Thread Rating:
  • 136 Vote(s) - 2.91 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Misc. Erotica ❣️বৌদিমণি❣️ ﴾ সমাপ্ত ﴿Completed

Showing only the posts of বহুরূপী: 345 of 817 posts. Show all posts
#81

(25-05-2024, 04:55 PM)dweepto Wrote:  আপনি আপনার মতন লিখে যান, বেশ ভালো লাগছে কিন্তু শেষ অবধি যেতে পারবো তো।  আপডেটের আসায় রইলাম।  ধন্যবাদ।

এতদিন  পরে ফিরে এসে এত জলদি চলে যাবো! বলি তা কী করে হয় বলুন তো? 
তাছাড়া গল্পটা খুব বড় হবে না।বড় জোড় পঞ্চাশ পাতা উঠতে পারে, এর বেশি হবে না। 
অবশেষে বলি, আমি নিজেও অসমাপ্ত গল্প পছন্দ করি না।
ধন্যবাদ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

[+] 1 user Likes বহুরূপী's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82

পর্ব ১২

সন্ধ্যায় উদাস সজল চোখদুখানি মেলে,নয়নতারার জানালার গরাদের বাহিরে পথের পানে চেয়ে কি যেন দেখছিল। অন্ধকার গলিটি বাড়ি পেছন দিকে। গলিটির আয়তন সরু হলেও তার আয়োজন বিশাল ।কত দোকান, কত ঘর ও কত রকম মানুষের আনাগোনা।এতকিছুর মধ্যেও নয়নতারার চোখ দুখানি সামনের দোতলা বাড়িটির দিকে নিবদ্ধ।


এপাশের জানালা খোলা বারণ।তবুও কোন এক অবেধ‍্য কৌতুহলের বশে নয়নতারা প্রতিদিন নিয়ম করিয়া বসে এখানে।নিষিদ্ধ কাজে উত্তেজনা বেশি; বোধকরি লোকে কিছু ভুল বলে নাই। কথাটি নিতান্তই সত্য বলিয়াই মনে হয়।

ঘটনাটি ছোট। যে দিন প্রথম সে এখানে এলো,সেদিনের পরেই এমনি সন্ধ্যায় নয়নতারা জানালা খুলে একটি বার বাইরে চোখ বুলায়। আর সেই এক নজরে যা তার চোখে পড়ে তা সংক্ষেপে বলতে গেলে এই রুপ যে; এক মাতাল পুরুষের হাত ধরে একটি রমনী এই বাড়িটা থেকে টানতে টানতে বেড়িয়ে আসছে,রমনীর কোল এক শিশু সন্তান। ঘটনাটি প্রথমে না বুঝলেও পরে একজনের কাছে জানলো ওবাড়িতে খারাপ মেয়েছেলে থাকে।ঘটনা শোনার পর নয়নতারার চোখের সামনেই তার স্বামীর মুখখানি যেন বেসে ওঠে একবার। সন্ধ্যায় দেখা মেয়েটির সাথে তার কি কোন মিল আছে! তার ভালোবাসার মানুটিও যে একি অবস্থা। যে নিশ্চিত ভবিষ্যৎ থেকে সে পালিয়ে এলে এতো দূরে,তা যেন চোখের সামনে তুলে ধরে নিষ্ঠুর সৃষ্টিকর্তা অট্টহাসি হাসছে।থেকে থেকে কেউ যে বলে উঠছে,"দেখ পোড়ামুখি দ‍্যাখ এই তোর পরিনতি,কি হবে ওত রূপ দিয়ে!" তখন এই অভাগীনির বালিশে মুখ লুকাইয়া খাটে এক কোণায় পরিয়া থাকে। প্রশ্নের উত্তর মিলাইয়া লইতে অক্ষম বলিয়াই হয়তোবা কাঁদে।


প্রতি দিন খাবার সময় নয়নতারা সঞ্জয়ের পাশে বসে ।তবে খাবার খাওয়ার জন‍্যে নয়, সঞ্জয়ের খাওয়া কোন ত্রুটি হচ্ছে কি না তার তদারকি করতেই তার আসন গ্রহণ। এটা নয়নতারা কাছে স্বাভাবিক হলেও সঞ্জয়ের কাছে একদম নতুন। বাড়ি থাকতে এই ব‍্যপারখানা সে একদমই লক্ষ্য করেনি।এখন নতুন জায়গায় আসিয়া এ যেন তার নতুন আবিষ্কার।

বাড়িতে বেশিরভাগ সময় হেমলতাই পাখা হাতে আশেপাশে দাঁড়িয়ে থাকতো।প্রথম প্রথম কাছে আসার সাহস না করলেও,পরে ব‍্যপারখানা স্বাভাবিক হয়ে গেছিল এক রকম।তবে নয়নতারা বিষয়টি ভিন্ন।

ঠিক কি কারণে এই ভিন্ন অনুভূতি তা বোঝানো মুশকিল। সে ছোটবেলা থেকেই একা মানুষ। এই সব সেবা-যত্ন থেকে সে সম্পূর্ণই বঞ্ছিত। তাই ব‍্যপারখানা ঠিক হজম করাও মুশকিল। তার ওপড়ে অভিনাথ ও তার বৌ রিতিমত আপদ হয়ে তার ঘাড়ে চেপে বসেছে। আগে জানলে এদের সে নৌকায় তোলে! জ্বালানি মারলে একেবারে।

কলকাতা যাত্রার সঞ্জয়ের ভাবনা ছিল সরল।নৌকায় স্টেশন, ট্রেনে কলকাতা। তারপর সোজা তার বন্ধুর বাড়িতে ওঠা। তার বন্ধুর বাবা কলকাতা বড় উকিল।সঞ্জয়কে তাহারা বিশেষ চোখে দেখে ও খুব স্নেহ করে।তাছাড়া সে আগে থেকেই চিঠি লিখে দিয়েছিল। ছেলেবেলার বন্ধুত্ব,কাকা-কাকিমার স্নেহ, তাই চিঠির উত্তরের অপেক্ষা না করেই সোজাসুজি চলে আসা। কিন্তু হায় কপাল! এসে দেখে তার বন্ধু মাসখানেক হলো দেশের বাইরে। অবশ্য এতেও উপায় করে নিতে তার সমস্যা হতো না।যদি সে সাথে করে আপদগুলোকে বয়ে না আনতো। নয়নতারা তার নতুন সই ও তার স্বামীর কথায় সঞ্জয়কে এক রকম জোর করিতে লাগলো। অবশেষে হাসপাতালের কাজ শেষে শ‍্যামবাজারে পৌঁছতেই সন্ধ্যা। আর তখনই জানা গেল, অভিনাথ যে বাড়িতে থাকে সে বাড়িটিতে সব ঘর ভাড়া দেওয়া হয়েগেছে। অবশেষে ঘন্টা খানেক পরে থাকার ব‍্যবস্থা হইলো। আবারও যাত্রা করিয়া এক তেতলা বাড়ির সামনে গাড়ি থামিলো। তেতলা বাড়িটির দুটি ঘর খালি আছে,তার মধ্যে একটি থাকার উপযোগী। আর একটিতে মানুষ থাকিতে পারে ইহা নয়নতারার মনে হইলো না।

সুতরাং থাকতে হইলে স্বামী-স্ত্রীর পরিচয়ে থাকা ছাড়া উপায় নাই। নয়নতারার ইহাতে সমস্যা না থাকিলেও সঞ্জয় সম্মতি পোষণ করিতে পারিলো না। যদিও নয়নতারা তাকে খুব করিয়া বুঝাইতে লাগিলো এই যে। কি এমন ক্ষতি হইবে, সে তো নয়নতারার সহিত আগেও এক ঘরে অনেকবার থাকিয়াছে।অবশ্য তখন সে একটু কাঁচা বয়সের ছিল বটে। তবুও সে সেকথা ভুলিয়া যাইবে তা কি হয়। মাঝেমধ্যে সে যখন সকাল হইতে না খাইয়া, শেষে ক্ষুধার জ্বালায় কাতর হইয়া রাতের আঁধারে লুকাইয়া তার বৌদিমণির সরনাপন্ন হইতো। নয়নতারা তখন বুকে জড়াইয়া তার মুখে ভাত তুলিয়া দিত। তার দাদা না থাকিলে বৌদিমণির সাথে ঘুমাইতে বা ঘুম কামাই করিয়া গল্প করিতে তার বাধাঁ ছিল না কখনোই। কিন্তু আজ। হায়! আজ সে কথা মনে আনিতেই তার হৃদয়খানি ঘ্রাণায় পরিপূর্ণ হইতে দেরি করিলো না। এক সময়ের সেই সরল ভালোবাসা যে এত দ্রুত পরিবর্তিত হইতে পারে এই কি তার জানা ছিল। নিজেকে নিজেই ঠিক বিশ্বাস করার সাহস হলো না।এই কয়েকদিনের ব‍্যবধানে তার হৃদয়ে পরিবর্তনের কথা বৌদিমণি না জানলেও তার নিজের তো অজানা নয়। অবশ্য নয়নতারা যদিও এই ব‍্যপারখানা একদমই যে লক্ষ্য করে নাই, তাও নয়। তবে সচরাচর পুরুষের মনের গতিবিধি দ্রুতগামী। তাই নয়নতারার ভাবনার সীমানা সঞ্জয় যে কখন পার হয়ে গেছে তা বোঝার মতো অবসর সে পায় নাই।

তবে ভাড়া বাড়ির সবাই তাদে স্বামী-স্ত্রী হিসেবে জানিলেও,সঞ্জয় রাত্রি কালে হাসপাতালে থাকা শুরু করলো। যদিও হাসপাতাল বেশি দূরে ছিল না। কিন্তু ভাড়াবাড়িতে এই খবর ছড়িয়ে পরেতেও খুব বেশি দেরি হলো না। বেচারী নয়নতারা!একদিকে স্বামীর লাঞ্ছনা বুকে লইয়া দেশ ছাড়া,তারপর গ্রাম।এখন এই কলকাতাতেও তাই হইবে। সঞ্জয় স্বামী না হইয়াও লোকের কথায় মনের অজান্তেই নয়নতারার মনে আঘাত দিতে লাগিলো। অবশ্য লোকের দোষ কি আর! নয়নতারা নিজে যখন দেবরকে স্বামী বলিয়া মিথ‍্যা প্রসংশায় মিথ্যা হাসি হাসিয়া ছিল।সঞ্জয়ের আচরণ, কথাবার্তায় ও কাজে মুগ্ধ দুএকটি রমনীর ইর্ষান্বিত চক্ষু দেখিয়া মৃদু অহংকারে বুক যে তাহার কিছুটা ফুলিয়া ওঠে নাই ,এ কথায় বা বলিবে কি করিয়া। তোমরা হয়তো ভাবিতেছো, লেখক মহাশয় তোমাদের সরল পাইয়া গুল মারিতেছে। উহাদের স্বামী-স্ত্রী বলিয়া কে মানিবে! তবে বলি শোন,

নয়নতারা বিবাহ যগন হয় তখন তার বয়স ১৫।তাছাড়াও নয়নতারাকে দেখিলে তার বয়স আন্দাজ করিয়া লওয়া রিতিমত মুশকিল। নয়নতারার সর্বাঙ্গের গড়নটিও কিন্তু চমৎকার।বাঙালি গৃহস্থ সংসারের মেয়েদের সচরাচর এমন গড়ন দেখা যায় না। সে হিসাবে নয়নতারা বাস্তবিকই অসাধারণ।

আর সেই সাথে তার সুন্দর মুখশ্রী ও চারিত্রিক গুনাবলীর দারা যে কোন কবিকে সে অনায়াসে মুগ্ধ করিতে পারে। তবে ঘটনাটা নিছক মাতৃমূলক। নয়নতারার মার অনেক বয়স হইয়াছে,কিন্তু এখনও তার শরীরের বাঁধুনি দেখিলে অনেক রমনীর ইর্ষা বোধ হয়। সেই হিসাবে তার দুই কন্যা যে কেমন তা আপাততঃ পাঠক-পাঠিকা দের আন্দাজ করিয়া লইতে অসুবিধা হাইবে না বলিয়াই আশা করি। আর এদিকে সঞ্জয়ের লম্বা চওড়া এহাড়া বলিষ্ঠ দেহ দিখিয়া কাহারও অনুমানে সন্দেহ হয় না যে ইহা নয়নতারার স্বামী নহে। বরং আকার আয়তনে সকল দিক হইতে যেখানে নয়নতারা সঙ্গে খাপ খায়,সেখানে বয়সে তারতম্য ঠিক চোখে পরে না।

কিন্তু এত কিছুর পরেও আড়ালে লোকের মুখে তাহাকে এই রুপ শুনিতে হয়,

– গতরখানি দেখেছ মাগীর,দেখলেই দুচোখ জলে আমার। ওদিকে স্বামীটাকে একদিনও ঘরে থাকতে দেখলাম না দিদি। কি হবে ওত রূপ দিয়ে।

– শুধু গতরখানি থাকলেই তো আর হয় না, ওবাড়ির বউটিকে দেখ না। ও কি দেখতে খারাপ নাকি! তার পরেও স্বামী মদ খেয়ে বেশ‍্যাখানা পরে থাকে। বলি সবার কপালে কি আর স্বামী সুখ হয়। আগের জন্মে নির্ঘাত খুব বড়ো ধরনের পাপ করছিল, তাই এই অবস্থা।

পাপ! পাপ বটে!”নয়নতারা শুনিলেও,যেন শুনিতে পায়নায় এমন ভাব করিয়া নতমস্তকে আপনার কাজ করিয়া যায়।

//////

দুদিনের মধ্যেই পত্র আসিলো। চিঠি পড়িয়া হেমলতা তার উত্তর করিলেও, চিঠি পড়িতে পড়িতে তার মন ব‍্যাকুল হইয়া উঠিয়াছিল। যদিও তাহার পিতার সুস্থতায় তার এই রূপ ব‍্যবহারে সে ক্ষণে ক্ষণে আপন মনে নিজেকেই ভর্ৎসনা করিতে লাগিল। যদিও তাহার অপরাধ খানির ওজন খুব বেশি নহে।

তার পরেও এই অবুঝ তরুণী কিছুতেই বুঝিতে পারে না তার পত্রখানি সঞ্জয় কেন পায় নাই।সঞ্জয় চিঠিতে লিখিয়াছে তাহাদের ফিরিতে আর কিছু দিন বিলম্ব আছে। তাই সে আবারও পত্র লিখিয়া পাঠাইলো।আর তিনদিন পরেই কলকাতার চিঠি আসিলো।এবারের চিঠিখানা সে সকাল হইতেই পড়িবে পড়িবে করিয়াও পড়িতে পারে নাই। তাই এই গভীর রাত্রে জানালার পাশে দাঁড়াইয়া পত্রখানি খুলিয়া চোখের সামনে মেলিয়া পড়তে আরম্ভ করিল,


“প্রিয়তমা,

তুমি আমার কোন চিঠিরই উত্তর দিলে না? ভালোই করিয়াছ। ঠিক কথা তো লেখা যায় না, তোমার যা জবাব, সে আমি মনে মনে বুঝিয়া লইলাম। তবে আশা করিতেছি এই আনমনা অংশুমালীর, এই নিভৃত বেদন জর্জরিত অবজ্ঞা চিত্তচারীর দেওয়া, সুনিবিড় মায়া সঞ্চিত অমৃতধারা টুকু, অকুণ্ঠ চিত্তে গ্রহণ করিয়া, তোমার সপ্রভ হৃদয় নিকুঞ্জ নিকেতনে স্থান দিয়া, ধন্য করিবে।


হয়তো তোমার জন্য আমার এই ক্ষুদ্র লিপিখানি যথেষ্ট নয়, তবুও পীনোন্নত প্রতিচ্ছবি হইয়া তোমাকে অনুরোধ করিতেছি, তুমি আমার উপড় রাগ বা অভিমান করিও না। বিলম্ব করিয়া হইলেও যে প্রত্যাশা মনের ভিতর প্রতিভাত করিয়া দুটি কথা তোমাকে লিখিতেছি, তার কতটুকু মূল্য তোমার নিকট হইতে পাইবো জানিনা। তবে এই চিঠিখানি পাইবার পর যদি অতি সামান্যতম রাগ, বিরাগ, ব্যথা, বিরহ, টান, কষ্ট, ভালবাসা ইত্যাদির যেকোন একটি তোমার মনে অনুভূত হইয়া থাকে তবে আমার এই লেখা স্বার্থক হইবে।

তবে অনাদিকালের রূপ-লাবণ্য সমাহিত, এই সুন্দরী কল্লোলিনী ধরনী পারে আমার এমন কোন সুদীপ্ত-চন্দ্র উপহার বলি নাই, যাহা উৎসর্গিত করিয়া তোমাকে সুখের চূঁড়াতে ফুল দিতে বলিব। তবুও আমার মনের চির ঝংকৃত অলঙ্কার হইতে, যে ঝলমল সুতীব্র ভালবাসা তোমার জন্য অবিরাম দোলায়িত হয় মাধুকরী ছন্দে, সেই ভালবাসা, নিতান্ত তোমার জন্যই যে গভীর কোমল টান, সেই টান, সেই ভালবাসা তোমার নিষ্পাপ মন মন্দির পিঞ্জরে সমাধি করিয়া আমাকে ঋণী করিও....”

হেমলতা এইটুকুই পড়িয়া চিঠিখানা বুকে জড়াইয়া কাঁদিয়ে লাগিল। কোন চিঠিই তার কাছে পৌঁছায় নাই!কিন্তু কি করিয়া ইহা সম্ভব! সেই প্রতেকটি পত্রের জবাব দিয়াছে,তবে!


রাত্রি গভীর। শুক্লপক্ষের কয়েকটা রাত্রিতে আকাশের ওই পুরোনো চাঁদটির কাছ হইতে এমন জ্যোৎস্নাই পৃথিবীতে ভাসিয়া আসে যে দেখিলে মানুষের মন কেমন করে।এমনই জ্যোৎস্নায় অনেক রাত্রে হেমকে ছাদে উঠিতে দেখা গেল। রাতে আধাঁরে ইহা দেখিয়া নিস্তব্ধ প্রকৃতি শন শন শব্দ জানাইয়া দিলে যে সে একা জাগিয়া নাই। সেই সাথে উজ্জ্বল নক্ষত্র পুঞ্জ যেন একত্র হইয়া নিঃশব্দে জানাইয়া দিল ভয় কিসে তাহারা পাহারায় বসিয়াছে।

প্রথম প্রথম আলিসা ঘেঁষিয়া দাঁড়াইয়া হেম সঞ্জয়ের কথা ভাবিতো। চোখের পাতা বন্ধ করিলেই সামনে ভাসিয়া আসিতো এমন এক নিঝুম রাতের কথা। মনে পরিতো তাহাকে বুকে জড়াইয়া আলিঙ্গন তরে এক সুপুরুষের কথা। তার শ্বাসরোধী প্রেমকে অনুভব করিয়া হেমের হৃদয় অধীর আগ্রহে স্পন্দিত হইতে থাকিত। আজ হেমলতা তার খোঁপা খুলিয়া, বাহুতে হাত বুলাইয়া সেই স্পর্শ, সেই অনুভূতি অনুবভ করিতে গিয়ে ব‍্যর্থ হইলো। তারপর সে নিঝুম হইয়া দাঁড়াইয়া আকাশপাতাল কি ভাবিয়া এই সময় চঞ্চল পদক্ষেপে ছাদ হইতে নামিয়ে সঞ্জয়ের ঘরে ঢুকিলো। পরক্ষণেই আলো জ্বালাইয়া বুকে ওতি যত্নে রাখা চিঠিগুলো বাহির করিয়া এখানি বালিশ বুকে নিচে পিষ্ট করিয়া মাথা কেশরাশি পিঠে ছড়াইয়া চিঠিতে চোখ বুলাইতে বুলাইতে ক্ষণে ক্ষণে লজ্জায় বালিশে মুখ লুকাইতে লাগিলো।

/////

আজ হাসপাতালে নয়নতারা যখন রাত্রি যাপন করিবার ইচ্ছা প্রকাশ করিলো,তখন সঞ্জয় ব‍্যস্ত হইয়া কহিল,

– শুধু শুধু কি দরকার এই সবের। সারাদিন থাকলে, এখন খেয়ে দেয়ে একটু চোখ না বুঝলে শরীর ভালো থাকে কি করে

সঞ্জয় অনেক কথায় বুঝাইয়া যখন দেখিল নয়নতারার চোখদুখানি ছলছল করিতেছে। তখন ইহার কারণ সে কোন মতেই বুঝিতে পারিলো না। এদিকে কন‍্যার চোখে জল দেখিয়া পিতা কিছুটা উত্তেজিত হইলেন। এবং অবশেষে দুই পক্ষের কথা শুনিয়া তিনি ডাক্তার ডাকিয়া দুজন কেই হাসপাতাল হইতে বিদায় করিলেন।

নয়নতারার পিতা আগে কখনোই সঞ্জয়কে ভালো চোখে না দিখিলেও এই কয়েকদিনের সেবা যত্ন, ও তার সুন্দর ব‍্যবহারে সহিত পরিচিত হইয়া, স্ত্রীর কথায় অকারণেই উহাকে এতদিন ভালো চোখে দেখেন নাই বলিয়া লজ্জিত ছিলেন। এমন সুশ্রী ছেলেটাকে এতোদিন খারাপ ভাবিয়া কত কটুক্তি করিয়াছেন। যদিও তিনি এখনও জানিতেন না যে লাঠি বাগাইয়া মারামারির কথাটি যে শুনিয়াছিলেন তা সত‍্য কি না। তবে লাঠি হাতে দল বাধিয়া হাঙ্গামা করিবে ইহা সঞ্জয়ের আচরণ দেখিয়া তো বোঝা যায় না। তা সে যাই হোক,একবার যখন সত‍্য উন্মোচন হইয়াছে তবে বাকি কথা জানিয়া লইতে কতখন।

হাসপাতালের পথে ফিরিবার সময় সঞ্জয় রাগ করিয়া নয়নতারা সাথে কোন কথা কহিল না। ঘর ফিরিয়া খাটে বসিয়া সমুখে একটা পত্রিকা তুলিয়া পড়িতে লাগিলো। নয়নতারা ধীরে ধীরে আসিয়া সঞ্জয়ের হাতে কাগজ খানা টানিয়া লইয়া বলিল,

– এমন রাগ করছো কেন শুনো,আমি বুঝি একদিন আমার বাবার কাছে থাকতে পারি না!

সঞ্জয় এই কথার কোন জবাব দিল না। জবাব নাই বলিয়াই দিল না। সে তার বাবার কাছে থাকবে এতে তার অনুমতি আবশ্যক হবে কেন। বরং এ যে তার অধিকার।একথায় সঞ্জয় না বলিবে কি করিয়া। তবে নয়নতারা আর এ বিষয়ে কথা না আগাইয়া বলিল,

– বাড়ির কোন খবর পেলাম না যে....

নয়নতারার মুখের কথা টানিয়া লইয়া সঞ্জয় বলিল,

– খবর দিলে তবে তো পাবে, কাগজখানি নিলে কেন, দাও ওটা।

বলিয়া সঞ্জয় নয়নতারার হাত হইতে কাগজখানি তার হাতে টানিয়া লইলো। নয়নতারা ভ্রু সংকোচিত করিয়া একবার সঞ্জয়কে দিখিয়া তার পাশেই মেঝেতে বসিয়া বলিল,

– বুঝেছি! সব চিঠি হেমের কাছে গেছে,তবে সে চিঠির উত্তরের আশা করা অনর্থক।

কথাটা শুনিতেই সঞ্জয় খবরের কাগজ খানি নামাই নয়নতারার পানে দেখিল।নয়নতারা তখন মেঝেতে পেছন ফিরিয়া পা দুখানি সমূখে বারাইয়া বাবুকে কোলে করিয়া বসিয়াছিল। সেদিকে দেখিয়া সঞ্জয়ের মনটি কেমন যেন করিতেছিল, তবে খুব বেশি ব‍্যাকুল হইবার অবসর হইলো না। তার আগেই এক নারী কন্ঠের ডাকে মুখ তুলিয়া দেখিলো দোরের সমূখে অভিনাথে স্ত্রী, হাতে খাবারের টিফিন বক্স। প্রথম দিকে মানা করিলেও এখন ইহা স্বাভাবিক,নয়নতারা নিজে ব‍্যপারখানা উপভোগ করে বলিয়া সঞ্জয়ও আর কিছুই বলে না।শুধু সকালে খাবার বাদে দুপুর ও রাতের খাবার অভিনাথ নিজ হাতে আনে। মাঝে মাঝে কমলাও আসে। অবশ্য তার প্রয়োজন যদিও বা তার সইয়ের কাছে।

/////

মোটামুটি মাঝ রাত্রিতে সঞ্জয়ের ঘুম ভাঙ্গলো।সে মেঝেতে শুইয়া ছিল,এখন ঘুম ভাঙ্গিয়া উঠিয়া বসিলো। কি মনে হইতেই একবার খাটে শয়নরত নয়নতারা পানে মুখ ফিরাইয়া দেখিলো। বোধকরি না দেখিলেই ভালো ছিল। গভীর ঘুমে আছন্ন অসতর্ক রমনী।এমনতর অবস্থায় খোলা জানালার গরাদের ফাঁক গলিয়া চাঁদের আলো রমনীর সর্বাঙ্গে মায়া ছড়াইয়া সঞ্জয়কে কাছে টানিতেছে। সেই প্রবল টানে সঞ্জয় উঠিলো,কাছে গেল,নয়নতারার মাথার পাশে বসিয়া ডান হস্তে ওষ্ঠের নিকটে হইতে কিছু অবাধ্য চুল কানের পেছনে গুজিয়া দিয়ে সে উঠিলো। কিছু মুহূর্ত ঘরে পায়চারী করিরা আবার আগের স্থানেই বসিলো।এবং নয়নতারার চুলে অঙ্গুলি ডুবাইয়া,মনে মনে বিধাতার নিকট বলিলো,নয়নতারার ঘুম ভাঙ্গাইয়া এই মায়ার বাঁধন হইতে মুক্তি দিতে,নচেৎ কামনার বশবর্তী হইয়া সে যাহা করিবে.....উঁহু্ঃ এই পর্ব তা হচ্ছে না,প্রশ্ন থাকছে গল্প চলবে কি না?


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#83

(27-05-2024, 01:34 PM)PramilaAgarwal Wrote:  আপনার সাহিত্য প্রীতি আপনার লেখায় স্পষ্ট

তা আছে বটে, ধন্যবাদ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#84

(28-05-2024, 09:02 AM)৴৻সীমাহীন৴ Wrote:  অসাধারন clp); 
তবে কিছু শব্দে সম্পূর্ণ লেখা হয়নি।

নিজের ভুলগুলো সহজে চোখে পরে না।আর একবার পড়ে ঠিক করে দেব না হয়,ধন্যবাদ❤️
(27-05-2024, 08:10 PM)PramilaAgarwal Wrote:  চমৎকার বিবরণ। গল্পের গতিও যথাযথ। তবে কিছু কিছু বেমক্কা শব্দ গোল করছে। যেমন পীনোন্নত অর্থ স্থূল ও সুঊচ্চ। স্তনের ক্ষেত্রে ব্যবহার হয় বটে, অন্য ক্ষেত্রেও করা যায়। এখানের ব্যবহারে কোনো অর্থ প্রকাশ তো হয়ই নি, বরং অর্থের বিড়ম্বনা ঘটিয়েছে। এমন অনেক উদাহরণ দেখলাম।
মানুষের ক্ষেত্রে ইহা ব্যবহার হয়না। দ্রব্যের ক্ষেত্রে হয়। তাই সে কথাটাই ঠিক হতো। এসব উটকো শব্দ যাতে অর্থের ব্যাঘাত না ঘটায় সেদিকে মন দিতে হবে

এই শব্দটার সঠিক ব‍্যবহার বুঝতে ভুলে হয়েছে। তবে এমন সচেতন পাঠক পাবো ভাবিনি। সাধু ভাষায় আমার দখল কম।কিন্তু উন্নতি করতে চাইলে ক্ষতি কি আর।তাই বলি, বাকি ভুলগুলো ধরিয়ে দিলে ভালো লাগতো। ধন্যবাদ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#85

(29-05-2024, 10:22 AM)uttoron Wrote:  আয়তন ও আয়োজন - চমৎকার অনুপ্রাশ। তবে শ্রুতিমাধুর্য উপেক্ষা করাই ভাল। যখন তা অর্থ প্রকাশ করে না। আয়োজন কথাটা এখানে খাটে না। আয়োজন মানুষে ইচ্ছে করে করে, অনেকটা প্ল্যানের মতন।

একমত হতে পারলাম না ব্রো। জীবনের প্রয়োজনে মানুষ দোকান, ঘরবাড়ি ও অফিস আদালত যা করে সব প্ল‍্যান করেই করে।  এগুলো জীবনের প্রয়োজনে মানুষের আয়োজন ছাড়া আর কি! ধন্যবাদ❤️ 


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#86

(29-05-2024, 10:19 PM)Fardin ahamed Wrote:  বাহ্ clp);
(29-05-2024, 09:47 PM)Mamun@ Wrote:  পরবর্তী আপডেটের অপেক্ষা রইলাম

ধন্যবাদ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#87

(30-05-2024, 12:26 PM)dinanath Wrote:  অনেকের প্ল্যানের সমষ্টি কিন্তু প্ল্যান নয়। প্ল্যান হল অর্গানাইজড। অনেকের প্ল্যানের সমষ্টি কেওটিক। এমন কেওটিক ব্যাপারকে কি আয়োজন বলা চলে?

সবার কথা না ধরি। এখানে নয়নতারার অবস্থানটা যদি ভাবা হয় ,তো সে প্রথম গ্রামের থেকে শহরে এসেছে ।একটা ছোট জায়গায় এতো কিছু দেখলে প্রথম শব্দে যেটা মাথায় আসে সেটা সমাবেশ বা আয়োজন,এছাড়া আর কিছু ঠিক মাথায় আসছে না।


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

[+] 1 user Likes বহুরূপী's post
Like Reply
#88

(30-05-2024, 12:48 PM)Tilottama Wrote:  লেখকপ্রবর, আপনি এমন ডিটেলে এই দৃশ্যটি রচনা করিয়াছেন যে পাঠ করিয়া চমৎকৃত হইলাম। তবে প্রশ্ন হইল যে উহারা কি ঘরে বাতি জ্বালাইয়া শয়ন করিয়াছিল? নচেৎ কেবল চন্দ্রালোকে সঞ্জয় তাহার ভ্রাতৃবঁধুর স্খলিত চূর্ণ কুন্তলের যে রূপ দেখিতে পাইল, তাহা কি সম্ভবপর?

আবেগের বসে ডিটেইলস মনে হয়  একটু বেশিই হয়ে গেছে।যাই হোক এটি জাস্ট একটা পরীক্ষামূলক গল্প।তাই এই গল্পটাকে কেউ সিরিয়াসলি নেই অনুরোধ, ধন্যবাদ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

[+] 1 user Likes বহুরূপী's post
Like Reply
#89

(30-05-2024, 01:09 PM)Tilottama Wrote:  ডিটেলে লিখলেই বেশি উপভোগ্য হয়। ডিটেলে লিখুন
অনেক দিন লেখালেখি করা হয়নি,আর আমি ইরোটিক কখনো লিখিনি।তাই এই গল্পটা দিয়ে পরীক্ষা করছি লিখতে পারবো কিনা। সুতরাং এই গল্পটা বেশি ডিটেইলসে লেখার ইচ্ছে নেই, তবে এটা শেষ করে যদি লেখার ইচ্ছেটা ধরে রাখতে পারি তাহলে পরের গল্পটা বেশী ডিটেইল দিয়ে লেখার চেষ্টা করবো।,ধন্যবাদ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#90

(01-06-2024, 01:38 PM)Fardin ahamed Wrote:  বাহ্   চমৎকার  clp);
নতুন পর্বের অপেক্ষায় রইলাম

একটু ব‍্যস্ত আছি, আপডেট আসতে দেরি হবে ।
ধন্যবাদ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#91

(02-06-2024, 01:28 PM)raikamol Wrote:  সুধী লেখক, বেশ লিখিতেছেন। পুরাতন শৈলীতে লেখা রচনাটি অতীব পাঠ্যসুখকর, যা এইস্থানে কেন, গোটা বঙ্গদেশেই বিরল। বানান ভুল নাই বলিলেই চলে। তবে মাঝেমাঝে কিছু উটকো শব্দ চক্ষের পীড়ার কারণ হইতেছে। ও কিছু বানান ভুলও সুচারু রূপে মার্জিত মেঝেতে লোষ্ট্রখন্ডের মত বেমানান। অভিনাথ কাহারও নাম হইতে পারে এই প্রথম জানিলাম। অভি উপসর্গের অর্থ হইল দিকে। অভিযোগ, অভিনয়, অভিযান। নাথের দিকে কে বা কাহারা যাইবে বোধগম্য হইল না। যাহা হউক - নামে কি আসে যায়! সমুখ - উ কারই যথাযথ হইবে। স অর্থাৎ সহ। মুখ - গন্ডদেশ।

নামটা কোথায় একটা পড়েছিলাম মনে নেই। তাছাড়া এই চরিত্র এমনিতেও বেশি দিন থাকবে না,তাই নামটি নিয়ে বেশি একটা ভেবে দেখিনি।
কিছু শব্দ আসলেই গন্ডগোল হয়েছে।তবে যেহেতু গল্পটা পরীক্ষামূলক তাই আশা করি কিছু ভুল ক্ষমা করে দেওয়াই ভালো ।
yr):


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#92

পর্ব ১৩

জ্যোৎস্না ভরা গভীর এই রাত্রিরে নয়নতারার মাথার চুলে হাত বুলাতে বুলাতে সঞ্জয়ের ব‍্যাকুল মনটি বার বার ভাবছিল, ভগবান এই দুরবস্থার হাত থেকে আমায় উদ্ধার করো। কিন্তু সে অনুরোধ শুনিবার সময় বোধকরি ভগ'বানেরও ছিল না। বা এমন হতে পারে যে এই তার ইচ্ছে।


সাতপাঁচ ভাবতে ভাবতে সঞ্জয় যখনই ভাবলো এখন উঠবে,তখন নয়নতারার মাথায় রাখা হাতটি সরে আসছিল ধিরে ধিরে। তবে শেষ কালে রমনীর কোমলমতি হাতে তা বাধাঁ পেলে সে কার দোষ শুনি! এক মুহুর্তে কঠিন পুরুষ মনটি যে নাড়িয়ে দিতে পারে, সেই মায়াবতীর নারীর মায়া কাটানো কি আর এত সোজা!

নয়নতারা বাঁ হাতে বাবুকে বুকে জড়িয়ে গভীর ঘুমে মগ্ন। ডান হাতখানি বালিশের উপর তোলা। সঞ্জয়ের হাতখানি তার নাগালের আসতেই,ঘুমের মাঝেই নয়নতারা আলতো ভাবে আকড়ে ধরলো হাতটি। ঠোঁট জোড়া কেঁপে উঠে অস্পষ্ট একটা শব্দ কানে এলো।যেন কিছু বলতে চাইছে সে,কিন্তু কিছুই বোঝা গেল না। ঘুমন্ত রমনীর এই মুখটি যে মনকে এমন প্রবল শক্তিতে টানতে পারে, এটা সঞ্জয়ের জানা ছিল না।এখন এই নিশীথ রাতে জ্যোৎস্নার কুমন্ত্রণায় কোন এক অনিশ্চয়তার দিকে তার মনটি এগিয়ে যেতে চাইছে!

সঞ্জয়ের চলার পথে আপনার মধ্যে আপনার কোনো দিন বিরোধ ঘটে নি। দাদার অবহেলায় একা চলতে শিখেছে,অভাবের দুঃখে সে পীড়িত হয়েছে। কিন্তু সেটা তো তার প্রকৃতিকে আঘাত করে নি। তবে আজ কেন এতো দোটানায় পড়লো সে!

ভাবতে ভাবতেই হাতটা ছাড়িয়ে নিতে গিয়ে চোখ পরে নয়নতারার হাতে,সঙ্গে সঙ্গেই মনে পড়ে মেলা থেকে যে চুড়ি কিনেছিল, সেগুলোর কথা। হেমকে সে নিজের হাতে পরিয়ে দিয়েছিল। কিন্তু নয়নতারার জন্যেও তো কিনেছিল। সেগুলো তো দেওয়া হয়নি। কলকাতার আসার চক্করে সব ভুলে বসেছে। না জানি হেমের হাতে চুড়ি দেখে কি সব ভেবে বসে আছে। হয়তোবা হেম এতদিনে সব বলে বসেছে।ও মেয়ের পেটে এসব কথা থাকবে বলে তো মনে হয় না।

নয়নতারার হাত ধরে হেমের কথা ভাবতে ভাবতে ধিরে ধিরে তার আঙ্গুলগুলোকে ওপড়-নিচ করে বোলাতে লাগলো সে। ধিরে ধিরে আঙ্গুলের গতিবিধি বেরে গিয়ে কব্জি ছাড়িয়ে যেতে লাগলো। সঞ্জয়ের হাতটি যখন ঠিক কাঁধের কাছাকাছি পৌঁছল। কেঁপে উঠলো নয়নতারার সর্বাঙ্গ,সঞ্জয়ের বাঁ হাতে ধরে থাকা নয়নতারার হাতটি হঠাৎই শক্ত করে চেপেধরলো সঞ্জয়ের হাতটিকে।এক মুহূর্তে জন্যে সঞ্জয়ের বুকের ধুকপুক এতো বেড়ে গেল, যে কিছুক্ষণ তার আর নড়াচড়া করার ক্ষমতা রইলো না। পরক্ষণেই সেই ঝড়ের রাতের কথা মনে হতেই ধিরে ধিরে নয়নতারার আঁচল সরিরে কাঁধে আলতো ভাবে ঠেলে এটুকু সোজা করে নিলো,যেন ঠিক মত দেখতে পারে।


কিন্তু তখনই ঘুম ভেঙ্গে জেগে ওঠে নয়নতারা। চোখে চোখ পরতেই থমকে গেলে সঞ্জয়।নয়নতারা ঠিক কি হচ্ছে তৎক্ষণাৎ বুঝতে না পারলেও নিজেকে একটু দুরে সরিয়ে নিতে চায় সে। কিন্তু মাঝে মাঝে মনুষ্যত্বের প্রাণীর আচরণের মধ্যে এমন অসঙ্গতি লক্ষ্য করা যায় যে তার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না । তেমনি সঞ্জয়ের ওপরে ঠিক কি ভর করলো সঞ্জয় নিজেয় বুঝে উঠতে পারলো না


নয়নতারার কাঁধে ও হাতে ধরে থাকা সঞ্জয়ের হাত দুটো হঠাৎই শক্ত করে চেপেধরে নয়নতারাকে বিছানার সাথে। নয়নতারার ঠোঁট জোড়া কেঁঁপে উঠে শুধুমাত্র একটু অস্ফুট শব্দ করেই চাপা পরে পুরুষালি রুক্ষ দুটি ঠোঁটের নিচে। নয়নতারার কাধে থাকা সঞ্জয়ের হাতটি ঘষটে ঘষটে শাড়ির আঁচল সহনেমে আসে নিচের দিকে। নয়নতারার কাছে এতখনে সবটাই স্পষ্ট,সে নিজের কে ছাড়াতে একহাতে সঞ্জয়ের কাঁধে ধরে ঠেলে অন‍্য হাতটি মুঠো পাকিয়ে মুচড়ে ছাড়িয়ে নিতে চায়।কিন্তু ততখনে সঞ্জয়ের পেশীবহুল হাতের থাবায় তার একটি স্তন ব্লাউজের ওপড় দিয়ে পিষ্ট হতে শুরু হয়েছে।তার নরম ঠোঁটে ফাঁকে ঢুকে গেছে সঞ্জয়ের জীভ।তার বুকের আঁচলখানি এতখনে কোমড়ের কাছে নেমেছে। নয়নতারার যে হাতটি উন্মুক্ত ছিল, অতিরিক্ত ঠেলাঠেলি তে সেই হাতখানিও সঞ্জয়ের পেশীবহুল হাতের বাঁধনে বন্দী হতে বেশি সময় নিল না।দেখতে দেখতে নয়নতারার মাথার ওপরেই তার কোমল দুটি হাত সঞ্জয়ের একহাতের বন্ধনে বাধাঁ পরে তার আর ছাড়া পাইবার উপার রাখলো না।। এতকিছুর মধ‍্যেও নয়নতারাকে অবাক করে দিয়ে তার সর্বাঙ্গে কি এক শিরশির স্রোত বসে গেল। সঞ্জয়ের হুশ থাকে সে বুঝতো তার পেশীবহুল হাতের শক্তিশালী মর্দনে নয়নতারার স্তনের দৃঢ় হয়ে ওঠা।ধীরে ধীরে নয়নতারার শরীরের শক্তি যেন সঞ্জয় চুষে নিঃশেষ করে দিছিল।কিন্তু নয়নতারা যখন একটু ফাঁক পেল, তখনে সেই সুযোগে সে সজোরে সঞ্জয়ের ঠোঁটে কামড় বসিয়ে দিল।কিন্ত এতেও সঞ্জয়ের হুশ হলো না। বরং কামড়ে এই ব‍্যপারখানার সংক্রমণ ঘটিলো। হয়তো আর কিছু হতো, কিন্তু সঞ্জয়ের চমক ভাঙ্গলো বাবুর কান্নার আওয়াজে।সম্ভিত ফিরে পেয়েই এক রকম ছিটকে সরে সরে গেল সে। ছাড়া পেয়ে নয়নতারা উঠে বসলো বাবুকে বুকে আকড়ে।নয়নতারার মুখে কোন কথা নাই,এমন আকস্মিক ঘটনার ফলে সে তম্ভিত,তার সর্বাঙ্গের কম্পন এখনো থামেনি.…

/////

দোতলার বারান্দায় শেষ প্রান্তে সঞ্জয়ের ঘরটি। তারই সামনে হেমলতা দাঁড়িয়ে আনমনে কি জানি ভাবছিল।এমন সময় সিঁড়ির দিক থেকে একটু চাপা হাসি ও ফিসফিস্ কথা শুনে চমকে গিয়ে সেদিকে তাকায় সে। কয়েকটি মেয়ে-বউ নিজেদের মধ্যেই কি কথা বলতে বলতে উঠে এলো। ব‍্যপারখানা নতুন নয়, নয়নতারা থাকতে এরা মাঝে মধ্যেই আসতো। এখানে আসা অবধি কাজের শেষে বিকেল বেলা জামগাছটির তলায় মাঝে মধ্যেই তাদের জমায়েত হতো হেমলতার দিদির সাথে।

এখন নয়নতারা নেই। কিন্তু দু-একদিন আগে লতা নামের এক মেয়ে চিঠি নিয়ে এসে নয়নতারাকে না পেয়ে কেমন মুখখানি মলিন করে ফিরে যাচ্ছিল। মেয়েটার স্বামী শহরে থাকে,প্রায় মাসখানেক পরে চিঠি এসেছে শহর থেকে। মেয়েটির মলিন মুখটি দেখেই হেমের বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে ওঠে। এই কদিনে সে নিজেই অনুভব করিয়া বুঝিয়াছে বিরহের যন্ত্রণা কতো কঠিন কতো ভয়ানক। যদিওবা সে জানে তাহার জলদি ফিরিবে তবুও সমূখে না দেখিলে কি আর এ জ্বালা জুড়ায়।


তা মেয়েটার দুঃখিনী মুখে দেখিয়াই হোক বা তার নামের সহিত মিল থাকার কারনেই হোক। হেমলতা অতি কষ্টে সংকোচ ভাঙ্গিয়া বউটিকে কাছে ডাকিয়া আনিলো। অবশ্য চিঠিখানি সে সম্পূর্ণ পড়িতে পারিলো না। সংকোচের বাধা ভাঙ্গিয়া সে চারপাঁচ লাইল পড়িল বটে,তবে পরক্ষণেই বেজায় বিপাকে পড়িল। অর্ধেক চিঠি পড়িতেই গাল দুখানি লাল করিয়া নতমুখে বসিয়া রহিল।হেমের অবস্থা দেখিয়া মেয়েটি শেষমেশ চিঠিখানা কাড়িয়া লইয়া হেমলতার চিবুক ঠেলিয়া উঁচু করিয়া কহিল,,

– থাক ভাই আমার চিঠি,ও তোমার আর পড়ে কাজ নেই,একখানি চিঠি পড়তেই এই দশা হবে কে জানতো।

এই বলিয়া বউটি তার গলা জড়াইয়া হাসিতে লাগিলো। তারপর হইতেই মাঝেমধ্যে আসা যাওয়া আর গল্প করিতে করিতে আরও দুই একটি মেয়ে-বউ জুটিয়াছে হেমের ছোট্ট এই আসরে। তা সে নাই বা পারলো তার দিদির মতো রসিয়ে চিঠি পড়তে,বা গোপন কথায় চোখ টিপে হেসে উঠতে।হেমকে দিয়ে যে এইসব হবে না, সে তো আমরাও ভালো জানি। তাই বলে আজীবন আড়ালে দাঁড়িয়ে চোরের মতো আড়িপাতা তো থামানো চাই।

তবে ধীরে ধীরে আসরের প্রসার ঘটিলো।এখন শুধু দুএকজন মেয়ে নয়, মাঝে মধ্যেই নয়নতারার আসরের সবাই আসিতে লাগিলো। আর এদের মুখেই হেম ধিরে ধিরে সঞ্জয়ের ছেলেবেলার কথা জানিয়া লইলো। আর বুঝিলো সঞ্জয়ের সম্পর্কে গ্রামের আর সবাই তার চেয়েও ভালো জানে ।অবশ্য এটাই স্বাভাবিক, এরা এতোদিন আছে এখানে সে তো সেদিন এলো মাত্র। তবুও বড্ড রাগ হয় তার, যখন কোন মেয়ে সঞ্জয়ের কথা বলতে বলতে আহ্লাদে গদগদ হয়,তখন সে গাল দুখানি ফুলিয়ে বসে থাকে চুপচাপ। আবার বেশ ভালো লাগে যখন মা-কাকিমা গোছের মহিলাদের মুখে শোনে তার মনে ঠাকুরের ছোটবেলার কথা।


ছোটবেলায় বাপ মা হাড়িয়ে শেষে দাদা থাকতেও হারাতে হয় তাকে,তারপরেও সে মোটে বখে যায়নি। এখনো সে এতো টাকা-পয়সা করেও পাড়ার লোকেদের ফাইফরমায়েশ খেটে দেয় সময় পেলেই, লোকের বিপদ-আপদে এগিয়ে আসে। এই ত কিছুদিন আগে যে ঝড়ে গেল।ঐ যেদিন তার দিদির রাতে জ্বর এলো।সেই দিন সকালে ডাক্তার কে বাড়িতে রেখেই সঞ্জয় বেড়িয়েছিল। হেম সে কথা ভোলেনি এখনো। সারাদিন খেটে খুটে সন্ধ্যায় এসে দোতলায় উঠে যাওয়া, তারপর হেম যখন খাবার নিয়ে দিতে গেল,তখন অসভ‍্যের মত তার শাড়ির আঁচল....ভাবতেই সর্বাঙ্গ শিহরিত হয়ে ওঠে হেমলতার।না জানি কোন রাজ‍্য হইতে এক রাশ লজ্জা আসিয়া তার মুখখানি রাঙা করিয়া তোলে। যেন কাহারও চোখে না পরে তাই তখন কোন একটা ছুতোয় যে সরিয়া পরে।কিছুক্ষণ পর এখানি সোনালী পানের বাটা ও একটা পাত্রে মুড়ি মাখা নিয়ে সে ফেরে।

সঞ্জয়ের আরেকটা গুণ আছে,সে নাকি দিব্যি গাইতে পারে। মনসার ভাসান হোক, কি শিবের চড়ক, নইলে কেত্তন.... তার ডাক পড়বেই। তালদিঘির মন্দিরে পুজোর সময় দিঘীর পাশে যে বড় বটগাছটি দাঁড়িয়ে।তার নিচে ছেলে বুড় সবাই গানের আসর করে,সঞ্জয় সেখানেই গান গায়। পাড়ার মেয়ে বউরা তাকে ভারি পছন্দ করে। সে আবার বাঁশিতে বেশ সুর তুলতে পারে। মাঝে মাঝে দিঘীর জলে ছিপ ফেলে বট গাছটার ছায়ায় বসে বাঁশী বাজায়। মেয়েরা কলসি কাঁখে জল আনতে আসলে দুদন্ড শুনে যায়।এই সব শুনে কখনো হেমের মন খুশি হয় আর কখনো অভিমানে গাল ফুলায়।

তাবে আজ এরা কথা বলতে নয়,তাকে নিতে এসেছে। বাড়ির পেছন দিকের ক্ষেত পেরিয়েই জঙ্গলার ধারে একটা পুকুর। পুকুরটা বেশ বড়, চারদিক অসংখ্য বড় বড় তাল আর খেজুর গাছ। তাছাড়া পুকুরপাড়ে একটা পুরনো জামরুলগাছ আছে।সেই গাছের অনেকগুলো ডাল ছুঁয়ে আছে পুকুরের জল। হেমলতা সেদিন প্রথম গেল পুকুরের স্নান করতে,সেদিন পুকুর ছুঁয়ে থাকা ডালের নিচে পাড়ের কাছাকাছি একটা নৌকো ডুবে থাকতে দেখে অবাক হয়ে ভাবছিল,নৌকোটা এখানে কে ডুবাল?নৌকোর ওপর আরো ডালপালা ছড়িয়ে রাখা আছে। মাঝেমধ্যে দুই একটা দস‍্যি ছেলে জামরুলের ডাল বেয়ে জলে অর্ধেক ভেসে থাকা নৌকাটিতে বসে। হেমে ভয় হয় ওদের জন‍্যে, যদি গাছে ডাল ভেঙ্গে ব‍্যথা পায় তবে!

ঘাটখানি লোহা কাঠের তক্তা দিয়ে বানানো। পাড়ার মেয়ে বউদের মুখে শুনলো এই ঘাটখানি দু-তিনজন লোক নিয়ে সঞ্জয় নিজ হিতে বানিয়েছে।কথাটা শোনা মাত্র খুব রাগ হয় হেমের। মনে মনে বলে, এটাও তার বানানো! কেন, গাঁয়ে কি আর লোক নেই; আগ বারিয়ে তাকেই কেন সব করতে হবে।

ঘাটে থাকাকালীন সম্পূর্ণ সময়টা হেম হাসফাঁস করে বেরিয়ে আসতে।পাড়ার মেয়ে বউদের মুখে সঞ্জয়ের কথা উঠলেই তার ছটফটানি আরও বাড়ে। এক একবার তো পাড়ার এক কাকিমা বলেলেই ফেল, এইবার কলিকাতা থেকে আসুক, ধরে বেধে বিয়ের পিঁড়িতে বসতে হবে। কার সাথে দেবে,সেই পোড়ামুখির নামটিও শোনা যায় প্রায় সময়ই। আমাদের হেমলতা এমন কত পোড়ামুখিকে মনে মনে ভৎসনা করিয়াছে তা আর নাইবা বললাম। কিন্তু এতেও তার রাগ হয় পরিতে চায় না। কিন্তু কেন যে এত রাগ হয় তার সে বুঝে উঠতেই পারে না। ভালোবাসা বলে! ভালোবাসলেই কি এত রাগ হওয়া উচিত!

যে যাই হোক, দুদিন হলো ঘাটে যাওয়া বন্ধ তার।তবে সেটা পাড়ার মেয়ে বউদের কথার কারণে নয়।এ কারণ ভিন্ন। কদিন ধরে রাস্তার পাশে একটা লোক চোখে পড়ছে তার।প্রথম প্রথম সে খুব একটা গাঁ করেনি।বড় জোর বিকেলে ছাদে ওঠা ছেড়ে দিয়েছে সে।কিন্তু দুদিন আগে সে একা মন্দিরাকে নিয়ে ঘাটে বসে ছিল। পরে যদিওবা মনে মনে বলেছিল,পোড়ামুখি কেন গেলি,এতো সাহস হয় কিভাবে তোর!

তা পরে বললেই বা কি হয়; লোকটা যখন ঘাটে এসে তার নাম ধরে ডাকলো, তখনই সে বুঝেছে লোকটা কে। সাথে সাথেই বুকের ভেতরটা কেমন ধক করে ওঠে তার। করুণ নয়নে সে চারপাশে তাকিয়ে দেখে। কিন্তু তখন সেই কম্পান্বিতা তরুণীর সহায়তা করার কেহই ছিল না। সে কোন কর্মে তার দিদির কন‍্যাটিকে বুকের জড়াইয়া ছুটিয়া বাড়ি ফিরিয়া বাঁচিল। দোতলায় উঠিয়া সে সোজা সঞ্জয়ের বিছানায় এখানি বালিশ বুকে চাপিয়া মনে মনে বলিল,কস্মিনকালেও সে মুখে যাবার নাম এই মুখে আনবে না। কিন্তু এখন এদের কি বলিবে...

///////

গত রাতের ঘটনার পর নয়নতারার পক্ষে সঙ্গিনীর বড়ো দরকার হইয়াছিল।ভাগ‍্য ক্রমে তাহা সে খুব সহজেই পাইল। প্রভাতে সঞ্জয় কিছু মাত্র মুখে না তুলিয়াই বাহির হইল।নয়নতারা একবার ডাকিল না দেখিয়া কমলা একবার নয়নতারার পানে চাহিয়া দেখিলো। হয়তোবা কিছু বলিতো। কিন্তু পরক্ষণেই নয়নতারার মুখের গাম্ভীর্য দেখিয়া সে একে বারেই দমিয়া গেল। আজ কমলা সকাল হইতে সন্ধ্যাকাল অবধি কোন কথা বলিলো না।অবশ্য সে যে দুই একটিবার চেষ্টা করে নাই, তা নয়।কিন্ত নয়নতারা কোনরূপ আগ্রহ প্রকাশ করে নাই বলিয়াই সারাটা সময় চুপচাপ কাটিয়া গেল। তবে ভেতরে ভেতরে শুধু কমলা নয় নয়নতারার নিজের মনটাও কেমন যেন করিতে লাগিলো।

নয়নতারার চিন্তিত মন আর চিন্তিত হইলো যখন রাত্রি হইলেও সঞ্জয় ফিরিলো না। কমলার স্বামী যখন তাহাকে হাসপাতালে খুঁজিয়া পাইলো না,তখন নয়নতারা আর থাকিতে না পারিয়া সইয়ের কাঁধে মুখ লুকাইয়া কাঁদিতে লাগিলো। কমলা ঘটনা ঠিক বুঝিতে না পারিয়া আরও ব‍্যস্ত হইয়া পরিলো। দেখিতে দেখিতে দুই রমনী একে অন‍্যকে জড়াইয়া অশ্রু নদীর বান ভাঙিয়া দিল। কান্না নামক এই অনুভূতি টা ঠিক সংক্রমণীত কিনা তা বলিতে পারি না।তবে মায়ের কান্নায় নয়নতারার শিশু পুত্রটিও কাঁদিতে আরম্ভ করিলো।এহেন কান্ডে কমলার স্বামী ঠিক কাকে ফেলিয়া কাকে সামলাইবে তা বুঝিতে না পারিয়া,একবার এদিকে ও একবার খাটের দিকে দেখিতে লাগিল।কিন্তু পোড়া কপাল নয়নতারার, ভগ'বান তাহার কান্না কানেও তুলিলেন না। সে রাত্রিরে সঞ্জয় ফিরিলো না। এদিকে নয়নতারাও জল ছাড়া আর কিছুই মুখে তুলিলো না।......আপডেট দিতে দেরি হচ্ছে।আসলে ব‍্যস্ত সময় কাটছে।যাই হোক প্রশ্ন কিন্তু রইলো,ওইযে গল্প চলবে কি না।


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#93

(03-06-2024, 07:45 PM)ajrabanu Wrote:  হ্যাঁ, সত্যি কথা।
(03-06-2024, 07:23 PM)Tilottama Wrote:  সঞ্জয়ের কোন হাতে কি হচ্ছে, বুঝতে গিয়ে দৃশ্যটি মাথা গুলিয়ে দিল

একেই বলে কপাল,প্রতেকবার একটা না একটা গোলযোগ রয়েই যাচ্ছে।
যাই হোক, ভুল না করলে শেখা হয় না।

পরবর্তীতে খেয়াল রাখবো,ধন্যবাদ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#94

(03-06-2024, 11:14 PM)Fardin ahamed Wrote:  অসাধারণ লেখা  clp);
চালিয়ে যান yr):

নতুন পর্বের জন্য অপেক্ষায় থাকলম  Big Grin

ধন্যবাদ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

[+] 1 user Likes বহুরূপী's post
Like Reply
#95

(04-06-2024, 07:46 AM)Aisha Wrote:  অসাধারণ দারুণ

ধন্যবাদ ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#96

(04-06-2024, 08:55 PM)evergreen_830 Wrote:  খুবই ভালো হয়েছে, দুই নারীর মানসিক দোদুল্যমনতা খুব ভালো ভাবে ফুটে উঠেছে। কি জানি কি হয়।

(04-06-2024, 08:16 PM)dweepto Wrote:  বেশ সুন্দর, পরবর্তী updater অপেখ্যায় রইলাম।  ধন্যবাদ।

সাথে থাকুন জেনে যাবেন কি হবে। Big Grin


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#97

(05-06-2024, 02:43 PM)fatima Wrote:  বড় মনোরম বর্ণনা। কিছু কিছু খটকা লেগেছে বটে। যেমন প্রথম চুম্বনেই জিভ এসে গেল।   সংক্রমণ কোথা থেকে কোথায় ঘটল? সংক্রমণ অর্থ তো ছড়িয়ে যাওয়া, না? সজোরে কামড়াল, অথচ সঞ্জয়ের ব্যথা লাগল না? কামড়ে ধর্ষকের জিভ বা লিঙ্গ কর্তিত হবার খবর প্রায়শঃই দেখা যায়। নয়নতারা কি মৃদু আদরের কামড় বসিয়েছিল?

মনোরম বর্ণনার মধ্যে অনেক কমতি রয়ে গেছে তাই খটকা লাগাটাই স্বাভাবিক। সংক্রমণ অর্থ ছড়িয়ে যাওয়া ঠিকই ধরেছেন, আর আমি এটাই বোঝাতে চেয়েছি।কামড়ানো টা সঞ্জয় শুরু করেছিল তার পর নয়নতারা।

মানুষের মস্তিষ্ক একটু অদ্ভুত,মাঝে মাঝে এমন হয় যে আঘাতের জায়গাটা চোখে দেখার পরেই ব‍্যথা অনুভব হয়।আর নয়নতারার বিষয়টি নিয়ে এখন কথা না বলাই ভালো,সময় মতো যেনে জাবেন। 
ধন্যবাদ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#98

(05-06-2024, 11:16 PM)৴৻সীমাহীন৴ Wrote:  অসাধারণ, পরের পর্বের অপেক্ষা রইলাম

ধন্যবাদ❤️


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply
#99

(06-06-2024, 10:51 PM)dweepto Wrote:  এই রকম জায়গায় আপডেটের অপেখ্যায় থাকা বেশ কঠিন, তারা তারি আপডেট দেওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ।

আমার গল্পে যৌনতা কম গল্প বেশী।
তাই  বলি কি, এতো অধীর আগ্রহে অপেক্ষা করে কি লাভ বলুন ত !?


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

[+] 1 user Likes বহুরূপী's post
Like Reply

পর্ব ১৪

– হারামজাদা রাতে কোথায় থাকিস! এদিকে এতবড় সর্বনাশ হয়ে গেল আর উনি বলছেন কিছুই জানিনে!নচ্ছার, পাজী, গাঁজা.....

খুব ভোরে মিনতী দেবীর চেঁচামেচিতে হেমলতার ঘুম ছুটিয়া গেল। কক্ষের ভেতর হইতেই সে শুনিতে পাইলো, তাহার মাতা দেবুদাকে যা তা বলিয়া গালিগালাজ করেতেছে। ইহাতে সে বড় আশ্চর্য হইল। সে এইখানে আসিয়া অবধি এই নিরিহ ও শান্তিপূর্ণ লোকটিকে দেখিয়া অনেক বার ভাবিয়াছে,উহাকে কেউ কটুক্তি করিয়া কিছু বলিতে পারিবে না। কাহারও সাতে পাঁচে সে থাকে না।এমন কি দেবু যে এই বাড়িতেই থাকে চোখকান খোলা না রাখিলে বুঝিতে বুঝিতে পারা মুসকিল। সে রাতে বাড়িতে থাকে,সকালে সঞ্জয়ের সাথেই গঞ্জে যায়।এছাড়া একবার দূপুরে বাড়ি আসে। তাহাকে হুকুম করিলে তা সঙ্গে সঙ্গে পালন করিতে সে ব‍্যস্ত হইয়া পরে। কাহারও সহিত উচ্চস্বরে কথাবার্তা সে করিতে পারে না। এমন লোকটিকে হেমের মাতা বলিতেছে গাঁজাখোর!

এই সব ভাবিতে ভাবিতে বাহিরে আসিয়া হেম যখন ঘটনা শুনিলো, তখন সে সিঁড়ি বাহিয়া এক ছুটে দোতলায় উঠিয়া, সঞ্জয়ের কক্ষের খোলা দোরের সম্মুখে আসিয়া ঘটনা জানা শর্তেও অবাক হইলো। তারপর খালি সিন্দুকখানি নিজের চোখে দেখিয়া তার পক্ষে আর দাঁড়াইয়া থাকা সম্ভব হইলো না। তাহার পা দুখানি কাঁপিতে লাগিলো,এবং সঙ্গে সঙ্গে সে মেঝেত বসিয়া পড়িলো।

ঘটনা যাহা ঘটিয়াছে তাহা মোটেই ছোট নহে। রাতে বাড়িতে চুরি হইয়া গিয়াছে। বেলা খুব বেশি বারিবার আগেই গ্রামের সকলেরই ঘটনা জানা হইয়া গেল।তবে যার ক্ষতি হইলো তাহাকে জানাইবার কোন উদ্যোগ নেওয়া হইলো না। অবশ্য ক্ষতি যে কতখানি হইয়াছে তাহা হেম নিজেও জানে না। তাহার দিদি কলিকাতায় যাত্রা করিবার আগে তাহার হাতে সিন্দুকের চাবিখানি দিয়া বলিয়াছিল,

–চাবিখানি তোর কাছেই রইলো,সবসময় সাথে রাখবি আর যা লাগে খরচ করিস,নিজের জিনিসটা নিজেই বুঝে নে এখন ....

ইত্যাদি আর কিছু সাংসারিক কথা তাহাকে এমন ভাবেই বলিয়াছে, যে হেম সব ঠিকঠাক বুঝিয়া উঠিতে পারে নাই। তবে সংসারের খরচ মিটাইতে সিন্দুক খুলিবার প্রয়োজন হেমলতার পরে নাই।তার জন‍্যে সঞ্জয় যা রাখিয়া গিয়াছিল, তা দিয়াই এতো দিন চলিয়াছে। হেমলতা টাকা দিয়া কি করিবে তাই ইহা হইতেই সকল খরচ করিয়াছে সংসারে। সুতরাং সিন্দুকে ঠিক কত টাকা ছিল, তাহা হেমের ধারণার বাইরে। এই কারণেই তার চিন্তা আর বেশি, সে ঠিক কি করিবে কিছুই ভাবিয়া পাইলো না। তার ক্রমেই মনে হইতেছে এই দ্বায়িত্ব টি লইয়া সে বড় ভুল করিয়াছে। দিদি তাহাকে বিশ্বাস করিয়া চাবিখানি তার কাছেই রাখিয়া গেল,নয়নতারা বলিয়াছিল চাবির গোছা সবসময় সাথে রাখতে। হেমলতা হারাইয়া ফেলিতে পারে ভাবিয়া বালিশের তলায় সে চাবি গোছাটি রাখিতো। কিন্তু আশ্চর্য বিষয় চাবির গোছাটি সারা ঘর এমনকি সারা বাড়ি খুঁজিয়াও আর পাওয়া গেল না।

অনেকেই আসিলো এবং দেখিলো এবং সবার পক্ষ হইতে বেচারা দেবু যে পরিমাণ ভর্ৎসনা ও গালিগালাজ শুনিলো, তা ঠিক তার পাওনা ছিল কি না তাহাতে সন্দেহ আছে।

দেবু সিঁড়ির কোণার দিকে একটি ঘরে থাকে।রাত্রি কালীন কোন ঘটনাই তাহার কান এরায় না। তবে সে জানে কোন কথাটি লুকাইতে হইবে আর কোন কথাটি বলিতে হইবে। চোর আসিলে তাহার কানে লাগিবে না ইহা কি করিয়া হয়! সে যে প্রতি রাতে অনেকটা সময় জাগিয়া থাকে। কিন্তু গতরাতে খাওয়া দাওয়ার পরে মিনতী দেবীর দেওয়া একগ্লাস দুধ পান করিয়া না জানি কেন সে মরার মত ঘুমাইলো।এখন বেচারা সবার কথা শুনিয়া সংকোচে কোন কথা বলিতেই পারিতেছে না।

চোর নিঃশঙ্কচিত্তে সিন্দুক চাবির ধারা খুলিয়া নগদ টাকা গহনাপত্র যাহাই ছিল সব বাহির করিয়া লইল, ইহার প্রতিক্রিয়া যেমন বিশেষ দেখা গেল না,তেমনি ইহার প্রতিকারটিও ঠিকঠাক হইলো না। হেমলতা ভাবিয়া ভাবিয়া কিছু বুঝিয়া উঠিতে না পারিয়া, শেষে বুকে বালিশ চাপিয়া কাঁদিতে আরম্ভ করিলো। এদিকে মিনতী দেবী তাহার কাজ সন্তর্পণে করিতে লাগিলেন। বেলা ঘুরিবার আগেই বাড়ির সামনে একখানি গরুর গাড়ি বেশ কিছুক্ষণ দাড়াইয়া এক সময় মাতা আগে আগে ও কন‍্যা মন্দিরার হাত ধরিয়া পেছনে পেছনে কাঁদিতে কাঁদিতে গাড়িতে উঠিলো। এই ঘটনায় রাস্তায় থাকা সকলেই দেখিলো,কয়েকজন আগাইয়া কৌতুহল প্রকাশ করিলো। মিনতী দেবী তখন অকারণে উচ্চস্বরে এই বলিয়া বুঝাইলেন, জঙ্গলার ধারে বাড়ি,চোর- ডাকাত পড়িলে কেহ দেখিবার নাই। তিনটি মেয়ে মানুষ একা কি করিবে, তাছাড়া তার....ইত্যাদি বলিয়া স্পষ্ট বুঝাইলেন এই বাড়িতে থাকিলে তাহার ক্ষতির পরিমাণ কতখানি।

এক সময় গাড়োয়ানের গরুর গাড়ি রওনা হইল। আজ সকালের দিকে সূর্য দেব ভীষণ খেপিয়া ছিলেন।রৌদ্র গাছেপালায় পথে মাঠে যেন অগ্নিবৃষ্টি করিতছিল। কিন্তু বেলা ঘুরিয়া দুপুর হইতেই একটু একটু মেঘ জমিতে লাগিলো। গাড়ি ছাড়িবার আগে লতা নামের মেয়েটির সাথে হেমের দেখা হইয়া ছিল।লতা অনেক কথা বলিলেও হেম কিছুই বলিতে পাড়িল না। ধীরে ধীরে সঞ্জয়ের বাড়ি,ক্ষেতের মধ্যে কৃষকের ঘরগুলি ও তালদিঘির তালগাছের সারি পেছনে ফেলিয়া গাড়ি নদী ঘাটের দিকে চলিতে লাগিলো। হেমলতা পেছনে ফিরিয়া দেখিতে দেখিতে ভাবিতেছিল সেই পুকুর ঘাটের কথা,বা সন্ধ্যার কিছু আগে রান্না ঘরের পাশে জাম গাছটার ডালে যে ময়না পাখি দুটি বসিতো তাদের কথা। এই কথা তোমাদের বলা হয়নাই।তা না হোক, সব কথা জানিবার কি প্রয়োজন তোমাদের। ও বাড়িতে এই কদিনে যা কিছু ঘটিয়াছে তাহার সকল ঘটনা বলিবার সময় হেমের নাই।তবে এটুকুই জানিয়া রাখো ও বাড়ি হেম এত সহজে ভুলিতে পারিবে না।ভগবান তাহার কপালে ঠিক কি রাখিয়াছে সে তাহা জানে না। কিন্তু ও বাড়ি পেছনে ফেলিয়া যাইতে হেমলতার কেবলই মনে হইতেছে সে যেন তার নিরাপদ আশ্রয় হইতে অনেক দূরে চলিয়া যাইতেছে।সেখানে তাহাকে রক্ষা করিবার কেহই নাই...

/////

কলিকাতায় প্রথম আসিয়া একটু ঘুরিয়া ফিরিয়া দেখিবার ইচ্ছে নয়নতারার থাকিলেও,উপায় ছিল না। পিতার অসুস্থতা ও নিজের ভবিষ্যতের কথা ভাবিয়া ভাবিয়া সেই ইচ্ছা তাহার প্রায় মরিয়া গিয়াছিল। তবে পিতার সুস্থতার কারণেই হোক বা স্বামীর কথা ভাবিয়া ভাবিয়া মন শ্রান্ত হইবার কারণেই হোক,সেই মরিতে থাকা ইচ্ছাখানি আবার নবোদ্যমে জাগিয়া উঠিয়াছিল। কিন্তু হঠাৎ এই কি হইয়া গেল।

রাত্রিতে নয়নতারার ঘুম হয় নাই। দুপুরে হাসপাতাল হইতে ফিরিয়া সে চুপচাপ জানালার পাশে বসিয়া কি ভাবিতেছিল।এমন সময় কমলার ডাকে নিচে নামিতেই দেখিল লাল রঙের পাগড়ী মাথায় দুইটি অচেনা দোরের সম্মুখে দাঁড়াইয়া আর বসিবার জায়গায় এক সাহেবের বেশে বাঙ্গালী বাবু বসিয়া। উহার সহিত কমলার স্বামীর কি কথা হইলো নয়নতারা তা শুনিতে পায় নাই। কিন্তু আলোচনা করিয়া কমলার স্বামী যখন বেশ ব‍্যস্ত হইয়া পরিলো, তখন এই উৎকণ্ঠার হেতু নয়নতারা বুঝিল না। কিন্তু সঞ্জয়ের নাম শুনিয়া আর আপত্তিও করিল না,নীরব হইয়া রহিল। তবে কিছুক্ষণ পরেই বাবুকে কোলে লইয়া তাহারা তিনজন বাড়ির বাইয়ে একটি গাড়ীতে উঠিলো।

যতখন গাড়ি চলিল নয়নতারা নিঃশব্দে দুচোখ বুঝিয়া বসিয়া রহিল। বেশ কিছুক্ষণ পরে একখানা লোহার গেইট পেছনে ফেলিয়া একটা বৃহৎ বাটীর সম্মুখে আসিয়া তাহাদের গাড়ি থামিল।

তাহারা বাড়ির সম্মুখের দরজা দিয়া প্রবেশ করিয়া একটু দূরেই ডান পাশের সিঁড়ি বাহিয়া সোজা দোতলায় উঠিতে লাগিলো। সিঁড়ি বাহিয়া উঠিবার সময় নিচের কোন এক কক্ষ হইতে তখন সঙ্গীতের ও হাস্য-কলরবের ধ্বনি নয়নতারার কানে আসিলো।

দোতলায় যে দরজার সামনে নয়নতারা উপস্থিত হইল, সেই সাজানো কক্ষটির ভেতরে খাটের এক পাশে চেয়ারে বসিয়া টেবিলে মাথা রাখিয়া, সঞ্জয় চোখ বুঝিয়া আছে বা ঘুমাইতেছে। তাহার মাথার কাছেই একখানা খাবারে তালায় খাবার ঢাকা দেওয়া। এটুকু ছাড়া কক্ষের সাজসজ্জা নয়নতারার দৃষ্টি আকর্ষণ করিতে পারিলো না। নয়নতারার পেছনে কমলাও কক্ষের ভেতর অগ্রসর হইত, কিন্তু তার স্বামী তাহার হাত ধরিয়া নিচে নামিয়া গেল।

নয়নতারা সঞ্জয়ের কাছে আসিয়া দেখিল,সঞ্জয় টেবিলে হাত রাখিয়া তার ওপরে মাথাটি দেওয়ালের পাশে রূপলী ফ্রেমের বৃহত দর্পণের দিকে মুখ করিয়া ঘুমাইতেছে। একটা লোক রাত্রের অতৃপ্ত নিদ্রা এইভাবে পোষাইয়া লইতেছে, সংসারে ইহা একান্ত অদ্ভুত নহে, কিন্তু ইহা দেখিয়া নয়নতারার বুকের ভেতর কেমন যেন করিতে লাগিলো। নয়নতারা পা টিপিয়া ঘরে ঢুকিয়া চুপ করিয়া তাহার মুখের পানে চাহিয়া ছিল। সম্মুখের খোলা জানাল দিয়া দুপুরের অপৰ্যাপ্ত আলোক সেই নিদ্রামগ্ন মুখের উপর পড়িয়াছিল। আজ অকস্মাৎ এতদিন পরে তাহার মনে সঞ্জয়কে দেখিয়া,এমন এক অনুভূতির সঞ্চার হইলো যাহা ইতিপূৰ্ব্বে কোনদিন সে অনুভব করে নাই। সেই সাথে সঞ্জয়ের নিচের ঠোঁটে আঘাতের চিহ্ন দেখিয়া সেই রাতের কথাটি মনে পড়িয়া গেল। নয়নতারার দুই চোখ বন্ধ করিল নিজেকে খানিক সামলাইবে বলিয়া। তার পর জানালার পর্দা টানিয়া দিল।

দ্বিতীয় বার সঞ্জয়ের পানে চাহিয়া তার ডান হস্তের নিচে একখানি পত্র দেখিল। যদিও পত্রে কাহারও নাম উল্লেখ নাই,তার পরেও চিঠি পড়িয়া সে বুঝিল ইহা তার ছোট বোনটির জন্যেই লেখা হইতেছিল। হইতেছিল বলিবার কারণ, তা এখনো সম্পূর্ণ লেখা হয় নাই। চিঠি হইতে মুখ উঠাইয়া যখন সে সঞ্জয়কে ডাকিবে বলিয়া ঠিক করিলো,তখন তার চোখে পরিলো দরজার মুখে একটি সুশ্রী সুন্দর বালিকা খাবারের পাত্র হাতে দাঁড়াইয়া। বোধকরি কক্ষে অচেনা কাহারও উপস্থিত সে আশা করে না। তাই এখন কি করিবে চুপ করিয়া তাহাই ভাবিতেছিল। নয়নতারা যখন তাহাকে ডাকিলো তখন সে ভেতরে আসিয়া হাতে থালাটা টেবিলে একপাশে রাখিয়া আগের খাবারপাত্র হাতে তুলিয়া লইল। নয়নতারা বুঝিল বালিকাটি কোন মতে কাজ সারিয়া পালাইতে পারিলে বাঁচে। ইহার কান্ড দেখিয়া তাহার ছোট বোন হেমলতার কথা মনে পড়িলো,আর বালিকা পালাইবার পূর্বেই সে উহার একহাতে ধরিয়া বন্দী করিল। না করিয়াই বা উপায় কি!এইসবের অর্থ বুঝিতে হইলে ইহাকে তাহার প্রয়োজন।


সঞ্জয় সারাদিন কিছুই মুখে তোলে নাই।রাত্রিতে ও সকালে দামিনী নিজে খাবার লইয়া দোতলায় সঞ্জয়ের ঘরে গিয়াছিল। কিন্তু সুবিধা কিছুই হয় নাই। অবশেষে উপায় না দেখিয়া লোক পাঠাইয়া নয়নতারাকে খবর দিয়াছে। নয়নতারা বালিকার মুখ হইতে ইহার বেশি কিছুই বাহির করিয়া লাইতে পারিলো না। তবে ইহা জানিলো যে দামিনী এই এই বাড়ির মালকিনের নাম।

সঞ্জয়ের ঘুম ভাঙিতে পারে বলিয়া নয়নতারার বালিকাটি সাথে নিচে নামিয়া আসিয়া ছিল। কথা শেষ হইতেই বালিকাটি নয়নতারার হাত হইতে ছুটি লইয়া পালাইয়া বাঁচিল। নয়নতারা সেখানেই বসিয়া চারিধারে চোখ বুলাইতেছিল। বাড়িতে কোন উৎসবের আয়োজন করা হইতেছে। বাড়িতে অনেক মহিলাদের সমাগম,কিন্তু পুরুষ বলতে কিছু বাড়ির কর্মকর্তা ও কাজের লোক ছাড়া আর বিশেষ কাহাকেও দেখা যাইতেছে না। নয়নতারা কমলা ও তার স্বামী কে খুঁজিয়া পাইলো না। তাহার ভাবসাব লক্ষ্য করিয়া দুই একজন মহিলা কথা বলিতে আসিয়াছিল।নয়নতারার ঘটনা সংক্ষেপে শুনিবার পরে তাহারা তাকে লইয়া আলোচনা করিতে বসিলো। নয়নতারা খুব জলদিই বুঝিলো ইহারা তাহাকে সরল ভাবিয়া আমোদ করিবার উপলক্ষে বসাইয়াছে,এছাড়া সঞ্জয় কে, তাহা ইহাদের জানা নাই। ব‍্যপারখানা বুঝিয়া নয়নতারা উহাদিগের সহিত আলোচনা জমজমাট করিয়া তুলিলো, এবং তাহাদের ছোট্ট সভাটির সকলেই অল্প সময়েই বুঝিয়া লইলো ইহাকে হাসির পাত্র বানাইতে গেলে চাল উল্টা পরিতে পারে।

সময় কাটিতে কাটিতে একসময় বেলা পরিয়া গেল।নয়নতারা দেখিলো কমলা ও তার স্বামী তাহাকে কিছু না বলিয়াই বিদায় হইয়াছে। এর মধ্যে সেই বালিকাটি নয়নতারার খাওয়ার ব‍্যবস্থা করিয়াছে এবং নয়নতারা তাহাকে লইয়া একটু কষ্ট করিয়া হইলেও সঞ্জয়কে খাটে শোয়ানোর ব‍্যবস্থা করিয়াছে। তারপর দোতলায় ঘুরিতে ঘুরিতে বাবুকে ঘুম পারাইতে ব‍্যস্ত হইয়াছে।


যখন সন্ধ্যা প্রায় হয় হয়,তখন হইতেই নিমন্ত্রিত মহিলাদের গাড়ি পিছনের গেটে আসিতে শুরু করিল। সারা বাড়িটা আলোয় জলমল করিতেছিল। যদিও এখন পুরো বাড়িটা সাজানো সম্পূর্ণ হয় নাই,তবুও এইসব দেখিয়া নয়নতারার অবাক হওয়া ছাড়া উপায় কি। এত সাজসজ্জা ত দূরের কথা এত বড় বাড়িই তো সে কখনো দেখে নাই। নয়নতারার মনে হইলো বাড়িখানা তার গ্রামের যে বড় জমিদার বাড়িটি আছে তার চাইতেও বড়। সাদা রঙের বাড়ির দেওয়ালে অনেক বড় বড় ছবি লাগানো। তার মধ্যে সিঁড়ির মুখেই একটি ছবিতে একটি পারিবারিক ছবি। ছবিতে এক বাঙ্গালী রমনী আর এক পুরুষ সাহেবের পোশাক পড়া, সাথে একটি ফুটফুটে ছোট্ট মেয়ে দাঁড়িয়ে।

দোতলার বারান্দায় উঠিবার মুখে বড় ঝাড় জ্বলিতেছে। বাড়ির মেয়েরা অভ্যর্থনা করিয়া সকলকে উপরে পাঠাইয়া দিতেছিলেন। নিমন্ত্রিতা মেয়েরা কেহ মুচকি হাসিয়া, কেহ হাসির লহর তুলিয়া কেহ ধীর, কেহ ক্ষিপ্র, কেহ সুন্দর অপূর্ব গতি-ভঙ্গিতে সিঁড়ি বাহিয়া উপরে উঠিতেছেন। নয়নতারা দোতলার বারান্দায় দাঁড়াইয়া অনেকক্ষণ হইতে এইসব দেখিতেছিল। ওপড়ে বারান্দায় হইতে নিচের সিঁড়ি সহ সব দেখা যায়। এতো লোকজনের সমাগম আর তাহাদের সাজসজ্জা এ ধরনের দৃশ্য জীবনে সে এই প্রথম দেখিল। দেখিতে দেখিতে এক সময় সিঁড়ির নিচের ধাপে এক রমণীর দিকে নয়নতারার চোখ পরিলো। বয়স নয়নতারার মতো বা একটু বেশিও হইতে পারে,তবে অপূর্ব সুন্দরী বলা চলে। গায়ে চওড়া লালপাড় রেশমী শাড়ির সাথে তার দেহের রঙ মিলিয়া তার দেহের দুধে আলতা রং-এর আভা অপূর্ব ফুটিয়াছে। মাথার চুলে একখানি সোনার কাটায় আঁটা, সিঁড়ির বড় ঝাড়ের আলোয় গলার সরু সোনার চেন চিক চিক্‌ করিতেছিল, সুন্দর গড়ন তার,নয়নতারা মনে মনে ভাবিলো রমনীটি ঠিক কে হইতে পারে!

মেয়েটি নয়নতারার পাশ দিয়া সোজা সঞ্জয়ের ঘরের দিকে চলিল,এবং কক্ষের সম্মুখে একটু দাঁড়াইয়া ভেতরে দেখিবার পরূ আবারও তাহাকে পাশ কাটাইয়া চলিয়া যাইতে ছিল। নয়নতারা অবাক হইয়া তা দেখিল,একবার ডাকিতেও ইচ্ছা করিয়াছিল।তবে ডাকিতে গিয়াও কথাগুলো গলায় দলা পাকাইয়া গেল,আর ডাকা হইলো। পরে অবশ্য জানিয়াছে উহার নামটিই সৌদামিনী তবে সকলেই তাহাকে দামিনী বলিয়া ডাকে।

সঞ্জয়ের ঘুম সন্ধ্যার আগে ভাঙ্গিয়া গেল। এবং ঘুম ভাঙ্গিতেই নিজেকে খাটে আবিষ্কার করিয়া একটু অবাক বোধকরি হইয়াছিল।তবে পরক্ষণেই বাবুকে তার পাশে দেখিয়া তার গলা শুকাইয়া গেল।নয়নতারার সহিত দেখা করিবার মত মানসিক অবস্থা তাহার ছিল না,এই মুহুর্তে নয়নতারার সহিত সাক্ষাৎ হইলে সে লজ্জায় কথা বলিতেই পারিবে না। ঐদিন রাত্রিতে সে নিজেকে কেন আকাইতে ব‍্যর্থ হইলো সে এখনও বুঝিয়া উঠতে পারে নাই। সে যাহা করিয়াছে উহা যে শুধুমাত্র নয়নতারার উপরে অন‍্যায় তা নয়, সে যে হেমলতার কাছেও দোষী হইয়াছে।

নয়নতারার সঙ্গে দেখা হইতে পারে বলিয়া সে উঠিয়া বাহিরে না গিয়া আগের চিঠিখানা শেষ করিতে বসিয়াছিল। চিঠি লেখা শেষ ক‍রিয়া যখন সে উঠিলো,দেখিল নয়নতারা দোরের মুখে দাঁড়িয়ে। সঞ্জয় তার বৌদিমণি কে দেখিয়া মাথা নত করিয়া দাড়াইয়া রহিলো। কিন্তু নয়নতারা কিছুই বলিল না।সে আগাইয়া সঞ্জয়ের হাতখানি ধরিয়া খাটে বসাইয়া সে নিজে খাবারের থালাখানি হাতে তুলিয়াই লইল।সঞ্জয়ের খাইবার ইচ্ছে না থাকিলেও নয়নতারা যখন নিজ হস্তে তার মুখে খাবার তুলিয়া ধরিলো,তখন তাহাকে না বলিবার সাহস সঞ্জয়ের হইলো না ।

////

তিন-চারদিন পরের ঘটনা, তালদিঘির ঘাটে একটি বড় নৌকা আসিয়া থামিল। এবং ছইয়ের ভেতর হইতে নয়নতারা ,তার পিতা ও সঞ্জয় ঘাটে নামিল। এই কদিন ঠিক কি হইয়াছে ইহা জানিতে বাটী অবধি যাইবার অপেক্ষা রাখিল না। তাহারা আনন্দে সহিত ফিরিলেও বাড়ি পৌঁছনোর আগেই সকলের মুখ গম্ভীর হইয়া গেল। বাড়িতে আসিয়া সব দেখিবার পর সঞ্জয়ের মুখের ভাব যাহা হইলো একবার দেখিয়াই নয়নতারার বুকের ভেতরে ধক করিয়া উঠিলো। দেখাগেল শুধু টাকা পয়সা নয়,টাকা পয়সার সাথে সঞ্জয়ের বাড়ি ও গঞ্জের দোকানের দলিলপত্র যা ছিল সব গেছে। ইহার পর হইতে সঞ্জয় ঠিক মতো বাড়িতে থাকে না। সকালে চিন্তিত মুখে বাহির হইয়া রাত্রিতে যে আর চিন্তিত মুখে বাড়ি ফিরিত।

বাড়ি অবস্থা যখন এইরুপ, তখন নয়নতারার মা তাহাদের বাড়ি ফিরিয়া গিয়াছে ইহাতে নয়নতারার লজ্জার শেষছিল না। সেই লজ্জা ক্রোধে পরিনত হইলো, যখন তাহাদের আসিবার খবরে তার স্বামী আসিয়া কহিল নয়নতারাকে সে বাড়িতে ফিরাইয়া নিতে আসিয়াছে। নয়নতারা তার স্বামী সাথে দেখা করিবে না বলিয়া ঘরে ঢুকিয়া দোরে খিল আটিলো। নয়নতারার পিতা তখন ঘুমাইতেছে,সঞ্জয়ও বাড়িতে ছিল না।সুতরাং সোহমকে একাই আবার ফিরিয়া যাইতে হইল।

ইহার একদিন পরেই দুপুরে হঠাৎ সঞ্জয় আসিয়া রান্নাঘরের দোরের সম্মুখে দাঁড়াইল। নয়নতারার রান্নার কাজ তখন প্রায় শেষ। সঞ্জয়কে দেখিয়া নয়নতারার মুখে হাসি ফুটিলও তার কথা শুনিয়া নয়নতারার মুখখানি কঠিন ও গম্ভীর হইয়া গেল....

– বৌদিমণি! আমি ভেবে দেখলাম, দাদা ও বাড়িটা যখন ছাড়িয়ে এনেছে ত তোমাদের ওবাড়িতে ফিরে যাওয়া....

সঞ্জয় কথা শেষকরিবার আগেই নয়নতারার তার মুখের পানে চাহিয়া অতি সহজ স্বরে বলিল,

-আর যদি না যাই? কি করবে তুমি? জোর করে তাড়িয়ে দিতে পারবে ত?

সঞ্জয় নয়নতারার মুখের দিকে দেখিয়া আর কিছুই বলিতে সাহস করিল না। নয়নতারার আবারও তার হাতের কাজে মনোনিবেশ করি বলিল,

– এই রোদুরে দাঁড়িয়ে না থেকে স্নান করে এসো যাও,

সঞ্জয় চুপচাপ দাঁড়াইয়া কি যেন ভাবতেছিল,এমন সময় দেবু বাবুকে কোলে লইয়া রান্নাঘর দিকে আসিতেছে দেখিয়াই সঞ্জয় আগাইয়া বাবুকে কোলে লইতে গেল। তখনই নয়নতারা রান্নাঘর হইতে বলিল,

– বাবুকে আমার কাছে দে, কি হল! তোমায় না স্নান করতে বললাম..

এবার নয়নতারার চোখের কড়া দৃষ্টি সঞ্জয় দেখিতে পাইয়া আর দেরি না করিয়া সিঁড়ির দিকে পা বারাইলো।

দুপুরের সূর্য রুদ্র রূপ ধারণ করিয়াছিল।কিন্তু বিকেলের দিকে উত্তাপ অনেকটা কমিয়া আসিলো। নয়নতারার মন খুব একটা ভালো না থাকিলেও,সে ভাবিয়াছিল এক দুজন আসিলে একটু আলাপ করিয়া সময় কাটাইবে। কিন্তু কেহই আসিলো না। অবশেষে বসিয়া বসিয়া সে বড় বিরক্ত হইয়া উঠিলো।

তারপরে রোদ্রের তাপ যখন একদমই কমিয়া আসিলো,তখন সে তার শিশু পুত্রটিকে কোলে লইয়া সিঁড়ি বাহিয়া ছাদে উঠিবার উদ্যোগ নিল। তবে দোতলায় উঠিতেই তার চোখে পড়িলো; সঞ্জয় বারান্দায় এক গাছি চুড়ি হাতে লইয়া দেওয়ালে পিঠ দিয়া দাঁড়াইয়া। নয়নতারা একটু অবাক হইলো।এই সময় সঞ্জয়ের বাড়িতে থাকিবার কথা নয়। কৌতূহল নিবৃত্ত করিতে না পারিয়া নয়নতারা ধির পদক্ষেপে সঞ্জয়ের নিকটে আসিয়া দাঁড়াইল।

সঞ্জয় চোখ বুঝিয়া ছিল এবং নিজের ভাবনার মাঝে এত মশগুল ছিল যে নয়নতারার পায়ের আওয়াজও তার কানে লাগিল না। সঞ্জয়ের হাতের কাঁচের চুড়ি গুলো দেখিয়া নয়নতারা ভাবিল ইহা বুঝি হেমলতা রাখিয়া গিয়াছে।সঞ্জয় ও তার বোনটির প্রণয়ের কথা নয়নতারার অনেক আগেই জানিয়াছিল। এই মুহুর্তে সঞ্জয়ের মলিন মুখখানি দেখিয়া তার মায়া হইল, সে হাত উঠাইয়া সঞ্জয়ের কাঁধে স্পর্শ করিতেই,হঠাৎ সঞ্জয় খপ্প করিয়া নয়নতারার হাতখানি তার বাঁ হাতের মুঠায় শক্ত করিয়া চাপিয়া ধরিল। এত জোরে ধরিল যে নয়নতারা ব‍্যথা পাইয়া "আঃ" বলিল মৃদু আর্তনাদ করিয়া উঠিলো। পরক্ষণেই নয়নতারাকে দেখিয়া হাতখানি ছাড়িয়া দিল।নয়নতারা এই ঘটনায় অবাক হইয়া গেল। সে সঞ্জয়ের মুখপানে চাহিয়া এক প্রকার অস্থিরতার ছাপ দেখিয়া ব‍্যাকুল কন্ঠে বলিল,


– কী হয়েছে?

সঞ্জয় কিছু বলিতে পারিলো না। তার মুখ দেখিয়া নয়নতারা বুঝিবার চেষ্টা করিলো, কিন্তু কিছুই সে বুঝিল না। একটা সন্দেহ করিয়া পরম স্নেহে আবার জিজ্ঞাসা করিল,

—কী হয়েছে তোমার? অসুখ বোধ করছ? 

ততখনে সঞ্জয় নিজেকে সামলাইয়া গলার স্বর সহজ করিয়া বলিল,

–কিছুই হয়নি, তুমি এগুলি দেখ ত পছন্দ হয় কিনা। গত মেলায় কিনেছিলাম। হেমকে দিয়েছি, তোমারটা দেওয়া হয়নি।
 
নয়নতারা কিছু বলিল না,সে সঞ্জয়ের মুখের দিকেই চাহিয়া তার ডান হাতখানি আগাইয়া দিল।সঞ্জয় হাতখানি দিকে চোখ বুলাইয়া দেখিল কব্জি খানিকটা জায়গা লাল হইয়া গিয়াছে। সে কিছুটা লজ্জিত হইল। তার পর সস্নেহে হাতখানি তার বাঁ হাতে ধরিয়া,ডান হাতের থাকা, নীল রঙের সরু চুড়ি গুলি পরাইয়া দিতে লাগিল....... বেশি কিছু বলবো না,শুধু বলবো গল্প চলবে কি না!?


INKITT:– ☛inkitt☚   / ছোট গল্প:–গল্পের খাতা 

[Image: IMG-20241001-072115.jpg]

Like Reply




Users browsing this thread: 1 Guest(s)