Thread Rating:
  • 71 Vote(s) - 3.31 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance শেষের পাতায় শুরু (Completed)Completed

Showing only the posts of pinuram: 840 of 2,161 posts. Show all posts

(18-11-2020, 01:05 AM)Isiift Wrote:  মশাই আপনি ফেসবুক গ্রুপে যে পোস্ট টা করেছেন সেটা একদম ঠিক হয় নি।আপনার লেখা নিয়ে নতুন করে
প্রশংসা করার কিছুই নেই।বরাবরের মতই অসাধারণ আপনি।

ধাক্কা না মারলে কি আর গাড়ি চলে নাকি Tongue  তাই মাঝে মধ্যে ওই রকম ধাক্কা একটু আধটু মারতে হয় !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

পর্ব ছয় – (#4-27)

 
বাজারের পাশের দিকে একটা রেস্টুরেন্ট ছিল, রাতের রান্না করতে বারণ করে দিয়েছিল বটে কিন্তু রেস্টুরেন্টে বসে খাওয়ার মতন মানসিক অবস্থা ওদের কারুর ছিল না।
 
রিশু ঝিনুককে জিজ্ঞেস করে, “রাতে কি খাবে? কাজের লোক ত কিছু রান্না করে যায়নি।”

বাইরে বেড়িয়ে ঝিনুকের মন একটু হাল্কা হয়, তাই একটু হেসে বলে, “দেখা যাবে খানে।”

এতক্ষন পরে সুন্দরীর ঠোঁটে হাসি দেখে রিশুর বেশ ভালো লাগে, “পাশে একটা বিরিয়ানি টেক এওয়ে আছে, প্যাক করে নিয়ে যাই?”

কোলকাতায় আজকাল যেখানে সেখানে বিরিয়ানির দোকান, কোন ছুতো পেলেই সবাই এই বিরিয়ানি সেই বিরিয়ানির দোকানে ঢুকে পারটি দেয়, ঝিনুকের বিরিয়ানি খাওয়ার একদম ইচ্ছে ছিল না। নাক কুঁচকে আপত্তি জানিয়ে বলে, “বিরিয়ানি নয় এখানের খাবার কিছু পাওয়া যায় না, মানে নর্থ ইন্ডিয়ান ফুড?”

রিশু ঝিনুককে জিজ্ঞেস করে, “আফগানি চিকেন তন্দুরি আর বাটার নান খেয়েছ?”

ঝিনুক উত্তর দেয়, “না খাইনি, কেমন খেতে?”

রিশু একটু হেসে উত্তর দেয়, “মন্দ নয়, আমার তো ভালো লাগে।” এতক্ষন ঘর বন্দী থাকার পরে বাইরে বেড়িয়ে দুজনের বেশ ভালো লাগে। রিশু ঝিনুকের গালের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, “অয়েন্টমেন্টটা ঠিক ভাবে লাগাচ্ছো ত?”

বাপরে কত যেন ওর ওপরে নজর, অফিস ফেরত একবার দেখল না ঠিক ভাবে। মাথা দোলায় ঝিনুক, “হ্যাঁ।”

খুব জানতে ইচ্ছে করে রিশুর কেন বোকার মতন নিজেকে কষ্ট দিয়েছিল ঝিনুক, কৌতূহলী মন টাকে বেঁধে রেখে উত্তর দেয়, “হ্যাঁ, লাগিও এক সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে।”
 
কাঁচা সবজি, ডিম, চা, ঝিনুকের জন্য চপ্পল ইত্যাদি কেনাকাটা করতে করতে বেশ রাত হয়ে যায় ওদের। বাড়ি ফিরে যথারীতি আফগানি চিকেন আর বাটার নানের অর্ডার দেওয়া হয়। খেতে বেশ ভালোই লাগে ঝিনুকের এই ধরনের খাবার আগে কোনদিন খায়নি, কোলকাতায় তন্দুরি চিকেন অনেকবার খেয়েছে কিন্তু এখানের এই আফগানী তন্দুরি খায়নি এর আগে। খাওয়া শেষে আবার সেই আগের মতন যে যার ঘরের মধ্যে ঢুকে পরে, তবে এইবারে গতরাতের মতন মুখের সামনে দরজা বন্ধ করেনি ঝিনুক। রাতের দিকে ভিডিও কল করে ঝিনুক বোনের সাথে গল্প করেছিল অনেকক্ষণ।
 
বদ্ধ পরিবেশ বেশ হাল্কা হলেও দুইজনের মধ্যে কথাবার্তা বিশেষ হত না। দিনের মধ্যে কয়েকটা মেসেজ, “খেয়েছ?” উত্তর আসত, “হ্যাঁ, তোমার খাওয়া হয়েছে?” উত্তর আসত, “এই যাবো ক্যান্টিনে” হয়ত কখন রিশু সময় পেলে ফোন করত, “খেয়ে নিও।” উত্তর আসত “আচ্ছা”। “কি করছ, কটা ওটি ছিল আজকে?” অথবা “সকালে কি খেলে? কাজের লোক কি রান্না করে গেল?” এই ধরনের দীর্ঘ প্রশ্ন উত্তর দুইজনেই এড়িয়ে যেত। রাতে খাওয়ার সময়েও দুইজনে সামনা সামনি বসে খাওয়া সেরে ফেলে। চুপচাপ খেয়ে দেয়ে যে যার নিজের ঘরে ঢুকে পড়ত, ঝিনুক নিজের ল্যাপটপ খুলে কখন বন্ধুদের সাথে গল্প করত অন্য দিকে রিশু নিজের পড়াশুনা আর পেপার নিয়েই ব্যাস্ত থাকত। তবে রোজ দিন এই ঠান্ডায় ভোর চারটেতে উঠে পড়ত ঝিনুক, রিশু হসপিটাল বেড়িয়ে যাবে তখন কি আর ঘুমিয়ে থাকা যায়। দরজায় দাঁড়িয়ে ঝিনুকের খুব ইচ্ছে করত বলতে, সাবধানে যেও, কিন্তু সে কথা বলতে পারত না। শুধু চেয়ে থাকত বারান্দা দিয়ে যতক্ষণ না রিশুর বাইক রাস্তার বাঁকে হারিয়ে যায়। বাইকে কিক মেরে একবার ওর বারান্দায় দেখা চাই, আবছা অন্ধকার হলেও দেখতে পেত ঝিনুকের চোখ দুটো, চোখা চুখি হলেই একটু হাত উঠিয়ে দিত ঝিনুক, ভদ্রতার খাতিরে একটু মাথা নোয়াত রিশু।
 
দেখতে দেখতে রবিবার চলে এলো, ঝিনুকের ভোর বেলা ওঠার তাড়া নেই, রিশুর হসপিটালে দৌড়ানো নেই। তবে রোজকার অভ্যেসের জেরেই রিশুর ঘুম আগেই ভেঙ্গে যায়। দাঁত ব্রাশ করতে উঠে দেখে ঝিনুকের রুমের দরজা তখন বন্ধ, মনে মনে হেসে ফেলে রিশু, না থাক আজকে আর জাগিয়ে কাজ নেই। রোজদিন ওর জন্য সাত সকালে উঠে পরে, তারপরে ঠিক ভাবে ঘুমায় কি ঘুম হয় না জানা নেই। গত রাতেই খাওয়ার সময়ে কথা হয়েছিল যে পরেরদিন শপিং এ যাবে, সেই জন্য এটিএম থেকে টাকা তুলেছিল। টাকা কেন তুলছো, আমাকে বল তোমার কি চাই? না সেটা মুখে আনতে গিয়েও আনতে পারেনি রিশু। হয়ত এখন ওদের মাঝে সহস্র যোজনের দুরত্ব তাও রিশু ভেবে রেখেছিল যে ঝিনুক যা কিনতে চায় তাই কিনে দেবে।
 
রান্না ঘরে ঢুকে নিজের জন্য এক কাপ চা বানায়, দুধ ছাড়া, আদা তুলসি পাতা দেওয়া শুধু মাত্র পাতা দিয়ে চা তৈরি করে খায়। বসার ঘরের সোফায় বসে ভাবে গত কয়েকদিনের কথা, এমনিতে দুটো ওটি করতেই অনেক সময় চলে যেত, যদি দেখত যে তৃতীয় ওটি বেশি সময় নেবে তখন অন্য কাউকে বলে দিত করতে। একটা না হোক তবে দেড়টা কি দুটোর মধ্যে বাড়ি ফিরে আসত রিশু। যদিও ওদের কথাবার্তা খুব সীমিত তবুও ওই যে পাশের ঘর থেকে নুপুরের নিক্কন শোনা যায়, সেটাই অনেক। ওর সাথে কথা না বললেও যখন ওর বাড়ির সাথে কথা বলত অথবা নিজের বোনের সাথে কথা বলত তখন গলা শুনে মনে হত যে ওদের মাঝের দুরত্ব একদম নেই। শুধু মাত্র রিশুর মা ছাড়া বাকি কারুর চোখে পরেনি ওদের আসল ব্যাবধান। ফোন রাখার পরেই বাড়িতে সেই আগের মতন নিস্তব্ধতা নেমে আসত। মায়ের সাথে রাতে কথা বলার সময়ে রোজদিন জিজ্ঞেস করত, “কেমন আছিস বাবা?” ছোট তিনটে শব্দের মধ্যে প্রচুর না বলা প্রশ্ন লুকিয়ে। হেসে ফেলত রিশু, “তোমার কথা মতন হাঁটছি, দেখা যাক কবে পৌঁছানো যায়।”
 
দরজার ওপাশে খুট খাট আওয়াজ পেয়েই ঘুম ভেঙ্গে যায় ঝিনুকের, উঠে পরল নাকি ডাক্তার? ধুর ব্যাঙ এর জ্বালায় একটু শান্তিতে ঘুমানো যায় না। স্নান করার পরে তোয়ালে দিয়ে গা মোছার সময়ে নুপুরের মধ্যে মাঝে মাঝে তোয়ালে আটকে গিয়ে ভীষণ অসুবিধে হত, কোনদিন পরেনি অভ্যাস নেই, ধ্যাত খুলেই ফেলা যাক। কিন্তু যখন রিশু ওই নুপুরের রিনিঝিনি আওয়াজ শুনে ওর দিকে তাকিয়ে থাকত তখন এক মিষ্টি অনুভুতিতে ওর হৃদয় কোন অজানা কারনে কাতর হয়ে উঠত। অনুভুতি গুলো যদিও ওর অজানা নয় তবুও ওর মনে হত এ এক নতুন অনুভুতি ওর হৃদয়ে দোলা লাগিয়েছে, আর সেই জন্য পা থেকে নুপুর খোলেনি। আড়ামোড়া ভেঙ্গে দরজা খুলে দেখে যে সোফায় বসে একা একা চা খাচ্ছে। একটু রাগ হয় ওর, একটু অপেক্ষা করলে মহাভারত অশুদ্ধ হয়ে যেত নাকি? চোখা চুখি হতেই মিষ্টি হাসি দেয় ঝিনুক। একটা সোয়েটার পরে বাথরুমে ঢুকে পরে ঝিনুক। রিশুও ঢুকে পরে রান্না ঘরে, নব বিবাহিতা স্ত্রীর জন্য চা বানাতে।
 
বাথরুম থেকে বের হতেই রিশু ওকে ডাকে, “এই নাও চা।”

চায়ের কাপের দিকে তাকিয়ে মুখ বেঁকায় ঝিনুক, “এই চা আমি খাই না, শুধু গরম জল।”

রিশু একটু অবাক হয়েই জিজ্ঞেস করে, “তাহলে কি খাও?”

রান্না ঘরের দিকে যেতে যেতে ঘাড় বেঁকিয়ে বলে, জানে না যখন তখন অত আদিখ্যেতা দেখিয়ে বানাতে কেন গেছিল? “আমি বানিয়ে নেব।”

নিজের চা বানিয়ে সোফায় একটু তফাত হয়ে বসে রিশুকে জিজ্ঞেস করে, এই সাদা চা খেয়ে কি পাও? দুধ নেই, চিনি নেই, ওয়াক থু। মুক প্রশ্নটা মুক থেকেই যায়, তার জায়গায় অন্য প্রশ্ন বের হয়, “সান্ডউইচ বানাবো?”

মাথা দোলায় রিশু, “হ্যাঁ আপত্তি নেই।”

চা খেতে খেতে রিশু ঝিনুককে বলে, “লাঞ্চের পরে বেড়িয়ে যাবো, বেশি রাত হয়ে গেলে আবার তোমার ঠান্ডা লাগতে পারে।”

আহা রে, মেয়েদের বেড়াতে বের হলে ঠান্ডা লাগে না বুঝলে ডাক্তার, মাথা দোলায় ঝিনুক, “ঠিক আছে।”

চা শেষ করে রিশু ওকে বলে, “কাল থেকে আমার জেনারেল ডিউটি, তিনদিন ওপিডি আর দুই দিন ওটি।”

বিশেষ বুঝল না এই কথা তাও মাথা নাড়িয়ে দিলো ঝিনুক, “আচ্ছা।”
 
চা খাওয়া শেষে নিজের ঘরের মধ্যে ঢুকে একটা সিরিঞ্জ আর কয়েকটা ছোট বোতল হাতে নিয়ে বেড়িয়ে আসে রিশু। সিরিঞ্জ দেখে হাজার প্রশ্ন নিয়ে ওর দিকে তাকায় ঝিনুক, কি করতে চলেছে? ঝিনুকের হাতে একটা ছোট প্লাস্টিকের বোতল ধরিয়ে দিয়ে বলে, “কাল সকালে ইউরিন দিও একটা টেস্ট করাব।” আর সিরিঞ্জ দেখিয়ে বলে, “তোমার একটা ব্লাড টেস্ট করাবো।”

খানিকটা আশ্চর্য হয় ঝিনুক, সেই সাথে একটু বিরক্তি ভাব ফুটে ওঠে চেহারায়, তুমি কি আমাকে সন্দেহ করছ যে আমি পার্থের সাথে সহবাস করে কোন রোগ বাধিয়েছি কি না? “কেন আমার কি হয়েছে?”

একটু হাসে রিশু, “না তোমার কিছু হয়নি, তবে মেয়েদের অনেক রকমের গ্যানোকজিকাল প্রবলেম হয়, ইউরিন ইনফেক্সান, থাইরয়েড বা কোন হরমোনাল প্রবলেম থাকলে আগে থেকে ধরা পরলে ওষুধে সেগুলো কন্ট্রোলে রাখা যায়।”

মুখ ব্যাজার করে উত্তর দেয় ঝিনুক, “না আমার কিছু হয়নি, আমি রক্ত দেব না।”

হেসে ফেলে রিশু, “আমি লিটার লিটার রক্ত নেব নাকি?” হাতের দুটো ছোট বোতল দেখিয়ে বলে, “এই ব্যাস এইটুকু।”

প্রচন্ড ইঞ্জেকশানের ভীষণ ভয় ঝিনুকের, জোরে মাথা ঝাঁকিয়ে বলে, “উরি বাবাআআ নাআআআ...” বলেই সোফা ছেড়ে উঠে পরে।
 
হসপিটালে প্রচুর লোককে দেখেছে এমন করতে। চোখ নাক মুখ বন্ধ করে থাকে যখন ইঞ্জেকশান দেওয়া হয় দেখে মনে হয় যেন ওদের বুকে কেউ ছুরি ঢুকিয়ে দিয়েছে। যেভাবে সারা অঙ্গে ঢেউ তুলে এক ঝটকায় সোফা ছেড়ে উঠে পরল তাতে হাসি পেয়ে যায় রিশুর। ছন্দময় তালে মত্ত চলনে চোখের বাণে ওর বুকে আঘাত হেনে চলে গেল। হাতে সিরিঞ্জ নিয়ে সোফায় বসে মিটিমিটি ঝিনুকের দিকে তাকিয়ে হাসে, পাগলি মেয়ে, ফুচকা খেতে দেব, ম্যাবেলিনের লিপস্টিক পাবে, ম্যাকএর বেস কিনে দেব।
 
মরন দশা, ওই ভাবে দাঁত বের করে হাসার কি হয়েছে? আবার ডাকছে দেখো। যাবো না যাও, শপিং গেল মাথায় উঠে। মুখ কাচুমাচু করে কাতর কন্ঠে জিজ্ঞেস করে, “রক্ত না নিলেই নয়?”

ঝিনুকের কাচুমাচু মুখ দেখে হাসি থামাতে পারে না রিশু, বুড়ো আঙ্গুল আর তর্জনী মাঝে এক ইঞ্চি ব্যাবধান দেখিয়ে বলে, “এই এত্তটুকু নেব, একদম লাগবে না। একটা টিএসএইচ আর এলএফটি করাব।”

শান্ত পায়ে হরিণীর মতন দুলকি চালে রিশুর সামনে এসে মুখ ব্যাজার করে আদুরে কন্ঠে বলে, “লাগবে না’ত, সত্যি বলছ?”
 
ফর্সা হাত, হাতের পাতায় এখন মেহেন্দির রঙ একটু লেগে আছে। রোজদিন বিকেলে যখন ওর সাথে বাজারে বের হয় তখন শরীরে কোন পারফিউম লাগায়, কিন্তু সেদিন সকালে একদম কাছ থেকে ওর গায়ের গন্ধে মাতাল হয়ে যায় রিশু, ভোরের ফোটা শিউলি ফুল, ইচ্ছে করছিল হাত দুটো টেনে পাশে বসায়। বিয়ের পাঁচদিন কেটে গেছে কিন্তু সেই যে বিয়ের দিনে ওর হাতের ওপরে হাত রেখেছিল ঝিনুক তারপর আর সেই পদ্ম কুড়ির মতন কোমল হাত দুটো আর নিজের হাতে নেওয়া হয়নি। দুই কব্জি ভরা সোনার চুড়ি, সোনা দিয়ে শাঁখা পলা বাঁধানো, মাঝে মাঝেই ছনছন করে বেজে ওঠে। এই মিষ্টি মেয়টা কি ভাবে অসৎ সংসর্গে পড়েছিল ভেবে পায় না।
 
সোফায় বসতে অনুরোধ করে বলে, “না রে বাবা একদম লাগবে না।”

চুপচাপ সোফার ওপরে রিশুর পাশে বসে পরে ঝিনুক। সোয়েটারের হাতা গুটিয়ে ডান হাত এগিয়ে দেয় রিশুর দিকে। একটা রাবারের বেল্ট দিয়ে কুনুইয়ের ওপরে বাঁধতেই কোকিয়ে ওঠে ঝিনুক, ছটফট করতে করতে বলে, “লাগছে ত।”

রিশু ওকে বলে, “হাত মুঠো করো।”

ইঞ্জেক্সানের দিকে তাকিয়ে কাঁদুনে চেহারা করে হাত মুঠো করে মিউ মিউ করে ওঠে, “উম্মম্মম লাগছে হাতে...”

মেয়েটা এত ডানপিটে এত চঞ্চল তাও এই ইঞ্জেক্সানের ভয়? হাসি পেয়ে যায় রিশুর। ওর ডান হাত শক্ত করে ধরে, স্পিরিটে একটু তুলো ভিজিয়ে হাতের ওপরে আলতো করে ডলে দিয়ে জিজ্ঞেস করে, “আচ্ছা কি কি শপিং করবে কিছু ভেবেছ? কি রঙের জ্যাকেট কিনবে?”

আদিখ্যেতা দেখ, আবার জিজ্ঞেস করছে কি শপিং করবে। “জানি না যাও, আমি যাবো না তোমার সাথে শপিং করতে।” মাথা ঝাঁকিয়ে বলে ঝিনুক।
 
ফর্সা হাতের মাঝখানে শিরা খুঁজতে ব্যাস্ত রিশু। ঝিনুকের বাজুর মোলায়ম ফর্সা ত্বকের ওপরে দুটো আঙ্গুল দিয়ে একটু জোরেই বার কতক বাড়ি মারতেই লাল হয়ে যায় সেই স্থান। যে ভাবে মেয়েটা ছটফট করছে, নিডেল না বেঁকে যায়। এবারে একটা ধমক না দিলে কাজে দেবে না।
 
বাম হাতে ঝিনুকের ডান হাত শক্ত করে ধরে একটু ধমক দিয়েই বলে, “একদম ছটফট করবে না, নিডেল বেঁকে যাবে।”

যেই শুনেছে যে নিডেল বেঁকে যাবে, সেই ঝিনুকের কান্না শুরু। রিশুর হাত ছাড়িয়ে এক লাফে সোফা থেকে উঠে পরে, “তুমি ডাক্তার না হাতির মাথা, আমি রক্ত দেব না যাও।”
 
ঝিনুক নিজের হাতে বাঁধা রাবারের বেল্ট খুলে ছুঁড়ে মারে রিশুর দিকে। হাতে সিরিঞ্জ নিয়ে বসে থাকা ছাড়া আর কোন উপায় নেই, ঝিনুকের কান্ডকারখানা দেখে হেসে ফেলে রিশু। ইচ্ছে করছিল মেয়েটাকে এক ধমক দিয়ে চুপ করিয়ে দেয়, অত ভয় পাওয়ার কি আছে? কিন্তু ওই মিষ্টি অনুরাগে রক্তিম ঝিনুকের লালচে গালের দিকে তাকিয়ে সেই ধমকের কথা ভুলে যায়। একটু পরেই ল্যাবের লোক আসবে রক্ত নিয়ে যেতে, তাকে আগে থেকেই আসতে বলেছিল। নিরুপায় রিশু আরো একবার চেষ্টা করে, মাথা দুলিয়ে ইশারায় ঝিনুককে ডাকে। ঝিনুক ততক্ষনে শোয়ার ঘরের দরজার আড়ালে লুকিয়ে পড়েছে, পাছে ওর হাত ধরে টেনে নিয়ে যায় সেই ভয়ে। বসার ঘর যেন এক রণক্ষেত্র, এদিকে হাতে সিরিঞ্জ নিয়ে রিশু অন্যপাশে শোয়ার ঘরের দরজার আড়ালে দাঁড়িয়ে ঝিনুক।
 
শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয় রিশু, “কাল সকালে হসপিটাল যাওয়ার আগে কিন্তু আমি ব্লাড নিয়ে যাবো।”

দরজার আড়াল থেকে একটু বিরক্তি মেশানো একটু হাসি মাখানো উত্তর আসে, “ধুস, কাল আমি দরজাই খুলবো না।”

[Image: 20210115-150253.jpg]
Like Reply

(18-11-2020, 11:57 AM)Baban Wrote:  কি দুস্টু মেয়েরে বাবা.... উফফফ
তবে ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছে মনে হয়. খুব সুন্দর এগোচ্ছে.

ইসস দুষ্টুমি দেখে মনে হচ্ছে মন গলে গেল একেবারে !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(18-11-2020, 12:02 PM)Mr Fantastic Wrote:  এতদিন ধরে দুজনেই ভেতরে ভেতরে চাইছিলো নিজেদের মধ্যে সহজ হতে, বন্ধু হতে। এই সিরিঞ্জের উপলক্ষে দুজনে পরস্পরের কাছাকাছি এলো প্রথমবার, টক-ঝাল অনুভূতি দিয়ে শুরু হল  :) তবে রিশুকে হরমোন নয়, ঝিনুকের মনের ব্যথাটা বুঝতে হবে, ওকে মনের ডাক্তার হতে হবে এবার  :)

মনের ডাক্তার হওয়া কি এতই সোজা? তবে কি জানো, হরমোন জিনিসটা কিন্তু সব, এই হরমোনের জোরেই কিন্তু এই আকর্ষণ গড়ে ওঠে, এর মধ্যে সায়ন্টেফিক কারণ আছে, মনের ব্যাথার জন্য মনের ডাক্তার আর অন্য কিছুর জন্য একটু বিজ্ঞান চাই !!!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(18-11-2020, 12:11 PM)ddey333 Wrote:  সত্যি রিশুর ঘরে এসব ডাক্তারি ফলানোর কি দরকার ছিল , কি হয়েছে ঝিনুকের যে ওকে রক্ত পরীক্ষা করতে হবে ??
আহারে , বাচ্চা মেয়েটা কি ভয় না পেয়ে গেলো !!!  

Angry

(18-11-2020, 04:54 PM)ddey333 Wrote:  পার্থর সুচ তো বোধয় আগে দেখেছে কয়েকবার , সামনাসামি না হলেও ভিডিও চ্যাটিং এ তো অবশ্যই  !!
ওর ক ইঞ্চি ছিল সেটা ঝিনুক আর লেখক মহাশয় জানে একমাত্র ,
Big Grin

সামনে একবার সালাকে পেলে কেটে ১ ইঞ্চি করে দিতাম
Angry

তুমি শুধু ভয়টাই দেখলে, দেখলে না রিশুর উদ্বেগ? এত এক চোখা কেন তুমি? রক্ত পরীক্ষা দিয়েই অনেক সময়ে অনেক রোগের আগে থেকেই জানতে পারা যায়, সেটা দেখলে না, তোমার ঝিনুকের সূচে ভয় লাগবে সেটাই চোখে পড়ল !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 2 users Like pinuram's post
Like Reply

(18-11-2020, 12:38 PM)Biddut Roy Wrote:  লেখা নিয়ে কমেন্ট করার ভাষা নেই আমার।
তবু্ও বলবো চমৎকার হচ্ছে।
মনের কথা না বলেও দুজনের খুনসুটি ভালোই চলছে।
পরের আপডেটের অপেক্ষায় রইলাম দাদা।

(18-11-2020, 12:50 PM)বাউন্ডুলে Wrote:  চমৎকার।  খুব ভাল লাগছে। আসলে ইংরেজীটার সাথে মিল থাকায় ঝিনুকের ওই লাজুক  স্নিগ্ধ অবয়বটা মিস করছিলাম।  ওই ফ্লেভার পাচ্ছি ধীরে ধীরে।  স্নিগ্ধতা আর উচ্ছলতার দারুণ কম্বিনেশন  ঝিনুকের মাঝে।  চাপা দুঃখের মুক্তি ঘটুক, ঝিনুক ফিরে পাক প্রাণ সেই অপেক্ষায়..

(18-11-2020, 03:40 PM)chinu872 Wrote:  একটু ধীরে এগোনোই ভাল। নইলে আবার  ২ ঘণ্টার সিনেমা হয়ে যাবে

(18-11-2020, 04:26 PM)SUMON shill Wrote:  ঝিনুক সাধারন ইনজেকশনে ভয় পায় কিন্তু রিশুর ৮ ইন্চি সুচ দেখলে কেমন করবে ভাবতে হাসি পাচ্ছে ???????

(18-11-2020, 08:59 PM)sexybaba Wrote:  ভালই লাগছে রিশু আর ঝিনুকের গল্পটা  yr):

সবাইকে অনেক ধন্যবাদ। মেয়েটার নাম "ঝিনুক" খোলস ছাড়তে একটু সময় দিতে হবে তবেই না মুক্তোর দেখা মিলবে তাই না !!!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(18-11-2020, 02:35 PM)Mr Fantastic Wrote:  এরকম একটা চঞ্চলমতী চপলা রূপসী ললনা একটু দুস্টু-মিষ্টি না হলে মানায় নাকি  Tongue Tongue ওর উইক পয়েন্ট জানা গেল, এরপর কখনও ভালো কথার অবাধ্য হলে বা বেশি দুষ্টুমি করলে রিশু ওকে ইনজেকশনের জুজু দেখাবে  Big Grin

হাহাহাহা... এটা বেশ ভালো, ছোটবেলায় যখন রিশু দুষ্টুমি করত তখন আম্বালিকা ওকে জুজুবুড়োর ভয় দেখাত এখন অবাধ্য হলেই ইঞ্জেকশানের ভয় দেখাবে ঝিনুককে !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(18-11-2020, 06:23 PM)Isiift Wrote:  রিশু কি কচুর ডাক্তার? একটা ইনজেকশন দিতেও ঝিনুক কে ব্যাথা দিয়ে দিল? তীব্র প্রতিবাদ জানাই।ইশ মনের কথা দুই একটা মুখ ফুটে ভুলেও তো বলতে পারে।রিশুর অনুভূতি বেশিরভাগই অজানা তবে ঝিনুকের জড়তা কাটছে।

রিশুর অনুভুতি বেশির ভাগ অজানা - এই নিয়ে আমার অক্ষমতার ব্যাপারে একটু বলতে চাই। আসলে এই তৃতীয় বচনে গল্প লেখার সময়ে দুই জনের মনের অনুভুতি নিজের মধ্যে এনে লেখাটা অনেক কষ্টকর, যখন মাথার মধ্যে ঝিনুক চলে তখন রিশুর অনুভুতি আসেনা আবার যখন রিশুর অনুভুতি গুলো আসে তখন ঝিনুক আসে না। অন্য সব গল্প তৃতীয় বচনে লিখলেও সেখানে বেশির নায়কের দৃষ্টিকোণ নিয়েই লিখেছি, এই গল্পে দুইজনের দৃষ্টিকোণ তুলে ধরতে গিয়ে সত্যি একটু অসুবিধে হচ্ছে, একটু নয় বেশ অসুবিধে হচ্ছে। আর সেই জন্য অনেক সময়ে গল্প লিখতে গিয়ে বাধা পরে যাই, এই জায়গায় আমি আমার অক্ষমতা স্বীকার করছি।
আহারে এখন ইঞ্জেকশান দেয়নি তাতেই প্রতিবাদ, বুঝতে পারছি ইঞ্জেকশান যদি দিয়েই দিত তাহলে সবাই মিলে মনে হয় রিশুকে কেলিয়ে কাঁঠাল পাকিয়ে দিত Big Grin Big Grin Big Grin

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(18-11-2020, 06:28 PM)bourses Wrote:  টুকরো হাসির তোল ফোয়ারা,
জল চোখে সই জাল ইশারা
নকশি কথার বোল ফোঁটা তোর
পাতলা ঠোঁটের কোণে
তার দায় পড়েছে খুঁজতে রে তোর
দায় পড়েছে খুঁজতে রে তোর
মনের দুঃখ মনে।

তুমি আজকাল বেশ কাব্য করছ প্রত্যকে আপডেটের পরে, বেশ ভালো লাগছে Heart Heart Heart
রেপু পয়েন্টস দিলুম !!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(18-11-2020, 07:10 PM)dreampriya Wrote:  দারুণ সুন্দর দুস্টু মিষ্টি অনুভূতি ।।। সত্যি একদম অন্যরকম গল্প । বেশ সুন্দর হচ্ছে । যাক এটা মনে হচ্ছে ওদের দুজনের মধ্যে আস্তে আস্তে দূরত্ব টা কমছে ।ওরা দুজন একটু একটু করে হলেও কাছে আসার চেষ্টা করছে । সুন্দর ই চলছে সবকিছু ।। কতক্ষণ চলবে বোঝা যাচ্ছে না পিনুদা আবার কি করে বসে কখন ।।।

যাক তাহলে, একটু অন্য রকমের চাইছিলাম এই গল্পে, সেটা যে তুলে ধরতে পেরেছি সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(19-11-2020, 02:24 AM)anupama99 Wrote:  Jhinuk sotti khub innocent meye, or acoron gulo otonto koci khub adorer, just like a foal running on meadows, love it. eii dhoroner innocent concol meyeraii oi rokom partho type er bod cheleder haathe pore jay, vagyo bhalo je thik somoy jhinuk shoob jante perecilo na hole ki je hoto bola mushkil. kintu rishu'r moner obostha ekhono bojha jache na thik vabe, thirty-one years age bujhchi, orthopedic surgeon setao bujhlam kintu kakhono ki rishur hridoy jhinuker proti ektu jhukbe na? manchi hospital e khub chaap, surgeon der onk chaap, hoyto sei jonyo ekhono thik vabe koci meyetar dike thik vabe dekhteo pareni. risur moner dwidha bujhte osubidhe nei, barir proti ki byabohar korbe seta ekhono jane na kintu pinu da, this is male chauvinistic world, jhinuk noy pa kintu rishu ke barate hobe tobeii ei prem-valobasha sofol hobe. golpo toh noy chobi aka ekta lekha eta. apnar onyo golpo er cheye eta onek onek different. onyo golpo gulo te prem hoy and then ektu choya ektu sex, ekhane eder majhe ekta choto kiss seii bichanaii niye jabe karon eder biye hoye geche, so i understand keno eder ei golpo onyo golpo theke different. hats-off for showing the other side of the coin.
mobile theke bangla font e type kora onek mushkil taii english font e likhte hoy, sorry.

বেশ ভালো ভাবেই আপনি রিশুর দিকটাও পরিষ্কার ভাবে তুলে ধরেছেন, যাক তাহলে জেনে ভালো লাগলো যে অনেকে দুই লাইনের মাঝের অব্যাক্ত অংশ গুলো পড়ে নেয়। হ্যাঁ এটা ঠিক যে এটা একটু অন্যধরনের গল্প, সচারাচর আমার বাকি গল্পে আগে দেখা হয় তারপর প্রেম হয় তারপরে গিয়ে গড়াগড়ি আর তারপরে বিয়ে, এখানে শুরুটাই হয়েছে শেষের দিক থেকে, দুম করেই বিয়ে, তারপরে দেখা সাক্ষাৎ, দেখা যাক এরপর কি আসে !!!!!!!
অনেক ধন্যবাদ !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(19-11-2020, 03:44 PM)ddey333 Wrote:  পিনুদা আবার দুদিন ধরে উধাও ??!!

bananaSad


আমার মনে হয় শয্যাশায়ী পিনুদা , ইঞ্জেকশনের ভয় দেখানো তে ঝিনুক ( ও কিন্তু karate ব্ল্যাক বেল্ট ) খেপে গিয়ে সজোরে একটা upper cut ঝেড়ে কুপোকাত করে ফেলেছে আমাদের প্রিয় পিনুদাকে !!!! 

Big Grin Big Grin Tongue Tongue

পিনু কিন্তু ঝিনুক কে ইঞ্জেকশানের (সুচের) ভয় দেখায়নি, হ্যাঁ যদি মানব ইঞ্জেকশান দেখে ভয় পেয়ে যায় তাহলে কিছু পরে লোগ সামলাতে পারবে না Tongue  !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(19-11-2020, 04:17 PM)sorbobhuk Wrote:  বাহহ খুব সুন্দর হয়েছে।  রিশু ও ঝিনুকের মাঝে দুষ্টু মিষ্টির ঝগড়া শুরু হয়ে গেছে। এবার মনে হয় আর বেশি সময় নেই দুজনের এক হতে। এই মেয়ে সামান্য ইনজেকশন কে ভয় পায় চিন্তা করা যায়।  
পরের আপডেটের অপেক্ষায় রইলাম ভাই

আসলে যে ঝিনুককে দেখে এই গল্পের ঝিনুককে আঁকা হয়েছে সেও ঠিক এই রকমের মেয়ে, খুব চঞ্চল একটু বাউন্ডুলে টাইপের, সুন্দরী বলে কলেজে নাম আছে তাই একটু নাক উঁচু ভাব, তবে ইঞ্জেকশান ভীষণ ভয় পায়। একটাই পার্থক্য, আসল ঝিনুকের কাছে কোন রিশু নেই আর তার এখন বিয়ে হয়নি !!!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(19-11-2020, 10:04 PM)Isiift Wrote:  আমি সেজন্যই বলেছি কারণ এইবার শুধু একজনের দৃষ্টিকোণ থেকে বলছেন তো তাই।যাক সেটা বড় কথা না।বড় কথা হল। রিশুর চেয়ে ঝিনুক এর দৃষ্টিকোণই বেশি ভাল লাগবে কারণ রিশু একটু চাপা স্বভাবের যা বুঝতে পারলাম।যাক আপডেট দিচ্ছেন না কেন মশাই! প্রতিদিন আপডেট দিয়ে অভ্যাস খারাপ করে ফেলেছেন।এখন আপডেট আপডেট করে মাথা কুটে মড়ি

হ্যাঁ, রিশু এখানে একটু চাপা স্বভাবের, রিশুর মনোভাব কম থাকলেও দুই জনের দৃষ্টিকোণ থেকেই কিন্তু গল্পটা তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিদিন আপডেট দেওয়া সম্ভব নয়, Tongue , অন্তত এই ধরনের গল্পের একটা আপডেট যেখানে দুই ভিন্ন মানসিকতার মানুষের দৃষ্টিকোন তুলে ধরা হয়েছে সেখানে একটা আপডেট লিখতেই অনেক সময় লেগে যায় !!!!!!
রেপু পয়েন্টস +1

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(20-11-2020, 01:41 AM)kingaru06 Wrote:  Apnar golpo te besh onek character thake natoker moto ar apni thik thak kore time bujhe tader stage e uthiye den eta besh interesting bapar shobaike mone rakhar .

গল্প পড়তে হলে মনে ত রাখতে হবে কে কখন কি ভাবে কোন সময়ে এসেছিল না হলে সেই গল্পের কি অর্থ যে শুধু মাত্র লিঙ্গ দাঁড় করানোর জন্য লেখা !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 4 users Like pinuram's post
Like Reply

(20-11-2020, 09:39 AM)ddey333 Wrote:  আমার চোখ সবদিকেই আছে পিনুদা , তবে কোনো সিম্পটম ছাড়া শুধু শুধু ব্লাড টেস্ট এটা কিন্তু রিশুর বাড়াবাড়ি !!
bananaSad

কিন্তু ঝিনুকদের খোলস খোলার জন্য কখনো কখনো ইঞ্জেকশনের ভয় দেখানোর আইডিয়া টা কিন্তু মন্দ নয় ,
গল্প এবারে জমে উঠছে  
Heart

ঠিক বলেছ, কোন সিম্পটম ছাড়াই এইভাবে ব্লাড টেস্ট করানো একদম ঠিক হয়নি, সিম্পটম একটা আছে অচিরে জানতে পারবে সেই উদ্বেগেই রিশু ঝিনুকের ইউরিন আর ব্লাড টেস্ট করাতে চেয়েছে !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 3 users Like pinuram's post
Like Reply

(20-11-2020, 09:53 AM)Mr Fantastic Wrote:  দেবেশ-মণিদীপা, ঝিলাম-বুধাদিত্য, দেবায়ন-অনুপমা, দানা-মহুয়া -- এরাও কি কোনো বাস্তব চরিত্রদের থেকে নেওয়া ? 

সব গল্পে হয়ত নয়, তবে কিছু কিছু গল্পের নায়ক অথবা নায়িকা অথবা কোন এক চরিত্র কোন এক বাস্তব চরিত্র থেকে নেওয়া। যেমন "পাঁজরের কুঠিরের" দেসদিমনা (আমার আগের অফিসের এক কলিগ, সেও এইচ আর ছিল) এক বাস্তব চরিত্র থেকে অনুপ্রাণিত, "দ্বিতীয় অঙ্ক" এর দেবস্মিতা (এনার সাথে বহুদিন আগে এক অফিস টুরে পুনেতে পরিচয় হয়েছিল) এক বাস্তব চরিত্র থেকে অনুপ্রাণিত, "মহানগরের আলেয়া" গল্পের দানা আর মহুয়া হয়ত নয়, তবে ওই গল্পের নয়না এক বাস্তব চরিত্র থেকে অনুপ্রাণিত (আমার চেনা একজন মডেলকে দেখে ওই চরিত্র অঙ্কিত) !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 5 users Like pinuram's post
Like Reply

পর্ব ছয় – (#5-28)

 
রক্ত নেওয়া আর হল না, যেভাবে বাচ্চাদের মতন রাগারাগি শুরু করে দিয়েছে সেই দেখে রিশু হাসি থামাতে পারে না। আধা ভেজান দরজার দিকে তাকিয়ে রিশু হেসে ফেলে, ঝিনুকের আচার আচরন গুলো অনেক কচি মনোবৃত্তির, হয়ত চঞ্চলমতি, উচ্ছল রমণী কিন্তু ভেতর থেকে এখন একটা শিশু। এখন আগছলা থাকে, ঘরের বেশির ভাগ জিনিসপত্র ওকেই গুছাতে হয়, কিন্তু তাও ঝিনুকে কে কিছুই বলে না। অগত্যা সিরিঞ্জ রেখ দিয়ে ঝিনুককে বেড়িয়ে আসার অনুরোধ করে। দরজার আড়াল থেকে উঁকি মেরে আগে যাচাই করে রিশুকে, তারপরে যখন দেখে যে ওর হাতে সিরিঞ্জ নেই তখন বীরদর্পে মুচকি হেসে বেড়িয়ে আসে ঘর থেকে, যেন যুদ্ধ জয় করে ফেলেছে। সারা সকাল দুই জোড়া চোখের মিষ্টি মধুর বারতালাপেই কেটে যায়, কাল সকালে দেখব কি করে ব্লাড দেবে না, হ্যাঁ দেখে নিও, কোন কথা শুনবো না, দরজা খুললে তবে না নেবে ইত্যাদি।
 
কাজের লোক ঘরের কাজ, রান্না বান্না সেরে যাওয়ার পরে তাড়াতাড়ি স্নান সেরে নেয় দুজনেই। কথা ছিল খাওয়ার পরেই বেড়িয়ে যাবে বাজার করতে। শীতের দিন ছোট হয়, তার ওপর ঝিনুকের জন্য এটা প্রথম দিল্লীর শীত, বেশিক্ষন বাইরে থাকলে যদি আবার ঠান্ডা লাগে তখন সবাই রিশুকেই দোষারোপ করবে।
 
কাজের লোক নিরামিষ রান্না করে গিয়েছিল তাই রিশু দুটো ডিমের অমলেট বানিয়ে নেয় খাওয়ার আগে। ঝিনুক স্নান সেরে বেড়িয়ে দেখে অমলেট তৈরি হয়ে গেছে, একটু আহত হয়ে ঝিনুক, একটু অপেক্ষা করলে আমি বানিয়ে দিতে পারতাম। মাথায় তোয়ালে জড়ানো, পরনে একটা ঢিলে গোল গলার টপ আর একটা ঢিলে প্যান্ট, প্রসাধন হীন সদ্য স্নাত ঝিনুককে দেখে বিভোর হয়ে তাকিয়ে থাকে। এক গুচ্ছ ভিজে চুল তোয়ালে থেকে উঁকি মেরে বেড়িয়ে ওর লালচে গালের ওপরে লেপটে গেছে, এক ফোঁটা জলের বিন্দু নাকের ডগায় হীরের মতন চকচক করছে। মরালী গরদনের দিকে চোখ পড়তেই বুকের রক্তে হিল্লোল উঠে যায়। মসৃণ ঘাড় বেয়ে জলের এক সরু ধারা বয়ে পরনের টপের মধ্যে কোথাও লুকিয়ে গেছে। বারান্দার এক চিলতে শীতের আলোর নরম রেখা ঝিনুকের মসৃণ ত্বকের ওপরে পিছলে গিয়ে ঝলসে দেয় রিশুর হৃদয়।
 
রান্না ঘর থেকে রিশুকে ওইভাবে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ভীষণ লজ্জা পেয়ে যায় ঝিনুক। ওর মুখের দিকে তাকাতে গিয়েও তাকাতে পারে না। সর্বাঙ্গে কাঁটা দিয়ে ওঠে ওর, জীবনে প্রথম বার এইভাবে লজ্জা পেয়েছে ঝিনুক, এ এক নতুন ঝিনুকের আবির্ভাব। কলেজে থাকাকালীন কত ছেলেরা ওর দিকে তাকিয়েছে, এইভাবে লজ্জা কোনদিন পায়নি, শরীরের রন্ধ্রে রন্ধ্রে এই তড়িৎ প্রবাহ, এই শিহরণ ওর কাছে একদম নতুন। এমন কি সেই ছেলেটা যে ওর সাথে প্রেমের ছলনা করে গেছে তার চোখের ভাষা ওর শরীরে এক আন্দোলনের সৃষ্টি করত সত্যি কিন্তু তাতে শুধু মাত্র কামনা বাসনার লিপ্সা জড়িয়ে থাকত। রান্না ঘরের দরজায় দাঁড়ানো সুঠাম ডাক্তারের চোখের ভাষার চুম্বকীয় আকর্ষণে হারিয়ে যায় ঝিনুক। লজ্জিত ত্রস্ত পায়ে নিজের ঘরের মধ্যে ঢুকে পরে সেই আগুনে দৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে।
 
ছোট খাওয়ার টেবিলের ওপরে ডিমের অমলেট দুটো রেখে ডাক পারে রিশু, “হল তোমার?”

গলার স্বর কানে যেতেই লুকিয়ে যেতে পারলে যেন বেঁচে যায় ঝিনুক, “এই আসছি।”
 
খাওয়াটা জরুরি ছিল না রিশুর কাছে, এই ক্ষণিকের জন্য যে চোখের আড়াল হয়েছে সেটাই সইতে পারছিল না রিশুর হৃদয়, যেন ওর একমাত্র উদ্ভিন্ন যৌবনা স্ত্রী কোথাও হারিয়ে গেছে। চঞ্চল কোনদিন ছিল না রিশু তবে ঝিনুকের এই আচরন দেখে একবার মনে হয় যেন আবার করে ফিরে যায় পুরানো দিনে, এই মেয়েটার হাত ধরেই সুপ্ত স্বপ্ন গুলো পূর্ণ করতে। ঠিক মায়ের ভয়ে নয়, কোন কিছুতে মায়ের যদি খারাপ লাগে যদি মা দুঃখ পায় সেই চিন্তায় অনেক কিছুই করেনি রিশু। চুপচাপ শান্ত হয়ে থাকতে থাকতে বয়সের আগেই গম্ভির স্বভাবের হয়ে গেছে। এখন মেয়েটা সেই ভাবে কথা বলে না, এই সকালেই এদের মধ্যে যা কথাবার্তা হয়েছে সেটা এই পাঁচ দিনের মধ্যে সব থেকে বেশি। কি করনীয় ওর? পুরুষ শাসিত সমাজ, হয়ত ঝিনুক ওর অপেক্ষায় আছে কখন ওর দিকে এক পা বাড়াবে।
 
ছটফট করে ওঠে রিশুর বুকের ভেতরটা, “তাড়াতাড়ি খেয়ে নিলে ভালো হয়।”
 
উফফ ডাক্তারের যেন আর তর সয়না, এমনি সময়ে সাত চড়ে রা কাড়ে না এখন আবার ডেকে খাওয়াতে বসাতে চায়। ভিজে চুল আরো একবার তোয়ালে দিয়ে মুছে উত্তর দেয়, “বললাম ত আসছি।”
 
রিশু টিভি চালিয়ে দেয়, কারণ চুপচাপ খাওয়ার চেয়ে টিভি চলা বশি ভালো, নিস্তব্ধতা ভীষণ ভাবেই জোরে বাজে সেটা এই কয়দিনে রাতের খাওয়ার সময়ে বুঝে গেছে রিশু। নুপুরের নিক্কন কানে যেতেই চোখ তুলে তাকায় দরজার দিকে, ভুরু কুঁচকে ঠোঁটে এক চিলতে দুষ্টুমি ভরা হাসি নিয়ে ওর দিকে তাকিয়ে ঝিনুক, চোখের তারায় লাজুক রঙের আভাস। লাজে রাঙ্গা কাজল কালো নয়নের দিকে চোখ পড়তেই চোয়াল শক্ত হয়ে যায় রিশুর, ভীষণ ভাবে জানতে ইচ্ছে করে কে সেই পার্থ নামের ছেলেটা, যে এই নীল সাগরের ঢেউয়ের ফেনায় স্নাত ঝিনুকের চোখে জল এনেছিল। যে চঞ্চলা উচ্ছল ললনার ছবি ওর বোন সেদিন গাড়ির মধ্যে দেখিয়েছিল, সেই হারিয়ে যাওয়া উচ্ছল ললনাকে ফিরে পেতে চায়। চোখ কিছুতেই ফেরাতে পারে না ঝিনুকের সদ্যস্নাত মুখবয়াবের ওপর থেকে। লালচে নাকের ডগায় এক ফোঁটা জল হীরের টুকরোর মতন চিকচিক করে ঝিনুকের চেহারার দ্যুতি সহস্র গুন বাড়িয়ে তোলে, সেই সাথে রিশুর হৃদয়ের তুমুল ঝঞ্ঝার বান ডেকে আনে।
 
চোখ নামিয়ে চেয়ারে বসে পরে ঝিনুক। দুইজনের মুখেই কোন কথা নেই, চুপচাপ খাওয়া সারে দুজনে। ঝিনুক পারলে থালা নিয়ে উঠে পালিয়ে যেতে পারলে বেঁচে যায়। কেন মরতে রবিবার আসে? কোন সপ্তাহে রবিবার একদম থাকা উচিত নয় অথবা ডাক্তারের ছুটি হওয়া উচিত নয়। থাকুক না হসপিটালে সুন্দরী নার্সদের সাথে, সুন্দরী মহিলা ডাক্তারদের সাথে, ও কি জানে না যে ডাক্তারদের কথা? ওর বান্ধবী বন্দনার বয়ফ্রেন্ড নীলরতন মেডিকেল কলেজে পড়ত, বন্দনার মুখেই শুনেছে ওর বয়ফ্রেন্ডের হস্টেলের চারপাশে ছড়িয়ে থাকত বীর্যে ভরা কন্ডমের প্যাকেট। শুধু মাত্র কি চন্দ্রিকা, আর কি কেউ সত্যি ছিল না এই ডাক্তারের হৃদয়ের কোন এক গোপন কোনায়? ভীষণ জানতে ইচ্ছে করে ঝিনুকের।
 
খাওয়া শেষে ঝিনুক ঢুকে পরে নিজের ঘরের, প্রথম বার ডাক্তারের সাথে বেড়াতে বের হবে, বেড়াতে ঠিক নয় কাজের জিনিস কিনতেই বের হবে। অনেক কিছু কেনার আছে, ডাক্তারের সাথে ছোট পোশাক অথবা জিন্স পরে বের হতে কেমন যেন মনে হয় ওর যেটা এর আগে কোনদিন ওর মনে হয়নি, খানিকটা বিব্রতবোধ খানিকটা লজ্জা খানিকটা আশঙ্কা কি পোশাক ওর ভালো লাগে সেটা জানা নেই। এই বিব্রতবোধটা ওর মধ্যে আগে কোনদিন ছিল না। কোলকাতায় থাকতে যা খুশি ইচ্ছে জামা কাপড় পড়তে পারত, জেদ ছিল বিয়ের পরেও সেই এক ভাবেই খোলামেলা জীবন যাপন করবে, যেরকম ওর ভালো লাগবে সেই মতন পোশাক আশাক পড়বে, যখন যেখানে যাওয়ার ইচ্ছে হবে সেখানে বেড়িয়ে যাবে। কিন্তু ওর সেই সব আশা অধরা স্বপ্ন হিসাবেই রয়ে গেল। বাইরে বেড়াতে যাওয়ার মতন সালোয়ার কামিজ নেই বলতে গেলেই চলে, তিনটে সালোয়ার কামিজ নিয়ে এসেছিল, তার মধ্যে দুটো ওর আর একটা ডাক্তার বিয়েতে দিয়েছিল। অগত্যা সেটাই পরে নিল, ওপরে রিশুর দেওয়া সেই গাড় নীল রঙের ওভারকোট, পায়ে মোজা পড়তে ভীষণ বাধে তাও ডাক্তারের আদেশ, মোজা পড়তেই হবে, গলায় শাল নিতেই হবে, ধ্যাত এইভাবে সাজা যায় নাকি? কিন্তু না, ডাক্তার কি আর সাজার ব্যাপারে কিছু বোঝে নাকি, ওর কথা শরীর খারাপ করবে, কতবার বুঝাতে চেষ্টা করে যে মেয়েদের ঠান্ডা কম লাগে বিশেষ করে বেড়াতে বের হলে অথবা শপিং করতে বের হলে তখন ওদের রক্তে নতুন শক্তির জাগরণ হয়।
 
সঠিক অর্থে ঝিনুকের ব্যাপারে কিছুই জানা হয়নি রিশুর, সেইভাবে জানা শোনার সময় হাতেই ছিল না। প্লেন থেকে নেমেই ওর মা ধরে বেঁধে বলে দিল এর সাথেই বিয়ে এই মেয়েকেই বোউমা করতে চায়। যদিও সুন্দরী বেশ মিষ্টি দেখতে তবে কথায় আছে বিষ কুম্ভ পয়োমুখম, জেদি চঞ্চলমতি বলেই পরিচয় ওর কাছে, সেটা অবশ্য এই কয়দিনে একবারের জন্য মনে হয়নি রিশুর। বরং ওর মনে হয়েছিল খুব নরম স্বভাবের, একটু লাজুক প্রকৃতির মিষ্টি মেয়ে। প্রথম দুই তিন দিনে ওর চোখে ছিল ভীষণ আর আশঙ্কা আর ভীতির ছবি, যদিও সেটা এই তারপরে অনেকটা কেটে গেছে তাও মেয়েটা এখন পর্যন্ত যেন স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। সর্বদা এত চুপচাপ কেন থাকে? কি এত চিন্তা করে, কার কথা চিন্তা করে? কই যখন বাড়ির সাথে নিজের মায়ের সাথে অথবা ওর মায়ের সাথে কথা বলে তখন ত এইসব কিছুই দেখা যায় না, তখন বেশ হাসি খুশি হয়েই কথাবার্তা গল্প গুজব চলে। ঝিনুকের বাবা মা যতবার ওর সাথে কথা বলেছে ততবার ওর মনে হয়েছে যে তাদের কন্ঠে এক অপরাধীবোধ ভাব, যেন ওর ওপরে এক পাপের বোঝা চাপিয়ে দিয়েছেন তারা। বেশি কথাবার্তা কোনদিন হয় না তাদের সাথে, “কেমন আছো? হসপিটাল কেমন চলছে? ভালো থেকো।” ব্যাস এই কয়টা বাক্য ঘুরে ফিরে আসে প্রত্যেক বার।
 
প্রত্যেক দিনের এক ব্যাপার, রিশু জামা কাপড় পরে তৈরি আর সেই ললনার দেখা নেই। পায়ে মোজা কিছুতেই পড়তে চায় না, জোর করেই পড়তে বললে তাও মুখ বেঁকিয়ে এমন একটা ভাব দেখাবে যেন নিম পাতা খাইয়ে দিয়েছে, তবে কোনদিন মুখের ওপরে এটা বলেনি যে যাও পড়ব না, অনিচ্ছা সত্ত্বেও পরে নিত মোজা। সেই প্রথম রাতে সেই যে একবার ওর সামনে উঁচু গলায় কথা বলেছিল তারপর এই কয়দিনে কোনদিন উঁচু গলায় কথা বলেনি মেয়েটা। সেই রাতের ঝিনুকের মনের অবস্থা বুঝতে অসুবিধে হয়নি রিশুর। সকাল থেকে রক্ত দেওয়া নিয়ে যেমন ভাবে ছনছন করে একটানা বেজে চলেছে, হেসে ফেলে রিশু।
 
“ঠিক আছে?” কথাটা কানে যেতেই এক অদ্ভুত শিহরন খেলে যায় রিশুর সর্বাঙ্গে।
 
ওই ঠিক আছের শব্দের শ্রোতের দিকে ঘুরে তাকায়, ওর দেওয়া সেই তুঁতে রঙের সালোয়ার পড়েছে, গাড় নীল রঙের কোট গায়ে দেওয়া, বোতাম লাগায়নি তখন। মুখমন্ডলের দিকে তাকিয়ে হারিয়ে যেতে ইচ্ছে করে রিশুর, চোখের পাতায় মনে হয় আইল্যাস লাগিয়েছে নাকি ওর চোখের পাতা এতটাই লম্বা। হাতের মধ্যে ভাঁজ করা শাল আর কাঁধে একটা ব্যাগ। মাথার চুল একপাশে করে আঁচড়ানো, সিঁথিতে এক চিলতে সিঁদুরের ছোঁয়া। ওর ওইভাবে তাকাতে দেখে লাজুক ঝিনুক মাথা নিচু করে দরজার দিকে এগিয়ে যায় জুতো পড়ার জন্য। পায়ের দিকে তাকায় ওর, এবারে আর বলতে হয়নি মোজা পরেই নিয়েছে আর তার ওপরে নুপুর। জুতো পড়তে পড়তে রিশুর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে চোখের প্রশ্ন বাণ ছুঁড়ে মারে, এবারে দেরি হচ্ছে না, বসে বসে হ্যাংলার মতন তাকিয়ে আছো? বাইকের চাবি নিয়ে সোফা ছেড়ে উঠে পরে রিশু, সুন্দরীকে এরপর অপেক্ষা করালে আবার রেগে যাবে।
 
বরাবরের মতন, বাইকে বসে ঘাড় ঘুরিয়ে ঝিনুককে জিজ্ঞেস করে, “ঠিক করে বসেছ?”
 
বাইকের পেছনে বহুবার বসেছে ঝিনুক, তবে কোনদিন সালোয়ার কামিজ পরে একপাশে পা ঝুলিয়ে বসেনি। এই দিল্লী এসে ডাক্তারের সাথে বাইকে একপাশে পা ঝুলিয়ে বসা। এর আগে পার্থের সাথে যখন বের হত তখন ওর পরনে হাফ প্যান্ট অথবা জিন্সের প্যান্ট পরা থাকত, সিটের দুপাশে পা দিয়ে পেছন থেকে পার্থকে জাপ্টে ধরে বসতে পারত, কিন্তু এখন ডাক্তারের কাঁধে আলতো হাত রেখে নিজের ভার সামলে এক সৌজন্যমূলক ব্যাবধান রেখেই বসে। শারীরিক ব্যাবধানটা ইঞ্চি খানেক হলেও মানসিক দিক থেকে সেটা শত যোজনের। রিশুও বুঝতে পারে ওদের এই সম্পর্ক ভীষণ ভাবেই মার্জিত সৌজন্য মূলক হয়ে চলেছে।
 
মার্কেট পৌঁছাতে বেশি সময় লাগে না ওদের। কয়েকদিন পরেই ক্রিস্টমাস তায় আবার রবিবারের বিকেল, দক্ষিণ দিল্লী যেন সেদিন ওইখানেই চলে এসেছে সারা মাসের শপিং করতে। ভিড় দেখে দমে যাওয়ার পাত্রী নয় ঝিনুক, ভিড়ের মধ্যে খুব ইচ্ছে করছিল হারিয়ে যেতে, ইচ্ছে করছিল রিশুর সাথে লুকোচুরি খেলে একটু, খুব জানতে ইচ্ছে করছিল যদি ছেড়ে যায় তাহলে ওকি ওকে খুঁজবে? না, পারেনি সেটা করতে, চুপচাপ রিশুর পেছন পেছন ছিল। গত পাঁচ বছরে, কলেজে আর এমবিএ পড়ার সময়ে, প্রত্যেক বার ক্রিস্টমাসে বন্ধু বান্ধবীদের সাথে কোন না কোন ডিস্কোতে পার্টি করেছে, সারা রাত ধরে নাচানাচি, মদ খাওয়া ইত্যাদি। শুরুর দিকে নিজের বাড়িতে ফিরে আসত কিন্তু পরের দিকে মদের নেশায় এত মত্ত হয়ে থাকত যে কোন বন্ধুর অথবা বান্ধবীর বাড়িতে রাত কাটাতে হত। এবারে সেই ইচ্ছেটা অতটা প্রবল না হলেও জন মানুষের ভিড় দেখে সেই ইচ্ছেটা মাথা চাড়া দিয়ে ওঠে, কিন্তু এই কয়দিনে রিশুর চাল চলন দেখে বুঝে গিয়েছিল যে এইবার আর ওর ডিস্কোতে যাওয়া, আনন্দ ফুর্তি করা আর হবে না।
 
পার্টির ইচ্ছেটা চেপে রেখে যার জন্য আসা সেটাই শুরু করল ঝিনুক, কেনাকাটা। একটার পর একটা দোকান ঢুকে খুঁজে তোলপাড় করে আবার নতুন দোকানে ঢুকে পরে, ঝিনুকের আর সালোয়ার কামিজ পছন্দ হয় না। এই জন্যেই মা আর বোনের সাথে কোনদিন বাজার করতে যেত না রিশু, কিন্তু এই সময়ে না গেলেই নয়। অগত্যা মুখ বুজে ঝিনুকের পেছন পেছন এক দোকান থেকে অন্য দোকান করা ছাড়া আর কোন উপায় নেই। এই সালোয়ার কামিজের ডিজাইন পছন্দ হয় ত রঙ পছন্দ হয় না, কখন রঙ পছন্দ হয় তার ডিজাইন পছন্দ হয় না, কখন সব কিছু পছন্দ হলেও ওড়না পছন্দ হয় না। মেয়েদের কিছুই এক বারে পছন্দ হয় না সেটা জানে, কেন যে এরা আগে থেকে ভেবে আসেনা যে এটাই কিনবে সেটাই ভেবে পায় না রিশু। এইভাবে ঘন্টা খানেক এ দোকান সে দোকান ঘোরার পরে পাঁচ খানা সালোয়ার কামিজ কেনে ঝিনুক।

[Image: 20210115-150253.jpg]
Like Reply

(20-11-2020, 10:53 AM)বাউন্ডুলে Wrote:  দাদা, লিখতে গিয়ে আটকে গেলে কি করেন??

আসলে আমি গল্প লেখার আগে, প্রায় সব পর্বের একটা খসড়া লিখে রাখি, কোথায় কি ভাবে কোন চরিত্রের কোন পরিস্থিতিতে অবতারন করাতে হবে, তাও যখন লিখতে বসি তখন মাঝে মাঝে আটকে যাই, সঠিক ভাবে তখন সেই পরিস্থিতির বর্ণনা মাথায় আসে না, তখন কয়েক পেগ হান্ড্রেড পাইপারস গলায় ঢেলে চুপচাপ বসে থাকি, কিছুক্ষন ভাবি তারপরে আর সেদিন লেখা হয় না, পরেরদিন আবার শুরু করি লেখা এইভাবেই চলে। অসুবিধে সব থেকে বেশি হয় এই ধরনের রোমান্টিক গল্পে যেখানে নায়ক আর নায়িকা, দুইজনের দৃষ্টিকোণ তুলে ধরতে হয় !!!!!!

[Image: 20210115-150253.jpg]
[+] 7 users Like pinuram's post
Like Reply

(20-11-2020, 11:38 AM)bourses Wrote:  "আজকাল বেশ কাব্য করছি"... ঠিক সেটা নয়... তোমার আপডেটগুলো এতটাই মিষ্টি মধুর, যে আপনা থেকেই ভেতরে কাব্যটা গুনগুনিয়ে ওঠে...

তোমার প্রতিটা আপডেট পরার পর আমার মনের কথাগুলো বাকি সমস্ত পাঠকেরা তো একদম সঠিক ভাবেই বিশ্লেষণ করে দেয়... তাই সেই একই ভাবে না লিখে যদি একটু অন্য ভাবে তোমার নায়ক আর নায়িকার মনের ভাবটাকে প্রকাশ করি, তাতে ক্ষতি কি?

ঠিক যেমনটা আজকের আপডেটে... পড়তে পড়তে শ্যামল মিত্রের গানটা কেন জানিনা গুনগুনিয়ে উঠল মনের মধ্যে... তাই না পোস্ট করে পারলাম না...

যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব?
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও
যদি কিছু আমারে শুধাও


ওই আকাশ নত
যুগে যুগে সংযত
নীরবতায় অবিরত
কথা বলে গেছে কত

তেমনি আমার বানী
সৌরভে কানাকানি

হয় যদি ভ্রমরা গো
সে ব্যাথা বুঝিয়া নাও

অন্তরে অন্তরে
যদি কোন মন্তরে বোবা এ প্রাণের ব্যাথা বোঝানো যেত গো তারে

কবির কবিতা সবই
তুলি দিয়ে আঁকা ছবি
কিছু নাই তার কাছে
এটুকু বুঝিয়া নাও।

যদি কিছু আমারে শুধাও
কি যে তোমারে কব?
নীরবে চাহিয়া রব
না বলা কথা বুঝিয়া নাও

কথা ও সুর- সলিল চৌধুরী । কণ্ঠ- শ্যামল মিত্র

গানের কলিটা একদম পারফেক্ট বসে গেছে এই গল্পের সাথে, ধন্যবাদ !!!!!!
রেপু পয়েন্টস +1

[Image: 20210115-150253.jpg]
[+] 1 user Likes pinuram's post
Like Reply




Users browsing this thread: 3 Guest(s)