Thread Rating:
  • 52 Vote(s) - 3.17 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL মহাবীর্য্য ভাণ্ডার (নবকাহিনী শ্যামলবাবুর আখ্যান প্রকাশিত)

Showing only the posts of মহাবীর্য্য দেবশর্ম্মা: 119 of 245 posts. Show all posts
#81

মহাবীর্য্যের শতেক পার 


[Image: 20230128-211044.png]



বিস্তর কাজকম্মো থাকিবার নিমিত্ত এ পথে কীয়ৎকাল যাবৎ আসা হয় নাই। আসিয়া দেখিলাম ১০০ রেপুটেশনে পা দিয়াছি! শেষের গুঁতাখানি মিস্ত্রি সাহেব স্বয়ং লাগাইয়াছেন! শতকে আসিয়া বুঝিলাম কালি কাগজের বোধকরি তেমন অপচয় বা অবচয় কোনোটাই হয় নাই, বাকীর খাতায় অনেক কিছু থাকিলেও প্রাপ্তির ভাঁড়ার সম্পূর্ণই পূর্ণ হইয়াছে। মহাবীর্য্যের প্রতি আপনাদিগের এমন আশীর্ব্বাদ চিরকাল থাকুক। 


[Image: Screenshot-20230128-204842-Chrome.jpg]

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82

[Image: 20230227-165634.jpg]


দেখিতে দেখিতে এই মহাবীর্য্য দুইশত রেপুমানের মাইলফলক পার করিয়া দিল! বিগত ১২ই কার্ত্তিক এক রবিবার দ্বিপ্রহরে, "সরলবাবুর সরলতা" শীর্ষক একটী ক্ষুদ্র রম্য কাহিনী লইয়া এই গসিপিতে মহাবীর্য্যের আগমণ! সেইদিবস হইতে আজ ১৪ই ফাল্গুন! কতদিন হইয়া গেল! কিন্তু, মনে হইতেছে এই তো সেইদিন! বুম্বা আসিয়া বলিল, "আপনার অণুগপ্পো পাঠ করিয়া যৎপরোনাস্তি আপ্লুত হইয়াছি!" বাবান ডাকিয়া কহিল, "তব লেখনীতে এমন পুরুষের সারল্যের কথা জানিয়া মনটা খুশী হইয়া গেল!" ডি দে হাঁকিয়া বলিল, "আপনি সাক্ষাৎ মহাবীর্য্য আপনারে প্রণাম!" নেক্সট পেজ বলিল, "সকলই বুঝিলাম তবে সরলবাবুর ন্যয় এমন লোক বাস্তবে থাকিলে তো বিপদ!" সোমনাথদা আবার রমার জমি কত উর্ব্বর উহা লহিয়া কৌতূহলী হইয়াছিলেন। মাটির পিঁপড়ের মতে এমন কাহিনী বিরল! রাউডি সাহেব বলিলেন, "সময়ান্তরের পথিক!" সায়রা দেবী গাল টিপিয়া নাম দিলেন "বীর্য্যজী!" কতশত পাঠকের আলিঙ্গনে আবদ্ধ হইয়াছিলাম কহা মুশকিল! তাহার পর আনিলাম রাজনন্দিনীর সলিল সমাধি! ব্যস! আর পিছু ফিরিতে হয় নাই! পাঠকদিগের কেহ এই দরিদ্রকে "মহামহোপাধ্যায়" কহিয়াছে তো কেহ "এই অধম দেবলোকের আশীষধন্য" বলিয়াছে! সেদিন হইতে এই মহাবীর্য্য গসিপিকে এমন ভালবাসিয়া ফেলিল যে আর ছাড়িল না! গসিপিও তাহাকে আর ছাড়ে নাই! যাঁহারা একদা পাঠক ছিল তাঁহাদিগের সহিত সম্পর্ক বন্ধনে বান্ধিয়া গেল! কেহ সুহৃদ হইল তো কেহ জ্যেষ্ঠ হইল! জুপিটার আসিয়া 'বন্ধুবর' বলিয়া ডাক দিল। আজ স্মৃতির পাতা যেন ভরিয়া উঠিতেছে। কাক সন প্রতিবার আসিয়া কাহিনী পাঠান্তে দক্ষিণা না দিয়া পলায়ন করে ফের তাহাকে ধরিতে ছুটিতে হয়। বাডি দা আসিয়া অভিমান করেন, "বোষ্টুমীও আসিল না অন্তরা শুনাইতে আর তুমিও আসিলে না বৌঠানের গপ্পো বলিতে! তবুও লাইক দিতেছি, তবুও রেপু দিতেছি!" ছলছল চক্ষে অভিমানের সুর ফুটিয়া উঠে, "দেবশর্ম্মাবাবুকে যে খুঁজিয়া আনিবে তাহাকে চুমু হামি… !!" পোকাদা আসিয়া চুটকি মারিয়া যায়, দুষ্টুছেলের আবার জিজ্ঞাসু মন, বৌদি সতীলক্ষ্মী থাকিবে তো!! সায়রা দেবী "অরসিকেষু মা রসস্য নিবেদনের" কথা বলিয়া যান কখনও ক্ষুব্ধ স্বরে মহাবীর্য্য "কদুমাইটিস" রোগে আক্রান্ত বলিয়া নিদান দেন। বুম্বা, "একটু বড় করিয়া লিখিও অনুজ" বলিয়া অনুযোগ করিলে সঞ্জয়দা কপালে ভ্রাতৃস্নেহের হাত রাখিয়া, "অনেক বড় করিয়া লিখিয়াছে মহাবীর্য্য!" বলিয়া উল্টা বুম্বাকেই ধমক দেন।


কতশত কথা, হোক না ডিজিটালের দুনিয়া, টাইপেই হোক, তবুও তো হইয়াছে। এতশত প্রাপ্তির ভাঁড়ারে আবার আক্ষেপও আছে, নলীন বাবু সেই যে রাগ করিয়াছিলেন আজও তাঁহার গোঁসা ভাঙ্গাইতে পারি নাই! এখনও মানভঞ্জনের চেষ্টা চালাইতেছি!

দেখিতে দেখিতে সেই ছোট্ট ছোট্ট পায়ে টলোমলো করিতে করিতে চলা মহাবীর্য্য দেবশর্ম্মা আজ দ্বিশতকের এক মহীরুহে পরিণত হইল! তুমি আমার লেখা পড়িতে না পার, কিন্তু, আমার নাম তুমি শুনিয়াছ! আমার নাম তুমি জানিয়াছ! আমার মন্তব্যে তুমি হাসিয়াছ! রাগিয়াছ! আবার খুশীও হইয়াছ! আমিই সেই মহাবীর্য্য দেবশর্ম্মা! যাহাকে তুমি পরিত্যাগ করিতে পার কিন্তু অগ্রাহ্য করিতে পার না! আর, তাহার কারণ, এই রেপুটেশন! ইহাই এই প্রতিটি রেপুটেশনের মাহাত্ম্য! যাহার একেকটিতে অজস্র পাঠকের ভালবাসা লুকাইয়া আছে, লুকাইয়া আছে বিস্তর কালির ক্ষয় আর কাগজের অপচয়! এই সেই রেপুটেশন যাহা জুপিটারের কথায় কেবল লেখক চরণেই নিবেদিত হয়। আর আমি! আমিই সেই লেখক! সেই সকল লেখকদিগের একজন এই মহাবীর্য্য! যাহার সরলবাবু পড়িয়া তোমার কপোলে হাসি আসিয়াছে, যাহার রাজনন্দিনী পড়িয়া তুমি কাঁদিয়াছ, যাহার অচিন্ত্যের গপ্পো শুনিয়া তুমি বিহ্বল হইয়াছ, যাহার বিজয়ের কাহিনী পাঠে তুমি আপ্লুত হইয়াছ, আর, আর যাহার বৌদিকাহিনী পড়িয়া তুমি আদিরসে মজিয়াছ! 
কিন্তু আমি যে কেবল লেখক তাহা নহে, আমি তো পাঠকও! বলা যাইতে পারে সবচাইতে দামী পাঠক, যে কাহিনী পাঠান্তে মতামত রাখিয়া যায়, যে লেখককে এই রেপুটেশনের স্বাদ নিত্য চাখায়! যে সদম্ভে ঘোষণা করে, চটি কাহিনী বলিয়া কিছু হয় না, কেবল কাহিনী হয়। কাম নির্ভর কাহিনী আর কাম বর্জ্জিত কাহিনী ইহাই কেবল তফাৎ নইলে সাদা আর কালোয় তেমন প্রভেদ নাই।

আর সেই সাদা কালোর মিশেলে সবুজ রঙ্গের ২০০ সংখ্যাখানি আজ জ্বলজ্বল করিতেছে, কতবার যে দেখিলাম তাহার ইয়ত্ত্বা নাই! জানিতাম হইবে, কিন্তু কবে হইবে! ১৯০তে আসিয়া আর তর সইতেছিল না! যে কাক সনকে গরু খুঁজা খুঁজিতে গিয়া আমার দম ফুরাইয়া যায় সেই কাক সনই হাসিয়া দুইবার সজোরে ঠেলা মারিয়া দুইশতের গণ্ডিতে ঢুকাইয়া দিল। উপরন্তু ঘোষণা করিয়া দিল ইহার পর হইতে আর খুঁজিতে হইবে না আমার চারণভূমিতে আপনার ক্ষেতখানিও ঢুকাইয়া লইব! 
এতকথা কেন লিখিলাম! লিখিলাম কারণ দুইশত রেপুটেশনের পিছনে একটী সুদীর্ঘ সময়ের বৃত্ত আছে আর সেই বৃত্তের পরিধি হইতে কেন্দ্র অবধি কেহ গেলে দেখিতে পাইবে একজন লেখক যখন এই দুইশত মান অর্জ্জন করে তখন কেবল উহা তাহার একা নহে, তাহার এই দুইশত রেপুটেশনের যাত্রাকালে যুক্ত হওয়া সেই সকল পাঠক, সকল মিত্র, সকলের মিলিত প্রয়াসের যোগফল হইল এই সুবিশাল রেপুটেশন। তাহাদের ভালবাসা, আশীর্ব্বাদ, মান অভিমান সকলের সম্মিলিত রূপ এই দুইশত রেপুটেশন। আর আমি শ্রী মহাবীর্য্য দেবশর্ম্মা সেই যাত্রাখানি করিয়াছিলাম, সেই যাত্রার সমস্ত ক্ষণগুলি বাঁচিয়াছিলাম, সেই যাত্রার প্রতিটি মুহূর্তে নিঃশ্বাস লইয়াছিলাম! এক বিন্দু রঙ আজ রামধনুর রঙ্গে রাঙ্গিল আমায়। মহাবীর্য্য আজ সঞ্জীবিত হইল। তাহার কলম আরেকবার কাগজে বসিল আর সে লিখিয়া চলিল আরেক যাত্রার খোঁজে। আরেকটা শতেক পার করিতে। আরও নূতন কাহিনী রচিতে। আর যাইতে যাইতে বলিয়া গেল,

"লেখকের লিখিতে বড়ই কষ্ট, ভাবিতে ভাবিতে সন্ধ্যা হয়, লিখিতে লিখিতে সকাল। তবুও লেখক তো লেখে পাঠকেরই নিমিত্ত। তাই সময় করিয়া আগামী রবিবার প্রাতেঃ বা শনিবার সন্ধ্যায় ভাণ্ডারে দর্শন দিয়া যাইবেন আপনারে নিত্য নূতন কাহিনী শুনাইব।"


ভাল থাকিবেন। 

বিনীত,

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#83

(27-02-2023, 09:06 PM)cuck son Wrote:  বাবা, প্রায় সবার নাম নিয়ে  এভাবে ধন্যবাদ পত্র লেখা মনেহয় আপনাকে দিয়েই সম্ভব । আপনার এই দ্বি শতকের সঙ্গী হতে পেরে আমিও আনন্দিত । banana

আমিও ভীষণ আনন্দিত মহাশয় আপনাকে আমার এই সফরে সঙ্গী হিসাবে পাইয়া। সবাইকে লহিয়াই তো চলিতে হইবে মহাশয়, খুশীর দিনে উহাদিগকে ভুলিলে চলে যাঁহাদের নিমিত্ত এই খুশীর মুহূর্ত রচিত হইয়াছে! কুশলে মঙ্গলে থাকুন, আসিতে থাকিবেন এই দীনের কুটিরে।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#84

(27-02-2023, 10:49 PM)Baban Wrote:  একদিন এই শর্মাও যেদিন এই পর্যায় এসে পৌঁছে ছিল, সেদিন অদ্ভুত একটা ভালোলাগার অনুভূতি অনুভব করেছিল। আজ সেই সাক্ষী তুমিও হচ্ছ। ইহাই তোমাকে আরও এগিয়ে যেতে নতুন উদ্যোম দিক। ইহাই চাইবো। yr): clp);

আমার পক্ষ থেকে -

[Image: 20230227-202049.jpg]



ধন্যবাদ হে সুহৃদ আমার! যে বাঁধনবিহীন বাঁধনে আমায় বুকে টানিয়া লহিয়াছ তাহা আমার পরম সৌভাগ্য। এই ফোরামে তোমাদের সকলকে পাইয়াছি। উহাই আমার সবচাইতে বড় পাওনা। আসিয়াছিলাম স্রেফ গল্পের ঝুলি লইয়া কিন্তু আজ আমার চাইতে ধনী কেহ নাই। আমার কাছে জগতের শ্রেষ্ঠ ধন বন্ধু আছে। সুখে দুঃখে যাহারা সাথে থাকে। তাই ধন্যবাদ। এই অধমস্য অধম মহাবীর্য্যের ধন্যবাদ তোমাকে হে মিত্র!

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#85

(28-02-2023, 11:11 AM)Jupiter10 Wrote:  মহাবীর্য ভাণ্ডারের "তেইশ হাজার" পাঠক। তাদের মধ্যে নব্বই শতাংশ অতিথি পাঠক(তারা শুধু পড়েন)। বাকি দশ শতাংশ রেজিস্টার সদস্য। তাদের মধ্যে নব্বই শতাংশও শুধু মাত্র গল্প পড়েন। লাইক, মন্তব্য, রেটিং, রেপুটেশন দেন না। বাকি দশ শতাংশের নব্বই শতাংশ "রেপুটেশন" দিতে জানেন না। আরও বাকি দশ শতাংশের নব্বই শতাংশ "রেপুটেশন" দিতে জানেন। কিন্তু তারা কমপক্ষে একসঙ্গে তিনটে গল্প পড়েন। "রেপুটেশনের" লিমিট মাত্র "পাঁচ"টা। আর যদি তিনটে গল্পে ভাগ হয়ে যায় তাহলে কোন দুটো গল্প "দুটো" করে রেপুটেশন পায়। ধরে নিলাম মহাবীর্য প্রতিটা আপডেটে একটা করে রেপুটেশন পান। তাহলে নিঃসন্দেহে তার এই "২০০" রেপুটেশন বহু কষ্টে সংগ্রহ করা।তার পারিশ্রমিক এটা। তার জন্য উৎসাহ,উদযাপন অবশ্যই জরুরী।

আমার তরফ থেকেও অভিনন্দন মহাবীর্য মহাশয়কে। ২০০ রেপুটেশনের মাইলস্টোন অর্জন করার জন্য। Heart Heart


হে বৃহস্পতি! মৃত তারার গল্পেরা বিচ্ছেদের সায়াহ্নে আজও প্রশ্ন করে, কালদিগন্তের ভরা তমসায় যখন রিক্ত আকাশের শেষের সে সুর বাজিয়াছিল, যখন প্রবল প্রাব্বৃটের তীব্র দাপটে ওই রক্তিম বাতাসের ক্লিষ্ট লহরীতে এক ম্লান বৃদ্ধ তাহার জ্বরাগ্রস্ত কম্পিত হস্তে অন্তিমের শঙ্খধ্বনি বাজাইয়াছিল, যখন নিঃস্ব জঠরে কোন এক জননীর স্তনদুগ্ধে এক সর্বহারার অভুক্ত বিষাদে বৃষ্টির ছায়ায় স্নেহকণারা বিন্দু বিন্দু স্বেদের ন্যয় বকুল হইয়া ঝরিয়া গিয়াছিল তখন, হে বৃহস্পতি! তখন আদি-অনাদিহীন ওই মহাবৃক্ষের একটি বাকল মহাবীর্য্য হইয়া জুপিটারের গান গাহিয়াছিল। সে গান কি তুমি শুনিয়াছিলে? যে গানের নিশীথে ওই তারাগুলি মরিয়াছিল তাহাদের অন্তিম জ্যোতিতে এক দেবশর্ম্মার শেষ হাহাকার কি তুমি শুনিয়াছিলে? হে বৃহস্পতি! তুমি কি ওই জুপিটারের কান্নায় মিশিয়াছিলে!



একটু কাব্য করিলাম আর কী! ধন্যবাদ বন্ধুবর। আজ এই খুশীর দিনে তোমারে আমার ভাণ্ডারে দেখিয়া আমি যারপরনাই আপ্লুত। প্রণাম লহিও।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#86

(28-02-2023, 11:33 AM)Bumba_1 Wrote:  এই দু'শো থেকে একদিন দুই হাজার তারপর দুই হাজার থেকে দুই লক্ষ রেপুটেশন অর্জনকারীদের মধ্যে তোমার নাম থাকুক, এই প্রার্থনাই করি। তোমার এই চলার পথে আমার মতো কিছু পাবলিক আসবে যাবে, কিন্তু একটাই অনুরোধ .. সর্বদা সৎ থেকো নিজের লক্ষ্যে .. তবেই তোমার সফলতাকে সবাই কৃতিত্ব দিতে বাধ্য হবে। keep it up ..

প্রণাম জ্যেষ্ঠ! এই আশীর্ব্বাদ আমি পরমাদরে শীষে লইলাম। আমার এই খুশীর দিনে তোমার পদার্পণ না ঘটিলে এ খুশীর বৃত্ত সম্পূর্ণ হইত না। আমি চেষ্টা করিব তোমার এই আশীষের সর্ব্বদা মান রাখার।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#87

(28-02-2023, 11:48 AM)jumasen Wrote:  সত্যি কথা। এ ফলক অর্জিত।

আপনার নাম পড়িয়া আপনাকে দেবী বলিয়াই সম্বোধন করিতেছি। আমার ভাণ্ডারে আপনাকে প্রথমবার দেখিয়া আমি যারপরনাই আপ্লুত। আপনার পাঁচটি রেপুমানের চারটিই আপনি এই অধম মহাবীর্য্যকে দিলেন! আমি জানি নাই কী প্রকারে আপনাকে ধন্যবাদ জ্ঞাপণ করিব দেবী! আমার এই খুশীর দিনে আপনাকে সাদরে অভ্যর্থনা জানাইতেছি। আবার আসিবেন, আপনার দর্শনে এই কুটীর ঝুমিয়া উঠুক বারবার ঝুমিয়া উঠুক।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#88

(06-03-2023, 07:03 PM)ajrabanu Wrote:  হৃদয়ের গভীর অতল হইতে উৎসারিত আপনার এই ক্ষুদ্র রম্যরচনা খানি পাঠ করিয়া আপ্লুতা হইলাম। ইচ্ছা করিব আপনি থামিবেন না। চালাইয়া যাউন।

ধন্যবাদ। আপনার আগমণে এ দীনের কুটির আজ সুবাসিত। পুনরায় পদধূলি দিয়া যাইবেন।

Namaskar

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#89

ঔঁ  জগদীশ


তাং ১লা আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

স্থানঃ
গসিপি


প্রিয় পাঠকবৃন্দ-বন্ধু-সুধী সমীপেষু,
                    আশা করিতেছি আপনারা প্রত্যেকেই কুশলে-মঙ্গলে দিন অতিবাহিত করিতেছেন। কিছু বিশেষ কারণবশতঃ আমি দীর্ঘকাল ফোরাম হইতে অব্যাহতি লহিয়াছিলাম পূর্ব্বঘোষণা ব্যতিরেকেই তাহার কারণে আমি পরম লজ্জ্বিত ও ক্ষমাপ্রার্থী। ভাবিয়া ছিলাম, সামান্য লেখনী, তেমন পরিচিতি নাই কেহ আমার সহসা অনুপস্থিতি লহিয়া  মাথা ঘামাইবে না কিন্তু আসিয়া আপ্লুত হইলাম বেশ কিছু চিঠি-পত্তর দেখিয়া, এবং মহাবীর্য্য ভাণ্ডারে এক সুধী হিংস্র প্রেমিকের অভিমানী অথচ নিরীহ এবং অহিংস জিজ্ঞাসা দেখিয়া। তেমন মসী না ঘষিতে পারিলেও আমার কালির রেখা যে কিঞ্চিৎ দাগ কাটিতে পারিয়াছে জানিয়া বাস্তবিক আহ্লাদিত হইয়াছি। দু-চারিটা যে বন্ধুজন আমাকে আপন বলিয়া গণ্য করিয়াছেন তাহা আমার পরম সৌভাগ্য। 
    এক্ষণে, যে প্রশ্নটি পাইয়াছি ইনবক্সের চিঠি পত্তরে এবং অভিমানী হিংস্র প্রেমিকের নিকট হইতে যে নবপত্রের সংযোজন কবে হইবে? উত্তর হইল আশু সম্ভাবনা রহিয়াছে আগামী রবিবারে সংযোজন সম্পন্ন করিবার, তবে সঠিক কথা দিতে পারিতেছি না। আমার মিত্রের ধুম্রগড় ডিটেকটিভ উপন্যাস এবং বৌদির চুমু-হামি নামক চটুল কাহিনীর সমাপন যেমন অবশিষ্ট রহিয়াছে তেমনই আমার বিজয়ের বিসিএস জয় এবং অচিন্ত্যের কাহিনীর সমাপন বাকীর খাতায় রহিয়াছে। সুতরাং, বিস্তর কলম ঘষিতে হইবে তাহাতে দ্বন্দ্ব নাই কিন্তু কতদূর তাহা বলা ভারী শক্ত। যাহা হউক, চেষ্টা করিব, বিস্তর পাঠক নাই আমার, সীমিত পাঠক তাহাদিগকে সামান্য উপহার দিতে পারিলে এই গরীব ', নিজেকে কৃতার্থ ভাবিবে। 

জগদীশ আপনাদিগের সকলের সর্ব্বমঙ্গল করুক, সদা হাসিতে-খুশীতে দিবস অতিবাহিত ইহাই কামনা রহিল। 

ভবদীয়, 

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#90

(19-09-2023, 02:22 PM)Baban Wrote:  আশা করি কুশলে আছো বন্ধুবর। কোনো তাড়াহুড়ো নেই। সময় নিয়ে আসো ফিরিয়া ♥️

তোমাদিগের সকলের আশীষ ও ভালবাসায় এবং জগদীশের অশেষ কৃপায় কুশলেই স্থিত আছি সখা। জানি বিস্তর বিলম্ব হইয়াছে তবুও এরূপ করিয়া গলে টানিয়া লহিলে কোন পাগলা তোমাদিগকে ছাড়িয়া থাকিতে পারিবে। তাই আসিতেই হইল। এই মহাবীর্য্য জীবনে একটা ক্ষেত্রেই কাঙ্গালপনা দেখাইয়াছে মিত্র তাহা হইল ভালবাসা। যে তাহাকে উহা একবিন্দুও দিয়াছে তাহার পিছু সে আর ছাড়ে নাই।  Heart
Namaskar

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#91

(19-09-2023, 03:52 PM)Bumba_1 Wrote:  
[Image: 1200px-svg.png]

ধন্যবাদ জ্যেষ্ঠ। আশা করি কুশলেই রহিয়াছ।  Namaskar

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#92

(19-09-2023, 04:23 PM)Kallol Wrote:  কাওকে কিছু না বলে চুপচাপ কেটে পড়েছিলেন কেন মশাই? যতদিন না বড় বৌদির সঙ্গে আবার দেখা হচ্ছে ততদিন আপনার উপর থেকে রাগ কমছে না। বিজয়ের সঙ্গে দেখা হলেও মন্দ হয়না। তবে হঠাৎ করে এইভাবে পরিচিত ভালো লাগার মানুষ কে ফিরে পেলে  সত্যই খুব ভালো লাগে।।। Mast

হে কল্লোল, আপনার কোলাহল যে বড্ড স্মরণে আসিতেছিল এই কয়দিনে ইহা বলায় বাহুল্য। স্বেচ্ছায় কাটিয়া পড়িতে চাহি নাই মহাশয়, পরিস্থিতি জগদীশ এমন করিয়াছিল যে যাইতেই হইয়াছিল। তবুও আপনাদিগের আশীষ আর ভালবাসায় প্রত্যাবর্ত্তন ঘটিল। যে কল্লোলের হিল্লোলে মহাবীর্য্যের অবগাহন তাহার ব্যতিরেকে এই বুড়া ', থাকে কীরূপে! আমার সুহৃদকে আপনার যাচনা জানাইয়াছি বড়বৌদির সহিত আপনার সে সাক্ষাৎ করাইয়া দিবে বলিয়া আমাকে কথা দিয়াছে। বাকী রহিল বিজয়, তো মহাশয় সে শীঘ্র আসিবে আপনার সনে কিঞ্চিৎ গালগপ্পো করিতে সাথে অচিন্ত্যকেও আনিবে চিন্তা নাই। ভাল থাকিবেন হে কল্লোল। মহাবীর্য্যের প্রণাম রহিল
Namaskar

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#93

(20-09-2023, 12:52 AM)Akash23 Wrote:  ওয়েলকাম ব্যাক মহাবীর্য্যদা। চিন্তা করার দরকার নাই, সবাই জানে তুমি কেন আসতে পারো নি। আমরা সবাই তোমার গুণমুগ্ধ বন্ধু ভ্রাতা সুধীজন। তোমার লেখার দেরি হোক আপত্তি নাই, জানি একটা আপডেটেই কাঁপিয়ে দেবে। আরামে ধীরে সুস্থে লেখো। শরীরের যত্ন নাও। আমি ফোনে পেলাম না। মেল করেছি তোমায়। ইমেল বক্স চেক করো। আশা করি মেল এড্রেস পালটাও নি। 

হ্যাঁ ভায়া। ইমেল করিয়াছি।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#94

(20-09-2023, 02:03 AM)মহাকবি গাণ্ডুদেব Wrote:  শুভ প্রত্যাবর্তন হে মহান লেখক। আপনার অনুপস্থিতি মনে বড়োই বেদনা দিয়েছিল শূন্য ঘরের মতোই। আমি আপনার বড়োই গুণমুগ্ধ ভক্ত লিখুন আবার এই ফোরামের কান্ডারী হয়ে উঠুন আগের মতোই আমরা পাশে আছি ছিলাম থাকবো। শুভ হোক মঙ্গল হোক

সহস্র ধন্যবাদ হে মহাকবি। আপনাদিগের নিমিত্ত তো বারম্বার ফিরিয়া আসা

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#95

(19-09-2023, 10:40 PM)দত্তাত্রেয় বন্দ্যোপাধ্যায় Wrote:  I don't understand the context here? but still,
Warm Greetings

আপনার স্বাক্ষর খানি চমৎকার। আকাশ ভায়া বুঝাইয়া  দিয়াছেন তবে একটু অতিরঞ্জন করিয়া ততখানি জনপ্রিয়তা নাই। কিঞ্চিৎ লিখিয়া থাকি

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#96

(22-09-2023, 09:54 PM)rakeshdutta Wrote:  mohabeerjo dada. fire esechen khub bhal lagche

 অসংখ্য ধন্যবাদ হে রাকেশ! আপনারেও আমার ভাণ্ডারে দেখিয়া হৃদয়ে বড্ড পুলক লাগিয়াছে। সম্ভবপর হইলে আগামী রবিবার ফের একবার চরণধূলি দিয়া যাইবেন। আপনারে নূতন গল্প শুনাইব।
প্রণাম,

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#97

(23-09-2023, 08:32 AM)sairaali111 Wrote:  
''সতী শর্মিলা''র  ০৫৫ খন্ডাংশ গতকল্যই নিবেদিত হইয়াছে । না না , আপনাকে পড়িতে বলার দুঃসাহস নাই । 'করিতে' বলা  - সে তো হিমালয়-সদৃশ প্রতিবন্ধকতা ( অস্যার্থ - মন্তব্য ''করিতে'' ) । - শুধুমাত্র দেখিতে বলিতেছি  - না , মানে , সনির্বন্ধ প্রার্থণা . . . . .   -  সালাম জী ।

স্বয়ং সায়রা দেবী নিমন্ত্রণ করিয়াছেন তাহার দ্বারে যাইতে মহাবীর্য্যের সাধ্য কী তাহা ঠুকরাইবার! সতী শর্ম্মিলার বেশ কতিপয় পর্ব্ব রহিয়াছে যাহা পাঠ করা হইয়া উঠে নাই দীর্ঘ অনুপস্থিতির কারণবশতঃ। এই সুযোগের সদ্ব্যবহার করিয়া উহাও পাঠ করিব সে দুঃসাহস আমার আছে দেবী। তাহা আমার নিকট হিমালয় সদৃশ প্রতিবন্ধকতা নহে বরং বড়ই সুখকর অভিজ্ঞতা।

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#98

তেত্রিশ হাজার! কতবড় সংখ্যা হইতে পারে তাহা আমা ন‍্যয় এক ক্ষুদ্র লেখকের নিকট। বিস্তর বড় তাহাতে সন্দেহ নাই। মহাবীর্য্য ভাণ্ডার আজি সেই মাইলফলক পার করিয়া দিল। শুধুমাত্র আড়াইটা কাহিনী লহিয়া। এমন বিপুল পাঠকের ভালবাসা পাহিয়া এই ', পরম আপ্লুত। ইহার উৎযাপন হেতু আগামীকল্য আসিতেছে শ্যামলবাবুর আখ্যান। আপনাদিগের সকলের মহাবীর্য্য ভাণ্ডারে সাদর আমন্ত্রণ রহিল। 
ভবদীয়,

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply
#99

শ্যামলে শ্যামল তুমি নীলিমায় নীল
 
শ্রী মহাবীর্য্য দেবশর্ম্মা
[Image: images-5.jpg]

সেইবার সনাতনপুরে বিস্তর গোল উঠিল যখন শরৎ ঋষির আশ্রমে শ্যামলবাবুকে ভক্তবৃন্দের মধ্যে দেখা গেল। শ্যামলবাবুর ন্যয় বিষয়ী লোক সহসা ভোগসুখ ছাড়িয়া কীরূপে বানপ্রস্থে যাইবার বিষয়ে সিদ্ধান্ত লহিলেন ইহা লইয়া মদনের চায়ের ঠেকে বহুবিধ আলোচনা হইতে লাগিল। কাহারও মতে, শ্যামলবাবুর মতিভ্রম হইয়াছে আবার কাহারও মতে শ্যামলবাবু নিশিরাতে স্বপ্নাদেশ পাইয়াছিলেন! কাহারও কাহারও ভাবনায় ইহাও ছিল যে হয়ত হুজুগ করিয়া কতিপয় দিবস আশ্রমে আনাগোনা করিতেছেন দিবস কয় অতিক্রান্ত হইলেই তিনি পুনরায় মুষিক হইয়া সংসারে স্থিত হইবেন! কিন্তু নিন্দুকদের মুখে ছাই দিয়া তিন মাস পরও যখন শ্যামলবাবুর বানপ্রস্থকাল কাটিবার সম্ভাবনা দেখা গেল না তখন সকলেই কষ্ট কষ্ট মনে শ্যামলবাবুর এই পরিবর্ত্তন মানিয়া লহিল। কিন্তু, ঠিক কী কারণে শ্যামলবাবুর এমন পদভ্রষ্ট হইল ইহা লইয়া জল্পনা শেষ হইল না তবে কেহই সঠিক কারণ জানিতে পারে নাই, তাহা জানিতেন শুধু নীলিমাদেবী, শ্যামলবাবুর ধর্ম্মপত্নী! একমাত্র নীলিমাদেবীই জানিতেন তাঁহার স্বামীর এহেন আচরণের পিছনে কোন চতুষ্টয় লুকাইয়া আছে, বলা বাহুল্য ইহার পিছনে নীলিমাদেবীর অবদান কম নহে!
বাল্যকাল হইতে নীলিমাদেবী জানিয়া আসিয়াছেন পতি যেমনই হোক সে পরমেশ্বরের সাক্ষাৎ রূপ! প্রয়োজনে জগদীশকে লহিয়া হেলাফেলা করা যাইলেও আপন স্বামীকে লহিয়া কিঞ্চিৎ পান হইতে চুন খসিবার জো নাই! তাহাতে পতি মদ্যপই হউক আর তাহার জুয়ার নেশাই থাকুক! তবে, নীলিমাদেবীর ভাগ্য সহায় ইহার কোনটাই শ্যামলবাবুর মধ্যে ছিল নাই, যদি কিছু ছিল তাহা ছিল কেবল বৌঠান প্রীতি! 'পরস্ত্রী' দেখিলেই শ্যামলবাবু কেমন জানি হইয়া যাইতেন, একগাল হাসিয়া 'বৌঠান!' বলিয়া সম্বোধন করিয়া সহজেই আলাপ জমাইয়া লইতেন। মাঝেমধ্যে নীলিমাদেবীর মনে হইত তিনি যদি শ্যামলবাবুর বউ না হইয়া বৌঠান হইতেন তবে বোধকরি স্বামীর মন তাঁহার প্রতি কিঞ্চিৎ বেশীই পড়িত! তবে, স্বামীর প্রতি কোনকালই তাঁহার ভক্তিশ্রদ্ধার অভাব ঘটে নাই। তাহার কারণ শ্যামলবাবু বড্ড পরোপকারী ছিলেন। নিত্য তিনি সেই বৌঠানদের বাটীতে কলাটা-মুলাটা লইয়া যাইতেন। উদার প্রতিবেশীর এক আদর্শ চরিত্র তাঁহার! যদিও তিনি কর্ণ ছিলেন না তবুও পড়শীদিগের মধ্যে দাতা বলিয়া খ্যাতি ছিল! দুঃখ ইহা যে এতদসত্ত্বেও নিন্দুকে কহিত, শ্যামলবাবুর এহেন উদারতা কেবল সুন্দরী পরস্ত্রীদিগের কারণেই! নইলে অবিবাহিত কিম্বা বিগতযৌবনাদের প্রতি তাঁহার দাতব্য কর্ত্তব্য সেইরূপ দেখিতে পাওয়া যায় না। তথাপি নীলিমাদেবী উহা কেবল গুজব ভাবিয়াছিলেন! "সামান্য বৌঠান প্রীতি আছে উনার! একটু হাসিয়া কথা কহে, এই যা!" এইসব ভাবিয়া চিন্তিয়া তিনি নিজেকে সান্ত্বনা দিয়াছিলেন। অন্য কোন গূঢ় বা নিগূঢ় কিছু থাকিতে পারে ইহা তিনি দুঃস্বপ্নেও ভাবেন নাই। সুতরাং বলা চলে, মোটের উপর স্বামীপ্রীতি লহিয়া তিনি সুখেই সংসার করিতেছিলেন। কিন্তু সে সুখে বাধ সাধিল যখন ভূবন সামন্ত নিজের ধর্ম্মপত্নী মালিনীদেবীকে লহিয়া সনাতনপুরে আসিলেন এবং নীলিমা দেবীদের পাশের বাসাখানি ভাড়ায় লহিলেন।
মালিনীদেবীকে রূপসী কহিলে কম কহা হইবে। স্বর্গের অপ্সরাদের যেন জীবন্ত প্রতিমূর্তি মালিনীদেবী! শ্যামলবাবু সেই দিবসেই পড়শীর বাটীতে গিয়া তাঁহাদের সহিত ভারি ভাব জমাইয়া লহিলেন। তবে ভূবনবাবুর সহিত তাঁহার সখ্য তেমন জমিল না! সম্ভবতঃ ভূবন সামন্তের এমনধারা উদার পড়শী পছন্দ নহে। তাই দেখা যাইতে লাগিল শ্যামলবাবু ভূবনবাবুকে কেমন যেন এড়াইয়া চলিতে লাগিলেন; ভূবনবাবুর বাসায় তিনি নিত্ত্য যান ইহা সত্ত্য কিন্তু তাহা কেবল ভূবন বাবু নিজ বাটীতে অনুপস্থিত থাকিলে তবেই! 
সেইদিনও শ্যামলবাবু ভূবন সামন্তের বাসায় গিয়াছিলেন কিন্তু গোল বান্ধিল যখন তিনি ফিরিয়া আসিলেন। তাঁহার রূপ দেখিয়া নীলিমাদেবী চমকাইয়া উঠিলেন, শ্যামলবাবুর ফতুয়াখানি ছিঁড়িয়া গিয়াছে, বামচক্ষু ফুলিয়া গিয়াছে উপরন্তু কালশিটের দাগ! সারা মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট! কেহ যেন শ্যামলবাবুকে 'প্রহারেণ ধনঞ্জয়!' প্রবাদের অর্থ বাস্তবের কষ্টিপাথরে যাচাই করাইয়া দিয়াছেন! স্বামীর এহেন দুর্দশা দেখিয়া নীলিমাদেবী ছুটিয়া আসিলেন এবং শীতল জল দ্বারা ব্যথার স্থান উপশমের কার্য্যে নিবৃত্ত হইলেন। অনতিক্ষণ পরে, একটী বাটিতে কীয়ৎ চুন ও হলুদ গরম করিয়া শ্যামলবাবুর হাড়ে মালিশ করিতে করিতে শুধাইলেন, "ওগো! তখন হইতে জিজ্ঞাসা করিতেছি, তোমারে এমনধারা কোন আটকুড়ার ব্যাটা পিটাইল শুনি?" শ্যামলবাবু যন্ত্রণাই কাতরাইতে কাতরাইতে কোনমতে কহিলেন, "আবার কে! ওই ভূবন হতভাগা! কোন বাড়া ভাতে আমি উহার ছাই দিতে গিয়াছিলাম কও দেখি গিন্নী!" নীলিমা দেবী বিস্মিত হইয়া শুধাইলেন, "অকারণে তোমারে এমন খড়ম-পেটা পিটিয়া দিল! আটকুড়ার ব্যাটার কি বোধগম‍্যি নাই নাকি!" শ্যামলবাবু নাক সিঁটকাইয়া কহিলেন, "তবে! মানিতেছি হতভাগার গায়ে জোর আছে, তাহা বলিয়া সে জোর আমার উপর ফলাইতে হইবে! আমি কী কুস্তীর আখড়ার বালিবস্তা যে যতজোর গায়ে আছে সকল দিয়া আমাকে পিটিয়া তক্তা বানাইয়া দিবে! কী দোষ আমার কও গিন্নী! আমি তো উপকারই করিতেছিলাম, বৌঠানের শাড়ি তুলিয়া দিতে গিয়াছিলাম তাহার জন্য আমারে এমন কুমড়া পটাশের ন্যয় পিষিয়া দিল! আহ্হঃ! কী যন্ত্রণা গিন্নী!" নীলিমা দেবী কিঞ্চিৎ অবাক হইলেন, "ওমা! ইহার জন্য গায়ে হাত তুলিতে হয়! শাড়িখানা ভূলুণ্ঠিত হইতে দিতে পারিতে, তুলিয়া দিবার কী প্রয়োজন ছিল! এইজন্য কহে, 'ভাল করিতে যাই গো মনে; মন্দ হয় কপালগুণে!' তোমার একদমই উচিৎ হয় নাই ঐ ছোটলোকদের বাটীতে যাওয়া! আহা! রে!" নীলিমাদেবী গরম চুন-হলুদের প্রলেপ শ্যামলবাবুর আহত গাত্রে লাগাইতে লাগাইতে স্বামীর সমব্যাথী হইয়া ভূবন সামন্তের চৌদ্দগুষ্টির ত্রি-ভূবন এক করিয়া দিতে লাগিলেন। 
শ্যামলবাবু কিঞ্চিৎকাল চুপ করিয়া, ধীর কণ্ঠে কহিলেন, "না মানে, শাড়িখানা যখন আমি তুলি তখন তাহা ঠিক ভূ-লুণ্ঠিত ছিল না!" নীলিমাদেবী বিস্ময়াবিষ্ট হইয়া কহিলেন, "তবে! তারে মেলা ছিল বুঝি? কাচিয়া শুকাইবার পর!" 
শ্যামলবাবু ঘাড় নাড়িলেন, তাহার পর দীর্ঘশ্বাস ফেলিয়া কহিলেন, "নাহ! মাটিতেও পড়ে নাই আর তারেও শুকাইবার জন্য মেলা ছিল নাই! আমি যখন শাড়িখানা তুলিতে যাই, তখন মালিনী বৌঠান উহা পরিয়াই ছিল! প্রায় কোমর অবধি তুলিয়া দিয়াছিলাম কিন্তু তখনই কোনখান হইতে সহসা ভূবন ব্যাটা চলিয়া আসিল! উহার তো এখন দপ্তরে থাকিবার কথা, আসিবার কথা নহে!" 
শেষের কথাগুলি নীলিমাদেবী আদৌ শুনিতে পাইয়াছিলেন কীনা ইহা জানা নাই তবে এটুকু জানা গিয়াছিল যে, নীলিমা দেবী পালঙ্ক হইতে উঠিয়া গিয়া কামরার কপাটখানি বন্ধ করিয়া দিয়াছিলেন। তাহার পর তিনি শ্যামলবাবুর সহিত কী করিয়াছিলেন ইহা সঠিক বুঝিতে পারা যায় না। তবে নিন্দুকে কহে, সেইদিন নাকি শ্যামলবাবু অনুভব করিয়াছিলেন, কেবল পতিই পরমেশ্বর হয় না, স্ত্রীও আদ্যাশক্তি হয়। এবং প্রয়োজনে নিজ পতিকে পরমেশ্বর হইতে মুহূর্তেই মহিষাসুর বানাইয়া বধ করিয়া দিবার ক্ষমতা ধরে। 


এই ঘটনার পর দিন সাতেক শ্যামলবাবু নিবারণ ডাক্তারের চেম্বারে ভর্ত্তি হইয়াছিলেন আর সুস্থ হইতেই তিনি শরৎ ঋষির আশ্রমে দীক্ষা লহেন। ইদানীং তাঁহাকে সনাতনপুরে সেইরূপ পরোপকার করিতে দেখা যায় না।



(সমাপ্ত)

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply

পাঠক সমীপেষু,
লেখকের লিখিতে বড়ই কষ্ট হয়। ভাবিতে ভাবিতে সন্ধ্যা হয়, লিখিতে লিখিতে সকাল। কিন্তু লেখক লিখে তো পাঠকের নিমিত্তে। সুতরাং তাঁহাদের অভিমত না শুনিলে লেখকের ভাত হজম হইবে না। 

তাই, এই কথকের বিনীত অনুরোধ, গল্প শুনিয়া দক্ষিণা বাবদ চারিটি ভাল-মন্দ সহযোগে মতামত ও রেপুটেশন দিলে বাধিত হইব।
ত্রুটি মার্জনীয়,

                            Namaskar
[Image: 20230923-133529.png]
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)