Thread Rating:
  • 21 Vote(s) - 3.48 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ভিন্ন স্বাদের কিছু গল্পের ঠিকানা

Showing only the posts of Mr Fantastic: 121 of 266 posts. Show all posts
#61

(24-01-2021, 09:36 PM)Baban Wrote:  একদমই ঠিক কথা....... কিন্তু কি বলুন তো এখানে আমাদের মানে লেখকদেরও তো কিছু পেতে ইচ্ছে করে. সময় বার করে আমরা লেখকরা গল্প লিখি.... পাঠক পড়ে যদি একটা মতামত না দিয়ে ফ্রি তে পড়ে চলে যায় কেমন লাগে যেন. একটু লিখে জানাতে কি হয় তাদের কে জানে. এগুলোর আমি তাদের বলছি যারা কমেন্ট করা পছন্দ করেনা. বাকি অনেকেই কমেন্ট করতে পছন্দ করে... তাদের সকলকে ধন্যবাদ. তা সে আমার গল্পের হোক বা অন্যকারো গল্পের. তবে হ্যা.... সময় পাল্টাচ্ছে.... শুধুই পকাৎ পকাৎ পড়তে এখানে সবাই আসেনা.... নতুনত্ব চায় অনেকেই.

আপনি পারলে আমার নতুন গল্প বন্ধু পড়ে দেখবেন. ওটিও বলতে গেলে একটু ভিন্ন স্বাদের.
❤

তোমার সবকটা ছোটো গল্পই অসামান্য ভিন্ন স্বাদের, দারুণ লেগেছে পড়ে  Heart Heart Namaskar
[+] 1 user Likes Mr Fantastic's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62

(24-01-2021, 10:07 PM)Jupiter10 Wrote:  গসিপের অন্যতম সেরা লেখক আমাকে নিজের গল্প পড়ার জন্য নিমন্ত্রণ করছেন banana ।এর থেকে বড় পাওনা আর কি হতে পারে। হ্যাঁ দাদা আমি অবশ্যই আপনার গল্প পড়বো।  তবে কি জানেন তো সময়ের অভাবে অনেক সময় গল্প ঠিক মতো পড়া হয়ে ওঠে না। রাজদীপ দার গল্পটার অনেক গুলো আপডেট না পড়া অবস্থায় রয়ে গেছে। সময় বের করে অবশ্যই পড়বো। আর পিনুরাম দার তো কি বলব ওনার গল্প পড়ে তো মনে হয় ভারি শব্দ গুলো নোট ডাউন করে রাখি। আপনার গল্প অবশ্যই পড়বো বাবান দা। Namaskar

বাহ্, আমার থ্রেডে বর্তমান সময়ের দুই অন্যতম সেরা ইরোটিক লেখকের মধ্যে সখ্যতা তৈরি হলো  Heart Heart congrats
[+] 2 users Like Mr Fantastic's post
Like Reply
#63

(24-01-2021, 10:51 PM)Jupiter10 Wrote:  
নিজের বাড়িতে বাগান চাষ করবো বলে অপরের বাগানে ঢুঁ মারা স্বভাব আছে আমার। তবে যখন দেখি অন্য একজনের বিশাল বাগান আর দামি দামি ফুলের গাছ লাগান আছে ওতে তখন মনে হয় নাহ এখানে থেকে আর কাজ নেই বরং নার্সারিতে গিয়ে সেরকম গাছ কিনে নিয়ে গিয়ে নিজের বাগানে লাগায়। Big Grin  Big Grin


আমি আপনার পাঠক তবে মন্তব্য করার সুযোগ পায়না। মিস্টার ফ্যান্টাসটিকের গল্প ছোট বলে হয়তো পড়তে পারছি।

এই ক্ষুদ্র পাঠক আপনার কাছে ক্ষমা প্রার্থী। Namaskar

সুনীল গঙ্গোপাধ্যায় একটা ইন্টারভিউতে কি বলেছিলেন জানো তো, " ভালো লেখক হতে গেলে আগে ভালো পাঠক হতে হয়, যত পড়বে তত ভালো লিখবে "  :) Heart Heart Namaskar
[+] 3 users Like Mr Fantastic's post
Like Reply
#64

(24-01-2021, 09:44 PM)ddey333 Wrote:  আমিও যে আসলে একটা গাধা , বুজলাম .... বেশি কিছু আর কি বলবো ... তুমি অনেক কিছু জানো

bananaSad

বাইরে ঘোড়া, কিন্তু ভেতরে তৃতীয় সুর আর ষষ্ঠ সুরের মেলবন্ধন ঘটিয়ে পড়ে আছো !!  Tongue Big Grin Namaskar
[+] 1 user Likes Mr Fantastic's post
Like Reply
#65

(25-01-2021, 12:53 PM)pinuram Wrote:  সেটা হয়ত নাও হতে পারে, কারণ যতদিন খদ্দের থাকবে ততদিন ওই ধরনের গল্প নিয়ে বিভন্ন ধরনের ফেরিওয়ালা ফেরি করবে !!!!!  

কে কি করলো দেখে লাভ নেই, আমরা আমাদের সম্ভার ফেরি করতে থাকবো ! তাতে বাকি সব উদ্ভট রস এমনিই সটকে পড়বে !!  Sleepy Big Grin :shy:
[+] 2 users Like Mr Fantastic's post
Like Reply
#66

পরের গল্প আসতে একটু দেরি হতে পারে। ব্যস্ততার কারণে গল্প নিয়ে চিন্তা ভাবনা স্থগিত আছে আপাতত।  Namaskar
[+] 2 users Like Mr Fantastic's post
Like Reply
#67

(30-01-2021, 11:14 AM)ddey333 Wrote:  তুমিও তৈরী থাকো ... তোমারও হচ্ছে দাড়াও ... ফ্যান্টাস্টিক্যাললি নেবো তোমার ....

Angry Angry

হঠাৎ আমার আর পিনুদার পিছনে পড়লে কেন !! তুমি নিজেই তো বললে কথাটা !!  Big Grin Tongue Sick  
[+] 1 user Likes Mr Fantastic's post
Like Reply
#68

(01-02-2021, 12:52 PM)Baban Wrote:  
CONGRATULATIONS!
[Image: 20210201-124946.jpg]
Heart Heart

আরে ধন্যবাদ বাবান ভাই Heart Heart !! তোমাদের সবার সমর্থন আর ভালোবাসার জন্যই দুশোটা ম্যাচ খেলে সাড়ে পাঁচ হাজারের কাছাকাছি রান করতে পারলাম !! Heart Namaskar happy Iex  
[+] 2 users Like Mr Fantastic's post
Like Reply
#69

(04-02-2021, 06:10 PM)Tiyasha Sen Wrote:  বাহঃ সুন্দর!!!

আপনার মতো সুপাঠিকার মন্তব্য প্রত্যেক সৃষ্টিশীল লেখকের কাছে খুব দামি  :) Heart অন্যান্য গল্প গুলোও পড়ে মতামত জানালে খুশি হবো !  thanks  
Like Reply
#70

(04-02-2021, 06:17 PM)Tiyasha Sen Wrote:  ভালো লাগলো! clp);

একটা ইরোটিক গল্পও লিখেছিলাম। পড়ে দেখবেন, "আমার স্বপ্ন তুমি" - https://xossipy.com/thread-32410.html
Like Reply
#71

(04-02-2021, 09:04 PM)pinuram Wrote:  এই ঠিকানায় একটা নতুন কিছুর  Heart  অপেক্ষায় আছি !!!!!

লিখছি, কাল শেষ করে পোষ্ট করবো !!  Namaskar Sleepy
[+] 2 users Like Mr Fantastic's post
Like Reply
#72

(05-02-2021, 12:25 AM)Tiyasha Sen Wrote:  হ্যাঁ পড়লাম। কমেন্ট করেছি।

আপনি বেশ রুচিশীল পাঠিকা Heart । গল্পের কদর বোঝেন। "মৌ কথা কও" গল্পটা পড়েছেন ? 
[+] 2 users Like Mr Fantastic's post
Like Reply
#73

            

                ** সমুদ্রের তটে **                    
                                                  


অভিরূপের ইচ্ছে ছিল খুব দামি হোটেলে ওঠার, কিন্তু তনিমা শুরু থেকেই আপত্তি করছে। ট্রেন স্টেশন ছোঁয়ার আগে তনিমা বলল, “ না তুমি পাগলামি করবে না কিন্তু, দামি হোটেলের মোটেই দরকার নেই। আমাদের অন্তত দিন পনেরো চালাতে হবে তো নাকি? তাছাড়া কোনারকও যাবো “। অভিরূপ হাসতে হাসতে বলল, “ নাই বা থাকলাম পনেরো দিন, তবু যেক’টা দিন থাকবো একটু জমিদারি ভঙ্গিতে “।
তনিমা ভ্রুকুটি করে বলল, “ ও তোমার বুঝি বেশীদিন থাকার ইচ্ছে নেই? “
-- ইচ্ছে তো করে সমুদ্রপারে অনন্তকাল তোমার মুখোমুখি বসে থাকি !
-- বাঃ তাহলে তো হোটেল খরচই লাগবে না। বালির ওপর মুখোমুখি বসে থাকব আর হাওয়া খাবো।
-- শুধু হাওয়া খাবো ? এই বলে সেকেন্ড ক্লাস কামরার অল্প ভিড়ের মধ্যেও তনিমার ভেজা ভেজা গোলাপী ঠোঁটের দিকে তাকিয়ে অভিরূপ একটা ইশারা করল। তনিমাও চোখ পাকিয়ে বলল, অসভ্য!

ট্রেন থেকে নেমে আবারও হোটেলের প্রসঙ্গ উঠলো। অভিরূপের খুব ইচ্ছে বড়ো হোটেলে থাকবে আয়েশ করে। তাতে যদি দু’দিন কম থাকতে হয় তাও ভালো। কিন্তু তনিমা অতো টাকা খরচ করতে রাজি নয়। কুলি আর লোকজনের ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে ওরা তর্ক করতে লাগলো।

বিয়ে হয়েছে ওদের ছয় মাস আগে, কিন্তু এখনও দুজনে একসঙ্গে বাইরে কোথাও ঘুরতে যেতে পারে নি। ইচ্ছে ছিল কাশ্মীরে যাবার, কিন্তু মায়ের অপারেশনে জমানো টাকার অনেকটাই খরচ হয়ে যাওয়ায় অগত্যা হানিমুনে ওদের পুরী আসা। তবুও, একান্নবর্তী বাড়িতে তনিমাকে সবসময়ের জন্য নিজের কাছে পায় নি, তাই অভিরূপের শখ কয়েকটা দিন ভালো কোনো হোটেলে কাটানো, যেখানে তাদের কেউ ব্যাঘাত ঘটাবে না।

তনিমাই জিতল। বলাই বাহুল্য বিয়ের অন্তত বছরখানেকের মধ্যে স্ত্রীর সঙ্গে তর্কে কোন স্বামীই জিততে পারে ? তনিমা কিছুতেই হোটেলের পিছনে গুচ্ছের টাকা খরচ করতে রাজি নয়। 
অগত্যা অভিরূপ বলল, ঠিক আছে মাঝারি ধরনের হোটেলেই যাবো, কিন্তু এমন হোটেল চাই যেন সমুদ্রের সামনে দোতলায় ঘর থাকবে, খোলা বারান্দা আর খাবার খেতে নিচে যেতে হবে না।
--ইসস, পুরীতে হোটেল পাওয়া অতো সহজ কিনা! আগে থেকে ব্যবস্থা করো নি, এখন দ্যাখো সব ভর্তি কিনা।
একটার পর একটা হোটেল ঘুরছে, কোনোটাই ঠিক পছন্দ হয় না। অনেক হোটেলেই জায়গা নেই। শেষে একটা হোটেল মোটামুটি পছন্দ হল। সমুদ্রের দিকে ঘর আছে দোতলায়, বারান্দাও আছে, কিন্তু রুম লাগোয়া বাথরুম নেই-বাথরুম সেই একতলায়। তনিমা তাতেই রাজি।

মালপত্র ঢুকিয়েই দরজা দরজা বন্ধ করলো অভিরূপ, পিছন থেকে এসে তনিমাকে জড়িয়ে ধরে পাক খেয়ে বলল, আঃ ছুটি, ছুটি, এবার তোমাতে আমাতে মিলে মজা লুটি ! আমার তনু সোনা, উমম-ম…
--এই ছাড়ো ছাড়ো, বাইরে থেকে দেখতে পাবে !
--ধ্যাত, কে দেখবে ?
--ওই যে জানলা দিয়ে, সমুদ্রে যারা স্নান করছে তারা দেখতে পাবে।
--ওদের ওখানেই অনেক কিছু দেখার আছে। ওরা এদিকে তাকাবে না।
আচমকা দরজায় ঠকঠক শব্দ হতেই অভিরূপ বিরক্ত হয়ে বলল, এখনই আবার কে জ্বালাতে এলো !

দরজা খুলতে দেখল বুড়ো ম্যানেজার। একটা লম্বা ভারী খাতা এগিয়ে দিয়ে বলল, নাম সই করতে ভুলে গেছেন।
--এক্ষুনি করতে হবে নাকি ?
--তাই তো নিয়ম।
বুড়ো ম্যানেজার এবার অভিরূপের মুখের দিকে ভালো করে তাকিয়ে বলল, নমস্কার নমস্কার, খবর টবর সব ভালো তো ? অজিত বাবু কেমন আছেন ?
অভিরূপ বেশ হকচকিয়ে বলল, কে অজিত বাবু ?
--সেই যে আগেরবার আপনি যাদের সাথে ছিলেন, অজিত সাহা, বেশ হাসি-খুসি মানুষ আর তার স্ত্রী মনীষা, আপনাদের কি ভোলা যায় ? এই ঘরটাতেই ছিলেন সবাই।
অভিরূপ হাত তুলে ম্যানেজারকে থামিয়ে বলল, আমি অজিত নামের কাউকে চিনি না আর এই প্রথম পুরী এলাম।
ম্যানেজার বিস্মিত হয়ে বলল, সেকি, আপনার মনে নেই ? এখনও টাটা স্টিলেই আছেন ?
অভিরূপ নীরস ভাবে বলল, আমি টাটা স্টিলে কখনও চাকরি করিনি।
তনিমা সকৌতুকে একবার অভিরূপের মুখে, আরেকবার মানেজারের দিকে তাকাচ্ছে।
বুড়ো ম্যানেজার ভ্রু কুঁচকে বলল, তাহলে কি আমার কোথাও ভুল হচ্ছে ? তারপর অস্ফুট স্বরে বললেন, হবে হয়তো, বয়স হচ্ছে কিনা। ঠিক আছে, কোনকিছুর দরকার হলে বলবেন।

বুড়ো ম্যানেজার চলে যেতে অভিরূপ দরজা বন্ধ করে হাঁফ ছেড়ে বলল, উফফ ভয় পাইয়ে দিয়েছিল মাইরি ! এমন ভাবে তাকাচ্ছিল যেন আমি মিথ্যে কথা বলছি।
তনিমা বলল, আমার মনে হয় আন্দাজে ঢিল মেরেছে, যদি লেগে যায়, হি হি। দ্যাখো অজিত নামের কেউ হয়তো হোটেল ভাড়ার টাকা মেরে দিয়েছিল, আর তোমার চেহারার সাথে হয়তো অজিতের মিল পেয়েছে।
--আরে না, আমাকে তো অজিত বলেনি। ও বলছে অজিত আর তার স্ত্রীয়ের সাথে যে ব্যক্তি এসেছিলেন সেই লোকটি হচ্ছি আমি ! আশ্চর্য, কেউ এভাবে ঘুরতে আসে অন্য কাপলের সাথে, তাও আবার এক রুমে !
--যাক গে, আমার ব্যাগের চাবিটা দাও। আর বাথরুম তো ঘরে নেই, স্নান করতে নিচের বাথরুমেই যেতে হবে।
--ধুর, সমুদ্রে এসে কেউ বাথরুমে স্নান করে নাকি, আমরা আজ সমুদ্রে স্নান করবো এবং এখনই!


অভিরূপ ভালোই সাঁতার জানে। প্রথমবার সমুদ্রে নামলেও ভয় পায় না। নুলিয়ার সাহায্য না নিয়েই বড়ো বড়ো ঢেউয়ের সামনে এগিয়ে যায়। তনিমাও সাঁতার জানে, কিন্তু বিশাল ঢেউ দেখে ভয় পায়। আগে একবার পুরী এলেও ভয় কাটে নি। অভিরূপ ওর হাত ধরে একটু দূরে সমুদ্রের মাঝে নিয়ে যেতে চাইলে তনিমা যাবো না বলে চেঁচিয়ে ওঠে। কিন্তু অভিরূপ শোনে না। তনিমাকে পাঁজাকোলা করে তুলে এগিয়ে যায় কোমর সমান জলের দিকে। খোলা আকাশের নিচে নীল সমুদ্রের মাঝে এই প্রথম দুটো শরীর স্বাধীনতা পেয়েছে। বড়ো ঢেউয়ের সামনে পিছন থেকে তনিমার নধর দেহবল্লরীকে শক্ত করে জড়িয়ে ধরে অভিরূপ। অবাধ্য হাত বিচরণ করে বেড়ায় তনিমার জলে ভেজা আঁটোসাঁটো টপের ওপর দিয়ে শরীর জুড়ে। ঢেউয়ের ঝাপটায় আর অভিরূপের বাহুবন্ধনে চাপা পড়ে তনিমা ছটফট করে ওঠে, খিলখিলিয়ে হেসে ওঠে। 

                                                  
                                                  (পরের পর্বে সমাপ্ত) 
[+] 5 users Like Mr Fantastic's post
Like Reply
#74

(05-02-2021, 08:28 PM)pinuram Wrote:  Heart Heart আজ কিন্তু দেবিকার মতন অথবা পুচ্চির মতন কারুর দেখা দেওয়ার কথা ছিল ভাইটি !!!!!!!

সেই জন্য তনিমা হাজির !!  happy
[+] 1 user Likes Mr Fantastic's post
Like Reply
#75

(05-02-2021, 08:46 PM)pinuram Wrote:  গলার কাছে দম আটকে আছে, তাড়াতাড়ি পরের পর্ব দাও, এমন করে না লক্ষ্মীটি! একটা ধোঁয়াশা রহস্যের গন্ধ পাচ্ছি! মনে হচ্ছে অভিরূপ এসেছিল অজিতের সাথে! তবে ওই প্রথম লাইনে যে তনিমাকে দেখিয়েছ তাতেই আমি কুপোকাত কিন্তু !!!!!!

হেঁ হেঁ হেঁ, রহস্যের গন্ধটা একটু থাক ! পাঠক-পাঠিকাদের একটু সাসপেন্সে খেলাই :shy: ! না আসলে তা নয়, ভেবেছিলাম পুরোটা শেষ করে একেবারে পোষ্ট করবো। কিন্তু গল্পটা একটু বড়ো হয়ে যাচ্ছে তাই দুই পর্বে সমাপ্ত করবো Namaskar ! ট্রেনের ভেতর তনিমাকে দেখেই কুপোকাত ? সমুদ্র স্নানের সময় কিছু হয় নি ?  Tongue
[+] 1 user Likes Mr Fantastic's post
Like Reply
#76

(06-02-2021, 10:53 AM)Tiyasha Sen Wrote:  না পড়া হয়নি! তবে আস্তে আস্তে সব পড়ে ফেলবো! লিংক দিতে পারবেন?

অবশ্যই, সানন্দে - https://xossipy.com/thread-5155.html
আর এই থ্রেডের অন্যান্য গল্পগুলোও পড়ে মতামত জানিয়ো !  Blush
Like Reply
#77

(06-02-2021, 12:05 PM)Baban Wrote:  বাহ্... খুব সুন্দর শুরু... কিন্তু.....
কেমন একটা রহস্য রহস্য গন্ধ পাচ্ছি লালমোহন.....ইয়ে ফ্যান্টাস্টিক বাবু....!!

হমম গন্ধটা বেশ রহস্যজনকই বটে, সঙ্গে থাকো সত্যান্বেষণের জন্য !!  Big Grin
Like Reply
#78

(06-02-2021, 03:57 PM)Prasenjit Wrote:  খুব সুন্দর লাগলো দাদা । পরের আপডেটর অপেক্ষায় রইলাম।

অনেক ধন্যবাদ দাদা, সাথে থাকুন !  thanks
Like Reply
#79

(06-02-2021, 05:14 PM)sairaali111 Wrote:  
বহুমুখীন । সম্ভাবনার কথা বলছি ।  একটি নিটোল বৈধ ( ? ‌) দেহ মিলনে সমাপ্তি ঘটতে পারে ।  -  উত্তেজক কাকোল্ড্রি-র ভাবনাও মাথায় আসছে । - গনগনে চতুর্মুখী ব্যায়াম - আরো একটি জুটিকে এনে - হলেও হতে পারে ।  -  আর , হ্যাঁ ,  আছে । - গা ছমছমে একটি ভৌতিক কাহিনি-ই বা নয় কেন ?  -  আর, এই সম্ভাবনা-শিল্পকেই তো বলে - সার্থক সাহিত্য  - কারো কারো মতে অবশ্য - নাম ভাঁড়িয়ে - পলিটিক্স । - সালাম ।

মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ সায়রা দি  Heart Heart ! তবে অনেককিছু ভেবে নিয়েছেন দেখছি !! না না আমার এতো বহুমুখী প্রতিভা নেই  Tongue একদম জিলিপির মতো সোজা আমি  Tongue
[+] 1 user Likes Mr Fantastic's post
Like Reply
#80

(প্রথম পর্ব আগের পাতায়)


হোটেলের সব ঠিকঠাক থাকলেও একটা ব্যাপারে অভিরূপ বিরক্ত। দুপুরের আর রাতের খাবার রুমে এসে দিয়ে যাবে এমনই কথা হয়েছিল শুরুতে। কিন্তু এখানকার চাকর গুলোর সময়ের কোনো ঠিক নেই। বিচ থেকে ঘুরে এসে অর্ডার দিয়ে এক ঘন্টা ধরে খাবারের অপেক্ষা করতে হয়। বিরক্তিতে অভিরূপ চেয়েছিল এই হোটেল ছেড়ে অন্য হোটেলে উঠতে। কিন্তু তনিমা মুখ বেকিয়ে বলে, এখন সব জিনিসপত্র নিয়ে অন্য হোটেল খোঁজা অনেক হ্যাপা, তার থেকে ভালো নিচে গিয়ে হলে খেয়ে আসবো আমরা, আর তাছাড়া ঘরটা বেশ পছন্দ হয়েছে আমার।


অগত্যা এই দু’দিন ওরা শুধু দুপুরে আর রাতের খাবার সময় নিচে নেমে খেয়েছে আর সমুদ্র তটে ঘুরতে যাওয়া বাদে সারাদিন দরজা বন্ধ করে রুমে থেকে নিজেদের মতো করে সময় কাটিয়েছে। সকালে বালুকাবেলায় শামুক কুড়িয়েছে, ছোটো কাঁকড়া ধরেছে। সূর্যাস্তের পড়ন্ত রোদে অভিরূপের কাঁধে মাথা রেখে তনিমা ওর গায়ের সাথে হেলান দিয়ে বসেছে। তখন অভিরূপের আঙুল গুলো খেলা করেছে তনিমার রেশমের মতো চুলে, কখনও আঙুল গুলো নেমে এসেছে আরও নিচে কাঁধে, কোমরের বাঁকে বা বক্ষযুগলে। একবারও ওদের মনে হয় নি কলকাতার কথা বা বাড়ি ফেরার কথা।   

আজ দুপুরে এসে দেখে খোদ ম্যানেজারই খাবার পরিবেশনে তদারকি করছেন। ওদের দেখতে পেয়েই এগিয়ে এসে একগাল হেসে বললো,  আসুন আসুন সুব্রত বাবু,  আজ চিংড়ি, কাঁকড়া আর মাংসের অনেক ভালো ভালো আইটেম আর স্পেশাল দই আছে।

অভিরূপ  নীরস ভাবে বলল, আমার নাম সুব্রত নয়, আমি অভিরূপ সেনগুপ্ত। সেদিনকেই রেজিস্টার করার সময় নাম দেখলেন…মুখের কথা শেষ হওয়ার আগেই বুড়ো ম্যানেজার বলতে থাকলো, গেল বার আমার হোটেলের রান্নার খুব সুখ্যাতি করলেন আপনারা, বিশেষ করে অজিতবাবু তো-

ঈষৎ বিরক্ত হয়ে অভিরূপ বলল, সেদিনকেই বললাম আমি আগে আসি নি আর অজিত নামেও কাউকে চিনি না। আপনি দু’দিন আগের কথা মনে রাখতে পারেন না তাহলে দু’বছর আগের কথা মনে রাখেন কিভাবে ?

অভিরূপের বিদ্রুপ ম্যানেজার গায়েই মাখল না। মাথা নুইয়ে বিনীত ভাবে বলল, তাহলে আমারই ভুল হবে হয়তো, আসলে বয়স হচ্ছে তো….আজকে অনেক রকম আইটেম হয়েছে, কি খাবেন বলুন, স্পেশাল বিরিয়ানি আনবো ?

অভিরূপ নির্বিকার ভাবে বলল, ওসব কলকাতাতেও পাওয়া যায়। এখানে সি ফিশ কিছু থাকলে দিন, তনিমা তুমি কি নেবে ?

তনিমা বলল, সামুদ্রিক মাছ আমার বিশেষ সহ্য হয় না। আমি বিরিয়ানিই নেবো ভাবছি।

ম্যানেজার নিজেই পরিবেশন করলো বেশ খাতির করে। অভিরূপ আড় চোখে দেখল, হোটেল বেশ বড়সড় আর আধুনিক হলেও ম্যানেজারটি সেকেলে ধরনের। গায়ে পড়ে কথা বলছে, পরনে ধুতি-পাঞ্জাবী আর কপালে চন্দনের তিলক । খাওয়া শেষ হয়ে গেলেও তনিমার সাথে সমানে গল্প করেই যাচ্ছে, ওকে স্বীকার করতেই হল যে রান্না বেশ ভালো, অভিরূপেরও মন্দ লাগে নি।

অভিরূপের দিকে একবার আড়চোখে তাকিয়ে ম্যানেজার তনিমাকে বলল, আপনার কর্তাটি মনে হয় আমার উপর চটেছেন। আসলে আমারই ভুল, হুবহু একই চেহারার মানুষ হয় ! তবে সেবার ওরা তিনজন কিন্তু পুরো হোটেল জমিয়ে দিয়েছিলেন…

তনিমা বলল, আচ্ছা অজিতবাবুও কি নতুন বিয়ে করে এসেছিলেন ?

ম্যানেজার অভিরূপের দিকে একবার তাকিয়ে আমতা আমতা করে বলল, ইয়ে মানে নতুন বিয়ে কিনা সেটা তো জানি না, তবে ভদ্রমহিলা বেশ জলি। তিনজনেই খুব আমুদে টাইপের ছিলেন, বিশেষ করে আপনার কর্তার মতো যাকে দেখতে মানে সুব্রত বাবু তো নিজের উদ্যোগে এখানে নাচগানের আয়োজন করলেন-উনি আর মনীষা দেবী, মানে অজিত বাবুর স্ত্রী তো পুরো আসর মাতিয়ে রেখেছিলেন।

অভিরূপ ঠাণ্ডা গলায় বলল, শুনুন ম্যানেজারবাবু, ওরা কি কোনো ধার বাকি রেখে গেছিল ?

--হ্যাঁ ঠিক ধরেছেন ! না মানে সেরকম নয়, জায়গাটা এতো ভালো লেগে গেছিল ওনাদের তাই দশদিনের বদলে সতেরো দিন ছিলেন। তাই যাবার সময় নগদ কিছু টাকা কম পড়ে যায়, বলেছিলেন পরেরবার এসে মিটিয়ে দেবেন…বড়ো অফিসার ছিলেন অজিত বাবু, আমিও বিশ্বাস করে মেনে নিয়েছিলাম, কিন্তু আর আসেন নি।

রুমে ফিরে অভিরূপ দরজা বন্ধ করতেই তনিমা লাফ দিয়ে ঝাঁপিয়ে পড়ল ওর বুকের ওপর আর চুমু খেতে লাগলো অভিরূপের থতে-গালে। অভিরূপ পাঁজাকোলা করে তনিমাকে কোলে তুলে নিয়ে এলো বিছানায়। পুরো দু-মিনিট দুজনের ঠোঁট থেকে ঠোঁট উঠলো না। তারপর তনিমার শাড়ির আঁচল সরিয়ে ব্লাউজের বোতাম খুলতে খুলতে বলল, অফফ বুড়োটা বক বক করে মাথা ধরিয়ে দিয়েছে একদম! তোমারও ভদ্রতা বেশি, সমানে তাল মিলিয়ে যাচ্ছিলে-

--কি করবো, উঠতে পারছিলাম না তো। তবে আমার কথাই কিন্তু ঠিক হল, ধার পাওনা আছে ওই অজিতের থেকে।

--তাছাড়া কেউ অতো মনে রাখে নাকি, কতো লোক আসছে রোজ…

--তারাই বা কি রকম লোক, হোটেলে ধার রেখে গেছে কিন্তু শোধ করেনি। বন্ধু আর বন্ধুর বউয়ের সাথে আবার এক রুমে ছিল।

--বাদ দাও তাদের কথা, আমরা আমাদের কাজ করি এসো, এই বলে অভিরূপ একটু উঠে হাঁটুতে ভর দিয়ে বসে গায়ের টিশার্টটা খুলে পুনরায় ঝাঁপিয়ে পড়ল তনিমার অর্ধনগ্ন নরম শরীরের ভরাট স্তনের ওপর।

বিকেলে বেড়াতে বেরিয়ে সমুদ্রের ধার দিয়ে হাঁটতে হাঁটতে তনিমা বলল, আচ্ছা আমরা কোনারক যাবার কি ব্যবস্থা আছে এখান থেকে খোঁজ নেবে না ? চলো আমরা খোঁজ নিয়ে আসি।

অভিরূপ বলল, বাস ডিপোতে খোঁজ নিতে হবে, সে কি আর এখন খোলা আছে ? কাল সকালে বরং-

--চলোই না দেখে আসি একবার ঘুরতে ঘুরতে।

--কিন্তু বাস ডিপো তো এদিকে নয়, উল্টো দিকে।

--তুমি জানো বুঝি কোথায় ? কি করে জানলে ?

--আসবার সময় আমার কলিগ সান্যাল দা সব বলে দিয়েছেন, ওরা অনেকবার এসেছে এখানে। তুমিও তো আগে এসেছিলে, কোনারক যাও নি ?

--না, প্রথমবার যখন এসেছিলাম তখন খুব ছোটো ছিলাম, ছ’বছর বয়স, তখন কোনারক যাওয়া হয়নি। আর দ্বিতীয়বার মামাবাড়ির সাথে এসেছিলাম, তখনও আর যাওয়া হয়নি।

অভিরূপ কাঁধ ঝাঁকিয়ে বলল, ভালোই হয়েছে যাও নি, বাড়ির লোকেদের সাথে কোনারক বেড়াতে গেলে ঠিক এঞ্জয় করতে পারতে না।

লজ্জায় তনিমার মুখ ঈষৎ লালচে বর্ণের হয়ে গেল। লাজুক হেসে বলল, হ্যাঁ ভালোই হয়েছে এবার আমরা দুজনেই একসাথে প্রথমবার কোনারক দেখবো।

রাতে দুজনে ব্যালকনিতে দাঁড়িয়ে অদূরের সমুদ্রের জলের উপর চাঁদের রুপোলী আলোর ঝিকিমিকি ছটা দেখতে দেখতে গল্প করতে লাগলো। আধ ঘণ্টা আগে রুম সার্ভিসে হুইস্কির অর্ডার দিলেও এখনও আসছে না দেখে অভিরূপ তনিমাকে বারান্দায় একটু অপেক্ষা করতে বলে নিজেই গিয়ে আনতে যায়।

নামতে গিয়ে একতলার সিঁড়ির মুখেই বুড়ো মানেজারের সাথে আবার দেখা। অভিরূপকে দেখতে পেয়েই ম্যানেজার বলল, ভালোই হল এখানেই দেখা হয়ে গেল, আসছিলাম আপনার কাছেই। বলছি তখন আপনার স্ত্রীর সামনে ওভাবে ওই কথাটা বলা উচিৎ হয় নি। সে জন্য ক্ষমাপ্রার্থী আমি।   
--কোন কথাটা ?
--আসলে আমার এখানে অনেকেই আসে, তাদের নাম ঠিকানা সবই লেখা থাকে খাতায়…কে কি করলো তাদের ব্যাপারে অতো মাথা ঘামাতে যাই না, কিন্তু…
অভিরূপ ম্যানেজারকে থামিয়ে দিয়ে বললো, দেখুন আমি আগেও বলেছি আবারও বলছি, আগে কখনও পুরী আসিনি আর আপনার হোটেলে আসার তো প্রশ্নই নেই। কি মতলব আপনার বলুন তো !
দুজনে দুজনের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত।
ম্যানেজার স্থির ভাবে অভিরূপের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় কেটে কেটে বললো, কেন ভগবানের পুণ্যক্ষেত্রে এসে মিথ্যে কথা বলছেন ? আমার স্মৃতিশক্তি যথেষ্ট ভালো আর আপনাকে স্পষ্ট মনে আছে। সেবারে আপনি আর আপনার বন্ধু ওই বাজারি মেয়েছেলেটাকে নিয়ে এখানে বেড়াতে আসেন নি ? খুব তো ফুর্তি করলেন তিনজনে মিলে ক’দিন...যাবার সময় পাঁচ হাজার টাকা কম, তখন এই আংটিটা আমাকে বন্ধক দিয়ে যান নি ?

অভিরূপ আকাশ থেকে পড়লো, রাজ্যের বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আংটি ? আমি ?
হ্যাঁ এই আংটিটা - ম্যানেজার ওর জামার পকেট থেকে একটা সাধারণ সোনার আংটি বার করে অভিরূপের মুখের সামনে তুলে ধরলো, আংটির মাঝে কোনো একটা পাথর বসানো।
অভিরূপ মাথা ঝাকিয়ে বললো, নাহ আপনি আবার ভুল করছেন। আর তাছাড়া আংটি আমি পরি না।
--কেন গরিবের সাথে নক্কা ছক্কা করছেন, এই আংটির দাম হয়তো ওই পাঁচ হাজারের বেশি, কিন্তু এই আংটি রাখার পর থেকে আমার ভাগ্য খারাপ যাচ্ছে। অপয়া পাথরের প্রভাবে ব্যবসায় প্রচুর ক্ষতি হয়েছে, আর নয়, আপনার আংটি আপনার কাছেই রাখুন।

অভিরূপ রেগে বললো, ধুর মশাই অন্যের জিনিস আমি নেবো কেন ! আমি আগে আপনার মুখ পর্যন্ত দেখিনি তো আংটি দেওয়ার প্রশ্ন আসছে কেন !
--অযথা মিথ্যে বলবেন না, ঠিক আছে ধার শোধ করতে হবে না। আপনি শুধু আংটিটা নিয়ে আমাকে উদ্ধার করুন, আমি শান্তিপ্রিয় মানুষ, কোনো ঝঞ্ঝাট চাই না।

“ কি হয়েছে এতো সময় লাগছে ? “, পিছন থেকে তনিমার গলার আওয়াজে চমকে ওঠে অভিরূপ। ঘুরে তাকিয়ে দেখে সিঁড়ির উপরে তনিমা এসে দাঁড়িয়েছে, চোখে অজস্র প্রশ্নের উঁকি।
--হ্যাঁ যাচ্ছি চলো, এই বলে আবার বুড়ো ম্যানেজারের দিকে ফিরে বলে, শুনুন, আপনার আংটি আমরা নেবো না, যা ইচ্ছে করে নিন…আর কালকেই আমরা হোটেল থেকে চলে যাবো !
উপরে এসে তনিমা জিজ্ঞেস করে, তুমি অতো রেগে গিয়েছিলে কেন, কি বলছিল আবার ?
--আর বোলো না, লোকটা মহা খচ্চর ! আমাদের দেখে কি ভেবেছে কে জানে, গল্প বানিয়ে একটা পুরোনো আংটি গছিয়ে দিতে চাইছে।
তনিমা গম্ভীর হয়ে বললো, লোকটা সুবিধের নয় তার মানে।
--আমি তো তাই বলছিলাম শুরু থেকে। এখানে আর ভালো লাগছে না, কালকেই সকালে কোনারকের দিকে রওনা দেবো। সাতটায় বাস আছে।

অভিরূপের দিকে তাকিয়ে একটুও দ্বিধা না করে তনিমা বললো, বেশ সেই ভালো। আমার তো পুরী আগেই দেখা, তোমার ভালো লাগছে না যখন তো চলো কোনারকেই যাবো কাল।
--আরেকটু বারান্দায় বসবে না শুয়ে পড়বে ?
--কাল যখন আমরা চলেই যাচ্ছি তখন আজ একটু সমুদ্রের ধারে হাঁটতে যাবে ? অনেকেই তো বেশ গভীর রাত অবধি ঘুরতে যায়।
--বেশ তাই চলো।

সমুদ্র তট এখন নিরিবিলি হলেও একদম জন-মানবশূন্য নয়। দূরে এদিক ওদিক কোনো যুগল হেঁটে বেড়াচ্ছে আলো ছায়ার মধ্যে। পূর্ণিমার কাছাকাছি কোনো একটা তিথি, চাঁদ বেশ ঝকঝকে। মাঝে মাঝে পাতলা মেঘ এসে ঢেকে দিলেও জ্যোৎস্নার ঔজ্জ্বল্য ম্লান করতে পারছে না। সো সো করে হাওয়া দিচ্ছে। সমুদ্রের দিক থেকে স্রোতের আওয়াজ ভেসে আসছে। নির্জন সমুদ্রতীরে অন্ধকারে তনিমার কোমর জড়িয়ে হাঁটতে থাকে অভিরূপ।
 তনিমার কোমল গালে আলতো করে ঠোঁট ছুঁইয়ে অভিরূপ বললো, কি, ভালো লাগছে না ?
তনিমা মৃদু স্বরে বললো, তুমি আমার থেকে অনেক কথা গোপন করেছো।
অভিরূপ অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি গোপন করেছি ?
--তুমি যে আগে পুরীতে এসেছো সেটা বলো নি কেন আমাকে ? নেহাত ওই হোটেল ম্যানেজার বললেন বলে, না হলে তো জানতেই পারতাম না। কি দরকার ছিল আমাকে মিথ্যে বলার ?
--মিথ্যে নয়, আমি সত্যিই আগে আসি নি।
--একদম বাজে কথা বলবে না, ম্যানেজারের কথা বুজরুকি ধরে নিলেও তুমি যেভাবে সমুদ্রে সাঁতার কাটো সেটা যথেষ্ট অভিজ্ঞদের মতো।
অভিরূপ হেসে বললো, আরে আমাদের বাড়ির সামনে হেদুয়া, ছোটো থেকেই সাঁতার শেখা।
--না, হেদুয়ার ঝিলে সাঁতার কাটা আর পুরীর সমুদ্রে সাঁতার কাটা দুটো এক নয়। কেন মিথ্যে বলছো, সত্যিটা বললে কি এমন ক্ষতি হতো ?
--আমি সত্যি বলছি, আমি আগে কখনো আসিনি, আসিনি আর আসিনি- নির্জন সমুদ্রসৈকতে অভিরূপের গলাটা হাহাকারের মতো শোনালো।
তনিমা তাও শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে ওর দিকে। 

অভিরূপ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো, ঠিক আছে, বলছি আমি। তোমাকে বলিনি, কিন্তু পাঁচ বছর আগে কলেজে পড়ার সময় ঐন্দ্রিলার সাথে আমার প্রেম হয়, তাকে বিয়ে করবো বলে কথাও দিয়েছিলাম। কিন্তু পরে কাপুরুষের মতো পিছিয়ে আসি। ঐন্দ্রিলা খুব কষ্টে আছে, একটা বাজে মাতাল লোকের সাথে ওর বিয়ে হয়। ওর এই অবস্থার কথা ভেবে আমিও মাঝে মাঝে কষ্ট পাই। এটাই আমার গোপন কথা। তবে আমি কখনও কোনো অন্য ব্যক্তি আর তার স্ত্রীর সঙ্গে পুরীতে আসি নি, কোনো ফস্টি নষ্টি করিনি অন্য স্ত্রীলোকের সঙ্গে। হয় ওই ম্যানেজার অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলেছে নয়তো কোনো উদ্দেশ্য নিয়ে বলছে এরকম - এটা তোমাকে বিশ্বাস করতেই হবে তনিমা, বলো, করবে না বিশ্বাস আমাকে ?

ব্যাকুল ভাবে আর্তি নিয়ে তাকিয়ে থাকা অভিরূপের দিকে তাকিয়ে নরম গলায় তনিমা বললো, থাক আর বোলো না। বিশ্বাস করি তোমাকে, অনেক আগেই বিশ্বাস করেছি।
কিছুক্ষন চুপ করে থেকে অভিরূপ বললো, আচ্ছা তুমি আমার থেকে কোনোকিছু লুকোও নি তো ?

লম্বা শ্বাস ফেলে তনিমা নীচু স্বরে বললো, তোমাকে বলেছিলাম তুমিই আমার জীবনে প্রথম। কিন্তু না, আসলে একজনের সাথে - না ঠিক প্রেম হয়তো নয়, একটা ভালোলাগা…তিন বছর আগে যখন মামাদের সাথে এসেছিলাম এখানে তখন এখানকার এক স্থানীয় ছেলের সাথে আলাপ হয়, নাম শংকর, মুখটা ঠিক ভালো মনে নেই। তখন মনে হয়েছিল ওকে ছাড়া থাকতে পারবো না। আমরা কথা দিয়েছিলাম কলকাতা ফিরে গেলেও যোগাযোগ রাখবো, কিন্তু কালের নিয়মে ব্যস্ত শহরে সব ভুলে গেছি, কোনো যোগাযোগ হয়নি আর।

অভিরূপ চুপ করে শুনলো। তারপর হেসে বললো, ও নিয়ে ভাবতে নেই। বিয়ের আগে সবারই একটু আধটু ওরকম হয়।
তনিমা মুখ তুলে ডাগর নয়নে তাকিয়ে বললো, তুমি সত্যিই ক্ষমা করেছো আমায় ?

অভিরূপ কিছু বললো না, মৃদু হেসে এক হাতে তনিমার একটা হাত ধরে অন্য হাতে মাটি থেকে দুটো নুড়ি কুড়িয়ে নিয়ে তার একটা তনিমার অপর হাতে দিয়ে বললো, এসো আজ আমরা এই রাতের তারা খচিত আকাশের নিচে দাঁড়িয়ে বিশাল সমুদ্রকে সাক্ষী রেখে শপথ নিই, আমরা আমাদের অতীতের সমস্ত কথা ভুলে যাবো - এই বলে হাতে ধরে থাকা নুড়িটা অদূরে জলে ফেলে দিলো অভিরূপ। ওর দেখাদেখি তনিমাও নিজের হাতে রাখা নুড়িটা ছুঁড়ে দিলো সেদিকে। পরমুহূর্তেই একটা বড়ো ঢেউয়ের স্রোত এসে নুড়ি দুটোকে সমুদ্রের গভীরে নিয়ে গেল।


                              (সমাপ্ত)
[+] 6 users Like Mr Fantastic's post
Like Reply




Users browsing this thread: