Thread Rating:
  • 62 Vote(s) - 3.32 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance মায়া - আমরা সবাই বাঁধা যেখানে (সমাপ্ত)Completed

Showing only the posts of nextpage: 221 of 438 posts. Show all posts
#61

(15-04-2022, 11:52 AM)a-man Wrote:  ডেঞ্জারাস এবং সুগভীর জলের মাছ যেখানে বাইডেন নেহাতই বালক  flamethrower



আসলে সবকিছুর আড়ালে যা হয় তা বিজনেস।
যার বিজনেস মাইন্ড যত ভাল সে তত ভয়ংকর।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62

পর্ব- এগারো





টেস্টের রিপোর্ট দেখে ডাক্তার বলেছিল জন্ডিস এর লক্ষণ। কিছু দিন পুরোদমে রেস্ট নিতে বলেছিল আর সাথে পুষ্টিকর খাবার, ফলমূল, শাক-সবজি বেশি করে খেতে বলেছিল। কিন্তু সেলসে কাজ করে যারা তাদের দম ফেলার জোঁ থাকে না। বিশ্রাম নিবে কি উল্টো গত পনের বিশ দিন ধরে খুব চাপ যাচ্ছে নিলয়ের উপর দিয়ে। হঠাৎ করেই মার্কেটে সেলস খুব ডাউন। সেটা নিয়ে প্রায়ই কথা শুনতে হচ্ছে টিএসএম এর কাছে। মাঝে মাঝে কিছু অকথ্য ভাষার গালিগালাজ পর্যন্ত শুনতে হয়। এই চাকরিতে এটা রেগুলার ব্যাপার হয়ে দাড়িয়েছে। টার্গেট মিস হচ্ছে কেন, সেলস বাড়ছে না কেন এসবের উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছে নিলয়।

মাস গেলে যে বেতন টা কোম্পানি দেয় তার চেয়ে দ্বিগুন পরিশ্রম করিয়ে নেয়। এমাসের শুরু থেকেই বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টিতে এম্নিতেই দোকানে বেচাকেনা কমে যায় তার সাথে আবহাওয়া একটু ঠান্ডা হলে তো বেভারেজ পণ্যের চাহিদা একদম কমে যায়৷ মার্কেটে চাহিদা না থাকলে সেলস আসবে কোথা থেকে। সেটাই বুঝতে চায় না অফিসার গুলো, তাদের ঐ এক কথা সেলস বাড়াও সেলস বাড়াও। মেজাজ টা খুব বিগড়ে আছে কিছুদিন ধরে এ নিয়ে।

এদিকে তথার সাথেও আর ঐ বিষয়টা নিয়ে কথা বলা হয়নি৷ বলার সময় সুযোগ দুটোই হয়ে উঠে নি। এমনিতেই শরীরটা ঠিক চলছে না তার উপর মার্কেটের অবস্থা খারাপ, সেটা নিয়ে টেনশনে সারাদিন পর বাসায় ফিরে আর কথা বলতে ইচ্ছে করে না। খেয়ে দেয়ে মরার মত ঘুমাতে চলে যায় নিলয়। ভাবছে কথা টা না বললেই নয়। ওর এ মাসের টিউটোরিয়াল রেজাল্ট টা খারাপ হয়েছে সেটা কলেজ থেকে জানিয়েছে, সেই সাথে প্রায়ই খবর নিয়ে জানতে পারে টিউশন মিস দিচ্ছে তথা। ব্যাপার টার একটা বিহিত করতে হবে শীঘ্রই। নইলে নিজের ভবিষ্যৎ টা নষ্ট করবে মেয়েটা।

সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে চলেছে। সাথে ধমকা বাতাসের ঝাঁপটা, তাই ছাতা থাকা সত্ত্বেও ভালই ভিজে গেছে শরীরটা। না এভাবে ভিজে গায়ে সকাল থেকে কাজ করে চলেছে, এবার না আবার ঠান্ডা জ্বরে ভুগতে হয় কে জানে। ওসব ঠান্ডা-জ্বর নিয়ে যতটা না চিন্তা তার চেয়েও বেশি চিন্তা দোলন কে নিয়ে। ও যদি জানতে পারে বৃষ্টিতে ভিজে জ্বর এসেছে তবে আর রক্ষে থাকবে না। বকবকানি আর শাসনে আরও জীর্ণ হয়ে যাবে নিলয়। শেষ বিকেলের দিকে বৃষ্টির বেগ বাড়তে থাকে, তাই নিলয়ও বাসায় চলে যাবার সিদ্ধান্ত নেয়। সারাদিনের ভিজে যাওয়া শরীরটাতে হালকা কাঁপুনি আসতে শুরু করেছে। এর মাঝেই দোলনের ফোন এসেছিল। বৃষ্টিতে যেন গা বাচিয়ে চলে সেটার জন্য সাবধান করে দিয়েছে। কিছু একটা বলে এবারের মত ওকে শান্ত করেছে নিলয়।

বাসায় ফিরতে ফিরতে সেই সন্ধ্যা হয়ে গেল। দরজার তালা খুলে নিজের রুমে গিয়ে ভিজে জামাকাপড় চেঞ্জ করে বাথরুমে চলে যায় নিলয়। ফ্রেশ হয়ে চা বসাতে যাবার আগে ঘড়িতে সময় দেখে, এতক্ষণে তো তথার চলে আসার কথা। বৃষ্টিও বাড়ছে কিন্তু এখনো তথার আসার নাম নেই। চা করতে করতে দু-তিনবার ফোন করেছে ওর মোবাইলে। রিং হয়ে চলেছে কিন্তু রিসিভ করছে না। কোথায় আছে কে জানে, বৃষ্টিতে কোথাও আটকে গেল কিনা কে জানে। নিলয় ভাবে একবার বের হয়ে দেখবে কিনা। ও ভাবে হয়তো টিউশনে আটকে গেছে, ওখানে একবার ফোন করে দেখা দরকার। টিউশনে ফোন করে নিলয়, কিন্তু স্যার আজ টিউশন পড়ায় নি। কি কাজে স্যার শহরের বাইরে আজ পড়াবে না সেটা আগেই বলে দিয়েছিল। তাহলে কোথায় গেল মেয়েটা। হয়তো ওর ঐ বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গেছে, সে যেখানে খুশি সেখানে যাক। ভাল লাগে না এসব, এমনিতেই নিজের কাজ নিয়েই মেজাজ বিগড়ে আছে- ভাবতে থাকে নিলয়।

চা খেয়ে নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু কিছুতেই মন বসাতে পারছে না। না এবার বেশিই চিন্তা হচ্ছে নিলয়ের। রাত হয়ে গেল, বৃষ্টির সাথে দমকা হাওয়া দিচ্ছে৷ না আর বসে থাকলে হবে না, নিচে নেমে আসে পাশে একটু দেখা আসা দরকার- মনে মনে সিদ্ধান্ত নেয় নিলয়। অন্যদিকে ফোন করে চলেছে, এবার আর কল ঢুকছে না, নাম্বার বন্ধ দেখাচ্ছে। হাতে ছাতা নিয়ে বের হতে যায় ও, তখনি খেয়াল করে ঘরে দিকে আসছে তথা।

বৃষ্টির জলে পুরো ভিজে জবজবে হয়ে আছে। জামাকাপড় লেপ্টে আছে শরীরে সাথে। শরীরের লোকায়ত অঙ্গ গুলো ভিজে কাপড়ের উপর থেকে স্পষ্ট জানান দিচ্ছে। বুকের দিকের ওড়নাটা হয়তো বাতাসে সরে গিয়েছে। ভিজে যাওয়া জামা চেপে বসেছে ওর মাঝারী আকারের স্তনের উপর, ভিতরের ব্রা এর উপস্থিতি দৃশ্যমান। ভিজে শরীরের কাঁপুনি তে তথার সৌন্দর্যে যেন প্লাবন এসেছে। যে কোন পুরুষের নজর কারার জন্য এই মূহুর্তের কোন তুলনা নেই।
কিন্তু নিলয়ের সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই। ঘরের ভিতরে আসতেই তথাকে জিজ্ঞেস করে।

-কোথায় ছিলে এতক্ষণ? আর ছাতা কোথায় তোমার?

-(ঠান্ডায় কাঁপতে কাঁপতে) টিউশনে ছিলাম। ছাতাটা ভুলে ওখানেই ফেলে এসেছি।

-(প্রচন্ডভাবে রাগান্বিত স্বরে) মিথ্যে বলছো কেন? আজ তোমার টিউশন ছিল না। কি মনে কর আমি কোন খবর রাখি না?

-(ভয়ে কেঁপে উঠে মাথা নিচু করে নেয় তথা) 

-তুমি কি ভেবেছো তুমি, আমি ঘাসে মুখ দিয়ে চলি। সব খবরই রাখি তোমার আমি। টিউশনের কথা বলে ঐ ছেলেটার সাথে ঘুরতে গিয়েছিলে তাই না। তা ওখানে থেকে গেলেই পারতে। এই বৃষ্টিতে আসার কি দরকার ছিল। 

কোন উত্তর দেয় না তথা।

-কদিন ধরেই দেখছি তোমার হাবভাব। লেখাপড়াতে মন নেই, টিউশনে ফাঁকি দিচ্ছ। নিজের অবস্থা কোথায় নিয়ে যাচ্ছো ভেবে দেখেছো তুমি। এ মাসের কলেজের টিউটোরিয়াল পরিক্ষার রেজাল্ট কত ড্রপ করেছে তোমার সেদিকে কোন লক্ষ্য আছে তোমার?? মাস ছয়েক পর ফাইনাল পরিক্ষা সেসবের চিন্তা আছে কি? নাকি সব ধ্যান জ্ঞান এখন ঐ ছেলে কে ঘিরে। উত্তর দাও ( চিৎকার করে)

-(কাঁপতে থাকে তথা ঠান্ডা আর ভয় দুটোতেই, হয়তো কাঁদছেও কিন্তু ভিজে চুলের ফোঁটা ফোঁটা জলের আড়ালে চলে যাচ্ছে চোখের জল)

-কথা বলছো না কেন? তুমি কি নিজের আর স্যারের স্বপ্নের কথা ভুলে গেছ?? আমার তো তাই মনে হয়। লেখাপড়া ছাড়া আর সবকিছুই তোমার ঠিক মত চলছে। তোমার যদি এটাই ইচ্ছে হয় তাহলে সেটা তোমার ব্যাপার। কিন্তু এসব আমার এখানে থেকে চলবে না। সবটাই তোমার উপরে নির্ভর করছে। তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো৷ আমি আটকে রাখবো না। তুমি তোমার ইচ্ছে স্বাধীন মত চলো কোন সমস্যা নেই। চাইলে ঐ ছেলের কাছেও চলে যেত পারো, আমি গিয়ে দিয়ে আসবো।

ঠকঠক করে কেঁপেই যাচ্ছে তথা৷ ঠান্ডায় ঠোঁট গুলো কালচে হয়ে গেছে, চোখ দুটো লাল বর্ণ ধরে গেছে। ঐদিকে নিলয়ে চিৎকারে আরও গুটিয়ে যাচ্ছে সে।

-যাও রুমে যাও এখন, গিয়ে চিন্তা করো কি করবে তুমি। এখন জামা কাপড় চেঞ্জ করে নাও, না হলে আবার জ্বর বাঁধাবে। (উঁচু স্বরে) যাও চেঞ্জ করো গিয়ে, আমি চা করে দিচ্ছি।

জবুথবু হয়েই রুমে ঢুকে যায় তথা। নিলয় চলে যায় চা করতে। চা করতে করতে ভাবে ওভাবে না বললেও হত। কথা গুলো তো ধীরেসুস্থে বলাই যেত। আসলে ঐ টিএসএমের রাগ টা তথার উপর দিয়ে বয়ে গেল। না চা টা দেবার সময় ঠান্ডা মাথায় বুঝিয়ে বললেই হবে। ওর নিজেরও তো বোধ টা থাকা দরকার, সামনেই ফাইনাল পরীক্ষা এখন যদি এভাবে পড়াশোনার বারোটা বাজায় তাহলে তীরে এসে তরী ডুবাবে মেয়েটা।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#63

(16-04-2022, 07:16 AM)ddey333 Wrote:  অনবদ্য ... ছেলেদের মাঝে মাঝে এরকম ফেটে পড়া উচিত ... আগে জানতাম না , বয়েস কম ছিল ...

এখন আর কিছু করার নেই !


bananaSad



সত্যিই সময়টা দ্রুত চলে যায়। অন্য কে দেখে তখন আফসোস হয়৷ ইশ যদি সেই সময়টা যদি আবার ফিরে পেতাম। ❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#64

(16-04-2022, 09:12 AM)a-man Wrote:  দায়িত্ববোধে বাঁধা নিলয়.........



কাঁধে চেপে বসলে হয় সেটা পালন করতে হয় আর না হলে পালিয়ে যেতে হয়।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#65

(16-04-2022, 10:58 AM)dreampriya Wrote:  Kub valo ... Darun hocche .... Dekha jak akon golper mor kon dike bak nei ....



thanks  ❤️  
পাশে থাকবেন।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#66

(16-04-2022, 05:59 PM)Bumba_1 Wrote:  এই ক'দিনে গল্প অনেকদূর এগিয়ে গিয়েছে। নতুন চরিত্রের আগমন .. তার সঙ্গে অতীত এবং বর্তমানের আসা যাওয়ার পালা। গল্পের মাঝে কবিতার লাইনগুলির বিশেষ আকর্ষণ আমার কাছে .. আর কি বলি .. lots of likes, reputations & শুভেচ্ছা 

welcome
সুস্থ হয়ে ফিরে এসেছেন এটাই অনেক আনন্দের।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#67

পর্ব- বার




চা নিয়ে দরজায় টুকা দিতেই রুমের দরজা খোলে গেল। কি ব্যাপার মেয়েটা কি করছে এখনও, দরজাটাও খোলা রয়ে গেছে। ভিতরে তাকাতেই দেখে সেই ভিজে কাপড়েই চেয়ারে বসে আছে তথা৷ একটা ফোঁপানোর আওয়াজ হচ্ছে, হয়তো মেয়েটা কাঁদছে। ওর বসে থাকা দেখে রাগ বাড়তে থাকে নিলয়ের।


-কি ব্যাপার হ্যাঁ, তোমাকে যে বললাম চেঞ্জ করে নিতে। কথাটা কানে গেল না।



-(আচমকা আওয়াজে ঘাবড়ে যায় তথা)



-এতক্ষণ ধরে কেউ ভিজে কাপড়ে বসে থাকে নাকি, এক্ষুনি চেঞ্জ করে নাও। চা টা টেবিলে রেখে যাচ্ছি। ৫ মিনিট সময় দিলাম। কথার হেরফের যেন না হয়। জ্বর না বাধিয়ে ছাড়বে না বুঝি।



-(বাধ্য মেয়ের মত) মাথা নাড়ায় তথা।



রুম থেকে বেরিয়ে আসে নিলয়। মেজাজ টা একটু ঠান্ডা হয়। মিনিট পাঁচেক পর আবার তথার রুমে যায়। দেখে জামাকাপড় চেঞ্জ করে জড়োসড়ো হয়ে খাটে বসে আছে মেয়েটা। মাথায় একটা তোয়ালে প্যাচানো। চোখ দুটো এখনো লাল হয়ে আছে। মুখটা শুকিয়ে আছে



-(গম্ভীর স্বরে) চুপটি করে বিশ্রাম নেও এখন। আমি ভাত বসিয়ে খাবার গরম করে দিচ্ছি। আর এই ট্যাবলেট গুলো টেবিলে রেখে গেলাম। যদি দেখ জ্বর আসছে তাহলে খেয়ে নিবে। বারবার যেন বলতে না হয়।



মাথা তুলে তাকায় না তথা। নিলয়ের চোখের দিকে তাকানোর সাহস আজ নেই। খাবার গরম করে নিলয় ডাকতেই সুড়সুড়িয়ে খেতে চলে যায়। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়। নিলয় স্টকের হিসাব আর আগামীকালের সেলস সামারি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কাজে ডুবে ছিল কতক্ষণ কে জানে। মোবাইলে সময় দেখতেই দেখে রাত ১১ টা বাজতে চললো। বাইরে মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। বৃষ্টির কারণে সব কিছু কেমন নিস্তব্ধ হয়ে আছে বলে রাত আরও গভীর মনে হচ্ছে। মাঝে মাঝে বাজ পড়ার শব্দে ঘরটা কেঁপে উঠছে। নাহ নিজেকেও এখন বিশ্রাম দিতে হবে, তাই শোবার প্রস্তুতি শুরু করে দেয় নিলয়।



বাথরুম থেকে ফেরার পথে ভাবে একবার তথাকে দেখা আসা দরকার। ওর রুমের ভিতরে গিয়ে দেখে গুটিসুটি দিয়ে শোয়ে আছে তথা। শরীরটা কাঁপছে হয়তো মেয়েটার। ভাল করে দেখার জন্য আরেকটু সামনে যেতেই হালকা গোঙানির আওয়াজ কানে আসে নিলয়ের। দুশ্চিন্তার ঘিরে ধরে ওকে, জ্বর বাঁধালো নাকি মেয়ে টা কে জানে। কাছে গিয়ে কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা দেখার জন্য হাত বাড়িয়ে ইতস্তত বোধে আবারও গুটিয়ে নেয় ও। 

না এত ভাবলে চলবে না। জ্বর উঠেছে কিনা না দেখলে চলবে না। কপালে হাত রাখতেই শরীরটা আগুনে পোড়ানো লোহার মত মনে হয় নিলয়ের। আগুনের মত গরম সারা শরীর। খুব বেশিই জ্বর উঠেছে তথার। টেবিলের দিকে তাকাতেই দেখে ঔষধ ওভাবেই পড়ে আছে। না মেয়ে টাকে নিয়ে আর পাড়া গেল না- ভাবতে থাকে নিলয়। বার দুয়েক গায়ে ধাক্কা দিয়ে তথাকে ডেকেও কোন লাভ হলো না। একদম বেহুশের মত পড়ে আছে আর কাঁপছে। মাথায় জল ঢালতে হবে, তাই সেটার ব্যবস্থা করতে যায় নিলয়। 



মিনিট ত্রিশের মত জল ঢেলে চলেছে তথার মাথায়। আবার কপালে হাত দিয়ে জ্বর টা কমলো কিনা বুঝার চেষ্টা, কিন্তু তেমন কোন তফাৎ পায় না। এবার ঔষধ খাওয়াতে হবে, না হলে চলছে না। কিন্তু আগে তো তাপমাত্রা টা মাপা দরকার ভেবে থার্মোমিটার টা নিয়ে আসে ওর ঘর থেকে নিলয়। থার্মোমিটার টা তো দিতে গিয়ে অস্বস্তি বোধ হয় ওর। পরক্ষণেই চিন্তা করে এখন এসব নিয়ে ভাবার সময় নেই, আগে ওকে সুস্থ করা দরকার। নিলয় ওর হাতটা তথার বুকের দিকে জামার ভিতরে ঢুকিয়ে দেয় আর থার্মোমিটারটা ডান বগলের মাঝে দিয়ে দেয়। মিনিট দুয়েক পরে আবার হাত ঢুকিয়ে থার্মোমিটার টা বের করে আনে। তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রির কাছাকাছি। না এখন ঔষধ টা তো খাওয়াতে হবে। কিন্তু তথা তো বেহুশের মত পড়ে আছে। নিলয় দুহাতে ওকে তুলে বসানোর চেষ্টা করে। তথাকে নিজের বুকের সাথে ঠেস দিয়ে ধরে রেখে কোন ভাবে ঔষধ গুলো খাইয়ে দিয়ে ওকে আবার শুইয়ে দেয়।



শরীরটা ভিজে তোয়ালে দিয়ে স্পঞ্জ করে দিলে ভাল হত৷ কিন্তু নিলয়ের কেমন যেন অস্বস্তি হয়। আবার ভাবে এই অবস্থায় বসে থাকলে তো চলবে না, আমি তো যা করছি ওর সুস্থতার জন্যই। ও উঠে গিয়ে তোয়ালে টা নিয়ে আসে আর ভাল করে ভিজিয়ে জল ঝড়িয়ে প্রথম হাত দুটো স্পঞ্জ করে দেয়৷ পালা করে গলা ঘাড় ভাল করি মুছিয়ে দেয়। বুকে, পেটে, পিঠে স্পঞ্জ করার সময় অস্বস্তি এড়াতে চোখ বন্ধ করে রাখে নিলয়। পায়াজামা গুটিয়ে থাই পর্যন্ত তুলে দিয়ে পা দুটো ভাল করে মুছে নিয়ে আবার পায়জামা ঠিক করে দেয়।



তথা অনুভব করছে কেউ ওর সারা শরীরে ঠান্ডা কিছু দিয়ে মুছে দিচ্ছে, কিন্তু এর চোখ দুটো ভীষন ভাবে জ্বালা করছে তাই ইচ্ছে হলে চোখ মেলে দেখতে পারে না। গলা টা কেমন শুকনো হয়ে আছে কোন আওয়াজ করতে পারছে না। ওর ঠোঁট দুটো যেন নিষ্প্রাণ হয়ে যাচ্ছে। অবশের মত হয়ে পড়ে আছে বিছানায়। আরও কিছুক্ষণ মাথায় জল ঢেলে মাথাটা ভাল করে মুছিয়ে দিয়ে দুটো কাঁথা একসাথে করে জড়িয়ে দেয় তথার শরীরে। আর চেয়ার টা টেনে ওখানেই বসে থাকে, আজ আর চোখের আড়াল করা যাবে না। চেয়ারে বসতেই টেবিলের নিচে তথার ব্যাগটা চোখে পড়ে, ভিজে ব্যাগ থেকে জল গড়িয়ে চলেছে। হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে ভিতর থেকে বই খাতা গুলো বের করে আনে। না বই খাতা গুলো তেমন একটা ভিজে নি। সেগুলো টেবিলে রেখে দিয়ে চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে দেয় নিলয়।







টিফিনের ঘন্টা পড়তেই সবাই ক্যান্টিনের দিকে চলতে থাকে। ফাঁকা ক্লাস রুমে তিন চার জনের দস্যিপনা চলছে। নিলয় আর ওর দুই তিন বন্ধুদের এটা নিয়মিত কাজ। সবাই ক্লাস থেকে বেরিয়ে গেলেই ওরা মেয়েদের ব্যাগে হানা দেয়। ওরা জানে মেয়েদের ব্যাগে কোনায় বা বইয়ের পাতার ভাজে এক্সট্রা কিছু টাকা থাকবেই থাকবে। নিয়ম করে সেই টাকা বের করে ওদের টিফিনের ব্যবস্থা করে নিলয় রা। মজার বিষয় হলো এদের এই কীর্তি টা মোটামুটি সবাই জানে, তবুও কেউ কিছু বলে না ওদের। বন্ধু দের এমন দুষ্টুমি টা বাকিদের কাছে গা সওয়া। কিন্তু বাকিদের থেকে একটু আলাদা দোলন ও যেন ইচ্ছে করেই ব্যাগে টাকা রেখে দেয় নিলয়ের জন্য। দোলন জানে হাতে টাকা দিতে গেলে নিলয় নেবে না কিন্তু চোখের আড়াল হতেই ব্যাগ থেকে ঠিকই নিবে। এই কাজে যে কি আনন্দ পায় কে জানে।


প্রথম সারির জানালার পাশের বেঞ্চ টাতেই দোলনের ব্যাগ। নিলয় গিয়ে ওর ব্যাগ খুলে টাকার খোঁজ চালায়। একটা পার্টে বই খাতা এসব। উপরের দিকের একটা পার্টের চেইন খুলতেই দেখে ভিতরে ছোট চিরুনী, হাত আয়না, টিপের পাতা, লিপস্টিক, একটা নূপূর, জোড় কয়েক বিভিন্নরকম চুড়ি আরও কত কি। নিলয় ভাবে এটা কি কলেজ ব্যাগ নাকি ছোটখাটো কসমেটিকস এর দোকান কে জানে। পাশেই ছোট একটা বক্স খুলতেই দু-তিনটে দশ- বিশ টাকার নোট। হাসি খেলে যায় নিলয়ের মুখে। এই পাগলি নিজে না খেয়ে থাকলেও এখানে টাকা রাখবেই। দুটো নোট পকেটে পুরে ক্যান্টিনের দিকে হাটতে থাকে।


:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#68

(16-04-2022, 09:49 PM)Baban Wrote:  দুটো পর্ব একসাথে পড়লাম। অসাধারণ ভাবে এগিয়ে চলেছে এই কাহিনী। যেটা ভাবছি তথা কে নিয়ে সেটাই সত্য কিনা জানিনা। হয়তো সেটাই কিন্তু সেটা আপনি প্রকাশ করলেই ভালো।

আপনি আমার গপ্পের ঘোরে ডুবে আছেন বলছেন, কিন্তু আমি যে এই গল্পে ডুবে যাচ্ছি। চালিয়ে যান ❤



ডুবতে চাইলেই কি আর ডুবতে দেব। গল্পের স্রোতে ভাসিয়ে রাখার চেষ্টা থাকবে।
❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#69

(16-04-2022, 10:20 PM)Boti babu Wrote:  Chalia jao ❤❤❤❤ a vabei



thanks
পাশে থাকবেন সবসময়

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#70

(16-04-2022, 10:26 PM)ddey333 Wrote:  গল্প ঠিক আছে কিন্তু বারবার ফন্টের সাইজ এতবার উপর নিচ করছে ...

কাহিনী তো সবার প্রশংসা পাবেই পাবে যদি আলাদা হয় ... কিন্তু এতবার অক্ষরের সাইজ পরিবর্তন খুব বিরক্তি সৃষ্টি করছে ...





Heart Heart
দুঃখিত দাদা। পুরো পোষ্ট করার পর দেখি ফন্টের এই অবস্থা। ব্যস্ততার কারণে আর ঠিক করা হয় নি।
সামনের আপডেট থেকে বিষয়টা ভালো করে খেয়াল রাখবো।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#71

(17-04-2022, 01:54 AM)Arpon Saha Wrote:  porbo gulo boro kore dewa zay nah?



চেষ্টা করছি। আর তার সাখে আপডেট গুলো নিয়মিত দিচ্ছি।
❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#72

(17-04-2022, 08:00 AM)Akash88 Wrote:  খুব ভালো একটা গল্প হবে মনে হচ্ছে,চালিয়ে যান ভাই



thanks
আপনাদের ভালবাসা আমার অনুপ্রেরণা। 
❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#73

(17-04-2022, 07:15 PM)Bumba_1 Wrote:  আহা .. কি বর্ণনা .. মন ছুঁয়ে গেলো .. শুধু বলবো প্যারাগ্রাফের দূরত্ব আর ফন্টের দিকে একটু নজর দিন .. প্যারাগ্রাফের দূরত্ব ব্যাকস্পেস দিয়ে কমাতে পারেন আর পুরো লেখাটা একবার সিলেক্ট করে ফন্ট অপশনে গিয়ে 4 এ ক্লিক করুন ..তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে।



ধন্যবাদ দাদা৷ ❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#74

(17-04-2022, 07:04 PM)a-man Wrote:  তথার প্রতি দায়িত্ববোধ বেশ গভীরেই নিয়ে যাচ্ছে নিলয়কে



পুরুষ বাইরে থেকে যতটা কঠিন ভেতর থেকে ততটাই নয়।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#75

পর্ব- তের




জানালার ফাঁক গলে সূর্যের রশ্মি পড়ছে নিলয়ের মুখে। ঘুম ভেঙে যায় ওর, সামনে তাকাতেই বিছানায় ছোট্ট বাচ্চার মত গুটিসুটি দিয়ে ঘুমাতে থাকা তথাকে চোখে পড়ে। গত দুদিনের জ্বরে মেয়েটা যেন শুকিয়ে গেছে। চোখের নিচে কালো আস্তরণ পড়তে শুরু করেছে। ঘুমের মাঝে কত শান্ত, নির্মল, পবিত্র দেবশিশুর মত লাগছে ওকে। পরদির জ্বর না কমাতে ভয় পেয়ে গিয়েছিল নিলয়। দোলন কে ফোন করেছিল, ভেবেছিল দোলন এখানে আসলে হয়তো তথাকে দেখাশোনা টা করতে পারবে। কিন্তু দোলন আগের দিনই হঠাৎ দাদুর বাড়ি চলে গেছে কয়েকদিনের জন্য। এই দু দিনে যেন ঝড় বয়ে গেছে নিলয়ের উপর দিয়ে। চেয়ার ছেড়ে বিছানার দিকে এগিয়ে যায়, কপালে হাত দিয়ে জ্বর টা কমেছে কিনা দেখার জন্য হাত বাড়ায়। হাত টা কপালে ছোঁয়াতে যাবে তখনি হালকা চোখ মেলে তাকায় তথা।

হকচকিয়ে হাত সরিয়ে নেয় নিলয়।

-জ্বরটা কমেছে কিনা সেটা দেখার জন্যই আর কি, তুমি অন্য কিছু ভেব না আবার। আমি কিন্তু ঐ জ্বর টা দেখার জন্যই।

দুয়েকবার চোখের পাতি ফেলা ছাড়া আর কিছুই বলে না। একটু উঠে বসার চেষ্টা করে। পাশেই স্যালাইনের খালি বোতল ঝুলতে দেখে। বিছানার পাশে হেলান দিয়ে বসতে গিয়ে তথা খেয়াল করে ওর গায়ে যে জামাটা আছে সেটা সেদিনের রাতে যেই জামাটা পড়েছিল সেটা না। জামাটাতে আরেকবার চোখ বুলিয়ে বড় বড় চোখ করে সামনের দিকে তাকাতেই হকচকিয়ে যায় নিলয়। নিলয় বুঝতে পারে তথা কি বলতে পারে, তার আগেই ও বলতে শুরু করে

-তুমি যা ভাবচ্ছো একেবারেই তেমন কিছু হয়নি৷ আমি সত্যি বলছি, মা কালীর দিব্যি। আমি তোমার জামা কাপড় চেঞ্জ করিনি, আর চেঞ্জ করবো কি আমি তো তোমাকে হাতে স্পর্শই করিনি। ঐ একটু কপালে হাত দিয়ে জ্বরটা দেখেছি আর কি, এছাড়া আর কিছু না। তুমি বিশ্বাস করো, না হলে রান্নার খালা আসলে তাকে জিজ্ঞেস করো। খালাই তোমার জামা কাপড় চেঞ্জ করে দিসে। ঐ ডাক্তার কাকা বলেছিল তাই।

চোখ বন্ধ করে বসে থাকে তথা, কোন কথা বলে না।

-তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? তুমি খালা কে জিজ্ঞেস করো, গত দুদিন খালা তো ছিল। সে তো মিথ্যে বলবে না।

-(চোখ খুলে ঠান্ডা গলায়) বিশ্বাস করেছি, এত সাফাই গাইতে হবে না।

-যাক বাবা, আমি তো ভয়েই মরে যাচ্ছিলাম। তুমি না আবার আমাকে কি না কি ভেবে বস। এখন একটু দেখি জ্বর টা আছে কি না।

-(মাথা নাড়িয়ে সায় দেয়)
হাতটা কপালে ঠেকিয়ে দেখে না এখন আর জ্বর টা নেই। চোখের লাল ভাবটাও কমে এসেছে।

-না এখন আর জ্বর নেই। গত দুদিনে যা অবস্থা টা হয়েছিল। এমন করে কেউ জ্বর বাধায়? যা ভয় টা দেখিয়েছ৷।
-(গলার স্বর নিচু করে) আর এমন হবে না।

-হুম। এখন চুপটি করে বসো আমি তোমার জন্য একটু স্যুপ বানিয়ে নিয়ে আসি। এখন থেকে ঠিকমত খাওয়া দাওয়া করতে হবে, উহু এটা আমার কথা না ডাক্তার কাকা বলে দিয়েছে।

-(শুকনো ঠোঁটে হাসি আনার চেষ্টা করে) জানি।
স্যুপ টা নিয়ে ঘরে ঢোকার সময় খেয়াল করে তথা  চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে কিছু ভাবছে। নিলয় সামনে গিয়ে চেয়ার টেনে বিছানার কাছে নিয়ে বসে পড়ে। চেয়ার টানার শব্দে চোখ খুলে তাকায় তথা৷ নিলয় ওর দিকে স্যুপের বাটি এগিয়ে দিয়ে খেয়ে নিতে বলে। তথা হাত বাড়াতে গিয়ে ডান হাতে ব্যাথা অনুভব করে। স্যালাইনের ক্যানুলা টা এখনো লাগানো আছে, ওটার জন্যই হয়তো ব্যাথ্যা করছে। সেটা বুঝতে পারে নিলয়

-থাক, তুমি সোজা হয়ে বসো। আজ না হয় আমি খাইয়ে দিচ্ছি।

-না না আমি খেয়ে নিতে পারবো।

-একদম চুপ করে বসো। যা বলছি সেটা শুনে চলো। এতদিন তো নিজের ইচ্ছে মতই কাটিয়েছ। শরীর দুর্বল আছে তুমি নিজে পারবে না।

-(সেদিনের নিলয়ের রুদ্র রূপ দেখার পর আর কথা বারাবার সাহস পায় না)

-(খাইয়ে দিতে দিতে) ওদিন কার জন্য আমাকে ক্ষমা করে দিও, আসলে নিজের কাজ নিয়ে মাথা টা গরম ছিল। আবার তোমার এমন টিউটোরিয়াল  রেজাল্ট খারাপ দেখে মেজাজ টা ঠিক রাখতে পারি নি। ওভাবে আমি বলতে চাই নি, কিন্তু বলে ফেলেছি। তুমি আমার উপর রাগ করে থেক না।

-(মাথা নিচু করে) না না আমি কিছু মনে করিনি। যা বলেছো সেটা তো আমার ভালর জন্যই। আমিই ভুল করেছি।

-সামনেই ফাইনাল এক্সাম। এখন ঐসব নিয়ে একদম চিন্তা ভাবনা করবে না। মন দিয়ে পড়াশোনা করে ভাল রেজাল্ট করো তারপর ভেবে দেখা যাবে।

-(ক্লান্ত স্বরে)ঠিক আছে, তুমি যা বলবে সেভাবেই চলবো।

-হুম। আজ রেষ্ট নাও কাল থেকে আবার রেগুলার কলেজ টিউশন শুরু করো, ভাল করে পড়াশোনা করে ভাল রেজাল্ট করতে হবে তো। ঠিক আছে, বাকি সব চিন্তা আপাতত বাদ।

                           ‌---★★★---
জ্বর সেরে উঠেছে দুদিন হলো কিন্তু তথা না যাচ্ছে কলেজে না যাচ্ছে টিউশন গুলোতে। সারাদিন কেমন জানি চুপচাপ ঘরে বসে থাকে। কি যেন ভেবে চলে সবসময়৷ নিলয়ের মনেও চিন্তার জন্ম নিয়েছে তথা কে নিয়ে৷ কি হলো মেয়েটার সেটা জানতে হবে। ও কিছু একটা নিয়ে সমস্যায় পড়েছে হয়তো। যাই হোক না কেন, সেটা নিয়ে কথা বলতে হবে ওর সাথে। আজ কাজ থেকে একটু আগেভাগে ফিরে আসার প্ল্যান করতে করতে ঘর থেকে বের হয়ে যায় নিলয়।
বিকেলের মাঝে কাজ শেষ করে বাসায় চলে আসে নিলয়। নিজের রুমে যাবার আগে তথার রুমে ঢুঁ মারে। তথা টেবিলে বসে খাতায় আঁকিবুঁকি কাটছে।

-জামা কাপড় চেঞ্জ করে নাও একটু বের হবো।

-এখন? আমার ভাল লাগছে না। আমি যাবো না।

-তোমাকে নিয়ে যাবো বলেই বের হচ্ছি, তোমাকে তো যেতেই হবে। বেশি কথা না বলে রেডি হয়ে নাও।

-আচ্ছা রেডি হচ্ছি।

দুজনে তৈরী হয়ে নিচে নেমে আসে। নিলয় রিক্সা ডেকে নজরুল মঞ্চে যাবে বলে তথাকে রিক্সায়  উঠতে বলে। যাবার পথে কোন কথা হয় না। তথা সেই আগের মতই মনমড়া হয়ে অন্যদিকে তাকিয়ে আছে। ওকে আগে সহজ করতে হবে, তারপর কি হয়েছে সেটা জানতে হবে - ভাবতে থাকে নিলয়। নজরুল মঞ্চের এখানে এসে রিক্সা ভাড়া মিটিয়ে মাঠের দিকে হাটতে থাকে।

-এদিকে বসবে নাকি আগে ফুচকা খাবে?

-তোমার যেটা ইচ্ছে।

-তোমাকে নিয়ে ঘুরতে আসলাম আর তুমি বলছো  আমার ইচ্ছে? সেটা কেমন আবার। আচ্ছা আগে তোমার ইচ্ছে মত হবে তারপর আমার ওকে?

-তাহলে ফুচকা খাই চলো।
ফুচকার দোকানের দিকে এগিয়ে যায়। দু' প্লেট ফুচকার ওর্ডার দেয়।

-তুমি তো ঝাল বেশি খাবে তাই না?

-হুম

-মামা, একটাতে ঝাল বেশি আরেকটাতে ঝাল কম করে ফুচকা দিও।
ওরা খোলা মাঠে ঘাসের উপর বসে পড়ে।

-ভাল লাগছে?

-হুম

-আগে তো আসতেই চাইলে না।

-এখন এসে ভাল লাগছে।

একটু পর ফুচকাওয়ালা দু প্লেট ফুচকা দিয়ে যায়। এত ঝাল খায় কি করে মেয়েরা। আমার তো এতেই কান গরম হয়ে যাচ্ছে মনে মনে ভাবতে থাকে নিলয়। হঠাৎ শুসিয়ে ওঠার শব্দে সামনে তাকায় নিলয়। তথার ফুচকায় ঝালটা হয়তো বেশিই হয়ে গেছে। ওর চোখ মুখ লাল হয়ে গেছে। বারবার শুশিয়ে যাচ্ছে।

ওর লাল হয়ে যাওয়া মুখটা দেখে নিলয়ে কেমন যেন অনুভব হতে থাকে। একদৃষ্টিতে তাকিয়ে থাকে ওর মুখের দিকে। চোখ দুটো কেমন ছলছল করছে তথার। লিপস্টিক না দেয়া ঠোঁট দুটো ঝালে লালচে হয়ে উঠেছে। কানের সাথে সাথে পুরো শরীরটাই যেন গরম হয়ে যাচ্ছে। ভিতরের পুরুষ সত্তা টা জেগে উঠতে চাচ্ছে। তথার ঠোঁট দুটো ভীষন করে টানছে। নিলয়ের ইচ্ছে করছে ওর ঠোঁট দুটো মুখে পুড়ে নিয়ে ভিতরের ঝাল টুকু শুষে নিতে। ঠোঁটে লেগে থাকা মরিচের শেষ বিন্দু টুকু নিজের মুখে নিয়ে আসতে। যেন এই কষ্ট থেকে তথাকে রেহাই দিতে পারে। ওর মনটা আনচান করে উঠছে, মস্তিষ্ক তাড়া দিচ্ছে, যা এগিয়ে যা এই তো সুযোগ। তর ঠোঁটের উষ্ণ স্পর্শে ওর যন্ত্রণা ভুলিয়ে দে। ওকে তর করে নে।

-এত ঝাল কে দেয়? উফফ বাবারে, মুখ জ্বলে যাচ্ছে।
তথার কথায় চেতন ফিরে নিলয়ের। নিমিষেই ভিতরের জেগে উঠা সত্তা টাকে চেপে দেয় আর গভীরে। উঠে গিয়ে জলের বোতল এনে তথার দিকে এগিয়ে দেয়। ঢক ঢক করে জল খেতে থাকে তথা৷ আরও কিছুক্ষণ বসে থাকার পর ফুচকার বিল দিয়ে দেয় নিলয়

-জল খেলে কিন্তু ঝাল কমে না, আমার কাছে ঝাল কমানোর একটা ট্রিক আছে।

-সেটা আবার কি?

-চলো চা খেয়ে আসি।

-এখানে তো চায়ের দোকান দেখছি না।

-এখানে নয়, আকুয়া রেলগেটের ওখানে একটা চায়ের দোকান আছে৷ অনেক ভাল চা বানায়। একবার খেলে প্রতিদিন খেতে চাইবে।

-আবার এত দূরে যাবো।

-আরে দূরে কোথায়? এদিকে রেললাইন ধরে হেটে চলে যাবো তাহলে সর্ট কার্ট হবে।

রেললাইন ধরে হাঁটতে থাকে দুজনে৷ আগের সেই মনমরা ভাবটা অনেকটা কেটেছে তথার। হালকা বাতাস আসছে, আকাশটা মেঘলা তাই চাঁদের আলো ততটা পরিষ্কার না। এই প্রথম রেললাইন ধরে কারও সাথে হাটছে তথা। আশেপাশে অনেকেই রেললাইনে বসে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণের মাঝেই রেলগেটে চলে আসে। নিলয় দুটো দুধ চায়ের ওর্ডার দিয়ে তথার কাছে ফিরে এসে রেললাইনের ওপর বসে পড়ে। আদুল গায়ে ছোট একটা ছেলে এসে চা দিয়ে যায়। অপূর্ব একটা গন্ধ আসছে চা থেকে। চায়ের উপরে হালকা মলাইয়ের স্তর। দুধে এলাচির স্বাদটা জিভের ঝাল ভাব টা কমিয়ে দিচ্ছে। আসলেই দারুন লাগছে চা টা।
নীরবতা ভাঙে নিলয়ে ডাকে

-আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবো?

-হুম

-কি হয়েছে তোমার? দুদিন ধরে দেখছি এমন মনমরা হয়ে বাসায় পড়ে থাকো। কলেজে, টিউশনে যাচ্ছো না। আমাকে বলো তো কি সমস্যা হয়েছে।

-(হঠাৎ এমন প্রশ্নে ঘাবড়ে গিয়ে) কই কিছু না তো। আমার কিছু হয় নি তো। আমি ঠিক আছি।

-(হালকা হেসে) আমার সাথে মিথ্যে বলছো। আচ্ছা আমাকে বিশ্বাস তো করো নাকি? আর কিছু না হই বন্ধু তো হতে পারি। তা বন্ধু কে তো সব বলা যায় তাই না। আমার সাথে যা সমস্যা আছে সেটা শেয়ার করো দেখ ভাল লাগবে।

নিজেকে আর ধরে রাখতে পারে না তথা। চোখ দুটো ভিজে আছে। দেখে মনে হচ্ছে ওর মনের ভিতরে বিশাল কোন ঝড় উঠেছে, আর সেই ঝড়ে সব কিছু তছনছ করে দিয়ে গেছে। একটু এগিয়ে এসে মাথা গুজে দেয় নিলয়ের কাঁধে, কাঁদতে থাকে অঝোর ধারায়। তথার চোখের জলে কাঁধ টা ভিজে যায় নিলয়ের। নিলয় হাত বুলিয়ে দেয় তথার মাথায়।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#76

(18-04-2022, 09:42 AM)a-man Wrote:  মনে হচ্ছে তথার বয়ফ্রেন্ড সংঘঠিত কোনো ব্যাপার.....




ভালবাসা বড্ড জ্বালায়। যে কাউকে ভালবেসেছে সে বুঝেছে।

যেমন সুখে হাসায়, তেমনি কাঁদায়।
❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 2 users Like nextpage's post
Like Reply
#77

(18-04-2022, 10:45 AM)ddey333 Wrote:  সম্পর্কের জাল বড়োই জটিল ... না পারা যায় থাকতে , না পারা যায় বেরিয়ে আসতে !!



আদিকাল থেকে মানুষের চঞ্চল মনকে বেঁধে রাখার জন্য একটা বশীকরণ ব্যবস্থা চালু করা হয়। সেটা হলে সম্পর্কের বন্ধন।
সম্পর্কের সূতোয় বাঁধা হয় মানুষকে। কেউ কেউ সারা জীবনভর সেই সুতোর যত্ন নেয় আর কারও অবহেলায় পরিণতি খন্ডিত সুতো।

❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#78

(18-04-2022, 11:18 AM)Bumba_1 Wrote:  বাহ্ .. পারস্পরিক টানাপোড়েনের এক অপূর্ব বর্ণনা পেলাম এই পর্বে। বাই দ্যা ওয়ে .. চা খেলে কিন্তু ঝাল কিছুটা হলেও কমে .. এ কথা সর্বৈব সত্য।



Heart Heart
আপনি দাদা সাধারণ কেউ নন। কিসে ঝালের প্রভাব কমবে সেটা আপনার চেয়ে ভাল আর কে জানবে।
দাদার কবিতার থ্রেড ঘুরে এসে একটা প্রণাম  Namaskar করবার ইচ্ছে  জেগেছে। এমন সব প্রতিভা আর গুনীজনের এখানে আছে যাদের চরণের ধুলিও আমার কাছে অনেক। আপনাদের আর্শীবাদ আমার জন্য অনেক কিছু।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
#79

(18-04-2022, 11:25 AM)a-man Wrote:  গানটা আপনার জন্য, দেখুন https://www.youtube.com/watch?v=N60zYCUjMcE



লাভলী দাদা  yr):

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
#80

(18-04-2022, 02:34 PM)Bumba_1 Wrote:  না না .. তা নয়, আমি খুবই নগন্য একজন ব্যক্তি। এই ফোরামে অনেকেই আছেন যারা, এক সে বারকার এক .. মায়া - আমরা সবাই বাঁধা যেখানে এইরকম একটা উপন্যাস লিখতে পারলে আমি নিজেকে ধন্য বলে মনে করতাম।



এ আপনার উদারতা আর মহানুভবতা।
❤️❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)