Thread Rating:
  • 27 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By LekhakCompleted

Showing only the posts of Lekhak is back: 191 of 320 posts. Show all posts

এই এই এই কি করছো বলো তো? মা’ পাশের ঘরেই রয়েছে। দুম করে যদি ঘরে ঢুকে পড়ে কি হবে বলো তো? তোমার কি বুদ্ধি সুদ্ধি সব গেছে না কি?
আমি বললাম, মা’ জানে এ ঘরে একমাত্র বিদিশাই আছে আমার সাথে। মা এত বোকা নয়, যে তুমি আমাকে চুমু খাচ্ছো, সেটা দেখার জন্য এই ঘরে ঢুকবে, বা আড়াল থেকে দেখবে। অনেক খাটাখাটনি করে মা’ এখন বিশ্রাম নিচ্ছে। অন্তত এক ঘন্টা মা এ ঘরে আসবেই না।
বিদিশা বলল, তা হলেও, আমি চুমু খাবো না তোমাকে।
আমার বুকের ওপরে বিদিশার দুই হাত, শরীরটা ছড়িয়ে দিয়ে আমার বুকের ওপরেই ভর করেছে। আমার চোখে চোখ রেখে একদৃষ্টে দেখছে। এক ঝলক মুখে দুষ্টু হাসি। রসিকতা করে ওকে বললাম, তাহলে কি আমিই চুমুটা খাবো?
- না, না, আর ভালবাসা দেখাতে হবে না। বিদিশা চুমু না পেলেও তোমাকে আগের মতই ভাল বাসবে।
- সত্যি বলছো?
- কেন? নইলে তোমার কাছে ফিরে আসতাম আমি?
আমি কেমন উদাস চোখে ওর দিকে তাকিয়ে আছি। আমার মুখটা বেশ ফ্যাকাশে। চোখের কোণ দিয়ে দু ফোটা অশ্রুধারা গড়িয়ে পড়ল। কষ্টটা এতদিন বুকের মধ্যে চেপে রেখেছিলাম, আজ যেন বাঁধ ভাঙা আনন্দে সেটাই জল হয়ে চোখ থেকে ঝরে পড়ল।
বিদিশা বলল, এ মা? তুমি কাঁদছ?
চোখের জলটা আঙুল দিয়ে মুছে বললাম, না আসলে তুমি ফিরে এসেছো, তাই আনন্দে কাঁদছি। এই পৃথিবীতে আমার থেকে বড় সুখী এখন আর কেউ নেই।
আচম্বিত বিদিশা এবার আমার ঠোঁট স্পর্ষ করলো ওর ঠোঁট দিয়ে। প্রথমে আসতে, আসতে। তারপর একটু জোরে। ক্রমশই আমার ঠোঁটের সাথে ওর ঠোঁটটা প্রায় মিশেই গেল। বিদিশা আমার গলা জড়িয়ে ধরে আমাকে ঠোঁট দিয়ে ঠোঁট ধরে রাখার চেষ্টা করছে। শরীরের শিরা উপশিরা গুলো হঠাৎই দ্রুত গতিতে চলাচল শুরু করেছে। মনে হলো, কতদিনের ভালবাসার ঘাটতি পূরণ করবার জন্য আজ বিদিশাও কত ব্যাকুল। ঘরের দরজা হাট করে খোলা, বিদিশার এখন খেয়াল নেই, মা’ যদি এই মূহূর্তে ভুলেও ঘরে ঢুকে পড়ে, তাহলে ও ভীষন লজ্জ্বায় পড়ে যাবে।
আমি এসে গেছি, আর কাঁদবে না বলো?
আমি বললাম, না আর কাঁদবো না।
ঠোঁটের ওপর থেকে ঠোঁটটা সামান্য তুলে বিদিশা বলল, আমি খুব অন্যায় করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। তোমার এতগুলো বছর আমি শুধু শুধু নষ্ট করলাম। কি যে আমার ভীমরতি হয়েছিল তখন। সত্যি মথ্যে কিছুই যাচাই করলাম না। শুধু তোমাকেই কষ্ট দিলাম।
বিদিশার কোমর আর পিঠটা দুই হাতে জড়িয়ে ধরে বললাম, আর কেউ তো কষ্ট দেয় নি, তুমিই দিয়েছ। তোমার জন্য সাতখুন মাপ।
 -এতটা ভালবাসো আমাকে?
-ভালবাসা কি, সেটা তো তুমিই আমাকে শিখিয়েছ। আগে তো ভালবাসা কি? তাই আমি জানতাম না।
-আর আমি যদি ফিরে না আসতাম?
- তুমি ফিরে আসবে বলেই তো ভগবান আমাকে এখনও বাঁচিয়ে রেখেছে। এত কষ্ট পেয়েছি, কিন্তু মরে তো যাই নি? তোমার জন্যই আমার বেঁচে থাকাটা দরকার ছিল বিদিশা।
এবার দেখলাম, বিদিশার চোখেও জল। হাপুস নয়নে কাঁদতে শুরু করেছে। ভালবাসা ফাঁকি দিয়ে দরজা গলে পালিয়ে যায় নি। যেন দরজার আড়াল থেকেই আমাদের দেখছে, আর হাসছে, মনে মনে বলছে, দেখলে তো কেমন তোমাদের দুজনকে মিলিয়ে দিলাম।
শক্ত করে বিদিশাকে জাপটে ধরে এবার আমিই সজোরে চুমুটা খেলাম।
একদম কাঁদবে না বিদিশা, তোমার কান্না আমি দেখতে পারি না। কষ্ট হয়।
ভালবাসার জোর দেখাতে গিয়ে বিদিশার ঠোঁটটা প্রবল ভাবে ঠোঁটের সাথে আবদ্ধ করে নিলাম। প্রথমে চুমু, তারপরে শোষন, লালা শুকিয়ে না যাওয়া পর্যন্ত চুমুর পর্ব চললো। দাপটটা আমারই বেশি। বিদিশা শুধু আমাকে সহযোগীতা করছিল। আমার ভালবাসার নারীকে চুম্বনে অনেক্ষণ বেঁধে রেখে আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল। এই মূহূর্তে আমার মা’ কে এই ঘরে নয়। আরও একজনকে দরকার ছিল। যে আমার আর বিদিশার অন্তরঙ্গ মূহূর্তটা খুব কাছ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত, আর জ্বলে পুড়ে মরত। সে ওই মিনু হতচ্ছারী ছাড়া আর কেউ নয়।
শুভেন্দু একদিন মজা করে আমাকে বলেছিল, তুই এখনও পর্যন্ত বিদিশাকে কটা চুমু খেয়েছিস?
জবাবে বলেছিলাম, গুনে দেখিনি। আর এই বিষয়ে তোর এত আগ্রহ কেন? তুই তো জীবনে কোনদিন কোন মেয়েকে চুমু খাবি না, এই প্রতিজ্ঞা করেছিস। শুনে কোন লাভ হবে কি?
শুভেন্দুর তৎক্ষনাৎ উত্তর, আমি চুমু না খেলেও, কামসূত্র পড়েছি। ওতে চুমুর অনেক বিবরণ দেওয়া আছে। মনে মনে একটা আইডিয়া করতাম, তুই ঠিক কি ধরণের চুমু’ টা খাচ্ছিস বিদিশাকে।
আমি প্রায় হেঁসে গড়িয়ে পড়েছিলাম। - ওরে বোকা, চুমু খাওয়ার জন্য কামসূত্র পড়ার দরকার হয় না। ওটা মানুষের, বিশেষত প্রেমিক প্রেমিকার সহজাত প্রবৃত্তি। তবে চুমুর সাথে যদি আবেগের মিশ্রণ হয় সেটা ভালো। সেটা বেশ মনে দাগ কেটে যায়।
শুভেন্দুর সেই কথা এই মূহুর্তে আমারও মাথায় আসছে না। তবে একটা অনুভূতি হলো, এত আবেগ মাখানো গাঢ় চুম্বন আমি বিদিশাকে আগে কখনও খাই নি।
ওর ঠোঁটের ফাঁকে জিভটা প্রায় প্রবিষ্ট করে ফেলেছিলাম। বিদিশার দু চোখ বন্ধ। দম বন্ধ করা অনুভূতি। আমি ওর ঠোঁটের ওপর থেকে নিচ অবধি জিভ দিয়ে লেহন করছিলাম। কেমন একটা শিরশিরানি অনুভুতি টাও সংযুক্ত হলো। হঠাৎ ই বিদিশা আমাকে ছাড়িয়ে উঠে দাঁড়াল।
-ইস কি অসভ্য দেখেছো রে বাবা। দরজা হাট করে খোলা। এর পর থেকে আর মাসীমাকে আমি মুখই দেখাতে পারতাম না।
 দরজাটা ভেতর থেকে ভেজিয়ে দিয়ে বিদিশা আবার আমার দিকে মুখ ফিরে তাকিয়েছে। দেখছে, আমি বিছানা ছেড়ে উঠে পড়েছি। এবার ওর দিকেই এগিয়ে আসছি।
- দেখেছো কান্ড? বাবু অসুস্থ শরীরে বিছানা ছেড়ে উঠে পড়েছে।
আমি ওকে জড়িয়ে জাপটে ধরার চেষ্টা করতেই বিদিশা আমার নাগাল ফস্কে একটু দূরে গিয়ে ফিক ফিক করে হাসতে লাগল।
দাঁড়াও, মা’ কে গিয়ে সব বলছি।
-কি বলবে?
- এই তোমার কান্ড কারখানা।
বিদিশা আবারো আমার হাত ফস্কে বেরিয়েই যাচ্ছিল। এবার আমি ওকে ঠিক ধরে ফেললাম।
এই ছাড়ো না? কি করছো বলো দেখি।
কেন? তুমি মা’কে গিয়ে এখুনি সব বলবে বলছিলে না? ভাল করে আর একটা চুমু খেয়ে নিই, তারপর গিয়ে সব বোলো। আমার আপত্তি নেই।
-ইস কি অসভ্য ছেলে রে বাবা।
পরমূহূর্তেই একটা আগ্রাসী চুমু খেলাম বিদিশার নরম ঠোঁটে। বিদিশার শরীরটা হঠাৎই ছটফট করতে করতে এবার শান্ত হয়ে গেল। আমাকে জড়িয়ে ধরে স্ট্যাচুর মতন দাঁড়িয়ে থাকল মিনিট দুয়েক। দুটি ঠোঁট একত্রিত। চুমুর মধ্যে কি অদ্ভূত মাদকতা। গভীর ভাবে আবদ্ধ হয়ে আমার মনে হলো, অসুস্থ শরীরে যেন নতুন করে প্রাণের সঞ্চার ঘটেছে। পুরোনো ঘটনা ভুলে বিদিশার মধ্যে তথন এক বিস্ময়কর শক্তি। ঠোঁট দুটোকে ও বাড়িয়েই রাখল। চুম্বন গ্রহণ করবার জন্য ও শরীরটাকে সঁপে দিল আমার শরীরে সাথে। ওর আদর, ভালবাসা, চুম্বনের সাড়া ঝড়ের মতন আমার শরীর ভরিয়ে দিচ্ছিল।  মনে হল, জীবন আমার এখন পরিষ্কার হয়ে গেছে আকাশ পটের মতই। ঠিক আবার আগের অবস্থাতেই ফিরে গেছে। পুরোনো কালো মেঘের কথা এখন আমার, বিদিশার কারুরই মনে নেই।
একটু যেন স্পর্ধা বেড়েই যাচ্ছিল আমার। বিদিশার বুকে হাত দিয়ে ফেলেছিলাম। শাড়ীর আঁচলের তলায় বিদিশার বুকের খাঁজ। আমার কেন যেন মনে হলো, এই ঐশ্বর্য তো এখন আমার। একটু উন্মোচন করে দেখতে অসুবিধে কি?
ব্লাউজটা খুলতেই যাচ্ছিলাম। বিদিশা বাঁধা দিয়ে বলল, এই এটা কোরো না। তুমি আরও অশান্ত হয়ে পড়বে।
ওকে বললাম, তাহলে তোমার বুকের ওপরে শুধু একটা চুমু খাই। এটার পরে আমি একেবারে শান্ত হয়ে পড়বো।
বিদিশা বলল, কথা দিচ্ছো তো?
-সত্যি, সত্যি সত্যি। একেবারে তিন সত্যি।
বিদিশা শাড়ীর আঁচল নামিয়ে অদ্ভূত ভাবে বুক দুটোকে বিস্তৃত করে চোখ বন্ধ করে আমার সামনে দাঁড়াল। চোখ বন্ধ করে অনুভব করলো, ওর বুকের ওপর আমার ঠোঁটের স্পর্ষ পড়ছে না।
[+] 4 users Like Lekhak is back's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

কোথায় তুমি?
চোখ খুলে বিদিশা দেখল, আমি ওর সামনে নেই। আসলে আমি তখন ঠিক ওর পেছনে এসে দাঁড়িয়েছি। আচমকা আমি ওর ঘাড়ে চুমু খেতেই বিদিশা শিউরে উঠল। পেছন ফিরে আমাকে জড়িয়ে ধরলো। আমার বুকের ওপর মাথা রাখলো।
-দেখেছ? কি ভয় পেয়ে গেছি আমি?
কেন? ভয় পাবে কেন? আমি বাঘ না ভাল্লুক?
চোখের সামনে থেকে ভ্যানিশ হয়ে পেছনে চলে গেছ কি করে বুঝব? আমার ভয় করে না বুঝি?
-আমি আদর করলেও ভয় করে?
-যাও, আর ইয়ার্কী মারতে হবে না।
মূহূর্তে বিদিশাকে বাহুতে জাপটে ধরে ওকে সাপের মতন পেঁচিয়ে ধরলাম। বিদিশা, আমার চোখ মুখের আদল দেখে বুঝতেই পারছিল, আমার মনের মধ্যে বিদিশাকে পাওয়ার প্রবল বাসনা, আকূলতার আলোড়ন। ও এবার শাড়ীর আঁচলটা পুরোপুরি মাটিতে ঝুলিয়ে দিল। আমাকে বলল, মা’ এসে পড়ার আগে তাড়াতাড়ি করো। চটপট, একদম দেরী করবে না।
ঘরের দরজাটা ভেজানোই ছিল। আমি এবার দুষ্টুমি করে ছিটকিনিটাই লাগিয়ে দিলাম।
-ও মা? ছিটকিনি লাগিয়ে দিলে?
-হ্যাঁ, মা এবার চেষ্টা করেও আসতে পারবে না।
-কেন?
- তার ছেলে এখন বিশেষ কাজে ব্যস্ত আছে। অন্তত এক ঘন্টার জন্য। এটা মায়েরও বোঝা দরকার।
বিদিশা অবাক হয়ে বলল, মানে?
-মানে বুঝতে পারছো না? এই তো আমি বুঝিয়ে দিচ্ছি।
বিদিশা কিছু বুঝে ওঠবার আগেই আমি ওর নরম বুকের মাঝখানে মুখ রাখলাম। অনুভব করলাম, সত্যি আর কোন ভান বা লজ্জ্বা নয়। বিদিশা চাইছে আমাকে খুশি করতে, আমার চাহিদা পূরণ করতে। আমার মাথাটা দুই হাত দিয়ে বুকের মাঝখানে চেপে ধরে বিদিশা শুধু বলল, এতদিন শুধু কষ্টই পেয়েছি দেব। কত রাত একা একা শুয়ে শুধু ভেবেছি, কবে তুমি আমাকে জোর করে কাছে টেনে নেবে, কবে তুমি আমাকে আলিঙ্গন করবে, আদর করবে, ভালবাসায় ভরিয়ে দেবে। আজ আমার অপেক্ষার শেষ। আর আমি কষ্ট পেতে চাই না দেব।
বিদিশার বুকের খাঁজে মুখ রেখে কোথায় যেন হারিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। উত্তাল আনন্দ তরঙ্গ তুলতে বিদিশা হঠাৎই আমার মুখ তুলে আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলিত করলো। চুম্বনে আমরা দুজনেই তখন একাকার। তুঁষের আগুনের মতই ধীরে ধীরে ক্রমশ জ্বলে উঠছিল বিদিশা। ঠোঁটে ঠোঁটে মিলন, ব্লাউজের ওপর থেকে স্তনাগ্র স্পর্ষন, মৃদু চোষণ, বিদিশার সমগ্র বিদ্যুত তরঙ্গসম চাঞ্চল্য ও অনুভুতি জেগে উঠছিল। এই প্রথম অনুভব করলাম, বিদিশা কতই কামপ্রবণ।
বলপূর্বক আমার ঠোঁট চুষে এক তরফা আনন্দও নিতে লাগল। যেন অধর সুধা পান করছিল বিদিশা। একাধিক চুম্বন রেখা এঁকে দিয়ে ও বলল, বিদিশাকে আজ পুরোপুরি পেতে চাও?

আমি অবাক চোখে তাকালাম ওর দিকে।

- আমি তো তোমাকে পুরোপুরিই পেয়ে গেছি বিদিশা।

দূর বোকা, আমি কি সেই পাওয়ার কথা বলেছি না কি?

তবে?

আমি আজ বাড়িতে বলে এসেছি। তোমার এখানে থাকবো। যদি মা’ অনুমতি দেন। তাহলে আজই তোমার আমাকে পুরোপুরি পাওয়া হয়ে যাবে।

বিদিশার কথা শুনে মনে হলো, ও যেন পুরোপুরি তৈরী হয়েই এসেছে। অপূর্ব আনন্দে মন প্রাণ ভরে উঠল। এই প্রথম অনুভব করলাম, যৌবন জ্বালায় বাঁশি বেজে উঠেছে আমার। আমি ওকে আবারো আদর করতেই যাচ্ছিলাম, বিদিশা বলল, বাকীটা রাতের জন্য তোলা থাক। এখন পাশের ঘরে গিয়ে দেখি, মা ঘুমোচ্ছে না জেগে আছে?

বুক দুটো শাড়ীর আঁচল দিয়ে ঢাকতে ব্যস্ত বিদিশা। মনে হল, এখনও আমার ঠোঁটে বিদিশার দম ফাটানো চুমুটা জীবন্ত হয়ে রয়েছে। রসিকতা করে বিদিশা বলল, গায়ক বাবু এখন আর গায়ক নেই। পুরোপুরি নায়ক হয়ে উঠেছেন।

 

ক্রমশঃ
[+] 6 users Like Lekhak is back's post
Like Reply

(13-07-2021, 10:50 PM)raja05 Wrote:  daily daily ato bhalo lekha diye apni habit kharap kore dichen.....eagerly waiting for next......ekta katha na bole thakte parlam na....kiss e prem r abeg thakle satti satti ita sudhu kiss thake na.....apnar moto likhte pari na but in simple words that kiss is the one of the purest emotions of this universe

আমি সময় বার করে রোজই আপডেট দিতে পারি। তবে এখানে অনেকেই পড়েন, কিন্তু কমেন্টস করেন না। আগে যখন এক্সবি তে লিখতাম। রিপ্লাই এর বহর অনেক বেশি ছিল। উপন্যাস টি শেষ করবার যারা অনুরোধ রেখেছিলেন, তাদের দেখা পাচ্ছি না।
Like Reply

(13-07-2021, 10:51 PM)raja05 Wrote:  Waiting to get started

ইতিমধ্যেই পোস্ট করেছি।
Like Reply

(13-07-2021, 11:29 PM)Baban Wrote:  এই গল্পের এই পর্ব পড়তে পড়তে আমারও আজ একটা গান মনে পড়লো -

প্রেম পুরোনো হয় যত, তার গভীরতা বাড়ে ততো
বহু পথ ঘুরে নদীটা যেমন মোহনার কাছে দিশা হারায়
এতো ভালোবাসা দিয়েছো তবু যে আরও পেতে মন হাত বাড়ায়.....
❤❤❤

খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ।
Like Reply

(14-07-2021, 08:48 AM)Jonaki Poka Wrote:  অনবদ্য। যত পড়ছি, মোহিত হয়ে যাচ্ছি।

ধন্যবাদ। পড়তে থাকুন। সাথেই থাকুন।
Like Reply

(15-07-2021, 11:55 AM)dada_of_india Wrote:  তারপর???

আজকে আপডেট দেবো।
Like Reply

(15-07-2021, 12:22 PM)Avenger boy Wrote:  great writing dada

ধন্যবাদ। কমেন্টস করতে থাকুন।
Like Reply

(15-07-2021, 05:39 PM)ddey333 Wrote:  ফিরে পাওয়া ভালোবাসার সঙ্গে চুম্বনের , শারীরিক এবং মানসিক নৈকট্যের কি অদ্ভুত সুন্দর বর্ণনা !!!

Namaskar Heart Heart

বাহ খুব সুন্দর মন্তব্য। ভাল লাগল।
Like Reply

উনিশ
 
আমার মোবাইল ফোনটা হঠাৎই বেজে উঠল। বিদিশাকে বললাম, ফোনটা ধরে দেখো তো, আবার কার ফোন এল?
বিদিশা বলল, তোমার ফোন আমি ধরবো? তারপর অচেনা যদি কেউ হয়?
আমি বললাম, অচেনা আবার কে হবে? করলে বন্ধু বান্ধব রাই করবে।
বিদিশা ইতস্তত করছিল। ওকে জোর করে বললাম, যেই হোক, তুমি বলবে আমি বিদিশা বলছি। ওর শরীর খারাপ। ও এখন রেস্ট নিচ্ছে।
মোবাইলের স্ক্রীনে নামটা ফুটে উঠতেই বিদিশার মুখে এক গাল হাসি। আমাকে বলল, কে আবার? শুভেন্দু ফোন করেছে।
আমি হেসে বললাম, তুমিই ধরো। দেখো ব্যাটা কি বলতে চাইছে।
আমার কাছে এগিয়ে এসে ফোনটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, না তুমিই কথা বলো আগে। আমি কথা বললেই ও আমার সাথে ফাজলামী শুরু করে দেবে।
ফোনটা আমিই রিসিভ করলাম। ও প্রান্ত থেকে শুভেন্দুর বেশ ভারী গলা।
-হ্যালো।
- কি করছিস?
- কি আর করবো? এই তো বিশ্রাম নিচ্ছি।
বিশ্রাম নিচ্ছিস না অন্য কিছু করছিস?
মানে?
বিদিশা কোথায়?
এই তো আমার পাশেই আছে।
বিদিশাকে আদর করেছিস?
ভাগ শালা, ফাজলামী হচ্ছে না?
শুভেন্দু অট্টহাসি দিয়ে বলল, তুমি হলে শালা ডুবে ডুবে জল খাওয়া পাবলিক। বিদিশাকে এতদিন বাদে পেয়েছ, আদর না করে কি আর তুমি ছাড়বে?
আমি বললাম, কেন? এর পর থেকে তুইও তো শিখাকে আদর করবি আমার মতন।
বিদিশা পাশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সব কথাই শুনছে। শুভেন্দু জবাবে বলল, এই শোন না? আজ রাতে তুই আর বিদিশা কি পাশাপাশি শুবি?
এমন বদমায়েশ। আমি হেসে বললাম, কেন তোমার বুঝি খুব ছুঁক ছুঁক করছে?
 শুভেন্দু বলল, ওখানেই তো আমার আফশোস।
কেন? আফশোস হবে কেন?
তোর মতন আমিও যদি শিখাকে পাশে নিয়ে শুতে পারতাম?
শালা বলে কি? কটা দিন যেতে না যেতেই এখনই পাশে নিয়ে শোয়ার তাল করছে?
গাল দিয়ে ওকে বললাম, শালা এত তাড়া কিসের তোমার? সবে তো ফুল ফুটলো। এখনই সব গন্ধ শুঁকে নিতে ইচ্ছে করছে?
শুভেন্দু আরো জোরে হাসতে লাগল। বলল, শোনো, আজ রাতে কিন্তু সেনসর বোর্ড থাকবে না তোমার ঘরে। সুতরাং যা খুশি করে নিতে পারো।
আমি মনে মনে ভাবছি। বিদিশা পাশে দাঁড়িয়ে সবই শুনছে। কি ভাবছে ও কে জানে?
ফোনটা আমার হাত থেকে কেড়ে নিয়ে বলল, দাও তো, ওর মজা আমি বার করছি।
- কি হয়েছে বল?
- কে বিদিশা?
-হ্যাঁ বিদিশা বলছি। বল।
এই তোদের একটু খবর নিচ্ছিলাম।
আমি তো চলে যাবো একটু পরে।
চলে যাবি? ও মা কেন?
বাড়ী থেকে ফোন এসেছিল। আমাকে তাড়া দিচ্ছে।
সে কি রে? এতদিন বাদে দেবের কাছে এলি। আজ রাতটুকু অন্তত ওর পাশে থাক।
না না। একসাথে থাকার অসুবিধা আছে। মা খারাপ ভাববে।
কে মাসীমা?
হ্যাঁ আমি দেবের মা য়ের কথা বলছি।
আরে দূর, কিচ্ছু খারাপ ভাববে না। মাসীমা তো খুশিই হয়েছে। তুই এতদিন বাদে দেবের কাছে ফিরে এসেছিস।
বিদিশা বলল, সেটাই তো বলতে চাইছি। এসেছিলাম, কাজ মিটে গেছে। এবার আমি ফিরে যাচ্ছি।
অপর প্রান্ত থেকে শুভেন্দু একটু গম্ভীর হয়ে গেল। আমি আর বিদিশা দুজনেই তখন মুখ টিপে হাসছি। শুভেন্দু এবার প্রায় হাতে পায়ে ধরার মতন বিদিশা কে রিকোয়েস্ট করলো, না তুই থাক। প্লীজ, আজ রাতটা অন্তত থাক।
থাকতে পারি এক শর্তে। আমি আজ রাতে দেবের পাশে শোবো না। মা’ য়ের কাছে শোবো।
 
 এ মা তা কি করে হয়? আজ বাদে কাল তুই দেবের ঘরণী হবি। তুই পাশে শোবে না তো কে শোবে?
বিদিশা গম্ভীর মুখে বলল, বিয়েটা হয়ে যাক। তখন দেখা যাবে। তাছাড়া ও তো অসুস্থ এখনও পুরোপুরি সুস্থ হয় নি। ঘুমের ব্যাঘাত ঘটতে পারে।
শুভেন্দু পুরোপুরি মন মরা হয়ে গেল। স্পীকারটা অন করে বিদিশা কথা বলছে। আমি পরিষ্কার শুনছি, শুভেন্দু বলছে, যাহ্ চ্চলে। এটা কেমন হলো? এমন একটা রজনী, বৃথা যাবে? কত তপস্যা করে অপেক্ষা করেছিল ব্যাচারা।
বিদিশা বলল, তোর কেন এত দূঃখ হচ্ছে বলতো?
আরে দেবের সুখই তো আমার সুখ। আর দেবের দূঃখ মানেই তো আমার দূঃখ।
ও তাই বুঝি? সেইজন্যই ওই সব সেন্সর ফেন্সর কি সব বলছিলিস।
ও তুই শুনে নিয়েছিস?
শুনবো ছাড়া আর কি? খালি ফাজলামো আর ফাজলামো।
শুভেন্দু এবার রসিকতটা আরও চরম পর্যায়ে নিয়ে গেল। বিদিশাকে লজ্জ্বা শরমের বালাই রেখে বলল, এই শোন না। আজ রাতের কাহিনীটা তোরা শুধু আমাকে বলবি। আর কেউ জানতে পারবে না।
-হ্যাঁ, ওটাই বাকী আছে। তারপর তুমি পেট পাতলা করে সবাই কে বলো বসো আর কি?
বিশ্বাস কর, কাউকে বলবো না। এমন কি শিখাকেও নয়।
বিদিশার হাত থেকে ফোনটা আবার নিয়ে আমি বললাম, ইয়ার্কী ছাড়। বাড়ী কখন পৌঁছোলি বল?
শুভেন্দু বলল, এই তো একটু আগে শিখা আমাকে ড্রপ করে দিয়ে গেল।
-সত্যি তুই খুব ভাগ্য করে পেয়েছিস মেয়েটাকে।
আর শিখা বুঝি আমাকে ভাগ্য করে পায়নি?
নিজের ঢাক নিজেই পেটাতে ব্যস্ত। আমি হাসতে হাসতে বললাম, তোর মাইরী স্বভাবটা আর গেল না। সবেতেই ইয়ার্কী মারিস।
শুভেন্দু এবার যে কথাটা আসতে আসতে বলল, শুনলে পিলে চমকে যাবে। আমাকে বলল, শোন বৎস, সুযোগ যখন পেয়েছো আজই তার সদব্যবহার করে নাও। আমি কিন্তু শিখার সাথে শুচ্ছি, আর কিছুদিন পরেই। হাঃ হাঃ হাঃ।
 
[+] 5 users Like Lekhak is back's post
Like Reply

আমি বললাম, এই দাঁড়া, অত তাড়াহূড়ো করিস না। শিখার মনোভাবটাও তোর বোঝা একান্তই দরকার। আর তাছাড়া বিয়ে তো করেই নিবি আর কিছুদিন পরে। এখনই তুফান এক্সপ্রেস ছোটাতে চাইছিস?
শুভেন্দু বলল, বিয়ে করে সবাই তো বউকে পাশে নিয়ে শোয়। আর যে বিয়ের আগেই শোয়, সেই তো আসল খিলারী।
আমি অবাক হয়ে শুভেন্দুর কথা শুনছিলাম। এই কদিনেই ওর মধ্যে কত পরিবর্তন। আমাকে আশ্চর্য করে আরও বলল, শোন না? আমি একটা ফুটবল টীম বানাবো ভাবছি। আমার আর শিখার বছর বছর একটা করে সন্তান হবে। এগারো বছরে এগারো জনের ফুটবল টিম।
মনে মনে ভাবলাম, এত সুন্দর ফুলের মতন মেয়েটাকে বাচ্চা পয়দা করবার মেশিন ভাবছে। এই ছেলেটার হলো টা কি?
আমাকে অবাক করে শুভেন্দু বলল, আমি কি মূর্খ? ভীমরতি ধরেছে আমাকে? তোর সাথে রসিকতা করে তোকে পরখ করছিলাম। শুভেন্দু ভালমতনই জানে, একার ইচ্ছে তে কিছু হয় না। জোড়া সিদ্ধান্তই আসল।
আমি বললাম, তা, শিখা তোকে আর কিছু বললো?
শুভেন্দু বলল, তোদের দুজনেরই খুব প্রশংসা করছিল। বিদিশা আর তুই। মাসীমার কথাও বলছিল। আর তোর কথা বিশেষ আলাদা করে। দেব দার মতন মানুষ হয় না।
আর তোর গানের গলার তো ভরপুর প্রশংসা। শিখা তো তোর রীতিমতন ফ্যান হয়ে গেছে।
-যাই হোক। মেয়েটার যত্ন করিস। ভালই দেখভাল করিস। খুব ভাগ্য করে পেয়েছিস।
শুভেন্দু বলল, বিদিশা তো তোর পাশেই ছিল। কোথায় গেল? দে একবার কথা বলি।
বিদিশা পাশের ঘরে গেছে। শুভেন্দুকে বললাম, ও এই পাশের ঘরে গেল। মা’ ঘুম থেকে উঠেছে কি না দেখার জন্য।
শুভেন্দু ফোনটা ছাড়ার আগে, শেষ কথা বলল, কিছুতেই বিদিশাকে আজ বাড়ি ফিরতে দিস না। তাহলে কিন্তু সব মাটি হয়ে যাবে। আজই সুদে আসলে সব উশুল করে নে।
কি যে বলে ছেলেটা? বিদিশার কাছ থেকে কিছু সুদে আসলে উশুল করবার দরকার পড়ে না কি? আমার অতীতের এতগুলো বছরকে যে এক নিমেষে ভুলিয়ে দিয়েছে। সূর্যের মতন আমাকে আবার তেজোদৃপ্ত করেছে। আমার জীবনের আকাশ এখন ঘন নীল, সেই আগের মতন। ফুলের গন্ধ, বর্ণ সব যেন হারিয়ে বসেছিলাম। আজ আবার ফিরে পেয়েছি বিদিশারই দৌলতে। আবার আমি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছি। আবার আমি আশাবাদী। জীবনের পথ চলা নতুন করে শুরু। বিদিশাকে সম্বল করে আমি ভবিষ্যতের সুখ স্বপ্নের ছবি আঁকছি। পৃথিবীর এমন কোন সুখ নেই। যা আমার এই সুখের সাথে পাল্লা দিতে পারে।
 শুভেন্দু ফোনটা ছেড়ে দেবার পর চিন্তা করছিলাম, আজ অনেক্ষণ গল্প করবো বিদিশার সঙ্গে। ওর ভেতরে জমে থাকা কষ্টটা আমাকে আরও ভাল করে জানতে হবে। বিদিশাকে আরও সাহস যোগাতে হবে। ও যেন কিছুতেই নিরাশ হয়ে না পড়ে। সমস্যা যেমন আছে, তেমন সম্ভাবনাও আছে। পৃথিবীর এমন কোন শক্তি নেই। যা আমাদের দুজনকে আবারও আলাদা করে দিতে পারে। এই বাঁধা বিপত্তি থেকে যে করেই হোক আমাদের বেরিয়ে আসতে হবেই।
বিদিশা ঘরে ঢুকে বলল, তুমি এখন কিছু খাবে? সারাদিন তো শুয়ে শুয়েই কাটিয়ে দিলে। খিদে পাচ্ছে না।
ওকে বললাম, পাশের ঘরে গিয়েছিলে? মা’ কে কি দেখলে? ঘুম থেকে উঠেছে? না এখনও ঘুমোচ্ছে।
-মা বলল, ঘুমোয় নি। শুধু চোখটা বন্ধ করে আলতো বিশ্রাম নিচ্ছিল। আমাকে শুধু জিজ্ঞাসা করলো, তুমি আজ থাকবে বিদিশা? বাড়িতে বলে এসেছো?
আমি বিদিশাকে বললাম, কি উত্তর দিলে তুমি?
বিদিশা বলল, আমি কিছু বলার আগেই মা’ বলল, থাকো না আজ রাতটুকু আমার ছেলের পাশে। তোমাকে পেয়ে ও খুব খুশি হয়েছে। আমি কতদিন বাদে দেবকে প্রাণ খুলে হাসতে দেখছি। শুধু মন মরা হয়ে থাকতো। আর সারাদিন শুধু লেখালেখি আর মন উদাস করে থাকা। কি যে হয়ে গিয়েছিল ছেলেটা। মা’ বলেই আমি ওর কষ্টটা বুঝি।
বিদিশা বলল, মাথা নিচু করে মায়ের সামনেই দাঁড়িয়ে ছিলাম, বললাম, হ্যাঁ মা। আমি থাকবো। বাড়িতে বলেই এসেছি।
দুহাত বাড়িয়ে বিদিশাকে কাছে টেনে নিজের পাশে বসালাম। বললাম, এবার বসোতো দেখি। তোমার সাথে একটু গল্প করি।
দাঁড়াও, আগে কিছু খেয়ে নাও। সারাদিন কিছুই তো খাও নি।
না, এখন কিছু খাবো না।
খাবো না বললেই হবে? পেটে পিত্তি পড়ে যাবে তখন কি করবে?
বিদিশা কিছুতেই বসতে চাইছিল না। বলল, আমি তোমার জন্য মুড়ি জল নিয়ে আসি। মা বলেছে তোমাকে মুড়ি জল খাওয়াতে। পেট ঠান্ডা থাকবে। মা’ কে আর কষ্ট দেবো না। আমি নিজেই করে নিয়ে আসছি।
বিদিশার হাত ধরে বললাম, বসো তো এখন। পরে যেও। রাতে শোবার আগে খেয়ে নেবো।
-এই তুমি কিন্তু আর জড়িয়ে ধরবে না। মা জেগে গেছে। এখুনি ঘরে চলে আসতে পারে।
 - আচ্ছা আমি কি তোমাকে ঘনঘন জড়িয়ে ধরতে পারি না?
- কি আবদার বাবুর? পারবে আমাকে সারাজীবন এভাবে জড়িয়ে ধরে রেখে দিতে?
আমি বললাম, কেন তোমার আমার ওপর ভরসা নেই?
আমার ওই দুষ্টু বরটা যদি আমাকে ডিভোর্স না দেয়? তোমার সব প্রচেষ্টা মাটি হয়ে যাবে।
মুখটা একটু উদাস করে বললাম, এমন কথা বোলো না। তোমাকে আমি সাথে করে নিয়ে কোথাও পালিয়ে যাবো।
-পালিয়ে যাবে? সে কি? কোথায়?
যেদিকে মন চাইবে সেইদিকে। তোমার ওই দুষ্টু বর আমাদের হদিশও পাবে না।
আর মায়ের কি হবে? মা’ বুঝি সারাজীবন একা থেকে ছেলের কষ্টে শেষ জীবন কাটাবে?
আমি বললাম, মাকেও সাথে করে নিয়ে যাবো।
ঠিক সেই মূহূর্তে মা ও ঘরে ঢুকেছে। বলল, কোথায় পালাবার কথা হচ্ছে?
আমি সামলে নিয়ে বললাম, কোথাও না। এই একটু ইয়ার্কী মারছিলাম বিদিশার সঙ্গে।
 
ক্রমশঃ
[+] 6 users Like Lekhak is back's post
Like Reply

(16-07-2021, 08:41 AM)Jonaki Poka Wrote:  খুব ভাল লাগলো।

ধন্যবাদ।
Like Reply

(16-07-2021, 09:36 AM)raja05 Wrote:  Ki korbe ei dujon ebar setai dekhar

ক্রমশ প্রকাশ্য।
Like Reply

(16-07-2021, 12:06 PM)ddey333 Wrote:  শেষের দিকে কোনো একটা চমক অপেক্ষা করছে মনে হয় ...

ভালোই যেন হয় !!

Namaskar

কি চমক? টেনশন হচ্ছে না তো?
Like Reply

(16-07-2021, 12:15 PM)Baban Wrote:  জানিনা শেষে কি অপেক্ষা করছে এই গল্পে তবে প্রতিটা পর্বের সাথে আগ্রহ বেড়েই চলেছে. সত্যিই খুব সুন্দর একটা গল্প. আবারো একটা গান মনে পড়লো এই গল্পের সাথে মানানসই -

হারিয়ে যাওয়া মুক্ত গুলো কয়েকবছর পরে
খুঁজে পেলে মনটা যেন কানায় কানায় ভরে

বাহ খুব সুন্দর উদাহরণ। খুব ভাল লাগল।
Like Reply

(16-07-2021, 07:56 PM)dada_of_india Wrote:  বড্ড ছোট আপডেট হয়ে গেলো ! জানি লিখতে অনেক পরিশ্রম লাগে ! তাই বলতেও কষ্ট হচ্ছে ! কিন্তু এমন একটা গল্পের এইটুকু আপডেটে মন ভরেনা !  yr):

এরপরে বড় আপডেট দেবো।
Like Reply

(17-07-2021, 06:33 AM)ddey333 Wrote:  বেশ ভালোই টেনশন হচ্ছে, আশা করি খারাপ কিছু না, একটা সুখদায়ক সমাপ্তি ঘটুক. 

সেই কত বছর ধরে অপেক্ষায় আছি যেটার জন্য

দেখো তোমার চাওয়ার সাথে সেটা মেলে কি না?
Like Reply

(17-07-2021, 02:22 PM)Kallol Wrote:  লেখক দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন দুর্দান্ত একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য। গল্প টা পড়ে বুঝতে পারছি এটা  সুধুমাত্র একটা গল্প নয়় ।  একদমই বাাাাসত্মব। আমাদের আশেপাশে এমন কত     দেেব  বিদিশা আছে। যাদের হয়তো আমরা চিনি না। আপনার লেখার ভাষা খুুবই   সুুন্দর  । আগে কমেন্ট  করতে পারিিিন বলে রাাগ করবেন না গল্প টা আমি কাল থেকে  পড়া শুর করেছি। লাইক রেপু দিলাম লিখতে থাকুন yr):

এই লেখার মধ্যে আমার জীবন ও জড়িয়ে আছে। জীবন কাহিনী লেখার দ্বারা প্রতিফলিত। একটা সময় আমাকে যৌন সাহিত্যের লেখক হিসেবে তকমা দেওয়া হয়েছিল। প্রেমের উপন্যাস লেখারও যে যোগ্যতা আছে আমার, এই উপন্যাসের মাধ্যমেই সেটা প্রমান করি। তবে কিছুটা যৌনতা মিশ্রিত আমার আর একটি উপন্যাস ও আছে। মল্লিকা তোমাকে সোহাগ শৃঙ্গার। পড়ে দেখবেন।
[+] 1 user Likes Lekhak is back's post
Like Reply

(17-07-2021, 05:49 PM)raja05 Wrote:  Bidisha r view hopefully ebar jante para jabe....also let's see how dev handle her n her situation.....how courageous he can be for her

অনেক ধন্যবাদ কমেন্টস করবার জন্য।
[+] 1 user Likes Lekhak is back's post
Like Reply

মা’ ঘরে ঢুকে বলল, আমি একটু তোদের সাথে বসতে পারি?
ও মা সে কি? তুমি বসবে না তো কে বসবে? এসো আমার পাশে এসে বসো।
বিদিশাও বলল, হ্যাঁ মা বসো। সারাদিন অনেক খাটাখাটনি করেছো। এবার গল্প করো।
মা’ বলল, তোমাদের সাথে গল্প করার জন্যই তো এলাম। আজ সারাদিনে বাড়ীতে কত লোক। একদিন পরে সবাই দেবের কাছে এসেছে, তাই খুব ভাল লাগছিল।
আমি বললাম, মা’ বিদিশা আজ থাকবে। ও বাড়ীতে বলে এসেছে।
মুখটা তুলে খুব আশাপূরণ চোখে বিদিশার দিকে তাকিয়ে মা’ বলল, এইবার তোমরা দুজনে বিয়ে থা করে নাও মা। আমার ছুটী। আমি মরে গেলে দেব কে দেখার কেউ নেই।
মুখটা বিষন্ন মতন করে বললাম, কি যাতা বলছো? তোমার ছুটী মানে? তোমাকে বুঝি এত সহজেই চলে যেতে দেবো?
বিদিশাও বলল, তোমার জায়গা আমি কখনও নিতে পারবো না মা। মা’ মা ই। মায়ের কখনও বিকল্প হয় না।
মা বলল, আজ অনেক দিন বাদে বিদিশাকে পেয়ে আমার ছেলে খুশি। আমার সব কষ্ট দূর হলো।
বিদিশা লজ্জ্বায় মুখটা একটু নিচু করলো। যেন একটা অপরাধে মনে ও এখন ভারাক্রান্ত হয়ে গেছে।
একটা অনুরোধ করবো বিদিশা? আমার কথা রাখবে?
আমি আর বিদিশা দুজনেই অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে রয়েছি। বিদিশা বলল, বলো মা?
দেখলাম মা’য়ের দুচোখ ভরা জল। দু গাল বেয়ে সন্তানের কষ্ট আর চিন্তায় অশ্রু টপটপ করে ঝরে পড়ছে। এমন অশ্রু দেখলে মন বেদনায় ভরে যায়।
এ মা, তুমি কাঁদছো কেন মা?
বিদিশা সঙ্গে সঙ্গে উঠে গিয়ে মা’ কে প্রবল ভাবে জড়িয়ে ধরলো। ‘কেঁদো না মা, আমি জানি তুমি কি বলতে চাইছো। কথা দিচ্ছি আমি কোনদিন তোমার ছেলেকে ফেলে আর যাবো না।
আমিও সান্তনা যোগ করে বললাম, তোমার তো আনন্দ হওয়ারই কথা। এতদিন বাদে বিদিশা ফিরে এসেছে। তুমি ই তো কতবার বিদিশা বিদিশা করেছো। এই দ্যাখো বিদিশা এখন তোমার কাছেই দাঁড়িয়ে।
 মা বলল, আজ বিদিশাকে এতদিন পরে দেখা। আমার কাছে তো অপ্রত্যাশিতই। এতদিন ধরে বিদিশার কথা চিন্তা করে করে তোর মনের ভাব যেমন বিষন্ন, নীরব আর শোচনীয় উঠেছিল, সেখান থেকে আজ তুই অনেকটাই পাল্টে গিয়েছিস। এর পুরো কৃতিত্বই বিদিশার। তারজন্যই তো ওর ওপর আমার এত আশা ভরসা। এই অনুরোধ। আমি চাই না কোন অবস্থাতেই তোরা আবার সেই আগের মতন বিচ্ছিন্ন হোস। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোদের বাকীটা জীবন সুখের হোক।

আমি মনে মনে বললাম, সত্যি বিদিশার জন্য এতদিন একটা যন্ত্রণা অনুভব করছি। কিন্তু বাইরের কাউকে তা চট করে বুঝতে দিই নি। তবে মা’ তো? মায়ের কাছে কি অভিনয় করে থাকা যায়? মা ঠিকই ধরে ফেলেছে, সেই মনের আঘাত কতটা ক্লান্ত করে তুলেছিল আমাকে। কতটা অস্থির করে তুলেছিল, কতটা দূঃখ দিয়েছিল আমাকে।
মা বলল, সারাদিন ধরে তো সবাইকে গান শুনিয়ে বেড়াচ্ছিস। এবার আমাকে একটা গান শোনা তো দেখি। তবে হ্যাঁ, বিদিশাকেও তোর সাথে গাইতে হবে।
মা’ য়ের আবদার শুনে বিদিশা রীতিমতন ভ্যাবাচাকা খেয়ে গেছে।
- আমি কি ওর মতন গাইতে পারি না কি? তোমার ছেলে কত সুন্দর গায়। আমি সেই তুলনায় কিছুই নয়।
বিদিশাকে বললাম, কলেজে পড়াকালীন তোমাকে তো একটা গান শিখিয়েছিলাম, সেটাই একটু গুন গুন করে মা কে শুনিয়ে দাও।
বিদিশা বলল, কোন গান টা?
আমি বললাম, কেন তোমার মনে নেই? সেই রবীন্দ্র সঙ্গীত টা।
বিদিশা একটু মনে করবার চেষ্টা করলো। হ্যাঁ এবার মনে পড়েছে। - এই তো হেথায় কুঞ্জ ছায়ায়। স্বপ্ন মধুর মনে।
- হ্যাঁ গাও।
না তুমি আগে গাও। নইলে আমি একা পারবো না।
আমি বললাম, ঠিক আছে তুমি শুরুটা করো না? আমি ঠিক ধরে নিচ্ছি।
বিদিশা শুরু করলো, আসতে আসতে গুন গুন করে,
এই তো হেথায় কুঞ্জ ছায়ায়,
স্বপ্ন মধুর মোহে
এই জীবনে যে কটা দিন পাবো
তোমায় আমায় হেসে খেলে
কাটিয়ে যাবো দোঁহে
স্বপ্ন মধুর মোহে……...
 
[+] 4 users Like Lekhak is back's post
Like Reply




Users browsing this thread: