Posts: 1,056
Threads: 6
Likes Received: 2,603 in 641 posts
Likes Given: 1,323
Joined: Apr 2024
Reputation:
765
পর্ব ১০
ট্রেনের কামরায় লোকের ভিড় যে খুব ছিল তা বলা চলে না।কিন্তু অভিনাথ যখন বলল অন্যসব দিন থেকে আজ লোক বেশি। তখন এই কথার সত্যতা যাচাই করার কোন উপায় তার ছিল না। সেই কারণেই সঞ্জয় রাগে গাল ফুলিয়ে বসে। তার মতে একটি অচেনা ছেলের কথায় টিকিট কাটা মোটেও ঠিক হয়নি। অবশ্য সে কিছু পয়সা ঝড়িয়ে সরে পরতেই পারতো। কিন্তু নয়নতারার কারণে সেটিও সম্ভব নয়।
তাই এখন আর লোকজন বেশি না কম,তা ভেবে তার বিশেষ কোন লাভ তো নেই।সেই কারণেই সকল বিরক্তি এই মুহুর্তে তার কোলে থাকা নয়নতারার পুত্র সন্তানটির ওপরে গিয়ে পড়লো। তবে নয়নতারার পুত্র টি অতি শান্ত সভাবের বলিয়াই মনে হয়। সে তার কাকামণির বিরক্তির দৃষ্টি উপেক্ষা করিয়া কাপড়ের এক কোণ মুখে লইয়া কামড়ানোর চেষ্টা করিতেছিল।
ট্রেনে উঠে রোগীকে এক পাশে শোয়ানোর পরে,অপর পাশে নয়নতারা ও সঞ্জয় বসেছিল। ঘন্টা খানেক পরে নয়নতারা তার নতুন সইয়ের কাছে গিয়ে একসাথে বসলো আলোচনায়।অবশ্য এতে তার কোন সমস্যা ছিল না,যদি না এই ক্ষুদ্র আপদ খানি তার কাধে চড়ানো না হতো। সঞ্জয়ের কোলে নয়নতারার পুত্র সন্তান টি এই মুহুর্তে চোখ বড় বড় করে তাকেই দেখছিল। বোধকরি অচেনা এই লোকটিকে চিনে নিতে চাইছে সে।নয়নতারা সঞ্জয়ের বাড়িতে আসা অবধি মন্দিরার সাথে তার ভাব হইলেও বাবুকে কোলে নেওয়ার দুঃসাহস সে দেখায় নি কখনোই।এর যথাযথ ইতিহাস ও কারণ থাকলেও ঐসব নিয়ে ভাবার সময় তার এখন নেই বলিলেই চলে।
এদিকে নতুন সইয়ের সাথে নয়নতারার গল্প বেশ জমেছে। আর তাদের এই গল্পে যোগ দিয়েছে অপরপাশে বসা একটি যুবতী মেয়ে। মেয়েটি আধুনিকা বটে। তবে তাহাদের আলোচনায় বাঁধা পরলো বাবুর কান্নার আওয়াজে।কি হয়েছে দেখার জন্যে উঠে নয়নতারা অবাক ও তার সই ও অপর মেয়েটি মুখে হাত দিয়া হাসি চাপিবার একটা ব্যর্থ চেষ্টা করিয়া সরিয়া পরিলো।
ঘটনা এই রূপ যে,সঞ্জয় বাবুর পিঠে আনাড়ির মত থাবরাইয়া থাবরাইয়া ঘুম পাড়ানোর প্রচেষ্টা করিতেছিল।আর ইহাতে অসন্তোষ হইয়া নয়নতারার শান্ত শিশুপুত্রটি হাত পা ছুড়িয়া কাদিতে আরম্ভ করিয়াছে।
এই রূপ কান্ড দেখি নয়নতারা এরকম ছো মেরে বাবুকে তার কোলে তুলে ঠোঁট বাঁকিয়ে বলল।
– একি সৃষ্টি ছাড়া কাজ হচ্ছে শুনে!এভাবে ঘুম পারায় বুঝি।
সঞ্জয় কি একটা বলতে গিয়েও বলল না।নয়নতারা তার বাবাকে একটিবার দেখে নিল।তিনি নিরব হয়ে চোখ বুঝে সিটে হেলান দিয়ে বসে আছেন। নয়নতারা বাবুকে কোলে নিয়ে বসলো সঞ্জয়ের পাশে জালনার ধারে। বাবু তার মায়ের কোলে যাওয়া মাত্রই শান্ত। এইটি দেখে সঞ্জয়ের রাগ বাড়লো বই কমলো না। কিছুক্ষণ পর নয়নতারা তার অশান্ত মুখখানি দেখে বলল।
– এখনো রাগ যায়নি বুঝে!....একটু শুনবে!
জবাবে সঞ্জয় একটিবার তার মুখের পানে চেয়ে চোখ সরিয়ে নিল আবার।তবে নয়নতারার লজ্জা মিশ্রিত চোখের দৃষ্টি সঞ্জয়ের চোখ এড়িয়ে গেল না। ব্যপার বুঝে সঞ্জয় ব্যাগ নামিয়ে একটি চাদর বের করে আনলো,এবং তা মাতা ও শিশু পুত্রটির গায়ে জড়িয়ে দিয়ে সিটে পিঠ এলিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলো। নয়নতারা চাদরের আড়ালে তার একটি স্তন উন্মুক্ত করে সন্তানের মুখে দিয়ে নিজে মুখ তুলে তাকালো তার পাশে বসা রাগি পুরুষটির দিকে। তবে এবার আর রাগের কোন চিহ্ন তার মুখে দেখা গেল না। সে শান্ত নয়ন জানালার বাইরে কি যেন খুঁজে চলেছে এক মনে।
সঞ্জয়ের শান্ত মুখের দিকে তাকিয়ে আজ নদীর পারে কমলার কথাটি মনে পরলো তার।পরিচয় হওয়ার পর কথায় কথায় কমলা বলছিল "রাজপুত্রের মত বর পেয়েছো দিদি,নিশ্চয়ই অনেকে সোহাগ করে তোমায়" নয়নতারা হ্যাঁ বলতেই যাচ্ছিল কিন্তু কথা আর এগোয়নি কারণ ঠিক তখনি সঞ্জয় এসে বৌদিমণি ডেকে বসলো তাকে। একটা অচেনা মেয়ের সামনে লজ্জায় মুখ লাল হয়ে গেল তার। সেই সাথে রাগও হয়েছিল কিছুটা।কি দরকার ছিল তাকে ওভাবে ডেকে লজ্জায় ফেলার। সময় মত সে নিজেই ভুল ভাঙিয়ে দিত না হয়। আর না ভাঙালেই বা কি এমন ক্ষতি হতো,তারা কেউ তো তাদের চেনা কেউ নয়।
– কিছু বলবে?
সঞ্জয়ের কথায় হুশ ফিরলো নয়নতারার। তার গৌরবর্ণ মুখখানি পলকের মধ্যেই রাঙা হয়ে উঠলো। তার ঠোঁট দুখানি খানিক কেঁপে উঠলো তৎক্ষণাৎ কোন উত্তর সে দিতে পারিলো না। তার বদলে তার চোখ দুখানির দৃষ্টি অপরদিকে এক দম্পতির দিকে পরলো।অপরপাশের বধূ টি তার স্বামীর বুকে মাথা দিয়া বোধকরি ঘুমাইতে ছিল। সুখের দৃশ্য,দুঃখের মোটেই নয়। তবুও নয়নতারার কাজল কালো চোখ দুখানি আদ্র হইতে খুব বেশি সময় ব্যয় করিলো না। নয়নতারার আবেগ নামক বস্তুটি একটু বেশি কিনা তাই।
ক্ষণকাল অপেক্ষার পরে সঞ্জয় কি বুঝে একটি হাত নয়নতারার গলার পেছন দিয়ে নিয়ে নয়নতারার মাথাটি তার বুকে টেনে নিল। তারপর আবার সিটে হেলান দিয়ে দুচোখ বন্ধ করলো সে। আর নয়নতারা! তার কথা না হয় নাই বললাম এখন। এই অভাগীনির কথা না হয় তোলা রইলো। শুনবো না হয় নীরবে,অন্য কোন সময়।যখন চারিপাশে এত অচেনা লোকের ভিড় থাকবে না।সে আমাদের মনের মানুষ,তার মনের কথা গুলি না হয় আড়ালেই শুনবো.....
//////
বিশাল একটি ঘরে এক রূপসী ললনাময়ী অল্পবয়সী মেয়ে একটি সোনালী গালিচায় তার পায়ের মলের ঝনঝন শব্দে ঝংকার তুলে নাচছিল। আর সেই নৃত্যের সাথে তাল মিলিয়ে চলছে কিছু মধ্য বয়স্ক লোকের মদপান। তার মধ্যে বিশেষ গণ্যমান্য লোক বলিতে যাহা বোঝায়; তাহাদের অনেকেই উপস্থিত।তবে সেই বিশেষ লোকেদের মধ্যে বিশেষ করিয়া যাহারা উল্লেখযোগ্য। তার মধ্যে রাজেন্দ্র রায়,থানার বড় বাবু,গোবিন্দ লাল ও সঞ্জয়ের দাদা সোহম এপাশে বসে। তবে সোহমের চেতনা আছে, এমনটা মনে হচ্ছে না। সে কোন রকমে চোখের পর্দা দুখানি জোর করিয়ে আধো আধো খুলিয়া এক লাস্যময়ী রমণীর নৃত্য উপভোগ করিতেছে মাত্র।আর তার পাশে বসে চলছে আলোচনা।
– সামান্য কয়েটা টাকার জন্যে আমার হুকুম ছাড়াই ওকে ছাড়লে কোন সাহসে?
– বলি আমার চাকরীটা তো আর তোমার হুকুমে চলবে না রাজেন্দ্র। তাছাড়া ওই ছেলের সাথে আমি কোন ঝামেলায় নিজেকে জড়াতে চাই না,একথা আগেও বলেছি তোমায়।
– তাহলে এই বুঝি তোমার ক্ষমতা! কোথাকার এক পুচকে ছোড়ার ভয়ে গর্তে সেঁধিয়ে গেলো।
গোবিন্দ লাল এতখন চুপচাপ শুনছিল।এবারে রাজেন্দ্র রায় কথা শেষ করতেই অন্তত গম্ভীর স্বরে বললেন।
– রাজেন্দ্র তুমি বলছো বটে তবে কাজের কাজ তো তুমিও করোনি।
– মানে!
– বাড়িটা ভাঙার কথা কিন্তু তুমিই তুলেছিল।তা বাড়িটি তো এখনো দিবি দাঁড়িয়ে।
কথা শেষ হওয়া মাত্রই থানার বড় বাবু ঠোঁটের কোণে
তাচ্ছিল্যের হাসি নিয়ে বললেন।
– কি বলছেন মশাই! আপনি শোনেনি এখনো, দুদিন আগে যে দর্শন দিয়ে গেল তার ভয়েই বোধকরি জমিদার পুত্রের সাহসে কুলোয়নি।
– মুখ সামলে কথা বল হে! ও শালাকে আমি..
অতিরিক্ত রাগের কারণেই হোক বা কি করা যায় তা ভেবে না পাওয়ার জন্যেই হোক।জমিদার পুত্র রাজেন্দ্র রায়ের মুখের কথা শেষ হলো না।
– কি হল হে! কথা শেষ করলে না যে। তুমি কতটুকু কি করবে তা আমি কেন,পুরো গ্রামের লোক জানে।তোমার বাবার জমিদারি তো গেছে অনেক আগেই।এবার তার সম্মান যেটুক যা ছিল তাও যাবে তার সুপুত্রের হাত ধরে। ছিঃছিঃ গ্রামে মুখ দেখানোর আর উপায় রইলো না।
ইহাদের মধ্যে সবচেয়ে চালাক যে লোকটি, তিনি হলেন গোবিন্দ লাল।অবস্থা বেগতিক দেখে তিনি বললেন।
– কি শুরু করলে বলত তোমরা। এইসব ছাড়ো এখন, ও পরে দেখা যাবে না হয়; দেখি বোতল টা এদিকে দাউ দেখি, গলা শুকিয়ে গেলে একেবারে।
এই বলে তিনি বোতল নিতে হাত বাড়ালেন। এদিকে সোহম মেঝের গালিচায় শুয়ে ঝিমুছে।তবে সেই দিকে কারো নজর নেই। সামনের রমণীর নৃত্য এখনো শেষ হয়নি।তা নৃত্য চলুক না হয়।সেই অবসরে আমরা একটু ইহাদের ইতিহাস চর্চা করি।
রাজেন্দ্র রায়ের পিতা নাম জমিদার নারায়ণ রায়।তাহাদের জমিদার ছিল সাত পুরুষ ধরে।আর সেই সাত পুরুষের শেষ পুরুষ রাজেন্দ্র রায়ের পিতা।যদিও জমিদারি তাদের অনেক আগেই শেষ।তবুও লোকমুখে এখনো শোনা যায় জমিদার না হয়েও নারায়ণ রায়ের জমিদারির কথা। সে মিথ্যাই হোক আর সত্যই হোক তার জমিদারি নদীর এপার থেকে ওপার সবাই মানতো।তবে নারায়ণ রায়ও গেলো আর সেই সাথে গেলো তার বংশের জমিদারি।ধিরে ধিরে জমিদার বাড়িটি হলো পরিত্যক্ত। আর সেই নামের জমিদার খুব বেশিদিন না টিকিলেও নামটি কোন কারণে টিকিয়া গেল।এখন তাহাদের যা আছে তাতে বড়লোক বললেও জমিদার বলা চলে না। তবে এখনও গ্রামের লোকে তাদের নতুন বাড়িটি জমিদার বাড়ি বলেই চেনে।আর এই জমিদার বাড়ি একমাত্র কন্যাটিকে বিবাহ করিতে ইচ্ছুক থানার বড় বাবু। শুধু অতিরিক্ত ভুড়ির দোষটি বাদ দিলে দেখতে সে মন্দ নহে।
অপরদিকে গোবিন্দ লাল। ধান ব্যবসায়ী এবং রাজেন্দ্র রায়ের শ্যালক।তার পরিচয়টি পরে আবার দেখা হলে বিস্তারিত ভাবে আলোচনা হবে না হয়।আপাতত নাচ শেষ।
নাচের শেষে গোবিন্দ লাল বললেন।
– একে নিয়ে কি করবে বলো তো,এর একটা ব্যবস্থা না করলেই যে নয়।
তার কথায় কর্ণপাত না করিয়া মদের নেশায় ঢুলিতে ঢুলিতে রাজেন্দ্র শুধু একবার এদিক ওদিক দেখিয়া লইয়া উঠিলো। সে যখন ঘরের মধ্যে থাকা নর্তকীটির দিকে একটু অগ্রসর হইতে পা বাড়াইলো।ঠিক তখনি সোহম উঠে দাঁড়িয়ে ছুটে গিয়ে নর্তকীর দুই পা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো
– নয়নতারার মাফ কর আমায়..শুধু এবারের মতো মাফ কর..
মেয়েটির মুখ ভয়ে বিবর্ণ হতে দেরি হলো না। খুব সম্ভব এই রূপ কোন ঘটনার অগ্রিম পূর্বাভাস তাহাকে কেহ বলিয়া দেয় নাই।সে কি করিবে বুঝিতে না পাড়িয়া একসময় গলা ছাড়িয়া চিৎকার জুড়িলো। এরপর আর বিশেষ কিছু বলিবার নাই।
///////
রাতে একবার সঞ্জয়ের ঘুম ভাঙলো খানিকটা অকারণেই।চোখ মেলে সে দেখল এক লোক তার সমুখ দিয়ে সামনে এগিয়ে গেলো। তার হাতে ছোট্ট দুখানি পায়ের স্পর্শ অনুভব করে ভালো ভাবে দেখলো,নয়নতারার দেহে চাপানো চাদরটা কখন যেন তার গায়ে দিয়ে দিয়েছে নয়নতারা।আর সেই চাদরের ভেতরে বাবুর পা দুখানি ওপড়ে তার হাত খানি রাখা।
নয়নতারা এখন ঘুমিয়ে থাকলেও সঞ্জয় বুঝলো তার ঘুম ভালো হয়নি।তার নিজের ঘুমটিও ঠিক সুবিধার হয়নি।আশেপাশের দুএকজন ছাড়া সবাই ঘুমিয়ে আছে। চাদরটা বাবুর মুখের ওপরে পরে ছিল দেখে,
সঞ্জয় হাতদিয়ে যখন চাদরটা সরিয়ে দিতে গেল,,হঠাৎ নয়নতারা তার বুকের আরো কাছে সরে এলো যেন। সে দেখলো নয়নতারা একহাতে তার সন্তান ও অন্য হাতে সঞ্জয়ের বুকের কাছে পাঞ্জাবীর খানিকটা শক্ত করে আকড়ে ধরে রেখেছে। সঞ্জয় হাতটি ধরে সরিয়ে দিতে চাইলো,কিন্তু তার হাতটি নয়নতারার হাত স্পর্শ করতেই কেমন কেঁপে উঠলো নয়নতারা। তার পাকা লঙ্কার মত ঠোঁট দুটি ইষৎ ফাঁক হয়ে কি যেন বলতে চাইলো। সেই সাথে একটা উষ্ণ নিশ্বাস সঞ্জয়ের বুকে আবেগের মৃদু আলোড়ন তুলে দিল যেন। নিজের অজান্তেই নয়নতারাকে জড়িয়ে রাখা হাতখানা হটাৎ শক্ত করে আকড়ে ধরলো। এদিকে সঞ্জয়ের বাহুবন্ধনে নয়নতারা তার মুখখানি বুকে গুজে সঞ্জয়ের উত্তেজনা যেন আরো বারিয়ে দিল কিছুটা।চাদরটা আরো কিছু টেনে নিল সে।তার মনে এখন অনেক গুলো অনুভূতি পাক খেতে শুরু করেছে। ঐদিন ঝড়ের রাতের ঘটনাটি মনে পরে গেল তার।আর সাথে সাথেই তার হাতের পাঁচটি আঙ্গুল চেপে বসেছে নয়নতারার কোমড়ে। অন্য হাতটি কোনো এক মায়া বলে ধিরে ধিরে পৌঁছে গেছে নয়নতারার বুকের কাছাকাছি। তারপর হঠাৎই এক চেনা অনুভুতি শিহরণ জাগিয়ে দিলো সারা শড়ীলে। একটা ঢোক গিলে সঞ্জয় হাতটা আর একটু বাড়িয়ে দিল সামনে। তার গলা শুকিয়ে গেছে। বুকের ধুকপুক শব্দটা যেন তার নিজের কানে এসেই ধাক্কা দিচ্ছে বারবার। এই অনুভূতি গুলো একদমই নতুন তার কাছে। অচেনা অনুভূতি, বিশেষ কিছু পাওয়া ও একি সাথে হারানোর অনুভূতি। তবে উত্তেজনা সেই অনুভূতির সীমানা ডিঙিয়ে অনেক দূরে এসে থেমেছে এতোখনে। সঞ্জয়ের হাতটি এখন নয়নতারার ব্লাউজের ওপড়দিয়ে তার একটি পরিপুষ্ট স্তন চেপেধরেছে।সেই সাথে সঞ্জয় অনুভব করছে নয়নতারার দেহের উষ্ণতা ও মৃদুমন্দ কম্পন। ক্ষণকাল এই ভাবেই বসে রইলো সে আর ঠিক পরক্ষণেই ঘোর কেটে গেল তার।মনের এক কোন থেকে জেগে উঠলো অপরাধ বোধ।নিজেকে সামলে নয়নতারাকে ছেড়ে উঠে দাড়ালো সঞ্জয়।আচমকা এমনটি হওয়ায় ঘুম ভেঙে গেল নয়নতারার।তবে ততখনে সঞ্জয় সরে গেছে সেখান থেকে। নয়নতারার দেখলো সঞ্জয়ের যাওয়া তবে ডাকতে পারলো না।সে বুঝে উঠতে পারলো না কি হয়েছে।এদিকে নয়নতারার সাথে তার ছোট্ট শিশুটিও ঘুম ভেঙে গেল। ব্যস্ত হয়ে তাকে সামলাতে মন দিল সে।
রাতের অন্ধকার কাটিয়ে ভোরের নতুন আলো ছড়িয়ে পড়েছে ধিরে ধিরে আকাশ আলো করে। আর সেই ভোরের স্নিগ্ধ আলোয় পরছে নয়নতারার মুখমণ্ডলে।নয়নতারার তার সন্তানের নাকে নাক ঘষে আদর করছিল। সঞ্জয় কখন পাশে এসে দাঁড়িয়েছে খেয়াল করেনি সে।তার চোখে চোখ পরতেই সঞ্জয় চোখ নামিয়ে নিল।কিছুটা অবাক হলো নয়নতারা।একটি হাত বাড়িয়ে সঞ্জয়ের গাল স্পর্শ করে সে বলল।
– তোমায় এমন কেন দেখাছে,কিছু হয়েছে!
সঞ্জয় চোখ না তুলেই বলল। আমার এসে গেছি তৈরি হয়ে তোমার বাবাকে ডেকে ওঠাও...
অবশেষে গন্তব্যে নায়িকা।তবে গল্প এখনো অনেকটুকু বাকি।তাই বলছি অবশ্যই জানাতে ভুলবেন না আপনার অনুভুতি এবং আমার প্রশ্নের উত্তর টি,গল্পটি চলবে কি না?
(This post was last modified: 17-05-2024, 09:10 AM by
বহুরূপী. Edited 2 times in total.)
The following 17 users Like বহুরূপী's post:17 users Like বহুরূপী's post
• Aisha, buddy12, crappy, Kallol, kinkar, Lustful_Sage, Mamun@, Matir_Pipre, moly.maji, ojjnath, Pocha, poka64, Ptol456, samael, sudipto-ray, Voboghure, ৴৻সীমাহীন৴
Posts: 1,056
Threads: 6
Likes Received: 2,603 in 641 posts
Likes Given: 1,323
Joined: Apr 2024
Reputation:
765
পর্ব ১১
দিন পাঁচএক পরের কথা।সেই দিন হেমলতা ভেতরের উঠনে বারান্দায় তার মায়ের পাতে ভাত বাড়িয়া দিয়া অদূরে বসিয়া মন্দিরাকে ভাত খায়িয়ে দিছিল। মিনতী দেবী সেদিকে একবার দেখে নিয়ে বললেন,
– হেম,কোন চিঠিপত্রর দিয়েছে ওরা?
মায়ের কথার জবাবে হেমলতা ডানে বামে মাথা নাড়িয়ে জানিয়ে দিল কোন চিঠি দেয়নি। জবাব বুঝে নিয়ে মিনতী দেবী চিন্তিত মুখে বলল
– দেয়নি! আজ পাঁচদিন হলো কোন চিঠিপত্র নেই! বলি একটা খবর দিবি তো। না,এদের নিয়ে আর পারিন আমি। ওবেলে একটা চিঠি লিখে দিস তো দেবুর হাতে।
হেমলতা ঘাড় কাত করে সম্মতি জানিয়ে মন্দিরাকে খাইয়ে দিতে লাগলো বটে।কিন্তু তার মায়ের চোখে মেয়ের মুখের মলিনতা ধরা পরলো না। অবশ্য ধরা পরলেও যে বিশেষ কিছু হতো তাও না। মিনতী দেবী সর্বপরি সংসারের বাইরে গিয়ে মেয়েদের প্রতি কখনোই বিশেষ নজর দেননি। নয়নতারা সংসারের হাত লাগানোর পর তা আরো কমিয়া গিয়াছে। স্বামীর সংসারে তাহার কাজটি ছিল শাড়ির আঁচলে চাবির গোছাটি বাধিয়া সিন্দুকের নজরদারি করা, চাবি ঘোরানো আর কাহারও কোন কাজে একটু ত্রুটি হইলে চিৎকার করিয়া বাড়ি মাথায় তোলা।তবে সত্য বলিলে এই কর্ম দুইটি সে বেশ ভালোই পারিতো ইহাতে কারোই সন্দেহ নাই। মায়ের আদর বলিতে হেম যাহা পাইয়াছিল সবেই তাহার দিদির হাতেই।
ছোটবেলা হইতেই হেম কাহারও সহিত মিশিতে পারে নাই। বাড়ির বাইরে কখনও একলা পা ফেলিবার সাহস তার ছিল না।সে সারাখন তার দিদি পেছন পেছন ঘুরিয়া ঘুরিয়া দিদির কাজ দেখিতো,এবং মনে প্রাণ তাই শিখিয়ার চেষ্টায় তার অবসর পার হইতো। নয়নতারার যদি বা বাড়ির বাইরে তার সইয়ের বাড়িতে পুতুলের বিবাহের নিম্নতন খাইতে গিয়াছে; ফিরিতে দেরি হইবে বলিয়া সেদিন হেমলতা চুপচাপ বাড়ির এককোনায় বসিয়া থাকিতো।সারাদিন খিদের জ্বালায় অস্থির হইলেও তাহার মুখে একটি কথার ফুটিতো না।
মোটের ওপরে পিতৃ গৃহে মা বলিয়া সে মিনতী দেবীকে ডাকিলেও,তাহার মনের সমপূর্ণ জগৎ খানি জুড়িয়া ঘুড়িলেও তার অস্তিত্ব বিশেষ পাইবার আশা নাই। হেমলতার সম্পূর্ণ জগতটাই যে নয়নতারা দখল করিয়া বসিয়া আছে।
আর বোধকরি সেই কারণে তার চলাফেরা, বেশভূষা নয়নতারার মতো হইলেও,অতিরিক্ত সংকোচের কারণে যদিওবা নয়নতারার মতো সবার সাথে সহজ হইতে সে পারে না। আর সেই সাথে তার মা মিনতী দেবীকে সে কেমন তর ভয় করিতো তাহা লেখক না বলিলেও বেশ বুঝিয়া লওয়া যায়।
মিনতী দেবী ও মন্দিরা উঠে গেল হেমলতা হাতের কাজ ছেরে সোজা সিড়ি বেয়ে দোতলায় উঠে গেল।সঞ্জয়ের ঘরের সামনে দাঁড়িয়ে বাঁ হাতে শাড়ির আঁচলখানি বুক থেকে সরিয়ে নিল কিছুটা।তার পর ডান হাতের আঙুল গুলে ব্লাউজের গলা দিয়ে চার ইঞ্চির মতো ঢুকিয়ে বুকের বাম পাশ থেকে দুটো চাবি বের করে আনলো সে।
হেমলতার ঘরে ঢোকার অবসরে বলিয়া রাখা ভালো যে, এই চাবি দুখানি সঞ্জয়ের যাওয়ার আগে হেমলতার বুকেই জমা রাখিয়া ছিল। আর সেই সাথে দিয়াছিল একখানা পত্র। যদিও আমাদের হেমলতা ভীত হইয়া পত্রখানা সম্পূর্ণ পড়িতে পারে নাই। পত্রখানি খুলিয়া চোখের সামনে ধরিবা মাত্র তাহার মনে হইতো যেন চারপাশের আসবাবপত্র এমনকি চিঠিখানা ও তাহাকে দেখিয়া অট্টহাস্য করিতেছে। সে বড় জোর দেরাজে কি আছে তার বর্ণনা,সঞ্জয় কলিকাতায় কোথাই উঠিবে তাহার ঠিকানা আর একটুখানি নিচে ভালোবাসার লাইন দুটি এটুকুই সে পরিতে পারে।এরচেয়ে নিচে যাইবার চেষ্টা সে যে করে নাই; তা নয় । সে অনেকবার চেষ্টা করিয়াছে।কি বলছো? বিশ্বাস হয় না! সে নাই বা হলো। ,সবার বিশ্বাস করিবার ঠিকাদারি তো হেম লয় নাই।তোমরা না করিলে তার বয়েই গেল। কি আর এমন ক্ষতি হইবে শুনি। তাছাড়া ওমনতর অসভ্য আর নির্লজ্জ লোকের চিঠি কি পড়া যায় নাকি। না জানি কতসব নোংরা কথা লিখিয়াছে। না না সে ওমন চিঠি পড়িতে পারিবে না। ও চিঠি পড়িবার আগে সে নিশ্চয়ই লজ্জায় মরিয়া যাইবে।
একটু পরেই হেমলতা একটা খাতা ও একখানি কলম হস্তগত করিয়া কক্ষের বাইরে আসিয়া দোর আটিলো।আর ধির পায়ে সিঁড়ির কাছে আসিয়া সোজা ছাদে উঠিয়া গেল।উদেশ্য একখানি পত্র লিখিবে। কিন্তু তার মনটি কোন কারণে ব্যথিত । কারণ ভাবিতে গেল অনেক গুলো মনের কথা একসাথে বলিতে হয়।কিন্তু ওত সময় নাই। শুধু মাত্র এইটুকু জানিয়া রাখো যে, এই কয়েকদিন হেমলতা দুখানি পত্র দিয়াও কোন উত্তর পায় নাই। ইহার কারণেই তাহার মনটি ক্ষণে ক্ষণে ব্যাকুল হইয়া উঠে। যদিও বা হেম লতা আগে কখনো পত্র লেখে নাই! যদিও বা সে পত্রে ঠিকানা বাহিরে না লিখিয়া খামের ভেতরে লিখিয়া খাম খানি আটিয়া দিয়াছে। তাতে এমন কি ক্ষতি হবে শুনি।
যাক সে কথা। হেমলতা ছাদে উঠিয়া তালতলার দিকটিতে যখন চোখ রাখিল। সে দেখলো তাদের বাড়ির একটু দূরে,পথের পাশে একটা ছাউনি ছারা গরু গাড়ি দাঁড়িয়ে। বাড়ির পেছন বিশাল বনানী।সামনে ক্ষেতের মাঝে গায়ে গা লাগিয়ে কিছু বাড়ি আর তালতলির ওই পথ,দোকান,গাছ এগুলো বাদ দিলে,দু-চোখে যতদূর দেখা যায় ততদূর শুধু হলদে পাকা ধানের ক্ষেত। হালকা মিষ্টি বাতাসে আধ পাকা ধানের সোনালি শীষগুলো অনবরত দুলছিল। ধানের ক্ষেতের আইল দিয়ে দুই একটা ছোট্ট ছেলে-মেয়ে পেছন বনের পাশে পুকুরে দিকে চলে গেলো। হেমলতা ধিরে ধিরে আর একটু এগিয়ে এসে ছাদের রেলিংয়ের পাশে দাঁড়ায়। হঠাৎ একটা অন্য রকম অনুভূতিতে তার মনে আনন্দ বয়ে গেল। দু-চোখ ভরে ধানের ক্ষেত দেখতে লাগল। ইতিমধ্যে কিছু কিছু ক্ষেতে পাকা ধান কাটা হয়েছে। পাকা ধানগুলো আটি বেঁধে ধানের ক্ষেতেই রেখে দেওয়া হয়েছে। আরো দূরে কৃষকরা দল বেঁধে ধান কাটছে। আবার অনেকে কাটা ধানগুলো দড়ি দিয়ে বেঁধে ধানের বোঝা মাথায় করে নিয়ে গরুর গাড়িটিতে তুলছে। কেউ কেউ বাইঙ্গ দিয়ে পাকা ধান কাঁধে করে বাড়ি ফিরছে। দেখতে দেখতে এক সময় হেম চিঠি লিখতে বসলো। সে সঞ্জয় নাই বা পেল!..
///////
বৈঠক ঘরে সোহম ও মিনতী দেবী মুখোমুখি বসিয়া কিসের যেন আলোচনা করিতেছিল। একটু আগে হেমলতা তাহার মাতার আদেশে সোহমের জন্যে চা ও তার মায়ের জন্যে পান দিয়া কিছু দূরে ভেতরের উঠনের ঢুকিবার দোরের আড়ালে আড়িপাতায় দাড়াইলো।
সোহম এবাড়িতে আসিয়া তাহার শাশুড়ি মাতার পায়ে পড়িয়া অনেকখান কাকুতি মিনতি করিয়া তাহাদের বাড়িখানা ফিরিয়া পাইবার একখানি উপায় বলিয়াছে। তবে সেই উপায় শুনিবা মাত্র হেমলতার কোমল হৃদয় খানিতে এক চরম আঘাতে আনিলো। বিবাহের সম্বন্ধ আসিয়াছে” তার বিবাহের।
ঘটনা সংক্ষেপে বলতে গেলে ঘটনা এই রূপ দাঁড়ায় যে; রাজেন্দ্র রায় তার ছোটবেলার বন্ধু বা বর্তমানে তার শ্যালক গোবিন্দের সাথে হেমলতার বিবাহের প্রস্তাব করিয়াছে। তবে বিবাহের পাত্রের সমন্ধে বলিতে গেল বলিতে হয়,গোবিন্দ লালের আগে পেছন এক দিদি ছাড়া আর কেহই নাই।তাই দিদির সাথে সে নিজেও জমিদার বাড়িতে উঠিয়াছিল।এবং বয়স ত্রিশ ছাড়াইলেও এখনো বিবাহ করে নাই বা করিতে পারে না।ছোটবেলায় কোন এক কারণে তাহার বাম পা ভাঙ্গিয়া আর ঠিক মত জোড়া লাগে নাই।এছাড়া দেখতে সে খারাপ নাহে।ওই একটু খুড়িয়ে খুড়িয়ে চলাফেরা ছাড়া দিবি মোটাসোটা নাদুসনুদুস দেহখানি লইয়া দিনকয়েক আগে তাহাকে তালদিঘি হাটে দেখিতে পাওয়া যায়।
আর ভাগ্যক্রমে সেইদিনই হেমলতাকে এক বটবৃক্ষের তলায় দাড়াইয়া থাকিতে দেখিয়া,তাহার মনে বেশ লাগিয়াছিল।কিন্তু তখনই কোথা হইতে এক বজ্জাত ছোড়া আসিয়া হেমকে হাতে ধরিয়া টানিতে টানিতে তাহার সর্বাঙ্গে আগুন ধরাইয়া চোখের সামনে দিয়া চলিয়া গেল। অবশ্য সে তখন জানি তো না উহার নামটি হেমলতা আর বজ্জাত ছোড়াটা সঞ্জয়।
তবে থাক সে কথা,মিনতী দেবী জমিদার বাড়ির বিবাহের প্রস্তাবে খানিকক্ষণ অবাক হইয়া সোহমের মুখের পানে চাহিয়া রহিলেন।তার কিছুতেই বিশ্বাস হইতেছে না তার হেম জমিদার বাড়িতে বধূ বেষে উঠিবে। এবং সেই সাথে তাহাদের সকল দেনাপাওনা মাফ করিয়া রাজেন্দ্র রায় মিনতী দেবীর স্বামী গৃহখানি ছাড়িয়া দিবে। ইহা কি করিয়া সম্ভব কর হইলো! আশ্চর্যের বিষয় বটে। তবে সে যে ভাবিয়া ছিল হেমলতাকে, কোন মতে সঞ্জয়ের গলায় ঝুলাইয়া সে শান্ত হইবে। কিন্তু এখন ভাবিয়া দেখিল কোথায় সঞ্জয় আর কোথায় জমিদার বাড়ি। তবে তিনি বুদ্ধিমতী। এই বিষয়টি লইয়া আর কথা না বলিয়া সোহমকে কোন রকম নিশ্চয়তা না দিয়া বিদায় করিলেন। তবে যাহা কেউ দেখিল না,তাহা হইলো হেমলতার আহত হৃদয় খানি কোন এক গভীর বেদনায় থাকিয়া থাকিয়া নিঃশব্দে আর্তনাদ করিতেছিল। কারণ আর কেহ না জানিলেও হেম মিনতী দেবী কি করিতে পারে তা ভালো করিয়াই জানিতো।
এমন সময় হটাৎ মন্দিরা কে দেখিয়া হেমলতা চোখ মুছিতে মুছিতে বলিল,
– কি হয়েছে ওভাবে দাঁড়িয়ে আছিস কেন!
মন্দিরা বিশেষ কিছু বলিতে না পারিলেও এখানি খাম তার মাসির দিকে দুহাতে আগাইয়া ধরিল। চিঠিখানা কাহার আমরা না জানিলেও বোধকরি হেমলতা জানিত।
হেমলতা একখানি চিঠি দেবুর হাতে ডাকে দিয়াছিল।তবে আজ সঞ্জয়ের চিঠি হাতে পাইবে,এই আশা তার কোন মতে ছিল না।
হেম চিঠিখানা হস্তগত করিয়া একবার চুম্বন করিল। অতঃপর চিঠিখানা বুকে জড়াইয়া খানিকক্ষণ বারান্দায় বসিয়া শূন্য দৃশ্যতে আকাশের পানে চাহিয়া রহিলো।
//////
সন্ধ্যায় তূলসী মঞ্চে প্রদীপ জ্বালিয়ে মিনতী দেবী যখন ভেতরে ঘরে গেলেন।তখন পূর্ব দিগন্ত কালো করে মেঘ জমেছে আকাশে।তবে বৃষ্টি আসতে এখনো অনেকটাই দের। এই মুহুর্তে মৃদু বাতাসে গাছে পাতা আর প্রদীপের লাল অগ্নিশিখা হালকাভাবে কাঁপছে।দুই একটা পাখি উড়ে গেল জাম গাছটার ওপড়দিয়ে।তাদের দেখে হেমলতার মনে হলো যেন তাদের বড্ডো বাড়ি ফেরার তারা আছে।বেশ দেরি হয়ে গেছে বোধকরি। মন্দিরা বসার ঘরে বসেই সুর করে পড়া পড়ছিল। আর হেম ভেতর উঠনে বারান্দায় একটা পিলারে মাথা ঠেকিয়ে আকাশের পানে তাকিয়ে ভাবছিল। না ঠিক কি ভাবছিল বোঝা গেল না।তবে একটু পড়েই মন্দিরাকে থামিয়ে দিয়ে তাকে দোতলায় উঠতে দেখা গেল।
আটারো বছর বয়সে হেম এই বাড়িতে এসে প্রেম শিখলো। আর আজ প্রেম যে যন্ত্রণা দেয় তাও সে জানল। সঞ্জয়ের চিঠিটা সে বিকাল থেকে অনেক বার পড়েছে। পুরো চিঠিতে তার নামে বিশেষ কিছুই ছিল না। চিঠিতে তার বাবার চিকিৎসা,সঞ্জয়ের বন্ধু বাড়িতে না থাকার কারণে তাদের ঠিকানা পরিবর্তন।আর শেষের দুলাইনে হেমলতাকে আলাদাভাবে চিঠি লেখার প্রতিশ্রুতি। এ কেমন তর চিঠি! এদিকে হেম যে প্রতিদিন তার চিঠি আশায় পথচেয়ে বসে থাকে। চিঠিটা পড়ে হেমলতা গালদুটো অভিমানে ফুলে ফুলে উঠছিল। পরক্ষণেই একটু শান্ত হয়ে নিজের মনকে নিজেই বোঝাতে বসলো; চিঠিটা আগের। নিশ্চয়ই তাড়াহুড়ো করে লিখে দিয়েছে,তারা যেনো চিন্তা না করে তাই।দেবু বলছিল ডাকে কি সমস্যার কারণে সময় মতো পৌছায়নি। এর জন্যে সঞ্জয়কে সেই কেনোই বা দোষারোপ করবে। কিন্তু মন মানতে চায় না যে। এদিকে তার চিঠির কি হল! তাছাড়া এই চিঠি পড়ে না তার বাবার চিন্তা দূর হলো না নিজের মনের জ্বালা নিভলো।
দোতলায় সঞ্জয়ের ঘরে আলো জ্বালিয়ে হেমলতা চারপাশে দেখতে লাগলো। এই কাজটি নতুন জুটেছে তার। এই কদিনে সঞ্জয়ের ঘরটির প্রতিটি জিনিস খুব পরিচিত হয়ে গেছে তার। যদিও বিশেষ কিছুই নেই এই ঘরে। দোর দিয়ে ঘরে ঢুকলেই হাতের বাম পাশে একটা বিছানা।আর তার পাশেই জনালার সাথে একটা পড়ার টেবিল। তাতে একটা রেডিও ও এলোমেলো ভাবে কি সব বই পরে থাকে সবসময়। এছাড়া একটা কাঠের বেশ বড় একটা আলমারি।
হেমলতা খাটের পাশে দাঁড়িয়ে কি যেন ভাবে।তারপরেই খাটের ওপরে দেহটা ছেড়ে সঞ্জয়ের মাথার বালিশ টা বুকে চেপেধরে সস্নেহে হাত বুলিয়ে এক সময় অবুঝ তরুণী বালিসে চুমু খেয়ে আবার লজ্জায় সেই বালিসেই মুখ লুকায়। কিন্তু হটাৎ কি মনে হতেই ভয়ে বুকের বালিশ খানি আরও শক্ত করে চেপেধরে বুকে। .....বিশেষ কিছু দেবার ইচ্ছা থাকলেও দেওয়া গেল না।কাজের চাপে মাথা উল্টাপাল্টা হয়ে আছে এখন।যাই হোক আজ একটা ভিন্ন প্রশ্ন করি। কোন ভাষায় গল্প বেশি ভালো লাগে চলিত নাকি সাধু?
(This post was last modified: 23-05-2024, 07:13 PM by
বহুরূপী. Edited 2 times in total.)
The following 20 users Like বহুরূপী's post:20 users Like বহুরূপী's post
• buddy12, crappy, kapil1989, Lustful_Sage, Mamun@, Matir_Pipre, mduzzal19822, ojjnath, PramilaAgarwal, Ptol456, raikamol, samael, sudipto-ray, Sweet angel, Voboghure, zahirajahan, অভিমানী হিংস্র প্রেমিক।, হেমেন, ৴৻সীমাহীন৴, •°৹৴°【সামিউল】°৲৹°•