Thread Rating:
  • 62 Vote(s) - 3.32 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance মায়া - আমরা সবাই বাঁধা যেখানে (সমাপ্ত)Completed

Showing only the posts of nextpage: 221 of 438 posts. Show all posts
#41

(11-04-2022, 07:32 PM)cuck son Wrote:  আমার কাছে এটাই মনে হয়েছিলো , ভাইজান মনে হয় আমার বাড়ির লোক



তাই নাকি। তা ভাইজানের বাড়ি কোথায়?
আমি তো বৃহত্তর ময়মনসিংহের বাসিন্দা।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42

(11-04-2022, 07:59 PM)Baban Wrote:  খুব.... খুব সুন্দর ভাবে এগোচ্ছে গল্পটা। একটা মায়া জড়ানো তো সেই শুরু থেকেই সাথে বাস্তবিক পটভূমি ও সর্ববৃহৎ শক্তি ওই ভালোবাসার টান সব মিলিয়ে নিজ গতিতে এগিয়ে চলেছে কাহিনী। লাইক রেপুর সাথে আবারো অপেক্ষা নতুন পর্বের। ♥️


সবই আপনাদের ভালবাসা... 

Heart Heart

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#43

(11-04-2022, 11:33 PM)a-man Wrote:  খুব সুন্দরভাবে এগোচ্ছে গল্প। কেমন যেন একটা বিরহ যন্ত্রনা দুঃখের আভাস পাওয়া যাচ্ছে। দেখা যাক যে কি ব্যাপার দোলনের আর কি ভূমিকা থাকে তথার।



সুখ-দুঃখ, হাসি-কান্না মুদ্রার এপিঠ ওপিঠ।
ভালবাসলে তো বিরহ যন্ত্রণা সহ্য করতেই হয়।
কাকে করতে হবে সেটাই দেখার পালা।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#44

পর্ব- আট




সন্ধ্যায় বিছানায় বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে মেঘাচ্ছন্ন আকাশটা দেখছিলো নিলয়। ফুঁড়ফুঁড়ে বাতাসটা ভালোই লাগছিল। তবু কোথায় কিসের জন্য যেন একটু কিছুর অভাববোধ করছিলো।

এখন রাত চারিদিকে ঘুঁটঘুঁটে অন্ধকার। নিস্তব্ধ চারিদিক আর নিলয় ছাদের এক কোণে বসে আছে। সীমাহীন আকাশের দিকে তাকিয়ে ভাবছে ঘর থেকে  আকাশটাকে কেমন দূরের মনে হয় আর এখন ঐ দূরের আকাশটাই আমার অনেক কাছে। দূরের ঐ তারারা ডাকছে আমায়, তারাদের  হাতছানি আর ঝিঁঝি পোকার মধুর শব্দ সবকিছুই আমার মনে অন্য কিছু বলতে চাইছে। একেই হয়ত বলে প্রকৃতির লীলা নিমিষেই সব ভুলিয়ে দেয়। আর দেখ যে মশার শব্দ কানে পীড়া দেয় আজ তাদের নির্মম যন্ত্রণাকর শব্দটাই মধুর সঙ্গীত মনে হচ্ছে। এই মন চায় প্রকৃতির সান্নিধ্যে
চলে যাই হারিয়ে যাই এই অনন্ত সুখে।যেখানে সব কিছু একাকার হয়ে গেছে। ওরে তরা নিবি কি আমায় তোদের সঙ্গে করে?

আপন মনে ভাবনার সমুদ্রে ডুবে আছে নিলয়। ভাবছে দুঃখ-কষ্টের সময় গুলো না চাইলেও হয়তো অনেকটা সময় ধরে বয়ে চলে। আর আনন্দের মূহুর্ত গুলো নিমিষেই শেষ হয়ে যায়। কদিন ধরে শরীরটা ভাল যাচ্ছে না নিলয়ের। কেমন দুর্বল লাগে শরীরটাকে, চোখ হঠাৎ ঝাপসা হয়ে আসে। ভিতরের অসুখ টা বাইরে প্রকাশ করে না, কাউকে বুঝতে দেয় না।
কিন্তু দোলন যেন কীভাবে সব কিছু বুঝে যায়। গলার স্বর শোনেও ওর সবকিছু বলে দিতে পারে। ওর কথাই সত্যি হয়তো, ও আমার শ্বাস-প্রশ্বাস টুকুও চিনে। নিয়ম করে তিনবেলা খবর নেয় আমার। খেয়েছি কিনা, বেশিক্ষণ রোদে ছিলাম কিনা, জল বেশি করে খাচ্ছি কিনা।  ভাল লাগে ওর শাসনটুকু। ওই তো আজ বলে রেখেছে কাল আমাকে ওর সাথে হাসপাতালে আউটডোরে ডাক্তার দেখাতে যেতেই হবে। আমি বারবার না করছিলাম, বলেছি দুদিনেই ঠিক হয়ে যাব। সাথে সাথেই মোবাইলে কড়া ধমকের সুরে বলে উঠলো
-আমি বলিছি আমার সাথে তুই কাল হাসপাতালে যাবি মানে কালই যাবি, তর ঘাড় যাবে।
সামনে থাকলে হয়তো তখনি ঘাড় মটকে দিত।

রাত বাড়ছে, নিলয় উঠে যায় চা বসাতে। মাথা হালকা ধরছে, একটু চা খেলে ভালই লাগবে। কড়া করে দুকাপ লাল চা বানায়। ওর বানানো লাল চা খু্ব ঝাঁঝ হয়। চায়ে চাপাতা সামান্য পরিমাণে সাথে লং,এলাচি,দারুচিনি,তেজপাতা আর আদা। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। নিজের চা টা টেবিলে রেখে তথার চা নিয়ে ওর ঘরের দিকে এগিয়ে যায়। দরজার কাছে ডাক দিতে গিয়ে ধমকে দাঁড়ায় নিলয়। ভিতর থেকে হাসির শব্দ আসছে।

এই মেয়েকে ভুতে ধরলো নাকি। একা একা হাসছে কেন, ঘটনা কি? এভাবে তো কখনো হাসতে দেখিনা ওকে, ভাল করে বুঝার জন্য দরজায় কান পাতে। হাসতে হাসতে কারও সাথে মোবাইলে কথা বলছে তথা। থাক এখন আর চা দেবার দরকার। ডাক দিতে গেলে হয়তো রেগে যেতে পারে। টেবিলে ফিরে এসে নিজের চায়ের কাপে চুমুক দেয়। কানে খিলখিল করা হাসির শব্দটা বাজতে থাকে। হয়তো আজ কোন কারণে মনটা ভাল আছে, নইলে তো এভাবে হাসে না তথা। ওর হাসি মাখা মুখটা দেখার জন্য মনটা আনচান করে উঠে নিলয়ের। কিন্তু উপায় নেই, চুরি করে দেখতে গিয়ে ধরা পড়লে আর রক্ষে নেই। অগত্যা চোখ বন্ধ করে মনে মনে তথার হাসি মাখা মুখের একটা ছবি আঁকার চেষ্টা করে।
-ইইইশ! ওর হাসিমাখা মুখটা পুরো আলাদা। মায়াবী রসধারায় সিক্ত। কল্পনার মাঝেই কেমন মায়া ধরে যাচ্ছে আমার হৃদয়ে। মনে মনে গুনগুন সুরে আওয়াজ আসছে

ভালবাসি তোমার ঐ রোদ্দুর হাসি
দেখে স্বপ্ন কাটে আমার দিবা নিশি
কি হল আজ আমি ভেবে না পাই
সব হারালেও শুধু তোমাকে চাই...

সব উপমা শেষে তুমি
তুমি আমার একটাই তুমি
কতশত ভুল আজ নিত্য চারিপাশে
ভুলগুলো ফুল হয়ে ফিরে আসে

ভালবাসি তোমার ঐ রোদ্দুর হাসি
দেখে স্বপ্ন কাটে আমার দিবা নিশি...

জোছনার এই রাত জাগে আমারি সাথে
দীঘির জলধারা তোমার ছবি আঁকে
কোথায় আমার আজ ঘুম হারালো
স্বপ্ন হয়ে তবু দু’হাত বাড়ালো।

দরজা খোলার শব্দে ঘোর ভাঙে, এদিকেই আসছে তথা।
-আমার চা টেবিলেই পড়ে আছে, একবার ডাক দিলেই পারতে।

-ডাক দিতে গিয়েছিলাম, কিন্তু তুমি হয়তো কারো সাথে কথা বলছিলে তাই আর ডিস্টার্ব করলাম না।

-(রাগি ভাব নিয়ে)আড়ি পেতে কথা শুনছিলে নাকি?

-(হতভম্ব হয়ে) আমি কেন আড়ি পাততে যাবো। তেমন আগ্রহ বা ইচ্ছে কোনটাই নেই আমার। আমি চা গরম করে দিচ্ছি তুমি গিয়ে পড়তে বসো।

-হুম সেটা জানি(বলে নিজের ঘরে দিকে চলে যায়)

নিলয়ও ওর মোবাইল টা হাতে নিয়ে উঠে চুলার দিকে যায় চা গরম করতে।
টেবিলে বসতেই তথার মোবাইলে টুং করে নোটিফিকেশনের আওয়াজ হয়। একটা মেসেজ এসেছে। মেসেজটা খুলে দেখতেই ওর মুখে হাসি খেলে যায়
"ভালবাসি ভালবাসি ভালবাসি তোমার ঐ হাসিটা বড্ড ভালবাসি"

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#45

(12-04-2022, 09:32 PM)Baban Wrote:  বেশ মিষ্টি একটা পর্ব। বর্তমান অবস্থা ও অতীত ও আবারো অতীতের বর্তমানে আসা সব মিলিয়ে একটা অদ্ভুত রহস্য। বেশ সুন্দর। লাইক রেপুর কথা আর আলাদা করে বলার কিছু নেই ♥️




আমার তরফ থেকে শুধুই ভালবাসা ❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#46

(12-04-2022, 10:08 PM)Sakku440 Wrote:  Nice part




পাশে থাকবেন। 
ভালবাসা রইলো। ❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#47

(13-04-2022, 02:32 AM)Arpon Saha Wrote:  Ektu boro kore porbo gulo dewa zay nh?



নিজের পড়াশোনা, বিজনেসের চাপ, সাথে লেখালেখি সবটাই সামঞ্জস্য রেখে চালাতে হচ্ছে। তাই অল্প অল্প করে প্রতিদিনই আপডেট দেবার চেষ্টা করি। 
এরপরও সামনে আরেকটু বড় করার চেষ্টা করবো।
ধন্যবাদ পাশে থাকার জন্য। ❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
#48

(13-04-2022, 09:55 AM)ddey333 Wrote:  ব্যাস ... কিছু করার নেই আর ... এই গল্পের প্রেমে পড়ে গেছি ... ফেঁসে গেলাম এখানে ....


Heart



আর কিচ্ছু চাই না।
❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#49

পর্ব- নয়




মেসেজ টা যে নাম্বার থেকে এসেছে নাম্বার টা সেভ করা তথার মোবাইলে, নাম পার্থ। 

এমনিতে কলেজে বা টিউশনে খুব বেশি একটা কথা বলে না তথা। সত্যি বলতে তেমন বড় কোন বন্ধু সার্কেল বা গ্রুপ ওর নেই। প্রয়োজনের তাগিদে যে কজনের সাথে ওর কথা বলার দরকার তারা ছাড়া তেমন কেউ নেই। কেউ কথা বলতে আসলেও সে কথোপকথন গুলো সংক্ষিপ্ত রাখার চেষ্টা করে আর আগ বাড়িয়ে কারও সাথে কথা বলতে যায় না তথা। কলেজে বা টিউশনে খুব চুপচাপ স্বভাবের তথার পরিবর্তন টা আসে মাস দুয়েক আগে।

আগের দিন টিউশনে স্যার একটা নোট ফটোকপির দোকান থেকে সংগ্রহ করতে বলেছিল, কিন্তু বৃষ্টির জন্য তথা সেটা নিয়ে আসতে পারে নি। পরদিন গিয়ে জানতে পারে দোকানে কোন হার্ড কপি নেই তাই ওকে আবার ফটোকপি করে দিতে পারবে। খু্ব হতাশ হয়ে পড়ে তথা। খুবই দরকারী ছিল নোট টা। দুদিন পর টিউটোরিয়াল এক্সাম আছে কলেজে। আজ নোট টা না পেলে ফিজিক্সের প্রবলেম গুলো সলভ করা সম্ভব হবে না। ওর মুখ জুড়ে অমাবস্যার অন্ধকার নেমে আসে। 
হঠাৎ পাশে এসে একজন বলে

-আমার কাছে নোট টার একটা কপি আছে তুমি চাইলে ফটোকপি করে নিতে পারও। (একটা নোট বাড়িয়ে দেয় তথার দিকে)

কথাটা শুনেই মুখ তুলে তাকায় তথা৷ ওর মাথার উপর থেকে বুঝি একটা পাহাড় সমান ভার লাঘব হলো। ধন্যবাদ বলেই হাত থেকে ছোঁ মেরে নোট টা নিয়ে ফটোকপি করতে বলে দেয়।
এমন ভাবে সাহায্য করার জন্য ভদ্রতার খাতিরে আর কৃতজ্ঞতা বোধ থেকে আবারও ধন্যবাদ জানায় তথা।

- নোট দিয়ে অনেক উপকার করলে। নইলে চ্যাপ্টার প্রবলেম গুলো নিয়ে অনেক ঝামেলা পোহাতে হতো।

- আরে এর জন্য ধন্যবাদ দেবার দরকার নেই। একসাথে পড়ি, এতটুকু তো করতেই পারি। তা তুমি কোন কলেজে পড়?

- (অনিচ্ছা সত্ত্বেও উত্তর দিতে থাকে)সরকারী মহিলা কলেজ তুমি?

-ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। তোমার নামটাই তো জানা হলো না।
-
তথা, তোমার?

-পার্থ।

ফটোকপি শেষে পার্থ'র নোট টা ওকে ফিরিয়ে দেয়। বিদায় নিয়ে নিজের বাইকে করে চলে যায় পার্থ। 
ওকে কখনো টিউশনে খেয়াল করে নি তথা, হয়তো নতুন এসেছে। আর ওতো নিজেও তেমন একটা নজর দেয় না অন্য দিকে। তবে ছেলেটা ভালই দেখতে, উচ্চতা হয়তো ৬ ফিটের কাছাকাছি হবে, গায়ের রঙ ফর্সা, নতুন স্টাইল করা চুলের কাট, হালকা দাঁড়ি আছে, সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হলো ওর চোখ দুটো হালকা নীলাভ চোখের মণি দুটো।

এরপর আরও কবার দেখা হয়েছে টিউশনিতে ওদের দুজনের। আস্তে আস্তে বন্ধুত্ব গড়ে উঠে দুজনের মাঝে। দারুন গুছিয়ে কথা বলে পার্থ। কথা বলার স্টাইলে কিছু একটা আছে যেটা ওর কথা শোনার জন্য আগ্রহ তৈরী করে রাখে। সবসময় প্রাণোচ্ছল থাকে, আর হাসিমাখা কথা বলে মাতিয়ে রাখে। বিভিন্ন সাবজেক্টের প্রবলেম সলভ করতে সাহায্য করে তথাকে। মাঝে মাঝে সার্কিট হাউজ পার্কে, কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে  ঘুরতে যায় দুজন। বন্ধুত্ব টা গাঢ় হতে থাকে।

মনীষীরা বলেছে, দুজন ছেলে মেয়ে কখনই দীর্ঘ সময় শুধু বন্ধু হয়ে থাকতে পারে না। তথা-পার্থের ক্ষেত্রেও তাই হয়েছে।

দিন পনের আগে টিউশন থেকে ফেরার পথে তথাকে প্রপোজ করে পার্থ। তাৎক্ষণিকভাবে তথা সেটা এড়িয়ে গেলেও বেশি সময়ের জন্য নিজেকে আগলে রাখতে পারে না সে। জীবনের এই সময়টাতে এমন কিছু জিনিস আসে যেটা চাইলেও এড়িয়ে যাওয়া যায় না। প্রেম-ভালবাসাটাও তেমনি, এমন ভাবে এমন সময়ে জীবনে আসে যেন সেটা ওতপ্রোতভাবে জড়িয়ে যায় রন্ধ্রে রন্ধ্রে। শত চাইলেও সেটা থেকে আলাদা করা যায় না। যত ছাড়াতে চাওয়া হয় ততই জড়িয়ে যেতে থাকে আরও শক্ত ভাবে।

তথা যেদিন নিজের সম্মতির কথা জানিয়েছিল সেদিন থেকে ওর দুনিয়াটাই যেন বদলে গেছে। চারপাশের সবকিছুর মাঝে নতুনত্ব ভাব আসে। একটা ঘোরের মত লাগে সবকিছু। যেটাই করতে যায় না কেন সেটাতেই পার্থের সংস্পর্শ, পার্থের উপস্থিতি অনুভব করতে থাকে সে। অন্যরকম এক উত্তেজনা কাজ করে মনের ভিতর। সারাক্ষণ ওর সাথেই কথা বলতে ইচ্ছে করে তথার। একদিন দেখা না হলেই মনে হয় কতটা কাল পার হয়ে গেছে যেন পার্থ কে দেখে নি সে। পড়তে বসে পড়াতে মন দিতে পারে না সে। নিজের মাঝে পরিবর্তন গুলো সে টের পায়। তবে ভাল লাগের তথার নিজের বদলে যাওয়া টা। এখন সারাক্ষণ হাসিখুশি ভাবটা কাজ করে ওর মাঝে। অনেকটা সময় ধরে আয়নার সামনে নিজেকে দেখে, নিজের সাথে নিজে কথা বলে। গুনগুন করে গান গাইতে থাকে সবসময়। যেই রোমান্টিক গান গুলো আগে তেমন ভাল লাগতো না সেগুলোও এখন ভাল লাগে। নিজের ভেতরের সত্ত্বাটা যেন সবসময়ই নেচে বেড়ায় নিজের ভেতর। এমনটা তো আগে হয়নি, তবে এখন কেন এমন লাগে। ভাবে প্রেম বুঝি এমনি যখন আসে তখন এমন করেই পাল্টে দেয় সবকিছু।

বান্ধবীদের কাছে জেনেছে ভালবাসার সময় প্রেমিকের অনেক চাহিদা থাকে প্রেমিকার কাছে। এখানে সেখানে স্পর্শের অধিকার কিংবা জড়িয়ে ধরে চুমু খাওযার আকুলতা প্রেমিকার কাছে চায় প্রেমিক। সেদিক থেকে পার্থ কে অনেক আলাদা লাগে তথার। এ কদিনে তেমন কোন চাহিদা সে তথার কাছে রাখে নি। তবে মাঝে মাঝে হাতে ওর হাত ঠেকিয়েছে বা একটু হাত ধরার চেষ্টা করেছে ঐটুকুতেই সীমাবদ্ধ। কথা বলার সময় তেমন কোন ইঙ্গিত দিয়ে কথা বলে না। তথাও নিজ থেকে ততটা সায় দেয়নি তাই হয়তো।
তবে গতকাল কি হলো কে জানে, টিউশন থেকে ফেরার পথে ওর হাত টা ধরে আকুল প্রার্থনা জানায় তথার হাতে একটা চুমু খেতে। পার্থের এমন মায়াভরা আবেদন আর নিঃস্ব মুখশ্রী দেখে অগ্রাহ্য করতে পারে না তথা।ও ভাবে এটা আর এমন কি শুধু হাতেই তো চুমু খেতে চেয়েছে, আজকাল কি কারণে যেন পার্থের কথা গুলো ফেলতে পারে না সে। মাথা নাড়িয়ে সম্মতি জানায় সে। সাথে সাথেই টুকুস করে তথার হাতে ছোট্ট করে একটা চুমু খায় পার্থ। সারা শরীরে শিহরণ জেগে উঠে তথার৷ সারা গায়ের লোম গুলোতে ছড়িয়ে পড়ে সেই শিহরণ। এই প্রথম কোন পুরুষের উষ্ণ ঠোঁটের স্পর্শে হৃদয় গলতে শুরু করে।  চোখ বন্ধ করে এখনও সেই শিহরণ অনুভব করছে সে।

চা নিয়ে ঘরে ঢুকে নিলয়। তথাকে আনমনে বসে থাকতে দেখে খুশকো কাশি দিয়ে নিজের আগমনের জানান দেয়।

-কি ব্যাপার পড়তে না বসে এত কি ভাবছো।

নিলয়ে কথায় ভাবনার জগত থেকে বাস্তবে ফিরে আসে তথা 
-হ্যাঁ এইতো পড়তে বসছি।

চা টেবিলে দিয়ে নিজের ঘরে চলে আসে নিলয়।
বই খুলতে খুলতে আবারও হাসি খেলে তথার মুখে। সেই শিহরণ দৌড়াতে থাকে ওর হাত থেকে সারা শরীরে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#50

(13-04-2022, 07:09 PM)a-man Wrote:  চলতে থাকুক এভাবেই, দিন নিজের সুবিধামতোই আপডেট। তবে পাঠকের চাহিদা আরো বেশিই সেটা আর বলার অপেক্ষা রাখেনা নিশ্চই :)



পাঠকই লেখকের প্রাণ।
প্রাণের তাগিদে দেহ চলবে। নতুন আপডেট হাজির।
❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#51

(13-04-2022, 09:02 PM)Baban Wrote:  শেষ জানা নেই
নেই জানা শুরু
কিছু অনুভূতি
বুক দুরুদুরু
কিছু আফসোস
কিছু কালো সাদা
নেই কারো দোষ
শুধু একটু চাহিদা

এই কটা লাইন আমার পক্ষ থেকে ♥️



এই ভালবাসার যোগ্য কিনা জানি না।
অর্ঘ্য মাথায় তুলে নিলাম।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#52

(13-04-2022, 09:31 PM)ddey333 Wrote:  সত্যি , যেন আমাজনের দুরন্ত কিন্তু নিঃশব্দ জঙ্গল ..

এসব গল্পের লেখকেরা কেন এখানে এসে সময় খারাপ করে


মন খারাপ করা আগে পিনুদা করতো ... আজকাল এখানে আসলেই জানি না কি যে  হয়ে যায়




প্রাপ্তি-অপ্রাপ্তির বিচার বহুদিন ভুলে গেছি।
কিছু মানুষের লেখার প্রেমে পড়ে গেছি। তাই এখানে একটু ঠাঁই চাইছি শুধু।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
#53

(13-04-2022, 10:37 PM)fuckerboy 1992 Wrote:  Ei golpe ki kono sex howar chance ache??



গল্পের প্রয়োজনে যতটুকু আসার দরকার ততটুকুই আসবে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#54

(14-04-2022, 09:42 AM)a-man Wrote:  এমন একটা গানের ফাঁদে তো তথাকে পড়তেই হতো  https://www.youtube.com/watch?v=gC84vJf0xeU



সত্যিই প্রথম প্রেম সবকিছুই উলটপালট করে দেয়। বদলে দেয়, বদলাতে বাধ্য করে নিজেকে।
সত্যিই পেয়ার এ তুনে কেয়া কিয়া।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#55

(14-04-2022, 11:08 AM)ddey333 Wrote:  বুকে চিনচিনে ব্যথা ....



গ্যাস্ট্রিক থেকেও হতে পারে। জলদি ঔষধ খেয়ে নিন ??

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#56

পর্ব- দশ




সকাল ৭ টা নাগাদ কয়েকবার ফোন করা হয়ে গেছে দোলনের। বাবারে কি মেয়ে এটা একটু দম নেবার ফুসরত দেয় না। আউটডোরে ডাক্তার ১ টা নাগাদ থাকবে, এত তাড়া কিসের ওর কে জানে। মনে হচ্ছে শরীর আমার না ওর খারাপ করেছে। শেষ কবার তাই ইচ্ছে করে ফোন ধরলো না নিলয়।

১০ টা নাগাদ স্নান আর নাস্তা করে তৈরী হয়ে নেয় নিলয়। নাস্তা করার সময়ই খেয়াল করেছে মোবাইলে দোলনের মেসেজ এসেছে, ওকে দূর্গাবাড়ির সামনে থেকে নিয়ে যেতে হবে। নাস্তার টেবিলে বসার পর থেকেভ খেয়াল করছে তথা মোবাইলে কিছু নিয়ে ব্যস্ত হয়ে আছে, আর মাঝে সাঝে মিটিমিটি হাসছে। কিছুটা খটকা লাগে নিলয়ের৷ তথাকে আগে এভাবে মোবাইলে বিভোর থাকতে দেখে নি কখনো। ইদানীং কেমন একটা পরিবর্তন লক্ষ্য করছে তথার মাঝে। প্রায়ই আনমনে থাকে, যেন কি যেন ভেবে চলেছে সবসময়। এ বিষয়ে বেশি মাথা ঘামায় না ও। দুজনে নাস্তা সেরে একসাথে নিচে নেমে আসে। তথা অটোতে উঠে পরতেই নিলয় একটা রিক্সা নিয়ে নেয়।

দূর্গাবাড়ি পৌঁছাতেই খেয়াল করে দোলন জনতা ব্যাংকের ওদিকটায় দাঁড়িয়ে আছে। রিক্সা ওর সামনে দাঁড়াতেই ও উঠে পড়ে। রিক্সা চলতে থাকে চরপাড়া হাসপাতালের দিকে।

-কিরে তর কি কোন কান্ড জ্ঞান নেই, এত দেরি হলো কেন?

-দেরি করলাম কই? আর এত সকালে গিয়ে কি করবো। তুই জেদ করছিস তাই ডাক্তারের কাছে যাচ্ছি, নইলে এমনি কদিন রেস্ট নিলে ঠিক হয়ে যেতাম।

-(রাগ ভাব নিয়ে) তুই যে কেমন রেস্ট নিবি সেটা তো আমাকে আর জানাতে হবে না। ঐ তো সকাল থেকে বিকাল অব্দি বাইরে দৌড়াদৌড়ি করিস। এই যে বলি একটু নিজের যত্ন নে। কিন্তু কে শোনে কার কথা। তোর বউও তো পারে একটু যত্নআত্তি করতে নাকি। আমার আর কি নিজের খেয়ে বনের মোষ তাড়াই।

-তুই এমন কেন রে। কোথাকার কথা কোথায় নিয়ে যাস। তুই ছাড়া আমার কাছের বলতে কে আছে বল। তুই আমার দেখভাল না করলে আর ঐ বউ বউ করতে না করেছি তো নাকি।

-(নিলয়ের হাত টা হাতে নিয়ে) আমারও তর মত কাছের কেউ নেই।

-(দুষ্টু হাসি দিয়ে) তাই বুঝি? দাড়া তোর বিয়ের ব্যবস্থা করি, তাতে কাছের আরেকজন হবে।

-(চোখ দুটো বড় বড় করে) তবে রে তোকে এখনি রিক্সা থেকে ঠেলে ফেল দেব বলে দিলাম। (একটু বিরতি নিয়ে) তুই বিয়ে করবি আমাকে?

- ছি ছি কি বলিস। তুই না বললি ঘরে আমার বউ আছে। একটা থাকতে আরেকটা। আমাকে কি জেলে পাঠাতে চাস? 

-(মুখ ফুলিয়ে) ও আমাকে বিয়ের কথা বলতেই এখন বউ এসে হাজির। যা যা আমাকে তর বিয়ে করতে হবে না। তুমি তোমার ঐ তথা সোনাকে নিয়েই ইটিশপিটিশ কর গিয়ে।

-(দোলনের মুখে হাত চাপা দিয়ে) তর মুখে কিছু আটকায় না। কোথায় আছি সেটা তো দেখবি একবার, চুপ কর এখন।

কথা বলতে বলতে হাসপাতালের নতুন ভবনের আউটডোর গেটের সামনে রিক্সা এসে দাঁড়ায়। ভিতরে গিয়ে টিকিট কেটে ডাক্তারের রুমের দিকে যেতে থাকে। অনেক লম্বা লাইন হয়ে গেছে, ইশ ওর কথা মত আরেকটু আগে আসলেই ভাল হত ভাবে নিলয়। মিনিট পনের পর ওদের সিরিয়াল আসে। ভিতরে একজনের বেশি প্রবেশ করতে দেয় না, কিন্তু দোলন নাছোড়বান্দা সে ভিতরে যাবেই। অগত্যা ওকে নিয়েই রুমে গেলাম।

ডাক্তার বিপি চেক করলো, চোখ, জিহবা এসব দেখলো, সাথে আরও কিছু চেকআপ চললো। রোজকার মত কিছু টেস্ট আর কিছু মেডিসিন লেখে দিল। টেস্টের রিপোর্ট নিয়ে পরদিন আবার দেখা করতে বললো। বের হতে যাবে তখনি ডাক্তার বলে উঠলো

-উনার বিপি অনেক কম, হয়তো টেনশন করে কিছু নিয়ে। আর খাওয়া দাওয়া ঠিকমত করে না তাই শরীর দুর্বল। আপনার স্বামীর খেয়াল রাখবেন। নিয়মিত ঔষধ গুলো খাওয়াবেন।

ডাক্তারের মুখে আপনার স্বামী কথাটা শুনে লজ্জায় মুখ লাল হয়ে যায় দোলনের। প্রতিত্তোরে শুধু 'ঠিক আছে' বলে হনহন করে হাঁটতে শুরু করে ও। নিলয়ও ওর পিছন পিছন চলতে শুরু করে। হাঁটতে হাঁটতে হাসপাতালের বাইরে চলে আসে।

-টেস্ট গুলো করে কাল রিপোর্ট গুলো দেখিয়ে নিস।

-(অবাক হয়ে) কাল তুই আসবি না আমার সাথে।

-না।

-(ওকে খোচা মেরে) কেনরে? ডাক্তার কি বললো শুনলি না, তর স্বামীর খেয়াল রাখতে।

-(তেড়ে এসে) আমি কি তোর বিয়ে করা বউ নাকি যে তর সাথে সাথে আমাকে আসতে হবে। যা তর তথা কে নিয়ে আসিস, আমি পারবো না।

নিলয় বুঝলো দোলন ক্ষ্যাপে গেছে, ওর মাথা ঠান্ডা করা দরকার। নিলয় দোলনের হাত ধরে বলে

-হুম বুঝেছি, চল এখন।

-কোথায় যাবো?

-গেলেই দেখতে পারবি।

রিক্সায় উঠে দুজনে। রিক্সাকে কৃষি ভার্সিটি যেতে বলে দেয়। এখন আর কথা বলে না কেউ। অন্যদিকে তাকিয়ে আছে দোলন, নিজের চোখ আড়াল করতে চাইছে নিলয়ের কাছ থেকে। কিন্তু নিলয়ের হাত টা তখনো ওর মুঠোতে বন্দি। নিলয় বুঝতে পারে, দোলনের ভিতরে কি চলছে। তাই ওকে আর ঘাঁটতে যায় না ও। ভার্সিটি ক্যাম্পাসে পৌঁছে রিক্সা ভাড়া দিয়ে হাঁটতে থাকে দুজনে।

-নীলু, খিদে পেয়েছে রে।

-চল, কিছু খেয়ে আসি।

দুজনে হাঁটতে হাঁটতে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের এদিকে চলে আসে। একাদশ- দ্বাদশ শ্রেণীতে এখানেই পড়েছে নিলয়। কলেজের উত্তর দিকের গেটের পাশেই একটা ঝালমুড়ির দোকান আছে, সেদিকেই যাচ্ছে ওরা। কলেজে পড়ার সময় এখান থেকে ঝালমুড়ি- চানাচুর এসব খেতো ওরা। এখনো মাঝে মাঝে আসে নিলয় এখানে। আসলেই এখানের ঝালমুড়ি খাওয়া চাই। কাছে এসেই হাঁক দেয় নিলয়

-মামা দুটো স্পেশাল ঝালমুড়ি বানাও।

কণ্ঠস্বর টা পরিচিত লাগছে হয়তো তাই ঝালমুড়ি ওয়ালা মাথা বাড়িয়ে সামনের দিকে তাকিয়ে চিনতে পারে সে।

-কি খবর মামা? এবার ম্যালা দিন পর আইলা। লগে কেডা? এইলারে তো মনে অয় না আগে দেখচি।

-আমার বন্ধু। একসাথে কলেজে পড়তাম, তাই দেখো নাই।

-তা মামা আফনের এই বন্ধু রে কি হেই আগের মত নিজে মুড়ি বানাইয়া দিবাইন নাকি।

কথাটা খারাপ লাগে না নিলয়ের। তাই উঠে পড়ে সে নিজেই ঝালমুড়ি বানাতে।

-কিরে তুই কি সত্যিই ঝালমুড়ি বানাবি?

-তর জন্য আমি সব পারি, ঝালমুড়ি তো কিছুই না।

নিলয় গিয়ে ঝালমুড়ি বানাতে শুরু করে। প্রথমে মুড়ি নেয় তাতে চিড়ে ভাজা, চানাচুর, বাদাম, চানা বুট মাখা দেয়। তারসাথে শশা, টমেটো, গাজর, মরিচ কুচি আর ধনেপাতা কুচি মিশিয়ে দেয়। শেষে লেবুর রস লবণ আর সরষে তেল, একটু তেঁতুল টক মিশিয়ে কাঠি দিয়ে ভাল করে নাড়িয়ে দেয়। ব্যস ঝালমুড়ি তৈরী।

মুখে দিয়েই অনবদ্য স্বাদের দেখা পায় দোলন। চোখ বন্ধ করে স্বাদটা আরও ভাল করে উপভোগ করতে চায় সে। বাকি মশলা, বুট-বাদাম কিংবা গাজর-শশার স্বাদের বাইরেও আরেকটা স্বাদের সন্ধান পায় সে। কি সেটা? অন্যরকম ভাবে ছড়িয়ে পড়েছে সারা মুখের ভিতরে। না না শুধু মুখের ভিতরে না স্বাদটা গলা, পাকস্থলী, শিরা, উপশিরা হয়ে কোষে কোষে পৌঁছে গেছে। কত ঝালমুড়ি খেয়েছে কিন্তু আজকের মত কখনো হয়নি। আজ আলাদা লাগছে কেন? নীলু ওর নিজ হাতে বানিয়েছে বলে। নীলুর স্পর্শে সব কিছুর স্বাদ কি এভাবেই বেড়ে যায়??

আরও কিছুক্ষণ হাটাহাটি করে ওরা ফিরে আসে। দোলন কে বাসার সামনে নামিয়ে দিয়ে নিলয় চলে যায় ওর সেলসের কাজে। 
আজ সেলসের কাজ একটু আগেভাগেই শেষ করে নিলয়। এখন বাসায় ফিরে একটু রেষ্ট নিয়ে আবার টেষ্ট গুলোর জন্য যেতে হবে। বিকেলের সময়টাতে রাস্তায় প্রচুর জ্যাম হয়, তাই হেঁটেই বাসার দিকে যেতে থাকে। হঠাৎ কিছু একটা চোখে পড়ে নিলয়ের। তথার মত কাউকে দেখলো রাস্তার ঐপাশ দিয়ে যেতে। মোবাইল বের করে সময়টা দেখে নেয় নিলয়৷ এ সময়টাতে তথার ফিজিক্স টিউশন থাকে। ও ওখানেই আছে হয়তো। নিলয় ভাবে সে ভুল দেখেছে। আবার হাঁটতে শুরু করে, কিন্তু মাথা থেকে বিষয়টা ফেলতে পারছে না। ও চোখ বন্ধ করে আবার ভাবে। না ভুল নয়, ওটা তথাই ছিল। ওই ছেলেটা কে তাহলে?তথা যার সাথে বাইকে ছিল। 

সন্দেহ কাটাতে টিউশন স্যারের কাছে ফোন করে নিলয়৷ স্যার জানায় আজ তথা টিউশনে যায় নি। এবার বুঝতে এই তাহলে গত কিছুদিনের পরিবর্তনের কারণ। মোবাইলে এই ছেলের সাথেই কথা বলার সময় এমন ভাবে হাসে ও। লেখাপড়ায় ফাঁকি দিয়ে এসব চলছে। কারও সাথে রিলেশনে জড়িয়েছে তথা সেটা নিয়ে কোন অভিযোগ নেই ওর মনে। কারণ ওটা ওর স্বাধীনতা, সেখানে কিছু বলার এখতিয়ার  ওর নেই সেটাই ভাবে নিলয়। কিন্তু তাই বলে পড়াশোনায় সেটার প্রভাব পড়ুক সেটা চায় না নিলয়। এটা নিয়ে ওর সাথে কথা বলবে সুবিধাজনক সময়ে। আপাতত এটা নিয়ে মাথা ঘামায় না আর। বাসার দিকে হাটতে থাকে নিলয়।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#57

(14-04-2022, 09:34 PM)ddey333 Wrote:  তোর জন্য সব করতে পারি ,

শুধু ঝালমুড়ি ?? পুটিন এর সঙ্গে একা লড়াই করে মরে যেতে পারি ... কিছু যায় আসবে না আমার !!





সবাই পুটিনের পেছনে কেন লাগে। ও বাবা ডেঞ্জারাস লোক এর চেয়ে ভাই দেন কাকু কিংবা কিউ জং হলে খেলা জমবে। ??

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#58

(14-04-2022, 10:21 PM)Baban Wrote:  প্রেম কথাটা ছোট... অক্ষর তার দুটো - কিন্ত কি দম মাইরি

সত্যি বলতে যত এগোচ্ছে ততই যেন আরও হারিয়ে যাচ্ছি আমি ও আমার মত বাকিরা। এই বন্ধুত্ব, অধিকার, রাগ অভিমান দুস্টুমি সব একত্রিত হলে তবেই না ভালোবাসা গল্প সত্যিকারের ভালো একটা বাসা খুঁজে পায় পাঠক বুকে।
চলতে থাকুক



ভালবাসা খরস্রোতা নদীর মত। সামনের দিকেই বয়ে চলে আর ভাসিয়ে নেয় সবকিছু। দেখা যাক নদীর জল কোথায় গড়ায়।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#59

party2.gif


                      শুভ নববর্ষ- ১৪২৯
সবাইাকে জানায় নতুন বছরের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। নতুন বছর সবার অনেক ভাল কাটুক সেই প্রার্থনা রইলো। 
সবার জন্য রইলো অনেক ভালবাসা। পাশে থাকবেন সবসময়।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 2 users Like nextpage's post
Like Reply
#60

(15-04-2022, 11:48 AM)a-man Wrote:  দেখা যাক কোনদিকে যায়? একপাশে দোলন একপাশে তথা। তথার প্রতি দায়িত্ববোধ আর দোলনের প্রতি টান কোনোটাই এড়িয়ে যেতে পারছেনা নিলয়.........



সত্যিই বেচারা নিলয়ের জন্য কষ্ট হয়। কোন দিকে যাবে।

দেখি শেষমেশ কি হয়। ❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)