Thread Rating:
  • 166 Vote(s) - 3.58 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Adultery পদ্ম নাগের বিষ

Showing only the posts of Henry: 127 of 886 posts. Show all posts
#1

পাঠকের কাছে নিবেদন: 'পদ্ম নাগের বিষ' একটি কঠোর ভাবে প্রাপ্তবয়স্কদের জন্য উপন্যাস। এই উপন্যাসের পরতে পরতে থাকবে নানা মোড়, টানটান যৌন উত্তেজনা, নারী-পুরুষের মনোদৈহিক সম্পর্ক। এই উপন্যাসের চরিত্রগুলি নানা বয়সের হলেও, যৌনতা বিষয়ে কেবল প্রাপ্তবয়স্ক চরিত্রগুলিকেই অংশ নিতে দেখা যাবে। এটি একটি ইরোটিকা সাহিত্য। কাজেই শুধুই যৌনতা কেন্দ্রিক এই উপন্যাস যেমন নয়, তেমন যৌনতাই উপন্যাসের প্রধান উপজীব্য। সহজ সরল ভাষায় এটি যেমন ত্রুটিমুক্ত সাহিত্যগুন সম্পন্ন নয়, তেমন চটি ধরনের আলগা লেখাও নয়। এখানে বর্ণ, জাতি সত্বা কিংবা অন্ধবিশ্বাসের বিষয়গুলি মূলত গল্পের প্রয়োজনে রয়েছে। এগুলিকে প্রশ্রয় দিতে নয়। এই উপন্যাসে যে গ্রাম্য ভাষা ও বিভিন্ন জায়গার ভৌগলিক অবস্থান সম্পর্কে বলা হয়েছে তা নির্ভুল নয়, বাস্তবের সাথে মিল রেখে কল্পিত। সবশেষে যাদের এই উপন্যাস ভালো লাগবে তারাই কেবল পড়বেন, অন্যথায় বিতর্ক সৃষ্টি না করে এড়িয়ে যাবেন। ধন্যবাদ।
[+] 12 users Like Henry's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

পদ্ম নাগের বিষ
[Image: 8c1c078c-f9b8-4313-84b0-119218575b7a.png]
24 images

পদ্ম নাগের বিষ (১৮+)

প্রেম রহস্যময়। প্রেম উতল হওয়া, প্রেম অতল সমুদ্র। প্রেম বয়স, সময় কিছুই মানে না। কখন যে আসে কেউ কি জানে। প্রেম বৈধ, প্রেম অবৈধ। শরীরবিহীন প্রেম? সে তো সোনার পাথরবাটি। প্রেম হতে পারে বিষময়, হতে পারে অমৃত সুধা। প্রেমের এমনই দ্বিচারিতা। প্রেম মনস্তাত্বিক, প্রেম বিবর্তনীয় প্রাকৃতিক নির্বাচন, প্রেম আধ্যাত্মিক ঈশ্বরের দান। প্রেম কখনো উচ্চকিত নয়। সে তো কখনো গোপন দাসত্ব, কখনো উন্মুক্ত, স্বাধীন।

পর্ব ১

'হারপেটোলজি' শব্দটি শিক্ষিত বাঙালির জীবনে খুব একটা পরিচিত নয়। যার মানে দাঁড়ায় সরীসৃপ ও উভচরদের উপর অধ্যয়ন। জীববিজ্ঞানের শাখায় এই হারপেটোলজিস্টদের কাজ হল নানাবিধ সরীসৃপ প্রাণী যেমন কুমির, গিরগিটি, স্যালামান্ডার, গোসাপ, ব্যাঙ ও সাপেদের উপর গবেষণা করা। ডঃ পীযুষ মৈত্র পেশায় একজন জীববিজ্ঞানের অধ্যাপক হলেও, তার গবেষণার বিষয় এই সরীসৃপ প্রাণী। স্নাতকোত্তর পর্যায়ে পীযুষ যখন এই বিষয়টিকে বেছে নেয় সকলে অবাক হয়েছিল। বিশেষ করে পীযুষের মা। ছেলে কিনা বিষাক্ত সাপ, ব্যাঙ নিয়ে গবেষণা করবে; এটাতে শঙ্কিত হয়েছিলেন তিনি। পীযুষের বাবা ছিলেন প্রচন্ড বিজ্ঞানমনস্ক। বাবার প্রশ্রয় খানিকটা পেলে মা আর বাধা দিতে পারেননি।
আজ পীযুষ খানিকটা ক্লান্ত অনুভব করছিল। চেন্নাইতে চন্দ্রবোড়ার হেমাটোটক্সিন বিষের বিষয়ে দুদিনের এক সেমিনার থেকে গতকাল রাতে ফিরে আজ কলেজ জয়েন করতে হয়েছে। স্টাফরুমে ফোনটা চার্জে বসিয়ে ক্লাসে গেছিল পীযুষ। ফিরে দেখল চারটে মিসডকল। রমা ফোন করেছিল। আজ শুক্রবার, শুক্রবার আবার একটু বেশিই ক্লাস থাকে পীযুষের। কি আবার দরকার পড়ল, যে চারবার ফোন করল রমা। রমা সচরাচর পীযুষ কলেজে থাকাকালীন ফোন করলে ছুটির সময়েই ফোন করে। তবে এমন চারটে মিসড কল কেন!

ফোনটা রিসিভ করেই রমা তড়িঘড়ি বলে উঠল---ক্লাসে ছিলে? ফোন করলাম এতবার।

---লাস্ট পিরিয়ড, অনার্সের ছিল। বলো।
কাঁধের ব্যাগটা নিয়ে পার্কিং লটের দিকে হাঁটতে হাঁটতে বলল পীযুষ।

---বারাসত থেকে মিঠুদি'রা এসেছে। তোমার সঙ্গে দেখা করে যাবেন। আসার সময় একটু মিষ্টি কিনে এনো। বয়স্ক মানুষ, নিশ্চই সুগার ফ্রি খান। আর হ্যা ফ্রিজ ফাঁকা, আজ সকালে তো বাজার গেলে না। দেখো আমি হোয়াটস অ্যাপে লিস্ট করে দিয়েছি।

এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেল রমা। পীযুষ অবশ্য এতক্ষণ জিজ্ঞেস করবারই সুযোগ পেল না এই মিঠুদিটা কে, তার আগেই ফোনটা কেটে দিল ও। হবে হয়ত রমার কোনো মাসতুতো-পিসতুতো দিদি। রমার অবশ্য নিজের বলতে এক দাদা। সেও অবশ্য বিদেশি মেমকে বিয়ে করে নিউ জার্সিতে সেটল। ঐ ফোনে যতটুকু যোগাযোগ রাখে। আর রমার এক বোন ছিল, ও নাকি ছোটবেলাতেই মারা গেছে। তবে বারাসত জায়গাটা খটকা লাগছে পীযুষের। ওখানে তো রমার কোনো আত্মীয় থাকার কথা নয়।

হোয়াটস অ্যাপ দেখার সময় হয়নি পীযুষের। স্মার্ট ফোন ব্যবহারে রমা মোটেই দক্ষ নয়। পিকলু শিখিয়ে দিয়েছিল কিভাবে হোয়াটস অ্যাপ করতে হয়। আর তারপর থেকেই এটা এনো, ওটা এনোর লিস্ট পীযুষের মোবাইলে দিয়ে যায় রমা। পীযুষের ব্যাপারটা মন্দ লাগে না। রমার হোয়াটস অ্যাপ করবার মত তিনজন রয়েছে। তার মধ্যে একটা পিকলু, একটা ওর প্রবাসী দাদার মেয়ে ঐন্দ্রিলা, অপরটা পীযুষ। এর মধ্যে আবার যত মেসেজ ওর পীযূষকেই। তবে ওতে ভালোই হয়, লিস্ট দেখে বাজার থেকে সব ঠিকঠাক জিনিস কিনে নিয়ে যেতে পারে পীযুষ। নাহলে তো প্রায়শই দিন এটা ওটা ভুল হত। তখন আবার জামাকাপড় না ছাড়তেই থলে হাতে বেরোতে হত।

কলেজের মেইন গেটের বামদিকে পার্কিং লট। কয়েকটা গাড়ি এমন এলোমেলো করে লাগানো থাকে যে পীযুষকে গাড়ি বার করতে বেগ পেতে হয়। ফাইভ সিটার নীল আইটেন গাড়িটা ও নিজে চালায়। আসলে অন্যসব ব্যাপারে রমা খুঁতখুঁতে হলেও, গাড়ির ব্যাপারে ভীষন খুঁতখুঁতে পীযুষ। নিজে একসময় সাইকেলটুকু চালাতে পারতো না। ক্লাস টেন পর্যন্ত রামকৃষ্ণ মিশনের কলেজ হোস্টেলে থেকেছে। ওর জ্যাঠা সুবোধ রঞ্জন মৈত্র ছিলেন রামকৃষ্ণ মিশনের শিক্ষক। একদিকে জ্যাঠার কড়া অনুশাসন, অপর দিকে হোস্টেলের বইমুখো কৈশোর পর্যন্ত বহিঃ জগতের কিছুই শেখা হয়নি ওর। বাবা অবশ্য বুঝতে পেরেছিলেন, পরে ছেলেকে দাদার থাবা থেকে বার করে কলকাতা নিয়ে চলে আসেন। বাবা প্রাণরঞ্জন মৈত্র ছিলেন হাইকলেজের ইংরেজীর শিক্ষক। দাদা সুবোধ রঞ্জনের ঠিক উল্টো ছিলেন প্রাণরঞ্জন। যুক্তিবাদী, বিজ্ঞানমুখী, শিক্ষক আন্দোলনের নেতাও ছিলেন পীযুষের বাবা। তারপর পীযুষ যখন কলেজে তখন অকস্মাৎ তিনি মারা গেলেন। কলকাতায় তখন ওরা ভাড়াবাড়িতে থাকতো। লেকটাউনে জমিটা কিনলেও বাড়িটা করতে পারেননি প্রাণরঞ্জন মৈত্র। অবশেষে পীযুষের চাকরী, বাড়ি, বিয়ে সব কেবল মা'ই দেখে গেলেন। বাবা সেসব দেখে যেতে পারেননি।

কলেজে অধ্যাপনা হয়ে গেল প্রায় সতেরো বছর। এর বেশিরভাগ সময় পীযুষ বাসে কিংবা ট্যাক্সিতেই কর্মস্থলে এসেছে। কিন্তু ইদানিং দু' বছর হল ধকলটা আর সইতে পারা যাচ্ছে না। তাছাড়া কলকাতা শহরে যানজটে বাস বা ট্যাক্সি দাঁড়িয়ে পড়লে রক্ষে নেই। ইতিমধ্যেই একবছর হল গ্যাস অম্বলের সমস্যা দেখা দিয়েছে পীযুষের। ডাক্তারের নির্দেশে খানিক ধূমপান কমাতে হয়েছে।
একটা গাড়ি কেনার শখ ছিল ওর প্রথম থেকেই। কিন্তু বাধ সাধত রমা। ওর মতে খালি খালি টাকা খরচ করে এখন গাড়ি কেনার কি দরকার। পীযুষের কলিগদের মধ্যে হিস্ট্রির তাপস সবচেয়ে কম বয়সী। ইতিমধ্যেই দু দুটো গাড়ি কিনেছে। সেক্ষেত্রে পীযুষের চাকরী হল সতেরো বছর। একটা দামী না হোক, চলার মত গাড়ী দরকার ছিল। রমার কথা অমান্য করেই পীযুষ গাড়িটা কিনে ফেলল একদিন।
গাড়ির বিষয়টা ভালো বোঝে পীযুষের কলিগদের মধ্যে ঘনিষ্ট রসায়নের বিপ্লব মজুমদার। বিপ্লব পীযুষেরই বয়সী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ওরা দুজনে একই বছরই মাস্টার্স করেছে। বিপ্লবই বলেছিল হুন্ডাই এর আইটেনটা মন্দ নয়। আর এই নীল রঙটা রমার পছন্দের রঙ। প্রথম দিকে একটা বিহারী ছেলেকে ড্রাইভারও রেখেছিল পীযুষ। একে তো কামাই, তার ওপরে ড্রাইভারের ওপরে নিজের গাড়ির ভার ছেড়ে দেওয়া পছন্দ নয় পীযুষের। নিজে শিখে নিয়েছিল ড্রাইভিং। এরপর গত দেড় বছর ও নিজেই ড্রাইভিং করছে। ছোটখাটো এক আধবার ঠোকাঠুকি ছাড়া তেমন কখনো কিছু ঘটেনি এখনো। তবু রমা পীযুষের এই গাড়ি চালানোটায় বড্ড ভয় পায়।

লেক টাউনের বাজারটা বেশ বড় নয়। নিকটে গলি রাস্তায় গাড়ি পার্কিংয়ের জায়গা নেই। পীযুষ বরং হেঁটে যাওয়াই পছন্দ করে। যশোর রোডের ধারে গাড়ি পার্কিং করে হাঁটা দিল। সামনে উৎপলের গুমটি দোকান দেখেই মনে পড়ল সিগারেটের প্যাকেট নেবার কথা। উৎপল হে হে করে হাসিমুখে বললে---স্যার, অনেকদিন পর। ভালো আছেন?

পীযুষ হেসে বললে---ভালো আছি। তুমি কেমন আছো? তোমার মেয়েটি কলেজে ভর্তি হল।

---আজ্ঞে, হ্যা স্যার। ঐ ইংরেজীতে অনার্স নিয়ে। গোল্ড ফ্লেক তো?

পীযুষ টের পেল মেয়ের কলেজে অনার্স নিয়ে পড়ার বিষয়টি বলবার সময় উৎপলের মুখে বেশ একটা আনন্দঘন উত্তাপ। এই আনন্দ পিতার অহংকারের। স্বাভাবিকই এই গরীব মানুষগুলো যেখানে হয়ত কোনোদিন কলেজ-কলেজের মুখ দেখতে পারেনি, সেই তাদের ছেলে-মেয়ে পড়াশোনা করলে এমন আনন্দতো হবেই।

---কোন কলেজে?

---জয়পুরিয়া স্যার।

---সে তো অনেক দূর।

উৎপল পীযুষের হাতে এক প্যাকেট গোল্ড ফ্লেক দিয়ে বললে---কি আর করা যাবে স্যার। সব জায়গায় যে পরিমান টাকা লাগে। কাউন্সিলর সাহেব পাঁচ হাজার টাকা নিয়ে ওখানে ভর্তি করে দিলেন।

পীযুষ সিগারেট ধরিয়ে ঠোঁটের ফাঁকে রেখে বললে---দু প্যাকেট দিও।
নিজের কলেজেও ভর্তির এই ঘুষঘাষের খবর পীযুষের কানেও আসে। অধ্যাপকদের কিছু করার থাকে না। পলিটিক্যাল পার্টির কথাতেই সব চলে। তবু ভালো উৎপল মেয়েটার পড়া বন্ধ করে দেয়নি।

উল্টো দিকে জটলা পাকিয়ে দাঁড়ানো কয়েকটা বখাটে কম বয়সী ছেলে ঠাট্টা মস্করা করছে। রাস্তা দিয়ে এক সালোয়ার পরিহিতা ভদ্রমহিলা হেঁটে যেতেই শীষ দিয়ে উঠল একটা ছেলে। কটূক্তি ভেসে এলো---কি ঠাসা মাইজোড়া মাইরি, দেখলেই হাত নিশপিশ করে।
ভদ্রমহিলার কথাটা কানে গেল কিনা বোঝার উপায় নেই। ভ্রূক্ষেপ না করেই তার বছর দশেকের ছেলের হাত ধরে পাশ কাটিয়েই চলে গেলেন।

আজকাল রাস্তাঘাটে বাসে ট্রেনে মহিলাদের প্রতি এমন কটূক্তি হামেশাই হয়। বিরক্তি উৎপাদন হলেও কিছুই করার থাকে না। এই বৃহত্তর কলকাতা শহরে যে যার পরিবার ও ব্যক্তিগত জীবন নিয়ে ব্যাস্ত। কেবল আপন স্ত্রী সন্তানকে নিরাপদে রাখাটাই সকলে দায়িত্ব মনে করে। ঠিক যেমন এই মুহূর্তে পীযুষ এবং উৎপল উভয়ের কানে গেলেও তারা কেবল মুখ চাওয়াচায়ি করে নীরব থাকলো। যদিও এই রাস্তায় মাঝে মধ্যে পুলিশকে পেট্রোলিং করতে দেখে যায়। তবু এমন ইতরতা এর আগেও নজরে পড়েছে পীযুষের। আসলে পীযুষ বোঝে নৈতিকতা সবসময় সাহস যোগায় না। সাহস জোগালেও সব সময় তা ক্ষমতার আয়ত্তে থাকে না।

মাছের বাজারের দিকটা বেশ কাদা। কলেজ থেকে সরাসরি ফেরত বুট মোজা পরে বাজার করলে কাদা জড়ে যায়। কাছে একটা মল আছে। মলে ট্রলি বয়ে বাজার করার চেয়ে পীযুষের মাছ টিপে কেনা বড্ড পছন্দের। এসব বাবার কাছ থেকে শেখা সেই কৈশোর থেকে। বাবা মারা যাবার পর মা ছেলের সংসারে পীযুষকে বাজার করতে হত। তখন সংসার চলত মায়ের প্রাপ্তি বাবার পেনশনের টাকায়। জ্যাঠা কিছু পাঠাতেন অবশ্য। কিন্তু প্রাণরঞ্জনের মৃত্যুর দেড় বছরের মাথায় হঠাৎ স্ট্রোকে চলে গেলেন সুবোধ রঞ্জনও। পীযুষ তখন কলকাতা নিবাসী এক দক্ষিণ ভারতীয় জীব বিজ্ঞানীর আন্ডারে পিএইচডি করছে। ছেলে সাপখোপ নিয়ে গবেষণা করে, ভবিষ্যৎ নিয়ে আর পাঁচজনের মত সন্দিহান ছিলেন পীযুষের মা'ও। একসময় তো পীযুষের মা ভেবেছিলেন লেক টাউনের এই জমিটা বেচে দেবেন। অবশ্য কিছুদিনের মধ্যেই অধ্যাপনার চাকরিটা পেয়ে গেল পীযুষ। আসলে পীযুষের চাকরিটা এমন দ্রুততার সাথে হয়েছিল রমাকে খবর দেওয়া যায়নি। এদিকে রমার বাবাও রমার বিয়ে দেবার জন্য অস্থির সে সময়। আসলে রমাদের পরিবারের রীতি নাকি মেয়েদের বেশিদিন বাড়িতে বসিয়ে রাখতে নেই। রমা তখন নৃতত্বে মাস্টার্স করছে। একদিন ব্যাগ পত্তর গুছিয়ে নিয়ে হুট করে চলে এলো পীযুষদের ভাড়া বাড়িতে। পীযুষের মা আগে থেকেই জানতেন ওদের সম্পর্কটা। বুঝিয়েবাঝিয়ে বাড়ি পাঠালেন রমাকে, সেই সঙ্গে রমার পিতাকে চিঠি লিখেছিলেন পীযুষের মা। তখন পীযুষ চাকরীতে জয়েন করেছে। কাজেই রমার বাবার আর আপত্তি থাকার কথা নয়। কিন্তু এই সাপখোপের ব্যাপারটায় মৃদু আপত্তি ছিল রমার পিতা অর্ধেন্দু রায়ের।

রমা দুর্গাপুরের মেয়ে। যখন বিয়ে হয়ে এলো তখনও পীযুষদের ভাড়া বাড়ী। রমার বাবা দূর্গাপুরে ডাক বিভাগে কর্মরত ছিলেন। মোটামুটি অবস্থাপন্ন বাড়ি। তিন ভাইবোনের মধ্যে রমার দাদা ছিল অত্যন্ত মেধাবী। বিদেশে গবেষণার কাজে গিয়ে সেটল হয়ে গেল। এক কানাডিয়ান মেয়েকে বিয়ে করার পর মাস মাইনে পাঠানো ছাড়া আর কোনো যোগাযোগ থাকলো না বাড়ির সাথে। রমার মা এতে সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন। ছেলেকে একটু বেশিই ভালোবাসতেন তিনি। এছাড়া রমার বোন সুষমার ক্লাস সিক্সে পড়বার সময় ক্যানসার ধরা পড়ে। মাত্র এক বছরের মাথায় চলে যায় ও। সেই ক্ষত তো ছিলই, তারপর ছেলের এমন বিদেশে বসতি মানতে পারেননি নরম মনের মহিলা রমার মা। রমার মায়ের মৃত্যুর পর রমার জন্য পাত্র দেখার তোড়জোড় শুরু হল। তখন রমা আর পীযুষের প্রেম প্রায় সাড়ে তিন বছর গড়িয়েছে। রমার রঙটা ফর্সা, পীযুষেরই মত। বরং পীযুষের চেয়ে বেশি। মুখে একটা কোমল লাবণ্য আছে। যেটা পীযুষের মায়ের প্রথমদিনই মনে ধরেছিল। কিন্তু পীযুষের চাকরী না হওয়ায় বাবার কানে কথা তুলতেই পারছিল না রমা। বাড়িতে একমাত্র দাদার কাছেই সব কথা বলতে পারতো সে। সেই দাদা কিনা এখন বিদেশে নিজ জীবনে ব্যস্ত। তারপর একদিন চরম সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল রমা। কাউকে না বলে বাড়ি ছাড়ল।

কলকাতায় পীযুষের বাড়িতে এর আগেও বহুবার এসেছিল রমা। ওরা তখন শ্যামবাজারে ভাড়াবাড়িতে থাকতো। পীযুষের মা ছিলেন আশ্চর্য রকমের একজন শান্ত বুদ্ধিদীপ্ত নারী। রমাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়েছিলেন সেদিন। কিন্তু চাকরীর কথাটা পীযুষের ইচ্ছেতেই লুকিয়েছিলেন পীযুষের মা। পীযুষ আসলে রমাকে চমকে দিতে চেয়েছিল। বাবার কাছে চিঠিতেই জানতে পারলো রমা, পীযুষের চাকরীর কথা। বড্ড রাগ হয়েছিল সেদিন রমার। যে সুখবরটার জন্য সে এতদিন অপেক্ষায়মান তা'ই কিনা লুকোলো পীযুষ ওর কাছে। বিয়ের দিন পর্যন্ত সেই অভিমান ছিল রমার। বিয়েটা ওদের দুর্গাপুরেই হয়।
লেক টাউনের জমিটার ওপর বাড়িটা গড়ে তুলতে আরো সাড়ে তিন বছর লেগে গেল। ততদিনে পিকলু দেড় বছরের। আজ সতেরো বছর হল পীযুষ চাকরী জীবনে। এখন কোঁকড়া কালো চুলে সামান্য পাক ধরার ইঙ্গিত। হবেই না কেন, পিকলুই পা দিল চোদ্দ বছরে। পীযুষের এখন পঁয়তাল্লিশ।


লেক মার্কেট থেকে বেরিয়ে মনে পড়ল পিকলুর কথা। আজ রমার জন্মদিন। পিকলুই মনে করিয়ে দিয়েছিল। পীযুষের আজকাল এসব জন্মদিন-টিন মনে থাকে না। বড় মলটার উল্টো দিকেই চন্দ্রানী পালসের দোকান। সেবার পুজোর সময় এখানেই মুক্তোর হার নেড়ে রমা বলেছিল ওর মায়ের নাকি এরকম একটা ছিল। বড্ড পছন্দ হয়েছিল ওর। তাড়াহুড়োতে আর নেওয়া হয়নি।

বাড়ির সামনে গলিটা বড্ড সরু। একটা গাড়ি ঢুকলে তাকে পাশ কাটিয়ে বেরোনো কঠিন। তবু এ পাড়ায় বেশিরভাগ বাড়িতেই গাড়ি আছে। তবু ভালো পীযুষদের বাড়িটা বড় রাস্তার মুখ থেকে সামান্য। দোতলা বাড়িটা ওদের একটু লম্বাটে ধরনের। বাড়ির নীচ তলায় বড় গেটটা খুলে গাড়ি ঢোকালো পীযুষ। বেল দেবার আগেই নিচের কোলাপ্সিবল গেট খুলে দিল চাঁপা।
পীযুষের হাত থেকে বাজার ব্যাগটা নিয়ে হাসি হাসি মুখে চাঁপা বললে---দাদা, বৌদি বলসে নীচে পা ধুয়ে আইসতে।

পীযুষ বিরক্ত হয়ে বলল---তোর বৌদিকে বলিস, এর পর থেকে আমি লোটা কম্বল নিয়ে নীচতলাতেই থাকব।

পায়ের মোজা, জুতো খুলে ধুয়ে নিল পীযুষ। নীচতলায় একটা বড় ঘর, ঐ ঘরটা পীযুষের পোষা সরীসৃপদের ডেরা। ঘরের মধ্যে আলাদা আলাদা কাচের বাক্সে আছে নানা জাতের সাপ। পীযুষই ঐ ঘরে কেবল ঢোকে। রমা তো কখনোই নীচতলার ঐ ঘরমুখো হয়না। বিয়ের এত বছর পরেও পীযুষের সঙ্গে থেকে সাপের ব্যাপারে ওর একবিন্দু সাহস হয়নি। পিকলুকে ঢুকতে বারণ করে রমা। ঘরটাতে তাল দেওয়া থাকে। পীযুষই প্রতিদিন সময় মত খাবার দিতে তালা খোলে। এছাড়া বাকি দুটি ঘর বড় নয়। একটাতে বাইরে থেকে কেউ এলে বসবার জন্য, অপরটায় ভাঙা আসবাব, বাতিল জিনিসপত্র, ঘর হবার সময়কার অতিরিক্ত চুন সিমেন্টের বস্তা, রঙের ডিবে, এসব রাখা।

এ বাড়িতে দোতলার সর্বত্র রমার হাতের ছোঁয়া। টেবিল কভার থেকে, শোকেস, চীনা মাটির পুতুল, বইপত্র সবেতেই টিক টিক করে রমার হাতে গোছানো। একটু এলোমেলো হবার জো নেই। বাপ-ছেলেতে তাই সাবধানে থাকতে হয়।

রমা পীযুষের কাঁধের ব্যাগটা নিয়ে ফিসফিসিয়ে বললে---মিঠু দি, এসেছে প্রণাম করবে।

একটু বিদঘুটে লাগলো ব্যাপারটা পীযুষের। প্রথমত এখনো ও জানেই না কে এই মিঠু দি, অপরদিকে প্রণাম-টনামের বালাই নেই পীযুষের। পীযুষের বাবা ছাত্রদের বলতেন শ্রদ্ধা প্রদর্শনের জন্য পায়ে মাথা ঠেকানো কু প্রথা। তিনি বলতেন 'শ্রদ্ধা আর আনুগত্য পৃথক বিষয়। যদি কারোর প্রতি শ্রদ্ধা থাকে, তবে আনুগত্যের প্রশ্ন ওঠে না।'

একমাথা পাকা চুলের সাদা ঝকঝকে দাঁতের হাসি হাসি ফর্সা বয়স্কা মহিলাকে দেখে চিনতে ভুল হল না পীযুষের। নিজের উপর লজ্জা হল তার। মিঠু দি আসলে রমার কোনো দিদি নয়। পীযুষের পিসতুতো দিদি মিঠু দি, যার কাছে ছোটবেলায় যত আদর আবদার ছিল পীযুষের।
মিঠু দি'র বয়স অনেক হয়েছে। কত হবে? সত্তর, নাকি আরো বেশি? মিঠু দির এক ছেলেই তো পীযুষের চেয়ে বছর দশেকের ছোট হবে। পীযুষের গাল চেপে ধরলেন দুই হাতে বয়স্কা মহিলা। পীযুষ আনন্দে বলে উঠল---মিঠু দি? কতদিন পর?

---আর বলিস না, এখন কি আর হাঁটা চলা তেমন হয়। অতীনের শ্যালকের বিয়েতে এসেছিলাম। ভাবলাম তোর বাড়ি ঘুরে যাই। এলাম যখন তোর সাথে দেখা করেই যাবো।

---অতীন কোথায়?

---ওর এখানে কে বন্ধুর বাড়ি। ওখানে গেছে। আটটার দিকে নিয়ে যাবে তো বলল।

রমা বলল---হয়েছে, যাও আগে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নাও, তারপর দিদি-ভাইতে গল্প করো যতখুশি।

পীযুষ রমার দিকে চেয়ে তাকালো খানিকক্ষণ। রমা বিস্মিত হয়ে বলল---কি?

পীযুষ হেসে বলল---কিছু না।

আসলে রমারই আত্মীয় ভেবে পীযুষ কতটাই না বিরক্ত হয়েছিল রমার ওপর। মনে করছিল ছেলের সাথে রমাকে জন্মদিনে সারপ্রাইজ দেবার প্ল্যানটা পণ্ড হয়ে গেল বুঝি। আর শেষে কিনা আত্মীয়টি রমার নয়, ওর।

জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে সোফায় বসল পীযুষ। হাঁক দিল---রমা, লক্ষীটি চা দিয়ে যাও।

রমা চাঁপার হাতে চা দিয়ে পাঠালো। মিঠু দি বললেন---এই পীযুষ, তোর নাকি কোনো এক বন্ধু স্টেট ব্যাংকে বারাসত শাখায় আছে?

পীযুষ ভ্রু কুঁচকে বললে---স্টেট ব্যাংকে? কে বলল?

মিঠু দি খানিক ইতস্তত করে বলল---অতীন বলল। ও নাকি লোনের জন্য গিয়েছিল। কথায় কথায় জানতে পারে ভদ্রলোক নাকি তোর বন্ধু হন।

পীযুষ চুপ করে গেল। হবে হয়ত। কলেজজীবন থেকে কলেজ; কম তো আর বন্ধু হল না।

রমা প্লেটে মিষ্টি সাজিয়ে টি টেবিলটা টেনে মিঠুদির সামনে রাখলো। মিঠু দি এক গাল হাসি নিয়ে বললে---এসব আবার কেন বৌমা।

রমা বললে--সুগার ফ্রি দিদি। আর এই যে বাবান, কোথায় গেল এদিকে এসো।

এতক্ষন পর ছেলেটির দিকে নজর পড়েনি পীযুষের। পিকলুর চেয়ে বছর দুয়েক ছোট হবে মনে হয়। গোলগাল চেহারা। শ্যামলা রঙ, মুখটা যেন অতীনের কেটে বসানো। পীযুষ বললে---অতীনের ছেলে নাকি?

মিঠু দি বলল---হ্যা। যা দুরন্ত কল্পনা করতে পারবি না।

রমা ছেলেটির চিবুক ধরে আদর করতে করতে বললে---বাচ্চারা একটু দুরন্ত হবেই। আমাদের পিকলু কি কম?

পীযুষ রমাকে জিজ্ঞেস করল---পিকলু ফেরেনি?

পিকলুর আজ সুইমিং ক্লাস থাকে। যশোর রোডের দিকে সুইমিং ক্লাবটা। খুব একটা দূরে নয়। প্রতি শুক্রবার বিকেলে ওখানে ট্রেনার আসে। আগে ওর মা নিয়ে যেত। এখন পাশের বাড়ির ছেলেটার সাথে ও একা চলে যায়। ওর সাথেই ফেরে। রমা বলল---ক'টা বাজলো। সাড়ে পাঁচটা। এখন তো ক্লাস শেষ হওয়ার সময়। এত দেরী করছে কেন কে জানে।

তারপর ও ফ্রিজ থেকে একটা চকোলেটের আইসক্রিমের বাক্স বার করে বাবানের হাতে দিয়ে বললে---তোমার ভালো নামটা বললে না তো?

আইসক্রিমের দিকেই গভীর মনোযোগী হয়ে ছেলেটা বললে---দত্তাত্রেয় সান্যাল।

ঐটুকু বাচ্চার এত বড় নাম দেখে রমা খানিকটা চমকে উঠল। ইংরেজীতে দত্তাত্রেয় নামটি শিখতেই নিশ্চই বাচ্চাটিকে বেশ বেগ পেতে হয়েছে। পিকলুর নাম সে অর্থে খুব সহজ। রমাই রেখেছে পীযুষের সাথে মিলিয়ে 'পরশ'।

মিঠু দি বললেন---ওর এখন একটা ছোট বোন হয়েছে। তাই ওর মনে বড্ড দুঃখ। আদরটা ভাগ হয়ে যাচ্ছে কিনা।

পীযুষের মনে পড়ল এই মিঠুদির যখন বিয়ে হল, তখন পীযুষই গেছিল সঙ্গে। বারাসতেই ছিল পিসির বাড়ি, মিঠুদির বিয়েও হল বারাসতে। তারপর অতীনের জন্মের পর মিঠু দি যখন অতীনকে নিয়ে ব্যস্ত তখন খুব ঈর্ষা হত পীযুষের। সে সব শৈশবের দিন। বারাসতে মিঠুদির বাড়িতে কত হুটোপুটি হত কালি পুজোর সময়। পিসের কাঁধে উঠে ঘোড়াগ্রামের কালি মন্দির পর্যন্ত যেত ও।

বাইরে বেল পড়তেই রমা বলল---ঐ যে পিকলু এলো। চাঁপা দেখ দেখি।

পিকলু ঢুকল সাড়ে ছ' টা নাগাদ। ছেলেটা বেশ পাতলা চেহারার। এসময়ই ওর গলার স্বর পরিবর্তন হচ্ছে। একটু বড় বড় ভাব আসছে। ট্রাউজার আর স্পোর্টস টি শার্ট পরেছে ও। কাঁধের কিটস ব্যাগ নামিয়ে রেখে বলল---মা, খিদে পেয়েছে।

রমা বললে---এই যে এসে গেছে আমার রাজপুত্তুর।

মিঠু দি বললে---কাছে আয় বাপ, দেখি পীযুষের ছেলেটাকে।

পীযুষ চায়ে চুমুক দিয়ে শেষটুকু শেষ করে বললে---মিঠু দি, ও কিন্তু ছোটবেলার আমার মত লাজুক নয়।

রমা পিকলুকে বলল---কি রে দাঁড়িয়ে রইলি কেন, যা, পিসি ডাকছে।

বাবার যে কোনো এক দিদি আছে একথা কোনো দিন পিকলু শোনেনি। এই প্রথম শুনল বলে চমকে উঠল। খানিকটা ইতস্তত হয়ে কাছে গেল। আসলে মিঠু দি যখন শেষবার এসেছিল, তখন পিকলু দু-আড়াই বছরের।

পিকলুর চিবুকটা ধরে মিঠুদি বললেন---সত্যি রে পীযুষ, তোর ছেলে যে রাজপুত্তুর।

নানা পুরোনো দিনের কথার মাঝেই অতীনের আগমন ঘটল। পীযুষের চেয়ে বছর দশেকের ছোট অতীন। তাহলে অতীনের এখন পঁয়ত্রিশ হবার কথা। অথচ কাঠখোট্টা চেহারায় কেমন একটা রুক্ষ ভাব। কিছুক্ষনের মধ্যেই পীযুষ বুঝতে পারল, মিঠুদির আগমনের পেছনে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা অতীনের। মাকে ব্যবহার করেই পীযুষের কাছে আগমন। পীযুষের এক কলেজ জীবনের বন্ধু সুব্রত দাস এখন বারাসতের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার। পীযুষ যদি অতীনের হয়ে সুপারিশ করে দেয় অতীন লোনটা পাবে। অতীন নাকি এক মাড়োয়ারি ব্যবসায়ীর সাথে শেয়ারে প্রাইভেট কলেজ খুলতে চায়। তার জন্যই লোন। যদিও অতীনের হাবভাব পীযুষের পছন্দ হল না। শেষবার অতীনকে দেখেছিল শিশু বয়সে। এই অতীনকে দেখে মনে হল, ব্যবসা এর আগেও মার গেছে ওর। তাছাড়া সুব্রত কেবল পীযুষের সহপাঠী। তেমন ঘনিষ্ট বন্ধুও ছিল না ওর। হয়ত কোনো কারণে পরিচয় দিয়েছে বলেই দীর্ঘদিন জোগাযোগহীন একটা লোকের কাছে পিসতুতো দিদির ছেলের জন্য সুপারিশ চাওয়াটা বেমানান ঠেকল পীযুষের কাছে।


ওরা চলে গেল আটটার দিকে। টিভিতে ন'টার সিরিয়ালটা দেখেই চাঁপা বাড়ি যায়। ও থাকে কেষ্টপুরের কাছে বস্তিতে। রাতে আহারের আগে পিকলুকে ইশারা করল পীযুষ। রমা তখন রান্না ঘরে খুঁটখাট কাজ করছে। পিকলু গিয়ে ডাক দিল---মা, শিগগিরি এসো। চাঁপা মাসি, তুমিও এসো।

চলবে
Like Reply
#3

আজ রাতে আপডেট আসবে। ফন্ট সাইজ কিভাবে বাড়াবো কোনো অপশন পাচ্ছি না।
[+] 1 user Likes Henry's post
Like Reply
#4

ড্রয়িং রুমে এসে চমকে গেল রমা। চাঁপা বলল---আজ কার জনম দিন গো দাদা?

পীযুষ বলল---তোর বৌদিকে জিজ্ঞেস কর।

রমা স্মিত হেসে বলল---আজ মার্চের ২৭, তাই না? ওমা, সত্যিই তো ভুলে গেছি।

পিকলু তালি মেরে বলে উঠল---হ্যাপি বার্থডে মা। তাড়াতাড়ি এসো, কেক কাটতে হবে।

রমা শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে বলল---এসব নিশ্চই তোর বাবার আইডিয়া।

পীযুষ বললে---আমি তো ভুলেই গেছিলাম ডার্লিং। তোমার ছেলেই মনে করিয়ে রেখেছে।

এতক্ষনে চাঁপা বুঝতে পারলো, আনন্দ উদ্বেলিত চোখে মুখে বলে উঠল---আজ বৌদি তোমার জনম দিন?

টেবিলে কেকের ওপর রাখা মোমের আলোতে প্রাঞ্জল হয়ে রয়েছে 'ঊনচল্লিশ' লেখাটা। ঊনচল্লিশে পা দিল রমা। পীযুষের সাথে তার বয়সের ফারাকটা পাঁচ-ছয় বছরের। এই ঊনচল্লিশ বসন্তে হয়ে গেল তাদের দাম্পত্যও দেড় দশকের বেশি। রমার মনে পড়তে লাগলো বিয়ের প্রথম দিকের জন্মদিনগুলো। কিংবা তারও আগে ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে থাকা পাতলা চেহারার পীযুষকে। হাতে একগুচ্ছ ফুল। ওরা দেখা করত ইউনিভার্সিটি থেকে খানিক হাঁটলে বঙ্কিম দার ছোট্ট দোকানে। ওখানে একটা বড় গাছ ছিল। এমন জন্মদিনেই রমাকে প্রথম চুম্বন করেছিল পীযুষ। সেটাও পীযুষেরই শ্যামবাজারের ভাড়া বাড়িতে। কি রাগ হয়েছিল সেদিন রমার। পীযুষ বললে---কি হল, কেক কাটো। এভাবে কতক্ষণ দাঁড় করিয়ে রাখবে।

কেক কাটবার পর পীযুষ মুক্তোর হারের বাক্সটা খুলে পেছন থেকে পরিয়ে দিল রমাকে। চমকে উঠল রমা। সামনে থেকে স্পর্শ করে বোঝার চেষ্টা করতে লাগলো। তারপর নেড়েচেড়ে দেখে বললে----ওমা! চন্দ্রানী পালস!

---পছন্দ হয়েছে?

রমা মৃদু হাসলো। বলল---বুড়ো বয়সে তোমার প্রেম জেগেছে দেখছি।

পীযুষ মিথ্যে রাগ করে বললে---এই পিকলু, তোর মা কিন্তু আবার আমাকে বুড়ো বলল।

চাঁপা বলল---বেশ মানাইছে গো বৌদি। দাদাকে বুড়ো বইলছ কেন? দাদারে হ্যান্ডাসুম লাগে।

রমা হেস বললে---তোকে আর দাদার প্রশংসা করতে হবে না। আর হ্যান্ডাসুম না কি যেন বললি, ওটা হ্যান্ডসাম।

---এই দেখলি তো চাঁপা, তোর বৌদি আমার প্রশংসা সহ্য করতে পারে না। পীযুষ ফোড়ন কেটে বলল।

পিকলু মুখ টিপে হাসছিল। রমা ধমক দিয়ে বলল--এই পিকলু তুই হাসছিস কেন?

পিকলু সরল ভাবে বললে---তুমিই তো সেদিন কাপড় কাচবার সময় বলেছিলে চাঁপা মাসিকে; বাবাকে ব্লু চেক জামাটায় হ্যান্ডসাম দেখায়।

---এই দেখো রমা তুমিও পেছনে আজকাল আমাকে হ্যান্ডসাম বলো। চলো এবার হ্যান্ডসাম বরের জন্য তোমার কি উপহার আছে দেখি।

চাঁপা হতবাক হয়ে বলল----জনম দিন তো বৌদির, তালে বৌদি কেন উপহার দিবে গো দাদা?

---দিতরে দিত আগে, তোর বৌদি খুব উপহার দিত। পীযুষ মুচকি হেসে রমার দিকে তাকিয়ে বলল।

লাজুক মুখে রমা কথা এড়িয়ে বলল---অনেক রাত হল। চাঁপা তুই কি বাড়ি যাবি না। যাবার সময় রান্না ঘর থেকে টিফিন বাক্স দুটো নিয়ে যাস।

বাড়িতে ভালোমন্দ রান্না হলে চাঁপা বেরিয়ে যাবার আগে ওর হাতে কিছু খাবার প্যাক করে দেয় রমা। ওর ছেলেটা সাত বছরের। এ বাড়িতে চাঁপা কাজ করছে নয় নয় করে প্রায় চার বছর হয়ে গেল। মেয়েটা স্বামী পরিত্যাক্তা। এ বাড়িতে ও যেন এখন একজন অঙ্গ হয়ে গেছে।

রাতের খাবার টেবিলে রমা বললে---মিঠু দি'র ছেলে কী বলছিল গো?

মাংসের হাড় চিবোতে চিবোতে পীযুষ বলল---কি আর, প্রয়োজন ছাড়া আর কেউ আসে নাকি! অতীনের একটা লোনের দরকার। ওদের বারাসতে ব্যাংকে আমার এক কলেজ সহপাঠী নাকি ম্যানেজার। অদ্ভুত সব দাবী!

---তাই বলো। এতদিন মানুষটি এলেন না। বোধ হয় তোমার মা মারা যাবার সময়ও আসেননি। আজ হঠাৎ উদয় হলেন কেন!
রমাও সন্দেহ প্রকাশ করে বলল কথাটা। তারপর পুনরায় বলল---তোমার বন্ধু যখন, চেষ্টা করে দেখতে পারো। যাইহোক মায়ের মুখে শুনেছি ছেলেবেলায় মিঠু দি তোমাকে খুব ভালোবাসতেন।

পীযুষ চামচ দিয়ে ট্রে থেকে অল্প ভাত নিয়ে বলল---বানিব্রতকে তোমার নিশ্চই মনে আছে?

----কে বলো তো? রমা পিকলুর থালায় মাংস দিতে দিতে জিজ্ঞেস করল।

----ইউনিভার্সিটি তে তোমার ব্যাচমেট ছিল। জুওলজিতে পড়ত।

চমকে উঠল রমা। বলল---ও, হ্যা মনে পড়েছে। তবে সে তো আমার ব্যাচমেট ছিল! তোমার কি করে হয়?

পীযুষ মৃদু হেসে বলল---বাণীব্রতের দাদা হল গিয়ে সুব্রত দাস। ওদের বাড়ি ঐ মেদিনীপুরের দাসপুরের দিকে। সুব্রত হল গিয়ে ঐ ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার।

রমার মনে পড়ল বানিব্রতর কথা। বড্ড বখাটে ছেলে ছিল। ইউনিভার্সিটিতে পড়বার সময় রমার পেছনে পড়েছিল বেশ কয়েকদিন। একবার তো পীযুষ দেখা করতে এলে বেশ শাসিয়ে ছিল পীযুষকে। পরে অবশ্য পীযুষ ওর এক বন্ধু পার্টি করত, ওকে বলে ইউনিয়নের ছেলেদের দিয়ে শায়েস্তা করেইছিল বাণীব্রতকে।

খাবার পর রান্না ঘরে এঁটো বাসন কোচন গুছিয়ে রেখে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যখন পিকলুর ঘরে ঢুকল রমা, পিকলু তখন কম্পিউটারের সামনে বসে গেম খেলতে ব্যস্ত। ধমকের সুরে ছেলেকে সে বললে---কি রে, এখনো বন্ধ করলি না, কাল না তোর সকালে টিউশন আছে!

---আর একটু জাগতে দাও না মা।

ছেলের জন্য বিছানা রেডি করতে করতে রমা বলল----ও মা! কেন? এমনিতেই রাত্রি সাড়ে এগারোটা হল।ডাকছি তোর বাবাকে দাঁড়া।

বাধ্য হয়ে কম্পিউটার শাট ডাউন করল পিকলু। একমুখ বিরক্তি নিয়ে ও বিছানায় চলে গেল। রমা ওর বিছানার মাথার কাছে জানালাটা বন্ধ করে আলোগুলো নিভিয়ে নিজের বেডরুমে ঢুকল যখন তখন ঘড়িতে বারোটা বাজতে দশ মিনিট বাকি। চিৎ হয়ে শুয়ে আছে পীযুষ। হাতে একটা জীব বিজ্ঞানের মোটা বই। পাশে অ্যাশ ট্রেতে মাঝে মধ্যে নামিয়ে রাখছে ছাই।

রমা আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল খুলে মেলে ধরল। কালো দীর্ঘ এই চুলের প্রেমে পড়েছিল একদিন পীযুষ। চুলে পাক দিয়ে খোঁপা করে মুখে চেপে রাখা গাডারটা বেঁধে নিল। আয়নার প্রতিবিম্বে একটু দেখলো নিজেকে, পরনে হালকা সবুজ রঙের সুতির শাড়ি, কালো ব্লাউজ। কোমরের কাছে শাড়িটা আলগা করে নেয় ও, সারাদিন যা গরম; পেটের কাছে যেন চেপে থাকে।
চশমার ওপর দিয়ে বই থেকে মুখ সরিয়ে নিজের স্ত্রীকে দেখতে লাগলো পীযুষ। ফর্সা পিঠে চাপ চাপ ঘাম জমেছে রমার।
রমারও আয়নায় নজর পড়ল স্বামীর দিকে। বললে---কি ব্যাপার এতক্ষনে তো ঘুমিয়ে কাদা হয়ে পড়তে। এখনও জেগে আছো যে আজ?

ঘড়ির দিকে তাকালো পীযুষ। বারোটা বাজতে এখনো মিনিট দশেক বাকি। বইটা বন্ধ করে উঠে গেল রমার কাছে। পেছন থেকে জড়িয়ে ধরল ওকে। ঘর্মাক্ত গ্রীবাদেশে মৃদু চুমু দিয়ে বলল---আজ একটু আদর করতে ইচ্ছে করছে তোমাকে।

---এই গরমে! আজ বড্ড টায়ার্ড।

পীযুষ রমার ব্লাউজের উপর থেকে পিঠের অনাবৃত অংশ পর্যন্ত ইতিউতি চুমু দিতে দিতে বললে---এসিটা বাড়িয়ে দাও বরং।

রমারও আজ একটু চাপা ইচ্ছে আছে বটে। অনেকদিনই তো হয়নি। হঠাৎ হঠাৎই হয় ওদের মধ্যে, তেমন কোনো রুটিন নেই। যদিও আজকাল সেই আগের মত হয় না। তবু সপ্তাহ মাঝে কোনো এক রাতে হঠাৎ ইচ্ছেতেই তারা মিলিত হয়ে থাকে, এই ইচ্ছেটা কখনো মাস পেরোয়, কখনো হপ্তা। এবার বোধ হয় শেষবার দিন কুড়ি আগে মিলিত হয়েছিল তারা।

গলার হারটা খুলতে খুলতে রমা বলল---পিকলু বোধ হয় এখনো ঘুমোয়নি।

---জানি। একটু আগে তোমার ধমকের আওয়াজে বুঝতে পেরেছি। আঃ হারটা খুলছ কেন? বেশ তো মানিয়েছে।

----ধ্যাৎ এই গরমে এসব পরে থাকা যায় না।

পীযুষ রমাকে তার দিকে ঘুরিয়ে দাঁড় করালো। রমা এখন স্বামীর নগ্ন বুকে আবদ্ধ। পীযুষ রমার কপালে, গালে চুমু এঁকে দিতে দিতে বলল---আহা! কি মিষ্টি গন্ধ তোমার গায়ে!

রমা হেসে ছাড়িয়ে নিয়ে বললে---ধ্যাৎ। একটু পিঠে পাউডার লাগিয়ে দাও দেখি।
Like Reply
#5

পীযুষ চলে গেল বিছানায়। পাউডারের ডিবে হাতে স্বামীর দিকে পিঠ করে বসল রমা। শরীর থেকে ব্লাউজটা খানিকটা তুলে ধরল পিঠের ওপর। সারা দিন কত ধকল যায় এই শরীরে। অথচ এখনো কি নিৰ্দাগ, মোলায়েম। রমার নরম শরীরের সর্বত্র পীযুষের চেনা। তার স্তন, পিঠ, পেট, নাভি, গ্রীবাদেশ সর্বত্র সে গত সতেরো বছর ধরে প্রতি ইঞ্চিতে চেনে। পিঠে পাউডারের গুঁড়ো চেপে চেপে দিয়ে বুলোতে লাগলো পীযুষ। কোমরের কাছে মেদের ভাঁজ পড়েছে খানিক। মন্দ লাগে না। রমা অবশ্য আজকাল প্রায়শই বলতে থাকে ওর নাকি মেদ জমেছে, জিমে যাওয়া দরকার। যদিও রমা কখনোই সেই সময় বার করতে চায় না। আসলে পিকলুর জন্মের পর থেকে নিজের শরীর, রূপ নিয়ে অবহেলা করে আসছে রমা। অনেক মহিলারাই আজকাল জিমে যায়, তাদের শরীরের অতিরিক্ততা ঝরাতে। রমা চাইলেও যেতে পারত। কিন্তু সেই সময়টুকু রমা বার করতে পারে না। পীযুষ অবশ্য বুঝতে পারে রমার পেটে অতটা মেদ নেই, যে দৃষ্টিকটু লাগে, সেটা বোধ হয় রমাও বুঝতে পারে। বরং পীযুষ তো দেখেছে কিভাবে বাঙালি বউগুলো এই বয়সে আস্তে আস্তে মুটকি হয়ে যায়। বিপ্লবের বউটাকেই তো দেখলে একটা কুমড়ো বলে মনে হয়। রমার তো বরং এই সামান্য মেদ, বয়সের সাথে সামান্য স্বাস্থ্য আরো তাকে ভরাট করে তুলেছে।

পীযুষের খেয়াল হল পিঠের ব্লাউজ খানিকটা তুলে ধরায় রমার স্তন আলগা হয়ে পড়েছে। খুব বড় নয় রমার স্তন, আবার শুকিয়ে যাওয়া ঝুনো নারকেলের মতও নয়। পুষ্ট, কিন্তু খানিক অবনত। ব্লাউজের অন্তরালে থাকলে সে দুটিকে ঔদ্ধত্যপূর্ণ দৃষ্টিকটু মনে হয় না। উদ্ধত না হবার জন্যই হয়ত ঊনচল্লিশ বসন্ত পেরোনো এক চৌদ্দ বছরের ছেলের মা রমার স্তনের কোনো বাহ্যিক আবেদন নেই। বাসে ট্রেনে পুরুষ মানুষের অশালীন কটূক্তি শুনবার মত কিংবা লোভাতুর দুর্বৃত্ত চোখ আটকে যাবার মত তার বুক নয়। বরং তারচেয়ে বেশি রমার গায়ের ফর্সা টকটকে রঙ ও মুখমন্ডলে এখনো রয়ে যাওয়া কোমল লাবণ্যতে আকর্ষণ আছে। তাতে চোখ যায় পুরুষ মানুষের। তবে সেই পুরুষদের চোখে সম্ভ্রমও থাকে উচ্চ শিক্ষিতা গৃহিণী রমার শালীন ব্যক্তি স্বাতন্ত্রের জন্য।
রমার ঘাড়ের কাছে মুখ গুঁজে ওর দেহ থেকে মিষ্টি ঘ্রাণ শুষে নিতে লাগলো পীযুষ। কোমল কানের লতিতে স্পর্শ করল ঠোঁট। নিজের দীর্ঘ দাম্পত্য সঙ্গিনীর মুখটাকে পর্যবেক্ষণ করল আরেকবার। স্বামী নয়, আলাদা পুরুষ হয়ে দেখতে লাগলো পীযুষ; রমার এই ভরাট মুখের আলগা শ্রী টা পুরুষদের অনুভূতি প্রবন করার আজও ক্ষমতা রাখে। রমার লাবণ্য এখন আর যৌবন শিখরে থাকা মেয়েদের মত নয়, একে অসাধারণ বলা যায় না। যৌবন আর মধ্যবয়সের সন্ধিক্ষণে ঢলায়মান পরিণত বয়সের নারীর সাধারণ এক সৌন্দর্য। এই সৌন্দর্যই বা কতজনের থাকে, এমন চল্লিশের কোঠায়। যদিওবা ষোল বছর সংসার, সন্তান লালনপালনের পর, সেই লাবণ্যকে ধরে রাখতে যুবতী নারীর মত কখনো তৎপর হয়ে ওঠেনি সে। তবু তার মুখে এখনও নিবিড় সৌন্দর্য ছায়া শীতল স্নেহ মেশানো, এই স্নেহে কোনো উগ্রতা নেই, তীব্র সাজগোজ নেই। আছে পরিছন্নতা, বুদ্ধিমত্তার মিশেল। রমা যেন পীযুষের জীবনের সেই সোনার পাথরবাটিটি, যে সংসারের খুঁটিনাটি বোঝে, পীযূষকে বোঝে, মানিয়ে নিতে পারে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। সভ্য মহলে হয়ে উঠতে পারে একজন অধ্যাপকের স্ত্রী। সন্তানের জীবনে হয়ে উঠতে পারে একজন দক্ষ শিক্ষিকা।

পীযুষ হল ঠিক উল্টোটি। রমার মত প্রশান্ত নয় বরং এলোমেলো। সবেতেই তার ভরসা, নির্ভরতা, গাইড হল রমা। কোন শার্টটা পরে যাবে, কোন লোকটির সাথে কেমন চলা উচিত, হাতের নাগালে সাবানটা, শ্যাম্পুটা, পেট গরম থেকে অম্বল পীযুষের জীবনে রমা ডাক্তার, নার্স, এডভাইজারও বলা চলে।
আবার পীযুষের মেধা, প্রবল হিউমার, পর্যবেক্ষনী শক্তি, বিশ্ববিক্ষা, ইন্টেলেকচুয়ালিটির কাছে রমা বশীভূত ও আনুগত্যশীলা সহধর্মিণী। পীযুষ জানে এখনো রাতে বজ্রপাত হলে, অন্ধকার রাস্তাঘাটে প্রয়োজনে বাড়ি ফিরতে হলে, কিংবা সাংসারিক কাজে ভারী জিনিসের পুরুষালী সহায়তায় স্বামীটিই তার নায়ক। দুর্যোগের রাতে ছেলের সামনে রমা যতই সাহসিনী নারী হোক, একান্তে ভয় পেলে স্বামীর কাছে সেঁধিয়ে যায়, ভরসা পায় পীযুষের পুরুষালি বুকে।
আসলে পীযুষের ভালো-মন্দ, ক্ষমতা-অক্ষমতা সবটাই চেনে রমা। দাম্পত্যে তাদের কলহ হলে সাময়িক কখনো রমার জেদের জয় হয় কখনো বা পীযুষের হিউমারের। পরে অবশ্য পীযুষের মনে হয় রমাই ঠিক ছিল। রমার মধ্যে এই চাপা জেদটা, খুব সহজে বোঝা যায় না। চৌদ্দ বছরের ছেলের মায়ের জেদ তো আর শিশুতোষ হয় না। তাই তার বহিঃপ্রকাশের ধরণই ভিন্ন। যা কেবল পীযুষই টের পায়।

বুকের আঁচলের মধ্যে হাত চালিয়ে রমার স্তন দুটো চেপে ধরল পীযুষ। স্তনে হাত পড়লে রমা এখনো আগের মত কেঁপে ওঠে। এই দুটি স্তন তার স্বামীর ভালোবাসার জন্য, সন্তানের শিশু বয়সের ক্ষুধা মেটানোর জন্য একদা অত্যন্ত প্রয়োজনীয় দুগ্ধ গ্রন্থি ছিল। উদ্ধত এবং বিপুলাকার না হলেও এই দুটি টলোমলো নরম বুক বেশ পুষ্ট, কিন্তু খানিক নিম্নগামী। এই বৃন্ত বলয়ের নিম্নমুখীতাতেই বোধ হয় এখন আর ব্লাউজে, অন্তর্বাসের আবরণে এর বাহ্যিক আবেদন গড়ে ওঠে না। অথচ উন্মুক্ত করে দেখলে এখনো মোহময়ী লাগে। এভাবে দেখার সুযোগ শুধু তার স্বামীটির আছে। গর্ব হয় পীযুষের। এই স্তনদুটি রমার বুকে আঁচলের তলায় ব্রেসিয়ার-ব্লাউজের বাঁধনে প্রতিদিন আড়াল থাকে। পীযুষ দেখেছে অনেকসময় দু' একজন কলিগ বাড়িতে এলে রমার প্রতি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। সেই তাকিয়ে থাকা সম্ভ্রমের। রমার মুখশ্রী, লাবণ্য, মিষ্টতা, ব্যবহারের প্রতি তাদের শ্রদ্ধার। বন্ধু মহলের মহিলারাও রমার রূপের প্রশংসা করে, গায়ের উজ্জ্বল ফর্সা বর্ণের কিংবা একঢাল চুলের প্রতি সেই প্রশংসা। পুরুষেরাও প্রশংসার শরিক হয়। অথচ কেউ টের পায় না রমার এখনো দুটি সুন্দর স্তন আছে। একসময় সেখানে স্রোত ছিল, উদ্ধত দু জোড়া বৃন্ত মাথা তুলে থাকতো বুকের সামনের দিকে সরলরৈখিক। এখন স্রোতহীন, নিম্নগামী, তবু মাংসল পরিপুষ্ট।

পীযুষ যখনই রমার স্তনদুটি হাতে নিল, তখনই বুঝতে পারল; উন্মুক্ত করে না দেখে কিংবা স্পর্শ না করে পুরুষেরা এর আবেদন টের পাবে না। হয়ত এভাবে পীযুষের মত রমার বুক দেখার অধিকার পেলে ওরাও শীষ দিয়ে বলে উঠত ''কি ঠাসা মাইজোড়া মাইরি, দেখলেই হাত..."।

কেমন একটা উত্তাপ খেলে গেল পীযুষের শরীরে। আজ বিকেলে উৎপলের দোকানের কাছে ঐ ছেলেগুলোর কটূক্তি রমার স্তন স্পর্শে মনে আসাটায় ঘৃণা নয়, হঠাৎ উত্তেজনা বাড়ালো। ঐ ভদ্রমহিলার জায়গায় যদি রমা হত! ওরা কি এমন কটূক্তি করত! অমন পুষ্ট কোমল বুকের প্রতি পুরুষ মানুষের লোভ থাকবে না, তা হয় নাকি! ঐ মহিলার মত রমাও কি নীরবে সহ্য করত কিংবা গোপনে উপভোগ? পীযুষের অশ্লীল ভাবনায় ছেদ পড়ল রমার আপত্তিততে---আঃ এতো জোরে টিপছ কেন?

রমা নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানায় চিৎ হয়ে শুয়ে পড়ল। কোমরের সায়ার দড়ি আলগা করে বুকের আঁচল সরিয়ে দিল। ঐ একই রকম ভাবে স্তনের ওপর এখনো ব্লাউজ উঠে রয়েছে। যেন আহ্বান জানাচ্ছে পীযুষকে আস্বাদন গ্রহণ করবার। পীযুষ দেহের ভার ছাড়লো স্ত্রীয়ের ওপর। মুখ রাখলো বৃন্তে। লালচে বৃন্তের চারপাশে ঘন বাদামী বলয়। ওর ডান স্তনে একটি তিল আছে। পীযুষ ওষ্ঠ স্থাপন করল স্ত্রীয়ের স্তনে। রমা জানে পীযুষ স্তন চুষতে ভালোবাসে। একটু আদর করে খাওয়াতে হয় ওকে। স্বামীর মাথায় হাত রেখে বুলিয়ে দিতে লাগলো ঠিক শিশুর মত আদর দিয়ে, মুখের মধ্যে অস্পষ্ট শব্দ করে বলে উঠল---আঃ! কামড়াচ্ছে কেন?

পীযুষ জানে রমার আসলে ভালোই লাগে স্তন বৃন্তে মৃদু কামড় দিলে। পীযুষ তাই একটু দাঁতে চেপে ধরেছিল বৃন্তটা। রমা অসম্মতি জানালেও, অমনি উত্তেজনা কয়েকগুণ বেড়ে গেল তার শরীরে। রমার স্নিগ্ধ স্তন দুটো নিয়ে আদর, আর চুম্বনের পর হঠাৎ থেমে যেতে হল পীযুষকে, আসলে এমন সুখ মুহূর্তেই রমা বলে উঠল---আজকে জানো, দুপুরে অনিমেষ বাবু এসেছিলেন।

পীযুষ রমাকে আরো ঘনিষ্ট করে আব্বদ্ধ রেখে বলল---কেন ?

---বললেন তুমি নাকি তোমার কোনো বন্ধুর জন্য ফ্ল্যাটের কথা বলেছিলে।

অনিমেষ রায় আসলে পীযুষদের দুটো বাড়ি পরে থাকেন। প্রতিবেশী হিসেবে পীযুষের সাথে ঐ রাস্তা ঘাটে দেখা হলে টুকটাক কথা হয়। ওর প্রমোটারী ব্যবসা আছে। ভদ্রলোক একাই থাকেন। বছর পঁয়ত্রিশের অনিমেষকে ভদ্রলোক বলার চেয়ে যুবক বলাই ভালো।
আলতো করে রমার গালে চুমু দিল পীযুষ। ঠোঁটটা চেপে ধরতে যেতেই রমা বলে উঠল---লোকটা ভালো নয় জানো।

পীযুষ মুচকি হাসলো। অনিমেষ রায় লোকটার যে চরিত্র ভালো নয়, তা পীযুষ অনেকদিন থেকেই জানে। তবে বয়স কম, বিয়ে থা করেনি, সুদর্শনও, পয়সা টয়সাও এই বয়সে অনেক কামিয়েছে, স্বাভাবিক ভাবেই পুরুষ মানুষের এসব থাকলে একটু আলুর দোষ থাকবেই। ব্যাপারটাকে তাই বিশেষ আমল দেয় না পীযুষ। পীযুষের এক কলিগ তথাগত বাবু বলেছিলেন করুণাময়ীতে মেয়ে-জামাইয়ের জন্য ফ্ল্যাট নেবেন। কলেজ যাবার পথে মাস খানেক আগে অনিমেষকে একদিন গাড়িতে লিফট দিয়েছিল পীযুষ। তখনই কথা প্রসঙ্গে জানিয়েছিল এই ফ্ল্যাটের ব্যাপারটা।

পীযুষ রমার ডান স্তনটাকে ওপর থেকে আরেকটু ঠেলে ধরে আদর করতে করতে বললে---তুমি কি করে জানলে লোকটা ভালো না।

---এমনিতেই রাস্তায় মুখোমুখি হলে কেমন গায়ে পড়ে কথা বলতে আসে। আজকে বাড়ি এসেছিল পিকলু কলেজ বেরোনোর ঠিক পরেই। নীচে বৈঠকখানায় বসতে বললাম, কেমন গায়ে পড়ে নানা কথা বলছিল।

পীযুষ হেসে উঠল---আর তাতেই তুমি লোকটাকে খারাপ ভেবে নিলে?

রমা ঝাঁঝিয়ে উঠে বললে---ওসব অসভ্য লোকের আমি চাহুনি চিনি। খালি কথায় কথায় 'বৌদি বৌদি' করে কেমন গায়ে পড়ে যাচ্ছিল।

---আহা! ভালো তো হল রমা। তাহলে দুপুর বেলা ফাঁকা বাড়িতে তুমি একটা তোমার অ্যাডমায়ারার পেলে। তুমি ওকে প্রেমিক করে নিতে পারো। মন্দ হবে না। বয়সে তরুণ, হ্যান্ডসামও।

পীযুষের ঠাট্টায় উত্তর না দিয়ে রমা সায়ার দড়িটা আলগা করে বলে উঠল---রাত বাড়ছে, যা করবার করো।

---এই যে তাড়াহুড়ো শুরু করলে। আরেকটু আদর করতে দাও।

---হয়েছে অনেক আদর। ঢোকাবে তো ঢোকাও। নাহলে আমি পাশ ফিরে ঘুমোলাম।

পাজামার দড়ি খুলে নগ্ন হল পীযুষ। রমার যোনির মধ্যে লিঙ্গটা চেপে ধরতে গিয়ে বুঝতে পারলো রমার যোনি সিক্ত হয়ে রয়েছে। এত দ্রুত তৈরি হবার কারণ কি শুধুই পীযুষের ফোর প্লে, নাকি তরুণ লেডিকিলার অনিমেষ রায়কে নিয়ে এই কথা বলবার ফল।

চলবে
Like Reply
#6

পূর্ব দিকের জানালা দিয়ে চড়া রোদ এসে পড়ছে বিছানায়। ছুটির দিনে সকালটা পড়ে পড়ে ঘুমানো অভ্যাস পীযুষের। কিন্তু সে হবার উপায় নেই। কোমরে শাড়ির আঁচল বেঁধে রমা কার্যত পীযুষকে ডিঙিয়েই বিছানায় উঠে পড়েছে ঝুল ঝাড়তে। পিঠে ধাক্কা লাগতেই ঘুম চোখে পীযুষ ঘুরে দেখল রমাকে। চোখে মুখে একরাশ বিরক্তি এনে বলল---আঃ রমা সাত সকালে কি করছ?

---সাত সকাল! ক'টা বাজে দেখেছ? ওদিকে তোমার নাকি আজ ইলেকট্রিক বিল দেবার কথা।

---ও তো অনলাইনেও দিয়ে দেওয়া যায়। শিখে নাও রমা। কবে কখন কি হয়ে যায়।

বিরক্ত হয়ে রমা বললে---কথা না বাড়িয়ে ওঠো। ওদিকে চা পড়ে পড়ে ঠান্ডা হয়ে গেল।

চাঁপা রান্না ঘর থেকে ডেকে উঠল---বৌদি, দেখো দিখি, আর আলু দিব কিনা।

পীযুষ উঠে বাথরুমে ঢুকল যখন তখন দশটা বাজে। আজ একটু বেশিই ঘুমিয়েছে পীযুষ। বাইরে রোদটা ভীষন তীব্র। আজ শনিবার, পীযুষের ক্লাস থাকে না। অধ্যাপনার কাজে এই এক সুবিধে, ক্লাস থাকলে যাও, অন্যথায় ছুটি। পীযুষ যখন কলেজে শিক্ষকতা করত, তখন তা হবার জো ছিল না। রবিবার বাদে প্রতিদিন দশটা-পাঁচটা ছুটতে হত।
ড্রয়িং রুমে খবরের কাগজের পাশে চা দিয়ে গেছে রমা। কলেজ ইউনিফর্ম পরে রেডি হয়ে ডাইনিং টেবিলে বসে পড়েছে পিকলু। রমা ভাতের থালা এনে, ঝোলের মাছের কাঁটা বেছে দিতে লাগলো। পিকলু বড় হচ্ছে, এখন আর সেই ছোটট্টি নেই, যে মাকে খাইয়ে দিতে হবে। তবু রমা ওর পাশে দাঁড়িয়ে মাছের কাঁটা না বেছে দিলে ও মাছ খাবে না। যেমনটি থাকে তেমনটি ফেলে রেখে চলে যাবে।

খবর কাগজের প্রথম পাতায় চোখ বুলিয়ে উঠে দাঁড়ালো পীযুষ। চিৎকার করে ছেলেকে বললে--হল তোর?

পিকলু তখন মোজা পরতে ব্যস্ত। ওদিকে কলেজবাস এসে দাঁড়িয়েছে কিছুক্ষন আগেই। পিকলুকে বাসে তুলে বড় রাস্তার মুখে এগিয়ে গেল পীযুষ। ইলেকট্রিক বিল জমা করতে হবে তাকে। সে নিজেও অনলাইনে জমা করতে পারে। তার চেয়ে সাইবার কাফের ঐ ছেলেটাকে দিয়ে করালে ঝামেলা পোহাতে হয় না।

ইলেকট্রিক বিল জমা করে যখন ফিরল, রমা তখন কিচেনে। চাঁপা ওর পাশে দাঁড়িয়ে সবকিছু হাতের কাছে গুছিয়ে দিতে দিতে ওদের কেষ্টপুরের গল্প শোনাচ্ছে। পীযুষ হাঁক দিয়ে বললে---তোমরা কি গল্পই করবে? আমার কি কোনো জলখাবার জুটবে না?

--হ্যা দিচ্ছি। রান্নাঘর থেকেই বলল রমা।

সোফায় বসে টিভির সামনে রুটি চিবোচ্ছিল পীযুষ। রমা এসে ওর পিঠে হাত বুলিয়ে বললে---ইস! কেমন ময়লা জমেছে! সাবান তেল মাখো না নাকি?

মুখের মধ্যে খাবার নিয়ে পীযুষ অস্পষ্ট ভাবে বলল---পিঠে আজ একটু সাবান ঘষে দিও তো রমা।

নীচ তলার ঘরে কাচের ঢাকানাগুলো একের পর এক খুলে সাপগুলোকে খাবার দিচ্ছিল পীযুষ। পীযুষের ডান দিকের কেউটেটা বার বার হিস করছে ততক্ষণ থেকে। স্টিকে করে ওকে ছুঁড়ে দিল পরের খালি বাক্সটাতে। ওখানে একটা গোখরো ছিল। বুড়ো হয়ে গেছিল বেশ। শেষ কদিন অসাড় হয়ে পড়ে থাকতো। কামড় দেবার ক্ষমতাটুকু ছিল না। কিছুদিন চিকিৎসাও করেছিল পীযুষ। তারপর একদিন সকালে দেখলো প্রাণহীন পড়ে আছে। কোনের বাক্সটাতে দুটো কালাচ একসাথে রাখা। বড্ড নিরীহভাবে শুয়ে থাকে। অথচ বাংলায় সবচেয়ে প্রাণঘাতিনি এই নীরব কামড় দেওয়া কালাচ প্রজাতির সাপ। সবমিলিয়ে পীযুষের গবেষণাগারে এই মুহূর্তে দুটো কেউটে, দুটো কালাচ, একটা গোখরো, আর দুটো চন্দ্রবোড়া আছে। সবগুলোই দুটি করে ছিল, গোখরোটা মারা যাবার পর ওর একটার সংখ্যা কমে গেছে। সাপুড়ে ষষ্ঠীপদকে বলেছিলো পীযুষ, আরেকখান গোখরো দিয়ে যাবার কথা। দিয়ে যাবে, দিয়ে যাবে করে এখনো দিয়ে যায়নি ষষ্ঠী। আজকাল সাপও তো কমে যাচ্ছে। সাপুড়েরাও সহজে সাপ খুঁজে পায় না।
পাশের ছোট গুদাম ঘরে ফাঁদ পেতে রাখে পীযুষ। সাপেদের খাদ্য হতে ব্যাঙ ধরা পড়ে। এছাড়া কিছু না পেলে খোসা সমেত ডিম কিংবা পোকা মাকড় ধরে দিতে হয়। কালাচের ঢাকনাটা খুলতেই একটা গিয়ে ঢুকল পীযুষের মাইক্রোস্কোপের ওপর ঢাকা দেওয়া চাদরের তলায় গিয়ে। কাচের ফরসেপের বাক্সটা ওলটপালট করে দিল সাপটা। পীযুষ জানে এই কালাচগুলো সাংঘাতিক। গোখরো বা কেউটে রাগ করে ফনা তুলে ফোঁস করলেও সহজে কামড় দেয় না। কিন্তু কালাচের লক্ষ্য স্থির, অনেক নির্ভুল। অতিরিক্ত সাবধানে এদের সামলাতে হয়।

রমা রান্নাঘর থেকে শুনতে পেল পীযুষের গলা। বলল---দেখ দেখি চাঁপা, তোর দাদা কি বলছে।

চাঁপা ভয় পেয়ে বললে---ও, সাপের ঘরটাতে আমি যাবোনি গো বৌদি।

রমা বিরক্ত হয়ে চাঁপার হাতে খুন্তি তুলে দিয়ে বললে---তুই নাড়। আমি গিয়ে দেখি।

সিঁড়ির কাছে এসে রমা বলল---কি বলছ?

---একটা জলের মগ দিয়ে যাও দেখি।

রমা এনে দিল জলের জগ। দরজার কাছে দাঁড়িয়ে দেখতে লাগলো স্বামীর কীর্তি। চন্দ্রবোড়াটা তৃষ্ণার্ত হয়েছিল অনেকদিন বোধ হয়। ওর পাত্রে জল ঢালতেই মুখটা চুবিয়ে দিল আরামে।
রমা পীযুষের গবেষণাগারের সিলিংয়ের দিকে তাকিয়ে বলল---কেমন ফাঁদ জমেছে দেখো। আজ যখন ফাঁদ ঝাড়লাম, মনে করালে, পরিষ্কার করে দিতাম।

পীযুষ হেসে বললে---তুমি? এই ঘরে একা একা ফাঁদ ঝাড়বে!

---তাহলে কে ঝেড়ে দেয় শুনি?

----সে তো আমাকে সিকিউরিটি দিতে হয়। আমার পোষ্যগুলোকে তোমার যা ভয়। এই দেখো কেমন নিরীহ হয়ে কেউটেটা শুয়ে আছে। খালি খালি ভয় পাও।
পীযুষ স্টিকে করে তুলে ধরল কেউটেটাকে। রমা পীযুষের থেকে প্রায় দশ-পনেরো ফুট দূরে থাকা সত্বেও পিছিয়ে গেল দু পা, বললে---ও মা গো! কেমন ফনা তুলছে দেখো!


রান্না শেষ হতে চাঁপা চলে গেল। পীযুষ শাওয়ারের তলায় বারমুডা পরে দাঁড়িয়ে রইল মুখ ব্যাজার করে। বিরক্ত হয়ে বলল---কি হল রমা? কতক্ষন এমন দাঁড়িয়ে থাকবো?

রমা বাথরুমে ঢুকে বলল----তোমার বাপ ছেলের কান্ড তো কম নয়। গোটা বুকসেলফটা এলোমেলো করে রেখেছ। যেখানকার জিনিস সেখানে রাখতে পারো না নাকি?

শাওয়ার চালিয়ে দিয়ে পীযুষ উবু হয়ে বসল তলায়। রমা ওর পিঠে সাবান ঘষে দিতে লাগলো। তারপর বলল---হাতগুলো তোলো দেখি।
বগলের কাছটাতেও সাবান দিল রমা। বাড়িতে এখন কেউ নেই। বাথরুমের দরজা হাট করে খোলা, তারা এখন ভেতরে কেবল দুজনে। হঠ করে কেউ এসে পড়বে না। বারমুডা খুলে স্ত্রীয়ের সামনে নগ্ন হয়ে পড়ল পীযুষ। রমার চোখ পড়ল স্বামীর নগ্ন শরীরের দিকে। উরুসন্ধির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল---ভালো করে পরিষ্কার করো। কেমন হয়ে আছে দেখো।

পীযুষ ঠাট্টা করে বলল---তুমি করে দেবে।

---অসভ্য। পীযুষ লক্ষ্য করল ষোল বছর দাম্পত্য পরে আজও রমার মুখে সেই সলজ্জ ভাব।

পীযুষ নিজেকে অপরিচ্ছন্ন রাখে এমন নয়, তা রমাও জানে। পুরুষ মানুষ একটু অবহেলা তো থাকেই। তারপর সারাদিন ঘামে, গরমে, মানুষের ভিড়ে থাকতে হয়, কত জায়গায় চলাচল করতে হয়। স্বাভাবিক ভাবেই এক আধটু গায়ে ময়লা জমলেই রমা বিরক্ত হয়। আসলে রমার সবকিছু পারফেক্ট থাকা চাই। শুচিবাইগ্রস্ত না হলেও রমা পরিছন্নতা ভালো বাসে।
দুই উরুতে নিজেই সাবান ঘষতে লাগলো পীযুষ। রমা সামনে দাঁড়িয়ে নির্দেশ দিয়ে গেল এখানে ওখানে। কিছুটা বিরক্ত হয়ে শেষমেশ ও নিজেই সাবানটা নিয়ে পীযুষের পুরুষাঙ্গের কাছে ঘষতে লাগলো। স্ত্রীয়ের বহু পরিচিত কোমল হাতের স্পর্শ লিঙ্গে পড়তেই পীযুষের শরীরে তরঙ্গ খেলে যায়। রমা যে কখনো স্পর্শ করেনি ওখানে তেমন নয়। পিকলুর জন্মের আগে একসময় সুযোগ থাকলে ওরা একসাথে স্নানে ঢুকত। খানিকটা পীযুষের জোরাজুরিতেই। তখন এভাবে সাবান মাখিয়ে দিতে গিয়ে রমা ছুঁয়েছে তার স্বামীটির পুরুষাঙ্গটি। কিন্তু ঐটুকুই। আজও এতটুকু স্পর্শে পীযুষের বুকে আলোড়ন তোলে।
রমার অবশ্য ভ্রূক্ষেপ নেই। ও তার স্বামীকে পরিছন্ন করে তুলতে ব্যস্ত। পীযুষ শাওয়ারের জলে গা ভিজিয়ে নিতেই ঝরে যাচ্ছে সাবানজল। শাড়িটা খানিক ভিজে গেছে রমার। ও খানিকটা পাশে; গা থেকে শাড়িটা খুলে হ্যাঙ্গারে রাখছে। কালো সায়া আর কালো ব্লাউজ, ফর্সা মাংসল পেট মোচড় খেয়েছে সামান্য তলপেটের দিকে।

---হল তোমার? অধৈর্য্য হয়ে বলল রমা।

---একসঙ্গেই তো স্নান করতে পারো। বলেই পীযুষ একঝটকায় কাছে টেনে নিল স্ত্রীকে।

----কি করছ কি? পুরো ভিজে গেলাম। রমার মুখে প্রশ্রয়ের সুর।

---ভিজতেই তো এসেছ ডার্লিং।

রমা পীযুষের কাঁধে লেগে থাকা টুকরো সাবান পরিষ্কার করে বলল---স্নানের পর একটু গায়ে পাউডার দিও তো।

---পুরুষ মানুষের পাউডার লাগে না।

---পুরুষ মানুষের লাগে না যদি কলেজ যাবার সময় বডি স্প্রে দাও কেন?

---ওটাও তো তোমার জোরাজুরি।

---তবে আমার জোরাজুরিতেই মেখো।

পীযুষ রমাকে আরো শক্তভাবে আটকে রেখে বললে---এখন আমার জোরাজুরি চলবে।

রমা ফিক করে হেসে বলল---কি ব্যাপার মিঃ মৈত্র, কাল রাতে করলে, এখন আবার দেখছি গরম খেয়েছ! আজকাল বয়স বাড়ছে না কমছে তোমার বুঝতে পারছি না।

---বাড়ছে না। তোমারও বাড়েনি। আমরা এখনও সেই আগের মত রমা। ঠোঁট চেপে ধরল পীযুষ।

দুজনের ওপরে অবিশ্রান্ত ঝর্ণার মত জল ঝরছে। বহুদিন পর এমন ঘন চুম্বনে আবদ্ধ হল ওরা। চুম্বন থামতেই রমা পীযুষের সিক্ত বুকে, পেটে চুমু খেতে লাগলো। ঘষতে লাগল স্বামীর শরীরে নিজের নরম মুখ, গাল।

বাথরুমের একপ্রান্তে রমাকে ঠেলে নিয়ে এলো পীযুষ। রমার ডান পা'টা কোমোটের ওপর তুলে ধরল সে। ব্লাউজের হুক খুলে পীযুষ নিজেই উন্মুক্ত করল রমার স্তন। মুখ নামিয়ে আনলো ওখানে। তারপর পেটের কাছে সায়াটা তুলে ধরল। ভেতরে প্যান্টি নেই, গৌরবর্ণা উরুদেশ মাঝে একেবারে উন্মুক্ত যোনিদ্বার। পীযুষের লিঙ্গ ফুঁসছে স্ত্রী অঙ্গে যাবার জন্য। মৈথুনের তালে ভারসাম্য ধরে রাখতে পীযুষকে জড়িয়ে ধরল রমা। এই মুহূর্তে যেন তারা স্বল্পবয়সী কপোত-কপোতী। মনে হবার উপায় মেই তারা ষোল বছরের দাম্পত্য সঙ্গী, তাদের একটি চৌদ্দ বছরের সন্তান আছে।

সঙ্গম শেষে বেরিয়ে গেল পীযুষ। রমা এখনো বাথরুমে। ওর মুখে তৃপ্তির আনন্দ। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বেরিয়ে এলো নীল ছাপা সুতির শাড়ি আর গাঢ় নীল ব্লাউজ পরে। মাথার ভেজা চুলে তোয়ালে বাঁধা। ততক্ষনে চুলে চিরুনি দিয়ে সোফায় বসে চশমা এঁটে কাগজ পড়ছে তার অধ্যাপক স্বামী। রমা ভেজা চুলটা ঝেড়ে দোতলার বারান্দার রোদে খানিক শুকিয়ে খাবার বাড়লো।

---আজ বিকেলে কোথাও বেড়াতে গেলে হয় না? খেতে খেতে প্রস্তাবটা দিল পীযুষ।

----কোথায়? গেলাসে জল ঢালতে ঢালতে শুধলো রমা।

---- কোথাও একটা।

---পিকলুর জন্য একজোড়া মোজা কিনতে হবে। তোমারও মোজাগুলোর অবস্থা বড্ড খারাপ। ফেরার সময় কিছু কেনাকাটা করতে হবে।

----সে না হয় হবে। আগে তো বলো কোথায় যাওয়া যায়? পীযুষ বিরক্ত হয়ে বলল।

----বহুদিন প্রিন্সেপ ঘাটে যাওয়া হয়নি। ওখানে যাওয়া যেতে পারে। কলকাতায় আর কি ছাই পাঁশ আছে। শুধু যেদিকে তাকাও লোকের ভিড়।
+++++
Like Reply
#7

পীযুষ আর রমা পিকলুকে নিয়ে অনেকদিন পর প্রিন্সেপ ঘাটে এসেছে। অনেক বদলে গেছে জায়গাটা। একসময় বন্ধুদের সঙ্গে কলেজ বাঙ্ক মেরে আড্ডা মারতে আসতো এখানে। রমাকেও সঙ্গে নিয়ে এসেছে বেশ কয়েকবার। আসলে রমা নদী ভালোবাসে। একথা পীযুষ জানে। সেবার পুজোর সময় সাতকোশিয়া গিয়ে অরণ্যের গভীরে মহানদীর রূপ দেখে রমা বলেছিল 'এখানেই যদি থেকে যেত হত'। পীযুষ ঠাট্টা করে বলেছিল 'একটা বন বিভাগের চাকরী জোগাড় করলে অবশ্য থেকে যাওয়া যায়'।

কলকাতা শহরে প্রিন্সেপ ঘাটের গঙ্গা অরণ্যের মহানদীর মত নয়। এই নদী যেমন বিশাল তেমনই জনজীবন কেন্দ্রিক। এখনো সন্ধে নামেনি, গোধূলির সূর্যের একটা গোলাপি আভা নদীর ওপর থেকে ছড়িয়ে পড়েছে আকাশে। বিদ্যাসাগর সেতুর তলা দিয়ে বয়ে যাচ্ছে বহমান জলধারা।

---এই নদী পেরোনো যায় বাবা? প্রশ্ন করল পিকলু।

---কেন পেরোনো যাবে না? বোকা ছেলে, ঐ তো নৌকা যাচ্ছে।

---তাহলে চলো না, আমরা নদীর ওপারে যাই।

রমা তৎক্ষনাৎ বাধা দিয়ে বলে উঠল---এই একদম না। তোকে আর পাকামী করতে হবে না।

পীযুষ হেসে উঠল---দেখলি তোর মা ভয় পেয়ে গেল। তাই এখন না। পরে একদিন।

যদিও পীযুষের কোনো উদ্দেশ্য নেই এখুনি নৌকাবিহারে যাবার, আসলে রমার ভয় হয় বাপ-ছেলের মাথায় কখন কি ভর হয় কে জানে।

একজোড়া ছেলে-মেয়ে, বোধ হয় প্রেমিক-প্রেমিকা অনতিদূরে ঘনিষ্ট অবস্থায় বসেছে। রমা তাকিয়ে রয়েছে ওদের দিকে। পীযুষ বলল---কি দেখছ?

রমা পিকলুকে এড়িয়ে নিচু স্বরে বলল---আমরাও তো প্রেম করতাম। আমাদের সময় এমন করে....

পীযুষ রমাকে বললে---সময় পাল্টালে সময়ের উপযোগী হয়ে উঠতে হয়, রমা। প্রেমই তো করছে। অন্যকিছু তো নয়। কত লোকে যে যুদ্ধ করে মরছে, তার চেয়ে অশ্লীল কি আছে!

রমা বলল---ঐ দেখো কত জল? নদীর কি এখন জোয়ার চলছে?

পিকুল খানিক দূরে ঢিল ছুঁড়ে ছুঁড়ে জলের গভীরতা মাপার চেষ্টা করছে। পীযুষ রমার আরেকটু কাছাকাছি গিয়ে কাঁধে হাত রাখল। রমা গাঢ় নীল রঙের একটা সিল্কের শাড়ি পরেছে, তার সাথে সুতির ছাপা প্রিন্টের ব্লাউজ। কাঁধের কাছে মৃদু উঁকি দিচ্ছে কালো ব্রায়ের স্ট্র্যাপ। ওখানে খুঁটখাট করতে করতে পীযুষ বলল---আচ্ছা দেখো দেখি রমা আমরা আস্তে আস্তে মধ্যবয়সের দিকে চলে যাচ্ছি, কেউ কেউ হয়ত মধ্যবয়স থেকে বার্ধ্যকে, এই পাশের দুজন যৌবনে। অথচ নদী দেখো এখনো স্নিগ্ধ, ভরাট, পূর্ন যৌবনা।

রমা ঝকঝকে সাদা হাসি দিয়ে বললে----জীববিদ্যার না হয়ে তুমি বাংলা সাহিত্যের অধ্যাপক হতে পারতে।
----বিজ্ঞানের সাথে সাহিত্যের সম্পর্ক নেই বলছ! সমস্ত বিজ্ঞানীরা কিন্তু আগে কল্পনা করতে শেখে। তারা প্রকৃতি প্রেমিক হয়। এই যে; তোমার বিষয় নৃতত্ব। নৃতাত্বিকরা যদি মানব সভ্যতার বিভিন্ন ট্রাইব, বন্য জীবনকে না ভালোবাসতো, তবে কি তারা পারতো এই হাড় কঙ্কাল আর করোটি খুঁজে বেড়ানোর নেশায় ডুবে যেতে?

রমা মাঝে মধ্যে মুগ্ধ হয়ে শোনে স্বামীর কথা। ওর মনে পড়ে সৌগত দা'র কথা। সৌগত দা রমার দাদার বন্ধু ছিল। দাদা ফার্স্ট হলে সৌগত দা সেকেন্ড। যেমন ওরা বন্ধু ছিল তেমন ওদের মধ্যেকার কম্পিটিশন। রমা অবশ্য দাদার সাথে সৌগত দা'র ফারাক বুঝতে পারত। দাদা ছিল বই মুখো, পরীক্ষার ফল নিয়ে দাদার ছিল ভীষণ ক্ষুধা। রাত জেগে পড়ত, মা জেগে থাকতো যতক্ষন দাদা পড়ে না উঠছে। বইর বাইরে দাদার জগৎ ছিল নিঃস্ব। সৌগত দার মধ্যে ছিল বুদ্ধিদিপ্ততা, হিউমার, ইন্টালেকচুয়ালিটি। সৌগত দা'ই ছিল রমার জীবনে প্রথম প্রেম, প্রেম না বলে ইনফ্যাচুয়েশন বলা ভালো। সৌগত দা'ও যে খানিক পছন্দ করত রমাকে তা রমা বুঝতে পারতো বিলক্ষণ। কিন্তু বয়সের ফারাক ও দাদা বাবার ভয়ে কোনোদিন তাদের সম্পর্ক তৈরি হয়নি। সেই ছায়া রমা পীযুষের মধ্যে পেয়েছিল। পীযুষ কখনোই জানে না রমা তার মধ্যে অন্য কারোর ছায়া দেখেই প্রেমে পড়েছিল। আজ আর একথার প্রাসঙ্গিকতা নেই নতুন করে বলার, দাম্পত্য জীবনের দেড় দশক পরে বয়ঃসন্ধিতে ক্ষনিকের কাউকে ভালো লাগা নিয়ে চর্চা অনভিপ্রেত।

রমা বললে---সন্ধে নামছে। এবার চলো। ঘরে অনেক কাজ। আরো তো কেনাকাটা করতে হবে।

পীযুষ ডাক দিল---এই পিকলু এদিকে আয়।

ফিরবার সময় হঠাৎ তুমুল ঝড়। এই ঝড় অপ্রত্যাশিত। একটু আগেই তো আকাশ পরিষ্কার ছিল। সেই সাথে ধুলো। ঝড়ের মধ্যে গাড়ি চালাতে লাগলো পীযুষ। তারপর বজ্রপাত, আর তীব্র বর্ষণ। যেভাবে ক'দিন তীব্র গরম গেছে, এমন বৃষ্টি হওয়া অবধারিত ছিল। পীযুষ বললে---এখন আর কোনো কেনাকাটা করতে হবে না। এই বৃষ্টিতে বাড়ি ফিরে যাই চলো।

ওরা বাড়ি ফিরল আটটার আগে। তখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ বছরের প্রথম বৃষ্টি বোধ হয়। রমা এসে দ্রুত জানলার কাচের শার্সিগুলো বন্ধ করে দিতে লাগলো। টিভির প্লাগ পয়েন্টের সংযোগ বিচ্ছিন্ন করল পীযুষ। এখনো ভীষণ বজ্রপাত হচ্ছে। চাঁপাকে আজ ছুটি দিয়েছিল রমা। ওদের ফিরতে দেরি হবে বলেই। পীযুষ জামা কাপড় ছেড়ে বললে---এইবার চা দাও।

শাড়ি না বদলেই পিকলুর জন্য দুধ গরম করে আনলো রমা। চা'টা বসিয়ে দিয়ে শাড়িটা বদল করতে করতে বললে---রাতে কি খাবে?

পীযুষ গলা নামিয়ে এনেছে ছেলের কানের কাছে---এই পিকলু আজ খিচুড়ি হলে মন্দ হয় না?

অমনি পিকলু চেঁচিয়ে উঠল---মা আজ খিচুড়ি আর মাংস হোক।

পীযুষ বাধা দিয়ে বললে---ধ্যাৎ! খিচুড়ির সাথে মাছভাজা।

রমা চা এনে বললে---অত সব করতে পারবো না এখন বাপু। এমনিতেই রাত্রি আটটা হল।

পিকলু জেদ ধরে বলল---মা, প্লিজ।

রমা চায়ে চুমুক দিয়ে বললে---হোমটাস্ক হয়েছে তোর? তুমি তো একটু দেখিয়ে দিতে পারো।

রাতে খিচুড়িই রাঁধলো রমা। পিকলুটা বরাবর মাংস খেতে ভালোবাসে। কিন্তু খিচুড়ির সাথে তো এভারগ্রিন কম্বিনেশন ইলিশ মাছের ভাজা। এখন ঝড় বৃষ্টির রাতে ইলিশ মাছ পাবে কোথায়। ফ্রিজে যা আছে তা'ই ভেজে দিল রমা। খাবার টেবিলে সারপ্রাইজ পেয়ে মায়ের গলা জড়িয়ে ধরল পিকলু। বলল---থ্যাংক ইউ মা। লাভ ইউ।

পীযুষও ছেলের দেখাদেখি বললে---থ্যাংক ইউ, ডার্লিং। লাভ ইউ।

চলবে
Like Reply
#8

পর্ব ২

---খা রে পদ্ম খা, একটা চুমো খা।
বলতে বলতে শম্ভু তার পেশল কব্জিতে জড়িয়ে নিয়ে তার ঠোঁট দুটো পুরে নিল নিজের মুখের ভিতর। একটা পিচ্ছিল শিরশির চেতনা শম্ভুর শরীরময়, আর মুহূর্তে পদ্মর লাল চেরা জিভ ছুঁয়ে ফেলে শম্ভুর জিভ। পদ্মর ঠোঁট দুটো বার করে কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায় সে, শরীরে ঝিম ধরে, জিভ থেকে রক্তের ভিতর ক্রমশ সেঁধিয়ে যেতে থাকে একটা ঘুম। ততক্ষণে পদ্ম শম্ভুর শরীর জড়িয়ে জড়িয়ে মাথাটা রাখে তার কাঁধের উপর। এক একবার চেরা জিভ বার করে চকিতে ঢুকিয়ে নেয় মুখে। একবার শরীরের বিষ বার করে তারও শরীরে অবশ ভাব। আধো-ঘুম, আধো-জাগরণে শম্ভুর জিভ অস্ফুটে আউড়ে যাচ্ছে---পদ্ম পদ্ম, আ পদ্ম রে, জেবন জুড়ায়...

দোচালা মাটির ঘরের দরজা তখন হা হা খোলা। দখিনা হাওয়া কপাট ঠেলে হু হু করে ঘরে ঢুকছে। বাইরে বাতাসের শোঁ শোঁ শব্দ, না শম্ভুর, না পদ্মর, কারোর তখন হুঁশ নেই। তেলচিটে বিছানায় একমুখ কালো পিঙ্গল রঙে মেশা দাড়ি গোঁফ নিয়ে আরামে গোঙাচ্ছে শম্ভু। এখন তার সমস্ত সত্বা, রক্ত ভরে রয়েছে পদ্মের দেওয়া আরামে। নদীর নামও কালনাগিনী, শম্ভুর ঘরভর্তিও নানা জাতের সাপ। সে সব তার পোষ্যপুত্তুর। শুধু এর মধ্যে এই পদ্ম, এই সোনার বর্ণপদ্মগোখরো, যার চোখের ভিতর রয়েছে শম্ভুর জন্য অদ্ভুত এক চোরাটান। তার সঙ্গেই শম্ভুর যত ভাব ভালোবাসা। ঘোরের মধ্যে সে পদ্মের পিচ্ছিল শরীরে হাত বোলাতে বোলাতে বলে---পদ্ম, পদ্ম রে, তুই আর জন্মে লিচ্চয় আমার বউ ছিলিস।

বিষের কনাগুলো আস্তে আস্তে তার জীব থেকে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ার সাথে তার ঘুমন্ত চোখে এক আশ্চর্য্য লাল, নীল সুতোয় বোনা জাল। তার সুতো বেয়ে সে হাসতে থাকে, উড়তে থাকে, ভাসতে ভাসতে সে পৌঁছে যায় অন্তহীন সিঁড়ি বেয়ে স্বর্গসুখে। পা থেকে মাথা অবধি একটা হালকা ভাব; ব্রহ্মতালু পর্যন্ত রন্ধ্রে রন্ধ্রে এক অদ্ভুত সুখ তাকে নেশায় বুঁদ করে রাখে।

শম্ভুর স্যাঙাত ষষ্ঠীপদ একবার উঁকি মেরে দেখলো তার গুরু ঝিম মেরে পড়ে আছে, চোখ দুটো বোজা, উস্কখুস্ক চুল, লালা গড়াচ্ছে তার দুকষ বেয়ে। এসময় তাকে বিরক্ত করাটা শম্ভু পছন্দ করে না। এর আগে ষষ্ঠীপদ ক'বার ডেকে ভীষণ দাবড়ানি খেয়েছিল তার গুরুর কাছে।

পদ্মের সাথে শম্ভুর ভালোবাসা দীর্ঘসময়ের নয়। দেড় বছর আগে পদ্মের সাথে প্রথম দেখা হয় শম্ভুর। কি বিশাল ফনা তার, সোনার বর্ণ রঙ, সারা গায়ে মাছের আঁশের মত দাগ, মাথায় একটা খড়ম চিহ্ন। পদ্মের খবর এনে দিয়েছিল ষষ্ঠীপদ। শম্ভুর বাল্যবন্ধু ষষ্ঠী ছোট থেকেই শম্ভুর চ্যালা। দেউলবাড়ির রায়েদের বাড়িতে নাকি এক বিশাল গোখরোর দেখা মিলেছে। রায়েরা এখন কেউ বাড়িতে থাকে না। পরিত্যাক্ত পোড়ো বাড়ি জনহীন হয়ে পড়ে আছে বছর চল্লিশেক। রায়েদের শেষ বংশধর অনাদি রায়ও গত। কেবল থেকে গেছে আকাকুলে শাখাহীন বাড়ির বুড়ো পাহারাদার ইদ্রিস আলী। সেই বাড়ির ঝোপঝাড় খুঁজে তন্ন তন্ন করে ইটের পাঁজর থেকে বার করে এনেছিল পদ্মকে। কি তখন তার রাগ! ফনা উঁচিয়ে বার বার তেড়ে আসছিল শম্ভুর দিকে। শম্ভুর গায়েও বেদের রক্ত, তার বাবা ভীমনাগ বেদে ছিল সাপেদের যম। বার বার লেজের কাছটা ধরে খেল দেখাতে লাগলো শম্ভু। ষষ্ঠীপদ শম্ভুর স্যাঙাত হিসেবে সাপ ধরতে জানলেও এ সাপের রাগ দেখে লাফ দিয়ে দূরে ইদ্রিসের পাশে দাঁড়ালো। একটা সময় পদ্ম বুঝে গেল সে পড়েছে এক দুঃসাহসী বেদে সন্তানের হাতে, মুড়ে পালাতে গেলেই খপ করে গলার কাছটা চেপে ধরেছিল শম্ভু। তারপর বুঝতে পারলো এ তো সাপ নয়, সাপিনী। তাই এত ছেনালি। পোষ মানতেই তার নাম দিয়েছিল 'পদ্ম'।
+++++++

শম্ভুর বাপ ভীমনাগ বেদে ছিল সাপের গুনীন। বেদেরা যাযাবর। এই যাযাবর যুথচারী গোষ্ঠীগুলো বাংলার জলবহুল, নদীবহুল, বিলবহুল অঞ্চলে ঘুরে বেড়ায়। কখনো কখনো জড়ি বুটি বিক্রি করতে, সাপ খেলা দেখাতে শহর মফস্বলে তাঁবু খাটিয়ে কিছুদিনের জন্য বসত গাড়ে। বড্ড অপরিচ্ছন্ন, সাপ-খোপ নিয়ে থাকা যাযাবর এই জনজাতি থেকে সভ্য সমাজ দূরে থাকে। সুন্দরবনের সরবেড়িয়ায় রায়মঙ্গলের শাখা নদী কালনাগিনী। এই নদীর ধারেই আশির দশকের শুরুর দিকে একদল বেদে বাচ্চা-কাচ্চা মেয়ে বউ নিয়ে এসেছিল বসত গাড়তে। উদ্দেশ্য ছিল জল জঙ্গল থেকে সাপ ধরে নিয়ে যাওয়া, তার সাথে তাবিজ, কবচ, জড়িবুটি বিক্রি করা। কোনো জায়গাই ওদের স্থায়ী ডেরা নয়, কটা দিন থেকেই ওরা চলে যেত।

কালনাগিনীর তীরে তখন নদী ভাঙন নেমেছে। সরবেড়িয়া গ্রামে ধসে যাচ্ছে এক একটা পাড়। এই গ্রাম জেলেদের গ্রাম। জেলেরা নদীপথে মাছ ধরে জীবন যাপন করে। বন্যার সময় রাতে বুড়ো বাপের সাথে মাছ ধরতে গিয়েছিল সনাতন জেলে। লম্ফ জ্বেলে ডিঙি নৌকা বেয়ে খালবিল ঘুরে ধরে আনত বোয়াল, আইল, গজার, পাবদা, ট্যাংরা। কাদার মধ্যে গর্তে হাত ঢুকিয়ে সনাতনের বুড়ো বাপ জনার্দন কামড় খেল সাপের।

মাটির খোলা বারান্দায় পড়ে রইল বুড়ো বাপের অর্ধমৃত দেহ। কত গুনীন, ওঝা এলো। লোকজন ভিড় করে দেখল। কেউ রক্ষা করতে পারলো না। ভীমনাগ বেদে তখন শক্তিশালী যুবক। যে ক'দিন কালনাগিনী ধারে এসেছে একের পর এক ধরে ফেলেছে দাঁড়াশ, গোখরো, কালাচ, কেউটে। কেউ একজন খবর দিলে বেদে বসতিতে। বেদেরা রাতের বেলা নেশা ভাঙ করে ঘুমায়। ভীমনাগ যখন ঝাঁপি থেকে কেউটের বাচ্চাগুলোকে বার করে খাওয়াচ্ছিল পাখির ডিম, তখন আচমকা কোলাহল। জেলা পাড়া থেকে বেদেদের খোঁজে এসেছে দু'জন। কিন্তু অত রাতে নেশা করে ঘুমোচ্ছে বেদেরা। বেদে বউরা এই রাতে বাড়ির বাইরে যাবে না। ভীমনাগ বেরিয়ে এলো লন্ঠন হাতে।

বুড়োকে দেখেই ভীমনাগ এক লহমাতে বলে দিয়েছিল এ কেউটের কামড়। তারপর দু'দিন ধরে চিকিৎসা চলল সনাতনের উঠোনে। তার জন্য ছাওয়া ঘরে থাকার জায়গা করল সনাতন। রাত-দুপুরে খাবার পৌঁছে দিতে আসতো সনাতনের অষ্টাদশী যুবতী ডাগর মেয়ে কমলা। ভীমনাগ যখন বুড়োর চিকিৎসা করত লন্ঠন জ্বেলে, চুপটি করে দাঁড়িয়ে লক্ষ্য করত কমলা। ওর চোখ যেত ভীমনাগের পেশীবহুল ঘেমো কালো চেহারার শক্ত কাঠামোর দিকে। চকচক করে উঠত আলোয় ভীমনাগের ঘর্মাক্ত শরীরটা।

বুড়ো সেরে উঠল দু'দিনের মাথায়, কিন্তু ততদিনে কমলাকে মনে ধরেছে ভীমনাগের। জেলেরা গরীব হলেও বেদের ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে নারাজ সনাতন। বেদেরা যে জেলেদের চেয়েও জাতে নীচু। তার উপর আবার যাযাবর। রাতের অন্ধকারে কমলা চলে যেত বেদে বসতিতে। তাঁবুর ভেতর কমলার শরীরের ওপর চলত ভীমনাগের দস্যুপনা। অপরিচ্ছন্ন বেদেদের ছেলে ভীমনাগের গায়ের বোঁটকা ঘেমো গন্ধটা নেশার মত লাগতো কমলার। ভীমনাগও পেত কমলার গায়ের সাপের মত মাছের আঁশটে গন্ধ।

গাঁয়ে জানাজানি হতে বেশি সময় নিল না। এক এক সময় ভীমনাগকে শান্ত করতে রাত কাবার হয়ে যেত কমলার। ফিরতে লাগলো মাঝরাতে চুপিচুপি। ভোর বেলা একদিন দেখে ফেলল সুবল মাঝি। গাঁয়ে খবর রটল ঝড়ো বাতাসের মত।

সনাতন জেলে বুঝতে পেরেছিল মেয়ের যা বদনাম হচ্ছে এ মেয়ের আর বিয়ে হবে না। বউটাও মরেছে সনাতনের এই মেয়েকে জন্ম দিতে গিয়ে। সরবেড়িয়া হাটে মাছ বিক্রি করে ভাটিখানা থেকে মদ খেয়ে ফিরছিল সনাতন। ঘরের উল্টো দিকে ছিল কলা ঝোপ। তার সেই অন্ধকারে চার জোড়া চোখ আর কারো নয়, তারই মেয়ে কমলা আর ভীমনাগের।

আজ সে মেয়েকে আঁশবটি দিয়ে কেটে ফেলবেই, সেই সাথে ভীমনাগকেও। ভীমনাগ যেমন সুঠাম চেহারার, তেমনই দীর্ঘকায় শক্তিশালী যুবক। কমলার বাপ সনাতনও ছিল তেমন তাগড়াই। তবু কি যুবক ভীমনাগের সাথে লড়াইয়ে পেরে ওঠে! কমলা তখন বাপ আর প্রেমিকের যুদ্ধ দেখে ভয়ে দ্বারস্থ হয়েছে ঠাকুর্দার। বাধা হয়ে দাঁড়ালো সনাতনের বুড়ো বাপ জনার্দন মাঝি। বললে---দ্যাখ সনাতন, ভীমনাগ তোর বাপের জেবন বাঁচাইছে, তারে যদি তুই খুন করে ফেলিস, তোর বাপরে মারে আগাইতে হবে।

ঘোর কাটলো সনাতনের। রাগে ফুঁসছে সে। কমলাও স্পষ্ট করে দিল বাপকে---আমারে মারে ফেললেও বাপ, আমি ভীমনাগ ছাড়া কাউরে বিয়ে করব নি।

শেষমেশ জনার্দনের মধ্যস্থতায় খান্ত হল ভীমনাগ। শর্ত একটাই; বেদে সঙ্গ ছাড়তে হবে ভীমনাগকে। স্থায়ী বসতি করতে হবে এখানে। বেদের দল চলে গেলেও কমলার জন্য বেদেদের সঙ্গ ত্যাগ করে থেকে গেল ভীমনাগ বেদে। কালনাগিনী ধারে কমলাকে নিয়ে দোচালা ঘর বাঁধলো সে। ভীমনাগের তীব্র পৌরুষে এরমধ্যেই পোয়াতি হয়ে গেছিল কমলা। বেদেভিটেতে জন্ম হল শম্ভুর। ছোট থেকেই বাপের মত তেজ তার। ঘরময় বাপের ঝাঁপি খুলে সাপ দেখার শখ। ভীমনাগ বেদে তখন গ্রামে সাপের ওঝা হিসাবে খ্যাতি পেয়েছে। এতেই যা দু' পয়সা আয় হয় তাতেই সংসার চলে। শ্বশুর সনাতনের কোনো চাষজমি ছিল না। ভীমনাগ দুপুর হলে ঝুলি নিয়ে বার হত গ্রাম, মফঃস্বলে। জড়িবুটি, কবচ-মাদুলি বিক্রি করে পুঁটলিতে করে চাল বেঁধে ফিরত পড়ন্ত দুপুরে। কমলা ছিল জেলের মেয়ে। ছেলেকে নিয়ে নিজেই কালনাগিনীর জলে আধকোমর নেমে যেত সে। ধরে আনত, ট্যাংরা, গজার আর পাঁকে থাকা ল্যাঠা।

এমন বাপ-মায়ের সাথে থেকে ভয় ডরটা কোনোদিন হয়নি শম্ভুর শরীরে। বাপ ভীমনাগ তাকে সম্মোহিত করে রাখত সাপেদের উপর তার কেরামতি দিয়ে। চিনিয়ে দিয়েছিল সাপেদের ঘর সংসার। কিভাবে শঙ্খিনি সাপ জোড় লেগে যেত, আর ডিম ফুটে বাচ্চা দিত তাও দেখেছিল সে একদিন। এমনই একদিন রাতে সে দেখেছিল বাপ ভীমনাগ আর মা কমলার জোড় লাগার দৃশ্য। দো চালার ঘরের উপর চালায় থাকে বাপের পোষ্য সব সাপ, জড়িবুটি, কবচ, মাদুলির সম্ভার। সেখানেই প্রতি রাতে ঘুমায় ভীমনাগ বেদে। নীচ চালায় মায়ের পেটের কাছে কোমর আঁকড়ে ধরে ঘুমায় শম্ভু। সাত আট বছর পর্যন্ত মায়ের বাঁট মুখে পুরে ঘুমিয়েছে সে। ভীমনাগ বলত---তোর ব্যাটাটা আমার দুধরাজ সাপটার মতটারে, কমলা। ভুখা থাকলে খালি দুধ খেতে চায়।

সেদিনও মাকে আঁকড়ে শুয়েছিল শম্ভু। রাতে কখন যে মেঘ কাঁপিয়ে বৃষ্টি নেমেছিল বোঝবার উপায় নেই। ঘুম ভেঙে ভয় পেয়ে গেল মাকে পাশে না পেয়ে। 'মা মা' ডেকে দোচালায় উঠে দেখল অদ্ভুত এক জোড় লাগার দৃশ্য। তার শক্তপোক্ত বাপ তার মাকে প্যাঁচ দিয়ে জড়িয়ে ধরেছে শঙ্খিনি সাপের মত পেছন থেকে। বাপ-মায়ের কালো উদোম ল্যাংটো শরীরে ঘামের ওপর লম্ফর আলোয় যেন কাল কেউটের মত চকচক করে উঠছে। বাপটা যেন তার ডাকাত হয়ে উঠেছে কেমন। কোমর নাড়িয়ে জোরালো ঘাই মারতে মারতে উদ্দাম ঝড় তুলছে তার মায়ের শরীরে। মা'টা রাগী গোখরোর মত ফোঁসফাঁস করছে।
দৃশ্যত প্রথমে শম্ভু ভেবেছিল তার বাপটা মা টাকে কষ্ট দিচ্ছে নির্ঘাত। পরে যখন মায়ের ছিনালি হাসির মৃদু শব্দ কানে ঠেকল তখন বুঝল, কষ্ট নয় এভাবেই জোড় লাগার আনন্দ দেয় তার বাপ তার মাকে। অনেক রাত অবধি সে শুধু দেখেই গেছিল তার বাপ মায়ের এই জোড় লাগা। শক্তপোক্ত বাপের আরেক ক্ষমতা দেখেছিল সেদিন সে। সাপেদের শুধু ঐ একরকমই হয়, কতরকম ভঙ্গিমায় তার বাপ তার মার সাথে জোড় লাগিয়েছিল দেখে মুগ্ধ হয়ে গেছিল শম্ভু।

এর পর থেকে সে প্রায়ই মাঝ রাতে দেখতো মা'টা তার পাশ থেকে উঠে যায় বাপের কাছে। আর সাহস হয় না গিয়ে দেখার তার। আর একদিন ভুল করে দেখে ফেলেছিল মায়ের হাতে বাপের উরু মাঝে পোষ্য কালনাগের সেবা। বাপের কোমরের ল্যাঙট খুলে তার মা বার করে এনেছিল মোটা কালনাগটাকে। মুখের ভিতর কি সুন্দর করে আদর করছিল মা।

ভীমনাগ দেখেছিল তার ছেলের চোখে সাপেদের প্রতি ভালোবাসা। একই রকম সাহস। হাতে ধরে এক এক করে শেখালো, সাপ ধরা, জড়ি বুটি বানানো, কোন সাপের ছোবলে কেমন চিকিৎসা, এসব কিছু। বারো-তেরো বছর থেকেই যাওয়া শুরু করল বাপের সাথে গঞ্জে, ভিন গাঁয়ে সাপ খেলা দেখাতে। কোথাও কোনো সাপের খবর এলে ছুটত বাপের সাথে। মা তখন গর্ভবতী। বাপ বলেছিল কেউটের যেমন অনেক বাচ্চা হয়, তারও অনেক ভাইবোন হবে। বাচ্চা দিতে গিয়ে মারা গেল তার মা। মৃত কমলার প্রসবজাত সন্তানটিও ছিল মৃত। সেই প্রথমবার শম্ভু দেখেছিল তার শক্তপোক্ত পাথরের মত বাপটা কেমন ঝিম মেরে গেছে। আগে যে লোক এক আধবার নেশা করত, সেই লোক এখন প্রতিদিন মদ গেলে।
সাপের বিষেরও যে লোকে নেশা করে একথা জানতো না শম্ভু। একদিন অসুস্থ বাপ তাকে বললে---শম্ভু, তোরে আজ এমন জিনিস দিখাবো, যেটা করে তোরে পয়সা মিলবে, কিন্তু তুই লিজে কখনো করবিনি বাপ।
Like Reply
#9

শম্ভুর তখন সতেরো-আঠারো বয়স। এখনই লম্বায় বাপকে ছাড়িয়েছে সে। বাপ তাকে অনেক কেরামতি দেখিয়েছে। সব কেরামতি সেও শিখে নিয়েছে পুঙ্খানুপুঙ্খ। আজ কি দেখাবে আবার বাপ!

ভীমনাগ খাটের তলা থেকে ঝাঁপি বের করে এনে গোখরোটাকে বার করলো। গলা চেপে ধরে চুমু খাবার মত জিভের ডগায় ধরল সাপটাকে। গোখরোটা চেরা জিভ বার করে ঢেলে দিল বিষ। কাজ হয়ে গেল ভীমনাগের। সাপটাকে যথাস্থানে রেখে বললে---এ হল সাপের বিষের ন্যাশা। এর খদ্দের আছে, পঞ্চাশ টাকা তোরে দিবে। কালিনাথপুরের গগন ঘোষটার কাছে পৌঁছে দিস।

সেদিন শম্ভু প্রথমবার গগন ঘোষের বাড়ী গিয়েছিল। গগন ঘোষ চালকলের মালিক। বেশ বড় তার বাড়ি। আরাম সোফায় বসেছিল লোকটা। ভীমনাগ না আসায় শম্ভুকে দেখে প্রথমে বিরক্ত হয়েছিল। পরে যখন দক্ষতার সাথে শম্ভু কাজটা করতে পারলো খুশি হল গগন ঘোষ। প্রথম দিনই একশো টাকা বখশিশ দিয়েছিল শম্ভুকে। বলেছিল---বেশ বাপের ব্যাটা তুই, প্রত্যেক শনিবার চলে আসিস সাপটাকে নিয়ে।

শম্ভুর বয়স এখন বত্রিশ। বাপের মত তার পেটানো চেহারা। তেমনই তার দস্যু সুলভ তেজ। গায়ে গতরে পেশব জোর যেন তার বাপ ভীমনাগ বেদে কিংবা দাদু সনাতন জেলেকেও হার মানাবে। জেলে রক্তে সে ডিঙি নৌকা বেয়ে ইচ্ছে মত কালনাগিনীর বুকে ঘুরে বেড়ায়। আবার বেদে সন্তান হয়ে রক্তে তার সাপ ধরে বেড়ানোর নেশা। জঙ্গলে গাছের ডাল থেকে, ভাঙা বাড়ির ফাটল কিংবা জমে থাকা দীর্ঘদিনের ইটের স্তুপ; টপ টপ সাপ ধরে আনে। তার দো চালার ঘরে ছড়িয়ে ছিটিয়ে আছে যত্র তত্ৰ ঝাঁপি। কোনোটাতে গোখরো, কেউটে, কোনোটাতে কালাচ, রক্তকানড়, শাঁখামুটি। সব মিলিয়ে বিশ-পঁচিশটা ভিন জাতের সাপ। আর এদের নিয়েই শম্ভুর সংসার। তাই ষষ্ঠীপদ নাম দিয়েছে 'সাপঘর'। গাঁয়ের অন্য লোকেদের সাথেও শম্ভুর যোগাযোগ কম। সে পড়ে থাকে নদীর ধারে, একপ্রান্তে, একা তার মা মনসার জীবগুলোর সংসারে বুঁদ হয়ে। একা ষষ্ঠীপদ ছাড়া, এ ঘরের ত্রিসীমানা কেউ মাড়ায় না। সকলে ভাবে ত্রিসীমানায় গেলে শম্ভু সাপ ছেড়ে দেবে পায়ে। শম্ভু এসব কথা শুনে হাসে। ষষ্ঠীকে বলে---বুঝলি ব্যাটা তারা আমাকে ডরে, আবার সাপে কাটলে আমাকে তালাশ পাঠায়।

দোচালা মাটির ঘরের সামান্য দূরেই হোগলার বন। ওখানেই একদিন ষষ্ঠীপদ চোখ জ্বলজ্বল করতে দেখেছিল বনবিবির বাহনকে। শম্ভু অবশ্য সে কথা বিশ্বাস করে না। কতবার রাতে সে লন্ঠন হাতে ঝোপের ভিতর ঢুকেছে সাপ খুঁজতে। গরাণের জঙ্গলটা তার উঠোন অবধি পৌঁছেছে। দো চালা ঘরের টালিগুলো দিয়ে ঝড় জলের রাতে ফোঁটা পড়ে। এখানেই যুবক শম্ভুর একাকী জীবন। তার এই একাকী জীবনে চেতনা, অনুভূতি, জীবিকা সবকিছুকেই ঘিরে রয়েছে মা মনসার এই জীবগুলো।

সব সময়ের জন্য শম্ভুর জীবন একাকী ছিল না। বাপ ভীমরাজ ঠিক সময় বুঝেছিল তার ছেলের পৌরুষ ক্ষমতা তার চেয়েও বেশি। এখুনি না বাঁধলে এ ছেলে সর্বনাশে যাবে। তখন শম্ভুর বয়স সাতাশ। ভীমনাগ খোঁজ করতে লাগলো শম্ভুর জন্য পাত্রীর। বেদের ছেলের সাথে বিয়ের জন্য পাত্রী পাওয়া যে দুষ্কর। বেদেনী ছাড়া কে বা সাপুড়ের সাথে সংসার করতে চায়।

গোবিন্দপুরে তাঁতির ঘরের মেয়ে গোলাপিকে পছন্দ হল ভীমনাগের। গোলাপির বাপ অন্ধ। অন্ধের জষ্ঠী গোলাপিকে বউ করে আনলো শম্ভু। বিয়ের প্রথম রাতেই ভীমনাগ টের পেয়েছিল এ মেয়ে শম্ভুকে সামলাতে পারবে না। সারা রাত শুনতে পেল এক চালার ঘরে শম্ভুর সাথে অসম হয়ে ওঠা মেয়েটার পরাজিত কান্না। বিষ সহ্য করতে পারেনি গোলাপি। পরদিনই পালালো বাপের বাড়ি। আর ফেরেনি মেয়েটা। শম্ভুও বুঝে গেছিল তার বিষ গ্রহণ করার ক্ষমতা গোলাপির নেই।


ভীমনাগ দেখতে পাচ্ছিল বউটা চলে যাবার পর ছেলেটা কেমন মুষড়ে পড়েছে। একদিন ছেলেকে ডেকে এনে বললে---শম্ভু রে, এ মেয়েছেলে মরদ চিনল লাই, তাই তোরে ছেড়ে ভাগলো। তোর মত গায়ে গতরে শক্ত মরদই মেয়েছেলের সুখ। মরদেরটা যত আখাম্বা হউক, সব মেয়েছেলেই লিতে পারে, ধৈর্য্য ধইরলে ঠিক সময় সুখটা পায়, তোর গোলাপি ধৈর্য ধইরতে পারে লাই। এ মেয়ে মরদ চিনে লা।


কদিন পর হঠাৎ করে বুকে ব্যথা নিয়ে ভীমনাগ চলে গেল। অমন তাগড়াই বাপটার মৃতদেহের দিকে নিথর হয়ে তাকিয়ে ছিল শম্ভু। একা হয়ে পড়েছিল সে। ভেবেছিল আরেকটা গোলাপি নিয়ে আসবে তার জীবনে। যৌবনের জ্বালা তাকে অস্থির করে মারছে। ষষ্ঠী বুঝতে পারছিল শম্ভুর জ্বালা। ষষ্ঠী বেদে না হলেও শম্ভুর বাল্য বন্ধু। ও জাতিতে জেলে। জেলে পাড়ার এই একটাই ছেলে যে শম্ভুর বন্ধু। ষষ্ঠী ছোট থেকেই দেখেছে শম্ভুর তেজ, সাহস, পাশব শক্তি প্রচন্ড রকমের। একদিন কৈশোরে শম্ভুকে হোগলা ঝোপের আড়ালে দাঁড়িয়ে একটা ল্যাংটো মেয়েছেলের ছবি হাতে হস্তমৈথুন করতে দেখে ফেলে ষষ্ঠী। সেদিন ও টের পায় শম্ভুর দেহের দীর্ঘকাঠামোর মতই ওর নিম্নাঙ্গ প্রকান্ড। তখন ষষ্ঠীর চোখে বিস্ময় দেখে শম্ভু গর্ব করে বলেছিল---আমর বাপ ভীমনাগ বেদে, তার নাগটাও ভীমকায় রে ব্যাটা, এর বিষ উগরাইলে কি হয় জানিস?

হতভম্ব হয়ে কিশোর ষষ্ঠী সরলভাবে বলেছিল---কি হয়?

----আমার মত বাপ কা ব্যাটা হয়।

গোলাপি চলে যাবার পর থেকে শম্ভুর যেন ক্ষুধা বাড়তে লাগলো। ষষ্ঠী দেখল আজকাল শম্ভু গ্রামে, মফস্বলে সাপ খেলা দেখাতে যায় না। যদিও আজকাল সাপ খেলা দেখতে খুব একটা কারোর আগ্রহ নেই, তবু জড়ি বুটি বিক্রি করে আর গোখরোর বিষের নেশা বিক্রি করে শম্ভুর যা আয় হয় দু বেলা চলে যায়। ষষ্ঠীকে একাই যেতে হচ্ছে হরদিন। শম্ভুকে ডাকলেই বলে---আজ শরীলটা ভালো নেই রে, ষষ্ঠী।

জোয়ান মরদের প্রতিদিন শরীর খারাপ নিয়ে সন্দেহ জাগে ষষ্ঠীর। একদিন লোকমুখে জানতে পারলো; শম্ভু নাকি আজকাল ষষ্ঠীর ঘরে যাতায়াত করে। এমনিতেই ষষ্ঠীর বউটার ডাগর চেহারা, একটু বেশিই তার শরীর চায়। এমন পেশল দীর্ঘকান্ত তরতাজা যুবক দেখে বউটা যদি হেলে পড়ে শম্ভুর দিকে! ভয় পেয়েছিল ষষ্ঠী। প্রস্তাব দিয়েছিল শম্ভুকে, আবার বিয়ে করার।

মাত্র তিরিশ বছর বয়সেই শম্ভুর সে বিশ্বাস ভেঙে গেছে। ভয় পাচ্ছিল এবারও যদি তার কালনাগের বিষ সহ্য করতে না পেরে বউটা পালায়। বিশ্বাস করতে লাগলো কোনো মেয়েই তার বিষ ধারণ করতে পারবে না। একবার ভেবে ছিল ষষ্ঠীর বউটার গতরটা ভালো, শম্ভু গেলেই কেমন গায়ে পড়ে যায়। বুকের দিকে তাকালেই শম্ভুরও লুঙ্গির ভিতর টাটায়।

সুযোগ দিয়েছিল ষষ্ঠীর বউ। গায়ে ঢলে পড়ে বলেছিল---আজ তোমার বন্ধুটার দের হবে গো ফিরতে।
শম্ভুর তৎক্ষনাৎ বাপ ভীমনাগের কথাটা মনে পড়ে যায়; "মরদেরটা যত বড় হউক, সব মেয়েছেলেই লিতে পারে, ধৈর্য্য ধরলে ঠিক সময় সুখটা পায়, তোর গোলাপি ধৈর্য ধরতে পারে লাই।"

ষষ্ঠীর ডাগর বউটাকে দেখে বিশ্বাস জন্মালো তার। মাইয়ের ভাঁজ দেখিয়ে দাঁড়িয়ে রয়েছে ষষ্ঠীর বউ; লতা। হঠাৎ করে নজর পড়ল শম্ভুর, ষষ্ঠীর চার বছরের মেয়েটা তার দিকে তাকিয়ে আছে। ঠিক যেন মুখটা ষষ্ঠীর মত। ষষ্ঠী তার বন্ধু, কি করতে যাচ্ছিল সে! নিজেকে সামলে নিয়ে সেই যে চলে এসেছিল সাপঘরে, তারপর আর কখনো ষষ্ঠীপদর বাড়ি যায়নি ও।

ষষ্ঠীপদ বিশ্বাস করতে পারেনি শম্ভুকে। নদী পাড়ের ঘর থেকে সবচেয়ে কাছেই যে ঘরটা সেটা ষষ্ঠীর। লতা নদী পাড়ে যায় কাপড় কাচতে। কাচুলির আড়াল থেকে বুক দেখায়। ঘি আর আগুন থাকলে একদিন না একদিন স্ফুলিঙ্গ উঠবেই। শম্ভুকে পুনর্বার বিয়ে দিতে তৎপর হয়ে উঠেছিল সে। সবকিছু উলটপালট হয়ে যায় যেদিন রায়বাড়ির ফাটল থেকে পদ্মকে নিয়ে এলো শম্ভু।

এখন সেই পদ্মের আকর্ষণে সম্মোহিত হয়ে থাকে সে। যতক্ষন ঘরে থাকে ততক্ষণ পদ্মকে নিয়েই তার খেলা। কখনো পুরোটা দিন বিছানায় শুয়ে থাকে সে। আর পদ্মও যৌবনন্মত্ত শম্ভুর দিঘল শরীর জড়িয়ে, সোহাগ দিয়ে গায়ে লেপ্টে পড়ে থাকে। কখনো পদ্মের ঠোঁটে চুমু খায়, পদ্মও তার চেরা জিভ দিয়ে চেঁটে দেয় শম্ভুর প্রস্তর কঠিন ঘেমো গাল। যেন তার বে করা বউ। পদ্মের প্রেমময় কামড়ের বিষের নেশা ভুলে যেতে সাহায্য করে তাকে একাকিত্বের যন্ত্রনা।

ষষ্ঠীপদ মাঝে মাঝে বাধা দেয়---শম্ভু রে, বিষের ন্যাশাটা করতে তোর বাপ মানা করে ছিল। শরীলটা শেষ করে দিসনি শম্ভু।

শম্ভু বলেছিল---এ ন্যাশা না রে ষষ্ঠী, এ আমার পদ্মর পিরিত আছে তার নাঙের লিয়ে। পদ্মটা মরদ চিনে।

ক্রমে পদ্মের উপর ভাবভালোবাসা বাড়তে লাগলো শম্ভুর। যেখানেই যায় গলায় জড়িয়ে রাখে পদ্মকে। কদিন আগে গগন ঘোষের আড্ডায় বিষ ঢালতে গেছিল শম্ভু। ঝাঁপি খুলে গোখরোটাকে বার করে ধরল গগনের কালো জিভের সামনে। বুড়ো হয়েছে গগন ঘোষ। ঝিম ধরা নেশা হলে বলেছিল---পদ্মর চুমুকি তুই একাই খাবি শম্ভু? একবার আমাকেও দে। না হয় একটু বেশিই দাম দেব।

প্রচন্ড রাগ হয়েছিল শম্ভুর। সামলে নিয়ে বলেছিল---তোমার বে করা বউটাকে কি একদিন আমার সাথে শুতে দিবে গো গগন ঘোষ?

বত্রিশের যুবক শম্ভু তরতাজা শক্ত সবল যুবক। ষষ্ঠী একবার বলেছিল বেদে ঘরে না জন্মালে শম্ভু পড়ালেখা করে মিলিটারিতে যেত। দেড় বছর ধরে পদ্মের নেশা চাপলেও কাঁধ, বুক পেশীর সুঠাম কাঠামোয় ছাপ পড়েনি তার। আজও তাকে দেখলে তেজি ঘোড়া মনে হয়। পদ্মের নেশায় ঝিম না ধরলে তার সেই তেজ এখনো দেখা মেলে। ষষ্ঠী বাল্যকাল থেকে শম্ভুর বন্ধু। পদ্মটা যে শম্ভুর জীবন ছারখার করে দেবে সে জানে। যেকোনো ভাবেই হোক পদ্মের থেকে শম্ভুকে আলাদা করতে হবে। শহরের বাবুরা বিষ কিনে নিয়ে যায় শম্ভুর থেকে। ষষ্ঠী জানে তার থেকে ওষুধ তৈরি হয়। পড়া লেখা করা ডাক্তারবাবুরা সাপও কেনে। বড় বড় কাচের বাক্সে রাখে। বেদেদের মত দুঃসাহসীপনায় হাতে না হলেও চকচকে ধাতব লাঠি দিয়ে চেপে ধরে তার মুখ। সেই মুখ চেপে ধরে বোতলের মুখে ফিনফিনে পাতলা পর্দার ওপর। বোকা সাপেরা শত্রু ভেবে বিষ ঢালে। সেই বিষ নিয়ে বড় একটা যন্ত্রে চোখ রেখে কিসব পরীক্ষা নিরীক্ষা করে। ষষ্ঠী তা নিজের চোখে দেখেছে। কলকাতা শহরের এক বাবুকে সে বিক্রি করেছে কালাচ, গোখরো, কালকেউটে। সেই বাবুর গোখরোটা মরে যাওয়ায় আবার একটা গোখরো চেয়েছে। কাচের বাক্সে রেখে তাকে পরীক্ষা করবে। ষষ্ঠী তক্কে তক্কে আছে; একদিন পদ্মকে আড়ালে নিয়ে গিয়ে বেচে দেবে।

আজ সকালে শম্ভুকে দেখছিল ষষ্ঠী। কিসব জড়ি বুটি বানাচ্ছিল ও। বলছিল বোষ্টমদের বাড়ির বউটাকে নাকি কেউটে কামড়েছে। সাপে কাটা রোগীর চিকিৎসায় গেলে শম্ভু পদ্মকে নিয়ে যায় না। গেরস্ত ঘরের লোকে ভয় করে। ষষ্ঠী পরিকল্পনা করে আছে আজই শম্ভুর থেকে পদ্মকে আলাদা করবে।

চলবে
Like Reply
#10

কিছুদিন ভিন রাজ্যে বেড়াতে গিয়েছিলাম। তাই আপডেট করতে পারছিলাম না। ফিরে এসে আপডেট দিতে গিয়ে দেখলাম, রিপ্লাই ভীষন কম। মোটের ওপর জনা কয়েক ছাড়া গল্পের প্রতি খুব একটা পাঠকের আগ্রহ নেই। তাই দু' একটা কিস্তি দিয়ে বোঝার চেস্টা করব পাঠকদের মনোভাব। অনাগ্রহী হলে থ্রেড বন্ধ করে দেব।
[+] 5 users Like Henry's post
Like Reply
#11

কাল রাতে যে বৃষ্টি ধরল, আজও কমবার লক্ষণ নেই। গোটা রাজ্যে কোথাও বৃষ্টি হচ্ছে না। বঙ্গোপসাগর উপকূলবর্তী জেলাগুলোতেও প্রখর রোদ। আর এই কিনা কলকাতায় যত বৃষ্টি। জল দাঁড়িয়ে রাস্তাঘাটের ছবি টিভিতে সকাল থেকে দেখিয়ে চলেছে বারবার। এটাই ওদের ব্রেকিং নিউজ। এ আর নতুন কি। কলকাতা সব সময়ে সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয়। পীযুষ টিভির সামনে বসে মুড়ি চিবোতে চিবোতে ভাবছিল কথাটা। সকাল বেলা শুকনো মুড়ি চিবোতে আজ বহুদিন পর ভালো লাগছিল। রমা টেবিলের ওপর ঘুঘনির বাটিটা রেখে গেছে, ওটাতে লক্ষ্য নেই তার। পিকলুর আবার মুড়ি পছন্দ হয় না। আজকালকার বাচ্চাদের এসব না পসন্দ। ওর জন্য স্যান্ডউইচ বানিয়ে দিয়েছে রমা।

একটাই রবিবার। কোথায় এই ছুটির দিনে খেলতে যাবে রনি দাদাদের বাড়িতে, নাঃ তার উপায় নেই। পিকলু স্যান্ডউইচে কামড় দিয়ে ব্যাজার মুখে দেখতে লাগলো জানালার বাইরে অবিশ্রান্ত বৃষ্টিটাকে। কয়েকটা বাড়ি পরেই আচার্য্যদের বাড়ির সামনে সামান্য একটু ফাঁকা জায়গা আছে। আচার্য্যদের ছেলেটা রনি পিকলুর চেয়ে দু'বছরের বড়। পিকলু ক্লাস এইট, রনি এবার মাধ্যমিক দেবে। পীযুষ বা রমা কখনোই ছেলের খেলাধুলোতে বাধা দেয় না। কলকাতা শহরে এমনিতেই বাচ্চাদের খেলবার জায়গা কমে যাচ্ছে। একটা মাঠ আছে, সেখানে কলোনির ছেলেরা খেলে, ওদের সঙ্গে পিকলুকে খেলতে দিতে মানা নেই রমা বা পীযুষের। ওরা মনে করে ছেলে সবরকম সমাজকে দেখুক। কিন্তু পিকলুটাই যেতে চায় না। আসলে পিকলুর কলেজের যেমন বন্ধুরা হয়, তাদের সাথে ঐ উদ্বাস্তু কলোনির ছেলেদের আচার আচরণ ম্যাচ না করাটাই বোধ হয় ওর অনীহার কারণ। এক্ষেত্রে ছেলেকেই বা দোষ দিয়ে কি লাভ, ছেলেকে নামী কলেজে ভর্তি করেছে পীযুষ। তাই বিষয়টাকে ও মেনে নিয়েছে। অথচ পীযুষ নিজে আজও রাস্তা ঘাটে সমস্ত স্তরের চেনা মানুষগুলোর সাথে কথা বলে। কলোনির ছেলেগুলো চাঁদা কাটতে এলে রমা ওদের পয়সা দেয়।

টিভিটা দেখতে আর ভাল্লাগছে না পীযুষের। উচ্চঢঙে একনাগাড়ে ঐ একই কথা বলে যাচ্ছে নিউজ রিডার মেয়েটা। রিমোটের শাট ডাউন বাটনটা প্রেস করে ঘুঘনির বাটিটা তুলে ঢেলে নিল মুড়িতে। রমা সকালে একটু চা খেতে ভালোবাসে। ও আজ একটু দেরীতেও উঠেছে। চায়ে চুমুক দিতে দিতে ড্রয়িং রুমে এসে বলল---চাঁপাটা মনে হয় আজ আর আসবে না। যা বৃষ্টি হচ্ছে।

বলতে বলতেই চাঁপা এসে হাজির হল। শাড়ির নীচটা ওর ভিজে গেছে। দোতলায় ঢোকার মুখে বললে---বৌদি গো কি বিষ্টি...রাস্তায় জল দাঁড়ায়ছে হাঁটু অব্দি।

পীযুষ হেসে বললে---এই তো তোমার অ্যাসিস্টেন্ট চাঁপারানী এসে গেছে।

রমা বলল---ভিজে গেছিস তো। ছাতা আনিসনি নাকি?

---আনছি গো, ছাতা সামলায়ও এ বিষ্টি থেকে বাঁচা যাবেনি।

রমা বলল---যা আর কথা না বলে আমার একটা পুরোনো শাড়ি নিয়ে বাথরুমে ঢুকে পাল্টে নে। ঠান্ডা লাগলে তো আবার তোর কামাইর রেকর্ড হবে।

চাঁপা ভেজা ছাতাটা সিঁড়ির কাছে রাখতে রাখতে বলল---দাদা গো, নীচে সে সাপ ধরা লোকটা আসসে।

পীযুষ বুঝতে পারলো ষষ্ঠীপদ এসেছে। এই ঝড় বৃষ্টিতে সুন্দরবন থেকে চলে এলো লোকটা। অবশ্য খবরে বলছে শুধু কলকাতাতেই বৃষ্টি। পীযুষ উঠে দাঁড়াতে গেলে রমা বললে---কি হল চা খাবে না?

---নীচে পাঠিয়ে দাও।

পীযুষকে দেখেই কাকভিজে অবস্থায় থাকা ষষ্ঠীপদ হে হে হাসি মুখে বললে-----সার, আপনার ইখানটা তো ভালো বিষ্টি হচ্ছে, আমার গেরামে হলে এতক্ষণে বন্যা হই যেত।

পীযুষ মনে মনে ভাবলো 'সে আর হতে বাকি আছে নাকি'। তারপর ষষ্ঠীর হাতের ঝাঁপি দেখে বললে---এনেছো নাকি?

---আনছি মানে! পদ্মগোখরা সার! দিখলে বুঝবেন পুরা গা সোনালী রঙ।

চাবি ঢুকিয়ে দরজাটা খুলল পীযুষ। পাখাটা চালিয়ে দিয়ে বললে---দেখাও দেখি।

ঝাঁপি খুলতেই ফোঁস করে উঠল পদ্ম। সুবিশাল তার ফনা। পীযুষ বিস্ময়ে দেখলে সত্যিই এর গায়ের রঙ সোনার মত। বেরিয়ে পড়েই তেড়ে এলো পীযুষের দিকে। সদ্য ধরে আনার রাগ এখনো যায়নি তার। খুশি হয়ে বলল---চমকপ্রদ! ওয়াইল্ড মনে হচ্ছে। একেবারে বন্য! বড্ড তেজ দেখছি যে ষষ্ঠী, তোমার এই গোখরোর।

---তেজ হবে না সার? শম্ভু বেদের কাছটা যে বেশ আদর খায়ে ছিল। পিরিতের সাপটারে যে ধরে আনছি।

স্টিকে করে বশে আনতে চেষ্টা করলো পীযুষ। বেশ অবাধ্য। বার বার তেড়ে আসছে পীযুষের দিকে। অবশেষে স্টিকে মাথাটা চেপে ধরল সাপটার চোয়াল। তারপর কাচের বাক্সে ঢোকাতে ঢোকাতে বললে---তোমার এই শম্ভু বেদেকে তো কোনোদিন দেখলাম না।

ষষ্ঠীপদ হেসে বললে---শম্ভুটা বড় বদমেজাজী আছে সার। লিজে গিয়ে সাপ বেচে পয়সা লিবে, ইটা তার নাকি ইজ্জতে লাগে।

---কেন? বেদেরা কি সাপ বেচে না?

----খামখেয়ালি জোয়ান মরদ সার। জড়ি বুটি বেচবে, সাপ ধইরবে, কিন্তু সাপ বেচেবেটা লাই।

ষষ্ঠীর কথায় গুরুত্ব না দিয়ে পীযুষ একমনে দেখে যেতে লাগলো পদ্মকে। কাচের বাক্সে ভরে দিলে সচরাচর মিয়েই যায় সাপগুলো। এ সাপ এখনো ক্রুদ্ধ, এমন তেজি গোখরো পীযুষ খুব কম দেখেছে। গোখরোর তেজ এমনিতেই অন্যান্য বিষধর সাপেদের থেকে একটু বেশি। এ যেন তার চেয়েও ঔদ্ধত্যপূর্ন জীব।

রমা এসে পৌছল দু'কাপ চা হাতে। চাঁপা এই ঘরে আসতে চায় না। তাই রমাকেই আসতে হল। পীযুষ বললে---দেখেছ রমা, এমন সোনালী রঙের গোখরো কখনো।

---তুমিই দেখো। চা খাওয়া হয়ে গেলে কাপ প্লেটগুলো গুছিয়ে নিয়েসো। চাঁপা আসবে না এঘরে।
ষষ্ঠী বলল---সার, এই গোখরোটা ভালো জাতের। ফনাটা দেইখেলেন, কি বড়! এটার বিষটাও পচুর। দিখে দাম দিবেন।

পীযুষ হাসলো। এই সাপেই তো সে পোস্ট ডক্টরেট। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ আনন্দম কৃষ্ণমূর্তির কাছে সে ডক্টরেট করেছে। পরে ঐ অধ্যাপকেরই অধঃস্তন হিসেবে কলকাতায় দিনের পর দিন পড়ে থেকে ভাইপার সংক্রান্ত বিশেষ থিসিস পেপার নিয়ে গবেষণার কাজ করেছে। ইতিমধ্যেই পীযুষের সরীসৃপদের নিয়ে প্রায় তিন খানা বই বেরিয়েছে। যার দুটি গবেষণাধর্মী ও একটি পপুলার সায়েন্সের বই। মাস্টার ডিগ্রির ছাত্রদের সে তার নিজের পেপার থেকেই পড়াতে সাহায্য নেয়। তার কাছে এই গেঁয়ো বেদেদের গল্প ধোপে টিকবে না। গোখরো প্রজাতির যে সমস্ত সাপ অতীতে পীযুষ দেখেছে কিংবা পরীক্ষা নিরীক্ষা করেছে এটা তার ভিন্ন নয়, শুধু এর ফনাটা বেশ বড়। ভারতীয় গোখরো সাপের ভিন্ন জায়গায় ভিন্ন নাম হয়, কিন্তু তারা সকলেই ন্যাজা ন্যাজা প্রজাতির সাপ। গোখরোর মাথায় গরুর খুরের মত চিহ্ন থাকায় একে গোখরো বলে। আসলে তা 'গোক্ষুরো' শব্দটি থেকে উৎপত্তি। এদের ইংরেজিতে স্পেক্টাকল্ড কোবরা বলে। 'কোবরা' আসলে যে কোনো ফনাধারী সাপের সাধারণ নাম। কেউটে, গোখরো, শঙ্খচূড় সবই এই কোবরা দলভুক্ত। কিন্তু মজার হল শঙ্খচূড় বা কিং কোবরা ফনাধারী হওয়া সত্যেও সত্যিকারে কোবরা নয়।

সাপেদের সুন্দর এই ফনা বিস্তৃতির কারন তাদের গলার কাছের হাড়। ভয় পেলে, ক্রুদ্ধ হলে কিংবা শিকারকে সামনে পেলে এদের গলার হাড় স্ফীত হয়ে ওঠে শত্রুকে ভয় পাওয়াতে। এ সাপটিরও তাই, এর ফনা বেশ বড় হওয়ার কারণ এর মজবুত গলার বিস্তৃত হাড়ের জন্য। পীযুষ কাচের উপর টোকা মেরে একটা মৃদু কম্পন করে সাপটাকে ভয় পাইয়ে বললে----ভারতীয় গোখরোর আবার ভিন্ন জাত আছে নাকি? দক্ষিণ ভারতে একধরনের পাওয়া যায়, তবে সেটা এ নয়। কত চাইছ বলো।

হাত কচলে কচলে ষষ্ঠীপদ বললে---দুই হাজার টাকা সার।

পীযুষ চশমার ওপর দিয়ে ষষ্ঠীর দিকে তাকালো একবার। তারপর বললে---এবার দেখছি তোমার ওপর আর আস্থা রাখা যাবে না। আমাকে নিজেকেই নামতে হবে বনে বাদাড়ে সাপ ধরতে।

ষষ্ঠীকে বসিয়ে রেখে ও দোতলায় চলে গেলো। টাকাটা নিয়ে এসে ষষ্ঠীকে বিদেয় করবার সময় ষষ্ঠীপদ বললে---সারের কাছে সবকটা আছে, শুধু শঙ্খিনীটা লাই।

---শঙ্খিনী! মানে শাঁখামুটি? পাও নাকি? ওটা তো খুব রেয়ার!

---আছে সার আছে। শম্ভু বেদের কাছে আছে। লিয়ে আসবো সার?

----অবশ্যই। আগে বললে কি একটা কাচের বাক্স খালি পড়ে থাকতো ষষ্ঠী? নিয়ে এসো একদিন। ভালো দাম দিয়ে পুষিয়ে দেব।

খুশি হল ষষ্ঠী। পীযুষ জানে এভিএস এর জন্য সাপেদের সংগ্রহ করতে অনেক খরচ করে কোম্পানিগুলো। সেক্ষেত্রে এই অশিক্ষিত সাপুড়েগুলোকে ধরলে তেমন দাম দিতে হয় না। পীযুষের পরিচিত নর্থ বেঙ্গলের এক অধ্যাপক যিনি সংগ্রহশালায় সাপ রাখেন, বেদেদের কাছ থেকে সাপ কেনার আইডিয়াটা তিনিই দিয়েছিলেন পীযুষকে। যদিও ষষ্ঠীপদ বেদে নয়, ও নাকি কোনো এক শম্ভু বেদের সাথে থেকে সাপ ধরে। এই প্রথম ষষ্ঠী গোখরোটার জন্য এত দাম নিল। তার কাছে দু হাজার টাকা বিরাট বড় পরিমান। দর করলে আরো কমানো যায়। গরীব লোকটাকে অখুশি করতে ইচ্ছে করে না পীযুষের। বরং এতগুলো টাকা পেয়ে ষষ্ঠীর খুশি খুশি মুখটা ভালো লাগছিল তার। বেদে হোক, আর যাই হোক, জীবনের ঝুঁকি নিয়েই তো সাপ ধরে এরা।

খালি বাক্সটার দিকে তাকালো পীযুষ। সত্যিই একটা কাচের বাক্স খালি পড়ে আছে তার অনেকদিন হল। ওটায় একটা লিজার্ড ছিল। আফ্রিকান লিজার্ড। বছর তিনেক আগে পীযুষ কিনিয়ার নাইরোবিতে একটা আফ্রিকান বেসরকারি সংস্থার সেমিনারে ভারতীয় গবেষক হিসেবে আমন্ত্রিত ছিল। সলসবেরির একটি সরীসৃপ মিউজিয়ামের ম্যানেজার পল এডেলম্যানের সাথে বন্ধুত্ব হয় পীযুষের। তিনি তাঁকে সেই আফ্রিকান টিকটিকিটি উপহার দিয়েছিলেন। যার স্থানীয় নাম ছিল আগামা। উপহার তো দিয়েছিলেন মিঃ এডেলম্যান, কিন্তু আগামা নামক উপহারটিকে দেশে আনতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল পীযুষকে।

মাস ছয়েক আগে আগামার বার্ধ্যকের কারনে মৃত্য হয়েছে। সেই বাক্সটি এখনো খালি। শাঁখামুটির মত বিষধর, কিন্তু নিরীহ, যার কামড়ানোর কোনো নিদর্শন নেই, সেই হলুদ-কালো ছোপের সুন্দর সাপটি যে এই ঘরের শোভা বাড়াবে তা বেশ মনে ধরল পীযুষের। যদিও শাঁখামুটি আজকাল লুপ্তপ্রায়। খুব কমই দেখা মেলে। ওরা আবার অন্যান্য সাপেদেরও শত্রু। তাদের ভক্ষণ করেই শাঁখামুটি তার উদরাপূর্তি ঘটায়। সে নিরীহ শাঁখামুটি একখান থাকলে পীযুষের গবেষণাগার সম্পূর্ন হয়।

রমা কড়াইতে তেল দিয়ে আনাজ ছাড়তেই শব্দ করে উঠল তেল আর সব্জির দাহ। চাঁপা পাশে দাঁড়িয়েছিল চুপচাপ। ড্রয়িং রুমে পীযুষ আসেনি কিনা একবার দেখে এসে বললে---বৌদি গো, দাদা আবার একটা সাপ ঢুকায়েছে ঘরে।

রমা হেসে ফেলল। সাপ নিয়ে চাঁপার এই ভয়টায় বড্ড হাসি পায়। পীযুষ হলে তো আরও বেশি ভয় দেখাত ওকে। রমা ভাবে কবে না চাঁপা সাপের ভয়ে কাজে আসা বন্ধ করে দেয়! অভয় দিয়ে বলল---আরেকটা নয়। যে সাপটা মরে গেছে ওর জায়গায় নতুন আনা হয়েছে।

আসলে সাপে ভয় চাঁপার মত না হলে রমারও বেশ আছে। এত বছর পীযুষের সাথে ঘর করেও সেই ভয় কাটেনি ওর। পীযুষের সাথে রমার পরিচয় তখন যখন পীযুষ সবে পিএইচডি কমপ্লিট করেছ। রমা এসেছে দুর্গাপুর থেকে কলকাতায় মাস্টার্স করতে। পরিচয়টা হয়েছিল রমার এক বান্ধবি সুজাতার মাধ্যমে। সুজাতাদের বাড়িতেই ভাড়া থাকতো পীযুষ তার মায়ের সাথে। পীযুষ যে মেধাবী ছাত্র কিংবা পোস্ট ডক্টরেট করেছে সে কথা সুজাতা জানালেও এই হারপেটোলজি ব্যাপারটা জানায়নি কখনো। সুজাতা নিজেও জানতো না সাপ, ব্যাঙ নিয়ে গবেষণা করছে তার বাড়ির ভাড়াটে পীযুষ দা।

রমার সাথে যখন পীযুষের প্রেমটা চলতে শুরু করল তখনও পীযুষ বলেনি। শুধু বলেছিল তার দিল্লি ইউনিভার্সিটির কোনো এক দক্ষিণ ভারতীয় প্রফেসর নাকি কলকাতায় আছেন কি একটা গবেষণার কাজে। পীযুষ এখন তার অ্যাসিস্টেন্ট হিসেবে কাজ করছে। একদিন দুম করে রমাকে নিয়ে এসেছিল পীযুষ, ডঃ আনন্দম কৃষ্ণমূর্তির গবেষণাগারে। সেন্ট্রাল এভিনিভিউর সেই ফ্ল্যাটে দেখেছিল ফরমালিন দিয়ে কাচের জারে রাখা মৃত সব সাপ। তারপর আচমকা কাচের বাক্সে জ্যান্ত একটা সাপ দেখে আঁতকে উঠেছিল রমা। পীযুষের তখন কি হাসি। বলেছিল---আমার কিন্তু এসব সাপই পড়াশোনার বিষয়। রমা তৎক্ষনাৎ বলে উঠেছিল---হারপেটোলজি!

মাথা নেড়েছিল পীযুষ। নৃতত্বের সাথে এই হারপেটোলজি কথাটির একটি সম্পর্ক আছে। কাজেই রমা জানতো যারা সরীসৃপ প্রাণী নিয়ে গবেষণা করে তাদের হারপেটোলজিস্ট বলে।
++++++
Like Reply
#12

কেষ্টপুর খালের কাছে সারিবব্ধ বাড়িরগুলির কয়েকটি রায়তি, কয়েকটি জবরদখল, আবার অজস্র ঝুপড়ি বাড়ি, যাদের কোনো চাল চুলো নেই। পরিবারগুলোর কয়েকটি ওপার বাংলা থেকে আগত বাঙাল। তার সাথে জুড়েছে উঃ ও দঃ ২৪ পরগণার ক্যানিং, কুলতলী, সাগর, নামখানা, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, গোসাবা, বাসন্তী এলাকার লোক। চাঁপার বাপের বাড়ি গোসাবার দিকে কোথাও। ওর বাপ ফলের দোকান দিয়েছিল বিধাননগর রেল স্টেশনে। তবে থেকেই ওদের বাস এখানে।

একদিন লাইন পারাপার করতে গিয়ে দুরন্ত গতিতে আসা ট্রেন চাঁপার বাপকে পিষে দিয়ে চলে গেল। তখন চাঁপার বয়স ছয়, তার দিদি চামেলী তখন আট বছরের। দুই মেয়েকে নিয়ে লোকের বাড়ি ঝি গিরি করে সংসার চালাতে লাগলো চাঁপার মা সরলা। গোসাবায় যে জমি ছিল, সে জমিও মেরে দিল চাঁপার কাকা, জ্যাঠারা। বললে 'ছেলে থাইকলে ভাগটা দেওয়া যেত, মেয়েদের বে হই গেলে পরের ঘর যাবে, কেন দিব জমি।'
চাঁপার বাপ ট্রেনে কাটা পড়ায় সরলা শুনেছিল সরকার থেকে টাকা পাবে। অনেক ছোটাছুটি করেছিল সরলা। সে টাকার এক অংশও মেলেনি।
চাঁপার বড় দিদি চামেলী বিয়ে করে এখন থাকে মহারাষ্ট্রে। ওখানে স্যাকরার কাজ করে ওর বর। ওর ছেলে মেয়ে হিন্দি বলে। মাঝে মধ্যে এলেও মায়ের প্রতি কোনো দায়িত্ব রাখে না। চাঁপা বিয়ে করেছিল ভালোবেসে। বড় মেয়েকে বিয়ে দিলেও ঝিয়ের কাজ করে চাঁপাকে পড়াচ্ছিল সরলা। সরকারী ইকলেজে নাইনে পড়বার সময় পরিচয় হয় রঞ্জিতের সাথে। রঞ্জিত ঘুরঘুর করত ইকলেজের সামনে মেয়েদের ছুটি হবার সময়। ও একটা ঘড়ির দোকানে কাজ করত। পালিয়ে গেল চাঁপা ওর সাথে। অনেক স্বপ্ন দেখিয়ে ওকে নিয়ে গেছিল গুজরাট। সেখানে নাকি রঞ্জিতের কে একজন দাদা থাকে, তার সুপারিশে কারখানায় কাজ পাবে। চাঁপা যখন গর্ভবতী তখন রঞ্জিতের দাঁত নখ বার হল। মদ খেয়ে শুরু হল দৈনন্দিন অত্যাচার। তারপর খবর পেল চাঁপা; রঞ্জিত নাকি গুজরাতি একটা বেশ্যাকে নিয়ে মেতে উঠেছে। ঝগড়া বাধলো স্বামীর সাথে। তখন চাঁপার ছেলে সজল মাত্র দেড় বছরের। ঐ দেড় বছরের ছেলের সাথেই তাকে ঘর থেকে বার করে দিল দুশ্চরিত্র স্বামী।

সরলার ঘাড়ে এসে পড়ল আবার চাঁপা। সরলার তখন বয়স বাড়ছে, একার সংসার চলে যেত কোনক্রমে তার, পড়ল এসে বাচ্চা সহ মেয়ের বোঝা। তারপর সরলাই ধরিয়ে দিল ওকে বাড়ি বাড়ি ঝিয়ের কাজ। বেশ কয়েক বছর ধরে ও রমাদের বাড়িতে কাজ করছে। এখন যেন ভরসা পায় ও। কিছু বিপদ আপদ হলে দাদা-বৌদি তো আছেই।
ছোট্ট ঘরটাতে সাত বছরের ছেলে আর বয়স্কা মাকে নিয়ে থাকে সে। চাঁপার বয়স এখন কম। মাত্র সাতাশ বছরের যুবতী মেয়ে সে। ছিপছিপে চেহারাটা হলেও শ্যামলা মুখে একটা শ্রী আছে। অনেকেরই নজর ওর দিকে। রাত বিরেতে কাজ করে ফিরতে দেরী হয়। দুশ্চিন্তা হয় সরলার।
বছর খানেক আগে চাঁপাদের বাড়ির চারপাশে মাঝে মধ্যে উত্তম নামে একটা ছোকরাকে ঘুরতে দেখা গেল। রাস্তা ঘাটে দেখা হলে চাঁপার দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকত। ছেলেটার নজর দেখে চাঁপা বুঝতে পারে, এ চোখে অসভ্যতামি নেই। খানিক ভালোবাসা আছে। তবু তার ভয় হয়, পোড়া গরুর যে সিঁদুরে মেঘ দেখে ভয় হয়।
যেদিন চাঁপার ছেলে সজল অসুস্থ হয়েছিল ডেঙ্গুতে, সেদিন উত্তমও জেগেছিল হাসপাতালে চাঁপার সাথে। আগে সরলার সাথে উত্তমের কথা হলেও, কখনো চাঁপার সাথে হয়নি। সেদিনই প্রথম চাঁপার সাথে ওর কথা হয়। সেদিন চাঁপার বড্ড দরকার ছিল একজন পুরুষ মানুষের সাহায্য। উত্তম যতবার ওষুধ পত্তর লেগেছিল কিনে এনে দিয়েছিল।

রমারও নজরে পড়েছিল বিষয়টা। চাঁপার অসুস্থ ছেলের চিকিৎসার সব খরচ বহন করেছিল পীযুষ। রমা গেছিল সজলকে দেখতে হাসপাতালে, সেই সঙ্গে সব খরচগুলো মিটিয়ে এসেছিল। তখনই দেখেছিল ছেলেটাকে। ওয়েটিং রুমে তৎপর হতে দেখেছিল বছর ত্রিশের ছেলেটাকে। কম বয়স, রোগা পাতলা ক্লিন সেভ ছেলেটাকে বেশ মানাবে চাঁপার সাথে। পরে ছেলেটার সম্পর্কে জিজ্ঞেস করেছিল চাঁপাকে। চাঁপা এড়িয়ে গিয়ে বলেছিল গ্রাম থেকে আসা ওর দূর সম্পর্কের দাদা।
আজ যখন চাঁপা বাড়ি ঢুকল নাতিকে নিয়ে বসেছিল সরলা। বললে----এ বিষ্টিতে কাজে যাবার কি দরকারটা ছিলো, বাবু ঘরে তো ফোনটা কইরে দিতে পারতিস।

আসলে চাঁপা পীযুষ-রমাদের বাড়ির সঙ্গে নিজেকে এত বেশি সম্পৃক্ত মনে করে যে সে কামাই করতে চায় না। তবুও তো ইচ্ছে হলেই যেমন খুশি কতবার ছুটি নিয়েছে।
চাঁপা খেয়াল করলো শাড়ির আঁচলে মুড়ে থাকা তার ফোনটা ভিজে গিয়েছে। দেড় হাজার টাকা দিয়ে গতবছর কিনেছে সে। আঁচলে মুছতে গিয়ে দেখল সুইচ অফ হয়ে আছে। সুইচ অন করতে দেখল কতগুলো মিসড কল উত্তমের।
মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল---উত্তম এইসেছিল?

---হাঁ ঝড় বিষ্টির রাতে দের কইরছিস দ্যাখে ফোনটা কইরে ছিল ছেলাটা।

তার প্রতি উত্তমের এই যত্ন নেওয়াটা ভালো লাগে চাঁপার। শাড়িটা খুলে ফেলে দড়িতে মেলে দিল সে। সাদা ঘামের ছোপ পড়া ব্রেসিয়ারটাও মেলে দিল দড়িতে। ছেলেটা খাতা পেন নিয়ে আঁকিবুকি কাটছে। স্টোভ জ্বালিয়ে পাম্প দিচ্ছিল চাঁপা। সরলা বলে উঠল---ইবারটা তো মত দে, ছেলাটা খারাপ লয় রে। কাজও একটা করে।

পেট্রোল পাম্পে কাজ করে উত্তম। উত্তম চাইলে অন্য মেয়েকে বিয়ে করতে পারতো, কিন্তু কেন তার মত এক বাচ্চার মাকে বিয়ে করতে যাবে! এই বিষয়টা যেমন চাঁপার দুশ্চিন্তা বাড়ায়, তেমনই আনন্দও দেয় কেউ তো তার কথা ভাবে। এখনো রঞ্জিতের নামে সিঁদুর দেয় সে, শাঁখা পোলা তার হাতে। অথচ রঞ্জিতের কোনো ভালো স্মৃতি আর তার মনে নেই। খারাপ লোকটার বীভৎস চরিত্রই মনে পড়ে তার। তবু এই বস্তি এলাকায় থাকতে গেলে শাঁখা-পোলা একটা বড় বর্মের মত কাজ করে। রাতে ছেলের পাশে এক বিছানায় যখন শুয়ে শুয়ে ঘুম আসে না, তখন তার যুবতী শরীর উত্তাল হয়ে ওঠে। বুকের মধ্যে তোলপাড় করে হাহাকার। অনেক সময় উরুসন্ধির মাঝে নারী অঙ্গে যুবতী পোকার কামড় ওঠে বিশ্রীভাবে। তখন প্রথম উত্তমকেই মনে আসে তার। এখনো ছুঁতে দেয়নি সে উত্তমকে। ঘরের মধ্যে যখন একা বসে গল্প করে তারা, চাইলে জোর খাটাতে পারতো উত্তম, হয়তো সেও বাধা দিতে পারতো না। গলে যেত বরফের মত। কিন্তু উত্তম যে তেমন নয় তা চাঁপা বোঝে। তবুও ভয় হয়, পুরুষ মানুষগুলো অনেক সময় ভ্রমরের মত আসে, শুধু মধু খাবার লোভে। তারপর ফুলের কথা তারা ভাবে না।

চাঁপা কোনো সিদ্ধান্তে আসতে পারছে না। মনে মনে সে ঠিক করে নেয় কাল একবার বৌদির কাছে মনের কথা খুলে বলবে। বৌদি তার গাইড, অনেক সমস্যায় সে বৌদির দ্বারস্থ হয়। টাকা পয়সা থেকে শুরু করে শারীরিক সমস্যা কিংবা বিপদ আপদ তার ভরসা রমা মৈত্র।

চলবে
Like Reply
#13

আমি এ কথা আগে বলেছি অনেকবার আমার গল্পে কোনো না কোনো উপন্যাসের ছায়া থাকে। সঙ্গত কারণেই উপন্যাস থেকে কিছু মিল রাখি সেটা গল্পের অন্তত খুব বেশি হলে দু-তিন শতাংশ মাত্র। হেমন্তের অরণ্যের শুরুতে কাবেরীর জীবনের একাকীত্ব তেমনই হয়েছিল হেমন্তের পাখির প্রোটাগনিস্টের মত। কিন্তু ঐটুকুই, অতিসামান্য।
এই নতুন গল্পেও একটি পোলিশ সিনেমার ছায়া আছে, সেটাও ঐটুকু নামমাত্র ছায়া ছাড়া কিছু নয়। কিছু লিখতে গেলে তার একটা অবলম্বন থাকা চাই। আমি তার জন্য কোনো উপন্যাস, সিনেমা, কোন সামাজিক ঘটনাকে সূত্র ধরে বেছে নিই। exbii বা xossip এর যৌনমদির উপভোগ্য ইরোটিক সাহিত্যধারার একটি বিশেষ জনারকে ধরে এগিয়ে চলি।
আর বিড়িপোড়া ঠোঁটে চুকচুক দুধ খাওয়া যদি আপনার পছন্দ না হয়, তার জন্য তো আগে বিধিবদ্ধ দিয়ে রেখেছি, পড়তে ভালো না লাগলে পড়বেন না। দূরে থাকুন। আপনার জন্য অনেক লেখকের অনেক গল্প আছে, যেটা ভালো লাগবে পড়ুন। কোনো লেখকের গল্পে গিয়ে কাঠি করবেন না।
[+] 6 users Like Henry's post
Like Reply
#14

পিকলু হাঁক দিল--- মা তোমার ফোন।

রমা স্নানে ঢুকেছিল। এই তো কদিন আগে ভারী বৃষ্টি না যেতে যেতেই আবার তীব্র রোদ। বৈশাখ মাস আসার আগেই এই বৃষ্টি দেখে পীযুষ বলেছিল অকাল বৃষ্টি। এ বৃষ্টিতে কোনো লাভ হবে না। ঠিক তাই। কি তাপ কি তাপ! এখনো তো দিন দশেক বাকি বৈশাখের। এর মধ্যেই এত গরম। যেন গা পুড়ে যায়। সারাদিন এসি চলে ঘরের ভিতর। কিন্তু রান্না ঘরে তো উপায় নেই।

শাওয়ার বন্ধ করে রমা সাড়া দিল----কার ফোন?

----কলেজ থেকে মনে হয়। কলেজ থেকে বলতেই মনে পড়ল পিকলুর। সঙ্গে সঙ্গে বললে---- এই রে! ভুলে গেছি। নোটিস দিয়েছিল কলেজে, যাঃ।

বাথরুম থেকেই বিরক্তি প্রকাশ করে রমা বলল----ফোনটা ধর।

পিকলু একরাশ টেনশনে বিব্রত হয়ে বলল---যদি প্রিন্সিপ্যাল স্যার হয়।

----ভুল করলে তো বকা খেতেই হবে।
রমা ভেজা গায়েই সায়ার উপর বুকে তোয়ালেটা চাপিয়ে বেরিয়ে এলো। কটমট করে তাকালো ছেলের দিকে। ফোনটা ধরতেই কলেজ অফিস থেকে জানালো আজ পেরেন্ট-টিচার মিটিংয়ের কথা।

পিকলুর কলেজের আজ ফাউন্ডেশন ডে। এজন্য ছুটি বলেই পিকলু ঘরে। আজই পেরেন্ট-টিচার মিটিং। উটকো ঝামেলা এসে জুটলো রমার ঘাড়ে। এমনিতে তীব্র গরম। বাইরে চোখ ঝলসে যাওয়া রোদ। যদিও সময়টা বিকেল চারটা দিয়েছে, তবু কোনো মতে রমার ইচ্ছে করছে না আজ বেরোতে। একবার ভেবেছিল পিকলুর বাবাকে বলবে। চারটের দিকে যখন, কলেজ থেকে যদি সময় বার করতে পারে। পীযুষ কখনোই ছেলের কলেজের এসব উটকো ঝামেলায় ঢোকে না। রমাকে করতে হয়। ফোন করে কোনো লাভ হবে না। ফাঁকা থাকলেও পীযুষ নির্ঘাত একটা বাহানা করবে।


অগত্যা রমাকেই যেতে হবে। চাঁপা ঢুকতেই সে জানালা দিয়ে দেখলো রোদের তীব্রতা এখনো আছে। এখন তিনটে বাজে। পিকলুর কলেজটা বালিগঞ্জে। আধ ঘন্টা তো লাগবেই। পাঁচটার দিকে পীযুষ এসে যাবে। তাই বেরোনোর আগে চাঁপাকে বলল---তোর দাদা এলে চা দিস। আর পিকলুর তবলা স্যার আসবে। ওনাকে চা জলখাবার দিস। ভুলে যাসনা যেন।

চাঁপা মাথা নাড়লো। একবার মুগ্ধতার চোখে তাকালো রমার দিকে। রমা একটা হ্যান্ডব্লক প্রিন্টেড হালকা সিল্কের শাড়ি পরেছে। খুব একটা গরম হয় না এতে। শাড়িটার রঙ কমলা। ওর ফর্সা গায়ে ঠিক যেন বিচ্ছুরিত সূর্যাস্তের আভা। চাঁপার চোখে মুগ্ধতা ধরা পড়ল। মোহিত হয়ে দেখতে লাগলো তার মালকিনের দীর্ঘ চুলের খোঁপা, টকটকে ফর্সা গায়ের রঙ, মসৃন ত্বক। অথচ চাঁপা কখনো রমাকে সাবান শ্যাম্পু ব্যাতিত ত্বক বা চুলের বিশেষ যত্ন নিতে দেখেনি। চাঁপা বুঝতে পারে এটা বৌদির জন্মগত। এর আগে মুখুজ্জেদের বাড়িতে কাজ করেছে সে, মুখুজ্জে বাড়ির মালকিন রমার চেয়ে বয়স কম, দেখতে শুনতেও ভালো। চোখে শসা দিয়ে কিসব ক্রিম মেখে বসে থাকে। নিয়ম করে পার্লার যায়। অথচ রমার সে সবের বালাই নেই। মুখুজ্জে গিন্নির সেই উগ্র রূপ ভালো লাগেনি চাঁপার। রমা বৌদির মধ্যে একটা আলাদা শ্রী আছে, যেটা আশ্চর্য্যজনক কিছু নয়, কিন্তু সবার চেয়ে আলাদা।

চাঁপাকে অনেকক্ষন ধরে তাকিয়ে থাকতে দেখে রমা বললে----একটু কুঁচিটা ধরে দিবি চাঁপা।

চাঁপার অবশ্য ভাবনার ছেদ পড়েনি। রমার শাড়ির কুঁচি ধরেও সে তখন ভাবছে বৌদি তার চেয়ে বারো বছরের বড়। পাশাপাশি হাঁটলে বয়সের ফারাক বোঝা যায়। তবু লোকে মুগ্ধ হয়ে বৌদিকেই দেখবে। বৌদি চাইলে এখনো দিব্যি দাদাকে লুকিয়ে একটা প্রেম করতে পারে। পরক্ষনে ভাবলো, ধ্যাৎ বৌদিকে নিয়ে সে কিসব আবোল তাবোল ভাবছে। তার এই বৌদিটি যে তেমন নয় সে বিলক্ষণ জানে। তাছাড়া দাদাও কম কিসের, এখন না হয় বয়স বাড়ছে বলে, সামনে চুলে পাক ধরেছে সামান্য ক'টা। কিন্তু এখনো তো দাদাকে বেশ লাগে। বৌদির সাথে খাসা মানায়। দাঁতে নখ কেটে থু করল চাঁপা। মনে মনে বলল নজর না পড়ুক কারো এমন লক্ষী-নারায়ণের সংসারে।

রমা শাড়িটা পিন করে বলল---চাঁপারে দেখনা লক্ষীটি, আমার হাত ঘড়িটা কোথায়।

সকলের জিনিস টিকটিক করে গুছিয়ে রাখে রমা। নিজের বেলা অযত্ন। আসলে এই হাতঘড়িটা রমা বাইরে বেরোলেই কেবল পরে। এটা ওর কলেজ জীবন থেকেই সেই একই রকম আছে। ওর বাবার স্মৃতি। কলেজে পড়তে এলে বাবা কিনে দিয়েছিল ওকে। কাছাকাছি বাজার করতে বা কেনাকাটা করতে হাতঘড়ি লাগে না। পীযুষ সঙ্গে থাকলেও নয়। কিন্তু খুব দরকারী কোনো কাজ, যেখানে সময় নির্দিষ্ট আছে, সঠিক সময়ে বাড়ি ফিরতে হবে, তখন হাত ঘড়িটার প্রয়োজন আছে। তাই যে এটার কোথায় স্থান হয় সে আর মনে থাকে না।

রমা বেরোতেই চাঁপার মনে পড়ল সে যে আজ বৌদিকে উত্তমের বিষয়ে বলবে ভেবেছিল! বৌদি ফিরতে ফিরতে সন্ধে হবে। তখন দাদা থাকবে। তখন সে সব বলতে তার লজ্জা করবে। এ তার জীবনের ভবিষ্যৎ সংক্রান্ত সিদ্ধান্ত। একটা স্বচ্ছন্দ সময় চাই। তারচেয়ে পরে একদিন না হয় সময় ও সুযোগে বলা যাবে।

যশোর রোড থেকেই ট্যাক্সি নেবে ঠিক করেছিল রমা। একটাও ট্যাক্সির দেখা নেই। দুটো বাস গেল, যারা বালিগঞ্জ হয়ে যাবে। কিন্তু বাসগুলোতে বেশ ভিড়। এসময় আবার কলেজ-কলেজ অফিস ফেরতের সময়। হঠাৎ করে একটা কালো রঙের সেডান গাড়ি এসে দাঁড়ালো পাশে। জানালার কাচ নামিয়ে ড্রাইভিং সিটে বসা অনিমেষ রায় বললে----বৌদি, যাচ্ছেন কোথায়?

চমকে উঠল রমা। বলল---ছেলের কলেজে যাচ্ছি, ভাই।

'ভাই' শব্দটা ইচ্ছে করেই বলল রমা। তাছাড়া ভাবলো ভাই বলবে না তো কি বলবে। বয়সে তো রমার চেয়ে ছোট হবে চার পাঁচ বছরের।

অনিমেষ বললে---কলেজটা কোথায়?

----বালিগঞ্জ সাউথ পয়েন্ট।

----ওঃ ভালোই তো হল। আমি তো ওদিকেই যাচ্ছি। চলে আসুন।
স্মার্টলি জানালো অনিমেষ। রমা অপ্রস্তুত অবস্থায় পড়ে গেল। এখন তো সরাসরি না বলাটা ছোটলোকের মত আচরণ হবে। গাড়ির দরজাটা খুলে দিল অনিমেষ। রমা ভাবলো অনেকবারই তো হয়েছে পীযুষের বন্ধু বিপ্লবের স্ত্রীর সাথে দেখা করতে গেছে রমা, বিপ্লব ওর গাড়িতে রমাকে বাড়ি ছেড়ে দিয়ে এসেছে। তবে যদিও বিপ্লবের ব্যাপারটা আলাদা। বিপ্লব পীযুষের দীর্ঘদিনের বন্ধু। ওদের পরিবারের সাথেও দীর্ঘ সময়ের সম্পর্ক। সেক্ষেত্রে অনিমেষ রায় তো আর রমাদের পরিবারের সাথে এত সুপরিচিত নয়। এই যা প্রতিবেশীটুকু। তাছাড়া এই স্বল্প বয়সী ছেলেটার বদনাম আছে। মহিলাদের প্রতি অনিমেষের দুর্বলতা টুকটাক শোনা যায়। সেদিনই রমার বাড়ি এসে কেমন গায়ে পড়ে অযাচিত কিছু অপ্রাসঙ্গিক কথা বলছিল।

রমার সামান্যক্ষণ থমকে থাকায় অনিমেষ বিব্রত বোধ করল কিনা বোঝা গেল না। ও বলল--কি হল, বৌদি? আড়ষ্ঠতা বোধ করছেন?

রমা উঠে বসল গাড়িতে। বললে---কেন ভাই আড়ষ্ঠতা কিসের। তোমাকে তো প্রথম দেখছি না।

রমাকে বসতে হল অনিমেষের ড্রাইভিং সিটের পাশে। ভেতরে এসি চলছে। মৃদু শব্দে গান বাজছে, কিছু একটা ইংরেজী গান। বেজায় শুনতে খারাপ।

রমাই বলল প্রথম----তুমি যাচ্ছ কোথায়?

----বালিগঞ্জ পেরিয়ে অ্যাক্রোপলিসের দিকে। ওখানে আমার একটা ফ্ল্যাট কেনার কথা আছে। ওটাই দেখতে যাচ্ছি।

---কেন লেক টাউনের বাড়িটা কি বেচে দিচ্ছ?

----না না। বেচব কেন? কলকাতা শহরে সবকিছুর যা দাম বাড়ছে, তাতে দু একটা ফ্ল্যাট কিনে রাখা ভালো। পীযুষ দা'কে বলে একটা কিনে রাখুন। ঠিকঠাক দামে পাইয়ে দিব।

রমা চুপ করে রইল। মনে মনে ভাবল ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। সুযোগ পেলেই অনিমেষ রায়ের মতো প্রোমোটাররা জমি বাড়ির কথা শোনায়।

সিগনালের কাছে দাঁড়িয়ে গেল গাড়িটা। বিরক্তির ছাপ দেখা গেল অনিমেষের মুখে। অনিমেষের গায়ের রঙ ফর্সারই দিকে। পীযুষেরই মত। তবে সিনেমার হিরোদের মত একটা চেহারা আছে। খুব লম্বা চওড়া নয়, আবার জিম করা পেশীবহুলও নয়। বরং ছিমছাম চেহারার একটা ছেলে। বয়সটা পঁয়ত্রিশের দিকে, তাই রমা ওকে লোক না বলে ছেলে হিসেবে ভাবাই পছন্দ করে। ডেনিম জিন্স আর কলার লেস নেভি ব্লু শার্ট পরেছে। হাতে একটা গোল্ডেন ব্রেসলেট, মাথায় চুলের ওপরে কালো রোদ চশমা তোলা। সবুজ আলো জ্বলতেই অনিমেষ বলল---বৌদি কি বাড়িতে নিজে রান্না বান্না করেই পীযুষ দা'কে খাওয়ান।

---কেন করব না ভাই? বিয়ে করো তোমারও বউ রান্না করে খাওয়াবে।

অনিমেষ শব্দ করে হাসলো। বলল---তা ঠিক। কথায় আছে যে রাঁধে সে চুলও বাঁধে। আর বৌদির তো এমনিতেই চুলের বাহার খুব সুন্দর। রান্না নিশ্চই খুব সুন্দর হবে। কবে খাওয়াচ্ছেন বলুন।

মৃদু হাসলো রমা। বললে-----একদিন তুমি সঙ্গে করে বউ নিয়েসো। দুজনকে একসাথে খাওয়াবো।

---বিয়েটা একটা বার্ডেন বুঝলেন বৌদি। এই বার্ডেন নেওয়াটা আমার পক্ষে কঠিন কাজ।

----বার্ডেন যে সেটা তুমি কি করে বুঝলে? বিয়েটা করো। তবে দেখো সব ঠিক সুন্দর হয়ে গেছে। তোমার পীযুষ দাকে দেখে কিছু শেখো।

---পীযুষ দা'র মত কি সবাই সৌভাগ্যবান হয় বৌদি। যার সুন্দর একটি বউ আছে। প্রতিদিন ভালো রেঁধে খাওয়ায়।

অনিমেষ রায়ের এই গায়ে পড়া বিষয়টাই বড্ড বিচ্ছিরি লাগে রমার। এই ফ্লার্টবাজি জিনিসটা একেবারে পছন্দ হয় না রমার। এর আগে বাড়িতে এসেও এমন করে কথা বলছিল ছেলেটা। এ ধরণের গায়ে পড়া হ্যাংলা ছেলে একদম পছন্দ করে না রমা। রমা মনে করে শুধু সিনেমার নায়কদের মত কিংবা কার্তিক ঠাকুর মার্কা হলেই পুরুষ মানুষ হয় না। পুরুষ মানুষ হতে হলে তার ব্যক্তিত্ব থাকা চাই, তার হিউমার থাকা চাই। হয়ত একজন স্বল্প বয়স্ক পুরুষ যখন তার প্রতি আগ্রহ দেখাচ্ছে সেটা যে কোনো রমার বয়সী নারীর ভেতরে ভেতরে খারাপ লাগে না, তবু এমন দিদির বয়সী মহিলার সাথে এই কলির কেষ্ট ধরনের ছেলেটির ফ্লার্টিং মোটেই আকর্ষণীয় নয়।
রমা একবার ভাবলো যদি তার বিয়ে না হত, অনিমেষের চেয়ে কম বয়স হত, তবে কি সে অনিমেষের প্রতি আগ্রহ দেখাতো? রমা আপন মনে বলে উঠল মোটেই নয়। রমার পছন্দে এমন ছেলে কখনোই আসতো না। রমার পছন্দ স্বল্প কথার ছেলে। যে কথায় কথায় গায়ে পড়ে প্রশংসা করে না। যেটুকু বলে সেটুকু বুদ্ধিদিপ্ত, তাতে হিউমার থাকে। যার চেহারায় এমন সিনেমার কমনীয়তা নয় বরং একটা পৌরুষ থাকে। দাম্পত্য জীবনের সতেরো বছরেও পীযুষের মধ্যে সেই ব্যক্তিত্ব এখনো হারিয়ে যায়নি। ও অহেতুক কতগুলো আপ্রাসঙ্গিক কথা বলে না। পীযুষের হিউমার তো ওর বন্ধু মহলেও প্রশংসিত। স্বামী হিসেবে রমারও গর্বের কারণ। পীযুষকে যখন প্রথম দেখেছিল রমা, কোঁকড়া চুলে ওর ইতিউতি খোঁচা খোঁচা দাড়ি বেশ লেগেছিল।

রবীন্দ্র সরোবরের কাছে আসতেই রমা বলল---বাম দিকে চলো ভাই।

অনিমেষ গাড়িটা টার্ন নেবার পর বললে---বৌদি আমায় এই 'ভাই' বলে না ডেকে অনিমেষ বলে তো ডাকতে পারেন।

'ভাই' ডাকটা যে অনিমেষের পছন্দ হয়নি সেটা রমা বুঝতে পেরে হেসে উঠল, বলল---তোমার বয়সটা বোধ হয় আমার চেয়ে বেশ কম।

----আপনি যে আমার চেয়ে বড় হবেন সে কথা জানি। কিন্তু তা বলে ভাই। অনিমেষ কুণ্ঠিত বোধ করে বলল কথাটা।

---তোমার বয়স কত।

---থার্টি ফোর প্লাস।

----তাহলে তো তোমার আমাকে দিদি বলেই ডাকা উচিত। আমার থার্টি নাইন। দিদি না বলতে পারলে রমা দি বোলো।


রাতে ঘুমোনোর আগে অনিমেষের সাথে যা যা কথোপকথন ঘটেছে পীযুষকে জানালো রমা। তা শুনে পীযুষ হো হো করে হেসে উঠল। বললে---তা বলে তুমি ওকে ভাই বলে ডাকবে!

রমা হাসতে হাসতে বললে---ভাগ্যিস পিকলুকে দিয়ে দাদা বলাইনি। বাচ্চা ছেলে একটা, কি না কি বলে!

পীযুষ সিগারেট ধরিয়ে বললে---রমা তুমি একটা তোমার এডমায়ারার হারালে। এরপরে লজ্জায় ও আর এ মুখো হবে না।

---এডমায়ারার না ছাই। এ পাড়ায় অনেক মহিলাদের প্রতিই ওর দুর্বলতা আছে। ঠিক বয়সে বিয়ে না করলে পুরুষ মানুষের এমনটা হয়।
রমা বিছানাটা টানটান করতে করতে কথাটা বলল।

---এত খবরের খোঁজ পাও কোথা থেকে? এসবের মাধ্যম নিশ্চই তোমার চাঁপা?

চাঁপার মা সরলা আগে এ পাড়ার সেনগুপ্তদের বাড়িতে কাজ করত। এখনো ও বাড়িতে ওর যাতায়াত আছে। সেনগুপ্তদের বাড়িটা ঠিক অনিমেষ রায়ের বাড়ির পাশেই। রমা বিছানা রেডি করে বললে---শুয়ে পড়ো। রাত অনেক হয়েছে। কাল তো আবার তোমার ছাত্ররা আসবে।

ছাত্রদের কথা বলতেই পীযুষের মনে পড়ল। বললে---রমা, কাল ভোরে একটু চাঁপাকে সাথে নিয়ে পরিষ্কার করে দিও ল্যাবটা।

---চাঁপা! তোমার ঐ ল্যাবে সে কখনো ঢোকে। আমারও কেমন ভয় লাগে আজকাল। ঐ নতুন গোখরোটাকে যে এনে রেখেছো, কেমন ফোঁসফাঁস করে।

---বন্দীদশায় ফোঁস ফাঁস ছাড়া ঐ জীবের কিচ্ছু করার ক্ষমতা নেই। খামোকা ভয় পাও তোমরা। কেমন সোনালী রঙ দেখেছো ওর।

রমা পীযুষের পাশে দেহটা এলিয়ে দিয়ে বললে---বেড সুইচটা বন্ধ করে দাও।

++++++
Like Reply
#15

পর্ব ৪

বউটা গিয়েছিল কলতলায়। অন্ধকারে পা দিয়েছিল কেউটেটার ওপর। কামড় খেয়ে দু'দিন জ্ঞান ফেরেনি। শম্ভু গিয়ে দাগ দুটো দেখতে পেয়ে জড়ি বুটি বেটে লাগিয়েছে। বাসন্তী থেকে সাপে কাটা হাসপাতালে নিয়ে যেতে সময় লাগবে অনেক। খোল করতাল বাজিয়ে চন্ডীমঙ্গলা গান গাইতে বজবজ গিয়েছে বউটার স্বামী চরণ গোঁসাই। ঘরে আছে কেবল শ্বশুর ভব গোঁসাই, শাশুড়ি আর ননদ।

ভব গোঁসাই পুকুর ধারে ছাওয়া বেঁধে দিয়েছে শম্ভুর থাকবার জন্য। শম্ভু প্রথম দেখেই বলে দিয়েছে---দেখে লাও ভব গোঁসাই, যদি জেবন বাঁচাতে চাও, চিকিচ্ছা করতে চার-পাঁচ দিন লাইগবে।

ভব গোঁসাইরা ধর্মপ্রাণ বৈষ্ণব। পরিবারের সকলের গলায় তুলসী মালা। এমনকি ছোট্ট নাতিটার গলাতেও। বেদে ঘরের ছেলে এই নিচু জাতের শম্ভুকে থাকতে দেওয়া নিয়ে তাদের কার্পণ্য আছে। তবু তারা এখন বাধ্য। স্নান, খাবারের ব্যবস্থা করে দিতে হবে। শম্ভু বলে রেখেছে---তেল সাবান না দিলেও চইলবে। গতরের জন্য খাবারটা আমার ভালো মন্দ লাইগবে দু'বেলা।

পুঁটলি খুলে পাতা বেটে প্রলেপ দিতে লাগলো শম্ভু। কেউটেটা বিষ ঢালেনি তেমন। বাপ ভীমনাগ তাকে চিনিয়েছিল কতটা বিষ ঢাললে রোগীর বিপদটা আছে। বউটার পায়ে একটা সূঁচের মত পিন ঢুকিয়ে রেখেছে সে। পা জুড়ে সবুজ কিসব পাতা আর শিকড়ের প্রলেপ দেওয়া। আঙুলগুলো টেনে টেনে দেখে নিয়ে শম্ভু বলতে লাগলো---ঠিক সময়টা হলে এ রুগী চার-পাঁচ দিনে বাঁচে, দের কইরে দিছ সময়টা লাইগবে।

ভব গোঁসাইয়ের বউ বললে---বিষটা ঢালছে রে?

ঠোঁটের ফাঁকে বিড়ি চেপে রেখে চিকিৎসা করতে করতে শম্ভু হেসে বললে---ঢাইললে কি ভালো হত গো কাকী?

ভব গোঁসাইয়ের বউ ঝামটা দিয়ে বলল---বেদের ব্যাটা হয়ে তুই কেমন কথা বলিস! পরের ঘরের মেয়ে বলে মোর কি দয়া মায়াটুকু লাই?

শম্ভু সূঁচটা বার করে রুগীর পায়ে জড়িয়ে বাঁধলো কাপড়টা। বললে---আজকে সকালের মত কাম খতম। মুড়ি বাতাসার ব্যাবস্থাটা করো গো কাকী। জোয়ান মরদের যে ভুখটা বেশি আছে।

খানিকপরেই ভব গোঁসাইয়ের মেয়ে দিয়ে গেল এক গামলা মুড়ি, শসা আর পেঁয়াজ। ভব গোঁসাইর মেয়েটার বিয়ে হয়েছে। কিন্তু বরটাকে দেখতে পাচ্ছে না শম্ভু। ভারী বুক দুটো ওঠানামা করে মেয়েটার। ওকে দেখলেই শম্ভুর টাটায়। মনে মনে ভাবে তার আর কি, খালি খালি মেয়েছেলের বুক দেখে শরীর টাটিয়ে। তার তো বিষ আছে। পদ্মের বিষই তো তার বে করা বউয়ের পিরিত, বিষে বিষে বিষক্ষয়।

ভব গোঁসাই লোকটা কথায় কথায় বড্ড জাত পাতের কথা বলে। বললে---কি রে বেদের পো, বে থা করছিস লা করিসনি?

----কেন গো ভব গোঁসাই মেয়ে দিবে নাকি।

রাগ চটে যায় ভব। এই যুবক বেদের চড়া অশ্লীল চাহুনিটা একটু আগে তার মেয়ের উপর ছিল, দেখেছিল সে। শুধু শুধু দায় আছে বলে সে কিচ্ছুটি বলেনি। তা নাহলে এ বেদেকে চৌহদ্দির মধ্যে রাখতো না।

----জোয়ান মরদ তুই বে লা করলে চইলবে?

---বে তো হছে গো, আমার গোখরোটার সাথে। শম্ভু মুড়ি খাওয়া শেষ করে, জলের ঢোক গিলে বলল।

ভব গোঁসাই চারপাশে মেয়ে, বউ নেই দেখে বললে--সে লা হয় বুঝলি। কিন্তু লুঙ্গির ভিতর তোর গোখরোটা খাড়াইলে কি করবি রে বেদের ব্যাটা।

আবার বিডি ধরালো শম্ভু। ধোঁয়া ছেড়ে বলল---গোখরো লা গো গোঁসাই। কাল কেউটেটা আছে। বিষ ঢাইললে কি হবে জানো?

---কি হবে? মজা পেয়ে জিজ্ঞেস করল ভব গোঁসাইর পাশে দাঁড়ানো সুখদেব মন্ডল। এই সুখদেবই শম্ভুর খোঁজ করে ডেকে এনেছে।

---গোঁসাইয়ের বৌমাটারে আর কতটুকু ঢাইলছে। আমার কেউটের বিষ ঢাইললে গোঁসাইর উঠান জুইড়ে কিলবিল কইরবে কেউটের বাচ্চা সব।

হেসে উঠল সুখদেব মন্ডল। সুখদেব; ভব গোঁসাইর চেয়ে বয়সে সামান্য কম। ঠাট্টা মস্করা সে করে থাকে। কিন্তু ভবর রাগ হল। বললে---নাইতে তো দেখি না। শালা পাষন্ডর মত শরীলটা করেছিস বেদের পো। এখন দেখতেছি মনটারেও তোর ঘিন আছে।

শম্ভু বলল---মনে ঘিন হইলে কত মেয়েছেলে লিয়ে এদ্দিন ঘরে উঠতি। আকাম কাজ আমি কইরি লা। চলো দিখি কেউটেটাকে ধইরতে পারি কিনা।

বাড়ির পেছনে কলতলা লাগোয়া শুকনো কাঠ পাতার ঝোপের দিকে শম্ভু চলে যেতেই ভব গোঁসাই সুখদেব মন্ডলকে বললে---বেদের ছেলে, এ কদিনে একবারই গামছা পইরে পুকুরে নেমে নাইতে দেখেছি। কি একটা তেল মাখে বোধয়, তা নালে কালো ছেলার গা অমন চকচক করে কেন?

সুখদেব মন্ডল বলল---তুই উর বাপ ভীমনাগটাকে দেখিসনি ভব। উর বাপের চেহারাটাও অমন ছিল। গতরটা বাপের চেয়েও তাগড়া আছে। বয়সটা তো দ্যাখে এমন কিছু লাইগে না। পঁয়ত্রিশ-ছত্রিশ হবে বোধয়।

ভব গোঁসাই খুশি হল না, বললে--সোমত্ত মেয়েছেলে ঘরে। জোয়ান বেদেটা কেমন ফ্যালফ্যালায় দেখে। বেদেরা জড়ি বুটি জানে, ভয় হয় রে।

---ডরিস না। জোয়ান বইলে একটু আধটু তাকায়। বেদেরা অমনটা লয়। সুখদেব অভয় দিল।

ওপাশ থেকে হাঁক দিল---ও গোঁসাই, জলদি আসো, মাল্টারে দিখতে পেছি।

দুজনেই দৌড়ে গেল। ততক্ষনে লেজ ধরে টেনে রেখেছে শম্ভু। সমস্যা একটা মোটা গাছের গুঁড়ি। ওর তলা দিয়ে এমন সেঁধিয়েছে যে সাপটা যদি ইচ্ছে করে বেরিয়ে না আসে, তবে বার করা শক্ত।

ভব গোঁসাই বললে---গুড়িটা সরাইতে পারলে হত।

সুখদেব বাধা দিয়ে বললে---এত ভারী গুড়ি কে সরাইবে এখন।

শম্ভুর গায়ের জোর দেখে ওরা অবাক হল। এমনিতেই শম্ভুর চেহারা লম্বা চওড়া, গায়েও যে এত জোর কল্পনায় ছিল না ওদের। গুড়িটা তুলে সরিয়ে দিল ও। সাপ বাবাজি আর পালানোর রাস্তা পেল না। অমনি বন্দী হয়ে গেল শম্ভুর হাতে।

সুখদেব আর ভব গোঁসাই দুজনেই মোহিত হল ব্যাপারটা দেখে। গোঁসাই বললে---তুদের কি ভয় ডর লাগে না।

শম্ভু কোনো কথা বলছে না তখন। কেউটের গলাটা চেপে ওর মাথায় আঙুল বুলিয়ে আদর করছে। সুখদেব বা ভবর গা'টা শিরশির করে উঠল। বেদেদের দুঃসাহস বটে, তারিফ করতে বাধ্য হল ভব গোঁসাই। হাতের শক্তপোক্ত পেশিতে কঠোর শিরা-উপশিরায় জড়িয়ে আছে সাপটার বাকি অংশ। কোমরে বাঁধা গামছাটা খুলে বেঁধে নিল তাকে।

ভব গোঁসাই বললে---- মন্ত্র দিয়ে বেঁইধে রাইখলি নাকি রে বেদের পো?

শম্ভু কোনো উত্তর না দিয়ে সুখদেবকে বললে---কাকা একটা বিড়ি হবে গা?

সুখদেব বিড়ি বার করে দিল বটে, তবে কর্কশ সুরে বললে---বয়স কত রে তুর, বাপের বয়সী লোককে বিড়ি চাইস?

শম্ভু কোনো উত্তর না দিয়ে বিড়ি ধরালো। তারপর ধোঁয়া টেনে বলল---আমরা বাপটাই হাতে ধইরে সব শিখাইছে, বিড়িটাও টানতে শিখাইছে বাপ।

গোঁসাই বলল---আর কি কি ন্যাশা আছে তোর?

শম্ভু কেউটেটাকে বাঁধা গামছাটা দিখিয়ে বলল---ছোঁবলটা লিবে লাকি? ঝিম ধরা ন্যাশা হবে গো ভব গোঁসাই।

---সত্যিরে বেদের পো, তুই বে-শাদী করিসনি? সুখদেব প্রশ্ন করল শম্ভুকে।

শম্ভু হলদে দাঁত বের করে হাসে। পিচ করে থুথু ছুঁড়ে বলে---ইদিকে বেদের পো করে হাঁকো, সিদিকে বুঝ লাই বেদের ব্যাটার লিয়ে মেয়েটা পাওয়া কুত কঠিন।

সুখদেব বলল---সত্যি বে করবি? আছে রে। লগেনটা গান গেয়ে ভিখ মাগে। ঘরে সোমত্ত মেয়ে রাখছে, বে করবি। বেদে হলেও মেয়ের বিয়া দিবে।

গোঁসাই তৎক্ষনাৎ আপত্তি করে বলল---বোস্টম ঘরের মেয়ে, যতই ভিখ মাগুক তার বাপ। বিয়ে দিবে লা।

----লা দিয়ে যাবে কুথা। আইবুড়ো মেয়েছেলে বাপের ঘাড়ে বসে আছে। বাপটা মরলে কি হবে? কি রে বেদের পো, তোর কি আয় ইনকাম কম নাকি? গোঁসাইয়ের কথার বিরোধ করে বলল সুখদেব।

শম্ভু বলল---আমার তো ঘরে বে করা বউ আছে গো কাকা। তুমি কি কখুনো জিবে পদ্মগোখরোর কামড় খাছো।

সুখদেব আমল না দিয়ে বললে---রাখ সে সব ফালতু কথা। বল দিখি তোর বয়সটা কুতো?

---বোশাখ চলছে নাকি গো গোঁসাই বুড়ো? যদি বোশাখ হয়, তবে বত্রিশ পড়ব গো কাকা।

গোঁসাই বিস্মিত হয়ে বলল---কি কস, তোর মজবুত গতর দিখে তো মনে হয় এত কম বয়স লা রে!

---আমি কি মিথ্যা কছি নাকি?

সুখদেব বললে---ঠিকই বলছে। ওর বাপ ভীমনাগ মোর চেয়ে ছোট ছিল। সড়বেড়িয়ার সনাতন মাঝির মেয়েটাকে বিয়ে করছিল। সনাতন মাঝি তো উর দাদু।

---সরবেড়িয়াটা কুন দিকে রে সুখদেব? শুধোলো গোঁসাই।

শম্ভু বললে---দেউলবাড়ি গেছো কখুনো? দেউল বাড়ি থিকা চার কিলোমিটার গেলে সরবেড়িয়া। কালনাগিনী নদীর ধারে আমার গেরাম। শেষ ঘর আমার।

---সে তো অনেক দূর রে। সুখদেব তু তো আগে বলিসনি?

---বলব কি? এর বাপকে তো আমি চিনি। রাসের মেলায় গান গাইতে যেতামটা সিদিকে। তখন নাম শুনছি, সরবেড়িয়ায় লা কি একঘর বেদে আছে। ভীমনাগ বেদে লা কি সাপের যম। তু যখন বললি চরনের বউটাকে সাপে কাটছে মনে হয়, আমার ভীমনাগের কথা মনে পইড়ে গেল।

দাওয়ায় এসে বসল ওরা। ভব বলল---বৌমার জ্ঞান ফিরবে রে বেদের পো? ব্যাটা কীর্তন করতে গেছে শহুরে। জানতে পায়েনি এখুনো। বৌমার বাপের বাড়িটাতেও খবরটা দিইনি। ছোট বাচ্চাটা আছে বাপ। দিখিস বাঁচেটা যেন।

শম্ভু ঝাঁপির ভেতর সাপটাকে রেখে বললে---যে কামড়ায়ছে সে এখন আমার বশে। যারে কামড়েছে তারে বাঁচানোর দায়িত্বটা মোর উপর ছেড়ে দেও গোঁসাই।

সুখদেব বলল---কত বছর থিকা এসব করতেছিস রে?

---বাপটা হাতে করে শিখাইছে। দশ বছর হতে না হতে বাপের হাতটা ধইরে গেরামের পর গেরাম গেছি।

---লেখাপড়া কইরেছিস কিছু?

----দু কেলাস পর আর ইকলেজ যাইনি কুনোদিন। বেদের ব্যাটা ইকলেজে গেলে সকলে ডরতো। কেউ কয় বেদের গায়ে গন্ধ, নাহায় না। কেউ কয় সাপটা ছেইড়ে দিবে পায়ে। মা লিখা পড়া জানতো চার কেলাস। দু কলম লিখতে, পড়তে শিখাই দিয়েছিল।
তারপর গোঁসাইর দিকে চোখ মেরে বললে---টাকা পয়সাটা গুনতে জানি গো গোঁসাই।

বুড়ো গোঁসাইকে যে খেপিয়ে মজা পাচ্ছে শম্ভু সেটা সুখদেব বুঝতে পারছে। সে গোঁসাইয়ের গোমড়া মুখের প্রতি গুরুত্ব না দিয়ে বলল---তুর বাপটাও ছিল সেরকম। কি সাহস! তুর মত চেহারা। তাগড়াই গোঁফ। সাপের ফনাকে মুঠাই ধরত। তোরে দিখে তুর বাপের কুথা মনে আসতেছে। সেই গতর পাইছিস তুই। শুধু লম্বাটা বেশি আছিস। কুতো হাইট হবে রে তুর? সুখদেব তারিফ করে জিজ্ঞেস করলো।

---আমি কি দড়া দিয়ে মাপছি লাকি? ষষ্ঠীপদ কে চিনো কাকা, মদ খেয়ে ডুবে গিছিল নদীতে যে কানু মাঝি, তার ছোট ছেলে, সে আমার বন্ধু। বলে পড়ালেখা কইরলে আমি লাকি মেলেটারিতে যেতে পারতি।

---ঠিকই কছে তোর বন্ধু। মেলেটারির মত তোর চেহারাটা।
সহমত হল সুখদেব। তারপর ভালো করে পর্যবেক্ষণ করে বলল---ছয় ফুট হবে লা কো গোঁসাই?

গোঁসাই পান সাজতে সাজতে বিরক্ত প্রকাশ করে বলল---তু কি লগেনের মেয়েটার জন্য ভাবতেছিস? লগেন কখুনো বেদের ঘরের ছেলার সাথে বে দিবে লা। তু দেখে লিস সুখদেব।


চলবে
Like Reply
#16

কোনো একজন আমার থ্রেডে এসে অন্য গল্প বা উপন্যাস থেকে এই গল্প কপি করা বলে দাবী করছে। যদিও ওর কাজ শুধু অন্যের লেখার ব্যাঘাত ঘটানো। তবুও বারবার মিথ্যে অভিযোগ এনে লেখার মনোসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। যার আমার গল্প পড়তে ভালো লাগে না, যে আমার গল্প নাকি অন্য গল্পের কপি বলে মনে করে সে তবুও আমার থ্রেডে এসে ভুল মন্তব্য করে যাচ্ছে বারবার, তার উদ্দেশ্য আসলে সৎ নয়। এমন লোকেরা বারবার লেখায় ব্যাঘাত ঘটাবে।

তাই এরপরে আর লেখা সম্ভব নয়, যতক্ষন না আমার থ্রেড থেকে ওকে বিরত করা যায়। এই উপন্যাস কোথা থেকেও কপি নয়। এ আমার কলমে সৃষ্টি। বারবার বলেছি যার ভালো লাগবে না, সে পড়বে না। এখানে কেউ পয়সা নিয়ে লেখে না। তাই কারো দায়বদ্ধতা নেই। এই লোকটি সবসময় যা নয় তাই রিপ্লাই করে যাবে মেনে নেওয়া যায় না। আপাতত থেমে থাকবে কলম, যদি মডারেটর একে আমার থ্রেড থেকে ব্যান করেন, তবে আমি আবার ধারাবাহিক লিখে যেতে পারি। অন্যথায় ওই ব্যক্তিকে প্রমাণ দিতে হবে এটি অন্য কোন গল্পের কপি বলে। বিরক্তি উৎপাদন হয় এমন রিপ্লাইতে। আপাতত লিখছি না। আপডেট দিচ্ছি না।
[+] 2 users Like Henry's post
Like Reply
#17

আমি আপডেট অবশ্যই দেব। কিন্তু এই কাঠি করা লোকগুলো এক কলম লিখতে পারে না, কিন্তু ঝামেলা পাকায়। এটা বড্ড মনোসংযোগে চিড় ধরায়। পাঠকের ভালোবাসায় আপডেট আসবে। তবে এই অপগন্ড খুঁজতে থাক তদ্দিন , আমি নাকি কোথা থেকে কপি করেছি এই উপন্যাস তার উৎস।
[+] 6 users Like Henry's post
Like Reply
#18

দুদিনের মাথায় জ্ঞান ফিরল গোঁসাইয়ের বৌমার। চমৎকার দেখে চমকিত হয়ে উঠল ভুবন গোঁসাই। শম্ভুর দিকে তাকিয়ে আবেগ প্রাবল্য গলায় বললে---বেদের পো, তু তো চমৎকারী রে। আজকেইর দিনে জড়ি বুটিতে সারাই ফেললি মোর বৌমারে।

শম্ভু তখনও রুগীকে পর্যবেক্ষণ করছে। বললে---গোঁসাই, জ্ঞান ফিরছে বটে, হাঁটাচলাটা করতে সময় লাইগবে। আমার কাজ শেইষ। ক'টা দিন যে জড়ি বুটি দিছি, তা খাওয়াও। আর কাটা জাগাটায় বাটাটা দিও।

ভোর বেলা বেরোবার সময় কড়কড়ে দুটি পাঁচ শত টাকা দিল শম্ভুর হাতে গোঁসাই। বললে---কেষ্ট ঠাকুর তুর মঙ্গলটা করুক।

পথ ধরে হাঁটতে লাগলো শম্ভু। সাথে ঝাঁপি থাকলে বাসে নিতে চায় না বেদেদের। যাত্রীরা ভয় করে। দীর্ঘ অপেক্ষার পর একটা বাস তুলে নিল তাকে। বাসে উঠতেই হেল্পার বললে---কি আছে রে তাতে? সাপ নাকি?

শম্ভু রুক্ষ গলায় বললে---খুলে দেখাবো লা কি?

ভয় পেল হেল্পার, বলল---থাক। থাক। পিছনের দিকে সিট আছে। গিয়ে বোস। সামনে আসবিনি।

দেবীপুর স্ট্যান্ডে যখন নামলো তখন সকাল দশটা, তীব্র রোদের উত্তাপ শুরু হয়েছে এখন থেকেই। আড়াই ঘণ্টা কাটলো তার বাসে। দেবীপুর থেকে আড়াই কিমি হাঁটলে দেউলবাড়ি। সেখান থেকে সরবেড়িয়া আরো চার কিমি। এ পথে ভ্যান রিকশা চললেও শম্ভুদের মত বেদেদের হাঁটা অভ্যাস।

দেউলবাড়ি এসে ইউসুফের মাংস দোকানে ঢুকল শম্ভু। বোস্টমের ঘরে মাছ-মাংস খায় না। এ' কদিন মাছ-মাংস পেটে পড়েনি শম্ভুর। শম্ভু বড্ড মাংস লোভী। ওর একার সংসারে যা আয় হয়, তা দিয়ে দু বেলা ভরপেট খেয়ে ও ওর শক্তপোক্ত শরীরটা ঠিক রাখতে পারে। হাড্ডি মাংস ওর খুব প্রিয়। অনেক সময় ছাঁটও আনে। ইউসুফের দোকানে এখন ভিড় কম। ভিড়টা যা হয় সকালবেলা। ইউসুফ বললে--আরে শম্ভু বেদে যে, কোত্থেকে এলি?

---বাসন্তী গেছিলাম গো, ইউসুফ ভাই। দাও দিখি এক কিলো।

ইউসুফের দোকানে হাজির ছিল রতন দাস। লরির ড্রাইভার। বললে---এক কিলো কি তুই একাই খাবি! বে শাদী তো করিস লাই।

ইউসুফ হেসে বলল---এরকম গতরওলা যুবক মরদের তো লাইগবেই রতন দা। শম্ভুটা মোর .,দের মত, মাংস তার দরকার।

রতন বললে---উত্তরপ্রদেশে দেখছি বেদেরা '. হয়। শম্ভু তু কি '.রে?

---হেসে উঠল শম্ভু। বেদের কুনো জাত লাই গো রতন দা। বেদে * , '., বোস্টম, সাঁতাল সব হয়।

কালো পলিথিন ব্যাগে মাংস ভরে দিয়ে ইউসুফ বললে---ঝাঁপিতে কি আছে রে? সাপ নাকি!

---দিখবে? শম্ভু জিজ্ঞেস করল।

সকলের উৎসুক চোখ। আরো ক'জন জুটে গেল। ঝাঁপি খুলে বার করে আনলো কেউটেটাকে। কেমন যেন সেঁধিয়ে রয়েছে ভয়ে। টোকা মেরে মেরে খানিক ফনা তোলালো। কেউ একজন বললে---বিষ দাঁত আছে না লাই?

ভিড় থেকে লোকটাকে খুঁজে নিয়ে শম্ভু সাপটা ওর দিকে নিয়ে গিয়ে বললে---লিজে দিখে লাও।

লোকটা ভয়ে সরে গেল। কিছু লোক জড়িবুটি চাইলো। বলতে বলতে শ দেড়েক টাকা রোজগার হয়ে গেল ইউসুফের দোকানের সামনেই। ইউসুফ বললে---তোর তো মাংসের দাম উঠে গেল রে শম্ভু।

শম্ভু হেসে ঝাঁপি গুছিয়ে হাঁটা দিল। হাঁটতে হাঁটতে বাড়ি ফিরল যখন সাড়ে এগারোটা। আজ সে ঠিক করেছে রেঁধে নিয়ে স্নানে যাবে। খেয়েদেয়ে পদ্মর সাথে ঝিম ধরা পিরিতের নেশা চড়িয়ে ঘুমোবে একটা দীর্ঘক্ষণ।

ঘরের কপাট খুলে দেরী করল না ও। চাল ধুয়ে হাড়িতে করে স্টোভ জ্বালিয়ে ভাত বসিয়ে দিল। মাংসটায় নুন হলুদ মাখিয়ে রেখে চলে গেল কলতলায়। এই নলকূপ তার মায়ের জন্য দাদু বসিয়ে দিয়েছিল। শম্ভুর অবশ্য ইচ্ছে হলে কালনাগিনীতে চলে যায়। ওখান থেকেই স্নান করে ফেরে। যেদিন সাবান তেল মাখে, সেদিনই কেবল কলতলায় বসে। শেষবার সাবান মেখেছিল মাসখানেক আগে। আজ আবার কলতলায় সাবান মেখে ভালো করে গা ধুয়ে ফিরল যখন ভাত হয়ে এসেছে। মাংসটায় ঝাল দিল না শম্ভু। বুলি ঝাল খেতে পারে না। রান্না বান্না শেষ হতে দূর থেকে হাঁক পাড়লো---বুলি! ও বুলি?

বুলিটা ষষ্ঠীপদর মেয়ে। বয়স এখন ছয়। আধো আধো কত কথা বলে শম্ভুর সাথে। শম্ভু বাইরে কোথাও গেলে ওর জন্য লজেন্স এনে দেয়। ষষ্ঠী ঘরে নেই। ষষ্ঠীর বউ লতা বললে--যা রে বুলি, তোর শম্ভু কাকা ডাইকছে।

ঝুমঝুমি পায়ে হাজির হল বুলি,--কাকা? কি আনছ আমার জন্য।

একটা বাটিতে মাংস দিয়ে বললে---ফেইলে দিস না যেন। মাকে গিয়ে দিস। তুর জন্য মাংস আছে।

বুলি কিছুটা এগোতেই ষষ্ঠীর বউ লতা এগিয়ে এসে মেয়ের হাত থেকে বাটিটা ধরে নিল। একবার তাকালো শম্ভুর দিকে। শম্ভু জানে লতার এই চাহুনিতে একটা কামার্ত ভাব আছে। সে তাকাতে পারে না। শরীর টনটন করে। অনেক কিছুই একলা দিনে ইচ্ছে করে তার তখন।

আয়েশ করে খেয়ে দেয়ে মুখ ধুয়ে দোচালায় উঠে গেল শম্ভু। গরমে তক্তাপোশের তেলচিটে বিছানায় না শুয়ে মেঝেতে শীতলপাটি পাতলো। তারপর পদ্মের ঝাঁপির কাছে গিয়ে এমন ভাবে ডাক দিল, যেন সাপেরও কান আছে---পদ্ম, আ পদ্ম কই গেলি রে, আমার পিরিতের নাঙ।

ঝাঁপি খুলে চমকে গেল শম্ভু। ঝাঁপি শূন্য, পদ্ম নেই। নিশ্চই তক্তাপোশের তলায় গিয়ে সেঁধিয়েছে। এমন আগেও এক দুবার বেরিয়ে গেছে ও। ভারী ডানপিটে কিনা। শম্ভু মনে মনে হাসলো।

কিন্তু, কোথায় পদ্ম! সারা ঘর তন্ন তন্ন করে খোঁজ মিলছে না তার। দোচালা, একচালা কোথাও তার অস্তিত্ব নেই। উন্মাদের মত হয়ে উঠল শম্ভু। উঠান লাগোয়া হোগলা বন তেড়ে ফেলতে লাগলো। কোথাও পদ্মের কোনো চিহ্ন নেই। পদ্ম কি পালালো! পদ্ম কি গোলাপির মত তার বিষ সহ্য করতে পারলো না! বিশ্বাস হয় না শম্ভুর।

অনেক খোঁজাখুঁজির পর বুঝতে পারলো পদ্মও তাকে ছেড়ে চলে গেছে। চোখে মুখে তখন তার হতাশা, গ্লানি, রাগ। উঠানে বসে আছে হতভম্ব হয়ে।
+++++
Like Reply
#19

রাতের দিকে এসে হাজির হল ষষ্ঠীপদ। দোচালার মাটির ঘরে তখন সর্বত্র বিরাজমান অন্ধকার। উঠানে ছায়ামূর্তির মত একা বসে আছে শম্ভু। ষষ্ঠীর ভয় হচ্ছে, কোনোভাবে তাকে সন্দেহ করেনি তো।

দু' পা এগিয়ে গিয়ে বলল---কি রে ঘরে আলো জ্বালাসনি!

শম্ভু নিরুত্তর। হাতে বিড়ির জোনাকি সদৃশ আলো। ষষ্ঠীর নাকে ঠেকল অকস্মাৎ দিশি মদের গন্ধ। শম্ভু মদ গিলেছে বিশ্বাস হচ্ছে না তার। এক আধবার হয়ত সে আর শম্ভু একসাথে খেয়েছে, তবে সে বহুদিন আগে। বিশেষ পছন্দ করেনি শম্ভু।


ষষ্ঠীপদ বললে---কি হল, কথা কস না কেন?

শম্ভু বিড়িটা ছুঁড়ে ফেলে বলল---পদ্মটারে দেখছিস?

----কেন পদ্মর আবার কি হইল? না জানার ভান করে কথাটা বলল ষষ্ঠী।

---পদ্ম পালাইছে।

ষষ্ঠীপদ চুপ করে গেল। শম্ভুর গলায় তেজ স্পষ্ট। নিজে একটা বিড়ি ধরিয়ে বললে---বনের জীব সুযোগ পাইলে পালাইতে পারে। এ আবার নূতন কি!

---পদ্ম এদ্দিন পালাইল লা, আজ কেন পালাইল, ব্যাপারখানা মাথায় ঢুইকছে লা।

---শম্ভু, খালি খালি তু পদ্মরে মানুষটার মত ভাইবতিস। পালাইছে তো ভালো হছে। তুর ন্যাশাটা ছাড়বে।

---ন্যাশা! পদ্ম মোর কাছে শুধু ন্যাশা ছিল!

---আঃ শম্ভু। বনের জীব, কেন তার লিয়ে অত ভাবিস। কাজের কথায় আয়। শহরের বাবুটা একটা শঙ্খিনী লিবে, তুর ঝাঁপি থিকা লিব।

শম্ভু মদ্যপ অবস্থায় রাগত সুরে বলল---লে, সব লে যা। বেইচে দে সব। একটাও সাপ রাইখবো লাই।

উঠতে গিয়ে টালমাটাল হয়ে পড়ল শম্ভু। ষষ্ঠী ধরে ফেলল ওকে। এত শক্তপোক্ত চেহারার শম্ভুকে সামলানো ষষ্ঠীর পক্ষে কঠিন। তবু কোনরকমে তাকে একচালায় নিয়ে গিয়ে শুইয়ে দিল। নেশার ঘোরে তখনও বিড়িবিড় করে যাচ্ছে সে।

ফিরবার সময় ষষ্ঠী ভাবতে লাগলো পদ্মকে ধরতে তাকে কতই না কসরত করতে হল সেদিন। শম্ভু চলে যাবার পর হাজির হয়েছিল ষষ্ঠী। মা মনসার নাম নিয়ে ঝাঁপি থেকে বার করতে গেলেই ফোঁস করে তেড়ে এসেছিল তার দিকে। কোনোভাবেই তাকে ধরতে পারছিল না সে। শেষমেষ শম্ভুর সাপে বশ আনার হিং নেশা ছড়িয়ে দিল পদ্মগোখরোটার উপর। ঘরে দু'দিন না খেতে দিয়ে ফেলে রেখেছিল। যাতে দুর্বল হয়ে যায়। তারপরেও বাবুর ঘরে তার তেজ দেখেছে ষষ্ঠী। এখন বেটি চিরজীবনের জন্য কাচের বাক্সে বন্দী। মনে মনে আনন্দ হচ্ছে ষষ্ঠীপদর। পয়সাও তো দু'হাজার পেয়েছে। শম্ভুকে ভাগ না দিয়ে সে কখনো পয়সা নেয়নি। কিন্তু ভাগ দিতে গেলে যদি সন্দেহ করে! তারচেয়ে ষষ্ঠীপদ ঠিক করে নিল, এখন কিছু বলবে না সে শম্ভুকে। শম্ভুকে একটা বে দিতে হবে। জোয়ান মরদটাকে ঠিক পথে বাঁধতে হবে। তারপর কোনো একদিন বলবে কথাটা।

খুব ভোরে ঘুম ভাঙলো শম্ভুর। মনে পড়ল কাল রাতে সে রসুলপুর ঘাট থেকে দেশি মদ কিনে এনেছিল। বড় বিস্বাদ লেগেছিল তার। মা'টা মরে যাবার পর তার বাপ মদ খেত। শম্ভু ষষ্ঠীর সাথে ক'বার আগেও খেয়েছে। মুখে রুচেনি তার। নেশা বলতে বিড়ি ছাড়া কিছু ছুঁত না সে। ঠিক করেছিল এক সময় বিয়ে করে ঘরটা বড় করে বাঁধবে। বাচ্চা কাচ্চা হবে। তাদের সে ইকলেজে দেবে। কিন্তু দেড় বছরে তার জীবনে এক একটা বিপর্যয় ঘটে গেছে। প্রথমে গোলাপি পালালো, তারপর বাপটাও গেল মরে। শেষে এলো পদ্ম, পদ্মর বিষের নেশা চাপলো ঘাড়ে। সেই পদ্মও পালালো। এখন সকালটা নিঃস্ব লাগছে তার।
কাল দুপুরে রাঁধা মাংসের বাটি থেকে ঝোল নিয়ে মুড়ি মেখে খেল। তারপর জানালা দিয়ে চেয়ে রইল কালনাগিনীর দিকে। সূর্যের প্রখর আলো পড়ে নদীটা পদ্মের গায়ের মত সোনারবর্ণ। বহুদিন নদীতে যায়নি সে। ডিঙিটা বাঁধা আছে ঘাটে। আগে সে ষষ্ঠীকে সঙ্গে নিত। কখনো কখনো একা ঘুরে বেড়াত রায়মঙ্গল, মাতলা, বিদ্যধরী পর্যন্ত। জেলে রক্ত তারও গায়ে। মাঝিরা তাকে অনেকে চেনে, তারা অবশ্য বেদের পো বলে গাল দেয় না। বরং সনাতন মাঝির নাতি বলে সমীহ করে। সমীহ করবার মতই শম্ভুর চেহারা ও মেজাজ। আজ সে যাবে নদীতে। বুলিকে গল্প শুনিয়েছিল নদীর গল্প, কুমিরের গল্প, ঘড়িয়াল আর বাঘের গল্প। বুলিটা এখন ছোটো, একদিন নিয়ে যাবে তাকে কুমির দেখাতে। গোলাপি যদি থাকতো, তারও বুলির মত একটা মেয়ে হত।

জালটা নিবে নাকি! কি মনে করে চৌকির তলা থেকে বার করে আনলো তার দাদুর জালটা। প্রায় এক বছরের বেশি হল সে নৌকা বেয়ে জাল ফেলেনি নদীতে। পদ্ম যাওয়ায় তার বুকে যেমন কাঁটার মত বিরহ যন্ত্রনা আছে, তেমন শরীরটাও চাঙা লাগছে তার। এতক্ষনে দু'বার ঝিম ধরানো নেশা হত তার। আজ তার সুঠাম শরীরে সে বিষ পড়েনি।

নদী বক্ষে নামলো সনাতন জেলের নাতি। নৌকা বেয়ে যতই এগোয় অতল জলের আহ্বান তাকে আরো দূরে নিয়ে যেতে চায়। মনে পড়ল একদিন রাতে কিশোর বয়সে এমনই নদী বক্ষে সে আর ষষ্ঠী ঠিক করেছিল সমুদ্রে চলে যাবে। তা আর হয়নি কোনোদিন। মজবুত হাতে কালনাগিনীর মাঝ বুকে ছুঁড়ে দিল জ্বাল। গোখরোর ফনার মত জ্বালটা ছড়িয়ে গেল নৌকার তিনদিকে। জ্বাল ফেলার সুন্দর দক্ষতা ছিল তার দাদুর। বাপ ভীমনাগ বেদে চেষ্টা করেও শশুরের কাছে শিখে নিতে পারেনি এতটা পারদর্শিতা। বরং দাদুর কাছে এটা ভালোই রপ্ত করেছে শম্ভু। দাদু চাইতো তার নাতি বেদে নয়, জেলে হয়ে উঠুকু। বাপ চাইতো বেদের ছেলে বেদে। দুজনেরই কথা রেখেছে সে। শুধু পারেনি মায়ের ইচ্ছের মত হতে। মা কমলা চাইতো তার ছেলে শহুরে ভদ্রলোকের মত ফুলবাবুটা হয়ে উঠুক। শম্ভু জানে সে আর এ জন্মে হবে না।
নদী, সাপ, সুন্দর বনের গরান জঙ্গল আর হোগলা পাতার ঝাড় ভালোবেসেছে সে। ভালোবেসেছে একদিনের বউ গোলাপিকে নিয়ে ফিকে হয়ে আসা স্বপ্ন। ভালোবেসেছে বিষধর পদ্মের শীতল শরীরের বিষময় কামড়। ভালোবাসে সে বন্ধু ষষ্ঠীর ছোট বাচ্চা মেয়ে বুলির আধো আধো কথা। অথচ কিশোর বয়সে যখন একদিন ষষ্ঠী বলেছিল গেরামে মিলিটারি এসেছে, তখন দেখেছিল সরবেড়িয়া বাজারে ভোটের সময় বন্দুকধারী মিলিটারিদের। পড়াশুনাটা করলে সেও হত, তার চেহারায় নাকি মিলিটারি ছাপ। ভোটের ঐ ক'দিন; প্রতিদিন বিকেল হলে চলে যেত সরবেড়িয়া বাজারে। মিলিটারিরা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলত। একজন মিলিটারি ভুটভূট করা মোটর বাইকে চেপে এসেছিল একদিন। শম্ভু স্বপ্ন দেখেছিল মিলিটারি না হতে পারুক; সে একদিন এরকম একটা ভুটভূট করা মোটর বাইক কিনবে। এটাই ছিল শম্ভুর কিশোর বয়সের সবচেয়ে অবাস্তবোচিত স্বপ্ন। সুন্দরবনের নদীর পাড়ে বাস করা তার মত বেদের বাচ্চা কি আর মোটর সাইকেল চাপে!

এসব কথা ভাবলে এখন হাসি পায় শম্ভুর। মাত্র বত্রিশ বছর বয়সে তার জীবনের দর্শন যেন বাপ ভীমনাগকেও ছাড়িয়েছে। বত্রিশের যৌবন তাড়নার স্বপ্নগুলো যা সে চেপে রেখেছিল পদ্মের ছোঁবলের নীচে, তা আজ যেন নতুন করে মনে এলো। পরক্ষনে নিজেকে অবজ্ঞা করে বিড়বিড় করে বললে---শম্ভু ন্যাশা দরকার তোর, বেদের পো হয়ে জনম হছিস, ইটা ভুইলে যাস না।

জালটা ভার হচ্ছে। গুটিয়ে গুটিয়ে টেনে আনলো। শুধুই গজাল। দু চারটা ট্যাংরা ছাড়া কিছু উঠল না। ঠিক করল রায়মঙ্গল বা মাতলায় গিয়ে জাল ফেলবে। বড় নদী, বড় মাছ উঠবে।
Like Reply
#20

পর্ব ৫

সাত সকালে একদল ছাত্র পীযুষের বাড়িতে। মূলত ওরা মাস্টার্স করছে জুওলজিতে। অধ্যাপকরা অনেক সময় লম্বা ব্যাচ করে টিউশন দেন কলেজ ছাত্রদের। পীযুষের তা নাপসন্দ। বরং ও মাঝে মধ্যে কলেজের ল্যাবের চেয়ে নিজের বাড়িতেই ডেকে নেয়। এর একটা বড় কারণ ছাত্ররা জানে সরীসৃপ বিষয়ে পীযুষের গবেষণার কথা। তারা প্রায়শই তাদের স্যারের কাছে আবদার করে স্যারের নিজস্ব ল্যাবের গবেষণার জন্য রাখা সাপগুলি দেখবার জন্য। শুধু তাই নয়, এবারের ছাত্র-ছাত্রীরা সামার ক্যাম্পে নর্থ বেঙ্গল যাবে সাপের বিষয়ে একটি সেমিনারে যোগ দিতে।


কাচের বাক্সগুলোকে বাইর থেকে পর্যবেক্ষণ করে বিষধর সাপেদের এমন নিরীহ ভাবে বিস্ময়ের অন্ত নেই ছাত্র-ছাত্রীদের। তবে ঐ সোনালী রঙা গোখরোটা বেশ ফোঁসফাঁস করছে। ওটা বন্দী হলেও দুজন ছাত্রী কার্যত ভয়ে ওর দিকে যাচ্ছেই না। পীযুষ হেসে বললে---কি রে রুষা, এত ভয় পেলি যখন, তাহলে ওটা হাতে নিয়ে দেখতে পারিস।

রুষা বলে মেয়েটা এমনিতেই সাহসী প্রকৃতির। কিন্তু আজ এতগুলো বিষধর জীবের মুখোমুখি হয়ে ও ভয় পেয়ে আঁতকে উঠে বললে---ও মা গো! স্যার একদম না। ওগুলো ওরকম কাচের বাক্সেই থাক।

ছেলেদের মধ্যে অভিজিৎ ছেলেটা একটু ডানপিটে ধরনের। পড়াশোনায় প্রথম সারির না হলেও ওর এই ডানপিটে ভাবটা পীযুষও খানিক পছন্দ করে। ও বলল---স্যার একবার বের করুন না একটাকে।

সঙ্গে সঙ্গে সকলে বলে উঠল---না না। স্যার, থাক থাক।

পীযুষ হাসলো। বললে---প্রাণীবিদ্যা শাখাটাই পশু, পাখি, সরীসৃপ নিয়ে বেঁচে থাকার বিষয়। এতে ভয় পেলে কি করে হবে। তাছাড়া সামার ক্যাম্পে সাপ নিয়ে তোরা কি বলবি!

ভয়টা কাটিয়ে তোলার জন্য কাচের বাক্সের ঢাকনা খুলে পদ্মকে বার করে আনলো পীযুষ। আর তৎক্ষনাৎ তার বিশাল ফনা তুলে সে তাকিয়ে রইল নিশ্চল হয়ে। যেন কয়েক মুহূর্ত থেমে গেছে পদ্ম ও সকলের মাঝে। মনীষা বলে মেয়েটির দিকেই যেন ওর তাক।
মনীষা বললে---স্যার, বড্ড ভয় করছে! কেমন যেন আমার দিকেই....

পীযুষ হেসে বললে---স্নেক ক্যান নট সি ভেরি ওয়েল। দে সি অ্যা শ্যাডো শেপ। ভাইব্রেশন ইজ দেয়ার পাওয়ার টু আইডেন্টিফাই হান্ট এন্ড এনিমিজ। সো দেয়ার ইজ নাথিং টু ফিয়ার। ইট ইজ মোর এফ্রেইড দ্যান ইউ।

পদ্মকে যথাস্থানে রেখে ঢাকনাটা চাপিয়ে দিল পীযুষ। একজন ছাত্র প্রশ্ন করল--স্যার সাপের ভেনম আপনি দেখাবেন বলেছিলেন।

পীযুষ বলল---দেখাবো। তবে তার আগে বলতে হবে তোমাদের; এখানে যতগুলি সাপ আছে, কার বিষ একমাত্র হেমাটোটক্সিন?

অমনি সবচেয়ে ভীতু মনীষাই উত্তর দিল---চন্দ্রবোড়া।

---ঠিক। ইংরেজীতে বলে রাসেল ভাইপার। এমন একটি সাপ যা আন্টারটিকা ও কিছু শীতপ্রধান অঞ্চল ছাড়া পৃথিবীর সর্বত্র পাওয়া যায়।

পীযুষ কাচের ঢাকনা খুলে মোটা সোটা রাসেল ভাইপারকে বার করে আনলো। বেশ অলসভাবে একবার চোয়াল খুলল বটে সাপটা, তারপর পালাতে চেষ্টা করতে লাগলো বিরক্ত হয়ে। পীযুষ পুনরায় বললে---আমাদের গ্রাম বাংলায় তুতুর বলে একটা সাপ দেখা যায়। যাকে দেখে অনেকেই চন্দ্রবোড়া বলে ভুল করে। তুতুরের রঙ কালচে চন্দ্রবোড়া ধূসর। আসলে তুতুর নির্বিষ ও নিরীহ প্রাণী। চন্দ্রবোড়া কিন্তু ঠিক বিপরীত।

এরপর পীযুষ কেউটের ঢাকনা খুলে বললে---এটিও আগেরটির মত ফনা তুলেছে। কিন্তু কেউ বলতে পারে এদের ফারাক কোথায়?

ডানপিটে ছেলেটা বললে---আগেরটা গোখরো। এটা কেউটে। বাবুরাম সাপুড়ের প্ৰিয় সাপ।

সকলে হেসে উঠল। পীযুষ বললে---মোটেই বাবুরাম সাপুড়ের ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়ার মত সাপ নয়। নিউরোটক্সিন অর্থাৎ স্নায়তন্ত্রকে ক্ষতি করতে এর দশ মিলিগ্রাম বিষ যথেস্ট। এর নাম হল মনোক্লেড কোবরা।
তারপর পীযুষ কেউটেটার মুখ কায়দা করে চেপে ধরল। ছাত্র ছাত্রীরা তাদের স্যারের এই দুঃসাহসী কায়দা দেখে মোহিত হয়ে উঠেছে। পীযুষ একটা ছোট্ট ডিবের মুখে পাতলা প্লাস্টিক আবরণে মুখটা চেপে ধরতেই সাপটা দাঁত বসালো শত্রু প্রতিপন্ন করে। কয়েক ফোঁটা বিষ ওতে ঢুকে গেল চুঁইয়ে।

পীযুষ সাপটাকে যথাস্থানে রেখে দুই হাতে গ্লাভস পরে নিয়ে ঐ বিষটুকু কাচের স্লাইডে দেয়ার কিছুক্ষনের মধ্যেই চিনির দানার মত শক্ত হয়ে উঠল। অভিজিৎ বলে ছেলেটা বললে---স্যার এমন কেন হল? ঠিক যেন জল জমে বরফ হবার মত।

---বাতাসের সংস্পর্শে সাপের বিষ এমনই হয়।

একটা বোতল থেকে জমানো সামান্য রক্ত দিল স্লাইডের ওপর। সঙ্গে সঙ্গে রক্তটুকুও জমে যেতে লাগলো। এই মারাত্বক দৃশ্য দেখে মোহিত হয়েছে ছাত্ররা। সাপ সম্পর্কে আরো কিছু কথা বলবার পর এই ক্লাস শেষ হতে হতে দশটা বেজে গেছে। পীযুষের কলেজ এগারোটায়। ছাত্ররা চলে যেতেই কোনোরকমে গোছগাছ করে ও তার ল্যাবের দরজা আটকে বেরোলো।

রমা ওর তোয়ালে রেডি করে রেখেছিল। বলল---ভাত বেড়ে ফেলেছি। জলদি স্নান করে এসো।

পীযুষ পরনের হালকা পাঞ্জাবিটা খুলতে খুলতে বললে---পিকলু কলেজ চলে গেছে?

---ঐ তো চাঁপা তুলে দিয়ে এলো বাসে।

স্নান করে খেয়েদেয়ে কলেজ চলে গেল পীযুষ। চাঁপাও বেরিয়ে গেছে খানিক আগে। রমা স্নান করে ভাতঘুম দিতে গেল। এসময় বাড়িটা নিস্তব্ধ থাকে। পিকলুর ফিরতে সেই সাড়ে চারটে। চাঁপা অবশ্য তার আগে এসে পড়বে। এই দুপুরটা বড্ড একঘেয়েমি লাগে রমার। আগে বই পড়ত, কিংবা টিভি চালিয়ে আগের রাতে হয়ে যাওয়া এক দু'টো সিরিয়ালের রিক্যাপ দেখত। এখন অবশ্য সেসব ভালো লাগে না। এসিটা চালিয়ে ও ঘুমোচ্ছে।

নির্জন শুধু বাড়ি নয়। এই পাড়াটায় একের পর এক দো তলা, তিনতলা বাড়ি। দু একটি ছাড়া সবকটিই বাঙালি পরিবারের। উচ্চ মধ্যবিত্ত এই পাড়ায় কেউ চাকুরিজীবি, কেউ ব্যবসাদার, কেউ উকিল, কোনো কোনো দম্পতির উভয়েই চাকুরিজীবি। শহুরে পাড়ায় যা হয়, এখানে সব কিছু তেমনই সৌজন্যতার। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর বিরোধ নেই, আবার হৃদ্যতাও নেই। কেউ কারুর বাড়ির ড্রয়িংরুমে ঢোকে না। তবুও কখনো কখনো কিছু গসিপ শোনা যায়। কমন কাজের মেয়েরা এই কাজটা খুব দক্ষতার সাথে তাদের এক মালকিন থেকে অন্য মালকিনের কানে পৌঁছে দেয়।

দুপুরের নির্জনতা রমার জীবনে অদ্ভুত এক একাকীত্বের মত। অনেক সময় মনে হয়েছে এভাবে দুপুরের এই অলস কর্মহীনতার চেয়ে পীযুষের কথা মত তার কোনো একটা কাজে যোগ দেওয়া উচিত। পীযুষ একবার বলেছিল ওর কোনো এক বন্ধু একটি বেসরকারি কলেজের ডিরেক্টর। ওখানে শিক্ষিকার কাজে রমা চাইলে যোগ দিতে পারে। ইচ্ছে যে রমার ছিল না তা নয়। কিন্তু কোনো না কোনো ভাবে এসমস্ত কিছু ইচ্ছের মধ্যেই আবব্ধ থেকে যায়। পীযুষও নিজের অভ্যস্ত জীবনে রমাকে দেওয়া সেই প্রস্তাবের কোনো মূল্য দেয়নি।
পীযুষকে বিয়ের পর থেকে রমা কোনোদিন চাকরীর চেষ্টা করেনি। করলে হয়ত নিশ্চই পেত। ওরই বান্ধবী তুলিকা, রমার চেয়ে পড়াশোনায় অনেক পিছিয়ে থাকা সত্বেও এখন নদিয়ার একটা কলেজে শিক্ষকতা করে। সুজাতাও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরী করে। ওর বর ব্যাংকে আছে। কিছুদিন আগে পর্যন্ত লেকটাউনেই ন্যাশনাল ব্যাংকে ছিল সুজাতার বর বিনয়।

রমার চোখ জুড়িয়ে গেল ঘুমে। পীযুষের ল্যাবে কাচের বাক্সে বন্দী পদ্মর ফোঁস ফাঁস বাড়ছে অবিরত। পীযুষ যে ভুলটা কোনোদিন করে না, সেই ভুল করে ফেলেছে আজ। কাচের বাক্সগুলো যতই ও বন্ধ করুক, ল্যাবের দরজা বন্ধ করবার আগে ভালো করে দেখে নেয়। সাধারণ গোখরোদের চেয়ে পদ্মর চেহারাটা বিশাল। ঔদ্ধত্যও বেশি। কাচের বাক্সের কাচটা সামান্য আলগা হয়ে রয়েছে, পীযুষের নজর এড়িয়ে গেছে এই মারাত্বক ভুলটা। সাপেরা মৃদু ফাঁক ফোকর পেলেই গলিয়ে নিতে পারে তাদের দেহ। ইলাস্টিসিটি বা স্থিতিস্থাপকতা তাদের অন্যান্য জীবেদের চেয়ে বেশি। পদ্ম বার হয়ে পড়েছে কাচের বাক্স থেকে। পীযুষের দুটো মাইক্রোস্কোপের মধ্য দিয়ে দেহটাকে বেঁকিয়ে নিয়ে ও নেমে গেল পাশের টেবিলে। আস্তে আস্তে মেঝেতে। সমান্তরাল মেঝেতে সাপেদের চলাফেরায় সমস্যা হয়। তাই এ ও কোন দিয়ে গোটা ঘরময় ঘোরাঘুরি করতে লাগলো নির্ভয়ে। যেহেতু ওর ইন্দ্রিয় সামনে কোনো বিপদ দেখছে না। বরং ঘরের দেয়ালের ওয়াটার হোলে দেখতে পেয়েছে ব্যাংটাকে। খুব তীক্ষ্ণ শিকারি চোখে ও ব্যাংটার দিকে এগিয়ে গেল। গ্রাস করল ব্যাংটাকে। প্রায় দেড় বছর পর ও নিজে শিকার করল। শম্ভু কিংবা পীযুষ ওকে পোষ্যর মত খাইয়েছে। বন্য জীবেদের সেটা মোটেই পছন্দ নয়।
দেয়ালের হোল দিয়ে বেরিয়ে এলো পদ্ম। পীযুষদের বাড়িটায় কোলাপ্সিবল গেট। বাইরে পালানোর পথ নেই। সিঁড়ির একটা ধাপের ওপর দিয়ে শীতল শরীরটা নিয়ে গিয়ে ও ঢুকে পড়ল পাশের গুদাম ঘরে। কাচের বাক্স নয়, পরিত্যাক্ত জিনিসে ঠাসা এমন ঘরই আশ্রয়ের জন্য পদ্মের পছন্দ। সিমেন্টের বস্তাগুলির পাশ দিয়ে ও ওর দেহটা ঢুকিয়ে নিল কাঠের টুকরোগুলোর আড়ালে।

চলবে
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)