল সবাই। কিন্তু ঈশিতার চোখমুখের দিকে তাকিয়ে একমাত্র জয়তী বুঝতে পারল, কতটা আনন্দে ভাসছে ঈশিতা। ওর মনে পড়ল, প্রথম দিককার সেই মুখটা। লজ্জা, অপরাধবোধ, মানসিক যন্ত্রণা আর নিজের উপরে ঘৃণায় কালো ছোপ পড়া মুখটা রাতারাতি কয়েক ঘন্টায় খুশিতে যেন ঝলমল করছে। ও প্যাকেটগুলো জয়তী আর সুভদ্রার হাতে দিয়ে বলল, ‘‘তোমরা বসে পড়ো। ভাগ করো সব। বুড়িকে আর ওর মেয়েকেও ডেকে নাও। আমি মাথায় একটু জল ঢেলেই আসছি। ওদের খাইয়ে দেব।’’ বলে নিজের ব্যাগটা নিয়ে সৌমাভর সেই ঘরটায় ঢুকে পড়ল। জয়তী আর সুভদ্রা মুখ টিপে হাসল শুধু।

কোনও মতে স্নান সেরে একটা শাড়ি পড়ে খাবার ঘরটায় ঢুকেই সুভদ্রা আর জয়তীর মুখ ঝামটানি খেল ঈশিতা। এত খাবার! রাতেও তো শেষ হবে না সবাই মিলে খেলেও। ঈশিতা মুচকি হেসে বলল, ‘‘সব হবে। দাও, ওদের খাবারটা কই। কত বেলা হয়ে গেছে, ওদের খিদে পেয়ে গেছে!’’ পাশে বসা সুভদ্রা মুচকি হেসে একটা বড় থালা দেখিয়ে বলল, ‘‘ওটায় নিয়ে বস। তার পর দরকার মতো বাটি থেকে নিয়ে নিও।’’ বলে ছেলেমেয়েকে ডাকল। ওরা সকালের মতোই কিছুটা জড়োসড়ো ভাবে এসে দাঁড়িয়ে গেল। কোথায় বসবে ঠিক করতে পারছে না। মামন, পিসি নাকি আবার মা? ওদের দ্বিধা দেখে জয়তী এক ধমক দিয়ে দুজনকেই ঈশিতার দু’পাশে বসিয়ে ইশারায় সুভদ্রাকে ওর পাশে ডেকে নিল। ঈশিতা বিস্মিত হয়ে প্রশ্নটা করতেই জয়তী একটু ধমকের সুরে বলল, ‘‘মুখোমুখি না বসলে কথা বলা যায়? এবার বল, তোর কাজ কতটা হল।’’ ঈশিতা থালায় অনেকটা ভাত নিয়ে একটার পর একটা পদ মেখে একবার ছেলেকে একবার মেয়েকে খাওয়াতে খাওয়াতে গল্পে মেতে উঠল। সেই সঙ্গেই কবে কলকাতায় ফিরবে, কী ভাবে যাবে এই সব হাবিজাবি কথা বলতে বলতে খাইয়ে দিল দু’জনকে। সুভদ্রা খেতে খেতেই লক্ষ্য করল, ঈশিতা একগাল ভাতও খায়নি। কনুইয়ের গুঁতোয় বিষয়টা জয়তীকে দেখাল। জয়তী মুট্টিকে ইশারা করল, সে মুখ ভেটকে বলল বুঝতে পারছি না। কুট্টি তখন চিংড়ির খোলা ছাড়িয়ে খেতে ব্যস্ত। একটু পরে ও যখন মুখ তুলল, দেখল পিসি আর মামন ওকে ইশারায় কিছু বলছে। ঈশিতা তখন ওদিকে মুখ করে মেয়েকে খাওয়াতে ব্যস্ত। বিষয়টা বুঝেই লাফ দিয়ে খাওয়া ছেড়ে উঠে দৌড়ে দিয়ে মুখটা ধুয়ে এসে ঈশিতার কোলের কাছ থেকে থালাটা প্রায় কেড়ে নিল কুট্টি। তার পরে পিসি আর মামনের দিকে তাকিয়ে বলল, ‘‘হোটেলে জোর করে দু’গাল খাওয়াতে পেরেছি।’’ তার পরেই ঈশিতার দিকে তাকিয়ে বলল, ‘‘নিজে যদি না খাবে, তা হলে এত আনালে কেন?’’ বলেই বেশ কিছুটা ভাত সেই থালায় দিয়ে বলল, ‘‘আগে নিজে খাবে, তার পর বাকিরা খাবে।’’ বলে মুট্টির হাত ধরে তুলে মুখ ধুতে পাঠিয়ে দিল। নিজেও দুদ্দাড় করে চলে গেল। ওর কান্ড দেখে জয়তী আর সুভদ্রা হেসে ফেলল। তার পরেই তাকিয়ে দেখল, ভাতের থালার দিকে তাকিয়ে অঝোরে কেঁদে যাচ্ছে ঈশিতা। ওরা খাওয়া ছেড়ে উঠে ঈশিতার সামনে বসে গায়ে হাত দিতেই ঝরঝর করে কেঁদে ফেলল ও। সারা শরীর থরথর করে কাঁপছে। জয়তী বিষয়টা বুঝল। সকাল থেকে ছেলেমেয়েকে এ ভাবে পেয়ে, খাইয়ে দিতে পেরে অনেক দিনের চেপে রাখা আবেগ এবার বাঁধ ভেঙে দিয়েছে, নিজের খাওয়ার কথা ভুলেই গেছে ঈশিতা যেন! বিষয়টা বুঝল সুভদ্রাও। কোনও কথা না বলে ছেলেমেয়েকে ডেকে এনে সামনে বসিয়ে বলল, ‘‘এতক্ষণ ধরে তোদের খাওয়াল, এবার তোরা খাইয়ে দে। না হলে খাবে না। যত পাগল নিয়ে আমার হয়েছে জ্বালা!’’

মামনের ধমক শুনে কুট্টি থতমত খেয়ে দাঁড়িয়ে রইলেও মুট্টি একটুও দেরি করল না। ওখানেই ধপ করে বসে থালাটা টেনে ভাত মেখে ঈশিতার মুখের সামনে ধরল। ঈশিতা চোখভরা জল নিয়ে তাকাতেই বলল, ‘‘অনেক বেলা হয়েছে, কাঁদবে পরে। আগে খাও।’’ বলে পরপর কয়েকটা গাল ভাত খাইয়ে দাদার দিকে তাকিয়ে খিঁচিয়ে উঠল, ‘‘মাছটা বেছে দিতে পারছিস না? জল কোথায়?’’ ততক্ষণে জয়তী আর সুভদ্রার খাওয়া শেষ। ওরা থালাতেই হাত ধুয়ে বসে বসে দেখল, মেয়ের হাত থেকে ভাত খাচ্ছে ঈশিতা আর দুচোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। অল্প কিছুটা খেয়ে অবশ্য আর খেল না। বলল, রাতে ভাল করে খাব। বলে উঠতে যেতেই মাথাটা একটু টলে গেল। কুট্টি হাত ধরে তুলে মুখ ধুইয়ে মামনের ঘরের বড় বিছানাটায় শুইয়ে দিল। সুভদ্রা একটু ভয় পেলেও জয়তীর দিকে তাকিয়ে আশ্বস্ত হল। তার পর মুট্টিকে বলল, ‘‘যা গিয়ে দাদাকে নিয়ে মায়ের কাছে শো। মনে হয়, শরীরটা খারাপ লাগছে। তোরা থাকলে সুস্থ বোধ করবে।’’  

এই বারে বেশ চিন্তায় পড়ে গেল দুই ভাইবোনেই। ছুটিছাটা থাকলে দুপুরে খেয়ে হয় মামন নয় পিসির কাছে শোয় তারা। সকালে মা গিয়ে ঘুম থেকে তুলে বুকে টেনে অনেকক্ষণ কেঁদেছে ঠিক, কিন্তু তাই বলে এখন মায়ের কাছে গিয়ে শুতে হবে? ওদের মুখ দেখে জয়তী এবং সুভদ্রা বুঝল, বড় দোটানায় পড়েছে। কিন্তু সেটাকে গুরুত্ব না দিয়ে বলল, ‘‘মুট্টি রাতে মায়ের কাছে শুস আজ। আর কুট্টি এখন তুই যা। পরপর মানসিক চাপে অসুস্থ হয়ে পড়েছে। তার উপর কাল থেকে আজ এতবেলা অবধি প্রায় না খাওয়া। ঘুমোয়ওনি রাতে।’’ কুট্টি আর কথা বাড়াল না। চুপচাপ গিয়ে ঈশিতার পাশে শুল, কিন্তু ঘুমোল না।

ঈশিতা কিন্তু ঘুমিয়ে পড়েছিল। টানা বহু বছরের মানসিক চাপ ওকে ভিতরে ভিতরে অনেকটাই ক্ষইয়ে দিয়েছিল। তার উপর কাল থেকে চলা ঘটনা, আজ ছেলেকে জড়িয়ে তার বাইকে বসা, প্রথমে ছেলে এবং পরে মেয়ের হাতে ভাত খাওয়া— সব মিলিয়ে সেই চাপ আচমকা কমে যাওয়ায় ওর শরীরটা ছেড়ে দিয়েছিল। তবে ঘুমটা সে ভাবে হল না। একবার পাশ ফিরতে গিয়ে বুঝল, ওর পাশে কেউ শুয়ে আছে। প্রথম অনভ্যাসের ধাক্কায় চমকে উঠতে গিয়েও চোখ পিটপিট করে তাকিয়ে দেখল, কুট্টি বালিশে মাথা রেখে চোখের উপর হাত দিয়ে শুয়ে। ও কিছু না বলে পরম নিশ্চিন্তে কুট্টির গায়ের উপরে হাত দিয়ে শুয়ে রইল। কুট্টির চটকাটা ভেঙে গেলেও মামন আর পিসির ভয়ে ওই ভাবেই শুয়ে রইল বেশ কিছুক্ষণ। বেশ কিছুক্ষণ পরে সুভদ্রা ঘরে উঁকি মারল। বাইরে তখন সন্ধ্যে নেমেছে। ও মামনকে ডেকে ফিসফিস করে বলল, ‘‘আমি উঠব, টয়লেটে যাব। তুমি এবার ওনাকে তোল।’’ ঈশিতা বুঝল, বাইরে যতই স্বাভাবিক দেখানোর চেষ্টা করুক, ছেলে বা মেয়ে কেউই ওকে এখনও মা বলে ডাকছে না। ও হাতটা আলতো করে সরিয়ে নিতে গিয়েও নিল না। ও জানে, ওই ডাক ও সহজে শুনতে পাবে না। সময় লাগবে অনেক। সুভদ্রা এবং জয়তী দু’জনেই ওকে সেটা বলেওছে। তবু এত বছর পরে ওর ভিতরের ঝড়টা কেউ বুঝতে পারছে না। সুভদ্রা আস্তে করে ওর হাতটা তুলে নিজের কোলে নিল। কুট্টি উঠে যেতেই যেন ঘুম ভেঙে গেছে, এই রকম চোখমুখ করে উঠে বসল ঈশিতা। তার পর একগাল হেসে বলল, ‘‘ভয় পাস না, আমার কিছু হয়নি।’’ সুভদ্রা পাল্টা হেসে বলল, ‘‘ওঠো, চা খাব।’’ বাইরে এসে চোখেমুখে জল দিল। ডিসেম্বরের প্রায় শেষ। শীতের কামড় এখন প্রচন্ড। তবে ওর গায়ে শুধুই একটা চাদর। জয়তী তাই নিয়ে একটু বকাবকি করল, সুভদ্রাও। ও হেসে ম্যানেজ করে বলল, ‘‘চা করো, আমি আসছি।’’ বলে সুভদ্রার থেকে একটা মোমবাতি চেয়ে নিয়ে সৌমাভর সমাধির কাছে গিয়ে হাঁটু মুড়ে বসে সেটাকে জ্বালিয়ে অনেকক্ষণ চোখ বন্ধ করে প্রণাম করল। তার পর সৌমাভর সমাধিতে মাথা ঠেকিয়ে ফিসফিস করে কিছু বলল। তার পর উঠে ঘরে ঢুকল। ওর চোখমুখ এখন অনেক শান্ত। দাওয়া থেকে জয়তী এবং সুভদ্রা দু’জনেই ওকে দেখছিল। ও উঠে দাঁড়াতেই দু’জনে ঘরে ঢুকে গেল। চা খেতে খেতে ঠিক হল, পরশু সবাই মিলে কলকাতা চলে যাবে। কাল একটা গাড়ি ভাড়া করে নেওয়া হবে, তাতেও সবাই চলে যাবে। আবার জানুয়ারির শেষের দিকে কয়েকের জন্য আসা যাবে। এমনিও গত কয়েক মাস প্রতি শুক্রবার সুভদ্রা অফিস করে চলে আসত। সোমবার গিয়ে আবার অফিস করত। মাঝেমধ্যে জয়তী এবং ছেলেমেয়েরাও ওই ভাবেই আসত। আবার সেই ভাবেই আসা-যাওয়া করতে হবে। সে দিন রাতে মুট্টি ওর পাশে শুয়ে ঘুমিয়ে পড়লে গভীর রাত অবধি জেগে মেয়েকে অনেক আদর করল ঈশিতা। মেয়ে ঘুমিয়ে গেলে নিঃশব্দে উঠে ফের সৌমাভর সমাধির উপরে মাথা রেখে অনেকক্ষণ শুয়ে রইল। কাঁদল, কথা বলল, গুনগুন করে গান করল, নালিশ করল। নিশুতি রাত, তায় শীতকাল। কে দেখবে ওকে! প্রাণভরে আজ এত বছর পরে যেন স্বামীর সঙ্গে সুখ-দুঃখের কথা বলল ঈশিতা। ভোর হচ্ছে বুঝে আবার চুপিসাড়ে গিয়ে মেয়ের পাশে শুয়ে গায়ে কম্বলটা টেনে নিয়েছিল। মেয়ের সঙ্গে এক কম্বলের নীচেই শুয়েছিল সে রাতটা। তবে ঘুমোয়নি।

পরের দিনও ঈশিতা একই ভাবে সকালে উঠে আদর করে মেয়েকে ঘুম থেকে তুলে ছেলেকে তুলেছিল। তার পরে সবাই মিলে চা খেয়ে জলখাবার খেয়ে ঘরের জিনিসপত্র গোছাতে শুরু করেছিল। কুট্টি-মুট্টি গেছিল গাড়ি ভাড়া করতে। এবারে পাঁচ জন মিলে যাবে, তাই বড় গাড়ি না করলে ঠাসাঠাসি হবে। ঈশিতার নিজের যা কিছু, তা শান্তিনিকেতন থেকেই একটা মাঝারি সাইজের ব্যাগে করে এনেছিল। সেটা খোলেইনি। সুভদ্রা ও জয়তীর অনুমতি নিয়ে ও শুধু সৌমাভর বিছানার একটা চাদর আর সৌমাভর একটা গায়ে দেওয়ার চাদর ব্যাগে ভরে নিল। তার পরে রান্নাঘরে বুড়ির সঙ্গে হাত মিলিয়ে রান্না করা, দুপুরে ছেলেমেয়েকে পাশে বসিয়ে খাওয়াল, নিজেও খেল। সবার সঙ্গে গল্পও করল। কিন্তু আজও ওর খাওয়ার পরিমাণ দেখে মনটা খুঁতখুঁত করল জয়তীর। এত কম খেলে ও যে দ্রুত অসুস্থ হয়ে পড়বে, সেটা নিয়ে ওর সন্দেহ নেই। ও ঠিক করল বিষয়টা নিয়ে সুভদ্রার সঙ্গে কথা বলবে আগে। আজ সবাই শুয়ে পড়লেও দুপুরে আর শুল না ঈশিতা। বরং সবাই শুয়ে পড়লে চলে এল সৌমাভর সমাধির পাশে। একসময় সেখানেই শুয়ে পড়ল। কিন্তু জয়তীর চিৎকারে উঠে এসে হাতমুখ ধুয়ে আবার গত কালের মতো মোমবাতি জ্বেলে অনেকক্ষণ প্রণাম করল। তার পর ঘরে এসে জয়তীকে জড়িয়ে ধরে বলল, ‘‘অনেক দিনের না পাওয়াটা যতটা সম্ভব পাওয়ার চেষ্টা করছি গো। তাই ওর পাশ থেকে উঠে আসতে ভাল লাগে না। তার মধ্যে কাল চলে যাব, এই শীতে লোকটা একা শুয়ে থাকবে....।’’ বলে ফুঁপিয়ে কেঁদে উঠল। সে সময় সুভদ্রা বা ছেলেমেয়ে কেউই ঘরে ছিল না। জয়তী বুঝল, বাইরে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক, ঈশিতার আচরণে কিছু একটা অসঙ্গতি দেখা দিচ্ছে। কলকাতায় ফিরে এটা নিয়ে বসতে হবে বলে ঠিক করল।

সে দিন রাতেও মেয়ের পাশ থেকে নিঃশব্দে উঠে প্রায় সারারাত সৌমাভর সমাধির পাশে বসে বসে অনেকক্ষণ নিজের মনেই কথা বলে গেল ঈশিতা। ও জানতেও পারল না, পরপর দু’দিনই ওকে ওখানে প্রায় সারারাত বসে থাকতে দেখেছে একজন, বুড়ি। রাতে তাড়াতাড়ি শুয়ে ভোরে ওঠা বরাবরের অভ্যাস বুড়ির। তার মধ্যে ওর ঘর থেকে ওই জায়গাটা স্পষ্ট দেখা যায়। প্রথম দিন ঈশিতা আর সুভদ্রা যে ওখানে অনেক রাত অবধি বসে কান্নাকাটি করেছে, সেটা ও দেখেছিল। তার পরের দু’দিন ঈশিতা রাতে যত নিঃশব্দেই ঘর থেকে বেরোক, বুড়ি ঠিকই টের পেয়েছিল। তার পরে ভাল করে দেখে নিশ্চিত হয়েছিল।
[+] 4 users Like Choton's post
Like Reply
#70

(৫০)


কলকাতায় ফেরার জন্য সেদিন ভোরেই উঠে পড়েছিল সবাই। ঈশিতা এমনিও বিশেষ ঘুমোয়নি। একটু তন্দ্রা মতো এসেছিল। পরপর প্রায় তিন রাত জাগার ক্লান্তি ওকে ঘিরে ধরছিল। এই সময় ঈশিতা ঘরে ঢুকে ওকে তখনও শুয়ে থাকতে দেখে কপালে হাত ছুঁইয়ে দেখল গা গরম। ও কিছু বলার আগেই ঈশিতা ওর হাত ধরে মিনতি করল, ‘‘কিছু হয়নি, প্লিজ কাউকে বলে আর বিরক্ত কোরো না। আমি ঠিক হয়ে যাব।’’ জয়তীর ভিতরে খুঁতখুঁতুনিটা বাড়লেও কিছু বলল না। ভারী জলখাবার খেয়ে সবাই সকাল সকালই গাড়িতে উঠল। ওঠার একটু আগে ঈশিতা গিয়ে নিজের গায়ের চাদরটা বিছিয়ে দিল সৌমাভর সমাধির উপরে। তার পরে চার কোণে চারটে ইঁট চাপা দিল, যেন উড়ে না যায়। তার পর অনেকক্ষণ সমাধিতে মাথা ঠেকিয়ে কেঁদে বিড়বিড় করে কিছু কথা বলে চুপ করে এসে গাড়িতে উঠে বসল। ও এসে বসার পরে জয়তী গাড়ি থেকে নেমে বুড়িকে কয়েকটা কথা বলার জন্য গেল। তখন বুড়ি ওকে পরপর দু’দিনের ঘটনাটা বলল। জয়তী বুঝল, দ্রুত কিছু না করলে ঈশিতার সমস্যা বাড়বে। কলকাতায় ফিরেই বিষয়টা নিয়ে ঈশিতার আড়ালে সুভদ্রা এবং ছেলেমেয়ের সঙ্গে কথা বলা দরকার।

কলকাতায় ফিরে সুভদ্রার বাড়িতে ঢোকার মুখে নামফলকে চোখ পড়তেই চমকে গেল ঈশিতা। ছোট্ট শ্বেতপাথরের টুকরোয় বাংলায় লেখা নাম ‘দেবী’। আন্দামানে থাকতে ওর নামের মানে বলতে গিয়ে সৌমাভ ওকে বুঝিয়েছিল, ঈশিতা নামের বহু অর্থের একটা হচ্ছে দেবী। তা হলে কি ওর নামেই নাম বাড়ির? অবশ্য সুভদ্রাও তো একজন দেবীরই নাম। আর এমনিতেও সুভদ্রার আচার-আচরণও দেবীর মতোই। ও প্রশ্নটা করতে গিয়েও থমকে গেল। জয়তী এবেলা এ বাড়িতেই খাবে। বিকেলে নিজের বাড়িতে ফিরবে।

দোতলা বাড়িটার দোতলাতেই উঠল সবাই। ঈশিতা দেখল, চারটে বড় শোয়ার ঘর। সুভদ্রা ওকে বলল, একটা ঘরে সৌমাভ শুত, অন্যটায় ও মেয়েকে নিয়ে শুত। বাকি দুটোর একটা কুট্টির অন্যটা জয়তী এলে থাকে ছেলেকে নিয়ে। ঈশিতা সুভদ্রার হাত ধরে অনুরোধ করল, ও সৌমাভর ঘরেই রাতে শোবে। মেয়েকে নিয়ে সুভদ্রা আগের ঘরটাতেই ঘুমোক। একটু দ্বিধা থাকলেও জয়তীর ইশারায় সুভদ্রা রাজি হল এতে। ঈশিতার সৌমাভর খাটে সেই পাতলা তোষক আর চাদরটা বিছিয়ে নিয়েছে। সেখানেই রাতে ঘুমোয়।

সেদিন থেকে ঈশিতার রুটিন হল, সকালে প্রথমে মেয়েকে তার পরে ছেলেকে ঘুম থেকে তুলে চা করে সবাইকে দিয়ে সবার জন্য জলখাবার বানানো। সুভদ্রার অফিস এবং ছেলেমেয়ের কলেজ খুলে গেলে সকালের রান্না থেকে ওদের টিফিন— সবই নিজের হাতে করে দিত। ছুটির দিনে খাইয়েও দিত পাশে বসিয়ে। বাকি সারা দিন ঘরের টুকটাক কাজ করত আর আপন মনে কী সব ভাবত। মাঝে একবার ফোন করেছিল মেজদিকে। শুনল, গুঞ্জার বর সেদিন ওবাড়ি থেকে ফেরার পরে কোনও কথা বলেনি। চুপচাপই ছিল। পরের দিনই ট্রান্সফারের আবেদন করে দিয়ে এসেছিল। যে কোনও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যাতে ওর ট্রান্সফার হয়। নেতাদের ধরাকরা করে জানুয়ারির মাঝামাঝি ও চলে যায় নর্থইস্টের একটা ইউনিভার্সিটিতে। যাওয়ার আগের দিন দুই দিদি জামাইবাবুকে ফোন করে খবরটা দেয়। তার পরে ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে গুঞ্জাকে জানায়। অত কম সময়ের মধ্যে শান্তিনিকেতনের চাকরি, ছেলের কলেজ ছেড়ে গুঞ্জার পক্ষে সেখানে যাওয়া কঠিন। তা ছাড়া সেদিনের পর থেকে ওদের মধ্যে প্রচন্ড দূরত্ব বেড়ে যায়। ফলে গুঞ্জাও এ নিয়ে নিজের বরকে বেশি কিছু বলার সাহস পায়নি। ওর বর একাই চলে গিয়েছে। মেজদি শুধু একটা কথাই বলল, ‘‘গুঞ্জাও নিজের লোভের ফাঁদে পড়ে নিজের সুখের সংসার নষ্ট করল। ওই ছেলে আর ফিরবে কি না, জানি না। মনে হয়, সেদিন গুঞ্জার কীর্তি শুনে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েই সব করেছে। আমি আর এই বয়সে কাউকে কিছু বলব না। আর ওর তো বয়সটা ১৮ নয়, ছত্রিশ। ফলে এমন নয় আবেগে করে ফেলেছে। যা বুঝেছে, হিসেব করেই করেছে। আমি আর বড়দি ওর খেলাটা ধরে ফেলব এবং সেটা ওই রকম ভরা হাটে বলে দেব, সেটা ভাবতে পারেনি। তাই আমাদের সঙ্গে আর কথা বলে না, ফোনও করে না। বোন বলতে তুইই রইলি, ফোন করিস। আসিস। আমরাও যাব সময় পেলে।’’ ও শুনে গেছে, কিছু বলেনি। শুধু বুঝেছে, গুঞ্জার বরের মধ্যেও কোথাও যেন একটা সৌমাভর ছায়া। অন্যায় সহ্য না করা। এ বাড়িতে আসার দিন কয়েক পর থেকে ও নিজেও কিছুটা চুপচাপ হয়ে গেছে। যন্ত্রের মতো কাজ করে, নিজের দায়িত্ব পালন করে। ছেলেমেয়ে একই রকম। এমনিও তারা ব্যস্ত নিজেদের পড়াশোনা, কলেজ নিয়ে। বাড়ি ফিরে বেশির ভাগ কথাই বলে মামনের সঙ্গে। ঈশিতার সঙ্গে টুকটাক কথা বললেও তেমন ঘনিষ্ঠতা হয়নি। ঈশিতা রোজ সন্ধ্যেবেলায় নিজের ঘরে সৌমাভর একটা বড় ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে, ধূপ দিয়ে কী যে বলে বিড়বিড় করে, কেউ বোঝে না। এ বাড়িতে আসার পরে প্রথম দিকে কয়েকদিন শোয়ার ঘর থেকে বেরিয়ে বসার ঘরে ঢুকতে গিয়ে দেখেছে, সুভদ্রার সঙ্গে ছেলেমেয়ে ফিসফিস করে কিছু বলতে বলতে ওকে দেখে চুপ করে গেছে। ও জানে, ছেলেমেয়ের দ্বিধা কাটতে সময় লাগবে। ও পরের দিকে বসার ঘরে বা সুভদ্রা-মুট্টির শোওয়ার ঘরে ঢোকার আগে গলা খাঁকাড়ি দিয়ে ঢুকত। এর পর থেকে সংসারের প্রায় সব কাজ নিজেই ঘাড়ে তুলে নিয়েছে, যাতে সুভদ্রার উপরে কোনও চাপ না পড়ে। রান্নার পাশাপাশি সুভদ্রা ও ছেলেমেয়ের জামাকাপড় কাচা বা ইস্ত্রি করার কাজ নিজেই করে। ঘরমোছা, বাসন মাজার ভারটাও নিজের কাঁধেই তুলে নিয়েছে। সুভদ্রা বহু বকাবকি করেও ওকে থামাতে পারেনি। ঈশিতা শুধু একটাই কথা বলেছে, ‘‘এত বছর পরে সুযোগ পেয়েছি চুটিয়ে সংসার করার। করতে দে প্লিজ। তোর সংসার তোরই থাকবে, দেখিস। আমি তো অতিথি রে!’’ কথাগুলো কানে লাগল সুভদ্রার। কিন্তু কিছু বলল না।

জানুয়ারির শেষে সবাই পাঁচ দিনের জন্য গেছিল সৌমাভর বাড়িতে। সেখানে গিয়ে নতুন কেনা চাদর দিয়ে সমাধি ঢেকে তার চারপাশে লোহার রেলিং বসিয়েছিল ঈশিতা। পুকুর সংস্কারও করিয়েছিল। বাড়ির টুকটাক মেরামতির কাজও একার দায়িত্বে করিয়ে নিয়েছিল। ওর আচরণে অবাক হলেও কেউ কিছু বলেনি। শুধু বুড়ি দেখেছিল, জানুয়ারির ঠান্ডাতেও এবারেও পাঁচ দিনই রাতে সৌমাভর সমাধির পাশে প্রায় সারা রাত শুয়ে থাকে গায়ে একটা চাদর দিয়ে। এবারও ফেরার পথে বিষয়টা ও জয়তীকে বলেছিল। কলকাতায় ফেরার পরে একদিন জয়তী এ নিয়ে ওর সঙ্গে কথা বলতে গেলে ঈশিতা ওর কোলে মাথা রেখে শুধু বলেছিল, ‘‘মানুষটাকে চিরদিনের জন্য হারিয়েছি নিজের পাপে। এখন প্রায়শ্চিত্তের চেষ্টা করছি গো। দেখো, সব ঠিক হয়ে যাবে।’’

ফেব্রুয়ারিতে দু’দিনের জন্য শান্তিনিকেতনে গিয়ে পিএফ এর টাকা তুলে নিল। ওখানকার বাড়ি-আসবাব বিক্রির টাকা নিয়ে কলকাতায় ফিরে কাঁকুরগাছির একটা ফ্ল্যাটও বিক্রি করে দিল। সব মিলিয়ে অনেক টাকা। ও ভাগ করে ফেলল সেগুলো। ৮০ ভাগ টাকা ছেলেমেয়ের নামে ফিক্সড করে দিল। কিছুটা রাখল সুভদ্রার নামে। একদিন জয়তীর সল্টলেকের বাড়িতে গিয়ে ওর ছেলেকে অনেকক্ষণ আদর করে তার নামেও বেশ কিছু টাকা একই ভাবে রাখল। তার পর একদিন দুপুরে নিজের সব গয়না নিয়ে বসে হিসেব করে মেয়ের জন্য এবং ছেলের বউয়ের জন্য আলাদা করে দুটো ছোট বাক্সে করে রাতে সুভদ্রার হাতে তুলে দিল।

এই বারে সুভদ্রা একটু রেগে গেল। সোজা জয়তীকে ফোন করে সব বলল। জয়তী সেদিন রাতে ওদের বাড়িতে এসে রইল। রাতে ঈশিতার ঘরে বসে সুভদ্রার নালিশ শুনল। সুভদ্রার একটাই কথা, ‘‘বড়দি এ রকম তাড়াহুড়ো করছে কেন? ছেলেমেয়ের বিয়ের দেরি আছে। তা ছাড়া এই ভাবে টাকাপয়সা সব দিয়ে দিল, নিজের কিছু খরচ তো লাগে। এসে অবধি খরচ করেই গেছে, একটা টাকাও নেয়নি আজ অবধি।’’ ঈশিতা বলল, ‘‘ওরে আমি অনেক বছর চাকরি করেছি। এখনও দশ বছর নিজের খরচ চালাতে পারব। তা ছাড়া তোর বাড়িতে থেকে চারবেলা খাচ্ছিও তো তোরই পয়সায়। ইলেকট্রিকের বিলও তুই দিস। আমার খরচ কী? পিরিয়ডের প্যাড? সেটুকু কেনার মতো টাকা আছে রে। তুই ভাবিস না। আর এগুলো ব্যবস্থা করে ফেললাম, কারণ আমার কিছু হয়ে গেলে, তখন সমস্যা হবে।’’ জয়তী গোটা সময়টা চুপ করে সব শুনল। শেষের কথাটায় চমকে গেল। মানে কী? ঈশিতার কিছু হয়েছে? কিন্তু দেখে তো বোঝা যাচ্ছে না। তার পরে ঈশিতাকে চমকে দিয়ে বলল, ‘‘ওখানে থাকার সময় তিনদিন এবং গত বারে পাঁচ দিন— টানা তুই রাতে সৌমদার সমাধির পাশে শুয়েবসে কাটিয়েছিস। একটা দিনও ঘুমোসনি রাতে। তুই যেটুকু খাস, সেটা একটা পাঁচ বছরের বাচ্চার থেকেও কম। ওখানে থাকার ক’দিন তোর মধ্যেকার সেই প্রাণটা কোথায় হারাল? এত চুপচাপ থাকিস, একমনে যন্ত্রের মত কাজ করিস, কোথাও যাস না। কী হয়েছে তোর?’’ এটা জানত না সুভদ্রা। ও চমকে গেল। ঈশিতার হাত ধরে বলল, ‘‘তুমি রুটিন মেনে ছেলেমেয়েকে ঘুম থেকে তুলে দাও, আদর করো, ওদের সব কাজ করে দাও, আমারও। কিন্তু কোথাও যেন একটা শূন্যতা বুঝতে পারি। জানি, ওরা এখনও তোমায় মা বলে ডাকে না, এটা নিয়ে তোমার মনের মধ্যে প্রচন্ড কষ্ট আছে। কিন্তু একটু তো সময় দেবে, বলো?’’ ঈশিতা প্রাণখুলে হেসে বলল, ‘‘ধুর, ওটা নিয়ে আর ভাবিই না। তুই আর দিদি অকারণ চিন্তা করছিস। দেখিস, ওরা ঠিক একদিন মা বলে ডাকবে, সেটা আমিও জানি।’’ বলে মুচকি হেসে একটা যেন দীর্ঘশ্বাস ফেলল। শব্দটা জয়তীর কানে গেল। কিন্তু কিছু বলল না। উঠে গিয়ে কুট্টিমুট্টির সঙ্গে কিছুক্ষণ কথা বলে নিজের ঘরে ঢুকে গেল।

মার্চের গোড়ার দিকে ঈশিতা একদিন সুভদ্রাকে বলল, ‘‘আমার একগাদা কাজ আছে। আমি কয়েকদিন দুপুরে সব কাজ সেরে বেরোব। অনেক কাজ সারতে হবে। ফিরতে রাত হতে পারে। তবে সব গুছিয়ে রেখে যাব, শুধু খাবারটা গরম করে নিতে হবে আর সন্ধ্যাবেলা চা তোকে করে নিতে হবে ওই কটা দিন। প্লিজ, কিছু মনে করিস না। রাতের খাবার আমি করেই বেরোব, ফিরে গরম করে সবাইকে খেতে দেব।’’ সেদিন রাতে যথারীতি ছেলেমেয়েকে খাইয়ে নিজে খেয়ে ঘরে ঢুকল। সুভদ্রার কেমন যেন লাগল ওর আচরণ। ঠিক করল, পরের দিন আবার জয়তীর সঙ্গে কথা বলবে। দরকারে এ বারে ছেলেমেয়েকে একটু বকবেও। ও বুঝতে পারছে, ছেলেমেয়ের কাছে মা ডাক না শোনা, ওকে যেভাবে ছেলেমেয়ে গলা জড়িয়ে কথা বলে, সেগুলো না করা একটা প্রভাব ফেলেছে ঈশিতার উপরে।

পরের বেশ কয়েক দিন শনি-রবি বাদে ঈশিতা রোজই বেলার দিকে ঘরে তালা দিয়ে বেরোত। তার আগে সব কাজ সেরে রাখত। কুট্টি বা মুট্টি আগে ফিরলে তো বটেই, এমনকি সুভদ্রাও বহু দিন তাড়াতাড়ি ফিরে দেখেছে, ঈশিতা তখনও আসেনি। আবার কয়েকদিন এসে দেখেছে, ঈশিতা ঘরেই রয়েছে, কাজ করছে একমনে। সুভদ্রা জানে, ঈশিতা ভাল গান করে। কিন্তু আজ অবধি ওর গান শোনা হয়নি। এমনকি গুনগুনিয়ে গানও করে না। সুভদ্রা রান্নাঘরে ঢুকে ওকে একা পেয়ে একদিন প্রশ্নটা করেই ফেলল। চুপচাপ কথাটা শুনল। তার পরে দুচোখ ভরা জল নিয়ে বলল, ‘‘রবীন্দ্রনাথের গানের মানে বুঝতাম না আগে। ও একা একা অনেকবার অনেক গান গেয়েছে, সেগুলোর মানে ভাল করে বুঝিনি তখন। তাই আজও মূল্য দিচ্ছি। তখন গাইতাম না বুঝে, খেয়ালখুশিতে। আজ অনেক কিছু বুঝি রে, তাই আর গাইতে পারি না।’’ বলে দুহাতে মুখ চেপে ডুকরে কেঁদে উঠল।

এ বারে দোল পড়েছে মার্চের শেষ দিকে। তার দু’তিন দিন আগে ঈশিতা বাড়ি ফিরল সুভদ্রার পরপরই। সুভদ্রা দেখল, ঈশিতার চোখমুখ অনেক খুশিখুশি। উজ্জ্বল। তার পরেই ওকে চমকে দিয়ে বলল, ‘‘অনেকগুলো কাজ বাকি ছিল, সব সেরে ফেললাম, জানিস।’’ তার পরে নিজের ঘরে ঢুকে স্নান করে একটা নতুন শাড়ি পরে ব্যাগ থেকে একটা বড় মালা বের করে বাইরের ঘরে টাঙানো সৌমাভর ছবিতে খুব যত্ন করে পরিয়ে দিল। তার পর নিজের ঘরে ঢুকে আর একটা মালা সেই ঘরে রাখা ছবিটায় পরাল। তার পর প্রদীপ জ্বেলে ছবিটার সামনে অনেকক্ষণ ধরে বিড়বিড় করে কী বলল। সুভদ্রা একবার উঁকি মেরে দেখল, ঈশিতার চোখ দিয়ে অঝোরে জল পরছে, কিন্তু তার মধ্যেও যেন একটা খুশির ছাপ। সেদিন দুই ছেলেমেয়েকে অনেকক্ষণ ধরে আদর করে খাইয়ে সেই সৌমাভর গ্রামের বাড়ির মতো যত্ন করে ঘুম পাড়িয়ে দিল। তার পর শুতে গেল।

পরদিন ভোরে একটা ছোট ব্যাগ নিয়ে সুভদ্রাকে বলল, ‘‘কাল দোল। আমি দিন সাতেকের জন্য পুরী যাচ্ছি। ফোন বন্ধ থাকলে চিন্তা করিস না। ঠিক সময়মত খবর পাবি।’’ বলে মুচকি হেসে একটা ছোট ব্যাগ কাঁধে নিয়ে ঘুমন্ত ছেলেমেয়েকে অনেকক্ষণ আদর করে সুভদ্রাকেও বুকে টেনে আদর করে ঘর ছাড়ল। সুভদ্রার আবারও কেমন যেন লাগল। ও দেখল, একবার শুধু পিছন ফিরে বাড়িটা দেখে সামনের দিকে তাকিয়ে হেঁটে চলে যাচ্ছে ঈশিতা। মাঝে একবার শুধু চোখে হাত দিল, হয়তো কিছু পড়েছে।
Like Reply
#71

(৫১)

ঈশিতা চলে যাওয়ার কয়েক ঘন্টা পরেই সমুদ্রকে নিয়ে জয়তী এ বাড়িতে এসে খবরটা শুনল। আপাতত কয়েক দিন ও এবাড়িতেই থাকবে। সল্টলেকের বাড়ি বিক্রি না করে মোটা টাকায় একটা ব্যাঙ্ককে ভাড়া দেবে বলে ঠিক করেছে। আর কয়েক দিন পরে বৈশাখ মাস পড়লে এ নিয়ে কথা ফাইনাল হবে। এ সব নিয়ে আজ কথা বলবে সবাই মিলে বলে ঠিক করেই এসেছিল, কিন্তু ঈশিতা নেই দেখে খারাপ লাগল জয়তীর। তার উপর যাওয়ার আগে ওকেও তো কিছু বলেনি! ও কিছু না বলে চুপ করে রইল। একফাঁকে চোখ পড়ল, সৌমাভর ছবিতে মালা দেওয়া। কী মনে হতে সৌমাভর শোয়ার ঘরে গিয়ে দেখল, সেখানেও সৌমাভর ছবিতে মালা দেওয়া। খাটের দিকে তাকিয়ে দেখল, সৌমাভর বিছানার চাদরটা শুধু যত্ন করে খাটের মাথার দিকে রাখা। ওর মনে পড়ল, ঈশিতা আসার পর থেকে যখনই এসেছে, দেখেছে, একটা চাদর বিছানায় পাতা, অন্যটা পাশে ভাঁজ করে রাখা। যাতে রাতে গায়ে দিয়ে শুতে পারে। আজ একটা চাদর পরিপাটি করে রাখা, অন্যটা কোথায়? দেখেই বোঝা যাচ্ছে, রীতিমতো ডেটল দিয়ে কেচে ইস্ত্রি করে রাখা চাদরটা। মনের ভিতরটা কী একটা কারণে যেন খচখচ করল জয়তীর। ফোন করে দেখল, ঈশিতার ফোন বন্ধ। ওদিকে সমুদ্র দুই দাদাদিদির সঙ্গে মেতে গেছে। ঈশিতা না থাকায় রান্না করা থেকে শুরু করে সব কাজ পড়েছে সুভদ্রার ঘাড়ে। সেটা দেখে জয়তীও ওর সঙ্গে হাত মেলাল। পরের দিন দোল আনন্দেই কেটে গেল সবার। তার পরের দিনও। সেদিন আবার খবরের কাগজ বন্ধ। কাগজ না পড়লে বাঙালির দিন ভাল করে শুরু হয় না। ওরা কেউই টিভি দেখতে পছন্দ করে না। তাই হাবিজাবি গল্প করে কাটাল সারাদিন। রান্নাও করল দু’জনে মিলে। অনেক কথা হল সৌমাভকে নিয়ে, এমনকি ঈশিতাকে নিয়েও। জয়তী দেখল, ঈশিতাকে নিয়ে আলোচনার সময় ছেলেমেয়ে চুপ করে আছে। এবার ওর একটু রাগই হল। তিন মাস হয়ে গেছে। সৌমাভর মৃত্যুর দিন থেকে ঈশিতার ছেলেমেয়েকে কাছে পাওয়ার আকাঙ্খা ও দেখেছে। ছেলেমেয়ের কাছেও রাখঢাক না করে নিজেকে নোংরা মেয়ে বলে ওর বারবার ক্ষমা চাওয়া, কান্না— সব ওর চোখের সামনেই হয়েছে। তার পরেও একছাদের নীচে এতদিন থেকে কুট্টিমুট্টি একবারও মা বলে ডাকেনি! সে দিন রাতে ও শুতে গেল, মনের মধ্যে একটা অশান্তি আর খারাপ লাগা নিয়েই।

পরের দিন সকালে কাগজ আসার পরেই ও হুমড়ি খেয়ে পড়ল। চা খেতে খেতে কাগজ পড়তে পড়তে একটা ছোট্ট খবরে চোখ আটকে গেল, ‘দোলের আগের দিন সন্ধ্যায় কলকাতা চক্ররেলের লাইনে এক মধ্যবয়সী ব্যক্তির দেহ মিলেছে। ময়নাতদন্তে জানা গিয়েছে, প্রচুর মদ্যপান করে ছিলেন ওই ব্যক্তি। মৃতের নাম রাহুল দুবে, বাড়ি কলকাতায়। তাঁর পরিবার জানিয়েছে, তিনি কি কারণে চক্ররেলে চড়েছিলেন, তা তাঁদের অজানা। মৃতের স্ত্রী ও দু’টি সন্তান রয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, প্রচুর মদ খেয়ে ট্রেনের দরজায় দাঁড়িয়ে বাইরে ঝুঁকতে গিয়েই ভারসাম্য হারিয়ে পড়ে যান তিনি। রেল পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করেছে।’

খবরটা পড়ে স্নায়ু টানটান হয়ে উঠল জয়তীর। এ কি সেই রাহুল দুবে? ও কাগজটা ভাঁজ করে রেখে চুপ করে ভাবতে বসল। কাউকে কিছু বলল না, শুধু ঈশিতার নম্বরে একটা ফোন করল এবং অবাক হয়ে দেখল, ফোনটা এখনও বন্ধ! ওর এবার অস্থির লাগল। সুভদ্রাকে ডেকে খুব স্বাভাবিক গলায় বলল, ‘‘ঈশিতা পুরীতে গেছে ক’দিনের জন্য? তোকে ফোন করেছিল এর মধ্যে?’’ সুভদ্রা মাথা নেড়ে জানাল, কয়েকদিনের জন্য পুরী যাচ্ছি বলে বেরিয়েছিল, কবে ফিরবে বলেনি। সেদিনটা প্রচন্ড অস্বস্তি নিয়েই কাটাল জয়তী। কারও সঙ্গে বেশি কথা বলল না। নিজের মতো চুপ করে আকাশপাতাল ভাবতে লাগল।

পরদিন সকালে ওর কয়েকটা কাজ ছিল। সুভদ্রারও। সকাল সকাল দু’জনেই বেরিয়ে গেল। ছেলেমেয়েরা বাড়িতেই রইল। রাতে ফিরে বিশেষ কথা হল না।  বারান্দায় বসে চায়ে চুমুক দিতে দিতে সে দিনের কাগজটা চোখ বোলাতে লাগল। লাগল। অন্য একটা পাতায় গিয়ে একটা খবর চোখে পড়তেই মাথা ঘুরে জ্ঞান হারাল জয়তী। ওর পড়ে যাওয়ার আওয়াজ পেয়ে সুভদ্রা, কুট্টিমুট্টি, সমুদ্র সবাই মিলে চোখেমুখে জল ছিটিয়ে জ্ঞান ফেরাল। ওর উঠে বসে মুখচোখ মুছে সুভদ্রাকে খবরটা পড়াল, ‘‘দোলের দিন রাতে শান্তিনিকেতনের একটা হোটেল থেকে ঈশিতা নামে এক মহিলার দেহ উদ্ধার হয়েছে। মহিলার বয়স আনুমানিক ৩৬-৩৭। পরণে লাল রঙের একটা পুরনো বেনারসী শাড়ি ছিল। হোটেলে নাম লেখানোর সময় তিনি কোনও পদবী ব্যবহার করেননি। ফলে মহিলার পুরো পরিচয় পেতে পুলিশের সমস্যা হচ্ছে। হোটেলে তাঁর যে ফোন নম্বর দেওয়া ছিল, সেটা তাঁর ঘরে বা ব্যাগে মেলেনি। নম্বরটিও বন্ধ। বিকেলে হোটেল ছেড়ে দেওয়ার কথা থাকলেও সন্ধ্যে পর্যন্ত না বেরনোয় হোটেল থেকে খবর দেওয়া হয় থানায়। তারাই দরজা ভেঙে দেহ উদ্ধার করে। প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ খেয়ে মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তে জানা গিয়েছে। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। মহিলার মাথার কাছ থেকে দুটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। একটি সুইসাইড নোট। মহিলা জানিয়েছেন, একাকীত্বের অবসাদ থেকেই এই পথ নিয়েছেন তিনি। চিঠিতে কারও নামে কোনও অভিযোগ করেননি। আর একটি নোট স্থানীয় পুলিশকে লেখা। চিঠিতে তিনি জানিয়ে গেছেন, তাঁর কোনও আত্মীয়-স্বজন কেউ নেই। ফলে দেহটি যেন পুলিশই দাহ করে। দাহ বাবদ বেশ কিছু টাকাও চিঠির সঙ্গে ক্লিপ দিয়ে আটকানো ছিল। একই সঙ্গে পুলিশকে অনুরোধ করা ছিল, তাঁর খোঁজে আসা কাউকে যেন হেনস্থা না করা হয়। পরের দিন ভোরে  দেহটি দাহ করা হয়েছে। পুলিশ তাঁর পরিচিত বা আত্মীয়দের খোজ পেতে বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করেছে।’’

খবরটা পড়ে সুভদ্রা হাইমাউ করে কেঁদে উঠতে যেতেই জয়তী ওর মুখ চেপে ধরল। তার পরে মাথা চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, ‘‘সৌমদার বাড়ি থেকে ফেরার কয়েক দিন পর থেকে ওর হাবভাব ভাল লাগেনি। যত দিন যাচ্ছিল, নিজেকে গুটিয়ে নিচ্ছিল। কেন নিচ্ছিল, তুইও জানিস। যাক, এখন আর ও সব ভেবে লাভ নেই। তবে ও যে এটা করবে, ভাবিনি। অনেক অভিমান নিয়ে চলে গেল মেয়েটা। সেদিন সৌমদার দুটো ছবিতে মালা আর বিছানার চাদর ওই ভাবে দেখে সন্দেহ হলেও বলতে পারছিলাম না। কিন্তু ক্রমাগত মনটা কুডাক গাইছিল রে।’’ তার পরেই নিজেকে সামলে সুভদ্রাকে বলল, ‘‘সমুদ্রকে ওর এক বন্ধুর বাড়িতে দিন কয়েকের জন্য রেখে চল আমরা একটু পরেই বেরিয়ে যাই। ছেলেমেয়েকে এখনই কিছু বলিস না। ওখানে সব দেখে সিদ্ধান্ত নেব। তুই চেনাশোনা একটা এজেন্সি থেকে গাড়ি বুক কর। দরদাম বেশি করিস না। আর টাকাপয়সা যা আছে, সঙ্গে নিয়ে নে।’’ বলে ঘরে ঢুকে সমুদ্রকে বলল, ‘‘তুই কটা দিন জিশানদের বাড়ি থাক। আমি আন্টির সঙ্গে কথা বলে নিচ্ছি।’’ বেস্ট ফ্রেন্ডের বাড়িতে থাকবে শুনেই সমুদ্র নেচে উঠল। জয়তী ওকে রাখতে গেল। সুভদ্রা হতভম্বের মতো বসে রইল বারান্দায়। পিসির ওই ভাবে চলে যাওয়া আর মামনের থমথমে মুখচোখ দেখে কুট্টিমুট্টি ঘাবড়ে গেলেও কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না।
Like Reply
#72

(৫২)

শেষ কথা

ছেলেকে রেখে ফেরার সময় জয়তী দেখল, দরজার বাইরে পোস্টঅফিসের লোক। ‘গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’ লেখা দু’টি খাম নিয়ে দাঁড়িয়ে। সরকারি খামের চিঠি, তাই সই করে নিতে হবে। একটি ওর নামে, অন্যটি সুভদ্রার নামে। ও নিজেই সই করে চিটি দুটো নিয়ে ইশারায় সুভদ্রাকে নিয়ে সৌমাভর শোয়ার ঘরে ঢুকল। তার পর দরজা আটকে সুভদ্রাকে ইঙ্গিতে চিঠি খুলতে বলল। ‘সুভদ্রা সরকার’ নাম লেখা খামের মুখ কেটে সুভদ্রা একটা চিঠি বের করল। একপাতার মাত্র চিঠি। তাতে কয়েকটা লাইন লেখা, ‘‘স্নেহের সুভদ্রা, ভেদিয়ার বাড়িতে তোকে জড়িয়ে ধরে দেওয়া কথা রাখতে পারলাম না। বলা ভাল, রাখলাম না। অবশ্য রেখেও খুব লাভ হত না। যাক, তোর সংসার তোর হাতেই ছেড়ে গেলাম। সবকিছু। তোকে একদিন বলেছিলাম না, আমি অতিথি। অতিথিদের বেশিদিন এক জায়গায় থাকতে নেই রে। তাই চলে যাচ্ছি। তার উপর নোংরা চরিত্রের অতিথি তো, তোর কোনওদিন দুর্নাম হলে সেটা তোর পরিবারের সকলের পক্ষেই খারাপ হত। খুব ভাল থাকিস সবাই মিলে। আমি তো বেশ্যা বলে সবার কাছে পরিচিত, তাই তোর ছেলেমেয়েকে আশীর্বাদ করে যেতে পারলাম না। প্রার্থনা করি, তোরা সবাই ভাল থাকিস। ইতি ঈশিতা (বেশ্যাদের পদবী থাকে না, তাই লিখলাম না)।’’

চিঠিটা পড়ে সুভদ্রা স্তম্ভিত হয়ে গেল! ওর মনে পড়ল, ঈশিতা এ বাড়িতে এসে সব কাজ নিজে হাতে করা শুরু করার পরে ও একদিন তা নিয়ে বকাবকি করায় ঈশিতা বলেছিল, ‘‘তোর সংসার তোরই থাকবে, দেখিস। আমি তো অতিথি রে!’’ সেদিনই ওর খটকা লেগেছিল। কিন্তু বলি বলি করেও জয়তীকে বলা হয়নি। ও কেঁদে ফেলল। জয়তী ওর হাত থেকে চিঠিটা নিয়ে কিছু না বলে ওর নাম লেখা খামটা খুলল,

‘‘জয়তীদি (আজ আর দিদি লিখলাম না, অনেক কারণে), প্রথম অনুরোধ এই চিঠি পুড়িয়ে দিও। কারও হাতে পড়লে বিপদ হবে, অকারণ থানা-পুলিশ। তার উপর তোমাদের সরকারি চাকরি, ছেলেমেয়ে তিনটের ভবিষ্যৎ, সব মিলিয়েই বললাম।
চল্লাম গো। ভাল থেকো। দেখি, ওপারে গিয়ে দেখা পাই কি না। তোমাকে একটা ঘটনা বলি। দিন কয়েক আগে সুভদ্রা আমাকে প্রশ্ন করেছিল, আমি কেন আর গুনগুন করে হলেও গান গাই না। ওকে বলেছিলাম, রবীন্দ্রনাথের গানের মানে না বুঝে গাইতাম আগে। এখন বুঝি বলে আর গাইতে পারি না। জানো, আন্দামানে বিয়ের পরে যখন সবাই আমাকে ১২ বছরের বড় ওই লোকটার কাছে রেখে চলে গেছিল, খুব কেঁদেছিলাম দু’দিন। খাইনি, ঘুমোইওনি। তিন দিনের দিন আমাকে নিয়ে সমুদ্রের বিচে বসে ‘ভুবনজোড়া আসনখানি’ গানটার ইতিহাস বলে গেয়ে উঠেছিল নিজের মনেই। ওই মুহূর্তে লোকটার প্রেমে পড়িনি শুধু, তার হাতে নিজের সর্বস্ব তুলে দিয়েছিলাম। বিনা বাধায়। তার পরে অনেকগুলো দিন তার কাছে নিলাজের মতো নিজেকে মেলে ধরেছিলাম। আমাকে পড়াশোনা করিয়ে বড় করবে বলে স্বপ্ন দেখিয়েছিল সে। তার পর কলকাতায় এসে জানো, প্রথম ক’দিন ঘর গোছাতেই কেটে গেল। এত ক্লান্ত লাগত, কী বলব। আমি তো আগে তখন এসব করিনি। মাত্র ১৮ বছর হয়েছে। হাঁপিয়ে যেতাম গো। শরীর যেন ভেঙে আসত। রাতে ওর কাছে শুলেও ক্লান্তি আর নতুন জায়গার লজ্জায় নিজেকে সেভাবে মেলে ধরতে পারতাম না। তার কয়েকদিন পরে কাঁকুরগাছির বাড়িতে গিয়ে নিজের বইখাতা নিয়ে ফেরার পথে পিরিয়ডের ডেট চলে গেছে দেখে কি মনে করে ইউরিন টেস্টের জন্য টাকা দিয়ে এসেছিলাম। কিন্তু ও বাড়ি ফিরে আমি কেন বাড়ির লোকের সঙ্গে দেখা করিনি, তাই নিয়ে বিস্তর বকাবকি করল। আমার খারাপ লাগলেও কিছু বলিনি। আহারে, সারাজীবন একা থেকেছে লোকটা, সত্যিই তো ওরও ইচ্ছে করে আত্মীয় পেতে। কিন্তু তার পরেই আমাকে আন্দামানের মতো করে থাকতে বলায় খুব রাগ হয়েছিল। যা নয় তাই বলেছিলাম। কেমন গুম খেয়ে গেছিল। রাতে আদরও করেনি। আমারও রাগ হয়ে গেল শুয়ে পড়লাম। পরদিন ইউরিন রিপোর্ট পেয়ে দেখলাম, পজিটিভ। বিশ্বাস করো জয়তীদি, তখনও পর্যন্ত আমার গর্ভ অপবিত্র হয়নি। ওরা অপবিত্র গর্ভের সন্তান নয় গো। পরের দিন ডাক্তার দেখিয়ে রাতে কাঁকুরগাছির বাড়িতে গেলাম ওকে নিয়ে। ভেবেছিলাম, যে আমাকে এত দিয়েছে, তাকে আজ আন্দামানের রাত ফিরিয়ে দেব। কিন্তু নিজের আগের ঘরটায় শুতে গিয়ে কেন যেন হঠাৎ কলেজের ক্রাশের কথা মনে করে বিক্ষিপ্ত হয়ে গিয়েছিলাম। রাতে শুয়ে ওকে বুকে টেনে নিলেও আমার বিক্ষিপ্ত মনটা ও বুঝে ফেলেছিল। আচমকাই নেমে গিয়েছিল উপর থেকে। কিছু বলার সাহসই পায়নি। বয়সে বড় লোকটাকে সত্যি ভয়ও পেতাম তখন। রাতে শুনাম গাইছে,

‘‘নিবিড় সুখে মধুর দুখে
জড়িত ছিল সেই দিন
দুই তারে জীবনের
বাঁধা ছিল বীন,
তার ছিঁড়ে গেছে কবে......’’ কেঁদে ফেলেছিলাম। ভেবেছিলাম, অভিভাবক হিসেবে, স্বামী হিসেবে না হোক প্রিয়তম বন্ধু হিসেবে আমাকে বলবে কিছু, বোঝাবে। জিজ্ঞাসা করবে, ভুল শুধরে দেবে। হাজার হোক, আমার সব কিছু তো ওরই হাতে, ওরই কাঁধে। আন্দামানে থাকার সময় কোনও ভুল করলে কত বোঝাত। সেই আশাতেই ছিলাম জানো। কি বোকা আমি! বুঝিনি, ও নিজেই বীনার তার কেটে দিয়েছে! তার পর থেকে আমি ভুলের পর ভুল করে গেছি, কিন্তু একটা দিনও আমাকে আর আগের মতো করে জড়িয়ে ধরে বকে, বুঝিয়ে সামলায়নি। উল্টে আমার থেকে ক্রমশ দূরে সরে গেছে, আমার দু’বছরের ছোট বোনকে বরং অনেক কথা বলেছে। কিন্তু ১২ বছরের ছোট আমাকে একটা কথাও বলেনি! আমি অন্যায়, ভুল কোনওটাই অস্বীকার সেদিনও করিনি, আজও করব না। আমার পরিবারের লোকেরা আমাকে বিয়ে দিয়ে দায় ঝেড়ে ফেলেছিল। যার হাতে তুলে দিয়েছিল, তাকে আমি নিজের সর্বস্ব দিয়েছিলাম। কিন্তু একটা অষ্টাদশীর মনের ভাব লোকটা বোঝেইনি। তাই দূরত্ব বাড়ছিল। আমি বহু দিন হাউমাউ করে কেঁদেছি। কখনও ওর কাছে, কখনও মায়ের কাছে। নভেম্বরে বেলেঘাটার বাসায় ফেরার পরেও কলেজের ব্যস্ততায় ওকে সময় না দিয়ে অন্যায় করেছি ঠিক, কিন্তু ও তো একদিনও আমাকে জোর করে চেপে ধরে বলেনি, তুমি এটা কোরো না, ওটা কোরো না? উল্টে আমি জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে বারবার ওকে পুরনো সময় ফেরানোর প্রতিশ্রুতি দিতে গেলে একটু হেসে সরিয়ে দিত নিজের থেকে। আজ এসব কথা অবান্তর, কিন্তু বিশ্বাস কর, কলকাতায় ফিরে থেকে আমার সব ভুল ওর চোখে পড়লেও একদিনও আমাকে আগের মতো করে বোঝানো তো দূর, কাছেও আসত না। দূরত্ব বাড়াচ্ছিল রোজ। তার পরে তো একদিনে মাত্র কয়েক ঘন্টায় আমি চিরকালের জন্য বেশ্যা হয়ে গেলাম! আজও তুমি বিশ্বাস করবে না, সেদিন একটা সময় রাহুল আমায় রেপ পর্যন্ত করেছিল, হুমকি দিয়েছিল বাড়িতে, কলেজে, পাড়ায় কলঙ্ক রটাবে। সে কাজে ওর ‘সুনাম’ ছিল। শরীরর খিদের সঙ্গে ভয়— আমাকে গুলিয়ে দিয়েছিল। যন্ত্রের মতো সব সহ্য করেছিলাম। এবং বুঝেছিলাম, আমি প্রতারক, আমি বেশ্যা। পরে ওর চিঠি পড়ে দিদিরাও সেটা বুঝিয়েছিল, এমনকি চার মাস পরে তোমার কাছে যে দু’দিন গেছিলাম, সে দু’দিনও তুমি ঘুরিয়ে সেটাই বুঝিয়েছিলে। আমি জানতাম, একটা বেশ্যার কথা কেউ বিশ্বাস করবে না, তাই কথাগুলো সেদিন বলতে পারিনি। আজ আমার কোনও লাজভয় নেই। চিরদিনের মতো চলে যাচ্ছি। তাই একটা প্রশ্ন করছি, বিয়ের সময় বয়স ১৮ বছর, তোমার কাছে যে দু’দিন গেছিলাম, তখন আমি সদ্য ১৯। টিনএজ একটা মেয়ে ভুল, অন্যায় করলে তাকে সবাই বোঝায়। জানো, আমাকে কেউ বোঝায়নি। উল্টে পিঠে বেশ্যা ছাপ মেরে দিয়েছে অবলীলায়! কতবার আত্মহত্যা করতে গিয়েও করিনি একটাই কারণে। ওকে সামনে পেলে এই প্রশ্নটাই করতাম, কেন সেদিন আমাকে বোঝাওনি আগের মতো করে? তুমি তো জানতে আমি টিন এজের একটা মেয়ে। যার অনেক বিষয়ে বোধবুদ্ধি নেই। সে ভুল করলে বোঝাবে না? ১২ বছরের বড় হয়েও? এ কি রকম অভিভাবক, স্বামী, বন্ধু তুমি। জয়তীদি, আজ বুঝি, বীনার দুটো তারই ও নিজে হাতে ছিঁড়ে দিয়েছিল কাঁকুরগাছির বাড়িতে প্রথম রাতেই। বা হয়তো তারও আগে, আমি রেগে গিয়ে চারটে উল্টোপাল্টা মুখ করেছিলাম বলেছিলাম যেদিন! কে জানে! আজ আর জেনে লাভও নেই। একটা কষ্ট কি জানো, তুমি নিজেও জানতে, আমি তখন কী রকম পাগলের মতো ওর পায়ে পড়তেও রাজি, আমার বয়স, সব তুমি জানতে। তবু তুমি আমার জন্য সে ভাবে কিছু করোনি। ওর বন্ধুত্ব হারানোর ভয়ে। আমার সর্বস্ব হারালেও তোমার কিছু এসে যায়নি! হয়তো খারাপ লাগবে শুনতে, আমার দুই দিদির সঙ্গে যে তোমার যোগাযোগ ছিল, সেটা বুঝেছিলাম ওর মৃত্যুর দিন। তার আট-নয় বছর আগে ও কলকাতায় ফিরে এসেছে। ততদিনে হয়তো আমার উপরে ঘৃণাটা অনেক কমে গিয়েছিল। তবু দিদিদের থেকে খোঁজ নিয়ে আমাকে একবারও লোকটার সামনে নিয়ে গিয়ে দাঁড় করাওনি। কেন গো? আমার দিদিরা তো জানত, আমি বিশ্বভারতীতে পড়াই। খবরটা তুমি জানতে না, তা তো নয়। তখন আমি চাকরি করছি, কারও গলগ্রহ হব না বলে। কারণ আমার পরিবারে আমার বেশ্যা পরিচয়টাই সবথেকে বড় হয়ে উঠেছিল। তাই একাকীত্বে নিজেকে ডুবিয়ে রেখেছিলাম। কিন্তু চাকরি নয়, আমি সংসার করতে চেয়েছিলাম গো, বিশ্বাস কর। ছেলেমেয়ে, স্বামী সবাইকে নিয়ে জমাট সংসারের স্বপ্ন দেখতাম রোজ। ওর বুকে মাথা রেখে গান শুনব, শোনাব, ছেলেমেয়েকে বড় করব, লেখাপড়া করাব। আমি পুরোদস্তুর সংসারী হতে চেয়েছিলাম। তোমাকে একবার এসব বলেওছিলাম কলকাতায় থাকতে থাকতে। কিন্তু তুমি সব জেনেও না লোকটাকে আমার কাছে এনে দিয়েছো, না আমাকে লোকটার কাছে নিয়ে গেছো। আমি এই ক’দিনে বিস্তর খোঁজ নিয়ে দেখেছি, তুমি সেই সময় কয়েকবার কর্নাটকের ভদ্রা বলে একটা জায়গায় যেতে, পরে বম্বেতে যেতে। জেনেছিলাম, ওই দুই জায়গাতেই ও থাকত তখন। তখনও মাঝেমধ্যে তোমার সঙ্গে আমার কথা হয়, আমি খোঁজ নিই পাগলের মতো, কাঁদি ছেলেমেয়ের জন্য। কিন্তু লাভ হয়নি। এমনকি লোকটা চাকরি ছেড়ে শান্তিনিকেতন থেকে আধঘন্টার দূরত্বে আছে জেনেও দিদিদের বলেকয়ে ঠিকানা নিয়ে আমার সঙ্গে যোগাযোগও করোনি! আমি ভেসে গেছি গত ১৮ বছর ধরে। একটা কথা বিশ্বাস করতে পারো, আমি ওই একদিনই বেশ্যা হয়েছিলাম, তার পর থেকে আমার শরীর কেউ স্পর্শও করতে পারেনি। তবু তোমাদের সবার চোখে আমি বেশ্যা! শরীরের খিদেয় যারতার সঙ্গে শুতেও পারি! কয়েক মাস আগে ১৮-য় পা দেওয়া যমজ ভাইবোনের কাছেও সেই ইমেজ । কি কপাল ভাবো তো? সেদিন মুকুট্টির অনুষ্ঠানের গান-কবিতা শুনতে শুনতে ভিতরে একটা উথালপাথাল হচ্ছিল। পরের দিন যখন বোনকে নিয়ে দাদা বাইকে চড়ে আমার দিকে তাকাল, তখন এক মুহূর্ত সময় নষ্ট না করে গুঞ্জার বরের বাইকে ওদের ধাওয়া করেছিলাম। তাই শেষ ছোঁয়াটা ছুঁতে পেরেছিলাম, কেউ না চাইলেও। তার পরেও ওদের আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম। ওদের কাছে নিজেকে নোংরা মেয়ে বলে তুলে ধরতেও মুখে বাধেনি, ক্ষমা চেয়েছি, কেঁদেছি, বুকে টেনেছি। কিন্তু আমি তো শেষপর্যন্ত একটা বেশ্যাই, তাই না? তাই প্রথমদিন আমার হাতে খাওয়ার সময় থেকে ওদের জড়তাটা টের পেয়েছি। ভেবেছিলাম, কলকাতায় ফিরে হয়তো কেটে যাবে। যায়নি। বরং আমার হাতে খেতে ওদের অস্বস্তি বাড়ত। তাই আমি আর পরের দিকে ওদের কাছে মা ডাকটা শুনতে চাওয়ার জন্য আকুল হতাম না। সুভদ্রা বলেছিল, সময় দিতে। আজ দিয়ে গেলাম। অনন্ত সময়।

ওদের ১৮ পার হয়েছে কয়েক মাস আগে। আর কয়েক মাস পরে ওরা ১৯এ পড়বে। ওরা ভুল করলে তোমরা সবাই মিলে ঠিক করে দেবে, বকবে, জানবে কি হয়েছে, সেটার সমাধান বলবে, বুকে টেনে নেবে। এটাই স্বাভাবিক। এবং এটা আরও অন্তত পাঁচ-সাত বছর পর্যন্ত ওরা পাবে। আর দশটা ছেলেমেয়ের মতো ওরা এই জায়গায় ভাগ্যবান। যে ভাগ্য আমার হয়নি। আমি ১৮য় মা হয়েছিলাম, ১৯এ সব হারিয়ে বেশ্যা পরিচয় পেয়েছিলাম। আমার কপালে এসব জোটেনি গো। সব কিছু যার হাতে দিয়েছিলাম, সে ক্রমশ দূরেই ঠেলে দিয়েছে, আমিও শ্যাওলার মতো দূরে ভেসে গেছি।

যাক অনেক কথা লিখলাম। যার সঙ্গে জীবন জুড়ে ছিল, সে দুটো তার একসঙ্গে ছিঁড়ে দিয়েছিল বহু বহু আগে। তখনও আমি কুড়িতে বুড়ির দলে ঢুকিনি। অনেক ছোট ছিলাম। তার পর থেকে জীবনটা টেনে নিয়ে গিয়েছি। রোজ কত আশা, কত স্বপ্ন নিয়ে শুতাম, উঠতাম। আর নয় গো। সুভদ্রাকে বোলো, ওর সংসার বা ওর ছেলেমেয়েকে নিয়ে বিড়ম্বনা আর রইল না। আর কাউকে মা ডাকার জন্য ওদের না কারও কাছে ছোট হতে হবে, না কারও বকুনি শুনতে হবে। তা ছাড়া একটা বেশ্যাকে কি মা ডাকা যায় জয়তীদি? বেশ্যাদের তো ছেলেমেয়ে থাকতে নেই। তাই সব দুর্ভাবনা, চিন্তার জাল কেটে দিলাম। বীনার তার ছিঁড়ে গেছে ১৯ বছর হওয়ার আগেই, তারহীন বীনাটা এখন কাঁধে বোঝার মতো লাগছে। এবার সেটার বিসর্জন। বিয়ের শাড়িটা পড়ে চল্লাম জানো, যদি চিনতে পারে! জানি না, এখনও আমাকে ঘৃণা করে কি না, তবু আশা তো...

অরণ্য, মৃত্তিকা আর সমুদ্রের জন্য যেটুকু রেখেছি, সেটা আমার পড়ানোর টাকা, পৈত্রিক বাড়ি বিক্রির টাকা। বিশ্বাস করে, শরীর বিক্রির টাকা দিয়ে ওদের অমঙ্গল করিনি। তবু যদি তোমাদের দ্বিধা থাকে, তোমরা ওই টাকা কোনও অনাথ আশ্রমে বা ঘরহারানো মেয়েদের নিয়ে কাজ করে এমন কাউকে দিয়ে দিও।

ওহ একটা কথা। যার হাতে আমার বাকি সবটুকু শেষ হয়েছিল, সে তার প্রাপ্য পেয়েছে। ভেবেছিল, আমি সেই বেশ্যাই আছি। বোঝেনি, যাকে সে বেশ্যা উপাধি পাইয়ে দিয়েছিল, তার হাতেই মরতে হবে। তিন ঘন্টার বিনিময়ে একটা ছোট্ট ধাক্কা।  

ভাল থেকো। ওদের ভাল রেখো, ভাল থাকতে বোলো। আর শেষ কথা, গুঞ্জাকে জানিয়ো, ওর ট্রান্সফার হয়ে গেছে। এপ্রিলে ছেলেকে নিয়ে ওর বরের কাজের জায়গাতেই যেতে পারবে। আমার সঙ্গে ওর বরের কথা হয়েছে। তাকে অনুরোধ করেছি, সংসার ভাঙা সহজ, গড়া কঠিন। একটা ঘটনায় কাউকে বিচার করতে নেই। জানো, কী আশ্চর্য, ছেলেটা বুঝেছে। ও ভাল থাক। তোমরাও। দিদিদের পরে খবর দিও।

ইতি ঈশিতা

(এমনিও চাকরি জীবনের শেষ দিন পর্যন্ত সরকার টাইটেলটাই ব্যবহার করেছি। পরে বুঝেছি, বেশ্যাদের তো টাইটেল থাকে না! তা ছাড়া গত ১৮ বছর বেশ্যা পরিচয়টাই সেঁটে গেছে পিঠে, তাই শুধু নামটাই লিখলাম) কোনও কথায় খারাপ লাগলে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভাল থেকো।’’

চিঠিটা পড়া শেষ করে জয়তী যখন মুখ তুলল, ওর চোখ লাল। চোখের জল নেমে ভিজে গেছে শাড়ি-ব্লাউজের অনেকটা। একটা কথাও না বলে চিঠিটা সুভদ্রার হাতে দিয়ে বলল, পড়ে পুড়িয়ে দিস। ও সবার কথা ভাবত, কেউ ওর কথা ভাবেনি। আজ চোখে আঙুল দিয়ে সব দেখিয়ে গেল।

সুভদ্রা চিঠিটা হাতে নিতে নিতে দেখল, ঘরে ঢুকছে অরণ্য আর মৃত্তিকা। কী করবে এ বার? ওরা কি কিছু বুঝেছে? ওর মাথা কাজ করছে না। তাকিয়ে দেখল, চোখ মুছতে মুছতে জয়তী ঘর ছাড়ছে।

(শেষ)
Like Reply
#73

(20-05-2025, 02:19 AM)prataphali Wrote:   
হুমম, চমৎকার লেখনী।
তবে ঈশিতা মনে হয় আউটলাইয়ার। নাহলে মাত্র ১৮ বছরের বাচ্চা মেয়েকে অতখানি কামার্তা কখনও দেখিনি যে স্বামীকে ভুলে যায় চট করে। সাধারণতঃ ১৮ বছরের বাচ্চা মেয়েরা বয়স্ক পুরুষদের মোহ ত্যাগ করতে পারে না। আমার বউ আমার থেকে ১২ বছরের ছোট। তার কাছে তার সহপাঠীরা ছেলেমানুষ লাগত। উদয়শঙ্করের সঙ্গে অমলা শঙ্কর ১৫ বছরেই প্রেমে পড়েছিলেন। এটি অবশ্য পুরুষের ক্ষেত্রেও প্রযোজ্য। কিশোর বয়সে মাসি পিসিদের প্রতি আকর্ষণ সবাই অনুভব করে। কেন? কারণ নারী দেখতে পায়। সমবয়স্কদের বাচ্চা মেয়ে বলে মনে হয়।
 
দ্বিতীয়তঃ আপনার নারী চরিত্রের একটি প্রবণতা দেখেছি। তাদের স্নায়ু খুব দুর্বল। প্রায় শরৎচন্দ্রের কালের নারীদের মত। তারা কথায় কথায় জ্ঞান হারায়। এ যুগে অত জ্ঞান হারান নারী আমি অন্ততঃ একটাও দেখিনি। কম নারী দেখিনি। আমার বয়স কিন্তু ৫২ বছর। জেন এক্স।

সবার nurve কি সমান হয়? হয় না। আপনি আমার চেয়ে কিছুটা ছোটো, এমনি বললাম। জগত টা একটু বেশি দেখেছি কাজের সূত্রে।
[+] 2 users Like Choton's post
Like Reply
#74

(20-05-2025, 01:05 PM)prshma Wrote:  
সবই তো বুঝলাম মোহময় কিন্তু আমরা 'তাঁর ছিঁড়ে গেছে' এয়ারলাইন্সের যাত্রীরা খালি নিজেদের মধ্যে কোন মডেলের এয়ারক্র্যাফট, জেটলাইনার না প্রপেলার, কত সালে এই এয়ারক্র্যাফট মডেল চালু হয়েছিল এসব নিয়ে তর্কবিতর্ক করতে গিয়ে খেয়ালই রাখিনি যে অনেকদিন ধরে এই প্লেনের পাইলটেরই দেখা নেই।  

সরি সরি সরি।  বহুরূপীবাবু, আপনার আর মোহময়বাবুর মত কয়েক জনের ভয়ে দেরীতে উত্তর দিলাম  Big Grin আসলে শরীর খারাপ ছিল বলে কদিন ফোন সেভাবে নাড়া চাড়া করিনি । তাই এত দেরি। তবে এই ধরণের লেখা ঠিক এই ফোরামে যায় না। অনেকেই হয়তো বিরক্ত। তাদের কাছেও সরি।   Namaskar
[+] 2 users Like Choton's post
Like Reply
#75

(27-05-2025, 01:17 PM)prshma Wrote:  
ছোটন অনেক দিন হয়ে গেল তোমার কোন দেখা পাচ্ছি না। কোথায় হারিয়ে গেলে তোমার পাঠক/পাঠিকাকূলকে ফেলে রেখে। তোমার পরবর্তী গল্প পড়বার জন্য আমরা যে চাতক পাখির মত অপেক্ষা করে আছি। তোমার কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে কি ডেটা রি Sick কোভারি করা গেল ? প্লিজ একবার দেখা দিয়ে আমাদের জানাও যে তোমার পরবর্তী গল্প আমরা কবে থেকে পেতে চলেছি।

Namaskar   নতুন একটা লেখা ধরেছি।  তবে খুব বেশি এগোতে পারিনি।  লেখাটা শেষ করে জ্বরে পড়েছিলাম। তারপর গত বেশ কয়েকদিন সাইটে ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। কখনও বলেছে, your Access Denied, কখনও আমি হিউম্যান কিনা জানতে চেয়েছে!!!!!!!!!! ফলে মনে হচ্ছিল, কোনোভাবে আপনার মত আমাকেও ব্লক করা হয়েছে হয়তো।  আজ 5/6 দিন পর লগ ইন করতে পেরে উত্তর দিচ্ছি। লেখা উদ্ধার হয়নি। নতুন করে লিখতে হচ্ছে।  গত বছর পুজোর সময় থেকে লেখাটা শুরু করেছিলাম। মাঝে অন্য দুটো লেখা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে আর নিজের কুঁড়েমির জন্য ওটা হাজার 15 শব্দ লিখে থেমে গেছিলাম। ফলে পুরোটা নতুন করে ভেবে লিখতে হবে। একটু সময় চেয়ে নিচ্ছি। আর একটা কথা,  আপনাদের বকুনি, ভালোবাসা স্নেহ,  পাশে থাকা এমনকি তিরস্কার করেও লিখতে উৎসাহ দেওয়া এগুলোই আমার অনেক পাওয়া। দিন পনেরো পর থেকে লেখা দিতে শুরু করব।  Namaskar  অনেক ভালবাসা সবাইকে।  
[+] 3 users Like Choton's post
Like Reply
#76

(27-05-2025, 08:39 PM)Mohomoy Wrote:  প্রিয় বন্ধু Prshma, আমিও তোমার সাথে সুর মিলিয়ে বলতে চাই, অমৃত মেঘের বারি হয়ে একবার সাড়া দাও ছোটন দা।

আদেশ shirodharjo  Big Grin Namaskar
[+] 1 user Likes Choton's post
Like Reply
#77

(27-05-2025, 01:17 PM)prshma Wrote:  
ছোটন অনেক দিন হয়ে গেল তোমার কোন দেখা পাচ্ছি না। কোথায় হারিয়ে গেলে তোমার পাঠক/পাঠিকাকূলকে ফেলে রেখে। তোমার পরবর্তী গল্প পড়বার জন্য আমরা যে চাতক পাখির মত অপেক্ষা করে আছি। তোমার কম্পিউটারের হার্ড ডিস্ক থেকে কি ডেটা রিকোভারি করা গেল ? প্লিজ একবার দেখা দিয়ে আমাদের জানাও যে তোমার পরবর্তী গল্প আমরা কবে থেকে পেতে চলেছি।

Namaskar  

আমার উত্তর টা কিভাবে যেন আপনার লেখার সঙ্গে জুড়ে গেলো।  কী জ্বালা রে বাবা।
[+] 2 users Like Choton's post
Like Reply
#78

(22-05-2025, 01:06 AM)ray.rowdy Wrote:  
"তবে এই ধরণের লেখা ঠিক এই ফোরামে যায় না।" - এই ধরণের কথাগুলো শুনলেই বিরক্তি ধরে। আরে ভাই, এটা একটা open forum। এমন কিছু যা কোনো ধর্মের প্রতি অপমানজনক বা নারী বা শিশুদের প্রতি অত্যাচারস্বরূপ - এসব বাদ দিয়ে যার যা ভালো লাগে লিখতে পারে। আর এখানে মূলতঃ তথাকথিত অশ্লীল সাহিত্যের চর্চাই হয়ে থাকে। আর এমনও নয় যে অশ্লীলতার বিদুমাত্রও ছাপ নেই এবং বিশুদ্ধ প্রেমের গল্প একদম নেই - এমন ধরণের রচনাও রয়েছে। যেহেতু, এখানে লেখার স্বাধীনতা রয়েছে, তো এখানে পড়ার কোনো ভালো-মন্দ, ঠিক-বেঠিক, নৈতিক-অনৈতিক নেই; শুধু আছে ভালো লাগা-মন্দ লাগা। যার যা ভলো লাগে - পড়ুক, তেমনি যার যা ভলো লাগে - লিখুক। এখন তুমি যদি আশা করে থাকো যে এখানে যারা যারা আসে তারা সবাই তোমার লেখা পড়বে, তাহলে আমি বলবো তোমার না লেখাই ভালো; কেননা এমনটা কখনও হবে না। এখন লোকে চটুল হিন্দী বা বাংলা গানের অনুষ্ঠানে গিয়ে থাকে, আবার অনেকে শাস্ত্রীয় বা ধ্রুপদী সঙ্গীতের অনুষ্ঠানে যায়, আবার অনেকে ইউপি-বিহারে আরকেস্ট্রা শুনতে(দেখতে)ও যায় - তো তাদের মধ্যে কেউ কি, সবাই তাদের অনুষ্ঠানে আসে না বলে তারা নিজেদের প্রতিভা দিয়ে বিনোদন করা বন্ধ রাখে - না। তাই, তুমি তোমার লেখা লিখে যাও। কারা পড়ছে, না পড়ছে সেটা ভেবে নিজের সময় নষ্ট করো না। শুধু এটাই আশা করো যে যাদের তোমার লেখা পছন্দ নয়, তারা যেন তোমার thread-এ এসে নিজেদের পছন্দ-অপছন্দ আর জ্ঞান না চোদায়, তোমার thread থেকে শতহস্ত দূরে থাকে।

তোমার লেখার হাত অসাধারণ, মনোমুগ্ধকর। তোমার লেখা পড়ে মন এক অদ্ভূত আবেশে ভরে ওঠে। তোমার পরবর্তী গল্পের অপেক্ষায় রইলাম। শুভেচ্ছা রইলো।

আর হ্যাঁ, তুমি বলছিলে যে তোমার PC টা নষ্ট হয়ে গেছে; আচ্ছা, ওর হার্ড ড্রাইভটা যদি পুরোপুরি বরবাদ না গিয়ে থাকে, ওকে তুমি as an external hard drive হিসেবে ব্যবহার করে ওর থেকে তোমার পুরোনো data - as it is - retrieve করতে পারো।

আপনার বকুনি মাথায় রেখে দিলাম। Big Grin অনেক ভালবাসা। না,  হতভাগা কম্পিউটার দোকান বললো হার্ড ডিস্ক জ্বলে গেছে। একগাদা টাকা গচ্চা গেলো
[+] 2 users Like Choton's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)