Thread Rating:
  • 41 Vote(s) - 2.44 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance স্মৃতি সুন্দরী

Showing only the posts of chitrob: 69 of 175 posts. Show all posts
#21

আবাসিকে নিজের শেষ সরস্বতী পূজার অনুষ্ঠানের কয়েক মাস পরেই সে আবাসিক থেকে ছাড়া পেল । তারপর সে পেল স্বাধীনতা। আবাসিক থেকে স্বাধীনতা। আবাসিক থেকে বার হলে আবাসিকের ঠিক করে দেওয়া কোথাও কাজ করতে হয় । সেখানে কিছু দিন কাজ করার পর অনেকেই দূরে দূরে চলে যায় । কেউ কেউ যোগাযোগ রাখলেও বেশিরভাগই যোগাযোগ রাখেনা । বিক্রম আবাসিক থেকে বেরিয়ে একজনকে খুঁজতে শুরু করলো । তার স্মৃতিতে যে সুন্দরী বাস করে তার খোঁজ। বিভিন্ন কাজের মাধ্যমে সে খুঁজতে লাগলো বিদ্যাকে ।

প্রথম কয়েক মাস সে শোভাবাজারের আশেপাশে ভোরবেলা বাড়ি বাড়ি খবরের কাগজ দিয়ে আসতো । এইসময় আবাসিক থেকে তাকে ওপেন কিংবা ডিসটেন্সে গ্রাজুয়েশন এর পড়াশোনা করার জন্য বলা হয়েছিল । আবাসিক থেকে গ্রাজুয়েটের পড়াশোনার জন্য উদ্বুদ্ধ বা উৎসাহ দেওয়া হলেও কখনো বাধ্য করা হতো না । তাই বিক্রম ও উচ্চমাধ্যমিকের পর আর পড়াশোনা করলো না ।

কয়েক মাস খবরের কাগজ দেওয়ার পর খবরের কাগজের সাথে বাড়ি বাড়ি প্যাকেট দুধ ও দিতে শুরু করলো । কাজ করলেও তার মন পড়ে রইলো বিদ্যার উপর । একদিন হঠাৎ তার মাথায় বুদ্ধি এলো যে এই ভাবে রাস্তায় রাস্তায় না খুঁজে বেড়িয়ে মণীষা ম্যামকে জিজ্ঞেস করলে তো বিদ্যার ঠিকানা যাবে । আর আবাসিক থেকে মণীষা ম্যামের ঠিকানা পাওয়া যাবে ।

যেমন ভাবা তেমন কাজ । সে সঙ্গে সঙ্গে আবাসিকের দিকে রওনা দিল । আবাসিকে ঢুকেই একটা খটকা লাগলো । মণীষা ম্যামের ঠিকানা নিয়ে যদি ম্যামের বাড়িতে সে চলেও যায় তাহলে সেখানে গিয়ে সে বলবেটা কি ? এমন তো বলা যায় না যে ম্যাম আপনার সেই বান্ধবীকে আমার পছন্দ হয়েছে ভালো লেগেছিল তাই তার ঠিকানা যদি দিতেন কিংবা ম্যাম আপনার বান্ধবীর ঠিকানা ...

যতোটা উৎসাহ নিয়ে সে আবাসিকে এসেছিল এটা ভেবে সে তার থেকেও কয়েকগুণ সে হতাশ হলো । প্রতিভা ম্যামের অফিসে ঢুকে এদিক ওদিকের কথা বলে বিক্রম বললো , “ ম্যাম আমি কয়েকটা ফটো চাই । „

“ ফটো ? ফটো নিয়ে তুই কি করবি ? „

“ স্মৃতি । এই আবাসিকের স্মৃতি আপনাদের স্মৃতি । আমার অন্যান্য ভাইদের স্মৃতি । „

কথাটা শুনে প্রতিভা দেবী খুব খুশি হলো । একটা মোটা অ্যালবাম বার করে বললো , “ নে এর থেকে বেছে নে । „

বিক্রম খুব ভালো ভাবে অ্যালবামে লাগানো ফটো গুলো দেখতে লাগলো । তার চোখ দুটো এক মহিলাকে খুঁজছে। একদম শেষের দিকে সে সরস্বতী পূজার অনুষ্ঠানে তোলা কয়েকটা ফটোর মধ্যে একটা গ্রুপ ফটো বার করলো । বিদ্যার ফটো তাতে বিদ্যমান। আরো কয়েকটা ফটোর সাথে এই গ্রুপ ফটোটাও সে নিল । প্রতিভা দেবী বুঝতে পারলো না বিক্রমের আসল উদ্দেশ্য। সে ভাবলো গ্রুপ ফটোতে সবাই আছে তাই নিচ্ছে । প্রতিভা দেবী হাসি মুখেই ফটো গুলো দিয়ে দিল ।

এরপর রাজাবাজারে দিন মজুর খাটা, একটা রেস্টুরেন্টে হোম ডেলিভারি বয়ের কাজ করা , এরকম নানা কাজের মাধ্যমে সে অনেক অর্থ উপার্জন করলো । প্রথম এক বছর রাস্তাঘাটে তার স্মৃতি সুন্দরী কে খুঁজলেও খুব শীঘ্রই এই সমাজের রুক্ষ বাস্তবতার সম্মুখীন হলো । দিন যাওয়ার সঙ্গে সঙ্গে তার উদ্দামতাও কমতে লাগলো । তার অনুসন্ধানে ভাটা পড়লো । কিছু সময় পর তার স্মৃতিসুন্দরী স্মৃতিতেই বসবাস শুরু করলো ।

নিজের প্রথম আয়ের পুরোটাই সে আবাসিকে দিয়ে দিয়েছিল । দ্বিতীয় আয়ের কিছুটা নিজের কাছে রেখে একটা খুব দরকারি জিনিস সে কিনলো । দরকারি জিনিসটা হলো একটা নোকিয়ার ২৬২৬ ফোন । তারপর হিসাব করে চলার পর আর একটা জিনিস কিনলো । সেটা হলো একটা পিত্তি রঙের সাইকেল ।

আর বছরে নিজের জন্য দুটো জামা প্যান্ট আর দুবেলা দুমুঠো খাওয়া আর একটা ছোট ঘর ভাড়া ছাড়া তেমন কোন খরচাই তার ছিল না । এই সবের কাজ করার পর মাঝে মাঝে সে ছুটি পায় এবং ছুটি নিয়েও নেয় । এইসব ছুটিতে তার একমাত্র কাজ হলো সাইকেল চড়ে কলকাতার অলিগলি চষে বেড়ানো । তার একান্ত ব্যক্তিগত মতামত হলো পৃথিবীর যে মানুষ নিজের শহরের রাস্তাঘাট চেনেনা তার কাছে জীবিকা নির্বাহের অনেক পথ অজানাই থেকে যায় ।

দেখতে দেখতে বিক্রমের বয়স ছাব্বিশ বছর হয়ে গেল । এখন সে একটা হোটেলের রিসেপশনে কাজ করে । একদিন বিকালে সে তার সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে কলকাতার একদম দক্ষিনে চলে এলো । টালিগঞ্জ গল্ফকোর্স ছাড়িয়ে আরো কয়েক কিলোমিটার আসার পর রাস্তার পাশে একটা বড়  গ্যারেজে একজনকে দেখে  হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়লো  , “ আরে প্রফুল্ল দা না ! „

এক যুবক নিজের নাম শুনে বিক্রমের দিকে তাকালো । সেও বিক্রম কে চিনতে পেরে বললো , “ আরে তুই , কতদিন পর দেখা , ভালো আছিস তো ?  এখন কি করছিস ? „

“ আমি তো ভালোই আছি । কিন্তু তুমি যে সেই বার হলে আর একবারও এলে না তো । আমাদের মনে পড়তো না বুঝি ? „

“ খুব মনে পড়তো । এখনো মনে পড়ে কিন্তু কাজের চাপে যাওয়া হয়ে উঠলো না । „

তারপর এদিক ওদিকের কথা হওয়ার পর প্রফুল্ল বিক্রম কে এই গ্যারাজে কাজের অফার করলো । প্রফুল্ল বললো , “ আরে এতে অনেক টাকা ভাই । „

“ কিন্তু আমি তো কিছুই জানিনা । „

“ তুই চিন্তা করিস না , আমি শিখিয়ে দেব । „

“ কিন্তু রোজ অতো দূর থেকে এখানে আসা সম্ভব হবে না । „

“ তুই এখানে একটা ঘর ভাড়া নে খুঁজে দেখ । ঠিক পেয়ে যাবি । আমিও তো পাশেই থাকি । বেশি ভাড়া না । „

“ আচ্ছা আগে ঘর খুঁজে পাই তারপর বলছি । „

ঘর বিক্রম খুঁজে পেল । সেদিনকেই পেল । সাইকেল করে বাড়ি ফেরার পথে সে একটা দেওয়ালে সাদা কাগজে কালো হরফে লেখা একটা পোস্টার দেখতে পেল । এখানে ঘর ভাড়া দেওয়া হয় । সে সঙ্গে সঙ্গে বাড়ির চৌহদ্দির ভিতর চলে এলো । ঢুকেই থমকে দাঁড়িয়ে পড়লো । উঠোনে মস্ত বড় এক পাতকুয়া । জীবনে প্রথম সে কুয়া দেখছে । বাড়িটা অনেকটা ইংরেজি L আকৃতির । L এর ছোট অংশটায় একটাই ঘর সেটা বাইরে থেকে তালা দেওয়া । আর বড় অংশটায় কটা ঘর সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না কিন্তু একটা বড় দরজা আছে । কুয়া থেকে কিছু দূরেই খালি জায়গায় নানারকম ফুল গাছের বাগান । জায়গাটা তার খুব মনে ধরলো ।

নিজের কুয়া দেখার কৌতুহল সে দমন করতে পারল না । তাই কুয়ার সামনে এসে কুয়ার ভিতর তাকিয়ে কুয়ার গভীরতা দেখলো । বেশ গভীর আছে । জল ও স্বচ্ছ । আর দড়ি বাঁধা বালতি দেখে বুঝলো যে কুয়াটা ব্যাবহার করা হয় । বিক্রম যখন কুয়ার ভিতরে তাকিয়ে তার গভীরতা মাপতে ব্যাস্ত তখন পিছন থেকে এক গম্ভির আওয়াজ ভেসে এলো , “ কি চাই ? „

বিক্রম থতমত খেয়ে পিছন ঘুরে আমতা আমতা করে বললো , “ বাইরে একটা পোস্টার ....

বিক্রমের কথা শেষ করতে না দিয়েই লোকটা বললো , “  হ্যাঁ , এসো , ভিতরে এসো । „

বিক্রম ভিতরে গিয়ে একটা লাল প্লাস্টিকের চেয়ারে বসলে লোকটা বললো , “ কি করা হয় ? „

“ আজ্ঞে এখন ধর্মতলায় একটা হোটেলে রিসেপশনে কাজ করি । এখানে একটা গ্যারাজে কাজ নিলাম তাই ভাবছি ...

বিক্রমের অসম্পূর্ণ কথা লোকটাই সম্পূর্ণ করে দিল , “ তাই আশেপাশে থাকতে চাও । „

“ হ্যাঁ স্যার। „

“ মদ খাও ?

“ না স্যার , ও জিনিস কখনো স্পর্শ করিনি । „

“ আর মেয়ে ? „

বিক্রম প্রথমে একটু লজ্জা পেল । তারপর দুই দিকে মাথা নাড়িয়ে না বললো ।

“ ঠিক আছে , কাল কিংবা পরশু যখন খুশি নিজের আইডি প্রুফ নিয়ে এসো । ঘর ভাড়া কিন্তু তিন হাজার । অগ্রীম দুই মাসের এডভান্স দিতে হবে । আর চুক্তি হবে এগারো মাসের । „

মাত্র তিন হাজার ভাড়া । জায়গাটা শহর থেকে একটু বাইরে হলেও ভাড়াটা খুবই কম । তাই বিক্রম সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল , “ আমি কালকেই এসে দেখা করবো একবার । „

লোকটা আরো বললো , “ ওই ঘরে তুমি থাকবে । „

পাকা কথা বলে সে বেরিয়ে এলো । সে তো আর জানতো না যে এখানে তার সাথে কি ঘটতে চলেছে ! তার বিন্দুমাত্র আভাস পেলে সে এখানে থাকতো না । সেই ঘটনাটাই দুঃস্বপ্ন হয়ে বারবার ফিরে আসে । ভাবলেই কেঁপে ওঠে সে ... চোখের সামনে এখনো ভেসে ওঠে সেই বিভৎস দৃশ্য ... চারিদিকে রক্ত আর কাটা মাংসের টুকরো । এদিকে ওদিকে ছড়িয়ে আছে টাটকা লাশ । তার মধ্যে থেকে গলগল করে বার হচ্ছে লাল গরম রক্ত....

বিক্রম আর স্মৃতিমন্থন করতে পারলো না । কারন তার স্মৃতিমন্থনে সে একটা মেয়ের গলার স্বরে ব্যাঘাত পেল , “ দিদি তোমাল জামাই দেখতে এসছি । „

[Image: 20220401-214720.png]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

(02-09-2023, 10:05 AM)Kam pujari Wrote:  Valolagar golpo

এটা ভালোলাগা ভালোবাসার গল্প  Heart 

(02-09-2023, 01:01 PM)pradip lahiri Wrote:  পড়ে খুব ভালো লাগলো,  লেখার হাত খুবই সুন্দর,  এর পরের আপডেটের জন্যে অপেক্ষায় রইলাম।

হাতে গোনা দুই তিন জন পড়ছে তাই ধীরে সুস্থে সময় নিয়ে লিখছি । তাই আপডেট দিতে সময় লাগবে ।  Namaskar

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes chitrob's post
Like Reply
#23

(02-09-2023, 10:34 PM)a-man Wrote:  বেশ ভালো উত্তেজনাপূর্ণ আপডেট। লেখায় গতি আসছে ক্রমেই, এটা ভালো।

লেখার গতি কমতেও পারে  Tongue

(02-09-2023, 10:37 PM)a-man Wrote:  নিজের সময় সুবিধামত লিখুন। দু চারজন থেকে আস্তে ধীরে ৪ * ৪ = ১৬ জনে চলে আসবে। লেখক হিসেবে অবশ্যই ধৈর্য ধরার প্রয়োজন আছে। চিন্তা ভাবনা করে না পাওয়ার ভালোবাসা কাহিনীটাকে সামনে এগিয়ে নিয়ে চলুন।

পাঠক সংখ্যা নিয়ে মাথাব্যথা নেই । সমালোচনা মূলক কমেন্ট পেলেই হলো  :shy:

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes chitrob's post
Like Reply
#24

(03-09-2023, 11:56 AM)a-man Wrote:  বাড়তেও তো পারে, বলা তো যায়না

দেখা যাক কি হয়

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#25

(03-09-2023, 05:36 PM)Somnaath Wrote:  
বেশ ভালো হচ্ছে  clp); চলতে থাকুক  horseride

ধন্যবাদ

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes chitrob's post
Like Reply
#26

(05-09-2023, 06:33 PM)Ballterrain Wrote:  আপনার গল্প খুব ভালো এগিয়ে চলছে আস্তে আস্তে।। তবে একটা কথা মানতেই হবে যে ভবিষ্যতে গল্পের মোড় কোনদিকে ঘুরবে সেটার সাসপেন্স টা খুব সুন্দর ভাবে বজায় আছে।। 
আপনি অনেক পুরানো স্বনামধন্য লেখক আর আমার থেকে বয়সেও বড় হবেন তাই শুধু একটাই কথা বলতে পারি যে দয়া করে মাঝপথে লেখা ছেড়ে যাবেন না।। প্রতি মাসে দুটো করে আপডেট দিলেও আমাদের পাঠক গন খুশি হবেন।।
এই গল্পটাও শুরু থেকেই ফলো করছি কিন্তু এটাই আমার প্রথম কমেন্ট, তাই মনে হয় ওই হাতে গোনা দুই তিনজনের মধ্যে আমিও আছি।।
আপনার আরো একটি উপন্যাস মিষ্টি মুহুর্ত এটাও পড়েছি খুবই ভালো লেগেছে ওটাও।।

কিছুদিন ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি । এসে দেখলাম আপনার কমেন্ট। ভালো লাগলো । গল্প যখন শুরু করেছি তখন শেষ করবোই । মাসে দুটো না , সপ্তাহে একটা করে আপডেট দেওয়ার ইচ্ছা আছে । আশা করছি কাল পরশুর মধ্যে একটা আপডেট দিতে পারবো ।

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#27

(09-09-2023, 08:52 PM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote:  খুব সুন্দর হয়েছে।সাবলীল ভাষার গল্পের মজাই আলাদা।
কিন্তু লেট আপডেট।তাও সমস্যা নেই ঠিক মত আপডেট পেলেই চলবে।
বিক্রমের খুড়শ্বশুর অতি চালাক ব্যাক্তি আমার মনে হয়।তার স্ত্রীর দরকার নেই তার প্রয়োজন বাড়ীটি।
আসলে আমি সবরকম গল্পই পড়ি।কিন্তু আমার প্রিয় গল্প অজাচার,থ্রিলার ও গোয়েন্দা গল্প।
পরবর্তী আপডেট এর অপেক্ষায়।
লাইক ও রেপু।(আমি অনেক চেষ্টা করেও রেটিং দিতে পারছিনা।)


-------------অধম

রেটিং না দিলেও চলবে । শুধু মাঝে মাঝে কমেন্ট করলেই হলো ।

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#28

স্মৃতি সুন্দরী ২.২

মেয়েটার কথায় বিক্রমের শুধু হুঁশ-ই ফিরলো না , সে বেঁচেও গেল । বেঁচে গেল তার জীবনে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুঃস্বপ্নের মত এক সত্য ঘটনার স্মৃতিচারণের হাত থেকে । যা মনে পড়লেই তার বুক কাঁপিয়ে দেয় , গায়ের লোম খাঁড়া হয়ে যায় , হাত পা ঠকঠক করে কাঁপতে থাকে । দরদর করে ঘামতে থাকে সে । মনে করতে না চাইলেও বারেবারে ফিরে আসে দুঃস্বপ্নের আকারে ।

মেয়েটার কথায় বিদ্যা ঘুরে চাইলো , তারপর হাসি মুখে বললো , “ ও , শবনম , আয় বোস ...

বিক্রম বিদ্যার হাসিটা দেখলো । কিছুক্ষন আগে যখন তীর্থঙ্কর এসেছিল তখনও বিদ্যা হেসেছিল । কিন্তু তখন যেন সেই হাসিটা মেকি লাগছিল । বরং এখন এই শবনম নামের মেয়েটা আসার পর বিদ্যার মুখে যে হাসিটা দেখা দিল সেটাই যেন আসল ,  কোন ভেজাল নেই এই হাসিতে । বিক্রমের মনে হলো এটাই বিদ্যার খাঁটি হাসি ।

বিদ্যার খাঁটি মিষ্টি হাসি দেখে বিক্রমের মনে এক শীতল মিষ্টি প্রানবন্ত হাওয়া বয়ে গেল । কিছুক্ষন আগে এক ভয়াবহ স্মৃতি তার গলা চেপে ধরে তার শ্বাস রোধের কারন হয়ে দাঁড়িয়েছিল  , আর এখন বিদ্যার হাসি যেন তাকে এক তাজা মুক্তো হাওয়া দিয়ে তাকে তরতাজা করে তুললো ।

বিক্রম নবাগত মেয়েটার দিকে তাকালো । বিদ্যার মুখেই মেয়েটার নাম সে শুনতে পেয়েছিল । মেয়েটার নাম ‘ শবনম , । প্রথমেই যেটা বিক্রমের চোখে পড়লো সেটা শবনমের পেট । মেয়েটি অন্তঃসত্ত্বা । বিক্রমের তৎক্ষনাৎ মনে পড়লো গতকাল বিকালে এই মেয়েটাকেই সে গাছের নিচে দাঁড়িয়ে থাকতে দেখেছিল । বিক্রম ভালোভাবে দেখলো দিব্যার পেটের তুলনায় শবনমের পেট বেশি বড় । শবনমের পেট দেখে সে ধারনা করলো প্রায় ছয় সাত মাসের অন্তঃসত্ত্বা তো হবেই । মেয়েটার পরনে আছে একটা ময়লা নিল রঙের সুতির শাড়ি , তাতে সবুজ ফুল আঁকা আর সবুজ ব্লাউজ । গায়ের রঙটাও তার পড়নের শাড়ির মতই ময়লা । বয়স তেইশ চব্বিশ তো হবেই । চুল খোঁপা করে বাঁধা । নাকে , কানে , গলায় কোন অলংকার নেই । দুই হাতেও কোন কিছু নেই , এমনকি সাধারণ কাঁচের দুটো চুড়িও না । গায়ে অলংকার নামক শৃঙ্গারের অস্তিত্ব না থাকলেও ঠোঁটে এক মন ভোলানো মিষ্টি হাসি লেগে আছে যা তার মুখের সৌন্দর্য কে হাজার গুণ বাড়িয়ে দিচ্ছে।

শবনম দোকানের ভিতর ঢুকে কিছুক্ষন আগে তীর্থঙ্কর যে টুলটায় বসেছিল সেই টুলে বসলে বিদ্যা বললো , “ ওখানে বসছিস কেন ? তোকে বলেছিনা খাটে বসবি । „

“ না , আমি এখানেই ঠিক আছি দিদি । „

বিদ্যা এবার একটু রাগী স্বরেই বললো , “ খাটে বসতে বলছি । „

শবনম বিদ্যার রাগী কন্ঠের কথা শুনে টুল থেকে উঠে বিক্রমের থেকে একটু দূরে খাটেই বসলো । বিক্রম বুঝলো কেন শবনম খাটে বসতে চাইছিল না । কারন শবনেমর শাড়ি নোংরা । এই এগারো বছরে বিক্রম হরেক রকমের , বিভিন্ন মানসিকতার এবং বিভিন্ন জাতের মানুষ দেখেছে । তাদের সাথে মিশেছে , কথা বলেছে । এই হরেক রকম মানুষের মধ্যে শবনমও একধরনের মানুষ যারা নিজেদের পোষাক পরিচ্ছদ দেখে সমাজে নিজেই নিজেদের একটা স্থান দিয়ে দেয় । এরা বড় কোন বাড়িতে গেলে সোফা কিংবা খাটে বসতে চায় না । কোন নেমতন্ন বাড়িতে গেলে নিজেকে লুকিয়ে রাখতে চায় । সবার শেষে একটা কোনা দেখে খেতে বসে । ঠিক তেমনি শবনমও নিজের ময়লা শাড়ির জন্য বিদ্যার দোকানের খাটের উপর পাতা সাদা পরিষ্কার চাদরের উপর বসতে চাইছিল না । যাতে নিজের শাড়ির জন্য চাদরটা না নোংরা হয়ে যায় !

শবনম খাটে বসলে বিদ্যা তার সেলাই মেশিনের সামনে বসতে বসতে বললো , “ এখন চলে এলি যে বড়ো ! রান্না হয়েছে ? „

মেয়েটা মিষ্টি সুরে বললো , “ লান্না কলিনি । পান্তা ভাত খেয়ে ও কাজে চলে গেছে । ঘলে একা বসে বসে ভালো লাগছিল না তাই তোমাল জামাই দেখতে চলে এসছি । „ তারপর বিক্রমকে উদ্দেশ্য করে সে বললো , “ এই দাদাটাই তোমাল জামাই ! „

বিক্রম মেয়েটাকে ভালো ভাবে দেখলো এবং বুঝলো যে , শবনমেরর বাকি সব ঠিক থাকলেও ‘ র , বর্ণ ঠিক নেই । ‘ র , এর জায়গায় সে ‘ ল , উচ্চারণ করে । শবনমের কথাবার্তা শুনে তার চরিত্রের একটা দিক বিক্রম বুঝতে পারলো । সেটা হলো শবনমের সাহস । কি সুন্দর অকপটে লজ্জা এবং দ্বিধাহীন ভাবে সে বলছে যে সে জামাই দেখতে এসেছে । লজ্জা নেই মানে তাকে কিন্তু কোন ভাবেই নির্লজ্জ বলা যায় না । বরং এই লজ্জাহীনতাই শবনমেরর চরিত্রকে এক দৃঢ়তা প্রদান করছে । শবনমের এই গুনে বিক্রম মুগ্ধ হয়ে গেল ।

“ হ্যাঁ কিন্তু তুই যে সম্পর্কের জগাখিচুড়ী করে দিলি । „ কথাটা বলার পরেই বিদ্যার মুখটা শুকিয়ে গেল । বিদ্যার কথার মানে বুঝতে শবনম এবং বিক্রম দুজনেরই বিন্দুমাত্র সময় লাগলো না  । কথাটা হলো শবনম বিদ্যাকে দিদি বলে ডাকে আর এখন বিক্রমকে দাদা বলে ডেকেছে। নিজেকে সামলে নিয়ে ব্যাপারটাকে অতোটাও গুরুত্ব না দিয়ে বিদ্যা বললো , “ বস । তোর জন্য চা আনি । „

“ আমি সকালে চা খেয়েছি । „

“ বোস তো । „ বলে বিদ্যা দোকানের পিছনের দরজা দিয়ে বাড়ির ভিতরে চলে গেল ।

বিদ্যা চলে যাওয়ার পর শবনম বিক্রমকে বললো , “ দাদা তোমায় একটা কথা বলছি । খালাপ ভেবোনা কো । „

কথাটা শুনে বিক্রম একটু হকচকিয়ে গেল । পাঁচ মিনিট ও হয়নি তাদের আলাপের । এইটুকু সময়ের মধ্যে একে অপরকে বলার মত কোন কথা তো তৈরি হতে পারেনা । আর কিইবা এমন এমন কথা যার জন্য সে শবনমকে খারাপ ভাবতে পারে । বিক্রম শবনম কে আশ্বস্ত করে বললো , “  হ্যাঁ বলো না । খারাপ ভাববো কেন ! „

“ তুমি তো দিব্যা দিদিমনিকে নিয়ে চলে গেলে । দিব্যা দিদিমনি যাওয়াল পল দিদি খুব একা হয়ে গেছিল । এই এত্ত বলো বালিতে একা একা থাকা যায় না দাদা । আর দিদি তো তিন মাস একা কাটিয়েছে । „ কথা গুলো বলতে বলতে শবনমের গলায় কিছু একটা আটকে গেল । চোখের কোনায় দেখা দিল মুক্তোর মত স্বচ্ছ শুদ্ধ অশ্রুকণা। যা তার দুই গাল বেয়ে গড়িয়ে পড়লো । কথা বলতে খুব কষ্ট হচ্ছে তার , “ আমি লোজ আসতাম । এসে দিদিল সাথে যতোক্ষন থাকা যায় ততক্ষণ থাকতাম কিন্তু দিব্যা দিদিমনিল জায়গা নিতে পালিনি । তোমাল দুটো পায়ে পলি দাদা , দিদিকে একা ফেলে আর কোথাও যেও না। যদি দিদিল কোন অসুখ বিসুখ হতো তাহলে কে দেখতো বলো তো ? আল্লা দিদিকে লক্ষা কলেছেন ....

কোন প্রাপ্ত বয়স্ক মানুষের তোতলা কথা শুনলে অনেকেই হেসে ফেলে কিন্তু এখন শবনমের এই তোতলা শব্দ গুলো শুনতে শুনতে বিক্রম পাথর হয়ে গেল । সে জানে একা থাকার যন্ত্রণা কতোটা । তাই বিদ্যার এতদিনের একাকিত্বের যন্ত্রণা তার মনের সবথেকে কোমল এবং দূর্বল স্থানে গিয়ে আঘাত করলো । বিক্রম কিছু বলবে তার আগেই উঠোন থেকে বিদ্যার চটির আওয়াজ পাওয়া গেল । সেই শব্দ শুনে শবনম নিজের শাড়ির আঁচল দিয়ে দ্রুত চোখের জল মুছে নিল ।

বিক্রমের মনে হলো চা করতে তো এত কম সময় লাগে না । বিদ্যা এসে চা ভর্তি পেয়ালা শবনম কে দিয়ে আবার সেলাই মেশিনের সামনে রাখা চেয়ারে গিয়ে বসলো । তারপর একটা সবুজ রঙের কাপড় ফিতে দিয়ে মেপে কাটতে শুরু করলো । শবনম চায়ের কাপে এক চুমুক দিয়ে বিক্রমের মনে থাকা প্রশ্নটা করলো , “ এত তালাতালি কি কলে চা আনলে ? „

বিদ্যা বললো , “ কিছুক্ষন আগে তীর্থঙ্কর এসেছিল , তখন ওর জন্য চা  করেছিলাম । অল্প ছিল সেটাই আনলাম । এখনো গরম আছে । তুই না আসলে আমিই চা টা খেয়ে নিতাম । „

শবনম চা খেতে খেতে ইয়ার্কি করে বললো , “ দিব্যা দিদি তো দুধেল মত ফস্সা আর তোমাল জামাই তো কালো ! „

এই কথাটা শুনে বিক্রম আর একটু হলে অট্টহাসি হেসে ফেলতো । কারন সে অতোটাও কালো নয় যতোটা শবনম তাকে বলছে । নিজের হাসিটাকে খুব কষ্ট করে সংবরন করলো বিক্রম । হাসি চাপার জন্য বিক্রম খুকখুক করে কেশে ফেললো ।

বিদ্যা মুখ দিয়ে “ আগে „ শব্দটা বলে চেপে গেল । আর একটু হলে মুখ ফসকে বেরিয়ে যাচ্ছিল যে ‘ আগে যখন আবাসিকে দেখেছিলাম তখন এতো কালো ছিল না । রোদে পুড়ে এমন হয়েছে । ‚

মুখে আসা কথাটা না বলে বিদ্যা নিজেকে সামলে নিয়ে , শবনমের পাকামি দেখে মুখ ফুলিয়ে চোখ রাঙিয়ে বললো , “ খুব যে আমার মেয়ের বরের দিকে নজর দিচ্ছিস । তোর স্বামি তো আরো কালো । „

বিক্রম এর আগে অনেকবার রাস্তাঘাটে , দোকানপাটে , বাসের মধ্যে দুই মেয়ের কথোপকথন শুনেছে । কিন্তু কখনো তাদের কথাবার্তার বিষয়বস্তু হয়নি । এখন যখন তাকে নিয়ে দুই অসমবয়সী নারী কথা বলছে তখন নিজেকে তার খুব মূল্যবান মনে হলো । দুজনের কথাবার্তা সে খুব উপভোগ করতে লাগলো ।

আরো কিছুক্ষন এদিক ওদিকের কথা বলে শবনম চলে গেল । বললো , “ যাই , ঘল গোছাতে হবে । আমি আসি দিদি । „ বলে সে উঠে চলে গেল । বিক্রম দেখলো দোকানের পাশে কাঠগোলাপ গাছের গা ঘেঁসে যে গলিটা চলে গেছে শবনম সেই গলিতে ঢুকে পড়লো ।

শবনম চলে যাওয়ার পর বিদ্যা একটা গভীর নিঃশ্বাস ফেলে বললো , “ এই অবস্থায়ও বাড়ির সব কাজ নিজেই করে । কতোবার বারন করেছি । বারন শুনলে হয় ! বলে নাকি ও ওর আম্মিকে কোলে পেটে দুটো বাচ্চা নিয়ে এইসব কাজ করতে দেখেছে । ও কেন পারবে না ? „

কথাটা শুনে বিক্রমের খুব খারাপ লাগলো। সেও যখন কম খরচের জন্য বিভিন্ন বস্তিতে থাকতো তখন এরকম দেখেছে । অল্প বয়স , মাথায় মোটা লম্বা করে সিঁদুর দেওয়া । গর্ভে একজন সন্তান আছে এবং কোলের সন্তান কাঁদছে , সেই অবস্থায় সে বাড়ি ঝাঁট দিচ্ছে । দৃশ্যটা আর একবার মনে পড়ে গেল ।

বিদ্যা আরো বললো , “ শবনম এই চার পাঁচ মাস হলো এখানে এসেছে । „ বিদ্যার কথায় বিক্রম বিদ্যার মুখের দিকে তাকালো । বিদ্যা তার দিকে না তাকিয়ে কাপড় কাটতে কাটতে বলে চলেছে , “ পাশের বস্তিতে একটা ঘর ভাড়া নিয়ে থাকে । ওর বর ট্যক্সি চালায় । মাঝে মাঝেই অকারনে গায়ে হাত তোলে । মেয়েটার জন্য বড্ড মায়া হয় । „

বিক্রম কথাটা না বলে থাকতে পারলো না , “ এই অবস্থায়ও মারে ? মানে বাচ্চা পেটে তবুও ! „

বিদ্যা উদ্রেক প্রকাশ করে মাথা তুলে তার দিকে তাকিয়ে বললো , “ তাহলে আর বলছি কি তোমায় ! কোন বড় কিছু হলে কি হবে বলোতো ? একটা মেয়ের কাছে মাতৃত্বের সুখ তার হৃদয়ের , তার জীবনের কতোটা অংশ জুড়ে থাকে সেটা‌ ভাষায় প্রকাশ করা যায় না । ভয় হয় খুব । „ একটা বড় নিঃশ্বাস ফেলে আবার বললো , “ ও একবার বলেছিল , আগে যেখানে ছিল সেখানেও নাকি গায়ে হাত তুলতো । ওখানকার লোকেরা তাড়িয়ে দিয়েছে । থাকতে দেয়নি । তাই এখানে চলে এসেছে । „

বিক্রম মুখে কিছু না বললেও তার মনের ভিতর এখন বহু কথা ঘুরপাক খাচ্ছে। কিছুক্ষন আগে বিক্রম বিদ্যার জন্য শবনমকে কাঁদতে দেখেছিল আর এখন শবনমের জন্য বিদ্যাকে হাহুতাশ করতে দেখলো । চার পাঁচ মাসের মধ্যে দুই ভিন্নধর্মী অসমবয়সী নারী একে অপরকে কতোটা আপন করে নিয়েছে সেটা বিক্রম বুঝতে পারছে ।

এর সাথে সে এটাও বুঝলো যে বিদ্যা তার কাছে এখন খুব সহজ হয়ে গেছে । মেনে নিয়েছে তাকে নিজের জামাই হিসাবে। আর সম্ভবত , না , সম্ভবত না , বিক্রম পুরোপুরি নিশ্চিত যে সেই এগারো বছর আগের  ফুলের কথাটা বিদ্যার মনে নেই । তাই সে একটা স্বস্তির নিশ্বাস ফেললো ।

বিক্রম নিজের মনে এইসবই ভাবছিল । ঠিক তখন সে বিদ্যার এক অপরূপ মনমোহিনী রূপের দর্শন লাভ করলো । কাপড় কাটা হয়ে গেলে বিদ্যা পাশ থেকে একটা চশমা বার করে সেটা পড়লো । নীল রঙের একটা আধুনিক চশমা । শুধু একটা চশমা যে কাউকে এতোটা সুন্দর করে তুলতে পারে , কারোর মুখের সৌন্দর্যকে কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে , সেটা বিক্রম এই প্রথম দেখলো । মনে হলো বিদ্যার এ সৌন্দর্য বাস্তব নয় । কোন স্বপ্নপুরীর মায়াবী সুন্দরী । যা যেকোন পুরুষকে ভুলিয়ে নিজের পিছনে অন্ধের মত ধাওয়া করাতে পারে । বিক্রম নিজের চক্ষু বিস্ফোরিত করে , মুখ হাঁ করে বেশ কিছুক্ষন এই স্বপ্নসুন্দরীর সৌন্দর্যে মোহিত হয়ে তার দিকে তাকিয়ে ছিল । বিক্রম দেখলো চশমা পড়া হয়ে গেলে বিদ্যা সবুজ রঙের সুতো সেলাই মেশিনের সূচে পড়িয়ে নিল । তারপর পা চালিয়ে সেলাইয়ে মন দিল । সেলাই মেশিনের আওয়াজে বিক্রম নিজেকে সংবরণ করে আবার রাস্তার দিকে তাকালো ।

খাটের উপর তার পাশে রাখা একটা পুরানো হিসাবের খাতা ছিল । সে হাত বাড়িয়ে সেটা নিয়ে খুলে দেখতে লাগলো । এক আধ ঘন্টা ধরে খাতাটায় বিভিন্ন হিসাব দেখে বিক্রম খাতাটা আবার রেখে দিল । গোটা কয়েক মাসের হিসাব অনুযায়ী বিদ্যার মাসিক আয় গড়ে পনের হাজারের একটু বেশি। আর বেশিরভাগ আয় হয় সেলাইয়ের কাজ থেকে । দুই জনের সংসারে পনের হাজার টাকায় আরামসে চলে যাওয়া উচিত। কিন্তু বিক্রমের কেমন একটা লাগলো । বাড়িতে বড় টিভি নেই , বড় ফ্রিজ নেই । এমনকি এই দোকানটাও বেশ পুরানো , কয়েক জায়গায় দেওয়াল ফেটে গেছে । অনেক বছর নতুন রঙ করানো হয়নি  । তাহলে টাকা গুলো যায় কোথায় ? কথাটা ভাবতে ভাবতে বিক্রম দোকান বন্ধ করার শাটারের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো , “ এই শাটার বন্ধ করতে অসুবিধা হয়না আপনার ? „

বিক্রম যখন খাতা দেখছিল তখন বিদ্যা ব্লাউজ তৈরীতে ব্যস্ত ছিল । এখনো কিছুটা বাকি । সেলাই মেশিন বন্ধ করে চাপা স্বরে বললো , “ অসুবিধা আর নতুন করে কি হবে ! ওই মতিদা আছে , মতিদাই শাটার নামিয়ে দেয় তুলে দেয় । „ বিক্রম অজান্তেই বিদ্যার মনের গভীরে আঘাত করেছে । তাই যে কথাটা সে কাউকে বলে বেড়ায়না সেটাই সে বিক্রম কে বলে ফেললো । সে বললো , “ শাটারে একটা চেন লাগানোর ইচ্ছা ছিল খুব । কিন্তু দিব্যার নার্সিং পড়ার খরচের জন্য ব্যংক থেকে থেকে লোন নিতে হয়েছে । ওর স্কুটি কিনতে গিয়েও সব গয়না বেচে দিতে হয়েছে ... „ শেষ কথাটা বলতে গিয়ে বিদ্যার গলায় কিছু একটা দলা পাকিয়ে এলো তাই কথাটা অসম্পূর্ণ রয়ে গেল ।

বিক্রম বুঝলো যে বিদ্যা কাঁদছে। তাই সে আর কথা বাড়ালো না । চুপ করে বসে রইলো । দিব্যার যে স্কুটি কেনার জন্য বিদ্যা সব গয়না বেচে দিয়েছে সেই স্কুটি এখন বিক্রমের বাড়ির বারান্দাতে দাঁড়িয়ে আছে ।

বিদ্যা এই কথা গুলো বিক্রমকে বলতে চাইনি । কাউকে সে কখনোই বলতে চায়না । নিজের দুঃখের কথা শুনিয়ে কাউকে দুঃখিত করা বা সহানুভূতি আদায় করা বিদ্যার চরিত্রের গুন নয় । সে চাপা স্বভাবের , মিতভাষী গৃহীনি ।  

কথা গুলো বিক্রমকে বলার পর বিদ্যা নিজের আচরণে অবাক হলো । এই কয়েক ঘন্টার আলাপে বিক্রম যে তার মনে এতোটা স্থান দখল করে নিয়েছে সেটা সে বোঝেনি । তাই নিজের অনিচ্ছা সত্ত্বেও তার মনের গভীরে জমে থাকা দুটো কষ্টের কথা সে বিক্রমকে বলে ফেলেছে । কিন্তু কি করে বিক্রম তার মনে এই স্থান দখল করলো সেটাই বিদ্যাকে ভাবিয়ে তুললো । হয়তো কাল রাতে বাসন মাজার সময় বিক্রমের কথা শুনতে শুনতে বিক্রমের উপর একটা দূর্বলতা এসে গেছে । বিক্রমকে সে মন থেকে নিজের জামাই মেনে নিয়েছে । তাই তাকে নিজের পরিবারের একজন সদস্য ভেবে নিজের মনের দূর্বল অনুভূতি থেকেই কথাগুলো সে তাকে বলে ফেলেছে । নিজেকে সামলে নিয়ে শাড়ির আঁচল দিয়ে চোখের জল মুছে নিয়ে বিদ্যা বললো , “ পরের মাসেই পূজা । এখনো অনেক কাজ বাকি । দোকানে কি কি আছে সেটা গুনে নিয়ে নতুন কাপড় কিনতে হবে । „

বিদ্যার অশ্রু দেখে বিক্রম বিচলিত হয়ে পড়লো । এই মহিলার কিছুটা দুঃখ লাঘব করার জন্য সে উঠে দাঁড়িয়ে বললো , “ আপনি বলুন কিভাবে গুনতে হবে আমি গুনে দিচ্ছি । „

“ তুমি করবে ? „

“ চুপচাপ বসে থাকতে আমার ভালো লাগে না । আপনি বলুন কিভাবে গুনতে হবে , আমি সেইভাবেই গুনে দিচ্ছি । „

বিদ্যা বিক্রমের মুখের দিকে তাকিয়ে বললো , “ কোন কোন শাড়ি কত পিস আছে সেটা গুনলেই হবে । „ তারপর একটা প্রশ্ন করলো , “ তুমি শাড়ি চেনো তো ? „

“ হ্যাঁ চিনি । „ বলে নিজের শাড়ি সম্পর্কে জ্ঞান দিতে লাগলো , “ সুতি তাঁত সিল্ক বেনারসি ঢাকাই .....

বিদ্যা মুচকি হেসে বললো , “ ঠিক আছে । গুনে এই খাতাটায় লিখলেই হবে । „

বিদ্যার কথা মত বিক্রম দোকানে থাকা সমস্ত শাড়ির হিসাব করলো ।

বিক্রমের শাড়ি গোনা হয়ে গেলে বিদ্যাও তাকে কাপড় গুনতে সাহায্য করতে এগিয়ে এলো । বিদ্যা রঙ অনুযায়ী কাপড়ের পিস বলতে শুরু করলো আর বিক্রম সেটা খাতায় লিখে রাখতে লাগলো । দিব্যার সাথে লিভিংয়ে থাকার সময় এইভাবে দুজনে মিলে কোন কাজ তারা করেনি । তাই কিছুক্ষন পরেই বিক্রমের মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে উঠলো । তার ঠোঁটের কোনায় এক লজ্জার হাসি দেখা দিলো যা বিদ্যা দেখতে পেল না । বিক্রমের মনে হলো সে যেন তার স্ত্রীকে দোকানের কাজে সাহায্য করছে । প্রায় দুই ঘন্টা ধরে দুইজন দোকানের সমস্ত শাড়ি , বিছানার চাদর , গামছা , তোয়ালে , মশারি , ব্লাউজের কাপড় হিসাব করলো ।

দুপুর বারোটা নাগাদ দুজনে দোকান বন্ধ করে দিয়ে বাড়িতে চলে এলো । বিদ্যা ঘরে ঢুকেই রান্না করতে চলে গেল । আর বিক্রম বাড়িতে ঢুকে দেখলো যে দিব্যা লিভিং রুমে বসে কালকের রাতের হিন্দি সিরিয়ালের রিক্যাপ দেখছে । এটা বিক্রম লিভিং থাকাকালীনই লক্ষ্য করেছে । দিব্যা টিভি দেখার পোকা । যত রাজ্যের হিন্দি সিরিয়াল , রিয়্যালিটি শো , বিগ বস , খাতরো কে খিলাড়ি সে সব দেখে । শুধু টিভির সামনে বসিয়ে দিলেই তার আর কিছু চাইনা ।

বিক্রম দেখলো দিব্যার চুল ভিজে । মানে তার স্নান হয়ে গেছে । তাকেও স্নান করতে হবে । ব্রাশ করা , হাত মুখ ধোয়া , কিংবা এমার্জেন্সি বাথরুম করার জন্য বাড়ির ভিতরের বাথরুম ব্যাবহার করা হলেও স্নান করার জন্য আগাগোড়াই উঠোনের বাথরুম ব্যাবহার করা হয় । বিক্রম সেটাতেই স্নান করার জন্য ঢুকলো ।  

বাথরুমে এসে দেখলো দুটো ছোট ছোট ড্রাম আর একটা‌ বড় বালতিতে জল ভর্তি করা আছে । নিশ্চয়ই কোন এক ফাঁকে বিদ্যা এসে মিউনিসিপ্যালিটির জল ভরে গেছে ।

বাথরুমের দরজা বন্ধ করে , কোমরে গামছা জড়িয়ে প্যান্ট খুলতে খুলতে বিক্রম দেখলো বাথরুমের মেঝেতে শ্যাওলা জমে স্যাদলা পড়ে আছে । শ্যাওলা দেখে বিক্রমের মনে হঠাৎ এক দায়িত্ববোধ জেগে উঠলো । পুরুষ হওয়ার দায়িত্ববোধ। এই বাড়ির জামাই সে , সেই অর্থে এই বাড়ির বা এই পরিবারের একমাত্র পুরুষ সদস্য । তাই একটা বাড়ির পুরুষ সদস্যের যা যা করণীয় সবকিছু করার সিদ্ধান্ত সে নিল । বাথরুমের মেঝের স্যাদলা পরিষ্কার করা পুরুষ সদস্যের কাজ কিনা সেটা আলোচনা সাপেক্ষ । কিন্তু সেটা পরে ভেবে দেখা যাবে । আপাতত নিজেকে এ বাড়িতে আরো খাপ খাইয়ে নিতে হবে ।

এটা ভেবেই সে চারিদিকে তাকিয়ে স্যাদলা পরিষ্কার করার জন্য কিছু একটা খুঁজতে লাগলো । বাথরুমের এক কোনায় দুটো নারকেল মালাও পেয়ে গেল । তাতে ছাই রাখা আছে । বিক্রম বুঝলো এই ছাই কালি পড়া হাড়ি কড়াই পরিষ্কার করার জন্য রাখা আছে । দরজা বন্ধ করে দেওয়ার পর বাথরুম একটু অন্ধকার হয়ে গেছিল । বাথরুমের মেঝে আরো ভালো ভাবে দেখার জন্য সে বাথরুমের দরজাটা খুলে দিয়ে আর কিছু না ভেবে ওই দুটো মালার ছাই এক কোনায় ঢেলে দিয়ে সে বাথরুমের মেঝে পরিষ্কার করতে শুরু করলো ।

দিব্যা তখন সোফায় বসে সেলফি তুলতে ব্যাস্ত । সোশ্যাল মিডিয়ায় নিয়মিত নিজের প্রেগনেন্সির আপডেট দেয় সে । বিক্রম এসব কিছুই জানে না । তার যে স্মার্টফোন নেই , দেখবে কি করে ? প্রফুল্লদা একবার বলেছিল স্মার্টফোন কেনার জন্য। কিন্তু বিক্রম রাজি হয়নি । পাউট করে , দুই আঙুল দেখিয়ে সেলফি তুলতে তুলতে স্নানঘর থেকে আসা খসখসের আওয়াজ দিব্যা শুনতে পেল । সেই আওয়াজ বিদ্যাও রান্নাঘর থেকে শুনতে পেল । রান্নাঘর থেকে বেরিয়ে এসে মেয়ের উদ্দেশ্যে বললো , “ দাঁড়া দেখছি । „

স্নানঘরের দরজায় এসে দাঁড়াতেই বিদ্যার চোখে এক নেশার ছায়া দেখা দিল । বিক্রম খালি গায়ে শুধুমাত্র কোমরে একটা গামছা পড়ে মালা দিয়ে শ্যাওলা পরিষ্কার করছে । বহুদিন পর বিদ্যা কোন পুরুষ মানুষকে অর্ধ উলঙ্গ দেখছে । বিক্রমের প্রশস্ত ছাতির ঘন কালো লোম যা সরু হয়ে পেটের মাঝ বরাবর গিয়ে তার গামছার ভিতর অবধি চলে গেছে । মালা দিয়ে মেঝে ঘষার জন্য তার হাতের পেশি বারবার ফুলে উঠছে । আর তার গামছা পাছার সাথে লেগে আছে , যার জন্য বিক্রমের বৃহৎ গম্বুজের মতো দুটো থাই আর বৃহৎ পাছা বিদ্যার সামনে দৃশ্যমান। বিক্রমকে এই অবস্থায় দেখে বিদ্যার নিঃশ্বাস ভারী হয়ে উঠলো । হৃৎপিণ্ড ধুকপুকানি বেড়ে গেল । নিজেকে সামলে নিয়ে মাথা ঝাড়া দিয়ে বিদ্যা ওখান দিয়ে চলে আসলো ।

ঘরে ঢুকে মেয়েকে শুধু বললো , “ ও শ্যাওলা পরিষ্কার করছে । „

দিব্যা শুনলো কি শুনলো না সেটা লক্ষ্য না করেই বিদ্যা আবার রান্নাঘরে ঢুকে পড়লো । রান্না করতে করতে বারেবারেই তার চোখের সামনে বিক্রমের লোমশ প্রশস্ত ছাতি , ফুলে ওঠা হাতের পেশী আর গম্বুজের মতো দুই থাই আর পাছা ভেসে উঠতে লাগলো ।

মেঝে পরিষ্কার করে স্নান করে এসে বিক্রম ঘরে ঢুকলো । জামা প্যান্ট পড়ে সোফায় বসে খবর দেখতে লাগলো । কিছুক্ষন পর রান্না শেষ হয়ে গেলে বিদ্যা স্নান করতে এলো । এসে দেখলো বাথরুমের মেঝে ঝকঝকে পরিষ্কার। নিজের মুখ দেখা যাচ্ছে বললেও বাড়াবাড়ি হবে না । বিদ্যার মনটা এক অদ্ভুত ভালোলাগায় ভরে উঠলো । তার মেয়ে যে একজন ভালো কর্তব্যশীল জীবনসঙ্গী বেছে নিতে পেরেছে সেটা ভেবেই তার মাতৃ হৃদয় গর্বে ভরে উঠলো ।

পাশের বস্তিতে থাকা অন্য মহিলাদের মত বিদ্যা শাড়ি পড়ে স্নান করে না । সে শাড়ি খুলে রেখে তার কোমল অতৃপ্ত নারী শরীরে জল ঢালতে লাগলো । নিমেষের মধ্যে জলে ভিজে তার শায়া ব্লাউজ তার শরীরে লেপ্টে গেল । প্রাচীন কালের সাহিত্যে তখনকার গ্রামের নবযৌবনা কুমারী নারী স্নান করে পরনে শুধুমাত্র একটা শাড়ি জড়িয়ে কোমরে জল ভর্তি কলসি নিয়ে আঁকা বাঁকা পথে বাড়ি ফেরার যে সৌন্দর্য বর্ণনা আছে তা হুবহু বিদ্যার এই স্নানরত সৌন্দর্যের সাথে মিলে যায় । আর তার এই সৌন্দর্য প্রতিফলিত হলো বিক্রমের সদ্য পরিষ্কার করা মেঝেতে । এতদিনের অপরিচ্ছন্ন নোংরা মেঝে পরিষ্কার হওয়ার পর যেন একটু বেশি বেহায়া লম্পট হয়ে উঠলো । বিদ্যার কোমল শরীরের বিভিন্ন খাঁজ , তার ব্লাউজের ভিতর উত্থিত সুডৌল পিন্নোনত স্তন , বৃহৎ কটিদেশের খাঁজে ঢুকে যাওয়া শায়া , তার গভীর নাভী , নরম মাংসল পেট , তার শরীরের উপর বিন্দু বিন্দু জলকণা সবই সেই মেঝেতে প্রতিফলিত হতে লাগলো ।

কালিদাসের মেঘদূত কাব্যে যেমন এক আষাঢ়ের মেঘ অভিশাপ প্রাপ্ত যক্ষের বার্তা তার বিরহী প্রিয়ার কাছে পৌঁছে দেওয়ার কথা আছে ঠিক তেমনি বিক্রমের পরিষ্কার করা মেঝে বিদ্যার এই অপরূপ মনমোহিনী রূপের বর্ণনা বিক্রমের কাছে পৌঁছে দিতে চায় ।

বিদ্যা স্নান করে এসে ঘরে ঢুকলো । তার পরনে একটা সাদা শাড়ি , শাড়ির উপর দেবনাগরীতে কিছু লেখা আছে । আর নীল ব্লাউজ । লম্বা ভেজা চুল শোকানোর জন্য গামছা বাধা । হাতে একটা বালতি । তাতে ভেজা শাড়ি শায়া ব্লাউজ আছে । ঘরে ঢুকে বিক্রমের পাশ দিয়েই বিদ্যা সিড়ি বেয়ে উপরে উঠে গেল । বিদ্যার ভিজে পায়ের ছাপ দেখতে দেখতে বিক্রমের পুরানো কিছু স্মৃতি মনে পড়লো ।

যখন সে আগে সারাদিন কাজ করতো । তখন রাতে খেয়ে দেয়ে এসে ঘুমানোর পর রোজ একধরনের স্বপ্ন দেখতো । সেই স্বপ্নে তার ছোট একটা বাড়ি আছে । তাতে সে তার স্ত্রী আর সন্তানকে নিয়ে থাকছে । তার স্ত্রী এইভাবেই স্নান করার পর ভেজা চুলে গামছা বেঁধে থাকে । আর যখন সে তার এই স্বপ্নের মধ্যেকার স্ত্রীর মুখটা কল্পনা করতো তখন সেই স্বপ্নের স্ত্রীর মুখের জায়গায় বিদ্যার মুখ বসানোর চেষ্টা করতো । সেই স্বপ্নটার কথাই এখন তার মনে পড়লো ।

[Image: 20220401-214720.png]
[+] 6 users Like chitrob's post
Like Reply
#29

দুপুরে খাওয়ার পর কিছুক্ষণ টিভি দেখলো তারপর শুয়ে বিশ্রাম করে নিল । তারপর বিকাল বিকাল দোকান খুললো । শাটার তুলে দেওয়ার সময় সকালের বিদ্যার গয়না বিক্রি করে দেওয়ার কথাটা আর একবার মনে পড়লো । তার মাথাতে এখনো গয়না বিক্রির কথাটা ঘুরপাক খাওয়ার একটা কারন আছে ।

আবাসিক থেকে বার হওয়ার পর বিভিন্ন কাজের সুবাদে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় হওয়ার এবং তাদেরকে জানার সুযোগ হয়েছে । তখন রাস্তায় বাসে অনেক মেয়েদের কথোপকথন না চাইতেও সে শুনতে পেত । সেই কথোপকথন গুলোর বিষয়ের মধ্যে একটা সাধারন সর্বজনীন বিষয় হলো গহনা । কার বিয়েতে কে কতো গয়না কিনেছে । কাকে তার স্বামী কতো ভরির , কত গ্রামের গয়না দিয়েছে এসবই মহিলারা খুব উত্তেজিত হয়ে কথা বলতো । সেইসব মেয়েদের খুশীর উচ্ছাস তাদের চোখে মুখে ফুটে উঠতো । এইসব মুখ বিক্রমের চোখ এড়াতো না । তাই এই কথোপকথন গুলো শোনার পর সে সিদ্ধান্ত নেয় যে সে যখন বিয়ে করবে কিংবা যখন তার জীবনসঙ্গী আসবে তখন তাকে সে সোনায় মুড়িয়ে রাখবে ।

এই সিদ্ধান্তের উপরে নির্ভর করে সে নিজের আয়ের একটা ছোট অংশ আলাদা জমিয়ে রাখতো । বিক্রম আবাসিক থেকে বার হওয়ার পর এগারো বছর ধরে বিভিন্ন জায়গায় কাজ করেছে । এই এগারো বছর তার দৈনন্দিন খরচা যৎসামান্য হলেও তার আয় কখনোই যৎসামান্য ছিল না । সে তার আয়ের যে অংশ জমে যেত সেটা বিভিন্ন জায়গায় জমিয়ে রাখতো । এই জায়গা গুলোর মধ্যে যেমন ব্যাঙ্ক এবং পোস্ট অফিস ছিল তেমনই ছিল একটা সোনার বা গহনার দোকান । দোকানটা তাদের আবাসিকের পাশেই । দোকানের মালিক বিশ্বজিৎ চৌধুরী আবাসিকের ছেলেদের খুব ভালোবাসেন ‌। যখনই আবাসিকের ছেলেদের কাউকে দেখেন তখন মুখ দিয়ে চুক চুক শব্দ করে আফসোসের স্বরে বলেন , “ বেচারার দল । নিজের বাপ মায়ের নামটা পর্যন্ত জানে না এরা । „

বিক্রম দোকান খুলে দিয়ে খাটের উপর বসে ভাবছিল সেই সোনার দোকানে যতো টাকা জমেছে তা দিয়ে কি কিনলে সবথেকে ভালো হবে । আংটি কিংবা সোনার চেইন কেনা যেতে পারে কিন্তু এগুলোতে খরচা কম । বালা দিলে কেমন হয় ? তার চিন্তনের মাঝে ঠিক সকালের তীর্থঙ্কর আর শবনমের মতই এক বয়স্ক বৃদ্ধা মহিলা দোকানের সামনে এসে দাড়িয়ে জিজ্ঞেস করলো , “ এটাই তোমার জামাই ? „

বিদ্যা সকালের অসম্পূর্ণ ব্লাউজটাতেই কাজ করছিল । মুখ তুলে বললো , “ হ্যাঁ পিসিমা । এসো বসো । দুদিন এলে না যে ? „  

বৃদ্ধা মহিলা দোকানে ঢুকে খাটের উপর বসতে বসতে বললো , “ আর বলো না বৌমা । হাঁটুর বাতের কথা তো জানোই । আজকাল বড্ড ভোগাচ্ছে । „ তারপর বিক্রমকে প্রশ্ন করলো , “ তোমার নাম কি ? „

বিক্রম জবাবে বললো , “ আমার নাম বিক্রম । „

বৃদ্ধা বিস্ফোরিত নেত্রে বললো , “ কি অলুক্ষণে কান্ঠ দেখো । দিব্যার বাবার নামও তো বিক্রম । কেউ নিজের বাবার নামের ছেলের সাথে সম্পর্কে জড়ায় ? কি অনাসৃষ্টি বলো দেখি ! „

বিক্রম বিদ্যা দুজনেই চুপ করে রইলো । এই কথায় কি করবে কি বলবে তা তারা দুজনেই ভেবে পেলোনা । বৃদ্ধা বলে চলেছে , “ তোমাদের শুনলাম বিয়েও হয়নি । কি আজকাল লিভিং ফিভিং করে বেড়াচ্ছো । আমাদের সময়ে তো বিয়ের আগে মুখ দেখা দেখি পর্যন্ত হতো না । কি বাবা তোমাদের যুগ তোমরা বোঝো । „

বিদ্যা মিথ্যাবাদী মিথ্থুক না । তাহলে সে এই সত্য গোপন করে যেত । তার মেয়ে যে বিয়ে না করে একটা ছেলের সাথে লিভিংয়ে গেছে সেটা বলতো না । সে বলে বেড়ায়ও নি । যে জিজ্ঞেস করেছে শুধু তাকেই সত্য কথাটা বলেছে । বৃদ্ধার এইসব কথা শুনতে বিক্রমের একটুও ভালো লাগছিল না । তাই সে উঠে বাড়ি চলে এলো । তার এই আচরণে কে কি মনে করলো তাতে তার কোন কিছু যায় আসেনা ।

বাড়ি এসে ঢুকে দেখলো দিব্যা সেই টিভির সামনেই বসে আছে । সেও তার সন্তানের মায়ের পাশে বসে টিভির হিন্দি ধারাবাহিক দেখতে লাগলো । উশখুশ করে দিব্যাকে বললো , “ তোমার আর তোমার মায়ের দুটো চুড়ি দাওতো । „

“ কি করবে ? „

“ দাও না । দরকার আছে । „

দিব্যা তার আর তার মায়ের দুটো কাঁচের চুড়ি দিয়ে দিল । দিব্যার কাছে থেকে চুড়ি দুটো নিয়ে , বিক্রম তার ব্যাগ থেকে একটা ছোট পকেট খাতা বার করে নিয়ে সেই সোনার দোকানের উদ্দেশ্যে রওনা হলো । বিদ্যার দোকান পেড়িয়ে দশ পনের মিনিট হেঁটে এসে রাজভবনের কাছ থেকে শোভাবাজার গামী একটা বাসে উঠে পড়লো । খালি বাস হওয়ায় একটা উইন্ডো সিট দখল করে বসে পড়লো । বাস চালু হতেই একটা দমকা হাওয়া তার মুখে লাগলো । সন্ধ্যা বেলার শীতল হাওয়া তার মুখে লাগতেই একটা নতুন প্রশ্ন তার মাথায় এসে ঘুরতে লাগলো ।

সে কার জন্য গহনা কিনতে যাচ্ছে ? তার আগত সন্তানের মা দিব্যার জন্য ? নাকি এগারো বছর আগে তার পছন্দ হওয়া এক সুন্দরী যে এখন তার শাশুড়ি সেই বিদ্যার জন্য ? যদি দিব্যার জন্য হবে তাহলে সে এতদিন কেনেনি কেন ? আজকে বিদ্যার গহনা বিক্রি করে দেওয়ার কথা শোনার পরেই তো সে গহনা কিনতে যাচ্ছে । এটা ঠিক যে সে দিব্যার জন্য গহনা কিনতে যাচ্ছে না । সে বিদ্যার জন্যই কিনতে যাচ্ছে । কিন্তু এটা কি ঠিক ? বিদ্যার জন্য তার এই অনুভূতি কি পাপ নয় ?

নিজের মনে এইসব ক্ষুদ্র গভীর অনুভূতির প্রশ্ন উত্তরের খেলা খেলতে খেলতে সে শোভাবাজার সিগন্যালে পৌঁছে গেল । বাস থেকে নেমে হেঁটে দোকান অব্দি যেতে বেশিক্ষণ লাগলো না । দোকানে ঢুকতেই বিশ্বজিৎ জিজ্ঞেস করলো “ অনেক দিন পর এলি যে ? „

“ ওই একটু ব্যস্ত ছিলাম। তাই আসা হয়নি । আজকে কিন্তু টাকা জমা করবো না । „

“ তাহলে ? কিছু কিনবি নাকি ? „

“ হ্যাঁ বালা কিনবো । এই চুড়ি দুটোর সাইজের বালা দেখাও তো । „

“ এতো একই সাইজ । „ বিক্রম এতক্ষণ লক্ষ্য করিনি যে বিদ্যা আর দিব্যার চুড়ির সাইজ একই। 

বাসের মধ্যে মনের মধ্যে চলা দ্বন্দের নিস্পত্তির জন্য বিক্রম দুটো আলাদা ধরনের বালা কিনলো । একজোড়া মোটা বালা কিনলো দিব্যার জন্য আর একজোড়া সরু বালা নিলো বিদ্যার জন্য । বালা কেনার পর হিসাব করে দেখলো এখনো যা টাকা আছে তা দিয়ে একটা বড় নেকলেস কিনতে পারবে । হিসাব করে হাতে গয়নার দোকানের ব্যাগ নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে বাস ধরলো । বাড়ি যখন ঢুকলো তখন রাত নটা বেজে কুড়ি মিনিট। বিদ্যা বললো “ তুমি একটু বসো । দশ মিনিট পরেই আমি দোকান বন্ধ করছি । „

বিদ্যার দোকান বন্ধ করার সময় হয়ে এসেছে । বিক্রম বিদ্যার দোকানের সাটার নামিয়ে দিয়ে তারা বাড়িতে ঢুকে এলো । বিক্রম দরজা পেরিয়ে লিভিং রুমে ঢুকে দেখলো দিব্যা টিভি দেখছে । সে দিব্যার পাশে এসে বসে সোনার দোকান থেকে দেওয়া ব্যাগ থেকে দুটো বালার কৌটো বার করলো । বিদ্যা তখনও রান্না ঘরে ঢোকেনি । বিদ্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলো । বিক্রম মোটা বালার কৌটোটা খুলে দিব্যার দিকে এগিয়ে দিয়ে বললো , “ এটা তোমার জন্য আনলাম । „

সোনার বালা দেখে দুজনেরই চোখ ঠিকরে বেরিয়ে আসার জোগার। দেখেই বোঝা যাচ্ছে বালা দুটো খুবই দামী । দিব্যা কৌটোটা ধরলে বিক্রম এবার সরু বালার কৌটোটা খুলে বিদ্যার দিকে এগিয়ে দিয়ে বললো , “ এটা আপনার জন্য । „

বিদ্যা পাথর হয়ে গেল । থম মেরে দাঁড়িয়ে রইলো । বিক্রম হাতে ধরা কৌটোটা আর একটু এগিয়ে দিলে বিদ্যা কাঁপা হাতে কৌটোটা ধরলো । কিছুক্ষন কৌটোর ভিতরে বালা দুটোর দিকে তাকিয়ে থেকে একটা বালা বার করে দেখলো । সুন্দর সূক্ষ কারুকাজ করা ২২k সোনার বালা। বাংলা জোড়া তার খুব পছন্দ হয়েছে । সৌজন্য বশে সে বললো , “ আমার জন্য কেন কিনতে গেলে ? „

“ আর কার জন্য কিনবো ? আপনারা দুজনেই তো আমার পরিবারের একমাত্র সদস্য। „

বিদ্যা তার মেয়ের দিকে তাকিয়ে আছে । দিব্যা এক দৃষ্টিতে সোনার বালার দিকে তাকিয়ে আছে । তার মুখে খুশির কোন উচ্ছাস নেই । যে উচ্ছাস বিক্রম রাস্তাঘাটে বাসে মেয়েদের আলোচনায় দেখতে পেত । সেই উচ্ছাস দিব্যার মুখে অনুপস্থিত। বিদ্যার খুব রাগ হলো মেয়ের উপর । স্বামী ভালোবেসে সোনার বালা দিচ্ছে আর সে চুপচাপ বসে আছে । বিদ্যা মনে মনে ভাবলো , ‘ একটু বেহায়া হ । জড়িয়ে ধর বিক্রম কে । ‚

হঠাৎ দিব্যা সোফা থেকে উঠে মায়ের হাত থেকে কৌটো নিয়ে বললো “ এটা আমার বেশি পছন্দ হচ্ছে । আমি এটা নেবো । „ বলে নিজের হাতে ধরা মোটা বালার কৌটোটা বিদ্যার হাতে ধরিয়ে দিল ।

বিদ্যা আগেই নির্বাক হয়ে গেছিল । এখন তার মাথা কাজ করছে না । তার মেয়ে মোটা বালা ফিরিয়ে দিয়ে সরু বালা পছন্দ করছে । মেয়ের এমন কান্ডজ্ঞান হীনতার কোন কারণ বিদ্যা বুঝতে পারলো না । দিব্যার এই বালা বদলে বিক্রম ও কিছুটা অবাক হলো । তবে সে ভাবলো ‘ হয়তো সত্যি সরু বালা ওর বেশি পছন্দের। ‚

খাওয়ার সময় দিব্যা বললো “ কেন বিয়েটা করছো না বলো তো । „

দিব্যার এমন কথাতে দুজনেই অবাক হলো । সকালে তীর্থঙ্কর তার আর বিদ্যার সাথে দেখা করার পরেই দিব্যার সাথেও দেখা করেছিল । বিক্রমের বুঝতে বাকি রইলো না যে তীর্থঙ্কর যেমন তাকে বিদ্যাকে বিয়ের জন্য রাজি করাতে বলেছিল ঠিক তেমনি সে দিব্যাকেও তার মাকে বিয়ে জন্য কথা বলতে বলেছে । তাই দিব্যা এখন এই কথাটা তুলছে ।

বিদ্যা জামাইয়ের সামনে এই প্রশ্নের কি উত্তর দেবে সেটা বুঝতে পারলো না । তাই সে মেয়ের দিকে তাকালেও কিছু বললো না । তাই দিব্যা আরো দু একবার কথা বলে থেমে গেল । নিঃশ্চুপ মানুষের সাথে বেশিক্ষণ কথা বলা যায়না যে ।

রাতে ঘুমানোর সময় বিদ্যার এক মিশ্র অনুভূতি হলো । আগের রাতের মত শুধু নিশ্চিন্তের ঘুম আজকে হলো না । আজকে দিব্যার মুখে তীর্থঙ্করের বুলির জন্য কিছুটা অসুন্তুষ্ট , বিক্রমের সোনার বালা এনে দেওয়ার জন্য অফুরন্ত খুশি , এবং মেয়ে যে এরকম একটা ভালোবাসার মানুষ পেয়েছে সেটার জন্য মন হালকা করার আনন্দ। সব অনুভূতি মিলে মিশে আজকের ঘুমটাও ভালোই হলো তার ।

[Image: 20220401-214720.png]
Like Reply
#30

(12-09-2023, 09:25 PM)Bumba_1 Wrote:  
বড় আপডেট
ভালো আপডেট 

এটা বড় হয়েছে । পরেরটা ছোট ও হতে পারে । কোন ঠিক নেই আকার আয়তনের  Big Grin

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#31

(12-09-2023, 10:33 PM)দত্তাত্রেয় বন্দ্যোপাধ্যায় Wrote:  The story is indeed much different from the stories that I am used to read in this site. It brings southern wind and I loved it very much.. However what I didn't understand how can a story like this get a two star rating? Are the readers here doesn't care about good and different stories? But I read some of baban's stories, they are different yet have good ratings. What is wrong with this story's rating? It's a pity to see such a good writing getting awful rating..Bichitro, please never mind those ratings and keep writing. At least I will read Vidya and Divya's story. I am giving it a 5 star rating. Kudos
Warm Greetings!

বছর খানেক আগে এই রেটিং নিয়ে একটা ছোটখাটো কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল । আর সেই যুদ্ধে আমি পরাজিত পক্ষ । তাই রেটিং নিয়ে বা এই ফোরামের নিয়ম কানুন নিয়ে আর মাথা ঘামাই না । আমার লেখা আমি লিখছি , এবং লিখবো । চাপ নেই

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
[+] 1 user Likes chitrob's post
Like Reply
#32

(13-09-2023, 12:20 AM)pradip lahiri Wrote:  Just awesome,  keep it up,  waiting for next update.

ধন্যবাদ  Heart

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#33

(14-09-2023, 12:33 PM)a-man Wrote:  বেশ ভালোভাবেই এগুচ্ছে গল্প। ভবিষ্যতে বিদ্যা আর দিব্যা, মা মেয়ের ভেতরে সম্পর্কটা কেমন দাঁড়ায় দেখার অপেক্ষা.......

বেশ কয়েকদিন ব্যাস্ত চলছে । দিব্যা আর বিদ্যার সম্পর্ক কেমন দাঁড়ায় আপনাকে সেটা জানার জন্য আমাকে আপডেট দিতে হবে । আপডেট লিখছি দেখি কবে শেষ হয় । খুব শীঘ্রই আপডেট দেব  thanks

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#34

(25-09-2023, 08:52 AM)Kam pujari Wrote:  Update kbe pbo

শুধু আপডেট চাইলে হবে ? গল্প সম্পর্কে ও তো কিছু বলতে হয় নাকি !

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#35

(25-09-2023, 03:29 PM)pradip lahiri Wrote:  বহুদিন কোনো আপডেট পাওয়া যাচ্ছেনা, গল্পটা খুব সুন্দর ও আকর্ষনীয় ছিল, যাকগে এর পরের অংশ পড়ার জন্যে অধীর আগ্রহে অপেক্ষায় রইলাম।

হ্যাঁ এক সপ্তাহের বেশি হয়ে গেছে শেষ আপডেট দিয়েছি । লেখা প্রায় শেষ পর্যায়ে। মন মত লেখা হলেই আপডেট দিয়ে দেব ।

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#36

(26-09-2023, 06:54 PM)Kam pujari Wrote:  গল্প সম্পর্কে  কি বলবো !! আমি মুগ্ধ।

মুগ্ধ বলে প্রশংসা চাইনা । লাইক রেপুও ও চাইনা । সমালোচনা চাই । গল্প ভালো লাগলে ভালো লাগাটা বলতে হয় । খারাপ লাগলে খারাপ লাগাটাও বলতে হয় । এখানেই তো পাঠকের পরিচয় ।
আপডেট কাল পরশু দিয়ে দেব ।

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#37

(27-09-2023, 02:13 PM)Jyoti_F Wrote:  I simply loved it , nicely character gulo ke develop kora hoiche , love ,affection, seduction , emotion, lust well written ...

It is a highly potential story, with lots of aspects and perspective of seeing it ..

Amra jara porn dekhi na , we love this kind of story .. this story has logic and a picture of regular social life .................

Kichu kichu writer der , story name deklei ghinna lage... vai we do have sexaul desire but we r not animals , kichu logic tu rakba story te ..

Well, writer ke ektai request korte chai , female character gulo jate strong hoi , do not surrender so easily, logical and caused surrender we like ...

best wishes to u once again ...

কমেন্টটা পেয়ে খুব ভালো লাগলো । মুড ভালো করে দেওয়ার মত কমেন্ট। গল্প যেমন চলছে তেমনই চলবে । সেক্স এনকাউন্টার বেশি নেই । যা আছে সেটাও গল্পের চাহিদা অনুযায়ী। চরিত্রের দূর্বলতা নয় । আশা করছি ভবিষ্যতেও এইরকম কমেন্ট পাব । আর কাল রাতে একটা আপডেট দেব

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply
#38

২.৩
আগের দিনের মত আজকেও বিক্রম সকাল সকাল উঠে পড়লো । বিছানা থেকে নেমে ঘরের বাইরে এসে ব্রাশ করার জন্য কলগেট আর ব্রাশ হাতে নিয়ে বাথরুমে ঢোকার আগেই সে উপর থেকে বিদ্যার গানের গলা শুনতে পেল । বিদ্যা রেওয়াজ করছে হারমোনিয়াম বাজিয়ে । বিদ্যার সুরেলা কন্ঠ শুনে সকাল সকাল বিক্রমের ঠোঁটে হাসি ফুটে উঠলো । মনটা তরতাজা হয়ে উঠলো । সে উপরে ওঠার সিড়িতে বসে বসে হাতে কলগেট ব্রাশ নিয়ে বাসি মুখে বিদ্যার গান শুনতে লাগলো । একটা দুটো তিনটে গান পরপর শুনলো । গান গুলো সে আগে শোনেনি । রবীন্দ্র সংগীত না বোধহয় । বিদ্যা রেওয়াজ বন্ধ করতেই বিক্রম উঠে বাথরুমে ঢুকে গেল ।

গতকাল সকালে দোকানের মালপত্রের হিসাবে সাহায্য করা , দুপুরে স্নানের আগে কলঘরের মেঝে পরিষ্কার করা এবং সন্ধ্যা বেলায় সোনার বালা কিনে এনে দেওয়ার জন্য দিনটা বিক্রমের ভালোই কেটেছিল । দিনটা ব্যাস্ততার মধ্য দিয়েই কেটেছিল । কিন্তু আজ সকালে পান্তাভাত খেয়ে সে ভাবতে বসলো আজ কি করা যায় ? এমনিতেও তার চুপচাপ বসে থাকতে একেবারেই ভালো লাগে না । কিছু একটা না করলে তার কেমন একটা খালি খালি লাগে ।

বিদ্যার রেওয়াজ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়েছে ,  এখনো থামেনি । সেপ্টেম্বর মাসের আবহাওয়া খুবই অনিশ্চিত। সকালে কাঠ ফাটা রোদ তো বিকালে অঝোরে বৃষ্টি । আবার সারাদিন অল্প অল্প বৃষ্টি হয়ে রাতে ভ্যাপসা গরম । আবহাওয়া দপ্তরের খবর যেন দু-লাইনের হাস্যকৌতুকের ছড়া। কেউ আগে থেকে সুনিশ্চিত ভাবে বলতে পারবেনা । এখন বৃষ্টির ফোঁটা ইলশেগুঁড়িতে রুপ নিয়েছে । এখন সাতটা বেজে বার মিনিট ।

বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল বিক্রম । তার চোখ হঠাৎ বিদ্যার দোকানের ছাদে চলে গেল । ছাদ থেকে জল পাস হওয়ার জন্য একটা পাইপ ঠিক কলঘরের ছাদের দিকে মুখ করে আছে , কিন্তু সেই পাইপ দিয়ে জল বার হচ্ছে না । বিক্রম ভাবলো , ‘ বৃষ্টি তো ভালোই হলো । তাহলে ছাদ দিয়ে জল পড়ছে না কেন ? নিশ্চয়ই ওই কাঠগোলাপ গাছের ফুল পাতা পড়ে পাইপের মুখ বন্ধ হয়ে আছে । ‚

বৃষ্টি থামলেই সে উঠোন ঝাঁট দেওয়া ঝাঁটা নিয়ে প্রথমে কলঘরের ছাদে উঠলো , সেখান থেকে দোকানের ছাদে উঠে এলো , ‘ হ্যাঁ যা ভেবেছিলাম ঠিক তাই । বাড়িতে কোন পরিষ্কার করার লোকও নেই । তাই কাঠগোলাপের ফুল পাতা  পড়ে পাইপের মুখ বুঁজে আছে । এমনকি পাতা পচে দোকানের ছাদে মোটা আস্তরন পড়ে আছে । ‚

আর কিছু না ভেবে বিক্রম ছাদ পরিষ্কার করতে শুরু করলো । ঝাঁটা দিয়ে নতুন ঝড়াপাতা পরিষ্কার হলেও পুরানো পচে যাওয়া পাতা পরিষ্কার করা সম্ভব নয় । পাতাগুলো পচে ছাদের সাথে এঁটে মোটা আস্তরণের সৃষ্টি করেছে । কোদাল লাগবে পরিষ্কার করার জন্য।

বৃষ্টি কমে আসার জন্য , ঠিক তখনই বিদ্যা দোকান খোলার জন্য উঠোনে এলো আর উঠোনের অবস্থা দেখে থমকে দাঁড়িয়ে পড়লো । সে দেখলো উঠোনে পচা ফুল পাতা টাল হয়ে পড়ে আছে । আর ছাদে বিক্রম ঝাঁট দিচ্ছে। বিক্রম উপর থেকেই বিদ্যাকে দেখতে পেয়েছিল । আর বিদ্যাকে দেখা মাত্রই তার চোখ চলে গেল বিদ্যার বুকের শাড়ি আর ব্লাউজের সন্ধিক্ষণে। সামান্য হলেও বিদ্যার মহামূল্যবান স্তন বিভাজিকা দৃশ্যমান। আর তা দেখা সম্ভব হয়েছে বিক্রমের ছাদে দাঁড়িয়ে থাকার জন্যেই।

বিক্রমের কোন ইচ্ছা ছিল না বিদ্যার দুই স্তনের মাঝের খাঁজ দেখার । কিন্তু চোখ কারোর কথা শোনে না । তাই বিক্রমের ইচ্ছা অনিচ্ছাকে তোয়াক্কা না করেই তার চক্ষু দুটো একটু তৃপ্তির জন্য বিদ্যার স্তন বিভাজিকা দেখতে চেয়েছিল । বিদ্যার কিছু বলার আগেই বিক্রম নিজেকে সামলে নিয়ে বললো , “ কোদাল আছে ? „

গতকাল বিক্রমের কলঘরের মেঝে পরিষ্কার করাটা বিদ্যার একেবারেই ভালো লাগেনি । বাড়ির জামাই শশুর বাড়ি এসে কাজ করছে এটা দৃষ্টিকটু দেখায় । কিন্তু তখন বিদ্যা কিছু বলতে পারেনি তাই এখন বিদ্যা আর না বলে থাকতে পারলো না , “ তুমি এসব করছো কেন ? আমি পরে কোন লোককে দিয়ে করিয়ে নেব । „

ছাদ থেকেই বিক্রম যে কথাটা বললো সেটা শোনার পর বিদ্যা যেন বোবা হয়ে গেল । বিক্রম বললো , “ আমাকে যখন আপন করে নিয়েছেন তখন আমাকেও এই বাড়িটাকে আপন করে নিতে দিন । „

বিদ্যা বিক্রমকে বারন করছিল কারন নতুন জামাই বাড়িতে এসেছে দুই দিনও হয়নি , আর তাকে যদি কেউ ছাদ পরিষ্কার করতে দেখে তাহলে লোকে উল্টো পাল্টা ভাববে । কিন্তু এখন বিক্রমের কথা শোনার পর বিদ্যার আর কিছু বলার রইলো না । সে সিঁড়ির তলা দিয়ে ঠাকুর ঘরের পিছনের ঘরে ঢুকে একটা ছোট কোদাল আর দুটো সিমেন্টের বস্তা এনে উঠোনে দাঁড়ালো । উঠোনে দাঁড়াতেই বিদ্যা দেখলো বিক্রম ততক্ষণে ছাদ থেকে নেমে এসে উঠোনে দাঁড়িয়ে আছে । বিক্রম বললো , “ চলুন সাটার তুলে দিই । „

দোকানের স্যাটার তুলে দেওয়ার আগে রাস্তার দিকে তাকিয়ে বিক্রম বললো “ যা বৃষ্টি হলো ! আজকে আর রাস্তায় জল দিতে লাগবেনা । „

সাটার তুলে দিয়ে সে আবার ছাদ পরিষ্কার করতে চলে গেল । আর বিদ্যা আপন মনে নিজের মত কাজ করতে লাগলো । কিছুক্ষন পর শবনম এসে দোকানে ঢুকতে ঢুকতে বললো , “ তোমাল জামাই তো খুব কাজেল দিদি । „

শবনমের প্রশংসা শুনে বিদ্যার মনে হলো শবনম যেন তাকেই কমপ্লিমেন্ট দিচ্ছে। কিন্তু এমন মনে হওয়ার কারন বিদ্যার বোধগম্য হলো না । কিছুক্ষন পর বিক্রম দুটো বস্তায় সব নোংরা ভর্তি করে এনে বললো , “ এখানে জঞ্জাল কোথায় ফেলে ? „

বিদ্যা বললো , “ ওইতো গঙ্গার পাশে একটা জায়গা আছে । আর না হলে বাজারের পাশে । „

শবনম উঠে দাঁড়িয়ে বললো , “ চলো । দেখিয়ে দিচ্ছি । „

বিক্রম দুই হাতে দুটো বস্তা নিয়ে শবনমের পিছন পিছন চললো । বিদ্যার দোকানের পাশের গলির ভিতর দিয়ে যেতে যেতে শবনম জিজ্ঞেস করলো , “ দাদা তুমি কি কলো ? „

“ আমি ! কোন ঠিক নেই । যখন যে কাজ পাই সেই কাজই করি „

বিক্রমের কথার অন্তর্নিহিত অর্থ শবনম বুঝতে পারলো না । তাই সে জিজ্ঞেস করলো , “ মানে ? „

বিক্রম এই কোমল মিশুকে মেয়ের সাথে ইয়ার্কি করার সুযোগ হাতছাড়া করলো না । , “ এই এখন যেমন ছাদ পরিষ্কার করলাম । „

“ ধ্যাৎ , ইয়াল্কি মালছো । „

বিক্রম হেসে বললো , “ আমি এখন গাড়ি সাড়াই। গ্যারেজে কাজ করি । „  

জায়গাটা গঙ্গার পাশে নয় । গঙ্গার বেশ কিছুটা দূরে রাস্তার উপর । যখন দুজনে জায়গাটায় পৌঁছালো তখন মিউনিসিপ্যালিটির কয়েক জন লোক বড় গাড়িতে ময়লা তুলছে । বিক্রম ময়লার উপর বস্তা খুলে পচা ফুল পাতা ফেলার আগেই এক মিউনিসিপ্যালিটির সাফাই কর্মী বললো , “ একেবারে গাড়িতে ফেলুন । „

বিক্রম বস্তা দুটো গাড়ির পিছনে ময়লা ফেলার জায়গায় ফেলে জিজ্ঞেস করলো , “ এই কাজে কত করে দেয় ? „

লোকটা অবাক হয়ে পাল্টা প্রশ্ন করলো , “ এই ময়লা পরিষ্কার করতে ? „

বিক্রম মাথা নাড়তে লোকটা বললো , “ দেয় ওই আট নয় হাজার । „

বিক্রম জিজ্ঞাসা করলো , “ খাটনি কেমন ? „

লোকটা বললো , “ হাতের খাটনির থেকে নাকের খাটনি বেশি । „ তারপর লোকটা বিদ্রুপ করে জিজ্ঞেস করলো , “ করবেন নাকি একাজ ? „

বিক্রম লোকটার বিদ্রুপকে পাত্তা না দিয়ে বললো , “ করলে ক্ষতি কি ! টাকাটা একটু বেশি হলে অবশ্যই করতাম । „

শবনম যেন বোবা হয়ে গেল । এই দাদার চরিত্র তো দিব্যা দিদিমণির সাথে একবারেই যায় না । কোথায় দিব্যা দিদিমণি আর কোথায় এই দাদাটা যে অকপটে নিঃসঙ্কোচে বলছে টাকার পরিমাণ আর একটু বেশি হলে মিউনিসিপ্যালিটির সাফাই কর্মী হতে তার কোন বাঁধা নেই । শবনম ভাবলো হয়তো সে দিব্যাকে চিনতে ভুল করেছে । বিদ্যা দিদির মেয়ে তো বিদ্যা দিদির মতোই হবে ।

সময় নিজের মত বয়ে যায়। সে কারোর পরোয়া করেনা । সময় নিজের মত অতিবাহিত হলেও ব্যাক্তি বিশেষে সময়ের দৈর্ঘ্য বৃদ্ধি পায় । বিদ্যার কাছে একাকিত্বের মধ্য দিয়ে গত তিন মাস তিন বছরের মত কেটেছে । এখন তার সময় তিন জনের ছোট পরিবার সুখী পরিবারের মধ্য দিয়ে খুব ভালো সুন্দর কাটছে ।

বিক্রম সারাদিন বাড়ির বিভিন্ন কাজ করে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে কিন্তু কাজ তো সীমিত। তাই সে সকালে বিদ্যার গান শুনে নিজের দিন শুরু করে । তারপর দোকান খুলে দিয়ে চায়ের দোকানে গিয়ে খবরের কাগজ পড়ে । শবনমের সাথে অনেক কথা বলে । তারপর ঘর মুছে , ঝুল ঝেড়ে , বাসন ধুয়ে সময় কাটায় । এক রবিবার তো সে মাংস রান্না করে বিদ্যা আর দিব্যা কে খাইয়েওছে । বিক্রমের হাতের রান্না যতোই ভালো হোক বিদ্যার মতে বিক্রম তার থেকে ভালো রান্না করতে পারেনা । তারই রান্না ভালো ।

প্রথম প্রথম বিক্রমের এই সব কাজ করাতে বিদ্যা বাঁধা দিত , বারন করতো । কিন্তু বিক্রম হাসি মুখে বিদ্যার বারন অগ্রাহ্য করে এই সব কাজ করতো । যখন বিদ্যা দেখলো বিক্রম তার বারন শুনবে না তখন সে নিজেও হাঁফ ছেড়ে বাঁচলো। দোকানের কাজে বেশি সময় দিতে শুরু করলো । বিক্রম বাড়ির যাবতীয় এত কাজ করে নিজেকে কখনো কম পুরুষ মনে করেনি । বরং মানুষ হিসেবে নিজেকে সে আরো উন্নত মনে করে ।

এদিকে দিব্যার সময় তো চোখের পলকে কেটে যায়। সারাদিন সিরিয়াল , সিনেমা দেখে কাটিয়ে দেয় । একবার সে তার বান্ধবী সীমার বাড়ি যেতে চেয়েছিল তাই বিক্রম নিজের বাড়িতে ফেলে আসা দিব্যার স্কুটি এনে দিয়েছিল । এখন দিন স্থান একই হলেও তিন জনের তিন রকম সময় কাটে । এইভাবেই দশ বার দিন কেটে গেল ।

এই দশ বার দিনে বিদ্যা এবং বিক্রম দুজনেই দুজনকে গোপনে নিজের অজান্তেই লক্ষ্য করেছে । বিক্রম যে বাড়ির এই কাজ গুলো লোক দেখানোর জন্য করছে না এটা সে বুঝতে পেরেছে । ছেলেটা সত্যি সৎ এবং ভদ্র। বিক্রম লক্ষ্য করেছে বিদ্যার দোকানে এসে কোন খরিদ্দার দামাদামি করেনা । বেশিরভাগই বিদ্যার বাঁধাধরা পরিচিত খদ্দের । আর বিদ্যাও লোক ঠকায়না। ন্যায্য দামেই কাপড় বিক্রি করে । যৎসামান্য মজুরি নিয়ে সে সেলাইয়ের কাজ করে দেয় । এটা কি বিদ্যার সৎ চরিত্রের লক্ষণ নাকি খদ্দের হাতছাড়া হওয়ার ভয় সেটা বিক্রম এখনো বোঝেনি । তবে মনে মনে সে বিশ্বাস করে বিদ্যা সৎ । লোক ঠকিয়ে খাওয়ার মহিলা সে নয় ।

এই কয়দিনে শবনম আর বিক্রমের ভালোই বন্ধুত্ব হয়েছে । এখন বয়স অনুযায়ী শবনম বিক্রমকে তুমি আর দাদা বলে । বিক্রম শবনমকে তুই বলে সম্বোধন করে । আজ সকালে দোকান খোলার কিছুক্ষন পর শবনম আর বিক্রম বসে বসে গল্প করছিল । তাদের কথাবার্তা বিদ্যার কানেও আসছিল । শবনমের তোতলা শব্দ শুনে হেসে বিক্রম জিজ্ঞেস করল , “ তুই এটা কি ইচ্ছে করে করিস ? মানে একজন শুধু মাত্র ‘ র , উচ্চারণ করতে পারে না এরকম তো কোথাও দেখিনি ! „

শবনম বিক্রমের প্রশ্নে বলল , “ শুধু বয়শূন্য ল কেন ! ডয়শূন্য ল , ঢয়শূন্য ল , কোনটাই বলতে পালি না । „

শবনমের কথায় আবার বিক্রম হেসে উঠেছিল । বেশ মজার চরিত্র এই শবনম । মনটা শান্ত পুস্করিনীর মত স্বচ্ছ। রেগে গেলে গাল দুটো এমন ভাবে ফোলায় দেখে মনে হয় যেন আট নয় বছরের একটা বাচ্চা মেয়ে ।

বিক্রম আর শবনমের বন্ধুত্ব বিদ্যার চোখ এড়ায়নি । সে এই সম্পর্কে কোন বিকৃতি সে খুঁজে পায়না । একটা ছেলে আর মেয়ের মধ্যে যে খাঁটি বিশুদ্ধ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে এটা বিদ্যা বিশ্বাস করে । যদি নারী পুরুষের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক না গড়ে ওঠে তাহলে তো এই জগৎটাই মিথ্যা হয়ে যায়।

[Image: 20220401-214720.png]
[+] 5 users Like chitrob's post
Like Reply
#39

বেশ কয়েকদিন বিদ্যা ভাবছে পূজার আগে নতুন কাপড় কেনার কথা । কাপড় না কিনলে সেলাইয়ের কাজ করা যাবে না । মনীষা থাকলে এতদিন সে চলেও যেত কেনাকাটা করতে কিন্তু মনীষা নেই । তাই সে ভাবছে বিক্রম কে নিয়ে যাবে । কিন্তু কোন মুখে সে বিক্রমকে বলবে সেটাই বুঝতে পারছে না । বিক্রম তাকে না বলবে না এটা বিদ্যা জানে । সারাদিন তো কি করবো কি করবো করতে করতে কাজের জন্য বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ায় । তাই সে এক পায়ে যেতে রাজি হয়ে যাবে । কিন্তু একটা কিন্তু আছে । তাই বিদ্যা এখনো বিক্রমকে কথাটা বলতে পারেনি ।

আজ সারাটা দুপুর বৃষ্টি হওয়ার পর এই বিকালে এখনো আকাশ মেঘলা । ছাদে নামার গ্রিলের পাশে দাঁড়িয়ে বিদ্যা আকাশের অবস্থা দেখছিল । মনে মনে ভাবলো ‘ এবারেও পূজাতে বৃষ্টি হবে । ‚

কি মনে হতে সে ভেজা ছাদে নগ্ন পায়ে গিয়ে নামলো । ছাদের কার্নিশে দুই হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই , বৃষ্টি হওয়ার পর হাওয়া লেগে গাছের পাতায় জমে থাকা জল যেভাবে ঝড়ে পড়ে ঠিক সেইভাবে কয়েক ফটো বৃষ্টির জল বিদ্যার মুখের উপর এসে পড়লো । সঙ্গে সঙ্গে কত পুরানো স্মৃতি এসে মনে ভিড় করতে লাগলো । সে বৃষ্টির জলে খুব ভিজতে ভালোবাসতো। তাই দিব্যার বাবাকে নিয়ে একসাথে এই ছাদে অনেকবার ভিজেছে। বৃষ্টির জলে দুজনে স্নান করেছে । কিন্তু দিব্যার বাবার একেবারেই বৃষ্টির জল সহ্য হতো না । একটু ভিজলেই সর্দি তারপর জ্বর । মেয়েটাও বাবার ধাৎ পেয়েছে । এইসব ভাবতে ভাবতেই সে ছাদের কার্নিশে দাঁড়িয়ে গঙ্গা থেকে ধেয়ে আসা মিষ্টি হাওয়া মুখে মাখতে লাগলো ।

আর বিক্রম এই বাড়িটাকে আপন ভেবে যেভাবে নিজের থেকে সব গুছিয়ে নিচ্ছে , পরিষ্কার করছে , সেটা বিদ্যাকে বারবার দিব্যার বাবার কথা মনে করিয়ে দিচ্ছে। দিব্যার বাবাও একদন্ড চুপচাপ বসে থাকতো পারতো না । সবসময় কিছু না কিছু বাড়ির কাজ করতো । আজ সেই লোকটা নেই । বহুবছর ধরেই নেই । এত বছর যেন পরিবারটা অসম্পূর্ণ ছিল ।

দিব্যার বাবার মৃত্যুর ষোল সতেরো বছর পর বিদ্যার মনে হলো সে যেন একটা পরিবারের অংশ । এই পরিবারে বিক্রমের মত একজন দায়িত্বশীল পুরুষ সদস্য আছে , এবং এই পরিবারে দিব্যার মত অন্তঃসত্ত্বা মেয়ে আছে । এই দুটো কারনেই বিদ্যার মনে হতে লাগলো পরিবারটা এখন সম্পূর্ণ। এই ভালোলাগার জন্যেই এক দমকা হাওয়ার মত তার অতীতের জীবনটা তার চোখের সামনে ভেসে উঠলো ।

বিদ্যা রায় । বিয়ের আগে ছিল সেন । বিদ্যা সেন । কলকাতায় যারা ক্ল্যাসিকাল সঙ্গীত নিয়ে চর্চা করে তারা সবাই হুগলির সেন পরিবারের কথা জানে। তিন পুরুষ ধরে এই পরিবার থেকে বেশ কয়েকজন কন্ঠশিল্পীর আবির্ভাব হয়েছে । বিদ্যার বাবা ছিল রাজ্যের বিখ্যাত ক্ল্যাসিকাল গীতিকার এবং সুরকার শ্রীবিষ্ণু সেন । শ্রীবিষ্ণু সেনের দুই ছেলে এক মেয়ে । হাজার চেষ্টা করেও ছেলে দুটোকে গানের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পারেননি । তাই বিষ্ণু সেন একমাত্র মেয়েকেই ছোট থেকে গানের পাঠ দিতে শুরু করেন । একমাত্র মেয়েকে ছোট থেকেই নজরুলগীতি , রবীন্দ্র সংগীত , এমনকি তখনকার কিছু কিছু বাংলা হিন্দি সিনেমার গানও বিদ্যাকে দিয়ে রেওয়াজ করাতেন । হাতে চক ধরার আগে হারমোনিয়াম ধরেছিল বিদ্যা । একটু বয়স বাড়লে বাবার সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যেত। তারপর কলেজে পড়াশোনা শেষ করে কলকাতার এক কলেজে ভর্তি হওয়া । সেখানে রবীন্দ্র সঙ্গীত নিয়ে ভর্তি হয়েছিল । ঠিক সেই সময়ে এক দমকা হাওয়ার মতো তার জীবনে বিক্রম এলো । একটা চিঠি বা প্রেমপত্র দিয়েছিল বিক্রম রায় ।  তারপর পালিয়ে বিয়ে করা । দুই বাড়ির কেউই মেনে নেয়নি এসম্পর্ক । প্রথম এক মাস ভাড়া বাড়িতেই ছিল তারা । পরে বিক্রমের মা অর্থাৎ তার শাশুড়ির পৈতৃক সম্পত্তি এখনকার এই ডালহৌসির বাড়িটা তারা পায় । তারপর দিব্যার জন্ম । দিব্যার বাবা এই কাপড়ের দোকান খোলে । সবকিছু ভালোই চলছিল । সুখেই চলছিল বিদ্যার সংসার। কিন্তু এই সুখের সংসার চিরস্থায়ী হয়নি । দিব্যার তখন পাঁচ কি ছয় বছর বয়স হঠাৎ একদিন বিক্রমের ক্যান্সার ধরা পড়লো । লাং ক্যাংসার । রক্ত বমির মাধ্যমে রোগটা ধরা পড়লো । দেখতে দেখতে সুস্থ শরীরের লোকটা রোগা হয়ে গেল । চোখ মুখ ঢুকে গেল । হাড় বেরিয়ে এলো । চিকিৎসার অনেক চেষ্টা করেছিল বিদ্যা। কিন্তু সব চেষ্টায় জল ঢেলে চলে গেল দিব্যার বাবা ।

দিব্যার বাবার মৃত্যুর পর বিদ্যা এই শাড়ি সেলাইয়ের দোকান করেই একা হাতে দিব্যাকে বড় করেছে । তাকে ভালো কলেজে পড়িয়েছে । ভালো টিউশনে পাঠিয়েছে । তার সমস্ত আবদার সে রাখার চেষ্টা করেছে । সেইজন্য বিদ্যা সমস্ত সুখ হাসি মুখে বিসর্জন দিয়েছে । এখানে উঠে আসার পরেই দোকান সূত্রেই মনীষার সাথে পরিচয় । দিব্যার বাবার মৃত্যুর পর মনীষা কোথা থেকে এক ক্লাসিক্যাল গানের রিয়েলিটি শোয়ের খোঁজ নিয়ে এসেছিল । রিয়েলিটি শোয়ের লোকরা বিদ্যাকে নেওয়ার জন্য মুখিয়ে ছিল কিন্তু বিদ্যা মেয়ের মুখ চেয়ে রাজি হয়নি । না হলে বিদ্যার তখনকার পরিস্থিতি অর্থাৎ একজন বিধবা যার স্বামী ক্যান্সারে মারা গেছে । এক মেয়েকে নিয়ে থাকে । নিজে সেলাইয়ের কাজ করে এবং শাড়ির দোকান করে মেয়ের পড়াশোনার খরচা জোগায় । এবং তার ভালোবেসে পালিয়ে বিয়ে করা । সবকিছুই সেই রিয়েলিটি শোয়ের trp বাড়ানোর জন্য যথেষ্ট ছিল ।

নিজের অতীতের স্মৃতিচারণ হয়ে গেলে বিদ্যার বর্তমান পরিস্থিতি মনে পড়লো । আজ সকালে একবার তীর্থঙ্কর এসেছিল । বিয়ের ব্যাপারে কিছু না বললেও ওর আসার উদ্দেশ্য ওটাই ছিল । বিদ্যা মনে মনে বললো , ‘ না আর বিয়ে করবো না । অর্ধেক বয়স শেষ। যৌবন শেষ । এখন আর বিয়ে করার কোন মানেই হয়না । উপরন্তু কয়েক মাস পর বাড়িতে নতুন সদস্য আসবে । এখন তো আর নয়ই। দিব্যার বেবি হওয়ার পর যদি সে মুখ ফুটে বলে আমি তোমাদের সাথে থাকবো তাহলে বিক্রম মানা করতে পারবে না । করবে না নিশ্চয়ই।

কিন্তু এই গত দশ বার দিনে একটা জিনিষ সে লক্ষ্য করেছে । আর সেটা বারবার তার মনে খোঁচা দিচ্ছে। কথাটা হলো দিব্যা আর বিক্রমকে নিয়ে । তার মেয়ে জামাইয়ের সম্পর্ক যেন কেমন একটা । দুজনেই দুজনের সাথে তেমন কথা বলতে দেখা যায় না । এখানে আসার পরের দিন বিক্রম যখন সোনার বাংলা এনে দিয়েছিল তখন যেন দিব্যা ঠিক খুশি হয়নি । আর তাকে দেওয়া মোটা বালাটাও তার সরু বালা দিয়ে বদল করে নিয়েছিল । তখন থেকেই সে লক্ষ্য করেছে দুজন দুজনের সাথে প্রয়োজন ছাড়া কথা বলেনা ।

বিদ্যা যখন ছাদের কার্নিশে হাত দিয়ে নিজের অতীতের স্মৃতিচারণ , বর্তমান পরিস্থিতি এবং নিজের পরিবার নিয়ে চিন্তায় ব্যাস্ত তখন ছাদে নামার গ্রিলের কাছে এসে দাঁড়িয়ে ছিল বিক্রম । এসেছিল দোকান খোলার জন্য বিদ্যা কে ডাকতে। কিন্তু বিদ্যাকে পিছন থেকে দেখার পরেই সে থমকে দাঁড়িয়ে পড়লো। দুই হাত রেলিংয়ে দিয়ে দাঁড়ানোর জন্য বিদ্যার কোমর বেঁকে আছে । ভারী নিতম্ব সগর্বে উঁচু হয়ে সগর্বে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে । ঘাড়ের ঠিক নিচ থেকে এক শুকিয়ে যাওয়া নদী শুরু হয়েছে । যা ব্লাউজের ভিতর দিয়ে পিঠের মাঝ বরাবর গিয়ে কোমরের শাড়ির মধ্য দিয়ে সেই সুউচ্চ ভারী নিতম্বের মাঝে গিয়ে মিশেছে । এক দুই ফোঁটা জল যদি ঘাড়ে ফেলা যায় তাহলে ঠিক যেমন নদীর জল উৎস হতে মোহনায় গিয়ে মেশে তেমনি সেই জলের ফোঁটা ব্লাউজের ভিতর দিয়ে শিরদাঁড়া বরাবর গিয়ে নিতম্বের ফাঁকে গিয়ে অদৃশ্য হয়ে যাবে । এক নারীর পিঠ যে তার কাছে এতোটা আকর্ষনীয় হতে পারে সেটা বিক্রম বিদ্যাকে এইভাবে দেখার পর জানতে পারলো ।

বিদ্যার চুল বিনুনি করেই থাকে । কিন্তু এখন সে চুল খুলে রেখেছে । হয়তো খোঁপা করে বাঁধবে বলে । আর সেই খুলে রাখা কালো রেশমী চুল গঙ্গার হাওয়ায় উড়ছে । যেন খাঁচার পাখির মত বন্দী ছিল । এখন খাঁচা খুলে দেওয়ায় উড়ছে নিজের মন মত । বিদ্যার এই রূপেই তো পাগল । দিব্যাকে সে উলঙ্গ নগ্ন দেখেছে । কিন্তু দিব্যার নগ্ন শরীরের চেয়ে শাড়ী পরিহিতা বিদ্যার এই গৃহীনির রূপ যেন বিক্রমের কাছে আরো বেশি আকর্ষণীয়। মা মেয়ের মধ্যে তুলনা সে করতে চায়না । কিন্তু মাঝে মাঝে তার মনে হয় দিব্যার মধ্যে যা অনুপস্থিত তা এই মহিলার মধ্যে উপস্থিত। এমন কিছু যা একটা আছে যা দিব্যার নেই তাই সে অসম্পূর্ণ কিন্তু বিদ্যার তা আছে তাই সে সম্পূর্ণা। কিন্তু কি সেটা ?

বিক্রম সেখান থেকে চলে এলো । এসে রান্নাঘরের পাশে নিজের ঘরে ঢুকলো । দিব্যা সবে ভাতঘুম থেকে উঠে চোখ ডলছে। নিজের আগত সন্তানের মায়ের মুখের দিকে কিছুক্ষন তাকিয়ে থাকার পরেও বিক্রম বুঝতে পারলো না দিব্যার মধ্যে কিসের অভাব ?

রাতের ডিনার খাওয়ার সময় বিদ্যা ইতস্তত করে বিক্রমকে বলেই ফেললো , “ দোকানের কাপড় আর বেশি নেই । না কিনলেই নয় । তুমি যাবে আমার সাথে ? „

“ হ্যাঁ অবশ্যই। সাহায্য করতে পারলে আমার ভালোই লাগবে । „

বিদ্যা আরো বললো , “ আসলে ভারী ব্যাগ চাগিয়ে আনতে একটু অসুবিধা হয় । আগে মনীষা আমার সাথে যেত। এখন তো আর ....

বিক্রমের বিদ্যার অসমাপ্ত কথার মানে বুঝতে অসুবিধা হলো না । মনীষা অর্থাৎ একসময়ের তার আবাসিকের শিক্ষিকা এবং তীর্থঙ্করের স্ত্রী । এখন তো আর বেঁচে নেই । তিন মাস আগে মারা গেছে । বিক্রম এটাও বুঝতে পারলো যে বিদ্যা তিন মাস ধরে দোকানের জন্য কাপড় কিনতে যাইনি। তাই দোকানটা এত খালি খালি লাগে ।

কিছুক্ষন পর বিদ্যা দিব্যাকে বললো , “ আমি সীমা কে আসতে বলেছি । এসে একবেলা থেকে যাবে । „

পরের দিন সকালে বড়বাজার যাওয়ার জন্য বিক্রম নিজের গাড়িটা স্টার্ট করার চেষ্টা করলো । হ্যাঁ যা ভেবেছে ঠিক তাই । এতদিন ইঞ্জিন বন্ধ ছিল বলে ব্যাটারি বশে গেছে । আগেও এরকম হয়েছে । তখন গাড়িটা প্রফুল্লদাকে দেখিয়েছিল । বলেছিল ব্যাটারি বদলালেই গাড়ি মাখনের মত চলবে । কিন্তু কিপ্টে বিক্রম ব্যাটারি কেনার জন্য টাকা খরচা করতে রাজি ছিল না । তাই অগত্যা গাড়ি থাকতেও অটো কিংবা বাসে ধাক্কাধাক্কি করে যেতে হবে ।

দুপুরে যথারীতি সবাই তাড়াতাড়ি খেয়ে দেয়ে এক ঘন্টা মত বিশ্রাম করে নিল । এর মধ্যে সীমা চলে এলো । বার হওয়ার আগে বিদ্যা সীমাকে বললো , “ কোন সমস্যা হলে ফোন করিস কিন্তু । „

বাড়ি থেকে বেরিয়ে বিক্রম জিজ্ঞেস করলো , “ কিসে যাবেন ? „

“ অটোতেই যাই। এখান থেকে বড়বাজার অটো যায় । „

বিক্রম ভাবলো বড়বাজার এখান থেকে বেশি দূরে না । অটো যেতেই পারে । রুট থাকলেই হলো । দুটো গলি পার করে বিক্রম যেখান থেকে বাজার করে সেখান থেকেই বড়বাজার যাওয়ার অটো পাওয়া গেল । বড়বাজার পৌঁছে বিদ্যা এদোকান ওদোকান ঘুরে ঘুরে ব্লাউজ , শায়া , জামা , প্যান্টের কাপড় কিনলো । আর বেশ কিছু আটপৌরে সুতির শাড়িও কিনলো । আর বিক্রম সেগুলো বড় চটের ব্যাগে ভরে বিদ্যার পিছন পিছন ঘুরতে লাগলো । কিছুক্ষন পর বিক্রম যে দোকানে কাজ করতো সেই দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় বিক্রমের মনে হলো তার অতীতের কর্মস্থান বিদ্যাকে দেখানো উচিত। কিন্তু কেন এমন মনে হলো সেটা বিক্রম বুঝতে পারলো না । আগে তো কখনো এরকম অনুভুতি হয়নি । তাহলে আজ হঠাৎ এরকম অনুভুতি হওয়ার কারন কি ?

বিক্রম গলা ঝেড়ে নিয়ে বললো , “ আমি আগে এই দোকানে কাজ করতাম । „

বিদ্যা বিক্রমের ডান পাশে হেঁটে যাচ্ছিল । দোকানটাও ডানদিকেই। বিদ্যা দোকানটা দেখলো । পাইকারি চালের দোকান । দোকানের ভিতরে বড় বড় বস্তা রাখা আছে । বিক্রম এখানে কি কাজ করতো সেটা বিদ্যার বোধগম্য হলো না তাই সে জিজ্ঞেস করলো , “ এখানে কি কাজ করতে ? „

“ চালের বস্তা গাড়িতে তুলে দিতাম । „

বিদ্যা এই ছেলেটাকে যত জানছে তত অবাক হচ্ছে । এক সময় সে মোটবোঝাই এর কাজ করতো । এখন সে গ্যারাজে কাজ করে । আর একসময় মেয়ের মুখে বিক্রম গ্যারাজে কাজ করতো শুনেই সে এই সম্পর্কে রাজি হয়নি । কথাটা মনে পড়তেই বিদ্যার অনুশোচনা হলো ।

কিছুক্ষন পর একটা ফুচকার দোকানের সামনে দিয়ে যেতে যেতে বিদ্যা ভাবলো ‘ কতদিন খাওয়া হয়নি । শেষ কবে খেয়েছিলাম সেটাও মনে নেই ।  ‚

বিক্রম বিদ্যার চোখের চাউনি দেখেই তার মনের কথাটা হয়তো বুঝতে পারলো । সে জিজ্ঞেস করলো , “ খাবেন ? „

বিদ্যা মুখে কিছু না বললেও বিক্রম বুঝতে পারলো বিদ্যার ফুচকা খেতে কোন অসুবিধা নেই , “ আসুন । „

বিদ্যা বিক্রম দুজনেই ফুচকা খেল । বিদ্যার সাথে শপিং করাটা ভালোই লাগলো । কিন্তু ফেরার সময় এক বিচ্ছিরি নোংরা ঘটনা ঘটলো । যা বিদ্যার মনে বিক্রমের জন্য শ্রদ্ধা এবং সম্মান আরো বেড়ে গেল । ফেরার সময় কোন অটো ভাড়া পাওয়া গেল না । কেউ এত মালের সাথে যেতে রাজি নয় । এক অটোওয়ালা কে বিক্রম বললো , “ একটু বেশি দেব । চলুন না । „

অটোওয়ালা বিরক্ত হয়ে বললো , “ আরে মশাই বললাম তো যাব না । এই কিছুক্ষণ আগে এক পুলিশ আমাদের এক অটো ড্রাইভারকে চড় মেরেছে । তাই এখন এই লাইনের কারোর অটোই যাবে না । আপনারা বাস ধরুন । „

অগত্যা তাদের বাসই ধরতে হলো । আর বাসেই ঘটলো সেই ঘটনা । বাসে ওঠার আগে মোট চারটে ব্যাগের তিনটে ব্যাগ বিক্রম নিজের কাছে রাখলো । বিদ্যা দুটো চেয়েছিল কিন্তু বিক্রম তাকে একটাই ব্যাগ দিয়েছে । বিদ্যা বাসে উঠে একটা ব্যাগ নিয়ে একেবারে শেষের দিকে চলে গেল । আর বিক্রম তিনটে ব্যাগ নিয়ে ঢুকতে পারলো না । তাই দরজার সামনের দিকেই রইলো ।

বেশ কিছুটা যাওয়ার পর বাসে আরো লোক উঠলো । অটো বন্ধই এই ভীড়ের কারন সেটা বিক্রম বুঝতে পারলো । বাসে এখন দাঁড়ানোরও জায়গা নেই । হঠাৎ পিছন থেকে বিক্রম এক মহিলার গলা পেল , “ আপনি একটু সড়ে দাঁড়ান । „

“ দেখতে পাচ্ছেন না কি অবস্থা। এই ভীড়ে আমাকে সড়ে দাঁড়াতে বলছেন । „

বিক্রম কথাটাকে তেমন আমল দিলনা । বাসে এরকম ধাক্কাধাক্কি প্রায়ই হয় । এক দুই মিনিট পরেই এবার বিক্রম স্পষ্ট শুনলো মহিলার কন্ঠস্বর। এবার সে চিনতেও পারলো এটা বিদ্যার গলা । বিদ্যা বলছে , “ লম্পট কোথাকার । তখন থেকে আপনাকে সড়ে দাঁড়াতে বলছি কথা কানে যাচ্ছে না আপনার । „

এবার বিক্রম পায়ের টোয়ের উপর ভর করে পিছনে তাকিয়ে দেখলো একটা বুড়ো মত লোক বিদ্যার পিছনে দাঁড়িয়ে আছে । সে কি করছে সেটা বিক্রম বুঝতে দেরি হলো না । রাগে তার শরীর রিরি করে জ্বলতে লাগলো । দরজার সামনেই দাঁড়িয়ে থাকার জন্য কন্ডাকটার কে সে দেখতে পাচ্ছে । সে সঙ্গে সঙ্গে বললো , “ বাস থামান । থামান বলছি । „

তারপর যা হওয়ার তাই হলো । বাস মাঝ রাস্তায় থেমে গেল । বিক্রম তিনটে ব্যাগ ফেলে পিছনে গিয়ে লোকটাকে ধাক্কা দিতে দিতে বাসের বাইরে বার করে দিল , “ বেরোন আপনি । এইসব করতেই বাসে ওঠেন নাকি আপনারা । আপনাদের জন্যেই তো রাস্তায় চলা ফেরা করা দায় হয়ে উঠেছে । „ অন্য জায়গা হলে বিক্রম অশ্রাব্য ভাষায় গালাগালি দিত । কিন্তু এখানে নিজেকে সামলে নিল ।

লোকটা কিছু বলতে যাচ্ছিল কিন্তু তার আগেই আর এক মহিলা বললো , “ আমিও দেখেছি লোকটার নোংরামি । তখন থেকে এর ওর গায়ে হাত দিচ্ছিল । „

লোকটাকে ধাক্কা মেরে বাসের বাইরে বার করে দিয়ে বিক্রম বললো , “ আপনার ভাগ্য ভালো আপনাকে আমি পুলিশে দিইনি । „

লোকটা মাথা নিচু করে রাস্তা পার করে একটা গলির ভিতর ঢুকে গেল । তারপর বাস আবার চলতে শুরু করলো । তারপর সারা রাস্তা এই ঘটনা নিয়েই চাপা গুঞ্জন চললো ।

বিক্রামের ডান হাতে দুটো আর বাম হাতে একটা , মোট তিনটে  বড়ো চটের ব্যাগ। আর বিদ্যার হাতে একটা চটের ব্যাগ । বিক্রমের ব্যাগ দুটোর তুলনায় বিদ্যার ব্যাগে কম কাপড় আছে তাই এটা তুলনায় হালকা । বিক্রম আগে আগে চলছে । আর বিদ্যা বিক্রমের পিছন পিছন । আর মাত্র একটা গলি বেঁকে গিয়ে কিছুটা গেলেই চায়ের দোকান পড়বে ।

বিদ্যা বিক্রমের পিঠ দেখছে তাই বিক্রমের মুখে ফুটে ওঠা রাগ সে দেখতে পাচ্ছে না । এ রাগ সেই বাসের লম্পট বুড়ো লোকটার উপর না । নিজের উপর । বিক্রম নিজের উপরেই রেগে আছে । যদি সে প্রফুল্লদারকথা মত গাড়ির ব্যাটারিটা বদলে নিতে তাহলে আর এইরকম ঘটনা ঘটতো না । গাড়ি স্টার্ট নিলে বাসে উঠতেই হতো না বিদ্যা আর বিক্রমকে । কালকেই গাড়ির ব্যাটারি বদল করবে সে মনে মনে ভেবে নিল ।

বিক্রম নিজের উপর রাখে ফুসলেও বিদ্যা অন্য কিছু ভাবছে । পথ চলতে চলতে সে বিক্রমের পিঠের দিকে তাকিয়ে হাঁটছে। চওড়া শক্তিশালী পিঠ , তার হাতে ভারী ব্যাগ থাকায় হাতের পেশী ফুলে আছে , হাতের পেশীর উপর ফুলে উঠা শিরা গুলোও এখন বিদ্যার চোখে দৃশ্যমান । জিন্স পড়ে থাকায় বিক্রমের পাছাও বিদ্যার কাছে গম্বুজের মতো মনে হতে লাগলো । আজ যা বাসে হয়েছে তাতে খুব একটা অস্বস্তি হচ্ছে না এমন নয় । খারাপ লাগছেই । তবে খারাপ লাগার অনুভূতির থেকেও বিক্রমের আচরণে সে অভিভূত। বিদ্যা তো বিক্রমকে বলেনি যে এক লম্পট পাষন্ড তার নোংরা মনস্কামনা চরিতার্থ করছে । বিক্রমকে সে সিনেমার হিরো ভাবছে না । এই কাজটা সকল পুরুষেরই কর্তব্য। বাসে তো আরো লোক ছিল কিন্তু তারা তো এগিয়ে আসেনি । কাপুরুষের দল সব । কিন্তু বিক্রম ব্যাতিক্রম। এরকম পুরুষই তো চাই জীবনে ।

আসলে বহুদিন পর । না , বহুদিন না । বহু বছর পর আজ বিকালটা বিদ্যার মনোরম কাটলো । বাসের ঘটনায় মনটা বিষিয়ে গেলেও বিক্রমের পুরুষশুলভ আচরণে মনটা এখন হালকা । বিক্রমের সাথে ফুচকা খাওয়া । বিক্রমের হাতে ব্যাগ দিয়ে নিজে পছন্দ করে শপিং করা । ঠিক যেমন দিব্যার বাবার সাথে দোকানের মাল কিনতে যেত তখনকার মত । তাই এই মানুষকে চোখভরে দেখতে ইচ্ছে করছে তার । আর তাই সে বিক্রমের পিঠের দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছে।

হঠাৎ বিদ্যার ঈর্ষা খুব হলো । এই পুরুষের উপর প্রথম তার অধিকার ছিল । দিব্যার না । বিক্রম তাকে গোলাপ দিয়েছিল । দিব্যাকে না । কথাটা মনে আসতেই মাথা নিচু করে আপন মনে বললো , ‘ না না এ আমি কি ভাবছি । নিজের মেয়েকে ঈর্ষা করছি । কেমন মা আমি ! ‚

বিক্রমের চওড়া পিঠের দিকে তাকিয়ে বিদ্যা নিজেকে একটা প্রশ্ন করলো , ‘ আমি কি সত্যিই এই ছেলেটাকে পছন্দ করি ? শুধু এর নাম দিব্যার বাবার নামের সাথে মিলে যায় । আর এগারো বছর আগে এই ছেলেটা আমাকে গোলাপ দিয়েছিল বলে কি আমি একে ভালোবাসি ? না কখনোই না । কিন্তু দিব্যার বাবাও তো শুধু একটা গোলাপ দিয়েছিল তারপর একটা প্রেমপত্র । সেই চিঠিতে দিব্যার বাবা নিজের মনের কথা বলেছিল বলে দিব্যার বাবাকে ভালোবেসে আমি দিব্যার বাবার সাথে পালিয়েছিলাম । ,

নিজের মনের সাথে প্রশ্ন উত্তর খেলতে খেলতে কখন সে বাড়ির সামনে চলে এসেছে সেটা বিদ্যা খেয়াল করেনি । বিক্রম লোহার গেট খুললে বিদ্যার চটক ভাঙলো । তারপর সে ভুলেও গেল এতক্ষন ধরে নিজের মনের সাথে চলা তর্কাতর্কি।

বিক্রম পরের দিন গিয়েই গাড়ির ব্যাটারি বদলে এসেছে । তারপর এক সপ্তাহ কেটে গেছে । সবকিছুই স্বাভাবিক । তিনজনের দৈনন্দিন জীবন স্বাভাবিক ছন্দেই কাটছে । কিন্তু এই স্বাভাবিকের মধ্যেই কিছু অস্বাভাবিক জিনিস বিদ্যার চোখে ধরা দিয়েছে । তার মনে হচ্ছে বিক্রম আর তার মেয়ের মধ্যে সেই স্বামী স্ত্রীর রোমান্সটা যেন নেই । কখনো তাদের দুজনকে অন্তরঙ্গ মুহূর্তে বিদ্যা দেখেনি । কিন্তু দেখাটাই তো স্বাভাবিক। একটা ছোট বাড়িতে একে অপরের অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলাটা খুবই স্বাভাবিক। কিন্তু এমন কিছুই বিদ্যা গত সতের আঠারো দিনে দেখেনি । কখনো দুজনকে হাসি ঠাট্টা ইয়ার্কি করতেও সে শোনেনি । এমনকি দিব্যার পেটে বিক্রম কান দিয়ে তার সন্তানের আওয়াজও শোনেনা । যা সব বাবাই করে থাকে । দিব্যার বাবা তো প্রতিদিন দুই তিনবার বিদ্যার পেটে কান পেতে দিব্যার নড়াচড়া শোনার চেষ্টা করতো ।

বিদ্যার চোখে যেমন বিক্রম আর দিব্যার রোমান্সহীন অস্বাভাবিক দাম্পত্য জীবন ধরা দিয়েছে ঠিক বিক্রমের চোখেও মা মেয়ের অস্বাভাবিক সম্পর্ক ধরা দিয়েছে । দিব্যা কখনোই তার মায়ের সাথে সোজা মুখে বা মিষ্টি মুখে কথা বলে না । এমনকি বিদ্যাও দিব্যাকে বেশি ঘাঁটায় না। প্রয়োজন ছাড়া কেউই কারোর সাথে কথা বলে না । এমনকি বিদ্যা দিব্যাকে কোন কাজ করতেও বলে না । এটা কি প্রেগনেন্সির কারনে সাবধানতা বজায় রাখার জন্য নাকি সম্পর্কটাই এরকম সেটা বিক্রমের কাছে একটা ধাঁধা।

তবে মা মেয়ে যখন কথা বলে তখন বিক্রম দিব্যার মুখে রাগ লক্ষ্য করেছে । আর বিদ্যার মুখে কিছুটা অনুসূচনা বা অনুতপ্তের আভাস দেখেছে । তবে মায়ের জন্য মেয়ের এত কিসের রাগ সেটা বিক্রম বুঝতে পারেনি । দিব্যাকে একবার জিজ্ঞেস করেও কোন উত্তর সে পাইনি । আর বিদ্যাকে জিজ্ঞেস করা যায় না যে আপনার মেয়ে আপনার উপর রেগে থাকে কেন ? জিজ্ঞাসা করা গেলে সে অনেক আগেই জিজ্ঞেস করতো ।

এখন মাঝেমধ্যেই আবহাওয়া বদল হচ্ছে। সকালে তপ্ত রোদ তো বিকালে কুড়ি মিনিটের বৃষ্টি । আর বিকালে বৃষ্টি হওয়ার জন্য সন্ধ্যায় ভ্যাপসা গরম । ঠিক এইরকম ক্ষনিকের এক বৃষ্টিতে ভিজে দিব্যা বৃষ্টিতে ভিজে দিব্যা জ্বর বাঁধলো । বিদ্যা রেগে বললো , “ কি দরকার ছিল ভেজার । যখন জানিস তোর সহ্য হয়না । „

বিক্রম লক্ষ্য করলো এই প্রথম দিব্যা পাল্টা কিছু বললো না । কিন্তু অন্য সময় তো দিব্যা কিছু কথা শোনাতোই শোনাতো । রাতে বিদ্যা দিব্যার ঘরে শুয়ে রাত জেগে জলপট্টি করে দিল। তাই বিক্রম শুলো গেস্টরুমে।

বিদ্যার এই রাত জেগে মেয়ের সেবা করাটা বিক্রমকে কিছুটা হলেও বিদ্যার প্রতি টান বাড়ালো । দিব্যার বয়স কম এবং ডাকসাইটে সুন্দরী আর বিদ্যার এখন মধ্যবয়স্কা । রূপের দিক থেকে দিব্যা মায়ের থাকে এগিয়ে। কিন্তু একজন পুরুষের কাছে বিদ্যার মত গৃহীনি যে রাত জেগে একজন অসুস্থের সেবা করে , নিজের হাতে পরিবার টেনে নিয়ে যায় , ভালো রান্না করে খাওয়ায় । তাকেই তো বেশি গ্রহনযোগ্য মনে হবে । দিব্যা তো কখনো রান্না করে না । নিজের ঘর বাদে অন্য কিছু গোছায় না । কে খেলো কি খেলো না সেটা দেখে না । তাই এই শশুর বাড়িতে এসে বিদ্যার প্রতি টান দিন দিন যেন বাড়ছে বৈ কমছে না । বিক্রমের মনে হলো একটা পরিবারে শুধু স্বামী স্ত্রী যথেষ্ট নয় । বিদ্যার মত এক গুরুজন দায়িত্বশীল মহিলাও দরকার । তারপরেই সেটাকে পরিবার বলা যায় ।

বিদ্যার সাথে শপিং করতে খুব ভালো লেগেছিল বিক্রমের । বলা যায় বিক্রমের জীবনের সুন্দর এবং মনে রাখার মত একটা দিন । কিন্তু বিদ্যার সাথে শপিং করার সুযোগ আর একবার আসবে সেটা বিক্রম ভাবেনি । অক্টোবরের প্রথম সপ্তাহ। মহালয়া হতে আর ঠিক দশ দিন বাকি । সকাল বেলা শবনম এসে বললো , “ তোমলা পুজায় কেনাকাটা কলবে না ? কালকে ওই পাশেল বাসাল পায়েল খুব সুন্দল একটা শালী দেখাচ্ছিল। „

বিক্রম শাড়ি কে শালী বললো তাই বিক্রম আর হাসি চেপে রাখতে পারলো না । ফিক করে হেসে ফেললো । শবনম মুখ ফুলিয়ে বললো , “ হেসে নাও দাদা । হেসে নাও । „

বিক্রম শবনমের রাগ দেখে বললো , “ আচ্ছা ঠিক আছে । তোকে এবার আমি একটা খুব সুন্দর জামদানী শাড়ী দেব । „

শবনমের চোখ ঝিলিক দিয়ে উঠলো , “ সত্যি । „ এই চোখ লোভী চোখ নয় । খুশির চোখ ।

“ তিন সত্যি । কোন রঙের শাড়ি নিবি বল ? „

“ তোমাল যেটা পছন্দ হবে সেটাই এনো । „

যথারীতি তিনজন নিজেদের জন্য পূজার কেনাকাটা করতে বার হলো । বিকাল বিকাল তিন জন ক্যামাক স্ট্রিটের প্যান্টালুনসে চলে এলো । বিদ্যা একবার বলেছিল , “ নিউমার্কেট থেকেই তো কিনলে হয় । প্যান্টালুনসে তো সব কাপড়ের দাম বেশি। „

বিক্রম হেসে বললো , “ এটা আমার তরফ থেকে পূজার উপহার ভেবে নিন । পরের বছর থেকে আপনি যেখান থেকে বলবেন সেখান থেকেই কেনা হবে । „

পার্কিংয়ে গাড়ি রেখে তারা ঘুরে ঘুরে শপিং করা শুরু করলো । দিব্যা নিজেই একটা সুন্দর চুড়িদার পছন্দ করার পর বিক্রম তাকে আর একটা অন্য রঙের কুর্তি দেখিয়ে বললো , “ এটা নাও । ভালো মানাবে তোমায় । „

দিব্যা বললো , “ আর নেব না । এই একটাই ঠিক আছে । „

মেয়ের কথা শুনে বিদ্যার বিস্ময়ের অন্ত রইলো না । দিব্যা বললো , “ এবছর তো আর পড়ে ঘুরতে পারবো না । তাই নিয়ে কি লাভ ? „

তারপর শবনমের জন্য বিক্রম একটা ভালো ময়ূরী রঙের জামদানি শাড়ি কিনলো । বিক্রম বিদ্যার জন্যেও দুটো শাড়ি পছন্দ করে দিল । কিন্তু নিজের জন্য কিছু কিনলো না । বিদ্যা মেয়ের উপর খুব রাগ হলো । স্বামীর জন্য পছন্দ করে জামা প্যান্ট কিনে দেওয়া তার বৌয়ের দায়িত্ব। কিন্তু দিব্যার সেদিকে তেমন একটা আগ্রহ নেই । কিন্তু মেয়েকে সবার সামনে কিছু বলাও যায় না । তাই বিদ্যা নিজে দুটো জিন্স আর দুটো জামা পছন্দ করে দিল ।

বাড়ি ফিরতে বেশ রাত হয়ে গেল । পরের দিন সকালে বিক্রম শবনমকে শাড়িটা দিল । শাড়িটা হাতে নিয়ে শবনমের চোখে মুখে ফুটে উঠলো খুশীর উচ্ছাস । সে বললো , “ এত খুব দামী শালি ! কত নিল ? „

“ দাম জেনে কি হবে তোর । পছন্দ হয়েছে কিনা বল ? „

শবনমের গলাটা ধরে এলো , “ খুব । „

[Image: 20220401-214720.png]
[+] 6 users Like chitrob's post
Like Reply
#40

(28-09-2023, 11:14 PM)Somnaath Wrote:  
খুব সুন্দর ভাবে এগোচ্ছে গল্পটা   clp); শবনমের র ড় এবং ঢ়  কে 'ল' বলার ব্যাপারটা unique লাগলো। যদিও কোনো চরিত্রের বাচনভঙ্গি বা নির্দিষ্ট কোনো অক্ষর নিয়ে experiment এর আগে মাত্র একজন লেখকই করেছে। 

আপনি মনে হয় বুম্বাদার চক্রবুহ্যে শ্রীতমার কথা বলছেন । শ্রীতমা ট কে ত বলতো ।

❤️❤️❤️

[Image: 20220401-214720.png]
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)