Thread Rating:
  • 27 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By LekhakCompleted

Showing only the posts of Lekhak is back: 191 of 320 posts. Show all posts
#81

(07-07-2021, 06:44 PM)raja05 Wrote:  Sabai januk dekhben sabai comment korbe.....khub realistic ekta lekha eta......love,friendship in one......all the best

ধন্যবাদ। প্রথম যখন সিরিজা দিয়ে আমার লেখা শুরু করেছিলাম। তখন আমাকে অনেকেই তকমা দিয়েছিল যৌন লেখক হিসেবে। কিন্তু পরবর্তীতে অনেকেই অবাক হন, এই ধরণের লেখা পড়ে। তাই আমি শুধু লেখক। কেবল মাত্র যৌন লেখক নই।
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82

(07-07-2021, 06:58 PM)raja05 Wrote:  Simply awesome.......ato sundor lekha anekdin porini.....gr8.......

ধন্যবাদ। কমেন্টস পেলে লিখতে আরো ইচ্ছে হয়।
[+] 1 user Likes Lekhak is back's post
Like Reply
#83

(07-07-2021, 07:00 PM)raja05 Wrote:  Ur poster is just unique......gr8 job.....congrats......lekhak da phire esechen.....ebar pinu da phire asuk

নিশ্চই ফিরে আসবে।
[+] 1 user Likes Lekhak is back's post
Like Reply
#84

(07-07-2021, 09:00 PM)Baban Wrote:  ধন্যবাদ... এরকম অসাধারণ একটা গল্পের জন্য পোস্টার বানিয়েও সুখ ❤

লেখক দার এই গল্পটার নাম জানলেও আগে পড়া হয়ে ওঠেনি... এখন বুঝছি কি ভুল করেছি.... অসাধারণ গল্প সম্পর্ক  ব্যাপারটা অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন..... পিনুদার পর এরকম mature একটা লেখা পেলাম.

আমি যদিও অ্যাডাল্ট লিখি কিন্তু শুধুই অ্যাডাল্ট লিখিনা....সব রকমই লেখার চেষ্টা করি. সম্পর্ক নিয়ে ছোট গল্প আমিও লিখেছি. নাম - দূরত্ব. সময় পেলে পড়ে দেখবেন লেখক দা.... আশা করি ভালো লাগবে.আপনার কেমন লাগলো জানলে ভালো লাগবে.

Link- দূরত্ব
নিশ্চই পড়ব। এবং রিপ্লাই দিয়ে জানাবো।
Like Reply
#85

(07-07-2021, 09:36 PM)raja05 Wrote:  ami xossip or exbii te konodin jaini.....ei kichudin holo ei site e esechi.....apni,pinu da,Jupiter da r aro anek er lekha porechi.....khub bhalo bhabe apnara lekhen.....amar moto jara likhte jane na but lekha k enjoy korte pare tara really wait kore apnader lekhar jonyo......thanks

অনেক ধন্যবাদ।
[+] 1 user Likes Lekhak is back's post
Like Reply
#86

ভাগ্যিস মা তখন ঘরে ঢোকেনি। ঢুকলে বেশ অপ্রস্তুতে পড়ে যেত। একটু খুনসুটি করেই বিদিশাকে আরো জাপটে ধরার চেষ্টা করছিলাম, এবার একটু ধমক দিয়ে জোর গলায় বিদিশা বলল, ‘খুব শক্তি দেখাতে ইচ্ছে করছে, তাই না? ছাড়ো বলছি, ছাড়ো।’
আমি ওকে ছেড়ে দিতেই বিদিশা বলল, ‘কি অসভ্যরে বাবা। বেশ শুয়েছিল চুপচাপ, আমাকে পেয়েই অমনি উঠে বসেছে। এক্ষুনি যদি মা’ এসে পড়ত কি হত বলোতো? ছিঃ।
আমি বললাম, ‘আদর করার জন্য সবসময় ছাড় আছে। তুমি জানো না? এর আগে যখন তোমাকে আদর করতাম, মা তো কত ছাড় দিয়ে রেখেছিল। ঘরের মধ্যে তোমাকে চুমু খেতাম। তোমার গালে, কপালে, চিবুকে আর ঠোঁটে। ভুলে গেছ বুঝি? মা’ কি কিছু বলেছে?’
শুভেন্দু হাসছে আমার কথা শুনে। শুক্লাও তাই। বিদিশা রেগেমেগে বলল, ‘তুমি না একটা যা তা। তাই বলে এমন ভাবে কেউ করে? আচমকা। আমি কেমন ভয় পেয়ে গেছি।’
আমি বললাম, ‘ভয় তো তোমার কাটিয়ে দিতে চাইছি। আর তুমি বলছ, ভয় পেয়ে গেছ?’
বিদিশা বলল, ‘আর ওস্তাদি মারতে হবে না। শুয়ে পড় বলছি। এখুনি শুয়ে পড়। আবার উঠলেই কিন্তু খুব খারাপ হবে বলে দিচ্ছি।’
আমি আবার বাধ্য শিশুর মতন বিছানায় শুয়ে পড়লাম। বিদিশা আমার মাথায় হাত বোলাতে লাগল। দেখলাম ও এবার মুচকি মুচকি হাসছে আমার দিকে তাকিয়ে।
মুখটা গম্ভীর মতন করে বললাম, ‘আমাকে দিলে না তো আদরটা করতে। এই আমি শুলাম। আর কিন্তু উঠবো না বলে দিচ্ছি।’
বিদিশা বলল, ‘সেই ভালো। তোমার হাত পা দুটো দড়ি দিয়ে বেঁধে দিই। তাহলে তুমি জোর করেও উঠতে পারবেনা। কেমন?’
শুভেন্দু বলল, ‘ভাল প্রস্তাব। সেই ভালো। তাহলে পাশের ঘর থেকে দড়ি নিয়ে আসব নাকি? দেবকে বাঁধার জন্য?’
শুক্লা হাসছে। বিদিশাও মিচকি মিচকি হাসছে। আমি বললাম, ‘ভালই তো। আমি যাকে বেঁধে রাখতে চাইছি। সেই এখন আমাকেই বেঁধে রাখতে চাইছে। আমার কাজটা আরো সহজ হয়ে গেল। আমার আর চিন্তা কি? দেখ তোরা বিদিশাকে এবার একটু হেল্প কর।’
শুভেন্দু বলল, ‘আমি তো ভাবছি, তোদের দুজনকেই একসাথে বেঁধে রেখে দেবো। যাতে কোনদিন আর তোরা ছাড়াছাড়ি হয়ে যেতে না পারিস।’
বিদিশা লজ্জ্বায় আর অনুশোচনায়, মুখটাকে একটু নিচু করে নিল। আমি বললাম, বেশ তো মাথায় হাত বোলাচ্ছিলে, থামলে কেন? বোলাও।’
বিদিশাকে সহজ করার জন্য শুভেন্দু এবার শুরু করল পুরোনো কিছু স্মৃতিচারণা। হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে এমন সব ঘটনা। আমি হাসছি, শুক্লা হাসছে, বিদিশা হাসছে। শুভেন্দু নিজেও না হেসে থাকতে পারছে না।
 
 শুভেন্দু বলল, ‘জানিস শুক্লা, দেব যখন খাবার টেবিলে খেতে বসত। মাসীমা অনেক দিন লক্ষ্য করেছেন, খাবার রয়েছে পাতে, অথচ ও হাঁ করে রয়েছে। দেখে মনে হবে, কোন অদৃশ্যহাত ওকে খাইয়ে দিচ্ছে মুখে টোপলা ভরে। মাসীমা দু তিনদিন এই ব্যাপারটা লক্ষ্য করেছিলেন। আমাকে বললেন, দেব কে কি ভূতে ধরেছে? থালা ভর্তি ভাত নিয়ে বসে থাকে। আর থেকে থেকেই হাঁ করে, মুখটা বাড়িয়ে দেয় সামনের দিকে। দেখে মনে হবে কেউ ওকে খাইয়ে দিচ্ছে। কিন্তু ঘরে আর তো কেউ কোথাও নেই। তাহলে কে ওকে খাইয়ে দিচ্ছে? অদৃশ্য হাত। ওই হাতটা কার?’
শুক্লা বেশ চমকে গেছে শুভেন্দুর কথা শুনে। আমি হাসছি। বিদিশাও বুঝতে পেরেছে। চোখ বড় বড় করে শুভেন্দু শুক্লাকে বলল, ‘এখনও বুঝলি না?’
শুক্লা যেন সত্যিই বোঝেনি। সরলভাবে শুভেন্দুর মুখের দিকে তাকিয়ে বলল, কে ওটা? শুভেন্দু বলল, ‘আমাদের দেব বাবু, প্রতিদিনই যখন খেতে বসেন। সামনের চেয়ারে বসা উনি বিদিশাকে দেখেন। বিদিশাই ওই চেয়ারে বসে আছেন। প্রেমিকা তার প্রেমিককে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন, এটাই ওনার কল্পনা। মাসীমাতো এত কিছু বোঝেন না। দেবকে দু তিনদিন লক্ষ্য করেছেন। বাধ্য হয়েই বলে বসলেন, এ কি রে? তুই কার দিকে মুখ বাড়িয়ে রয়েছিস। খাবারটা ঠান্ডা করছিস কেন শুধু শুধু?’
শুক্লা বলল, তারপর?
শুভেন্দু বলল, ‘তারপর আর কি? দেব বাবুর হোঁস ফিরল। উনি বুঝলেন, কল্পনা আর বাস্তবকে উনি এক করে ফেলেছিলেন একটু আগে। ওই চেয়ারে বিদিশা নেই। উনি মনে মনে বিদিশাকে কল্পনা করছিলেন।’
শুক্লা আমাকে বলল, ‘দেব, তোর কি রাত্রে শুয়ে শুয়েও এমন হত? কল্পনা করতিস না? বিদিশা তোর পাশে শুয়ে আছে।’
শুভেন্দু জবাবটা কেড়ে নিয়ে বলল, ‘হ্যাঁ। ওই পাশবালিস। ওটাই তো বিদিশা। রাত্রে শোবার সময় সব ব্যাটাছেলেদেরই যেটা হয়।’
শুক্লার এবার হাসতে হাসতে পেট ফেটে যাবার মতন অবস্থা। শুভেন্দু বলল, ‘আর একটা ঘটনা শুনবি?’
শুক্লা তখনও হেসেই যাচ্ছে। হাসতে হাসতেই বলল, ‘বল?’
শুভেন্দু বলল, ‘বলি তাহলে। মন দিয়ে শোন।’
এবারে শুভেন্দু পেটে কিভাবে খিল ধরায়, আমিও শুনছি। বিদিশাও মুচকি মুচকি হাসছিল। শুভেন্দু বলতে শুরু করল, ‘একদিন কলেজে গিয়ে দেখি বাবু মুখভার করে বসে আছেন। আমি কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি রে? হলটা কি তোর? বিদিশা বুঝি আজ কলেজে আসেনি? ‘দেব’ গম্ভীর মুখে আমাকে জবাব দিল, আমি কি বিদিশার জন্যই মনটা খারাপ করছি নাকি?’
শুক্লা বলল, ‘দেব এই কথা বলেছে? আমার বিশ্বাস হচ্ছে না।’
শুভেন্দু বলল, ‘আরে পুরোটাতো শোন। তারপরে বুঝতে পারবি।’
শুক্লা বেশ আগ্রহ নিয়ে শুনছে শুভেন্দুর কথাটা। শুভেন্দু বলল, ‘আমারো একটু অবাক লাগল বুঝলি? ‘দেব’ মুখটা উদাস করে বসে আছে, অথচ মুখে বলছে বিদিশার ওদিন কলেজে না আসাটাই ওর মুখ গম্ভীরের কারণ নয়। আমারো না ঠিক বিশ্বাস হল না দেবের কথাটা। তবে দেব মিথ্যে কথা খুব বড় একটা বলে না। তবু ভাবছি, শালা আমাকে পট্টি মারলো? বিদিশার জন্য ওর বুকের ভেতরটা হাউ হাউ করে উঠছে। ব্যাচারার কি কষ্ট। একদিন কলেজে বিদিশাকে দেখতে পাইনি, তাতেই বাবুর কিম্ভূতকি মার্কা দশা। তবু ও বলছে বিদিশার কলেজে না আসার জন্য ও মুখ ভার করে বসে নেই, আমার একটু দেবের ওপর রাগ হল। মনে মনে বললাম, পড়েছিস তো প্রেমে। কাঁঠালের আঠা এমন লেগেছে, এ সহজে ছাড়বে না। তুই মুখে স্বীকার না করলে কি হবে। আমরা তো সব বুঝি না? তুই বিদিশার প্রেমে অন্ধ হয়ে গেছিস।’

শুক্লা বলল, তারপর?

শুভেন্দু বলল, ‘আমি আর কি করব? অগত্যা দেবকে বেশি আর ঘাঁটালাম না। ক্লাসে ঢুকে গেলাম। কিন্তু মাঝে মাঝেই ‘দেব’ কে আমি লক্ষ্য রাখছিলাম, দেখলাম তখনও ও স্বাভাবিক হয় নি। পরপর দুটো ক্লাস শেষ হল। দেবের দিকে আরো একবার ভাল করে তাকালাম, বুঝলাম এর মুখ দিয়ে আর মনে হচ্ছে, কথা আর ফুটবে না। সব ব্যাটাছেলে গুলোই এমন হয়। প্রেমরোগ শরীরে ঢোকা মানেই সব শেষ।’

শুক্লা বলল, ‘সেদিন কি আমি কলেজে ছিলাম?

শুভেন্দু বলল, ‘না তুইও সেদিন ডুব দিয়েছিলিস। তবে কলেজে যদি সেদিন আসতিস, চাক্ষুস মজাটা টের পেতিস। আজকের এই গল্পটা বলার আর দরকার হত না। তবে সেদিন যেটা ঘটেছিল, আমি জীবনে কোনদিন ভুলব না।’

শুক্লার বেশ কৌতূহল বেড়ে যাচ্ছে। আমি তো ভালমতন বুঝতে পারছি, শুভেন্দু এবার কি বোমাটা ফাটাবে। বিদিশাও চুপ করে বসে আছে। হাটে হাড়ি ভাঙতে চলেছে শুভেন্দু। সেটা শুধু শোনার অপেক্ষায়। শুভেন্দু বলল, ‘এর কিছুক্ষণ পরেই দেখি। ‘দেব’ গায়েব। কলেজে আর ও নেই।’

শুক্লা বলল, ‘গায়েব? কোথায় গেল? বাড়ী চলে গেল?’

শুভেন্দু বলল, ‘কলেজে ওকে তন্ন তন্ন করে খুঁজলাম। কোথাও পেলাম না। আমি আবার ভাবলাম, দেবের কি কোন বিপদ হল নাকি? কোন সমস্যায় পড়েছে? আমাকে খুলে বলল না কেন? আর এভাবে না বলেও চলে গেল। ও তো কলেজে এরকম কখনও করে না।’

বিদিশা সেইসময় কিছু বলতে যাচ্ছিল। শুভেন্দু বাঁধা দিয়ে বলল, ‘এই দাঁড়া দাঁড়া। আগে আমি বলে নিই, তারপর তুই বলবি।’

বিদিশা চুপ। শুভেন্দু এবার বলছে, আমাদের কলেজে একটা ছাদ ছিল মনে আছে তোর?’

শুক্লা বলল, ‘হ্যাঁ খুব বড় ছাদ ওটা। কিন্তু কেউ যেত না। কারণ ছাদে ঢোকার দরজাটায় সবসময় তালা দেওয়া থাকতো।’

শুভেন্দু বলল, যেখানে কেউ কোনদিন যায় না। যাবার কথা চিন্তাও করে না। সেখানে দেবের মত ছেলে গিয়ে বসে থাকতে পারে। না তুই কল্পনা করতে পারিস, না আমি পারি?’

শুক্লা পুরো কথাটা শেষ না হতে দিয়েই বলল, ‘দেব’ কলেজের ছাদে? বলিস কি রে? গেল কি করে? ওটা তো তালা দেওয়া।’
 
[+] 1 user Likes Lekhak is back's post
Like Reply
#87

শুভেন্দু বলল, ‘এবারেই তো ক্লাইম্যক্সে আসছি গুরু। একটু ধৈর্য ধরো।’
বলতে বলতেই মা আবার ঢুকেছে ঘরে। যেন পুরোনো ঘটনাটা মা’ও জানে। আমাদের সবার দিকে তাকিয়ে মা’ বলল, ‘দেব ছোটতালা হলে যে কোন তালা খুলে দেবে। এটা ও কিভাবে শিখেছে জানি না। তবে ঘরেও একবার একটা ছোট তালার চাবি হারিয়ে গিয়েছিল, দেব ওটা খুলে দিয়েছিল, চাবি ছাড়াই।’
শুক্লা বেশ অবাক হয়ে মা’কে বলল, ‘তাই নাকি? তারপর?’
মা হেসে চলে গেল। বলল, ‘বাকীটা শুভেন্দু বলবে।’
ঘরের মধ্যে বেশ একটা কৌতূহলময় পরিবেশ। শুভেন্দু এমন ভাবে উপস্থাপন করেছে,এখন বিদিশারও কৌতূহল বেড়ে গেছে। কারণ আমি তো জানি, শেষমেষটা বিদিশাও জানে না।
শুভেন্দু বলে চলল, ‘দেব’ কলেজের ছাদে উঠেছে, তালা খুলে। এদিকে আমি জানি ও হয়তো বিদিশার জন্য মন খারাপ করে বাড়ী চলে গেছে। কিন্তু বাবু যে ছাদে উঠে বসে আছেন, সেটা আর কে জানবে? আমি ভাবলাম, যাই, একবার দেবের বাড়ী চলে যাই, ও যখন কলেজ ছেড়ে চলেই গেল। তখন বলে গেল না কেন? অন্তত বুঝতে পারতাম সমস্যাটা কি। ছুটতে ছুটতে এ বাড়ী চলে এলাম। দোতলায় উঠে কলিংবেল টিপলাম। মাসীমা দরজা খুললেন। আমাকে বললেন, ও শুভেন্দু? কি ব্যাপার?’ আমি বললাম, মাসীমা দেব কি বাড়ী চলে এসেছে?’ মাসীমা বললেন, ‘কই না তো? আমি বললাম, কলেজেও দেখছি নেই। সকাল বেলা গিয়ে দেখলাম মুখ ভার করে বসেছিল, তারপরেই গায়েব। তাহলে কি ও বিদিশার বাড়ী চলে গেল নাকি?’ মাসীমা বললেন, তুমি ঠিক দেখেছো? ও কলেজে নেই?
শুভেন্দু বলল, ঠিক তখন আমিও বুঝতে পারছি না। দেব কি তাহলে সত্যিই বিদিশাদের বাড়ী চলে গেল? মুখটা ভার করে আমিও ফিরে চলে গেলাম। মাসীমাকে যাবার আগে বলে গেলাম। আচ্ছা ‘দেব’ বাড়ীতে ফিরলে, বলবেন, আমি এসেছিলাম।’
শুক্লা বলল, ‘তুই কি তারপর আবার কলেজে ফিরে গেলি? আর ছাদে গিয়ে দেখলি ‘দেব’ ওখানে বসে আছে। আর সাথে বুঝি বিদিশা?’
শুভেন্দু বলল, ‘এই তো সব চটকে দিলি। পুরোটা শুনবি, তবে তো মজা পাবি।’
শুক্লা, শুভেন্দুর ধ্যাতানি খেয়ে চুপ করে গেল। শুভেন্দু আবার বলতে শুরু করল, ‘আমার কি মনে হল, আমি কলেজেই আবার ফিরে গেলাম। ভাবলাম, ‘দেব’ মনে হয় এদিক ওদিক গেছে, কলেজে যথাসময় ফিরে আসবে। তাছাড়া ওকেও আমি বলেছিলাম, তোর সাথে কিছু দরকারী কথা আছে। আমার সঙ্গে দরকারী কথাটা না সেরে ‘দেব’ ও কলেজ ছেড়ে কোথাও যাবে না। তবে ‘দেব’ আমাকে বলেছিল, বিদিশার জন্য ওর নাকি মুখ গম্ভীর নয়। তাহলে বিদিশার বাড়ীই বা ও গেল কেন? আর যদি ওখানেও না গিয়ে থাকে, তাহলে কোথায়?’
শুক্লা হাসতে হাসতে বলল, ‘কেন ছাদে? তুই তো একটু আগে বললি।’
শুভেন্দু বলল, হ্যাঁ। তবে ছাদে ও একা নয়। সাথে বিদিশাও।’
শুক্লা বলল, ‘বিদিশা কলেজে চলে এসেছিল? কখন এলো? তুই এ বাড়ীতে দেবের খোঁজে আসার পরে?’
 
 শুভেন্দু বলল, ‘বিদিশা কলেজেই ছিল। ‘দেব’ ওটা আমার কাছে চেপে যায়। আগের দিনই এরা দুজনে মিলে আগের দিন প্ল্যান প্রোগ্রাম করে। বিদিশা দেবকে অনুরোধ করে, এই আমাকে একবার ছাদে নিয়ে যাবে? নিরিবিলিতে আমরা প্রেম করব। সবার চোখকে ফাঁকি দিয়ে।
দেব ওকে বলে, এমন সময় আমরা দুজনে মিলে ছাদে উঠব। যাতে কেউ টের না পায়। দুপুরবেলার দিকেই ওটা করতে হবে। দুটো ক্লাস অ্যাটেন করার পরই দেব ছাদে চলে যায়। তালা খোলে ঢোকে। তারপর বিদিশাও ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। পা টিপে টিপে ছাদে চলে যায়। দিব্যি দুজনে বসে প্রেম করতে থাকে। তাছাড়া নিরিবিলিতে ছাদে বসে, আরো কত কি করেছে। তুই কি দেখেছিস? না আমি দেখেছি?’
শুক্লা হাসতে শুরু করেছে। একবার আমার আর বিদিশার দিকে তাকিয়ে বলল, ‘ওফ কি প্রেম।’
বিদিশা লজ্জ্বা কাটিয়ে উঠে শুভেন্দুকে এক ধমক দিয়ে বলল, ‘এই বাজে কথা বলবি না। আর কি করেছি আমরা? শুধু তো প্রেম।’
শুভেন্দু বলল, ‘শুধু প্রেম? দাঁড়া দাঁড়া আসল কথাটা বলতে দে। তারপর সব পরিষ্কার হবে।’
শুক্লা বলল, ‘তুই টের পেলি কি করে শুভেন্দু? যে ওরা দুজনে ছাদে রয়েছে।’
শুভেন্দু বলল, ‘সারা কলেজেই টের পেল না। আর আমি কি করে টের পাবো?’
শুক্লা বলল, তারপর?
শুভেন্দু বলল, ‘এরা দুজনে ওখানে কি করেছে জানি না। পরে ‘দেব’ আমাকে বলেছিল, ও আর বিদিশা নাকি ঘুমিয়ে পড়েছিল।
শুক্লা বলল, ঘুমিয়ে পড়েছিল? সে কি? তারপর?
শুভেন্দু বলল, ‘তারপর আর কি? কলেজ তো একটু পরেই ছুটি। যে যার বাড়ী ফিরে যাচ্ছে। অথচ ‘দেব’ কে আর পেলামই না। আমিও বাড়ী ফিরে গেছি। ঠিক তখন বাজে রাত্রি আটটা। কি মনে হল, দেবের বাড়ীতে একটা ফোন লাগালাম। মাসীমা ফোনটা ধরলেন, জিজ্ঞাসা করলাম, মাসীমা ‘দেব’ কোথায়?
মাসীমা বেশ চিন্তাগ্রস্থ। আমাকেও চিন্তায় ফেলে দিয়ে বললেন, দেব এখনও ফেরেনি শুভেন্দু। কি জানি কোথায় গেল? আমার বেশ চিন্তা হচ্ছে।
এদিকে আমি পড়েছি মহা ফাঁপড়ে। মালটা গেল কোথায়? বিদিশাকে নিয়ে কি হাওয়া হয়ে গেল নাকি?
শুক্লা হাসতে হাসতে বলল, তারপর?
শুভেন্দু বলল, তারপরেরটা শুনবি? তোর পেটে কিন্তু খিল ধরে যাবে।
শুক্লা হাসতে হাসতেই বলল, ‘পেটে তো আমার আগেই খিল ধরে গেছে। শেষটুকু বল। তবে তো মজাটা আরো পাবো।’
শুভেন্দু এবার বেশ গম্ভীর। শুক্লাকে বলল, ‘আমি তখনও বুঝতে পারছি না কি করব? কারণ মাসীমা আমাকে অনেক করে বলেছেন, দেবের একটু খোঁজ নিতে। এদিকে আমার কাছে বিদিশার বাড়ীর ফোন নম্বরও নেই। যে ওকে ফোন করে জিজ্ঞাসা করব, দেব ওদের বাড়ী গেছে কিনা? চিন্তায় আমিও পাগল হচ্ছি। ঠিক সেই সময় রনিকে একটা ফোন করলাম। ব্যাপারটা খুলে বললাম। রনি বলল, প্রেম যারা করে, তাদের অত সময় জ্ঞান থাকে না। দেখ, ও হয়তো বিদিশাকে নিয়ে কোথাও ঘুরতে গেছে। তুই এত উতলা কেন হচ্ছিস? আমি তাও ছটফট করছি। কিছু একটা করতে হবে। দেবকে খুঁজে বার করতে হবে। কোথায় ও গেল?

আমি শুয়ে শুয়ে বললাম, সত্যি সেদিন যদি শুভেন্দু উদ্যোগটা না নিত। আমাকে আর বিদিশাকে সারা রাত কলেজের ছাদেই কাটাতে হত। প্রিন্সিপাল পরের দিন আমাকে রাস্টিকেট করতেন। বিদিশাকেও তাই।’

শুক্লা বলল, কি হল তারপর?

শুভেন্দু বলল, বাড়ীতে মেজদাকে বলে গাড়ীটা চেয়ে নিলাম। অত রাত্রে বিদিশাদের বাড়ী যাব। রনিকেও ডেকে নিলাম। গাড়ী চালিয়ে সোজা বিদিশার বাড়ীতে।  ভাবছি ওখানেও যদি গিয়ে দেবকে না দেখি, তাহলে ধরে নেবো, ওরা নির্ঘাত সিনেমা টিনেমা কোথাও গেছে। বিদিশাদের বাড়ীতে গিয়ে এমন ভাব করতে হবে। যাতে ওর বাবা মা’ও কিছু বুঝতে না পারে। কিন্তু গাড়ীতে যেতে যেতে এটাও ভাবছি, দেবের মুখ থেকেই শুনেছি, ও কোথাও গেলে মাসীমাকে নাকি বলে যায়। সেক্ষেত্রে এখন রাত দশটা বাজে। মাসীমা চিন্তা করছেন অথচ দেব ওনাকে বলে আসেনি।

শুক্লা বলল, ‘শেষটুকু এবার বল। আর তর সইছে না।’

শুভেন্দু বলল, আমি আর রনি, বিদিশাদের বাড়ী যেতেই বিদিশার মা বললেন, বিদিশা তো কলেজে গেছে সেই সাতসকালে। এখনও ফেরেনি। কোথায় সে? আর তোমরাই বা এত রাত্রে কেন এসেছ?’

শুভেন্দু বলছে, চিন্তা কর, আমার কি অবস্থা। ঢোঁক গিলতে পারছি না, কথা বলতে পারছি না। হতভম্বের মত ভ্যাবাচেকা খেয়ে দাঁড়িয়ে রয়েছি। আর ভাবছি, এটা কি করে হল? বিদিশার মা বলছেন, বিদিশা কলেজে গেছে। আর আমি বিদিশাকে দেখিনি। আর দেবও ভ্যানিশ। তাহলে দুজনে মিলে গেল কোথায়? ভীষন রাগ হল আমার দেবের ওপরে। ভাবলাম, থাক তোরা তোদের প্রেম নিয়ে আমি আর মাথা ঘামাতে আসবো না। গাড়ী নিয়ে যখন ফিরছি রনি বলল, ‘আমার মনে হচ্ছে দেব কোনো বিপদে পড়েছে। আমি অবাক ওর কথা শুনে। রনিকে বললাম, কিসের বিপদ? রনি বলল, নিশ্চই ও বিদিশাকে নিয়ে কোথাও গেছে। সেখান থেকে ফিরতেই ওর দেরী হচ্ছে। চল আমরা কিছু একটা করি।’

কিন্তু কি যে করব? কোথায় দেব আর বিদিশাকে খুঁজবো? মাথামুন্ডু তখন কিছুই বুঝতে পারছি না। রনি ঠিক সেইসময় আমাকে বলল, এক কাজ করি, চল আমরা কলেজে যাই। দেবের খোঁজ করি গিয়ে।

রনিকে বললাম, এত রাতে কলেজে যাব? কি হবে ওখানে গিয়ে? বোকার মতন কথা বলছিস।’

রনি বলল, ‘যা বলছি, ঠিকই বলছি। তুই একটা জিনিষ চিন্তা কর। দেব আর বিদিশা দুজনেই বাড়ীতে কিছু বলে যাইনি। ফিরতে ওদের দুজনের দেরী হবে। বলে গেলে তবু একটা কথা ছিল। এখনও ওরা দুজনের কেউই ফেরেনি। তারমানে কোথাও আটকা পড়ে গেছে। আমাদের কলেজে গিয়েই রহস্যটা উদ্ধার করতে হবে। নিশ্চই ওরা কোথাও ফেসেছে দুজনে।’

তবু আমি ভাবছি, কলেজে গিয়ে কি হবে? কে ওদের সন্ধান দেবে? কেউ কি বিদিশা আর দেবকে দুজনকে একসাথে দেখেছে? আমার তো মনে হয় না। তবুও রনির কথা মেনে গাড়ী নিয়ে গেলাম। ঠিক তখন বাজে রাত সাড়ে দশটা। কলেজের গেটের সামনে গিয়ে দেখি। গেট বন্ধ। বড় একটা তালা ঝুলছে। আমি আর রনি এদিক ওদিক তাকাচ্ছি। ঠিক সেইসময় ছাদের দিকে আমার চোখ পড়ল। দেখলাম অন্ধকারে একটা মুখ। সাথে আর একটা মুখ। আমাদের দুজনকে দেখে উঁকি ঝুঁকি মারছে। আমার কেমন যেন সন্দেহ হল। এদিকে চ্যাঁচাতেও পারছি না।  আশে পাশের লোক জড় হলে মুশকিল। এবার ওপর থেকে ‘দেব’ চাঁপা গলায় বলছে, ‘এই শুভেন্দু আমি এখানে। তাকা তাকা ওপরে তাকা।’
[+] 4 users Like Lekhak is back's post
Like Reply
#88

আমি ভাবছি ও ছাদে কি করছে এত রাত্রে? আর সাথে যে মুখটা দেখলাম, ওটা বিদিশা নাকি?
শুক্লা অবাক হয়ে তাকিয়ে আছে শুভেন্দুর দিকে। শুভেন্দু বলল, ‘আমার তখন কি অবস্থা চিন্তা কর। আমি ধরেই নিয়েছি দেব ছাদে আর সাথে বিদিশাও রয়েছে। রনিকে সঙ্গে সঙ্গে বললাম। রনিও ওপরে তাকালো। নিচে থেকেই বলল, হ্যাঁ রে তোরা আর জায়গা খুঁজে পেলি না?
আমি রনিকে বলছি, আস্তে আস্তে। অত জোরে চেঁচাস না। এখুনি কেলোর কীর্তি হয়ে যাবে।
রনি বলল, কিন্তু ওদের কে এখন কলেজ থেকে বার করব কি করে? সেই দারোয়ান কল্লোলদার বাড়ী যেতে হবে। যার কাছে মেন গেটের চাবি থাকে। কল্লোলদাকে বললেই তো সব জানাজানি হয়ে যাবে। রনি তুই কিছু একটা কর।
রনি বলল, কেস খাওয়াবি তুই। নিজেও খাবি, আমাকেও খাওয়াবি।  এবার বোঝো ঠেলা-
ও তো খুব করে গাল পাড়ছে দেবকে। আমি তাও রনিকে বুঝিয়ে সুজিয়ে কল্লোলদার বাড়ীতে গেলাম। কলেজের ওখানে দুটো বাড়ী পরেই কল্লোলদার বাড়ী। আমাকে আর রনিকে অত রাতে দেখে, কল্লোলদা বেশ বিরক্ত। কিছুতেই চাবি দেবে না। তালাও খুলবে না। কল্লোলদার সাফ জবাব, যা হবার কাল দেখা যাবে।
আমি আর রনি বুঝেই নিলাম, কিছু একটা ব্যাপার হয়েছে। এটা ইচ্ছাকৃত। দেব কে ফ্যাসাদে ফেলবার জন্যই এটা করা হয়েছে।
তবু হাতে পায়ে ধরে, কল্লোলদাকে রাজী করালাম কোনমতে। আমাদের বলল, ‘ওপরের ছাদের তালা খুলে দেব ঢুকেছে ওই মেয়েটাকে নিয়ে। যেটা কেউ করে না। আমি তো পরে টের পেয়ে ইচ্ছা করেই অন্য তালা লাগিয়ে ওদেরকে আটকে রেখেছি। কাল প্রিন্সিপাল এলেই তালা খুলবো। তার আগে নয়।
কি সাংঘাতিক কেলেঙ্কারী। আমি আর রনি হতভম্ব। কল্লোলদাকে একটু উপদেশ দিলাম। আরে কল্লোলদা। ওই মেয়েটা কি দোষ করেছে বলোতো? ও যদি তোমার মেয়ে হত? বা দেব যদি তোমার ভাই হত? বাড়ীর লোকেরা চিন্তা করছে না? ভুল করে ফেলেছে। মাফ করে দাও।
শুভেন্দু বলল, ‘আমার আর রনির কাছ থেকে দুশোটাকা নিল হতচ্ছাড়াটা। গেট খুলে ছাদে গিয়ে নতুন তালা খুলে ওদেরকে উদ্ধার করে আনলাম। দেবের তখন মুখ কাচুমুচু। বিদিশারও তাই। রনি দাঁত মুখ খেচাচ্ছে। আর ছাদে যাবি? বল, বল আর ছাদে যাবি?
দেব ব্যাচারা ধ্যাতানি খেয়ে চুপ। আমি গাড়ী নিয়ে ওদের দুজনকেই বাড়িতে আলাদা আলাদা ড্রপ করে দিলাম। পরের দিন, বিদিশা আর দেব, দুজনের কেউই আর কলেজে যায়নি। কিন্তু এর থেকেও বড় যে রিভেঞ্জটা হল, সেটা বিদিশাও জানে না। রনিও জানত না। জেনেছে অনেক পরে। শুধু আমাকে দেব বলেছিল। আর বলেছিল কাউকে বলবি না।’
 শুক্লা বলল, কি সেটা?
শুভেন্দু বলল, কল্লোলদা যে ইচ্ছে করেই ওটা করেছিল, আমি আর রনি দুজনের কেউই দেব আর বিদিশাকে বুঝতে দিই নি। বলেছি, ছাদের দরজা খোলা ছিল। তাই কল্লোলদা তোদের না দেখেই তালা লাগিয়ে দেয়। আমি আর রনি অত রাত্রে সেদিন না গেলে কল্লোলদাও জানতে পারত না।
কিন্তু কেন জানি না, দেব আসল সত্যিটা বুঝে নেয়। ও প্রতিদিনই ছাদে উঠত। দু মিনিট সময় নিত। আর তালা খুলে ফেলত। কল্লোলদা প্রতিদিনই উপরে গিয়ে দেখত ছাদের দরজা খোলা। আর ওকে ডবল করে খাটতে হত। আবার নতুন করে তালা লাগাতে হত।
শুক্লা বলল, ঠিকই করেছে দেব। মহাপাজী তো কল্লোলদাটা। ইচ্ছে করেই ওদের আটকে রাখল? তোরা যদি সেদিন না যেতিস?
শুভেন্দু হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলল, এদের দুজনের প্রেম করার জন্য ছাদটা আসলে খুব প্রিয়। মনে নেই? আমার বাড়ীতেও তোদের দুজনকে একসাথে ছাদে পাঠিয়েছিলাম।
আমি বললাম, হ্যাঁ। শুক্লা হাসছে। বিদিশাও হাসতে হাসতে বলল, ‘বাড়ীতে সেদিন খুব বকা খেয়েছিলাম। ছাদে প্রেম করার মাশুল গুনতে হয়েছিল। আজও সেটা ভুলিনি।’
আমরা কেউ খেয়াল করিনি। কখন রনিও মাধুরীকে নিয়ে চলে এসেছে আমার ফ্ল্যাটে। মা বারান্দা থেকে ওদের দেখে দরজা খুলে দিয়েছে। আমরা ঘরের মধ্যে বসে কেউ টের পাইনি। ঘরে ঢুকেই রনি অবাক করে দিল আমাদের সবাইকে। পেছনে পেছনে মাধুরী। আর কোলে ওর বাচ্চাটাও। ঘরে ঢুকে রনি প্রথম কথাটাই বলল, ‘শুভেন্দু তোদের ছাদের গল্প বলছে। কিন্তু আসল কথাটাই তো বলেনি। আমি এসে গেছি। এবার আসল কথাটা আমি তোদের বলছি।’
 
ক্রমশঃ-
[+] 4 users Like Lekhak is back's post
Like Reply
#89

(08-07-2021, 02:46 AM)raja05 Wrote:  anek purano katha mone pore jache.....superb writting..... waiting for next

অনেক ধন্যবাদ। কি পুরোনো কথা?
Like Reply
#90

(08-07-2021, 10:57 AM)ddey333 Wrote:  নানা জনের নানা নিজের নিজের পুরোনো কথা মনে পড়ে  যাচ্ছে !!

আমিও একজন এদের মাঝে ....

bananaSad

আমি চেষ্টা করেছি খুব বাস্তবমুখী লিখতে। এই কাহিনীর সংলাপ থেকে কাহিনী, চরিত্রায়ন সব কিছুতেই কেউ না কেউ পুরোনো অনেক মিল খুঁজে পাবেন।
Like Reply
#91

আমি শুয়ে আছি বিছানায়। আমার দিকে তাকিয়ে রনি বলল, দিলি তো শরীরটাকে বারোটা বাজিয়ে? আমরা ভাবলাম, তোকে আর বিদিশাকে নিয়ে আজ একটু আনন্দ করব। সেটা আর হল না।
শুভেন্দু বলল, আনন্দ করা কি পালিয়ে যাচ্ছে? ব্যাচারাকে সুস্থ হতে দে।
আমি বললাম, তোরা আনন্দ কর না। কে মানা করেছে? আমি শুয়ে শুয়েই তোদের সাথে আনন্দ করি।
মাধুরী এগিয়ে এসেছে আমার দিকে। বাচ্চাটাকে কোলে নিয়েই আমার দিকে ঝুঁকে পড়ে বলল, ‘ও তোমার গালে একটা কিস করবে। তাহলেই তুমি ভাল হয়ে যাবে।’
বাচ্চাটা মাধুরীর কোলে থেকেই আমার গালে ঠোঁট ছোঁয়ালো। শুভেন্দু সঙ্গে সঙ্গে ফোড়ণ কেটে বিদিশাকে বলল, নে তুইও একটা দেবের গালে কিস করে দে। তাহলে ও এখুনি ভালো হয়ে যাবে।
আমিও মনে মনে বললাম, করো না একটা কিস। কতদিন তোমার কিস খাইনি।
বিদিশা যেন বুঝতে পেরেছে। আমার দিকে চোখ বড় বড় করে তাকাচ্ছে। মাধুরী সঙ্গে সঙ্গে বলে উঠল। হ্যাঁ করেছে করেছে পরশুদিন আমাদের বাড়ীর ছাদে। আমি দেখে ফেলেছি।
শুভেন্দু ধমক দিয়ে বলল, দেখেছিস তো কি হয়েছে? কিস খাওয়ার কথা সবার সামনে বলতে আছে?
মাধুরী বলল, যাবাব্বা। তুই নিজেই তো একটু আগে বললি। আর আমি বললেই দোষ?
রনিও সঙ্গে সঙ্গে বউয়ের হয়ে কথা বলল। হেসে বলল, কিস খাওয়াটা এখন জলভাত। মাঠে ঘাটে যেখানে সেখানে কিস হচ্ছে। সবসময় সেন্সর লাগালে চলে নাকি? আমি তো যখন তখন কিস খাই।’
শুক্লা হেসে বলল, কাকে?
রনি বলল, এই যে আমার বউকে। তুই কার কথা ভেবেছিস?
শুক্লা চুপ করে গেছে। মাধুরী ধমক দিয়ে রনিকে বলল, এই তুমি আর ছোড়দাটা ভীষন অসভ্য। যখন তখন সবার সামনে লজ্জ্বায় ফেলে দাও।
শুভেন্দু নিজের বোনকে সান্তনা দিল। ওকে বলল, লজ্জ্বার কিছু নেই। লজ্জ্বার কিছু নেই। এখানে সবাই ম্যাচুয়োর্ড। তোকে রনি ভালবাসে। ভালবাসলে বউকে যখন তখন চুমু খাওয়া যায়। এতে লজ্জ্বা পাওয়ার কি আছে?
আমিও বললাম, অত লজ্জ্বা পায় না। মাধুরী। আমরা সবাই তোমার দাদার মতন। দাদাকে সব কথা খুলে বলা যায়।
শুভেন্দু টিপ্পনি কেটে বলল, তুই আর কথা বলিস না। ছাদে লুকিয়ে লুকিয়ে বিদিশাকে চুমু খাচ্ছিলিস। ইস তখন যদি জানতাম।
রনি বলল, দিলে তো সব ফাঁস করে। দেব এখন টেনশনে পড়ে গেছে।
আমি শুয়ে শুয়ে বললাম, এতে টেনশনের কি আছে? ও তো পালটি খাচ্ছে এখন। বিদিশাকে যাতে ভালভাবে চুমুটা খেতে পারি, তারজন্যই তো ও আমাদের ছাদে পাঠিয়েছিল। আগেই বলেছে এই কথা। এখন আবার কথা ঘোরাচ্ছে কেন?
মা ঢুকেছে ঘরে। রনির দিকে তাকিয়ে বলল, কেমন আছো তোমরা?
 রনি বলল, ভালো। মাধুরী সঙ্গে সঙ্গে মাকে ঢিপ করে একটা প্রনাম করল। -মাসীমা আপনি কেমন আছেন?
মা বলল, ভালো। বাহ্ তোমার ছেলেটা তো খুব সুন্দর হয়েছে।
মাধুরী বলল, ‘হ্যাঁ ওর নাম দিয়েছি কি জানেন? দেবদার নামকে মনে করে।
মা বলল, তাই বুঝি? কি নাম?
মাধুরী বলল, দেবমাল্য। এই নামটাই সবার পছন্দ হল।
মা বলল, দেবের ভাল নাম হল দেবাশিস। দেবমাল্য আর দেবাশিস। খুব সুন্দর।
রনি বলল, দেবাশিস মানে হল, দেবতার আশীর্ব্বাদ। তাই না?
মা বলল, হ্যাঁ। ওর দাদু এই নামটা রেখেছিলেন।
বিদিশা এতক্ষণ চুপচাপ বসেছিল। মা’কে দেখে ও উঠে দাঁড়িয়েছে। মা চলে যাবার পর শুভেন্দু বলল, এই তোরা সবাই দেবের কথা বলছিস। বিদিশার কথা তো কিছু বলছিস না?
রনি বলল, আমি তো ছাদের গল্পটা বলতেই যাচ্ছিলাম। তোরাই তো বলতে দিলি না। মাঝখান থেকে মাধুরী আবার নিজেদের বাড়ীর ছাদের গল্প বলতে শুরু করে দিল।
মাধুরী বলল, তোমার আবার কোন ছাদের গল্প? যতসব গুলগল্প। ছাড়ো তো সব গ্যাঁজাখুড়ি কথা।
রনি বলল, যাবাব্বা। যা সত্যি তাই তো বলব। গুলগল্প কেন হবে?
আমরা কেউই এখন বুঝতে পারছি না। রনি কোন ছাদের গল্প শোনাতে চায়। এক কলেজ ছাড়া বিদিশাকে নিয়ে আমি  আর কোন ছাদে গেছি, আমার তো মনে পড়ে না।
রনি বলল, মনে নেই? বলেই আমার দিকে তাকিয়ে চোখ মারছে। আমি তখন শুয়ে শুয়ে হাসছি। বিদিশা আমার দিকে তাকিয়ে বলল, তুমি হাসছো কেন? আবার কবে কোন ছাদে উঠেছো তুমি? আমি ছাড়া অন্য কোন মেয়ে ছিল নাকি তোমার সঙ্গে?
আমি সেই মূহূর্তে হাসবো না কাঁদবো। বুঝতে পারছি না। রনি একটু পরেই আর একজনের পোল খুলতে চলেছে। ব্যাপারটা যদি এখুনি ফাস করে দেয় রনি। শুভেন্দু খুব বিপদে পড়ে যাবে।
শুভেন্দু পেছন থেকে রনিকে চমকানো শুরু করেছে।- এই রনি। বলবি না বলছি। খবরদার। তাহলে কিন্তু খুব খারাপ হবে।
এমন ভাবে ওয়ার্নিং দিচ্ছিল। রনি বলতে গিয়েও থেমে গেল। শুক্লা ব্যাপারটাকে আঁচ করেছে। রনিকে বলল, কার কথা বলছিস তুই? শুভেন্দুর কথা? ও বুঝি কারুর সাথে লাইন মারছিল? শুভেন্দু কোন মেয়েকে নিয়ে ছাদে? তুই কি এটাই বোঝাতে চাইছিস। কিন্তু ও তো ব্রহ্মচারী। মুনি ঋষিরা যেমন ভাবে তপস্যা করে। শুভেন্দুও তাই। কে ওর ধ্যান ভাঙাতে গেল। তাও আবার ছাদে?
শুভেন্দু শেষবারের মতন ধমক লাগালো। এই রনি ভালো হবে না বলে দিচ্ছি।
রনি বলতে গিয়েও শেষ মূহূর্তে চেপে গেল। দুটো কান ধরে বলল, না, আমার বস আমাকে মানা করে দিয়েছে। সুতরাং আমি আর বলব না। এই তোরা কিছু শুনিস নি। ওসব ছাদের গল্প হল বানানো গল্প।
শেষ মূহূর্তে রহস্যটা রহস্যই রয়ে গেল। শুভেন্দুর ধ্যানভাঙার গল্প আর শোনা হল না।
 শুক্লা একটু আপসেট হয়ে পড়েছে। রনিকে ধমক দিয়ে বলল, এই তোরা দুই মক্কেল। তোদের পীড়িত এবার আমি বার করছি। বল শীগগীর। না হলে কিন্তু ভাল হবে না বলে দিচ্ছি। ব্যাটা শুভেন্দু সবাইকে গুল মেরে বেড়ায়, প্রেম নিয়ে উপদেশ দিয়ে বেড়ায়, ওর গুলবাজী এবার আমি বার করছি। বলেই শুভেন্দুর দিকে তাকালো শুক্লা। -আজ তোমার মজা আমি বার করছি। রনির পেট দিয়ে কথাটা বার করি। তারপর দেখ তোর আমি কি করি?

শুভেন্দু বলল, তুই আমার কিছুই করতে পারবি না। রনি যতক্ষণ আমার কাছ থেকে গ্রীন সিগন্যাল না পাবে, ও কিছুই বলবে না।

শুক্লা রনিকে বলল, তোকে ঘুষ দেবে বলেছে শুভেন্দু? কত টাকা দেবে? বল আমিও দিচ্ছি। বলেই নিজের ভ্যানিটি ব্যাগটা খুলে ফেললো। ভেতরে কড়কড় করছে পাঁচশটাকার একগাদা নোট। রনি মুখ বাড়িয়ে উঁকি মেরে শুক্লার ব্যাগের দিকে দেখছে।

-উরিব্বাস। কত নোট রে। আমি তো এত টাকা একসাথে চোখেই দেখিনি।

শুক্লা বলল, এতে পাঁচহাজার আছে। বল। তাহলে পুরোটাই তোকে দিয়ে দেবো। শুভেন্দু নিশ্চই এর থেকে তোকে বেশি দেবে না।’

রনি বলল, টাকাটা আগে দে। তারপর বলছি।

শুক্লাও নাছোড়বান্দা। রনিকে বলল, ওটি হবে না। খুব চালাক না তুমি ? আগে বলো। তারপরে পাবে।’

রনি এদিক ওদিক সবার দিকেই একবার করে তাকাচ্ছে। আর মাথা চুলকোচ্ছে। তারপর দাঁত মুখ খিচিয়ে বলল, যাক শালা, বলেই দিই। তারপর যা হয় দেখা যাবে।’

আমরা সবাই অবাক হয়ে তাকিয়ে আছি রনির দিকে। রনি একবার শুধু তাকালো শুভেন্দুর দিকে। ওকে বলল, ডোন্ট মাইন্ড ইয়ার। তাহলে বলেই দিচ্ছি। আর তুইও বা কতদিন চেপে রাখবি। একদিন না একদিন তো ব্যাপারটা ঠিকই জানাজানি হবে।’

আমি লক্ষ্য করলাম, শুভেন্দু পালাবার পথ খুঁজে পাচ্ছে না। রনি সেই মাথা চুলকোতে চুলকোতেই বলল, আসলে আমার এই শ্যালক বাবু না। একটি মেয়ের প্রেমে পড়ে গেছে। আমি তার কথাই বলতে যাচ্ছিলাম। বলেই আরো বেশি করে মাথা চুলকোতে শুরু করল রনি।

আমি, শুক্লা, আর বিদিশা আমরা তিনজনে প্রায় একসঙ্গেই বলে উঠলাম। শুভেন্দু? প্রেম? বলিস কি?

রনি মাথা চুলকোতে চুলকোতে বলল, হ্যাঁ শুভেন্দুর সাথে সেই মেয়েটার ছাদে প্রেম। ওটাই না বলতে যাচ্ছিলাম।
[+] 3 users Like Lekhak is back's post
Like Reply
#92

হাটে হাঁড়ি ভেঙে দিতে চলেছে রনি, এটা মাধুরীও বুঝতে পারেনি। শুভেন্দুর প্রেমের গল্প রনি জানে অথচ মাধুরী জানে না এটাই কেমন আশ্চর্য্যের বিষয়। আজ অবধি আমাকেও কোন কথা শুভেন্দু লুকোয়নি, অথচ লুকিয়ে চুরিয়ে প্রেম করেছে শুভেন্দু, আমার ওর উপরে খুব রাগ হচ্ছিল। মনে হল এই শুভেন্দুই না বলেছিল, প্রেম করে তোর মত পস্তাতে আমি আর চাই না। ছাদের উপর কোন মেয়েকে নিয়ে ফস্টি নস্টি করেছে, এটা আমিই জানি না। এ কিরকম হল?
শুভেন্দু দেখি আমার দিকে তাকিয়ে বলছে, ‘রাগ কোরো না আমার মজনুবাবু। তোমার মত লায়লা আমি এখনও খুঁজে পাইনি। ও রনি শুক্লার কাছ থেকে টাকা হাতাবে বলে এসব গাল গল্প শোনাচ্ছে।
মাধুরী শুভেন্দুর দিতে তাকিয়ে অবাক হয়ে বলল, ছোড়দা শেষ পর্যন্ত তুই?
শুভেন্দু এক ধ্যাতানি দিল মাধুরীকে। ‘ কি শেষ পর্যন্ত? কি আবোল তাবোল বলছিস? রনি যেটা জানে, সেটা তুই জানিস না। সেটাকি আবার হয় না কি? তাহলে তোকেও আমি ছাদের গল্প বলতাম। ও দেখছিস না কেমন মুচকি মুচকি হাসছে। ব্যাটা এক নম্বর গুলবাজ। বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে রনির মতন কেউ পারবে না। ও আসলে শুক্লার ব্যাগ থেকে টাকাটা হাতাতে চায়।’
আমার শোলে সিনেমায় ধর্মেন্দ্রর ডাইলগটা মনে পড়ে যাচ্ছিল। জয় অমিতাভকে শুনিয়ে শুনিয়ে বীরু ধর্মেন্দ্র বলছে, এক গলতী আপনে কি ঠাকুর সাব। আপনে তিজোরি খুলকে ইন দো চোর বদমাশকো দিখাদি।
রনি যেন আমার মনের কথাটা বুঝতে পারল। মাথা চুলকে আবার বলল, কি মুশকিল। টাকা হাতাবো মানে? আমি কি চোর না বদমাশ?’
শুক্লা এবার ধমক লাগালো শুভেন্দুকে। বলল, ‘তুই আর কথা বলিস না। যেন তুমি কতো সত্যি কথা বলো আবার? পদে পদে মিথ্যে কথা। তোকে বিশ্বাস করা খুবই কঠিন।’
শুভেন্দু মুখ ভার করে বলল, ‘তুই একথা বলতে পারলি শুক্লা?’
আমি দেখলাম বেগতিক। ঝগড়াঝাটির সৃষ্টি হয়ে যাচ্ছে। শুয়ে শুয়েই বললাম, ‘এই এই। তোরা কিসব শুরু করলি বলতো? এক কাজ কর। ব্যাপারটা যদি সত্যি হয়। তাহলে শুভেন্দুকেই ওর প্রেমের কাহিনী শোনাতে দে। আমরা সবাই শুনি, ও নিজের মুখেই বলুক। আর ব্যাপারটা যদি মিথ্যে হয়, তাহলে রনি তুই চেপে যা। খামোকা শুক্লার টাকাটার প্রতি লোভ দেখাস না।’
বিদিশাও আমার দেখাদেখি শুক্লাকে বলল, হ্যাঁ হ্যাঁ। গুলপট্টি দিয়ে ব্যাগ খালি করে দেবে তোর। তার চেয়ে ও যা বলছে শুভেন্দু ওটাই করুক। নিজের মুখে বললে প্রমান হয়ে যাবে প্রেম ঘটিত ব্যাপার, সত্যি না মিথ্যে কিনা।’
শুভেন্দু এবার সবাইকে অবাক করে দিয়ে বলল, ‘ আচ্ছা ছাদে যদি কোন মেয়েকে নিয়ে আমি বসেও থাকি। তারমানেই কি প্রমান হয়ে গেল, যে আমি প্রেম করি? তোরা সবাই এতদিন ধরে নিজেরা প্রেম করলি। আর প্রেম কাকে বলে সেটা তোদের এখনও শেখাতে হবে?
শুক্লা এবার চোখ বড় বড় করে বলল, তারমানে শুভেন্দু, সত্যি সত্যিই তুই? রনিতো তাহলে ঠিকই বলেছে।’
ভালোমানুষির মতন শুক্লার দিকে দু’হাত বাড়িয়ে রনি বলল, ‘ দে তাহলে টাকাটা এবার দে। তাহলে প্রমান হল তো আমি সত্যি বলছি কিনা? চল তোরা সবাই মিলে চল। শুক্লার টাকাটা দিয়ে আমরা আজ পার্কস্ট্রীটে একটু এনজয় করে আসি।’
শুক্লা বলল, ‘রোসো বাবা রোসো। মাধুরী সামনে আছে তাই তোকে কিছু বলছি না। তোমরা এই দুই বন্ধু। দুজনেই খুব সেয়ানা। তাই না? তোমরা অন্যকে বোকা বানাতে খুব সহজেই পারো। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছ। শালা জামাইবাবু বলে কথা। আমি অত সহজে বোকা বনছি না। আগে ওর ছাদের ইতিহাসটা ভাল করে শুনি। তারপরে আমি সিদ্ধান্ত নেব।
রনি মাথা চুলকে বলল, ‘ যা চলে। কি দিনকাল পড়েছে। ভালমানুষদের আর কদর নেই এই দুনিয়াতে। সত্যি কথা বলতে গিয়ে হোচট খেলাম। ঠিক আছে। বানিয়ে বানিয়ে শুভেন্দুই তাহলে মিথ্যে কথাগুলো বলুক।’
 আমি শুয়ে শুয়ে বেশ ভালমতনই বুঝতে পারছি শালা জামাইবাবুতে দুজনে মিলে ভালই খেলা শুরু করেছে শুক্লার সঙ্গে। কে যে সত্যি বলছে আর কে যে মিথ্যে বলছে। আমার পক্ষেও বোঝা বড় মুশকিল হয়ে যাচ্ছে। প্রেম ঘটিত ব্যাপার, সত্যি যদি শুভেন্দুর জীবনে কিছু হয়ে থাকে। কতদিন আর চেপে রাখবে? আজই এর রহস্য উন্মোচন হোক।
শুক্লার প্রতি একটু দরদ দেখিয়ে শুভেন্দু বলল, ‘ না না টাকাটা তুই রেখে দে। ও তো রনি এমনি ফাজলামী মারছে। আমার প্রেম নিয়ে যখন তোদের এত কৌতূহল। তখন আমিই সত্যি কথাটা তোদের বলছি। তবে তোরা কেউ কান্নাকাটি করবি না। আর হাসাহাসিও করবি না। এ গল্পের মধ্যে কোন ট্রাজেডি নেই, ইমোশন নেই। কোন ড্রামাও নেই। নিছকই একটা টাইম পাশের গল্প। আমার কাছে এটার তেমন গুরুত্ব ছিল না। তাই তোদের কোনদিন বলিনি। হয়তো দেবও রনির কথা শুনে একটু অবাক হয়েছে। আমি যে কবে আবার ওর মতন মজনু হলাম সেটা তো দেবেরও এতদিন জানা ছিল না। আজ তোদের ছাদের গল্প আমিই শোনাচ্ছি।’
দারুন একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। সবাইকে দেখলাম একটু নড়েচড়ে বসল। বিশেষত মেয়েরা। শুক্লা বিদিশা আর মাধুরী। তিনজনেরই চোখ তখন শুভেন্দু দিকে।
শুভেন্দু শুরু করল এইভাবে, ‘মেয়েটা খুব ভাল ছিল রে। একেবারে সরল সাধাসিধে নিষ্পাপ মেয়ে। এই তোদের মত এত অসভ্য নয়।’
শুক্লা রেগে গিয়ে বলল, ‘এই দেখেছিস দেখেছিস। কেমন বদমাইশ শুভেন্দুটা। প্রথমেই আমাদেরকে ঠেস মেরে শুরু করেছে।’
বিদিশা বলল, ‘আচ্ছা আচ্ছা তোর প্রেমিকা আমাদের থেকেও ভাল। তারপর?’
শুভেন্দু বলল, আসলে আমি ভেবেছিলাম। আমার সাথে ওর খুব পটবে। কারণ আমিও তো খুব ভাল ছেলে। তাই না?’
শুক্লা বলল, ‘জানি জানি। তুই খুব ভাল ছেলে। তারপর?’
শুভেন্দু বলল, ‘এবার একটু মুখশ্রী আর চেহারার বর্ণনাটায় আসি। আমার দেখা শ্রেষ্ঠ সুন্দরী যদি বিদিশা হয়। তাহলে ওকে আমি তারপরেই বসাব। কারণ মেয়েটার মধ্যে যে রূপ ছিল,খুব কম মেয়ের মধ্যেই সেটা আমি দেখেছি। একবারে মার্জিত আর সুশ্রী চেহারা। আলগা কোন চটক নেই। এত গভীরতা আমি খুব কমই দেখেছি।’
মনে হল শুক্লা যেন একটু বোর হচ্ছে। বলতে না বলতেই শুভেন্দুকে ও বলে বসল। তার এই রূপের বর্ননাটা কতক্ষণ চলবে? ছাদের গল্পে কখন আসবি?
আমি বললাম, বলতে দে না ওকে। ভালই তো লাগছে শুনতে। আহা মেয়েটাকে যদি একবার দেখতে পেতাম?
আমিও একটু কথা বলতাম। রূপের বর্ণনা আমি আমার লেখা লেখির মধ্যে ছড়িয়ে দিতাম। শুভেন্দুর প্রেম কাহিনীকে উপন্যাসের রূপ দিতাম আমি।
বিদিশা এবার ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। শুভেন্দু বলল, শোন বৎস। এটা কোন অমর প্রেম কথা নয়। নিছকই একটা ছাদের গল্প। ছাদের গল্প দিয়ে কখনও উপন্যাস হয় না।
আমি চুপ করে গেলাম। বিদিশা একটু হেসে বলল, আহা কত সখ? আফশোস হচ্ছে বুঝি?
আমি বললাম, যাঃ পাগল। সবাই কি আর তোমার মত নাকি?
রনি বলল, যা চলে। এরা যে দেখি আবার নিজেদের প্রেম নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আরে তোরা শুভেন্দুর প্রেম কাহিনীটাও একটু শোন।
আমি আর বিদিশা দুজনেই আবার শুভেন্দুর কথার দিকে মনোযোগ দিলাম।
[+] 2 users Like Lekhak is back's post
Like Reply
#93

পনেরো
ছাদের গল্প শুরু করার আগে শুভেন্দু বলল, ‘যাহা বলিব সত্য বলিব। সত্য ছাড়া মিথ্যা বলিব না।’
আমি ওর কথা শুনে হেসে ফেললাম। মনে মনে বললাম, এই শুরু হল তোর ড্রামা। আজ যদি বানিয়ে বানিয়ে এখানে কিছু বলিস, তোকে কেউ আস্ত রাখবে না।
শুক্লাও হাতটা তুলে শুভেন্দুর দিকে চড় দেখিয়ে বলল, প্যাঁদানি খাবে বুঝলে? আমাদের বোকা বানাবার চেষ্টা কোরো না।’
দেখি সঙ্গে সঙ্গে উপরের দিকে মুখটা করেছে শুভেন্দু। যেন ভগবানকে স্মরণ করছে। একবার মুখ দিয়ে উচ্চারণ করল একটা নাম। ‘শিখা’। আজ যদি শিখা তুমি এখানে থাকতে? এরা আমাকে এভাবে ছোট করতে পারতো না।’
আমি ওকে বললাম, মেয়েটার নাম শিখা নাকি? বাহ্ নামটা তো দারুন সুন্দর। তা তুই ওপরের দিকে তাকিয়ে শিখাকে স্মরণ করছিস। শিখা এখন কোথায়?
শুভেন্দুর দেখলাম মুখটা গম্ভীর। সবার দিকে একবার করে তাকিয়ে মুখটা করুন মত করে বলল, ‘আমাকে ওপর থেকে শিখা আশীর্ব্বাদ করছে। ও জানে আজ আমি বিপদে পড়েছি। এই বিপদ থেকে যাতে রক্ষা পাই তার জন্যই এই আশীর্ব্বাদ।’
কথাটা শুনে রনি দেখলাম ফিক ফিক করে হাসছে। শুক্লা রেগে গিয়ে বলল, একটা মেয়েছেলেকে নিয়ে ইয়ার্ক্কী হচ্ছে? ফাজলামোর আর জায়গা পাও না। না? ও তোমাকে ওপর থেকে আশীর্ব্বাদ করবে? কোথায় আছে সেই মেয়ে?
আমি হাসতে লাগলাম শুভেন্দুর কথা শুনে। বললাম, ‘জ্বলজ্যান্ত মেয়েটাকে তুই উপরে পাঠিয়ে দিলি? শুভেন্দু সত্যি তুই পারিস।’
মাধুরীও রেগে গেছে শুভেন্দুর ওপর। দাদাকে বলল, ‘ছোড়দা তুই না সত্যি পারিস।’
বিদিশাও অবাক হয়ে চেয়ে রয়েছে শুভেন্দুর দিকে। মাধুরী বিদিশাকে বলল, ’দেখো ছোড়দার রকমটা। শুরুটাই করল একটা মিথ্যা কথা দিয়ে। এবার বাকীটা আমরা কি করে বিশ্বাস করব?’
রাগের চোটে চোখমুখ লাল হয়ে গেছে শুক্লার। রনিকে বলল, এই রনি বলতো তুই। তোর পেয়ারের শালাবাবু সত্যি বলছে না মিথ্যে বলছে। আজ কিন্তু শুভেন্দুকে আমরা সবাই মিলে ধোলাই করব।’
বেশ কিছুক্ষণ চুপ করে জবুথবু হয়ে দাঁড়িয়ে থাকার পর শুভেন্দু এতক্ষণে মুখ খুলল। সবাইকে বলল, ‘আহা কি মুশকিল। তোরা না চটপট জিনিষটা ধরতে বড় ভুল করিস। সবকিছু পাখী পড়ানোর মতন অত বোঝানো যায় না। আমি ওপর থেকে শিখার আশীর্ব্বাদের কথা বলেছি। তারমানে কি শিখা মারা গেছে? প্রদীপের শিখা কি অত সহজে নিভে যায়? এখনও জ্বলজ্বল করে জ্বলছে। শিখা তো জীবিতই। এখনও ওর বাড়ীর সামনে দিয়ে যখন যাই। শিখা মাঝে মাঝে বারান্দা নয়তো ছাদে দাঁড়িয়ে থাকে। আমাকে দেখতে পেলে হাত নাড়ে। মুচকি হাসে। আমিও ওর দিকে হাত নেড়ে তারপরে চলে যাই। তাই বললাম, শিখা ওপর থেকে আমাকে দাঁড়িয়ে আশীর্ব্বাদ করছে।’
 ব্যাপারটা দারুন ইন্টারেস্টিং। আমার মনে হল একটু বিদিশার কথার অবাধ্য হয়ে যদি বিছানার ওপরে উঠে বসতে পারতাম? ব্যাটাচ্ছেলে এখনও ওর বাড়ীর সামনে দিয়ে পাস করে বলছে। তারমানে প্রেম এখনও চলছে। ছাদের প্রেমটা হয়তো তার সূত্রপাত।

আমি আবার উঠে বসবার চেষ্টা করছি। বিদিশা চিৎকার করে উঠল। এই, এই, এই? কি করছ তুমি? উঠে বসবে নাকি তুমি?

কথা না শুনে আমি আবার জোর করেই উঠে বসলাম। বিদিশাকে বললাম, ‘তুমি এসেছো। শুভেন্দু ওর প্রেমের গল্প শুরু করেছে। আমার শরীর এমনিই ভালো হয়ে গেছে। এমন ইন্টারেস্টিং গল্প। আমার শুয়ে শুয়ে শুনতে ভাল লাগছে না।’

রনি একটা সিগারেট আমার দিকে বাড়িয়ে বলল, খাবি নাকি একটা। সুখটান দিতে দিতে শোন। আমেজ এসে যাবে।

মাধুরী এক বকা দিল রনিকে। কি করছ কি তুমি? পাশের ঘরে মাসীমা রয়েছে না? দেবদার শরীর খারাপ। আর তুমি সিগারেট অফার করছ? পাশে যে বউটা বসে রয়েছে তার পারমিশন নিয়েছ?

রনি জিভ বার করে খেঁকিয়ে উঠে বলল, আহা। আমি যেন কত তোমার পারমিশন নিই?

মাধুরী বলল, দেবদাকে দেখে শেখো। জীবনে অনেক পুণ্যিলাভ করবে। দেখো তো দেবদা বিদিশাকে কত ভালবাসে। আর তুমি আমাকে তার সিকিভাগও-

শুক্লা বলল, ‘এই তোরা ঝগড়াঝাটি পরে করিস। আগে শুভেন্দু কি বলছে। সেটা শুনতে দে।

আমাদের সকলের চোখ গিয়ে এবার পড়ল শুভেন্দুর দিকে। শিখা তার প্রদীপ জ্বালিয়ে শুভেন্দুকে কিভাবে বরণ করে নিল। আমরা শোনার জন্য প্রস্তুত।

 

রনি একটু পেছন দিকটায় চলে গেছে। আমার ঘরের লাগোয়া বারান্দার দরজাটার ঠিক পাশে। একটা সিগারেট ধরিয়ে আমাকে বলল, ‘মাসীমা ঘরে ঢুকলে আমাকে একটু ইশারা করিস। সিগারেটটা নিভিয়ে দেব।’

আমি বললাম, ‘খা না তুই। মা এখন ঘরে আসবে না।’

শুভেন্দু রনির ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছে। শিখার নামটা আরো একবার উচ্চারণ করে শুভেন্দু শুরু করল, ‘আসলে আমার কপালে ছিল না তাই। বুঝলি তোরা? না হলে?’

আমি বললাম, কি কপালে ছিল না?

শুভেন্দু বলল, এই শিখা আর আমার অমর প্রেমের ইতিহাস তৈরী হওয়ার ব্যাপারটা।

শুক্লাকে দেখলাম এবার চেয়ার ছেড়ে লাফিয়ে উঠেছে। প্রায়ই শুভেন্দুর গলা টিপতে যায়। শুভেন্দু বাঁধা দিয়ে শুক্লাকে বলল, আরে করিস কি? করিস কি? আমার প্রেমিকা জানতে পারলে কষ্ট পাবে। ভালো লোকটাকে এভাবে গলা টিপে মেরে ফেলতে চাইছিস? আমার ভাবী বউটার তাহলে কি দশা হবে বলতো?’

শুক্লাকে দেখলাম এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা ছুঁড়ছে বাচ্চাদের মতন। আমাকে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল, ‘এই দেব। বল না তুই শুভেন্দুকে। আসল কথাটা বলছে না। তখন থেকে ভনিতা করে যাচ্ছে। দেখ, তখন থেকে কি শুরু করেছে? একবার বলছে প্রেম হয়েছিল ক্ষণিকের জন্য। আবার বলছে ও নাকি শিখার বাড়ীর সামনে দিয়ে যায়। হাত নাড়ে। আবার বলছে কপালে ছিল না। এভাবে বললে মাথা গুলিয়ে যাচ্ছে না?

রনি পেছন থেকে ফোড়ণ কেটে বলল, কনফিউজড্ কনফিউজড। সি ইজ ভেরী মাচ কনফিউজড্।

আমি শুক্লাকে শান্ত করে বললাম। তুই চুপ করে বোস। ও আসল কথা ঠিকই বলবে। আরে এটাই তো শুভেন্দুর স্টাইল।

 ব্যাচারা শুক্লা। বিদিশারও অবস্থা প্রায় তাই। মাঝখান থেকে ব্যাপারটাকে এনজয় করছে রনি। আমিও তাই। মাধুরী শুধু চুপ করে বসে আছে। কোন রিয়াকশন নেই। একটা লম্বা ঢেঁকুড় তুলে শুভেন্দু বলল, না তোদের আর টেনশনে রাখবো না। কে কখন আমার গলা টিপে দেবে। ঠিক নেই। তার থেকে সত্যি কথাটা বলেই দিচ্ছি।

বলেই শুক্লার দিকে তাকিয়ে শুভেন্দু বলল, ‘মেয়েটার সাথে আমার পনেরো দিন আগেই আলাপ হয়েছে। তালগোলে তোদের কাউকেই বলিনি। রনি শুধু জানে। আর বলার সুযোগটাই বা পেলাম কোথায়? তাছাড়া বিদিশার এতদিন পরে কামব্যাকটা আমার কাছে আরও অনেক বেশি ইম্পরট্যান্ট ছিল। এই কটা দিন আমি শুধু বিদিশা আর দেবকে নিয়েই ভেবেছি। সুযোগ আসলে তোদের শিখার কথাটাও বলতাম। ছাদের গল্প শোনাতাম। আজ আর না বলে তাই পারলাম না। এই রনিই দিল ব্যাপারটা সব ফাঁস করে।’

আমি বললাম, পনেরো দিন আগে যে মেয়ের সাথে তোর আলাপ। তার মানে তো প্রেমের ফুল ফুটেছে সবে। বাড়ীতে কি কেউ জানে?

শুভেন্দু বলল, কেউ জানে না। একমাত্র জানে শুধু রনি। মাধুরীকেও বলেনি। কারণ প্রেম শেষ পর্যন্ত টিকবে কি টিকবে না। আগে থেকে বলে কি লাভ?’

আমি একটু শান্তনা দিলাম শুভেন্দুকে। বললাম, কেন টিকবে না? আমার দৃঢ় বিশ্বাস শিখা খুব ভাল মেয়ে হবে। টিকিয়ে রাখতে পারলেই টিকবে। তাছাড়া এতদিন বাদে তুই ও প্রেমের কলি গাইতে শুরু করেছিস। প্রেম টিকবে না মানে?

শুভেন্দুকে দেখলাম ঘাড় ঘুরিয়ে শুক্লার দিকে তাকিয়ে রয়েছে। শুক্লাও ব্যাপারটাকে আঁচ করে ওকে বলল, বালাই ষাট। এতদিন পরে কাউকে মনে ধরেছে। অমন কথা মুখে আনতে আছে? আমি তো জীবনে একটা ভুল করেছিই। তাই বলে কি তুইও করবি নাকি? আমি জানি তুই অনেক বিচক্ষণ। এতদিন বাদে ভেবে চিন্তে যখন পা বাড়িয়েছিস। দেখে নিস এই শিখার সাথেই তোর বিয়ে হবে।’

শুভেন্দু বলল, বলছিস? তোর মুখে তাহলে ফুল চন্দন পড়ুক।

আমি একটু উতলা হয়ে বললাম, কিন্তু প্রেমটা কিভাবে শুরু হল সেটা তো বল। এখনও তো আসল কথাটাই বললি না।

শুভেন্দু বলল, ওই যে বললাম ছাদে প্রেম। রনিও যেটা বলল।

আমি বললাম, হ্যাঁ। কিন্তু সেটা কিভাবে?

 

বলতে বলতে মা এসে ঢুকেছে ঘরে। রনি আস্ত সিগারেটটা কোমরের পেছনে নিয়ে আড়াল করল। মা বলল, তোমাদের সবার জন্য পরোটা আর আলুরদম বানিয়েছি আমি। এ ঘরেই কি খাবে? তাহলে প্লেটে করে আমি নিয়ে আসছি।

সবাই অবাক হয়ে গেছে মায়ের কান্ড কারখানা দেখে। শুভেন্দু বলল, মাসীমা সেই আপনি কষ্ট করলেন?

মা বলল, তুমি শিখার কথা বলছিলে না একটু আগে? নিয়ে এলে না কেন মেয়েটাকে? তাহলে আমিও একটু দেখতাম।

ঘরের মধ্যে আমরা সবাই হতভম্ব। সব থেকে বেশী লজ্জ্বায় পড়ে গেছে শুভেন্দু। জিভ বার করে ছ্র্যা করে উঠে বলল, যাঃ। আপনিও জেনে গেলেন?

বিদিশা আর শুক্লা দুজনেই ফিক ফিক করে হাসছে। মজা পেয়েছে মাধুরীও। আমি হেসে বললাম, একসময় তুই বলতিস না। প্রেম হল জীবনে মিথ্যে। এর কোন মানে নেই।

শুভেন্দু বলল, হ্যাঁ। বলেছিলাম। তো?

আমি বললাম, মান্নাদের একটা গান খুব মনে পড়ছে জানিস তো? এক সময় আমি খুব গাইতাম।

শুভেন্দু বলল কি?

আমি দু কলি গেয়ে বললাম, এ দুনিয়ায় ভাই সবই হয় ভাই সবই হয়। সব সত্যি, সব সত্যি।

মা’ও হেসে বলল, শুভেন্দুর মত ছেলেও তাহলে প্রেমে পড়ল। ব্যাপারটা তাহলে সত্যিই সত্যি।

আমি বললাম, হ্যাঁ গো মা। একেবারে সত্যি। আর কদিন বাদেই ছেলে নতুন বউকে বিয়ে করে ঘরে তুলছে। সবাই উলু দেবে। শাঁখ বাজাবে। আর আজকের দিনে এই খুশীতেই তুমি সবাইকে পরোটা আলুরদম খাওয়াও। আমরা এই সুযোগ সবাই মিলে আনন্দটাকে আজ উপভোগ করি।

মা বলল, যাই তাহলে। খাবার ঘর থেকে প্লেট গুলো একে একে সব নিয়ে আসি।

বিদিশা বলল, ‘মা’ আমিও যাচ্ছি আপনার সাথে। আপনি একা কেন আনবেন? আমি যাই?

বলে মা’র পিছু নিল।

 

ক্রমশঃ-
 
[+] 4 users Like Lekhak is back's post
Like Reply
#94

(08-07-2021, 05:15 PM)ddey333 Wrote:  কত ছাদে যে কতকিছু ঘটতে থাকে ...
অনেক কিছু মনে পড়ে যাচ্ছে ... কবেকার সব কথা !!

লিখে ফেলো। আমি পড়ি।
Like Reply
#95

(08-07-2021, 06:52 PM)raja05 Wrote:  College life r katha.....anek bhalo chilo din gulo

শৈশব, কলেজ বা কলেজ লাইফ হল স্বর্ণ যুগ।
Like Reply
#96

(08-07-2021, 06:53 PM)raja05 Wrote:  bidisha ek dinei anek ta samle utheche mone hoche.....let's see dev ki bhabe situation samlabe

ক্রমশ প্রকাশ্য।
Like Reply
#97

(08-07-2021, 10:56 PM)raja05 Wrote:  Yes waiting

একটু পরেই আপডেট দেব। এবার একটু বড় আপডেট ই হবে।
Like Reply
#98

(08-07-2021, 11:42 PM)Lajuklata Wrote:  সব চরিত্রগুলোই খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।
তবে দেবের মায়ের চরিত্রটা এক্সেপশন। মনেহচ্ছে
যেন চোখের সামনে ঘটছে ঘটনাগুলো। অসাধারণ !!!

সেই চেষ্টাই করছি। চরিত্র জীবন্ত হয়ে উঠলেই তবে পাঠক একাত্ম হন।
Like Reply
#99

(09-07-2021, 12:24 AM)raja05 Wrote:  Bidisha r masima theke ma te chole asa ta besh bhalo laglo.....first e ektu dilemma te chilo

ধন্যবাদ আপনাকে।
Like Reply

ষোলো
কে বলবে আমি অসুস্থ? এক তো বহুদিন পরে বিদিশার প্রত্যাবর্তন। তার ওপর শুভেন্দু যেভাবে প্রেমের নতুন কাহিনী শোনাতে আরম্ভ করেছে, আমার মনে হচ্ছে প্রেম হল সব রোগের একমাত্র ওষুধ। যারা প্রেম করে তাদের শরীরে কোন রোগ ধরে না। এরই নাম প্রেম, এরই নাম প্রেম।
হঠাৎই আমাকে একটু উত্তেজিত করে শুভেন্দু বলল, কি রে দেব? তোকে তো দেখে মনে হচ্ছে বিছানা ছেড়ে তোর এবার দৌড়াতে ইচ্ছে করছে।  যাবি না কি একটা লং ড্রাইভে? বল তাহলে, গাড়ীটাকে নিয়ে এসে যাচ্ছি সকালে তোর বাড়ীতে।  বিদিশা তো আছেই। আর যাবার পথে শিখাকেও গাড়ীতে তুলে নেব। সামনের সীটে আমি আর শিখা। আর পেছনের সীটে তুই আর বিদিশা। ওফঃ-
-আহা। আমরা বুঝি বাদ? সব বাণের জলে ভেসে এসেছি। শুক্লা যেন হেই হেই করে উঠল।
রনিও মুখটা কাচুমুচু করে বলল, একিরে? তুই আমার কথাও ভাবলি না? এ কেমন শালা রে? শালা-
শুভেন্দুও দাঁত মুখ খেচিয়ে বলল, আচ্ছা মুশকিল তো। একটা গাড়ীর সীটে কজন ধরে? আমাকে বোঝা তো? তোরা না বড্ড না বুঝে কথা বলিস। আমাকে দেখছি, তাহলে একটা আস্তো বাস নিয়ে আসতে হয়।
মাধুরীও মুখ ভার করে চুপচাপ বসে আছে। স্বামীকে তাল দিয়ে ছোড়দাকে মাধুরীও একটু খোচা দিল। -হ্যাঁ হ্যাঁ। তাই যাও। প্রেমের ফুল ফুটতে শুরু করেছে না সবে। এখন কি আমাদের কথা মনে পড়বে সহজে?
বোনকে সান্তনা দেবার জন্য শুভেন্দু বলল, এই দেখো। দিলি তো সব মাটি করে?
আমি বললাম, না না। সবাই মিলেই আমরা যাব। সেরকমই একটা ব্যবস্থা করতে হবে। শুধু আমাকে পুরোপুরি সুস্থটা হতে দে।  তারপর দ্যাখ, ছোটখাটো একটা পিকনিকই হয়তো অ্যারেঞ্জ করে ফেলবো।
বলতে বলতে বিদিশা আলু পরোটা প্লেটে করে নিয়ে ঘরে ঢুকেছে। মা’ও হাতে দুটো প্লেট নিয়ে বিদিশার পেছনে।
বিদিশাই বলল, কোথায় যাবার প্ল্যান হচ্ছে তোমাদের?
আমি বললাম, ভাবছি একটা পিকনিক করব, সবাই মিলে। শুভেন্দু বলছে, শিখাকেও সঙ্গে আনবে। আমাদের সারাটা দিন দারুন এনজয় হবে।
বিদিশা বলল, বাহ্ তাহলে তো দারুন হবে।
শুভেন্দু বলল, সবাই মিলে গেলে প্রেম তো আর হবে না। তখন শুধু হুল্লোরবাজী হবে।
শুক্লা রেগে গিয়ে বলল, সেই ভাল। তুই আর দেবই বরং যা। জোড়ায় জোড়ায়। আমরা সাথে গেলে তোদের আবার প্রেম তো মাটি হয়ে যাবে। তাই না?
শুভেন্দু হেসে বলল, আহা। রাগ করিস না, রাগ করিস না। আমি তো এমিন মস্করা করছি।
আলুরদম আর পরোটা শুদ্ধু চারটে প্লেট মা আর বিদিশার হাতে। মাধুরী আর রনির দিকে প্লেটটা বাড়িয়ে দিল মা। আর বিদিশা দিল শুভেন্দু আর শুক্লাকে। আলু পরোটার ভোজ। শুভেন্দু পরোটা মুখে পুরে চেটেপুটে খেতে শুরু করেছে। মা’কে বলল, আহা মাসীমা, আপনার হাতের রান্না লা জবাব। কতদিন এমন পরোটা খাইনি।
শুক্লা বলল, ব্যাচারা দেব। আমরা সবাই মিলে খাচ্ছি। আর ও ব্যাচারা কিছুই খেতে পারছে না।
শুভেন্দু বিদিশাকে বলল, কি রে বিদিশা? তোরটা কোথায়?
মা বলল, আমি বিদিশারটা নিয়ে আসছি। আর তোমাদের কারুর পরোটা লাগলে আমায় বোলো।
শিখার বাকী অধ্যায়টা শোনবার জন্য আমি ভীষন ছটফট করছি। শুভেন্দুকে বললাম, এখনও কিন্তু ছাদের গল্পটা পুরোপুরি শোনা হয় নি।  পরোটা আলুরদম খেয়ে বাকীটা শেয়ার কর। উই আর ওয়েটিং।

শুভেন্দু বলল, ওই তো তারপরেই ভালোবাসা শুরু হল। নটেগাছটি মুড়োলো। আর আমার কথা ফুরোলো।

শুক্লা পরোটা খেতে খেতে বলল, ধ্যাত। আবার ফাজলামী। কিছুই তো শেয়ার করলি না। শুধু ফাজলামীই মেরে গেলি।

শুভেন্দু রসিকতা করে বলল, আচ্ছা সবকি তোদের ডিটেলস এ বলতে হবে নাকি? তাহলে তো অন্তরঙ্গ মূহূর্তগুলোও ডিটেলস এ বলতে হয়।  এই আমি শিখাকে একটু জড়িয়ে ধরলাম, শিখাও আমাকে। তারপর গালে একটা চুমু। ঠোঁটেও পরপর দুটো। শিখা কটা খেল, আমি কটা খেলাম। বলতে হবে নাকি?

শুক্লা বলল, হ্যাঁ। সবই তো বলবে। আমাদের কাছে কিছু গোপণ রাখবে না। জানো না আমরা রেগে গেলে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারি।

রনি বলল, বলে ফেল শুভেন্দু। নইলে শুক্লা তোকে আজ ছাড়বে না।

শুভেন্দুও রসিকতা জারি রেখে চলেছে। পরোটা আর আলুরদম খেতে খেতেই বলল, দাঁড়া আগে মাসীমার কাছ থেকে আরো দুটো চেয়ে নিয়ে আসি। খেতে যা দারুন লাগছে না। ফ্যানটাসটিক। তারপর শিখার সাথে আমার রাতে শোওয়ার গল্পটাও তোদের শেয়ার করব। বলেই ফিক ফিক করে হাসতে লাগল।

রনিও এবার হেসে ফেলেছে শুভেন্দুর কথা শুনে। শ্যালককে বলল, এই এই। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুই শিখার সাথে মোটেই এখনও শুসনি। খামোকা কেন গুল মারছিস? শুক্লা তাহলে আরো রেগে যাবে।

শুক্লা এবার চোখ বড় করে ফেলেছে। এক ধ্যাতানি দিয়ে শুভেন্দুকে বলল, সত্যি শুভেন্দু। সবকিছুরই একটা লিমিট আছে।  যা গুল মারা শুরু করেছিস না তুই। আমি আর কি বলব?

মাধুরীও টিপ্পনি কেটে বলল, দেখো আবার, সত্যি শিখা বলে কোন মেয়ে আদৌ আছে নাকি। ওটাও গুল হতে পারে। ছোড়দা সব পারে। দিনকে রাত আর রাতকে দিন।

নিজের বোনকে দাবিয়ে দিয়ে শুভেন্দু বলল, বলিস না ওভাবে বলিস না। শিখা জানতে পারলে দূঃখ পাবে। আমি তোর কথা ওকে কত বলেছিস জানিস? বলেছি আমরা চারভাই। কিন্তু আমাদের এই একটি মাত্রই আদরের বোন। বড় আদরের ছোটবোন। মাধুরী।

মাধুরী বলল, বল না তাহলে। তুই তো সব খুলে বলছিস না। ওই জন্য তো, তোর ওপর আমরা সবাই মিলে রেগে যাচ্ছি।

শুভেন্দু বলল, বলবো রে বাবা বলবো। সব তোদের খুলেই বলবো। তবে ওপেনলি তো সব কথা বলা যায় না। তাই একটু সেন্সর করে বলতে হবে।

আমি শুভেন্দুর কথা শুনে হেসেই অস্থির। শুক্লা এবার আমার দিকে তাকিয়ে বলল, একটু আগে কেমন ঢং করছিল শুভেন্দু। যাহা বলিব সত্য বলিব। এখন কি রকম করছে দেখেছিস তো? রনি নেহাত আজকে সব ফাঁস করে দিল। নইলে এটাও আমাদের জানা হত না।

মা বেশ কিছুক্ষণ পরে আবার পরোটা ভর্তি থালা নিয়ে ঢুকলো। সাথে বিদিশার জন্য একটা আলাদা প্লেট। সবাই বেশ তৃপ্তি করে খাচ্ছে। মা বলল, কে কটা নেবে বলো? এই ভাজতে ভাজতে আমার একটু দেরী হয়ে গেল।

আমি বললাম, দাও দাও। শুভেন্দুকে আরো দুটো পরোটা দাও। ও নইলে শিখার গল্পটা পুরোটা আমাদের কাছে শেয়ার করবে না।

শুভেন্দু বলল, না না। আমি এমনি বলব। আর এই পরোটা খাবার গল্পটাও শিখার কাছে গিয়ে বলতে হবে। ও শুনে দারুন খুশি হবে।
 খাওয়া দাওয়া এবারে শেষ। শুভেন্দুর প্রেম কাহিনী শোনবার জন্য সবাই তখন উদগ্রীব। শুভেন্দু এবার শুরু করল একমাত্র বক্তা হিসেবে। আমরা বাকীরা তখন শ্রোতা।  মা’কে কায়দা করে আমিই ভেতরের ঘরে পাঠিয়ে দিয়েছি। মা জানে এখন অনেক রসিকতাই হবে। মায়ের সামনে সবকথা তো আর অকপটে বলা যায় না। শুভেন্দু অনেক ফ্রী হয়ে বলতে পারবে। আরো এক প্রস্থ চা বানাবে বলে মা নিজেই চলে গেল।  শুভেন্দু শুরু করল এইভাবে। -দ্যাখ তোরা বিশ্বাস করই বা না কর। তবে আমার প্রেমটাকে অত খাটো করে দেখিস না। হতে পারে এটা অনেকদিনের প্রেম নয়। বিদিশা আর দেবের মতন। তবে আমার প্রেমের মধ্যে একটা বেশ রোমান্টিক রোমান্টিক ভাব আছে।  ঠিক যেমন বিদিশা আর দেবের বেলায় ঘটেছিল। চিরকাল তো ওই লোকটাই প্রেমের অমৃতবানী আমাদের শুনিয়ে এসেছে। আমি ছিলাম উল্টো পথের যাত্রী। তোরা যেদিক দিয়ে এতদিন হেঁটেছিস, আমি হেঁটেছি উল্টো পথে।  কিন্তু কেন জানিনা, এই শিখাই আমাকে সঠিক রাস্তাটা চেনালো। সেই হিন্দীতে একটা কথা আছে না। ‘তুমকো ভটকনে নেহী দুঙ্গা মেরী জান। ম্যায় আ গ্যায়ী হু না। তুমহারা জান। শিখা।’

শুক্লা শুনে বলল, বাহ বা বাহ বা। তারপর?

শুভেন্দু বলল, শিখা মানে কি? হিন্দীতে এর মানে হল রোশনী। আর শিখাকে নিয়ে আমার শায়েরীটা হল, ভটক রাহা থা অন্ধরোমে এক রোশনীকে লেকর।

কাহাসে শিখা নাম কি এক চাঁদ নিকাল আয়া চাঁদনী লেকর।

শুক্লা আবার বলল, বাহ বা, বাহ বা। ক্যায়া বাত। তারপর?

আমিও হেসে বললাম, বারে শুভেন্দু। তুই তো আসর একেবারে গরম করে দিলি।

শুভেন্দু বলল, দাঁড়া দাঁড়া। আমাকে বাঁধা দিস না। তাহলে সুর তাল সব কেটে যাবে।  অনেকদিন পরে আমিও সত্যি কথাটা বলছি তো। তাই বেশ একসাইটমেন্ট ফীল হচ্ছে।

আমি হাসছি ওর কথা শুনে। শুভেন্দু বলতে থাকলো, শিখাকে কিন্তু কলকাতায় আমি প্রথম দেখিনি। ওর সাথে আমার প্রথম দেখা পুরীতে। তারপর কোনারক মন্দিরের সামনে হাতে হাত ধরে অনেকটা পথ চলা। প্রেম সেখানেই শুরু। বাড়ীর ছাদের গল্পটা তো অনেক পরে। যেটা রনি জানে। পুরী আর কোনারকের গল্পটা রনিও জানে না।

আমি অতি আগ্রহ নিয়ে বললাম, বল বল। শুনি।

শুভেন্দু বলতে থাকল, অনেক মেয়েই আছে তোতা পাখীর মত শুধু বকবক করে অবান্তর কথা বলে যেতে পারে। কিন্তু বলার ভঙ্গীমাটা যদি সুন্দর আর বুদ্ধিদীপ্ত হয়, তাহলে পুরুষ মানুষের চোখকে তা মুগ্ধ করে তোলে। আমি অবাক। অচেনা একটা লোকের সাথে কি করে এত সহজ হয়ে যেতে পারল মেয়েটি? ও যেন সত্যি সুন্দর। পুরীতে যে হোটেলটায় উঠেছিলাম, বাবা মা’কে সঙ্গে করে ও পুরীতে সেই হোটেলটাতেই উঠেছিল। হোটেলের বারান্দায় দাঁড়িয় দাঁড়িয়ে ওর অপরূপ সৌন্দর্য শোভা দেখছি। সত্যি কথা বলতে কি বিদিশার পর এত সুন্দর মুখশ্রী আমিও জীবনে প্রথমবার দেখছি।

আমি বললাম তারপর?              
[+] 3 users Like Lekhak is back's post
Like Reply




Users browsing this thread: