Thread Rating:
  • 27 Vote(s) - 3.26 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance জীবন যে রকম ( সম্পূর্ণ ধারাবাহিক উপন্যাস) By LekhakCompleted

Showing only the posts of Lekhak is back: 191 of 320 posts. Show all posts
#41

মনে মনে বললাম, কিন্তু তুই তো আমার বাড়ীতে কাল অন্যকথাই-
শুক্লা বলল, ‘বিদিশা ভীষন ভালো মেয়ে। হয়তো পরিস্থিতির চাপেই ওকে বিয়েটা তখন মেনে নিতে হয়েছিল। আমাকে ও সবই বলেছে। তোর ভালবাসার দামও সেভাবে ও দিতে পারেনি।  কিন্তু সবাই তো ভুলের প্রায়শ্চিত্ত করতে চায়। এতদিন বাদে যখন তোর কাছেই আবার ফিরে এসেছে। সেই সুযোগ কি তুই ওকে দিবি না, বল?’
মনে মনে বললাম, সুযোগ তো আমি দিতে চাই। কিন্তু বিদিশা নিজেই তো-
কালকের বিদিশার শেষ কথাটা শুক্লাকে বলতে গিয়েও আমি বলতে পারলাম না।  শুক্লা বলল, ‘আমি জানি দেব, তোর মনের ভেতরে এখন যে ঝড়টা বইছে। বিদিশার সাথে যতক্ষণ না তোর দেখা হবে এই ঝড় থামবে না। তুই বিদিশাকে একটা ফোন কর। ওকে তোর বাড়ীতে ডেকে নে। নয় তুই ওর কাছে চলে যা।’
মুখটা নিচু করে ঘাড় নেড়ে আমাকে আস্বস্ত করল শুক্লা। বলল, আমি বলছি, সব ঠিক হয়ে যাবে। বিদিশা তোর কাছেই আবার ফিরে আসবে। আমার মন তাই বলছে।’
মনে মনে বললাম, তাই যেন সত্যি হয়। শুক্লার কথাটাই মিলে যাক। ভগবান যেন পুরোপুরি বিদিশাকে আমার কাছে পাঠিয়ে দেন।
আরও আধঘন্টা শুক্লার সাথে নানা গল্প করে যখন ওর বাড়ী থেকে বেরুলাম, মনে হল, এতদিন ধরে যাকে শুধু বন্ধু হিসেবেই দেখেছি, সেই শুক্লা আমার কাছে নিজের স্বার্থ ভুলে গিয়ে সত্যিকারের বন্ধু হিসেবেই নিজেকে আবার প্রমান করল। ঠিক এই মূহূর্তে যে নিজের ভালটা না ভেবে আমার ভাল ছাড়া জীবনে আর কিছু চায় না।
 
বাড়ীতে ফিরছি, ট্যাক্সি চড়ে। আবার সেই চিন্তাটা আমার মনকে ভীষন আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরল। এবার মনে হল, না, শুক্লা যতই বন্ধুত্বের কথা বলুক। ও যেন ইচ্ছে করেই আমার প্রতি ওর দূর্বলতা আর ভালবাসাটাকে আত্মগোপণ করে নিল। প্রেমের উদ্ভব ঘটাতে গিয়েও ঘটাতে পারল না।  এর জন্য দায়ী শুধু আমিই। কারণ আমার মন তো সবসময়ই আচ্ছন্ন হয়ে আছে সেই একই বিদিশার চিন্তায়। জানি না বিদিশার জন্য আমাকে আরো কতদিন প্রতীক্ষা করতে হবে। আমি বোধহয় সেই পুরুষ, যাকে কোন নারী ইচ্ছে করলেও ভালবাসতে পারবে না। যেখানে প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে আর এক নারী। সে শুধু বিদিশাই আর বিদিশাই। সে আর কেউ নয়।
 
ঠিক তখন বাজে রাত্রি দশটা। ভাবছি, শুভেন্দুকে একটা ফোন করি। কি হালচাল একটু জিজ্ঞাসা করি। আজকে যে শুক্লার বাড়ীতে গিয়েছিলাম, সেটাও ওকে বলি। শুক্লা আমাকে কি বলেছে, কি কথা হয়েছে, সেটাও ওকে খোলসা করি। তারপরেই ভাবলাম, শুক্লাকে ছোট করে আর কি লাভ? ব্যাচারা যদি কোনদিন জানতে পারে কষ্ট পাবে। শুভেন্দুর মুখ পাতলা। শুক্লাকে বলেও দিতে পারে কথাটা। বিদিশার জন্য যদি স্যাকরিফাইশ করেও থাকে শুক্লা। সেটার আর কোন দাম থাকবে না কারুর কাছে।
তবুও শুভেন্দুকে ফোনটা করলাম। ইচ্ছে হল বিদিশার কথা তুলেই শুভেন্দুর সাথে একটু গল্প করি। কাল মাধুরী আর রনি এসেছিল। ওরা এখনো আছে না চলে গেছে, সেটাও শুভেন্দুর কাছ থেকে জানি। ফোন করলেই শুভেন্দু প্রথমেই আমাকে বিদিশার কথা জিজ্ঞাসা করবে, আজ সারাদিনে বিদিশার কোন খবর এসেছে কিনা সেটাও আমার কাছ থেকে জানতে চাইবে। বিদিশার জন্য আমি যাতে বেশী চিন্তিত হয়ে না পড়ি, সেটাও আমাকে বোঝাতে চাইবে। আমার মনকে শক্ত করতে বলবে শুভেন্দু। হাল যাতে না ছাড়ি, সে আশ্বাসও দেবে হয়তো আমাকে।
 ওর মোবাইলের নম্বরটা এনগেজ হচ্ছিল। আমি জানি শুভেন্দুর কাছে দুটো মোবাইল। একটা নম্বরে না পেয়ে যথারীতি আর একটা নম্বরে ওকে ঠিক পেয়ে গেলাম। অন্য নম্বরটায় ঠিক দুটো রিং হবার পরই ফোনটা ধরল শুভেন্দু। আমাকে বলল, দেব, ‘তোকে আমি কল ব্যাক করছি। যাস্ট পাঁচ মিনিট।’
মনে হল, ও বোধহয় কারুর সাথে ফোনেই কথা বলছে এতক্ষণ ধরে। অন্য ফোনটা এনগেজ পাচ্ছিলাম, এই কারনেই।  ফোনটা কেটে দিতে গিয়েও আমি কাটতে পারলাম না। পরিষ্কার শুনতে পেলাম, শুভেন্দু কাকে যেন বলছে, তুই কি সত্যি কথাটা বলতে ভয় পাস? এরকম কেন করছিস তুই? দেব কি তোর অসুবিধার কথাটা বুঝবে না? ওকে সব খুলে বল। ওই তো সিদ্ধান্ত নেবে এখানে। দেবের উপরেই সব কিছু নির্ভর করছে।’
আমি দেখলাম শুভেন্দুও ভুলে লাইনটা কাটেনি। আর আমার ব্যাপারেই কারুর সাথে কথা বলছে। যা বলছে আমি পরিষ্কার শুনতে পাচ্ছি।
শুভেন্দু বলল, ‘কি হল, চুপ করে গেলি কেন তুই? কিছু তো বল? নাকি আমি তোর হয়ে বলব দেবের কাছে। তোর বলতে কেন অসুবিধা হচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না।’
কার সাথে কথা বলছে শুভেন্দু? কি বলবে? কার হয়ে বলবে? আমি তো কিছুই বুঝতে পারছি না।
কান পেতে শুনতে লাগলাম, অন্য ফোনে শুভেন্দুর কথা। কিন্তু যার সাথে কথা বলছে, তার কথা আমি কিছুই শুনতে পাচ্ছি না। শুধু শুভেন্দুর কথাটা ভেসে আসছে আর ও যেন ভীষন ভাবে বোঝানোর চেষ্টা করছে কাউকে।
কিছুক্ষণ চুপ করে থাকার পর শুভেন্দু বলল, ‘দেখ দেবকে আমি সত্যি কথাটা বলতে পারতাম। কিন্তু বলিনি, তার কারণ আমি জানি, এই সমস্যাটা হয়তো কিছু দিনের, কিছু মাসের জন্য। চিরকালের জন্য তো তুই এই সমস্যা বয়ে বেড়াবি না? তাহলে অযথা কেন ভয় পাচ্ছিস? ডিভোর্স যখন হয় নি। তখন একদিন না একদিন ঠিক হয়ে যাবে। দেবও আশাকরি বুঝতে পারবে।’
আমি যেন চমকে উঠলাম। কার ডিভোর্সের কথা বলছে শুভেন্দু? কার সাথে কথা বলছে ও? তাহলে কি বিদিশা?
ঠিক সেই মূহূর্তে শুভেন্দু অন্য ফোনে বলে উঠল। ছ’ মাস কোনো সময়ই নয় বিদিশা। যে ছেলেটা তোর জন্য এতবছর অপেক্ষা করেছিল, মাত্র ছ’ মাস সে ওয়েট করতে পারবে না। তুই কি ভাবিস? দেবের মনটা অত পাথর নয়। তুই কিচ্ছু তাকে ঠকাচ্ছিস না। তোর অসুবিধার কথাটাই তাকে বলছিস।’
ফোনটা কান থেকে নামিয়ে বুকের কাছে ধরে আমার একটা চাপা অস্বস্তি হতে লাগল। ভাবলাম, ভগবান এ আবার কি পরীক্ষায় ফেলল আমাকে? তবে কি বিদিশার এখনো ডিভোর্সটা হয় নি? কাল শুভেন্দু ইয়ার্কী নয়, সত্যি কথাটাই বলতে চেয়েছিল আমাকে। শেষেমেষে ওর ইয়ার্কীটাই এবার সত্যি হয়ে গেল আমার কাছে। ও সব জানতো। তাও গোপন করেছে আমাকে। কিছুই বুঝতে দেয়নি শুভেন্দু। কার কথা ভেবে শুভেন্দু সত্যিটা গোপন করল। বিদিশার কথা ভেবে? না এই দেবের কথা ভেবে। ঠিক বুঝতে পারছি না।
 ফোনটা তখনও আমি ছাড়িনি। শুভেন্দু বিদিশাকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ওদিক দিয়ে বিদিশাও যেন খুব অসহায়। শুভেন্দু মাঝে মাঝে ওকে বলছে, ‘চিন্তা করিস না বিদিশা। দেখিস সব ঠিক হয়ে যাবে।’

এক মূহূর্ত স্তব্ধের মতন হয়ে ফোনটা এবারে আমি ছেড়ে দিলাম। বিদিশার জন্য কষ্টও হল। মনে হল, আমার কাছে ফিরে আসার জন্য ও এতটাই ব্যাকুল। অথচ শেকলটা পায়ে এখনও বাঁধা রয়েছে। কিছুতেই ওটা ছিঁড়ে ও বেরিয়ে আসতে পারছে না। বিদিশা কাঁদছে, চোখের জল ফেলছে। হয়তো আফশোসও করছে। প্রেমের সাথে জড়িয়ে থাকা, স্বপ্ন, আশা আর আকাঙ্খাগুলো এবার ধূলিসাত হতে চলেছে।

শুভেন্দু এবার আমাকে ঘুরিয়ে ফোন করল। ওকে বললাম, ‘কার সাথে তুই কথা বলছিলিস?’

শুভেন্দু বলল, ‘এই আমার এক ক্লায়েন্টের সাথে। ব্যাটা রাত দুপুরে আমাকে ফোন করেছে। বোঝাতে বোঝাতে আমার অবস্থা খারাপ। তাই তোকে বললাম, আমি পরে ফোন করছি।’

ওকে বললাম, ‘শুভেন্দু, বিদিশার জন্য আমার ভীষন চিন্তা হচ্ছে।’

শুভেন্দু বলল, ‘কিসের চিন্তা?’

-এই আমার কাছে কি যেন একটা লুকোলো বিদিশা। হয়তো কোন সমস্যায় আছে। কিন্তু আমার কাছে সত্যিটা বলতেও ওর কি অসুবিধা আছে? বিদিশাতো আমার কাছে বলতেই পারে। অসুবিধাটা। আমি তো-

শুভেন্দু বলল, ‘কিসের জোরে সে তোকে বলবে? তোর জন্য সে কি করেছে?’

আমি বেশ অবাক হলাম। বললাম, ‘তুই একথা বলছিস? তুই না কালকে আমাকে-

শুভেন্দু বলল, ‘হ্যাঁ বলেছিলাম। তোকে আমি সত্যি কথাটাই বলেছিলাম। কিন্তু কালকের সান্ধ্য আসরটা তাহলে মাটী হয়ে যেত। বিদিশার ফিরে আসার আনন্দটা তোর কাছে ম্লান হয়ে যেত। সত্যিটা মেনে নিয়েও, তুই নিজের মনকে অনেক প্রশ্ন করতিস। এই সমস্যা থেকে বিদিশা আদৌ বেরুবে কিনা, তোর মনে অনেক প্রশ্ন থেকে যেতো। আমি তোর মুখে হাসি ফোটাতে চেয়েছিলাম দেব। তোকে এত চিন্তায় ফেলতে আমিও চাইনি।’

আমি অবাক হলাম, বললাম, ‘তুই বিদিশার এই সমস্যাটার কথাটা জানতিস। জেনেও আমাকে কিছু বলিসনি?’

শুভেন্দু বলল, ‘হ্যাঁ জানতাম। বিদিশাই আমাকে সব বলেছে। আমিই ওকে মানা করেছিলাম। বলেছিলাম, দেবকে এখনই কিছু জানাবার দরকার নেই। তাহলে ওর মনটা ভেঙে যেতে পারে। বিদিশা আমাকে কথা দিয়েছিল, তাও সব শেষে নিজের মনকে ও ঠিক রাখতে পারল না। তোর কাছে ও ভেঙে পড়ল।’

আমি বললাম, ‘আর কি কেউ জানে এই ব্যাপারটা?’

শুভেন্দু বলল, ‘শুক্লা জানে কিনা জানি না। তবে রনি, মাধুরী এই ব্যাপারটা জানে না। আমি ওদেরকে বিদিশার ব্যাপারে কিছু বলিনি।’

শুভেন্দুকে বললাম, ‘বিদিশা তার মানে এক প্রকার ওর স্বামীকে ছেড়েই এখানে চলে এসেছে। ডিভোর্সটা এখনও হয় নি।’
 
 
[+] 2 users Like Lekhak is back's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42

কিছুক্ষণ চুপ করে থেকে শুভেন্দু বলল, ‘তুই ফোনে সব শুনেছিস না দেব? আমি বিদিশার সাথে কথা বলছিলাম।
ওকে বললাম, ‘বিদিশা তো আমার কাছে আসল সত্যিটা কালকেই বলতে পারত? আমি ট্যাক্সিতে আসতে আসতেও ওকে জিজ্ঞাসা করেছিলাম। বলল, দুদিন আমাকে অন্তত সময় দাও। আমি তোমাকে ভেবে বলব।’
শুভেন্দু বলল, ‘বিদিশা তোর কাছে এখন অপরাধী। ও নিজে তাই মনে করে। আর কারুর কথা বলতে পারছি না। কিন্তু বিদিশা বলেই নিজের স্বার্থটাকে বড় করে দেখতে পারছে না। তাছাড়া এ সমস্যা থেকে বেরুবার জন্য তোর তো কিছু করার নেই। ডিভোর্স যতদিন না হচ্ছে, তুই ওকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারবি না। ইন্ডিয়ান ম্যারেজ অ্যাক্টতো তাই বলে। অপরের বিবাহিত স্ত্রীকে কাছে রাখাটাও অবৈধ পর্যায়ে পড়ে। তুই ওর সাথে লিভ টুগেদার হয়তো করতে পারবি। কিন্তু সেটা কি তোর মা মেনে নেবে? বিদিশার মনের মধ্যে এখন সেই চিন্তাগুলোই ঘুরপাক খাচ্ছে। ও শুধু মনে জোর পাচ্ছে না তা নয়। এক প্রকার ভেঙেই পড়েছে বলা যায়। কাল থেকে ওর অবস্থা আরো খারাপ। কাল যদিও সব ভুলে টুলে তোর মুখটা দেখার জন্য ও এখানে এসেছিল। কিন্তু আজ ওর সাথে কথা বলে মনে হল, এই কষ্টভোগের পালা শুরু যখন হয়, তখন সেটাকে সহ্য করা খুব কষ্টকর। একেবারে বিধ্বস্তের মতন হতাশা গ্রস্থ হয়ে আমাকে কথাগুলো বলছিল। বলল, আমার আপেক্ষের আর শেষ নেই শুভেন্দু। তখন যে কেন দেবের কাছে আমি ফিরে গেলাম না। জীবনে এই পরিনামটাই বোধহয় আমার কপালে লেখা ছিল। আমার মনে হচ্ছে, সবকিছু এখন শেষ হয়ে গেছে। সামান্যটুকু সম্ভাবনাটাও এখন আমি দেখছি না। কেননা আমার স্বামী আমাকে বলেছে-
আমি কৌতূহল হয়ে শুভেন্দুকে বললাম, কি বলেছে বিদিশার স্বামী?
শুভেন্দু বলল, ‘বিদিশার স্বামী বলেছে, কিছুতেই ডিভোর্সটা নাকি বিদিশাকে সে আর দেবে না। সারাজীবন এভাবেই স্বামী ছাড়া শুধু কাটাতে হবে বিদিশাকে। কোর্ট কাছারীতে আমরক্ত বেরিয়ে যাবে বিদিশার। উকিলের পেছনে টাকা খরচাটাই শুধু সার। এ জীবনে বিদিশারর দ্বিতীয় বিবাহ আর কোনদিন হবে না।’
ফোনটা ছাড়ার আগে শুভেন্দুকে বললাম, ‘আমি বিদিশার সাথে একবার কথা বলতে চাই। ওর সাথে দেখা করতে চাই।’
শুভেন্দু বলল, আমি তো বিদিশাকে বলেছি। দেখ ও হয়তো ফোন করবে। কিংবা দেখাও হয়তো করবে।’
শেষকালে ফোনটা রাখার আগে শুভেন্দু শুধু বলল, ‘আমারও আফশোসের আর শেষ নেই রে দেব। মাঝে মধ্যে আমিও ভাবছি, তোর আর বিদিশার জীবনটা কি এভাবেই শুধু কেটে যাবে? জীবনে তোরা আর বিয়ে থা কোনদিন করতে পারবি না? এ কী জীবনের মানে? অদ্ভূত এই জীবন। আমি তো কোন তালগোল খুঁজেই কিছু পাচ্ছি না।’
শেষে ও নিজেই বলল, ‘তোকে অবশ্য হাল ছেড়ে দিতে আমি বলছি না। দেখ নিশ্চই কিছু তো রাস্তা বেরোবেই। ভগবান মুখ তুলে চাইবেন। এতটা নিষ্ঠুর কখনো হবেন না।’
 
[+] 3 users Like Lekhak is back's post
Like Reply
#43

দশ
 
মাঝে মাঝে জীবনটা বড় অদ্ভূত মনে হয়। কলেজের দিনগুলোর মতন জীবনটা কেন ফিরে আসে না? কেন মনে হয়, এ পৃথিবীতে আনন্দ আর সুখ বলে কিছু নেই। আমারও তো কিছু পাবার ছিল। কিছু প্রত্যাশা ছিল। জীবনকে ঘিরে ধরে শুধু ব্যাথা আর বেদনা। পুরোনো কলেজ জীবনের, বিশ বছরের সেই উদ্দামতাকে যখন ফিরিয়ে আনতে চাই, জীবনকে পরিপূর্ণ করে তুলতে চাই, তখুনি বাঁধা বিপত্তিগুলো আবার ফিরে ফিরে আসে।  নারী যেন আমার জীবনে অংশভাগিনী হতে চেয়েও পারে না।  কেউ আমাকে ভালবাসতে চায়, সেখানে বাঁধা হয়ে দাঁড়ায় অন্য নারী। আবার যখন সেই নারীকেই আমি ফিরে পেতে চাই, তখন বাঁধা হয়ে দাঁড়ায় তার নিজের স্বামী। এ যেন জীবন সঙ্গিনীকে পাবার সমস্ত সুযোগই ব্যর্থ। আমার জীবনকে রমনীয় করে তোলবার জন্য সত্যি বোধহয় কোন নারী নেই। নেই কোন সঙ্গিনী। 
পুরোনো দিনের কথা আর বর্তমান এই দুটোকে মেলাতে গিয়ে মনটা ভীষন ভারাক্রান্ত হয়ে পড়ছিল। নতুন করে কার প্রেমে যে পড়ব, সেটাই ঠিক বুঝতে পারছিলাম না। আবিষ্ট মন, স্পর্ষকাতর মন আমার সিদ্ধান্তকে একজায়গায় এনে ফেলতে পারছে না। কখনো বিদিশার মুখটা আমি চোখের সামনে দেখছি, কখনো শুক্লার মুখটা সেখানে ভেসে উঠছে।  দুজনেই যদি আমার প্রেয়সী হয়, তাহলে কাছে পাওয়ার জন্য কার প্রতি আমার সুতীব্র আকুলতা জেগে উঠবে, সেটাই বুঝতে পারছি না।  আমি কি শুক্লার আশাটাকে মেনে নেব? না বিদিশাকে এখনো ভরসা দিয়ে যাব। যতক্ষণ না ওর ডিভোর্সটা সম্পন্ন না হচ্ছে, ততদিন অপেক্ষা করে যাব।  কোন একজনেরই একনিষ্ঠ প্রেমিক হয়ে ওঠার জন্য আমি এখন আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কিছুতেই দুজনের মধ্যে কোনো একজনকে বেছে নিতে পারছি না। বড্ড কঠিন অবস্থা হয়ে উঠেছে আমার। দুজনের মুখদুটোকে শুধু চিন্তা করে পীড়াদায়ক চিন্তারাশি আমার বুক ঠেলে উঠে বেরিয়ে আসতে চাইছে। এমন এক দূরঅবস্থা। আমার মনের দুশ্চিন্তাটাকে আমি কাউকে জানাতেও পারছি না। সত্যিই কি করুন এক পরিস্থিতি।
 
ডায়েরীর পাতাটা খুলে ভাবছিলাম কিছু একটা লিখব। উপন্যাসটা হঠাৎই এমন একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়েছে যেন এগোতেই চাইছে না। অতীত ভুলে এখন বর্তমানটাই আমার চোখের সামনে। শুক্লা বিদিশা দুদুটো মেয়ে হঠাৎই এসে হাজির হয়েছে আমার জীবনে। তারা আমার সান্নিধ্য পেতে চাইছে, অথচ কি করে সমস্যা কাটিয়ে উঠব, ভেবে কোন কূলকিনারা পাচ্ছি না। বিদিশার জন্যও কষ্ট হচ্ছে আবার শুক্লার জন্যও মনটা ভীষন ভারাক্রান্ত হয়ে পড়ছে। যেন সঠিক সিদ্ধান্ত নিতে আমার অনেক দেরী হয়ে যাচ্ছে।
হঠাৎ আমার খেয়াল হল, শুভেন্দু বিদিশাকে বলেছে, ‘দেবের বাড়ীতে এক্ষুনি তুই যাস না।  ওর সাথে দেখা করবার জন্য আমার বাড়ীটাই বেস্ট।’ আমাকে সারপ্রাইজ দেবে বলে নিজের বাড়ীতেও ডেকে নিয়ে গেছে। বিদিশাকেও সেখানে আমন্ত্রণ করেছে। তারমানে শুভেন্দু এটা জানতো, ওর বাড়ীতে এসব সমস্যার কথা উঠবে না, বিদিশাও আমাকে কিছু বলবে না। বিদিশাকে শুভেন্দুই হয়তো বারণ করে রেখেছিল আগে থেকেই। ‘এই মূহূর্তে দেবকে এসব কিছু বলার দরকার নেই।’
শুভেন্দু আমার কাছে সত্যি কথাটা বলেও পরে ওটা মিথ্যে বলে আমার মনটাকে হাল্কা করার চেষ্টা করে। শুভেন্দু হয়তো জানতো, আমি চিন্তায় পড়ে যাব বিদিশাকে নিয়ে।  মন অস্থির হয়ে উঠবে। বিদিশার ফিরে আসার খবরটা আমার মনকে সেভাবে নাড়া হয়তো দেবে না। ও আমার কাছে ফিরে এলেও, সেটা কোন খুশীর খবর হয়ে উঠবে না।
 ভাবছিলাম, শুভেন্দুরই বা বিদিশাকে নিয়ে এত আগ্রহ কেন? ও যখন সব আগে থেকেই জানে। জেনেও বিদিশার সাথে আমাকে আবার মেলানোর চেষ্টা করছে। বিদিশার কথা ভেবে শুভেন্দু এটা করেছে? না আমার কথা চিন্তা করে আমাকে ধৈর্য রাখতে বলছে। অতীতের সেই দিনগুলোর কথা মনে পড়ছিল, সেদিন কিন্তু বিদিশার প্রতি শুভেন্দু এতটা দয়ালু হয়নি। মিনুর বাড়ীতে ওই ঘটনাটা ঘটে যাবার পর দোষ দেখেছিল বিদিশারই। আমাকে বলেছিল, ‘বিদিশা এটা ঠিক করেনি। সত্যি মিথ্যে যাচাই না করে তোর দোষ দেখল বিদিশা। এটা কি ও ঠিক করল?’

মিনুর বাড়ীতে হঠাৎই ঘটে যাওয়া সেদিনের সেই ঘটনাটা। আমার বাড়ীতে তার কিছুদিন আগেই সৌগত এসে হাজির। কলিংবেল টিপতেই দেখি দরজার সামনে দাঁড়িয়ে, একগাল হাসি। বিয়ের কার্ড নিয়ে এসেছে, বাবুর ফূর্তী যেন আর ধরে না। ওকে বললাম, ‘কি রে সৌগত তুই?

সৌগত বলল, ‘সামনের মাসের দশ তারিখে আমার বিয়ে, তোকে কার্ডটা দিতে দেরী হয়ে গেল। অবশ্য কোন বন্ধুদেরই এখনো কার্ড দিইনি। বলতে পারিস, তোর কাছেই প্রথম এলাম। তুই ফার্স্ট।’

সৌগতকে ঘরে ডেকে বসালাম। বললাম, ‘এত তাড়াতাড়ি বিয়ে করছিস? তোর কি বিয়ের বয়স হয়েছে নাকি রে শালা। এই তো সবে আমরা কলেজ পাশ করলাম। ‘

সৌগত বলল, ‘তাও নয় নয় করে তিনবছর তো হয়ে গেল। বাড়ীতে সবাই হূটোপাটি করছে। আমিও তাই সিদ্ধান্তটা নিয়ে ফেললাম।’

আমি বললাম, ‘তাও চব্বিশ বছরে বিয়ে? আমি তো ভাবতেই পারছি না।’

সৌগত বলল, ‘সেদিক থেকে বিয়েটা একপ্রকার একটু তাড়াতাড়িই হচ্ছে। আসলে আমার বউটা খুব সুন্দরী। ওদের বাড়ীর লোকেরাও আমাকে পছন্দ করেছে। ওরাই চটজলদি বিয়েটা সেরে নিতে চাইছে। আর আমিও ভেবে দেখলাম, বউ যা সুন্দরী। বিয়ে করে নেওয়াই ভালো। পরে যদি হাত ফসকে ছিটকে যায়।’

বলেই হাসতে লাগল সৌগত।

ওকে বললাম, তোর বউয়ের বয়স কত?

সৌগত বলল,কুড়ি।

আমি বললাম, ‘সেকিরে তাহলে তো একেবারে কচি খুকী।’

সৌগত বলল, চারবছরের ডিফারেন্স, তাই বা কম কি? আমি তো বলব, সেদিক দিয়ে আমি খুব লাকি।’

সৌগতকে উইশ করলাম। বললাম, ভালো ভালো। বিয়েটা তাহলে কর। আমরা সবাই একটু ফূর্তী করি। কলেজ পাশ করার পরে, সেভাবে তো আর কারুর সাথে দেখাই হয় না। তোর বিয়েতে না হয় সবাই মিলে আনন্দ করা যাবে। ’

সৌগত বলল, ‘বিদিশার খবর কি?’

আমি বললাম, ‘ভালোই আছে। মাঝে মধ্যে আসে। দেখা সাক্ষাত হয়। এখনো প্রেম করে যাচ্ছি। তোর মত এত তাড়াতাড়ি বিয়ে। ওটা এখনো ভাবিনি।’

সৌগত বলল, আমি তো বলব, বেশী দেরী করা উচিৎ নয়। জানিস তো, কোথাথেকে কখন কি হয়ে যায়। আজকাল কোন কিছুর উপরেই আমার কোন ভরসা নেই।’

মনে হল, শুক্লার ব্যাপারে সৌগতর মনে হয়তো কিছু খেদ আছে। প্রেমটা ভেঙে গেল বলে, আমাকেও ও সাবধান করছে।

সৌগত নিজেই বলল, ‘আমি কিন্তু শুক্লার সাথে ব্যাপারটা সহজ করে নিয়েছি। ওকে ফোনও করেছি, কথাও বলেছি। বিয়েতেও শুক্লাকে আসতে বলব। আশাকরি ও না বলবে না।’
 আমি বললাম, তোর আর শুক্লার ব্যাপারটা বড় অদ্ভূত। কি যে হল তোদের দুজনের মধ্যে। কিছুই বুঝতে পারলাম না। অথচ তোদের প্রেমটা-

সৌগত বলল, ‘প্রেম মানে তো লাভ। আমি মনে করি লাভ ইস নট পার্মানেন্ট। যে কোন মূহূর্তে ভেঙে যেতে পারে। আমার আর শুক্লার ব্যাপারটাও তাই হয়েছে। এরকম ঘটনা আর কারুর জীবনেও ঘটতে পারে। ভালবাসা, প্রেম, যেকোন মূহূর্তে ভেঙে যেতে পারে।’

কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। সৌগত বলল, ‘তোর আর বিদিশার ব্যাপারটা অবশ্য আলাদা।  তোদের প্রেম হল, প্রতিশ্রুতিবদ্ধ প্রেম। একে অপরকে অঙ্গীকার করে বসে আছিস। চটকরে এ প্রেম ভাঙা খুব কঠিন। সেদিক দিয়ে তুই আবার আমার থেকে একটু লাকি বলতে পারিস।’

আমি বললাম, ‘বিদিশা আসলে আমাকে একটু বেশী বিশ্বাস করে। ও জানে চট করে দেব, ওর বিশ্বাসটাকে ভাঙবে না।’

সৌগত এবার আমার মুখের দিকে তাকালো, আমাকে বলল, ‘বিশ্বাস থাকতে থাকতে, তুইও বিয়েটা করে নে দেব। বলাতো যায় না। কখন কি থেকে কি হয়ে গেল। আমার কেন জানি, প্রেমটেম ওগুলোকে আর চিরস্থায়ী বলে মনে হয় না। জীবনে প্রেম ভালোবাসার এগুলোর কোন দাম নেই। সব বেকার জিনিষ।’

-তুই একথা বলছিস সৌগত? তুই না-

সৌগত বলল, ‘হ্যাঁ আমিই বলছি।  প্রেম আমার জীবনে টেকেনি বলে বলছি না। মেয়েদের মন বোঝা খুব কঠিন। কখন তোকে কি অবস্থায় ওরা ফেলে দেবে,তুই ঠাওরও করতে পারবি না। লেজে গোবরে এক হয়ে যাবি। শেষ পর্যন্ত হতাশায় তোর চুল ছিঁড়তেও তোকে হতে পারে। এরা ভীষন অবুঝ। সত্যি কথাটা শপথ করে বললেও বিশ্বাস করতে চায় না।’

আমি বললাম, ‘বিয়ে যাকে করছিস, তাকেও তো তোকে ভালবাসতে হবে। নইলে সেটাও তো টিকবে না। প্রেম মানে তো প্রেম। হয় বিয়ের আগে, নয়তো বিয়ের পরে। সেই একই তো কথা।’

সৌগত বলল, ‘জানি, সেটাও জানি। বিয়ের পরে ভালবাসা না টিকলে সেখানেও লবডঙ্কা। সবই জানি। সেই জন্যই তো এবারে একেবারে দেখেশুনেই বিয়ে করছি। একেবারে পার্মানেন্ট হিসেবে টিকে যাবে ও। তোকে গ্যারান্টী দিয়ে বলছি।’

দেখলাম শুক্লার থেকে নিজের বউয়ের ওপরেই ওর বিশ্বাসটা এখন অনেক বেশী। কিভাবে আস্থা অর্জন করল, আমার জানতে ভীষন ইচ্ছে করছিল। সৌগত বলল, ভেবে দেখলাম, নিজের প্রেম করার থেকে বাড়ীর লোকজনের পছন্দমত বিয়ে করাই অনেক ভাল। তাছাড়া মেয়েটা সুন্দরী। স্বভাব চরিত্রও ভালো। অন্য মেয়েদের মত অত প্যাঁচালো নয়।’

সৌগত বলল, বিদিশাকে তো আলাদা করেই নেমতন্নটা করতে হবে। তুই বরঞ্চ ওকে একটা ফোন কর। বল সৌগত যাচ্ছে, তোমাকে বিয়ের নেমতন্ন করতে। এখন যদি যাই? বিদিশা বাড়ী থাকবে তো? তুইও আমার সাথে যেতে পারিস।’

বিদিশাদের বাড়ীর ল্যান্ডফোন নম্বরে বিদিশাকে তক্ষুনি পেয়ে গেলাম। সৌগতর বিয়ের খবরটা শুনে ও কিছুটা অবাক হল, আমাকে বলল, তুমি আসছ সাথে? তাহলে দুজনেই এসো। আমি বাড়ীতেই আছি।’

সেদিন বিদিশার বাড়ীতে আমার অবশ্য আর যাওয়া হয় নি। সৌগতর বাড়ী থেকে হঠাৎই তারকিছু পরেই একটা ফোন চলে এসেছিল। ওকে বেরিয়ে চলে যেতে হয়েছিল। আমাকে বলল, বিদিশাকে আমি কার্ড পৌঁছে দেবো। তুই চিন্তা করিস না। বরযাত্রী হিসেবে তোদের জন্য আলাদা গাড়ীর ব্যবস্থা করেছি। সব কালকে ফোন করে তোকে বলছি। তুই, বিদিশা, শুভেন্দু সব একই গাড়ীতে যাবি। গাড়ীটা আমার গাড়ীর পেছনে পেছনে থাকবে। তোদের কোন অসুবিধা হবে না। ব্যারাকপুরে বিয়ে। কলকাতা থেকে যেতে একঘন্টা মতন লাগবে।’
 
[+] 1 user Likes Lekhak is back's post
Like Reply
#44

যতক্ষণ আমার কাছে বসেছিল সৌগত, কথায় কথায় এটাও আমাকে বলেছিল, ‘আমার কেন জানি না দেব, মাঝে মাঝে মনে হয়, আমি যেন একটা খুব ভুল করে ফেলেছি।’
ওকে জিজ্ঞাসা করেছিলাম, ‘কি ভুল করেছিস তুই?’
সৌগত সেই সময় মিনুর প্রসঙ্গটা তুললো। আমাকে বলল, ‘মিনুর জন্য তোকে বোধহয় সেই হ্যাপাটা এখনো পোয়াতে হচ্ছে? সেই ওর বোনকে গান শেখানোর ব্যাপারটা? ভীষন বেয়ারা মেয়ে। একবার কারুর পিছু নিলে, সহজে তাকে ছাড়তে চায় না।’
ওকে হেসে বললাম, ‘না না, সেতো কবেই আমি সেই পাট তুলে দিয়েছি। এখন আর ওর বোনকে গান শেখাতে যাই না। সেই প্রথম প্রথম কদিন গিয়েছিলাম, তারপরে যাওয়া আমি বন্ধ করে দিয়েছি।’
সৌগত বলল, ‘কলেজ ছাড়ার পরে আর মিনুদের বাড়ী আর যাসনি?’
ওকে বললাম, ‘শ্যামল মিত্রর এক ছাত্রের কাছে আমি কিছুদিন তালিম নিয়েছিলাম। ইচ্ছে ছিল মিনুর বোন রীনাকে ওখানে পাঠিয়ে দেবার। কিন্তু মিনু রাজী হল না। গোঁ ধরে বসে থাকলো। আমার কি ওখানে যেতে আর ইচ্ছে করে? তুই তো বিদিশার ব্যাপারটা জানিস। ও পছন্দ করে না রীনাকে গান শেখাতে আমি যাই বলে। সেই শেষ দিন থেকে মিনুর প্রতি বিদিশার একটা বিতৃষ্মা। বিদিশা মিনুকে সহ্য করতে পারে না।  নাম শুনলেই ক্ষেপে ওঠে। আমি যে মিনুর বাড়ীতে এখন যাই না। সেটা ওকে বললেও অবিশ্বাস করে ওঠে। বলে সত্যি বলছ তো? কি জানি তোমার কথা বিশ্বাস করলেও। মিনুকে আমার একদম বিশ্বাস হয় না।’
সৌগত বলল, ‘লাস্ট কবে গিয়েছিলিস মিনুর বাড়ীতে?’
আমি বললাম, ‘তাও নয় নয় করে মাস ছয়েক তো হয়ে গেল। এখন যাওয়া একদমই বন্ধ করে দিয়েছি।’
সৌগত বলল ভালো, এইজন্যই তো মিনুকে আমি বিয়েতে নেমতন্ন করতে চাই না। ওখানে বিদিশাও আসবে। মিনুকে দেখলে বিদিশা একেবারেই চটে যাবে। কি করতে কি করে বসবে মিনু। ওকে বোঝা খুব মুশকিল।’
সৌগত এরপরে চলে গেল। ভাবিনি মাস ছয়েক পরে হঠাৎই মিনুর আবার দর্শন পাবো। সেদিনই সন্ধেবেলা মিনুর হঠাৎই আবির্ভাব ঘটল আমার বাড়ীতে। সাথে ওর বোন রিনাকেও নিয়ে এসেছে। বেশ সেজেগুজে এসেছে মিনু। আমাকে বলল, দেব, তোর জন্য একবাক্স মিষ্টি নিয়ে এসেছি। রীনা খুব ভালোভাবে উচ্চমাধ্যমিক পাশ করেছে। তুই ওর গানের গুরু। ওকে ভাল করে আশীর্ব্বাদ কর।’
রীনা মাথা হেট করে, ঝুঁকে প্রনাম করল আমাকে। ওকে বললাম, ‘থাক থাক আর প্রনাম করতে হবে না। তা গান টান কি গাইছ? নাকি ছেড়ে দিয়েছে সব?’
রীনা ঘাড় নেড়ে বলল, এখনো গাইছি, ছেড়ে দিই নি এখনো। তবে আপনাকে খুব মিস করি। আপনি তো আর আমাদের বাড়ী আর আসেন না। আসুন না একদিন।’
ঠিক সেভাবে ওকে জোর দিয়ে বলার মতন আমার আর কিছু ছিল না। মিনু আমাকে পটানোর জন্য ওর বোনকে সাথে করে নিয়ে এসেছে, সেটাও বুঝতে পারলাম। পাছে আমি না বলে ফেলি, মিনু আগে থেকেই রীনাকে বলল, ঠিকই যাবে। তুই ব্যস্ত হচ্ছিস কেন? এখন দেবদার সময়ের খুবই অভাব। দেবদার এখন অনেক দায়িত্ব। চাকরী করতে হবে। বিয়ে করে বউকে খাওয়াতে হবে। তোর জন্য ভাড়ী দেবদার দরদ? তবে তুই বলছিস যখন, ঠিকই যাবে। কি ‘দেব’ যাবি না?’
আমি রীনার সামনে মিনুকে সেভাবে কিছু বললাম না। শুধু বললাম, ‘যাব একদিন। এই সামনে সৌগতর বিয়ে। ওর বিয়েটা হয়ে যাক। তারপরে সময় করে একদিন যাব। তোমাদের বাড়ী যাবার পথে কলেজেও একবার ঘুরে আসব।’
মিনু জানতো, আমি শুধুই ওর বোনকে সান্তনা দিচ্ছি। যাবার বিন্দু মাত্র ইচ্ছা নেই আমার। আমাকে বলল, সৌগতর বিয়েতে যাবি নিশ্চই? তোকে কার্ড দিয়েছে। কই আমাকে তো দিল না?’
 আমি বললাম, ‘হয়তো পরে দেবে। এখনও অবধি আমাকে ছাড়া কাউকেই কার্ড দেয় নি ও।’
মিনু যেন পরিকল্পনা করেই এসেছিল। আমাকে বলল, ‘কাল বাড়ীতে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। তোকে কিন্তু আসতে হবে।’
হঠাৎ কিসের অনুষ্ঠান, কিছুই আমি জানি না। বেশ ভ্যাবাচাকা খেযে গেলাম। মিনু বলল, ‘আসলে রীনা ভালভাবে পাশ করেছে তো। তাই কজন বন্ধুবান্ধবদের বাড়ীতে ডাকছি। তুই ও আসবি, একটু আনন্দ আর হৈহুল্লোর হবে।’
আমি প্রায় মুখের ওপরেই না বলতে যাচ্ছিলাম। মিনু বলল, ‘কেন বিদিশা রাগ করবে তোর ওপর? আমি যদি ওকেও বাড়ীতে ডাকি।’
বেশ অবাক হলাম মিনুর কথা শুনে। বিদিশাকে ও বাড়ীতে আসতে বলবে। আর বিদিশাও ওর কথাশুনে একডাকে ছুটে যাবে। কখনোই সেটা সম্ভব নয়। মিনুকে বললাম, ‘শুধু শুধু বিদিশাকে কেন বলতে যাবি? ও তোর ওখানে যাবে না।’
মিনু একটা গম্ভীর মতন হয়ে গেল। আমাকে বলল, ‘তাহলে তুই আসবি তো?’
আমি বললাম, ‘কথা দিতে পারছি না। তবে চেষ্টা করব।’
রীনাকে নিয়ে মিনু একটু পরে চলে গেল। আমাকে বলে গেল, ‘রীনার কথা ভেবে অন্তত আয়। তোকে কথা দিচ্ছি, আর কোনদিন তোকে আমার বাড়ীতে আসতে বলব না।’
আজ মনে পড়ে সেদিন কিন্তু মিনুর বাড়ীতে আমি গিয়েছিলাম। বিদিশা যাইনি। বিদিশাকে বলেই আমি মিনুর বাড়ীতে গিয়েছিলাম। মনে মনে একটু অসুন্তষ্ট হয়েছিল বিদিশা। ওকে বলেছিলাম। বোনটার পাশের জন্য বাড়ীতে একটা পাটি দিচ্ছে মিনু। রীনা যদি আমাকে না বলতো, আমি হয়তো ওর বাড়ীতে যেতাম না।
পরের দিন মিনুর বাড়ীতে বেশ কিছু ঘন্টা আমি ছিলাম। ও কিন্তু একবারও বুঝতে দেয় নি ওর অভিসন্ধিটা। আমার কাছ থেকে বিদিশার ফোন নম্বরটা নিয়েছিল, বিদিশাকে ফোনও করেছিল, অথচ আমাকে বিদিশা সেকথা বললেও মিনু একবারও তা বলেনি।
বিদিশা ভাবতেই পারেনি, মিনু ওকে ফোন করবে। ফোনটা যখন করেছে, বিদিশার মা ধরেছিল। মিনু নিজের পরিচয় দেয় নি। বিদিশা এসে ফোনটা ধরতেই ওকে ঠেস মেরে বলেছিল, ‘কালতো দেব আসছে আমার বাড়ীতে। তুমি আসবে নাকি?’
আমাকে একনাগাড়ে কতকিছু বলে গেল বিদিশা। মিনুর বাড়ী থেকে ফেরার পর ফোন করে আমাকে বলল, ‘সখ মিটেছে তোমার? আঁশ মিটেছে? ধন্যি মেয়ে বাপু। এখনো তোমার পিছন ছাড়ে না।’
সেদিন বিদিশার মুখে ওই কথা শুনে মিনুর ওপরে আমিও খুব চটে গিয়েছিলাম।  ভাবিনি আরো কত পরিকল্পনার জাল বিস্তার করে রেখেছে মিনু। তার কিছুদিন পরেই ঘটল আর একটি মারাত্মক ঘটনা।
সেদিন ছিল রবিবার।  মা বলল, সোদপুরে আমার বড়মামার বাড়ীতে যাবে। বাড়ীতে রান্না সব করাই আছে। শুধু ভাতটা ফুটিয়ে নিলেই হবে। বিদিশাকে ফোন করলাম। বিদিশা বলল, ‘বাড়ীতে একা রয়েছ বলে আমাকে ডাকছ? কি করবে তুমি?’
আমি বললাম, ‘কেন এর আগে যখন একা ছিলাম, তুমি বুঝি কোনদিন আসোনি আমার বাড়ীতে?  মা, এই একটু পরেই বাড়ী থেকে বেরোবে। তারপরে সারাদিন আমি শুধু একা।  এই মূহূর্তে একজনকে আমার খুব দরকার। বিদিশা ছাড়া আর কারুর নাম এই মূহূর্তে মনে করতে পারছি না।’
 বিদিশা বলল, ‘বাহ্ আমাকেও তো বলে বেরোতে হবে। রবিবারে বাড়ী থেকে বেরুচ্ছি। বাড়ীতে বললেই তো বুঝে যাবে। মা বাবা তো জেনেই গেছে, তোমার বাড়ীতে যাবার জন্য আমি সবসময় পা বাড়িয়ে রয়েছি।’
বিদিশাকে বললাম, ‘শোন বিদিশা। আমি তোমার সাথে ছাড়া আর কারুর সাথে তো প্রেম করিনা। ফুলশয্যার রাতে স্বামী যেটা তার স্ত্রীর সাথে করে, সেটা যদি এই ফাঁকা বাড়ীতে হয়ে যায় মন্দ কি? সুযোগকে কখনো পায়ে ফেলতে নেই। একা একা বাড়ীতে বসে তোমার স্বপ্ন দেখবো, অথচ তুমি আসবে না এটা কি কখনো হয়? কখন আসবে বলো। মা কিন্তু ঠিক এক ঘন্টা পরেই বেরুবে।’
বিদিশা ফোনেই বলল, ‘তুমি কি করবে আমাকে? বিয়ের আগেই ফুলশয্যা সেরে নেবে? দাঁড়াও মাসীমাকে আমি বলছি।’
ওকে বললাম, ‘দেখো সৌগত বিয়েটা সেরে নিচ্ছে। তোমার আমার বিয়েটাও হয়তো হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। বিয়ের আগে ফুলশয্যার প্র্যাকটিশটা করে নিতে অসুবিধে কি? মা তো সেই সুযোগই আমাদের করে দিয়ে যাচ্ছেন।’
একটু যেন ঘাবড়ে গেল বিদিশা। আমাকে বলল, এই না। তারপরে কি থেকে কি হয়ে যাবে। মরি আর কি?ওসব সখটক তোমার পূরণ হবে না বাপু। বলোতো এমনি আমি যেতে পারি।’
আমি বললাম, ‘আচ্ছা বিদিশা? তুমি আসবে, আমাকে জড়িয়ে ধরে আদর করবে। তোমার শরীর আমাকে ছুঁয়ে যাবে, আমার হৃদয়কে চঞ্চল করে তুলবে। সেই আশা নিয়েই তো আমি তোমাকে ডাকছি। তোমার কি মনে হয় না প্রেম মানেই একটা নিবিড় মূহূর্ত? যেখানে প্রেমের সাথে থাকবে একটু চুমোচুমি। নারীর সাহচর্য এক মধুর অনুভূতি। এর থেকে আমাকে কেন বঞ্চিত করছ বিদিশা? তুমি কি চাওনা মাঝে মধ্যে এই সখগুলো আমি পূরণ করি। মাঝে মধ্যে গোপণ খেলাটা খেললে অসুবিধা কি বিদিশা? তুমি এখুনি চলে এস। দেরী কোরো না।’
বিদিশা একপ্রকার নাই বলে দিল আমাকে। আমাকে বলল, ‘তোমার গোপণ খেলা আমি বার করছি। আজ তুমি জব্দ। বেশ হয়েছে। আজ বাড়ীতে একা থাকো। আমি আর যাচ্ছি না।’
একটু হতাশই হলাম। ভাবলাম, ঠিক আছে বিদিশা যদি না আসে, ঘুরতে ঘুরতে বিকেলবেলা ওর বাড়ীতেই চলে যাব। সময়টা কিছুটা হলেও অন্তত কাটবে। বিদিশা না থাকলে, কিছুই আমার ভাল লাগে না।
মা একটু আগেই বড়মামার বাড়ীর উদ্দেশ্যে বেরিয়ে গেছে। ঘড়িতে তখন বাজে সকাল এগারোটা। সারাটা দিন বাড়ীতে বসে কি করব তাই ভাবছি। হঠাৎই দরজায় কলিংবেল। ছুটে গেলাম। ভাবলাম, বিদিশাই এসেছে বোধহয়। আমাকে চমকে দেবার জন্যই না বলেছে তখন ফোনে।  আমার সাথে মজা করতে বিদিশাও খুব ভাল পারে।
দরজা খুললাম। সামনে দেখি বিদিশা নয়। মিনু দাঁড়িয়ে। এক গাল হেসে আমাকে বলছে। ‘চমকে গেছিস না? আসলে তোদের বাড়ীর খুব কাছেই একটা দরকারে আমি এসেছিলাম। ভাবলাম, একটু ঢুঁ মেরে যাই। আজ তো রবিবার। তুই নিশ্চই বাড়ী থাকবি। তা আমাকে ভেতরে আসতে বলবি না? নাকি দরজা থেকেই বিদায় করে দিবি।’
মিনু হাসছে। আর আমি ভাবছি, এ আবার অসময়ে কেন এল? কি মুশকিল, বিদিশাও যদি আবার এখন এসে পড়ে?
[+] 1 user Likes Lekhak is back's post
Like Reply
#45

মুখে একরাশ বিরক্তি নিয়েই ওকে ঘরে ঢোকালাম। আমার মন বলছিল, হঠাৎ মিনুর আগমনটা উদ্দেশ্যপ্রনোদীত। মাঝে মাঝে এত ন্যাকামি করে মিনু, বিরক্তিতে গা জ্বলে যায়। ওর এই গায়ে ঢলানি স্বভাবটা আমি জানি, যতদিন কলেজে পড়েছি, মিনু আমার পিছু ছাড়েনি। এতদিন পরে গায়ে পড়ে এসে আবার মাঝে মধ্যেই আমার বাড়ীতে এসে হানা দিচ্ছে, এটা একধরণের ফন্দী ছাড়া আর কিছুই নয়। আগের দিন ও বাড়ীতে গিয়ে, পুনরায় ওর বোনকে গান শেখানোর জন্য ভীষন কাকুতি মিনতি করছিল মিনু। আমি একপ্রকার না ই করে দিয়েছি।  রীনা একটু দূঃখ পেয়েছে, কিন্তু আমার কিছু করার নেই। আমি জানি, যতক্ষণ আমি রীনাকে গান শেখাব,মিনু এসে সামনে বসে থাকবে। হাঁ করে তাকিয়ে থাকবে আমার দিকে। চোখের পাতা পড়বে না। ওর ওই দৃষ্টিতে আমার ভীষন অস্বস্তি হবে। মনোসংযোগে চীড় ধরবে। বলা যায় না রেগেমেগে ওকে কিছু বলেও দিতে পারি। মিনু অবশ্য এসবে অভ্যস্ত। আমার কাছে না শুনেও সেই একপ্রকার আমার পায়ের উপরেই সে পরে আছে।
মনে পড়ে কলেজে যেদিন মিনুকে প্রথম দেখেছিলাম, ও একটা কালো রঙের শাড়ী পড়ে এসেছিল। বগল কাটা ব্লাউজ। শাড়ীতে যতনা ওকে আকর্ষনীয়া লাগছিল, তার থেকেও বেশি ঠিকরে পড়ছিল ওর নির্লজ্জ্বতা। মিনু বেশ ব্যাটাছেলেগুলোকে ধরে ধরে জবাই করতে পারে। কেন জানি না আমাকেও ও অত চেষ্টা করল। কিন্তু কিছুতেই সফল হয়ে দেখাতে পারল না। মিনুর বেশ আফশোসও হয়েছিল। বিদিশার জন্যই ওকে এই হারটা স্বীকার করতে হয়েছিল, তাতে অবশ্য ওর কোন দূঃখ নেই। রীনাকে গান শেখাতে রাজী হয়ে যাওয়াটা মিনুর কাছে একপ্রকার মেঘ না চাইতেই জল পাওয়ার মতন। ঠিক দুদিন আগেই ও আমাকে এসে বলল, দেব, ‘আমার সন্মন্ধে অনেকে বাজে বাজে কথা সবাই বলছে, আমি কিন্তু এতটা নির্লজ্জ্ব নই। নিজের স্বার্থকে আমি কখনই বড় করে দেখিনা। তুই ভাবিস, আমি খুব খারাপ। তাই আমার বাড়ীতে তোর যেতে ইচ্ছে হয় না, তাইতো? আজ থেকে তোকে আমি কথা দিলাম। বিদিশা যেমনটি আছে, ঠিক তেমনটিই তোর থাকবে। আমি তোদের মাঝে আর মাথা গলাবো না।’
তাও মনটা ভীষন খুচখুচ করছিল। শেষে মেষে এই সৌগতই আমাকে ভরসা দিল। বলা যায় ওর কথাতেই শেষপর্যন্ত আমি রীনাকে গান শেখাতে রাজী হয়ে গেলাম।
সেই প্রথমদিন থেকে সপ্তাহে একদিন করে আমি মিনুর বাড়ীতে আমি যেতাম। একঘন্টা রীনাকে গান শেখাতাম। মিনু সামনে এসে বসে থাকতো। আমার গান শুনতো। কিন্তু আমার প্রতি ওর দূর্বলতার কথা কখনো আর বলেনি। কলেজের শেষ কটাদিন, আমার সাথে দেখা হলে শুধু কথা বলত। কিন্তু ওর হাবভাবে, ওর আচরণে সেরকম কিছু আমার চোখে পড়ত না।
কলেজ ছাড়ার দুমাস বাদে আমি যখন মিনুর বাড়ী যাওয়া বন্ধ করে দিলাম, তখন যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। বিদিশার আপত্তি ছিল, সে কথা আমি আগেই বলেছি। একদিন বিদিশা এল কলেজে মুখ ভার করে। আমার সাথে সেভাবে ভাল করে কোন কথা বলছে না। ভেতরে ভেতরে যেন কোন চাপা রাগ, রাগটা ঠিক আমাকে দেখাতেও পারছে না। অথচ আমি ধরেই নিয়েছি, ওর মনের মধ্যে আমাকে নিয়ে কিছু একটা শঙ্কা রয়েছে।
একটু জোর করতেই বিদিশা বলল, ‘তুমি প্রনব বলে কাউকে চেনো?’
আমি বললাম, ‘প্রনব বলে সেরকম তো আমি কাউকে চিনি না। সে কি আমাদের কলেজে পড়ে?’
বিদিশা বলল, ‘সেভাবে ওকে কোনদিন কলেজে আমিও দেখিনি। কালকে হঠাৎই তোমার সন্মন্ধে আমাকে উল্টোপাল্টা কথা বলল, আমার মনটাকে খারাপ করার চেষ্টা করছিল ছেলেটা। কে ও?’
ওকে বললাম, মুখ না দেখলে কি করে বুঝব? আর আমার সন্মন্ধে খারাপ কথা বলবেই বা কেন সে তোমাকে? কি করেছি আমি? কারুর ক্ষতি করেছি?
বিদিশা বলল, প্রথমেই সে আমাকে বলল, দেব তো গেল ফসকে। এবারে কি করবে তুমি?
আমি বিদিশাকে বললাম, মানে?
 বিদিশা বলল, আমার ইচ্ছে করছিল ছেলেটার মুখের ওপরে একটা চড় কসাতে। সবকটা দাঁত বার করে আমার মুখের সামনে এমন বিশ্রীভাবে টোনটিটকিরি কাটছিল ছেলেটা। ভীষন রাগ হচ্ছিল। আমি ওর কোন কথা শুনতে চাই না। তাও জোর করে আমাকে বলল, ‘দেব তোমাকে নিয়েও খেলছে, আবার মিনুকে নিয়েও খেলতে শুরু করেছে। শেষ পর্যন্ত মিনুরই জয় হবে তুমি দেখে নিও। দেব শীগগীরই তোমাকে টা টা আর বাই বাই করে দেবে। সেদিনটা আসতে আর খুব বেশী বাকী নেই।’
আমি বিদিশার কথায় ভীষন অস্বস্তিতে পড়ে গেলাম। কে এই প্রনব বলে ছেলেটা? বিদিশাকে এই কথাটা বলার কারণই বা কি? মাথামুন্ডু কিছু ভেবে পেলাম না। শুভেন্দুকে ডাকলাম। শুভেন্দু এল। বলল, ‘আমি খবর নিয়ে দেখছি। কে এই প্রনব? দরকার পড়লে মিনুকেও জিজ্ঞাসা করছি। রহস্যটা খুঁজে বার করছি।’
সত্যি কথা বলতে কি, কলেজে আমার শত্রু সেরকম কেউ ছিল না। এখন বিদিশার প্রতি যদি কারুর দূর্বলতা থেকে থাকে, তাহলে সেটা অন্য কথা। আমি যেন বিদিশার কষ্টটা বুঝে ওকে আর সেদিন কিছু বললাম না। মনে হল, মিনুকে নিয়ে বিদিশার দ্বিধা এখনো কাটেনি। মিনু যখন কথা দিয়েছে, আমার প্রতি ওর দূর্বলতাটা আর নেই। তখন প্রনব বলে এই ছেলেটাই বা কেন বিদিশার কান ভাঙাতে যাবে। তাহলে কি মিনুই এই খেলাটা খেলেছে?
পরের দিন মিনু এল কলেজে। প্রথমেই এসে বলল, ‘প্রনব বলে আমি কাউকে চিনি না। আর এ কলেজের যে ছেলে নয়, তাকে এত গুরুত্ব দেওয়া কেন?’
আমাকে বলল, ‘বিদিশাকে এই পরের কথায় কান না দেওয়াটা বলে, একটু তুই বন্ধ কর। সবকিছুতেই তোকে আর আমাকে নিয়ে এত বাড়াবাড়ি, আমারও বাপু সহ্য হয় না।’
মিনুর সঙ্গে তারপর থেকে বেশ কয়েকদিন কথা বলা আমি বন্ধ করে দিয়েছিলাম। রীনাকেও গান শেখানো বন্ধ করে দিয়েছি। হঠাৎই একদিন আমার পায়ে ধরে আবার সাধা শুরু করে দিল মিনু। আমাকে বলল, যেটা সত্যি নয়, সেটা নিয়ে শুধু শুধু তুই পড়ে আছিস। খামোকা রীনাকেও তুই গান শেখাতে যাওয়া বন্ধ করে দিলি। আচ্ছা আমার কি দোষ বল তো? তুই যেন আমাকেই দোষী সাব্যাস্ত করতে চাইছিস। আমি কি প্রনব বলে ছেলেটাকে বিদিশার কাছে পাঠিয়েছি?
সেদিন বিদিশাকেও অনেক বুঝিয়েছিল শুভেন্দু। ‘এসব কথার কান দেওয়ার কোন দরকার নেই। দেব কোনটা ভাল আর কোনটা মন্দ, নিজে খুব ভালো বোঝে। যেদিন বুঝবে, মিনুর বাড়ীতে ও নিজে থেকেই যাওয়া বন্ধ করে দেবে। তুই কেন এসব কথায় কান দিয়ে মন খারাপ করছিস? কেন দেবের প্রতি কি তোর ষোলো আনা বিশ্বাস নেই?’
 এতদিন বাদে সেই মিনুই আবার আমার বাড়ীতে আসা আরম্ভ করেছে। আমি না পারছিলাম ওকে দোড়গোড়া থেকে বিদায় করতে, না পারছিলাম মুখের ওপরে সরাসরি কিছু কটু কথা বলে দিতে। ঘরে ঢুকে প্রথমেই আমার ভুল ধারণাটা ভেঙে দিল মিনু। আমাকে বলল, ‘আমি কিন্তু তোকে আমার বাড়ী যাওয়ার কথা আর বলব না। একবার তুই আমাকে না করে দিয়েছিস। রীনাকেও না বলে দিয়েছিস, সুতরাং গান শেখানোর প্রসঙ্গ আর নয়।’

আমি বললাম, ‘তাহলে তুই হঠাৎ?’

মিনু বলল, ‘কেন তোর কাছে কি এমনি আসতে নেই?’

আমি বললাম, তাও কারণ তো কিছু একটা থাকবেই। সাত সকালে এসে হাজির হয়েছিস। তোর আসার কারণটা কি, খুলে বল।

মিনু বলল, ‘আমার কেন জানি না দেব, তোকে আমার মনের কথাটা বলতে খুব ইচ্ছে করে। এই ধর তোকে যদি আমি বলি, দেব তোকে আমার সেই আগের মতন পেতে খুব ইচ্ছে করে। তুই রেগে যাবি।  আমি জানি তোর কানের লতিটাও তখন লাল হয়ে যাবে। প্রেমকে আঁকড়ে ধরে রাখার মতন আমার তো বিদিশার মতন রূপ নেই।  যে তোকে বলব, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও। আমি আসলে খুব ভুল করেছিলাম। মানুষতো পদে পদে ভুল করে। ধরে নে তোর প্রতি আমার দূর্বলতাটা একপ্রকার ভুল।’

মিনুকে বললাম, ‘ছাড় না ওসব পুরোনো কথা। কি জন্যে এসেছিস তুই বল।’

মিনু বলল, ‘আমি না ঠিক তোর মতই আর একজনের প্রেমে পড়ে গেছি। আজ তোকে সেকথা বলতে খুব ইচ্ছে করছে।’

আমি যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। মিনুকে বললাম, ‘শুনে খুশী হলাম। তা সেই ভাগ্যবান ব্যক্তিটি কে?’

মিনু বলল, ‘ছেলেটির চাউনির মধ্যে কী একটা অদ্ভূত আকর্ষন আছে জানিস তো। কিছু কিছু ছেলেদের চোখ থেকে এমন দুটি ঝরে পড়ে। মনে হয়, তারা যেন হৃদয়ের সবটুকু দেখতে পাচ্ছে। কথার মধ্যেও এক অদ্ভূত কুহক মায়া আছে। মনে হয় ও বুঝি এক জাদুকর। কেমন করে মেয়েদের মন চুরি করতে হয়, সে বিদ্যা ও শিখেছে সযত্নে।’

আমি বললাম, ‘এতদিন ধরে যে মিনুর প্রেমে সবাই পাগল। সেই মিনু কিনা কারুর প্রেমে পড়েছে। ব্যাপারটা তো ইন্টারেস্টিং। তা বিয়েটা কবে করছিস? আর ছেলেটিই বা কে?’

মিনু বলল, ‘বিয়ের দিনখনটা আমি তার উপরই ছেড়ে দিয়েছি। ওখানে আমার কোন তাড়াহূড়ো নেই। শুধু ছেলেটাকে একটা মেয়ে বড় জ্বালাচ্ছে। সে আমারই মতন তাকে ভালবাসে। এখন আমার প্রেমিক কোন সিদ্ধান্ত নিতে পারছে না। কাকে ছেড়ে সে কার কাছে যাবে? আমার কাছে না তার কাছে?’

আমার মুখের দিকে তাকিয়ে মিনুর মুখটা তখন বেশ উজ্জ্বল হয়ে উঠেছে। মনে মনে বললাম, এ আবার কি কথা? কাকে না কাকে পছন্দ করে বসে আছে, তাকে আবার অন্য একটি মেয়েও ভালবাসে। তারমানে আবারো সেই নিরীহ কোন ছেলেকে নিয়ে টানাটানি, মিনুর চক্করে পড়ে একটা ভালো ছেলের মাথানষ্ট। নিরীহ ছেলেটা বলি হল, আর কি?

ওকে বললাম, ‘তোর মতলবটা কি বলতো? এতো আমার সাথে বিলকুল মিলে যাচ্ছে মনে হচ্ছে। কার কথা বলছিস তুই?’

মিনু একগাল হেসে বলল, ‘কারো কথা বলছি নারে বাবা। ওফ, তোকে কিছু বলতে যাওয়াই মুশকিল। সবসময় কিছু একটা ধরে বসে থাকিস তুই। আমি তো এমনি বলছি।’

ভীষন বিরক্তি হচ্ছিল আমার। মনে হল, যতক্ষণ আমার ঘর থেকে ও বিদায় না হচ্ছে রেহাই নেই। কি করে যে ভাগাবো, সেটাও বুঝতে পারছি না। আমাকে বলল, এই দেব, চা খাওয়াবি?
 
 
[+] 2 users Like Lekhak is back's post
Like Reply
#46

আমি বললাম, ‘মা তো ঘরে নেই। তাহলে বস, আমি চা করে নিয়ে আসছি।’
কি বলতে কি বলে বসলাম, মিনুর দেখলাম, মুখটা বেশ খুশী খুশী হয়ে উঠল। মা’র ঘরে না থাকাটা ওর কাছে যেন হাতে চাঁদ পাওয়ার মতন। উঠে আমারই পেছন পেছন চলে এল মিনু। আমাকে বলল, ‘তুই একা কেন চা করবি? চল আমিও তোকে সাহায্য করছি।’
আমার রান্নাঘরে যেখানে স্টোভটা রাখা রয়েছে, মিনু আমার পিছন পিছন ঠিক ওখানটাই এসে দাঁড়ালো। অস্বস্তি হচ্ছে আমার। একে মা ঘরে নেই। মিনু জ্ঞানহারা হয়ে হঠাৎ যদি কিছু করে বসে আমার আফশোসের শেষ থাকবে না। বেয়ারাপনা শুরু করলে আর একে কেলেঙ্কারী। সুযোগের সদ্বব্যবহার করতে মিনুর কোন জুড়ি নেই।
হঠাৎই পেছনে দাঁড়িয়ে মিনু বলল, ‘রীনার খুব মন খারাপ। তুই ওকে হ্যাঁ বলে আসিস নি। ও আর গান গাইবে না বলছে। রেওয়াজও বন্ধ করে দিয়েছে। বলছে, দেবদা যতক্ষণ না আমাকে আবার গান শেখাতে না আসছে, আমি আর হারমোনিয়াম ধরব না। এবার থেকে গান গাওয়া আমি ছেড়ে দিলাম।’
আমি বললাম, ‘দেখ, গান তো সেভাবে আমি কাউকেই শেখাই না। তুই জোর করেছিলিস, তাই রীনাকে গান শেখাতে আমি রাজী হয়েছিলাম। ওকে একটু বোঝানোর চেষ্টা কর। মাষ্টারের কি অভাব আছে? বেস টা তো ভালভাবে তৈরী হয়ে গেছে। তাছাড়া রীনার গলায় সুর আছে। গলাও মিষ্টি। আর আমি তো একজনের কাছে ওকে পাঠিয়েছিলাম। সেখানে যাওয়াই বা বন্ধ করে দিল কেন? থাকলে এতদিনে তো ভাল তৈরী হয়ে যেত।’
মিনু বলল, ‘আমি অনেক বুঝিয়েছি। কিছুতেই আমার কথা শুনছে না। তাই তো তোর কাছে ছুটে এলাম।’
মিনুকে এবার মুখের ওপর না ই বলে দিতে হল আমাকে। ওকে বললাম, আমাকে মাফ কর মিনু। আমার পক্ষে আর সম্ভব নয়। আমার মাথার উপরে এখন অনেক দায়িত্ব। তাছাড়া সময়েরও খুব অভাব। কথা দিয়েও যখন কথা রাখতে পারব না। তখন শুধু শুধু আস্বাস দিয়ে কোন লাভ নেই। আমি পারব না। কিছুতেই পারব না।’
হঠাৎই মিনু আমার হাতটা ধরল। ওর এই হাত ধরার মানেটা আমার কাছে পরিষ্কার হল তখনই, যখন মিনু বলল, তোকে একবার রিকোয়েস্ট করব। তুই একবার অন্তত আমার বাড়ী আয়। রীনাকে তুই ই বোঝা। আমার দ্বারা ওটা সম্ভব নয়।’
আমি মিনুর মুখের দিকে তাকিয়ে আছি। কিন্তু বরাতে যে আমার দূঃখ আছে। তখনো জানতাম না। কথায় বলে পৃথিবীর সব থেকে সুখী লোকও যেকোন মূহূর্তে দূঃখী বনে যেতে পারে। হঠাৎই বুদ্ধিসুদ্ধি লোপ পেয়ে যাবার মতন মিনুকে বলে বসলাম, ‘কবে যেতে হবে বল? আমি গিয়ে বোঝাবো রীনাকে। আশাকরি ও নিশ্চই আমার কথা ফেলবে না।’
মিনুর সঙ্গে আমার ব্যবধানটা যতটাই বেড়েছিল, ঠিক ততটাই আবার কমে গেল সেই মূহূর্তে। ওর ওই আমন্ত্রণের মধ্যে যে একটা রহস্য আছে, তখনো আমি নিশ্চিত নই। ধরেই নিলাম মিনু সত্যি কথাটা বলছে। অন্তত রীনার কথা ভেবে মিনুর বাড়ীতে আমার যাওয়া দরকার।
মিনুকে চা করে খাওয়ালাম। একগাল হেসে মিনু বলল, ‘তোর ভারী ভয় শুধু আমাকে নিয়ে।  এতই তুই বিদিশাকে ভালবাসিস, অন্যকোন মেয়েছেলের সংস্পর্ষেও আসতে চাস না। আরে আমরা তো ভাল বন্ধু হতে পারি না কি? মিনু নয় তোর ভালবাসার পাত্রী হতে পারল না। কিন্তু বন্ধু হতে চাইলেও তুই কি না করবি আমাকে? কেন বিদিশার কি ছেলেবন্ধু একেবারেই নেই?’
 মিনুকে বললাম, ‘আগে হয়তো ছিল। কিন্ত আমার সঙ্গে প্রেম শুরু করার পর থেকে, যতদূর জানি, বিদিশার কোন ছেলেবন্ধু নেই।’
হো হো করে হেসে উঠল মিনু। আমাকে বলল, তোর সাথে শুক্লারও তো খুব ভাল দোস্তী ছিল। তা বিদিশা সেখানে কোন আপত্তি করেনি?
আমি বললাম, ‘শুক্লা নিজেই তো পরে সৌগতর সাথে প্রেম করেছে। আপত্তি থাকবে কেন? তাছাড়া শুক্লার সঙ্গে সেভাবে তো আমি কোনদিন মিশিনি। বিদিশা প্রথম প্রথম সেটা দেখে একটু অস্বস্তিতে ভুগলেও, পরে খুব সুন্দর মানিয়ে নিয়েছে। তাছাড়া শুক্লা, বিদিশা দুজনেই ওরা খুব ভাল বন্ধু। খামোকা বিদিশা রাগ করতে যাবে কেন?
মিনু বলল, ‘এই আমিই কারুর ভাল বন্ধু হতে পারলাম না। তাই না? সবার দুচোখের বিষ হয়ে গেছি। আমার যেন কারুর কাছে মুখ দেখানোর আর জো নেই।’
মিনুকে বললাম, ‘এসব মন খারাপের কথা ছাড়। এবার তুই বল, তুই নিজে বিয়েটা কবে করছিস?’
একটা হতাশা আর আক্ষেপ নিয়ে মিনু যেন আমার মুখের দিকে তাকালো। আমাকে বলল, ‘আমি ভাবছি, এ জীবনে বিয়ে থা আর করব না।
আমি বললাম, কেন রে?
মিনু বলল, ‘আমার তো অনেক বদনাম আছে। বিয়ে করলেই কি বদনাম সব ধুয়ে যাবে? ওসব বিয়ে ফিয়েতে আমার বিশ্বাস নেই। ফটর ফটর করে কটা অজানা সংস্কৃত মন্ত্র পড়লেই কি সব হয়ে যায় নাকি? দাউ দাউ আগুনে হাত রাখলেই কী আর সতী হওয়া যায়? আমাদের এই মেয়েদের শরীরটাকে নিয়ে সব থেকে বড় জ্বালা, মনের অরণ্যে সবসময় জ্বলছে দাউ দাউ আগুন। তোরা যতই বলিস না কেন, মেয়েরা লজ্জ্বাবতী লতা। আমি তো বিশ্বাস করি না। বিধাতা আমাদের ওভাবেই তৈরী করেছে। বিশ্বে এমন কোন পুরুষ আছে কি যে আমাকে সেন্ট পার্সেন্ট খুশি করতে পারবে? আমার মনে হয়, কেউ বোধহয় এমনটা সুখী হয় না। সুখী সুখী মুখ করে বসে থাকে সব। এসব দের ন্যাকামি আমি পছন্দ করি না।’
ভাবছিলাম, আমার জায়গায় অন্যকেউ থাকলে ওকে হয়তো বলে বসত, জিও বেটি হাজার সাল। তোমার মুখে ফুল চন্দন পড়ুক। তুই শালি ঠিক কথা জেনেছিস তো। সত্যি এই পৃথিবীতে এমন কোনো আখাম্বা দন্ড নেই যা মেয়েদের একশো ভাগ সুখি করতে পারে। তবুও তো তার মধ্যে সুখ খুঁজে নিতে হয়। এক দন্ড থেকে আর এক দন্ডে নিরন্তর পরিভ্রমণ করতে হয়। দেখতে হয় কে সব থেকে বেশি আনন্দ দিতে পারে।
মিনুকে দেখে আমার ওই মূহূর্তে তাই মনে হল। এ মেয়ে বিয়ে থা সত্যি আর করবে না। শুধু শুধু ঘনঘন বয় ফ্রেন্ড চেঞ্জ করবে।
ভাগ্যিস আমার কপালটা এরকম নয়। আমাকে নিয়ে বিদিশা ছেনাল খেলা খেলবে না কোনদিন। কিছুদিন খেলাটা চলল, তারপর এঁটো পাতার মতো তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হল ডাস্ট বিনে। পরে দেখছি, কুকুরের কাড়াকাড়ি।
জীবন নাটকের পরবর্তী অধ্যায় যে শুরু হচ্ছে তার একটু পরেই, তখনো জানি না। মিনু একেবারে হাত পা ছড়িয়ে আমার সাথে বসার ঘরে সোফায় বসে কথা বলছে। ঠিক তখুনি শুনলাম, দরজায় কলিংবেলের শব্দ। চমকে উঠলাম। এই সময় কে এল?
দরজা খুললাম, দেখি বিদিশা দাঁড়িয়ে।
আমার হাট বিটটা একটু বেড়ে গেল। ওর মুখটা দেখে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ যেন ভূত দেখার মতন দেখছি। বিদিশাকে বললাম, ‘তুমি যে বললে বড় আসবে না? হঠাৎই চলে এলে? আমাকে তো জানালে না?’
 চিরকালের যারা প্রেমিক প্রেমিকা হয়, জন্মজন্মান্তরেও যারা পরষ্পরকে ভালবাসে। ভগবান কখনো কখনো তাদের মধ্যে বাধার প্রাচীর তৈরী করে দেন। সেই মূহূর্তে বাঁধার প্রাচীরটি কে? সেটা অবশ্য বুঝতে অসুবিধে নেই।  কিন্তু আমি চাইলেও, বিদিশা যেন সেটা মন থেকে ভেঙে টুকরো টুকরো করে দিতে পারল না। ঘরে ঢুকেই আমাকে বলল, ‘মিনু এসেছে, তোমার কাছে, এটাতো তুমি আমাকে আগে বলো নি।’
মিনু ততক্ষনে বিদিশাকে দেখে ফেলেছে। ওকে বলল, ‘এই তো বিদিশা। এতক্ষণ তোমার কথাই হচ্ছিল। অনেক দিন বাঁচবে তুমি। এসো এসো ভেতরে এসো। কতদিন তোমায় দেখি না।’
বিদিশার প্রচন্ড অস্বস্তি হচ্ছে। মুখ তুলতে পারছে না। আমি ব্যাপারটা সহজ করে দেবার জন্য বললাম, ‘আসলে মিনু, রীনার জন্যই আমার কাছে এসেছে। রীনা খুব ঝেমেলা পাকাচ্ছে বাড়ীতে। গানটান সব বন্ধ করে দিয়েছে। ওকে আমি যতক্ষণ না বোঝাচ্ছি, মিনু বলছে কোন কাজ হবে না। রীনাকে বোঝানোর জন্য আমাকে একবার অন্তত যেতেই হবে।’
বিদিশা মুখ তুলে একবার মুখের দিকে তাকালো। বুঝতেই পারলাম, কথাটা মনে ধরে নি ওর। যেন মিনুকে আমার ফ্ল্যাটে দেখে হঠাৎই ছন্দোপতন ঘটে গেছে। মনের মধ্যে জমে উঠছে অনিশ্চয়তার ইঞ্চি ইঞ্চি ধুলো। অথচ ওকে আমি কিছুতেই বোঝাতে পারছি না।  মিনু আর কোন উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি। এসেছে শুধু রীনার জন্যই। বিদিশা হয়তো যেটা ভাবছে, সেটা ভুল।
ঠিক সেই মূহূর্তে মিনু হয়ে গেল বিদিশার কাছে বিভীষিকার মতন। হঠাৎ আমাকে বলে বসল, আমি তাহলে যাই? তুমি মিনুর সঙ্গে গল্প করছ, জানলে আসতাম না।’
মিনু খুব চালাক। সঙ্গে সঙ্গে ও উঠে পড়ল। বিদিশাকে বলল, ‘না, না, একি? তুমি যাবে কেন? এই তো এবার আমিই যাব। টাইম হয়ে গেছে। দেব তাহলে আমি আসি। টা টা বাই। তুই কিন্তু রীনার কথাটা মনে রাখিস। ভুলে যাস না।’
মিনুকে বিদায় দিয়ে আমি এবার বিদিশাকে নিয়ে পড়ে গেলাম। ওকে বললাম, ‘কি হয়েছে? মিনুকে দেখে খারাপ ভাবছ? আরে বাবা, আমি তো ওকে ডাকিনি। ও নিজেই এসেছে। হঠাৎ করে দরজা খুলে দেখি মিনু দাঁড়িয়ে। কি করব বল? ঘরে এসে বলল, রীনার জন্য আমাকে একবার নাকি যেতে হবে।’
বিদিশা বলল, এখন কি মনে হচ্ছে জানো? এই পৃথিবীতে আমি বুঝি আর সুখী নই।
আমি বললাম, ‘কেন এ কথা বলছ বিদিশা?
বিদিশা বলল, ‘সুখ নামের একটা সুখপাখীকে হৃদপিন্ডের মধ্য বন্দী করতে চাইছিলাম। সেই পাখিনী ভীষন চালাক। হঠাৎই খাঁচা খুলে ফুড়ুত করে উড়ে যেতে চাইছে নীল আকাশে।’
ভীষন খারাপ লাগল ওর কথা শুনে। বললাম, ‘কেন আমাকে অবিশ্বাস করছ বিদিশা? আমি তো সত্যি কথাই বলছি।’
বিদিশা বলল, ‘তোমাকে বলেছিলাম না। ওকে বেশী প্রশ্রয় দিও না। সাতঘাটে জল খাওয়া একটা মেয়ে। ওকে তুমি বিশ্বাস করো?’
আমি বললাম, ‘আমিও করি না বিশ্বাস। বলছি তো। ও নিজে থেকেই আমার কাছে এসেছে।’
বিদিশা বলল, ‘তাহলে কথা দাও, ওর বাড়ীতে কোনদিন যাবে না। ও ডাকলেও যাবে না।’
বিদিশাকে বললাম, কথা দিলাম।
বিদিশা বলল, ‘আমার মাথায় হাত রেখে বলো, সত্যি।’
আমি ওর মাথায় হাত রেখে বললাম, সত্যি, সত্যি, সত্যি। এই তিন সত্যি করলাম তোমার কাছে।’
 
 হঠাৎ পুরোনো কথা চিন্তা করতে করতে অনেক রাত হয়ে গেছে। ঘর থেকে বেরিয়ে বাইরের বারান্দাটায় এলাম। জানি মা ঘুমিয়ে পড়েছে। খাবারটা টেবিলে রাখা রয়েছে। আমাকে খেয়ে নিতে হবে।  আকাশের দিকে তাকিয়ে দেখলাম চাঁদটা সরে গেছে। কোথা থেকে একরাশ মেঘ এসে চাঁদটাকে ঢেকে দিয়েছে।  অসময়ের কুচকুচে কালো মেঘ। এ মেঘকে যে আমি এসময় দেখবো আশাই করিনি। বেচারী চাঁদ হবো হবো সন্ধে থেকেই দুহাতে দু মুঠো জোৎস্না ছড়িয়ে ছিল চারপাশে। চাঁদ বোধহয় অকালেই ঝরে পড়ল। মাঝরাতেই ঢলে পড়েছে চাঁদ। তাহলে কি আমার জীবনটাও তাই?-
মনে পড়ছিল, বিদিশাকে একদিন অনেক রাত অবধি একা পেয়ে একটা গান গেয়েছিলাম, ‘এখনি বিদায়, বোলো না। এখনো আকাশে চাঁদ জেগে আছে। কোন কথা তো এখনো হল না। এখনি বিদায় বোলো না।’
বিদিশা আমাকে বিদায় দিয়ে চলে গেল। আর যখন ফিরেই এল। সেই চাঁদটাকে কিন্তু আমি আর দেখতে পাচ্ছি না।
[+] 3 users Like Lekhak is back's post
Like Reply
#47

(03-07-2021, 10:42 PM)Lajuklata Wrote:  অসাধারণ। সাথেই আছি, চালিয়ে যান।

ধন্যবাদ। সাথেই থাকুন।
Like Reply
#48

(03-07-2021, 11:04 PM)raja05 Wrote:  
(01-07-2021, 10:31 PM)Lekhak is back Wrote:  
[Image: ME1KVUE_t.jpg]

‘জীবন যে রকম’ উপন্যাস লেখা শুরু করেছিলাম আজ থেকে প্রায় আট- ন বছর আগে। শুরু করেও শেষ করে উঠতে পারিনি। লেখার জগত থেকে হারিয়েই গেছিলাম। জীবনের অনেক বাঁধা প্রতিবন্ধকতা কাটিয়ে আজ আবার ডায়েরী আর পেন নিয়ে বসেছি। এই উপন্যাসের অনেক ঘটনাই বাস্তবে আমার জীবনের সাথে মিল। প্রেমের উপন্যাস আমি আরো একটি লিখেছি। দুটোই অসমাপ্ত ছিল। ফিরে এলাম অসমাপ্ত উপন্যাস সমাপ্তি করণের ইচ্ছা নিয়ে। তবে পাঠকদের জানিয়ে রাখি, শেষ টুকু পড়তে হলে, কাহিনীর শুরু থেকে আবার একবার পড়ে নিতে হবে। কারণ দুটি অধ্যায়ের সংযুক্তিকরণ হয়েছে পুরোনো লেখার সাথেই। সকলকে আমার নমষ্কার ও ধন্যবাদ জানাই। 
ইতি
লেখক
 
[/quot


Welcome back dada.....it's very sweet story......pure natural emotions
অনেক ধন্যবাদ আপনাকে।
[+] 1 user Likes Lekhak is back's post
Like Reply
#49

আগামীকাল থেকে নতুন লেখা শুরু।
[+] 2 users Like Lekhak is back's post
Like Reply
#50

(04-07-2021, 05:34 AM)raja05 Wrote:  Atlast......eagerly waiting.....thank you

অনেক ধন্যবাদ। আজকে থেকে নতুন আপডেট শুরু।
Like Reply
#51

(04-07-2021, 07:13 AM)Thumbnails Wrote:  অসাধারণ প্লট এবং লিখনি। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।

অনেক ধন্যবাদ। আজকে থেকে নতুন পর্ব।
Like Reply
#52

Deleted.
Like Reply
#53

(04-07-2021, 01:25 PM)Baban Wrote:  
[Image: 20210704-010634.jpg]

আপনার গল্পটা অসাধারণ হচ্ছে. সত্যিই অনেকদিন পর এরকম ভালোবাসার গল্প পড়ালে. প্রতিটি চরিত্রকে গুরুত্ব দিয়েছেন আর তারওপর পুরানো গানগুলো আবার মনে করিয়ে দিলেন. মন জয় করা একটি গল্প. নতুন পর্ব আসছে তাই এই উপহার আপনার জন্য

অসাধারণ পোস্টার। কিন্তু আমি ছবি আপলোড করতে পারছি না।
Like Reply
#54

(04-07-2021, 05:43 PM)bongreader Wrote:  বেশ অনেকদিন  আগে xossipy.com এ একাউন্ট খুলেছিলাম xossip.com  বন্ধ হওয়ার পর  exbii/xossip র লেখকদের পুরানো ও নতুন গল্প পড়ার আশায়। যদিও অরিজিনাল লেখকরা অনেকেই  ফিরে আসেননি তখন এখানে, বেশ কিছু পুরানো গল্প পোস্ট করেছিলেন অন্য মেম্বাররা। তারপর আমার বহুদিন এই সাইটের পথ মাড়ানো হয়নি। আজ হঠাৎ করে খুলেই দেখি পুরানো সব অতি প্রিয় লেখকরা ফিরে এসেছেন এই সাইটে। বহুদিন বাদে লেখক, পিনুরাম, indian dada, ধৃতরাস্ট্র  এদের কে দেখতে পেয়ে কি যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না।  পুরানো সেই exbii র দিনগুলো মনে পরে যাচ্ছে। অন্য যাদেরকে এই সাইটে খুঁজে পেলাম না যেমন ভার্জিনিয়া বুলস, লাভদীপ, দীপালি তাদেরকে খুব মিস করছি। আরো অনেক অনেক ভালো ভালো লেখক ছিলেন যাদের নাম এই মুহূর্তে মনে আসছে না।

লেখক দা  আপনার কথা কি আর বলবো। আপনাকে এখানে দেখে খুবই ভালো লাগছে। একসময় আপনার সিরিজার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করতাম।

আপনার কাছে একটা অনুরোধ রইলো সিরিজা উপন্যাস শেষ করবার। এরকম উপন্যাস আগে লেহা হয়নি। সিরিজা ,  রজত, দিবাকরকে ফিরিয়ে আনুন।

অসংখ্য ধন্যবাদ আপনাকে। অবশ্যই সিরিজা শেষ করবার পরিকল্পনা আছে। আমি আরো 5টি উপন্যাস লিখেছি, এক) নিষিদ্ধ স্বাদ, দুই) কামাগ্নি রেশমা, তিন) আমার একমাত্র শালী, চার) কামপুরুষ ও পাঁচ) রেবতী। যেগুলো অসমাপ্ত রয়ে গেছে। ইচ্ছা আছে পোস্ট করবার।
[+] 1 user Likes Lekhak is back's post
Like Reply
#55

এগারো
 
মাথাটা একটু ঝিম ঝিম করছে। কেন জানি না শুক্লার বাড়ী থেকে ফিরে আসার পরই শরীরটা কিরকম খারাপ লাগছিল আমার। পেটের কাছটা কেমন ব্যাথা ব্যাথা করছিল। ঠিক যেমন আলসার কোলাইটিসের সময় ব্যাথাটা ওঠে, ঠিক তেমনই। ভীষন একটা যন্ত্রণা অনুভব করে বারান্দা থেকে আমি ঘরে ফিরে এলাম। কোমরের কাছটায় হাত দিয়ে একটু কাতরাতে শুরু করেছি। যন্ত্রণায় কঁকিয়ে উঠলাম, ‘ও মা গো। আবার সেই যন্ত্রণা।’
ঘরের মধ্যে জলের বোতলটাও নেই। উঠে যে খাওয়ার ঘরে ফিল্টারের কাছে যাব, একটু জল খাবো। সে সামর্থও নেই। আমার চোখ দুটো কেমন ঝাপসা হয়ে আসছে, বুঝতে পারছি এ যন্ত্রণা সারা রাত ভোগাবে আমায়। সকাল অবধি আর ঘুম হবে না।
কোমরের দুপাশে হাত দিয়ে চেপে ধরে বিছানায় শুয়ে পড়লাম। টানটান পুরো শরীরটা নিমেষের মধ্যে ব্যাখায় আবার কুঁকড়ে গেল। যন্ত্রণাটা তখন ভেতর থেকে ঠেলে ঠেলে উঠছে।  মনে হল, এই সময় কাউকে যদি পাশে পেতাম খুব ভাল হত। কেন যে ব্যাথাটা থেকে থেকে এরকম কষ্ট দেয় বুঝি না। এই বেশ আছি, আবার শরীরটা খুব খারাপ। সুস্থ সবল শরীরটা হঠাৎই বিষন্ন, ভীষন দূঃখী। কি জানি মনের সঙ্গে বোধহয় শরীরেরও একটা যোগসাজশ আছে বোধহয়। একটা অলৌকিক কোন শক্তি। যে শক্তিটাই আমাদের ঠিক থাকতে দেয় না।
মা ঘুমোচ্ছে অন্যঘরে। এই মূহূর্তে মাকে ডাকাটা ঠিক হবে না। মা আমার অনেক কষ্ট করে, সারাদিন অনেক পরিশ্রম করে। মায়ের ঘুমের ব্যাঘাত আমি ঘটাতে চাই না। চোখ বুজে দাঁতে দাঁত চেপে তাই যন্ত্রণাটা সহ্য করার চেষ্টা করে যেতে লাগলাম। মনে হল পেটের ভেতরে কে যেন হাতুড়ী মারছে, এক্ষুনি নাড়িভূড়ি সব বেরিয়ে পড়বে। একটা অসহায় মানুষের মতন সিলিং এর দিকে তাকিয়ে বলে উঠলাম, ‘হায় ভগবান। এতটা কষ্ট দিও না আমায়।’
বিচিত্র মানুষের শরীর। হঠাৎ কিছু একটা হয়ে গেল, অমনি শরীরটা বিগড়ে গেল, ব্যস, হয়ে গেল তার দফারফা। ডাক্তার বলেছিল, খাওয়াদাওয়ার কিছু গড়বড় হলেই কিন্তু এই রোগটা মাঝে মধ্যে আবার দেখা দেবে। সুতরাং সাবধানে থাকতে হবে আপনাকে। গোলমাল হলেই ব্যাথাটা আবার আপনাকে কষ্ট দেবে। আর ব্যাথা যদি না কমে, তাহলেই বুঝবেন, বাথরুমে গিয়ে আবার সেই থোকা থোকা রক্ত। ডাক্তার ডেকে, ওষুধ খেয়ে হয়রানি। নার্সিংহোমে ভর্তী। এক গাদা শুধু পয়সা নষ্ট।
 আমি কি এ রোগ থেকে মুক্তি পেতে পারি না?
হ্যাঁ পারেন। তারজন্য খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে। আমি জানি, আপনি কাজের মানুষ, কিন্তু বাইরের হাবিজাবি খাওয়া একদম চলবে না। তাহলেই কিন্তু-
‘কিন্তু ডাক্তার আমি তো এই শেষ কয়েকমাসে বাইরে উল্টোপালটা কিছু খাই নি। তাহলে কেন এমন হচ্ছে?’
মনে হল আপন মনে আমি কথা বলছি বিড় বিড় করে। ডাক্তার আমার পাশে নেই। অথচ আমার মনে হচ্ছে আমি যেন ডাক্তারের সাথেই কথা বলছি।
অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে এক গ্লাস জল নেবার জন্য ফিল্টারের দিকে এগোতে লাগলাম। মনে হল গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে, সমস্ত শরীরটা জবজব করছে ঘামে, এইবার মনে হয় ধুপ করে আমি মাটিতে পড়েও যাব। যেন শরীরে শক্তিটুকুও আর অবশিষ্ট  নেই আমার। রোগটা হঠাৎই শরীরে নতুনভাবে দানা বেঁধেছে, আমার সমস্ত শক্তিকে সে কেড়ে নিতে চাইছে।
ফিল্টার থেকে আমি গ্লাসে জল গড়াতে লাগলাম। তলপেটের কাছটা চিনচিন করছে। পেটের কাছটা হাত দিয়ে চেপে ধরে বললাম, ‘বিদিশা, তুমি যদি আমাকে ছেড়ে না যেতে, তাহলে হয়তো এই কষ্ট কোনদিন আমার হত না। আজ তুমি ফিরে এসেছো। তাও পুরোন ব্যাথা সেই আমাকে আবার কষ্ট দিচ্ছে।’
এবার জল গড়াতে গিয়ে দুম করে মাটিতে পড়েও গেলাম। মাথার কাছটা ভীষন জোরে আঘাত লাগল। মনে হল মাটিতে লেগে মাথার পিছনটা যেন নিমেষে ফুলে আলুর মতন ঢোল হয়ে গেল। মেঝেতে গ্লাসটা পড়ল, ঝনঝন করে একটা শব্দ বয়ে গেল।
বেশ জোরে শব্দটা হয়েছে। মা’রও ঘুম ভেঙে গেছে আওয়াজ শুনে। মা, ছুটে এসেছে। দেখছে, মেঝেতে শুয়ে আমি ব্যাথায় কাতরাচ্ছি। আমার পেটের কাছটা আর মাথার পিছনে, দুটো জায়গাতেই ভীষন ব্যাথা অনুভব করছি। আমি আর পারছি না।
মা বেশ ভয় পেয়ে গেল। আমাকে বলল, কি হয়েছে তোর?
আমি বললাম, মা, মনে হচ্ছে সেই আলসার কোলাইটিসের ব্যাথাটা আবার চাগাড় দিয়েছে। ভীষন কষ্ট হচ্ছে।
মা বলল, আমাকে ডাকবি তো তুই? দেখেছ কান্ড। ওঠ, ওঠ, দেখি একটু কষ্ট করে।
আমার কাঁধটা ধরে, মা আমাকে ওঠানোর চেষ্টা করতে লাগল। নিজেই কেমন শক্তিশূণ্য হয়ে গেছি। মাকে বললাম, ‘মা দেখো তো ওষুধের বাক্সেতে কোলাইটিসের ওষুধটা আছে কিনা? ভীষন ব্যাথা করছে। মনে হচ্ছে আমি আর বাঁচবো না।’
- ‘দূর পাগল। অমন কথা মুখে আনতে আছে?’ মা, তাড়াতাড়ি ওষুধের বাক্স থেকে একটা ট্যাবলেট বার করে, আমার মুখে দিল। ফিল্টার থেকে জল গড়িয়ে আমার মুখে ঢালতে লাগল। আমাকে বলল, ‘আসতে আসতে ওঠার এবার চেষ্টা কর, আমি তোকে বিছানায় নিয়ে যেতে সাহায্য করছি। কেন ব্যাথাটা কি খুব বেশী হচ্ছে?’
মাকে বললাম, উঠতে পারছি না মা, ভীষন ব্যাথা হচ্ছে। আমি আর পারছি না।’
আমার কষ্ট দেখে মা ভীষন নার্ভাস হয়ে পড়েছে, বুঝতে পারছি মা না এবার কাঁদতে শুরু করে দেয়। হঠাৎই দেখছি, আমার মাথার কাছে বিদিশা। আমাকে বলছে, ‘ওঠো একটু চেষ্টা করে। তুমি যদি এভাবে ভেঙে পড়, তাহলে আমারই বা চলবে কি করে?’
ভীষন কাঁদছে বিদিশা। আমি ওর চোখের জল মুছিয়ে দিতে চেষ্টা করছি। কিন্তু আমার হাত বিদিশার চোখের কাছে কিছুতেই পৌঁছোচ্ছে না।
 কেন এমন হচ্ছে আমার? ভীষন বাজে একটা অসুখ। চোখে শুধু ঝাপসা দেখছি। মাথাটাও ঘুরছে বনবন করে।  আবঝা আবঝা দেখছি, সারা ঘর জুড়ে শুভেন্দু, রনি, মাধুরী এমনকি শুক্লাও অস্থিরভাবে ঘোরাঘুরি করছে। আমার দিকে ওরা ঘনঘন তাকাচ্ছে, আমার দিকে হাত বাড়াতে চাইছে অথচ আমার এই অস্থির অবস্থা দেখেও, ওরা যেন আমার জন্য কিছুই করতে পারছে না।
মা চেঁচিয়ে উঠে বলল, ‘ওঠ, খোকা। একটু চেষ্টা কর। আমি তোকে ধরছি। ওষুধ তো খেয়েছিস। এবারে ব্যাথা কমে যাবে। একটু চেষ্টা কর। একটু ধৈর্য ধর।’
কোনরকমে মা’কে ধরে আমি ওঠার চেষ্টা করতে লাগলাম। শরীরের সমস্ত রয়ে যাওয়া শক্তিগুলো দিয়ে মায়ের হাতটা ধরার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আবার শরীরটা মাটিতে আছড়ে পড়ল। কে যেন মেঝের সঙ্গে আমাকে আষ্ঠেপৃষ্ঠে বেঁধে রাখতে চাইছে। শরীরটা মেঝের সঙ্গে একেবারে গেঁথে গেছে। পৃথিবীর যেন কোন শক্তিই নেই, আমাকে টেনে তোলে।
ভগবান আমাকে দয়া কর। আমি বাঁচতে চাই। ওহ্ কি কষ্ট, কি যন্ত্রণা। কি ভয়ানক ব্যাথা। আমার পেট থেকে এখন সারা শরীরের মধ্যে ছড়িয়ে যাচ্ছে ওই ব্যাথাটা। মনে হচ্ছে এই বুঝি আমার চোখের পাতা বুজে গেল। কাল সকালে চোখ খুলে সূর্যের মুখটা আমি বোধহয় আর দেখতে পারব না।
জ্ঞান হারাবার আগে, শেষবার মায়ের মুখ থেকে একটা চীৎকার শুনলাম। মা চেঁচিয়ে উঠল খোকা বলে। তারপর আর আমার কিছু মনে নেই।
 
সকালে চোখ খুলে দেখি, বিছানায় শুয়ে আছি। কি করে ওই অবস্থায় বিছানায় এলাম তাও জানি না।  আমার মাথার কাছে দেখি মা বসে আছে। ডাক্তার এসেছেন। আমাকে পরীক্ষা করছেন, আমার তলপেট চেপে চেপে দেখছেন, ব্যাথাটা আছে না চলে আছে।
ওনার নাম ডাক্তার এস বাসু। আমাদের হাউজ ফিজিশিয়ান। সব কিছু পরীক্ষা টরীক্ষা করে বললেন, শেষ কবে হয়েছিল, কোলাইটিস?
আমি বললাম, তাও সাত আট বছর আগে।
আমাকে বললেন, এখনো মিল্ক প্রোডাক্ট খাও তুমি?
আমি বললাম, না ও তো অনেক দিন আগেই ছেড়ে দিয়েছি।
ডাক্তার বললেন, ‘রোগটা এমনই। সামান্য কিছু থেকেই আবার ফর্ম করে নেয়। তাও ভয়ের কিছু নেই। তোমার কপাল ভাল, অত রাত্রে তোমার বন্ধু চলে এসেছিল গাড়ী নিয়ে। তোমার মা ভাগ্যিস তাকে ফোন করেছিলেন। আমাকেও ফোন করেছিলেন। আমি অত রাত্রে এসে দেখি, তোমার বন্ধু তার আগেই তোমাকে ওঘর থেকে তুলে এঘরে নিয়ে এসেছে। চোখে মুখে জল দিয়ে তোমার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করছে। আমি এসে তোমাকে আবার ওষুধ দিই। ব্যাথাটা ভাগ্যিস আর বাড়ে নি। তাহলে আবার হাসপাতালে ভর্তি করতে হত। এখন কদিন ভারী খাবার একদম খাবে না। দু তিনদিন হালকা কিছু খাও। আর ঠান্ডা খাবার খাবে। গরম করা কোন জিনিষই নয়। তিন চারদিন বাড়ীতে পুরো রেস্ট নিতে হবে। অফিস, কাজ বন্ধ। তারপর তুমি আবার পুরোপুরি সুস্থ।’
আমি মায়ের মুখের দিকে তাকালাম, মা’কে বললাম, কে এসেছিল মা?
মা বলল, ‘শুভেন্দু।’
তুমি ফোন করেছিলে ওকে? অত রাত্রে?
মা বলল, ‘কি করব বল? আমার টেনশনে হাত পা ঠান্ডা হয়ে গেছে তখন। তোর যদি কিছু হয়ে যেত?’ বলেই মা হাউহাউ করে কেঁদে ফেলল।
[+] 1 user Likes Lekhak is back's post
Like Reply
#56

ডাক্তার এস বাসু মাকে বললেন, ‘আপনি কাঁদছেন কেন? ভয় তো যেটা ছিল সেটা কেটে গেছে। শুধু শুধু নিজেকে কষ্ট দেবেন না। কান্না থামান।’
মাকে আমিও বললাম, ‘হ্যাঁ মা, কেঁদো না। তুমি তো জানোই। ব্যাথাটা যখন ওঠে, কেমন কষ্ট হয়। কাল রাতে যেন আরো বেশি বেশি করে হচ্ছিলো। সেই যে শুরু হল, তারপরেই সহ্যের বাইরে চলে গেলো।’
ডাক্তার এস বাসু হঠাৎ প্রসঙ্গটা ঘুরিয়ে মাকে বললেন, ‘ছেলের এবার বিয়ে থা দিচ্ছেন না কেন? আপনি আর কত করবেন? এবার ঘরে বউ আসুক। ছেলেকে দেখুক।’ বলেই আমার দিকে মুখ ঘুরিয়ে বললেন, ‘কি দেব? তাই তো?’
আমি আর কি বলব? একটু লজ্জ্বা মতন মুখটা করে চুপ করে রইলাম। দেখছি মা এবার কান্না থামিয়ে মুখ টিপে টিপে হাসছে। ডাক্তার এস বাসুর মুখেও হাসি। ঠিক বুঝলাম না ব্যাপারটা। আমার দিকে চেয়ে মুখ গম্ভীর করে ডাক্তার বাসু বললেন, ‘বিদিশা কে?’
আমি অবাক। এই বিদিশার নাম, ডাক্তার এস বাসু জানলেন কি করে? বেশ খানিকটা বোকা বোকা মতন হয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছি ডাক্তারের দিকে। উনি বললেন, ‘কাল রাত্রে তুমি বিছানায় শুয়ে কতবার বিদিশার নাম করেছো, সেটা কি জানো?’
দেখছি আমার মা’ও কথাটা শুনে চুপ করে রয়েছে। তারমানে কালরাতে আমি সত্যি অনেকবার বিদিশার নাম উচ্চারণ করেছি, অথচ আমার নিজেরই খেয়াল নেই।
ডাক্তার বাসু বললেন, ‘পারো যদি ওই মেয়েটাকেই বিয়ে করে নাও। তোমার মা’ও তাহলে অনেকটা হালকা হবেন। কাল তোমার জন্য উনি যা টেনশনে পড়ে গেছিলেন, বলার নয়।  আর ভাগ্যিস তোমার ওই বন্ধুটাও চলে এসেছিল অতরাত্রে। নইলে একা যে উনি কি করতেন, সেটাই ভাবছি।’
ডাক্তার বাসু এবার উঠে পড়লেন। যাবার আগে বলে গেলেন, ‘আজকের দিনটা অন্তত বিছানা থেকে উঠে বেশি হাটাহাটি কোরো না।  একদম বেড রেস্ট। পেটের ওপর চাপ পড়বে তাহলে। ঘরের মধ্যেও চলাফেরা করার দরকার নেই। এ বেলাটা শুয়েই থাকো। পারলে সন্ধেবেলা একটু সো্ফার ওপরে গিয়ে বোসো। কিন্তু সেটাও অবস্থা বুঝে। আর আমি তোমার মা’কে বলে যাচ্ছি, যে ওষুধগুলো আমি লিখে দিয়েছি, ওগুলো উনি একটু কষ্ট করে কাউকে দিয়ে আনিয়ে নেবেন। ব্যাস্। কয়েকদিন খেলেই তুমি পুরোপুরি ফিট। তখন অফিস, কাজকর্ম্ম কোনো কিছু করতেই আর অসুবিধে হবে না।’
ডাক্তারকে এগিয়ে দেবার জন্য মা’ও ওনার পিছু পিছু গেল। আমাকে বলে গেল, ‘তুই শুয়ে থাক। আমি ওনাকে এগিয়ে দিয়ে এক্ষুনি আসছি।’
শুয়ে শুয়ে ভাবছি, কি একটা মেয়ের সাথে আমি প্রেম করেছি।  জীবন জুড়ে শুধুই বিষন্নতা। এই ভাবি, আমার জীবনটা বুঝি আশার আলো দেখতে শুরু করেছে, পরমূহূর্তেই আবার কালো অন্ধকার। ঠিক যেন দূঃস্বপ্নের মত প্রেম। একটা বিড়ম্বনা, মনের কষ্ট। প্রেম যেন এখানে অলৌকিক, এর কোনো বাস্তবতা নেই। আমি চিরকাল ভালবাসার কাছে নতজানু হয়ে থাকলাম। কিন্তু ভালবাসাকে সেভাবে ফিরে পেলাম কই? এরপরেও আমি বিদিশাকে নিয়ে স্বপ্ন দেখবো, বিড় বিড় করে ওর নাম উচ্চারণ করে যাবো, কাল যেমনটি করেছি। লোকে বলবে, আমি বোধহয় পাগল। পৃথিবীতে বিদিশা ছাড়া আর বুঝি মেয়ে নেই। পৃথিবীর সব লোকেদের হৃদয় বড় হয়ে যায় শরীরের সঙ্গে সঙ্গে। আর আমার ক্ষেত্রে হবে ঠিক উল্টো। আমার বয়সটা বেড়ে যখন একদিন ষাট সত্তর বছর হবে, সেদিনও বোধহয় আমার হৃদয় ওই বিদিশাকে দিয়েই বসে থাকবে। লোকে বলবে, কি এক পাগলের প্রেম কাহিনী শুনছি। জীবনের এমন কাহিনী পড়লে লোকে প্রেম করাও ছেড়ে দেবে।
 বিদিশার চিন্তা ছেড়ে এবার আমার মনটা একটু শুভেন্দুকে নিয়ে পড়ল। অতরাত্রে কাল শুভেন্দু চলে এসেছে মায়ের ডাকে। সত্যিকারের জাত বন্ধু বলতে যা বোঝায়, সে হল, শুভেন্দু। আমার কপালে প্রেমটা স্থায়ী না হলেও বন্ধুটা খুবই ভাল জুটেছে। সময় অসময়ে শুভেন্দু সবসময় আমার পাশে। এত দরদ, বন্ধুপ্রীতি, অন্তরের টান। শুভেন্দুর সাথে আমার এই সম্পর্কটা টিকে যাবে আজীবন। ওর উপকারের কথা চিন্তা করতে করতে এবার আমার চোখে একটু জল এসে গেল। মা সেই সময় ঘরে ঢুকলো। আমাকে বলল, ‘কি রে তোর আবার কি হল?’
আমি বললাম, ‘তা নয়, আসলে শুভেন্দুর কথা চিন্তা করছিলাম। তাই-
আমার মাথার কাছে এসে বসলো মা। আমার মাথায় হাত বুলোতে বুলোতে বলল, ‘সত্যি হীরের টুকরো ছেলে। অতরাত্রে ওকে পাবো কিনা? ও আসবে কিনা? একটা দুশ্চিন্তায় ছিলাম। আমার চিন্তাটা কাটিয়ে দিল শুভেন্দুই। আমাকে বলল, কিচ্ছু চিন্তা করবেন না মাসীমা, আমি ঠিক আধঘন্টার মধ্যেই আসছি। শুধু বাড়ীর নিচে থেকে এসে আমি আপনাকে ডাক দেবো। আপনি দরজাটা খুলে দেবেন। ঠিক তাই। আধঘন্টার মধ্যেই দেখি, গাড়ী চালিয়ে সটান চলে এসেছে এখানে। ঘরে ঢুকেই আমাকে বলল, কই দেব কোথায়? তুই তখন খাওয়ার ঘরে মেঝেতে পড়ে রয়েছিস। তোর কোনো জ্ঞান নেই। তোকে ও একাই তুলে নিয়ে চলে এলো এ ঘরে। ততক্ষনে ডাক্তার বাসুও চলে এসেছেন। আমাকে একপ্রকার শুভেন্দুই বিপদ থেকে উদ্ধার করেছে কালকে। ডাক্তার চলে যাবার পরও ও অনেক্ষণ ছিল।  যাবার আগে বলে গেল, দেবকে বলবেন, আমি কাল আবার আসবো। ফোন করবো। আর আপনি কিছু ভাববেন না। যদি আবার কোন সমস্যা হয়। আমাকে ডাক দেবেন। আমি ঠিক চলে আসবো।’
আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু শুভেন্দু। ঠিক যেন লাখে একটা বন্ধু অমন জোটে কপালে। অত রাত্রে মা’র ডাকে যখন এক কথায় চলে এসেছে, তখন বিদিশাকেও নিশ্চই ফোন করে বলবে, শুভেন্দু। ‘দেবের শরীর খারাপ। পারিস যদি দেখে আয় একবার।’ সত্যি কি বিদিশা তখন আসবে?
মা বললো, ‘তোকে একটা কথা বলা হয়নি। শুভেন্দু একটু আগেই ফোন করেছিল, সকালে উঠেই তোর খবর নিয়েছে। আমাকে বলল, দেবকে বলবেন, আমি ঠিক দুপুর বেলা আসছি। তারপর যতক্ষণ পারবো, আপনাদের ওখানে থাকবো। বিকেল বেলা হয়তো আমার বোন আর ওর স্বামী রনিও আসতে পারে। সবাই ওর কথা শুনে ভীষন চিন্তিত হয়ে পড়েছে। সবাই দেবকে খুব ভালবাসে। আজ সকালে ওদের দুজনকে দেবের শরীর খারাপের কথা বলেছি। ওরা খুব ব্যস্ত হয়ে পড়েছে।’
আমি মনে মনে ভাবলাম, রনিকে আর মাধুরীকে আমার শরীর খারাপের কথা বলেছে শুভেন্দু। বিদিশাকে বলে নি? তাহলে নিশ্চই বিদিশাও একবার আসতো।
মা আমার মাথায় হাত বুলিয়ে বলল, ‘কি ভাবছিস?’
আমি বললাম, ‘কই কিছু না তো?’
মা আমাকে বলল, ‘আর কি কাউকে ফোন করব? তোর মোবাইলটা থেকে কাকে কাকে ফোন করতে হবে বল? আমি করে দিচ্ছি।’
আমি বললাম, ‘আর কাউকে করতে হবে না। তুমি চুপ করে বসোতো। রনি আর মাধুরীরা আসবে। তাহলেই হবে। আর কাউকে ফোন করার দরকার নেই।’
মা বলল, ‘বিদিশাকে তোর শরীর খারাপের কথা জানাবি না?’
 আমি অবাক চোখে মায়ের মুখের দিকে তাকালাম। মা যেন আমার প্রতি বিদিশার সত্যিকারের ভালবাসাটা এবার পরখ করে দেখে নিতে চায়।  আমার শরীর খারাপের খবর শুনে বিদিশা আসে কিনা মা হয়তো সেটাই দেখতে চাইছে। নিশ্চই বিদিশা আসবে। কেন আসবে না? কিন্তু মা জানে না পরিস্থিতি কতটা প্রতিকূল। ঠিক এই মূহূর্তে বিদিশাও একটা জ্বালা যন্ত্রণায় মরছে,  ঠিক আমারই মতন। বাঁধভাঙা বন্যার মতন হয়তো দূঃখ আর আফশোস আছড়ে পড়ছে বিদিশার জীবনে। কেউ ওর পথকে রুদ্ধ করে রেখেছে। বিদিশা স্বাভাবিক স্বচ্ছন্দ জীবনে ফিরতে পারবে না যতক্ষণ না ওর ডিভোর্সটা হচ্ছে। চিন্তা ওকে কুরে কুরে খাচ্ছে। হয়তো মুক্তি পেতে পেতে আরো কেটে যাবে কিছুদিন। কারণ আমি যে মাকে এখনো আসল কথাটা বলে উঠতে পারিনি। ওই শুভেন্দুই আমাকে বারণ করে রেখেছে।
টেবিলের ওপরে রাখা আমার মোবাইলটা ঠিকই তখনই বাজতে শুরু করেছে। মা উঠে বলল, ‘দাঁড়া আমি দেখছি আবার কে ফোন করলো?’
ফোনটা ধরে মা হ্যালো বলাতেই আমি ভাবছি, কে আবার ফোন করলো? ঠিক তখনই মা দেখি কাকে বলছে, ‘হ্যাঁ দেবের তো খুব শরীর খারাপ। কাল রাতে খুব বাড়াবাড়ি হয়ে গিয়েছিল। ডাক্তার ওষুধ দিয়েছে। এখন ভালো আছে।’
আমি মাকে ইশারা করে জিজ্ঞাসা করলাম, কে ফোন করেছে মা? মা বলল, ‘শুক্লা,’ তোর সেই বন্ধুটা। যে এসেছিল আমাদের বাড়ীতে।’
 
শুক্লা ফোন করেছে, আমার শরীর খারাপের খবর শুনেছে যখন নিশ্চই আসবে। এরা আমাকে সবাই ভালবাসে। দেবের কিছু হলে সবার একটু চিন্তা হয় বৈকি। অসুখটাতো নতুন নয়। এর আগে কলেজে পড়ার সময়ও একবার বাড়াবাড়ি হয়েছিল। সেবার মনে আছে কলেজে বেশ কিছুদিন ধরে যাচ্ছি না বলে, সবাই এক এক করে আমার বাড়ীতে এসে হাজির হচ্ছে। প্রথম দিনই শুক্লা এসে বলল, ‘কি হয়েছে তোর? কলেজে যাচ্ছিস না। জানিস, আমাদের সবার মন খারাপ। দেব, আর কিছুদিন পরেই কলেজে অ্যানুয়াল ফাংশন। তার আগে তুই সুস্থ হয়ে উঠবি তো?’
আমি জানি অ্যানুয়াল ফাংশন আমাকে বাদ দিয়ে হবে না। দেবের উপস্থিতি না থাকা মানে সবারই মুখে এক কথা। ‘দেব নেই। তাহলে কি হবে? যেভাবে ও সবকিছু সুন্দর ভাবে পরিচালনা করে, ওকে বাদ দিয়ে এই অনুষ্ঠান করা যায় না কি? তাছাড়া দেবের গান, ওর গান শোনবার জন্য তো উন্মুখ সবাই।’
আমি জানি স্বয়ং প্রিন্সিপাল ও আমাকে স্মরণ করেছেন। এই একটা সময়। যেখানে সবাই আমার মুখের দিকে তাকিয়ে থাকে। কিভাবে গোটা অনুষ্ঠানটা সুন্দর ভাবে সম্পন্ন করা যায়। কাকে কাকে শিল্পী হিসেবে বাছাই করা হবে। কে গাইবে, কে নাচবে আর কে আবৃত্তি করবে। আমি ছাড়া যেন চোখে সরষে ফুল দেখছে সবাই।
শুক্লাকে বললাম, ‘আশা তো করছি দুতিনদিনের মধ্যেই সুস্থ হয়ে যাব। আসলে আমার এই রোগটাই বড় বাজে। কখন শরীরের মধ্যে এসে হানা দেবে, আগে থেকে বোঝা খুব মুশকিল।’
শুভেন্দু এসে বলল, ‘স্যার বলছেন, হেমন্ত মুখার্জ্জী এই মারা গেলেন সবে। দেবকে বলো এবারে হেমন্ত মুখোপাধ্যায়ের স্মরণে ফাংশনটাকে অরগাইজ করতে। কিন্তু তুই যেভাবে রোগ বাঁধিয়ে বিছানায় বডি ফেলে দিয়েছিস, তুই ছাড়া এসব করবে কে?’
 শুভেন্দুকে বললাম, ‘সারা কলেজে একটা ছেলে নেই? সবাই যেন প্রেম করাতেই ব্যস্ত। তুইও যে কি করলি, আমার মত গানটা শিখতে পারতিস তো।’
শুভেন্দু বলল, ‘যাকে দিয়ে যে কাজ হয় না, তাকে বলে কোন লাভ আছে কি? তুই আমাকে দিবি দায়িত্ব? তারপর কি করতে কি করে বসব। আর সবাই আমাকে গালাগালি দিয়ে ভূত ভাগিয়ে দিক আর কি?’
ওকে বললাম, ‘তোকে যা যা বলছি, তুই শুধু তাই করবি। বাকীটা আমি সুস্থ হয়ে সামলে দেবো।
শুভেন্দু বলল, ‘তা আমাকে কি করতে হবে স্যার?’
আমি বললাম, ‘ডেকরটের ঠিক করবি, মাচা বাধার জন্য।  শুধু এইটুকুই তোর দায়িত্ব।’
শুভেন্দু বলল, ‘ও তাই বল। এ আর এমন কি দায়িত্ব। আমি ভাবলাম, তুই বুঝি আমাকে অনুষ্ঠান পরিচালনা করার দায়িত্ব দিবি বোধহয়।’
আমি বললাম, ‘তুই যদি বলিস, তোকে একটা চান্স দিতে পারি। একবার ট্রাই করে দেখতে পারিস। আমার মন বলছে, তুই ঝোলাবি না।’
শুভেন্দু থতমত খেয়ে বলল, ‘কিসের চান্স?’
আমি বললাম, ‘খালি গলায় দুলাইন গেয়ে দিবি। তোকে আমি ট্রেনিং দিয়ে দেবো।’
শুভেন্দু বলল, ‘ক্ষেপেছিস। গান গাইব আমি? হেঁড়ে গলায় গান গেয়ে তারপর সব মাটি করি আর কি? শেষকালে সব বদনাম হয়ে যাক, আর কি?
আমি বললাম, ‘কেন? দুলাইন গাইলে কি এমন অসুবিধে হবে? তোকে ট্রেনিং দেবো। বলছি তো? তাছাড়া কলেজের ছাত্রছাত্রীদের জন্যও তো একঘন্টার একটা পার্ট থাকে। তার মধ্যে তুই দুলাইন গাইবি। কেউ কিছু মনে করবে না।’
শুভেন্দু বলল, ‘সুনীল দত্ত আর কিশোরকুমারের পড়োশান ছবিটা দেখেছিস? অনেক চেষ্টা করেও যখন কিশোরকুমার পারল না। তখন ওকে বলল, গানের সাথে শুধু লিপ মেলাতে। প্রথমে সুনীল দত্ত অনেক চেষ্টা করেছিল, গলা দিয়ে গাধার ডাক ছাড়া আর কিছুই বেরোয় নি। মাইরি দেব, তোকে সত্যি কথাটা বলছি, আমাকে তুই যদি চেষ্টা করিস, তাহলে ওই দত্ত সাহেবের মতই অবস্থা হবে আমার। তারপর সকলে আওয়াজ মারুক, হাসি ঠাট্টা করুক। ও আমি সইতে পারবো না। একটা কাককে বলছিস কোকিল হতে। তুই কি করে পারিস?’
আমি বললাম, ‘তুই যেভাবে বলছিস, তাতে মনে হচ্ছে, সায়রা বানু গান শুনবে অডিয়েন্সে বসে। তোর গান শুনে তোর প্রেমে পড়বে। এত ভয় পাওয়ার কি আছে বু্ঝি না। তাও যদি তুইও কারুর প্রেমে পড়তিস?
চিরকাল যে আমার কথায় শুধু হ্যাঁ তে হ্যাঁ মিলিয়েছে, শুধু এই একটি ব্যাপারেই ও যে রাজী হবে না আমি জানতাম। আসলে ওর সাথে মজা করবার মত একটা বিষয় পেয়েছিলাম বলে নাছোড়বান্দার মত আমিও ওর পেছনে লেগে ছিলাম। শুভেন্দু শেষ কালে বলল, ‘এই যে শোনো মহাশয়, আমাকে দিয়ে যখন অতই গান গাওয়ানো তোমার শখ। তখন তোমার বিদিশাকে দিয়ে একবার ট্রাই করে দেখো না। তিনি গাইবেন। আশাকরি তিনি তোমার কথা ফেলতে পারবেন না।’
[+] 2 users Like Lekhak is back's post
Like Reply
#57

(05-07-2021, 01:28 AM)raja05 Wrote:  Gr8......keep going.....

ধন্যবাদ আপনাকে।
Like Reply
#58

(05-07-2021, 01:28 AM)raja05 Wrote:  Khub bhalo hoihoiech
Thank You.
Like Reply
#59

(05-07-2021, 03:10 AM)Thumbnails Wrote:  আপনার লেখায় কোন একটা অদৃশ্য টান আছে, যেটা গল্প শেষ হওয়ার পরও কাটতে চায় না। বার বার মনে হয় শেষ হয়ে গেল কেন আরও একটু হলে কি এমন হতো।

অনেক ধন্যবাদ আপনাকে।
Like Reply
#60

আসলে বিদিশাকে দিয়ে গান গাওয়ানোর আইডিয়াটা আমারো মাথায় আসেনি। তাছাড়া বিদিশা তো শুধু গান শুনতে ভালবাসে। ও কি গাইবে? তাছাড়া জোর করে সুযোগ দিলে পক্ষপাতীত্বর একটা ব্যাপার চলে আসে। সবাই বলবে, ও যেহেতু বিদিশা দেবের সাথে প্রেম করে, সুতরাং ওরজন্য একটা গোটা স্টেজ তুলে দিয়েছে দেব। আদিখেত্যা ছাড়া আর কি?
আমি বললাম, ‘বিদিশা তোরই মতন। একটু ভীতু টাইপের। অল্পতেই ভয় পেয়ে যায়। প্রথমেই আমাকে ও না বলবে। তারপর জোরাজুরি করলে কান্নাকাটি শুরু করে দিতে পারে। তার চেয়ে বরং ওকে একটা কবিতা পাঠ করার জন্য বলব।’
শুভেন্দু বেশ আগ্রহ নিয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, ‘বিদিশা কবিতা পাঠ করবে? সত্যি করবে? উফঃ। দারুন হবে কিন্তু তাহলে ব্যাপারটা।’
তারপরেই আবার মুখটা উদাস মতন করে ও বলল, ‘কিন্তু তোর জন্য তার মন এখন খুব খারাপ। দেবের শরীর খারাপের খবর শুনে তিনি বিষন্ন হয়ে পড়েছেন। এই তোর কাছে এলো বলে। কালই কলেজে আমাকে বলেছে, ওর জন্য আমার ভীষন খারাপ লাগছে। কিছু ভাল লাগছে না। ওর শরীর খারাপ। আমাকে এখুনি ওর কাছে যেতে হবে।’
বিদিশা এল, শুভেন্দু থাকাকালীনই। এসেই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, চোখে মুখে উৎকন্ঠার ছাপ। অসুখ থেকে সেরে না ওঠা পর্যন্ত বিদিশা ভীষন চিন্তিত হয়ে পড়েছে আমার জন্য। আমাকে গাদা গাদা উপদেশ দিয়ে কতকিছু একনাগাড়ে বলে গেল বিদিশা। - ‘শোনো, এই অবস্থায় নিজেকে একদম নেগলেট করবে না। নিয়ম করে ওষুধ খাবে বুঝেছো? আর ডাক্তারের কথার একদম অমান্য করবে না। শরীর তাড়াতড়ি সুস্থ না হলে, আমাদের তখন কি হবে বলোতো? তুমি আমাকে কত চিন্তায় ফেলে দিয়েছো জানো?’
শুভেন্দুও ঠিক পাশেই বসে আছে। দেখছে, বিদিশা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হেসে বলল, ‘এই তো বিদিশা এসে গেছে। তোর আর চিন্তা নেই। তুই এমনি ভাল হয়ে যাবি।’
বিদিশাকে বলল, ‘শোন, তুই এই কদিন দেবের এখানেই থেকে যা। দেবের আদর যত্ন করবি। ওকে সেবা শুশ্রসা করবি। ওর শরীর সুস্থ হওয়াটা দরকার। সামনেই অ্যানুয়াল ফাংশন আছে না।’
বিদিশা মুখ বেঁকিয়ে বলল, ‘গুলি মারো অ্যানুয়াল ফাংশন।  এদিকে আমার বরটার শরীর খারাপ। আর সবাই ফাংশন নিয়ে পড়েছে। আগে ওর শরীর সুস্থ হবে। তারপর ওসব ফাংশন নিয়ে কথা।’
বিদিশা আমার চুলে হাত বোলাতে বোলাতে আমাকে জড়িয়ে ধরেছে হঠাৎ। আবেগ অনুভূতি নয়। দেখছি, আমাকে জড়িয়ে ধরে আমার কানের কাছে মুখটা নিয়ে এসে বলছে, ‘তুমি সুস্থ হয়ে যাও গো। ভগবান, তুমি আমার বরটাকে সুস্থ করে দাও। সুস্থ করে দাও ভগবান। প্লীজ প্লীজ।
শুভেন্দু হাঁ করে বসে দেখছে বিদিশার কান্ড। পরে আমাকে খুব সিরিয়াসলি একদিন বলেছিল। ‘দেব সত্যিকারের ভালবাসা মানুষ বোধহয় একবারই বাসতে পারে। গভীর ভালবাসার সত্যি কি কোন বিকল্প হয়? যে সব মানুষ উদভ্রান্তের মতন বারে বারে প্রেমে পড়েন, দুর্বিবাকের মতন প্রেম যাদের জীবনে বারে বারে আসে। সত্যিকারের মহান প্রেমিক তাদেরকে বলা যায় কি? তোকে আর বিদিশাকে দেখে মনে হয়, সত্যি তোরা জীবনে আর কাউকে কোনদিন ভালবাসতে পারবি না। তোদের এই মহান প্রেমের জয় হোক।
আমি সেদিন জানতাম না। প্রেম হল মানুষের জীবনে এক বজ্রপাত। এই প্রেমের বজ্রপাত একবার ঘটলে হৃদয়ভূমির সবকিছুই জ্বলে পুড়ে নিঃশ্বেস হয়ে যেতে পারে। আর যেটুকু অবশিষ্ট থাকে তাতে আবার নতুন করে স্বপ্ন দেখার বা নতুন করে প্রেমতরু অঙ্কুরিত হয়ে ওঠার কোনো অবকাশ থাকে না।
 আমি মানুষটা এমন নই। যে জীবনে বহুবার কোন না কোন নারীর প্রেমে পড়তে পারি আর প্রতিবারই মনপ্রাণ ঢেলে তাকে বিদিশার মতন ভালবাসতে পারি। এই বিদিশাই আমার জীবনে প্রথম ও শেষ প্রেম। আমার জীবনে দ্বিতীয় প্রেম আসা তাই অসম্ভব।
সবাই যেটা মনে প্রাণে চেয়েছিল, চেয়েছিলাম আমিও অন্তত। সেটা কিছুতেই সফল হল না। শুভেন্দুকে বলেছিলাম, ‘আমার যখন যখন পঞ্চাশ বছর বয়স পেরিয়ে যাবে, তখনও দেখবি বিদিশার সাথে আমার প্রেম অটুট থাকবে। ও এমনি করেই আমাকে ভালবাসবে।’
হেসেছিল শুভেন্দু। আমাকে বলেছিল, ‘ভগবান করুক, তাই যেন হয়। এমন প্রেম জীবনে আসা মানে সেটা স্বপ্ন সমান। পঞ্চাশ বছর পরেও এক গভীর ও জীবন্ত প্রেমের মাঝে ডুবে থাকা যে সৌভাগ্যের কথা। এমন প্রেমের পূজো যে করতে পারে, তার জীবন যে কি সুখের আর আনন্দের হয়, তা তো বলাই বাহুল্য। তোদের এই অমর প্রেমের জয় হোক।’
 
শুয়ে শুয়ে এতক্ষণ ধরে পুরোনো কথাগুলো চিন্তা করছিলাম। মা বললো, ‘আবার তুই পুরোনো কথা ভাবছিস, আর মনকে কষ্ট দিচ্ছিস? বললাম না শুভেন্দু একটু পরেই এসে পড়বে। অত কি চিন্তা করছিস?’
আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। মাকে বললাম, ‘মা শুভেন্দু আসবে বলেছে। খবর পেয়ে বিদিশাও আসবে। আমার মন তাই বলছে। তুমি দেখে নিও।’
জানি এগুলো আমার মনের আশা ছাড়া কিছুই নয়। বিদিশাকে এখনও ভালবাসি, তাই ভাবি বিদিশা বোধহয় আমার শরীর খারাপের খবর শুনলেই আসবে।  দৌড়ে আসবে। ব্যাকুল হয়ে ছুটে আসবে। তারপর এসেই আমাকে জড়িয়ে ধরবে। হয়তো বুকে মুখ গুঁজে কিছুক্ষণ ধরে একনাগাড়ে কেঁদে কেটেও ভাসাতে পারে। আমার মাথায় হাত বুলিয়ে দেবে, বুকেও বোলাবে, আমার কষ্ট দেখলে হয়তো ওর মন ভেঙে যেতে পারে। কি জানি, প্রেমিকার আদর পেলে নাকি যন্ত্রণার অনেক উপশম হয়ে যায়। আমি যদি বিদিশাকে পেতাম। কি ভালই হত। আমার এই বাজে রোগটা হয়তো কবেই সেরে যেত। একটা সুখের সংসার গড়ে আমরা এতদিনে মিষ্টার এন্ড মিসেস। যেন একটা হ্যাপি কাপল। তা না কোথায় কিছু না, সব যেন তার ছিড়ে ছিন্নভিন্ন হয়ে গেল। আমার এত কষ্টের মধ্যেও আমি বিদিশাকে পাচ্ছি না। ভীষন কষ্ট হচ্ছে। যেন কষ্ট আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা ওষুধে আমার শরীরটা ঠিক হয়ে যাবে তো? না আমার বিদিশাকেই চাই। ও না এলে মনে হয় কিছুই ঠিক হবে না।
 
মা ঘর থেকে বেরিয়ে গেছিল। হঠাৎ ঘরে ঢুকে দেখল, আমার চোখে জল। কাছে এসে আমায় বলল, ‘দেব তুই কাঁদছিস? এ কি রে?’
তাড়াতাড়ি হাত দিয়ে চোখটা মুছে বললাম, ‘কোথায় কাঁদছি? না না ও তুমি ভুল দেখেছো।’
আমি জানি, হঠাৎ মনের কষ্টের কথা চিন্তা করলেই চোখ দিয়ে জল বেরিয়ে যায়। চোখের সাথে মনের একটা যোগসাজস আছে। মন তার ভেতরের কষ্টটা অনুভব করে কিন্তু প্রকাশ করতে পারে না। সেটা প্রস্ফুটিত হয় অশ্রুধারার মাধ্যমে।
মায়ের কথা শুনে মনে হল, সত্যি তাই। বড্ড কষ্ট দিচ্ছি নিজেকে। একটু পরেই সবাই হয়তো এক এক করে এসে পড়বে। এই ছোট্ট ফাঁকা ঘরটাই তখন ওদের আগমনে গমগম করে উঠবে। একটার পর একটা হাসির কথা তুলে শুভেন্দু যেভাবে পেটে ব্যাথা ধরিয়ে দেয়, আমারো পেটে খিল ধরে যাবে।  কান্না নয়, হাসি চেপে রাখতে না পেরে আমি নিজেই হয়তো তখন অবাক হয়ে যাব। দূঃখের স্মৃতি থাকবে না আর পেছনে। কে বলতে পারে, তারপরেই বিদিশা এসে হয়তো আমাকে নতুন করে আবার স্বপ্ন দেখাবে।
 মা আমার মাথার কাছে বসে, চুলে হাত বুলিয়ে দিয়ে বলল, ‘শুভেন্দুকে আবার ফোন করে দেখবো? আসতে বলব তাড়াতাড়ি? ও এলে তোর মন ভাল হয়ে যাবে।’
আমি বললাম, ‘না মা, তার দরকার নেই। ও তুমি ফোন না করলেও আসবে। আমার জন্য ব্যস্ত হয়ো না। বলে নিজেই একটু হাসলাম। মা বলল, ‘জানিস, শুভেন্দু আমাকে কি বলেছে?’
চুপ করে শুয়ে শুয়ে শুনছি মায়ের কথা। মা বলল, ‘কালরাতে শুভেন্দু চুপচাপ বসেছিল অনেক্ষণ। ডাক্তার তখন চলে গেছে। আমি ঘরে ঢুকে দেখি, ও চেয়ারে বসে ঢুলছে।  বললাম, বাড়ী যাবে না শুভেন্দু? আর তো বিপদ নেই। ডাক্তার ঘুম পাড়ানির ওষুধ দিয়ে গেছে। দেব এখন অনেক্ষণ ঘুমোবে। তুমি বরং বাড়ী যাও। অনেক কষ্ট করে এসেছো।’
শুভেন্দু বলল, ‘জানেন, মাসীমা, আমি খুব একটা রাত জাগতে পারিনা। আসলে সারাদিন ব্যবসার নানান ঝেমেলায় ব্যস্ত থাকি। দেবের মত অত আমার রাত জাগার অভ্যেস নেই। তবে যদি কোনদিন এমন হয়, আমার এই প্রিয় বন্ধুটির জন্য আমাকে রাতের পর রাত জাগতে হচ্ছে আমি জাগবো। কষ্ট হলেও জাগবো। দেবের জন্য আমার জান হাজির।’ তারপরেই মা বলল, ‘কি ভাল ছেলে রে।’
আমি হাসলাম, বললাম, শুভেন্দু আমার জন্য পাগল। ও আমাকে খুব ভালবাসে তাই বলেছে।’
মা বলল, ‘আর তুই কার জন্য পাগল? বিদিশার জন্য?’
আমি এবার হাসব না কাঁদবো তাই ভাবছি। প্রসঙ্গটা ঘুরিয়ে মাকে বললাম, ‘মা, শুক্লা কি বলল? আসছে?
মা বলল, ‘ওতো ফোনে আমাকে পুরো কথাটাই বলতে দিল না। তার আগেই বলে বসল, মাসীমা আর বলতে হবে না। আমি বুঝে নিয়েছি দেবের কি হয়েছে। আমি এখুনি আসছি। ওখানে গিয়ে বাকীটা শুনবো।’ দেখ হয়তো এখুনি এসে পড়ল বলে।’
মনে মনে ভাবলাম, শুক্লাও এখুনি আসবে। আর শুভেন্দুও হয়তো এসে পড়বে। দুজনে দুজনকে ভূত দেখার মত না দেখলেও শুভেন্দুর তো কিছুটা অস্বস্তি হবেই। কারণ শুক্লা যে আমার প্রতি একটু দূর্বলতা দেখিয়েছে সেটা শুভেন্দু ধরে ফেলেছে। কিন্তু শুভেন্দু তারপরের ঘটনাটা জানে না। শুক্লা মেনে নিয়েছে, বন্ধুত্ব কখনো ভালবাসায় পরিণত হতে পারে না। হার জিতের খেলা নয়। একে অপরের মনকে বোঝার মতন দৃঢ় মানসিকতা। বন্ধুত্বের মান রেখেছে শুক্লা। নিজেকেও ছোট করেনি, আর আমার ভালবাসাকেও খাটো করেনি।
মাকে বললাম, ‘মা এরা সব এক এক করে আসবে, তোমার কষ্ট হবে না তো?’
মা বলল, কিসের কষ্ট?
আমি বললাম, ‘তুমি কিন্তু দফায় দফায় চা করা, ওদের আতিথেয়তা করার জন্য ব্যস্ত হয়ে পড়া। এসব একদম করবে না কিন্তু। সবাই সুবিধে অসুবিধের কথাটা বোঝে। এরা সবাই আমার খুব ভাল বন্ধু।’
মা বলল, ‘তুই এবার বিয়েটা করে ফেল, আর আমায় ছুটী দিয়ে দে। তাহলে আমি আর ব্যস্ত হবো না। কেউ এলে তাকে খাতির যত্নও করতে আসবো না। সব তোর ওই বউই তখন করবে।’
মনে ননে ভাবলাম, সত্যি কি জ্বালা। সব মায়েরাই ভাবে, ছেলের বউ একটু মনের মতন হবে। সব দায়িত্ব একাই কাঁধে তুলে নেবে। সংসার সুখের হবে রমনীর গুনে। কিন্তু আজকালকার মেয়েরা এখন আর এরকম কই? যদি বিদিশার সাথে সত্যি আমার বিয়েটা হত। তাহলে অবশ্য-
[+] 1 user Likes Lekhak is back's post
Like Reply




Users browsing this thread: