Thread Rating:
  • 52 Vote(s) - 3.17 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL মহাবীর্য্য ভাণ্ডার (নবকাহিনী শ্যামলবাবুর আখ্যান প্রকাশিত)

Showing only the posts of মহাবীর্য্য দেবশর্ম্মা: 119 of 245 posts. Show all posts
#21

(05-11-2022, 02:21 PM)Bumba_1 Wrote:  
বামুনের মেয়ে রাজনন্দিনী
চাঁদের মতো মুখ,
স্বামীর গলে দিতেই মালা
আসলো যে তার দুখ।
অল্পকালে স্বামী হেরে, মৃত্যু করলো বরণ
গল্পটা যে কল্পনাতেও বিষাদময়ী, করুণ।

এইরকম একটি অসাধারণ অথচ হৃদয়বিদারক কাহিনী উপহার দেওয়ার জন্য লেখক মহাশয়কে শতকোটি প্রণাম  Namaskar

হৃদয়বিদারক মর্ম্মন্তুদ কাহিনী সেকথা সত্য। ভবিষ্যতে এই মহাবীর্য্যের ভাণ্ডারে আপনার পুনঃ পদধূলি পাহিবার আশা রাখিতেছি।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

(05-11-2022, 03:59 PM)sairaali111 Wrote:  
অধুনা বহুশ্রুত একটি শব্দ  - ''অ সা ধা র ণ''  - কারণে-অকারণে-সামান্যে-অ সামান্যে  যেন বলিয়া দিলেই হইলো । বিবেচনা ,  বিকলণ , সম্প্রসারণ অথবা অনুভব ব্যাখ্যার যেন কোন প্রয়োজন বা অবকাশ-ই নাই ।  -  সেই জনেদের নিকট সনির্বন্ধ আবেদন  - পুনর্বার 'অসাধারণ' শব্দটি কোন রচনা বিষয়ে প্রয়োগের পূর্বে অতি অবশ্যই এই লেখাংশটি পাঠ করিয়া লইবেন । অলমিতি ।  -  সালাম ...বীর্যজী ।

আপনি অনন্যা। পদধূলি পাহিয়াছি ইহাই এই অধমের অধম মহাবীর্য্যের পরম সৌভাগ্য। সালাম আপনাকেও দেবী। যাতায়াত রাখিবেন এই দীনের কুটিরে এই কামনাই রহিল।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#23

(03-11-2022, 04:15 PM)biplobpal Wrote:  duronto lekha. sathe acchi. likhe jan.

অশেষ ধন্যবাদ Heart

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#24

(06-11-2022, 06:37 PM)samareshbasu Wrote:  বেড়ে লিখেছেন ভাই। আপনার পড়াশুনা অনেক বোঝাই যায়। চালিয়ে যান। সঙ্গে আছি।

আপনি পাঠ করিয়া তৃপ্ত হইয়াছেন ইহাই আমার সৌভাগ্য। সম্ভবপর হইলে আগামী রবিবার প্রত্যূষে বা শনিবার সান্ধ্যে একবার পদধূলি দিয়া যাইবেন ঐদিন নবকাহিনী অচিন্ত্য প্রকাশিত হইবে। আপনার আগমণ ঘটিলে খুশী হইব।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#25

(07-11-2022, 03:54 PM)WrickSarkar2020 Wrote:  Bapre baap!! Namaskar Namaskar
Kurnish apnar lekhar dhoron ke..  Namaskar Namaskar

কুর্ণিশ সেই পাঠককে যিনি নিতান্ত সাধারণ লেখনীও পাঠ করিয়া সন্তুষ্ট হন। মহাশয়, সম্ভব হইলে আগামী রবিবার প্রত্যূষে বা শনিবার সান্ধ্যসময়ে আসিবেন। আপনারে আরেকটি কাহিনী শুনাইব।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#26

(07-11-2022, 03:59 PM)rubisen Wrote:  পড়ে আনন্দ পেলাম

আপনার আনন্দেই আমার আনন্দ। পদধূলি যেন আগামীতেও পাই। আশা করি আরও আনন্দ দিতে পারিব।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#27

(05-11-2022, 09:01 PM)smohan1990 Wrote:  চমৎকার লাগল ভাই। বহু পূর্বে পঠিত কবিগুরুর একটি ছোট গল্পের কথা মনে করিয়ে দিল।

আপনি সম্ভবতঃ গুরুদেবের মহামায়া কাহিনীর কথা বলিয়াছেন। অসাধারণ একটি কাহিনী, সাহিত্যসূর্য্য রবীন্দ্রনাথই কেবল উহা সৃষ্ট করিবার ক্ষমতা ধরেন। 

     পাঠ করিবা নিমিত্ত অশেষ ধন্যবাদ। আগামীতে সাক্ষাৎ দিয়া যাইবেন।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#28

(07-11-2022, 04:03 PM)ambrox33 Wrote:  অসাধারণ লেখা

অশেষ ধন্যবাদ Heart

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#29

(05-11-2022, 06:50 PM)Ankit Roy Wrote:  এই সাইটে বহু গল্প পড়েছি।কিন্তু এইপ্রথম গল্প পড়ে দুফোঁটা চোখের জলও গড়িয়ে পড়লো। আমিও বাকরুদ্ধ...

  
এই কাহিনী লিখিবার কালে আমিও যে আবেগতাড়িত হই নাই ইহা যদি বলি, তাহা নির্জলা মিথ্যা হইবে।
আগামীতে আপনার আরও দেখা পাইব ইহার আশা রহিল।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#30

(07-11-2022, 06:40 PM)Baban Wrote:  
হে পাঠক মিত্র.... তব লেখনী গুনে আপ্লুত হইয়া এই পাঠক তব উদ্দেশে এই সামান্য পরিচয় পত্র থুড়ি চিত্র যাহারে ইংরেজি ভাষায় DP নামে পরিচিত তাহাই অঙ্কন করিয়া উপহার দিলুম। আশা করি পছন্দ হইবে। ভালো লাগিলে ব্যবহার করিতে পারো।

[Image: 20221107-035025.png]

মহাবীর্য্য নবসাজে আসিয়া কহিল বাবানেরে, :)
বল দেখি এইবার, কেমন লাগিছে আমারে? happy

তোমার এই পুরস্কার নতমস্তকে স্বীকার করিলাম মিত্র। 

Heart Heart Heart Heart Heart thanks

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#31

(07-11-2022, 07:58 PM)Tilottama Wrote:  এমন কাহিনী এবং লেখনী এই সাইটে নেই বললেই চলে। অশেষ ধন্যবাদ। এমন লেখা পড়ার জন্যে এই সাইটে আসা সার্থক।

বিরলতাই যে সৃষ্টির জন্ম দেয় ইহা তো আর্য্যসত্য! লেখনী হয়ত তেমন যুৎসই নহে তবে কাহিনী পাঠ যে আপনারে প্রফুল্ল করিতে পারিয়াছে ইহাই এই অধম মহাবীর্য্যের পরম সৌভাগ্য। 

   আগামীতে যদি যাতায়াত রাখেন এই দরিদ্র ',ের ঝুলি ভরিবে। তাই পদধূলি দিতে থাকিবেন। পথ ভুল করিয়াও হউক, এক-আধবার এই ভাণ্ডারে দর্শন দিতে থাকিবেন।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#32

(07-11-2022, 07:29 PM)Boti babu Wrote:  চমৎকার আর কিছুই মাথার ভিতরে নাই।

আপনি বটিবাবু, যাঁহার ধারে মৎস্য হইতে লাউ সকলই ধরাশায়ী হয়, বৈদ্যরা বটি দ্বারা বুটি কাটিয়া পথ্য নির্ম্মাণ করে। আপনি যদি কহেন মাথায় কিছু নাই, তাহা হইলে জগৎ আঁধার হইয়া যাইবে। 

পায়ের ধূলা দিতে থাকিবেন।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#33

(07-11-2022, 08:15 PM)Tilottama Wrote:  :) আপনার চারুভাষে বিশেষ আনন্দ অনুভব করিলাম। হাসি ক্রমশঃ অট্টহাসে পরিণত হইল অচিরেই। এমদাবস্থায় আপনাকে সম্বোধন করিয়া না লিখিয়া থাকিতে পারিলাম না হে লেখক মহোদয়।

অশেষ ধন্যবাদ দেবী। আপনি তিলোত্তমা, আমি তখন হইতে ভাবিতেছিলাম এত মুক্তা ঝরিতেছে কেন! পরে বুঝিলাম স্বয়ং তিলোত্তমা হাসিতেছেন। আপনি সর্ব্বদা হাসিতে থাকুন এই কামনায় রহিল।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#34

(07-11-2022, 08:15 PM)Tilottama Wrote:  :) আপনার চারুভাষে বিশেষ আনন্দ অনুভব করিলাম। হাসি ক্রমশঃ অট্টহাসে পরিণত হইল অচিরেই। এমদাবস্থায় আপনাকে সম্বোধন করিয়া না লিখিয়া থাকিতে পারিলাম না হে লেখক মহোদয়।

অপর এক কথাঃ লাউ না বলিয়া অলাবু বলিলে বোধকরি যাথার্থ্য অধিক হইত - বালখিল্যতার অপরাধের জন্য মার্জনা ভিক্ষা করি।

আজ্ঞে না, আপনার ভুল হয় নাই, যথার্থ কহিয়াছেন, কিন্তু আমি হিসাব করিয়া দেখিলাম সোমবার দিবসে অলাবু কাটিলে দোষ আছে, বটিবাবুর ধার কমিয়া যাইতে পারে, অগত্যা লাউয়ের আমদানি বা লাউদানি করিতে হইল।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#35

(07-11-2022, 08:14 PM)WrickSarkar2020 Wrote:  Oshesh dhonyobaad dada. Opekkhay roilam apnar kahini shonar..

উক্ত দিবসে এই অধমও আপনার আগমণের অপেক্ষায় রহিল।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#36

(07-11-2022, 08:56 PM)raktim Wrote:  আমার বাংলা সাধু ভাষায় অত দখল না হলেও পড়তে পারি বিলক্ষণ। এ ভাষায় যে এমন নির্মল কৌতুক করা যায় ধারণ ছিল না।

আজ্ঞে, ভাষাই তো! শিখিতে কতক্ষণ আর লাগে। পড়িতে যখন পারিয়াছেন লিখিতে আর কতক্ষণ! মসী ঘষিলেই হইল। সময় পাহিলে এই কুটিরে মধ্যে মধ্যে দর্শন দিয়া যাইবেন।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#37

(07-11-2022, 08:51 PM)Baban Wrote:  অনেক ধন্যবাদ। বেশ বেশ তব লাগিছে খুব সুন্দর। এইভাবেই লিখেছ যাও ডুবে নিজ অন্তর। ♥️

সময় পাইলে রবিবার প্রত্যূষে বা শনিবার সন্ধ্যায় চলিয়া আসিও। তোমায় অচিন্ত্যের কাহিনী শুনাইব।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#38

(06-11-2022, 10:11 AM)Deedandwork Wrote:  Khub khub khub sundar golpo, mon kharap hoye gelo

অশেষ ধন্যবাদ। আসিতে থাকিবেন। আপনারে আরও কাহিনী শুনাইব।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#39

(07-11-2022, 09:48 PM)Swt_ononna Wrote:  Dhonnobad diya khato koribo na. Ja rochona koritechen, chaliye jan. Path koriya tripti paitechi....

আপনি একে অনন্যা তাহার উপর মিষ্ট। কথাও অতি সুমিষ্ট। আপনি যে পাঠ করিয়া তৃপ্ত হইয়াছেন ইহা জানিয়া আমিও অশেষ তৃপ্তি পাহিয়াছি। সময় করিয়া মধ্যে মধ্যে আসিতে থাকিবেন।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#40

(10-11-2022, 12:06 AM)raikamol Wrote:  একি অপরূপ লেখনী হে বরেণ্য লেখক! তুচ্ছ ধন্যবাদ জ্ঞাপন করিয়া আপনার অমর্যাদা করিবার দুঃসাহসিনী আমি নই। কেবল করজোড়ে সামান্য ইহাই যাচঞা করিব যে এইরূপ লেখা অনন্ত কালাবধি চালাইয়া যাইয়া বাধিতা করিবেন ।

  রাইকমলিনী আপনি। আপনার পাতে আমার লেখাখানি পড়িয়াছে এবং আপনি উহার পাঠে প্রফুল্ল হইয়াছেন ইহাই এই অধমের পরমপ্রাপ্তি। দর্শন দিয়া যাইবেন সময়ে সময়ে ইহাই এই দরিদ্রের বাসনা রহিল আপনার সমীপে।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)