Thread Rating:
  • 73 Vote(s) - 2.78 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

EROTIC THRILLER মরীচিকা ও মোহময়ীRunning

Showing only the posts of RockyKabir: 249 of 534 posts. Show all posts
#81

(28-04-2026, 10:37 AM)enjoreal Wrote:  My suggestion for you is that whatever you are doing right now is already amazing, and do not add any other content in your story. 
There are hundreds of NTR stories in this forum; if people do not like this particular story, they can read those stories. 
And I hope you will not fall into the trap of these manipulators. 
They will try so hard to change the storyline so that it matches with their taste. 
You already had a vision; deviating from it will be disastrous.

Thank you. I dislike cuckold themes anyway. If cuckold elements appear in this story, they’ll be shown negatively. I already have a vision for how I want the next several chapters to go.
[+] 1 user Likes RockyKabir's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82

(28-04-2026, 04:36 PM)Shadow69 Wrote:  Bro apni nijer moto lekhun apnar lekha emniteo onek bhalo kono kichu change korar dorkar nei

ধন্যবাদ ভাই। আমি আমার প্লট লাইন ধরেই এগোব। আশা করি আপনাদের ভাল লাগবে।
[+] 1 user Likes RockyKabir's post
Like Reply
#83

(28-04-2026, 11:35 AM)Amidevil Wrote:  Darun hocche ei vave chalie jan

ধন্যবাদ দাদা। সঙ্গে থাকুন। আশা করছি পরের চ্যাপ্টারগুলোও আপনার একইভাবে ভাল লাগবে।
Like Reply
#84

(28-04-2026, 05:03 PM)mity odin 2 Wrote:  Dada apni jamon ta chaichen taken kore likhun, ajj akhana review dabar upai ache tai sobai nijeder dabi janai, abar sobar dabi ki apnar pokhe mana sombhob? AJ Jodi ata boi akara prokash hoto tobe lakhon jamon ta chaito pathok k setai porte hoto. Example hisebe game of thrones r final season ta onekeri pochondo hoi ni, kintu karo kichu korar ache ki? 

Ak Jon pathok hisebe bakider kache request akhana jara bine poisai niyomito likhche tader agla rakhar dayitto amader, tader utsahoo din, a forum onek lakhok k hariyache, baki jara ache tader disappoint korben na.
I request you all

Kobir da don't fell disappointed, 53k fan ache jara apnar orginal lakha k appreciate korbe.karo onnai abdar manar proyojon nai apnar,amaro na, onner o na.

পাশে থাকার আর রেপুর দেবার জন্য অনেক ধন্যবাদ দাদা। এই গল্পটা অনেক লম্বা আর স্লো-পেসড, এছাড়া এই গল্পে সবই পাবেন তবে ধৈর্য্য ধরতে হবে। একটা spoiler দিই। এটা শুধুই অয়ন আর বিদিশার গল্প নয়।
[+] 1 user Likes RockyKabir's post
Like Reply
#85

(29-04-2026, 05:28 AM)mity odin 2 Wrote:  R Ami jani eta baki  der moto matha mundu hin  choti golpo noi, jekhane golper goru gache na uthe space ship e kore Mongol Grohe pari dai. Ai quality bojai rakhte apnak onnoder theke bashi khat te hoi. 

Jai hok golpo ta besh chorom, Mon chai protidin update ashuk . But update to gache dore na je lekhak pere chobi tule pathiya debe. 

Next update Kobe asbe bolben oppekhai achi. 

এই সপ্তাহেই আসবে। কাল বা পরশুদিন।
Like Reply
#86

(29-04-2026, 05:17 AM)mity odin 2 Wrote:  Amar kotha golpo bondho na holai holo. Baki lomba hoi, borohok, seta boro kotha noi. Niyomitio update palai holo. 

Ami  sudhu dekte chai bidishar moto adorsho boti nari kivabe sex korte raji hoi. 
1. Nijer Kam jala metabar jonno. 2.nijer pran bachanor jonno power ful lol O tader cele der theke 3.blackmailing r shikar naki 4.ayan k nijer kache feranor price hisebe ekbar na bar bar or none of the above.

আমি বলতে চাইছিলাম ধৈর্য্য ধরতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে, ভবিষ্যতে কী হবে সেই বিষয়ে আমি এর মধ্যেই গল্পে বেশ কিছু ক্লু ছড়িয়ে রেখেছি। জানি না এখানকার পাঠকরা সেগুলো লক্ষ্য করেছে কিনা।
Like Reply
#87

(29-04-2026, 10:25 PM)rakib6192522 Wrote:  দাদা আপনি আপনার মতো করে এগিয়ে যান। হাতে সময় নিয়ে,  মন দিয়ে আপনি আপনার
মতো করে লিখুন। আমরা আছি আপনার সাথে।
ভালোবাসা অবিরাম।

পাশে থাকার, রেপু আর লাইক দেবার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। আমার ভালবাসা নেবেন।
[+] 1 user Likes RockyKabir's post
Like Reply
#88

(02-05-2026, 08:51 PM)Paul Wrote:  Waiting eagerly for the next episode!!

It'll be uploaded between 8 and 10 PM tonight.
Like Reply
#89

(03-05-2026, 09:26 AM)jackson08 Wrote:  ভাই আমার মনে হয় আয় গল্পে সামনে অয়নকে তীব্র মা বিদ্বেষ করে, ও মা তার ক্যারিয়ার এ ফোকাস করলে এগিয়ে যাবে। এতে গল্পটা প্রাণ থাকবে। এমন ও হতে পারে যে অয়ন ওকিল নোটিশে এর মাধ্যমে তার পরিবারের সাথে সম্পর্ক শেষ করবে, নাম পরিবর্তন করবে।
একজন পাঠক হিসেবে এখন গল্পে রোমান্টিক বা সেক্স দিয়ে গল্পটা নষ্ট না করলে ভালো লাগবে।

চিন্তা করবেন না ভাই, গল্পের প্লট নষ্ট করে সেক্স বা রোমান্স কোনটাই আনব না। আমি আগেই বলেছি এটা এই সাইটের অন্য গল্পগুলোর মতো সেক্সপ্রধান গল্প না। তবে অ্যাডাল্ট জঁর যেহেতু সেজন্য এটাতেও সেক্স আর রোমান্স থাকবেই। তবে সেটা প্লট নষ্ট করে দিয়ে আসবে না।
Like Reply
#90

(01-05-2026, 02:52 PM)Monika Rani Monika Wrote:  আপনার লেখার মান অনেক ভালো।  যতই পড়ছি ততই মুগ্ধতা ছড়াচ্ছে,  এই সাইটে গল্প পড়ার মূল উদ্দেশ্য হলো আপনি জানেন,  গল্পে সেক্স,  রোমান্টিকজম,  গল্প আকারে তুলে ধরা এগুলোই তো,  আশা করি পাঠকদের বিষয়গুলো বিবেচনায় নিবেন ।  বিনয়ের সহিত বলছি ।

আমার লেখা পড়ে আপনি মুগ্ধ হয়েছেন শুনে ভাল লাগল কিন্তু আপনি সবটা খুঁটিয়ে পড়েননি। আপনি যে অনুরোধ জানিয়েছেন সেই অনুরোধ আগেও এসেছে আর তার উত্তরে আমি কী বলেছি সেটা পড়ে নিলে আর এই কথা বলতেন না।

এটা অ্যাডাল্ট ইরোটিক থ্রিলার জঁরের মেগা নভেল। সেক্স আর রোমান্স যথাসময়ে আসবে। গল্পের ক্যানভাস বড় করতে হলে তার কাহিনী, চরিত্রগুলোকে শক্তিশালী বানানো জরুরি। গল্পের মেইন ক্যারেক্টারেরা প্রত্যেক চ্যাপ্টারে সেক্স করতে চাইলে সেটা সম্ভব নয়।

সাধারণ চটি গল্প এটা নয়। চটি গল্পে world building, character development থাকে না। যারা চটি পড়তে চাইছেন তারা পস্তাবেন। আগেই কয়ে দিলাম। আমি তাদের বলবো এই সাইটে এমন গল্প অজস্র আছে সেগুলো পড়ুন।
[+] 1 user Likes RockyKabir's post
Like Reply
#91

মরীচিকা ও মোহময়ী

অধ্যায় ২০

পোস্টার রিলিজ


[Image: 1777801535779-2.jpg]
[+] 3 users Like RockyKabir's post
Like Reply
#92

[Image: 1777820712428-2.jpg]

বিংশ অধ্যায়

(আগের দিন)

প্রিন্সিপাল সান্যালের ঘর থেকে ন্যাশনাল সিম্পোজিয়ামের বিশাল দায়িত্ব কাঁধে নিয়ে বেরোনোর পর বিদিশার মনে হচ্ছিল, তিনি যেন এক লহমায় একটা নতুন যুদ্ধক্ষেত্রে প্রবেশ করলেন। অন্তত তার জন্য ন্যাশনাল লেভেল সিম্পোজিয়ামের লিড কো-অর্ডিনেটর হওয়াটা সাধারণ প্রশাসনিক দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। এটা তার কেরিয়ারের মরণ-বাঁচন সমস্যা।

তিনি জেনেশুনেই এই অগ্নিপরীক্ষায় প্রবেশ করেছেন। সফল হতে হলে সাহস আর কৌশলের পাশাপাশি প্রশাসনিক দৃঢ়তা আর মাথা ঠাণ্ডা রাখা একান্ত জরুরি। নয়তো চাপের মুখে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে।


সেটার প্রমাণ তিনি হাতে নাতে পেয়েছিলেন ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টাফরুমে এসে।
প্রিন্সিপালের ঘর থেকে বেরিয়ে বিদিশা সটান এখানে চলে এসেছিলেন। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের স্টাফরুমটা মেইন বিল্ডিংয়ের দোতলাতে অবস্থিত। 


এটা কলেজের কমন স্টাফরুম বা টিচার্স লাউঞ্জের চেয়ে একটু আলাদা। এখানে সাধারণত একটা নীরস গাম্ভীর্যপূর্ণ নিস্তব্ধতা বিরাজ করে। 

টিচার্স লাউঞ্জে যেখানে চা-আড্ডা, গল্পগুজব আর হাসাহাসি চলে, সেখানে ম্যাথ ডিপার্টমেন্টের এই ঘরটা একটা নিস্তব্ধ দ্বীপের মতো। 
 
ঘরের মাঝখানে লম্বাটে একটা সেগুন কাঠের টেবিল, যার ওপরটা কাঁচ দিয়ে মোড়া। টেবিলের চারদিকে রাখা ভারী গদিওয়ালা ঘোরানো চেয়ার।

দেয়ালজুড়ে টাঙানো বিখ্যাত গণিতজ্ঞদের ছবি আর বড় বড় বুকশেলফে থরে থরে সাজানো জার্নাল আর মোটা মোটা সব অঙ্কের বই। 

জানলার ভারী পর্দাগুলো সবসময় অর্ধেক টানা থাকে বলে দিনের বেলাতেও ঘরের ভেতরে ভালভাবে রোদ ঢোকে না। এখানকার পরিবেশটাই এমন যে, কেউ উচ্চস্বরে কথা বলে না।

আজ বিদিশা যখন স্টাফরুমে ঢুকলেন, তখন সবাই না থাকলেও বেশ কয়েকজন ফ্যাকাল্টি সেখানে উপস্থিত ছিলেন। ডিপার্টমেন্টে মোট দশজন রেগুলার এবং দুজন গেস্ট ফ্যাকাল্টি আছেন। এদের মধ্যে নির্জনতাপ্রিয় ডঃ দাস লাইব্রেরি বিল্ডিংয়ে নিজের কেবিনে থাকতেই পছন্দ করেন।

এই ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদের মধ্যে একটা অদ্ভুত বৈচিত্র্য আছে। একদিকে যেমন আছেন মিস্টার দাসের মতো নির্জনতাপ্রিয় প্রাজ্ঞ শিক্ষক, যিনি নিজের চারদিকে এক অদৃশ্য দেয়াল তুলে রাখেন; অন্যদিকে আছেন নন্দিতা দাশগুপ্তের মতো অভিজ্ঞ কলিগ, যিনি সবার সব খবরে আগ্রহ রাখলেও দরকারের সময় বড় বোনের মতো পাশে দাঁড়ান।

আজ, নন্দিতা দাশগুপ্ত ছাড়াও স্টাফরুমে আরও তিনজন উপস্থিত ছিলেন ।

প্রথমজন সুব্রত সেন, বয়স পঁয়তাল্লিশের কোঠায় হলেও এর মধ্যেই মাথার চুল সামনের দিকে পাতলা হতে শুরু করেছে। চোখে একটা সরু সোনালি ফ্রেমের চশমা, পরনে ফিটিং শার্ট। তার ঠোঁটের কোণে সবসময় একটা বাঁকা, তাচ্ছিল্য মেশানো হাসি লেগে থাকে। যেন পৃথিবীর সবকিছুই তাঁর কাছে উপহাসের বিষয়।

তার চোখের দৃষ্টিটা দেখলে বিদিশার অস্বস্তি হয়। তিনি যতটুকু দেখেছেন, অ্যাকাডেমিক পড়াশোনার চেয়ে ডিপার্টমেন্টাল পলিটিক্সের দিকেই ডক্টর সেনের বেশি আগ্রহ।

তার ঠিক পাশের ডেস্কে প্রায় কুঁকড়ে বসে আছেন অরিন্দম মাইতি। অত্যন্ত নার্ভাস, লাজুক প্রকৃতির এই জুনিয়র ফ্যাকাল্টি বয়স ত্রিশের কোঠায় হলেও তার মধ্যে যুবকসুলভ তেজ একেবারে নেই। চোখে মোটা পাওয়ারের চশমা, যেটা মাঝে মাঝে নাকের ডগা দিয়ে নীচে নেমে আসে। তাকে নিজস্ব কোনো মত প্রকাশ করতে বিদিশা এখনো অবধি দেখেননি। ডক্টর সেনকে ইনি প্রচণ্ড ভয় পান, তিনি কখনও বিরক্তি প্রকাশ করলে অরিন্দম রীতিমতো সন্ত্রস্ত হয়ে পড়েন। 

আজ, বিদিশাকে ঘরে ঢুকতে দেখে তিনি নিজের নোটবুকের আড়ালে এমনভাবে মুখ লুকোলেন, যেন বিদিশা তাঁকে এক্ষুণি ভস্ম করে দেবেন।

আর ছিলেন সুমনা পাল, অত্যন্ত চুপচাপ। বিদিশা জয়েন করার পর থেকে এই এক মাসে সুমনার সাথে তাঁর কাজের বাইরে কোনো বাক্য বিনিময় হয়নি।

সুমনার পরনে সবসময় সাধারণ রঙের শাড়ি আর চোখে এক ধরণের ক্লান্তি। তিনি নিজের ডেস্কের বই আর খাতার স্তূপের মাঝে নিজেকে এমনভাবে আড়াল করে রাখেন যে তাঁর অস্তিত্বও মাঝেমাঝে ছায়ার মতো মনে হয়। বিদিশার সাথে তাঁর পরিচয় বলতে কেবল দূর থেকে মাথা নামিয়ে একবার সম্ভাষণ জানানো।

বিদিশা স্টাফরুমে ঢুকে ব্যাগটা ডেস্কে রেখে একটা ফাইল হাতে নিলেন।

"গুড আফটারনুন এভরিওয়ান, আমি আপনাদের পাঁচটা মিনিট সময় নেব।" 

বিদিশার কন্ঠস্বর শান্ত হলেও তাতে একটা কর্তৃত্বের সুর ছিল।

সুব্রত সেন নিজের হাতের চায়ের কাপটা নামিয়ে রেখে একটু বাঁকা হাসলেন।

 "বলুন মিস গাঙ্গুলি। আপনার জন্য তো প্রিন্সিপাল স্যারের দরজা সবসময় খোলা। আজ কী নতুন দায়িত্ব নিয়ে এলেন?"

কথাটার মধ্যে একটা প্রচ্ছন্ন খোঁটা ছিল, কিন্তু বিদিশা সেটা সম্পূর্ণ ইগনোর করলেন। তিনি সোজা হোয়াইটবোর্ডের সামনে গিয়ে মার্কারটা হাতে নিলেন। তাঁর মেরুদণ্ড টানটান, তিনি মার্কারটা হাতে নিয়ে বোর্ডের ওপর বড় বড় হরফে লিখলেন - ‘NATIONAL MATHEMATICS SYMPOSIUM’।

"প্রিন্সিপাল স্যার আগামী মাসে আমাদের কলেজে একটা 'ন্যাশনাল লেভেল ম্যাথমেটিক্স সিম্পোজিয়াম' হোস্ট করার দায়িত্ব আমাদের ডিপার্টমেন্টকে দিয়েছেন",

কথা বলতে বলতে বিদিশা ব্ল্যাকবোর্ডের ওপর একটা ফ্লো-চার্ট আঁকতে শুরু করলেন। চকের খসখস শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে যাচ্ছে।

একবার আঁকা থামিয়ে বিদিশা একবার সবার দিকে মুখ ফিরিয়ে নিজের গলাটা একটু গম্ভীর করলেন। 

"NAAC-এর যে ভিজিটটা মার্চে হবার কথা ছিল সেটা জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে এগিয়ে এনেছে। এর ফলে, আমাদের কলেজে যে 'ন্যাশনাল লেভেল ম্যাথমেটিক্স সিম্পোজিয়াম'টা ফেব্রুয়ারি মাসে আয়োজন হবার কথা ছিল সেটা আঠারো দিন পরে অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ, আমাদের হাতে আর দু-তিন মাস সময় নেই। ডক্টর শুভেন্দু বোসের আকস্মিক অসুস্থতার কারণে প্রিন্সিপাল স্যার আমাকে এই ইভেন্টের লিড কো-অর্ডিনেটর হিসেবে মনোনীত করেছেন।"

খবরটা স্টাফরুমে যেন একটা ছোটখাটো বিস্ফোরণ ঘটাল। নন্দিতা দাশগুপ্ত চমকে উঠে চশমাটা ঠিক করলেন, অরিন্দমবাবুর হাত থেকে নোটবুকটা প্রায় পড়েই যাচ্ছিল। সুব্রত সেনের চোখের পলক এক মুহূর্তের জন্য থমকে গেল। আঠারো দিনের নোটিশে একটা ন্যাশনাল স্তরের ইভেন্ট আয়োজন ? অসম্ভব!

"আমি জানি, হাতে সময় অসম্ভব কম" 

বিদিশা এবার পিছন ফিরে সরাসরি সবার চোখের দিকে তাকালেন। 

"কিন্তু, এই চ্যালেঞ্জটা আমাদের নিতেই হবে। আর সেটার জন্য পুরো ডিপার্টমেন্টের সক্রিয় সহযোগিতা প্রয়োজন।"

বিদিশা দ্রুত কাজ ভাগ করে দিতে শুরু করলেন,

"সুব্রতবাবু, আপনার নেটওয়ার্কিং ভালো, তাই আমি চাই আপনি স্পনসরশিপ আর ফান্ডিংয়ের দিকটা সামলান। নন্দিতাদি, আপনি পেপার প্রেজেন্টেশনের শিডিউল ঠিক করা আর অ্যাকাডেমিক সেশনগুলোর প্যানেল ডিসকাশনের মডারেটরের দায়িত্ব নেবেন।"

"অরিন্দম বাবু, আপনি ডেলিগেটদের হসপিটালিটি আর অ্যাকোমোডেশনের দিকটা দেখবেন। আর ডক্টর পাল..."

বিদিশা সুমনার দিকে তাকালেন। 

"আমি চাই আপনি পেপার প্রেজেন্টেশন এবং আমন্ত্রিত গেস্ট লেকচারারদের শিডিউলিংয়ের দায়িত্বটা নিন।"

পুরো ঘরটা কয়েক সেকেন্ডের জন্য নিস্তব্ধ হয়ে গেল। সবাই এখনও আঠারো দিনে একটা ন্যাশনাল লেভেলের সিম্পোজিয়াম আয়োজন করার খবরটা হজম করে উঠতে পারেনি।

কিন্তু এর মাঝেই সুব্রত সেনের মনোযোগ ছিল সম্পূর্ণ অন্য কোথাও। তিনি চেয়ারে আয়েশ করে হেলান দিয়ে বসলেন, তার হাতের চায়ের কাপটা টেবিলের ওপর অবহেলায় পড়ে রইল।

বিদিশার পরনে ছিল ছাই-রঙা হ্যান্ডলুম শাড়ি যা তার তন্বী শরীরের সাথে একাত্ম হয়ে মিশে ছিল। তিনি যখন হাত উঁচিয়ে বোর্ডের ওপরের দিকে লিখছিলেন, তখন শাড়ির আঁচলটা কাঁধ থেকে সামান্য সরে গিয়ে তার ফর্সা পিঠের মসৃণ ত্বকের একটা অংশ উন্মুক্ত করে দিয়েছিল। সুব্রত সেনের সরু ফ্রেমের চশমার আড়ালে থাকা চোখদুটো যেন সেই সুযোগের অপেক্ষাতেই বসে ছিল।

তার দৃষ্টি অত্যন্ত ক্ষুধার্তভাবে বিদিশার কোমরের নিখুঁত ভাঁজটিতে গিয়ে স্থির হলো, যেখানে শাড়ির পাড় তার তন্বী শরীরকে জাপটে ধরে আছে। বিদিশার প্রতিটি নড়াচড়ায় তার শরীরের যে ছন্দ তৈরি হচ্ছিল, সুব্রত তা রীতিমতো চেটেপুটে খাচ্ছিলেন। 

শাড়ির আঁচলটা কাঁধের ওপর পিন করা থাকলেও, বিদিশা যখন হাত তুলে বোর্ডের উপরের দিকে লিখছিলেন, তখন তার কোমরের ধবধবে ফর্সা মসৃণ ত্বক এবং কোমর আর পিঠের বিভাজিকা স্পষ্ট হয়ে উঠেছিল, সুব্রত সেন নির্লজ্জের মতো অত্যন্ত ধীরলয়ে, প্রায় চেটেপুটে দেখার মতো করে বিদিশার সরু কোমরের সেই নিখুঁত বাঁক আর শাড়ির নিচে ভাঁজ হয়ে থাকা নিতম্বের ভারী গড়নটা পর্যবেক্ষণ করতে লাগলেন।

দেখতে দেখতে সুব্রতর নিশ্বাসের শব্দ সামান্য ভারী হয়ে এল। তিনি একবার কাপটা তুলে নিঃশব্দে এক চুমুক চা খেলেন, কিন্তু বিদিশার উপর থেকে তার চোখ সরলো না। 

নন্দিতা দাশগুপ্ত বা সুমনা পালের উপস্থিতি তাকে বিন্দুমাত্র দমাতে পারল না। বরং সবার সামনে ব্ল্যাকবোর্ডে তাকানোর অছিলায় একজন কলিগকে এভাবে নিজের দৃষ্টি দিয়ে নগ্ন করার মধ্যে তিনি একধরনের বিকৃত আনন্দ খুঁজে পাচ্ছিলেন।

বিদিশা বোর্ডের লেখা শেষ করে পিছন ফিরতে সুব্রত দ্রুত বিদিশার উপর থেকে তার দৃষ্টি সরিয়ে নিলেন ঠিকই, কিন্তু তার চোখের আভাটা বুঝিয়ে দিচ্ছিল যে তিনি বিদিশাকে একজন সহকর্মী হিসেবে নয় বরং লালসার লক্ষ্যবস্তু হিসেবেই দেখছেন।

বিদিশা অবশ্য পিছন ঘুরতে দেখতে পেলেন সুব্রত সেন নিজের চেয়ারটায় আয়েশ করে হেলান দিয়ে আছেন।

বিদিশার দিকে তাকিয়ে তিনি অত্যন্ত ক্যাজুয়াল গলায় বলে উঠলেন, "অবশ্যই, মিস গাঙ্গুলি। আপনি যখন লিড করছেন, তখন আমাদের তো ফলো করতেই হবে, প্রিন্সিপাল স্যার তো আর এমনি এমনি ইমপ্রেসড হননি! তবে আমরা তো পুরোনো, বোরিং লোক। আমাদের প্রেজেন্টেশনে কি আর ন্যাশনাল লেভেলের স্পনসররা গলবে?"

স্টাফরুমে একটা অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে এল। অরিন্দম মাথা নিচু করে নিজের নোটপ্যাডটা টেনে নিয়ে তাতে লেখার ভান করতে লাগলেন। নন্দিতা দাশগুপ্ত অন্যদিকে তাকালেন, তার চোখেমুখে তীব্র বিরক্তির ছাপ।

কথাটার মধ্যে যে নোংরা, অশালীন ইঙ্গিতটা লুকিয়ে আছে, সেটা বুঝতে বিদিশার এক সেকেন্ডও সময় লাগল না। 

তার চোয়াল শক্ত হয়ে উঠল। কিন্তু তিনি মেজাজ হারালেন না। তিনি জানেন এই ধরনের নোংরা উস্কানিকে কীভাবে নিজের ব্যক্তিত্ব দিয়ে পিষে দিতে হয়। ইতালি তাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। বনগানি তার চারিত্রিক কাঠিন্যের প্রমাণ পেয়েছিল, সুব্রতর বস ড.বাগচীও গতকাল সেই কাঠিন্যের প্রমাণ পেয়েছেন। আজ সুব্রতর পালা।

বিদিশা 'ঠক' করে একটা আওয়াজ মার্কারটা বোর্ডের ওপর করে নামিয়ে রাখলেন। স্টাফরুমের গুমোট নিস্তব্ধ পরিবেশে শব্দটা চাবুকের মতো শোনাল। 

তিনি অত্যন্ত ঠান্ডা চোখে সুব্রত সেনের দিকে তাকালেন। বিদিশার দৃষ্টিতে প্রচ্ছন্ন ঘৃণাটা সুব্রত বুঝতে পারলেন না।

"ডক্টর সেন, প্রিন্সিপাল স্যার আমার অ্যাকাডেমিক রেকর্ড আর কাজের প্রতি নিষ্ঠা দেখে এই দায়িত্বটা আমায় দিয়েছেন। আর স্পনসরশিপ আনার জন্য 'আকর্ষণীয়' হওয়ার প্রয়োজন নেই, প্রফেশনাল হওয়াটাই যথেষ্ট।"

বিদিশার গলার স্বরটা বরফের মতো শীতল হলেও তাঁর প্রতিটি শব্দের উচ্চারণে ইস্পাতের মতো কঠিন দৃঢ়তার সুর।

"আমার প্রেজেন্টেশনের 'আকর্ষণ' নিয়ে আপনার মাথাব্যথা না থাকলেও চলবে। গত বছর আপনার ন্যাশনাল কনফারেন্সের পেপারটা অ্যাকাডেমিক কমিটিতে রিজেক্ট হয়ে গিয়েছিল বলে শুনেছি। আশা করি এবারে আর এমন কোন ভুল হবে না।"

সুব্রত সেনের মুখের সেই বাঁকা হাসিটা এক লহমায় মিলিয়ে গেল। তার মুখটা রাগে, অপমানে লাল হয়ে উঠল। একজন জুনিয়র যে একটু আগে তার লালসার লক্ষ্যবস্তু ছিল, তার কাছ থেকে এমন সপাট জবাব তিনি আশা করেননি। 

স্টাফরুমের বাকি কলিগদের সামনে তার অ্যাকাডেমিক ব্যর্থতার কথা এভাবে কেউ তার দিকে ছুঁড়ে দেবে, সেটা তিনি দুঃস্বপ্নেও ভাবেনি। তার ইগোতে প্রচণ্ড আঘাত লাগল। তার গলার শিরগুলো ফুলে উঠল, কপাল দিয়ে ঘাম নামতে শুরু করল।

তিনি প্রতিবাদের জন্য কিছু একটা বলতে গেলেন, কিন্তু অপমানের জ্বালায় তাঁর কণ্ঠনালী অবশ হয়ে গেছে। একটা শব্দও তাঁর মুখ দিয়ে বেরোল না। তিনি শুধু দাঁতে দাঁত চেপে একদৃষ্টে বিদিশার দিকে তাকিয়ে রইলেন আর সরু চশমার আড়ালে থাকা তাঁর চোখদুটোতে জ্বলে উঠল জিঘাংসার আগুন।

বিদিশা সেটাকে পাত্তাই দিলেন না।

"অরিন্দম বাবু", বিদিশা সুব্রতর দিক থেকে চোখ সরিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় অরিন্দমের দিকে তাকালেন। 

"আপনি হসপিটালিটির ডিটেইলসগুলো নোট করে নিন। আমি কাল সকালের মধ্যে ড্রাফটটা দেখতে চাই।"

"ইয়েস... ইয়েস ম্যাম। আমি নোট করে নিচ্ছি" 

অরিন্দম ভয়ে ভয়ে, মাথা নিচু করে নিজের নোটপ্যাডে দ্রুত লিখতে শুরু করলেন।

বিদিশা আর কোনো কথা না বাড়িয়ে ব্ল্যাকবোর্ড থেকে ডাস্টার দিয়ে ফ্লো-চার্টটা মুছতে শুরু করলেন। তার প্রফেশনাল স্পেসে এই ধরনের নোংরামি তিনি কোনভাবেই বরদাস্ত করবেন না।

মিটিংয়ের আধ ঘণ্টা পরে বিদিশার কেবিনের দরজায় দুটো মৃদু টোকা পড়ল।

"কাম ইন", বিদিশা ল্যাপটপ থেকে মুখ না তুলেই বললেন।

দরজা খুলে ভেতরে ঢুকল সাহিল খান। সেকেন্ড ইয়ার, থার্ড সেমিস্টার, অঙ্কে অনার্স, তুখোড় ছাত্র। স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট।

তার পরনে একটা পরিষ্কার ধবধবে সাদা আয়রন করা শার্ট আর ফর্মাল প্যান্ট। সাহিল কেবিনের ভেতরে ঢুকে আলতো করে দরজাটা ভেজিয়ে দিল। বিদিশা লক্ষ্য করলেন, সাহিল ডেস্কের খুব কাছে এগিয়ে এল না; বরং টেবিল থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে স্থির হয়ে দাঁড়াল। তার শরীরী ভাষায় কোনো বাড়তি চপলতা নেই।

"গুড আফটারনুন, ম্যাম। আপনি আমাকে ডেকেছিলেন?" 

সাহিলের গলার স্বরটা শান্ত এবং গভীর সম্ভ্রমপূর্ণ।

বিদিশা ল্যাপটপ বন্ধ করে সোজা হয়ে বসলেন। সাহিলের এই পরিমিতিবোধ তাঁর ভালো লাগল।

"এসো সাহিল, বোসো।"

সাহিল অনুমতি পাওয়ার পর অত্যন্ত মার্জিত ভঙ্গিতে সামনের চেয়ারটায় বসল। তার বসার ধরনে কোনো ঔদ্ধত্য নেই, বরং একজন শিক্ষিকার প্রতি প্রাপ্য সম্মান ফুটে উঠছে।

"সাহিল, আগামী মাসে আমাদের কলেজে একটা ন্যাশনাল লেভেল ম্যাথমেটিক্স সিম্পোজিয়াম অনুষ্ঠিত হতে চলেছে, তার জন্য একটা ভলান্টিয়ার টিম দরকার।ভলান্টিয়ারিং টিমের হেড হিসেবে আমি তোমাকে বেছে নিয়েছি", বিদিশা সরাসরি আসল কথায় এলেন।

সাহিলের মুখে এক চিলতে বিনয়ী হাসি ফুটে উঠল।

"ইটস অ্যান অনার, ম্যাম। আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব। আমাদের ঠিক কতজন ভলান্টিয়ার লাগবে আর ইভেন্টের স্কেলটা কী রকম হবে, সেটার কোনো রাফ আইডিয়া কি আমাকে দেওয়া যাবে?"

সাহিল চেয়ারটায় বসে খুব মন দিয়ে বিদিশার কথাগুলো শুনল। সে কথার মাঝে অপ্রাসঙ্গিক কোন প্রশ্ন করল না, কোনো ব্যক্তিগত স্তুতি বা অপ্রয়োজনীয় প্রশংসার ধার দিয়েও গেল না।

"ম্যাম, আমি আজ বিকালের মধ্যেই বিশ জনের একটা কোর টিম রেডি করে ফেলব। ম্যাথস আর স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের স্টুডেন্টদের প্রায়োরিটি দেব, কারণ ডেলিগেটদের সাথে অ্যাকাডেমিক ইন্টার‍্যাকশনের দরকার হতে পারে তখন তাদের এই ব্যাকগ্রাউন্ডটা খুব কাজে দেবে", সাহিল অত্যন্ত সুশৃঙ্খল এবং পয়েন্ট-টু-পয়েন্ট উত্তর দিল।

"চমৎকার চিন্তা, সাহিল। আমি তোমাকে পুরো ডিটেইলসটা মেইল করে দিচ্ছি। তুমি তোমার টিম রেডি করে কাল ফার্স্ট আওয়ারের মধ্যে আমাকে একটা লিস্ট জমা দেবে", বিদিশা একটু রিল্যাক্সড গলায় বললেন।

"সিওর, ম্যাম। থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি", সাহিল মাথা সামান্য ঝুঁকিয়ে অভিবাদন জানিয়ে, নিঃশব্দে কেবিন থেকে বেরিয়ে গেল।

সাহিল বেরিয়ে যাওয়ার পর কেবিনটা আবার নিস্তব্ধ হয়ে গেল। বিদিশা একা বসে ভাবছিলেন। 

সাহিলের এই নিখুঁত 'বাউন্ডারি' বা পেশাদারী দূরত্ব বজায় রাখাটা তাঁকে এক মুহূর্তের জন্য অতীতে ফিরিয়ে নিয়ে গেল। তাঁর চোখের সামনে ভেসে উঠল বিক্রম মালহোত্রার সেই প্রথম দিনের আলাপ।

করিডোরে দেখা হওয়ার দিন থেকেই বিক্রম বারবার তাঁর পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত গণ্ডি আক্রমণ করার চেষ্টা করেছে। 

সে কখনো তার রূপের প্রশংসা করেছে, কখনো তার শাড়ির প্রশংসা করেছে, কখনো তার পারফিউমের গন্ধ নিয়ে ব্যক্তিগত মন্তব্য ছুঁড়ে দিয়েছে। আর, প্রতিবার সে কাজের অছিলায় তার পার্সোনাল স্পেসে ঢুকে পড়ত। 

ওটা কী আদৌ স্বাভাবিক আচরণ ছিল ?

আজ সাহিলকে দেখে তো সেটা মনে হচ্ছে না। আজ সাহিল তাকে কোন পার্সোনাল কমপ্লিমেন্ট দিল না, ব্যক্তিগত জায়গায় ঢোকার চেষ্টা করল না, সরাসরি পয়েন্ট-টু-পয়েন্ট কাজের কথা বলল। 

বিদিশা একটা দীর্ঘশ্বাস ফেললেন। তাঁর ষষ্ঠেন্দ্রিয় বা 'সিক্সথ সেন্স' তাকে সেদিন ঠিকই সংকেত দিয়েছিল, কিন্তু তিনি সবার সতর্কবাণীর মতো সেটাকে গ্রাহ্য করেননি। অয়নের সেদিনের ওয়ার্নিং'টা যে অমূলক ছিল না এখন তিনি সেটা বুঝতে পারছেন।

বিদিশা আজ নির্জনে স্বীকার করলেন, অয়ন ভুল ছিল না।

তবে, অয়নের হিংস্র আচরণ তিনি এখনো সমর্থন করতে পারছেন না। প্রতিবাদ করার জন্য সে যে হিংস্র পথ বেছে নিয়েছিল, তা কোনোভাবেই মার্জনীয় নয়। সে নিজেও অতি জঘন্য অপরাধ করেছে। তার জন্য সে উপযুক্ত শাস্তিই পেয়েছে। আজ অভিমান করলেও বড় হলে বুঝতে পারবে। মা হিসেবে কষ্ট পেলেও একজন শিক্ষিকা হিসেবে তিনি এ ধরনের গুন্ডাসুলভ আচরণকে প্রশ্রয় দিতে পারেন না।

যা হবার তা তো হয়েই গেছে। এই নিয়ে আর চিন্তা করে লাভ নেই।

বিদিশা চেয়ারে হেলান দিয়ে একটা স্বস্তির নিশ্বাস ফেললেন। সাহিলের সাথে কাজ করলে মনে হয় তাকে আর ব্যক্তিগত পরিসর ভাঙার আশঙ্কায় ভুগতে হবে না। তিনি মনে মনে নিশ্চিত হলেন যে বিক্রমকে ছেঁটে ফেলে সাহিলকে ভলান্টিয়ার টিমের লিডারের দায়িত্ব দিয়ে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।

(বর্তমান সময়)

দুপুর দুটো। মেইন বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরের ডান পাশের করিডোর। স্টুডেন্ট কাউন্সিলের অফিসটা গ্রাউন্ড ফ্লোরের এক কোণে অবস্থিত। অফিসের অবস্থানটা এমন একটা জায়গায়, যেখান থেকে পুরো করিডোরের গতিবিধি নজর রাখা যায়, অথচ সাধারণ ছাত্রছাত্রীদের আনাগোনা এদিকে কম। পুরনো আমলের ভারী সেগুন কাঠের দরজা, যার ওপর পিতলের প্লেটে খোদাই করা 'Student Council Office'।

সেই ভারী পাল্লার দরজাটা একটা ক্যাঁচক্যাঁচে শব্দ করে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এল বিক্রম মালহোত্রা। 

তার ঠোঁটের গভীর ফাটা দাগটা এখনো পুরোপুরি শুকায়নি, তবে ব্যান্ডেজটা খোলা হয়েছে।

তার মনের ভেতরটা ফেস্টের পর থেকে তীব্র হতাশা আর রাগে ফুটছে। অয়ন চ্যাটার্জী নামে ফার্স্ট ইয়ারের ওই ইডিয়ট-টা তার সমস্ত প্ল্যানে জল ঢেলে দিয়েছে। নাহলে সে নিশ্চিত যে সেদিন রাতে মালটা ওর হাতের মুঠোয় এসে গিয়েছিল। ফেস্টের রাতের ম্যাজিক মোমেন্টটা যদি চ্যাটার্জী নষ্ট না করত, তবে ওই মোহময়ী মেয়েছেলেটাকে সে অনায়াসে সেদিন রাতে নিজের বিছানায় তুলে ফেলত।

বিদিশা এখন ওর কাছে স্রেফ আর একটা শখের শিকার নয়। শৌখিন বিনোদনের সীমা ছাড়িয়ে বিদিশা এখন বিক্রমের মস্তিষ্কে অবসেশন হয়ে জেঁকে বসেছে। বিক্রম বন্ধুদের কাছে এক মাসের যে বাজিটা লড়েছিল, সেটা হেরে যাওয়াতে ওর পুরুষালি ইগোতে যে চোটটা লেগেছে সেটা এখন বিষাক্ত ক্ষতর মতো দিনরাত জ্বলছে। সেই জ্বলুনিটা ওকে থিতু হতে দিচ্ছে না।

আর, অয়ন চ্যাটার্জী হল একটা অযাচিত কাঁটা যাকে সে ঠিক সময়মতো উপড়ে ফেলবে।

কেন অয়ন চ্যাটার্জী সেদিন রাতে ওর উপর চড়াও হল বিক্রম তার কোনো কূলকিনারা পাচ্ছে না। সে বারবার স্মৃতি হাতড়েও মনে করতে পারছে না ক্যাম্পাসে কোনদিন ওই ছেলেটার সাথে তার কথা কাটাকাটি হওয়া তো দূরের কথা, আদৌ কখনো চোখের দেখা হয়েছে কিনা।

ওই অচেনা ছেলেটা সেদিন রাতে কেন ওরকম পাগলের মতো আচরণ করল সেটা বিক্রমের মতো একটা বুদ্ধিমান ছেলের কাছেও একটা অমীমাংসিত ধাঁধা হয়ে রয়ে গেছে।

বিক্রম অত্যন্ত ধূর্ত। সবার সামনে অয়নের তাকে পেটানো, তার ঠোঁট ফাটানো, এই পুরো ব্যাপারটা সে সফলভাবে পুঁজি করেছে। বিক্রম বিদিশাকে ইমপ্রেস করার জন্য প্রিন্সিপালের কাছে অয়নকে ক্ষমা করে দেওয়ার আর্জি জানিয়েছিল। সে ভেবেছিল, বিষয়টা বিদিশার কানে পৌঁছলে সে ওর চোখে 'মহান' হয়ে উঠবে। তারপর থেকে সে ইচ্ছে করেই আর বিদিশার ধারেকাছে যায়নি। যাতে বিদিশা নিজে অপরাধবোধে ভুগে তাঁর এই ‘আদর্শ ছাত্রের’ খোঁজ নিতে ছুটে আসেন।

সারা ক্যাম্পাস এখন তাকে 'মহান' বলছে ঠিকই, কিন্তু যার জন্য সে এত নাটক করল, সেই বিদিশা ফেস্টের পর থেকে কলেজে জয়েন করার পর থেকে এই দেড় সপ্তাহে একবারও ওর খোঁজ পর্যন্ত নেয়নি। সারা ক্যাম্পাস যখন তাকে সহানুভূতির বন্যায় ভাসাচ্ছে, তখন বিদিশার এই নিস্পৃহ উপেক্ষা বিক্রমকে পাগল করে দিচ্ছে।

চ্যাটার্জী ইডিয়টটাকে ও পরে দেখে নেবে। ওটার জন্য নকশা তৈরি হয়েই আছে। ওটাকে সে সময়মতো এমনভাবে পিষে ফেলবে যে ওর আর কোথাও কোন চিহ্ন থাকবে না। সে কার গায়ে হাত দিয়েছে সেই বিষয়ে গাধাটার কোন আইডিয়াই নেই।

কিন্তু, আপাতত বিদিশার কোন রেসপন্স না পাওয়াটা ওকে ভাবিয়ে তুলেছে। বিক্রম করিডোরের একটা পিলারের কাছে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করতে যাচ্ছিল, ঠিক সেই সময়...

"মালহোত্রা!"

পেছন থেকে একটা ডাক শুনে বিক্রম ঘুরে দাঁড়াল।

ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ডক্টর সুব্রত সেন করিডোর ধরে হেঁটে আসছেন। তার হাতে কয়েকটা ফাইল। ঠোঁটের কোণে সেই বাঁকা হাসি।

বিক্রম হিস্ট্রির স্টুডেন্ট হলেও, স্টুডেন্ট কাউন্সিলের ট্রেজারার হওয়ার সুবাদে কলেজের সব ডিপার্টমেন্টের ফ্যাকাল্টির সাথেই তার ওঠাবসা আছে। বিশেষ করে সুব্রত সেনের মতো টিচারদের সাথে আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের সূত্রে তার একটা ভালো বোঝাপড়া রয়েছে।

"গুড আফটারনুন, স্যার", বিক্রম ভদ্রভাবে হাসার চেষ্টা করল, যদিও ফাটা ঠোঁটের কারণে হাসিটা একটা বিকৃত রূপ নিল।

"কী হে মালহোত্রা? তোমার ঠোঁটের অবস্থা তো দেখছি বেশ খারাপ", সুব্রত সেন একটু নিচু গলায়, মক করার সুরে বললেন।

বিক্রম সিগারেটটা ফেলে দিয়ে একটা মেকি, ভদ্র হাসি দিল। "আর বলবেন না স্যার। একটা ফার্স্ট ইয়ারের সাইকো... এনিওয়ে, ম্যানেজমেন্ট বিষয়টা দেখছে।"

সে বিষয়টা এড়ানোর চেষ্টা করল।

সুব্রত সেন এদিক-ওদিক তাকিয়ে বিক্রমের দিকে একটু এগিয়ে এলেন। তার চোখে হিসেবি দৃষ্টি।

"ম্যানেজমেন্ট কী দেখছে সেটা ম্যানেজমেন্টই জানে। কিন্তু আমি তো দেখলাম তোমার ম্যাডাম তোমাকে সাইড করে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্টকে কাছে টেনে নিল!" 

সুব্রত একটা গা-জ্বালানো হাসি হাসলেন।

বিক্রমের চোখের তারা এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। 

"আমি ঠিক বুঝতে পারলাম না স্যার। কোন ম্যাডাম?"

"আরে, আমাদের ম্যাথস ডিপার্টমেন্টের নতুন সেনসেশন- মিস বিদিশা গাঙ্গুলি", সুব্রত সেন গলাটা একটু নামিয়ে বললেন। 

"ন্যাশনাল সিম্পোজিয়ামের ভলান্টিয়ারিং টিমের হেডের জন্য প্রিন্সিপাল স্যার তোমার নাম রেকমেন্ড করেছিলেন। কিন্তু তোমার ম্যাডাম তো তোমার বদলে সাহিল খানকে পছন্দ করলেন! প্রিন্সিপালকে সোজা মুখের ওপর না করে দিলেন।"

বিক্রমের মনে হল কেউ যেন ওর বুকের ভেতর একটা জ্বলন্ত কয়লা ছুঁড়ে মারল। 

বিদিশা তাকে বাদ দিয়েছে ? 

যে বিদিশা ওর সূক্ষ্ম কমপ্লিমেন্টগুলোতে একটু হলেও থমকে যেত, যার গালের ওপর লাল আভা খেলে যেত, সেই বিদিশা ওকে কোনো কৈফিয়ত না দিয়েই এত গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট থেকে ওকে আবর্জনার মতো ছেঁটে ফেলল ?

বিক্রমের চোয়ালের পেশিগুলো শক্ত হয়ে উঠল।

সুব্রত সেনের ঠোঁটের কোণে ঝুলে থাকা সেই পরিচিত বাঁকা হাসিটা এবার আরও চওড়া হলো।

"আমরা ভেবেছিলাম ফেস্টে তুমি যখন এত খেটেছ, তখন এই ইভেন্টেও তুমিই লিড করবে। কিন্তু আজ শুনলাম, উনি নাকি সাহিল খানকে ভলান্টিয়ারিং হেড করেছেন। তোমাকে পুরোপুরি ছেঁটে ফেলেছেন!"

বিক্রমের শরীরটা এক মুহূর্তের জন্য পাথরের মতো শক্ত হয়ে গেল। সুব্রত সেন সেই সুযোগটা ছাড়লেন না।

"নতুনদের এই এক দোষ, রূপের দেমাগে সিনিয়র-জুনিয়র কাউকে পাত্তাই দেয় না। আমরা তো তাও কলিগ, কিন্তু তোমার মতো একটা ডেডিকেটেড স্টুডেন্টকে এভাবে ছুড়ে ফেলে দেওয়াটা... সত্যি, ভেরি আনফেয়ার! হঠাৎ সাহিলকে কেন কাছে টানলেন, কে জানে! এনিওয়ে, তোমার মতো ব্রাইট স্টুডেন্টের একটু সাবধানে থাকাই ভালো।"

বিক্রমের বুকের ভেতরটা অপমানে আর রাগে জ্বলে উঠল।

এতদিন বিক্রম ভাবছিল বিদিশা তার হাতের মুঠোয় থাকা একটা পুতুল যাকে সে ইচ্ছেমতো নিজের ছাঁচে ঢালতে পারে। সে অত্যন্ত সুকৌশলে বিদিশার চারপাশে এক অদৃশ্য মায়াজাল বুনেছিল। 

তাঁর শাড়ির প্রশংসা করা, তার পারফিউমের ঘ্রাণ নিয়ে মুগ্ধতা প্রকাশ করা, ফেস্টের কাজের অজুহাতে বারবার তাঁর 'পার্সোনাল স্পেস' বা ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়া, এই সবকিছুই ছিল বিদিশার অবচেতন মনকে বশ করার একেকটা ধাপ। বিক্রম দেখছিল, বিদিশা তাঁর এই চতুর চাটুকারিতায় ক্রমশ নরম হয়ে পড়ছেন, তাঁর বর্মটা বিক্রমের মোলায়েম আচরণের সামনে আলগা হয়ে আসছে। বিক্রম ভেবেছিল, বিদিশা তার সান্নিধ্য মনে মনে উপভোগ করছে, যা ওকে সুযোগ করে দেবে বিদিশাকে ইচ্ছামতো নাচানোর।

কিন্তু এখন তার মনে হতে লাগল বিদিশা তাকে ইউজ করে মাঝপথে ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেস্টের যতরকমের কঠিন কাজ, সব বিক্রমকে দিয়ে করিয়ে নিয়েছে সে। আর এখন, বিনা কারণে সে জাতীয় স্তরের ম্যাথ সিম্পোজিয়ামের মতো বড় এক মঞ্চ থেকে বিক্রমকে অনায়াসে ছেঁটে ফেলল।

"থ্যাংক ইউ ফর দা ইনফরমেশন, স্যার", বিক্রম কোনোমতে নিজের রাগটা চেপে রেখে বলল।

সুব্রত সেন যাওয়ার জন্য পা বাড়িয়েও একবার থামলেন। বিক্রমের কাঁধে একটা হাত রেখে গলাটা আরও একধাপ নামিয়ে বললেন, "এনিওয়ে, নিজের খেয়াল রেখো। আর ওই ফার্স্ট ইয়ারের ছোকরাটা... অয়ন না কী যেন নাম, ওর সাথে এই মুহূর্তে সরাসরি কোন ঝামেলায় জড়াতে যেও না। ছেলেটা এখন সেনগুপ্তর চোখের মণি, ওর আদরের দুলাল আর তার উপর প্রিন্সিপাল ওকে সফট কর্নার দিচ্ছে। বুঝে-শুনে পা ফেলো", সুব্রত সেন বিক্রমকে সাবধান করে দিয়ে পা ফেলে এগিয়ে গেলেন।

বিক্রম পাথরের মূর্তির মতো করিডোরে দাঁড়িয়ে রইল। তার চোয়ালের পেশিগুলো রাগে ফুলে উঠেছে। তার হাতের মুঠো শক্ত হয়ে গেল।

তার মাথায় এখন হাজার মৌমাছির গুঞ্জনের মতো একটাই নাম আছড়ে পড়ছে - বিদিশা। 

বিদিশা তাকে বাদ দিয়েছে? তাকে? বিক্রম মালহোত্রাকে? আর কার জন্য? ওই সাহিলের জন্য? 

সাহিল খানকে ভলান্টিয়ারিং হেড করা মানে বিক্রমের গালে সপাটে এক চড় মারা।

বিক্রম এমনিই সাহিলকে পছন্দ করে না, তার ধারণা স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট পদটা ওরই পাওয়া উচিত ছিল। ওকে বাদ দিয়ে বিদিশার সাহিলকে বেছে নেওয়াটা বিক্রমের কাটা ঘায়ে নুনের ছিটে ছড়ানোর মতো।

"ইউ মেড আ বিগ মিসটেক, বিদিশা..." বিক্রম দাঁতে দাঁত চেপে বিড়বিড় করল। তার এতদিন সযত্নে লালন করা ভদ্রতার মুখোশটা খুলে পড়েছে, সে জায়গায় ফুটে উঠেছে হিংস্রতা। এতদিন বিদিশার কথা উঠলে বিক্রমের চোখের তারায় যে লোলুপতা ফুটে উঠত সেটা এই মুহূর্তে অদৃশ্য, তার জায়গা নিয়েছে প্রতিহিংসা।

বিদিশা বোধহয় ভেবেছে তাকে ছেঁটে ফেলে সে শান্তিতে থাকবে। কিন্তু বিক্রম ওকে এত সহজে নিস্তার দেবে না। 

বিক্রম নিজের আঙুলগুলো দিয়ে দেওয়ালে এমনভাবে নখ বসাল, যেন ও বিদিশার শরীরটাকেই খামচে ধরতে চাইছে।

"তুমি একটা বড়সড় বোকামি করলে বিদিশা। এবার আমি দেখাব, বিক্রম মালহোত্রাকে অপমান করলে তার ফল কী হয়।"

বিক্রম মালহোত্রাকে চেনা বিদিশার এখনো বাকি আছে।

To be continued...
[+] 9 users Like RockyKabir's post
Like Reply
#93

বিকেল চারটে। লাইব্রেরি বিল্ডিং।

কলেজের সেন্ট্রাল লাইব্রেরি বিল্ডিংয়ের তিনতলার রেফারেন্স সেকশনটা এমনিতেই সবসময় একটা থমথমে নিস্তব্ধতায় ডুবে থাকে। 

পুরো লাইব্রেরির মধ্যে এই অংশটা সবচেয়ে বেশি চুপচাপ। এখানে সাধারণ ছাত্রছাত্রীদের আনাগোনা প্রায় নেই বললেই চলে।

সারি সারি বিশাল মেহগনি কাঠের বুকশেলফ, তার গায়ে থরে থরে সাজানো মোটা মোটা সব বই আর জার্নাল। 

জানলার কাঁচ ভেদ করে আসা বিকেলের ম্লান, সোনালি রোদ কাঠের লম্বা টেবিলগুলোর ওপর এসে পড়েছে। বাতাসে পুরোনো কাগজের একটা সোঁদা, ধুলোমাখা গন্ধ। এখানে কেউ জোরে কথা বলে না, জুতোর শব্দটাও সাবধানে করতে হয়।

রেফারেন্স সেকশনের একদম শেষ প্রান্তের একটা নির্জন টেবিলে একা বসে ছিল অয়ন।

তার পরনে একটা ফেডেড কালো টি-শার্ট আর ডার্ক জিন্স। সামনে একটা ফাঁকা খাতা খোলা, কিন্তু তার দৃষ্টি সেদিকে নেই। সে একদৃষ্টে জানলার বাইরে তাকিয়ে আছে, যেন অসীম অন্ধকারের দিকে তাকিয়ে আছে। 

তার চোখের নিচে কালচে ছোপ, মাথার উসকোখুসকো চুল আর চোয়ালের শক্ত পেশিগুলো প্রমাণ করছে ছেলেটার মনের ভেতরে কী প্রচণ্ড অশান্তি চলছে।

তার মনের ভেতরটা এখন ঝড়ে তছনছ হয়ে যাওয়া শ্রীহীন বাগানের মতো। গত কয়েকদিনে তার উপর দিয়ে অনেকগুলো ঝড় বয়ে গেছে আর তার উপর কাল দোজো-তে ওই পনেরো বছরের বাচ্চাটার কাছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে আছড়ে পড়া, এই সবকিছু মিলে তার আত্মবিশ্বাসকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।

সে এখানে নিজে থেকে পড়াশোনা করতে আসেনি। সে এসেছে, কারণ মিস্টার দাস তাকে আসতে বাধ্য করেছেন।

তার পড়াশোনার প্রতি যে সহজাত টান ছিল সেটা আজ মৃত। সিলেবাস শেষ করা, পরীক্ষায় ভাল করার কোন তাগিদ তার মধ্যে অবশিষ্ট নেই। অয়নের মাঝেমাঝে মনে হয় তার ভেতরটা একটা ধূসর মরুভূমি হয়ে গেছে। সেখানে না আছে কোন স্বপ্ন, না আছে কোন আশা-আকাঙ্খা। শুধু বিক্রম মালহোত্রার মুখটা মনে পড়লেই তার কপালের শিরাগুলো দপদপ করে ওঠে।

লাইব্রেরির এই নিস্তব্ধতার মাঝেই জুতোর একটা মৃদু শব্দ তার টেবিলের দিকে এগিয়ে এল। অয়ন সেদিকে ঘাড় ঘোরাল না। মিস্টার দাসের পাঠানো সেই 'স্পেশাল টিউটর' এসেছে বোধহয়। থার্ড বা ফোর্থ ইয়ারের কোনো সিনিয়র হবে হয়তো, যে তাকে ক্যালকুলাসের বোরিং থিওরি বোঝাতে আসবে। অয়নের এসব ফালতু জিনিসে কোনো ইন্টারেস্ট নেই। সে ঠিক করে রেখেছে, ছেলেটা এলেই তাকে সে অত্যন্ত রূঢ়ভাবে বিদায় করে দেবে।

কিন্তু অয়ন কিছু বলার বা করার আগেই...

ধড়াস!

একটা বিশাল, ভারী অ্যাডভান্সড ক্যালকুলাসের বই সজোরে, তার ঠিক সামনে টেবিলের উপর আছড়ে পড়ল। লাইব্রেরির ওই নিস্তব্ধ পরিবেশে আওয়াজটা প্রায় একটা বিস্ফোরণের মতো শোনালো।  

অয়ন চমকে উঠল। তার ঘোরটা এক লহমায় কেটে গেল।

সে অত্যন্ত বিরক্ত হয়ে, ভুরু কুঁচকে ধীরে ধীরে মুখ তুলে তাকাল।

তার সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। তার পরনে একটা আকাশি নীল রঙের সুতির সালোয়ার-কামিজ। কাঁধের ওপর দিয়ে ওড়নাটা কড়াভাবে পিন করা। কোন মেকআপ করেছে বলে মনে হচ্ছে না, চুলগুলো শক্ত করে টেনে একটা সাধারণ বিনুনি করা, যা তার পিঠের ওপর ঝুলছে। 

চোখে একটা কালো, মোটা ফ্রেমের চশমা, যার কাঁচের ভেতর দিয়ে দুটো অত্যন্ত তীক্ষ্ণ, বুদ্ধিদীপ্ত এবং কড়া চোখ সরাসরি অয়নের দিকে তাকিয়ে আছে।

মেয়েটার বডি ল্যাঙ্গুয়েজে কোনো আড়ষ্টতা নেই, আর তার চেয়েও বড় কথা, অয়ন চ্যাটার্জীকে দেখে তার মধ্যে বিন্দুমাত্র কোনো ভয়ের লেশ নেই।

অয়নের চোয়াল শক্ত হয়ে উঠল। অসভ্য মেয়ে !

অয়ন তার সেই স্বভাবসিদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটার চোখের দিকে তাকাল। এই দৃষ্টিটা অয়নের একটা মোক্ষম অস্ত্র। ফেস্টের রাতের পর থেকে এই চাউনি দেখে হোস্টেলের সিনিয়র দাদারাও ঘাবড়ে পিছিয়ে যায়। যেকোন মেয়ে এই চোখের দিকে তাকালে ভয়ে সিঁটিয়ে যাবে।

অয়ন মেয়েটার চোখের দিকে তাকিয়ে একটা শীতল, ওয়ার্নিং দেওয়া দৃষ্টি ছুঁড়ে দিল, যার সোজা অর্থ - 'আমায় ঘাঁটাস না। যা ভাগ এখান থেকে।'

কিন্তু অদ্ভুত ব্যাপার! অয়নের ওই দৃষ্টি মেয়েটার ওপর বিন্দুমাত্র কোনো প্রভাবই ফেলতে পারল না। মেয়েটা এক চুলও কাঁপল তো নাই-ই, উল্টে অত্যন্ত ক্যাজুয়ালি সামনের চেয়ারটা টেনে নিয়ে সশব্দে অয়নের ঠিক উল্টোদিকে বসে পড়ল।

তারপর সরাসরি অয়নের ওই রক্তবর্ণ চোখের দিকে তাকিয়ে অত্যন্ত কড়াভাবে নো-ননসেন্স গলায় বলে উঠল,

"চোখ রাঙিয়ে লাভ নেই।"

অয়ন সামান্য থমকাল। মেয়েটার গলায় কোনো দ্বিধা নেই, কোনো অস্বস্তি নেই। গলাটা একদম সমতল, কিন্তু তাতে একটা চাবুকের মতো ধার আছে।

অয়নের চোয়ালের পেশিগুলো এক মুহূর্তের জন্য শক্ত হয়ে উঠল।

মেয়েটা নিজের ব্যাগ থেকে একটা পেন আর খাতা বের করতে করতে অয়নের চোখের দিকে তাকিয়েই আবার বলল, "তোমার ওই অ্যারোগ্যান্স আর হিরোগিরিটা ফুটবল মাঠে দেখাবে। এখানে তুমি একটা স্টুডেন্ট, যে সিলেবাসে যোজন মাইল পিছিয়ে আছে। আমি আমার নিজের পড়াশোনার সময় নষ্ট করে এখানে তোমাকে উদ্ধার করতে এসেছি। চ্যাপ্টার ফোর খোল।", মেয়েটার গলাটা ছুরির মতো ধারালো।

অয়ন এবার আক্ষরিক অর্থেই হতবাক হয়ে গেল। সে একদৃষ্টে মেয়েটার দিকে তাকিয়ে রইল। তার মাথার ভেতরটা কয়েক সেকেন্ডের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেল।

এই মেয়েটা কে? 

অয়নের জীবনে তার মা, বিদিশা ছাড়া আজ পর্যন্ত কোনো নারী তার চোখের দিকে তাকিয়ে ওর সাথে এভাবে কথা বলার সাহস পায়নি। সবাই তাকে দেখে ভয় পায়। এমনকি ওই হাই-সোসাইটির চন্দ্রিমা সেনও তার সাথে কথা বলার সময় তার রূপ আর গ্ল্যামার দিয়ে তাকে ইমপ্রেস করার চেষ্টা করেছিল।

সেখানে এই সাধারণ, ছিমছাম সুতির সালোয়ার পরা কোথাকার কে মেয়েটা, সে এসে সোজা অয়ন চ্যাটার্জীর চোখে চোখ রেখে তাকে ধমক দিচ্ছে?

অয়নের ভেতরের সেই রক্ষণাত্মক কাঁটাগুলো, তার রাগের সেই বর্মটা এই অপ্রত্যাশিত সলিড অ্যাটিটিউডের সামনে হঠাৎ করে কেমন যেন ভোঁতা হয়ে গেল। সে এমন একটা রিঅ্যাকশনের জন্য একেবারেই প্রস্তুত ছিল না। এই কড়া ধমকটার মধ্যে একটা অদ্ভুত সততা আছে, যা অয়নকে বাধ্য করল মেয়েটাকে সমীহ করতে।

"তুমি কে?" অয়ন তার নিস্পৃহ, শীতল গলায় জিজ্ঞেস করল, যদিও তার গলার স্বর আগের চেয়ে অনেক নমনীয়।

"ঋতুপর্ণা। থার্ড সেমিস্টার, ম্যাথ অনার্স", মেয়েটা বইয়ের পাতা ওল্টাতে ওল্টাতে বলল। কথা বলার সময় সে একবারও অয়নের দিকে তাকাল না। 

"মিস্টার দাস আমাকে পাঠিয়েছেন তোমার মিসড ক্লাসগুলো কভার করানোর জন্য। তোমার হাতে সময় খুব কম আর সিলেবাসের অনেকটা বাকি। যদি মনে করো যে এখানে বসে তুমি তোমার ডার্ক ফেজ এনজয় করবে, তাহলে ইউ ক্যান লিভ। আর যদি সত্যিই পরীক্ষায় পাস করতে চাও, তাহলে চুপচাপ বইটা খোলো। পেজ নাম্বার এইটি-ফোর।"

ঋতুপর্ণার চোখে অয়ন কোনো হ্যান্ডসাম স্পোর্টস স্টার নয়, কোনো ব্রুডিং হিরো নয়। সে যখন জানতে পেরেছিল যে তার স্টুডেন্টটির নাম 'অয়ন চ্যাটার্জী', তখন তার ভেতরে একটা তীব্র বিরক্তি কাজ করেছিল।

অয়ন চ্যাটার্জী নামটা এখন পুরো কলেজে গুণ্ডামি আর অসভ্যতার সমার্থক হয়ে দাঁড়িয়েছে। ফেস্টের রাতে ব্যাকস্টেজে বিক্রম মালহোত্রাকে ওইভাবে জানোয়ারের মতো মারার ঘটনাটা নিজের চোখে সবাই না দেখলেও ওটার বর্ণনা এখন ক্যাম্পাসে সবার মুখে মুখে ঘোরে।

পুরো ঘটনাটা শুনে ঋতুপর্ণার মনে হয়েছিল, ছেলেটা কোনো সাধারণ ছাত্র নয়, একটা সাইকোপ্যাথ। নেহাৎ, মিস্টার দাস তার সবচেয়ে প্রিয় এবং শ্রদ্ধেয় প্রফেসর। তিনি যখন নিজে থেকে তাকে এই দায়িত্বটা দিয়েছেন, তাই সে না করতে পারেনি। 

সে ঠিকই করে এসেছে যদি আজ অয়ন চ্যাটার্জী কোনরকম অসভ্যতা করে সে সোজা মিস্টার দাসকে গিয়ে জানিয়ে দেবে, এই অমানুষকে অঙ্ক গেলাবার দায়ভার অন্তত সে নিতে পারবে না। যে ছেলে নিজের প্রফেসরের সামনে স্টুডেন্ট কাউন্সিলের ট্রেজারারকে মেরেকেটে একসা করে দিতে পারে, তাকে মানুষ করার দায়িত্ব ওর ? 

মিস্টার দাসের আর কোনো স্টুডেন্ট জুটল না? 

এই রকম একটা বখে যাওয়া গুন্ডাকে ও কিভাবে ক্যালকুলাস বোঝাবে ? সামনে নিজের সেমিস্টার এক্সাম, তার ওপর এই আপদ! তবে হ্যাঁ, ছেলেটা যদি ভাবে এখানে এসে সে তার ওই রাফ-অ্যান্ড-টাফ হিরোগিরি দেখাবে, তাহলে সে ভুল দরজায় কড়া নেড়েছে। 

ওর চোখে অয়ন জাস্ট একটা বড়লোকের বখে যাওয়া ছেলে যাকে সে অঙ্ক গেলাতে এসেছে। নইলে এত বড় অপরাধ করার পরে যার জেলে থাকার কথা, সে দিব্যি গায়ে হাওয়া লাগিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়ায় কী করে ? নিশ্চয়ই বাপ-মা কলেজ অথরিটির সাথে কানেকশন কাজে লাগিয়ে ছেলের কুকীর্তি ধামাচাপা দিয়ে দিয়েছে। কোন সাধারণ ঘরের ছেলে হলে এতক্ষণে ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হতো। আইনের শাসনের এই বৈষম্য ঋতুপর্ণার কাছে সবচাইতে বেশি অসহ্য লাগে।

ঋতুপর্ণা খাতাটা টেনে নিয়ে একটা জটিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখতে শুরু করল।

অয়ন কয়েক মুহূর্ত চুপ করে ঋতুপর্ণার সেই শান্ত, কিন্তু ফোকাসড মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটার কাজের প্রতি ডেডিকেশন আর কোনো রকম ভনিতা না থাকার বিষয়টা অয়নের মনের ভেতরকার জমাট বাঁধা অন্ধকারে খুব সামান্য হলেও একটা স্পার্ক তৈরি করল।

গত কয়েক সপ্তাহ ধরে সে শুধু অবহেলা, বিশ্বাসঘাতকতা আর অপমান সয়েছে। তার মা, যার ভালোবাসাকে সে ছোটবেলা থেকে ধ্রুব সত্য বলে মানত, সেই মা তাকে ভুল বুঝেছে। সবার সামনে অপমান করে তার গায়ে হাত তুলেছে। নিজের জীবন থেকে বার করে দিয়েছে। তার প্রিয় ফুটবল মাঠে আজ তার ফুটবল খেলা বন্ধ। দোজো-তে গিয়ে শান্তির বদলে একগাদা অপমান জুটেছে। 

আসলে, অয়ন যে রুক্ষ মেজাজ আর রাগ নিয়ে সবার সামনে ঘুরে বেড়ায়, তা কেবল একটা খোলস। এটা সে নিজেই তৈরি করেছে যাতে ওর ভেতরের ক্ষতবিক্ষত, অসহায় ছেলেটাকে পৃথিবী থেকে নতুন করে আঘাত না পেতে হয়।

কিন্তু আজ, এই নিস্তব্ধ লাইব্রেরিতে, একটা অত্যন্ত সাধারণ মেয়ের এই কড়া, প্রায় মাতৃসুলভ বা একজন স্ট্রিক্ট টিচারের মতো ধমক অয়নের ওই খোলসটায় একটা সূক্ষ্ম ফাটল তৈরি করল। যতই রূঢ় হোক না কেন, এই শাসনের মধ্যে কোনো ম্যানিপুলেশন নেই।

সে আর কোনো তর্ক করল না। কোনো বিরক্তিও দেখাল না। তার পাথরের মতো কঠিন ব্যক্তিত্ব, যা প্রিন্সিপালের ঘরেও ভাঙেনি, যা চন্দ্রিমা সেনের রূপের সামনেও গলেনি, তা আজ এই সাধারণ, আটপৌরে মেয়েটার নো-ননসেন্স আচরণের সামনে নিঃশব্দে নতি স্বীকার করল।

বাধ্য ছাত্রের মতো ধীরে ধীরে হাত বাড়িয়ে অয়ন ভারী ক্যালকুলাসের বইটা নিজের দিকে টেনে নিল। সে বইটার পাতা উল্টে ১২ নম্বর পেজটা খুলল।

"গুড", ঋতুপর্ণা অত্যন্ত পেশাদার গলায় বলল।

তারপর সে একটা পেন নিয়ে বইয়ের একটা সমীকরণের ওপর পয়েন্ট করে বোঝাতে শুরু করল, "এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার বেসটা তুমি ভুল করেছ। লিমিটটা ইনফিনিটি হলে..."

লাইব্রেরির নিস্তব্ধ কোনায় সবার চোখের আড়ালে শুরু হলো টিউটোরিয়াল ক্লাস। যেখানে অসহায় একটা ছেলে বাধ্য ছাত্রের মতো একটা সাধারণ মেয়ের নির্দেশ মেনে অঙ্ক কষতে শুরু করল।

কিন্তু সেইসময় লাইব্রেরির রেফারেন্স সেকশনে আরেকজন উপস্থিত ছিল।

ঠিক তিনটি বুকশেলফ দূরে, সারি সারি এনসাইক্লোপিডিয়া আর মোটা মোটা রেফারেন্স 
বইয়ের র‍্যাকের আড়ালে একজন লুকিয়ে লুকিয়ে পুরো দৃশ্যটা দেখছিল।

চন্দ্রিমা সেন।

তার পরনে দামী অফ-শোল্ডার টপ আর ফেডেড ডেনিম জিন্স, চোখে দামি মেকআপ আর সারা শরীর থেকে ভেসে আসা ডিওর পারফিউমের কড়া, মোহময়ী সুবাস লাইব্রেরির এই ধুলোমাখা, বোরিং পরিবেশের সাথে একদম বেমানান। 

অয়ন কার সাথে মেশে না মেশে, সেটা রনি আর কবীররা সত্যিই জানত না। কিন্তু, এই কমাসে কলেজে চন্দ্রিমা নিজস্ব একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। 

ফার্স্ট ইয়ারের রোহন আধঘণ্টা আগে ওকে মেসেজ করে জানিয়েছিল, "অয়ন লাইব্রেরি বিল্ডিংয়ে ঢুকছে।" 

খবরটা পাওয়া মাত্রই চন্দ্রিমা নিজের ক্লাস বাঙ্ক করে সোজা লাইব্রেরিতে চলে এসেছে। সে জানত না অয়ন ওখানে কার সাথে দেখা করতে যাচ্ছে। তার মনে একটা সন্দেহ ছিল, হয়তো কোনো মেয়ের সাথে অয়নের সিক্রেট অ্যাফেয়ার চলছে। সেই সন্দেহ মেটাতেই সে নিঃশব্দে, নিজের হাই-হিলের আওয়াজ লুকিয়ে বুকশেলফের আড়ালে এসে দাঁড়িয়েছিল।

কিন্তু গত দশ মিনিট ধরে র‍্যাকের আড়াল থেকে সে যা দেখল, সেটা তাকে একটা বড়সড় ধাক্কা দিল। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না।

চন্দ্রিমার শ্বাস দ্রুত হয়ে গেছে। সে শেলফের কাঠের ফ্রেমটা এত শক্ত করে চেপে ধরেছে যে তার পারফেক্ট ফ্রেঞ্চ-ম্যানিকিওর করা নখগুলো সাদা হয়ে গেছে।

যে অয়ন চ্যাটার্জী, তাকে, কলেজের কুইন বি, যার এক ঝলক হাসির জন্য ছেলেরা পাগল হয়ে থাকে সেই চন্দ্রিমা সেনকে স্পোর্টস করিডোরে আক্ষরিক অর্থে একটা ইনভিজিবল ডাস্টবিনের মতো ইগনোর করে চলে গিয়েছিল ! যে ছেলেটা তার মুখের ওপর বলে গিয়েছিল 'আমার কাছে তোমার কোনো অস্তিত্ব নেই'... সেই অয়ন, সেই ডার্ক, অ্যারোগ্যান্ট, আনপ্রেডিক্টেবল অয়ন আজ একটা সাধারণ, বোরিং মেয়ের ধমক চুপচাপ হজম করছে? সে কোনো প্রতিবাদ করল না? একবারের জন্যও চোখ রাঙাল না? 

চন্দ্রিমা র‍্যাকের ফাঁক দিয়ে ঋতুপর্ণাকে খুব ভালো করে স্ক্যান করল।

কী আছে ওই মেয়েটার মধ্যে? একটা সস্তা, সুতির সালোয়ার-কামিজ পরে আছে, চোখে আদ্যিকালের চশমা, চুলে একটা বোরিং বিনুনি আর জিরো মেকআপ! না আছে কোনো ফ্যাশন সেন্স, না আছে কোনো গ্ল্যামার। কোনো পুরুষের রক্তে একবিন্দুও আলোড়ন তোলার ক্ষমতা নেই এই মেয়েটার।

জাস্ট আ প্লেইন জেন! 

অথচ... অথচ অয়ন!

সেই অয়ন চ্যাটার্জী, যাকে সে হাজার চেষ্টা করেও নিজের গ্ল্যামারের মায়ায় এক সেকেন্ডের জন্য স্থির করতে পারেনি, সেই অয়ন আজ এই সাধারণ, আটপৌরে মেয়েটার একটা তুচ্ছ ধমকে বাধ্য কুকুরের মতো মাথা নিচু করল?

চন্দ্রিমার বুকের ভেতরটা রাগে, অপমানে আর এক তীব্র ঈর্ষায় জ্বলতে শুরু করল। ওর মনে হতে লাগল, কেউ যেন ওর সুন্দর, নিখুঁত মুখে এক বালতি কাদা ছুঁড়ে মেরেছে। 

তার ইগোতে আক্ষরিক অর্থেই দাউদাউ করে আগুন লেগে গেল। সে যখন অয়নকে জল অফার করেছিল, অয়ন তার দিকে ফিরেও তাকায়নি। সে যখন করিডোরে অয়নের রাস্তা আটকে তাকে ডমিনেট করার চেষ্টা করেছিল, অয়ন তাকে 'পিলার বা অবজেক্ট' বলে অপমান করে চলে গিয়েছিল। 

আর আজ? 

এই চশমা-পরা আঁতেল মেয়েটা এসে সজোরে একটা বই আছড়ে ফেলে অয়নকে চোখ রাঙাল, আর অয়ন সেটা বিনা বাক্যব্যয়ে মেনে নিল ?

কেন? 

এই 'বেহেনজি' টাইপের মেয়েটার মধ্যে এমন কী আছে, যা চন্দ্রিমা সেনের মধ্যে নেই? 

অয়ন কি তাহলে এই ধরনের মেয়ে পছন্দ করে?

না ! এটা হতেই পারে না।

চন্দ্রিমা বইয়ের ফাঁক আবার উঁকি মেরে দেখল, ঋতুপর্ণা অত্যন্ত সিরিয়াস মুখে একটা ইকুয়েশন বোঝাচ্ছে আর অয়ন মাথা নিচু করে সেটা শুনছে। 

অয়ন তাহলে কারোর কথা শোনে ! 

অয়নকে তাহলে কন্ট্রোল করা যায় !
 
অয়নের ওই উদ্ধত চোখ দুটোকেও নত করা যায় !

চন্দ্রিমার বুকের ভেতরটা ভয়ংকর ঈর্ষায় জ্বলে উঠল। তার সহজাত ইগো আর ঈর্ষা মিলে তার মস্তিষ্কে একটা মারাত্মক ককটেল তৈরি করল। তার শ্বাস-প্রশ্বাস আরো দ্রুত হয়ে গেল, বুকের ওঠানামা বেড়ে গেল।

সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়াল না। সে অত্যন্ত সাবধানে, নিজের স্টিলেটোর কোনো আওয়াজ না করে নিঃশব্দে লাইব্রেরির রেফারেন্স সেকশন থেকে বেরিয়ে এল।

ওর বুকের ভেতরটা রাগে তোলপাড় করছে। 

চন্দ্রিমার চোখের সামনে বারবার অয়নের মুখটা ভেসে উঠছে। বেরিয়ে আসার আগে ও র‍্যাকের ফাঁক দিয়ে অয়নের ওই সুন্দর মুখটা আরেকবার দেখে নিয়েছে। অয়নের মুখটা যেন কোনো গ্রিক ভাস্কর্যের মতো দেখাচ্ছিল। চওড়া কপাল, নিখুঁত ভাবে খোদাই করা টিকালো নাক আর পৌরুষদীপ্ত শার্প ‘জ-লাইন’ যা ওর মুখকে আভিজাত্য এনে দিয়েছে। অবিন্যস্ত একগুচ্ছ চুল এসে অয়নের কপালে পড়েছিল, সেই অবিন্যস্ত ভাবটার মধ্যেও এক অদ্ভুত পৌরুষদীপ্ত আবেদন আছে, সাথে ওই ডার্ক, ব্রুডিং পার্সোনালিটি যা চন্দ্রিমাকে চুম্বকের মতো টানে।

একে পাবার জন্য চন্দ্রিমা সব কিছু করতে পারে।

এর ওপর একমাত্র ওরই অধিকার থাকা উচিত।

সে জন্য যদি তাকে এই 'বেহেনজি'কে রাস্তা থেকে সরানোর দরকার হয় বা অয়নের কোনো ডার্ক সিক্রেট খুঁজে বের করতে হয়, তাহলে সে তাই করবে।
Like Reply
#94

আসবে আসবে আপডেট আসবে। লেখা হয়ে গেছে, rewrite না করার হলে আজকেই দিয়ে দিতে পারতাম। আজ দিলে অতটা ভালো হবে না। যতটা rewrite হয় হবে কাল দিয়ে দেব।

তিন তারিখ থেকে আমি আউট অফ স্টেশন ছিলাম, ফিরেছি এগারো তারিখ। লেখা হবে কোথা থেকে ?
[+] 5 users Like RockyKabir's post
Like Reply
#95

অধ্যায় ২১

[Image: 1778931300253-3.jpg]
[+] 1 user Likes RockyKabir's post
Like Reply
#96

একটি ঘোষণা :- আপনাদের এই আপডেট পড়ে শেষ করতে পাঁচ মিনিট লাগলেও আমার এটা লিখে বার বার rewrite করতে বেশ কয়েকদিন লেগেছে। অন্যান্য বারে আরো বেশি সময় লাগে, এবারে চ্যাপ্টারটা আকারে ছোট হওয়ায় কম সময় লেগেছে।

চুপিচুপি অনেকেই এসে পড়ে চলে যান দেখছি। নয় নয় করে গল্পের সত্তর হাজার ভিউ হয়ে গেল। তা, একটা রেপুটেশন পয়েন্ট দিতে কী আপনাদের হাত কাঁপে ? আমি যেমন লিখে পয়সাকড়ি পাই না তেমন আপনাদের রেপুটেশন পয়েন্ট দিতেও কোন পয়সা খরচা হয় না। প্রতিদিন পাঁচটা করে রেপুটেশন পয়েন্ট তো পাচ্ছেনই। 

এবার থেকে প্রতিটা পোস্টে নূন্যতম পঁচিশটা রেপু না পাওয়া অবধি পরবর্তী আপডেট আসবে না। আমি হিসাব রাখব। যদি একমাস লাগে তাহলে পরের আপডেট একমাস পরে আসবে।  

যারা নিয়মিত লাইক আর রেপু দিয়ে আমাকে উৎসাহ দেন তাদের অসংখ্য ধন্যবাদ। বাকি যারা চুপচাপ পড়ে পালিয়ে যায় তারা এঁদের থেকে সভ্যতা আর ভদ্রতা শিখতে পারে।

একবিংশ অধ্যায়

দুই সপ্তাহ কেটে গিয়েছে। কোথা দিয়ে যে সময় গলে যাচ্ছে বিদিশা বুঝতে পারছেন না। তার মনে হচ্ছে এই তো সবে গতকাল প্রিন্সিপাল তাকে সিম্পোজিয়ামের দায়িত্ব নেবার অনুরোধ জানালেন। এত ব্যস্ততার মধ্যে দিয়ে তিনি জীবনে কখনও যাননি। বিদিশা কলেজে আসছেন নির্দিষ্ট সময়ের একঘন্টা আগে আর বাড়ি ফেরার সময়ের কোন ঠিক-ঠিকানা থাকছে না। রাতে বাড়ি ফেরা মানে কোনরকমে শরীরটাকে বিছানায় এলিয়ে দেওয়া। অন্য কোন চিন্তার অবকাশ নেই। ফেস্টের বাজেট সামলানো আর সিম্পোজিয়ামের কো-অর্ডিনেটর হওয়ার মধ্যে যে আকাশ-পাতাল ফারাক সেটা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন।

আগে এ বিষয়ে স্বচ্ছ ধারণা থাকলে তিনি সেদিন রাজি হতেন কি না, তা নিয়ে এখন নিজের মনেই সন্দেহ জাগে। প্রথম দিন বিদিশার মনে হচ্ছিল তিনি অথৈ জলে পড়েছেন। সেমিনার কমিটির প্রধান ডঃ পালিত তাকে ছায়ার মতো গাইড না করলে বিদিশা অনেক আগেই হাল ছেড়ে দিয়ে বসে থাকতেন। ভদ্রলোকের অশেষ ধন্যবাদ প্রাপ্য। 

আপাতত, এই ইভেন্টটার উপর তাঁর কেরিয়ারের বাঁচামরা নির্ভর করছে।

কলেজের মেইন অডিটোরিয়ামের ঠিক পাশেই অবস্থিত কনফারেন্স হলটি এখন বিদিশার দ্বিতীয় ঘর হয়ে দাঁড়িয়েছে। তার নিজের কেবিনটা একটা অঘোষিত ওয়ার রুমে পরিণত হয়েছে। বিদিশার ডেস্কে ফাইলের পাহাড়। ডেস্কের ওপর সারি সারি ফোল্ডার; সেখানে বাজেট শিট, ডেলিগেটদের ট্রাভেল আইটিনারি, কেটারিংয়ের মেনু ইত্যাদি। আর, ছড়িয়ে আছে রিসার্চ পেপারের অ্যাবস্ট্রাক্ট। শেষ মুহূর্তের ঝাড়াই-বাছাইয়ের কাজ চলছে।

এসির ঠান্ডা হাওয়ার মধ্যেও বিদিশার কপালে সূক্ষ্ম ঘামের বিন্দু জমেছে। তার মনে সবসময় চাপা টেনশন। তিনি তিনমাসের কাজ তোলার জন্য তিন সপ্তাহেরও কম সময় পেয়েছেন। কাজের চাপ আর টেনশনে তার অবস্থা সঙ্গীন হয়ে উঠলেও মুখ বুজে লড়ে যাচ্ছেন। 

আজ তার পরনে একটা মভ রঙের লিনেন শাড়ি, চুলগুলো একটা টাইট ফ্রেঞ্চ রোলে বাঁধা। তার চোখেমুখে একজন পেশাদারের মতো তীক্ষ্ণ ফোকাস থাকলেও চোখের নিচে হালকা ক্লান্তির কালচে ছাপটা চাপা দেওয়া যায়নি। ওটা রয়েই গেছে।

তার চোখ ল্যাপটপের স্ক্রিনে নিমগ্ন থাকলেও চিন্তার কাঁটা সাহিলের দিকে। ছেলেটার অদ্ভুত কর্মদক্ষতা। একদম যন্ত্রের মতো নিঃশব্দে কাজ করে যায়। ভলান্টিয়ার টিমের দায়িত্ব দেওয়ার পর থেকে বিদিশাকে আজ অবধি ওকে একবারও কোনো কাজের জন্য দ্বিতীয়বার বলতে হয়নি। সাহিলের কাজে এখনো অবধি তিনি একটাও ভুল খুঁজে পাননি। অংক যাদের রক্তে থাকে, তাদের কাজের ধরনেও বোধহয় এক ধরনের গাণিতিক শৃঙ্খলা থাকে। সাহিলকে ভলান্টিয়ার টিমের হেড করাটা নেওয়াটা তাঁর সাম্প্রতিক সময়ে নেওয়া সেরা সিদ্ধান্ত।  

এমন সময় দরজায় একটা মৃদু টোকা পড়ল।

"কাম ইন" বিদিশা ল্যাপটপ থেকে মুখ না তুলেই বললেন।

নিঃশব্দে ভেতরে ঢুকল সাহিল। সে অত্যন্ত ধীরস্থির পায়ে বিদিশার ডেস্কের সামনে এসে দাঁড়াল। বিদিশা ল্যাপটপ বন্ধ করে মুখ তুলে তাকালেন। সাহিলের হাতে একটা নীল রঙের লেদার ফোল্ডার আর একটা স্টিকি নোট।

সাহিল ল্যাপটপের পাশে ফোল্ডারটা নামিয়ে রাখল। 

"ম্যাম, আইআইটি কানপুরের ডক্টর ঝা-র কনফার্মেশন মেইল চলে এসেছে। আইআইটি খড়গপুর থেকে যে তিনজন ডেলিগেট আসছেন, তাদের অ্যাকোমোডেশনটা আমি গেস্ট হাউসের ফার্স্ট ফ্লোরে শিফট করে দিয়েছি। আর সেমিনার হলের সিটিং অ্যারেঞ্জমেন্টের লেআউটটা এই ফাইলে আছে।"

সাহিল যখন ডেস্কের ওপাশে দাঁড়িয়ে কথাগুলো বলছিল সেইসময় বিদিশা ফাইলটা হাতে নিয়ে চোখ বোলাচ্ছিলেন। প্রতিটা ডেলিগেটের নাম, সময় আর রুম নম্বর আলাদা করে কালার-কোড করা। একেবারে নিখুঁত কাজ, কোনো ভুল নেই।

"দিস ইজ পারফেক্ট, সাহিল। তুমি প্যানেল ডিসকাশনের ফোল্ডারগুলো ডক্টর পালের ডেস্কে পাঠিয়ে দিয়েছ?"

"ইয়েস ম্যাম। আজ সকালেই পাঠিয়ে দিয়েছি" সাহিল বরাবরের মতো বিনীতভাবে উত্তর দিল। সে প্রথমদিনের মতো বিদিশার ডেস্ক থেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। সেমিনার উপলক্ষে গত দুই সপ্তাহে তাঁদের মধ্যে অনেক কাজের কথা হলেও, সাহিল সচেতনভাবেই এই দূরত্বটুকু কখনও কমতে দেয়নি।

তার দৃষ্টি ফাইলের ওপর, কথা বলার সময় সে সরাসরি বিদিশার চোখে চোখ রাখে ঠিকই, কিন্তু সেই দৃষ্টিতে বাড়তি কৌতূহল বা কোনোরকম ইঙ্গিত নেই। এক অদ্ভুত পেশাদারিত্বে মোড়া ছেলেটা।

"গুড। থ্যাংক ইউ সাহিল। দ্যাটস অল ফর নাউ। তুমি এবার ক্লাসে যাও, বাকিটা আমি দেখছি। লাঞ্চের পরে ফিরে এসে তুমি কালকের স্পিকারদের লিস্টটা একবার ফাইনাল করে নিও", বিদিশা ল্যাপটপে চোখ রেখে বললেন।

"সিওর, ম্যাম।" 

সাহিল সামান্য মাথা ঝুঁকিয়ে, কোন বাড়তি কথা না বলে নিঃশব্দে কেবিন থেকে বেরিয়ে গেল।

কেবিনের দরজাটা বন্ধ হতেই বিদিশা ল্যাপটপ থেকে চোখ তুলে একটা গভীর স্বস্তির নিশ্বাস ফেললেন। সাহিলের সাথে কাজ করাটা আক্ষরিক অর্থেই একটা স্মুথ এক্সপেরিয়েন্স। 

সাহিলের এই পরিমিতিবোধ আর নিখুঁত পেশাদার আচরণ বিদিশাকে বারবার বিক্রমের কথা মনে করিয়ে দিচ্ছিল। দুজনের মধ্যে কত তফাত !

বিক্রম থাকলে এতক্ষণে ফাইল দেখানোর অছিলায় অন্তত দুবার ডেস্কের উপর ঝুঁকে পড়ত। কথার ফাঁকে ফাঁকে তার পারফিউমের গন্ধটা কী দারুণ, তার শাড়িটা কত সুন্দর, অতিরিক্ত 'কেয়ারিং' গলায় কথায় কথায় 'আপনাকে খুব টায়ার্ড লাগছে ম্যাম', 'শাড়িতে আপনাকে খুব সুন্দর লাগছে ম্যাম' গোছের মন্তব্য করত। ফাইলগুলো গুছিয়ে তার দিকে এগিয়ে দেবার সময় ইচ্ছে করে তার আঙুল স্পর্শ করত।

সাহিলের কাজের ধরন দেখে বিদিশা আজ উপলব্ধি করছেন, বিক্রমের এসব আচরণগুলো মোটেও কোনো 'বাধ্য ছাত্রের' স্বাভাবিক আচরণ ছিল না। যতই ভদ্র হোক না কেন, সে ওগুলো হিসেব করেই করত। অয়ন ঠিকই বলেছিল। 

বিদিশা আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন, এবারেরটায় আক্ষেপ মিশে আছে। 

তার শুরু থেকে বিক্রমকে অতটা বেনিফিট অফ ডাউট দেওয়া উচিত হয়নি। তবে তার বিরুদ্ধে অন্য অভিযোগগুলো নিয়ে মাথা ঘামাতে রাজি হলেন না তিনি। প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা ঠিক নয়।

আবার ল্যাপটপের স্ক্রিনে চোখ ফেরাতেই বিদিশার চোখের সামনে আবার হাজারো ডেটা, শিডিউল আর ইমেলের সারি তার চোখের সামনে ভাসতে শুরু করল। 

কাজ করতে করতে কতটা সময় পার হয়ে গেছে তিনি জানেন না, তবে হঠাৎই অনুভব করলেন তাঁর মাথার দু-পাশের রগগুলো হাতুড়ির মতো দপদপ করছে। ঘাড়ের পেশিগুলো শক্ত হয়ে গিয়েছে। তিনি দু'হাত দিয়ে কপালটা চেপে ধরে চোখ বন্ধ করে রইলেন।

এমন সময় দরজায় আবার নক হলো। বিদিশা ভেবেছিলেন সাহিল হয়তো আবার ফিরে এসেছে। হয়তো কোনো ফাইলে সই নিতে এসেছে।

"ভিতরে এসো সাহিল..." বিদিশা চোখ না খুলেই বললেন।

এক মুহূর্তের নিস্তব্ধতা।

তারপর কেবিনের খোলা দরজা দিয়ে একটা অত্যন্ত মার্জিত, পরিণত পুরুষালি গলা ভেসে এল।

"অঙ্কের এই গোলকধাঁধায় বেশিক্ষণ আটকে থাকলে আইনস্টাইনেরও নিউরাল সার্কিট জ্যাম হয়ে যেত, মিস গাঙ্গুলি। তা, এই অসময়ে এক কাপ কফি আর একটুখানি অহেতুক আড্ডা কি খুব বড় অপরাধ হবে?"

বিদিশা চমকে মুখ তুললেন। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন রাহুল বোস। তার পরনে একটা চারকোল গ্রে রঙের ফর্মাল শার্ট, হাতা দুটো কনুই অবধি গোটানো। হাতে দুটো টেক-অ্যাওয়ে কফির কাপ, যা থেকে ধোঁয়া উঠছে। রাহুলের মুখে সেই পরিচিত স্নিগ্ধ হাসি। বিদিশার মনে হল তপ্ত দুপুরের জ্বালাপোড়া রোদে হঠাৎ এক পশলা বসন্তের বৃষ্টি এসে তাঁর ক্লান্ত সত্তায় এক পরম স্বস্তির পরশ বুলিয়ে দিয়ে গেল।

"মিস্টার বোস! আপনি এখানে?" বিদিশার ঠোঁটে একরাশ স্বতঃস্ফূর্ত হাসি ফুটে উঠল।

রাহুল ভেতরে এসে কফির কাপটা ফাইলের স্তূপে ভর্তি বিদিশার ডেস্কের একমাত্র ফাঁকা জায়গায় রাখলেন। 

"প্রিন্সিপাল স্যার আমাকে এই সেমিনারের 'আনঅফিসিয়াল' লায়াজোঁ অফিসার বানিয়েছেন। মূলত ডেলিগেটদের জন্য যে কালচারাল ইভেন্ট হবে সেটার তদারকি করতে। কিন্তু এখানে এসে দেখছি কো-অর্ডিনেটর নিজেই তো পাথরের মূর্তির মতো ফাইলের নিচে চাপা পড়ে আছেন।"

"কাজের পাহাড় মিস্টার বোস।" বিদিশা একটা লম্বা শ্বাস ফেললেন। 

"আমি চাইছি সব নিখুঁত হোক। ডক্টর বাগচী যেভাবে তক্কে তক্কে আছেন, সামান্য ভুল হলেই আমার চাকরিটা খাবেন।"

রাহুল ডেস্কের উপর সামান্য ঝুঁকে এলেন। তার চোখে গভীর মমতা, "আপনি বড্ড বেশি চাপ নিচ্ছেন। একটু হাসুন। অঙ্ক দিয়ে যুক্তি সাজানো যায়, কিন্তু জীবনটা উপভোগ করতে গেলে একটু সাহিত্যের রস লাগে।"

তিনি কফির কাপটা এগিয়ে দিয়ে মৃদু হেসে যোগ করলেন, "তাছাড়া, আমি লিটারেচারের লোক হলেও, অঙ্কের এই উত্তাল মহাসমুদ্রে আমার কোনো সহকর্মী ডুবে যাচ্ছে কি না, সেই খবর রাখাটা তো আমার নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না?"

রাহুলের কথার সহজাত রসবোধ বিদিশার সমস্ত স্ট্রেস এক লহমায় হালকা করে দিল।

"ডুবে এখনো যাইনি, তবে যা প্রেশার, মনে হচ্ছে সিম্পোজিয়ামের ফাইলেই আমার সমাধি হবে", বিদিশা একটা কফির কাপ হাতে তুলে নিয়ে হাসলেন। কফির উষ্ণতা তার হাতের তালুতে একটা আরামদায়ক অনুভূতি ছড়িয়ে দিল।

"সমাধি হওয়ার আগে এই এসপ্রেসোটা খেয়ে নিন। ক্যাফেটেরিয়ার ওই জলমেশানো কফি নয়, এটা আমি স্পেশালি বাইরে থেকে আনিয়েছি", রাহুল সামনের চেয়ারটায় বসতে বসতে বললেন।

বিদিশা কফিতে চুমুক দিলেন। সত্যিই চমৎকার স্বাদ, "থ্যাংক ইউ মিস্টার বোস। দিস ওয়াজ মাচ নিডেড।"

রাহুল পকেট থেকে একটা ক্যাডবেরি সিল্ক বের করে বিদিশার সামনে রাখলেন, "এটা আমার পক্ষ থেকে একটা সুইট ব্রেইন-বুস্টার।"

বিদিশা খিলখিল করে হেসে উঠলেন। রাহুলের এই ছোট ছোট রসিকতা আর যত্নশীল আচরণ তাকে মুহূর্তের জন্য সেমিনারের টেনশন, বিক্রমের জটিলতা থেকে অনেকটাই দূরে সরিয়ে নিয়ে গেল। তিনি অনুভব করলেন, রাহুল বোসের উপস্থিতিতে তিনি আবার পুরানো বিদিশা হয়ে উঠছেন, যিনি শুধু একজন শিক্ষিকা নন, একজন রক্তমাংসের নারীও বটে।

"ইউ আর ওয়ার্কিং টু হার্ড, বিদিশা", রাহুল হঠাৎ করে 'মিস গাঙ্গুলি'র বদলে তার নাম ধরে ডাকলেন। তবে তার ডাকার ভঙ্গিটা এতটাই সহজাত আর সম্মানপূর্ণ ছিল যে তাতে বিদিশার একটুও খারাপ লাগল না। বরং এই মানুষটার পরিণত সাহচর্য তাকে স্বস্তি দিচ্ছিল।

"দায়িত্ব যখন নিয়েছি, তখন তো খাটতেই হবে", বিদিশা ল্যাপটপটা বন্ধ করে রাহুলের দিকে তাকিয়ে মৃদু হাসলেন।

দুজনের মধ্যে সেমিনারের খুঁটিনাটি টুকটাক বিষয় এবং অন্যান্য অ্যাকাডেমিক বিষয় নিয়ে কথাবার্তা শুরু হলো। রাহুলের বুদ্ধিদীপ্ত সেন্স অফ হিউমার বিদিশার মুখের ক্লান্ত রেখাগুলোকে ধীরে ধীরে মুছে দিচ্ছিল। বিদিশা আজ বেশ কয়েকবার শব্দ করে হেসে উঠলেন।

ঠিক একই সময় কেবিনের বাইরে, করিডোরের ছায়ায় নিজেকে আড়াল করে দাঁড়িয়ে ছিল বিক্রম মালহোত্রা। তার হাতে স্পনসরশিপের একটা ফাইল। কিন্তু তার চোখদুটো করিডোরের আলো-আঁধারি চিরে বিদিশার কেবিনের গ্লাস প্যানেলটার ওপর আঠার মতো আটকে আছে।

ভেতরে বিদিশা হাসছেন। রাহুল বোসের কোনো একটা কথায় তিনি মন খুলে হাসছেন। সেটা একজন অফিস কলিগের মাপা হাসি নয়। একজন নারীর স্বতঃস্ফূর্ত হাসি চিনতে বিক্রমের কোন অসুবিধা হল না। আর সেটাই ওর পুরুষালি অহংকারে তপ্ত শেলের মতো গিয়ে বিঁধল। বিক্রমের সাথে কাটানো এতগুলো ঘণ্টার মধ্যে বিদিশা কোনোদিন নিজের এই রূপটা দেখাননি। এরকম হাসির এক কণাও তার ভাগ্যে জোটেনি। বিক্রমের চোয়ালের পেশিগুলো পাথরের মতো শক্ত হয়ে উঠল। বিদিশার দিক থেকে রাহুল বোসের দিকে তাকাতে তার চোখের তারায় ফুটে উঠল এক তীব্র আক্রোশ। 

এই মালটা আবার এসে হাজির হয়েছে।

বিক্রমের বুকের ভেতরটা তখন ঈর্ষায় জ্বলে যাচ্ছে। সে যখন দিনের পর দিন বিদিশাকে ইমপ্রেস করার চেষ্টা করেছে, তখন বিদিশা তাকে শুধুমাত্র একজন 'গুড বয়' হিসেবে দেখেছেন। সবসময় একটা অদৃশ্য লক্ষণরেখা টেনে রেখেছিলেন। আর আজকে এই চশমাওয়ালা আঁতেল মাস্টারটার সামনে সেই একই বিদিশা নিজের গাম্ভীর্য ভুলে হাসতে হাসতে ঢলে পড়ছে। সেই রাতে অয়ন চ্যাটার্জীর ঘুঁষির আঘাতের চেয়েও আজকে বিদিশার এই হাসি বিক্রমের মনে বেশি জ্বালা ধরালো।

রাগে তার হাতের মুঠো ফাইলের ওপর এত শক্ত হয়ে বসল যে কাগজগুলো দুমড়ে যাওয়ার উপক্রম হলো। তার ফাটা ঠোঁটের ক্ষতটা, যেটা এতদিনে প্রায় শুকিয়ে এসেছে, সেটা রাগে আবার টানটান হয়ে চিনচিন করে উঠল। বিক্রমের ইচ্ছে হল লাথি মেরে ওই কেবিনের দরজা ভেঙে কেবিনের ভেতরে ঢুকে কলার ধরে রাহুল বোসকে চেয়ার থেকে তুলে ফেলতে। 

কিন্তু, না, বিক্রম অত্যন্ত ঠাণ্ডা মাথার খেলোয়াড়।

বিক্রম নিজের রাগকে দমন করতে জানে, সে অয়ন নয়। ও জানত যে এই মুহূর্তে তেমন কিছু করা মানে নিজের সর্বনাশ ডেকে আনা। সে কলেজ থেকে রাস্টিকেট হতে চায় না। বিক্রম চুপচাপ দাঁড়িয়ে কেবিনের ভেতর কী চলছে সেটা দেখতে লাগল।

তবে সে এত সহজে হার মেনে ময়দান ছেড়ে পালাবার পাত্র নয়। বিদিশা ভেবেছিল ওকে এই সিম্পোজিয়ামের ভলান্টিয়ার টিম থেকে তাড়িয়ে সে জিতে গেছে। কিন্তু, সামনের দরজা বন্ধ হলে ব্যাকডোর দিয়ে কিভাবে ঢুকতে হয় সেটা বিক্রমের ভালো মতো জানা। ওভাবেই সে এই ইভেন্টে নিজের জায়গা করে নিয়েছে।

(ফ্ল্যাশব্যাক: দশদিন আগে, স্টাফরুম)


বিক্রম যখন বুঝতে পারল যে বিদিশা তাকে নিজের গণ্ডি থেকে ছেঁটে ফেলছেন তখন সঙ্গে সঙ্গে সে এর প্রতিশোধ তুলবে বলে ঠিক করে। তার মতো অহংকারী ছেলের পক্ষে এই প্রত্যাখ্যান মেনে নেওয়া অসম্ভব ছিল। সঙ্গে সঙ্গে সে সিম্পোজিয়ামের টিমে ঢোকার একটা প্ল্যান বানিয়ে ফেলে। এত সহজে সে বিদিশাকে নিজের নাগালের বাইরে যেতে অ্যালাও করবে না। কিন্তু, এই চালটা সফল করতে হলে তার একজন প্রভাবশালী টিচারের সাহায্যের প্রয়োজন ছিল। ওকে সাহায্য করতে এগিয়ে এলেন ড. সুব্রত সেন। 

সুব্রত সেনের মতো সুবিধাবাদী, ডিপার্টমেন্টাল পলিটিক্স করা টিচারদের সঙ্গে বিক্রমের মতো ছেলেদের এমনিতেই ভালো আঁতাত আছে। তাছাড়া, বিদিশার প্রতি সুব্রতর নিজের একটা আক্রোশ তো ছিলই। শত্রুর শত্রু সবসময়ই মিত্র হয়।

দিন দশেক আগে, ম্যাথ ডিপার্টমেন্টের স্টাফরুমে বিদিশা যখন একা বসে সেমিনারের বাজেট চেক করছিলেন, সেইসময় সুব্রত সেন বিক্রমকে সঙ্গে নিয়ে সেখানে ঢুকেছিলেন।

"মিস গাঙ্গুলি, আপনার সঙ্গে একটা জরুরি বিষয় ডিসকাস করতে এলাম", সুব্রত সেন নিজের চশমাটা নাকের ডগায় নামিয়ে এক কৃত্রিম পেশাদারি গম্ভীর গলায় বললেন।

"সিম্পোজিয়ামের স্পনসরশিপ আর ফান্ডিংয়ের দিকটা তো আমি দেখছি। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন, সেমিনারের ফান্ডিংয়ের একটা বড় অংশ আসে লোকাল কর্পোরেট বডিদের থেকে। কলেজের গভর্নিং বডির নিয়ম অনুযায়ী, স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফান্ডের সাথে যুক্ত স্পনসরশিপ গুলোর ক্ষেত্রে স্টুডেন্ট কাউন্সিলের একজন রিপ্রেজেন্টেটিভকে 'লিয়াজোঁ অফিসার' হিসেবে রাখতে হয়।"

বিদিশা ফাইল থেকে মুখ তুলে বিক্রমের দিকে তাকিয়েছিলেন। ওকে দেখে তার চোখদুটো এক মুহূর্তের জন্য সরু হয়ে গিয়েছিল। সেই এক মুহূর্তের মধ্যে তাঁর মনে ফেস্টের রাতের সেই কুৎসিত স্পর্শের স্মৃতি ফিরে এসেছিল।

"তাছাড়া" সুব্রত সেন বিক্রমের কাঁধে হাত রেখে বলেছিলেন, "বিক্রম ভলান্টিয়ারিং টিমে না থাকলেও, ফাইন্যান্সিয়াল পার্টটা ওকে দেখতেই হবে। কলেজ ফেস্টের সময় এক্সটার্নাল ভেন্ডার আর বাইরের স্পনসরদের সাথে গত দুই বছর ধরে ও ডিল করছে। আই নিড হিম ইন মাই টিম। ও শুধু ফান্ডিংয়ের কাগজপত্রের কাজটা কো-অর্ডিনেট করবে। এতে আপনারও কাজের চাপ কমবে।"

বিদিশা অতটাও বোকা নয়, তিনি বুঝতে পেরেছিলেন সুব্রত সেন কলেজের রুলবুককে ঢাল বানিয়ে চালাকি করে বিক্রমকে আবার সেমিনারের কাজে ঢুকিয়ে নিচ্ছেন। চাকরির এই অল্প কদিনের অভিজ্ঞতায় বিদিশা একটা জিনিস বুঝেছেন, সব সত্য সবার সামনে উচ্চারণ করা যায় না। ফেস্টের রাতে বিক্রম তাঁর সাথে কী অসভ্যতা করেছিল, তা এই মুহূর্তে প্রিন্সিপাল বা ডক্টর সেনের সামনে তুলে ধরা তাঁর পক্ষে অসম্ভব। এখন যদি তিনি ব্যক্তিগত আপত্তির খাতিরে বিক্রমকে 'না' বলেন, তবে সুব্রত সেন সেটাকে বিদিশার ‘পার্সোনাল ইগো’ বা ‘আন-প্রফেশনাল অ্যাটিটিউড’ বলে পুরো ম্যানেজমেন্টের সামনে রটিয়ে দেবেন।

বিদিশা নিজের আসল অনুভূতিটাকে নিখুঁতভাবে পেশাদারিত্বের মোড়কে লুকিয়ে ফেলেছিলেন।

"অফকোর্স, ডক্টর সেন। রুলস আর রুলস। আমরা কেউ প্রতিষ্ঠানের নিয়মের ঊর্ধ্বে তো নই", বিদিশা অত্যন্ত স্বাভাবিক গলায় উত্তর দিয়েছিলেন। তারপর বিক্রমের দিকে তাকিয়ে বলেছিলেন, 

"তুমি শুধু ফাইনান্সিয়াল ডকুমেন্ট আর স্পনসরশিপের লেটারগুলো চেক করবে, বিক্রম। ইভেন্ট ম্যানেজমেন্ট বা ভলান্টিয়ারদের কাজের মধ্যে তোমার ইনভলভমেন্টের কোনো দরকার নেই।"

বিক্রম অত্যন্ত বিনীতভাবে, মাথা সামান্য ঝুঁকিয়ে একটা ইনোসেন্ট হাসি দিয়ে বলেছিল, "সিওর ম্যাম। আমি শুধু ব্যাকএন্ডের পেপারওয়ার্কগুলো দেখব। আপনার কোর টিমকে আমি একটুও ডিস্টার্ব করব না।"

(বর্তমান সময়)

করিডোরে দাঁড়িয়ে সেদিনের কথাটা মনে করে বিক্রম একটা কুটিল হাসি হাসল।

"হাসো, বিদিশা। রাহুল বোসের সাথে বসে যত খুশি হেসে নাও।", বিক্রম নিজের মনে বিড়বিড় করল। তার চোখের দৃষ্টি এখন শিকারি সাপের মতো। 

"তুমি আজকাল একটু বেশিই উড়ছো। তোমার ডানা ঠিক কীভাবে ছাঁটতে হয়, সেটা আমার জানা আছে।"

বিক্রম ফাইলটা বগলে চেপে ধরে রাহুল বোস কেবিন থেকে বেরোনোর আগেই নিঃশব্দে করিডর থেকে সরে পড়ল।

রাত আটটা।

দক্ষিণ কলকাতার একটা বেশ অন্ধকার, ধোঁয়াটে এবং চোখের আড়ালে থাকা অফ-ক্যাম্পাস বার। জায়গাটার নাম 'দ্য ডেন'। এখানে সাধারণত কলেজের স্টুডেন্টরা আসে না। সেন্ট্রাল এসির ঠান্ডা হাওয়ায় এখানে সবসময় একটা স্যাঁতসেঁতে ভাব, বাতাসে সিগার আর দামি হুইস্কির গন্ধ ভাসতে থাকে।

বারের একদম শেষ প্রান্তের একটা কর্নার টেবিলে, আবছা নিয়ন আলোর নিচে মুখোমুখি বসে আছে দুজন মানুষ। ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সিনিয়র ফ্যাকাল্টি ডক্টর সুব্রত সেন এবং স্টুডেন্ট কাউন্সিলের ট্রেজারার বিক্রম মালহোত্রা।

টেবিলের ওপর রাখা দুটো ক্রিস্টালের গ্লাস। সুব্রত সেনের গ্লাসে ডার্ক রাম আর বিক্রমের গ্লাসে সিঙ্গল মল্ট হুইস্কি।

সুব্রত সেন নিজের গ্লাসটা হাতে নিয়ে বরফের কিউবগুলোকে আস্তে আস্তে ঘোরালেন। কাঁচের গায়ে বরফের ঠকঠক আওয়াজে বারের এই নিভৃত কোণায় একটা অদ্ভুত ছন্দ তৈরি হচ্ছিল।

"আমি তোমাকে আগেই ওয়ার্ন করেছিলাম, মালহোত্রা", সুব্রত সেন রামের গ্লাসে একটা ছোট চুমুক দিয়ে সেই চেনা বাঁকা হাসিটা হাসলেন। 

"নতুনদের রূপের দেমাগ বড় মারাত্মক জিনিস। আজ প্রিন্সিপাল স্যারের মদত পেয়েছে বলে মিস গাঙ্গুলি মাটিতে পা ফেলছেন না। তুমি ফেস্টে গাধার মতো খাটলে আর ম্যাডাম তোমাকে ছুঁড়ে ফেলে দিয়ে ওই রাহুল বোসের সাথে কেবিনে বসে কফি খাচ্ছেন।"

বিক্রমের হাতের মুঠোটা টেবিলের নিচে শক্ত হয়ে গেল। তার চোখের সামনে আজ দুপুরের সেই দৃশ্যটা ভেসে উঠল। 

সে নিজের হুইস্কির গ্লাসটা এক টানে অর্ধেক খালি করে দিল। তার ফাটা ঠোঁটের প্রায় শুকিয়ে আসা জায়গাটা অ্যালকোহলের ছোঁয়ায় হালকা জ্বালা করে উঠল বটে, কিন্তু সেই জ্বালা তার বুকের ভেতরের অপমানের আগুনের কাছে কিছুই নয়।

"উনি খুব বড় ভুল করেছেন, স্যার", বিক্রম দাঁতে দাঁত চেপে, অত্যন্ত শীতল গলায় হিসহিস করে বলল। 

"অহংকার মানুষের চোখ অন্ধ করে দেয়। মিস গাঙ্গুলি ভাবছেন উনি আমাকে ইউজ করে ডাস্টবিনে ফেলে দেবেন আর আমি চুপ করে বসে বসে সেটা দেখব?"

জবাবে সুব্রত সেন একটা সিগারেট ধরিয়ে ধোঁয়াটা ওপরের দিকে ছাড়লেন। তার চোখের তারায় শিয়াল-পণ্ডিতের মতো ধূর্ত একটা চাউনি। বাইরে স্বাভাবিক আচরণ করলেও গত সপ্তাহের স্টাফরুমের দৃশ্যটা তার স্মৃতিতে এখনো দগদগে। বিদিশা গাঙ্গুলির সেদিনকার ওই অপমানটা তিনি জীবনেও ভুলবেন না। ওই অপমানজনক কথাগুলো এখনো তার কানের কাছে মাছির মতো ভনভন করছে। 

'গত বছর আপনার ন্যাশনাল কনফারেন্সের পেপারটা অ্যাকাডেমিক কমিটিতে রিজেক্ট হয়েছিল বলে শুনেছি...' একটা ছোকরি, যার চাকরির এখনো দুমাস হয়নি, সে সবার সামনে ডক্টর সুব্রত সেনের অ্যাকাডেমিক যোগ্যতা নিয়ে খোঁটা দিচ্ছে! 

মেয়েছেলেটা তাকে শুধু অপমান করেই ক্ষান্ত হয়নি; তার মতো একজন সিনিয়র ফ্যাকাল্টিকে সোজা স্পনসরশিপ আর ফান্ডিংয়ের তদারকি করতে পাঠিয়ে দিয়েছে। তাঁকে একটা দালালের পর্যায়ে নামিয়ে এনেছে। এই এত বড় সিম্পোজিয়ামে তার কোন অ্যাকাডেমিক রোল নেই। ভাবা যায় !

ডক্টর সুব্রত সেন সহজে কোন কিছু ভোলেন না, বিশেষ করে অপমান। 

কিন্তু, তিনি এটা জানেন, বিদিশাকে এখন সরাসরি আঘাত করাটা বোকামি। সে তুলনামূলক ভাবে শক্তিশালী পজিশনে আছে। এই অহংকারী মেয়েছেলেটার ডানা ছাঁটার জন্য আপাতত তার একজন পার্টনার দরকার। আর বিক্রমের চেয়ে ভালো পার্টনার এই মুহূর্তে আর কেউ হতে পারে না।

"রাগ দেখিয়ে কোনো লাভ নেই, বিক্রম। মাথা ঠান্ডা রাখো", সুব্রত সামনের দিকে ঝুঁকে এলেন। তার গলার স্বর এখন একজন ষড়যন্ত্রকারীর মতো নিচু তারে নেমে এসেছে। 

"সিম্পোজিয়ামের ফান্ডিং আর স্পনসরশিপের পুরো দায়িত্বটা আমার হাতে। আর তুমি হলে স্টুডেন্ট কাউন্সিলের ট্রেজারার। তুমি বুঝতে পারছ আমি কী বলতে চাইছি?"

বিক্রমের চোখদুটো অন্ধকারে নেকড়ের মতো জ্বলে উঠল। যদিও সে আন্দাজ করতে পারছে তবু হুইস্কির গ্লাসটা নামিয়ে রেখে সুব্রতর চোখের দিকে তাকাল। 

"ডিটেইলসে বলুন, স্যার।"

সুব্রত একটা কুটিল হাসি হাসলেন।

 "সিম্পোজিয়াম অর্গানাইজ করার সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট হলো বাইরে থেকে আসা গেস্ট লেকচারারদের অ্যাকোমোডেশন আর মেন অডিটোরিয়ামের টেকনিক্যাল সেটআপ। এই দুটোর জন্য প্রায় পাঁচ লাখ টাকার বাজেট বরাদ্দ হয়েছে। মিস গাঙ্গুলি তো একদম ঘড়ি ধরে শিডিউল বানিয়েছেন। কিন্তু ভাবো তো, ইভেন্টের ঠিক আগের দিন যদি ভেন্ডাররা পেমেন্ট ক্লিয়ারেন্স না পাওয়ার জন্য কাজ বন্ধ করে দেয়? যদি ফাইভ-স্টার হোটেল থেকে ডেলিগেটদের বুকিং ক্যানসেল হওয়ার নোটিশ আসে?"

বিক্রমের ঠোঁটের কোণে একটা শয়তানি হাসি ফুটে উঠতে শুরু করল। 

"সেই পেমেন্ট ক্লিয়ারেন্সের চেকে সই করার অথরিটি আপনার।"

"অ্যাবসোলিউটলি," সুব্রত সেন সিগারেটের ছাইটা অ্যাশট্রেতে ঝেড়ে ফেললেন। 

"আমি কাল ইভেন্টের ঠিক আটচল্লিশ ঘণ্টা আগে একটা টেকনিক্যাল ফল্ট দেখিয়ে ফান্ডটা আটকে দেব। ভেন্ডাররা পেমেন্ট না পেয়ে যখন মালপত্র গুটিয়ে নিতে শুরু করবে, তখন গাঙ্গুলির ওই অহংকারী মুখোশটা নিজের থেকে চুরমার হয়ে যাবে। প্রিন্সিপালের কাছে ওর সম্মান ধুলোয় মিশে যাবে। ন্যাশনাল লেভেলের ইভেন্ট, একটা ছোট ভুল মানেই ক্যারিয়ার শেষ। এধরনের অহংকারী মেয়েছেলেদের মাথা নোয়ানোর একটাই রাস্তা, তাদের সবচেয়ে গর্বের জায়গাটাকে জনসমক্ষে গুঁড়িয়ে দেওয়া। আমি চাই ওর ওই দেমাগটা ভাঙতে।"

বিক্রম টেবিলের ওপর একটু ঝুঁকে এল। 

"আর ঠিক সেই মুহূর্তে, যখন উনি চারদিক থেকে অন্ধকার দেখবেন, তখন আমি এন্ট্রি নেব।" 

বিক্রমের গলাটা উত্তেজনায় কাঁপতে শুরু করল। 

"আমি স্টুডেন্ট কাউন্সিলের ইমার্জেন্সি ফান্ড আর আমার পার্সোনাল কানেকশন ইউজ করে ভেন্ডারদের ম্যানেজ করে দেব। কিন্তু..."

"কিন্তু কী?" সুব্রত সেন ভুরু কোঁচকালেন।

"কিন্তু সেই হেল্পটা আমি ফ্রি-তে করব না, স্যার।" 

কথা বলতে বলতে বিক্রমের গলার স্বরটা একদম খাদে নেমে গেল। 

"উনি আমায় অপমান করেছেন। আমাকে সবার সামনে ইগনোর করেছেন। আমার স্পেস থেকে আমাকে বের করে দিয়েছেন। উনি নিজের গরজে, নিজের সম্মান বাঁচানোর জন্য ভিক্ষে চাইতে আমার কাছে আসলে আমি আমার প্রাইসটা উশুল করে নেব। এবার উনি বাধা দেওয়ার মতো অবস্থায় থাকবেন না।"

সুব্রত সেন কয়েক সেকেন্ড বিক্রমের কামার্ত, সাইকোপ্যাথিক চোখদুটোর দিকে তাকিয়ে রইলেন। তারপর একটা অট্টহাসি হেসে উঠলেন।

"ব্রিলিয়ান্ট, মালহোত্রা! ব্রিলিয়ান্ট! তুমি তোমার চাহিদা মিটিয়ে নাও আর আমি ওর ওই অহংকারী মাথাটা আমার জুতোর তলায় নামিয়ে আনব। পারফেক্ট ডিল।"

দুজনের চোখেই একটা উল্লাস নেচে উঠল। ক্রিস্টালের গ্লাসদুটো আবার একসাথে 'ঠক' করে উঠল। 

বিদিশা ঘুণাক্ষরেও জানতে পারলেন না যে তার সর্বনাশের ব্লু-প্রিন্ট এই অচেনা বারের আবছা অন্ধকারের মধ্যেই চূড়ান্ত হয়ে গেল।

বিক্রম মদে একটা চুমুক দিল। বাইরে আত্মবিশ্বাসী আচরণ করলেও ভেতরে ভেতরে সে দোলাচলে ভুগছিল। 

এতটা ঝুঁকি নেওয়া কী আদৌ ঠিক হচ্ছে ?

বিক্রম মালহোত্রা কাঁচা খেলোয়াড় নয়। সে যখন নিজে কোন ছক কষে, তখন সে সবার আগে একটা পালানোর পথ আগে থেকে তৈরি করে রাখে যাতে প্ল্যানটা ভণ্ডুল হলেও আঁচটা তার গায়ে এসে না লাগে। 

কিন্তু এই খেলার চালটা সম্পূর্ণ ডক্টর সেনের হাতে। নিজের অপমানের প্রতিশোধ নিতে গিয়ে হঠকারিতা করে যদি ড. সেন কোনো প্রমাণ রেখে যান? যদি জলঘোলা হয়ে বিষয়টা প্রিন্সিপালের হাত ধরে শেষমেশ পুলিশ অবধি গড়ায় ? 

নিজের মনের তীব্র সংশয় আর অস্থিরতাটাকে নিখুঁতভাবে আড়াল করল বিক্রম। সুব্রত সেনের চোখের সামনে নিজের চেহারায় একটুও দুর্বলতা প্রকাশ পেতে দিল না সে। ঠোঁটের কোণে সেই চেনা, ক্রুর হাসির রেখাটা ফুটিয়ে রেখে, মনের ভাবটা গোপন রেখে বিক্রম মদের গ্লাসে আবার একটা চুমুক দিল।

To be continued...
Like Reply
#97

রাত আটটা। দক্ষিণ কলকাতার বালিগঞ্জের নির্জন গলি। 

সেই একই সময় প্রধান মার্শাল আর্টস অ্যাকাডেমির পুরোনো দোতলা বাড়ির দরজা খুলে বাইরে বেরিয়ে এল অয়ন চ্যাটার্জী।

রাস্তার ধারের পুরোনো, হলদেটে সোডিয়াম ভেপার ল্যাম্পের আলোটা একটা টিমটিমে, বিষণ্ণ পরিবেশ তৈরি করেছে। চারপাশটা গুমোট, বাতাসটা স্থির হয়ে আছে।

অয়নের পরনে একটা ঘামে ভেজা কালো টি-শার্ট আর ট্র্যাকপ্যান্ট। তার কাঁধে একটা স্পোর্টস ব্যাগ। সে একটা ল্যাম্পপোস্টের নিচে এসে দাঁড়াল। পুরো শরীরটা যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে, কিন্তু শরীরের এই ব্যথার চেয়ে তার মনের ভেতরের যন্ত্রণাটা হাজার গুণ বেশি। সেদিনের পর মিস্টার প্রধান তাকে আর কারোর সাথে লড়তে দেননি। আজ তিনি অয়নকে দিয়ে একটা অমানুষিক ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। 

'কিবা দাচি' বা হর্স স্ট্যান্স। 

দুই পা ফাঁক করে, হাঁটু ভাঁজ করে শূন্যে বসে থাকার পজিশন। যেখানে এই পজিশনে পাঁচ মিনিট থাকলেই সাধারণ মানুষের পায়ের পেশিগুলো ব্যথায় ফেটে পড়ার উপক্রম হয় আর অয়নকে এই পজিশনে দাঁড়িয়ে থাকতে হয়েছে টানা পঁয়তাল্লিশ মিনিট।

মিস্টার প্রধান তার সামনে একটা সরু বেতের লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। অয়নের পায়ের পেশিগুলো যখন ব্যথায় থরথর করে কাঁপছিল, তার উরু যখন আক্ষরিক অর্থেই অবশ হয়ে আসছিল, তখন মিস্টার প্রধান অত্যন্ত নিস্পৃহ গলায় তাকে প্রশ্ন করছিলেন,

"তোমার খুব রাগ তাই না ? তোমার মনে হচ্ছে তুমি পুরো পৃথিবীটা ধ্বংস করে দেবে, তাই তো ? অথচ তুমি মার্শাল আর্টের একটা সামান্য পজিশন হোল্ড করতে পারছ না। যে ছেলে নিজের শরীরের কাঁপুনি নিয়ন্ত্রণ করতে পারে না, সে বড় বড় ফাইটের কথা বলে কোন মুখে ? নিজের শরীর আর মনকে বশ করার যোগ্যতা যার নেই সে আর যাই হোক কখনও বড় ফাইটার হতে পারে না, অয়ন।"

অয়নের মাথার ভেতরটা তখন রাগে ফেটে যাচ্ছিল। তার মনে হচ্ছিল সে লাফিয়ে উঠে মিস্টার প্রধানের গলাটা টিপে ধরে। কিন্তু সে পারেনি। তার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। শরীরের ব্যথা, অপমান আর নিজের ভেতরের চেপে রাখা রাগ, এই তিন ইমোশন মিলে তার চোখে জল এনে দিয়েছিল।

অয়ন নিজের শরীর আর মনকে কন্ট্রোলে আনা শিখতে চায় না। সে এখানে গৌতম বুদ্ধ হতে আসেনি। ফেস্টের রাত থেকে তার বুকের ভেতর একখানা আস্ত কালবৈশাখী জমা হয়ে আছে। 

মিঃ প্রধান সেসবের কী বুঝবেন ?

নির্বাসন কাটিয়ে ফুটবল মাঠে ফেরার পরে কোচ সেনগুপ্ত এখন তাকে আলাদা প্র্যাকটিস করান। প্র্যাকটিস ম্যাচে ওকে টিমে রাখা হয় না। সতীর্থরা সবাই ওকে এড়িয়ে চলছে, কেউ কথা বলে না। হোস্টেলে একলা ঘরে বসে অয়নের সময় কাটতে চায় না; এভাবে চললে সে একদিন সত্যিই পাগল হয়ে যাবে। একটা ফিজিক্যাল রিলিজ তার ভীষণ দরকার।

ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে কথাগুলো চিন্তা করে অয়ন একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। তার উরুর পেশিগুলো এখনো অল্প অল্প কাঁপছে। 

সে আস্তে আস্তে গলির মোড়ে একটা ছোট চায়ের দোকানের দিকে এগোল। একটা মাটির ভাঁড়ে লিকার চা নিয়ে সে রাস্তার ধারের একটা ভাঙা সিমেন্টের বেঞ্চে বসল। চায়ের স্বাদটা একদম তেতো, ঠিক তার জীবনের মতো।

"স্যার, একটা বুনো বাঘকে খাঁচায় পুরে তাকে ধ্যান করতে শেখাচ্ছেন। এটা তো প্রকৃতির নিয়মের বিরুদ্ধে, তাই না?"

হঠাৎ করে অন্ধকার ফুঁড়ে ভেসে আসা একটা ভরাট, রুক্ষ গলার আওয়াজে অয়ন চমকে মুখ তুলে তাকাল।

তার বেঞ্চের কিছুটা দূরে, যেখানে ল্যাম্পপোস্টের আলো পড়েনি সেই জমাট বাঁধা অন্ধকারের মধ্যে ফস করে একটা দেশলাই জ্বলে উঠল। সেই দেশলাইয়ের আলোয় অয়ন দেখতে পেল একটা মুখ।

ছেলেটার বয়স চব্বিশ-পঁচিশের কাছাকাছি হবে। তার চেয়ে বয়সে বড়। পরনে একটা লেদার জ্যাকেট। গায়ের রঙ তামাটে, পেশিবহুল, চওড়া চেহারা। চোখেমুখে একটা স্ট্রিট-ফাইটারের মতো রাফ-অ্যান্ড-টাফ লুক। বাঁ চোখের ভুরুর ওপর একটা পুরোনো কাটার দাগ।

রৌণক।

অয়ন একে চেনে। দোজোতে এই ছেলেটাকে সে কয়েকবার দেখেছে। রৌণক দোজোর সিনিয়র ছাত্রদের একজন, ব্ল্যাক বেল্ট। কিন্তু সে কখনো মিস্টার প্রধানের ক্লাসে অন্যদের মতো বাধ্য হয়ে বসে থাকে না। সে আসে, নিজের মতো ট্রেনিং করে আর চলে যায়। মিস্টার প্রধানও তাকে কখনো কিছু বলেন না।

রৌণক ধীর পায়ে এগিয়ে এসে অয়নের বেঞ্চের একটা ধারে বসল। সে সিগারেটে একটা লম্বা টান দিয়ে ধোঁয়াটা অয়নের মাথার ওপর দিয়ে ছাড়ল।

"আমি তোমাকে গত এক সপ্তাহ ধরে লক্ষ্য করছি। তুমি রোজ এসে মেডিটেশনে বসলে কী হবে, তোমার চোখদুটো বলছে তুমি এখানে ইনার পিস খুঁজতে আসোনি।" 

রৌণক অত্যন্ত ক্যাজুয়াল গলায় কথাটা বলল বটে, কিন্তু তার চোখের দৃষ্টিটা রিল্যাক্সড নয়। সেটা অত্যন্ত তীক্ষ্ণ। 

"তুমি ভুল দরজায় কড়া নাড়ছ। মিস্টার প্রধান একজন গ্রেট মার্শাল আর্ট টিচার। কিন্তু, ফাইটার তৈরি করা ওনার লক্ষ্য নয়। কীভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে হয়, কীভাবে মনকে শান্ত রাখতে হয় এগুলোকে উনি বেশি গুরুত্ব দেন।"

অয়ন চায়ে একটা চুমুক দিয়ে নিস্পৃহ গলায় বলল, "আমি এখানে কী করতে এসেছি, সেটা আমার আর ওনার ব্যাপার। এখানে তোমার মাথা ঘামানোর দরকার নেই।"

"আই সি, অ্যারোগ্যান্ট। গুড", রৌণক একটু সামনে ঝুঁকল। 

তারপর তার গলার স্বরটা একটু পাল্টে গেল।

"শোন ভাই, তুমি যা খুঁজছ, দোজোতে সেটা পাবে না। মিস্টার প্রধান তোমাকে দিয়ে ততক্ষণ পর্যন্ত ঘাম ঝরাবেন, যতক্ষণ না তোমার ভেতরের আগুনটা মরে যাচ্ছে। কিন্তু তুমি তো তোমার রাগটাকে মারতে চাও না, তাই না?"

অয়ন চায়ের ভাঁড়টা শক্ত করে ধরল। রৌণকের শেষ কথাটা তার মনের একদম ভেতরের অন্ধকার কোণটা ছুঁয়ে গেছে। 

'ও কি আমার ব্যাপারে খোঁজ নিয়ে তারপর এখানে এসেছে ?', সে নিজেকে প্রশ্ন করল।

"তুমি তো এখানে শান্তি খুঁজতে আসো না। তোমার চোখদুটো আমি দেখেছি। তোমার চোখে সবসময় একটা আগুন জ্বলছে। তুমি ভেতরে ভেতরে ছটফট করছ, তোমার হাত নিশপিশ করছে। তুমি ওই রাগটাকে বের করার রাস্তা পাচ্ছ না বলে নিজেকেই ভেতর থেকে জ্বালিয়ে দিচ্ছ। তাই না ?"

"আমার ব্যাপারে তুমি কী জানো?" অয়ন অত্যন্ত শীতল, নিস্পৃহ গলায় পাল্টা জিজ্ঞাসা করল।

"আমি তোমার ব্যাপারে কিছুই জানি না। আর আমার জানার কোন দরকারও নেই", রৌণক হাসল। 

"আমি শুধু একজন ফাইটারকে চিনি। তোমার হাত নিশপিশ করছে। তুমি চাও তোমার ঘুঁষিতে কারোর চোয়াল ভাঙুক। তোমার নাকলগুলো বাতাস বা কাঠের ডামিকে পাঞ্চ করার জন্য তৈরি হয়নি। ওগুলো কারোর হাড় ভাঙার জন্য তৈরি হয়েছে। সেই রিলিজটা না পেলে তুমি একদিন পাগল হয়ে যাবে।"

অয়ন চায়ের ভাঁড়টা মাটিতে নামিয়ে রাখল। তার দৃষ্টি এখন সরাসরি রৌণকের চোখের দিকে। 

"তুমি কী বলতে চাইছ, ক্লিয়ারলি বলো।"

রৌণক সিগারেটের টুকরোটা রাস্তায় ছুঁড়ে ফেলে জুতো দিয়ে পিষে দিল। তারপর সে সোজা হয়ে বসে অয়নের দিকে একটা অচেনা জগতের আমন্ত্রণ ছুঁড়ে দিল।

"শোন, দোজোতে তুমি যা খুঁজছ, তা কোনোদিন পাবে না। ওখানে শুধু রুলস আর ডিসিপ্লিন। কিন্তু আমি তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে পারি, যেখানে কোনো রুলস নেই, শুধু 'র' অ্যাগ্রেশন আছে। সেখানে তুমি তোমার ভেতরের রাগটা পুরোপুরি রিলিজ করতে পারবে। সেখানে মারলে কেউ তোমাকে জাজ করবে না, বাধা দেবে না; বরং সেলাম ঠুকবে।"

কথা বলতে বলতে রৌণক নিজের গলাটা আরও নামিয়ে ফেলল।

অয়ন একদৃষ্টে রৌণকের দিকে তাকিয়ে রইল। তার মনে কনফিউশন, কিসের কথা বলছে ও ? 

একবার অয়নের মনে হলো, এটা হয়তো রৌণকের কোন চাল। কিন্তু পরক্ষণেই তার মাথার ভেতর বিক্রমের সেই ফাটা ঠোঁটের হাসিটা আর বিদিশার চড় মারার দৃশ্যটা ফ্ল্যাশ করল। তার সত্যিই একটা আউটলেট দরকার। ক্লাসে যাওয়া বন্ধ, দিনরাত একা একা হোস্টেলের ঘরে বসে বসে ও কেমন একটা হয়ে যাচ্ছে। দোজোতে আসা আর না আসা সমান। না এলেই বরং ভালো হয়। ওর এমন একটা জায়গার দরকার, যেটা ওকে রিলিজ দেবে। 

এসব চিন্তা করতে করতে অয়ন মনে মনে একটা হঠকারি সিদ্ধান্ত নিল, এই জায়গাটা যদি ওর পছন্দ হয়ে যায় তবে সে দোজো ছেড়ে দেবে।

"কোথায় যেতে হবে?" 

অয়ন অত্যন্ত শান্ত গলায় জিজ্ঞেস করল। কিন্তু, তার চোখের তারায় চাপা কৌতূহল। 

রৌণক পকেট থেকে একটা কালো রঙের ভিজিটিং কার্ড বের করে অয়নের দিকে এগিয়ে দিল। কার্ডটায় কোনো নাম নেই, শুধু একটা ঠিকানা আর একটা সময় লেখা - সন্ধ্যা ছটা।

"আমি তোমার জন্য ওয়েট করব" রৌণক কার্ডটা অয়নের হাতে গুঁজে দিয়ে রাস্তার অন্ধকারের দিকে পা বাড়াল। যাওয়ার জন্য পা বাড়িয়ে, সে আরেকবার ফিরে অয়নের দিকে তাকাল।

"তবে একটা কথা মনে রেখো। দরজার ওপাশে যে পৃথিবীটা আছে, সেটা বাইরে থেকে ভীষণ আলাদা। ওটা ভদ্রলোকের জায়গা নয়। ওখানে মারটাই শেষ কথা। নিজের জায়গা নিজেকে বানিয়ে নিতে হয়। তাই ওখানে কারোর থেকে ভদ্রতা আশা করো না।"

কথাটা বলে রৌণক এবার অন্ধকারে মিলিয়ে গেল।

রাস্তার টিমটিমে সোডিয়াম আলোর নিচে একা বসে রইল অয়ন। তার মনের ভেতর সবসময় যে অস্থিরতা চলে সেটা এখন নেই। সে নিজের হাত দুটো চোখের সামনে তুলে ধরল। তার হাতের তালুগুলো থেকে এই মুহূর্তে একটা অদ্ভুত উত্তাপ বেরোচ্ছে। 

তার মা তাকে একটা জংলি জানোয়ার বলেছিল না ? 

বেশ তো। এবার সে সত্যিই সত্যিই একটা জানোয়ার হয়ে দেখাবে।

ওদিকে ঠিক একই সময়ে অয়ন যখন দোজো থেকে বেরোচ্ছিল আর বিক্রমরা ষড়যন্ত্র রচনায় মশগুল ছিল ঠিক তখনই কলেজের বিশাল লোহার গেট পেরিয়ে বিদিশার গাড়ি রাস্তায় এসে পড়ল।

বিদিশা ইভনিং সেকশনের ক্লাস নেন না। এতক্ষণ তাঁর কলেজে থাকার কথা নয়। তিনি সাধারণত সাড়ে পাঁচটা নাগাদ কলেজ থেকে বেরিয়ে যান কিন্তু সেমিনারের কাজের চাপে তার নর্মাল শিডিউল এখন পুরোপুরি লাটে উঠেছে। 

কলকাতার বুকে রাতের ব্যস্ততা তুঙ্গে। ল্যাম্পপোস্টের আলোয় রাস্তা আলোকিত, সিগন্যালের লাল-সবুজ আলো জ্বলছে-নিভছে আর ট্রাফিকের একটানা ব্যস্ত আওয়াজ।

বিদিশা গাড়ির পেছনের সিটে মাথা হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। সারাদিনের চূড়ান্ত ব্যস্ততা, সেমিনারের কাজের তদারকি, সেমিনার সংক্রান্ত নানা কমিটির সাথে দফায় দফায় মিটিং, রিসার্চ পেপার ঝাড়াই-বাছাই, রাহুল বোসের সাথে স্বস্তিদায়ক কফি সেশন...সবকিছু যেন গাড়িতে ওঠার সাথে সাথে কর্পূরের মতো উড়ে গেল। 


সারাদিনের খাটুনিতে ক্লান্তিতে চোখদুটো জড়িয়ে আসতে চাইছে। কিন্তু, শরীর এলিয়ে দিলেও মনের গহীনে এক অদ্ভুত অস্থিরতা বাসা বাঁধছে।

চলমান গাড়ির জানালার বাইরে রাতের কলকাতা যখন দ্রুত সরে সরে যাচ্ছে, সেই একইসময় গাড়ির এসি-র মৃদু গুঞ্জনের মাঝে একা বসে তাঁর অবচেতন মনের একদম তলদেশ থেকে একটা অজানা, অদ্ভুত আশঙ্কা মাথাচাড়া দিয়ে উঠল।

সুব্রত সেন আর বিক্রমের ষড়যন্ত্রের কথা বিদিশা ঘুণাক্ষরেও জানেন না। কিন্তু, তাঁর সহজাত নারীসুলভ ষষ্ঠেন্দ্রিয় তাকে বারবার কোন অজানা বিপদের সঙ্কেত পাঠাচ্ছে। সেটা এতটাই প্রবল যে এক মুহূর্তের জন্য একটা শীতল স্রোত তাঁর মেরুদণ্ড বেয়ে নেমে গেল। 

বিপদ ? কিন্তু, কিসের বিপদ ?

বিদিশা ধীরে ধীরে চোখ খুললেন। চোখের সেই ঘুমন্ত ক্লান্তি এক লহমায় কেটে গিয়ে তার জায়গা নিল কঠিন এক ভাব। তিনি সিটে সোজা হয়ে বসলেন। 

অজানা আশঙ্কায় ভয় পেয়ে গুটিয়ে যাওয়ার পাত্রী বিদিশা নন। ইতালির সেই অভিশপ্ত রাত তাকে শিখিয়েছে, বিপদের গন্ধ পেয়ে আতঙ্কিত হওয়াটা বোকামি, বরং সেই বিপদের চোখে চোখ রেখে লড়াই করার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করাটাই আসল।

তার সামনে এখন পাখির চোখ, এই ন্যাশনাল ম্যাথ সিম্পোজিয়ামকে যেকোনো মূল্যে সফল করে তোলা। সেকথা চিন্তা করে গাড়ির জানালা দিয়ে রাতের কলকাতার ছুটন্ত রাস্তার দিকে একদৃষ্টে তাকিয়ে বিদিশার চোয়াল শক্ত হলো।

এই খেলায় জেতার জন্যই তিনি নেমেছেন। চ্যালেঞ্জটা যতই বড় হোক না কেন, কোন অবস্থাতেই ময়দান ছাড়বেন না তিনি।
Like Reply
#98

(18-05-2026, 12:47 AM)deepdick Wrote:  my request 1. jerom kono  book er  content hay serom content provide karle best dile sabai bujhte parbe aro kato baki ache.
                2.  ek ekta part complete dao tumi darun lekho kintu ato lekhar poreo galpo ta ektu khani proceed hay.  tar che bhalo time niye lekho kintu ekta ekta chapter complete dao.


just request

ভালো কথা, আগে দু নম্বরটার উত্তর দিই। দেখ, আমি আগেই বলেছি যে এটা স্লো-বার্ন গল্প, আস্তে আস্তে এগোবে। আমি এই গল্পটা ওয়েব সিরিজের এপিসোডগুলোর মতো করে লিখছি। সেজন্যই এতটা ডিটেইল থাকছে। চ্যাপ্টার খুব বড় বা খুব ছোট কোনটাই হবে না, এতে টানটান ভাবটা নষ্ট হয়ে যাবে। এখন তোমার কথামতো ওভাবে করতে গেলে শুরু থেকে লিখতে হবে যেটা করা সম্ভব নয়।

তোমার এক নম্বর পয়েন্টটা আমি মেনে নিচ্ছি। এটা, Arc 3, চ্যাপ্টার 4। আমি সেইমতো পরে সব চ্যাপ্টারগুলো এডিট করে দেব। গল্পের কতটা বাকি আছে আমি জানি না। বিদিশা×অয়ন গল্পের এন্ড পয়েন্ট মাথায় রেখে লিখতে বসেছিলাম তারপর গল্প নিজের মতো এগিয়ে গেছে। একটা জেনারেল প্লট ম্যাপিং অবশ্যই করা আছে কিন্তু গল্প শেষ করতে কতগলো চ্যাপ্টার লাগবে সেটা আমি জানি না। আমি দুটোর বেশি চ্যাপ্টার কখনো ডিটেইলসে প্ল্যান করি না কারণ লিখতে লিখতে অনেক একস্ট্রা খুঁটিনাটি জিনিস, টুইস্ট মাথায় আসে যেগুলো যোগ করলে গল্প আরো ইন্টারেস্টিং হয়ে ওঠে। একটা উদাহরণ দিচ্ছি, ড.বাগচীর চরিত্রটা মূল প্লটে ছিল না। ওটা লিখতে লিখতেই মাথায় এসেছিল।
[+] 2 users Like RockyKabir's post
Like Reply
#99

(22-05-2026, 08:29 AM)Akhilaa Wrote:  Update ta choto chilo... But bhalo laglo chalia jan

হ্যাঁ, চ্যাপ্টারটা টেনে একটু বড় করা যেত হয়তো কিন্তু এতে নতুন কোন সিন যোগ করা যেত না। তাতে গল্পের স্ট্রাকচার নষ্ট হয়ে যেত। এক একটা চ্যাপ্টার এমন হবে। এর মানে হচ্ছে ওইদিন বেশি কিছু ঘটেনি।

পরের আপডেটটা যেমন হয় তেমনই থাকবে।
Like Reply

(22-05-2026, 09:06 PM)Paul Wrote:  Yes- very interesting build up.

ধন্যবাদ। সঙ্গে থাকুন। ভবিষ্যতে গল্পের ক্যানভাস আরো বড় হতে চলেছে।
Like Reply




Users browsing this thread: 4 Guest(s)