Thread Rating:
  • 102 Vote(s) - 3.31 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance সুপ্তির সন্ধানে

Showing only the posts of pinuram: 500 of 1,525 posts. Show all posts
#61

(07-01-2021, 10:47 AM)Tiyasha Sen Wrote:  এখন সবে প্রেমের "starter" পরিবেশন হচ্ছে। "Main Course" দেরী আছে।। ???
আস্তে আস্তে সবই জানবে!!

(07-01-2021, 10:49 AM)Tiyasha Sen Wrote:  আইস গোলা বাদ দিলেন যে?

অনেক সময়ে কিন্তু স্টারটারেই ঝাল লেগে যায়! কি ঠিক কি না? দেখা যাক মেইন কোর্স পর্যন্ত প্লেটে কি আসে! সব কপাল! আর আইস গোলা, উফফফ মাইরি! না না আমি না! আসলে তিতলি এখন সেই আইস গোলার পাগলামি করে নি, করলেই সবাই জানতে পারবে !!!!!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62

(07-01-2021, 01:06 PM)Troya A1 Wrote:  পিনুদা,
তোমার গল্প পড়লে মনে হয়না যে গল্প পড়ছি,
মনে হয় নিজের চোখের সামনে দেখছি।

মাঝে মাঝে গল্পের মধ্যে ঢুকে যাই

যতটা সম্ভব বাস্তবের ছোঁয়া রাখতে চেষ্টা করি, যাতে পাঠক পাঠিকা চোখের সামনে দেখতে পায়! আমি এই আমার আসেপাশের মানুষ দেখেই গল্প লিখতে চেষ্টা করি! আপনার ভালো লেগেছে জেনে আমিও আনন্দিত! Heart এই নিয়ে আবার অনেকের দেখলাম একটু ক্ষোভ আছে! কেন বাবা এত ঘ্যানর ঘ্যানর, সেই এক কথা, মেয়ে কি পড়ল, ছেলে কি করল, সকালে উঠল ইত্যাদি, এই নিয়ে কয়েকজন আমাকে পার্সোনাল মেসেজ করে ক্ষোভ জানালো! বলল, এই সব প্যানপ্যানানি নাকি তাদের ভালো লাগে না! আমি কি করি! তবে ওই, আপনাদের মতন মানুষের জন্য গল্প লিখি, সবার জন্য তো আর লিখি না! তাকেও সেটাই মেসেজ করেই জানিয়ে দিলাম !!!!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 6 users Like pinuram's post
Like Reply
#63

(07-01-2021, 01:59 PM)sexybaba Wrote:  নতুন গল্প শুরু করার জন্য ধন্যবাদ। এটাও একটা মাষ্টারপিস হবে সন্দেহ নাই।

আপনাদের আশীর্বাদে এই কিছু কালো অক্ষর একটা গল্প হয়ে যেতে পারে Heart happy !!!!!!

[Image: 20210115-150253.jpg]
Like Reply
#64

(07-01-2021, 02:06 PM)Tiyasha Sen Wrote:  আপডেট কই Exclamation কখন থেকে অপেক্ষা করোছি!!!

(07-01-2021, 07:21 PM)dada_of_india Wrote:  আমি পড়ছি ! তুমি আপডেট দাও তারাতারি

গতকাল তো আপডেট দিয়েছি, এত তাড়াতাড়ি গল্পের আপডেট চাইলে হবে? আমি পেশাদার লেখক নই বন্ধু, নেশাদার লেখক! আর বললাম তো, সবাই কে সাথে নিয়েই চলতে ভালোবাসি! সুতোতে এখন মনে হচ্ছে অনেক গিঁট পড়তে বাকি! আসুক সেই গিঁট গুলো, না হলে বুঝতে পারছি না কোন বন্ধু কতদুর পড়ল আর তার কেমন লাগছে! বন্ধুদের জন্যে এখানে লেখা না হলে আসলে যার জন্যে এই গল্প লেখা তাকে ঠিক সময়ে গল্প পাঠিয়ে দেওয়া হয় !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply
#65

(07-01-2021, 04:35 PM)wanderghy Wrote:  O pinuda, tomar golpo guloo porle kothai kothai betha hoy bole bujhate parbo na. mone hoche college life e ghure gechi. Khub misti ekta betha lage buke. Onek onek dhonnobadh emon sab golpo likhar jonno. Update er opekhay thaklam..taratari din plzzzz...reps to deboi..

আদি কিন্তু আর কলেজে পড়ে না, আদি কিন্তু চাকরি করে! তবে হ্যাঁ, কলেজের প্রেমের মজাই আলাদা! বাবার হোটেলে খেয়ে চুটিয়ে প্রেম করার মজা আলাদা !!!! happy

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
#66

পর্ব এক (#5-#5)

 
আমি চুপচাপ দাঁড়িয়ে ওর কথা শুনে গেলাম। একের পর এক টপাটপ দুটো মুখের মধ্যে পুরে নিল তিতলি। কষ বেয়ে কিছুটা জল বেড়িয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই। ফুচকা খেতে খেতে গোলাপি নরম গাল ফুলে গেছে। ইসস উফফ করছে ঝালে তাও চেহারায় এক ভীষণ খুশির ছটা। ঝালের জন্য চোখের কোল বেয়ে জল বেড়িয়ে আসার যোগার, তাও রূপসী ললনার ফুচকা খাওয়া চাই।
 
আমি ওকে বললাম, “বেশি খেও না।”

কে কার কথা শোনে, উলটে আমাকেই একটা ধ্যাতানি দিল, “চুপচাপ দাঁড়াও, অনেক দিন পরে খাচ্ছি।” তারপরের ফুচকাটা আমার দিকে উঁচিয়ে ধরে বলল, “এই নাও খাও একটা।”
 
অগত্যা ওই ভাবে রাস্তার মাঝে দাঁড়িয়ে একটা মেয়ের হাত থেকে প্রথমবার ফুচকা খাওয়া ভেবেই আমার গা হাত পা শুকিয়ে গেল। প্রেম কেন জীবনে এর আগে এইভাবে কোন মেয়ের সাথে ঘুরতে পর্যন্ত বের হইনি। আর প্রথম বারেই এইভাবে রাস্তায় দাঁড়িয়ে আমাকে ফুচকা খাওয়াবে বলছে ভেবেই আমার ভীষণ অসস্থি বোধ হল। সেদিকে তিতলির কোন ভ্রুক্ষেপ নেই।
 
সরু পেলব চাঁপার কলি আঙ্গুল দিয়ে ফুচকা আমার মুখের সামনে ধরে কাতর কন্ঠে বলে ওঠে, “নাও না, কি করছ। জল সব পরে গেল যে।”
 
আমি ওর হাত থেকে ফুচকা নিজের হাতে নিয়ে নিলাম। ওইভাবে কেউ আমাকে রাস্তার মাঝে খাইয়ে দেবে ভাবতেই ভীষণ বিব্রতবোধ করছিলাম।
 
আমি ফুচকা নিয়ে ওকে বললাম, “তুমি খাও আমি তোমার দোনা থেকেই খেয়ে নেব।”

টপ করে পরের ফুচকাটা মুখের মধ্যে পুরে দিয়ে আমাকে বলল, “এর পরেরটা তোমার কিন্তু।”

আমি আর হাসি চাপতে পারলাম না, “আচ্ছা বাবা, কিন্তু তাড়াতাড়ি খেও। আকাশের অবস্থা কিন্তু একদম ভালো নয়।”

দুইজনে মিলে দশ টাকার ফুচকা খেয়ে নিলাম। খাওয়া শেষে ব্যাগ থেকে রুমাল বের করে মুখ মুছতে মুছতে বলল, “উফফ কি শান্তি।”

আমি মাথা দুলিয়ে বললাম, “হ্যাঁ বুঝলাম। এবারে বাড়ি যাওয়া যাক।”

বাচ্চা মেয়ের মতন মাথা দুলিয়ে উত্তর দিল, “হ্যাঁ।”
 
বাইকে উঠে যথারীতি বাড়ির পথ ধরলাম। আমাকে দুই হাতে আস্টেপিস্টে জড়িয়ে ধরল তিতলি। সারা পিঠে শুধু একটা নরম উষ্ণ পরশ ছাড়া আর কিছুই নেই। মনে হল যেন আমার পিঠে জামাটাও নেই। মনে হল শুধু তিতলির শরীর আমার পিঠের ওপরে গলে গিয়ে মধুর প্রলেপ লাগিয়ে ছড়িয়ে পড়েছে। কাঁকুড়গাছি মোড় পর্যন্ত চুপচাপ আমার পিঠের ওপরে নিজেকে ঢেলে, কাঁধের ওপরে থুঁতনি রেখে চুপচাপ বসেছিল। কাঁকুড়গাছি মোড় আসতেই ইন্সটিটিউটের দেখা পেল।
 
দেখা পেতেই আমাকে জিজ্ঞেস করল, “কাল আসবে তো? নাকি সাইটে যাওয়ার আছে?”

আমি মাথা দুলিয়ে উত্তর দিলাম, “কাল সাইটে যাওয়ার আছে। জানি না কখন ফিরব।”

জিজ্ঞেস করল, “কোথায় সাইট?”

আমি উত্তর দিলাম, “জোকা।”

একটু মনমরা হয়েই উত্তর দিল তিতলি, “অনেক দুর তো।”
 
সত্যি অনেক দুর। সাইটে গিয়ে সব কিছু দেখে শুনে আবার অফিস এসে একটা রিপোর্ট বানাতে হবে। জানি না পরেরদিন কখন ছুটি পাবো। মন বিষণ্ণ হয়ে উঠল আমার। সেই সাথে আকাশ গুড়গুড় চড়চড় করা শুরু করে দিল। ঝোড় হাওয়া বইতে শুরু করে দিল। তিতলির রেশমি চুল উড়ে এসে আমার হেলমেটের সামনে বার বার চলে আসছে। প্রানপনে আমাকে জড়িয়ে ধরে রয়েছে তিতলি। উল্টোডাঙ্গা পার হতেই ঝড় উঠে গেল।
 
তিতলি ভয়ে ভয়ে আমার কানে বলল, “আদি কি হবে?”

আমি ওকে অভয় দিয়ে চেঁচিয়ে বললাম, “এই তিতলি, চিন্তা করো না। বৃষ্টি আসার আগেই তোমাকে কাজিপাড়া পৌঁছে দেব।” চেঁচাতে এইজন্য হল কারণ আমার মাথায় হেলমেট আর চারপাশে ঝড় হাওয়া।
 
পাগলের মতন বাইকের স্পিড বাড়িয়ে দিলাম। বাসের পাশ ঘেঁষে, গাড়ির পাশ কাটিয়ে বাইক ছুটে চলেছে। মনে হল যেন ফরমুলা ওয়ান রেস করছি। লেকটাউন থেকে যশোর রোডে বাঁক নেওয়ার সময়ে পুরো বাইক ডান দিকে কাত করে দুটো বাসের মাঝখান থেকে বের করে দিয়ে একটা টাক্সির কানের পাশ একদম ঘেঁষে বেড়িয়ে গেলাম। তিতলিকে আমাকে প্রানপনে জড়িয়ে ধরে। দশ মিনিট লাগলো, উল্টোডাঙ্গা থেকে কাজিপাড়া পৌঁছাতে। উত্তেজনায় তিতলির হৃদপিণ্ড গলার কাছে আটকে গেছিল। ওর বুকের তীব্র ধুকপুকানি পিঠের ওপরে অনুভব করতে পারছিলাম। আমার চোখের সামনে তখন শুধু মাত্র একটা লাল ফিতে, কাজি পাড়ার মোড়, তিতলির বাড়ির গলির মুখ। বাইক থামাতেই টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তিতলি বাইক থেকে নেমে ব্যাগ থেকে ছাতা বার করে খুলে নিল।
 
আমি ওকে বাড়ি চলে যেতে বললাম, “আর দাঁড়াতে হবে না যাও।” সে মেয়ে কি আর কথা শোনে নাকি, সেই দাঁড়িয়ে রইল কিছুক্ষন। আমি ওকে হেসে জিজ্ঞেস করলাম, “এখন দেরি হচ্ছে না?”

মাথা নাড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, “থ্যাঙ্কস ফর ফুচকা।”

আমি আকাশের দিকে তাকালাম, ধিরে ধিরে বৃষ্টির ধারা বাড়তে শুরু করেছে। আমি ওকে মুচকি হেসে বললাম, “ওরে পাগলি মেয়ে, বাড়ি যাও।”

বুকের কাছে ব্যাগ চেপে ধরে, দুই হাতে ছাতা ধরে আমাকে বলল, “তোমার ফোন নাম্বার।”

আমি ওকে বললাম, “কাল দেবো। তুমি এখন যাও না হলে ভিজে যাবে।”

মুখ শুকনো হয়ে গেল আমার কথা শুনে, একটু পরে হেসে বলল, “কাল তাড়াতাড়ি এসো।”

আমি মাথা দোলালাম, “হ্যাঁ। এবারে যাও।”
 
হেসে ফেললাম আমি। সত্যি পাগলি মেয়ে। হরিণীর মতন লাফাতে লাফাতে, না না, ঠিক সেই অর্থে লাফাতে লাফাতে যায়নি। তবে মায়া মৃগের ন্যায় মত্ত চালে সারা অঙ্গে ঢেউ তুলে চলে গেল তিতলি। যথারীতি সেই গলির বাঁকে গিয়ে একটু থেমে যাওয়া, আধো আলো আঁধার থেকেই মাথা দুলিয়ে আমাকে বিদায় জানানো। বৃষ্টি জোরেই শুরু হয়ে গেল। কিন্তু কোথাও দাঁড়াতে ইচ্ছে করল না আমার। ছোট বেলায় হোস্টেলে বৃষ্টিতে বেশ ভিজতাম আর ধাম ওয়ার্ডেন, বিশেষ করে মনিষ মহারাজের কাছ থেকে খুব বকা খেতাম। বাইক চালিয়ে দিলাম বাড়ির দিকে। ভিজতে ভিজতে বাড়ি পৌছালাম সেদিন। জামাটা খুলে রেখে দিলাম। জামাটা ধুতে একদম ইচ্ছে করছিল না। সারা জামায় তিতলির শরীরের মিষ্টি গন্ধে মম করছিল। বারেবারে মনে হচ্ছিল আমার চেয়ে আমার জামা কত বেশি ভাগ্যবান। জামার ওপরে তিতলির গাল, তিতলির হাতের ছোঁয়া, তিতলির শরীরের কোমল পরশ, তিতলির গায়ের গন্ধ সব কিছুই মাখামাখি। মনে মনে হেসে ফেললাম।
 
পরেরদিন একদম ভোর বেলায় সন্তোষ স্যারকে ফোন করে জানিয়ে দিলাম যে সোজা জোকা চলে যাবো। সেখানে তদারকি করে তবেই অফিসে যাবো। কথা মতন কাজ। সকাল সকাল বেড়িয়ে পড়লাম। গতদিন অনেক রাত পর্যন্ত বৃষ্টি হয়েছিল। রাস্তা ঘাট ভেজা তাই একটু সাবধানে বাইক চালাতে হচ্ছিল। তাও এক ঘন্টার মধ্যে সাইটে পৌঁছে গেলাম।
 
ঠাকুরপুকুর, বরিশা, বাবুর বাগান, কালুয়া, জোকা এখানে আগে অনেক ধানা জমি ছিল। ইদানিং চারপাশের এই সব ধানা জমি হুহু করে চড়া দামে বিক্রি হয়ে যাচ্ছে। নতুন নতুন হাইরাইজ উঠছে, নতুন নতুন আবাসন গড়ে উঠছে। সবুজ গাছপালা মরে যাচ্ছে। পাখীদের কলতান চেপে দেওয়া হচ্ছে। শুধু মাত্র মনে পরে গেল আমার তিতলির কথা। যেখানে মানুষ গাছ কাটতে ব্যাস্ত সেখানে তিতলি নিজের বাড়িতে গাছ লাগায়, ছাদেও একটা বাগান করেছে। কনক্রিটের জঙ্গলের মধ্যে দেখতে পেলাম কচি কলাপাতা রঙের ফ্রক পরিহিত এক পরী। তার হাতে একটা জাদুর দন্ড। এই কংক্রিট ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে সবুজের ছোঁয়ায় পৃথিবী আবার হরিত করে তুলতে ব্যাস্ত।
 
দুপুরের পরে অফিস ফেরার পথে ন্যাশানাল লাইব্রেরি পার করেছি কি বৃষ্টি শুরু। কোলকাতায় বর্ষা কালে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। অগত্যা চিড়িয়াখানার বাসস্টান্ডে দাঁড়িয়ে পড়লাম। প্রমাদ গুনলাম, বৃষ্টি মাথায় যদি সময় মতন অফিসে না পৌঁছাতে পারি তাহলে রিপোর্ট তৈরি করার জন্য আমাকে থেকে যেতে হবে। ওইদিকে চোখের সামনে ভেসে আসে তিতলির চেহারা, কানের মধ্যে বেজে উঠল, “কাল আসবে তো? একটু তাড়াতাড়ি এসো।” সাথে রেনকোট ছিল, সেটা পরেই নিলাম আর অফিসের দিকে রওনা দিলাম। মুষলধারে বৃষ্টি, তাও বাইক নিয়ে বেড়িয়ে পড়লাম। হেলমেটের কাঁচ ফেলা, সব কিছুই আবছা দেখাচ্ছে। ধ্যাত, রেস কোর্সের ওইখানে আবার লম্বা জ্যাম লেগেছে। প্রতিবার এইখানে জল জমবে আর জ্যাম হবেই, মিউনিসিপালিটি যে কি দেখে কে জানে। গালাগালি দিতে ইচ্ছে করল, কবে যে এই সরকার যাবে। অফিসে একপ্রকার কাক ভেজা হয়েই ঢুকলাম। ঘড়ি দেখলাম চারটে বাজে, হাতে মাত্র দেড় থেকে দু ঘন্টা রয়েছে রিপোর্ট তৈরি করতে।
 
সন্তোষ স্যার আমাকে ডেকে বললেন, “তুই তো ভিজে চুপসে গেছিস রে।” হেসে ফেললেন আমাকে দেখে।
 
ব্যাগটা ভাগ্যিস রেন কোটের মধ্যে নিয়ে এসেছিলাম তাই রক্ষে। ব্যাগের ভেতর থেকে কাগজ পত্র গুলো টেবিলে রাখার সময়ে আমার ডাক পড়ল কর্ণধার সঞ্জীব স্যারের কেবিনে।
 
আমাকে কাক ভেজা হয়ে ঢুকতে দেখে কারণ জিজ্ঞেস করলেন, তারপরে হেসে ফেললেন, “বাড়ি যা, কালকে সকালের মধ্যে রিপোর্ট বানিয়ে দিস।”

আমি হেসে বললাম, “না স্যার, এক ঘন্টার মধ্যে হয়ে যাবে।”

সঞ্জীব স্যার বললেন, “আচ্ছা বেশ, যদি ছুটির আগে রিপোর্ট বানিয়ে দিতে পারিস তাহলে কাল তোর ছুটি।”

আমি মুচকি হেসে বললাম, “একা একা ছুটি নিয়ে বাড়ি থেকে কি করব স্যার, তার চেয়ে অফিস ভালো।”

সঞ্জীব স্যার বললেন, “প্রেম কর একটা তখন দেখব তোর হাতে কত সময়।”
 
আমি লাজুক হেসে মাথা নিচু করে নিলাম। দেড় ঘন্টার মধ্যে রিপোর্ট তৈরি করে ফেললাম, ছুটি আমার চাই না, শুধু মাত্র তিতলির সাথে দেখা করতে চাই। পৌনে ছ’টা নাগাদ রিপোর্ট নিয়ে সঞ্জীব স্যারের কেবিনে পৌঁছে দিলাম। স্যার সব কিছু দেখে নিয়ে খুব খুশি। বললেন যে পুজোতে আমার জন্য দুই দিন ছুটি বশি দেবে। সেটা অবশ্য আমার খুব দরকার। দিম্মা কে নিয়ে মামা বাড়ির সবাইকে নিয়ে হরিদ্বার ঋশিকেশ যাওয়ার কথা আছে। আমিও মাথা নাড়িয়ে শেষ পর্যন্ত বেড়িয়ে পড়লাম অফিস থেকে। বৃষ্টি ধরে এসেছে একটু তবে শেষ হয়নি। ইলশেগুঁড়ির খেলা চলছে মেঘের সাথে কোলকাতার মাটির।
 
বৃষ্টি মাথায় করে ইন্সটিটিউট পৌঁছাতে আমার একটু দেরি হয়ে গেল। ক্লাস শুরু হওয়ার মিনিট পাঁচেক পরেই পৌঁছালাম। ক্লাসের মধ্যে ঢুকতেই প্রথম সারির কোনার চেয়ারে বসা রূপসী ললনার সাথে চোখা চুখি হল। আমার জামা ভেজা দেখে ওর মুখ শুকনো হয়ে গেল। সবার অলক্ষ্যে ওকে চোখের ইশারায় চিন্তা করতে বারণ করে দিলাম। শেষের দিকের টেবিলে আমার বন্ধু অনির্বাণ বসে। যথারীতি তার পাশেই আমার স্থান গ্রহন করতে হল।
 
বসা মাত্রই অনির্বাণের প্রশ্ন, “কি রে, কোথায় ছিলিস রে বোকাচোদা? আমি তো তোর দেরি দেখে ভাবলাম আর আসবি না।”

চোখের কোনা দিয়ে ইতিমধ্যে তিতলি আমার দিকে দুই বার দেখে নিয়েছে। আমি ওর দিকে আড় চোখে তাকিয়েই অনির্বাণকে উত্তর দিলাম, “সাইটে গেছিলাম, সেই জোকা।”

অনির্বাণ আমার কানেকানে ফিসফিস করে জিজ্ঞেস করল, “অনুস্কা কয়েকবার তোর কথা জিজ্ঞেস করছিল। কি ব্যাপার একটু সত্যি করে বলবি?”
 
আমি ঘাড় ঘুরিয়ে অনির্বাণের চোখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করলাম, কতটা কি ধরতে পেরেছে। শয়তানের মস্তিস্ক, ধোঁয়া দেখলে আগুনের ছোঁয়া বলেই ধরেই নেয়। এখন আমি নিজেই সেই আগুনের দেখা পাইনি তাই তার আগেই ছাই চাপা দিতেই হবে।
 
ওর প্রশ্ন এড়িয়ে যাওয়ার জন্য আমি পালটা ওকে জিজ্ঞেস করলাম, “রবিবার এক্সট্রা মেসিন রুম ছিল সেটা তুই জানতিস?”

অনির্বাণ অবাক হয়েই প্রশ্ন করল, “কবে রে?”

আমি বললাম, “গত রবিবার।”

উত্তর এলো, “ধ্যাত, বালের ঢপের চপের মেসিন রুম ছিল।”

আমিও বললাম, “তুই ছিঁড়ে আঁটি বাঁধ।”

অনির্বাণ বলল, “সত্যি না বললে তোর গাঁড়ে লাত্থি মারব শালা।”

আমিও মিথ্যে বলে দিলাম ওকে, “রবিবার আমার একটা বই নিয়ে গেছিল সেটা সোমবার আনেনি তাই হয়ত ফিরিয়ে দেওয়ার জন্য তোকে...”

অনির্বাণ আমার মতন শয়তান ছেলে। আড় চোখে সামনের চেয়ারে বসা তিতলিকে দেখে শয়তানি হাসি দিয়ে বলল, “তোর বিচি চটকে হাতে ধরিয়ে দেব চোদনা। বইয়ের জন্য বারেবারে অনুস্কা পেছন ঘুরে তাকাচ্ছে তাই না।”
 
ধরা পরে গেছি, এবারে সত্যিটা বলতেই হয়। আমি শেষ পর্যন্ত ওর মায়ের দিব্যি দিয়ে ওকে ছোট করে তিতলির পরিচয় দিলাম। সেই সাথে এটাও জানালাম যে এখন পর্যন্ত এর আগে কিছুই হয়নি। শুধু মাত্র ভালো বান্ধবী।
 
আমার সব কথা শুনে থমকে গেল অনির্বাণ। বেশ কিছুক্ষন আমার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আমাকে বলল, “অনুস্কা ব্যানারজি, কাজিপাড়া থাকে? ওর কাকা বামপন্থি? পার্টি করে বলছিস? বুধাদিত্য, যদি এই মেয়ে অমিত ব্যানারজির ভাইঝি হয় তাহলে তোর কপালে দুঃখ আছে রে ভাই।” আমি ওর দিকে হাজার প্রশ্ন নিয়ে তাকাতে ও আমাকে বলল, “অমিত ব্যানারজি শালা মহা শয়তান ঢ্যামনা মাল। ওই এলাকার বেশ বড় গুন্ডা। এই সাতগাছি ওইদিকে দমদম ক্যান্টন্মেন্ট থেকে এক নম্বর গেট পর্যন্ত মস্তানি করে বেড়ায়। প্রোমটারদের থেকে তোলা আদায় করে বেড়ায়। সাবধানে থাকিস ভাই। কোনদিন তোকে কেটে ওই বাগজোলা খালে লাশ ভাসিয়ে দেবে। আমি শালা তোর চিতায় আগুন দিতে পারব না রে ভাই।” শেষের কথাটা আমাকে ভীষণ ভাবিয়ে তুলল।
 
কথাটা শুনে ক্ষনিকের জন্য ভয় ঢুকে গেল মনের মধ্যে। মা নেই, বাবা কোথায় জানি না। আমি যদি মারা যাই তাহলে দিম্মা হয়ত তার আগেই মারা যাবে তবে হোঁৎকার মুখটা মনে পড়তেই সব থেকে কষ্ট হল। হোঁৎকা আর তোতাপাখি আমাকে খুব স্নেহ করে। ক্লাসের পড়া আমার মাথায় উঠে গেল। কি করব কিছুই ভেবে পেলাম না। সামনের সাদা বোর্ডের কালো অক্ষর আর মাথার মধ্যে ঢুকছে না। সব কিছু কেমন এলোমেলো হতে শুরু করে দিল। আমাদের মধ্যে ঠিক কি ধরনের সম্পর্ক? একটা ছেলে আর একটা মেয়ে কি ভালো বন্ধু হতে পারে না? শুধু মাত্র ভালো বন্ধু? কিন্তু যেভাবে গতকাল বাড়ি ফেরার সময়ে আমাকে জড়িয়ে ধরে বসেছিল। আমি তিতলিকে সেই মুহূর্তে ভীষণ ভাবেই ভালোবেসে ফেলেছিলাম। বুক ভরে শ্বাস নিলাম, দেখা যাবে কি হয়।
 
ক্লাস শেষে অনির্বাণ আমাকে জিজ্ঞেস করল, “কি ভাবছিস?”

আমি মাথা নাড়লাম, “জানি না রে।”
 
জানি না কি উত্তর দেব, বারেবারে হোঁৎকার মুখ মনে পড়ছে। একবার ছোট বেলায় ছাদে উঠেছিলাম দুই ভাই খেলতে। মামা বাড়ির ছাদে রেলিং দেওয়া ছিল না তখন। আমি বল ধরতে গিয়ে ছাদের ধারে চলে গেছিলাম। পা ফস্কে পরে গেলাম। হোঁৎকা দৌড়ে এসে আমার পা টেনে ধরে ফেলল। দুইজনেই তখন অনেক ছোট। হোঁৎকা আমাকে টেনে তুলতে পারেনি, ত্রাহি চিৎকার করে উঠছিল। দিম্মা আর মা দৌড়ে এসেছিল তখন। দোষ আমার ছিল যদিও কিন্তু হোঁৎকা সেদিন মামিমার কাছে বকা খেয়েছিল। ভাইকে দেখতে পারিস না?
 
কিছুক্ষন বসে থাকার পরে ক্লাস ছেড়ে বেড়িয়ে পড়লাম আমি আর অনির্বাণ। তিতলির সাথে চোখা চুখি হল। বিল্ডিঙের বাইরে বেড়িয়ে দেখলাম তখন বৃষ্টি পরেই চলেছে। বিল্ডিং থেকে বেড়িয়ে একটা দোকানের নিচে আমি আর অনির্বাণ দাঁড়িয়ে রইলাম। তিতলি বৃষ্টি দেখে বিল্ডিঙের ভেতরেই দাঁড়িয়ে রইল।
 
অনির্বাণ একটা সিগারেট ধরিয়ে আমার কাঁধ চাপড়ে জিজ্ঞেস করল, “বুকের পাটা আছে?”

বুক ভরে শ্বাস নিলাম, সিগারেটে একটা বড় টান মেরে বললাম, “জীবন একটাই, মরব একবার। শেষ দেখেই মরি তাহলে।”

মৃদু হাসি দিল অনির্বাণ, “শালা তুই ঘেঁটে ঘ হয়ে গেছিস। মর শালা তাহলে।”

বেশ কিছুপরে দেখলাম তিতলি ছাতা মাথায় করে আমাদের দিকে এগিয়ে এলো। অনির্বাণকে দেখে একটু হাত নাড়িয়ে বলল, “হাই, কেমন আছো?”

অনির্বাণ সিগারেট ফেলে আমার দিকে তাকিয়ে দেখে ওকে মুচকি হেসে উত্তর দিল, “ভালো আছি।” তারপরে আমাকে বলল, “এই আমি চললাম রে। কথাটা মনে রাখিস।” বলে ছাতা মাথায় বেড়িয়ে চলে গেল।

[Image: 20210115-150253.jpg]
Like Reply
#67

(07-01-2021, 09:44 PM)Biddut Roy Wrote:  কি ভয়টাই না দেখালো অনির্বাণ।
আদির সাথে তো এখন আমারি ভয় করছে।
দেখা যাক কি হয় সামনে।

ভয় তো আদির ও করছে, কি যে হবে কে জানে !!!!!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
#68

(07-01-2021, 09:51 PM)Baban Wrote:  আজকের আপডেট পড়ে আমার যা অনুভূতি.

শুরুর দিক পড়ে বুক - ধুকুপুকু..ধুকুপুকু❤

শেষের দিক পড়ে - ধড়াস ধড়াস.

এই ধড়াস ধড়াসের পরে কি ???

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply
#69

(07-01-2021, 10:23 PM)SUMON shill Wrote:  পড়লাম মধুর দোটানায় গুরু রাস্তা দেখাও

কে কার গুরু, দেখুন গরু না হয়ে যায় ভয়ে !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
#70

(07-01-2021, 10:32 PM)sorbobhuk Wrote:  ভাই আমিও প্রেম করতে চাই কিন্তু কেউই রাজি  হয়হয়।এই আপডেট টা পড়ে আমার এই মনের আশাটা বাড়িয়ে দিলেন

কর কর প্রেম কর, কে বারণ করেছে? আসল জীবনে কাউকে না পেলে, এখানে তিতলি, ঝিনুক, দেসদিমনা, মহুয়া, অনুপমা, মধুছন্দা, মনীদিপা, ঝিলাম অনেকে আছে যার সাথে প্রেম করতে পারো !!!!!!
Reps added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply
#71

(07-01-2021, 11:06 PM)TumiJeAmar Wrote:  মিষ্টি মধুর প্রেমের
মিষ্টি মিষ্টি বর্ণনা।

(08-01-2021, 01:14 AM)Troya A1 Wrote:  কাহানি মে টুইস্ট

(08-01-2021, 09:08 AM)Avenger boy Wrote:  আহা প্রেম!!!! কবে আসবে জীবনে???  নাকি অধরাই রয়ে যাবে....

সেটাই তো গল্প, আসলে কি প্রেম আসবে, নাকি ওই পর্যন্ত এদের দেখা ???

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply
#72

(07-01-2021, 11:44 PM)Mr Fantastic Wrote:  কেলো করেছে ! তবে বুধো, কুছ পরোয়া নেহি, আসুক, লড়ে নেবো, সাথে আছি ! আমারও পার্টির হাত আছে !  horseride fight

সব কিছু যদি পার্টির লোক দিয়েই হয়ে যেত তাহলে আর কোন কথাই ছিল না গুরু !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply
#73

(08-01-2021, 09:41 AM)dreampriya Wrote:  Bes sundor cholchilo e abar kon megher ghonoghota ... Ki je hobe .. prem suru hote na hote mama , kaka dada .. ek line gan mone pore gelo .......
Ranjana ami r asbo na
Paray dukle thang kora kore debe boleche parar dadara
Ranjana ami r asbo na ...

এই কাকা দাদারা সব থেকে বেশি গন্ডগোল পাকিয়ে দেয়, সেটাই মুশকিল !!!!!
Reps Added +1!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
#74

(08-01-2021, 10:09 AM)himadri_hdas Wrote:  Edike would be sala parar dada odike nijer dada boudi meye dekche (?). Accha barir dekha meye aar titli to eko hote pare!!!!!!

আরে সত্যি তো, এটা ও হতে পারে, যে হোঁৎকা আর তোতাপাখি যাকে দেখেছে সে তিতলি! দারুন ব্যাপার জমবে মাইরি !!!!!! Heart Heart Heart
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply
#75

(08-01-2021, 11:36 AM)Buro_Modon Wrote:  হুর শেষে পড়ার মস্তান কাকা দাদা এনে কিরকম যেনো দেবের বাংলা সিনেমার প্লট এনে দিলে।

এত তাড়াতাড়ি "হুড়" বলে দিলে হবে? আমি কিন্তু কেঁদে ফেলব, মানি আদি! ইসসস, এখন ঠিক করে প্রেম শুরু হল না তার আগেই হুর বলে দিলেন !!!!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
#76

(08-01-2021, 01:43 PM)Tiyasha Sen Wrote:  বাইকটা ছুটে যাচ্ছে আর আমি রুদ্ধশ্বাসে পড়ে চলেছি। তিতলীকে নামিয়ে দিল আর আমিও নিঃশ্বাস ছাড়লাম। উফঃ ভয় পেয়ে গেছিলাম। দারুন চলছে ???

Heart Heart Heart Heart  এমা ভয় পেতে নেই এইটুকু তে, ছি ছি !

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
#77

(08-01-2021, 03:18 PM)wanderghy Wrote:  Ekebare kelo kore dile. sundar prem cholchilo..ekhono propose hoy ni bas ene dile murtiman villain. Na pinuda emon cholbe na. Keno dukho dao..age olpo romance hok..thik na. opekhay roilam titlir prem er 4 th part er..

এখানে কে ভিলেন কে হিরো, এই একটু পরেই বোঝা যাবে! একটু পরেই আসছে আপডেট !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
#78

পর্ব এক (#6-#6)

 
অনির্বাণ রাস্তা পেরিয়ে চলে যেতেই তিতলি আমার গা ঘেঁষে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করল, “তুমি ঠিক আছো?”

আমি মাথা দুলিয়ে উত্তর দিলাম, “হ্যাঁ ঠিক আছি।”

তিতলি আমার চোখের ভেতর দিয়ে গভীর ভাবে তাকিয়ে আমার হৃদপিন্ডের গভীরে প্রবেশ করে জিজ্ঞেস করল, “তোমার মুখ শুকনো কেন গো?”

মাথার মধ্যে তখন অনির্বাণের কথা গুলো আওড়াচ্ছিলাম। এই যাঃ ধরা পরে গেলাম নাকি? না না, হেসে ফেললাম তিতলির দিকে দেখে, “আরে আর বল না। সেই সকালে বেরিয়েছি। প্রথমে জোকা গেলাম, সেখান থেকে ভিজে ভিজে অফিস। অফিসে বসে আবার রিপোর্ট বানাতে হল। তারপরে আবার ভিজে ভিজে ইন্সটিটিউট এলাম তাই ক্লান্ত হয়ে পড়েছি।”

কথাটা যেন ওর বিশ্বাস হল না। গভীর ভাবে আমার চোখ জোড়া নিরীক্ষণ করে আবার প্রশ্ন করল তিতলি, “তুমি সত্যি বলছ?”

আমি ওকে অভয় দিয়ে বললাম, “হ্যাঁ রে বাবা, সত্যি বলছি।”
 
বৃষ্টি এক নাগাড়ে পরেই চলেছে। বাস গুলো বেশ ভিড়। কাঁকুড়গাছির মোড়ে একটা বাস খারাপ হয়ে যাওয়াতে মানিকতলা রোডে জ্যাম লেগে গেছে। তিতলি একদম আমার গা ঘেঁষে দাঁড়িয়ে, ওর বাজুর সাথে আমার বাজু স্পর্শ করে রয়েছে। ইন্সটিটিউট থেকে আমাদের ব্যাচের কয়েকজন বেড়িয়ে এলো, আমাদের ওইভাবে দাঁড়িয়ে থাকতে ভদ্রতার খাতিরে একটু হেসে চলে গেল। হয়ত মনে মনে কত কিছুই ভেবে নিয়েছে ওরা। ভাবে ভাবুক আমার তাতে কি। সেই বৃষ্টিতে দোকানের শেডের নিচে দাঁড়িয়ে পাশে তিতলিকে দেখে হটাত আমার মনে হল একটু ওর কাঁধে হাত রাখি, আরো একটু কাছে টেনে আনি। আমি ওর দিকে তাকালাম, সেই সাথে তিতলিও আমার দিকে মুখ তুলে তাকিয়ে রইল। চোখ জোড়া ভীষণ ভাবেই ভাসা ভাসা। কিছু একটা বলতে চাইছে ওর কেঁপে ওঠা ঠোঁট জোড়া, বিশেষ করে ডান দিকের ঠোঁটের ওপরের তিলটা। ফর্সা নরম মসৃণ লালচে গালের ওপরে আমার চোখ আটকে গেল। বৃষ্টির ছাঁটে কয়েক ফোঁটা জল ওর ছাতা বেয়ে কখন ওর গালের ওপরে পরে ছিল ওর হয়ত খেয়াল নেই। কয়েক ফোঁটা জল মিলে একটা অতি ক্ষীণ ধারা ওর গাল বেয়ে নিচের দিকে নেমে গেছে। সেই ক্ষীণ ধারার ওপরে আমার চোখ আটকে গেল।

সময় আমাদের মাঝে থমকে। আমার মুখের ওপরে ওর দৃষ্টি আটকে গেছে। ধিরে ধিরে আমাদের বাজুর স্পর্শ গভীর থেকে গভীরতর হয়ে উঠছে। আমার বুকের কাছে জড়সড় হয়ে আসছে তিতলি। জোলো হাওয়া ভীষণ ভাবেই একটা তীব্র আকর্ষণের মাধ্যম হিসাবে কাজ করছে আমাদের দুই তৃষ্ণার্ত হৃদয়ের মাঝে। কিসের তৃষ্ণা জানি না, তিতলিকে যে ভীষণ ভাবেই ভালোবেসে ফেলেছি আমি। প্রশ্নটা, ওকি আমাকে ভালোবাসে নাকি শুধু মাত্র বন্ধুর চোখে দেখে?
 
আমি ওর চোখে চোখ রেখে বললাম, “তিতলি...”

ঘুমের আবেশ কাটিয়ে ওর যেন ঘুম ভেঙ্গে গেল। মৃদু মদির কন্ঠে উত্তর এলো, “কি...”

জড়িয়ে আসছে আমার কন্ঠ, “বাড়ি যাবে না?”

নেতি বাচক সুরে মাথা নাড়িয়ে বলে, “নাহ...” ওর গলাটা অনেক অনেক দূরে থেকে শোনা গেল বলে মনে হল। গলা বসে গেছে তিতলির।

আমি ওকে বললাম, “তিতলি, বৃষ্টি পড়ছে, বাড়ি যাও।”

তিরতির করে কেঁপে উঠল ওর ঠোঁট, “ছাতা মাথায় কি করে বাইক চালাবে?”

কথাটা শুনে আমার গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে গেল। মেয়েটা আমাকে কিছুতেই ছাড়বে না। আমি ওকে বুঝিয়ে বললাম, “আজকে প্লিজ ট্যাক্সি করে চলে যাও।”

জোরে জোরে মাথা নাড়াল তিতলি, “নাহ, বৃষ্টি থামুক তারপরে তুমি আমাকে দিয়ে আসবে।”

আকাশের দিকে দেখিয়ে ওকে বললাম, “দেখো, সেই দুপুর থেকে কিন্তু বৃষ্টি পড়ছে। আকাশের অবস্থা কিন্তু এখন ভালো নয়। মনে হয় রাতে এই বৃষ্টি থামবে না।”

ধস নামছে দুই হৃদপিণ্ডের মাঝে। কাঁপা কন্ঠে আমাকে জিজ্ঞেস করল, “একা একা?”

আমি ওকে হাসি মুখে প্রবোধ দিয়ে বললাম, “একা কেন রে বোকা মেয়ে। আমি তোমার ট্যাক্সির পেছনেই বাইক নিয়ে থাকব।”
 
আমার কথা শুনে তখন মনে বল পেল তিতলি। এতক্ষন পরে তিতলির মিষ্টি গোলাপি ঠোঁটে হাসি ফুটে উঠল। মাথা দুলিয়ে জানিয়ে দিল ও যেতে রাজি। হাত ধরে রাস্তা পার করলাম। পারলে তিতলি আমার বুকের মধ্যে সেঁধিয়ে যায়, এমন অবস্থা। এবারে আর বাসস্টান্ডে দাঁড়াতে হল না। আমি বাইকের বাক্স খুলে আমার রেনকোট গায়ে চাপিয়ে নিলাম। সারাক্ষন আমার মাথার ওপরে ছাতা ধরে দাঁড়িয়েছিল তিতলি। ট্যাক্সি পেতে একটু বেগ পেতে হল। বৃষ্টির জন্য বেশির ভাগ ট্যাক্সি ভর্তি আর যারাই আসে তারা কেউই ওইদিকে যেতে চাইছে না। এদিকে প্রায় পৌনে ন’টা বাজে। তিতলির চেহারায় অস্থিরতা ফুটে ওঠে।
 
কাঁপা কন্ঠে আমাকে জিজ্ঞেস করে তিতলি, “আদি কি হবে?”

আমি ওকে আসস্থ করে বললাম, “ট্যাক্সি এসে যাবে এত চিন্তা করো না।”
 
বেশ কিছুক্ষন পরে একটা ট্যাক্সি পাওয়া গেল। তিতলিকে ট্যাক্সিতে উঠিয়ে দিতেই ট্যাক্সির দরজা ধরে বসে আমার দিকে তাকিয়ে থাকল। আমি ওকে আসস্থ করে বললাম, এই পেছনেই বাইকে আছি। বাইক নিয়ে ওর ট্যাক্সির পিছু নিলাম। বারে বারে জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে দেখে। আমাকে একদম ট্যাক্সির পেছনে নয়ত একদম পাশে পাশেই চালিয়ে যেতে হচ্ছিল। বৃষ্টির জন্য রাস্তায় গাড়ির চলাচল ধিমে গতিতে হয়ে গেছে। একটানা বৃষ্টিতে উল্টোডাঙ্গার ব্রিজের নিচে জল জমেছে, সেখানেও জ্যাম। বাইক নিয়ে ওর ট্যাক্সির পাশে যেতেই মুখে হাসি ফুটে উঠল ললনার। ট্যাক্সির পেছনের সিটে বসে, বাঁ দিকের দরজার সামনে সরে এসে কাঁচের জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসি দিল। আমি হেলমেটের কাঁচ উঠিয়ে ওকে মাথা নাড়িয়ে ইশারায় জিজ্ঞেস করলাম, কি হল? মিষ্টি একটা লাজুক হাসি দিয়ে চোখ নামিয়ে দিল তিতলি। কখন ওর ট্যাক্সির পেছনে, কখন ওর ট্যাক্সির পাশে, এইভাবেই বৃষ্টিতে ভিজতে ভিজতে ওর বাড়ির ওইখানে পৌঁছালাম। ট্যাক্সি থেকে নেমে ওর চোখ মুখের অভিব্যাক্তি দেখে মনে হল এতক্ষন যেন একটা খাঁচায় বন্ধী ছিল। মুক্তির স্বাদ পেতেই ডানা মেলে দিয়েছে সুন্দরী প্রজাপতি, তিতলি।
 
ট্যাক্সি থেকে নেমে প্রতিবারের মতন ছাতা মাথায় দাঁড়িয়ে রইল কিছুক্ষন। তারপরে দুষ্টুমি ভরা একটা হাসি হেসে আমাকে জিজ্ঞেস করল, “প্লিজ কাল আমাকে ওই ভিসুয়াল বেসিকটা বুঝাতে আসবে?”

আমি হেসে ফেললাম ওর কথা শুনে। ওই দুষ্টু মিষ্টি অনুরোধ উপেক্ষা করতে পারলাম না। বললাম, “আচ্ছা আসব। তবে আর ফুচকা নয় কিন্তু।”

ছোট বাচ্চার মতন নেচে উঠল তিতলি। মাথা নাড়িয়ে হেসে বলল, “না আর ফুচকা নয়।”
 
আমি ওকে বাড়ি যেতে বলে বাড়ির পথ ধরলাম। বৃষ্টি একটু ধরে এসেছে। সেই সাথে প্রানের মধ্যে এক নতুন জোয়ারের ধারা দেখা দিয়েছে। যে ভাবে পাশে দাঁড়িয়ে আমার সাথে যাওয়ার জেদ করছিল আর মাথা নাড়িয়ে “নাহ” বলেছিল, সেই কথা ভেবে আপন মনেই হেসে ফেলছিলাম। ট্যাক্সির ভেতরে ওর আশঙ্কা ভীতিপূর্ণ অভিব্যাক্তি মনে পড়তেই বিষণ্ণ ভাব জেগে উঠছিল। সারা রাত ঘুমাতে পারলাম না। এক অদ্ভুত অনুভূতি মন প্রান জুড়ে ছেয়ে রইল।
 
পরের দিন বৃষ্টি থেমে গেছিল। চারপাশে গাছে গাছে নতুন সবুজের ভিড়। মেঘলা আকাশের ফাঁকে মাঝে মাঝে সূর্য দেখা দেয়। সারাদিন অফিসে বসে শুধু ওর অপেক্ষায় ছিলাম। কাজেও সেই ভাবে মন বসছিল না। শুধু ভাবছিলাম, কখন বেথুনের সামনে যাবো। মনে মনে ভাবছিলাম, তিতলি কি ভাবছে? পুরুষ শাসিত সমাজ, নিশ্চয় আমার অপেক্ষায় বসে আছে তিতলি।
 
সকালের দিকে তাও মানসিকতা ঠিক ছিল। মাঝে মাঝে ভয় করছিল ওর কাকার কথা ভেবে। যত দিন গড়ায় তত একটা অজানা ভয় ভর করতে শুরু করে আমার বুকের ভেতরে। অনির্বাণের কথা গুলো ভীষণ ভাবেই মনে পরে যায়। ওর কাকা যদি জানতে পারে তাহলে কি পরিনতি হবে জানি না। যদি হাত পা ভেঙ্গে রেখে দেয় তাহলে আমায় কে দেখবে? আমার তো সেই অর্থে কেউই নেই। আমি যদি বিছানায় পরে থাকি তাহলে হোঁৎকা কি চিরকাল আমাকে দেখবে? তোতাপাখিকে নিয়ে ওর একটা সংসার আছে। মামা মামির বয়স হয়েছে, তাদের গলগ্রহ হয়ে না থাকার জন্য তো এই ফ্লাটে এসে একা একা থাকছি। বিকেলে অফিস থেকে বেড়িয়ে একবার ভাবলাম, না সোজা বাড়ি চলে যাই। শুক্রবার রাতে তো আমাকে দুর্গাপুর যেতে হবে। তারপরে রূপসী ললনার টোপা টোপা লালচে গালের কথা মনে পরে গেল। আকুল চোখে আমার দিকে তাকিয়ে বলেছিল, একা একা ট্যাক্সিতে উঠবে না। থাকতে পারলাম না। ভাবলাম শেষ বারের মতন একবার দেখা করে আসি। এই ব্যাচ শেষ হতে বেশি দিন নেই। আগস্ট শেষ হতে চলছে, সেপ্টেম্বরের মাঝামাঝি আমাদের কম্পিউটারের ব্যাচ শেষ হয়ে যাবে। তারপরের সেমেস্টারে আর তিতলির ব্যাচের সাথে এডমিশান নেব না। চোখের সামনে না থাকলে হয়ত কিছুদিনের মধ্যে ভুলে যেতে পারে।
 
সাতপাঁচ ভাবতে ভাবতে বাইক চালাতে চালাতে কখন যে বিধান সরণি ধরেছি খেয়াল নেই। কখন যে বেথুনের সামনে পৌঁছে গেছি সেটাও বুঝতেও পারিনি। একটা অদৃশ্য শক্তি আমাকে টেনে এনেছিল ওর কলেজের সামনে। সেদিন একদম গেটের সামনেই দাঁড়িয়ে ছিল তিতলি। ওর আশেপাশে আরো বেশ কয়েকটা মেয়ের জটলা ছিল। আমাকে দেখতে পেয়েই সবার অলক্ষ্যে আমাকে ইশারায় একটু এগিয়ে যেতে বলে দিল। আমি বুঝতে পারলাম যে আমাকে যদি ওর বান্ধবিরা দেখে ফেলে তাতে ওর অসুবিধে হতে পারে। আমি বসন্ত কেবিন ছাড়িয়ে গিয়ে বাইক দাঁড় করিয়ে দিলাম। আমি সিগারেট ধরিয়ে একটু অপেক্ষা করলাম তিতলির জন্য। বেশ কিছুক্ষন পরে দুর থেকে দেখতে পেলাম তিতলি বেশ তাড়াতাড়ি আমার দিকে হেঁটে আসছে। ওর চোখ মুখের লালিমা দেখে মনে হল কোন মতে বিডন স্ট্রিট পার করেই যেন ঝাঁপিয়ে পরবে আমার ওপরে। ওকে দেখে সিগারেটে বেশ কয়েকটা জোরে জোরে টান মেরে শেষ করে দিলাম।
 
আমার কাছে এসে মৃদু বকুনি দিল, “সিগারেট না খেলেই নয় নাকি?”

মৃদু হাসলাম আমি, “এটাই আছে একমাত্র সঙ্গী।”

ক্ষনিকের জন্য ফর্সা চেহারা মেঘে ঢেকে গেল। তারপরে বাইকের সিট দেখিয়ে বলল, “চল।” কন্ঠে একটা আদেশের ভাব।

আমি মনে মনে হেসে ফেললাম। জিজ্ঞেস করলাম, “ভিসুয়াল বেসিক?”

সঙ্গে সঙ্গে উত্তর এলো অভিমানী ললনার, “জলে ডুবে মরেছে।”

আমার ওপরে অভিমানের কারণ বুঝতে পারলাম না। আমি ওকে জিজ্ঞেস করলাম, “কি হয়েছে?”
 
বুকের ওপরে পেলব ফর্সা হাত দুটো ভাঁজ করে রাখা, কাঁধে শান্তিনিকেতনি ঝোলা ব্যাগ, পরনে একটা কাঁচা হলুদ রঙের সালোয়ার কামিজ। কালো চাবুকের মতন বাঁকা ভুরুর মাঝে একটা ছোট মেরুন রঙের টিপ, আর ঠোঁট জোড়ায় সব দিনের মতন গোলাপি রঙ। রূপসী ললনা কোনদিন মেকি সাজে সেজে আসতে দেখিনি।
 
আমার কাছে সরে এসে মৃদু ঝাঁঝিয়ে উঠল, “মিতাটা খুব শয়তান।”

আমি অবাক হয়েই ওকে জিজ্ঞেস করলাম, “কি হল মিতার সাথে?”

মৃদু ঝাঁঝিয়ে উঠল ললনা, “তুমি আমাকে এখান থেকে নিয়ে যাবে না এখানে দাঁড়িয়েই জেরা করবে?”
 
বুঝতে পারলাম, কিছু একটা নিয়ে বান্ধবীদের সঙ্গে মন কষাকষি হয়েছে। অগত্যা রথ তৈরি করে সারথি চেপে বসলো। যথারীতি রাজকন্যে রথে চেপে বসে সারথির কাঁধ ধরে রথ চালাতে আদেশ করল। হেলমেট আর পড়লাম না। ধিরে ধিরেই বিধান সরনি ধরে এগোতে লাগলাম। চুপচাপ আমার কাঁধে হাত রেখে পেছনে বসে তিতলি।
 
মিনার পার করার পরে মুখ খুলল রূপসী ললনা, “আমি আজ একটা রেনকোট কিনেছি, সেই নিয়ে কত প্রশ্ন। কেন আমি রেনকোট কিনেছি। রেনকোট পরে কেউ কি ট্যাক্সিতে চাপে নাকি।” আমি ওর কথা শুনে অবাক। মেয়ে বাইকে চাপবে বলে রেনকোট কিনেছে? তিতলির বুকের জমানো কথা কি আর থামতে চায়, “আমিও বললাম, যা তুই নিজের চরকায় তেল দে। মিতা জিজ্ঞেস করল তোমার কথা। আমি ওকে বললাম যে আমার কম্পিউটার ব্যাচের, আমাকে ওই ভিসুয়াল বেসিক বুঝাতে এসেছিল। কিছুতেই বিশ্বাস করে না। আচ্ছা বল, আমি কি মিথ্যে বলেছি নাকি?” আমি মাথা নাড়লাম, একদম নয়। আমি তো ভিসুয়াল বেসিক বুঝাতেই এসেছিলাম। বাধ সেধেছিল ওই আকাশ আর ফুচকা। ললনা পেছনে বসে বলেই চলেছে, “কত যেন চিন্তা আমার জন্য। আমার কাকা জানতে পারলে আমার কি হবে। আরে বাবা তোর তাতে কি? তুই তো কোন বুড়োর সাথে ঘুরে বেড়াস আমি কি দেখতে গেছি নাকি? এমনিতে তো কফিহাউস কিম্বা এই বসন্ত কেবিনে বসে কতদিন আমার টাকায় সিঙ্গারা কচুরি খেয়েছিস। তখন?” কি যে বলছে কিছুই বুঝতে পারছিলাম না, তাও অগত্যা মাথা নাড়াতে হচ্ছিল আমাকে। শুধু মনে হচ্ছিল বাইক থামিয়ে ওর লালচে গালে একটা চুমু খাই। পাগলি মেয়েটা আমার বাইকে বসবে বলে রেনকোট কিনেছে। কিছু পরে ঝাঁঝিয়ে উঠল রমণী, “কিছু বলবে নাকি চুপ করে থাকবে?”

আমি পড়লাম আকাশ থেকে। তাও ওর মন রক্ষা করার জন্য বললাম, “না না, এটা শিখার খুব বড় ভুল হয়েছে।”

কাঁধে চিমটি কেটে কানের কাছে চেঁচিয়ে উঠল তিতলি, “শিখা কোথা থেকে এলো এখানে?” আমি চিন্তায় পরে গেলাম। শিখা নয় তাহলে কার নামে আমাকে এতক্ষন ধরে নালিশ করছিল তিতলি। দুম করে পিঠের ওপরে কিল মেরে কাঁদো কাঁদো কন্ঠে বলল, “তুমি আমার কোন কথা শোন না। যাও আমি আর তোমাকে কিছুই বলব না।”

অগত্যা পাঁচমাথা পার করে বাইক দাঁড় করাতে হল আমাকে। ঘাড় ঘুরিয়ে দেখলাম চোখের কোল ছলকে আসার যোগার রূপসী কন্যের। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, “এই দেখো। বাইক চালালে কথা শোনা যায় নাকি? তুমি বল। প্লিজ কাঁদে না।” আমি ওর চোখের দিকে গভীর ভাবে তাকিয়ে জিজ্ঞেস করলাম, “তুমি রেনকোট কিনেছ?”

মাথা দোলায় তিতলি, “হ্যাঁ।” টিয়াপাখির মতন নাকের ডগায় লালচে রঙ ধরে যায়। লাজুক হেসে আমাকে বলল ললনা, “ছাতা নিয়ে বাইকে চড়া যায় নাকি?”

আমি মাথা নাড়িয়ে হেসে ফেললাম। জিজ্ঞেস করলাম, “ছাতাও এনেছ?”

মুচকি হেসে মাথা দোলাল, “হ্যাঁ, ওটা তো নিতেই হবে।”

আমি ওকে বললাম, “ঝামেলা তাহলে বাড়ল কি বল।”

নিচের ঠোঁট দাঁতে চেপে বলল, “মনে হয়।” আকাশের দিকে দেখে বলল, “কোলকাতায় কেন যে মরতে এত বৃষ্টি হয় জানি না বাপু।”

আমিও হেসে ফেললাম, “তাহলে তো কোলকাতা ছেড়ে চলে যেতে হয়।”

চোখ জোড়া চকচক করে উঠল তিতলির। কন্ঠে ভরা উৎফুল্ল, “কোথায় নিয়ে যাবে?”
 
হটাত ওইভাবে চোখ জোড়া চকচক করতে দেখে আমার ভয় পেয়ে গেল। করছি কি আমি? আগুনে ঘৃতাহুতি কেন দিচ্ছি? আমি তো এসেছিলাম একটু দেখা করতে। অনির্বাণের সাবধান বানী মনে পরে যেতেই গলাটা শুকিয়ে গেল। সেই সাথে এই একটু আগেই কথা বলতে বলতে ওর কাকার ব্যাপারে তিতলির মুখ ফস্কে বেড়িয়ে গেছিল। ভয় ঢুকে গেল আমার মনের মধ্যে। সত্যি ভিতু ছেলে আমি। আবার বাইক স্টার্ট করে দিলাম। আমাকে পেছন থেকে দুই হাতে জড়িয়ে ধরল তিতলি।
 
পিঠের ওপরে নরম গাল ঘষে আমাকে জিজ্ঞেস করল, “তুমি পুজোতে কি করছ?”

বুক ভরে শ্বাস নিলাম আমি। একটু ভেবে উত্তর দিলাম, “দিম্মা মানে আমার দিদাকে নিয়ে হরিদ্বার ঋশিকেশ ঘুরতে যাবো।”

শুকনো কন্ঠে উত্তর এলো, “তুমি পুজোতে কোলকাতায় থাকবে না?”

মাথা নাড়লাম আমি, “না গো। দিম্মা অনেকদিন ধরেই হরিদ্বার ঋশিকেশ যাওয়ার কথা বলছেন, এইবারে নিয়ে যেতেই হবে।” চুপ করে আমার পিঠের ওপরে ওর মৃদু শ্বাসের লয় অনুভব করতে পারছি। পরের দিন রাতে আমি থাকব না সেটা জানানো দরকার। বুকে বল নিয়ে আমি ওকে বললাম, “কাল রাতে ক্লাসের পরে আমি দুর্গাপুর যাবো।”

তিতলি আমাকে জিজ্ঞেস করল, “রাতে দুর্গাপুর যাবে?”

আমি বললাম, “হ্যাঁ, ওইখানে আমার মামাতো দাদা থাকে।”

আমাকে জিজ্ঞেস করল, “রাতে কেন? সকালের ট্রেনে চলে যেও।”

আমি ওকে বললাম, “দাদা রাতেই যেতে বলেছে।”

তিতলি ছোট করে একটা উত্তর দিল, “আচ্ছা।” ওর গলা শুনে বুঝতে পারলাম যে ও আমার কথা একদম বিশ্বাস করেনি।
 
যদিও কথাটা ঠিক নয়। পরেরদিন সকালে গেলেও কোন অসুবিধে হত না। ভয়টা আমার বুকের মধ্যে কাঁটার মতন বিঁধে গেছে। কিছুতেই ছাড়াতে পারছি না। যদি কোনদিন ধরা পরি তাহলে যদি মেরে ফেলে তাহলে তো ঠিক আছে। কিন্তু যদি না মেরে হাত পা ভেঙ্গে রেখে দেয় তাহলেই মুশকিল। কার গলগ্রহ হয়ে বাকি জীবন কাটাবো?
 
বাকি রাস্তা আমার পিঠের ওপর থেকে সরে গিয়ে শুধু মাত্র কাঁধে হাত রেখে নিজের ভার সামলে বসে রইল। কারুর মুখে কোন কথা নেই। যথারীতি ওকে ওর গলির মুখে নামিয়ে দিলাম। অন্যদিনের মতন আর সেদিন দাঁড়াল না তিতলি। বাইক থেকে নামার পরেই, আমাকে বিদায় না জানিয়েই মাথা নিচু করে হেঁটে চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে ওর চলে যাওয়ার দিকে নিস্পলক চোখে তাকিয়ে রইলাম। গলির বাঁকে আধো আলো আঁধারে দাঁড়িয়ে আমার দিকে একটু তাকিয়ে দেখল। মাথা নারল না। চুপচাপ হারিয়ে গেল গলির বাঁকে।
 
সারাটা রাত আমি শুধু ছটফট করেই বিছানায় কাটিয়ে গেলাম। কেন দেখা করতে গেলাম আমি ওর সাথে। এর আগেও বৃষ্টি হয়েছে, এর আগেও ওই বাসস্টান্ডের নিচে নিশ্চয় অনেকবার দাঁড়িয়ে থেকেছে তিতলি। সেদিন কেন বৃষ্টি এলো? না আসলেই পারত। সেদিন না হয় দাঁড়িয়েছিলাম, কিন্তু তারপরে তো বেশ কয়েকবার শুধু মাত্র দেখাই হয়েছিল। কেন মরতে সেদিন ওকে বাইকে চাপাতে গেলাম? আসল কথাটা নিজেকে একদম বলতে সাহস পাচ্ছিলাম না আমি। কেন মরতে এক নিষ্পাপ সুন্দরী ললনাকে ভালোবেসে ফেলেছিলাম।
 
পরেরদিন ক্লাসের পরে, যদিও তিতলি আমার দিকে আর ঘুরে তাকায়নি তবে আমি বারবার ওর করুন চোখের ভাষা পড়তে পেরেছিলাম। অফিসে ব্যাগ নিয়েই গেছিলাম, সেই ব্যাগ আমার সাথেই ছিল। ইন্সটিটিউট থেকে বেড়িয়ে বেশ কিছুক্ষন বাস স্টান্ডে দাঁড়িয়ে রইলাম। দেখলাম আমার অদুরে তিতলি চুপচাপ দাঁড়িয়ে। আমি থাকতে পারলাম না ওর ওই করুন চেহারা দেখে। আমি দুই পা এগিয়ে গেলাম ওর দিকে। ভাসা ভাসা ঝাপসা হয়ে আসা কাজল কালো নয়ন মেলে আমার দিকে তাকিয়ে রইল তিতলি।
 
আমি আমার ব্যাগ হাতে ওর পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, “কি হয়েছে?”

অন্য দিকে মুখ ঘুরিয়ে ছোট রুমাল দিয়ে চোখের কোল মুছে উত্তর দিল, “কিছু না।”

আমি জিজ্ঞেস করলাম, “বাড়ি যাবে না।”

মাথা নাড়ল, “নাহ।”

আমি হেসে ফেললাম ওর কথা শুনে, “রাত হয়েছে। বাড়ি না গেলে রাতে কোথায় থাকবে?”

চাপা ঝাঁঝিয়ে উঠল ললনা, “জাহান্নুমে যাবো আমি। তোমার তাতে কি?”
 
আমি মাথা নিচু করে ওর সামনে কিছুক্ষন দাঁড়িয়ে রইলাম। ভীষণ ভাবেই ওর কাঁধে হাত রেখে ওকে বুকের মধ্যে টেনে ধরতে ইচ্ছে করছিল আমার। কিন্তু পারিনি সেদিন। ভিতু ছেলে। এই নাকি ভালোবাসা, ছিঃ।
 
কি ভেবে হটাত করেই আমি তিতলিকে জিজ্ঞেস করলাম, “তোমার কাকুর নাম কি অমিত ব্যানারজি?”
 
আমার মুখে নিজের কাকার নাম শুনেই তিতলির চেহারা রক্ত শুন্য হয়ে গেল। আমার দিকে বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল। ঠোঁট জোড়া অল্প খোলা। ধিরে ধিরে ওর চোখ জোড়া ভরে গেল জলে। ওর ওই ভাবে তাকিয়ে থাকা দেখে আমার সব কিছু পরিস্কার হয়ে গেল।
 
ওর চোখে জল দেখে ওকে বুঝাতে চেষ্টা করলাম, “তিতলি বাড়ি যাও।” একটা খালি ট্যাক্সি যাচ্ছিল সেটা কে দাঁড় করিয়ে ওর মধ্যে এক প্রকার জোর করেই ওকে চড়িয়ে দিলাম। ট্যাক্সির জানালা ধরে আমার দিকে করুন চোখে তাকিয়ে রইল। আমি ওকে বললাম, “তিতলি, বাড়ি গিয়ে মাথা ঠান্ডা করে একবার ভেবো। তুমি আর আমি দুই মেরুর দুই প্রান্ত। তুমি আমার সম্বন্ধে কিছুই জানো না।” কথা গুলো বলার সময়ে আমার হৃদপিণ্ড পাঁজরের বাঁধন ছিঁড়ে গলার কাছে এসে ধাক্কা মারছিল। তিতলির চোখ জোড়া ভেসে গেছিল। টপটপ করে জলের ফোঁটা ওর ফর্সা হাত ভিজিয়ে দিচ্ছিল। আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসে, “এই পর্যন্ত হয়ত আমাদের দেখা তিতলি। আমি ভিতু, আমি কাপুরুষ।” তারপরে আমি ট্যাক্সির ড্রাইভারকে বললাম তিতলিকে কাজিপাড়া নামিয়ে দিতে।
 
ট্যাক্সি ছাড়ার মুহূর্তে আমার হাত চেপে ধরল তিতলি। ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে, দুই নয়নে বন্যা, “আদি আমি তোমায়...”
 
বাকিটা আর শুনতে পারলাম না, তার আগেই ওর ট্যাক্সি ছেড়ে দিল। ওর চোখের একফোঁটা অশ্রু আমার হাতের ওপরে পড়ল। আমি সেই ট্যাক্সির দিকে নিস্পলক চোখে তাকিয়ে রইলাম। আমি বড় পাপী মানুষ। হাতের উল্টো পিঠের ওপরে ওর এক ফোঁটা অশ্রু মনে হল যেন একটা দামী হীরের কণা। ঠোঁট চেপে ধরলাম ওর অশ্রু ফোঁটার ওপরে। কানের মধ্যে শুধু সেই কান্নার রোল প্রতিধ্বনিত হয়, “আদি আমি তোমায়...” বাকি কথা আর শুনতে পেলাম না।





============== পর্ব এক সমাপ্ত [i][b]============== [/b][/i]

[Image: 20210115-150253.jpg]
Like Reply
#79

(08-01-2021, 04:18 PM)dreampriya Wrote:  Ja baba prem suru hote na hotei bichched ... Eta ki holo ..  sotti eta kub bedonadayok .. adi r sathe r ki titli r dekha hobe !! Adi r na bola katha ki titli konodin o jante parbe !!

পৃথিবী গোল, দেখা হয়ত একদিন হতেও পারে, তবে কি অবস্থায় হবে কেউ জানে না! এই যেমন রিশু আর চন্দ্রিকা ("শেষের পাতায় শুরু"), প্রেম  করেছিল, বিয়ে করতে পারেনি কিছু কারনে !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
#80

(08-01-2021, 05:29 PM)himadri_hdas Wrote:  Don't care bhab hoito cinema tei manai. Bastob jibon e sombhob na. Tai Pinudar lekha bastober eto kacha kachi lage.

(08-01-2021, 05:32 PM)TumiJeAmar Wrote:  তোমার গল্পে এইরকম ভীতু নায়ক হয় ভাবতে পারছি না
তবে এটাও ঠিক যে সবাই তো আর "দেব" এর মত হিরো হয় না। সাধারণ ছেলেরা একটু ভীতুই হয়।

(08-01-2021, 06:41 PM)Avenger boy Wrote:  এটা কি হলো পিনুদা????
প্রেম শুরু হওয়ার আগেই বিদায় ঘণ্টা বাজিয়ে দিলে....

আসলে আমি বাংলা সিনেমা দেখিনি বহু বছর হয়ে গেছে, তাই এই "দেব" কে চিনি না!
বাস্তব বড় কঠিন, মাটিতে পা রেখে চলতেই হয় আমাদের সবাইকে! হয়ত আদি ভীতু কাপুরুষ, হয়ত নয়! কে জানে আদির কপালে কি আছে !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply




Users browsing this thread: 174 Guest(s)