Thread Rating:
  • 91 Vote(s) - 3.44 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance মন ২ - কাহিনীর নাম- শিবের শিব প্রাপ্তি- সমাপ্তCompleted

Showing only the posts of nandanadasnandana: 187 of 429 posts. Show all posts
#21

(27-01-2022, 10:54 PM)Jupiter10 Wrote:  একজন বিজ্ঞ ব্যক্তি আমাকে বলেছিলেন, "মা হলেন যিনি আমাদের জন্ম দেন। আর স্ত্রী হলেন যিনি যার কাছে থেকে আমরা জানতে পারি যে আমার জন্ম কিভাবে হল?"

শিবের শিব প্রাপ্তি শক্তির দ্বারাই সম্ভব।

আমার এক শিক্ষিকা গল্প শুনিয়েছিলেন যে সমুদ্র মন্থনের সময় যখন শিব বিষ পান করে নীলকণ্ঠ হন, শিব সেই গরল কণ্ঠে ধারণ করে গরল পীড়ায় মূর্ছিত হয়ে পড়েন। তখন আদিশক্তিই তাকে বুকে জড়িয়ে নিজের স্তন পান করিয়ে তাঁর পীড়া শান্ত করেন। সেই সময় আদি শক্তি কিন্তু মাতৃ দৃষ্টিতেই মহাদেব কে দেখেছিলেন।


আপনি লিখে যান ম্যাদাম কারণ আপনার লেখা মনোরঞ্জনের সঙ্গে সঙ্গে জ্ঞান বার্তাও প্রেরণ করে।


নন্দনা দাস, এবং শ্রীমোহনদাস কে আমার সহস্র কোটি নমন। Namaskar

কি বলি। এতো প্রশংসা করলেন মন ভালো হয়ে গেল। প্রানামের উত্তরে আপনাকেও অনেক অনেক প্রনাম।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

(29-01-2022, 01:53 PM)Prasenjit Wrote:  অসম্ভব সুন্দর  শুরু । শুরুতেই বুকের বা পাশে মোচর অনুভব করছি। অসম্ভব সুন্দর আপনার লেখনী।

আরে খুশীর গল্প। আমাকে বাংলা সিনেমার সন্ধ্যা রানী বানাবে সকলে মিলে মনে হচ্ছে। সব কটা দুষ্টু
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#23

(29-01-2022, 05:08 PM)Amihul007 Wrote:  এ কেমন গল্প, এখানে এসব কেনো?
চোখের জলে ভেসে যেতে তো এখানে আসি না, তবুও লিখছেন যখন তখন বলবো


পুরনো কথা  মনে পরে
চোখে শ্রাবন ঝরে
আপনার গল্প দিল যে ব্যাথা
তা আছে সবারই অন্তরে।।

এই রে, এখানে তো তেমন কোন বাধা নেই গল্প লিখতে? আর পড়তেও বাধা নেই। হার্ডকোর অনেক গল্প ও আছে। রোজ কি এক ই খাবার ভালো লাগে নাকি? মাঝে মাঝে নিরামিষ খাওয়া ভাল ও।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#24

কালকে বরের কলেজের বন্ধু দের পার্টি ছিল, আমার ই বাড়িতে। বেশি না। চার জন বন্ধু তাদের ফ্যামিলি। তাতেই নরক হয়েছিল বাড়ি টা। মারাত্মক ব্যস্ত ছিলাম। আপডেট দিতে পারিনি। আজ থেকে দেব আপডেট রোজ ই।
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply
#25

আগের পর্বের কিছু টা অংশ.........

মা খুব ই সোজা সাপটা এ ব্যাপারে নিজের কথা গুলো বলে দিয়ে চলে গেল রান্না ঘরে। আমি চুপ করে রইলাম। মাঝে মাঝে ফোঁপানি টা ভিতর থেকে উঠে আসছে আমার, নিঃশ্বাস নিতে গেলেই। রান্না ঘরের ভিতর থেকে মা গজগজ করছে
-     আমরা মরছি নিজের জ্বালায়, আর উনি কাঁদছেন পুরোন প্রেম এ। শিক্ষা নেই এই মেয়ের জীবনে। মরন আমার।
আমার বাপি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তখনো। রাতে বিশেষ খেতে পারলাম না। কোন রকম খেয়ে দেয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। মনে পরতে লাগল সব কথা। সব কিছু। বুঝে গেলাম আজকে আর ঘুম হবে না আমার।
 
                                                                   পর্ব  দুই
 
মনে পরল, সেদিনের কথা। সন্ধ্যে বেলার সময়। আমরা দুজনে, কলেজ থেকে ফিরে সন্ধ্যে বেলায় ঘুরতে এসেছিলাম, এই রুদ্রপুরের জঙ্গলের দিকে। রোজ ই আসি। দুজনেই ব্যাকবেঞ্চার। আমি লম্বা হবার জন্য পিছনের বেঞ্চ এ বসি। কিন্তু আমি পড়াশোনায় বেশ ভালো। ফার্স্ট হই প্রতিবারেই। আর রাকা টা কে যদি আমি না দেখাই পরীক্ষার সময়ে, পাশ করতে পারবে না আমি জানি।

আমাদের ভালো লাগে এই জায়গা তে আসতে। জঙ্গলের শুরু তেই রূপ গর্বিতা তাশি নদী আঁকাবাঁকা হয়ে উপর থেকে নামতে নামতে, ডান দিক দিয়ে শার্প টার্ন নিয়েছে জঙ্গলের দিকে। তাশির উল্টো দিকে ছোট পাহাড়ের অনেক সমাহার। আর ডান দিকে ঘন জঙ্গল। সেই জঙ্গলের নাম রুদ্রপুরের জঙ্গল। বাঘ তো আছে বলে জানিনা সেখানে। কিন্তু হাতি থেকে শুরু করে ময়াল সাপ অব্দি আমরা দেখেছি। আর আছে জাগুয়ার। আমরা বলি বন বিড়াল। কিন্তু সারা ভারতে জাগুয়ারের একমাত্র স্পিসিজ এখানেই পাওয়া যায়। কাজেই খুব নিরাপদ জঙ্গল ও নয় এটা।

আমরা জানি সেটা। তাও রোজ আসি। তাশির ধারে বসে সুর্যাস্ত দেখতে দুজনেই বড্ড ভালবাসি। আমাদের বন্ধুত্ব নিবিড় হয়েছিল এখানে এসেই। কেমন একটা নিঝুম হয়ে যায় সন্ধ্যের সময় জায়গা টা। হাইওয়ে থেকে দূরে, পথ চলা রাস্তার ধারে বসে তাশির জলে পা ডুবিয়ে থাকার মতন আনন্দ আমি তো কোন কালে পাই নি। কেমন একটা নিস্তব্ধতা। যে জেল খানার আমি রয়েছি, সেই জেল খানা থেকে বেরোনোর নানান পথ আমি এখানেই পেতাম। জেল খানা? সে অনেক কথা। পরে বলব। আপাতত পিছনে মূর্তিমান বিভীষিকা।

বসে ছিলাম দুজনে, তাশির জলে পা ডুবিয়ে। আমার পা খালি। আর রাকার পা জলের উপরে। ওর পায়ে জুতো।  আমার বাঁ হাত ধরেছিল রাকা। গল্প করছিলাম কলেজের, খেলাধুলার, আমার গীটার বাজানোর। তারপরে এই জায়গার ভালো লাগা নিয়ে। এই রকম কথা বলতে বলতে, সহসা আমি একটা নিঝুমতার আভাস পেলাম। এমনিতেই জায়গা টা নিঝুম। কিন্তু এই আলো আঁধার এ অনেক কিছু আওয়াজ ও আসে। গাছের পাখি দের ঘরে ফেরার কলতান। বাচ্চারা মা বাবা কে পেয়ে তাদের খিদের চীৎকার। বা কত পোকামাকড়ের শব্দ। আলো শেষ হয়ে, জঙ্গলের সহসা অন্ধকার শুরু হবার জায়গায় জোনাকী দের নাচন। আমি এই গুলো সব সময়ে দেখি সেটা কিন্তু নয়। কিন্তু রাকার সাথে গল্প করতে করতেও আমার অবচেতন মন হয়ত সেগুলো কে দেখে। তাই আমি পার্থক্য টা বুঝেছিলাম। সহসা কেমন যেন থমকে গেছে চারদিক। জানিনা কেন, আমার এই ব্যাপারে সেন্স টা একটু বেশী। হয়ত ভগবান আমাকে অনেক কিছু না  দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে তাই হয়ত কিছু জিনিস বেশী দিয়ে দিয়েছে। আমি এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারলাম না। কিন্তু কি মনে হল, নদীর ডান দিকে তাকিয়ে নজরে পরল ব্যাপার টা। ওই খানে নদী টা বাঁক নিয়েছে। জঙ্গলের গাছ গুলো একেবারে ঝুঁকে পরেছে জলের উপরে। দিনের বেলাতেই কালো হয়ে থাকে জায়গাটা আর এখন এমনিতেই সন্ধ্যে বেলা, একেবারে নিশ্ছিদ্র অন্ধকার। অন্যান্য দিন ওখানে অনেক জোনাকীর আলো থাকে। ইতি উতি উড়ে বেড়ায়। আজকে শুধু দুটো আলো মাত্র। আর জ্বলছে, সন্ধ্যাতারার মতন।

বাঘ নাকি? কাঁধ টা চেপে ধরলাম আমি রাকার। বাঘ আসার অনেক লক্ষন আমি জানি। তাই আওয়াজ করতে পারছি না। রাকা মাথা ঘোরালো। সেও দেখেছে। দুজনাই খেই হারিয়ে ফেলেছি, পরিস্থিতির ভারে। কিন্তু জানি রাকা খুব সাহসী। বরং আমি ভীতু ওর থেকে। ততক্ষনে শুনলাম, চরম নিঝুমতার মধ্যেই হালকা জল সরানোর আওয়াজ। সরসর করে খুব ধীর লয়ের একটা আওয়াজ। তালুর কাছে আমার কেমন একটা শিরশিরিনি ভাব হল আমার। বুঝলাম সে ধীরে ধীরে এগোচ্ছে। এতোই ধীরে, যে আমার কুকুর লগ্নে জন্ম না হলে মনে হয় শুনতে পেতাম না। 

ওই বাঁদরটা তো বুঝতেও পারে নি সেটা। মাথায় খেলে গেলো এ এই জঙ্গলের বিখ্যাত জাগুয়ার নয় তো?  রুদ্রপুরের জাগুয়ার বিশ্বখ্যাত। আকারে বেশী বড় হয় না। বরং মাঝারীর থেকেও একটু ছোট। পাহাড়েও চড়তে পারে। গাছে চড়া এদের কাছে জল্ভাত। অনেক সময়ে লোকালয়ে ঢুকে পরলে, ছাদে ছাদে লাফিয়ে যেতেও আমি দেখেছি। বলা যায় এক কথায় ওদের অগম্য স্থান নেই। আর শিকারে কোন রুচি অরুচি নেই। যেমন হাঁস খেয়ে নেয় বাড়িতে ঢুকে, তেমন ছোট বাছুর ছাগল, শুয়োর ও বাদ দেয় না। মাছ ও শিকার করে জলে নেমে। আবার মানুষ পেলেও ছেড়ে কথা বলে না। আর জঙ্গলের মধ্যে তো সব ই চলে ওদের। সরকার থেকে ওদের এখানে পালন করা হয়। জাগুয়ারের বিশাল স্যাঞ্চুয়ারি এটা।
 
বলা যায় হিংস্রতম একটা প্রানী। বাঘের শিকারে বাছ বিচার আছে। এদের কিসসু নেই। আমি ততক্ষনে উঠে পরেছি। পরনে আমার সালওয়ার ছিল। পা ছিল খালি। মনে হল, একটা পূর্নাংগ মানুষ কে ও কাবু করতে পারবে না কিন্তু এখানে তো দুটো ক্লাস এইটে পরা কিশোর। রিস্ক নেওয়া ঠিক না। ওকে শুধু বলতে পারলাম,

-     ভাগ এখান থেকে।  

আমি দৌড়োতে শুরু তো করেছিলাম। কিন্তু লোকালয়ের দিকে না গিয়ে জঙ্গলের দিকে বেঁকে গেছিলাম। মাথার ঠিক ছিল না। সন্ধ্যের আলো তে যতটুকু দেখতে পাচ্ছিলাম তত টুকুই যথেষ্ট ছিল। আমি ভেবেছিলাম রাকা হয়ত এদিকে না উল্টো দিকে দৌড়তে শুরু করেছে। কিন্তু সবার আগে বাম দিকে খচমচ আওয়াজ পেলাম। ভাবলাম জাগুয়ার টা ওদিক দিয়ে আসছে। কিন্তু দেখলাম ওটা রাকা। হাতে কখন যে মোটা মতন কিছু একটা তুলে নিয়েছে আমি সেটা দেখিনি। তিনজনেই জঙ্গলের রাস্তা দিয়ে দৌড়চ্ছি তীব্র বেগে। রাকা আমি আর পিছনে বিভীষিকা। দৌড়তে দৌড়তে বুঝলাম রাকা আমার দিকে সরে আসছে। পিছন ফিরে দেখার অব্দি আমার সাহস হচ্ছে না। কিন্তু বুঝতে পারছি , পিছনে সে আসছে ছুটে। সামনে দুটো শিকার। কনফিউজ ও। আলাদা হলে ও যেকোন একটা কেই টার্গেট নিত। বুঝলাম কেন রাকা গতি বাড়িয়ে আমার কাছে সরে এলো। একটা সময় এলো যখন , জাগুয়ার টা প্রায় আমার পিছনে চলে এসেছে। আর হয়ত হাত পনের দূরে। আমি আওয়াজে বুঝছি সেটা। বাম দিক থেকে রাকা হাত বাড়িয়ে আমার হাত টা ধরে , নিজের গতি কমিয়ে দিল। আমার গতিও কমে গেল ওর হাতের টানে। ততক্ষনে পিছনের জাগুয়ার টা ফাইনাল ঝাঁপ দিয়েছে আমার পিছন লক্ষ্য করে। আর ঠিক সেই সময়েই রাকা আমার আরো জোরে টেনে নিল ওর দিকে। আমি নিজের গতি কে সামলে না পেরে ঘুরে গেলাম হাওয়ায় রাকা কে পাক খেয়ে, রাকার শরীর কে কেন্দ্র করে। ততক্ষনে জাগুয়ার টা লাফিয়েছে আর আমি ঘুরে যাওয়ায় সে লক্ষ্যভ্রস্ট হয়েছে। ঠিক সেই সময়েই রাকার হাতের মোটা জিনিস টা নিখুঁত ভাবে জাগুয়ার টার মাথায়।

এতো গুল কথা লিখলাম আমি। কিন্তু হতে সেকেন্ড পাঁচ সাত লাগল খুব বেশী হলে। দেখলাম, প্রায় হাত কুড়ি দূরে জাগুয়ার টা ছিটকে পরতে না পরতেই উঠে পালালো জঙ্গলের দিকে। খচমচ করে আওয়াজ  টা মিলিয়ে যেতেই হাঁপ ছেড়ে বাঁচলাম আমি। ভাবছি , এই রাকা যদি ঠিক সময়ে আমার না টানত, তবে আজকে কি যে হত। রাকা তখন ও বসে বসে হাঁপাচ্ছে। সব থেকে বড় কাজ টা ওকেই করতে হয়েছে। ওই আঘাত টা না করলে ও পাল্টা আক্রমন করত। আমি তখন ও বুকে হাত দিয়ে হাঁপাচ্ছি। ভয় লেগেছিল আমার। সামান্য দেরী হলে আমার হাসাপাতালে যাওয়া বাঁধা ছিল। বাপি জেনে যেত আমি এখানে রোজ আসি। আসা টাই বন্ধ হয়ে যেত।

-     চল এবারে। খুব অন্ধকার হয়ে গেছে।

আমার কথায় দুজনাই ঘুরে গেলাম উল্টো দিকে। হাঁটছিলাম। খুব বেশি জোরে না। আমি তখন ও রোমন্থন করে চলেছি। রাকা প্রথম বলল

-     কি জোরে ছুটিস মাইরি তুই। তোকে ধরতে না পারলে আজকে মুশকিল হতো

কি আবদার! আমার পিছনে শয়তান আর আমি ছুটব না? বললাম

-     কি করব ? তোর মতন নাকি আমি? আমার ভয় লেগে গেছিল। দেখলাম ছুটতেই ভালো পারি আমি। তাই সেই অপশন টাই বেছে নিয়েছিলাম

-     তা বলে অতো জোর? হরিন ও এর থেকে আসতে ছোটে। নেহাত খালি পায়ে ছিলি না হলে যে কি হতো।
উফফ, হ্যাঁ এখনো আমার পায়ে লাগছে। আমি তো জুতো খুলে রাখি পাশে। এসেই জুতো খুলে জলে পা ডুবিয়ে দি। ব্যাথা করতে এখন পায়ে। তখন প্রাণের ডাহায় ছুটেছি। জঙ্গলে কত ছোট বড় পাথরের টুকরো, খোলাম কুচি। রাকা বলল

-     আমি তো তখন ই ঠিক করে নিয়েছিলাম, যে জাগুয়ার টা কে ভয় দেখাতে হবে। না হলে ও কিছু একটা ক্ষতি করত।  কিন্তু যেই তুই ছুটতে শুরু করলি, সেও আমাকে না দেখে তোর দিকেই তাকিয়ে জল থেকে উঠল। ও জলে ছিল তাই আমিও সময় পেলাম। না হলে আমার আগে ওই তোর ঘাড়ে পরত আগে। আর অদ্ভুত তুই। আমাকে ফেলে দৌড় লাগালি

মনে মনে খারাপ লাগল। ইশ কাজ টা বাজে হয়ে গেছে। আমার ওকে কে ছেড়ে যাওয়া টা ঠিক হয় নি। আমি চুপ ছিলাম। কি বলব বুঝতে পারছিলাম না । আমার লজ্জাই লাগছিল তখন, রাকার কথায়। ও ফের বলতে শুরু করল

-     ভাই, আমি ছিলাম তো? ভরসা তো রাখবি? বলেছিলি একদিন যে আমার উপরে ভরসা করা তুই ছাড়বি না ।

কিছুক্ষন চুপ রইল। ওর নিস্তব্ধতা তে, ওর মনের নিমরাজি ভাব টা আমার কাছে গোপন রইল না অন্তত। আমি চুপ ছিলাম। বহু জায়গায়, বহু ক্ষেত্রে আমি ওর উপরে নির্ভরশীল। জানি, রেগে আছে ও।

-     আর কোনদিন ও ওই ভাবে পালাবি না বুঝলি? আমি আগেই বুঝেছি ওটা জাগুয়ার একটা। ও আমাদের দিকে আসত ও না। তুই ছুটলি বলে তাড়া করল। না হলে অতো সাহস ওদের নেই। 

আমার আরো লজ্জা লাগল। তাও বললাম

-     বলতে গেছে তোকে। সেবারে মনে নেই, ওই সালামপুরের একটা লেবার কে মেরে ফেলেছিল?
-     আরে সে তখন একলা ছিল, আর রাতে জঙ্গল পেরচ্ছিল। কত কিছু হতে পারে। ওকে যে জাগুয়ার ই মেরেছে এমন কি কোন প্রমান ছিল নাকি। ওই ভাবে , না বুঝে শুনে দুম করে দৌড় দিবি না । বুঝলি?
মাথায় ছোট্ট করে টোকা টা পড়তেই বলে উঠলাম
-     উফ। ইদানীং মারছিস তুই আমাকে কথায় কথায়।
রাকা সাড়া দিল না। আমি আবার বললাম
-     ঠিক আছে। ঠিক আছে। আর এই ভুল হবে না। এই জগতে তোকেই ভরসা করি ভাই একমাত্র। কেন রাগ করছিস?
-     ঠিক আছে । আর ঢপ মারিস না
-     না না সত্যি। আর এই ভুল করব না।
দুজনাই হাসলাম । আমি একটু এগিয়ে আছি। আর পিছনে রাকা আসছে। ও আমাকে বলল
-     গুড গার্ল।

গুড গার্ল কথাটা শুনে আমার চমক ভাঙল। নিজের দিকে তাকিয়ে দেখলাম, আমি তখন সালোয়ার পরা অবস্থায়। এই সন্ধ্যে বেলায় অনেক গাড়ি জঙ্গল থেকে ফেরে। তার মধ্যে লেবার দের গাড়ি থাকে। ফরেস্ট অফিসার দের গাড়ি থাকে। কেউ আমাকে এই অবস্থায় দেখলে সর্বনাশ হয়ে যাবে একেবারে। আমার তিল তিল করে গড়ে তোলা ভালোবাসার এই মুহুর্ত, ভালো লাগার এই অবকাশ একে বারে তাশের ঘরের মতন ভেঙ্গে যাবে।

কিছুক্ষন ই তো নিজের মতন করে মুক্ত হয়ে বাঁচতে পারি আমি। এই টাও চলে গেলে সামনে যাবার কোন রাস্তাই থাকবে না আর। এই দুজনের ভরসায় এতোদুর আসি একটু আনন্দ পেতে। না এই টা ছেড়ে কাপড় বদলে নিতে হবে আমাকে এক্ষনি। অনেক দূরে গাড়ির হর্ন এর আওয়াজ পেলাম। বুঝলাম, লেবার আর অফিসার দের গাড়ির গুলো আসছে। আমি ব্যস্ত হয়ে উঠলাম এবারে

-     চল পা চালাই। জামাকাপড় চেঞ্জ করতে হবে।

হর্নের আওয়াজে দুজনাই পিছন ফিরে তাকিয়েছিল। রাকা বলল

-     চাপ নেই তোর। এই সন্ধ্যে বেলায় গাড়ি কুড়ি কিমি র বেশী ওরা চালাবে না। নানান রকম জীব জন্তু রাস্তায় চলে আসে এখন। খুব আসতে আসতে চালিয়ে নিয়ে আসে। দেখছিস না কত হর্ন দিচ্ছে। একটা জানোয়ারের কিছু হয়ে গেলে, রেঞ্জ অফিসারের চাকরী যাবে বুঝলি?
-     কিন্তু লেট হয়ে গেছে আজকে। আমাকে আজকে বাড়ির একটু কাছ অব্দি নামিয়ে দিয়ে আসবি তুই।
-     হ্যাঁ ঠিক আছে। চাপ নেই। তুই বদলে নে।
 
আমরা পৌঁছে গেছিলাম ততক্ষনে। আমি সালোয়ার টা খুলে, টি শার্ট টা পরে নিলাম। একটা ম্যাজেন্টা গোল গলা টি শার্ট। আর জিন্স টা গলাতেও সময় নিলাম না বেশী। সালওয়ার আর লেগিন্স টা কে সুন্দর করে পাট করে, একটা প্লাস্টিকে ভরে, রাকার স্কুটারের ডিকি তে ভরে দিলাম। এই ডিকিই আমার সালোয়ারের পার্মানেন্ট জায়গা।
রাকা যখন স্কুটার স্টার্ট দিল, তখন পিছন ফিরে দেখলাম, জঙ্গলের আরো দূরে, গাড়ী গুলোর হেডলাইট। ওদের ও আসার সময়ে হয়ে গেছে।
 
বাড়িতে ফিরে দেখলাম, বাপি তখন ও আসে নি। আমি হাত পা ধুয়ে ঘরে এসে দেখলাম, আর দুই ভাই বোন পড়তে বসে পরেছে। আমিও সাড়া শব্দ না দিয়ে পড়তে বসে পরলাম। মা দেখলাম, একটা থালায় চাউমিন দিয়ে গেল আমাকে। আমি ট্যাঁ ফুঁ না করে খেয়ে নিলাম চুপচাপ। বুঝেছি মা রেগে আছে, লেট করেছি বলে। জানি আপনাদের মনেও অনেক প্রশ্ন ঘুরছে। কেন একটা ছেলে সালোয়ার পরে একটা ছেলের সাথে জঙ্গলের ধারে বেড়াতে যায়? চেস্টা করছি বলার। ঘেন্না পাবেন না আমাকে। আমি চেষ্টা করব সব টাই গুছিয়ে বলতে।

আমার বাবা তারকনাথ ব্যানার্জী। চাকরী করে ব্যাঙ্ক এ। সরকারী ব্যাঙ্কের ম্যানেজার আমার বাবা। আমি বাপি বলে ডাকি। আমার মা নয়না ব্যানার্জী। গৃহবধু। আমার বাপিও বেশ হ্যান্ডসাম আর আমার মাও দেখতে বেশ সুন্দরী। সেই সুত্রেই আমরা তিন ভাই বোন দেখতে ভালই। আমি ত্র্যম্বক ব্যানার্জী। ডাক নাম শিব। আমার পরের জন আমার বোন, গরিমা ব্যানার্জী আর ছোট টা ভাই, ওর নাম পিনাকী ব্যানার্জী। মা আর বোন ছাড়া আমাদের সবার ই শিবের নামে নাম। যদিও আমার নাম টা আমার বেশ পছন্দের ছিল একটা সময় অব্দি।

সমস্যা টা শুরু হয়েছিল, আমি তখন ছয় বছরের হবো। আমার বোন তখন তিন বছরের। আমার জন্য, বাপি দুনিয়ার গাড়ি কিনে আনত। আমার ও ভালই লাগত খেলতে সেই সব গাড়ি নিয়ে। বাপি একটা বাইক ও কিনে দিয়েছিল আমাকে যেটা ব্যাটারী তে চলত। আমি সেটা চড়ে, ধুম মচা লে, গান করতাম। আমার কোন দিন ও সেগুলো খারাপ লাগে নি। বরং আমি খুব আনন্দের সাথেই খেলতাম। কিন্তু সমস্যা টা বুঝলাম যেদিন বাপি বোনের জন্য অনেক গুলো পুতুল কিনে আনল।

আমার মনোযোগ পুতুলের দিকেই বেশী চলে গেলো। মনে হল, বাপি আমাকে এই পুতুল জিনিস টা আগে কেন এনে দেয় নি? এটা তো খেলার জন্য আরো ভালো জিনিস। আমি চিরকাল ই খুব যত্ন করি আমার জিনিস পত্রের। তা সেটা বই পত্র হোক বা, জামা কাপড়, বা আমার খেলার জিনিস পত্র। আমি সযত্নে আমার গাড়ি গুলো কে সরিয়ে রেখে বোনের পুতুলের দিকে মনো নিবেশ করেছিলাম।

আমার মা ব্যাপার টা নোটিস করেছিল অচিরেই। যে আমি আমার গাড়ি বা ছেলেদের খেলা ধুলা বাদ দিয়ে, বোনের পুতুল গুলোর, খাওয়া দাওয়া, শোয়া, খাওয়া এই ব্যাপারে বেশী মনোযোগী। প্রথম প্রথম মা আমাকে বুঝিয়ে সুজিয়ে বোনের খেলা ধুলার থেকে সরিয়ে দিয়ে আসত আমার গাড়ীর কাছে। আমি বুঝতাম না, খেলাধুলার আবার জেন্ডার কি আছে? আমি মায়ের আই কন্ট্যাক্ট এই বুঝতাম, মা পছন্দ করছে না ব্যাপার টা। কিন্তু আমার ভালো লাগত না কোন দিনেই ওই গাড়ি নিয়ে খেলা। যবে থেকে বোনের পুতুল গুলো দেখেছিলাম, বাস ওই গুলো কেই, খাওয়া শোয়ানো, ইত্যাদি কাজে আমি লেগে থাকতাম।

শুরুর দিকে মা হয়ত ভেবেছিল এটা একটা ফেইজ, যেটা কেটে যাবে। তাই মাঝে মাঝে আটকালেও খুব একটা কিছু বলত না। তবে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়ে দিতাম, যেটাতে মা রেগে যেত। বোনের পুতুল গুলো আসার পরেই আমি , আমাদের উপরে চিলেকোঠা তে নিজের একটা সংসার করে নিয়েছিলাম। তখন তো সকাল আট টা থেকে ক্লাস হতো, দুপুরের আগে শেষ হয়ে যেতো। মা ঘুমাতো খেয়ে দেয়ে বোন কে নিয়ে আর আমি ছাদে চলে যেতাম বোনের পুতুল গুলো কে নিয়ে। ওদের সাথে আমি ঘুমাতাম। এমন যেন, আমি ওদের মা। আমার মা যেমন বোন কে নিয়ে শুয়ে আছে, আমিও পুতুল গুলো কে নিয়ে শুতাম। ওদের জামা কাপড় বানানো। কি রঙ ভালো লাগবে, সে সব ই আমি নিজের হাতে বানিয়ে ওদের কে পরাতাম। তারপরে মা এর ঘুম ভাঙ্গার আগেই পুতুল গুলো কে নিয়ে চলে আসতাম নীচে।

এই রকম ভাবেই একদিন ধরা পরে গেলাম মায়ের কাছে। নতুন নতুন ড্রেস দিয়ে ওদের সাজানো টা আমার কাছে নেশার মতন ছিল। একেবারে নেশার মতন। একদিন মা আমাকে ঘুম থেকে তুলেছে। খুব আদর করে তুলত মা আমাকে। একে তো বোন কে দেখতে দেখতেই তখন মায়ের হিমসিম অবস্থা। আমাকে তেমন ভাবে নজর দিতে পারত না বলে হয়ত মায়ের মনে একটা ক্ষোভ ছিল। তাই ঘুম থেকে আমাকে খুব আদর করে মা তুলত। একেবারে কচি ছেলেদের মতন করে। ইভেন বাপিও খুব আদর করত আমাকে।

তবে বাপির আদর টা ছিল কাঠখোট্টা মতন। এসে হয়ত একবার মাথার চুল এলোমেলো করে দিল, পিঠে হাত বুলিয়ে দিল, আর বলল- উঠে পর শিব, দেরী হয়ে যাবে কলেজের, বাবা ওঠ। কিন্তু মা এসে একেবারে পাশে শুয়ে জড়িয়ে ধরে, মুখে গালে মুখ ঘষত আমার। আমার পিঠে পেটে পাছু তে হাত বুলিয়ে দিয়ে দিত। মাথায় হাত বুলিয়ে একেবারে আদরে ভিজিয়ে দিত। চুমু খেয়ে আমাকে একাকার করে দিত।

-     আমার শিব এখনো ঘুমোচ্ছে, গো। ওগো তোমরা সব চলে যাও কলেজে। আমার সোনা টা যাবে না আজকে আর।

আর আমার ঘুম ভেঙ্গে যেত। কলেজ না যাওয়াটা ছোট বেলায় আমি একদম বরদাস্ত করতাম না। আর যত বড় হতে লেগেছিলাম, ততই কলেজ আমার কাছে ভয়ের জায়গা হয়ে দাড়িয়েছিল। আমি যেতে চাইতাম না। ভাগ্যিস ওই বাঁদর টা ছিল আমার কলেজে।

সেই কারনেই মনে হয় মায়ের আদর করে ঘুম থেকে তোলাটাই বেশি মনে আছে। এই রকম একদিন ঘুম থেকে উঠেই মা কে, বলেছিলাম,

-     মা আমাকে একটা টকটকে লাল রঙের সিল্কের কাপড় দিও তো।

হয়ত রাতে স্বপ্ন দেখেছিলাম, পুতুলের বিয়ে দেব লাল শাড়ি পরিয়ে। মা ততক্ষনে, আমার ব্রাশে পেস্ট লাগিয়ে এনেছে আমার সামনে। আমার হাতে দিয়েছে। পরে থাকা বালিশ, চাদর সব গোছাতে গোছাতে মা বলল

-     কি করবে কাপড় দিয়ে আমার শিব বাবু? গাড়ী মুছবে?

আমি বলেছিলাম,

-     না না , বড় পুতুল টা কে শাড়ী পরাবো। সব গুলো পুরোন হয়ে গেছে।

ততক্ষনে ব্রাশ টা কে মুখে পুরে নিয়েছি আমি। মা চাদর গোছাতে গোছাতে থমকে গেছিল একেবারে। আমি হয়ত ভাবতেই পারিনি, এটা তে মা কে রাগিয়ে দেবার মতন কিছু বলেছি বলে। ছয় বছরের ছেলে তখন আমি আমি পছন্দ করি পুতুল গুলো। তাতে কারোর রেগে যাবার আছে বলে আমার ধারণায় ছিল না। কিন্তু মা মারাত্মক রেগে গেলো। আমার মুখে ব্রাশ ছিল। সোজা এসে থাপ্পড় টা পরল গালে। আর ব্রাশ টা ছিটকে মেঝেতে। আমি ভ্যা করে কেঁদে উঠলাম।   

বাপি ছুটে এলো ঘরে। এসেই মা কে জিজ্ঞাসা করল কি হয়েছে, ছেলে কাঁদছে কেন? মা উত্তর দিল না দেখে আমি ই বাপি কে নালিশ করে দিলাম

-     আমাকে মা মেরেছে! অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ অ্যাঁ

বাপি শশব্যস্ত হয়ে উঠল। একদম মারধর পছন্দ করত না বাপি আমাদের। মা কে বার বার বলত তুমি বকবে কিন্তু গায়ে হাত দিও না ওদের। মা রগচটা মানুষ ছিল। শর্ট টেম্পার্ড। তাই বাপি বার বার মা কে বলত কথা টা। তখন আমাকে মারা জন্য মায়ের উপরে রেগেই ছিলাম তাই বাপি কে বলেও দিলাম। বাপি মা কে কিছু বলবে বলে মুখ খুলতে যেতেই মা একেবারে রণচণ্ডী মুর্তি নিল। বাপি কে বলে দিল

-     সব ব্যাপারে মাথা গলিও না তো। এটা আমাদের মা ছেলের ব্যাপার। তোমাকে ভাবতে হবে না। আমি তো মারি না। আজকে মারলাম। অনেক কারন আছে তার। তাই সব ব্যাপারে নাক গলিও না।

বেচারা বাপি, মায়ের এমন মুর্তি আগে দেখে নি কোন দিন। একটা ওকে বলে বেরিয়ে গেল ঘর থেকে। আমি কনফিউজ হয়ে গেলাম। এটা কেমন হল? আমি জানতাম, এ বাড়িতে বাপি ই সব। কিন্তু আজকের ব্যাপার টা একটু অন্যরকম হয়ে গেল। যাইহোক সেই লাল শালু আমি পাই নি। কিন্তু সেদিনে মা বাপি কে আমার এই রকম অদ্ভুত অরিয়েন্টেশন টা বাপি কে বলে নি।

কিন্তু বছর দুয়েক পরেই আরেক টা কীর্তি হল। কলেজে যেমন খুশী সাজো প্রতিযোগীতা হতো আমাদের। অতো খুশী মনে হয় আমি কোন দিন ও হইনি যেমন সেদিনে হয়েছিলাম। যে কলেজে পড়তাম সেটা রুদ্রপুরের সব থেকে বড় আর নামী কলেজ ছিল। ইংলিশ মিডিয়াম। আমরা তিন ভাই বোনেই সেই কলেজে পড়েছিলাম। বেশী লাগত টাকা একটু, কিন্তু আমার বাপি, আমাদের কলেজ, পড়াশোনা আর পোশাক আশাক এ কোন দিন কার্পন্য করে নি। আমাদের কলেজ এ রিতীমতন বাইরে থেকে দল আসত যারা আমাদের সাজিয়ে দিত। সেবারে আমাদের ক্লাস টিচার শুক্লা ম্যাম আমাকে , মেয়ে সাজাতে বলেছিলেন। হয়ত আমার মুখের গড়ন বা ঠোঁট দেখে উনি বলেছিলেন। কিন্তু সেটা যে আমাকে এতো খানি খুশী করে দেবে আমি ভাবিনি।

আমি কিন্তু তখনো জানিনা কি হচ্ছে আমার সাথে কি চলছে আমার ভিতরে। ছয় সাত বছরের একটা ছেলের সেটা বোঝার ব্যাপার ও না। কিন্তু ঘটনার কারন, এবং তার ফলাফল জানতে না পারলেও, ঘটনা জনিত খুশী বা দুঃখ সেটা সেই বয়সের ছেলেরা বোঝে। তাই খুশী টা মনে আছে আর তার সাথে দুঃখ টাও ভুলিনি আমি। কাউকে গাছ, কাউকে বাঘ, কাউকে হরিণ, কাউকে বা মহাত্মা বাপু, কাউকে নেতাজী সাজানো হতো। আমাকে আগের বারে একটা রংচঙে পাখী সাজানো হয়েছিল। এবারে আমাকে সাজানো হল একটা পরী। লম্বা চুলের উইগ পরিয়ে, পরী সাজিয়ে, হাতে জাদু দন্ড টা দেবার পরে, আমার সামনে আয়না দিল ম্যাম। আমি তো বিশ্বাস ই করতে পারছিলাম না এটা আমি।

সাদা একটা ফ্রক পরিয়েছিল আমাকে ম্যাম। ঠোঁটে লাল লিপস্টিক। লম্বা চুলের উইগ। পিঠে নকল ডানা। গায়ে চুমকী। আর হাতে স্টার লাগানো জাদুদন্ড। নিজেকে দেখেই শেষ হচ্ছিল না আমার। এমনিতে দেখতে গেলে, এই পরী সাজানো টা একটা নর্ম্যাল ব্যাপার। অনেকেই সাজে। অনেকেই আমাকে খুব সুন্দর লাগছে বলল। অনেকেই বলল, মেয়েটা কি মিস্টি দ্যাখ। সেটা শুনেও খুব আনন্দ পেলাম। অনেকের বাবা মা এসে দেখছে। চিনতে পারছে নিজের ছেলে মেয়েকে। আমার মা এসে কোন ভাবেই আমাকে চিনতে পারে নি। সেটা আমার কাছে আরো বেশী আনন্দের ছিল।

হয়ে যাবার পরে, যখন হেড মিস্ট্রেস বললেন আজকের উইনার, ত্র্যম্বক ব্যানার্জী, আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। একটা মেয়েকে পরী সাজানোই যায়। কিন্তু একটা ছেলেকে পরী সাজিয়ে উইনার হওয়া, একটু মুশকিল। যদিও ওই বয়সে ছেলেদের আর মেয়েদের শরীরে এই ব্যাপার গুলো আসে না। যাকে যা খুশী সাজানোই যায়। কিন্তু এক্টিং টা সবাই পারে না করতে। যেটা ঠিক হবার জন্য উইনার টা আমি হয়ে গেছিলাম।

কিন্তু মা ফেটে গেলো কলেজেই। আমাকে দেখেই রাগে একেবারে পাগলের মতন করছিল। সেদিনেও একটি হাতে গোনা থাবড়া খেয়েছিলাম। সব থেকে আমার খারাপ লাগছিল আমার মা, আমাদের ম্যাম কে খুব কড়া ভাবে বলে দিয়ে এসেছিল,

-     আপনাকে হাত জোড় করে বলছি ম্যাম। আপনি যা খুশী করুন ওকে নিয়ে। পড়া না পারলে, আপনি যদি ওকে বকা ঝকা করেন বা চড় থাপ্পড় ও দেন আমি কিছু মনে করব না।  কিন্তু এই সাজে আর ওকে কোন দিন ও আপনি সাজাবেন না।

বেচারী ম্যাম। ভাবেন নি হয়ত ব্যাপার টা কে মা এই ভাবে আচরণ করবে। দোষ টা ওনার না। এই ব্যাপার টার বীজ আমি পুঁতে রেখেছি বাড়িতে আগে থেকেই। কি বলবেন ম্যাম খুঁজে পাচ্ছিলেন না। আমার মা কে উনি চেনেন। যথেষ্ট ভালো সম্পর্ক। আমি প্রথম হতাম। কাজেই সেই সুত্রে মায়ের সাথে ভালই সম্পর্ক ছিল ম্যাম এর। কিন্তু সেদিনে মায়ের মুর্তি দেখে উনি আর কিছু বলতে সাহস পান নি। আমরা দুজনাই, মানে আমি আর ম্যাম, একে অপরের দিকে করুণ চোখ করে তাকিয়ে ছিলাম মাত্র। কেউ বুঝতে পারিনি , মায়ের এই রকম আচরণের কারন।
[+] 12 users Like nandanadasnandana's post
Like Reply
#26

(31-01-2022, 02:21 PM)raja05 Wrote:  Bit stunned

অনেক অনেক ধন্যবাদ।
Like Reply
#27

(31-01-2022, 02:27 PM)Baban Wrote:  এটাতো আমি প্রথম পর্বেই বুঝেছিলাম তাছাড়া আপনার টিজার থেকেই ধারণা করেছিলাম, কিন্তু কিছু বলিনি... কারণ সেটা উচিত নয় যতক্ষণ না লেখক/লেখিকা নিজে না প্রকাশ করছেন। আজকে হলো সঠিক মানে গল্পের শুরু.... আগের পর্ব ছিল পরিচয় পর্ব... আর আজকেরটা... জানার, চেনার, বোঝার। অসাধারণ।

এক বাচ্চার ভেতরে চলতে থাকা অস্তিত্বের লড়াই ভয়ানক ভাবে তাকে ম্যাচুর করে তোলে অনেক আগেই...... যেটা উচিত নয়, যেটা হওয়া উচিত নয়। কিন্তু হয়ে যায়। এই গল্প যে এক যুদ্ধের তা বোঝাই যাচ্ছে তবে এটাই বলবো যে বিপরীত পক্ষে থাকা সৈনিক কিন্তু ভুল নয়.... তার দৃষ্টিভঙ্গিতে সে একদমই সঠিক..... সেও তো যোদ্ধা... সেও বোঝে বহু যুদ্ধ জয় করে পাওয়া নিজের সৃষ্টি পাল্টে গেলে কেমন লাগে।

টিজার এ তোমার মন্তব্য দেখেই , আমি বুঝতে পেরেছিলাম সেটা। তবে গল্প টা শুরু এখনো প্রকৃত ভাবে হয় নি।
Like Reply
#28

(31-01-2022, 03:46 PM)bourses Wrote:  প্রথমেই আমার নমষ্কার নেবেন... এ যাবৎ আমি নিজের কর্মক্ষেত্রে এতটাই ব্যস্ত রয়েছি যে সময় বের করে আর এই সাইটে আসা হয়ে ওঠে না কিছুতেই... কিন্তু বিগত বেশ কিছুদিন ধরেই আমার কিছু বন্ধুর রীতিমত গালিগালাজ খাওয়ার পর ভাবলাম আস্তে আস্তে আমার গল্পটা এগিয়ে নিয়ে যাওয়াই ভালো... তা না হলে আবার না 'মার্ডার' হয়ে যাই... যাই হোক... এখানে এসে দেখলাম অনেক লেখক তাদের লেখা আমাদের উপহার দিয়ে চলেছেন নিয়মিত ভাবে... প্রত্যেকটিই বেশ ভালো... কিন্তু দুঃখের বিশয় তার কোনটাই আমার এখনও সময় বের করে পড়া হয়ে ওঠেনি... ঠিক যেমন আপনার কোন গল্পও পড়ে ওঠার সময় বের করতে পারি নি... কিন্তু এই থ্রেডটি হটাৎ করেই আমার চোখ আটকে দিল... সাধারনতঃ আমি এখানে পোস্ট করা যে ধরণের মা ছেলের গল্প থাকে, সে গুলো পড়ার কোন ইচ্ছা জাগে না কোন মতেই... কিন্তু আপনার টিজার পড়ে যারপর্নাই উৎসাহি হয়ে আপনার এই গল্পের প্রথম পোস্টটি না পড়ে থাকতে পারলাম না... (যদি না পড়তাম তাহলে হয়তো অনেক ক্ষোভ থেকে যেত আমার)... হাতে গোনা কয়েক জন লেখক ব্যতিরেকে এত সাবলিল সহজ ভাষায় নির্ভুল লেখা সচরাচর এই সাইটে দেখা মেলে না... সেটা পেলাম আপনার এই গল্পে... গল্পের ব্যাপারে এখনই আর কিছু বলবো না... কারন আরো পড়তে হবে... তবে এটা বলতে পারি... আপনার লেখার হাত অসাধারণ... গল্পের গঠন ভঙ্গিমা অবর্ণনীয়... অনেকদিন পর এত ভালো একজন লেখক... থুড়ি... ্লেখিকাকে পেলাম আমাদের মধ্যে... অনেক আশা নিয়ে আগামী দিনের দিকে তাকিয়ে রইলাম... আর কথা দিলাম, সময় সুযোগ বের করে একটু একটু করে আপনার বাকি গল্পগুলোও পড়ে নেবো...

ভালো থাকুন... সুস্থ থাকুন...

কি ভাবে যে ধন্যবাদ দিই! দেবো না। এই কমেন্ট দেখে, ধন্যবাদ দেওয়া টা নিতান্তই অপরাধের পর্যায়ে পরে। শুধু বলব, এই রকম কমেন্ট পাই বলেই, নিজেকে রানী মহারানী গোছের লাগে। তবে আপনার গল্প আমি ফলো করি।
Like Reply
#29

(31-01-2022, 02:57 PM)Bumba_1 Wrote:  এইভাবে কত জীবন নষ্ট হয়ে যেতে দেখেছি, আবার সে যদি পাবলিক ফিগার হয়ে যায়, তাহলে ‌ তাদের ছোটবেলার গল্প শুনেছি পরবর্তীকালে। ‌ সোমনাথ থেকে হওয়া মানবী মুখোপাধ্যায়ের ছোটবেলার কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। 

একদম অন্য রকম একটা অনুভূতি হলো আপনার এই পর্বটি পড়ে। ভালো থাকুন  Namaskar

হ্যাঁ এমন ই একজনের গল্প। তার যুদ্ধ এর কিছু কথা। ইচ্ছে আর পুরনের মধ্যে কত ব্যবধান সেই কাহিনী।
Like Reply
#30

(31-01-2022, 03:28 PM)ddey333 Wrote:  প্রথমে একটু ঘেটে গেছিলো কিন্তু সামলে নিলাম ,

আগের গল্পটার মতো ওরকম বুকফাটা কাঁদানোর গল্প যে হবে না সেটা পরিষ্কার ... বাকি কিছু বলা ঠিক হবে না !!


Namaskar Namaskar :)

তুমি বড্ড দ্রুত ঘেঁটে যাচ্ছ আজকাল। ইঞ্জিনীয়ার রা কিন্তু এতো সহজে ঘেঁটে যায় না। ওই চার বছরে, এটাই শেখানো হয় যে , কতখানি ঘাঁটা পরিস্থিতি তে কম কম ঘেঁটে , কুউউউউউউউল থাকা যায়। 

ভালোবাসায় দুঃখ থাকেই। কিন্তু শিবের প্রাপ্তি যখন হচ্ছে , তখন অপ্রাপ্তির কিছু থাকবে না।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#31

(31-01-2022, 08:09 PM)ddey333 Wrote:  ঠিক আছে দিদি , এতো বকাবকির পরে এবার থেকে পুরো কুল ...

:) Heart

আহা , আমি যেন বকলাম! তা সে মাঝে মাঝে একটু বকাবকি চলতে পারে।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#32

(31-01-2022, 08:05 PM)sudipto-ray Wrote:  আমি বোকা, তাই বুঝতে পারিনি। অবশেষে বুঝলাম। এরকম জীবনকে যে কতরকম সংঘর্ষের মধ্যে দিয়ে চলতে হয় তার ইয়ত্তা নেই। সমাজে টিকে থাকাই যেন এদের জন্য খুব কষ্টের। আবার পারিপার্শ্বিক সাপোর্ট পেলে এরা হয়ে উঠে অদম্য মানবী। সৃষ্টিকর্তা এদেরকে সুখে রাখুক, এই কামনায় করি ।

না না অনেক বাকি। যুদ্ধের শেষে জয় টাও বেশ প্রাসঙ্গিক। আগের গল্পে, সেই মানুষ দের কথা ছিল যারা হেরে যাওয়ার দলে। এবারের গল্পে, না হয় একটু বিজয়ের স্বাদ নি।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#33

 
আগের পর্বের কিছু টা অংশ-                                                           

বেচারী ম্যাম। ভাবেন নি হয়ত ব্যাপার টা কে মা এই ভাবে আচরণ করবে। দোষ টা ওনার না। এই ব্যাপার টার বীজ আমি পুঁতে রেখেছি বাড়িতে আগে থেকেই। কি বলবেন ম্যাম খুঁজে পাচ্ছিলেন না। আমার মা কে উনি চেনেন। যথেষ্ট ভালো সম্পর্ক। আমি প্রথম হতাম। কাজেই সেই সুত্রে মায়ের সাথে ভালই সম্পর্ক ছিল ম্যাম এর। কিন্তু সেদিনে মায়ের মুর্তি দেখে উনি আর কিছু বলতে সাহস পান নি। আমরা দুজনাই, মানে আমি আর ম্যাম, একে অপরের দিকে করুণ চোখ করে তাকিয়ে ছিলাম মাত্র। কেউ বুঝতে পারিনি, মায়ের এই রকম আচরণের কারন।

 

                                                                   পর্ব  তিন

বাড়িতে এসে বকুনি জোটে নি। কিন্তু তার থেকেও মারাত্মক শাস্তি আমাকে পেতে হয়েছিল। আমার বাপি শোনার পরে রেগে গেছিল যথারীতি। কিন্তু এখানেও মা বাপি কে কন্ট্রোল করেছিল। আর মা মারাত্মক কান্না কাটি করছিল। জানিনা কেন। এতে কান্নার কি আছে সেটা আমি সেদিনে বুঝিনি। কিন্তু আজকে বুঝি। সেদিনে পৃথিবী উলটে যায় নি কিছু। কিন্তু সব কিছু উল্টে যাবার অশনী সংকেত হয়ত মা পেয়েছিল। কিন্তু বাপি কে দিয়ে আমাকে বকুনি খাওয়ায় নি। বাপিও সব শোনার পরে থম মেরে গেছিল। যাই হোক বুদ্ধি বাপি ই বের করেছিল। সেটা আমার পক্ষে খুব বাজে হয়েছিল। বাপি সেদিনেই সিদ্ধান্ত নিয়েছিল, আমাকে আর বাড়িতে অবসর দেওয়া যাবে না। কোন মতেই না। দুজনার কেউ ই সহ্য করতে পারছিল না, বাড়িতে বসে আমার পুতুল খেলার ব্যাপার টা বা মা কাজ করলে মায়ের হাতে হাতে কাজ করে দেওয়া টা।


তাই আমার পড়াশোনার পরে যাতে সময় না পাই সেই জন্য আমাকে ফুটবল কোচিং এ ভর্তি করে দেওয়া হল। ভাবুন একবার, যে কিনা বাড়িতে পুতুল খেলতে ভালোবাসে, মায়ের সাথে কাজ করতে ভালোবাসে, তাকে সোজা ফুটবল কোচিং এ ভর্তি করিয়ে দেওয়া হল।


শুধু তাই নয়, স্প্যানিশ গীটার এও ভর্তি করানো হল। কারন টা তখন বুঝিনি, এখন বুঝি। বাপি ভেবেছিল, বয়সন্ধি তে, গীটার বাজালে মেয়েরা আমার দিকে আকর্ষিত হবে। আর আমিও হয়ত মেয়েদের উপরে আকর্ষিত হয়ে, নিজের এই মেয়েলি ব্যাপার টার থেকে বেরিয়ে এসে একটা সুস্থ জীবন যাপন করব।


যাই হোক, ফুটবল আর গীটার দুটোই আমি শিখতে লাগলাম মন দিয়ে। আমার একটা ব্যাপার ছিল, সে পড়াশোনাই হোক বা গীটার শেখা, বা খেলা, শেখার জিনিস শিখে যাই বড্ড তাড়াতাড়ি। যখন আমি ক্লাস সেভেন এ পড়ি, তখন আমি অলরেডি, কলেজ টিম এ খেলছি, আর কলেজের প্রোগ্রাম এ গীটার ও বাজাচ্ছি। কিন্তু ওতে যে আমার মন লাগত না সেটা আমার কাছে ততদিনে পরিষ্কার হয়ে গেছিল।


আমাকে ধরে বেঁধে আমাদের গেমস স্যার ফুটবল মাঠে নিয়ে যেতো আর আমার মন পরে থাকত, তার পাশের রুমে, যেখানে মেয়েরা নাচ শিখত। আমি তখন বেশ লম্বা। প্রায় পাঁচ ফুট চার ইঞ্চি মতন। সন্ধ্যে হয়ে গেলে দেখতাম ওরা সারা বিকাল যা শিখত এক এক করে পারফর্ম করছে, এক্সট্রা কারিকুলার ম্যাম এর সামনে।

আমি তখন ফিরে জার্সি খুলে, কলেজের জামা প্যান্ট পরে সাইকেল টা নিয়ে বাড়ির দিকে আসতাম। কিন্তু দাঁড়িয়ে থাকতাম ওদের নাচ টা দেখা যায় এমন একটা জায়গায়। স্টেপ্স গুলো কে দেখতাম। মনে মধ্যে বড্ড দ্রুত গাঁথা হয়ে যেত। অপেক্ষা করতাম কখন মা থাকবে না বাড়িতে, আর আমি গান চালিয়ে সেই গুলো নাচব। নাচ যে আমার রক্তে ছিল সেটা আমি পরে জেনেছিলাম। আমার মা আমাকে এই নিয়ে দোষ দিতে পারবে না। কারন আমার বোন ও দারুন নাচত। ইভেন আমার ছোট ভাই ও নাচানাচি করত। তবে ও আমার মতন মেয়েলি নাচ নয়।ও ছেলেদের কন্টেম্পোরারি বেশী পছন্দ করত। বাপি রাজী ছিল না বলে ভাই কে পড়াশোনা নিয়েই থাকতে হয়েছিল। তাই ভাই এর জীবন থেকে নাচ টা মুছে গেছিল বলা চলে। কিন্তু পরের দিকে আমি দেখেছি, নাচ টা ওর খুব ন্যাচুর‍্যাল।


একটু পরের দিকে, মানে আমি যখন ক্লাস সেভেন টেভেন পড়ি তখন, বোন কে আনতে যেতাম নাচের ক্লাস থেকে। সেটাও আমার কাছে বিরাট পাওনা ছিল। আজকে আমি দারুন নাচি। কিন্তু তার পিছনে আছে বলতে গেলে, বোন কে নাচের ক্লাস থেকে আনতে যাওয়া আর আমার তীব্র অধ্যাবসায়।


আমার বাপি আর মা একেবারে নিশ্চিন্ত হয়ে গেছিল যে আমার মধ্যে , মেয়েলি ব্যাপার গুলো আর নেই। কারন আমার ফুটবল খেলায় বেশ নাম হয়ে গেছিল। কলেজের সাথে আমি আমাদের বাড়ির কাছের ক্লাবেও বাবার জোরাজুরি তে খেলতাম। আমার বাপি আর মা আমাকে কোন মতেই বাড়িতে পড়াশোনার সময় ছাড়া আমাকে থাকতে দেবে না। সব সময়ে আমাকে এনগেইজ করে রাখবে এই ছিল উদ্দেশ্য।


সবাই যখন বাপি কে বলত, আরে তোমার ছেলে মারাত্মক ফুটবল খেলে। তখন বাপি আমার সেই ছোটবেলার মতন চুল গুলো কে ঘেটে দিত। খেলে আসার পরে কি খাব না খাব সেই নিয়ে মায়ের চিন্তা থাকত। আজকে সুপ এর সাথে ডিম সিদ্দ, তো পরের দিন চিকেন স্ট্যু। সে অনেক ব্যাপার। কিন্তু আমার মন কোন দিন ই ভালো খেলা বা পড়াশোনার জন্য এই বাড়তি খাতির, মেনে নেয় নি। আমার মন পরে থাকত, মায়ের সাথে কাজ করায়। বা নাচে। 
আমি যা করেছি প্রশংসিত হয়েছি। তা সে পড়াশোনা হোক, বা ফুটবল খেলা, বা স্প্যানিশ গীটার বাজান, বা নাচ। কিন্তু নাচের প্রশংসা কেউ করলে আমি যা খুশী হই, বাকি গুলোতে অতো হই না। কারন ওটা আমার খুব কস্টার্জিত সম্পদ। 

কিন্তু যা খেলতে পছন্দ করতাম না সেই ফুটবল খেলতে গিয়েই রাকা টার সাথে আমার পরিচয়। ও আর আমি এক ক্লাসে ছিলাম কিন্তু সেকশন আলাদা ছিল ওর। তাই আগে দেখিনি কোন দিন। আমি ফার্স্ট হতাম। বলতে গেলে সবাই আমাকে চিনত। এক ক্লাস আগে পিছেও ছেলে মেয়েরা চিনত আমাকে। কিন্তু ওকে আমি চিনতাম না। আর সত্যি বলতে পাত্তাও দিতাম না অতো। আমি ফার্স্ট হতাম, তাই কত ছেলে মেয়ে আমার কাছে ভিড় করত। একটা সত্যি কথা বলি, আমার কোন কালেই মেয়েদের পছন্দ হয়েছে এমন না। বরং না আমি একটু হিংসুটে ছিলাম মেয়েদের প্রতি। ভাবতাম ইশ আমিও যদি হতে পারতাম। এমন করে সাজতে পারতাম। বা ভাবতাম আমি সাজলে এর থেকেও সুন্দর করে সাজতে পারতাম। 

যাক ওই সব কথা নয় এখন। রাকাটার কথা হচ্ছিল। ওই প্রথম যে আমাকে চিনত না আমাদের ক্লাসে। বুঝে গেছিলাম একেবারে পাতে দেবার অযোগ্য। পড়াশোনা করে না তাই আমাকেও চেনে না। কিন্তু টিমে ছিল। আর আমার সাথেই মিডফিল্ডে খেলত। ওর সাথে খেলতে খেলতে ওর ভক্ত হয়ে পরেছিলাম। অবশ্য ওর সাথে বন্ধুত্বের আরেক টা বড় কারন আমি ধীরে ধীরে বলব।

আমি বুদ্ধিমান। সেটা পড়াশোনায় ভালো বলেই শুধু না, ফুটবল টাও আমি মাথা দিয়েই খেলতাম। কিন্তু যেদিন দেখলাম, রাকাও সম পরিমান বা তার থেকেও বেশী বুদ্ধি দিয়ে খেলে, সেদিনে ওর উপরে যে একটা হেলাছেদ্দা ভাব ছিল সেটা আমার কেটে গেছিল। আমাদের কলেজ টিম টা মারাত্মক ছিল। সর্বভারতীয় সাব জুনিয়র অল কলেজ টুর্নামেন্ট এও খেলেছি আমরা, ক্লাস এইট নাইনে পড়্রার সময়ে। ততদিনে অবশ্য আমি খেলা ছেড়ে দিয়েছিলাম। শুধু রাকা খেলত আমাদের ক্লাস থেকে।   
 
বন্ধুত্ব হবার আগে রাকার সাথে খেলার সময়ে ছাড়া অন্য সময়ে কথা বার্তা একদম ই হতো না। আমি পাত্তা দিতাম না। আর দেবোই বা কেন? এতো মুখ খারাপ করত বলার না। কথা মাত্রেই স্ল্যাং বেরিয়ে আসত ওর মুখ দিয়ে। কিন্তু ব্যাপার হলো আমি ক্লাসের ফার্স্ট বয়, আমি কাউকে পাত্তা দিলাম না, আর ক্লাসের একটা ছেলে সে আমাকে পাত্তা দিচ্ছে না সেই ব্যাপার টা আমাকে খুব রাগিয়ে দিত। রাকা আমাকে সামান্য পাত্তা ও দিত না। মানে আমাকে যথেষ্ট হেলাছেদ্দা করত। আমাকে বলত

-     ফান্টুস ছেলেদের দিয়ে কি ফুটবল হয় নাকি? স্যার যে কি দেখে তোকে দলে নিয়েছে স্যার ই জানে। এটা ফুটবল। পড়াশোনা নয়।

দেখতে আমি ভালো ছিলাম। লম্বা ওর মতন না হলেও ভালই ছিলাম। চেহারা ভালো ছিল। খেলার সময়ে মেয়েরা আমার জন্য চিয়ার করত। এই সব দেখে আরো জ্বলে যেত যেন ও। তাই আমার ও দরকার ছিল না ওর রেকগ্নিশন এর। কিন্তু ওর পাত্তা না পাওয়া টা পছন্দের ছিল না আমার কোনদিন। রাগে বেশী কিছু বলতে পারতাম না। যদি ঘা কতক বসিয়ে দেয়? কিন্তু ওকে বলে দিয়েছিলাম

-     তুই আমার সাথে একদম কথা বলবি না।

আর ও আমাকে বলত
-     ভারী তুই মাগী রে। যে কথা বলার জন্য আমি একেবারে মরে যাব। বাল আমার , যা ভাগ।

জানোয়ার ছেলে একটা। মুখে সামান্য ভালো ভাষা নেই ওর।একে তো পাত্তা দিত না, তার উপরে মুখের ভাষা।আর এই দুটো ব্যাপার টা আমাকে খুব জ্বালাত। ওই সম্মান টা ওর মতন ফেলু যদি আমাকে না দেয় কেমন লাগে? আর এই মুখ খারাপ আর আমাকে কথায় কথায় অপমান জাস্ট এই দুটোর জন্য ওকে আমি সহ্য করতে পারতাম না। এত মুখ খারাপ করে, মাঝে মাঝে কোচ স্যার ও ওকে বকা ঝকা করে। আমি তো গিয়ে স্ট্রেট রিপোর্ট করতাম স্যার কে।
-     স্যার রাকা প্রচণ্ড স্ল্যাং ইউজ করছে। ডিস্টার্ব হচ্ছে আমার।  

স্যার বকা ঝকা করতেন খানিক ওকে। ও খানিকক্ষণ চুপ থেকে আবার যা কার তাই। দুজনাই স্কিল্ড ছিলাম মারাত্মক। কিন্তু আমার সামর্থ্য কম ছিল। মানে দৈহিক বল। দৌড়তাম খুব জোরে। কিন্তু বল দিয়ে দৌড়ন অন্য ব্যাপার। সেই খানে ওর সাথে তাল মেলাতে পারতাম না। আর মনে হতো এই অন দ্য বল দৌড়ন টা ওর সহজাত। সহ্য করতে পারতাম না ওকে, কিন্তু ও টিমে না থাকলে মনে হতো, টিম টা ছন্নছাড়া খেলছে। কিছুতেই খেলা টা জমাট বাঁধছে না। ওর ভালো খেলা মেনে নিতে আমার অসুবিধা ছিল না কোন। কিন্তু আমি চাইতাম বদলে ও আমাকে একটু পাত্তা দিক। ও পাত্তা দিত না, তাই ওর ভালো খেলা টা আমি কোনদিন সামনা সামনি স্বীকার ও করিনি কারোর কাছে।

কিন্তু ফুটবল স্কিল টা ই দুজনাকে অনেক কাছাকাছি এনে দিল একটা ম্যাচের পরে। সেবারে আমাদের ম্যাচ পরল, সিকিমের একটা কলেজের সাথে। আমরা তখন এইট এ পড়ি। আর সত্যি বলতে সেটাই আমার লাস্ট ম্যাচ ছিল আমার কলেজের হয়ে। কারন ততদিনে আমার মধ্যে মেয়ে হবার বেশ কিছু গুন বা দোষ সামনে আসতে লেগেছিল। আমি পেরে উঠছিলাম না আর ছেলেদের সাথে পাল্লা দিয়ে খেলতে। হয়ত সেটাও পুরোপুরি ঠিক নয়, তবে আমার ভালো না লাগা টা খুব বেশী হয়ে সামনে আসছিল। মনে হচ্ছিল এ খেলা আমার জন্য না।

যাই হোক ম্যাচ এ ফিরি। আমরা দুজনাই খেলতাম মিডফিল্ড এ। আমাদের গ্রাউন্ডেই সেই ম্যাচ টা হয়েছিল। আমার জার্সি নাম্বার ছিল ৮ আর রাকার ৭। স্যার বললেন, সিকিমের ছেলেরা খুব দৌড়োয়। তোমাদের কিন্তু খুব ঠান্ডা হয়ে খেলতে হবে। আমরা যেহেতু মিডফিল্ডে খেলি তাই দায়িত্ব টা আমাদের উপরেই বেশি থাকে, খেলার গতি স্লো বা ফাস্ট করার। আমি যদি পড়াশোনা না করে ফুটবল টা কে কেরিয়ার করতাম, তবে রাকার মতন আমিও বড় দলে খেলতে পারতাম আজকে। সেদিনে ঠিক হল, যদি সিকিম শুরু থেকেই দ্রুত খেলতে শুরু করে, আমাদের কাজ হবে নিজেদের মধ্যে পাস খেলা। আমরাও ছোট খাট টিম ছিলাম না। আগের বছরে আমরাও স্টেট চ্যাম্পিয়নশিপ রানার আপ ছিলাম। আমাদের ও যথেষ্ট ভালো ভালো প্লেয়ার ছিল। পাস খেলে খেলে , খেলার গতি স্লো করানো।  এই ব্যাপার টা সবাই বুঝেছিলাম।

কিন্তু খেলা শুরু একটু আগে স্যার ডাকলেন আমাদের দুজন কে। বললেন,
-     দ্যাখ আমরা ৪ ৪ ২ এ খেলছি। ওদের কে আটকানো সুবিধা হবে বিশেষ। কারন ওরা আট্যাকিং খেলে। মারাত্মক গতি ওদের। গত ম্যাচ এ ওরা ওড়িশার টিম টা কে সাত গোল দিয়ে এসেছে। এটা নক আউট। তাই মনে রাখ, গোল খেলে গোল দিতে হবে। খাবি না সেও আচ্ছা। কিন্তু খেলে গোল দিতে হবে। আমার ইচ্ছা ৪ ৪ ২ চলুক। নিচেই বেশি খেল তোরা। ত্রম্ব্যক তুই ক্যাপ্টেন, এটা তোর দায়িত্ব। যদি গোল খেয়ে যাস , তবে কিন্তু ফর্মেশন ভেঙ্গে, ৫ ২ ৩ চলে যাবি। আর উপরে তিন নাম্বার স্ট্রাইকার এ ত্রম্ব্যক তুই উঠবি। আর ত্র্যম্বক তোকেই নেমে আসতে হবে বাকি দুজনের বলের যোগান দেবার জন্য।

সেই সময়ে রাকা বলে উঠল

-     সব সময়ে এটাকেই আপনি গুরুত্ব দেন। ও পারবে না ফলস নাইন এ খেলতে। আমি যাব।
আমি সত্যি বুঝতে পারিনি তখন, স্যার কি বলছেন। কারন ফলস নাইন আমি তখন বুঝতেও পারিনি। তিন নাম্বার স্ট্রাইকার তুললে তো হারার চান্স বেশী হবে। মিডফিল্ডে লোক কমে যাবে। কি ভাবে তখন উপরে বল তুলবো?স্ট্রাইকার আর ডিফেন্সের ব্রীজ টাই তো নস্ট হয়ে যাবে তখন।  আর যা বুঝতে পারছি আজকে, ডিফেন্সে ছেলেদের ভাল খেলতে হবে। তাছাড়া, ফলস নাইন ই বা কি? কিন্তু আমার রাগ হয়ে গেলো রাকার কথায় - ও পারবে না। আমি 
কিছু বলার আগেই স্যার বললেন,

-     ও তুই বুঝে গেছিস? গ্রেট! তবে ক্যাপ্টেন কে বুঝিয়ে দে।

চমকে উঠলাম আমি। সাথে রেগেও গেলাম মারাত্মক। অ্যাঁ, আমাকে ও বোঝাবে? আর আমি সেটা বুঝব? মোটেই না। আমি জোর ধরলাম,

-     না না আপনার থেকেই বুঝব স্যার। ও কি জানে যে আমাকে বোঝাবে? আর আমি পারব ফলস নাইন এ খেলতে।

আমি তখন জানি ই না ব্যাপার টা কি। শুধু জেদ, অহংকারে বলে দিলাম আমি জানি। এদিকে স্যার বলে চললেন,

-     তুই স্ট্রাইকার এ চলে যাবি। মাঝে ঢুকবি দুটো স্ট্রাইকারের। তারপরে মিডফিল্ডে নামবি। বুঝলি?

বলতে যাচ্ছিলাম তাতে কি হবে? কিন্তু আবার ইগোর চক্করে চুপ করে গেলাম। এটা কেমন কথা, যে লাস্ট বেঞ্চার বুঝতে পেরে গেলো আর ফার্স্ট বেঞ্চার বুঝল না? মুখে বললাম
-     হুম ওকে।   

খেলা যখন শুরু হল তখন আমাদের কলেজের চিয়ার আপ এ চারদিক গম গম করছে। আমার বাবা মা ভাই বোন সবাই এসেছে। সবার গার্জেন রা তাদের ছেলেকে কে চিয়ার করছে। আমার ভাই বোন ও করছে। কিন্তু আমার বুকের ভিতরে গুরগুর করছে। কিছুই তো বুঝলাম না। জানিনা কি হবে।

খেলা শুরুর আগে রেফারী বলে দিলেন যে ৩০ মিনিটের একটা হাফ পনের মিনিট হাফ টাইম আর কুড়ি মিনিটের এক্সট্রা টাইম, তাতেও ড্র হলে টাই ব্রেক। খেলা র বাঁশি বাজতেই, আমরা বলের পজেশন বেশী রাখতে শুরু করলাম। মিডফিল্ডে আমরা চার জন খেলছিলাম। আমি, রাকা, রাজীব আর পল। ডিফেন্স এ আছে টনি, পলাশ, সবুজ আর সেলিম। আর গোল এ মুজিব। আর উপরে খেলছে রক্তিম আর নির্ভয়।

খেলা শুরু হলো। মেইনলি আমরা ডিফেন্স আর মিডফিল্ডে বল রাখতে শুরু করলাম। নিজেদের মধ্যে পাস খেলছি অনবরত। ডিফেন্স এ খানিক বল থাকার পরে, ওদের স্ট্রাইকার তাড়া করলে আমার কিম্বা রাকার কাছে আসছিল। আমরা কখন সোজা পাসে, কখনো ক্রস পাসে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করছিলাম। মিনিট দশ যাবার পরে বুঝলাম, ওরা কি মারাত্মক। কি তীব্র গতি ওদের। ওরা প্রচণ্ড দ্রুত বলের পজেশন নেবার চেস্টা করতে লাগল। গায়ের মধ্যে হুমড়ি খেয়ে আসতে লাগল বল তাড়া করে। আমি নিজে দুবার পড়ে গেলাম। ফাউল হল। কিন্তু এই প্রেশার টা এতো মারাত্মক আকার নিল যে, আমাদের কাছ থেকে বলের পজেশন বেরিয়ে যেতে থাকল।
আর ওদের পায়ে বল গেলেই এতো দ্রুত গোলের দিকে যাচ্ছিল যে আমরা খেই হারিয়ে ফেলছিলাম। ওরা ফুটবলের সব থেকে সরল নিয়ম টা মেনেই খেলছিল। ধর দেখ আর মার। শুনতে খুব সোজা এই তিনটে শব্দ। কিন্তু ওই তিনটে কাজ করতে গেলে কত কত প্র্যাকটিস করতে হয় সেটা যারা ফুটবল টা খেলে তারাই বোঝে। ওরা দেখলাম, আমাদের মতন অতো ধরে খেলার পক্ষপাতী নয়। বল পেলেই, খুব বেশি চারটে পাসে আমাদের ডি-বক্স এ পৌঁছে যাচ্ছে। ওই সময়ে আমি আর রাকা নেমে আসছিলাম নিজেদের ডিফেন্সে। আমি ডান পায়ের প্লেয়ার। তাই ডান উইং দিয়ে ছিলাম। রাকা ছিল ঠিক আমার পাশেই বাম দিকে। ও বাঁ পায়ের প্লেয়ার। তারপরে পল আর তার পরে রাজীব। আমি আর রাকা নেমে যাবার ফলে এই জায়গা টা এতো ফাঁকা হয়ে যাচ্ছিল যে আমাদের পজেশনের সময়ে ওই জায়গা ফিল আপ করা মুশকিল হচ্ছিল। আমাকে আর রাকা কে অনেক খানি দৌড়োতে হচ্ছিল সেটা কে কভার করতে। জানিনা কেন আমার পক্ষে সমস্যার হচ্ছিল সেটা। রাকা ঠিক আছে এখনো। সমস্যা টা বেশী আমার হচ্ছিল।  কিন্তু এই লেভেলের দৌড়ানোর পরে বেশীক্ষন মেয়াদ কারোর থাকবে না। তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খাব।

আমরা এই করে দু বার গোল খেতে খেতে বাঁচলাম। একবার তো সেলিম ক্লিয়ার করল । আরেকবার মুজিব নিজে। হাফ টাইমের আগেই বুঝলাম আমরা ভুল খেলছি পুরো টিম টা হাপিয়ে গেছে। আমরা নিজেদের মধ্যে খেলেও ওদের দমের কাছে পিছিয়ে পরছি। ওরা না হাঁপালে আমাদের কোন চান্স নেই। আর ওদের যা দম, হাঁপানোর চান্স আছে বলে তো মনে হয় না। দুটো দলের শক্তির ফারাক দমে। ক্যাপ্টেন হিসাবে, নিজেদের দুর্বলতা টা আমি না বুঝলে কিছু তো করতেও পারব না। একটা সময়ে এসে, পাশে রাকা কে পেয়ে ব্যাপার টা বললাম। 

ও ভেবে বলল
-     একটা কাজ করি, এতে আমরাই হাঁপাচ্ছি। তুই ফলস নাইন এ চলে যা।
-     অ্যাঁ?
-     হ্যাঁ
-     কিন্তু আমরা তো গোল খাই নি এখনো?
-     অপেক্ষা করবি নাকি? এর পরে গোল খেলে , যে হারে হাপিয়ে যাচ্ছি সবাই মিলেও আর শোধ দিতে পারব না।
-     ও। তবে আমি না তুই যা।

কেন জানিনা ওকে বিশ্বাস করতে ইচ্ছে করল আমার। প্রথমত, ইগোর চক্করে, আমি বুঝিনি, উপরে কি ভাবে খেলতে হবে। আমার সেই ক্যাপ্টেন্সির ইগো সামনে চলে এলো আমার। আমি ক্যাপ্টেন, বুঝতে না পারলে যে বুঝতে পারছে তাকে এগিয়ে দেওয়াই ভাল। আর দ্বিতীয়ত, মনে হল ও কথা টা খারাপ বলছে না। একটা গোল ঠুকে দিতে পারলে, তারপরে এদিক ওদিক করে, দুম দাম মেরে অনেক সময় নষ্ট করে দিতে পারলে, দম টা ফিরে আসবে একটু। আরো একটু সমানে সমানে লড়তে পারব আমরা। আমার কথা শুনে একটু চমকে গেলো ও।

 ও বলল
-     তুই শিওর আমি যাব?

বিরক্ত হলাম আমি
-     হ্যাঁ রে বাবা
-     তবে শোন, যদি দেখিস আমি নেমে আসছি উপর থেকে আর ওদের ডিফেন্ডার কেউ নামছে না, তবে আমাকেই দিবি বলটা। আর যদি দেখিস, ওদের ডিফেন্ডার ডিফেন্স ফাকা করে নেমে আসছে আমার পিছনে তবে, রক্তিম কিম্বা নিভু কে দিবি যে যেমন ফাঁকা থাকবে।
-     আচ্ছা তুই যা। ওদের বলে দে, আমি রাজিব আর পল কে বলে দিচ্ছি।

একটা আমাদের থ্রো ইনের সময়ে আমি পল কে নীচে পাঠিয়ে দিলাম। আর রাজীব কে ব্যাপার টা বলতেই ও ঠিক আছে বলে পজিশন এ চলে গেল। আমাদের নীচে পাঁচ জন হয়ে যাওয়া তে, ওদের স্ট্রাইকার আর মিডফিল্ডের ছেলে গুল আমাদের হাফে নেমে এলো, কারন বলটা আমাদের ছেলে গুলো নিয়ে পাস দেওয়া নেওয়া করছিল নিজেদের মধ্যে। দ্বিগুন জোশে তেড়ে গেল বলের দিকে ওরা। ততক্ষনে আমি একেবারে ডান দিকে চলে এসেছি। প্রায় আউট লাইন আর সেন্টার হাফের জাংশন এ। দেখলাম ওদের ডিফেন্ডার আর আমাদের তিনটে স্ট্রাইকার ও ধীরে ধীরে নেমে আসছে আমাদের দিকে।

 হাফটাইমের কিছু আগে, বলটা রাজীব বাম দিকের হাফ এ পেতেই একটা জোরে উড়িয়ে মারল আমার দিকে। আড়াআড়ি হয়ে বলটা সুইং করে ভেসে এলো আমার কাছে। বলটা আমার কাছে আসতেই, বাম পায়ের থাই এ  রিসিভ করে, ছোট্ট টোকায় হালকা গড়িয়ে দিলাম সামনে। খুঁজছি রাকা কে। আমাদের হাফ থেকে ওদের বাম দিকের উইঙ্গার টা, আরেক জনের সাথে তেড়ে আসছে আমার দিকে। ততক্ষনে দেখলাম রাকা আমাদের দিকে অনেক টাই নেমে গেছে। আমার থেকেও, আমাদের হাফে আরো  ডিপে ওর পজিশন। বুদ্ধি আছে শালার। সামনে টা অনেক টাই ফাঁকা। কারন ও ওর সাথে ওদের দুটো ডিফেন্ডার কেও নামিয়েছে। আমার সামনে টা ক্লিয়ার দেখে আমি সেন্টার থেকে কোনাকুনি দৌড় টা নিলাম সোজাসুজি ওদের গোলের দিকে। বরাবর দৌড়তে আমি দারুন পারি। আমার উদ্দেশ্য ছিল যত টা পারব এগিয়ে যাব ওদের গোলের দিকে। যাতে পরবর্তী পাস টা নিখুঁত ভাবে আরো কাছ থেকে দিতে পারি। আমি বার বার ঘাড় ঘুরিয়ে দেখছি, বাকিরা কে কোথায়। দেখলাম,  আমার সোলো রান টা দেখে রাকা ও স্টার্ট নিয়েছে ধনুকের ছিলার মতন। উফ দেখার মতন ছিল ওর স্টার্ট টা। ওর সাথে লাগা ডিফেন্ডার গুলো ও নিল স্টার্ট কিন্তু মনে হল ওরা দেরী করে ফেলেছে। আর আমার পিছনে ওদের দুটো মিডফিল্ডার সম গতি তে দৌড়চ্ছে।  আমার সোজাসুজি গোলের দিকে দৌড় দেখে, ওদের ডান দিকের ডিফেন্ডার যে রক্তিম কে গার্ড এ ছিল সে এদিকে এলো। বাম দিকের টা ইন্ট্যাক্ট আছে গোল কিপারের সামনে নিজের পজিশন এ। অপেক্ষা করছে আমার জন্য। আর আমি ওদের বাম দিক দিয়ে কোনাকুনি ভাবে তীব্র গতিতে বল নিয়ে এগোচ্ছি। এতে করে রক্তিমের সামনে তখন মোটামুটি একটা ফাঁকা জায়গা হয়ে গেল, ডেল্টার মতন।কিন্তু দেখলাম উর্ধশ্বাস এ রাকা ও সামনে আসছে। রক্তিম কে পাস দেওয়াই যায়। ওর সামনে অনেক টা জায়গা হয়ে গেছে। কিন্তু  কিন্তু ভাবলাম রক্তিম কে পাস দিলে যা ডিস্ট্যান্স, এদিক ওদিক হলে মিসপাস হতে পারে। লব করলে ওদের ডিফেন্ডার গুল সময় পেয়ে যাবে বল টা ফলো করার। বরং রাকা দুটো ডিফেন্ডার কে একটু পিছনে ফেলে দিয়েছে। ওকে দিলে চান্স বেশী থাকবে। আমি আর রিস্ক নিলাম না। কারন আমার ঘাড়ে তখন নিঃশ্বাস ফেলছিল ওদের দুটো মিডফিল্ডার। আমি রাকার মোটামুটি ফুট কুড়ি সামনে বল টা রাখলাম বাঁ পা দিয়ে। আর নিজে পরে গেলাম। ততক্ষনে রাকা বিদ্যুৎ গতিতে ছুটে এসে বল টা নিয়েছে। ইতিমধ্যে ওর বাঁ দিকের ডিফেন্ডার টা প্রায় ওকে ধরে ফেলেছে। কারন বল টা আমি ওকে দিয়েছিলাম, ঠিক পজিশনে হয় নি। রাকা কে গতি কমাতে হয়েছে বল টা কে ধরতে। কিন্তু বাঁ দিকের ডিফেন্ডার টা কে ও ধরে রেখে দিয়েছে নিজের কাঁধে। ডিফেন্ডার টা কে বলের ধারে কাছে আসতে দিল না ও। আশ্চর্য্য ক্ষমতা ওর। রাকার সামনে এখন শুধু রক্তিমের সামনে ডিফেন্ডার ছিল, সেই আছে, আর কেউ নেই। আমি ভাবছি হে ঠাকুর ডজ টা যেন ঠিক ঠাক করে রাকা ওকে। বলতে না বলতেই ডিফেন্ডার টার দুই পায়ের ফাঁক দিয়ে বল গলিয়ে বেরিয়ে এলো রাকা। শাবাশ!!! এদিকে আমিও দৌড়তে শুরু করেছি আবার উঠে। ততক্ষনে রক্তিম ফাঁকা। কিন্তু যদি মিস করে ও, বল টা কোথাও লেগে ফিরে আসে। নির্ভয় আছে কিন্তু সেও মিস করলে এই সুযোগ টা মিস হয়ে যাবে। নিজের ফলো থ্রু টা রাখতে হবে। আমি ক্যাপ্টেন। এই ভুল টা করলে চলবে না। ততক্ষনে রাকা, হালকা করে বাড়িয়ে দিল বলটা রক্তিম কে। চোখের পলক ও পড়ল না। রক্তিম ও হয়ত আন্দাজ করেছিল পাস টার। না হলে অতো চকিত শট ও নিতে পারত না। তীব্র গতিতে শট নিল গোলে বাঁ পা দিয়ে। হালকা বাঁক নিয়ে ঢুকল গোলে । কোন চান্স রইল না।

চারদিকে চিৎকারের মাঝে দেখলাম আমাকে কোলে তুলে নিয়েছে রাকা। আমাকে নামালো তখন ওকে বললাম
-     ইউ আর গ্রেট।
ও হেসে বলল
-     সো আর ইউ। তোর ডায়াগোনালি সোলো রান টা ই শেষ করে দিলো ওদের।  
-     থ্যাঙ্কস রে। গোল টা হবার পরে বুঝলাম ফলস নাইন ব্যাপার টা কি। এন্ড আরেক  টা কথা, দ্যাট ওয়াজ এ হিউমিলিয়েটিং ফাইনাল ডজ।
-     তোকেও থ্যাঙ্কস
-     কেন
-     ফর ট্রাস্টিং মি।
আমি তাকিয়ে রইলাম। ও যে আমার রিকগ্নিশন কে এতো টা গুরুত্ব দেয় সেটা দেখে খুব ভালো লাগল আমার। ওকেও বললাম
-     এন্ড সার্টেনলি আই উইল ডু দ সেম নাও অনোয়ার্ডস। এন্ড ওয়েল কাম।

কথাটা হয়ত আমি খেলার পরিপ্রেক্ষী তে বলেছিলাম। কিন্তু সেটা এমন ভাবে জীবনের জন্য সত্য হয়ে যাবে আমি ভাবিনি। সেই ম্যাচ টা আমারা জিতে ছিলাম পরের হাফ টা বল উড়িয়ে উড়িয়ে খেলে। সেই কারনে প্রায় আট মিনিটের ইনজুরি টাইম খেলতে হয়েছিল। চাবুক টিম ছিল সিকিমের টিম টা। কিন্তু জিতলাম আমরা। আর সব থেকে বড় কথা জিতলাম আমি। রাকা কে।

তার পর থেকে বন্ধুত্ব টা হয়ে গেলো আমাদের। ম্যাচ শেষে আমার বাপি এসে আমাকে কোলে উঠিয়ে নিল। বাপি রাকা কে বলল
-     তুমি দারুন প্লেয়ার।
-     থ্যাঙ্কস আংকল।

রাকার সাথে বাপি কথা বলছিল আর আমার ভয় লাগছিল। মুখ দিয়ে স্ল্যাং না বের করে দেয়। স্ল্যাং বেরোলেই বাপি আমাকে বকবে। কেমন ছেলের সাথে মেশামেশি কর যার ভাষা এতো খারাপ। ইত্যাদি ইত্যাদি। কিন্তু রাকা একটাও স্ল্যাং ইউজ করল না। আবার একবার ইম্প্রেসড হলাম। বাপি মা আমাদের পুরো টিম টা কেই কোচ স্যার সমেত নেমতন্ন করল একদিন খাবার জন্য। আমার এই সবে খুব যে আনন্দ হল তা না। কিন্তু মন টা ভালো ছিল। কি জানি, আমি হয়ত রাকার সাথে এই দুরত্ব টা মানতে পারছিলাম না। ওর ফুটবলের ভক্ত আমি ছিলাম। কিন্তু ওর থার্ড ক্লাস ব্যবহার এর জন্য আমি এগোতে পারছিলাম না। কিন্তু  সেটা আজকে কিছু টা হলেও মিটল তাই হয়ত আনন্দ। আমি ওই ঝগড়া ঝাটি বিশেষ ভালোবাসি না। আমার জীবন দর্শন সিম্পল। ভুল করব না, আর কোন আক্ষেপ ও করব না। মনে হল আজ থেকে হয়ত ও আমাকে গুরুত্ব দেবে। গুরুত্ব না পাওয়া টা আমার কাছে খুব সমস্যার।

ঠিক হল ওরা আসবে খেতে একটা রবিবার। বাপি খুব আনন্দে ছিল। কারন বাপির ধারনা হয়ে গেছিল, আমার মধ্যে আর পুতুল খেলার পোকা টা নেই। কিন্তু সেই পোকা আমার বুদ্ধি আর মন কে কত টা খেয়ে ফেলেছে বাপি আন্দাজ ও করতে পারে নি। মা হয়ত আন্দাজ করছিল। কারন একদিন মা আমার ঘরে একটা ওড়না খুঁজে পেয়েছিল, যেটা আমি নাচের প্র্যাক্টিসের সময়ে পরতাম। কিছু বলে নি। ওড়না টা আমি কিনেছিলাম। কখন সেটা মাথার উষ্ণীষ হত, কখনো বা কোমরে বাঁধতাম আমি।

এমন না যে চাল চলনে বিশেষ কোন ফারাক আমার আসছিল। কিন্তু মা বুঝতে পারছিল সেটা। আমি খুব চেস্টা করতাম স্বাভাবিক থাকতে। কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা সম্ভব হচ্ছিল না আমার জন্য। কিন্তু এই ব্যাপার টা শুরু হয়েছিল আমার ক্লাস নাইন থেকে। সেদিনে আমি প্র্যাক্টিসের পরে বাড়ি ফেরার পথে দাঁড়িয়েছিলাম, আর মেয়েদের নাচ দেখছিলাম। আমি দাঁড়াতাম একটা গাছের নীচে। সেখান থেকে সোজা সুজি জানালা দিয়ে মেয়েদের হল টা দেখা যেত। সব দিন দাঁড়াতাম এমন না। কিন্তু সেদিন একটা কনটেম্পোরারি স্টাইল এ নাচ চলছিল। একটা হিন্দি গানে। বিটস গুলো ভালো ছিল বলে দেখছিলাম। এমন সময়ে প্রশ্ন টা ধেয়ে এল

-     কি বে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখছিস?
[+] 11 users Like nandanadasnandana's post
Like Reply
#34

(01-02-2022, 12:26 AM)Baban Wrote:  উফফফফফ... কি ছিল এটা!! হ্যা?
এই রাতের বেলায় একটা সাংঘাতিক ম্যাচ দেখিয়ে ছাড়লেন দিদি.... চোখের সামনে পা গুলো আর মাথা গুলো দেখতে পারছিলাম। এতটাই দুর্দান্ত ডিটেলিং। তাহলে এই বন্ধুত্বের শুরু....... তবে আজকে কিন্তু এই পর্বতে অনেকটা জুড়ে শিবকে পেলাম। ভালো লাগলো ওকে চিনে...... শরীর আর যাই হোক খেলা আর চাহিদা ঠিক বোঝে। জিতের আকর্ষণ আর জিতের আনন্দ সব মানুষের মুখেই হাসি ফোটায়... সে এটা দেখেনা সে নারী না পুরুষ? না আরও স্পেশাল কেউ যার মধ্যে দুই গুন সমান ভাবে বর্তমান ❤

Heart Heart Heart Heart Heart
Like Reply
#35

(01-02-2022, 12:57 PM)Tilottama Wrote:  পড়লাম, পড়তে পড়তে এক অন্তর্মুখী মানুষের স্বগতোক্তির মত লাগল। মানুষ এত কথা বলে নিজের সঙ্গে? এত? বুদ্ধদেব গুহের চানঘরে কালজয়ী লেখা মাধুকরীর ছায়া যেন ভেসে এল। কত অনুষঙ্গ, মন ভেসে চলে ভেলার উপর দুলতে দুলতে।

তাই তো মনে হয়। কথা বলে। হয়ত সেটা আমরাও বুঝতে পারি না। আমাদের মনের ভিতরে , একটা ঘটনার পরিপ্রেক্ষী তে, অনেক গুলো চরিত্র তৈরি হয়ে যায় নিমেষেই। তাদের মধ্যে অন্তর্দ্বন্দ চলে। সেটা আমি ফিল করি খুব। অনেকে বলে সরল হতে পার না? বুঝি তখন, একটা বুদ্ধিমান মানুষ কে সরল হতে গেলে, নিজের ভিতরের কত গুলো চরিত্র কে মেরে ফেলতে হয় , হয়ত বা সে নিজেও জানে না। 

অনেক  ধন্যবাদ পড়েছেন বলে । অনেক অনেক ভালবাসা রইল
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#36

 কিন্তু সেদিন একটা কনটেম্পোরারি স্টাইল এ নাচ চলছিল। একটা হিন্দি গানে। বিটস গুলো ভালো ছিল বলে দেখছিলাম। এমন সময়ে প্রশ্ন টা ধেয়ে এল

-     কি বে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখছিস?
 
                                                          পর্ব চার
আমি চমকে উঠে তাকিয়ে দেখি রাকা। উফ ভয় পেয়ে গেছিলাম। মনে মনে ভাবলাম, যাক মেয়ে দেখছি বলল। মাগী দেখছিস বলে নি আমার বাবার ভাগ্যি। প্রশ্ন টা মাথায় ছিল, যে এতো ভালো ভাষায় কথা তো রাকা বলে না!  উত্তর টাও পেয়ে গেছিলাম কিছু টা ভাবতেই। যে ওখানে হয়ত এমন কোন মেয়ে আছে, যাকে রাকা পছন্দ করে।তাই মাগী টা বলতে পারে নি।  তখন ক্লাস এইট এ পড়ি। কো-এড কলেজ। অনেক কিছুই চলে আশে পাশে। আমি বুঝতেও পারি আর অনেক কিছু জানিও। আমাকে কেউ ঘাঁটায় না কারন আমি ফার্স্ট হতাম। টিচার্স দের প্রিয় ছিলাম। কাজেই অনেকেই এড়িয়ে চলত আমাকে। একমাত্র এই ছেলেটাই, একেবারে, সাধারনের মতন করে মিশত আমার সাথে। তখন বুঝি নি পরে বুঝেছিলাম। আমাকে গুরুত্ব না দেওয়াটাই, আমার ওকে ভালো লাগার কারন ছিল। সে আমাকে জাস্ট বন্ধু ভাবত। কোন ফার্স্ট বয় নয়। আর কিচ্ছু আমাকে ভাবত না ও। জাস্ট একটা বন্ধু।
রাকা যখন বলল মেয়ে দেখছি কিনা। উত্তরে আমি শুধু হেসেছিলাম। বরং চেয়েছিলাম, ও এটা মনে নিয়েই থাকুক আমি মেয়ে দেখছিলাম। আমার নাচের উপরে দুর্বলতা যেন কেউ জানতে না পারে। আমি ওকে সাড়া দিই নি। সাইকেল টা নিয়ে হাঁটতে শুরু করেছিলাম। ও কিছু পরেই দেখলাম চলে এসেছে আমার পিছনে।

-     কি বে বললি না, কাকে দেখছিলি?

আমি আবার তাকালাম ওর দিকে। কি বলব? আমার মেয়েদের উপরে কোন ইন্টারেস্ট নেই। সেটা ওকে বলা টা ঠিক হবে না। তাই একটু ঘুরিয়ে ওকে বললাম,
-     আমার কথা ছাড়। তুই মনে হয় অঞ্জনার জন্য আসিস তাই না?

কিছুক্ষন চুপ থেকে প্রায় ঝাঁপিয়ে পরল পিছনে থেকে আমার উপরে। খুব অস্বস্তি হয় আমার , ছেলেরা এই ভাবে গায়ে পরলে। নিজের অস্বস্তি টা রাগের মাধমে দেখালাম আমি। আমি তেড়ে গেলাম ওকে,
-     আরে ধুর ছাড় না। কি সব সময়ে ঝাঁপিয়ে পরিস গায়ের উপরে।
-     কেন বাল? তুই তো একটা ছেলে। না ঝাপানোর কি আছে?
কি বলব? আমার অস্বস্তি হয়। ওকে সেটা বলতে পারলাম না। আমার অস্বস্তি টা আমার কাছেই কয়েদ আছে। কাউকে বলতেও পারি না। আমি আবার বললাম

-     কই বললি না তো। অঞ্জনার জন্য আসিস নাকি?
-     আরে সেই জন্যেই তো ঝাঁপালাম। তাতে তোর সোনার অঙ্গ ক্ষয়ে গেল।
-     মানে সত্যি বলেছি? 
-     হ্যাঁ রে ভাই

রাকার গলায় হতাশার সুর। বুঝলাম পাত্তা দেয় না। মনে মনে ভাবলাম, ওরে সবার কস্ট লাগে পাত্তা না পেলে। কিন্তু কেন ভাবলাম বুঝলাম না। ওকে বললাম,

-     পাত্তা পাস না?
-     নাহ! সবাই তোদের মতন ছেলেদের পিছনে ঘোরে বুঝলি? আমি পড়াশোনায় ভালো নই। তারপরে তোদের মতন বড়লোক ও নই।
-     বাজে বকিস না। আমরা এমন কিছু বড়লোক নই। আর ভেবে দেখ, তুইও যা পাস আমিও তাই পাই। পড়াশোনা, দু বেলা খাবার আর খেলা ধুলা। কিন্তু তুই পড়াশোনায় ভালো না হলেও, খুব ভালো ফুটবল খেলিস।
-     ছাড়। সে তুই ও ভালো খেলিস। আমি তো জানতাম ই না তুই ই ফার্স্ট হোস। তোর উপরে রাগ আমার কেন ছিল জানিস? আমি জানতাম অঞ্জনার তোর উপরে ক্রাশ আছে নিদারুন। ভাবতাম একটা ছেলে সব দিক থেকে কি ভাবে ভালো হয় এতো?
-     হাহাহাহাহা
-     আবার হাসছিস কেন? আমার মজাকি ওড়াচ্ছিস?
-     আরে না না। তোকে আমি খুব সিরিয়াসলি নি সব সময়ে। বিশেষ করে গত মাসের ম্যাচ টার পরে। আমি জাস্ট তোর ফুটবলের ফ্যান।
-     ওয়াও।
-     আর তুই নিশ্চিন্ত থাকতে পারিস। এই কলেজের কোন মেয়ের সাথেই আমার কোন দিন কোন রিলেশন হবে না।
-     কেন? অন্য কোথাও নৌকা ভিড়িয়েছ চাঁদু?
-     কেন? এটাই ভাবিস কেন যে সব সময়ে একটা ছেলে আর একটা মেয়ের রিলেশন হতেই হবে? আমার অন্য কারন থাকতে পারে না?

চুপ করে গেল একটু রাকা। যেখান টায় আমরা রয়েছি এখন সেটা তাশির একটা দিক। একটা তিন রাস্তার মোড় এটা। আমাদের রুদ্রপুরের খুব গুরুত্বপূর্ন একটা জাংশন। এখানে সন্ধ্যে বেলায় বেশ ভিড় হয়। নদীর ধারে লোক জন থাকে। অনেক লাভ বার্ড ও থাকে। অনেক কিছু খাবার দাবারের দোকান। বিশেষত স্ট্রীট ফুড। দেখলাম অনেক কিছু বিক্রী হচ্ছে। কিছু টাকা ছিল কাছে আমার। ওকে বললাম,
-     কিছু খাবি?
এদিক ওদিক দেখে বলল
-     কি খাবি?
-     চল চাউমিন খাই। একটা কিনব হাফ হাফ করে খাব। কিন্তু কেউ যেন জানতে না পারে। বাড়িতে বকবে।
-     আরে ধুর আমি কাকে বলতে যাব। আমারি বাপ কেলাবে আমাকে, জানলে।
চাউমিন অর্ডার দিয়ে দুজন দাঁড়িয়ে আছি। ও আমাকে বলল
-     তোর আগের কথাটা বুঝলাম না রে। কেন তবে রিলেশন করতে চাইছিস না কেন। দে আর বিউটিফুল ইনডিড।
-     হ্যাঁ সে ঠিক। সবাই খুব সুন্দর। কিন্তু আমার ভালো লাগে না
-     না, মানে তুই পড়াশোনায় অনেক ভালো। হতেই পারে আগে তুই কেরিয়ার এ কন্সেন্ট্রেট করবি। কিন্তু ভালো লাগে না বলিস না। ভালো না লাগার তো কোন কারন নেই তাই না?
-     না সত্যি ভালো লাগে না আমার। র‍্যাদার বলতে পারিস, আমি ভালোবাসি না ব্যাপার টা।
-     বাজে কথা, তবে যে দাঁড়িয়ে ছিলিস বাইরে? এমনি এমনি নাচ দেখছিলি?
-     হ্যাঁ?
-     ঢপ

আমি ওর দিকে তাকালাম। বোঝার চেস্টা করলাম, যে ওকে বলা যায় কিনা। পরে ভাবলাম বলে দেওয়াই যায়। ও ব্রহ্মাণ্ডে কাউকে পাত্তা দেয় না। কারোর সাথে সদ্ভাব নেই। ও আর কাকে বলবে? ততক্ষনে চাউমিন চলে এসেছে। আমরা খেতে শুরু করে দিলাম। ওকে বললাম,

-     সত্যি আমি নাচ দেখতেই ওখানে দাঁড়িয়ে ছিলাম।
-     অ্যাঁ
-     হ্যাঁ।
-     মানে তুই নাচ ভালোবাসিস? মানে ওই নাচ?
-     ওই নাচ এই নাচের কি আছে? নাচ তো নাচ ই।
-     না , কিন্তু ও তো মেয়েদের নাচ।
-     ইয়েস। আমার ভালো লাগে। তোকে একটা কথা বলব। আগে বল কাউকে বলবি না ।
-     আরে আমি আর কাকে বলব? আমাকে কেউ ভরসা করে কোন কথাই বলে না ।
-     নাহ থাক।

এক চামচ চাউমিন মুখে পুরে, গরমের চোটে হাউ হাউ করছিল রাকা। বুঝতে পারছি, রেগে গেছে। হাত পা নেড়ে বোঝানোর চেষ্টা করছিল বলতে, বল দেখি বাপু, নাটক করিস না। কোন রকমে সেটা খেয়ে বলল

-     দ্যার বাবা, এই জন্যেই আমি কারোর সাথে কথা বলি না। এতো রাখ ঢাকের কি আছে ভাই? যা হয়েছে বলবি। বিশ্বাস করলে করব না করলে না করব।

আমি তাকিয়েই ছিলাম ওর দিকে। একেবারে পাতে দেবার যোগ্য ও নয়। ওই যে অঞ্জনার নাম করছিল। সত্যি খুব বড়লোকের মেয়ে। আমাদের থেকেও অনেক বেশী বড়লোক। রাকা কে জীবনে পাত্তা দিত না ও। কারন রাকা, কালো, দেখতে হয়ত ভালো, কিন্তু পড়াশোনায় ভাল না। এখন থেকেই ওর কেরিয়ার নিয়ে সবাই নিশ্চিত যে ও কিচ্ছু হবে না বড় হয়ে। কিন্তু আমার রাকার এই কথা টা ভালো লাগল। যে রাখ ঢাকের কি আছে। কিন্তু আমার ভয় অন্য জায়গায়। আমার ভয় আমাকে যদি ঘেন্না পায় ও। কারন এটা তো আনিউসুয়াল। ওকে বললাম,

-     আগে বল বন্ধুত্ব রাখবি?

জানিনা কি ভাবে বলে দিয়েছিলাম এই বন্ধুত্ব রাখবি কথাটা। বা কেনই বা বলেছিলাম। এমন কিছু ইম্পর্ট্যান্ট ছিল না ও জীবনে আমার। তাও মনে হয়েছিল, কেউ ঘেন্না নিয়ে যেন বন্ধুত্ব ত্যাগ না করে। সে যদি আবার সবাই কে বলে বেড়ায় তখন ব্যাপার টা খারাপ হবে আরো। কিন্তু মনে ভিতরে কয়েদ থাকা কিছু ইচ্ছে, যেটা আমি ছাড়া কেউ জানে না। ইচ্ছে তো করে সেটা কেউ অন্তত জানুক , আমাকে ভুল না বুঝে। ও একটু অবাক হয়ে গেল আমার কথা শুনে। মানে, এমন কি বলবে যাতে বন্ধুত্ব রাখা যাবে না? অনেক পরে বলল

-     দেখ ভাই, তোর বন্ধুত্ব আমার কাছেও ইম্পর্ট্যান্ট। কিন্তু কি করেছিস তুই? কোন অন্যায় করেছিস? সেটা করলেও বলে দে। দুজনে মিলে উপায় বের করব সেখান থেকে উদ্ধারের। কারোর থেকে ক্ষমা চাইতে হলে আমি চেয়ে আসব তোর হয়ে ক্ষমা।  কি করেছিস সেটা তো বল? দ্যাখ যদি লাভ লেটার লিখে থাকিস , আমার নামে চালিয়ে দিবি। তাহলে তোকে কেউ কিছু বলবে না। আর আমাকেও কিছু বলবে না। কারন আমি এমন অনেক করেছি। বড়জোর বাবাকে বলে দেবে। মার ধোর করবে। ম্যানেজ করে নেব। বলে দে ভাই। কারোর বাড়িতে ঢিল ছোঁড়া। মেয়েদের পিছন থেকে সিটি দেওয়া। সব কিছু আমি নিয়ে নেব নিজের  নামে। তুই মাইরি আর টেনশন দিস না তো আমাকে। কি করেছিস বল?

আমি কি বলব। ভাবলাম। এই ছেলেটার সাথে মিছেই আমি দূরে দূরে থাকতাম। এতো ভালো ছেলে। তাও ভয় তো যাচ্ছে না মন থেকে। ওকে দেখে মনে হচ্ছে এই অপরাধ গুলো হলেই ওর কাছে বেস্ট সলিউশন আছে। আর এই রকম গর্হিত অপরাধ করলেও ও মাফ করে দেবে আমাকে।আর বলছে দুজনে মিলে সল্ভ করবে। মানে আমাকে ফেলে চলে যাবে না।  সাহস টা এলো। তবে বলে দেখি। ততক্ষনে আমাদের খাওয়া হয়ে গেছে। তিরিশ টাকা প্লেটের দাম দিয়ে দুই বন্ধু মিলে আবার হাঁটতে শুরু করলাম সাইকেল নিয়ে। ওর সাইকেল নেই, হেঁটেই ও কলেজে আসে। কিছু টা এসে বললাম

-     আজকেই প্রথম না । আমি ওখানে মেয়ে দেখতে নয়, নাচ শিখতে যাই। এখানেই না। আমার বোন নাচ শেখে যেখানে, আমিও চলে যাই ওকে আনতে প্রায় ঘন্টা খানেক আগে। ওখানে দাঁড়িয়ে নাচ দেখি, আর সেই নাচ মনে আমার আঁকা হয়ে যায় একেবারে
-     রিয়েলি?

রাকা না অবাক, না বিরক্ত একটা মুখ করে শুনছে আমার কথা। হয়ত ও অবাক হয়েছে। বা হয়নি। বিরক্ত হয়েছে, কিম্বা হয় নি। আমার কাছে সেটা বড় কথা না, আমার কাছে বড় কথা হল একজন শ্রোতা, যে আমার এই ব্যাপার টা শুনছে। বুঝতে চেস্টা করছে। কে বলে আমাদের মতন যাদের ওরিয়েন্টেশন তাদের বন্ধু করতে নেই? একশটার মধ্যে একটা হয়ত জেনুইন বেরোল। যে হয়ত সত্যি করেই বুঝল তাকে? মনের কয়েদ থেকে পাখিটা একজনের কাছে বেরিয়েছে। সে পাখি টা কে খাবার দেবে কি না না দেবে সেটা তার ব্যাপার কিন্তু এই প্রথম বার আমি বের করলাম পাখি টা কে।সেটাই অনেক আমার কাছে। ওকে বললাম,

-     হ্যাঁ রিয়েলি। তুই জানিস, একদম আইডেন্টিক্যাল আমি নেচে দেব ঠিক ওরা যেমন করে নাচে বা নাচবে।

বলতে বলতে আমি খুশী তে প্রায় নেচে উঠলাম। ও আমার দিকে ভ্যাবলার মতই তাকিয়ে আছে। বুঝলাম না সেটা কেন? হয়ত ও ঘাবড়ে গেছে এটা ভেবে যে, এটা কি সেই কথা টাই, যেটার বললে ও বন্ধুত্ব ভেঙ্গে দেবে বলে আমি ভয় পাচ্ছিলাম? নাকি, আমি নাচি বা নাচতে ইচ্ছে করে সেইটা বন্ধুত্ব ভেঙ্গে যাবার কারন হিসাবে আমি ধরছিলাম। রাকা ভ্যাবলার মতন খানিক চেয়ে থেকে বলল,

-     টেল মি, ইজ দিস রিয়েলি ইম্পর্ট্যান্ট ফর ইউ?

আমি উত্তেজনায় সাইকেলের সিট এ একটা কিল মেরে বললাম
-     ইয়েস।

এটা কি কম বড় কথা নাকি আমার কাছে। মনের ভিতরে কয়েক শো কয়েদি পাখির মধ্যে একটা বের করেছি। আর সেখানে ও জিজ্ঞাসা করছে, সেই পাখি টা কে আমি ভালোবাসি কিনা সত্যি করেই। উত্তেজনা হবে না? খুশী হবে না মনে? এতোটা কেই বা জিজ্ঞাসা করেছে? আমার উত্তেজনা দেখে খুব কনফিউজ হয়ে বলল

-     এটা তো, খুব ভাল। এর জন্য আমি বন্ধুত্ব ভাঙব কেন? আই মিন হোয়াই ইউ থিঙ্ক, ইওর প্যাশন উইল ইঞ্জিওর আওয়ার ফ্রেন্ডশিপ?
-     তুই রাগ করিস নি তো?
-     না একদম না। কে রাগ করে এটা তে?
-     আমার বাবা মা ।
-     কেন?
-     তুই বুঝছিস না। দিজ আর গার্লি থিং। দে ডোন্ট ওয়ান্ট,  আই গেট মাইসেলফ এনগেইজ উইথ অল দিজ।
-     বোগাস। ডোন্ট ওয়ারি। আমি খুব এপ্রিশিয়েট করলাম ব্যাপার টা।

আমি আবার তাকিয়ে রইলাম। আমার এবারে অবাক হবার পালা। প্রতি মুহুর্তেই যেন বন্ধুত্ব টা আর ও নিবিড় করে আমি অনুভব করছি। হয়ত আমার এই ব্যাপার গুলো কে ও প্যাম্পার করছে তাই আমার ভালো লাগছে। কিন্তু তাই বা কম কি? হয়ত আমাকে খুশী করতে চাইছে ও। কিন্ত সেটাও তো বিশাল ব্যাপার আমার কাছে। আমি তো উচ্ছস্বিত হয়ে বলে চলেছি,

-     কত নাচ শিখেছি। কিন্তু কাকে দেখাবো? কেউ দেখেই না। বাবা তো জানলেই রেগে যাবে। আর মাও তাই। তাই শেখা হয়ে আছে। কাউকেই দেখাতে পারি না আমি।

ও শুনে কিছুক্ষন চুপ রইল। তারপরে বলল।
-     আমার বাড়ি হীরাপুরের দিকে। ওখান টা বেশ ফাঁকা। আমাদের বাড়ির পিছন দিকে বাপ দাদুর বেশ অনেক টা জমি আছে। একটা পুরোন বাড়ি আছে। লোকে বলে সেখানে নাকি ভুত আছে। কিন্তু অনেকেই জানে না সেই ভুত টা আমি। দুজনে ওখানে গিয়ে সময় কাটানো যেতে পারে। তোর তো মোবাইল আছে। ওখানে গান গুলো নিয়ে আসিস। আমার বাড়িতে জুগাড়ু এমপ্লিফায়ার আছে। চালিয়ে তুই নাচবি আর আমি দেখব।

আমার ব্যাপার টা শুনে মনে হল, খুশী তে পাগল হয়ে যাব আমি। মানে যে পাখী টা বের করেছিলাম কয়েদ খানা থেকে, তাকে অন্য কেউ আদর করছে, খেতে দিচ্ছে, ভালোবাসছে? কিন্তু বাড়ি থেকে বের হবো কেমন করে? কিন্তু ওর প্রস্তাব টা মাথায় আমার গেঁথে গেল।ওর দিকে তাকিয়েই ছিলাম আমি। কেমন একটা সব পাওয়ার মতন ব্যাপার। কিন্তু সমস্যা টা ওকে বললাম আমি,

-     দ্যাখ, আমার যে কত ইচ্ছে তোর এই প্রস্তাবে, তোকে বলে বোঝাতে পারব না। কিন্তু মা কে আর বাপি কে ম্যানেজ করতে হবে বুঝলি? তোর নাম্বার দিয়ে দে আমাকে। ফোনে কথা বলে নেব।
-     এই রে আমার তো ফোন নেই। মায়ের নাম্বার দিয়ে দি?
-     আন্টি কিছু মনে করবে না?
-     আরে না না । আমার মা হল , দ্য বেস্ট । আমাকে বাপের থেকে মা বেশী কেলায়। কিন্তু আমার জন্য মা প্রাণ পাত করে দিতে পারে। আমি আমার মা কে সব বলি। ঠিক করলেও বলি , ভুল করলেও বলি। কিন্তু ভয় পাই মা কেই সব থেকে বেশী।

ইশ এই সাহস টা আমার নেই। সত্যি মানুষের সাথে না মিশলে, কত ভুল বুঝে থাকে মানুষ। কি সাহসী আর একটা ভাল ছেলে। কিন্তু শুধু পড়াশোনা করে না বলে মেয়েরা ওকে ভুল বোঝে। আমি জানি আমার মধ্যে ছেলের মন নেই। আমার কিন্তু সেই মেয়ে মন টা ওকে মেনে নিয়েছে মন থেকেই। আর যে সত্যি কথা স্বীকার করতে ভয় পায় না আমার চোখে সেই সাহসী। আমি বললাম,

-     ওকে। তবে তোকে যদি আমি আদার টাইমে ফোন করি প্রব্লেম নেই তো?
-     ভাই এরকম বলিস না। আমি কি তোর মতন সারাদিন বই মুখে পরে থাকি? এনি টাইম ব্রো।

ততক্ষনে আমরা হাঁটতে হাঁটতে, আমাদের বাড়ির গেটের কাছে চলে এসেছি। ওকে বাই বাই করে মনে পড়ল, আরে ও তো অনেক দূর যাবে। কলেজ থেকে ওর বাড়ি আর আমার বাড়ি সমান দুরত্ব। কিন্তু আমার বাড়ি থেকে প্রায় দশ কিমি। এখন বেজে গেছে প্রায় সন্ধ্যে আট টা।   ওকে আমার সাইকেল টা বললাম নিতে।

-     হীরাপুর অনেক দূর। আমি তো জানতাম না তুই ওই দিকে থাকিস। তাহলে কলেজের আশে পাশেই কোথাও গল্প করতাম।
-     আরে না না । বন্ধুর জন্য ঠিক আছে এসব। দেখবি কোন দিন তোকেও আমার বাড়ি নিয়ে চলে যাব।
-     সে যাস। কিন্তু আজকে আমার সাইকেল টা নিয়ে যা।
-     কালকে তুই কলেজ যাবি কি করে? আমার হাঁটা অভ্যেস আছে। আমি চলে যাব।
আমি রেগে গেলাম। কি বোকা রে বাবা। ওকে বললাম,
-     কালকে তুই সকালে আসবি এসে আমাকে নিয়ে কলেজে যাবি। এটাও একটা সলিউশন তাই না?
বোকা বোকা মুখ করে খানিক তাকিয়ে রইল আমার দিকে রাকা। তারপরে বলল
-     ও হ্যাঁ ।গুড প্রপোজাল। এই জন্যেই তুই ফার্স্ট হোস । চল ফির গুড নাইট।
-     গুড নাইট
 
বাড়িতে এসে দেখলাম বাপি চলে এসেছে। বাপির মনে সামান্য সন্দেহ ও নেই যে আমি কি করছি বাইরে আর কি করছি না। সেদিনের খেলা দেখার পর থেকে বাপির মনে এই ধারণা হয়ে গেছে যে আমি আর আগের মতন নেই। কিন্তু আমার ভিতরে আমার ইচ্ছের কয়েদ খানা আসতে আসতে ভর্তি হচ্ছে ইচ্ছে পাখি দিয়ে। আর তারা অনবরত বাইরে মুক্ত আকাশের জন্য আমার ভিতরে কিচিরমিচির করছে, আমায় উৎপাত করছে,  সেটা বাপি বা মা কেউ ই বুঝতে পারে নি। কিন্তু রাকার সাথে বন্ধুত্ব টা বাবা মা দুজনাই বেশ ভাল ভাবেই নিয়েছিল। আর না নেবার কিছু নেই। দুজনাই ছেলে। কিন্তু ও মাঝে মাঝেই ঝাঁপিয়ে পরত পিছন থেকে সেটা আমার কাছে শুরু থেকেই একটা অস্বস্তি ছিল। এ ছাড়া ওর সাথে আমার কোন অস্বস্তি কাজ করত না। কোন দিন করেও নি।

পরের দিন সকালে, নটার মধ্যে রাকা এসে হাজির। আমি তখন সবে পড়ে উঠেছি। স্নান ও করিনি। বাবা অফিস বেড়িয়ে গেছে। আর ভাই কলেজে। ভাই এর সকালে কলেজ থাকে। আর বোন কে মা দিয়ে আসে। আমাদের কলেজেই পড়ে বোন। মা ওকে দেখেই বসতে বল সোফা তে। আমি স্নান করে ড্রেস পরে খেতে এসে ওকে দেখলাম। বসে আছে সোফার উপরে ভালো ছেলের মতন। ভাবলাম, কত এক্টিং করতে হচ্ছে। এতো ভালো তুই নোস বাপু। ওকে দেখে কেন জানিনা মনে হল ও কিছু খেয়ে আসে নি। এতো সকাল সকাল আসার ই বা কি দরকার ছিল কে জানে।

-     মা রাকা কেও খেতে দেবে?

আমার মা লাখে এক টা হয়। সাথেই সাথেই রাকা কে ডেকে বসিয়ে আমাদের দুজন কে ভর পেট ভাত মাছের ঝোল খাইয়ে দিল। 

এই ভাবে রাকার সাথে আমার বন্ধুত্ব টা শুরু হল। আর তার ইন্টেন্সিটি, মারাত্মক জায়গায় পৌঁছে গেছিল কিছু দিনের মধ্যেই। ও যতই আমার ভিতরের মেয়েটা কে প্যাম্পার করছে ততই আমি ওর উপরে নেশা গ্রস্তের মতন হয়ে পড়ছি। একটা রবিবার ওরা সবাই মানে আমার পুরো টিম এলো। বাপি নেমতন্ন করেছিল। বাড়ির পিছনের বাগানে রান্না বান্না হল। সেদিনে আমার টিমের ছেলেরা আমার রুম এ এলো। আমার রুম এ আমি একাই থাকি। কিছু দিন আগেও আমি মা বাবার সাথে শুয়েছি। কিন্তু গত এক বছর একলাই শুই। রাতে পড়াশোনা ও করতে হয়। সবাই অনেক ক্ষন ছিল। মা কোল্ড্রিঙ্ক আমার ঘরে সবাই থাকা কালিন ই দিয়ে গেল। সবাই চলে গেলে আমাকে রাকা বলল,

-     এই শনিবারে কোন কিছু আছে তোর?
-     না কেন রে।
-     এই শনিবার কলেজের পরে আমাদের বাড়ি চল। পিছনের বাগানে যাব। তুই মোবাইলে গান গুলো নিয়ে নিস।
-     মাকে বল তবে । আমি বলতে পারব না। ভয় করে
-     কি ছেলেরে? আচ্ছা আচ্ছা দাঁড়া।
চলে গেল বলতে মা কে। কিছুক্ষন বাদে ফিরে এলো। বলল কাকিমা রাজি হয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম। বললাম
-      কি বললি মা কে?
-     বললাম, কাকিমা এই শনিবার একটু ওকে নিয়ে যাই। আমাকে একটু পরা বুঝিয়েও দেবে , না হলে ফেল করব একেবারে।
-     মা কি বলল?
-     বলল, ঠিক আছে, কিন্তু রাত যেন না হয়। ওর বাপি আসার আগে যেন চলে আসে।
-     ওয়াও। ইউ আর গ্রেট।

সেই থেকে শুরু হল প্রতি শনিবার ওর বাড়ি যাওয়া। আর ওর কাছেই আমার ভিতরে লুকিয়ে থাকা মেয়েটার যাবতীয় ইচ্ছে পূরণের শুরু। এমন নয় যে ও কোন কিছু মোহে বা লোভে পরে আমার সাথে জড়িয়ে গেছিল। ও আমাকে নিখাদ ভালোবেসে এগুল করত। যাতে আমি আনন্দে থাকি। আমার মনের মধ্যে কোন রকম আবেগ লুকিয়ে না থাকে। তখন বুঝিনি। অনেক পরে আমাকে বলেছিল একটা গল্প। যেটাতে বুঝেছিলাম , কেন ও আমাকে খুশী তে রাখতে চাইত। কেন আমাকে সর্বদা আগলে রাখত। তাতে সেটা খেলার মাঠেই হোক কলেজের প্রাঙ্গনে। আর ওর মা তো একেবারে নিখাদ একটা ভালোমানুষ। একেবারে আমার মায়ের মতন। শুধু রাকা কে কথায় কথায় হাতা খুন্তী দিয়ে মার ধোর করে । আবার রাকার কোন কথা আন্টি ফেলেও দেয় না। রাকা হয়ত ওই বয়সেই বুঝিয়ে দিয়েছিল ওর মা কে, যে ওর চাওয়া কত গুরুত্বপূর্ণ। যেটা হয়ত আমি পারিনি বোঝাতে আমার মা কে। কি জানি আমি তো চাইতেই পারিনি কোনদিন। রাকা কিন্তু চেয়ে নিত। যেমন মা আজকে শিব খাবে, মাংশ করবে কিন্তু। শুরু তে হয়ত তেড়ে গেল আন্টি আমার সামনেই,

-     হ্যাঁ রে, বাপের জমিদারি দেখেছিস শয়তান ছেলে।

আমার খুব লজ্জা করত। রেগে যেতাম রাকার উপরে। এই ভাবে কেউ বলে? নাকি আমি খেতে চেয়েছি? কিন্তু পরক্ষনেই আন্টি আমাকে বলতেন,

-     তুমি কিছু মনে কোর না বাবা। ওকে দেখলেই আমার রাগ ধরে। পড়াশোনা করে না, সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় পিছনের বাগানে। কত ভালো খেলে, সেদিকেও মন নেই।

আবার খেতে বসে দেখতাম ঠিক মাংস করেছেন আন্টি। অদ্ভুত লাগত রাকা আর আন্টির সম্পর্ক টা। মা ছেলে হয়েও কত অন্য রকম। আর উল্ট দিকে আমি তো মাকে বলতেই পারি না, আমি কি চাই? কেন চাই সে বলা তো দূর অস্ত। আঙ্কল মানে রাকার বাবাকে কে দেখতাম না কোন দিন। এ টুকু বুঝেছিলাম, আঙ্কল তেমন কোন জব করতেন না, যেমন আমার বাবা করে। কিন্তু ওদের অভাব ও ছিল না। যা যা বই আমার ছিল। সেই সেই বই ও রাকার ছিল। ও শুধু ইন্টারেস্ট পেতো না পড়াশোনায়।

প্রথম যখন ওর বাড়ি গিয়ে পিছনের বাগানে গেলাম। মনে হল, কি দারুন একটা জায়গা। এই জায়গার অনেক শরিক। তাই নাকি আঙ্কল বিক্রি করতে পারছে না। কিন্তু কম করে হলেও বিঘে কুড়ি জায়গা। আমাদের গ্রামে জায়গা আছে। মাপ একটু আধটু বুঝি। এ মাথা ও মাথা দেখা যায় না বললেও চলে। মাঝে একটা দিঘির মতন আছে। রাকা বল্লল মাছ ও হয় ভালই। পুকুর পেরিয়ে উল্টো পারে দেখলাম একটা পোড় বাড়ি। ভিতরে ঢুকতেই দেখলাম একটা ঘর একেবারে সাফ সুতরা করে রাখা। বুঝলাম এখানে রাকা নিজের সাম্রাজ্য পেতেছে। আমার ও বেশ ভালো লাগল।

এর পর থেকে এই জায়গাই হয়ে গেল শনিবারে আমাদের ঠিকানা। যতক্ষন সুর্যের আলো থাকত, আমি ওখানে মোবাইল এ গান চালিয়ে নাচতাম। মনের মধ্যে যে ভার টা ছিল আমার সেটা নেমে যেতে থাকল ধীরে ধীরে। নিজেকে। আর ও দেখত আমাকে। ওর ভালো লাগত না হয়ত। আর ভাল লাগলে সেটা আমার জন্য বাড়াবাড়ি হয়ে যেত। কিন্তু আমি নাচতে পারতাম, মন খুলে সেটাই আমার জন্যে অনেক বড় ব্যাপার ছিল।

এই ব্যাপার টা আমাকে অনেক টা মুক্ত করে দিয়েছিল। সত্যি বলতে আমার মনে হতো আমি জেল খানায় বন্দী। আমি তো আমি নই। মানে ধরুন আপনার নিজের ঘরে থাকার জায়গায় অন্য ঘরে আছেন। আর সেখান থেকে আপনি বেরোতে পারছেন না। সেই ভাবেই আমার আত্মা টা একটা মেয়ের। আর আছি একটা ছেলের শরীরে। কয়েদ খানা হল না? এতো খানি গভীর ভাবে আলোচনা আমি কারোর সাথেই করিনি। কাউকেই বলতে ভরসা পাই না। কিন্তু রাকা যখন আমাকে এই ব্যাপার টা তে এগিয়ে নিয়ে এলো, সেদিনে আমি ভেবেছিলাম ওকে বলব পুরো ব্যাপার টাই। কিন্তু সে সময় এখনো আসে নি।

নাচ হয়ে গেলে ওর সাথে কথা বলতাম। মুলত তিনটে কাজ ছিল আমার। এক আমার নাচ। দুই রাকার পড়াশোনা। আমি জানতাম ও বুদ্ধিমান। শুধু পড়াশোনা করে না। কাজেই ওর জন্য আমি কিছু প্রশ্নের ব্যাঙ্ক তৈরি করেছিলাম, যেটা পরলে ও সিংহ ভাগ প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর তিন নম্বর হল ওর ফুটবল টা চালানো দরকার। ও ফুটবল টা এলিট লেভেলের খেলে। আমি খেলেছি তাই বুঝতাম ব্যাপার টা।

যতই আমি ওর সামনে নাচ করতাম, ভিতরের আমি টা বেরিয়ে আসতে চাইত। একটা মেয়ে যে শুধু ছেলেদের শরীরে থাকত। আসতে আসতে শারীরিক পরিবর্তন ও হতে শুরু করল। আর কেউ না বুঝলেও আমি বুঝতে পারতাম সেটা। খুব সন্তপর্নে সেগুলো কে চেপে রেখে দিতাম আমি। ওই বয়সে রাকার হালকা গোঁফ দাড়ি হয়ে গেছিল। আমাদের ক্লাসের অনেক ছেলের ই হয়ে গেছিল। বিশ্বাস করুন আমার শেষ আশা ছিল আমার দাড়ি গোঁফ।যে বয়সে আপার লিপ্স বা গালে লোম বেরোলে ছেলেরা বিব্রত হয়, আমার বেরোচ্ছে না বলে ভয় লাগত। আমার বাবা মায়ের আশা কি ছিল, আমি যে জানতাম। ওরা কোন দিন ও চায় নি আমি প্রথম হই। চেয়েছিল আমি যেন পুরুষ হই।

সবার মনে একটা গরিমা থাকে। যেমন আমার বাবা। বাবা একজন পুরুষ। বাবার মনে সেই গরিমা ছিল যে বাবা পুরুষ। আমার মা, একজন নারী। মা সেই গরিমা নিয়েই বাঁচত। দুজনে যখন সাংসারিক ঝগড়া করত, ব্যাপার টা সামনে চলে আসত দারুন ভাবে। বাবা বলত

-     পুরুষের কস্ট তুমি বুঝবে না। থাক তো বাড়িতে বসে, ছেলে মানুষ কর। তুমি কি বুঝবে?

মা তার থেকেও গর্বের সাথে বলত,

-     হ্যাঁ ওই টাই তো জানো। শুধু দুটো পয়সা রোজগার। এর বেশী তো একটা কাজ কর না বাড়িতে। কুটো নেড়ে দুটো কর না। আমি কি করি বুঝতে গেলে মন দরকার। তোমার মতন একটা মন হীন মানুষের পক্ষে বোঝা সম্ভব না।
-     হ্যাঁ সব ই তুমি কর। আমার চিন্তা নেই আমার সংসারের। আমি তোমাকে দেখি না, ভালো বাসি না, তাই না? আমার আমার বাচ্চাদের উপরে কোন কর্তব্য নেই, তাই না?
-     না আমি তো সেটা বলিনি। আমি বললাম তুমি তোমার টা দেখছ , শুধু। আমার টা কোন দিন ই বুঝবে না।

চলতে থাকত ওদের ঝগড়া। আমার ভাই টা আর বোন টা তখন আমার কাছে থাকত। ওরা ভয় পেয়ে থাকত। আমি কিন্তু তখন বড় হয়ে গেছি। ক্লাস এইট এ পড়ছি। ভয় করত না। জানতাম এটা সাময়িক। আমার ভাই বোনের বয়সে আমিও ভয় পেতাম। বাবা আর মা ঝগড়া করলে কোন বাচ্চার না মন খারাপ করে?

রাতে খাবারের টেবিলে আসতে আসতে ওদের ঝগড়া মিটে যেত। তখন দেখতাম মা বাপি কে বলছে
-     তোমার জন্য দুপুরে এই ছোটমাছের ঝাল টা বানিয়ে রাখলাম। ভাবলাম কত ভালোবাস তুমি। আর সন্ধ্যে থেকে আমার সাথে ঝগড়া করলে।

মায়ের গলায় অভিমানের সুর থাকত। আর বাপি ও একশবার সরি বলত মা কে। আমরাও তিন ভাই বোনে খুশ। ওদের মেজাজ ঠিক থাকলে আমারাও খুব আনন্দে থাকতাম। আমাদের ও বয়স অনুযায়ী প্যাম্পার করা হত। কিন্তু একটা ব্যাপার মনে দাগ কাটত সেটা হল, এই যে বাপি, নিজের নিয়ে কত গর্ব করে। মা গর্ব করে নিজের ইনভল্ভমেন্ট , বা আমাদের মানুষ করা নিয়ে। ওদিকে রাকা ও বার বার বলে, শালা মর্দ হতে পারছিস না। এই টুকু তেই কাহিল হয়ে পড়লি।সেও নিজের মর্দাংগির প্রত্যক্ষ গর্বে মশগুল। বা মায়ের সামান্য হাত কেটে গেলে বঁটি তে, বাপি আঙ্গুল চেপে ধরে রক্ত বন্ধ করত আর মা বলত,- ছাড়ো তো, মেয়েদের এমন অনেক হয়। অতো ধরলে কি চলে নাকি? মানে সবাই জানে তাদের গরিমা, তাদের ক্ষমতা, তাদের সহ্য শক্তি, তাদের ইমোশন। কিন্তু কই আমার তো কোন দিন ছেলে হওয়া নিয়ে গর্ব বোধ আসে নি? কেন আমার মনে হয়েছে, এই শরীর, এই পোশাক, এই গর্ব আমার না, গর্ব এই ছেলে শরীর টার। তার ভিতরে কি আছে কে আছে, কে মাথা ঘামাচ্ছে?
[+] 12 users Like nandanadasnandana's post
Like Reply
#37

(01-02-2022, 08:35 PM)Kallol Wrote:  দিদি,আপনার এই গল্প টার প্রথম দিকের অংশ পড়ে   বেশ কিছুক্ষন মাথার ভেতর টা  ভো ভো করছিল, তবে পরবর্তী  অংশ পড়েে  কিছুটা   পরিিিিস্কার  হলো। সত্যি বলতে গল্প টা যে  এমন হবে  ভাবতে পারিনি, আর এই গল্প পড়তে গিয়ে  আপনার লেখা    রুপাান্তর  গল্প টার  কথা   মনে পড়ে  গেল।   লিিখতে থাকুুন  সুস্থ থাকুন।  Heart

কল্লোল, আমি এখানে ইউনিভার্সাল দিদি হয়ে গেছি। তাই তোমাকেও ভাই বললাম। গল্প টা একটু বড়। অনেক টা উপন্যাস মতন। তবে আমার আপডেট ৬৫০০০ শব্দের হয়। আশা করি, পঁচিশ টা পর্বে পুরো টা নামিয়ে নিতে পারব। সাথে থেক।
Like Reply
#38

(01-02-2022, 09:23 PM)Baban Wrote:  বেশ সুন্দর একটা পর্ব..... জীবন খাতার একটা পৃষ্ঠায় ছাপা কিছু লেখা খুব পরিষ্কার ভাবে ফুটিয়ে তুলেছেন। তার সাথে সিলেবাসের বাইরের সমস্যাটাও... যেটা শিক্ষার্থীকে বার বার দুশ্চিন্তায় ফেলছে.... সে না পারছে গুরুজনকে জানাতে, না সহপাঠীকে... না আয়নার সামনে দাঁড়ানো ছাত্রকে... সে যে বোঝে না.... কিন্তু লুকিয়ে থাকা একটা মেয়ে উত্তর চায় যে।

আমার একজন পরিচিতা আছেন। তিনি ছেলে ছিলেন। এই গল্প তার জীবন থেকে ধার করা। তার জীবনের লড়াই এর কথা লিখতে ভালো লাগল। অনেক কল্পনা ও আছে। তবে মেডিক্যাল ব্যাপারের বর্ননা করতে গিয়ে আমাকেও পড়াশোনা করতে হয়েছে কিছু টা। প্লিস সাথে থেক গল্প টার। আসলে ছোট করে লেখা গেল না এই ব্যাপার টা।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#39

(01-02-2022, 09:57 PM)ddey333 Wrote:  এইধরণের ক্লাসিক গল্পের ব্যাপারে কিছু লেখা বা মন্তব্য ... অসম্ভব আমার মতো একটা বুরবকের পক্ষে ... শুধু লাইক আর রেপু ছাড়া কিছু নেই ...


অনেক অনেক অভিনন্দন তোমাকে নান্দু দিদি , তুমি এখন এই সাইটের বাংলা গল্পের ফোরামে একজন মডারেটর , অর্থাৎ অ্যাডমিন ...
আশা করি ভালো দিন আসবে এবং রৌনকদা , লেখকদা এবং এদের মতো আরো অনেক মাথা খারাপ করা পুরোনো লেখকরা ফিরে আসবেন এখানে এবং লিখবেন আবারো ...   

Namaskar Namaskar Heart Heart

তুমি তো এই কথা বলবেই না। কি যেন বুরবক না কি একটা বলবে। খবর্দার বলবে না। আর আমি সবাই কেই বলছি, আমাকে এডমিন না, দিদি হিসাবেই রেখ। ধরে নিও একেবারে দিদির মতই। তোমাদের দুষ্টুমি তেও সাথে আছি, আবার শাসনেও আছি।  Heart Heart Heart Heart
Like Reply
#40

(02-02-2022, 12:21 PM)bourses Wrote:  অস্বীকার করবো না... দ্বিতীয় পর্বেই একটা হোঁচট খেয়েছিলাম... ভাবি নি গল্পটা এই দিকে ঘুরতে চলেছে বলে... আর হোঁচট খেয়ে দেখলাম বেশ লেগেছে... তবে আঘাত নয়... ভালো... মিথ্যা বলবো না... আমাকে আরো একবার পর্বটা প্রথম থেকে পড়তে হয়েছিল... কি অসাধারণ... আবারও বলতে বাধ্য হচ্ছি... গল্প তো সকলেই বলতে পারে... কিন্তু গল্পকে চোখের সামনে চলচ্ছিত্রের রূপ দিয়ে সাজিয়ে তোলার ক্ষমতা সকলের থাকে না... সেটা পিনুর ছিল... কিন্তু সে তো আমাদের ভুলেই গিয়েছে... আর সেটা চোখে পড়েছে এই সাইটের গুটি কয়েকজনের লেখায়... তার মধ্যে আপনার নাম হয়তো ক্রমসংখ্যায় অনেক আগে রাখতে হবে আমায়... 

লিখতে থাকুন... সাথে আছি অবস্যই...
yr): yr): yr):

Heart Heart Heart
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)