Thread Rating:
  • 52 Vote(s) - 3.17 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL মহাবীর্য্য ভাণ্ডার (নবকাহিনী শ্যামলবাবুর আখ্যান প্রকাশিত)

Showing only the posts of মহাবীর্য্য দেবশর্ম্মা: 119 of 245 posts. Show all posts

(24-09-2023, 02:43 PM)Bumba_1 Wrote:  
আর যেখানেই যাও না রে ভাই, সপ্তসাগর পার 
বৌদিবাজি করতে গিয়ে, কেস খেও না খবরদার,
পড়বে পিঠে নিজের বউয়ের কিল, চড় আর জুতো
তারপরেতে খুঁজতে হবে আশ্রমে যাওয়ার ছুঁতো।

ঘরে ঘরে নীলিমাদেবীর মতো এরকম পত্নী থাকলে তাদের পতি পরমেশ্বরেরা আর বিরিয়ানি খাওয়ার জন্য এত ছোঁকছোঁক করবে না। তখন ঘরের ডালভাতই অমৃত সমান মনে হবে। দারুন মজার এবং অবশ্যই শিক্ষামূলক এই পর্বটি।  clp);

হেহেহেহে! যাক ভাল লাগিয়াছে তাহা হইলে

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(24-09-2023, 04:00 PM)Baban Wrote:  ছি ছি! কি দিন কাল পড়লো গা! ভালো কাজের দাম নেই কো! মানুষটা কোথায় একটু পরোপকার করে মানুষের মুখে হাসি ফোটাচ্ছিলো সেটা লোকের চোখে পড়লোনেগা! একটু শাড়ি তোলার এই এমন সাজা? নানা! আর না। এইজন্য কারো সাহায্য করতে নেই গো। কলিকাল হে!

নিচের ছবিখান দিলাম তোমারে। আহাগো! অবস্থা খান কি করেছে মানুষটার


[Image: 20230924-155457.png]
 ঘোর কলি সখা আমার! উপকারীকে বাঘে খায় জানোই তো। তোমার ছবিখানি বড়ই সুন্দর। অনেক ধন্যবাদ ভায়া এত সুন্দর উপহারের নিমিত্ত। আমি ছবিখানি প্রচ্ছদ করিতে চাহিতেছিলাম কিন্তু ইমেজবিবির লিঙ্কে কোনমতেই ছবি ওপেন হইতেছে না।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(24-09-2023, 04:19 PM)Sanjay Sen Wrote:  গল্পটা কমন হলেও আপনার লেখনীর জাদুতে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে এই রচনায়। আর এখানেই তো আপনার মত মহান লেখকের সার্থকতা। এইভাবে লিখতে থাকুন আর আমাদের আনন্দ দিতে থাকুন। সঙ্গে ছিলাম এবং আছি। লাইক আর রেপু আগেই দিয়ে দিয়েছি।

 একদম সঠিক পর্যবেক্ষণ সঞ্জয়দা। দুলাইনের একটা চুটকি গত সোমবার হোয়াটস্যাপে পাই। তখনই উহাকে লহিয়া এই গল্প ফান্দিয়া বসি। মহান লেখক অবশ্য একটু বাড়াবাড়ি হইয়া গেল তবে ভাল লাগিয়াছে ইহাই পরম পাওনা। দক্ষিণার জন্য ধন্যবাদ।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(24-09-2023, 08:30 PM)Akash23 Wrote:  শ্যামলবাবু তো দারুন পরোপকার করেন! পরের বৌয়ের শাড়ি কোমর অব্দি তুলে দেন! এটা কিন্তু জব্বর লেখা। হালকা হাসির পরকীয়ার ভালো গল্প দাদা রবিবারের গল্প হিসাবে মন্দ নয়, যদিও আমি ভেবেছিলাম হয় ধুম্রগড় কিংবা আরেক বৌদিবাজীর আপডেট দেবে, তবে ঠিকই আছে পরের বার দিও।

কতশত শ্যামলবাবু এই বঙ্গে আছে ভায়া। ঠিকই বলিয়াছ রবিবারে কষা মাংস ভাতই মধ্যবিত্তের স্বপ্ন। তাই ধুম্রগড় বা বৌদির চুমু-হামি হইলে মন্দ হইত না তবে, খেই ধরিতে একটু সময় লাগিবে। সম্ভবতঃ আগামী রবিবার এই দুয়ের কোন একটি আসিবে। দীর্ঘদিন মহাবীর্য্য ভাণ্ডারও খালি ছিল তাই উহাতে একটু সংযোজন করিলাম।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

Manofwords6969 দাদা আপনি আমারে যে ভোলেন নাই তাহা এই একটী লাইকেই বুঝাইয়া দিয়াছেন। তবে স্রেফ লাইকের বদলে কোন মন্তব্য করিলে খুশী হইতাম। আগামী রবিবার সম্ভবতঃ ধুম্রগড় যাইবার পরিকল্পনা আছে। সাথে যাইবেন নাকি? বড়বৌদি আপনারে দেখিলে একটু খুশী হইতেন এই যা।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(24-09-2023, 11:17 PM)rakeshdutta Wrote:  শ্যামলবাবুর গায়ের রঙ বোধকরি আদ্যাশক্তির অশেষ কৃপায় নীল বর্ণ ধারণ করিয়া ছিল অস্থানে কুস্থানে

কী বলিব দত্ত মহাশয়, আদ্যাশক্তির অশেষ কৃপায় শ্যামল বাবু নীলাম্বর হইতে হইতে বাঁচিয়াছেন। অস্থান-কুস্থান সর্ব্বত্র ঘোর নীল বরণ হইয়া গিয়াছিল বলিয়া রটনা আছে। Iex

আগামী রবিবার পুনরায় পদধূলি দিবেন, আপনারে নূতন কাহিনী শুনাইব। তাহা নীল না হইলেও হরিৎ হইতে পারে।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(25-09-2023, 12:26 AM)মহাকবি গাণ্ডুদেব Wrote:  অনবদ্য অনুপম রচনা হে মহান লেখক। হৃদয় ভরিয়া গেল

হে মহাকবি তব প্রশস্তি নতমস্তকে এই দীন স্বীকার করিল। পুনরায় পদধূলি দিয়া ধন্য করিবেন

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(25-09-2023, 08:14 AM)Manofwords6969 Wrote:  বড়বৌদির গোয়েন্দাগিরি আর তার মাঝে মাঝে লীলাখেলা দেখবো বলে অপেক্ষা করে করে হাল ছেড়ে দিয়েছিলাম। তবে রাগ অভিযোগ কিছুই নেই, এখানে লেখালেখী করে তো আর কেউ টাকা পয়সা পায় না, সবই শখের ব্যাপার। আবার ব্যাক্তিগত জীবনের সুবিধে অসুবিধের ব্যাপারটাও আছে, আমার নিজের কতো লেখার শখ কিন্তু হয়ে ওঠে না। যাকগে, আপনি ফিরে এসেছেন দেখে ভালো লাগলো, বড়বৌদির শাড়িটা আর শেষ আপডেটে খুললো না। এবার যখন আপডেট দেবেনই একটু খুশি করে দিন আরকি :)


সত্ত্য কহিতে আপনি যে অপেক্ষা করিতেছিলেন ইহা আমি বিলক্ষণ জানি। কিন্তু, অর্থোপার্জন নিমিত্ত আমি কলম ধরি নাই তাই উহা পাই না বলিয়া মনে খেদ নাই। আমার কায়া বড় অসুস্থ হইয়া গিয়াছিল যাহার কারণে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকিতে হইয়াছিল সুদূর দক্ষিণে। আচম্বিতে হওয়া এই দূরহ স্থিতি আমাকে আপনাদিগকে জানাইবার সময় অবধি দেয় নাই। তাহা নিমিত্ত নতমস্তকে নিঃশর্ত ক্ষমা যাচনা করিতেছি। এখনও যে সম্পূর্ণ সুস্থ হইয়াছি তাহা নহে, তবে পূর্ব্বাপক্ষা ভাল আছি।


ধুম্রগড় প্রসঙ্গে বলি, বড়বৌদির শাড়ি চট করিয়া খুলিয়া দিলে কী আপনার ভাল লাগিবে? যাহা হইবে তাহা তো জানি কিন্তু কেমনে হইবে তাহাই একটা কাহিনীতে রুদ্ধশ্বাস হইবার মশলা যোগায়। তবুও আমি চেষ্টা করিব যতদূর করার। সম্ভবতঃ সবুরে ফলা মেওয়ার মত সুমিষ্ট না হইলেও আগামী পর্ব্ব পাতে দিলে খাইতে পারিবেন ইহার আশা আমার আছে বাকী সব 'কালি কলম মন; লিখে তিনজন" এই প্রবাদের ভরসায়। প্রণাম লহিবেন দাদা। ধুম্রগড় আগামী রবিবার আপনার আগমণের অপেক্ষায় রহিবে।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(25-09-2023, 10:22 AM)দত্তাত্রেয় বন্দ্যোপাধ্যায় Wrote:  Indeed an amazing story. Last time I was wondering why so many people feel delighted upon your return, after reading this short story I guess I can now understand them. You are indeed a very versatile writer and the command over vernacular and vocabulary as well as the way of narration all are fabulous! Amazing work! Kudos!
Warm Greetings!

হে ',শ্রেষ্ঠ! আপনার প্রশংসা পাইয়াছি ইহাই এই দীনের পরম সৌভাগ্য। লিখিতে তেমন পারিনে, ইনাইয়া বিনাইয়া কিছু বলি তাহা যদি সুপাঠ্য হইয়া যায় তাহার জন্য আপনাদের আশীর্ব্বাদ দায়ী নতুবা এই অধমের সাধ্য কী! পুনরায় আপনার পদধূলি পাইয়া বড়ই আপ্লুত বোধ করিতেছি, আগামী রবিবার যদি পুনরায় কুটিরে দর্শন দেন তবে এই গরীব বামুন  কৃতজ্ঞ বোধ করিবে।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(25-09-2023, 12:35 PM)xerexes Wrote:  বড় ভাল লেখা। হৃদয় পরিপূর্ণ হইয়া গেল

আপনারে আমার কুটিরে পাইয়া আমারও হৃদয় পরিপূর্ণ হইয়া গেল মহাশয়। সামান্য লেখনী মোর তাহা যে আপনার ভাল লাগিয়াছে ইহাই পরম পাওনা। আগামী রবিবার পুনরায় আসিবেন আপনাকে নিত্ত্য নূতন গল্প শুনাইব।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(25-09-2023, 01:45 PM)Akash23 Wrote:  উরিব্বাস! গত ২৪ ঘণ্টায় তোমার পাঠক সংখ্যা ২০০০। তুমি তো রেকর্ড করে দিচ্ছো দাদাভাই। ধুম্রগড় তাহলে আসছে রোববার! ওয়েটিং ইগার্লি

হ্যাঁ ভায়া ৩৫ হাজারী ভাণ্ডার দেখিয়া আমিও আপ্লুত। সম্ভবতঃ রবিবারই আসিতেছে। সাদর আমন্ত্রণ রহিল। নিমন্ত্রণ রক্ষা করিও Big Grin

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(25-09-2023, 04:24 PM)Kallol Wrote:  স্ত্রীর রনাঙ্গিনী রূপের মহিমায়, অবশেষে শ্যামল বাবুর সুবুদ্ধির উদয় হয়েছে দেখে খুশি হলুম। শ্যামল বাবুর স্ত্রীর দিক থেকে পতি সেবা টা বোধকরি কিঞ্চিত বেশিই হয়ে থাকবে?, তাই সুস্থ হয়েই সোজা বানপ্রস্থের ভাবনা ।।। Iex

উত্তম ধরিয়াছেন কল্লোলদেব। নীলিমা দেবীর স্বামীর প্রতি অতিরিক্ত সেবার দরুণই বেচারী শ্যামলবাবুকে শরৎ ঋষির আশ্রমে মালকোঁচা সামলাইতে সামলাইতে দৌড়াইতে হইয়াছে নইলে তিনি তো বৌঠানদের পরিধেয় অবস্থায় থাকা শাড়ী কোমর অবধি তুলিবার কাজে নিমগ্ন ছিলেন। দুঃখের বিষয় এত বড় পরোপকার নীলিমাদেবীর সইল না তিনি প্রহারেন ধনঞ্জয় করিয়া দিলেন আপন স্বামীকে।
তবে হে কল্লোল আপনি আবার বানপ্রস্থে যাইবেন না যেন, আগামী রবিবার বড়বৌদির নিকট যাইব। টিকেট কাটিয়া রাখুন, ধুম্রগড়ের।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(25-09-2023, 04:36 PM)Kallol Wrote:  ইনিই তাহলে সেই মহান পরোপকারী শ্যামলবাবু মহাশয়।। happy

একদম! ইনিই সেই সাক্ষাৎ বীর্য্যপুরুষ। ইনারই পরোপকারের দৌলতে বহুবিধ বৌঠানেরা স্বামীসুখ হইতে বঞ্চিত হইয়াও মাতৃসুখ পাহিবার সৌভাগ্য অর্জ্জন করিয়াছে। বাবানের অঙ্কনশৈলী যত দেখি তত অবাক হই। স্রেফ দুলাইন পড়িয়া চমৎকার ছবি আঁকিয়া দেয়। তবে আমার ন্যয় প্রতিভা নাই উহার। বাবান মানুষ আঁকিলে মানুষই ভাবে লোকে এই যেমন শ্যামলবাবুকে আঁকিয়াছে আপনি শ্যামলবাবুকেই দেখিলেন কিন্তু আমার মত প্রবাদপ্রতিম চিত্রশিল্পীর বিষয়টা ভিন্ন। আমি কতবড় চিত্রকর একটী উদাহরণ দিতেছি, বুঝিয়া যাইবেন,
'আমি একবার বাঘ আঁকিয়াছিলুম, যাহাকে দেখাইয়াছি সেই বলিয়াছে, এমন চমৎকার কাকের ছবি উহারা ইতিপূর্ব্বে কোনদিন দেখে নাই।'

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(26-09-2023, 06:29 PM)Kallol Wrote:  রবিবার সম্ভব না হলেও, সপ্তাহের যে কোন দিন আপনার কুঠিরে পদার্পণ করবো ।  Heart
বেশ বেশ এই দীন বামুন চাতকপাখীর বারি যাচনার ন্যয় আপনার আগমণের প্রতীক্ষা করিবে। রোববার না হউক, সোমবার, সোমবার না হইলে পরে মঙ্গল কিম্বা বুধে পা খনা কহিয়াছেন যথা ইচ্ছা তথা যা। তাও যদি কষ্টে আসে তবে তো বেস্পতি আছেই নইলে শুক্কুর কিম্বা শনি! ওহো এ যে দেখিতেছি ফের রবিবার আসিয়া গেল হে কল্লোল !

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(26-09-2023, 06:23 PM)Kallol Wrote:  বাবানের অঙ্কন শৈলী যে অতুলনীয় তা বোধকরি এই গসিপি সাইটের কারও যানতে বা মানতে বাকি নেই। তবে আপনার কাক রূপী ব্যাঘ্রের দর্শন পেতে বড়ই আকুলতা অনুভব করছি। সম্ভব হলে তার সঙ্গে ও একটুখানি পরিচয় করিয়ে দেবেন...।।

হালের টাইগার সেনসাস ঢাকি পিটাইতেছে ব্যাঘ্রের সংখ্যা নাকি ভারতে বিলক্ষণ বাড়িয়াছে কিন্তু তাহা তো মধ্যপ্রদেশের জঙ্গলে। আমি থাকি সুদূর বঙ্গে। হেথায় দক্ষিণ রায়ের তেমন বাড়বাড়ন্ত নজরে আসিতেছে না বরং বাড়ন্ত আছে বলায় সঙ্গত। তাই ইচ্ছা থাকিলেও দেখাইতে পারিতেছি না। তবে শুনিয়াছি, আমাদিগের মিস্ত্রী সাহেব সুন্দরবনে থাকেন, তিনি আসিলে হয়ত ব্যাঘ্রদর্শন হইতেও পারে। অঙ্কনে না হউক গপ্পে তো অবশ্যই।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(26-09-2023, 02:30 AM)লম্পট Wrote:  দারুন লেখনী আপনার। পুরো 5টা রেপুই দিয়ে দিলাম। হাসির গল্প সাধু ভাষায় এমন পড়িনি কখনো। আমার তেমন আসে না সাধু তাই কথ্য ভাষাতেই লিখলাম।

আপনি নিজেরে লম্পট কহিলেও এমন উপহারের পর ও নামে ডাকিতে আমার ইচ্ছা নাই আমার মতে আপনি বড়ই সুশীল ও ভদ্র গোত্রীয় যুবা বিশেষ। আপনার এ যৌতুক কিঞ্চিৎ কৌতুকের সহিত নতমস্তকে স্বীকার করিলাম।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(26-09-2023, 02:18 AM)দত্তাত্রেয় বন্দ্যোপাধ্যায় Wrote:  Well, you deserve the praise. You are indeed worthy of calling yourself Mahabeerja! A befitting name! Trust me it is my honour to be in your thread. I loved it and enjoyed it very much. I will be present at your thread on the next sunday. Kudos!
Warm Greetings!

আজ্ঞে আমার ইঞ্জিরিখানা তেমন চোস্ত নহে, তবে সংসদের ডিকশনারীর সৌজন্যে যাহা মর্মার্থ বুঝিলাম তাহাতে মনে হইল আপনি আমার বেশ উষ্ণ তারিফ করিয়াছেন। হে বন্দ্যোপাধ্যায় কুলজাত! মহাবীর্য্য নামখানি কতখানি সার্থক তাহা আমি ঠিক জানিনে তবে এমনতর প্রশংসার জন্য কোটি নমস্কার।আগামী পর্ব্বে আপনাকে পাহিলে এই গরীবের সম্মান এবং সন্মান উভয়ই যুগপৎ বাড়িবে ইহাতে সন্দেহ নাই। আমি আপনার অপেক্ষা করিব।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(26-09-2023, 07:54 PM)cuck son Wrote:  শুনেছিলাম আপনি হঠাত করে অসুস্থ হয়ে পরেছেন । কয়েকদিন আগে আপনার নিমন্ত্রণ পেয়ে বুঝলাম বেঁচেই আছেন । সুধু বেচেই নেই লাথিও কষছেন( ঐযে বলে না alive and kicking)। আবার দেখি নিজের অঙ্কন প্রতিভা বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছেন। নিজেকে আর আটকে রাখতে পারলাম না । আমি যদিও নিজের প্রতিভার কথা গোপন রাখি , কিন্তু আপনার স্বার্থে আর গোপন রাখতে পারলাম না । না হয় সারাটা জীবন নিজেকে এক বিশাল আঁকিয়ে ভেবে ভুলে ভরা জীবন কাটিয়ে যাবেন। তা কি আমি হতে দিতে পারি । উঁহু কোনদিন না , তহলে শুনুন আমার অঙ্কন প্রতিভার বিবরন ।  

বাচ্চারা আঁকে ইলেকট্রিক যন্ত্রতে ইলেকট্রিক কলম চালিয়ে । আর প্রেফেসনাল শিল্পীরা আঁকে কাগজে তুলির আঁচর দিয়ে ( এই গ্রুপে মনেহয় আপনার মত বিখ্যাত বাঘ শিল্পীও আছে) । কিন্তু আমি আঁকি কি দিয়ে জানেন ? আমার তুলি জীবন্ত। ওই সামান্য কাঠ আর ঘোড়ার লেজের চুল দিয়ে তৈরি তুলি আমার মতন জগত জয়ী আঁকিয়ের কাছে অস্পৃশ্য । আমার কাজ কারবার জীবন্ত প্রানি নিয়ে। 

এই ধরুন ডজন খানেক তেলাপকা ভিন্ন ভিন্ন রঙ্গে ডুবিয়ে দিয়ে ক্যানভাসে ছেড়ে দিয়ে কি একটা না abstract painting তৈরি করলাম । বড় বড় জ্ঞানী গুণী ব্যাক্তি সেই ছবির দিকে ঘণ্টা দুয়েক কপাল কুঁচকে তাকিয়ে থেকে বলল বাহ বাহ...... এই ছবিতে শিল্পী জীবনের মর্মার্থ তুলে ধরেছেন । তাদের মতে শিল্পীর হাতে নাকি তুলি জীবন্ত হয়ে উঠেছিলো ।

ভায়া তুমি দেখিতেছি, সাঙ্ঘাতিক নররূপী দেবতা! লোকে তেলাপোকাকে তেল অবধি দেয় না আর তুমি তাহাকে শুধুই যে রঙ দিয়াছ তাহাই নহে উপরন্তু বেগার খাটাইয়াও লহিয়াছ, এক পয়সা বেতন দাও নাই। ইহা কি শোষণ নহে? অন্ততঃ তেলা শোষণ তো বটেই। এইরূপ চলিলে শীঘ্রই কীটপতঙ্গ শ্রেণী তোমার বিরুদ্ধে স্ট্রাইক ঘোষণা করিয়া দিবে উহা বুঝিয়াছ কী!
তবে তোমার শিল্পী প্রতিভাকে বাস্তবিক কুর্ণিশ! এহেন বিরল ভাবনা এবং জীবনের এমন মর্মার্থ কয়জন তেলা থুড়ি তুলি দিয়া আঁকিতে পারে।
বাঁচিয়া আছি কহিতে পার, ভবপারের টিকেট এ যাত্রা কাটিতে হইল না এই ভাবিয়া কষিয়া লাথিও কষিতেছি। মোটের উপর আমি এই মুহূর্তে অন্ত আটকাইতে পারিয়া বেশ জীবন্ত ও প্রাণবন্ত উভয়ই অনুভব করিতেছি।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

(06-10-2023, 09:08 PM)Baban Wrote:  
হে মহান বীর্যবান পুরুষ। নিজ পৌরুষ কাজে লাগিয়ে ভালোই তো একরপর এক সন্তানের পিতা হয়েই চলেছো। কদিন পর বৌদিও চুমু দিতে ফিরে আসিবেন। তার আগে এই লও তোমার জন্য নতুন পরিচয় চিত্র। পূর্বের অর্থাৎ বর্তমানটিও যখন আমারই দেওয়া তাই সাহস করিয়া এই নতুনটিও দিলুম। যখন পুনরায় ফিরিয়া আসিয়াছো এই গসিপির বুকে তবে নবরূপেই আইসো। ভিন্ন চিত্র হইলেও লেখনী সেই এক ❤


[Image: 20230929-014551.png]

হে সুহৃদ, ইহা অদ্যই আমার নয়নোগোচরে আসিল। আমি আনন্দের সহিত এই রূপে আসিতে ইচ্ছাপ্রকাশ করিয়া ছিলাম কিন্তু বাধ সাধিল আমারই অপর স্বত্ত্বা! তীব্র গুমোর করিয়া জিজ্ঞাসিল, বাবান বুঝি শুধুই তোমার মিত্র, আমার সহিত বুঝি উহার কোনপ্রকার সম্বন্ধ নাই? তাহা হইলে সে আমার ধুম্রগড় পঠিতে আসে কেন? কেনই বা তাহার আগমণ ঘটে বৌদির চুমু হামি কাণ্ডে! আমি কিছু জানিনে বুড়ো, কিন্তু তুমি যদি এই বেশ ধারণ কর তবে আমি তোমার মহাবীর্য্য ভাণ্ডারে আগুন লাগাইয়া লঙ্কাকাণ্ড করিয়া দিব!
ভাই বাবান, ঐ বেটার জন্য এমনিতেই আমি কোণঠাসা হইয়া গিয়াছি। যেটুকু সময় প্রাপ্তি ঘটে তাহা উহার ধুম্রগড়ের আখ্যান বর্ণনা করিতে আর পুষ্পেন্দুর বউয়ের পিছনে অযথা ব্যয় করিতে হইতেছে। আমার নিজস্ব লিখা কার্য্যতঃ বন্ধ হইয়া গিয়াছে। না বিজয়ের কাহিনী লিখিতে পারিতেছি না অচিন্ত্যের! আমি বাস্তবিক এই দ্বৈত্ব স্বত্ত্বায় পিষিয়া যাইতেছি ভাই। 

       যাহা হউক এই চিত্রখানি কোনরূপে মহাবীর্যকে দিতে পারিবে? তাহা হইলে এই হরিহরের দ্বন্দ্ব হইতে এ যাত্রা নিষ্কৃতি পাইতাম। কথা দিতেছি ইহার বিনিময়ে বৌদিকাহিনী সমাপ্ত হইতেই বা ধুম্রগড় সমাপ্ত হইতেই তোমাকে একটী সুন্দর কাহিনী শুনাইব মহাবীর্য্যের তুলিতে।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)