Thread Rating:
  • 62 Vote(s) - 3.32 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance মায়া - আমরা সবাই বাঁধা যেখানে (সমাপ্ত)Completed

Showing only the posts of nextpage: 221 of 438 posts. Show all posts

(29-04-2022, 11:18 AM)Bumba_1 Wrote:  টান টান উত্তেজনায় ভরা একটি পর্ব .. হাসপাতালে দোলন আর তথার কথোপকথন বেশ উপভোগ্য .. এখন সবকিছুই নির্ভর করছে নিলয়ের একটা সিদ্ধান্তের উপর .. বাকিটা এই গল্পের ভবিষ্যৎ বলবে ..

ভালবাসতে গেলে ত্যাগ করতে জানতে হয়।

এখন কার ত্যাগ স্বীকারে গল্প পূর্নতা পায় সেটাই দেখার বিষয়

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(29-04-2022, 12:23 PM)Baban Wrote:  আমি বরাবরই দোলন এর পক্ষে ছিলাম আর থাকবো কারণ ওই চরিত্রটা আমার কাছে অন্তত মনকারা এক চরিত্র। এবারে যদি ভালো খারাপের কথা বলি তবে এই গল্পের কোনো চরিত্রই ঠিক নয় আবার ভুলও নয় যেন। তথা যে নিজে একটা সময় নিজের কথা ভেবেছে, বিয়ে নামক সম্পর্ক উপেক্ষা করে এক পুরুষের সাথে নতুন সম্পর্কে এগিয়ে গেছে সেটা কি ঠিক ছিল? হ্যা নীলু বাবুও ঠিক করেনি বা দোলনও নয়। এটাই তো এই গল্পের মূল বিষয়। কিছু কিছু ব্যাপার ঠিক ভুলের উর্ধে হয়। আমারও দোলনের মতো তথাকে একটাই প্রশ্ন - আজ ছেলেটার জন্য এতো চিন্তা, তা সেদিনও তো ছেলেটা এমনই ছিল তাও কেন তার হাত না ধরে অন্য পুরুষের হাত ধরেছিলে? বা আজ যদি সেই ছেলে শয়তান না হয়ে ভালো হতো তবে কি এই নিলয়কে মনে থাকতো?


পুরো গল্পের সারাংশ টেনে দিলে দাদা। ❤️
সত্যিই তো আমরা কেউ কি ভুলের উর্ধ্বে? কিন্তু আমাদের মাপা হয় কে কতটুকু ভুল করলো সেটা দিয়ে। বড় ভুল ছোট ভুল এসব। অনেকে বড় করেও ছাড় পায় আবার কেউ ছোটতেই সব হারায়।

সময়ের সাথে সবাই পাল্টায়। অনেক হিসেব সমীকরণ বদলে যায়।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

পর্ব- পঁচিশ 




পরদিন নিলয়কে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেয়। দিন পনের পর আবার এসে কিছু চেকআপ করাতে হবে। ঔষধ আর পুষ্টিকর খাবার খেতে বলেছে। তরল জাতীয় খাবার খেতে হবে বারবার ঝাল আর মসলা কম দিয়ে। অটোতে করে দোলন আর তথার সাথে বাসায় ফিরে আসে নিলয়। বাসায় এসে নিজের রুমে গিয়ে গোছানো পরিপাটি দেখে বুঝতে পারে তথার স্পর্শ দুদিন আগেও অগোছালো রুম টা আবার সুন্দর দেখতে লাগছে। রান্নার খালা কে মোবাইল করে জানিয়ে দেয়া হয় দুপুর থেকে এসে রান্না করে যেতে৷ ঘরে রান্নার জন্য তেমন শাকসবজি, মাছ-ডিম কিছুই নেই তাই দোলন বের হয়ে যায় জিনিস গুলো কিনে আনতে। নিলয় জামাকাপড় বদলে বাথরুম থেকে ফ্রেশ হয়ে নিজের রুমে যাবার সময় তথার রুমে উকি দেয়, একপাশে বড় একটা ব্যাগ রাখা। হয়তো ওটাতেই সব কিছু গুছিয়ে নিয়েছে তথা। নিজের রুমে ঢুকতে গিয়ে দেখে তথা ওর জামা কাপড় গুলো নিয়ে যাচ্ছে।


-এগুলো কোথায় নিয়ে যাচ্ছ। রেখে দাও আমি পড়ে ধুয়ে নেব নে।

-হাসপাতালের জামা কাপড় এভাবে ঘরে ফেলে রাখে নাকি কেউ। আর এ কটা জামা প্যান্ট আমি ধুয়ে নিতে পারবো। তোমার আর এ শরীরে আমার এত উপকার করতে হবে না।
তথা হনহন করে হেটে চলে যায়। নিলয় আর কথা বাড়ায় না, বিছানায় গিয়ে শুয়ে পড়ে। ও জানে তথার মনের ভিতরে সুপ্ত আগ্নেয়গিরি টগবগ করে ফুটছে, যে কোন সময় বিকট শব্দে অগ্নুৎপাত হতে পারে। তাই ওকে বেশি ঘাটাতে যায় না।

এ কদিন ধরে পুরো রেষ্টে আছে নিলয়। দোলন প্রতিদিন এসে সারাদিন থেকে বিকেলে চলে যায়। গত কয়েক দিনে তথা যেন হঠাৎ করে বড় হয়ে গেছে। আগের মত ছটফটে ভাব টা আর নেই। নিলয় খেয়াল করে ওর দুচোখের নিচে কালো দাগ পড়ে গেছে। খুব একটা নিলয়ে কাছে আসে না৷ দোলন থাকলে ওর হাত দিয়েই সব পাঠিয়ে দেয়। এরপরও যদি নিলয়ে ঘরে আসে তবে মাথা নিচু করে কাজ শেষ করে চুপচাপ চলে যায়। নিলয়ের মনে হয় তথা ওকে এড়িয়ে যাচ্ছে। ওর দুচোখ নিলয়ের কাছ থেকে লুকাতে চাইছে। তথার এমন আচরণ টা নিলয় কে কুঁড়ে কুড়ে খাচ্ছে। ও জানে তথা কে মানসিক ভাবে আঘাত করেছে, সেটা করে সে নিজেও ভাল নেই। কিন্তু তথার এমন চেহারা যেন ওকে আরও বেশি কষ্ট দিচ্ছে। সারাদিন দোলন সামনে থাকে তাই তেমন কিছু বলতেও পারে না আর বাকিটা সময় তথা তো নিজেকে রুমে একপ্রকার বন্দীই করে রাখে৷

আজ সন্ধ্যার দিকে বাইরে অনেক বাতাস বইছে। হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে, বাতাস টা খুব ঠান্ডা। নিলয় ছাদে গিয়ে চেয়ারে বসে থাকে। মূহুর্তেই ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে আসে। ভালই ঠান্ডা লাগছে নিলয়ের গায়ে কাটা দেয়। তথা চা নিয়ে নিলয়ের রুম ফাকা দেখে ছাদের দিকে যায়। চা হাতে তথাকে দেখে আরেকটা চেয়ার এগিয়ে দেয় বসার জন্য। নিলয়কে চা দিয়ে তথা চেয়ারে বসে অন্যদিকে মুখ করে আকাশের দিকে তাকিয়ে থাকে। নিরবতা ভাঙে নিলয়ের কথায়

-দুপুরে খাওয়া দাওয়া করেছো।

-(মুখে কিছু বলে না শুধু হ্যাঁ বোধক ভাবে মাথা নাড়ায়)

-আমি তো এদিকে ওদিকে তাকিয়ে কার সাথে কথা বলছো। এদিকে তাকাও

-নিলয়ের দিকে ফিরে মাথা নিচু করে রাখে।

-(একটু উঁচু গলায়) আমার দিকে তাকাও।
মাথা তুলে নিলয়ের দিকে তাকায় তথা।

-নিজের কি অবস্থা করেছো তুমি একবার আয়নায় দেখেছো৷ ঠিকমত খাওয়া দাওয়া করছো না৷ নিজের খেয়াল না রেখে আমার জন্য এতসব কে করতে বলেছে।

-কেউ কিছু বলে নি। এতদিন তো আমার জন্য অনেক করেছো, আর যে কদিন আছি সে কদিন না হয় আমিই করলাম। পরে অন্য কেউ এসে দায়িত্ব নিবে৷(কথা শেষ করেই উঠে দাঁড়ায়, নিজের রুমের দিকে হাটতে থাকে৷)
নিলয় চেয়ে থাকে তথার প্রস্থানের দিকে।

পরদিন সকালে নিলয় একটু কাজ আছে বলে বেরিয়ে যায় বাসা থেকে। তথা বারবার না করছিলো কিন্তু নিলয় শোনে নি৷ কিছুক্ষণ পর দোলন আসে বাসায়। নিলয় কে রুমে না দেখে তথার রুমের দিকে যায়।

-নীলু কোথায়?

-বললো কি কাজ আছে তাই বাইরে গেল।

-ও বললো আর তুমি যেতে দিলে। আটকাতে পারলে ন। ওর তো রেষ্টে থাকতে হবে আরও কিছু দিন।

-বলেছিলাম আমি কিছু শোনে নি। আপনার নাম্বার তো আমার কাছে নেই নয়তো তখনি ফোন করতাম।

-তোমার কথা শোনেনি মানে কি। ঘরে ওর বউ হয়ে বসে আছো আর ওকে আটকে রাখতে পারো না। তাহলে বউ হয়ে লাভ কি।

-(মাথা নিচু করে) আমি তো তেমন কেউ না। আর আমি তো কদিন পরেই চলে যাবো। কিন্তু ও আপনাকে খুব মানে, আপনার কথা শুনে চলে। আপনি ওকে আটকে রাখতে পারবেন।
(গত কয়েকদিনের পরিবেশ পরিস্থিতি দেখে দোলন ঠিকই আন্দাজ করতে পারছে। ওর কাছে নিলয়ের মনের অবস্থা আর তথার অবস্থাও অনেকটা স্পষ্ট হচ্ছে। দুজনের কারও হাবভাব তেমন ভালো ঠেকে না দোলনের কাছে। ওকে আরও ভাল করে জানতে হলে কথা বলতে হবে দুজনের সাথেই।)

-তুমি সত্যিই চলে যাবে এখান থেকে। থাকার ইচ্ছে নেই।

-চলেই যেতে হবে সেরকমটাই সবাই চায়।

-দেখো আমি তোমার বড় দিদির মতই। আপনে আজ্ঞে করার দরকার নেই। আর আমার সাথে সব কিছু খুলে বলো। দরকার হলে আমি কথা বলবো নীলুর সাথে।

-(ইতস্তত বোধ করে)না দিদি তেমন কিছু না

-তোমার বয়সি আমার ছোট বোন আছে। আমাকে যদি আপন না ভাবতে পারো তবে থাক আমি চলে যাই।

-(নরম মনে আঘাত হানে দোলনের কথা গুলো চোখের জল বাঁধ ভেঙে বেরিয়ে আসে। কাছে গিয়ে জড়িয়ে ধরে দোলনকে আর মুখ দিয়ে বেরিয়ে আসে) দিদি।

-এ কিরে পাগলী মেয়ে কাঁদে কেন বোকার মত। কি হয়েছে৷ তুই কি এখানেই থাকতে চাস।

-(দোলনের মুখে তুই ডাক শুনে মন আরও গলে যায়) হুম দিদি, কিন্তু ও...

-তুই কি নীলুকে ভালবাসিস?

-(মাথা নিচু করে) জানি না দিদি। তবে ওকে ছাড়া থাকতে পারি না। ওকে না দেখলে কেমন জানি লাগতে থাকে। এই যে দুদিন দেখতে পারি নি কথা বলতে পারি নি তখন যে আমার কেমন যে অনুভব হয়েছে তোমাকে বলে বুঝাতে পারবো না।

-বুঝেছি বুঝেছি আর কিছু বলতে হবে না। এখন চোখ মুছে একটু হাসি দে দেখি। আর চিন্তা করতে হবে না। বাকিটা আমি দেখছি। আর শোন কিছু জিনিস নিজ থেকে আদায় করে নিতে হয়। এখন আমি আসি কাল আসবো নে। আমার নাম্বার টা নে, নীলু আসলে আমাকে জানাবি।

-(হাসি মুখে) আচ্ছা দিদি।

সিড়ি ধরে নেমে আসছে দোলন না দোলনের জীবন্ত লাশ। কে বলেছে শুধু পুরুষরাই শক্ত মনের হয় আজ তো দোলন দেখিয়ে দিল মেয়েরাও শক্ত মনে হয়। আজ নিজের বুকে পাথর চাপা দিয়ে তথার জন্য ভাবতে হলো। অন্য কেউ হলে হয়তো ভাবতো না কিন্তু ও দেখেছে নীলুর চোখেও তথার প্রতি সেই টান, মায়া টা দেখেছে। নীলুও হয়তো তথাকেই চায়। কিন্তু বুক ফাটে তো মুখ ফোটে না। বিল্ডিং থেকে নেমে রিক্সায় উঠে দোলন। হাতের উল্টো পিঠ দিয়ে ভিজে উঠা চোখ টা মুছে নেয়।


                           ----★★★----



বিকেল থেকেই মাথাটা কেমন ধরে আছে। আজ গরম টা খুব বেশি কড়া রোদ উঠেছে বাইরে৷ এর মাঝেই একটু বাইরে গিয়েছিল কাজে। সেই কারণেই হয়তো মাথাটা ধরেছে। সেদিন বাসায় ফেরার পর তথা যেভাবে প্রশ্নবাণে জর্জরিত করেছে নিলয় তো অবাক। হঠাৎ করে কি হলো আগের দিনও যে মুখে কুলুপ এটে ছিল সে আজ এমন চড়াও হলো কেন। তথার পর দোলনও সেই একই সুরে কথা বলে গেল। শেষে যখন ওকে তথার কথা বললো তখন হাসির রোল পড়ে যায়। নিলয় বুঝতে পারে ও দুটো মিলে কিছু একটা ঘট পাকাচ্ছে। নিলয় তথা কে ডেকে চা এর জন্য বলে।

-(চোখ বড় বড় করে) এখন চা হবে না। দোলন দি বলেছে এখন হরলিক্স দিতে। পরে চা করে দিব।

-ভালো ভালো, দোলনের ন্যাওটা হয়েছো খুব দেখছি।

-(মুচকি হেসে) সেটা আমদের দু বোনের ব্যাপার।

-বুঝি না তোমাদের ব্যাপার স্যাপার।

তথা কিছুক্ষণ পর মগ ভর্তি হরলিক্স দিয়ে যায়। ওর হাসি মুখটা দেখে মন ভরে যায় নিলয়ের। চোখটা একটু লেগে আসছিলো তখনি তথার ডাকে তন্দ্রা ভাবটা কেটে যায়।

-চা খাবে।

-হুম, মাথাটা খুব ধরে আছে।

-কপালে কি মাসাজ করে দিবো।

-আগে চা টা খাই তারপর।

চা খেয়ে চোখবন্ধ করে শুয়ে আছে নিলয়, তথা পাশে বসে কপালে দুপাশে আঙুল টিপে ধরে মাসাজ করে দিচ্ছে।

-তোমার ক্লাস কবে থেকে শুরু হবে।

-(মূহুর্তেই বিষাদে ছেয়ে গেছে মুখ) এইতো আরও মাসখানেক পরে।

-কবে যাবে তুমি। টিকিট করতে হবে তো।

-(গোমড়া মুখে) আমি ওখানে পড়বো না।

-পড়বো না মানে কি৷ কি বলতে চাও।

-আমি ওখানে গিয়ে পড়বো না। সেটাই বললাম।

-তাহলে কি করতে চাও। তোমার ইচ্ছে কি?

-আমার একটা কথা রাখবে?

-হুম বলো রাখার মত হলে ঠিকি রাখবো।

-প্লিজ রাখবে বলো আর কিচ্ছু চাইবো না।

-আচ্ছা ঠিক আছে।

-আমি এখানে থেকেই পড়তে চাই। প্লিজ প্লিজ তুমি না করো না। কথা দিচ্ছি আর কোন দিন কিচ্ছু চাইবো না৷ শুধু এ বাসায় ঐ রুমটাতে থাকতে দিও তাহলেই হবে। কোন দিন কোন কিছু আবদার করবো না, জেদ করবো না। তুমি যা বলবে চুপচাপ মানবো। রাগারাগি ও করবো না। তবুও প্লিজ আমাকে এখানে থাকতে দিও।
এতক্ষণ চোখ বন্ধ করেই কথা বলছিল। এখন চোখ মেলে তাকায় নিলয়। তথার চোখে চোখ রাখে। নিলয় নিজেও তো আর চায় না তথাকে দূরে পাঠাতে। মাত্র দুদিনের জন্য চোখের আড়াল হতেই যে অবস্থা হয়েছিল নিজের সেটা আর কখনো হতে দিবে না। তথাকে চোখের আড়াল করতে পারবে না। তথা চাইলেও ওকে যেতে দিতো না। যেভাবেই হোক তথাকে সে নিজের কাছেই রেখে দিবে। আর তথা তো নিজেই চায় এখানে থাকতে। বেচারা মেয়েটাও তো এ কতদিন ধরে অনেক কষ্টে আছে। না না ও কে আর যেতে দেবে না।

-(অনেকক্ষণ ধরে নিলয়কে চুপ থাকতে দেখে) কি হলো। তুমি রাখবে না আমার কথা টা। তোমার পায়ে পড়ি, আমাকে দূরে যেতে বলো না। (শেষের দিকে কান্নার সুর)

-আবার কাঁদে কেন কথায় কথায় কাঁদতে হয় নাকি। আবার কান্নাকাটি করলে কোন কথা শুনবো না।

-ঠিক আছে কাদবো না।

-মনে থাকে যেন। এখন যাও ঘুমোও গিয়ে পরে ভেবে তোমাকে জানাবো ঠিক আছে।
মাথা নেড়ে সায় দিয়ে তথা নিজের ঘরে চলে যায়।
নিলয় বিছানা ছেড়ে উঠে ছাদে কোনে গিয়ে দাড়ায়, চাঁদের আলোতে চারপাশ ঝলমল করছে। ভিতরে গুন গুন করে আওয়াজ তুলে
                অবাক চাঁদের আলোয় দেখো
                 ভেসে যায় আমাদের পৃথিবী
                আড়াল হতে দেখেছি তোমার
                         নিষ্পাপ মুখখানি
     ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(29-04-2022, 11:31 PM)Devil07 Wrote:  dada aaj update asbe?

প্রাকৃতিক দুর্যোগ আর বিদ্যুৎ বিভ্রাট এর জন্য দেরি হলো।


আপডেট এসে গেছে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(30-04-2022, 12:07 AM)Devil07 Wrote:  thanks dada


you are most  welcome

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(30-04-2022, 01:12 AM)Boti babu Wrote:  Dolon ar jonno boro maya hoche nilo ak sathe dono jon ar hote parbe na


❤️❤️

সত্যিই আমরা সবার সাখে থাকতে পারি কিন্তু সবার হতে পারি না।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(30-04-2022, 12:17 PM)babandas622 Wrote:  খুব সুন্দর একখানা গল্প। বাংলা সেকশনে এই রকম আরও ভালো ভালো রোম্যান্টিক গল্প চাই। রোম্যান্টিক হিট গল্প চাই। ধন্যবাদ।


চেষ্টা করবো এমন রোমান্টিক গল্প আরও দেবার জন্য।

সম্ভবত ঈদের পর সব ঠিক মত চললে নতুন গল্প আসবে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(30-04-2022, 12:17 PM)Bumba_1 Wrote:  দোলন আর তথার কথোপকথনে আরো সামান্য একটু গভীরতা এলে ভালো হতো। তবে পুরুষদের থেকে মহিলারা অনেক বেশি শক্ত মনের মানুষ হয়। সহাস্য মুখে কর্মমুখর আর কান্না চুপি চুপি - এটাই তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। যাই হোক সব মিলিয়ে এই পর্ব খুব ভালো হয়েছে .. মন ছুঁয়ে গেলো। clp);


ঠিক বলেছো দাদা।

তথা আর দোলনের কিছু কথোপকথন মিস হয়ে গেছে। সত্যি বলতে ব্যস্ততার কারণে কিছু সিকুয়েন্স বাদে বাকি গল্প খাতা দেখে টাইপিং করে আমার ছোট বোন। সে তাড়াহুড়ো করতে গিয়ে মে বি দু দিনটে লাইন মিস করে গেছে। কাল সারারাত বিদ্যুৎ ছিল না তাই পরে এডিট করা হয়ে উঠেনি।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(30-04-2022, 05:40 PM)bourses Wrote:  যদিও সর্বশেষ আপডেটটা পড়া হয় নি, কিন্তু যতটুকু পড়েছি সেটার জন্য...

প্রেম এঁকে দেয় প্রেমিক তুলি
ঠোঁটের উপর ফাগুন...
কারোর বুকে আসমানী ঢেউ
কারোর বুকে আগুন...
Heart


অসাধারণ দাদা

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(30-04-2022, 07:06 PM)ddey333 Wrote:  আমার ও সব শেষ ... পাতা মুড়োলো ,, কিছু অসভ্য মা আর দিদিমা চোদা গল্পের লোকেরা চায় না আমি এখানে থাকি ..

ভালো ... বাল ছেঁড়া গেলো আমার ..থাক ওরা ওদের মা আর দিদিমার পোঁদের গন্ধ শুকতে থাক ...
বিদায় বন্ধু ...   


Namaskar Heart
 এভাবে বলো না তোমাদের লেখা ভাল লাগতো বলেই আমিও লেখার উতসাহ পেয়েছি।

ওদের এত পাত্তা দিতে যেও না, ওদের কে ওদের মত থাকতে দাও।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(30-04-2022, 06:49 PM)a-man Wrote:  জানি নিলয়ের মনের অবস্থা কি, এমন দোটানায় পড়লে কেমনই বা হয় অবস্থাটা। কিন্তু কি করবে? সবার মন জুগিয়ে চলা তো আর সম্ভব নয়। মনে হয় দুনিয়ার নিয়মই এটা।
দোলন আর তথার বোন সম্পর্কটা নতুন উপভোগ্য। দোলনের ব্যাপারে বলতে হয় - kabhi kabhi khokar bhi toh pa sakte hain

জীবন বড়ই বৈচিত্র্যময়

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(30-04-2022, 10:46 PM)Devil07 Wrote:  dada ajj update asbe?

আসবে তবে একটু দেরি হবে। 
সারাদিনে খাওয়া দাওয়াই হলো না এখনো।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

পর্ব- ছাব্বিশ 





রাতে ঘুমোতে অনেক দেরি হয়ে গিয়েছিল নিলয়ের। সকাল দশটা বাজতে চললো এখনো ঘুমোচ্ছে সে। তথা কয়েকবার উকি দিয়ে দেখে গেছে৷ এমনিতে এত বেলা পর্যন্ত নিলয় ঘুমায় না। কিন্তু এখন যেহেতু রেস্টে আছে তাই আর ডাক দেয় না। রান্নার খালা এখনো আসে নি তাই নিজেই নুডলস রান্না করতে যায়৷ কয়েকদিনে কিছু কিছু রান্না শিখে নিয়েছে৷ খালা যখন রান্না করে তখন পাশে দাড়িয়ে দেখে নেয়৷ এছাড়া দোলনের কাছ থেকেও শিখেছে কিছু কিছু।এজন্যই হয়তো বলে সময় আর পরিস্থিতি সবচেয়ে বড় শিক্ষক। কিছুদিন আগে যে কুটো টা নাড়তো না সে এখন আগুনে হাত পুড়ায়৷ সেখানে নিলয়েরও কিছু দোষ আছে, ও তো তথাকে সেদিকে পথ মাড়াতে দেয় নি।


নুডুলস সিদ্ধ করে পানি ঝরাচ্ছে এমন সময় দোলন এসে হাজির হয়। দুহাতে ব্যাগ ভর্তি বিভিন্ন জিনিসে৷ তথা দৌড়ে এসে হাত থেকে ব্যাগ গুলো নিয়ে জিনিস গুলো বের করতে থাকে। এক ব্যাগে শাকসবজি, মাছ, মাংস, ডিম। আরেকটা তে বিস্কুট, পাউরুটি, দুধের প্যাকেট, চাপাতা এসব।

-এত কিছু তুমি একা একা কিনে নিয়ে এলে, আমাকে আরেকদিন সাথে করে নিয়ে যাবে দিদি।

-(মুচকি হেসে) আমার বাজার করাটা তর সহ্য হচ্ছে না বুঝি। এটা থেকেও সরিয়ে দিতে চাস।

-(জিভে কামড় দিয়ে) ছি দিদি এসব কি বলো। আমি তো এমনি বলেছিলাম। তোমার সাথে গেলে তোমাকে সাহায্য করা হয়ে যেত।

-(হাসতে হাসতে) ঠিক আছে নিয়ে যাবো নে। তা তর পতি দেব কোথায়৷ আজও বাইরে গেছে।

-না, ঘুমোচ্ছে।

-(অবাক হয়ে) এখনো ঘুমোচ্ছে,শরীরটা খারাপ করেছে নাকি আবার।

-না কাল হয়তো দেরি করে ঘুমিয়েছে তাই।

-(ইঙ্গিত দিয়ে) শুধু নীলুই দেরি করে ঘুমিয়েছে নাকি তুইও। ভালই চলছে তাহলে বল।

-বারে আমি কেন দেরি করে ঘুমোবো। (স্ফীত হাসি)

-তাই বুঝি। সে ক দিন পর দেখা যাবে। এখন যাই ওটাকে ডেকে তুলি।

দোলনের উচ্চস্বর চিৎকারে নিলয়ের ঘুম ভেঙে যায়। হুড়মুড় করে উঠে বসে

-কিরে এভাবে চিৎকার করে ডাকে কেউ।

-কি করবো শুনলাম অনেক রাত করে ঘুমিয়েছিস। তা সারারাত কি মশা মারছিলি নাকি যাতে তর বউকে না কামড়াতে পারে৷

-(কপট রাগভাব দেখিয়ে) সকাল সকাল এসব বলার জন্য ঘুমটা ভাঙলি নাকি।

-না না, ডাকলাম নাস্তা করার জন্য, নাস্তা করে ঔষধ খেতে হবে তো। তর বউ নুডলস করেছে।

-তরা দুজনে খা গিয়ে। আমি ফ্রেশ হয়ে আসছি।

নিলয় ফ্রেশ হয়ে আসার পর তিনজনে একসাথে নাস্তা করে নেয়। নাস্তা করার সময়ও দোলন নানা কথা বলে হাসিঠাট্টাতে সময়টা ভরিয়ে তোলে। রান্নার খালা আসলেও আজকের রান্নার দায়িত্ব টা দোলন আর তথা নিজেদের কাঁধে তুলে নেয়। খালা জিনিস পত্র কাটাকুটি, মশলা বাটাবাটি  করে সবকিছু রেডি করে রাখে। দুজনে মিলে আজ মাছ ভাজা, মুরগির মাংস, পোলাও, নানা রকমের ভাজা বড়া আর চাটনি রান্না করবে। দুজনের কেউই এত রান্নাতে এক্সপার্ট না। অগত্যা তাদের সাথে খালাকেও হাত লাগাতে হয়৷ একেই বলে বাজনার চেয়ে খাজনা বেশি। খালা একাই হয়তো রান্না করে নিত, কিন্তু সেই রান্না তিনজনে মিলে করছে। এটাতেও একটা আলাদা আনন্দ আছে। হাসিখুশি পরিবেশের মাঝে মিলেমিশে রান্নার অভিজ্ঞতা টা যৌথ পরিবার ছাড়া পাওয়া মুশকিল। সবসময় একটা অনুষ্ঠান বাড়ীর আমেজ পাওয়া যায়।

লেখকের কিছু কথা-
আমি যৌথ পরিবারে বড় হওয়া একজন। আমার বাবা-কাকারা ছয় ভাই। আমরা এগার জন ভাই বোন একপরিবারে বেড়ে উঠেছি। আমি বাড়ির দ্বিতীয় সন্তান ছিলাম। আমার ছোট বেলায় বাসায় দেখতাম বাসার মানুষ দোকানের কর্মচারী মিলিয়ে একসাথে ছাব্বিশ জনের রান্না হতো। এত মানুষের কারণে হয়তো খাবারে বিলাসিতা করার উপায় ছিল না, কোন বেলা ডিম রান্না হলেও অর্ধেক করে পড়তো সবার ভাগে। তবুও একসাথে খাবার আনন্দটাই ছিল অন্যরকম। এখনো সবাই একই বাড়িতে আছি। তবে ব্যবসার সাথে রান্না ঘর গুলোও ভাগ হয়েছে তবুও কারও ঘরে ভাল কিছু রান্না হলে সেটা বাকি ঘরের ছেলে মেয়েদের জন্য ঠিকি তোলা থাকে। এত মানুষ একবাড়িতে থাকলে বাসায় সবসময় একটা কোলাহল আর হই হুল্লোড়ে মাতিয়ে থাকে। যৌথ পরিবার আপনাকে যেই পরিবেশ আর শিক্ষায় বড় করবে সেটা কোথাও পাবেন না।

দুপুরে সবাই একসাথে খেতে বসে৷ অনেকদিন পর  হাসি ঠাট্টায় সুন্দর একটা মূহুর্তে সময়টা কেটে যায়৷ দোলন নানা কথা বলে নিলয়কে খ্যাপিয়ে তুলে মাঝে মাঝে তথাও দোলনের সাথে যোগ দিয়ে সেটার মাত্রা বাড়িয়ে দেয়৷ ব্যাচারা নিলয় একা একা সব হাসিমুখে সহ্য করে নিতে হয়।

                            ----★★★----


বিকেলের দিকে নিলয়ের রুমে যায় দোলন। নিলয় শুয়ে মোবাইলে গান শুনছিলো। দোলন কে আসে দেখে একটু সরে গিয়ে দোলন কে বসার জায়গা করে দেয়। দোলন ফাঁকা জায়গাটাতে বসে।

-কিরে কিছু ভাবলি?

-হম, ভাবছি কাল থেকে কাজে জয়েন দিতে হবে। অনেক দিন হয়ে গেল৷ আর এখন শরীরটাও ভালই লাগছে।

-(রেগে গিয়ে) তোকে কি আমি কাজের কথা জিজ্ঞেস করেছি নাকি। সবসময়ই কাজ কাজ আর কাজ। তোর জীবনে অন্য কিছু নেই।

-থাকবে না কেন। তোরা আছিস তো, তোদের জন্যই বেঁচে আছি।

-(ভেংচি কেটে) নইলে বুঝি মরে ভূত হয়ে যেতি।

-মরে যেতাম না যেমন সত্য তেমন এত ভাল থাকতাম না হয়তো।

-বুঝেছি, এত বাতেলা ঝারতে হবে না। আসল কথা বল কিছু ভেবেছিস তথার ব্যাপারে?

-ভাবছি রে, ও তো এখানে থাকতে চায়। কাল রাতে রীতিমতো হুমকি দিয়েছে এখানে থেকেই পড়বে, না হলে আর পড়বে না। কি যে করি তুই কি বলিস?

-তোদের মাঝে আমাকে ঢোকাচ্ছিস কেন? তোর মন কি বলে সেটাই কর৷ তোর উপর আমার বিশ্বাস আছে, যেটা ঠিক মনে হয় সেটাই করবি।

-আমি কি করবো। ও আমার কাছে ভাল থাকবে কি? আমি বুঝতে পারছি এবার এখানতে থাকতে চাওয়াটা এক দু বছরের জন্য নয়। তাই আরও বেশি ভাবছি। সারাজীবনে ব্যাপার হুট করে কিছু বললেই তো হয় না। ও ছোট তাই হয়তো বিষয়টা গভীর ভাবে ভাবছে না।

-তোর দিকটা আমি বুঝি, কিন্তু মেয়েটা কিন্তু তোকে ভালবেসে ফেলেছ। ওকে তুই কষ্ট দিতে পারিস না। আমি কিন্তু ওর চোখে তর প্রতি বিশ্বাস, আস্থা, ভালবাসা আর আবেগ দেখেছি। সবচেয়ে বড় তোর প্রতি ওর মায়া।

-সেটা আমি জানি৷ কিন্তু বাস্তবে কি ভালবাসাই সব। ভালতো অনেকেই অনেক কে বাসে সবাই কি সেই মানুষটাকে পায়। এখন হয়তো আবেগের বশে ও এই সিদ্ধান্ত নিচ্ছে, পরে যখন আবেগে বাস্তবতার আঁচড় লাগবে তখন সেই ভালবাসা ফুস করে উড়ে যাবে। দুদিন পর হয়তো সময়ের সাথে শরীর মন দুটোই পাল্টাবে তখন হয়তো আজকের জন্য আফসোস করবে। সেটা আমি হতে দিতে চাই না। ক্ষণিকে ভালবাসা আর আকর্ষণে বড় কোন সিদ্ধান্ত নেয়া বোকামি।

-তুই সব বিষয়ে এত বাস্তববাদী হয়ে গেলি কেন। সব কি ওই তত্ত্বে চলে নাকি। আমি ওকে এই কয়েকদিনে যা দেখলাম তাতে ও তেমন না, যে তোকে ছেড়ে চলে যাবে৷ ওর ভালবাসা টা কিন্তু তোর প্রতি একদিনে হয় নি৷ অনেক দিনে তিল তিল করে বেড়ে উঠেছে। এটা সহজে ভাঙার নয়, এটা আমি বিশ্বাস করি।

-কিরে তুই হঠাৎ করে ওর হয়ে এত ওকালতি করছিস কেন। ভালো তো তুইও আমাকে বাসিস তাহলে ওকে তোর জায়গাটা ছেড়ে দিতে চাইছিস।

-(হঠাৎ নিলয়ে এমন কথায় হতভম্ব হয়ে যায়, কিছুক্ষণ চুপ থেকে) এটা সত্যি আমিও তোকে ভালবাসি। মিথ্যে বলবো না, প্রথম দিন যখন ওর কথা শুনলাম সেদিন থেকেই ওর সাথে আসার অদৃশ্য লড়াই শুরু হয়ে গেছিলো। এটাও ঠিক আমি এত সহজে কখনো কাউকে তোর কাছে আসতেই দিতাম না, শেষ পর্যন্ত লড়ে যেতাম।( একটু থেমে) কিন্তু ওকে কাছ থেকে দেখে সেই লড়াই করার শক্তিটাই হারিয়ে ফেলেছি আমি৷ ওর চোখে তোর জন্য যে মায়া আর তোকে পাবার যে কাতরতা দেখেছি সেটার কাছে হেরে গেছি। ও সত্যিই ভাল মেয়ে। আর সবচেয়ে বড় কথা তোর চোখেও তোর মনেও কিন্তু আমি একই টান টা অনুভব করেছি তথার জন্য৷ বল আমি কি মিথ্যে বলেছি??

-(লম্বা শ্বাস নিয়ে) তোর কাছে আমি কখনোই কিছু লুকাতে পারবো না৷ জানি নারে কখন কিভাবে যে ওর প্রতি টান টা তৈরী হয়ে গেছে, ওর মায়ায় পড়ে গেছি বলতে পারবো না। হয়তো ওকে ভালবেসে ফেলেছি। আগে এতটা বুঝতে পারে নি, কিন্তু ওর চিটাগং যাবার কদিন আগে থেকে সেটা যেন ফিল করতে শুরু করেছি। ওকে ট্রেনে উঠিয়ে বাসায় আসার পর আমি বুঝতে পারলাম আমি সত্যিই ওকে ভালবেসে ফেলেছি, তাই ওকে ছেড়ে আসার পর সেই যন্ত্রণা টা আমাকে দুদিনে কাবু করে ফেলেছে৷ ও সত্যিই আমার অস্তিত্বে মিশে গেছে।

-তাহলে বৎস তুমিও প্রেমিক হয়ে গেলে।

-কিন্তু দোলন তুই? তোকে আমি কি করে অস্বীকার করবো। তোর একটা অস্তিত্ব আছে আমার কাছে৷ তুইও আমার অনেকটা জুড়ে আছিস  আমি তো তোকেও... (দোলনের বাঁধায় কথাটা শেষ হয় না)

-নীলু তোর মনে আছে কলেজে থাকতে আমাকে প্রপোজ করেছিলি। সেদিন আমি তোকে ফিরিয়ে দিয়েছিলাম। কিন্তু জানিস তরপরে আমি বুঝতে পারি আমিও তোকে ভালবাসি, যতদিন গেছে তত সেই বিশ্বাস টা পোক্ত হয়েছে। তুই আমাকে আগলে রাখতি, সবসময় আমার খেয়াল রাখতি, আমার সুখে দুঃখে সবসময় পাশে পেতাম। তবে তোকে মুখ ফোটে কখনই বলতে পারতাম না। ভাবতাম তুই যদি ভুল বুঝিস। আর পরে তো তুই সেই হারিয়ে গেলি৷ (একটু দম নিয়ে) জানিস নীলু তুই আর আমি হলাম নদীর দুই পাড়ের মত। একত্রে বয়ে চলবো ঠিকি কিন্তু কখনো আমরা এক হতে পারবো না। তবে আমরা কখনোও আলাদা হবো না, নদীর জল যেমন দুই পাড় কে জোড়ে রাখে ঠিক তেমনি আমরাও সবসময় একসাথেই থাকবো। এটাই আমাদের নিয়তি। আমার আর তর জায়গা কেউ নিতে পারবে না।( চোখের কোনে অশ্রু বিন্দু ফোটে উঠে) আর মনে রাখবি দুজন দুজনকে পেলেই শুধু ভালবাসা পূর্ণতা পায় না। দূর থেকেও ভালবাসা যায়, দুজন দুজনার হওয়া যায়।

-তর মতন আর কেউ হবে নারে। তুই ছিলি বলে আমাকে নিজেকে নিয়ে কখনোই ভাবতে হয় নি৷ আমি জানি আমি যতবার ভাঙবো তুই ততবারই আমাকে গড়বি। তুই কখনই আমার শুধু বন্ধু ছিলি না। এটা যে সত্য এটা আমাদের দুজনকেই মানতে হবে। আমরা পরস্পরকে অনেকদিন ধরে চিনি জানি। তুই চাইলেও তর মনে আমার যে জায়গাটা আর কাউকে দিতে পারবি না তেমনি তো আমিও। তোর জায়গাটাতে আমি অন্য কাউকে বসাতে পারবো না। কথা দে সবসময় আমার পাশে থাকবি। (জড়িয়ে ধরে দোলনকে)

-(ধমকের সুরে) কেউ আলাদা করতে আসুক দেখি আমাদের। আমি ছেড়ে কথা বলবো না বলে দিলাম সেটা তথা হোক আর যেই হোক। (কান্নার সাথে হাসির মিশ্রিত সুর) জানিস আমি জন্মান্তরবাদে বিশ্বাস করি, এ জন্মে হইতো তোকে আমি পেলাম না কিন্তু পরের জন্মে আমি ঠিক তোর হব। তোর জন্যই অপেক্ষা করবো। আমার হবি তো?
অবসরের পর বাবা একটা বিজনেসের কথা ভাবছে, আমি কথা বলে রেখেছি তুই সেটাতে থাকবি।

-এসবের কি দরকার ছিল। তুই আজকে যা করলি তোর জায়গায় আমি থাকলেও হয়তো এটা করতে পারতাম না। আমি ভাবতাম এতদিন ধরে হয়তো শুধু আমি স্যাক্রিফাইস করে গেছি, কিন্তু তুই আমাকে ভুল প্রমাণ করে দিলি সবচেয়ে বড় স্যাক্রিফাইস টা তুই করেছিস। এমন করে সবাই পারে নারে। এতদিন ধরে তুই আমার জন্য শুধু করেই গেলি কিচ্ছু চাস নি। ভালবাসার আসল অর্থ টা তর কাছেই জানলাম।

-ছিল পরে বুঝবি৷ এখন যাই রে, রাত হতে চললো।
উঠে নিলয়ের রুম থেকে বেরিয়ে যাবার সময় বাইরে তথাকে দাড়িয়ে থাকতে দেখে

-(চোখ রাঙিয়ে) কিরে তুই কি আড়ি পেতে কথা শুনছিলি নাকি। এটা মোটেই পছন্দ করি না।

-(মাথা নিচু করে) সরি দিদি আর এমন হবে না।

-(হাসতে হাসতে) ধুরু বোকা মেয়ে আমি রাগ করেছি নাকি। আমার নীলু কে তোর কাছে দিয়ে যাচ্ছি দেখে রাখিস৷ উল্টাপাল্টা কিছু হলে কিন্তু আমি তোকেও ছাড়বো না বলে দিলাম। একটা কখা মনে রাখিস এতদিন আমার জন্য নীলু ছিল আর নীলুর জন্য আমি। আর এখন তোর জন্য আমরা দুজনেই আছি। যদি জীবনকে সঠিক পথে রাখতে পারিস তবে দুজনকেই সাথে পাবি আর যদি ভুল করিস তবে সব হারাবি।

-(অবাক হয়ে) দিদি (আর কিছু বলতে পারে না, দোলনকে জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা গুঁজে দেয়) আমি এমন কিছু কখনো করবো না যেন তুমি ওর কাছে ছোট হয়ে যাও। আমিও আগেও সাধারণ জীবনে ছিলাম সামনেও থাকার চেষ্টা করবো।

-ছাড় ছাড় অনেক হয়েছে। যাকে জড়িয় ধরলে কাজ হবে তাকে গিয়ে ধর( বলেই তথার গাল টিপে দেয়) এখন আসিরে, কাল একবার আসবো।
নিচ পর্যন্ত দোলনকে এগিয়ে দিয়ে আসে তথা। রিক্সায় উঠে বাসার দিকে যেতে থাকে। নিঃশব্দে দু চোখ বেয়ে জলের ধারা ছুটে চলে। তবে সব কান্না কি কষ্টের হয়? আজ কষ্ট আনন্দ দুটোই হচ্ছে দোলনের। নিজের ভালবাসা না পেলেও আরেকজন কে পাইয়ে দেবার মাঝে আরও বেশি খুশি পাওয়া যায়। ভালবাসার মানুষকে খুশী দেখার চেয়ে আর বড় পাওয়া কি হতে পারে। নীলুকে কেড়ে নিতে পারতো কিন্তু সুখ খুঁজে পেত কি? সবসময় একটা যন্ত্রণা তাড়া করে বেড়াতো। এখন সেটার ভয় নেই।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(01-05-2022, 12:25 AM)Boti babu Wrote:  Aaj poro din joto mon kharap chilo sob akdom golpo ta pore chole gelo avabei chalia jan

ধন্যবাদ ভাই।

আর সবসময় ভালো থাকার চেষ্টা করবেন।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(01-05-2022, 10:09 AM)Bumba_1 Wrote:  নিলয়, তথা আর দোলন .. এদের তিন জনের পারস্পরিক সমীকরণ এবং কথোপকথন শুনে main prem ki diwani Hoon চলচ্চিত্রের কথা মনে পড়ে যাচ্ছিলো কিংবা ঋতুপর্ণ ঘোষের শুভ মহরত। যেখানে  নায়িকা বলছে "আচ্ছা একসঙ্গে দুজনকে ভালোবাসা যায় না?" aur haar kar jeetne waale ko baazigar kehte hai এই কথাটা দোলন প্রমাণ করে দিয়েছে নিজের sacrifice দিয়ে .. শেষের কয়েকটা লাইন পড়তে পড়তে আমার মতো কঠিন হৃদয়ের মানুষের চোখেও জল এসে গিয়েছিলো। ভালো থেকো আর লিখতে থাকো।  Heart

দুটো ছবির কোনটাই দেখা হয়ে উঠেনি বলে আফসোস হচ্ছে। ঈদের ব্যস্ততার পর দেখে নিতে হবে।

তোমাদের বিশ্লেষণ গুলো আমার চিন্তাধারার গভীরতা বাড়ায়।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(01-05-2022, 12:07 PM)Baban Wrote:  Prem ki deewani hoon না দেখলেও শুভ মহরৎ ছবিটি অবশ্যই দেখার চেষ্টা কোরো। পারলে ওই ঋতুপর্ণ বাবুর উৎসব, হীরের আংটি, তিতলি,খেলা এই ছবিগুলো দেখার চেষ্টা কোরো। তোমার মতো লেখার হাত যার সে অনেক ভালো ভাবে বুঝবে প্রতিটা ছবির প্রতিটা দৃশ্যকে। এর মধ্যে কয়েকটা ইউ টিউবে হয়তো পেয়ে যাবে। ♥️

এবারে আসি পর্বে - চতুর্থ দেয়াল ভেঙে সরাসরি পাঠকদের সাথে কথা বলা ব্যাপারটা বেশ ভালো লাগলো প্রথমেই জানিয়ে রাখি। clp);

উফফফফফ দেখে নিজেরই ভালো লাগছে যে ওই বিশেষ নারী চরিত্রটির ওপর শুরু থেকেই আমার আলাদা আকর্ষণ ছিল সেটা আজও আছে। কারণ ঠিক ভুলের মধ্যে জড়িয়েও সে ঠিক। সব হারিয়েও সে জয়ী। অনেক জমানো ব্যথা বুকে নিয়েও সে সুখী। মিলন না হলেও সে সম্পূর্ণ আজ। আমি জানতাম এটাই....... না থাক..... আর আলাদা করে বলার কিছু নেই শুধুই এটাই যে অনেক সেরা লেখার মধ্যে এটি একটি হয়ে থাকবে। আমার বানানো গল্পের প্রচ্ছদ ভালো করে দেখলে তুমি বুঝবে যে মেয়েটিকে নিলয় জড়িয়ে আছে সেটি তথা আর দূরে দাঁড়ানো মেয়েটিই দোলন। কারণ কেন জানি মনে হচ্ছিলো যে...... থাক..... কিছু কথা অন্তরে ♥️♥️♥️


সামনে কদিন রিল্যাক্সে মুভি গুলো দেখে নিবো।

এই পর্বের টাইপিং করতে গিয়ে আমার ছোট বোন তো কেঁদেই দিয়েছিল। রাতে যখন বাসায় আসলাম সে তো আমাকে চেপে ধরেছে, তাকে বলতেই হবে ঐ কলেজে থাকতে কাকে সামনে রেখে এমন গল্প আমি সাজালাম। সে কি ঐ মেয়েটাকে চিনে কিনা। কিন্তু সব প্রশ্নের তো উত্তর দেয়া যায় না।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(01-05-2022, 01:17 PM)babandas622 Wrote:  খুব সুন্দর লাগলো। বিশেষ করে আপনার অনুভব গুলো ব্র্যাকেটে রেখেছেন। এই স্টাইলটা অনবদ্য লাগলো। চালিয়ে যান।

thanks
আপনারা পাশে থাকলে অবশ্যই চলবে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(01-05-2022, 03:06 PM)a-man Wrote:  নিজের সাথে কখনো প্রতারণা করা যায়না, করলেও মনে হয় সেটার পরিনাম ভয়াবহ। নিলয় কে দেখে তেমনটাই মনে হয়।
দোলন আর নিলয়ের সম্পর্কের নামই বা কি? মনে হয় সবার উপরে বিশ্বাস সত্য, তেমনটাই সম্পর্ক। দোলন আজ অবশ্যই জয়ী হয়েছে নিজের কাছে, kabhi kabhi kho kar bhi toh pa sakhte hai


সবাইকে মুক্ত করে দিলাম। সবাই বাঁধনে আটকে থেকেও মুক্তির স্বাদ পাবে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(01-05-2022, 03:24 PM)raja05 Wrote:  it's a phenomenon......bhabna chinta gulo k khub bhalo kore likhchen


thanks 
❤️

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(01-05-2022, 11:18 PM)Devil07 Wrote:  dada golpo ta ki ekhanei sesh?

আজ শেষ আপডেট আসবে

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply




Users browsing this thread: