Thread Rating:
  • 102 Vote(s) - 3.31 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance সুপ্তির সন্ধানে

Showing only the posts of pinuram: 500 of 1,525 posts. Show all posts

পর্ব দুই (#3-#9)

 
মহালয়ার পরের দিন আমাদের বেড়াতে যাওয়ার কথা। এদিকে সেমেস্টার পরীক্ষার দিন চলে এলো। সেদিন অফিস থেকেই সোজা ইন্সটিটিউটে গেলাম পরীক্ষা দেওয়ার জন্য। সারাক্ষন অনির্বাণের ফিসফিসানি, এই এটা কি হবে রে? ওটা কি হবে রে? এর এন্সারটা বল। এর জ্বালায় কি আর ঠিক মতন পরীক্ষা দেওয়া যায় নাকি। পরীক্ষার মাঝেই মাঝে মাঝে তিতলির দিকে আড় চোখে দেখছিলাম। চুপচাপ মাথা নিচু করে কি সব লিখে যাচ্ছে কে জানে। মাঝে মাঝে এদিক ওদিক তাকিয়ে দেখে আবার ঘাড় নিচু করে খাতায় লেখে। যখন ভাবতে বসে তখন ভীষণ সুন্দরী দেখায় ওকে, দাঁতের মাঝে পেন চেপে ধরে কোথায় যেন হারিয়ে যায়, তারপরে হটাত হয়ত মনে পড়তেই আবার লিখতে বসে। কালো লম্বা বেনুনিটা পিঠের ওপরে বিশাল একটা অজগর সাপের মতন দুলছে। কব্জিতে বাঁধা সোনার চেনের ঘড়িটা বেশ জ্বলজ্বল করছে। অনির্বাণের ফিসফিসানি ছেড়ে আমি আমার পরিক্ষাতে মন দিলাম, কিন্তু মাঝে মাঝে বাধ সাধে ওই সামনের চেয়ারে বসা নির্বাক সুন্দরী। সেদিনেও একটা খুব হাল্কা হলদে রঙের ফ্রক পরে এসেছিল ক্লাসে। আমি যেন ওর জীবন থেকে সব রঙ কেড়ে নিয়েছি। আগে রঙ্গিন জামা কাপড় পড়ত সেটাও যেন ছেড়ে দিয়েছে। কি যে পরীক্ষা দিলাম কে জানে। অন্যদের থেকে আগেই খাতা জমা দিয়ে বেড়িয়ে গেলাম। সব প্রশ্নের উত্তর দিয়েছিলাম, তবে আসল কথা, ওর সামনে আর দাঁড়িয়ে থাকার মতন শক্তি আমার মধ্যে ছিল না। ক্লাস ছেড়ে বেড়িয়ে যাওয়ার সময়েও পেছন ঘুরে তাকাতে সাহস পাইনি আমি।
 
মহালয়ার পরেদিন দিম্মাকে নিয়ে বাকি সবাইকে নিয়ে হরিদ্বার ঋশিকেশ বেড়াতে যাওয়ার কথা। দুন এক্সপ্রেসে আমাদের টিকিট কাটা হয়েছে, থার্ড এসি। আমি হাওড়া থেকে দিম্মা মামা মামিকে নিয়ে ট্রেনে চড়ে যাবো। দুর্গাপুর থেকে হোঁৎকা আর তোতাপাখি চড়বে। ট্রেন ছাড়ার আগে হাওড়া স্টেসান থেকে হোঁৎকাকে একটা ফোন করে দিলাম। রাত সাড়ে আট’টা নাগাদ আমাদের ট্রেন, দুর্গাপুর পৌঁছাতে পৌঁছাতে প্রায় মধ্যরাত হয়ে যাবে। ট্রেন ছাড়ার পরে দিম্মাকে মামিমা খাইয়ে দিল। বাকিরা ঠিক করলাম যে হোঁৎকা ট্রেনে ওঠার পরেই খাওয়া দাওয়া করব। এর আগে কোনদিন পশ্চিম বঙ্গের বাইরে কোথাও ঘুরতে যাইনি। আমার দৌড় বন্ধুদের সাথে ওই দিঘা আর হোঁৎকার বাড়ি দুর্গাপুর, এর বেশি আর কোথাও নয়। এক পাশের বাঙ্ক খুলে একদম নিচের বাঙ্কে দিম্মাকে শুইয়ে দিলাম। মামা মামি বসে রইলেন হোঁৎকার অপেক্ষায়। আমি দরজার দিকে চলে গেলাম একটা সিগারেট ধরাতে। হুহু করে রাতের অন্ধকার কেটে ধেয়ে চলেছে ট্রেন। দরজা খুলে একটা সিগারেট ধরালাম। দুই পাশে ধানের ক্ষেত, দূরে ছোট ছোট গ্রাম মাঝে মাঝে কিছু স্টেসান আর বাড়ি ঘরদোর। অন্ধকারের মাঝে গাছ গুলো ভুতের মতন দাঁড়িয়ে। আকাশে বাতাসে আগমনীর সুর। বুকের মাঝে বেজে ওঠে এক করুন সুর, “তুমি পুজোতে কোলকাতায় থাকবে না?” আমার ঠোঁটে এক ম্লান হাসি ফুটে উঠল, থাকতে চাইলেও কি আর তোমার সাথে বেড়াতে যেতে পারতাম নাকি। কি জানি কি হত।
 
মাঝরাতে দুর্গাপুরে ট্রেন দাঁড়াল। হোঁৎকা আর তোতাপাখি ট্রেনে উঠে পড়ল। আমাদের ছয়জনার বাঙ্ক আবার মুখর হয়ে উঠল গল্প গুজবে। বিশেষ করে তোতাপাখির কলতানে। তোতাপাখি আলুর দম বানিয়ে এনেছিল সেই দিয়েই রুটি খাওয়া হল। মামা খেয়ে দেয়ে লম্বা একটা ঘুম দেবেন তাই তাঁকে একদম উপরের বাঙ্কে পাঠিয়ে দেওয়া হল। নিচের বাঙ্কে একপাশে দিম্মা অন্য পাশে মামিমা। মাঝের বাঙ্কে এক পাশে হোঁৎকা আর অন্যপাশে তোতাপাখি। আমার জায়গা হল একদম উপরের বাঙ্কে।
 
আমার ঘুম ভাঙল সোজা ডেহেরি-অন-সোন গিয়ে। ব্রিজ পেরিয়ে ঝমাঝম করে ট্রেন চলছে, সেই আওয়াজে ঘুম ভেঙ্গে গেল। নিচের তলায় ততক্ষনে সবাই উঠে পড়েছে। বাড়িতে দিম্মা আর মামিমা অনেক সকালে ওঠেন, ট্রেনেও সেই এক। সব থেকে অসুবিধে হয়েছে তোতাপাখির, সেটা তোতাপাখির মুখ দেখেই বুঝতে পেরেছিলাম। দিম্মা আর মামিমাকে দেখে সেও উঠে পড়েছে। ওকে দেখে ঘুম চোখেই আমার হাসি পেয়ে গেল। ওইদিকে হোঁৎকা বেশ ভসভস করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে।
 
আমি ওপর থেকেই দিম্মাকে বললাম, “আরে তুমি ঘুরতে যাচ্ছও। ট্রেনেও তোমার এত সকালে ওঠার কি দরকার?”

দিম্মা হেসে বললেন, “উটি পর। আর কত শুবি?”

আমি দিম্মাকে বললাম, “তা তোমার নাত বৌকে তো একটু ঘুমাতে দেবে।”

তোতাপাখি লজ্জায় লাল হয়ে গেল। ঘুমের রেশ তখন ঠিক ভাবে কাটেনি ওর চোখের থেকে। পদ্ম পাতার মতন চোখের পাতা মেলে আমার দিকে চোখ রাঙ্গিয়ে বলল, “তুমি তো সত্যি গেছো।” তারপরে দিম্মাকে বলল, “দেখো দেখো কেমন বাঙ্কে চড়ে সারারাত নাক ডেকে ঘুমিয়েছে।”

বড়রা না থাকলে তোতাপাখিকে একটা উচিত জবাব দিতাম। বাঙ্ক থেকে নামার সময়ে হোঁৎকাকে এক লাত্থি মেরে জাগিয়ে দিয়ে বললাম, “ওঠ অনেক নাক ডাকিয়ে ঘুমিয়েছিস। তোর নাক ডাকার জ্বালায় আমারা কেউই ঘুমাতে পারিনি।”
 
সারাটা দিন বেশ গল্প গুজবেই কেটে গেল। ট্রেন দুই ঘন্টা দেরিতে চলছে। হরিদ্বার পৌঁছাবে ভোরের দিকে। রাতে হোঁৎকা তোতাপাখি আর আমি গল্প করেই কাটিয়ে দিলাম। জ্বালাপুর আসতেই সবাইকে উঠিয়ে দিলাম। কিছুপরেই হরিদ্বার চলে আসবে। হরিদ্বারে ট্রেন অনেকক্ষণ থামে, তাই নামতে অসুবিধে হল না। ট্রেন থেকে নামতেই এক গাদা রিক্সাওয়ালা আমাদের ছেঁকে ধরল। তোতাপাখি আর মামিমা ভাঙা হিন্দি ভাষায় তাদের সাথে কোমরে গামছা বেঁধে বচসা করতে নেমে পড়ল। হোটেল হোটেল করে লোকজন মাথা খারাপ করে দেওয়ার মতন অবস্থা। হোঁৎকা আগে থেকেই গঙ্গার ধারে একটা হোটেল ঠিক করে রেখেছিল। ভৈরব ঘাটের কাছেই একটা বেশ বড় হোটেল, হোটেল আনন্দ নিকেতনে আমাদের থাকার ব্যাবস্থা। তিনটে রিক্সা করে সেখানে যাওয়া হল।
 
দিম্মা তো জানালা খুলে গঙ্গা দেখেই অস্থির। দুই নাতিকে একসাথে সঙ্গে পেয়ে দিম্মার আনন্দ আর ধরে না। “ব্যাস এবারে গঙ্গা প্রাপ্তি হলে আমার মুক্তি।”

তোতাপাখি আরো এক ধাপ এগিয়ে দিম্মাকে জড়িয়ে বলে, “তুমি বুড়ো কোথায় হলে ঠাম্মা। আমার বাড়িতে একজন আসবে তাকে কোলে নিয়ে ঘুরবে এবারে।”

ফোকলা দাঁতেই আমার বিশ্ব সুন্দরী হেসে বললেন, “তোরা সবাই আমার পাশে, আর কি চাই বল।”

দিম্মার কথা শুনে আমার গলা ধরে এলো, “আর কয়টা দিন অপেক্ষা কর। আরো একটা নাত বউয়ের মুখ দেখেই যাবে।”

আমার কান টেনে দিম্মা বললেন, “তোরে দেকাতে কলুম। তুই তো দেকালি না আমাকে।”

তোতাপাখি দিম্মাকে বলল, “ঠাম্মা এবারে বাড়ি গিয়েই গেছোর বিয়ে দিয়ে দেব।”

দিম্মা হেসে ফেললেন, “হ্যাঁ একটা আরো এলে তোর সাথে ঝগড়া করতি পারবে। দুইজনে মিলে কোমরে গামছা বেঁধে ঝগড়া করিস।”

ব্যাস শুরু হয়ে গেল তোতাপাখির গোসা, “আমি শুধু ঝগড়া করি? তুমি এই দেখলে ঠাম্মা?”

তোতাপাখির অভিমানী কণ্ঠ শুনে দিম্মা হেসে ফেললেন, “টিরেন থেকে নেমে তুই আর প্রভা যেমন ভাবে হামলে পরিছিলিস তাতে আর কি বলব।”

তোতাপাখি তারপরে আমার নালিশ করতে শুরু করে দিল দিম্মার কাছে, “জানো ঠাম্মা, গেছোর একজনকে ভালো লাগে।”

দিম্মা মৃদু হেসে বললেন, “জানি ওই কইচে আমার কাছে।”

তোতাপাখি চোখ বড় বড় করে আমার দিকে দেখে বলল, “তাহলে এবারে বাড়ি ফিরে সব থেকে আগে ওর সাথে আমার দেখা করাতে হবে।”

আমি একটা শুকনো হাসি দিয়ে বললাম, “সে গুড়ে বালি।”

দিম্মা আমাকে জিজ্ঞেস করলেন, “কেন রে? এই কদিনে দেকা হয়নি ওর সাথে?”

আমি বললাম, “দেখা হলেই কি আর হয় দিম্মা। তোমাকে সব বলেছি। আমি নিজেই জানি না আমাদের মধ্যে কি সম্পর্ক। তার ওপরে ওরা ব্যানারজি আমি ঘোষ। ওর বাবা কাকা অনেক কড়া ধাতের মানুষ নাকি। আমার মা নেই, বাবার খোঁজ জানি না। মামা বাড়িতে মানুষ হয়েছি। অনেক বড় ব্যাবধান দিম্মা, অনেক সমস্যা আছে।”

তোতাপাখি আর দিম্মা এক সাথেই একটা দীর্ঘ শ্বাস ফেলল। তোতাপাখি দিম্মাকে বলল, “ঠাম্মা, দেখো সব ঠিক হয়ে যাবে। আমার গেছো, বেশি দিন কেউকে দূরে সরিয়ে রাখতে পারে না।” আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, “তাই তো গেছো?”
 
হোঁৎকা এতক্ষন চুপ করেই ছিল। তোতাপাখির কথা শুনে আমরা চারজনেই হেসে ফেললাম।
 
দিম্মা আমাকে পাশে বসিয়ে বললেন, “আদি, সুবির কিন্তু মৃগেনরে ফোন করিছেলো। একবার পারলে বাড়ি ফিরে একটা ফোন করিস।”

বাবার কথা শুনে আমার একটু বিরক্তি হল। আমি দিম্মাকে বললাম, “কি হবে ফোন করে? এতদিন পরে কেন কথা বলতে চাইছে জানো কি?”

দিম্মা আমাকে বুঝিয়ে বললেন, “যখন গায়ের রক্ত গরম থাকে তখন অনেকে অনেক কিছুই করে। বিপথে যায়। বয়সের সাথে সাথে বিচার বুদ্ধি বাড়ে। মৃগেনের কাছে অনেক দুক্ক করছিল। তোর মামীর সাথেও কতা বলিচে তোর বাবায়।”

আমি মাথা দোলালাম, “আচ্ছা ফোন করা যাবে খানে।”
 
হোঁৎকা যদিও আমার বাবার কথা জানে কিন্তু তোতাপাখি আমার বাবার কথা শুনে অবাক। আমার মুখে কেন, বাড়ির কারুর মুখে কোনদিন আমার বাবার নাম পর্যন্ত উচ্চারন করা হয়নি। তোতাপাখি জিজ্ঞেস করাতে আমার যা মনে ছিল তাই জানালাম। ছোট বেলায় যতদূর আমার মনে আছে, ধানবাদে বিসিসিএল এর কোয়লা নগরে আমাদের কোয়াটার ছিল। বাবা ধানবাদের আইএসএম থেকে পাশ করে গোন্দুডিহি কোল মাইনসে চাকরি করতেন। বাবার সম্পর্কে এর বেশি কিছু আর মনে নেই, এমনকি মুখটাও তেমন আর মনে পরে না। শুধু মনে আছে, আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন একবার আমাকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভর্তি করাতে এসেছিলেন। তারপরে আর তার সাথে কোনদিন দেখা হয়নি। ক্লাস সিক্সে যখন আমার মা হৃদরোগে আক্রান্ত হয়ে হসপিটালে মৃত্যু শয্যায় শায়িত তখন বাবা এক বারের জন্যেও আসেনি। সেই ক্লাস ফোরে মিস্টার সুবির ঘোষ, আমার বাবার সাথে শেষ দেখা। তারপর সতেরো বছর কেটে গেছে।
 
স্নান সেরে গঙ্গার ধার দিয়েই হাঁটতে হাঁটতে যাওয়া হল বিখ্যাত দাদা-বউদির হোটেলে খেতে। একদম বাড়ির খাওয়া দাওয়া। গরম ভাত, তার মধ্যে আবার ঘি দেওয়া, সাথে আলু ভাজা, বেগুন ভাজা, মুগ ডাল, একটা কোন শাকের চচ্চড়ি, আলু পটলের একটা তরকারি আর শেষ পাতে পাঁপড় আর দই। এলাহি খাবার। খাওয়া পর্ব সেরে আমরা একটা গাড়ি করে বেড়িয়ে পড়লাম হরিদ্বার ঘুরে বেরানর জন্য। অসংখ্য ছোট বড় মন্দির চারদিকে। তবে সব থেকে আকর্ষণীয় হচ্ছে বিল্ব পর্বতের ওপরে স্থিত মনসা দেবীর মন্দির। মামা মামি দিম্মা আর তোতাপাখিকে রোপওয়েতে বসিয়ে দিয়ে আমি আর হোঁৎকা হেঁটে হেঁটেই সেই পাহাড় চড়লাম। ওরে বাবা, চড়তে চড়তে হাঁপিয়ে গেলাম। এমনিতে চলাফেরা বিশেষ হয় না। সারাদিন অফিসে বসেই কাজ, বাইক আসার পর থেকে বাজারে গেলেও সেই বাইকে। হোঁৎকারও আমার মতন অবস্থা। মনসা দেবীর মন্দির দর্শনের পরে ঘুরে ঘুরে হরিদ্বারের বেশ কয়েকটা মন্দির দর্শন করা হল। সন্ধ্যে বেলায় হর কি পৌরিতে বসে সন্ধ্যা আরতি দেখলাম সবাই মিলে।
 
পরেরদিন আবার গাড়ি করে কঙ্খল যাওয়া হল। সেখানে দক্ষেশ্বর শিবের মন্দিরে বেশ কিছুক্ষন কাটিয়ে সেদিন ফিরে আসা হল। পরেরদিন সকালে উঠে গাড়ি নিয়েই সোজা ঋশিকেশ। ঋশিকেশ ঘুরে দেখা হল আমাদের। রামঝুলা, লছমনঝুলা ইত্যাদি। যদিও ঋশিকেশে বিশেষ কিছুই দেখার নেই, সেই একগাদা মন্দির আর মন্দির। দুই দিন ঋশিকেশে কাটিয়ে এক বিকেলে রাজাজি ন্যাশানাল পার্কের মধ্যে দিয়ে গাড়ি করে আবার হরিদ্বারে ফেরা হল। ঠিক ছিল যে একদিন হরিদ্বারে একটু বিশ্রাম নিয়ে তার পরের দিন রাতে আমরা দুন এক্সপ্রেসে ফিরে যাবো। রাতের খাওয়ার পরে সবাই মিলে হোটেলের সামনের গঙ্গার ঘাটে বসে ছিলাম। সবাই একসাথে থাকায় তিতলির কথা একেবারে ভুলেই গেছিলাম। আমার মধ্যে সেই একাকীত্ব একদম হারিয়ে গেল, আমি পূর্ণ হয়ে গেলাম। পাশে দিম্মা, মামা মামি হোঁৎকা তোতাপাখি, সবাই আছে।
 
আমি আর দিম্মা একটা কামরায়। দিম্মাকে শুইয়ে দিয়ে আমি আর হোঁৎকা একটু বাইরে বের হলাম সিগারেট খেতে। সারাদিন লুকিয়ে চুরিয়ে অনেক কম সিগারেট খাওয়া হয়েছে। রাত অনেক। মহালয়ার পরের দিন আমরা বাড়ি থেকে বেড়াতে বেড়িয়েছিলাম। দশমীর পরের দিন বাড়ি ফিরব। অফিস থেকে দশ দিনের ছুটি নেওয়া ছিল, তাই পরের দিন আমাকে অফিসে জয়েন করতে হবে। নতুন ব্যাচের খোঁজ নিতে যেতে হবে একবার ইন্সটিটিউটে। নতুন ব্যাচ আমার শেষ সেমেস্টার মনে হয় কালী পুজোর পরেই শুরু হবে। সিগারেট শেষ করে আমি আর হোঁৎকা হোটেলে ফিরে এলাম। হোঁৎকা নিজের কামরায় ঢুকে গেল।
 
আমি আমার কামরার দরজায় টোকা দিলাম। দিম্মা তাড়াতাড়ি শুয়ে পড়লেও ঘুম বেশ পাতলা। বেশ কয়েকবার দরজায় টোকা দেওয়ার পরেও দেখলাম দিম্মা দরজা খুলছেন না। আমার একটু ভয় লেগে গেল। আমি একটু জোরেই দরজায় ধাক্কা মারলাম। জোর গলায় চেঁচিয়ে ডাক দিলাম, “দিম্মা...” ভেতর থেকে কোন আওয়াজ না পেয়ে আমার বুকের ভেতরটা ভীষণ ভাবেই ধুকধুক করতে শুরু করে দিল। আমি আবার ডাক দিলাম, “দিম্মা... দরজা খোলো...”
 
আমার গলার আওয়াজ শুনে হোঁৎকা নিজের কামরা ছেড়ে বেড়িয়ে এসে আমাকে জিজ্ঞেস করল কি হয়েছে। আমি ওকে বললাম, দিম্মা দরজা খুলছে না। হোঁৎকাও বেশ কয়েকবার দরজায় ধাক্কা মেরে দিম্মাকে ডাকার চেষ্টা করল। কিন্তু ভেতর থেকে কোন সাড়াশব্দ না আসাতে আমি আর হোঁৎকা মুখ চাওয়া চায়ি করলাম। আমাদের দুইজনের এক অবস্থা, একটা ভীতি ভর করে এলো আমাদের বুকের মধ্যে। আমি হোঁৎকাকে বললাম মামাকে ডেকে আনতে। আমি হোটেলের ম্যানেজারকে ডাকতে চলে গেলাম। আমাদের আওয়াজ পেয়ে আমাদের আশে পাশের কামরার লোকজন বেড়িয়ে এলো। হোটেলের ম্যানেজার আমার কথা শুনে সঙ্গে সঙ্গে চাবি নিয়ে চলে এলেন। ততক্ষনে মামিমা কান্না শুরু করে দিয়েছেন, তোতাপাখির চেহারা থমথমে। মামিমাকে জড়িয়ে ধরে একপাশে দাঁড়িয়ে। হোঁৎকা আর মামার চেহারা থমথমে। আমি চুপ করে পরবর্তী পদক্ষেপের জন্য নিজেকে তৈরি করছি। এরপরে ডাক্তার ডাকতে হবে, একটা ডেথ সারটিফিকেট নিতে হবে, গাড়ি ঠিক করতে হবে, কোথায় শ্মশান সেখানে নিয়ে যেতে হবে। সব কিছুই মনের মধ্যে আওড়ে নিলাম একবার।
 
হোটেলের ম্যানেজার চাবি দিয়ে দরজা খুলে দিল। সাদা বিছানায় একটা চাদর মুড়ি দিয়ে চির নিদ্রায় শায়িত আমার বিশ্ব সুন্দরী দিম্মা। মামিমা ভেঙ্গে পড়লেন। দুইজনে মিলে ঝগড়া করলেও সেই মামিমার হাতের ভাত না খেলে দিম্মার ঘুম হত না। বুকের পাঁজর ককিয়ে দুমড়ে আসছিল কিন্তু বুঝলাম দিম্মা চলে গেছেন। আমি অবশ্য অনেকদিন হোস্টেলে থেকে মানুষ হয়েছিলাম, কিন্তু হোঁৎকা বরাবর বাড়িতে থেকেই মানুষ হয়েছিল। যদিও দুই নাতি দিম্মার খুব কাছের তবে দিম্মাকে হারিয়ে হোঁৎকা বেশ ভেঙ্গে পড়েছিল। হোটেলের অন্যেরাও আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সেই সময়ে। হোটেলের ম্যানেজার ডাক্তার ডেকে এনেছিল। শ্মশানে নিয়ে যাওয়ার জন্য গাড়ির ব্যাবস্থা ইত্যাদি সব কিছুই হোটেলের ম্যানেজার ঠিক করে দিয়েছিলেন। দিম্মাকে নিয়ে শেষ যাত্রায় বেড়িয়ে পড়লাম আমরা। দিম্মাকে কঙ্খলের শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হল। বুঝলাম “আদি” নামে ভালোবেসে আর আমাকে কেউ ডাকবে না।  দিম্মার চিতার সাথে আমার সেই ভালোবাসার নামটা হারিয়ে গেল। শ্মশান থেকে ফিরতে ফিরতে ভোর হয়ে গেল। একদিকে দুর্গা পুজো শেষ অন্য দিকে আমার বিশ্ব সুন্দরী যার কোলে পিঠে সেই ছোট বেলা থেকে খেলা করে বেরিয়েছি, যার কাছে আমার সব আদর আবদার, যার কোলে বসে দুই ভাই মিলে কত গল্প শুনেছি, সেই দিম্মা আর নেই। বেড়িয়েছিলাম বেড়াতে ছয়জনে। ট্রেনে চড়ার সময়ে ফাঁকা সিট দেখে ভীষণ খারাপ লাগছিল আমাদের। তবে সবার মনের মধ্যে একটাই স্বস্তি, দিম্মার ইচ্ছে পূরণ হয়েছে। শেষ বয়সে দুই নাতিকে নিয়ে, নাতবৌকে নিয়ে হরিদ্বারে গঙ্গার ঘাটে গঙ্গা প্রাপ্তি পেয়েছেন আমার দিম্মা।

ট্রেনে আসার সময়ে হোঁৎকা আমাকে বলল, “আমি ভাবছি এরপরে বাবা মাকে দুর্গাপুর নিয়ে চলে যাবো। তুইও এই তোর কোর্স শেষ হলে ডিভিসিতে এপ্লাই করে দে। বাকিটা আমি দেখে নেব আর বুদ্ধদেব বাবু আছেন তো।”

মামা মামিকে নিয়ে যাবে শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। হোঁৎকাকে জিজ্ঞেস করলাম, “তুই মামা মামিকে নিয়ে দুর্গাপুর চলে যাবি, মানে?”

হোঁৎকা বলল, “বাড়ি ফাঁকা হয়ে গেল।”

আমি ওকে বললাম, “দ্যাখ, আমার যা মনে হয় মামা ওই বাড়ি ছাড়বেন না। ওটা ভিটে বাড়ি, হোঁৎকা। মামার জন্ম ওইখানে, আমার মায়ের জন্ম হয়েছে ওইখানে। আমার জন্ম তোর জন্ম সব ওই বাড়িতে। এত সহজে ওই বাড়ি ছাড়তে ইচ্ছে করে না রে হোঁৎকা।”

হোঁৎকা কিছুক্ষন চুপ করে থাকার পরে আমাকে বলল, “আমি ভাবছিলাম সবাই একসাথে থাকার। না হলে দ্যাখ, তুই বাঙ্গুরে থাকিস, আমি দুর্গাপুরে। বাবা মায়ের বয়স হয়েছে। কে দেখবে?”

কথাটা অনেকটাই ঠিক। আমি কিছুক্ষন ভেবে হোঁৎকাকে বললাম, “তুই সেই নিয়ে কেন ভাবছিস? আমি আমার ফ্লাট ছেড়ে বাড়ি চলে যাবো। অনেকেই মধ্যমগ্রাম থেকে চাকরি করে। আমিও রোজদিন না হয় যাতায়াত করব।”
 
বাড়ি ফিরে এলাম আমরা। হরিদ্বারেই থেকে গেলেন আমার দিম্মা। শুরুর দিকে মধ্যমগ্রাম মামা বাড়িতে থেকেই অফিস যাতায়াত শুরু করে দিলাম।

[Image: 20210115-150253.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(13-01-2021, 11:27 AM)babalula Wrote:  আজকে আপনার পোস্টে রেপ দিতে দিতে এমন অবস্থা। এখন আর আমাকে রেপু দিতে দিচ্ছে না। বলছে লিমিট হয়ে গেছে।

রেপ করতে কে বলেছে  Tongue বা দিতে কে বলেছে, শুধু মাত্র মাঝে মাঝে এসে welcome দেখা দিয়ে যাবেন এই ভাবে তাহলেই হবে !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(13-01-2021, 01:11 PM)TumiJeAmar Wrote:  তিতলি কোথায় গেলো !!
সেও তো হরিদ্বার যেতে পারতো।

(13-01-2021, 01:14 PM)wanderghy Wrote:  Titli ki hariye jabe? Fire asbe na adir kache?

(13-01-2021, 01:58 PM)bluestarsiddha Wrote:  Nice +like added

(13-01-2021, 02:53 PM)vodavude Wrote:  Ei mon kharap er theke beriye ese nijeke shokto kore TITLI r samne darak AADI.

(13-01-2021, 06:09 PM)himadri_hdas Wrote:  Didi maar monoskamona purno holo. Kosto lagleo eta mene nite hobe. Ekhon dekha jaak adir jibon kon khate boi.

(13-01-2021, 06:36 PM)Rajdip123 Wrote:  তিতলিকে কিছুদিনের জন্য আমি আমার কাছে নিয়ে এসেছি.... Tongue Tongue

(13-01-2021, 07:00 PM)Tiyasha Sen Wrote:  মনটা খারাপ হয়ে গেলো। দিম্মাকে ভালো লেগেছিলো খুব।

(13-01-2021, 07:19 PM)SUMON shill Wrote:  ভালো লাগলো কিন্তু কি বলব বুঝতে পারছি না
আগামীর জন্য অপেক্ষা করছি

তিতলি তিতলির জায়গায়, বুধাদিত্য বুধাদিত্যর জায়গায়! দিম্মা চলে গেলেন সাথে মনে হয় "আদি"ও চলে গেল! জানা নেই এর পরে কি হবে! তবে আপনাদের দেখা পেয়ে বেশ ভালো লাগলো! সেই সাথে দিম্মার চলে যাওয়াতে বেশ খারাপ ও লাগছে !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(13-01-2021, 02:11 PM)bourses Wrote:  ভিষনই বাস্তবধর্মী আপডেট আজকেরটা... গল্প বলে মনেই হচ্ছিল না... চরিত্রগুলির মুখের কথাগুলো যেন চোখের সামনে থেকে দেখতে পাচ্ছিলাম, এতটাই বাস্তবিক সেগুলো... হৃষিকেশ ভ্রমণ ভালো লাগলো... এখানে বসেই বেশ ঘুরে এলাম... ডিটেলিং অসম্ভব ভালো... বিশেষ করে ছোট ছোট পয়েন্টগুলো... দাদা বৌদির হোটেল... গঙ্গার ঘাট... স্টেশনের বাইরে রিক্সার উপস্থিতি... এই জন্যই তো তোমার গল্পে একটা আলাদা আকর্ষণ তৈরী হয় সব সময়...
Heart

যে জায়গা গুলোর নাম নেই যতটা সম্ভব চেষ্টা করি তার বর্ণনা দিতে যাতে গল্পটা গল্প না হয়ে কাছের কোন ঘটনা বলে মনে হয়! ধন্যবাদ !!!!!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply

(13-01-2021, 02:57 PM)Baban Wrote:  বেদনাই সত্য...... বাকি শুধুই অলীক. আর এই অলীক সুখকেই আমরা সত্য মেনে এগিয়ে চলি যতক্ষণ না বাস্তব এসে সামনে দাঁড়িয়ে হাসে.
হাঁটা একদিন থেমে যাবে, হাসি মাখা মুখটা হারিয়ে যাবে, সচল শরীর নিথর হবে, আর স্পর্শ করা যাবেনা কাছের মানুষকে.... তবু সে থাকবে, কল্পনায় সে বিরাজ করবে. কারণ সেই কল্পনায় সে অমর.

অসাধারণ আপডেট ❤

জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে! বেদনা কে বেদনা বলে ভাবলে সেটা বেদনা, আর সেটাকে স্মৃতি মধুর বলে ভাবলে সেটা একটা সুন্দর স্মৃতি! দিম্মার চলে যাওয়া দুঃখ দায়ক বটে, তবে দিম্মার আদর ভালোবাসা সেই গুলো ভাবলে সুন্দর এক স্মৃতি মনের মধ্যে রয়ে যাবে !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply

(13-01-2021, 03:09 PM)kingaru06 Wrote:  Bhalo hoyeche update ta specially lekhok jokhon haridwar niye likhechen hoyoto nije gechen or porashona korechen bhalo kore . Besh bhalo description dewa ar dimma r jawa ta ektu dukher tobe ki aar kora jabe ek din to shobaike jete hobe

কারুর যাওয়াকে কেউ ঠেকাতে পারে না! দিম্মা হোক অথবা তিতলি হোক! যে যাওয়ার সে একদিন যাবেই! চিরতিরে, তাই বলে চিরতরে কিন্তু কেউই হারিয়ে যায় না আমাদের মনের আঙ্গিনা থেকে! স্মৃতি ধুসর হয়ে যেতে পারে তবে কোন এক সময়ে যখন ঝরা পাতা মাটিতে পরে থাকতে দেখি, তখন সেই ঝরা পাতা হাতে নিয়ে সেই স্মৃতি রোমন্থন করা খুব সুখের হয় !!!!!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(13-01-2021, 04:22 PM)Biddut Roy Wrote:  দিম্মার জন্য খারাপ লাগলো।
অদির সেই ভালোবাসার নামটাও বুঝি এবারের থেকে হারিয়ে গেলো।
পরের আপডেটের অপেক্ষায় রইলাম।

নামের সাথে অনেক কিছুই জড়িয়ে থাকে, কত ভালোবাসা, কত সুখ দুঃখের কাহিনী! হৃদয়ের কোন এক কোনায় গেঁথে বসে যায় সেই নাম! গানের কয়েকটি লাইন উদ্ধৃত করলাম ---
যদি কাগজে লেখো নাম, সে নাম মুছে যাবে
পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে,
হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে !!!!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply

(13-01-2021, 06:14 PM)dreampriya Wrote:  Ei update pore ki bolbo tik bujte parchi na ... Nijer aponjon chole gele sotti kub kosto hoi buker vetor ta faka hoye jay ... Adi r o hoice .. tobe titli r ki holo ? Seta jante boro ichhe korche.

অনেক বড় প্রশ্ন, তিতলির কি হল! হয়ত এমন --
দুটি পাখি দুটি তীরে, মাঝে নদী বহে ধিরে
একই তরু শাখা পরে ছিল বাসা লীলা ছলে
অজানা সে কোন ঝড়ে ভেঙে নিল বাসাটিরে!!!!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(13-01-2021, 08:17 PM)dada_of_india Wrote:  পুণ্যবতী মহিলা ছিলেন দিম্মা ! কষ্ট হলেও মনেতে অনেক শান্তি পাচ্ছি যে ওনার শেষ জীবনের কামনা পূর্ণ হয়েছে ! কিন্তু ব্যাথায় মনটা ভরে গেলো ! 

কেউ কি চিরকাল বাঁচে দাদা। এর দিম্মার অনেক বয়স হয়েছিল! জীবনে অনেক কিছুই হয়ত দেখে গেছেন, বড় নাতির বিয়ে, তবে সেই সাথে দুঃখ কম ছিল না, একমাত্র মেয়ের মৃত্যু সেটাও ভীষণ বেদনা দায়ক !!!!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(13-01-2021, 08:27 PM)Mr Fantastic Wrote:  " চির নিদ্রায় শায়িত আমার বিশ্ব সুন্দরী দিম্মা " - হরিদ্বারের অপরুপ অপার্থিব নিসর্গ শোভা এক লহমায় ফিকে হয়ে গেল এই শোচনীয় বেদনাদায়ক লাইনটা পড়ে  bananaSad  মনে পড়ে গেল নিজের দিম্মার কথা, কমবয়েসে নাকি ঠিক যেন যৌবনের সুপ্রিয়া দেবী ছিলেন  Namaskar  ভীষণ ভালোবাসতো আমাকে, দুষ্টুমিতে প্রশ্রয় দিত, মায়ের হাতে মার খাওয়া থেকে বাঁচাত, সাঁতার শিখিয়েছিল। আর কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে যতদিন যাচ্ছে আদি আর তিতলি ক্রমশ দূরে সরে যাচ্ছে একে অপরের থেকে, কিন্তু সেটা তো কাম্য নয় পিনুদা। 

দিম্মারা সব সময়ে নাতিদের বড় ভালোবাসেন! তোমার দিম্মার কথা মনে পরে গেল, এই মনে করিয়ে দেওয়াটাই হয়ত আমার কাজ! কতজনের কত কিছু মনে পরে যায়, কেউ বাল্যস্মৃতি খুঁজে পায়, কেউ বাল্যকালের প্রেম খুঁজে পায়! কে কি খুঁজে নেবে সেটা তার ব্যাপার এর আমি এক ফেরিওয়ালা! ওই যে বলেছিলাম এক সময়ে, ফেরি করতে বেড়িয়ে যাবো তোমাদের কাছে! রকমারির ঝুড়ি সাজিয়ে!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(13-01-2021, 09:47 PM)Avenger boy Wrote:  ভালো ছিল,,, কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেছে দিদিমার হঠাৎ মৃত্যুতে

তা বটে নিশ্চয়, দিম্মার জন্য আদির মন ভারাক্রান্ত সেই সাথে আমার মন ও বেশ ভারাক্রান্ত! দিম্মার সাথে বুধাদিত্যের "আদি" নামটা যেন হারিয়ে গেল !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(13-01-2021, 11:02 PM)Rajdip123 Wrote:  বাহহহহহ......... কি লিখেছ ইয়ার তুমি। কিনে নিলে আমাকে। এক একটা কথা বুকে এসে আঘাত করলো। এইটা আমারও কথা, কিন্তু এত সুন্দর করে তোমার মতন বুঝিয়ে লিখতে পারবো না Heart Heart Heart Heart Heart

লিখতে তুমিও পারো, তোমার গল্পের এক একটা পঙক্তি বুকের পাঁজরে এসে আঘাত হেনেছে! এরপরে নয় অঙ্গে আঘাত হানবে সেটা জানি Tongue  !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(13-01-2021, 11:18 PM)babalula Wrote:  দাদা পরের আপডেট কখন দিবেন বলুন একটু। তাহলে বার বার ঢুকে দেখা লাগবে না banana

সেটা তো ঠিক নেই, আসলে ভাই আমি পাগল ফেরিওয়ালা, নেশার ঘোরে লিখি! যখন সময় হয় তখন লিখি, যখন সময় হয় না তখন লিখি না! এমন ভাবে কি এর বলা যায় কবে দেব আপডেট! আমি যন্ত্র নই যে বোতাম টিপবেন লেখা বেড়িয়ে আসবে! তাই সত্যি কথা হচ্ছে কবে পরের আপডেট আসবে সেটা আমিও জানি না!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(13-01-2021, 11:54 PM)bluestarsiddha Wrote:  গারে জখোন দোম নেই বারা প্রেম করতে কেন জাও, কাকা নেতা তো কোন বাল,  তিতলি অন্ন কারো হয়েগেলে বুঝবে। প্রবাহমান ঘটোনায় গল্প স্তিতিসিল। এই পরিস্থিতিতে দেবায়নের মাত এক্তা বন্ধুর হেল্প দরকার।

(13-01-2021, 11:55 PM)bluestarsiddha Wrote:  কচি বয়েসের প্রেম দেখে ঝাত জলেজায়

তোমার এই উক্তিও একজনকে পৌঁছে দিলাম! দেখি তিনি কি বলেন এখানে! হয়ত তিনি চুপ করেই থাকবেন, তাই সই! কারণ এখানে আদির বিশেষ কিছুই মুখ নেই বলার মতন !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

পর্ব দুই (#4-#10)

 
আকাশে পোজা তুলোর মতন মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। দশমী শেষ, পুজো পুজো ভাবের রেশ একটু আকাশে বাতাসে তখন মাখামাখি। দুর্গাপুজো শেষ হলেই পুজো শেষ হয়ে যায় না। মানুষের মনে তখন রঙের ভিড়। অনেকের পরনে নতুন জামা কাপড়। একদিন অনির্বাণের সাথে ইন্সটিটিইউট গেলাম চতুর্থ সেমেস্টারের জন্য এডমিশান নিতে। দিম্মার কথা বলাতে একটু দুঃখ প্রকাশ করল। সাধারণত পুরো কোর্স অনেক কম লোকেই করে। বেশির ভাগ মানুষ প্রথম দুটো সেমেস্টার করে। আমাদের চতুর্থ সেমেস্টার, ছাত্র সংখ্যা আগের চেয়ে কম। এবারে ব্যাচ পেলাম, মঙ্গল বৃহস্পতি রাতের বেলায় আর শনিবার দুপুরের ব্যাচ। শনিবার অনেকের ছুটি থাকে তাই ওইদিন দুপুরের ব্যাচ। বেশ ভালোই হল। অন্তত শনিবার বাড়িতে বসে কাটাতে হবে না, একটা কাজে অন্তত ব্যাস্ত থাকা যাবে। কালীপুজোর পরে নতুন ক্লাস শুরু হবে। এডমিশান নেওয়ার পরে ইন্সটিটিউট থেকে বেড়িয়ে বাসস্টান্ডে দাঁড়িয়ে আমি আর অনির্বাণ সিগারেট ধরিয়ে গল্প করছিলাম।
 
অনির্বাণকে বেশ খোশ মেজাজে দেখে ওকে জিজ্ঞেস করলাম, “কি ব্যাপার বলতো তোর?”

অনির্বাণ যেন আমার প্রশ্নের জন্য অপেক্ষা করছিল, “এই পুজোতে একটা মাল পটিয়েছি মাইরি।”

আমি মুচকি হেসে বললাম, “বাঃ কাজের কাজ করেছিস। কি নাম, কোথায় থাকে?”

অনির্বাণ ওর গল্প শুরু করল, “আরে এই আমাদের পুজো মন্ডপে দেখা। মানে আমাদের পাড়ায় ওর মামাবাড়ি। পুজোতে মামাবাড়িতে বেড়াতে এসেছিল। কাবেরি বারুই। ওদের বাড়ি কসবায়। বেশ চুটিয়ে পুজোর কয়দিন একটু ঝারি মারলাম।”

জিজ্ঞেস করলাম, “কেমন দেখতে?” উফফ, অনির্বাণের কি হাসি। আমি তখন ওকে বললাম, “এবারে তুই ঘেঁটে ঘ হয়ে গেছিস?”

মাথা দোলাল অনির্বাণ, “তা একটু। গোলগাল দেখতে, বেশ সুন্দরী।”

জিজ্ঞেস করলাম, “তা কত দুর এগোলি?”

একটা লাজুক হাসি দিল অনির্বাণ, “ফোন নাম্বার নেওয়া হয়েছে এই আর কি। তবে ফোনে কি আর কথা বলা যায় নাকি। আসলে এক নম্বর গেট থেকে কসবা। শালা অনেকদুর পরে যাচ্ছে।”

আমি হেসে ফেললাম, “ফোন করে বাড়ির বাইরে কোথাও দেখা করলেই হয়।”

অনির্বাণ মাথা চুলকে বলল, “বাপের হোটেলে খাই। নিজে থেকে একটা কিছু না করা পর্যন্ত কিছু হচ্ছে না।”

সেটা ঠিক কথা বটে। অনির্বাণ এখন নিজে থেকে কিছুই করে না। তাও ওকে বললাম, “তাতে প্রেম করা ছেড়ে দিবি নাকি?”

মৃদু হাসল অনির্বাণ, “না ঠিক তা নয়।” একটু থেমে আমাকে জিজ্ঞেস করল অনির্বাণ, “তোর খবর?”

বুক ভরে শ্বাস নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, “ব্যাচ শেষ, দেখা সাক্ষাৎ শেষ। এবারে যে যার রাস্তায়, আর কি।”

অনির্বাণ আমার চোখের দিকে গভীর ভাবে তাকিয়ে বলল, “তুই সত্যি কি ওকে ভুলতে পারবি?”

জানি না, কি ভুলতে পারব আর কি পারব না। তবে ওই ট্যাক্সিতে বসে শেষ দেখা আর আমার হাতের ওপরে ওর অশ্রুকণা হয়ত কোনদিন ভুলতে পারব না। ম্লান হেসে ওকে বললাম, “সময়ের সাথে সাথে হয়ত ঝাপসা হয়ে আসবে।”

মাথা নাড়ল অনির্বাণ, “তাই?”

আমি ওর পিঠের ওপরে একটা থাবড় মেরে বললাম, “শালা তোর দোষ সব।”

অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, “আমি এর মধ্যে কি করলাম রে বোকাচোদা?”

আমি ওকে বললাম, “না তুই কিছুই করিস নি। শালা আমি একটা কাপুরুষ আর কিছু না।”

হেসে ফেলল অনির্বাণ, “দ্যাখ ভাই। তুই বন্ধু তাই সাবধান করে দিয়েছিলাম। এই আর কি। কারণ অমিত ব্যানারজির ব্যাপারে আমি জানি।”
 
আরো কিছুক্ষন গল্প করে সেদিন বাড়ির পথ ধরলাম। সেদিন আর মামাবাড়ি গেলাম না, নিজের বাড়িতে ফিরে এলাম। দিম্মা যদিও আমার বাড়িতে এসে বেশি দিন থাকতেন না তাও বাড়িটা ভীষণ খালি খালি লাগছিল। আসলে কেউ চলে যাওয়ার পরে মন ভীষণ খালি খালি লাগে। ভাগ্যিস যেদিন তিতলিকে ট্যাক্সিতে উঠিয়ে দিয়ে চলে এসেছিলাম সেদিন বাড়িতে ফিরিনি, না হলে এই বাড়িটা ভীষণ ভাবেই খাঁখাঁ লাগত আমার। এমনিতেই আমার বাড়ি ফাঁকা। বেশি আসবাব পত্র বলতে কিছুই নেই। আর দিম্মা চলে যাওয়াতে আরো বেশি খাঁখাঁ লাগছিল।
 
দিম্মার কথা মনে পড়তেই দিম্মার শেষ অনুরোধের কথা মনে পরে গেল। বাবাকে একটা ফোন করতে বলেছিলেন দিম্মা। আসার আগে মামিমাও আমাকে বলেছিলেন, দ্যাখ সবার বয়স হয়েছে, কার কপালে কখন ডাক আসে, কে কখন চলে যাবে বলা যায় না। পারলে একবার ফোন করিস। আমাকে ফোন নাম্বার দিয়েছিলেন মামিমা। রাতে খাওয়া পরে ফোন হাতে নিয়ে বেশ কিছুক্ষন বসে থাকলাম। মনের মধ্যে দ্বন্দযুদ্ধ, এতদিন পরে ফোন করে কি কথা বলব।
 
রাত তখন দশটা বাজে। ফোনের বোতাম টিপে কাগজে লেখা নাম্বার ডায়াল করলাম। বেশ কিছুক্ষন রিং বেজে যাওয়ার পরে ফোন রাখতে যাবো তখন অন্যপাশে একজন মহিলা ফোন উঠিয়ে উত্তর দিলেন, “হ্যালো।” পরিস্কার ইংরেজিতে জিজ্ঞেস করলেন সেই কন্ঠস্বর, “কে বলছেন?”

আমি ঠিক বুঝে পেলাম না। আসলে বাবার ছবি আমার চোখের সামনে কোনদিন ছিল না তাই সামনের মানুষ আমার কাছে সম্পূর্ণ অপরিচিত এক ব্যাক্তি। আমিও তার উত্তরে ইংরেজিতেই বললাম, “মিস্টার সুবির ঘোষের সাথে কথা বলতে চাই।”

আবার প্রশ্ন এলো সেই মহিলার, “আপনি কে বলছেন?”

হটাত আমার যে কি হল জানি না, আমিও উলটে অন্যপাশের মহিলাকে জিজ্ঞেস করে বসলাম, “আপনি কে বলছেন?”

সেই মহিলা আমার প্রশ্ন শুনে ঘাবড়ে না গিয়ে একটু রেগেই গেলেন, “ইজ দিস এ জোক। এত রাতে কি ইয়ার্কি মারার জন্য ফোন করেছেন?”

বুঝলাম, অন্যপাশের মহিলা এত সহজে নত হওয়ার নয় অথবা পিছিয়ে যাওয়ার মহিলা নয়। তিনি নিশ্চয় অনেক দৃঢ় ব্যাক্তি। বুক ভরে শ্বাস নিয়ে আমি নিজের পরিচয় দিয়ে বললাম, “আমি বুধাদিত্য ঘোষ বলছি। একবার কি মিস্টার সুবির ঘোষের সাথে কথা বলতে পারি?”
 
আমি চুপ করে গেলাম কথাটা বলে। কোন শব্দ নেই আমার মুখে, অন্যপাশে থেকেও কোন সাড়াশব্দ নেই। আমি একবার ভাবলাম, হয়ত ভুল নাম্বারে ফোন করে ফেলেছি। বুকের মধ্যে হাপর টানছে। কাকে কি বলেছি জানি না। কারণ অন্যপাশের মহিলার কণ্ঠস্বর শুনে বেশ সম্ভ্রান্ত মহিলা বলেই মনে হল। তার দৃঢ় কন্ঠস্বরে তার ইংরেজি বলার ধরনেই বোঝা যায় তার চরিত্র।
 
বেশ কিছু পরে শুনতে পেলাম বাবার গলা। মিস্টার সুবির ঘোষের কন্ঠস্বর কেমন শোনায় সেটা ভুলেই গেছিলাম। সতেরো বছর পরে শুনলাম কম্পিত এক বয়স্ক পুরুষের কন্ঠস্বর। “কেমন আছো?” অন্যপাশের পুরুষের গলা কাঁপছে বেশ।

আমি কিছুক্ষন চুপ করে থাকলাম, কি উত্তর দেব? কেমন আছি? আমি কেমন আছি এই মানুষটা জেনে কি করবে? তাও ভদ্রতার খাতিরে অচেনা মানুষের প্রশ্নের উত্তর দিলাম, “ভালো আছি।”

জিজ্ঞেস করলেন বাবা, “বাড়ির সবাই ভালো?”

মাথা দোলালাম, “হ্যাঁ বাড়ির সবাই মোটামুটি আছেন আর কি। এই নবমীর দিন দিম্মা চলে গেলেন।”

বাবা দুঃখ প্রকাশ করে বললেন, “হ্যাঁ, অনেক বয়স হয়েছিল শাশুড়িমায়ের।” কন্ঠস্বরে একটু দুঃখ, একটু কুন্ঠা।

আমি উত্তর দিলাম, “হ্যাঁ এই তিরাশির মতন হয়েছিলেন।”

বেশ কিছুক্ষন আমরা দুইপাশে চুপ। আমার কথা বলার কিছুই নেই। বাবার আমাকে জিজ্ঞেস করলেন, “তুমি বাঙ্গুরে একা থাকো?”

উত্তর দিলাম, “হ্যাঁ একটা ছোট ফ্লাট।”

বাবার কন্ঠে একটু আক্ষেপ, “ওহ, আচ্ছা। তোমার অফিস কোথায়?”

আমি উত্তর দিলাম, “পার্ক স্ট্রিটে একটা ছোট কন্সট্রাক্সান কোম্পানিতে চাকরি করি।”

বাবা জিজ্ঞেস করলেন, “তোমার মামাতো দাদা...”

কথাটা আমি মাঝখানেই থামিয়ে দিয়ে হিমশীতল কন্ঠে উত্তর দিলাম, “হ্যাঁ, আমার দাদা ডিভিসিতে চাকরি করে। দুর্গাপুরে। বউদি ওইখানেই একটা বাচ্চাদের কলেজের টিচার।”
 
আমার হিমশীতল কন্ঠ শুনে একটু থেমে গেলেন অন্যপাশের কন্ঠস্বর। কথাবার্তা গুলো যেন রাবার ব্যান্ডের মতন টেনে টেনে লম্বা করে করা হচ্ছিল। যে মানুষটা আমার মায়ের মৃত্যু শয্যায় মাকে দেখতে আসেনি তার সাথে কোন রকমের সম্পর্ক রাখার মতন মানসিকতায় ছিলাম না। আমার বেশিক্ষন কথা বলতে একদম ইচ্ছে করছিল না অন্যপাশের সেই মানুষটার সাথে।
 
তাই শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে হিমশীতল কন্ঠে অন্যপাশের সেই মানুষটাকে প্রশ্ন করলাম, “কি কারনে আমাকে এতদিন পরে মনে পড়ল? আসল কথাটা জানতে পারি কি?”

অন্যপাশে ধস নেমে গেছে বুঝতে পারলাম। ফোনের রিসিভার ধরে বাবা কেঁদে ফেললেন, “কিছু না, এমনি। তোমাকে অনেকদিন দেখিনি। কতদিন আর বাঁচব জানি না, তাই তোমাকে একবার খুব দেখতে ইচ্ছে করছিল।”

আমার চোখ জোড়া জ্বালা করে উঠল, সেই সাথে রাগে দুঃখে চিড়বিড় করে উঠল আমার সর্বাঙ্গ। বাবার কান্না উপেক্ষা করেই চিবিয়ে চিবিয়ে উত্তর দিলাম, “এই তো আমার গলা শুনেছ। জেনে গেছ আমি বেঁচে আছি। ব্যাস আর কিছু চাই কি?” অন্যপাশে কোন কথা নেই, শুধু মাত্র চাপা গোঙানির শব্দ ভেসে এলো। আমি শেষে বললাম, “আচ্ছা ফোন রাখছি তাহলে।”

বাবা ধরা কন্ঠে বললেন, “একবার ধানবাদ আসতে পারবে?”

আমি জিজ্ঞেস করলাম, “কেন?”

আমতা আমতা করে বললেন বাবা, “একবার দেখা করার ইচ্ছে ছিল। তা তোমার যদি সময় না হয় তাহলে তোমার ঠিকানা দাও। আমরা না হয় একদিন দেখা করে আসব তোমার সাথে।”

আমি ঠান্ডা গলায় বললাম, “দেখা করার খুব দরকার আছে কি?”
 
অন্যপাশে বাবা কি উত্তর দেবেন সেটা হয়ত ভেবে পেলেন না তাই বেশ কিছুক্ষন চুপ করেই ছিলেন। মামিমার কথা মনে পরে গেল, বয়স হয়েছে, হয়ত প্রায়শ্চিত্ত করার জন্যেই ফোন করেছেন। মামিমার কথা মনে পড়তেই মনে মনে হেসে ফেললাম “তো একটা ফোন করলেই কি আমার ছেলে পর হয়ে যাবে নাকি? আমি কি এমনি এমনি ছেড়ে দেব?”
 
আমি বাবাকে বললাম, “আচ্ছা,তোমার ঠিকানা দাও, দেখি কোনদিন সময় পেলে যাবো।”

আমাকে ধানবাদের বাড়ির ঠিকানা দিয়ে বাবা বললেন, “এসো একদিন। আমার ভালো লাগবে।”

আমিও ভদ্রতার খাতিরে একটু হেসে বললাম, “আচ্ছা।”
 
ফোন ছাড়ার পরে আমার সব রাগ গিয়ে পড়ল মামার ওপরে। কিন্তু মামার ওপরে তো আর রাগারাগি করতে পারি না। মা মারা যাওয়ার পরে আমার সব আদর আবদার দিম্মা আর মামিমা। তাই ফোন করে মামিমাকেই রাগারাগি করলাম। কি দরকার ছিল সুবির বাবুর সাথে কথা বলার? বলে দিতে পারো নি, তুমি জানো না আমি কোথায় থাকি। ওত প্রেম উথলে পড়ছিল তা তুমি নিজে কেন গেলে না ধানবাদে। মামিমাকে চুপ করে থাকতে দেখে আমার নিজেরই ভীষণ খারাপ লাগলো। কার রাগ কার দুঃখ কার ওপরে করছি।
 
মামিমার কাছে ক্ষমা চাইতেই মামিমা সস্নেহে বললেন, “যাক বাবা, তুই ফোন করেছিস সেটা জেনে ভালো লাগলো। মাও চেয়েছিলেন তুই একবার অন্তত তোর বাবার সাথে কথা বল।”
 
রিসিভার রেখে দিলাম। চোখ ফেটে জল বেড়িয়ে আসার যোগার। না, মামা মামীর ওপরে রাগের জন্য নয়। সব রাগ ওই কোন দূরে, এক অট্টালিকায় নরম বিছানায় শায়িত এক পুরুষের প্রতি, যার ঔরসে আমার জন্ম শুধু মাত্র আমার পদবী ছাড়া আর কিছুই অবদান নেই। রান্নাঘর তন্নতন্ন করে খুঁজে একটা অর্ধেক মদের বোতল পেলাম। বোতল খুলে ঢকঢক করে গিলে নিলাম মদ। জ্বলছে সারা শরীর। মাথায় আগুন জ্বলছে। বসার ঘরে সোফার ওপরে শুয়ে পড়লাম। বসার ঘরের দেয়ালে মায়ের একটা বেশ বড় ছবি টাঙ্গানো। হাসি হাসি মুখে রোজদিন মা আমাকে আশীর্বাদ করেন।
 
মায়ের তখন একুশ হবে, বাবার সাতাস মনে হয়। বয়সের বেশ ব্যাবধান ছিল আমার বাবা মায়ের মধ্যে। তিন বছর পরেই আমার জন্ম হয়, এই মধ্যমগ্রামের বাড়িতে। আমার দাদু তখন বেঁচে ছিলেন। চোখের সামনে পুরানো দিন গুলো এক এক করে ছবির মতন ভেসে উঠতে লাগলো। মনে আছে, তারপরে আমরা ধানবাদে চলে যাই। বিসিসিএল এর কোয়াটারে। ছোট দুই কামরার কোয়াটার, সামনে একটা বাগান ছিল। সেখানে একটা দোলনা ছিল। একটু একটু করে বড় হলাম সেখানে। মনে পরে, মাঝে মাঝেই বাবা মায়ের মধ্যে ঝগড়া হত কিছু কারনে। ছোট ছিলাম তাই বুঝতাম না। অনেক রাত মাকে দেখেছি চুপ করে খাবার বেড়ে বাবার জন্য অপেক্ষা করে থাকতে। দরজার ফাঁকা দিয়ে দেখতাম, বাবা মদে চুড় হয়ে বাড়ি ফিরতেন। একদিন কি হল, খুব ঝগড়া হল। বিকেলের ট্রেনে মা আমার হাত ধরে মামা বাড়ি চলে এলেন। আর ফিরে যাননি ধানবাদে। আমি ভর্তি হলাম নরেন্দ্রপুর রাম কৃষ্ণ মিশনে। ভর্তি করার সময়ে সেই এক বার মাত্র বাবা এসেছিলেন। তারপরে আর কোনদিন বাবার মুখ দেখিনি।
 
চোখ চলে যায় মায়ের ছবির দিকে। কাঁচের ফ্রেমের ভেতর থেকে মা আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসছেন। চোখ দুটি ভারী মিষ্টি, অসীম মমতা মাখা। রোজ সকালে স্নান সেরে মায়ের ছবির নিচে ধুপ কাঠি জ্বালিয়ে দেই। মা আমাকে রোজ দিন আশীর্বাদ করেন। বাবা একটু সাবধানে বাইক চালাস। কারুর সাথে এক্সিডেন্ট হলে মাথা গরম করিস না। মারপিট করিস না। আদি রে, আমি তোর পথ চেয়ে বসে থাকবো।


ক্লাস সিক্সে পড়ি তখন। শীতের ছুটির আর কয়েকদিন বাকি। একদিন কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছে সবাই। হস্টেল ওয়ার্ডেন এসে আমাকে সেক্রেটারি মহারাজের ঘরে ডেকে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি মামা বসে আছেন। মামাকে দেখে আমি খুব খুশি। ছুটির আগেই আমি ছুটি পেয়ে যাবো। আমি মামাকে দেখে আনন্দে আঠখানা। জিজ্ঞেস করলাম, কি এনেছো মামা। মামার চেহারা থমথমে। তখন বুঝতে পারিনি কি হচ্ছে। সেক্রেটারি মহারাজ আমাকে বললেন, বুধাদিত্য, তুমি বাড়ি যাও। তোমার মামা তোমাকে নিতে এসেছেন। আমাকে বাড়ি নিয়ে যেতে এসেছেন শুনে আমি খুব খুশি। নরেন্দ্রপুর থেকে মধ্যমগ্রাম পর্যন্ত মামা আমাকে বুকের কাছে জড়িয়ে ধরে বসেছিলেন। ক্ষনিকের জন্যেও আমাকে বুঝতে দেননি যে তার ছোট বোন মৃত্যু শয্যায় আর তার একমাত্র ভাগ্নের সেই শেষ হাসি।

বাড়িতে পা দিতেই পা আটকে যায় মাটিতে। মামাবাড়ি বিশাল উঠানে আমার স্নেহময়ি মা শুয়ে আছেন অন্তিম শয্যায়। আমি মামার হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে মায়ের গলা জড়িয়ে ধরে চিৎকার করে উঠেছিলাম, মা একি হলো, তুমি যে বলেছিলে শীতের ছুটিতে আমাকে নিয়ে বেড়াতে যাবে? মা ওঠ মা, দেখ আমি এসে গেছি। চল না মা, ঘুরতে যাব। মায়ের কানে আমার সেই আওয়াজ পৌঁছায়নি। শেষ পর্যন্ত সবাই মিলে মাকে নিয়ে চলে গেল। মায়ের মুখাগ্নি করার সময়ে প্রতিজ্ঞা করেছিলাম, যদি কোনদিন বাবার সাথে দেখা হয় তাহলে একবার অন্তত জিজ্ঞেস করব। কেন এমন করলে? মায়ের চিতা জ্বলে উঠেছিল সেই এক শীতের রাতে। সেই সাথে জ্বলে পুড়ে ছাড়খার হয়ে গিয়েছিল আমার স্বপ্ন আমার মনের আনন্দ। দিম্মা আর মামিমা আমাকে বুকের মধ্যে আঁকরে না ধরলে আমিও এক অনাথ হয়েই বেঁচে থাকতাম। দিম্মা আমাকে ছাড়তে চায়নি। তবে আমার ভবিষ্যৎ আমার পড়াশুনার কথা ভেবেই মামা আমাকে নরেন্দ্রপুরে দিয়ে এসেছিলেন।
 
দিম্মার শেষ অনুরোধ রেখেই বাবাকে ফোন করেছিলাম, কিন্তু দেখা করতে যাওয়ার কথা ঠিক মানতে পারছিলাম না কিছুতেই।





============= পর্ব দুই সমাপ্ত =============

[Image: 20210115-150253.jpg]
Like Reply

(14-01-2021, 01:26 PM)sorbobhuk Wrote:  খারাপ লাগলো পড়ে বিশ্ব সুন্দরী আর নেই। দেখি আদির জীবনে কি ঘটে সামনে

(14-01-2021, 01:27 PM)sorbobhuk Wrote:  ভাই নতুন আপডেট টা রাতে পড়বো

thanks  নতুন আপডেট এর মতামতের জন্য অপেক্ষা করব !!!!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(14-01-2021, 03:08 PM)Baban Wrote:  প্রতিটা আপডেট অসাধারণ. Obviously কে লিখছে দেখতে হবে তো ❤ পিতা পুত্রের কথোপকথন বেশ আকর্ষক. যেদিন মুখোমুখি হবে সেদিন যে কি হবে সেটাই দেখার.
[Image: 20210112-204412.jpg]

দুটো মানুষ এখন সম্পূর্ণ অচেনা, অচেনা মানুষের প্রতি আর এক অচেনা মানুষের কি প্রতিক্রিয়া হতে পারে? তবে এখানে কি প্রতিক্রিয়া হবে সেটা দেখা যাক !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(14-01-2021, 05:02 PM)Biddut Roy Wrote:  মনে অভিমান কষ্ট থাকলেও বাবার সাথে দেখা করা দরকার আদির।
হয়তো কিছু বলতে চান তার বাবা। যেটা ফোনে বলা সম্ভব না।
পরের পর্বের অপেক্ষায় রইলাম।

হুম... ভাবনার কথা বটে, দেখা যাক কবে দেখা হয় আর কি বলতে চাইছেন !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(14-01-2021, 05:51 PM)five idot Wrote:  চমৎকার...... এক একেক টা শব্দমালা হৃদয়ে স্পর্শ করে যায়।

(14-01-2021, 09:15 PM)Avenger boy Wrote:  অসাধারণ দাদা,,,,, এভাবেই চালিয়ে যাও....

(14-01-2021, 10:01 PM)Twilight123 Wrote:  খুব সুন্দর লিখছেন দাদা। শেষ অ্ংশ টুকু পড়ে চোখে জল চলে এল।

(14-01-2021, 10:56 PM)Prasenjit Wrote:  এতদিন নিরব শ্রোতা হয়ে থাকার জন্য দুঃখিত। খুব সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন গল্পটি। অসম্ভব সুন্দর আপনার লেখনী। এই গল্পটি আগে ইংরেজিতে পরেছিলাম কিন্তু বাংলাতে পরা একটা আলাদা অনুভূতি। আর আপনি যে ভাবে নারী চরিত্রের বর্ননা করেন সেটা অতুলনীয়।

(14-01-2021, 11:07 PM)TheLoneWolf Wrote:  সুখপাঠ্য। এর বেশী এখন বলবনা। পরীক্ষাটা শেষ হলে জমিয়ে কমেন্ট করা শুরু করব।

welcome welcome welcome welcome    অনেক অনেক ধন্যবাদ দাদারা! একবার নয়, আবার যেন দেখা পাই !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(14-01-2021, 06:29 PM)TumiJeAmar Wrote:  এইরকম ডিফেক্টিভ বাবা আমি কোনদিন দেখিনি।
সত্যি আদি অনেক দুর্ভাগা ছেলে।

পৃথিবীটা কতটাই আর দেখতে পারলাম বলো, এই তো ছোট জীবন ছোট পরিধি এই নিয়েই সংসার! কত ধরনের মানুষ আছে তাদের সবার কত ধরনের গল্প আছে! সবার কাছেই বলার মতন এক একটা গল্প আছে! রঙ্গিন এই জীবন, সব কিছু সাদা আর কালো দিয়েই মাপা যায় না !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply




Users browsing this thread: 5 Guest(s)