Thread Rating:
  • 71 Vote(s) - 3.31 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance শেষের পাতায় শুরু (Completed)Completed

Showing only the posts of pinuram: 840 of 2,161 posts. Show all posts

(25-11-2020, 01:36 PM)Mr Fantastic Wrote:  যতদিন যাচ্ছে ঝিনুক আর রিশুর রসায়ন জমে উঠছে। তবে ঝিনুকের মনটা হলো নরম একতাল কাদামাটির মতো। যে যেমন চাইবে তার মতো করে আকার দিতে পারবে। রিতিকা ওর সেরকম ঘনিষ্ঠ বান্ধবী নয়, এখন মিশতে চাইছে কেন ? ও পার্থর চর নয়তো ? 


এ যেন অজানা এক পথ
কে জানে কোথায় হবে শেষ
স্বপ্ন একি চেয়ে যে দেখি
এ যেন অচেনা এক দেশ
জানিনা দু' চোখে মোর
এ আলো ছড়ালো আজ কে
জানিনা নতুন এ গান এ
প্রাণে ভরালো আজ কে
ফুরালে এ প্রাণে রবে রেশ
এ যেন অজানা এক পথ
কে জানে কোথায় হবে শেষ!!

-- শ্যামল মিত্র
এই ঝিনুক আর রিশুর জীবন অনেকটা এই রকমের, তাই এই গানটা ভীষণ ভাবেই মনে পরে গেল !!!!!
রেপু পয়েন্টস +1

[Image: 20210115-150253.jpg]
[+] 5 users Like pinuram's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(25-11-2020, 02:46 PM)ddey333 Wrote:  বেশ আস্তে আস্তে ওদের মাঝে সহজতা আর স্বাভাবিকতা গড়ে উঠছে ,  আজ ঝিনুকের নাচতেও ইচ্ছে করছে দেখে মনটা খুশি খুশি হয়ে গেলো ,
রিশুর মধ্যে দায়িত্ববান একজন পিতার মতো রূপটাও অসামান্য , আচ্ছা ও কি জিজ্ঞেস করেছিল গ্যানোকোলজিস্ট কে  যে শেষে লজ্জা পেতে হলো ???
:) Heart

সমস্যাটা হলো লেখক পিনুরামকে নিয়ে আসলে , সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু ওনার যে সেটা সহ্য হয় না
সেই পার্থর নাম আবার ঘুরেফিরে এসে গেলো আর ওই রিতিকা নামক যন্ত্ৰটি যে কি বস্তু বেরোবে ভগবানই জানেন !! 

banghead:

সঞ্জনা ম্যাডামের উত্তর শুনেও কি বুঝতে পারলে না যে রিশুর সেই প্রশ্ন কি হতে পারে? আর বারবার পিনুরামকে টানবে না, রিতিকা কি করবে না করবে, পার্থ কি করবে না করবে, সেটা তাদের ব্যাপার স্যাপার, এর মধ্যে পিনুরামকে টেনে কি বলতে চাও বল'ত? পিনুরাম ছা পোষা মানুষ, সূত্রধর মাত্র, এই চরিত্র গুলো যখন যেমন ভাবে নড়াচড়া করবে তেমন ভাবে তুলে ধরাই পিনুরামের কাজ, তবে হ্যাঁ তোমার প্রেম ঝিনুক কে জানিয়ে দেব, তবে কি জানো কানে কানে বলছি, ঝিনুক কিন্তু রিশুর প্রেয়সী সদ্য বিবাহিতা স্ত্রী, সেটা যেন মনে থাকে। চুপচাপ মানুষ বলে এই ভেবে বস না যে তুমি ঝিনুক কে উঠিয়ে নিয়ে যেতে পারবে! অরথপেডিক সার্জেন বাওয়া, কত কিছু কেটে কোথায় কোথায় জুড়ে দেবে টের পাবে না !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(25-11-2020, 09:46 PM)anupama99 Wrote:  I am iin love with Rishu.

thanks thanks thanks thanks

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(26-11-2020, 11:55 AM)Mr Fantastic Wrote:  রিশু হয়তো জিজ্ঞেস করেছিল যে ঝিনুকের মা হতে কোনো সমস্যা হবে কিনা

(26-11-2020, 12:09 PM)ddey333 Wrote:  তোমার চেয়ে বড়ো সার্জন আর কে আছে ??
যেভাবে পুরোনো ইংলিশ গল্পটাকে কাটাছেড়া করে আর জোড়া দিয়ে পুরো নতুন চেহারা দিচ্ছ সেটা যারা বুঝতে পারছে তারা সবাই আমার সঙ্গে একমত হবে !!
  Namaskar

তবে সঞ্জনা ম্যাডাম কে রিশু ঠিক কি প্রশ্ন করেছিল ওনার উত্তরে সেটা খুব একটা পরিষ্কার হলো না     

Dodgy

(26-11-2020, 12:13 PM)ddey333 Wrote:  হয়তো তাই , কিন্তু এতো তাড়াতাড়ি ওসব চিন্তা করাটা কি ঠিক ??

এখনো ছুতে পর্যন্ত দেয়নি ওই নরম গরম রমণী, মনে হয়না অদূর ভবিষ্যতে দেবে বলেও !!!! 

Tongue

প্রশ্নটা খুবই স্বাভাবিক অন্তত রিশুর মতন দ্বায়িত্ত্ববান মানুষের জন্য। চিন্তার কখন সময় হয় না, চিন্তা ভাবনা অথবা দুশ্চিন্তা যেকোনো সময়ে আসতে পারে !!!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply
Heart 

(26-11-2020, 01:23 PM)bluestarsiddha Wrote:  +8 like গিভেন
স্মোকিং
বান্ধবির সাথে সপিং
পারটি ডিস্কোর প্ল্যানিং,
এর পর মদ বেলেল্লাপনা
কেমন কেমন জেন লাগছে।
বাইদাবাই পরের আপডেট কবে পাব??

তুমি যে কটা কথা লিখেছ, তার কিছুই কিন্তু এখন ঝিনুক করেনি, স্মোকিং, বান্ধবীর সাথে শপিং, পার্টি ডিস্কো যাওয়া, মদ খেয়ে বেল্লেলাপনা করা, তার কিছুই করেনি কিন্তু ঝিনুক, শুধু মাত্র ভেবেছে করবে। ভাবার মধ্যে আর করার মধ্যে অনেক তফাত। আমরা অনেক কিছুই ভাবি আর তার অনেক কিছুই করি না। সিনেমা দেখতে দেখতে ত এটাও ভাবি যে এই সিনেমার নায়িকার সাথে প্রেম করব কিন্তু করি কি?

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

পর্ব সাত – (#2-31)

 
ওপিডি শেষ, তারপরে কাজের রিপোর্ট জমা দেওয়া, ফারস্ট ইয়ারের ছাত্র ছাত্রীদের সাথে একটু পড়াশুনা নিয়ে আলাপ আলোচনা, এই সব সেরে যখন বাড়ি ফেরার জন্য পা বাড়ায় তখন সন্ধ্যে হয়ে গেছে। প্রত্যকেদিন ভাবে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে, কিন্তু শেষ মুহূর্তে কোন কাজ এসে পরে আর ঠিক সময়ে কোনদিন বের হওয়া যায় না। ঝিনুকের কথা মনে পড়তেই মনে মনে হেসে ফেলে রিশু। এত দিনেও তার সাথে ঠিক ভাবে পরিচয় করা হয়ে ওঠেনি, কি ভালোবাসে, কিসে অপছন্দ, এরপর কি করতে চায় কিছুই জানে না, শুধু জানে যে মেয়েটা সাজতে ভীষণ ভালোবাসে, একটু ভুলো মনের, স্নানের পরে জামা কাপড় গুলো সেই বাথরুমেই পরে থাকে, বিকেলে বাড়ি ফিরে স্নান সেরে নিজেই ওর জামা কাপড় গুলো বারান্দায় শুকাতে দেয়। তখন ঝিনুকের মনে পরে যে নিজের জামা কাপড় শুকাতে দেয়নি আর তখন ওর হাত থেকে নিয়ে যায়। মনে মনে হেসে ফেলে রিশু, সেই সাথে বুঝতে চেষ্টা করে দুষ্টু মিষ্টি ঝিনুকের মানসিক অবস্থা। যখন চন্দ্রিকা ওকে ছেড়ে চলে গিয়েছিল তখন চন্দ্রিকাকে ভোলার জন্য ওর কাছে অঢেল সময় ছিল, পড়াশুনায় নিজেকে ডুবিয়ে নিয়েছিল, কিন্তু ঝিনুকের বয়স সবে মাত্র তেইশ, একদিনের মধ্যে ওর ওপরে যে ঝঞ্ঝা গেছে সেখান থেকে তাড়াতাড়ি বেড়িয়ে আসা দুস্কর। নিজেকেই প্রশ্ন করে রিশু, পা বাড়াতে দ্বিধা কেন? শুধু কি মেয়েটা একটু দুরন্ত আর অবাধ্য ছিল তাই? ওদের বিয়ের এক সপ্তাহ পেরিয়ে গেছে, সেই দুরন্তপনার কিছুই ওর চোখে পরেনি, তার চেয়ে ওর বাড়িতে যে তন্বী তরুণীর বাস তার ফর্সা পায়ের সুগোল গোড়ালিতে বাঁধা নুপুরের নিক্কনে রোজ সকালে আনমনা হয়ে যায় রিশুর চিত্ত।
 
পারকিঙ্গের দিকে হাঁটতে হাঁটতে রিশু মাকে ফোন করে, সারাদিনের খবরা খবর না জানানো পর্যন্ত ওর স্বস্তি হত না, অন্যপাশে ওর মা সারাদিন উন্মুখ হয়ে থাকে ছেলের ফোনের জন্য। প্রত্যকে বারের মতন এক প্রশ্ন মায়ের, কেমন আছিস বাবা? এই চলছে, ছাড়া এর বেশি আর কোন সঠিক উত্তর খুঁজে পায় না আজকাল। আগে এর উত্তরে অনেক কিছু বলার থাকত ওর কাছে, আজকে হসপিটালে এই করেছে, কত গুলো অপারেশান হয়েছে, কাজের মেয়ে কি রান্না করে গেছে, ঠান্ডা কেমন পড়েছে ইত্যাদি। ভাই বোনের কলেজের পরীক্ষা চলছে, মাঝে মাঝে দিয়ার প্রশ্নের উত্তর দিতে হয়, রাতে ইন্টারনেট ঘেঁটে সেই উত্তর খুঁজে মেসেজ করে পাঠিয়ে দেয়। মাকে জানিয়ে দেয় আগামী জানুয়ারিতে লন্ডনের সেমিনারে যাওয়ার ব্যাপারে। মা ভীষণ খুশি তবে প্রশ্ন করেছিল যে ততদিন ঝিনুক কোথায় থাকবে। এর উত্তর এখন জানে না রিশু, পরিচয়ের পরিধি যদি বাড়ে ততদিনে তাহলে সঙ্গে নিয়ে যাবে এটাই ভেবে রেখেছিল।
 
মায়ের ফোন রাখতেই মোবাইলে মেসেজের আওয়াজ আসে, খুলে দেখে ঝিনুকের মেসেজ, “কখন ফিরবে?”

মুচকি হেসে মাথা দোলায় রিশু, উত্তর লিখে পাঠায়, “বেড়িয়ে গেছি।”

সঙ্গে সঙ্গে ফোন আসে ঝিনুকের, “কতক্ষনে লাগবে আসতে? চা বসিয়ে দেব?”

উচ্ছল চপলার কন্ঠস্বর শুনে হেসে ফেলে রিশু, “পরে বানিও, জ্যামে ফেঁসে গেলে কতক্ষন লাগবে জানি না।”

জ্যামের কথা শুনে দমে যায় ঝিনুক, ভারাক্রান্ত মনেই উত্তর দেয়, “আচ্ছা, সাবধানে এসো। আজকে আবার ঠান্ডাটা খুব বেশি করেই পড়েছে।”
 
কথাটা শুনে ভীষণ ভালো লাগে রিশুর, এতদিন এই ধরনের দুশ্চিন্তার ভাবনা কি আসেনি ওর মধ্যে? হয়ত এসেছে কিন্তু এতদিন মুখ ফুটে বলতে পারেনি। রিশুও নিজে আগ বাড়িয়ে কোনদিন সেই ধরনের কোন উক্তি প্রকাশ করেনি ঝিনুকের সমক্ষে। পুরুষ শাসিত সমাজে ওকেই সরবাগ্রে পদক্ষেপ নিতে হবে, কিন্তু যে ঝিনুকের কথা শুনেছে সেই ঝিনুক কি কোনদিন ওর সমক্ষে আসবে না। মনে মনে হেসে ফেলে রিশু, বারবার সেই ছবিটার কথা মনে পরে যায়, প্রথমদিনে ওর বোন গাড়িতে যে ঝিনুকের ছবি দেখিয়েছিল।
 
ঝিনুকের ফোন রাখা মাত্র ইন্দ্রিজিতের ফোন আসে, “কি রে কি ব্যাপার, একদম উধাও হয়ে গেলি?”

হেসে ফেলে রিশু, “বিয়ের পরে পালিয়ে গেলি, দিল্লী ফিরে সেই যে একবার ফোন করলি তারপর তোর আর দেখা নেই যে। আবার আমাকে কেন বলতে যাস।”

ইন্দ্রজিত উত্তর দেয়, “ওকে বস, আমরা দুইজনে এই পৌঁছে যাচ্ছি তোর বাড়ি। ডিনার কিন্তু তোর তরফ থেকে।”

রিশু উত্তর দেয়, “আচ্ছা আয়, ডিনার বাইরে কোথাও করে নেব।”

ইন্দ্রজিত অবাক হয়েই প্রশ্ন করে, “বাইরে কেন?”

হেসে ফেলে রিশু, “না মানে এখন ঝিনুক ঠিক ভাবে সড়গড় নয়, নতুন জায়গা তাই এখন রান্না করে না। ওই কাজের লোকটাই রান্না করে যায়।”

ইন্দ্রজিত কিছুক্ষন চুপ থাকার পরে জিজ্ঞেস করে, “সব ঠিক আছে ত?”

কি উত্তর দেবে, মা আর বোনের পরে এই ইন্দ্রজিত আর শালিনী, এদের কাছে কিছুই লুকায় না রিশু। তবে ইদানিং মা ছাড়া আর কাউকে সব কথা জানায় না তাই উত্তর দেয়, “বিন্দাস আছি রে, তুই বাড়ি আয়।”

শালিনী ইন্দ্রজিতের হাত থেকে ফোন নিয়ে বলে, “ভাইয়া, আমরা কিন্তু তোমার বাড়ির সামনে পৌঁছে গেছি প্রায়।”

শালিনীর কথা শুনে রিশু অবাক হয়ে যায় ওরা যে এত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাবে সেটা আশা করেনি। বিয়ের সময়ে ঝিনুকের সাথে ইন্দ্রজিত আর শালিনীর পরিচয় করিয়ে দেওয়ার সময় হয়নি কারণ ওদের মাঝে কোন কথাবার্তা হয়নি সেই সময়ে। বাড়িতে ঝিনুক একা ভেবেই ভীষণ অপ্রস্তুত হয়ে পরে রিশু, সঙ্গে সঙ্গে ওদের বলে, “আরে, ঝিনুক একা বাড়িতে।”

হেসে ফেলে শালিনী, “না না, ভাবীকে নিয়ে পালাচ্ছি না চিন্তা নেই।”

হেসে ফেলে রিশু, “আচ্ছা আমি ঝিনুককে ফোন করে দিচ্ছি।”
 
ওদের ফোন রেখে আবার ঝিনুককে ফোন করে রিশু জানিয়ে দেয় ইন্দ্রজিত আর শালিনীর আসার কথা। কলেজে থাকাকালীন মেয়েদের সাথে গায়ে পরে খেজুরে আলাপ করত ইন্দ্রজিত, যদিও এখন আর সেইভাবে কোন মেয়েদের সাথে গায়ে পরে আলাপ পরিচিতি করে না তবুও ঝিনুকের ব্যাপারে মনের কোন এক গভীর কোনায় অধিকারবোধ জেগে ওঠে, যতই হোক ওর বিবাহিতা স্ত্রী। হেলমেট পরে তাড়াতাড়ি বাইক নিয়ে বেড়িয়ে পরে বাড়ির উদ্দেশ্যে।
 
যদিও একটু দোনামনা করছিল ঝিনুক, রিশুর অবর্তমানে কোন অচেনা মানুষের সাথে কিভাবে কথাবার্তা বলবে সেটা ভেবে পাচ্ছিল না, কিন্তু রিশু জানিয়েছে যে ইন্দ্রজিত ওর প্রিয় বন্ধু তাই কিছু বলতে পারেনি। বলার জন্য অনেক কিছুই ভেবে রেখেছিল, বাড়িতে একা একা থাকতে থাকতে ভীষণ একঘেয়ে লাগছিল ওর, রিতিকার সাথে পরেরদিন বেড়াতে যাওয়ার কথা একটু বুঝে শুনে বলতে হবে তার জন্য নিজেকে তৈরি করেছিল। ভেবেছিল রিশু এলে এক সাথে চা খেতে খেতে রিতিকার ব্যাপারে জানাবে। এই সুদুর দিল্লীতে রিতিকা ছাড়া আর কোন জানাশোনা নেই। অগত্যা রিশুর বন্ধু এবং বন্ধু পত্নীর আগমন হবে শুনে একটা সালোয়ার কামিজ পরে তৈরি হয়ে নেয় ঝিনুক। দরজায় কলিং বেলের আওয়াজ শুনেই বুকের ভেতরটা কেমন যেন ধুক করে ওঠে ওর। অপরিচিত মানুষ কিন্তু রিশুর প্রিয় বন্ধু কেমন ভাবে তাদের আদর আপ্যায়ন করবে সেটা ভেবেই পায়না। দরজা খুলে শালিনী আর ইন্দ্রজিতকে দেখে কি ভাবে সম্বোধন করবে ভেবে পায় না ঝিনুক। বার্তালাপ ইংরেজি আর হিন্দি মিশিয়ে শুরু হয় কারণ শালিনী অথবা ইন্দ্রজিত কেউই বাংলা জানে না।
 
শালিনী ওর ইতস্তত ভাব দেখে হেসে ওর হাত ধরে বলে, “আমি শালিনী, বিয়েতে ঠিক ভাবে পরিচয় হল না।”

কি বলবে ভেবে পায়না ঝিনুক, প্রত্যুত্তরে একটু হেসে বলে, “হ্যাঁ, অনেক ঝামেলার মধ্যে সবাই ছিলাম। আপনারা আসবেন জানিয়ে ও এই একটু আগেই ফোন করেছিল।”
 
বাইরের মানুষের সামনে রিশুকে কি ভাবে সম্বোধন করবে সেটা ভেবে পায় না। মায়ের সাথে কথা বলার সময়ে রিশুর নাম হয়ে যায় “তোমার জামাই” বোনের সাথে কথা বলার সময় সেটা পালটে যায় “তোর জিজু” কিন্তু নিজের ঠোঁটে আজ পর্যন্ত নাম নিতে পারেনি, “এইযে” বলেই বরাবর সম্বোধন করে গেছে।
 
ইন্দ্রজিত ঝিনুকের সামনে একটু ঝুঁকে হেসে বলে, “রোজ ইজ ভেরি ডাল ইনফ্রন্ট অফ ইউ (গোলাপ তোমার সামনে তুচ্ছ), থ্রিবার্ড অর ক্যাটলেয়া অর্কিড? এইবারে বুঝেছি ব্যাটা এক রাতের মধ্যে কেন দৌড়াতে দৌড়াতে কোলকাতা পৌঁছে গেল।”
 
মনে মনে হেসে ফেলে ঝিনুক, ডাক্তার ওর জন্য কোলকাতা দৌড়ে যায়নি, গিয়েছিল নিজের ভাইয়ের হাত ভাঙ্গার কথা শুনে। ইন্দ্রজিতের কথা শুনে ভীষণ লজ্জা পেয়ে যায়। যে অর্কিড ফুলের নাম বলল ইন্দ্রজিত তার একটারও নাম কোনদিন শোনেনি। একেবারে অচেনা মানুষের মুখ থেকে এই ধরনের কথাবার্তা একদম আশা করেনি।
 
শালিনী স্বামীকে মৃদু ধমক দিয়ে চুপ করিয়ে বলে, “আরে তুমি থামবে। এসেই শুরু করে দিয়েছ?” তারপরে ঝিনুককে সোফায় বসিয়ে হাত ধরে বলে, “সো, ভাইয়া কখন ফিরবে বলেছে?”

ঝিনুক উত্তরে বলে, “হস্পিটাল থেকে বেড়িয়ে পড়েছে, এই কিছুক্ষনের মধ্যেই ফিরে আসবে।”

ইন্দ্রজিত নিজেই রান্না ঘরে ঢুকে একটা ডেকচিতে চায়ের জল বসিয়ে দিয়ে ঝিনুককে জিজ্ঞেস করে, “ও ব্যাটা ত গরম জল গেলে, তুমিও কি ওর সাথে গরম জল খাও নাকি?”

হটাত করে ইন্দ্রজিতকে রান্নাঘরে ঢুকে চা বানাতে দেখে, ঝিনুক ভীষণ ভাবেই অপ্রস্তুত হয়ে পরে। ও সঙ্গে সঙ্গে সোফা ছেড়ে উঠে বাধা দিয়ে বলে, “এই না না আপনাকে চা বানাতে হবে না, আমি বানিয়ে দিচ্ছি।”

শালিনী ওর হাত ধরে পাশে বসিয়ে হেসে বলে, “তুমি এই বাড়িতে নতুন, এখানে আমাদের যাওয়ার আসা বিগত ছয় বছর ধরে। ও যা করছে করতে দাও, তুমি আমার পাশে বস।” ওর গালে হাত বুলিয়ে মিষ্টি হেসে বলে, “আর ওই আপনি বলা ছাড়তে হবে কিন্তু। নো ফরমালিটিস, উই আর ফ্রেন্ডস।” শালিনীর কথা শুনে বেশ ভালো লাগে ঝিনুকের।

চা বানাতে বানাতে রান্নাঘর থেকেই ইন্দ্রজিত ওদের উদ্দেশ্যে বলে, “গেট রেডি, আমরা আজকে বাইরে ডিনার করব।”

ইন্দ্রজিতের কথায় ভীষণ ভাবেই অপ্রস্তুত হয়ে পরে ঝিনুক তাই আমতা আমতা করে বলে, “ও আসুক তারপরে না হয়ে...”

ইন্দ্রজিত হেসে ফেলে, “ও ব্যাটার জন্য অপেক্ষা করে লাভ নেই, আমরা তোমাকে হাইজ্যাক করে নিয়ে যেতে এসেছি।”

শালিনীও হেসে বলে, “ভাইয়া কে চেনা আছে, বাড়ি ফিরবে তারপর স্নান করবে, এপাশ ওপাশ ধপাস করবে তারপরে আবার জামা কাপড় পড়বে তাতে অনেক দেরি, তুমি রেডি হও তাহলে ভাইয়া আর বেশি দেরি করতে পারবে না।”

হয়ত সেই রিশু আর নেই, বাড়ি ফিরেই সব থেকে আগে স্নান সেরে কোন মতে এক কাপ চা খেয়েই ওকে জিজ্ঞেস করে বাজারে যাওয়ার কথা। ঝিনুক তাও ওদের বলে, “না মানে ক্লান্ত হয়ে আসবে এসেই আবার...”

শালিনী চোখ টিপে হেসে বলে, “আচ্ছাআআ, ভাইয়ার জন্য এত চিন্তা?”
 
লজ্জায় পরে যায় ঝিনুক, প্রত্যেক দিন হসপিটাল থেকে বাড়ি ফিরে স্নান সেরে কিছু কেনাকাটা না থাকলেও ওকে নিয়ে এই সামনের বাজারে যায়। ঝিনুক বুঝতে পারে যে রিশু অন্তত এটা বোঝে যে সারাদিন ও একা একা বাড়িতে থেকে একঘেয়ে হয়ে যায়। রিশু কোনদিন ওর পোশাকের দিকে নজর দেয়নি তাও রিশুর মার্জিত স্বভাব পাশে আধুনিক পোশাক অর্থাৎ জিনস টপ শারট ইত্যাদি পরে বের হতে কেমন যেন লাগে। কথায় গল্পে ঝিনুক জানতে পারে যে শালিনী আর ইন্দ্রজিত দুইজনেই ডাক্তার, শালিনী নিওন্যাটালোজিস্ট আর ইন্দ্রজিত জেনারেল মেডিসিন নিয়ে এমডি করেছে। এরা সবাই কত শিক্ষিত ভেবেই নিজেকে খুব হীন বলে মনে হয় ওর, কিন্তু শালিনীর মিষ্টি ব্যাবহারের ফলে সেই জড়তা কিছুক্ষনের মধ্যেই কেটে যায়। ওদের সাথে গল্প করলেও ঝিনুকের কান সজাগ ছিল, অপেক্ষায় ছিল কখন রিশুর বাইকের আওয়াজ শুনতে পাবে। কিছুক্ষনের মধ্যেই ওর চিরপরিচিত বাইকের আওয়াজ শুনেই মনে হল দৌড়ে বারান্দায় যায়, কিন্তু শালিনী আর ইন্দ্রজিত থাকার ফলে সেই উত্তেজনা দমন করে নেয়।
 
কিছুক্ষনের পরে দরজায় কলিং বেলের আওয়াজে ঝিনুক হেসে বলে, “ওই শেষ পর্যন্ত এসে গেছে।”
 
বাইক পার্ক করার সময়ে রোজদিনের মতন একবার ওর ফ্লাটের বারান্দার দিকে তাকিয়ে দেখে, না সেদিন আর দাঁড়িয়ে নেই, বুঝতে দেরি হয় না যে এতক্ষনে নিশ্চয় ইন্দ্রজিত আর শালিনী ওর বাড়িতে পৌঁছে গেছে। তাড়াতাড়ি সিঁড়ি চেপে দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে বাজায়। ঝিনুক যেন দরজার কাছেই অপেক্ষা করেছিল, কলিং বেলের আওয়াজ শেষ হওয়ার আগেই দরজা খুলে দেয়। ঝিনুকের চোখের মিষ্টি হাসির টানে ক্ষনিকের জন্য সব কিছু ভুলে যায় রিশু।
 
ইন্দ্রজিত ঝিনুকের পেছনেই দাঁড়িয়ে ছিল, ওকে দেখে হেসে ফেলে বলে, “আরে ভাই নিজের বাড়ি ইয়ার, ঢুকে পর, ওইখানে অত দাঁড়িয়ে কি হবে।”

হেসে ফেলে রিশু, “এতদিন পরে তোর আসার সময় হল?”

ইন্দ্রজিত ওকে জড়িয়ে ধরে বলে, “বোকা... আমি ত তাও এসেছি, তুই ত এসে শুধু একবার ফোন করলি।”

রিশু হেসে উত্তর দেয়, “কাজের চাপে আছি ভাই।”

ইন্দ্রজিত উত্তর দেয়, “বালের ঢপের চপ। চল তাড়াতাড়ি রেডি হয়ে নে আজকে বাইরে ডিনার করব।”
 
রিশুর হাত থেকে ব্যাগ আর এপ্রন নেওয়ার জন্য হাত বাড়ায় ঝিনুক। বাকিদের অলক্ষ্যে ঝিনুকের দিকে একটু মাথা নুইয়ে একটু হেসে ওর হাতের ব্যাগ দিয়ে দেয়। সেই প্রথম দিনে এক বার ঝিনুক ওর হাত থেকে ব্যাগ নেওয়ার জন্য হাত বাড়িয়েছিল, সেদিন বারণ করে দেওয়ার পরে কোনদিন নিজের গন্ডি উলঙ্ঘন করেনি। ঝিনুক ওর ব্যাগ, এপ্রন আর স্টেথো নিয়ে ছোট ঘরের দিকে রাখতে চলে যায়। ইন্দ্রজিতের সাথে কথা বললেও ওর চোখ আটকে থাকে ঝিনুকের চলে যাওয়া দিকে। ভারী নিতম্বের দুলুনি, ছোট ছোট পায়ের চলন আর পিঠের ওপরে ঢেউ খেলানো চুলের আলোড়ন রিশুর বুকের রক্ত জলে ভরা ঘড়ার মতন ছলাত ছলাত করে ওঠে। উফফ মেয়েটা সত্যি মন কাড়তে ওস্তাদ। কোথায় ছিল এই রূপ? রোজদিন যেন এক নতুন রূপে ওর সামনে আবির্ভাব হয় ওর প্রেয়সী, যেন চোখের ভাষায় ওকে সাবধান করে বলে, শুধু দেখবে ছুঁতে অত সহজে দেব না। ঠিক যেন কারটুনের টম আর জেরির খেলা, কে কাকে বেশি উত্যক্ত করে তুলতে পারে সেই নিয়েই এদের যুদ্ধ।

[Image: 20210115-150253.jpg]
Like Reply

(26-11-2020, 07:46 PM)dada_of_india Wrote:  সত্যি বলছি এইটুকু ৩০০০ শব্দের লেখায় মন ভরে  না !  অনেকের লেখা পড়ছি ! নিজেরটাও পড়ি ! কিন্তু তোমার লেখায় মনের খিদে কিছুতেই মেটে  না ! এটলিস্ট ৫০০০ শব্দের লেখা তো লেখো গুরু !

পাঁচ হাজার শব্দের আপডেট, পাগল নাকি গো, তাহলে দুই সপ্তাহ পর পর আপডেট পাবে, এই দুই তিন হাজারের আপডেট লিখতে ওই ঝিনুক আর রিশুর পায়ে ধরতে হয়, কত আকুতি মিনতি করার পরে ওরা সামনে আ সে। অত লম্বা আপডেটের কথা শুনলে ঝিনুক আমাকে ঝ্যাঁটা পেটা করে বলবে, একটু ত রিশুর সাথে থাকতে দাও, সব সময়ে তোমার চোখের সামনে ঘোরাঘুরি করব সেটা কি করে হয়?

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(26-11-2020, 08:55 PM)Mr Fantastic Wrote:  দারুন লাগল। রোজই যেন ঝিনুককে নতুন রূপে দেখতে পারছি আমরা তোমার লেখার মাধ্যমে। রিশু আর ঝিনুকের বন্ধন এখন অনেকটাই পোক্ত হয়ে উঠেছে। এক বিছানায়, এক বালিশে এক কম্বলের নিচে রাত্রিযাপন এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র  Heart

না বলে এসেছি,
তা বলে ভেবো না
না বলে বিদায় নেবো,
চলে যাই যদি, যেন হই নদী
সাগরে হারিয়ে যাবো।

অন্ধ আবেগে বলতে চেয়েছি
হয় নি যে কথা বলা
কৃষ্ণচূড়াতে পথ ঢেকেছিল
হয় নি সে পথে চলা।
এই নির্জনে নয়নে নয়নে
প্রেমের কবিতা ভাবো!!!!!
Heart Heart Heart Heart Heart 
বাকিটা আশা করি তোমাকে বুঝিয়ে বলতে হবে না !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(27-11-2020, 12:06 AM)sorbobhuk Wrote:  খুব সুন্দর হয়েছে ভাই।  দেখি রিতিকা আসলে ঝিনুককে সময় দিতে চায় নাকি এর পিছনে কোনো কারণ আছে।  আর ইন্দ্রজিৎ শালিনি ও রিশু ও ঝিনুক  এদের  ডিনার কেমন হয়। আর ঝিনুক আর রিশুর মাঝে প্রেমের জোওয়ার কিভাবে আসে তা তো দেখতে হয়।

অপেক্ষায় আমিও আছি এদের মাঝের প্রেমের জোয়ার দেখার জন্য !!!!!
রেপু পয়েন্টস +1

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(27-11-2020, 12:27 AM)Isiift Wrote:  যাক ঝিনুকের বোরিংনেস টা কাটতেছে।সারাদিন একা একা বাসায় থাকা যে কতটা যন্ত্রণাদায়ক সেটা যে থাকে সেই জানে আর তার মাঝে যদি হয় নতুন পরিবেশ তাহলে আর বলার অপেক্ষা রাখে না।আর এতদিন পরে ঝিনুকের মুখে রা ফুটেছে।রিশুর প্রতি টান সৃষ্টি হচ্ছে।ভালবাসার সূচনা হয়ত এভাবেই হয়।একটু কেয়ারিং মনোভাব একটু অধিকারবোধ আর ভরপুর ভালবাসা আহা এইত জীবন।রিশুর মনোভাব বুঝতে পারেও খুব ভাল লাগছে।রিশু কি তাহলে অবশেষে পা এগুল!

পায়ে ধরে সাধা, রা নাহি দেয় রাধা,
শেষে দিল রা, পাগল ছাড়ো পা!
আপনার ওপরে আমার একটু অভিমান আছে, মাঝে মাঝেই দেখি আপনাকে থ্রেডে কিন্তু শেষ পর্যন্ত আপনাকে ডেকে বলতে হবে যে দয়া করে কিছু লিখুন, এটা সত্যি ভাবিনি, তাই অভিমান!
রেপু পয়েন্টস রইল +1

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(27-11-2020, 03:35 AM)Rajdip123 Wrote:  যতদূর লিখেছো, পুরোটা পড়লাম I খুব সুন্দর লিখছো I এখনও পর্যন্ত মিষ্টি প্রেম চলছে I কিন্তু শুধু মিষ্টি প্রেম লিখলে এই সাইট টা একটু লজ্জা পেতে পারে, সে খেয়াল আছে?
কিছু প্রশ্ন :
আম্বালিকা.... নাম টা খুব বেশি সেকেলে I 50 পাতার বেশি হয়ে গেলো এখনও কিন্তু গল্পের মুখ্য চরিত্র কে, সেটা বোঝা যাচ্ছে না I প্রচুর চরিত্র আমদানি করেছো, পড়তে পড়তে ভুলে যেতে হচ্ছে চরিত্র গুলোকে I ঝিনুক আর পার্থর সিন্ টা একটু বেশি ড্রামাটিক হয়ে গেছে I গল্পের মোড় ঘোরাতে গেলে কিন্তু এই পার্থ কে আবার আমদানি করতে হবে I কেন না একটা পর্বেই ব্যাপারটা শুরু আবার শেষ I একটু না.... খুব বেশি তাড়াহুড়ো করে পার্থকে আপাতত বিদায় জানিয়ে দিলে, ব্যাপারটা ওতো তাড়াতাড়ি না ঘটালে ভালো হতো I রাঁচির পার্ট টার দরকার ছিলোনা বলে মনে হলো I নীলাদ্রি খুব তাড়াতাড়ি আম্বালিকা কে খুঁজে পেয়ে গেলো I রিশু আর ঝিনুকের বিয়েটাও মারাত্মক তাড়াহুড়ো তে হলো I পার্থ আর ঝিনুকের পার্ট টা মনে হয়নি পিনু লিখেছে বলে I গায়ে হলুদের কথা বলেছো, কিন্তু সেটা হয়েছে বলে জানাও নি I আরেকটা ব্যাপার.... কান্না টা কে যত্র তত্র ব্যবহার করেছো I অম্বালিক কাঁদছে, রিশু কাঁদছে, ঝিনুক কাঁদছে, পিয়ালী কাঁদছে I রিশু কেন কথায় কথায় কাঁদবে? মা মা করবে সব কথায়.... সত্যি সত্যি আম্বালিকা কে ওর মা বানিয়ে দিয়েছো.... এমন পুরুষ কে কিন্তু কোনো নারী পছন্দ করে না I ঝিনুকের সাথে ফোনে অম্বালিকার কনভার্সেশন টা দুর্দান্ত I বেস্ট পার্ট I মা মেডিকেল পার্সোনাল নন, তবুও কেন ফেমুর টিবিয়া নাম গুলো ব্যবহার করবে? বিয়ের পর কোনো স্বামী যদি বৌয়ের পেছনে ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে দৌড়ায়, তাহলে সেই স্বামী কে বৌয়ের লাথি খাওয়া উচিত I অনেক কিছু লিখলাম I যেমন মনে হয়েছে I জানি গালি খাবো I

আহা, শেষ পর্যন্ত সেই মানুষের দেখা পেলাম, যার চ্যালেঞ্জের জোরে এই অধম পিনুরামকে "অসীম তৃষ্ণা" লিখতে হয়েছিল, স্বীকার করতে দ্বিধা নেই, ওই গল্প তুমি না থাকলে কোনদিন লেখা হত না। রাতের পর রাত বসে আড্ডা মেরে, গল্পের খুঁটিনাটি বিচার বিবেচনা করে ওই গল্পটা লেখা হয়েছিল। হয়ত ওই গল্পের শব্দ গুলো আমার কিন্তু ওই গল্পের সাথে তোমার অবদান ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে। আমার "অসীম তৃষ্ণা" গল্পতে তোমার যত অবদান তত অবদান তোমার গল্পের সময়ে করতে পারিনি, "মহুয়া"!
এবারে আসি তোমার কমেন্টের ব্যাপারে, এত প্রশ্ন করেছ, ব্যাখা করব কি না ভাবছি। তাও কয়েকটা প্রশ্নের ব্যাখ্যা দেব, বাকি গুলোর উত্তর তোমাকে খুঁজে নিতে হবে। অঙ্কের ক্লাসে দুই আর দুই এ চার হয়, অঙ্ক ভুল করলেই মাস্টার মশায়ের কাছ থেকে কান মলা খেতে হয়। বাস্তবিক জীবন অঙ্কের খাতার নিয়ম মেনে চলে না, তাই ত চুরি করা ফল খেতে বেশি মিষ্টি লাগে।
১। গল্পের সময় কালীন, আম্বালিকার বয়স প্রায় বাহান্ন কি তিপান্ন, তাতে কি সেই নাম খুব বেশি সেকেলে লাগছে, মনে হয় না। চরিত্রের নামকরন আমি একটু ভেবে চিন্তে করি তার চিত্রায়নের কথা ভেবে। আম্বা, মহামায়ার রূপ, তার সাথেই নাম মিলিয়ে এই চরিত্রের নাম রেখেছি আম্বালিকা।
২। যেকোনো মানুষের একটা বাড়ি থাকে, পরিবার থাকে বন্ধু বান্ধব যেমন থাকে তেমন শত্রুও থাকে, সেখানে শুধু মাত্র গুটিকয় চরিত্র নিয়ে গল্প লিখতে গেলে মহামুশকিলে পরে যাব। আর এখানে যে কটা চরিত্র এসেছে তাদের সকলের কিছু কাজ আছে বলেই এসেছে!
৩। ঝিনুক আর পার্থের সিন, ওটা তাড়াহুড়ো কি সত্যি হয়েছে, ওদের গল্প লিখতে বসলে তাহলে অন্যধারায় গল্প চলে যেত, তাই ওটা ছোট করেই ছুঁয়ে চলে যাওয়া হয়েছে। কারণ... পরে আসবে এখন সেই বিষয়ে কিছুই বলব না!
৪। গায়ে হলুদের কথা, বিয়ের সব জিনিস যদি বিস্তারিত লিখতে বসা হত তাহলে মাইরি আরো বেশি লম্বা হয়ে যেত। আর গায়ে হলুদ, সেটা বিয়ের দিন সকালেই হয়, বিয়ে যখন হয়েছে তখন গায়ে হলুদ ও হয়েছে, তাই না? এবারে এটা বল না, পিনু তুমি কেন গায়ে হলুদের বিবরন দাওনি।
৫। আম্বালিকা মেডিকেল পার্সোনাল নয়, কিন্তু যদি নয় দশ বছর ধরে ডাক্তার ছেলের মুখ থেকে সার্জারির কথা শোনে তাহলে আশা করি পায়ের দুটো হাড়ের নাম মনেই থাকবে। আর এটা কেন ভুলে যাচ্ছও, আম্বালিকা সায়েন্সের স্টুডেন্ট, হ্যাঁ নিজের জেদে জন্য শেষ পর্যন্ত ডাক্তার হয়নি, তাই বলে ফেমুর টিবিয়ার নাম মনে থাকবে না, সেটা মানতে পারলাম না।
গালাগালি তোমায় দেব না, কি কারনে গালাগালি দেবো একটা কারণ বলতে পারো? কেউই এইভাবে চুলচেরা মুল্যায়ন করেনি, সেটা তুমি, bourses আর একজনের কাছ থেকে আশা করেছিলাম। কিন্তু bourses দাদার বর্তমানে কবি কবি ভাবে চলে এসেছে, হয়ত শেষের দিকে এমন এক চুলচেরা বিচারের সম্মুখীন হতে হবে। রকি, এখন সে রকম কমেন্ট করেনি, বাকি থাকলে তুমি! Heart

তোমার ব্যাপারে একটাই কথা মনে আসে--
তারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি,
গল্প শুনেই তারে আমি অল্প অল্প ভালবেসেছি !!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(27-11-2020, 05:41 AM)TumiJeAmar Wrote:  রাজদীপের সমালোচনা পিনুর গল্পের সঠিক মূল্যায়ন।
গল্প নিজের মত চলছে। ঝিনুক খোলস ছেড়ে বাইরে বের হতে বাধ্য এবার।

তুমি মুল্যায়ন করবে না? সব কিছু একা রাজদীপের ঘাড়ের ওপরে তুলে দেবে এইভাবে? বেচারা কয়েদিন আগেই কোভিড থেকে উঠেছে, এরমধ্যেই এত চাপ? Heart , ঝিনুক এবারে খোলস ছেড়ে বের হবে, চিন্তা নেই !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(27-11-2020, 10:41 AM)ddey333 Wrote:  বাইরে কোথায় যাবে ওরা ডিনারএ সেটা যদি একবার জানা যেত ??
পিনুদাতো ডাকবে না জানা কথা , আমি চুপচাপ ওখানে হাজির হয়ে আশেপাশের একটা টেবিলএ বসে প্রানভরে একটু ঝিনুককে দেখতাম তাহলে !!! শুধুই দেখা , ছুতে তো আর দেবেনা পিনুরাম !!
সামনে একটা whisky-on-the-rocks আর একটু দূরে  ঝিনুক !!!!!

:) Heart :) Heart

তুমি ঠিক সময়ে সি আর পার্কে চলে এসো, তারপরে ত পিছু নিয়ে যেতেই পারবে যেখানে ডিনার করতে চলেছে এরা !!!! হুইস্কি অন রক্স !!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(27-11-2020, 11:07 AM)bourses Wrote:  আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি
হৃদয় ডাকছে তোমার কাছে আসি
শুধু আমার চোখের দিকে একবার তাকিয়ে দেখ
চোখ কি বলে?
তখনই বুঝবে তুমি
কতটা ভালবাসি তোমায় আমি।

আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি
কাছে এসো একবার
তোমায় দেখি।
শুধু কান দিয়ে নিরবে আমার কথা শুনো
শ্রুতি কেমন, কন্ঠ কি বলে ?
তখনই বুঝবে তুমি
কতটা ভালবাসি তোমায় আমি।

আমি কখনোও বলবোনা
তোমাকে ভালবাসি
কাছে এসো
মন খুলে হাসি।
শুধু আমার হাতে একবার স্পশ করে দেখ
কাপছে তোমার হৃদয় খানি
আর তখনই বুঝবে তুমি
কতটা ভালবাস আমায় তুমি।

তুমি কবে কবি কবি ভাব কাটিয়ে একটা মুল্যায়ন করবে বল তো? তোমার এই চুপ থাকাতেই আমার বিশাল ভয়, জানি শেষের পাতায় চুলচেরা বিচার হবে পিনুরামের, তখন সবাই রিশু-ঝিনুক কে ভুলে যাবে, লাথি ঝ্যাঁটা সব এই অধমের পিঠেই পড়বে Heart ! হোক না সে, অপেক্ষায় রইলাম সেইদিনের!!!!!
Reps Added +1

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(27-11-2020, 01:25 PM)Isiift Wrote:  আমি কমেন্ট পড়ছিলাম।আর পর্ব জমাচ্ছিলাম।না পড়লে কি লিখব! আর আপনার গল্প 
অনেক সময় নিয়ে পড়ি। তাই একটু দেরী হয়ে গেল।

তাও ঠিক, তবে কি জানেন, যাদের নিয়মিত সাথে পাই তাদের দেখা না পেলেই মন আনচান করে ওঠে Heart Heart !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(27-11-2020, 02:09 PM)Rajdip123 Wrote:  চুলচেরা বিচার না গুদ চেরা বিচার......... যাই হোক , সেটা আমি অবশ্যই করবো । ভয় পাই না তোমাকে কারন আমি জানি আমি যদি তোমার গল্পের সমালোচনা করতে শুরু করি , তাহলে লাভ টা তোমারি হবে। তবে গায়ে হলুদ পার্ট টা তুমি লিখলে সেটা দারুন হতো , কি জানি ব্যাপারটা আমার দারুন লাগে। বিয়ের পর যৌন মিলন যে হবে সেটাই স্বাভাবিক। কিন্তু সেটা শুরু হয় গায়ে হলুদ মাখানোর সময় থেকেই। নিজের বিয়ের কথা ভেবে দেখ। অম্বালিকা যদি মুখ্য চরিত্র না হয় তাহলে নাম টা ঠিক আছে। কিন্তু আমি অম্বালিকা কে আরও মানসিক দিক দিয়ে শক্ত দেখতে চেয়েছিলাম। রিশু কে বেশি কাঁদিয়ো না , ব্যাপারটা পুরুষোচিত না। তাহলে তুমিও স্বীকার করলে যে পার্থ আর ঝিনুকের অংশ টা তাড়াহুড়োতে শেষ করেছো। কিন্তু গল্পের মোড় এবার ঘুরবে। এত সাদা মাটা থাকবে না। ড্রামা চাই । আর পার্থ ছাড়া গল্পে আর কাউকে দেখতে পারছিনা যে গল্পের মোড় টা ঘোরাতে পারে। লেখ লেখ পিনু লেখ ......... মনে হচ্ছে এবার আমিও এই গল্পের মধ্যে ঢুকে পড়ছি।

আরে বাবা, পিনুরামের গল্প মানেই কি ড্রামা থাকতে হবে নাকি? Tongue , এমন নাও হতে পারে। "রোদে ভেজা তিলোত্তমা" একদম সাদামাটা গল্প ছিল কিন্তু, যাকে বলে শ্রাদ্ধের নিরামিশ খাবার! এবারে বলি রিশুর কথা, না রিশু বেশি কাঁদেনি, তবে পুরুষ কাঁদে না এটা মানতে পারলাম না। মর্দ কো দরদ নেহি হোতা, এটা ওই সিনেমা তে বেশি ভালো লাগে, বাস্তবিক জীবনে পুরুষেরাও কাঁদে, লুকিয়ে কাঁদে, বাথরুমে ঢুকে একা একা কাঁদে, সঠিক বন্ধু পেলে তার কাঁধে মাথা রেখে কাঁদে, সর্ব সমক্ষে নয় তবে হ্যাঁ তারাও কাঁদে ! বাকি কিছু বলব না কারণ আমার ওপরে জোর খাঠানো সেটা তোমার অধিকার Heart !!!!! 

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(27-11-2020, 03:17 PM)bourses Wrote:  কথাটা খুব একটা ভুল বলো নি... আমি সত্যিই একটু অপেক্ষা করছিলাম ঘটনা প্রবাহ কোন দিকে যায় সেটা দেখার জন্য... মন্তব্য তো পাবে অবস্যই... কিন্তু সেটা আর একটু পরেই হোক না... গল্পটাকে আর একটু গড়াতে দিই... তারপর... এখনও সেই ভাবে নতুন কোন মন্তব্য করার মত কিছু ঘটেনি... অন্তত পিনুরাম'এর গল্পের খাতিরে... গাড়ি এখনও বেশ মসৃণ রাস্তা ধরেই এগিয়ে চলেছে... তবে ছোট করে বললে, বলবো এবারের গল্পটা এখনও পর্যন্ত যেন বড্ড বেশি অনুমেয়... পিনুরামের গল্পের সেই মোচড় এখন পর্যন্ত অদৃশ্য... দেখা যাক... কি হয় পরবর্তি অধ্যায়ে... এটা তো স্বাভাবিক, জীবন অপ্রত্যাশিত... তাই বাঁকের ওধারে কি অপেক্ষা করে আছে, সেটাই দেখার... বাঁক ঘোরার পরেই... আগে নয়... তবে যাই করো না কেন, ঝিনুক আর রিশুর মিলটা করিয়ে দিয়ে... না হলে বড্ড খারাপ লাগবে... উন্মুখ হয়ে সবাই আমরা বসে রয়েছি তাদের সেই রাতটার (নাকি দিনটার অথবা ভোর, সন্ধ্যেও হতে পারে) জন্য... সেটা থেকে আমারদের থুড়ি ঝিনুক আর রিশুকে বঞ্চিত করো না প্লিজ...

রাজদীপ তো বেশ ভালোই ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু করে দিয়েছে তোমার গল্পের... হা হা হা... এবার তোমার জিনা হারাম না করে দেয়... ও যা মাল... সহজে তোমায় ছাড়বে না সেটা এখনই ভালো বোঝা যাচ্ছে...

ও, হ্যা... তোমায় লাথি ঝ্যাটা মারবো? শালা আমার কি তারপর পীঠের ছাল আর থাকবে পীঠের ওপরে? তোমার ভক্তকুল আমার ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে ডুগডুগি বাজাবে তো!!!!!! আমার কি ভয় নেই সেটার?

আর একটা ব্যাপার... আমার কাব্যি করাটা কি তোমার মধ্যেও প্রশারিত হয়ে গেল নাকি গুরু? তুমিও তো বেশ ভালোই কবিতা ঝাড়ছ... বেশ বেশ... খুব ভালো... এই টুকু না হলে তো সেই শুষ্ঠং কাষ্ঠং তিষ্ঠতি অগ্রে'র মত ব্যাপার হয়ে যায়... হে হে... ভালো থেকো...

রেপু আর লাইক দিয়ে দিলাম এই ফাঁকে... একরাশ ভালোবাসা মাখিয়ে... Heart

পরশ পাথরের ছোঁয়ায় লোহাও সোনা হয়ে যায়, তোমার কাব্যির সেই ছোঁয়া আমারও একটু লেগে গেছে। আর গল্পের ব্যাপারে, এটা তো রোমান্টিক গল্প, অন্য গল্পের মতন "Misc Erotica" ট্যাগ তো আমি দেইনি এটাতে, তাই অনুমান করাটা স্বাভাবিক!  (একটু ফিক ফিক করে কিন্তু হাসতে ইচ্ছে হচ্ছে, কারণ আমি বলব না )!!!!! 

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(27-11-2020, 03:54 PM)Mr Fantastic Wrote:  তবে একটা দিক ভুলে গেলে চলবে না এই গল্পটা পিনুরামের অন্যান্য গল্পের থেকে অনেকটাই আলাদা।সেই সাথে রিশুর চরিত্রটাও অন্যরকম, পিনুদার বাকি নায়কদের চেয়ে বেশ আলাদা। সবে দুজন অচেনা বিপরীতমুখী স্বভাবের নর-নারীর ঝপ করে বিয়ে হয়েছে আগে প্রেম-বোঝাপড়াটা জমুক, দুম করে যৌনতা দেখতে চাওয়া এখানে বোকামি। আর পিনুদা সারপ্রাইজ দিতে পছন্দ করেন, সোজা পথের গল্প হবে না। পথ এবড়ো খেবড়ো হলে তখন মনে হবে সোজা পথে কখন আসবে Tongue Blush গাড়ি মসৃন গতিতে এগোচ্ছে এখন ঠিকই, কিন্তু কখন টায়ার ফাটবে বা হোঁচট খাবে সেটা আমরা কেউই জানি না। তবে সময়ের চাকা, থুড়ি পরিস্থিতির চাকা তো ঘুরবেই   Big Grin Big Grin

দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাক।
এই দুনিয়া ঘুরে বনবন বনবন
ছন্দে ছন্দে কত রঙ বদলায় রঙ বদলায় ।
কখনও পিঙ্গল, কখন সবুজ,
কখন বুঝি আর কখন অবুঝ।
হৃদয় দিলে যার হৃদয় মেলে
হৃদয় যাবে সে কাল, পথে ফেলে ।
গোলক ধাঁধারে ভাই, তাই লেগেছে তাক ।
ও এই ঘুরন্ত নাগর দোলায়
কখন কাঁদায় আর কখন ভুলায় ।

আর কি সারপ্রাইজ দেবো বল তো, সবাই যেমন ভাবে পেছনে লেগেছে ছেলেটার, শালা এখন কি রকম আছে সেটাই জানা যাচ্ছে না। অবশ্য আমি এতটাই ঝিনুক কে নিয়ে মেতে আছি দিল্লীতে যে আর কোলকাতা গিয়ে দেখা হচ্ছে না ওই ইতর লম্পটটা কি করছে, (এরপর আশা করি নাম আর বলতে হবে না কার কথা বলছি) Tongue Tongue Tongue !!!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(27-11-2020, 06:45 PM)dada_of_india Wrote:  কিছুই বলবো না ! সাতদিনে ৩০০০ শব্দের আপডেট দিয়ে কিভাবে লোকে হাত গুটিয়ে বসে থাকতে পারে সেটাই ভাবার বিষয় !

এই ঠান্ডায় হাতের সাথে ... সব গুটিয়ে গেছে দাদা গো, স্কচ অন রক্স চাই না হলে আর মাথা খুলছে না আই মিন হাত খুলছে না !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(27-11-2020, 08:55 PM)dreampriya Wrote:  Darun hocche dada .. eta r kotobar boli !! Bes sundor e sob kichu hocche but amar keno jani mone hocche kichu akta ghotbe kub taratari ! Exactly ki ghotbe seta jani na tobe seta je vetore vetore cholche seta boja jache . Dekha jak ai salini - indrajit rishu - jhinuk r somporko ta kotota sohoj korte pare ... Tobe akta boro kichu na gotle oder majer durotto eto sohoje kombe na ..

নাই বা বললেন "দারুন হচ্ছে, বেশ ভালো হচ্ছে" আমার মন রেখে বলতে হবে, একদম নয়। যা ইচ্ছে হবে সেটাই বলবেন, অনেক সময়ে তাতে নিজের ভুল বোঝা যায়, ক্ষুরে যত ধার দেওয়া যায় তত ভালো কিন্তু দাড়ি কাটা যায়। আপনার সাথে ফোরামের মাধ্যমে পরিচয় কি আর আজকের নাকি যে হটাত করে আমার মন জুগাতে হবে? যতদূর আমার মনে পড়ে, এক্সবিতে আমার প্রথম গল্প যেটা ইংরেজিতে লিখেছিলাম, "Forbidden Love" সেই 2010  থেকে আমাদের পরিচয়। 2020 শেষ হতে চলল, বলা যেতে পারে দীর্ঘ এগারো বছরের পরিচয় এই ইলেট্রনিক দুনিয়ায় !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)