Thread Rating:
  • 62 Vote(s) - 3.32 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance মায়া - আমরা সবাই বাঁধা যেখানে (সমাপ্ত)Completed

Showing only the posts of nextpage: 221 of 438 posts. Show all posts
#81

(18-04-2022, 07:00 PM)a-man Wrote:  প্রেম কখনো মধুর
কখনো সে বেদনা বিধুর...
কখনো কাঁদায়, 
কখনো হাসায়, 
কখনো কাছে 
কখনো সে দূর, বহু দূর...........

yr):

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82

পর্ব- চৌদ্দ




পার্থ কদিন ধরেই বলছিলো ওর জন্মদিনে তথা কে ওদের বাসায় যেতেই হবে। বাসার কথা শুনে তথা প্রথমেই সাফ না করে দিয়েছিল। বাসায় অনুষ্ঠান মানেই অনেকেই থাকবে। ওদের ফ্যামিলির লোকজন, আত্মীয় স্বজন, প্রতিবেশি ওদের মাঝে তথা গিয়ে কি করবে। পরিচয়ে কি বলবে, বন্ধু? মেয়ে বন্ধু এভাবে বাসায় যায় নাকি। এর চেয়ে ভাল সে যাবে না।


কিন্তু ও দিকে পার্থ নাছোড়বান্দা, তথা কে যেতেই হবে। বাসায় অনুষ্ঠানে শুধু বন্ধু-বান্ধবরাই থাকবে। পার্থের বাবা মা চাকরি করে তাই তারা দিনে বাসায় থাকে না তখনি বন্ধু রা মিলে সেলিব্রেট করবে। বারবার করে পার্থ এমন ভাবে তথাকে মানানোর চেষ্টা করেই চলেছে। শেষ পর্যন্ত তথাকে রাজি হতেই হলো, বলতে গেলে বাধ্যই হলো। ভালবাসার মানুষ জন্মদিনে মন খারাপ করে থাকুক সেটা তথা নিজেও চায় না। আজকাল তথার পুরো পৃথিবীটাই জুড়ে পার্থ। পার্থের জন্য ওর ভালবাসার জন্য সব কিছু করতে পারে তথা।

টিউশন নিয়ে টেনশনে ছিল সেটাও না থাকাতে পার্থের জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার সুযোগ টা আরও ভালভাবে তৈরী হয়ে যায়। বাসা থেকে বেরিয়ে আগে চলে যায় গাঙ্গিনাপাড় ঘড়ির মার্কেটে। গত দু মাসের জমানো টাকা দিয়ে পার্থ কে গিফট দেবার জন্য একটা ঘড়ি কিনবে। ঘড়ি কিনে শাপলা স্কয়ারে এসে পার্থকে ফোন করে। একটু পরেই বাইকে এসে তথা কে বাসায় নিয়ে যায়।

সকাল থেকে আকাশ টা মেঘলা হয়ে আছে, মাঝে সাঝে ঝড়ো বাতাস বইছে৷ পার্থের বাসায় যাবার পথেই ঝিরিঝিরি বৃষ্টি পড়তে শুরু করলো৷ বৃষ্টির বেগ বাড়ার আগেই ওরা বাসায় পৌঁছে গিয়েছিল। ওদের বাসাটা নাহা রোডের একটু ভিতরের দিকে। একটা ৮ তলা বিল্ডিং এর তিন তলার একটা ইউনিটে পার্থ রা থাকে। ভালই বড়সড় ইউনিট টা। তিনটে রুম, দুটো বাথরুম, রান্নাঘর, ডাইনিং রুম, বারান্দা সবই আছে। বাসায় ঢুকে কাউকে দেখতে না পেয়ে অবাক হয় তথা।

-তোমার বাকি বন্ধুরা কোথায়? তুমি না বলেছিলে তোমার কলেজের বন্ধু-বান্ধবীরা আসবে।

-হুম আসবে তো। বৃষ্টির কারণে আটকে গেছে। একটু আগেই কথা হয়েছে এইতো কিছুক্ষণের মাঝে এসে পড়বে।

-একটা তোয়ালে দিবে, চুল গুলো ভিজে গেছে।

-এইতো এনে দিচ্ছি।

তোয়ালে দিয়ে চুল গুলো মুছে নিয়ে পার্থের রুমে গিয়ে বসে তথা। খুব ছিমছাম করে সাজানো রুমটা। একপাশের দেয়ালে সুন্দর সুন্দর ছবি আর্ট করা। টেবিলের উপরে পার্থের একটা বড় বাধানো ছবি তার চারপাশে ছোট ছোট নানা রঙের বাতি জ্বলছে।

-তা আমার জন্য কি গিফট এনেছো। দেখাবে না??

-যেটুকু টাকা জমিয়েছিলাম সেটা দিয়ে একটা ঘড়ি এনেছি।( ব্যাগ থেকে ঘড়িটা বের করে) তোমার পছন্দ হয়েছে।

-অনেক সুন্দর, আমার হাতে পড়িয়ে দাও।

-সত্যি?

-হুম সত্যিই জান। অনেক সুন্দর মানিয়েছে। তা আমার যে আরেকটা গিফট পাওনা সেটা??

-(অবাক হয়ে)আর কিসের গিফট?

-কেন, মনে নেই? আমি যেটা চেয়েছিলাম।

-না না। ওসব হবে না৷

-(কাঁদু কাঁদু মুখ করে) প্লিজ জান। একটা শুধু একটা কিস করবো প্লিজ।

-আমি পারবো না৷ এমন করো না।

-একবার, শুধু একবার জান। আমি কি কখনো তোমাকে অন্যদের মত জোর করেছি? কখনো এসব চেয়েছি। আজ আমার জন্মদিনে একটা বার চাইছি আর তুমি এমন করছো।

-তুমি না একটা, আমার এসব কেমন যেন লাগে। আমি পারবো না।

-তুমি পারবে, আমি শিখিয়ে দেব। তোমার লজ্জা লাগলে চোখ বন্ধ করে রাখো।

আর কোন যুক্তি খোঁজে পায় না তথা। হয়তো চেষ্টাও করে না খোঁজার। এত যুক্তি খোঁজে কি হবে, তাতে যদি ভালবাসার মানুষটা কষ্টই পায়। একটা চুমোতে যদি ও খুশি থাকে তাহলে কেন আটকাবে। ওর খুশিতেই তো আমার খুশি, আমি তো ওকে ভালবাসি।

চোখ বন্ধ করে নেয় তথা আর অপেক্ষা করা পার্থের চুমো গ্রহন করার। এগিয়ে আসে পার্থ তথার লিপস্টিকে গোলাপি হয়ে উঠা ঠোঁট দুটোর দিকে। পার্থের নিশ্বাস গুলো নিজের মুখের কাছে অনুভব করে তথা৷ পার্থের ঠোঁট জুড়ো নেমে আসে তথার ঠোঁটের কাছে, আলতো করে স্পর্শ করে ওর উষ্ণ ঠোঁটে।
চোখ খোলে না তথা, ওর ঠোঁট গুলো তিড়তিড় করে কাঁপছে। সেই সুযোগে আবারো তথার ঠোঁটের উপর নিজের ঠোঁট গুলো চেপে ধরে। অল্প অল্প করে চালিত হতে থাকে দু'জোড়া ঠোঁট। একজনের প্রেম রস নিংড়ে নিতে থাকে আরেকজন। রস ধারায় ভিজে উঠে দুজনার অনুভূতির সচল ঠোঁট। একে অপরকে আকড়ে ধরে উষ্ণ আলিঙ্গনে। তথার ঠোঁটের পাটি দুটো পালা করে চোষে চলে পার্থ। যেন ওগুলে কারো ঠোঁট নয় মধুভান্ড। চুম্বনের উষ্ণতায় গলতে থাকে তথার শরীর। রক্তের তাপে কিংবা কামের উত্তেজনায় শরীরে শিহরনের ঢেউ উঠে। আরও এলিয়ে দেয় নিজেকে পার্থের বুকে। পার্থের হাত গুলো ওর পিঠে চড়ে বেড়ায়। আস্তে আস্তে স্পর্শ পায় নিজের পেটের উপর নাভির কাছে। শরীরটা মাঝে মাঝে কাঁপুনি দিয়ে উঠে। হাত গুলো উপরে দিকে উঠতে থাকে। নিজের বুকের উপর হাতের আলতো স্পর্শ পায় তথা৷ ধীরে ধীরে হাতের আঙুল গুলো খেলে যাচ্ছে ওর স্তনের উপর। নিচে ব্রা থাকায় সহসাই তথার স্তন বোটার হদিস পায় না পার্থ। তাই ব্যর্থ চেষ্টায় হালকা মুচড়ে দেয় ওর স্তন দুটো। ব্যাথা আর উত্তেজনা দুটোর মিলনে সীৎকার করে উঠে তথা।

ওঘরে টেলিফোনটা আগেও দুবার বেজে বেজে বন্ধ হয়ে গেছে। এবার আবার বাজতেই দুই কপোত-কপোতীর হুস ফিরে। সাথে সাথেই লজ্জায় নিজেকে পার্থের বাহুডোর থেকে নিজেকে আলগা করে নেয়। তথার মুখমন্ডলে বিন্দু বিন্দু ঘাম জমে উঠেছে। সেগুলোতে আলো পড়ে চিকচিক করছে।
পার্থ ফোন রিসিভ করার জন্য পাশের রুমে চলে যায়। তথা বসে এদিক সেদিক দেখতে থাকে। কাছেই বিছানার উপর পার্থের মোবাইলটা পড়ে আছে। খুব দামি ফোন, ফোনের ডিজাইন, ক্যামেরা সবকিছু অনেক ভাল। মোবাইলটা হাতে নিয়ে দেখতে থাকে তথা৷ কলেজে, টিউশনে অনেকের হাতেই এমন দামি ফোন দেখে ইচ্ছে জাগে নিজের এমন একটা মোবাইলের। হঠাৎ বিপ বিপ করে আওয়াজ করে একটা মেসেজ আসে। মোবাইল টা লক করা কিন্তু স্ক্রিনে যেটুকু মেসেজ আছে সেটা দেখে হতভম্ব হয়ে যায় তথা৷ মেসেজে লেখা
"কিরে ব্যাটা এক বছরে আর কতগুলা জন্মদিন সেলিব্রেট করবি। মাল কি পটে গেছে? আজকেই খেয়ে দিবি নাকি? একা একা সব মজা নিস না। আমাদের দেখার জন্য কিছু...." বাকিটা দেখা যাচ্ছে না।
কি করবে বুঝতে পারে না তথা৷ এখানে এসে যে কতবড় ভুল করেছে সেটা বুঝতে পারছে। হাত পা কাঁপতে থাকে তথার। ওর ব্যাগটা হাতে নিয়ে ওঘরে উকি দেয়। পার্থ এখনো কারও সাথে কথা বলছে। এই সুযোগ তথা দৌড়ে ফ্ল্যাট থেকে বেড়িয়ে আসে। বিল্ডিং থেকে নেমে দৌড়াতে থাকে, শুধু সামনের দিকে দৌড়াতে থাকে। মুষলধারে বৃষ্টি হচ্ছে সেদিকে কোন খেয়াল নেই ও শুধু দৌড়ে যাচ্ছে।



                              ---★★★---

কাঁধে মাথা রেখে সেই কখন থেকে কেঁদেই চলেছে মেয়েটা। কান্না করে যদি মনটা হালকা হয় তবে কান্না করুক। চোখের জলে সব কষ্ট, গ্লানি, মলিনতা ধুয়েমুছে সাফ হয়ে যাক।

-(চুলের মাঝে আঙুল দিয়ে বিলি কাটতে কাটতে)বোকা মেয়ে কোথাকার। এভাবে কেউ কাঁদে নাকি। এই দেখো আশেপাশে মানুষ দেখে কি ভাবছে হুম। অনেক হয়েছে এবার চোখ মুছো।

-(কান্নাটা থেমে আসে কিন্তু সেটার রেশ থাকে ফোঁপানোর মাঝে)

-পাগলি মেয়ে, আমি তো জানতাম তুমি অনেক সাহসী, মনের দিক থেকে শক্তিশালী। তা ভিতরে ভিতরে যে এত বোকা সেটাতো জানতাম না। তুমি কান্না করছো কেন হুম।

-আমি যে অন্যায় করেছি। এমন কিছু করা তো আমার উচিত হয়নি।

- অন্যায় করবে কেন? কাউকে ভালবাসা কি অন্যায়? অন্যায় করলে ঐ ছেলেটা করেছে। সে তোমার ভালবাসার মর্যাদা দিতে পারে নি। তবে হ্যাঁ  তুমি ভুল করেছো, ভুল মানুষকে ভালবেসেছো। তবে ভুল করাটা খারাপ কিছু না। আমরা যদি ভুল না করি তবে শিখবো কি করে। ভুল কি তুমি একা করো? না তো আমরা সবাই করি। 

-আমার উপর তুমি এখনো রেগে আছো না?

-আরে না! রাগ করবো কেন। কিন্তু হ্যাঁ এখন যদি কান্না বন্ধ করে স্বাভাবিক না হও তবে রাগ করবো, ভীষন রাগ করবো।

ওড়না দিয়ে চোখের মুছে সোজা হয়ে বসে তথা।

-এবার একটু হাসো তো। দেখি কখন তোমাকে বেশি সুন্দর লাগে হাসার সময় নাকি চোখ মুখ ফুলিয়ে কান্না করার সময়। 

না চাইতেও হালকা হাসি চলে আসে তথার মুখমন্ডলে।

-এইতো এবার ঠিক আছে। এখন চলো রাত ভালই হয়েছে বাসায় ফিরতে হবে তো নাকি। আজ রাতে ভাল করে একটা ঘুম দিবে আর সব কিছু ভুলে যাবে। কিচ্ছু হয়নি বুঝেছো। আরও খারাপ কিছু হতে পারতো। কাল থেকে নতুন সকাল, সব কিছু নতুন করে শুরু। বাকি সময়টা শুধু সামনের দিকে মনোযোগ দিবে। চলো এখন উঠো।

নিলয়ের হাত ধরে উঠে দাঁড়ায় তথা। রেললাইন ধরে হাটতে থাকে মেইন রোডের দিকে৷ আকাশের মেঘলা ভাবটা অনেকটা কেটে গেছে, চাঁদের আলোতে আশপাশটা আগের থেকে স্পষ্ট। ফুরফুরে বাতাস বইছে, বাতাসে তথার খোলা চুল গুলো এলোমেলো করে উড়ছে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#83

(18-04-2022, 09:11 PM)ddey333 Wrote:  বহুদিন এরকম কিছু হয়নি ...

সব ভুলে গেছিলাম কিন্তু এই nextpage আবার কি করে যাচ্ছে ...



আপনাদের ভালবাসা আর অনুপ্রেরণাই nextpage কিছু লেখার সঞ্জীবনী যোগায়
❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#84

(18-04-2022, 10:15 PM)Baban Wrote:  আবারো দুই পর্ব একসাথে পড়লাম। এই গল্প সত্যিই মায়া জড়ানো। লেখার হাত নিয়ে এটাই বলবো উপযুক্ত লেখকের হাত এটি। আমি যদিও পার্থ ছেলেটার ব্যাপারে এটাই আন্দাজ করেছিলাম কিন্তু সেটা লেখক নিজে লিখলেই শ্রেয় তাই কিছু বলা উচিত মনে করিনি। নিলয় যেভাবে পুরো পরিস্থিতি সামলেছে সত্যিই খুব সুন্দর। এবার এই গল্পের পরের পৃষ্ঠায় কি লেখা জানার অপেক্ষায় রইলাম। ♥️




দাদা আপনারা যেভাবে ভালবেসে দিচ্ছেন সেটাই পুঁজি করে nextpage এ লেখার শক্তি পাই। গল্পটা চলতি জীবনের, চলার পথে যা ঘটবে সেটাই দেখা যাবে। চরিত্র কাল্পনিক কিন্তু রসদ বাস্তব।
❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#85

(18-04-2022, 11:25 PM)dreampriya Wrote:  Bes valoi ...



thanks
❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#86

(19-04-2022, 10:54 AM)a-man Wrote:  বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের প্রতি ভালোই এক সাবধানবাণী। এমনটা খুবই স্বাভাবিক আজকাল.............



বর্তমানে ভালবাসা যেটাকে বলি সেটা বেশিরভাগটাই শরিরের প্রতি আকর্ষণ বা ভালোলাগা। যেদিন আর্কষণ টা শেষ হয়ে যায় সেদিন সবটা শেষ হয়ে যায়

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#87

       মায়া-আমরা সবাই বাঁধা যেখানে



চোখ বন্ধ করে নেয় তথা আর অপেক্ষা করা পার্থের চুমো গ্রহন করার। এগিয়ে আসে পার্থ তথার লিপস্টিকে গোলাপি হয়ে উঠা ঠোঁট দুটোর দিকে। পার্থের নিশ্বাস গুলো নিজের মুখের কাছে অনুভব করে তথা৷ পার্থের ঠোঁট জুড়ো নেমে আসে তথার ঠোঁটের কাছে, আলতো করে স্পর্শ করে ওর উষ্ণ ঠোঁটে।

আগের পর্ব চলে এসেছে কাল রাতেই, পড়ার জন্য আগের পৃষ্ঠায় যান।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#88

(19-04-2022, 04:11 PM)Bumba_1 Wrote:  অসাধারণ .. তোমার এই কাহিনীর মায়ার বাঁধনে আটকে গিয়েছি .. কুর্নিশ জানাই তোমাকে এইরকম একটি কাহিনী আমাদের উপহার দিতে থাকার জন্য ।



thanks Heart
সবসময়ই ভালবাসা চাই আর কিচ্ছু দরকার নেই।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#89

(19-04-2022, 08:44 PM)dreampriya Wrote:  Porer update taratari din ...

এইতো এসে গেছে ❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
#90

পর্ব- পনের




বাসায় ফিরতে ভালই রাত হয়ে গিয়েছিল৷ আসার পথে ভাবলো আজ রাতের খাবারটা বাইরে থেকেই খেয়ে নেয়া যাক। এমনিতেও তথা কে নিয়ে বাইরে কখনো তেমন ভাবে খাওয়া হয় নি। খাওয়াটাও হলো সেই সাথে ওর মনটাও ভালো হয়ে গেল।


বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে চলে যায় নিলয়। আজকে মাথা থেকে অনেক বড় একটা চিন্তার অবসান হলো। এরপরও ভাবে মেয়েটাকে এখন থেকে আরও নজরে নজরে রাখতে হবে, আর ঐ ছেলেটার একটা ব্যবস্থা করতে হবে যেন তথাকে আবার চলতি পথে ডিস্টার্ব না করে।

বিছানায় বসে স্টক শীট নিয়ে বসতেই নিলয়ের ফোনটা বেজে উঠে। দোলন ফোন করেছে

-কিরে কি খবর? বিরাট ব্যস্ত নাকি?

-(সত্যিই তো আজ সন্ধ্যায় ওকে ফোন করতে ভুলেই গিয়েছিল) ঐ একটু আরকি।

-(খোঁচা দিয়ে) বউয়ের সেবাযত্ন করছিলি বুঝি।

-(রাগান্বিত স্বরে) হুম করছিলাম বটে। বউ যেহেতু আমার আমিই তো সেবা করবো, তাই না।

-(অভিমানী কন্ঠে) যা যা বউয়ের সেবা কর, আমি কে যে আমার খবর নিতে যাবি। আমার সাথে কথা বলতে হবে না।

-ঐ দেখ উনি এখন গোস্সা করেছে। তুই তো ঐ কথা তুললি। আমার কি দোষ।

-(আহ্লাদ ভাব করে)  হু সব দোষ আমার তাই না। তোকে নিয়ে টেনশন করি সেটাই আমার দোষ।

-মাতা রানী ক্ষমা করুন আমাকে, এ পাপী সব দোষ নিজ মস্তকে নিচ্ছে।

-(হু হু করে হাসতে হাসতে) তবেরে, সামনে পাই তকে তোর একদিন তো আমার একদিন।

-সে দেখা যাবে। কেমন আছিস রে, তর দাদুর শরীরটা এখন কেমন?

-তোকে দূরে রেখে আমি ভাল থাকি কি করে। দাদু আগের থেকে ভাল। দিন চারেক এর মাঝে চলে আসবো তোর কাছে। তথার কি খবর? এখন ঠিক আছে?

-হুম এখন আর জ্বর নেই। একটু দুর্বল আছে শরীরটা, ঠিকমত কয়েকদিন খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে। তুই থাকলে আমার কষ্ট একটু কম হতো।(বাকি ঘটনা গুলো সম্পর্কে দোলন কে কিছু জানায় না)।

-(মুখে ভেংচি কেটে) সখ কতো, আমি নাকি আমার সতীনের সেবা যত্ন করবো। ভাগ্য ভালো আমি ছিলাম না, নইলে গলা টিপে দিতাম।

-(মুচকি হেসে) ছি ছি দোলন, তুই এমন হলি কবে থেকে। শেষে নাকি তুই আমার বউকে মারতে চাস। না না এখন তো দেখছি ওকে আর চোখে চোখে রাখতে হবে, তুই না আবার কখন কি করে ফেলিস।

-(ঝগড়া করার মত তেড়ে) যা যা তোর বউ সিন্ধুকে ভরে রাখ। তোর পাশে আমার কাউকে সহ্য হয়। মেরেই দেব সুযোগ পেলে।

-থাম থাম, যেভাবে চেচাচ্ছিস কেউ শুনলে কি বলবে তোকে। কাউকে মারতে হবে না, তোর জায়গা তোর জন্যই থাকবে। কি করিস?

-এই তো বাইরে বারান্দায় বসে আছি।

-খাওয়া হইছে?

-হুম, তোর?

-ওই তো বাইরে থেকেই খেয়ে এসেছি।

-বউ কে নিয়ে গিয়েছিলি?

-আবার শুরু করলি তো?

-না না স্যরি। কিরে তোর শরীরটা কেমন আছেরে? ঠিক মত খাওয়া দাওয়া করছিস তো।

-(সত্যিটা বললে ও চিন্তা করবে ভেবে) আজ্ঞে ম্যাডাম। সব ঠিকঠাক চলছে। তুই থাকতে আমার শরীর খারাপ থাকবে এত সাহস আছে নাকি। ওর ঘাড়ে কয়টা মাথা।

-এবার সত্যিই তোর ঘাড় টা মটকাবো। আগে আসতে দে আমাকে, তখনি দেখবো নে কেমন কথামত চলছিস। যা রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়।

-এইতো একটু কাজ আছে, সেটা শেষ করেই ঘুমিয়ে পড়বো। তুইও ঘুমিয়ে পড়।

মোবাইল টা রেখে দরজার দিকে তাকাতেই নিলয়ের মনে হয় কেউ যেন ওখান থেকে সরে গেল। বাইরের কেউ তো আর আসার কথা না তাহলে তথা এসেছিল হয়তো। ওর রুমের দরজায়  টুকা দিয়ে ভিতরে উকি দিতেই দেখে তথা ঘরের ভিতর পায়চারি করছে।

-কিছু বলার জন্য ঘরে গিয়েছিলে?

-হুম, কিছু টাকার দরকার ছিল।

-ঠিক আছে, কাল কলেজ যাবার সময় এটিএম থেকে তুলে দেব নে। আর কিছু?

-না। এর জন্যই

-ওকে, পড়া থাকলে পড়ো না হলে বেশি রাত করো না ঘুমিয়ে পড়ো। আর শুনো এখন থেকে আমার সাথেই কলেজে যাবে আর টিউশন থেকে ফেরার সময় কল করবে, আমি নিতে যাবো।
বাধ্য মেয়ের মত মাথা নাড়িয়ে সায় দেয় তথা।

                           



                           ---★★★---



গত দিন ত্রিশে জীবনটা পুরো পাল্টে গেছে তথার।  এখন নিজেকে কেমন খাঁচায় বন্দী পাখির মত লাগে। সকালে কলেজ যাওয়া থেকে শুরু করে বিকেলে টিউশন থেকে ফেরা সব কিছু নিলয়ের নিয়ন্ত্রণে। কোন নোট নিতে গেলে কিংবা কোন সাজেশন আনতে কলেজ বান্ধবীদের ওখানে গেলেও সাথে নিলয় থাকেই। বাসায় এসেও শান্তি নেই, কখন কি খাবে কি খাবে না সব নিলয়ের কথা মত চলতে হয়।

একটু এদিক ওদিক হলেই বকাঝকা শুরু করে দেয়। নিজের উপর রাগ হয় তথার, ঐ বোকামি টা না করলে তো আগে দিব্যি ছিল সেভাবেই থাকতে পারতো। এখন সেই সুযোগটাও নেই। বাসায় পড়তে বসলেও মিনিট বিশেক পর পর এসে দেখে যায় নিলয়। রুটিন টাইমে চা, দুধ বা হরলিক্স টেবিলে হাজির হয়ে যায়। যে দুধ সহ্য হয় না সেটাও আজকাল নাক চিপে ধরে খেয়ে নিতে হয়। না খেতে চাইলেই ধমকে উঠে, তার চেয়ে খেয়ে নেয়া ঢেড় ভালো ভাবে তথা। রাগে চোখ মুখ লাল হয়ে উঠে কিন্তু প্রকাশ করতে পারে না সে।

ফিজিক্স টিউশনে যাওয়া শুরু করা পর প্রথম দিন খুব ভয় হচ্ছিলো তথার, যদি পার্থের সাথে দেখা হয়ে যায়। পার্থ কি না কি বলে, টিউশন থেকে বের হবার পর যদি রাস্তা আটকায় কি করবে সে। নিলয় কে ফোন করবে? সেও তো আসতে কিছুটা সময় লাগবে। ধুরু ধুরু বুকে টিউশনে গিয়ে প্রথম দিন অবাক হয়। না আজ পার্থ আসে নি, হাফ ছেড়ে বাঁচে তথা৷ কিন্তু পরদিন কি হবে, ভয়টা ভিতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে তথাকে।
পরপর কয়েকদিন পার্থ কে আর টিউশনে আসতে দেখে না। ওকে আসতে না দেখে ভয় ভাব টা কমতে থাকে, কিন্তু মনে একটা প্রশ্ন উঁকি দেয়। ছেলেটা কোথায় গেল? রাস্তাঘাটেও দেখে না। একদিন সাহস করে পার্থের সাথে আরেকটা ছেলে আসতো তাকে জিজ্ঞেস করে বসে পার্থের ব্যাপারে। ছেলেটি বললো, কেউ একজন পার্থকে শাসিয়ে গেছে যেন এই টিউশনে আর না আসে, আর পার্থ যে মেয়েটিকে নিয়ে ঘুরতে যেত তার আশে পাশেও যেন ওকে না দেখে। তথা বুঝতে পারে কাজটা কে করেছে, মনে মনে খুশি হয়। যাক বাবা এখন আর ভয়ে ভয়ে থাকতে হবে না।

সেদিন নিলয়ের বাসায় ফিরতে দেরি হচ্ছিলো, ওদিকে তথার মাথা টা খুব ধরেছে। তাই ও নিজেই চা করতে যায়। জল গরম হচ্ছে এমন সময়ই নিলয় এসে হাজির, আর সে কি বকাবকি শুরু করলো।

-সামনে তোমার পরিক্ষা, আর তোমার ইচ্ছে হাত পুড়িয়ে ঘরে বসে থাকা। আর কত কি বললো। চুপচাপ ঘরে চলে যায় তথা। কিছুক্ষণ পর চা নিয়ে দিয়ে আসে নিলয়।

এরকম ভাবে ওর বাবাও কখনো ওকে বকাবকি করে নি। প্রথমে খুব খারাপ লাগতো নিলয়ের এমন আচরনে। নিজেকে বন্দী বন্দী লাগতো। কিন্তু আজকাল তথার কাছে নিলয়ের শাসন গুলো  ভাল লাগে। যতই বকাবকি করুক না কেন একটু ঠিকই গিয়ে আবার ঠান্ডা গলায় বুঝিয়ে বলে আসে। সারা শরীর রাগে জ্বলতে থাকে কিন্তু যখনি নিলয়ের হাত ওর মাথা স্পর্শ করে সব রাগ সব অভিযোগ নিমিষেই উধাও হয়ে যায়৷ এমনটা ওর বাবা করতো। কোন কারণে বকা দিলেও ঠিকি পরে মাথায় হাত বুলিয়ে ওকে বুঝিয়ে বলতো ঠান্ডা গলায়৷

নজরবন্দী জীবন টাও আজকাল ভালো লাগে তথার কাছে। ও ব্যাপারটা উপভোগ করতে শুরু করেছে। ও জানে দুটো চোখ সবসময় ওকে নজরে রাখে। একজন আছে যে তাকে নিয়ে ভাবে, তার জন্য চিন্তা করে। এ ব্যাপারটা যখন ভাবে তখন অন্যরকম একটা অনুভূতি কাজ করে তথার মাঝে। মাঝে মাঝে খাঁচায় বন্দী থাকার মাঝেও যে সুখ থাকতে পারে সেটাই উপলব্ধি করে সে। আগেও এমন ভাবে সবসময় ওর কথা ভাবতো, ওকে নিয়ে চিন্তা করতো, ওকে শাসন করতো, আবার আদরও করতো আরেকজন ব্যক্তি তথার বাবা৷ এখন যেন সে নিলয়ের মাঝেই নিজের বাবার ছায়া দেখতে পায়।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#91

(19-04-2022, 09:44 PM)Bumba_1 Wrote:  নিলয়ের হয়েছে এখন শাঁখের করাত ..

एक तरफ़ है घरवाली, एक तरफ़ बाहरवाली
ये बोले, "वो आला," वो बोले, "मी आली"



ভালবাসা হবে কিন্তু তাতে একটু যন্থ্রণা আসবে না সে কি হয় নাকি
❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#92

(19-04-2022, 10:05 PM)ddey333 Wrote:  কিন্তু চুদবে কবে আর কাকে এখনো বোঝা যাচ্ছে না ...
Big Grin


উত্তেজনার অভাব। নিলয় ব্যাটাকে কলকাতা হারবালের ঔষধ খাওয়াতে হবে।
Iex

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
#93

(19-04-2022, 10:28 PM)Baban Wrote:  ভালোই বুঝতে পারছি বেচারা নিলয় বাবুর কেলো হতে চলেছে। ওই বুম্বা দা যা লিখেছে আরকি। তবে সেইদিন হয়তো বেশি দূরে নেই যেদিন নিলয় বাবু উপরুক্ত বর্ণিত বুম্বাদার ওই গানটার আগের লাইনটা গাইবে - dono khatrey ki ghanti kyu maine galey mein daaali.. Ek taraf.... Big Grin




দুই বধু এক স্বামী মুভিটার সিক্যুয়েল হয়ে গেলে মন্দ হবে না। কি বলেন দাদা
❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
#94

(19-04-2022, 10:41 PM)Boti babu Wrote:  ?❤?❤?❤
thanks

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
#95

(19-04-2022, 11:17 PM)dreampriya Wrote:  Kub sundor .. ebar ki hobe !! Tatha o to ebar vabte suru koreche .. ar odike dolon !! Ki hoi .. dekhar ....



কি আর হবে। ঐ ব্যাটার এখন দুইটা গফ হয়ে যাবে।  :)
নিলয়কে দেখে তো আজকাল আমার হিংসে হতে শুরু করেছে bananaSad । আমার একটাই নাই আর তার দুইটা।  banghead:

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
#96

(20-04-2022, 09:49 AM)ddey333 Wrote:  
সে কি কথা ... না না সময় মতো ঠিকই খাপ খুলবে ব্যাটা !!

:)



দেখি ব্যাটা কি করে

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#97

(20-04-2022, 10:27 AM)a-man Wrote:  একদিকে দোলন একদিকে তথা, আসলেই নিলয়ের মত এমন জীবনের ফাঁদে পড়লে যে কি হবে! বেচারার জন্যে খারাপই লাগছে...........



বর্তমানে এমন হলে তো আরও খুশি হবার কথা। ঘরে একটা বাইরে একটা আহা সুখ। ?

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
#98

(20-04-2022, 02:48 PM)Baban Wrote:  
আমার আবার একটা বদঅভ্যাস আছে। যে গল্প মন ছুঁয়ে যায় তার একটা প্রচ্ছদ না বানালে কেমন যেন ভাত হজম হয়না। তাই এটি বানালাম। আশা করি পছন্দ হবে।
ভালো লাগলে গল্পের প্রথমে সেটে দেবেন Big Grin  

[Image: 20220420-030157.jpg]



বাবান দা পোষ্টার গিফট করছে এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে।
লাভ ইউ দাদা ❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 3 users Like nextpage's post
Like Reply
#99

পোষ্টার টা এড করার অপশন পাচ্ছি না কেন??

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

পর্ব- ষোল

                      
                           [Image: 9PcO4H3L_t.jpg]

                               পোষ্টার- বাবান দা




মন কারও কথা শুনে চললেও শরীর তো সেটা শুনে চলে না। কিন্তু দোলনের সেই ক্ষমতাও আছে, ও ফিরে আসার পর থেকে নিলয়ের শরীরটা এখন ভালই ওর কথা শুনতে শুরু করেছে। আর না শুনে যাবে কোথায়, ওর মত শাসনে আজ অব্দি কেউ রাখে নি। দোলনের চোখ রাঙানি থেকে বাঁচতে হলেও নিলয়কে নিয়ম মেনে চলতেই হয়। নিলয়ে অবিভাবকের মতই আচরণ করে সবসময়ই।


একদিকে নিজের খেয়াল রাখতে হচ্ছে অন্যদিকে তথার দিকেও কড়া নজর রেখে চলেছে নিলয়। একদম চোখের আড়াল করে নি তথাকে এতদিনে। মাঝে মাঝে ভাবে হয়তো একটু বেশিই শাসন করছে ওকে, হতে পারে এটা ওর অনাধিকার চর্চা। কিন্তু ওমন একটা ঘটনার পর আর কোন রিস্ক নিতে চায় না নিলয়। স্যারকে দেয়া কথা রাখতে পারলেই ওর মুক্তি। তথারও আর আগের মত রাগচটা ভাব টা নেই। নিলয় যেটা বলে সেটাই মেনে নেয়, আগে হলে সেটা নিয়ে বাদানুবাদ করতো কিন্তু এখন আর তেমন কিছুই করে না। ওর এই শান্ত ভাব ভালো লাগে নিলয়ের কাছে, এক বাচ্চার মত আচরণ করে আজকাল তথা।

আজ কাজের চাপ একটু কম, দুপুর দিকে একটা চা স্টলে বসে আছে নিলয়। চা খেতে খেতে চারপাশে চোখ বুলাচ্ছে। জীবনটা হঠাৎ এত ব্যস্ত হয়ে গেল যে আশপাশটা আর ভাল করে দেখাই হয় না।

সেও অনেকদিন হলো 
মাঘের শেষ দিয়ে বিদায় নিলো শীত, ফাগুনের শুরুতে এল বসন্ত।
প্রকৃতি পাল্টিয়েছে তার রূপ, পাল্টিয়েছে তার রঙ। চারিদিকে আজ বসন্তের ছোঁয়া।
আকাশ জুড়ে কালো মেঘের খেলা সাথে হালকা কুয়াশা। 
ঝির ঝির বইছে শীতল বাতাস। এতকিছুর মাঝে হঠাৎ করে দুষ্টুমির ছলে উকি দিয়ে যায় সূর্যি মামা।
কি অপরূপ প্রকৃতির লীলা খেলা। আমি মুগ্ধ, আমি বিমোহিত, আমি হারিয়েছি আমার মন। 
এই বিশাল বাংলার বুকে হারিয়েছি নিজেকে।
শান্ত হয়ে দাড়াও চোখ বন্ধ কর আর উপলব্ধি কর এই মূহূর্তটাকে। নিজেকে খুঁজে পাবে এসব কিছুর মাঝে।


একমনে ভেবে চলেছে নিলয়। ভাবনার জগতে কত কি আঁকিবুঁকি করা যায়। ইচ্ছে মত রঙে রাঙানো যায় ছবি গুলো। নিজের পছন্দসই সব চরিত্রের জায়গা হয় সেই চিত্রপটে। কারও কোন কমপ্লিমেন্ট এর প্রয়োজন হয় না সেখানে, থাকে না কোন বাধ্যবাধকতা। সেই জগতে নিজেই মালিক নিজেই প্রজা। সবাই অভিনয় করে যায় ভাবুকের ইচ্ছে অনুসারে। এমন একটা জায়গা বাস্তবে পেলে কি সুখী হওয়া যেত এ জীবনে।

না এই ভাবনার জগতে মজে গিয়ে লাভ নেই। বাস্তবতায় ফিরতে তো হবেই। বাস্তবতা বড় কঠিন, যার চর্যাঘাতে ওষ্ঠগত হয়ে উঠে প্রাণ বায়ু। এই বাস্তবতার কাছে আবেগ, ভালবাসা, অনুভূতি অনেক সময় তুচ্ছ হয়ে যায়। মনের কোনে শীতনিদ্রায় জমতে থাকে সেই আবেগ, অনুভূতি, ভালবাসা গুলো। কখনো কোন পরশমনির পরশ পেলে জেগে উঠে ঘুম থেকে, বেরিয়ে আসে হৃদয় খুলে আবারও ভালবাসতে শেখায়, ভালবাসার অতলে ডুবায়-ভাসায়। আপাতত বাস্তবতা কে নিয়েই বাঁচতে হবে সেটা নিলয়কেও মেনেই নিতে হয়। হাত-পা ঝাড়া দিয়ে উঠে পড়ে সে। আবার কাজের ব্যস্ততায় ডুবিয়ে দেয় নিজেকে।

বাসায় ফিরে নিজের রুমে গিয়ে জামাকাপড় চেঞ্জ করতে থাকে নিলয়৷ আগের চেয়ে রুম টা এখন অনেক পরিপাটি। কিছুদিন আগেও এমন ছিল না। এখানে সেখানে জামাকাপড় পড়ে থাকতো, ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো বিভিন্ন কাগজপত্র, কোম্পানির ফাইল। হঠাৎ দিন পনের আগে কাজ থেকে বাসায় ফিরে রুমে ঢুকে নিলয় অবাক৷ সে ভাবে ভুল বাসায় চলে আসলাম না তো। কিছুক্ষণ চোখ বুলিয়ে ভাবে না এ তো আমার রুম। কিন্তু এত পরিপাটি সাজানো গোছানো হলো কি করে। টেবিলে সুন্দর করে সব ফাইল কাগজপত্র সাজিয়ে গুছিয়ে রাখা৷ হ্যাঙ্গারে জামাকাপড় গুলো সুন্দর করে ঝুলিয়ে রাখা। টানটান করে বিছানো বিছানার চাদর।

একাজ কে করেছে সেটা নিশ্চিত নিলয়ের কাছে। রান্নার খালা যেহেতু এতবছরেও একাজে হাত দেয় নি তাহলে এখনো দেবে না৷ নিলয় ভাবে ঐ মেয়ে কে কি আমি এসব করতে বলেছি নাকি। ও নিজের পড়াশোনা রেখে ঘর গোছানোর কাজে সময় নষ্ট করে কেন, আজ ধমকে দিতে হবে। সেদিন ধমকে দিলেও কোন কাজ হলো না। তথা নির্বিকার চুপচাপ সব শুনে গেল। কিন্তু প্রতিদিন কাজ থেকে ফিরে আবার সেই পরিপাটি ঘর দেখতে পায় নিলয়।
রাতে খাবার সময় তথা কে ডাক দেয়।

-তোমাকে না করেছিলাম তো নাকি?

-(অবাক হবার ভান করে) আমি আবার কি করলাম?

-এমন ভাব করছো যেন কিছুই জানো না।

-জানিই না তো। জানলে কি আর জিজ্ঞেস করতাম?

-আমার রুম গোছাতে কে বলেছে?

-কেউ বলে নি।

-তাহলে, আজকাল আবার আমার কোন কথা শুনছো না তুমি।

-বারে, কোন কথা টা না শুনি। সব কথা মেনে চলি তাতেও দোষ। পড়ার সময় নষ্ট করে তো আর আমি ঘর গোছাতে যাই না। আমার টা গোছানোর সময় একই সাথে করে ফেলি আর কি।

-থাক, আর জবাবদিহি করতে হবে না। যা খুশি করো। এখন তাড়াতাড়ি খাওয়া শেষ করে উদ্ধার করো।

-(মুচকি হেসে) উদ্ধার করে চলে যাবো, খুশি তো।

আর কথা বাড়ায় না নিলয়। খাওয়া দাওয়া থালাবাসন সব গুছিয়ে নিজের রুমে চলে আসে। রুটিন মাফিক দোলনের সাথে কথা হয় কিছুক্ষণ। বিছানায় শুয়ে চোখে বুজে কিছু একটা ভাবছে সে। জীবনের এত গুলো বসন্ত পার করা একটা মানুষের কাছে কারও মনের হাবভাব বুঝা এতটাও কষ্টকর না। আর সেই মানুষ গুলো পরিচিত হলে তো আরও সহজ হয়ে মনের ভাব বুঝে নেয়া। নিলয়ও সেটা বুঝে, কিন্তু না বুঝার ভান করেই সময়টা বয়ে যেতে দিচ্ছে। ওর কাছে এখন কারও মনের অভিলাষে ভেসে যাবার মত পরিস্থিতি নেই। এখনো অনেক কাজ বাকি, আগে সেগুলো শেষ তো করতে হবে। 

নিলয় ভেবে চলে
ভাল তো সবাই বাসে। প্রকাশ ক'জন করতে পারে। আমার ভালবাসা আপাতত নিজের হৃদ প্রকোষ্ঠে চুপিসারে বেড়ে চলেছে। আমার টা থাকুক না আমার কাছেই।

আমার ভালবাসা 
এক গুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল
অনেক পাতার ঘনিষ্ঠতায়
একটি প্রগাঢ় নিকুঞ্জ
সন্ধ্যার উন্মেষের মতো
সরোবরের অতলের মতো।

আমার ভালবাসা
কালো-কেশ মেঘের সঞ্চয়ের মতো
বিমুগ্ধ বেদনার শান্তি,
আমার ভালবাসা বর্ষার অন্ধকারের অনুরাগ
হৃদয় ছুঁয়ে-যাওয়া
সিক্ত নীলাম্বরী।

আমার ভালবাসা,
ঘুমের অলসতায় চোখ বুঁজে আসার মতো শান্তি
কাকের চোখের মতো কালোচুল এলিয়ে,
পানিতে পা ডুবিয়ে-রাঙা-উৎফল
যার উপমা,
হৃদয় ছুঁয়ে-যাওয়া স্নিগ্ধ নীলাম্বরীতে
দেহ ঘিরে,
যে দেহের উপমা স্নিগ্ধ তমাল

আমার ভালবাসা
শুধুই আমার ভালবাসা।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)