Thread Rating:
  • 91 Vote(s) - 3.44 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance মন ২ - কাহিনীর নাম- শিবের শিব প্রাপ্তি- সমাপ্তCompleted

Showing only the posts of nandanadasnandana: 187 of 429 posts. Show all posts
#41

আগের পর্বের কিছু অংশ......

মায়ের গলায় অভিমানের সুর থাকত। আর বাপি ও একশবার সরি বলত মা কে। আমরাও তিন ভাই বোনে খুশ। ওদের মেজাজ ঠিক থাকলে আমারাও খুব আনন্দে থাকতাম। আমাদের ও বয়স অনুযায়ী প্যাম্পার করা হত। কিন্তু একটা ব্যাপার মনে দাগ কাটত সেটা হল, এই যে বাপি, নিজের নিয়ে কত গর্ব করে। মা গর্ব করে নিজের ইনভল্ভমেন্ট , বা আমাদের মানুষ করা নিয়ে। ওদিকে রাকা ও বার বার বলে, শালা মর্দ হতে পারছিস না। এই টুকু তেই কাহিল হয়ে পড়লি।সেও নিজের মর্দাংগির প্রত্যক্ষ গর্বে মশগুল। বা মায়ের সামান্য হাত কেটে গেলে বঁটি তে, বাপি আঙ্গুল চেপে ধরে রক্ত বন্ধ করত আর মা বলত,- ছাড়ো তো, মেয়েদের এমন অনেক হয়। অতো ধরলে কি চলে নাকি? মানে সবাই জানে তাদের গরিমা, তাদের ক্ষমতা, তাদের সহ্য শক্তি, তাদের ইমোশন। কিন্তু কই আমার তো কোন দিন ছেলে হওয়া নিয়ে গর্ব বোধ আসে নি? কেন আমার মনে হয়েছে, এই শরীর, এই পোশাক, এই গর্ব আমার না, গর্ব এই ছেলে শরীর টার। তার ভিতরে কি আছে কে আছে, কে মাথা ঘামাচ্ছে?

 
                                                                       পর্ব পাঁচ

কলেজের মেয়েরা আসে, নিজেদের সুন্দর করে। কি সুন্দর লম্বা লম্বা নখ রাখে ওরা। লম্বা চুল। একটা গরিমা যেন চোখে মুখে ফুটে বেরোয়। আমি কেন পারি না, নিজের পুরুষ হবার গরিমা জাহির করতে? বা আমি কেন পারিনা, আমি মেয়ে সেই কথা টা সবাই মুখ ফুটে বলতে? ক্লাস এইট এ থেকেই আমি বুঝে গেছিলাম, আমাদের সমাজ নতুন কোন কিছুই মেনে নিতে পারে না। সেটা নিয়ে উপহাস করে, উক্তি কটুক্তি তে ক্ষতবিক্ষত করে, আর না হলে সরাসরি রিজেক্ট করে। আমি তো আরো ভয়ে থাকি। কারন আমি নিজের চোখে দেখেছি সে দৃশ্য।

আমরা তখন ক্লাস সিক্স এ পড়তাম। ক্লাস ইলেভেনের একটি ছেলে ছিল, নাম ছিল কার্তিক। শুনলাম আমাদের কলেজ ছুটি হয়ে গেছে। বাইরে বেরিয়ে অপেক্ষা করছিলাম মায়ের। ততক্ষনেই জানলাম, একটি ছেলে আত্মহত্যা করেছে মেয়েদের বাথরুম এ। দুটো হাতের ই শিরা কেটে ফেলেছিল। আমি দাড়িয়েই ছিলাম যখন ওকে নিয়ে যাওয়া হচ্ছিল স্ট্রেচার এ করে। মা আমার চোখ দুটো নিজের হাত দিয়ে আড়াল করে দিয়েছিল। ফাঁক দিয়ে আমি যতটুকু দেখতে পাওয়ার দেখতে পাচ্ছিলাম। কার্তিক বেঁচে ছিল মনে হয় তখনো। দুটো হাত ঝুলে পড়েছিল ওর। ওর ই জামা দিয়ে বাঁধা ছিল কব্জির ওখান টা। কিন্তু চুইয়ে চুইয়ে রক্ত টপাচ্ছিল হাত থেকে কলেজ প্রাঙ্গন এ। বুকের বাম দিকে মোচর দিয়েছিল মারাত্মক।

পরে শুনেছিলাম, কার্তিকের হাব ভাব মেয়েদের মতন ছিল। ওকে সবাই কলেজে ক্ষেপাত। বাড়িতে বকত। টিচার্স রাও ছেড়ে কথা বলত না। পড়াশোনায় ব্রিলিয়ান্ট হওয়া সত্ত্বেও একটা প্রাণের বলি সেদিন হয়েছিল। হয়ত কেউ দায়ী নয়, কিন্তু দায় টা সবার মনের মধ্যে বসে গেছিল। আজকে আমার ওকে খুব আপন মনে হয়। কিন্তু আমার থেকে ও অনেক সাহসী ছিল। নিজের কথা ও রাখতে পেরেছিল সবার সামনে। আমার মধ্যে তো সেই সাহস টুকুও নেই। আমি তো বাপির চোখের দিকে তাকালেও ভুলে যাই আমি কি চাই।

সবাই তারপরে, তার নামে হয়ত অনেক ভালো কথা বলেছিল। হয়ত বুঝেছিল, অতো টা ওকে একা করে দেওয়া ঠিক হয় নি। বা বুঝেছিল, আরেক টু কাছে টেনে নিলে হয়ত অকালে এই প্রাণ টা ঝরে যেত না। কিন্তু একটা তাজা প্রাণ চলে যাবার পরে এই সব ভাবনার তো মানে হয় না তাই না? ওর জন্য আমার চোখে জল আসে। হয়ত ওর বাবা মা ও স্ট্রিক্ট ছিল আমার বাবা মায়ের মতন। হয়ত ওরা ভেবেছিল, মরে গেছে আপদ গেছে। তখন আমি ছোট ছিলাম, আমার মা আমাকে পরের দিন ও কলেজে পাঠায় নি আর। কিন্তু আমার আজকেও জানতে ইচ্ছে করে, কার্তিকের বাবা কি কান্না কাটি করেছিল কার্তিকের জন্য?  
 
আমার কান্না পায় সেই জন্য। নিজের এই ব্যাপার গুলো কে যে কি কস্ট করে দাবিয়ে রাখি আমি ই জানি। খালি ভয় লাগে, যদি আমার বাবা মা জেনে যায় আর ওরাও আমাকে না চায়? আমি কার্তিকের ব্যাপারে জানতে চেয়েছিলাম, কারন আমার জানার ইচ্ছে ছিল, কার্তিকের বাবা মায়ের ভালোবাসা কি কমে গেছিলো? কার্তিকের ভাই বোন ওকে কেমন চোখে দেখত? নিশ্চই খুব উইয়ার্ড ভাবত কার্তিক কে। তাই কার্তিক এই পৃথিবীতে না থাকার সিদ্ধান্ত নিয়েছিল। তখন আরো কান্না পায় আমার।

আমিও বুঝতে পারছি, আমিও ধীরে ধীরে একা হয়ে পড়ছি। মানসিক ভাবে। এমন না যে কেউ আমার সাথে মিশতে চায় না। কিন্তু আমি নিজেকে আলাদা করে নিচ্ছি। আমার কেন জানিনা ভয় লাগছে, যদি কেউ কিছু বুঝে ফেলে আমার ব্যাপারে। তাই এড়িয়ে থাকছি দূরে দূরে থাকছি। বাড়িতেও বিশেষ কথা বলি এমন না। বার বার মনে হচ্ছে মা কিছু বুঝে গেল। বাপি কিছু ধরে ফেলল। সব সময়ে একটা ভয় কাজ করছে মনের মধ্যে আমার। কোন কারনে মা যদি আমাকে দেখছে, তাহলেই ভয় লাগছে। ভয় লাগছে মা যদি আমাকে দূরে ঠেলে দেয় আরো? বাপি কে তো ভাবি ই না। আমার কাছে মা ই সব। মা যদি কোন কারনে আমাকে সরিয়ে দেয়, আমার ও হাল কার্তিকের মতই হবে।

উল্টো দিকে, নিজেকে আর এই ভুল শরীরে নিজেকে আমি মেনে নিতেও পারছি না। আজকে না হোক কালকে, সবাই বুঝবে, আমার এই শরীরের ভিতরে কোন ছেলে নেই, আছে একটা মেয়ে। তখন কি হবে? আমি যতই লোকানোর চেষ্টা করি, ব্যাপার টা বাইরে আসবেই। আমাকে এখনি দেখতে আলাদা লাগে ছেলেদের থেকে। মেয়েদের মতই গোল মুখ। সামান্য লোম ও নেই। ঠোঁটের গঠন ও মেয়েদের মতন। ফুটবল খেলার জন্য যে পেশী তৈরি হয়েছিল, সেগুলো আসতে আসতে আবার নরম হচ্ছে। জানিনা কি হবে। হয়ত আরো খেললে ব্যাপার টা ঠিক ঠাক হবে, কিন্তু খেলতেও ভাল লাগে না, যা ছেলেরা খেলে। কারন ভিতরের নেশা টা বেড়ে যাচ্ছে। নিজেকে মেয়ে হিসাবে দেখার নেশা। ভিতরের কয়েদ খানায় বন্দী থাকা ইচ্ছে গুলো কে বাইরে বের করে ওড়ার নেশা।
ইতিমধ্যে একদিন কি হল, আমাকে রাকা বলল

-     তোর জন্যে একটা সারপ্রাইজ আছে
আমরা সেই তাশী নদীর তিন মাথার মোড়ে মোমো খাচ্ছিলাম। আমি বললাম
-     কি বল?
বলল
-     না এখানে হবে না , আমার বাড়িতে গেলে দেখাব।

অধৈর্য লাগছিল নিজের। কিন্তু কিছু বললাম না। আমি এতো দিনে জেনে গেছি ও কোন খারাপ সারপ্রাইজ আমাকে দেয় না। মনে মনে ফুটছিলাম আমি, কবে শনিবার আসবে। কথা মতো শনিবার দিন ওর বাড়ি যেতে, আন্টি আমাদের খাওয়ালো। ওর বাড়িতে গেলে শনিবারে দুপুরের লাঞ্চ টা ওর বাড়িতেই হয় আমাদের। ভাত, আলু ভাতে, গরম ডাল আর কোন দিন চিকেন থাকে, কোন দিন মাছ থাকে। আমার মন্দ লাগে না। আমি আন্টির কাছে এই খাওয়া টা সময় নিয়ে খাই। খেতে আমার একটু সময় লাগে। ধীরে ধীরে খেতে আমি পছন্দ করি। কিন্তু সেদিনে আমার কোন মন ছিল না। মন ছিল সারপ্রাইজে।

খেয়ে দেয়ে সেই পোড়ো বাড়ির ঘরে যেতেই ও আমাকে একটা প্যাকেট ধরিয়ে দিল আমার হাতে। আমি অবাক হয়ে বললাম
-      কি এটা?
-     খুলেই দেখ।

আমি তাড়াতাড়ি খুলে ফেললাম প্যাকেট টা। দেখলাম, একটা নীল রঙের কোন পুরোন ঘাঘরার মতন পোশাক আর তার সাথে একটা ছোট প্যাকেট। আমি ওর দিকে তাকিয়ে আছি। যে ইচ্ছে কয়েদ ছিলো , ওকে কোন দিন বলিও নি, সেই রকম একটা ইচ্ছে পুরন করছে আজকে ও আমার। সেই প্যাকেট টা খুলে দেখলাম, কিছু ফলস নেল, একটা ইমিটেশনের হার, দুটো কানের ঝুমকো মতন। অন্যান্য ছেলেরা হয়ত এই গুলো কি জানত ও না। কিন্তু আমার ইন্টারেস্ট ছিল এই সব ব্যাপারে। তাই আমি জানতাম, কোন টা কি গয়না। কোন ড্রেস এর কি নাম। বিশেষ করে মেয়েদের। আমার খুব আনন্দ হল। কিন্তু সমস্যা হল পরতে জানি না আমি। বুকের ভিতর টা ঢিবঢিব করছিল আমার। আমি ড্রেস টা দেখছি, আর রাকা কে দেখছি। আর ভাবছি কি ভাবে ও বুঝল আমার ইচ্ছে। ওকে জিজ্ঞাসা করলাম

-     এগুলো কেন আনলি?

ও তখন নিজের এমপ্লিফায়ার টা রেডি করছিল। ওদিকে তাকিয়েই বলল

-     আমি তোর নাচ দেখছিলাম গত কয়েক শনিবার আর ভাবছিলাম, ইউ ডান্স ব্রিলিয়ান্টলি। কিন্তু কীসের যেন একটা অভাব ছিল। গত দুই তিন সপ্তাহ ভেবেও আমি বের করতে পারিনি। কিন্তু গত শনিবার তুই - বাবুজি ধীরে চলনা গান টায় নাচ ছিলিস, আর তখন আমার মাথায় এল যে, প্রপার ড্রেস না পরলে তো , যে বিট গুলো তুই নিচ্ছিস নাচে, সে গুলো বোঝা যাচ্ছে না।

আমি ওর মুখ দেখতে পাচ্ছিলাম না। কিন্তু ওর দিকেই তাকিয়ে ছিলাম। মানে আমি যে ভাবতাম ও জাস্ট আমার জন্যেই আমার নাচ দেখছে, ব্যাপার টা সেরকম না। ও খেয়াল ও করেছে আর যেটা দরকার সেটার ব্যবস্থা ও করেছে। আমি মনে তার পর থেকেই ওর উপরে নির্ভরশীল হয়ে পরেছিলাম নিশ্চিত ভাবেই। কত ঝড় গেছে। কিন্তু ও আমার হাত ছাড়ে নি। আর ওর উপরে আমার ভরসা দিনে দিনে বেড়ে গেছে সেই নিয়ে কোন সন্দেহ নেই।
মুশকিল হল, আমি তো কোনদিন ও পরিনি, মেয়েদের কোন পোশাক। কাজেই ওই ঘাগরা টা পরতে সময় লাগল একটু। কিন্তু অর্নামেন্ট গুলো পরে ফেললাম। সমস্যা হল, কানের ঝুমকো পরতে গিয়ে। কারন আমার কানের ফুটো করা ছিল না। সে যাই হোক, জীবনে আবার আমি আনন্দ পেলাম। একটা ছোট আয়নায় দেখলাম নিজেকে। কোন সস্তার লিপস্টিক এনেছিলো রাকা। সেটাই লাগালাম। নিজেকে দেখে নিজেই আপ্লুত হয়ে গেলাম বলাই বাহুল্য। আমার যেন এনার্জির কোন কমতি ছিল না সেদিন। একের পর এক গানে আমি নাচলাম। সবটাই আমার ফোনে রেকর্ড করল রাকা।

হয়ে যাবার পরে আমার তো ড্রেস টা ছাড়তেই ইচ্ছে করছিল না। তাও সন্ধ্যে হয়ে আসছে ভেবে, ছেড়ে নিলাম ড্রেস টা। রাকা ওর একটা রুমাল দিয়ে আমার লিপস্টিক মুছিয়ে দিল। আমি সব সাজ এক এক করে ছেড়ে ফের সুন্দর করে গুছিয়ে ছোট প্যাকেট এ ভরে রেখে দিলাম। ঘাগরা টা কে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম প্যাকেট এ। একটা পুরোন ট্রাঙ্ক ছিল, সেখানে রাকা রেখে দিলো দুটো কেই। তারপরে আমরা বেড়িয়ে পরলাম, কলেজ ড্রেস পরে।
সাইকেল টা তে পাম্প ছিল না। দিতে দিতে রাকা কে বললাম,

-     থ্যাঙ্কস
-     কেন?
-     তুই বুঝতে পারছিস না কেন?

আমার বলতেও ওকে কেমন লাগছিল, যে আমি ওই মেয়েদের ড্রেস পরা টা খুব এনজয় করেছি। বা বলা ভালো, ও আমার একটা স্বপ্ন আজকে পূরন করেছে। কিন্তু সেটা বলতে পারছি না। ও কিছু বলল না আমাকে। দুটো চাকা টিপে দেখে বলল,

-     আর পাম্প দিতে হবে না চল।

আমরা হাঁটতে শুরু করলাম তাশীর পাশ দিয়ে। আজকে দারুন খুশী আমি। দারুন খুশী। খুশীর কোন সীমা নেই মনে হচ্ছে। ওকে আমি ই বললাম,

-     তোকে থ্যাঙ্কস দিলাম কারন, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি মেয়েদের ড্রেস পরব। আর তোর জন্য আমি সেটা পরতে পারলাম।

রাকা জানিনা ব্যাপার টা বুঝল কিনা। আমাকে কোন সাড়া দিল না ও। পাশে পাশে হাঁটছিল। কখনো কোন ইটের টুকরো, দূরে ছুড়ে দিচ্ছিল তাশির জলে। আবার চলে আসছিল পাশে। মনে হল ও আমার কথা গুলো শুনতে চাইছে না। একটু অন্য রকম লাগলেও আমি কিছু মনে করলাম না। এই সবের পরেও ও আমাকে ঘেন্না করছে না বা আমাকে উইয়ার্ড ভাবে নি এটাই অনেক। কিছু টা হলেও ওর সাথে থাকলে আমি ফ্রি থাকি। বাকিদের সাথে যে ভয় টা কাজ করে, ওর সাথে থাকলে সেই ভয় টা আমি পাই না। আমি চুপ রইলাম। ওকে আর ঘাঁটালাম না। আমি সাইকেল টা ধরে হাঁটছি। ও এদিক ওদিক করছিল তখন। কখন আমার ডান দিকে চলে আসছে, ইটের খোঁজে। বা কখনো এগিয়ে যাচ্ছে ইটের খোঁজে। কিন্তু অনবরত জলে ইট মেরেই যাচ্ছে ও। হঠাৎ একটা বড় ইট জলে ছুঁড়েই আমার দিকে এগিয়ে এসে বলল,

-     শোন, তোর যখন ইচ্ছে করবে, আমাকে ফোন করে দিবি। মানে এই সাজ গোজের ব্যাপারে কথা বলতে ইচ্ছে হলে বা নাচের ব্যাপারে। আর এর বাইরেও কোন ইচ্ছে থাকলে সেই ব্যাপারেও।

আমি বুঝতে পারছিলাম না। একটু আগে যা বুঝলাম ও আমার কথা শুনছিলো ও না। আর এখন কি হল যে একেবারে এই কথা বলছে? আমি ওকে বললাম,

-     একটু আগে তো শুনলিও না আমার কথা। এখন আবার এই কথা বলছিস?
-     না না শুনিনি এমন না। শুনছিলাম। কিন্তু মনের মধ্যে অন্য কথা চলছিল তখন।
-     কি কথা?
-     ধুর বাল, অতো জানতে হবে না তোকে। যদি দরকার পরে সেই কথা বলার তোকে নিশ্চই বলব। এখন তোকে যেটা বললাম সেটা করবি।

রেগে গেল কেন সেটাও বুঝলাম না। ও আমার উপরে রাগ দেখালে আমার রাগ হয়। কিন্তু এবারে ওর উপরে রাগ করলাম না। কেননা, ওর কোন ব্যাপার নেই আমি রেগে গেলাম কি না গেলাম।বলেছিলাম না, আমাকে ও শুধু বন্ধু হিসাবে দেখে মাত্র। লাস্ট এক্সাম এও আমার সাজেশন এ ব্যাটা নাম্বার পেয়েছে ভালই। তবুও আমার উপরে রাগ করল। মানে আমার সাথে কোন স্বার্থের জন্য ও থাকে না। বা আমাকে আমার ইচ্ছে গুলো কে ওর নিজের জন্যেও ও পূরন করে না। নেহাত ভালো বন্ধু তাই ও করে। বা ও এটাও ভাবে নি যে আমাকে ওমনি করলে আমি রেগে যেতে পারি। র‍্যাদার আমি কিন্তু ওর চোখে একটা চিন্তা দেখলাম কথা গুলো বলার সময়ে। ও কিন্তু বলেই চলে,

-     তোর যখন মনে হবে ওই সব কথা বলতে, আমাকে ফোন করবি। রাতের দিকে করিস। আমি মায়ের ফোন টা নিয়ে রেখে দেব। কিন্তু মন গুমরে থাকবি না বুঝলি? আর তোর বাবা মা যেন না বোঝে। বা আমার মা। বা কলেজে কেউ। মনে থাকবে?
আমি তখন ও ওকে দেখছিলাম। ও এতো চিন্তিত কেন ব্যাপার টা নিয়ে সেটা বুঝতে পারছি না আমি। কিন্তু ঠিক আছে। ওকে বললাম
-     সে ঠিক আছে। কিন্তু তোকে আরো কিছু বলার আছে।
-     বল, এই সংক্রান্ত যা কথা, আমাকে বলবি। সমস্যা হলে দুজনে মিলে যুক্তি করব। কিন্তু একা একা কিছু ভাববি না একদম
-     না রে বাবা। একলা ভাবতেই পারি না আমি। সময় কোথায়?
-     আচ্ছা বল কি বলবি?
-     তুই আজকে আমার একটা বহু দিনের সখ মিটিয়েছিস। কিন্তু কি বলত, আমার না মাঝে মাঝে খুব ডিপ্রেসড লাগে।
-     কেন?
-     মনে হয়… মনে হয়……
নিজেকে আটকে নিলাম। বলতে গিয়েও বলতে পারলাম না আমি। ও আমাকে নক করল আবার
-     কি রে বল কি বলবি?
-     জানিনা । কি ভাবে বলব সেটাও বুঝতে পারছি না। এই যেমন আজকের এই কথাটাই আমি তোকে সাহস করে বলতে পারিনি।
-     কোন কথাটা?
-     এই মেয়েদের ড্রেস পরতে পছন্দ করি, এই ব্যাপার টা।
-     হুম।
-     আমি ভাবতাম কি জানি কি মনে করবি। আমার নাচের ইচ্ছে হয়ত তুই পূর্ন করেছিস, কিন্তু সব ইচ্ছে শুনতে যাবি ই বা কেন?
-     আরে আমাকে বলেই তো দেখতিস। তুই আমাকে বলেছিলি, ইউ উইল নেভার স্টপ কিপিং ট্রাস্ট অন মি।
-     হ্যাঁ বলেছিলাম। আর আমি তোকে ট্রাস্ট করিও। কিন্তু এই কথা গুলো, হয়ত তোকে বোঝাতে পারছি না আমি, নিজেই মানতে পারি না। তাই একটা ভয় লাগে।
-     কীসের ভয় ভাই?
-     ভয় লাগে হয়ত তুই আমাকে ভুল বুঝলি। আর এই ফ্রেন্ডশিপ টা আর রাখলি না।
-     ধুর পাগলা। আমি একটু অন্যরকম রে।

ওই বয়সে কেই বা বোঝে, যে ভালোবাসে তোমাকে তাকেই ভালোবাস। কিছু না বুঝেও যদি এই কানেক্ট টা হয়ে গেলে, কোন ব্যাপার থাকে না। মারামারি হলেও, ভাব হয়ে যায়। আর সত্যি ই ও অন্য রকম। নেহাত আমার জোরাজুরি তে পড়াশোনা টা করে। না হলে ওর কাছে রেজাল্ট কোন ম্যাটার করত বলে আমার কোন দিন মনে হয় নি। ও বলেই চলে,

-     বল এবারে কি বলতে যাচ্ছিলি। আমি তোকে বলে দিচ্ছি, যাই হয়ে যাক, তোর সাথে বন্ধুত্ব আমি কোন দিন নষ্ট করব না রে।

আমি তখন ও ভাবছি। মনে মধ্যে আকুলি বিকুলি করছে, যে ওকে বলে দি। আমি কি এবং কি ওরিয়েন্টেশন এর মানুষ আমি। কিন্তু বলতে পারছি না। আমি জানি ও যা শুনবে আমার থেকে সেটা ওর কাছে প্রথম বার শুনবে। ও বুঝতে হয়ত পারছে না কত খানি মুশকিল একটা মানুষের পক্ষে এটা মেনে নেওয়া যে সে ছেলের শরীরে একটা মেয়ে। এবং সেটা যারা শুনবে, তাদের পক্ষে মেনে নেওয়া কত কঠিন সেটা আমি জানি। কারন আমার মা কে আমি দেখেছি। আমার মা হয়েও সে মানতে পারছে না, আর ও আমার এই মাস তিনেকের বন্ধু হয়ে কি ভাবে মেনে নেবে?

কিন্তু এই ব্যাপারে আমি ওকে আমার মায়ের থেকে বেশিই নির্ভর করি। জানিনা কেন করি। কিন্তু করি। সেই নির্ভরতাই, বার বার ওকে কথা গুলো বলার জন্য একটা ধ্বনাত্মক ইচ্ছে মনে ভিতর থেকে বেড়িয়ে আসছে। আমি মনে হয় ভাবনায় হারিয়ে গেছিলাম। চমক ফিরলে দেখলাম, আমরা সেই তিনমাথার মোড়ে এসে হাজির। আজকে পয়সা কম ছিল। ভেজ চাউমিনের অর্ডার দিলাম।

একটা বাড়ির পাঁচিলে দুজনে হেলান দিয়ে খাচ্ছি। আমার সাইকেলের কেরিয়ার এ রাকা বসে আছে আমার দিকে মুখ করে। আর আমি দাঁড়িয়ে আছি রাকা দিকে মুখ করে। ও খেতে খেতে বলল আমাকে,

-     আমি বুঝতে পারছি, তুই হেসিটেট করছিস। কিন্তু তুই বলতে পারিস আমাকে। বা যখন তোর বলতে ইচ্ছে হবে বলিস আমাকে। আমি জোর করছি না তোকে।
-     না বলতে তো ইচ্ছে করছে। কিন্তু একটু সময় দে আমাকে।
-     ওকে।
খাওয়া দাওয়া হয়ে গেলে, আমরা বাড়ির দিকে রওনা দিলাম। কিছু টা এসেই একটা জায়গা আছে, সেই জায়গা টার নাম হল, দক্ষিনা কালী রোড। সেখান টা একটু ফাঁকা থাকে। আমরা এই জায়গা টা আসার আগে অব্দি চুপ করেই হেঁটে এসেছি। আমি সময় নিচ্ছি ওকে কথা টা বলতে। মনে ভাবনার ঝড় চলছে আমার। বলার পরে ও বন্ধুত্ব ছেড়ে দিলে আমার সব দিক যাবে। কিন্তু আজকে না জেনে ,পরে জানলে তখন ও যাবে বন্ধুত্ব। রিস্ক তো আমাকেই নিতে হবে। সত্যি ই তো। আমি যদি ভয়ে ওর বাড়িতে নাচ না করতাম, বা আজকে যদি ড্রেস না পরতাম, তবে তো এই আনন্দ টাও পেতাম না। কে বলতে পারে,  রাকা আমাদের বন্ধুত্বে কোন আঁচ আসতেই দিল না। বা হয়ত রেগে গেল, কিন্তু বন্ধুত্ব টা রেখে দিল। সব রকম পসিবিলিটি আছে। কিন্তু আমার সব চিন্তা গুলোই ভ্যালিড হবে ,যদি আমি কথা টা ওকে বলতে পারি। ও কোন কথাই বলছে না। ছেলেটা কিন্তু এই ব্যাপারে ম্যাচুওর। আমাকে সময় দিচ্ছে। অনেক ক্ষন সময় নেবার পরে, আমার বাড়ি আর ওই তিন কিমি মতন, তখন ঠিক করে নিলাম ওকে বলেই দি। বলতে গেলাম,

-     বেশ শোন তবে বলি, আমার মনে হয়…
কথার মাঝেই কেউ চেঁচিয়ে উঠল,
-     কিরে শালা, রাকা, নতুন গার্লফ্রেন্ড নাকি তোর?
আমি এদিক ওদিক তকিয়ে দেখলাম দু তিনটে ছেলে ছেলে সামনেই দাঁড়িয়ে। আমি চিনি না। কারন আমাদের কলেজের না। কিন্তু রাকার উত্তর ভেসে এল
-     কেন তোর ও কি ছেলে গার্লফ্রেন্ড নাকি? রনি, ফালতু ঝাঁট জ্বালাস না। আগের বারে মতন কিন্তু এবারেও ক্যালাবো।
-     আচ্ছা? এই ধর তো ওকে। তোকে আমি খেলতে মানা করেছিলাম না?
-     কে তুই বাল! তুই আমাকে মানা করবি, আর আই মাস্ট লিসেন? ওহ গড । ইউ আর কিডিং
-     কিডিং করছি না কি করছি আজকেই বুঝবি।

আমি ঘাবড়ে গেলাম। খুব বাজে ভাবেই ঘাবড়ে গেলাম। ব্যাপার হল, আমি জানি রাকা পালাবে না। কারন ওর মধ্যে এই মারামারির পোকা টা আছে। এই ব্যাপার টা তে ও খুব ম্যানলি ফিল করে। আমার মধ্যে ম্যানলি ব্যাপার টা নেই তাই ভয় ও পাই। তাই খুব ঘাবড়ে গেছি। রাকা কিন্তু খুব ই এগ্রেসিভ। তা সে বন্ধুত্বের ব্যাপারেই হোক বা শত্রুতার ব্যাপারে। যার বন্ধুত্ব এতো মারাত্মক, তার শত্রুতাও তেমন ই ইন্টেন্সিটি মেন্টেন করবে স্বাভাবিক ভাবেই। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার ই চোখে সামনে রাকা কে ধরতে এলে রাখা খানিক খুব হাত পা ছুঁড়ল। তাতে দু বার নিজেকে ছাড়িয়েও নিল। কিন্তু ততক্ষনে রনি বলে ছেলেটা রাকা কে পিছন থেকে চেপে ধরেছে। তিনটে ছেলের সাথে রাকা আর কি করে যুঝবে? রাকাকে ওরা কাবু করে ফেলল চোখের পলকেই। আমি না তখন প্রায় স্থবির হয়ে দাঁড়িয়ে গেছি। মনে হচ্ছে কোন সিনেমা দেখছি। চমক ভাঙল যখন দেখলাম রাকা কে পিছন থেকে হাত গলিয়ে ঘাড়ের কাছে চেপে ধরে একেবারে কাবু করে ফেলেছে রনি। আর সামনে দাঁড়িয়ে দুটো ছেলের হাতে একটা করে সরু বাশের লাঠি।

এদিকে রনি চেঁচাচ্ছে,
-     কালকে ওর খেলা, তোরা মার ওর পায়ে। কাল যেন খেলতে না পারে।

আমি না কিছু বুঝতে পারছি না তখন ও। কিন্তু এটা বুঝলাম ওরা রাকার পায়ে মারবে। একটা ছেলের খেলা নিয়ে লোকের কীসের এত সমস্যা কে জানে। আমি জানতাম আমি খুব বড় সমস্যার মধ্যে আছি। রাকার এই সমস্যা টা আমার চোখ খুলে দিল বলতে গেলে। ওর পায়ে মারবে কী? পায়ে কিছু হয়ে গেলে ও খেলবে কি করে? মাথা কাজ করল না। আমি পাশে দাঁড়িয়ে ছিলাম। ধীর পায়ের এগিয়ে গেলাম। যারা বাঁশ নিয়ে দাঁড়িয়ে ছিল। ওরা মনে হয় আমার এগিয়ে যাওয়া টা কে গুরুত্ব দিল না। ওদের মারার আগের মুহুর্তে, রনি কে আমি পাশ থেকে মারলাম একটা পাঞ্চ। খট করে আওয়াজ টা হতেই আমি চোখ বুঝে নিয়েছি। ধপ করে একটা আওয়াজ পেতেই মনে হল,

-     যাহ্‌ , রাকা কে বসিয়ে দিলাম না তো। হাত তো আমার কাঁপছিল তখন।
[+] 11 users Like nandanadasnandana's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42

(03-02-2022, 12:54 PM)bourses Wrote:  তৃতীয় পর্ব পড়তে পড়তে সেই ছোট বেলার কলেজ-কলেজ জীবনে ফিরে গিয়েছিলাম কিছুক্ষনের জন্য... সারাদিন আড্ডা আর বিকেল হলেই পাড়ার মাঠে পায়ে বল নিয়ে দৌড়ানো... না... এখানে একটু ভুল হয়ে গেলো... কলেজে খেলার নেশার সাথে আরো একটা নেশা ততদিনে ধরিয়ে ফেলেছিলাম... প্রেমের... তা সে অন্য গল্প... এখানে ওটা অপ্রাসঙ্গিক... কিন্তু যে ভাবে আপনি ফুটবলের প্রতিটা মুভ সুক্ষ্ম ভাবে বর্ণনা করলেন, সত্যি বলছি... আমি মুগ্ধ... যেন শিব নয়... রাকা নয়... আমি আর আমার বন্ধুরা বল নিয়ে ছুটে চলেছি প্রতিপক্ষের গোল লক্ষ্য করে... অনবদ্য... 


চতুর্থ পর্বে শিবের মানসিক দ্বন্ধ আর ইচ্ছাগুলো যে ভাবে মেলে ধরলেন আমাদের সামনে... আহা... এত ভালো করে বোধহয় একমাত্র কোন সাইকিয়াট্রিস্টই পারতো একজনের মনষ্ক বিশ্লেষন করতে... আমি সত্যি অভিভূত... 
yr): yr):  yr):

এটা আমার স্বভাব, লক্ষ্য ভাবনা ভাবা। লক্ষ্য সম্ভাবনা দেখা। অনেক অনেক ভালবাসা রইল এই রকম মন ভাল করে দেওয়া কমেন্ট এর জন্য।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#43

(03-02-2022, 01:53 PM)ddey333 Wrote:  শুরুর অংশটা আবারো পড়লাম ফিরে গিয়ে ,


এরকম গল্পের উপযুক্ত স্থান কিন্তু এই চটি ফোরাম নয় , মনে হলো .

আগের দিনেই বলেছিলাম, বিচিত্রবীর্য্য মহাশয়ের কমেন্ট এ, যে মেইন স্ট্রীম এ লেখার ধক নেই। মনে আনন্দে লিখি। তোমরা ভালো বল, তাই আমার কাছে তোমাদের কমেন্ট অনেক বেশি গুরুত্বপূর্ন।
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply
#44

(03-02-2022, 01:57 PM)Baban Wrote:  গল্পের পরবর্তী ধাপগুলো এখন ভবিষ্যত... তাই এই বর্তমান পর্ব নিয়ে বলি - সত্যিই খুব খুব সুন্দর পর্ব। শুধু নিজের ভেতরে চলতে থাকা নিজের সাথেই লড়াইটা নাকি, সাথে দুই বন্ধুর বন্ধুত্ব। যারা হয়তো একে অপরকে একটু হলেও বোঝে। একে ওপরের পরোয়া করে, দুই বিপরীত প্রকৃতির মানুষ বলেই হয়তো এই বন্ধন আরও দৃঢ়। আবার নাও হতে পারে...... মনের বা শারীরিক টান বা আকর্ষণ এক জিনিস কিন্তু প্রকৃত বন্ধুত্ব থেকে সেরা বোধহয় আর কিছু হয়না। ❤

নাহ বন্ধুত্বের থেকে বড় কিছু নেই। তা সে মা ছেলে হোক, বা বাবা বেটি, অথবা, যে কোন সম্পর্কে, বন্ধু না হতে পারলে, তাকে বুঝতে না পারলে, সম্পর্কের তো মানেই হয় না। আমরা বুঝতেও পারি না, কত মানুষ বন্ধু হয়ে আমাদের কত ভালো করে দিয়ে যায়। যখন বুঝি, তখন দেরী হয়ে যায়। তোমরা সাথে থেক এই গল্পের। ডিডে৩৩৩ বাবুর,  কথার উত্তর টা এখানে দি, কিছু শারীরিক থাকে বলে জায়গা একটু উদার পাঠক দের কাছেই এই গল্প পেশ করতে পেরেছি।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#45

আমি না কিছু বুঝতে পারছি না তখন ও। কিন্তু এটা বুঝলাম ওরা রাকার পায়ে মারবে। একটা ছেলের খেলা নিয়ে লোকের কীসের এত সমস্যা কে জানে। আমি জানতাম আমি খুব বড় সমস্যার মধ্যে আছি। রাকার এই সমস্যা টা আমার চোখ খুলে দিল বলতে গেলে। ওর পায়ে মারবে কী? পায়ে কিছু হয়ে গেলে ও খেলবে কি করে? মাথা কাজ করল না। আমি পাশে দাঁড়িয়ে ছিলাম। ধীর পায়ের এগিয়ে গেলাম। যারা বাঁশ নিয়ে দাঁড়িয়ে ছিল। ওরা মনে হয় আমার এগিয়ে যাওয়া টা কে গুরুত্ব দিল না। ওদের মারার আগের মুহুর্তে, রনি কে আমি পাশ থেকে মারলাম একটা পাঞ্চ। খট করে আওয়াজ টা হতেই আমি চোখ বুঝে নিয়েছি। ধপ করে একটা আওয়াজ পেতেই মনে হল,

-     যাহ্‌ , রাকা কে বসিয়ে দিলাম না তো। হাত তো আমার কাঁপছিল তখন।
 
                                                           পর্ব ছয়

কনফার্ম হতে চোখ খুললাম। দেখলাম। রনি পরে আছে। আর রাকা ততক্ষনে সামনের একজনের কাছ থেকে একটা বাঁশ কেড়ে নিয়ে ওদের পিছনে তাড়া করেছে। আর আমি পরে থাকা রনির পাশে দাঁড়িয়ে। ভাবচি এ যদি উঠে আবার আমাকে মারতে আসে তাহলেই হয়ে গেল। জীবনে মারামারি না করা আমি, ছেলের শরীরে মেয়ে আমি, আজকে একটা ছেলেকে মেরে শুইয়ে দিলাম? তাও লেট হয়ে গেছে খুব আজকে। জানিনা বাড়িতে কি বকা নাচছে আমার কপালে। মাথায় শত চিন্তা আমার। তার পরে সামনে পরে আছে রনি বলে ছেলেটা। ভয়ে আমার হাঁটু কাঁপছে তখন। রাকা কোথায় চলে গেল কে জানে। আমি সাড়া না দিয়ে ব্যাগ টা কাঁধে নিয়ে সাইকেল টা চেপে, যেদিকে রাকা দৌড়েছিল, সেদিকে এগিয়ে গেলাম। রনি পরে রইল পিছনে।

কিছু দূর গিয়েই দেখি রাখা হাতের বাঁশ টা নিয়ে আসছে দৌড়ে আগের জায়গায়। আমাকে দেখেই কেরিয়ার এ চেপে পড়ল। আমি যতটা দ্রুত চালানো যায় চালিয়ে বাড়ির সামনে। বাড়ির সামনে এসে কিছু তা বুকে বল পেলাম আমি। নেমে দাঁড়াতেই দেখলাম রাকা আমার দিকে হাঁ করে তাকিয়ে। ওকে বললাম,

-     এখানে কোন কথা বললে মা শুনে নেবে। দাঁড়িয়ে আছে ব্যালকনি তে। তুই সাইকেল টা নিয়ে চলে যা। কালকে চলে আসিস দশটা নাগাদ। আমি রাতে ফোন করব।
-     আচ্ছা

আচ্ছা বলে রাকা সাইকেল টা ঘুরিয়ে সামনের দিকে প্যাডেল মারতেই বললাম,

-      একটা টেক্সট করে দিস, বাড়িতে পৌঁছে এখন। চিন্তায় থাকব। বাড়ির পিছন দিক দিয়ে ঘুরে যা। ওই রাস্তা টা অনেকেই চেনে না।

রাকা কোন কথা না বলে, সাইকেল নিয়ে বেড়িয়ে গেল। আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম। মা দোতলার ব্যাল্কনি তে দাঁড়িয়ে। হয়ত আমার আসার পথ দেখছিল মা। আমি হাত নাড়তেই মা ঢুকে গেল ঘরে।  

বাড়িতে এসে বকাঝকা খাই নি। এসে হাত পা ধুয়ে, খেয়ে নিয়ে পড়তে বসে পড়লাম। পাশে নিলাম ফোন টা। মন পরে আছে রাকার দিকে। প্রায় আধ ঘন্টা পরে আওয়াজ হতেই খুলে দেখলাম লেখা আছে – রিচড। আমার মন পরে আছে কখন রাকা কে রাতে কল করব। পড়ে নিলাম, ঝড়ঝড় করে। মা এখনো আমার পড়া ধরে। আমি আটটায় পড়তে বসে, সাড়ে নটায় পড়া দিয়ে উঠে পরলাম। রাতে অঙ্ক করব। গান চালিয়ে অঙ্ক করতে আমার দারুন লাগে। তাই দোতলার একটা ছোট ঘর আমাকে মা দিয়ে দিয়েছে। আমি শুই ও এখানেই। বছর খানেক আগেও আমি মায়ের কাছে শুয়েছি। কিন্তু এখন আলাদা শুই। আমি বেড়িয়ে এলাম। বাপি দেখলাম বাইরে টিভি দেখছে। আমার বোন পড়ছে, বাপির কাছে। পড়ছে না বললেই চলে।  বাপিও টিভি দেখছে, আর বোন ও তাই। আর আমার ছোট ভাই আমি আসার আগেই পড়ে উঠে পরেছে।  মা রান্না করছে। ইচ্ছে করছে মায়ের কাছে যাই। মা কে হেল্প করি। কিন্তু গেলেই মা বকবে। থাক মুড ভালো আছে মায়ের। মা কে এখন এই সব বলে মূড খারাপ করে দেবার দরকার নেই।

রাতে খেয়ে দেয়ে কল করলাম রাকা কে। কিছুক্ষন রিং হবার পরে ধরল ও। ফিসফিস করে বলল আমাকে
-     দাঁড়া, একটু।
মিনিট খানেক চুপ থাকলাম আমি। তারপরেই ওদিকে থেকে স্বাভাবিক গলায় বলল,
-     হ্যাঁ বল।

আমি আমার দরজার খিল লাগিয়ে দিয়েছি। এমনি তে মানা আছে খিল লাগান ভিতর থেকে। কিন্তু যেহেতু দোতলায় আমি একলা শুই তাই সাহস করে দিয়ে দিলাম। মা যদি জানতে পারে, আমাকে বকাঝকা তো করবেই , আমার একলা শোবার ও বারো টা বাজতে পারে। কিন্তু আমার কথা আছে রাকার সাথে। আজকে বলতে গিয়েও বলা হল না অনেক কথা। আমি খিল দেওয়া টা নিশ্চিত দেখে নিয়ে বললাম,

-     আমার টেনশন হচ্ছিল তুই না পৌঁছানো অব্দি।
-     আরে না না । বেকার ভাবছিলি তুই    - এটাই ওর স্বভাব সিদ্ধ ভঙ্গী। জাস্ট উড়িয়ে দেয়।

বিপদের আঁচ ও করে না। আর আসলে তোয়াক্কা করে না। সেটা, আজকের সন্ধ্যের মতন বিপদ হলেও না, আর পরীক্ষার খাতা হলেও না। ফলাফল নিয়ে ওর কোন টেনশন নেই। তবে ও বলতে থাকল তারপরেও,

-     কিন্তু ভাই তোর পাঞ্চ টা সলিড ছিল। কি করে পারলি ভাই? নাহ, তুই আমাকে প্রতিদিন সারপ্রাইজ দিস।

শুনে বেশ ভালো লাগল। আমার ভালো লেগেছিল, কারন ওকে আমি হেল্প করতে পারলাম। ব্যাপার টা বোঝাতে পারব না ঠিক। আমি যে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আর যে অবস্থা থেকে ও আমাকে তুলে এনেছে, তাতে ওর জন্য ওই টুকু করতে পেরে আমার নিজেকে ধন্য মনে হচ্ছিল। আর এটা সত্যি আমার মনে তখন চলছিল। ওর এই কথাটা সত্যি আমার কাছে অনেক বড়। ও বলেই চলেছে তখন

-     কালকে আমার ম্যাচ আছে। আর কেমন বেদো ভাব?  আমার পায়ে মারতে আসছিল। মেরে দিলে চাপ ছিল আমার। পাঁচশ টাকা অলরেডি নিয়ে নিয়েছি। খেলার পরে আরো পাঁচশ দেবে বুঝলি?

আসলে আমিও সেই জন্যেই রেগে গেছিলাম। ছেলেটা ভাল খেলে, আর সেই খেলার সব থেকে দামী জিনিস টা কে আক্রমন করায় আমিও রেগে গেছিলাম। রাকার ফুটবলের মতন মুগ্ধকর ব্যাপার আর নেই। কেন যে ও সিরিয়াসলি নেয় না ফুটবল টা কে জানে? ওকে বললাম,

-     ও তুই খেপ ও খেলছিস? খেলিস না বাইরে। কোথায় লেগে যাবে। ইনজিওর হয়ে যাবি।
-     হলে হব। আমি আর কোথায় ইন্ডিয়া খেলব? আমার দৌড় এই রুদ্রপুর বুঝলি?
-     কি করে জানলি? হতেও তো পারে তুই আরো দূরে খেলতে গেলি?
-     ছাড় বালের কথা!

এই টা শুনলে আমার মাথা খুব গরম হয়। মনে হয় আমাকে পাত্তা দেওয়া হচ্ছে না। কিন্তু কিছু বললাম না ওকে। ওকে গম্ভীর হয়ে বললাম,

-     তোর কাছে সব ই বাল।
-     আরে রাগিস না ভাই। তবে আজকে তুই আমাকে বাঁচিয়েছিস। তোর হক আছে।
-     বাবাহ, একটু আগেই তো বলছিলি, বেকার ভাবছিলাম আমি
-     না না পরে ভেবে দেখলাম, একদম ঠিক সময়েই দিয়েছিলি পাঞ্চ টা। ওকে তো আমি পরে দেখে নোব তুই দেখিস।
-     না না পরে এই সব আর বাড়াস না বুঝলি।
-     ছাড় তুই এই সব কথা, তখন বলতে গেলি একটা কথা আমাকে, আর ওই তিনটে বাল এসে ঝামেলা করল, আর আমার শোনা হল না । বল এবারে।

বুকের ভিতরে আবার আমার ধুকপুকুনি শুরু হল। তখন মন তৈরি করে নিয়েছিলাম আমি। মেনে নিয়েছিলাম, এটা শোনার পরে ও আমাদের বন্ধুত্ব মানতে নাও পারে। আর মানলে কেন মানবে, তার পিছনে অনেক যুক্তিও সেট করে নিয়েছিলাম আমি। কিন্তু এখন আবার সেই ভয় টা ফিরে এলো। বন্ধুদের মধ্যে অনেক ঘটনা ঘটে, যা বন্ধুত্ব কে মজবুত করে। আজকেও একটা ঘটনা ঘটেছে, আর আমার বিশ্বাস এতে আমাদের বন্ধুত্ব, শক্ত হয়েছে কিছু টা হলেও। তাই বলতে ইচ্ছে করছে ওকে আমার মনের কথা গুলো। ওদিক থেকে প্রশ্ন ধেয়ে এল

-     কি রে বল। আবার দেরী করছিস কেন? আরে বল। ভাবিস না অতো আর
বলেই ফেলি। ফোনে আছে তো ও। তখন সামনে সামনে বলতে একটা অস্বস্তি হচ্ছিল আমার। এখন বলেই দি। বললাম,

-     হুম বলছি। আজকে যখন তুই আমাকে ওই ড্রেস টা দিলি, আমার মনে আনন্দের সীমা পরিসীমা ছিল না। বুঝতে পারছিলাম না তোকে কি ভাবে আমি থ্যাঙ্কস জানাবো। তুই ওই ড্রেস টা দিয়ে, আমাকে একেবারে মেল্ট করে দিয়েছিস। তোকে বলে বোঝাতে পারব না আমি, যেন মনে হচ্ছিল, অনেক আনফুলফিলমেন্ট মনের ভিতরে সেটা একটু ফিল্ড আপ হল।

ওদিকে রাকা চুপ। বুঝতে পারছি না, যে ও বুঝছে কিনা ব্যাপার টা।আমি চুপ করে গেলাম একটু। ভাবলাম ওকে জিজ্ঞাসা করি যে ও কথা বলছে না কেন? পরেই ভাবলাম যদি বলে দেয় , ভাল লাগছে না তখন আর আমার বলাই হবে না। ও চুপ ছিল। কিন্তু আমি থামলাম না। বলতে থাকলাম

-     এমন একটা আনফুলফিলমেন্ট, যে তোকে বোঝাতে পারছি না। আমার না ছেলেদের মতন থাকতেই ভাল লাগে না। আমি ফিল করি, আমার ভিতরে যে আছে সে ছেলে নয় , সে মেয়ে। তুই বুঝতে পারছিস? মানে ধর, এই যে আমি ফুটবল খেলতাম, কোন কালেই আমার সেটা ভালো লাগে নি। আবার, নাচ করতে আমার ভালো লাগে।
 আবার যেমন ধর, আমি যে গীটার শিখি, সেটা কোন দিন আমার ভালো লাগে নি। বরং আমি স্প্যানিশ এর বদলে হাওয়াইয়ান গীটার শিখতে বেশী আগ্রহী ছিলাম, আবার ধর আমার মেয়েদের মতন ড্রেস পরতে, বা ওদের মতন সাজতে ইচ্ছে করে। এই যে যেমন তুই, মারামারি করিস, ঝগড়া হলে এগিয়ে যাস, এটা তোর ভালো লাগে, কিন্তু আমার ভাল লাগে না। মানে আমি মনে করি , আমি একটা মেয়ে , কিন্তু আছি ছেলেদের শরীরে। তাই যখন তুই আমাকে দিলি ড্রেস টা , খুব খুব আনন্দ হয়েছিল।  কি রে বুঝলি? সাড়া দিচ্ছিস না কেন? কি রে?

ওদিক থেকে উত্তর আসছিল না কোন। একটা শ্বাস প্রশ্বাসের আওয়াজ পাচ্ছিলাম মাত্র। আমি খুব টেনশন এ ছিলাম। কি জানি? কি বুঝল ও। বা আদৌ বুঝল কি না। বা বুঝল কিন্তু আমাকে উইয়ার্ড ভাবল। বা ঘেন্না করল। সবাই তাই করবে। কারন আমার কার্তিকের কথা মাথায় ঘোরে। তখন বুঝিনি, কিন্তু এখন বুঝেছি ওর একা হয়ে যাবার কারন। সেও হয়ত কোন রাকা কে বলেছিল মনে কথা। সে বোঝেনি। কার্তিক চেস্টা করেনি এমন না। কিন্তু হয়ত সে চেস্টা বিফলে গেছিল। আমার প্রচণ্ড ভয় লাগল এবারে। রাকা চুপ করে আছে একেবারে। মনে হল, আমি মনে হয় এবারে শেষ। এবার রাকা কাউকে বলে দিলে ব্যাপার টা চারদিকে ছড়িয়ে পরবে দাবানলের মতন। আমি আর একবার বললাম

-     কি রে? শুনতে পাচ্ছিস?

উত্তর এলো না। আমি ভয়ে কেটে দিলাম ফোন টা। মনের মধ্যে কি যে ভয় বোঝাতে পারব না। রাকার পক্ষে আমার ব্যাপার টা মেনে নেওয়া সম্ভব হয় নি, সেটা আমি বুঝে গেছি। কিন্তু ভয় টা চেপে ধরল যখন মনে হল, ও কাল থেকে আর আমার সাথে মিশবে না। আমি জানি আমাদের সবার থেকে ওর চিন্তা ভাবনা আলাদা। বা ও হয়ত চিন্তাই করে না। ওর কাছে ওর মনের কথাই সব। জানিনা কি হবে কালকে। শুয়ে পরলাম আমি। কেমন একটা শীত শীত করছে। খুব ভয় পেলে শীত করে কি? কি জানি।

ফোন বেজে উঠল কানের পাশেই। রাকা করেছে ফোন টা। ঘুমিয়ে তো যাই নি। হারিয়ে গেছিলাম চিন্তায়। সময় দেখলাম প্রায় একটা। তাড়াতাড়ি ধরে নিলাম ফোন টা। বললাম

-     কি হল, ফোন করলি আবার?

ওদিক থেকে খেঁকিয়ে উঠল আমার উপরে ,

-     ফোন টা কেটে দিলি কেন? যাক ভালই হল কেটে দিয়েছিলি, আমি একটু অন্য চিন্তায় চলে গেছিলাম।
-     তুই আবার চিন্তা ও করিস? আর তুই সাড়া দিচ্ছিলি না, কি করব আমি। ভাবলাম তুই পছন্দ করছিস না।
-     গাঁড় পাকামো করিস না তো। এবারে বল।
-     না আবার কি বলব? বললাম তো কত কথা। তুই না শুনলে আমি কি করব। আর বলব না
-     আরে সেগুলো আমি শুনেছি। বেশী রাগ মারাস না। শোন না, তুই না এগুলো আর কাউকে বলবি না বুঝলি?

আমি ভাবছি তোকেই কোন দিন বলব কিনা আর তার নেই ঠিক, আবার অন্য কাউকে? কিন্তু বললাম,

-     কেন বললে কি হবে?
-     কি হবে মানে? তুই কি কাউকে বলেছিস আমি ছাড়া?
-     আরে না না। তোকে বলতেই আমার ঘাম ছুটে গেছে।
-     ও, হ্যাঁ কাউকেই বলিস না। কেউ বুঝবে না, তোকে রাগাবে।
-     হুম। বলব না ।
-     আচ্ছা আজকে রাখি ,কালকে আমার একটা থেকে খেলা আছে। ঘুমোতে হবে। তুই বরং কালকে কলেজের পরে, আমাদের খেলার মাঠের পিছনে দাঁড়িয়ে থাকিস। আমার তিনটের মধ্যে খেলা হয়ে যাবে। তারপরে আমি ওখানে চলে আসব।
-     কেন?
-     কারন আছে, একটা যায়গায় নিয়ে যাবো কালকে তোকে।
-     বাড়িতে বলে যাবো না?
-     দরকার নেই। এখন রাখলাম। কালকে অপেক্ষা করিস, বাড়ি চলে যাস না কলেজ থেকে, বুঝলি?
-     আচ্ছা ঠিক আছে।

ফোন টা রেখে মন টা ভালো হয়ে গেল। যাক ও বন্ধুত্ব ত্যাগ করে নি। আমি আমার তরফ থেকে কথা গুলো বলতে পেরেই খুশী হয়ে গেছিলাম। আর তো কিছু চাই নি। ও বরং কালকে একটা জায়গায় আমাকে নিয়ে যাবে বলল। যদিও ওর দেখানো বা চিনিয়ে দেওয়া জায়গা গুলো, সব কটা দারুন। সারা দিন এখানে সেখান ঘুরে বেড়ায়। ও মনে হয় পুরো রুদ্রপুর টাই চেনে। ঘুমোতে সময় নিলাম না আমি।

পরের দিন কলেজ ছুটির পরে আমি আমাদের মাঠে গেছিলাম। মা কে বলেই এসেছিলাম। মাঠে যাবো। মা মানা করেনি আমাকে। আমি দাঁড়িয়ে ছিলাম মাঠের পিছন দিকে সাইকেল টা নিয়ে। পিছনেই তাশি নদী। আমরা কিন্তু এই রাস্তা টা আগে কোন দিন নি ই নি। পিছনে রাকার জন্য অপেক্ষা করে ছিলাম আর নদীর দিকে চেয়েছিলাম। বর্ষা কাল ছাড়া তাশি কোন দিন ই, হাঁটুর বেশী জল নিয়ে চলে না। মাঝে মাঝেই ছোট বড় আকারের পাথরের টুকরো। পুরো নদীর জল, তিন চার ভাগ হয়ে বয়ে চলেছে। ওই দিকে ছোট ছোট পাহাড়ের সমাহার। আর এদিকে রুদ্রপুর। জমজমাট একটা শহর। শহরের দিকে নদীর ধার বরাবর ছোট বড় নানা গাছের সারি। কোন বাধ নেই। তবে নদী কোন দিন আমাদের রুদ্রপুর কে ডোবায় ও নি। হয়ত একটু জল বাড়ল, কিন্তু ঘন্টা আট দশের মধ্যে জল নেমেও যায় শহর থেকে।

তখন ও রোদ। পাথরের ছায়া নদীর জলে পরে আসতে আসতে বড় হচ্ছে, সূর্য ঢলে পয়রার সাথে সাথে। ডান দিকে নদীর স্রোত বরাবর গেলে রুদ্রপুরের জঙ্গল। আজকে ভালো লাগছে। তাকিয়ে আছি সামনের দিকে। এক সময়ে রাকা এল। এসেই বলল চল চল , দেরী করা যাবে না বিশেষ। আমি দেখলাম, প্লেয়িং কিট ব্যাগ নেই ওর সাথে। মানে কলেজের বাঙ্কারে রেখে দিয়ে এসেছে। কলেজের ড্রেস টা পরে আছে। ওকে দেখেই বললাম,

-     কি রে কেমন খেলা হল আজ।
-     হল মোটামুটি।
-     ও। কেন ভালো খেলিস নি?
ও ততক্ষনে সিটে চেপে পরেছে সাইকেলের। আর আমাকে ইশারায় সামনে বসতে বলল। আমি সামনের রডে চেপে বসতেই বলল
-     হ্যাঁ খেললাম। ভালই খেলেছি।
-     জিতেছিস তো?
-     হ্যাঁ।
-     তুই গোল করালি?
-     হ্যাঁ একটা করালাম , একটা দিয়েওছি।
-     ওয়াও। জানতাম রে। ইউ মাস্ট ক্যারি ইওর প্রফেশন অন ফুটবল।
-     তুই ও ব্যাপক খেলিস, তুই কি হতে চাস?

আমি তো জানি আমার দৌড় কত টা। আমি জানিও না, আর বছর চার পরে আমার শারীরিক অবস্থা কেমন হবে। কারন আমি পড়াশোনা করে যত টা বুঝেছি, হয়ত আর কিছু দিনের মধ্যেই আমার শারীরিক পরিবর্তন আসবে, এডোলেশনের সময়েই, আমাকে আলাদা করে আইডেন্টিফাই করা যাবে। আমি যে ছেলেদের মতন নই, সেটা অনেকেই বুঝে যাবে। আমি তাই বললাম

-     আমি টিচার হতে চাই।
ও খানিক চুপ থাকল। জোরে জোরে প্যাডেল করছে সাইকেল। আমরা এখন যেখান টা যাচ্ছি, সেখান টা চড়াই একটু, হাঁপাচ্ছে ও বেশ। ওই ভাবেই হাঁপাতে হাঁপাতে বলল আমাকে
-     ধুর তুই ফার্স্ট হোস। তোর মতন স্টুডেন্ট রা, ডক্টর বা ইঞ্জিনিয়ার হয়।
আমার ও ইচ্ছে ছিল না এমন না। কিন্তু আমি এটাও বুঝতে পারি না আমি কত খানি পড়াশোনা করতে পারব। বা ওই রকম একটা প্রাইম টাইম এ আমি কেমন থাকব সেটাও একটা প্রশ্ন চিহ্ন। তাই অনেক ভেবেই ঠিক করেছিলাম, টিচার হলে সব দিক ঠিক ঠাক থাকবে। ওকে বললাম
-     সবাই যা হবে, আমাকেও কি তাই হতে হবে? আবার ধর ওই সব হতে গেলে, আমাকে রুদ্রপুর ছেড়ে যেতে হবে। আমি সেটা চাই না।
-     হ্যাঁ সেটা ঠিক বলেছিস। আমার ও ভালো লাগে না এই জায়গা ছেড়ে।
-     হুম।

ততক্ষনে ও একটা জায়গায় এনে দাঁড় করালো সাইকেল টা। একটা অদ্ভুত সুন্দর জায়গা। আমি জানতাম ও না, আমাদের রুদ্রপুরে এতো সুন্দর ও একটা জায়গা আছে বলে। আমি দাঁড়িয়ে আছি একটা প্রকান্ড সবুজ মাঠের মাঝে । আর এখানে দাঁড়িয়ে সামনে দিকে তাকিয়ে  মনে হচ্ছে, তাশি যেন নিজের বপু বাড়িয়ে সামনের আকাশ কে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। বলছে যেন, দেখ আমিও তোমার মতম বিশাল আর মুক্ত হতে জানি। নদীর মাঝে ছড়িয়ে থাকা পাথর গুলো, যেন আরো বড় জায়গা পেয়ে খেলায় মত্ত একে অপরের সাথে। ওই দিকের পাহাড় মনে হচ্ছে ঝুঁকে চুমু খাচ্ছে তাশি কে। আর এদিকে, বিশাল সবুজ প্রান্তর। ওই প্রান্তরের শেষে রুদ্রপুরের জঙ্গল যেন সহসা রঙ বদলে কালো হয়ে গেছে, আর বিশাল বৃক্ষ গুলো , প্রকান্ড হাতির শুঁড়ের মতন দুলে দুলে ডাকছে আমাকে- আয় আয়।

আমি অভিভুত হয়ে পরেছিলাম। আমি নেমে পরেছিলাম, সাইকেল থেকে। ধীর পায়ে এগোচ্ছিলাম নদীর দিকে। পিছনে রাকা। এবারে উচ্ছস্বিত হয়ে পরলাম আমি। নিজেই নেচে নিলাম একটু। এতো সুন্দর জায়গা হয় আমি জানতাম না। রাকার দিকে তাকিয়ে বললাম,

-     তোকে কত আর থ্যাঙ্কস দি ই বলতো?
-     তোর বালের থ্যাঙ্কস শুনতে আমি তোকে এখানে আনিনি, বুঝলি?

মাথাটা আবার গরম হল। আমার থ্যাঙ্কস এর ও কোন গুরুত্ব নেই ওর কাছে। আর তারপরে স্ল্যাং। নেহাত বন্ধু তাই। কিন্তু এই জায়গা টা দেখার পরে, মাথার গরম টা দেখালাম না বা প্রকাশ করলাম না। রেগেই বললাম,

-     কেন আনলি?
-     হ্যাঁ সেটাই বলব। চল ওখানে বসি।

বলে একেবারে নদীর ধারে এলাম আমরা। সেখানে নদীর জল আর নদীর পার মিশে গেছে একে অপরের সাথে। মনে হচ্ছে নদীর পার, নদী কে সম্মান দেখিয়ে ঝুঁকেছে। আর জল নদিপারের আদর খেতে ঝেইপ্যে উঠে এসেছে সেখানে। একটা প্রায় চৌকোনা বোল্ডার এ আমরা বসলাম। সাইকেল টা স্ট্যান্ড দেওয়া পিছনে। আমরা পাশা পাশি বসে। বসে কিছুক্ষন পরে, আমার দিকে ফিরে বলল,

-     এই জায়গা টা তোকে দেখালাম কারন, যখন যখন তোর মনে হবে, মানে কালকের বলা কথা গুলোর কন্টেক্সট এ বলছি আরকি, তুই আমাকে বলবি। তোর যেমন ইচ্ছে হবে, যা করতে ইচ্ছে হবে, আমাকে বলবি। এখানে এসে আমরা সেই গুলো নিয়ে ডিসকাস করব। কিন্তু তুই কোন দিন ও এই কথা কাউকে বলবি না আমাকে ছাড়া। বুঝলি?

আমি অবাক হয়ে তাকিয়ে আছি। কালকের ভয় টা ধারে কাছে নেই আমার। মনে হল খেলার মাঠে বলা কথা গুলো আমাকে সারা জীবন রাখতেই হবে। ওকে বিশ্বাস না করা টা অন্যায়। আমার বলা কথা টা ও আমার থেকেও বেশী মনে নিয়ে নিয়েছে। কিন্তু ওকে বললাম

-     তুই এই জন্য আমাকে নিয়ে এলি?
-     হ্যাঁ। র‍্যাদার তুই একটা স্পেস পাবি এখানে। কালকে বলছিলি, তুই কয়েদ খানায় আছিস। এখানে এসে একটু ফ্রি হয়ে বাঁচবি। তোর যেমন করে কথা বলতে ইচ্ছে করবে, যা কথা বলতে ইচ্ছে করবে আমাকে বলবি। পোকা গুলো কে মাথায় চড়তে দিস না। এখানে এসে বের করে দিবি। ওই পোকা গুলো ভাল না।
-     তুই কি ভাবে জানলি এতো কিছু।
-     জানি আমি। কি ভাবে জানি তোকে অতো বলতে পারব না।

শেষের কথা টা আমার কানেও ঢুকল না। মিছেই ওর স্ল্যাং এ আমি রেগে যাই। ফালতু রাগ করি ও কত কথায় আমার পাত্তা দেয় না বলে। কিন্তু আজকে বুঝলাম, আমাকে ও অনেক বেশী গুরুত্ব দেয়। হয়ত আমার বাবা মা আমাকে যা গুরুত্ব দেয়, তার থেকে অনেক বেশী দেয়। আমি কোন কথা বললাম না। নিজের ভিতরের মেয়ে টা জেগে উঠল। মনে হল, একটু কাছে ঘেঁসে বসলে কেমন হয়। কিন্তু মনে হল, না থাক। আমার ভালো লাগল বলে রাকার ও ভালো লাগবে এমন কিছু না

মনের মধ্যের অনেক কিন্তুর অবসান ঘটিয়ে দিয়েছে রাকা। আমার ভিতরে পাখী গুল কিচির মিচির করলেই, রাকা কে ফোন করি। অবশ্যই ওর খেলা আর পড়ার সময় বাদ দিয়ে। মাঝে মাঝে ওর বাড়িতে গিয়ে নাচি, আবার মাঝে মাঝে চলে যাই তাশির ধারে। সময় টা ভালই কাটছিল। কেউ কিছু বুঝতে পারছিল না। কিন্তু সমস্যা আমার হচ্ছিল শারীরিক ভাবে। এইট এর ফাইনালের এর সময়েই আমি বুঝতে পারছিলাম, আমার মধ্যে মেয়ে সুলভ ব্যাপার, যেগুলো বাইরে প্রকাশ পেলে সর্বনাশ হয়ে যাবে, সেই গুলো আসতে আসতে সামনে আসছে।

প্রথম ছিল মুখ গালে কোন লোম না আসা। অনেকের ই আসে না ওই বয়সেও। কিন্তু আমার যেন একেবারে প্লেন। যেন মনে হতো কোন শিশুর মুখ। আমি সেটা বুঝতে পারতাম। লম্বা হয়ে গেছিলাম অনেক টা, কিন্তু হাতের আঙ্গুল এ কোন ছেলেদের মতন ব্যাপার ছিল না, বরং গোল গোল লম্বা হয়ে গেছিল। আমার গীটার বাজানোর জন্য, হাতের তলা দিকের থেকে উপর দিক টা বেশী নরম ছিল। পাছা অল্প ভারি হচ্ছিল। বুকের কিছু টের পাচ্ছিলাম না কিন্তু , আরেক টু ছোট বয়সে ছেলেদের মতন যে খাঁজ টা ছিল আমার সেটা অদৃশ্য হয়ে যাচ্ছিল আর একটা সফট ভাব চলে এসেছিল। এই সব গুলোই চট করে চোখে পরে না , কিন্তু ভিতরের বদল, আমি টের পাচ্ছিলাম ভালো মতন।

সব থেকে বড় কথা, আমার মানসিকতা মেয়েদের মতন হয়ে যাচ্ছিল। আমি কারোর সাথে কথা বলতাম না অন্য ব্যাপার, কিন্তু, কথা বার্তা বলতে গেলে মেয়েদের সাথে বেশী কম্ফর্টেবল ছিলাম ছেলেদের থেকে। রাকার সাথে সারাক্ষণ থাকতাম তাই ওর কথা আলাদা। কিন্তু ওর সাথেও অনেক ব্যাপারে সাছন্দ্য ছিলাম না। যেমন ওর হুড়ুম করে গায়ে ঝাঁপিয়ে পরার ব্যাপার টা তে খুব অস্বস্তি হতো। তারপরে মাঝে মাঝেই ফুটবল খেলার সময়ে, জামা বদলে জার্সি পরার মাঝখানে অস্বস্তি হতো। জামা খুলে গেঞ্জি পরে, জার্সি চেঞ্জ করার সময়ে খুব খুব বাজে লাগত। বললাম না শারীরিক থেকেও সমস্যা টা আমার মনে বেশী ছিল।বাড়িতেও আমি স্নান করতে গেলে একেবারে জামা নিয়ে যেতাম। মা বলত,

-     তুই চান করে আয় , ততক্ষনে আমি তোকে জামা বের করে দিচ্ছি বা আয়রন করে দিচ্ছি।

কিন্তু আমি মানতাম না। আমি একেবারে নিয়ে যেতাম সাথে করে। বাড়িতেও খালি গায়ে থাকা একদম অস্বস্তি কর ছিল আমার। আমার শরীর টা ছেলের, তাই কত সময়ে ছোট বেলায় খেলতে খেলতে খালি গায়ে বাপির সাথে খেলেছি। কিন্তু এখন সমস্যা হয়। বাড়ির সামনের গেটের কাছে খেলাই বন্ধ করে দিলাম আমি ভয়ে। হয়ত মা আমাকে নোটিস করত। সেটা আমাকে মা পরে বলেও ছিল।
[+] 6 users Like nandanadasnandana's post
Like Reply
#46

বড় একটা সমস্যা তৈরি হল, সেই বারের সরস্বতী পুজোতে। আমরা তখন ক্লাস এইট থেকে নাইনে উঠব। আমাদের কলেজে বড় করেই পুজো হত। আমি প্রথম হতাম বলে আমার উপরেই দায়িত্ব দেওয়া হল। কিন্তু আমি সযত্নে এড়িয়ে গেলাম ব্যাপার টা। এতোদিন ইচ্ছে ছিল যে, যখন আমাদের সময় আসবে, আমি নিজে হাতে সব দায়িত্ব নেব। কিন্তু আমার মানসিক পরিবর্তনের কারনে, ইচ্ছে করছিল না ব্যাপার টার সাথে জুড়তে।

আগের দিন বিকালে আমাকে রাকা জিজ্ঞাসা করল কথাটা। আমরা সেই জায়গাতেই ছিলাম, তাশি নদীর ধারে, জঙ্গলের সামনে।

-     এতো বড় করে পুজো হচ্ছে আর তোকে দেখলাম না কি ব্যাপার? কি কারনে তোর সমস্যা
আমি হাসলাম। সত্যি আমার সমস্যা ছিল না। কিন্তু আবার ছিল ও। সমস্যা মানসিক। সবাই কে বললে বুঝবেও না। কিন্তু রাকা কে বলা যায়। বললাম
-     আমি থাকতেই চাই না পুজোতে।
-     কেন সেটাই তো জিজ্ঞাসা করছি।
গত বেশ কয়েক মাস ধরে হয়ে চলা আমার মানসিক সমস্যা, সব টাই ওকে খুলে বললাম। ও সব শুনল। কিন্তু চুপ করে রইল কিছুক্ষণ। তারপরে আমাকে বলল
-     তোর জার্সি বদলাতে সমস্যা হয় আমাকে বলিস নি?
-     কেমন একটা লাগত সেটাও বলতে।
-     তোকে না বলেছি আমাকে সব বলতে।
-     তাই তো বললাম এখন
-     সে তো আমি জিজ্ঞাসা করার পরে বললি রে বাল। তোদের মতন এই পড়াশোনা জানা ছেলে গুলো বড্ড গাঁড় পাকা হয়
আমি চুপ রইলাম। এই গাঁড় পাকা কথা টা আমাকে খুব বলে ও। এখন আর কিছু মনে করি না। থম হয়ে বসে থাকি। যদি এতে কিছু বোঝে তো বুঝুক। কিন্তু ও বোঝে না। কিছু পরে বলল,

-     ঠিক আছে রাগ চোদাতে হবে না।

এই স্ল্যাং টা আমার কাছে নতুন। হয়ত রাকা ও নতুন শিখেছে। কি মানে কে জানে। এটা বুঝলাম, আর রাগ করতে মানা করছে। বড় হচ্ছি সবাই। আমি নতুন নতুন ব্যাপার পড়াশোনা করি। আর ও নতুন গালি শিখে আমাকেই দিচ্ছে। আমি চুপ করেই রইলাম। ও বলল

-     কিরে!  বললাম তো তোকে আর রাগ চোদাস না,কালকে আরেক টা সারপ্রাইজ দেবো তোকে।
আমি শুনে একটু উত্তেজিত হলাম সেটা। কারন ওর সারপ্রাইজ আমাকে এবং আমার মন বেশ ভালো করে দেয়। রাজী হয়ে গেলাম । বললাম
-     ঠিক আছে।
-     কি ঠিক আছে? কিছুই তো শুনলি না। তোর কাছে শ দুয়েক হবে?
-     হ্যাঁ হবে কিন্তু এখন তো নেই। বাড়ি গেলে পাব। কি করবি?
-     লাগবে লাগবে। আচ্ছা ঠিক আছে কাল যখন বাড়িতে আসবি আমাদের, নিয়ে আসবি। আমি ধারে ম্যানেজ করে নেব।  
-     কি করবি?
-     বাল শুনতে পাচ্ছিস না, সারপ্রাইজ। আগে থেকে বলে দিলে কি করে হবে? তুই কখন আসবি কালকে?
-     আমাদের বাড়িতে পুজো শেষ হতে নটা বাজবে। তারপরে খেয়ে দেয়ে বেরোব।
-     মানে সাড়ে নটা বাজবে তাই তো।
-     হ্যাঁ আরাউন্ড সাড়ে নটা।
-     আচ্ছা, তুই না আমাদের বাড়ি ঢুকবি, পিছন দিক দিয়ে। মনে থাকবে? চিনিস তো রাস্তা টা?
-     হ্যাঁ চিনি। কিন্তু কেন?
-     কালকেই দেখবি। এখন চল, সন্ধ্যে হয়ে গেছে। চালাতে পারবি তো?
-     হ্যাঁ চালাতে কেন পারব না?
-     না ওই যে বলছিলি, কি সব সমস্যা হচ্ছে।
-     বড্ড ফালতু কথা বলিস। চল!

কিন্তু সিটে ওই বসল। আমি সামনের রডে চেপে পিছন থেকে ওর খিক খিক মার্কা হাসি টা শুনতে পেলাম। কিছু বললাম না। ওকে ওর বাড়িতে নামিয়ে আমি চলে এলাম। ভাবছি, কি জানি কি সারপ্রাইজ দেবে আমাকে ওই জানে।
আসলে আমি বেরোতে চাই না পুজোর দিন টা। কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে নিজেকে। সব মেয়েরা সুন্দর করে সেজেগুজে ঘুরে বেড়ায়। ছেলেরাও ঘুরে বেড়ায়। আর আমি কি করব বুঝতে পারি না। আমি পাজামা পাঞ্জাবী পরলে মেয়েরা খুব তাকায়। কিন্তু সেটা আমি এনজয় করতে পারি না। এমন না যে আমি ছেলেদের দৃষ্টি ও পছন্দ করি। সেটা তো কোনদিন ও বুঝিনি আমি। কিন্তু জাস্ট ভালো লাগে না ওই দিন টা আমার।

পরের দিন সকালে, বাবা পুজো করল। আমি ভাই বোন মিলে পুষ্পাঞ্জলী দিলাম। সকাল সকাল পুজো হয়ে গেলো আমাদের। আট টার মধ্যে রেডি আমি। খেয়ে দেয়ে নিলাম। মা কে বললাম,

-     মা আমি বেরোব। ঠাকুর দেখতে যাবো আমি আর রাকা
-     অ্যাঁ?

প্রথম বার আমি এই আবদার করলাম। আসলে ওই দিনে তো কপোত কপোতী রাস্তা ঘাট জুড়ে থাকে। আমার অনুমতি ই ছিল না সেদিনে বাড়ি থেকে বের হবার। কলেজে থাকার অনুমতি ছিল আমার শুধু। মা আমার অনুরোধ শুনে অবাক হয়ে গেল। বাপির দিকে চাইল। বাপি আমার পিছনে ছিল বলে দেখতে পেলাম না আমি বাপি কি বলল। তবে মা বলল,

-     ঠিক আছে, কিন্তু ফিরে আসতে হবে, দুপুরে খাবারের আগে।
আমি বললাম
-     ঠিক আছে।

বাড়ি থেকে বেরোনর সময়ে মা দেখলাম, ব্যালকনি তে দাঁড়িয়ে আছে। আমি সোজা চলে এলাম হীরাপুরে। সময় লাগে আসতে। অনেক টা রাস্তা। আমি ওদের বাড়ির সামনের দিকে গেলাম না। চলে এলাম পিছনের দিকে। ওদের জায়গা টা অনেক বড়। পাঁচিল ধরে কিছু টা এসেই দেখলাম, ওর বাবার সবুজ রঙের স্কুটার টা পাঁচিলের বাইরে দাঁড় করানো। ওখানে এসে দেখলাম, ওই জায়গার পাঁচিলে বেশ বড় একটা গর্ত। সেখান দিয়ে দুটো মানুষ গলে যাবে। আমি ওখানে যেতেই দেখি ও দাঁড়িয়ে আছে পাঁচিলের উল্টো দিকে। আমাকে দেখেই বলল,

-     সাইকেল টা ঢুকিয়ে দিতে হবে।

আমি নেমে সাইকেল টা তুলে ধরতেই ও ভিতর থেকে নিয়ে নিল। আমিও ঢুকে গেলাম গর্ত দিয়ে ওদের বাড়ি। রাস্তা টা বেশ ফাঁকা থাকে। কেউ দেখল ও না। কিন্তু ভয় টা তখন লাগছিল, কেউ দেখে নিলো কিনা। এতো সব করছে যখন সারপ্রাইজ টা দারুন হবে। ও সাইকেল টা নিয়ে চালিয়ে চলে গেলো, পোড়ো বাড়িটার ভিতরে। আমি হেঁটে ঢুকলাম। ঘরে ঢুকে, একটা প্যাকেট দিল আমাকে আবার। জানি কোন ড্রেস হবে। ও কি আজকেও এখানে নাচতে বলবে নাকি? তাতে আমার অসুবিধা নেই। কিন্তু এই ব্যাপার তো আগে আমরা করেছি, সারপ্রাইজ কীসের?দেখলাম, একটা নর্ম্যাল তাঁতের শাড়ি, ব্লাউজ,সায়া। এতে কি হবে জিজ্ঞাসা করতেই, আমাকে বলল,

-     তুই পর তো আগে।

আমি শাড়ি পরতে জানতাম না। তাও ইন্টারেস্ট ছিল বলে, মনে করে করে পরে নিলাম শাড়ি টা। একটা ঘাড় অব্দি চুলের উইগ। ছোট কানের এনেছে দেখলাম, ম্যাগনেট দেওয়া। কানের ফুটো নেই আমার। পরে নিলাম সেগুলো। আমাকে যখন ও আয়না দেখালো, আমি নিজেই নিজেকে চিনতে পারছিলাম না। আমার আনন্দ হয় নি এমন না। ষোলোয়ানা পরে পাওয়ার মতন ব্যাপার। কিন্তু সারপ্রাইজ টা অপেক্ষা করছিল তখন যখন ও আমাকে বলল

-     এখন তুই আর আমি , আমার বাবার স্কুটারে চেপে ঠাকুর দেখতে বেরোব।
-     অ্যাঁ?
-     হ্যাঁ

আমার মনে ভয় ধরে গেল। এতদিন যা করেছি বন্ধ ঘরে। কিন্তু এই সব পরে বাইরে বেরোলে, আর লোকে দেখলে তো চারদিকে ঢি ঢি পরে যাবে। আমি ওকে বললাম,

-     কি বলছিস? পাগল হলি নাকি। কেউ দেখলে কি হবে?
-     আরে দেখে কেউ চিনলে তো। দাঁড়া তোকে ছবি তুলে দেখাই।

ছবি তুলে আমাকে দেখানোর পরেও আমার বিশ্বাস হচ্ছিল না এটা আমি। মনে হচ্ছিল ক্লাস এইট নাইনে পরা কোন মেয়ে। নিজের লোভ বেড়ে গেল। ভিতরের মেয়েটা যেন চাইল বেড়িয়ে আসতে খুব তীব্র ভাবে। রাকার কথায় কোন সারা না দিয়ে বললাম,

-     চল তবে। কিন্তু আমাকে তো না হয় কেউ চেনে না। তোকে তো দেখবে আমার সাথে। তোর বাড়িতে বলে দিলে?
-     আরে সে দেখা যাবে। চল তো এখন।
আমরা দুজনে বেরোলাম পিছন দিক দিয়ে। ও স্কুটারে স্টার্ট দিয়ে বলল বসতে। কিন্তু আমি তো একদিকে বসতেই জানি না। সাইকেলে বসা এক ব্যাপার আর স্কুটারে বসা অন্য ব্যাপার। ওকে বলতেই বলল
-     বস না আমাকে ধরে ভালো করে। চাপ আগে, তারপরে বলে দিচ্ছি
-     উঠব?
-     হ্যাঁ।

খুব ই কস্টকর ব্যাপার। আমার উঠতেই সময় লাগল মিনিট পাঁচ। খালি মনে হচ্ছে উঠতে গিয়ে সামনের দিকে পরে যাবো। বার তিনেক এমনি করার পরেই, রাকা স্কুটার টা ডাবল স্ট্যান্ড এ করে আমাকে চাপাল আগে, তারপরে নিজে চেপে স্টার্ট দিল। আমাকে বলল,

-     ডান হাত টা দিয়ে আমার কাঁধ টা ধর আর বাম হাত টা পিছনে হোল্ডার টা ধর।

আমি তাই করলাম। ঠিক লাগল ব্যপারটা । ও স্কুটার চালাতে শুরু করল। পিছনে বসে আমি। চোখে মুখে হাওয়ার ধাক্কা। কিন্তু মনের ভিতরে থাকা পাখি গুলো আর ভিতরে কিচির মিচির করছে না। মন থেকে একটা ভারী পাথর আমার নেমে যাচ্ছে। শক্ত করে ধরলাম রাকার কাঁধ টা আমি। সবাই দেখছে আমাদের। রাকাকে দেখছে। কেউ পিছনে বসা আমাকেও দেখছে। শীতকাল, আমি মাথায় একটা মাফলার জড়িয়ে নিয়েছি। যাতে চুলের উইগ টা উড়ে না যায়।

এই মণ্ডপ থেকে সেই মন্ডপে আমরা যাচ্ছি। ঠাকুর দেখছি। আমার মনে কোন ভয় নেই আর। কেউ চিনতে পারে নি। কেউ না। আমার মেয়েদের সাজগোজ দেখে আর কস্ট ও হচ্ছে না। এই সামান্য ব্যাপার টাতে আমার জন্য এতো আনন্দ লুকিয়ে ছিল আমি তো ভাবতেও পারিনি। সামনে রাকা চালাচ্ছে, ইচ্ছে হচ্ছে ওকে জরিয়েই ধরি। কিন্তু ভয় লাগে। ও আমাকে এতো সাহায্য করছে, এই সব করলে হয়ত রেগে যাবে। তাশির পাশ দিয়ে বেশ জোরেই ও স্কুটার চালাচ্ছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম,

-     কোথায় পেলি এই সব কস্টিউম?
-     ভাড়া করেছি। দুশ তিরিশ টাকা নিয়েছে।
-     তুই তো দুশ বললি।
-     তিরিশ আমি দিয়ে দিয়েছি। আর বিকালে ওকে দুশ দিয়ে দেব। তুই এনেছিস তো?
-     হ্যাঁ কিন্তু তোর বাড়িতে আছে আমার প্যান্টের পকেটে।
-     ঠিক আছে, যাবার সময়ে দিয়ে যাস।
-     আচ্ছা।

রাকার সব অনেক চেনা শোনা প্রতি মোড়েই রয়েছে দেখলাম। নানা রকম টোন টিটকিরি। কি রে কবে পটালি। দারুন দেখতে কিন্তু রাকা, চালিয়ে যা। একেবারে ঝাক্কাস রাকা। নানা রকম মন্তব্য। শুনে বুকে ভয় লাগলেও, নিজেকে তখন আমার মেয়েই মনে হচ্ছিল। প্রতিটা মুহুর্ত, প্রতিটা টোন্ডিং আমি এনজয় করছিলাম আর মনে হচ্ছিল আমি রাকার গার্লফ্রেন্ড। অদ্ভুত!!! রাকার কাঁধ টা একটু চেপেই ধরলাম আমি। এগিয়ে যাবো আরেকটু? নাহ থাক।

প্রায় ঘণ্টা দুয়েক ঘোরার পরে, আমি রাকাকে বাড়ি ফেরার কথা বললাম। রাকা ও দ্বিরুক্তি না করে, আমাকে ফিরিয়ে নিয়ে গেল ওদের বাড়িতে। আমি সব কিছু ছেড়ে নিজের পাঞ্জাবী আর প্যান্ট পরে নিলাম। লিপস্টিক মুছে, সব অর্নামেন্ট খুলে দিলাম। রাকা কে টাকা টা দিয়ে দিলাম আমি। অনেক কস্ট করে জমিয়েছিলাম। কিন্তু আজকে যা আমি আনন্দ পেয়েছি তার জন্য জমানো অনেক টাকা আমি দিতে রাজি আছি। সাইকেল নিয়ে বাড়ি এলাম তখন বেজে গেছে দুপুর দুটো।

 সারা দিনটা আমি উড়লাম। জাস্ট উড়ে বেরালাম। কাউকে বোঝাতে পারছি না আমি কত টা খুশী আজকে। কাউকে বলতে পারছি না, কি অসম্ভব, একটা যন্ত্রণা থেকে আমি মুক্তি পেয়েছি আজকে। আমার কাছে, মেয়েদের পোশাক পরা টা গুরুত্বপূর্ন না। আমার কাছে গুরুত্বপূর্ন হল অনুভব টা। মেয়ে হবার অনুভব টা। যেটা সামনে থেকে কেউ রেকগ্নাইজ করে না। কেউ মেনে নিতে চায় না এই ছেলে শরীর টার ভিতরে একটা মেয়ে আছে। তাই এই পোশাক। তাই সবাই কে বুঝিয়ে দেওয়া দেখ আমি মেয়ে। কেউ তোমরা খুঁজে পেতে না একে। কিন্তু আজকে সে বেরিয়েছিল।

খুব জটিল ব্যাপার। অনেকেই তেড়ে আসবেন আমার দিকে। মেয়েদের পরিচয় কি শুধুই পোশাকে? নাকি মেয়েদের পরিচয় শুধু মাত্র নাচে? বা মায়ের সাথে রান্না ঘরে কাজ করায়? বা সন্তান ধারনে? বা সংসার পালনে, বা মমত্বে? সবার আগে তো সে মানুষ নাকি! আমি সব ই বুঝি, কিন্তু কর্ম, খেলা ধূলা, পোশাক আশাক, মায়া মমতা, এই সব দিয়ে মেয়েকে আলাদা তো আমি করিনি? আর আলাদা বলেই, আমার মতন যারা ট্রান্স, যারা ভাবে, তাদের এটা সঠিক শরীর নয়, তাদের সমস্যা। আজকে ছেলে মেয়ে আলাদা না হলে, যারা ট্রান্স ওদের কে যে কোন একটা, জেন্ডার খুঁজে বেড়াতে হতো না। হয় ছেলে না হয় মেয়ে। মাঝের জনেদের তো কেউ মানুষ বলেই মনে করে না। সমাজের কীট তারা। যতই এগিয়ে যাওয়া সমাজ দাবি করুক, সবাই সমান, কিন্তু ভিতরে যে চোরা স্রোত চলে, সেই স্রোতে ভেসে যায় আমাদের মতন কীট পতঙ্গ।

ভেবেছিলাম, এই ব্যাপার টা আমরা করতে থাকব। কিন্তু সেই ঘটনার পরে অনেক কিছু ঘটে গেল আমার জীবনে একসাথে। কি ভাবে নিতে পেরেছিলাম সে আমি জানি আর আমার পরিবার জানে। রাকাও এই আগুনের আঁচ থেকে বাঁচতে পারে নি। সেদিনে আমরা ভেবেছিলাম আমাদের কেউ চিনতে পারে নি। আমরা ভুল ছিলাম। সবার আগে সমস্যা হয়েছিল রাকার। সেদিনে রাতে রাকা আমাকে ফোন করল

-     বল? কি হল, ফোন করলি?
-     আরে আজকে বাওয়াল হয়ে গেছে।
আমার ভয় লাগল। ভাবছিলাম, কেউ দেখে ফেলল নাকি? জিজ্ঞাসা করলাম ভয়ে ভয়ে
-     কেন, কেউ দেখেছে আমাদের বা বুঝতে পেরেছে নাকি?
-     দেখেছে তো বটেই। বুঝতে হয়ত পারে নি তোকে। কিন্তু দেখেছে।
-     কে?
-     আমার বাবা? বাড়িতে মা কেলাল খুব?
আমি হেসে ফেললাম। বললাম
-     সে তো রোজ ই খাস
-     না রে আজকের টা অন্য রকম ছিল। মা কান্না কাটি করছিল।
-     কান্নাকাটি? কেন?
-     বাবা দেখেছে আমাদের। স্কুটার চিনেছে আগে, তারপরে আমাকে দেখেছে। তোকে চিনতে পারে নি । কিন্তু এই বয়সে স্কুটারে মেয়ে নিয়ে ঘোরার অপরাধে বাবা মা দুজনেই খুব ঝেড়েছে আমাকে। আমি তো বলতে পারছি না যে তুই ছিলি ওটা। সেও বলে দেওয়া যেত, কিন্তু বললাম না।

হয়ত অনেকেই এই রকম মজা করে। মেয়ে সেজে রাস্তায় বেরোয়। কিন্তু আমার ভয় লাগে এই জন্য, কারন আমার কাছে সেটা তো নিছক সাজা নয়। আমি ওই সময় টা, মেয়ে হওয়া টা উপভোগ করি। আর তাই ভয় করে যদি কেউ বুঝে যায়। হয়ত অনেকেই এটা মজা হিসাবেই নেবে, কিন্তু ভয় লাগে আমার বাবা মা জানলে ওদের কাছে এটা মজা থাকবে না আর। কারন ওদের কাছে আমার এই ব্যাপার টার আঁশটে গন্ধ অনেক আগে থেকেই আছে। আমি সাড়া দিলাম না ওই ব্যাপারে, শুধু ওকে বললাম,

-     আমার জন্য তোকে ঝাড় খেতে হল তাই না?
-     আরে সে ঠিক আছে। তুই ঠিক আছিস তো। ওদিকে কেউ বুঝতে পারে নি তো?
-     না না এদিকে সব ঠিক আছে। চিন্তা নেই। কালকে কলেজে আসবি?
-     হ্যাঁ যাবো। তুই কখন আসবি।
-     ওই এগারো টার দিকে ।
-     ওকে সি ইউ দেন।
-     গুড নাইট।
ওকে গুড নাইট করে দিলাম। জানিনা কেমন একটা ভয় সর্বদা। প্রাণ খুলে না বাঁচার ভয় নাকি, সামনে আসতে থাকা অগনিত ঝড়ের ভয় বলতে পারব না।
[+] 7 users Like nandanadasnandana's post
Like Reply
#47

(03-02-2022, 08:54 PM)ddey333 Wrote:  অসাধারণ , এই ফোরাম এসব গল্পের জন্য নয় ... আবারো বলছি ..


LGBT যদিও আমার একটা ব্যক্তিগত ঘৃণা , না ঘৃণা নয় ... কিছুটা গা ঘিন ঘিন করে .. অস্বীকার করি কি করে
২০১৪ তে কিছুদিনের জন্য আমস্টারডাম ছিলাম , এক সপ্তাহ ... কিছু অফিসের কাজেই ,
হোটেল আর কাজের জায়গায় আস্তে যেতে রোজ চোখে পড়তো ... ওদের কোনো আন্দোলন চলছিল , WORLD LGBT RIGHTS MOVE এরকম কিছু , কয়েকটা ফটো তুলেছিলাম ... খুঁজতে হবে ..

তোমার লেখা , সাবজেক্ট যাই হোক ... চুম্বকের মতো টেনে ধরে রাখে ,
তুমি হলে LADY PINURAM   Namaskar Namaskar Heart Heart    


না না পড়। কে বলতে পারে, সমুদ্রের গভীরে আর ও কিছু পেলে না?
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#48

আগের পর্বের কিছু অংশ...........................
                                        
-     আমার জন্য তোকে ঝাড় খেতে হল তাই না?

-     আরে সে ঠিক আছে। তুই ঠিক আছিস তো। ওদিকে কেউ বুঝতে পারে নি তো?

-     না না এদিকে সব ঠিক আছে। চিন্তা নেই। কালকে কলেজে আসবি?

-     হ্যাঁ যাবো। তুই কখন আসবি।

-     ওই এগারো টার দিকে ।

-     ওকে সি ইউ দেন।

-     গুড নাইট।
ওকে গুড নাইট করে দিলাম। জানিনা কেমন একটা ভয় সর্বদা। প্রাণ খুলে না বাঁচার ভয় নাকি, সামনে আসতে থাকা অগনিত ঝড়ের ভয় বলতে পারব না।

                                                       পর্ব ছয়

ঝড় ই বটে। ক্লাস নাইন টেন আমার কাছে দুস্বপ্নের মতন কেটেছিল। কলেজে যেতে ইচ্ছে করত না। বাইরে বেরোতে ইচ্ছে করত না। আমার এডোলেশনের সুবাদে শারীরিক পরিবর্তন আমাকে একেবারে শেষ করে দিচ্ছিল। ছোট্ট একটা সুবিধা হয়েছিল রাকা আমার ক্লাসে চলে এসেছিল। কিন্তু  ডিপ্রেশন এতো মারাত্মক আকার ধারন করেছিল, আমার নাম্বার ডিপ করেছিল এইট পারসেন্ট। না পড়াশোনায় মন দিতে পারতাম, না গীটার এ। ফুটবল খেলা বন্ধ করে দিয়েছিলাম একেবারে। কি করে খেলব? রাকা ছাড়া,সবাই আমাকে দেখলেই ছক্কা বলত। আমি কিন্তু চেষ্টা করতাম রিতীমত নিজেকে ঠিক রাখার। কিন্তু পারতাম না। কান্না পেত। আর বেশী কাঁদলেই, ছক্কা কথাটা চারিদিক থেকে ভেসে আসত আমার কানে। উফ দুঃস্বপ্ন ছিল আমার কাছে।
 
শরীরে পরিবর্তন টাই সব থেকে মারাত্মক হল আমার কাছে। সবাই বুঝতে পারত ব্যাপার টা। তাই আমি সবার সামনে কোন কিছু বলা বা করাই বন্ধ করে দিয়েছিলাম। ক্লাসে দাঁড়িয়ে উঠে কিছু বলতে গেলেই, কেউ না কেউ মুখ লুকিয়ে আমাকে ছক্কা বা হিজড়া বলে দিত। ছেলেরা শুধু না, মেয়েরাও খেপাত আমাকে হিজড়া বলে। কষ্ট পেতাম যখন ছেলেদের সাথে ক্লাসের টিচার অ হেসে উঠতেন। তারপরে বকাবকি করতেন হয়ত , কিন্তু ততক্ষনে আমি বেঁচে থেকেও মরে যেতাম ক্লাসের মধ্যে। ক্লাসের এক কোনে নিজেকে আটকে নিয়েছিলাম একেবারে। আমার এই শারীরিক পরিবর্তন টা আমাকে শেষ করে দিল। আমার কলেজ, আমার ছোটোবেলা, সব কেড়ে নিল এক লহমায় যেন।

কলেজে প্রেয়ারের সময় ও আমাকে শুনতে হতো হিজড়া কথা টা। ভাবতাম, কি মারাত্মক অপরাধ এটা। ফার্স্ট বয় কেও ছাড়ত না। আমি ফার্স্ট হতাম সেটা যথেষ্ট ছিল না আমার জন্য। আই অ্যাম নট অ্যা প্রপার ম্যান অর উওম্যান, এটাই আমার পরিচয় হয়ে গেল। মজার ব্যাপার, এই সমস্যা টা, যার হচ্ছে, তার ও বুঝতে সময় লাগে অনেক টা। ততদিনে দেরী হয়ে যায়। কিন্তু আমি তো বুঝতে পেরেছিলাম অনেক ছোট বয়সেই। আমি কেন কাউকে বোঝাতে পারলাম না? বুঝেছিলাম সেদিনে, আমি বুঝলেই হল না। বাকিদের বোঝা টাও সম ভাবে জরুরী। সেদিনে এটাও বুঝেছিলাম, আমার মধ্যে কোন সমস্যা নেই, সমস্যা আছে বাকিদের মনে। নতুন, আলাদা কেউ কিছু মেনে নিতেই পারে না। সবাই চায়, সবার মতন হোক সবাই। খুব খুব ভয় পেয়ে থাকতাম আমি। কারন বাকিদের ছেড়ে দিলেও আমার ঘরের অবস্থা ছিল আরো মারাত্মক।

আমার মা বুঝতে চাইত না। বাপি বুঝত না। শুধু বকা খেতাম আমি। আর মনে হত, কেন আমি এমনি ভাবে জন্ম নিলাম? এটা মারাত্মক সমস্যা । আমি তো ছেলে, বাপি এগিয়ে আসত আমাকে বোঝানোর জন্য। আমি নিতেই পারতাম না সেটা। বাপি নিজের পুরুষত্বের গরিমায় ভরপুর একটা পুরুষ। নিজের পুরুষত্বের কাহিনী আমাকে শুনিয়ে কি হবে। আমি আর ও ঘাবড়ে যেতাম, কুঁকড়ে যেতাম ভয়ে একেবারে। বাপি, সব মিথ্যা বলে আমাকে উড়িয়ে দিত। আর আমি ততই চুপসে যেতাম। ভিতরে কি চলছে বোঝাতেই পারতাম না। বাপির ধারনা ছিল আমি বাপির মতন মনের জোর আর শারীরিক জোর রাখতে পারি না। আর তত আমাকে খেলা ধুলা তে জোর করত বাপি। সেটা আমার পক্ষে অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল।

বাপি আমাকে ছেলের মতন ট্রিট করত যা আমি নই, আর আমার মা আমার থেকে দূরে চলে গেছিল কারন মা ভাবত আমি ছেলে, আমার ব্যাপার টা বাপি ই ভালো ভাবে বুঝতে পারবে। সারাদিন এই চলত বাড়িতে। আমার কাজ ওরা কেউ সমর্থন করতই না। কি শাস্তি। আমি চাইতাম মায়ের সাথে কথা বলতে কিন্তু মা কে বাপি সামনেই আসতে দিত না। আমার শারীরিক সমস্যা গুলো সামনে চলে আসাতে এই ব্যাপার টা আরো বেড়ে গেছিল। রাতে একা শুতাম। মাকে চাইতাম সেই সময়ে। বাপি যখন বকা ঝকা করত আমাকে, আমি মায়ের দিকে চেয়ে থেকে শুধু কাঁদতাম। আর তাতেও বকা খেতাম। কি সারাদিন মেয়েদের মতন কাঁদিস?

কেমন চুপ হয়ে গেলাম আমি। একশ টা কথা বললে কেউ আমি একটা কথার উত্তর দিতাম তাও বাধ্য হলে। একটাই বন্ধু ছিল রাকা, তাকেও আসতে আসতে দূরে সরিয়ে দিলাম আমি। ও কিন্তু আমাকে দূরে সরিয়ে দেয় নি। আমি দিয়েছিলাম। ও সারা জীবন আমার পাশে থেকেছে। যখন ক্লাস টেনে উঠলাম আমি। খুব বাজে রেজাল্ট করেছিলাম। প্রথম হতাম, সেখান থেকে থার্ড হয়ে গেলাম। আমি জানতাম এমন হবে। কিন্তু কিছু করতেও পারছিলাম না।

সেদিনে ক্লাসে আমি বসেছিলাম পিছনের দিকেই। রাকা তখনো আসে নি। দেখলাম, রাগিনী আর তার দলবল ক্লাসে এল। রাগিনী কোন দিন আমাকে বিট করতে পারে নি। সব সময়ে সেকেন্ড হতো। আর আমি ওর থেকে প্রায় অনেক টা নাম্বার বেশী পেয়ে প্রথম হতাম। কিন্তু সে বারে আমি থার্ড হয়ে গেছিলাম। ও এসেই সরাসরি আমাকে আক্রমন করল।

-     কি রে এবারে কি মেরিট লিস্ট থেকে বেড়িয়ে যাবি নাকি? যা তোর বন্ধু? তুই যে থার্ড হয়েছিস এই অনেক। কি বল? 

একে বারে আমার পাশে এসে বসল ও। সাথে অনির্বান আর ময়ুর ও ছিল। এরা এতো দিন আমার পাত্তাও পেত না। কিন্তু এখন সব অন্য রকম হয়ে গেছে। আমি সাড়া দিলাম না রাগিনী কে। কোনে সরে গিয়ে বসলাম। ও আমাকে ক্রমাগত হিট করতে থাকল।

-     কি রে? বন্ধু বদলা না হলে তো ফেল করবি । ও বদলাতে পারবি না তাই না? ও বন্ধুই তো? নাকি বয়ফ্রেন্ড তোর?

আমি সাড়া দিলাম না। অনির্বান বলল,

-     রাকার ও কোন টেস্ট নেই। একটা হিজড়ার সাথে লাভ? শেষে ছক্কা?
তারপরেই ময়ূরের দিকে তাকিয়ে বলল
-     কি করে লাভ করে বলত ওরা?

পরক্ষনেই আমার দিকে তাকিয়ে ময়ূর বলল আমাকে। বলা ভালো আমাকে টোন করল,

-      আচ্ছা তুই কি বটম? না বলতে পারিস। আলোচোনা তে তো ক্ষতি নেই, কি বল?

আমি জাস্ট নিতে পারছিলাম না আলোচনা টা। পেন্সিল এর মুখ টা চেপে ধরে ছিলাম আমার আঙ্গুলের মধ্যে। মনে হচ্ছিল এই কথা গুলোর থেকে পেন্সিল আঙ্গুলের চামড়ায় ঢুকে যাবার ব্যাথা টা অনেক কম। ঠিক তখন রাকা এলো। 

সবাই চুপ করে গেল। কিন্তু ময়ুর বলে উঠল
-     বয় ফ্রেন্ড এসে গেছে।
ওরা আমার কাছ থেকে সরে গেল। রাকা আমাকে এসে জিজ্ঞাসা করল।
-     কি হয়েছে রে?

আমি কিছু বললাম না। জানতাম রাকা ওদের সাথে ঝামেলা করবে। আর এই জন্যেই আমি ওকে এড়িয়ে থাকতাম। আমার জীবন টা শেষ হয়ে যাবে বলে আমি ওর জীবন টা কে আমার পিছনে লাগিয়ে দিতে পারি না। ও যেমন আমাকে ভালবেসেছে, আমিও তো ওকে কম বাসিনি। চাইছিলাম ওখান থেকেই উঠে যেতে। আমি রাকার দিকে তাকাতেই ও আমার চোখে জল দেখতে পেল। রেগে তো গেলই তার উপরে চীৎকার শুরু করল,

-     কই এবারে বল কি বলছিলি তোরা। কিন্তু ভাই বলে দিলাম, আমি কিন্তু কোন টিচার কে নালিশ করার ছেলে নই। কোন নালিশ করব না। যা ফয়সালা হবে কলেজের বাইরে। যদি একজন বলিস, আজকেই ফয়সালা করে দেব। দুজন বললে কাল অব্দি। তিন জন বললে আরেক দিন বেশী লাগবে আমার। কিন্তু ফয়সালা আমি করবই।

এই কথায় কেউ তো কিছু বলল না আর কিন্তু আমি ব্যাপার টা মেনে নিতে পারছিলাম না। যে ক্লাসে একদিন আমি মধ্যমনি ছিলাম, সেই ক্লাসের আমি সব থেকে অবাঞ্ছিত একজন। ভাবতেই পারছিলাম না আমার একটা শারীরিক দুর্বলতা, আমাকেই এতো দুর্বল করে দিয়ে যাবে। সেদিন কলেজ থেকে বেরিয়েও একি ব্যাপার হল। সেখানেও রাকা ছুটে এল কোথা থেকে। কোথায় লুকিয়ে ছিল কে জানে। কারন আমি ওকে এভোয়েড করতে শুরু করে দিয়েছিলাম। সেদিনে আমি বুঝলাম ও আমাকে গার্ড দিচ্ছে অনবরত।

বাড়িতে এসে মন টিকছিল না কিছু তেই। আমি পড়াশোনা করে, বসে ছিলাম নিজের ই ঘরে। আর ভাবছিলাম, এই ভাবে কি বাচা যায় নাকি। সবাই এখানে আমাকে চেনে বাপি কে চেনে। এরা কেউ ই আমাকে আমার মতন করে বাঁচা তো দূর, আমাকে সঠিক ভাবে বাচতেই দেবে না। কলেজে, বাইরে, বাড়িতে সব জায়গাতেই আমার আলোচনা। এখন বুঝছি কার্তিক কেন আত্মহত্যা করেছিল। আমি তো তাও রাকা কে পেয়েছি। সে বেচারী কাউকেই পায় নি হয়ত। তাই আত্মহত্যা করেছিল
আমি মর্মে মর্মে ওর ব্যাথা টা অনুভব করছি। সত্যি তো না বাবা মাকে আনন্দ দিতে পারছি, না নিজেকে। রাকা টা আমার জন্য সব বাদ দিয়ে আমার পিছনে ঘুরে বেরাচ্ছে। এ জীবনের তো কোন মানেও নেই। কিন্তু মরতে তো আমি জানি না। কি ভাবে মরতে হয় তাও জানিনা আমি। নিশ্চই খুব ব্যাথা পেয়েছিল কার্তিক মরার সময়ে। চোখে জল এলো। এই মাত্র কদিনেই সবাই কেমন দূরে চলে গেল আমার। টিচার্স, বন্ধু বান্ধব, সবাই। বাবা মায়ের কথা মাথায় আসতেই চোখ থেকে জল উপচে এলো আমার। আমার মা , সেও কথা বলে না আর আমার সাথে। কি করেছি আমি? আমি তো কিছু নিজের ইচ্ছে তে করিনি। আমি এমন, তার দোষ কি আমার?

নাহ, আত্মহত্যা আমি করতে পারব না। আচ্ছা পালিয়ে গেলে কেমন হয়? কিন্তু কোথায় পালাব? কোন নতুন জায়গায়? কিন্তু সেখানেও যদি আমাকে সবাই ক্ষেপায়? বুক টা আঁতকে উঠল আমার। কিন্তু পরক্ষনেই ভাবলাম, সে তো ক্ষেপাবেই। চেনা লোকেরাই ছেড়ে কথা বলছে না আর অচেনা লোকজন আমাকে কি ছেড়ে দেবে? কিন্তু একটা শান্তি, আমি তো ওদের কাউকে চিনি না। তাই আমার দুঃখ টাও হবে না। চেনা মানুষ অচেনা হলে সব থেকে বেশী কস্ট লাগে মনে হয়। আবার বাপি আর মায়ের কথা মনে পরল আমার। এতো টা অচেনা হয়ে গেল ওই দুজনে? আমার সাথে কথা ঠিক করে কেউ বলছে না। আজ থেকে একবছর আগেও, আমার ভালো লাগা মন্দ লাগা নিয়ে দুজনায় কত চিন্তিত ছিল। কিন্তু আজকে আমি এতোই ঘেন্নার পাত্র হয়ে উঠলাম? বুকের বাঁ দিকে একটা ব্যাথা উঠল মনে হল। চিনচিন করল অল্প।

শুধু খাবার সময়ে ছাড়া আমি বাইরে বেরোন বন্ধ করে দিলাম। কলেজে যাই, চলে আসি কোন রকমে ক্লাস কটা করে। বাড়িতে মায়ের সাথে কথা বলতে চাই , কিন্তু মা কথা বলছে না। জানিনা কি শাস্তি দিচ্ছে আমাকে আমার মা। বাপির সাথে কথা বলতে গেলেই পুরুষত্বের গল্প শুনছি। আর ভালো লাগছে না। পালিয়ে যাওয়া টা আমি এক প্রকার স্থির করেই ফেললাম। ভাবলাম যা হয় হবে। পালাই। এই মানসিক যন্ত্রণা আর নিতে পারছি না আমি। কিন্তু পালাব যে টাকার দরকার তো। যে দিন পালাব সেদিন খেয়ে দেয়ে উপরের আলমারি থেকে কিছু টাকা বের করে নিলাম আমি। জানিও না কত নিতে হবে। একটা পাঁচশ টাকার থোক ছিল বের করে নিলাম। কলেজ ব্যাগ এ কিছু জামাকাপড় নিয়ে ছাদে চলে গেলাম। পিছন দিকে জানালার শেড গুলো নামার পক্ষে ঠিক ছিল। কারন দুপুরে আমি ভাল করে দেখে নিয়েছিলাম। একটা সাদা ধুতি ছিল সেটা কে রেলিং এর সাথে বেঁধে, ধীরে ধীরে নেমে, আমগাছের ডাল টা পেয়ে যেতেই তরতর করে নেমে এলাম আমি। ওটা আমার অভ্যেস ছিল ভালই। অনেক বার আম গাছে উঠেছি নেমেছি। রাত বলে সমস্যা হয় নি। কারন পিছনের গেটের আলো টা জ্বলছিল।

ওখান থেকে হেঁটে তিনমাথার মোড় এসে, একটা দূর পাল্লার বাস পেলাম, যেটা রুদ্রপুর স্ট্যান্ড যাচ্ছিল। উঠে পরলাম আমি ওতে। ইচ্ছে ছিল রুদ্রপুর থেকে শিলিগুড়ি যাবো। ওখান থেকে কলকাতা ট্রেন। জানিনা কি হবে। এখন তো বেড়িয়ে পরেছি আমি। উপায় নেই ফেরার। এমনি তেই ভয় পেয়েছিলাম আমি। বাসে উঠে আরো মারাত্মক ভয় করছিল আমার। বাসের অনেক লোক আমার দিকে তাকিয়ে আছে। ভাবছি, এরা নিশ্চই ভাবছে , এই রাতে এতো ছোট একটা ছেলে কোথায় যাচ্ছে? আর আমার অতো ভয় করতে লাগল। রুদ্রপুর স্ট্যান্ড এ এসে আমি শিলিগুড়ির বাসের খোঁজ করতেই জানলাম, ভোড় চারটের আগে কোন বাস নেই। আর এখান দিয়ে যা ট্রেন যায় কোন টাই দাঁড়ায় না রাতের বেলা। সব মেল ট্রেন। লোকাল সকাল ছটার আগে নেই। তাই  ভাবলাম, যদি সাতটার আগে বাস ধরে পৌঁছে যাই শিলিগুড়ি তবে দার্জিলিং মেল পেয়ে যাবো আমি কলকাতা যাবার।

অতো ভাবিনি কলকাতা গিয়ে কি করব আমি। সেই সময়ে ভাবার পরিস্থিতিও ছিল না। বয়েস অল্প ছিল। শুধু মনে হয়েছিল পালিয়ে গেলে হয়ত সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝিনি শত্রু বাইরে নেই আছে ভিতরেই। যাক সে কথা। টিকিট কেটে, বসে গেলাম একটা বেঞ্চ এ। মনে পরতে লাগল বাড়ির কথা। মায়ের কথা বাপির কথা। চোখে জল। যখন আমি নীচে নামলাম, বাপি আর মা তখনো ঘুমোয় নি হয়ত। আলো জ্বলছিল, নীচে ডাইনিং এ।

কত রকম লোক এখানে। কেউ কেউ তো কেমন ভাবে একটা দেখছে আমাকে। বাড়ি থেকে বেরোনর সময়ে যে মনের জোর টা ছিল, এখন আর নেই সেটা। তখন বাসে আসতে আসতে অর্ধেক টা চলে গেছিল, এখন আশে পাশের লোক জন দেখে বাকি টাও হাওয়া হয়ে গেল আমার। ভয় লাগছে কেউ যদি আমাকে তুলে নিয়ে যায়। শুনেছি বিদেশে বাচ্চা বিক্রীও হয়। মনে হচ্ছে কেউ যদি টাকার জন্য আমাকে মেরে ফেলে। বুকের ভিতরে ভয় টা দম ধরে বসে গেল একেবারে। তাও মনে হচ্ছে ফেরার উপায় নেই। অনেক টাকা চুরি করে পালিয়ে এসেছি। বাপি কি আর আমাকে আস্ত রাখবে নাকি? মা কি আমাকে ছেড়ে কথা বলবে? নাহ ফেরা যাবে না আর। যা হয় হোক।
জানিনা কতক্ষন কেটেছে। চিন্তা আসে, আর চোখ জলে ভরে যায়। আবার মুছে ফেলি আমি। কিছুক্ষণ পরে আবার চিন্তা ভিড় করে মন জুড়ে। ভাবছি আর পারছি না, এবারে চারটে বেজে যাক। বাস টা ছেড়ে দিক। ঠিক তখনি, পিছন থেকে একটা হাত আমার কাঁধে পরল।

-     মা গো!

বলে ভয়ে চমকে পিছনে তাকিয়ে দেখি রাকা। বলে বোঝাতে পারব না, ওকে দেখে মনে হল, এতো খুশী কোনদিন ও আমি হইনি। বুকের মাঝে যে ভয় টা জমে ছিল, বেড়িয়ে গেলো ওকে দেখেই। কিন্তু সেটা ক্ষণিকের জন্যে। পরক্ষনেই মনে হল এ আমাকে নিয়ে যেতে এসেছে। বাপি মা এর কাছে গেলে শুধুই বকা জুটবে আমার। আমি ততক্ষনে সাহস পেয়ে গেছি। আর তাতেই বুকে এক রাশ অভিমান চলে এলো কোথা থেকে। ওকে বললাম,

-     তুই এখানে কি করছিস?

ও আমার কথার উত্তর দিল না। বলল,

-     তুই পালিয়েছিস কেন বাড়ি থেকে?
-     আমার ইচ্ছে। জানিস না নাকি আমার কি অবস্থা এখন?
-     তোকে না বলেছিলাম, মনে মধ্যে যা চলবে আমাকে বলবি?
-     বলিনি আমার ইচ্ছে। সারাজীবন কি তুই আমাকে এই ভাবে গার্ড করতে পারবি নাকি?  তুই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে এলি কেন? আমি তোর সাথে ফিরবই বা কেন? তুই যা।
-     আমি একা এসেছি কে বলল তোকে? ওই দ্যাখ।

ওর আঙ্গুল বরাবর তাকিয়ে দেখি আমার মা আর বাপি দাঁড়িয়ে আছে। সাথে, রাকার বাবা ও। পাশের বাড়ির চন্দন কাকু ও এসেছে। ওদের দেখেই আমার লজ্জায় ,কস্টে মরে যেতে ইচ্ছে হল। আমি ততক্ষনে ভবিষ্যৎ দেখে নিয়েছি। এরা সবাই জানবে আমি পালিয়েছি। আর সেটা জানলে, এটাও জানবে আমি কেন পালিয়েছি। সেই কেনর উত্তর আমার বাপি আর মা সহ্য করতে পারবে না। আমার হয়ত আজকে কপালে মার জুটবে। ইশ কেন আগেই চলে গেলাম না অন্য কোন বাস ধরে। আমি তাকিয়ে রইলাম সামনের দিকে। আমার মা এক পা এক পা করে আমার কাছে এল। বসল আমার সামনে।মাকে দেখে,  আমার না আর কিছু বলার ক্ষমতা ছিল না। মায়ের বুকে মাথা দিয়ে কেঁদে উঠলাম ফুঁপিয়ে। বকুনি খাবার থেকেও যেটা আমাকে কাঁদাল সেটা হলো প্রায় আট মাস পরে আমি মায়ের বুকে মাথা দিলাম।  

মা আমাকে তার থেকেও বেশি আঁকড়ে ধরে কেঁদে উঠল জোরে। আশে পাশের নিশ্চই সবাই ভাবছে এদের মা ছেলের হল কি? কতক্ষন ছিলাম জানিনা মায়ের বুকে। বাপির গলা শুনে আমার ভয় টা বেড়ে গেল। বাপি এগিয়ে আসছিল। মা কে বলল,

-     সর আমাকে কথা বলতে দাও ওর সাথে।

বাপির গলায় কোন রাগ বা গম্ভীরতা ছিল না। বাপির গলা তেও আমার জন্য আদর ই ঝরে পরছিল। আমি তাও নিতে পারলাম না। মাকে আরো জড়িয়ে ধরলাম আমি। যেন বলতে চাইলাম মা কে- না মা তুমি থাক আমার কাছে। প্লিস।

মা হয়ত অনেক আগেই বুঝে গেছিল। বাপির কথায় আমাকে ওই ভাবে আঁকড়ে ধরেই, জোরে বাপি কে বলে উঠল,

-     খবরদার, আমি আছি তো? কিচ্ছু দেখতে হবে না তোমাকে ওর ব্যাপারে আর। কোন কথা বলতে হবে না তোমাকে। গত আট মাস তো আমি ওর সাথে কোন কথাই বলিনি, তোমার কথায়। কি হল? ছেলেটা আমার চলে যাচ্ছিল। কি যে হত, রাকা ওকে খুঁজে না বার করলে কে জানে। ইউ স্টে আওয়ে ফ্রম দিস। তোমাকে আর কিচ্ছু করতে হবে না।

মা আমার পিঠে মাথায় খুব আদর করছে আর মাথায় চুমু খাচ্ছে। আর আমি মাকে আঁকড়ে আঁকড়ে ধরছি আর ফুঁপিয়ে কাঁদছি। আর মা বলে চলেছে বাপি কে।

-     আট মাস ধরে তুমি ওকে বকলে। কোন দিন ওর কথা শুনলে না অব্দি। একবার যদি শুনতে ছেলেটা আমার এই আট মাস মন গুমরে থাকত না। আজকে আমাকে ছেড়ে চলে যাবার কথাও ভাবত না। ভাগ্যিস আজকে তোমাকে লুকিয়ে আমি ওর সাথে কথা বলতে গেছিলাম , তাই তো জানলাম ও বাড়িতে নেই। কিচ্ছু দেখতে হবে না তোমাকে। কিচ্ছু না। আমার ছেলে আমাকে বুঝতে দাও।

যখন আমি উঠলাম বাড়ি ফিরব বলে তখন উঠতে গিয়ে দেখি, রাকা আমার হাত টা ধরে রেখে দিয়েছে শক্ত করে। আমি তাকাতেই বলল,

-     কাকিমা আপনারা গাড়ি করে যান। আমার বাবাকে নিয়ে নিন। আমি ওকে নিয়ে আসছি।

মা যেন আমাকে ছাড়তে চাইছিল না। তারপরে হয়ত ভাবল, রাকার জন্যেই তো আমাকে খুঁজে পেয়েছে, তাই বলল,
-     শিওর?
-     হ্যাঁ কাকিমা। আমি নিয়ে আসছি ওকে। ওর সাথে হিসাব কিছু বাকি আছে।
আমার মা হেসে বলল
-     আচ্ছা তুমি ওকে নিয়ে এস।
 
বাপি মা, রাকার বাবা, আর চন্দন কাকু , আমাদের বড় গাড়ি টায় চলে গেল। আমি রাকার সাথে স্কুটার এ বসে পরলাম। ও চুপ করে গাড়ি চালাচ্ছে। আমার ভয় লাগছে ওকে এবারে। বকবে ও। খিস্তি দেবে অনেক। আমি আগেই সারেন্ডার করলা্‌

-     আর বকিস না আমাকে প্লিস।

আমার কথা টা শুনে ও বাড়ির একটু আগে গাড়ি টা দাঁড় করাল। আমার দিকে তাকিয়ে বলল
-     গান্ডু তোকে না বলেছিলাম আমাকে বলতে?
-     তোকে বললে তো আমাকে তুই আটকে দিতিস। আর তুই কত দিন আমাকে গার্ড দিবি।
-     দরকারে সারা জীবন দোব।
-     তাই হয় নাকি। তোর ও তো জীবন আছে। তোকে ও ভালো খেলতে হবে।
-     যখন চলে যাচ্ছিলি, তখন খেয়াল ছিল না তোর?

ওর কথা টা আমাকে একেবারে মরমে মেরে ফেলল। সত্যি তো, চলে গেলে সব শেষ হয়েই যেত। আর আমি জানি এই খচ্চর ছেলেকে চেপে না ধরলে পড়বেও না খেলবেও না। বললাম,

-     আচ্ছা আচ্ছা ভুল হয়েছে আমার।
-     বাল। আমাকে ভরসা তুই করিস না আমি জানি
-     কেন আবার ওই সব বলছিস?
-     ঠিক ই বলেছি। যেটা সত্যি সেটাই বলেছি।
-     সরি আর এমন করব না। এবার থেকে তোকে কথা দিলাম আমি, যা মনে আসবে তোকে বলব।
-     মনে থাকবে?
-     হ্যাঁ চল এবারে
 
বাড়ি পৌঁছে দেখলাম, রাকার মা ও এসেছে। আমার ভাই বোন কে রাকার মায়ের জিম্মায় দিয়ে আমার মা আর বাপি বেরিয়ে পড়েছিল। চন্দন কাকু চলে গেল। আমার বাপি থম হয়ে আছে। কোন কথা বলছে না, মা বাপি কে ওই সব বলার পরে। রাকার বাবা মা চলে যেতে চাইল। মা যেতে দিল না। বলল,

-     অনেক রাত হয়েছে। আমি চা করি। খান। দিয়ে এখানেই গড়িয়ে নিন। সকালে যাবেন।

রাজী হচ্ছিল না ওরা। কিন্তু রাকা কে দরকার বলে ওনারা রাজী হয়ে গেলেন। মা ওনাদের উপরের ঘরে শোবার ব্যবস্থা করে দিল। আমাকে মা এক গ্লাস কমপ্লান দিয়েছে আমি খাচ্ছি। রাকা কেও দিয়েছে মা। আমি খাচ্ছি না শুধু দেখছি আর সোফার উপরে বসে আছি। রাকা খেয়ে দেয়ে উপরে উঠতে যাবে, মা রাকাকে বলল,

-     রাকা তুই থাক।

বাপি আমার উল্টো দিকের সোফায় বসে আছে একেবারে স্ট্যাচু হয়ে। রাকা রয়ে গেল। আমার সোফা তেই একটু দূরে বসল। মা আমাকে জিজ্ঞাসা করল,

-     শিব, এবারে বলত সোনা , কি হয়েছে তোর। কি সমস্যায় আছিস তুই। আমাকে বল। বাপির ভয় পাস না। আমি আছি বল সোনা।

আমি আরো কুঁকড়ে গেলাম। ইচ্ছে করছিল মা কে আবার জড়িয়ে ধরি আমি। আর মা সব টা বুঝে নিক নিজেই। যেমন বুঝে গেল বাস স্ট্যান্ড এ। মা মনে হয় বুঝল। এসে ঠিক আমার পাশে, সোফার মোটা হাতলে মা বসল। আমি মা কে জড়িয়ে ধরলাম। ফুঁপিয়ে কেঁদে উঠলাম। মা বলল আমাকে,

-     না না কাঁদে না। কাঁদে না সোনা। তুমি তো আমাদের গর্ব। কান্না কীসের? কটা মায়ের ছেলে ফার্স্ট হয়? কটা মায়ের ছেলে এমন লক্ষী সোনা হয়? কান্না কেন? কাঁদে না একদম কাঁদে না।

মা আমার চোখের জল মোছাতে লাগল নিজের আঁচল দিয়ে। আমার কাঁধে রাকার হাত পেলাম। বুঝলাম আমাকে ও বলতেই বলছে। মা আমাকে স্বাভাবিক করার চেস্টা করল। বলল,

-     জানিস আমাদের কি অবস্থা হয়েছিল? আমার মনে হচ্ছিল আমি আর বাঁচব না তোকে দেখতে না পেলে।

আমি আবার ফুপিয়ে কেঁদে উঠলাম।মাকে আঁকার করে ধরলাম আমি।  কাঁদতে কাঁদতেই বললাম,

-     তবে আমার সাথে কথা বলতে না কেন? আমি কত কস্ট পেয়েছি এই আট মাস। আমার উপরে কত কিছু হয়ে গেছে এই আট মাসে। কেন তুমি আমার কাছে আসনি?
 
মা চুপ করে থাকল কিছুক্ষণ। মা ও কাঁদছে। ফোঁপাচ্ছে না মা কিন্তু গলা শুনলেই আমি বুঝতে পারছি মা কাঁদছে। তারপরে বলল,

-     ভুল করেছি সোনা। এমন ভুল আর কোন দিন ও করব না। আর কেউ আমাকে তোর থেকে দূরে রাখতে পারবে না। কিন্তু তুমিও কথা দাও, সব বলবে আমাকে? আমাদের ছেড়ে যাবার কথা কোন দিন ও ভাববে না আর?

আমি মায়ের কোলে মাথা রেখে কাঁদছিলাম। আর ওই ভাবে ঘাড় নেড়ে বুঝিয়ে দিলাম – আমি এমন ভাবনা আর ভাবব না। মা আমার মাথায় হাত বোলাচ্ছিল পাগলের মতন। মা আমার ঘাড় নাড়ানো দেখে বলল

-     এই তো সোনা আমার। ভাগ্যিস আমি বুদ্ধি করে রাকা কে ফোন করলাম। বেচারী তো একেবারে পড়ি মরি করে ছুটে এসেছে এই রাতে। ওকে যে আমি কি বলব? ভাব কত ভালবাসে তোকে ও। কত ভালোবাসে আন্টি আঙ্কল। রাকাই এদিক ওদিক ভেবে বলল আমাদের সবার আগে বাস স্ট্যান্ড এ যাওয়া উচিৎ। ওখানে গার্ড করে রাখলে আমরা ওকে ওখানেই পাব।পাশের বাড়ির চন্দন কাকু কে বলতেও লাগে নি। নিজেই এসে জিজ্ঞাসা করল। আমরা বলতেই একেবারে পাগলের মতন দৌড়ে এল। আর তুই সব ছেড়ে চলে যাচ্ছিলি। হ্যাঁ রে মায়ের কথা মনে পরে নি?

আমি আবার ঘাড় নেড়ে হ্যাঁ বললাম, মায়ের কোলে মাথা টা গুঁজে রেখেই। মনে মনে ভাবলাম, ওই খচ্চর ছেলে, ফুটবল বুদ্ধি লাগিয়েছে আমাকে খুজে বের করতে। আমার ঘাড় নাড়ানো দেখে মা বলল,

-     পাগল। দ্যাখ তোর বাপি কত কাঁদছে। তুই নেই দেখে তোর বাপি ওখানেই কাঁদতে শুরু করে দিয়েছিল।

আমি আবার থমকে গেলাম। বাপির নাম শুনেই কেমন ভয় টা বেড়ে গেল। মা হয়ত বুঝল সেটা। বাপি কে উদ্দেশ্য করে বলল,

-     কি গো তুমি এসো না এখানে। ছেলেটা ভয় পাচ্ছে তো?

আমি আরো ভয়ে কুঁকড়ে গেলাম একেবারে। মাকে আরো আঁকাড় করে ধরলাম আমি। কিছু পরেই মাথাতে হাত পেলাম আমি। সেটা বাপির বুঝতে পারলাম। কোন অভিমান নেই সেই আদরে। সেই ছোট বেলায় ঘুম থেকে তোলার সময়ে যেমন আদর করত বাপি তেমন। মুখ তুলে চাইলাম আমি। তাকিয়ে দেখলাম বাপির চোখে জল। কোন দিন ও দেখিনি আমি জ্ঞান হয়ে থেকে। সেই দেখে কি কোন ছেলে থাকতে পারে? বাপিকে জড়িয়ে ধরলাম আমি। বাপিও আমাকে জড়িয়ে ধরল। যত কান্না বাপি কাঁদছে, তত আমি কাঁদছি।

কান্না কাটি হয়ে গেলে আমি একটু স্বাভাবিক হলাম। বলতে হবে আমাকে আজ। রাকার হাত টা ধরলাম আমি। শুরু থেকে বলতে শুরু করলাম আমি। আমার ভাবনা, আমার চিন্তা। গত আট মাসে আমার শারীরিক পরিবর্তন জনিত সমস্যা। কলেজের সমস্যা। ঘরের সমস্যা। রাকার মারামারি আমাকে নিয়ে। সব কিছু। বলা সহজ ছিল না আমার কাছে। কিন্তু বললাম মা কে। শুধু আমার মেয়ে সাজার ঘটনা গুল এড়িয়ে গেলাম মায়ের কাছ থেকে। মা আমাকে জড়িয়ে ধরে রইল। হয়ত বোঝার চেষ্টা করছিল মা আমার ভিতরের কস্ট টা।

আমি বলার পর, অনেকক্ষণ চুপ ছিল সবাই। মা ও চুপ বাপিও তাই। কেউ হয়ত বুঝে উঠতে পারছে না কি করা উচিৎ আমাকে নিয়ে। তবে প্রথম কথা বলল রাকা। ও মা কে বলল,

-     কাকিমা, আমার মনে হয় ওকে কলকাতা নিয়ে যান আপনারা। কোন সাইকোলজিস্ট  দেখান প্রথমে।
-     কেন? সাইকোলজিস্ট কেন?
-     আমি জানি বলেই বলছি। কি ভাবে জানি জিজ্ঞাসা করবেন না। কিন্তু বড় কিছু হবার আগে শুরু টা সাইকোলজিস্ট দিয়ে করানো উচিৎ।

মা কি ভাবছে জানিনা। কিন্তু আমার রাগ ধরছে রাকা কে। আমি কি পাগল নাকি? এতোদিন আমার সাথে মিশে ওর এটা মনে হয়েছে? মনে একটা কেমন কস্ট হল। কিছু বলতেও পারছি না। আমি কিছু বলার আগেই বাপি বলল রাকা কে,

-     কেন ও কি পাগল বলে তোমার মনে হয়? কি বলছ তুমি? তুমি না ওর বন্ধু।
আমার শুনে বেশ লাগল কথা টা। আমাকে পাগল ভাবে ও কোন সাহসে? কিন্তু আমি অপেক্ষা করে রইলাম রাকা কি বলে। ও বাপি কে বলল,

-     কাকু আমি এর অনেক টা অংশ দেখেছি, তাই বলছি। পাগল হলেই সাইকোলজিস্ট দেখায় এমন না। ওরাই বুঝতে পারবে ওর মধ্যে কতখানি জেন্ডার ডিসোর্ডার আছে।
-     জেন্ডার ডিসোর্ডার? সেটা কি?
-     বলতে পারব না কাকু। কিন্তু আমাকে বিশ্বাস করতে পারেন। আমি বলতে পারছি না কি ভাবে জানলাম, কিন্তু আপনি আর দেরী করবেন না।
-     অ্যাঁ?
-     হ্যাঁ কাকু। আপনি ওকে নিয়ে কলকাতা চলে যান।

আমি তখনো বুঝতে পারছি না রাকা কি বলছে। আমার মা ও চুপ। হয়ত রাকার কথা ভাবছে। আমি কি তবে পাগল? নিজেকে মেয়ে ভাবছি? আমি সত্যি পাগল হয়ে গেলাম? না না এতো ভাবতেও পারছি না। এতো দিন রাকা আমার পাগলামো তে সাথ দিচ্ছিল মাত্র? এ কি ভাবে হয়?

চার পাঁচ দিন পরে আমাদের কলকাতা যাবার ঠিক হল। আমার মনে অনেক ঝড়। নিজেকে পাগল জানতে বা ভাবতে কার ভালো লাগে? রাকার সাথে রাগে আমি কথাও বলিনি এই কদিন। বাইরে তো বেরোই ই নি। যেদিন কলকাতা গেলাম সেদিনে ওকে মেসেজ দিয়ে গেলাম ফোনে,

-     চললাম, পাগলের ডাক্তার এর কাছে ট্রিট্মেন্ট এর জন্য।  আমাকে পাগলা গারদে রেখে দিয়ে আসতে বলিস আমার বাবাকে। তাতেই তো তোর আনন্দ। তাই পা। আর কোন দিন কথা বলব না তোর সাথে। কোন দিন কথা বলতে আসবি না আমার সাথে। তোকে বন্ধু জানতাম। আজ থেকে আর জানলাম তুই আমার বন্ধু নোস। আমার শত্রু।


আমি দেখিও নি ও কি লিখেছে। আমার বড় মামা থাকে কলকাতায়। ওখানেই উঠলাম। মা নিশ্চই কিছু বলেছে বড় মামা কে। ওখানে গিয়ে বুঝলাম না সেটা। মামার মেয়ে টিনা আমার ই সমবয়সী। পরের দিন আমার এপয়েন্টমেন্ট ছিল। আমি সাড়া সন্ধ্যে, আর প্রায় রাত বারোটা অব্দি ওর সাথে গল্প করলাম। অনেক দিন পরে আমি আনন্দে ছিলাম কথা বলে। পড়াশোনা নিয়েই বেশি কথা হল। সামনেই নাকি ওর ছোট কাকার বিয়ে, আমাকে আসতেই হবে এমন ও ঠিক হয়ে গেল। যখন মায়ের কাছে এসে শুলাম তখন দেখলাম প্রায় সাড়ে বারোটা বাজে।
[+] 10 users Like nandanadasnandana's post
Like Reply
#49

(04-02-2022, 03:27 PM)bourses Wrote:  পর্ব তিন - চার - পাঁচ


পর পর পড়ে ফেললাম এক নিঃশ্বাসে... কি বলা যায় বুঝে উঠতে পারছি না... ডিডি৩৩৩ খুব একটা অত্যুক্তি করে নি মোটেই... লেডি পিনু... যে ভাবে কিশোর মনের বিশ্লেষনের ছাপ রেখেছেন প্রতিটা ছত্রে, তাতে মহিত না হয়ে উপায় নেই... হ্যা... বিশ্লেষনই বটে... কিশোরবেলার দ্বিধা ধন্দ... আর সেই সাথে সমাজ আর মা বাবার মানসিক বৈরতা... অপূর্ব বললেও কম বলা হয় বোধহয়... 

আর এর সাথে প্রায় স্প্লিট পার্সোন্যালিটির মত শিবের দুই অন্তসত্তার অন্তর্দন্ধ... আমি সত্যিই মন্ত্রমুগ্ধ আপনার লেখনিতে... 

এর থেকে বেশি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না... শুধু এই টুকুই বলবো... পর্বগুলো পড়তে পড়তে আরো পড়ার খিদে বাড়িয়ে দিচ্ছেন প্রতিটি পর্ব শেষে...

yr): yr): yr):

Namaskar Namaskar
Like Reply
#50

(04-02-2022, 03:59 PM)bourses Wrote:  বাকিটা এগুতে পারলাম না... এটা পড়ার পর আমি স্তব্দ হয়ে গিয়েছিলাম... এটা কি লিখলেন আপনি? এতো একেবারে আঙুল তুলে সমাজের সমস্ত তথাকথিত শিক্ষিত মানুষের মানসিকতাকে নগ্ন করে দিলেন... অপূর্ব... অসামান্য... দূর্দান্ত... I'm totally spell bound...
Heart Heart Heart

সরল মানুষ কে অনেকেই হিপোক্রীট ভাবে তো। আমি ভাবছিলাম, গল্প টা মার্কেটে ফ্লপ করে গেল।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#51

(04-02-2022, 04:11 PM)Kallol Wrote:  দিদি  মনস্তত্ত্ব  নিয়ে আমার তেমন কোন জ্ঞান নেই, তাই আপনার এই গল্প টার  বেশির ভাগই মাথার  উপর  দিয়ে যাচ্ছে। তবে  শিবের  মা বা  বাবা কেও  পরিস্থিতির জন্য  কোন দোষ দিতে পারছি না। কারণ আমরা ছোট থেকেই  এমন একটা  পরিবেশ বা  সমাজের মধ্যে দিয়ে বেড়ে উঠি, যেখানে হটাৎ করে কোন নতুনত্ব কিছু  বিশেষ করে মানুষের মধ্যে যদি আলাদা কিছু থেকে থাকে । সেইটা  আমরা সহজে  মেনে নিতে পারিনা  বা বলা ভালো  আমরা  মানতে  চাইনা। সুস্থ থাকুন    লিখতে থাাাাকুন ।   Iex

না না দোষ নেই কারোর। আসলে ভগবান আমাদের মধ্যে, মাঝে মাঝে একটা ব্যেতিক্রম পাঠিয়ে দেন, আমাদের টেস্ট করতে, যে আমরা কত টা মানুষ হয়েছি। নতুন ব্যাপারে ভয় সবার থাকে।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#52

(04-02-2022, 04:30 PM)Baban Wrote:  একদমই সঠিক কথা বলেছেন... যদিও এখানে দিদি কোনোভাবেই পিতা মাতাকে ভুল হিসেবে তুলে ধরেন নি.. যেটা আজকালকার ফিল্মে দেখানো হয়... বাবা মাই ভিলেন হয়ে যায় সেসবে... যাইহোক... পিতা মাতা কখন কঠোর হবে আর কখন নরম সেটা জানা বা বোঝা ওতো সোজা ব্যাপার নয়... পিতা মাতাও সেসবে ভুল করে ফেলেন.... কাছে টানার বদলে অনেকসময় কঠোরতার পক্ষ নিয়ে সন্তানকে আরও জটিলতার মধ্যে ফেলে... কিন্তু তার মানে এটা নয় যে তারা তার ক্ষতি চায়.... কখনোই তারা সেটা কল্পনাও করতে পারেন না.... সন্তান বাবা মায়ের কাছে কি... সেটা বলে বোঝানো সম্ভব নয়...

একসাথে দুটো পর্ব পড়লাম.... কি আর বলবো.... সবাই যা বলার বলে দিয়েছে... শুধু এটাই বলবো.... গল্প. এবারে শুরু হয়েই গেলো।❤❤

ঠিক বলেছ বাবান। বাবা মায়ের ও একটা পূর্ব শিক্ষা থাকে। তারা যে ভাবে মানুষ হন, সন্তান কেও সেই ভাবে মানুষ করতে চেষ্টা করেন। মাঝে সময়ের গ্যাপ টা অনেকের খেয়াল থাকে না। এটা নব্বই শতাংশ ক্ষেত্রে সত্যি।
Like Reply
#53

(04-02-2022, 05:17 PM)bourses Wrote:  বাঁ... এসব বলা বন্ধ করবে? কোন শালা বলেছে তুমি লুজার? নিজে এত হীনমন্যতায় ভোগ কেন সব সময়? মাথা উঁচু করে বাঁচতে শেখো নি? ল্যাও... আমার... শালা গা...ডু...
D:)

হ্যাঁ এই টা কে আচ্ছা করে বকে দেওয়া দরকার। কত বলি, কথা শুনলে তো?
Like Reply
#54

আগের পর্বের কিছু অংশ..

 অনেক দিন পরে আমি আনন্দে ছিলাম কথা বলে। পড়াশোনা নিয়েই বেশি কথা হল। সামনেই নাকি ওর ছোট কাকার বিয়ে, আমাকে আসতেই হবে এমন ও ঠিক হয়ে গেল। যখন মায়ের কাছে এসে শুলাম তখন দেখলাম প্রায় সাড়ে বারোটা বাজে। 
                                                                পর্ব সাত
ডাক্তারের নাম বলছি না। একজন মহিলা ডাক্তার ছিলেন উনি। আমি বাইরে ছিলাম অনেকক্ষণ। উনি মা বাবার সাথে ভিতরে কথা বললেন। প্রায় ঘন্টা খানেক বাদে ওরা তিনজনেই বেরিয়ে এলেন। বাবা মা কে বললেন, আমি একটু ত্র্যম্বকের সাথে একলা কথা বলব। উনি বাপি আর মা কে একটা ঘরে ঢুকিয়ে দিলেন। আর আমাকে নিয়ে গেলেন ভিতরে। খুব সুন্দর সাজানো ছিল ঘর টা। আমাকে যেখানে বসতে দিলেন একটা বিশেষ ধরনের চেয়ার। চেয়ারের সাথে লাগানো অনেক মাইক্রোফোন। বুঝলাম আমার কথা রেকর্ড হবে।
উনি সামনে এগিয়ে এলেন, একেবারে আমার মুখের থেকে হয়ত ফুট দুই দূরে। আমাকে জিজ্ঞাসা করলেন

-     হাই ত্র্যম্বক?
-     হেলো ম্যাম।
-     তুমি জান , তুমি এখানে কেন এসেছ?
-     আমি তো আসিনি।

চমকে উঠলেন উনি। তারপরেই স্বাভাবিক হয়ে গেলেন। ছোট্ট করে জিজ্ঞাসা করলেন।
-     তবে?
-     আমাকে নিয়ে আসা হয়েছে। আমি কেন ভাবব আমি পাগল?

উনি সামান্য হাসলেন আমার দিকে তাকিয়ে। খুব নির্ভরতা ছিল সেই হাসি তে। বললেন
-     ও, তোমাকে কে বলল, এখানে পাগল রাই আসে?
-     ইটস নট রাইট?
-     নট এট অল। এখানে সবাই আসে। নর্ম্যাল মানুষ ও আসে। কেন আসে জান?
-     কেন?
-     কারন হল, আমরা সবাই, এক্সসেপশন কে ভয় পাই। যখন ই কিছু এক্সসেপ্সনাল ঘটে, মানুষ ভয় পেয়ে এখানে চলে আসে। ডিসকাস করে। ভয় টা কাটায়। আবার নর্ম্যাল লাইফ লিড করে।
-     ও, মানে আমার ও কিছু এক্সসেপশনাল হয়েছে?
-     হুম তা একটু বটে। কিন্তু সেটা খারাপ, সেটা তো নাও হতে পারে। বা সেটা নর্ম্যাল ও হতে পারে, যেটা আবার বাকি রা বুঝতে পারছে না।
-     মানে আমার এই ব্যাপার টা নর্ম্যাল ও হতে পারে
-     সেটা আমরা দেখব, বুঝব , একটু একটু করে। বাট আই মাস্ট সে, ইউ আর ব্রিলিয়ান্ট।
-     থ্যাঙ্কস।
-     আচ্ছা, তোমার কেন মনে হয়, তোমার মধ্যে একটা মেয়ে আছে?

আমি চুপ করে গেলাম। কেন মনে হয়, এমন তো ভাবিনি কোন দিন। হয়ত আমি যা ভাবি সেটা বললেই হবে। তাই বললাম
-     মনে হয়েছে, কারন, মেয়েরা যা কাজ করতে পছন্দ করে আমিও তাই কাজ করতে পছন্দ করি।
-     তাই নাকি? কেমন শুনি?

আমি ওনাকে বললাম এক এক করে। আমার ভাল লাগা, মন্দ লাগা। অস্বস্তি সব কিছু। উনি সব কিছু লিখছিলেন, আর রেকর্ড তো হচ্ছিলই। এই সব কথা হয়ে যাবার পরে আমাকে বললেন

-     আচ্ছা, তুমি তো খুব ভালো স্টুডেন্ট শুনলাম। বড় হয়ে কি হবে, কিছু ভেবেছ। সামনের বছরেই তো টেন্থ দেবে না তুমি?
-     হুম। আমি বড় হয়ে টিচার হব। বাপি আর মায়ের কাছে থাকব।
-     কেন ডাক্তার বাঁ ইঞ্জিনিয়ার হতে চাও না
-     না।
-     এই দেখ আমিও তো মেয়ে। কিন্তু ডাক্তার।
-     কিন্তু আপনার মা বাবা আপনার কাছে থাকে?
-     না তা থাকে না , কারন আমার তো বিয়ে হয়ে গেছে।
-     ওই জন্যেই, আমি হতে চাই না। বাইরে যেতে চাই না। বিয়েও করতে চাই না।আমি মা বাপির কাছে থাকতে চাই।

সেদিনের সেশনের পরে আমি অনেক টা হালকা হয়ে গেছিলাম। জানিনা কি হবে কিন্তু ওনাকে আমার সব গুলো মনের কথা খুঁটিয়ে খুঁটিয়ে বলার পরে মন টা হালকা হয়ে গেছিল। রাকার কথা মনে পরছিল। ওকে আমি বেকার কিছু বাজে কথা লিখে দিয়েছিলাম। ফোন টা খুলে দেখলাম, ও কিছু লিখেছে কিনা। দেখলাম লেখে নি।

আমরা ছিলাম কলকাতায় প্রায় কুড়ি দিন। কুড়ি দিনে আমার প্রায় চারটে সেশন হয়েছিল। সেশন গুলো হবার পরে আমার মনে হল, আর কাউকে আমার লুকিয়ে থাকার দরকার নেই। আমি শুনেছিলাম বাপি মা আর ডক্টরের কথা বার্তা।
ডক্টর বাপি আর মা কে বললেন যে,
-     ও মানসিক ভাবে প্রস্তুত।
মা অবাক হয়ে বলল
-     কীসের জন্য
-     ও প্রস্তুত, মেয়ে হিসাবে বাঁচতে। মানসিক ভাবে তৈরি ও। এখন আপনাদের উপরে নির্ভর করছে আপনারা কি চান। কিন্তু মাথায় রাখুন, ওর চাওয়া আর আপনাদের চাওয়া না মিললে, সমস্যা টা আপনাদের হবে না , হবে ওর।
মা বলে উঠল
-     কিন্তু কি ভাবে ও মেয়ে হয়ে বাঁচবে? ও তো মেয়ে নয়। মানে ওর শরীর তো ছেলেদের।
-     হ্যাঁ আমি জানি। ওর শরীর ছেলেদের। সে এখন কার দিনে অনেক প্রসেস আছে। ওর মেয়ে মনের সাথে মেয়েদের শরীর ও ওকে ডক্টর রা দিতে পারে। কিন্তু তার জন্য আপনাদের প্রিপারেশন দরকার
-     আমাদের?
-     হ্যাঁ আপনাদের। দেখুন আমি সেক্স চেঞ্জ এর কথা বলছি।

বাপি আর দুজনাই একেবারে চমকে গেল। মা কেমন অস্ফুট স্বরে বলল

-     সেক্স চেঞ্জ?
-     হ্যাঁ।  মুলত তিনটে পার্ট এ হয় এই প্রসেস টা। প্রথম পার্ট এ আপনারা এখন আছেন। আমি ওকে গত চারটে সিটিং এ দেখেছি, আর বুঝেছি মেন্টালি আর ফিসিক্যালি, ও তৈরী। অর মেন্টাল কন্ডিশন, প্রেশার, হাইট, ওয়েট, সব পারফেক্ট। আর যত সকাল সকাল করাবেন, পরবর্তী জীবন টা ওর একটু হলেও স্মুদ হবে বলে আমার বিশ্বাস। বিয়ে করতে পারবে। সংসার করতে পারবে। যত দেরী করবেন, তত ওর উপরে মানসিক চাপ বাড়বে।

বাপি আর মা হাঁ করে শুনছিল, ডক্টরের কথা। আমিও শুনছিলাম। বাপি মায়ের কেমন লাগছিল জানি না। তবে আমি বিয়ে আর সংসার টা বাদ দিয়ে , বাকি কথা গুলো খুব আনন্দে শুনলাম। উনি বলে চললেন,

-     এখন আপনাদের ও তৈরি হতে হবে। এর পরের স্টেজ হলো, হরমোন থেরাপি। হরমোন থেরাপী তেই এইট্টি পারসেন্ট কাজ হয়ে যায়। ওর গড়ন, চলন বলন, শরীর ভয়েস, সব কিছুই মেয়েদের মতন হয়ে যাবে। সময় লাগতে পারে তিন থেকে পাঁচ বছর। তারপরে দরকার পরলে, বা ও চাইলে, সার্জারি। সেখানে ভ্যাজাইনোপ্লাসটি করানো দরকার হতে পারে। বা প্রয়োজন পরলে ফেস থেরাপি। আবার হয়ত ওর মনে হলো, যে ও মেয়ে নয় ছেলে হয়ে বাঁচবে। তখন উল্টো থেরাপী তে ওকে আগের অবস্থায় ফিরিয়েও আনা যায়। তাই হরমোন থেরাপীর পরে আমরা কিছু টা সময় দি সার্জারীর আগে।

বাপি আর মা দুজনাই, চুপ করে বসে ছিল অনেকক্ষণ। হয়ত নিজেরাও ভাবছিল। কিন্তু বাপি জিজ্ঞাসা করল ডক্টর কে,

-     কিন্তু এটা এখানে মানে ভারতে হয়?
-     হ্যাঁ খুব হয়।  আপনারা তৈরি হলেই প্রসেস শুরু করা যেতে পারে। পুরো প্রসেস টা তে তিন বছর থেকে পাঁচ বছর সময় লাগতে পারে।

বাপি বলল,

-     না মানে আমরা কি তৈরি হব? অনেক খরচের কথা বলছেন?
-     না না । খরচ হয়ত বেশি। কিন্তু সেটা টানা তিন বছর ধরে হলে দেখতে গেলে এমন কিছু না। এর পরের পার্ট টা হল, হরমোন থেরাপি। কিন্তু তার আগে, আপনাদের সোসালি প্রিপেয়ার্ড হতে হবে। মানে আপনাদের আত্মীয় স্বজন, ওর বন্ধু বান্ধব, কলেজ, চেনা শোনা সকলকেই জানাতে হবে ব্যাপার টা। যাতে, মেয়ে হবার পরে ওকে সবাই সোসালি এক্সেপ্ট করে।

বাপি আর মা চুপ করে রইল। এর পরেও কিছুক্ষন কথা বার্তা হল ওদের মধ্যে। কেন জানিনা আমার মধ্যেকার অনেক দ্বিধা কেটে গেছিল এই সিটিং গুলোর পরেই। আজকে যেন আরো বেশী মুক্ত লাগছিল নিজেকে। রাকার কথা মনে পড়ল। ওকে উলটো পালটা লিখেছিলাম আমি অনেক। আজকে রাতে কল করব ওকে। এসে থেকে রাগে আমি কথা বলিনি ওর সাথে। মন টা খারাপ ও লাগছিল একটু। কি জানি, কি করছে? মারামারি করছে হয়ত।
ফেরার পথে , যখন আমরা বড় মামার বাড়ি থেকে স্টেশন আসছিলাম। সেটা ছিল সকাল বেলা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরব। আসার সময়ে ময়দানে দেখলাম, কত ছেলে ফুটবল খেলছে। রাকার কথা আবার মনে পড়ল আমার। মনে হলো ও যদি এখানে কোচিং নিতে পারত ভালো হত। ওখানে থেকে মারামারি করে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব ওকে বলতে হবে কলকাতায় আসতে। টেন্থ টা দিক। তারপরে বলব। ততদিনে আমার ও হরমোন থেরাপী হয়ত শুরু হয়ে যাবে।

বাড়ি তে আসার পরে আমার আর কোন দ্বিধা ছিল না। নেহাত টেন্থ এর সময় তাই আমি পড়াশোনা তে মন দিলাম। কলেজে যেতে থাকলাম নিয়মিত। রাকা আমার পাশেই বসত। হরমোন থেরাপী শুরু হবার আগে মা আর বাপি রোজ আসত কলেজে। টিচার্স, প্রিন্সিপ্যাল এর সাথে কথা বলত। আমাদের ক্লাসে ও আসত। টিফিনে আমার ক্লাসের ছেলে মেয়েদের সাথে কথা বলত। ততদিনে আমার ঘর ছেড়ে পালিয়ে যাবার কাহিনী রাষ্ট্র হয়ে গেছিল রুদ্রপুরে।

কলকাতা থেকে ফেরার পরে রাকাকে ফোন করেও পাই নি। চলে গেছিলাম ওর বাড়ি। ছিল না বাড়িতে। আন্টি ছিলেন। আমাকে দেখে আনন্দ পেলেন খুব। কি হলো কলকাতায় আমি সব বললাম আন্টি কে। আমার আগে থেকেই মনে হয়েছিল আন্টি খুব ভালো বাসেন আমাকে। আন্টি চিন্তিত ছিলেন আমাকে নিয়ে বোঝাই যাচ্ছিল। ব্যাপার টা শুনে, কেমন হবে সেটা না বুঝতে পারলেও, আমাকে বার বার বললেন, আগের বারের মতন কোন ভুল পথ যেন আমি না বাছি, সমস্যা হলে ওনার কাছে চলে আসতে বললেন আমাকে বারং বার।

আমার মনে হয় পালিয়ে যেতে গিয়ে আমি ভুল করেছিলাম। আসলে তখন মা আর বাপির ওই ঔদাসীনতা আমি মানতে পারিনি। এখন বাপি আর মা মেনে নিয়েছে। ওরা আমার জন্য ভাবছে। আর এই ব্যাপার টাই আমাকে অনেক টা হাল্কা করে দিয়েছে। মনের মধ্যে অনেক ভয় এখনো, কিন্তু তাও এখন যেন চারপাশ টা আমি অনুভব করতে পারছি যেটা তখন পারতাম না। কিছু বাদেই রাকা এল বাড়িতে। আমাকে দেখেই গম্ভীর হয়ে গেল। বুঝলাম আমার মেসেজ টা দেখে কস্ট পেয়েছে।

আমাকে শুনিয়েই বলল আন্টি কে,
-     মা আমাদের বাড়ি তে কি কোন পাগল এসেছে নাকি? কই আমি তো দেখছি না। মনে তো হচ্ছে, শিব এসেছে। কিন্তু আমি এসে থেকে পাগল টা কেই খুঁজছি। পেলে ঘর থেকে বার করে দোব।

আমি হেসে ফেললাম। ওর উপরে রাগ করে থাকা যায় না। জানি ও না বললে আমার বাপি আমাকে কলকাতায় নিয়ে যেত না। আর আমার জীবন টা বদলে যাবার শুরুতে চলে আসত না। ওকে থ্যাঙ্কস বলতেই আসা আজকে। যবে থেকে ওর সাথে আমার বন্ধুত্ব হয়েছে, আমাকে সব সময়েই ও দিয়ে গেছে। পড়াশোনায় হেল্প করা ছাড়া আমি ওকে কি দিয়েছি আর। আমি তো কিছুই দিতে পারিনি ওকে। এমন কি কলকাতা যাবার আগেও ওকে আমি ভুল ভাল অনেক কিছু লিখেছিলাম। এখন খারাপ লাগছে আমার। আর মনে হচ্ছে, জানিনা এই খারাপ লাগা টা কে আমি কি করে ঠিক করব?

আগে ও আমার উপরে অনেক বার পিছন থেকে ঝাঁপিয়ে পড়েছিল। বন্ধু রা যেমন করে থাকে। কিন্তু সেদিনে আমার সব অস্বস্তি উপেক্ষা করে, পিছন থেকে হালুম করে ঝাঁপিয়ে পরলাম ওর উপরে। ওকে চটকাতে থাকলাম আমি। বললাম

-     খুব বলছিস না আমাকে? আমার জায়গায় থাকলে বুঝতিস। আমাকে বার করে দিবি বাড়ি থেকে? খুব সাহস তোর। বল বল, আর বলবি?

ওকে উল্ট পালটা লিখে গেছিলাম, ব্যাপার টা মানতে পারছিলাম না আমি। প্রবল অনুতাপে দগ্ধ হচ্ছিলাম আমি। তাই সেটার ভরপাই কি ভাবে করব বুঝতে পারছিলাম না। তাই পিছন থেকে ঝাঁপিয়ে পরে কখনো কাতুকুতু দিয়ে কখনো ঘাড়ে চেপে ওকে উতক্ত্য করে, ওর মন থেকে ব্যাপার টা হালকা করে দেওয়া আর কি। ও একেবারে চেঁচিয়ে উঠল।
-     আরে ঘাড় থেকে নাম না। উফ কি ঝামেলা! একে তো উল্ট পালটা বলবে, আবার ঘাড়ে উঠে আমাকেই মারবে। আবার নিজে এসেছে! কথা ছিল আমি গেলেও নাকি কথা বলবি না। আমি নাকি শত্রু।

ততক্ষনে আমাকে ঘাড়ের উপরে নিয়ে ও পিছনের বাগানে চলে এসেছিল। ওর কথা গুলো আমাকে একেবারে বিঁধছিল। সত্যি তো ও যদি বাপি কে না বলত এই ব্যাপার টা সম্পর্কে, আমরা জানতাম ও না যে এই পুরো ব্যাপার টার একটা সমাধান ও আছে। আমি জানতাম না, যে এই সবের আগে সাইকোলজিস্ট এর সাজেশান লাগে। কিন্তু ও জানত। আর ও জানত বলে, এটাও বুঝেছিল, ডক্টরের সাথে কথা বলার পরে আমার মত বদলে যাবে ওর সম্পর্কে। তাই উত্তর ও দেয় নি আমাকে। অপেক্ষা করছিল, কবে দেখা হবে আর আমাকে সামনা সামনি কথা শোনাবে। শালা বেদ ছেলে । আমি তখনো ওর ঘাড়ে। ওর শেষের কথা গুলো আমাকে বাধ্য করল বলতে,

-     সরি। আমি বুঝতে পারিনি তখন। তুই না থাকলে এতো দিনে আমি সুইসাইড করতাম।
ও আমাকে নামিয়ে দিল ঘাড় থেকে। আমাকে বলল
-     ফালতু কথা ভাববিও না একদম। বলেছিলাম, আমাকে সব বলতে।
-     এবার থেকে সব বলব।
-     মনে থাকবে?
-     হুম
-     গুড গার্ল। তবে যা করেছিস তোকে এর পানিশমেন্ট পেতে হবে।

মন টা ভালো হয়ে গেল, গুড গার্ল টা শুনে। কি হবে জানিনা। কত জন আমাকে মেয়ে হিসাবে এক্সেপ্ট করবে। কিন্তু শুরু টা সব থেকে প্রিয় বন্ধু কে দিয়েই হোক না ক্ষতি কি? ওকে বললাম,

-     বল কি পানিশমেন্ট দিবি।
-     বলব পরে। পয়েন্ট তোলা রইল।
-     আচ্ছা ঠিক আছে। এনিথিং। যা বলবি

প্রায় তিন মাস যাবার পরে হরমোন থেরাপি শুরু হবার সময় এসে গেল। সামনেই ছিল আমার  প্রি ফাইনাল এক্সাম। তখন দিন রাত আমি পড়াশোনা করছি। কিন্তু অবশ্যই আমাকে কলকাতা যেতে হবে প্রথম বার টা। পরের বার গুলো আমাকে না গেলেও চলবে। বা যেতে হতেও পারে। ডক্টর রা প্রোগ্রেস বুঝতে চাইলে আমাকে যেতে হতেই পারে। আমাকেও বুঝে নিতে হবে সব নিয়ম কানুন। সাইড ইফেক্টস। সব আমাকেই জানতে হবে। কারন ডক্টর ফোনে বলছিলেন, সাইড ইফেক্টস এ অনেক সময়ে মেন্টাল স্ট্রেস আসে। সেই গুলো জানার পরেই, একটা ফাইনাল এগ্রিমেন্ট পেপার এ সাইন করতে হবে। কিন্তু আমি ঠিক করে নিয়েছি, অর্ধেক জীবন বাচার থেকে কস্ট পেয়ে ও পুরো জীবন আমি বাঁচব। যত কস্টই হোক আমি এই থেরাপি করাবই।

বাপি কে ডিসট্রিক্ট ম্যাজিশট্রেটের কাছ থেকে একটা ডিক্লারেশনের সাইন অফ দরকার ছিল। সেদিনে বাপি শিলিগুরি গেছিল সে জন্য। আর হরমোন থেরাপি শুরু করার আগে, ক্রস ড্রেসিং এর একটা রুটিন প্রসেস আছে। মানে নিজেকে, পরিবার কে, এবং আশ পাশ কে হিন্ট দিয়ে রাখা, কি হতে চলেছে। বা নিজের লজ্জা, পরিবার এবং আশে পাশের মানসিক বাধা টা কাটানো। সাইকোলজিস্ট সেই ভাবে প্রেসক্রিপশন করে ছিলেন। আমি তখন বাড়িতে, স্কার্ট আর টপ পরে থাকতাম। লজ্জায় বেরোতাম না তেমন কিন্তু বাড়িতে পরেই থাকতাম। মা আমাকে দেখত, আর ক্ষনে ক্ষনেই রান্না ঘরে গিয়ে চোখের জল মুছত। বাপি তো তাকাতোই না আমার দিকে। কিন্তু আমি মন থেকে মেনেই নিয়েছিলাম যে আমি এখন একটা মেয়ে। যেদিন মা আমার জন্য বেশ কিছু মেয়েদের ড্রেস কিনে আনল, আমি আনন্দে পাগল হয়ে গেছিলাম।

প্রথমে নিজের ঘর, তারপরে ঘরের বাইরে বেরোতে শুরু করেছিলাম। পড়াশোনা হয়ে গেলে মাঝে মাঝে ওই পোশাক পরেই ভাই কে আর বোন কে পড়াতাম। ওরা আমাকে হা করে দেখত। কিন্তু কিছুদিন পরে ওদের অবাক হবার ভাব টা আর রইল না। তখন আমি আর ওদের কাছে কোন অদ্ভুত জীব রইলাম না।

আমার পড়াশোনার পুরোন ব্যাপার টা কাউন্সেলিং এর পরেই ফিরে এসেছিল। আবার প্রথম হলাম আমি পর পর দুটো পরীক্ষা তে। আবার সেই কনফিডেন্স ফিরে এলো আমার। কে কি ভাবল আর আমি দেখতাম না। কলেজে মেয়েদের ড্রেস পরেই যেতাম। রাকার পাশেই বসতাম। তখন আমি আবার ফার্স্ট বয় বা গার্ল যাই বলি না কেন। লোকের হাসি, আড়াল আবডাল থেকে  হিজড়ে বলা , রাকার গার্লফ্রেন্ড বলা , ছক্কা বলা, কিছুই আর মাথায় ঢুকত না। যে যাই বলত তাতেই আমি কনফিডেন্স পেয়ে যেতাম। রাকার সাপোর্ট আমাকে খুব খুব উদ্দীপ্ত করত সেই সময়ে। ও আমাকে বুঝিয়েছিল আর মাত্র দু বছর । তারপরেই আমি পুরো দস্তুর মেয়ে হয়ে যাব। কিন্তু এই সময় টা পাব না আর ফিরে।

রোজ সন্ধ্যে বেলায় কোন দিন রাকার বাড়িতে, কোন দিন আমার বাড়িতে ওকে নিয়ে পড়তে বসতাম। আমার কাছে এটা চ্যালেঞ্জ ছিল, ওকে একটা ভালো রেজাল্ট করাতেই হবে। ওকে রিতিমতন বকাঝকা করতাম আমি। আর মিথ্যে বলব না। ওই শেষ বছর টা ও আমাকে সময় দিত, পড়াশোনার জন্য। তাই ফাইনাল এ রেজাল্ট ও ভালো করেছিল।

যেদিন বাবা প্রথমবার শিলিগুড়ি গেছিল, সেদিনে প্রথমবার আমি গেছিলাম রাকার বাড়ি, একটা ফ্রক পরে। প্রথমবার বেড়িয়েছিলাম বাড়ির বাইরে ক্রস ড্রেস এ মায়ের অনুমতি নিয়ে। মা আমাকে সাজিয়ে দিয়েছিল। গত ছয় মাস আমি চুল কাটিনি। বড় হয়ে গেছিল চুল আমার মেয়েদের মতন। ঘাড়ের নিচে চলে এসেছিল। আমি তো পছন্দই করতাম আমার লম্বা চুল। বাইরে বেরোব বলে নেল পালিশ পড়ার ইচ্ছে ছিল। মাকে বলতে মা পরিয়ে দিয়েছিল। কলেজে নেল পলিশ আলাউড না তাই কলেজ কি ভাবে যাব জিজ্ঞাসা করতে বলেছিল, রিমোভার ও হয়। লিপস্টিক লাগিয়েছিলাম হালকা। সব ই মায়ের থেকে নিয়ে। মা বলেছিল, হরমোন থেরাপি শুরু হলে আমার নিজের সব কিছু মা কিনে দেবে। আমি এক্সাইটেড ছিলাম খুব। 

আর আমার মুখে সামান্য দাড়ি গোঁফের বালাই গন্ধ ছিল না। রাকা ও দাড়ি গোফ ছিল তবে হালকা। কিন্তু ওর চোখে মুখে একটা পুরুষালি ভাব ছিল যেটা আমার ছিল না। তবে, হালকা গোঁফ আর জুলপি থেকে দাড়ি ওর বেরোচ্ছিল। ও তো ওর বাবার রেজার দিয়ে চেঁচে দিত যাতে তাড়াতাড়ি দারী গোঁফ ওর বেরিয়ে আসে। ওর স্কুটার এ চেপে গেছিলাম সেদিনে। বাড়ি পৌঁছনর পরে একটা ব্যাপার হলো।

সেদিনে আঙ্কল মানে রাকার বাবা বাড়িতে ছিলেন। আমি যেতেই কাকু আমাকে দেখতে লাগলেন খুব খুঁটিয়ে। কিছু বললেন না উনি চলে গেলেন তখনকার মতন। আন্টি আমি গেছি বলে, মিস্টি আর কিছু হয়ত আনতে দিয়েছিলেন। আমাকে দেখে আন্টি একেবারে খুশী তে আমাকে জড়িয়ে ধরলেন।

-     কি সুন্দর দেখতে লাগছে তোকে, শিব! না তোকে শিব না, আমি শিবানী বলে ডাকব।

বাহ খুব সুন্দর নাম টা তো। ঠিক করে নিলাম এই নাম টাই আমি রাখব মেয়ে হবার পরে। কাকিমার প্রশংশা শুনে আমার তো দারুন লাগল। মনে হলো আমি মাটিতে না আকাশে উড়ছি। মেয়ে হয়ে কেমন লাগব, এই প্রশ্ন টা মাথায় আমার খুব ঘোরে। কিন্তু আন্টির প্রশংসা শুনে মনে হলো মন্দ লাগবে না আমাকে। হ্যা মেয়েদের থেকে আমার হাইট অনেক বেশী। ঠিক আছে। সেটা খারাপ না। কি জানি কি মনে হলো, মনে হলো আন্টি কে প্রনাম করি। আন্টির কথার পরে আমি আন্টি কে প্রনাম করতেই, আন্টি আমাকে আদর করে দিলেন। আমার রাকার বাড়িতে এসে সব সময়েই মন ভালো হয়ে যায়। আন্টি এতো ভালো যে কথা বললে, কাছে থাকলেই মন ভালো হয়ে যায়।

সেই সময়ে আঙ্কল ঢুকলেন বাড়িতে। আমাকে কিন্তু উনি আবার ভালো করে দেখে আন্টি কে নিয়ে চলে গেলেন রান্না ঘরে। আমি আর রাকা রাকার ঘরে গেলাম। রাকা কাকিমার ফোন টা এনে আমার অনেক গুলো ছবি তুলে নিল। আমিও একটু পোজ দিয়ে ছবি তুললাম। সেই সময়ে আন্টি রান্না ঘর থেকে জোরে হেসে উঠতেই আমরা দৌড়ে গিয়ে দেখি, আঙ্কল বোকার মতন দাঁড়িয়ে, আর আন্টি হেসে গড়িয়ে পড়ছেন। আমি আর রাকা কিছুই বুঝতে পারছি না। অনেকক্ষণ হাসার পরে আন্টি বললেন,

-     রাকা, সেদিনে তুই শিব কে নিয়ে বেড়িয়েছিলি সরস্বতী পুজোর দিনে?

রাকা বুঝল ধরা পরে গেছে। মাথা নিচু করে বলল
-     হ্যাঁ।
-     আমাদের বলবি তো? জানিস শিব, সেদিনে রাকার বাবা তোকে আর রাকা কে দেখে, ভেবেছে ওর ছেলে ক্লাস নাইন থেকেই প্রেম করছে।

আবার হেসে গড়িয়ে পরলেন আন্টি। আমরাও হেসে ফেললাম। আঙ্কল ও বোকার মতন দাঁড়িয়ে রইলেন।
 
সেদিনেও আমরা পিছনের পোড় বাড়িতে গিয়ে অনেকক্ষন গল্প করলাম। সন্ধ্যে হতে ও আমাকে নিয়ে বাড়ি নিয়ে এলো। সন্ধ্যা বেলা আমার সাথে পড়াশোনা করল। রাতে খাইয়ে ওকে মা ছাড়ল। এটা আমাদের রুটিন ছিল। আমি যেদিন কলকাতা যাব তার আগের দিন ওকে ফোন করলাম রাতে। ভয় করছিল। যদিও আমার মেডিক্যাল টেস্ট হয়েছে। লিভার, কিডনি, হার্ট, লাং, হাই প্রেশার, কোন থ্রম্বোটিক প্রবলেম, হরমোনাল প্রবলেম যা হেরিডিটি তে আছে, সব রকম টেস্ট আমার হয়েছিল। আমার বাবা মায়ের আলাদা করে টেস্ট হয়েছিল, মেডিক্যাল হিস্টোরি রেকর্ড এর জন্য। সবেতেই ঠিক রেজাল্ট এর পরেই আমার হরমোন থেরাপি শুরু হচ্ছে। কিন্তু তার পরেও ভয় লাগছিল প্রচন্ড। যদি হরমোন কোন উল্ট এফেক্ট করে? নানা চিন্তা। তাও আমি রেডী হয়ে গেছিলাম। রাতে প্রায় ঘুমোই নি আমি। রাকা কে দশ বার ফোন করেছি। চিন্তা হচ্ছিল, সাথে ভয়, যদি মরে যাই?

কলকাতায় গিয়ে আমি যেদিনে গেলাম হাসপাতালে, সেদিনে আমাকে শুধু বোঝানোই হলো অনেক কিছু। আমাকেই না, আমার বাপি কে আর মা কেও। বলা হলো, ফেমিনাইজিং হরমোন থেরাপির দুটো পার্ট হবে। একটা এন্টি এন্ড্রোজেন থেরাপি আর একটা এস্ট্রাডিওল। এন্টি এণ্ড্রোজেন ট্রিট্মেন্ট আমার মেল হরমোন ব্লক করবে। আর এস্ট্রাডিওল আমার মেয়েলি  হরমোন বাড়াবে আর বাইরে থেকে শরীরের ভিতরের ইস্ট্রোজেন সিক্রেশন কে ক্যাটালাইজড করবে।

এন্টি এন্ড্রোজেন থেরাপি তে আমার, পুরুষালি পেশীর শক্তি এবং শেপ কমে আসবে। পেনিস বাড়বে না , যদিও বেশ ছোট ছিল আমার। পুরুষালি লোম হবে না। আর পেনিস ইরেকশন একেবারে হবেই না। আর এস্ট্রাডিওল ট্রিটমেন্ট হবে একসাথেই। সেখানে, আমার স্কিন অনেক নরম আর সফট হবে। ব্রেস্ট বেড়ে যাবে মেয়েদের মতন, মানে আমার বয়সের জন্য ফুল ব্রেস্ট ফর্ম হবে।  কোমর পাছা আর মুখে চর্বি রিএসোশিয়েট করবে। আর মেয়েদের মতন চিন্তা , মুড বদল এই গুলো ইনিশিয়েট করবে, যা একটা মেয়েদের মন পেতে সাহায্য করবে আমাকে। একটা রেকর্ড কপি দেওয়া হলো আমাদের, যেখানে ট্রিট্মেন্ট চালু হবার পরে, আমার শরীরের মাপ এবং সুবিধা অসুবিধা প্রতি দিন রেকর্ড করে রাখা হবে। আর প্রতিমাসে আমাকে দেখিয়ে আসতে হবে কলকাতায়। আর এই প্রসেস বন্ধ করা হবে দু বছর পরে। তারপরে দেখা হবে যে আমার শরীরে কত খানি স্থায়ী ছাপ ফেলেছে হরমোন থেরাপি। সে রকম হলে আবার শুরু করা হবে। তাতে স্থায়ী পরিবর্তন হয়ে যাবার সম্ভাবনা অনেক বেশি থাকে। অনেকের প্রথমবারেই স্থায়ী পরিবর্তন আসে। কারোর আসে না।

ট্রিট্মেন্ট শুরু হলো আমার। কিছু ইঞ্জেকশন আর কিছু খাবার হরমোন। আর সেই হরমোন জনিত সাইড ইফেক্ট মিনিমাইজ করতে কিছু মেডিসিন। মাস দুয়েক যেতে না যেতেই আমি বুঝতে পারছিলাম আমার পরিবর্তন। শারীরিক পরিবর্তন। মোটা হয়ে গেলাম হালকা আমি। ব্রেস্ট ভারী হচ্ছিল ধীরে ধীরে। মাঝে মাঝেই বিরক্তি ভাব আসত। মাথার যন্ত্রণা হতো। কিন্তু যা চেয়েছিলাম, সেই হতে পারার খুশী তে আমার এসবের কথা মাথাতেই আসত না। সব রকম অসুবিধা আমি মেনে নিয়েছিলাম। হ্যাঁ আমার গলা আগের থেকেও সফট হয়ে গেছিল। আমি নিজেই একটু সফট করে বলতাম। তারপরে আরো সফট হয়ে যাওয়ায়, মেয়েদের মতই লাগত আমার গলা তখন। মা কে বলতাম শারীরিক অসুবিধা গুলো। মা খুব আদর করত আমাকে সেই সময়ে। অনেক দিন সকালে ঘুম থেকে উঠে দেখতাম মা এসে শুয়ে আছে আমার পাশে।

মা, মেয়ে হতে গেলে কি কি হাইজিন মেন্টেন করতে হয়, সে সব নিয়ে আমাকে শেখাল। নিজেকে পরিষ্কার রাখা ছিল সব থেকে বড় একটা ব্যাপার। যদিও তখন আমার জেনিটাল স্ট্যাটাস এ পেনিস ই ছিল। কিন্তু আমি মায়ের কাছ থেকে সব কিছুই শিখে নিলাম। স্নানের সময়ে কি কি পরিস্কার করার দরকার। কি ভাবে লম্বা চুল সামলানো যায়, কি ভাবে ড্রেস করার দরকার। কোন কোন জায়গা ঢেকে রাখার প্রয়োজন, শাড়ি পরা সব কিছুই। একদিন বাজারে গিয়ে বেশ কিছু ব্রা কিনে দিলো মা। সাথে প্যান্টি ও। সব কিছুই শিখলাম আমি। বুঝলাম, মেয়ে হওয়া শুধু মনের খেলা নয়। যদিও আমার এই খেলা খেলতে মন্দ লাগছিল না। আমি ধৈর্য্য ধরেই সব শিখলাম। এই সবের মাঝেই ছিল আমার ফাইনাল টেন্থ এক্সাম। সাথে পুরো দমে আমার পড়াশোনা চলছিল।

রাকা প্রায় ই আসত। আমাকে লক্ষ্য করত খুব। আমার বদলে যাওয়া টা ওর কাছে আশ্চর্য্য ছিল হয়ত। কিন্তু প্রায় ই দেখতাম, পড়তে পড়তে ও আমার দিকে তাকিয়ে আছে। ওকে তো কোন জিনিস লোকাতাম না আমি। কিন্তু আমার ওকে ওই ভাবে দেখলেই একটা অস্বস্তি হতো। যদিও আমার মা কোন দিন ই ওর সাথে মেলামেশায় বাধা দেয় নি। কিন্তু একদিন আমাকে বকা ঝকা করে দিল মা। এটা আমার এক্সাম শুরুর দিন পনের আগের ঘটনা। আমার মা বাপি কোন দিন ই চায় নি আমি বিশাল পড়াশোনা করে , বিশাল রেজাল্ট করে সবাই কে চমকে দি। কিন্তু সেটা আমার এমনি ই হতো। কাজেই সারা রাত জেগে পড়াশোনা করলে মা রেগেই যেত।

একে তো আমার ট্রিট্মেন্ট চলছিল, তারপরে রাত জাগা, আমার একটু ইরিটেটিং লাগত প্রায় ই। রাকা পড়ত আমার সাথে। আমি নিজের মতন পড়তাম, আর রাকা কে যেগুলো পড়তে বলতাম সেই গুলো ও পড়ত। আমাদের বাড়িতেই খেত। সকাল থেকে রাত অব্দি ও থাকত। আমার ততদিনে সাড়ে তিন মাস হরমোন নেওয়া চলছে। রেজাল্ট বেশ ভালো। আমার সাইড ইফেক্ট গুলো একটু আলাদা করে নোটিং করতে বলেছিল ডক্টর রা। ব্রেস্ট বেশ বড় হয়ে গেছিল। তাই রাকা এলে বা বাপি থাকলে ,মা আমাকে ব্রা পরে নিতে বলত। আমি পরেও নিতাম। পড়তে পড়তে আমার ভালো না লাগলে, ছাদে চলে যেতাম আমি। বা ব্যাল্কনি তে বসে থাকতাম। রাকা হয়ত পড়ত তখন বা সেও চলে আসত আমার পিছনে পিছনে। কোন দিন দেখতাম, মা হেলথ ড্রিঙ্ক বানিয়ে পাঠিয়েছে ওর হাত দিয়ে দুজনের জন্য।

এই রকম ই একদিন, আমরা ছাদে ছিলাম। জানিনা সেদিনে আমার কি হয়েছিল, কিন্তু আমি রাকার সাথে উপরে সঙ্গ টা কে খুব উপভোগ করছিলাম। কথা বলতে বলতে আমাকে রাকা বলল,

-     তোকে আর চেনা যায় না। মনে হয় তুই একটা মেয়েই। আমার দেখা যে কোন মেয়ের থেকে তুই সুন্দরী।
-     সত্যি?
-     হুম।
-     তবে একটু মোটা হয়েছিস।
-     হুম , হরমোন চলছে যে। আমি রোজ সকালে উঠে দৌড়ব। ফাইনাল টা হয়ে যাক।
-     হ্যাঁ সেটা ভাল। আমিও চলে আসব। রোজ আট কিমি দৌড়লে তুই আবার আগের মতন হয়ে যাবি।
-     তুই কিন্তু এখন খেলতে যাস না। এক্সাম টা হয়ে যাক।
-     না যাচ্ছি না। মাইরি এই এক্সাম টা মিটলে বাঁচি।
-     আচ্ছা তুই আর খিস্তী মারিস না তো?
-     কেন মারব? তখন ছেলে ছিলি দিতাম গালি। এখন তুই মেয়ে। মেয়েদের সামনে কেউ গালি দেয়?

ইচ্ছে করছিল সামনে থেকেই ঝাঁপিয়ে ওর গায়ে উঠে পরি। আর গাল দুটো কে চটকে দি। কিন্তু লজ্জা লাগল। বললাম,

-     কিন্তু সেই রাকা টাই ভালো ছিল। তুই আগের মতন না হলে আমার কেমন লাগছে। আমি মন খুলে মিশতে পারছি না।
-     আচ্ছা আচ্ছা সে দেখা যাবে। সব আসতে আসতে হবে বুঝলি?

ভাবলাম ও সেই জন্যে ও অনেক দিন থেকে আমার সামনে গালি দেয় না? রাকা শেষ কথাটা  বলে খাওয়া হয়ে যাওয়া কাপ টা, ছাদের মাঝে একটা পিলারে রেখে এগিয়ে গেল সামনে দিকে। আমি ওকে দেখছিলাম। আমি ছুটে গিয়ে লাফ মেরে ওর পিঠে চেপে পরলাম।

-     আরে কি করছিস? নাম নাম।

আমি ধরে রেখেছিলাম ওকে। ছাড়ছিলাম না । কিন্তু সিঁড়ির দিকে তাকিয়ে দেখলাম মা আসছে। আমাদের দেখে মা থমকে গেল। পরক্ষনেই সামলে নিল। আমি মা কে দেখে নেমে পরলাম। রাকা বেচারী ভ্যাবলাম মতন তাকিয়ে রইল। মা একবার দেখে নিল চারিদিক। কেন কে জানে?
[+] 8 users Like nandanadasnandana's post
Like Reply
#55

আগের পর্বের কিছু অংশ......
ভাবলাম ও সেই জন্যে ও অনেক দিন থেকে আমার সামনে গালি দেয় না? রাকা শেষ কথাটা  বলে খাওয়া হয়ে যাওয়া কাপ টা, ছাদের মাঝে একটা পিলারে রেখে এগিয়ে গেল সামনে দিকে। আমি ওকে দেখছিলাম। আমি ছুটে গিয়ে লাফ মেরে ওর পিঠে চেপে পরলাম।
-     আরে কি করছিস? নাম নাম।
আমি ধরে রেখেছিলাম ওকে। ছাড়ছিলাম না । কিন্তু সিঁড়ির দিকে তাকিয়ে দেখলাম মা আসছে। আমাদের দেখে মা থমকে গেল। পরক্ষনেই সামলে নিল। আমি মা কে দেখে নেমে পরলাম। রাকা বেচারী ভ্যাবলাম মতন তাকিয়ে রইল। মা একবার দেখে নিল চারিদিক। কেন কে জানে?
 
                                                       
                                                              পর্ব আট

সেদিন রাতে খেয়ে দেয়ে, মা আমার ঘরে গিয়ে আমার চুলে তেল লাগিয়ে দিচ্ছিল। আমার বেশ ভাল লাগে মা চুলে তেল লাগিয়ে দিলে। আমি চুপ করে বসে ছিলাম। হরমোনাল ইফেক্ট এ মাথায় যন্ত্রণা হয় একটা সব সময়ে। হালকা, কিন্তু খেয়াল করলে দেখি, একটা ব্যাথা থাকেই।তাই বেশ করে টেনে টেনে চুলে তেল দিলে খুব আরাম পাই। আমি মাথাটা পিছনে হেলিয়ে ছিলাম। চোখ বুজে আসছিলো আরামে। চুল টা পিঠ অব্দি লম্বা ও হয়েছে। মা বলেছে পার্লার এ নিয়ে যাবে আমাকে। আমাকে আর বোন কে একসাথে। এই সময়ে মা বলল
-     হ্যাঁ রে তুই রাকার পিঠে চেপে ঘুরছিলি কেন?
ভাবলাম তাতে আর কি আছে। কত তো ঘুরেছি ওর পিঠে চেপে। কিছু বললাম না মা কে। কিছু বললেই ঝাড় খাব, সকালে দেখেই বুঝেছিলাম, মা রেগে গেছিল। তার থেকে মা কি বলে শুনি আগে। সাড়া দিলাম না দেখে মা বলল

-     তোর এখন ব্রেস্ট বড় হয়ে গেছে না? ও বেচারী অস্বস্তি তে পরে গেছিল। আর যেন না দেখি কোন দিন।

মায়ের কথাটার সাথেই বুকের মধ্যে একটা চিনচিনানি ভাব বুঝতে পারলাম। সকালেই ওর ঘাড়ে ঝাঁপানোর সময়ে ব্যাথা টা পেয়েছিলাম আমি। আর এখন আমার ব্রেস্ট এ সামান্য টোকা লাগলেও মনে হয় প্রান টা বেড়িয়ে আসবে, এতো টন টন করে। আমি বেশী কিছু না বলে শুধু ঘাড় নেড়ে হ্যাঁ বললাম মা কে। আমি ভাবিনি এটা আগে। রাকা কে বলতেই হবে।

মা চলে গেলে আমি রাকা কে ফোন করলাম। বললাম
-     কি রে পড়তে বসেছিলি?
-     ধুর। সারা দিন এতো পড়েছি আমি, তারপরে ঘুম না এলেও আর পড়তে ভালো লাগছে না। তুই নিশ্চয়ই পড়বি এখন?
-     হুম।
-     পড়, আমাকে ফোন করলি কি করতে? আমাকে ও কি পড়তে বসতে হবে নাকি এখন? প্লিস ভাই আমাকে ছেড়ে দে আজকে। মাথা ঘুরছে আমার।
আমি ওর কথায় গুরুত্ব দিলাম না। ওকে বললাম
-     আজকে মা আমাকে বকল।
-     কেন? কি করেছিলি?
-     তোর ঘাড়ে চেপেছিলাম বলে।
-     তাতে বকলেন কেন কাকিমা?
-     বলল আমার নাকি ব্রেস্ট বড় হয়ে গেছে। আর তুই ছেলে। বলে দিল কোন দিন যেন না দেখি এমনি।
খানিক চুপ করে রইল রাকা। তারপরে বলল
-     ঠিক ই তো বলেছে। হুড়ুম করে ঘাড়ে চাপতে গেলি কেন?
-     এই তুই থাম। বেশ করেছি। আমি তোকে কথাটা জানালাম। কোন মন্তব্য করতে বলিনি।
-     আবার বলে? বেশ করেছি কি? ঠিক ই বলেছে কাকিমা। খুব বড় হয়েছে তোর ব্রেস্ট।
-     চুপ কর। ফালতু কথা বললে কিন্তু লাথি জুটবে।  
-     রক্ষে কর। ফুটবল খেলা পায়ের লাথি খেলে আর দেখতে হবে না। এখন জানিস আমি মারতে পারব না , তোকে খিস্তী দিতে পারব না। মারবি বৈকি।
-     ঠিক হয়েছে।
-     যাক এবারে ঘুমো। ভাই কালকেও কি পড়তে যেতে হবে?
-     হ্যাঁ অবশ্যই।
-     তুই তো নিজের পড়া পড়িস। আমার দিকে তাকাস ও না। আমাকে বলে দিস কি পড়তে হবে, আমি বাড়িতে পড়ে নেব। তোর সামনে পড়ার কি দরকার?
-     না না তুই পড়বি না আমি জানি বাড়িতে। চুপচাপ এখানে চলে আসবি। মনে থাকে যেন। ভুল যেন না হয়।
-     হিটলার সালা।
আমি মুখ টা টিপে হেসে ফেললাম। ওকে বললাম
-     ওই ,শোন
-     কি
-     তুই না টেন্থ এর পরে কলকাতা যাবি।
-     কোন দুঃখে
-     কোনো দুঃখে না। ওখানে ফুটবল কোচিং এ ভর্তি হবি।
-     কে বলল?
খেকিয়ে গেলাম আমি
-     কে আবার বলবে? আমি বলছি তো।
-     বালের কথা বলিস না তো।
-     এই খিস্তী মারলি?
-     সরি সরি
-     না না মেরেই যখন দিয়েছিস তখন অন্যায় করেছিস। আমি আন্টি কে বলে দেব।
-     আবার?
-     তবে আমার কথা শোন
-     কি কথা? কলকাতায় খেলতে যাবার কথা?
-     হুম
-     যা ভাগ।
-     প্লিস
-     কি প্লিস। ফোন রাখ।
-     প্লিস
-     আরে? কোন প্লিস না
-     প্লিস প্লিস প্লিস
-     আজব ঝামেলা তো। জোর করে পড়াশোনা করাস, ঠিক আছে। কিন্তু এই রকম অত্যাচার করবি না কিন্তু।
-     প্লিস প্লিস
-     আচ্ছা আচ্ছা
চুড়ান্ত বিরক্ত হয়ে শেষের কথা টা বলল রাকা। আমি তাতেই খুশী হয়ে বললাম
-     ঠিক তো? কথা দিলি কিন্তু
-     উফফফ। হ্যাঁ রে ভাই। তুই ঘুমো, পড় যা খুশী কর, আমাকে মুক্তি দে। আমাকে ঘুমোতে দে। দয়া কর আমাকে।
-     আচ্ছা আচ্ছা ঘুমো। অনেক পড়েছিস সারাদিনে। গুড নাইট। কালকে চলে আসবি। মনে থাকবে?
-     হুম গুড নাইট।
  
রাকা কে এখন বেশ লাগে আমার। না মানে আগেও ভালো লাগত। কিন্তু এখন বেশ অন্য রকম ভালো লাগা। জানিনা হয়ত ইস্ট্রোজেনের প্রভাব। ডক্টর বলেছিল, ছেলেদের ভাল লাগতে পারে। ছেলেদের গন্ধ ভাল লাগতে পারে। আমি পড়তে বসে পড়লাম। শরীরে লাখো সমস্যা কিন্তু মন টা আমার ভালো হয়ে আছে। আমাকে খুব ভালো নাম্বার পেতেই হবে।

পাশ করলাম অনেক নাম্বার পেয়ে। প্রথম হলাম কলেজ থেকে আর রুদ্রপুর থেকে। রাকাও পাশ করল প্রায় ৮৩ পারসেন্ট পেয়ে। আমার থেকেও রাকার নাম্বার এ আমার বেশী আনন্দ হয়েছিল। আমাদের ক্লাসের তথাকথিত ভালো ছেলেরাও রাকার নাম্বার দেখে বেশ অবাক। ততদিনে আমি বেশ ডাকসাইটে সুন্দরী হয়ে গেছি। আমার কনফিডেন্স তখন তুঙ্গে। পাশ করার পরেই আমরা ভর্তি হয়ে গেলাম কলেজে আবার। আমি সায়েন্স নিলাম। আর রাকা নিল কমার্স। আমি জোর করিনি। জানতাম আমি এবারে ওকে কলকাতায় পাঠাব যে করেই হোক। খেলতে গেলে বেশী পড়ার চাপ দিলে চলবে না ওকে। তাই কমার্স এ আপত্তি করিনি। না হলে সায়েন্স তো নেওয়া করাতাম ই আমি।

 রাস্তা ঘাটে আমাকে নিয়ে ঠাট্টা তামাশা চলে। কিন্তু একবার যে আমাকে সামনা সামনি দেখে সে আর কোন কথা বলতে পারে না। আমার সৌন্দর্যে হারিয়ে যায়। তাই আজকে আমি দাগ হীন এক মেয়ে। এতো দিন সময় লেগেছে রুদ্র পুরের সবার আমাকে চিনতে। আর যেহেতু আমি নিজের ইচ্ছেয় মেয়ের জীবন বেছে নিয়েছি, আমি চেস্টা করি সব সময়েই সফট থাকতে। তাতে যে আমাকে পছন্দ করে তার সাথেও আর যে করে না তার সাথেও। তাই ধীরে ধীরে আমার ও একটা পরিচিতি তৈরী হচ্ছিল রুদ্রপুরে।

একদিন আমি আর রাকা বসে আছি তিন মাথার মোড়ে। আমরা সেদিনে খেতেই গেছিলাম। আর আমাদের হাফ প্লেটে হয় না। ফুল প্লেট লাগে দুজনের ই। টেন্থ পাশ করার পরেই আমার পকেট মানি বেরে গেছিল বেশ কিছুটা। কাজেই সপ্তাহে দু তিন দিন বিকালে দু বন্ধু তে কিছু খাওয়া টা বড় ব্যাপার ছিল না। আমরা কথা বলছিলাম রাকার কলকাতা যাওয়া নিয়ে। রাকা যথারীতি বিরক্ত আমার উপরে। আমি ঠিক করে নিয়েছি, তুই বিরক্ত হ, রাগ কর, আমি কিচ্ছু শুনব না। ওদের বাড়ি গিয়ে আঙ্কল আন্টি দুজনাকেই পটিয়ে এসেছি। ওরা ওদিক থেকে প্রেশার দেয় আর আমি দেখা হলেই প্রেসার দি। বড় মামার সাথে কথা বলে , এ টি কে র ট্রেনিং সেন্টার এ ট্রায়াল এর ব্যবস্থা করেছি আমি। ওর নাম আর আই ডি চলে এসেছে আমার কাছে। বলে না যার বিয়ে তার খোঁজ নেই , পারা পড়শীর ঘুম নেই। আমি তো ওকে, পাঠাবই। সব মিলিয়ে দেড় লাখ লাগবে। না মানে যদি ও ট্রায়াল এ পাশ করতে পারে তবে দেড় লাখ লাগবে দু বছরের ওয়ার্ক শপ এ। সেখান থেকে কোন ভালো জায়গায় খেলতে পেলে আর কে দেখে।

রোজ সকালেই এখন আমি আর ও দৌড়তে বের হই। আট দশ কিমি দৌড়ই দুজনে মিলে। ওর জন্যেই যাই। তারপরে বাপি কে বলে, বাপির বন্ধুর ক্লাব এ প্র্যাক্টিস করার ব্যবস্থা করেছি। ও যায় ওখানে, ঘন্টা তিনেক প্র্যাক্টিস করে। তারপরে দুপুরে খেয়ে দেয়ে আবার যায় ও প্র্যাক্টিস করতে। আমার কলেজ শেষ হলে আমিও চলে যাই গ্রাউন্ড এ। সেখান থেকে ওকে তুলে নিয়ে হয় বাড়ি যাই না হলে এখানে এসে গল্প করি। ওকে ছাড়ি না। ছাড়লেই প্রায়ক্টিস এ ঢিল দেবে। ট্রায়াল এ ওকে পাশ হতেই হবে। কিন্তু ও বড্ড উদাসীন। হলে হবে না হলে আরো ভাল হবে, গোছের ব্যাপার ওর কাছে। সেটাই আমার ভয় লাগে।

সেদিনেও সন্ধ্যে হয়ে গেছে। আমি বসে আছি। আমি একটা লং ফ্রক পরে আছি। চুল টা খোলা। মাথায় একটা লাল হেয়ার ব্যান্ড। আমি ওর স্কুটার এ বসে আর ও দাঁড়িয়ে গল্প করছি। ও সেই ঘ্যান ঘ্যান করছে।

-     ছেড়ে দে ভাই। আমি যাব না কোথাও। কেন এমন শত্রুতা করছিস তুই আমার সাথে?

নানান কথা বলছে। বেশী টাই আমার হিটলারি সংক্রান্ত নানান কথা। অনুযোগ। আমি ওর দিকে কটমট করে তাকাতেই, রেগে চলে গেল অর্ডার টা আনতে। আমি ভেবে যাচ্ছি দেড় লাখ টাকা জোগার হবে কোথা থেকে। আমার কাছে ২১ হাজার জমে ছিল। ভাঁড়ে। আমি সেটা ভেঙ্গে টাকা করিয়ে নিয়েছি। সেটা এখন পঞ্চাশ হাজার। এটা আমাকে বাপি করে দিয়েছে। বাপি আমাকে সেই কোন ছোট বেলায় বলেছিল যে আমি যা জমাবো বাপি সেটা ডবল করে দেবে আমাকে। বাপি কে বলতেই বাপি আমার কথা মেনে নিয়েছিল। মা শুধু বলেছিল, ২১ টা ৪২ হবে। আর আট দিলেই তো মেয়ের আমার পঞ্চাশ হয়ে যায়। বাপি হেসে তাতেই রাজি হয়ে গেছিল।

তাহলে আমার কাছে পঞ্চাশ আছে। রাকার বাবা মায়ের সাথে কথা বলে পঞ্চাশ ব্যবস্থা করেছি। আন্টি নিজের যা গয়না ছিল সেগুলো বিক্রী করার ব্যবস্থা করেই পঞ্চাশ হয়েছে। করুক, ওদের ছেলে। তবে এখন না, রাকা চান্স পেলে বিক্রী করতে হবে। তাহলে, এক লাখ হচ্ছে। বাকী টা পাই কোথা থেকে? সেই সময়ে একটা বচসার আওয়াজে দেখি, রাকা আর রনি প্রায় হাতাহাতির উপক্রম।

উফফ আর পারি না এদের কে নিয়ে। রনি আবার কোথা থেকে এল। এদের মাঝেও একদুবার মারপিট হয়েছিল। ছুটে গেলাম আমি। রনি কে বললাম,

-     ভাই প্লিস। ভুলে যা শত্রুতা। দেখ রাকা কোন দিন ও তোর সাথে কোন ঝামেলা করবে না আমি কথা দিলাম
রাকা তেড়ে এলো আমার দিকে
-     তুই কেন বলছিস এই কথা। আমাকে ল্যাজে পা দিলে আমিও ছেড়ে কথা বলব না।
আমি রেগে বললাম রাকাকে
-     আমি কথা বলছি তো। তুই থাম। কেন ঝগড়া বাড়াচ্ছিস?
রাকা চুপ করে গেল। আমি রনির দিকে ফিরে বললাম
-     প্লিস রনি। ভুলে যা, যা হয়েছে। প্লিস বন্ধুত্ব করে নে ভাই।
রনি আমার দিকে হা করে দেখছে। চোখে প্রশংসা ঝড়ে পড়ছে ওর। আমার কেমন একটা লাগে ইদানীং এ সবে। আমাকে ইম্প্রেস করতে,ঠান্ডা হয়ে বলল
-     প্রথমত আপনি মেয়ে। আপনাকে আমি চিনি না। আমাকে তুই তুই বলছেন কেন আপনি?
-     আমাকে চিনতে পারলি না? আমি শিবানী। মানে ত্র্যম্বক ছিলাম। এখন শিবানী হয়েছি।

সবাই যাতে শুনতে না পায়, চিবিয়ে চিবিয়ে, ইতস্তত করে কথা গুল আমি রনি কে বললাম। রনি খানিক, ভেবে উচ্ছ্বসিত হয়ে বলল,

-     আরে!!! কি সুন্দরী তুই মাইরি? একেবারে ঝাক্কাস।

বোঝ। ছেলেরা এই রকম হয় জানা ছিল না। এতোক্ষন রেগে ছিল। যেই সুন্দরী দেখল রাগ জল। নিজের ক্ষমতা সম্পর্কে বেশ গর্ব বোধ করলাম আমি। কিন্তু আমাকে ঝাক্কাস বলায় রাকা গেল রেগে। রুখে এলো একেবারে।

-     তোর সাহস কি করে হয় শিবের সাথে এই নোংরা টোনে কথা বলার?

উফ আবার শুরু করল এই ছেলেটা। কি করে যে সাম্লাই কে জানে বাবা। রনিও রুখে এল,
-     গান্ডু, আমি,  কি বলেছি?

তারপরে রনি আমার দিকে চেয়ে নিল একবার। মানে আমার সামনে গান্ডু বললে, আমার ইম্প্রেশন ওর উপরে কেমন হবে সেটা ভেবে একটু গুটিয়ে গেল । তারপরে আমতা আমতা করে বলল,

-     না মানে আমি তো কিছু খারাপ বলিনি। - কি সুন্দরী এটা খারাপ কথা না তাই না?
-     কিন্তু আরেক টা যেটা বললি? সেটা?

রাকার তেড়েফুঁড়ে উত্তরে আমি রাকার হাত টা চেপে ধরলাম, কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম,

-     ঝাক্কাস কথা টাও খারাপ নয়। তুই চুপ কর দয়া করে।

রাকা চুপ করে গেল। আমি বললাম রনি কে,
-     ব্যস হয়ে গেল। মিটমাট কেমন?
-     না মিটমাট হয় নি এখনো

উফ আবার কি হলো বলতে যাচ্ছি দেখলাম, রনি স্যালুট করার ভঙ্গী নিয়ে রাকার দিকে তাকিয়ে। আমি ভাবছি এ আবার কি নাটক? তখন রনি আমার দিকে ফিরে বলল,

-     দ্যাখ ত্র্যম্বক, না না শিবানী, তুই বললি বলে নয়, কিন্তু আজকে বুঝলাম, রাকা এতো দিন কেন তোর সাথে থাকত। তোকে গার্ড দিত। তোর খারাপ সময়ে তোকে নিয়েই ও থাকত। দ্যাখ, রনি খারাপ কাজ করতে পারে, কিন্তু রনি ছেলে ভাল।

তারপরে আবার রাকার দিকে ফিরে স্যালুট এর ভঙ্গী তে পা ঠুকে নিল একবার তারপরে বলল,

-     স্যালুট ভাই তোকে । আমি বন্ধুত্বের হাত বাড়ালাম। তুই ভাব কি করবি।

আমি তখন রাকার হাতে চিমটি কেটে ধরেছি। ফিস ফিস করে বলছি
-     যাআআআ।

দুজনায় গলাগলি করে নিলো। আমিও হেসে বাঁচি না। নাটকে দুটোই ভাল এক্টিং করতে পারবে। যাই হোক সেই দিনের খাবারের পয়সা রনি ই দিল। প্রথম বার আমি রাকা ছাড়া কোন ছেলের উপরে ইম্প্রেসড হলাম। রনির সাথে আমাদের বন্ধুত্বের শুরু হলো। এখনো রনি আমাকে পাগলের মতন ভালোবাসে। আমি জানিনা রনি সত্যি করেই আমাকে চায় কিনা। নাকি আমাকে শুধুই ভালবাসে। যাই হোক আমার কাছে ও আমার জীবনের সম্পদ।  

সেদিন রাতে ভাবছিলাম, আমার তো কিছু নেই আর। যা ছিল সেটা দিয়েও হবে না। ভাবলাম মা কে জপাতে হবে। রান্না ঘরে মায়ের কাছে গেলাম। ইদানীং যাই। এখন পড়ার চাপ কম। মা কে হেল্প করি। সেই কোন ছোট বেলার ইচ্ছে আমার এখন মিটছে। মা ও কিছু বলে না বরং শিখিয়ে দেয়। রুটি করা, রুটি বেলা। এখন ও আমি প্রপার গোল করতে পারি না রুটি কিন্তু অনেকটাই হয়। আমি করেছি বললে বাপিও বেশ উৎসাহ নিয়ে খায়। আমার ভাই বোনেরা তো অজ্ঞান আমার রান্নায়। সবাই উৎসাহ দেয় এ নিয়ে সন্দেহ নেই।

সেই রকম ই রাতে আমি আটা মাখছি। মা বলে দিচ্ছে,

-     হয় নি তো, অল্প অল্প করে জল দে। মাখ। বুঝতে পারবি টান টা। আটায় টান না পেলে আরেক টু জল দে আবার মাখ।

আমি সেই ভাবেই চেস্টা করছি। একটা সময়ে ব্যাপার টা কে বাগে আনলাম। তারপরে মাকে বললাম,
-     ও মা একটা কথা বলব?
-     কি?

মা তরকারি সাঁতলাচ্ছিল। বললাম, কিছু টাকা আমাকে আরো দেবে?

-     মানে? কি করবি?
-     আগে বল দেবে কিনা তাহলে বলব।
-     না সে দেবার চেস্টা করতে পারি। কারন আমার ও তিন চারটে আর ডি মাচুওর করেছে। তোর বাবার কাছেই আছে। চাইলেই দিয়ে দেবে। কিন্তু কেন?

মনে মনে ভাবলাম বাহ মা তো বেশ ভালো ভাবেই নিল ব্যাপার টা। বললাম মা কে পুরো ব্যাপার টা। শুধু বললাম লাগবে এক লাখ। আমি দেব তিরিশ, রাকার বাবা ষাট। দশ কম পরছে। দশ পেলেও অনেক। মানে যা পাওয়া যায় আরকি। মা শুনে কাজ করতে করতেই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগল। কি মানে বুঝলাম না আমি সেটার। বলল,

-     ঠিক আছে। কবে লাগবে?
-     দেরী আছে। আগে ওর ট্রায়াল টা হোক।  পাশ করুক।
-     তুই ই মামা কে বলেছিলি না ওর কথা?

মাথা নামিয়ে আমি ঘাড় নেড়ে হ্যাঁ বললাম। মা কিছু বলল না।
 
দুদিন পরে আবার মোড়ের মাথায় বসে আছি। সেদিনে অবশ্য আমি আকাশী সালোয়ার পরেছিলাম। পনিটেল করে রেখেছিলাম চুল টা। একটা সাদা গার্ডার ছিল আটকানো চুলে। রনি এলো। সেদিনে আমি অর্ডার করেছিলাম। তিন প্লেট চিকেন চাউমিন। দু দিন পরেই রাকার ট্রায়াল ছিল। আমার মাথায় চিন্তার আকাশ ভেঙ্গে পড়েছিল। কিন্তু এটাও ঠিক যে ট্রায়ালে রাকা সিলেক্টেড হলে, পুরো টা একসাথে না দিলেও হবে। তিনমাস পরে পঞ্চাশ দিলেও চলবে। কিন্তু আমি ভাবছিলাম জোগাড় করে রাখলে মন্দ কী।

চুপ করে ভাবছিলাম আমি। রনি আর রাকা খানিক কথা বলেই আমার কাছে এলো। দুজনাই তাই। একটু সময় নিয়ে ভাবব। সেটার অবকাশ দেবে না। সারাক্ষন গায়ে গায়ে লেগে না থাকলে হবে না। রনি এসে বলল,

-     কি ভাবছিস অতো।
-     ছাড় ওর কথা। মারাদোনা করবে আমাকে
রাকার কথায় মাথা গরম হয়ে গেলো আমার। সারা দিলাম না। রনি আবার বলল আমার দিকে তাকিয়ে,
-     ভাই বুঝলাম না। কি হয়েছে বলবি।

দেখলাম উপায় নেই। বললাম ওকে সমস্যা টা। আবার মুখ নামিয়ে ভাবতে শুরু করলাম। বড় মামা কে বলব? নাকি আন্টি কে বলব, যে তুমি গয়না বিক্রী কর আমি ছাড়িয়ে আনব, চাকরি পেলে। মা কে বলা যাবে না। আমাকে বাড়ি থেকে বের করে দেবে। নাহ আন্টি কেই বলি। ওদের ছেলে নিশ্চয়ই কিছু ব্যবস্থা করবেন আন্টি। খানিক বাদে রনি বলল,

-     ভাই উপায় পেয়েছি।

আমি তড়াক করে লাফিয়ে উঠলাম
-     কি বল বল
-     আমার খাবারের দোকানের হোটেল করব বলে কিছু টাকা আছে। যা আছে তাতে হবে না এখন দোকান। তোকে দি চল্লিশ?  

রাকা সটান না করে দিল। আমরা সবাই জানি, রুদ্র পুরে একটা খাবারের দোকান মানে হোটেল করার স্বপ্ন ওর অনেক পুরোন। আমিও রাজী হলাম না। আমাদের মুখ দেখে বুঝে গেল আমরা চাইছি না। বলল,

-     ও আমি তবে কোন বন্ধুই নই। শিব দিতে পারে ষাট হাজার টাকা। আর আমি পারি না।
-     না তুই পারিস। একশবার পারিস
-     তবে নিচ্ছিস না কেন? আরে ভাই আমি কি এমনি এমনি দিচ্ছি নাকি? তুই ট্রায়াল ক্লিয়ার করতে পারলে তো হয়েই গেল, সারা ভারত থেকে একশ জনের একজন তুই। আমি তো ইনভেস্ট করছি। পরে ফেরত দিস।
-     এসব কিছুর কি ঠিক আছে? ধর পারলাম না কিছু করতে। বল?
-     আমি কিচ্ছু জানিনা। ব্যস হয়ে গেছে। তুই মহানন্দে যা। খুব ভালো করে ট্রায়াল দে। হয়ে গেলে যখন তুই যাবি ক্যাম্প এ আমিও যাব তোর সাথে টাকা নিয়ে। তোর গার্জেন হয়ে বুঝলি?

ওদের কথা শুনছিলাম আমি। আমি আবারো ইনপ্রেসড হলাম রনির উপরে। সত্যি ও ভালো ছেলে। এমন খোলা মন আমি রাকার ছাড়া কারোর হয় ভাবতেও পারিনি। আমি কিন্তু এতো খোলা মনের নই। আমার কাছে ভালবাসার ভালো লাগার মানুষ গুলো অনেক আগে জায়গা পায়। রাকা বা রনির মতন সবাই কে আপন করে নিতে আমি পারি না ।

যেদিন রাকা ট্রেনে চাপল আমি আর রনি গেছিলাম ওকে তুলে দিতে। মনের মধ্যে একটা ভয় আমার। ও নিশ্চই পারবে। এই ভরসার উল্টো দিকে, যদি না পারে, এই ভয় টাও কাজ করছে। রাকা মুখ গোমড়া করে বসে আছে। এ মাসের হাত খরচা টা এনেছিলাম, ওকে দেব বলে। এতো দূর যাবে। হাতে টাকা না থাকলে হয় নাকি? আমি ওর পাশে বসে, ওর হাতে টাকা টা গুঁজে দিলাম। ও সেটা দেখে তাকিয়ে রইল আমার দিকে।

-     এটা কেন?
-     রাখ কাছে। পরশু ট্রায়াল, আগের দিনে ভালো মন্দ খাবি। গায়ে জোর লাগবে না?

আমার দিকে চেয়েই রইল রাকা। জানিনা কি ভাবছিল ও। তারপরে ঝপ করে আমাকে জড়িয়ে ধরল। সজোরে। আমাকে আগেও ও জড়িয়ে ধরেছে আগে। কিন্তু এটা যেন অন্য রকম ছিল। আমার বুক টা ওর বুকের সাথে লেপ্টে গেল। একটা টনটনানি ব্যাথা বুকে। আমার কাঁধে মুখ টা গুঁজে আছে ও। আমার কানে ওর নিঃশ্বাস পরছে। ওর নিঃশ্বাসের হাওয়ায় আমার ঘাড়ের চুল উড়ছে। কেমন একটা শিরশির করছে ওই সময়ে আমার শরীর টা। আমিও খুব ইতস্তত করে আমার দুটো হাত ওর পিঠে রাখলাম। পিছনে দেখছি, সবাই আমাদের দেখছে। জানি সবাই ভাবছে আমরা প্রেম করছি। ভাবুক। সেটা তো সত্যি নয়। আমি কিন্তু ছাড়লাম না ওকে।

পিছন থেকে রনি ফিস ফিস করে বলল,

-     ভাল বাসাবাসি হয়ে গেলে এবারে নেমে চল শিব। ট্রেন ছেড়ে দেবে।

রনির কথায় আমাকে ছেড়ে দিলো রাকা। আমিও ছেড়ে দিলাম। নেমে এলাম। ট্রেন ছেড়ে দিল। মিলিয়ে গেল। ও আবার আসবে। কিন্তু মনের মধ্যে ভয় টা লাগল যে, যদি ও ট্রায়ালে পাশ করে যায় তাহলে দু বছর ও আসবে না। আসবে হয়ত মাঝে মাঝে, কিন্তু এই যে রোজ দেখতে পাই দুজন দুজন কে সেটা তো হবে না। এতদিন এতো করে টাকা জোগাড় করলাম। যে ওকে পেতেই হবে চান্স। কিন্তু এটা তো ভাবিনি, গত ছয় বছরের এমন অছেদ্য বন্ধুত্ব আমাকে ওকে ছেড়ে থাকার যন্ত্রণা এই ভাবে দেবে। এতদিনে কেউ রাগারাগি করলে, একে অপরের বাড়ি চলে যেতাম। এখন তো সেটার ও উপায় নেই। মন টা ভয়ঙ্কর উদাস ছিল আমার। 
[+] 12 users Like nandanadasnandana's post
Like Reply
#56

(05-02-2022, 11:53 PM)Baban Wrote:  উফফফফফ... শুরুতেই বলেছিলাম আমার চিন্তা অনুযায়ী যদি গল্প একটুও মেলে তাহলে এই গল্প অন্য লেভেলে যেতে চলেছে.... মন ১ এর সাথে এর তুলনা করাই উচিত হবেনা ... সে গল্প অমর হয়ে গেছে... এটাও হতে চলেছে।

এক তো এমন গপ্পো তার ওপর নিখুঁত ডিটেলিং..... পারিপার্শিক আর মানুসিক বর্ণনা, বন্ধুত্ব, রাগ, অভিমান, চাহিদা, টান, ইচ্ছে, ভালোলাগা...... ভালোবাসা.... উফফফ এ গল্প ফাটায় দিসে!!!! ❤

লেডি পিনুরাম আমি বলবোনা, সে একজন ছিল.. সে তার মতোই অসাধারণ ছিল।

আমি বলবো- প্রথম নন্দনা যে ফিরে এসেছে আবারো হৃদয় জয় করতে ❤

Namaskar Namaskar
Like Reply
#57

(05-02-2022, 12:00 PM)bourses Wrote:  কে কি ভাবলো তাতে কার কি এলো গেলো? স্রষ্টা তো আপন খেয়ালে নিজের খুশিতে সৃষ্টি করে চলে... তাতে কারুর ভালো লাগে, আর যে সেই সৃষ্টিকে হৃদয়ঙ্গম করতে পারে না, তার ভালো লাগে না... এটা নতুন কি? তাই বলে কি স্রষ্টা তার সৃষ্টি থেকে বিরত থাকে? উহু... মোটেই না... 

আর গল্প ফ্লপ হিট... হে হে... তাহলে তো বলতেই হয় 'বাবা কেন চাকর' আজ হিট কি করে হলো আর 'জাতিষ্মর' কটা হাতে গোনা লোক দেখেছে? কিন্তু একটা বক্স অফিসে প্রচুর বানিজ্য দিয়েছে... অপর দিকে অন্যটি জাতীয় পুরষ্কারে ভূষিত... তাই ও সব নিয়ে ভাববেন না... এগিয়ে যান আপনার আপন খেয়ালে সৃষ্ট শিল্পকর্ম নিয়ে... আর এই ভাবেই আমাদের মত গুটিকয়েক লোককেই না হয় উপহার দিয়ে চলুন এ হেন অপূর্ব লেখনি...

সাথে আছি... পাশে আছি...
yr): yr): yr):

একদম ঠিক কথা। হ্যাঁ সেই লেখার আছে, লিখে যাব এই আরকি।
Like Reply
#58

(05-02-2022, 07:50 PM)ddey333 Wrote:  বিষয়টা পছন্দের নয় , আগেই বলেছি ,, যদিও পুরোপুরি ব্যক্তিগত ভালো না লাগার ব্যাপার

আগেই বলেছিলাম যে কি হতে চলেছে মোটামুটি জানা ( গল্পটা পড়তে পড়তে কেউ যদি ফিরে গিয়ে শুরুর টিজার এবং একেবারে শুরুর পর্বটা পড়েন , তাহলে হয়তো সবাইই বুঝবেন ) ...
কিন্তু খুব সমস্যা , লেখার জাদু .. বর্ণনার বৈচিত্র ... ঘটনার বিশ্লেষণ ... ,  শক্তিশালী চুম্বকের মতো টেনে ধরে হিচড়ে নিয়ে আসে ... প্রত্যেকটা লাইন মনে হয় বার বার পড়ি ...

লেডি পিনুরাম বলেছিলাম , এই ভেবে যে খুব সম্মান হয়ে গেলো নান্দুদির ... না ভুল , নান্দুদি আরো আরো অনেক বেশি কিছু ..    

Namaskar Namaskar clp); clp); yr):

তোমাদের মাঝে দিদি হয়ে আছি। এই কম কীসের?
Like Reply
#59

(06-02-2022, 01:28 PM)raikamol Wrote:  হরমোন থেরাপি না হয় হল। কিন্ত জেনেটিক ব্যাপারটা আমার তেমন ধারণা বা পড়াশুনো নেই। লেখিকা কি বলেন। শিবের কি male XY chromosome ছিল? হরমোনাল treatment এর পরে কি female XX female chromosome হবে? লেখার ছত্রে ছত্রে এত রিসার্চের প্রমাণ, তাই এই কথাটা জানতে ইচ্ছে হল

না। সে উল্লেখ ও পরের দিকে আছে। জেন্ডার চেঞ্জ, অ্যানাটমি চেঞ্জ করে মাত্র। জেনেটিক্স বদলায় না। ক্রোমোজম এর ওরিয়েন্টেশন বদল করে না। তাই তো জেন্ডার বদলের পরে , মেয়ে থেকে ছেলে হলে স্পার্ম বের করতে পারে না, আর ছেলে থেকে মেয়ে হলে এগ জেনারেট করতে পারে না মাসের পর মাস। একদিন থেকে দেখতে গেলে, থার্ড জেন্ডার একটা পরিচয় হওয়া দরকার। যাতে কাউকে মেয়ে থেকে ছেলে বা ছেলে থেকে মেয়ে না হতে হয়। বাকি, যৌনতা ইত্যাদি করতেই পারে। ভালো ভাবেই পারে। বা লোকের বউ বা বর হয়ে সংসার ও করছে অনেকেই। বেশির ভাগ ক্ষেত্রে, সারোগেসির মাধ্যমে বাচ্চা নেয় তারা। উভয়ের মধ্যে যে সঠিক ভাবে ছেলে বা মেয়ে, তার স্পার্ম বা এগ নিয়ে সারোগেসি তে যায়।
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply
#60

প্রথম অধ্যায় এর পর্ব আট এর কিছু অংশ......

রনির কথায় আমাকে ছেড়ে দিলো রাকা। আমিও ছেড়ে দিলাম। নেমে এলাম। ট্রেন ছেড়ে দিল। মিলিয়ে গেল। ও আবার আসবে। কিন্তু মনের মধ্যে ভয় টা লাগল যে, যদি ও ট্রায়ালে পাশ করে যায় তাহলে দু বছর ও আসবে না। আসবে হয়ত মাঝে মাঝে, কিন্তু এই যে রোজ দেখতে পাই দুজন দুজন কে সেটা তো হবে না। এতদিন এতো করে টাকা জোগাড় করলাম। যে ওকে পেতেই হবে চান্স। কিন্তু এটা তো ভাবিনি, গত ছয় বছরের এমন অছেদ্য বন্ধুত্ব আমাকে ওকে ছেড়ে থাকার যন্ত্রণা এই ভাবে দেবে। এতদিনে কেউ রাগারাগি করলে, একে অপরের বাড়ি চলে যেতাম। এখন তো সেটার ও উপায় নেই। মন টা উদাস ছিল।

 
 
 -----------------------------------------------------------------------------------------------
                                                                              অধ্যায় ২
                                                                               পর্ব নয়
এই সব কথা আর ভাবতে ভাল লাগে না আমার। আমি আসলে আমার এই জীবনে সেট হয়ে গেছি। স্থির।পাওয়া না পাওয়া সব পিছনে রেখে এসেছি আমি। সবাই বলে এই আঠাশ বছরেই আমার মধ্যে বছর চল্লিশের স্থৈর্য্য। আমি যে কলেজের ছাত্রী ছিলাম, সেই কলেজের হেড মিস্ট্রেস আমি। ব্রিলিয়ান্ট কেরিয়ার এর অপশন থাকলেও আমি বাপি আর মায়ের কাছে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই আমার নিজের কলেজে জয়েন করার সিদ্ধান্ত। আজকে কলেজে থাকার সময়েই মনে হয়েছিল, কালকে যেখানে গেছিলাম সেখানে আবার যাব। নিজের পুরোন জীবনের কথা ভাবলে অনেকেই খুশী থাকে, আমার হয় উল্টো। যখন যখন মনে পরে মন টা আমার ব্যাথায় ভরে যায়।

বিকাল বেলায় গেলাম আমি আবার সেই জায়গায়। দেরী করেই গেলাম। আমি পৌঁছে দেখি, শিভ আগের থেকে এসে হাজির। আজকে অবশ্য কালো গাড়ি আর ড্রাইভার আগের থেকেই দাঁড়িয়ে আছে রাস্তায়। আমাকে দেখেই ড্রাইভার টা মাথা টা ঝোঁকাল। আমিও গ্রিট করলাম উলটে। সামনে দেখি মাঠে, পুচকু টা বল টা নিয়ে বাঁই বাঁই করে দৌড়ে যাচ্ছে। আমাকে দেখেই বলটা ফেলে ছুটে এলো আমার কাছে। আমাকে বলতে গেলে জড়িয়ে ধরল ছুটে এসে। কোলে তুলে নিলাম। তাকিয়ে দেখলাম ওর দিকে। মনে হল অপেক্ষা করে ছিল আমার জন্য। ইশ ফালতু দেরী করলাম। কাল থেকে আরো তাড়াতাড়ি আসব আমি।

সন্ধ্যে অব্দি দুজনে খেললাম। আজকে দেখলাম ফুটবল জার্সি আর স্পাইক শু পরে এসেছে ও। জার্সি তে নাম লেখা, এস এইচ আই ভি। ইন্ডিয়া জার্সি। ভাবলাম বাবা মায়ের পছন্দ আছে। আমি যেমন জাগ্লিং করি বল নিয়ে, দেখলাম সেও চেস্টা করছে।মন টা ভাল হয়ে গেল আমার। আমি জাগল করে বল টা ওকে দিচ্ছিলাম, আর ও নিজে চেষ্টা করছিল বল টা জাগল করতে। ছোট ছেলে, করতে পারছে না। আমি ওকে বলে চলেছি শেখানোর জন্য,

-     শিভ, হোল্ড ইওর টো স্ট্রং। না হলে বল টা উপরে উঠবে না। অ্যান্ড ইউজ ইয়োর মিডল অফ দ্য টো, অ্যান্ড জাগল দি বল। রিল্যাক্স। হলে হবে না হলে না হবে।

ও চেষ্টা করছিল সেই ভাবেই। খুব মজা পাচ্ছিল করতে। হচ্ছিল না একদম ই। কিন্তু দেখলাম স্পাইক পরে দৌড়োতে পারে। এই ভাবে কিছুক্ষন পর, একটা সময়ে তিনবার চার বার অব্দি জাগল করাতে পারল। মনে মনে ভাবছিলাম, এই সব আমি না শেখালেও একদিন ও শিখে যেত নিজে নিজেই। মারাত্মক ব্রিলিয়ান্ট। কথাটা আমি আরেক জন কে বলতাম। কি জানি, রুদ্রপুরেই কি এই সব ট্যালেন্ট আসে নাকি? ওকে শেখালাম, শট নিতে গেলে টো না, পুরো পায়ের পাতা টা ব্যবহার করতে। আর পায়ের সাইড দিয়ে মারতে। বুটের ডগা দিয়ে যে ও মারছিল সেটা কে আটকালাম আজকে।আর তাতেই কিছু টা পরে ওর শট জোরে আসতে লাগল আমার কাছে। বল টা ছোট, তাই মাঝে মাঝে লিফট করে ফেলছিল, জোরে মেরে। বাহ খুব তাড়াতাড়ি শিখে যায় তো ছেলেটা!!

খেলার শেষে দুজনে কিছুক্ষন বসলাম। আমি বাড়ি থেকে জল নিয়ে গেছিলাম। বোতলের মুখ টা বড়, তাই আমি অল্প অল্প করে খাইয়ে দিলাম ওকে। বাচ্চাদের চকোলেট দেওয়া পছন্দ করি না একদম। তাই কিছু খাবার নয়, দুটো আপেল ছিল ব্যাগে। ওকে একটা দিলাম আমি একটা নিলাম। ওকে ওর আপেল টা ধুয়ে ওর হাতে দিতেই, খেতে শুরু করে দিল। এমন ব্যবহার করছে যেন কত দিন আমাকে চেনে ও। এমনি ই হয় বাচ্চা রা? ওকে বললাম,

-     কালকে আসবে তো তুমি?

এত্তো বড় ঘাড় নাড়াল। মানে আসবে। অনেক টা আপেল মুখে কামড়ে নিয়েছিল। কথা বলতে পারছিল না। ওর এই সব কান্ড কারখানাই আমার মন টা ভালো করে দেয়। বাইট টা শেষ হবার পরে আমার দিকে তাকিয়ে বলল,

-     তুমি আসবে তো
-     হ্যাঁ আসবো তো। শিভ বাবু আসবে আর আমি আসব না তাই কি হয়। উম্মম্ম কালকে আমিও স্পাইক শ্যু পরে আসব কেমন, আর জার্সি পরে আসব।
-     ওয়াও!! – কি যে খুশী হয়ে গেলো ছেলেটা! বলল- দারুন হবে
-     হুম হবেই তো। আমি তো জানতাম না , শিভ এতো সেজেগুজে আসবে। জানলে আমি ও সেজেগুজে আসতাম।
-     হিহিহি

সন্ধ্যে বেলায় ওকে গাড়ি তে তুলে দিয়ে যখন বাই করলাম, মনে হলো যাহ আজকেও জানা হলো না ও কার ছেলে। এ রুদ্রপুরে আমি বলতে গেলে সবাইকেই চিনি। আমি না চিনলেও সবাই আমাকে চেনে। যাক কালকে জেনে নেব।
আমি বাড়ি ঢুকে দেখলাম, বাপি আর রাকার বাবা গল্প করছে। রাকার বাবা আমাদের বাড়িতে আসেন প্রায় ই। যে সময়ে আমার সাথে রাকার ঝামেলা হয়েছিল, তখন আমার সব থেকে বড় সাপোর্ট রাকার মা আর বাবাই ছিলেন। ওদের কাছে আমার অনেক ঋণ এই ব্যাপারে। রাকার অঞ্জনা কে বিয়ে করে রুদ্রপুর ছেড়ে ব্যাঙ্গালোর শিফট করা কেউ ই মেনে নিতে পারে নি। কিন্তু রাকা তখন ভারতের সেরা প্লেয়ার। ওকে পাবার জন্য সব বড় বড় ক্লাব পাগলের মতন পিছনে।ও বি এফ সি তে সাইন করে নিয়েছিল। এ টি কে অনেক চেষ্টা করেও ওকে রাখতে পারে নি সেই বছর। রাকার কনফিডেন্স তখন তুঙ্গে। ও চলে গেছিল অঞ্জনা কে বিয়ে করে। না তাতে আমার দুঃখ হয় নি। তার থেকেও বড় দুঃখ পেয়েছিলাম, রাকার বাবা মা একা হয়ে গেছিল সেটাও আমার জন্য। বড় কষ্ট করে মানুষ করেছিলেন, আঙ্কল আন্টি রাকা কে। গত মাস খানেক আমি যাই নি। কারন আন্টি বলেছিলেন রাকা আসতে পারে। মাঝেও ও এসেছিল, আমি সযত্নে এড়িয়ে গেছিলাম আন্টি দের বাড়ি সেই সময়ে। যদিও ও একাই আসত। অঞ্জনা আসত না কোনদিন ই। রাকা আসত ঘন্টা খানেকের জন্য। কিন্তু আমি ওই পসিবল দিন কটা এড়িয়ে থাকতাম। 

আঙ্কল দেখে আমি হাসলাম। দেখলাম মা আঙ্কল কে চা করে দিয়েছে। ঘেমে গেছিলাম আমি। শাওয়ার নিয়ে যখন এলাম ডাইনিং এ দেখলাম কাকু চলে যাবার মুড এ। মা কে বললাম,

-     আঙ্কল কে কিছু খেতে দিয়েছ? ও আঙ্কল তুমি বস না!  

মা বলল
-     তোর আঙ্কল খেলেন না। বকে দিলাম তোর আঙ্কল কে। এতো বড় একটা দুর্ঘটনা আর আমাদের কিছু বলেন নি বলে।

আমি চুপ করে গেলাম। আন্টি আমাদের বলেন নি। হয়ত ওনারাও জানতেন না। রাকার সাথে সম্পর্ক তো বিশেষ ছিল না আঙ্কল আন্টির। মা বলল আবার,

-     শুনলাম, তোর আঙ্কল আন্টি ও জানতেন না। রাকা সব মিটিয়েই খবর দিয়েছে।

আমি আর কিছু বললাম না সেই ব্যাপারে। আঙ্কল কে বসতে বললাম। আমারি ভুল হয়েছে না যাওয়া টা। প্রায় একমাস যাই নি আমি। ফোন ও করিনি। মন টা একদম ভালো ছিল না। জানি আন্টি আমাকে চান। কিন্তু যেখানে নিজেই মনকস্টে থাকি, সেখানে অন্য একজনের মনের কষ্ট কি দূর করতে পারব? তাই যাই নি। আমার কথায় আঙ্কল তাড়াতাড়ি বললেন,

-     না রে মা আমার যাবার আছে একটু। আসলে রাকা নেই তো। ওর খেলা আছে কলকাতায়, ইরানের সাথে। ও টিমে আছে। চলে গেছে কালকেই। নাতি টা বাড়িতে আছে। তোর আন্টি ছাড়া কারোর কাছে থাকছে না খাচ্ছে না।

আমি অবাক হলাম। ওর দাদু দিদা মাসী রাও তো আছে। বেশী ইন্টারেস্ট নিলাম না আমি। তাও বললাম
-     ও। কিন্তু ওর মামারবাড়ির লোক জন তো আছে।
-     হ্যাঁ সে আছে। ওরা আসছেও খুব। ও খেলছে ওদের সাথে, কিন্তু থাকছে না। নিয়ে যেতে গেলেই এমন কান্না কাটি করছে বলার না। রাকার মা ও ছাড়তে চাইছে না ওকে। মা মরা ছেলে, তোর আন্টি বুকে করে আগলে রেখেছে। তোর আন্টি ও কাজে যেতে পারছে না। তাই আমাকেই ওভার টাইম করতে হচ্ছে। তোর আন্টি তো রাকার থেকে কিছুই নেবে না বলে পন করেছে। আর আমার হয়েছে বিপদ। 

মনে পড়ল, আন্টি একটা পয়সাও নেন না রাকার থেকে। আমি দিয়ে আসি আমার থেকে। সেটা নেন আন্টি। কিন্তু রাকা র থেকে কিছু নেন না। অদ্ভুত মহিলা। অমন মনের জোর, আর আত্মসম্মানী মহিলা আমি দুটো দেখিনি। যেদিনে রাকা আমাকে অপমান করে ছিল। আন্টি অনেক ঝগড়া করেছিলেন রাকার সাথে। মা ছেলেতে অনেক কথা কাটাকাটি হয়েছিল। আমার সামনেই হয়েছিল। রাকার তখন নাম যশ ভারতের বাইরেও। রাকা সোজা বেরিয়ে গেছিল বাড়ি থেকে। সেই থেকে আন্টি ও রাকার উপার্জিত কিছু নিতেন না। আর এদিকে আমার টাকা আমার বাপি নেয় না। না না অন্য কোন কারন নেই। বাস ওটা আমার। নিজের মেয়েকে বাবা খাওয়াতে পারবে। আমাকে এখনো হাত খরচা দেয় বাপি। আমাদের তিন ভাই বোন কেই দেয়। আমার মাইনে জমেই যায়। মা জানে আমি দি আন্টি কে। আমাকে নিজের সন্তানের থেকে কম কিছু ভালবাসেন না ওরা।তাই আমার ভালো লাগে ওনাদের জন্য কিছু করতে পেরে। ওদের নিজের বাপি মায়ের মতই আমি সম্মান দি। আন্টি নিতে তো চায় না। কিন্তু আমি জোর করে দিয়ে আসি। আমাকে না বলতে পারেন না আন্টি।

আঙ্কল এর কথায় আমি সাড়া দিলাম না। চুপ করে রইলাম। আঙ্কল বললেন আমাকে
-     একবার করে যাবি মা? রাকা নেই তাই বলতে এলাম। জানি ও থাকলে তুই যাবি না। তোর আন্টির ভালো লাগবে।

কি বলব এই কথায় আর? আঙ্কল বেশী কথা বলেন না। কারোর কাছে কিছু চাইবার থাকে না আঙ্কল এর। আমাকে বলতে এসেছেন মানে, ব্যাপার গুরুতর। সত্যি বলতে, যেতে তো খুব ইচ্ছে করে, কিন্তু অপমান টা ভুলতে পারি না আমি। ভাবলেই মনে হয় চাবুক এসে পরছে আমার শরীরে। কেটে যাচ্ছে শরীর টা আমার। জ্বালা করে মারত্মক তখন। হুহু করে মন টা। ভাবলাম যাব। আঙ্কল কে বললাম,

-     তুমি অমন করে বোল না আঙ্কল। আমি যাব।যাওয়া হয় নি কিছু দিন। আমি যাব। 

রাতে শুয়ে ভাবছিলাম রাকার বাড়িতে যাবার কথা। যেতে তো খুব ইচ্ছে করছে। এই সময়ে ওর পাশে না দাঁড়ানো টা পাগলামি। আর যতই অপমান করুক আমাকে পরবর্তী জীবনে, একটা সময়ে বুকে করে আগলে রেখেছিল ও। সেটা তো ভুলতে পারি না আমি। আর সত্যি তো আমাকে ফিরিয়ে দেওয়ার জন্য ওকে আমি দোষ দি না। আমি ই ভেবেছিলাম, এতো সুন্দরী আমি আমাকে না করার সাধ্যি ওর হবে না।একটা অহংকার তো ছিলই ভিতরে। ভাবিনি, পুরোপুরি মেয়ে আমি নই। যতই সুন্দরী হই, আমার পরিচয় তো আমি হিজড়ে।

না ওর দোষ ছিল না। বরং আমার বদলে ও অঞ্জনার প্রেমে সাড়া দিয়েছিল, আমি হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। কারন আমি সর্বতো ভাবে মেয়ে তো নই। আমার তখন ভ্যাজাইনোপ্লাস্টি হয়ে গেলেও, আমার মধ্যে কোন জরায়ু নেই। আর থাকলেও, বাচ্চা ফার্টিলাইজ করার এগ আমি কোথা থেকে আনব? সে সব ভগবান ই পারেন। ডক্টর রা আর যাই হোক, ভগবান নন। আমি কোন দিনেই মা হতে পারব না আমি শিওর ছিলাম। আমাকে রাকা মেনে নিলে অনেক প্রশ্নের সামনে আমাকে পরতে হতো। সেদিক থেকে বেঁচে গেছিলাম আমি। কিন্তু আমাকে যে অপমান টা করেছিল সেটা আমাকে আজকেও কাঁদায়।

আমি জীবনের কোন কথা ওর থেকে গোপন করব না ওকে কথা দিয়েছিলাম। তাই যখন আমার মন বুঝতে পারল আমি রাকা কে ভালোবাসি একটা মেয়ে হিসাবে, তখন মনে হয়েছিল ওকে বলা দরকার কথাটা।আমি ভাবিও নি ও বলবে আমাকে নিয়েই থাকবে। আমি জাস্ট বলতে গেছিলাম আমি ওকে পছন্দ করি একটা মেয়ে হিসাবে। কারন তার আগে অব্দি আমি ছেলেদের উপরে ভালো লাগা টা মানতে পারিনি। তাই যখন আমি মানলাম আর সেটাও ওকে ভাললাগে বা ভালবাসি বুঝতে পারলাম, ছুটে বলতে গেছিলাম। ও পুরো টা শুনলই না। যে কথাটা অন্যে বললেই আমি কষ্ট পেতাম, সেই কথাটা বারংবার, অন্যের সামনে আমাকে বলল। উফফ, ভাবতে পারি না। তাই রাকার কথা মনে পরলে সবার আগেই ওই অপমান টা মনে পরে। সব ভালো সুগন্ধ ছাপিয়ে, ওই দুর্গন্ধ টা নাকে আসে প্রথমেই।

 রাকার ভালো নাম রাখহরি চ্যাটার্জী। জেনেছিলাম প্রথম যেদিন ও আমার জন্য কলেজের বাইরে মারামারি করেছিল। সেদিনেও আমাকে কলেজের বাইরে, ময়ুর, অনির্বান আর রাগিনী, সুভদ্রা এই চারজন মিলে উতক্ত্য করছিল। আমি সাইকেল নিতেই ওরা আমাকে ঘিরে ধরেছিল। আমি কেন জেন্টস সাইকেল নিয়ে ঘুরছি। বা আমি বটম হলেও কত টা বটম। নানান কথা। সাড়া দিচ্ছিলাম না আমি। কিন্তু রাকা কোথা থেকে এসে, হাতের স্কেল দিয়ে এমন মারতে শুরু করল, ওরা ছত্রভঙ্গ হয়ে পালাল। ছেলে মেয়ে কাউকেই বাদ দেয় নি ও মারতে। তখন ই ওখানে দাঁড়িয়ে ঘোষণা করল

-     এবারে আমার সাথে কথা বলিস শালা শুয়োরের দল। আর একটা বাজে কথা বলে দেখিস , এই রাখহরি কাউকে ছেড়ে কথা বলবে না। শালা বাঞ্চোত ।

আর ও কত খিস্তী যে মারল, মনেও নেই আমার। কিন্তু সব ছাপিয়ে রাখহরি টা আমার মাথায় গেঁথে গেল। ওকে বললাম

-     থাক থাক, ওরা পালিয়েছে। কই রে?  আর গাল দিতে হবে না, থাম এবারে । কেন ওদের জন্য নিজের মুখ খারাপ করছিস?

আমার দিকে তাকাল ও। তখন ও চোখে রাগ ওর। ঘুরছে চোখের মনি বাঁই বাঁই করে। আবার বললাম,

-     হয়েছে অনেক। হ্যাঁ রে তোর নাম রাখহরি?

তখনো মেজাজ তুঙ্গে ওর। আমাকে ওই ভাবে জবাব দিল
-     হ্যাঁ কেন?
-     না এমনি।

দুম করে ঠান্ডা হয়ে গেল রাকা, বলল
-     বাজে না?
-     হুম। রাকা টাই ভালো।
-     হ্যাঁ কেন যে ওই নাম রাখল বাবা কে জানে?
-     তুই না ১৮ বছরের পরে, এফিডেবিট করিয়ে নিস। রাকা চ্যাটার্জী করে নিস নাম টা। বুঝলি?
-     ভাবছি সেটাই।

সেই দিনেই প্রথম ওর নাম জেনেছিলাম আমি। এই ভাবে হাজার বার আমাকে ও গার্ড করে গেছে। সেই জাগুয়ারের ব্যাপার তো বলেইছি। ওর কাছে আমার ঋণের শেষ নেই। তাই আঙ্কল যখন বলল যাবার কথা, না বলতে পারিনি আমি। কালকে শনিবার, যাব কলেজের পরে।

পরের দিন কলেজ ছুটির পরে রাকাদের বাড়িতে গেলাম। বাইরে স্কুটি টা দাঁড় করিয়ে যখন ভিতরে ঢুকলাম তখন ভিতরে অনেক লোক। রাকার শশুর শাশুড়ি এসেছে। রাকার শালী ও এসেছে। আমি সবাই কেই চিনি। রাকার শশুর বাদ দিয়ে, রাকার শাশুড়ি আর শালী দুজনাই আমাকে প্রভুত অপমান করেছিল একটা সময়ে। রাকার বাবা ছিলেন না বাড়িতে। আমি ঢোকার সময়েই দাঁড়িয়ে পড়লাম ওদের দেখে। ভাবলাম চলে যাই পরে আসব। আমাকে দেখেই রাকার শাশুড়ি আর শালীর মুখ টা রাগে একেবারে ফেটে পড়ল। একটা ঘেন্না। সেটা বুঝতে পেরেই আমার আর কথা বলতে ইচ্ছে করল না। মনে মনে ভাবলাম বেকার এলাম। ফোন করে আসলেই ভালো হতো। কালকে আঙ্কল বলে এলেন অতো করে তাই তো এলাম। আমি পিছনে ঘুরে ফিরে আসার প্রস্তুতি নিতেই, রাকার মা ডাকলেন আমাকে,

-     কি রে শিব, চলে যাচ্ছিস কেন?

কি বলব আমি এর উত্তরে। বললাম আস্তে করে,

-     না পরে আসব ক্ষন। ব্যাস্ত আছ তুমি।
-     একদম ব্যস্ত নেই আমি আয়। কতদিন আসিস নি। জানতে পেরেছিলি রাকা এসেছে, তাই আসিস নি? না হলে তো রোজ ই আসতিস।

বুঝলাম কথা গুলো রাকার শাশুড়ি কে শুনিয়ে বলল আন্টি। আমার আর ভালো লাগছিল না এই সব আলোচনা। রাকার শশুর মুখ টা নামিয়ে আছেন। শাশুড়ি আর শালী আমাকে যেন পুড়িয়ে দেবে এমন ভাবে তাকিয়ে আছে। বললাম,

-     থাক আন্টি ওই সব আলোচনা। আমি বরং পরে আসব। বিকালে একবার জঙ্গলের ধারে যাই। সন্ধ্যের দিকে আসব আমি তবে।

মাথায় ছিল শিভ এসে অপেক্ষা করেছিল কালকে আমি যেতে দেরী করেছিলাম। আজকে আর ছেলেটা কে অপেক্ষা করাব না। আহা খেলতে ভালোবাসে। কিন্তু আন্টি আমাকে বললেন।

-     থাক কোথাও যাবি না এখন। এসেছিস যখন থাক আমার কাছে।  আমাদের যা ক্ষতি হলো রে মা। ছেলেটার জীবন শুরু হতে না হতেই শেষ হয়ে গেল আমার।

রাকার মা মুখে আঁচল টা চাপা দিয়ে কাঁদতে শুরু করলেন। আমি দাঁড়িয়েই ছিলাম। রাকার মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করতেই চোখে আমার ও জল এলো। রাকা আর অঞ্জনা কেউ আমার অপ্রিয় ছিল না। মন টা খারাপ তো ছিলই গতকাল থেকে, এখন আন্টি কে কাঁদতে দেখে চোখের জল সামলাতে পারলাম না আমি। কিন্তু রাকার শ্বশুরবাড়ির লোকেদের সামনে কাঁদব না এই পন নিয়ে ছিলাম আমি। কিন্তু নিজেকে আটকাতে পারছি না। এখন মনে হয় ইস্ট্রোজেনের একটু বেশি প্রভাব আমার শরীরে পরেছে। রাকার শাশুড়ি প্রায় রুখে এলো এবারে। আমাকে বলল,

-     এই যে, তুমি এখানে কেন?

আমি জবাব দিলাম না। কারন আমি তো মানতাম আমার আসা ঠিক হয় নি। আর এই ভয় টাই আমি পাচ্ছিলাম। আমি কেন ওখানে, এর উত্তর তো নেই আমার কাছে। কোন দিন ও থাকবেও না। কিন্তু উত্তর দিল আন্টি। আন্টির এই ব্যাপার টা আমার ভাল লাগে। মানে আমি খুব শ্রদ্ধা করি। এই কাঁদে। আবার দরকারে পরক্ষনেই চন্ডী হয়ে যায়, একেবারে আমার মায়ের মতন। আন্টি আচলে চোখ টা মুছে রেগেই উত্তর দিলেন,

-     এই বাড়িটা, রাকার বাবার। আর আমার ও। আমার বাড়িতে কে আসবে না আসবে, সেটাও কি আপনি ঠিক করবেন বেয়ান? সে আপনি আপনার জামাই এর বাড়িতে যা করার করতেন। আমার ছেলেকে আলাদা করে নিয়েছিলেন। কিন্তু এটা তো আমার বাড়ি। আর আমি আমার ছেলের মতন অতো ভালো নই। দেখুন, আপনারা তো, আপনাদের জগত খ্যাত জামাই কে নিয়ে ছিলেন গত বেশ কয়েক বছর। আমাদের মনে হয় মনেও পরে নি আপনাদের। কিন্তু এই মেয়েটা, রোজ আসত আমাদের কাছে। আমাদের দেখা শোনা, বিপদ আপদ, সবেতেই শিবানী আমার মেয়ের মতই থেকেছে আমার কাছে। কাজেই ওর সাথে এ বাড়িতে, আমার সামনে ,সম্মানের সাথে কথা বলবেন, এইটা আমার আশা। এই কথা টা আপনাকে আমি আগেও বলেছি। আবার ও বলছি, আমার বাড়িতে রাকার থেকেও শিবানীর মূল্য অনেক বেশি। মনে রাখতে পারেন ভালো আর তা না হলে মনে হয়, আমিও কারোর সম্মান রাখতে পারব না।

আমি শুনে অবাক হয়ে গেলাম। আন্টির দিকে চেয়ে রইলাম। মনে হলো, আমার মা হলেও এই ভাবে আমার সম্মান বাঁচাত। আমার সম্মানের জন্য, নিজের ছেলের সাথেও আন্টি লড়তে দ্বিধা করেন নি। আমি বললাম,

-     আন্টি থাক এই সব কথা। ওনাদের ও মন ঠিক নেই। ওনারা নিজেদের মেয়েকে হারিয়েছেন। থাক এই সব কথা এখন।

ততক্ষনে রাকার বাবা বাড়িতে এলেন। আমাকে দেখে খুব খুশী হলেন। কোন সাড়া না দিয়ে চলে গেলেন ভিতরে। হয়ত রান্না ঘরে বা বাথরুম এ। এতক্ষনে, রাকার শশুর কথা বললেন। রাকার শাশুড়ি কে বললেন,

-     তুমি কেন এই সব নিয়ে কথা বলছ। শিবানী এখানে এলে তোমার কি সমস্যা? আর সত্যি তো, কেন তুমি পুরোন কথা মাথায় নিয়ে বসে আছ? আর তুমি ভুলে যাচ্ছ, অনা ও নিজের ভুল বুঝতে পেরেছিল। তাই ওর ছেলের নাম, শিবানীর নামে রেখেছিল। কেন তুমি পুরোন কথা মনে করছ, আজকের দিনেও।

তারপরে আমার দিকে তাকিয়ে বললেন উনি
-     কিছু মনে কোর না মা, অনার মায়ের মাথার ঠিক নেই। মাফ করে দিও।

অঞ্জনা কে বাড়িতে অনা বলত আমি জানতাম। অনা আর সোনা, দুই বোন ওরা। ওর নাম টা সামনে আসতেই আমি কেঁদে ফেললাম। আহা মেয়েটার তো কোন দোষ ছিল না। আমার মতই সেও ভালো বেসেছিল রাকা কে। ভগবান ওকে এতো অল্প সুখ দিয়ে পাঠিয়েছিলেন, সেটা কেই বা বুঝতে পেরেছিল। সামনে তাকিয়ে দেখলাম রাকার শাশুড়ি আর শালির চোখে জল। মেয়ের মৃত্যু কেই বা মানতে পারে?কিন্তু আমার নামে ছেলের নাম? তবে কি?......

ঠিক সেই সময়েই একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি ঝুঁকে গেলাম সামনের দিকে। একেবারে জাপটে ধরেছে এসে। আমি চমকে উঠলাম একেবারে। শুধু আমি ই না, বাড়ির সবাই অবাক। আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম। মাথাটা গুঁজে আছে আমার পেটে। জাপটে ধরে আছে আমাকে। বুক টা ধড়াস ধড়াস করছিল আমার। মুখ টা দেখতেও কি মারাত্মক উত্তেজনা হচ্ছে বলে বোঝাতে পারব না আমি। আমি আরো ঝুঁকে বাচ্চা টা কে কোলে তুলে নিলাম। মুখ টা দেখেই , আমার মুখ থেকে বেরিয়ে এল,

-     শিভ!!!!!

চোখে জলের বাঁধ মানল না আর। ওকে বুকে নিয়ে নিলাম আমি। চারদিকে সবাই আমার দিকে চেয়ে আছে। এটা কি হলো কেউ বুঝতেও পারছে না। আমিও কি ছাই বুঝছি কিছু। তবে মিলিয়ে নিলাম ব্যাপার টা। হয়ত ভগবান ই আমাকে ওর সাথে দেখা করিয়ে দিয়েছে। একটা মা মরা ছেলে কে বুকে পেয়ে আর যেন ছাড়তেই ইচ্ছে করছিল না আমার। জানিনা কেন প্রথম দিন থেকেই ও আমাকে ওর কাছে এক্সেপ্ট করে নিয়েছে। ঘটনা টা তে সবাই এতোক্ষন চুপ করেই ছিল। রাকার মা কথা বললেন প্রথম,

-     দাদুভাই তুমি চেন আন্টি কে? কই বলনি তো?
এতোক্ষনে, শিভ কথা বলল। কি মিস্টি করে যে বলল
-     হ্যাঁ চিনি তো। আমরা ফুটবল খেলি রোজ।

সবাই সবার মুখের দিকে তাকাতে লাগল। আমি কিছু বললাম না কাউকে। শুধু রাকার শালী ছুটে এসে শিভ কে আমার কোল থেকে নামিয়ে নিতে যেতেই শিভ কেঁদে উঠল। যাবে না আমার কোল থেকে ও। আর সুমনা মানে রাকার শালী টেনে ওকে নামানোর চেস্টা করতে লাগল। বুক টা আমার ফেটে যাবে মনে হলো। এ কি দুর্বিপাকে পড়লাম আমি।  ওদের ছেলে ওরা আমার বুক থেকে শিভ কে নিয়ে যাচ্ছে আমি বলার কে? কিন্তু ইচ্ছে করছে না ছাড়তে শিভ কে আমার থেকে। মনে হচ্ছে পায়ে পরে যাই সুমনার, আর বলি- দোহাই তোর, একটু থাকুক আমার কাছে।

আমাকে বলতে হলো না কিছু। রাকার শশুর বলল সুমনা কে
-     সোনা! বিহেভ ইয়োরসেলফ। শিভ বাচ্চা ছেলে। ওর যাকে পছন্দ হবে, যেখানে ও কম্ফর্টেবল, ও তো সেখানেই যাবে। টেন না ওকে।

সুমনা একটা কঠিন দৃস্টি তে আমাকে দেখে ছেড়ে দিল শিভ কে। শিভ আমার কোলেই রয়ে গেল। ততক্ষনে, রাকার শশুর শাশুড়ি চলে যাবার উদ্যোগ করল। বুঝলাম যেটা আমি আসার আগেই ওনারা উঠছিলেন। রোজ ই আসেন। নাতি কে নিজেদের কাছে নিয়ে যেতে। ওনারা উচ্চবিত্ত মানুষ। রাকাও তাই। কাজেই তার ছেলে একটু অন্যরকম ভাবে মানুষ হবে সেটাই তো স্বাভাবিক। কিন্তু শিভের গোঁ, ও ঠাম্মির কাছেই থাকবে। প্রথমবার ঠাম্মি কে দেখেছে ও। কিন্তু তাতেই ও ঠাম্মি কে ছেড়ে থাকবে না। রাকার শশুরবাড়ি মেনে নিতে না পারলেও, শিভের জন্য মেনে নিতে বাধ্য হয়েছে।

রাকার মা কে ওনারা নিজেদের বাড়ি তেও নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু যে মা ছেলের টাকা পয়সায় হাত ও লাগায় না, সে যাবে ছেলের শশুরবাড়ি থাকতে? তাই যেমন পারবেন তেমন ভাবেই শিভের খেয়াল রাখবেন । রাকাও চায় নি ছেলে মামার বাড়ি তে গিয়ে থাকুক। তাই কেউ আর জোর করে নি শিভ কে। শিভ রাকার মায়ের কাছেই আছে। কারন মা হীন ছেলে কোথায় থাকবে, কি ভাবে থাকবে কিছুই ঠিক হয় নি এখনো।

যতক্ষন সুমনা ছিল, শিভ আমার কোল থেকে নামা তো দূর, আমাকে আঁকড়ে ধরেছিল একেবারে। আমি বুঝতে পারছিলাম ওর ভিতরের ভয় টা। আমিও ধরে ছিলাম ওকে জাপটে। যেই ওরা চলে গেল, শিভ আমার কোল থেকে নেমে, আমাকে টানতে টানতে পিছনের বাগানে নিয়ে এল। ওরা চলে যেতেই আন্টিও পিছনে পিছনে এলেন। বল খেলতে হবে আমাকে এখন। ওর সাথেই খেলতে খেলতে আমি আন্টি কে বললাম, গত দুদিন ওর সাথে তাশির ধারে ফুটবল খেলার কথা। আন্টি খুব খুশী হলেন মনে হলো।

আমরা খেলছি। বল দেওয়া নেওয়া করছি। আর আন্টি বসে রইলেন রান্না ঘরের সামনে। আমাদের দেখছিলেন। আমাকে বললেন,

-     ওরা শিভ কে নিয়ে যাবার চেষ্টা করেছিল। আমি স্পষ্ট বলে দিয়েছিলাম, ছেলে নিজের থেকে যেতে চাইলে যাক। কিন্তু জোর করে নিয়ে যাওয়া যাবে না। তোর বন্ধু অবশ্য বলেছে ওর শশুর শাশুড়ি কে, যে শিভের যেখানে ইচ্ছে হবে সেখানেই থাকবে। কেউ যেন জোর না করে।

মনে মনে ভাবলাম, বালের বন্ধু আমার ও। কিন্তু আমি আর কি বলব। মনের মধ্যে একটা ব্যাপার চলছিল, আহা ছোট ছেলে, কত ল্যাভিশলি থাকে হয়ত। আমি ঠিক করে নিলাম, আমি রোজ যাব আসব এবারে। আন্টি তো আমার টাকা নেন। শিভের যেন কিছু কমতি না থাকে। কারন আমি জানতাম আন্টি যেমন কষ্ট করে রাকা কে মানুষ করে ছিলেন, শিভের ও কোন কমতি হবে না। কিন্তু আমাদের ছোট বেলা আর এখন কার ছোট বেলার মধ্যে অনেক ফারাক। এখন কলেজের মাইনে ই কত বেড়ে গেছে তার কি ঠিক আছে? আর আন্টি তো শিভের থেকে কিছুই নেবেন না।

তারপর থেকে রোজ ই যাই আমি। শিভের জন্য। সে ও যেন কেমন জড়িয়ে গেল। এতো দিন ঠাম্মি ছিল ,এখন আমাকে আঁকড়ে ধরল। আমি ওর জন্য কেনাকাটি করতাম। সে খাবার দাবার ই হোক বা জামা কাপড়। কেমন একটা নেশার মতন হয়ে গেল আমার কাছে ও।  প্রথম দিকে আমিও কোন ভাবনা চিন্তা করিনি। সকালে বিকালে চলে যাই ওর কাছে। সকাল হবার অপেক্ষা করি কখন যাব ওর কাছে। আর বিকালে কলেজ ছুটির অপেক্ষা তে থাকি। কলেজ ছুটির পরে সোজা ওর কাছে। ওকে খাওয়াই, সাজিয়ে দি, খেলি ওর সাথে ফুটবল। সেই রাত্রি নটা অব্দি থেকে, ওকে খাইয়ে দিয়ে বাড়ি ফিরি।  রবিবার টা প্রায় সারাদিন ই ওর সাথে কাটাই।

মাঝে একদিন শিভের জ্বর হলো। ছিল না বেশি দিন। কিন্তু আমি রয়ে গেলাম ও বাড়িতে। কারন আমাকে ও ছাড়ল না রাতে। আর জ্বর বেশ বেড়েছিল। আন্টি আঙ্কল সামলাতে পারবে না ভেবেই আমি রয়ে গেছিলাম। দুদিনেই ছেলে একেবারে ঠিক হয়ে গেল। তারপরে থাকতাম রাত অব্দি কিন্তু রাতে থাকতাম না। কারন মা রাগ করত। কাকু আমাকে রাতে পৌঁছে দিয়ে আসতেন বাড়ী। ভাগ্যিস রাকা ছিল না। তাহলে সমস্যার অন্ত থাকত না। ও প্রায় হপ্তা দুয়েক নেই। খেলা শুরু হয় নি জানি। ইরানের সাথে ভারতের তিন ম্যাচের ট্যুর চলছে শুনলাম। ইরানের মতন টিমের সাথে খেলতে গেলে অন্তত পনের দিনের প্র্যাকটিস তো লাগবেই।  তাই শিভ কে পৌঁছে দিয়ে, দু দিন থেকেই চলে গেছে।
[+] 10 users Like nandanadasnandana's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)