Thread Rating:
  • 91 Vote(s) - 3.44 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance মন ২ - কাহিনীর নাম- শিবের শিব প্রাপ্তি- সমাপ্তCompleted

Showing only the posts of nandanadasnandana: 187 of 429 posts. Show all posts

(15-02-2022, 12:36 AM)muntasir0102 Wrote:  ফুটবলে আপনার প্রিয় দল কোনটি? আর প্রিয় খেলোয়াড় কে?

অবশ্যই মোহনবাগান। খেলোয়ার সে অনেক। তবে মেসি আমার বেশ প্রিয়।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

আগের পর্বের কিছু অংশ......

আমি ওকে আটকে দিচ্ছিলাম ততই ও রেগে যাচ্ছিল। ফোঁস ফোঁস করছিল। সিনেমা শেষ হবার আগেই আমাকে নিয়ে বেরিয়ে এলো ও। তখন রোদ পরে গেছে বেশ। কি যে করে ছেলেটা আমি বুঝতে পারি না। যখন ওর বাড়ি এলাম তখন আন্টি কাজ থেকে ফেরেন নি। একটা কথাও বলে নি রাস্তায়। আর স্কুটার টার প্রান বেরিয়ে যাবে এমন জোরে চালালো। আক্কেলহীন ছেলে একেবারে।
    
                                                                       পর্ব কুড়ি
ঘরে এসে চাবি খুলে কোন কথা নেই। সোজা পিছনের বাগানের পোড়ো বাড়িতে। আমি কই কই করে পিছনে পিছনে যাচ্ছিলাম।
-     কি রে? ওই দেখ। কথা নেই কিছু। চললি কোথায়। দাঁড়া??? আমি শাড়ি পরে আছি তো। দৌড়োতে পারছি না তোর মতন। রাকা!!! শোন!!!!! উফফ কি রাগ বাবা। কই রে??

কে কার কথা শোনে। সে দৌড়ে চলে গেল আমাদের আড্ডার জায়গায়, পোড় বাড়িতে। আমার বুক ধকধক করছিল।

আমি বাগানের রাস্তা ধরে এগোতে লাগলাম। ওকে দেখলাম সেই ঘরে ঢুকে গেল। এতো রাগলে হয় নাকি? কি করে রাগ ভাঙ্গাই এখন আমি ওর? রাগ তো করে না আমার উপরে। মানে এখন আশা করে আমার উপরে অনেক কিছু। কিন্তু কি ভাবে ওকে বোঝাই ওর আশা আমি পূর্ন করতে পারব না। উফ আগে ছিল ভাল। এখন ওই সব চিন্তা ওর মাথায় ঘুরছে সর্বদা। সব দিলেও তো শান্তি নেই। একেবারে বাচ্চাদের মতন করছে শুয়োর টা। আমি ততক্ষনে ঘরে ঢুকে গেলাম। ঢুকে দেখি যেখানে ওর এমপ্লিফায়ার টা থাকত সেই টেবিলে ঝুঁকে দাঁড়িয়ে আছে আমার দিকে পিছন করে। হাঁপাচ্ছে রীতিমত। আমার ভয় করছে এবারে। কি হলো কি ওর?

নিজেকে একটু স্থির করলাম আমি। বুঝে গেছি, টিপিক্যাল পুরুষ ও। ওকে শান্ত না করলে কোন দিকেই মন দিতে পারবে না ও। রাগে ফুঁসবে। সব থেকে জোর যার উপরে, তার কাছ থেকে সিনেমা হল এ রিজেকশন ও মানতেই পারছে না। কিন্তু ও যা চাইছে, আমি দিই কি করে? চুমু খাবে ও আমি জানি। কিন্তু ওর হাত আমার শরীরে ঘোরে। ও কেন বুঝছে না, আমি তো ছেলে ছিলাম। আমার কি এই গুলো ভালো লাগে? আর ওকে সুখ আনন্দ দিতে পারব না জেনেই আমি ওর থেকে পিছিয়ে আসছি। সাড়া জীবন ও পস্তাবে আমাকে নিয়ে থাকলে। ধীরে ধীরে এগিয়ে গেলাম আমি ওর দিকে। কাঁধে হাত রাখলাম।

ঝিনকে ছুঁড়ে দিল আমার হাত টা। আমার দিকে ফিরল যেন খেয়ে ফেলবে আমাকে। আমার দিকে তাকিয়ে আছে একেবারে রেগে। একেবারে বাচ্চা ছেলেদের মতন ঠোঁট ফুলিয়ে আছে। কেমন দেখতে লাগে?  রাগে ফোঁস ফোঁস করছে আর এদিকে ঠোঁট ফুলিয়ে আছে। আমি হেসে ফেললাম ওকে ওই ভাবে দেখে। কি জানি, আমার হাসি দেখে কি ভাবল ও। আমাকে জাপটে ধরে আমার মুখের কাছে ওর মুখ টা নামিয়ে আনল। ঘটনার আকস্মিকতায় আমিও ঘাবড়ে গেলাম। ইন্সটিঙ্কট এই আমি ওর মুখ টা আমার দুই হাতে আটকে ধরলাম যাতে আমাকে চুমু খেতে না পারে। আর ও আমাকে জোর করে চুমু খেতে চাইছে। আমি যত ওর মুখ টা সরিয়ে দিচ্ছি আমার থেকে ও ততই বল্পুর্বক আমাকে চেপে ধরছে। ও যেন বিশ্বাস করতে পারছে না সেটা, যে আমি ওকে চুমু খেতে দিচ্ছি না।

ছেড়ে দিল আমাকে। হাঁপাতে লাগল খুব। আমিও হাঁপাচ্ছি। আমি আঁচল টা ঠিক করে নিলাম সেই ফাঁকে। টানা হেঁচড়া তে, কাঁধের পিন টা ছিঁড়ে গেছিল। বুঝতে পারছি না এবারে।ও হাঁ করে তাকিয়ে ছিল, আমার খুলে যাওয়া আঁচলের ভিতরে যা ছিল তার দিকে।কেমন লাগছে এবারে আমার।  না ভয় পাচ্ছি না। খুব বেশী হলে ও কত দূর যেতে পারে আমি জানি। আর চরম দূরে গেলেও আমার আপত্তি নেই। জানি ব্যাথা পায় মেয়েরা। সেটা সয়ে নেব আমি, কিন্তু সামান্য দূর ও আমি আলাউ করতে রাজী নই আর। আজকে না হয় হয় ব্যাথা পাব আমি, কিন্তু এটা হলে সারা জীবন ও আমাকে নিয়ে ও ব্যাথা পাবে,জ্বলব দুজনাই। না পারবে আমাকে গিলতে না পারবে ওগরাতে। ওকে বললাম
-     এই কি হয়েছে রে তোর? এই রকম করছিস কেন তুই?

সাড়া দিল না ও। আমার দিকে চেয়ে আছে।আমার প্রশ্নে ওর চোখে মুখে অবজ্ঞার ছাপ স্পষ্ট। মানে ও যেটা করছে, সেটার কৈফিয়ত ও দেবে না আমাকে। মানে দেবার প্রয়োজন কি ওর? ওর জিনিস এ ও যা খুশী করবে তাতে কার কি?  তাই ওর এই কাজের জন্য আমাকে জবাব দিহি করবে কেন ও? এই রকম ভাব নিয়েই দাঁড়িয়ে ছিল ও। আমি ভাবছি, এ আবার কেমন পুরুষ ইগো। আমি কি সম্পত্তি নাকি ওর। আমাকে বলবেও না, কেন ওমনি করছে আমাকে? বলতে পারে আমার তোকে চাই। সেটাও তো বলছে না। শুধু ব্যস চুমু খাবে। কোন পারমিশন নেবে না। ওর ইচ্ছে মাফিক হবে ব্যাপার টা, আর সেটা হচ্ছে না বলেই রাগ এতো। আমি শাড়ির আঁচল টা কাঁধে চেপে ধরে দাঁড়িয়েছিলাম, ওর দিকে চেয়ে। রাগ ধরছে এবারে আমার ওই শুয়োর টাকে। কিন্তু ওর তাতে বয়েই গেছে। ও সহসা আমার আমাকে চেপে ধরল। আমি আর ওর সাথে যুদ্ধে গেলাম না। পারছিলাম ও না যুঝতে আর। নিজের মুখ টা হাতে চেপে ধরে রইলাম শুধু। ও আমার ঠোঁট দুটো না পেয়ে, গলায় বুকের উপরে মুখ টা ইচ্ছে করে ঘষতে লাগল যাতে আমি ওকে চুমু খেতে দি। আমি তাও দিলাম না। মনে মনে বলছিলাম,

-     তুই আমাকে আজকে মেরে ফেললেও আমি তোকে চুমু খেতে দেব না। ভাল করে বল, চা ঠিক ভাবে, তাহলে ভাবব। কিন্তু এ ভাবে দেব না তোকে আমি।

আমার ঠোঁট না পেয়ে ক্ষেপে গেল একেবারে। প্রথম বার কথা বলল, এতোক্ষন পরে,

-     শিব, ঝামেলা করিস না। আমাকে চুমু খেতে দে। না হলে আরো জোর করব কিন্তু বলে দিলাম

বোঝ!! এ কি রকম অধিকার। আমার ভাল লাগা মন্দ লাগা নেই? ব্যাস ও চাইছে বলে আমাকে চুমু খেতে দিতে হবে? বন্ধু আবার বন্ধু কে এই ভাবে সেক্স এ ভরা চুমু খায় নাকি? এটা ভালবাসা নয় এটা ওর লালসার জেদ। রাগ ধরে গেল আমার। বললাম
-     দেব না।

ফেটে পরল ও রাগে। আমার হাত টা মুচড়ে ধরল। আমি সেটা আলাউ করে দিলাম। না দিলে হাতে লাগত আমার। আর আমার মধ্যে শক্তি অবশিষ্ট বিশেষ ছিল না। আমি ঘুরে গেলাম। বুঝতে পারছি না ওকে কি ভাবে শান্ত করব আমি। ও আমার হাত টা মুচড়ে ধরে আমাকে ঘুরিয়ে নিয়ে নিজের কাছে টেনে নিল। আর অন্য হাত টা ওর বাকি হাতে শক্ত করে হরে রইল। আজ থেকে বছর চারেক আগে হলেও আমি ওর সাথে কিছু টা লড়তে পারতাম। কিন্তু এখন শাড়ি পরে, আর ইস্ট্রোজেনের কৃপা তে সেটা সম্ভব হয়ে উঠছে না। আমি কিছু বলার আগেই ও দাঁতে দাঁত চেপে বলল
-     কি বললি? দিবি না?
-     উহহহ মা গো!!! লাগছে রাকা আমার।

ও শুনলোই না। আমার ঘাড়ে, কাঁধে, ইচ্ছে করে নিজের জিভ টা চালাতে লাগল। আমার দুটো হাত ই ওর হাতে বন্দী। একটা মোচড়ানো অবস্থায় আরেক টা, ওর হাতের মুঠোয়। আমি ছটফট করছিলাম জাস্ট। নিতে পারছিলাম না ওর এই অত্যাচার। মনে হচ্ছিল রাজী হয়ে যাই। পারছিলাম না ওর এই ডাক টা উপেক্ষা করতে। মনে হচ্ছিল, ওর তো দোষ নেই। আমি বেশ সুন্দরী তারপরে ওর সব থেকে কাছের মানুষ। আমাকে চাওয়া টা ওর দোষ না। বা আমাকে কৈফিয়ত দিতে না চাওয়া ওর অসভ্যতা হতে পারে না। এটা তো ওর অধিকার। কিন্তু পরবর্তী জীবনের চিন্তা আমাকে আবার শক্ত করে দিল। ও আমার ঘাড়ে মুখ গুঁজেই বলল,
-     লাগুক। আমি আগে যেমন চাইব তেমন চুমু খাব তারপরে ছাড়ব।

উফ এখনো ধরে রেখে দিয়েছে ও নিজের মনে। আমি কাতর হয়ে অনুরোধ করলাম ওকে
-     লাগছে খুব আমার। প্লিস ছেড়ে দে!!! পায়ে পরি তোর আমি।

ছেড়ে দিল আমাকে ও। আমি এগিয়ে গেলাম দরজার দিকে। ওর দিকে তাকালাম ও না আমি। মনে একটা অদ্ভুত কষ্ট। এই কী প্রেম? এমন ই কি ভালোবাসা? ব্যাস ওর ইচ্ছে মতন ও আমাকে ওই সব করবে, আর আমি না দিতে চাইলে এতো রাগ? আমাকে কষ্ট দেবে? ওকে ঘুরে বললাম,

-     বেশ আমি চলে যাচ্ছি। আমাকে ডাকতেও তুই আসবি না। কষ্ট দিলি আমাকে খুব।

আমি চলেই যাচ্ছিলাম। কিন্তু ওই যে ওকে ছেড়ে যেতেও ইচ্ছে করে না। ইচ্ছে করছিল ও ছুটে এসে আমাকে থামাক। থামাল, কিন্তু পিছন থেকে আমার চুলের গোছা টা পাকিয়ে টেনে ধরে। আআআহহহহহহ। চোখে জল চলে এল আমার।
-     আআআআআহহহ রাকা!!!!!!

তাকিয়ে রইলাম আমি ওর দিকে তাকিয়ে চোখে জল নিয়ে। ফুঁপিয়ে উঠলাম আমি। ওকে বললাম আমি ফুঁপিয়েই
-     আমার ব্যাথা লাগে না?

রাকা যেন একেবারে থেমে গেল। আমার চোখে জল দেখে ও যেন কেঁপে গেল একটু। আমাকে জাপটে টেনে নিল বুকে। ওর এই টেনে নেওয়া তে কোন লালসা ছিল না একেবারেই। কাঁদতে কাঁদতেই মনে মনে আমি খুশী হলাম। ওকে জড়িয়ে ধরলাম। ও আর আমাকে জোর করছে না। বরং অনেক আদরে আমার মাথায় চুলে পিঠে হাত বোলাচ্ছে। আমিও পুরোন বন্ধু কে ফিরে পেয়ে জাপটে ধরে রয়েছি। ওর ভিতরের পুরুষ টাকেই আমার ভিতরের পুরুষ আর নারী দুটোই ভয় পায়। মনে হচ্ছে এবারে আগের রাকা টা ফিরে এলো। চোখের জল তখনো বেরোচ্ছে আমার।সাহস করে জিজ্ঞাসা করলাম আদুরে গলায়,

-     এবারে শান্ত হয়েছে রাকা বাবু?
-     হুম।

তারপরে একটু পরেই বলল
-     তোর ব্যাথা লাগল?

ওর বুকে থেকেই বললাম
-     হুম, চুল ধরে টানলি কেন?  

আমাকে বুকে আরো চেপে ধরে বলল
-     সরি, আমার রাগ উঠে গেছিল। তুই চুমু খেতে দিচ্ছিলি না কেন?

আমি ওকে ছেড়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। মনে হলো ওর সাথে আমার কথা বলার দরকার। ওকে ছাড়তে তো পারব না আমি কোন ভাবেই। কিন্তু ওর এই ব্যাপার টা বন্ধ করতে হবে, তার থেকেও আগে বোঝাতে হবে আমাদের এই ব্যাপার টার কোন ভাবেই কোন ভবিষ্যৎ নেই। ওকে এই ব্যাপার থেকে বের করে দিতে হবে। তারপরে ও যা ভাল বুঝবে। ওকে বললাম আমি
-     কেন দেব তোকে আমি চুমু খেতে। তুই কি আমার বয় ফ্রেন্ড? না আমি তোর গার্লফ্রেন্ড?

আমার কথা শেষ ও হলো না। ও দুম করে বলে বসল
-     হতে কে আপত্তি করেছে?

অবাক হয়ে গেলাম আমি। ওকে বলে উঠলাম,

-     মানে তুই কি পাগল হয়েছিস নাকি? ছোট থেকে তুই আমাকে দেখছিস। আমি মেয়ে নাকি যে তুই আমাকে গার্লফ্রেন্ড করবি?
-     কই আমার তো কিছু আলাদা মনে হয় না। ইউ আর মোর ফেমিনাইন দ্যান এনি ফিমেল। এত কত কষ্ট পেলি এক বছর আগে মেয়ে হতে গিয়ে। এখন আবার বলছিস তুই মেয়ে নোস। কনফিউজড কেন তুই এতো?

অদ্ভুত তো? কি ভাবছে ও, আমি মেয়ে হয়েছি বলে কি আমার, মনন ও মেয়ের হয়ে গেছে? না, হয়েছে, কিন্তু একটা পুরুষ কে জীবনে মানিয়ে নিতে একটা ট্রান্স মেয়ের সময় লাগবে না? তাছাড়াও অনেক অনেক ব্যাপার আছে। তাও ওকে বললাম আমি,

-     বস আগে তুই। এটা নিয়ে কথা বলা দরকার। কারন যাই হয়ে যাক, তোর সাথে সামান্য দুরত্ব বাড়লে আমি মরে যাব।

ও বসল, কিন্তু সাথে সাথেই বলল
-     দুরত্ব তো তুই বাড়াচ্ছিস। তুই তো আমার কাছে আসতে চাইছিস না।

ওর পিঠে বুকে হাত বোলাচ্ছিলাম আমি।দূরত্ব মানে গান্ডু টা ফিজিক্যাল দূরত্ব ভাবছে। যা নমুনা দেখলাম আমি রাগের, আবার না রেগে যায়। আমি তো কোনদিন ওকে এই ভাবে তুতিয়ে পাতিয়ে ঠাণ্ডা করিনি। এখন যেন আমারি দায়িত্ব ওর রাগ ভাঙ্গানোর। আগে রাগা রাগি হতো আবার ঠিক হয়ে যেত। আমাদের মাঝে এই শরীর, আমাকে পাওয়া, আমাকে চাওয়া এই সব ব্যাপার গুলো আসে নি। ওর সামনে সারাজীবন নিজেকে আমি শক্তিশালী পেয়েছি। এখন উল্টো টা। আমি না সত্যি বুঝতে পারছিলাম না কি করব। নার্ভাস লাগছিল। নয় বছর আগের সেই দিনে ফিরে যাচ্ছিলাম আমি, যখন রাকাকে আমার ওরিয়েন্টেশন টা বলতেই ভয় লাগত ওকে হারিয়ে ফেলার ভয়ে। আজকেও সেই ভয় পাচ্ছি আমি। ওকে বললাম আমি,

-     আচ্ছা তোকে আমি মেয়ে হবার আগে বা পরে কোন দিন বলেছি, আমার ছেলেদের ভালো লাগে? আমি তোকে বলতাম না, আমি মেয়ে তাই মেয়ে শরীর টা নিতে চাই? আর তুই কেন বুঝছিস না, আমার সাথে তুই সুখী হতে পারবি না।
-     কেন? সুখ বলতে কি বুঝিস তুই? আমি যা বুঝি , তাতে আমি শিওর তুই ছাড়া আমার সুখ নেই।

ভাল। যে নিজেই কোন কাজ ভেবে করে না, সে আমাকে এতো বড় কথা বলল। চুপ করে গেলাম আমি। কি বলি? ওর সুখ মানে আমার সাথে থাকা, চুমু খাওয়া, ওর ইচ্ছে মতন আমার শরীর টা কে ঘাঁটা এই গুলো ভাবছে। বা এটা ভাবছে, ও আমাকে অন্ধের মতন ভালো বাসে। বা এটা কল্পনা করছে, আমি ওর সাথে আছি। ওর জন্য রান্না করছি, ওর জন্য অপেক্ষা করছি। বা ভাবছে বাড়িতে ওর বউ হয়ে ওর জন্য সেজে গুজে ঘুরে বেরাচ্ছি।তাতে আমার আপত্তি ছিল না বা আপত্তি নেই ও। কারন এই ভাবনা গুলো আমিও ভেবেছিলাম বছর দুয়েক আগে যখন আমার ইস্ট্রোজেন চলত। এখন সে সবে একটা গা ঘিন ঘিন করে কিন্তু ওর জন্য সব মেনে নেওয়া যেতে পারে। কিন্তু এখন বুঝি, সুখের সংজ্ঞা, বয়েস আর সময় আর পরিস্থিতির সাথে পাল্টায়। সুখের সংজ্ঞা এক রকম থাকে না পুরো জীবন জুড়ে। এক ই মানুষের জীবনে সুখের চেহারা নানান বয়েস নানান পরিস্থিতি তে বদলায় । কৈশোরের সুখ যৌবনে বদলে যায়। যৌবনের সুখ বার্ধক্যে অন্য মানে নিয়ে সামনে দাঁড়িয়ে পরে। গরীবের কাছে, দু বেলা দু মুঠো ভাতের সন্ধান পাওয়া সুখ, আর বড়লোকের সুখ সম্পর্ক মধুর করাতে। ছাত্রের সুখ ফাঁকি দিয়ে, আর সেই ছাত্র বড় হয়ে বাবা মা হলে ছেলের পড়াশোনাতে নাম হলে সুখ হয়। কি করে বোঝাই সেটা ওকে আমি। ও আগামী দশ বছরের সুখ ভাবছে। ও বুঝছে না দশ বছর পরে ওর কাছেই সুখের মানে টা বদলে যাবে। ওর থেকে জীবন টা আমার অনেক কঠিন, তাই আমি জানি, সুখ কাকে বলে। ও জানে না বোঝে না। একেবারে কাদার তালের মতন ও। আমাকে ও ভালবাসে এ নিয়ে আমার মনে সন্দেহ নেই। কিন্তু আমাতে ও সেটা পাবে না যেটা ওকে একটা ঠিক ঠাক মেয়ে দিতে পারবে। আমি তাও বললাম,

-     রাকা একটু বোঝ, তুই যেমন ভাবে দুনিয়া দেখিস, তেমন নয় দুনিয়া টা। না না আমি চাই তুই সবাই কেই বিশ্বাস কর। আর তোকে যেন ঠকতে না হয় কোন দিন। কিন্তু আমি তোর সেই সুখের ঠিকানা নই রে। তোকে আমি সুখ কাকে বলে বলতে পারব না। কিন্তু এটা বুঝেছি তুই আমার থেকে অনেক অনেক বেশি সরল আর ভাল। আমি কোন দিন ই তোর যোগ্য নই। তোকে বলে বোঝাতে পারব না আমি, তুই আমার কাছে কি?

বেশ মজা পেল মনে হলো ও আমার কথায়। মুখ টা হাসি হাসি করে আমাকে জিজ্ঞাসা করল,
-     শুনি আমি কি তোর কাছে?

আমি তো বলছিলাম একটা বলার তোড়ে। কিন্তু ওর ওই হাসি মুখ টা দেখে আমি লজ্জা পেয়ে গেলাম।এখন কি ভাবে বলি ও আমার কাছে কতটা? সে সব তো ফিমেইল ব্যাপার। উজার করে বলে দেওয়া। আমি কি ভাবে বলি?  কিন্তু বলতে আমাকে হবেই। ওকে বের করে দিতে হবে আমার থেকে। আর সেটা করতে হবে, ওর মনে কোন দুঃখ না দিয়ে। দুঃখ পেলে ওর কেরিয়ার শেষ হয়ে যাবে। আর এখন ই বের না করে দিতে পারলে পুরো জীবন টাই নষ্ট হয়ে যাবে। ঠান্ডা হলাম একটু আমি। ওকে বললাম,

-     তুই আমার কাছে? বলতে পারিস প্রায় সব টা।
-     বুঝলাম না।
-     উফ এটাও বুঝলি না?
-     না
-     আচ্ছা বলি, তুই আমার আয়না, তুই আমার সখা, তুই আমার আমি, তুই আমার ইশ্বর, তুই আমার কৃষ্ণ, তুই আমার সাথী, তুই আমার সাফল্য, তুই আমার দুঃখ, তুই আমার সর্বস্ব। কি বুঝলি?
-     কিসসু না। তুই কবিতা কবে থেকে পড়ছিস? বোঝা না ভালো করে।
-     আচ্ছা বোঝাই। জানতাম নিরেট মাথা তোর, বুঝবি না। তবে শোন। উম্মম্মম্ম… তোকে, না দেখলে মনে হয়, কেউ নজরে আসছে না আমার। তোর সাথে কথা না বলতে পারলে, কারোর কথা কানে আসে না আমার। তোকে ঘুম থেকে উঠে নিজের মনে না পেলে, সারা দিন নিজেকেই চিনতে পারি না আমি। তোর সাহস না পেলে মনে হয় আমি বাড়ি থেকেও বের হতে পারব না। তুই রেগে গেলে খুব কষ্ট পাই আমি। তোর একটা বকুনি বা কস্টের কথা আমাকে যে তার কয়েক কোটি গুন কষ্ট দেয় সেটা তুই বুঝবিও না। সেজেগুজে বের হলে তুই না দেখলে মনে হয় বৃথা আমার সাজাগোজা। তুই সে, যে আমার আমি কে চিনিয়েছিল। কাজেই তুই আমাকে সামান্য কষ্ট দিলে আমি ভেঙ্গে পড়ি। এবারে বুঝলি?

রাকা হাঁ করে চেয়ে রইল আমার দিকে। জানিনা যা বলতে চাইলাম বুঝল কিনা। বা এটাও বুঝতে পারছি না আমি ঠিক ঠাক বললাম কিনা ওকে। শুধু হাঁ করে চেয়ে থাকলে কি বুঝি আমি এবারে? ও বলল বেশ কিছুক্ষন পরে,

-     দ্যাখ তুই যা বললি সেটা আর তোর কাজে কোন মিল নেই। একেই তো প্রেম বলে।
-     হ্যাঁ একেই বলে প্রেম। আমি কোথায় বললাম আমি তোকে ভালবাসি না। কিন্তু, কেন মিল কেন নেই?
-     আমি যদি তোর সব হব তবে আমাকে নিজের করছিস না কেন তুই?

বোঝ! কিচ্ছু বোঝে নি গান্ডু টা। বললাম,

-     নিজের করছি না মানে। তুই আমার আজ থেকে নিজের নাকি? তুই কবে থেকে আমার, তুই সেটা জানিসই না। তুই আজকে ভাবছিস, আমি তোর। কিন্তু অনেক বছর আগে আমি তোকে আমার মেনে নিয়েছিলাম। কিন্তু তুই বলছিস সম্পর্কে যেতে। কি সেটা? তুই আমাকে প্রেমিকা হিসাবে চাইছিস। সেটা র তো দরকার নেই। কারন আমি সেটা অলরেডি আছি।আর তারপরে কি চাইবি? বিয়ে করতে। আমি সেখানে তোকে বলছি, আমাকে বিয়ে করে তুই সেটা পাবি না যা তুই চাস।

-     কেন পাব না। দুজনে ছোট থেকে একসাথে বড় হয়েছি আমরা। বড় হয়েও একে অপরের হয়ে থাকতে সমস্যা কি? আর কি পাব না তোর থেকে আমি? তুই বউ হতে পারবি না আমার? তোর থেকে বেটার খেয়াল আমার তো আর কেউ রাখতে পারবে না। বা ভাইসি ভার্সা।

রেগে গেলাম খুব। আমি বলে উঠলাম ওকে থামিয়ে দিয়ে।
-     আর কিছু লাগে না জীবনে? আন্টি র একটা নাতি লাগবে না?  দশ বছর পরে আন্টি তো ভাবতেই পারেন, শিব কে বিয়ে না করে অন্য কাউকে করলে, একটা নাতি অন্তত উনি পেতেন? ব্যস নিজেদের টাই ভাবছিস। নিজের বাবা মা এদের কথা ভাববি না? আর তাছাড়া…… আমি তো মেয়ে ছিলাম না। আমার ও সমস্যা হয় ছেলেদের সাথে এই ব্যাপার টা মেনে নিতে। তুই একটা মেয়ের থেকে যা এক্সপেক্ট করিস, আমি তা তোকে দিতে পারব না। কেন বুঝছিস না?

রাকা অবাক হয়ে গেল। আমাকে থামিয়েই দিল প্রায়। বলল,

-     কোন ব্যাপার টা মেনে নিতে? আর বাচ্চা দরকার নেই আমার। আর তুই তো প্রিপেয়ার্ড যে তোর বাচ্চা হবে না।

কথাটা ও রাগের মাথায় বলে দিল। কিন্তু আমার হৃদয় একেবারে ছিন্নভিন্ন করে দিল। এই প্রথম মেয়ে হবার একটা আফসোস, না জানি মনের কোন গভীর থেকে একেবারে বুদবুদের মতন উঠে এলো উপরে। ওর হয়ত বলতে গায়ে লাগছে না কথা টা। কারন ও জানে ট্রান্সফর্মড মেয়েদের বাচ্চা আসবে না জেনেই তারা ট্রান্সফর্মড হয়। কিন্তু আমার শুনতে গায়ে লাগল। নিজের এতো বড় একটা খামতি নিয়ে নিজের প্রিয়তম র সাথে থেকে, তাকেই অভিশাপ টা দি কি করে? জানিনা এখনো কেন ভাবি, নিশ্চই কোন দিন একটা অঘটন হবে আমার পেটে। তাই,যেমন উৎসাহ নিয়ে ওকে বলছিলাম সেই উৎসাহ টা একেবারে নষ্ট হয়ে গেল আমার। মির‍্যাক্যাল এর ভরসায় তো আর মোটিভেশন পাওয়া যায় না। মোটিভেশন বিশ্বাস থেকে আসে। ওকে বললাম ধীরে ধীরে,

-     মানতে পারি না, একটা বর হবে আমার। তার সাথে শোয়া। মেয়েলি ছলা কলা। মেয়েদের মতন ভাবা। আম জানি তুই আমার শরীর চাইবি। চাইবি তো? সেখানেও আমার সমস্যা।ভেবে দেখ, তুই সকালে উঠে দেখলি মেয়ে হয়ে গেছিস, আর একটা ছেলে তোকে চাইছে যে ভাবে তুই আমাকে চাইছিস।

আমার শেষ কথা টা শুনে রাকা মনে হলো ঘেন্নায় সিটিয়ে গেল একেবারে। আমি বলেই চললাম। ঠিক জায়গাতেই আঘাত করেছি বলে মনে হচ্ছে। বললাম,

-      ভাব তুই, তোর যেমন ফিলিং টা হলো, তেমন আমার ও হয়। তোকে তো আমি কতবার বলেছি, আমি মেয়ে 
হচ্ছি শুধু মেয়ে হয়ে বাঁচব বলে। বিয়ে করতে না। আমি তো ভাবতেও পারিনি তুই ও শেষে এই ফাঁদে পা দিবি।

আগের মতন তেড়েফুঁড়ে নয়, বেশ ঠাণ্ডা মাথায় জবাব দিল রাকা এবারে,
-     ফাঁদ কেন বলছিস? তুই কি আমাকে ভালোবাসিস না?
-     কতবার বলব? তুই ভাবতেও পারবি না, তোকে আমি কত টা ভালোবাসি। আমার বলতে কোন সমস্যা নেই। আর এতোটাই ভালবাসি যে, তোর ভালো টা আমি তোর থেকে অনেক অনেক বেশী ভালো বুঝি। আর সেই জন্যেই এতো টা জোর আমি ধরে আছি।
-     বাল বুঝিস আমার ভালো।

বহুকাল বাদে খিস্তী মারল ও আমাকে। আমি তাকিয়ে রইলাম। বুঝে গেলাম, খিস্তী মারছে মানে, মন টা অনেক টা ক্লিয়ার হয়ে গেছে ওর। আমাকে ও বলেই চলে
-     ভালো বুঝলে আমার কষ্ট টা বুঝতিস তুই।

মনে মনে ভাবলাম, তুই আমাকে বুঝলে, বুঝতে পারতিস, মনে কত বড় পাথর রেখে তোর থেকে আলাদা হবার সিদ্ধান্ত নিয়েছি আমি। এ সিদ্ধান্ত তোর নেবার কথা না। আমারি নেবার কথা ছিল। আর আমি নিয়েওছি। আমি জানি, আন্টি বা আমার মা কেউ ই এই সিদ্ধান্তে অখুশী হবে না। কিন্তু ও যে বুঝছে না। আর পারি না আমি। কত দূরে ঠেলব আমি ওকে? আমিও যে ও ছাড়া দুর্বল। আমি জানি, আমি ওর প্রস্তাবে রাজী হব না। ওর বিয়ে হবে। ও দূরে সরে যাবে অনেক। কোন বউ ই চাইবে না আমার মতন একটা বন্ধু থাক ওর জীবনে। ওর বিয়ে হয়েছে, আমার থেকে দূরে চলে গেছে ভেবে আমি রেগে গেলাম। কিন্তু অসহায় লাগল নিজেকে মারাত্মক ভাবে। বুঝছি না কিছুই। একবার মনে হচ্ছে আমার শরীর টা ও পেলেই স্বাভাবিক হয়ে যাবে। আবার ভয় পাচ্ছি তার পরে যদি ওর আমাকে পাবার নেশা আরো বেড়ে যায়? যত বুঝতে পারছি না ততই রাগ হচ্ছে। আর ততই মনে হচ্ছে, ওর জেদের কাছে হেরে যাচ্ছি। বস্তুত ওর জেদের থেকে বেশি আমার ভিতরের উচ্ছ্বল মেয়েটার কাছে আমি হেরে যাচ্ছি। রাগ আরো বাড়ছে নিজের উপরে। নিয়ন্ত্রন হারিয়ে ফেলছি আমি। তাই বেশ রেগেই ওকে বললাম,

-     তোকে আর বোঝাতে পারব না আমি। তোকে বোঝানো মানে তো হাতি কে জাঙ্গিয়া পরানো। আমার কিচ্ছু বলার নেই আর। নে যা খুশি কর আমাকে।

বলে আমি শাড়ির আঁচল টা নামিয়ে দিলাম বুক থেকে। সিনেমা তে দেখেছিলাম, মেয়েরা এই ভাবেই সারেন্ডার করে। তাই করেছিলাম। মানে ওটা আমার সাবমিশন ছিল। তর্কে আর পেরে উঠছিলাম না। রাকাও রেগে যাচ্ছিল। আমাকে, ও বারবার হিপোক্রীট বলছিল। ওকে রাগাতে পারি না আমি আর। মনে হচ্ছিল, আমি পছন্দ না করি, ওর তো ভাল লাগবে করে, তাহলে করুক। আমার কষ্ট তো ও বুঝছেও না। তাহলে দুজনাই কেন কষ্ট পাই? একজন পাই। ও আনন্দে থাকুক।

বলে তো দিলাম। কিন্তু নিজের উপরে কেমন একটা অদ্ভুত গা ঘিনঘিনানি এল। ও তো আসবে কাছে। যা খুশি করতে পারে আমাকে নিয়ে। কিন্তু আমি যে একদম ই তৈরি নই। চুমু খাওয়া অব্দি ঠিক আছে। কিন্তু তার পরেও ও এগোলে আমি কি করব। মেনেই নেব? তাই হোক। দাঁড়িয়েই আছি। কিন্তু হলো উল্টো। আমাকে ওই ভাবে দেখে, একেবারে গলে গেলো ও। উঠে এসে আমার আঁচল টা আগের মতন বুকে উঠিয়ে দিল। এ আবার কি রূপ ওর? একটু আগেই তো না পেয়ে পাগলের মতন করছিল। এখন সামনে পেয়েও কি হলো। আমার দিকে তাকিয়ে বলল,

-     পাগল হলি নাকি তুই? তুই যেটা পছন্দ করিস না সেটা আমি করব কেন?

আমি বললাম, ওর দিকে তাকিয়ে,
-     তুই তো কষ্ট পাচ্ছিস?
-     আমি কষ্ট পাচ্ছি বলে তুই মেনে নিবি?  
-     কি করব আর? তখন একটা ছেলে তোকে চাইছে ভেবে যে ঘেন্না পেলি আমার ও সেই হাল হয়। কিন্তু তুই বলে আমি মেনে নিই। কারন তোর থেকে এই ভাবে রাগ করে দূরে থাকতে পারব না আমি।
-     তাই বলে পছন্দ করিস না সেটা বলবি না আমাকে? চাঁচরের রাতে তো দিলি, তাই ভেবেছিলাম আমি তুই আমাকে পছন্দ করিস।
-     এক থাপ্পড় লাগাব, পছন্দ করি না কখন বললাম তোকে আমি। আমার থেকে বেশি পছন্দ তোকে আর কেউ করে না জানবি। তখন ইস্ট্রোজেন চলছিল। অজান্তেই তোর গায়ের গন্ধ, তোর স্পর্শ আমার ভাল লাগত।
-     তাই বলে একবার বলবি না আমাকে? তোর ভিতরে কি চলছে? আমি কি না কি করেছি তোর সাথে।
-     এতো অনুশোচনার কিছু নেই। বেশ করেছিস করেছিস। আমাকেই তো করেছিস। তুই না থাকলে আমি তো আর বেঁচেই থাকতাম না। 

আমার কাছে সরে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি মানা করলাম না। কোন জোর ছিল না তাতে। জড়িয়ে ধরে বলল
-     ধুর পাগলী, কোথায় আমি তোর সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখছি, আর তুই আমার ভুল মেনে নিচ্ছিস? আমার ভুল আমাকে বলে না দিলে, আমি যে সব জায়গায় হোঁচট খাব।

তাকিয়ে রইলাম ওর দিকে। আচ্ছা এতো ভালো হলে থাকা যায়? হাঁ করে দেখছিলাম ওকে। এই জন্যেই তো ওকে কলির কেষ্ট বলি। একী অঙ্গে এতো রূপ নিয়ে কি করে ঘুরে বেড়ায় কে জানে!! এতোক্ষন বুঝছিল না। যেই আমি সারেন্ডারড হলাম, ওমনি ওর সুবুদ্ধি ফিরে এলো। আমার ভালো লাগল ব্যাপার টা। বিশ্বাস টা ফিরে এল, ও আমার থেকে দূরে যাবে না। বুকে মাথা রাখলাম ওর। ও বলল,

-     তবে তোকে বলে দিলাম আমি, তোকে আমার কাছে ফিরে আসতেই হবে। তুই যতই দূর দুরান্ত দেখতে পাস এখানে থেকে। আমার বিশ্বাস তোকে আমাকে কাছেই আসতে হবে।

ওকে দেখলাম আমি মাথাটা তুলে।ভাবলাম তুই জানিস ও না, আমি কতখানি তোর কাছেই থাকি। ছেলে থাকার সময়েও তোকেই জানতাম, আর মেয়ে হয়েও তুই ছাড়া কাউকে ভাবতেও পারি না। মনে হলো, আসলে আসব। এ আর বড় কথা কি?  কিন্তু ওকে বললাম,

-     আসব না। কোন দিন তোর গার্ল ফ্রেন্ড হতে আসব না আমি।
-     আমি নিশ্চিত তুই আসবি।
-     দেখা যাবে। এখন আমাকে দিয়ে আসবি চল, অন্ধকার হয়ে গেছে।
-     থাকবি না আর একটু?
-     ইশ কখন আমাকে নিয়ে বেড়িয়েছিস খেয়াল আছে তোর?

এই বলে ওর গালে একটা কষে চুমু খেয়ে, দৌড় লাগালাম ঘর থেকে। ঘুরে দেখলাম, গোলাপি রঙের ঠোঁট আঁকা হয়ে গেছে ওর গালে। পিছন থেকে ও চেঁচাচ্ছে,
-     ভাল করলি নাআআআ। আমি চাইলাম দিলি না, এখন নিজেই দিয়ে গেলি কেনওওওও?

আমি দৌড়চ্ছিলাম অন্ধকারেই। গালে চুমু খাবার পরে, ওকে দেখার ক্ষমতা ছিল না। ভয় লাগছিল, পায়ে শাড়ি জড়িয়ে গেলে পরে যাব। শাড়ি টা কোমরের কাছে, হাত দিয়ে কিছু টা তুলে নিয়ে বাঁই বাঁই দৌড়চ্ছিলাম আন্টির কাছে আমি। ছুটতে ছুটতেই চেঁচিয়ে বলে দিলাম ওকে,
-     তোর সব কেনর উত্তর দিতে পারব নাআআআআআআআআআআআআআ। এটা আমি আমার ইচ্ছে তে দিলাআআআআআআআআম।
[+] 9 users Like nandanadasnandana's post
Like Reply

(15-02-2022, 01:01 PM)raikamol Wrote:  কথোপকথন যেন জীবন্ত। এ পর্বের প্রাপ্তি। ছোট ছোট সংলাপ। এ ভাবেই আমরা কথা বলি। ইরোটিকা নন্দনা দেবী আপনি এক ব্যতিক্রমী লেখা লিখছেন। তবে মাঝে মাঝে সেই সংলাপও একটু দীর্ঘ হয়ে আচ্ছে বই কি। লেকচারিং ভাব চলে আসছে।

অনেক ধন্যবাদ রাই। অনেক অনেক অনেক
Like Reply

(15-02-2022, 01:23 PM)raja05 Wrote:  besh laglo

ধন্যবাদ রাজা ।
Like Reply

(15-02-2022, 06:55 PM)Baban Wrote:  কি সাংঘাতিক পর্ব মাইরি!!! আর এই মহিলা বলে কিনা বুকে মোচড় আর লাগবেনা? আরে ভাই.. বুকে চিনচিনে ব্যাথা কি শুধুই দুঃখের মুহুর্ত পড়ে হয় নাকি? এই ভয়ানক অলীক টান, দূরে থাকতে না পারার ভয়, বার বার কাছে আসার ইচ্ছা, ভালোবাসার চুম্বন, বকা.. অধিকার ফলানো... এগুলি পড়লেও ওই একই অনুভূতি হয়।
এক প্রশ্ন আর উত্তরের পেছনে এক নারীর মস্তিষ্কে কতগুলো সম্ভাবনা এক মুহূর্তে ফুটে ওঠে আর তারপরে ঠোঁট থেকে বেরিয়ে আসে উত্তর বা প্রশ্ন.... পুরুষ কতটা বোকা বা চালাক জানিনা... (জানতে চাইও না) কিন্তু নারী ছাড়া তারা যে অসম্পূর্ণ তা নিশ্চিত.... উল্টোটাও.....তা সে সম্পর্কে প্রেমের হোক বা মমতার... দাদার হোক বাবা পিতার.... ভালোবাসা.. ভালোবাসাই। ❤

হ্যাঁ দুজনেই , একে অপর কে ছাড়া পূর্নতা পায় না। ঠিক ঠিক ঠিক
Like Reply

(15-02-2022, 11:22 PM)ddey333 Wrote:  না কারো কিছু কিসেরও  ভুল না ...

সব ভুল আমার ... সব ব্যাপারেই

কারো মাথা খেয়েদেয়ে আর কাজ নেই আমার !! Namaskar

হুম বুঝি। মাঝে মাঝে কি যে হয় এই ছেলেটার।
Like Reply

(15-02-2022, 11:54 PM)Rajaryan25 Wrote:  ঊঊফফফফ দুর্দান্ত। কোনো কথা হবে না।

Namaskar Namaskar Namaskar ধন্যবাদ অনেক অনেক
Like Reply

আগের পর্বের কিছু অংশ...

-     ভাল করলি নাআআআ। আমি চাইলাম দিলি না, এখন নিজেই দিয়ে গেলি কেনওওওও?
আমি দৌড়চ্ছিলাম অন্ধকারেই। গালে চুমু খাবার পরে, ওকে দেখার ক্ষমতা ছিল না। ভয় লাগছিল, পায়ে শাড়ি জড়িয়ে গেলে পরে যাব। শাড়ি টা কোমরের কাছে, হাত দিয়ে কিছু টা তুলে নিয়ে বাঁই বাঁই দৌড়চ্ছিলাম আন্টির কাছে আমি। ছুটতে ছুটতেই চেঁচিয়ে বলে দিলাম ওকে,
-     তোর সব কেনর উত্তর দিতে পারব নাআআআআআআআআআআআআআ। এটা আমি আমার ইচ্ছে তে দিলাআআআআআআআআম।
 
                                                                              অধ্যায় চার
                                                                              পর্ব একুশ
আজকে শিভ কে নিয়েই আমি এসেছি কলেজ এ। সকালে আমি স্নান করে ওকে খাইয়ে নিজে রেডী হব তখন এসে আমাকে জড়িয়ে ধরল। ওর দিকে তাকাতেই বলল, আমার সাথে যাবে। আমিও আর বিশেষ আপত্তি করিনি। ওকে স্নান করিয়ে খাইয়ে, একটা নীল রঙের টি শার্ট আর কালো একটা ট্রাউজার কিনেছিলাম সেটা পরিয়ে নিয়ে চলে এসেছি। শিভ এর ব্যাপারে কেউ ই বুঝতে পারছে না। আমি কাউকে বলার প্রয়োজন ও বোধ করছি না। কিন্তু ও যখন আমাকে মা বলছে, তখন সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। থাকুক। একটা বাচ্চা ছেলে আমাকে মা বলছে, আর সেটাও যদি কেউ বুঝতে না পারে আমার কিছু বলার নেই। এটা তো সরল ব্যাপার যে, আমি ওর মা আর ও আমার ছেলে। জানি কিছু দিন চলবে এই ব্যাপার টা, পরে থেমে যাবে। আর রাকা রাজী হলে তো পুরো ব্যাপার টা সবার ই সামনে চলে আসবে।

আমার ক্লাস থাকে না সাধারণত। আজকেও ছিল না। এডমিনিস্ট্রেটিভ কাজ থাকে অনেক। কিন্তু মন নেই আমার। মন পরে আছে আজকে রাকার মতামতের দিকে। শিভ আমার কাছে আসছে বার বার খেলতে খেলতে। কখনো এক টুকরো আপেল মুখে দিয়ে দিচ্ছি বা নিজেই আমার ব্যাগ থেকে জলের বোতল বের করে জল খাচ্ছে ও। যতবার ওকে দেখছি, ততবার ভয় টা জাঁকিয়ে বসছে আমার মনে মধ্যে। যদি রাকা না বলে?আমার মনে হচ্ছে যদি আমি শিভের জন্য ওকে বিয়ে করতে রাজী হই, তবে সেও শিভের জন্যই আমাকে বিয়ে করতে রাজী হবে। এ ছাড়া তো আর কোন কারন আমি দেখি না। একটা মিউচুয়াল ব্যাপার। আমার ও এখন সেই ব্যাপার টা আর নেই, যেটা আমি শুরুর দিকে রাকার ব্যাপারে অনুভব করতাম। সেই ভুল আমার ভেঙ্গে গেছে।

কত যে চিন্তা বলে বোঝাতে পারব না। শিভের বড় হতে হতে আরো বছর কুড়ি। এই কুড়ি বছর রাকা আমাকে নিয়ে থাকবে কি ভাবে? মানে শুধু কি ছেলের মা হিসাবে আমাকে ও দেখবে? হ্যাঁ, আর কি ভাবেই বা দেখতে পারে? কারন আমার তরফে ওর উপরে আর কোন রকম দুর্বলতা নেই। আর ওর তরফে তো নেই ই। ছয় বছর আগে , ওর চোখের সেই ঘেন্না এতো কম সময়ে মিটবে না। আমাকে চুমু খেয়েছিল বলে ও থুতু সুদ্দু ফেলেছিল আমারি সামনে। এতো অপমান নিয়ে বেঁচে আছি হয়ত শিভের জন্যেই। হ্যাঁ ভালো রাকাকে আমি বাসি। সেটা সেই ছোট বেলা থেকেই আছে। কিন্তু এর বেশী কিছু তো নেই। আমি ওকে চিনি বলে যে দাবী টা করতাম, সেই জোর আমার নেই আর। আমাকেই তৈরী থাকতে হবে ওর কাছ থেকে আসা অপমানের জন্য। শিভ কে দেখে নিলাম একবার। হ্যাঁ পারব আমি শিভের জন্য ওই অপমানের বোঝা বইতে। আমাকে তো রাকার উপরে নির্ভরশীল হয়ে থাকতে হবে না। তাহলে, শিভের মুখ চেয়ে খানিক অপমান সয়ে নিতে পারব না?  আশা করি আমাকে শিভের সামনে অপমান করবে না। কিন্তু, রাকা কে শিভের সামনে ছোট করা যাবে না কোন ভাবেই। সেটা আমার মাতৃত্বের অপমান হবে। ভগবান আমাকে এতো দিচ্ছেন, সাথে অপমান টুকুও না হয় নিলাম। শিভ কে পাবার জন্য আমি তো সব কিছু সইতেই রাজী আছি। শুধু প্রার্থনা ভগবানের কাছে, হে ঠাকুর আমাকে যেন শিভ ভালোবাসে। আমাকে যেন শিভ কে ছেড়ে থাকতে না হয়। তাতে যা অপমান, যা শাস্তি দেবার তুমি দিও আমাকে।

উফ জল খেতে গিয়ে ভেজালো জামা টা। ওমনি তিড়িং বিরিং করে নেচে নেচে যে কেউ জল খায় আমি দেখিনি বাপের জন্মে। শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দিলাম গলা টা। পার্স থেকে রুমাল টা বের করে বুকের যেখানে ভিজে ছিল সেখানে তলা দিয়ে লাগিয়ে দিলাম আমি। না হলে ঠান্ডা লেগে যাবে ছেলের। বুকের ধুকপুকুনি বাড়ছে। বাড়ি গিয়েই হয়ত শুনব রাকা কি বলেছে। আচ্ছা যদি ও রাজী না হয়? তবে শিভ কি ভাবে আমার কাছে থাকবে? কারন এতো কম বয়েস রাকার, বিয়ে তো ও করবেই কাউকে না কাউকে। তখন সে যদি শিভ কে নিয়ে যেতে চায়? তখন তো কেউ শুনবে ও না শিভের কথা আর আমার কথা। মনে হলো পাথর টা আমার শ্বাসনালী তে আটকে গেল একেবারে। শ্বাস নিতে পারছি না মনে হচ্ছে। ঘামছি রিতীমতন। শরীর টা খারাপ লাগছে বড্ড। শিভের দিকে তাকিয়ে রইলাম আমি। সামনেই খেলছিল আমার টেবিলের কাছেই। ওকে টেনে নিলাম। মনে মনে বললাম,

-     কেন এলি আমার জীবনে তুই? তোকে ছাড়া যে আমি শেষ হয়ে যাব। একটু বুকে আয় আমার। আমাকে তুই বাঁচা। এই দ্যাখ তোকে বুকে নিলাম আর আমার শরীর খারাপ টা ভালো হয়ে গেল।

শিভ ও আমাকে জড়িয়ে ধরে রইল গলা টা ধরে। হয়ত বুঝেছে ওর শিবের কিছু হয়েছে। চুমু খেল আমাকে শিভ। শ্বাস নালীর পাথর টা গলে গেলো যেন। অনেকক্ষণ আটকে থাকা শ্বাস টা দমকে দমকে বেরিয়ে এলো আমার ভিতর থেকে, চোখ টা জলে ভরিয়ে দিয়ে।

বাড়ি যখন ঢুকলাম তখন সন্ধ্যে হয়ে গেছে। শিভ কে নিয়ে গেছিলাম ফুটবল নিয়ে তাশীর ধারে। জানিনা আজকে কি বলবে রাকা। বেঁচে নি ওর সাথে ওর মতন করে। আমার তো আর নিজের কিছু নেই। যে ভাবে শিভ চালায় আমি ও চলি। প্রতিটা ক্ষন তো ওকে দিয়ে দিয়েছি আমি। ওর খাওয়া, ওর শোওয়া, ওর পড়াশোনা, ওর খেলা, ওর গল্প শোনা। আমিও চাই না আর ক্ষনের হিসাব রাখতে। আর হয়ত কিছুক্ষন, তারপরেই তো……

রাকার ট্রায়ালের দিনেও আমার এতো টেনশন হয় নি যা আজকে হচ্ছে। ওর উপরে সেই নির্ভরশীলই হতে হলো আমাকে। ভেবেছিলাম, জীবনে ও মুখ আর দেখব না। কিন্তু আজ? আজকেও ওর উপরে নির্ভর করে থাকতে হচ্ছে, ও আমার মতন একটা হিজড়ে, ছক্কা বা সমাজের কীট কে নিয়ে থাকবে কি না? ভগবান কে বলি, আমাকেই তুমি পাও তাই না? বার বার অগ্নী পরীক্ষা? আমি কিন্তু সীতা নই। পারব না অতো ধকল নিতে আমি বলে দিলাম।
ঢুকে দেখলাম আন্টি আঙ্কল এসেছেন। বাপি ভাই ও আছে। আমি ঢুকতেই সব যেন থম মেরে গেল। আমি বুঝে গেলাম কি হয়েছে। রাকা রাজী হয় নি। ছেলের উপরে জোর টা সেটা নিমেষে চুরমার হয়ে গেল আমার।

 ভাবছিলাম, সব ছেড়ে নিজের ঘরে গিয়ে হাউ হাউ করে আমি কাঁদি। কিন্তু পারলাম না। আমি তো দায়িত্ব নেবার অনেক আগে থেকেই শিভের মা। ওকে কি করে ছেড়ে দি আমি? ওকে কোলে নিয়ে উপরে চলে এলাম। ওর জামা প্যান্ট ছাড়িয়ে, ওর হাত পা ধুইয়ে, মুছিয়ে, অন্য জামা প্যান্ট পরিয়ে ওকে ছেড়ে দিলাম। ও নীচে চলে গেল একটা বল নিয়ে। ঠাম্মি র সাথে কথা বলতে চাইছিল। ওই টুকু সময়ের মধ্যে আমি বহুবার ওকে জড়িয়ে ধরলাম। অনেক আদর করলাম।

নিজের ও ফ্রেশ হতে ইচ্ছে করছিল না আমার। তাও সারাদিনের শাড়ি টা ছেড়ে, ঘরে পড়ার পোশাক পরে নিলাম। ভাবলাম যাই হোক। আমাকেই তো সামনাসামনি হতে হবে আগে। শিভের গায়ে আঁচ লাগতেও দেব না আমি। রাকার এই অপমান টাও না হয় আমার গায়েই লাগুক। শিভের সামনে দেখালেও হবে না। নীচে যাবার কথা ভাবলেই, রক্ত হিম হয়ে যাচ্ছে আমার। নীচে শিভের গলা পেতেই জোর টা ফিরে এল আমার কাছে। ভাবলাম, আমার অমৃত তো আমার কাছে। নাহ যাই। সামনে থেকে ফেস করি এই আঘাত টা। আঘাত পেতে পেতে একদিন সহ্য হয়ে যাবে আমার।

নীচে নেমে, আন্টি আর আঙ্কল কে দেখে একটু হেসে রান্না ঘরে চলে গেলাম। আজকে ভাত খেয়ে গেছিল শিব। ওর স্যুপ টা খায় নি। বানিয়ে দি। ও খেয়ে নিক সন্ধ্যে বেলায়। রাতে রুটি খাওয়াব ওকে আজকে। আমি সবজি কাটছিলাম আর চেষ্টা করছিলাম, বাইরে ওদের কথা শোনার। হয়ত আমি শুনতে পাব বলেই ওরা কিছু বলছে না। মা এলো রান্না ঘরে। মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছে না কি হয়েছে। মা এসেই আমাকে বলল,
-     যা তোকে তোর আন্টি ডাকছে।

আমি মায়ের দিকে তাকালাম। বুঝলাম মা চাইছে না খারাপ খবর টা আমাকে দিতে। আমি তো নিশ্চিত হয়ে গেলাম এখন রাকা রাজী হয় নি। মা কে জড়িয়ে ধরলাম আমি বললাম,
-     মা তুমি থাক আমার সাথে। এতো আঘাত তোমার বুকে থেকে না নিলে আমি মরে যাব।

তখন মনে মনে ভাবছিলাম রাকার কথা, উফ আমাকে ছোট বেলায় এতো গার্ড করে রেখেছিল কেন? বড় হয়ে আমাকে এই ভাবে শাস্তি দেবে বলে? ও যাই করুক আমাকে। ও যেন শিভ কে কেড়ে না নেয় আমার থেকে। আমার ও এত্তোটুকু ইচ্ছে নেই ওর বউ হবার । কিন্তু শিভ কে নিয়ে কিছু করলে আমি মনে হয় মরেই যাব। কেঁদে উঠলাম আমি মাকে জড়িয়ে ধরেই। মা আমার চুলে হাত বোলাচ্ছে। আমাকে বলল মা,

-     আঘাত কীসের? আমার মেয়ে কি ফেলনা নাকি?
ততক্ষনে আন্টি ডাকছেন আমাকে।
-     কই রে এদিকে আয়। শিবানী??????

আমি ওই ভাবেই মা কে নিয়ে বেরিয়ে এলাম রান্না ঘর থেকে। আন্টি মায়ের দিকে হেসে বললেন,

-     না দিদি, মেয়ে তো পছন্দ হয়েছে আমাদের। ভালই পছন্দ হয়েছে। কিন্তু আমার নাতির মা , আমাকে আন্টি বললে তো আর বিয়ে দেওয়া যায় না।

তারপরেও রাকার বাবার দিকে ঘুরে বললেন,
-     কি বলো তুমি? আমাকে মা বলতে পারবে এমন মেয়েকেই নাতির মা করতে হবে, তাই না??

তারপরেই প্রায় একেবারে হেসে গড়িয়েই পড়লেন আন্টি। আমি অবাক হয়ে গেলাম। আঙ্কল কি বললেন আমার কানেও এলো না। মানে, রাকা বিয়ে করবে বলেছে আমাকে?  শিভ কে কেউ কেড়ে নেবে না আর আমার থেকে? না না আমার মনে হয় এটা আঙ্কল আন্টি র কথা। রাকা হ্যাঁ বলে নি। বা রাকার উপরে জোর দিয়ে ওর কথা আদায় করেছেন আন্টি। আমি কিছু বলতেও পারছি না। কেমন একটা স্থবিরতা একটা হায়া আমাকে নুইয়ে দিচ্ছে একেবারে। বলতেও পারছি না যে,
-     আন্টি তোমাকে মা বলব এ আর বড় কথা কি। মায়ের মতই তো তুমিও আমাকে আগলে রেখেছ। নিজের মেয়ের মতই আমাকে অধিকার দিয়েছ, তোমাদের জন্য কিছু করার। আমার মায়ের থেকে কিছু কম তো তুমি নউ।

কিন্তু আমার শরীরের স্থবিরতার সাথে জিভ ও মনে হয় স্থবির হয়ে গেছে। মা আমার চিবুক ধরে বলল
-     যা গিয়ে প্রণাম কর সবাই কে। তোদের বিয়ের আয়োজন করতে হবে তো?

জীবনে এতো লজ্জায় কোন দিন ও পরিনি আমি। হ্যাঁ মেয়ে হতে চেয়েছিলাম। কিন্তু এই রকম ভাবে বিয়ের কথা চলবে আর সামনে গিয়ে এক এক করে সবাই কে প্রণাম করতে হবে সে তো সিলেবাসের বাইরে ছিল। কোন রকমে আন্টি কে আঙ্কল কে বাপি কে মা কে প্রণাম করে রান্না ঘরে চলে এলাম আমি। হাঁপাচ্ছি রীতিমত। এক রাশ আনন্দের সাথে ঘিরে ধরেছে আমাকে ভয়। রাকা কি ইচ্ছে তে রাজী হলো নাকি, বাধ্য হয়ে রাজী হলো। ভাবলাম তারপরে, তাতে আমার কি যায় আসে। আমি তো চেয়েছিলাম শিভ আমার কাছে থাকুক। রাকাও তাই চেয়েছিল। হয়ত ও অন্য কাউকে বিয়ে করত কিন্তু শিভের জন্য আমাকে করছে। এই বিয়ে টা তো সেই রকম ই হচ্ছে। আমি কেন ভাবছি অতো রাকার মন? শিভের স্যুপ টা করে নিয়ে গেলাম ডাইনিং এ। ওকে বসিয়ে দিলাম। আন্টি উঠে এল শিভের দিকে। খাইয়ে দিতে ওকে। আমি আবার রান্না ঘরে এলাম, চা বসালাম সবার।

এতো আনন্দ লাগছে বলে বোঝাতে পারব না। শুনতে পাচ্ছি রাকা আসবে একটু পরে। ওরে বাবা!! ওর সামনে তো দাঁড়াতেই পারব না। এমন পরিস্থিতি র সামনে তো কোন দিন ও হই নি। তাও জেনে নিতে হবে ওর থেকে যে, কতটা বাধ্য হলো ও আমাকে বিয়ে করতে। সেই অনুযায়ী আমাকেও চলতে হবে। জানিনা অন্য ছেলে হলে কি হতো। কিন্তু ওকে আমি হাড়ে হাড়ে চিনি। থাকতে অসুবিধা হবে না ওর সাথে।
মা ততক্ষনে রান্না ঘরে এল। আমাকে বলল,
-     কি রে চুপ কেন?

আমি মায়ের দিকে তাকালাম। লজ্জা তো লাগছিল আমার খুব ই। কিন্তু তাও জিজ্ঞাসা করলাম,
-     রাকা কি রাজী হয়েছে, নাকি আন্টি বাধ্য করেছে?
-     তাতে তোর কি? তোর হিসাবে তুই ও তো বাধ্য হচ্ছিস তাই না?
-     হ্যাঁ সে তো বটেই। ওকে কে বিয়ে করতে যাবে?
-     তবে আবার কি? ওই সব ভাবিস না। যা চা টা দিয়ে আয়। আর বুঝিয়ে রাজী করালে তাকে বাধ্যতা বলে না।

 কালকে তোকে বোঝানোর পরে তুই ও রাজী হলি। আর এখন তুই রাকার কেন দোষ ধরছিস।
সব ব্যাপারেই মা আমাকে সাপোর্ট করে। এই শুয়োর টার ব্যাপারে এমন তেড়ে আসে কি বলব। মুখে রাগ দেখালেও, মনে মনে ভালই লাগে। জানিনা কেন? হয়ত আমার ভালোবাসাই আমাকে এই ভাল লাগা টা দেয়। রাতে সবাই আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করল। আমি একটু রাকার সাথে কথা বলতে চাইছিলাম। যতই হোক বিয়ে হচ্ছে। স্বামী স্ত্রীর সম্পর্ক তো থাকবে না। তাও কথা বলতে হবে। আমি যখন সবার এঁটো প্লেট তুলে নিয়ে আসছিলাম। রাকা বসে ছিল তখনো। হয়ত শেষ গ্রাস টা নেবে। ওর চিরকাল ই ধীরে খাওয়া। কেউ ছিল না আশে পাশে। আমাকে দেখেই খুব নীচু গলায় বলল
-     তোর সাথে কথা ছিল কিছু।

শয়তান টা কে দেখলেই রাগ ধরে আমার। বলতে জাচ্ছিলাম ঝাঁঝিয়ে কিছু, কিন্তু থেমে গেলাম। মনে হলো আমিও তো কথাই বলতে চাইছিলাম ওর সাথে। ভাটানোর কিছু ছিল না ওর সাথে। ততক্ষনে রাকার খাওয়া শেষ হয়ে গেছিল। ওর প্লেট টা তুলে, এঁটো গুলো ওর থালার পাশে পরেছিল, সেগুলো তুলছিলাম। ওই ভাবে এঁটো তুলতে তুলতে, ওর দিকে না তাকিয়েই জবাব দিলাম,
-     আমি ছাদে যাই ছেলেকে নিয়ে খেয়ে দিয়ে। ওখানে আসলে কথা হবে।

চলে এলাম রান্না ঘরে। টেবিল টা মুছতে গিয়ে দেখি ও উঠে হাত ধুচ্ছে। হাত মোছার তোয়ালে টা পাশে নামিয়ে আমি উপরে এসে, বাথরুম এ গিয়ে ফ্রেশ হয়ে, সামান্য রূপ চর্চা করে নিলাম। মনে মনে ভাবছি, বিয়ে করছে বলে আমাকেই সব করতে হবে। মা ও তো তোয়ালে টা রেখে দিতে পারত। আমাকে দিয়েই রাখালো ওর পাশে। রূপচর্চা রোজ ই করি। ওই সামান্য একটু ক্রীম মাখি। আমার স্কীন অয়েলি বলে একটা ক্রীম আমি বারো মাস মাখি। বিশেষ করে গরমের সময়ে। চুল টা আঁচড়ে নিলাম। মা আর আন্টি গল্প করছিল আমার ঘরে। বাপি আঙ্কল আর ভাই মনে হয়ে টিভি দেখছে। আজকে হবু বউ এর সাথে ফোনে কথা বলতে যায় নি ছাদে। হয়ত আন্দাজ করেছিল আমরা ছাদে কথা বলতে পারি। আমি ছেলেকে নিয়েই ছাদে গেলাম। বাপি ওর জন্য একটা দোলনা করে দিয়েছে ছাদে। ও খেলে এই সময় টা ছাদে। গরম তো কম না। একটা হালকা জামা পরিয়ে নিয়ে গেলাম ওকে ছাদে। রোজ আসি। গিয়ে দেখলাম রাকা রেলিং ধরে দাঁড়িয়ে আছে।

কত থেকেছে এমন ও, আর আমি পিছন থেকে জড়িয়ে ধরেছি। কিন্তু আজকে বড্ড অচেনা লাগল ওকে। ছেলেকে ছেড়ে দিতেই ও দোলনা তে উঠে পড়ল। তারপরে আবার নেমেই ছাদে রাখা একটা তিন চাকার স্কুটার নিয়ে গড়গড় করে আওয়াজ করে চালাতে লাগল। রাকা পিছন ফিরে আমাদের দেখল। চলে গেলাম রেলিং এর কাছে। ঠাণ্ডা স্বরে বললাম ওকে
-     কি বলার জন্য ডাকা হলো আমাকে?

এ এক ঝামেলা! না পারছি ওকে সপাটে তুই তোকারি করতে, না পারছি অন্য কিছু বলতে। তুমি বা আপনি বলার তো প্রশ্নই আসে না। কিন্তু তুই টাও বলতে পারছি না। অনেক দূরে চলে গেছে ও আমার থেকে। তাই ভাব বাচ্যে কথা সারছিলাম আমি।

ভাবলাম আগে শুনি ও কি বলবে তারপরে আমি আমার কথা বলব। ও চুপ রইল। ও এখন কথা কম বলে। আগের সেই রাকা ও আর নয়। আগে এতো ক্ষন একলা থাকলে দশ বার আমাকে উৎপাত করত। কখনো চুল টেনে দিত বা হিটলার বলত একশ বার। বড্ড চুপ এখন ও। শুধু বড় বড় শ্বাস নেয় এখন। হয়ত কিছু বলতে ইচ্ছে আছে, কিন্তু বলতে কনফিডেন্স পায় না। ভাবলাম এই সেই রাকা, যে খিস্তী দিতে একবার ও ভাবত না। ধীরে ধীরে ও আমার পাশে এসে দাঁড়াল ।খুব নিচু গলায় বলল,
-     তুই মনে হয় বাধ্য হলি আমাকে বিয়ে করতে, তাই না?

সাড়া দিলাম না। কি উত্তর দেবো এ কথার। আমি তো বিয়ের কথা ভাবিও নি। একপ্রকার বাধ্যতাই, কিন্তু কিছু বললাম না আমাকে। ও আবার বলল,

-     হুম, তোর এই নীরবতাই আমাকে উত্তর দিয়ে দিলো রে!

কিছু ক্ষন চুপ থাকল রাকা। আমি তখন ও সাড়া দিই নি। ভাবছি, ও যা ভাবে ভাবুক আমার নীরবতা কে। সেটা কে ইন্টারপ্রেট করার দায়িত্ব আমার নেই। রাকা মুখ খুলল আমার, সেই থেমে থেমে, নিচু গলায়,
-     আসলে কি বলত? আমিও চাই নি তোকে আর আমার সাথে জড়াতে। কারন জানি তুই আমাকে কোন দিন ক্ষমা করতে পারবি না। কিন্তু বিশ্বাস কর, এমন কোন দিন নেই, সেদিনের পর থেকে যেদিনে আমি ভগবানের কাছে প্রার্থনা করিনি, যেন তুই আমাকে ক্ষমা করিস। শান্তি পাই নি কোন দিন সেদিনের পর থেকে। সামান্য চোখ বুজলে, তোর জলে ভরা চোখ দুটো মনে পরে, ঘুমিয়ে গেলে তোর কাঁদতে কাঁদতে দৌড়ে পালিয়ে যাওয়া টা স্বপ্নে দেখি।

কথাটা বলার পরে,অনেকক্ষণ চুপ রইল। আর বস্তুত এই সব কথার উত্তর আমার দেবার প্রয়োজন নেই। আমি তো এই সব ভাঁট শুনতে আসিনি। কোন দরকারি কথা থাকলে বলুক ও। ভাবলাম চলে যাই। কিন্তু আবার ও বলতে শুরু করল। প্রায় শুনতে পাচ্ছি না যেন, এতোই গলার স্বর নামিয়ে কথা বলছিল ও।
-     ভুলতে পারিনি আমি, আজকে আমি যে জায়গায় আছি, সে জায়গায় আমাকে আনতে একজন ই আমার সাথে সমান পরিশ্রম করেছিল।নিজের সর্বস্ব দিয়ে দিয়েছিল, আর তাকে আমি কত না কষ্ট দিয়েছি। কত বার ভেবেছি সব ছেড়ে চলে আসি তোর কাছে। কিন্তু ততদিনে বিয়ে হয়ে গেছিল আমার। যাই করি, আমার এই বোকামোর জন্য অঞ্জনার জীবন টা তো আমি নষ্ট করে দিতে পারি না। তাই আর আসা হয় নি। অঞ্জনা ও হয়ত আমার ভালবাসা না পেয়ে বুঝেছিল, কত বড় ভুল হয়ে গেছে আমাদের তিন জনের জীবনে। আহহ কি যে হয়েছিল আমার সেদিনে!!!!!!!!!

আহহ কথা টা বেশ জোরে রাগে বলতে গেলো ও। কিন্তু গলা টা কেঁপে গেলো শেষের কথা টা বলার সময়ে। এ মা! গলা ধরে এলো নাকি ওর? রাকা উল্টো দিকে মুখ ফিরিয়ে। আমি দেখার চেষ্টা করলাম ও কাঁদছে কিনা। চোখের জল মুছল কি আমাকে লুকিয়ে? নাটক যত! কিন্তু আমি এমন কাঁপছি কেন? আর সাথে চোখেও আমার জল? এমন কি বলল ও যাতে আমি এমন ভাবে কেঁদে ফেলছি। সব ই তো আমি জানি। সেই ঘটনার পাত্রী তো আমিই ছিলাম। ভিতরের কান্না টা যেন পুরো শরীর টা দুলিয়ে বেরিয়ে আসতে চাইছে। বুঝলাম, আজকের কান্না টা ওর সপাট স্বীকারোক্তির আমার বুকে এসে ধাক্কা লাগার কান্না। নাহ শুয়োর টার সামনে কাঁদব না একদম। কিন্তু ও কাঁদছে যে? আমার কি? কাঁদুক গে। বুঝে করুক গা। আমি সাড়া দেব না। এমন দেখাচ্ছে যেন খুব কষ্টে ছিল। আমি জানি কিচ্ছু কষ্ট পায় নি। একটা হিজড়ের জন্য কষ্ট কি? ও কি ভাবছে আমি ওর কান্না থামাব? বয়েই গেছে আমার। আমিও উল্টো দিকে মুখ ফিরিয়ে চোখের জল মুছে নিলাম। রাকা আবার বলতে শুরু করল। গলার ধরা ভাব টা খুব স্পষ্ট এবারে।
-     আসলে আমি চাই নি, আমার ছেলে একটা বাজে মানুষ হয়ে বড় হোক। আমি জানিনা ও বড় হয়ে কি হবে, কিন্তু আমার ইচ্ছে ও বড়ো হয়ে মানুষ হোক। আর তোর থেকে ভালো কেউ নেই ওকে মানুষ করার জন্যে। আমার জীবনে ওর মানুষ হওয়া ছাড়া আর কোন লক্ষ্য নেই।

মনে মনে ভাবলাম ছেলের কথা তোকে ভাবতে হবে না আর। আসলে জানিনা কেন শিভের ব্যাপারে আমি ছাড়া আর কেউ চিন্তা করছে, সেটাও ওর ভাল মন্দ নিয়ে আমি ভাবতে পারি না। খুব পজেসিভ হয়ে উঠেছি আমি শিভের উপরে। ভুলেই যাই, আমার শিভ রাকার ছেলে। আমার অনেক আগে ওর অধিকার। কিন্তু মানতে পারি না। শিভ যে আমার পেট থেকে হয় নি, এটা মেনে নেওয়া কষ্টকর। ও বলে চলে,
-     খেলা তো মনের আনন্দে খেলি এখন। প্রয়োজনের দলে নেই আর সেটা। সারা জীবন তোর কথা শুনে চলে আমার সব ভালো হয়েছে। বাস একদিন নিজের মনের কথা শুনেছিলাম, তার ফল করছি গত ছয় বছর আমি। না অঞ্জনা খুব ভাল মেয়ে ছিল। হয়ত আমার কষ্ট টা ও বুঝত। কিন্তু আমি ভুলতে পারিনি সেই বিকালের ঘটনা। আর সেই বিকালের জন্য আমি ওদের বাড়ির কাউকে আর নিজেকে ক্ষমা করতে পারিনি কোন দিন ই। জানি, স্বার্থপর হলাম একটু আমি। হয়ত তোর সাথে থাকতে থাকতে কোন দিন আমাকে ক্ষমা করলি তুই।

আবার চুপ করে গেল রাকা। এবারেও আমার বলার কিচ্ছু নেই। একটা হালকা হাওয়া এলো সেই মুহুর্তে। মনের প্রাঙ্গনে যে ময়লা টা জমে ছিল,সেই হাওয়ায় উড়ে গেল অনেক টা ময়লা। যেন মনে হলো, আঙিনা টা বেশ পরিষ্কার এখন। রাকাও এতো ক্ষনে সামনে নিয়েছে। গলার ধরা ভাব টা আর নেই। ও বলল,
-     আমি জানি ওকে আমি তোর ঘাড়ে চাপিয়ে দিলাম। কিন্তু আমার কিছু করার ছিল না। ওকে তোর কাছে রাখতে এর থেকে ভালো কোন উপায় আমার ও মাথায় আসে নি। হয়ত তোর কাছে থাকার আমার ও এইটা একমাত্র উপায়। তাই মা যখন আমাকে কালকে বলল তোকে বিয়ে করার কথা আমি ভাবিনি কিচ্ছু। হ্যাঁ বলে দিয়েছিলাম তখনি। খুব ভয়ে ছিলাম, তুই আমাকে স্ট্রেট রিজেক্ট মারবি। কিন্তু মা বলল, শিভের মুখ চেয়ে তুই ও রাজী হয়েছিস। দ্যাখ, আগে অনেকবার আমাকে ক্ষমা করেছিস তুই। এবারের জন্য ভিক্ষে চাইব না। তোর সাথে থেকে, সেই ক্ষমা আদায় করব ঠিক। তুই দেখে নিস।

ফুঁপিয়ে উঠলাম আমি আনমনেই। তাকালাম ওর দিকে। কেমন বুক জুড়ে একটা কষ্ট হল আমার। ও হয়ত বলল ভিক্ষে চাইবে না। কিন্তু বলা কথাই কি সব? ওর মন যে কখন থেকে আমার সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে, সেটা কেউ না বুঝলেও আমি বুঝতে পারছি। কোন দিন ওকে এতো অসহায় কারোর সামনে হতে দেখিনি। ওকে অসহায় দেখতে ভালো লাগে না আমার। হতে পারে ও আমাকে খুব অপমান করেছে। কিন্তু তার বদলে ওকে অসহায় হয়ে কারোর থেকে ভিক্ষা চাইতে হবে এটা কল্পনা ও করিনি। তাতে সেই কেউ টা আমিই হই না কেন। বললাম না তখন, ভিতরের উঠোন টা বেশ পরিস্কার হয়ে গেছিল। আর যতই উঠোন টা পরিস্কার হচ্ছিল, রাগ টা চলে গিয়ে তীব্র অভিমান ফিরে আসছিল আমার মধ্যে। মনে পরছিল, আমি তো হিজড়ে।

মনে শক্ত হয়ে গেল আমার ওই কথা টা মনে করে। ওকে দেখে মনে হচ্ছে, কেমন যেন কাছে থেকেও বড্ড দূর থেকে কথা বলছে। আগে তো কত কিছু জোর করে আমার ঘাড়ে চাপিয়ে দিত। আজকে সেই ক্ষমতা ওর নেই। আর সত্যি তো, ওর সাথে এতো মানসিক দুরত্বে থেকে, আমি কেন ওর কথা এতো ভাবছি? আর বাস্তবিক ই, ও যদি ভাবে এই সব সিম্প্যাথেটিক কথা বলে ও আমার থেকে কোন গুরুত্ব পাবে, তবে ভুল ভাবছে ও। সাড়াই দেব না এই সব ফালতু কথার আমি। ক্ষমা, প্রার্থনা, বাবাহ কত কথা শিখে গেছে। গান্ডু সালা। ভাবলাম চুপ থাকি, কিন্তু ছেলের প্রসঙ্গ তুলল ও। ওখানে আমি কোন কথা ফেলে রাখতে চাই না। আমি রেলিং থেকে তাশির দিকে চেয়ে ওকে বললাম,
-      ছেলে কেন আমার ঘাড়ে চাপবে? আমার জীবনে ও ছাড়া কিছু নেই। তাই ওর ঘাড়ে চাপার কথা যেন আজকেই শেষ হয়। আমরা রাজী হবার আগেই ও আমাকে মায়ের আসনে বসিয়েছে। আর আমার দিক থেকেও এর কোন ব্যেতিক্রম নেই। ছেলের জন্যেই হয়ত আমরা বিয়ে করছি, কিন্তু ছেলেকে আর এই সব আলোচনায় আনার দরকার নেই। আমাদের মধ্যেকার কোন ঝামেলা, কোন মলিনতা, কোন অপ্রিয় কথা, যেন ছেলের সামনে, ছেলের কানে, ছেলের মনে কোন ভাবেই না যায়।

বলে চুপ করে গেলাম। গল গল করে উগরে দিলাম ওর সামনে কথা গুল। নার্ভাস লাগছিল নিজেকে খুব। হয়ত আমার এই অসংলগ্ন কথার মানে বোঝার চেষ্টা করছিল ও। কি জানি বুঝল কিনা। অনেকক্ষণ পরে বলল
-     ও আচ্ছা ঠিক আছে। আর কিছু বলব না। আমার খেলা আছে পরের মাসে কাতার আর মায়ানমারের সাথে। পরের মাসে পনের দিন আমি হয়ত থাকব না। তুই তার আগেই বিয়ে টা করে নিতে চাইছিস নাকি ট্যুর শেষ হলে করতে চাইছিস।

উত্তর দিলাম না আমি। আমার তো ইচ্ছে, এখনি হয়ে যাক বিয়ে টা। ওকে পরিষ্কার করে দেওয়া ভাল। বিয়ে আমি ওর বউ হতে করছি না। ওর সাথে শুতেও করছি না। কিন্তু কি যে বলি এখন? যদি বলি এখনি বিয়ে টা করে নি, ও কি ভাববে? ভাববে আমি মরে যাচ্ছি ওর বউ হতে। আর যদি দেরী করি,তাহলে শিভের ব্যাপার টা আমাকে ভাবাচ্ছে। বিয়ে হয়ে গেলে আইনত এবং সত্যি সত্যি ই আমি ওর মা হয়ে যাব। কারোর কিছু বলার থাকবে না। কিন্তু কি যে উত্তর দি। রাকা আমার দিকে চেয়েই ছিল। আমি চেয়ে ছিলাম, তাশির দিকে। উত্তর টা ওই দিয়ে দিল,
-     আমার মনে হয় আগেই করে নেওয়া ভাল। তারপরে তুই যা ভাল বুঝিস।

ইচ্ছে করছিল, সেই আগের মতন ওর ঘাড়ে হুড়ুম করে চেপে পরি আনন্দে। কিন্তু আর সহ্য হয় না ওকে। তাই নিজেকে সামলালাম। আরো একটা ব্যাপার আছে। একটা সময় অব্দি আমি ছাড়া ওর শরীরে কেউ স্পর্শ ও করত না। জানিনা কেন, মেয়ে হবার পরে, একটা সময় অব্দি, এটাই ভাবতাম, এই ছেলেটা আমার নিজের, আমারি সব কিছু। কিন্তু মাঝে আরেক টা মেয়ে ওই শরীর টা কে জড়িয়ে ধরেছে। না জানি কত কিছুই করেছে। ঘেন্না হলো একটা। তাই এই সময়ে এমন একটা ভাব করলাম যেন আমার কিছু যায় আসত না, পরে বিয়ে করলেও। ভাববাচ্যেই বললাম গম্ভীর হয়ে,
-     মা কে বলে দিলে ভালো হয় সেটা।

চলে আসছিলাম আমি তারপরে ছেলেকে কোলে নিয়ে। কিন্তু মনে হলো আরো একটা কথা বলা দরকার। ও তাকিয়েই ছিল আমাদের দিকে। ছেলের আমার কোলে থাকা দেখছিল। ওকে বললাম
-     দরকার নেই, অনুষ্ঠান করে বিয়ে করার। অঞ্জনা আমার ও বন্ধু ছিল। তাই রেজিস্ট্রি করলেই ভাল।এমনিতেই বাধ্যতার বিয়ে, আর অঞ্জনার উপরে এতো বড় অবিচার করতে পারব না আমি, ধুমধাম করে বিয়ে করে।  আর সেটা আমি মা কে বোঝাতে পারব না। অন্য কেউ সেই দায়িত্ব টা নিলে ভাল হয়। এখন যাচ্ছি, ছেলে ঘুমোবে।
রাকা মনে হয় আমার পিছনেই আসছিল আমার। আমি আর তাকালাম না। সিঁড়ি টা অন্ধকার ছিল, আমি নামতেই, রাকা দরজার পাশে সুইচ টা দিয়ে সিঁড়ির আলো টা জ্বালিয়ে দিল। ফিরে তাকালাম ওর দিকে আমি। ভুলে গেছিলাম, এই সুইচ অনেক বার ও জ্বালিয়েছে,নিভিয়েছে এর আগে। তরতর করে নেমে এলাম আমি নীচে ছেলে কোলে নিয়ে।
 
 
মানুষের জীবন টা কেমন তাই না? কোন স্থিরতা নেই। এই ভাবছেন, এখন সব ঠিক, পরক্ষনেই কোন বড় ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিল। বা এই হয়ত মনের মধ্যে বিষাক্ত কোন বিষ রয়েছে, এমন একটা ঘটনা ঘটল, মনের ভিতরের সব মলিনতা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আজ থেকে মাস খানেক আগেও আমি, বেশ স্বাভাবিক ভাবেই জীবন চালাচ্ছিলাম নিজের। ভাবছিলাম, আমার জীবন আমার কন্ট্রোলে আছে। যেমন চালাব তেমনি চলবে। কিন্তু এই এক মাসে যা হয়ে গেল তাতে, নিজের জীবনের উপরে আর নিজের কন্ট্রোল এর উপর আস্থা তো রাখতে পারছি না। ধরুন একটা ছেলে আনন্দে ফুটবল খেলছে। দারুন খেলছে। হাফ টাইমেই সে দুটো গোল দিয়ে দিয়েছে। হাফ টাইমে কেউ এসে ওকে খবর দিল, ওরে আজকে অঙ্কের খাতা বেরিয়েছে, আর তুই ফেল করেছিস। ব্যস ছেলেটা আর খেলতেই পারল না। মাঠে রয়েছে, কিন্তু সে না থাকাই। হয়ত সে ভাবছে, তার ডাক্তার বাপ, তাকে রাতে খুব বকবে, পাড়া প্রতিবেশী জানবে, সে ফেল করেছে। বা তারা গরীব, লোকের বাড়িতে কাজ করে আসা তার মা , ফেল করেছে জানলে খুব কাঁদবে।  ব্যস তার সেই মুহুর্তের কর্ম, সাধনা, সব কিছু মাটি। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, সে পড়াশোনা করেছিল কিনা, বা করেনি। আমি বলতে চাইছি, মাত্র একটা ইনফর্মেশন বা ঘটনা, একটা মানুষের বর্তমান কে, কি ভাবে এম্ফাসাইজ করে। আমি হলাম এই ছেলেটির মতন। আর রাকা হলো ঠিক এর উল্টো। রাকার ভাষায়, কিচ্ছু বাল ছেঁড়া যায় না ওর। আর আমার কথায়, আমার সর্বস্ব ছেঁড়া যায়। এই শিভের আসা আমার জীবন টা কে একেবারে অন্য রকম ভাবে চালাতে শুরু করল। আমার ছেলে থেকে মেয়ে হবার সময়েও এটা মাথায় আসে নি কারন সেটা আমার কাছে অনেক টা এক্সপেক্টেড ছিল। কিন্তু এখন যেটা ঘটছে, সেটা আমি আমার মনের দূরতম কোনেও স্থান দিই নি গত ছয় বছরে।

তাই রাজী হয়ে গেলেও, আমি জানিনা বউ হলে কি কি করতে হয়। ধরে নিলাম, রান্না বান্না ছেলে দেখা এই গুলো কাজ, তবে ঠিক আছে। আমি এই গুল করে দিতে পারব। নিজের কলেজ সামলেও করে দিতে পারব আমি। আমি তো ছেলে ছিলাম, কাজেই আমার গঠন মেয়েদের থেকে একটু আলাদা। বিশেষ করে কোমরের নীচের অংশ টা। কাজেই শক্তি বা সামর্থ্য আমার বেশি সাধারন মেয়েদের থেকে। সে সব ম্যানেজ করতে পারব। কিন্তু এর থেকে বেশী কিছু হলে জানিনা কি করব। যেমন সদবা মেয়ে, কথাটা মা প্রায় ই বলে। বাংলা দিন ক্ষনের হিসাব রাখা, আর সেই সব তিথিতে বাপির মঙ্গলের জন্য মা কত কিছু করে। সব থেকে বড় কথা, শারীরিক সম্পর্ক না হলেও, এক সাথে শোয়া।আমাদের ক্ষেত্রে নিশ্চই সেটা এক ঘরে হবে না। আর এই গুলো কেই মেনে নেওয়াই কঠিন। এখন বুঝছি, সিদ্ধান্ত হয়ত একটাই নিলাম আমি, কিন্তু এর যে এতো ডালপালা আছে, আর সেখানেও প্রতিপদে, ছেলে আর মেয়ের পৃথকীকরণ, আর এতো আলাদা আলাদা সিদ্ধান্ত নেওয়া, সেটা ভাবিনি। আর আমার প্রতিটা সিদ্ধান্ত প্রতিষ্ঠা করতে আমাকেই লড়তে হবে আমি নিশ্চিত।
[+] 11 users Like nandanadasnandana's post
Like Reply

ঠিক হলো, জুন মাসের ২৫ তারিখে ভালো দিন আছে, সেদিনেই আমাদের রেজিস্ট্রি হবে। আমার মা আর আন্টি চেয়েছিল রাকাদের বাড়িতে একটা ছোট অনুষ্ঠান হবে। আমি সেটা চাইনি। কেমন লাগছিল আমার। মেয়েটা দু মাস ও হয় নি মারা গেছে। আর তার মধ্যেই এই সব। রাকা কে টেক্সট করে দিতে ও হয়ত কথা বলেছিল মা আর আন্টির র সাথে। বন্ধ হয়ে গেছিল।
মাঝে একদিন অঞ্জনার বাবা এসেছিলেন আমাদের বাড়ি। আমি প্রণাম করেছিলাম আঙ্কল কে। ছেলে কে নিয়ে অনেকক্ষণ ছিলেন উনি। খেলা ধুলা করলেন ছেলের সাথে। আমি চা নিয়ে গেছিলাম। মনে হয়েছিল আঙ্কল মনে হয় কিছু বলতে চান আমাকে। আমি চা দিতেই বললেন
-     আয় রে মা। রাকা আমাকে বলেছে বিয়ের ব্যাপারে, অনুমতি নিয়েছে আমার।

আমি কি বলব আর। দাঁড়িয়ে রইলাম চুপ্টি করে। আঙ্কল বললেন
-     ভাল হয়েছে রে। দাদুভাই টা কে দেখে মনে হলো ওর মেন্টাল হেলথ যেটা ডিগ্রেড করেছিল, সেটা খুব ভাল জায়গায় এখন। তোকে থ্যাঙ্কস দিলে তোকে অপমান করা হয় রে মা।

আমি হাঁ হাঁ করে উঠলাম
-     না না আঙ্কল, থ্যাঙ্কস দেবেন কেন? ও যে আমার কাছে কি, আপনাকে বলে বোঝাতে পারব না।
-     হুম, আমি হয়ত বুঝি। যাই হোক, রাকা বলছিল, তুই নাকি রাজী ছিলিস না বিয়েতে?

চুপ রইলাম আমি। তারপরে বললাম,
-     হ্যাঁ। আমার ওকে বলে না, বিয়ের ই কোন ইচ্ছে ছিল না আঙ্কল। আপনি তো জানেন, কোন ন্যাচুর‍্যাল, গড মেড উওম্যান নই আমি। আমার মন টা মেয়ের ছিল, আমি মেয়ে হয়েছি। তাই বিয়েতে কোন ইন্টারেস্ট নেই বললেই চলে। আজকেও যদি কোন উপায় আসে, শিভ আমার ছেলে হয়ে গেল, তাহলে আমার রাকাকে বিয়ে না করলেও চলে।
-     না রে মা, ভাল করেছিস বিয়েতে রাজী হয়েছিস। রাকার ও কেরিয়ার অনেক টা বাকি এখনো। ওর একজন সঙ্গী দরকার। ওকে যে বুঝবে। ওকে যে ভালোবাসবে। আর আমি যতদুর শুনেছিলাম অনার মুখ থেকে, তোর থেকে রাকা কে ভালো করে কেউই আর চেনে না। যাই হোক, এতো ভাবিস না আর। আমি উঠব রে মা এবারে। মাঝে মাঝে আসব কিন্তু তোকে জ্বালাতে।
-     ওমা সে কী কথা আঙ্কল। একটা ফোন করে নেবেন আমাকে। আমি হয়ত কলেজে থাকব ওকে নিয়ে। আপনি ব্যস্ত মানুষ, আমাকে বলে দিলেই আমি চলে আসব।
-     ধুর পাগলী , বুড়ো হয়েছি, শিভ টা বড় মায়াবী। তাই দেখতে ইচ্ছে করে। আসলে আমি এই সন্ধ্যের পরেই আসব। চলি রে মা।

তারপরে চলে গেলেন আমাকে আশির্ব্বাদ করে। চোখের জল লোকালাম কোনরকমে। আঙ্কল এর শেষ কথাটা আমাকে কাদিয়েই দিল। আমি হয়ত ওনার কষ্ট টা বুঝতে পারছি না। কিন্তু এটা বুঝতে পেরেছি, আজকে যে যা কষ্ট লুকিয়ে রাখছে,সেটা সবটা শিভের জন্য। আমি তো নিশ্চিত, অঞ্জনার মা আর বোন আমাদের এই বিয়ে টা  মেনে নেবে না। জানিনা , কোন দিন দেখা হলে আবার কত টা অপমানের জ্বালা বুকে নিতে হবে আমাকে।  
 
রাকা কে বিয়ে করা টা আমার কাছে এক দিক থেকে বাধ্যতা অন্যদিক থেকে প্রয়োজনীয়তা। তাই চেয়েছিলাম হয়ে যাক তাড়াতাড়ি। কিন্তু মনে উত্তেজনার কোন জায়গা ছিল না। আমি তো রাকা কে দেখিনি, দেখেছি শিভ কে। আর শিভ আমার কাছেই ছিল। আমার খুব আশা, যে বিয়ের পরেও বিশেষ কিছু বদলাবে না। আমরা মা ব্যাটা তে থাকব যেমন আছি, আর রাকা থাকবে রাকার মতন। কিন্তু ওই যে বললাম, হিসাবে মানুষ অতো দড় নয়, কারন আমরা পার্থীব ব্যাপারে হিসাব করি, আর উপর ওয়ালা তো, কত জন্মের লার্নিং, পাপ, পূন্য হিসাব করে একটা আরেঞ্জমেন্ট ফিক্স করেন। যাই হোক, বিয়ে টা হয়ে গেল। আমাদের বাড়িতেই বিয়ে টা হলো। আমরাই ছিলাম। রাকাদের পরিবার, আমাদের পরিবার, রনি রনির হবু বউ আর অঞ্জনার ড্যাডি, মা আর বোন। আমার বোন এসেছিল বর আর মেয়ে নিয়ে। অঞ্জনার পরিবারের জন্য মা একটা ঘর ছেড়ে দিয়েছিল। ওনারা আসবেন, থাকবেন পুরো দিন। একটা ঘর তো লাগবেই। তারপরে ওনারা বেশ উচ্চবিত্ত। কাজেই মা এই ব্যবস্থা টা ওনাদের জন্য করেছিলেন। ওনারা যে এসেছেন এই বিয়েতে এটাই অনেক আমার কাছে। শিভের জন্য, ওনাদের আশীর্ব্বাদ দরকার ছিল।

কথা হয়েছে, সন্ধ্যে এবং রাত, রনি এই ক জনের জন্য, এবং রাকার গ্রামের বাড়ি আর আমাদের কিছু প্রতিবেশীর জন্য খাবার এর ব্যবস্থা করবে আমাদের বাড়িতেই। ওই জনা চল্লিশ মানুষের ব্যবস্থা। আমি আর না করতে পারিনি। রনি কে বলেছি টাকা নিতে। জানিনা কি করবে ও। সবাই বিয়ে নিয়ে মত্ত। আমার বিশেষ কিছু উত্তেজনা নেই। একটাই উত্তেজনা, আমি শিভের বৈধ মা এখন থেকে। লোকে বাপের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে। আর আমার তো সারা জীবন ই চাকা উল্টো দিকে ঘোরে। যাই হোক দুপুরের খাওয়াও রনি ব্যবস্থা করেছিল।

একটা কথা চুপি চুপি বলে রাখি, যতই বিয়ে নিয়ে আমার মাথা ব্যাথা না থাকুক, একটা ব্যাপার নিয়ে মাথা ব্যাথা ছিল। সেটা হল, কোন রাখহরি র বউ হতে আপত্তি ছিল আমার। রাকার নাম রাখহরি সেটা আমি অনেক আগেই জানতাম। একটা সময় তো এসেছিল জীবনে আমার, যখন আমি ভেবেছিলাম, রাকা আমাকে গ্রহন করেছে। থাক সেসব কথা, কিন্তু সেই সময়েই আমার মনে হতো, ও আমাকে মেনে নিলে ওকে বলব, নাম টা বদলাতে। রাখহরি কারোর নাম হলো? আমি কিছু বলতে পারছিলাম না ওকে। কারন এখন কোন সম্পর্কই ছিল না আর আমাদের। কিন্তু টেনশন এ ছিলাম ব্যাপার টা নিয়ে খুব। তাই যখন সাইন করছিলাম, ম্যারেজ পেপার এ, রাকার নাম টা ভালো করে পড়লাম। দেখলাম, কথা মতন ও রাখহরি টা বদলে, রাকা করে নিয়েছে। কারন রেজিস্ট্রী পেপার এ রাকা চ্যাটার্জী ই ছিল। ও বুঝতে পেরেছিল সেটা। কারন সাইন করার আগে আমি দেখছিলাম পড়ে ওর নাম টা। সাইন করার পড়ে ওর দিকে তাকিয়ে দেখি, আমার দিকে তাকিয়ে হাসছে।গা টা জ্বলে গেছিল আমার। নাটক যত! ও সাইন করল কি না করল আর দেখিনি আমি। ছেলেকে নিয়ে বেরিয়ে এসেছিলাম ওই ঘর থেকে।
[+] 13 users Like nandanadasnandana's post
Like Reply

বলেছিলাম তো কিছু ষ্টুপিডের এর হাতে সবাই মিলে এই ফোরাম কে ছেড়ে যেতে পারি না। দুদিন ব্রেক নিয়েছিলাম। আছি। এই ফোরাম কে ভালোবাসি। আছি আছি। 
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply

(18-02-2022, 01:42 AM)raja05 Wrote:  all good ? u well ?

খুব ভাল আছি ভাই। দুদিন একটু ব্রেক নিয়েছিলাম
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply

(19-02-2022, 12:00 AM)raja05 Wrote:  it's so nice to hear this......stay safe plz..... cool2 ..not only for urself but ur family members also ......felt this deeply in this last 2 years

Heart Heart Heart Heart  ajke ar update dilam na. golpo ta shesh hoyei ache. kal theke debo.
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply

(18-02-2022, 08:45 PM)Baban Wrote:  
সত্যিই মজা.... দারুন মজা....... clp);

আপনার বন্ধুকেও বলবেন... শুনে দারুন খুশি হলাম
clp);

আমি জানিনা দিদি সত্যিই ছেড়ে গেছেন কিনা.. যদি এটা সত্যি হয় তাহলে জেনে দারুন খুব আনন্দ পেলাম দিদি..... নিজের সৃষ্টি অসমাপ্ত রেখে চলে গেলেন। শিভ মা পেলো জানলাম... কিন্তু ওর বাবা মায়ের কি হলো আর জানবোনা হয়তো আমরা। 


যাই নি ভাই। আছি। নীতি পুলিশি ব্যাপার টা পছন্দের নয়। কেউ করলেই ভাল লাগে না। তাই একটু বিরক্ত হয়েছিলাম। আছি। দুদিন ব্রেক নিলাম। খানিক ঘুরলাম। দুদিন লেজ তুলে বরের সাথে ঝগড়া করে দেখলাম, বেশ আনন্দ। বেচারী এখনো ভেবে পাচ্ছে না। ঘেবড়ে আছে খুব। খুব আমার উপরে তড়পায়। এখন লেজ গুঁটিয়ে ঘুরছে পিছনে। লাইকড দ্যাট। হাহাহাহাহা। ঝগড়ার রেশ চলছে বাড়িতে কিন্তু মন টা প্রফুল্ল হয়ে গেল। বর দের বিনা কারনেই মাঝে মাঝে কড়কে দিতে ভাল লাগে। গল্প তো শেষ লেখা। জানবে না কেন? এর দুটো পার্ট হবে। একটা শিব শিভ রাকা আর একটা রাকা-শিভ-শিব-আর গুঞ্জা। সেটা পরের পার্টে। অনেক পরে। মাঝে মৈথিলী শেষ করব। এক চিলতে রোদ্দুর শেষ করব। আরেকটা ইরোটিকা লিখব। এখন সময় আছে হাতে বুঝলে না?
[+] 6 users Like nandanadasnandana's post
Like Reply

(18-02-2022, 04:36 PM)bourses Wrote:  অসামান্য, অনবদ্য, অভূতপূর্ব... আর কি কি বলা যায় বলুন তো? যখনই একটু সময় বের করতে পেরেছি, তখনই এই গল্পটার নেশায় বুঁদ হয়ে গিয়েছি... এত সাবলিলতায় অথচ সমস্ত মাধুর্য ঢেলে গল্পটা যে ভাবে সাজিয়ে তুলছেন, তাতে আপনাকে সন্মানমা না জানিয়ে পারছি না... ছোট খাটো বানান ভুল চোখে পড়ে ঠিকই কিন্তু গল্পের মাধুর্যে তা যেন সেটা কখনই পড়ার অসুবিধা ঘটায় না একেবারেই... 

আমি নিজে ছেলে হয়েও বলতে বাধ্য হচ্ছি যে ছোট থেকে অনেক ফুটবল খেলেছি, কিন্তু সত্যি বলতে বোধহয় কখন এতটা ডিটেলে আমিও ভেবে দেখি নি খেলাটাকে... এটা শুধু মাত্র রিসার্চ ওয়ার্ক করে লেখা সম্ভব নয়... আমি নিশ্চিত, আপনি নিজে অতীতে ভালো ফুটবল খেলতেন, তা না হলে এত খুঁটিনাটি প্রকৃত কোচিং ক্যাম্পে না থাকলে জানা সম্ভব হত না... আপনার গল্প পড়তে পড়তে মনে হচ্ছে যেন টিভিতে ফুটবল ম্যাচের ধারাবিবরণী শুনছি... আহা... অসাধারণ... একটি মেয়ের পক্ষে যে এই ভাবে একটা খেলার প্রচ্ছদ আঁকা যায়, সেটা বোধহয় আপনার গল্প না পড়লে বিশ্বাসই হত না... অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা গল্প আমাদের উপহার দেওয়ার জন্য...

আর সেই সাথে অসংখ্য ধন্যবাদ গল্পের মধ্যে দিয়ে আমাদের সমাজ ব্যবস্থাকে এত কাছ থেকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যও... এই রকম একটা ফোরামে, এই ধরনের লেখা, সত্যিই... অভিনব এবং অভিনন্দনীয়...

মানুষের জীবন টা কেমন তাই না? কোন স্থিরতা নেই। এই ভাবছেন, এখন সব ঠিক, পরক্ষনেই কোন বড় ঝড় এসে সব লণ্ডভণ্ড করে দিল। বা এই হয়ত মনের মধ্যে বিষাক্ত কোন বিষ রয়েছে, এমন একটা ঘটনা ঘটল, মনের ভিতরের সব মলিনতা ধুয়ে মুছে সাফ হয়ে গেল। আজ থেকে মাস খানেক আগেও আমি, বেশ স্বাভাবিক ভাবেই জীবন চালাচ্ছিলাম নিজের। ভাবছিলাম, আমার জীবন আমার কন্ট্রোলে আছে। যেমন চালাব তেমনি চলবে। কিন্তু এই এক মাসে যা হয়ে গেল তাতে, নিজের জীবনের উপরে আর নিজের কন্ট্রোল এর উপর আস্থা তো রাখতে পারছি না। ধরুন একটা ছেলে আনন্দে ফুটবল খেলছে। দারুন খেলছে। হাফ টাইমেই সে দুটো গোল দিয়ে দিয়েছে। হাফ টাইমে কেউ এসে ওকে খবর দিল, ওরে আজকে অঙ্কের খাতা বেরিয়েছে, আর তুই ফেল করেছিস। ব্যস ছেলেটা আর খেলতেই পারল না। মাঠে রয়েছে, কিন্তু সে না থাকাই। হয়ত সে ভাবছে, তার ডাক্তার বাপ, তাকে রাতে খুব বকবে, পাড়া প্রতিবেশী জানবে, সে ফেল করেছে। বা তারা গরীব, লোকের বাড়িতে কাজ করে আসা তার মা , ফেল করেছে জানলে খুব কাঁদবে।  ব্যস তার সেই মুহুর্তের কর্ম, সাধনা, সব কিছু মাটি। আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না, সে পড়াশোনা করেছিল কিনা, বা করেনি। আমি বলতে চাইছি, মাত্র একটা ইনফর্মেশন বা ঘটনা, একটা মানুষের বর্তমান কে, কি ভাবে এম্ফাসাইজ করে।

থামবেন না প্লিজ... পরবর্তি আপডেটের আশায় উন্মুখ হয়ে রইলাম... 

সাথে রইল আমার রেপু এবং লাইক... এক রাশ ভালোবাসায় নিমজ্জিত...
Heart Heart Heart

থামব না বোরসেস দাদা। আছি। দুদিন একটু ব্রেক নিলাম। মন টা খারাপ ছিল। হ্যাঁ ফুটবল টা খেলেছি। আমি নিজে ফিজিক্স এর ছাত্রী। স্পোর্টস সায়েন্স টা বুঝি। আর ফুটবল টা মারাত্মক ভালবাসি। এটা সত্যি যে, সবাই যা দেখে মাঠে আমি একটু বেশী দেখতে পাই। তাই এনালিসিস গুলো করতে পারি। ভাললাগে।  Heart Heart Heart Heart
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply

আগের পর্বের কিছু অংশ......

কারন রেজিস্ট্রী পেপার এ রাকা চ্যাটার্জী ই ছিল। ও বুঝতে পেরেছিল সেটা। কারন সাইন করার আগে আমি দেখছিলাম পড়ে ওর নাম টা। সাইন করার পড়ে ওর দিকে তাকিয়ে দেখি, আমার দিকে তাকিয়ে হাসছে।গা টা জ্বলে গেছিল আমার। নাটক যত! ও সাইন করল কি না করল আর দেখিনি আমি। ছেলেকে নিয়ে বেরিয়ে এসেছিলাম ওই ঘর থেকে।

 
                                                                           পর্ব বাইশ
যাই হোক রনির রেস্টুরেন্ট এর খাবার আমি আর ছেলেকে খাওয়াই নি। নিজেই রেঁধেছিলাম ছেলের জন্য। ওর স্যুপ টা করেছিলাম। আর দোকানের খাবার থেকে পম্ফ্রেটের একটা পিস তুলে নিয়েছিলাম ছেলের জন্য। ওকে ভালো করে স্নান করিয়ে, একটা লাল ধুতি, আর কালো পাঞ্জাবী পরিয়ে দিয়েছিলাম। আমার জন্য আনা মালা টা নিজের গলায় পড়ে ঘুরে বেরাচ্ছিল দুষ্টু টা। রাকাও সেম কালারের ধুতি আর পাঞ্জাবী পরেছিল। আমার মায়ের প্ল্যান ছিল এটা। অনুষ্ঠান করিনি বলে এমনি তেই রেগে ছিল, এই টা মানা করে দিলে ক্ষেপে যেত একেবারে মা। দুপুরে ছেলেকে খাওয়ালাম। এখন ওকে নিজে হাতে খাওয়ানোর চেষ্টা করি। খানিক ফ্যালে ছড়ায়। আজকে অনেক লোক বাড়িতে, তাই নিজেই খাইয়ে দিলাম। বাড়িতে তিন তিনটে দাদু কে পেয়ে  সাপের পাঁচ পা দেখেছে একেবারে। আমি পিছন পিছন দৌড়চ্ছি ওর আর ও এঘর সে ঘর করে বেড়াচ্ছে। গরুর মেয়েটা খেয়ে নিত গরুর ভয়ে, সেও আজকে দাদা ভাই কে দেখে দৌড়তে শুরু করেছে। ঘন্টা খানেক যুদ্ধ করে খাওয়া দাওয়া হলে, ওকে নিয়ে ঘুম পাড়াতে এলাম ঘরে। রাতে অনেক লোক খাবে, কতক্ষন ছেলে আমার ঘুমোতে পারবে না কে জানে? ভাবলাম দুপুরে একটু ঘুম পাড়িয়ে দি।

ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে বাইরে একটা চেঁচামেচি শুনলাম আমি। ছেলেটা উঠে পড়ল। ওকে ধরে শোয়াতে যাব, ঠিক তখনি অঞ্জনার ড্যাডি আর মা ঘরে ঢুকলেন। বলা ভাল অঞ্জনার ড্যাডি মানে আঙ্কল অঞ্জনার মা কে হাত ধরে টেনে নিয়ে ঘরে এলেন। আমি শুধু অবাক ই হলাম না, মারাত্মক ভয় ও পেলাম। পিছনে আমার মা, বাপি, আমার বোন এর মুখ ও দেখলাম। চুল টা খোলা ছিল আমার, শুয়ে থাকা ছেলের গায়ে পরছিল, বলে পাশেই ড্রেসিং টেবিল থেকে গার্ডার টা নিয়ে চুল টা বেঁধে ফেললাম কোনরকমে। মা একদিন বলেছিল, ছেলের গায়ে মায়ের চুল লাগতে নেই। আমি চুল টা বেঁধেই ভয়ে ময়ে উঠে দাঁড়িয়ে পরলাম। বুঝতে পারছি, অপমান করবে অঞ্জনার মা। ওনার দুজনে এসেই চুপ করে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষন। আমি আমার মায়ের দিকে তাকিয়ে আছি ভয়ে। কি হচ্ছে বুঝতে পারছি না। এই তো কিছুদিন আগেই আঙ্কল এসেছিলেন আমাকে কত কথা বলে গেলেন, আশির্ব্বাদ করে গেলেন। কি হলো আজকে আবার। অপমানের ভয়ে বসে পরলাম আমার বিছানায়। নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারছিলাম না আমি।কাঁপছিল আমার হাঁটু। ঠিক তখনি, রাকা ঢুকে এলো ঘরে। একেবারে আমার সামনে দাঁড়ালো রাকা, বলা যায় আমাকে গার্ড করে। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম যেন। এই সময়ে ওকেই দরকার ছিল আমার। আমরা মা ব্যাটা তে একেবারে রাকার পিছনে বিছানায় বসে রইলাম। রাকা কিছু জিজ্ঞাসা করতে যাবে অঞ্জনার ড্যাডি কে, তার আগেই আঙ্কল বলে উঠলেন আন্টি কে,

-     দেখ চেয়ে। এই নাতি তোমার। রাতে কাকে তোমার নাতি জড়িয়ে ধরে ঘুমায়? শিব কে। আর তোমার মেয়ে কোথায় এখন? পার্লার এ। যার বিয়ে সে তোমার নাতি কে নিয়ে শুইয়ে ঘুম পারাচ্ছে। কেন? রাতে দেরী হলে যাতে কষ্ট না পায় তোমার নাতি। তোমার মেয়ে, মানে যার সাথে তুমি রাকার বিয়ে দিতে চাইছিলে, সে এখন কোন সিনেই নেই। ধরে নিলাম, সে দুঃখে আছে। কিন্তু তোমার নাতি কে একবার ও দেখল ও না সে?  আর দেখবেই বা কি করে সে তো তোমার মেয়েকে সহ্যই করতে পারে না।

এতো গুলো কথা বলে আঙ্কল চারিপাশ টা দেখে নিলেন একবার। আমি এখনো বুঝছি না ব্যাপার টা। রাকার পিছনে ছেলেকে কোলে নিয়ে বসেই আছি। মাঝে মাঝে মুখ বাড়িয়ে দেখছি আঙ্কল কে আর আন্টি কে। আন্টি একেবারে থম হয়ে আছেন। তা করতে করতেই, শমিত, আর রাকার বাবা মা আর রনি এসে উপস্থিত হলো। আঙ্কল আবার শুরু করলেন,

-     শোন, তোমার ছোট মেয়ে রাকার খ্যাতি আর যশ এ বিয়ে করতে চাইছিল। আমি আগের দিনে এসে শিবের মা আর শিবের সাথে কথা বলেছি। শিব তো চায় ও নি, রাকা কে বিয়ে করতে। ও শুধু শিভ কে চেয়েছে। আর তোমার মেয়ে তোমার নাতি কে না , তোমার জামাই কে চেয়েছে। আমি তো রাকার দোষ দেখছি না এখানে, যে ও শিব কে পছন্দ করেছে বেশী তোমার ছোট মেয়ের থেকে। ও ওর ছেলেকে ভালোবাসে, তাই ওর জন্য সব থেকে ভালো সিদ্ধান্ত নেওয়া ওর কাছে জরুরী ছিল। আর ও ঠিক সেটাই করেছে। ঠিক যেমন তুমি তোমার মেয়ের জন্য রাকা কে চাইছ। ভেবে দেখ, তুমি ঠিক হলে রাকা তোমার থেকে হাজার গুন বেশী ঠিক।

আঙ্কল আবার থামলেন। বয়েসের কারনে হাঁপিয়ে যাচ্ছেন আঙ্কল। আর আঙ্কল এর কথা গুলো শুনে , আমি ধীরে ধীরে রাকার পিছন থেকে বেরিয়ে আসছি। আন্টি একেবারে চুপ। মুখ টা মেঝের দিকে করে জোরে জোরে শ্বাস নিচ্ছেন শুধু আন্টি। সবার সামনে এই কথা গুলো, আঙ্কল বলে দেবেন মনে হয় ভাবতেও পারেন নি উনি। বুঝতে পারলাম, আঙ্কল আন্টির মধ্যে হয়ত কথা কাটাকাটি হচ্ছিল ঘরে। আন্টি হয়ত আমাকে আর রাকা কে দোষারোপ করছিলেন। আঙ্কল তাই ধরে নিয়ে এসেছেন আন্টি কে আমার ঘরে। পিছনে আমার বাপি, মা, গরু, গরুর বর শমিত, রনি , রাকার বাবা মা সবাই থম হয়ে দাঁড়িয়ে আছে। ভাই ও এসে দাড়িয়েছে পিছনে এখন। কেউ ভাবে নি ব্যাপার টা এই দিকে গড়াবে। সবাই ভেবেছিল, আমাকে অপমান করতে আসছেন আন্টি আর আঙ্কল। কিন্তু এই ভাবে মোড় বদলে, সবাই একটু ভেবলে গেছে। আর রাকা এসেই আমার সামনে বসে পরেছিল। ডান হাত টা পিছনে করে আমাকে সেই হাতের আড়ালে রেখে যেন বলছিল আমাকে,
-     থাক তুই আমার পিছনে। আমি আছি।

ঘটনার অগ্রগতি তে রাকাও হাত টা আস্তে আস্তে সরিয়ে নিল। বুঝে গেল আমার অপমান করতে এরা আসে নি এই মুহুর্তে। জানোয়ার টা সেদিনে যদি এমনি ভাবে আমাকে ভরসা দিত, আমার এই দুর্গতি হতো না। কাজেই ওর উপরে ভালোলাগার বদলে, পুরোন রাগ টা বেড়েই গেল। এদিকে আঙ্কল বলে চলেছেন,

-     তোমার শিবানী কে দেখে মায়া হয় না? যদি মেনেও নি শিভ তোমার নাতি, ভেবে দেখ, আজকের দিনেও ও সকালে ওকে নিয়ে আধ ঘন্টা পড়তে বসল।ছেলেকে ডিসিপ্লিন শেখানো দরকার বলে বসল। আর কোন কারন ছিল না। ওকে পড়িয়ে খুব বেশী হলে পনের মিনিটে সেজেগুজে বিয়ের টেবিলে গেল। আমি সব লক্ষ্য করেছি। তারপরে শিভ কে  স্নান করাল, সাজিয়ে দিল সুন্দর করে, খাইয়ে দিল এক ঘন্টা ধরে। এতো টুকু বিরক্তি দেখিনি আমি ওর চোখে মুখে। হাসি মুখে করল এতো গুলো কাজ ও। দুপুরে খাওয়ার আগে খেলে গেঞ্জি টা ভেজাল বলে, একবাড়ি লোকের মধ্যেও, ও মনে করে গেঞ্জি টা ছাড়িয়ে শুকনো গেঞ্জি পরিয়ে দিল। কেন? তোমার নাতির ঠান্ডা লাগবে বলে। আর যাকে তুমি ওর মা বানাতে উৎসাহী, সে কোথায়? সে সেই সকাল থেকে পার্লার এ গেছে, দুপুরে বাইরে খেয়েছে, এখনো ফেরেনি। তুমি ওর ভরসায়, তোমার নাতি কে ছেড়ে দিতে? তোমার ছোট মেয়ে এখনো মানুষ ই হয় নি। মা হওয়া তো ভুলে যাও, একটা মানুষের সাথে থাকার যোগ্যতা ও অর্জন করে নি। শোন, হয় তুমি স্বীকার কর, তুমি তোমার নাতি কে ভালোবাস না , না হলে স্বীকার কর, তোমার নাতির মা শিব ছাড়া আর কেউ হতেই পারে না।

চোখের জল উপচে এলো আমার। শুধু আমার কেন, সেইখানে উপস্থিত প্রতিটা মহিলার চোখে জল।  সবাই আলাদা আলাদা ইমোশন এ কাঁদছে। আমি কাঁদছি, আমার মাতৃত্বের এতো বড় পরিচয় টা আঙ্কল সবার সামনে তুলে ধরলেন বলে। আমি কাঁদছি আবেগে, নিজের মনের মধ্যে একটা অসামান্য খুশী তে। আমি কাঁদছি আমার শিভ কে জড়িয়ে ধরে। আঙ্কল এর কথা গুলো যেন শিভ কে আমার মন থেকে আমার রক্ত, আমার অনু পরমানু তে শিভের অস্ত্বিত্ব খোদাই করে দিল একেবারে।  আমার মা কাঁদছে আনন্দে তার মেয়ের জীবনে, এত বড় একটা দিনে, যেখান থেকে অপমানের আশঙ্কা ছিল, সেখান থেকেই এই আশীর্ব্বাদ আসায়। অঞ্জনার মা এর মনে এখন দ্বিধা। অনেক দ্বিধা। হয়ত মেয়েকে মনে পরছে। আমার জায়গায় নিজের মেয়েকে দেখছেন। ভুল করছেন বারংবার, অঞ্জনা চলে না গেলে শিভ তো অঞ্জনার কোলেই থাকত। সেই ভাবে কাঁদছেন হয়ত। আসলে মেয়েরা শিয়ালের মতন। একজন কাঁদলে বাকিরাও কাঁদে। সবার কারন আলাদা হয়। কিন্তু ইমোশন টার  তীব্রতা একি থাকে। তাই একজন কাঁদলে, বাকিরাও নিজেকে সেই জায়গায় বসিয়ে কেঁদে নেয় একবার। আঙ্কল মনে হয় আমাদের সকলের কান্না দেখছিলেন। তার পরে খুব ঠান্ডা হয়ে বললেন আন্টি কে,
-     যাও যাও, শিব কে আশীর্ব্বাদ কর, ওর ভয় হয়, তোমার অভিশাপ, ওকে টপকে, শিভ কে আর রাকা কে না গ্রাস করে।

তখন আন্টি তাকালেন আঙ্কল এর দিকে। আমি মাথা নামিয়ে বসে আছি। কারন আগের দিন ই আমি আঙ্কল কে বলেছিলাম কথাটা। যে আমার ভয় হয়। তাই রাকা কে বিয়ে করতে চাই নি আমি। শিভ কে নিয়ে আছি তার থেকেও বড় সমস্যা আন্টির কাছে ছিল, আমি রাকা কে বিয়ে করছি। তাই ভয়ে ছিলাম আমি। আন্টি, রেগে আঙ্কলের দিকে তাকালেন তো ঠিক কথা, কিন্তু এলেন আমার দিকে। বিছানায় বসে, শিভের মাথায় হাত দিয়ে আমার দিকে তাকালেন। চোখে জল বাঁধ মানছে না আন্টির। আমিও কাঁদছি। আমার চিবুক টা ধরে বললেন,
-     না রে , আমি অভিশাপ দিই নি। দেব ও না। ছাড় আমার কথা। তুই আর রাকা যেন ভালো থাকিস। আমি তোকে যা যা বলেছি, যা অন্যায় করেছি, ক্ষমা করে দিস মা।

আমি হাত টা ধরে নিলাম আন্টির। বললাম
-     আন্টি, এই আশীর্ব্বাদ কর, যেন শিভ কে মানুষ করতে পারি, ভালবাসায়, শাসনে। আর ক্ষমা কেন বলছ আন্টি, তুমি কি আমার মায়ের মতন নউ? আর বলবে না ক্ষমার কথা।
-     সে তো করি ই। সেদিনেই বুঝেছিলাম আমি যেদিন তুই রাকার বাড়ি তে গেছিলি আর শিভ তোকে জড়িয়ে ধরেছিল। আজকে বুঝি, অনা ও হয়ত ওপার থেকে এটাই চাইছে।  

আন্টি চোখ টা মুছে নিলেন। বললেন
-     নাহ কাঁদব না। আজ থেকে আমার কাছে তুই ই না হয় অনা হলি?

কি বলি এই কথায় আমি? এর উপরে কথা বলা বাতুলতা। ঘরের সবাই স্তব্ধ হয়ে গেছে। আমি আবার বুঝলাম, এই ঘরের সব কটা মানুষ নিজের কষ্ট দূরে সরিয়ে হাসতে রাজী একটাই কারনে, সেটা হলো আমার শিভ। আমি আন্টি কে জড়িয়ে ধরলাম। আর আমার মনে আমার শিভ আমার শরীরের, মনের থেকে অনেক অনেক গভীরে অভিযোজিত হয়ে যাচ্ছে। আন্টি আমাকে ওই ভাবেই বললেন,
-     কিন্তু ওই বুড়ো কে বলে দিস, আমার নাতি কে আমি ভালোবাসি।খুব ভালোবাসি।

আঙ্কল কে দেখলাম আমি তাকিয়ে। হাসছেন আঙ্কল। ভাব টা এমন, কেমন দিলাম বল দেখি?সবাই চলে গেল। রাকা বসেছিল শুধু। চোখে জল নিয়ে আমি শিভ কে ঘুম পাড়িয়ে দিলাম। কি দুষ্টু কি দুষ্টু। ঘুমোনোর আগে আমাকে বলল
-     মা, আমার ঘুম চটকে গেছে।
-     অ্যাঁ?

বেশ করে আদর করে দিলাম বদমাশ টা কে। পেটুতে, বুকে, গলায় নাক মুখ ঢুকিয়ে, চুমু খেয়ে, মিত্তি মিত্তি গায়ের গন্ধ টা নিয়ে একেবারে অস্থির করে তুললাম ওকে আমি। তারপরে কপালের চুল গুলো কে হাত দিয়ে ঠিক করতে করতে বললাম,
-     কি করে চটকালো তোর ঘুম সোনা?
-     ওই যে তোমরা কাঁদছিলে, তারপরে, দাদান, কত কথা বলল, তখন চটকে গেছে।

হাসি পেয়ে গেল। এমন হাসি ও আমাকে দিনের মাথায় একশো বার হাসায়। ওকে বুকে টেনে নিলাম একেবারে। বললাম
-     আয় মায়ের কাছে। দ্যাখ আবার ঘুম পেয়ে যাবে।

ব্যাস ছেলে আমার শান্ত। বুকে নিয়ে খানিক চাপড়ে দিতেই ঘুমিয়ে গেল কাদার মতন। ঘুম পাড়ানোর সময় দেখছিলাম, রাকা বসে আছে বিছানার নীচের দিকে একটা কোনে। বলতেও পারছি না, এখানে কি দরকার, আমাদের মা ছেলের মাঝে? আমি তাকালাম ই না ওর দিকে আর। যা করছে করুক। বসলে বসুক, চলে গেলে চলে যাক। আমার থেকে কোন সাড়া না পেয়ে, চলে গেলো ও, কিন্তু যাবার আগে ড্রেসিং টেবিলে একটা গয়নার বাক্স রেখে দিয়ে গেল। কখন নিয়ে এসেছিল কে জানে? অঞ্জনার নাকি? তাহলে নেবার কোন প্রশ্নই নেই। আর এমনিতেও নিতাম না ওর দেওয়া কোন জিনিস।

সন্ধ্যে বেলায় মা সাজিয়ে দিলো। খুব সাজা গোজা পছন্দ করি না আমি। তাও পরতে হলো বেনারসী, লাল আর হলুদ রঙের। আর পরলাম কারন, অঞ্জনার বাড়িতে আর কোন দুঃখের ব্যাপার ছিল না। দুপুরের ঘটনা টা না ঘটলে আমি সাজগোজ করতাম না মরে গেলেও। মা মনে হয় সব গয়নাই আমাকে পরিয়ে দিয়েছিল। ইশ এতো গয়না পরে হাঁটব কি করে। কোমরে কোমরবন্ধ। তবে সরু মাঝে মাঝে ঝালরের মতন ঝুলছিল চারিদিকে। আর নাভির ঠিক নীচে একটা লাল রঙের পাথর। কি পাথর কে জানে? সরু দুটো নুপুর। যদিও নুপুর আমি পরি। কিন্তু এই নুপুর টা দারুন। সোনার, কিন্তু জমকালো না। বেশ মিষ্টি দেখতে। চললে হালকা আওয়াজ হচ্ছে। কানের টা মা বড্ড বড় পরালো। ঝোলা কানের। ব্যাথা করছিল। কারন আমি কানের পরতাম না। কানের ফুটো টা ছোট হয়ে গেছিল মনে হয়। হাতে প্রায় অনেক টা অব্দি সোনার বালা পড়িয়ে দিলো মা আমাকে। মা কে বললাম,
-     মা এগুলো কিন্তু সব সোনার, মনে করে নিয়ে নিও রাতে। কোথায় হারিয়ে যাবে তার ঠিক আছে?

মা অবাক হয়ে বলল আমাকে
-     মরন, আমি কেন নিতে যাব? তোর জিনিস তুই কোথায় রাখবি তোর ব্যাপার।
-     মানে? তুমি কি এই গুলো আমাকে দিয়ে দিলে নাকি?
-     হ্যাঁ অর্ধেক গরু কে দিয়েছি, বাকি যা ছিল তোকে পরিয়ে দিলাম।
-     আর তোমার?
-     আমার আর কি হবে? আমার কত বছরের স্বপ্ন তুই পূর্ন করলি। আমার এই গুলো খুব প্রিয়। কিন্তু বিশ্বাস কর, এই গুল তোকে দিয়ে আজকে যা আমি আনন্দ পেলাম, তোর বাবাকে ঘ্যানঘ্যানিয়ে, এই গুলো তৈরি করানোর পরে, নিজের হাতে পেয়েও এতো আনন্দ পাই নি।
-     না, আর তুমি কি পরবে? না, কি সুন্দর লাগে আমার মা টা কে এই গুলো পরলে!! মা একদম এই সব তুমি বলবে না আর।

মা আমার চুপ ঠিক করছিল তখন, বলল
-     তুই কি রে? মেয়েরা গয়না পেলে আনন্দে পাগল হয়ে যায়। আর আমার মেয়েকে দেখ?
-     হিহি, রাকা পস্তাবে দেখবে ঠিক। যখন দেখবে সো কল্ড কোন মেয়েকে ও বিয়ে করে নি।

ততক্ষনে মায়ের চুল বাঁধা হয়ে গেছিল। তারপরে রাকার মা মানে আন্টি এসে আমার ডান হাতের কনুই এর উপরে সোনার কিছু একটা পড়িয়ে দিলেন। আমি জানিনা ওটা কি। মা বলে দিলো ওটা কে বাজুবন্ধ বলে। কি মোটা। চেপে ধরে রইল ওই জায়গা টা। সুমনার মা আন্টি, আমাকে একটা বড় পেট অব্দি সোনার হার পড়িয়ে দিলেন। আমি বেশ লম্বা, সাধারন কোন মেয়ের গলা পরালে কোমরের নীচে নেমে যেত হার টা। চুল টা মা খোপা করে দিয়েছিল। আর সেখানে কিছু ফুল পিন দিয়ে আটকে দিল। মুখে আমি মেক আপ একদম পছন্দ করি না। শুধু হালকা ফাউন্ডেশন লাগালো মা। আর কিছু না। আমি এমনিতেই খুব ফরসা কাজেই বিশেষ কিছুর দরকার ছিল না আর।

আমার সাজার আগেই আমি ছেলেকে, হলুদ ধুতি আর লাল পাঞ্জাবী পড়িয়ে দিয়েছিলাম। ছোট্ট করে কাজলের টিপ কপালের চুল টা তুলে ভিতরে লাগিয়ে দিয়েছিলাম যাতে কেউ দেখতে না পায়। ও তখনি সাজগোজ করে নীচে চলে গেছিল। নিশ্চই বাপ কে পেয়েছে। না হলে তিরিশ বার উপরে আসত আমাকে দেখতে একবার করে। এখন শুধু গরুর হাতে, জামাকাপড়ের একটা ছোট ব্যাগ দিলাম। ঘেমে গেলে এই এতো কিছু পরে উপরে আসা ঝামেলার। তার থেকে নিয়েই যাই নীচে। ঘেমে গেলে ছাড়িয়ে দেব ওকে ধুতি পাঞ্জাবী।

ড্রেসিং টেবিল এ রাখা রাকার গয়নার বাক্স টা খুলে মা, ডায়মন্ডের নাকছাবি টা পড়িয়ে দিল। আমি মানা করলেও মা শুনল না। এতো জোর খাটায় আমার মা টা।মা আর দুই আন্টি আর বোনের সাথে নেমে দেখলাম, নীচে টা ঝলমল করছে আলো তে। আমি যখন উপর সাজছিলাম, সেই সময়েই রনি একটা বসার জায়গা করেছে আমাদের। ইশ আমাকে কি এখন ওখানে বসতে হবে নাকি? ছিঃ ছিঃ ছিঃ। কি যে করে না এরা। আমার ছেলে দেখলাম, ঘুরে বেরাচ্ছিল নিজের মনে, আমাকে দেখেই দৌড়ে এল একেবারে। খানিক দেখে নিল আমাকে। বুঝতে পারছে না বেচারী, ওর মা এতো সেজেগুজে নীচে এলো কেন? আমি গিয়ে বসলাম সেখানে। ছেলে আমার মাঝে মাঝেই আমার কাছে এসে একবার আমাকে আদর করে দিয়ে চলে যাচ্ছে। আর রাকা, খুব বেশি হলে, দশ ফুট দুরেও যাচ্ছে না। নানা অছিলায় বার বার ঘুরে আমাকে দেখছে। কেউ আসলে ছবি তুলছে পাশে দাঁড়িয়ে। আবার সরে যাচ্ছে। আমি রনি কে ডেকে বলে দিলাম বেশ খ্যাঁক খ্যাঁক করে,
-     দ্যাখ এই সব ভুল ভাল আয়োজন, তোর কীর্তি আমি জানি। যা ছবি উঠছে, সম পরিমান ছবি যেন আমার ছেলের ওঠে। ওর খাওয়া, আনমনে থাকা, খেলা সব কিছু, মনে থাকবে? ও সাথে গরুর মেয়েও যেন বাদ না যায়।  

আমার দিকে কি রকম একটা ভাবে তাকিয়ে চলে গেল, আর যে ছবি তুলছিল তাকে কিছু একটা বলল। তার পর থেকে সে ছেলের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। যা ভাবে ভাবুক। এই ছবি তোলায় ব্যাপারে আমি রাকার মতন উচ্চবিত্ত নই। ও বিখ্যাত মানুষ। ওর ছবি তুলে লোকে ওকেই টাকা দেয়। আমি আবার নিম্নবিত্ত এই ব্যাপার। টাকা যখন দিচ্ছি, পুচকে দুটোর অনেক গুলো ছবি কেন তুলিয়ে নেব না?

মাঝে একবার সকলের সামনে রাকা আমার হাতে হীরের আংটি পরাল। আর আন্টি মানে রাকার মা, একটা প্ল্যাটিনামের খুব সাধারন বালা আমার হাতে পরিয়ে দিলেন। বুঝলাম, এই গুলো বড়লোকি চাল রাকার। দেখাচ্ছি বড়লোকি আমি। আর বাপি, রাকা কে বেশ একটা মোটা সোনার চেন পরিয়ে দিল। ওটা নাকি জামাই কে দিতে হয়। হায় রে, যখন ছেলে ছিলাম এই খানেই দুজনায় বসে কত পড়াশোনা করেছি। যেখানে আমরা বসে আছি এখন, সেখানেই শতরঞ্জি পেতে দুই জনে বসে ফুটবল খেলার গল্প করতাম। ওকে পড়া দেখিয়ে দিতাম। আর সেই জায়গায় দোলনা পেতে ও আমাকে বিয়ে করছে।

নাহ সন্ধ্যে টা বেশ ভালো কাটল আমার। কারোর মনে কোন খেদ ছিল না। কারোর চোখ দিয়ে অভিশাপ বর্ষিত হচ্ছিল না। সবাই শেষে এক সাথে ছবি তুললাম। রনির বউ ও এসেছিল। সবাই মিলে বেশ মজা করলাম আমরা। অনেক রাত এখন প্রায়। আমি এসে ভালো করে গা ধুয়ে নিলাম একবার। যখন আমার ভ্যাজাইনো প্লাস্টি হয়েছিল, তখন থেকে এই অভ্যেস টা হয়ে গেছে আমার। রাতে শোবার আগে শীত গ্রীষ্ম গা ধোয়া। হাইজিন মেন্টেন করতে হত আমাকে।

 তারপরে সব ধড়াচুড়ো ছেড়ে রাকার মা এর দেওয়া একটা পাতলা সুতির শাড়ি পরেছি। আজকে পরতে হয় নাকি শাশুড়ির দেওয়া শাড়ি। জানিনা এটা আমাদের বাড়ির ই নিয়ম নাকি রাকাদের বাড়ির। নরম বেশ। সাধারনত, নতুন শাড়ি খড়খড়ে হয়। কিন্তু এই শাড়ি টা দেখতেও বেশ ভাল আর খুব নরম ও। ব্লাউজ টাও বেশ ফিট করে গেছে। শুধু ব্রা টা গা ধোয়ার সময়ে খুলে দিয়েছি। অনেকক্ষণ পরে থাকলে যেন মনে হয় চেপে বসে গেছে একেবারে। পরিনি আর। আমি আর ছেলে থাকব তো। আর তো একটা দিন, কাল থেকেই স্কার্ট আর টপ পরে থাকব আমি।

 সব গয়নাই খুলে দিয়েছিলাম আমি। শুধু হাতের একটা লোহা মা পরিয়ে দিয়েছিল। সাথে শাঁখা পলা। ওই গুলো খুলতে মানা করে দিল মা। আমিও জানি এই দুটো খোলা যায় না বিয়ের পরে। আর মা বলল রাকার দেওয়া প্লাটিনামের বালা টা পরে থাকতে। আংটি টা কোন দিন ও  খুলতে মানা করল মা। আর নুপুর টা আমার পছন্দ হয়ে গেছিল, তাই ওটা আমি খুললাম না। একটা ছোট ঝোলা কানের মা পরিয়ে দিল, বিশাল কানের টা খুলিয়ে। থাক আজকে, কালকে খুলে দেব। আমার একটা ছোট সোনার কানের আছে সেটা পরে নেব। আর গলায় সোনার একটা চেন মা পরিয়ে দিল। বলল বারো মাস পরে থাকতে সেটা।

এসব করে আমি ছেলেকে নিয়ে ঘরে চলে এসেছিলাম। এখন ওরা মনে হয় সব ছাদে আছে। আমার বাপি আর মা এতো হুল্লোড় বাজ আমি জানতাম না। আমি যেতেও পারছি না, ছেলেটা ঘুমাচ্ছে আমার কোলে। কিছু পরেই ওরা সব নেমে এল নীচে। আমি বেরিয়ে গেলাম বাইরে। ঘরে এসে হল্লা করলে ছেলের ঘুম ভেঙ্গে যাবে। ছেলেটা পুরো সন্ধ্যে টা যে লেভেলের দৌরাত্ম্য করেছে বলার না।আর গরুর মেয়েকে সাথে পেয়েছে। তাই তো আমার কোলে আসতেই ঘুমিয়ে গেল ছেলে আমার। বাইরে বেরিয়ে দেখি, সবাই উপস্থিত। রনি আর রনির বউ চলে গেছে। ভাবলাম আচ্ছা ছেলে বাপু, একবার বলে গেল না আমাকে। যাক কালকে আসবে।

অঞ্জনার ড্যাড দের আমি যেতে দিলাম না। ওরা ভাই এর ঘর টা তে শুল। গরুর ঘরে গরু আর শমিত। মা বাপির ঘরে ভাই শুয়ে পরবে। আর আমার শশুর শাশুড়ি, মানে রাকার মা বাবা কে নীচের বড় ঘরে বিছানা করে দিতে এলাম আমি আর মা। ওরা সব নীচে ডাইনিং এ ছিল। রাকা কোথায় আমি জানিনা। মনে হয় বাড়ি চলে গেছে। বাঁচা গেছে। ছেলেকে বাপির কোলে দিয়ে বাপিকে বলে এলাম আমার ছেলের কাছে থাকতে, যতক্ষন না আমি নীচ থেকে আসি।
নীচে বিছানা করতে করতে মা কে বললাম,
-     ভালই হলো তবে

নতুন চাদর টা মা খুলছিল আর আমি পুরোনো টা সরিয়ে ভাঁজ করে রেখে দিচ্ছিলাম। মা অবাক হলো, বলল
-     কি ভাল হলো?  
-     সবার জায়গা হয়ে গেল শোবার।
-     হুম। আমি ওপরে যাব। তুই ছেলেকে ধরবি একবার। ওখানে ভাল করে বিছানা করে দিতে হবে। একটা ভাল বিছানার চাদর আছে আমার, সেটা পেতে দেব। আরেক টা বালিশ লাগবে। আর একটা পাশ বালিশ ও লাগবে।

আমি আরো অবাক হয়ে গেলাম। মা ব্যাটার শুতে আর কি লাগে? বললাম,
-     কেন? কিচ্ছু দরকার নেই। আমাদের যা আছে তাতেই হয়ে যাবে। আমরা তো রোজ ই শুচ্ছি মা।

চাদর পাতা হয়ে গেলে মা, বালিশ দুটো কে রাখছিল তখন, আমার দিকে তাকিয়ে বলল
-     সে তোরা না হয় শুয়ে নিবি, রাকার জন্য তো লাগবে?

আমি তো আকাশ থেকে পরলাম। রাকা কোথা থেকে এলো আবার। না মানে বুঝতেই পারছি না। আমি তো ভাবছিলাম ও বাড়ি চলে গেছে। মাকে বললাম,
-     রাকা? ও কেন শোবে আমার ঘরে? ও বাড়ি যায় নি?

কটমট করে তাকাল মা আমার দিকে। বলল
-     না একদম না। আজকে আমার জামাই আমার বাড়িতেই থাকবে।
-     না না সে কি? ও কেন থাকবে মা এখানে? আমার ঘরে আমি আর আমার ছেলে থাকব। এটাই তো ঠিক ছিল। ও বুঝলাম, তোমরা ওকে অন্য ঘরে ব্যবস্থা করবে? কিন্তু আর ঘর কোথায়?

আমি আকাশ পাতাল ভাবছি। আর কোথায় ঘর? মা হাসি হাসি মুখ করে আমাকে বলল,
-     কেন? আমার জামাই, সেই ঘরেই শোবে, যেটা আমি জামাই এর জন্য ঠিক করে দেব। আর, শোন শিব, তুই শুনে কষ্ট পাবি, ওই ঘর টা আর তোর নেই।

মায়ের মুখ টা কেমন সিনেমার ভিলেন গুলোর মতন লাগছে একেবারে। কত ঠান্ডা মাথায় এই সব কঠিন কথা গুলো দুমাদুম বলে দিচ্ছে। আমি চমকে উঠলাম। প্রায় পরে যেতে যেতে জিজ্ঞাসা করলাম মাকে। এই ব্যাপার টার হেস্তনেস্ত হওয়া দরকার। বললাম,
-     মানে?
-     মানে হলো, গরুর ঘর টা যেমন এখন শমিতের, ঠিক তেমনি তোর ঘর আর তুই, এখন রাকার।আমি  ওই ঘর টা আর তোকে, রাকাকে দিয়ে দিয়েছি। হ্যাঁ তোর শশুরবাড়ি তে হয়ত রাকার সর্বস্ব এখন তোর। কিন্তু এখানে তোর সর্বস্ব আমার জামাই এর।

রাগে মাথা গরম হয়ে গেল আমার। এ আবার কি কথা? আমার বাড়ি আমার ঘর, আর সেটা ওই শুয়োরের হয়ে গেলো? আর আমি ওর হয়ে গেলাম মানে কি? বিয়ে করল বলে কি মাথা কিনে নিল নাকি? না না আমি কাজ করি, যথেস্ট মাইনে পাই। আমার ছেলেকে ল্যাভিশলি আমি মানুষ করতে পারব। মা কে তেড়ে গেলাম আমি,
-     এটা কি রকম হলো? আমার ওর কিচ্ছু দরকার নেই। বাস ওকেও বলে দাও আমার কিছুই ওর না। শুধু ছেলেটা দুজনের ব্যস। আমি তো বলেছিলাম যে বিয়ে টা আমি শিভের জন্য করছি। এই সবের তো কথা ছিল না। আর আমি ওর হয়ে গেলামের কি মানে। তোমাকে বলেছি না এই সব নাটুকে কথা আমার ভাল লাগে না। আমি আমার ছেলের। আর কারোর নই ব্যস।

মা একদম কুল। সব হয়ে গেলে, আমাকে বলল,
-     সব কথা কি বলে কয়ে হয় নাকি? আর নাটুকে কথা কি? আমি নাটক করছি? বহুকাল দু চার ঘা পরে নি না? পরলে মা কে নাটুকে বলতিস না। জানিস না নাকি, বিয়ে হলেই বউ বরের হয়ে যায়।

এতোক্ষন অব্দি ভালভাবে বলছিল, তারপরেই অধৈর্য্য হয়ে বলল,
-      চল চল, তোর সাথে ফালতু কথা বলার টাইম নেই আমার, উপরে গিয়ে বিছানা করতে হবে।

অদ্ভুত তো। প্রায় খেঁকিয়ে গেলাম মা কে।
-     ফালতু কথা মানে? আজকে আমার বিয়ে হলো মানে আমি আর তোমার কেউ নই?

কি জানি কেন ভিলেনি হাসি টা মা ধরে রেখেই দিয়েছে। মা আমার দিকে তাকিয়ে বলল, হাসি মুখ করে।
-     না… সেটা নয়। কিন্তু আমার থেকে বেশী তুই এখন রাকার। প্লিস ডোন্ট মাইন্ড।
-     তোমার ডোন্ট মাইন্ড এর আমার কোন দরকার নেই। ব্যস তুমি ওকে ওর বাড়ি গিয়ে শুতে বল। আমি ওর সাথে শুতে পারব না, ব্যস। শেষ কথা আমার।
-     আরে! ওর বাড়িতেও ওর জেঠু, জেঠি, দাদা, দাদার বউ আছে। ও ওদের কেই পৌঁছে দিতে গেছে।
-     তাতে কি হলো। ও এলে বলে দাও ও রনি র বাড়িতে যাক। যেখানে খুশী সেখানে যাক। আমাদের কাছে শোয়া হবে না ওর।

মা বেশ ইন্টারেস্ট নিয়ে আমার কাছে এসে বেশ রসিয়ে রসিয়ে বলল,
-     শোন , এটা এখন তোর উপরে নয় আর। ও চাইলে তোদের কে নিয়ে বলতে পারে আজকেই চলে যাবে ওর যেখানে ইচ্ছে। আমি আটকাতেও পারব না।

আমি অবাকের পরে অবাক হচ্ছি। না না মা যদি এই সব আগে বলত, আমি আরো ভাবতাম, বিয়ে করব কিনা। কিন্তু এটা কেমন অত্যাচার, যে আমাকে ওর সাথেই শুতে হবে, আমি আর ছেলে আলাদা শুতে পারব না? মায়ের মুখ টা আবার হাসি হাসি। বুঝলাম মা ইয়ার্কি মারছে আমার সাথে। বিয়ে হয়ে গেলে শুনেছি, মায়েরা মেয়েদের সাথে ইয়ার্কি মারে। অধৈর্য হয়ে পড়ছি এবারে আমি। মা কে বললাম
-     কি গো??? ইয়ার্কি মেরো না তো!! প্লিস মা ওকে বলে দাও না, আসতে হবে না আর এখানে।ও বাড়ি থেকেই ও রনির কাছে চলে যাক।  প্লিস মা।

মা পাত্তাও দিলো না আমাকে। এক গাল হাসি নিয়ে বলল
-     মরন নেই আমার! আমি ওকে বলব, যে তুমি আমার বাড়িতে এস না?  বাপরে বাপ! আমার জামাই ও। তারপরে ও কি যে সে জামাই? আমার ওসব কথা ভাবলেও পাপ হয়।  আমি পারব না ওসব বলতে। বলতে হলে তুই বোলগে যা। আমার কাছে ঘ্যান ঘ্যান করবি না একদম।

হাসতে হাসতে কথা বলা শুরু করে রেগে যেতে আমার মা ই পারে। লাস্টের কথা টা রেগে বলে মা বেরিয়ে গেল। আমার এতো রাগ হচ্ছে বলে বোঝাতে পারব না। মা কে প্রায় চেচিয়েই বললাম
-     মা আমাকে তুমি ফাঁসালে ইচ্ছে করে এ এ এ এ এ এ এ এ।
[+] 9 users Like nandanadasnandana's post
Like Reply

চলে গেলো মা। কি হবে এখন আমার? আমি তো এটার ভয় ই পাচ্ছিলাম। কথা কি ছিল, ও ওর মতন থাকবে আর আমি আর ছেলে আমাদের মতন। ও কেন এখন তাহলে শুতে আসছে আমার কাছে? গা ঘিন ঘিন করে উঠল আমার। একে তো ও, ছেলে, আমার নিজের ই গা ঘিন ঘিন করে। তারপরে যতই অঞ্জনা বড়লোকের মেয়ে হোক, রাকার সাথে শারীরিক সম্পর্ক তো ছিল? ওয়াক!!!! ভেবে পাচ্ছি না, শুতে আসছে কেন রাকা আমাদের সাথে। শুতে আসছে???????  না না, তেমন হলে রাকা,বাপি আর ভাই শুয়ে পড়ুক, আর আমি মা আর ছেলে শুয়ে পড়ব। যাই মা কে বলি।

আমি উপরে গিয়ে দেখি, বাপি ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে, আর ততক্ষনে মা একটা দামী চাদর বিছানায় পেতে ফেলেছে। ওর সাথেই ম্যাচিং করা বালিশের ওয়ার, মা লাগিয়ে একেবারে রেডি করে ফেলেছে। ড্রেসিং টেবিল এ একটা গোলাপের বোকে সাজানো। এসব দেখছি আর মাথা গরম হয়ে যাচ্ছে আমার। বাপি আছে কিছু বলতেও পারছি না আমি মা কে। বাপির কোল থেকে ছেলেকে নিতে বাপি চলে গেলো। ততক্ষনে মা বিছানা র উপরে খানিক গোলাপের পাপড়ি ছড়িয়ে সেটা কে ফুলশয্যার খাট বানিয়ে ফেলেছে। উফফ দেখলেই রাগ ধরে এই সব। আমি জানি কিছু হবার নয়। কারন আমি রিপালসিভ এই ব্যাপারে। কিন্তু সবাই কি ভাববে? ছিঃ। আমি ছেলেকে শুইয়ে দিলাম বিছানায়। তারপরেই মা কে ধরলাম।
-     ও মা!!

মা আমার দিকে তাকিয়েই বলল,
-     এই নিয়ে আর কোন কথা নয়। ঘ্যানঘ্যানানি মেয়ে একদম পছন্দ নয় আমার। তুই তো এমন ছিলিস না?

কি আশ্চর্য্য কথা তো। ভাবছি, আমাকে তুমি ফাঁসালে, আর কিছু বললেই, আমি ঘ্যান ঘ্যান করছি? মা কে আবার কিছু বলতে যেতেই একেবারে রে রে করে তেড়ে এলো মা। বলল,
-     একদম চুপ করবি। না হলে তিন থাবড়া খাবি। আর শোন, তোর আলমারি তে, রাকার রাতে পরার একটা ব্ল্যাক পাতলা শর্টস আর একটা সাদা টি শার্ট রেখে দিয়েছি। ও এলে ওকে ওটা পড়তে বলিস। আর আমি তোদের তিন জনের ঢাকা রেখে দিয়েছি। পায়ের তলায়। দরকারে নিয়ে নিস।আজকে আমি করে দিলাম। কাল থেকে নিজে করবি এই সব।
-     মানে? আমি কেন বলতে যাব? ও কোথাকার খয়ের খাঁ যে আমাকে এগিয়ে দিতে হবে ওকে এই সব ওর হাতে হাতে? আর আমি বুঝছি না, আমি এসব করবই বা কেন? মা আমি এসব জানিনা, কেন বুঝতে পারছ না? এর পর থেকে নিজে করব মানে কি? মানে কালকেও ও এখানে শুতে আসবে নাকি?
-     কারন তুই ওর বউ। তোকে শিখতে হবে। যখন তোর বাপি আমাকে বিয়ে করেছিল, আমি রান্না করতেও জানতাম না। তো কি হয়েছে? শিখেছি আমি। আর আসবে নাই বা কেন এখানে ও কালকে? তোর বাবার তিন সন্তান। রাকা , এক সন্তানের স্বামী। পূর্ন অধিকার আছে এ বাড়িতে ওর।

মেজাজ গরম হয়ে গেল। মনে হলো, তোমার জামাই পুরো রুদ্রপুরের অধিকার নিক। ব্যস আমাকে আর আমার ছেলেকে ছেড়ে দিক। জেদ ধরে বসে গেলাম আমি বিছানায়,
-     অদ্ভুত তো!! আমি কিচ্ছু করব না। ব্যস বলে দিলাম। আমার কোন দায় নেই।

মা কিছু বলল না। সেই অদ্ভুত হাসতে হাসতে বলল,
-     সে তুই যদি না পারিস ওকে বলে দিস। ও নিজের ব্যবস্থা করে নেবে। আমার কোন মানসিক হেল্প তুই পাবি না।

আচ্ছা ঝামেলা হলো তো! এর পরে ওই টুকু শর্টস পরে আমাদের কাছে শোবে ও? ছিঃ, একেবারে থাই অব্দি দেখা যাবে। আমার তো ভেবেই গা ঘিন ঘিন করছে, জানিনা দেখলে কি হবে। দাঁড়িয়ে গিয়ে, মা কে জোর দিয়েই বললাম,
-     আর তুমি ওকে এই সব শর্টস দিয়েছ কেন। এতে তো সব বেরিয়েই থাকবে শরীরের।
-     হ্যাঁ। রাতে শোবে একটু হালকা হয়ে শোবে না? আজকে তোকে এই সব শাড়ি টারি পরে শুতে হয়। কিন্তু, কাল থেকে আমি তোর জন্য নাইট ড্রেস কিনে এনেছি, পড়বি।

মায়ের মাথা টা খারাপ হয়ে গেছে একেবারে। মা ভুলে গেছে আমি কি ছিলাম। কেন এই সব বলছে মা। মা আমাকে পরিষ্কার ব্ল্যাক মেল করছে আমি বুঝতে পারছি এবারে। মা কে বললাম,
-     ও হালকা হয়ে শোবে মানে? আমি একদম পছন্দ করি না হালকা হয়ে শোয়া অন্য কারোর সাথে। না না তুমি ওর জন্য কোন ফুল প্যান্ট জাতীয় কিছুর ব্যবস্থা কর। আমি একবার বাথরুম যাই। ব্রা টা লাগিয়ে আসি।

মা অবাক হয়ে গেলো। আমার হাত টা টেনে ধরল মা । বলল
-     ব্রা পরতে যাচ্ছিস কেন? ঠিক ই তো আছে। সারা রাত কেউ ব্রা পরে থাকতে পারে নাকি?

আচ্ছা পালটি বাজ তো আমার মা!! তখন বাপি বা রাকা থাকলেও বলত ব্রা পরে নিতে। এই কিছুদিন আগেই, একটা রবিবারে, মা আমাকে ব্রা পরে নিয়ে বলল, বাড়িতে ভাই ছিল বলে। হ্যাঁ মানছি, আমার ব্রেস্ট বড়। কিন্তু এখন আবার আটকাচ্ছে। রাকা তো বাইরের লোক। বললাম,
-     মেয়ের বিয়ের আনন্দে সব গুবলেট হয়ে গেছে তোমার। তুমি ই তো বলতে রাকা আসছে ব্রা টা পরে থাকবি।
মা হেসে ফেলল এবারে। বলল
-     একেবারে আমার সরলা। ওরে তখন কার রাকা আর এখন কার রাকা এক নাকি?
-     যা বাবা, আলাদা কি?
-     এই রাকা তোর স্বামী বুঝলি?
-     কী???????
-     স্বামী, মানে বর । স্বামির কাছে কি পরলি না পরলি কি ম্যাটার করে?
ঝন ঝন করছে মাথা আমার রাগে। স্বামী আবার কি কথা? ও কি আমার প্রভু নাকি? যে স্বামী বলছে মা? অদ্ভুত তো!  শাঁখা, পলা আর এই টুকু সিঁদুরে স্বামী হয়ে গেল? সে না হয় মায়ের জন্য হলো ও। কিন্তু এই সব কি কথা আবার? আর কি পরলি না পরলি ম্যাটার করে না মানে? আমার মা পাগলে গেছে একেবারে। নিজের মেয়েকে এই সব বলছে? আমি একটা মেয়ে আর রাকা একটা ছেলে, মা কেন বুঝতে পারছে না? মা কে বললাম,

-     আমি না তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমি সেই রকম মেয়ে নই, যে রকম তুমি বা বোন। তাও তো চেষ্টা করছি। ও মা প্লিস বোঝ না একটু খানি। আমি কি তোমার মতন নাকি? আর আমার অস্বস্তি হয় কারোর সামনে ব্রা না পরে থাকলে। প্লিস এই সব বলো না তো আর।
-     কিচ্ছু যায় আসে না তাতে। তুই এখন কমপ্লিট একটা মেয়ে। ছেলে চেয়েছিলি। পেয়েছিস। আমি চেয়েছিলাম আমার মেয়ের স্বামী হোক। সেটাও পেয়েছিস। এখন স্বামী আর সন্তান নিয়ে তোর ভরা সংসার। তোর সমস্যা টা এখন মানসিক। সেই সমস্যা কাটিয়ে এখন এদের এক করে কি ভাবে রাখবি তোর হাতযশ। ভগবান বানিয়ে তো দেন, কিন্তু ধরে রাখতে কোন সাহায্য করেন না। অতএব যা বুঝবি তুই। আমি পাশে থাকতে পারি। কিন্তু এর বেশী আর কি করব?

মা আমার দিকে খানিক তাকিয়ে রইল, হয়ত চাইল আমি মায়ের কথা গুল বুঝি। আমি তো হাঁ হয়েই আছি। এতো এতো সুইং করছে মায়ের কথার শট গুল, আর আমার নাগালের বাইরে চলে যাচ্ছে। আমাকে ওই রকম দাঁড়িয়ে থাকতে দেখে বলল,
-     যাই হোক, এখানে ও শুলে অসুবিধা নেই তো? শুধু পা অব্দি কিছু পরলে ঠিক আছে। তাই তো?
-     না একদম না। তুমি কিছু ওকে বলবে না তাই আমি বললাম তাহলে ঠিক আছে। আজকে শুলে শুক ও।
-     ও তবে তোর বাপির লুঙ্গি দিচ্ছি একটা। নতুন আছে।

ছ্যাঃ ছ্যাঃ। লুঙ্গী উঠে গেলে আব্রু ইজ্জত আর কিচ্ছু থাকবে না। জানিনা ছেলেদের কি হয়, কিন্তু আমার নজরে আসলে মনে হবে আমার ইজ্জত চলে গেল। এহ, কি নোংরা লাগে। ছিঃ ছিঃ ছিঃ ছিঃ। মাকে একবারে রুখে গেলাম আমি,
-     কি, লুঙ্গী? ছ্যাঃ, ওর থেকে শর্টস ভাল। আর আমি বের করে দিতে পারব না ও এলে আলমারি থেকে। তুমি বের করে রেখে দাও বিছানার উপরে।

তখন নীচে রাকার আওয়াজ পেলাম। মা তো পড়িমরি করে ছুটে চলে গেল। এই এক আজব হয়েছে আমার মা। কাল অব্দি রাকা আসলে, এমন হোঁচট খেয়ে দৌড়ত না। আজকে কি হলো একেবারে মাথায় বসিয়ে নিল? কি আমার বালের জামাই রে? ওই বালের জামাই আগে হয়ে গেল আমার থেকে? ভারী মুশকিল এ পরলাম আমি। এখন ওকে আলমারি থেকে সব কিছু বের করে দিতে হবে, যাতে ও সেইগুলো পরে? না বাবা, ওই সময়ে আমি হয় রাগে ফেটে পরব, না হলে লজ্জায় মরে যাব। তারপর আমার ছেলের কি হবে? সুমনার হাতে পরবে। না না লজ্জায় মরে যাওয়া কাজের কথা নয়। রাকার পরের বউ টাও মরে গেলে ওকে আর কেউ বিয়ে করবে না। ভয়ে, রাকা আসার আগেই, আমি তাড়াতাড়ি আলমারি থেকে বের করে নিয়ে রেখে দিলাম বিছানায়, শর্টস টা আর টি শার্ট টা।

আমি দাঁড়িয়ে রইলাম, স্থানুর মতন। মানে সামনে যেটা ঘটতে চলেছে, সেই ব্যাপার টাই হজম হচ্ছে না আমার। মনে হচ্ছে আমার মা এই যড়যন্ত্র টা করল আমার সাথে। ঠিক আছে আমি মেনে নেব যদি আজকের দিন টা হয় শুধু। কিন্তু মায়ের মতি গতি তো ভাল ঠেকছে না আমার। আমাকে রাকার হাতে তুলে দিলো? আমি কি কোন মাল পত্র নাকি? বিয়ে হলে কি এমনি ই হয়? মেয়েকে তুলে দেয় ছেলেটার হাতে? আমার কোন চাওয়া নেই? মানে না চাইলেও ওর হাতে থাকতে হবে আমাকে? আমার ঘর টা সুদ্দু রাকার হয়ে গেল? ও চাইলেই আমাকে আর ছেলেকে যেখানে চাইবে নিয়ে যেতে পারে? জোর করলেও মা কিছু বলবে না আমার হয়ে? আমি তো কিছু বলতে পারব না আর। ছেলের সামনে রাকা কে কিছু বলব না কথা দিয়েছি আমি। এ কেমন নিয়ম রে বাবা। মেয়েদের এতো ঝামেলা থাকে? উফফ কেন যে বিয়ে টা করতে রাজী হলাম মরতে? 
[+] 10 users Like nandanadasnandana's post
Like Reply

(19-02-2022, 12:46 PM)bourses Wrote:  ঠিক ধরেছি... নিজে না খেললে এই ভাবে অ্যানালাইজ করা কখনই সম্ভব নয়... আরে আরে... আমি ফুটবল খেলার কথা বলছি এখানে কিন্তু... অন্য খেলাতেও যে আপনি বেশ পারদর্শীনি, তাতো বোঝাই যায়... আরে ধুস... আমি ক্রিকেটের কথা বললাম... 

যাক... এখন নিশ্চিন্ত... আমরা সকলে দেখতে পাবো শেষমেশ... আরে... আমি আপনার গল্পের কথা বলছি... মানে গল্পের শেষ আর কি...

ভালো থাকুন, আপডেট দিতে থাকুন... আমরা আছিইইইইইইইইইইইই... সব খুলে অপেক্ষায় রইলাম... আরে ধুর বাবা... কম্পিউটারের কথা বললাম তো!!!!!!!
yr):
হাসলাম খুব। ডবল মিনিং কথায়।  Namaskar Namaskar Namaskar
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply

(19-02-2022, 02:02 PM)Baban Wrote:  আজকের পর্ব সাংঘাতিক মাইরি.... মা যা খেল দেখালো.....মাইয়া পুরো হাজার ভোল্টের শখ খাইসে..... তবে ইমোশানাল মুহুর্তটা জাস্ট অসাধারণ ❤

কাল ফিরবেন না শুনে দারুন আনন্দিত হয়েছিলাম... আজ ফিরেছেন দেখে দুঃখে বল্লে বল্লে স্বাভা করছি  Big Grin কি দুঃখ!!

আপনার লেখা পড়ে ওই গানটা মনে পড়ে গেলো - বাইরে যতই কোরোনা ফুটানি.. বাড়িতে এলে বিবির ধতানি... বাড়িতে মিয়া জিরো... বিবিই আসল হিরো.... Big Grin

শালা কোন বোকা*#& বলে পুরুষ জাতি প্রধান? নারী জাতি গুনে গুনে গোল দিতে পারে ওই দুপায়ের মাঝে ডান্ডা ওয়ালা প্রজাতিকে...... Big Grin
না না । ওই সব মুখের কথা। ১০ টা আমাদের কথা চললে ৯০ টা বউ কেই শুনতে হয়।
Like Reply

(19-02-2022, 02:45 PM)raja05 Wrote:  ki amar baler jamai re.......u just killed with this.....besh laglo

হাহাহাহাহাহা। থ্যাঙ্কস  Namaskar
Like Reply

(19-02-2022, 02:52 PM)Maskin Wrote:  অসাধারণ। ফ্যান্টাস্টিক। পরের আপডেট এর জন্য ক্ষুধাটা আরো বেড়ে গেল।

কালকেই আসবে। থ্যাঙ্কস।
Like Reply




Users browsing this thread: