Thread Rating:
  • 41 Vote(s) - 2.44 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance স্মৃতি সুন্দরী

Showing only the posts of chitrob: 69 of 175 posts. Show all posts
#1

সূচিপত্র 
বিশেষ ঘোষণা
এই কাহিনীর স্থান কাল পাত্র সংলাপ সবই লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সাথে ইহার মিল পাইলে তা নিছকই কাকতালীয়। 
স্মৃতি সুন্দরী গল্পটি প্রতিশোধ সিরিজের তিন নম্বর গল্প । প্রথম গল্প : প্রতিশোধ। দ্বিতীয় গল্প : মিষ্টি মুহুর্ত। তৃতীয় গল্প : স্মৃতি সুন্দরী 



[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes chitrob's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

স্মৃতি সুন্দরী  
বিচিত্র 
প্রারাম্ভ 

ছেলেটা তার ডান হাতে ধরা গোলাপ ফুলটা এগিয়ে দিয়ে মিষ্টি গলায় বললো , “ এটা আপনার জন্য । „
বিদ্যা গোলাপ ফুলটা নিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলো , “ তোমার নাম কি ? „ গোলাপ ফুলটা নেওয়ার সময় বিদ্যার হাত স্থির থাকলেও তার মন মৃদু মন্দ কেঁপে কেঁপে উঠছিল । 
তখন পাস থেকে এক মহিলা গলায় তীব্র ব্যাস্ততা ফুটিয়ে তুলে বললো , “ এই বিদ্যা ! চল এবার , না হলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে তো ! „ 
বিদ্যা মহিলার দিকে ফিরে , “ আসছি „ বললো । বিদ্যার ‘ আসছি , বলার সঙ্গে সঙ্গেই ছেলেটা নিজের যে নাম বললো তা শুনে বিদ্যার মৃদু মন্দ কেঁপে ওঠা মনে ঝড় বইতে শুরু করলো। 

 একটা লাল গোলাপ দিয়েছিলাম তোমায়
সেই গোলাপের কাঁটা ক্ষতবিক্ষত করেছিল আমায়     
দিতে চেয়েছিলাম রক্তিম সিঁদুর তোমার ওই শূণ্য সিঁথিতে 
আমার এই সাদাকালো জীবনটাকে চেয়েছিলাম রাঙাতে 
 চোরাবালির উপর বানিয়েছিলাম পর্ণকুটির
একমুঠো বালুকণার মত রয়েগেলে অধরা
চারিদিকে আছে কতশত স্বপ্নপুরীর সুন্দরী 
তুমি যে আমার তিলোত্তমাবাসী স্মৃতিসুন্দরী 

[Image: 20220401-214720.png]
[+] 14 users Like chitrob's post
Like Reply
#3

(15-08-2023, 09:44 PM)Akash23 Wrote:  সুন্দরীদের স্মৃতি নাকি স্মৃতিতে থাকা সুন্দরী জানতে হলে হয়তো প্রারম্ভের চেয়ে আরো একটু বেশিই অপেক্ষা করতে হবে। তবে বিচিত্রবীর্য যে আবার রণভূমে নেমেছে সুন্দরীদের চিত্ত ছারখার করতে তাতে সন্দেহ নেই। অন্তত স্মৃতি তাই বলছে আর কে না জানে স্মৃতি সততই মধুর। সুস্বাগতম বা বলা যায় পুনরায় সুস্বাগতম।

প্রথম কমেন্টটা আপনার । ধন্যবাদ  Namaskar

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes chitrob's post
Like Reply
#4

(15-08-2023, 10:01 PM)Bumba_1 Wrote:  সেই রোমান্টিক গল্প! যাই হোক, শুরুটা মন্দ নয়। তবে এরকম বাচ্চাছেলের পেচ্ছাপের মতো আপডেট কেন? আশা রাখি, পরের আপডেট কিঞ্চিত বড় হবে। ফাইভস্টার, লাইক এবং রেপু সবকিছুই দিলাম।

আগেরটা ছিল নন-ইরোটিক রোমান্স। এটা তো ইরোটিক রোমান্স। আর এটাকে আপডেট না বলে ট্রেলার বলা ভালো Tongue । তাহলেই সমস্যা মিটে গেল Big Grin । পরের আপডেট গুলো অবশ্যই বড় হবে ।

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#5

(16-08-2023, 11:22 AM)a-man Wrote:  রহস্যময় কোনো কুগার লাভ স্টোরি গল্প মনে হচ্ছে :)

কুগার শব্দের অর্থ জানি না । তাই কি বলতে চেয়েছেন সেটা বুঝলাম না । বাকি একটু রহস্য তো সব গল্পেই থাকে । 

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#6

(16-08-2023, 10:17 PM)a-man Wrote:  মূলত যেখানে অল্প বয়স্ক একটি ছেলের সাথে কিছুটা বয়সে বড় একজন মেয়ের সম্পর্কের কথা বুঝায় 8 Reasons to marry a younger man and drop the ‘cougar’ stigma – SheKnows কুগার/cougar একটি স্ল্যাং

বুঝলাম। দেখা যাক আগে কি হয় । এখনও তো বলতে গেলে গল্প শুরুই হয়নি  :shy:

(16-08-2023, 10:17 PM)cuck son Wrote:  কুগার একটা বড়সড় বিড়াল প্রজাতির প্রানি । অনেকটা চিতাবাঘের মতই । আর এখানে যে অর্থে  ব্যবহার করা হয়েছে ,  সেটা হচ্ছে একজন বয়স্ক মহিলা যে কিনা কম বয়সি ছেলেদের নিজের রুপ যৌবনের ফাঁদে ফেলে । এখানে বয়স্ক মহিলাকে সেই শিকারি প্রানির সাথে তুলনা করা হয়েছে , আর কম বয়সি ছেলেকে শিকার । ইদুর , খরগোশ টাইপ নিরীহ শিকার ।

আপনি মনে হয় ভাই পর্ণ দেখেন না , দেখলে এতদিনে কুগার সম্পর্কে ধারনা হয়ে জেতো । একদম ভোলাভালা ছেলে খরগোশ টাইপ ভোলাভালা। কোথায় কোন কোনায় আপনার জন্যও কোন কুগার খাপ পেতে বসে আছে কে জানে।   Big Grin

বুঝেছি এবার । তবে আমার জন্য কে খাপ পেতে বসে আছে সেটা নিয়ে আমার চিন্তা মাথা ব্যাথা কোনটাই নেই  Big Grin

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#7

(18-08-2023, 09:47 PM)Kallol Wrote:  বিচিত্র ভায়া  এতোদিন ছিলে কোথায়? অনেক দিন তোমার সাড়াশব্দ পাওয়া যায় নি। যাইহোক নতুন গল্প শুরু করেছো আশা করছি ফাটাফাটি হবে। Big Grin

ছিলাম বাড়িতেই   Tongue একটু ব্যস্ত ছিলাম। কালকে একটা আপডেট দেব । আর এটা ফাটাফাটি হবে কি ফুটোফাটা হবে সেটা তো ভবিষ্যৎ বলবে   bananaSad 

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#8

প্রথম পর্ব

মানুষের জীবন বড়োই অদ্ভুত এবং অনিশ্চিত । গণনা করে ভবিষ্যতের অতল অন্ধকারে লুকিয়ে থাকা নিয়তির নিষ্ঠুর লেখন সম্পর্কে কখনোই সুনিশ্চিত ভাবে কিছু বলা যায় না । তাই মানুষকে ভালো মন্দ সবকিছুর জন্যই সদাপ্রস্তুত থাকতে হয় । সর্বদা সতর্কতা অবলম্বন করে চললেও ফাঁকফোকর দিয়ে এমন কিছু ঘটতে থাকে বা ঘটে যা আমাদের মানসিক এবং শারীরিক দুই সত্ত্বাকে নাড়িয়ে দিতে সক্ষম । অনেকে আবার এই ঘটনা গুলোকে ‘ জীবনের মোড় , বলতে বেশি স্বচ্ছন্দবোধ করেন । তো এই জীবনের চলার পথে কখন কোন মোড় কোথা থেকে ঘুরে যায় ! সেটা কেউ বলতে পারে না । সেরকমই একটা বড়ো মোড় ঘুরলো বিদ্যার জীবনে । তবে জীবনের এই পুতুলনাচ খেলায় সে অভ্যস্ত । বিয়ের পর মাত্র ছয় বৎসর সুখে সংসার করে , পনেরোটা বসন্ত সে নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে , বিধবা বেশে কাটিয়েছে ।  

এখন বিদ্যার বয়স চল্লিশ ছুঁইছুঁই । বিদ্যা ৫ ফুট ৫ ইঞ্চির বিধবা রুপসী এক বঙ্গ গৃহবধূ। বয়স চল্লিশ ছুঁইছুঁই হলে কি হবে ! বিদ্যাকে দেখতে লাগে বত্রিশ তেত্রিশ বছরের বঙ্গ তনয়া । মুখে কিংবা শরীরে বার্ধক্যের ছাপ তো দূরে থাক যখন বিদ্যা তার মেয়ের সঙ্গে পাশাপাশি হেঁটে যায় তখন তাদের মা মেয়ের মত তো কখনোই দেখতে লাগেনা । বক্ষ ও কটিদেশ এর মত নারী শরীরের যে একান্ত নিজস্ব অঙ্গ গুলি যা এক নারীকে তুলে ধরে এক অপার্থিব রহস্যময়ী যৌন আবেদনময়ী হিসেবে সেই সব অঙ্গের সৌন্দর্য বিদ্যার শরীরে বর্তমান । স্বভাবে সে মিতভাষী , শান্ত । তার চরিত্রের সবথেকে বড় শক্তি হলো তার কোমলকুসুম হৃদয় ।

বিবিডি বাগে গঙ্গার ঘাটের খুব কাছে আড়াই কাঠা জমির উপর একটা দুই তলা বাড়িতে বিদ্যা তার মেয়েকে নিয়ে থাকে । বাড়িটা বিদ্যার নিজের । আসলে এই বাড়িটা বিদ্যার শাশুড়ির বাপের বাড়ির সম্পত্তি । বিদ্যার স্বামী এই বাড়িটা তার মায়ের কাছ থেকে পেয়েছিল । বাড়ির দুতলায় ওঠার সিড়ির বাম দিকে একটা সুন্দর ঘর আছে , তাকে চিলেকোঠার ঘর বলতে বিদ্যা নারাজ । সেই ঘরেই বিদ্যা থাকে । আর সিড়ির ডান দিকে আছে তিন দিকে প্রায় তিনফুট উঁচু পাঁচিল দেওয়া নেঁড়া বা খোলা ছাদ । এখানে ভেজা কাপড় শোকাতে দেওয়া হয় , এবং শীতকালে লেপ কম্বল গরম করতে দেওয়া হয় । বাড়ির পশ্চিম দিকে সুবিশাল অট্টালিকা না থাকার জন্য এই ছাদ দিয়ে গঙ্গার জলে স্টিমার , নৌকা আর ছোট মালবাহী জাহাজের বিচরণ দেখা যায় ।  আর কিছুদূরে সগৌরবে দাঁড়িয়ে থাকা হুগলি সেতুর মনোরম সৌন্দর্য উপভোগ্য।

বিকাল বেলা এই ছাদের কার্নিশে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে খুব ভালো লাগে বিদ্যার । পড়ন্ত সূর্যের কিরণ গঙ্গার নিল জলে আর আকাশের সাদা তুলোর মত মেঘের মধ্যে বিচ্ছুরিত হয়ে এক অপার্থিব মনমাতানো সৌন্দর্যের সৃষ্টি করে । এই মনমাতানো প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বিদ্যা হারিয়ে যায় অতিতের রঙিন দিন গুলোতে । কত বিকাল সে তার ভালোবাসার মানুষের হাতে হাত রেখে , কাঁধে মাথা রেখে কাটিয়েছে তার গোনাগুনতি নেই । এখন তার জীবন সাদা ক্যানভাসের মত ফাঁকা , কোন রঙ নেই তাতে । তাই সে অতীতের দিনগুলোতে ডুবে গিয়ে কিছু রঙ ধার করে এনে সাদা ক্যানভাসটাকে রঙিন করার ব্যার্থ চেষ্টা করে । চেষ্টা ব্যার্থ হওয়ার পর বিদ্যার মন বিষিয়ে ওঠে , একাকিত্ব এবং নিঃসঙ্গতা চারদিক থেকে ঘিরে ধরে তার শ্বাসরোধ করার চেষ্টা করে ।

সময়টা বাংলা জৈষ্ঠ্য মাসের একেবারে শেষের দিকে আর ইংরেজি জুন মাসের মাঝামাঝি । দিনের বেলায় প্রখর রোদ আর কাঠফাটা গরমে এই কল্লোলিনী তিলোত্তমার বাসিন্দারা হাঁসফাঁস করছে । সুধুমাত্র দুই পেয়ে বাসিন্দা ছাড়াও চার পেয়ে প্রানী আর পাখিদেরও অবস্থা শোচনীয় । সারাদিন সূর্য তার উষ্ণ কিরণের মাধ্যমে নিজের তেজ দেখানোর পর বিকালের দিকে মিঠে উষ্ণহীন রঙিন কিরণ ছড়িয়ে দিয়েছে আকাশে । যেন সারাদিনের কর্মকান্ডের জন্য সে বিকাল বেলায় ক্ষমা চেয়ে নিচ্ছে ।

প্রতিদিনের মত আজও বিকালবেলায় দুপুরে স্নানের পর মেলে দেওয়া শাড়ি , সায়া ব্লাউজ তুলতে এলো বিদ্যা । ছাদে এসে বিদ্যা শুকিয়ে যাওয়া শাড়িটা তুলে হাত নিল , ঠিক তখনই গঙ্গার বুক থেকে এক কোমল শীতল হাওয়া ধেয়ে এসে বিদ্যার আঁচল উড়িয়ে তার মনকে শান্ত কোমল করে তুললো । কোন এক অমোঘ ঘোরে সে ছাদের কার্নিশের দিকে যেতে শুরু করলো । হাতে সুধুমাত্র শুকিয়ে যাওয়া সুতির শাড়িটা নিয়ে সে দাঁড়ালো কার্নিশে হাত দিয়ে । গঙ্গার মৃদুমন্দ বাতাস এসে বিদ্যার একরাশি ঘন কালো চুলকে উড়িয়ে দিতে চাইলো । বিদ্যাও তার খোঁপা খুলে চুলগুলোকে উড়তে দিল । এই একরাশি ঘন কালো কেশ বিদ্যার মতোই স্বাধীন হতে চায় । যত্ন চায় , আদর চায় , ভালোবাসা চায় । চল্লিশ ছুঁই ছুঁই এই বঙ্গ ললনার কালো হরিণ চোখ গঙ্গার জল আর নিল আকাশের মধ্যে পাল্লা দিয়ে রঙের খেলা দেখতে লাগলো । কিছুক্ষনের মধ্যেই সে এই মনমাতানো সৌন্দর্যে তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লো ।

তন্দ্রা কাটলো খুব কাছে এক বাড়ি থেকে আসা শাঁখের আওয়াজে । তৎক্ষণাৎ বিদ্যার মনে পড়লো যে সন্ধ্যা দেওয়া হয়নি । তাই সে বাকি কাপড় গুলো তুলে নিয়ে নিজের ঘরে চলে এলো । নিজের শাড়ি শায়া গুছিয়ে আলনায় সাজিয়ে রেখে দিল । দুপুরে নিজের ভেজা কাপড় শুকাতে দেওয়ার পর দিব্যার শুকিয়ে যাওয়া কাপড় গুলো সে নিচে নামিয়ে এনে গুছিয়ে রেখেছিল । নিজের কাপড় গোছানো হয়ে গেলে বিদ্যা নিচে নেমে লিভিংরুম , রান্নাঘর এবং বাকি দুটো ঘরের লাইট জ্বালিয়ে ঠাকুর ঘরে ঢুকলো । সব ঘরের আলো জ্বালানো হয়ে গেলে বিদ্যা গোপালের সিংহাসনের কাছে এসে বসে পবিত্র মন নিয়ে শাঁখ বাজিয়ে চারটে ধূপকাঠি ধরিয়ে সন্ধ্যা দিল ।

[Image: IMG-20230819-195104.jpg]


সন্ধ্যা দেওয়া হয়ে গেলে শুধুমাত্র দুটো ধূপকাঠি গোপালের সামনে রেখে আর দুটো হাতে নিয়ে বাড়ির বাইরে চলে এলো । বাইরে আসার আগে অবশ্য সে দুটো বেডরুম আর রান্নাঘরের লাইট বন্ধ করে দিল । উঠোনে এসে ধূপকাঠি দুটো তুলসী তলায় দিয়ে দিল । তারপর বাড়িতে ঢোকার বড় লোহার গেট পেরিয়ে রাস্তায় চলে এলো । বিদ্যাকে বড় লোহার গেট খুলে বাড়ির বাইরে আসতে দেখে রাস্তার ওই পাশের একটা সাইকেল সারাইয়ের দোকান থেকে এক বছর পঁয়ত্রিশের লোক বেরিয়ে এলো ।

বাড়ির উঠোনের পরেই লোহার গ্রিল সংলগ্ন বিদ্যার শাড়ির দোকান । এই দোকানে শাড়ি বিক্রি করে এবং সেলাইয়ের কাজ করে বিদ্যা একা হাতে দিব্যাকে লেখাপড়া শিখিয়ে নার্সিং পড়িয়েছে । দোকানের সামনে এসে প্রনাম করে শাটারের চাবির ফুটোয় চাবি ঢুকিয়ে দিল । ঠিক তখনই সেই লোকটা এসে ভারী শাটার তুলে দোকান খুললো । গত ছয় সাত বছর ধরে লোকটা বিদ্যাকে দোকান খোলায় সাহায্য করছে । লোকটা এই সাহায্য নিঃস্বার্থভাবে করলেও বিদ্যা প্রতিবছর পূজার সময় লোকটাকে এক জোড়া ভালো জামা কাপড় দেয় ।

শাটার তুলে দিয়ে লোকটা ইশারায় বললো ‘ রাতে দোকান বন্ধ করার সময় সে এসে শাটার নামিয়ে দেবে । ‚

ইশারা করার কারন হলো লোকটা মূক ও বধির । বিদ্যা এক মুখ হাসি নিয়ে বললো , “ হ্যাঁ ডাকবো । „

লোকটা চলে গেলে বিদ্যা দোকানে ঢুকে লাইটটা জ্বালিয়ে দিল । ভালো ভাবে ঝাঁট দিয়ে দুটো ধুপ ধরিয়ে দক্ষিন দিকের দেওয়ালে নতুন পুরানো পাঁচটা বাংলা ক্যালেন্ডারে ছাপা রাধা কৃষ্ণ , গণেশ , মা কালির সামনে ধূপদুটো গুঁজে দিল । তারপর রোজকার মত পুরানো পায়ে চালানো সেলাই মেশিনের সামনে বসে পড়লো ব্লাউজ সেলাই করার জন্য । কালকের মধ্যে দুটো ব্লাইজ দিতে পারলে নিশ্চিন্ত ।

একাগ্র মনে সেলাই করতে করতে যখন সেলাইয়ের কাজ শেষের মুখে তখন বিদ্যা দিব্যার স্কুটির আওয়াজ শুনতে পেল । মুখ তুলে দেখলো তার মেয়ে বাড়ি ঢোকার বড় লোহার গ্রিলটা খুলছে । উত্তর দিকের দেওয়ালে একটা ঘড়ি টাঙানো আছে । তাতে তাকিয়ে দেখলো সাতটা বাজে ।

দিব্যার বাবার পছন্দের অভিনেত্রী ছিল দিব্যা ভারতী । এতোটাই পছন্দ ছিল যে তার একমাত্র মেয়ের নাম সেই অভিনেত্রীর নামেই রাখার সিদ্ধান্ত নেয় । দিব্যা রায় । বিদ্যা নাম রাখার সময় বলেছিল , “ বাঙালি মেয়ের নাম দিব্যা ! „

দিব্যার বাবা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতার ছলে বললো , “ কেন ! হতে পারে না বুঝি ! „

“ হবে না কেন ! হতেই পারে । তবে এর থেকেও তো ভালো ভালো নাম আছে । „

দিব্যার বাবা বুঝতে পারলো যে তার স্ত্রী মেয়ের জন্য নাম ঠিক করেছে । তাই দিব্যার বাবা জিজ্ঞেস করলো “ তোমার কোন নাম পছন্দ হলে বলো । „

বিদ্যা তার মনের মত একটা নাম বললো , “ উরভি „ ।

স্বামী স্ত্রীতে বেশকিছুক্ষন নাম নিয়ে আলোচনা হওয়ার পর ঠিক হয়েছিল যে যদি মেয়ে সন্তান হয় তাহলে নাম রাখা হবে “ দিব্যা „ আর যদি ছেলে সন্তান হয় তাহলে বিদ্যা নিজের মনের মত রাখতে পারবে । এখন সেইসব কথা মনে পড়লে বিদ্যার বুক ফাটে । বিদ্যা নিজের মেয়ের নাম রাখতে চেয়েছিল উরভি । উরভি দেবী লক্ষ্মীর আর এক নাম । আর আজ সেই মেয়েই মায়ের কথা মেনে চলে না ।

বিদ্যা ঘড়িতে সময় দেখে আবার ব্লাউজ সেলাইয়ে মন দিল । আরো কিছুক্ষন অতিবাহিত হওয়ার পর বিদ্যা বুঝলো যে আজকে আর কেউ গল্পো করতে আসবে না । সন্ধ্যার দিকে আশেপাশের বয়স্ক মহিলারা বিদ্যার শাড়ির দোকানে এসে একত্রিত হয় । বয়স্ক বললে ভুল হবে কারন এই গ্রুপে যেমন চল্লিশ বছরের গৃহবধু পোদ্দার গিন্নি আছে ঠিক তেমন আশি বছরের বিধবা বৃদ্ধা মাধবীলতাও আছে। এরা সাধারণত আসে গল্প গুজব করতে , এর ওর খবর নিতে আর সন্ধ্যার জলখাবার খেতে । এতে বিদ্যা খুশিই হয় । সন্ধ্যার খাওয়াটাও হয় আবার একাকিত্বও কাটে ।

সাড়ে নটার দিকে বিদ্যা বুঝতে পারলো যে আজকে আর কোন খরিদ্দারও আসবে না । তাই সে অন্যান্য কাজ গুছিয়ে দশটা বাজতেই দোকান বন্ধ করে দিল । না হলে দিব্যাকে খেতে দিতে দেরি হবে আর সে বাড়ি মাথায় তুলবে । বিদ্যার দোকান বন্ধ করার তোড়জোড় দেখতে পেয়ে লোকটা এসে শাটার নামিয়ে দিলে বিদ্যা তালা মেরে দিল । লোকটার সাইকেলের দোকান বন্ধ হতে এখনো এক ঘন্টা বাকি । বিদ্যা বাড়ি ঢুকে সাড়ে দশটার মধ্যে রাতের খাবার গরম করে মেয়েকে ডাকলো খেয়ে নেওয়ার জন্য ।

রাতে ভাত আর ফুলকপির তরকারি খেতে খেতে কিছুটা ইতস্তত করে , হুট করে দিব্যা বললো , “ মা , আমি ভাবছিলাম লিভিংয়ে যাবো । „

মেয়ের কথাটা বিদ্যা বুঝতে না পারলেও লিভিং শব্দটার মানে সে জানে । আজকাল নতুন ফ্যাশন উঠেছে । বিয়ের আগে ছেলে মেয়ে একসাথে কিছুদিন থেকে একে অপরকে চিনে নেয় । একে লিভিং বলে । মেয়ের কথা বুঝতে পেরে কিছুটা রুক্ষ স্বরে বিদ্যা নিজের আপত্তি জানালো , “ লিভিং ! এই বয়সে ! বয়স কতো তোর ? „

মায়ের কথায় দিব্যা রেগে গিয়ে বললো , “ আমি এখন ম্যাচিউর হয়েছি আর নিজে ইনকাম করি । সমস্যা কোথায় ? আর তুমি বয়সের কথা বলছো ! তুমি তো আমার থেকেও কম বয়সে বাবার সাথে বিয়ে করেছিলে !  „

মেয়ের অভব্য আচরণে বিদ্যার মন বিষিয়ে গেলেও সে দিব্যার উপর রাগ দেখাতে পারলো না “ তোর বাবা থাকলে কখনো রাজি হতো না ! „

দিব্যা গলায় ঝাঁঝ বজায় রেখে বললো , “ বাবা থাকলে রাজি হতো কি হতো না সে পরের ব্যাপার । বাবা নেই , তুমি আছো । তাই তোমাকে বলছি ? „

বিদ্যা কি বলবে কিছুই বুঝতে পারলো না । এইরকম পরিস্থিতিতে মেয়েকে কি বলে আটকাবে সেটা তার জানা নেই । দিব্যা যখন সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তখন সে লিভিংয়ে যাবেই । তাই সে বললো , “ লিভিংয়ে গেলে পাড়ার লোকে ছিঃ ছিঃ করবে এর থেকে বরং তুই বিয়ে করে নে ...

মায়ের কথার মাঝে দিব্যা ব্যাঙ্গের হাসি হেসে উঠলো , “ তুমি পারবে আমায় বিয়ে দিতে ? একটা বিয়েতে এখন কত খরচা হয় জানো তুমি ? „

মেয়ের কথায় বিদ্যা গুম মেরে গেল । বিদ্যার পড়াশোনার জন্য ব্যাঙ্ক থেকে এডুকেশন লোন নিয়েছিল সে । যার কিস্তি বিদ্যা এখনো দিয়ে যাচ্ছে । মাকে চুপ করে থাকতে দেখে দিব্যা মায়ের হাতে হাত রেখে বললো , “ ছেলেটা ভালো । শুধু লিভিংয়েই তো যাচ্ছি । কোন সমস্যা হবে না । „

মায়ের এই দূর্বলতা সম্পর্কে দিব্যা ওয়াকিবহাল। একটু ভালো ভাবে কথা বললেই বিদ্যা দূর্বল হয়ে পড়ে । এই সুযোগটাই দিব্যা নিতে চাইলো । বিদ্যা কাঁপা স্বরে জিজ্ঞাসা করলো , “ ওর নাম কি ? কি কাজ করে ?  „

“ ওর নাম বিক্রম । আর ও গাড়ি ঠিক করে , মানে গাড়ির ম্যাকানিক । একটা গ্যারাজে কাজ করে  „

বিক্রম নামটা শুনেই বিদ্যার বুকটা ছ্যাৎ করে উঠলো , দৃঢ় কন্ঠে সে বলে উঠলো  “ না। কখনোই না । একজন গ্যারেজ ম্যাকানিক এর সাথে কখনোই না । „ বিদ্যা আপত্তি জানালেও সে কিসের জন্য আপত্তি জানালো সেটা বিদ্যা নিজেই বুঝতে পারলো না । ওর আপত্তি কি বিক্রমের কাজের জন্য নাকি বিক্রমের নামের জন্য  ?

মাকে মিষ্টি মিষ্টি কথা বলে  প্রায় রাজি করিয়ে এনেছিল দিব্যা । তাই হঠাৎ মায়ের আপত্তি মানতে পারলো না সে , “ আমি অনুমতি চাইছি না । আমি বলছি । „ ভাতের থালা সরিয়ে রাগে গজগজ করতে করতে দিব্যা বলে চললো , “ আমার কোন সিদ্ধান্তে তুমি কখনো রাজি হয়েছো ! এই জন্য তোমার সাথে আমার কথা বলতে একদম ইচ্ছা করে না । বাবা থাকলে আমার সাথে তুমি এমন করতে পারতে না । „  বলে থালায় আধখাওয়া ভাত রেখে উঠে চলে গেল দিব্যা ।

মেয়ের কথায় বিদ্যা পাথর হয়ে গেল । গলায় কিছু একটা দলা পাকিয়ে এলো । কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে তার , “ ভাতের উপর রাগ করিস না । খেয়ে যা । „ এই কথাটাও বিদ্যা বলতে পারলো না ।

মেয়ে চলে যাওয়ার পরও বিদ্যা কিছুক্ষন বসে রইলো । খাবার আর গলা দিয়ে নামবে না , এমনিতেও তার খাওয়া হয়ে এসেছিল , তাই সে উঠে পড়লো । এঁটো থালাবাসন মাজতে মাজতে বারবার বুকটা মুছড়ে উঠছিল । অশ্রু ভেজা শিক্ত চোখে রাতের বাকি কাজ শেষ করে , সে উপরে দুতলায় নিজের বেডরুমে চলে এলো ।

বিছানায় নিজের কোমল ক্লান্ত শরীরটা এলিয়ে দিতেই এতক্ষণের আটকিয়ে রাখা অশ্রু বাঁধ ভেঙে বেরিয়ে এলো । বিদ্যা ফুঁপিয়ে কাঁদতে লাগলো । খাটের পাশে একটা টেবিলে রাখা তার স্বামির ফটোর দিকে তাকিয়ে বিদ্যা তার সমস্ত অভিযোগ জানাতে লাগলো , “ কেন তুমি আমায় একা ফেলে চলে গেল ? তুমি আমায় কথা দিয়েছিলে আমরা সারাজীবন একসাথে থাকবো । তুমি তোমার কথা রাখোনি । কেন আমায় একা ফেলে চলে গেলে ? তোমার মেয়ে আজও আমায় দোষী ভাবে ...

ফটো উত্তর দেয়না । দিতে পারেনা । বিদ্যার স্বামীর ফটোও কোন উত্তর দিল না । উত্তর না পেলেও বিদ্যা নিজের মনের কথা গুলো তার মৃত স্বামীর উদ্দেশ্যে বলতে লাগলো , “ ও লিভিংয়ে যেতে চায় । তুমি বলো আমি এতে কিভাবে রাজি হতে পারি ? আমি কি কখনও ওর খারাপ চেয়েছি ? আমি ওর মা । আমি তো ওর সবসময় ভালো চাই । তবুও ও কেন বোঝেনা ? ....

কেঁদে নিজের মন হালকা করলে নাকি ভালো ঘুম হয় । কিন্তু বিদ্যার ঘুম হলো না । মেয়ের চিন্তায় তার ভালো ঘুম আসেনি । সকালে দিব্যাকে ডিমটোস্টের ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে মেয়েকে জিজ্ঞেস করলো , “ ছেলেটার বাড়িতে কে কে আছে ? „

ডিমটোস্টে কামড় বসিয়ে দিব্যা বললো , “ কেউ নেই । অনাথ । „

বিদ্যার মনটা খচখচ করে উঠলো । এগারো বছর আগের একটা ঘটনার কথা মনে পড়লো । এগারো বছর আগের সেই ছেলেটাই এই ছেলে কিনা সেটা জানার জন্য সে মেয়েকে বললো , “ ছেলেটার কোন ফটো আছে তোর কাছে ? „

দিব্যা কোন কথা না বলে তার স্মার্ট ফোনের গ্যালারি থেকে একটা ফটো বার করে দিল । এটা একটা সেলফি । তাতে দিব্যা আর ছেলেটা আছে । ফোনটার স্ক্রিনে চোখ দিতেই বিদ্যার আর কোন সন্দেহ রইলো না যে এই যুবক ছেলেটাই সেই এগারো বছর আগের কিশোর । নিজের অগোচরেই বিদ্যা ছেলেটার মুখ দেখতে লাগলো । আগের থেকে এখন মুখে একটু কাঠিন্য এসেছে । পুরুষালি কঠিন মুখ , চোখের দৃষ্টিতে অভিজ্ঞতার ছাপ স্পষ্ট । আর মুখের রঙটাও যেন আগের থেকে বেশি চাপা পড়েছে । হুম , দিব্যা বলেছিল ছেলেটা এখন গ্যারাজে কাজ করে । ওইজন্যেই হয়তো রোদে পুড়ে চামড়ার রঙ কালো হয়েছে ।

বিদ্যার এখনো বিশ্বাস হচ্ছে না যে এইভাবে ছেলেটা তার জীবনে আবার ফিরে আসবে ! কাল ঘুমানোর আগ পর্যন্ত সারাক্ষণ সে ভগবানের কাছে প্রার্থনা করেছে যে ছেলেটার যেন তাকে না মনে থাকে । প্রার্থনা এইজন্য যে বিদ্যার মেয়ের লিভিংয়ে যাওয়ায় রাজি হওয়া ছাড়া আর কোন উপায় নেই । কিন্তু একটা কথা বিদ্যার মনে খচখচ করছে । সেটা হলো ওইবয়সে ছেলেরা অনেক কিছু করলেও সেগুলো তাদের সারাজীবন মনে থাকে । তাই এগারো বছর আগের ঘটনা ছেলেটার মনে থাকতেই পারে ।

দুই দিন পরেই দিব্যা নিজের ব্যাগ গুছিয়ে চলে গেল । মেয়ের যাওয়াটা কোন ভাবেই বিদ্যা আটকাতে পারলো না । এমনিতেও সেদিন রাতেই বিদ্যা বুঝতে পেরেছিল মেয়েকে আটকানো যাবে না । তাই সে ছেলের নাম ঠিকানা পরিচয় দিতে বলেছিল । দিব্যা ফোন থেকে বিক্রমের একটা ফটো দেখিয়েছিল আর তার ঠিকানা একটা কাগজে লিখে দিয়েছিল ।

মেয়ে তার যতোই অবাধ্য হোক , যতোই সে তার অমতে গিয়ে লিভিংয়ে যাক , তবুও বিদ্যা মেয়েকে আশির্বাদ ছাড়া আর কিছুই দিতে পারলো না । মেয়েকে রাস্তা দিয়ে চলে যেতে দেখতে দেখতে বিদ্যা ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করলো , “ হে ঠাকুর মেয়েটা যার কাছে যাচ্ছে সে যেন ওকে সুখী রাখে , আমার কাছে যা পাইনি তা যেন ওর কাছে পায় । „

বিদ্যা বিক্রমের নামটা উচ্চারন করলো না । কারন বিদ্যার মৃত স্বামী নামও তো বিক্রম ছিল ।

[Image: 20220401-214720.png]
[+] 15 users Like chitrob's post
Like Reply
#9

(19-08-2023, 08:18 PM)Bumba_1 Wrote:  শুরুটা খুব ভালো হয়েছে  clp);  একেবারে পারফেক্ট যাকে বলে। তবে ডালহাউসি চত্বরে গঙ্গার ঘাটে আড়াই কাঠা জমির উপর যার দোতলা বাড়ি রয়েছে, সে শাড়ির দোকান দিয়েছে ঠিক আছে, কিন্তু তাই বলে সেলাইয়ের কাজ করবে? যা তা একেবারে। ওই বাড়ির দাম বর্তমান বাজারে ৩০ থেকে ৪০ কোটি টাকা হবে (কিংবা হয়তো আরও বেশি)। নায়িকার বাসস্থানের আর জায়গা পেলে না বাওয়া? আর 'বিক্রম' ওটা তো আমার দেওয়া নাম। এতকিছু করার পরেও সহ-লেখক হিসেবে আমার নামটা থাকলো না তোমার মতো একজন বিখ্যাত লেখকের উপন্যাসের সঙ্গে .. এটাই আক্ষেপ থেকে যাবে আমৃত্যু।  bananaSad

বাড়িটা এখন বিদ্যার হলেও ওটা আসলে ওই শাশুড়ির পৈতৃক সম্পত্তি। তাই বিদ্যা ৫০ কোটির মালিক হলেও সে কিছুই করতে পারবে না । আর সেলাইয়ের কাজে খারাপ কি ?

আমার মত বিখ্যাত লেখক মানে ??? !!! আমি কবে বিখ্যাত হলাম  Huh

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#10

(19-08-2023, 09:22 PM)a-man Wrote:  শুরুটা ভালোই, এককথায় আকর্ষণীয়।
যাহোক সাত সমুদ্র পেরিয়ে আবার লেখার জগতে ফিরে আসার জন্যে ধন্যবাদ। আসলে সাত সমুদ্রের কথা উল্লেখ করলাম কারণ ওই "দিব্যা" নামটা দেখে অকালে মৃত এক নায়িকার কথা মনে পড়লো যার প্রতিমা স্বরূপ নিষ্পাপ চেহারা দেখার পর নাকি তখন ছেলেদের সাত দিনের ঘুম হারাম হয়ে যেত https://www.youtube.com/watch?v=dZM7TxBwAwY

দিব্যার রূপ ছিলোই কাতিলানা। অকালে মারা গেল । নাকি খুন হলো ।

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#11

(19-08-2023, 09:27 PM)Bumba_1 Wrote:  কথার পৃষ্ঠ কথা, তার পৃষ্টে কথা, কিন্তু স্বীকার করতে পারলে না, যে নায়কের নামটা আমারই দেওয়া। যাই হোক, এবার যে ভুলটা করে ফেলেছো সেটা তো আর শুধরে নেওয়া যাবে না, তবে এর পরেরবার থেকে একটা বিষয় খেয়াল রাখবে .. জায়গার নাম উল্লেখ করার সময় যদি কোনো বিখ্যাত নাম অর্থাৎ সবার কাছে যেটা পরিচিত সেইরকম কোনো নাম উল্লেখ করো, তাহলে সেই বিষয়ে পড়াশোনা করে তবেই উল্লেখ করবে। তা না হলে এমন একটা নাম দেবে যেটা ভীষণ আনকমন বা ওই ধরনের জায়গার নাম এই শহরে নেই। তাহলে আর কেউ কিছু বলতে পারবে না। 
for your kind information ডালহৌসির ওই দিকে গঙ্গার ধারে দোতলা কোনো বসতবাড়ি নেই। যেগুলো আছে, সবগুলোই গেস্টহাউস।

হ্যাঁ নামটা আপনারই দেওয়া ।

আরে মশাই এটা গল্প । জায়গার নাম , কত কাঠা জমি , বাড়ি কি ফ্ল্যাট, কি কাজ করে ? এসবই গল্পের খাতিরে দিতে হয় , গল্পের অপ্রয়োজনীয় একটা অংশ যার সাথে আসল গল্পের কোন যোগ নাও পারে। দিতে হয় তাই দেওয়া । নিজের মত বানিয়ে নেওয়া। এসব ইগনোর করতে হয় । সবই গল্প । আমার বানানো কলকাতা এটা । জব চার্নকের বানানো নয় । তাই এই ডালহৌসি ওই ডালহৌসি নয়  Tongue

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes chitrob's post
Like Reply
#12

(20-08-2023, 02:15 AM)Arpon Saha Wrote:  Next update kobe pabo.

গতকাল রাতেই তো আপডেট দিলাম। পরের আপডেট লেখার একটু সময় দিন

(20-08-2023, 03:06 AM)Akash23 Wrote:  গল্প জাস্ট শুরু করেছেন তাই কোনখাতে গল্প বইবে সেটা টের না পাওয়া অব্দি কিছু মন্তব্য করা অনুচিত হবে। তবে মা মেয়ের মনোমালিন্য বেশ ভালো লেগেছে। বিচিত্রবীর্যোচিত ভাবেই লিখছেন।




তবে আপনার গল্পের সাথে ছবি দেওয়া ব্যাপারটা বেশ লাগলো। আপনার আগে আরেক বীর্য্য এসেছিলেন তিনিও আপনার মত ছবি দিতেন। ছবিটা দেখে ফের তার কথা মনে পড়ে গেল। আপনার হয়তো জানা নেই আপনি তার এক গল্পে চরিত্র হিসাবেও এসেছিলেন।


নেক্সট পার্ট আশা করি জলদি দেবেন।

এটাতো ছবি না । মানচিত্র। বিদ্যার বাড়ির মানচিত্র। এটাই প্রথম আর শেষ ছবি । আর দেব না । ছবি দিতাম নিয়মিত আগের গল্পটাতে । মিষ্টি মুহুর্তে ।

আপনি নিশ্চয়ই মহাবীর্যের কথা বলছেন । না তার গল্প পড়া হয়নি । তাই জানিনা কোন গল্পে আমি আছি

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
[+] 2 users Like chitrob's post
Like Reply
#13

(21-08-2023, 04:22 PM)cuck son Wrote:  that was epic  Big Grin Big Grin

thanks

[Image: 20220401-214720.png]
Like Reply
#14

(21-08-2023, 08:47 PM)Arpon Saha Wrote:  Update kobe ashbe

(22-08-2023, 06:48 AM)pradip lahiri Wrote:  Update please.

লেখা চলছে । মনের মত লেখা হয়ে গেলেই আপডেট দেব

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#15

(23-08-2023, 07:06 AM)StrangerinParadise Wrote:  "বিক্রম" নামটায় আপনার কপিরাইট আছে নাকি? চন্দ্রায়ণে বিক্রম Lander নামটা আপনার পারমিশন নিয়েছিল? আর ডালহৌসিতে কি বাড়ির দালালি করেন? এটা একটা গল্প, গাছে না উঠলেও লেখক তার মতো করে সুন্দর আকর্ষণীয় গল্প পাঠকদের জন্য লিখছেন l আপনাদের ক্যাচালীতে ফোরামটা আজ ভালো লেখকহীন l সিনিয়র লেখক বলে আর কত ছড়ি ঘোড়াবেন?

আপনি যেহেতু আমার গল্প পড়ে কমেন্ট করেছেন তাই আপনার সাথে আমার সম্পর্ক লেখক এবং পাঠকের । আপনি একজন পাঠক হিসেবে একজন লেখকের হয়ে কথা বলছেন এটা আমার কাছে একজন লেখক হয়ে খুব বড় পাওনা । 

কিন্তু যে ব্যক্তির কমেন্টের রিপ্লাই আপনি দিয়েছেন সেই ব্যাক্তির সাথে আমার শুধুমাত্র পাঠক লেখকের সম্পর্ক নেই । ফোরামের বাইরে একমাত্র যে ব্যক্তির সাথে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে সে এই ব্যক্তি । বুম্বাদার বাড়িতে আমি গেছি , খেয়েছি , গল্প করেছি । তাই ওনার হয়ে কিছু না বললে আমি অতি হীন ব্যক্তি রূপে গণ্য হবো । আপনি যদি অন্য যেকোন ব্যক্তির কমেন্টের উপর কিছু লিখতেন এমনকি যদি গালাগালি ও দিতেন তবুও আমি কিছুই বলতাম না । কিন্তু বু্ম্বাদার কথা আলাদা । 

এটা সত্যি যে এই গল্পের নায়কের নাম বুম্বাদার দেওয়া । গল্পের নায়কের নাম নিয়ে খুব কনফিউজড ছিলাম। বিদ্যার বি অনুযায়ী নায়কের নাম বিকাশ বিজয় বিক্রম এই তিনটের মধ্যে একটা রাখার জন্য বুম্বাদাকে জিজ্ঞেস করি । তখন উনি বিক্রম নামটা সাজেস্ট করেন । 

উনি আমার উপর ছড়ি ঘোরাচ্ছেন এটা মিথ্যা। আসলে ওনার জন্যেই , ওনার কথাতেই আমি শত ব্যস্ততা ছেড়ে আবার লিখতে এসেছি । এখানে এসে পুরানো কাউকে না পেলেও একমাত্র বুম্বাদাকে পেয়েছি । তাই ওনার হয়ে তো কথা বলতেই হবে ।  আর যদি না বলি তাহলে তো আমার লেখাই ছেড়ে দেওয়া উচিত । 

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#16

(23-08-2023, 09:48 PM)Arpon Saha Wrote:  লেখা চালিয়ে যান দাদা।

(25-08-2023, 08:54 AM)Somnaath Wrote:  
ভালো শুরু  clp); আশা করি নিয়মিত আপডেট পাব।

আজ রাতে পরবর্তী আপডেট দেব ।

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#17

প্রায় তিন মাস পর 

দিনটা বাংলা ভাদ্র মাসের শেষের দিকে আর ইংরেজি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি দিকে । সন্ধ্যা হতে আর দুই আড়াই ঘন্টা বাকি । অফিস আওয়ার শেষ হয়নি বলে এখন খুব একটা জ্যাম না থাকলেও কলকাতার একমুখী রাস্তা গুলো সর্বদা ব্যাস্ত । তেমনি এক রাস্তায় আটকে আছে বিক্রম । বিক্রম আর দিব্যার গাড়িটা দাঁড়িয়ে আছে ঠিক উত্তর কলকাতা এবং দক্ষিন কলকাতার সন্ধিস্থলে। এক্সাইড মোড়ের উত্তর দিকের ট্রাফিক সিগন্যালটার লাল থেকে সবুজে পরিবর্তন হওয়ার জন্য অপেক্ষা করছে বিক্রম । এখনো নব্বই সেকেন্ড বাকি অর্থাৎ দেড় মিনিট । একবার  লাল সিগন্যালটা দেখে নিয়ে সে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে থাকা দিব্যার দিকে তাকালো ।

যে জিনিসটা ভাবতে তার সবথেকে বেশি ভালো লাগে , ভাবলে এক আলাদা সুখানুভূতি পাওয়া যায় সেটাই সে ভাবতে শুরু করলো । ভাবনাটা হলো কিভাবে ‘ ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন , এই প্রবাদ বাক্য সফল হলো কিংবা ‘ বাঁদরের গলায় মুক্তোর মালা কিভাবে এলো , সেটা । তার এই চিন্তা ভাবনায় দিব্যা হলো ডানা কাটা এক পরী , যেন স্বর্গ থেকে এক অপ্সরা নেমে এসেছে । দিব্যার মত এরকম এক মডার্ণ মেয়ে কিভাবে তার মত এক অভাগার কপালে জুটলো সেটাই বিক্রমের কাছে বিস্ময়কর । এক্ষেত্রে সব বাগধারাই প্রযোজ্য । কারন বিক্রম নিজেকে বাঁদর মনে করে আর দিব্যাকে সেই বাঁদরের গলার মুক্তোর মালা । কিংবা নিজেকে সেই ছেঁড়া কাঁথা আর দিব্যাকে লাখ টাকা ।

কাজ করতো তো সামান্য একটা গ্যারাজে । একদিন হঠাৎ কোন ঠাকুমার ঝুলির গল্পের মতো দিব্যা এলো তার গ্যারাজে স্কুটি ঠিক করাতে । একটা পাইপ লুজ ছিল । সেটা ভালো ভাবে এঁটে দিয়েছিল বিক্রম । তার বদলে সে কোন অর্থ নেয়নি । সেখান থেকেই আলাপ । তারপর ঘনঘন বিক্রমের কাছে আসতে শুরু করলো দিব্যা । তাদের এই আলাপচারিতা ক্রমে ক্রমে জানাজানি তে পরিবর্তন হলো ।

বিক্রম আর দিব্যার এই মেলামেশা দেখে বিক্রমের গ্যারাজের সহকর্মী প্রফুল্ল দা কটাক্ষ করে বলেছিল , “ এ যে চিরদিনই তুমি যে আমার সিনেমা দেখছি । তাও আবার লাইভ ! „

প্রফুল্লদার এই কটাক্ষ বিক্রমের মনে লাগেছিল । তাই সে এই সম্পর্কের একটা নাম দিতে চাইলো । পরের দিন দিব্যা এলে বিক্রম গম্ভীর মুখ করে জিজ্ঞেস করেছিল , “ তুমি এখানে রোজ রোজ আসো কেন ? „

দিব্যা হেসে জিজ্ঞেস করেছিল , “ এ কেমন প্রশ্ন ? আমার আসতে ভালো লাগে তাই আসি । কেন ? আসতে পারি না বুঝি ! „

বিক্রম ভণিতা না করে সোজাসুজি বলেছিল , “ এখানে সবাই আমায় আর তোমাকে নিয়ে হাসাহাসি শুরু করেছে । চিরদিনই তুমি যে আমার বলে হাসিঠাট্টা করছে । তোমার ভালোর জন্যই বলছি তুমি আর এসো না । „

দিব্যাও ভণিতা না করে বললো , “ আমার তোমাকে ভালো লাগে তাই আমি এখানে আসি । আর তোমার আমার সম্পর্কে বাঁধা দেওয়ার কেউ নেই । আমার শুধু মা আছে । মা এই সম্পর্ক মেনে নেবে । তুমি বলো তোমার কেউ আছে বাঁধা দেওয়ার ? „

বিক্রম বলেছিল , “ আমি অনাথ । „

এরপর বিক্রম আর দিব্যার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে শুরু করেছিল । দুজনের মনের মিল হতে বেশি দেরি হয়নি ।  তারপর মনের মিল এবং মনের মিল থেকে শারিরীক মিলন । এই শারীরিক মিলনের স্থানে এসেই বিক্রমের চিন্তায় ছেদ পড়ে ।

নিজের অতীতের এই সুমধুর স্মৃতি যতোই মিষ্টি হোক না , দিব্যার সাথে তার ওই শারীরিক মিলনের কথাটা তার কাছে তেতো মনে হয় । সেই শারিরীক মিলনের সময়ে বিক্রম এক বণ্য হিংস্র পশুর মত আচরণ করেছিল এটা দিব্যা মুখ ফুটে না বললেও দিব্যার মুখ দেখে বিক্রম ঠিক বুঝতে পেরেছিল । তারপর থেকেই দিব্যার সাথে মিষ্টি মধুর প্রেমের স্মৃতি মনে করে খুশি হলেও শারিরীক মিলনের কথাটা মনে আসতেই সব খুশি যেন তাকে একা ফেলে কোথায় পালিয়ে যায় ।

সেই শারিরীক মিলনের পরে হঠাৎ একদিন দিব্যার তরফ থেকেই এলো সেই অনাকাঙ্ক্ষিত প্রস্তাব , লিভিংয়ে যাওয়ার । তারপর এলো সেই সুখবর .....  

এইসবই ভাবছিল সে ট্রাফিক সিগন্যালে বসে বসে । হঠাৎ পাস থেকে দিব্যার আওয়াজে তার হুঁশ ফিরলো , “ এই চলো ! সিগন্যাল সবুজ হয়ে গেছে তো ! „

বিক্রমের হুঁশ ফিরতেই সে পিছন থেকে দুই তিনটে হর্ণের যান্ত্রিক বিকট কর্কশ আওয়াজ শুনতে পেল । আর সঙ্গে সঙ্গে এক্সালারেটরে পা দিল । গাড়ি চলতে শুরু করলো চৌরঙ্গী রোড ধরে ।

তাকে এই বাড়িতে একা রেখে দিব্যার চলে যাওয়ার পর থেকেই বিদ্যার মন খুব অশান্ত ছিল । এতদিন যে একাকিত্ব তার শ্বাসরোধ করার চেষ্টা করতো এখন সেই একাকিত্ব তাকে মৃত এক লাশে পরিনত করলো । নিঃশ্বাস প্রঃশ্বাস স্বাভাবিক হলেও সেই প্রঃশ্বাসে যে বিষ মিশে আছে তা বিদ্যা বুঝতে পারে । বুঝতে পারে সেই বিষ বুকের ভিতর প্রবেশ করে এক অসহ্য জ্বালা দেয় । যার থেকে মুক্তি নেই । যতদিন এই নিঃশ্বাস প্রঃশ্বাস চলবে ততদিন এই বিষ বুকের ভিতর নিয়ে ঘুরে বেড়াতে হবে । বিদ্যা ভাবে এক না একদিন দিব্যা তো বিয়ে করে ঠিক চলে যেত । না হয় এখনই চলে গেল । তো কি হয়েছে । তারপরেই বিদ্যার মনে এক পুরানো আশঙ্কার মেঘ জমতে থাকে । সে ভাবে এই সম্পর্কের পরিনতিও যদি আগের গুলোর মত হয় । এটাকেও যদি সে একটা খেলায় পরিনত করে । তখন !? না না তাহলে ও লিভিংয়ে যাওয়ার মত সিদ্ধান্ত নিত না ।

নিজের মনেই নানা আশঙ্কা , এবং প্রশ্ন উত্তরের খেলা শেষ হওয়ার পর প্রথমেই সে জানতে চাইলো হঠাৎ এই লিভিংয়ে যাওয়ার বুদ্ধিটা সে কোথায় পেল ? মেয়েকে খুব ভালো ভাবে জানে বিদ্যা । তার মেয়ে যে অন্যের দেখাদেখি অনেক কিছু করে সেটা বিদ্যা জানে । এই যেমন নার্সিংএ ভর্তি হওয়া । এটাও তো দিব্যা তার বান্ধবী সীমাকে দেখে করেছে । তাই বিদ্যার মনে হলো এই লিভিংয়ে যাওয়ার বুদ্ধিটাও দিব্যা নিশ্চয়ই কারোর থেকে পেয়েছে । সীমা দিব্যার ছোটবেলার বন্ধু। দিব্যার এমন কথা যা মা হয়ে বিদ্যার আগে থেকে জানার কথা ছিল সেই কথা গুলো সীমা তাকে জানিয়েছে। তাই দিব্যা চলে যাওয়ার পরেই বিদ্যা দিব্যার বেস্টফ্রেন্ড সীমাকে ফোন করে জিজ্ঞেস করলো সবকিছু ।

সীমা তো সব শুনে আকাশ থেকে পড়লো , “ কি বলছো কাকিমা ! আমি তো এসবের কিছুই জানি না ! „

সীমার এই বিস্ময়ে বিদ্যাও বিস্মিত হলো । বিদ্যা বুঝতে পারলো যদি সীমা না জানে তাহলে আর কেউই জানবে না । পরের দিন থেকে বিদ্যা সকাল দুপুর রাতে মেয়েকে ফোন করে খবরা খবর নেওয়ার চেষ্টা করতো । প্রথম প্রথম দিব্যা রেগে গেলে এবং বিরক্ত হলেও পরে সে মায়ের ফোনের অপেক্ষা করতে শুরু করলো । দুই দিন পর বিদ্যা নিজের মনে শক্তি সঞ্চয় করে বললো , “ তোর ওকে ফোনটা দে তো । কথা বলবো । „

বিদ্যা অনেক সময় ধরে নিজেকে প্রস্তুত করলেও বিদ্যার মনে এক দ্বিধাবোধ এবং অসংকোচের কাঁটা খোঁচা দিয়ে তাকে মন খুলে কথা বলতে দিচ্ছে না । কিন্তু সেই দ্বিধাটা কি সেটা বিদ্যা বুঝতে পারলো না । বিদ্যা বললো , “ আমি দিব্যার মা বলছি । তোমরা কেমন আছো ? „

“ হ্যাঁ আমরা ভালো আছি । আপনি কেমন আছেন ? „

“ আমিও ভালো আছি । তোমরাও ভালো থেকো , সুখে থেকো । „ বিদ্যা এই আশীর্বাদ টুকু করা ছাড়া আর কিছু বলতে পারলো না ।

এর দেড় দুই সপ্তাহ পরেই বিদ্যা সেই সুখবরটা পেল । জগৎ সংসারে যে খবর সুখবর নামেই পরিচিত সেই খবর ব্যক্তি বিশেষে চিন্তা দুঃশ্চিন্তার কারনও হয়ে ওঠে । দিব্যা অন্তঃসত্ত্বা। বিদ্যা নিজের মনকে বোঝাতে চেষ্টা করলো । এটাই তো হওয়ার ছিল । এটাই তো স্বাভাবিক। প্রাপ্তবয়স্ক দুই নারী এবং পুরুষ একই ঘরে একই খাটে সহবাস করবে আর তাদের মধ্যে কিছুই হবে না এটাই তো অস্বাভাবিক।

এই ঘটনার পর থেকে দিব্যার কাছে তার ফোন করাটা বেড়ে গেল । নিয়মিত খাওয়া দাওয়া করছে কিনা , নিজের এবং সন্তানের যত্ন নিচ্ছে কিনা এসব জানাটা কয়েক ঘন্টা অন্তর অন্তর গুরুত্বপূর্ণ হয়ে উঠলো । যখন দিব্যার লিভিংয়ের তিন মাস অতিক্রম হতে যায় বা দিব্যার সন্তান ধারণের তিন মাস হতে যায় তখন বিদ্যা শুনলো দিব্যা এখনো নিয়মিত নার্সিংহোম যাচ্ছে ডিউটির জন্য। এটা আটকানোর জন্য বিদ্যা ঠিক করলো দিব্যাকে তার কাছে এনে রাখবে । কিন্তু দিব্যা আসতে নারাজ । তাই বিদ্যা বিক্রমকে বললো দিব্যাকে এখানে আনার কথা । বিক্রম ও রাজি হয়ে গেল এই প্রস্তাবে । দুজনের জোরাজুরিতেই দিব্যা আবার তার নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল ।

বিক্রমের মন আজ খুব প্রফুল্ল কারন সে এই প্রথমবার শশুড় বাড়ি যাচ্ছে । তাই সে রসগোল্লা , তিন প্রকার সন্দেশ , রাজভোগ আর লেডিগেনি কিনেছে ।  কিন্তু মনের ভিতর প্রফুল্লের থেকেও একটা চাপা দুঃশ্চিন্তা আছে । এই দুঃশ্চিন্তাটা সেদিন থেকেই বিক্রমের মনে জেঁকে বসে আছে যেদিন সে শুনেছে দিব্যার মা অর্থাৎ তার শাশুড়ির নাম বিদ্যা রায় । দুঃশ্চিন্তা মিটে এক নতুন গ্লানিময় অবসাদের জন্ম নিত যদি সে বিদ্যার ফটো দেখতে পেত । কিন্তু দিব্যার ফোনে তার মায়ের একটাও ফটো নেই । লিভিংয়ের প্রথম দিকে একবার বিদ্যার সাথে তার ফোনে কথা হয়েছিল । তখন সে দিব্যার কাছে তার মায়ের ফটো দেখানোর কথা বলেছিল । সবথেকে অবাক হয়েছিল এটা জেনে যে দিব্যার স্মার্ট ফোনে তার মায়ের একটাও ফটো নেই ।

ধর্মতলার রাজভবনের সামনে দিয়ে ডান দিকে ঘুরে এগলি ওগলি দিয়ে বিক্রম একটা সরু গলির মধ্যে ঢুকলো । একে গলি না বলে রাস্তাই বলা চলে । রাস্তাটা বেশি চওড়া না , একটা চার চাকা ঢুকলে কোন ভাবে একটা বাইক পাস দিয়ে যেতে পারে । গলির ভিতর ঢুকে একটা দোকানের সামনে দিব্যা গাড়িটা থামাতে বললো । দিব্যা বললো , “ আমি গেট খুলছি । „ তারপর পাশের একটা দোকান দেখিয়ে বললো , “ এটা আমাদেরই দোকান । „ বলে একটা বন্ধ দোকান দেখিয়ে দিয়ে দিব্যা গাড়ি থেকে নেমে গেল ।

বিক্রম দেখলো দোকানটার উপরে ধুলোয় মোড়া একটা পুরানো বোর্ড টাঙানো । তাতে বড় বড় অক্ষরে লাল কালি দিয়ে লেখা “ রায় বস্ত্রালয় । „ তার নিচে কালো কালি দিয়ে খুদে খুদে অক্ষরে লেখা “ এখানে মহিলাদের যাবতীয় পোশাক পাওয়া যায় । এবং সব ধরনের সেলাইয়ের কাজ করা হয় । „ বোর্ডটা অযত্নে ধুলো পড়ে আছে । দোকানটার ডান দিকে আছে লোহার বড় গ্রিল দরজা । আর দোকানটার বাঁ দিকে ফুটপাতের উপর একটা বিশাল কাঠ গোলাপ গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে । গাছটার পাশে একটা কম বয়সী মেয়ে দাঁড়িয়ে তার গাড়ির দিকেই তাকিয়ে আছে । বিক্রম দেখলো মেয়েটি অন্তঃসত্ত্বা।

মেয়েটার মুখ ভালো করে দেখার আগেই দিব্যা গেট খুলে দিয়ে সাইডে দাঁড়িয়ে একবার ডাকলো । বিক্রম সুদক্ষ চালকের মত গাড়িটা সেই গেটটা দিয়ে ঢুকিয়ে দিল । কয়েক ফুট ভিতরে ঢুকিয়ে রায় বস্ত্রালয়ের দেওয়ালের গন্ডি পার করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। দেখলো গাড়ির পিছনে তিন ফুট মত জায়গা আছে যাওয়া আসার জন্য। দিব্যা ততক্ষনে তুলসী তলা পেরিয়ে বাড়ির দরজা খুলে ঢুকতে ঢুকতে বললো , “ এসো । „

বিক্রম দিব্যার পিছন পিছন ঘরে ঢুকলো । দিব্যা বিক্রম কে বসতে বলে , “ মা „ । বলে একবার ডাকলো , “ মা কোথায় তুমি ? „

“ আসছি । „ বলে উপর তলা থেকে এক মহিলা কন্ঠের সাড়া পাওয়া গেল ।

বিক্রম বুঝলো এটা তার শাশুড়ির গলা । শাশুড়ির নিচে আসার আগে সে বাড়ির একতলাটা দেখতে লাগলো । বাড়িটা বেশ পুরানো । নিচের তলাতেই তিন চারটে ঘর আছে । আর বারান্দায় সোফা চেয়ার পেতে ড্রয়িংরুম বানানো হয়েছে । সোফা চেয়ার সব বেশ পুরানো ।

দিব্যার মুখে তার মায়ের নাম শোনার পর বিক্রম নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছে যে এক নামের অনেকে থাকতেই পারে । দিব্যার মা তার বিদ্যা রায় হতেই পারে না । যাকে সে এত হণ্যে হয়ে খুঁজেছে সে এইভাবে তার শাশুড়ি হয়ে ফিরে আসবে এটা তার বিশ্বাস হয়না । কিন্তু নিয়তির হয়তো অন্য কিছু প্ল্যান ছিল । কিছুক্ষন পরেই উপর তলা থেকে যে মহিলা নিচে নেমে এলো তাকে দেখে বিক্রমের পায়ের নিচের মাটি সরে গেল । চোখে অন্ধকার দেখলো । এ কাকে দেখছে সে ! এই তো সেই মহিলা । যাকে সে পাগলের মত হন্যে হয়ে কলকাতায় চষে খুঁজে বেড়িয়েছে । প্রায় এক বছর ধরে কলকাতার বিভিন্ন জায়গায় খুঁজেও যাকে পাইনি সে আজ তার শাশুড়ি। হ্যাঁ এই মহিলাই বিক্রমের The woman .

বিদ্যা সিঁড়ি দিয়ে নেমে ঠাকুর ঘরে গোপালের সিংহাসনে গিয়ে হাতে ধরা ধূপকাঠি গুলো একটা কোনায় গুঁজে দিল । তারপর বাইরে আসতেই দিব্যার ঝাঁঝালো কথায় বিক্রমের হুশ ফিরলো , “ মা কি করেছো নিজের ? একটুও খেয়াল নাওনি নিজের ? „

দিব্যার কথায় এবার বিক্রম ভালো ভাবে দেখতে লাগলো । মাথার চুল রুক্ষ ধূসর , অনিদ্রার জন্য চোখের নিচে কালো দাগ আর অক্ষি কোটরে ঢুকে আছে । মুখে সেই এগারো বছর আগে দেখা লাবণ্য যেন হারিয়ে গেছে ।

দিব্যা শেষ কবে এইভাবে কথা বলেছে সেটা বিদ্যা মনে করতে পারলো না । হয়তো কখনো বলেইনি । এতোটা আন্তরিক তো দিব্যা তার সাথে কখনোই হয়নি । মেয়ের এই ধরনের কথায় এক মায়ের কোমল হৃদয় গলে গেল । বিদ্যা ভাবলো হয়তো এই তিন মাস লিভিংয়ে থাকার পর তার মেয়ের মন পরিবর্তন হয়েছে । লিভিং ও তো এক ধরনের সংসার। যেখানে দুই নরনারী একই ছাদের তলায় থাকে । হয়তো এত গুলো বছর আমি যেটা পারিনি সেটা বিক্রম করে দেখিয়েছে । হয়তো নিজেও মা হতে চলেছে তাই আর এক মায়ের কষ্টটা বুঝতে পারছে । বিদ্যা বললো , “ যার মেয়ে মাসের পর মাস মায়ের খবর নেয় না তার কি অবস্থা হবে বলে ভাবিস তুই ? „

“ তাই বলে তুমি নিজের যত্ন নেবে না । „

বিক্রম বুঝলো পরিস্থিতি উত্তপ্ত। কি করবে সে বুঝতে পারলো না । তাই সে বললো , “ আমি ব্যাগ আনছি । „ বলে বাইরে উঠোনে নেমে এলো । বাইরে এসেই খোলা আকাশে তাকিয়ে একটা বড় গভির দীর্ঘশ্বাস ফেললো , “ হে ঈশ্বর এ কি লীলা তোমার । যাকে এত গুলো বছর নিজের করে পেতে চেয়েছি আজ তাকে তুমি আমার শাশুড়ি বানিয়ে দিলে । „ বলে আর একবার দীর্ঘশ্বাস ছাড়লো বিক্রম ।

ঈশ্বরের কাছে নিজের অভিযোগ জানিয়ে সে গাড়ির পিছনের ডিকি খুলে তার মধ্যে থেকে দুটো বড় সুটকেস আর একটা ব্যাগ বার করলো । সুটকেস দুটো দিব্যার আর ব্যাগটা বিক্রমের । জামা কাপড় আর কিছু অতি প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়া কিছুই আনেনি সে । ব্যাগ দুটো বার করে নিচে উঠোনে রাখলো , তারপর ডিকিটায় তালা লাগিয়ে দিয়ে ব্যাগ দুটো নিয়ে বাড়ির ভিতরে ঢুকে এলো । ততক্ষণে মা মেয়ের উত্তপ্ত কথাবার্তা শেষ হয়ে এসেছে । বিক্রমকে সুটকেস আর ব্যাগ হাতে ঢুকতে দেখে বিদ্যা রান্নাঘরের পাশের ঘরটা দেখিয়ে বললো , “ এখানে রেখে দাও । „

বিক্রম সুটকেস আর ব্যাগ হাতে নিয়ে ঘরে ঢুকলে বাইরে থেকে শুনতে পেল বিদ্যা বলছে , “ আমি দোকান খুলবো । কিছু খাবি তোরা ? „

দিব্যা বললো , “ না আমরা খেয়ে এসছি । তুমি দোকান খোলো । আমি ফ্রেশ হয়ে নিই । „ বলতে বলতে দিব্যা ঘরে ঢুকলো । বিক্রম সুটকেসটা মেঝেতে রেখে দিয়েছিল । দিব্যা একটা সুটকেস খুলে তার মধ্যে থেকে তোয়ালে বার করে নিয়ে বাইরে চলে গেল ।

দিব্যা চলে গেলে বিক্রম নিজের ব্যাগ থেকে একটা ছোট ডায়রি বার করলো । যেটাতে তার সোনার দোকানে জমানো টাকার হিসাব লেখা আছে । ডায়রির কয়েকটা পাতা উল্টিয়ে মাঝখানে রাখা একটা ফটো বার করলো । ফটোটা বেশ পুরানো ।

ফটোটার কথা দিব্যা জানেনা । বিক্রমই তাকে জানাইনি । ফটোটা একটা গ্রুপ ফটো । মোট ছয় জন আছে এই ফটোতে । মাঝে আছে এক মহিলা আর সেই মহিলার ডান দিকে দাঁড়িয়ে আছে একটা ছেলে । ফটোর মহিলা হলো এগারো বছর আগের বিদ্যা আর তার ডান পাশে দাঁড়ানো ছেলেটা হলো এগারো বছর আগের বিক্রম । কি মনে হতে সে বিদ্যার বাম পাশে দাঁড়িয়ে থাকা এক পুঁচকে মেয়ের মুখ দেখলো । হ্যাঁ এই মেয়েটাই দিব্যা । তখন ওর কত বয়স হবে ! খুব জোর দশ কি এগারো । আর আজ সেই মেয়েটাই তার সন্তানের জননী।

মেয়েকে খাবারের কথা জিজ্ঞেস করে বিদ্যা উপরে নিজের ঘরে চলে এসেছিল । দুপুরে দোকান বন্ধ করে চাবিটা ভুল করে উপরেই নিয়ে চলে এসেছিল । চাবি আনতে উপরে উঠে কি মনে হতে দেওয়াল আলমারির এক তাক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এর গীতবিতান বইটা বার করলো । বিক্রম যখন নিচের তলায় ফটোর বিদ্যাকে দেখতে ব্যাস্ত তখন বিদ্যা সেই গীতবিতান বইটা নিয়ে আনমনে খাটে বসলো । একেবারে বইটার মাঝখানের একটা পৃষ্ঠা খুললো । দুই পৃষ্ঠার মাঝখানে আছে একটা শুকিয়ে যাওয়া গোলাপ ফুল । হ্যাঁ এই গোলাপ ফুলটাই এগারো বছর আগে বিক্রম তাকে দিয়েছিল । আজও সে এই ফুলটা সযত্নে রেখে দিয়েছে । ফুলটা শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে । একটু নাড়ালেই ধুলো হয়ে যাবে । বিদ্যা ফুলটার উপর আলতো করে নিজের নরম আঙুল স্পর্শ করলো , ঠোঁটে মিচকি হাসি হেসে মনে মনে বললো , ‘ আমিও কিরকম বোকা । এত বছর আগে ও কাকে না কাকে গোলাপ দিয়েছে ! সেটা কি আজও এত বছর পরেও কেউ মনে রাখে ? ,

বিক্রম যদি তাকে চিনতে পারতো তাহলে সে নিশ্চয়ই বলতো আপনাকে চেনা চেনা লাগছে কিংবা আপনি আমাদের আবাসিকে একবার এসেছিলেন। এরকম কোন কিছু ঘটেনি দেখেই বিদ্যা ঠিক করে নিল যে বিক্রমের তাকে মনে নেই , ‘ যাক ছেলেটার যে আমাকে আর মনে নেই এতে ভালোই হলো । দিব্যার জন্য আমাকেও ভুলতে হবে । ‚

বিদ্যা বইটা সাবধানে বন্ধ করে একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে মুচকি হাসলো কতোই বা বয়স হবে তখন বিক্রমের ? ষোল কি সতেরো । ওইটুকু বয়সের কথা সে কি আজও মনে রাখবে ! বিক্রম যেমন তাকে গোলাপ দিয়েছিল তেমন দুষ্মন্তও তো শকুন্তলাকে আংটি দিয়েছিল । দুষ্মন্ত কি মনে রেখেছিল সে কথা ? অভাগা শকুন্তলাই সেটাকে ভালোবাসা ভেবে ভুল করে ছিল ।

ভুলে তো যাওয়া যায় না । এই ভালো খারাপ তেতো মিষ্টি স্মৃতি নিয়েই মানুষ বেঁচে থাকে । আমাকেও বাঁচতে হবে এই স্মৃতি নিয়ে । হোক না স্মৃতিটা মিষ্টি , কিন্তু যদি কেউ জানতে পারে তাহলে তো আমার মেয়ের সংসার গড়ার আগেই ভেঙে যাবে । না না এ হতে দিতে পারি না আমি । কথাগুলো ভাবতে ভাবতে তাঁর মুখটা আমাবস্যার অন্ধকারের মত কালো হয়ে গেল । কেউ জেন সেই মুখের শেষ প্রানবিন্দু টাকে শুষে নিয়েছে । এতক্ষণ কথা গুলো মনে মনে বললেও এবার সে মুখ ফুটে অস্ফুট স্বরে বললো , “ এই স্মৃতিটাও আমার মনের মণিকোঠায় লুকিয়ে রাখবো । কেউ জানতে পারবে না । কেউ না । „ বলে সে ঘরের লাইট বন্ধ করে দিয়ে নিচে নেমে এলো ।

[Image: 20220401-214720.png]
Like Reply
#18

(25-08-2023, 07:36 PM)Bumba_1 Wrote:  শেষের এই কয়েকটা লাইন সত্যিই মন ছুঁয়ে গেলো। এছাড়াও সার্বিকভাবে লেখার মান খুবই ভালো। চলতে থাকুক  horseride

ধন্যবাদ  Heart

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#19

(27-08-2023, 09:07 PM)a-man Wrote:  নিয়তির উপরে কারো হাত নেই - চিরন্তন সত্য বাণী।

hum na samjhe thiy baat itni si, khwab sishe ke dunia patthar ki ....... https://www.youtube.com/watch?v=3CcFe3ks7S8

কোন নিয়তির কথা বলছেন ?

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#20

স্মৃতি সুন্দরী ২.১

বিদ্যা আর দোকান খোলেনি । সেই গোলাপ ফুলটা যেমন ছিল তেমনি রেখে দিয়ে সে নিচে নেমে এসেছিল । একজনকে পরশুদিন ব্লাউজ দেওয়ার কথা বলা আছে । তাই সে ভেবেছিল এক ঘন্টার জন্যে দোকান খুলে ব্লাউজের কাপড় মাপ মত কেটে রাখবে । এখন সে ভাবলো থাক , আগামীকাল বানিয়ে নেওয়া যাবে । অসুবিধা হবে না । তাই সে আর দোকান খুললো না ।

কিছুক্ষন মেয়ের সাথে কথা বলে বিদ্যা মেয়ে জামাইয়ের জন্য চা জল খাবার বানিয়ে দিয়েছিল । তারপর রাতের খাবার বানাতে রান্নাঘরে ঢুকে গেছিল । আজ সে একা খাবেনা । একা খেতে হবেনা । গত তিন মাস এই শূণ্যপুরিতে সে একা একাই খাচ্ছে। তিন বেলা কোনদিনও খাওয়া হয়নি । সকাল দুপুর না হলে রাতের বেলা কোন না কোন এক বেলা মিস যেতই । তার গলা দিয়ে খাবার নামতো না যে !

রান্নাঘরেই ছোট ডাইনিং টেবিল রাখা আছে । এখানেই খাওয়া দাওয়া করে সবাই । রাতে খাওয়ার সময় রান্নাঘরে শুধু থালা চামচের আওয়াজ , ভাত চেবানোর আওয়াজ আর সিলিং ফ্যানের আওয়াজ ছাড়া ঘরে আর কোন শব্দের অস্তিত্ব নেই । গোল ডাইনিং টেবিলের তিন দিকে তিন জন বসে রাতের খাবার খেয়ে নিচ্ছিল । ঘরটা ছিল শান্ত নিরব কোলাহলপূর্ণ । দিব্যাই প্রথম নিরবতা ভাঙলো , “ তোমরা দুজনেই ইন্ট্রোভার্ট চরিত্রের । কেউই প্রয়োজন ছাড়া কথা বলো না । তোমাদের জমবে ভালো । „

নতুন জামাইয়ের সামনে মেয়ের কথায় লজ্জা পেয়ে বিদ্যা বিক্রমকে বললো , “ তোমাকে আর এক পিস দেবো ? „

“ না না আমি নিয়ে নেব । এমনিতেও আমার হয়ে গেছে । „

“ এমা ! তুমি তো কিছুই খেলে না । „ বিদ্যা বললো , “ তুমি এই প্রথম আমাদের বাড়িতে এলে কিন্তু আমি মাছ ছাড়া কিছু করতে পারিনি ....

বিদ্যার কথা শেষ হওয়ার আগেই বিক্রম বললো , “ এটাই আমার কাছে রাজভোগের সামিল । আমি অল্পই খাই। এর বেশি কিছু রান্না করলে আমি খেতে পারতাম না । „

এবার বিদ্যা মেয়েকে বললো , “ কাল থেকে তোর আর ডিউটিতে যেতে হবে না । বাড়িতেই থাকবি । কোন খাটাখাটনি করবি না । „

“ উফ্ এক কথা কতবার বলবে তুমি ! আমি মেটার্নিটি লিভ নিয়ে নিয়েছি । কাল থেকে যেতে হবে না । „

এরপর আর কেউ কথা বললো না । খাওয়া হয়ে গেলে সবার এঁটো কাঁটা বিদ্যা নিজের এঁটো থালায় জড়ো করলো । তারপর থালাটা নিয়ে এসে বাইরে উঠোনে এসে দুইবার মিনি মিনি বলে ডাকতেই যেন হাওয়ার ভিতরে থেকেই একটা সাদা কালো মিনি বেড়াল দেওয়ালের উপর এসে দাঁড়ালো। তারপর বিক্রমের গাড়ির ছাদে লাফ কেটে একেবারে বিদ্যার পায়ের কাছে এসে ম্যাও ম্যাও করে ডাকতে লাগলো । বিদ্যার সাইকেলের পাশে একটা প্লাস্টিকের ছোট থালা মত রাখা ছে । সেটাতেই এঁটো কাঁটা গুলো দিয়ে দিল । আর মিনি সেগুলো খেতে লাগলো ।

মিনিকে মাছের কাঁটা এবং এঁটো গুলো দেওয়া হয়ে গেলে বিদ্যা রান্নাঘরে এসে দেখলো বিক্রম ডাইনিং টেবিল থেকে এঁটো বাসন নিয়ে বেসিনে রাখছে বিদ্যা বললো , “ তুমি করছো কেন ? আমি করে নেব । „

বিক্রম হেসে বললো , “ আমার অভ্যাস আছে । আমিই বাড়িতে করি এসব । „

কথাটার মধ্যে যেন বিদ্যা নিজের ব্যর্থতার একটা ঝলক দেখতে পেল । বিদ্যা ভাবলো দিব্যা লিভিংয়ে থাকাকালীন সমস্ত কাজ বিক্রমকে দিয়ে করিয়েছে । হ্যাঁ এ ছাড়া আর কোন অপশন নেই । কারন দিব্যা রান্না করতে পারেনা , ঘর মোছা , ঝাঁট দেওয়া , কাপড় কাচা কিছুই করতে পারেনা । এটাই বিদ্যার ব্যার্থতা । সে তার মেয়েকে সাংসারিক জীবনের নিত্যপ্রয়োজনীয় কাজ গুলো শেখাতে পারেনি ।

বিদ্যা আর কিছু বললো না । বিক্রমকে বাসন মাজতে দিল । এতদিন যে প্রশ্ন গুলো সে সাজিয়ে গুছিয়ে রেখেছিল নিজের লজ্জার মাথা খেয়ে বিদ্যা সেই প্রশ্নগুলোর একটা করেই ফেললো , “ এত তাড়াতাড়ি সন্তান নিয়ে নিলে ! „

বিক্রম কিছু মুহূর্ত নিরব থেকে বললো , “ যেদিন দিব্যা এসে বললো আমি বাবা হতে চলেছি সেদিন কতোটা খুশি হয়েছিলাম আমি বলে বোঝাতে পারবো না । হয়তো ওই মুহূর্তটা আমার জীবনের সেরা মুহূর্ত ছিল । „ তারপর আরো কিছুক্ষন চুপ থেকে একটা চাপা দীর্ঘশ্বাস ছেড়ে বললো , “ আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি । আমি জানি না আমার বাবা মায়ের নাম কি । তাদের দেখতে কেমন । তারা আদেও বেঁচে আছে কি না , আদেও আমার রক্তের সম্পর্কের কেউ আছে কি না আমি জানি না । তাই দিব্যা যখন বললো আমি বাবা হতে চলেছি তখন ভাবলাম ফাইনালি আমার রক্তের সম্পর্কের কেউ একজন আসছে । „

বিক্রমের কথা শুনতে শুনতে বিদ্যার চোখে জল চলে এসেছিল । সে যে প্রশ্নটি করেছিল সেটার উত্তর এটা নয় । কিন্তু দিব্যার অন্তঃস্বত্তা হওয়ার কথাটা বিক্রমের কাছে কতোটা মূল্যবান তা তার কথাতেই বোঝা যাচ্ছে ।

বিক্রম থালা বাসন মেজে এক পাশে রাখছে আর বিদ্যা তার পাশে দাঁড়িয়ে ধোয়া থালা বাসন বাটি তুলে রাখছে । বিক্রম পড়ে আছে একটা হাফ হাতা গেঞ্জি। বিক্রমের শক্ত শরীরের বলিষ্ঠ কাঁধ থেকে দুই বাহু শক্ত পেশী নিয়ে গেঞ্জি থেকে বেরিয়ে আছে । বিদ্যার মনে হলো যেন কোন গম্বুজ দাড়িয়ে আছে তার পাশে । সেই গম্বুজের বাইরেটা যতো শক্ত এবং কঠিন তার ভিতরটা ততোটাই কোমল , নরম এবং আন্তরিকতায় ভরা । এমন পুরুষই তো সকল নারী জাতির আকাঙ্ক্ষা। তার মেয়ে একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে পেরেছে এটা ভেবে বিদ্যার মাতৃ হৃদয়গর্বে ভরে উঠলো ।

এতদিন সে যে একটা অমূলক ভ্রান্ত ধারণা পোষণ করছিল সেটা সে বুঝতে পারলো । এবং তার জন্য কিছুটা লজ্জাও পেল । কিছুক্ষন পর বিদ্যা মাথা নিচু করে আর একটা প্রশ্ন করলো , “ বিয়ে কবে করবে সেটা ভেবেছো ? „

দিব্যার সাথে বিদ্যার সম্পর্ককে সুস্থ স্বাভাবিক সম্পর্ক বলা যায়না । এক মধ্যবিত্ত ঘরের মা মেয়ের সম্পর্ক যতোটা দৃঢ় ও অটুট বন্ধনের হয় তা বিদ্যা আর দিব্যার মধ্যে নেই । তাই যে প্রশ্ন গুলো দিব্যাকে জিজ্ঞাসা করার কথা সেগুলো জামাইকে জিজ্ঞাসা করতে হচ্ছে। দিব্যা কে জিজ্ঞাসা করলে সে এড়িয়ে যেত কিংবা সোজা মুখে উত্তর দিত না । তাই প্রশ্ন গুলো বিক্রমকে জিজ্ঞাসা করা যতোটা সহজ ততোটা দিব্যার কাছে নয় । তাই বিদ্যা বাধ্য হয়ে নিজের মাথা খেয়ে এই সদ্য পরিচিত যুবককেই প্রশ্ন গুলো করতে হচ্ছে ।

“ হ্যাঁ এই নিয়ে আপনার মেয়ের সাথে কথা হয়েছে । ও বললো বেবি আসুক তারপর বিয়ে করবো । „ তারপর হেসে বললো , “ যখন আমাদের বেবি বড় হয়ে দেখবে তার বাবা মায়ের বিয়ের ফটোতে সেও আছে তখন আর সে বলবে না তোমাদের বিয়েতে আমাকে নিয়ে যাওনি কেন ? „

কথাটা শুনে বিদ্যাও মুচকি হেসে ফেললো । হ্যাঁ এটা হয় । সন্তান কয়েক বছর বড় হলে সে বাবা মায়ের বিয়ের অ্যালবাম দেখে জিজ্ঞেস করে --- তোমাদের বিয়েতে আমাকে নিয়ে যাওনি কেন তোমরা ? বলে কেঁদেকেটে বাড়ি মাথায় তোলে ।

বাসন মাজা হয়ে গেলে বিক্রম নিজের ঘরে চলে এলো । এসে দেখলো দিব্যা ফোনে কারোর সাথে কথা বলছে । বিছানায় শুয়ে বিক্রম দিব্যাকে জিজ্ঞেস করলো , “ বাইরে একটা সাইকেল দেখলাম ওটা কার ? „

“ ওটা আমারই ছিল । আমি ওটা চড়ে কলেজে যেতাম। এখন মা ব্যাবহার করে । „

বিক্রম জিজ্ঞাসা করলো , “ কি জন্য ? „

“ মূলত বাজার করতে যায় , মাঝে মাঝে ব্যাঙ্কেও যায় ....

বিক্রম দিব্যার কথা শেষ হওয়ার আগে জিজ্ঞেস করলো , “ এখানে বাজার কোথায় ? „

“ ওই যে আসার সময় একটা চার মাথার মোড় পড়লো না ! মাঝখানে ছোট বিবেকানন্দের মূর্তি আছে । ওখানেই বাজারটা বসে । „

“ ও । „

“ কেন জিজ্ঞেস করছো ? „

“ কালকে বাজার করবো তাই । „

দিব্যা আর কিছু জিজ্ঞাসা করলো না । কিছুক্ষন পরেই সে ঘুমিয়ে পড়লো । থালা বাসন মেজে সমস্ত লাইট বন্ধ করে দরজায় তালা দিয়ে নিজের ঘরে উঠে এসেছিল বিদ্যা । বাসন মাজায় বিক্রম সাহায্য করায় অন্যান্য দিনের থেকে আজকে একটু তাড়াতাড়ি ঘুমাতে চলে এলো সে । বিছানা ভালো ভাবে ঝেড়ে তাতে বসে ভাবলো নাইটি পড়বে কি না । না থাক বলে বিছানায় কোমল শরীরটা এলিয়ে দিল । মাথার ধারে টেবিল থেকে স্বামীর ফটোটা নিয়ে সে বললো তোমার মেয়ে ভালো ছেলেকে বেছে নিয়েছে । খুব সুখে থাকবে ও । দিব্যা মানিয়ে চলবে কিনা জানি না কিন্তু তোমার জামাই ঠিক মানিয়ে নেবে । ছেলেটা খুব ভালো বলে একটা দীর্ঘশ্বাস ফেলে ফটোটা আবার টেবিলে রেখে দিল । বাকি কথা আর সে বললো না । এটা বললো না যে এই ছেলেটাই তাকে এগারো বার বছর আগে গোলাপ দিয়েছিল । এমনকি ছেলেটাকে মনে মনে সে পছন্দও করতো এটাও আর বললো না । লুকিয়ে গেল নিজের স্বামীর থেকে । মশারি টাঙিয়ে লাইট নিভিয়ে সে শুয়ে পড়লো । অনেক দিন পর খুব ভালো ঘুম হলো বিদ্যার ।

বিক্রমের কাকভোরে ওঠার অভ্যাস। এখানেও সেটা বজায় রইলো । উঠলো ছটা বাজার কিছু আগে । দিব্যাকে না জাগিয়ে কোনরকম সাড়াশব্দ না করে বিক্রম ঘর থেকে বেরিয়ে এলো । হাতে তার ব্রাশ আর কোলগেট । বাড়ির ভিতরের বাথরুমে ঢুকে ব্রাশ করে বেরিয়ে এলো । রান্নাঘরে ঢুকে এক বোতল জল খেয়ে বেরিয়ে এলো । দেওয়ালের পেরেকে টাঙানো ঘরের চাবি দিয়ে দরজা খুলে বেরিয়ে এলো । বিদ্যার লেডিস সাইকেলটা নিয়ে মেন গেট খুলে বেরিয়ে গেল বাজার করতে ।

সকালে ঘুম থেকে উঠে বিদ্যা নিজেকে নতুন রূপে আবিষ্কার করলো । এতদিন যে কথাটা তাকে ভাবাইনি সেই কথাটাই তাকে নতুন ভাবে বাঁচার রসদ দিল । কয়েক মাস পর তার নাতি কিংবা নাতনী হবে । আবার তার ঘরে এক শিশুর কান্না , খিলখিল হাসির আওয়াজ শোনা যাবে । এই সুখানুভুতিটাই সে এতদিন উপলব্ধি করতে পারেনি । রাতে ঘুমের সময় কেউ যেন তার নিভু নিভু প্রাণপ্রদীপে নতুন করে বাঁচার জন্য এই উপলব্ধির তেল দিয়ে দিয়েছে । মন হাল্কা তাই আজকে তার খুব গান গাইতে ইচ্ছে করছে । যেমন ভাবা তেমন কাজ । সে খাট থেকে নেমে মশারি গুটিয়ে গুছিয়ে রাখলো । নিচে নেমে ব্রাশ করে মুখ ধুয়ে আবার উপরে উঠে এলো । খাটের নিচ থেকে টেনে হারমোনিয়াম বার করে তার ধুলা ঝেড়ে নিল । তারপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান গাইতে শুরু করলো ।

বাজার করে ফিরতে ফিরতে প্রায় সাড়ে সাতটা বেজে গেল । মেইন গেট খুলে বাড়ির উঠোনে ঢুকতেই একটা মধুর সুরেলা কন্ঠের গান শুনে বিক্রম থমকে দাঁড়িয়ে পড়লো । এই স্বর আশপাশের পরিবেশকে হাল্কা করে দিয়েছে । এই কন্ঠ বাতাসে এক মাদকতার সৃষ্টি করছে । বিক্রম উঠোনে দাঁড়িয়ে ভালো ভাবে শুনলো গানটা আসছে ছাদের ঘর থেকে ।  

খোলো দ্বার বধুয়া রয়েছে সে দাঁড়ায়ে
দেখ পরান উছলি যায় রয়েছে সে দাঁড়ায়ে

খোলো দ্বার বধুয়া রয়েছে সে দাঁড়ায়ে

আজ দখিন হাওয়ার সাথে সে হৃদয়ে নাচিয়া যায়
আজ বধুয়া রাখি পাতে কোন‌ স্বপন এলো হায়

খোলো দ্বার বধুয়া রয়েছে সে দাঁড়ায়ে

পিহু পিহু পিহু কাহার বলে যায়
ঐ মনেরই বাঁধনে, অনেক যতনে
রেখেছি ধরিয়া তারে

স্বপন ঘোরে ছুঁইয়া মোরে
বাঁধিবে মায়ারও ডোরে

খোলো দ্বার বধুয়া রয়েছে সে দাঁড়ায়ে
দেখ পরান উছলি যায় রয়েছে সে দাঁড়ায়ে

গান শুনতে শুনতে বিক্রম বিভোর হয়ে গেছিল ।  হ্যাঁ এই সেই গলা যা এগারো বছর আগে সে শুনেছিল । তারপরেই তো বিদ্যাকে নিজের The woman বানিয়ে ছিল সে । সেই কন্ঠের গান শুনে এগারো বছর আগের স্মৃতি আবার তরতাজা হয়ে জেগে উঠলো । চোখের সামনে যেন সেই পুরানো ঘটনা গুলো দেখতে পেল ।

শোভাবাজার রাজবাড়ীর রাস্তা ধরে রাজবাড়ী ছাড়িয়ে আরো কিছুটা যাওয়ার পর একটা পুরানো বড় সাবেকি আমলের দুতলা বাড়ি পড়ে । মাঝখানে উঠোন ফাঁকা রেখে চারিদিকে বর্গাকারে বাড়ি । উপর নীচ মিলিয়ে প্রায় কুড়িটা ঘর আছে এই বাড়িতে । এটাই সেই অনাথ আশ্রম যেখানে বিক্রম জ্ঞান হওয়া ইস্তক আছে । এই অনাথালয়ের নাম “ কুড়িয়ে পাওয়া রত্ন । „  বাড়িটা বড় হলেও প্রায় পঁয়ত্রিশ জন অনাথ আর ছয় জন সদস্য থাকে যারা এই অনাথদের দেখাশোনা করে ।

সিনেমার চরিত্র গুলোর যেমন অনাথকে আপন করে নেওয়ার একটা গুন দেখতে পাওয়া যায় বাস্তব চরিত্র গুলো কিন্তু ঠিক তার উল্টো । দিদি কিংবা দাদার সন্তানদের আপন করে নেওয়ার দৃষ্টান্ত ভূরি ভূরি থাকলেও পর কে আপন করে নেওয়ার ঘটনা সচরাচর দেখতে পাওয়া যায় না । তাই এই আবাসিকের বাচ্চারাও কচি থেকে কিশোর হয়ে যায় কিন্তু ঘর পায় না । কালেভদ্রে এক আধ জন আসে , এসে দেখে চলে যায় । বেশিরভাগ খালি হাতে গেলেও এক দুই জন কোন অনাথকে আপন করে নেয় । তখন সেই অনাথের উপর বাকিদের খুব হিংসে হয় ।

তাদের মধ্যেই একজন বিক্রম । বিক্রমের বয়সি আরো চার জন আছে । এরা সবাই পাশের এক সরকারি কলেজে একসাথে পড়ে । প্রতি বছরেই সরস্বতী পূজায় একটা বড় করে অনুষ্ঠান হয় । বিক্রম তখন উচ্চমাধ্যমিক দিয়ে বসে আছে । তার বয়স সতেরো হতে আর দুই মাস বাকি । সেই অনুষ্ঠানেই এলো বিদ্যা গান গাইতে । আর মায়ের সাথে এলো নয় দশ বছরের দিব্যা ।

বিক্রমের কোন আগ্রহ নেই সাংস্কৃতিক অনুষ্ঠানে । কিন্তু আবাসিকের নিয়ম সবাইকে থাকতেই হবে । তাই সে আছে । প্রথম প্রথম সে খেয়াল করেনি কিন্তু চারিদিকে দৃষ্টি ফেলতে সে দেখলো সামনের দিকে মাসির পাশেই এক মহিলা বসে আছে । লাল পাড় সাদা শাড়ি , টগর ফুলের মালা খোঁপায় বাঁধা । সৌন্দর্যের এমন নিদর্শন সে আগে কখনো দেখেনি। তাই তার মুখ দিয়ে নিজের অজান্তেই বেরিয়ে এলো , “ এটা কে ? „

প্রশ্নটা তার পাশে বসে থাকা সৈকত আর ভূপেন শুনতে পেল । তারা জিজ্ঞেস করলো , “ কার কথা বলছিস ? „

“ ওই যে লাল পাড় সাদা শাড়ি , মাসির পাশে বসে আছে । „

“ ও । আমাদের মনীষা ম্যামের বান্ধবী । ম্যাম এনেছে গান গাওয়ার জন্য । „ তারপর সৈকত ভুরু কুঁচকে জিজ্ঞেস করলো , “ কেন পছন্দ হয়েছে নাকি তোর । „

বিক্রম কিছু বললো না বটে কিন্তু সে ড্যাবড্যাব করে মহিলার দিকে তাকিয়েই রইলো । বিদ্যা কিছুক্ষন পরেই বিক্রমের দৃষ্টি দেখতে পেল । ছেলেটা একভাবে তার দিকেই তাকিয়ে আছে ।

কিছুক্ষন পরেই বিদ্যা মঞ্চে উঠে গান গাইতে শুরু করলো । বিদ্যা গান গাওয়ার সময় বিক্রমের দুই পাশেই বসে ছিল ভূপেন আর সৈকত । তারা কনুই দিয়ে বিক্রম কে খুঁচিয়ে বললো , “ যদি পছন্দ হয় তাহলে বলে ফেল । হ্যাঁ বলে ফেল । পেটে কথা চেপে রাখতে নেই । „

বিক্রম লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো । সেটা দেখে সৈকত আর ভূপেন নিজেদের মধ্যে চোখাচুখি করলো । তারপর বললো , “ যাকে পছন্দ হয় তাকে কি দিতে হয় জানিস ? „

“ কি ? „

“ আরে পাগলা এটাও জানিস না । গোলাপ ফুলরে গোলাপ ফুল । একটা গোলাপ ফুল দিয়ে দে । „

“ গোলাপ ফুল আমি কোথায় পাবো ? „

“ কেন , মোড়ের মাথায় একজন বসে দেখিস নি তুই ? ওখান থেকেই নিয়ে আয় । „

বিক্রম সত্যি সত্যি উঠে চলে যেতে দুজনে অট্টহাসি হেসে উঠলো । বিক্রম আবাসিক থেকে বেরিয়ে মোড়ের মাথায় এলো । একটা ল্যাম্পপোষ্টের তলায় ফুল বিক্রেতা কে দেখতেও পেল । তার সামনে গিয়ে বিক্রম জিজ্ঞেস করলো , “ গোলাপ আছে ? „

“ হ্যাঁ আছে । কটা নেবে ? „

“ একটাই নেব । „

“ তিন টাকা দাও । „

বিক্রম পকেট থেকে একটা পাঁচ টাকার কয়েন বাড়িয়ে দিল । আবাসিকের কারোর কাছেই টাকা থাকার কথা নয় । জামা কাপড় , বই খাতা , থাকা খাওয়া সবই আবাসিক থেকে দেওয়া হয় । তবুও বাচ্চাদের মাঝে মাঝে বাইরের খাবার খেতে ইচ্ছে করে তাই আবাসিকের প্রধান প্রতিভা দেবী আবাসিকের রান্নার মাসির কাছে টাকা দিয়ে রাখেন । কারোর কিছু খেতে ইচ্ছে হলে সে মাসির কাছে থেকে চেয়ে নেয় । পরে সেটা হিসাব করা হয় । অবশ্য কাউকেই পাঁচ দশ টাকার বেশি দেওয়ার নিয়ম নেই । প্রতিভা সমাদ্দার বাইরে খুব গম্ভীর প্রকৃতির আচরণ করলেও ভিতরে তিনিও একজন মা ।

দু টাকা আর একটা গোলাপ নিয়ে সে ফিরে এলো । গোলাপ ফুল তো কিনলো কিন্তু দেওয়ার সাহস তার হলো না ।

বিদ্যা কোন বড় গায়িকা নয় । মণীষা তাকে রিকোয়েস্ট করায় সে এসেছে । তাই মনীষার দায়িত্ব তাকে ছেড়ে আসার । তাই একরকম বিদ্যা বেরিয়ে আসার সময় দিব্যা আর মণীষা ছাড়া কেউই নেই । যখন বিদ্যা একাবারে গেটের কাছে পৌঁছে গেছে তখন বিক্রম বিদ্যার পিছনে গিয়ে বললো , “ এটা আপনার জন্য । „

বিদ্যা পিছন ঘুরতে বিক্রম তার ডান হাতে ধরা গোলাপ ফুলটা এগিয়ে দিয়ে মিষ্টি গলায় বললো , “ এটা আপনার জন্য । „

বিদ্যা ছেলেটাকে চিনতে পারলো । এই ছেলেটাই তাকে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছিল । সে গোলাপ ফুলটা নিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলো , “ তোমার নাম কি ? „ গোলাপ ফুলটা নেওয়ার সময় বিদ্যার হাত স্থির থাকলেও তার মন মৃদু মন্দ কেঁপে কেঁপে উঠছিল । কারন বিক্রমের চোখে সে ভালোবাসা দেখতে পাচ্ছে । হ্যাঁ ঠিক এইভাবেই একদিন দিব্যার বাবা তাকে গোলাপ ফুল দিয়েছিল । সেই দিনও সে গান গেয়েছিল আর মুগ্ধ হয়েছিল সবাই । আর যখন দিব্যার বাবা তাকে গোলাপ দিয়েছিল তখন দিব্যার বাবার চোখও ঠিক এই ছেলেটার মত জ্বলজ্বল করছিল ।

তখন ট্যাক্সির ভিতরে বসে থাকা মণীষা গলায় তীব্র ব্যাস্ততা ফুটিয়ে তুলে বললো , “ এই বিদ্যা ! চল এবার , না হলে বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে তো ! „

বিদ্যা তার বান্ধবীর দিকে ফিরে , “ আসছি „ বললো । বিদ্যার ‘ আসছি , বলার সাথে সাথে বিক্রম তার নামটা বললো , “ আমার নাম বিক্রম রায় । „

নামটা শুনে বিদ্যার মৃদু মন্দ কেঁপে ওঠা মনে ঝড় বইতে শুরু করলো। বিদ্যা কিছু না বলে মেয়েকে নিয়ে ট্যাক্সিতে উঠে পড়লো । হাতে তার গোলাপ ফুলটা সযত্নে ধরা ।

বিদ্যার গান শেষ হতেই বিক্রমেরও স্মৃতিমন্থন শেষ হলো । সে বর্তমানে ফিরে এলো । বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত হলেও এই গান তার পুরানো স্মৃতিকে তরতাজা করে তুললো । তার সাথে জেগে উঠলো অধিকার । পুরানো অধিকার যা সে বিদ্যা কে গোলাপ ফুল দিয়ে অর্জন করেছিল । সাইকেলটা রেখে , তার থেকে বাজারের ব্যাগ বার করে ঘরে ঢুকতেই দেখলো দিব্যা হাই তুলতে তুলতে ঘর থেকে বার হচ্ছে। বিক্রম কে দেখে সে বললো , “ মা গান গাইছে । বহুদিন মা গান গায় না । আজ হঠাৎ গাইছে কেন বুঝতে পারছি না...

“ হয়তো তুমি ফিরে এসছো সেই খুশিতে গান গাইছে । „

দিব্যা কোন কথা না বলে গত কালকে আনা ব্যাগ থেকে ব্রাশ আর কোলগেট বার করে বাথরুমে চলে গেল । বিক্রম বাজারের থলিটা রান্নাঘরে রেখে এসে লিভিংরুমের সোফায় এসে বসলো ।

সোফায় বসতেই বিদ্যা সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো । কিন্তু এ কে ? কাকে দেখছে বিক্রম ? কাল যে মহিলাকে সে দেখেছে আর এখন যাকে দেখছে তারা যেন সম্পূর্ণ ভিন্ন দুই নারী । এক রাতেই বিদ্যার চোখের নিচে কালো ছাপ মুছে গেছে । মুখে ক্লান্তির ছাপ নেই । এক রাতেই যেন তার মুখের হারিয়ে যাওয়া জেল্লা ফিরে এসেছে । আর শরীরে যৌবনের ঢেউ খেলেছে । সুডোল পাছা জোড়া , বেঁকে যাওয়া কোমর , মানানসই দুটো নিটোল স্তন , সরু পেলব রসালো ঠোঁট সবই যেন আগের থেকে বেশি যৌবন বহন করছে ।

সিঁড়ি দিয়ে নিচে নামতেই বিদ্যা বিক্রমকে দেখতে পেল । দেখে বিক্রমের উদ্দেশ্যে বললো , “ আমি ঘর ছাট দিয়ে এক্ষুনি চা করছি  । আজ একটু গান গাইতে ইচ্ছে হলো ...

বিক্রম নিজের চোখকে এমনকি নিজেকেও বিশ্বাস করতে পারলো না । সে তো এমন ছিলনা । সে তো কখনোই কোন মেয়ের শরীরের দিকে তাকাতো না । তাহলে আজ হঠাৎ বিদ্যার নারী শরীরের সৌন্দর্য কেন দেখলো ? বিক্রম নিজের এহেন আচরণে স্তম্ভিত হয়ে পড়লো । কিন্তু বিদ্যার করার প্রদুত্তরে কিছু বলতে হয় । তাই সে বললো “ না না ঠিক আছে । আমি শুনছিলাম আপনার গান । খুব ভালো গলা আপনার ...

বিদ্যা বিক্রমের প্রশংসার কোন জবাব না দিয়ে বিদ্যা দরজার কোনায় রাখা ঝাঁটা হাতে নিয়ে উপরে চলে গেল । নিজের ঘর ঝাঁট দিয়ে সিড়ি ঝাট দিতে দিতে সে নিচে নেমে এলো ।

সকাল বেলা ঘুম থেকে ওঠার পর ছেলেদের মনের কামনা একটু বেড়ে যায় । আর সেই কামনা তাদের লিঙ্গের আকার বেড়ে যাওয়া দেখে বোঝা যায় । এখন নিজের জীবনের প্রথম ভালোবাসাকে দেখতে পেয়ে বিক্রমের বুকের কামনা আরো হাজারগুণ বেড়ে গেল । এখন সেই কামনার কারনেই হোক কিংবা পুরানো অধিকারের কারনেই হোক বিক্রমের চোখ বিদ্যার শরীরের আনাচে কানাচে ঘুরতে লাগলো ।

বিক্রম সোফায় বসে বসেই গুরু নিতম্বিনী বিদ্যার পাছার দুলুনি দেখতে পেল । সাধারণত বাঙালি মেয়েদের পাছায় উচ্চতা থাকে না । কিন্তু কয়েকজন ব্যাতিক্রমি হয় । বিদ্যা তাদের মধ্যে একজন । শরীরের সাথে মানানসই পাছা জোড়া তার শারিরীক সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে । না চাইতেও শাড়ি ব্লাউজের উপর দিয়েই বিদ্যার শরীরের খুঁটিনাটি দেখে নিয়ে বিক্রম চোখ নামিয়ে নিল । এবং নিজের এরুপ আচরণে বিস্মিত হলো ।

কিছুক্ষনের মধ্যেই সকালের জলখাবার খেয়ে নিল । বিদ্যা দোকান খোলার আগে দোকানের সামনের রাস্তায় জল ছিটিয়ে একটু ঝাঁট দিয়ে নেয় । বিদ্যা উঠোনের কলঘর থেকে ছোট জল ভর্তি বালতি নিয়ে বার হতেই বিক্রম বললো , “ আমাকে দিন । „

“ আমি পারবো । „

“ আমাকে দিন না । „ বলে বিদ্যার বাঁধা একরকম অগ্রাহ্য করেই বিদ্যার হাত থেকে বালতি নিয়ে বললো , “ রাস্তায় দেবেন ? „

“ হ্যাঁ । „

বিক্রম দোকানের সামনের অংশটুকু জল ছিটিয়ে দিলে বিদ্যা ঝাঁট দিতে শুরু করলো । বিদ্যার ঝাঁট দেওয়া হয়ে গেলে বিক্রম দোকানের শাটারের তালা খুলে শাটার তুলে দিল । বিদ্যা দোকানে ঢুকলে বিক্রম দোকানের ভিতরটা দেখতে লাগলো । দোকানের তিন দিকেই ছোট বড় কাঠের তৈরী শাড়ির তাক । তারমধ্যে আছে অজস্র লাল সবুজ হলুদ গোলাপী নিল কমলা ডোরাকাটা বিভিন্ন রঙের শাড়ি । না , শুধু শাড়ি নয় । প্রথম দেখায় সব শাড়ি মনে হতে পারে কিন্তু এর মধ্যে শাড়ি বাদেও আছে গামছা , তোয়ালে , মশারি , বিছানার চাদর । আর মেঝেতে আছে একটা বড় খাট । খাটটা মেঝে থেকে আট নয় ইঞ্চি উঁচু। খাটে একটা সাদা চাদর বেছানো। বোঝাই যাচ্ছে এই খাটে কাস্টমারদের শাড়ি খুলে দেখানো হয় । প্রায় সব শাড়ি বা জামা কাপড়ের দোকানেই বিক্রম এরকম খাট থাকতে দেখেছে । আর আছে একটা সেকেলের সেলাই মেশিন আর তাতে বসে কাজ করার জন্য একটা উঁচু টুল । মেশিনের পাশে চোখ পড়তে বিক্রম দেখলো সেখানে দুটো কার্ড বোর্ডের বাক্সে সুতোর গুলি ভর্তি । আর ঠিক তার পাশেই আছে থাক থাক কাপড় । নানা রঙের কাপড় । মনে হয় এই কাপড় গুলো দিয়েই ব্লাউজ বানানোর কাজ হয় ।

বিদ্যা দোকানে ঢুকে একটা তাক থেকে পছন্দ মত ব্লাউজের কাপড় বার করতে লাগলো । আর বিক্রম বসলো খাটের উপর । বসতে না বসতেই এক মধ্য বয়স্ক লোক এসে দোকানের সামনে দাঁড়ালো । দাঁড়ালো না বলে থমকে দাঁড়ালোই বলা ভালো । লোকটার দৃষ্টি দোকানের খাটের উপর বসে থাকা বিক্রমের দিকে । একটা অচেনা অজানা লোককে এইভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে বিক্রম বেশ বিরক্ত হলো । বিক্রম ভালো ভাবে দেখলো লোকটাকে । একটা ফুল প্যান্ট , আর সাদার উপর ঘীয়ে রঙের ডোরাকাটা হাফ হাতা জামা । জামা প্যান্ট দুটোই হাতে বানানো । পায়ে কালো চামড়ার জুতো । লোকটার বয়স আনুমানিক চল্লিশের উপরেই হবে । মাথার চুল ডান দিকে সিঁথে কাটা আর নাকের নিচে একটা হুশুড় মুশুড়ের মত গোঁফ।

লোকটার ভুরু কুঁচকে থাকা চোখের চাহনি দেখে বিক্রম বুঝলো যে লোকটা বলতে চাইছে তুমি কে হে ছোকরা আগে তো এখানে দেখিনি । আর এখানে কিই বা করছো তুমি ?

লোকটার চাহনিতে বিরক্ত প্রকাশ না করে বিক্রম জিজ্ঞেস করলো , “ কিছু বলবেন ? „

বিক্রমের প্রশ্নে লোকটার কিছু বলার আগে বিদ্যা পিছন ঘুরে লোকটাকে দেখলো তারপর হাঁসি মুখে বললো , “ বাইরে দাঁড়িয়ে কেন , ভিতরে আসুন । „

লোকটা বিক্রমের দিকে দৃষ্টি রেখেই ভিতরে ঢুকে কাঠের টুলটায় বসলো । বিদ্যা লোকটার দৃষ্টি বুঝতে পেরে বললো , “ এ হলো আমার জামাই । কালকেই এসেছে । সন্ধ্যাবেলায় । „

এবার লোকটা যেমন মুখ করলো সেটার সাথে কিছুক্ষন আগের চাহনি মিল খায়না । লোকটা হে হে করে হেসে বললো , “ তুমিই আমাদের দিব্যার বর । আরে আগে বলবে তো ! আমি খামোখাই ভাবছিলাম কে না কে বসে আছে । „ তারপর মাথা দুই দিকে নাড়িয়ে বললো , “ এ হে আমারই বোঝা উচিত ছিল ! „

বিক্রম লোকটার এইরকম কথায় কি উত্তর দেবে বুঝতে পারলো না । তাই সে শুধু নমস্কার জানিয়ে নিজের নামটা বললো , “ আমার নাম বিক্রম । „

“ নাম তো আগেই শুনেছিলাম তোমার । চাক্ষুস এই প্রথম দেখছি । সবাই বৌ দেখতে যায় আর আজ আমার জামাই দেখা হলো । „ বলে হে হে করে হেসে উঠলো তারপর হঠাৎ হাসি থামিয়ে বললো , “ আমার নামটাই তো বলা হলো না । আমার নাম তীর্থঙ্কর দেবনাথ । সম্পর্কে আমি তোমার খুড়শশুড় হই । ও হে এটা তিলোত্তমার বিয়ের কার্ড । তোমাদের সপরিবারে নেমতন্ন রইলো । „

এতক্ষণ পর বিদ্যা হাসিমাখা মুখে জিজ্ঞেস করলো , “ কবে ঠিক হলো ? „

“ এই তো অগ্রহায়ণ মাসের শেষের দিকে । পনেরোই ডিসেম্বর পড়ছে । আসতে হবে কিন্তু সকলকে । „

“ অবশ্যই আসবো । চা খাবেন ?  „

“ হ্যাঁ হলে মন্দ হয় না । „

বিদ্যা চা বানানোর জন্য উঠে চলে যেতেই তীর্থঙ্কর একটু কেশে নিয়ে মুখে কৃত্রিম গাম্ভীর্য ধারন করে বললো , “ তোমাকে আপন ভেবেই বলছি । তুমি বিয়ে করেছো তুমি বুঝবে । ঘরে বউ না থাকলে ঘরকে ঘর মনে হয় না । আমার স্ত্রী তিন মাস আগে মারা গেছে । „ কয়েক সেকেন্ড বিরতি নিয়ে আবার বললো , “ তোমার শাশুড়িকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছি । হ্যাঁ বা না কিছুই বলেনি । তুমি আর দিব্যা একটু বুঝিয়ে বললে ও ঠিক রাজি হবে । বুঝতেই পারছো ঘরে একজন গৃহিণী না থাকলে চলে না । যতোই জয়েন্ট ফ্যামিলি হোক বড্ড একা একা লাগে । „ বলে তীর্থঙ্কর থেমে গেল । আর তীর্থঙ্করের কথা শুনে বিক্রম কিংকর্তব্যবিমূঢ়ের মত হতভম্ব হয়ে বসে রইলো । কিছুক্ষন পরেই বিদ্যা চা নিয়ে এলো । তীর্থঙ্কর সেটা খেয়ে উঠতে উঠতে বললো , “ আমার দোকানে এসো একদিন । আমার কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান আছে । ভালো ডিসকাউন্ট দেব । „

“ হ্যাঁ আসবো । „

বিদ্যা একটা ছোট পেয়ালাতে তে চা আর মেরি বিস্কুট আনলো । তির্থঙ্কর সেটা নিয়ে খেতে শুরু করলো । এক চুমুক চা খেয়ে তীর্থঙ্কর বললো , “ মনীষার খুব আগ্রহ ছিল এই বিয়েতে । শখ করে কয়েকটা শাড়িও কিনেছিল পড়বে বলে । কিন্তু দেখে যেতে পারলো না । শাড়ি গুলোও আলমারিতে পড়ে আছে । সবই কপাল । „

এর উত্তরে বিদ্যা কিংবা বিক্রম কেউই কিছু বললো না । কিন্তু বিক্রম বুঝতে পারলো যে এই লোকটার স্ত্রী মণীষাই হলো তাদের আবাসিকের মণীষা ম্যাম । বিক্রমের মনটা কিছুটা হলেও খারাপ হয়ে গেল । সেই মণীষা ম্যামের খবর সে এতদিন পর পেল তার তার মৃত্যুর পর । চা খেয়ে মেঝেতে পেয়ালা রেখে তীর্থঙ্কর বললো দিব্যা মার সাথে একটু দেখা করে আসছি । „

বিদ্যা বললো , “ ও টিভির সামনে বসে আছে । আপনি যান । „

তীর্থঙ্কর দোকানের পিছনের দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকলো । কিছুক্ষন পর দিব্যার সাথে দেখা করে তীর্থঙ্কর এবার দোকানের পিছনের দরজা দিয়ে না ঢুকে বাড়ির মেন গেট দিয়ে বেরিয়ে আসলো। দোকানের সামনে এসে বিক্রমের উদ্দেশ্যে বললো , “ আমি আসছি বিক্রম । তুমি একবার আমার দোকানে যেও । „ বলে হনহনিয়ে চলে গেল ।

বিক্রম এই লোকটার চরিত্রটা ঠিক বুঝতে পারলো না । কেমন লোক ইনি ? জামাইকে বলছে শাশুড়িকে দ্বিতীয় বিয়ের জন্য রাজি করাতে । আর শেষের ওই দোকানে এসো ডিসকাউন্ট দেব কথাটা এমন ভাবে বললো যেন তুমি তোমার শাশুড়িকে দাও আর ডিসকাউন্টে বই নাও এরকম একটা ডিল করছে ।

বই পড়ার শখ বিক্রমের তেমন নেই । খবরের কাগজ পড়ার শখ আছে কিন্তু সেটাকে বইপোকা বলা যায় না । সব মানুষের বেঁচে থাকার জন্য শরিরের খোরাকের সাথে মনের খোরাকেরও প্রয়োজন। বিক্রমের মনের খোরাক বলতে ছিল একজন কে খোঁজা। আবাসিক থেকে বার হওয়ার পর তার স্মৃতিতে বসবাস করে এমন এক সুন্দরীকে খোঁজাই ছিল তার উদ্দেশ্য ।

বিক্রমের সুখ বর্তমানে নেই । সে বর্তমানে সুখ খুঁজে পায়না । তাই নিজের স্মৃতির মাধ্যমে অতীতের দিনে ডুব দিয়ে সুখ খোঁজে। এটা এখন বদঅভ্যাসে পরিনত হয়েছে সেটা বিক্রমও বুঝতে পারে । কিন্তু কিছুতেই নিজেকে আটকাতে পারেনা । তাই সে চেষ্টা করে সব সময় কোন না কোন কাজ করে নিজেকে ব্যস্ত রাখতে । কিন্তু এখন তো অঢেল ফাকা সময় । তাই এখনো সে আবাসিক থেকে ছাড়া পাওয়ার পর জীবন সংগ্রামে কিভাবে সংগ্রাম করেছে তারই স্মৃতিতে ডুব দিল । কিভাবে সে এই কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের কাজ করে জীবন সংগ্রাম চালিয়ে গেছে এবং সেই সংগ্রামে জয়ী হয়েছে সেটাই এখন সে ভাবতে লাগলো ।

[Image: 20220401-214720.png]
[+] 8 users Like chitrob's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)