11-09-2025, 04:35 PM
Fatafati update
(12-09-2025, 12:53 AM)Manali Basu Wrote: যারা বলেন আমি নাকি আমার লেখনীর মাধ্যমে পরকীয়াকে গ্লোরিফাই করি, এবং স্বামীকে প্রেমিকের তুলনায় দূর্বল দেখাই, তাদেরকে বলি আপনারা কোনোদিনও মেইন স্ট্রিম বাংলা সাহিত্য পড়েছেন?
বাংলা সাহিত্যে পরকীয়া বলতে বেশির ভাগ সময়ে স্ত্রীয়ের পরকীয়াটাই দেখানো হয়, কারণ যুগ যুগ ধরে বিভিন্ন সমাজে polygamy প্র্যাক্টিস হয়ে আসছে, polyandry খুব একটা নজরে আসেনি। তাই একটি পুরুষের বিবাহবহির্ভূত সম্পর্ককে যতটা না কঠিন ও তীর্যক ভাবে দেখা হয়, তার চেয়ে অধিক দেখা হয় যখন সেটা একজন স্ত্রী করে। তাই সাহিত্যের রোমাঞ্চ বাড়াতে স্ত্রীয়ের পরকীয়াই বেশিরভাগ সময়ে তুলে ধরা হয়।
যারা আমার লেখনী নিয়ে প্রশ্ন তোলেন তাদের বলি, আপনারা বুদ্ধদেব গুহর লেখা পড়েন নিই? সুচিত্রা ভট্টাচার্য, সুনীল গঙ্গোপাধ্যায়, এমনকি ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের শ্রষ্টা রবীন্দ্রনাথ ঠাকুরও অনেক কালজয়ী পরকীয়ার গল্প লিখে গেছেন।
বুদ্ধদেব গুহর বাংরিপোসির দু রাত্তির, সুচিত্রা ভট্টাচার্যের হঠাৎ অরণ্যে, সুনীল গঙ্গোপাধ্যায়ের স্বর্গের নীচে মানুষ, রবীন্দ্রনাথ ঠাকুরের নষ্টনীড়, ঘরে বাইরে ইত্যাদি প্রতিটি পরকীয়ার গল্পে একটা নির্দির্ষ্ট প্যাটার্ন দেখা যায়। স্ত্রী যখুনি স্বামীর চেয়ে উত্তম কোনো পরপুরুষের খোঁজ পায়, অথবা স্বামীই নিজেই যদি স্বভাব আচরণে অধম হয়, তখন পরকীয়ার স্ফুলিঙ্গ নারীর মনে জ্বলতে শুরু করে।
এটা বাংলা ইরোটিক নয়, মেইন স্ট্রিম সাহিত্যেও এক বিশেষ জনার, যেখানে নিজের লেখনীর প্রদর্শন রেখেছেন প্রায় সকল কালজয়ী লেখক-লেখিকারা। আর এই ফোরামে ইরোটিক সাহিত্য পড়তে এসেও এনারা moral policing করেন, ভাবা যায়? সেই কারণেই রাগে, অভিমানে এই ফোরামটা ত্যাগ করেছি। আর সত্যিই বেশি কিছু বলার নেই, কারণ এই ধরণের মেরুদন্ডহীন মানুষেরা কখনোই শোধরাবে না, তাই যতই অকাট্য যুক্তি দিই না কেন।

(24-09-2025, 11:05 AM)Samir the alfaboy Wrote:মনালী বসুর মায়াবী মনন মুগ্ধ মেঘের মতো মিশে গেছে। শব্দের সুষমা, স্নিগ্ধ স্বর, সরল স্রোত-সব মিলিয়ে সৃষ্টি হয়েছে সুধাময় সৌন্দর্য। প্রসঙ্গের প্রাঞ্জল প্রক্ষেপণে পাঠক প্রাণভরে প্রসন্নতা অনুভব করে।
(24-09-2025, 12:41 PM)Manali Basu Wrote: আর প্রসন্নতার কথা বলছেন? একজন আমার গল্পকে plagiarized করে গল্পের চরিত্রের নাম গুলো খানিক twist করে বহাল তবিয়তে লিখে যাচ্ছে। ফোরামে অভিযোগ জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর আমার গল্পের বেলায় ইন্টারফেথ অ্যাঙ্গেল দেখালেই গল্প নামিয়ে দেওয়া হয়।
আমি শুধু ফোরামের কাছ থেকে একটা কথাই জানতে চাই, আপনাদের ইন্টারফেথ গল্পে আপত্তি আছে কিন্তু কপি বা plagiarism করলে আপত্তি নেই, তাই তো??

(25-09-2025, 03:00 AM)ray.rowdy Wrote:তুমিও পারো!!! তোমার লেখার মধ্যে এমন কিছু রয়েছে বলেই করছে; নাহলে মৌলিক কিছু নিয়ে লেখার চেষ্টা করতো। এরকম করে তোমার লেখার মৌলিকত্বকেই মুখোশের আড়ালে প্রচার করছে। করতে দাও, ভালো করছে। অন্ততঃ অন্যের thread এ গিয়ে অযথা মন্তব্য না করে কিছু লেখালেখির চেষ্টা করছে; শতগুণে ভালো। তুমি তোমার মতো করে লিখে যাও। আরো একটা বলতে চাই, অল্পেতেই উত্তেজিত হইও না বা আঁতে নিও না। henry দাকেও দেখলাম। অল্প কিছুতেই তোমরা মনে নিয়ে নাও।
(25-09-2025, 12:35 PM)Manali Basu Wrote: আমার লেখা থেকে অনুপ্রাণিত হয়ে যদি কেউ কিছু লিখতো তাহলে আমার আপত্তির কোনো জায়গা থাকতো না, কারণ এটা আগেও আমার অনেক গুণমুগ্ধ পাঠক করার চেষ্টা করেছে। সমস্যা হল আমার কনসেপ্টটা কে distort করতে ইচ্ছাকৃতভাবে আমার গল্পের চরিত্রগুলোকে টুইস্ট করে লিখে গল্পের মানহানি ঘটানোটা একপ্রকার অপরাধ। সেই ক্ষেত্রে নিশ্চই একজন রাইটার তার সৃষ্টির উপর লেখস্বত্ব দাবি করতে পারে। কিন্তু এই ফোরামে সেটার লেশমাত্র নেই। আমি অনেকদিন আগে বলেছিলাম একজন bengali moderator প্রয়োজন। Sarit কে কমপ্লেইন করেছিলাম, Sarit সাধারণত আমাকে রিপ্লাই করে, কিন্তু এই বিষয়ে ম্যাসেজ সীন করেও মৌনব্রত ধারণ করেছে।
আমি তাই Henry বাবুর ফোরাম ছেড়ে যাওয়াকে সমর্থনই করি, কিন্তু তাঁর লেখা একেবারে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তটা কে সমর্থন করিনা।
যাই হোক, আমার যা বলার আমি বললাম। আমার তরফ থেকে আমার সকল পাঠকদেরকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা রইলো। আশা করবো পুজোতে আর অত বৃষ্টি না হোক, এবং সকলে পুজো খুব আনন্দে কাটাক।