Thread Rating:
  • 44 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance তোমাতে আমাতে দেখা হয়েছিল

Showing only the posts of Baban: 91 of 214 posts. Show all posts
#21

আজ সন্ধেবেলায় নতুন আপডেট আসবে
[+] 1 user Likes Baban's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

[Image: 20200704-094648.png]


দুপুরে দারুন খাওয়া দাওয়া হলো. রিমির মায়ের রান্নার হাত অসাধারণ. কিন্তু অভি বেশি কিছু নিচ্ছিলোনা. ওর মাও অবাক হলো. ছেলে তো এমনিতে এর থেকে বেশি খায়. হয়তো অন্য জায়গা বলে হয়তো. 


দীপালি দেবী বললেন : একি অভি.... তুমি তো নিচ্ছই না কিছু.... আরেকটা মাছ দি? 

অভি হেসে বলল : না কাকিমা.... ঠিক আছে... 

উনি হেসে বললেন : আরে লজ্জা পেয়েওনা তো... নিজের বাড়ি মনে করো. বাবলি.... ওকে মাংস দেতো. 

রিমি নিজেই এবারে ওর পাতে তিন পিস মাংস দিলো. আর প্রায় আদেশের সুরে বললো : খাও. 

অভি আর না বলতে পারলোনা. খেতে লাগলো. ঠিক ওর উল্টোদিকেই সে বসে আছে আর কাকিমা মানে অভির মায়ের সাথে কথা বলতে বলতে খাচ্ছে. 

মজার ব্যাপার হলো যে খাবোনা.. খাবোনা বলছিলো.... সে আরও অনেকটা খেয়ে ফেললো. 

এবারে একটু ঘুমোনোর পালা. এমনিতে কে কোথায় সবে সব ঠিক হয়ে গেছে. অভিষেক শোবে অর্কর ঘরে, ঝিলমিল তো রিমি দিদিকে ছাড়বেই না. খুব বন্ধুত্ব হয়ে গেছে ওর সাথে. তাই রিমি ওকে ওর ঘরে নিয়ে গেলো. আর দুজনেরই বাবা নিচের গেস্ট রুমে শোবে আর ওদের মায়েরা আর অন্যান্য মহিলারা আর শোবেনা. গল্প করেই দুপুরটা কাটাবে. ওরা নিচেই ড্রয়িং রুমে গল্প করতে লাগলো. 

অভি আর অর্ক শুয়ে পড়েছে. আগেই জামা পাল্টে ও অন্য জামা প্যান্ট পরে নিয়েছে. চুপচাপ শুয়ে রইলো অভি. অর্ক মনে হয় ঘুমিয়ে পড়েছে. কিন্তু অভির চোখে ঘুম নেই. অভি ভাবছে এখান থেকে চলে যাই.... আর থাকতে ইচ্ছে করছেনা.. .  কেন এলো এখানে? না আসলেই তো ভালো ছিল. ধুর..... এ কেমন সিচুয়েশন রে বাবা? না পারছে এগোতে না পারছে পিছোতে. 

সত্যি..  একদিনেই যেভাবে রিমি অভির বাবা মাকে, ওর ছোট বোনকে আপন করে নিলো, খুব ভালো মেয়েটা. এমনকি অভিষেকের ওপরেও যেভাবে অধিকার ফলিয়ে জোর করে তখন মাংস খেতে বললো, ওর ওপর সিগারেটের ব্যাপার নিয়ে রেগে গেলো. আশ্চর্য....ওরা তো চেনেনা একে অপরকে.... তাহলে এই অধিকার কেন? 

সত্যি..... কিশোর কুমার ঠিকই গেয়ে গেছিলেন. নারী চরিত্র বেজায় জটিল, কিছুই বুঝতে পারবেনা, এরা লোন ল মানে না..... তাই ওদের নাম ললনা .

কিন্তু গানের একটা লাইন হঠাৎ ওর মাথায় এলো  "তোমার ওপর যখন ওরা ভীষণ রকম রাগ করে... বুঝবে ভালোবাসার লক্ষণ"

তাহলে কি............ ধুর ! যত্তসব.... কি সব যে ভাবছে অভি. ওটা একটা গান. শুধুই গান. হাসি পেয়েও গেলো অভির. চোখে বুজে ঘুমানোর চেষ্টা করলো অভি. একসময় ঘুমিয়ে পড়লো সে. 

 ৬ টা নাগাদ ঘুম ভাঙলো ওর. বেশ অন্ধকার অন্ধকার হয়ে এসেছে. অভি পাশে ফিরে দেখলো. অর্ক ঘুমিয়ে. ওকে না জাগিয়ে আস্তে করে উঠলো অভিষেক. হাতে মোবাইলটা নিয়ে বাইরে বেরিয়ে এলো আস্তে করে দরজা খুলে. পাশের ঘরের দরজা দেওয়া. এক পলক ওই দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো অভি. তারপরে ভাবলো একটু অনিলের সাথে কথা বলা যাক. সেই ভেবে ও দেখলো সিঁড়ির দরজা খোলা. ও ভাবলো ছাদে গিয়ে কিছুক্ষন একান্তে সময় কাটাবে. সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো অভি. ছাদের দরজার সামনে এসেই চমকে উঠলো অভি. ছাদের মাঝখানে রাখা দোলনায় বসে দুলছে রিমি. মুখ অন্যদিকে তাই অভিকে দেখতে পায়নি ও. 

অভিষেক ভাবলো আর দাড়াবেনা চলে যাবে. সেই ভেবে নামার জন্য পা বাড়িয়েছে এমন সময় পেছন থেকে ডাকলো রিমি. 

রিমি : উঠে পড়েছো? 

পেছন ফিরে তাকালো অভি. অপ্রস্তুত ভাবটা কাটিয়ে হেসে বললো : হ্যা.....তুমিও উঠে পড়েছো. 

রিমি কোনো জবাব দিলোনা. শুধু একটু হাসলো. ওকে ভেতরে আসতে বললো. অভি কি আর করবে. যেতেই হলো ছাদে. অভি এদিক ওদিক হাঁটতে লাগলো. ছাদটা বেশ সুন্দর. গাছ ফুলে ভর্তি. সেগুলোই দেখছে. বা বলা যেতে পারে ছাদের ওই মাঝখানটায় তাকাবেনা বলেই এদিক ওদিক দেখার অভিনয় করছে. 

অভি : বাহ্..... খুব সুন্দর সাজিয়েছে ছাদটা. কে করেছে? 

রিমি : আমি আর বাবা. 

অভি : ওহ... বাহ্... খুব সুন্দর. 

রিমি : এসো.... বসনা...  

অভি : ও.... ও... ওখানে? 

রিমি অভির ওই ঘাবড়ে যাওয়া মুখ দেখে হেসে বললো : হ্যা... এই দোলনায়... কেন... ভয় লাগে নাকি? 

অভি হেসে : না না ভয়.... ভয় কিসের...  

রিমি : তাহলে বসো. 

অভিষেক এগিয়ে গিয়ে বসলো দোলনায়. কিন্তু যতটা সম্ভব রিমির থেকে দূরে. একেবারে ওপাশে সেটে. রিমি ওকে এইভাবে দেখে মুচকি হেসে বললো : রিলাক্স হয়ে বসো. 

অভি : না... ঠিকাছে.  অভি আসলে এড়িয়ে যেতে চাইছে ওকে. এটাই হয়তো ওর এখন একমাত্র উপায়. 

রিমি আবার দুলতে লাগলো. খুবই নিচু স্বরে ও একটা গান গাইছে. অভির মনে হলো রবীন্দ্রসংগীত. 

কিছুক্ষন দুজনের মধ্যে কোনো কথা নেই. হঠাৎ করে রিমি বললো : আমি ঘুমোই নি. 

অভি : হ্যা.... কি? 

রিমি হেসে : তখন আমায় জিজ্ঞেস করলেনা... উঠে পড়েছি কিনা.... আমি উঠেই ছিলাম. ঘুম আসছিলোনা.... তাই ভাবলাম এখানে এসে বসি. 

অভি : ওহ..... (তারপরে কিছুক্ষন থেমে ও বললো ) আমিও ঘুমোয়নি.... মানে.... ঘুম আসছিলোনা. 

রিমি ওর দিকে না তাকিয়েই হেসে বললো : তোমার আর আমার ঘুম না আসার কারণ কিন্তু ভিন্ন. 

অভি : তাই? কেমন শুনি? 

রিমি : তোমার ঘুম না আসার কারণ নতুন জায়গা, নতুন লোকজন, নতুন ঘর, বিছানা বালিশ....... আর আমার ঘুম না আসার কারণ আমার পুরোনো এই বাড়ি, ঘর, বিছানা বালিশ, লোকজন সবাইকে ছেড়ে একেবারে অন্য একটা জায়গায় চলে যেতে হবে কিছুদিন পর. সেখানে আবার নতুন জায়গা, নতুন লোকজন, নতুন বিছানা, বালিশ.....   এইগুলো ভেবেই কেমন একটা ভয় ভয় লাগছে. তখন তো আমি আর চাইলেই আর এই ছাদে চলে আসতে পারবোনা.... পারবোনা এই ফুলগুলোতে জল দিতে, পারবোনা ওদের গন্ধ শুকতে. পারবোনা বাবা মাকে দেখতে. 

অভিষেক : তা কেন..... সেতো তুমি ভিডিও কল করেই কথা বলতে পারবে ওদের সাথে. 

রিমি : হ্যা..   দেখতে হয়তো পাবো.... কিন্তু ছুঁতে কি পারবো? পারবো মায়ের হাত ধরতে? বাবার কাঁধে মাথা রাখতে? ভাইয়ের কান ধরতে? পারবোনা....

অভি এবারে সোজা তাকালো রিমির মুখের দিকে. এ এক নতুন রিমিকে দেখছে অভি. এই রিমি কে অভি চেনেনা. খুব ইচ্ছে করছে রিমির হাতে হাত রাখতে কিন্তু নিজেকে আটকে নিলো অভি. 

রিমি মুচকি হেসে বললো : জানি এসব ছেলেমানুষি...... এখন এসব মনে হচ্ছে... আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে....... কিন্তু.....  কিন্তু আমি যা ভাবছি... সেগুলো ভুল তো কিছু নয়. 

অভিষেক : না...... একটুও নয়. বাবা মা সন্তানের কাছে কি সেটা বলে বোঝানো যায়না... আমরা হয়তো বাবা মায়ের সাথে সবসময় থাকি বলে বুঝতে পারিনা ওদের ভালোবাসা. কখনো ঝগড়া হলে তাদের ওপর রেগে যাই...    কিন্তু....   কিন্তু ওদের থেকে কখনো দূরে গেলে বুঝতে পারি বাবার মায়ের টান কি. তুমি মোটেও ছেলেমানুষি করছোনা রিমি..... এটাই ন্যাচারাল. 

রিমি তাকালো অভির দিকে. সেই দৃষ্টি যেন সামনে বসে থাকা ছেলেটার মুখ দেখে কিছু পড়ার চেষ্টা করছে. ওই চোখে বেশিক্ষন তাকিয়ে থাকতে পারলোনা অভিষেক. মুখ ঘুরিয়ে নিলো সামনে. 

অভি : তা..... কতদিনের পরিচয় তোমাদের? মানে কতবার দেখা করেছো তোমরা? 

রিমি : এক 

অভি : কি? মাত্র একবার? 

রিমি : ওর কাজের নাকি খুব চাপ.....  দেখা করার সময় হচ্ছেনা.... 

অভি : মাত্র একদিনের দেখাতে তুমি কি বুঝলে ওর সম্বন্ধে? 

রিমি : কি আবার? ভালো... ভদ্র শিক্ষিত একটা ছেলে. 

অভি : ওহ..... একবারের আলাপেই তুমি বুঝে গেলে সে খুবই ভদ্র, ভালো ছেলে তাইতো? একবারের আলাপেই বুঝি বোঝা যায় কে কেমন? 

রিমি হেসে : না তা অবশ্যই নয়...  কিন্তু ওকে যতটা দেখলাম, কথা বললাম তাতে বুঝেছি ও খারাপ নয়.... আর যাই হোক.... হটাত করে একজনকে নিয়ে খারাপ কিছু ভাবা কি ঠিক? এই যে আমি তোমাকে দেখলাম. তা আমার কি উচিত তোমার সম্বন্ধে প্রথমেই খারাপ কিছু ভেবে নেয়া? তাছাড়া মেসোমশাই দের পরিচিত. বাবার মায়ের দুজনেরই ওকে অনেক ভালো লাগলো. ভাইয়েরও ওকে ভালো লাগলো.. 

অভি ওর কথার মাঝেই রিমিকে জিজ্ঞেস করলো : আর তোমার?

রিমি এবারে তাকালো অভিষেকের দিকে. অভিষেক সোজা তাকিয়ে রিমির দিকে. মুখটা কঠোর. এবারে রিমি পারলোনা ওই চোখে তাকিয়ে থাকতে. এবারে ও মুখ সরিয়ে নিলো. 

নিচ থেকে ডাক শুনলো ওরা. 

বাবলি চা খবিতো? 

হ্যা মা.... করো আসছি..  

আচ্ছা... 

রিমি বললো  : চলো.... নীচে যাই.. 

অভিষেক : আমি আমার জবাবটা কিন্তু পেলাম না. 

রিমি এড়িয়ে যাবে ভেবেছিলো কিন্তু অভিকে এড়াতে পারলোনা ও. অভি এখনও তাকিয়ে ওর দিকে. 

রিমি হেসে বললো : ভা... ভা ভালোই তো.  খুব ভালো লাগলো ওকে. 

অভিষেক : তাই? সত্যি? তোমার মুখ দেখে কিন্তু তা মনে হচ্ছেনা... . 

রিমি : কি... কি বলছো? ধ্যাৎ চলো নীচে. 

অভি : রিমি..... হ্যা আমরা আজই হয়তো একে ওপরের  সাথে পরিচিত হলাম, হয়তো আজই চিনলাম একে ওপরের সাথে. কিন্তু তোমার একজন বন্ধু হিসেবেই জিজ্ঞেস করছি.....  তুমি খুশি তো? 
দেখো বিয়েটা তোমার...  সারা জীবন তুমি কাটাবে তার সাথে. আমি কখনোই বলছিনা যে অপরিচিত মানেই সে খারাপ মানুষ. হতে পারে তাকেও তোমাকে ভালো লেগেছে, হতে পারে সে তোমাকে ভালোবাসে, সারা জীবন খুশি রাখবে... . হতে পারে সেও তোমাকে প্রথমবার দেখে আমার মতো....   

এইটুকু বলেই নিজেকে সামলে নিলো অভিষেক. 

রিমি : কি? কি বললে? 

অভি : না... কিছুনা...  ছাড়ো...  চলো 

রিমি : দাড়াও...... কি বলছিলে বলো. 

অভিষেক আবার তাকালো ওর দিকে. রিমি জিজ্ঞাসু চোখে তাকিয়ে ওর দিকে. অভির বুকটা আবার ধুক ধুক করছে... আবার বুকে একটা চাপ অনুভব করছে ও. 

অভি বললো : আচ্ছা ধরো...... হঠাৎ করে তোমার একজনকে খুব ভালো লেগে গেলো...... তুমি হয়তো তাকে চেনোনা জানোনা... কিছুই জানোনা তার সম্বন্ধে.... কিন্তু তোমার মনে হতো লাগলো... এই....  এই সেই মানুষটা যাকে আমি এতদিন খুঁজেছি. আজ তাকে পেলাম. তোমার হবু স্বামীকে দেখে কি এই অনুভূতিটা তোমার মধ্যে এসেছিলো? মনে হয়েছিল একে ছাড়া থাকাটা সম্ভব নয়? সবসময় ওই মুখটা চোখের সামনে ভাসছিলো? মনে হচ্ছিলো বুকের বাঁ দিকটা কেমন ব্যাথা হচ্ছে? 

অভি খুব কাছে চলে এসেছে রিমির. রিমি অভিষেকের চোখে তাকিয়ে সব শুনছে. 

অভি : বলোনা? এর একটাও মনে হয়েছে? মনে হয়েছে একে পেলে নিজের সব  কিছু দিয়ে ভালোবাসবো..... কোনোদিন কোনো ক্ষতি হতে দেবোনা ওর....  বলোনা? মনে হয়েছে? 

রিমি : আম... আমি.... আ... আ ... আমি মানে...... 

কি অদ্ভুত তাইনা? যে ছেলেটা মেয়েদের সামনে কথা বলতে ভয় পেতো, তোতলাতে..... আজ সে একটানে এতগুলো কথা বলে ফেললো আর আজ এই প্রথমবার সামনের মানুষটার মুখে কোনো উত্তর নেই. 

 এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর জানা যায়না.... বা জানলেও অনেক সময় উত্তর দেওয়া যায়না. রিমির কাছে কোনো জবাব ছিলোনা অভিষেকের প্রশ্নের. বা হয়তো ছিল কিন্তু পারছিলোনা উত্তর দিতে. এমন সময় নিচ থেকে আওয়াজ এলো... 

আয়.... চা নিয়ে যা... আর ভাইকে ডাক... উঠতে বল ওকে. অভিকে চা দিয়ে আয়. 

রিমি : আমি.... আমি যাই... মা ডাকছে. (বলেই চলে যাচ্ছিলো ও.)

অভি : আমার উত্তরটা? 

রিমি যেতে যেতে থামলো. অভির দিকে না ঘুরেই বললো : সব প্রশ্নের উত্তর হয়না অভিষেক. 

রিমি আর দাড়ালোনা. নেমে গেলো সিঁড়ি দিয়ে দৌড়ে. অভিষেক মনে মনে হাসলো আর পেছন ফিরে ওই বাগানের ফুল গুলো দেখে  নিজেকে নিজেই বললো : আবার সব প্রশ্নের উত্তর দেয়ার প্রয়োজন হয়না..... বুঝে নিতে হয়.......... বুঝে নিয়েছি.

অভির চোখে জল চলে এলো. উত্তরের অপেক্ষায় নাকি পেয়েও হারিয়ে ফেলার দুঃখে.... তা জানেনা ও. 



চলবে.....  

[Image: 20200711-015546.png]
Like Reply
#23

ধন্যবাদ -Mr Fantastical, dreampriya, Avishek, SAM2303 এবং বাকি বন্ধুরা ❤️
[+] 2 users Like Baban's post
Like Reply
#24

কালকেই তো দিলাম.... আবার শীঘ্রই আসবে. আমি আগে থেকে জানিয়ে দেবো
[+] 2 users Like Baban's post
Like Reply
#25

[Image: 20200721-013605.jpg]
[+] 1 user Likes Baban's post
Like Reply
#26

[Image: 20200717-223145.png]

সবাই বসে চা খাচ্ছে. দুই বন্ধু আয়েশ করে মাটিতে বসে চা খাচ্ছে. দুই বৌ আর বাড়ির অন্যরা হেসে গল্প করছে. ঝিলমিল আর অর্কর মধ্যেও বেশ বন্ধুত্ব হয়ে গেছে. ওরা মোবাইল নিয়ে কিছু দেখছে. শুধু দুই যুবক যুবতী চুপচাপ বসে আছে. যে যার মতো চা খাচ্ছে. কিন্তু কেউ কারোর দিকে তাকাচ্ছে না. এখনও সেইভাবে কেউ আসেনি. তাই বাড়ি ফাঁকাই. কাল সবাই আসবে এক এক করে. 


কিন্তু কে জানতো কিছু সময় পরেই এমন একটা ব্যাপার ঘটবে  যেটা  একেবারেই অপ্রত্তাশিত. জীবনে কত কিছুই তো ঘটে.... এটাও না হয় তারই আরেকটা উদাহরণ. 

তবে তার আগের সময় টুকু ছিল আরও অদ্ভুত. চা খাওয়া হয়ে গেলে পর অভি ভাবলো একটু বাইরে থেকে ঘুরে আসা যাক. ঘরে থাকতে ইচ্ছে করছেনা. ঘরে থাকলেই ওর মুখোমুখি হতে হবে. ও আর সেটা চাইছেনা. কি হবে আর ওই অপ্সরার কথা ভেবে যে কালকে অন্য কারোর হয়ে যাবে? এই অল্প পরিচিতি বা আজকে কাটানো ওই সময়ের তো কোনো ভবিষ্যত নেই. তাহলে কেন বেকার নিজেকে নিজে এইভাবে কষ্ট দেবে অভিষেক? তার থেকে ভালো হবে ওকে এড়িয়ে চলা. 

অভি কিছুক্ষন পরে রেডি হয়ে বাইরে এলো. ওকে দেখে ওর বাবা বললো... 

অরিন্দম বাবু : কিরে? কোথায় যাচ্ছিস? 

অভি : একটু বাইরে থেকে ঘুরে আসি...... সবার জন্য একটু ice cream নিয়ে আসি. 

অরিন্দম বাবু : কি দরকার......থাক না ঘরে. 

রঞ্জিত বাবু : আহা... যাক না ঘুরে আসুক..... নতুন জায়গা.... একা একা লাগছে হয়তো.... ওকে ওর মতো থাকতে দে তো... তুমি যাও বাবা... ঘুরে এসো. 

এমন সময় রিমির মা বললো : ওহ অভি... বাবা তুই যখন বেরোচ্ছিস তখন একটা কাজ করবি বাবা? 

অভিষেক : হ্যা.. নিশ্চই... বলুন না..   

দীপালি দেবী হঠাৎ রিমিকে ডাকলো : বাবলি...... এই বাবলি.... 

রিমি : হ্যা... মা? কি? 

দীপালি দেবী : একবার নীচে আয় তো.... 

অভি ভাবলো.... এই রে.... আবার ওকে ডাকে কেন? 

রিমি ওপর থেকে নেমে এলো. 

রিমি : হ্যা মা.... কি হয়েছে? ডাকলে কেন? 

রিমির মা : তোর ওই দুলটা আর আংটিটা তো আনার কথা আজ......ওদের অর্ডার দেয়া ছিল.  তোর বাবা পুরো ভুলে মেরেছে. তোকে নিয়ে যাবার কথা তো আজ. 

হঠাৎ রঞ্জিত বাবু বললেন :এইরে... তাইতো.... এসব কাজের ঠেলায় পুরো ভুলেই মেরে দিয়েছি. 

অরিন্দম বাবু বললেন : না ভাই.... এটা তোমার বরাবরের দোষ. আগেও ভুলে যেতিস.... এখনও তাই. 

দীপালি দেবী : যা বলেছেন দাদা..... 

রিমি : হ্যা তো কি? 

রিমির মা : তা বলছিলাম তুই যা না অভির সাথে. ও তো বাইরেই যাচ্ছে. দুজনে গাড়ি নিয়ে চলেযা....আবার ফিরে আয়. 

রঞ্জিত বাবু : হ্যা..... সেই তো.... তুই চলে যা অভির সাথে. ওর সাথে গিয়ে ওগুলো নিয়ে আয়. ওখান থেকে কিছু খেয়েও আসবি.  

রিমি একবার অভির দিকে তাকালো. কিন্তু অভি অন্যদিকে তাকিয়ে. রিমি অভিকে এক পলক দেখে নিয়ে বললো : আচ্ছা..... বেশ. আমি রেডি হয়ে আসছি. 

ঝিলমিল বলে উঠলো আমিও যাবো দাদার সাথে. এগরোল খাবো. অভি বাইরে গেলো গাড়ির কাছে. ভেতরে বসে চুপচাপ অপেক্ষা করতে লাগলো. মনটা ভালো লাগছেনা. একটু একটু করে যত সময় যাচ্ছে ওর মনে হচ্ছে ততো রিমি ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছে. ও আটকাতে পারছেনা, আটকানোর অধিকার ওর নেই. একটু পরে দেখলো ঝিলমিল  রিমির সাথে গেট দিয়ে বেরিয়ে ওর গাড়ির কাছেই আসছে. অভি দরজা খুলে দিলো. ভেবেছিলো ঝিলমিল ওর পাশে বসবে কিন্তু ঝিলমিল নিজেই দরজার কাছে এসে বললো - দিদি..... তুমি সামনে বসো... আমি পেছনে যাচ্ছি. 

উফফফ.... মেয়েটা যে কি করেনা. রাগ হলো অভির ঝিলমিলের ওপর. ঝিলমিল পেছনে চলে গেলো. অভিষেকের পাশের সিটে এসে বসলো রিমি. অভি এক নজর তাকালো ওর দিকে. হলুদ একটা সালোয়ার কামিজ আর হলুদ ওড়না জড়ানো গলায়. অপূর্ব লাগছে ওকে. গা থেকে সুন্দর সেন্টের গন্ধ বেরিয়ে আসছে. 

অভি নিজেকে কোনোরকমে সামলে নিয়ে একটু কঠোর গলায় বললো : সিট্ বেল্ট টা.... 

রিমি : হ্যা? 

অভি ইশারায় বুঝিয়ে দিলো সিট্ বেল্ট লাগিয়ে  নিতে. 

অভির মুখটা একটু কঠোর দেখে রিমি অবাক হলো. ছেলেটা  হঠাৎ এমন  চুপচাপ হয়ে গেলো কেন? ওর দিকে তাকাচ্ছে না কেন? সকালে যে ছেলেটাকে দেখেছিলো আর এখন যাকে দেখছে দুজন যেন আলাদা মানুষ. 

অভি সামনে তাকিয়েই জিজ্ঞেস করলো : কোথায় যাবো? 

রিমি : চলো.... আমি বলছি. 

অভি গাড়ি স্টার্ট দিলো. 

গাড়ি চলছে.....  ট্রাফিক এড়িয়ে অভিষেক গাড়ি এগিয়ে নিয়ে চলেছে. এর মধ্যে একবারও পাশে তাকায়নি ও. কিন্তু ওর পাশে বসে থাকা মানুষটা বার বার তাকাচ্ছে অভির দিকে. অভিষেক সেটা হয়তো নিজেও বুঝতে পারছে কিন্তু ও চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে. ও নিজেকে পাশের মানুষটার থেকে লুকিয়ে রাখতে চাইছে. 

কি অদ্ভুত দুটো ব্যাপার . একদিন যাকে দেখে অভিষেক নিজের হৃদয় হারিয়ে ফেলেছিলো আজ সেই মেয়েটি স্বয়ং ওর গাড়িতেই, ওর পাশেই বসে কিন্তু অভির মুখে আনন্দ একটুও নেই. 

আর দ্বিতীয় হলো একদিন অভি বার বার তাকিয়ে তাকিয়ে দেখছিলো পরীকে আর সে একবারও সেই ভাবে তাকায়নি অভির দিকে. আর আজ সেই পরীই বার বার তাকাচ্ছে অভির দিকে. কিন্তু আজ অভিষেক আর তাকাচ্ছেনা. 

অভিকে রাস্তা চিনিয়ে নিয়ে এলো রিমি. একটা দোকানের সামনে এসেছল ওকে থামতে বললো রিমি. 

অভি বললো ওদের যেতে. ও বাইরেই অপেক্ষা করবে. কিন্তু রিমি ওকে এই প্রথম জোর করে নিয়ে গেলো ভেতরে. দোকানের মালিক রিমিকে আগে থেকেই চেনে. হাসি মুখে ওদের বসালেন উনি. অর্ডার দেওয়া জিনিস গুলো এসেছে কিন্তু জিজ্ঞেস করতে উনি বললেন.. 

দোকানদার : কাল রাতেই এসেছে গেছে. আজ সকালে আপনারা এলেন না দেখে চিন্তা হচ্ছিলো. এই নিন দেখে নিন. 

ঝিলমিল রিমির পাশেই বসে ছিল. ওরা দুজন দেখতে লাগলো দুল দুটো. অভিষেক পাশে বসে মোবাইল ঘাঁটছে. 

ঝিলমিল ওগুলো দেখে বললো : বাহ্... দিদি খুব সুন্দর. একবার কানে দিয়ে দেখাওনা.... 

রিমি হেসে ওই দুটো নিজের কানের কাছে এনে ঝিলমিলকে দেখালো. 

রিমি : কি.... কেমন লাগছে? 

ঝিলমিল : দারুন রিমি দি..... কিরে দাদা.... তাইনা? 

বোনের কথায় অভিষেক তাকালো বোনের দিকে. 

অভি : কি? কি বললি? 

ঝিলমিল : বললাম রিমিদিকে কি সুন্দর লাগছে বল... কালকে এই দুল দুটো পড়লে যা মানাবে না তোমায়.... কি বলিস দাদা? 

অভি তাকালো রিমির দিকে. অসাধারণ লাগছে সামনে বসে থাকা মেয়েটাকে. কিন্তু অভি মুখে কিছুই প্রকাশ না করে সামান্য হেসে বললো : হ্যা সত্যি.. খুব ভালো লাগছে. 

বলেই আবার মোবাইল ঘাঁটতে লাগলো. ওটা যে পাশে বসে থাকা মানুষটাকে এড়িয়ে চলার একটা বাহানা সেটা বলাই বাহুল্য. 

দোকানদার : আর এই যে আংটিটা. 

অভি আড় চোখে তাকালো ওটার দিকে. রিমি আংটিটা হাতে নিয়ে দেখছে. হঠাৎ ও তাকালো অভির দিকে. অমনি অভি চোখ নামিয়ে নিলো. 

সব শেষে ওরা বেরিয়ে এলো দোকান থেকে. এদিকটা বেশ জমজমাট এলাকা. চারিদিকে দোকান. ভিড় ভালোই. অভি বললো : তাহলে আমরা ফিরি? 

ঝিলমিল : দাঁড়া..... আমি এগরোল খাবো. 

অভিষেক : কি দরকার? বাইরের খাবার ওতো খেতে হবেনা. 

ঝিলমিল : না আমি খাবো.... দিদি খাবেতো তুমি? 

রিমি হেসে বললো : তোর দাদা যদি খাওয়াতে রাজী হয় তো খেতে পারি. জিজ্ঞেস কর.... খাওয়াবে? 

ঝিলমিল চোখ নাচিয়ে : কিরে দাদা?  

অভি দীর্ঘশ্বাস ছেড়ে বললো : চল.... 

তিনজনে গাড়ির কাছে ফিরে এসে রোল খাচ্ছে. যদিও অভির খাওয়ার ইচ্ছে ছিলোনা কিন্তু একজন তাকে বললো তাকেও খেতে হবে. আবার জোর করলো সে. অভিও আর না রাজী হয়ে থাকতে পারলোনা. নিতেই হলো. বেশ ভালোই বানিয়েছে. ওরা দুজন খেতে খেতে গল্প করছে. এই একদিনেরও কম সময় দুই জনে বেশ ভাব হয়েছে গেছে. অভি ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে রোল খাচ্ছে. খাওয়া হয়ে গেলে রিমি ধীরে ধীরে এগিয়ে এলো অভিষেকের কাছে. ওরও ততক্ষনে খাওয়া হয়ে গেছিলো. অভি ওদের শেষ হবারই অপেক্ষা করছিলো. 

রিমি এসে বললো : চলো যাই? 

অভি : হ্যা.. চলো.

রিমি : একমিনিট....

অভি আবার ঘুরে দাঁড়ালো ওর দিকে. রিমি অভিকে ইশারায় দেখালো যে ওর ঠোঁটের কাছে এখনও কিছুটা খাবারের গুঁড়ো লেগে রয়েছে. অভি নিজে একবার হাত বুলালো ঠোঁটের কাছে কিন্তু আসল জায়গাটাই মিস করে গেলো. 

রিমি ইশারায় বোঝালো এখনও লেগে আছে. অভি আবার হাত বোলালো... হায়রে ! ব্যাটা রোলটা তো আচ্ছা নাছোড়বান্দা ! তাও লেগে রইলো যেখানে ছিল সেখানেই. 

অভি মুখ মুছে জিজ্ঞেস করলো : গেছে? 

রিমি মুচকি হেসে এবারে নিজেই ওর হাত দিয়ে অভির ঠোঁটের কাছটা মুছে দিলো. অভি শুধু চেয়ে রইলো রিমির দিকে. রিমিও হঠাৎ কি ভেবে হাতটা সঙ্গে সঙ্গে সরিয়ে একটু দূরে সরে গেলো. অভির দিকে না তাকিয়েই বললো : যাওয়া যাক? 

অভি : হুম... চলো. 

অভি গাড়ির দরজা খুলেছে এমন সময় রিমির ফোন বেজে উঠলো. রিমি দেখলো বাবার ফোন. 

রিমি : হ্যালো বাবা.. ওগুলো নিয়ে নিয়েছি... ফিরবো এবারে. 

এইটুকু বলেই রিমি থেমে গেলো. ওর মুখে কেমন একটা চিন্তার ভাব ফুটে উঠলো. অভিষেকও সেটা লক্ষ করলো. রিমি আবার বললো : কেন বাবা? কিছু হয়েছে? তোমার গলাটা অমন শোনাচ্ছে কেন?..... সত্যি করে বলোতো কি হয়েছে? 

অভি রিমির দিকে তাকিয়ে ছিল. এমন সময় ওর ফোনটাও বেজে উঠলো. অভি দেখলো বাবা ফোন করেছে. রিসিভ করলো ফোনটা. 

অভি : হ্যা বাবা বলো... 

বাবা : কোথায় তোরা? 

অভি : এইতো ফিরবো এবারে 

বাবা : হুম.... তাড়াতাড়ি ফিরে আয়. 

একি? বাবার গলাটাও কেমন গম্ভীর শোনাচ্ছে. 

অভি : কেন বাবা কি হয়েছে? 

বাবা : আঃ.... যা বললাম কর. তাড়াতাড়ি ফিরে আয়. 

দুজনেই প্রায় একি সাথে ফোন রাখলো. দুজনেই একে ওপরের দিকে তাকালো. দুজনেরই মুখে চিন্তার ছাপ. ঝিলমিল কিছুই বুঝলোনা. ও জিজ্ঞেস করলো কি দাদাকে কি হয়েছে কিন্তু দাদার কাছেও যে জবাব নেই. ওরা তাড়াতাড়ি করে গাড়িতে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো. 

বাড়ি পৌঁছে যে খবরটা ওরা পেলো তাতে ওরা তিনজনেই হতভম্ব হয়ে গেলো. এনগেজমেন্ট ক্যানসেল. এ সম্পর্ক আর এগোবেনা.

হঠাৎ করে এমন একটা কথা শুনে মুহূর্তের জন্য অভিষেক অবাক হয়ে গেলেও একটু পরে নিজেকে সামলে নিলো. এ কি শুনছে ও? এ বিয়ে হবেনা? এনগেজমেন্ট ক্যানসেল? সত্যি? উফফফফফ ভাবতেই পারছেনা ফিরে এসে এমন অসাধারণ একটা খবর পাবে ও. সবার মুখে গম্ভীর ভাব. সবাই দুঃখ দুঃখ মুখ করে দাঁড়িয়ে আছে. শুধু একজন কোনোরকমে নিজের আনন্দকে কন্ট্রোল করছে. এতক্ষন সত্যিই অভির মুখ সিরিয়াস ছিল কিন্তু এই খবর পাবার পর অভিকে সিরিয়াস হবার নাটক করতে হচ্ছে. 

জানা গেলো ওই ছেলে টাকা পয়সা ও শিক্ষার দিক দিয়ে খুবই ভালো হলেও চরিত্রের দিক দিয়ে ঠিক তার উল্টো. অফিসেরই এক জুনিয়ারের সাথে সম্পর্ক হয় তার আর সেই সম্পর্ক চরম পর্যায় পৌঁছে যায়. মেয়েটি আজ ওর সন্তানের মা হতে চলেছে. অনেক ঝামেলা হচ্ছে ওই ছেলের বাড়িতে. ছেলেটা জোর করে আলাদা হবার চেষ্টা করেছিল, বাচ্চাটাকে নষ্ট করার কথা বলেছিলো কিন্তু মেয়েটি রাজী হয়নি. স্বার্থপরের মতো মা হয়ে নিজের সন্তানের হত্যা করতে রাজী হয়নি. ছেলের বাবা মা কিছুই জানতোনা. আজ ওই মেয়েটির পরিবার ওই ছেলের বাড়িতে গিয়ে সব জানায়. বেশ ঝামেলা হয়. শেষমেশ ঠিক হয় ওই মেয়েই হবে পুত্রবধূ. ছেলের বাবা একটু আগে নিজে ফোন করে সব রঞ্জিত বাবুকে জানিয়েছেন আর বার বার ক্ষমা চেয়েছেন. 


রিমি কোনো প্রশ্ন করলোনা কাউকে, কিচ্ছু বল্লোনা কাউকে. চুপচাপ সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলো. রিমির পেছনে পেছনে অভিষেকের মা আর রিমির মাও গেলো. ঝিলমিলও গেলো ওদের সাথে. 

অভির তো নাচতে ইচ্ছে করছে. উফফফ.... ভাবা যায়না কি ভাগ্য মাইরি. ঠাকুরের নাম কীর্তন করতে ইচ্ছে করছিলো ওর. আনন্দে হাসি পাচ্ছে কিন্তু বেচারা হাসতেও পারছেনা. সামনেই বাবা কাকু আর অনেকেই দাঁড়িয়ে. 



চলবে.....  

[Image: 20200711-015546.png]
কেমন লাগলো বন্ধুরা?  জানাবেন. 
ভালো লাগলে লাইক, রেপস দিতে পারেন. 
Like Reply
#27

ধন্যবাদ - dreampriya, shovank, Mr Fantastic, Avishek, ddey333 এবং বাকি বন্ধুদের. ❤️

আর যাদের নতুন আপডেট পড়া হয়নি তারা পড়ে ফেলুন. আগের পৃষ্ঠায় আছে.
[+] 1 user Likes Baban's post
Like Reply
#28

(22-07-2020, 05:25 PM)SAM2303 Wrote:  
একেই বলে কারো সর্বনাশ আর কারো পৌষ মাস.....খবরটা দুঃখের হলেও অভি এর জন্য খুব ভালো লাগছে...দারুন হচ্ছে...সাথে আছি....

ধন্যবাদ ❤️ এইভাবেই পাশে থাকুন.
[+] 2 users Like Baban's post
Like Reply
#29

(23-07-2020, 01:36 AM)sohom00 Wrote:  
প্রথমেই অসংখ্য ধন্যবাদ জানাই উৎসাহ দেওয়ার জন্য | এই গল্পটা সম্বন্ধে বলি, খুব সুন্দর সাবলীল লেখনি, যা তোমার ট্রেডমার্ক | বেশ অন্যরকম একটা ভালোলাগা ফিলিংস জড়িয়ে রয়েছে গল্পটার পরতে পরতে | তোমার এই গুণমুগ্ধ পাঠক সব সময় তোমার পাশে ছিল আছে থাকবে | ছক ভাঙার পথে কিছু প্রতিবন্ধকতা আসবেই | আমার দৃঢ়বিশ্বাস তুমি সেই সব কিছুকে কাটিয়ে নিজের প্রতিভা মেলে ধরার ক্ষমতা রাখো | লাইক আর রেপু দুটোই তোমার খাটনির জন্য প্রাপ্য ছিল | ভালো থেকো দাদা |
[Image: 20200723-164437.gif]
[+] 2 users Like Baban's post
Like Reply
#30

(23-07-2020, 05:52 PM)Dibyendu Jana Wrote:  দাদা, প্লিজ, এরকম জায়গায় থমকে যাবেন না।

আসবে.... নতুন আপডেট শীঘ্রই আসবে.  Heart
[+] 2 users Like Baban's post
Like Reply
#31

[Image: 20200724-025722.gif]
[+] 5 users Like Baban's post
Like Reply
#32

[Image: 20200717-223406.png]

(আগের পর্বের পরে)


রঞ্জিত বাবু : আমার মেয়ের সাথেই এমন হতে হলো? 

অভির বাবা : আহা.... এমন করে ভাবছিস কেন? এটাতো জাস্ট এনগেজমেন্ট ছিল. আর তাছাড়া একদিক দিয়ে ভেবে দেখ এটাই কি ভালো হলোনা? ওই হতচ্ছাড়ার সাথে রিমির বিয়ে হলে কি হতো বুঝতে পারছিস? 

রঞ্জিত বাবু দীর্ঘশ্বাস ছেড়ে : হুম..... তা ঠিক. কিন্তু যাই হোক.... সব কিছু এমন ভাবে....... ভেস্তে গেলো..... মানে এমন একটা ধাক্কা..... 

অভির বাবা : আমিও এক মেয়ের বাবা রাজু...... আমি বুঝছি তোর ওপর দিয়ে কি যাচ্ছে.... কিন্তু তোকে তো শক্ত থাকতে হবে. নইলে ওই মেয়েটাকে কে সামলাবে বলতো? ও যদি তোকে এইভাবে দেখে তাহলে ওর কি হবে ভাবতো? 

অভি আর ওসব শুনলনা. এমন একটা খবর বন্ধুকে তো জানাতেই হবে বস. উফফফফ.... রাস্তা ক্লিয়ার. 

সিঁড়ি দিয়ে উঠে গেলো ওপরে অনিলকে কল করতে করতে. ভেবেছিলো ছাদে গিয়ে সব বলবে অনিলকে. কিন্তু সিঁড়ি দিয়ে উঠে রিমির ঘর পার করার সময় ওর নজর পড়লো ঘরের ভেতরে. ভেতরে অভির মা, রিমির মা বসে. আর ওদের মাঝে রিমি. মুখটা নামানো. অভি দাঁড়িয়ে গেলো হটাত. ও দেখলো রিমির দিকে. খুবই শান্ত লাগছে মেয়েটাকে. হঠাৎ করে অভি লক্ষ্য করলো এক বিন্দু জলের ফোঁটা গড়িয়ে পড়লো রিমির চোখ থেকে নীচে মাটিতে. রিমি কাঁদছে. 

বুকে এই প্রথম তীব্র ধাক্কা লাগলো অভিষেকের. এ কি করছিলো সে? স্বার্থপরের মতো নিজের খুশির কথা ভাবছিলো এতক্ষন.... এমন একটা পরিস্থিতিকে উপভোগ করছিলো অভি? একটা মেয়ের সাথে ঘটে যাওয়া এমন একটা মুহূর্তকে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছিলো সে? 

ছি : নিজের ওপর ঘেন্না হচ্ছে অভির. এতটা পাষান হৃদয় কবে থেকে হলো ওর? অভি তো এমন নয়. যেন কিছুক্ষনের জন্য শয়তান ভর করেছিল ওর ওপর. একটা মেয়ের সাথে ঘটে যাওয়া এমন একটা ব্যাপার কখনোই আনন্দের হতে পারেনা. বিশেষ করে যে মেয়েটাকে অভি সেই সেদিন থেকে মনে মনে ভালোবেসে এসেছে তার দুঃখকে অভি এইভাবে উপভোগ করতে পারেনা. মুখ নামিয়ে নিলো অভিষেক. মনে মনে রিমিকে সরি বললো অভি. 

ওদিকে ফোনে অনিল হ্যালো হ্যালো করেই চলেছে. অভি ফোনটা ধরে ছাদে চলে এলো. ফাঁকা ছাদ. আলতো হাওয়া স্পর্শ করে যাচ্ছে ওর শরীরটা. দোলনাটাতে এসে বসলো অভি. 

অনিল : কিরে? নিজেই ফোন করে চুপ করে ছিলি কেন?

অভি : সরি.. ওই একটু.... 

অনিল : তুই ঠিক আছিস তো? 

অভি : হ্যা...... না..... 

অনিল : কি হ্যা না বলছিস? এই ভাই কি হয়েছে বলতো? তুই কি এখনও ওকে নিয়ে ভাবছিস? 

অভি : হ্যা..... তবে তুই যা ভাবছিস সেইভাবে নয়.....এখন আমি ওকে নিয়েই ভাবছি. কিন্তু অন্যভাবে.... অন্যকথা 

অনিল : হ্যা? ভাই তুই কি বলছিস আমি কিছুই...... 

অভি : ওর এনগেজমেন্ট ক্যানসেল হয়ে গেছে. (অনিলের কথা শেষ হবার আগেই অভিষেক বলে দিলো কথাটা)

ওপাশ থেকে : কি !!!! কি বলছিস তুই? সত্যি? 

অভি : হুম... 

অনিল : আরে গুরু...গুরু.... তোর কি ভাগ্য মাইরি! তোর রাস্তা তো পুরো ফাঁকা. এবারে ফাঁকা মাঠে গোল করেদে ভাই. দেরি করিসনা. 

অভি রাগী স্বরে : ইয়ার্কি মারিসনা তো..... এসব আমার ভালো লাগে না. 

অনিল : যা বাবা ইয়ার্কি কেন মারবো.... ভাই সুযোগ যখন পেয়েছিস তখন আর দেরি করিসনা.... ওর কাছে গিয়ে বস, ওর সাথে কথা বল, বন্ধুত্ব কর ওর এই পরিস্থিতে পাশে থাক.... ওর মনটা জয় করার চেষ্টা কর. আমি বলছি দেখ..   এই মুহূর্তে তোকে পাশে পেলে ও দেখবি তোর প্রতি ফীল করা শুরু করবে. 

অভি : মানে বলতে চাইছিস ওর এমন একটা পরিস্থিতির, এমন একটা সময়ের ফায়দা তুলবো আমি? ওকে পটানোর চেষ্টা করবো?  ওকে পাবার জন্য মিথ্যে মিথ্যে ওকে এনকারেজ করবো? নিজের স্বার্থে? এতটা স্বার্থপর ভাবিস আমায়? 

অনিল : আরে তা কেন? তুই তো ওকে চাস...... তাই ভাবলাম সুযোগ যখন এসেছে তার সৎ ব্যাবহার কর. তাছাড়া তুই তো ওকে পছন্দ করিস, ভালো বাসিস. 

অভিষেক : ভালোবাসি বলেই তো আরও এটা করতে  পারবোনা. নিজেকে নিজের কাছে এত ছোট করতে পারবোনা. যে মানুষটাকে আমি মনে মনে ভালোবাসি তার এমন একটা দুর্বল মুহূর্তের ফায়দা আমি তুলতে পারবোনা অনিল. আমি ওরকম ছেলে না. একমুহূর্তের জন্য আমার মাথাতেও এমন একটা খেয়াল এসেছিলো কিন্তু.......... কিন্তু ওই ভেজা চোখ দুটো দেখে বুঝতে পারলাম কি ভুল করছিলাম আমি. 

অনিল : মানে? ও কি......

অভি : কাঁদছে......

অনিল : ওহ.... সরি রে.... আমি আসলে তোর কথা ভেবে... তোর জন্যই...

অভি : আমি জানি অনিল. তুই আমার বেস্ট ফ্রেন্ড. তুই আমার ভালোর জন্যই ওগুলো বলছিলি. কিন্তু তুই তো আমায় ভালো করেই চিনিস. আমি পারবোনা রে....... আমি পারবোনা. আমি ওতো নীচে নামতে পারবোনা. 

অনিল : তুই ভেবে বলছিস তো? 

অভি হেসে : হ্যা..... ভেবেই বলছি. ওকে যদি শুধু পছন্দ হতো তাহলে হয়তো আমি চেষ্টা করে দেখতাম. কিন্তু আমি যে ওকে ভালোবাসি রে........ ওকে ঠকাতে পারবোনা. এইভাবে ওই মেয়েটার এমন দুর্বল মুহূর্তের সুযোগ আমি নিতে পারবোনা. আমি জানি আমি আবার ওর থেকে দূরে সরে যাবো. আবার হারিয়ে ফেলবো ওকে. কিন্তু অন্তত নিজেকে নিয়ে কোনো ঘৃণা থাকবেনা আমার. 

অনিল সব শুনে বললো : তুই তো সত্যিই ওকে খুব ভালোবেসে ফেলেছিস রে......  এই ভালোবাসাটা এইভাবে হারাতে দিবি? 

অভি : ওই যে তোকে বললাম.... আমি পারবোনা. হয়তো আমি হেরো. কোনোদিনই কোনো মেয়েকে মনের কথা বলতে পারিনি. এবারেও পারলাম না. কিন্তু একটা খুশি তো থাকবে. আমি কোনোদিন ভুল করিনি. 

অনিল একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললো : তা.... এবারে কি করবি?

অভিষেক : ওর কাছেই যাবো.... ওর পাশে গিয়ে ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবো. কিন্তু সেই বন্ধুত্বে কোনো স্বার্থ থাকবেনা. আমি সত্যি ওর মুখে হাসি ফোটাতে চাই. তাছাড়া.... 

অনিল : তাছাড়া কি? 

অভি : আমি ওকে সবসময় হাসতে দেখেছি..... ওর হাসি মুখটাই আমার মনে আঁকা আছে.... এই জল ভরা চোখের মেয়েটাকে আমি চিনিনা. আমি তো এই রিমিকে ভালোবাসিনি. তাই ওকে আবার এই রিমি থেকে আগের রিমি বানাতে চাই আমি. 

অনিল : all the best bro........আমি জানি তুই পারবি. পারলে.... শুধু তুই পারবি. যা..... ওর কাছে যা. 

অভি ফোনটা রেখে একবার খোলা আকাশের দিকে তাকালো. আকাশ ভরা তারা গুলো দেখে মুচকি হাসলো আর চোখের জলটা আটকালো. 

 নিজের চোখ মুছে উঠে দাঁড়িয়ে ছাদ থেকে নীচে নেমে এলো অভি. রিমির ঘরের কাছে এসে দেখলো ওর মা আর কাকিমা বেরোচ্ছে. অভিকে দেখে ওর মা বললো -

অভির মা : বাবু...  জানা...  ওর কাছে গিয়ে বোস.. বসে গল্প কর. ওর মাথা থেকে এসব চিন্তা বার করা উচিত. তুই যা বোস. আমরা নীচে যাচ্ছি. 

ওরা যেতে লাগলো. যেতে যেতেও অভিষেক শুনতে পেলো রিমির মা বলছে.. 

রিমির মা : কি হলো বলুনতো দিদি? আমাদের সাথেই এরকম হতে হলো? 

অভির মা : তুমি বেশি চিন্তা কোরোনাতো.... ঠাকুর যা করেছে ভালোর জন্যই করেছে. অমন একটা ছেলের হাত থেকে তোমার মেয়েকে বাঁচিয়ে দিয়েছেন. ওর সাথে বিয়ে হলে কি হতো ভাবতে পারছো? 

রিমির মা : তা ঠিক.. 

ওরা কথা বলতে বলতে চলে গেলো নীচে. অভি ওর ঘরে ঢুকলো. ঘরে রিমির সাথে অর্ক, ঝিলমিল দুজনেই আছে. মেয়েটা চুপচাপ বিছানায় হেলান দিয়ে বসে ছিল. মায়েরা চলে যেতেই ও উঠে বারান্দায় চলে গেলো. অভি একবার মুখ ঘুরিয়ে টেবিলে রাখা ওই হাসিমুখের মেয়েটার ছবি দেখে নিজেও এগিয়ে গেলো বারান্দার দিকে. ঝিলমিল ভেবেছিলো দাদার সাথে যাবে কিন্তু দাদা ইশারায় বারণ করে দিলো. ওরা দুজন ওখানেই বসে রইলো. 

অভিষেক বারান্দায় গেলো. অন্ধকার বারান্দা. সেই অন্ধকারে দাঁড়িয়ে রিমি. বাইরে তাকিয়ে. অভি এগিয়ে গিয়ে পাশে গিয়ে দাঁড়ালো মেয়েটার. রেলিঙে হাত রেখে অভিও বাইরে দেখতে লাগলো. বাইরের জগৎটা ঠিক আগের মতোই রয়েছে. কোনো পরিবর্তন নেই. সেই দোকানের ভিড়, সেই রাস্তায় গাড়ির ভিড়, হর্নের শব্দ, গাছ পালা পরিবেশ সব যেন ঠিক আগের মতোই. যেন ওদের কোনো যায় আসেনা. ওরা ওদের মতোই রয়েছে. 

- তুমি প্লিস এসব নিয়ে বেশি ভেবোনা. 

অভি হটাত বললো রিমিকে. ও একবারের জন্যও তাকায়নি মেয়েটার দিকে. অভির কথা শুনে রিমি ভেজা চোখে মুচকি হাসলো একটু. অভি এবারে তাকালো ওর দিকে. 

রিমি বাইরে তাকিয়ে থেকেই বললো : জানো..... কলেজে আমার একজনের সাথে সম্পর্ক ছিল. ওর নাম অয়ন. খুব ভালো ছিল পড়াশোনাতে. ওর আর আমার সম্পর্ক দিনে দিনে গাঢ় হয়ে ওঠে. কিন্তু একসময় ও আমাকে প্রায় ডমিনেট করতে শুরু করে. এই ড্রেস কেন পড়েছো? এমন ভাবে অন্য ছেলেদের সাথে ছবি তুলেছো কেন? আমি এত কেয়ারলেস কেন? সব সময় আমায় কন্ট্রোল করতে চাইতো. ওকে এতটাই ভালোবেসে ফেলেছিলাম যে ওর সব কথা মেনে নিতাম. ভাবতাম ও আমায় ভালোবাসে বলেই কন্ট্রোল করতে চাইতো. কিন্তু.....  

অভি : কিন্তু কি? 

রিমি আবার মুচকি হেসে : একদিন জানতে পারলাম যে মানুষটা আমাকে নিজের কট্রলে রাখতে চাইতো সে নিজেকেই কন্ট্রোলে রাখতে অক্ষম. ওর আরও... 

এইটুকু বলেই থেমে গেলো রিমি. অভিও বুঝে গেলো বাকিটা. 

রিমি কিছুক্ষন পর আবার বললো : যার ভালোবাসার জন্য আমি তার সব কথা মানতাম, যাকে সবসময় খুশি রাখার চেষ্টা করতাম সে আমার ভালোবাসাল এইভাবে অপমান করলো যে সেই ব্যাথাটা আজও আমার ভিতরে আছে. আবার আজকে এই ঘটনা. জানো আজ আবার একটা জিনিস জানলাম. শুধু পড়াশোনাতে ভালো হলেই, ভালো চাকরি করলেই  যে সে চরিত্রেও ভালো হবে সেটা নাও হতে পারে. মা বাবা তো আমার জন্যে খুব ভালো পাত্রই বেছে ছিল. কত শিক্ষিত ভালো পরিবারের... কিন্তু কি হলো সেও অয়নের মতোই......মজার ব্যাপার তাইনা? 

অভি তাকিয়ে আছে মেয়েটার মুখের দিকে. ওই মুখে হাসি থাকলেও ভেতরে কতটা কষ্ট লুকিয়ে আছে বুঝতে পারলো অভিষেক. 

রিমি অভির দিকে তাকিয়ে বললো : কি ভাবছো? 

অভি : হুমম?  না কিছুনা.... 

আবার সব শান্ত কোনো কথা নেই দুজনেতে. একটু বিরতি নিয়ে অভি আবার বললো : রিমি.......সব মানুষ সমান হয়না. তুমি ভেবোনা. একদিন দেখবে তুমি এমন একজনকে নিজের পাশে পাবে যে সত্যিকারের ভালোবাসবে তোমাকে, তোমার বন্ধু হবে সে, তোমাকে কখনো আর দুঃখ পেতেই দেবেনা. তোমার মনের সব খারাপ স্মৃতিগুলো ভুলিয়ে দেবে সে. 

রিমি অভির মুখের দিকে তাকিয়ে বললো : তাই?  তা.... কবে আসবেন তিনি? 

অভি : এমন একজনকে পেতে হলে তো একটু অপেক্ষা করতে হবে ম্যাডাম...... ভালো জিনিসের জন্য তো একটু অপেক্ষা করতেই হয়. ওই যে হিন্দিতে একটা কথা আছে- Der ayega par Durusth ayega. 

শুনে সামান্য হাসলো রিমি. নকল হাসি বুঝলো অভি তবু অভিও হাসলো. যাক মেয়েটা মুখে একটু হলেও হাসি ফুটছে. অভিষেক এবারে একটু এগিয়ে এলো রিমির কাছে. ওর হাতে হাত রেখে বললো : রিমি...... ভুলে যাও আজকের ব্যাপারটা...... ঐরকম একটা মানুষ কখনোই তোমার যোগ্য ছিলোনা. যা হয়েছে ভালোই হয়েছে. আর যা হবে ভালোই হবে. তোমাকে এইভাবে দেখলে তোমার বাবা মায়ের কি ভালো লাগবে? কিসের জন্য এই চোখের জল? ওই মানুষ গুলোর জন্য? যারা মেয়েদের শুধু নিজের অধীনে রাখতে ভালোবাসে? যারা মেয়েদের মন নয় অন্য কিছু পেতে চায়..... তাদের মতো মানুষের কথা ভেবে চোখে জল আনছো? এই জলের যোগ্যও ওরা নয়. 

একটানা চোখে চোখ রেখে কথা গুলো বলে গেলো অভিষেক. না.... আজ আর একটুও ভয় লাগেনি ওর, একবারও তোতলায়নি ও, স্পষ্ট ভাবে নিজের কথাগুলো বলেছে সে. রিমির অশ্রু ভরা চোখ দুটো দেখে ওর হাত যে কখন রিমির চোখের কাছে পৌঁছে গেছে নিজেও জানেনা অভিষেক. অভি নিজেই ওর চোখে দুটো মুছে দিলো. বুড়ো আঙ্গুলটা দিয়ে মেয়েটার চোখের কোণটা মুছে দিলো অভি. 



চলবে..... 


[Image: 20200711-015546.png]
Like Reply
#33

ধন্যবাদ Avishek. ওই গল্পগুলোর পরে এবারে একেবারে অন্যরকম কিছু লিখবো ভেবেছিলাম যাতে আমার আগের গল্পের কোনো ছোঁয়াই থাকবেনা. ছোট গল্প কিন্তু ভালোবাসায় ভরা হবে সেই গল্প. তাই এই গল্পটা লিখছি. আপনার ভালো লাগছে জেনে সত্যি ভালো লাগছে. ধন্যবাদ.

Ddey333 সারা জীবনটাই তো টুইস্টে ভরা. কখন কি থেকে কি হয়েছে যায় আমরা জানতেও পারিনা. কিছু জিনিস সহজে চললেই বা ক্ষতি কি? তবে এই গল্পেও কি টুইস্ট আসতে পারে? তার জন্য সাথে থাকুন.

Buro modon ধন্যবাদ এতগুলো সুন্দর কথা বলার জন্য. আমি তাড়াহুড়ো করে লিখতে চাইনা কারণ এতে গল্পের মানের ক্ষতি হতে পারে. তবু যত দ্রুত সম্ভব আপডেট নিয়ে আসবো আবার. পরিসমাপ্তি কি হবে তার জন্য সাথে থাকুন.

Mr fantastic ঠিক বলেছেন. সরলতার সুযোগ নিয়ে কারণ মন জয় করায় কোনো বাহাদুরি নেই. একদিনেই ওরা একে অপরকে বুঝতে, চিনতে পারছে. পরস্পরের কাছে আরও সহজ হয়ে উঠেছে.

Dreampriya অনেক ধন্যবাদ. সাথে থাকুন.
[+] 6 users Like Baban's post
Like Reply
#34

(25-07-2020, 07:01 PM)buddy12 Wrote:  খুব সুন্দর গল্প ।
রেপু দিলাম এবং 
পরের আপডেটের অপেক্ষায় ।
[Image: 20200723-164437.gif]buddy12. এইভাবেই পাশে থাকুন
[+] 4 users Like Baban's post
Like Reply
#35

(27-07-2020, 10:19 AM)SAM2303 Wrote:  দাদা আমার এই গল্পটা কঠোর রোদ্রে বৃষ্টির ছোঁয়া যেন..মনকে শীতল করে দেয়...খুব সুন্দর লেখার ধরণ আপনার..মনের গভীর অবধি পৌঁছে যাই..

অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য ❤️
[+] 3 users Like Baban's post
Like Reply
#36

[Image: 20200727-235245.gif]
[+] 4 users Like Baban's post
Like Reply
#37

[Image: 20200717-223427.png]

(আগের পর্বের পর)

বাড়ির পরিবেশটা নিস্তব্ধ হয়ে গেছে. সবাই চুপচাপ বসে রয়েছে. বাড়ির মহিলারা নিজেদের মধ্যে আলোচনা করছে. 


রঞ্জিত বাবু : এটা কি হয়ে গেলো বলোতো রিমির মা? 

দীপালি দেবী (দুঃখী মুখে): মেয়েটাকে এতক্ষন কত আমরা বোঝালাম... কিন্তু আমরাতো জানি কি হচ্ছে ওর মনে. ওর তো ইচ্ছে ছিলোনা.... শুধু আমাদের কথা মেনে এই বিয়েতে রাজী হয়েছিলো. কেন যে আমার মেয়েটার সাথেই এমন হলো...... মেয়েটার চোখে জল দেখেছি আমি. 

রঞ্জিত বাবু : ও কোথায়? 

রিমির মা : ও নিজের ঘরে. ওর ভাই, ঝিলমিল, অভিষেক সবাই আছে ওর সাথে..... ওরা যদি ওকে বোঝাতে পারে.... 

রঞ্জিত বাবু বন্ধুর হাত ধরে বললো : কি থেকে কি হয়ে গেলো তাইনা? তোদের ডেকে পাঠালাম আমাদের খুশিতে অংশ নিতে...... সেই খুশিটাই আর রইলোনা...... 

অরিন্দম বাবু বন্ধুর পিঠে চাপড় মেরে উৎসাহের সাথে বললেন : আরে দূর ব্যাটা.... তখন থেকে মুখ গোমড়া করে বকেই চলেছে... আরে আমি বলছিনা কিচ্ছু হয়নি..... cheer up ব্যাটা..... ওই ছেলে গেছে ভালো হয়েছে...... 

রঞ্জিত বাবু  : তা ঠিক...... ঠিকই বলেছিস..... কিন্তু আমার মেয়েটা..... মানে.....এরপরে লোকজনের মুখে কথাবার্তা শুরু হবে আমার মেয়েটাকে নিয়ে..তাদের মুখ কিকরে বন্ধ করবো বলতো..? 

অরিন্দম বাবু : নিকুচি করেছে ওসব লোকেদের.... খেয়ে দেয়ে কাজ নেই.. শুধু পর নিন্দা পর চর্চা.... আরে.... আমাদের মেয়ে কি কোনো অংশে কম নাকি? তুই চিন্তা করিসনা....এখন যেটা আগে হলো মেয়েটার পাশে থেকে আমাদের ওকে আনন্দে রাখা. আর যতদূর বিয়ের কথা........ আমি রিমি মায়ের বিয়ের দায়িত্ব নিলাম. ওর বিয়ের জন্য পাত্র আমি দেখবো. তুই আমায় বিশ্বাস করিস তো? 

রঞ্জিত বাবু : ছি.  ছি..... এ আবার কি কথা....? তুই আমার ছোটবেলার বন্ধু. বিশ্বাস অবিশ্বাসের কথা আবার আসছে কেন? কিন্তু তোর কাছে কি ভালো পাত্রের সন্ধান আছে? তোর পরিচিত বা ফ্যামিলির কেউ বুঝি? 

অরিন্দম বাবু হেঁয়ালি করে হেসে বললেন : তুইও পাত্রের পরিবার কে চিনিস....বিশেষত পাত্রের বাবা...  তাকে ভালো করেই চিনিস.

রঞ্জিত বাবু চিন্তায় পড়লেন : আমি? আমিও পাত্রের বাবাকে চিনি? কে বলতো?  কার কথা বলছিস বলতো? 

অরিন্দম বাবু হেসে বললেন : ওরে গাধা আমি রে আমি. আমি আমার কথা বলছিলাম. 

রঞ্জিত বাবু আর ওনার স্ত্রী অবাক. রঞ্জিত বাবু বন্ধুর দিকে হা করে তাকিয়ে বললেন : তুই? মানে তুই অভিষেকের সাথে আমার মেয়ের...     

অরিন্দম বাবু হেসে : হ্যা রে ব্যাটা..... আমার ছেলের সাথে. (তারপরে নিজের স্ত্রীয়ের দিকে তাকিয়ে বললেন ): কিগো? কি বলো? ছেলের জন্য এর থেকে ভালো পাত্রী পাবে তুমি? 

অভির মা হেসে বললো : একদম না.... তোমার সাথে আমি পুরো একমত.. 

রঞ্জিত বাবু বন্ধুর হাত ধরে বললো : তুই... তুই সত্যি আমার মেয়েকে নিজের বাড়ির বৌমা করতে চাস..... মানে আজ যা হলো তারপরও? তোর মতো এমন একজন বিরাট মাপের মানুষ আমার মেয়েকে....  

অভির বাবা : এই ব্যাটা.... নেকুমি হচ্ছে? বন্ধুত্বের মাঝে টাকা পয়সা নিয়ে আসছিস? এই বয়সে বন্ধুর কাছে মার খাবি নাকি? ওরে তুই আমার রঞ্জু রে..... সেই রঞ্জু. যার সাথে আমার ছোটবেলাটা কেটেছে. তোর মেয়ে যদি আমার বাড়ির বৌমা হয়ে আসে তবে এর থেকে ভালো আর কি হতে পারে রে? 
 আর কি হলো আজ? যা হয়েছে ভালোই হয়েছে... অমন একটা characterless ছেলে কি আমাদের রিমির যোগ্য ছিল নাকি? আমার ছেলেকে আমি আমার আদর্শে মানুষ করেছি. আমার ছেলেটা খুব ভালো রে...... বলনা.... আমার ছেলেটাকে তোরা আপন করে নিবি? 

রঞ্জিত বাবু অশ্রু চোখে বন্ধুর হাত ধরে বললো : যখন নিজের পরিবারের লোকেদের পাশে পাইনি...তখন তুই সবসময় আমার পাশে ছিলি..... আর সেই মানুষটার ছেলেকে আমরা আপন করে নেবোনা? কি বলছিস তুই? 

অভির মা : দীপালি? তোমাদের কোনো আপত্তি নেই তো? 

রিমির মা অভিষেকের মায়ের হাত দুটো ধরে বললো : দিদি..... এটাই বোধহয় হবার ছিল...... আপনাদের মতো পরিবার আমাদের চোখের সামনে থাকা সত্ত্বেও..... যাক গে....ছাড়ুন.......যা হবার হয়ে গেছে....  আমার মেয়েটা আপনাদের মতো মানুষকে পাশে পাবে... এর থেকে ভালো আর কিচ্ছু নয়. 

অভির মা : সত্যি... কোথা থেকে যে কখন কি হয়ে যায়.... এসেছিলাম তোমার মেয়ের এনগেজমেন্ট এর অনুষ্ঠানে.... আর এখানে এসে পেয়ে গেলাম ছেলের জন্য পাত্রী.  

রিমির মা : কিন্তু দিদি..... অভিষেকের মতামত টাও তো আমাদের নেওয়া উচিত তাইনা....  আমরা হুট্ করে এমন একটা ডিসিশন নিয়ে নিলাম... কিন্তু জীবনটা তো ওকে কাটাতে হবে. 

অভির বাবা : সেটা তোমরা ভেবোনা.... আমার ছেলে আমার অবাধ্য কোনোদিন হয়নি.... তাছাড়া আমরাও তো ভাবছিলাম ফিরে গিয়েই ওর জন্য পাত্রী দেখা শুরু করবো. এখন আর সেই সব বালাই থাকবেনা. কিন্তু আমি ভাবছিলাম রিমিকে নিয়ে..... এমন একটা ঘটনার পরে ও কি..... 

রিমির বাবা : ও নিয়ে তুই ভাবিসনা একদম..... অজান্তে একটা ভুল করতে যাচ্ছিলাম আমরা.     কিন্তু এখন তো আর সেই ভয় নেই...  তুই আমার কাছে কি সেটা আমার মেয়ে খুব ভালো করে জানে. তোর ঘরে গেলে ও খুশি থাকবে তাতে কোনো সন্দেহ নেই.... 

অভির বাবা : আহা... তাও....তুই একবার রিমি মায়ের সাথে কোথা বল .  

অভির মা বললো : অভি আর রিমির সাথে আমাদের কথা বলা উচিত.... জীবনটা ওদের... ওরাই ডিসিশন নিক. 

অভির বাবা : আরে আমার ছেলেকে নিয়ে আমার ভাবনা নেই. রঞ্জু.... তুই একবার রিমি মায়ের সাথে কথা বল. ওর মতামত টা আগে জানা দরকার. ও যদি সময় চায় তাও ঠিকাছে. এসব ব্যাপারে তাড়াহুড়ো করা ঠিক নয়. 

রিমির মা : ওদের ডেকে পাঠাই একবার এখানে. 

ওপরে তখন ওরা দুজন বারান্দায় দাঁড়িয়ে. একটু আগেই অভি রিমির চোখে মুছিয়ে দিয়েছে. অভি যদিও বাইরে তাকিয়ে কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা তখনো ওকে দেখছে. 

কে এই ছেলেটা? ও তো একদম অচেনা রিমির কাছে. আজই ভালোভাবে পরিচিত হলো কিন্তু...... রিমি জানেনা কেন এই অজানা ছেলেটাকে কাছের মানুষ মনে হচ্ছে. যে ভাবে আপন বন্ধুর মতো ওর চোখের জল মুছিয়ে দিলো অভিষেক তাতে রিমির ওর প্রতি একটা ভালোলাগা তৈরী হয়েছে. সেই প্রথম যখন ছেলেটাকে হা করে ওর মুখের দিকে তাকিয়ে থাকতে দেখেছিলো তখন থেকে এই এখন পর্যন্ত ছেলেটার সঙ্গে মিশে যেন রিমি অভির সম্পর্কে সব কিছুই জেনে গেছে. 

সেই বোকার মতো সকালে হা করে তাকিয়ে থাকা, বার বার লুকিয়ে রিমিকে দেখা, রিমির ছবির দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকা, সবই লক্ষ করেছে রিমি. এমনকি তখন ভুলবশত অভিকে স্মোকার ভেবে কথাও শুনিয়ে দিয়েছিলো রিমি. কেন? কি দরকার ছিল অভিকে তখন বকার? অভিকে স্মোকার ভেবে এত রাগ হচ্ছিলো কেন রিমির? ও সিগারেট খাক বা না খাক তাতে রিমির কি? এই প্রশ্ন গুলো তখন ওর মাথায় না আসলেও এখন আসছে. কিন্তু উত্তর যে জানা নেই ওর. তাছাড়া ছাদে অভি যে প্রশ্নটা করলো..... তার উত্তরই বা কি? রিমির কাছে কি সত্যি এর জবাব আছে? 

এই কি হলো? 

অভির কথায় আবার বাস্তবের ফিরে এলো রিমি. অভির দিকে তাকিয়ে থেকে চোখে সরিয়ে নিয়ে বললো : কিছুনা....  এমনি ভাবছিলাম. 

অভি : কি? .... কি ভাবছিলে? 

রিমি : কিছু প্রশ্নের উত্তর. 

অভি : মানে? 

রিমি : কিছুনা... ছাড়ো. 
চোখের কোণের নতুন জলটুকু মুছে নিলো রিমি. 

অভি ওর থেকে মুখ ঘুরিয়ে বাইরে তাকিয়ে বললো : কিছু প্রশ্নের উত্তর অজানা থাকাটাই ভালো. তাতেই জীবনটা বেশি ভালো ভাবে কাটা যায়. আবার কিছু প্রশ্নের উত্তর সেই প্রশ্নেই লুকিয়ে থাকে.... শুধু বুঝে নিতে হয়. 

রিমি : হ্যা.... অনেক সময় উত্তর চোখের সামনেই থাকে কিন্তু আমরা দেখতে পাইনা. 

অভি : তোমার কথা জানিনা....কিন্তু আমি পেয়েছি. কিন্তু পেয়েও...   

রিমি : মানে? 

অভি হেসে : কিছুনা..... ছাড়ো. But I hope তুমি এখন.... 

অভিষেকের কোথা সম্পূর্ণ হলোনা... তার আগেই নিচ থেকে রিমির মা রিমিকে ডাকলো... বাবলি... একবার নীচে আয়তো মা. 

রিমি : মা ডাকছে...

অভি : হ্যা যাও... 

বাবু...... এই বাবু.... (অভির মায়ের ডাক)

অভি : ওবাবা...  এযে আমাকেও আমার মা ডাকছে.... আবার কি হলো? 

রিমি আর অভিষেক ঘর থেকে বেরিয়ে নীচে নেমে এলো. সাথে অর্ক আর ঝিলমিলও পেছনে এলো. নীচে বড়োদের সবার মুখে ভাব কেমন যেন সন্দেহ জনক লাগলো অভির. সবাই ওদের দুজনের দিক এমন ভাবে চেয়ে আছে কেন? ওদের পাশাপাশি নামতে দেখে নীচে দাঁড়িয়ে থাকা দুই বন্ধু ও ওদের পিতারা একে ওপরের দিকে তাকিয়ে হালকা হাসলো. 

ওরা নীচে নামতেই রিমির মা রিমির কাছে চলে এলো সাথে অভির মাও. দুই মা রিমিকে নিয়ে সোফায় বসলো. রিমির মাথায় অভির মা হাত বুলিয়ে দিতে লাগলো. 

অভির বাবা নিজের মেয়েকে বললো : ঝিলমিল... তুই একটু ওপরে যা.... আমার তোর দাদার সাথে কিছু কথা আছে. যা মা.  

রঞ্জিত বাবুও অর্ককে ওপরে পাঠিয়ে দিলেন. ওরা দুজন চলে গেলো. অভির সব ব্যাপার কেমন যেন লাগছে. অভির বাবা সিরিয়াস মুখ নিয়ে ছেলের কাছে এগিয়ে আসলেন. ছেলের কাছে এসে তিনি বললেন : বাবু.....আমরা এতক্ষন তোদের ব্যাপারেই আলোচনা করছিলাম. 

অভি ভাবলো আমাদের ব্যাপারে? ....মানে? আমরা আবার কারা? 

অরিন্দম বাবু ছেলের দিকে তাকিয়ে থেকেই বললেন : দেখো... তুমি বড়ো হয়েছো... এখন আমার সাথে অফিসে জয়েন করেছো. খুব ভালোই কাজ করছো. I am proud of you. এবারে সময় হয়েছে তুমি নিজের জীবনে আরেকটু সিরিয়াস হও. 

অভি  : বাবা..... . আমি বুঝলাম না... কি বলতে চাইছো তুমি? 

অভির বাবার পাশে এবারে রিমির বাবাও এসে দাঁড়ালেন. অভি একটু ঘাবড়ে গেলো. পাশে তাকিয়ে দেখলো ওর মা, রিমির মাও অভির দিকে তাকিয়ে. রিমিও কিছু বুঝছেনা... তাই রিমিও অভির দিকে তাকিয়ে. সবাই ওর দিকে তাকিয়ে. বাবারে ! যে কেউ ঘাবড়ে যাবে. 

শোনো অভি...    

বাবার ডাকে আবার বাবার দিকে তাকালো অভিষেক. 

অরিন্দম বাবু : আমি আর তোমার কাকু ঠিক করেছি আমাদের বন্ধুত্ব আরেকধাপ এগিয়ে নিয়ে যাবো. আজকে যেটা হলো সেটা খুবই unexpected কিন্তু এটা হয়ে একদিকে থেকে ভালোই হয়েছে... নইলে অমন একটা ছেলে রিমি মায়ের....... থাক..   আর ওসব কথা টেনে এনে লাভ নেই. এবারে আমাদের উচিত পুরোনো কে ভুলে আগে কি হবে সেটা নিয়ে ভাবা. রিমি মা আমার বন্ধুর মেয়ে, তোমার বাবার বেস্ট ফ্রেন্ডর মেয়ে. ও তো আমার মেয়ের মতোই. আমি চাই ও আমাদের বাড়িতেই আসুক. সেটা নিয়েই আমি আর রঞ্জু আলোচনা করছিলাম. 

অভি : ম.... মানে !? বুঝলাম না বাবা... কি বলছো তুমি? 

বাবা রাগী ভাবে : মানে? মানে তোর পৈতে....  কিংবা অন্নপ্রাশন.... আরে গাধা...  তোর বিয়ে ব্যাপারে কথা বলছি.... উফফ কিচ্ছু বোঝেনা গাধাটা. 


রঞ্জিত বাবু : আহা...  ওকে অমন করে বকছিস কেন? অভি.....  তোমার বাবা আর আমি সেই ছোট্টবেলার বন্ধু. আমার পাশে যখন আমার পরিবার ছিলোনা তখন আমার এই বন্ধুটা কিন্তু সবসময় ছিল. তাই আমরা ভাবছিলাম আমাদের এই বন্ধুত্বটা আরও একধাপ বাড়াতে....... মানে... তোমার আর আমার মেয়ে.....রিমি......তুমি বুঝতে পারছো  নিশ্চই? অবশ্য যদি তোমার আপত্তি না থাকে.... তোমার কোনো আপত্তি থাকলে তুমি বলতে পারো অভি....  কোনো অসুবিধা নেই . তুমি চাইলে সময় নাও.... আমি বুঝি অভি  হঠাৎ করে এমন একটা ডিসিশন.....  


অভির বাবা নিজের বন্ধুকে থামিয়ে : আরে আমার ছেলেটাকে  এত কি বলছিস? ওতো বোঝাতে হবেনা আমার ছেলেকে. আমি তোকে বলছিনা আমি যা বলবো আমার ছেলে তাই করবে. 

রিমির বাবা : না .. না.... অরিন্দম.... এটা ওকেই ভাবতে দে. হুট্ করে এমন কিছু সিদ্ধান্ত নেয়া....  

অরিন্দম বাবু : আরে তুই থামতো.... যাকে জিজ্ঞেস করার কথা তাকে না করে এই গাধাটাকে নিয়ে পড়ে আছিস.

এই বলে অভির বাবা নিজেই এগিয়ে গেলেন রিমির দিকে. রিমির মাথায় হাত রেখে ওর পাশে বসে বললেন : কিরে মা? আসবি আমার বাড়িতে সারা জীবনের জন্য থাকতে? আসবি তোর এই বাবাটার কাছে? একটা কথা বলতে পারি তোকে মা..... আমার ছেলেটা যতই গাধা হোক..... আমার ছেলেটা কিন্তু খুব ভালো. আমার গর্ব. একদিনের জন্য আমাদের অবাধ্য হয়নি ও. সবসময় যাতে আমরা খুশি থাকি তাই ও চেয়েছে. যতই ছেলেটাকে বকি..... আমি জানি অভি আমাদের কতটা ভালোবাসে. এইটুকু বলতে পারি মা...  তুই ঠকবি না. 

সেটা বলার প্রয়োজন ছিলোনা.... রিমি এই একদিনেই যেন সেটা বুঝে গেছে. 

অভিষেক তো হা...... এ কি শুনছে সে ! বাবা ওর এত তারিফ করছে? বাবারে...  এও সম্ভব? 

অভির বাবা রিমিকে বললেন : রিমি..... কোনো তাড়াহুড়ো নেই. তুই সময় নে. এখনই কিছু তাড়াহুড়ো করে তো আর হচ্ছেনা. আর তাছাড়া তোর ইচ্ছা না হলে কোনো প্রবলেম নেই. আমাদের সব খুলে বলবি. তোর সিদ্ধান্ত যা হবে তাই আমরা সবাই মানবো. 

অভির মা রিমির মাথায় হাত বুলিয়ে বললেন : মা..  তোর কোনো তাড়া নেই... সময় নে. ভাব. পরে নিজের মতামত জানাস. আর যাই ডিসিশন নিবি আমরা তাই মেনে নেবো. একদম ভাববিনা যে আমরা কিছু মনে করবো. 

অভির বাবা : হ্যা মা.....পুরোটা তোর ওপর. তুই না বললেও কোনো অসুবিধা নেই. 

রিমির বাবা নিজের মেয়েকে বললেন : বাবলি....   আমরা একটা ভুল করে ফেলেছিলাম রে...... বুঝিনি যার সাথে তোর বিয়ের কথা ভাবছিলাম সে এরকম বেরোবে.... শুধু তারা কতটা প্রতিষ্ঠিত সেটাই দেখেছিলাম... ভেতরের মানুষটাকে চিনতেই পারিনি মা......  কিন্তু এবারে আমি তোকে বুক ঠুকে বলতে পারি.....   এই আমার বন্ধুটার বাড়িতে গেলে তুই আমাদের থেকেও বেশি ভালোবাসা পাবি, নিজের মেয়ের মতো রাখবে তোকে আমার এই বন্ধুটা. 

অভিষেকের দিকে তাকিয়ে তিনি বললেন : অভি আমি বুঝতে পারছি হটাত করে এসব নিয়ে এগোনো উচিত নয়. তারওপর আমার মেয়েটাকে তুমি আজ এই প্রথম দেখছো কারণ ছোট্টবেলার সেই ঘটনার তোমার মনেও নেই হয়তো. কিন্তু ওর বাবা হয়ে আমি এইটুকু বলতে পারি আমার মেয়েটা খুবই ভালো সেই ব্যাপারে তুমি.... 

অভি সঙ্গে সঙ্গে রঞ্জিত কাকুকে থামিয়ে বললেন : এমা কাকু এভাবে বলবেন না.....  ওর সাথে যতটুকু সময় কাটিয়েছি তাতে বুঝেছি ও খুব ভালো.... খুব ভালো মনের. আমরা এই একদিনেই ভালো বন্ধু হয়ে গেছি. 
 (এই বলে ও রিমির দিকে তাকালো. রিমি মাথা নিচু করে বসে আছে. ওর দুই পাশে অভিষেকের বাবা মা বসে. অভিষেকের মায়ের হাত রিমি চেপে ধরে আছে. যেন ওরা অভিষেকের নয়, রিমির বাবা মা.) 

এরকম একটা মুহূর্তে অভিষেকের উল্লাসে লাফানোর কথা কিন্তু একটা প্রশ্নের উত্তর যে সে পেয়েও পায়নি. সেটার উত্তর যে এখনও বাকি. সেটার উত্তর জানতে চায় অভি. তাছাড়া আরেকটা ব্যাপার আছে....

রঞ্জিত বাবু : তাহলে তোমার কোনো আপত্তি নেই তো বাবা? 

অভি রিমির দিকে তাকিয়েই বললো : আমরা কি একটু আলাদা ভাবে কথা বলতে পারি? আসলে ওর মতামতটাও তো..     

রঞ্জিত বাবু : হ্যা নিশ্চই বাবা........তোমরা যাও না..  ওপরে গিয়ে কথা বলো. আমি জানি.......হঠাৎ করে জীবনের এত বড়ো সিদ্ধান্ত নেওয়া যায় না...   তোমরা একবার তাও কথা বলো. 

অভির বাবা : হ্যা যা মা..  কথা বল...  আর তুই যাই সিদ্ধান্ত নিস.... আমরা তাই মেনে নেবো... সেই নিয়ে একটুও ভাববিনা. 

রিমি উঠে দাঁড়ালো. একবার অভির দিকে তাকিয়ে চোখ নামিয়ে সিঁড়ি দিয়ে ওপরে যেতে লাগলো. পেছনে অভি. আবার অভি রিমি নিজের ঘরের দিকে চলে গেলো. পাশের ঘরেই ওদের ভাই বোন বসে ছিল. ওদের দেখে ওরা ছুট্টে এলো জানতে কি হয়েছে. রিমি অর্ককে বললো ওদের দুজনের কিছু দরকারি কথা আছে. বলে রিমি আর অভি রিমির ঘরে ঢুকে গেলো. দরজাটা ভিজিয়ে দিলো রিমি. এসে বসলো বিছানায়. অভি দাঁড়িয়ে রইলো. দুজনেই চুপ. 

অভি তাকিয়ে দেখলো রিমির মুখটা নিচু করে নামানো. খুব সিরিয়াস. 

অভি একবার পেছন ফিরে রিমির টেবিলে কি একটা দেখলো. তারপরে আবার তাকালো ওই চুপচাপ থাকা মেয়েটার দিকে. 

অভি এবারে বললো : দেখো তুমি তোমার মতামত দিতে পারো. আমি জানি একদিনে কাউকে চেনা সম্ভব নয়. কিন্তু... কি জানো....ওই যে নীচে যে দুটো মানুষ বসে ছিল.... মানে আবার বাবা মা..   ওরা যে কতটা ভালো মানুষ তা আমি বলে বোঝাতে পারবোনা. বলে বোঝানো যায়না. তোমায় একদিনেই কতটা আপন করে নিয়েছে দেখলে তো? বাবা আমায় আদর করে গাধা বলে...আমার ওপর রাগ করলেও আমি জানি আমায় মানুষটা কতটা ভালোবাসে. আর আমার মা.... মায়ের ব্যাপারে আলাদা কি বলবো? আমার বন্ধু সে. বাবা বকলেই বাবাকেই বকে দেয়. আর তুমি যদি আমার ব্যাপারে বলো তাহলে বলি আমি আমার বাবার আদর্শে মানুষ রিমি. আমি অন্তত ওই মানুষগুলোর মতো নই যাদের সাথে তোমার আজ অব্দি পরিচয় হয়েছে. 

রিমি তাকালো অভির দিকে. 

অভি হেসে বললো : এইরে..... আমি আবার এত বড়ো বড়ো কথা বলছি বলে ভেবোনা নিজেকে ভালো সাজিয়ে তোমার সামনে তুলে ধরছি যাতে তুমি ইমপ্রেস হও. একদমই নয়. তোমার নিজের সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ অধিকার আছে. 

রিমি মুচকি হেসে বললো : আমি জানি কাকু কাকিমা কতটা ভাল মানুষ. আমায় যে ভাবে আপন করে নিয়েছেন ওরা. বাবা মায়ের ভালোবাসা নকল হয়না অভি. আমি জানি তোমার বাবা মা কতটা ভালো মনের মানুষ. আর..... তাদের ছেলেটাও. 

অভি লজ্জা পেয়ে গেলো একটু. তারপরে বললো : রিমি আমি জানি একদিনের আলাপে এত বড়ো সিদ্ধান্ত নেওয়া যায়না. কিন্তু আমাদের বড়োরা চায়..... মানে...তুমি কি সত্যি এই ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যেতে....... 

রিমি : কিছু ঘটনা, কিছু মুহূর্ত এত কষ্ট দেয় যেগুলোর ব্যাথা চাইলেও ভুলতে পারা যায়না. বার বার মনে পড়ে. আজ যা হলো সেটা আবার আমায় ওই পুরোনো চেনা মানুষটার মুখটা মনে করিয়ে দিলো. আবার মনে পড়ে গেলো চেনা মুখের আড়ালে লুকোনো অচেনা দুশ্চরিত্র মানুষটাকে. 

অভি : আমি বুঝছি....  চেনা মানুষই যদি এরকম বেরোতে পারে তাহলে অচেনা মানুষ তো অজানাই. তাকে কিকরে....... কিন্তু একটা কথা বলবো? যদি এইভাবে আমরা বিশ্বাস, hope, এগুলো হারিয়ে ফেলি তাহলে তো বন্ধুত্ব, ভালোবাসা সব একদিন শেষ হয়েছে যাবে. হ্যা আমি জানি যে এই বিশ্বাসের ফায়দা তোলে কেউ কেউ আবার এমনও অচেনা মানুষ আছে যারা জীবনটা শুরু করে অচেনা মানুষের সাথে..... তারপরে সেই মানুষটা নিজের থেকেও আপন হয়ে ওঠে. যেমন আমার বাবা মা. ওদের তো অরেঞ্জ ম্যারেজ. কেউ বলবে? মা বাবাকে আর বাবা মাকে কতটা ভালোবাসে সেটা ছোট্ট থেকে দেখে আসছি. যাক.... এসব বাদ দাও.... দেখো তোমার কোনো প্রেসার নেবার দরকার নেই. তুমি চাইলে না বলে দিতে পারো.

রিমি : আমি.... মানে..... আসলে...

রিমির এরকম বিব্রত অবস্থা দেখে ও সামান্য হেসে বললো : আরে রিলাক্স.... বললাম তো কোনো চাপ নেই..... আচ্ছা একটা কথা বলোতো? এই যে আমাকে এতক্ষন ধরে দেখলে..... কি মনে হয়? কেমন আমি? ক্যাবলা, স্মার্ট, নাকি বাবা আমায় যা বলে সেটাই.. মানে গাধা... হি হি...

অভি পরিবেশ টা হালকা করার জন্যই এটা বলেছিলো. কিন্তু রিমি এটা শুনে ওর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো -

 আমি যদি তোমায় এই প্রশ্নটাই করি? তোমার আমাকে কেমন লাগে অভি? (হটাৎ করেই প্রশ্নটা করলো রিমি)

অভি তাকিয়ে রইলো রিমির দিকে. কিন্তু চুপ করে. কি উত্তর দেবে ভেবে পাচ্ছেনা ও. কি বলবে ছেলেটা? ভালোবাসার প্রথম অনুভূতি তো এই মেয়েটার মুখ দেখেই, সেদিন থেকেই যেদিন প্রথম দেখেছিলো ওই অপূর্ব মুখটা. অভির সামনে ভেসে উঠলো সেদিনের সেই অসাধারণ মুহূর্তটা. সাদা চুড়িদার পড়া ওই মেয়েটা, হাতে সবুজ চুরি..... 

কি হলো? উত্তর দাও? 

রিমির কথায় আবার বর্তমানে ফিরে এলো অভিষেক. 

রিমি তাকিয়ে ওর দিকেই. আবার জিজ্ঞেস করলো রিমি : তুমি কি চাও আমাদের বাবা মায়েরা যেটা চাইছে সেটাই হোক. 

রিমি উত্তর জানে. ও যে ছেলেটার চোখ পড়েছে. সেই সকাল থেকেই রিমি বুঝেছে অভি ওকে চায়. কিন্তু রিমি চায় অভিষেক নিজে বলুক নিজের মনের কথা. 

অভি তাকিয়ে ওর দিকে. রিমি এগিয়ে এলো অভির কাছে. চোখে চোখ রেখে আবার জিজ্ঞেস করলো রিমি সেই একি প্রশ্ন. 

বলো অভি......?  আমি আগে তোমার মতামত জানতে চাই. তুমি কি চাও ওরা আমাদের নিয়ে যেটা ভাবছে সেটা নিয়ে আমাদের  এগোনো উচিত ? কি হলো বলো? চাও? 

অভি এইবার ভুরু কুঁচকে রিমির চোখে চোখ রেখে বললো : না...... আমি চাইনা. 





চলবে.......... 


[Image: 20200711-015546.png]
Like Reply
#38

হা... হা.... আমি আগে থেকেই জানতাম যে এরকমই একটা রিঅ্যাকশন পাবো আপনাদের কাছ থেকে. কিন্তু এটা করা দরকার ছিল. এর পেছনের কারণ আপনারা জানতে পারবেন পরের পর্বে বা বলতে পারেন গল্পের শেষ পর্বে. হ্যা আপনাদের ওই প্রশ্নের উত্তর দিয়েই শেষ করবো গল্পটি. আগেই বলেছিলাম এটি ছোট্ট গল্প. তাই সবাই অপেক্ষা করুন আসন্ন শেষ আপডেটটির জন্যে. ❤️
[+] 4 users Like Baban's post
Like Reply
#39

[Image: 20200725-161514.gif]

[Image: 20200731-011607.gif]
[+] 1 user Likes Baban's post
Like Reply
#40

[Image: 20200731-151327.jpg]
image hosting
[+] 2 users Like Baban's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)