Thread Rating:
  • 166 Vote(s) - 3.58 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Adultery পদ্ম নাগের বিষ

Showing only the posts of Henry: 127 of 886 posts. Show all posts
#21

পাঠকের ভালোবাসাই আমার লেখার মেজাজ। বাংলা সেকশনে ভালো গল্প কমে যাচ্ছে। সেই exbii এর দিনগুলো মনে পড়ে। অনেক ভালো ভালো লেখা হত। লেখকরা ছিলেন। হারিয়ে গেছেন কোথায় তারা। সবকিছু ঠিকঠাক চললে আগামীকাল আপডেট আসবে। ধন্যবাদ পাঠকদের।
[+] 3 users Like Henry's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

আমাকে একটা উপায় বলবেন কেউ xossipy থেকে গল্প কপি করা যাচ্ছে না। ফলে ট্রান্সলেট ব্যবহার করে তামিল গল্পগুলো পড়তে পারছি না। কি করা যায়?
Like Reply
#23

(14-11-2023, 06:51 AM)seabiscuit Wrote:  লেখার ধরণটা বড্ড ভালো। শুধু একটাই কথা বলার, সুন্দরবন অঞ্চলের মানুষেরা এই বাংলা বলে না, তারা ওড়িয়া মেশানো বাংলা বলে, আর এই বাংলা ভাষা পশ্চিমের রাঢ় অঞ্চলে ব্যবহৃত হয়।

একদম ঠিক ওই ভাষা সম্পর্কে আমার সুস্পষ্ট ধারণা নেই। তাই নিম্নবিত্ত মানুষের আঞ্চলিক ভাষা হিসেব আমি এই ভাষা ব্যবহার করেছি।
Like Reply
#24

সাড়ে তিনটা নাগাদ চাঁপা হাজির হল। রমা ততক্ষণে ঘুম থেকে উঠে ছাদে মেলে দেওয়া কাপড়গুলো তুলে এনেছে। রৌদ্রে শুকে যাওয়া গরম জামাকাপড়গুলো বিছানাতে মেলিয়ে দিয়েছে ও। মৃদু শব্দে টিভিটা চালিয়ে চায়ে চুমুক দিচ্ছে রমা। চাঁপা এসে কিচেনের সিঙ্কে পড়ে থাকা বাসনগুলো ধুয়ে ফেলতে ফেলতে গুনগুন করে গান করছে আপন মনে।

মোবাইল ফোনটা অনবরত বাজছে বেডরুমে। রমা ঘুমিয়েছিল, মাথার কাছে রয়েছিল ফোনটা। এখন আর সোফা থেকে উঠতে ইচ্ছে করছে না রমার। ঘুম থেকে ওঠার পর থেকে আজ কেমন যেন একটা অবসন্ন লাগছে। ফোনটা দ্বিতীয়বার রিং হয়ে ভাবলো চাঁপাকে বলবে ফোনটা দিয়ে যাবার জন্য। চাঁপা তখন বাসনগুলো ধুয়ে থাকে সাজিয়ে রাখতে ব্যস্ত। কাজেই ফোনটা নিজেই নিয়ে এসে ধরতে হল রমাকে।
পীযুষের ফোন। ওর ফিরতে দেরি হবে। কলেজের অধ্যাপকদের জেনারেল মিটিং আছে। পীযুষ অবশ্য বেরোবার সময় বলেছিল 'আজ যত ঝামেলা, আজ আবার মিটিংও আছে'।

চাঁপা বললে---বৌদি, কেষ্টপুরে একটা মিছিল বার হইছে। কত লোক!

রমা টিভি থেকে চোখ না সরিয়ে বললে---ভোটের মিছিল?

---হুম্ম। এবার কাকে ভোট দিবে গো বৌদি?

---তুই কাকে দিবি?

---আগে তো আমাদের কাউন্সিলর রতন দা সিপেম ছিল। এখন সে তেনমূল হছে। শুনছি রতন দা এবার বিজিপি হতেও পাইরে। কি জানি বাবা আর কি কি হবে!

কথাটা বলে চাঁপা খানিক মুখ বেঁকিয়ে কাজ করতে লাগলো। চাঁপার এই মুখ ভঙ্গি দেখে রমারও বড্ড হাসি পেল। সত্যি আজকাল নেতারা যে কখন কোন দলে যাচ্ছে আর কত মিনিট থাকছে সাধারণ মানুষ তো দূর অস্ত, ওদের স্ত্রীরাও জানে না স্বামী আজ কোন দলে। হয়ত স্ত্রীদের স্বামীরা বেরোনোর আগে জেনে নেওয়া উচিত রান্না কি হবের মত, আজ তুমি কোন দলের। বিষয়টা ভাবতেই রমার আবার হাসি পেল।
অথচ পুরোনো দিনের মানুষেরা রাজনৈতিক আদর্শের প্রতি কত কমিটেড ছিল। সাধারণ মানুষও ছিলেন রাজনীতি বিষয়ে এমন দোদুল্যমান নয়। দিন বদলের সন্ধিক্ষণ এখন। রাজনৈতিক মতাদর্শ বিষয়টিই উঠে যাবে এরপর।

চা শেষ করে রমা ঘড়ি দেখলো। আজ কেমন কিছুই করতে ইচ্ছে হচ্ছে না ওর। ঘড়িতে তখন চারটে। পিকলুর আসার সময় হল। ওর জন্য টিফিন তৈরি করতে হবে। বিছানার উপর মেলে দেওয়া শাড়িগুলো একটা একটা করে ভাঁজ করতে লাগলো রমা।

কলেজবাস থেকে নেমে পিকলু বন্ধুদের উদ্দেশ্যে টাটা করে চৌহদ্দির গেটটা পেরিয়ে বাড়ির মূল ফটক কোলাপ্সিবল গেটটা ঠেলে ধরল দুই পাশে। ভেতরে ঢুকেই ছেলেটার অভ্যাস তাড়াহুড়ো করা। জুতো মজা না খুলে সিঁড়ির তলায় ছুঁড়ে ফেলেই তরতরিয়ে উঠে যায় ও। পরে ওগুলো মা না হয় চাঁপা মাসি তুলে নিয়ে যায়। আজও অভ্যাস মত জুতো মজা খুলে, ওগুলো ছুঁড়ে ফেলে ও প্রথম সিঁড়িটায় উঠতে যাবে; খেয়াল হল কিছু একটা অদ্ভুত মত মাড়িয়ে ফেলেছে। বুঝে ওঠার আগেই ব্লেড চালানোর মত তীব্র আঘাত করল কেউ ওর পায়। চমকে উঠল পিকলু! পায়ের একবারে কাছেই বড় গোখরো সাপটা। পিকলু ভয়ার্ত হয়ে নড়ে চড়ে যেতেই আবার একটা তীব্র আঘাত ওর পায়ে। পরপর দু'বার দংশন করল পদ্ম। কি তেজ তার। চিৎকার করে উঠল পিকলু।

পিকলুর ভয়ার্ত স্বর দোতলা অবধি পৌঁছনোর আগে তৃতীয়বার দংশন করে ফেলেছে গোখরোটা। এখন সাপটা নিজেকে আড়াল করার চেষ্টা করছে। রমা বললে---দেখ দেখি চাঁপা, পিকলুটা কেন চিৎকার করছে।

চাঁপা সিঁড়ির কাছে এসে থমকে গেছে। সে স্পষ্ট দেখতে পাচ্ছে গোখরো সাপটা সিঁড়ির তলার দিকে ধীর গতিতে হারিয়ে যাবার চেষ্টা করছে। পিকলু কেঁদে উঠতেই ওর নজর পড়ল পিকলুর দিকে। পিকলুর পায়ে রক্ত ঝরছে! চাঁপা আর্তনাদ করে উঠল---বৌদিইইইইইই!

রমা গোছানো শাড়িগুলো ফেলে দৌড়ে এলো সিঁড়ির মুখে। পিকলু কাঁদছে অবিশ্রান্ত। চাঁপার মুখ পাংশু। রমা ছেলেকে জিজ্ঞেস করল---কি হয়েছে? কাঁদছিস কেন?

চাঁপা অস্পষ্ট ভাবে বলল---পিকলুকে সাপে কাটছে!

---সাপ! কোথায়? চমকে উঠল রমা।

চাঁপা ভয়ে ভয়ে বললে---সিঁড়ির তলায়।

রমা দৌড়ে এলো পিকলুর কাছে। মাথায় কিছুই কাজ করছে না এখন ওর। পিকলুর পা তখন রক্তে ভেসে যাচ্ছে। সিঁড়ির তলায় চোখের সামনে দেখতে পাচ্ছে সোনালী গোখরোটাকে। হঠাৎ মাথার মধ্যে আগুন জ্বলে উঠল রমার। পাশেই ছিল কাঠের শক্ত বাটামটা। গায়ে যতটা শক্তি কুলোয়, বাটামের ঘা দিল পদ্মের গায়ের ওপর। তীব্র রাগে চক্রাকারে আহত পদ্ম ঘুরে দাঁড়ালো। বিশাল ফনা তুলে তেড়ে এলো রমার দিকে। রমা তখন ছেলের অবস্থা দেখে আহত বাঘিনীর মত। কাঠের বাটামটার দ্বিতীয় আঘাতে একেবারে সাপটার ফনার তলায় ঘাড়ের অংশ ভেঙে দিল সে। তাতেও ক্ষান্ত হয়নি রমা। পদ্মের মৃত দেহটার উপর বারবার আঘাত হানতে লাগলো সে। নিশ্চিত করতে লাগলো পদ্মের মৃত্যুকে।
ততক্ষণে জ্ঞান হারিয়েছে পিকলু। ছেলেকে বুকে চেপে ধরেছে রমা। চিৎকার করে বললে---চাঁপা, তোর দাদাকে ফোন কর।
++++++
[+] 5 users Like Henry's post
Like Reply
#25

পীযুষ আসার আগে রমা নিজেই ভর্তি করেছিল পিকলুকে কলকাতার নামী বেসরকারি নার্সিংহোমে। পরে পর্যাপ্ত এন্টি ভেনম না পাওয়ায় স্থানান্তরিত করতে হয়েছে এসএসকেএমে। ডঃ ভট্টাচার্য, সাপে কাটা রোগীর চিকিৎসার জন্য খুব সুপরিচিত এবং সুদক্ষ। তিনি স্পষ্টতই বললেন সাপে কাটা রোগীকে সবসময়ের জন্য সরকারী হাসপাতালে আনা উচিত। কারণ একমাত্র সরকারী হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম থাকে। বেসরকারি হাসপাতালকে এন্টি ভেনম কিনে আনতে হয় অন্যত্র থেকে।
সচরাচর গ্রামের ক্ষেতে খামারের লোকেদেরই সাপে কাটে। যারা মূলত সরকারি হাসপাতালেই ভর্তি হন। ফলে ওখানেই এভিএস পর্যাপ্ত রাখা হয়। নামী বেসরকারি হাসপাতালে গ্রামের সাধারণ চাষীরা ভর্তি হন না। ফলে সাপে কাটা রোগী খুবই কম দেখা যায় এই বেসরকারি নার্সিংহোমগুলোতে। এখানে পর্যাপ্ত এভিএসও তাই রাখা হয় না।

পিকলুর ক্ষেত্রে শুধু দেরী নয়, ডঃ ভট্টাচার্য পীযুষকে ডেকে বললেন---মিঃ মৈত্র, প্রথমত আমরা বলি স্নেক বাইট থেকে হান্ড্রেড মিনিটস এর কথা। যার মধ্যে পেশেন্টকে এভিএস দেওয়া জরুরী। কিন্তু আপনার ছেলের ক্ষেত্রে প্রায় ফার্স্ট এন্টি ভেনম দেওয়া হয়েছে বাইট থেকে সাড়ে চার ঘণ্টা পর। তারপরে নার্সিং হোম এন্টিভেনামের অভাবে রেফার করেছে। কাজেই সেকেন্ড ডোজ দেওয়া হয়েছে তার থেকে থ্রী আওয়ার, যেটাও বেশ দেরিতে। আর সবচেয়ে স্ট্রেঞ্জ, আপনি হারপেটোলজিস্ট, আপনি ভালো বুঝবেন সাপেদের এমন প্রবল পরিমান ভেনম কখনো কোনো মানুষের দেহে ঢালতে দেখা যায় না। সাপেরা সাধারণত মানুষকে ভয় পেয়ে কামড় দেয়। মানুষ তাদের শিকার নয়। তাই সাপেরা মানুষের দেহে অতটা বিষ প্রয়োগ করে না। কিন্তু এক্ষেত্রে খুব ব্যতিক্রমী হয়েছে। তিনবার বাইট শুধু নয়, মারাত্বক পরিমাণে বিষ প্রয়োগ করেছে। খুব স্ট্রেঞ্জ স্নেক বিহেভিয়ার!

রমা অদূরেই দাঁড়িয়ে চিকিৎসকের কথা শুনতে পাচ্ছিল। ওর মাথা ঘুরোচ্ছে। দু'দিন হল এক শাড়িতে ই নাওয়া-খাওয়া ভুলে ছেলের পাশে। বিপ্লবের স্ত্রী ওর পিঠে হাত রেখে সামলে রেখেছে।

পীযুষের মুখটিও তখন ফ্যাকাশে রক্তশূন্য অবস্থা। বিষন্ন মুখে ও স্ত্রীর দিকে তাকালো একবার। পিকলুর এখনো জ্ঞান ফেরেনি। শ্বাস-প্রশ্বাস চলছে অথচ এখনো নিস্তেজ। বিপ্লবের স্ত্রী রমাকে বললে---রমা দি, কিছুই তো খেলে না। বাড়ি গিয়ে একটু রেস্ট নাও।

রমা নিরুত্তর হয়ে বসে রইল। পীযুষ ওর পাশে বসে আলতো করে কাঁধে রাখলো, বলল---রমা, বিপ্লব তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছে, একটু রেস্ট নাও লক্ষ্মীটি। আমি গিয়ে বিকেলে তোমাকে নিয়ে আসবো।

ইচ্ছে ছিল না রমার। শেষ পর্যন্ত সকলের একযোগে বোঝানোতে ও গিয়ে উঠল বিপ্লবের গাড়িতে। চাঁপা ওর ছেলেকে নিয়ে পীযুষের বাড়িতেই রয়েছে গতরাত থেকে। দাদা-বৌদির জন্য ও খাবার পাঠিয়েছে গতরাতে। রমা ঢুকতেই চাঁপা বললে---বৌদি, পিকলুর জ্ঞানটা ফিইরছে গো?

রমার নিরুত্তর পাংশু মুখটি দেখে চাঁপা বুঝতে পারলো পিকলুর জীবিত ফেরার আশা কার্যত শূন্য। হাউ হাউ করে কেঁদে উঠল রমা। চাঁপা রমাকে নিয়ে গিয়ে সোফায় বসালো। বিপ্লব বলল---বৌদিকে একটু জল খেতে দাও তো চাঁপা।

বিপ্লব বেরিয়ে যাবার পর একটু ধাতস্থ হতে রমা স্নানে গেলে। স্নান সেরে বেরোতে দেখলো খাবার টেবিলে ভাত বেড়ে রেখেছে চাঁপা। মুখটা বিস্বাদ লাগছে তার। তবু এনার্জি জোগানোর জন্য যতটুকু খেতে পারা যায় খেল।

সাড়ে তিনটা নাগাদ কলিং বেলটা আচমকা বেজে উঠল। চাঁপা ছেলেকে খাইয়াচ্ছিল। ও বেডরুমে দেখলে শরীরে অজস্র ক্লান্তি আর বিষাদ নিয়ে ঘুমিয়ে রয়েছে বৌদি। রমাকে না ডেকে নীচে নেমে গেল। কোলাপ্সিবল গেটটা খুলতেই দেখল ও সাপুড়ে লোকটা দাঁড়িয়ে আছে। একগাল হেসে ষষ্ঠীপদ বললে---সার বাড়িতে লাই?

সাপুড়ে লোকটাকে দেখে বড্ড রাগ হচ্ছিল চাঁপার। বিরক্ত হয়ে বললে---কুনো দরকার নাই। আপনি যান ইখান থিকে।

ষষ্ঠীপদ চাঁপার আচরণে ভিমরি খেয়ে বললে---সারের জন্য শঙ্খিনীটা লিয়ে আসছি।

---আবার সাপ! ক্রুদ্ধ হয়ে উঠল চাঁপা। বললে---দূরে দাঁড়িয়ে থাকুন। একদম কাছে আইসবেন না। আপনার দিয়া সাপটার লিয়েই আজ পেরানটা যেতে বসছে পিকলু বাবুর।

চমকে উঠল ষষ্ঠী! বললে---কি কন মা! সাপে কাটছে লা কি? কারে কাটছে?

---পিকলু। স্যারের ছেলেকে সাপে কাটছে। এখুন জমে-মানুষে টানাটানিটা চইলছে।

ষষ্ঠী বললে---কুন সাপটা?

---ঐ বড় খরিশ সাপটা। যেটা সিদিন দিয়ে গেলে দাদারে।

---কি কন মা! পদ্ম! কাইটলো কি কইরে? সে সাপ তো সার কাচের বাক্সটার ভিতর রাইখে।

---বাক্স থেকে বার হইছিল শয়তানটা। ইকলেজ থিকে ফিরবার সময় পিকলুরে কাইটছে।

ষষ্ঠীপদ একবার মনে মনে মা মনসাকে ডেকে কপালে হাত ছোঁয়ালো। বললে---সাপটা কুথায় আছে তারে আমার সারকে দিয়াটা ঠিক হয়নি বুধয়।

----সাপটারে বৌদি মাইরে ফেলছে।

ভয় পেয়ে গেল ষষ্ঠী। এ যে শম্ভুর নাগর। প্রিয়তমা পোষ্য। শম্ভুটা জানতে পারলে যে তাকে আর আস্ত রাখবে না। সেসব না হয় পরে ভাবা যাবে। এখন স্যারের ছেলেটার জীবনটা বাঁচুক এই ইচ্ছে নিয়ে ষষ্ঠীপদ পুনরায় বললে---একটা কুথা বলব মা?

চাঁপা গেটটা বন্ধ করতে যাচ্ছিল। থেমে গিয়ে বলল---বলেন?

---সারের ছিলে টাকে একবার যদি শম্ভু বেদেটারে দিখান। আমার গ্রামে একঘরই বেদে আইছে। তার বাপ ভীমনাগ বেদে সাপের জম ছিল। শম্ভুটা বড় খামখেয়ালিটা আইছে যদিও, তবু যদি একবার তারে দিখান, ছিলাটা ভালো হয়ে যাবে।

চাঁপা আর কোনো কথা বলল না। কোলাপ্সিবল গেটটা এঁটে দিল ও। দোতলায় এসে দেখলে বৌদি ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিচ্ছে। চাঁপাকে দেখে জিজ্ঞেস করল---কে এসেছিল রে রমা।

চাঁপা বললে---সেই সাপুড়েটা এসেছিল গো বৌদি। আমি তারে দূর করে দিছি। বিষধর সাপ আইনে ঘরে ছাইড়লো, এখুন বলে কিনা তার গেরামে কে বেদেটা আছে তারে পিকলুকে দেখাইতে!


পীযুষ নিজে এসে রমাকে নিয়ে গেল হাসপাতালে। হাসপাতাল বেডে জ্ঞানহীন পিকলুর শায়িত দেহের মাথার কাছে বসে রইল রমা। খানিক আগে ডাক্তার দেখে গেছেন। কোনো পজেটিভ সাইন দেখছেন না চিকিৎসক নির্মল ভট্টাচার্য।
কালো হয়ে গেছে সাপের কামড় দেওয়া পিকলুর বাম পা'টা। বেশ ফুলে উঠেছে ওখানে। বাবা-মায়ের মত পিকলুর গায়ের রঙটাও টকটকে উজ্জ্বল ফর্সা। সেই ছেলেরই সর্বাঙ্গ এখন যেন কেমন কালচে হয়ে উঠেছে। রমা তাকাতে পারছে না ছেলের মুখের দিকে। মনের মধ্যে অস্থির চিন্তাগুলো ঘুরপাক খাচ্ছে অবিরত।
[+] 7 users Like Henry's post
Like Reply
#26

পীযুষের এক পরিচিত বন্ধু ডঃ পার্থপ্রতীম মাহাতো উঃ বঙ্গ মেডিক্যাল কলেজের চকিৎসক ও অধ্যাপক। তিনি আগামীকাল আসবেন নিজে পিকলুকে একবার দেখতে। পীযুষ নিজে হারপেটোলজিস্ট, সাপ বিষয়ে তার খুঁটিনাটি জানা। সে নিজেই বুঝতে পারছে পিকলুকে বাঁচানো মুশকিল। কার্যত অসম্ভব। শিকারের গায়ে যে পরিমান বিষ দেয়, তিনটে বাইটে ক্রমাগত সাপটি পর পর বিষ ঢেলেছে তার সমপরিমাণ করে। অর্থাৎ প্রায় তিরিশ-পঁয়ত্রিশ মিলিগ্রাম বিষ ঢেলেছে এই গোখরোটি, যা অস্বাভাবিকই। সেই সাথে সময়মত এভিএস না দেওয়াতেও গোলযোগ হয়েছে।

ডঃ ভট্টাচার্য আবার আটটার দিকে রাউন্ডে আসবেন। তখন দেখে যাবেন রুগীকে। এতক্ষন রমার এমন নীরবে ছেলের কাছে বসে থাকাটা যে ঠিক হবে না পীযুষ সেটা বুঝতে পারছে। কিন্তু উপায় বলেও কিছু নেই।

ইতিমধ্যে কত জায়গা থেকে ফোন এসে পৌঁছেছে পীযুষের কাছে। ফোনটা আর ধরতে ইচ্ছে করছে না বলেই ও ওটা এখন বিপ্লবের কাছে রেখেছে। বিপ্লবই যা বলার বলছে।

হাসপাতালের বাইরে বেরিয়ে এলো পীযুষ। সিগারেট ধরিয়ে দেখল অদূরে বিপ্লব পায়চারি করছে। পীযুষকে দেখে ও এগিয়ে এসে বললে---সাউথ থেকে ডঃ রামারাও বলে একজন আসতে চান। তোর সাথে নাকি পরিচয় হয়েছিল তিরুবন্তপুরমের কোনো একটি সেমিনারে।

পীযুষ ধোঁয়া ছেড়ে বলল---এসে বিশেষ কিছু লাভ হবে না। কাল ডঃ মাহাতো এসে পৌঁছবেন। তাতেও যে কিছু হবে তা নয়।

বিপ্লব জানে সাপ বিষয়ে অগাধ পান্ডিত্য থাকা পীযুষই যখন নিরাশাগ্রস্ত, তাহলে কোনো সম্ভাবনাই নেই। তাই সে বলল---তবে কি ডঃ রামারাওকে না বলে দেব।

পীযুষ হ্যা সূচক মাথা নাড়লো। সিগারেটটা সম্পূর্ন শেষ না করে ফেলে দিল ও। বিপ্লব ডঃ রামরাওয়ের সাথে ফোনে কথা শেষ করে এগিয়ে এসে বললে---কাল তোর কলেজে যাবার দরকার নেই। আমি ডিপার্টমেন্টকে জানিয়ে দিয়েছি। প্রিন্সিপ্যাল স্যারও জানেন।

পীযুষ বললে---না যাওয়ার কিছু নেই। এখানে থেকেও তো কিছু করতে পারবো না। ঐ যা রমার পাশে থাকা। তার চেয়ে সাইনটা করে আসবো।

সন্ধে নাগাদ চাঁপার মা সরলা এসেছিল পীযূষদের বাড়িতে। পীযুষ-রমা তখন হাসপাতালে। সরলা নাতিকে নিয়ে যেতে এসেছে। চাঁপার ছেলেটা চাঁপার সাথেই পীযুষদের বাড়িতে আছে এই ক'দিন। সাত বছরের অবুঝ ছেলে; এ বাড়ির এ জিনিস ও জিনিসে হাত দিচ্ছে। এরমধ্যেই একটা চিনেমাটির পুতুল ভেঙে ফেলেছে। চাঁপা তাই অতিষ্ঠ হয়ে মাকে ফোন করেছিল ছেলেকে নিয়ে যাওয়ার জন্য।

এদিকে ছেলেটি আবার রাতে চাঁপাকে ছাড়া ঘুমোতে চায় না। যাইহোক করে আজ নাতিকে ঘুম পাড়াতে হবে সরলাকে।

সরলা নাতিকে আনতে এসে জিজ্ঞেস করলে---কি রে? বাবুর ছেলেটার জ্ঞানটা ফিইরল?

----না গো মা। পিকলু বাবুর বাঁইচবার আশাটা বুধয় নাই।

সরলা বললে---শহুরের তুরা বিশ্বাস কইরবিনি। তোর বাপের গেরামে দাস পাড়ার বউটাকে গোখরা কামড়িছিল। কেউ কয়ছিল না বাঁচবে বইলে। সরবেড়িয়ার ভীমনাগ বেদে আইসে এমন জাদু কইরলো, সেই বউ কিনা বাঁইচে গেল।

খটকা লাগলো চাঁপার, বলল----কি নাম বইলে মা, ভীমনাগ?

---হুম্ম ভীমনাগ বেদে। গুনীন বইলে ভুল হবে রে। মন্ত্র-টন্ত্র কিছু পইড়ে না। শুধু জড়ি বুটি দিয়া চিকিচ্ছা কইরেছে।

চাঁপার তখন মনে পড়ল, একই নাম তো ঐ সাপুড়েটাও বলেছিল তাকে। সে তৎক্ষনাৎ বললে---সত্যিই কি মা, বেদেরা ভালো কইরতে পারে?

----পারে না বইলতে! আমি তখুন নতুন বউ হয়ে গেছি তোর বাপের ঘরটায়। আমি লিজে দেখছি, ভীমনাগ বেদে সারাইছে বউটারে। গোটা গা বউটার নীল পইড়ে গেছিল।

---মা গো, দাদারে যে সাপ দেয় সাপুড়েটা, সেও বইল ছিল ভীমনাগ বেদের কুথা। তার ব্যাটা শম্ভু না কি যেন নাম কইল, সে এখন বেদে। তুমি কি সত্যি তারে চিনো?

---তার ব্যাটারে আমি চিনব কেমন কইরে? তবে ভীমনাগরে চিনি। তোর বাপের গেরাম দেউলবাড়ি থিকে তিন কিমি দূরে সরবেড়িয়া গেরাম। কালনাগিনী নদী ধারে জেলের ঘরে মেয়েকে বেয়ে কইরে থাইকতো। সে আজ বিশ-পঁচিশ বছর আগেকার কুথা। ভীমনাগ বেদে কি একটারে? তোর বাপের মুখে, জেঠার মুখে শুইনেছি শ' শ' সাপকাটা রুগীকে বাঁচাইছে। তখুন তো অত হাসপাতাল ছিল না। গেরামের লোকের রাতে ভিতে সাপ কাইটলে ভরসা ভীমনাগ বেদে।

----সত্যি মা, পিকলু বাবুরে লিয়ে গেলে ভালো হই যাবে?

---তুরা বিশ্বাস কইরবিনি, এখনকার ছিলেমেয়ে কিনা। আমি নিজে দেইখছি। ভীমনাগ বেদের ক্ষমতা ছিল। কত লোককে বাঁচাইল। তুর জেঠারে ফোনটা কইরলে বলে দিবে সে বেঁচে আছেটা নাকি।

চাঁপা বলল---মা তুমি কথা কও না এখুনি জেঠার সাথে।

সরলা ইতস্তত করল। চাঁপার জেঠা ওদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। তাই খুব একটা ওরা যোগাযোগ রাখে না। তাই সে বললে---তুর কাছে ভগীরথের নম্বরটা আছে না? তারে ফোন দে না!

ভগীরথ চাঁপার জেঠার ছেলে। ঐ যা চাঁপাদের সাথে ভালোমন্দ যোগাযোগ রাখে। চাঁপা ভগীরথের নম্বরে ফোন লাগিয়ে সরলাকে ফোনটা দিল।

সরলা ভগীরথের সাথে খানিক্ষণ কথা সেরে, বললে---চাঁপা তোরে সেই সাপুড়েটা ঠিক কয়েছে। ভীমনাগ বেদে আর বাঁইচে নাই। তার ব্যাটা শম্ভু বেদে চিকিচ্ছা করে। তবে সে নাকি বড় মেজাজী। শখ হলে দেখে না হলে দিখবে নাই। তবে সেও নাকি বাপের মত ক্ষমতা রাখে।

++++++
[+] 10 users Like Henry's post
Like Reply
#27

রাত্রি আটটা নাগাদ রাউন্ডে এলেন ডঃ ভট্টাচার্য। সবকিছু দেখে বিশেষ কিছু বললেন না। পীযুষ বা রমাও কোনো কিছু আশা করছে না। তবুও রমা বসে রয়েছে ছেলের পাশে। শ্বাস-প্রশ্বাসটুকু এখনো চলছে। ভেন্টিলেশনে দিতে হয়নি। এটাই এখনো অবধি একমাত্র পজিটিভ। তবে ডঃ ভট্টাচার্যের মতে টেনেটুনে আরো আটচল্লিশ ঘন্টা রোগীকে ভেন্টিলেশন ছাড়াই তারা রাখবেন, যদি সবকিছু ঠিকঠাক থাকে।

দশটা নাগাদ পীযুষ আর রমা বাড়ি ফিরল। সন্তানের মুমূর্ষু অবস্থায় কাতর পিতামাতার দুটি অবসন্ন মুখের দিকে তাকিয়ে কান্নায় চোখ ভিজে আসছিল চাঁপার। কি সুন্দর পরিবারটি ছিল দাদা আর বৌদির। দুজনের মুখে এ ক'দিনে রুক্ষতার ছাপ স্পষ্ট। পীযুষের দাড়ি বেড়ে গেছে এলোমেলো ভাবে। রমার চুলটা সেই একইভাবে খোঁপা করা। ইতিউতি বেরিয়ে আছে চুল। যেন দুজনেই প্রবল ঝড়ের মধ্য হতে বাড়ি ফিরেছে।

টাকা পয়সার অভাব নেই মৈত্র পরিবারের। অথচ সেই তাদের ছেলেকে আজকে তারা বাঁচাতে পারছে না। রাতের খাওয়াটা নেহাতই দৈহিক প্রয়োজনে খেল মৈত্র দম্পতি। পীযুষের সিগারেট খাওয়াটা এ ক'দিনে বেশ বেড়ে গেছে। রমাও আপত্তি করবার মত অবস্থায় নেই। দোতলার ব্যালকনিতে পায়চারি করতে করতে একটার পর একটা সিগারেট টানছে পীযুষ। পিকলুর জন্ম হওয়া, ছোট্ট ছোট্ট পা ফেলে হাঁটতে শেখা, প্রথম 'বাবা' বলতে শেখা সবকিছুই এলোমেলো ভাবে মনে আসছে তার।
পুরুষ মানুষের চোখে জল আসে না। পীযুষের পিতৃহৃদয়ে কম্পন হচ্ছে বারবার, অথচ চশমার আড়ালে চোখের গভীরতায় জমাট বেঁধে রয়েছে জলের কনাগুলি।

ঘরের বিছানাটা এলোমেলো হয়ে পড়েছে। রমার সামনে এমন এলোমেলো থাকাটা অস্বাভাবিক। এখন মন আর দেহের অবসন্নতায় রমার কিচ্ছু করতে ইচ্ছে করছে না। তবু একটু টানটান করে নিল বিছানা চাদরটা।

চাঁপা বাসন কোচন ধুয়ে ঘুমোতে যাবার আগে একবার উঁকি দিল রমাদের বেডরুমে। রমার পরনে হালকা গোলাপি সুতির নাইটি। বেশ ঢিলেঢালা লাগছে যেন। বৌদি কি একদিনে রোগ হয়ে গেল! নাকি চোখের ভুল চাঁপার। বৌদি এখনো ঘুমোয়নি, বলবে নাকি মায়ের মুখে শোনা ঐ বেদের কথাটা।

পীযুষের কানে পৌছচ্ছে রমাকে বলতে থাকা চাঁপার কথাগুলো। পীযুষ তার পিতার আদর্শে বেড়ে ওঠা একজন বিজ্ঞান বিষয়ক অধ্যাপক। সে প্রবল রকম নাস্তিক। পীযুষের মত রমা নাস্তিক না হলেও, সাধারণ ঈশ্বর বিশ্বাসটুকু ছাড়া কোনো অন্ধকারচ্ছন্ন সংস্কারমুখীতা রমার মধ্যেও নেই। ওদের বাড়িতে কয়েকটা চিনেমাটি, প্লাস্টার অব প্যারিস কিংবা কাঠের গণেশ, শিব ও বুদ্ধ মূর্তি আছে, একটা যীশুরও মূর্তি আছে। সেগুলিতে ফুল, বেলা পাতা চড়িয়ে পুজো হয় না। বরং শো কেসে সাজানো আছে থরে থরে। রমা মন্দির কিংবা প্রতিমা দর্শন করলে কপালে হাত ছোঁয়ায়, এটুকু পর্যন্ত যা তার বিশ্বাস।

পীযুষ চশমাটা যথাস্থানে রেখে, চোখে মুখে জলের ঝাপটা দিয়ে বিছানায় এলো। চাঁপা শুয়েছে পিকলুর ঘরটাতে। পীযুষ দেখলে ঘরের মধ্যে তখনও আলো জ্বলছে, রমা বিছানার একপাশে পা মুড়ে শুয়ে আছে পীযুষের দিকে পিঠ করে। নিশ্চই ঘুমোয়নি ও। টানটান করে শুয়ে আলোটা নিভিয়ে দিল পীযুষ।

রমা আচমকা পীযুষের দিকে মুখ ফিরিয়ে সেঁধিয়ে গেল স্বামীর বুকে। আলতো করে পিঠে হাত রাখলো পীযুষ। রমা বললে---চাঁপা বলছিল এক বেদের কথা। আমরা কি একবার নিয়ে যাবো পিকলুকে!

পীযুষ রমাকে খান্ত করে বললে---রমা বেদে, ওঝা, গুনীন এরা কি কেউ সাপে কাটা রোগীকে বাঁচাতে পারে? সবই বুজরুকী। তুমি জানো, প্রত্যেক বছর কত সাপে কাটা মানুষ এই সমস্ত ওঝা, গুনীনদের হাতে পড়ে মারা যায়? কিছু নির্বিষ সাপের কামড় খাওয়া রোগীদের বাঁচিয়ে এসব লোকেদের গ্রামে গঞ্জে নামডাক হয়। স্রেফ বুজরুকী ছাড়া আর কিছু নয়।

রমা মৃদু প্রতিবাদ করে উঠল। বললে---চিকিৎসা বিজ্ঞানও তো ব্যর্থ আমাদের ছেলেকে বাঁচাতে!

---রমা। তুমি নিশ্চই শুনেছ পিকলুর গায়ে যে পরিমান নিউরোটক্সিন পাওয়া গেছে, সেটা স্বাভাবিক সাপের কামড়ের চেয়ে বেশি।

রমা সঙ্গে সঙ্গে বলে উঠল---তবে কি এই মাত্রাতিরিক্ত বিষটা আশ্চর্য নয়!

---আশ্চর্য বলেই তো আমাদের ছেলের প্রাণ সংশয় তৈরি হয়েছে। আসলে রমা এই সময় যখন আমাদের কিছু করার নেই, তখন লোকে যা বলছে তা মনে হচ্ছে তোমার।

রাগত অথচ কান্না মিশ্রিত গলায় রমা বলে উঠল---এদিকে ডক্টর বললেন কোনো মিরাকল ছাড়া আমাদের পিকলু...এদিকে তোমাদের বিজ্ঞান কোনো মিরাকলে বিশ্বাস করে না! তবে কি আমরা দিন গুনব আমাদের ছেলের মৃত্যু....

কথাটা অসমাপ্ত রেখেই ফুঁপিয়ে উঠল রমা। পীযুষ ওকে শান্ত করবার চেষ্টা করতে লাগলো। পীযুষ নিজেই জানে তার কাছে আর কোনো উত্তর নেই যা দিয়ে এখন রমাকে শান্ত করা যায়।
[+] 11 users Like Henry's post
Like Reply
#28

কোনোরকম অতিবাহিত হল রাত্রি। সকালে হাসপাতালে ডঃ মাহাতো উঃ বঙ্গ থেকে এসে উপস্থিত হলেন। পীযুষের উপস্থিতিতেই ডঃ ভট্টাচার্য ও ডঃ মাহাতোর মধ্যে আলোচনা চলতে লাগলো। এই আলোচনাগুলি নতুন কিছু নয়। হারপেটোলজিস্ট হওয়ায় সাপের খুঁটিনাটি, তার কামড় খাওয়া রোগীদের বিষয়ে সমস্ত কিছু পীযুষের জানা। ও নিরুত্তর রয়েছিল দীর্ঘক্ষণ। নতুন করে কোনো আশাও যে ও করেনি।

বেরিয়ে আসার সময় ডঃ মাহাতো হাত রাখেন পীযুষের পিঠে। একসময় একসাথেই তারা সর্প বিষয়ক একাধিক গবেষণামূলক প্রকল্পে অংশ গ্রহণ করেছে। ডঃ মাহাতো খানিক বয়সে বড় পীযুষের চেয়ে। তিনি বললেন---ডঃ মৈত্র, আমার জন্ম বাঁকুড়ার প্রত্যন্ত জঙ্গলাকীর্ন এলাকায়। এরকম স্ট্রেঞ্জ একটি ঘটনা আমার কর্ম জীবনের অভিজ্ঞতাতে না হলেও যৌবনের শুরুর দিকে দেখা। বাঁকুড়ার সিমলাপাল এলাকার এক হতদরিদ্র পরিবারের কিশোরের দেহে এমনই মাত্রাতিরিক্ত বিষ পাওয়া গেছিল। ওটাও ছিল গোখরোর কামড়। বাঁকুড়া ক্রিশ্চিয়ান মেডিক্যাল কলেজ ব্যর্থ হয়ে কলকাতা রেফার করে রোগিটিকে। আদিবাসী কিশোরটির পরিবারের পক্ষে সম্ভব ছিল না চিকিৎসা চালিয়ে যাওয়া। তারপর বছর খানেক পরে ঐ কিশোরকে একে বারে সুস্থ সবল দেহে আমি গঞ্জ এলাকায় দেখতে পাই। তখন সবে কলেজে পাশ করেছি। এ বিষয়ে আগ্রহও তেমন ছিল না। পরে সর্প বিষয়ে পড়াশোনা করতে গিয়ে বহুবার কথাটি মোমে এসেছে। আজ আপনার ছেলের এই কেস স্টাডি করে জানতে ইচ্ছে করছে ঐ কিশোরের চিকিৎসা কোথায় হয়েছিল, মেডিক্যালের কি কি গাইডলাইন প্রয়োগ হয়েছিল তা নিয়ে। সত্যি কথা বলতে কি, বছর কুড়ি আগের কথা, আজ আর খোঁজ খবর নেওয়া সম্ভব নয়। ছেলেটির ঠিক বাড়ি কোথায়, বা থাকে কোথায় খুঁজে বার করা কঠিন।

ডঃ মাহাতো বেরিয়ে গেলেন দশটার দিকে। পীযুষ একবার দেখে এলো পিকুলকে। পায়ের ক্ষত স্থান ফুলে গিয়ে বীভৎস এক কালচে আকার ধারণ করেছে। সর্বাঙ্গও কেমন কালচে নীল। ইনফেকশন এড়াতে আইসোলেশনে দেওয়া হয়েছে। তবে এখনো ভেন্টিলেশনে দেওয়া হয়নি। শ্বাস-প্রশ্বাস এখনো স্বাভাবিক পিকলুর।
রমা এসে পড়বে এগারোটার দিকে। ও ট্যাক্সি করে নিজেই চলে আসবে বলেছে। পীযুষ জানে রমা ভেতর থেকে বেশ শক্ত ধাতের। নিজেকে ধীরে ধীরে আগত পরিস্থিতির জন্য তৈরী করতে পারবে। যদিও পীযুষকে একবার এর মাঝে কলেজ যেতে হবে। সাইন করে একটা বড় মেডিক্যাল লিভ নিতে হবে। কখন কি হয়ে যাবে বলা অনিশ্চিত, তখন রমাকে সামলাতে তাকেই থাকতে হবে সঙ্গে।

স্নান সেরে রমা শাড়িটা পরছিল। ঠিক সেসময় চাঁপা এসে বললে---বৌদি আমার মা আসছে। কিছু বইলতে চায়।

চাঁপার মা সরলা এ বাড়িতে এর আগেও বহুবার এসেছে। এসময় কি বলতে চায়, তা নিয়ে বিশেষ আগ্রহ নেই রমার। তবু ড্রয়িং রুমে বেরিয়ে এলো ও। সরলা বললে---দিদিমণি, আমি বইলছিলাম কি, একবার ছেলাটাকে আমার শ্বশুরের গেরামের ভীমনাগ বেদের ব্যাটাটারে দিখাইলে ভালো হত। বড় নামডাক ছিল ভীমনাগ বেদের। কত সাপে কাটা রোগীকে বাঁচাইছে। আমি লিজে দেইখছি দিদিমণি, কেউ বইলছিলনি দাস পাড়ার বউটা বাঁইচবে। সেই বউটারে বাঁচাই ফেলল ভীমনাগ। তার ব্যাটাটাও নাকি সে ক্ষমতা রাখে। তবে সে নাকি বড্ড মেজাজী। আমার ভাসুরের পো ভগিরথ কইল, তারে বোঝাইলে অবশ্য শুইনবে।

রমা জলের খালি বোতলটায় জল ভরতে ভরতে বললে---পিকলুর বাবা ঝাড়, ফুঁক এসবে বিশ্বাস করে না সরলা মাসি। আমিও তেমন বিশ্বাস করতে পারছি না।

সঙ্গে সঙ্গে সরলা বাধা দিয়ে বললে---ঝাড় ফুঁক নয় গো দিদিমণি। ভীমনাগ বেদে জড়ি বুটি, গাছ-পাতা দিয়া চিকিচ্ছা কইরে। আমি লিজে দেইখছি, কুনো মন্ত্র, তাবিজ, মাদুলি দেয় নাই বউটারে।

চাঁপাও তার মায়ের সাথে তাল মিলিয়ে বললে---বৌদি পিকলুটারে ডাক্তার তো কয়ে দিছে পারবে নাই। একবার যদি মা যে বেদেটার কথা বইলছে তারে দিখাও ক্ষতি কি।


পীযুষ কলেজ থেকে গাড়ি ড্রাইভ করে সোজা হাসপাতালে ফিরল দুপুর একটা নাগাদ। হাসপাতালে এসেই খবরটা পেল, পিকলুকে হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে গেছে রমা। কোথায় নিয়ে যেতে পারে রমা? ওই বেদের কাছে! সে তো অনেকদূর সুন্দরবন না কোথায় যেন বাড়ী!

পীযুষ রমাকে ফোন করেও পাচ্ছে না। বারবার নট রিচিবল বলছে ফোনটা। বাড়ি ফিরে দেখল চাঁপা একা রয়েছে। পীযুষ জিজ্ঞেস করল চাঁপাকে রমা কোথায় গেছে।

চাঁপা জানালো---বৌদি পিকলু বাবুটারে লয়ে আমার মার সাথে বেদের ঘরে গেছে গো দাদা। ফিরতে কাল বিকাল হতে পারে।

----মানে! বলা নেই কওয়া নেই, ছেলেটাকে নিয়ে চলে গেল কোথাকার কোন বেদের কাছে! আশ্চর্য তো। আর থাকবেই বা কোথায়?

চাঁপা কিছু সদুত্তর দিতে পারলো না। পীযুষ বুঝতে পারছে রমার যেহেতু মনের মধ্যে অস্থিরতা তাই সে এরকম সিদ্ধান্ত নিয়েছে। হয়ত শেষবেলায় যদি সে এমনটা করেও খানিক হালকা হতে পারে। পরে হয়ত তখন মনে হতে পারতো তার ঐ বেদের কাছে নিয়ে গেলে ভালো হতে পারতো। তবু দুশ্চিন্তা কাটছে না পীযুষের। থাকবে কোথায় রমা। সুন্দরবনের সরবেড়িয়া গ্রাম সম্পর্কে খুব একটা ধারণা নেই পীযুষেরও। ষষ্ঠীপদর মুখে শুনেছে রায়মঙ্গল লাগোয়া কালনাগিনী বলে একটি নদী আছে ওখানে। দেউলবাড়ি না কি যেন একটা গ্রাম আছে নিকটে।
গুগল ম্যাপ খুলে দেখল পীযুষ। দেউলবাড়ি সুন্দরবনের গ্রাম দেখালেও সড়বেড়িয়ার কোনো চিহ্ন নেই। ওখানেই কোথাও হবে হয়ত। পীযুষ ঠিক করল কাল ভোরে ও নিজেই গাড়ি ড্রাইভ করে যাবে ওখানে।

চলবে।
Like Reply
#29

আগামীকাল আপডেট আসবে।
[+] 5 users Like Henry's post
Like Reply
#30

পর্ব ৬

মন মাঝি তোর বৈঠা নে রে
আমি আর বাইতে পারলাম না
সারা জনম উজান বাইলাম
ভাটির নাগাল পাইলাম না।

মজিদ আলি কাঁপা গলায় গানটা গাইছে আর জাল থেকে মাছগুলো ছাড়িয়ে ডিঙিতে ছুঁড়ে ফেলছে। একটু ছোট মাছ হলেই ছুঁড়ে দিচ্ছে নদীর বুকে।
শম্ভুর জাল তখনও নদীতে। গোটানো হতে বাকি। ও শুনছিল মজিদের কাঁপা গলার গান। মজিদ বললে--কি গো ভীমনাগের পো, জাল কি আজ তুইলিবি লাই লা কি?

---তোমার গান শুইনে তো চাচা, জাল ফেইলে রেখে শুধু শুনতে মন চায়।

মজিদ হেসে বলল---দে দিখি, বিড়ি দে।

শম্ভু মজিদের ডিঙ্গিতে একটা বিড়ি ছুঁড়ে দিল। মজিদ বিড়িটা ধরিয়ে বললে---জানিস আমার আব্বা কি কইতো, বিড়ির আগুন মনের আগুন নিভায়। আব্বা যেত গেরামে গেরামে গান করতে। বোষ্টমদের সাথে তাল মিলাইতো। তারা গায় ঠাকুর দেবতার গান, আমার আব্বা জাইনতো মাঝি জেবনের গান। শুইনবি লা কি আরেকটা?

---শুনাও। জালটা ততখুনে আরেকটু রসু।

মজিদ বিড়ির ধোঁয়া ছেড়ে চোখ বুজে গাইতে লাগলো, ওর হাতের জ্বলন্ত বিড়িটাকে অবহেলা করে। বিড়ি পুড়তে পুড়তে ওর মনের ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো ভাটিয়ালি সুরের গান---

সদ্য ফুটা কুঁড়ির ভিতর ভ্রমর গান তুইলে
কামে ভরা দেহের ভিতর পাঁজরটা যায় ফুইলে

হাজা মজা এক পুকুর ভিতর সাঁতারায় শিং মাছে
নদীর ভিতর আসমান ডুইবে জেবন সংসার মাঝে

নির্বিবাদী নর সাইথে মিলল যখুন নারী
কাল নাগিনী বুকে তখুন নাইমছে লোনা বারি...

জালটা গোছাতে লাগলো শম্ভু। পড়ন্ত বেলা। খুব করে তিনটা তো বাজবেই। ফিরে মাছ ভাত রাঁধবে সে। ষষ্ঠীটাকে আসতে বলেছিল। তার নাকি সকাল থেকে জ্বর। শম্ভু দেখল আজ জালে উঠেছে পার্শে, খয়রা, বড় সাইজের তেলাপিয়াও। সরবেড়িয়া হাটে যদি ষষ্ঠী সন্ধেবেলা বেচে আসতে পারে ভালো দাম পাবে।

নৌকা নিয়ে ও যখন ফিরল ঘাটে, তখন দ্বিপ্রহর তিনটে। ঘাট বলতে ওর নিজস্ব। দাদু সনাতন মাঝির বাপ ঠাকুর্দা বানিয়েছিল বসত লাগোয়া নদীর এক অংশে বড় শিরীষ গাছের কাছটা, বড় বড় গাছের গুঁড়ি ফেলে। সে গুঁড়ি অনেক ক্ষয়ে গেছে। কয়েকটা বন্যার সময় ভাসিয়ে নিয়ে গেছে। ঐ ঘাটেই সে তার নৌকা ভেড়ালো। কাদা মাখা গায়ে ঠোঁটে জ্বলন্ত বিড়িটা চেপে মাছের বালতি হাতে, কাঁধে জাল ফেলে নিজের ঘরের দিকে ফিরতেই চমকে উঠল শম্ভু। কালনাগিনীর ঘাট থেকেই ওর দু' চালা ঘর দেখা যায়। বেশী তো দূর নয়, পঞ্চাশ গজেরও কম হবে।

একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে চালার সামনে। কয়েকজনের জটলাও রয়েছে তার পাশে। মাঝে মধ্যমনি ষষ্ঠীপদটিকেও দেখতে পাচ্ছে শম্ভু। কাছে আসতেই ষষ্ঠী বলল---এই যে শম্ভু আইসছে দিদিমণি, ভীমনাগ বেদের পো।

শম্ভু লক্ষ্য করল ফর্সা উজ্জ্বল রঙের এক শাড়ী পরিহিতা শহুরে দিদিমণি। সঙ্গে একটা আটপৌরে শাড়িতে বয়স্কা মহিলা। দেউলবাড়ির মণ্ডল পাড়ার একটা ছেলেও সঙ্গে আছে। শম্ভু খানিকটা বিব্রত হয়ে বলল---কি হছে এখুন?

ষষ্ঠী বললে---শহুর থিকা দিদিমণি আসছে। তার ফুলের মত বাচ্চাটারে সাপে কাইটছে রে শম্ভু।

শম্ভু বিরক্ত হল। এখন সে আয়েশ করে রাঁধবে। কোনো কাজে তার মন নেই। সাপে কাটা রুগীতো দেখবারই ইচ্ছে নেই তার। সে তো ঠিকই করে নিয়েছে; দাদুর মত ডিঙি বেয়ে মাছ ধরবে। ইচ্ছে হলে সরবেড়িয়া হাটে বেচে আসবে। তাই বললে---আমি এখুন চিকিচ্ছা কইরি লা। বলে দে ষষ্ঠী। হাসপাতালের ডাক্তারটার লিগে দেখাইতে।

---ডাক্তার পাইরবে লাই রে শম্ভু। সে জন্য তো তোর কাছটা আইসছে। তু লা দেইখলে কি হবে বাচ্চাটার!

দেউলবাড়ির মন্ডল পাড়ার ছেলে বলতে সরলার ভাসুরের ছেলে ভগীরথ। সে কাকুতি করে বলল---শম্ভু একটু দিখতে তো পারিস রুগীটারে। শহর থিকে এদ্দুর আসসে, শুধু তোরে দেখাইবে বইলে।

রমা লক্ষ্য করল সুঠাম কৃষ্ণবর্ণের এই দীর্ঘদেহী যুবকের উস্ক খুস্ক চুল আর দাড়িতে ঢাকা মুখমন্ডল সহ সর্বাঙ্গে একটা বন্য ভাব আছে। কিন্তু চোখের মধ্যে একটা মাদকতা মেশানো, যেখানে মনে হয় এই একাকী বেদে যুবকেরও একটা লুক্কায়িত মানবতা রয়েছে গোপনে। আসলে রমা প্রায়শই মানুষের চোখ দেখে তাকে বোঝার চেষ্টা করে, এটা রমার নিছকই অভ্যাস। পীযুষের চোখে যেমন সে বুদ্ধিদীপ্ততা, নীতিবাগ্মীতা খুঁজে পায়, তেমন অনিমেষের অসভ্য চোখকেও সে চিনে ফেলেছিল অবলীলায়। কিন্তু এই যুবকটি একেবারে নতুন, চেহারা যেন লৌহমানব। অথচ চোখ দুটি ভাসা ভাসা, একটা সরলতা মেশানো প্রগাঢ় মানবিক অনুভূতি নীরবে খেলা করে। সে অনুরোধ করে বললে---দেখুন ভাই, আমার একমাত্র ছেলে। আমি এতদূর থেকে এসেছি বিশেষ কোনো আশা নিয়ে নয়। কিন্তু ছেলের জন্য শেষ চেষ্টাটুকু করে যেতে চাই। আপনি একটিবার আমার ছেলেটিকে দেখে মতামত দিলে আমরা চলে যাবো।

শম্ভু রমার মুখের দিকে না তাকিয়ে বললে---রুগী কোথা দেখতেছি লা তো। রুগীরে উঠানে শুয়াও। আমি গা ধুয়ে আসতেছি।

সরলা কপালে হাত ছুঁয়ে প্রণাম করল। বললে---দিদিমণি, ভীমনাগ বেদের ব্যাটা যখুন, ক্ষমতা আছে কিন্তু তার।

যদিও রমার বিশেষ কোনো আস্থা নেই। ড্রাইভার গাড়ির পেছনের দরজা খুলে দিল। ভগীরথ আর ষষ্ঠীপদ পিকলুর জ্ঞানহীন দেহটা নামিয়ে শম্ভুর হোগলা জঙ্গলে গ্রাস হতে চলা মাটির উঠোনে শুইয়ে দিল। ড্রাইভার বললে---দিদিমণি, আমাকে পয়সা মিটিয়ে দেন। আমার তো আর কোনো কাজ নেই।

রমা বুঝতে পারছিল না ড্রাইভারকে ছেড়ে দেবে কিনা। সত্যিই এই বেদেটা কিছু করতে পারবে নাকি? তেমন অত্যাশ্চর্য কিছু না ঘটলে তো তাদের কিছুক্ষনের মধ্যেই ফিরে যেতে হবে।
ষষ্ঠী অভয় দিয়ে বললে---দিদিমণি শম্ভু যখন রাজি হছে, তখুন ডাইভার ভাইরে ছাইড়ে দেন। কম করে কাইল সকালের আগে কিছু হবে লাই।

ড্রাইভার চলে গেল। সেই সাথে ভগীরথও চলে গেল তার গ্রামে। তার গ্রামটা যে এখান থেকে প্রায় তিন-চার কিমি দূরে। যাবার সময় রমা ওকে ধন্যবাদ জানালো। ভগীরথ সরলাকে বললে---কাকী একবার ঘরটায় ঘুইরে যাবে গো।

শম্ভু স্নান করল কলতলায়। মাত্র দুটো লুঙ্গি তার। একটা ভিজলে আরেকটা বদলে নেয়। গা'টা মুছে, মাটির দেয়ালে আটকে রাখা আয়নাটায় তাকিয়ে চিরুনি দিল সে। মনে মনে গুনগুন করে গাইতে লাগলো মজিদের গাওয়া গানের শেষ দু' কলি---

নির্বিবাদী নরের সাইথে মিলল যখুন নারী
কাল নাগিনী বুকে তখুন নাইমছে লোনা বারি...
[+] 11 users Like Henry's post
Like Reply
#31

উঠানে শুয়ে থাকা তের-চৌদ্দ বছরের ছেলেটার মুখ দেখে মায়া হল শম্ভুর। গা'টার রঙ তার মায়ের মত ফর্সা। পায়ের দংশন স্থানকে দূর থেকে দেখে রোগীর কাছে আসতে না আসতেই বললে---দিখে তো মনে হয় গোখরো কাইটছে।

তারপর শম্ভু পিকলুর মাথাটা নিজের কোলে রাখলো। একবার মা মনসার নাম করে কপালে হাত ছোঁয়ালো। এ তার বাপ-দাদার বেদে সংস্কৃতি। ঠিক ডাক্তারের কায়দায় বুকের কাছে হাত ঠেকিয়ে, হাতের পালস টিপে দেখল শম্ভু। জীবন আছে। ক্ষত স্থানে একটা ছোট ফলের মত কিছু ঘষতে লাগলো খানিক। সাদা হয়ে গেল জায়গাটা। তারপর রমার দিকে তাকিয়ে মুখের মধ্যে একরাশ হতভম্বতা এনে বললে---মনে হইল তিনবার কামড় দিছে। ঘরে সাপ ঢুকলো কি কইরে দিদিমণি? কলকাতা শহুরে তো বিষাক্ত সাপ থাইকবার কথা লয়।

ষষ্ঠী বললে---আমি যে কলকাতা শহুরে মাস্টার বাবুটারে সাপ বিক্রি করি; তার কাছে সাপটা ছিল। কাচের বাক্সটা হতে বার হছে কখন, কেউ বুঝতে পারে লাই।

তবে শম্ভুর মুখে গাম্ভীর্য দেখে ষষ্ঠী বুঝতে পারছে কিছু একটা সমস্যা আছে। শম্ভু বেদে তার আশৈশব বন্ধু, কত সাপে কাটা রুগী সে দেখেছে, শম্ভুর এমন চিন্তিত আর গম্ভীর মুখ কখনো দেখেনি সে। সচরাচর শম্ভু খুব তাচ্ছিল্যের সাথে রুগী দ্যাখে, যেন সাপে কাটা রুগী সারানো তার কাছে নস্যি। সেই শম্ভুই এমন কপাল কুঁচকে পর্যবেক্ষণ করছে ক্ষতস্থান। ফলত ষষ্ঠীপদও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বলল---কি কস শম্ভু?

শম্ভু ঈষৎ চিন্তিত। গম্ভীর হয়ে রয়েছে তার মুখ। বড্ড ভারী উষ্ণ গলায় বললে---পচুর বিষ ঢাইলছে দিদিমণি। কি কইরে হল, এ তো সাধারণ ব্যাপারটা আছে লাই। সাপটার শিকার লা হলে এ কামড় দেয় লাই।

কি আশ্চর্য! রমার বিস্ময় বাড়ছে। ডাক্তাররা যেখানে দীর্ঘ চিকিৎসার পর যেসব কিছু রিপোর্ট করেছে, এ গেঁয়ো বেদে এক লহমায় সে সব বলে দিচ্ছে! রমা বললে---আমরাও তো সেটা বুঝতে পারছি না ভাই। ডাক্তাররাও বিশেষ কিছু বলতে পারলেন না।

ষষ্ঠীর দিকে তাকালো এবার শম্ভু। জিজ্ঞেস করল---বাবুর ঘরে তুই দিছিস সাপটারে লিশ্চয়? কুত্থেকে পেলি?

ষষ্ঠী বুঝল পদ্মের কথাটা ধরা পড়ে যেতে পারে। মোটেই এখুনি বলা যাবে না। সাংঘাতিক হয়ে যাবে। সে তাই বলল---হ' দিছি। সিটা ধইরেছিলাম মাতলার পাড়ে বাদাবন হতে। বড় ছিল কিনা।

শম্ভু বলল---বড় হলেই বিষ ঢাইলবে বেশি; কুথাটা ঠিক লয়। এ ঘটনা আমি আমার জেবনে একবারই দিখছি।

শম্ভুর মনে পড়ল তার তখন সাত-আট বছর বয়স। বাঁকুড়া থেকে এক সাপে কাটা আদিবাসী ছেলেকে আনা হয়েছিল তার ঘরে। এতদূর থেকে রোগী এসেছে ঘরে! তার বাপ ভীমনাগ বেদেও বিশ্বাস করতে পারেনি। কোনো না কোনো ভাবে খবর পেয়েছিল তারা। তা নাহলে ভীমনাগ যতই সাপে কাটায় চিকিৎসা করতে পারদর্শী হোক, দু-তিন গ্রাম লোক ছাড়া কেউ তাকে তেমন চেনে না। হয়ত লোকমুখে খবর ছড়িয়ে আরো কিছু দূরবর্তী জায়গা থেকে রুগী আসতো, যেমন বসিরহাট কিংবা ভাঙড় থেকেও রুগী এসেছে দু একবার। সেভাবেই এ অঞ্চলের কেউ পরিচিতি থাকায় বাঁকুড়া থেকে এসেছে! ভীমনাগ বিস্মিত হয়েছিল সেদিন। পরে অবশ্য ভীমনাগ বেদে বুঝেছিল সে রোগী আসার কারণ আছে। শম্ভুর মনে আছে সে রোগীর জ্ঞান ছিল না। শ্বাস-প্রশ্বাস চলছিল। ছ' মাস তার বাড়িতে ফেলে রেখে চিকিৎসা করেছিল তার বাপ ভীমনাগ বেদে। শম্ভু তার বাপকে অত দরদ নিয়ে কখনো চিকিৎসা করতে দেখেনি কোনোদিন। জিজ্ঞেস করতে বাপ তাকে বলেছিল, 'মানুষটা সাপের শিকার লা রে শম্ভু, মানুষরে ভয় পায়ে সাপ কামড়ায়, কিন্তু ভুল কইরে যদি সাপটা মানুষটারে শিকার ভেবে লেয়, তারে মারাত্বক বিষ ঢালে, এর চিকিচ্ছা হাজারে একটা হয় রে শম্ভু; শিখে রাখ, লাইগতে পারে।'
বাপের সাথে প্রতিদিন নদীর চরে গিয়ে, সুন্দরী-গরান জঙ্গলে গিয়ে জড়ি বুটি, শিকড়-বাকড় সব সংগ্রহ করত সে। রাতে কাছ থেকে দেখত বাপ কিভাবে চিকিৎসা করে। বাপ যখন গেল, তারপর থেকে শম্ভু দশ-বারো বছর একাই বিশ-পঁচিশটা রুগীকে বাঁচিয়েছে। কিন্তু কোনোদিন সে ঘটনার পুনরাবৃত্তি দেখেনি।

শম্ভু লুঙ্গির গাঁট খুলে একটা বিড়ি ঠোঁটের ফাঁকে চেপে ধরল। ষষ্ঠীর দিকে তাকিয়ে বললে---আগুনটা দে দিখি।

ষষ্ঠী লাইটার এগিয়ে দিল শম্ভুর দিকে। শম্ভু বিড়ি ধরিয়ে বললে---দিদিমণি জ্ঞান ফিরাইতে আজ রাইতটা রয়ে যাতে হবে। আমারে এখুন বার হতে হবে জঙ্গলটায়, ওষুধ পত্তর তৈরি কইরতে হবে।

রমার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। সরলার মুখে আনন্দচ্ছল হাসি। যদিও বা জ্ঞান ফিরবে আদৌ কিনা রমা এখনো সন্দিহান, তবু এই প্রথমবার কেউ তাকে ভরসা দিল পিকলুর জ্ঞান ফিরতে পারে।

ষষ্ঠী বলল---দিদিমণি, তা হইলে আজ রাইতটা জালি ঘরে দুটা খেয়ে লিবেন। কাঁসার ভালো থালা বাটিরে দিব।

সরলা প্রতিবাদ করে বললে---দিদিমণি বামুন ঘরেরটা আছে, তুই তারে খাওয়াইবি?

ষষ্ঠীর মুখটা কাঁচুমাচু হয়ে গেল। রমা মৃদু হেসে বলল---না না, ভাই আমি জাত-পাত মানি না। তবে রাতে আর ভাত খাবো না। কিছু শুকনো খাবার সঙ্গে আছে খেয়ে নেব। আমার ছেলেটাকে তোমরা বাঁচাও, শুধু এটুকু প্রার্থনা তোমাদের কাছে।

---সে ক্ষমতা তো শুধু শম্ভুটার আছে দিদিমণি। সে যতক্ষুন আছে কিছু তো একটা হবে। কি কস শম্ভু।

শম্ভু অবশ্য কিছু একটা ভাবছে। আর জানলা দিয়ে নদীর দিকে তাকিয়ে বিড়ির ধোঁয়া ছাড়ছে আপন মনে। সকলেই ওর দিকে তাকিয়ে আছে। রমা দেখতে পাচ্ছে শেষ বিকেলের গোধূলি আভায় ওর এলোমেলো চুল দাড়িতে ভর্তি কুচকুচে কালো কঠোর মুখটা বিষন্ন ভাবুক। হাতের পেশল শরীরে শিরা উপশিরা টানটান। চাবুকের মত শরীরে যেন পরতে পরতে একটা অদ্ভুত দৃঢ়তা। কিছুক্ষন থেমে শম্ভু বললে---দিদিমণি, বাটনাটা বাইটতে পারেন?

বাটনা! মানে শিল-নোড়া! রমা কখনো বাটনা বাটেনি। ওসব তার বাপের বাড়িতে মাকে দেখেছে। রান্নার জন্য মিক্সি মেশিনে মশলা করে নেয় রমা। এমনকি চাঁপাও আজকালকার মেয়ে, বাটন বাটা ওর দ্বারাও হয় না। সরলা বরং বললে---দিদিমনি পারবে নাই। আমি বাইটে দিব। বল কি কইরতে হবে।

শম্ভু একটা ঝুলি খুলে কিছু শকুনো কাঠের টুকরো, শিকড় আর শুকনো হরিতকীর মত দেখতে কিছু ফল মাটিতে ঢেলে দিল। তারপর বললে---এগুলা তেল দিয়া বাইটতে হবে। তবে সরিষার তেল দিয়া লয়।
একটা শিশিতে করে কিছু সবুজ তেল রাখা। ঐটা শিলে ঢেলে দিল শম্ভু। বললে---মাসি, দের লা কইরে কাজ শুরু কইরে দেন।

সারা সন্ধে এমনই নিস্তব্ধ অরণ্যশঙ্কুল নদীতীরের মাটির দোচালা ঘরে পিকলুর শুশ্রূষা নিয়ে কাটলো রমার। আসলে রমার নয়, রমা শুধু বিষন্ন মুখে দেখতে লাগলো শম্ভুর নানা চিকিৎসা পদ্ধতি। রমা জানে না আসলেই কোনো বুজরুকী কিনা, তবে শম্ভুর তৎপরতায় সে দেখতে পাচ্ছে, যদিও এটি বুজরুকী হয়, তবে সেই বুজরুকীতে শম্ভুর গভীর বিশ্বাস রয়েছে। রমা আরেকটি জিনিস লক্ষ্য করল, এ পর্যন্ত বেদেটি কোনো মন্ত্রচ্চারণ, জলপোড়া, তাবিজ-কবচ এসব কিছুই করেনি।
পিকলুর হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত পায়ে ওই আঠালো সবুজ বাটনটা লাগিয়ে দিয়েছে শম্ভু। তার ওপর কিছু পাতা চাপিয়ে একটা ময়লা পাতলা কাপড় দিয়ে মৃদু করে বেঁধে দিয়েছে। ঠিক কামড়ের দাগ তিনটির মধ্যবর্তী স্থানে তিনটে সূচ গাঁথা। তার সাথে অনবরত পিকলুর বুকে তেল মালিশ করছে শম্ভু। ওর শক্ত দীর্ঘ হাতের থাবায় পিকলুর নরম বুকের পাঁজর দেখা যাচ্ছে। রাত্রি ন'টা পর্যন্ত একই ভাবেই শম্ভু রয়ে গেল পিকলুর চিকিৎসায়। মাঝে রমাকে বললে---দিদিমণি, কিছু খাবার হলে খেয়েলেন। ঘুম পাইলে ঘুমিয়েটা লিবেন ইখানটা। দো চালায় আমার সাপঘরটা আছে। সিখানটা আমি শুয়ে পইড়বো।

খেতে তো ইচ্ছে নেই রমার। তবু পেটের ভেতর অস্বস্তি হচ্ছে। সেই সকালে ভাত খেয়ে বেরিয়েছিল। শুকনো কিছু স্নাক্স সরলা মাসির সাথে ভাগ করে খেলো ও। পীযুষকে ফোন করে সবটা জানাতে চেয়েছিল রমা। কিন্তু এখানে নেটওয়ার্ক বলে কিছু নেই। সুন্দরবনের এক অচেনা আদিম অরণ্য যেন। গ্রীষ্মের দিন হলেও রাতে ফুরফুরে নদীর বাতাস জানালা দিয়ে ঢুকছে। ছোট তক্তাপোষের মত খাটে পিকলুকে মাঝে রেখে সরলা মাসি আর রমা ঘুমিয়ে পড়ল রাত্রি এগারোটা নাগাদ। ক্লান্তিতে শুয়ে পড়তেই ওদের সকলের চোখে ঘুম এসে গেছে।

পীযুষের অবশ্য ঘুম আসছে না। রমা একা একা ছেলেটাকে নিয়ে বাইরে আছে। ষষ্ঠীর ফোন নম্বরটা ছিল। আসলে পীযুষের অভ্যাস জরুরী নম্বর না হলে সেভ করে না। ষষ্ঠী তার মত করে যখন ইচ্ছে হত সাপ দিয়ে গেছে। পীযুষ বাড়ি না থাকলে ফিরে গেছে। ফলত নম্বরটা একটা কাগজের টুকরোতে লিখে গেছিল ষষ্ঠীপদ। সে কাগজের টুকরো আদৌ গচ্ছিত আছে কিনা তাও মনে নেই পীযুষের। ভোরবেলা ও নিজে গাড়ি ড্রাইভ করে বেরোবে। দেউলবাড়ি জায়গাটা যেহেতু গুগল মানচিত্রে দেখাচ্ছে। সেখানে গেলেই নিশ্চই একটা সুরাহা হবে।
++++++
[+] 7 users Like Henry's post
Like Reply
#32

আশ্চর্য! রহস্য! নাকি কোনো অতীন্দ্রিয় শক্তি! নাকি নিছকই প্রাচীন বেদেদের আয়ুর্বেদিক চিকিৎসা! জানা নেই রমার। কিন্তু আশ্চর্য তো বটেই। মধ্যরাতে সেই আশ্চর্য রমার চোখের সামনে ঘটল। তখন রাত্রি আড়াইটে। অকস্মাৎ অস্পষ্ট শব্দ কানে এলো রমার। কেউ যেন ডাকছে তাকে। প্রথমটা মনে হল, 'রমা' বলে তাকে কেউ আহ্বান করছে। পরক্ষনে বুঝতে পারলো 'রমা' নয় 'মা' বলেই কেউ ডাকছে। এবং সেই ডাক তার ঘুমঘোরে স্বপনে। কিন্তু এ কি! এ শব্দ তো স্বপ্নের মধ্যে নয়! ঘুম ভেঙে গেছে তার। এখন সেই শব্দ আরো স্পষ্ট। স্পষ্টতই পিকলু তার পাশে আড়ষ্ঠ গলায় বিড়বিড় করছে, শব্দটি পরিষ্কার 'মা'।

রমা ঘুরে পড়ল পিকলুর দিকে,---পিকলু! পিকলু! বলে ঠেলা দিল রমা। এখনও যেন মনে হচ্ছে পিকলু তাদের লেক টাউনের বাড়িতে ঘুমিয়ে রয়েছে। আর ঘুমের মধ্যে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে মাকে ডাকছে।

খানিক ঠেলা দিতেই চোখ মেলে তাকালো পিকলু। কি আশ্চর্য! রমা আনন্দে কেঁদে ফেলবে। সরলাও উঠে পড়েছে। পিকলু মায়ের দিকে তাকিয়ে, অস্পষ্ট, জড়ানো জিভে সে কিছু বলতে চায়। তার প্রথম শব্দ আবারও 'মা'।

সরলা গিয়ে ডেকে আনলো শম্ভুকে। ঝিম ধরা পদ্মের নেশা থেকে সে আজ বহুদিন দূরে। এখন হালকা ঘুম হয় তার। সেও এক অদ্ভুত স্বপ্ন দেখছিল; মজিদ চাচা গান গাইছে, পিকলুর মত একটা ফুটফুটে বাচ্চাকে নিয়ে সে নদীতে মাছ ধরা শেখাচ্ছে। ঠিক যেভাবে তার দাদু সনাতন মাঝি কিংবা মা কমলা তাকে নদী চিনিয়েছিল। শিশুটির গলায় সে শুনতে পাচ্ছে 'বাপ' ডাক। ঘুম ভাঙতে সামনে সে সরলাকে দেখতে পেল। একি তার বত্রিশ বছরের যৌবনের অচেতন ইচ্ছার স্বপ্ন গ্রাস!

শম্ভুরটির স্বপ্ন হলেও রমারটি বাস্তব। পিকলুর মাথাটা কোলে নিয়ে বসে আছে রমা। লম্ফের আলোতে রমার ফর্সা কোমল মুখটায় লাল আভা। মুখে উছ্বলতা। একজন মায়ের সবচেয়ে সুখী সময়, তার অসুস্থ সন্তানের সুস্থ হয়ে ওঠা।


পিকলু আধো আধো কথা বলছে। সেই কথায় জড়তা আছে। তবে বোঝা যায়। রমা বুঝতে পারছে। সে কোথায়, কি হয়েছে তার, তার ভয় করছে, এইসব বলছে পিকলু। মায়ের কাছে মুখ লুকোতে চায় তার সদ্য কৈশরে পা দেওয়া চৌদ্দ বছরের ছেলে। যে কিনা কৈশরের দেহজ চাহিদায় সবসময় এখন বড়দের মত হতে চাইতো। রমা পিকলুর কপালে চুমু এঁকে দিল। শম্ভু এসে পিকলুর পাশে বসতে পিকলুর বিস্ময়ের অন্ত নেই। সেই অস্পষ্ট স্বরে সে বললে--এ কে মা?

---তুই অসুস্থ ছিলি সোনা। তোকে এই কাকুটা ভালো করেছে।

রমা শম্ভুর মুখের দিকে তাকিয়ে আছে চরম বিস্ময়ে, আশ্চর্যতায়, শ্রদ্ধায়, মুগ্ধতায়। কি এক চরম ভুল করতে যাচ্ছিল সে। এই গ্রামীন বেদেকে বিশ্বাস না করে যদি সে আজও হাসপাতালের বেডে পিকলুকে ফেলে রাখতো! গায়ে কাঁটা দিয়ে উঠল রমার। এই দীর্ঘদেহী কৃষ্ণবর্ণ পেশীবহুল সুঠাম চেহারার বেদে যুবকটিকে, এখন তার ঈশ্বর মনে হচ্ছে। যেন মনে হচ্ছে ঈশ্বর এমনই থাকেন, লোকচক্ষুর আড়ালে, কোনো এক বন্যা কবলিত নদীর ধারে দু' চালা মাটির ঘরে।

ভোরের দিকে একটা স্নিগ্ধ বাতাস বয়ে যাচ্ছে নদীর বুক চিরে এই হোগলা, গোলপাতা, গরানের জঙ্গল দিয়ে। শম্ভুকে জঙ্গল থেকে সংগ্রহ করতে হবে কিছু গাছের বীজ, শিকড়, জড়ি-বুটি। সে তাই বেরিয়েছে তার ডিঙিতে করে কালনাগিনী পেরিয়ে ঠিক উল্টো দিকের গভীর জঙ্গলে। ওদিকে বনবিবির বাহনের দেখা পাওয়া যায়। শম্ভু সেসব পরোয়া করে না। বেদে আর সুন্দরবনের দুঃসাহসিক জেলে রক্ত তার গায়ে। মা কমলাকে দেখেছে সে জেলে বাড়ির মেয়ে হয়ে কি সাহসটাই না রাখতো। যাবার সময় রমাকে বলে গেছে---দিদিমণি, জ্ঞানটা ফিইরছে মানে বিষটা নামে লাই, সারা গায়ে বিষটা আছে। বাচ্চারে এখন প্যারালাইসটা হছে। এ বাচ্চা হাঁইটতে, চইলতে আরো পাঁচ-ছ মাস লাইগবে। বিষ তো আর কম ঢাইলে লাই গোখরাটা। পাঁচ-ছ মাস চিকিচ্ছা কইরলে আপনার বাচ্চাটা ঠিক হবে।


রমার বিশ্বাস জন্মেছে শম্ভুর ওপর। যে লোক তার ছেলের জীবন বাঁচাতে পারে তার ওপর বিশ্বাস না করে উপায় আছে। তাই রমা বলেছিল--ভাই, আপনি কলকাতায় আমাদের বাড়িতে থেকে চিকিৎসা করবেন। আপনার থাকা খাবার সব ব্যবস্থা করে দেব। কোনো সমস্যা হবে না। আপনি যত টাকা চাইবেন...

শম্ভুকে এই টাকার কথাটা বলা বোধ হয় ঠিক হয়নি রমার। খানিকটা রেগে গিয়ে বলেছিল---দিখেন দিদিমণি, টাকা আমি লেই, সে চিকিচ্ছা যখুন আমার কাজটা আছে। আমি ঠিক কইরেছি আর বেদের কাজ কইরব লা। আপনার ছেলার লগে আমি কইরছি, বাচ্চা ছেলা বইলে। আর সবচেয়ে বড়টা হইল, আমি এই ঘটনা জেবনে একবার দিখছি, তখুন আমি সাত-আট বছরের। আমার বাপ বাঁকুড়ার একটা আদিবাসী ছেলার জেবন বাঁচাইছিল ছ মাস চিকিচ্ছা কইরে। সে ঘটনাও আপনার ছেলাটার মতন ছিল, পচুর বিষ ছিল তার গা'রে। আরেকটা কথা মনে রাইখবেন আপনারা বড়লোকটা আছেন বইলে শম্ভু বেদেরে পয়সার লালসা দিবেন লাই।

ষষ্ঠীপদ শম্ভুর গরম মাথা বাগে আনতে বলেছিল---দিদিমণিটা কি বুঝে কয়েছে এসবটা, সেটা লা বুঝে তু বড় রাগ করিস শম্ভু।

শম্ভুর মাথা ঠান্ডা হল তখন। বলল---বাচ্চারে লয়ে আমার দু' চালা ঘরে রয়ে যাতে হবে দিদিমণি। শহুরে গিয়া চিকিচ্ছা হবে লাই। যখুন তখুন জড়ি বটি বানাইতে লাইগবে, জঙ্গলটাই হল রুগীর দাওয়াই। আপনারা শহুরের লোক আছেন কষ্টটা হবে, দিখেন যদি ছেলাটারে বাঁচাইতে চান।

রমা বুঝতে পারছিল রাতের বেলা নদীর ওপর দিয়ে বাতাস বইলেও দুপুরে গ্রীষ্মের তীব্র গরম এখানে। মাটির এই দোচালা ঘরে পিকলুকে নিয়ে থাকাটা বড্ড কষ্টকর তার এবং পিকলু উভয়ের পক্ষে। রমা নিজেও এসি কিংবা বৈদ্যুতিক ফ্যানে অভ্যস্ত। পিকলুটা তো একেবারেই গরম সহ্য করতে পারে না। কলেজ হোক বা খেলে বাড়ি ফিরলেই ও এসি চালিয়ে দেয়। সেই তাদেরকে যে করে হোক এখানে থেকে যেতে হবে।

সকালবেলা সরলা চলে গেল দেউলবাড়িতে তার শ্বশুরের ভিটেতে। সেখান থেকে হয়ে ও কলকাতা ফিরে যাবে। পীযুষ পৌঁছল ঠিক ন'টা নাগাদ। ষষ্ঠীপদ স্যারকে দেখতে পেয়ে আহ্লাদিত হয়ে বললে---সার, আমাদের গেরামটা খুঁজে পেলেন কি কইরে?

পীযুষের এখন বিশেষ কথা বলবার মত মানসিকতা নেই। সে জানে না পিকলু কেমন আছে। পিকলুর হৃদস্পন্দন স্তব্ধ হয়ে যায়নি তো! মন্দ কথাটা কাল রাত থেকে তাকে তাড়িয়ে নিয়ে গেছে বারবার। বললে---তোমার দিদিমণি কোথায়?

ষষ্ঠী ডাক ছাড়লো---দিদিমণি বাইরে আসেন, সার আসছে।

রমা বেরিয়ে এলো তৎক্ষনাৎ। পীযুষকে দেখতে পেয়ে তার মনের ভেতর চাপা উচ্ছাস বার হয়ে এলো স্বতঃস্ফূর্তভাবে। পীযুষও চমকে উঠল, এ ক'দিনে ভেঙে পড়া রমার মুখে মৃদু হাসি দেখে। বললে---হয়েছে তোমার ওঝা দেখানো? চলো এবার।

রমা বললে---ভেতরে আসবে না?

পীযুষ কিছুটা বিরক্তি সহকারেই এই মাটির হাভাতে ঘরে ঢুকল। পেছন পেছন ষষ্ঠীপদও সঙ্গ দিল। চমকে উঠল হারপেটোলজিতে পোস্ট ডক্টরেট, জীববিজ্ঞানের অধ্যাপক ডঃ পীযুষ মৈত্র। সত্যিই কি ও স্বপ্ন দেখছে না! তক্তাপোষের রুক্ষ শীতল পাটিতে শায়িত পিকলু তাকিয়ে আছে বাবার দিকে। জড়তা যুক্ত স্বরে বলে উঠছে---বাবা!

এ কেমন করে সম্ভব! পিকলু কথা বলছে! পীযুষ পিকলুর মাথার কাছে বসে ছেলের মাথায় হাত রাখল। পায়ে হাঁটু থেকে গোড়ালি পর্যন্ত ময়লা একটা কাপড়ের ব্যান্ডেজ। তিনটে সূচ সকালে বার করে নিয়েছে শম্ভু। ফলত ঐ জায়গাটি স্বাভাবিক হয়ে আছে।

বিস্ময়ে তাকালো পীযুষ একবার রমার দিকে, একবার ষষ্ঠীপদর দিকে। রমা বললে---আজ ভোর রাতে জ্ঞান ফিরেছে পিকলুর। যদি এখানে না আনতাম কি ভুলটাই না করতাম।

পীযুষের সকল চিকিৎসা বিজ্ঞানের খুঁটিনাটি আস্থা কি মিথ্যে হয়ে যাচ্ছে। কিচ্ছু মাথায় ঢুকছে না ওর। তীব্র বিষ নিউরোটক্সিন, মাত্রাতিরিক্ত বিষ প্রয়োগ, সময়মত এন্টি ভেনাম না দেওয়া! সবকিছুর পরও তার ছেলে জীবিত! এক গেঁয়ো বেদের চিকিৎসায় এত ক্ষমতা!

পীযুষ যে তার যুক্তিবিদ্যার কাছে হেরে যাচ্ছে সেটা রমাও বুঝতে পারছে। বললে---ও কিন্তু কোনো তাবিজ, কবচ কিছুই প্রয়োগ করেনি দেখো। শুধু আয়ুর্বেদিক চিকিৎসা যাকে বলে তাই করেছে।

পীযুষের মুখে যেমন একরাশ বিস্ময়, তেমনই তীব্র আনন্দ, বললে---রমা, এ কি করে সম্ভব হল?

যা যা হয়েছে পীযুষকে সবটা গুছিয়ে বলল রমা। এ ও জানালো পিকলুকে সুস্থ করে তোলার চিকিৎসা চালাতে তাদের থেকে যেতে হবে। পীযুষ বললে---সবটাই বুঝলাম। চোখের সামনে যা দেখছি তাকে তো আর অবিশ্বাস করতে পারি না। কিন্তু এমন পরিবেশে থাকবে কি করে তোমরা?

রমা বললে---ছেলের জন্য আমাকে থাকতেই হবে। যত কষ্টই হোক।

পীযুষ খানিক স্তব্ধ হয়ে বসে রইল। পিকলু অস্পষ্টভাবে বললে---বাবা, আমরা বাড়ি কবে যাবো?

পীযুষ ছেলের কপালে হাত বুলিয়ে দিতে দিতে বললে---যাবো বাবা, যাবো। তুই সুস্থ হয়ে ওঠ, আর কটা দিন পর। তারপর নিয়ে যাবো তোকে।

শম্ভুর উঠোনে এসে দাঁড়ালো পীযুষ। বন্য সুন্দরবনের অসামান্য প্রকৃতির কোলে এই নদী তীরবর্তী জায়গাটা। কদিন থেকে বেড়ানোর জন্য ঠিক আছে। কিন্তু বসবাসের জন্য! একটা সিগারেট ধরিয়ে ষষ্ঠীকে বললে---ষষ্ঠীপদ, এখানে গরম কেমন হয়?

---সার। আমরা গেরামের জল জঙ্গলের লোক। আমাদের তেমুন কষ্ট হয় লা। কিন্তু দিদিমণির কষ্ট হবে। শহুরের মানুষ কিনা। তবে সার রাতে শম্ভুর ঘরটাতে বাতাস হু হু কইরে ঢুকে।

----হুম্ম। কিন্তু তোমাদের ঐ শম্ভু বেদেটি কোথায়?

---সে জঙ্গলে গিছে ওষুধ আইনতে। জড়ি বুটি, শিকড় সব তো জঙ্গল হতে লিয়ে আসে সে।

---লোকটা কি ভালো? মানে নেশা টেশা কিছু করে না তো?

ষষ্ঠী শম্ভুর আজকাল দিশি মদের নেশার কথাটা চেপে গেল। বললে---নেশা টেশা শম্ভুর কিছু লাই। লোক ভালো সে। বয়সটা কম, যুবক ছোকরাটা আছে। বিড়িটা খায় আরকি। মেয়েছেলে লিয়ে তার কুনো....

পীযুষ ষষ্ঠীপদর কথা শেষ হবার আগে বললে---এখানে বাথরুম, স্নানের কি আছে?

---কলতলা আছে সার। দিদিমণির জন্য ঘিরে দিব।

পীযুষ সিগারেট শেষ করে বললে---দেখো ষষ্ঠীপদ, আমি তোমাকে চিনি। তোমার ঐ শম্ভু বেদেকে চিনি না। অবশ্য সে আমার ছেলেকে সুস্থ করেছে মানতেই হবে তার ক্ষমতা। তবে তুমি তোমার দিদিমণি এখানে যেহেতু থাকবে, বাথরুম, একটা রান্নাঘর, যা যা তার প্রয়োজনে লাগবে তৈরি করে দিও। টাকা পয়সা আমি তোমাকে দিয়ে যাচ্ছি। আর কাছে কোনো বাজার আছে?

---বাজার বইলতে সার, সরবেড়িয়াতে আছে, সে হাট যারে বলে আরকি। তবে দেউলবাড়ী কাছে দেবীপুরে বড় বাজার আছে।

---কতটা এখান থেকে?

---এখান থিকা চার-পাঁচ কিমি। সামান্যটা আছে সার।


রমার লিস্ট মত কিছু জিনিস ছাড়াও একটা মিক্সি মেশিন, গ্যাস স্টোভ, বালিশ, বেডকভার, ম্যাট্রেস থালাবাসন, সাবান-শ্যাম্পু তেল, চাল, ডাল, এসকল জিনিস কিনে দিয়ে গেল পীযুষ। এখানে এখনো বিদ্যুতায়ন হয়নি। তবে পীযুষ লক্ষ্য করল দেউলবাড়িতে কিছু অবস্থাপন্ন বাড়িতে সোলার প্যানেল বসানো আছে। এখুনি এই সোলার প্যানেল বসানো অসম্ভব। একটা ইলেট্রনিক্সের দোকানে ইনভার্টার ব্যাটারির অর্ডার করে দিল পীযুষ। গ্রাম্য দোকান; তাই অর্ডার করলে মেলে। ষষ্ঠীকে টাকা পয়সা দিয়েও গেল পীযুষ, সময়মত যেন ব্যাটারিটা নিয়ে গিয়ে ফিট করে দেয় শম্ভুর বাড়িতে।

পীযুষ দুপুরের আগেই ফিরে গেল। পরের সপ্তাহে শনিবার ও আসবে। এর মাঝে ষষ্ঠীর হাতে রমা আর পিকলুর পোশাক পরিচ্ছদ পাঠিয়ে দেবে বলে জানিয়েছে সে।

বাসন্তী হাইওয়ে ধরে গাড়িটা ছুটছে। স্টিয়ারিং ধরা পীযুষের হাতে। মনের মধ্যে অনেককিছুই ধন্দ তৈরি হচ্ছে তার। কি করে একজন সামান্য বেদে এই দুঃসাধ্য করে তুলতে পারে। শুধু কি আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে! আয়ুর্বেদ পঞ্চভূতের মত বাতিল তত্বে বিশ্বাস করে। আজকের কোয়ান্টাম ফিজিক্সে যার কোনই মূল্য নেই। রমা আসলে যা বলল তাতে কি একে প্রাচীন মেডিসিনাল সায়েন্স বলা চলে? প্রাচীন মেডিসিনাল সায়েন্স দিয়ে অবশ্য কিছু দীর্ঘমেয়াদি রোগ সারানো সম্ভব। কিন্তু সাপে কাটা রোগী, ক্যানসার, স্ট্রোক, হার্টের রোগ সারানো কি সম্ভব! ভাবনার তরঙ্গ পীযুষের মস্তিষ্কে খেলা করতে লাগলো। মনে হল আজকের দিনেও ভারতবর্ষে লৌকিক অনেক চিকিৎসাবিজ্ঞান থেকে গেছে, যা জেনারেল বিজ্ঞানের আড়ালেই। সবটা বুজরুকী নয়।
[+] 11 users Like Henry's post
Like Reply
#33

শম্ভু বাড়ি ফিরল বারোটা নাগাদ। ঘরের ভেতরে গ্যাস স্টোভ জ্বলছে। রমা ওতে রান্না করছে। নিজের দো চালায় ওঠার সময় লক্ষ্য করল ঘরময় জিনিস ভর্তি। চালের বস্তাটাও কেউ এনে রেখে গেছে। তার ছোট তক্তাপোশে শীতলপাটির বদলে ম্যাট্রেস, বেডশীট। সবচেয়ে অবাক হল তক্তাপোশে পিকলুর মাথার কাছে রাখা বড় স্ট্যান্ড ফ্যানটা দেখে। হেসে বললে---দিদিমণি, আমার গরীব ঘরে তো জিনিস পত্র ছাড়াই দিছেন। কিন্তু ই পাখাটা ঘুইরবে কি কইরে? কারেন্ট এ সাত গেরামের কুত্থাও লাই।

রমা হেসে বললে---আমার স্বামী এসেছিলেন। তিনি এসব এনে রেখেছেন। আর একটা ব্যাটারি অর্ডার করেছেন কাছেপিঠে কোথায় দোকানে। ওতেই ফ্যানটা চলবে।

শম্ভু ফ্যানের ব্লেডটা হাতে ঘুরিয়ে দেখতে লাগলো। নজর পড়ল ওর এমন কেরামতি দেখে পিকলু হাসছে। শম্ভু বললে---কি ছেলা? এখুন কেমুন লাইগছে?

পিকলু হাসছে, কথায় জিভ আটকে গেলেও বুঝতে অসুবিধা হয় না। বলল---কাকু, ওটা এভাবে ঘোরে না!

---আরে জানি রে বাপ জানি। কারেন্ট লাগে তার জইন্যে। সে জইন্যই তো তুর মা'রে বইললি কারেন্ট লা লিয়ে পাখা লাগাইছেন কেন?

রমা বললে---শম্ভু ভাই, তুমি আজ নিজে হাত পুড়িয়ে রান্না করো না। এখানেই খেয়ে নিও।

শম্ভু হলদে দাঁত বের করে হেসে বললে---দিদিমণি, আমি বারো বছর লিজের জইন্য রাঁধছি। মাঝে বে কইরেছিলাম কিছুদিন। বউটা রাঁধে দিছিল যা।

রমা বললে---ওমা! তুমি বিয়ে করেছিলে? তোমার বউ কোথায়?

---ভেগেছে। আমার লাকি বিষ আছে। সে বিষ লিতে লা পেরে ভেগেছে।

রমা হাসলো। বলল---বয়স কত তোমার? কমই তো মনে হয়। আরেকটা বিয়ে করছ না কেন?

শম্ভু থলে থেকে শিকড়, বাকড় ঢেলে মাটিতে বিছিয়ে দিয়ে বলল---দিদিমণি, এগুলা একটু কাইল রোদে দিতে হবে। শুকলে বাইটতে হবে। আপনার সে মিশিনে হবে লাই। বাটনা শিখে লিতে হবে।

রমা হেসে বললে---ঠিক আছে আমি করে দেব।

চলবে।
Like Reply
#34

আপডেট দিতে তিন-চারদিন দেরী হবে। চাকরীজীবনের ব্যস্ততার জন্য কয়েকদিন বাইরে থাকতে হচ্ছে। আশা করি সোমবার-মঙ্গলবাররের দিকে আপডেট আসবে।
[+] 7 users Like Henry's post
Like Reply
#35

দু একদিনের মধ্যে শম্ভুর ঘরটা যেন বদলে গেল। শম্ভুর মনে পড়ল ষষ্ঠীপদ একদিন বলছিল 'মেয়েছেলের হাত পইড়লে দেখবি ঘরটা কত যতন হছে'। শম্ভুর দো চালা ঘরের নীচ চালায়, যেখানে রমা আর পিকলুর থাকবার ব্যবস্থা হয়েছে, সেখানে সবকিছু টিক টিক করে গোছানো। তক্তাপোষটাও সুন্দর হয়েছে। একবার শম্ভু বসে দেখেছে কি নরম। দেবীপুর থেকে ইলেকট্রিক মিস্ত্রি এসে ব্যাটারী ফিট করে ফ্যানটা চালিয়ে দিয়ে গেছে। সেই ব্যাটারিতে দুটো বাল্ব জ্বলে, একটা নীচ চালায়, অন্যটা উঠোনে। ষষ্ঠীপদ টিন আর ত্রিপল দিয়ে কলতলাটা ঘিরে বাথরুম বানিয়ে দিয়েছে রমার স্নান করবার জন্য।

সুন্দরবন থেকে ফেরার পর পীযুষের মাথায় ঘুরছে প্রাচীন মেডিসিনাল সায়েন্স নিয়ে জানার ইচ্ছা। বিশেষ করে বেদে জনজাতির সর্প দংশনের চিকিৎসা সম্পর্কে। নৃ তত্ব রমার বিষয়, ওর কলেজ জীবনের কিছু বই বুক শেলফে আলাদা করে রাখা। রমা আজকাল ওগুলো নামায়ও না, পড়েও না। ঐ যা মাঝে মধ্যে ঝাড় পোঁছ করে যেমনটি ছিল রেখে দেয়। পীযুষও কখনো ঐ বইগুলোর দিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেনি। আজ তার মধ্য থেকেই 'নোম্যাডস অফ ইন্ডিয়া' বইটা নজরে এসেছে পীযুষের। বেদেরা যাযাবর। ঐ বইটাতে নিশ্চই কিছু কথা আছে ওদের সম্পর্কে।

আজ দুপুরে খেতে বসেছে শম্ভু। বাড়িতে একজন শহরের ভদ্রমহিলা আছে। তাই সে নিজেকে একটু পরিস্কার পরিচ্ছন্ন রাখে আজকাল। স্নানে ঢুকলে টের পায় টিন ঘেরা কলতলাতে সদ্য রমার স্নান করে যাওয়া সুগন্ধী সাবান শ্যাম্পুর ঘ্রাণ। নাক ভরে টেনে নেয় সে সেই ঘ্রাণ। এই ঘ্রাণ নেওয়াটা তার গোপন লালসা। রমাকে যে সে লুকিয়ে এ' কদিন দেখেনি এমন নয়। স্নান করে বেরোনো ফর্সা রমার তকতকে কোমল বাহু, কিংবা লাল, কালো, সবুজ ব্লাউজে ঢাকা ঠাসা পুষ্ট স্তন তার নজরে আসে। শরীরটা চাড়া দিয়ে ওঠে। পরক্ষনে নিজেকে সাবধান করে নেয় শম্ভু, সে ভীমনাগ বেদের ছেলে, কখনো যেন দিদিমণি টের না পায় তার পৌরুষে নোংরা লোভটা জেগে আছে।

রমা তখন পিকলুকে খাওয়াচ্ছে। মাটির দাওয়ায় আসন পেতে ভাত খাচ্ছে শম্ভু। তেলাপিয়া মাছটা ভালোই রেঁধেছে দিদিমণি। এ কদিন সে দিদিমণির হাতের রান্না খাচ্ছে দু'বেলা। মুখে একটা দারুন স্বাদ জমে গেছে তার। মাছের কাঁটা চিবোতে চিবোতে বললে---দিদিমণি অভ্যাস খারাপ কইরে দিতেছেন আমার। আপনার রাঁধা খাওয়ার খিয়ে, আর লিজের রান্না মুখে রুচবেনি গো।

রমা পিকলুর মুখে ঝোল মাখানো ভাতের মন্ড তুলে দিতে দিতে বলল---এবার একটা বিয়ে করে নাও শম্ভু। আর হাত পুড়িয়ে নিজেকে রান্না করে খেতে হবে না।

বিয়ের কথা শুনলে শম্ভু কেমন গম্ভীর হয়ে যায়। এই ক'দিনে ওকে দু'বার বিয়ের কথা বলেছে রমা। সব বারই কেমন গম্ভীর মুখে বিষের কথা বলেছে। বিষটা যে কি রমার জানা নেই। নিশ্চই কোনো পুরোনো দুঃখ আছে শম্ভুর মনে। তবু রমা ওকে বলল---দেখো শম্ভু, বয়স তোমার কম। সংসার শুরু করে ফেলো। দেখো সব পুরোনো কিছু দুঃখ ভুলে যাবে।

শম্ভু এবার হাসলো। এই হাসিতে নিজের প্রতি তাচ্ছিল্য আছে। বলল---দিদিমণি, বেদের পো আমি। আমার দাদু সনাতন মাঝি জেলে। নদীর মাছ ধইরে যা আনন্দটা পাই, সে আনন্দ সংসারের চেয়েও বেশি সুখটা দেয় আমার লিগে।

রমা টের পায় শম্ভুর চেহারাটাই শুধু দীর্ঘ পুরুষালি। গায়ে তার অদম্য জোর। কিন্তু মনের মধ্যে সে একটা সরল মানুষ। এই সরলতা রমার অনেক বেশি ভালো লাগে। কিছুদিন আগে দেখে যে লোকটাকে তার রুক্ষ বন্য মনে হত, সেই লোকটার মানবিক গুনগুলো সে ধারাবাহিক দেখছে। পিকলুর সাথেও শম্ভুর একটা সহজ বন্ধুত্ব হয়ে গেছে। পিকলু আর কথায় কথায় ঘর ফেরার কথা বলে না। বরং শম্ভু যখন ওর চিকিৎসা চালায়, সর্বাঙ্গ শক্ত হাতে চাপ চাপ তেল মালিশ করে; তখন ও তার সাথে নদী, সুন্দরবনের বাঘ, কুমির নিয়ে গল্প করে। পিকলুরও মাত্র কয়েকদিনে কিছু উন্নতি হয়েছে। কোনোরকম স্পিচ থেরাপি ছাড়া কথা খানিকটা স্পষ্ট হয়েছে। হাতের আঙ্গুলগুলোও দু-একটি বাদে সচল।

রমা বিকেল হলে মাঝে মধ্যে নদীর ধারে যায়। নদীর ওপারেই গভীর অরণ্য। গোলপাতা, হোগলার বন ঘিরে আছে শম্ভুর বাড়িটাকেও। কালনাগিনীর ছোট একটা স্রোত ঐ হোগলার বন দিয়ে কোথায় হারিয়ে গেছে। ওর মুখে শম্ভু মাছ ধরার মুগরী বসিয়েছে। ছোট ছোট মাছও ওঠে ওতে। একদিন একটা ইল জাতীয় মাছ রমার দিকে ছুঁড়ে ভয় খাইয়ে দিয়েছিল শম্ভু। পরে বুঝেছিল ওটা সাপ নয়, মাছ। কাদা জলে নেমে শম্ভু মাছ ধরে। রমা পাড়ে বসে গল্প করে ওর সাথে। কখনো রমার সাথে ষষ্ঠীর ছোট্ট মেয়েটা বুলি থাকে।
শম্ভুর গল্পগুলো জল, জঙ্গল আর হাসি ঠাট্টার। শম্ভুর মধ্যে যথেষ্ট বুদ্ধিমত্তা টের পায় রমা। শম্ভুর পড়াশোনা বিশেষ কিছু নেই, অথচ বেশ বুদ্ধিদিপ্ত মজার কথা বলে। তবে শম্ভুর একটা জেদও লক্ষ্য করে রমা, ও বড্ড স্বাধীনচেতা। যেটা ইচ্ছে, সেটা করবে। কেউ ওর ওপর কতৃত্ব ফলাতে পারে না। বরং রমা টুকটাক কিছু কাজ বললে করে দেয়। বিশেষ করে ভারী কিছু কাজ যেটাতে পৌরুষ ক্ষমতা লাগে, সেগুলি রমা শম্ভুকে দিয়ে করিয়ে নেয়।

ষষ্ঠীপদ বাজার করে দেয় লিস্ট মত। রমা ওকে বখশিশও দেয়। ষষ্ঠী লোকটা শম্ভুর মত শক্তিশালী বা দুধর্ষ না হলেও বড্ড সাধারণ। রমাকে বড্ড সম্মান করে। ষষ্ঠীর বউ কাপড় পর্যন্ত কেচে দিতে একদিন এসেছিল রমার কাছে। রমা বারণ করে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে।
[+] 11 users Like Henry's post
Like Reply
#36

হপ্তা খানেক পর পীযুষ এলো সরবেড়িয়ায়। শম্ভুর গ্রামটাকে সরবেড়িয়া না বলা ভালো। আসল সরবেড়িয়া গ্রামটি শেষ হয়েছে ষষ্ঠীর বাড়ি থেকেও আধ কিমি দূরে। ষষ্ঠীর বাড়ি থেকেই শম্ভুর বাড়ি কম করে দেড়শ মিটার। ভৌগলিক ভাবে তাই সরবেড়িয়া না হলেও শম্ভু কিংবা ষষ্ঠী ভোট দেয় সরবেড়িয়া গ্রামেই।
পীযুষ দেখল পিকলুর উন্নতি স্পষ্ট। বিস্ময়ের ঘোর কাটেনা তার। আজও তার শম্ভু বেদেটির সাথে দেখা হল না। শম্ভু আজ গেছে মাছ ধরতে। ফিরতে বিকেল হবে। রমা জলখাবার রেডি করে দিল পীযুষের জন্য। পীযুষকে এখানে আসবার জন্য সেই ভোরবেলা থেকে বেরোতে হয়। রমা না থাকায়, চাঁপা এখন বাড়িতে ছেলেকে নিয়ে থাকে। পীযুষ যখন বেরোচ্ছিল, চাঁপা তখন ঘুমিয়েছিল ছেলেকে নিয়ে। চাঁপাকে আর বিরক্ত করেনি পীযুষ।

রমা টোস্ট আর অমলেট করে দিয়েছে পীযুষের জন্য। খেতে খেতে পীযুষ লক্ষ্য করল ষষ্ঠী কথা মত পানীয় জলের ড্রাম আনিয়ে রাখে। একটা ছোট ফিল্টারও কিনে দিয়ে গেছে পীযুষ। জলআহার শেষ করে পীযুষ রমার পাশে বসল। গল্প করতে লাগলো ছেলের সাথে। পীযুষ নজর করল রমার পিঠটার দিকে। ফর্সা মোলায়েম পিঠে লালচে ইতিউতি ঘামাচি।
পীযুষ বললে---বড্ড গরম হয় তাই না? ফ্যানের বাতাসেও বোধ হয় কিছু হয় না।

রমা হেসে স্বামীর দিকে তাকিয়ে বললে---আমার কোনো কষ্ট হয় না। বেশ সুন্দর লাগে এই প্রাকৃতিক অরণ্য।

পীযুষ হেসে বললে---সে তো বুঝতে পারছি। আমার সুন্দরী বউটার পিঠে ঘামাচির দাগগুলো দেখে।

রমার তক্ষুনি মনে পড়ল---ও হ্যা একটু পাউডার দিয়ে দাও না।

রমার সবসময়ের জন্য অভ্যাস পীযুষকে দিয়েই ওর পিঠে পাউডার লাগানোর। পীযুষ রমার পিঠে ছেলেকে আড়াল করে মৃদু চুমু খেল। তারপর চেপে চেপে পাউডার দিল ওখানে।

পীযুষ চলে গেল এগারোটা নাগাদ। রমা রান্না করে স্নান করে উঠতে উঠতে দেড়টা বাজলো। পিকলুকে খাইয়ে দিয়েছে রমা। ওর আজ বড্ড ইচ্ছে হয়েছিল আইসক্রিম খাবার। রমা ওকে নানাভাবে বুঝিয়ে শান্ত করেছে। যে ছেলে কলেজ, সুইমিং ক্লাব, রনিদের বাড়িতে ক্রিকেট খেলত, কম্পিউটার জুড়ে যার ছিল অজস্র ভিডিও গেমস, সেই ছেলেটা সারাদিন এক জায়গায় শুয়ে, ফলত মন খারাপ একটু আধটু হচ্ছে পিকলুর। পরের সপ্তাহে যদি সম্ভব হয় পীযুষ এলে ওকে একটু গাড়ি করে ঘুরিয়ে আনবে ঠিক করেছে রমা।

খাওয়ার পর পিকলুর পাশে দেহটা এলিয়ে দিয়েছিল রমা। ঘুমটা ধরে গেল ফ্যানের বাতাসে। যদিও বাইরে তীব্র রোদ। বৈশাখের উত্তাপটা এসে পড়ছে মাটির দেয়ালে।
ঘুম ভাঙল যখন; তখন চারটে বাজে। শম্ভু এখনো ফেরেনি। খানিক চিন্তা হতে লাগলো রমার। ষষ্ঠীকে দেখতে পেয়ে বললে---কি ব্যাপার বলতো ষষ্ঠী, শম্ভু এখনো ফিরল না!

ষষ্ঠী হেসে বললে---শম্ভুটা ইরকমই আছে দিদিমণি। চিন্তার কিছু লাই। দেখুন, সে হয়ত মাতলা, রায়মঙ্গল, বিদ্যধরী চলে গিছে মাছ ধরার ন্যাশাটায়।

সত্যিই তাই। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ যখন সন্ধে নামছে ঘনিয়ে, শম্ভু ফিরল। কাঁধে তার জাল। শম্ভুকে দেখতে পেলে বুলি দৌড়ে চলে আসে। ষষ্ঠী আর লতাও এলো সেই সাথে। বালতি থেকে গোটা সাতেক চকচকে রুপালি ইলিশ ছুঁড়ে ফেলল মাটিতে। রমা এই প্রথমবার জেলের হাতে ধরা পড়া সদ্য ইলিশ দেখছে। শম্ভু বললে---দিদিমণি, তিনটা বড় মাছ বাইছে লেন, আজ আপনি রাঁইধবেন। বাকীগুলা ষষ্ঠী বাইচে দেবে সরবেড়িয়া হাটে।

ষষ্ঠী তিনটে মাছ বেছে বেছে রমাকে তুলে রাখতে দিল। শম্ভু ঠোঁটের ফাঁকে বিড়ি গুঁজে বললে---বুলি আজ মোর ঘরটাতে খাবি।

রমা বললে---শুধু ও খাবে কেন? আজ ষষ্ঠী আর লতাও এখানে খাবে।

লতা আড়ষ্ঠ বোধ করে না বলতে গেলেও একবার শম্ভুর দিকে, একবার রমার দিকে তাকালো। রমা বুঝতে পারে ষষ্ঠীপদর বউ লতার একটা শম্ভুর প্রতি বাড়তি আকর্ষণ আছে। যেটাতে আবার শম্ভু যে বিশেষ পাত্তা দেয় না, সেটাও রমা বুঝতে পারে। আসলে ষষ্ঠী বড্ড নরম স্বভাবের পুরুষ মানুষ, শম্ভুর মত বলশালী যুবকের প্রতি সেই সুযোগটা নিতে চায় লতা। তবে রমার এও ভালো লাগে শম্ভুর এই পৌরুষ চরিত্র। শক্ত সমর্থ একাকী যুবক হয়েও বন্ধু স্ত্রীর সুযোগ নিতে সে অবজ্ঞা করে। পুরুষ মানুষের যদি চারিত্রিক দৃঢ়তা না থাকে সেই পুরুষ মানুষের প্রতি নারীরও যে আকর্ষণ কমে যায়, সেটা রমা জানে। তাই বোধ হয় লতার শম্ভুর প্রতি নিষিদ্ধ আকর্ষণটা আরো বেশি।

ষষ্ঠী বাজারে গেল মাছ বেচতে। রমা ঢুকল রান্না করতে। সঙ্গে লেগে থাকলো লতা। শম্ভু স্নান করে দুপুরের সেই ঠান্ডা ভাত খেয়ে পিকলুর পায়ে একটা বাটনের প্রলেপ দিতে ব্যস্ত। মাঝে একবার ওরা চা খেল সকলে। লতা ঠারেঠোরে বারবার দেখে যাচ্ছিল শম্ভুর পেশল দেহ। সে কারণে রমারও চোখ পড়ছিল বেদে পুরুষ মানুষটার দিকে। ঘোর কৃষ্ণবর্ণ শম্ভুর শরীর ভীষণ পেটানো মজবুত। গলায় একটা জড়ি বুটির মালা, যেটা ওর গলায় সর্বদা থাকে। হাতের কঠিন বাহুমূলেও তাবিজ বাঁধা একটা ঘুমসি। কব্জির কাছটা পর্যন্ত শক্ত শিরা-উপশিরা দেখা যায়।

রমা প্রথমদিন থেকেই দেখেছে শম্ভুর চোখটা বড্ড মায়াবী। রুক্ষ পাথর খোদাই করা চুল দাঁড়ির বন্য মুখে দুটি চোখ যেন প্রেমিক পুরুষের। যেন এই যুবকের ঐ চোখে সুন্দরনের নদী, অরণ্যের কত দর্শন লুকিয়ে আছে। চায়ে চুমুক দিতে দিতে রমা শুধু শম্ভুর প্রতি লতার কামার্ত চাহুনি লক্ষ্য করেনি, সেই সাথে লক্ষ্য করেছে শম্ভুর পুরুষদেহের বন্য আদিম সৌন্দর্য্যও।
Like Reply
#37

সরবেড়িয়া হাটে মাছ বিক্রি করছিল ষষ্ঠী। কানে এলো কথাটা। দাস পাড়ার রতিকান্ত দাস ষষ্ঠীকে উদ্দেশ্য করেই বলল---ই সেই ভীমনাগের ব্যাটার বন্ধুটা আছে লয়?

পাশে একটা কমবয়সী যুবক, ষষ্ঠী তাকে ঠিক চেনে না, সে বললে---হ, গলায় গলায় দোস্ত আছে। মেয়েছেলেটা লয়ে আসছে এখুন বেদেটা লা। এ তার লগে দিখি দেবীপুর বাজার থিকা দামী দামী জিনিস কিনে লিয়ে যায়।

ষষ্ঠীর তখন বিক্রিবাটা শেষ। গুছিয়ে গাছিয়ে ওদের কথার গুরুত্ব না দিয়ে রওনা দিলেও ওদের জটলাটা বাড়তে লাগলো ক্রমশ। কথা চালাচালি হতে লাগলো নানান ভাবে।
গিরিধারীর মুদির দোকান আছে। দোকানটা তেমন চলে না। কেবলই পরচর্চার আড্ডা হিসাবে কিংবা তাসুড়ের সন্ধ্যাবাসর হিসাবে ব্যবহৃত হয়। সেই দোকানেই আবার ভোটের সময় কে কত ভোট পাবে, কে গোঁজ হয়ে দাড়াবে, কে কোন গোষ্ঠীর, কে দল বদলাবে; এসব আলোচনা হয়। নদীর ধারে একঘর থাকা শম্ভু বেদেকে কিংবা ষষ্ঠীপদকে ওরা বিশেষ ঘাঁটায় না। তার বড় কারণ শম্ভু বা ষষ্ঠী যেমন গ্রাম্য কোনো ঝামেলায় জড়ায় না, তেমন সাপঘরের ভয় ওদেরও তাড়া করে বেড়ায়। কিন্তু আজকের মুখরোচক আলোচনা ওদের শম্ভুকে ঘিরেই। ইলেকট্রিক মিস্ত্রি তপন নাকি দেখে এসেছে শম্ভুর ঘরে একজন শহরের মেয়েছেলে আছে। তার নাকি অনেক পয়সা। শম্ভুর ঘরে ব্যাটারি বসেছে, রাতে আলো জ্বলে এসব কেউ কেউ নজর করেছে।

গিরিধারী বললে---বিশ্বাস কইরবিনি তুরা মেয়েছেলেটাকে দিখছিস কিনা, শহুরের লা কি দিদিমণি আছে, ফর্সা, দিখতে ভালো, বড়লোকের বউটারে শম্ভু পটাইয়ে ভাগাইল কি কইরে বুঝতে পারলাম লাই।

দীননাথ একটা হোমরা চোমরা ধরনের। স্থানীয় ক্ষমতাসীন দলের সাথেও ওঠাবসা আছে। বললে---শহুরে বড়লোকের বউ হলে পটবে লাই কে বুলল, শম্ভু বেদেটার চেহারাটা দিখছিস? গতরওলা যুবক ছোকরা, ভালো লাগাইতে পারলে বড়লোকের বউ পটবে লা তো কি!

রতিকান্ত বললে---শালা তো বেদের জাত। শহুরে সাপ খেলা দিখাইতে যায়। কোন বাবু ঘরের বউকে ভাগাই লিছে।

প্রফুল্ল মাঝি বয়স্ক মানুষ। সম্পর্কে যেমন ষষ্ঠীর কাকা হয়, তেমন শম্ভুর দাদু সনাতন মাঝিরও জ্ঞাতি কেউ হয়। হাতের লাঠিটায় ভর দিয়ে সে বললে---তুদের এত জ্বলন হয় কেন? তুরা পাইরিস লা বলে? সে তার যা কইরল, কইরল। তুদের কি?

দীননাথ কড়া গলায় বললে---লা পফুল্ল কা, বিষয়টা সিটা লা। গেরামের বদনাম বইলে তো একটা কুথা আছে লা কি। বিয়ে শাদী কইরে রাখ, কে তুরে বাধা দিবে। তা বইলে লোকের বউরে শহর থিকে ভাগাই এনে রাইখবি, বাচ্চা-কাচ্চারা কি শিইখবে!

গিরিধারী বললে---শম্ভুর বাপ ভীমনাগ বেদেরে তুরা দেখিস লাই, বেদে বসত করতে আইসেছিল ক'দিনের জইন্যে। সনাতন জেঠার মেয়েটারে পটাই লিছিল। এরা জড়ি বুটি, মন্ত্র-তন্ত্র জানে। শহর থিকে ভদ্রঘরের বউ ভাগাই আনছে কি এমনি।

কমবয়সী ফাটকা যুবকটা বলল---চুদা খাওয়ার লগে বর ছাইড়ে চলে আসসে। শম্ভুর গতরটা ভালো, ভালো চুইদতে পাইরে বইলেই লা কলকাতা থিকা পড়ালিখা করা দিদিমণিটা বেদের ঘরে আসসে।

প্রফুল্ল আর দীননাথ ছাড়া সকলে হো হো করে হেসে উঠল। গিরিধারী বলল---তুই দেখছিস মেয়েছেলেটারে?

---আমি দিখি লাই। তপনা বইলল শম্ভুর চেয়ে বয়সে বড় হবে। কিন্তু দিদিমনিটা লা কি খুব ফর্সা, ডবকা দিখতে আছে। ছেলে লিয়ে আসসে। সে ছেলে লা কি পঙ্গু আছে। ফ্যান লাগাইতে গেছিল তপনা, শম্ভু লা কি দিনরাত ফ্যানের বাতাস খায়ে আর দিদিমনিটারে চুদে।

আবার সকলে উটকো ছোঁড়াটার রসালো কথায় হেসে উঠল। দীননাথ সকলকে থামিয়ে বললে---কুথাটা হাসির লা। গেরামের বদনাম হবে। একটা ব্যবস্থা কইরতে হবে। মেম্বারকে আজ গিয়ে ব্যাপারটা জানাইব। হয় সে বেদের পো বিয়ে কইরে তারে রাখুক, লা হইলে কুনো মেয়েছেলে লিয়ে গেরামের পরিবেশটা লষ্ট করা যাবে লাই।

সকলে ঠিক ঠিক করে উঠল। দীননাথ গ্রামের মাতব্বর। তার কথা কেউ ফেলে না। ভিন্ন মতামত থাকলেই বিরোধ করার সাহস নেই।

প্রফুল্ল মণ্ডল জানে দীননাথ গ্রামে খুব প্রভাবশালী। তাকে বাধা দেবার ক্ষমতা তার নেই। তবু সে বললে---ভদ্রঘরের দিদিমণিটা আছে। হয়ত দেখ চিকিচ্ছার লগে বেদের কাছেটা আসসে। তুরা খালি খালি বেদের পো'টারে বদনাম কইরতে চাস।

দীননাথ বললে---কাকা, তুমি বয়স্ক লোকটা আছো। আজকালকার দিন সম্পর্কে জানো লাই। মোরা তো বলছি লা যে মেয়েছেলেটাকে ঘরে রাইখতে পারবে লাই। মোরা বইলছি রাইখতে হলে বিয়ে কইরে ঘরে রাখো।
Like Reply
#38

রাতে সকলে প্রানভরে খেল। রমার হাতের রান্নার প্রশংসা সকলের মুখে একসাথে শোনা গেল। হাভাতে জীবনে শম্ভু বা ষষ্ঠী এমন সুস্বাদু রান্না কেউ কখনো খায়নি। ষষ্ঠীর ছয় বছরের মেয়ে বুলিও চিবিয়ে চিবিয়ে কাঁটা সমেত মাছটা খেয়ে ফেলল, অথচ পিকলু এখন ক্লাস এইটে পড়ে, মাছে কাঁটা থাকলে রমাকে বেছে দিতে হয়। বেশি কাঁটা যুক্ত মাছ তো পিকলু খাবেই না।
রমাও কলকাতার বাজারের চেয়ে বেশি টাটকাযুক্ত ইলিশ মাছের স্বাদের অনন্যতা উপভোগ করেছে। পীযুষ ইলিশ ভালোবাসে। রমা ভাবলো নিশ্চই এমন মাছের টেস্ট পেলে ও খুশি হত। এরমধ্যে একদিন যদি সুযোগ হয়, সুন্দরবনের ইলিশ খাওয়াবে পীযুষকে।


খাওয়া দাওয়ার পর লতা আর বুলি চলে গেলেও আজ অনেকদিন পর ষষ্ঠী আর শম্ভু তাস নিয়ে বসেছে দো চালায়। যাবার আগে লতা বাসন কোচনগুলো ধুয়ে দিয়ে গেছে। এক দিক দিয়ে ভালোই হয়েছে, এই এঁটো বাসন ধোয়ার বিষয়টাতে রমার একটু অস্বস্তি হয়। বাড়িতে চাঁপাই ধোয়। রমা ঘুমিয়ে পড়ল পিকলুর পাশে। রাতে এলাকাটা নিঃঝুম হয়ে যায়, একটা পেঁচা ডাকলেও কানে ঠেকে। ছাদের ওপর ষষ্ঠী আর শম্ভুর তাস খেলবার সময়ের নূন্যতম কথাটুকু কখনো কখনো কানে ঠেকছে রমার।

তখন রাত্রি বারোটা মত। রমার ঘুম ধরে গেছিল অনেকক্ষণ। হঠাৎ চেঁচামেচিতে ঘুম ভাঙল তার। কেউ বা কারা যেন সদলবলে ঘরের কপাটের সামনে হুড়োহুড়ি করছে। তাদের গলায় প্রচন্ড ক্রুদ্ধ চিৎকার---শম্ভু! এই শম্ভু! শালা বেদের পো! কই আছিস!

সবেমাত্র তাসের খেলা শেষ করে ষষ্ঠী আর শম্ভু বিড়ি ধরিয়েছিল। চেঁচামেচি শুনে ওরা নীচে নেমে এলো। শম্ভু দেখতে পেল রমা জেগে আছে। শুধু কড়া গলায় একবার বলল---দিদিমণি আপনি বার হবেন লাই।

শম্ভুর উপর চড়াও হবে এমন অবস্থা গ্রামের পঞ্চায়েত সদস্য ইউসুফ মোল্লার লোকেরা। ইউসুফ মোল্লা খান্ত করল ওদের। সঙ্গে রতিকান্ত, দীননাথ সহ সরবেড়িয়ার জেলে পাড়ার কয়েজন যুবকও আছে।

ইউসুফ মোল্লা বললে---দেখ শম্ভু, তোর বাপ ভীমনাগ বেদে গেরামে পচুর সাপে কাটারে এককাল বাঁচাইছে। তারে আমরা সম্মান দিই। তুই তার ব্যাটা। তুইও সাপে কাটা রুগীর চিকিচ্ছা করিস। ঘরে সাপ পুষিস, আমরা আপত্তি করি লাই। কিন্তু আমি শুনলি তুই লা কি শহর থিকে মেয়েছেলে আনে রাইখছিস!


শম্ভুর মাথাটা গরম হয়ে গেল। তার আগেই ষষ্ঠীপদ সামলে নিয়ে বললে---ইউসুফ সাহেব, কুনো মেয়েছেলে লা গো। শহুর থিকে দিদিমণিটা আসসে, তার ব্যাটাটারে সাপে কাটছে বইলে। দিদিমণির বরটাও আইসে, আজই আইসছিল। কলকাতা শহুরে কলেজের বড় মাস্টারটা আছে দিদিমণির বরটা।


অমনি দীননাথ শাসিয়ে উঠল---চুপ কর ষষ্ঠী! আমরা কি বুঝি লাই, কলকাতা শহরে মাস্টারের বউটাকে ফুঁসলিয়ে লিয়ে আসসে এই বেদের ব্যাটা। শালা এর বাপটা ভি তো ফুঁসলাই ছিল জেলে পাড়ার সনাতন মাঝির বেটিরে। যাবে কুথা রক্ত আছে যে।

শম্ভুর মাথায় আগুন জ্বলে উঠল। বাপের নামে গালাগালি সহ্য করতে পারলো না সে। উত্তেজিত কন্ঠে তেড়ে যেতে লাগলো দীননাথের দিকে---কি কইলি, মোর বাপের নামে গালি দিস রেন্ডির পো!

তৎক্ষনাৎ দীননাথের গলাটা চেপে ধরল শম্ভু। মাতব্বর দীননাথের তখন ত্রাহি ত্রাহি অবস্থা। ষষ্ঠী বুঝল প্রচন্ড বিপদ। শম্ভুর গায়ে অদম্য জোর। কিন্তু ইউসুফ মোল্লার বিশাল বাহিনী। এই মুহুর্তেই সঙ্গে আছে দশটা তাগড়া যুবক ছেলে। তবে ইউসুফ নিজেই শান্ত করল সবাইকে। শম্ভুকে বললে---বললি লা তুকে, তুই ভীমনাগ বেদের ব্যাটা আছিস। তাই তুরে কিছু বলব লাই। গায়ে হাত দিবে লাই কেউ। কিন্তু তু যদি যে মেয়েছেলেরে ভাগাই লিয়ে আসছিস, তারে ঘরে রাইখতে চাস, তবে বিয়ে কইরে রাখ। কেউ কিচ্ছু বইলবে লাই, ইটা ইউসুফ মোল্লার এক কথা। এমনি এ গাঁয়ে রাইখতে পারবি লাই।

দেয়ালের আড়াল থেকেও রমা কথাগুলো শুনতে পাচ্ছিল। গ্রামে গঞ্জে রাজনৈতিক হানাহানি আর খুনোখুনি এসব প্রতিদিন খবরের কাগজে পাওয়া যায়। কথায় কথায় ভোটের সময় গুলি-বোমা চলে। এই পরিস্থিতি যে আসলে শম্ভুকে বিপদে ফেলল সেটা বুঝতে রমার বাকি নেই।

শম্ভুর রাগে গা কাঁপছে। ইচ্ছে করছে এখুনি দীননাথকে কুপিয়ে খুন করে ফেলে। ষষ্ঠী তাকে ঠান্ডা করে বললে---শম্ভু ঘুমাবি যা। মাথা ঠান্ডা রাখ।

ঘরে ঢুকতেই সে দেখল রমা বসে রয়েছে বিছানায়। রমা বলল---শম্ভু...

শম্ভু রমাকে কথা না বলতে দিয়ে থামিয়ে দিয়ে বললে---দিদিমণি, ঘুমিয়ে যান। কাল সকালেই কুথা হবে।

না রমা না শম্ভু কেউই ঘুমোতে পারছিল না। শম্ভুর মনটা গ্লানিতে ভরে যাচ্ছিল। তাকে দিদিমনির সামনে এমন অপমান করল ওরা। বড্ড গ্লানি চেপে বসছিল ওর বুকে। সে তো কারোর কখনো ক্ষতি করেনি এ যাবৎ। তবু ওরা এত শত্রুতা করল ওর সাথে। কি বলবে কাল সকালে ও দিদিমণিকে। চলে যেতে বলবে!

ভোরবেলা রমার যখন ঘুম ভাঙলো, তখন শম্ভুকে কোত্থাও দেখতে পেল না ও। রমা উঠানে এসে দেখল নদীর তীরে বসে আছে শম্ভু, শান্ত স্থির হয়ে এক দৃষ্টে চেয়ে। রমা চা করে নিয়ে গিয়ে ওর পাশে রাখলো। নিজেও চায়ে চুমুক দিচ্ছে রমা। শম্ভু রমার উপস্থিতি টের পেয়েও না তাকিয়ে বললে---দিদিমণি, আপনি আজই চইলে যাবেন। বাপ-দাদার ঘর মোর। উরা সাংঘাতিক লোকটা আছে। আপনি থাইকলে আজ লা হয় কাল ঘর ভাইঙবে আমার। আপনার মান সম্মানটা লিয়েও টানাটানি কইরবে। বাজে লোক আছে উরা। আমি একলাটা থাইকলে ই শালাদিগের কুনোটাকে ছাইড়তাম লা। কিন্তু ঘরে মেয়েছিলে থাইকলে সেসব পারব লাই। চইলে যান আপনি।

----কিন্তু পিকলুটার কি হবে শম্ভু। আমার ছেলেকে কি তুমি....

---দিখেন দিদিমণি, আমি জেবনটা বাঁচাই দিছি আপনার ছেলের। আপনি ইবার ডাক্তারটা দিখাই লেন। দিখবেন ঠিক সুস্থটা হয়ে যাবে।

---কিন্তু আমার যে বিশ্বাস হয় না শম্ভু। ডাক্তার তো পারেনি ওকে বাঁচাতে। তুমিই তো পেরেছ।

শম্ভু চা না খেয়েই উঠে গেল ওখান থেকে। ডিঙি নৌকায় দাঁড় বাইতে শুরু করল। যাবার সময় বললে---দিদিমণি, আমি ফিইরলে দিখি যেন আপনি চইলে গেছেন। আমার আর কিছু করার লাই।

চলবে।
Like Reply
#39

সবকিছু ঠিকঠাক চললে রাতে আপডেট আসবে।
[+] 6 users Like Henry's post
Like Reply
#40

শম্ভু যখন ফিরল ঘরে কেউ নেই। কপাটে শেকল তোলা। ঠিক যেভাবে দু হপ্তা আগে সে ফিরে দেখত তার দোচালা ঘরটির দরজা ভেতর থেকে খুলবার কেউ নেই, তেমন। ভেতরে সমস্ত জিনিসগুলো রেখে গেছে রমা। গ্যাস স্টোভ, মিক্সি মেশিন, বাসনপত্র, স্ট্যান্ড ফ্যান যেমনটি ছিল তেমন। শুধু দড়িতে মেলা রমার আর পিকলুর জামা-কাপড়গুলো নেই।

দীর্ঘ শ্বাস ফেলল শম্ভু। খাবারের ঢাকা উল্টে দেখল যাবার আগে রমা তার জন্য রেঁধে রেখে গেছে। কিছুই খেতে ইচ্ছে করছে না শম্ভুর। ক'টা দিন তার বৈরাগি যৌবনে হঠাৎ করে ছন্দ ফিরেছিল। নদী থেকে ফিরলে সে স্নানে যেত, নিজেকে পরিচ্ছন্ন রাখতো যতটা পারে। মাথায় চিরুনী দিত। এখন সেসবের আর দরকার নেই।

দোচালায় গিয়ে ঝাঁপিগুলো খুলে জীবগুলোকে দেখতে লাগলো সে। মনে হল ওর জীবনে কারোরই স্থায়িত্ব নেই। এই জীবগুলোও একদিন ছেড়ে চলে যাবে তাকে, যেমন পদ্ম চলে গেছিল একদিন হঠাৎ করে।

টানটান দেহটা এলিয়ে দিল শীতলপাটিতে। অন্ধকার হাতড়ে বিড়িটা খুঁজে ধরালো। ভাবতে লাগলো যাবারই কথা ছিল একদিন দিদিমণিদের। না হয় তাড়াতাড়ি চলে যেতে হল। খালি খালি ও কিসব ভেবে কষ্ট পাচ্ছে। তবে শম্ভুর মনে এখনো ক্ষতটা রয়ে গেছে, দিদিমণির কাছে ছোট হয়ে গেল সে। কতগুলো বদ লোক এসে যা নয় তা বলে গেল, আর সে কিনা কিছুই করতে পারলো না।

উঠে পড়ল শম্ভু, কলতলায় গেল স্নানে। রমা থাকার ফলে তার দু' সপ্তাহে যে অভ্যাস তৈরি হয়েছে সেটাকে সে বদলাতে পারলো না। কলতলায় এখনো রমার স্নান করে যাওয়া সাবান-শ্যাম্পুর সুগন্ধটা পাচ্ছে সে। ভালো করে ঘ্রাণ নিল ও। শরীরটা টানটান করে উঠল তার। পাশেই রমার ব্যবহৃত ছোট হয়ে আসা সাবানটা খাপে রাখা। তুলে নিয়ে সর্বাঙ্গে মাখতে লাগলো সে। অদ্ভুত উত্তেজনা হচ্ছে তার। এই সাবান দিদিমণির গায়ের সর্বাঙ্গ ছুঁয়েছে। ছুঁয়েছে তার লুকিয়ে দেখা ব্লাউজাবৃত্ত দিদিমণির পুষ্ট স্তনগুলিতে।
সাবানটার রঙও যেন দিদিমণির গায়ের মত ফর্সা। নিজের বুকে পেটে ঘষে ঘষে তীব্র সুখ পেতে লাগলো শম্ভু। শহরের এই বিবাহিত ভদ্রবাড়ির দিদিমণি তার কাছে চাঁদের মত দূরবর্তী। তাকে ছোঁয়া তার অসাধ্য, শম্ভু তা বিলক্ষণ জানে। সেই দিদিমণির গায়ের কোনায় কোনায় পৌঁছানো সাবান এখন তার পুরুষালি কঠিন শরীরে সর্বত্র মাখামাখি।

অদম্য উত্তেজনা টের পাচ্ছে শম্ভু। বড় অবাধ্য এই উত্তেজনা শম্ভুর শরীরকে মাঝে মধ্যে তীব্র করে তোলে। হলোও তাই। স্নান করে এসে লক্ষ্য করল দিদিমণির ব্যবহৃত পোষাকের দু একটি জিনিস ছেড়ে গেছে। তার মধ্যে রয়েছে বহুমূল্যবান অন্তর্বাসটা। কালো ব্রা'টা হাতে নিল শম্ভু। নাকে ঠেকিয়ে ঘ্রাণ নিয়ে এক আদিম উন্মাদনা টের পাচ্ছে। এখন তার মাথার ঠিক নেই। বারবার এই ব্রায়ে চুমু খেয়েও খান্ত হচ্ছে না তার অতৃপ্ত কামনা। কোমরের প্যাঁচ থেকে লুঙ্গিটা ছুঁড়ে ফেলল ও। ফুঁসে উঠল দুই উরুরু মাঝে ওর বৃহৎ গোখরোটা। যার বিষের জ্বালায় গোলাপি একরাতেই পালিয়েছে। বিশাল দন্ডটা ফুঁসছে ক্ষোভে। শম্ভু রমার ব্রেসিয়ারটা চেপে ধরল তার অতৃপ্ত দানবিক লিঙ্গের উপর। কামার্ত স্বরে উচ্চারণ করল---দিদিমণিইইইই...!

শম্ভু জানে এখন হস্তমৈথুন ছাড়া তার উপায় নেই। হাতের মধ্যে শক্ত দানবটা মুঠিয়ে ধরে দ্রুত ওঠানামা চালাতে লাগলো রমাকে কল্পনা করে। ব্রেসিয়ারটা তার লিঙ্গে জড়ানো। শুয়ে পড়ল রমার নরম ম্যাট্রেস দেওয়া তক্তাপোশে। চোখ বুজে শুধু কল্পনা করে যাচ্ছে সে রমাকে, ঠিক যেন রমা তার কামদেবীর প্রবল বাসনাময় মূর্তি। শম্ভুর চোখে ভাসছে রমার নরম শুভ্র শ্বেত পেটের মাংসল ভাঁজ, ভারী ও ঈষৎ ঝুলে থাকা মাংসল দুটো পুষ্ট তাল। যেগুলিকে ও কেবল ব্লাউজ আবৃতই দেখেছে। কল্পনায় শম্ভু দেখতে পাচ্ছে রমার মিষ্টি ভরাট মুখে একরাশ ব্যক্তিত্বময়ী হাসি, তার ভাত বেড়ে দেওয়া, ভদ্র সভ্য ভাবে কথা বলা, শাড়ি আর ব্লাউজের সংযত ভাঁজ। সবটাই যেন এখন শম্ভু বেদের কামোদ্দীপনার অঙ্গ।

কতক্ষণ শম্ভু তার দিদিমণিটিকে ভেবে হস্তমৈথুন করেছে ঠিক নেই। বীর্য স্খলনের পরও চোখ বুজে আছে। রমার পরিত্যাক্ত ব্রেসিয়ার তখন থকথকে আঠালো বেদের বীর্যে ভরে গেছে। এখন যেন হীনমন্যতায় ভুগতে শুরু করেছে শম্ভু। যে দিদিমণিকে সে শ্রদ্ধা করেছিল, যে দিদিমণিটি কিনা অত্যন্ত শিক্ষিত একজন নারী, যার ব্যবহার ছিল অত্যন্ত ভদ্র সভ্য, যে অসহায় হয়ে ছেলেকে নিয়ে তার দ্বারস্থ হয়েছিল শুধু চিকিৎসার জন্য, যে দিদিমণির সম্মান রক্ষার্থে ব্যর্থ হওয়ায় তার মনের মধ্যে গ্লানি এখনো পুষে আছে; সেই দিদিমণির প্রতিই কিনা সে শেষ পর্যন্ত বিকৃত গোপন বাসনা মেটালো!

ব্রেসিয়ারটার দিকে তাকালো শম্ভু। প্রচুর বীর্য ঢেলেছে তাতে ও। যেন দু হপ্তা ধরে তার মনের অবচেতনের গোপন পাপ জমে আছে তাতে। এখন আরেকটি গ্লানি তাকে চেপে ধরল। মন খারাপ করে উঠে বসল সে। সোজাসুজি চলে গেল নদীর পাড়ে। নদীর জলে ছুঁড়ে ফেলল ব্রেসিয়ারটা। বিড়ি ধরিয়ে বসে রইল নিশ্চল হয়ে, যেন এই কালনাগিনী পাড়ের অরণ্যে ঘেরা রাতে সে এক নিঃসঙ্গ অভিশপ্ত দানব।
+++++
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)