Thread Rating:
  • 73 Vote(s) - 2.78 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

EROTIC THRILLER মরীচিকা ও মোহময়ীRunning

Showing only the posts of RockyKabir: 249 of 534 posts. Show all posts
#41

পঞ্চদশ অধ্যায়

কলেজের অ্যানুয়াল কালচারাল ফেস্টের আর মাত্র দু'দিন বাকি।

পুরো ক্যাম্পাস জুড়ে এখন একটা উৎসবের আমেজ। চারদিকে ব্যস্ততা, মেইন বিল্ডিংয়ের চারদিকে ব্যানার ফ্লেক্স লাগানোর কাজ চলছে, করিডোরগুলোতে স্টুডেন্টদের ব্যস্ত আনাগোনা, অডিটোরিয়াম থেকে রিহার্সালের অগোছালো বাদ্যযন্ত্রের আওয়াজ ভেসে আসছে।

করিডোরে করিডোরে পোস্টার, অডিটোরিয়াম থেকে ভেসে আসা সাউন্ড চেকের অস্পষ্ট আওয়াজ আর স্টুডেন্টদের দলবেঁধে ছোটাছুটি। সব মিলিয়ে একটা জমজমাট পরিবেশ।

কিন্তু এই প্রবল কোলাহলের মাঝেও বিদিশা চ্যাটার্জী থুড়ি, মিস বিদিশা গাঙ্গুলির মনের ভেতর একটা অদ্ভুত, দমবন্ধ করা অস্বস্তি কাজ করছে।

আর সেটার কারণ হলো, অয়ন।

গত তিনদিন ধরে অয়ন আক্ষরিক অর্থেই বিদিশার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছে। সে বিদিশার পেশাগত পরিসর থেকে নিজেকে এমনভাবে গুটিয়ে নিয়েছে, যেন বিদিশা নামক মানুষটির কোন অস্তিত্বই তার জীবনে নেই। সে ইচ্ছে করে বিদিশাকে এড়িয়ে চলছে না বরং বিদিশা ঠিক যেটা চেয়েছিলেন সেই নিখুঁত, যান্ত্রিক 'প্রফেশনাল ডেকোরাম' বজায় রাখছে।

তিনদিন আগের কথা, 

সকাল এগারোটা। সেদিন সেকেন্ড ইয়ারের ক্লাস নিয়ে মেন করিডোর দিয়ে নিজের কেবিনের দিকে ফিরছিলেন বিদিশা। হাতে একগাদা ফাইল, ফেস্টের কাজের চাপ প্রচুর।

সেই সময় করিডোরের উল্টোদিক থেকে আসছিল অয়ন। তার কাঁধে একটা ব্যাগ, হাতে কয়েকটা বই।


বিদিশার বুকের ভেতর মাতৃসত্তাটা এক মুহূর্তের জন্য একটু নড়েচড়ে উঠল। গত পরশু কেবিনে ওইরকম ধমক দেওয়ার পর থেকে অয়নের সাথে তার আর কোনো কথা হয়নি।

বিদিশার মাতৃসত্তা অবচেতনে আশা করেছিল যে, অয়ন অন্তত একবার তার দিকে তাকাবে। হয়তো তার চোখে অভিমান থাকবে, রাগ থাকবে অথবা অপরাধবোধ থাকবে। একজন মায়ের বকুনি খাওয়ার পর ছেলে যেমন মুখ গোঁজ করে থাকে, সেরকম কিছু একটা।

একটা মায়ের মন তো সেটাই আশা করে।

কিন্তু অয়ন বিদিশাকে আসতে দেখে করিডোরের একপাশে সরে গিয়ে দাঁড়াল, ঠিক যেমন একজন অত্যন্ত বাধ্য, সাধারণ ছাত্র একজন সিনিয়র প্রফেসরের জন্য রাস্তা ছেড়ে দেয়। বিদিশা যখন তাকে ক্রস করছেন, অয়ন একটুও মাথা তুলল না।

"গুড মর্নিং, ম্যাম।"

গলার স্বরে কোনো আবেগ নেই, কোনো ওঠানামা নেই, কোনো তিক্ততাও নেই। একদম পারফেক্ট, মেপে বলা দুটো শব্দ। চোখে কোনো আই-কন্ট্যাক্ট নেই। কথাটা বলেই সে একই ছন্দে হেঁটে চলে গেল, ঠিক যেমন কোনো অপরিচিত, সাধারণ ছাত্র তার ডিপার্টমেন্টের একজন টিচারকে উইশ করে চলে যায়।

বিদিশা থমকে গেলেন। এই 'ম্যাম' ডাকটার মধ্যে কোনো পরিচিতির লেশমাত্র ছিল না। 

"গুড মর্নিং," বিদিশা কোনোমতে উত্তর দিয়ে নিজের কেবিনের দিকে এগিয়ে গেলেন।

অয়ন একবারের জন্যও ফিরে তাকালো না। সে বিদিশাকে ইচ্ছে করে এড়িয়ে যাচ্ছে না, কিন্তু বিদিশা যেটা চেয়েছিলেন; 'প্রফেশনাল ডেকোরাম', সেটা সে আক্ষরিক অর্থে এমন নিখুঁতভাবে পালন করছে যে বিদিশার নিজেরই বুকটা আজ কেমন যেন ফাঁকা লাগছে।

কেবিনে ঢুকে দরজাটা বন্ধ করে ডেস্কে বসে পড়লেন বিদিশা। একটা অচেনা অনুভূতি তার মনকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে ধরল। তার ছেলে তাকে আক্ষরিক অর্থেই একজন 'অচেনা মানুষ' হিসেবে ট্রিট করছে, এটা তার মনে বারবার কাঁটার মতো বিঁধছিল। 

বিদিশার প্রখর ব্যক্তিত্বের আড়ালে থাকা চিরন্তন মাতৃসত্তা আজ এক নির্মম আঘাতের সম্মুখীন হলো। তার মনে একটা চাপা অপরাধবোধ মাথাচাড়া দিয়ে উঠল, "আমি কি সেদিন বড্ড বেশি রূঢ় ব্যবহার করে ফেলেছিলাম?" 

ছোটবেলা থেকেই ছেলেটা বড্ড অভিমানী।

কিন্তু পরক্ষণেই 'বিদিশা গাঙ্গুলির' শিক্ষিকাসত্ত্বা মাথাচাড়া দিয়ে উঠল, "যা হয়েছে ভালোই হয়েছে। অয়ন নিজের গণ্ডি আর সীমা বুঝতে শিখছে। বাস্তব পৃথিবীটা তো আর মা-ছেলের সস্তা আবেগ দিয়ে চলবে না। বড় তো হচ্ছে, আর কবে শিখবে ?"
 
কিন্তু অবচেতনে সেই সূক্ষ্ম অপরাধবোধ তার ভেতরের নরম মাতৃসত্তাটাকে কুরে কুরে খেতে লাগল। এই দূরত্বটুকু বিদিশার নিজেরই তৈরি করা, সেজন্যই অয়নের ওই আচরণ, বিদিশাকে ভেতর থেকে সামান্য হলেও অস্থির করে তুলল। ওই অচেনা, অস্বস্তিকর অনুভূতিটা তার মগজের এক কোণায় লেপ্টেই রইল। 

বর্তমান সময়

দুপুর দুটো। বিদিশার কেবিন।

টেবিলের ওপর ফেস্টের হাজারটা বিল, স্পনসরশিপ ফর্ম আর ভেন্ডারদের কোটেশন ছড়ানো। কাজের মারাত্মক চাপ। বিদিশা একটা পেন দিয়ে কপালে হালকা মাসাজ করছিলেন।আজ ভেতরে ভেতরে তিনি একটু আনমনা।

এমন সময় দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকল বিক্রম। তার হাতে একটা খোলা ল্যাপটপ। পরনে একটা হালকা নীল রঙের শার্ট, চুলগুলো পারফেক্টলি সেট করা। মুখে সেই ট্রেডমার্ক 'গুড বয়' ইনোসেন্স।

"সরি টু ডিস্টার্ব ইউ, ম্যাম, ফাইনাল পেমেন্ট শিডিউল আর স্টেজের থ্রি-ডি লেআউটটা রেডি করে এনেছি", বিক্রম অত্যন্ত প্রফেশনাল গলায় বলল। তার গলা বরাবরের মতোই মোলায়েম, সম্ভ্রমপূর্ণ।

বিদিশা নিজের মনের অস্থিরতাটাকে জোর করে সরিয়ে রেখে একটু হাসলেন। 

"এসো বিক্রম। দেখি কী শিডিউল করেছ।", বিদিশা সোজা হয়ে বসলেন।

সাধারণত বিক্রম ডেস্কের ওপাশে বসেই ল্যাপটপ ঘুরিয়ে কাজ দেখায়। কিন্তু আজ সে তা করল না। সে ডেস্কের পাশ দিয়ে হেঁটে, একদম বিদিশার চেয়ারের পাশে এসে দাঁড়াল।

বিদিশা একটু অবাক হলেন, কিন্তু কিছু বলার আগেই বিক্রম ল্যাপটপটা বিদিশার চোখের সামনে টেবিলে রেখে একটু ঝুঁকে এল।

ফেস্টের একদম দোরগোড়ায় দাঁড়িয়ে বিক্রম এবার তার 'গুড বয়' ইমেজের আড়ালে খুব সন্তর্পণে বিদিশার 'পার্সোনাল স্পেস' বা ব্যক্তিগত সীমানা ভাঙার খেলাটা শুরু করে দিয়েছে।

ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা দেখানোর অছিলায় বিক্রম বিদিশার খুব কাছে ঝুঁকে পড়ল। তার বাঁ হাতটা বিদিশার চেয়ারের হাতলের একদম গা ঘেঁষে ডেস্কের ওপর রাখা। বিক্রমের শরীর থেকে একটা কড়া ফ্রেঞ্চ কোলন আর পুরুষালি উত্তাপ বিদিশার নাকে এসে ধাক্কা মারল। তাদের দুজনের শরীরের মধ্যে দূরত্ব এখন মাত্র কয়েক ইঞ্চির। বিক্রমের শ্বাস-প্রশ্বাস বিদিশার ঘাড়ের খুব কাছে অনুভূত হচ্ছে।

বিদিশার নারীসত্তা এক মুহূর্তের জন্য সজাগ হয়ে উঠল। একটা অদ্ভুত অস্বস্তি তাকে গ্রাস করল। ছেলেটা বড্ড বেশি কাছে চলে আসছে না ? একটা ছাত্রের তো একজন শিক্ষিকার এতটা কাছাকাছি আসার কথা নয়! 

এটা প্রফেশনাল 'পার্সোনাল স্পেস'-এর ইনভেশন। বিদিশার শরীরটা এর প্রতিক্রিয়ায় একটু শক্ত হয়ে গেল, তার ভ্রু কুঁচকে গেল। তিনি নিজের চেয়ারটা একটু পিছিয়ে নেওয়ার জন্য পা বাড়ালেন। তিনি সামান্য একটু পিছিয়ে যাওয়ার বা বিক্রমকে সরে দাঁড়াতে বলার জন্য মুখ খুলতে যাবেন...

"ম্যাম, এই রো-তে দেখুন", বিক্রম অত্যন্ত সিরিয়াস এবং প্রফেশনাল একটা টোনে বলে উঠল। 

"সাউন্ড সিস্টেমের ট্যাক্সটা কি জিএসটি ইনক্লুসিভ ধরব, নাকি এক্সক্লুসিভ? আমার মনে হয় এক্সক্লুসিভ ধরলে বাজেটটা পঁচিশ হাজার ওভারশুট করবে। লাস্ট ইয়ারের অডিটে এই জায়গাটাতেই প্রবলেম হয়েছিল। আপনি কী বলেন?"

বিক্রমের এই নিরস এবং নিখুঁত প্রফেশনাল প্রশ্নে বিদিশার ভেতরের অস্বস্তিটা এক লহমায় নিজের প্রতি একটা লজ্জায় পরিণত হলো।

বিদিশা মনে মনে নিজেকেই ধমক দিলেন, "হোয়াট ইজ রং উইথ মি? আমি কি প্যারানয়েড হয়ে যাচ্ছি? অয়ন সেদিন যে সব আজেবাজে কথা বলে গেল, সেইসব শুনে আমার মাথাটাও খারাপ হয়ে গেছে! ছেলেটা জাস্ট কাজের জন্য ঝুঁকে বাজেট দেখাচ্ছে আর আমি আজেবাজে চিন্তা করছি!"

নিজের ইগো আর বিক্রমের ওই নিখুঁত 'ভদ্র' ইমেজের কারণে বিদিশা নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের সঠিক ইঙ্গিতটাকে সম্পূর্ণ অগ্রাহ্য করলেন।

তিনি চেয়ারটা না পিছিয়ে, ল্যাপটপের স্ক্রিনের দিকে মন দিলেন।

"ওরা জিএসটি আলাদা করেই অ্যাড করেছে, বিক্রম। তুমি টোটাল অ্যামাউন্টটা এই কলামে বসিয়ে দাও", বিদিশা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে অত্যন্ত স্বাভাবিক গলায় বললেন।

"রাইট, ম্যাম। আমি ঠিক করে দিচ্ছি," বিক্রম অত্যন্ত বাধ্য ছেলের মতো ল্যাপটপের কিপ্যাডে কয়েকটা ফিগার টাইপ করল।

টাইপ করার সময় তার কনুইটা 'ভুল করে' খুব সামান্য, প্রায় পালকের মতো বিদিশার বাহু ছুঁয়ে গেল। বিদিশা সেটাকে কাজের ব্যস্ততার অঙ্গ হিসেবেই মেনে নিলেন।

টাইপ করতে করতে বিক্রম তার মোলায়েম, সিরিয়াস গলায় বলে উঠল, "ম্যাম, গেস্ট ব্যান্ডের পারফরম্যান্সটা কি ছ'টার সময় রাখব, নাকি সাউথ-উইংয়ের লাইটিংয়ের কাজটা শেষ হওয়ার পর সাড়ে ছ'টায় রাখলে বেটার হয়? আপনার কী মনে হয়?"

"সাড়... সাড়ে ছ'টাই বেটার হবে। লাইটিং চেক করাটা আগে জরুরি," বিদিশা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়েই উত্তর দিলেন।

"পারফেক্ট, ম্যাম। আমি তাহলে এটাই লক করে দিচ্ছি," বিক্রম একটা অত্যন্ত নিষ্পাপ হাসি দিয়ে সোজা হয়ে দাঁড়াল।

বিক্রম ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়েই একটা অদৃশ্য হাসি হাসল। তার প্ল্যান সাকসেসফুল। সে বিদিশার পার্সোনাল স্পেসে ঢুকে পড়েছে, অথচ বিদিশা তাকে বকতে বা সরাতে পারলেন না। 

ল্যাপটপটা নিয়ে ডেস্কের ওপাশে গিয়ে বসতে বসতে বিক্রমের চোখের তারায় একটা ক্রুর উল্লাস নেচে গেল।

সে খুব ভালো করেই জানে সে কী করছে। কাজের মোড়কে সে একটা অত্যন্ত অহংকারী মেয়েছেলের চারপাশের অদৃশ্য দেওয়ালটা ভাঙার কাজ শুরু করে দিয়েছে। 

ব্যক্তিগত সীমানার প্রথম দেওয়ালটা এই স্পেস ইনভেশনটা বিদিশাকে অবচেতনে অস্বস্তিতে ফেলছে, অথচ তার প্রফেশনাল ইগোর জন্য তিনি সেটা মুখে বলতেও পারছেন না।

এদিকে একই সময়ে, মেইন বিল্ডিংয়ের ক্যাফেটেরিয়ার কাছে দাঁড়িয়ে ছিল চন্দ্রিমা সেন।

তার চোখে আজ প্রাডার সানগ্লাস নেই বটে তবে চোখের দৃষ্টিতে একটা ধারালো জেদ আছে। গত পরশুর ম্যাচের পর অয়নের ওই চরম অবহেলা চন্দ্রিমাকে পাগল করে তুলেছে। তবে সে হাল ছাড়ার পাত্রী নয়। চন্দ্রিমা সেন কোনোদিন কোনো ছেলের কাছে রিজেক্টেড হয়নি আর এই ফার্স্ট ইয়ারের ইডিয়টটা তাকে এমনভাবে ট্রিট করেছে যেন সে আক্ষরিক অর্থেই 'অদৃশ্য' !

"নেহা, শোন," চন্দ্রিমা তার কফির গ্লাসে স্ট্র দিয়ে নাড়তে নাড়তে বলল। 

"আজ বিকেলে কলেজ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ আছে না?"

"হ্যাঁ। থার্ড ইয়ার ইকোনমিক্সের সাথে। কেন বল তো? তুই কি আবার মাঠে যাবি নাকি?" নেহা অবাক হয়ে জিজ্ঞেস করল।

চন্দ্রিমার ঠোঁটের কোণে একটা রহস্যময় হাসি ফুটে উঠল। 

"মাঠে যাব না। কিন্তু ম্যাচ শেষে ওই অয়ন চ্যাটার্জী কোথায় যায়, কী করে, তার পুরো রুটিন আমার চাই। ও আমাকে ইগনোর করে খুব সস্তায় পার পেয়ে গেছে বলে ভাবছে। বাট হি হ্যাজ নো আইডিয়া, ও কার লেজে পা দিয়েছে।"

চন্দ্রিমা নিজের পারফেক্ট ম্যানিকিওর করা নখগুলো দিয়ে কফির গ্লাসটা শক্ত করে ধরল।

আজ ফাইনাল ম্যাচের পর সে অয়নকে ধরবেই। এমন জায়গায় ধরবে, যেখান থেকে ওই অহংকারী ছেলেটা তাকে ইগনোর করে পালাতে পারবে না।



বিকেলবেলা, কলেজ গ্রাউন্ড

বিকেলের পড়ন্ত রোদ কলেজের স্পোর্টস বিল্ডিংয়ের ছাদের কার্নিশে এসে ঠেকেছে।কলেজের পেছনের ফুটবল মাঠে তখন বিকেলের আলো ম্লান হয়ে এসেছে। ইন্টার-ডিপার্টমেন্টাল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সদ্য শেষ হয়েছে। থার্ড ইয়ার ইকোনমিক্সকে হারিয়ে ফার্স্ট ইয়ার ফিজিক্স ডিপার্টমেন্ট চ্যাম্পিয়ন হয়েছে।

ফেস্টের প্রস্তুতির জন্য মাঠের গ্যালারি আজ প্রায় ফাঁকাই ছিল। হাতেগোনা কয়েকজন দর্শক আর ফিজিক্স ডিপার্টমেন্টের ছেলেদের উল্লাসের মাঝেই রেফারি জয়ী দলের হাতে ট্রফিটা তুলে দিয়েছেন। 

এবারের টুর্নামেন্টের সেরা খেলোয়াড় অয়ন চ্যাটার্জী।

আজ সে একাই দুটো গোল করেছে। কিন্তু তার মুখে জয়ের কোন আনন্দ নেই। তার কপালে ঘাম, হাঁটুতে ধুলো আর কাদার দাগ আর বুকের ভেতর সেই একই জমাট বাঁধা শূন্যতা। 

সতীর্থরা যখন ট্রফি নিয়ে লাফালাফি করছে, অয়ন নিঃশব্দে ভিড় থেকে বেরিয়ে নিজের কিটব্যাগটা কাঁধে তুলে নিল। সে এখন একটু একা থাকতে চায়।

মেইন বিল্ডিংয়ের পেছনে অবস্থিত মাঠের পাশ দিয়ে হেঁটে পুরোনো, ছায়ানট ঘেরা ড্রেসিংরুমের করিডোরটার দিকে এগিয়ে গেল সে। জায়গাটা বেশ স্যাঁতসেঁতে আর নির্জন।

স্পোর্টস বিল্ডিংয়ের ড্রেসিংরুমের দিকের এই করিডোরটা বেশ সংকীর্ণ আর অন্ধকার।টিউবলাইটের আলো এখানে টিমটিম করে জ্বলছে।

অয়ন একাই হেঁটে আসছিল ড্রেসিংরুমের দিকে। ঘামে ভেজা চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে করিডোরে ঢুকে একটা বাঁক ঘুরতেই তার পা থমকে গেল।

দেওয়ালে হেলান দিয়ে, দু'হাত বুকের কাছে ক্রস করে দাঁড়িয়ে আছে চন্দ্রিমা সেন। আজ তার পরনে একটা ব্ল্যাক হাই-ওয়েস্ট জিন্স আর মেরুন রঙের একটা স্লিভলেস টপ। ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক।

তার পারফেক্ট, গ্ল্যামারাস ফিগারটা এই পুরোনো, স্যাঁতসেঁতে করিডোরে যেন একটা অদ্ভুত বৈপরীত্য তৈরি করেছে। তার পারফিউমের দামি, কড়া সুবাস ঘামের গন্ধকে ঢেকে দিচ্ছে। চন্দ্রিমা দু'হাত বুকের কাছে ক্রস করে, একটা পা সামান্য এগিয়ে, ঠিক যেন একটা শিকারির মতো দাঁড়িয়ে আছে। যেন আজ সে পালানোর কোন রাস্তা অয়নকে দিতে নারাজ।

অয়ন এক সেকেন্ডের জন্য চন্দ্রিমার দিকে তাকাল। সেই দৃষ্টিতে কোনো চমক নেই, কোনো বিরক্তিও নেই। তারপর নিজের দৃষ্টি সম্পূর্ণ নামিয়ে নিয়ে, কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে চন্দ্রিমার পাশ কাটিয়ে নিঃশব্দে বেরিয়ে যাওয়ার জন্য একটু বাঁ-দিকে সরল।

কিন্তু চন্দ্রিমাও সমান ক্ষিপ্রতায় এক পা বাঁ-দিকে সরে অয়নের রাস্তা পুরোপুরি ব্লক করে দিল।

"কংগ্র্যাচুলেশনস, ফাইনালি চ্যাম্পিয়ন। কিন্তু হিরো তো দেখছি সেলিব্রেট না করেই পালাচ্ছে।" চন্দ্রিমার গলার আওয়াজে নিস্তব্ধ করিডোরটা গমগম করে উঠল। ওর অহংকারী গলার স্বরে কোনো উষ্ণতা নেই, বরং তার জায়গায় আছে একরাশ ধারালো বিদ্রুপ আর প্রচ্ছন্ন চ্যালেঞ্জ। 

"খেলাটা তুমি সত্যিই ভালো খেলো। কিন্তু তোমার ম্যানারস আর অ্যাটিটিউড নিয়ে একটু কাজ করা দরকার, অয়ন চ্যাটার্জী"।

অয়ন এবার সরাসরি চন্দ্রিমার চোখের দিকে তাকাল। 

"এক্সকিউজ মি। তুমি আমার রাস্তা আটকাচ্ছ।"

"হ্যাঁ, আটকাচ্ছি, আমি তোমার সাথে কথা বলছি। কী ভাব নিজেকে ? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?" 

চন্দ্রিমার তীক্ষ্ণ গলাটা করিডোরের নিস্তব্ধতা চিরে দিল।

বলতে বলতে চন্দ্রিমা এক পা এগিয়ে এল। তাদের দুজনের মধ্যে দূরত্ব এক হাতেরও কম। চন্দ্রিমার দামী পারফিউমের গন্ধ অয়নের নাকে এসে ধাক্কা মারল। অয়নের ঘামে ভেজা, পুরুষালি শরীরের উত্তাপটা চন্দ্রিমা এখন স্পষ্ট অনুভব করতে পারছে।

তার গলায় এবার একটু অহংকারী, তীক্ষ্ণ সুর। 

"তুমি কি কালা, নাকি মেয়েদের দেখলে ভয় পাও? আগের দিন জল অফার করলাম, ইগনোর করে চলে গেলে। আজ উইশ করছি, তাও সেম অ্যাটিটিউড! হোয়াট ইজ ইওর প্রবলেম ?

শোনো, তোমার এই অ্যারোগ্যান্ট, ডার্ক বয় ইমেজটা হয়তো অন্য মেয়েদের ইমপ্রেস করে, বাট আই অ্যাম চন্দ্রিমা সেন। আমি যা চাই, সেটা..."

"তুমি কে আর তুমি কী চাও, তাতে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই", নিচু গলায় অয়ন উত্তর দিল।

"পুরো ক্যাম্পাসের ছেলেরা আমার একটা অ্যাটেনশন পাওয়ার জন্য কুকুরের মতো ঘোরে।"

চন্দ্রিমা এবার সরাসরি অয়নের চোখের দিকে তাকিয়ে কথাটা বলল। 

"সেদিন সাইডলাইনে আমি তোমাকে নিজে থেকে জল অফার করলাম আর তুমি এমন ভাব করে চলে গেলে যেন আমি একটা ইনভিজিবল ডাস্টবিন! তোমার এত ইগো কিসের ?"

অয়ন একটা দীর্ঘশ্বাস ফেলল। তার মুখটা পাথরের মতো শক্ত। সে খুব ধীরে ধীরে চোখ তুলে চন্দ্রিমার দিকে তাকাল। সে একদৃষ্টে চন্দ্রিমার এই ফুঁসতে থাকা, দাম্ভিক রূপটার দিকে তাকিয়ে রইল। চন্দ্রিমার ফর্সা, মসৃণ কাঁধ, তার রূপ, তার কমলা লেবুর কোয়ার মতো ফোলা ঠোঁট, কোনো কিছুই অয়নের মনে আঁচড় কাটতে পারল না।

অয়নের চোখের দিকে তাকিয়ে চন্দ্রিমার বুকের ভেতরটা আবার ছ্যাঁত করে উঠল। ওই নিস্পৃহ চোখদুটোতে আজকেও কোনো ফিলিংস নেই। তার বদলে আছে শুধু একরাশ বিরক্তি।

"আমার ইগোর কোন সমস্যা নেই।" 

অয়নের গলাটা এতটাই ঠান্ডা যে চন্দ্রিমার মনে হলো তার গায়ে কেউ এক বালতি বরফজল ঢেলে দিয়েছে। 

"তোমার নামের ওই ট্যাগটা আর ওই ইগোটা তোমার ওই 'কুকুর'দের কাছে গিয়ে দেখাও। আমার কাছে তোমার কোনো অস্তিত্ব নেই। তুমি আমার কাছে জাস্ট এই করিডোরের আরেকটা ইট বা পিলারের মতো একটা অবজেক্ট। রাস্তা ছাড়ো।"

কথাটা চন্দ্রিমার কানে চাবুকের মতো আছড়ে পড়ল। 'অস্তিত্ব নেই'! 'পিলার বা অবজেক্ট'! 

অপমানে চন্দ্রিমার ফর্সা গালদুটো লাল হয়ে গেল, সে রাগে কাঁপতে লাগল। নিজের জায়গা থেকে সে একটুও সরল না, উল্টে তার চোখদুটো আরও ধারালো হয়ে উঠল।

অয়ন তাকে পাশ কাটিয়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু চন্দ্রিমা নিজের ডান হাতটা করিডোরের দেওয়ালে রেখে অয়নের পথ আটকে দিল। 

"রাস্তা ছাড়ব না। কী করবে? গায়ে হাত দেবে?", সে একটা ব্যঙ্গাত্মক হাসি হাসল। 

"জেনে রাখো, চন্দ্রিমা সেনকে ইগনোর করে কেউ চলে যেতে পারে না। তুমি হয়তো জানো না আমি কে..."

"তুমি কে, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই", অয়ন অত্যন্ত নির্মমভাবে তার কথা মাঝপথেই কেটে দিল। 

"আমার প্রবলেম হলো এমন মানুষ, যারা ভাবে পুরো পৃথিবীটা শুধু তাদের চারপাশে ঘোরে। সরে দাঁড়াও"। 

"আর তুমি যে গেমটা খেলছ, সেটা আমার সাথে খেলার চেষ্টা করো না। আমার প্রায়োরিটি আলাদা। সো প্লিজ, নিজের আর আমার সময় নষ্ট কোরো না।"

শান্তভাবে কথাটা বলে অয়ন আর দাঁড়াল না। নিজের কাঁধের জোরে চন্দ্রিমার হাতটা হালকাভাবে সরিয়ে দিয়ে ড্রেসিংরুমের দিকে এগিয়ে গেল। তারপর নিঃশব্দে, ঘাড় না ঘুরিয়ে সোজা ড্রেসিংরুমের দিকে এগিয়ে গেল।

চন্দ্রিমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এভাবে কেউ কখনো তার সঙ্গে কথা বলেনি। 

'আমার প্রায়োরিটি আলাদা' - কথাটা চন্দ্রিমার কানে বাজতে লাগল। মানে কী ? 
কিসের কথা বলে গেল ? ফুটবল না এই অ্যারোগ্যান্ট, হ্যান্ডসাম ছেলেটার জীবনে অন্য কোনো মেয়ে আছে? 

আস্তে আস্তে চন্দ্রিমার হাতের মুঠো শক্ত হয়ে এল। অয়ন তাকে 'অস্তিত্বহীন' বলেছে এই শব্দটাই ওর মাথায় ঘুরপাক খেতে লাগল। অপমানে, রাগে তার শরীর থরথর করে কাঁপছে।

অয়ন চ্যাটার্জী কী ওকে কোন সহজলভ্য ট্রফি ভাবছে ? নিজেকে কী ভাবে সে ?

সে স্থির ভাবে অয়নের চলে যাওয়া পথের দিকে এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল।

"প্রায়োরিটি আলাদা ? আই উইল সি টু ইট, অয়ন চ্যাটার্জী। তুমিও রক্ত-মাংসের মানুষ, পাথর নও।", চন্দ্রিমা নিজের মনে বিড়বিড় করল। 

তারপর নিজের অবিন্যস্ত চুলগুলো এক ঝটকায় পেছনে ঠেলে দিয়ে করিডোর ধরে দৃপ্ত পায়ে হেঁটে গেল।

সন্ধ্যাবেলা, মেন অডিটোরিয়াম

বিকেল গড়িয়ে তখন সন্ধে নামছে। কলেজের বিশাল মেন অডিটোরিয়ামে ফেস্টের প্রস্তুতির জন্য অডিটোরিয়ামে তখন জোরকদমে লাইটিং চেক হচ্ছে। 

বাইরে দিনের আলো প্রায় নিভে এসেছে। বিশাল, ছড়ানো অডিটোরিয়ামটার ভেতরটা অন্ধকার। শুধু স্টেজের ওপর থেকে কয়েকটা হাই-ভোল্টেজ স্পটলাইট আর রঙিন লেজার লাইট চারদিকে ঘুরপাক খাচ্ছে। বাতাসে একটা পুরোনো কাঠের স্টেজ আর থিয়েট্রিক্যাল স্মোকের হালকা গন্ধ। 

স্টুডেন্টদের খুব একটা ভিড় নেই, কয়েকজন টেকনিশিয়ান দূরে কন্ট্রোল প্যানেলে কাজ করছে।

কালচারাল ফেস্টের ফাইনাল লাইটিং চেক চলছে।

অডিটোরিয়ামের ঠিক মাঝখানের সারিতে, প্যাসেজের ওপর দাঁড়িয়ে ছিলেন বিদিশা। আজ তার পরনে একটা অফ-হোয়াইট রঙের সফট সিল্কের শাড়ি, যার পাড়ে সরু সোনালি কাজ। তার পাশে, খুব সামান্য দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে বিক্রম মালহোত্রা। বিক্রম তাকে ফাইনাল লাইটিং অ্যারেঞ্জমেন্টের অ্যাপ্রুভাল নেওয়ার জন্য ডেকে এনেছে।

অন্ধকার অডিটোরিয়ামের বিশালতা আর স্পটলাইটের এই মায়াবী আলো পুরো পরিবেশটাকে একটা অদ্ভুত, সিনেমাটিক রূপ দিয়েছে।

"ম্যাম, ওই ব্লু স্পটলাইটগুলো কি মেন স্টেজের ব্যাকগ্রাউন্ডের জন্য ঠিক আছে, নাকি ওখানে ওয়ার্ম হোয়াইট দেব?" বিক্রম খুব প্রফেশনাল গলায় জিজ্ঞেস করল।

বিদিশা ঘাড় উঁচু করে ওপরের ট্রাসের দিকে তাকালেন। স্পটলাইটের আলো তার ফর্সা, মসৃণ মুখে এসে পড়েছে। ওপরের দিকে তাকানোর ফলে তার গলার খাঁজটা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

"ওয়ার্ম হোয়াইট-টাই বেটার হবে, বিক্রম। ব্লু-টা একটু বেশিই ড্রামাটিক লাগছে", বিদিশা ওপরের দিকে তাকিয়েই উত্তর দিলেন।

"ঠিক আছে, ম্যাম। আমি চেঞ্জ করতে বলে দিচ্ছি।"
বিক্রম বিদিশার ঠিক পাশেই দাঁড়িয়ে ছিল। অডিটোরিয়ামের অন্ধকার আর তাদের দুজনের শারীরিক নৈকট্য ঠিক বোঝা যাচ্ছিল না।

"ম্যাম, দেখুন... ওই সাউথ উইংয়ের স্পটলাইটটা বোধহয় একটু অফ-সেন্টার হয়ে আছে", বিক্রম স্টেজের দিকে আঙুল দেখিয়ে বলল। তার গলার স্বর এই বিশাল, ফাঁকা অডিটোরিয়ামে একটা অদ্ভুত ইকো তৈরি করছিল।

বিদিশা ঘাড় উঁচু করে ওপরের দিকে তাকালেন। লাইটের ফোকাসটা বুঝতে গিয়ে তিনি একটু বেশিই পেছনের দিকে হেলে গেলেন।

ঠিক সেই মুহূর্তটায় একটা সূক্ষ্ম বিপত্তি ঘটল। 

সারাদিনের ব্যস্ততা আর ছোটাছুটির কারণে বিদিশার বাঁ-কাঁধে আটকানো শাড়ির আঁচলের পিনটা আগে থেকেই একটু আলগা হয়ে ছিল। ঘাড় উঁচু করে পেছনের দিকে হেলতেই পিনটা হঠাৎ করে খুলে গেল। বিক্রমের চোখ কিন্তু সেইসময় ওপরের লাইটের দিকে ছিল না, তার দৃষ্টি আটকে ছিল বিদিশার ওপর। কিন্তু, বিদিশা সেটা লক্ষ্য করেননি।

শাড়ির আঁচলটা কাঁধ থেকে খসে পড়ার উপক্রম হলো। আঁচলটা সরে গেলেই তার ব্লাউজের নেকলাইন আর স্তনের খাঁজ পুরোপুরি উন্মুক্ত হয়ে পড়বে।

বিদিশা চমকে উঠে নিজের বাঁ হাতটা কাঁধের দিকে নিয়ে যাবেন, তার আগেই বিক্রম ঝাঁপিয়ে পড়ল।

"ম্যাম, জাস্ট আ সেকেন্ড..." বিক্রমের গলাটা হঠাৎ করে একটু নিচু, একটু বেশিই মোলায়েম শোনাল।

যেন সে জাস্ট একটা দুর্ঘটনা থেকে তার শিক্ষিকাকে বাঁচাতে চাইছে।


বিদিশা চমকে মুখ নামানোর আগেই বিক্রম তার শক্ত, পুরুষালি হাতটা বিদিশার ফর্সা, মসৃণ কাঁধের একদম কাছে নিয়ে গেল।

"আপনার পিনটা খুলে যাচ্ছে..."

কথাটা শেষ হওয়ার আগেই বিক্রমের আঙুলগুলো অত্যন্ত দক্ষভাবে বিদিশার শাড়ির আঁচলের পিনটা ধরে ফেলল। কিন্তু পিনটা আটকে দেওয়ার অছিলায়, একটা অত্যন্ত নিখুঁত, মেপে করা 'ভুল' করল বিক্রম।

তার আঙুলের উল্টোদিকটা, তার পুরুষালি হাতের রুক্ষ রোমগুলো বিদিশার গলার ঠিক নিচের উন্মুক্ত, স্পর্শকাতর ত্বকের ওপর দিয়ে আলতো করে, পালকের মতো ছুঁয়ে গেল।

একটা উষ্ণ, পুরুষালি হাতের ওই অপ্রত্যাশিত করা স্পর্শ বিদিশার ঘাড়ে লাগতেই যেন একটা তীব্র বিদ্যুৎতরঙ্গ খেলে গেল। মুহূর্তের মধ্যেই তা ঘাড় থেকে শুরু করে মেরুদণ্ড বেয়ে একটা প্রবল শিহরণ নামিয়ে আনল। তার শ্বাস এক মুহূর্তের জন্য গলায় আটকে গেল। শরীরটা রিফ্লেক্স অ্যাকশনে পাথরের মতো শক্ত হয়ে উঠল।

তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। তার বুকের ভেতরটা ধড়ফড় করছে।

গলার কাছে বিক্রমের আঙুলের ওই উষ্ণ, রুক্ষ স্পর্শের অনুভূতিটা তখনো জ্বালার মতো লেগে আছে।

'এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়' - একজন পরিণত নারী হিসেবে বিদিশার ষষ্ঠ ইন্দ্রিয় বারবার তাকে জানান দিতে লাগল। বিদিশার চোখদুটো ততক্ষণে বিস্ময়ে আর চরম অস্বস্তিতে বড় বড় হয়ে গেছে। 

তার বুকের ভেতরটা ধক করে উঠল। 

ছেলেটা তার গায়ে হাত দিল? 



একটা ছাত্র তার শিক্ষিকার কাঁধে হাত দিয়ে পিন পরাতে পারে না! এটা প্রফেশনাল আর পার্সোনাল দুই ধরনের গন্ডিরই চরম উলঙ্ঘন।

তিনি এক পা পিছিয়ে গেলেন।

"হোয়াট আর ইউ..." বিদিশা একটা ধমক দেওয়ার জন্য মুখ খুললেন। শিক্ষিকা হিসাবে তার সম্মানবোধ তীব্রভাবে আঘাত পেয়েছে।

কিন্তু বিক্রম ততক্ষণে এক পা পিছিয়ে গেছে। তার মুখে সেই নিখুঁত, নিষ্পাপ, বাধ্য স্টুডেন্টের হাসি। তার চোখে কোনো লোলুপতা নেই, বডি ল্যাঙ্গুয়েজে কোনরকম ঔদ্ধত্য নেই।

"সরি ম্যাম। পিনটা একদম খুলে বুকের কাছে পড়ে যাচ্ছিল, তাই জাস্ট আটকে দিলাম। আই হোপ ইউ ডোন্ট মাইন্ড", বিক্রম অত্যন্ত বিনীত, ভদ্র গলায় বলল। তার গলার স্বরে এমন একটা স্বাভাবিক হেল্পফুল টোন, যে বিদিশার গলার কাছে ধমকটা দলা পাকিয়ে আটকে গেল।

বিদিশা থমকে গেলেন। 

তিনি কী বলবেন? ছেলেটা তো তাকে সাহায্য করেছে। তার শাড়ির আঁচলটা সত্যিই খুলে যাচ্ছিল। সে তো কোনো খারাপ উদ্দেশ্যে হাত দেয়নি, অন্তত তার আচরণে তাই মনে হচ্ছে। তাকে যদি এখন বিদিশা ধমক দেন, তবে সেটা কি ওভার রিঅ্যাক্ট করা হবে না?

বিদিশার ভেতরের নারীসুলভ ইনস্টিংক্ট কিন্তু চিৎকার করে বলছিল 'না! এই স্পর্শটার মধ্যে একটা খারাপ উদ্দেশ্য ছিল!' 

অয়নের সেই সতর্কবাণীটা এক মুহূর্তের জন্য তার মাথায় বিদ্যুৎঝলকের মতো খেলে গেল।

কিন্তু বিদিশা জোর করে সেই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেললেন। নিজের ইগোকে রক্ষা করার জন্য তিনি নিজেকেই বোঝালেন, এটা জাস্ট একটা এক্সিডেন্ট। বিক্রম তাকে সাহায্য করেছে শুধুমাত্র।

"ইটস... ইটস ফাইন", বিদিশা কোনোমতে কথাটা বলে নিজের আঁচলটা ডান হাত দিয়ে একটু টেনে নিলেন। তার গলার কাছে বিক্রমের আঙুলের ওই আলতো স্পর্শের জায়গাটা তখনো অদ্ভুতভাবে শিরশির করছে। তিনি অত্যন্ত অস্বস্তি বোধ করছেন।

"আর কোনো কাজ আছে এখানে?" বিদিশা নিজের গলার স্বরটাকে জোর করে স্বাভাবিক করার চেষ্টা করলেন।

"নো ম্যাম। দ্যাটস অল। আমি লাইটিংয়ের চেঞ্জটা বলে দিচ্ছি", বিক্রম অত্যন্ত ভদ্রভাবে মাথা নাড়ল।

"ঠিক আছে। আমি অফিসে যাচ্ছি", বিদিশা আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালেন না। তিনি দ্রুত পায়ে অডিটোরিয়ামের মাঝের প্যাসেজ ধরে বাইরের দিকে এগোতে লাগলেন। তার হাই-হিলের খটখট শব্দটা অডিটোরিয়ামের মেঝেতে প্রতিধ্বনিত হতে লাগল। তিনি বুঝতে পারছিলেন না কেন তার বুকের ভেতরটা এত দ্রুত লাফাচ্ছে।

তার এখন মনে হচ্ছে, এই ফেস্টটা যত তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো। এই ছেলেটার এত কাছাকাছি থাকাটা কেন যেন হঠাৎ করে তার কাছে খুব বিপজ্জনক বলে মনে হতে শুরু করেছে।

অডিটোরিয়ামের আলো-আঁধারিতে বিদিশা দেখতে পাননি যে মাথা নিচু করার সময় বিক্রমের ঠোঁটের কোণে একটা বিজয়ীর হাসি ফুটে উঠেছিল।

বিক্রমের শিকারি মন উল্লাসে ফেটে পড়ছে। সে আজ আরেকটা গন্ডি ভেঙেছে আর বিদিশা তাকে আটকাতে বা বকতে পারেননি। বিক্রম খুব ভালো করেই জানে, একবার যদি কোনো নারীর শরীর আর মনের 'পার্সোনাল স্পেস'-এ ঢুকে পড়া যায় এবং সেই নারী যদি প্রতিবাদ করতে ব্যর্থ হয়, তবে সেই যুদ্ধের অর্ধেক জয় ওখানেই হয়ে যায়।

তার বিছানো জালে এই অহংকারী মেয়েছেলেটা এখন সম্পূর্ণভাবে আটকা পড়ে গেছে।

বিদিশা অডিটোরিয়াম থেকে বেরিয়ে যাওয়ার পর, বিক্রম সেই অন্ধকার স্টেজের স্পটলাইটের নিচে একা দাঁড়িয়ে রইল।

সে তার ডান হাতটা, যে হাত দিয়ে সে একটু আগে বিদিশার মসৃণ ত্বক ছুঁয়েছিল, সেটা নিজের মুখের কাছে তুলে আনল।

"পারফিউমের গন্ধটা সত্যিই মারাত্মক, মিস গাঙ্গুলি", বিক্রম অন্ধকার অডিটোরিয়ামের শূন্যতায় ফিসফিস করে বলে উঠল।
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42

(02-04-2026, 01:38 AM)mity odin 2 Wrote:  Sundor lakhoni protiti ghotona connected, erokom golpo r lakhok r prouojon ei forume, bidishar porinoti janar jonno egarly waiting. 
Thanks for writing this beautiful story and continuing it more beautifully.

বিশ্বাস করুন। আপনার রিপ্লাইটা পড়ে ভীষণ আনন্দ হল। আপনি যদি নেগেটিভ রিভিউ দিতেন তাতেও আমার কিছু যায় আসত না। আপনার রিভিউ থেকেই স্পষ্ট যে আপনি গল্পটা বিশদে পড়ছেন। একজন লেখকের কাছে এর চেয়ে বড় পাওনা আর কিছু হতে পারে না। উৎসাহ দেবার জন্য অসংখ্য ধন্যবাদ। এটাই আমাদের লেখা চালিয়ে যাবার পাথেয়।
Like Reply
#43

(02-04-2026, 06:27 PM)Akhilaa Wrote:  Onek din por golpo ta porlam darun egoche golpo ta.... Awasome keep it up..

ধন্যবাদ, লাইক, রেপুটেশন পয়েন্ট আর রেটিং দিয়ে পাশে থাকুন।
[+] 1 user Likes RockyKabir's post
Like Reply
#44

(03-04-2026, 10:16 PM)mity odin 2 Wrote:  ami apnaka joto dakhi to obak hoi, ato hard work diya golpo lakhar pasapashi apni sadharon pathok der koto respect dichhen . Apnar ja lakhar skills dakchi apni khub dhruto ei forumer ekjon famous lakhok hoya jaben(Jodi O mona hoi apni already hoya gachen). 

Apnar kache aktai request ai forume r baki famous lakhok der moto hothat kore lakha bondo kore hariya jaben na.Atleast kono golpo Maj rastai bondo kore deban na. 

Apni pathok der kotha vanen tai ato kichu  bollam . Jodi out of way giya kichu bola thaki nij guna khoma korben. Apnar lakha diya onno k entertain korar power ache. R apni jana thakben

With great power comes great responsibility...... 
  
Best wishes ???

এ বাবা, না না আমি কিছু মনে করব কেন ? আপনি ঠিকই বলেছেন লেখা মাঝপথে ফেলে দিয়ে অদৃশ্য হয়ে যাওয়া অনুচিত। 

আমি সামান্য লেখালেখি করি, কয়েক জায়গায় লেখা বেরিয়েছে, সেই অভিজ্ঞতার ভিত্তিতে বলতে পারি পাঠকের ফিডব্যাক সেটা নেগেটিভ হোক বা পজেটিভ, লেখকের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমি মাঝপথে গল্প লেখা ছেড়ে অদৃশ্য হব না তবে মানুষের জীবনে তো এমার্জেন্সি আসতে পারে, তখন বিরতি নিতেই হবে। আরেকটা ব্যাপার হল, গল্পের প্ল্যানিং। সেজন্য আমি এক একটা পর্ব শেষ করে দু-তিন সপ্তাহের বিরতি নেব। আগামী সপ্তাহে অধ্যায় ১৭ আসার পরে গল্পের পরবর্তী পর্ব আর অধ্যায় প্ল্যান করার জন্য আমি দু সপ্তাহ বিরতি নেব।
Like Reply
#45

ষোড়শ অধ্যায়

কলেজের অ্যানুয়াল কালচারাল ফেস্টের দিন সকাল থেকেই পুরো ক্যাম্পাস হাজারো আলোর মালায় সেজে যেন এক জাদুকরী রূপ ধারণ করেছে। চারদিকে স্টুডেন্টদের ভিড়; হাসি-ঠাট্টা, হইহুল্লোড়, পারফিউমের গন্ধ আর সাজগোজের প্রতিযোগিতায় চারদিক মুখর। 

চারপাশের গাছগুলোতে জড়ানো অজস্র ফেয়ারি লাইট, ক্যাফেটেরিয়ার বাইরে ফুড স্টলগুলোর ভিড় আর বাতাসে ভাসমান পারফিউম, কফি এবং ফাস্টফুডের গন্ধ পুরো পরিবেশটাকে একটা জমজমাট, প্রাণবন্ত কার্নিভালে পরিণত করেছে।

বিশাল মেইন অডিটোরিয়াম আজ আলোর বন্যায় ভাসছে। বাইরে বিশাল প্যান্ডেল, ফুড স্টল আর চারদিকে স্পিকার থেকে ভেসে আসা ভারী বেস-গিটারে তোলা ব্যান্ডের গানের আওয়াজ আর হাজারো স্টুডেন্টের উল্লাস। রঙিন লেজার লাইটগুলো অন্ধকারের বুক চিরে স্টুডেন্টদের উন্মত্ত ভিড়ের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে।

কিন্তু অডিটোরিয়ামের ঠিক মাঝখানের ভিআইপি রো-এর আশেপাশে যাদের চোখ যাচ্ছিল, তাদের দৃষ্টি যেন এক জায়গায় গিয়ে আঠার মতো আটকে যাচ্ছিল।

মিস বিদিশা গাঙ্গুলি।

বিক্রমের সেই 'পরামর্শ'টা বিদিশা সচেতনভাবে না মানলেও, অবচেতনে তার নারীমন সেটাই বেছে নিয়েছিল। 

আজ তিনি পরেছেন একটা ডিপ মেরুন রঙের কাঞ্জিভরম শাড়ি, যার পাড়ে চওড়া অ্যান্টিক গোল্ডেন কাজ যা অডিটোরিয়ামের আলোয় ঝলমল করছে। ব্লাউজটা ডিপ-নেক, কনুই অবধি হাতা আর পিঠের দিকটা একটা সরু দড়ি দিয়ে বাঁধা। ব্লাউজের নেকলাইনটা গভীর হওয়ায় তার ফর্সা, মসৃণ গলার খাঁজটাকে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তুলে ধরেছে।

চুলগুলো আজ আর ক্যাজুয়ালি বাঁধা নয়, একটা নিটোল খোঁপা করে তাতে এক গোছা তাজা জুঁইফুলের গজরা জড়ানো। চোখে গাঢ় করে টানা কাজল, কপালে একটা ছোট্ট মেরুন টিপ, কানে ভারী সোনার ঝুমকো আর ঠোঁটে ডার্ক মেরুন লিপস্টিক। 

শাড়ির ভারী আঁচলটা তার কাঁধের ওপর দিয়ে নিখুঁতভাবে পিন করা, যা তার টানটান, উদ্ধত স্তনযুগল আর সরু কোমরের ভাঁজকে একটা অবিশ্বাস্য মোহময়ী, রাজকীয় রূপ দিয়েছে।

তাকে দেখে আজ আর কোনো কলেজের শিক্ষিকা মনে হচ্ছে না, অডিটোরিয়ামের মায়াবী আলোয় বিদিশাকে দেখে বরং মনে হচ্ছে কোন প্রাচীন রাজপ্রাসাদের অন্দরমহল থেকে নেমে আসা এক বিস্মৃতা মোহময়ী সম্রাজ্ঞী। তার প্রতিটি পদক্ষেপে আভিজাত্য ঝরে পড়ছিল।

তাকে দেখে আশেপাশের ছেলেরা হাঁ করে তাকিয়ে আছে। সবার মুগ্ধ দৃষ্টি বারবার এক জায়গায় গিয়ে স্থির হচ্ছিল। রাহুল বোস থেকে শুরু করে কলেজের প্রিন্সিপাল, সবার চোখ বারবার ঘুরেফিরে তার দিকেই চলে যাচ্ছে। বিদিশার নিজেরও এই অ্যাটেনশনটা খারাপ লাগছিল না। বহু বছর পর আবার নিজের নারীত্বের এই উদ্‌যাপনটা তিনি দুহাত ভরে উপভোগ করছিলেন। 

অডিটোরিয়ামের একদম পেছনের দিকে, একটা পিলারের অন্ধকারে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল অয়ন।

তার পরনে একটা কালো টি-শার্ট আর ডার্ক জিন্স। তার দৃষ্টি স্টেজের দিকে নেই, তার চোখ শুধু একটা মানুষের ওপরই স্থির হয়ে আছে। 

তার মা।

অয়নের বুকের ভেতরটা একটা বিচিত্র আর তীব্র অনুভূতিতে দুমড়ে মুচড়ে উঠল। 

তার মা... তার দেবী... এত সুন্দরী... এত মোহময়ী কেন?

শত শত পুরুষের হাজারটা লোলুপ চোখ আজ তার মায়ের উন্মুক্ত ঘাড়, পিঠ আর শাড়ির প্রতিটি ভাঁজ গিলছে। প্রতিটি মুগ্ধ দৃষ্টি যেন বিষাক্ত তীরের মতো এসে ওর শরীরে বিঁধছে।

অয়নের একবার ইচ্ছে হল ছুটে গিয়ে ভিড় সরিয়ে বিদিশাকে একটা চাদরে ঢেকে আগলে বাড়ি নিয়ে যেতে। 

কিন্তু পরক্ষণেই সে কঠোরভাবে নিজের এই অনুভূতিটাকে দমন করল। সে প্রতিশ্রুতি দিয়েছে, তার মায়ের প্রফেশনাল স্পেসে বা ব্যক্তিগত জীবনে সে আর কখনো নাক গলাবে না। আজ তিনি অরুণের স্ত্রী নন, অয়নের মা-ও নন, তিনি অ্যাডভান্সড ম্যাথমেটিক্সের লেকচারার 'মিস বিদিশা গাঙ্গুলি'।

তার ভেতরে একটা তীব্র প্রটেকটিভ ইনস্টিংক্ট কাজ করলেও, সে নিজেকে আপ্রাণ চেষ্টায় আটকে রাখল। এই অন্ধ আবেগ আর তীব্র অধিকারবোধের আড়ালের অবদমিত অনুভূতির সত্যিটা জানতে পারলে বিদিশা ভয়ে আর ঘৃণায় শিউরে উঠবেন। 

ঠিক তখনই বিদিশার দিকে এগিয়ে এলেন রাহুল বোস। রাহুলের চোখে একটা স্পষ্ট, মুগ্ধ ঘোর যা গোপন করার কোন চেষ্টাই তিনি করলেন না।

"মিস গাঙ্গুলি," রাহুল একটু ঝুঁকে এসে অডিটোরিয়ামের আওয়াজের মধ্যেও এমনভাবে বললেন যাতে বিদিশা শুনতে পান। 

"আজ আপনাকে দেখে মনে হচ্ছে, ধ্রুপদী উপন্যাসের কোন কালজয়ী নায়িকা যেন সোজা বইয়ের পাতা থেকে বাস্তবের মাটিতে নেমে এসেছে। ইউ লুক অ্যাবসলুটলি স্টানিং।"

বিদিশার ঠোঁটের কোণে এক চিলতে লাজুক অথচ আত্মবিশ্বাসী একটা হাসি ফুটে উঠল। প্রশংসা কার না ভাল লাগে ?

তিনি সামান্য ঘাড় হেলিয়ে উত্তর দিলেন, "থ্যাংক ইউ, মিস্টার বোস"।

এই গোটা দৃশ্যটা অডিটোরিয়ামের আরেক কোণে দাঁড়িয়ে থাকা বিক্রম মালহোত্রার চোখে এসে তীরের মতো বিঁধল। তার শিকারের দিকে অন্য কেউ নজর দিচ্ছে, এটা বিক্রমের কাছে অসহ্য। রাহুল বোসের মুগ্ধ চাহনি আর বিদিশার প্রশ্রয়মাখা হাসি বিক্রমের ইগোতে একটা জোরদার ধাক্কা দিল। তার চোয়াল শক্ত হয়ে উঠল, চোখের মণি দুটো রাগে কুঁচকে ছোট হয়ে এল। সে হাতের মুঠি শক্ত করে রাগটাকে সামাল দেবার চেষ্টা করল।

সে মনে মনে ঠিক করে ফেলল, আজ রাতেই, এই উৎসবের উন্মাদনার আড়ালে সে তার শিকারের উপর শেষ থাবাটা বসাবে। আজ সে প্রমাণ করে দেবে যে এই মোহময়ী নারীর শরীরের ওপর একচ্ছত্র অধিকার আসলে কার।

রাত আটটা বাজে। ফেস্টের উন্মাদনা তখন তুঙ্গে। অডিটোরিয়ামের মেন স্টেজে তখন স্টুডেন্টদের একটা জমজমাট ডান্স পারফরম্যান্স চলছে। স্পিকারের ভারী বেস-এর আওয়াজে মাটি কাঁপছে। রঙিন লেজার লাইটগুলো অন্ধকারের বুক চিরে তীব্র গতিতে এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছে। চারদিকে উন্মত্ত চিৎকারে কান পাতা দায়। স্টুডেন্টদের উল্লাস আর তালি মিউজিকের সুরের সাথে মিশে এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছে। 

ব্যাকস্টেজটা বেশ অন্ধকার আর ঘিঞ্জি। অডিটোরিয়ামের সেই চাকচিক্য আর আলোর ঝলকানি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এক জগত বলা যেতে পারে। দু-একটা নীলচে সার্ভিস লাইট কোনমতে টিমটিম করে জ্বলছে। চারদিকে বড় বড় সাউন্ড বক্স, মিউজিক ইনস্ট্রুমেন্টের কেস, কুণ্ডলী পাকানো তারের জঙ্গল আর নাটকের ভাঙাচোরা প্রপস ছড়ানো। এই জায়গাটা ভিড়ভাট্টা থেকে বেশ কিছুটা দূরে এবং আপেক্ষিক অর্থে নিভৃত। মিউজিকের ভারী বেস-টা এখানে এসে একটা চাপা, 'ধকধক' আওয়াজে পরিণত হয়েছে।

বিদিশা ব্যাকস্টেজে এসেছিলেন পরবর্তী পারফরম্যান্সের জন্য মাইক আর লাইটের কিউ ঠিক আছে কি না, সেটা চেক করতে। এই ভারী শাড়ি আর ভিড়ের মধ্যে সারাদিন ঘুরে তিনি একটু ক্লান্ত। তার কপালে ঘাম জমেছে। 

তিনি একটা বড় কাঠের প্রপস-এর পাশে দাঁড়িয়ে লিস্টটা মেলাচ্ছিলেন। হাতে একটা ক্লিপবোর্ড, সেখানে আগামী পারফরম্যান্সের শিডিউল। আলোর স্বল্পতায় মাঝে মাঝে তার চোখ কুঁচকে আসছিল। তিনি ক্লিপবোর্ডটা চোখের সামনে তুলে ধরে কপালের একটা অবাধ্য চুলের গোছা সরালেন।

"ম্যাম, আপনি এখানে? আমি আপনাকে সারা অডিটোরিয়ামে খুঁজছি।"

বিদিশা মুখ তুলে তাকালেন। বিক্রম মালহোত্রা, পরনে আজ একটা কালো রঙের ডিজাইনার কুর্তা আর সাদা পাঞ্জাবি। তাকে দেখতে অসম্ভব সুদর্শন লাগছে। বিক্রমের ঠোঁটে সেই চিরপরিচিত, নিখুঁত জেন্টলম্যানের হাসি।

"কী ব্যাপার বিক্রম? লাইটিং নিয়ে কোনো প্রবলেম?" 

বিদিশা লিস্ট থেকে চোখ না সরিয়েই প্রফেশনাল গলায় জিজ্ঞেস করলেন। তার স্বরে একজন দায়িত্বশীল প্রফেসরের গাম্ভীর্য থাকলেও, সারাদিনের ধকলের একটা ক্লান্তি সেখানে মিশে ছিল।

"নো ম্যাম। সব পারফেক্টলি চলছে। আমি জাস্ট আপনাকে একটা কথা বলতে এসেছিলাম...", 

বিক্রম এক পা এগিয়ে এল। ব্যাকস্টেজের আবছা আলোয় তার চোখদুটো ঠিক ক্ষুধার্ত সাপের মতো ডিপ-কাট ব্লাউজে মোড়া বিদিশার গভীর নেকলাইন আর মেরুন শাড়িতে মোড়া শরীরের প্রতিটি ভাঁজের উপর দিয়ে অত্যন্ত দ্রুত অথচ লোলুপভাবে একবার ঘুরে এল। বিদিশার নজর ক্লিপবোর্ডের দিকে থাকায় সেই বিষাক্ত দৃষ্টি তিনি টের পেলেন না।

"...আপনাকে আজ আক্ষরিক অর্থেই গর্জাস লাগছে, ম্যাম। বিলিভ মি, পুরো অডিটোরিয়ামের লাইটিং আজ আপনার সামনে ফিকে হয়ে গেছে।"

বিদিশা একটু থমকালেন। ডেকোরাম অনুযায়ী কথাটা শুধু অনুচিত নয়, আপত্তিকরও বটে। কিন্তু আজ সকাল থেকে তিনি অগণিত মানুষের মুগ্ধদৃষ্টি দৃষ্টি পেয়েছেন, রাহুল বোস একটু আগে এসে তার প্রশংসা করে গেছেন। সেই স্তুতির জোয়ারে তার ইগো এখন তুঙ্গে। তিনি এটাকে বিপদসংকেত হিসেবে না দেখে নিজের সৌন্দর্যের একটা স্বীকৃতি হিসেবে ধরে নিলেন। তার ঠোঁটের কোণে এক চিলতে প্রশ্রয়ের হাসি ফুটে উঠল, যা তিনি পরক্ষণেই গাম্ভীর্যের আড়ালে ঢেকে ফেলার চেষ্টা করলেন।

"থ্যাংক ইউ, বিক্রম। নাউ, গো চেক দা সাউন্ড মিক্সার", বিদিশা হালকা হেসে ঘুরে দাঁড়াতে গেলেন।

আর ঠিক সেই মুহূর্তে একটা ছোট দুর্ঘটনা ঘটল।

বিদিশা যাওয়ার জন্য যেই না এক পা বাড়িয়েছেন, ব্যাকস্টেজের সেই পুরনো কাঠের প্রপস থেকে বেরিয়ে থাকা একটা মরচে ধরা পেরেকের মাথায় তার দামি কাঞ্জিভরমের কুঁচিটা সজোরে আটকে গেল। বিদিশা টাল সামলাতে না পেরে একটু হোঁচট খেলেন।

"আহ্!" বিদিশা বিরক্তি নিয়ে নিচের দিকে তাকালেন। ব্যাকস্টেজের পুরনো কাঠের প্রপস থেকে বেরিয়ে থাকা একটা মরচে ধরা পেরেকের মাথায় তার দামি কাঞ্জিভরমের কুঁচিটা আটকে গেছে। সিল্কের সুতোগুলো পেরেকের মাথায় এমনভাবে আটকেছে যে একটু জোরে টান দিলেই কয়েক হাজার টাকার শাড়িটা মাঝখান থেকে ফেঁসে যাবে। বিদিশা অসহায়ভাবে নিচু হয়ে সেটা ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন।

"ম্যাম, জাস্ট আ সেকেন্ড! টানবেন না, ছিঁড়ে যাবে!"

বিক্রম এক সেকেন্ডও সময় নষ্ট না করে, অত্যন্ত তৎপর ভঙ্গিতে বিদিশার ঠিক সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। তার এই আচরণটা দূর থেকে যেকোন মানুষের চোখেই একজন অনুগত, বাধ্য ছাত্রের মতো মনে হবে।

কিন্তু বিক্রমের উদ্দেশ্য সাহায্য করা ছিল না।

সে অত্যন্ত ধীরেসুস্থে পেরেকের মাথা থেকে শাড়ির জট ছাড়াতে শুরু করল। বিদিশা ওপর থেকে বিড়ম্বিত মুখে দাঁড়িয়ে দেখছেন। ব্যাকস্টেজের এই আবছা আলো-আঁধারিতে তাদের দুজনকে বেশ ঘনিষ্ঠ মনে হচ্ছে।

শাড়ির কুঁচিটা ছাড়ানোর অছিলায় বিক্রম তার দুই হাত বিদিশার পায়ের কাছ থেকে ইঞ্চি ইঞ্চি করে ওপরের দিকে তুলতে লাগল। তার আঙুলগুলো শাড়ির ভাঁজ ঠিক করে দেওয়ার নাম করে অত্যন্ত সূক্ষ্ম, অথচ সুপরিকল্পিতভাবে বিদিশার উন্মুক্ত কোমরের খুব কাছে চলে এল।

বিদিশার শরীরটা রিফ্লেক্স অ্যাকশনে একটু শক্ত হয়ে গেল।

পেরেকের সেই জট ততক্ষণে আলগা হয়ে গেছে, কিন্তু বিক্রম উঠে দাঁড়াল না। সে হাঁটু গেড়ে ওভাবেই বসে রইল। 

তার বাঁ হাতের শক্ত, পুরুষালি আঙুলগুলো এবার বিদিশার নাভির ঠিক পাশে, শাড়ির কুঁচি গোঁজার ঠিক ওপরে তার ফর্সা, মসৃণ কোমরের উন্মুক্ত ত্বকের ওপর সজোরে চেপে বসল। এটা ভুলবশত লেগে যাওয়া কোন আলতো ছোঁয়া নয়। সে স্পষ্টতই খারাপ উদ্দেশ্য নিয়ে এই স্পর্শটা করেছে।

বিদিশার শ্বাস এক মুহূর্তের জন্য গলার কাছে আটকে গেল। তিনি বিস্ময়ে আর অপমানে পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। তার চোখদুটো অস্বস্তিতে বড় বড় হয়ে গেল। 

তার মস্তিষ্ক চিৎকার করে বিপদসঙ্কেত পাঠাতে লাগল - 'ছেলেটা সব সীমা গণ্ডি লঙ্ঘন করছে! ও যা করছে সেটা প্রফেশনাল বা পার্সোনাল কোনো ডেকোরামের মধ্যেই পড়ে না!'

বিক্রম এবার মুখটা সামান্য উঁচিয়ে বিদিশার চোখের দিকে তাকাল। তার সেই 'ভদ্র ছাত্রের' মুখোশটা খসে পড়েছে, গলার স্বরটাও এখন আর সেই বাধ্য ছাত্রের মতো নম্র নেই। সেটা কামার্ত ফিসফিসানিতে ভারী হয়ে উঠেছে,

"খুব সুন্দর লাগছে আপনাকে... জাস্ট পারফেক্ট। এই মেরুন রঙটা আপনার গায়ের রঙের সাথে একদম...", বিক্রমের আঙুলের চাপ বিদিশার কোমরের মাংসে আরও গভীর হলো,

বিক্রমের কামার্ত ফিসফিসানি বিদিশার কানে পৌঁছানোর আগেই, ব্যাকস্টেজের অন্ধকার চিরে একটা পাশবিক গর্জন আছড়ে পড়ল।

"মা-দার-চো-দ!"

বিদিশা আর বিক্রম কিছু বুঝে ওঠার আগেই, পাশের একটা সরু প্যাসেজের অন্ধকার ফুঁড়ে একটা ছায়ামূর্তি ঝড়ের গতিতে ধেয়ে এল।

অয়ন।

অডিটোরিয়ামের কানফাটানো আওয়াজ আর মানুষের ভিড়ে দমবন্ধ লাগছিল ওর। একটু শান্ত নিরিবিলি পরিবেশের খোঁজে ঘুরতে ঘুরতে ব্যাকস্টেজে চলে আসে।

করিডোরে পা রাখতেই সময় যেন থমকে গেল ওর চোখের সামনে।

তার দুর্ভাগ্য বা সৌভাগ্যবশত, অয়ন ঠিক সেই মুহূর্তে সেখানে এসে দাঁড়িয়েছিল, যখন বিক্রমের লোলুপ আঙুলগুলো তার মায়ের কোমরের খাঁজে কামড় দিয়ে বসেছিল। সে ঠিক ওই জায়গায় দাঁড়িয়ে বিক্রমের ওই নোংরা স্পর্শ, তার চেপে বসা আঙুল এবং ওই কামার্ত স্বরে ফিসফিসানিগুলো স্পষ্ট দেখতে এবং শুনতে পেয়েছে।

অয়নের মাথার ভেতরকার সব কটা স্নায়ু যেন একসাথে ছিঁড়ে গেল। মুহূর্তের মধ্যে অয়নের চোখের সামনে ভেসে উঠল ইতালির সেই বিভীষিকাময় রাত। 

বনগানির সেই বীভৎস মুখ আর বিক্রমের এই ধূর্ত চেহারাটা ওর মগজের ভেতর একাকার হয়ে মিশে গেল। বনগানি... তার মায়ের গায়ে হাত দিচ্ছে... ওই নোংরা, লোলুপ স্পর্শ।

না! আর না!

এতদিনের জমানো বিদিশার অবহেলা, বিক্রমের নোংরা পরিকল্পনা যা সে একদিন নিজের কানে প্র্যাকটিস থেকে ফেরার সময় শুনেছিল আর নিজের ভেতরের অবদমিত যন্ত্রণার লাভা, সবকিছু এক নিমেষে বিস্ফারিত হলো।

এই কদিন ধরে সযত্নে লালন করা 'ডেকোরাম', বিদিশাকে দেওয়া সংযমের প্রতিশ্রুতি, আর নিজের ওপর রাখা কঠোর নিয়ন্ত্রণ, সবকিছু এক লহমায় ভস্মীভূত হয়ে গেল। অয়ন চ্যাটার্জীর খোলস ছেড়ে বেরিয়ে এল এক রক্তপিপাসু দানব। সে ভুলে গেল স্থান-কাল-পাত্র, ভুলে গেল এটা তার কলেজ আর সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার প্রফেসর।

বিদিশাকে দেওয়া ডেকোরাম মেনটেইন করার প্রতিশ্রুতি, সবার সামনে বিদিশার সম্মান, নিজের আত্মনিয়ন্ত্রণ, নিজের সীমা, সব ভুলে গিয়ে সে একজন মানুষ থেকে নিমেষের মধ্যে একটা হিংস্র, বন্য জানোয়ারে পরিণত হলো।

বিক্রম তখনো হাঁটু গেড়ে বসে বিদিশার কোমরের সেই নিষিদ্ধ স্পর্শসুখটুকু উপভোগ করছিল। অয়ন আর এক সেকেন্ড দেরি করল না। সে ক্ষুধার্ত বাঘের মতো বিক্রমের ওপর ঝাঁপিয়ে পড়ল। অয়নের এই আকস্মিক এবং বিধ্বংসী আক্রমণে বিক্রম হকচকিয়ে গেল।

"অয়ন! কী করছ তুমি! ছাড়ো ওকে!" বিদিশা আতঙ্কে চিৎকার করে উঠলেন। কিন্তু, অয়ন তখন কোনো কথা শোনার মতো অবস্থায় ছিল না। তার চোখের মণি দুটো তখন আক্ষরিক অর্থেই জ্বলছে। সে বিক্রমের দামী ডিজাইনার কুর্তার কলারটা দুই হাতে খামচে ধরে, এক অবিশ্বাস্য পাশবিক শক্তির বলে তাকে মাটি থেকে প্রায় শূন্যে তুলে নিল। তারপর তাকে সজোরে ছুঁড়ে মারল পেছনের একটা বিশাল সাউন্ড বক্সের ওপর।

ধড়াম!

সাউন্ড বক্সের কাঠ আর স্পিকারের মেটাল বডি বিক্রমের পিঠের ঘায়ে আর্তনাদ করে উঠল। 

বিক্রম ধূর্ত। চরম ধূর্ত সে। যন্ত্রণায় তার শরীর কুঁকড়ে গেলেও পরমুহূর্তেই সে পরিস্থিতির গুরুত্ব বুঝে ফেলল। সে বুঝতে পারল পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছে। এখন যদি সে পাল্টা লড়াই শুরু করে, তবে বিদিশার চোখে তার এতদিনের সযত্নে লালিত 'ভদ্র ও বাধ্য ছাত্রের' মুখোশটা এক লহমায় চুরমার হয়ে যাবে। 

সে নিজে পাল্টা মারল না।

সাউন্ড বক্সে আছড়ে পড়ে বিক্রম এক সেকেন্ডের জন্য অয়নের চোখের দিকে তাকাল। সেই এক সেকেন্ডের জন্য তার চোখে আত্মবিশ্বাস থাকলেও, তার পরের মুহূর্তেই সে নিজের চোখমুখ পুরোপুরি বদলে ফেলল।

নিজের আসল রূপটা লুকিয়ে ফেলে সে একটা নিরীহ, ভয় পাওয়া ছাত্রের মুখোশ পরে নিল। এক নিপুণ কুশীলবের মতো সে নিজের মুখভঙ্গিতে একরাশ আতঙ্ক আর অসহায়তা ফুটিয়ে তুলল।

মাটিতে পড়ে থাকা অবস্থাতেই অত্যন্ত নিরীহ ভাবে, ভয় পাওয়া ছাত্রের মতো কাঁপা কাঁপা দু'হাত তুলে সে গোঙাতে শুরু করল, "কী করছ ভাই? পাগল হয়ে গেলে নাকি? ছাড়ো! ম্যামের শাড়ি আটকে গেছিল, আমি তো জাস্ট ওটা..."

"চুপপপপ!"

অয়নের গর্জনটা ব্যাকস্টেজের মিউজিকের আওয়াজকেও ছাপিয়ে গেল। 

বিক্রম নিজেকে বাঁচানোর নাটক করতে করতে আর্তনাদ করে উঠল। "ম্যাম! দেখুন ছেলেটা কী করছে! আমি তো জাস্ট আপনার শাড়িটা..."

অয়ন আর নিজেকে ধরে রাখতে পারল না। ইতালির সেই বীভৎস রাতের বনগানী আর আজকের এই বিক্রম, অয়নের চোখে দুটো মুখ এক হয়ে মিলেমিশে একাকার হয়ে গেছে। তার মা... তার দেবী... তার শরীরে এই লম্পটটার হাত!

সে উন্মত্তের মতো মাটিতে পড়ে থাকা বিক্রমের বুকের ওপর উঠে বসল।

তার ডান হাতের পেশিগুলো পাথরের মতো শক্ত হয়ে উঠেছে। তার কপালের রগগুলো শিরা ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে। তার চোখের দৃষ্টিতে তখন কোনো দয়া নেই, সে জায়গায় আছে এক নিখাদ খুনি সত্তার ছায়া যেমন আজ থেকে চার বছর আগে ইতালিতে ছিল।

"অয়ন! স্টপ ইট! লিভ হিম!" বিদিশা রাগে, ভয়ে আর অপমানে চিৎকার করে উঠলেন। তার সাজানো ফেস্ট, তার প্রফেশনাল ইমেজ - সব, সবকিছু তার চোখের সামনে এই একটা ছেলের গুন্ডামিতে ধ্বংস হয়ে যাচ্ছে।

কিন্তু অয়নের চোখদুটো তখন জবাফুলের মতো টকটকে লাল। তার চোখের সামনে শুধু বিক্রমের ওই লোলুপ আঙুলগুলো ভাসছে, যা দিয়ে একটু আগে সে বিদিশার কোমরের ত্বক ছুঁয়েছিল। 

তার কানের কাছে তখন আর পৃথিবীর কোনো শব্দ পৌঁছোচ্ছে না। তার মায়ের পবিত্র শরীরে এই শুয়োরের বাচ্চাটা হাত দিয়েছে! তার মা, তার দেবী - তার শরীরে এই লম্পটটার হাত!

অয়ন বিক্রমের কলারটা এক হাতে শক্ত করে টিপে ধরল, যেন তার দমটা ওখানেই বের করে দেবে। তারপর নিজের ডান হাতটা মুঠি পাকিয়ে নিজের সমস্ত জমাট বাঁধা আক্রোশ আর ঘৃণা দিয়ে সজোরে, বিক্রমের চোয়ালে একটা ঘুঁষি মারল।

ক্র্যাক!

হাড়ের সাথে হাড়ের সংঘর্ষের একটা বীভৎস ক্যাঁচক্যাঁচে আওয়াজ হলো। বিক্রমের মাথাটা সজোরে ঘুরে গিয়ে পাশের কাঠের প্রপসের সাথে ধাক্কা খেল।

তার ঠোঁট আর দাঁতের মাড়ি ফেটে ফিনকি দিয়ে রক্ত ছিটকে বেরিয়ে এল। কয়েকটা গাঢ় লাল রক্তের ছিটে গিয়ে লাগল অয়নের কালো শার্টের হাতায়।

"শুয়োরের বাচ্চা! তোকে আমি আজ মেরেই ফেলব!" কোন মানুষের গলায় নয়, বরং অয়ন একটা বুনো জানোয়ারের মতো গর্জন করে উঠল। সে বিক্রমের বুকের ওপর জেঁকে বসে পাগলের মতো, অন্ধের মতো তার মুখে একের পর এক ঘুঁষি চালাতে শুরু করল।

পুরো ব্যাকস্টেজে ততক্ষণে একটা হুলুস্থুল পড়ে গেছে। মেইন অডিটোরিয়াম থেকে স্টুডেন্ট আর ভলান্টিয়াররা বিদিশার চিৎকার আর ধস্তাধস্তির আওয়াজ শুনে দৌড়ে আসতে শুরু করেছে।

"অয়ন! ছাড় ওকে! মেরে ফেলবি নাকি!"

স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট সাহিল ভিড় ঠেলে সবার আগে ছুটে এল। সে দৌড়ে গিয়ে পেছন থেকে নিজের সর্বশক্তি দিয়ে অয়নকে জড়িয়ে ধরল। সাহিল দুহাত দিয়ে অয়নের বুক জড়িয়ে ধরে তাকে বিক্রমের ওপর থেকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করতে লাগল। অয়নের গায়ে তখন অসুরের বল। 

সে একটা তীব্র শারীরিক মোচড়ে সাহিলকে কনুই দিয়ে একপাশে ছিটকে সরিয়ে দিয়ে আবার বিক্রমের দিকে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল।

"অয়ন! স্টপ ইট! জাস্ট স্টপ ইট!"

পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে এবার পেছন থেকে আরো তিন-চারটে মজবুত হাত অয়নকে লোহার মতো আষ্টেপৃষ্ঠে জাপটে ধরল। সাহিলের সাথে আরও দুটো ছেলে মিলে অয়নকে টেনে বিক্রমের উপর থেকে সরিয়ে আনল।

"অয়ন, মাথা খারাপ হয়ে গেছে তোর? তুই ফ্যাকাল্টির সামনে হাতাহাতি করছিস!", সাহিল চিৎকার করে উঠল।

অয়ন তখনো ক্ষিপ্ত বাঘের মতো ছটফট করছে। তার বুকটা হাপরের মতো ওঠানামা করছে। তার চোখের মণি টকটকে লাল।

মাটিতে পড়ে থাকা বিক্রম মালহোত্রা এবার অত্যন্ত ধীরে ধীরে যন্ত্রণায় কুঁকড়ে উঠে বসল। তার সুন্দর, সুদর্শন মুখটা রক্তে ভেসে যাচ্ছে। ঠোঁটের কোণটা বীভৎসভাবে ফেটে গেছে, সেখান থেকে গাঢ় লাল রক্ত চিবুক বেয়ে সাদা পাঞ্জাবির বুকের ওপর গড়িয়ে পড়ছে। সে তার নিজের কাঁপা কাঁপা হাতের উল্টোপিঠ দিয়ে ঠোঁটের রক্তটা মুছল। তারপর সেই রক্তের দাগ মাখা হাতটার দিকে তাকিয়ে এমন এক অসহায় দৃষ্টি দিল, যা দেখে যে কেউ ভাববে সে এক চরম অবিচারের শিকার।

ততক্ষণে রকি, সামির সাথে আরো কয়েকজন ছেলে দৌড়ে এসে অয়নকে জাপটে ধরে পেছন দিকে টেনে নিয়ে গেল। ব্যাকস্টেজের সেই সরু করিডোরে তখন প্রবল হুড়োহুড়ি, মানুষের মাথার ভিড়। বাতাসে অস্ফুট গুঞ্জন।

"ম্যাম! ম্যাম, আপনি ঠিক আছেন? কোথাও লাগেনি তো ?" 

দুজন ভলান্টিয়ার মেয়ে দৌড়ে এসে বিদিশাকে দুপাশ থেকে ধরল। বিদিশা এতক্ষণ পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে ছিলেন। তার সারা শরীর তখন থরথর করে কাঁপছে। এই ফেস্টের পিছনে তার এতদিনের খাটুনি, তার অর্জিত প্রফেশনাল ইমেজ, এই কলেজের বুকে তিল তিল করে গড়ে তোলা তার পরিচয় - সবকিছু আজ তার নিজের ছেলের এই বেপরোয়া, রাস্তার গুন্ডাদের মতো আচরণের জন্য ধুলোয় মিশে গেল। 

ততক্ষণে ব্যাকস্টেজের এই করিডোরে একটা বিশাল ভিড় জমে গেছে। অডিটোরিয়ামের স্পিকারে তখনো কোনো গানের ড্রাম আর বেস-এর আওয়াজ ধকধক করে বাজছে বটে, কিন্তু এখানকার পরিবেশ একদম নিস্তব্ধ। ভিড়ের একদম সামনের সারিতে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছেন রাহুল বোস আর তার ঠিক পাশেই মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে আছে চন্দ্রিমা সেন।

চন্দ্রিমার চোখে আজকে সানগ্লাস নেই। ওর চোখ দুটো বিস্ময়ে এবং একটা অদ্ভুত উত্তেজনায় বড় বড় হয়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। অভিজাত পরিবারের মেয়ে চন্দ্রিমার পৃথিবীটা চেনা ছকে বাঁধা। সেই পৃথিবীতে বড় হওয়া চন্দ্রিমার কাছে অয়নের আজকের এই রূপটা তার বড্ড অচেনা।

সেই শান্ত, নির্বিকার ছেলেটার ভেতরে এতটা আগুন? এতটা ধ্বংসাত্মক পুরুষালী শক্তি? 

ওর মেরুদণ্ড দিয়ে একটা শিহরণ বয়ে গেল।

মাটিতে পড়ে থাকা বিক্রম তখনও ফ্লোর থেকে আস্তে আস্তে উঠে বসার নাটক চালিয়ে যাচ্ছিল। তার ঠোঁট ফেটে চিবুক বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। সে হাতের উল্টোপিঠ দিয়ে রক্তটা মুছে, অত্যন্ত অসহায়, নিরীহ চোখে বিদিশার দিকে তাকাল। সেখানে কিছুক্ষণ আগেকার লোলুপতার লেশমাত্র নেই।

"ম্যাম... আমি তো জাস্ট আপনার শাড়িটা ছাড়িয়ে দিচ্ছিলাম... ও হঠাৎ করে এসে কেন যে..." 

বিক্রমের কাঁপা কাঁপা গলায় অসহায়তা আর ভয়ের মিশ্রণ। কিন্তু সে তখন মনে মনে অট্টহাসি হাসছে; সে খুব ভালো করেই জানে, তার এই কয়েক ফোঁটা রক্ত আজ ওই উন্মাদটার কফিনে শেষ পেরেকটা পুঁতে দেবে। নইলে কেঁচো খুঁড়তে গিয়ে আবার কেউটে বেরিয়ে যেতে পারে।

ভিড়ের মধ্যে থেকে একটা গুঞ্জন শুরু হলো।

"কী অসভ্য ছেলে রে বাবা! জংলি একটা !"

"মিস গাঙ্গুলির মতো একজন রেস্পেক্টেড টিচারের সামনে স্টুডেন্ট কাউন্সিলের ট্রেজারারকে এভাবে মারল?"

"ছি ছি! এ তো জাস্ট বস্তির গুন্ডা!"

"এটা স্রেফ স্ট্রিট-ফাইটিং! একে কলেজ থেকে বের করে দেওয়া উচিত!"

এই কথাগুলো বিদিশার কানে তপ্ত সিসার মতো ঢুকছিল। তার কান ঝাঁ ঝাঁ করছে, রাগে সারা শরীর থরথর করে কাঁপছে। চোখের দৃষ্টি রক্তবর্ণ হয়ে উঠেছে। তার মাথা আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দিচ্ছে। তার এতদিনের সযত্নে তিল তিল করে গড়া ‘মিস বিদিশা গাঙ্গুলি’ ইমেজটা আজ এই একটা ছেলের জন্য সবার সামনে নর্দমায় গিয়ে পড়েছে। 

বিক্রম যে কয়েক সেকেন্ড আগে তার কোমরের স্পর্শকাতর অংশে হাত দিয়েছিল, সেই কামার্ত ছোঁয়াটা বিদিশা ভোলেননি, কিন্তু এই মুহূর্তে সেটা তাঁর কাছে গৌণ হয়ে গেল। তাঁর কাছে এখন সবচেয়ে বড় সত্য হল গোটা কলেজের সামনে তাঁর নিজের ছেলে তাঁকে বেইজ্জত করেছে। তাঁর সম্মান, তাঁর অহংকার আজ ধুলোয় লুণ্ঠিত। হাজারটা চোখের সামনে তাকে আজ কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে, স্টুডেন্টরা সবাই ভিড় করে দেখছে। পুরো কলেজ ফিসফিস করছে। 

অন্ধ আক্রোশের আগুনে বিদিশার ভেতরের মাতৃসত্ত্বা মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয়ে গেল। তাঁর সমস্ত রাগ গিয়ে পড়লো অয়নের উপর।

তার কাছে এখন একটাই সত্য, অয়ন তার হিংসুটেপনা আর মায়ের প্রতি অধিকারবোধের জন্য একটা ছেলেকে প্রায় খুন করে ফেলতে যাচ্ছিল।

তিনি ঝড়ের বেগে অয়নের দিকে এগিয়ে গেলেন। তাঁর হাঁটার ছন্দে সারাদিনের সেই রাজকীয় আভিজাত্য অনুপস্থিত। খোঁপার জুঁইফুলের গজরাটা ছিঁড়ে অর্ধেক ঝুলে পড়েছে, কপালে ঘামের সূক্ষ্ম বিন্দু।

অয়নকে তখনো সাহিল এবং আরও দুটো ছেলে আটকে রেখেছে। সে রাগে ফুঁসছে, তার বুকটা হাপরের মতো ওঠানামা করছে। তার চোখদুটো শিকারী বাঘের মতো বিক্রমের দিকে স্থির হয়ে আছে যেন সুযোগ পেলেই ছিঁড়ে খেয়ে নেবে।

বিদিশা গিয়ে দাঁড়ালেন অয়নের ঠিক সামনে। অয়ন মুখ তুলে মায়ের দিকে তাকাতেই তার চোখের হিংস্রতা ম্লান হয়ে এল। সে আশা করেছিল, মা হয়তো এবার বুঝতে পেরেছে। মা হয়তো এবার ওই লম্পটের হাতের কুৎসিত স্পর্শটার মানে বুঝতে পেরেছে। মা হয়তো তাকে জড়িয়ে ধরে বলবেন, ‘তুই ঠিক করেছিস অয়ন’।

অয়ন তার মায়ের চোখের ভাষা পড়তে ভুল করেছিল। বিদিশার চোখে এর সমর্থন ছিল না। বিদিশা ততক্ষণে রাগে হিতাহিত জ্ঞান হারিয়েছেন। তখন তার চোখে কেবল ক্রোধ আর অবজ্ঞা। তিনি অয়নের চোখের সেই আর্তি দেখতে পাননি, সেইসময় তিনি কেবল এক অবাধ্য গুন্ডা, যে তাঁর সম্মান নষ্ট করেছে, তাকেই দেখতে পাচ্ছিলেন শুধু।

অয়ন বুঝতে পারল না, সে তার মায়ের মর্যাদা বাঁচাতে গিয়ে নিজেই এখন মায়ের চোখে সবচেয়ে বড় অপরাধী হয়ে দাঁড়িয়েছে।

বিদিশা কোন কথা না বলে নিজের ডান হাতটা শূন্যে তুললেন। তার হাতের আঙুলগুলো পর্যন্ত রাগে টানটান হয়ে আছে।

ঠাস!

একটা সলিড চড়ের শব্দ ব্যাকস্টেজের সমস্ত কোলাহলকে এক লহমায় স্তব্ধ করে দিল। বিদিশা সজোরে অয়নের বাঁ গালে আঘাত করেছেন। চড়ের তীব্রতায় অয়নের মুখটা ডানদিকে ঘুরে গেল, কয়েকটা অবাধ্য চুলের গোছা তার কপালে এসে পড়ল।

পুরো ব্যাকস্টেজ মুহূর্তের মধ্যে পিন-ড্রপ সাইলেন্ট। অডিটোরিয়ামের উল্লাস, মিউজিকের আওয়াজ যেন হঠাৎ করে অনেক দূরের গ্রহের শব্দ বলে মনে হচ্ছে। সাহিল আর বাকি ছেলেরা অয়নকে ছেড়ে দিয়ে বিস্ময়ে এক পা পিছিয়ে গেল। চন্দ্রিমা সেনের মুখটা বিস্ময়ে হা হয়ে গেল। রাহুল বোস পর্যন্ত এক পা পিছিয়ে গেলেন। সবাই হতবাক হয়ে এই অবিশ্বাস্য দৃশ্যের দিকে তাকিয়ে আছে। কলেজের একজন সম্মানীয়া শিক্ষিকা, একটা ছাত্রকে সবার সামনে এমনভাবে চড় মারলেন!

বিদিশার সারা শরীর রাগে রি-রি করছে। তার শাড়ির আঁচলটা খসে পড়েছে, যদিও সেদিকে তার ভ্রূক্ষেপ নেই। তার চোখদুটো দিয়ে যেন আগুন ঝরছে। তার চোখে এখন আর কোনো মাতৃসত্তার ছিটেফোঁটা অবশিষ্ট নেই। তার জায়গা নিয়েছে এক চূড়ান্ত অপমানিত, রাগে অন্ধ হয়ে যাওয়া একজন শিক্ষিকা, যার কেরিয়ার আর এতদিন তিল তিল করে সযত্নে গড়া সম্মানকে তার নিজের ছেলেই আজ সবার সামনে ধুলোয় মিশিয়ে দিয়েছে।

"হাউ ডেয়ার ইউ!" বিদিশার গলাটা ব্যাকস্টেজের নিস্তব্ধতায় সাপের মতো হিসহিস করে উঠল, যেন কোনো আহত নাগিনী ফুঁসছে। 

"তুমি একটা জানোয়ার হয়ে গেছ, মিস্টার চ্যাটার্জী! স্রেফ একটা জংলি জানোয়ার! এই ছেলেটা আমাকে সাহায্য করছিল আর তুমি অকারণে ওর উপর ঝাঁপিয়ে পড়লে?"

অয়ন খুব ধীরে ধীরে মুখটা সোজা করল। তার বাঁ গালটা চড়ের দাগে টকটকে লাল, সেখানে পাঁচটা আঙুলের ছাপ ফুটে উঠেছে।

কিন্তু অয়ন গালটা হাত ছুঁয়ে দেখল না। সে কোনো কথা বলল না। সে কোনো আর্তনাদ করল না, কোনো প্রতিবাদ করল না, এমনকি নিজের সাফাই দেওয়ার জন্য একটি শব্দও উচ্চারণ করল না।

সে পাথর হয়ে গেল।

তার চোখের আগুন মুহূর্তের মধ্যে নিভে গিয়ে সেখানে এক হিমশীতল, নিশ্ছিদ্র অন্ধকার নেমে এল। সে একদৃষ্টে শূন্য, নিষ্প্রাণ চোখে বিদিশার চোখের দিকে তাকিয়ে রইল।

সে ইতালিতে এই নারীটির সতীত্ব রক্ষা করার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়েছিল। সে এই নারীটিকে নিজের মনে দেবী রূপে ভক্তি করত। আজকেও তাঁকে ওই লম্পটটার লোলুপ স্পর্শ থেকে বাঁচানোর জন্য সে নিজের সামাজিক সম্মান বলি দিয়েছে। 

আর তার প্রতিদান ? তার মা এই শুয়োরটার সাজানো নাটক বিশ্বাস করে নিজের ছেলেকে সবার সামনে গুণ্ডা বানিয়ে দিল !

অয়নের মনে হলো, তার সামনে দাঁড়িয়ে থাকা এই মহিলা তার মা নয়। তার মা এমনটা করত না। তার মা মরে গেছে। তার সামনে দাঁড়িয়ে থাকা এই নারীটি অহংকার আর দম্ভে অন্ধ একটা মেয়েছেলে, যে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনছে।

"গেট আউট অফ হিয়ার!" বিদিশা তখনো রাগে কাঁপছেন। "জাস্ট গেট আউট! আমি আর এক সেকেন্ডও তোমার মুখ দেখতে চাই না!"

অয়ন অত্যন্ত ধীরেসুস্থে নিজের শার্টের কলারটা ঠিক করল। সে আড়চোখে বিক্রমের দিকে একবার তাকাল। বিক্রমের ঠোঁটের কোণে তখনো টাটকা রক্ত লেগে আছে, কিন্তু তার চোখের তারায় একটা বিজয়ীর হাসি। সেই হাসিটা ভিড়ের মধ্যে শুধু অয়নই দেখতে পেল। অয়ন বুঝতে পারল, ম্যানিপুলেশনের কোন চরম সীমায় গিয়ে এই শুয়োরটা খেলাটা খেলেছে।

কিন্তু অয়ন আর কোনো প্রতিক্রিয়া দেখাল না। তার ভেতরে এখন কাউকে বাঁচানোর আর বিন্দুমাত্র কোনো তাগিদ নেই, কোনো দায়বদ্ধতা নেই। 

তার মা নিজেই নিজের ধ্বংসের রাস্তা বেছে নিয়েছে।

সে সাহিলের হাতটা শান্তভাবে সরিয়ে নিজেকে মুক্ত করে নিল। তারপর একটা শব্দও না বলে, কারোর দিকে ফিরে না তাকিয়ে, সে ব্যাকস্টেজের অন্ধকার প্যাসেজ দিয়ে ধীর পায়ে হেঁটে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। 

বিদিশা সেখানে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন, তাঁর চড় মারা হাতটা তখনো সামান্য কাঁপছে। চড় মারার ঠিক পরমুহূর্তেই তার মাতৃসত্তায় একটা তীব্র অনুশোচনার মোচড় দিয়েছিল, কিন্তু চারপাশের শতশত চোখের সামনে, নিজের 'প্রফেশনাল ডিগনিটি' বজায় রাখার নেশায় তিনি সেই হাহাকারকে গলা টিপে মেরে ফেললেন। 

তিনি হয়তো তাঁর সম্মান বাঁচিয়েছেন, কিন্তু অয়নের ওই শেষ নিস্পৃহ দৃষ্টিটা তাঁর মেরুদণ্ড দিয়ে একটা অজানা অনুভূতির স্রোত নামিয়ে দিয়ে গেছে।

চন্দ্রিমা ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একদৃষ্টে অয়নের ওই মিলিয়ে যাওয়া পিঠটার দিকে তাকিয়ে রইল। তার বুকের ভেতর একটা হাতুড়ি পিটছে। একটা ছেলের ভেতরে কতটা  আত্মনিয়ন্ত্রণ থাকলে সে এইরকম ভয়াবহ অপমান হজম করেও পাহাড়ের মতো শান্ত থাকতে পারে? কোন উপাদানে গড়া এই অয়ন চ্যাটার্জী?

অয়ন চ্যাটার্জী নামক রহস্যটা চন্দ্রিমার কাছে আরও গভীর, আরও আকর্ষণীয় হয়ে উঠল।

এদিকে অয়ন চলে যাওয়ার পর ব্যাকস্টেজের করিডোরে একটা শ্মশানের মতো নিস্তব্ধতা নেমে এল।

বিদিশা ধীরে ধীরে নিজের ডান হাতটার দিকে তাকালেন। এই হাত দিয়েই তিনি তাঁর সবটুকু দিয়ে আগলে রাখা একমাত্র ছেলেকে আজ সবার সামনে পর করে দিয়েছেন। অডিটোরিয়ামের বাইরে তখনো উৎসবের বাজি ফাটছে, কিন্তু বিদিশার বুকের ভেতরটা হঠাৎ করে এক অদ্ভুত, হিমশীতল শূন্যতায় ভরে গেল।
Like Reply
#46

(04-04-2026, 11:06 PM)Paul Wrote:  Fantastic. !!

Thank you very much. Glad you liked it.
Like Reply
#47

(06-04-2026, 11:09 AM)Ankit Roy Wrote:  গল্পের ভাষা বিন্যাস দেখে বোঝাই যাচ্ছে আপনি নিজেও যথেষ্ট পড়াশুনো করেছেন এটা লিখতে গিয়ে।

আপনার লেখার মধ্যে পিনুরাম এর কিছুটা প্রভাব লক্ষ্য করছি এছাড়া আপনার লেখার নিজস্বতা নিয়ে কোনো সন্দেহ থাকতে পারে না।
তবে ভয় হয় জানেন, ভালো লেখা পড়তে বড়ো ভয় হয়, লেখা অসমাপ্ত রেখে লেখকের অদৃশ্য হয়ে যাওয়ার ভয়।তবে মন্তব্য গুলোর উত্তর পড়ে যেটুকু বুঝতে পারলাম আপনি শুধু ভালো লেখকই নন একজন বিনয়ী মানুষও। ভালো থাকবেন।

ধন্যবাদ। আমি চেষ্টা করি, কিছু জায়গায় লেখা বেরিয়েছে। ইচ্ছা আছে নিজের লেখা বই প্রকাশ করার।


আমি লেখা অসমাপ্ত রেখে চলে যাব না তবে ঘর-সংসার তো সবারই আছে। সেগুলো সামলেই লিখতে হয়। সুতরাং, মাঝেমাঝে তো gap পড়বেই।
[+] 2 users Like RockyKabir's post
Like Reply
#48

ঘোষণা :- এটিই এই পর্বের শেষ অধ্যায়। এরপরের পর্বে গল্প কোনদিকে এগোবে সেটা প্ল্যান করার জন্য কমবেশি সপ্তাহ দুয়েক সময় লাগবে। এর মানে ঠিক দুই সপ্তাহ নয়। আপডেট দুসপ্তাহ শেষ হবার দুদিন আগেও আসতে পারে আবার দুদিন পরেও আসতে পারে। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব দিতে

এবার গল্প বন্ধের প্রসঙ্গে আসছি। কেউ কেউ অনুরোধ করেছেন আমি যেন হঠাৎ করে লেখা বন্ধ করে চলে না যাই। পাঠক হিসেবে এই আশঙ্কা অন্যায্য নয়। এই ফোরামে অনেক ভাল ভাল লেখা অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। তবে অন্য লেখকদের এরকম কাজের দায়িত্ব আমার নয়।

তবে এরকম দাবি করছি না যে প্রতি সপ্তাহে আপডেট দেব। দেখুন সবার মতো আমার ফ্যামিলি আছে, জীবনে এমার্জেন্সি আসতে পারে। এসব সামলেই লিখতে হয়। বাকিদের মতো আমিও জানি না যে ভবিষ্যতে কী হবে।

আরেকটা কথা হল, বাস্তব জীবনে আমার লেখা ইতিমধ্যেই কিছু জায়গায় প্রকাশিত হয়েছে। বিশেষ করে পুজোর আগে আমি এই নিয়ে বেশ ব্যস্ত থাকি। পুজোর আগের একমাস আপডেট আসার চান্স কম। তবে এই লেখালেখির জন্যই পাঠকদের মনের অবস্থা বুঝতে পারি।

চেষ্টা করব আপনাদের নিরাশ না করার আর যত তাড়াতাড়ি সম্ভব নতুন পর্ব নিয়ে হাজির হবার। এত অল্পসময়ে আপনারা যে ভালবাসা দেখিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। 

সপ্তদশ অধ্যায়

প্রিন্সিপাল মিস্টার সান্যালের বিশাল, শীতাতপ নিয়ন্ত্রিত অফিস ঘরে আবহাওয়াটা থমথমে, নিস্তব্ধ। শুধু দেওয়ালের বড় ঘড়িটার সেকেন্ডের কাঁটার টিকটিক আওয়াজটা বাদ দিলে গোটা ঘরটায় আর কোনো শব্দ নেই। এসির ঠান্ডা হাওয়াটা পর্যন্ত একটা অদৃশ্য ভারে স্তব্ধ হয়ে আছে বলে মনে হচ্ছে।

ঘরের ঠিক মাঝখানে প্রিন্সিপালের বিশাল মেহগনি ডেস্কের সামনে রাখা দুটো চেয়ারে দুজন বসে আছে। একটা চেয়ারে মাথা নিচু করে বসে আছে বিক্রম মালহোত্রা। কাল রাতে অয়নের তাণ্ডব যে ওকে কতটা তছনছ করে দিয়ে গেছে, সেটা ওর বিধ্বস্ত চেহারার দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায়। ওর ঠোঁটের কোণে আর ফোলা চোয়ালের উপর সাদা ব্যান্ডেজের প্রলেপ। সে এমন অসহায় ভাবে কুঁকড়ে বসে আছে যে তাকে দেখেই যে কোন লোকের মনে সহমর্মিতা তৈরি হতে বাধ্য। বিক্রম এখানে আসার পর থেকে একবারের জন্যও মাথা তুলে তাকায় নি।

অন্য চেয়ারে মেরুদণ্ড সোজা করে বসে আছেন বিদিশা। কাল রাতের সেই মোহময়ী রূপ আজকে সম্পূর্ণ উধাও। তার চোখমুখ পাথরের মতো শক্ত হলেও তাতে ক্লান্তির ছাপ স্পষ্ট। চোখের নিচে হালকা কালি, কাল সারা রাত না ঘুমানোর ফল।

আজ তিনি একটা অত্যন্ত সাধারণ, ছাই-রঙা সুতির শাড়ি পরে এসেছেন। বিদিশার মুখে আজকে মেকআপের লেশমাত্র নেই। এমনকী, তার ঠোঁটে লিপস্টিকের সামান্য ছোঁয়াটুকু অনুপস্থিত।

তার সমগ্র সত্ত্বা আজ যে দহনে বিদীর্ণ হচ্ছে তার পিছনে দুটো অনুভূতি কাজ করছে, কাল রাতে সবার সামনে নিজের ধুলোয় মিশে যাওয়া সম্মানের জন্য তীব্র মানসিক যন্ত্রণা এবং নিজের ছেলের প্রতি বুক ভর্তি জমাট বাঁধা এক পাহাড়প্রমাণ বিরক্তি।

আর, এই দুজনের ঠিক পেছনে, কাঠগড়ায় দাঁড়ানো অপরাধীর মতো দাঁড়িয়ে আছে অয়ন চ্যাটার্জী। অয়নের পরনে কালকের সেই কালো টি-শার্টটাই রয়েছে, যার হাতায় লেগে থাকা বিক্রমের কয়েক ফোঁটা শুকনো রক্তের ছিটে কাল রাতের ঘটনার সাক্ষ্য দিচ্ছে। সে বসেনি, প্রিন্সিপালও তাকে বসতে বলেননি। মাথা নিচু করে ঝুঁকে দাঁড়ানো তো দূরের কথা, অয়ন বরং টানটান হয়ে দাঁড়িয়ে আছে। তার দুই হাত প্যান্টের পকেটে গোঁজা। তার ভাবলেশহীন মুখে কোনরকম ভয়ের ছিটেফোঁটাও নেই। সে শুধু তার মায়ের পিঠের দিকে স্থিরভাবে একদৃষ্টিতে তাকিয়ে আছে।

ঘরের দমবন্ধ করা নিস্তব্ধতা যখন গুমোট বাতাসটাকে ক্রমশ আরো ভারী করে তুলছিল, ঠিক এমন সময় প্রিন্সিপাল সান্যাল তার চশমাটা খুলে টেবিলে রাখলেন। তার কপালে গভীর চিন্তার ভাঁজ। কাল রাতের ঘটনাটা কলেজের রেপুটেশনের ওপর একটা বড় দাগ ফেলে দিয়েছে।


"দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল!" প্রিন্সিপাল সান্যালের ভারী, গম্ভীর গলাটা ঘরের থমথমে নিস্তব্ধ ভাবটা ভেঙে দিল। 

"আমাদের কলেজের একটা ঐতিহ্য আছে। কালচারাল ফেস্টের মতো একটা ইভেন্টে, ফ্যাকাল্টি মেম্বারদের সামনে একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, স্টুডেন্ট কাউন্সিলের ট্রেজারারকে এভাবে জানোয়ারের মতো মারধর করেছে! এটা কোনো বস্তি নয়, মিস্টার চ্যাটার্জী! 

প্রিন্সিপাল হিসেবে আমার গত পনেরো বছরের কেরিয়ারে ক্যাম্পাসে ফ্যাকাল্টির সামনে এমন জঘন্য হাতাহাতির ঘটনা ঘটেনি।"

উত্তরে অয়ন একটা কথাও বলল না। এমনকী সে প্রিন্সিপালের দিকেও তাকাল না। তার দৃষ্টি বিদিশার ওপরেই স্থির হয়ে রইল।

প্রিন্সিপাল এবার বিদিশার দিকে ফিরলেন।

"মিস গাঙ্গুলি", প্রিন্সিপালের গলায় সম্মানের সুর, কিন্তু তা অত্যন্ত গম্ভীর। 

"আমি কাল রাতের ঘটনার রিপোর্ট পেয়েছি। কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি ঘটনাস্থলে একদম সামনে ছিলেন। এক্স্যাক্টলি কী হয়েছিল? কে শুরু করেছিল? বিক্রম কি এমন কিছু করেছিল যার জন্য অয়ন এতটা প্রোভোকড হয়ে যায়?"

ঘরের বাতাস যেন এক লহমায় ভারী হয়ে গেল। বিক্রম খুব সন্তর্পণে নিজের চোখের কোণ দিয়ে বিদিশার দিকে তাকাল। অয়ন নিজের নিঃশ্বাস আটকে রাখল। এই একটা উত্তর তার আর তার মায়ের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। 

মা কি বলবে যে বিক্রম একটা বাজে উদ্দেশ্য নিয়ে তার শরীরে হাত দিয়েছিল? 

বিদিশা ধীরে ধীরে মুখ তুলে প্রিন্সিপালের দিকে তাকালেন।

সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে উঠল কাল রাতের হাজারটা উৎসুক চোখ, কানের কাছে তাদের সেই ফিসফিসানিগুলো বাজতে শুরু করল। গতকালের রাত তার কাছে এই মুহূর্তে দুঃস্বপ্নের নামান্তর হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই তিনি গোটা কলেজে একটা সরস আলোচনার বস্তুতে পরিণত হয়েছেন। তার সম্মান বলে কিছু অবশিষ্ট নেই। এর মূল কারিগর তাঁর নিজের একমাত্র ছেলে।

কাল রাতে বিক্রম বাজে ভাবে তার গায়ে হাত দিয়েছিল ঠিকই, কিন্তু, বিদিশার কাছে এই মুহূর্তে অয়নের গুণ্ডার মতো আচরণ তার চেয়ে অনেক বড় অন্যায় আর মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল ওর বেপরোয়া আচরণ সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। তার ছেলেকে কী তিনি এই শিক্ষা দিয়ে বড় করেছেন ? শিক্ষিকা হিসাবে তো বটেই মা হিসেবেও আজ বিদিশা প্রচন্ড বিরক্ত এবং অপমানিত বোধ করছেন। অয়নের আচরণ তার নিজস্ব নীতিমালায় আঘাত করেছে। তার বারবার মনে হচ্ছে মা হিসেবে তিনি চূড়ান্ত ব্যর্থ হয়েছেন। এসমস্ত চিন্তায় কাল সারা রাত তার ঘুম আসেনি।

স্থান-কাল-পাত্রর পরোয়া না করে অয়নের এই নৃশংস আক্রমণের কোন যুক্তি তিনি খুঁজে পাচ্ছেন না। ওর এই লাগামছাড়া ক্রোধ যে ভবিষ্যতে আরো বড় বিপর্যয় ঘটাবে না তার নিশ্চয়তা কোথায় ? 

না না, নিজের ছেলে হোক বা পরের, অন্যায়টা অন্যায়। অয়ন কাল রাতে মেজাজ হারিয়ে যে কাণ্ড ঘটিয়েছে তার কোন ক্ষমা হয় না। ইমিডিয়েটলি এর রাশ টানা প্রয়োজন। নইলে ভবিষ্যতে ও আরো বড় কোন অঘটন ঘটিয়ে বসবে। এই মুহূর্তে বিক্রমকে নিয়ে তিনি চিন্তা করতে চাইছেন না। তার পুরো ফোকাস এখন অয়নের দিকে।

বিদিশা একটা গভীর শ্বাস নিয়ে নীরবতা ভাঙলেন। তার গলার স্বরটা এসির হাওয়ার চেয়েও বেশি শীতল আর রূঢ় শোনাল।

"স্যার, ঘটনাটা সম্পূর্ণ একতরফা ছিল। অয়ন চ্যাটার্জী সম্পূর্ণ আনপ্রোভোকডভাবে বিক্রমের ওপর হামলা করেছে।"

কথাটা অয়নের বুকের ভেতর একটা বিষাক্ত তীরের মতো এসে বিঁধল ঠিকই, কিন্তু সে এক চুলও নড়ল না। তার নিস্পৃহ মুখে কোনরকম ভাবান্তর দেখা গেল না।

বিদিশা অবশ্য থামলেন না, তাঁর কণ্ঠস্বরে ঝরে পড়ল একরাশ বিতৃষ্ণা, তার গলার রূঢ়তা আরও বেড়ে গেল। 

"আমার শাড়ির আঁচলটা প্রপসের সাথে আটকে গিয়েছিল। বিক্রম কেবল আমাকে সাহায্য করার চেষ্টা করছিল। আর ঠিক তখনই অয়ন কোনো কারণ ছাড়াই বিক্রমের ওপর ঝাঁপিয়ে পড়ে। দিস ইজ পিওর হুলিগানিজম। এর মধ্যে আর অন্য কোনো কারণ নেই।"

[b]হুলিগানিজম! গুন্ডামি! আনপ্রোভোকড হামলা!


অয়ন নিজের চোখের পলক ফেলল না। তার মায়ের মুখে বিক্রমের ওই কামার্ত লালসাকে 'সাহায্য' হিসেবে আখ্যায়িত হতে দেখে অয়নের মাকে ঘিরে থাকা শেষ অনুভূতিটুকুও পুড়ে ছাই হয়ে গেল।

তার মা... তার আদর্শ, সতী মহীয়সী দেবী... আজ একটা লম্পট, সাইকোপ্যাথের সাজানো নিরীহ ইমেজের কাছে বিক্রি হয়ে গেল। নিজের ইগো আর ইমেজকে বাঁচাতে গিয়ে তার মা আজ তাকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল। শুধু তাই নয়, বিক্রমের ওই নোংরা, কামার্ত আচরণকে তার মা 'সাহায্য' বলে আখ্যা দিল!

বিশ্বাসঘাতকতা ! চূড়ান্ত বিশ্বাসঘাতকতা !

বিক্রম মাথা নিচু করেই বসে রইল, কিন্তু তার বুকের ভেতরটা তখন উল্লাসে ফেটে পড়ছে। গেম ওভার !

সে জিতে গেছে !

প্রিন্সিপাল সান্যাল একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়লেন। 

"থ্যাংক ইউ, মিস গাঙ্গুলি। আপনার এই অনেস্ট স্টেটমেন্টটারই আমার দরকার ছিল।
আপনার মতো একজন রেসপেক্টেড ফ্যাকাল্টির সামনে এই ধরনের ঘটনা... আই অ্যাম এক্সট্রিমলি সরি ফর দিস।"

তিনি এবার অত্যন্ত কড়া চোখে অয়নের দিকে তাকালেন। এত বড় অপরাধ করার পরেও অয়নের এই নির্লিপ্ত আচরণে তিনি আরো বেশি ক্রুদ্ধ হয়েছেন।

"তুমি একটা শব্দও নিজের ডিফেন্সে বলছ না, কারণ তোমার বলার কিছু নেই। তোমার এই অ্যাটিটিউড প্রমাণ করছে যে তোমার মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। আমাদের কলেজে এই ধরনের ক্রিমিনাল বিহেভিয়ার বরদাস্ত করা হয় না।"

প্রিন্সিপাল ড্রয়ার থেকে একটা প্যাড বের করে খসখস করে লিখতে শুরু করলেন। কলমের নিবটা কাগজের ওপর দিয়ে যাওয়ার কর্কশ শব্দটা নিস্তব্ধ ঘরে চাবুকের মতো শোনাল।

"অয়ন চ্যাটার্জী, আই অ্যাম সাসপেন্ডিং ইউ ফ্রম দিস কলেজ উইথ ইমিডিয়েট এফেক্ট। একটা এনকোয়ারি কমিটি বসবে আর তাদের দেওয়া রিপোর্টের ভিত্তিতে তোমার রাস্টিকেশনের ডিসিশন নেওয়া হবে। নাউ, গেট আউট অফ মাই অফিস ! আপনারা সবাই আসতে পারেন।"

প্রিন্সিপালের কথাগুলোর বিরুদ্ধে অয়ন কোনরকম প্রতিক্রিয়া দেখাল না। তার শরীরের রেখায় বিন্দুমাত্র অস্থিরতা ফুটে উঠল না, চোখের পাতা একবারের জন্যও কাঁপল না। ক্ষমা চাওয়া বা প্রতিবাদের কোন চেষ্টাই সে করল না। সে অত্যন্ত ধীরেসুস্থে, ঠিক একটা যন্ত্রের মতো ঘুরে দাঁড়াল। একবারের জন্যও বিদিশা বা বিক্রমের দিকে ফিরে না তাকিয়ে সোজা হেঁটে নিঃশব্দে প্রিন্সিপালের ঘরের দরজা ঠেলে বাইরে করিডোরে বেরিয়ে গেল।

বিদিশাও চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার চোখে মুখে ক্লান্তি আর অবসাদের চিহ্ন। তিনি বিক্রমের দিকে একবার তাকিয়ে যথাসম্ভব স্বাভাবিক গলায় বললেন, "তুমি মেডিকেল রুমে গিয়ে রেস্ট নাও, বিক্রম।" তারপর তিনিও নিজের পার্সটা নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন।

বিশাল করিডোরটা একদম ফাঁকা। অয়ন সামনের দিকে হেঁটে যাচ্ছে। সে ইতিমধ্যেই বেশ কিছুটা দূরে চলে গিয়েছে।

ঘর থেকে বেরিয়ে বিদিশা কয়েক সেকেন্ড শুধু অয়নের ঋজু, নির্বিকার পিঠটার দিকে একভাবে তাকিয়ে রইলেন। এত বড় একটা সিদ্ধান্ত শোনার পরেও ওর কাঁধ দুটো বিন্দুমাত্র নুইয়ে পড়েনি। ওর চলার ভঙ্গির মধ্যে কোনরকম ঝুঁকে পড়া ভাব নেই, বরং ও মাথা উঁচু করে দৃঢ়ভঙ্গিতে সামনের দিকে হেঁটে যাচ্ছে। 

বিদিশা খুব সচেতনভাবেই অয়নের যাত্রাপথের ঠিক উল্টোদিকে ঘুরে দাঁড়ালেন। তারপর সম্পূর্ণ উল্টোদিকের করিডোর ধরে নিজের ম্যাথস ডিপার্টমেন্টের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলেন। তাঁর হাই-হিলের খটখট শব্দটা মেঝের ওপর প্রতিধ্বনিত হতে লাগল। 

মা এবং ছেলে, দুজনে আজ আক্ষরিকভাবেই দুটো আলাদা মেরুর বাসিন্দা হয়ে গেল।




অয়ন প্রিন্সিপালের অফিস থেকে বেরিয়ে সোজা হেঁটে গ্রাউন্ড ফ্লোরের নির্জন বয়েজ ওয়াশরুমে চলে এল। ভেতরে কেউ নেই, শুধু ওপরের ভেন্টিলেটর দিয়ে আসা এক চিলতে রোদ আর ন্যাপথলিনের কড়া গন্ধ বাতাসটাকে ভারী করে তুলেছে।

সে বেসিনের সামনে গিয়ে দাঁড়াল। তার দুহাত প্যান্টের পকেটে এখনো শক্ত মুঠো পাকানো, নখগুলো তালুতে বসে গিয়ে চামড়া ফুঁড়ে রক্ত বার করার উপক্রম।

সে ট্যাপটা ফুল স্পিডে খুলে দিল। ঠান্ডা জলের তোড়ে বেসিনের শ্বেতপাথরে একটা কর্কশ শব্দ হলো। অয়ন দুই হাত ভরে জল নিয়ে নিজের মুখে সজোরে ঝাপটা দিল। একবার, দুবার, তিনবার... 

কিন্তু ঠাণ্ডা জলের তীব্র ঝাপটাগুলোও ওর মনের ভেতরের উত্তাপকে এতটুকু কমাতে পারল না। জলের ফোঁটাগুলো ওর চুল বেয়ে, কপাল বেয়ে, গাল বেয়ে বেসিনে ঝরে পড়তে লাগল, ঠিক যেন স্বচ্ছ কাচের টুকরো। সে ধীরে ধীরে মুখ তুলে আয়নার দিকে তাকাল। 

আয়নায় ভেসে থাকা মুখটা ওর, কিন্তু চাউনিটা অচেনা। এতক্ষণ প্রিন্সিপালের অফিসে যে নির্লিপ্ত মুখে, নির্বিকার চোখে একটা রোবটের মতো সে এতক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল, তার সাথে এই মুহূর্তে আয়নার ওই জ্বলন্ত চাউনির কোন মিল নেই। 

প্রিন্সিপালের অফিসে কত কষ্টে যে সে নিজেকে সামলে রেখেছিল তা কেবল অয়নই জানে। বিদিশা যখন বিক্রমের লোলুপ স্পর্শকে 'সাহায্য' বলে আখ্যা দিচ্ছিলেন, তখন তার প্রতিটি রোমকূপ দিয়ে যেন আগুন বেরোচ্ছিল, হাতের পেশিগুলো দপদপ করছিল। ওর ইচ্ছে করছিল এক লাফে ডেস্কটা টপকে গিয়ে ওই শুয়োরের বাচ্চা বিক্রমের টুঁটিটা টিপে ধরে ওর মুখ থেকে ওই হাসিটা চিরদিনের জন্য মুছে দিতে। সেই অমানুষিক আত্মনিয়ন্ত্রণ এই ওয়াশরুমে এসে ভেঙে গেল।

"আহ্হ্হ!"

এক অসহ্য গর্জন করে অয়ন সজোরে ওয়াশরুমের টাইলস বাঁধানো দেওয়ালে একটা ঘুষি মারল। তারপর সে আবার একটা ঘুষি মারল, তারপর আরেকটা, তারপর আরেকটা। কাল রাতে বিক্রমের হাড়ের সাথে সংঘর্ষে তার হাতের গাঁটগুলো আগেই ছড়ে গিয়েছিল, আজ সেই কাঁচা ক্ষতের ওপর বারবার আঘাত আসায় সেখান থেকে, চামড়া ছিঁড়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এল।

কিন্তু অয়নের মুখে ব্যথার কোনো চিহ্ন নেই। ওর মনের ভেতরের যন্ত্রণার কাছে এই শারীরিক ক্ষত তুচ্ছ। বরং এই তীব্র যন্ত্রণা ওকে একটা অদ্ভুত আনন্দ দিচ্ছে।

এক ফোঁটা কান্নাও ওর গলা থেকে উঠে আসছে না। ওর চোখে কোনো জল নেই, মুখে কোনো কষ্টের ছাপ নেই, কোনো অসহায়তা নেই। যেটা আছে, সেটা হলো বিক্রমের উপর প্রবল রাগ আর চরম ঘৃণা। এরপর ওর মনের চিন্তা ঘুরে গেল বিক্রমের পাশের চেয়ারে বসে থাকা নারীটির দিকে। সে এতদিন ধরে একটা ভুল ধারণাকে সত্যি বলে আঁকড়ে বসেছিল। ও ভেবেছিল ওর মা একজন দেবী, যাকে বাইরের নোংরা পৃথিবী থেকে আগলে রাখা ছেলে হিসাবে ওর পরম কর্তব্য। কিন্তু আজ ও বুঝতে পারল, ওর জন্মদাত্রী মা কোনো দেবী নয়। 

ওর মা আর পাঁচজনের মতোই রক্তমাংসের একজন সাধারণ নারী, যাকে তার ইগো এখন পুরোপুরি অন্ধ করে দিয়েছে। যে নারী নিজের সম্মান আর ইমেজ বাঁচানোর জন্য নিজের ছেলের আত্মত্যাগকে 'গুন্ডামি' বলতে পারে, সেই নারী আর যাই হোক, ওর মা হতে পারে না।

অয়ন তার দুই হাত দিয়ে বেসিনের শ্বেতপাথরের কিনারাটা শক্ত করে চেপে ধরল। তার হাতের শিরাগুলো ফুলে উঠল। কপালের রগগুলো দপদপ করছে। ছড়ে যাওয়া রক্তাক্ত হাতের ক্ষত থেকে টপ টপ করে ফোঁটা ফোঁটা তাজা লাল রক্ত চুঁইয়ে সাদা বেসিনের গায়ে গড়িয়ে পড়ছে, ঠিক যেন সাদা বরফের ওপর কেউ সিঁদুর ছড়িয়ে দিয়েছে। জলের ধারার সাথে মিশে সেই রক্ত গোলাপি হয়ে ড্রেন দিয়ে মিলিয়ে যাচ্ছে। কিন্তু ওর মুখে ব্যথার কোনরকম চিহ্ন নেই।

আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে একদৃষ্টে তাকিয়ে অয়ন নিজের মনে দুটো প্রতিজ্ঞা করল।

প্রথম প্রতিজ্ঞা: আজ থেকে, এই মুহূর্ত থেকে, বিদিশা চ্যাটার্জী থুড়ি বিদিশা গাঙ্গুলি নামক নারীটির সাথে তার সমস্ত সম্পর্ক শেষ। সে নিজে থেকে আর কোনোদিন ওই নারীর ছায়াও মাড়াবে না। সে কী করছে, কার সাথে মিশছে, কার বিছানায় যাচ্ছে, তাতে অয়ন চ্যাটার্জীর কিছু যায় আসে না। 

দ্বিতীয় প্রতিজ্ঞা: ও বিক্রম মালহোত্রার সর্বনাশ করবে। এই নামটা মনে আসতেই অয়নের চোখের ধিকিধিকি করে জ্বলতে থাকা আগুনটা দাউদাউ করে একটা লেলিহান শিখায় পরিণত হল। ওই শুয়োরটা কাল রাতে যে খেলাটা শুরু করেছে, সেটা ও শেষ করবে। কলেজ থেকে ওকে বার করে দেবে তো কী হয়েছে ? 

ও বিক্রম মালহোত্রার এমন সর্বনাশ করবে, যা দেখে সবাই শিউরে উঠবে। ও বিক্রমকে শুধু মারবে না। ওর বাপের পয়সার দম্ভ, প্রতিপত্তি, অহংকার, সম্মান, সবকিছুকে ও ধুলোয় মিশিয়ে দেবে। বিক্রমের জীবনটাকে ও একটা জীবন্ত নরক বানিয়ে ছাড়বে।

অয়ন একটা দীর্ঘ, গভীর শ্বাস নিয়ে সোজা হয়ে দাঁড়াল। মেঝের ওপর পড়ে থাকা নিজের রক্তের ফোঁটাগুলোর দিকে সে একবার তাকালো, তারপর আয়নায় তার প্রতিবিম্বের দিকে শেষবারের মতো তাকিয়ে বিক্রমের সর্বনাশ করার সংকল্প নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এল।



 
প্রিন্সিপালের অফিস।

মিস্টার সান্যাল ল্যাপটপে অয়নের সাসপেনশন লেটারটা টাইপ করছিলেন। এমন সময় দরজায় কয়েকটা ছোট অথচ জোরালো টোকার শব্দ হল। তারপর, অনুমতির তোয়াক্কা না করেই দরজা ঠেলে ঝড়ের বেগে ভেতরে ঢুকলেন ফুটবল টিমের হেড কোচ, মিস্টার সেনগুপ্ত।

মানুষটির বয়স পঞ্চাশের কাছাকাছি। তবে তার শক্তপোক্ত চেহারা আর রোদে পোড়া টানটান তামাটে চামড়া দেখে সেটা বোঝার উপায় নেই। তাঁর হাঁটার দৃপ্ত ভঙ্গি আর চোয়ালের শক্ত পেশি দেখলেই বোঝা যায়, মাঠে বা মাঠের বাইরে কোন জায়গাতেই তিনি সহজে হার মানার পাত্র নন।মিলিটারি কমান্ডারের মতো তাঁর এই দাপুটে উপস্থিতি মুহূর্তেই ঘরের থমথমে পরিবেশটাকে আরেক দফা ভারী করে তুলল।

"আর ইউ বিজি রাইট নাও, স্যার?" কোচ সেনগুপ্ত সরাসরি প্রিন্সিপালের ডেস্কের সামনে রাখা চেয়ার দুটোর মধ্যে একটায় বসে পড়লেন। তার গলার স্বরে কোন দ্বিধা নেই।

প্রিন্সিপাল ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ তুলে একটু বিরক্তির স্বরে বললেন, "বলুন মিস্টার সেনগুপ্ত। আমি একটু ব্যস্ত আছি।"

"স্যার, আমি শুনলাম আপনি নাকি ফার্স্ট ইয়ারের অয়ন চ্যাটার্জীকে সাসপেন্ড করছেন?" কোচের গলায় কোনো ভনিতা নেই, তিনি সোজা প্রসঙ্গে চলে এলেন।

প্রিন্সিপাল এবার চোখ থেকে চশমাটা খুলে টেবিলের ওপর রাখলেন।

"হ্যাঁ, করছি। অ্যান্ড আই অ্যাম শিওর আপনিও জানেন কেন করছি। কাল রাতে সে স্টুডেন্ট কাউন্সিলের একটা ছেলেকে জানোয়ারের মত মারধর করেছে। আমাদের কলেজের একটা রুলস আছে। সেটা আমি একজনের গুণ্ডামির জন্য নষ্ট হতে দিতে পারি না।"

"আমি রুলসের সম্মান করি স্যার", কোচ সেনগুপ্ত ডেস্কের ওপর হাত রেখে একটু ঝুঁকলেন। 

"কিন্তু আমি আপনাকে রিকোয়েস্ট করছি, ওই ছেলেটার সাসপেনশন অর্ডারটা আপনি উইথড্র করুন।"

প্রিন্সিপাল অবাক হয়ে কোচের দিকে তাকালেন। 

"হোয়াট? আপনি বুঝতে পারছেন আপনি কী বলছেন? আমি একটা ক্রিমিনাল অফেন্সকে ইগনোর করব?"

কোচ সেনগুপ্ত একটুও ঘাবড়ালেন না। তিনি ডেস্কে চাপ দিয়ে আরও কিছুটা ঝুঁকে এলেন। 

"স্যার, ক্রিমিনাল অফেন্স পুলিশ দেখবে। আমি স্পোর্টসের লোক। আমি শুধু জানি, ওই ছেলেটাকে সাসপেন্ড করা মানে কলেজ নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। কোচ হিসেবে আমি শুধু প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি বুঝি। ওকে টিমে রাখুন স্যার, আমি কথা দিচ্ছি সামনের বার ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফিটা আমাদের কলেজে আসবে।"

প্রিন্সিপালের চোখেমুখে বিস্ময়ের জায়গায় ফুটে উঠল বিরক্তি। তিনি একটা তাচ্ছিল্যের হাসি হাসলেন, 

"মিস্টার সেনগুপ্ত, আর ইউ জোকিং? গত পাঁচ বছর ধরে আমাদের কলেজ স্টেট লেভেলেই কিছু করতে পারেনি। আমরা কোনবার কোয়ার্টার ফাইনাল টপকাতে পারিনা। সেখানে আপনি ন্যাশনাল জেতার দিবাস্বপ্ন দেখছেন কীভাবে? স্টেট জিতলে তারপর তো ন্যাশনালে কিছু করার কথা আসছে!"

কোচ সেনগুপ্তের মুখে একটা অত্যন্ত আত্মবিশ্বাসী হাসি ফুটে উঠল।

"স্টেট নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না স্যার। কারণ স্টেট চ্যাম্পিয়নশিপের ট্রফিটা অলরেডি আমাদের ঘরেই আসছে।"

প্রিন্সিপাল এবার সত্যিই অবাক হলেন। মানুষটার গলার স্বরে একটা অদ্ভুত জোর আছে, "আপনি এত নিশ্চিত হচ্ছেন কীভাবে?"

কোচ সেনগুপ্ত সোজা হয়ে দাঁড়ালেন,"কারণ স্যার, অয়ন চ্যাটার্জীর মতো এত গড-গিফটেড প্লেয়ার আমি আমার এই পঁচিশ বছরের ক্যারিয়ারে খুব কমই দেখেছি। ওর স্পিড, ওর ড্রিবলিং, ওর শুটিং, ওর ফোকাস আর সবচেয়ে বড় কথা ওর ন্যাচারাল কিলার ইনস্টিনক্ট। ও যখন মাঠে খেলতে নামে তখন অপনেন্টের উপর রাজত্ব করবে এমন একটা মানসিকতা নিয়েই নামে। ও থাকলে স্টেট চ্যাম্পিয়নশিপ তো আমরা জিতছিই, ন্যাশনালেও আমরা স্ট্রং কন্টেন্ডারদের একজন হয়ে দাঁড়াব।"

প্রিন্সিপাল সান্যাল চুপ করে শুনে গেলেন। তার মস্তিষ্ক দ্রুত হিসেব কষতে শুরু করল।

স্টেট চ্যাম্পিয়নশিপ তাদের কাছে গত পাঁচবছর ধরে একটা মরীচিকা হয়ে রয়েছে। যদি সত্যিই কলেজ স্টেট চ্যাম্পিয়ন হয়, তবে সেটা একটা বিরাট বড় প্রাপ্তি হবে। মিডিয়ার কভারেজ মিলবে, কলেজের রেপুটেশন বাড়বে, কর্পোরেটদের থেকে স্পনসরশিপ আর ফান্ডিং মেলা সহজ হবে।

আর ন্যাশনাল? ন্যাশনাল জেতার কথা তো তারা কোনোদিন স্বপ্নেও ভাবেননি। ন্যাশনালে যদি টপ ফোরেও পৌঁছানো যায়, তবে সেখান থেকে যে মোটা অঙ্কের প্রাইজমানি আর সরকারি গ্রান্ট আসবে, সেটা কলেজের ব্যালেন্স শিট পালটে দেবে।

কিন্তু...

"কিন্তু মিস্টার সেনগুপ্ত," প্রিন্সিপাল একটু সন্দিহান গলায় বললেন, "একটা প্লেয়ার যতই ভালো হোক, ফুটবল তো টিম গেম। একা একটা ছেলে আর কী করতে পারে? এটা একটা জুয়া খেলা হয়ে যাচ্ছে না?"

কোচ সেনগুপ্ত হাসলেন। "মাঠে ১১ জন প্লেয়ার থাকে স্যার, কিন্তু ম্যাচ জেতানোয় সবচেয়ে বড় ভূমিকা থাকে একজন-দুজনেরই। আর তারাই গোটা টিমের মোরাল চেঞ্জ করে দেয়। আপনি শুধু আমার ওপর ভরসা রাখুন। এটাকে জুয়া নয় বরং একটা হাই-রিটার্ন ইনভেস্টমেন্ট হিসাবে দেখুন স্যার।"

প্রিন্সিপাল সান্যাল নিজের চেয়ারে একটু হেলান দিলেন। কয়েক সেকেন্ড ঘরের ভেতর পিন-ড্রপ সাইলেন্স বজায় রইল। শুধু একঘেয়ে এসির শব্দ শোনা যাচ্ছে। অবশেষে তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে ল্যাপটপের স্ক্রিনটা বন্ধ করে দিলেন।

"ঠিক আছে", প্রিন্সিপাল কড়া গলায় বললেন।

"আমি অয়ন চ্যাটার্জীর সাসপেনশন লেটারটা ড্রপ করছি । ব্যাপারটা যাতে শুধুমাত্র একটা 'শো-কজ' নোটিশ আর স্ট্রং ওয়ার্নিং এর উপর দিয়ে মিটে যায়, সেটা আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলে সামলে নেব। বিক্রমের দিকটাও আমি ম্যানেজ করে নেব। কিন্তু মিস্টার সেনগুপ্ত..."

প্রিন্সিপাল একটু সামনের দিকে ঝুঁকে কোচের চোখে চোখ রাখলেন।

"স্টেটের ট্রফিটা আমার চাই। দ্যাটস দা ডিল। আই ডোন্ট ওয়ান্ট এনি এক্সকিউজেস।"

কোচ সেনগুপ্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তার মুখে তৃপ্তির হাসি, "স্টেটের চিন্তা আপনি মাথা থেকে বের করে দিন স্যার। নিশ্চিত থাকুন, নেক্সট সিজনের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের ট্রফিটাও বেঙ্গলে আসছে।"
Like Reply
#49

(09-04-2026, 12:19 PM)rakib6192522 Wrote:  Incredible plot and beautiful details.
পুরো সেনসেশনাল।  আশা করব লেখক তার ব্যক্তিগত জীবনের কাজ ও ব্যস্ততা কাটিয়ে দ্রুতই আমাদের মাঝে ফিরে আসবেন। খুব মিস করব আপনার লেখাকে এই কয়দিন। নিজের খেয়াল রাখবেন,  সুস্থ থাকবেন। উপরওয়ালা আপনার মঙ্গল করুক।

আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই। উপরওয়ালা আপনার মঙ্গল করুন।
আপনাদের এই ভালোবাসাই আমাকে লিখতে অনুপ্রাণিত করে। খুব শীঘ্র দুয়েকদিনের মধ্যেই আপনাদের মাঝে ফিরে আসব। আপনিও সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। পয়লা বৈশাখের শুভেচ্ছা।
Like Reply
#50

(08-04-2026, 10:45 PM)Paul Wrote:  Incredible!! Fantastic!! Marvelous!!!

Thank you very much !
Like Reply
#51

(09-04-2026, 05:50 AM)mity odin 2 Wrote:  Apnar sobai k janiya biroti nabar bissoy ta proman kore  kore apni koto ta responsible lekhok. Nijer personal jogot k samle amni likchen pathok der jonno, se bisoya jai  boli  seta not enough.

Choti golpe jounotai sesh kotha, kintu lekhok seta  koto ghotona bhoul r koto ta logical  kore tulte paren tatai lekhoker sarthokota. Apnar golpe protiti ghotonar pachoner reason ache jeta ei golpo take r interesting kore tuleche.
Manush nijeder jibon k koto ta jotil kore tulte pare ta ayan r bidishar golpa sposto r sai jotilota lakhok joto sundor kore  tule dhoreche ta theke lakhoker lakhar hat koto ta vlo ta bojha jai. Ei lekha tar mann choti golpo theke onek upore  uthe gache .

Apnar biroti vlo katuk ,I hope apni aro intersiting plot  niya fire asun amader jonno,
Odhir agrohe opekkha korbo apnar golper next updater jonno

Apni bollen apnar onno lekha gulo  ache, segulor name, ki vabe porbo sa bisoy a janala ei 2 week ogulo pore katate partam.
Thank you for all your sincere efforts. 
Your big fan ,
Mity

ধন্যবাদ দাদা, গল্পটা যখন আপনাদের ভাল লাগছে তার মানে আমার লেখা সার্থক। আমি কাউকে মিথ্যা আশা দিতে চাই না। আসলে বাস্তবের অফলাইন জীবনেও এই ডেডলাইনের চাপ থাকে। তা অফিসে হোক বা সম্পাদকের তাগাদা। বিরতি নিলে জানিয়ে নেওয়াই ভাল।

এই গল্পটা ইরোটিকা তো নিশ্চয়ই। কিন্তু, কমপ্লিট ইরোটিকা নয়, part-erotica, এর মধ্যে  Coming of age, থ্রিলার, সাসপেন্স, অ্যাকশন, forbidden romance ইত্যাদি
আরো জঁর আছে। এর প্রধান কারণ হল আমি এটাকে বড় উপন্যাস হিসাবে conceptualize করেছিলাম। শুধু ইরোটিকা হলে এটা কখনোই মেগা নভেল হয়ে উঠবে না।

আমার অন্য গল্প আছে মানে ম্যাগাজিনে। আমার নিজের নামে প্রকাশিত হয়েছে। বুঝতেই পারছেন আমি আমার আসল পরিচয় এখানে প্রকাশ করতে অপারগ। 

ধন্যবাদ।
Like Reply
#52

(09-04-2026, 02:53 PM)Slayer@@ Wrote:  Sera sera..... Akebare onoboddo..... Khub bhalo lekha..... Abar asol jombe golper plot ta... Next update er opekhai thakbo..... Apni somoy niye likhun

ধন্যবাদ। দুয়েকদিনের মধ্যেই আপডেট আসবে। সঙ্গে থাকুন।
[+] 2 users Like RockyKabir's post
Like Reply
#53

অধ্যায় ১৮

আজ রাতে আসছে

[Image: Screenshot-20260418-175750-Photos.jpg]

"এইধরনের ছেলেরা যখন প্রয়োজনের বেশি 'হেল্পফুল' আর 'বাধ্য' হয়ে ওঠে, তখন বুঝতে হবে যে কোথাও একটা জাল বিছানো হচ্ছে। আমি জানি তুমি শিক্ষিতা, বুদ্ধিমতী। কিন্তু, এদেরকে একদম হালকাভাবে নিও না।"
[+] 7 users Like RockyKabir's post
Like Reply
#54

(17-04-2026, 09:59 AM)blackdesk Wrote:  Ektai katha, apnar jayga ei baje eroticar jagat noy. Mainstream e likhun. Apnar sona badhano hat.

বই প্রকাশ করার ইচ্ছে তো আছে দাদা, দেখা যাক কতটা সফল হই।
Like Reply
#55

অধ্যায় ১৮

কলেজের অ্যানুয়াল কালচারাল ফেস্ট শেষ হয়ে যাওয়ার পর পাঁচদিন কেটে গেছে। ফেস্টের সময় গোটা ক্যাম্পাসের সর্বত্র যেন একটা জাদুকরী ঘোর বিরাজ করছিল।

সেই চাকচিক্য এখন ফিকে হয়ে গেছে। চারপাশের গাছগুলো থেকে ফেয়ারি লাইটগুলো একে একে খুলে ফেলা হয়েছে। করিডোরের দেওয়াল থেকে ফেস্টের রঙিন পোস্টারগুলো উধাও। স্টেজের বাঁশ আর ত্রিপলগুলো ট্রাকে করে যথাস্থানে ফিরে গেছে। অডিটোরিয়ামের দরজাটা আপাতত বন্ধ।

চারপাশের পরিবেশটা আবার রুক্ষ বাস্তবে ফিরে এসেছে।

ফেস্টের সময়কার ঢিলেঢালা ভাব কাটিয়ে ক্যাম্পাস আবার তার চেনা, একঘেয়ে, রুটিনমাফিক ছন্দে ফিরে এসেছে। কিন্তু উপর উপর শান্ত গাম্ভীর্য থাকলেও এর তলায় একটা চাপা গুঞ্জন সারাক্ষণ মৌমাছির মতো ভনভন করছে।

ক্লাসরুমের কোণে হোক বা ক্যাফেটেরিয়ার ধোঁয়া ওঠা কফির টেবিলে কিংবা কলেজের নির্জন করিডরে, স্টুডেন্টদের আড্ডায় ফেস্টের রাতের সেই ঘটনাটা নিয়ে এখনও তীব্র আলোচনা চলছে।

ফার্স্ট ইয়ারের একটা নতুন ছেলের স্টুডেন্ট কাউন্সিলের ট্রেজারার বিক্রম মালহোত্রাকে ওভাবে অকারণে মারধর করে রক্তারক্তি করে দেওয়া আর তারপর একজন ফ্যাকাল্টির হাতে সবার সামনে তার লাঞ্ছনা। 

গসিপের উপযুক্ত মুচমুচে বিষয়ই বটে।

তবে গোটা কলেজ সবচাইতে বেশি বিস্মিত হয়েছে, অয়ন চ্যাটার্জীর কোন কড়া শাস্তি না হওয়াতে। সাসপেন্ড হওয়া তো দূর অস্ত, প্রিন্সিপাল সান্যাল কোন অজানা কারণে শুধুমাত্র একটা নামকাওয়াস্তে 'শো-কজ' নোটিশ ধরিয়েই পুরো ব্যাপারটা ধামাচাপা দিয়ে দিয়েছেন।

বিক্রম মালহোত্রাও নিজেও প্রিন্সিপালকে জানিয়েছে যে, সে বিষয়টি নিয়ে আর জলঘোলা করতে চায় না। এটা অবশ্য তার ধূর্ততা ছাড়া আর কিছু নয়। একদিকে 'মহান' সাজা হল আর অন্যদিকে সেদিন রাত নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি হলে তার কীর্তিকলাপ সবার ফাঁস হয়ে যাবার যে সম্ভাবনা ছিল সেটা নির্মূল করা গেল।

এদিকে, শাস্তির খাঁড়া থেকে রক্ষা পেলেও অয়ন ক্যাম্পাস থেকে অদৃশ্য হয়ে গেছে। তাকে কোথাও দেখা যায় না। সে ক্লাসে যায় না। অন্তত, মিস বিদিশা গাঙ্গুলির অ্যাডভান্সড ম্যাথমেটিক্সের ক্লাসে তো নয়ই। 

সেদিনের প্রিন্সিপালের অফিস ভিজিটের পরে বিদিশা তিনদিনের ছুটি নিয়েছিলেন। এই ঘটনার ধাক্কা কাটিয়ে ওঠার জন্য এই ছুটিটা তার খুব দরকার ছিল। মানসিক ক্লান্তি কাটিয়ে উঠে তিনি এখন অনেকটা স্বাভাবিক।

ছুটি থেকে ফিরে এসে গতকাল কাজে যোগ দেবার পর থেকে তিনি লক্ষ্য করছেন অয়ন যে শুধু তার ক্লাসে গরহাজির তাই নয়, মেইন বিল্ডিংয়ের কোথাও ওর ছায়াটুকুও দেখা যাচ্ছে না। অবশ্য বিদিশা এর মধ্যে নিজে থেকে ওকে খুঁজতে যাননি।

অন্যদিকে, অদ্ভুতভাবে বিক্রম কাল থেকে একবারের জন্যও বিদিশার সাথে দেখা করতে আসেনি। যে বিক্রম আগে বিদিশাকে সাহায্য করার জন্য চব্বিশ ঘণ্টা নানা অজুহাতে তার চারপাশে ঘুরঘুর করত সে হঠাৎ করে তাঁর চৌহদ্দি থেকে নিজেকে সরিয়ে নিয়েছে।

তবে সে অয়নের মতো ক্যাম্পাস থেকে অদৃশ্য হয়ে যায় নি। বরং ঠোঁটে ব্যান্ডেজ আর মুখে এক বিষণ্ণ কিন্তু ক্ষমাপরায়ণ 'মহান' ইমেজ নিয়ে সে গোটা ক্যাম্পাসের সহানুভূতি কুড়িয়ে বেড়াচ্ছে। 

ছাত্রছাত্রী থেকে শুরু করে অশিক্ষক কর্মচারী, সবার চোখেই এখন বিক্রম একজন লাঞ্ছিত নায়ক আর অয়ন একজন বখে যাওয়া গুন্ডা।

বিক্রমের থেকে চরম প্রতিশোধ নেবে এমনটা স্থির করলেও, অয়ন নিজে গোটা ঘটনার তীব্র অভিঘাত এখনও সামলে উঠতে পারেনি। তার চেনা পৃথিবীটা এক লহমায় ওলটপালট হয়ে গেছে।

ক্যাম্পাসের প্রতিটি কোণে এখন বিক্রমের জন্য উপচে পড়া সহানুভূতি আর অয়নের জন্য বরাদ্দ কেবল ঘৃণা মিশ্রিত আড়চোখ। ওর পক্ষে ক্যাম্পাসে স্বাভাবিক ভাবে চলাফেরা করাটাই কঠিন হয়ে গেছে। 

অয়ন ক্লাসে যাওয়া ছেড়ে দিয়েছে। এখন ও সারাদিন ডর্মে নিজের ঘরে গুম হয়ে বসে থাকে। ওটাই তার একমাত্র আশ্রয়। ছেলেটা যেন একটা জীবন্ত পাথরে পরিণত হয়েছে। সে নিজে থেকে কারও সাথে একটা কথাও বলে না; কেউ যদি তাকে নেহাতই দরকারি কিছু জিজ্ঞেস করে, তবেই সে হ্যাঁ বা না-তে উত্তর দেয়। 

রনি আর কবীর, যারা অয়নের সবচেয়ে কাছের বন্ধু ছিল। যারা সবসময় ওর সাথে লেপ্টে থাকত, তারাও এখন ওর ধারেকাছে ঘেঁষতে ভয় পায়। 

অয়নের নিয়মিত দেখা এখন মেলে কেবল কলেজের ফুটবল মাঠে। ঠিক যখন প্র্যাকটিস শুরু হয়, সে একটা ছায়ার মতো মাঠে এসে উপস্থিত হয় আর প্র্যাকটিস শেষ হওয়ার বাঁশি বাজার সাথে সাথেই সে টিমের বাকিদের মতো ড্রেসিংরুমে না গিয়ে সোজা নিজের ডর্মে নিজের ঘরের নির্জনতায় ফিরে যায়।

সামনে ইন্টার-কলেজ স্টেট চ্যাম্পিয়নশিপ, তাই মাঠে রোজ জোরকদমে প্র্যাকটিস চলছে। কিন্তু, অয়ন যেন মাঠে থেকেও অনুপস্থিত।

ওর খেলার সেই চেনা স্বাভাবিক ছন্দ উধাও।খেলায় পরিকল্পনার কোন বালাই নেই। যে ড্রিবলিং দিয়ে ও প্রতিপক্ষ রক্ষণভাগকে তুড়ি মেরে উড়িয়ে দিত সেটা কোথায় হারিয়ে গেছে। 

আজকাল মাঠে অয়নকে দেখলে মনে হয় যেন একটা খ্যাপা ষাঁড় ঘুরে বেড়াচ্ছে। যেকোন সময় গুঁতিয়ে দেবে। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নেবার বদলে তাদের আঘাত করাটাই তার মূল উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। খেলার ছোটখাটো ট্যাকটিক্সকে সে থোড়াই কেয়ার করে। সামান্য ফাউল করলেও সে মেজাজ হারায়, উল্টোদিকের খেলোয়াড়ের দিকে তেড়ে যায়। 

সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, প্র্যাকটিস ম্যাচের সময় অয়ন এখন নিজের দলের সতীর্থদেরও রেয়াত করছে না। তাদের প্রতি ওর ব্যবহারে সামান্যতম সৌজন্য নেই। কারোর একটু ভুল দেখলে সে ক্ষেপে ওঠে। কেউ তাকে পরামর্শ দিতে এলে বা পাসের জন্য চিৎকার করলে সে এমনভাবে তার দিকে তাকায়, যেন সে শত্রু শিবিরের কেউ।

"পাস কর অয়ন! হোল্ড করিস না!" 

অয়ন বল নিয়ে দৌড়োচ্ছে। পাশ থেকে সতীর্থের চিৎকারটা শুনেও সে পাত্তা দিল না। 

বিপক্ষের একজন ডিফেন্ডার বল কাড়বার জন্য ওর সামনে আসতেই অয়ন বল ছেড়ে ঠাণ্ডা মাথায় সজোরে, সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে, ছেলেটার শিন-বোনে বুট দিয়ে লাথি মারল। ছেলেটা যন্ত্রণায় ককিয়ে উঠে মাটিতে পড়ে গেল।

রেফারি এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ে এসে সঙ্গে সঙ্গে পকেট থেকে লাল কার্ড বের করে অয়নের চোখের সামনে ধরলেন। অয়ন একটাও কথা না বলে, মাঠের ঘাসে থুতু ফেলে চোয়াল শক্ত করে সোজা সাইডলাইনের দিকে হাঁটা লাগাল। ওর চেহারায় অনুশোচনার কোন চিহ্ন নেই। ও যন্ত্রণায় কাতরাতে থাকা ছেলেটার দিকে একবার ফিরেও তাকাল না।

সাইডলাইনের বাইরে এসেই ও একটা জলের বোতল তুলে নিয়ে সরাসরি মাথার ওপর উপুড় করে দিল।

কোচ সেনগুপ্ত সাইডলাইনে দাঁড়িয়ে গোটা দৃশ্যটা দেখে একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। এটা নিয়ে গত পাঁচদিনে ছয়বার এমন ঘটনা ঘটল। ফেস্টের পর থেকেই ছেলেটার খেলার বারোটা বেজে গেছে। এমন চলতে থাকলে ট্রফি জেতা তো দূরের কথা, তারা আদৌ কোয়ার্টার ফাইনালে উঠতে পারবেন কিনা সন্দেহ। প্রিন্সিপালের কাছে লজ্জায় তার মাথা কাটা যাবে।

তিনি এগিয়ে এলেন।

"কী ছিল ওটা অয়ন?" তার গলাটা অত্যন্ত গম্ভীর।

অয়ন বোতলটা নিচে রেখে কোচের চোখের দিকে তাকাল। সে কোন জবাব দিল না।

"গত কয়েকদিন ধরে আমি তোমাকে লক্ষ্য করছি। রোজ মাঠে নেমে তুমি কাউকে না কাউকে মারছ। শোনো, এভাবে মারপিট করলে হয়তো রাস্তায় ফাইট জিতে বড় গুণ্ডা হিসাবে নাম করবে। কিন্তু, আমার ফুটবল মাঠে তোমার কোন জায়গা নেই।"

অয়ন জলের বোতল থেকে এক ঢোঁক জল খেয়ে মাথা নিচু করে রইল। 

সে কী উত্তর দেবে? তার মাথা সবসময় আগুন হয়ে আছে। ফেস্টের রাতের ঘটনার ক্ষত এখনও ওর মনে টাটকা। 

প্রতিবার যখন ও বল নিয়ে দৌড়োয়, ওর চোখের সামনে প্রতিপক্ষের খেলোয়াড়দের বদলে বিক্রমের মুখটা ভেসে ওঠে।

সেজন্য মাঠে নামলেই ওর হাত-পা, দুটোই নিশপিশ করে। 

কেউ বিশ্বাস করবে ?

আসলে জীবন জিনিসটারই কোন মূল্য রয়েছে বলে ওর মনে হচ্ছে না। ওর মনে হচ্ছে ত্যাগ, ভালোবাসা এসব ফাঁপা বুলি আর সম্পর্ক-টম্পর্ক এগুলো আসলে মিথ্যে, সাজানো নাটক। 

নাহলে, যে মায়ের চোখ দিয়ে ও ছোটবেলা থেকে পৃথিবীকে চিনতে শিখল সেই মা একটা শুয়োরের কথায় বিশ্বাস করে এমন আচরণ করতে পারে ? 

এটা বললে ভুল বলা হবে না যে অয়ন বড় হয়ে উঠেছে ওর মাকে কেন্দ্র করে। 

বিদিশা অয়নের ছোটবেলার আশ্রয় এবং কৈশোরের বন্ধু, যার সাথে ও ছোট থেকে সমস্ত কিছু শেয়ার করে এসেছে। বিদিশা ওর বিশ্বাসের ভিত্তিপ্রস্তর, ওর সবচেয়ে কাছের মানুষ। তার কাছ থেকে এমন বিশ্বাসঘাতকতা অয়নের জীবনের গোটা ভিতটাকে নাড়িয়ে দিয়েছে।

বিদিশা ওর দেবীও বটে। ইতালির সেই অভিশপ্ত রাতে, যখন বনগানি নামের রাক্ষসটা তার দিকে হাত বাড়িয়েছিল, অয়ন নিজের জীবনের পরোয়া করেনি। 

সে নিজের তার মায়ের প্রতি কামনার দৃষ্টি দিতে ভয় পেয়েছে, পাছে তার দেবীর পবিত্রতা নষ্ট হয়।একাজে যখনই সে ব্যর্থ হয়েছে তখনই একটা অপরাধবোধ ওকে কুরে কুরে খেয়েছে।

আজ সেই দেবী, সেই মা, এক লহমায় তাকে আগলে রাখার তার সমস্ত তাগিদকে সস্তা গুন্ডামি আখ্যা দিয়ে ওকে সটান ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল! 

যে চোখে একদিন সে তার মাকে দেখেছিল বনগানিকে মারতে, সেই একই চোখে সে দেখল তার মাকে একটা লম্পট ছেলের নোংরা, কামার্ত স্পর্শকে 'সাহায্য' বলে মেনে নিতে!

ওই শুয়োরটার সাজানো নাটকে ভুলে নিজের ছেলেকে সবার সামনে চড় মারল !

লম্পট-টার মিথ্যে ভদ্রতায় গলে গিয়ে সবার সামনে নিজের ছেলেকে অপমান করে কুকুরের মতো তাড়িয়ে দিল ! 

অয়নের সবচেয়ে বড় অবলম্বন, বিশ্বাসের জায়গাটা আজ হারিয়ে গেছে। তাই ওর সবসময় নিজেকে বড্ড একা, অস্থির, দিশাহীন লাগে। এককথায় ওর জীবনটা এখন ভিত্তিহীন। 

তবে একটা বিষয়ে ও নিশ্চিত, বিক্রমের থেকে একদিন সে এর বদলা নেবেই। বিক্রম মরেও শান্তি পাবে না।

এদিকে অয়ন নিজের চিন্তার জগতে মগ্ন হয়ে থাকায় কোচ সেনগুপ্ত এতক্ষণ ধরে যা যা বলে যাচ্ছিলেন সবই ওর মাথার উপর দিয়ে চলে যাচ্ছিল। উনি অবশ্য সেটা জানতেও পারলেন না।

তবে, তার একটা ধমক খুব শিগগিরই ওকে বাস্তবের রুক্ষ মাটিতে ফিরিয়ে আনল,

"আমি প্রিন্সিপালের কাছে নিজের ঘাড় পেতে দিয়ে তোমার সাসপেনশন রুখেছি অয়ন। ভেবেছিলাম তুমি কৃতজ্ঞ থাকবে। কিন্তু তুমি তো দেখছি রোজ মাঠে কাউকে না কাউকে খুন করার চেষ্টা করছ! এই অ্যাটিটিউড নিয়ে তুমি পাড়ার টুর্নামেন্টেও পাঁচ মিনিট টিকতে পারবে না। কারণ, অপনেন্ট তোমাকে একবার প্রোভোক করলেই তুমি রেড কার্ড খেয়ে মাঠের বাইরে চলে যাবে। তাতে তোমার ইগো শান্ত হবে ঠিকই, কিন্তু টিমের বারোটা বেজে যাবে।"

কথাটা শেষ করে কোচ সেনগুপ্ত পকেট থেকে একটা পুরানো হয়ে যাওয়া ভিজিটিং কার্ড বের করে অয়নের দিকে এগিয়ে দিলেন।

"বালিগঞ্জে একটা পুরোনো মার্শাল আর্ট ইন্সটিটিউট আছে। ওখানকার হেড ইনস্ট্রাক্টর মিস্টার প্রধান আমার অনেক দিনের পরিচিত। আমি ওনাকে তোমার কথা বলে রেখেছি। আজ থেকেই তুমি ওখানে সন্ধেবেলার ক্লাসে জয়েন করবে।"

অয়ন অবাক হয়ে কার্ডটার দিকে তাকাল। 

"মার্শাল আর্ট? কিন্তু স্যার, সামনেই তো স্টেট লেভেল কোয়ালিফায়ার...আমি মাঠ ছেড়ে ওখানে কেন যাব ?"

"তুমি ফুটবলারই থাকবে"...কোচ ওকে মাঝপথে থামিয়ে দিলেন। তারপর একটু থেমে..."মার্শাল আর্ট মানে শুধু মারপিট নয়, অয়ন। কিন্তু, এখন তোমার মাঠে নেমে ফুটবল খেলার চেয়ে ফোকাস আর ইমোশনাল কন্ট্রোলটা বেশি দরকার। বাকিটা মিস্টার প্রধান তোমায় শেখাবেন।"
 
সকাল এগারোটা, এইচ.ও.ডি (HOD) অফিস, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট, তিনতলা, মেইন বিল্ডিং

বিশাল, শীতাতপ নিয়ন্ত্রিত ঘরটায় একটা অস্বস্তিকর নিস্তব্ধতা বিরাজ করছে।

ডক্টর বাগচী, তার ভারী চশমাটা টেবিলের ওপর নামিয়ে রেখে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ।

টেবিলের ওপাশে, মেরুদণ্ড সোজা করে, শান্ত এবং আত্মবিশ্বাসী ভঙ্গিতে বসে আছেন বিদিশা। আজ তার পরনে একটা গাঢ় সবুজ রঙের সোনালি বর্ডার দেওয়া তসর সিল্ক।

"মিস গাঙ্গুলি, আমি আপনার ফার্স্ট ইয়ারের অ্যাডভান্সড ম্যাথসের রেজাল্ট শিটটা দেখছিলাম।", ডক্টর বাগচী ফাইলটা টেবিলের মাঝখানে ঠেলে দিলেন। 

"আপনার ক্লাসগুলোতে প্রচুর স্টুডেন্ট ফেল করেছে। আপনার নিজের সেকশনেরও একই অবস্থা। অর্ধেকের বেশি স্টুডেন্ট ফেল করেছে এবং তাদের প্রাপ্ত নম্বর অত্যন্ত শোচনীয়।"

"কারণ তাদের খাতার অবস্থাও অত্যন্ত শোচনীয়, স্যার", বিদিশা শান্তভাবে অত্যন্ত নির্লিপ্ত গলায় ছোট করে উত্তর দিলেন।

"পড়াশোনার সাথে যাদের দূরতম সম্পর্ক নেই, তাদের কাছ থেকে এর চেয়ে ভালো ফল আশা করা কঠিন।"

ডক্টর বাগচী ফাইলের পাতা উল্টে বিদিশাকে কয়েকটা নামের পাশে লাল কালি দেখালেন। "আপনি ফার্স্ট ইয়ার সেকশন বি-র একজন, ফোর্থ ইয়ারের সেকশন এ-র একজন, থার্ড ইয়ার সেকশন সি-র একজন আর সেকশন বি-র দুজন স্টুডেন্টকে ডিরেক্ট ফেল করিয়েছেন। এরা কেউ দু-সংখ্যার ঘরে পৌঁছোতে পারেনি।"

"দু-সংখ্যা অনেক দূরের কথা স্যার, ওরা ক্যালকুলাসের বেসিক ইকুয়েশনগুলো পর্যন্ত ভুল করেছে। ওদের পেপারে নম্বর দেওয়ার মতো কিছু ছিল না।" বিদিশার গলা শান্ত থাকলেও তা অত্যন্ত দৃঢ়।

ডক্টর বাগচীর মুখটা আরো গম্ভীর হয়ে উঠল। তিনি একটু সামনের দিকে ঝুঁকে এসে গলাটা খাদে নামালেন। 

"ইটস নট দ্যাট সিম্পল, মিস গাঙ্গুলি। আপনি হয়তো জানেন না আপনি ঠিক কাদের ফেল করিয়েছেন। এই তালিকার প্রতিটি স্টুডেন্ট অত্যন্ত প্রভাবশালী পারিবারিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা। এদের কেউ পলিটিক্যালি কানেক্টেড, আবার কারোর পরিবার ট্রাস্টি বোর্ডের ঘনিষ্ঠ।"

বিদিশা ভ্রু সামান্য কুঁচকালেন, যদিও ইঙ্গিতটা তার কাছে পরিষ্কার তবু তার ভেতরের শিক্ষক সত্তা সেটা মেনে নিতে নারাজ। "তার সঙ্গে আমার অঙ্কের খাতার কী সম্পর্ক, স্যার?"

ড. বাগচী অসহিষ্ণু হয়ে টেবিলের ওপর রাখা একটা পেপারওয়েট ঘোরাতে শুরু করলেন। কাঁচের সাথে কাঠের ঘর্ষণে এক কর্কশ শব্দ গোটা ঘরে ছড়িয়ে পড়ল।

"এটা আপনার আদর্শ জাহির করার জায়গা নয়। এদের সবার ফ্যামিলি কলেজের অন্যতম বড় ডোনার। একজনের গার্জেন গত বছর কলেজের লাইব্রেরি বিল্ডিংয়ের জন্য মোটা টাকা ডোনেশন দিয়েছিলেন। আমাদের কলেজকে 'ডিমড ইউনিভার্সিটি' করার প্রক্রিয়া চলছে, যার জন্য খুব শিগগিরই একটা বড় ফান্ডিংয়ের প্রয়োজন। এর একটা অংশ এদের থেকে আসার কথা। আপনি যদি এখন এই প্রভাবশালী ঘরের ছেলেদের ফেল করান, তবে সেই ফান্ডিং আটকে যেতে পারে। কলেজের এই বিশাল আর্থিক ক্ষতি কি আপনি সামলাতে পারবেন?"

বিদিশা চুপ করে শুনে গেলেন। তার চোখের দৃষ্টি এক মুহূর্তের জন্যও কাঁপল না। 

ড. বাগচী এবার সুরটা একটু নরম করে বললেন, "খাতাগুলো আর একবার রি-চেক করুন। একটু গ্রেস মার্কস বা অন্য কোনোভাবে পাস মার্কসটা তুলে দিন। ম্যানেজমেন্ট খুশি থাকবে, আপনার ক্যারিয়ারও সুরক্ষিত থাকবে।"

বিদিশা ধীরে ধীরে নিজের কোলের ওপর রাখা ফাইলটা বন্ধ করলেন। তার চোয়াল শক্ত, মেরুদণ্ড টানটান। তারপর সোজা ড. বাগচীর চোখের দিকে তাকিয়ে তিনি অত্যন্ত শান্ত, কিন্তু ইস্পাত-কঠিন গলায় বললেন, "স্যার, ম্যাথমেটিক্সে হয় উত্তর সঠিক, নয় ভুল। এটা কোনো ইতিহাস বা সাহিত্যের খাতা নয় যে পাতার পর পাতা বানিয়ে লিখলে নম্বর বাড়ানো যায়। এখানে উত্তর হয় ঠিক না হয় ভুল। অঙ্ক না মিললে নম্বর দেওয়ার কোনো জায়গা নেই। আমি ভুলকে সঠিক করার জন্য কলেজের থেকে বেতন নিই না।"

ডক্টর বাগচী চমকে উঠলেন। তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। একটা বাচ্চা মেয়ে, এই সেদিন জয়েন করল, আজ তাকে মুখের ওপর না বলছে!

তিনি এবার সজোরে পেপারওয়েটটা টেবিলের ওপর রাখলেন।

"মিস গাঙ্গুলি, আপনি পরিস্থিতিটার গুরুত্ব বুঝতে পারছেন না!" ড. বাগচী প্রায় ধমকে উঠলেন। 

বিদিশা একটুও বিচলিত হলেন না, "আমি পরিস্থিতির গুরুত্ব ঠিকই বুঝেছি স্যার। কিন্তু, আমি এখানে অঙ্ক পড়াতে এসেছি, পলিটিক্স করতে বা ডোনেশন কালেক্ট করতে নয়।"

"মিস গাঙ্গুলি, আপনি কিন্তু এবার নিজের সীমা ছাড়িয়ে যাচ্ছেন।", ডক্টর বাগচী এতক্ষণ যে উত্তপ্ত ভঙ্গিতে কথা চালাচ্ছিলেন সেটা হঠাৎ ঝেড়ে ফেলে এক অস্বাভাবিক শান্ত, বরফশীতল গলায় কথাগুলো উচ্চারণ করলেন। কথাটায় হুমকির সুর স্পষ্ট থাকলেও ড.বাগচীর চোখে-মুখে তার কোনরকম ছাপ পড়েনি।

বিদিশা আর চেয়ারে বসে থাকার প্রয়োজন মনে করলেন না। তিনি ধীরভাবে উঠে দাঁড়ালেন। ড. বাগচীর চোখের দিকে সরাসরি তাকিয়ে শীতল গলায় পাল্টা জবাব দিলেন, "আমার কলম দিয়ে এই দুর্নীতি হবে না, মিস্টার বাগচী। ট্রাস্টি বোর্ড যদি মনে করে যে কিছু টাকার জন্য তারা শিক্ষার মান বিক্রি করে দেবে, তাহলে আমার মতো টিচারের এই কলেজে না থাকাই ভালো।"

কথাটা বলে ডক্টর বাগচীর মুখের দিকে আর একবারও না তাকিয়ে বিদিশা কেবিন থেকে বেরিয়ে এলেন। তার গোটা শরীর এই মুহুর্তে প্রবল বিতৃষ্ণায় রি-রি করছে। সবে একটা ধাক্কা কাটিয়ে কলেজে ফেরার পরে, নিজের বসের থেকে পাওয়া এইধরনের দুর্নীতির প্রস্তাব তাঁকে পুরোপুরি স্তম্ভিত করে দিয়েছে। গোটা বিষয়টা তিনি এখনও হজম করতে পারেননি। তার মনে উথালপাথাল চলছে। শুধু যে উত্তর তিনি ড. বাগচীকে দিয়েছেন তা নিয়ে বিদিশার মনে কোন সংশয় নেই।

নীতির প্রশ্নে তিনি বরাবর আপসহীন।

করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় এত রাগ আর হতাশার মধ্যেও বিদিশার ঠোঁটের কোণে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল।

এই সামান্য কয়েক লাখ টাকার ডোনেশনের জন্য এরা শিক্ষার মান কোথায় নামিয়ে দিচ্ছে। 

বিদিশার বাবার রেখে যাওয়া যে অগাধ সম্পত্তি আছে, তার একটা সামান্য ভগ্নাংশ ছুঁড়ে দিলে এই ফান্ডিংয়ের আর দরকার পড়বে না।

কিন্তু, বিদিশা তা কোনদিন করবেন না। তিনি এখানে তার বাবার টাকার পরিচয়ে পরিচিত হতে আসেননি। তিনি এখানে নিজের মেধার জোরে, নিজের যোগ্যতায় একটা পরিচয় তৈরি করতে এসেছেন। তাই এরকম একটা প্রস্তাব তাকে প্রচন্ড 
ক্রুদ্ধ করেছে। কিন্তু তাই বলে এরকম দুর্নীতির সঙ্গে আপস তিনি কিছুতেই মেনে নেবেন না। এটা তো একধরনের অপমান।

সেজন্য তার চাকরি গেলে যাবে।

তার বুকের ভেতরটা রাগে আর হতাশায় এখন তোলপাড় করছে। তিনি নিজের কেবিনে ফিরে এসে দরজাটা বন্ধ করে দিয়ে ধপাস করে নিজের চেয়ারে বসে পড়লেন। 


বিকেল পাঁচটা, বিদিশার কেবিন

সকালের ওই ঘটনার পর আজ সারাদিন বিদিশা প্রিন্সিপালের অফিসের থেকে ডাক আসার অপেক্ষা করছিলেন কিন্তু সেরকম কিছু আসেনি। 

বাকি দিনটায় আর তেমন উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটেনি ঠিকই, কিন্তু ড. বাগচীর ওই কথাগুলো বিদিশা কিছুতেই মন থেকে ঝেড়ে ফেলতে পারছিলেন না। আজ সারাদিন কাজের চাপে নিজেকে ব্যস্ত রাখতে চাইলেও ডক্টর বাগচীর কণ্ঠস্বর সারাক্ষণ তাঁর কানে বেজে চলেছে। সেজন্য তিনি বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন।

বিদিশা মোটামুটি নিশ্চিত যে এখানে তার চাকরির মেয়াদ সীমিত। কলেজের ঝকঝকে ইমেজের আড়ালে চলতে থাকা এই ধরনের নোংরা দুর্নীতির সঙ্গে আপস করে টিকে থাকা তার পক্ষে সম্ভব নয়।

দিন শেষ হবার মুখে, বাড়ি যাওয়ার জন্য যখন তিনি ব্যাগ গুছিয়ে নেবার জন্য চেয়ার ছেড়ে উঠবেন মনে করছেন, ঠিক সেই সময় দরজায় একটা মৃদু নক হলো।

বিদিশা এক মুহূর্তের জন্য থেমে গেলেন। তার বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠল। এই অসময়ে কে হতে পারে ?

অয়ন ?

কাল কলেজে আবার জয়েন করার পর থেকে বিদিশা ওকে মেইন বিল্ডিংয়ের কোথাও একবারের জন্যও দেখতে পাননি। ছেলেটা হঠাৎ করে যেন ভোজবাজির মতো হাওয়ায় মিলিয়ে গেছে।

বিদিশা দ্রুত নিজের ডেস্কের ওপর ছড়িয়ে থাকা ফাইলগুলো গুছিয়ে নিলেন, যেন অয়ন এলে তাকে খুব ব্যস্ত দেখায়। আবার, পরক্ষণেই সেগুলো সরিয়ে রাখলেন। তার বুকের ভেতরটা একইসঙ্গে অজানা আশঙ্কায় আর প্রত্যাশায় ঢিপঢিপ করছে।

ফেস্টের রাতের ঘটনা, প্রিন্সিপাল অফিসের সেই তিক্ততা আর তারপর তার ক্লাস থেকে অয়নের অনুপস্থিতি, সব মিলিয়ে বিদিশার মনের ভেতর যে অভিমানের পাহাড় জমেছিল, দরজার ওই একটা মৃদু টোকা নিমেষে যেন তা গলিয়ে দিল।


তার মনের ভেতর একটা চাপা আশা জন্ম নিল।
অয়ন হয়তো তার সেদিনকার আচরণের জন্য ক্ষমা চাইতে এসেছে। ছেলেমানুষ তো, এই কদিনে বোধহয় নিজের ভুল বুঝতে পেরেছে।

তিনি মনে মনে নিজেকে তৈরি করতে লাগলেন। গলার স্বরটাকে সামান্য গম্ভীর করলেন, পরক্ষণেই ভাবলেন, নাহ, বেশি কড়া হওয়া ঠিক হবে না। ছেলেটা এমনিতেই বড্ড জেদি আর অভিমানী। হয়তো, এই ক'দিন অনুশোচনায় ভুগেছে, নিজের মধ্যেই গুটিয়ে ছিল। আজ ক্ষমা চাইতে এসেছে।

বিদিশা নিজেকে বোঝালেন, ইতালির সেই রাতের ঘটনার কারণেই অয়ন তাকে নিয়ে একটু বেশি স্পর্শকাতর।

নাহ, অয়ন এলে তিনি আজ আর বকবেন না।

তিনি তো মা, তিনি ছাড়া আর কে বুঝবে ? শুধু ওর মাথায় হাত রেখে জিজ্ঞেস করবেন, সেদিন রাতে ও ওইরকম পাগলামি কেন করল...ওকে একটু বোঝাতে হবে...রক্ষাকর্তা হওয়ার জন্য গুন্ডামি করার প্রয়োজন পড়ে না। ওকে আশ্বস্ত করবেন যে, ওর মা নিজেকে সামলাতে জানে। ইতালির সেই বিভীষিকা তিনি বহুদিন আগেই জয় করেছেন। বিদিশা গভীর একটা শ্বাস নিয়ে বুকের ধুকপুকুনিটা শান্ত করার চেষ্টা করলেন।

"কাম ইন", বিদিশা গলাটা যথাসম্ভব নরম করে বললেন। তার চোখদুটো দরজার দিকে স্থির।

দরজার পাল্লাটা ধীরে ধীরে নড়ে উঠল আর বিদিশার বুকের ধুকপুকুনিটা ঠিক সেই তালে তাল মিলিয়ে বেড়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো, সময়টা যেন থমকে দাঁড়িয়েছে।

কিন্তু অয়ন নয়। ভেতরে ঢুকলেন ম্যাথস ডিপার্টমেন্টের সিনিয়র টিচার, নন্দিতা দাশগুপ্ত। মধ্যবয়সী, কথা বলতে ভালোবাসেন ঠিকই, কিন্তু মানুষ হিসেবে খারাপ নন। চাকরিতে যোগ দেবার পর থেকে নন্দিতার থেকেই বিদিশা সবচেয়ে বেশি সাহায্য পেয়েছেন।

বিদিশা নিজের মুখের হতাশাটাকে আপ্রাণ চেষ্টায় লুকিয়ে ফেলে মুখে একটা জোর-করা হাসি টেনে আনলেন।

"আসুন নন্দিতাদি। বসুন।"

নন্দিতা দরজাটা খুব সাবধানে ভেতর থেকে বন্ধ করে দিয়ে বিদিশার ডেস্কের সামনের চেয়ারটায় একটু ঝুঁকে বসলেন। চশমার ফাঁক দিয়ে তাঁর উদ্বিগ্ন চোখদুটো বিদিশার ওপর স্থির। তার মুখে একটা চাপা উৎকণ্ঠা।

"বিদিশা, তুমি নাকি আজ সকালে ড. বাগচীর মুখের ওপর তর্ক করে এসেছ?", নন্দিতা অত্যন্ত নিচু গলায় ফিসফিস করে জিজ্ঞেস করলেন।

বিদিশা একটা দীর্ঘশ্বাস ফেললেন। স্টাফরুমে কথা ছড়াতে বেশি সময় লাগে না, 

"তর্ক নয়, নন্দিতাদি। আমি শুধু আমার এথিক্সের কথাটা বলেছি। ফেল করা স্টুডেন্টদের আমি অন্যায়ভাবে পাস করাতে পারব না।"

নন্দিতার চোখেমুখে আতঙ্ক খেলে গেল। বিদিশার ঋজু ভঙ্গি আর সাহসের বহর দেখে তিনি যেন নিজের অজান্তেই শিউরে উঠলেন।

"সর্বনাশ করেছ বিদিশা! একদম সর্বনাশ!

তুমি জানো না তুমি কার গর্তে হাত দিয়েছ। তুমি নতুন এসেছ, এই ঝকঝকে ক্যাম্পাস আর ডিসিপ্লিন দেখে ভাবছ সবটাই নিয়ম মেনে চলে? এখানে শুধু সিলেবাস শেষ করা আর পরীক্ষা নেওয়াটাই সব নয়।"

বিদিশা ভুরু কুঁচকালেন। তার মুখে বিরক্তির চেয়ে বিস্ময়টাই বেশি,

"কেন? ওরা ডোনারদের ছেলে বলে কি আইনের ঊর্ধ্বে? স্রেফ টাকার জোরে কি ওরা অংকে পাঁচ-দশ পেয়ে পাস করে যাবে?"

"শুধু ডোনারদের ছেলে নয়" নন্দিতা গলাটা আরও নামিয়ে বললেন।

"এই কলেজে এমন বেশ কিছু জিনিস আছে যাদের শেকড় অনেক তলা পর্যন্ত বিস্তৃত। তুমি যাদের ফেল করানোর সাহস দেখিয়েছ, তারা এক একটা পাওয়ার হাউসের অংশ। তুমি আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে আগুন নিয়ে খেলছ, বিদিশা। ওই ছেলেগুলো অত্যন্ত পাওয়ারফুল একটা গ্যাংয়ের অংশ। স্টুডেন্ট কাউন্সিলের যারা মাথা, এরা হলো তাদের একদম ইনার সার্কেলের লোক। এই ক্যাম্পাসের আন্ডারগ্রাউন্ড পলিটিক্সটা ওরাই কন্ট্রোল করে।"

বিদিশা কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু নন্দিতা তাঁকে থামিয়ে দিয়ে ফিসফিস করে বললেন, "গ্যাংটা কিন্তু শুধু স্টুডেন্টদের উপর নয়, টিচারদের ওপরও মারাত্মক প্রভাব খাটায়। যারা এদের কথা শোনে না বা এদের অবাধ্য হয়, তাদের নামে এরা মিথ্যা অভিযোগ এনে ক্যারিয়ার নষ্ট করে দেয়। একবার ফিজিক্সের একজন কড়া স্যারকে এরা 'স্টুডেন্ট হ্যারাসমেন্ট'-র মিথ্যা কেস দিয়ে কলেজ থেকে তাড়াতে বাধ্য করেছিল। তুমি এদের সাথে ইগো ফাইট করতে যেও না।"

বিদিশার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। এত নামী একটা শিক্ষাপ্রতিষ্ঠানে আড়ালে এরকম মাফিয়া রাজ চলছে, সেটা ভাবতেই তার রক্ত গরম হয়ে উঠল।

নন্দিতা একটুখানি চুপ করে রইলেন, তারপর অফিসের দরজার দিকে সন্তর্পণে একবার তাকিয়ে নিয়ে বললেন, "আরেকটা কথা বলি বিদিশা, কিছু মনে কোরো না। ফেস্টের রাতে ব্যাকস্টেজে যা হয়েছে, সেটা অবশ্যই ঠিক হয়নি। একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টের গায়ে হাত তুলবে, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু..."

নন্দিতা হঠাৎ থেমে গেলেন। তার দ্বিধাগ্রস্ত চাউনি দেখে বিদিশা সোজা হয়ে বসলেন। মেরুদণ্ডটা তার অজান্তেই টানটান হয়ে গেল।

"কিন্তু কী, নন্দিতাদি?"

"ওই বিক্রম মালহোত্রা ছেলেটার থেকে একটু দূরত্ব বজায় রাখাই ভালো।"

বিক্রমের নামটা শোনা মাত্রই বিদিশার বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। ফেস্টের রাতে ওর আচরণ তিনি ভুলে যাননি। কোথাও একটা মনের কোণে তিনি যেন জানতেন, নন্দিতাদি ঠিক এই নামটাই নেবেন। এক অজানা আশঙ্কায় তাঁর স্নায়ুগুলো অবশ হয়ে এল।

"গত বছর ওর জন্য হিস্ট্রির একজন ইয়াং ম্যাম শেষমেশ কলেজ ছাড়তে বাধ্য হয়েছিলেন", নন্দিতা অত্যন্ত সিরিয়াস গলায় বললেন।

"কী হয়েছিল কেউ ঠিক করে জানে না, কারণ পুরো ব্যাপারটাই ধামাচাপা দেওয়া হয়েছিল। কিন্তু, এই নিয়ে অনেক নোংরা রটনা আছে। ছেলেটা খুব একটা সুবিধার নয়।"

বিদিশা পাথরের মতো বসে রইলেন।

"আমি অনেকদিন এখানে আছি, বিদিশা", নন্দিতা উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন। তার গলার স্বর বিষণ্ণ।

"এইধরনের ছেলেরা যখন প্রয়োজনের বেশি 'হেল্পফুল' আর 'বাধ্য' হয়ে ওঠে, তখন বুঝতে হবে যে কোথাও একটা জাল বিছানো হচ্ছে। আমি জানি তুমি শিক্ষিতা, বুদ্ধিমতী। কিন্তু, এদেরকে একদম হালকাভাবে নিও না। নিজের দিকে একটু খেয়াল রেখ, সাবধানে থেকো।"

কথাটা বলে নন্দিতা একটা দীর্ঘশ্বাস ফেলে দরজার দিকে এগোলেন, "আমি চলি। যা বললাম, একটু মাথায় রেখো।"

নন্দিতা দাশগুপ্ত বেরিয়ে যাওয়ার পর কেবিনটা আবার নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু বিদিশার মাথার ভেতর তখন হাজারটা সাইরেন একসাথে বাজতে শুরু করেছে।

এমন নয় যে অয়নের আগে কেউ তাকে বিক্রম সম্বন্ধে সাবধান করেনি। তার আগে রাহুল বোস সতর্ক করেছিলেন। তারও আগে করিডরে বিক্রমের সাথে তার প্রথমবার দেখা হবার পর স্টাফরুমে অন্য কলিগরাও আকার-ইঙ্গিতে তাকে একই কথা বলেছিল।

কিন্তু ফেস্টের রাতের আগে বিদিশা সেসব কথাকে পাত্তা দেননি। তার মনে হয়েছিল, 

'একটা একুশ বছরের ছেলে আদৌ কতটা বিপদজ্জনক হতে পারে ?'

কিন্তু এখন একা ঘরে বসে বিদিশার চোখের সামনে ফেস্টের রাতের সেই অস্বস্তিকর দৃশ্যটা আবার জীবন্ত হয়ে উঠল। বিক্রমের সেই হাঁটু গেড়ে বসা, ড্রেস ঠিক করে দেওয়ার অছিলায় তাঁর কোমরের খুব কাছে হাত রাখা। সেই স্পর্শটার মধ্যে যে লালসা আর কামার্ত ছোঁয়া ছিল, সেটা বিদিশার অভিজ্ঞ নারীমন সেদিন টেরও পেয়েছিল। কিন্তু সেইসময় পরিস্থিতির আকস্মিকতায় তিনি তখন হতভম্ব হয়ে পড়েছিলেন। তারপর, অয়ন হঠাৎ করে এসে না পড়লে বিষয়টা কোন দিকে মোড় নিত বলা কঠিন।

সেই রাতের অসভ্যতার জন্য বিক্রমের একটা শাস্তি প্রাপ্য ছিল ঠিকই কিন্তু তারপর অয়ন যা করল ! সেই রক্তারক্তি কাণ্ড বিদিশার চিন্তাভাবনা, বিচারবুদ্ধিকে আচ্ছন্ন করে দিয়েছিল। অয়নের চরম প্রতিক্রিয়ার আড়ালে বিক্রমের অপরাধটা ঢাকা পড়ে গেল।

ছুটি থেকে ফেরার পর থেকে তার সঙ্গে বিক্রমের আর দেখা হয়নি। কিন্তু আজ নন্দিতাদির কথা শুনে, একটা খচখচে অস্বস্তি এখন বিষের মতো
তার মনের গভীরে ছড়িয়ে পড়ছে। এই ক্যাম্পাসের ঝাঁ-চকচকে রূপের আড়ালে একটা অন্ধকার ক্ষমতার কেন্দ্রের অস্তিত্ব রয়েছে, সেটা তো স্পষ্ট।

কিন্তু, স্টুডেন্ট কাউন্সিলের সেক্রেটারি বিক্রম কী সেই চক্রের সাথে জড়িত ? যা শুনলেন তার কতটা সত্যি ?

বিনা প্রমাণে কাউকে দোষী সাব্যস্ত করা বিদিশার নীতিবিরুদ্ধ। কিন্তু, ফেস্টের রাতের ঘটনাটা তো মিথ্যে নয়।

"ছেলেটা তাহলে কি সত্যিই যা দেখায় আসলে তা নয়?", বিদিশা নিজের মনে ফিসফিস করে বলে উঠলেন। নিজের গলার স্বর তার কাছে অচেনা ঠেকল।

হঠাৎ তাঁর মনে পড়ল, সেদিন দুপুরের কথা, যেদিন অয়ন ঝড়ের মতো তাঁর কেবিনে ঢুকেছিল।

সেদিন ও তার কেবিনে এসে কী যেন বলছিল ?

"বিক্রমের ব্যাকগ্রাউন্ড ভালো নয়, ওর মতলব অন্য!"

বিদিশার মনে প্রথমবারের জন্য একটা সূক্ষ্ম অপরাধবোধ জন্ম নিল। তিনি সেদিন অয়নকে কথা বলার সুযোগটুকুও দেননি। হয়তো সেদিন ও এই সম্পর্কেই কিছু বলতে এসেছিল।

কি বলতে এসেছিল অয়ন ?

শুনলে ভালো হত।

বিদিশা চেয়ারে হেলান দিয়ে চোখ বুজলেন। না চাইতেও একটা অদ্ভুত শূন্যতা তাঁর মনকে গ্রাস করতে শুরু করল।
Like Reply
#56

সন্ধ্যা ছটা, বালিগঞ্জ, দক্ষিণ কলকাতা

ব্যস্ত ট্র্যাফিক আর রাস্তার কোলাহল পেছনে ফেলে অয়ন দক্ষিণ কলকাতার নিরিবিলি একটা পাড়ায় এসে দাঁড়াল। এখানকার রাস্তাটা বেশ সরু, রাস্তার দুপাশে বিশাল বিশাল গাছ। রাস্তা দিয়ে যেতে যেতে অয়ন বেশ কিছু বাড়ির জানালায় কাঠের খড়খড়ি লক্ষ্য করল। যার মানে এই বাড়িগুলোর বয়স অনেক। তার মানে পাড়াটাও বেশ পুরোনো। কয়েকটা বাড়ির সামনে নামী ব্র্যান্ডের গাড়ি দাঁড়িয়ে আছে। এই এলাকায় নিঃসন্দেহে স্বচ্ছল লোকজনের বাস। রাস্তার ল্যাম্পপোস্টের ম্লান আলোয় নিস্তব্ধ গোটা এলাকাটা কেমন যেন রহস্যময় ঠেকছে। 

এই রাস্তাতে অবস্থিত একটা গলির ভেতরে, একটা ছিমছাম পুরোনো দিনের দোতলা বাড়ির সামনে এসে ও থমকে দাঁড়াল। বাড়িটা আকারে বেশ বড় বলা যায়। গেটের গায়ে একটা পিতলের নেমপ্লেটে লেখা, 'প্রধান মার্শাল আর্টস অ্যাকাডেমি'। সময়ের প্রলেপে পিতলটা কিছুটা মলিন হয়ে এসেছে। কিন্তু, অক্ষরের বাঁধুনিগুলো এখনও বলিষ্ঠ।

অয়ন হাতের ধাক্কায় ভারী লোহার গেটটা খুলতেই এক অদ্ভুত কর্কশ শব্দে নিস্তব্ধতা ভেঙে গেল। গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই একটা ছিমছাম চাতালে ওর চোখ পড়ল। সেখানে সারিবদ্ধভাবে রাখা কয়েকটা টবে জুঁই আর রজনীগন্ধার ঝাড়। কিন্তু কোনো শৌখিন বাগান নয়, পুরো লে-আউটটা অত্যন্ত পরিপাটি। সামনেই একটা প্রশস্ত বারান্দা, যার লাল সিমেন্টের মেঝেটা বৈদ্যুতিক আলোয় চকচক করছে।

চারপাশটা বড় নিস্তব্ধ, যেন একটা পিন পড়লেও আওয়াজ হবে।
বারান্দার শেষে একজোড়া বিশাল কাঠের পাল্লার দরজা। অয়ন সেদিকে এগোতেই ওর নাকে একটা তীব্র অথচ স্নিগ্ধ গন্ধ ভেসে এল। এটা ঠিক ধূপের গন্ধ কিনা সেটা ও বুঝতে পারল না। তবে, চন্দনের গন্ধটা ও চিনতে পারল।

দরজার পাল্লা দুটো ভেজানো ছিল। অয়ন সেটায় আলতো ধাক্কা দিতেই ওর চোখের সামনে একটা বিশাল হলঘর উন্মোচিত হলো।

পুরো ঘরটা কাঠের মেঝে দিয়ে তৈরি। পা পড়লেই একটা প্রতিধ্বনি উঠছে। হলঘরের দেওয়ালে কোনো ছবি নেই, শুধু একদিকে একটা বিশাল আয়না আর অন্যদিকে জাপানি ক্যালিগ্রাফিতে লেখা কিছু অজানা প্রতীক।

একপাশে কিছু কাঠের ডামি সাজানো রয়েছে আর তার সঙ্গে দেওয়ালে ঝোলানো কিছু বাঁশের লাঠি আর কাঠের তলোয়ার।

ঘরের কোণে একটা ছোট বেদিতে প্রদীপ জ্বলছে, যার মৃদু শিখায় পুরো ঘরটা আলো-আঁধারির এক মায়াবী রূপ নিয়েছে। অয়নের মনে হল ও কোন আধ্যাত্মিক আশ্রমে ঢুকে পড়েছে।

হলঘরের একদিকে কাঠের মেঝেতে কয়েকজন ছাত্র সাদা ড্রেস পরে প্র্যাকটিস করছে। কিন্তু, আশ্চর্যের বিষয় ওই কাঠের মেঝে থেকে কোনরকম আওয়াজ আসছে না। বাতাসে শুধু শ্বাস-প্রশ্বাস আর পায়ের মৃদু ঘর্ষণের শব্দ।

হলঘরের ঠিক মাঝখানে, ম্যাটের ওপর চোখ বন্ধ করে পদ্মাসনে বসে আছেন একজন মানুষ। তাঁর পিঠটা দেওয়ালের মতো সোজা।

না চিনলেও এনার পরিচয় অনুমান করে নিতে অয়নের অসুবিধা হল না, ইনিই মিঃ প্রধান।

বয়স পঞ্চাশের কোঠায়, কিন্তু মেদহীন শরীরটা যেন ছেনি দিয়ে কাটা নিরেট পাথর দিয়ে তৈরি। চোখমুখ অদ্ভুতভাবে শান্ত, কিন্তু সেই নিথর শান্ত ভাবের আড়ালে এক প্রচণ্ড গতি আর শক্তির আভাস রয়েছে। ঠিক যেন ঝাঁপ দেওয়ার আগে থমকে থাকা কোনো চিতা। দেখে মনে হচ্ছে তিনি স্থির হয়ে বসে থাকলেও তাঁর অস্তিত্বের প্রতিটি কোষ প্রচণ্ডভাবে সজাগ আর জীবন্ত।

অয়ন নিঃশব্দে এগিয়ে গিয়ে ম্যাটের বাইরে জুতো খুলে দাঁড়াল। "আমি অয়ন চ্যাটার্জী...আমাকে কোচ সেনগুপ্ত পাঠিয়েছেন", অয়ন নিজের ভেতরের অস্বস্তিটা চেপে রেখে যতটা সম্ভব নিস্পৃহ গলায় নিজের পরিচয় দিল।

মিঃ প্রধান ধীরে ধীরে চোখ খুলে ওর দিকে তাকালেন। তার চোখের দৃষ্টি এতটাই তীক্ষ্ণ, যে অয়নের মনে হলো, ওই দৃষ্টি তার শরীরের চামড়া-হাড় সব ভেদ করে সোজা তার মনের ভেতরের সব দেখে ফেলল। অয়নের শিরদাঁড়া দিয়ে একটা শিরশিরে অনুভূতি বয়ে গেল। সঙ্গে সঙ্গে ওর অস্বস্তিটাও বহুগুণ বেড়ে গেল।

মিঃ প্রধান একটা গভীর শ্বাস ছাড়লেন। তারপর হলঘর কাঁপানো ভরাট গলায় বললেন, "ভেতরে এসো।"

অয়ন ম্যাটের ওপর পা রাখল।
Like Reply
#57

মিস্টার প্রধানের মার্শাল আর্টস অ্যাকাডেমি 


[Image: 1776469204274-2.jpg]
[+] 4 users Like RockyKabir's post
Like Reply
#58

(19-04-2026, 08:28 AM)Slayer@@ Wrote:  Darun hoche... Bhalo bhalo... Chalia jan..

ধন্যবাদ। সঙ্গে থাকুন। পরবর্তী আপডেট আগামী কয়দিনের মধ্যে আসবে।
Like Reply
#59

(19-04-2026, 08:32 PM)mity odin 2 Wrote:  Powerful gang member der sathe bidishar jamela,  Ayan r martial arts sekha, golpo ta aro ghotona bohul aro interesting dike jacche, r ar sathe chobi gulor sonjojon  , puro jome khir. 

Lakhok golpo r quality baranor jonno j appran chesta kore cholechen tar jonno amra pathk ra greatful. 
 
Ami eagerly wait korbo ultimately ayan r bidhisaha r milon ta koto ta interesting kore lakhok poribeshon korben.

এটা ঘটতে এখন অনেক দেরি। গল্পটা begining state-এ আছে। আস্তে আস্তে ক্যানভাস বড় হবে, অনেক চরিত্রের সমাগম ঘটবে।

seminar arc টা introductory phase ছিল বলতে পারেন।
[+] 2 users Like RockyKabir's post
Like Reply
#60

(19-04-2026, 08:49 PM)mity odin 2 Wrote:  Kobir da sob thiki cholche but golpota te jounota k khub miss korchi, 
Upcomming update gulo ta kichu Pawa jabe kina Janet parle vlo lagto. 

Golpo golper moto choluk majhe majhe ektu usnota pele 16 kola purno hoiya jato. Obosoi jodi amnar thik mone hoi tobe, karon lakhoker sidhantoi churanto and we respect that. 
 
Your big fan.

যৌনতা আসবে নিশ্চয়ই কিন্তু সেটা ঘটতে দেরি আছে। সেই চরিত্রগুলো এখনও introduce হয়নি। যেমন আগে বললাম, এই গল্পের পরিসর অনেকটাই বড়।

আরেকটা ব্যাপার হল, আমি চাইছি গল্পটা যতটা সম্ভব প্রফেশনাল কোয়ালিটির কাছাকাছি রাখতে। তাই ঠিক করেছি যে সেক্স শুধুমাত্র গল্পের প্রয়োজনেই আসবে। এখানে প্লটটাই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। অযথা সেক্স প্লটের টানটান ব্যাপারটা নষ্ট করে দেবে।
[+] 2 users Like RockyKabir's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)