Thread Rating:
  • 102 Vote(s) - 3.31 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance সুপ্তির সন্ধানে

Showing only the posts of pinuram: 500 of 1,525 posts. Show all posts
#21

(03-01-2021, 11:42 PM)ব্যাঙের ছাতা Wrote:  তোতাপাখি না হয় আপনাকে "গেছো বাঁদর" এর
বদলে "গেছো" বলে ডাকে আমরা যদি ছোট্ট করে
বলতে চাই কী বলবো? বুধি নাকি আদিত্য?

এখন ওই ভালো নামেই চালাচালি চলছে, এখুনি কি করে বলি কার কি হবে কি নাম হবে! কিছুই তো এখন জানি না নিজেই! সবে তো হল দেখা, তার আগেই হয়ে গেলাম ফাঁকা! সবাই অবশ্য আমাকে বুধো বলেই ডাকে, কলেজে কলেজে সব জায়গায়! শুধু মাত্র তোতাপাখির গেছো আমি আর সেই অনন্যা সুন্দরীর কাছে, এখন জানি না কি হবে !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

(04-01-2021, 12:19 AM)Nilpori Wrote:  [Image: 1609694330318.png]

"সেই তো আবার ফিরে এলে...."
ফিরে যে তোমায় আসতেই হত।
কয়েক দিন ব্যস্ত ছিলাম তাই আসা হয় নি।
এসেই নতুন বছরের এক অসম্ভব সুন্দর উপহার পেয়ে গেলাম।
আবার ও সুপ্তির নিরন্তর প্রবাহে অবগাহন করতে সব সময় থাকতে চাই।

সুপ্তির প্রবাহ অর্থাৎ? আমি যে এখন তাকে খুঁজে বেড়াই, পাইনি দেখা !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply
#23

(04-01-2021, 01:11 AM)কুয়াশা Wrote:  অসাধারন। নতুন গল্পের জন্য শুভকামনা

thanks thanks thanks thanks

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
#24

(04-01-2021, 05:36 AM)Debartha Wrote:  "Totapakhi"naam ta khub bhalo laglo!!!

:) :) :) তোতাপাখি হোঁৎকার বৌ আর আমার বৌদির নাম !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply
#25

(04-01-2021, 09:52 AM)Nilpori Wrote:  মুক্ত কর’ – মুক্ত কর’ –
আপনাকে মুক্ত কর’ –
সহস্র শৃঙ্খল হতে –
মুক্ত কর’ – মুক্ত কর’ –
উৎসর্গ কর’ আপ’নার –
এই পবিত্র প্রাণ।।

(04-01-2021, 10:26 AM)rony8017 Wrote:  yr): yr): yr): clp); clp); clp); NICE SUPER

thanks thanks thanks

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply
#26

(04-01-2021, 09:59 AM)dreampriya Wrote:  Natun bochorer natun suru .. kub valo laglo apnar dekha peye .. eto new year gift bochhor suru hotei .. er theke valo kichu hoi na ...Suru ta to darun e ... Mone to hocche vai ba dada keu hobe ... Dekha jak sundori kar sathe bike e gelo ...

কার পেছনে বসে চলে গেল সেটাই তো জানি না! তবে যদি সত্যি দাদা অথবা ভাই হয়, যেটা আপনি বললেন, তাহলে আপনার মুখে ফুল চন্দন !!!!!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply
#27

পর্ব এক (#2-#2)

 
সেদিন বৃষ্টি নেই। অনির্বাণের তাড়া ছিল তাই ক্লাসের শেষেই বাসে চেপে চলে গেল। অনুস্কা সেদিন আমার আগে থেকেই বাসস্টান্ডে দাঁড়িয়ে ছিল। লক্ষ্য করেছিলাম যে ক্লাসের সময়েও বেশ আনমনা ছিল। অনির্বাণ ইয়ার্কি মেরে বলেছিল, নিশ্চয় বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে নয়ত বয়ফ্রেন্ড বাইরে দাঁড়িয়ে আছে। অনুস্কার চোখে মুখে ভীষণ একটা অস্বস্তিকর অস্থিরতার ভাব, যেন কিছু হারিয়ে গেছে। পরনে গোলাপি রঙের একটা চাপা সালোয়ার কামিজ, কপালে ছোট একটা গোলাপি টিপ। বাম হাতের কব্জিতে একটা পাতলা সোনার চেন দেওয়া ঘড়ি, টাইটানের মনে হয়। কাঁধে কলেজের ব্যাগ। পাতলা ঠোঁট জোড়া মিষ্টি গোলাপি রঙের। প্রসাধন বলতে তেমন কিছুই নেই মুখ মন্ডলে। মেকি সাজ নেই চেহারায় তাই হয়ত অনন্যা। আমাকে দেখে এগিয়ে এলো, মনে হল যেন আমার জন্য অপেক্ষা করছিল। আমি একটু চিন্তিত হয়ে পড়লাম। সেই সাথে একটু অচেনা উত্তেজনা যেটা এর আগে কোনদিন অনুভব করিনি। আসলে এত সুন্দরী কেউ নিজে থেকে আগ বাড়িয়ে আমার সাথে গল্প করেনি তাই। ছোট বেলা থেকে ছেলেদের কলেজে পড়াশুনা, ছেলেদের কলেজে পড়াশুনা। সেখানে মেয়েদের যাওয়া আসা মানে ছাত্রের পরিবারের কেউ। তাদের সাথে কোনদিন কথাবার্তা হত না।
 
আমার দিকে এগিয়ে এসে আমাকে বলল, “তোমার তাড়া আছে নাকি?”

আমি নেতি সূচক মাথা নাড়ালাম, “না না তেমন তাড়া নেই।” অনুস্কা একটু দোনামনা করছে দেখে আমি জিজ্ঞেস করলাম, “কি হয়েছে?”

একটু অস্বস্তি, একটু ইতস্তত ভাব নিয়েই বলল, “না মানে আমার পার্সটা না হারিয়ে গেছে।”

শুনে একটু খারাপ লাগলো তাই জিজ্ঞেস করলাম, “কোথায় হারালো?”

ভারাক্রান্ত চেহারা করে অনুস্কা উত্তর দিল, “কলেজ থেকে আসার সময়ে।”

আমি জিজ্ঞেস করলাম, “বাসে নাকি? বাসের টিকিট আছে?”

মাথা নাড়িয়ে উত্তর দিল অনুস্কা, “না না ট্যাক্সিতে হয়ত পরে গেছে। ইন্সটিটিউটে এসে দেখি আমার ব্যাগ খোলা ছিল সেখান থেকে কখন পরে গেছে খেয়াল নেই।”
 
আমার চক্ষু চড়ক গাছ। কলেজ থেকে ট্যাক্সি করে ইন্সটিটিউট আসে রোজ দিন। কলেজের সামনে থেকে খালি মিনিবাসে চাপলেই হয়, সোজা কাঁকুড়গাছি। বেশ বড় লোকের মেয়ে তাহলে।
 
আমার বাইকের কাছে এসে দাঁড়িয়ে বেশ কিছুক্ষন এদিকে ওদিকে তাকিয়ে আমাকে বলল, “আমাকে বাড়িতে ছেড়ে দেবে প্লিজ।”
 
ওর অসহায় কাতর আবেদনে সারা না দিয়ে থাকতে পারলাম না। আমিও মাথা দুলিয়ে বললাম, “হ্যাঁ হ্যাঁ।” তবে পার্স হারিয়ে গেছে শুনে একটু দুঃখ পেলাম।
 
আমি বাইকে বসলাম। বাঁ দিকে পা ঝুলিয়ে বাইকে বসে পড়ল অনুস্কা। একটা মিষ্টি গন্ধ মাতাল করে দিল আমাকে, অনুস্কার গায়ের মদির ঘ্রাণ।
 
বাইকের পেছনে বসতে বসতে আমি জিজ্ঞেস করলাম অনুস্কাকে, “আজ, তোমার সারথি আসেনি?”

অনুস্কা বলল, “না ভাইয়ের জ্বর হয়েছে তাই আসতে পারেনি।”
 
কথাটা শুনে আমার বুক থেকে যেন একটা বড় পাথর সরে গেল। আচ্ছা তাহলে যে ছেলেটা অনুস্কাকে নিতে আসত সে ওর ভাই। আমি তো কত কিছুই ভেবে বসেছিলাম। মনের মধ্যে গুচ্ছ গুচ্ছ গোলাপ গ্যাদা শিউলি জবা কত কিছুর ফুল ফুটে গেল, ইয়াত্তা নেই। মনে মনে কড় গুনে দেখলাম, অনুস্কা এই কুড়ি হবে আমার পঁচিশ, জমবে ভালো। ইতর শয়তানি মানসিকতা। ধ্যাত, বলে নিজেই হেসে ফেললাম।
 
আমি ওকে জিজ্ঞেস করলাম, “পার্সে ইম্পরট্যান্ট কিছু ছিল কি?”

মাথা নাড়াল অনুস্কা, “না বিশেষ কিছুই ছিল না। এই চার পাঁচ’শ টাকা আর কলেজের আইডি কার্ড।”
 
চার পাঁচ’শ টাকা মানে আমার কাছে অন্তত অনেক টাকা। কত অনায়াসে অনুস্কা বলে দিল যে বিশেষ কিছুই ছিল না। আমিও বুঝলাম বেশি ফুল ফুটানো একদম উচিত নয়। ওই বাইকের পেছনে পর্যন্ত ঠিক আছে। আমার কাঁধে হাত রাখল, নরম চাঁপার কলি ফর্সা আঙ্গুল দিয়ে একটু চেপে ধরল কাঁধ। দুইজনের মাঝে ওর ব্যাগ রাখা, দুই দেহের মাঝে একটা ভদ্রতার ব্যাবধান। বাইকে স্টার্ট দিলাম। রাত অনেক, বৃষ্টি না হলেও জলো হাওয়া আমাদের উড়িয়ে নিয়ে চলেছে। নাগের বাজার পর্যন্ত কারুর মুখে কোন কথা ছিল না। চুপচাপ আমার কাঁধে হাত রেখে বসেছিল। কাজিপাড়ার মোড়ের অদুরে আসতেই আমার কাঁধে আলতো চাপ দিল অনুস্কা।
 
আমি ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলাম, “কি হল?”

অনুস্কা নিচু গলায় বলল আমাকে, “এইখানে নামিয়ে দাও।”

আমি ভদ্রতার খাতিরে বললাম, “না না, এত রাতে এই রাস্তায় কেন নামিয়ে দেব। চলো বাড়ির সামনে পৌঁছে দিচ্ছি।”

অনুস্কা মাথা দুলিয়ে বলল, “না না বাড়িতে নয়।” গলাটা একটু ভীত সন্ত্রস্থ শোনাল। “তুমি আমাকে এখানেই নামিয়ে দাও। এই তো সামনেই বাড়ি। আমি হেঁটে চলে যাবো।”
 
অগত্যা আমি বাইক থামিয়ে দিলাম একটা গলির সামনে। আমার কাঁধে হাত রেখে বাইক থেকে নেমে পড়ল অনুস্কা।
 
বাইক থেকে নেমে আমার দিকে ঘুরে তাকিয়ে ডান হাত তুলে মিষ্টি হেসে বলল, “এই আমি আসছি।”
 
আমিও মাথা দোলালাম, বাড়ি দেখা হল না তবে জানা গেল কোন গলিতে ওর বাড়ি। জেনেও কি লাভ, যে মেয়ে সব সময়ে ট্যাক্সি চড়ে, দামী জামা কাপড় পরে তার বাড়ি জেনে কোন লাভ নেই। অলীক স্বপ্ন দেখে কি হবে, শুধু শুধু রাতের ঘুম নষ্ট হবে আর কিছুই হবে না।
 
দুই কদম এগিয়ে গিয়ে আবার আমার দিকে ফিরে এলো। বাইকের সামনে দাঁড়িয়ে আমাকে জিজ্ঞেস করল, “পরের ক্লাসে আসছ তো?”

আমি একটু হেসে উত্তর দিলাম, “হ্যাঁ আসছি।” মনে মনে বললাম, তোমার জন্য না এসে কি আর পারা যায় নাকি।

টিয়াপাখির মতন টিকালো নাক কুঁচকে বলে, “এই আজকের ক্লাসের কিছুই আমার মাথায় ঢোকেনি।”

আমি ওকে হেসে জিজ্ঞেস করলাম, “তাহলে স্যারকে প্রশ্ন করনি কেন?”

একটু হারিয়ে যাওয়া চেহারা করে বলল, “পার্স হারিয়ে যাওয়াতে মন খারাপ লাগছিল। কার কাছে টাকা চাইব ভেবে পাচ্ছিলাম না। কে আবার কি ভেবে বসে জানি না।”
 
বুকটা ভরে গেল আমার, তাহলে আমার প্রতি একটু সদয় হয়েছে মহারানী। ভরসা জেগেছে আমার ওপরে একটু। কিন্তু ওর মুখ থেকে শোনার জন্য মন ছটফট করছিল।
 
তাই শয়তান মন শেষ পর্যন্ত জিজ্ঞেস করে ওকে, “তারপর?”

মুচকি লাজুক হাসি দিল আমাকে, “কিছু না। তোমার রাত হচ্ছে না তো?”

আমি মাথা দোলালাম, আমার রাত কি আর দিন কি। “না না, বাড়িতে দেরি করেই ফিরি।”

অনুস্কা মুচকি হেসে বলল, “তোমার সাথে যে থাকে, আই মিন তোমার বন্ধু।”

মাথা দোলালাম, “হ্যাঁ, অনির্বাণ, এই এক নম্বর গেটে থাকে।”

নাক কুঁচকে বাঁকা হেসে বলে, “একটু কেমন যেন।”

আমার ভীষণ হাসি পেয়ে গেছিল। আমি মাথা চুলকে অপরাধীর হাসি দিয়ে বললাম, “হ্যাঁ একটু শয়তান।”
 
ফিক করে হেসে ফেলল সুন্দরী ললনা। গোলাপি ঠোঁটের মাঝে দুই সারি মুক্তো ঝকমক করে উঠল। সত্যি বলতে অনির্বাণটা এমন শোঁক শোঁক করে আমার নিজেরই মাঝে মাঝে বড্ড খারাপ লাগে। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মাঝেই অনির্বাণ আর আমি গল্প করার সময়ে মেয়েদের দেখে একটু টিপ্পনি কাটত। মালের পাছা দেখ মাইরি, চাঁটি মারতে ইচ্ছে করে। উফফফ, কি মাই রে, ডাব ঝুলছে। ইসস, এটা একদম ম্যঞ্চেস্টার বাঁড়া। দেখ বাঁড়া, পুরো এম্বাসেডরের ডিগি রে। আমার ভীষণ হাসি পেত ওর কথা শুনে। আমি উত্তর দিতে পারলাম না। কারণ আমি ওর সাথেই থাকতাম, নিশ্চয় ওর সাথে মিলিয়ে আমার চরিত্র এতক্ষনে মনের মধ্যে ধরে নিয়েছে।
 
বেশ কিছুক্ষন কারুর মুখে কোন কথা নেই। হটাত করেই যেন সব কথা শেষ হয়ে গেছে আমাদের, অবশ্য কি বা বলব, এইভাবে কোন মেয়ের সাথে কোনদিন রাস্তায় দাঁড়িয়ে এইভাবে কথা বলিনি। ল্যাম্প পোস্টের হলদে আলোয়, গোলাপি চাপা সালোয়ার কামিজে স্বর্গের অপ্সরা রম্ভার মতন লাগছিল ওকে। আমি হা করে ওর দিকে চেয়ে দেখাতে চোখ নামিয়ে নিল অনুস্কা। মনে হল ওর যেন একটু অস্বস্তি হচ্ছে।
 
লাজুক হেসে আমাকে জিজ্ঞেস করল, “তোমার নামটা এত বড় কেন?”

কথাটা শুনে আমি আকাশ থেকে পড়লাম। নাম তো দিম্মার দেওয়া। এখন তো আর কেটে ছেঁটে ছোট করতে পারি না। ইয়ার্কি মেরে উত্তর দিলাম, “তখন তোমার সাথে দেখা হয়নি, না হলে তোমাকে জিজ্ঞেস করে নিজের নাম রাখতাম।”

হেসে ফেলল অনুস্কা। নাকের ডগা লাল হয়ে উঠল, গালে রক্তিমাভা, নিচের ঠোঁট দাঁতে চেপে খুব নরম গলায় বলল, “আদি।”
 
প্রথমেই কানে গেছিল শব্দটা কারণ আমার দিম্মা শুধু মাত্র আমাকে এই নামে ডাকে, বাকি আরো একজন ডাকতেন তিনি এখন ইহলোকে নেই। সেই আদরের নাম শুনে আমি ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। নিজের কান কে ঠিক বিশ্বাস করতে পারছিলাম না। সবার কাছে আমি বুধাদিত্য অথবা বুধো, শুধু মাত্র দিম্মার কাছে আদি। সেই নাম আমার সামনে দাঁড়ানো লাজুক রূপসীর ঠোঁটে।
 
শুনেও না শোনার ভান করে ওর দিকে মাথা এগিয়ে জিজ্ঞেস করলাম, “কিছু বললে কি?”

বাঁ দিকে ঘাড় কাত করে মৃদু হেসে যেন ইশারায় একটু বকুনি দিল। মাথা দুলিয়ে বলল, “কিছু না, যাও তুমি বাড়ি যাও।”

আমি বাইকে স্টার্ট দিয়ে ওকে বললাম, “তুমি আগে যাও তারপরে আমি যাবো।”

ঘড়ি দেখল অনুস্কা, আমিও দেখলাম। রাত পৌনে ন’টা বাজে। মুখ শুকনো হয়ে গেল মুহূর্তের জন্য, “আচ্ছা আজকে আমি আসি।”
 
এক্সেলেটরে মোচর দিয়ে আওয়াজ করে দিলাম। ওর চোখ জোড়া কিছু একটা বলতে চাইছে। হটাত করে ডান হাত আর বাঁ হাত নিজের বুকের সামনে আনল। দুই হাতের উল্টো পিঠ করে, আড়াআড়ি করে একটার উপরে আরো একটা রেখে, একত্রে জুড়ে দিল। দুই হাতের তালু নিজের দিকে ফেরানো, দুটো বুড়ো আঙ্গুল পরস্পরের সাথে মেশান। ইশারায় কি যে বলতে চাইছে বুঝতে পারলাম না। দুই হাতের ধাঁচ দেখে মনে হল এক পাখির মতন কিম্বা প্রজাপতির মতন একটা আকার। আমি অবাক হয়েই ওর দিকে তাকিয়ে রইলাম। তারপরে নিজের দিকে দেখিয়ে ইশারা করল। মাথায় কিছুই ঢুকল না আমার। বোকা, ভীষণ বোকা আমি।
 
ফিসফিস করে বলল আমাকে, “তিতলি।”
 
বলেই লাজুক হেসে সারা অঙ্গে ঢেউ তুলে ত্রস্ত পায়ে গলির মধ্যে যাত্রা করল। আমি ওর ত্রস্ত পায়ের চলনের দিকে হা করে তাকিয়ে রইলাম। সত্যি কত বোকা, প্রজাপতিকে তিতলি ও বলে। কিন্তু তিতলি কি? গলির মোড় পর্যন্ত এগিয়ে গিয়ে আমার দিকে ঘুরে তাকাল। ওই দিকটা একটু অন্ধকার হলেও দুর থেকে দেখতে পেলাম দাঁড়িয়ে রয়েছে। আমি হাত তুলে একটু নাড়ালাম। দুর থেকে ওর মুখের ভাব বোঝা গেল না তবে মাথা নিচু করে হারিয়ে গেল। বাইক চালিয়ে বাড়ির দিকে যেতে যেতে ভাবতে বসলাম, এই তিতলি কি জিনিস। ওহ শালা, নিজেকে বেশ কয়েকটা উত্তম মধ্যম গালাগালি দিলাম। ওর নাম তিতলি, সেটাই বলতে চেয়েছিল। মনে হচ্ছিল বাইক ফিরিয়ে নিয়ে একবার ওকে ডাকি, তারপরে ভাবলাম, বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছ আদি।
 
দুই দিন পরে যথারীতি আবার ক্লাসে দেখা। সবার সামনে যেন আমাকে দেখেও না দেখার ভান করল। সেই বসলো গিয়ে সামনের সিটে, ওর পাশে আরও দুটো মেয়ে। সাদা বোর্ডে পেন দিয়ে লিখে লিখে কিছু বুঝিয়ে চলেছে স্যার। আমি মাথা দুলাই আর আড় চোখে তিতলির দিকে তাকাই। না, ওর নজর পেছনের দিকে নেই একদম। আমি সারাক্ষন ওর দিকেই তাকিয়ে ছিলাম। কারণ আকাশী নীল রঙের একটা লম্বা বেশ বড় ঘেরের ফ্রক পরে এসেছিল সেদিন। একদম নীল আকাশের পরীর মতন দেখতে লাগছিল তিতলিকে। ফ্রকের পেছনের দিকটা বেশ কাটা ছিল, ফর্সা চওড়া পিঠ দেখে মাথা ঘুরে যাচ্ছিল আমার। নিশ্চয় আরো অনেকের হচ্ছিল সেই অবস্থা। ওর ঠিক পেছনে একটা ছেলে বসেছিল, সে বোর্ডে কম তিতলির পিঠের দিকে বেশি করেই চেয়েছিল। স্যার ঝড়ের গতিতে বলেই চলেছে। মাঝে মাঝে কেউ কেউ প্রশ্ন করলে তাদের উত্তর দিচ্ছেন বটে। অনেকের প্রশ্নের হাত উঠানোর মধ্যে তিতলিও ছিল। গলায় জোর না থাকায় সেই প্রশ্ন আর স্যারের কানে পৌঁছায় না। ক্লাসের শেষের দিকে বাঁ দিকে ঘাড় ঘুরিয়ে একটু পেছনে মুড়ে আড় চোখে আমার দিকে তাকিয়ে দেখল তিতলি। আমি ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলাম, কি হল। ঠোঁট উলটে চোখের ইশারায় স্যারের দিকে দেখিয়ে মাথা নেতি সূচক একটু দুলিয়ে দিল। বুঝলাম কিছুই বুঝতে পারছে না। আমি মুচকি হেসে চোখ টিপে ইশারায় বললাম, দাঁড়াও কিছু একটা করছি।
 
একটা সাদা কাগজে লিখলাম “বম্ব”। কাগজটা দলা পাকিয়ে সামনের দিকে ছুঁড়ে মারলাম। পড়ল গিয়ে স্যারের টেবিলের ওপরে। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলাম “বম্ব, বম্ব” সবাই থ।

স্যার থতমত খেয়ে পড়া থামিয়ে আমাকে জিজ্ঞেস করল, “কোথায় বম্ব।” সবাই বোমার নাম শুনে তটস্থ।

অনির্বাণ হেসে ফেলল। আমি বললাম, “স্যার, টেবলের ওপরে।”

পড়া থামিয়ে আমার দিকে কটমট করে তাকিয়ে জিজ্ঞেস করলেন স্যার, “এটা কি হচ্ছে ঘোষ বাবু?”

আমি উত্তর দিলাম, “বোমা ফাটালাম, না হলে থামছিলেন না তো।”

স্যার আমাকে প্রশ্ন করল, “মানে? কেন?”

আমি স্যারের চোখে চোখ রেখে বললাম, “আশিকে নব্বুই করার জন্য দৌড়াচ্ছেন। সেটা তো সবাই পারে। কোনদিন দশকে চল্লিশ করে দেখান।”
 
কেউ কি বুঝল না বুঝলো জানি না, কারণ সবাই আমার কথা শুনে আমার মুখের দিকে তাকিয়ে ছিল। শুধু মাত্র দেখলাম, মুখ চেপে তিতলি হেসে চলেছে। চোখা চুখি হতেই মৃদু মাথা দুলিয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করল। স্যার হয়ত বুঝলেন কি বলতে চাইছি, তাই পড়া থামিয়ে দিয়ে মৃদু হেসে আমাকেই জিজ্ঞেস করলেন কি প্রশ্ন। আমি ইশারায় তিতলিকে বললাম প্রশ্ন কর। তখন তিতলি প্রশ্ন করল। আর তার উত্তর পেল।
 
ক্লাস শেষের পরে আমি আর অনির্বাণ অন্যদিনের মতন বাইরে বেড়িয়ে এলাম। আমার চোখ তিতলিকে খুঁজে বেড়ায়। মনে হয় বেড়িয়েছিল আমাদের আগেই, কারণ সামনের চেয়ারে বসে ছিল তিতলি। বাইরে বের হতেও দেখেছিলাম মনে হয়, একটা নীল রঙের পোশাকের কেউ। কিন্তু বাইরে বেড়িয়ে আর ওর দেখা পেলাম না। বেশ কিছুক্ষন দাঁড়িয়ে ছিলাম বাস স্টান্ডে সেদিন। হয়ত আমার দেখার ভুল হতে পারে, হয়ত ক্লাসের শেষে ওয়াশ রুমে গেছে। কিন্তু মিনিট পনেরো পরেও যখন আর দেখা পেলাম না তখন বুঝলাম যে তিতলি চলে গেছে। দিনটা শুক্রবার, সেই সোমবারে দেখা হবে। দুটো দিন তিতলিকে দেখতে পাবো না ভেবেই বুকের মধ্যে একটু শূন্যতা ভর করে এলো। কারণ জানি না। ভালোবাসি নাকি ওকে, কই না তো। প্রেমে পড়লে নাকি ঘুম হয় না, কাজে মন বসে না। আমি তো দিব্বি খাই দাই ঘুমাই কাজ করি। মন ভালো ছিল না, শুধু মনে হচ্ছিল হাত নাড়াল না। আমার আগেই চলে গেল আমাকে বিদায় না জানিয়ে। মনকে শান্ত করলাম, নিশ্চয় ওর ভাই আগেই চলে এসেছিল তাই হয়ত আমার জন্য অপেক্ষা করেনি। দেখা যদিও বেশ কয়েকদিনের তবে মোটে দুই দিন কথা হয়েছে। এই তো শুধু নাম জানা জানি হল। এর মধ্যে এইভাবে কাতর হয়ে পরাটা ভীষণ খারাপ। তারপরে আমি কি জানি ওর মনে কি আছে?

[Image: 20210115-150253.jpg]
Like Reply
#28

(04-01-2021, 12:50 PM)ddey333 Wrote:  কাঁকুড়গাছি , দমদম , নাগেরবাজার......
আর .. আর ..ওই বেথুন কলেজ .....!!!!!
bananaSad

কি দিচ্ছ পিনুদা !! সব কিছু যে উথাল পাথাল হয়ে যাচ্ছে ......

জীবন তো ঢেউয়ের সমাহার, কোথাও উঁচু কোথাও নিচু, কখন উথাল পাথাল কখন শান্ত! জীবনের রঙ্গ একেই বলে !!!!!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
#29

(04-01-2021, 02:18 PM)TumiJeAmar Wrote:  মোটর সাইকেল খুব সুবিধার জিনিস।
সবে কাঁধে হাতের ছোঁয়া।
এর পর বাহু পুরো পিঠের সাথে চেপে রাখা।
তারপর গলা জড়িয়ে ধরা।
তারপর পেছনের সিটে দুপাশে পা দিয়ে বসে......
তারপর তুমি লেখো আর কি কি হয়েছিলো।

তা যা বলেছেন দাদা, এই বাইক না থাকলে তিতলি কি আর আমার পেছনে চেপে বসত নাকি? তবে এখন ওই ছোঁয়া টুকু সম্বল, এর আগে কি হবে জানি না !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
#30

(04-01-2021, 02:40 PM)raja05 Wrote:  Very politely written.....nice

thanks thanks

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply
#31

(04-01-2021, 03:30 PM)Mr Fantastic Wrote:  ওওওও ওটা ভাই ছিলওও ! আমাদের বুধোর শালাবাবু ! তবে আর কি, কোনো ডিফেন্ডার, গোলকিপার নাই, এবার দাও গুরু ফাঁকা মাঠে উড়ন্ত গোল !!  Tongue happy

(04-01-2021, 03:54 PM)Mr Fantastic Wrote:  বাইক আর ব্যাকসিটে পিঠ ঘেঁষে বসা প্রেয়সী থাকলেই মনটা কেমন যেন "এ পথ যদি না শেষ হয়"-তে হারিয়ে যায়  Cool

হ্যাঁ গো ওটা শালা বাবু ছিল, ব্যাস আর কি, মনের মধ্যে অনেক রকমের ফুল ফুটে গেল! happy ! গাড়ি নেই আমার, তাই বাইকেই ঘুরাতে নিয়ে যাবো !!!!!! Heart Heart Heart Heart

[Image: 20210115-150253.jpg]
Like Reply
#32

(04-01-2021, 03:31 PM)Avenger boy Wrote:  দারুণ হচ্ছে দাদা,,,,  দেখা যাক সামনে কি হয়....

thanks thanks  না না, কি আর হবে! কি জানি কি হবে Tongue !!!!!!

[Image: 20210115-150253.jpg]
Like Reply
#33

(04-01-2021, 04:06 PM)dreampriya Wrote:  Eta dada oi golpo aktu besi monojog diye porar jonno .. oi aktu adtu guess kori .. maje maje mile jai abar na o mele .. golpo ta bes interesting .. tobe ai prem porinoti pabe ki ! Naki golper sese kadte hobe ... Ki jani sobtay pinuda oh sry buddhaditto orofe adi r hate ... Oder golpo ki ache dekha jak ... Ami to english ta pori ni tay ..Dekha jak ...
+ 1 reputation added ...

Tongue Tongue Tongue  এই মাত্র একটু দেখা হল, কথা হল, বাইকে চড়ালাম আর তার আগেই বলছেন এর পরিনতি কি হবে? কেন দাদা এমন ভাবে বুক ভেঙ্গে দিচ্ছেন? আদির হাতে কি আর কিছু আছে নাকি? Heart 
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply
#34

(04-01-2021, 04:10 PM)Baban Wrote:  বুধাদিত্য মনে মনে - Kyaa yahi pyaar hai?
দূর থেকে ভেসে আসছে -Haan, yahi pyaar hai
আবারো মন বলছে - Ho, dil tere bin kahin lagataa nahin
Waqt guzarataa nahin❤❤❤

আহা কি গান কি গান happy happy happy  সত্যি ফুল ফুটছে ! দিল কা আলম ম্যায় কেয়া বাতাউ তুঝে !!!!!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply
#35

(04-01-2021, 08:45 PM)ব্যাঙের ছাতা Wrote:  ও ও বুধিও নয়, আদিত্যও নয়!
বুধো আর আদি! তবে আদি নামটিই
কিন্তু সবচেয়ে সুন্দর! দেখতে হবে তো
বিশ্বের সেরা সুন্দরী (আদির দেখা) ঠাম্মী
আর সে এই নামে ডেকেছে যে!!

না গো, দিম্মা আর তিতলির আদি আমি! দুই বিশ্ব সুন্দরীর কাছে এক নাম, বাকিরা যা ইচ্ছে তাই ডাকুক আমার তাতে কিছুই যায় আসে না !!!!!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
#36

(04-01-2021, 10:01 PM)Troya A1 Wrote:  "আদি কা তিতলি"

"ও ধাক ধাক কারনে লাগা,
মেরা জিয়া রা ডারনে লাগা"

তবে তোমার বিশ্বাস নেই
কখন যে কি করে দাও

ইসসস এখন থেকেই এমন বলবেন না! আমার ভাই প্রথম প্রেম, এর আগে প্রেম করিনি! তার আগেই জিয়েরা ডরনে লাগা বললে ভয় পেয়ে যাবো যে !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
#37

(04-01-2021, 10:04 PM)sorbobhuk Wrote:  খুব সুন্দর হয়েছে ভাই শুরুতেই।  এবার শুরুতেই প্রেমের জোয়ার শুরু করে দিয়েছেন।  দেখি আদি আর তিতলির কাহানি কোথায় যায়।

(05-01-2021, 05:24 AM)Debartha Wrote:  Apni ja katha barta bolchen,black irony er gandha pachhi!!!
Kintu chele-pule ra atota sahaj hoyna sadharanato!!!specially he area tar katha bollen!!!

(05-01-2021, 08:57 AM)SUMON shill Wrote:  প্রেমের প্রথম চলন ভালো লাগলো, কিন্তু তোমাকে শালা একদম বিশ্বাস নেই কার টুপি কার মাথায় লাগাও???
সঙ্গে আছি চালিয়ে যাও

(05-01-2021, 10:58 AM)Buro_Modon Wrote:  একদিকে পিনু দা অন্য দিকে কামদেব দা নতুন বছরে আর কি চাই।
পরবর্তী পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছি।

এই আদির গল্প পড়ার জন্য সব্বাইকে অনেক ধন্যবাদ! এই তো সবে দেখা হল, জানি না কার মনে কি আছে! যার বাইকে চেপে যেত সে হয়ত ওর ভাই তাই বলে ওর জীবনে কেউ আছে না নেই সেটা তো জানি না! এরপরে আদৌ কি আর আমার বাইকে চাপবে তাও জানি না যে !!!!!
Heart Heart Heart Heart Heart

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
#38

(05-01-2021, 12:00 PM)ব্যাঙের ছাতা Wrote:  চাপবে চাপবে! নিয়ন বাল্বের আলো আধারীতে আপনার বুুঝতে কষ্ট হলেও আমরা বুঝতে পেরেছি! সবে তো বামদিকে দুই পা দিয়ে বসেছে, এরপর দুই দিকে দুই পা দিয়ে বসবে! তখন অনুুুভূতি কেমন হবে?

বলছ চাপবে? দুই পাশে পা দিয়ে? তোমার মুখে ফুল চন্দন পড়ুক বাওয়া Heart happy !!!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply
#39

(05-01-2021, 12:07 PM)bourses Wrote:  তোমার গল্প নিয়ে নতুন কিছু বলার ধৃষ্টতা দেখানো, উরি বাপরে... মাথা খারাপ নাকি? বেশ কিছুদিন একটু ব্যস্ত ছিলাম, আর সেই সাথে আমার মোবাইলটাও মার গারিয়ে গেছে... তাই গল্পটা শুরু হয়েছে জানতে পেরেও পড়ে উঠতে পারছিলাম না কিছুতেই, আর তাতে যত বেশি দেরী হচ্ছিল, ততই যেন আরো উদ্‌গ্রীব হয়ে উঠছিলাম...

আহা... তোমার চোখ দিয়ে নারী সৌন্দর্য নতুন রূপে দেখতে শুরু করে দিলাম গুরু... মিসেস পিনুরাম ভাগ্যবতী, যে এই রকম একটু রত্ন উনি তাঁর সাথে পেয়েছেন... আমরা তো শালা পুরো ব'কার... বৌ যাই দেখিয়ে বলে, "কি গো, এটা পরবো?" তাতেই মাথা হেলাই... "হ্যা... পড়ো..." আর তুমি তো সাজাতে এক্সপার্ট... ভাজ্ঞিস তোমার সাথে আমার বউটার দেখা হয় নি, তা না হলে, শালা কথায় কথায় তোমার উদাহরণ টেনে আমার গুষ্টির চোদ্দপুরুষ উদ্ধার করে দিত রোজ... ভাবতেই কপালে ঘাম ফুটে উঠছে, মাইরি বলছি...

চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও... এই না হলে আমাদের পিনু সোনা... মুয়াআআআআহহহহ... Heart


জলের উপরে চলেছে জলের মেয়ে,
ভাঙিয়া টুটিয়া আছড়িয়া পড়ে ঢেউগুলি তটে যেয়ে।
জলের রঙের শাড়ীতে তাহার জড়ায়ে জড়ায়ে ঘুরি,
মাতাল বাতাস অঙ্গের ঘ্রাণ ফিরিছে করিয়া চুরি।
কাজলে মেখেছে নতুন চরের সবুজ ধানের কায়া,
নয়নে ভরেছে ফটিকজলের গহন গভীর মায়া।
তাহার উপর ছায়া-চুরি খেলা করিতে তটের বন,
সুবাস ফুলের গন্ধ ছড়ায়ে হাসিতেছে সারাখন।
জলের কন্যা চলেছে জলের রথে,
খুশীতে ফুটিয়া শাপলা-পদ্ম হাসিতেছে পথে পথে।

এমা এমন বলবে না, আমি সাজাতেও জানি না, সাজতেও জানি না, যা দেখি যেমন দেখি তাই একটু লিখে দেই এই আর কি !!!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply
#40

পর্ব এক (#3-#3)

 
পাড়ার রাস্তায় ঢুকতেই দেখলাম কারেন্ট চলে গেল। ধ্যাত এই কারেন্ট নিয়ে বড় সমস্যা। বাইক রেখে অন্ধকার সিঁড়ি বেয়ে উঠে কোন মতে হাতড়ে হাতড়ে দরজা খুললাম। কোন মতে জুতো খুলে রান্না ঘরে গিয়ে একটা মোমবাতি ধরালাম। শুন্য ফ্লাট সেদিন ভীষণ ভাবেই শুন্য লাগছিল। কারণ সত্যি সেদিন অজানা ছিল। বারেবারে মনে হচ্ছিল, ওর জন্য করলাম আর দাঁড়াল না। ভীষণ ভাবেই অকৃতজ্ঞ মনে হচ্ছিল তিতলিকে, ভীষণ রাগ হচ্ছিল ওর ওপরে। রান্না করতে আর ইচ্ছে করছিল না। সকালে রান্না করে রেখে গিয়েছিলাম তাই রক্ষে না হলে হয়ত না খেয়েই ঘুমিয়ে পড়তাম। একা একা অন্ধকারে খেতে বসে ভাবলাম, একি জীবন। এত বড় একটা ফ্লাটে সম্পূর্ণ একা। ফ্লাটে আসবাব পত্র বিশেষ কিছুই নেই। দুটো বেশ বড় শোয়ার ঘর, কিন্তু একা মানুষ তাই খাট বিছানা একটাতেই। অন্য ঘরে একটা পড়ার টেবিল আর চেয়ার। যদিও পড়াশুনা আর তেমন হয় না। ভেবেছিলাম একটা কম্পিউটার কিনব, কিন্তু যা দাম তাতে আর পোষাল না। বসার ঘরে একটা লম্বা সোফা আর একটা ছোট টেবিল। ওই সোফায় বসে টিভি দেখতে দেখতেই আমার খাওয়া দাওয়া হয়। কিন্তু কারেন্ট না থাকায় মোমবাতির আলোতেই সেদিন রাতের খাওয়া সারতে হল।
 
রাত অনেক, প্রায় সাড়ে দশটা, হটাত করেই ফোন বেজে উঠল। সাধারণত এতরাতে আমাকে কেউই ফোন করে না। ফোন তুলে দেখলাম, অন্য পাশে প্রবালদা।

প্রবালদা, “হ্যাঁ রে খাওয়া দাওয়া হল?”

আমি উত্তর দিলাম, “হ্যাঁ এই হল। তোদের হয়েছে?”

উত্তর দিল প্রবালদা, “হ্যাঁ।” একটু থেমে আমাকে বলল, “ঠাম্মা বলছিল হরিদ্বার ঋশিকেশের কথা।”

আমি বললাম, “হ্যাঁ, আমাকেও বলছিল।”

প্রবালদা আমাকে বলল, “তোর কি পুজোর সময়ে ছুটি হবে?”

আমি হেসে বললাম, “হ্যাঁ রে বাবা, পুজোতে কার না ছুটি হয়।”

হেসে ফেলল প্রবালদা, “আচ্ছা, তাহলে সবার টিকিট কাটবো।”

আমি একটু ভেবে বললাম, “আচ্ছা কেটে ফেল। কত কি দিতে হবে জানিয়ে দিস।”

প্রবালদা, হুম করে একটু চুপ করে গেল। তারপরে আমাকে বলল, “আরো একটা কথা ছিল তোর সাথে। তুই কি পরের সপ্তাহে আমাদের বাড়ি আসতে পারবি?”

আমি একটু ভেবে বললাম, “শুক্রবার লাস্ট লোকাল ধরে চলে আসব। কিন্তু কি কথা একটু বল?”

প্রবালদার হাসি শুনতে পেলাম সেই সাথে পেছন থেকে তোতাপাখির হাসিও শুনতে পেলাম। প্রবালদার হাত থেকে তোতাপাখি ফোন নিয়ে আমাকে বলল, “গেছো, তোমায় অনেকদিন দেখিনি তাই।”

তোতাপাখির গলার আওয়াজ শুনে আমিও ইয়ার্কি মেরে বললাম, “বসে আছো তো হোঁৎকার কোলে চেপে।” প্রবালদা একটু মোটা গোলগাল তাই আমি ওকে হোঁৎকা বলে ডাকতাম ছোট বেলা থেকে। এক সপ্তাহ আগেই মামাবাড়িতে দেখা হয়েছিল। আমাকে শুধু মাত্র দেখার জন্য নিশ্চয় এত রাতে ফোন করেনি প্রবালদা। আমি বললাম, “আমার বিরুদ্ধে দুই জনে মিলে কি জল্পনা কল্পনা করছ বল তো?”

খিলখিল করে হেসে ফেলল তোতাপাখি, “না না কিছু না। তুমি কিন্তু পরের সপ্তাহে এসো।” তারপরে শুরু হল তোতাপাখির গল্প, “এই জানো, বাড়ির পেছনে যে পেয়ারা গাছটা ছিল তাতে অনেক পেয়ারা হয়েছে।” আমি মাথা নাড়লাম, সেটা অবশ্য ফোনের মধ্যে থেকে দেখা যায় না। খিলখিল করে হেসে বলল, “তুমি আসো তোমার জন্য পেয়ারা গুলো গাছেই রেখে দিয়েছি। আচ্ছা আজকে তুমি কি রান্না করলে?”

আমি বললাম, “সকালের রান্না ছিল। ঐ ডাল আর ভাত। তুমি কি রান্না করলে আজকে?”

তোতাপাখির গল্প কি আর থামে, “আজকে মোরলা মাছের ঝোল বানিয়ে ছিলাম আর পুঁই শাকের চচ্চড়ি আর সোনা মুগের ডাল।”

আমি হেসে বললাম, “আমাকে এখন বলছ, দেখো তোমার পেট খারাপ করবে।” আমি গলা নামিয়ে বললাম, “মোরলার ঝোল খেয়ে রাতে বিছানায় তো...”

তোতাপাখি ফিক করে হেসে ফেলল, “কি আছে তোমার দাদা পরিষ্কার করবে।”

আমিও হেসে ফেললাম তোতাপাখির কথা শুনে, “পেট খারাপ করে তুমি বিছানায় পটি করবে সে কথা কিন্তু বলতে যাইনি।”

তোতাপাখিও ফিক করে হেসে বলল, “আমিও জানি তুমি শয়তান কি বলতে চাইছিলে।” একটু চুপ করে থাকার পরে তোতাপাখি জিজ্ঞেস করল, “তোমার বাড়িটা বেশ ফাঁকা, তাই না?”

আমি প্রশ্ন শুনে আকাশ থেকে পড়লাম। তাও ইয়ার্কি মেরে গলা নামিয়ে বললাম, “কেন কেন, হোঁৎকাকে ছেড়ে পালাচ্ছও নাকি? তাহলে বল, টেবিল চেয়ার সোফা সব কিনে ফেলব।”

তোতাপাখির পাশ থেকে হোঁৎকা আওয়াজ দিল, “কেটে হাতে ধরিয়ে দেব কুত্তা।”

আমিও ইয়ার্কি মেরে প্রবালদাকে জিজ্ঞেস করলাম, “আমার বাড়িতে কি আছে কি নেই সেটা তোর বউ আমাকে কেন জিজ্ঞেস করল সেটা আগে বল।”

প্রবালদা হেসে বলল, “তুই আগে আয় না বাড়িতে তারপরে বলব।”
 
তোতাপাখির সাথে আরো কিছুক্ষন গল্প করার পরে মন বেশ ভালো হয়ে গেল। দুর্গাপুর খুব কম যাওয়া হয়, হয়ত কোন মাসে একবার, মামাবাড়িও খুব কম যাওয়া হয় আজকাল। শনি রবি জামা কাপড় কাচা, অন্য অনেক কাজ থাকে যে গুলো কাজের দিনে করা হয় না। তবে তোতাপাখির দুষ্টুমি ভরা কন্ঠস্বর শুনে বুঝতে পারলাম স্বামী স্ত্রী মিলে আমার বিরুদ্ধে ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র করছে। কি সেই ষড়যন্ত্র সেটা অনুধাবন করতে সক্ষম হলাম না।
 
সোমবার যথারীতি ইন্সটিটিউটে তিতলির সাথে দেখা। আমাকে দেখেও মুখ ঘুরিয়ে চলে গেল। আমিও মনে মনে হেসে শেষের দিকের টেবিলে গিয়ে বসে পড়লাম। অনির্বাণ আসেনি আমার মাথা খাওয়ার কেউ নেই। স্যার পড়ালেও মাঝে মাঝেই তিতলি ঘাড় ঘুরিয়ে আড় চোখে আমার দিকে দেখছিল। চোখা চুখি হতেই সেই রোষকষিত নয়ন, যার অর্থ বিন্দুমাত্র বোধগম্য হল না। বার কতক ওর ওই রোষ কষিত নয়নের দর্শনের পরে ক্লাস আমার মাথায় উঠে গেল। কি করলাম রে বাবা। ওই মিষ্টি চেহারায় এমন রাগরাগ ভাব একদম মানায় না। যাক গে, যা করছে করতে দাও। আদার কারবারি আমার জাহাজের খবর নিয়ে কি দরকার।
 
অন্যদিনে ক্লাস শেষ হওয়ার পরে সবার থেকে আগেই ক্লাস ছেড়ে বেড়িয়ে যায় তিতলি, কিন্তু সেদিন বসেই আছে টেবিলে। ক্লাস শেষ হওয়ার পরে প্রায় অনেকেই বেড়িয়ে গেল। ক্লাস একটু ফাঁকা হয়ে যেতেই আমিও চেয়ার ছেড়ে উটে দাঁড়ালাম। এবারে আমি আর কেন বসে থাকি। সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিল আজকে আমি কেন ওর জন্য দাঁড়িয়ে থাকব। আমাকে চেয়ার ছেড়ে উঠতে দেখে তিতলিও চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। ওর চোখ আমার চোখের ওপরে নিবদ্ধ, চোয়াল মাঝে মাঝে শক্ত হচ্ছে, দাঁতে দাঁত পিষছে। সেই রক্তিম চেহারা দেখে আমি প্রমাদ গুনলাম, কিন্তু কিছুতেই ভেবে পেলাম না আমার দোষ কোথায়।
 
ক্লাসের দরজা দিয়ে বের হতে যাবো, একদম পিঠের পেছনে দাঁড়িয়ে গম্ভির গলায় তিতলি বলল, “দাঁড়াও কথা আছে।”

আমি ওর দিকে দেখে বললাম, “কি?”

নিচু গম্ভির গলায় আমাকে বলল, “নিচে চল তারপরে।”
 
ইন্সটিটিউট থেকে বের হতে যাবো কি হোঁচট খেল তিতলি আর ওর জুতোর ফিতে ছিঁড়ে গেল। আমি পাশেই ছিলাম তাই টাল সামলাতে না পেরে আমার জামা খামচে ধরে ফেলল। আমিও সঙ্গে সঙ্গে ওর সামনের দিকে হাত বাড়িয়ে দিলাম যাতে পরে না যায়। এক হাতে আমার জামা ধরে অন্য হাতে আমার হাত সরিয়ে দিয়ে আমার দিকে কটমট করে তাকিয়ে রইল।
 
ছেঁড়া জুতো পায়ে ফুটপাথের একপাশে দাঁড়িয়ে আমার দিকে রোষকষিত নয়নে আগুন ঝরিয়ে বলল, “এই তোমার জন্য আমার জুতো ছিঁড়ে গেল।”

আমি হা করে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, “তোমার জুতো ছেঁড়ার পেছনে আমার হাত কোথায়?”

আমার হাতের মধ্যে দুম করে নিজের ব্যাগ ধরিয়ে দিয়ে বলল, “আগে বল রবিবার কোথায় ছিলে।”

আমি ওর প্রশ্ন শুনে অবাক হয়ে গেলাম, “বাড়িতে আর কোথায় থাকব।”

তিতলি ভুরু কুঁচকে আমার দিকে দেখে বলল, “এক্সট্রা ক্লাস ছিল তুমি জানতে না?”

আমি আকাশ থেকে পড়লাম, “না।”

দাঁত কিড়মিড় করে বলল তিতলি, “থাকো আরো তোমার ওই ওই বন্ধুর সাথে।”

আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, “এর মধ্যে অনির্বাণ কি করল?”

দাঁত কিরমির করেই উত্তর এলো, “ক্লাসের পরে সিগারেট টানার জন্য দৌড় দিয়ে চলে গেলে।”

আমিও তখন ওকে বললাম, “তুমিও তো চলে গেলে সেদিন।”

কটমট করে আমার দিকে দেখে বলল, “একদম মিথ্যে কথা বলবে না। আমি দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ। ভাইকেও বলেছিলাম দাঁড়িয়ে থাকতে।”

আমি আকাশ থেকে পড়লাম, “সেদিন আমি সচক্ষে দেখেছি তুমি ক্লাস শেষে ইন্সটিটিউট থেকে বেড়িয়ে গেলে। আমিও তোমার পেছন পেছন ইন্সটিটিউট থেকে বেড়িয়ে দেখলাম যে তুমি আর নেই।”

অভিমানিনীর ক্রোধ কিছুতেই কম হয় না। ঝাঁঝিয়ে উঠল আমার দিকে দেখে, “হ্যাঁ, কাকে না কাকে দেখে তার পেছনে দৌড়েছে কি জানে রে বাবা। ক্লাসের পরে আমি কোওরডিনেটরের কাছে গেছিলাম এক্সট্রা মেসিন রুমের জন্য। ভেবেছিলাম বাইরে বেড়িয়ে তোমাকে বলব। কিন্তু তোমার দেখা নেই। প্রায় কুড়ি মিনিট দাঁড়িয়ে ছিলাম। ভাই বার বার জিজ্ঞেস করছিল তাও দাঁড়িয়েছিলাম। তুমি না...” বলেই আমার হাত থেকে নিজের ব্যাগ টানতে গেল।
 
অভিমানিনীর রোষকষিত নয়নের কারণ এতক্ষনে আমার সামনে সব পরিষ্কার হল। সত্যি বড় অপরাধ, এই অপরাধের ক্ষমা নেই। কাকে দেখে যে সেদিন কি ভেবে নিয়েছিলাম জানি না। আমি অপরাধীর মতন মাথা চুলকে ওর সামনে দাঁড়িয়ে রইলাম। কটমট করে আমার দিকে তাকিয়ে রয়েছে তিতলি। কি উত্তর দেব ভেবে পাচ্ছি না। ওর হাত এখন ওর ব্যাগের ওপরে আর ওর ব্যাগ আমার বাঁ হাতের মধ্যে। ব্যাগের ওপরে টানাটানি চলছে না তবে টানাটানি চলছে বুকের মধ্যে।
 
আমি মৃদু হেসে ওকে বললাম, “আচ্ছা বাবা, এই ছেঁড়া জুতো পায়ে দিয়ে যাবে নাকি বাড়ি?”

ঝাঁঝিয়ে উঠল রূপসী ললনা, “হ্যাঁ, খালি পায়ে যাবো।”
 
সেই প্রথম বার ওকে ওইভাবে ঝাঁঝিয়ে উঠতে দেখলাম। যে মেয়ের মুখে কোনদিন জোরে আওয়াজ শুনিনি তার মুখ থেকে এই ভাবে ঝাঁঝালো শব্দ শুনে হাসিও পেয়ে গেল।
 
আমাকে হাসতে দেখে আরও রেগে গেল তিতলি, “তুমি হাসছ?”

আমি এপাশ ওপাশ দেখে দেখলাম মোড়ের মাথায় রাস্তার পাশেই একটা মুচি বসে আছে। আমি তিতলিকে বললাম, “দেখো আমার ওপরে রাগ করে খালি পায়ে বাড়ি গেলে পা কেটে রক্ত বেড়িয়ে যাবে।”

নিজের ব্যাগে টান মেরে বলল, “যায় যাক, তুমি যাও তোমার সিগারেট ধরাও।”

আমি পড়লাম মহা সমস্যায়, কি করা যায়। শেষ পর্যন্ত ক্ষমা চাইলাম, ভুল আমার, কাঁচুমাচু মুখ করেই বললাম, “আচ্ছা সরি। তুমি এখানে দাঁড়াও, জুতোটা দাও আমি ঠিক করিয়ে নিয়ে আসছি।”

সঙ্গে সঙ্গে আমার হাত ধরে ফেলে তিতলি, প্রায় চেঁচিয়ে বলল, “এই না না, ছিঃ জুতো নয়।”
 
তারপরে কোন রকমে জুতো পায়ের মধ্যে ঘষতে ঘষতে মুচির ওইখানে গেলাম দুইজনে। মুচি কে দিয়ে জুতো সারানোর সময়ে আমার বাঁ পাশ ঘেঁষে দাঁড়িয়ে রইল তিতলি। আমার বাজুর সাথে ওর বাজুর ছুঁয়ে থাকে। এমন সময়ে ওর আনমনা ডান হাতের আঙ্গুল আমার আঙ্গুলের সাথে ছুঁয়ে যায়। চাঁপার কলি নরম ফর্সা হাতের আঙ্গুলের ছোঁয়ার মধ্যে একটা বিদ্যুৎ চমকায় জানতাম না। আমি ডান হাতের কড়ে আঙ্গুল দিয়ে আলতো করে ওর আঙ্গুল ছুঁয়ে দিলাম। আড় চোখে ভুরু কুঁচকে আমার দিকে দেখল আমি সঙ্গে সঙ্গে হাত সরিয়ে নিলাম। মুচকি হাসি ঝিলিক দিলো মিষ্টি গোলাপি ঠোঁটে।
 
আমি ওকে জিজ্ঞেস করলাম, “আজ তোমার ভাই আসছে না?”

মৃদু হেসে মাথা দোলায় রমণী, “না আর আসবে না। ওর কোচিং ক্লাস শুরু হয়ে গেছে। বাবা বলেছে ক্লাস শেষে ট্যাক্সি করে বাড়ি ফিরতে।”

আমার চক্ষু চড়ক গাছ, জিজ্ঞেস করলাম, “তুমি সব সময়ে ট্যাক্সিতেই চড় নাকি?”

ম্লান হেসে শুকনো মুখে আমাকে উত্তর দিল তিতলি, “আমি না একটু ক্লস্ট্রোফোবিক। মানুষের ভিড় দেখেলেই আমার কেমন যেন দম বন্ধ হয়ে আসে। ভিড় ভর্তি বাসে একদম চড়তে পারি না। মনে হয় যেন দম বন্ধ হয়ে আসছে। পাগল পাগল লাগে, শ্বাস নিতে পারি না একদম।”

আমি বুঝলাম, মাথা দুলিয়ে বললাম, “আচ্ছা, এবারে বুঝলাম।”

মৃদু হাসি দিল আমাকে দেখে, “কি বুঝলে?”

আমিও চোখ নাচিয়ে উত্তর দিলাম, “এই যে তুমি ভিড় একদম পছন্দ কর না। তাই বিশেষ কারুর সাথে মেলা মেশাও করো না।”

মুচকি হাসি দিল তিতলি, “অনেক কিছুই বুঝে গেলে দেখছি।”
 
আমি মাথা নাড়লাম, বুঝতে চাইলেও কি আর বুঝতে পারি নাকি, নাকি বুঝতে চাইছি না একদম। জুতো ঠিক হয়ে গেলে আমি আর তিতলি আমার বাইকের দিকে হাঁটতে শুরু করে দিলাম। রাত সাড়ে আটটা, কোলকাতার রাস্তায় তখন মনে হয় যেন সন্ধ্যে নেমেছে, মানুষের ঢল চারপাশে। ভিড় বাঁচিয়েই ওকে আগলে নিয়েই বাস স্টান্ডের দিকে চলে এলাম যেখানে আমার বাইক রাখা থাকে। মুচির জায়গা থেকে বাস স্টান্ড বড় জোড় বিশ পা হবে, তবে সেই বিশ পা পাশাপাশি হাঁটতে খুব ভালো লেগেছিল। কারুর মুখে কোন কথা ছিল না। ওর ব্যাগ তখন আমার হাতের ছিল আর আমার ব্যাগ ছিল আমার কাঁধে। বাইক পারকিঙ্গের ওইখানে দাঁড়িয়ে আমি ওর হাতে ব্যাগ ধরিয়ে দিলাম।
 
ব্যাগ হাতে নিয়ে আমার চোখে চোখ রেখে মিষ্টি হাসি দিয়ে বলল, “বাড়িতে ড্রপ করে দেবে?”

সেই শুনে আমার মনে হল যেন হাতে চাঁদ পেয়ে গেছি। আমি তৎক্ষণাৎ বলে উঠলাম, “হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। মহারানীর জন্য রথ হাজির, সারথিও হাজির।” বলে কুর্নিশ করার ভান করে একটু মাথা নোয়ালাম।

লজ্জা পেয়ে গেল তিতলি, নাকের ডগা লাল হয়ে গেল, ফোলা নরম গালে রক্তিমাভা দেখা দিল। “ধ্যাত।” বলে আমার বাইকের পেছনে উঠে বসলো।
 
ব্যাগের ব্যাবধান আর নেই আমাদের মাঝে। আমার পিঠ ঘেঁষেই বসলো তিতলি। আমার চওড়া পিঠের ওপরে রূপসী ললনার নধর দেহবল্লরির উষ্ণ পরশ পেলাম। ডান হাতে আমার ডান কাঁধ ধরে বসলো। নরম চাঁপার কলি আঙ্গুলের পরশে মাতন লাগলো আমার শরীরে। শক্ত পিঠের ওপরে আরও একটা কোমল স্পর্শ পেয়েছিলাম। তিতলির পীনোন্নত নিটোল কোমল ডান স্তনের। একটু লজ্জা লেগেছিল সেই পরশে। শরীরের রক্ত এলোপাথারি ছুটে বেড়িয়েছিল সারা দেহের সব ধমনী দিয়ে।
 
আমি ওকে জিজ্ঞেস করলাম, “ঠিক করে বসেছ?”

কাঁধে চাপ দিয়ে উত্তর দিল রূপসী ললনা, “হ্যাঁ।”
 
বাইকে স্টার্ট দিলাম আমি। মনে হল পক্ষীরাজ ঘোড়ায় চেপে কোন রাজকুমারীকে নিয়ে তেপান্তরের মাঠ পেরিয়ে চলেছি। সেই সাথে মনে হল, শুধু মাথা ঢাকা ওয়ালা একটা হেলমেট কেনার হয়ত সময় হয়ে এসেছে। পিঠের ওপরে শরীরের প্রায় সম্পূর্ণ ভার ঢেলে দিয়েছিল তিতলি। দেহের উষ্ণ পরশে মাতাল হয়ে যাওয়ার যোগার আমার।
 
যেতে যেতে আমাকে জিজ্ঞেস করল, “তোমার অফিস ক’টায় ছুটি হয়?”

উত্তর দিলাম, “এই সাড়ে পাঁচটা কি ছ’টা নাগাদ।”

জিজ্ঞেস করল তিতলি, “কাল তো ক্লাস নেই, তাহলে অফিসের পরে কি করছ?”

আমি উলটে ওকে জিজ্ঞেস করলাম, “কিছু না, অফিস শেষে বাড়ি ফিরব। একটু বাজার ঘাট করার আছে এই আর কি।”

একটু চুপ করে থাকার পরে মিহি কণ্ঠে জিজ্ঞেস করল, “আমাকে একটু ভিসুয়াল বেসিকটা বুঝিয়ে দেবে? ওই ডায়লগ বক্স গুলো কি করে বানায়।”

আমি মাথা দোলালাম, “হ্যাঁ, পরশু দিন ক্লাসের আগে না হয় বুঝিয়ে দেব।”

[Image: 20210115-150253.jpg]
Like Reply




Users browsing this thread: 6 Guest(s)