Thread Rating:
  • 81 Vote(s) - 3.3 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL সৃষ্টি (সমাপ্ত)Completed

Showing only the posts of Bumba_1: 517 of 1,184 posts. Show all posts

(03-04-2022, 05:37 PM)Sanjay Sen Wrote:  অপারেশনের ডেট কবে ফাইনাল হলো? ভ্যানিলার জন্মদিন কি এবার ওখানেই পালন হবে?

OT - 13th .. না না ওখানে হবে কেনো? সবকিছু ঠিকঠাক থাকলে 15th ফেরার কথা আমার। schedule date এই celebration হবে।

[+] 1 user Likes Bumba_1's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(03-04-2022, 06:29 PM)Sanjay Sen Wrote:  সবকিছু ঠিকঠাকই থাকবে, চিন্তার কোনো কারণ নেই, আমরা সবাই তোমার সঙ্গে আছি।


মেনু কি?

Elaborately তো বলতে পারবো না .. তবে ও যা খেতে ভালোবাসে, সবকিছুই হবে।
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(18-04-2022, 09:38 AM)Somnaath Wrote:  tar mane tomar baba je company te kaaj korto sekhankar Malik foreigner chilo & they loved to see gori mem in sindur khela, isn't it?

এত বড় একটা থ্রেড, এতগুলো গল্প এবং কবিতা .. এত কিছুর মধ্যে শুধু এই কয়েকটা লাইন হাঁসের মতো তুলে নিলে? 

যাইহোক, প্রশ্ন যখন করেছো, উত্তর তো দিতেই হবে .. হ্যাঁ, যখন বাবা ওখানে চাকরি করতেন তখন পর্যন্ত সাহেবদের হাতেই শতকরা কিছু অংশের মালিকানা ছিলো, এখন পুরোটাই গুজরাটিরা অধিগ্রহণ করেছে। এবার আসি  গোরি মেম এর প্রসঙ্গে। উনি কারোর স্ত্রী এবং মা হলেও সবার আগে তিনি একজন নারী। এহেন একজন গৌরবর্ণা, সুন্দরী, শিক্ষিতা‌ নারীর উপস্থিতি বিভিন্ন বয়সী পুরুষেরা উপভোগ করবে .. এটাই তো স্বাভাবিক।
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(18-04-2022, 01:35 PM)nextpage Wrote:  yr):
দাদা আর কি কি গুন আছে তোমার যেটা এখনো জানতে পারলাম না।
থ্রেডটা পড়তে পড়তে মনে হলো এখানের ৯০% তোমাকে ঐ চটি লেখক হিসেবে গড়পড়তা চিনলো শুধু। আমিও হয়তো ওভাবেই চিনতাম। কিন্তু তুমি যে আর ৮-১০ টা লেখকের মত নও সেটা তো জেনেই গেলাম। 

তোমার চরণ ধুলি আশা করাটা আমার কাছে মোটেই বাড়বাড়ন্ত কিছু না। 
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা তোমাকে যেন সবসময় কুশলে রাখে।
❤️❤️

অসংখ্য ধন্যবাদ  thanks তোমরা প্রত্যেকেই নিজগুণে এই ফোরামে শ্রেষ্ঠত্বের আসনে বসে আছো, তার পাশে আমি একটু স্থান পেয়েছি এটাই আমার কাছে অনেক ❤️❤️
Like Reply

[Image: Polish-20220421-95752894.jpg]

কয়েক মাস আগে বইমেলা হয়ে গিয়েছে কলকাতার বুকে। বিগত বেশ কয়েক বছর হয়ে গেলো ব্যক্তিগত কারনের জন্য আমি আর বইমেলা যাই না। সর্বোপরি বর্তমানে শারীরিক অসুস্থতাও ওখানকার ভিড়ভাট্টা এড়িয়ে যাওয়ার আরেকটা কারণ।

এই ফোরামের এক সদস্য বিচিত্র - যাকে আমি ভাইটু বলে সম্মোধন করি। সে যাকে বলে একদম বইয়ের পোকা .. বইমেলা তার প্রাণ। সকাল-বিকেল-সন্ধ্যা তার মুখে একটাই কথা "কি মজা বইমেলা এসে গেছে, আমিও যাবো .. আপনি কবে আসবেন? আপনার ছেলেকে নিয়ে একদিন আসুন"। তারপর প্রতিদিন রাতে বইমেলা থেকে ফিরে এসে .. আজ কি কি বই কিনলো, কোন কোন সেলিব্রেটির সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে তোলা সেলফি, বইয়ের ছবি -- এই সবকিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখতে হতো আমাকে।

পোস্ট অপারেশন সিচুয়েশনে এখন ক'দিন বাড়িতেই আছি। তবে চুপচাপ বাড়িতে বসে থাকার বান্দা আমি নই। পারি আর নাই পারি, সর্বদা কিছু সৃষ্টিমূলক কাজ করার চেষ্টা চালিয়ে যাই আমি। গতকাল সারা বিকেল বসে বসে এই স্কেচটা করলাম আর এই ছড়া'টা লিখলাম। দু'দিন আগে ভাইটুর জন্মদিন গেলো, কাকতালীয়ভাবে একই দিন আমার ছেলেরও জন্মদিন ছিলো। এই ফোরাম থেকে বেশ কিছু বন্ধু পেয়েছি আমি, যাদের মধ্যে বিচিত্র একজন। ওর জন্মদিনে আমার তরফ থেকে একটা ছোট্ট উপহার বলা যেতে পারে।

আর পাঠক বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে - আমি আবার খুব বেশিদিন আপনি-আজ্ঞে করতে পারি না কাউকে। তোমরা অনেকেই আমায় ভালবেসেছো, আবার অনেকে ঘৃণাও করেছো, শুধু একটাই অনুরোধ আমাকে ভুলে যেওনা কখনো। আর অবশ্যই জানিও আমার আঁকা এবং ছড়া'টি কেমন লাগলো।



ছোট্ট ভাইটুর বইমেলা দর্শন

- বুম্বা -

বইমেলার পদযাত্রা
এটা আবার কি?
ভেবে ভেবে ভাইটুর মাথায়
বুদ্ধি জোটে নি।

'বই এর জন্য হাঁটুন'
ওরা বলছে বারে বারে,
বইমেলারই মাঠে সবাই
চলছে সারে সারে।

বাবু আছে, দাদা আছে
দিদিও আছে সাথে,
কি যেন সব লেখা আছে
সবার হাতে হাতে।

পেছন পেছন এসে ভাইটুর
চক্ষু হলো স্থির,
সারি সারি দোকানগুলোয়
কেবল বইয়ের ভিড়।

একটা যদি কিনে নিত
হ'তো মজা কতই না,
ভাবতে গিয়ে চোখ ভিজে যায়
পড়তে সে তো জানেই না।

|| সমাপ্ত ||


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 8 users Like Bumba_1's post
Like Reply

(21-04-2022, 10:26 AM)ddey333 Wrote:  ভালো লাগলো ... clp);


তবে বিচি পড়তে জানে না শুনে একটু দুঃখ পেলাম Tongue

ছড়াটির নাম ছোট্ট ভাইটুর বইমেলা দর্শন , অর্থাৎ বিচিত্র যখন ছোট ছিলো, সেই আঙ্গিকে লেখা। ছবিতেও তাই দেখানো হয়েছে  :)
Like Reply

(21-04-2022, 10:47 AM)Somnaath Wrote:  তোমার লেখা বরাবরের মতোই সেরা। আমাকে নিয়েও এরকম কিছু একদিন লেখো  Namaskar   Tongue banana happy

সময় সুযোগ হলে অবশ্যই লিখবো  :)
Like Reply

(21-04-2022, 10:58 AM)Bichitro Wrote:  তো এটা ছিল সেই সারপ্রাইজ Blush .... সাহিত্যের ভাষায় যাকে বলে আমি আবেগে আপ্লুত  Heart
ছড়াটা অনেকাংশে সত্যি   Big Grin । কারন আমি ক্লাস সিক্স সেভেনের আগে ঠিক ভাবে রিডিং পড়তে পারতাম না ....  Tongue
প্রচ্ছদ বা পোস্টার এমনকি সম্পূর্ণ কবিতা , পুরো লেখাটাই সেভ করে নিলাম । জীবনের সঞ্চয় , ভালোবাসা, সাফল্য হিসাবে  Heart

❤️❤️❤️

তোমার ভালো লেগেছে জেনে খুশি হলাম  :)
Like Reply

(21-04-2022, 11:42 AM)Baban Wrote:  খুব খুব সুন্দর ছড়া। ছোটদের জন্য লেখা সোজা নয়। নিজেকে পুরো অন্যভাবে বাচ্চাদের মতো বা তাদের কথা মাথায় রেখে লিখতেও বাঁধা পেতে হয়। কারণ মানুষ বড়ো হবার সাথে সাথে তার নিজস্ব কচি সত্তা গায়েব হতে শুরু করে। কিন্তু যারা সেই বাচ্চাটাকে আজও বাঁচিয়ে রেখেছে নিজের মধ্যে তারাই পারে এমন মিষ্টি কিছু লিখতে। আর বিচিত্র ভায়াকে নিয়ে কি কইবো? মনে যা মুখেও তা। কোনো লুকোচুরি নেই। তবে কবে যে আবার কিছু লিখবে কে জানে। ভালো থাকো সুস্থ থাকো সবাই।
♥️♥️♥️♥️♥️♥️

শেষে বলি ছবিটা কিন্তু খুব সুন্দর এঁকেছো। ভিড়ের ছবি আঁকতে কোনো আলসেমি করোনি যেটা অনেকেই করে শুধু শেষের দিকে মুন্ডু একে দিয়ে। দেখে ভালো লাগলো। ওই ছোটবেলায় শেখা কথাটা মনে পরে গেলো - যত ভালো ডিটেলিং, ততই জীবন্ত ছবি ❤

প্রথমেই জানাই অনেক ধন্যবাদ ❤
একদমই তাই .. ছোটদের কিছু শেখাতে গেলে, ছোটদের কে পড়াতে গেলে, ছোটদের জন্য কিছু লিখতে গেলে .. ছোটদের মতো করেই ভাবতে হয় .. সেটা অনেকাংশে প্রাপ্তবয়স্কদের জন্য লেখা থেকে অনেকটাই কঠিন। এটা তুমি ভালো জানবে, কারণ শিশুদের জন্য বেশ কিছু সৃষ্টি আছে তোমার। 
Like Reply

(21-04-2022, 11:43 AM)Sanjay Sen Wrote:  সেই ভাবে লাইন ধরে ধরে বিচার করতে গেলে পদ্যটি হয়তো সাংঘাতিক উচ্চমানের কিছু নয়, তবে লেখাটির মধ্যে এক অসম্ভব স্নেহ এবং মমতা এটিকে আলাদা লেভেলে নিয়ে গেছে, আর তোমার আঁকা তো বরাবরের মতোই শ্রেষ্ঠ।

তোমাকে কে বা কারা ঘৃণা করে জানি না তবে ঈর্ষা করে অনেকেই, তোমার বহুমুখী প্রতিভার জন্য, ভালো থেকো।

এইরকম চাঁচাছোলা, নিগূঢ় অথচ বুদ্ধিদীপ্ত মন্তব্য পেতে কার না ভালো লাগে! ভালো থেকো তুমিও।  :)
Like Reply

(21-04-2022, 12:21 PM)nextpage Wrote:  অনবদ্য দাদা

হাত আর মাথা যখন একসাথে কিছুতে মনোনিবেশ করে তখন দারুন কিছু তো হবেই। 
স্কেচটা দারুণ হয়েছে। আমার পরিচিত একজন চারুকলার স্টুডেন্ট তার হাতে এমন কাজ দেখি।
কবিতার লাইন কটা অনেক কিছুই বলে গেছে।

অসংখ্য ধন্যবাদ  Namaskar
Like Reply

[Image: images-1.jpg]

|| মাতৃদিবস ||

চোখের তলায় কালি
মাথার চুল উঠে যাওয়া
হুড়োহুড়ি করে খাবার গলাধঃকরণ
শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ খুঁজে না পাওয়া
কানের দুল পরার সময় না পাওয়া
রাত জাগাটা নিত্যদিনের অভ্যাস হয়ে যাওয়া
প্রচণ্ড বিরক্তি, রাগ কে ভালবাসায় পরিণত করা
উৎকণ্ঠা নিয়ে জ্বরের ওষুধ খাওয়ানো
ভ্যাক্সিন নেওয়াতে প্রবল ভয় পাওয়া
অহেতুক কিছু দুশ্চিন্তা
পড়াতে বসানো
বকলে বা মারলে নিজের সারাদিনের মুড অফ
প্রতিদিনের নিজের সখ-আহ্লাদ বিসর্জন দেওয়া
গান গাওয়ার সময় না পাওয়া
কখনো'বা অবাধ প্রশ্রয়
রোজের রুটিনের আমূল বদল
দশটা হাতের প্রয়োজনীয়তা অনুভব করা প্রতিমুহূর্তে
শারীরিক গঠনের চরম অবনতি
দায়িত্ব, দায়িত্ব, দায়িত্ব

★★★★

শুধু যে আমার মাতৃদেবী আমার জন্য এইগুলি করেছেন তা নয়, পৃথিবীর সকল মা তাদের সন্তানদের জন্য এইগুলি করে চলেছেন প্রতিদিন, প্রতিনিয়ত। তাই মাতৃদিবসে জানাই সকল মায়েদের প্রণাম Namaskar


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 9 users Like Bumba_1's post
Like Reply

(08-05-2022, 11:50 AM)Baban Wrote:  আজকের সমাজে হোক বা অতীতের ইতিহাস কিংবা আসন্ন ভবিষ্যতের আধুনিক জীবন। এই মা নামক শক্তির থেকে বড়ো কেউ ছিলোনা, হবেও না। সেই যে প্রকৃতি, সেই যে উৎস, সেই যে আশা, সেই যে ভালোবাসা। জীবনের প্রতিদিনের লড়াই লড়তে থাকা মহাযোদ্ধা। ♥️♥️♥️♥️

ঠিক কথা .. তাই যাদের মা নেই তারা অনাথ .. যেমন আমি  bananaSad 

(08-05-2022, 11:52 AM)nextpage Wrote:  প্রতিটা মা একেকজন যোদ্ধা।
কখনো মাতৃরূপে, কখনো চন্ডী রুপে সংসারের দেখভাল করে চলেছেন। নিজের সবটা উজার করে অন্যদের পূর্ন করে চলেছেন। বিনিময়ে যদি কিছু চাইতেন তবে সমগ্র বিশ্ব সেটার কাছে নিতান্তই তুচ্ছ প্রতিপন্ন হতো।

সকল মা কে জানাি বিনম্র শ্রদ্ধা আর ভালবাসা।

একদম ঠিক বলেছো  clp);
Like Reply

(08-05-2022, 02:01 PM)Sanjay Sen Wrote:  তুমি তো মাতৃভক্ত সন্তান, আজকের দিনে তোমার জীবনের কোনো মজার ঘটনা বা মায়ের হাতে ঠ্যাঙ্গানি খাওয়ার ঘটনা (যা তুমি বুড়ো বয়স পর্যন্ত খেয়ে এসেছো) শেয়ার করতে পারতে।

ঠিক আছে .. কালকে বলবো একটা ঘটনা
Like Reply

(08-05-2022, 06:07 PM)Somnaath Wrote:  মনটা খারাপ করে দিলে , এরপরে মন ভালো করার জন্য কিছু চাই কিন্তু  :)

কে জানে মনটা আরো বেশী না খারাপ হয়ে যায় 
Like Reply

[Image: Polish-20220509-121937397.jpg]


নাড়ির টান

লেখা এবং প্রচ্ছদ :- বুম্বা

ইদানীং বুম্বার শরীর খুব একটা ভালো যাচ্ছে না। মন তো অনেকদিন আগেই চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে। বুকের বাঁ'দিকে আজকাল একটা চিনচিনে ব্যাথা অনুভব করছে সে মাঝে মাঝে। কোথায় যেন একটা শূন্যতা..  একটা ফাঁকা ফাঁকা ভাব। এ সবই হয়তো তার মায়ের চলে যাওয়ার জন্য .. তবে শুধু মা তো নয় .. তার জীবনের সব প্রিয়জনেরাই তাকে ছেড়ে চলে গিয়েছে একে একে।

 আজ না হয় অন্যদের কথা থাক
 মা'কে নিয়েই একটা ঘটনা বলা যাক

অবশ্য শুধু বুম্বার মা নয়, এ জগতে সন্তানেরা যদি তাদের মায়েদের কথা বলতে আরম্ভ করে তবে অনন্তকাল কেটে যাবে, কিন্তু কথা শেষ হবে না। মাতৃদেবী যে ভগবানেরই আর এক রূপ, তার একটা প্রমাণ না হয় দেয়া যাক আজ।

তখন বুম্বা কলেজে পড়ে। সেইসময় একবার তার দিদিমার খুব শরীর খারাপ হয়েছিল। তাই বুম্বার মা-বাবা উনাকে দেখতে আসানসোলে তার মামার বাড়ি চলে গেলেন। বুম্বার পার্ট ওয়ান পরীক্ষা থাকার জন্য সে যেতে পারলো না। 

Zoology অনার্স ছিলো বুম্বার। অনার্সের শেষ পরীক্ষার দিন .. হঠাৎ করেই সেদিন প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়েছিল। পরীক্ষা দিয়ে বেড়িয়ে সে অপেক্ষা করছিলো কখন বৃষ্টি থামবে। আধঘণ্টা অপেক্ষার পরেও যখন বৃষ্টি থামলো না, একপ্রকার বাধ্য হয়েই বের হতে হলো। কলেজ থেকে স্টেশন অনেকটাই দূর ছিলো। দুর্ভাগ্যক্রমে সেদিন একটাও অটো পাওয়া গেলো না .. পুরো রাস্তাটাই পায়ে হেঁটে বৃষ্টিতে ভিজে স্টেশনে আসতে হলো বুম্বাকে।

বাড়িতে এসে বুম্বা তাড়াতাড়ি জামাকাপড় ছেড়ে গা-হাত-পা মুছে নিলো ঠিকই কিন্তু ততক্ষণে গা'য়ে জল বসে গিয়েছে। সন্ধ্যাবেলা কিছু টের পায়নি, তবে গভীর রাতে জ্বর এলো তার। খাওয়াদাওয়া সব মাথায় উঠলো। শরীরের তাপমাত্রার পারদ বাড়তে থাকলো। থার্মোমিটারে দেখা গেলো জ্বর ১০২ ..

দু'দিন পরে পাসকোর্সের সাবজেক্টগুলির পরীক্ষা শুরু হবে। বাড়িতে বুম্বা একা .. পড়তেও পাড়ছিলাম না মাথার যন্ত্রণাতে। তার খুব অসহায় লাগছিল নিজেকে। কি হবে, কি করবে ..  এইসব সাতপাঁচ ভাবতে ভাবতে কখন যে একটু তন্দ্রা এসে গিয়েছিল বুঝতে পারেনি সে।

হঠাৎ যেন কার একটা হাতের স্পর্শ পেলো কপালে। চোখ মেলে বুম্বা তাকিয়ে দেখলো মা এসেছেন .. তার মা।

বুম্বা বললো "কি গো, তুমি কি করে এলে এতো রাতে? তুমি তো এখানে নেই। আর তাছাড়া দরজা তো বন্ধ, ঢুকলে কি করে?"

মা বললেন "ইশ, আমি কি না এসে পারি! আমার সোনা টা এইরকম কষ্ট পাচ্ছে যে। চুপ করে চোখ বুজে শুয়ে থাক। আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে।"

বুম্বা ধীরে ধীরে চোখ বুঝলো .. তারপর  আর তার কিছু মনে নেই। পরেরদিন সকাল সাত'টা নাগাদ ঘুম ভাঙলো বুম্বার। শরীর'টা তখনও অসম্ভব দুর্বল তার, কিন্তু অদ্ভুত ব্যাপার গা'য়ে একটুও জ্বর নেই। অবাক কান্ড, বিনা ওষুধে এই জ্বর সারলো কি করে!!

হঠাৎ তাদের বাড়ির ল্যান্ডফোনটা বেজে উঠলো। ফোনটা তুলে তুলতেই ওপাশ থেকে মায়ের গলা ভেসে এলো "কি রে তুই ঠিক আছিস তো? আমার আর ভাল লাগছে না এখানে .. আমরা আগামীকালই ফিরছি।"

বুম্বা শুধু "হুঁ" বলে তখনকার মতো ফোন রেখে দিলো।

পরেরদিন বাবা-মা ফেরার পর গত রাতের ঘটনাটা ওদের বললো সে। বাবার মুখ দেখে বুম্বা বুঝলো সে একটুও বিশ্বাস করেনি কথাগুলো। কিন্তু মা'র মুখে একটা অদ্ভুত হাসি দেখতে পেলো সে। সেই হাসির মানে তখন না বুঝলেও এখন বোঝে বুম্বা।

কে বলেছে ভগবান শুধু স্বর্গে থাকে? মাঝে মাঝে মায়ের মুখের দিকে তাকিয়ে দেখো, ভগবানের ঠিক দেখা পাবে। ভগবান তো নিজে সব সময় সবাইকে দেখা দিতে পারেন না, কিন্তু "মা" এর রূপ নিয়ে সর্বদা থাকেন আমাদের পাশে।

[Image: 20200725-163454.png]


[Image: Animation-resize-gif-f3b601eb23d95beeb4e...911ac0.gif]


[+] 9 users Like Bumba_1's post
Like Reply

(09-05-2022, 02:31 PM)Somnaath Wrote:  জননী সত্যিকারেই দেবীর এক রূপ। যতই তৃতীয় পুরুষের point of view থেকে গল্পটা লেখ না কেন, আমি তো জানি গল্পের বুম্বা আর তুমি একই ব্যক্তি। মনটা খারাপ হয়ে গেলো - ভালো থেকো।

কি আর বলবো বলো .. তুমিও ভালো থেকো 

(09-05-2022, 04:34 PM)Sanjay Sen Wrote:  মন ছুঁয়ে যাওয়ার মতো একটা লেখা। মা তো মা-ই হয়, তার জায়গা কেউ নিতে পারে না কোনোদিন। তবে এরকম একটা লেখা তুমি আগে লিখেছিলে বলে মনে হচ্ছে।

যথার্থ বলেছ ..  একটুু অন্যরকমভাবে লেখা হয়েছিল .. আমার নিজেরই পছন্দ হয়নি .. তাই একটু মডিফাই করে দিলাম  :)
[+] 1 user Likes Bumba_1's post
Like Reply

(09-05-2022, 10:28 PM)Somnaath Wrote:  একটু মজার, কিছুটা দুষ্টুমির, একদম মারকাটারি একটা গল্প শুনতে চেয়েছিলাম, আর তুমি কিনা সেই মনটাই খারাপ করে দিলে।

ধুর পাগল .. মন খারাপ কোথায়? এটা তো মন ভালো করে দেওয়ার ঘটনা। সবার জীবনে কখনো না কখনো এইরকম কোনো ঘটনা ঘটেছে। কেউ অনুধাবন করতে পেরেছে আবার কেউ পারেনি। ঠিক আছে তোমার ডিমান্ড মতো কিছু অন্য কোনো একদিন হবে খন।

Like Reply

(09-05-2022, 10:39 PM)Baban Wrote:  এই কাহিনী পড়ার পর আলাদা করে কিছুই বলার নেই, কিছু বলার থাকতে পারেনা। আর সেটাই এইলেখক ও তার এই সৃষ্টির তেজ ও শক্তি। ♥️♥️♥️

I'm overwhelmed  Namaskar
Like Reply

[Image: Polish-20220529-155025092.jpg]

আসছে .. খুব শীঘ্রই
[+] 5 users Like Bumba_1's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)