Thread Rating:
  • 71 Vote(s) - 3.31 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance শেষের পাতায় শুরু (Completed)Completed

Showing only the posts of pinuram: 840 of 2,161 posts. Show all posts

(20-11-2020, 11:57 AM)ddey333 Wrote:  গল্প নিয়ে বিশেষ কিছু আর কি বলবো . মিষ্টি মধুর ছন্দে এগিয়ে চলেছে
আমার ফ্লাট এর বাইরে মৌমাছিরা একটা বিশাল মৌচাক বানিয়েছে বেশ কিছুদিন ধরে , প্রায়ই দেখি মধু উপচিয়ে ফোটা ফোটা করে পড়ে নিচে , তোমার গল্পটা এখন সেইরকমের পর্যায়ে পৌঁছে গেছে
:) Heart Heart

কিন্তু ঝিনুকের কি মেডিকেল সিম্পটম যেটা রিশু জেনে গেছে , খারাপ কিছু নয়তো , এটা নিয়ে একটু দুশ্চিন্তায় পড়ে গেলাম 

bananaSad

গাছে যখন ফুলের কুঁড়ি ফুটেছে তখন এক সময়ে নিশ্চয় ফুল ফুটবে আর ভোমর আসবে! বাকি ঝিনুকের কথা সেটা অচিরে জানা যাবে কি হবে !!!!!!
রেপু পয়েন্টস +1

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(20-11-2020, 03:14 PM)Isiift Wrote:  ঝিনুক আর রিশুর ফেস টু ফেস মমেন্ট এর অপেক্ষায় আছি। ঝিনুক কি অসুস্থ হয়ে যাবে নাকি! আপনার লক্ষ্মণ ভাল ঠেকছে না।তবে অসুস্থ হওয়ায় যদি একটু কাছে আসা যায় তাইলে তাই ভাল।আশা করি সিম্পটম  গুলো সম্পর্কে খুব শীঘ্রই জানতে পারব।

আরে সেই যে বিয়ে হয়েছে সেই থেকেই ত চলছে এদের ফেস টু ফেস মোমেন্টস, তাই না, হোক না একটু অন্যরকমের কিন্তু ফেস টু ফেস হয়েছে অনেকবার Tongue  !!!!!!!
রেপু পয়েন্টস +1

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(20-11-2020, 06:39 PM)Buro_Modon Wrote:  মেডিক্যাল কম্প্লিকেসি থাকতে পারে কিন্তু আশা করি তা যেন প্রাণঘাতী হয়ে না ওঠে সুস্থ সবল ঝিনুক এর রিশুর সথে সুস্থ সম্পর্ক দেখার অপেক্ষায় থাকলাম ।
আশা করি পিনুদা যতীন্দ্রনাথ সেনগুপ্ত থেকে যতীন্দ্রমোহন বাগচী হয়ে উঠবেন ।
বাকি সবটাই পিনুদার হতে।

এই কথাটার অর্থ আমিও ঠিক বুঝতে পারিনি, যদি একটু বলেন! আমার হাতে কি আর আছে Tongue  সব কিছুই ওদের হাতে ওদের করনীয়, তাই না, আমি শুধু মাত্র সূত্রধর !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(20-11-2020, 07:52 PM)dada_of_india Wrote:  সত্যি বলছি ! মা কালির দিব্বি ! তোমার এতো ছোট ছোট আপডেট পরে তোমাকে ক্যালাতে ইচ্ছা করে ! এতো সুন্দর লেখা পড়ার সাথে সাথেই যদি শেষ হয়ে যায় তাহলে কি রাগ হবেনা ? তুমিই বলো ?

আমাকে একটা সত্যি কথা আগে বল, তুমি খালি পেটে কয়টা রাজভোগ খেতে পারবে? তারপরে তোমার কমেন্টের উত্তর আমি দেবো !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(20-11-2020, 09:53 PM)dreampriya Wrote:  Sotti dada onoboddo hocche golpota ... Pore eto valo lagche je ki bolbo vasa kuje pachhi na ..Apni golpe character binnas ta ato sundor koren ar proti ta character tar nijer anek ta space pay ...Ar sotti bolte ai golpe apni ato sundor vabe rishu r jhinuk r moner vab ta dujoner dristikon theke futiye tulechen tate golpo ta aro besi kore jibonto hoye utche .. jhinuk r rishu ke  na bola katha gulo je chokher vasay fute ute ..Eta apni darun sundor vabe ei golpe futiye tulechen ...

ধন্যবাদ দাদা, এরা সবাই জীবন্ত (পাঠক বন্ধুদের মনে আঙ্গিনায়) তাই না? তাই ত দশ বছর পরেও আপনারা অভি আর পরীর  কথা বলেন, বুধাদিত্য আর ঝিলামের কথা বলেন, আদি আর তিতলির (The End of Restless Sleep) কথা বলেন তাই না? তাহলে এরা জীবন্তের চেয়ে কম কোথায়?
রেপু পয়েন্টস +1

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(21-11-2020, 12:16 AM)Mr Fantastic Wrote:  দুজনের মনেই বসন্তের পূর্বরাগ জমতে শুরু করেছে, অচিরেই এটা মিষ্টি মধুর প্রেমে পরিণত হতে খুব বেশি সময় লাগবে না। ছবির মতো চোখের সামনে ভাসছে এমন বর্ণনা, গল্প বলে মনেই হয় না। যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি।  Heart

বলছেন, যে এদের মাঝে বসন্তের পূর্বরাগ এসেছে? দেখা যাক এই বসন্তে যেন কাল বৈশাখী না আসে, যে অবস্থায় এদের বিয়ে হয়েছে Tongue

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(21-11-2020, 05:45 AM)TumiJeAmar Wrote:  ক্রিসমাস পার্টিতে একটা সুযোগ আছে।

(21-11-2020, 05:46 AM)TumiJeAmar Wrote:  ক্যালানোর ভিডিও তুলে আমাদের পাঠিয়ে দিও কিন্তু......

ক্রিসমাস পার্টিতে কিসের সুযোগ গো? রিশুকে দেখে কি মনে হয়, সেই ত ছোট বেলা থেকে বড় হতে দেখেছ (পড়েছ) ! আর আমার ক্যালানোর ভিডিও, সেই ভিডিও নিশ্চয় ভাইরাল হবে, দাদ্দুর হাতের মার, বুঝতেই পারছি কেমন হবে, দুই পেগ হান্ড্রেড পাইপারস দিলেই দাদ্দু একদম খোশ মেজাজে থাকবে !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(21-11-2020, 06:40 PM)dada_of_india Wrote:  যতক্ষণ মুখ না মরছে ততক্ষন তো খেতে পারবো ! কিন্তু তুমি মুখ মরা তো দূরের কথা মুখে ঢোকানোর আগেই শেষ করে দাও !

দাদা গো, মুখ মরার কথাই নয় এখানে, আর তুমি আমার প্রশ্নে এখানেই ফেঁসে গেলে। আমার প্রশ্নটা ছিল, খালি পেটে তুমি কয়টা রাজভোগ খেতে পারবে, তুমি শুধু মাত্র একটা রাজভোগ খেতে পারবে তার বেশি একটাও পারবে না কারণ দ্বিতীয় রাজভোগ খাওয়ার সময়ে তোমার পেটে প্রথম রাজভোগ চলে গেছে সুতরাং তোমার পেট আর খালি নেই। Tongue । উত্তর, তুমি খালি পেটে একটাই রাজভোগ খেতে পারবে। ঠিক তেমন, ছোট ছোট আপডেট এইজন্য দেই কারণ তাতে পরের খাওয়ার জন্য সবাই মুখিয়ে থাকে, পেট খালি হলেই যেন পরের রাজভোগ সবাই আনন্দে খেতে পারে, এক সাথে দিয়ে দিলে সেই মজা কোথায়? তাই না !!!!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(21-11-2020, 05:27 PM)lizzyfawn Wrote:  বাহ বাহ! আমি হুক্কা হুয়া করছি না দেখেই সবাই গল্প জুড়ে নিয়েছে খুব?! আরে বাবা নিজের গর্তেও তো কাজ আছে আমার. তাই বলে আমাকে ছেড়ে ই
যাক গে তোমরা গল্প করো, তোমাদের প্রতি কোনো টান নেই আমার
যা মনের টানা টানি তা সবই রিশুর সাথে মিলে মিশে.
ঝিনুক তো সবে উকি মারছে, জল এখনও ঘোলা না স্থির আছে দেখতে.
তা মামনি ঝিনুক, রোশো সব দিকে দেখে চলো, দিন বড়ই ছোটো...
হুক্কা হুয়া

হুক্কা হুয়া, কেমন আছো বন্ধু? হ্যাঁ সবার নিজের নিজের কাজ কম্ম থাকে বৈকি, নিজের গত্ত ছেড়ে কি আর আসা যায় নাকি? যাই হোক সেই কাজ কম্ম সেরে এই মাঝে মাঝে হুক্কা হুয়া করে যেও তাতেই খুশি হব !!!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(21-11-2020, 07:00 PM)dada_of_india Wrote:  বোকাচোদা কি আর গাছে ফলে ? ভান্তারা  না করে রোজ একটু বড়ো  করে আপডেট দিতে পারোনা ? নেহাত আমি তোমার লেখার একান্ত ভক্ত তাই চাতকের মতো ফটিক জল ফটিক জল করে যাই ! তাই বলে তুমি জলের জায়গায় মুতে দেবে? চলবে না বলে দিলাম ! আর বাকি থাকে কটা  রাজভোগ খেতে পারবো ? দরকার হলে পেট কেটে একসাথে ১০টা রাজভোগ ঢুকিয়ে পেট ভরিয়ে নেবো ! আমার সাথে কথার খেলার গাঁড় পিঁয়াজি  করতে এস না !

Lotpot [Image: vhappy.gif]:lotpot: [Image: vhappy.gif]:lotpot: [Image: vhappy.gif]:lotpot: [Image: vhappy.gif]
কি আর বলব, হাসতে হাসতে পেট ফেটে গেল !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(21-11-2020, 07:27 PM)Mr Fantastic Wrote:  পিনুদা আমি " এসকর্ট সার্ভিস " বলে কোনো অজ্ঞাত  লেখকের একটা অসম্পূর্ণ গল্পকে Ddey333 আর কয়েকজনের আগ্রহে সম্পূর্ণ সমাপ্তির লক্ষ্যে লিখে যাচ্ছি। প্রথম লিখছি তাই নেহাতই কাঁচা হাতের কাজ। তুমি সময় পেলে একটু পড়ে দেখবে ?
 
গল্পের লিংক  :  https://xossipy.com/thread-32410.html

উত্তর থ্রেডে দিয়ে এসেছি !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply

(21-11-2020, 09:07 PM)Karims Wrote:  Boss ajker update kokon asche.........

এমন ভাবে কালে ভদ্রে টুকি করে বলবেন, "আপডেট কোথায়?" এমন হলে খেলবো না কিন্তু bananaSad আপনিও নিয়মিত আসুন আমিও তাহলে নিয়মিত আসব Tongue

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

পর্ব ছয় – (#6-29)

 
পোশাক হাতে নিয়ে একবার অন্তত ঝিনুক ভাবে যে জিজ্ঞেস করে রিশুকে, তোমার কোন পছন্দ অপছন্দ নেই আমি কি পড়ব না পড়ব? কিন্তু রিশুর নির্বিকার চেহারার দিকে তাকিয়ে বিরক্তিতে সেই প্রশ্ন করা ছেড়ে দিয়েছিল। তাও বার দুয়েক ভদ্রতার খাতিরে জিজ্ঞেস করেছিল ঝিনুক, এটা নেব? এই রঙটা ভালো? রিশু মাথা দুলিয়ে সায় দিয়েছিল, হ্যাঁ, ভালো লাগলে নিয়ে নাও। ধ্যাত কি রসকস হীন মানুষ রে বাবা, এই লোকের সাথে চন্দ্রিকা কি ভেবে যে প্রেম করেছিল কে জানে? তারপর আর কথা বলার ইচ্ছে হয়নি ওর সাথে। প্রথম দুবার সালোয়ার কেনার সময়ে নিজের ব্যাগ খুলেছিল দাম দেওয়ার জন্য, রিশু মানা করে দিয়েছিল ওকে, টাকা আমি দিচ্ছি।
 
রিশু আর ঝিনুক, দুইজনের হাতে ভর্তি শপিং ব্যাগ, পাঁচটা সালোয়ার কামিজ, দুটো বড় ভারী জ্যাকেট, বেশ কয়েকটা বিছানার চাদর, তিনটে ঘরে পড়ার ঢিলে টপ আরো অনেক কিছু, পারলে প্রায় সেদিন পুরো বাজার কিনে নিয়ে আসে। বাপরে, কি ঘুরতে না ভালোবাসে মেয়েটা, এর আগে চন্দ্রিকার সাথে বের হওয়াটা আলাদা ব্যাপার ছিল, তখন জিনিস পত্র কেনার থাকত না বিশেষ, শুধু ঘুরে বেড়ান ছাড়া। কিন্তু ঝিনুকের সাথে জিনিস কিনতে বেড়িয়েছে, ঘুরতে বের হয়নি তাই মাঝে মাঝে বিরক্ত হলেও মেয়েটার মুখের উজ্জ্বলতা দেখে চুপ করে যায়। চারপাশের দোকানে যা দেখছে একবার সব নতুন জিনিস গুলো হাতে নিয়ে দেখা চাই, এটা কি ওটা কি, এর কত দাম ওর কত দাম, না কিনলেও একবার অন্তত জিজ্ঞেস করা চাই। চন্দ্রিকার মধ্যে একটা পরিপক্ক ভাব ছিল, ঝিনুকের মধ্যে ভীষণ কচি কচি উচ্ছল ভাব, দেখে মনে হয় যেন খাঁচায় বাঁধা পাখি ছেড়ে দিলেই উড়ে যাবে খোলা আকাশে। বারবার দুপুরের কথা মনে পরে যায় রিশুর, যেভাবে পা দাপিয়ে লাফিয়ে উঠে মুখ ব্যজার করে বলেছিল, “তুমি ডাক্তার না হাতির মাথা” মনে মনে হেসে ফেলে রিশু। মনের কোনায় অনেক দুরন্ত লুক্কায়িত স্বপ্ন ছিল, পূরণ হবে কি না জানা নেই ওর।
 
প্রায় ঘন্টা খানেক এদিক ওদিক ঘুরে ফিরে, অনেক কিছু কেনা কাটার পরে খিধে পেয়ে যায় ওদের। ঝিনুকের খুব ইচ্ছে ফুচকা খাওয়ার, কোলকাতার ফুচকার স্বাদ আর এখানে যে ফুচকাওয়ালা গুলো ফুচকা বিক্রি করছে, সেগুলো দেখলেই মনে হয় এর স্বাদ আলাদা হবে। ফুচকার সাথে চাট আছে, দেখে জিবে জল চলে আসে ঝিনুকের কিন্তু রিশুর দিকে তাকিয়ে সে কথা বলার সাহস হয় না ওর। কিন্তু এই কয়দিনে ডাক্তারের খাওয়া দাওয়ার ব্যাপারে একটা ধারনা ওর হয়ে গিয়েছিল, কোন রকম বেশি তেল ঝাল মশলা একদম খায় না, রাস্তার খাবার হয়ত একদম খায় না। তরকারি বা ডিমের ঝোল খাওয়ার সময়ে মনে হত যেন হসপিটালের রান্না খাচ্ছে, মুখ বুজে এই কয়দিনে তাই খেয়েছিল ঝিনুক। এতক্ষন ঘুরে ফিরে আরো একটা চাহিদা ওর বুকের ভেতরে জেঁকে বসে, একটা সিগারেট পেলে ভীষণ ভালো হত, কিন্তু এই কয়দিনে ডাক্তারকে চিনে গেছে, হয়ত সিগারেটের নাম শুনলে ওকে বাড়ি থেকে বার করে দেবে। সবাই ওকেই ধিক্কার জানাবে, বাড়ির কেউই জানে না শুধু মাত্র বোন ছাড়া যে ও সিগারেট খেত।
 
রিশু ঝিনুকের চোখ মুখ দেখে বুঝতে পারে যে খিধে পেয়েছে, পাশেই একটা ম্যাক ডোনাল্ডস দেখিয়ে জিজ্ঞেস করে, “ম্যাক ডোনাল্ডস যাবে নাকি?”

ঝিনুকের ইচ্ছে ছিল ফুচকা, চাট ইত্যাদি খাওয়ার চিকেন বার্গার, পিজ্জা, এসব অনেক খেয়েছে এসবের বিশেষ ইচ্ছে ছিল না ওর। মাথা নাড়িয়ে বলে, “না থাক।” বুকে বল বেঁধে খুব নিচু গলায় বলে, “ফুচকা?”

কথাটা কানে গেছিল রিশুর, তাও না শোনার ভান করে বলে, “খিধে পায়নি ত? বাড়িতে রান্না অবশ্য করাই আছে।”

এতক্ষন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে পেটের মধ্যে নাড়ি ভুড়ি তালগোল পাকিয়ে গেছিল ঝিনুকের, নিজের ওপরে রাগ হয় ঝিনুকের, বেশ’ত ম্যাক ডোনাল্ডসে খেতে নিয়ে যাচ্ছিল, আদিখ্যেতা করে না বলতে কেন গেল? “হুম চল।”

ভাই বোনের সাথে বের হলেই ফুচকা খাওয়ান চাই, এখানে আবার কোলকাতার মতন শুধু তেঁতুল জল থাকে না, বিভিন্ন ধরনের জল থাকে আর বিশেষ করে দিয়ার সেই জল খেতে খুব ভালো লাগে। ঝিনুকের চেহারার অভিব্যাক্তি ধরে ফেলে রিশু, “ফুচকা খাবে?”

চোখ দুটো চকচক করে ওঠে ঝিনুকের, এতক্ষন তাহলে ওর সাথে ইয়ার্কি মারা হচ্ছিল, চোখ বড় বড় করে রিশুর দিকে দেখে অবাক হওয়ার ভান করে বলে, “আচ্ছাআআ, তুমি ফুচকা খাও?”

নিভু নিভু চোখের তারায় নতুন আলোর ঝলকানি দেখে বেশ খুশি হয় রিশু, “আমার দুটো ভাই বোন আছে, তাদের জ্বালায় খেতে হয় আর কি।”

নেচে ওঠে ঝিনুক কিন্তু , “হ্যাঁ হ্যাঁ আমিও টেস্ট করব।” ফুচকা ওয়ালার কাছে একটাই বাটি চায় রিশু, ঝিনুক একটু অবাক হয়েই জিজ্ঞেস করে, “তুমি খাবে না?”

মুচকি হাসি দিয়ে রিশু উত্তর দেয়, “ওই তোমার থেকে একটা কি দুটো খেয়ে নেব।” চোখ কপালে উঠে যাওয়ার যোগার হয় ঝিনুকের, ডাক্তার ওর হাত থেকে ফুচকা খাবে, কথাটা বিশ্বাস হয় না একদম। রিশু একটু হেসে বলে, “কি হল ভাগ দেওয়ার ইচ্ছে নেই?”

আনন্দের অতিশজ্যে আর একটু হলেই রিশুকে জড়িয়ে ধরত ঝিনুক, সেই প্রবল ইচ্ছেটা দমন করে নরম গলায় উত্তর দেয়, “না মানে...”
 
ওর নরম গলা আর চোখের তারায় উজ্জ্বল দ্যুতি দেখে ক্ষনিকের জন্য রিশুর মনে হয় যে টুক করে ঝিনুকের টোপা নরম গালে যেখানে এখন একটা ক্ষীণ আঁচড়ের দাগ লেগে, সেখানে একটা ছোট চুমু খায়। কোথায় যেন একটা বাঁধা পায় রিশু, এক এক সাথে এক ছাদের তলায় থেকেও দুই অচেনা ব্যাক্তির মাঝের ব্যাবধান একটু কমলেও একদম নির্মূল হয়ে যায়নি।
 
ফুচকা ওয়ালার চারপাশে অনেক ভিড় তাও সেই ভিড় ঠেলে হাত বাড়িয়ে দেয় ঝিনুক, প্রথম ফুচকাটা মুখে পুরতেই বুঝে যায় এতে সেই পুরানো স্বাদ নেই, হিন্দিতেই ফুচকা ওয়ালাকে নির্দেশ দেয়, “আর ঝাল বানাও, একি তেঁতুল জল নেই?” তারপর একের পর এক ফুচকা খেয়েই চলেছে।

রিশুর দিকে একটা ফুচকা এগিয়ে দিয়ে শিশুসুলভ কন্ঠে বলে, “খাও খাও... এবারে ঝাল দিয়েছে, ইসসস ঝাল আর মিষ্টি মিলে এখানের জলের টেস্ট একদম আলাদা।”
 
ঝিনুকের এই চপল চঞ্চল শিশুসুলভ আচরন দেখে হেসে ফেলে রিশু, মা বলেছিল ওকে, আজকাল মেয়েদের ছাব্বিশ সাতাসের আগে বিয়ে হয় না, সেখানে ঝিনুক মাত্র তেইশ, একটু যেন মানিয়ে নিয়েই চলে। দুই হাত ভর্তি শপিং ব্যাগ, ঝিনুকের হাতেও যেগুলো ছিল সেগুলো ধরতে হয়েছে।
 
দুই ভর্তি হাত দেখিয়ে মাথা নাড়ায় রিশু,  “না না, তুমি খাও।”

কিছু না ভেবেই রিশুর মুখের কাছে ফুচকা ধরে বলে, “আমি খাইয়ে দিচ্ছি খাও না প্লিজ” মাথা নাড়ায় রিশু, রাস্তার মাঝে সদ্য বিবাহিতা স্ত্রীর হাত থেকে এই ভাবে খাবার খেতে ভীষণ লজ্জা করে ওর। ঝিনুকের সেই দিকে ভ্রুক্ষেপ নেই, ওর মুখের কাছে হাত উঠিয়ে কাতর কন্ঠে আদর করে বলে, “এই একটা প্লিজ, খাইয়ে দিচ্ছিত...”

নিরুপায় রিশু ঝুঁকে যায় ঝিনুকের দিকে, ফুচকার সাথে কোমল চাঁপার কলি আঙ্গুল তিনটে ওর ঠোঁটে স্পর্শ করে, ইচ্ছে করেই নাকি, ওর ঠোঁটের ওপরে বেশ কিছুক্ষন ধরে ছিল আঙ্গুল। একটা ফুচকা খেয়ে হেসে উত্তর দেয়, “এবারে তুমি খাও আমি আর খাব না।”

ঝিনুকের আঙ্গুলের ডগায় রিশুর ঠোঁটের পরশ বেশ অনেকক্ষণ লেগে থাকে, শয়তান ডাক্তার আরেকটু হলে মনে হয় আঙ্গুল গুলো খেয়ে নিত। লাজুক হেসে চোখ পাকিয়ে তাকায় রিশুর দিকে, “আর দেব না কিন্তু।”

হেসে ফেলে রিশু, “না না তুমি খাও।”
 
শুধু কি আর চোখের দেখায় ভালোবাসা হয়? ক্ষুধার্ত মানুষের সামনে যা রেখে দেওয়া হয় সে তাই গোগ্রাসে খেয়ে নেয়, রিশুর হৃদয় একটু একটু করে ভরতে শুরু করেছে বটে কিন্তু ক্ষুধার্ত নয়। রাতের অন্ধকার থাকতেই হসপিটালের জন্য বেড়িয়ে যাওয়া, যদিও তাড়াতাড়ি ফেরা হয় কিন্তু ঝিনুক বেশির ভাগ সময়ে নিজের ঘরের মধ্যেই থাকে, বেশি ওর সামনে আসে না। রিশুও নিজের পড়াশুনা নিয়েই ব্যাস্ত থাকে, মাঝে মধ্যে খাওয়ার সময়ে এই দু’একটা কথা হয়, “বাড়িতে ফোন করেছিলে আজকে?” “সকালে কি খেলে?” ইত্যাদি ছোট ছোট প্রশ্ন, উত্তর বেশির ভাগ, হ্যাঁ আর না তেই সমাপ্ত হয়। মাঝে মাঝে যখন ঝিনুক নিজের মায়ের সাথে কথা বলে তখন টুকরো কিছু কথা কানে যায়, “হ্যাঁ হ্যাঁ বেশি বলতে হবে না জানি।” “আমি’ত বলিনি দিতে, তাহলে একা আমাকে কেন বলতে যাও। ওকেও ত বলতে পারো।” আবার কখন নিচু গলা শোনা যায়, “না, ও উঁচু গলায় কথা বলে না।” চুপ করে শুনে যায় ওর কথা, কি বলার আর কি বোঝার সেটা জানে রিশু, তাই বিশেষ ঘাঁটায় না ঝিনুককে।
 
মায়ের সাথেও যখন ওর কথাবার্তা হয়, তখন মা ওকে বিশেষ কোন জোর করে না, মা বোঝে এত তাড়াতাড়ি সব কিছু মানিয়ে নেওয়া সম্ভব নয়। গতকাল রাতেই যখন মায়ের সাথে কথা বলছিল তখন ওর মা ওকে জিজ্ঞেস করেছিল, “হ্যাঁ রে বাবা, সত্যি করে বল, কি ইচ্ছে তোর?” চুপচাপ মনে মনে হেসে ছিল রিশু, “জানিনা মাম্মা।”
 
ফুচকা খাওয়া শেষে রিশু ঝিনুক কে বলে, “আর কিছু খাবে?”

মিষ্টি হেসে মাথা নাড়ায় ঝিনুক, “না বাবা আর নয়, অনেক হয়েছে।”

রিশু জিজ্ঞেস করে, “তাহলে এবারে বাড়ি?”

মাথা দোলায় ঝিনুক, হ্যাঁ বাড়ি।
 
এবারে পারকিঙ্গের দিকে হাঁটার সময়ে রিশুর পাশাপাশি হাঁটে ঝিনুক, ঝিনুকের ছোট পায়ের সাথে তাল মিলিয়ে এবারে আর তাড়াতাড়ি হাঁটে না রিশু। হাত ধরাধরি যদিও হয় না তবে মাঝে মাঝেই ওদের বাজু একে অপরকে ছুঁয়ে যায় মাঝে মাঝেই। অনেকদিন পরে ঝিনুককে মন খুলে একটু হাসতে দেখে ভীষণ ভালো লাগে। আবার সেই খাঁচায় ফিরে যেতে হবে ভেবেই ঝিনুকের একটু খারাপ লাগে। সবাই বিয়ের পরে কত নতুন জায়গায় ঘুরতে যায়, কিন্তু ঝিনুকের কপালে বন্দী খাঁচা ছাড়া আর কিছু জোটেনি। ঘুরতে গেলেও যাবে কার সাথে, যার সাথে যাবে সে এখন ওকে নিজের করে নিতে পারেনি হয়ত।
 
এত’কি সব সময়ে ভাবে মেয়েটা, মাঝে মাঝেই কোথায় যেন হারিয়ে যায়, পুরানো দিনের চিন্তা করে নাকি? হয়ত করে, জানা নেই ওর। হয়ত সেইজন্যে এখন পর্যন্ত মন খুলে ওর সাথে কথা বলতে পারেনি। ভিড়ের মধ্যে মাঝে মাঝে ওর খুব ইচ্ছে হয়েছিল ঝিনুকের হাত ধরে, নরম কোমল পদ্ম কুড়ির মতন হাতের স্পর্শ, সকালের সেই কোমল স্পর্শের রেশ এখন যেন ওর হাতের মুঠোর মধ্যে লেগে। বাজুর দাগ গুলো কি মিলিয়ে গেছে? আর কোথায় কোথায় আঁচর কেটেছিল সেটা কোনদিন জিজ্ঞেস করেনি রিশু।
 
বাইকে বসার সময়ে সব কটা ঝিনুকের হাতে ধরিয়ে দিতেই নরম কন্ঠেই বিরক্তি প্রকাশ করে, “এত গুলো আমি ধরব কি করে?”

হেসে ফেলে রিশু, “আচ্ছা তাহলে তুমি বাইক চালাও আমি তোমার পেছনে ব্যাগ নিয়ে বসি।”

আশে পাশের সব মেয়েদের হাত খালি, সেই মেয়েদের সাথে যে পুরুষেরা এসেছে তাদের হাতে ভর্তি ব্যাগ শুধু একমাত্র ঝিনুকের ক্ষেত্রেই অবস্থাটা উল্টো। ছাতার মাথা, কে জানত যে ডাক্তার শেষ পর্যন্ত এইভাবে ছল চাতুরি করবে, চোখে মুখে এক রাশ বিরক্তি নিয়ে বলে, “আমি অটো নিয়ে চলে যাবো কিন্তু।”

হেসে ফেলে রিশু, নাকের ডগা ইতিমধ্যে লাল হয়ে গেছে, ক্ষেপে গেছে সুন্দরী তাও মজা করার সুযোগ হাত ছাড়া করতে চায়না রিশু, একটু দুষ্টুমি করেই বলে, “যাও কে মানা করেছে, বাড়ির চাবি কিন্তু...”

একটু হলেই কেঁদে ফেলত ঝিনুক, রাগে চোখ জ্বালা করতে শুরু করে দিয়েছিল প্রায়, “আচ্ছা আমিই নিয়ে নেব।”
 
মামদোবাজি পেয়েছে, রাস্তার মাঝে এইভাবে দাঁড়িয়ে মস্করা করা হচ্ছে ওর সাথে, আর একটু হলেই পা দাপিয়ে চলে যেত, কতবার এমন করেছে এর আগে, কিন্তু ডাক্তারের সামনে সেই পুরানো দুরন্তপনা দেখানর মতন শক্তি নেই ওর। চারপাশে লোকজন না হলে চেঁচিয়ে দিত ঝিনুক, কি লাগিয়েছ বলত? বাড়ি যাবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে? গোমড়া মুখ করে ব্যাগ গুলো কোন রকমে দুই হাতে জাপটে ধরে বাইকের পেছনে উঠে বসতে চেষ্টা করে।
 
যে মেয়ে কোনদিন এই সব কথায় কাঁদেনি বরং উল্টো অন্যকে কাঁদিয়ে এসেছে তার চোখে জলের রেখা দেখে হেসে ফেলে রিশু, বলতে যাচ্ছিল ওরে পাগলি মস্করাও বুঝিস না নাকি? তোকে একা ছেড়ে যেতে পারি নাকি? “দাও জ্যাকেট আর সালোয়ারের ব্যাগ গুলো দাও, ওগুলো সামনে নিয়ে নেব।”
 
ঠোঁটে (অনু)রাগ চোখে হাসি নিয়ে বেশ কয়েকটা ব্যাগ রিশুর হাতে ধরিয়ে দেয়, বাকি ব্যাগ গুলো নিয়ে বাইকের পেছনে বসে পরে ঝিনুক। কিছু ব্যাগ ওদের মাঝে ছিল বটে সেদিন, কিন্তু সেই সহস্র যোজনের ব্যাবধান আর ছিল না ওদের মাঝে। আসার সময়ে ওর কাঁধের ওপরে ছিল এক আলতো ছোঁয়া, ফিরে যাওয়ার সময়ে নরম হাতের স্পর্শ ছিল রিশুর কাঁধে, মাঝে মাঝেই সেই কোমল হাত ওর কাঁধ খামচে ধরত, মাঝে মাঝে অল্প ধাক্কা দুই শরীরের মাঝে। এবারে আর বলতে হয়নি যে শাল জড়াতে, বাইকে উঠেই কান মাথা শালে ঢেকে নিয়েছিল ঝিনুক। বুঝে গিয়েছিল খোলা বাইকে এই ঠান্ডায় ওর শরীর কাহিল হয়ে যাবে। অন্যদিনে বাজারে গেলে বারেবারে ঘড়ি দেখত রিশু, তাড়াতাড়ি বাড়ি ফিরে খাওয়া সেরে নিত, যে যার ঘরের মধ্যে ঢুকে পড়ত। সেদিন আর ঘড়ির দিকে দেখার মতন সময় ছিল না ওদের হাতে। বাড়িটা কাছাকাছি না হলেই বেশ ভালো হত মনে হয়, সারাটা রাস্তা দুজনের মনের মধ্যে একটাই ইচ্ছে করছিল, আর একটু রাস্তা হলে ক্ষতি কি ছিল।



======================== পর্ব ছয় সমাপ্ত ========================

[Image: 20210115-150253.jpg]
Like Reply

(22-11-2020, 12:58 AM)Baban Wrote:  পিনুদা...... আপনি আমার লেখা উপভোগ গল্পটা পড়া শুরু করে ছিলেন কিন্তু তারপর হয়তো আর সময়ের অভাবে পড়া হয়ে ওঠেনি. আমি চাইবো সময় পেলে একবার আমার গল্পটি পড়ে দেখবেন. আমি কিন্তু উপভোগ কে যৌন গল্পের থেকেও ভৌতিক বা অলৌকিক গল্প বলাই পছন্দ করবো. রাতে ভয় পেতে পেতে পড়ে নেবেন কোনো সময়.শেষের আপডেটটা আপনার হয়তো বেশ ভালোই লাগবে.

Link- https://xossipy.com/thread-30126.html

আসলে কি জানো ভালো গল্প পড়তে হলে নিজের গল্প লেখা থামাতে হয়, তার কারণ যখন ভালো কোন গল্প পড়তে বসি তখন আর অন্য কিছু মাথায় থাকে না, এই অবস্থায় ঝিনুক আর রিশুকে মাঝ দরিয়ায় ভাসিয়ে দেওয়া কি ঠিক হবে বল? এদের এখন তরী তীরে ভিড়ল না, একটু তীরে ভিড়ুক এদের তরী তারপরে তোমার গল্প পড়ব। তুমি বলেছিলে এবং সেটা আমার মনে আছে ভাই !!!!!!!
তবে একটা অনুরোধ আছে আমার, থ্রেডের প্রথম অথবা দ্বিতীয় পোস্টে একটা সুচিপত্র বানাও, তাহলে গল্প পড়তে সুবিধে হয় !

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(22-11-2020, 01:27 AM)Baban Wrote:  দুজন মানুষের মনের অনুভূতি ফুটিয়ে তুলতে আপনার জুড়ি মেলা ভার. দারুন হয়েছে পর্বটা. মেয়েটা শরীর অনুযায়ী বড়ো হয়েছে, অনেক কিছু বুঝতেও শিখেছে, অনেক ঝড় তার ওপর দিয়ে বয়েও গেছে তবু মেয়েটার মধ্যে কোথাও নিষ্পাপ বাচ্চাটা রয়ে গেছে আজও. তাইতো নিজের থেকেও নিজের কাছের মানুষটাকে ফুচকা খাওয়াতে এতো উৎফুল্ল ছিল. এদিকে বর দুহাত ভর্তি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আর স্ত্রী নিজের হাতে স্বামীকে ফুচকা খাইয়ে দিচ্ছে. So sweet. ❤

আর আবারো ধন্যবাদ দাদা আমার গল্পের কথা আপনার মনে আছে. মন দিয়ে আমার গল্পটা পড়বেন বলে ওটা এখন তুলে রেখেছেন. সময় পেলেই বার করে পড়বেন. Thanks❤

আর দাদা চিন্তা নেই... গল্পটা খুব বড়ো নয়... প্রায় প্রতিটা পৃষ্ঠাতেই একটা করে আপডেট আছে. মাত্র 17টা পেজ. দেখতে দেখতে পড়া হয়ে যাবে. তাই আর সূচিপত্র বানাইনি. আমার উপভোগ আপনিও উপভোগ করবেন আশা রাখি.

আসলে কি জানো, আমাদের সবার ভেতরে একটা কচি নিষ্পাপ শিশু থাকে, ধিরে ধিরে আমরা যত বড় হই তত আঁতলামো পাকামো করি আর নিজের ভেতরের সেই শিশুটাকে নিজের হাতে গলা টিপে ধিরে ধিরে হত্যা করি, আর সেই জন্যেই পৃথিবীতে এত মারামারি কাটাকাটি হয়। নিষ্পাপ শিশুরাই একমাত্র পারে আমাদের বাঁচাতে। "উলঙ্গ রাজা" গল্পটা আশা করি পড়েছ, অত গুলো আঁতেল লোকের মাঝে একমাত্র সেই নিষ্পাপ শিশু কিন্তু সত্যি কথা বলতে পেড়েছিল, "এমা এই রাজা ত ন্যাংটো" আমাদের উচিত আমাদের বুকের ভেতরে কোন এক কোনায় যে নিষ্পাপ শিশু লুকিয়ে আছে সেটাকে যতটা সম্ভব বাঁচিয়ে রাখতে!
আর তোমার গল্প, নিশ্চয় পড়ব !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 5 users Like pinuram's post
Like Reply

(22-11-2020, 02:15 AM)Baban Wrote:  
একদমই তাই   Heart ঠিক কথা. আজকের সমাজে লোভ লালসা কর্ম যোগ্যতা প্রমানের লড়াইয়ে  নিজের ভেতরের সেই ছোট্ট  বাচ্চাটাকে বাঁচিয়ে রাখা খুবই জরুরি.

আপনার কথা মতো আমার গল্পের প্রথম পেজের শেষের পোস্টে সূচিপত্র বানিয়ে দিয়েছি. 

খুব শিঘ্র তোমার গল্প পড়ব, চিন্তা নেই !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(22-11-2020, 03:08 AM)Karims Wrote:  Sorry boss......tumer adesh   sirodarjo......chaliye jow sathe chilam sathe takbo.......

(22-11-2020, 11:17 AM)sexybaba Wrote:  রিশু আর ঝিনুকের সর্ম্পকটা আস্তে আস্তে ঘনিষ্ট হচ্ছে। আশাকরি শূঘ্রই সব দ্বিধা কেটে সুন্দর জীবনের সূচনা হবে।

(22-11-2020, 12:41 PM)SUMON shill Wrote:  দুজনের মনের কুয়াশা আর ধুয়াশা শবে কাটতে শুরু করেছে শীগ্রই আলো ফুটবে এই প্রতাশায়

(23-11-2020, 12:25 AM)Voboghure Wrote:  Yeap...

ধন্যবাদ বন্ধুরা, পরের পর্ব শুরু হতে একটু দেরি হবে !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(22-11-2020, 11:44 AM)dada_of_india Wrote:  সবই ঠিক চলছে তবুও মনে হচ্ছে কোথায় যেন কিছু বেদনার সুর আটকে আছে ! ঝিনুক আর রিশুর  সম্পর্কে কোনো বেদনা চাইনা ! ওদের তাড়াতাড়ি মিলন হোক ! এটাই কাম্য !

এমা, সব কিছুতেই তুমি বেদনার সুর কেন খুঁজতে যাও বল'ত? দেখাই যাক না কি হয় এদের !!!!!!
রেপু পয়েন্টস +1

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(22-11-2020, 01:09 PM)anupama99 Wrote:  Just muaahhhh colche golpota, slowly "Forbidden Love" er touch asche eder modhye. apnar lekha just awesome, spellbound, keeps riveted with every update. dada_of_india, thik bolechen, apnar lekha pore ettotai pagol hoye jaii je joto boro update hok na keno mone hoy pora shuru hoya matro sesh hoye gelo. shoob theke bhalo laglo, oi fuchka khaonaro scene ta, just awesome, apnar golpe ei choto choto muhurto gulo vison vabei upovog kori.
Heart  to jhinuk Heart  to rushu and Heart Heart  to pinuda.

না না, "Forbidden Love" গল্পের প্রেক্ষাপট আলাদা আর এই গল্পের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। সময় কাল পরিস্থিতি সব কিছুই সম্পূর্ণ ভিন্ন। পাগল হওয়ার জন্য অনেক ধন্যবাদ !!!!!!
রেপু পয়েন্টস +1

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(22-11-2020, 07:07 PM)dreampriya Wrote:  দাদা এই পর্ব টা অন্য আপডেটে র তুলনায় বেশ ভালো লাগলো । কারণ অনেক ছেলে বা মেয়ে থাকে যারা রিশু র ই মত  । বিয়ের পরে প্রেম এই অনুভূতি তাই পুরো অন্যরকম । এই আপডেটে ওদের দুজনের প্রতি দুজনের না বলা অনুভূতি টা প্রকাশ পেয়েছে । তবে খুব তাড়াতাড়ি দুজনের মধ্যে র দূরত্ব টা মিটে যাবে ।  'এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত তুমি বলতো' ! ।।

আপনার কমেন্টের উত্তরে একটা গানের কয়েক কলি মনে পড়ে গেল--
অন্ধ আবেগে বলতে চেয়েছি
হয় নি যে কথা বলা
কৃষ্ণচূড়াতে পথ ঢেকেছিল
হয় নি সে পথে চলা।

রেপু পয়েন্টস +1

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)