Thread Rating:
  • 11 Vote(s) - 3.18 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Non-erotic সমাহার by নীললোহিত

Showing only the posts of ddey333: 23 of 37 posts. Show all posts
#21

দেখতে দেখতে সময় বয়ে যায়। কলেজের পড়াও শেষ হয়ে যায়। আমি চারিদিকে একজন ভাল ছেলের খোঁজ করতে থাকি। দু’একজন দেখেও যায় ওকে। ও অনুযোগ করত আমার কাছে, “এত তাড়াতাড়ি এসবের কি দরকার, বাবা?” আমি বলতাম, “আর দু’বছরের মধ্যে রিটায়ার করব, মা। তার আগে তোর বিয়েটা দিয়ে দিই।” এরপর আর কোন কথা বলেনি ও। সবকিছুই ধীরলয়ে চলছিল। যেসব ছেলেরা আমার মেয়েটাকে দেখতে এসেছিল, তাদের কাউকেই আমার পছন্দ হয়নি। অবশেষে আমার এক আত্মীয় একটা সম্বন্ধ নিয়ে এল। ছেলে ইঞ্জিনিয়ার। বাড়িতে দু’ভাই আর মা। ছোট ভাই কলেজে পড়াশোনা করছে। বাবা নেই। বছর কয়েক আগে স্ট্রোকে মারা গেছেন। আমাদের পালটি ঘর। কোনো অসুবিধা নেই। ছবি দেখে আমার আর আমার স্ত্রীর একপ্রকার পছন্দ হয়ে গেল ছেলেটাকে। মেয়েকেও ছবিটা দেখেছিলাম। হ্যাঁ, না কিছুই বলেনি। শুধু বলেছিল, “আমি কিছু জানি না, তোমরা যা ভাল বুঝবে, করো।” তারপর একদিন ছেলের বাড়ি থেকে ওকে দেখতে এল। মেয়েকে দেখে ওদেরও পছন্দ হয়ে গেল। তারপর একদিন আশীর্বাদ এবং অবশেষে বিয়ে। ছেলের মা বলেছিল ওদের কিছুই লাগবে না। তবুও আমার সাধ্যমত সবকিছু দিয়ে আমার মেয়েটাকে সাজিয়ে তুলেছিলাম। বারবার চোখের সামনে ওর ছোট্টবেলার নানান স্মৃতি ঘোরাফেরা করছিল। আমার ছোট্ট রাজকুমারী আজ বিয়ে করে বুড়ো বাপকে একা করে অন্য বাড়ির বউ হয়ে চলে যাচ্ছে। বিয়ের পরেরদিন গাড়িতে ওঠার সময় আমার বুকে মাথা রেখে কাঁদতে কাঁদতে বলেছিল, “বাবা, আমাকে পর করে দিলে?” আমি ছোটবেলার মত ওর মাথায় হাত বোলাতে বলেছিলাম, “ছিঃ মা, এভাবে বলতে নেই। সব মেয়েকেই একদিন না একদিন বিয়ে করে পরের বাড়ি যেতে হয়।” বিয়ের পর থেকে সব কিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু গণ্ডগোলটা শুরু হল এক বছর পর থেকে। বিয়ের পর প্রথম প্রথম মেয়ে-জামাই দু’জনে একসঙ্গে আসত। কয়েকদিন থাকত, গল্পগুজব করত। আবার ফিরে যেত। লক্ষ্য করতাম মেয়েটা খুব সুখে আছে। আনন্দে আছে। ওর খুশী দেখে, ওর আনন্দ দেখে আমিও খুশী হয়ে উঠতাম। তার মেয়ে শ্বশুরবাড়িতে সুখে আছে, এর থেকে আনন্দের কথা একজন বাবার কাছে আর কিছু হতে পারেনা। ওকে আড়ালে জিজ্ঞাসা করতাম, “তুই ওখানে সুখে আছিস তো মা?” ও বলত, “আমি খুব সুখে আছি, বাবা।” পরম শান্তিতে ওর মাথাটা নিজের বুকে টেনে নিয়ে হাত বুলিয়ে দিতাম। ও যখন ফিরে যেত, তখন মনটা একটু খারাপ হত ঠিকই। কিন্তু এটা ভেবে শান্তি পেতাম যে মেয়েটা ওখানে সুখেই আছে। কিন্তু এরপর থেকে আস্তে আস্তে জামাইয়ের আসা কমে গেল। তারপর একটা সময় একদম বন্ধই হয়ে গেল। মেয়েটা আমার অতদূর থেকে একলা একলা আসত। আমি বলতাম জামাই কি সঙ্গে আসতে পারেনা? ও বলত জামাইয়ের নাকি কাজের চাপ, তাই আসতে পারেনা। লক্ষ্য করতাম ওর শরীরটা কেমন যেন খারাপ হয়ে গেছে। চোখের তলায় কালিও পড়েছে দেখেছিলাম। জিজ্ঞাসা করলে বলত, “ও কিছু নয়, বাবা। তুমি চিন্তা কোরোনা। শরীরটা একটু খারাপ লাগছে। ক’দিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে।” ও মুখে বলত বটে কিন্তু লক্ষ্য করতাম আমার আগের সেই হাসিখুশী, প্রাণোচ্ছল মেয়েটা কোথায় যেন হারিয়ে গেছে। ও যে ক’দিন থাকত, গুম হয়ে থাকত। জিজ্ঞাসা করলেও পাশ কাটিয়ে যেত। আমার মনে কেমন যেন শঙ্কার একটা ঝড় উঠতে শুরু করেছিল। শেষবার এসেছিল প্রায় মাস আষ্টেক আগে। তখন ওর চেহারা দেখে আঁতকে উঠেছিলাম আমি। একি চেহারা হয়েছে ওর! মনে হচ্ছে যেন কোনো ভারী রোগ হয়েছে। বারবার জিজ্ঞাসা করতেও কিছু বলল না। বুঝলাম এভাবে হবেনা। যা চাপা স্বভাবের মেয়ে আমার। ওর মাকে বললাম, ও যেন কথায় কথায় যেন জেনে নেয় ব্যাপারটা কি। ওর মা জেনেছিল। আমাকেও জানিয়েছিল। সবকথা জানতে পেরে সমস্ত শরীর রাগে কাঁপতে শুরু করেছিল আমার। ছিঃ, কোনো মানুষ এতটা নীচে নামতে পারে! ও মাকে বলেছিল ইদানীং জামাইয়ের নাকি মতিগতি ঠিক নেই। কথায় কথায় রেগে যায়। গালিগালাজ করে। প্রতিদিন রাতে নাকি মদ খেয়ে বাড়ি ফেরে।
[+] 2 users Like ddey333's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

কয়েকবার নাকি ওর গায়ে হাতও তুলেছে। জামাইয়ের এভাবে বদলে যাওয়ার কারণ কি সেটা ও বুঝতে পারেনি। তবে নাকি মাঝে মাঝে বলত, “তোর বাবা বিয়ের সময় যদি মোটা পণ দিত, তাহলে কোনো চিন্তাই ছিল না।” মেয়ে বলেছিল, “আমার বাবা তো দিতেই চেয়েছিল, তোমরাই তো বড় মুখ করে বলেছিলে যে, আমাদের যে কিছু চাই না।” “আমরা কি করে জানব যে, তোর বাবা এরকম ছোটোলোক যে নিজের মেয়েটাকে পর্যন্ত কিছু দেবেনা।” “বাজে কথা বোলো না। বাবা বিয়েতে আমাকে যথাসাধ্য দিয়েছে।” “চুপ কর্ শালী। নাহলে মেরে পুঁতে দেব।” ইত্যাদি, ইত্যাদি। আমি তখনই জামাইয়ের সঙ্গে কথা বলব ঠিক করেছিলাম। ও আমার হাতদুটো ধরে বলেছিল, “আমার দিব্যি, বাবা, তুমি ওর সঙ্গে কোনো কথা বলবে না। ও হয়ত তোমাকেও ছোটবড় কথা শোনাতে পারে। তা আমি সহ্য করতে পারব না।” আমি কিছু করতে পারিনি। তবে একটা সুখবর দিয়েছিল। ও নাকি মা হতে যাচ্ছে। ও বলেছিল, “তুমি দেখো, বাবা। সন্তানের মুখ দেখে ও সব ভুলে আবার আগের মত হয়ে যাবে।” ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেছিলাম, “তাই যেন হয়, মা, তাই যেন হয়।” সেই ওর শেষ আসা। তারপর ওকে আর আসতে দেয়নি। কত অনুরোধ, কত উপরোধ করেছি যেন কয়েকটা দিনের জন্য মেয়েটাকে আসতে দেয়। শোনেনি। তবে ও একবার ফোন করে ওর মাকে বলেছিল জামাইয়ের নাকি ছেলেই চাই। ওদের বংশে কখনো কারো মেয়ে হয়নি। আমরা বলেছিলাম ছেলে হোক বা মেয়ে সবই ভগবানের ইচ্ছা। বাবা-মায়ের কাছে সন্তান কখনো আলাদা হয়না। তারপর যথাসময়ে ওকে হাসপাতালে ভর্তি করা হয়। আমরা ওখানে থাকতে পারিনি। তবে ও-ই ফোন করে সুখবরটা দিয়েছিল। মেয়ে হয়েছে। খুব সুন্দর দেখতে। খুব আনন্দ হয়েছিল শুনে। সাথে একটু ভয়ও হয়েছিল। তবে ও বলেছিল জামাই নাকি কিছু বলেনি। ভেবেছিলাম হয়তো মেনে নিয়েছে। ভুল ভেবেছিলাম আমি। সাতদিন পর ওকে বাড়ি নিয়ে গিয়েছিল। কথা ছিল একমাস পর মেয়েকে নিয়ে এখানে আসবে। খুব খুশী ছিলাম আমি। অনেকদিন পর মেয়ের মুখ দেখব, নাতনির মুখ দেখব। খালি ওদের আসার দিন গুনতাম। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। ওদের আসার মাত্র চারদিন আগে হঠাৎ করে খবর এল যে মেয়েটাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। কাল পর্যন্ত তো সব ঠিক ছিল। হঠাৎ কি এমন হল যে ওকে হাসপাতালে ভর্তি করতে হল। আর দেরি না করে ছুটে গেলাম। হাসপাতালে পুলিশ দেখে আশঙ্কা আরো বেড়ে গেল। তারপর সব শুনে পায়ের তলা থেকে মাটিটা সরে গেল। আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। বসে পড়েছিলাম। পুলিশ জানালো মেয়েটাকে বাড়ি নিয়ে যাওয়ার পর থেকেই ওরা ওর উপর অকথ্য অত্যাচার চালাতে থাকে। ওর উপর চাপ দিতে থাকে। মেয়েটাকে মেরে ফেলতে হবে। ও শোনেনি। তার ফলে অত্যাচারের মাত্রা আরোও বাড়তে থাকে। কিন্তু ও কোনো মতেই নিজের সন্তানের ক্ষতি হতে দেয়নি। ওর সঙ্গে না পেরে উঠে ওর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছিল। জানালা দিয়ে ধোঁয়া বেরোতে দেখে প্রতিবেশীরা ছুটে যায়। জামাই পালিয়ে যায়। কিন্তু ওর মা আর ভাইকে ধরে ফেলে সবাই। ওরাই দরজা ভেঙ্গে মেয়েটাকে উদ্ধার করে। তারপর হাসপাতালে ভর্তি করে দেয়। পুলিশ আসে, জামাইয়ের মা আর ভাইকে গ্রেপ্তার করেছে। জামাইয়ের খোঁজ চলছে। আমি তখন সেসব কথ শুনতে চাইনি। আমি শুধু এটুকু শুনতে চাইছিলাম যে আমার মেয়েটা ঠিক আছে তো। কিন্তু ডাক্তার কোনো আশার কথা শোনাতে পারল না। বলল অবস্থা খুবই ক্রিটিক্যাল। ৯০ শতাংশ পুড়ে গেছে। বাঁচার আশা খুব কম। আমি আর শুনতে পারিনি। কান্নায় ভেঙ্গে পড়েছিলাম। এমন সময় একজন নার্স এসে বলল ওকে বলা হয়েছে যে আমরা এসেছি। তা শুনে ও আমার সঙ্গে দেখা করতে চাইছে। আমি গেলাম। একটা বেডের উপর শুয়ে আছে ও। দেখে চিনতে পারলাম। যেন একদলা মাংস। বোঝা যাচ্ছে না বেঁচে আছে কিনা। খুব ভাল করে লক্ষ্য করলে কেবল বুকের ওঠানামা টের পাওয়া যায়। ওটুকুই ওর বেঁচে থাকার প্রমাণ। নার্স বলল ওর কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আমি যেন ওকে বেশি কথা না বলাই। আমি ঘাড় নেড়ে সায় দিলাম। নার্স চলে গেল। আমি ওর বেডের পাশে গিয়ে বসলাম। গলা দিয়ে ঘড়ঘড় করে আওয়াজ বের হল, “বাবা!” আমি আর কান্না চেপে রাখতে পারলাম না। বলল, “কেঁদো না বাবা। শুধু আমার মেয়েটাকে দেখো। তোমরা ছাড়া ওর যে আর কেউ নেই। তুমি যেন ওর থেকে মুখ ফিরিয়ে নিও না। তাহলে আমি মরেও শান্তি পাবো না, বাবা।” “ওসব কথা বলিস না, মা। সব ঠিক হয়ে যাবে।” “তুমি আমাকে কথা দাও, বাবা, তুমি ওকে এখান থেকে নিয়ে যাবে। কথা দাও।” কোনোরকমে কান্না চাপতে চাপতে বললাম, “কথা দিলাম, মা।” “খুব শান্তি পেলাম, বাবা। এবার আমি নিশ্চিন্তে মরতে পারব।” ব্যাস। এটাই ওর শেষ কথা। আরো কয়েকঘন্টা যন্ত্রণার সঙ্গে যুদ্ধ করে বেঁচে থেকে অবশেষে মারা যায় আমার মেয়ে। আমার মেয়ের মত আরোও আরোও মেয়েরা কিন্তু মরছে। আমরা মুখে যতই মেয়েদের পক্ষে কথা বলিনা কেন, আমরা কিন্তু নিজেদের হাতে তাদের মারছি। আর মেয়েরা? সীতা কেবল একবার অগ্নিপরীক্ষা দিয়েছিল। কিন্তু বর্তমান সময়ে প্রত্যেকটা মেয়ে প্রত্যেক দিন, প্রত্যেক মুহুর্ত, প্রত্যেক ক্ষণ তাদের অগ্নিপরীক্ষা দিয়ে চলেছে। কখনও মায়ের গর্ভে, কখনও বাড়িতে, কখনও কলেজে, কখনও পাড়ার গলির মোড়ে, আবার কখনও শ্বশুরঘরে। সর্বত্র আমরা তাদের অগ্নিপরীক্ষা নিচ্ছি। আর ওরা মুখ বুজে সেইসব অগ্নিপরীক্ষা দিয়ে চলেছে। চিন্তার জালটা ছিন্ন করে আমার স্ত্রী পাশে এসে বসল। কোলে মেয়েটা। আমি মুখটা ঘুরিয়ে নিলাম। এখনও পর্যন্ত ওর মুখ আমি দেখিনি। আর দেখতেও চাইনা। যার কারণে আমার মেয়েটা এই পৃথিবী থেকে চলে গেল, তার মুখদর্শন আমি করব না। হঠাৎ আমার স্ত্রীর গলা কানে গেল, “দেখো, একদম মায়ের মত মুখ পেয়েছে মেয়েটা।” বজ্রাহতের মত ঘুরে তাকালাম। তারপর মেয়েটাকে নিজের কোলে নিয়ে নিলাম। ঘুমাচ্ছে। নিশ্চিন্তের ঘুম। ভাঙ্গালাম না। প্রথমবার ভাল করে ওর মুখের দিকে তাকালাম। একদম মায়ের মত দেখতে হয়েছে। ছাব্বিশ বছর আগে ওর মাকেও এইভাবে আমার কোলে নিশ্চিন্তে ঘুমাতে দেখেছি। আর আজও দেখছি। এই প্রথমবার মনে হল, না, আমার মেয়ে মরেনি। ও বেঁচে আছে। এই ছোট্ট মেয়েটার মধ্যে বেঁচে আছে। প্রথমবারে আমি ব্যর্থ হয়েছি। কিন্তু এবার ওকে আমি কোনো অগ্নিপরীক্ষা দিতে দেবো না। কোনোমতেই না।


সমাপ্ত
[+] 7 users Like ddey333's post
Like Reply
#23

এই থ্রেড এখানেই শেষ , আর কোনো গল্প ছিলোনা ....

thanks
[+] 1 user Likes ddey333's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)