Thread Rating:
  • 44 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance তোমাতে আমাতে দেখা হয়েছিল

Showing only the posts of Baban: 91 of 214 posts. Show all posts
#1
Heart 

এতদিন ধরে আমি আপনাদের নতুন নতুন গল্প উপহার দিয়েছি আর আপনারাও সেই সব কটি গল্পকে ভালোবেসে এসেছেন, সাপোর্ট করে এসেছেন. তাই এবারে ভাবলাম নিজের ঘরানা থেকে বেরিয়ে অন্যরকম গল্প উপহার দি আপনাদেরকে. যে গল্পে আমার আগের গল্পের কোনো ছোঁয়া থাকবেনা. শুধু থাকবে ভালোবাসা. 


[Image: IMG-20250507-203315-166.jpg]


তোমাতে আমাতে দেখা হয়েছিল... জানিনা কবে কোথায় 
মন দেওয়া নেয়ার খেলা হয়েছিল.... জানিনা কবে কোথায় 

কানে হেডফোন লাগিয়ে গানটা শুনছিলো অভিষেক আর এদিক ওদিক দেখছিলো. গানটা ওর খুব ভালো লাগে. গানটা শেষ হলে আর থাকতে না পেরে এগিয়ে গেলো ঝিলমিলের দিকে. মেয়েটা তখন থেকে একটার পর একটা ড্রেস দেখেই যাচ্ছে. 

অভি :কিরে? কোনটা পছন্দ হলো? 

ঝিলমিল :দাঁড়া না দাদা.... ওতো তাড়া কিসের তোর? একটুও পেসেনস নেই তোর. এইজন্যই বাবার কাছে এত বকা খাস. 

অভি : ঝিলমিল... মার খাবি কিনতু.... চুপচাপ নিজের কাজ কর. আর বাবা মাকেও বলিহারি...... বাবার প্রিয় বন্ধুর মেয়ের এনগেজমেন্ট...আর আশীর্বাদ  . তাতে আমি গিয়ে কি করবো ভাই? বিয়ে তো নয়..... যাওনা.. তিনজনে মিলে ঘুরে এসো. আমিও ফাঁকা বাড়িতে বন্ধুদের নিয়ে একদিন পার্টি করি. তা না..... বাবু তোকেও যেতেই হবে. নইলে রঞ্জিত কাকু খুব মাইন্ড করবে. 

ঝিলমিল : বাবার একমাত্র বন্ধু, বেস্ট ফ্রেন্ডের মেয়ের এনগেজমেন্ট বলে কথা. আমরা না গেলে চলে? তুই কিরে দাদা? বাবার নামে নালিশ করছিস? দাঁড়া বাবাকে বলবো তোমার ছেলে যেতে চাইছেনা.  
 
অভি : উমমম....বাবা কে বলে দেবো......  বাবার চামচি একটা. নিজের কাজ কর. আমি দেখি ঐদিকে কিছু ভালো শার্ট পাই কিনা. 
[Image: divider-png-hd-divider-5-png-640-160-640.png]

অভিষেক এসেছে বোন ঝিলমিলের সাথে একটা খুব নামি শপিং মলে ড্রেস কিনতে. অভিষেক এই তিনমাস হলো ওর বাবার সাথে বিসনেস জয়েন করেছে. ওরা খুবই বড়োলোক. কিন্ত টাকার অহংকার ওদের মধ্যেই একটুও নেই. ছোটবেলা থেকেই বাবা দুজনকেই শিখিয়েছেন ভালো মানুষ হতে. আর ছেলেও বড়োলোক হবার সুবিধা বা ফায়দা নেয়নি কখনো. এমনিতে ও খুবই স্মার্ট কিন্তু শান্ত স্বভাবের ছেলে. যদিও নিজের বন্ধুদের কাছে ওই শান্ত ব্যাপারটা আর থাকে না. তখন সে উদ্দম. তবে জীবনে কোনোদিন কোনো নেশা করেনি. বন্ধুরা চেষ্টা করেও পারেনি ওকে দিয়ে ওসব করাতে. 

মায়ের আদরের ছেলে. যদিও বাবার কাছে বকা খায় মাঝে মাঝে কিন্তু মা বাবাকেই উল্টে বকে চুপ করিয়ে দেয়. ওদিকে বাবার আদুরী হলো ঝিলমিল. বাবা তো প্রায় বলে ছেলেকে : দেখ দেখ... বোনকে দেখে শেখ.... আমার কত খেয়াল রাখে. কত ইন্টেলিজেন্ট. আর তুই গাধা একটা. যদিও স্ত্রীয়ের রাগী মুখ দেখে আর কিছু বলার সাহস থাকেনা. কলেজে লেখাপড়ায় বেশ ভালোই ছিল. যদিও ও ভেবেছিলো ইন্ডেপেন্ডেন্টলি কিছু করবে কিন্তু বাবার কথার ওপর আর কথা বলতে পারেনি. এই কয়েক মাসেই ও সব বুঝে নিয়েছে. বাবাও মনে মনে নিজের ছেলের ওপর গর্বিত, খুবই ভালোবাসে ছেলেকে কিন্তু সেটা বাইরে প্রকাশ করতে দেয়না. 

কয়েকদিন পরেই অরিন্দম বাবুর বন্ধু রঞ্জিত বাবুর মেয়ের এনগেজমেন্ট. দুজনেই প্রাণের বন্ধু. ছোটবেলা একসাথেই কেটেছে দুই বন্ধুর. পরে কর্মসূত্রে ওরা দুর্গাপুর চলে যান. তবে ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখতো দুই বন্ধু. আজকের সমাজের স্বার্থপর বন্ধুত্ব নয়, সত্যিকারের বন্ধু ওরা. তাই রঞ্জিত বাবু প্রায় আদেশের মতো করে বলেছেন আসতেই হবে. তাই অভিষেকের মা আগেভাগেই ছেলে মেয়েকে নতুন ড্রেস কিনতে পাঠিয়ে দিয়েছেন. 

বোনকে বকা দিয়ে অভিষেক জেন্টস সেকশনের দিকে যাচ্ছে. খুব বেশি ভিড় নেই. তবে মোটামুটি ভালোই. আর সেই ভিড়ের মাঝেই দেখতে পেলো তাকে. হ্যা..... সেই তাকে যাকে এতদিন কল্পনা করে এসেছে অভি. যেন কল্পনা বাস্তব হয়ে ওর সামনে দাঁড়িয়ে.  সব পুরুষ একসময় এমনি রূপের অধিকারিনী কে কল্পনা করে থাকে নিজের সারাজীবনের সঙ্গী করার জন্য. কি অসাধারণ রূপ ! সাদা ও সোনালী রঙে মেশানো সালোয়ার কামিজ আর গলায় জড়ানো ওই সাদা ওড়না,  ফর্সা হাতে সবুজ চুরি...চোখে কাজল, হালকা লিপস্টিক, উফফফফ অসাধারণ লাগছে. 

কে এ? কে এই অপ্সরা? বেশ ভালোই লম্বা মেয়েটা. সচরাচর এমন লম্বা মেয়ে খুব একটা দেখা যায়না. মেয়ে হিসেবে অনেকটাই লম্বা. ওই ভিড়ের মধ্যেই ওর মাথাটাই সবথেকে লম্বা. 

 হঠাৎ একটা মিষ্টি হাসি দিলো ও. সেই হাসি দেখে তো আমাদের অভি বাবুর বুকের বাঁ দিকে ধুকপুকানি তিনগুন বেড়ে যাবার জোগাড়. কিন্তু একি ! সঙ্গে যে একটা ছেলে ! বেশ ভালোই দেখতে ছেলেটাকে. মেয়েটা একটা পাঞ্জাবী সিলেক্ট করে ছেলেটার গায়ে রেখে দেখতে লাগলো. 

নিশ্চই বয়ফ্রেইন্ড.....   ধুর ছাই ! এই সুন্দরী মেয়েগুলোর কি বয়ফ্রেইন্ড থাকতেই হবে? মনটা খারাপ হয়ে গেলো অভিষেকের. যাকে এতটা ভালো লাগলো এক পলকে তার কিনা বয়ফ্রেইন্ড আছে অলরেডি.  যাইহোক......এগিয়ে গিয়ে নিজের মতো একটা একটা পাঞ্জাবী দেখতে লাগলো ও.

 একটা  নীল রঙের পাঞ্জাবী পছন্দও হলো. হাত বাড়িয়ে ওটা হুক থেকে তুলেও নিচ্ছে এমন সময় হঠাৎ একটা নরম ওর হাতের সাথে স্পর্শ করলো. পাশে তাকিয়ে দেখলো সেই মেয়েটি ওই পাঞ্জাবিটা তুলে ওর দিকে তাকিয়ে হাসলো আর বিব্রত মুখে জিজ্ঞেস করলো - ওহ সরি... আপনি কি এটা নিতে যাচ্ছিলেন? 

কি মিষ্টি গলা....  জবাব দিতে কয়েক সেকেন্ড লাগলো অভিষেকের. 

অভি : না.. না...   its ok....আপনি দেখুন. 

মেয়েটি থাঙ্কস বলে সেটা ওই ছেলেটাকে দেখালো. অভিষেক আবার মুখ ঘুরিয়ে নিলো. নিজের বয়ফ্রেন্ডের জন্য নিচ্ছে. ধুর..... অমন সুন্দর পাঞ্জাবী ওই বাঁদরটাকে একটুও মানাবেনা. অভিষেক এইসব ভাবছে এমন সময় পেছন থেকে শুনলো সেই মেয়েটি বলছে : ভাই..  এটা দেখ..... দারুন মানাবে তোকে. অভিষেক তৎক্ষণাৎ ঘুরে তাকালো..... ছেলেটি তখন বললো : দিদি......এই রঙটা ঠিক মানাচ্ছেনা. অন্য কিছু দেখ. 


মানে !! এই ছেলেটা মেয়েটার ইয়ে নয়...  ভাই !! 
উড়ি বাবা কি আনন্দ আকাশে বাতাসে.. মনটা তরাং করে নাচে লাগলো অভি বাবুর. 

মেয়েটি বললো : দারুন লাগছে বাবু তোকে. তুই দেখ একবার. আচ্ছা আপনি বলুন ওকে দারুন লাগছে না? 

এইরে ! প্রশ্নটা করা হয়েছে অভিষেক কে. কি বলবে ও? একটু আগে এনাকে মনে মনে বাঁদর বলিয়া গাল দিয়েছিলেন এখন এই প্রশ্নের কি জবাব দিবেন অভি বাবু? 

তবুও নিজেকে সামলে হেসে স্মার্টলি জবাব দিলো : বাহ্..... দারুন লাগছে আপনাকে. বিলিভ মি... এটা পড়লে আপনাকে দারুন মানাবে. আপনার দিদির চয়েস খুবই ভালো. 

মেয়েটি : দেখলি... তোকে বলেছিলাম. থ্যাংক্স. 

আবার সেই মিষ্টি হাসি. অভির বুকে গিয়ে ধাক্কা মারলো হাসিটা. তবুও জবাব দিলো u are welc......... 

কথাটা পুরো শেষ হলোনা. তার আগেই দাদা..... এই দাদা কোথায় তুই? 

ঝিলমিলের ডাক. 

 উফফফফ..... আর ডাকার সময় পেলোনা মেয়েটা? অভি না চাইতেও এগিয়ে গেলো ওর কাছে. 

অভি : কিরে? অমন ভুতের মতো চেঁচাচ্ছিস কেন? 

ঝিলমিল : মায়ের ফোন..... ধর... তোরটাতে করেছিল.. কিন্তু বেজে বেজে কেটে গেলো. কোথায় ছিলি? এইজন্যই বাবার কাছে....... 

অভি : চুপ কর...... বাবার চামচি....দে.... হ্যা মা বলো. হ্যা? আরে আমারটা সাইলেন্ট ছিল গো.  হ্যা...... তোমাদের রাজকুমারী তো সে তখন থেকেই সিলেক্ট করেই চলেছে. মনে হচ্ছে দোকানের সব কিনে তবে থামবেন উনি. ফিরবো একটু পরে. আর রাতে কিছু রান্না কোরোনা...... আমি ফেরার সময় বিরিয়ানি কিনে নেবো. আচ্ছা..... আচ্ছা.... না না একটু পরেই ফিরবো. বোনের হয়ে গেলে আমার একটা পাঞ্জাবী দেখেই ফিরবো. উফফফফফ আচ্ছা নীল রঙেরই কিনবো. আচ্ছা রাখি. এইযে রাজকুমারী.... কিছু সিলেক্ট করেছিস? 

ঝিলমিল : হ্যা... এটা. কেমন মানাবে বলতো? 

অভি : খুব সুন্দর. 

ঝিলমিল : থ্যাংক উ দাদা... 

অভি : তোকে না...   তোকে বাদ দিয়ে যেই পড়ুক তাকে. 

ঝিলমিল : দাদা... মারবো কিন্তু. 

অভি : নে চল চল.... এটা নিয়ে... মা আবার নীল রঙের পাঞ্জাবী নিতে বললো. কি ঝামেলা. চল ওদিকে. একটা সিলেক্ট করেও ছিলাম কিন্তু...... 

ঝিলমিল : কিন্তু কি দাদা? 

অভি : হুমম.... না কিছুনা চল. 

পাঞ্জাবী সেকশানে পৌঁছে দেখলো ভিড় আগের মতোই আছে কিন্তু  ভিড়ের মাঝে সেই মুখটা আর নেই. কোথায় গেলো? চলে গেলো? 

এদিক ওদিক ঘুরে দেখলো অভি.  না....... সে কোথাও নেই. তারমানে মায়ের যখন ফোন এলো তখনি....... ধুর ছাই... লাকটাই খারাপ. এমন একজনকে পেয়েও হারালাম? 

কিরে দাদা? কি খুজছিস তখন থেকে? কিছু ফেলে দিলি নাকি? এইজন্যই বাবা তোকে... .    

অভি : মার খেতে না চাইলে চুপচাপ থাক. ধুর কোথায় গেলো? 

ঝিলমিল : আরে কে কোথায় গেলো? 

অভি : তোর বৌদি 

ঝিলমিল : আমার কে? !

অভি : কেউনা...   চুপ....চল.... পাঞ্জাবী দেখি. 

অভিষেক নিজেকে সামলে পাঞ্জাবী খুঁজতে লাগলো. শেষমেশ নীল রঙের একটা পাঞ্জামী সিলেক্ট করে নিলো. ট্রাই করে চেক করে নিলো. বেশ মানিয়েছে ওর সাথে. সব কাজ সেরে ওরা দোকান থেকে বেরিয়ে এলো. গাড়ির কাছে যাচ্ছিলো অভিষেক. ঝিলমিল ওকে থামিয়ে দিলো. 

ঝিলমিল : এই দাদা দাঁড়া..... আগে কিনবি তো? 

অভি : আবার কি কিনবো? 

ঝিলমিল : ভুলে গেলি? 

অভি : কি? 

ঝিলমিল : ওই যেটা কিনে নিয়ে যাবি বললি 

অভি : আরে ঘোড়ারডিম বলনা কি কিনব? 

ঝিলমিল : আরে বিরিয়ানী কিনবি বলেছিলি তো. নিজে বলে নিজেই ভুলে গেলি? এই জন্যই বাবা তোকে... আহহহহহ্হঃ 

কান মুলে দিলো অভিষেক ঝিলমিলের. 

অভি : বেশি জ্ঞান দিওনা.... বাবার চামচি. চল 

খাবার কিনে ফিরে এলো ওরা. রাতে খেতে খেতে অভির সামনে বার বার ওই অপরূপ মুখটা ভেসে উঠছিলো. বার বার খেতে ওই মেয়েটার হাসি মুখ ভেসে উঠছে ওর সামনে. 

কিরে? অমন দাঁত বার করে হাসছিস কেন? পাগল হলি নাকি? 

বাবার কড়া গলার আওয়াজে সম্বিৎ ফিরে পেলো অভি. 

অভি : হ্যা? না না কিছুনা . 

ঝিলমিল : বাবা......দাদা ওই মলেও কিসব আজব বিহেভ করছিলো...   ডাক্তার দেখাও তোমার ছেলেকে. 

অভি ক্ষেপে গিয়ে : তবেরে..... দাদাকে পাগল বলা ! দেবো কামড়ে? পাগল কামড়ালে কটা ইনজেকশন নিতে হয় বলতো? 

মা : আহহহহহ্হঃ !! হচ্ছে কি ! চুপচাপ খাও সবাই. কাল বাদ পরশু  আমাদের বেরোতে হবে. সে খেয়াল আছে? ওখানে গিয়েও কি তোরা এমন পাগলামি করবি? 

বাবা : যা বলেছো... বোঝাও ছেলেকে বোঝাও. 

মা : দুটোকেই বলছি..... তোমাদের বাবার বন্ধুর মেয়ের এনগেজমেন্ট অনুষ্ঠান. ওখানে গিয়ে যেন কোনো গন্ডগোল কোরোনা. তোমরা দুজন যা জিনিস......শুধু শরীরেই বড়ো হয়েছো.... আসলে এখনও ছোট. 

অভিষেক : মা তোমার মেয়েকে বোঝাও. খালি....... 

মা : দুজনকেই বলছি. 

অভিষেক : মা..... আমার না গেলে হয়না. মানে.......   

বাবা : আজ্ঞে না সোনা...... আমার একমাত্র বন্ধুর বাড়িতে  অনুষ্ঠান, ওর জন্য কত বড়ো দিন. তাছাড়া ওর পরিবারের কেই সেইভাবে আসবেনা. ওদের নিজেদের কিছু প্রবলেম আছে. আমাকে ওর পাশে থাকতে বলেছে. সবাইকে নিয়ে যেতে বলেছে... আর আমরা সবাই যাবোনা? ও কি মনে করবে বল তো? তাছাড়া.......   

বাবার কোথা শেষ হবার আগেই বাবার ফোন বেজে উঠলো. বাবা স্ক্রিনে নাম দেখেই হেসে উঠলো. 

বাবা : আরে ! What a surprise !! 

মা : কি হলো? 

বাবা : আরে রঞ্জিতের নাম নিলাম আর ওরই ফোন. হ্যালো?  আরে এইমাত্র তোরই কোথা হচ্ছিলো. অনেকদিন জ্বালাবি আরও.. হা.. হা... হা   ...... আরে তুই এইজন্য ফোন করলি? তুই আমায় চিনিসনা? আমি একবার বলেছি যখন আসবো তখন পরিবার সহ এসে হাজির হবো. হ্যা... হ্যা.... একদিন আগেই চলে আসবো. আমার বেস্টফ্রেন্ডের মেয়ের এনগেজমেন্ট বলে কথা. সেওতো আমার মেয়ের মতোই. কিন্তু  তাকে তো দেখলামই না সামনাসামনি.  সেইবার তুই আমাদের বাড়িতে নিয়ে এসেছিলি তাও একা.....  তারপরে আর আসার সময় পেলিনা গাধা? হা... হ্যা .......আর বলিসনা... আমারো কাজের চাপ... ছেলেও এবারে  জয়েন করলো আমায়. 

 তোর তো তাও একটা চাপ কমলো. আমার তো আবার দু দুটো. এবারে আমাকেও তো এই ব্যাপারে ভাবতে হবে. তোদের কাজ মিটলে এবারে কিছুদিন পর তোদের আমরা ডেকে পাঠাবো. পরশু আমরা যাচ্ছি তোর ওখানে কিছুদিন পর হয়তো তোরা আসবি আমার এখানে হা হা হা 

এই সেরেছে ! বাবা এবারে আমাকে নিয়ে পড়লো রে ! অভিষেক  মাকে ইশারায় বললো বাবাকে এসব নিয়ে কোথা না বলতে কিন্তু মা মুচকি হেসে দিলো. তারমানে মাও বাবার দলে. আরে ভাই এই কচি বয়সে বিয়ে দিয়ে দেবে ছেলেটার? একদিকে বাবার চোখে রাঙানি, আরেকদিকে বোনের শয়তানি মাঝে খালি মায়ের আদর ছিল এবারে সেটাও বন্ধ হয়ে যাবে আরেকজন আসলে. 

কিন্তু বাবাকে কে বোঝাবে? মাও তো এখন বাবার দলে. অভিষেক মনে মনে ভাবলো গেলাম তাহলে. স্বাধীনতার জীবন  এবারে শেষ হবে 


চলবে.....   


[Image: 20200629-002100.png]
কেমন লাগলো প্রথম আপডেট? 
জানাবেন বন্ধুরা. ভালো লাগলে লাইক আর রেপস দিতে পারেন. ধন্যবাদ. 


Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

প্রথমত সকলকে ধন্যবাদ জানাই. আমার নতুন গল্প পড়ে আপনাদের ভালো লাগছে জেনে ভালো লাগলো. একজন মানুষের কাজের চেষ্টাকে যখন অন্যরা গ্রহণ করে, তার চেষ্টার সম্মান রাখে সেটা যে কত বড়ো পাওয়া তা বলে বোঝানো যায়না. তাই আপনাদের আবারো ধন্যবাদ.

Islift আপনাকেও ধন্যবাদ. কিন্তু আমার এই গল্পে কোনো যৌনতা থাকবেনা. গল্প লেখার সময় একজন পুরুষ ও নারীর সম্পর্কে সবসময় যৌনতা নিয়ে আসতেই হবে তার প্রয়োজন দেখি না. তার জন্য তো আমার বাকি গল্প গুলো রয়েছেই. এই গল্পটি না হয় আমার অন্য গল্প গুলোর থেকে আলাদাই হলো. এতদিন উত্তেজক গল্প লিখে এসেছি তাই হয়তো মনে হচ্ছে এখানেও সেই রকম কিছু হবে. কিন্তু ওই যে আগেই বলেছি সবসময় তার প্রয়োজন দেখি না.
আশা করবো আমার আগের গল্পগুলোর মতো এই গল্পেও আপনাদের সবাইকে পাশে পাবো. ভালো থাকবেন.
[+] 5 users Like Baban's post
Like Reply
#3

ধন্যবাদ - Damphu77, Mr. Fantastic, islift, dreampriya, Avishek. এবং বাকিরা ❤️
[+] 1 user Likes Baban's post
Like Reply
#4

প্রথমেই সকল বন্ধুদের ধন্যবাদ জানাই আমার এই নতুন গল্পটাকেও আগের মতোই আপন করে নেবার জন্য. এইভাবেই পাশে থাকবেন.
নতুন আপডেট শীঘ্রই আসবে.
[+] 2 users Like Baban's post
Like Reply
#5

[Image: 20200705-165904.jpg]
[+] 5 users Like Baban's post
Like Reply
#6

[Image: 20200704-094434.png]


ঘরে এসে গিটার নিয়ে টুং টাং করতে লাগলো অভিষেক. এ কি ঝামেলায় পড়লাম রে ভাই. বাবা মা বেশ অনেকদিন ধরেই ছেলেকে চাপ দিচ্ছে. মা ঘরে এসে ছেলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করলো : কি হয়েছে বাবু? 


অভি : মা... বাবা ওসব কি বলছিলো নিজের বন্ধুকে? এবারে ওনার হয়ে গেলে আমাদের বাড়িতে ওনাদের ডেকে পাঠাবে... মানে কি? 

মা : ঠিকই তো বলেছে তোর বাবা.. তোকেও তো এবার বিয়ে দিতে হবে নাকি? 

অভি : এই বয়সে? মা আমার বয়সই বা কত.... এত তাড়াতাড়ি বিয়ে করে কি করব? না.. না বাবাকে বোঝাও.... 

মা : আচ্ছা তুই কি চাস? সারাজীবন আইবুড়ো হয়ে থাকবি? 

অভি : তা কেন? তবে এখন কেন? 

মা : এটাই ঠিক বয়স বাবা. তোর বাবারও এই বয়সেই বিয়ে হয়ে গেছিলো..... আচ্ছা তোর চিন্তা কি? তোর বাবার এত বড়ো ব্যবসা. ভগবানের আশীর্বাদে আমাদের তো কোনো রকম সমস্যার নেই. তাহলে বিয়ে করতে অসুবিধা কোথায় তোর? 

অভি : মা কিন্তু..... 

এবারে মা মোক্ষম অস্ত্র প্রয়োগ করলো. 

মা :  মেয়েটা বড়ো হচ্ছে.  কদিন পর বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যাবে. বাড়িটা ফাঁকা হয়ে যাবে. তখন যদি আরেকটা মেয়ে পাশে থাকে তাহলে কিছুটা দুঃখ তো কমবে. তাকেই মেয়ের মতো ভালোবাসবো. 

অভি : হুমমম.... খুব যে স্বপ্ন দেখছো..... তা সে যদি তোমার মনের মতো না হয়. বাবার মতো রাগী আর তোমার মেয়ের মতো আধ পাগলী হয়? 

মা : আমার ছেলের জন্য কি যাকে তাকে নিয়ে আসবো নাকি? সে হবে একেবারে পরীর মতো. 

অভি : মা.... আমি কি ছোট বাচ্চা নাকি? পরীর মতো... যত্তসব. 

মা হেসে অভির মাথায় হাত বুলিয়ে চলে গেলো. অভিষেকের মাথায় ঘুরতে লাগলো পরীর মতো.... পরীর মতো. আজ যাকে দেখলাম সেও তো পরীর থেকে কম কিছু নয়. কি সুন্দর চোখ দুটো, হাসিটা কি অসাধারণ. সাদা সালোয়ার কামিজে সত্যি সত্যিই তো ওকে পরীর মতোই লাগছিলো. কি নাম ওর? পরীই নয়তো? বার বার ওই হাসি মুখটা ভেসে উঠছে চোখের সামনে. কি লম্বা মেয়েটা. প্রায় অভিরই হাইটের. খুব কম মেয়েই আছে ওরকম উচ্চতার এই কলকাতায়. পাখার হাওয়ায় চুলগুলো যখন মুখের ওপর চলেছে আসছিলো আর মেয়েটি সেগুলো সরাচ্ছিলো আর তারফলে চুড়ির ছন ছন শব্দ... উফফফফ আর ওই হাসিটা...  ওই হাসিটা কিছুতেই ভুলতে পারছেনা অভি. 

কিরে কীভাবছিস দাদা? 

পরীর কথা..... 

হ্যা? পরী? সেটা আবার কে? 

অভির হুশ ফিরে এলো. সে বললো : কিছুনা...   তুই কি করতে এলি সেটা বল? 

ঝিলমিল : বাবা পাঠালো..... বললো কাল বাবা মাকে নিয়ে যেতে হবে মলে. নতুন ড্রেসের ব্যাপারে. 

অভি : আরে.... এটা কি পুজোর বাজার হচ্ছে নাকি?  কে না কে বাবার বন্ধুর মেয়ের এনগেজমেন্ট. তার জন্য নতুন ড্রেস কেনার কোনো মানে হয়? 

ঝিলমিল : কে না কে কি বলছিস দাদা?  বাবার বেস্ট ফ্রেন্ড বলে কথা. ওরা নাকি আগে দুর্গাপুরে থাকতো. 2 বছর হলো এদিকে চলে এসেছে. এখন সোদপুরে থাকে. এখানে বেহালায় কাকুর শশুরবাড়ি আছে. একবার  উনি এইবাড়িতেও এসেছিলেন তখন তুই কলেজে ছিলিস আর আমি কলেজে. তাই আমাদের সাথে দেখা হয়নি. 

অভি : ওহ.... তাই বুঝি?

ঝিলমিল : তাছাড়া......  স্ট্যাটাস মেইনটেইন বলে একটা ব্যাপার হয় জানিস তো? সত্যি দাদা.... তুই আর হাইফাই হলিনা... এখনও মিডলক্লাস চিন্তাধারা.... এইজন্যই বাবার কাছে এত বকা খাস..... 

অভি : তবেরে ! স্টেটাস তাইনা?  দাঁড়া... দাঁড়া পালাবিনা...... এদিকে আয়. 

মুখ ভেংচে পালিয়ে গেলো ঝিলমিল. উফফফফ.... কি বিচ্ছু মেয়ে.  

আবার কালকে বাবা মাকে নিয়ে যেতে হবে. কালকে গিয়ে যদি আবার দেখা হয়েযায় ওর সাথে? ধুর..... যত্তসব. লোকের কি আর খেয়ে দিয়ে কাজ নেই যে রোজ রোজ শপিং করতে যাবে. অভি... মাথা থেকে ওসব ঝেড়ে ফেলো....  না... একটু রেডিও শুনি. 

অভিষেক ফোনে রেডিও অন করে শুনতে লাগলো. ও বাবা....  একিরে? শান্তির বদলে অশান্তি শুরু হলো. রেডিও তে বাজছে EK LADKI KO DEKHA TOH AISA LAGAA........

আরে ঘোড়ার ডিম..... আর গান ছিলোনা? এটাই বাজাতে হলো? 

সেই অসাধারণ গানটা..... যেটা আজও মনে ঝড় তোলে. কিন্তু অভিষেক এখন এই গানটা শুনতে চাইনা..... ও ভুলতে চায় ওই মুখটা. কয়েক মুহূর্তের আলাপ কিন্তু কি আকর্ষণ অনুভব করছে ওই মুখটার প্রতি. কিন্তু এর যে কোনো ভবিষ্যত নেই. কে সে? তাকে তো চেনেই না অভি. তাই কোনো মানেই হয়না ওই মুখ মনে রেখে. নেহাত নাম জানলে তাও ফেসবুকে চেক করা যেত. সেই উপায়ও তো নেই. 

ভুলে যাও..... ভুলে যাও অভি বাবু..   নইলে পাগল হয়ে যাবে. 

নিজেকেই নিজে বোঝালো অভি. ফোন রেখে শুয়ে ঘুমোনোর চেষ্টা করতে লাগলো ও. কিন্তু মন যে বড়োই অবুঝ. সে ওতো সহজে ওকে কিছুই ভুলতে দিলোনা. বার বার ওর চোখের সামনে ভেসে উঠছে ওই মুখটা. 

"আচ্ছা আপনি বলুন... ওকে দারুন লাগছে না? "  উফফফফ.... কি সুন্দর গলার স্বর. যেন কতদিনের চেনা. যখন ওকে প্রশ্নটা করেছিল মেয়েটা তখনি ঘাবড়ে গেছিলো অভি. ও বেশ স্মার্ট ছেলে কিন্তু আজ যে কি হয়েছিল সে নিজেও জানেনা. 

না.... না ...    এটা ঠিক না..    এসব ভাবা বন্ধ কর অভি. ঘুমো ঘুমো. ঘুমিয়ে পড়. 

 সকালে উঠে বাবার সাথে অফিস গেলো অভি. আজ একটা জরুরি মিটিং আছে. বিকেলে মাকে রেডি হয়ে থাকতে বলেছে. ফিরেই মাকে তুলে নেবে গাড়িতে. অফিসের সারাদিনের ঝামেলা মিটিয়ে গাড়ি নিয়ে ফিরে এলো বাড়িতে. একটু ফ্রেশ হবে ভেবেছিলো কিন্তু বাবা বললো না নামতে. অরিন্দম বাবু স্ত্রীকে ফোন করে ডাকলো. নেমে এলেন ওনার স্ত্রী. 
ও বাবা...... পেছন পেছন তরাং তরাং করে লাফাতে লাফাতে চলে এলেন ঝিলমিল দেবী. 

অভি : একি !! ও আবার আমাদের সাথে কেন?

মা : ওমা...... মেয়েটা বাড়িতে একা থাকবে নাকি?

অভি : একা কেন? বাড়িতে রঘুদা, চাপাদি, কাজের লোক সবাই আছে. 

বাবা : ও আসলেই বা তোর কি? তুই চালা.

উফফফফ.... আমি যেন গাড়ির ড্রাইভার. স্যার আদেশ দিচ্ছেন. 

ট্রাফিক লাইনে গাড়ি দাঁড় করাতে হলো. আশ পাশ থেকে আরও অনেকগুলো গাড়ি ওদের গাড়ির পাশে এসে থামলো. অভিষেক এদিক ওদিক তাকাচ্ছে. ঠিক ওদের সামনে দাঁড়ানো গাড়িটায় চোখ গেলো ওর. 

কে ওটা?  অনেক গুলো মেয়ে রয়েছে গাড়িতে বোঝা যাচ্ছে. কিন্তু একটা মুখ কেমন যেন চেনা চেনা লাগছে না? ওটা কি তাহলে? 

চোখের চশমাটা সেট করে তীক্ষ্ণ চোখে দেখার চেষ্টা করলো. একবার মনে হলো মেয়েটা হাসতে হাসতে পেছনে ওর দিকে তাকালো. মেয়েটিও লক্ষ্য করেছে পেছন থেকে কেউ ওদের গাড়ির দিকেই দেখছে. এই রে !! আবার চোখ ঘুরিয়ে নিলো অভিষেক. মেয়েটিও আবার সামনে তাকালো. 

কিন্তু........মুখটা যতটা দেখতে পাচ্ছে তাতে মনে হচ্ছে.....    

এই অভি ... গাড়ি চালা....সবুজ হয়ে গেছে দেখতে পাচ্ছিস না? উফফফ... কোথায় হারিয়ে যায় মাঝে মাঝে? 

অভির হুশ ফিরে এলো. পেছন থেকে পেঁ পো শব্দ. তাড়াতাড়ি গাড়ি অন করলো অভি.

বাবা : ইডিয়ট একটা.. ..... ওদিকে গাড়ি ছেড়ে দিয়েছে আর উনি ওদিকে বসেই আছে.

মা : আহহহহহ্হঃ..... বার বার আমার ছেলেটাকে বকো নাতো... 

ঝিলমিল ফিসফিস করে দাদাকে বললো : দেখলি কেমন বকা খেলি? 

উফফফফ..... এই পাগলির জ্বালায় নিজেই না পাগল হয়ে যাই. ভাবলো অভি. 

গাড়ি চালিয়ে চলে গেলো অভি. আর তাকালোনা ওই গাড়িটার দিকে. দোকান থেকে কেনাকাটার পরে ফিরে বিছানায় গা এলিয়ে দিলো অভি. সারাদিনের অফিসের ধকল, সন্ধে দোকানে গিয়ে হা করে শুধু তাকিয়ে তাকিয়ে মা বাবার কাপড় কেনা দেখা আর বোনের দুস্টুমি সামলানো সব মিলিয়ে হাপিয়ে পড়েছে. কাল শনিবার. আবার সকাল সকাল উঠে বাবা মাকে আর ওই পেত্নীটাকে নিয়ে দূরে যেতে হবে. উফফফ... কোথায় ভেবেছিলো শনিবার রবিবার আরাম করে ফিল্ম দেখে কাটাবে. Tom cruise  এর নতুন ফিল্মটা এই সুযোগে বন্ধুদের সাথে গিয়ে দেখে আসবে ভেবেছিলো. গেলো সব মাটি হয়ে. এখন চলো বাবার বন্ধুর বাড়ি. সারাদিন বোর হওয়া. 

মা : কিরে? এখন এমন গা এলিয়ে দিয়েছিস কেন? 

অভি : না মা..... কিছুনা.... ওই একটু হাপিয়ে গেছিলাম.... সারাদিনের যা ধকল গেলো. 

বাবা : সেই ধকল তো আমার ওপর দিয়েও গেলো.... কই? আমিতো তোর মতো বিছানায় গা এলিয়ে দিই নি. 

অভি খুব আস্তে বললো : তুমি তো মিলিটারিদেরকেও হারিয়ে দেবে.

বাবা : কিছু বললি? 

অভি : হ্যা? কই... নাতো. 

বাবা : শোনো......   আমি আর তোমার মা ঠিক করেছি এবার তোমাকেও......     

অভি : বাবা.... প্লিজ..... এত তাড়াতাড়ি 

বাবা : কোনো প্লিজ নয়. উহ্হঃ.... কে আমার গুরুদেব এলেন রে..... এত তাড়াতাড়ি নয়. এখন নয় তো কখন শুনি? আমাদেরও তো বয়স হচ্ছে. এরপর তো একদিন.... 

অভি : আহঃ বাবা.... এসব আবার কি কথা? 

মা : আমি তো নাতি নাতনির মুখ না দেখে কোথাও যাচ্ছিনা. 

অভি : ওই দেখো.... ইনি আবার কোন কোথা কোথায় নিয়ে গেলো রে বাবা... আরে মা হচ্ছেটা কি? 

মা : এবার কিন্তু আমি তোমার বাবার দলে. বাবা একদম ঠিক. আমরা তোমার জন্য এবারে মেয়ে দেখা শুরু করবো. আগে কালকের ব্যাপারটা মিটিয়ে আসি. 

অভি আস্তে করে : ব্যাস....... হয়ে গেলো. বারোটা বেজে গেলো. 

বাবা : আবার কিছু বললি মনে হলো. 

অভি : হ্যা..... বললাম খিদে পেয়েছে... খেতে কি দেবে? 

রাতে শুয়ে শুয়ে ভাবতেই লাগলো অভিষেক. এই এতদিনের স্বাধীন জীবনের বারোটা বাজবে এবারে. আগে যেখানে খুশি ঘুরতে যেতে পারতাম, বন্ধুদের সাথে আড্ডা, ফিল্ম দেখা সব করতে পারতাম. কিন্তু এবারে থেকে সব কিছুর পারমিশন নিতে হবে আরেকজনের থেকে. আগে ছিল বাবা মা আর এখন হবেন অর্ধাঙ্গিনী. এই বিছানাটা পুরো ওর দখলে ছিল. যেদিকে যেভাবে পারতো সেইভাবেই শুয়ে পড়তো. এখন এটাও আরেকজনের সাথে শেয়ার করতে হবে. আহারে আমার বিছানা. এতদিন তোর ওপর শুধু আমার অধিকার ছিল, আমার বন্ধু বিছানা রে..... এবারে আরেকজন আসবে এখানে.  কিন্তু যদি তার পাশে "ও" থাকতো? তাহলে? "ওর" সাথে শুধু এই বিছানা কেন.... নিজের সব টুকু ভাগ করে নিতে অভি রাজী. মুখটা এখনও মনে ভাসছে ওর. 

অভির হঠাৎ কি মনে হলো. নিজের ড্রয়িং খাতাটা আর ব্রাশ নিয়ে আঁকতে শুরু করলো অচেনা মানুষটার ছবি. চিরদিনের জন্য ও এই মুখটা মনে রাখতে চায়. ওর আঁকার হাত খুব ভালো. ওর অনেক ছবি দিয়ে ওর বাবা নিজের অফিস সাজিয়েছে. এতটাই ভালো আঁকার হাত ওর. অনেক সময় পার হয়ে গেলো ওর. কিন্তু শেষ রেজাল্ট যেটা বেরোলো.. সেটা অসাধারণ. একেবারে সেই মুখ. সেই মায়াময় চোখ, সেই মোহময়ী হাসি. 

খুব ঘুম পাচ্ছে অভির. ওই ভাবেই খাতা পেন্সিল, ব্রাশ সরিয়ে শুয়ে পড়লো ও. খাতা ঐভাবেই পড়ে রইলো. 

পরেরদিন তাড়াতাড়ি ওঠার কোনো ইচ্ছাই ছিলোনা অভিষেকের. সেই উঠতেই হলো. 

হাতের ধাক্কায় ঘুম ভেঙে গেলো. কেউ বলছে এই ওঠ ওঠ 

অভি চোখে ডলতে ডলতে  : উফফফফ মা এত তাড়া কিসের? আর বাবাও না সত্যি.... এনগেজমেন্ট কালকে. আজকে থেকে যাবার কি দরকার? এই বাবাও না কিযে হঠাৎ হঠাৎ কাজ করেনা. উফফফ... আর পারা...... 

পুরো কোথা আর শেষ হলোনা অভির. চোখ ডলতে ডলতে ও  ভেবেছিলো মায়ের সাথে কথা বলছে ও. এবারে তাকিয়ে দেখলো সামনে স্বয়ং বাঘ নিজেই দাঁড়িয়ে! এবারে শিকার হতেই হবে. 

[Image: 20200629-002100.png]
কেমন লাগলো নতুন আপডেট. 
জানাবেন বন্ধুরা. ভালো লাগলে লাইক এবং রেপুটেশন দিতে পারেন. ধন্যবাদ. 
Like Reply
#7

ধন্যবাদ Mr Fantastic ❤️
[+] 2 users Like Baban's post
Like Reply
#8

দাদা আমি আগেই বলেছি এখানে আমার আগের গল্পের কোনো কিছুই থাকবেনা. এটা সম্পূর্ণ রূপে ভালোবাসার গল্প.
[+] 1 user Likes Baban's post
Like Reply
#9

ধন্যবাদ -ddey333, Avishek. এইভাবেই আমার নতুন গল্পের পাশে থাকুন. আর যাদের নতুন আপডেট পড়া হয়নি তাড়া আগের পৃষ্টায় গিয়ে পড়ে নেবেন. ❤️
[+] 1 user Likes Baban's post
Like Reply
#10

[Image: 20200710-024243.png]
[+] 2 users Like Baban's post
Like Reply
#11

Heart কাল আসবে আপডেট  Heart
[+] 2 users Like Baban's post
Like Reply
#12

[Image: 20200704-094622.png]

সামনে বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে হা করা মুখ হাই হয়ে রইলো. 


বাবা : মুখটা বন্ধ করো বাবুসোনা..... নইলে যে মাছি ঢুকে যাবে . আর তোমাকে ওতো ভাবতে হবেনা কবে যাবো না যাবো. যেটা বলবো চুপচাপ শুনবি. 

অভি আস্তে করে : হিটলারের আদেশ না শুনে উপায় আছে? 

বাবা : কি? হিট কি? 

অভি : না কিছুনা..   বলছি তুমি একদম ঠিক. সত্যি তো বন্ধুর ইয়ে......  না মানে বন্ধুর মেয়ের এনগেজমেন্ট বলে কথা. 

বাবা : থাক থাক.... আর তেল মাখাতে হবেনা. যা ফ্রেশ হয়ে নে. 

অভি : যথা আজ্ঞা পিতাশ্রী... 

বাবা : কি !! 

দে দৌড়. 

সবাই যে যার ঘরে রেডি হচ্ছে. অভিষেক একটা রয়াল নীল রঙের শার্ট পড়েছে আর জিন্স. লম্বায় ও প্রায় 5 ফুট 10 ইঞ্চি. তার ওপর ফিট বডি. তাই যাই পড়ে তাই মানিয়ে যায়. 

আয়নার সামনের দাঁড়িয়ে চুল সেট করছে. এমন সময় পেছন থেকে শুনলো - উফফফফ কি লাগছে..... পুরো হৃত্তিক হৃত্তিক. 

ঘুরে দেখলো বোন দাঁড়িয়ে. 

অভি হেসে বললো : বলছিস তাহলে হৃত্তিকের মতন? 

ঝিলমিল : নিশ্চই... তবে রোশান নয়.... চক্রবর্তী. বলেই পালিয়ে গেলো. 

অভি মারার সুযোগ পেলোনা. তারপরে নিজেকেই নিজে বললো : চক্রবর্তী হলেই বা দোষ কি? অমন দারুন অভিনেতা বাংলায় কম আছে. যদিও রোশানটাই ও শুনতে চাইছিলো. যাইহোক অভি রেডি. চোখে ২ বছর হলো পাওয়ার এসেছে তাই চশমা পড়তে হচ্ছে. তবে চশমাতে কিন্তু আরও স্মার্ট লাগে অভিকে. বেরোনোর আগে ঠাকুর ঘরে সবাই প্রণাম করে ১১টা নাগাদ বেরিয়ে পড়লো ওরা. অভিষেকই ড্রাইভ করছে. বাবা নিজের হাতে ওকে ড্রাইভিং শিখিয়েছে. এখন পুরো মাখনের মতো গাড়ি চালায় ও. যে জায়গাটায় যেতে হবে সেটা বেশ দূরেই. বেহালা থেকে আসতে হবে সোদপুর. মা আর বোন পেছনে বসেছে আর সামনে বাবা ছেলে. যদিও অভি ভালোই গাড়ি চালাচ্ছে তবে এতটা পথ ও কোনোদিন আসেনি তাই বাবা ওর সাথেই রয়েছে. বাবার মোটামুটি সব জায়গা চেনা. লম্বা রাস্তা তাই সাথে কিছু খাবারও সাথে নিয়ে নিয়েছে. সোদপুরের কাছাকাছি পৌঁছে অরিন্দম বাবু নিজের বন্ধুকে ফোন করলো আর একদম পারফেক্ট জায়গাটা জেনে নিলো. তারপরে আবার যাত্রা শুরু. নিজের চেনা এলাকা থেকে বেরিয়ে অভিষেক আজ এই প্রথম এতদূর গাড়ি চালিয়ে এসেছে. বেশ ভালোই লাগছে ওর. 

কিছুক্ষনের মধ্যেই ওরা সঠিক গন্তব্যে পৌঁছে গেলো. একটা বড়ো বাড়ির সামনে এসে থামলো গাড়িটা. দেখেই বোঝা যাচ্ছে বিলাসবহুল বাড়ির মেয়ের অনুষ্ঠান. বাড়ির বাইরে কয়েকজন দাঁড়িয়ে আছে. 

অভির বাবা হঠাৎ ওর মাকে বললো : ওই তো ব্যাটা বাইরে দাঁড়িয়ে. অভিও তাকালো বাইরে. একজন বাবার বয়সী লোক সত্যি বাইরে দাঁড়িয়ে. কিন্তু লোকটার পাশে যে ছেলেটি দাঁড়িয়ে আছে তাকেও যেন খুব দেখা দেখা মনে হচ্ছে ওর. 

গাড়ি থেকে নামলো ওরা. বন্ধুকে দেখে প্রায় দৌড়ে এলেন রঞ্জিত বাবু. দুই বন্ধু জড়িয়ে ধরলো একে অপরকে. 

রঞ্জিত : কিরে ব্যাটা....  শেষমেষ আনতে পারলাম তোকে আমার বাড়িতে কি বল? 

অরিন্দম : আসবোনা...... আমার বন্ধুর মেয়ের অনুষ্ঠান আর আমি আসবোনা. 

রঞ্জিত : তুই আসবি আমি জানতাম. আসলে কি বলতো....... সেইভাবে তো কেউ আর এলোনা. আমার শশুর বাড়ির লোকজন তাও আসছে কিন্তু আমার বাড়ির লোকেরা তো...... আসলে বাবার  সাথে আমাদের পরিবারের ওই জমি জমা নিয়ে এমন ঝগড়া হলো... তারপর থেকে ওরা কেউ আর যোগাযোগ........ তাই আমার নিজের কাউকে পাশে চাইছিলাম. তুই এসেছে গেছিস.... এবার ভরসা পাচ্ছি. 

অরিন্দম : থাক রাজু...... আর ওসব অতীতের কথা নিয়ে মন খারাপ করতে হবেনা. ছাড় ওসব. এই দেখ আমার মেয়ে. সেইবার তো আলাপই হয়নি তোদের. ঝিলমিল যাও... প্রণাম করো. 

ঝিলমিল গিয়ে প্রণাম করলো ওনাকে. 

রঞ্জিত : ওমা..... কি সুন্দর ফুটফুটে মেয়ে হয়েছে তোর অরিন্দম.... সেইবার ছবিতে যা দেখেছিলাম তার থেকেও অনেকটা পাল্টে গেছে. বাহ্ খুব সুন্দর. বৌদির মুখ একদম. থাক মা থাক. এসো এসো আমার বুকে এসো. কত বড়ো হয়ে গেছো. 

অরিন্দম : আর এইযে আমার বড়ো ছেলে. যা গিয়ে প্রণাম কর কাকুকে. 

রঞ্জিত বাবু হা করে ওপরে তাকিয়ে : ওরে বাবা !! এ তোর ছেলে? আরে এত ফিল্মস্টার রে ! কি লম্বা হয়েছে..... ছেলে তো তোকেও ছাড়িয়ে গেছেরে... 

অভিষেক লজ্জা পেলো. গিয়ে প্রণাম করলো ও. 

রঞ্জিত বাবু : থাক থাক বাবা..... ভাই বোন দুজনকেই দিদি আপনার মতোই দেখতে হয়েছে. ভাগ্গিস তোমার ওই বড়টার মতো হয়নি. আমিতো ওকে আগে শিম্পাঞ্জি বলতাম. 

অরিন্দম : আর আমি তোকে জলহস্তী.... মোটা ব্যাটা. 

সবাই হেসে উঠলো. 

রঞ্জিত বাবু সেই ছেলেটিকে নিজের কাছে ডাকলো আর সবার সাথে পরিচয় করিয়ে দিলো. 

রঞ্জিত : আর এ হলো আমার ছোট ছেলে অর্ক. যাও সবাইকে প্রণাম করো. 

অরিন্দম বাবু অর্ককে আশীর্বাদ করে বললো : তুই আমার ছেলেকে লম্বা বলছিস....তোর ছেলেও  তো বেশ লম্বা হয়েছে রে. এখনও তো আরও বাড়বে. 

রঞ্জিত : আর বলিসনা..... এদের মামারবাড়ির সবাই লম্বা. সেই গুন এরাও পেয়েছে. বাবারে.... আমার মেয়েটা যে এত লম্বা হবে ভাবিনি. আমার তো মনে হচ্ছিলো ওই যে লম্বা হতে শুরু করেছে সে আর থামবেনা.   হা... হা... হা. ছেলে খুঁজে পাবো কিনা সন্দেহ ছিল আমার হা হা হা 

অভির মা : না.. না.. অমন বলবেন না. লম্বা হওয়া তো ভালো. 

অর্ক অভির মাকে প্রণাম করলো, ঝিলমিলের সাথে হ্যান্ডশেক করলো তারপরে যখন অভির কাছে এলো তখন অর্কও অভির দিকে কেমন সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইলো. ওদিকে অভিরও মনে হচ্ছে একে কোথায় যেন দেখেছি. কোথায়?? 

রঞ্জিত বাবু : আচ্ছা বাইরে কতক্ষন দাঁড়িয়ে থাকবি তোরা হ্যা? আয় আয়.... বৌদি আসো...  ঝিলমিল সোনা এসো আমার সাথে এসো. অভিষেক এসো বাবা... তুমিও এসো. 

অভিষেক : হ্যা কাকু চলুন...... হাই অর্ক. 

অর্ক : হাই অভি দা. চলো ভেতরে চলো. 

অভি : হ্যা.... আমি গাড়ি থেকে কয়েকটা জিনিস নিয়ে গাড়ি পার্ক করেই আসছি. তোমরা যাও.

অর্ক : আচ্ছা. 

রঞ্জিত বাবু ঝিলমিলের সাথে আর পেছন পেছন অভির বাবা মা অর্কর সাথে বাড়ির ভেতর ঢুকে গেলো. অভি গাড়ি রাস্তার ধারে ঠিকমতো পার্ক করে গাড়ির থেকে কয়েকটা গিফটের প্যাকেট নিয়ে বেরিয়ে আসার আগে গাড়ির আয়নায় নিজের চুলটা সেট করে নিচ্ছে. গাড়ির কাঁচে বাড়িটার অনেকটাই দেখা যাচ্ছে. অভির হটাত মনে হলো গাড়ির কাঁচে বাড়ির বারান্দায় সে একজনকে দেখতে পেলো. ফোনে কথা বলছে মেয়েটা কারো সাথে. এক পলকের জন্য মুখটা এদিকে ঘুরিয়ে আবার ভেতরে ঢুকে গেলো সে. সেই কয়েক মুহূর্তেই অভিষেকের মনে হলো যেন ও যাকে দেখলো সে যেন একদম ওই........ 

উফফফফফ.... অভি তোর ভাই মাথা পুরো গেছে. তুই সব জায়গায় তাকেই দেখছিস. সেদিনের ওই গাড়ির মধ্যে, আজ আবার এই বাড়ির মধ্যে...  একটু পরে হয়তো দেখবি সে নিজেই এসে তোকে হাই বলছে. উফফফফ.... 

নিজেকে আবার বুঝিয়ে শুনিয়ে ও ভেতরে ঢুকে এলো. দোতলা বাড়ি কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে. দুটো গাড়ি বাড়ির নিচে পার্ক করা. অভি ভেতরে ঢুকে এদিক ওদিক দেখতে লাগলো. ঐতো ওর মা একজন মহিলার সাথে হেসে হেসে কথা বলছে. বাবাও পাশে. অভি এগিয়ে গেলো মায়ের দিকে. 

ছেলেকে আসতে দেখে অভির মা ওই মহিলাকে বললো : দিদি... ঐযে আমার ছেলে অভি. 

মহিলা ঘুরে তাকালো ওর দিকে. অভিকে দেখে বললো : ওমা ! কি সুন্দর দেখতে হয়েছে দিদি তোমার অভিকে. এও তো দেখছি আমার বাবলির মতো লম্বা. এই সেদিনের কথা... এইটুকু ছিল আর আজ দেখো কি লম্বা হয়ে গেছে.  বাহ্...  খুব মিষ্টি দেখতে. একেবারে তোমার মুখ দিদি. 

অভির মা : বাবু...... ইনি রঞ্জিত কাকুর স্ত্রী. তোমার কাকিমা. 

অভি  ওহ... বলে সঙ্গে সঙ্গে পা ছুঁয়ে প্রণাম করলো ওনাকে. 

দীপালি দেবী : থাক বাবা.... সোনা ছেলে. এসো বসো. বসো. 

অভি সোফায় বসলো. আর মায়ের হাতে গিফটের প্যাকেট গুলো দিলো. 

অভির মা : রিমি কোথায়... দেখি ওকে. শুধুই তো ছবি দেখেছি ওর facebok এ. সামনে থেকে দেখি কেমন লাগছে হবু পাত্রীকে. সেই পুচকে বয়সে দেখেছিলাম ওকে. তাও তখন সবে হাঁটতে শিখেছে. আমাদের বাড়িতে তোমাদের কোলে কোলে আসতো . সেই মনে আছে অভির সাথে সে কি  বন্ধুত্ব. সে আর ছেড়ে যাবেই না. দুটোতে কি কান্না. মনে আছে? 

দীপালি দেবী : মনে থাকবেনা? উফফফফ... সে কোনোরকম ভাবে বুঝিয়ে আনতে হতো. 

অভির এসব কিছুই মনেও নেই. মনে থাকার কথাও নয়. 

দীপালি দেবী : দাড়াও ডাকি. দেখো একবার সে আজ কি হয়েছে. ওই বাবলি.... আয় দেখ কারা এসেছে. বাবলি...? 

ওপর থেকে আওয়াজ এলো আসছি মা. 

দীপালি দেবী এসে মায়ের পাশে বসে বললো : আর বলোনা.... আজকালকার মেয়ে ফোনেই ব্যাস্ত সারাক্ষন. কাল বান্ধবীরা কখন আসবে, কে কি পড়বে এসব আলোচনা হচ্ছে এখন. উফফফফ পারিনা আর. 

অভির মা : সেতো হবেই... আমার কন্যা আর পুত্র দুজনেই তো যতক্ষণ বাড়ি থাকে ফোনে ঢুকে থাকে. 

অভিষেক পাশে তাকিয়ে দেখলো বাবা আর কাকু দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে. বাড়ির মহিলারা এদিক ওদিক ঘরে ঢুকছে বেরোচ্ছে. মা ওদিকে কাকিমার সাথে গল্প করছে. পাশে ঝিলমিলও কথা বলছে ওদের সাথে.  অভিষেকের কেমন একটা লাগছে. সবাই অচেনা. কেমন অদ্ভুত লাগছে. অভি নিজের ফোন বার করে বাইক রেসিং খেলতে লাগলো. 

অভি খেলতে খুবই ব্যাস্ত হয়ে পড়েছে. ওদিকে রিমিকে ওপর থেকে নামতে দেখে ওর মা গিয়ে হাত ধরে রিমিকে অভির মায়ের কাছে নিয়ে এলো. আর বললো : কিরে.... চিনতে পারছিস? তোর বাবার বেস্ট ফ্রেন্ডের স্ত্রী..... আর দিদি? চিনতে পারছো একে? 

অভির মা অবাক হয়ে : ওমা !! এটা রিমি !! এইটুকু দেখেছিলাম সেদিনের পুচকিটাকে  আর আজ এত লম্বা হয়ে গেলো !! ছবি দেখে বুঝিনি এত লম্বা ! কি সুন্দরী হয়েছে গো তোমার মেয়ে . 

রিমি হেসে প্রণাম করলো অভির মাকে. অভির মা এখনও হা করে তাকিয়ে আছে মেয়েটার দিকে. দাঁড়ানো অবস্থায় অভির মায়ের থেকে প্রায় ৭ ইঞ্চি লম্বা রিমি. 

অভির মা স্বামীর দিকে তাকিয়ে বললো : এই এদিকে এসো রিমিকে দেখো. 

অভির বাবা তাকালো এবারে রিমির দিকে. তিনিও অবাক. সেদিনের পুচকিটা আজ তার সামনে দাঁড়িয়ে. অরিন্দম কাকুকে চিনতে একটুও অসুবিধা হলোনা রিমির. এনার ছবি বাবার এলবামে বহুবার দেখেছে. বাবা কত বলেছেন ওদের অতীতের কথা. দুই বন্ধুর আনন্দময় দিন গুলোর কথা. রিমি নিজেই এগিয়ে গিয়ে প্রণাম করলো ওর বাবার বন্ধুকে. যখন দাঁড়ালো তখন অভির বাবা বুঝলেন বন্ধুর মেয়ে তার থেকেও একটু বেশিই লম্বা. খুব কম বাঙালি মেয়েই আছে এরকম লম্বা.  কিন্তু খুব মিষ্টি দেখতে হয়েছে. মিষ্টি মুখটার সাথে শরীরের উচ্চতা যেন পুরো মানিয়ে গেছে. অরিন্দম বাবু মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন নিজের প্রাণের বন্ধুর মেয়েকে . নিজের মেয়ের মতোই তো.  একটা চিন্তা ওনার মাথায় এলো কিন্তু তিনি আর সেটা প্রকাশ করলেন না... কারণ এখন আর সেটা সম্ভব নয়.

রঞ্জিত : দেখেছিস..... কি পরিমানে লম্বা হয়েছে..... এর জন্য এর মতো পাত্র খুঁজতে আমায় কম ঝামেলা পোয়াতে হয়েছে? 

অরিন্দম : চুপ কর ব্যাটা....    এমন মিষ্টি একটা মেয়ে. নিজেতো আর লম্বা হতে পারলিনা. মেয়েটা হয়েছে সেটাও সহ্য হচ্ছেনা না.... খালি মোটকু হয়েছিস দিন দিন. 

সবাই হেসে উঠলো. 

দীপালি দেবী : আমি সবার জন্য খাবার নিয়ে আসি. তোমরা বসো সবাই. 

ঝিলমিল নিজেই এগিয়ে এসে আলাপ করলো রিমির সাথে. 

ঝিলমিল : হাই দিদি.... আমি ঝিলমিল. 

রিমি : হ্যালো ঝিলমিল..

ঝিলমিল : দিদি আমি তোমার ছবি ফেইসবুকে দেখেছি. তুমি যেবার দার্জিলিং গেছিলে.... তখনকার. আর.... ঐযে আমার দাদা অভিষেক. 

ঝিলমিল দাদার দিকে তাকিয়ে : দাদা? এই দাদা? 

আমাদের অভি বাবু তখন ফুল স্পিডে বাইক চালাচ্ছেন. দুটো লরিকে পেছনে ফেলে অপোনেন্ট কে টার্গেট করে এগিয়ে চলেছেন.  পুরো ঢুকে গেছেন গেমে. আরেকটু পরেই অপোনেন্ট কে হারিয়ে এগিয়ে যাবে সে. 

ঠিক তখনি হঠাৎ খুব কাছে  "হাই অভিষেক" শুনে অভি মুখ তুলে   তাকালো সামনের দিকে. আর সেই যে তাকালো... তাকিয়েই রইলো. জীবনের সবচেয়ে বড়ো শকটা পেলেন অভি বাবু. হয়তো বিদ্যুতের শকের মতোই প্রবল. 

এ কি দেখছে সে !! এ কে দাঁড়িয়ে তার সামনে?!!! এ সত্যি? নাকি এটাও কল্পনা? 


[Image: 20200711-015546.png]

কেমন লাগলো নতুন আপডেট.. জানাবেন বন্ধুরা 
ভালো লাগলে লাইক রেপু দিতে পারেন ❤️
Like Reply
#13

খুব 
শীঘ্রই আসবে 
Heart নতুন আপডেট  Heart
[+] 1 user Likes Baban's post
Like Reply
#14

[Image: 20200714-003811.png]
July 14... evening 
[+] 1 user Likes Baban's post
Like Reply
#15

[Image: 20200704-094630.png]

(আগের পর্বের পর)

হা করে অভি ওর দিকে তাকিয়ে আছে দেখে রিমি হেসে ফেললো. অভি নিজেকে সামলে নিলো. ততক্ষনে গেমের বাইক রাস্তার পোস্টে ধাক্কা মেরে উল্টে গেছে. এদিকে অভিষেকেরও উল্টে যাবার উপক্রম. 

এও কি সম্ভব? যাকে সেদিন মলে দেখলো, যার মুখের ওই হাসি দূর থেকে দেখেই অভি বাবুর বুক ধুকপুক করতে শুরু করেছিল, যাকে এদিক ওদিক সব মুখের মধ্যেই খুঁজে বেরিয়েছে সেই অপ্সরা স্বয়ং তার সামনে দাঁড়িয়ে তাকে হাই বলছে ! কিন্তু এই সুন্দরী এখানে কি করছে? 

হাই অভিষেক... আমি রিমি. 

রিমির আবার ডাকে মোবাইল ফেলে উঠে দাঁড়ালো অভি. সামনে সেই সেদিনের সুন্দরী দাঁড়িয়ে. হাসিমুখে হাত বাড়িয়ে দিলো ওর দিকে. অভি কোনোরকমে নিজেকে সামলে হাত বাড়ালো ওর দিকে. আবার সেই হাতে হাত ঠেকলো. দ্বিতীয়বারের মতো. কিন্তু এবারে পরিপূর্ণ ভাবে. কি নরম হাতটা. রিমি অভির দিকে তাকিয়ে কি যেন দেখতে লাগলো. 

রিমি : আচ্ছা..... আমি কি আপনাকে কোথাও দেখেছি? আমাদের কি আগেও আলাপ হয়েছে? 

অভিষেক খুব নিচু স্বরে বললো : সেদিন ওই শপিং মলে. আপনি একটা পাঞ্জাবী....     

রিমি : ওহ হ্যা..... তাই তো....right... তাই আপনাকে এত চেনা চেনা লাগছে. 

রিমির মা প্লেটে করে মিষ্টি আর লুচি তরকারি নিয়ে এলো. এসেই দুজন লম্বা মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখে হেসে সবাইকে বললো: ওই দেখো সবাই..... বাড়ির সব থেকে লম্বা দুজন দাঁড়িয়ে. আগে ছিল আমার একটা.... আজ আবার আরেকজন এলেন লম্বা......সবাই হেসে ফেললো.  ওরা দুজনেও হেসে ফেললো.

 সত্যি.... অভিষেকের একদম সমান উচ্চতা রিমির. রিমি অভির এত সামনে দাঁড়াতেই সেটা অভি বুঝতে পেরেছে. যদিও মেয়েরা এত লম্বা হলে কেমন কেমন লগে কিন্তু আশ্চর্য ভাবে রিমিকে এই উচ্চতায় দারুন লাগছে. 

সবাই হাসলেও একজন ওদের পাশাপাশি দাঁড়িয়ে থাকাটা ভালো করে লক্ষ্য করছে. বাহ্..... বেশ লাগছে কিন্তু ওদের পাশাপাশি. কিন্তু এখন আর কিছুই সম্ভব নয়. অভির বাবা এটাই ভাবছিলো এমন সময় রঞ্জিত বাবু বললেন : আমার হবু জামাই যদি অভিষেকের মতো হতো আরও ভালো হতো জানিস. 

অরিন্দম : কেন? কি প্রবলেম? 

রঞ্জিত : না না প্রব্লেম তেমন কিছু নয়....  বেশ ভালো... এডুকেটেড. ভালো জায়গায় কাজও করে . ওসব ঠিকই আছে শুধু....... 

অরিন্দম : শুধু কি? 

রঞ্জিত বাবু সামান্য হেসে বললেন : আমার মেয়ের থেকে তিন  ইঞ্চি খাটো. যদিও এতে ওদের কোনো আপত্তি নেই. 

অরিন্দম : তিন ইঞ্চি?.. ...   এমনিতে দেখলে কিছুনা.... আবার অনেকের কাছে বড়ো ব্যাপার. স্ত্রী স্বামীর থেকে লম্বা হবে এটা আবার অনেক পুরুষের গায়ে লাগে. তবে তুই যখন বলছিস ওদের কোনো আপত্তি নেই তখন... ও নিয়ে আর ভাবিসনা. 

রঞ্জিত : তা ঠিক...... কিন্তু আমি কিকরে বুঝবো বল? এই সেদিন অব্দি আমার মেয়েটা আমার কাঁধের হাইট ছিল . হুট্ করে যে ইয়া লম্বা হয়ে যাবে কে ভেবেছিলো? পুরো মামাদের গুন পেয়েছে. ঢ্যাঙা হলো পুরো আমার মেয়েটা. 

অরিন্দম : বেশ হয়েছে মামাদের গুন পেয়েছে..    তোর মতো গুন তো আর পায়নি... উফফফফ.... সেবারের থেকেও আরও মোটা হয়ে গেছিস. থামরে থাম.. এবারে থাম নইলে বেলুনের মতো ফেটে যাবি এবারে... 

দুই বন্ধু আবার হেসে উঠলো. অভির মা রিমিকে পাশে বসিয়ে কথা বলছে. মায়ের পাশেই অভি. মনটা এতক্ষন কেমন কালো মেঘে ঢেকে ছিল এখন আবার মেঘ কেটে সূর্য দেখা দিয়েছে. 

বার বার চোখে যাচ্ছে মায়ের পাশে বসে থাকা অপ্সরার দিকে. হাতে খাবারের প্লেট নিয়ে বসেই আছে অভি. খাওয়া ভুলে গেছে. 

একি? খাচ্ছেন না কেন? খান........ রিমি বললো অভিকে. 

অভি : হ্যা? হ্যা খাচ্ছি.... 

রিমি ওর দিকে তাকিয়ে হেসে আবার কাকিমার দিকে মানে অভির মায়ের দিকে তাকালো.

অভির মা হেসে বললো : তুই ওকে আপনি আপনি করে বলছিস কেন মা? ও তো তোরই বয়সী. তা ছাড়া তোরা সেই ছোট বেলার বন্ধু.....যদিও তোদের কারোর কিছু মনে থাকার কথা নয়. 

রিমি : তাই কাকিমা? কই আমার তো মনে পড়ছেনা...

অভির মা হেসে : মনে থাকার কোথাও নয়. তোরা তখনকার বন্ধুরা যখন তোরা বন্ধু মানেই জানতিস না. সেই আমাদের বাড়িতে এলে দুজনে বসে কত খেলতিস দুজনে. আর যাবার সময় হলেই কান্না জুড়ে দিতিস দুটোতে. সে আর যাবিনা তুই কিছুতেই. 

রিমি হাসলো আর আড় চোখে কাকিমার পাশে বসে থাকা ছেলেটার দিকে একবার তাকিয়ে নিলো. 

অভি যেন এখনও নেশার মধ্যেই রয়েছে. এ যেন অসম্ভব, অপ্রত্যাশিত. সেদিনের অপরিচিত মেয়েটি যাকে দেখে অভির বুকের বাঁ পাশটা কেমন করছিলো সেই কিনা শেষ পর্যন্ত বেরোলো ওর বাবার বন্ধুর মেয়ে ! 

কিরে দাদা? কি তখন থেকে ভাবছিস বলতো? খা..... লুচি যে ঠান্ডা হয়ে গেলো. কোথায় হারিয়ে গেলি? এই জন্যই বাবার কাছে এত বকা খাস. 

বোনের কথায় আর রাগ হচ্ছেনা অভিষেকের. কেমন যেন আনন্দ আনন্দ ভাব হচ্ছে. হবারই কথা. যাকে দেখে সেদিন থেকে বুকের ভেতরে কুমার শানুর রোমান্টিক গান বেজেই চলেছে আজ সেই সুন্দরী তার পাশেই বসে ওর মায়ের সাথে গল্প করছে. 

রিমি : কাকিমা..   ওপরে চলো... আমার ঘরে. ঝিলমিল তুইও আয়. চলো....কাকিমা. 

অভির মা : হ্যা.....  চল. 

দীপালি কাকিমা : হ্যা... বাবলি কাকিমাকে তোর ঘরে নিয়ে যা. তোমরা ওপরে যাও. আমিও আসছি. গিয়ে দেখাই তোমাকে দেখাই দিদি.... মেয়ের জন্য কি কি কিনলাম. 

অভির মা বোন রিমির সাথে ওপরে চলে যেতে লাগলো. অভি বাবু তখনো প্লেট হাতে তাকিয়েই রয়েছে. স্মার্ট ছেলেটা যেন আজ ভ্যাবলা হয়ে গেছে. যেতে যেতে একবার পেছন ফিরে তাকালো রিমি. চোখের সাথে চোখের মিল হলো. হালকা করে মাথা নাড়িয়ে ইশারায় রিমি অভিকেও ওপরে আসতে বললো. তারপরে ঝিলমিলের সাথে কথা বলতে বলতে ওপরে উঠে গেলো. 

অভিও উঠে দাঁড়িয়ে এগিয়ে যাচ্ছিলো এমন সময় পাশে থেকে বাবা আর কাকুর কথা শুনতে পেলো. বাবা বলছে: যাক.. চেনা লোক যখন পাত্রপক্ষকে তোদের সাথে আলাপ করিয়েছে তখন আর ভয় কিসের? নিজের লোক তা আর ঠকাবেনা. 

রঞ্জিত বাবু : চেনা মানে? তোর বৌদির জামাই  বাবু.... একেবারেই নিজের লোক. তাইতো এত ভরসা পাচ্ছি. ওনাদের পাড়াতেই তো থাকে পাত্রপক্ষ. অজয় বাবুরা... মানে পাত্রের বাবা আর তোর বৌদির জামাই বাবু খুবই পরিচিত. তাইতো এত ভরসা পেলাম. 

অভির বুকে একটা ধাক্কা লাগলো. এতক্ষন ধরে সে শুধু রিমির কথাই ভেবেছে. কিন্তু এতক্ষন সে ভুলেই গেছিলো যাকে দেখে ও সেদিনও মুগ্ধ হয়ে তাকিয়ে ছিল আর আজও মুগ্ধ হয়ে তাকিয়ে ছিল কাল সে অন্যকারোর হয়ে যেতে চলেছে. একজন এসে আংটি পরিয়ে দিয়ে তাকে নিজের করে নিতে চলেছে. 

অভি... যাওনা ওপরে যাও. রিমির ঘরে যাও. কাকিমার ডাকে আবার বাস্তবে ফিরে অভি. হ্যা কাকিমা বলে ওপরে উঠতে লাগলো. মনটা কিছুক্ষনের জন্য আনন্দে নেচে উঠেছিল কিন্তু এখন.........   

হাহঃ...... একটা দীর্ঘশ্বাস ছাড়লো অভি. সিঁড়ি দিয়ে একধাপ করে উঠছে আর চোখের সামনে ভেসে উঠছে স্মৃতি গুলো. 

কেন? কেন?..... কেন একেই বাবার বন্ধুর মেয়ে হতে হলো? এমনটা না হলে কি পারতোনা? 

অভি ঘরে ঢুকতে যাচ্ছিলো. ফোনটা বেজে উঠলো অভির.  দেখলো অনিল ফোন করেছে. অনিল ওর বেস্ট ফ্রেন্ড. ওরা খুব ভালো বন্ধু. একে ওপরের সব কথা শেয়ার করে ওরা. অভি একমাত্র অনিলকেই জানিয়েছিল সেই অজানা মেয়েটার কথা.  সেদিন অনিল বলেছিলো..... 

Flashback 

অনিল : জিও গুরু.......তোমার বুকও তাহলে কারোর জন্য দুরু দুরু করলো শেষ অব্দি? আমি তো ভেবেছিলাম...... তুই শালা সিঙ্গেল মরবি. 

অভিষেক : আরে থামতো ব্যাটা...... ভালো লেগেছে বলিছি তোকে.... এটা বলিনি যে পরিচয় হয়েছে আমাদের. কিন্তু সত্যি ভাই..... ওকে যখন প্রথমবার দেখলাম জানিনা কেন কিরকম একটা হতে লাগলো. খুব টানছিলো ওর হাসিটা. খুব ইচ্ছে করছিলো গিয়ে কথা বলি... কিন্তু সাহস হলোনা. তুই তো জানিস ভাই... এসব ব্যাপারে আমি খুব ভীতু. 

অনিল : সেতো ভালো করেই জানি. সেইবার ক্লাসে মনে আছে? কতবার বললাম যা.... প্রিয়াঙ্কার সাথে গিয়ে কথা বল, মনের কথাটা বল... আর ..... তুই গিয়ে কি বললি? প্রিয়াঙ্কা.....তোর... তোর.... তোর.....ঘড়িটা খুব সুন্দর. একটু দেখতে পারি? বোনের জন্য কিনবো এরকম একটা..... মানে...সত্যি... তুই আলাদা জিনিস. 

অভিষেক : কি করবো বল? এমনিতে আমি সবার সাথে স্মার্টলি কথা বলতে পারি কিন্তু এই একটা ব্যাপারে.... কেস খেয়ে যাই. মুখ থেকে আসল কথা বার করতেই পারিনা. 

অনিল : হবেনা..     তোর দ্বারা প্রেম ফ্রেম হবেনা.... জাস্ট হবেনা. 

অভিষেক : হুমমম.... আমিও তাই ভাবি.... কিন্তু সেদিন ওকে যখন দেখলাম না........কেন জানিনা কেমন একটা টান অনুভব করছিলাম. এরকম আগে কখনো হয়নি জানিস. ওর ওই চোখে দুটো, ওর হাসিটা, ওর চুল উফফফ সব মিলিয়ে..... 

অনিল : বুঝলাম..      

অভিষেক : কি বুঝলি? 

অনিল : Ek ladki ko dekha toh aisa lagaa.....jise subha ki dhup jaise.....

অভিষেক : চুপ ব্যাটা... মার খাবি এবারে. 

Present

ঘরে ঢোকার সময়ই অপ্সরার সাথে চোখাচুখি হয়ে ছিল. মিষ্টি হেসে মাথা নেড়ে ঘরে ঢোকার জন্য আমন্ত্রণ জানিয়ে ছিল. ওর ইচ্ছে করছিলো পাশে গিয়ে বসি রিমির কিন্তু তখনি ফোনটা বাজলো. অভি ঢুকে সোজা বারান্দায় চলে গেলো. ফোনটা ধরলো অভি. 

অভি : হ্যা বল? 

অনিল : কিরে? কি করছিস? পৌঁছে গেছিস? 

অভি : হুম..  .. 

অনিল : কি একটু আগে পৌছুলি? 

অভি : হুম. 

অনিল : সেই শেষমেষ বাবার বাধ্য ছেলে হয়ে যেতেই হলো তো? 

অভি : হুম... 

অনিল : আরে কি তখন থেকে হুম হুম করছিস....? মুড খারাপ নাকি? 

অভি : না... ওই... কিছুনা 

অনিল (একটু থেমে) : কি হয়েছে বলতো? তোর গলাটা এমন শোনাচ্ছে. হঠাৎ কি হলো তোর? 

অভি : না... কিছুনা.    এই অচেনা জায়গা তো তাই একটু.... 

অনিল : সেই ছোটবেলার কলেজের বন্ধু আমরা. তোকে খুব ভালো করে চিনি. বোরিং লাগলে সবার আগে তুই আমায় ফোন করতিস কিন্তু তা করিসনি. নিশ্চই অন্য ব্যাপার...... তাই এমন সিরিয়াস লাগছে তোকে. কি ব্যাপার বলতো? কি হলো তোর? এক মিনিট... এক মিনিট...... লেট্ মি থিঙ্ক... উমমম..... তুই কি এখনও ওই মেয়েটার কথা ভাবছিস... সত্যি করে বলতো? 

অভি : হুম.... 

অনিল : আবার হুম......  ওরে ভুলে যা... ভুলে যা..... হঠাৎ করে দেখা হয়ে গেছিলো আবার হঠাৎ করেই চলে গেছে.... তুইও তাকে চিনিস না..... সেও তোকে চেনেনা... এক পলকের ভালোলাগা ছিল.... অমন হয়.... ওসব বাদ দে তো....... নইলে এমন চলতে থাকলে স্ট্রেইট পাগল হয়ে যাবি. তখন সব জায়গায় তুমি খালি তাকেই দেখবে বাবু. 

অভিষেক সামনে তাকিয়ে ঘরে বসে থাকা মেয়েটাকে দেখে বললো : দেখছি তো... 

অনিল : দেখছিস মানে? তুই কি ওখানে গিয়েও ওকে দেখতে পাচ্ছিস নাকি? এই সেরেছে. 

অভি : হুম.. .... 

অনিল : গেছে.....আমার বন্ধুটার মাথা পুরো গেছে.  এই ভয়টাই পাচ্ছিলাম.... পুরো ক্র্যাক হয়ে গেছে আমার বন্ধুটার মাথা. এবারে সব জায়গায় ওকে দেখবি তুই. সবাইকে ওই মেয়েটা ভাবতে শুরু করবি তুই..... দেখিস বাবা.... আর যাকেই তোমার ওই প্রেমিকা হিসেবে দেখো.....  নিজের বাবার বন্ধুর মেয়েকে আবার ওই প্রেমিকা হিসেবে দেখোনা. কেলেঙ্কারি হয়ে যাবে কিন্তু . 

অভি : হয়ে গেছে তো.... 

অনিল : কি? 

অভি : কেলেঙ্কারি !




চলবে......   
[Image: 20200711-015546.png]
[+] 12 users Like Baban's post
Like Reply
#16

ধন্যবাদ - Mr Fantastic, Avishek. ❤️
[+] 1 user Likes Baban's post
Like Reply
#17

ধন্যবাদ -SAM2303❤️
[+] 2 users Like Baban's post
Like Reply
#18

[Image: 20200716-121943.jpg]
[+] 1 user Likes Baban's post
Like Reply
#19

[Image: 20200704-094636.png]
(আগের পর্বের পর )


অনিল বললো : মানে? কি বলছিস তুই ! কি কেলেঙ্কারি করলি তুই? 


অভি : ও তো আমার সামনে..... আমার বাবার বন্ধুর মেয়ে........ 

অভির কথার মাঝেই অনিল বললো.. 

অনিল : জানতাম জানতাম.... সেদিন তোর মুখ চোখ দেখেই বুঝেছিলাম তোমার যা হবার হয়ে গেছে..   ওরে ভুলে যা....সামলা ভাই নিজেকে... নইলে বিয়েবাড়িতে কিন্তু সবার হাতে প্রচন্ড কেলানি খাবি...   

অভি : আরে দূর ব্যাটা....  তখন থেকে জ্ঞান দিয়েই চলেছে..... পুরোটা শুনবি তো আগে নাকি? 

অনিল : বলেন.... 

অভি : বাবার যে বন্ধুর মেয়ের কাল এনগেজমেন্ট আর যার জন্য এখানে আমাদের আসা..... সে অন্য কেউ নয়...... ওই. ওই আমার বাবার বন্ধুর মেয়ে. 

ফোনের ওপার থেকে চিল্লানির আওয়াজ... 

অনিল : কি !!!!!! কি বলছিস তুই !!! মানে তোর সেই.... সেই নাম না জানা ভালোবাসা আসলে তোর বাবার বন্ধুর মেয়ে? আর কালকে তারই....? 

অভি : এবারে বুঝলি কেন আমার এমন অবস্থা? 

অনিল : oh my god!  ওহ হো..... এমন কোয়েন্সিডেন্স... ভাবাই যায়না. কিন্তু ওকে তো বেহালায় দেখেছিলি? আর এখন তো তোরা সোদপুরে? 

অভি : ওদের মামারবাড়ি ওখানেই.  বেড়াতে এসেছিলো প্লাস শপিং করতে. তাই....    

অনিল : ওহ..... তাহলে তো ব্যাপারটা খুবই সিরিয়াস. এই প্রথম তোর কাউকে এত ভালো লাগলো আর সে কিনা....... 

অভি : আমার ভাগ্যটাই এরকম রে......... সেবার কলেজে একজনকে ভালো লাগলো কিন্তু বলতেই পারলাম না..... পরে সে আরেকজনের হয়ে গেলো..... আর এতদিন পরে আবার একজন অচেনা মানুষকে এত ভালো লাগলো.... শুধু ভালো লাগা নয়.. যেন ভালোবাসা... কিন্তু সেও.... 

অনিল : অভি প্লিস......এসব আর ভাবিস না. দেখ...... যা হবার তো হয়েই গেছে... তুই আর কি করবি বল? সত্যি..... কেমন আজব না এই পৃথিবী? একসময় তুই ভাবছিলি আবার যেন ওর সাথে দেখা হয়ে যাক... কোথাও না কোথাও..... আর আজ... 

অভি ম্লান হেসে বললো : আজ মনে হচ্ছে আমাদের আর দেখা না হলেই ভালো হতো..... অন্তত এইভাবে নয়. 

অনিল : চিন্তা করিসনা বন্ধু..... সব ঠিক হয়ে যাবে. দেখবি.... এই সময়টাও পেরিয়ে যাবে একসময়. 

অভি : হুমমম..... রাখি রে. 

অনিল : হ্যা...... শোন? প্লিস নিজেকে সামলে রাখিস....ভালো থাকিস... 

অভি : আরে তুই ওতো চিন্তা করিসনা..... আমি ঠিক আছি. রাখলাম.... 

ফোন রেখে অভি বারান্দায় দাঁড়িয়ে রইলো. একটু আগে গাড়ির মিররে এই ছাদেই রিমিকে এক পলকের জন্য দেখেছিল ও. 
মনে মনে তখন বলেছিলো - "একটু পরে হয়তো দেখবি সে নিজেই এসে তোকে হাই বলছে "
সেটাই যে হবে কে জানতো? তবে এই কোইন্সিডেন্স টা কি না হলেই হতোনা? এটাই হতে হলো? ওর সাথে সেদিনের একপলকের একটু দেখা আর আবার হারিয়ে যাওয়াটা মেনে নিয়েছিল অভিষেক. কিন্তু আবার এই ভাবে নতুন করে পরিচয়টা কিছুতেই যেন মেনে নিতে পারছেনা অভি. এর থেকে যেন অচেনা অজানা থাকাটাই ভালো ছিল. 

অভি বাইরে তাকিয়ে ভাবছিলো. এমন সময় পেছন থেকে একটা গলা শুনলো ও. 

কি? এখানে দাঁড়িয়ে? বসবেন না.... i mean বসবেনা... 

পেছনে তাকিয়ে দেখে রিমি ওর পেছনে দাঁড়িয়ে. আজকেও কি দারুন লাগছে মেয়েটাকে. ওর পাশে এসে দাঁড়ালো রিমি. 

রিমি : কি হলো? মুখটা এমন লাগছে কেন? ও.. বুজেছি... গার্লফ্রেন্ডের সাথে ঝামেলা হয়েছে বুঝি? ওরই ফোন ছিল. 

অভিষেক হালকা হেসে বললো : না.. না... আমার বন্ধু. আমার বেস্ট ফ্রেন্ড. আমার ওসব গার্লফ্রেইন্ড নেই. 

রিমি একবার ওর দিকে তাকিয়ে বললো : ওহ.... আমি ভাবলাম.. 

অভি হেসে : কি? আমার গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করছিলাম. তাইতো? সেটা হওয়াটা অসম্ভব... থাকলে তবে তো হবে. 

রিমি মুচকি হাসলো. অভি তাকিয়ে রইলো ওই হাসি মুখের দিকে. সেটা রিমিও লক্ষ করলো. অভি চোখে ফিরিয়ে নিলো অন্যদিকে. 

অভি : ওহ.... বলাই হয়নি..... congratulations.... কালকের জন্য. আগেই জানিয়ে দিলাম. 

রিমি : thanks.... 

আবার নিস্তব্ধ. দুজনেই চুপ আবার. ওদিকে ঘরে দুই মহিলা শাড়ী দেখছে আর গল্প করছে. পাশে ঝিলমিল বসে. আর বারান্দায় দুজন দাঁড়িয়ে. মুখে কোনো কথা নেই. 

অভি একবার তাকালো রিমির হাতের দিকে. রিমি নখ দিয়ে অন্য নখে ঘসছে. তাকালো রিমির মুখের দিকে. রিমি বাইরে তাকিয়ে কি যেন ভাবছে. 

অভি : কি? কিছু ভাবছো? 

রিমি ওর দিকে তাকিয়ে হেসে বললো : না.... কিছুনা. চলো ভেতরে চলো. 

রিমি গিয়ে ওদের সাথে জয়েন করলো কিন্তু অভি এই মহিলাদের সাথে বসে কি করবে. তাই এদিক ওদিক হাঁটতে লাগলো. রিমির ঘরটা দেখতে লাগলো. বেশ সাজানো গোছানো ঘর. অভি হাঁটতে হাঁটতে এদিক ওদিক দেখছিলো. হঠাৎ টেবিলে রাখা একটা ছবির দিকে চোখে পড়লো ওর. রিমিরই ছবি. কোথাও বেড়াতে যাবার সময় তোলা. অভি ছবিটার কাছে এগিয়ে গেলো. হাতে তুলে নিলো ছবিটা. মা-বাবার দুই কাঁধে হাত রেখে মাঝে দাঁড়িয়ে লম্বা মেয়েটা. মুখে সরল নিষ্পাপ হাসি. এই হাসিটা যেন আরও আকর্ষণ করলো অভিকে. এই হাসিটা যেন একেবারেই রিমির মন থেকে বেরিয়ে আসা আনন্দের হাসি. কিন্তু এখন যে হাসিটা রিমির মুখে সেটাতে কোথাও যেন সেই আনন্দটা নেই. 

অভির কি মনে হলো.... নিজের ফোনের ক্যামেরা অন করে ওই হাসিমুখের মেয়েটার ছবি নিজের ফোনে তুলে নিলো. আবার রেখে দিলো ছবিটা যথাস্থানে. 

বাড়িতে সেই ভাবে লোকজন নেই. অভি একটা সোফায় বসে পড়লো. মনটা কোনোদিন এত খারাপ হয়নি. না পাওয়ার কষ্টটা তাও মেনে নেয়া যায়..... কিন্তু পেয়েও একটুর জন্য হারানোর কষ্টটা চেপে রাখা খুব কঠিন. 

অভি ফোনে ছবিটা দেখতে লাগলো. জুম্ করলো মুখটাতে. সচ্ছল, প্রাণবন্ত হাসি. মেয়েটার মুখে এতদিন যে হাসিটা দেখে এসেছে অভি সেটাতেই ওর ওপর টান বেড়ে গেছে কিন্তু এখন এই হাসি ভরা মুখটা দেখে যেন ভালোবাসাটা আরও শতগুন বেড়ে গেলো অভির. কেন এমন হচ্ছে ওর? কেন এত টান অনুভব করছে? আচ্ছা... এটাকেই কি..........? 

আর ভাবতে চায়না অভি. কারণ সেটা ঠিক নয়. সেটা ভুল. ও তাকালো সামনে বিছানায়. মেয়েটা ঝিলিমিলের সাথে গল্প করছে. অভি আনমনেই তাকিয়ে রইল মেয়েটার দিকে. কিছুই জানেনা ও রিমির সম্বন্ধে. চেনেইনা মেয়েটাকে তবু....  কেন যেন একেই নিজের সবটুকু দিয়ে ভালোবাসতে ইচ্ছে করছে. 
কেন? কেন? কেন ওর সাথে এমন হলো? কেন রিমিকে অন্য একজনের হতে হলো? আচ্ছা... সে পারবেতো এই মেয়েটাকে তার মতো ভালোবাসতে? খুশি রাখতে? জানেনা অভিষেক. খুব রাগ হচ্ছে ওই অদৃশ্য শক্তির ওপর. খুব রাগ হচ্ছে ওই ছেলেটার ওপর যে কেড়ে নেবে রিমিকে. যেন ওদের দুজনের মাঝের বাঁধা ওই ছেলেটা. 

নাকি? অভি ওদের পথে বাঁধা? কোনটা? 

ইশ..... যদি  ছেলেটার জায়গায় অভি থাকতো. যদি আজ যা ওই ছেলেটার সাথে হচ্ছে তা অভির সাথে হতো. আজ যদি রিমি ওর হতো... 

রিমির দিকে তাকিয়ে ভাবছিলো অভিষেক. এবারে রিমিও তাকালো অভির দিকে. অভি সঙ্গে সঙ্গে চোখে নামিয়ে নিলো. 

এমা ! ছি : এসব কি ভাবছে ও? এত স্বার্থপর কবে থেকে হলো ও? শুধু নিজের খুশির কথা নিজের লাভের কথা ভেবে চলেছে ও.
এরকম তো নয় অভি. এরকম হতেও চায়না ও. 

উঠে পড়লো অভি. এখানে থাকলে হয়তো আরও এসব চিন্তা আসবে. এখানে না থাকাই ভালো. নীচে গিয়ে বসাটাই ভালো. 

নেমে গেলো নীচে. ফিরে আর তাকালোনা পেছনে. 

অরিন্দম বাবু আর রঞ্জিত বাবু বসে গল্প করছে. দুই ছোটবেলার বন্ধু.... আজও সেই সরল বন্ধুত্ব একটুও নষ্ট হয়নি. দুজনেই ধনী, বড়োলোক, যাকে বলে হাই স্টেটাস. কিন্তু এখন যেন এরা শুধুই বন্ধু. পাশাপাশি বসে একজন আরেকজনের সাথে গল্পে মত্ত. অভি ওদের দেখে মুচকি হাসলো. 

নিচের বাঁ দিকের ঘর থেকে বেরিয়ে এলো অর্ক. 

অর্ক : আরে অভিদা... এখানে কি করছো? চলোনা.. আমার ঘরে. 

অভি ভাবলো সেটাই ভালো হবে. অন্তত অর্কর সাথে সময় কাটালে কিছুটা ভুলে থাকবে ও. 

অভি : হ্যা...... চলো. কোথায় তোমার ঘর? 

অর্ক : ঐতো দিদির পাশের ঘরটা. চলো. একটু আড্ডা দি.

অভিকে নিয়ে অর্ক ওর ঘরে গেলো. ছেলেদের ঘর যেমন হয়. একটু গোছানো বেশিটাই অগোছালো. এদিক ওদিক বই ছড়ানো

অর্ক সব বই সরিয়ে বললো : বসো অভিদা. 

অভি বসে পড়লো.  Ac চালিয়ে অর্কও বিছানার পাশের দেয়ালে হেলান দিয়ে বসলো. 

অমনি প্যান্ট থেকে একটা সিগেরেট প্যাকেট বার করে অভির দিকে এগিয়ে দিলো অর্ক. 

অভি : না গো... থাঙ্কস.... আমি খাইনা.. 

অর্ক : ওহ..... তা আমি খেলে তোমার কোনো..... 

অভি হেসে : না... না... তুমি করোনা.... আমার কোনো প্রবলেম নেই. 

অর্ক : থাঙ্কস..... দাড়াও দরজাটা দিয়ে আসি. দিদি যদি জানতে পারে আমি আবারো স্মোক করছি.... প্রচন্ড মারবে. 

অর্ক দরজা লাগিয়ে ফেরত এসে ধরালো. 

অভি : কতদিন? 

অর্ক : কি গো? 

অভি : বলছি... কতদিন হলো এটা শুরু করেছো? 

অর্ক : ওহ... এটা? দেড় বছর. 

অভি : করছো করো..... কিন্তু বেশি খাওয়া অভ্যাস কোরোনা.... 

অর্ক : আরে নানা..    

অভি : তা...... তুমি এখন কি করছো? 

অর্ক : বিএসসি 2nd ইয়ার. 

অভি : ওহ...... ইয়ে ভালো কথা..... তোমার ইয়ে মানে..... দিদির would be কি করে? 

অর্ক : ওহ... জামাই  বাবু... মানে হবু জামাই  বাবু...উনি ***** কোম্পানিতে ভালো পজিসনে আছে.  বাবার তো খুব পছন্দ ওকে আর মায়েরও.... আমারো ভালো লাগে কিন্তু......

অভি : কিন্তু কি? 

অর্ক : মানে আমার দিদির থেকে.......  এইটুকু বলে ও হাতের ইশারায় যেটা বোঝালো তাতে অভি যা বোঝার বুঝে গেলো.  উচ্চতার পার্থক্য. 

অভি : ওহ..... তা অনেক ডিফারেন্স? 

অর্ক : অনেক নয় তবে....  দেখেই বোঝা যায়. সেদিন যখন দিদির সাথে কথা বলছিলো... তখনি লক্ষ্য করেছি আমি. কেমন অকওয়ার্ড লাগছিলো. আসলে যদিও ব্যাপারটা নরমাল তবু.... মানে.... 


এমন সময় দরজায় ঠক ঠক..   

অর্ক শিগগির বিছানা থেকে নেমে আগে হাতের সিগারেটটা বাইরে ফেলে জিজ্ঞেস করলো কে? 

রিমির গলা : আমি দরজা খোল.... এই দুপুর বেলায় দরজা দিয়ে রেখেছিস কেন? 

অর্ক : না.. মানে আমরা গল্প করছিলা তো তাই..... 

এই বলে দরজা খুলতে এগিয়ে গেলো অর্ক. দরজা খুলতেই ভেতরে ঢুকলো সে. 

রিমি : আমরা? আমরা মানে কারা?  

বলেই ও তাকালো খাটের দিকে. 

রিমি : ওহ. বুঝেছি. 

অর্ক : কি বুঝলি? 

রিমি : টানছিলি... তাইতো? 

অর্ক : এইরে ! ধরে ফেলেছে....   দিদিরে.  সোনা দিদি আমার... মাকে বলিসনা..   স্ট্রেট বার করে দেবে বাড়ি থেকে. 

রিমি : সেটাই করা উচিত তোমার সাথে... 

অর্ক : দিদি..... তোর পায়ে পড়ি 

রিমি : থাম...  আর ন্যাকামি করতে হবেনা..... যা মা নীচে ডাকছে তোকে. আর শোন্..... আগে গিয়ে জল দিয়ে মুখ ধুয়ে নিবি....মেন্থল চুইংগাম নিশ্চই পকেটে আছে? 

অর্ক হেসে বেরিয়ে গেলো. রিমি এবারে তাকালো অভিষেকের দিকে. অভির দিকে ভুরু কুঁচকে এগিয়ে এলো রিমি. যেন রেগে আছে অভির ওপরেও.  অভির কাছে এসে বললো.. 

রিমি : তুমি স্মোক করো... 

অভি : না... না..আসলে... 

রিমি : তোমার মা বাবা জানে তুমি স্মোক করো? 

অভি : না মানে..... আসলে 

রিমি : আসলে কি? ও তাই বলি.... কেন তখন মুখটা অমন ঝিমিয়ে ছিল..   আসলে অচেনা জায়গা তাই ঠিকমতো জায়গা পাচ্ছিলে না স্মোক করার তাইনা...? 

অভি : তুমি ভুল বুঝছো... আমি... 

রিমি : আমি ভুল বুঝছিনা...ঠিকই বুজছি. এক স্মোকার আরেক স্মোকার কে ঠিক চিনতে পারে. তোমরাও চিনে ফেললে. তাইতো? আর অমনি ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে টানছিলে তাইতো? ওটাতো একটা বুদ্ধু. গাধা একটা.    কিন্তু তুমিতো ওর দাদার মতন.... তুমি ওকে বারণ করার বদলে......  

অভি : আমার কথাটা শুনবে? 

রিমি : কি? কি শুনবো? 

অভি : আমি জীবনে কোনোদিন স্মোক করিনি? যা করার তোমার ভাই করছিলো. 

রিমি : সত্যি? তুমি স্মোকিং করোনি? 

অভি : আজ কেন? কোনোদিনই করিনি. যা করার অর্কই করছিলো. 

রিমি : উফফফ বাবলুটা না....... দাড়াও ওর হচ্ছে.... কতবার বলেছি ওকে কিন্তু শোনেইনা...  ওহ.. by the way.. সরি আসলে... 

অভি হেসে : না না.... its ok. তোমার কোনো দোষ নেই. 

রিমি হেসে বসলো ওর উল্টো দিকে. 

রিমি : আসলে আমার এসব একদম পছন্দ নয়. ভাইকে কতবার বলেছি এসব না করতে... তবু 

অভি : এই বয়সটাই অমন.... যেটা না বলবে.. সেটা আরও বেশি করার ইচ্ছে করবে..... আমার অনেক বন্ধুরা তো স্টাইল মারার জন্য শুরু করেছিল এখন আড্ডিক্টেড. খুব খারাপ.... আমিও ওকে বলছিলাম বেশি না করতে. 

রিমি : তোমার উচিত ছিল ওর হাত থেকে পুরো সিগেরেটের প্যাকেট টা কেড়ে নিয়ে ফেলে দেওয়া . 

অভি হেসে : সেটা আমি কি করে করবো বলো? আমি ওর থেকে বড়ো হই ঠিকই কিন্তু পরিচিত তো নই. আমার কি সেটা করা মানায়?

রিমি  : হুম.... তাইতো.... ওতো তোমার নিজের কেউ নয়. 

আবার সব চুপচাপ. দুজন বসে আছে কিন্তু কোনো কথা নেই দুজনেরই মুখে. অভি নিজেকে যতটুকু সম্ভব ওর কন্ট্রোল করার চেষ্টা করছে. নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে. আর আরেকজন কেমন যেন নিজের কোনো চিন্তায় ডুবে আছে. 

হঠাৎ নিচের থেকে ডাক এলো... বাবলি... এই বাবলি.. 

রিমি : আসছি মা....... আমি আসি হ্যা.. 

রিমি চলে গেলো. ওর চলে যাবার দিকে তাকিয়ে রইলো অভি. সত্যি ঈশ্বর কি দিয়ে বানিয়েছে ওকে. এমন রূপ ! না..... শুধু রূপ নয়.... ব্যবহারও খুব ভালো. কিন্তু একটা ব্যাপার অভিষেক  বুঝলোনা.  ও ভাবতে লাগলো - আচ্ছা ..... সিগারেট নিয়ে নিজের ভাইয়ের সাথে রাগারাগি করলো,  ওকে বকলো,  সেটা না হয় বোঝা গেলো... কিন্তু অভির সিগারেট খাওয়া নিয়ে অমন রেগে গেলো কেন? অভিষেক সিগারেট স্মোকিং করুক আর নাই করুক তাতে ওর কি? ওর কি এসে যায়? 


চলবে....   

[Image: 20200711-015546.png]
কেমন লাগছে বন্ধুরা? জানাবেন. 
ভালো লাগলে লাইক, রেপস দিতে পারেন. ধন্যবাদ. 
[+] 9 users Like Baban's post
Like Reply
#20

ধন্যবাদ -Mr Fantastic, dreampriya, Avishek❤️
গল্পটি আপনাদের ভালো লাগছে জেনে খুব ভালো লাগছে আমার.
[+] 1 user Likes Baban's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)