Thread Rating:
  • 64 Vote(s) - 3.08 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL লাভ এন্ড লাস্ট ইন ঢাকা (ধানী লংকা- আপডেট ৮)Running

Showing only the posts of কাদের: 95 of 180 posts. Show all posts
#41

আপডেট ৪

ক

হিজড়াদের হাত থেকে আবিদকে উদ্ধার করার সেই সন্ধ্যার পর থেকে নোমান আর আবিদের সম্পর্কটা ধীরে ধীরে একটা নতুন রূপ নিয়েছে। আগে তারা শুধু চেনা ছিল। সাজিদের মাধ্যমে একবার পরিচয় হয়েছিল, কয়েকটা কথা হয়েছিল। কিন্তু সেদিনের পর থেকে সম্পর্কটা অন্য জায়গায় চলে গেছে। ক্যাম্পাসে দেখা হলে এখন আর শুধু মাথা নাড়ায় না। করিডোরে হলে একটু থেমে যায়। প্লাজার বেঞ্চির কাছে হলে কয়েকটা কথা হয়। লাইব্রেরির সামনে হলে একটু দাঁড়ায়। কথাগুলো গভীর কিছু না। আবহাওয়া, ক্লাসের প্রেসার, কোনো ফুটবল ম্যাচের রেজাল্ট এমন সাধারণ বিষয়। কিন্তু কথা হওয়ার মধ্যে একটা হৃদত্যা এসেছে। আবিদ এখন নোমানকে দেখলে আর অস্বস্তিতে পাশ কেটে যায় না। নোমানও আবিদকে দেখলে হালকা হাসিতে থামে। তাদের কমন ফ্রেন্ড সাজিদের সাথে তিনজনে মিলে কয়েকবার আড্ডা হয়েছে। একবার ক্যাফেটেরিয়ায়, একবার প্লাজার সিঁড়িতে, আরেকবার ক্যাম্পাসের বাইরে চায়ের দোকানে। সেই আড্ডাগুলোতে কোনো বড় কথা হয়নি। কিন্তু কথার  ধরনটা বদলেছে। আগে যেমন শুধু ভদ্রতা ছিল, এখন সেখানে আন্তরিকতা যোগ হয়েছে। হঠাৎ দেখা হলেও জোর করে কথা বলে ভদ্রতা মেন্টেন করার আর কোনো বিড়ম্বনা নেই। সম্পর্কটা আস্তে আস্তে একটা সহজ, বন্ধুত্বপূর্ণ জায়গায় এসে দাঁড়িয়েছে। কেউ কাউকে জোর করে কাছে টানছে না। শুধু সময় আর ছোটখাটো দেখা সাক্ষাৎ দুজনকে একে অপরের কাছাকাছি নিয়ে এসেছে।

একদিন বিকেলের দিকে তিনজন বসেছিল প্লাজার এক কোণে। সাজিদ, আবিদ আর নোমান। সামনে তিনটা চায়ের কাপ। রোদটা হেলে পড়ছে। চারপাশে ছেলেমেয়েরা আড্ডা দিচ্ছে, কেউ ফোন দেখছে, কেউ হেঁটে যাচ্ছে। কথা শুরু হয়েছিল ইউরোপিয়ান ফুটবল নিয়ে।
সাজিদ বলছিল,


“আর্সেনাল এবার অবশ্যই কিছু একটা করবে। রাইস আর ওডেগার্ড যদি ফর্ম ধরে রাখে”
আবিদ মাথা নাড়ল।


“রাখবে না। সিটির সামনে টিকতে পারবে না।”
নোমান হেসে বলল,


“তোমরা দুজনই ভুল। সিটি আর আর্সেনাল দুইটাই ইপিএলে বাঘ আর বাইরে  বিড়াল। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লীগের ফাইনালে থাকবে। চ্যাম্পিয়নস লিগে ওদের অভ্যাস আছে।”
সাজিদ বলল,


“অভ্যাস আর সামর্থ্য এক কথা না।”
এভাবে কথা চলছিল কিছুক্ষণ। কেউ কারো কথা পুরোপুরি মানছিল না। কিন্তু মানার দরকারও ছিল না। শুধু কথা বলার আনন্দ। একসময় ফুটবলের আলোচনা থেমে গেল। চায়ের কাপে চুমুক পড়ছিল। নীরবতা একটু ভারী হয়ে এল।
সাজিদ হঠাৎ বলল,


“ফুটবল ঠিক আছে। কিন্তু মানুষের জীবনে শুধু খেলা তো আর চলে না। প্রেমছাড়া জীবনটা কেমন যেন ফাকা লাগে।”
আবিদ মুচকি হাসল।


“তুই এখনো সিঙ্গেল। তাই এত কথা।”
সাজিদ কাঁধ ঝাঁকাল।


“তাই তো। আমি প্রেম করতে চাই। একজনকে খুঁজে পেতে চাই। যেন কেউ থাকে। কথা বলার জন্য, সময় কাটানোর জন্য। আমার মনে হয় প্রেম মানেই পাশে কেউ থাকা। একা একা সবকিছু সহ্য করতে হয় না।”
আবিদ একটু গম্ভীর হয়ে বলল,


“প্রেম শুধু পাশে থাকা না। এটা আরও বড় কিছু। আমার কাছে প্রেম একটা স্বর্গীয় ব্যাপার। যেন দুইজন মানুষ একে অপরের মধ্যে নিজেকে খুঁজে পায়। শান্তি পায়। নিরাপত্তা পায়। পৃথিবীটা একটু কম একা মনে হয়।”
নোমান তখনো চুপ করে চা খাচ্ছিল। কিছু বলছিল না। চোখ দিয়ে দূরের মাঠের দিকে তাকিয়েছিল। সাজিদ তার দিকে তাকিয়ে বলল,


“তুই এত চুপ কেন? তোর কী মত?”
আবিদও বলল,


“হ্যাঁ, বল না। তোমার তো অনেক অভিজ্ঞতা আছে এই ব্যাপারে।”
নোমান একটু ইতস্তত করল। কাপটা নিচে রাখল। আঙুল দিয়ে কাপের কিনার ঘষছিল।


“আমার মতটা তোমাদের মতের সাথে মিলবে না মনে হয়।”
সাজিদ হাসল।


“তাই বলে চুপ করে থাকবি? বল। আমরা শুনব।”
আবিদও মাথা নাড়ল।


“বল। কৌতূহল হচ্ছে।”
নোমান একটু চুপ থেকে বলল,


“আমার কাছে প্রেম কোনো দীর্ঘস্থায়ী ব্যাপার না। হ্যাঁ, প্রেমে পড়েছি কয়েকবার। কিন্তু সবসময় ক্ষণস্থায়ী। জীবন একটাই। এখানে একজনের প্রেমে পড়ে সারাজীবন থাকা সম্ভব বলে আমার মনে হয় না। একজন মানুষ কি আরেকজন মানুষের সব অভাব পূরণ করতে পারে? পারে না। তাহলে কীভাবে একজনের প্রেমে সারাজীবন থাকা যায়?”
সাজিদ আর আবিদ দুজনেই একটু হকচকিয়ে গেল। সাজিদ বলল,


“মানে তুই বিশ্বাস করিস না কেউ সারাজীবন একসাথে থাকতে পারে?”
নোমান মাথা নাড়ল।


“পারে হয়তো। কেউ কেউ পারে। কিন্তু আমার কাছে সেটা স্বাভাবিক মনে হয় না। মানুষ বদলায়। চাওয়া বদলায়। অভ্যাস বদলায়। তাই আমি দীর্ঘস্থায়ী কিছু ভাবি না। যেটা আছে, সেটা উপভোগ করি। শেষ হলে শেষ।”
আবিদ এবার জিজ্ঞেস করল,


“তাহলে বিয়ে, সংসার, সন্তান ভবিষ্যৎ নিয়ে কী ভাবো?”
নোমান হেসে ফেলল। হাসিতে একটু বিদ্রূপ ছিল না। শুধু সহজ অস্বীকৃতি।


“অনেক দূরের ব্যাপার। অন্তত আগামী পাঁচ-ছয় বছর এর ধারেকাছেও যাচ্ছি না। এখন যেটা আছে, সেটাই ভালো। ভবিষ্যৎ নিয়ে টেনশন করলে বর্তমান নষ্ট হয়।”
সাজিদ একটু এগিয়ে নোমানের এই আনকনভেনশনাল মত ভাল করে বুঝার জন্য আরেকটা প্রশ্ন করল,


“প্রেমে শারীরিক সম্পর্ককে তুই কেমন করে দেখিস?”
নোমান এবার সোজা তাকাল। চোখে একটা গম্ভীর ভাব।


“সত্যি কথা বলব?”
দুজনে মাথা নাড়ল।
নোমান বলল,


“নারীদেহ আমাকে উন্মত্ত করে। পাগল করে। প্রেম শুধু মনের ব্যাপার না। শরীরের সাথেও হয়। শরীর ছাড়া যে প্রেম, সেটা আমি বুঝি না। যখন ত্বক ত্বকে লাগে, যখন শ্বাস গরম হয়, যখন কেউ তোমার কাছে সম্পূর্ণ খুলে যায় সেই মুহূর্তগুলোই আমার কাছে সত্যি। বাকিটা কথা। সুন্দর কথা। কিন্তু কথা।”
আবিদ মাথা নাড়ল। গলায় একটু চাপ এল। নোমানের এমন খোলামেলা কথায় অভ্যস্ত না আবিদ। যে সাজিদ নোমান কে আগে থেকে চেনে সে পর্যন্ত একটু অবাক হয়েছে এমন কনফেশনে। আবিদ নোমানের কথার প্রতিউত্তর দিতে চায়, নিজের মোরাল গ্রাউন্ডের পিছনে উদাহারণ সহ যুক্তি দাড় করাতে চায়,


“এটা সত্যি না। আমার গার্লফ্রেন্ডের সাথে আমার সম্পর্কে কাম নেই। শুধু ভালোবাসা আছে। সম্মান আছে। শান্তি আছে। শরীরের ক্ষুধা দিয়ে সব মাপা যায় না।”
নোমান আবিদের দিকে তাকিয়ে বলল,


“মাই ফ্রেন্ড, আই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি। শরীর ছাড়া যেটা থাকে, সেটাকে আমি ভালোবাসা বলতে পারি না। কী বলব জানি না। কিন্তু ভালোবাসা না।”
সাজিদ আর আবিদ দুজনেই চুপ করে গেল একমুহূর্ত। তারপর সাজিদ জিজ্ঞেস করল,


“তোর এই এক্সট্রিম মতামতের কারণ কী ভাই?”
আবিদও বলল,


“হ্যাঁ। কেন এতটা একরোখা মত এই বিষয়ে তোমার?”
নোমান চায়ের কাপে চোখ রাখল। একটু চুপ করে থাকল। তারপর মাথা তুলে বলল,


“ সেইম প্রশ্ন আমি তোমাদের দুইজন কে করতে পারি? তোমরা কেন ভাবছ তোমাদের মতামত টা সত্য?”

আবিদ এবার উত্তর দিল,
“কারণ সমাজের অধিকাংশ মানুষ এটা ভাবে। কামের অস্তিত্ব আছে আমি অস্বীকার করছি না। আমাদের ভবিষ্যত প্রজন্মের পৃথিবীতে আনার জন্য কামের দরকার আছে তবে সব সময় ভালবাসা আর কাম কে এক করে ফেলা ঠিক নয়।”

নোমান সংগে সংগে উত্তর দেয়,
“মাই ফ্রেন্ড অধিকাংশ মানুষ একটা কথা বললে সেটা সত্য হয়ে যায় না। আর আমার মনে হয় অনেক সময় মানুষ তার গোপন অভিব্যক্তি লুকিয়ে রাখে। মানুষের অনেক হিপক্রেসি আছে এর মাঝে একটা হলো সেক্স কে অচ্ছুত করে রাখে প্রকাশ্যে কিন্তু গোপনে তার কামনা করে। আমি বলছি না তুমি তাদের মত। তবে অনেক সময় চারপাশে সবাই কে একটা জিনিস করতে দেখে অনেকে কনফিউজড হয়ে যায়। অন্যদের হিপক্রেসি কে নর্ম ভেবে নিজে সেটা চর্চা করতে থাকে নিয়ম হিসেবে।”

আবিদ কি যুক্তি দিবে বুঝে উঠতে পারে না, তাই বলে,

“ তুমি ভালবাসা কে ছোট করছ। কামের মত জিনিসের সাথে এটাকে গুলিয়ে ফেলছ।”

নোমান মুচকি হাসে, বলে,


“নাহ, গুলিয়ে ফেলছি না কারণ শরীর আমাদের একটা অংশ। আমাদের অস্তিত্বের একটা অংশ। সেই অংশকে বাদ দিয়ে যদি আমরা ভালোবাসার কথা ভাবি, তাহলে সেটা অসম্পূর্ণ। তুমি কি নিজের হাত পা বাদ দিয়ে নিজেকে সম্পূর্ণ ভাবতে পারো? পারো না। তাহলে শরীরকে বাদ দিয়ে ভালোবাসা কী করে সম্পূর্ণ হয়? যে প্রেমিকা কে তুমি ভালবাস তার শরীর কে বাদ দিয়ে ভালবাসা তো তার অস্তিত্ব কে অস্বীকার করা।”
আবিদ আর সাজিদ দুজনেই একটু আটকে গেল। যুক্তিটা সহজ। অস্বীকার করা কঠিন। কিন্তু মানতেও ইচ্ছে করছিল না। আবিদ বলল,


“মানতে পারলাম না নোমান।”
নোমান কাঁধ ঝাঁকাল।


“মানা না মানা তোমার ব্যাপার। আমি যা অনুভব করি, তাই বললাম।”
আবিদ একটু চুপ করে থাকল। তারপর গলা নামিয়ে বলল,


“আমার গার্লফ্রেন্ডকে দেখলে এখনো বুকে একটা অদ্ভুত কম্পন হয়। পালপিটেশন। এতদিন হয়েছে। অথচ এখনো হয়। সে কাছে এলে মনে হয় পৃথিবীটা একটু থেমে গেছে। একটা শান্তি নেমে আসে। আবার তার সাথেই একটা উত্তেজনাও থাকে। যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। কিন্তু ঘটে না। শুধু অনুভূতিটা থেকে যায়। তার হাসি, তার কথা বলার ধরন, চুপ করে বসে থাকার ভঙ্গি সবকিছু মিলে একটা পরিপূর্ণতা তৈরি করে। আমি যখন তার সাথে থাকি, তখন আর কিছু চাই না। শরীরের ক্ষুধা তখন গৌণ হয়ে যায়। শুধু তার উপস্থিতিই যথেষ্ট।”
নোমান শুনছিল। শেষ পর্যন্ত হেসে ফেলল।


“মাই সিলি বয়। এইগুলা তোমার ফিজিক্যাল রিঅ্যাকশন। তুমি চাপিয়ে রাখছো তোমার শরীর কে। ইউ নিড এ গুড সেক্স। ইউর বডি ইজ টেলিং ইউ দ্যাট। ইউর ফিলিংস অফ পালপিটেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ইউর ফিজিক্যাল নিড।”
আবিদের কান লাল হয়ে গেল। মুখটাও গরম লাগল। নোমান আবার বলল,


“তুমি কখনো কামার্তভাবে তোমার জিএফকে টাচ করোনি?”
আবিদ একটু রেগে উঠল।


“কী বাজে বলছো!”
নোমান হাত তুলে বলল,


“আই অ্যাম জাস্ট আস্কিং। অনলি ফর দ্য সেক অফ আর্গুমেন্ট।”
আবিদ একটু চুপ করে থাকল। তারপর গলা নামিয়ে বলল,


“শুধু দুইবার কপালে চুমু খেয়েছি। তাও কাম থেকে না ভালবাসা থেকে।”
নোমান জোরে হেসে উঠল।


“ম্যান, ইউ গাইজ আর ডুয়িং সিক্সটিস প্রেম অ্যাট ২০২৬।”
সাজিদও হেসে ফেলল। আবিদও একটু হাসল, যদিও লজ্জায় মুখ লাল। তারপর আবিদ বলল,


“আমি গর্বিত আমার প্রেম নিয়ে। আর শারীরিক সম্পর্ককে আমি তো একদম বাদ দিচ্ছি না। বিয়ের পর সব হবে। হালাল মতে।”
নোমান এবার টিজ করে বলল,


“হর্নি গাই। সব ভাবে, শুধু সাহস করে না করার। বিয়ে করিয়ে দিলেই ঠিক গার্লফ্রেন্ডের উপর ঝাপিয়ে পড়বে।”
আবিদের মুখ আরও লাল হয়ে গেল। সাজিদ হাসতে হাসতে বলল,


“বাস। এবার থাম। আবিদকে আর লজ্জা দিস না।”
এভাবেই তাদের আড্ডা শেষ হলো। উঠে দাঁড়ানোর আগে সাজিদ বলল,


“জানো, প্রকৃত বন্ধুত্ব হলো সেটাই—যেখানে ভিন্ন ভিন্ন মতের মানুষ একসাথে সুন্দর সময় কাটাতে পারে। বিপদে একে অন্যকে সাহায্য করতে পারে।”
আবিদ আর নোমান দুজনেই মাথা নাড়ল। একমত। সাজিদ হাসতে হাসতে আবিদের দিকে তাকিয়ে বলল,


“তুই হলি লাভার বয়।”
আবিদ নোমানের দিকে তাকিয়ে বলল,


“আর তুমি প্লেবয়।”
তিনজনেই হেসে উঠল। কঠিন বিষয় নিয়ে এই আলোচনা তাদের মাঝের হৃদ্যতা আর বাড়িয়ে দিয়েছে কিছু সময়ে।

বাড়ি ফেরার পথে আবিদ একা হাঁটছিল। রাস্তার আলোগুলো জ্বলে উঠেছে। মনে মনে নোমানের কথাগুলো ঘুরছিল। শরীর ছাড়া প্রেম কি সত্যিই অসম্পূর্ণ? তাহলে তার আর তার গার্লফ্রেন্ডের প্রেম কি পূর্ণ নয়? যে শান্তি সে পায়, যে কম্পন এখনো বুকে হয় সেগুলো কি শুধু শরীরের অতৃপ্ত ক্ষুধা? নোমানের কথাগুলো মানতে ইচ্ছে করছিল না। অথচ যুক্তিটা সহজ ছিল। আবিদ মাথা নাড়ল। উত্তর পেল না।
অন্যদিকে নোমান বাইকে করে যাচ্ছিল। হেলমেটের ভেতর বাতাস ঢুকছিল। তারও মনে পড়ছিল আবিদের কথা। সত্যিকারের প্রেম বলে কি কিছু আছে? নাকি সবই মোহ? যদি মোহ হয়, তাহলে শারীরিক স্পর্শ ছাড়া কীভাবে আবিদের প্রেম এতদিন টিকে আছে? মেয়েটাকে শুধু কপালে চুমু খেয়ে কী করে এতটা প্রশান্তি পায় সে?
দুইজন ভিন্ন মানুষ। দুইটা ভিন্ন কৌতূহল। তবে আগ্রহ এক জায়গায়।
[+] 10 users Like কাদের's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42

খ

ঢাকা ডিবেট ফেস্ট আসছে। নর্থ সাউথ ডিবেট ক্লাব থেকে দুইটা টিম যাবে।  প্রথম টিম আগেই ফাইনাল হয়ে গেছে। তিনজন সিনিয়র। রাফিয়া হাসান, তানভীর আহমেদ আর সাদমান চৌধুরী। রাফিয়া ক্লাবের অন্যতম সেরা স্পিকার। লজিক্যাল স্ট্রাকচার আর রিবাটালে তার হাত পরিষ্কার। তানভীর স্টাইলিশ স্পিকার, কন্ট্রোলড অ্যাগ্রেশন নিয়ে কথা বলে। সাদমান নীরব কিন্তু মারাত্মক। কেস ফ্রেমিংয়ে তার দক্ষতা অন্য লেভেলের। তিনজনে মিলে গত দুই বছরে কয়েকটা বড় টুর্নামেন্ট জিতেছে। ক্লাবে সবাই জানে, প্রথম টিম মানেই প্রায় নিশ্চিত কোয়ালিফিকেশন। তাদের নিয়ে কারো কোনো দ্বিধা নেই।

দ্বিতীয় টিমের দুইজন আগেই ঠিক হয়ে গেছে। বুশরা এবং মাহিকা। মাহিকা বুশরার এক বছরের সিনিয়র। দুজনের আন্ডারস্ট্যান্ডিং ভালো। কথা কম বলে, কিন্তু একে অপরের পয়েন্ট ধরতে পারে। বুশরা কেস বিল্ড করে, মাহিকা রিবাটালে ধারালো থাকে। তৃতীয় সদস্য নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

কমিটি মিটিংয়ে নামগুলো উঠল। কয়েকজনের নাম আলোচনা হচ্ছিল। হঠাৎ নোমানের নামও উঠল। বুশরা একটু অবাক হয়ে তাকাল। নোমান ক্লাবে আসে ঠিকই। ছোটখাটো প্র্যাকটিস রাউন্ডে মাঝে মাঝে কথা বলে। কিন্তু বড় কোনো ম্যাচে তাকে সে দেখেনি। ডিবেটার হিসেবে তার কোনো পরিচিতিও নেই বুশরার চোখে। ছেলেটা ক্লাবে এসে পা তুলে বসে, ফোন দেখে, হালকা কথা বলে। দায়িত্বকে কখনো সিরিয়াসলি নেয় বলে মনে হয় না। এমন মানুষের নাম ক্যান্ডিডেট হিসেবে উঠতে দেখে বুশরার ভ্রূ কুঁচকে গেল।

সিনিয়রদের মধ্যে একজন, আরিয়ান, বলল,  
“নোমান ভালো করে। ওর চান্স আছে।”

বুশরা কিছু বলল না। মনে মনে বিরক্ত হলো। নোমান আর তার এক টিমে—এই চিন্তাটাই অস্বস্তিকর। ছেলেটা ক্লাবে এসে এমনভাবে আচরণ করে যেন সবকিছু হালকা। এমন মানুষকে নিয়ে বড় প্রতিযোগিতায় যাওয়াটা ঠিক মনে হচ্ছিল না। সে চেয়েছিল তৃতীয় সদস্য হিসেবে কেউ একজন সিরিয়াস, পরিচিত ডিবেটার আসুক। নোমান নয়।

শেষে সিদ্ধান্ত হলো, একটা বাছাই ডিবেট হবে। দশজন ক্যান্ডিডেট। একই টপিকের পক্ষে-বিপক্ষে পাঁচ মিনিট করে কথা বলবে। সিলেকশন কমিটি ভোট দিয়ে তৃতীয় সদস্য ঠিক করবে।

টপিক ঠিক হলো:  
**“This House believes that social media has done more harm than good to modern relationships.”**

---

বাছাই রাউন্ডের দিন ক্লাব রুম ভরে গিয়েছিল। সামনে স্পিকারদের জন্য জায়গা, পেছনে দর্শক। বুশরা আর মাহিকা পেছনের সারিতে বসল। খাতা খুলে রাখল। কথা কম। শুধু পর্যবেক্ষণ।

প্রথম কয়েকজন ক্যান্ডিডেট কথা বলল। একজন খুব জোরে জোরে পয়েন্ট দিল, কিন্তু স্ট্রাকচার ছিল না। আবেগ দিয়ে ভরিয়ে রাখার চেষ্টা করছিল। আরেকজন খুব সাবধানে কথা বলল, প্রতিটা শব্দ মাপজোখ করে, কিন্তু কোনো ধার ছিল না। তৃতীয়জন উদাহরণ দিতে গিয়ে গুলিয়ে ফেলল। চতুর্থজন ভালো শুরু করল, কিন্তু মাঝপথে পয়েন্ট হারিয়ে ফেলল।

মাহিকা আস্তে বলল,  
“দ্বিতীয়জনের কেস পরিষ্কার ছিল। কিন্তু অ্যাটাক নেই। শুধু ডিফেন্ড করছে।”

বুশরা মাথা নাড়ল।  
“প্রথমজন শুধু আবেগ দিয়েছে। লজিক কম। তৃতীয়জন উদাহরণে ডুবে গেছে।”

এভাবে একটার পর একটা স্পিচ চলতে থাকল। বুশরা মনোযোগ দিয়ে শুনছিল। কে কী পয়েন্ট দিচ্ছে, কোথায় দুর্বলতা, কোথায় ওভারকনফিডেন্ট সব নোট করছিল। মাহিকাও মাঝে মাঝে মন্তব্য করছিল। দুজনেই প্রায় একমত হচ্ছিল বেশিরভাগ স্পিকার নিয়ে। কেউ কেউ ভালো বলছিল, কিন্তু ফেস্ট লেভেলের জন্য যথেষ্ট নয় বলে মনে হচ্ছিল।

শেষের দিকে নোমান উঠল। বুশরা সোজা হয়ে বসল। মনে মনে একটা প্রত্যাশা তৈরি হয়েছিল—ছেলেটা হালকা কথা বলবে, হাসবে, কোনো গভীর পয়েন্ট দিতে পারবে না। ক্লাবে সে যেমন আচরণ করে, স্পিচেও তেমনই হবে। নোমান মাইকের সামনে গিয়ে দাঁড়াল। কোনো কাগজ নেই। হাত পকেটে। একটু চুপ করে থেকে শুরু করল। গলাটা স্থির। কোনো তাড়াহুড়ো নেই। সে বলল, সোশ্যাল মিডিয়া সম্পর্ককে ধ্বংস করেনি। সম্পর্কের ভিতরের অসততাকে শুধু দৃশ্যমান করেছে। আগে মানুষ লুকিয়ে রাখত। এখন লুকানোর জায়গা কমেছে। এটা ক্ষতি না, উন্মোচন। সে কয়েকটা উদাহরণ দিল—পুরনো সম্পর্কের ভণ্ডামি, নতুন সম্পর্কের স্বচ্ছতা, অতিরিক্ত এক্সপোজারের ভয়। লজিকাল কানেকশন পরিষ্কার রাখল। রিবাটালে আগের কয়েকজনের পয়েন্ট তুলে এনে ভেঙে দিল। শেষের দিকে বলল, আমরা সোশ্যাল মিডিয়াকে দোষ দিই কারণ নিজেদের দুর্বলতাকে স্বীকার করতে চাই না। সম্পর্কের ব্যর্থতার দায় অন্যের ওপর চাপানো সহজ।

স্পিচ শেষে ঘরে একটু নীরবতা রইল। কয়েকজন মাথা নাড়ল।

মাহিকা আস্তে বলল,  
“ভালো বলেছে। পয়েন্টগুলো পরিষ্কার। আর কনফিডেন্স আছে। গলার টোনও কন্ট্রোলড।”

বুশরা কিছু বলল না। খাতায় কলম ঘষছিল। মনে মনে খুঁত ধরতে চাইছিল। স্ট্রাকচার একটু লুজ ছিল হয়তো। উদাহরণ আরও মজবুত হতে পারত। শেষের লাইনটা একটু বেশি ড্রামাটিক মনে হয়েছে। কিন্তু যুক্তিগুলো দুর্বল ছিল না। এটা সে অস্বীকার করতে পারল না। ছেলেটা যেভাবে আগের স্পিকারদের পয়েন্ট তুলে ভেঙেছে, সেটা সহজ কাজ না।

মাহিকা আবার বলল,  
“আমার মনে হয় ও ভালো ডিবেটার। আর একটু প্র্যাকটিস করলে ফেস্টের জন্য রেডি হয়ে যাবে। ওর মধ্যে একটা ন্যাচারাল ফ্লো আছে।”

বুশরা মাথা নাড়ল শুধু। মনে মনে বলল, কীভাবে সম্ভব? এতদিন তো দেখিনি। ছেলেটা ক্লাবে এসে এমন করে কথা বলে যেন সবকিছু হালকা। অথচ আজকের স্পিচে হালকা কিছু ছিল না। কোনো অতিরিক্ত হাসি ছিল না। কোনো অপ্রয়োজনীয় কথা ছিল না। শুধু পয়েন্ট। পরিষ্কার পয়েন্ট।  

এই দ্বন্দ্বটা তার ভেতর চাপ সৃষ্টি করছিল। সে নোমানকে একটা ফ্রেমে ফেলে রেখেছিল হালকা, দায়িত্বহীন, সিরিয়াস নয়। আজকের স্পিচ সেই ফ্রেমটা কেঁপে দিয়েছে।

---

রেজাল্ট ঘোষণা হলো সন্ধ্যায়। নোমান নির্বাচিত।  

বুশরা খবরটা শুনে চুপ করে থাকল। ভেতরে একটা অস্বস্তি চাপছিল। সে সিদ্ধান্ত নিল ক্লাব প্রেসিডেন্টের সাথে আলাদা করে কথা বলবে। আয়ানকে সে সম্মান করে। আয়ানের কথাবার্তায় একটা পরিপক্কতা আছে। তিনি কখনো হালকা করে কিছু বলেন না। তাই তার কাছে গিয়ে নিজের আপত্তিটা রাখাটাই যৌক্তিক মনে হলো।

প্রেসিডেন্টের অফিস রুমে গিয়ে দাঁড়াল বুশরা। আয়ান ল্যাপটপ দেখছিলেন। মাথা তুলে তাকালেন।

“বলো বুশরা।”

বুশরা সোজাসুজি বলল,  
“স্যার, নোমানকে নেওয়াটা ঠিক হয়নি মনে হচ্ছে। ঢাকা ডিবেট ফেস্ট ছোট প্রতিযোগিতা না। এখানে দেশের সেরা টিমগুলো আসে। নোমান ক্লাবে তেমন ডিবেট করেনি। বড় মঞ্চে ভড়কে যেতে পারে। আমরা টিম হিসেবে দুর্বল হয়ে যাব।”

আয়ান চেয়ার ছেড়ে একটু হেলান দিয়ে বসলেন। চশমাটা সরিয়ে রাখলেন।  
“তুমি ওকে কম চেনো।”

বুশরা চুপ করে থাকল। আয়ানের গলায় কোনো বিরক্তি ছিল না। শুধু একটা শান্ত নিশ্চয়তা।

আয়ান বললেন,  
“নোমানকে আমি আগে থেকে চিনি। কলেজে ও খুব ভালো ডিবেটার ছিল। কলেজে এসে আরও ধারালো হয়। ঢাকার অনেক টপ ডিবেটারকে ও কলেজ-কলেজ লেভেলে ফেস করেছে। কয়েকজন তো এখন ইউনিভার্সিটি লেভেলেও নামকরা। ওদের কেউ কেউ এখনো বলে, নোমানকে আর্গুমেন্ট দিয়ে চাপানো মুশকিল ছিল। ওর একটা অদ্ভুত ক্ষমতা ছিল—পরিস্থিতি যত খারাপ হোক, গলার টোন কখনো ভাঙত না।”

বুশরা অবাক হয়ে তাকাল। আয়ান আবার বললেন,  
“একবার আন্তঃকলেজ ফেস্টে ওর টিম ফাইনালে উঠেছিল। ও পজিশন থ্রি ছিল। শেষ স্পিচে পুরো কেসটা উল্টে দিয়েছিল। জজরা পরে বলেছিল, ওই স্পিচ না হলে ম্যাচটা অন্যভাবে যেত। আরেকবার একটা টিম ওকে টার্গেট করে ব্যক্তিগত আক্রমণ করেছিল। নোমান হাসিয়ে উড়িয়ে দিয়ে শুধু লজিকে ফিরে গিয়েছিল। রেগে যায়নি। ওর ওই কন্ট্রোলটাই ওর শক্তি। অনেকেই ভালো কথা বলে। কিন্তু চাপের মুখে শান্ত থাকাটা আলাদা ব্যাপার।”

আয়ান একটু থেমে বললেন,  
“ক্লাবে ও কম করে কারণ ও চায় না। না পারার জন্য না। তুমি ওকে শুধু ক্লাবের হালকা ভার্সন দেখেছ। আসলটা অন্য। ও যখন সিরিয়াস হয়, তখন অন্য মানুষ হয়ে যায়।”

বুশরা দাঁড়িয়ে শুনছিল। কথাগুলো তার মাথায় ঘুরছিল। আয়ানকে সে বিশ্বাস করে। আয়ান কখনো অতিরঞ্জন করেন না। তাই নোমানের এই পুরনো পরিচয়টা তার কাছে অবিশ্বাস্য লাগছিল। যে ছেলেটা ক্লাবে পা তুলে বসে, দায়িত্বকে হালকা করে, সেই ছেলেটা একসময় এতটা সিরিয়াস ডিবেটার ছিল—এই চিন্তাটা মানতে কষ্ট হচ্ছিল। আয়ানের মুখে নোমানের প্রশংসা শোনাটা আরও অদ্ভুত লাগছিল। কারণ আয়ান খুব কম মানুষের প্রশংসা করেন।

আয়ান শেষে বললেন,  
“তুমি ওর সাথে টিম করবে। সুযোগ দাও। দেখো। আমি ভুল করছি না।”

বুশরা শুধু মাথা নাড়ল। আর কিছু বলল না। রুম থেকে বেরিয়ে করিডোরে এসে দাঁড়াল। জানালা দিয়ে বাইরের আলো পড়ছিল। মনে মনে একটাই কথা ঘুরছিল—

ছেলেটা আসলে কী?

যতবার সে নোমানকে একটা ফ্রেমে ফেলতে চেয়েছে, ততবার ফ্রেমটা ভেঙে গেছে। আজকের দিনে আরও একবার ভাঙল। প্রথমে ক্লাব ডে-তে, তারপর আজকের স্পিচে, এখন আয়ানের মুখে।  

বুশরা স্কার্ফ ঠিক করল। ব্যাগ কাঁধে নিল। হাঁটতে শুরু করল।  
মনে মনে বিস্ময়টা চেপে রাখল। কিন্তু বিস্ময়টা থেকে গেল। একটা অস্বস্তিকর, অস্বীকার করা যায় না এমন বিস্ময়।
[+] 12 users Like কাদের's post
Like Reply
#43

গ

আবিদের মনে সেদিনের আড্ডাটা বারবার ফিরে আসছিল। নোমানের কথাগুলো। শরীর ছাড়া প্রেম অসম্পূর্ণ। নারীদেহ মানুষকে উন্মত্ত করে। পালপিটেশন মানে শরীরের অতৃপ্ত ক্ষুধা।
প্রথমে আবিদ রেগে গিয়েছিল। মনে হয়েছিল নোমান সবকিছুকে শরীরের নিচে নামিয়ে আনছে। প্রেমকে সস্তা করে দিচ্ছে। ভালোবাসাকে শুধু একটা শারীরিক প্রতিক্রিয়া বানিয়ে ফেলছে। সে রাতে ঘরে ফিরেও বিরক্ত ছিল। মনে মনে নোমানকে অনেক কথা বলেছিল। কিন্তু রাত গভীর হলে, একা থাকলে, কথাগুলো অন্যভাবে বাজতে শুরু করল।
নোমান কি পুরোপুরি ভুল?
আবিদ নিজেকে প্রশ্ন করল। সে যৌনতাকে তুচ্ছ করে দেখিয়েছে তর্কের সময়। বলেছে তাদের সম্পর্কে কাম নেই, শুধু ভালোবাসা আছে। কথাটা সত্যি। সে বিশ্বাস করে। কিন্তু যৌনতা কি আসলেই তুচ্ছ? সন্তান উৎপাদনের মাধ্যম ছাড়া আর কিছু না? নাকি মন আর শরীরকে এক করার আরেকটা উপায়?
সে ভাবল, মানুষ শুধু মন দিয়ে বাঁচে না। শরীরও আছে। শরীরের চাহিদাও আছে। সেই চাহিদাকে অস্বীকার করলে কি নিজের একটা অংশকেই অস্বীকার করা হয়? নোমান এটাই বলেছিল। যুক্তিটা সহজ। অস্বীকার করা কঠিন। শরীরকে বাদ দিয়ে যদি কেউ নিজেকে সম্পূর্ণ ভাবে, তাহলে সে নিজেরই অর্ধেককে অস্বীকার করে।
আবার অন্যদিকে ভাবল, সবকিছু যদি শরীর দিয়ে মাপা হয়, তাহলে ভালোবাসা আর কামের মধ্যে পার্থক্য থাকে কী? তাহলে তো পশু আর মানুষ এক হয়ে যায়। সে এটা মানতে রাজি না। তার গার্লফ্রেন্ডের সাথে যে শান্তি সে পায়, যে নিরাপত্তা অনুভব করে, যে পরিপূর্ণতা অনুভব করেসে টা শুধু শরীরের অতৃপ্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। সে যখন তার কাছে বসে, তখন শরীরের কোনো ক্ষুধা মনে আসে না। শুধু একটা গভীর শান্তি আসে। এটা কি মিথ্যা হতে পারে?
তবুও নোমানের কথাগুলো মাথা থেকে যাচ্ছিল না। রাতের পর রাত সে দুই পাশের যুক্তিগুলো সাজাচ্ছিল। একবার নোমানের পক্ষে, একবার নিজের পক্ষে। কোনো সিদ্ধান্তে আসতে পারছিল না। শুধু বিভ্রান্ত হচ্ছিল।
আবিদ ভাবল, বুশরা কি তাদের সম্পর্কের বর্তমান অবস্থায় সত্যিই খুশি? সে নিজে খুশি। কিন্তু বুশরা? মেয়েটা কখনো অভিযোগ করে না। কখনো চাহিদা প্রকাশ করে না। সবসময় শান্ত। সবসময় সন্তুষ্ট। এটা কি স্বাভাবিক? নাকি সেও অনেক কিছু চেপে রাখে? মেয়েরা কি সবসময় সব কথা বলে? নাকি অনেক কিছু ভেতরে পুষে রাখে?
এই প্রশ্নগুলোর উত্তর তার কাছে নেই। আলোচনা করার মতোও কেউ নেই। সাজিদকে বলা যাবে না। নোমানকে তো আরও না। একমাত্র বুশরা। তাই সে ঠিক করল, পরে যখন দেখা হবে, তখন আস্তে করে এই বিষয়টা তুলবে। সরাসরি না। একটু ঘুরিয়ে। কিন্তু তুলবেই। না তুললে মনের ভেতরের এই দ্বন্দ্ব আরও বাড়বে।

দুদিন পর তাদের দেখা হলো। ক্যাম্পাসের বাইরে একটা শান্ত ক্যাফেতে। বিকেলের দিক। লোকজন কম। জানালার পাশে একটা টেবিল। বাইরে গাছের পাতা নড়ছিল হালকা বাতাসে। আবিদ এসেছিল একটু আগে। বুশরা এসে বসল। স্কার্ফ ঠিক করে নিল। হালকা হাসি দিয়ে আবিদের দিকে তাকাল।
কথা শুরু হলো সাধারণ বিষয় নিয়ে। ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরিবার, আগামী মিডটার্ম। আবিদ মাঝে মাঝে চুপ করে যাচ্ছিল। চায়ের কাপ ঘোরাচ্ছিল আঙুলে। চোখ তুলে তাকাচ্ছিল, আবার নামিয়ে ফেলছিল। বুশরা লক্ষ করল।
“কী হয়েছে?” বুশরা জিজ্ঞেস করল। গলায় একটু উদ্বেগ। “এত চুপচাপ কেন? কিছু বলার আছে নাকি?”
আবিদ মুখ তুলল। একটু ইতস্তত করল। গলা পরিষ্কার করল।


“না... মানে... একটা কথা ছিল। কিন্তু... জানি না কীভাবে বলব।”
“বলো। ইতস্তত কোরো না। মনের কথা বলো। আমি আছি তো।”
আবিদ গলা পরিষ্কার করল আবার। চোখ নামিয়ে রাখল। কাপের দিকে তাকিয়ে বলল,


“তুমি... তুমি আমাদের সম্পর্ক নিয়ে খুশি তো?”
বুশরা একটু অবাক হয়ে তাকাল। যেন আকাশ থেকে পড়ল। চোখ বড় হয়ে গেল এক মুহূর্তের জন্য।


“কী? হঠাৎ এই প্রশ্ন কেন? আমি কিছু ভুল করেছি নাকি?”
আবিদের কান গরম হয়ে গেল। গলা শুকিয়ে আসছিল। সে জানত সত্যি কথা বলতে পারবে না। নোমান আর সাজিদের সাথে আড্ডার কথা বললে বুশরা অস্বস্তিতে পড়বে। হয়তো রেগেও যাবে। তাই বানিয়ে বলল,


“না... তুমি কিছু করোনি। একটা পডকাস্ট দেখছিলাম। সেখানে বলা হচ্ছিল... যৌনতা প্রেমের একটা বড় অংশ। ছাড়া সম্পর্ক অসম্পূর্ণ থাকে। অনেক সম্পর্ক এই কারণে দুর্বল হয়ে যায়। আমাদের... আমাদের তো এটা নেই। তাই ভাবলাম... তুমি কি এই কারণে অসন্তুষ্ট? কোনো অভাব বোধ করো? কিছু মনে মনে চাও কিন্তু বলো না?”
বুশরা শুনে মুখ লাল হয়ে গেল। চোখ নামিয়ে ফেলল। কানের কাছ পর্যন্ত রক্ত উঠে গেল। এই প্রথম আবিদের মুখ থেকে এমন কথা শুনছে। অস্বস্তি চাপল সারা শরীরে। গলা শুকিয়ে গেল। সে কী উত্তর দেবে বুঝতে পারছিল না। আবিদ তার লজ্জা দেখে আরও বিব্রত হলো। হাত দিয়ে মাথা চুলকে বলল,


“স্যরি... স্যরি। আমি এমন কথা তোলার কথা ছিল না। তুমি অস্বস্তিতে পড়লে। আমি বোকামি করেছি।”
বুশরা মাথা নাড়ল। গলা নামিয়ে বলল, খুব আস্তে,


“না... না। আমি... আমি আমাদের সম্পর্কে খুব খুশি। সত্যি। কোনো অভাব নেই। তুমি এসব কেন ভাবছ?”
আবিদ তাকিয়ে রইল। পুরোপুরি বিশ্বাস করতে পারল না। বুশরা কনজারভেটিভ। সে জানে। এমন কি হতে পারে যে সে নিজের ভেতরের কোনো ইচ্ছা লুকিয়ে রাখছে? তাই শিওর হতে চাইল। নোমানের যুক্তিগুলোকে পডকাস্টের নামে সাজিয়ে বলল। গলা একটু কাঁপছিল।
“পডকাস্টে আরও বলছিল... শরীর আমাদের অস্তিত্বের অংশ। তাকে বাদ দিয়ে ভালোবাসা অসম্পূর্ণ। শরীরের চাহিদা থাকলে সেটা অস্বীকার করা ঠিক না। মানুষ নিজের একটা অংশকে দমিয়ে রাখে। পরে সেটা সমস্যা তৈরি করে। তোমার কী মনে হয়? এসব কথা কি একেবারে ভুল?”
বুশরা একটু চুপ করে থাকল। আঙুল দিয়ে স্কার্ফের কিনার মুচড়ে ধরছিল। তারপর আস্তে বলল,


“আমি... আমি খুশি। আমাদের যা আছে, তাতেই। যৌনতা... সেটা বিয়ের পর আসবে। তখন হবে। এখন দরকার নেই। এখন আমাদের যেটা আছে, সেটাই যথেষ্ট। আমি এতেই শান্তি পাই।”
কথাটা বলে সে আর চোখ তুলল না। আবিদও চুপ করে গেল। আর বেশি কথা হলো না সেদিন। দুজনেই অস্বস্তিতে চা খাচ্ছিল। মাঝে মাঝে চোখ পড়ছিল একে অপরের দিকে, তারপর সরে যাচ্ছিল। আবিদ মনে মনে ভাবছিল বুশরা সত্যিই খুশি, নাকি শুধু বলে যাচ্ছে? তার গলার স্বর তো একটু কাঁপছিল। বুশরা মনে মনে ভাবছিল আবিদ হঠাৎ এমন কথা তুলল কেন? তার কি সত্যিই এসব ভাবনা আছে? নাকি সত্যিই কোনো পডকাস্ট দেখেছে?
ক্যাফে থেকে বেরোনোর সময় দুজনেই যার যার ভিতরে চিন্তায় মগ্ন ছিল। ওদের সম্পর্কের ভিতর নতুন এক প্রশ্ন হাজির হয়েছে যার উত্তর দুইজনের অজানা।

রাতে বাসায় ফিরে আবিদ বিছানায় শুয়ে তাকিয়ে রইল ছাদের দিকে। ফ্যানের শব্দ শুনছিল। বুশরার কথাগুলো ঘুরছিল মাথায়। সে যৌনতাকে পুরোপুরি উড়িয়ে দেয়নি। বলেছে বিয়ের পর হবে। তার মানে কি তার মনেও এই চিন্তা আছে? আগ্রহ আছে, কিন্তু কনজারভেটিভভাবে বড় হওয়ার কারণে প্রকাশ করতে পারে না? যদি তাই হয়, তাহলে তার ভেতর একটা চাপা আকাঙ্ক্ষা আছে। সেই আকাঙ্ক্ষা সম্পর্কের জন্য কতটা ভালো হবে? আবিদের কি উচিত হবে নিজে থেকে এই ব্যাপারে একটু উদ্যোগ নেওয়া? নাকি অপেক্ষা করাই ভালো? যদি সে কিছু করে আর বুশরা প্রস্তুত না থাকে, তাহলে সব নষ্ট হয়ে যেতে পারে। আবার যদি বুশরার সত্যিই চাহিদা থাকে আর সে কিছু না করে, তাহলে বুশরা ধীরে ধীরে দূরে সরে যেতে পারে। মনে মনে একটা টানাপোড়েন তৈরি হলো। সে কোনো সিদ্ধান্তে আসতে পারল না। শুধু জানালার বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল অনেকক্ষণ।
অন্যদিকে বুশরাও রাতে একইভাবে চিন্তা করছিল। বিছানায় শুয়ে স্কার্ফ খুলে রেখেছিল পাশে। আবিদ কেন হঠাৎ এই প্রশ্ন তুলল? সে কি চায় তাদের সম্পর্কে যৌনতা প্রবেশ করুক? কিন্তু তা কীভাবে সম্ভব? আবিদ যখন কথা বলছিল, তখন মুখ লাল হয়ে গিয়েছিল, তোতলাচ্ছিল। এত লাজুক মানুষ কী করে এমন চাহিদা প্রকাশ করবে? নাকি সে নিজেও খুব লাজুক, কনজারভেটিভ—তাই নিজের ইচ্ছাটা কোনো পডকাস্টের নামে চালিয়ে দিয়েছে? বুশরা বান্ধবীদের আড্ডায় শুনেছে, সিনিয়র মেয়েদের কাছে শুনেছে—ছেলেরা যৌনতায় বেশি আগ্রহী হয়। শান্ত ছেলেরাও এর বাইরে নয়। অনেকেই লুকিয়ে রাখে। আবিদ কি ইঙ্গিত দিয়ে এটাই বোঝাতে চেয়েছে? সে ভালো ছেলে—এতে সন্দেহ নেই। কিন্তু তার মনে এই চিন্তা এসে থাকলে বুশরার কী করা উচিত? সে কি আবিদকে জিজ্ঞেস করবে সরাসরি? নাকি চুপ করে থাকবে? যদি চুপ করে থাকে আর আবিদের সত্যিই এমন চাহিদা থাকে, তাহলে কি সে আবিদকে অতৃপ্ত রাখবে?
বুশরা কোনো উত্তর পেল না। শুধু একটা সংশয় নিয়ে চোখ বুজল। মনে মনে আবিদের লাল মুখটা ভেসে উঠছিল বারবার। আর নোমানের নাম না জানা কোনো পডকাস্টের কথা।
দুজনেই সে রাতে সহজে ঘুমোতে পারেনি।


দুজনেই একই প্রশ্নের ভিন্ন মুখোমুখি হয়েছিল।


কোনো উত্তর পায়নি।
[+] 14 users Like কাদের's post
Like Reply
#44

বৃহস্পতিবার রাতের উপহার। পড়ুন। মন্তব্য এবং লাইক, রেপু দিয়ে সাথে থাকেন।
[+] 3 users Like কাদের's post
Like Reply
#45

(09-10-2026, 11:39 AM)Saj890 Wrote:  Darun

ধন্যবাদ
[+] 1 user Likes কাদের's post
Like Reply
#46

(10-10-2026, 06:12 AM)Dipto78 Wrote:  গল্প সুন্দর ভাবে এগুচ্ছে
নিয়মিত আপডেট চাই কাদের ভাই


আশা করি নিয়মিত আপডেট পাবেন।
[+] 1 user Likes কাদের's post
Like Reply
#47

(08-10-2026, 10:46 PM)Fun123 Wrote:  বন্ধু গল্প টা আপনার লিখা? আপনি কি সায়মন? আপনি কেন এই গল্প শেষ করেন নি ? আপনি যেভাবে প্লট গুছিয়ে গল্প লিখেন যাস্ট অসাধারণ। বন্ধু গল্প আপনি শেষ করেন নি, অনেক কষ্ঠ পেয়েছি।  আমার পড়া সেরা গল্প গুলোর মধ্যে একটি। আশা করি এই গল্প ও সেরা হবে। কিন্তু বন্ধু গল্প দয়া করে শেষ করবেন। অনুরোধ রইল।

হ্যা আমি সাইমন। বন্ধু গল্পটি ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ায় বন্ধ করে দিয়েছিলাম এক সময়। তারপর একাউন্টের পাসওয়ার্ড হারিয়ে ফেলি মাঝে তখন এই একাউন্টটা খোলা।  বন্ধু গল্পটা নিয়ে কাজ করা হয় না অনেক বছর। এত বছর পর আবার নতুন করে শুরু করাটা ইজি না। তাই ঠিক কথা দিতে পারছি না।
[+] 1 user Likes কাদের's post
Like Reply
#48

(11-10-2026, 02:03 PM)behka Wrote:  Kader bhai aaj ke raate update 5 ashar kono chance ache?

কিছুটা লিখেছি, বাকিটা শেষ করতে পারলে আসবে।
[+] 1 user Likes কাদের's post
Like Reply
#49

(10-10-2026, 02:28 PM)buddy12 Wrote:  আজকাল ফোরামে আসাটাই কমে গেছে।
একটা অনুরোধ  - আপনি যেমন লিখতে চান, তেমনই লিখুন। পাঁচ জনের সাজেশন নিয়ে খিচুড়ি করবেন না।
"বন্ধু" গল্পের কথা মনে পড়ে যাচ্ছে।
লাইক ও রেপু দিলাম। 
পাঁচ তারা দিলাম। 
সাথে আছি।


ধন্যবাদ লাইক রেপুর জন্য। আর আমার মটো হচ্ছে কে কি বলল সেটা ম্যাটার না, আমি যে রাস্তায় গল্প চালাবো সে রাস্তায় চলবে গল্প।
[+] 1 user Likes কাদের's post
Like Reply
#50

(10-10-2026, 03:31 PM)skam4555 Wrote:  খুব সুন্দর আপডেট। আপনার লেখনীর শক্তি এত চমৎকার যে পড়া শুরু করলে শেষ না করে পারা যায় না। লাইক ও রেপু দিলাম।



পড়তে থাকুন। আশা করি সামনে আর ভাল লাগবে।
[+] 1 user Likes কাদের's post
Like Reply
#51

(11-10-2026, 06:30 PM)poka64 Wrote:  জুসি গুদে ঢুকলে ধোন
তৃপ্ত শরীর প্রশান্ত  মন

কাপড়ে ঢাকা যৌনি
সংশয়ে ঢাকা মন
উঠলে আবরণ
কাপবে তনু মন।
[+] 3 users Like কাদের's post
Like Reply
#52

আপডেট ৫

ক

ঢাকা ডিবেট ফেস্টের প্রস্তুতি শুরু হওয়ার পর থেকে বুশরার রুটিনটা একটু বদলে গেছে। আগে সে শুধু নিজের পড়াশোনা আর আবিদের সাথে সময় নিয়ে ব্যস্ত থাকত। এখন তার সপ্তাহের চারদিন ডিবেট প্র্যাকটিসে কাটছে। মাহিকা আর নোমানের সাথে। সাপ্তাহে চার দিন এক ঘন্টা করে। মাঝে মাঝে ডিবেট ক্লাবের অফিসে বসে তিন জন। কোন কোন দিন কোন ফাকা ক্লাস রুমে। একদিন নিচের প্লাজাতেও বসেছিল। প্রস্তুতির সময়টাতে নিজেরা নিজেরা কোন টপিক ঠিক করে আলোচনা করে ঠিক কিভাবে এনালাইসিস করা যায় দ্রুততম সময়ে মূল যুক্তি গুলো।  কিভাবে প্রতিপক্ষের যুক্তি আগে থেকে অনুমান করে সেগুলো কে অকেজো করে দেওয়া যায় নিজেদের বক্তব্যের সময়। প্রতিপক্ষ তাদের যুক্তির বিরুদ্ধে কি কথা বলতে পারে। এইসব প্রাকটিসে কাটছে। সিনিয়র হিসেবে মাহিকা মাঝে মাঝে কিছু টিপস দেয়। মাঝে একদিন এনএসইউর এর অন্য ডিবেট গ্রুপটার সাথে আলোচনা হলো। ঠিক হলো ঢাকা ফেস্টের সাত দিন আগে একটা প্রস্তুতিমূলক ডিবেট হবে দুই গ্রুপের মাঝে যাতে মূল ডিবেটের আগে একটু ওয়ার্ম আপ হয়ে যায়।

ডিবেট প্রাকটিস শুরু হবার প্রথম সপ্তাহটা বুশরার কাছে অস্বস্তিকর লেগেছিল। নোমান এলেই তার শরীর একটু শক্ত হয়ে যায়। নোমানের সাথে তার কখনো সরাসরি কথা হয় নি। ডিবেট ক্লাবের বাইরে বা কোন কমন ক্লাসে হয়তো দুই একটা কথা হয়েছে। লাস্ট একদিন ক্লাসের দরজার কাছে বন্ধুদের নিয়ে জোরে কথা বলছিল দেখে একটা কথা কাটাকাটি হয়েছিল। এইসব কারণে নোমানের সম্পর্কে শুরু থেকে একটা নেগেটিভ ধারণা বুশরার। আবার ক্লাব ফেস্টের সময় নোমানের কাজকর্ম দেখে মনে হয়েছে ছেলেটা কাজ করতে জানে। সব মিলিয়ে বুশরার পর্যবেক্ষণ ছেলেটা খুব সহজে কথা বলে, সহজে হাসে, সহজে রাগ করে না। কিন্তু একটা কেয়ারলেস ব্যাপার আছে ছেলেটার মাঝে। ডিবেট প্রাকটিসে দেখা যাবে কোন দিন দশ মিনিট দেরীতে আসবে আবার যেদিন টাইমমত আসবে সেদিন দশ মিনিট আগে চলে যাবে। কোন দিন পকেটে কলম থাকবে না আবার কোন দিন আলোচনার মাঝে মোবাইল স্ক্রল শুরু করে দিবে। বুশরার চোখে এটা দায়িত্বহীনতার লক্ষণ। অথচ প্র্যাকটিসের সময় নোমান যখন কেস ভাঙে, তখন তার চোখে একটা অন্য মানুষ দেখা যায়। মনোযোগী। ধারালো। বুশরা আরেকটা জিনিস লক্ষ্য করেছে নোমানের ব্যাপারে। মেয়েরা সহজে নোমানের প্রতি আকৃষ্ট হয়। বুশরা স্বীকার করে প্রচলিত নিয়মে নোমান হ্যান্ডসাম। লম্বা। চেহারায় ঠিক চকলেট বয় টাইপ ব্যাপার নেই বরং একটা রাফ লুক আছে। ড্রেসাপে খুব মনযোগ দেয় বুঝা যায়। আবার খেলাধূলায় ভাল। চেহারা, গুড এথলেট এইসব সুপারফেশিয়াল ব্যাপার। আজ আছে কাল নেই। বুশরা মানুষের ভিতরের চরিত্র নিয়ে আগ্রহী বেশি। যদিও নোমান সম্পর্কে খুব বেশি জানে না বুশরা তবে এইটুকু বুঝে এই ধরনের ছেলেদের গার্লফ্রেন্ডের অভাব হয় না। এরা সমাজের প্লেবয়। যারা সম্পর্কে কে ঠুনকো ভাবে। এক সম্পর্ক থেকে অন্য সম্পর্কে প্রজাপতির মত উড়ে বেড়ায় তাদের কে সহ্য করতে পারে না বুশরা। সমাজ, ধর্ম, পরিবার থেকে শেখা মূল্যবোধ তাকে এইসব মানুষ থেকে দূরে থাকতে শিখিয়েছে। তবে মেয়েরা অনেক সময় এই ধরণের ছেলেদের পছন্দ করে। ওর নিজের বান্ধবী আর সাদিয়া আর কাশফিয়া যেমন ফ্যানগার্লের মত আচরণ করে দূর থেকে নোমান কে দেখলে তাতে ওর নিজের লজ্জা লাগে। কাশফিয়া, সাদিয়ার সাথে ওর অনেক মিল। ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এক রকম। সাদিয়া হি-জাব করে। কাশফিয়া হি-জাব না করলেও কাপড়ে খুব পরিশীলিত। তারপরেও ওদের এই রকম হ্যাংলামো বুঝে উঠতে পারে না বুশরা। একদিন বুশরা বলেছিল, তোরা কি বুঝিস তোদের মত আর অনেক মেয়ে হয়তো এই ছেলেটা কে চায়? আর এই ছেলেটাকে দেখলেই বুঝা যায় হয়ত এক সাথে চার পাচটা মেয়ে ঘুরাচ্ছে। খেয়াল করে দেখ হাটার সময় যে মেয়ে হাই দিচ্ছে তার সাথে দাঁড়িয়ে কথা বলছে। একটু কি পার্সনালিটি নেই ছেলেটার? সাদিয়া উত্তর দিল সবাই ওকে চায় দেখে তো আমরা ওকে চাই। বুশরা অবাক হয়ে বলল মানে? সাদিয়া বলল দেখ বাজারে গিয়ে তুই কোন ফোনটা কিনিস? যে ফোনটা আজকাল বেশি চলছে। সবাই যে ফোনটা কিনছে। কারণ তুই কাস্টমার এর স্যাটিশফেকশন থেকে ফোন কোয়ালিটি আন্দাজ করতে পারবি। এই যে নোমান কে দেখে বাকি মেয়েরা ছটফট করে উঠে এটা থেকে বুঝা যায় আমি এমন কিছু একটা পছন্দ করছি যার ভ্যালু আছে। আর অনেকে যেটা চায়। বুশরা বলল এটা কেমন তুলনা হল? মানুষ তো পণ্য না যে অন্য কাস্টমার কি বলল তা দেখে কিনতে হবে। সম্পর্ক তো এমন হওয়া উচিত যেটাতে একদম ফ্রেশ কাউকে পাওয়া যায়। কাশফিয়া এইবার পাশ থেকে বলল ডিয়ার তোমার কথাতে তোমার উত্তর আছে। তুমি বলেছ ফ্রেশ কাউকে দরকার রিলেশনের জন্য। এইবার বল তুমি পণ্যের সাথে তুলনা কর নি? বুশরা বলল কিভাবে? কাশফিয়া বলল কারণ সাদিয়া ফোনের তুলনা দিয়েছে মানুষের সাথে আর তুই দিলি ভেজিটেবলের সাথে। ভেজিটেবল মানুষ ফ্রেশ চায়। এইবার হো হো করে হেসে উঠে সাদিয়া। কাশফিয়া সাদিয়ার সেইসব পণ্যের সাথে তুলনা মনে করে একটু কান লাল হয় বুশরার। এমনকি ওদের ডিবেট টিমের সিনিয়র মাহিকা আপু পর্যন্ত নোমান কে হালকা ছাড় দেন। এই যে দশ মিনিট পরে আসা কখনো দশ মিনিট আগে চলে যাওয়া এইগুলা নিয়ে আপু তেমন কিছু বলে না। একদিন মাহিকা আপু কে এই ব্যাপারে কমপ্লেইন করার পর আপু বলল আরে নোমান একটু এমন। আপুর কথার সুরে প্রশ্রয়ের সুর। বান্ধবীদের অহেতুন নোমানের প্রতি দূর্বলতা আর মাহিকা আপুর প্রশ্রয় এইসব নোমানের প্রতি বুশরার বিরক্তি আরেকটু শক্ত করে।



নোমানের সাথে ইন্টারেকশনে বুশরার জড়তা থাকলেও নোমান এমন ভাবে কথা বলে যেন বহু দিনের পরিচিত। একদিন প্র্যাকটিসের সময় বুশরা একটা পয়েন্ট আটকে গেল। মাহিকা সাহায্য করতে গিয়েও পারল না। নোমান খাতা থেকে মাথা তুলে বলল,  

“এক সেকেন্ড। তোমার সেকেন্ড আর্গুমেন্টটা উল্টো করে দাঁড় করাও। তাহলে প্রথমটার সাথে কানেক্ট হবে।”

বুশরা তাকাল। নোমান উঠে এসে তার খাতার পাশে দাঁড়াল। আঙুল দিয়ে লাইন দেখিয়ে বলল। তার হাতের গন্ধটা বুশরার নাকে এল পারফিউম আর হালকা সিগারেটের মিশ্রণ। বুশরা দ্রুত খাতা সরিয়ে নিল। সিগারেটের গন্ধ একদম সহ্য হয় না বুশরার তবে আজকের পারফিউমের গন্ধ সাথে মিলে অন্য রকম লাগছে। তবে এমন গা ঘেষে দাড়ানোয় একটু অস্বস্তি হলো বুশরার জোড় গলায় বলল,

“আমি বুঝেছি, একটু সরে দাড়াও।”

নোমান একটু হাসল।  
“রাগ করছ?”

“না।”

“রাগ করলে বলো। আমি দূরে সরে যাই।”

বুশরা জবাব দিল না। নোমানও আর কিছু না বলে নিজের জায়গায় ফিরে গেল। কিন্তু বুশরার মনে সেই সিগারেট মিশ্রিত পারফিউমের গন্ধটা লেগে রইল অনেকক্ষণ।

রাতে বাসায় ফিরে সে আবিদকে ফোন করল। আবিদ জিজ্ঞেস করল কেমন কেটেছে দিন। বুশরা বলল, “ভালো।” আর কিছু বলল না। আবিদও চাপ দিল না। ফোন কাটার পর বুশরা ছাদের দিকে তাকিয়ে থাকল। মনে মনে বলল,  

“আমি শুধু টিমের জন্য ওর সাথে কথা বলছি। অন্য কিছু না।”

কিন্তু নিজেকেই বিশ্বাস করাতে পারল না পুরোপুরি।


দ্বিতীয় সপ্তাহে প্র্যাকটিসে আর চাপ বাড়ল। একদিন মাহিকা দেরি করল। বুশরা আর নোমান একা রুমে বসে রইল প্রায় বিশ মিনিট। নোমান প্রথমে ফোন দেখছিল। তারপর ফোন রাখল।  

“তুমি আমাকে পছন্দ করো না, তাই না?”

বুশরা খাতা থেকে মাথা তুলল।  
“এটা কেমন প্রশ্ন?”
নোমান বলল,
“এই প্রশ্নে সমস্যা কি? আমি জিজ্ঞেস করছি তুমি কি আমার উপর বিরক্ত?”

“মানুষ তার বন্ধুদের উপর বিরক্ত হয় বা রাগ করে। তোমার সাথে আমার বিরক্ত হবার মত পরিচয় নেই” বুশরা স্বীকার না করলেও ওর গলায় ঝাঝ ভিন্ন কথা বলে।

নোমান বুশরার খোচার পরেও রাগ করলো না ঠিক। বলল “আচ্ছা বন্ধু না হই, ডিবেট টিমে তো একসাথে আছি। নিজেদের মাঝে বোঝাপড়া ভাল হলে টিম কেমিস্ট্রি বাড়বে। ডিবেট কিন্তু ঠিক ফরমুলার মত জিতে না। টিম কেমিস্ট্রি হেল্প করে জিততে। তাই নিজেদের মাঝে বোঝাপড়া বাড়ানোটা আমাদের দ্বায়িত্বর মাঝে পড়ে।”

নোমানের মুখে দায়িত্বের কথা শুনে বুশরা এইবার ক্ষেপে যায় “দায়িত্বের ব্যাপার? তুমি ডিবেটকে যতটা সিরিয়াসলি নাও, আমি তার চেয়ে বেশি নিই।”

নোমান হালকা হাসল।  
“আমি সিরিয়াসলি নেই। শুধু তোমার মতো দায়িত্ব শো অফ করি না।” নোমানের গলায় এইবার হালকা খোচা। বুশরা চুপ করে গেল। নোমান তার দিকে তাকিয়ে থাকল। মেয়েটার স্কার্ফ আজ হালকা নীল। গলার কাছে একটু ঘামের চিহ্ন। গরম পড়েছে। নোমানের চোখ সেখানে আটকে গেল এক মুহূর্তের জন্য। সে দ্রুত চোখ সরিয়ে নিল।  এমনিতে বুশরা রেগে আছে তার উপর ওর দিকে তাকিয়ে থাকতে দেখলে আবার কি বলবে কে জানে।

মনে মনে নিজেকে নিজে বলল,  
“এই মেয়েটার দিকে এভাবে তাকাচ্ছিস কেন? ও তোকে কিছু দেবে না। এই ধরনের মেয়েদের নখড়া বেশি। এরা নিজেদের সতী ভাবে আর জগতের সবাই কে রাবণ। এদের কে ভাল কথা বললেও এরা ভাবে কোন স্বার্থ আছে।”

অথচ চোখ আবার চলে যাচ্ছিল। বুশরার হাতের দিকে। আঙুলের দিকে। সরু আংগুল। পিয়ানো শিল্পীদের মত। সরু আংগুলে পৃষ্ঠা উল্টাচ্ছে খাতার।মাহিকা এসে পড়ায় কথা আর এগোল না। কিন্তু সেই বিশ মিনিটের নীরবতা দুজনের মনেই লেগে রইল।



একদিন প্র্যাকটিসের পর নোমান বুশরাকে বলল,  
“কালকের কেসটা নিয়ে আমি একটা নতুন অ্যাপ্রোচ ভেবেছি। চাইলে শুনতে পারো।”

বুশরা প্রথমে না বলতে চেয়েছিল। কিন্তু কেসটা গুরুত্বপূর্ণ। তাই বলল, “বলো।”

দুজনে সিঁড়ির কোণে দাঁড়াল। নোমান কথা বলতে বলতে হাত নাড়ছিল। বুশরা শুনছিল। নোমানের গলার স্বর কম। কাছ থেকে শুনতে গেলে তার শ্বাসও শোনা যায়। বুশরার গায়ে একটা অস্বস্তিকর উত্তাপ ছড়াল। নোমানের শরীর থেকে সেদিনের সেই পারফিউম মিশ্রিত সিগারেটের ঘ্রাণ। সে একটু পিছিয়ে দাঁড়াল। নোমান লক্ষ করল। কিন্তু কিছু বলল না।

কথা শেষে বুশরা বলল,  
“আইডিয়াটা খারাপ না।”

নোমান হাসল।  
“‘খারাপ না’ মানে তোমার মুখে অনেক বড় প্রশংসা।”

বুশরা মুখ ঘুরাল। চলে গেল। নোমান তার পিছন থেকে তাকিয়ে থাকল। মেয়েটার হাঁটার ভঙ্গিটা দেখল। কাঁধ সোজা। মাথা উঁচু। যেন পৃথিবীর সব নিয়ম তার পক্ষে।  এই উদ্ধত্ব হেটে যাওয়া মেয়েটার ভিতরের মেয়েটা কে ওর দেখতে ইচ্ছে করে। সব সময় কি এমন উদ্ধত্ব? প্রেমিকের সামনেও? বুশরা কে নিয়ে এমন প্রশ্ন মনে আসায় একটু বিরক্ত হলো। অহেতুক সময় নষ্ট। নোমান যাদের পছন্দ করে তারা অনেক বেশি সাবলীল। বুশরার মত এমন নৈতিকতা আকড়ে থাকা কেউ না।
[+] 11 users Like কাদের's post
Like Reply
#53

খ

আবিদের মনে বুশরার সাথে সেই ক্যাফের কথোপকথনটা এখন আর কেবল একটা ঘটনা হয়ে নেই। সেটা একটা দীর্ঘ ছায়া হয়ে তার দিনের পর দিন জুড়ে থেকে গেছে। বুশরা বলেছিল সে খুশি। বলেছিল যৌনতা বিয়ের পর আসবে। বলেছিল এখন যা আছে তাতেই তার শান্তি। কথাগুলো ঠিক ছিল। পরিষ্কার ছিল। অথচ আবিদের মনে হচ্ছিল কথাগুলোর পেছনে আরও কিছু আছে যেটা সে ধরতে পারছে না। বুশরা উত্তর দেবার আগে কয়েক সেকেন্ড থেমে ছিল। এই কয়েক সেকেন্ডের মানে কি? আবিদের একটা অভ্যাস হচ্ছে মাথার ভিতর অনেক কিছু চিন্তা করে ফেলে বাস্তবে হয়তো যা ঘটবে না। তাই বুশরার এই কয়েক সেকেন্ডের নীরবতা কে অনেক ভাবে বিশ্লেষণ করে ফেলে আবিদ। এই নীরবতা কি  নরমাল? বুশরা কি তার ভিতরের ইচ্ছা চাহিদা গোপন করছে? বুশরা সব সময় ওর খুশির জন্য অনেক কিছু করে। তাহলে কি ওর  খুশির জন্য নিজের উত্তর চেপে গেছে সে জন্য কি কয়েক সেকেন্ড দেরি হয়েছে উত্তর দিতে?

আজকাল রাতে ঘরে ফিরে বিছানায় শুয়ে অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়ে থাকে। ফ্যানের শব্দ শুনে, ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে থাকে। মনে মনে নোমানের কথাগুলো ঘুরছিল বারবার। শরীর ছাড়া প্রেম অসম্পূর্ণ। নারীদেহ মানুষকে উন্মত্ত করে। পালপিটেশন মানে শরীরের অতৃপ্ত ক্ষুধা। আবিদ প্রথমে রেগে গিয়েছিল। মনে হয়েছিল নোমান সবকিছুকে নামিয়ে আনছে শরীরের স্তরে। প্রেমকে সস্তা করে দিচ্ছে। ভালোবাসাকে একটা শারীরিক প্রতিক্রিয়া বানিয়ে ফেলছে। সে নিজেও সেদিন তর্কের সময় জোরে বলেছিল তাদের সম্পর্কে কাম নেই, শুধু ভালোবাসা আছে। সম্মান আছে। শান্তি আছে। কথাটা তার মুখ দিয়ে বেরোনোর সময় সে বিশ্বাস করেছিল। এখনো বিশ্বাস করতে চায়। কিন্তু রাত গভীর হলে, একা থাকলে, বিশ্বাসটা একটু কেঁপে যায়।

মানুষ কি শুধু মন দিয়ে বাঁচে? শরীর কি সত্যিই এতটা গৌণ? আবিদ নিজেকে প্রশ্ন করছিল বারবার। সে যখন বুশরার কাছে বসে, তখন শরীরের কোনো ক্ষুধা অনুভব করে না। শুধু একটা গভীর শান্তি আসে। একটা নিরাপত্তা। যেন পৃথিবীর সব চাপ এক মুহূর্তের জন্য থেমে যায়। এটা কি মিথ্যা হতে পারে? নোমান যদি ঠিক হয়, তাহলে এই শান্তিটাকে কী বলে? অভ্যাস? ভয়? নাকি সত্যিই ভালোবাসা?

আবার অন্যদিকে ভাবে যদি শরীর এতটাই গুরুত্বপূর্ণ হয়, তাহলে সে এতদিন নিজেকে কী বোঝাচ্ছিল? সে কি নিজের শরীরকে অস্বীকার করে চলেছে? বুশরাকে কি সে একটা দেবীর মতো করে তুলেছে, জীবন্ত মানুষের বদলে? প্রশ্নগুলো তার ঘুম কেড়ে নিচ্ছিল। এক রাত, দুই রাত, তারপর একটানা কয়েক রাত।

সে সাজিদের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। সাজিদকে সে বিশ্বাস করে। সাজিদ তাকে জাজ করবে না। একদিন দুপুরে ক্যাফেটেরিয়ায় দুজনে বসল। চারপাশে লোকজনের কথাবার্তা, প্লেট গ্লাসের শব্দ, দূর থেকে কেউ হাসছিল। আবিদ চায়ের কাপ হাতে নিয়ে ঘোরাচ্ছিল অনেকক্ষণ। সাজিদ তার দিকে তাকিয়েছিল চুপচাপ। জানত আবিদ কিছু বলবে। সময় নিয়ে বলবে।

আবিদ শেষ পর্যন্ত মুখ খুলল। বুশরার সাথে ওর কথোপকথন বলল। স্বীকার করল কিছুদিন ধরে কনফিউজড। নোমানের কথাগুলো মাথা থেকে যাচ্ছে না। সে জানে নোমান অন্যরকম মানুষ। নোমানের জীবন অন্যরকম। কিন্তু যুক্তিগুলো এত সহজ যে অস্বীকার করা কঠিন। সাজিদ শুনছিল। মাঝে মাঝে মাথা নাড়ছিল। আবিদ বলেছিল সে বুশরাকে ভালোবাসে। এটা নিয়ে তার কোনো সন্দেহ নেই। কিন্তু ভালোবাসা কি শুধুই মনের ব্যাপার? শরীর কি সম্পূর্ণ আলাদা কিছু? নাকি দুটো জিনিস একসাথে জড়িয়ে থাকে এমনভাবে যে একটাকে বাদ দিলে অন্যটা অসম্পূর্ণ হয়ে যায়? বুশরা কি চায় ওর কাছে? নাকি সে আসলে শরীর চায় তাই এইসব ভাবছে?

সাজিদ কিছুক্ষণ চুপ করে থাকার পর বলেছিল, প্রত্যেকটা মানুষ আলাদা হয়। কারো কাছে শরীর খুব বড় জিনিস। কারো কাছে মন। তুই যেটা অনুভব করিস, সেটাই তোর সত্যি। নোমানের সত্যি দিয়ে তোর সত্যিকে মাপতে গেলে গুলিয়ে যাবে। আবিদ মাথা নাড়ল। কথাটা ঠিক। অথচ মনে শান্ত হল না। সাজিদ আবার বলেছিল, তুই যদি নিজেকে জোর করে নোমানের মতো ভাবতে শুরু করিস, তাহলে তুই নিজের মতো থাকতে পারবি না। আর নিজের মতো না থাকতে পারলে বুশরার সাথেও স্বাভাবিক থাকতে পারবি না।

আবিদ সেদিন সাজিদের কথাগুলো মেনে নিয়েছিল। বাইরে মেনে নিয়েছিল। ভেতরে কিন্তু প্রশ্নগুলো থেকে গিয়েছিল। রাতে বাসায় ফিরে আবার সেই একই চক্রে ঘুরতে শুরু করল মন। বুশরা কি সত্যিই খুশি? নাকি সেও অনেক কিছু চেপে রাখে? মেয়েরা কি সবসময় সব কথা বলে? নাকি অনেক কিছু ভেতরে পুষে রাখে এমনভাবে যে একসময় সেটা সম্পর্কের ভেতর ফাটল ধরায়?

আবিদ ভাবত, সে নিজেও তো অনেক কিছু চেপে রাখে। সে কখনো বুশরাকে বলেনি যে মাঝে মাঝে তার শরীর চায়। বলেনি যে রাতে একা থাকলে তার মনে হয় কাউকে ছুঁয়ে দেখার। বলেনি যে বুশরার কাছে বসলে মাঝে মাঝে তার হাতটা তার হাতের কাছে আনতে ইচ্ছে করে। সে এসব চেপে রাখে কারণ সে মনে করে এসব চাওয়া ভালোবাসাকে নোংরা করে দেয়। কিন্তু নোমান যদি ঠিক হয়? যদি এই চাওয়াগুলোই ভালোবাসার অংশ হয়? বিয়ের পর যদি এই জিনিস গুলো করা জায়েজ হয় তাহলে বিয়ের আগে এই জিনিস গুলো চাওয়া কি অপরাধ?

এই প্রশ্নগুলো তাকে একটা অদ্ভুত অপরাধবোধের ভেতর ফেলে দিচ্ছিল। সে মনে করত সে বুশরাকে অসম্মান করছে এসব ভেবে। আবার মনে করত সে নিজের সাথে অসৎ হচ্ছে এসব না ভেবে। দুই দিক থেকেই সে কোণঠাসা হয়ে যাচ্ছিল আবিদ। মনের ভিতর প্রশ্ন আবার বুশরার প্রতি সম্মানবোধ।

কয়েকদিন পর আবিদ নোমানের সাথে দেখা হয়ে গেল। ইচ্ছে করে নয়। ক্যাম্পাসের করিডোরে হঠাৎ মুখোমুখি হয়ে গিয়েছিল। নোমান তাকে দেখে হাসি দিয়ে ডাক দিল। বলল, মুখটা শুকনো লাগছে কেন। আবিদ জবাব দিল কিছু না। দুজনে পাশাপাশি হাঁটতে শুরু করল। কথা হলো সাধারণ। ক্লাসের কথা। আবহাওয়ার কথা। ফুটবল ম্যাচের কথা। আবিদ ইচ্ছে করেই কোনো গভীর বিষয় তুলল না। নোমানও তুলল না। অথচ আবিদের মনে হচ্ছিল নোমান সব বুঝে ফেলেছে। নোমানের সহজ হাঁটা, সহজ কথা বলা, সহজ হাসি সবকিছু তার কাছে একটা নিঃশব্দ প্রশ্ন হয়ে উঠছিল। নিজেকে নিজেই প্রশ্ন করল আবিদ আমি এত সংকোচে থাকি কেন? নিজেকে কেন এত কন্ট্রোল করে রাখি? অল্প এক দুইটা  নিয়ম ভাংগতে আমার কেন এত ভয় হয়? নোমানের মত কেয়ার ফ্রি কেন চলতে পারি না। নিজের প্রেমিকার  হাত ধরার কথা ভাবলে, নিজের প্রেমিকা কে জড়িয়ে ধরার  কথা ভাবলে কেন নিজের ভিতরে অপরাধবোধে ভরে যায়।

আবিদ সেদিন নোমানের পাশ থেকে সরে যেতে চেয়েছিল তাড়াতাড়ি। কিন্তু পা সরেনি সহজে। নোমানের উপস্থিতি তার ভেতর একটা অস্বস্তিকর আয়না ধরিয়ে দিচ্ছিল। সেই আয়নায় সে নিজেকে দেখতে পাচ্ছিল একজন ভালো ছেলে, একজন দায়িত্বশীল ছেলে, একজন যে ভালোবাসাকে পবিত্র রাখতে চায়। অথচ সেই পবিত্রতার ভেতর একটা শুকনো অনুভূতিও দেখতে পাচ্ছিল। যেন সবকিছু ঠিক আছে, অথচ কিছু একটা ঘাটতি আছে। তার নিজের ভিতরের ইচ্ছা, প্রেমিকার ইচ্ছা সব কি সে পূরণ করতে পারছে? নাকি সমাজ, ধর্ম, পরিবারের ভয়ে গুটিয়ে রেখেছে সব কিছু। কেন কোন রকম পাপবোধ ছাড়া নোমানের মত কেয়ার ফ্রি ভাবে জীবন কে উপভোগ করতে পারছে না।

রাতে আবিদ আবার একা হলো। বুশরার মেসেজ এল। সাধারণ মেসেজ। কেমন আছিস। পড়াশোনা কেমন চলছে। আবিদ উত্তর দিল। সাধারণ উত্তর। অথচ মেসেজ পাঠানোর পর তার মনে হলো সে আবারও কিছু লুকিয়ে রাখল। সে বুশরাকে জিজ্ঞেস করতে পারত তুই সত্যিই খুশি তো? আমাদের মধ্যে কি কিছু কম আছে? তুই কি কখনো চাস যে আমি তোকে অন্যভাবে ছুঁই? কিন্তু সে জিজ্ঞেস করল না। কারণ সে ভয় পায় উত্তরটা কী হতে পারে। যদি বুশরা বলে হ্যাঁ, তাহলে তার তৈরি করা পুরো ভালোবাসার কাঠামোটা কেঁপে যাবে। যদি বলে না, তখন কি বুশরার কাছে তার ভাল ছেলে ইমেজ ভেংগে চুড়ে যাবে?  

আবিদ ভাবত, ভালোবাসা কি এতটা জটিল হওয়ার কথা ছিল? সে তো সহজ ভালোবাসা চেয়েছিল। একটা মেয়ে, একজন প্রেমিকা, একটা সম্পর্ক, একটা ভবিষ্যৎ। বিয়ে, সংসার, সন্তান। সব হালাল। সব পরিষ্কার। অথচ এখন মনে হচ্ছে সেই সহজ পথটার ভেতরেই একটা জটিলতা লুকিয়ে ছিল যেটা সে আগে দেখেনি। নোমান সেই জটিলতাটাকে সামনে এনে ধরে দিয়েছে। আর এখন আর উপেক্ষা করা যাচ্ছে না।

সে বুশরার শরীরের কথা ভাবে না এটা সে নিজেকে বোঝাতে চায়। কিন্তু মাঝরাতে চোখ বন্ধ করলে বুশরার হাতের কথা মনে পড়ে। তার আঙুলের কথা। তার গলার কাছের চামড়ার কথা যেটা স্কার্ফের ফাঁক দিয়ে মাঝে মাঝে দেখা যায়। বুশরা হেটে গেলে পিছন থেকে যখন দেখে তখন ওর কোমরের দুলনি মনে পড়ে। গলা শুকিয়ে আসে। আবিদ দ্রুত চোখ খুলে ফেলে। নিজেকে ধমক দেয়। এসব চিন্তা করা উচিত না। এসব চিন্তা বুশরাকে অসম্মান করা। ওর মত ভাল ছেলের এইসব চিন্তা করা ঠিক না। অথচ চিন্তাগুলো থামে না। থামলেও কিছুক্ষণ পর আবার ফিরে আসে।

আবিদ এখন বুঝতে পারছিল যে ক্রমশ সে দুই পা দুই নৌকায় দিয়ে দিচ্ছে। একদিকে তার বিশ্বাস ভালোবাসা মনের ব্যাপার, শরীর গৌণ, বিয়ের আগে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে হয়। অন্যদিকে তার শরীর আর নোমানের যুক্তি শরীর অস্তিত্বের অংশ, তাকে অস্বীকার করলে নিজেকেই অস্বীকার করা হয়। দুই নৌকাই তার নিজের। কোনোটাকেই সে ছাড়তে পারছে না। আর দুই নৌকায় পা দিয়ে দাঁড়িয়ে থাকার ফলে সে ধীরে ধীরে ভারসাম্য হারাচ্ছে।

সে ভাবত, বুশরা যদি জানতে পারে তার মনের এই অবস্থা, তাহলে কী হবে? বুশরা কি তাকে দুর্বল ভাববে? নাকি খারাপ ভাববে? নাকি ভয় পাবে? আবিদ জানে বুশরা কনজারভেটিভ। জানে সে নিয়ম মানে। জানে সে বিয়ের আগে কোনো শারীরিক সম্পর্ক চায় না। তাহলে সে নিজেই বা এসব নিয়ে এত ভাবছে কেন? সে কি বুশরাকে বদলাতে চাইছে? নাকি নিজেকে বদলাতে চাইছে?

প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। আর প্রশ্নগুলো দিনের পর দিন আরও ভারী হয়ে তার বুকের ভেতর জমছে। আবিদ এখনো বুশরাকে ভালোবাসে। এটা সে জোর দিয়ে বিশ্বাস করে। কিন্তু ভালোবাসার সংজ্ঞাটা এখন আর আগের মতো পরিষ্কার নেই। সংজ্ঞাটা এখন একটা কুয়াশার ভেতর ঢাকা পড়েছে। আর সেই কুয়াশার ভেতর থেকে নোমানের গলার স্বর বারবার ভেসে আসছে মাই সিলি বয়। ইউ নিড এ গুড সেক্স।

আবিদ সেই স্বরকে ঘৃণা করে। অথচ উপেক্ষা করতে পারে না।
[+] 12 users Like কাদের's post
Like Reply
#54

গ

আবিদের মুখ থেকে সেদিন যে প্রশ্নগুলো বেরিয়ে এসেছিল, সেগুলো বুশরার মনে একটা অদ্ভুত ফাটল তৈরি করে দিয়েছিল। প্রথমে সে বুঝতেই পারেনি কী ঘটছে। ক্যাফেতে বসে যখন আবিদ ইতস্তত করে জিজ্ঞেস করেছিল তাদের সম্পর্ক নিয়ে সে খুশি কি না, তখন বুশরার প্রথম প্রতিক্রিয়া ছিল বিস্ময়। তারপর যখন আবিদ পডকাস্টের কথা বলে যৌনতাকে প্রেমের বড় অংশ হিসেবে তুলে ধরেছিল, তখন বিস্ময়টা ধীরে ধীরে একটা গভীর অস্বস্তিতে রূপান্তরিত হয়েছিল। বুশরা সেদিন লজ্জায় মুখ লাল করে ফেলেছিল। গলা শুকিয়ে গিয়েছিল। উত্তর দিতে গিয়ে তার নিজেরই কণ্ঠস্বর কাঁপছিল। সে বলেছিল সে খুশি। বলেছিল যৌনতা বিয়ের পর আসবে। বলেছিল এখন যা আছে তাতেই তার শান্তি। কথাগুলো সে সত্যি মনে করেই বলেছিল। অথচ বাসায় ফিরে, একা হয়ে, রাতের অন্ধকারে শুয়ে থাকার সময় সেই কথাগুলো আর আগের মতো সত্য মনে হচ্ছিল না।

বুশরা এতদিন ভেবেছিল তাদের সম্পর্ক একটা সুন্দর, পরিষ্কার গতিতে চলছে। পড়াশোনা শেষ হবে। তারপর চাকরি। দুই-তিন বছরের মধ্যে বিয়ে। তারপর একটা ছোট্ট ফ্ল্যাট। দুইটা বাচ্চা। একটা ছেলে, একটা মেয়ে। সকালে নাশতা করে অফিসে যাওয়া। সন্ধ্যায় একসাথে চা খাওয়া। ছুটিতে কোথাও বেড়াতে যাওয়া। এই ছবিগুলো সে এতবার মনে মনে এঁকেছে যে সেগুলো প্রায় বাস্তব মনে হত। আবিদের সাথে গল্প করার সময় সে এই পরিকল্পনাগুলো শেয়ার করত। আবিদ খুশি মনে শুনত। মাঝে মাঝে নিজের মতামত যোগ করত। কোন এলাকায় ফ্ল্যাট নেওয়া ভালো হবে, বাচ্চাদের নাম কী রাখা যায়, বিয়ের পর কার বাবা-মায়ের সাথে কতদিন থাকা হবে এসব নিয়ে তারা ঘণ্টার পর ঘণ্টা কথা বলেছে। বুশরার কাছে এই ভবিষ্যৎটা একটা নিরাপদ আশ্রয়ের মতো ছিল। যেখানে সবকিছু নিয়ন্ত্রণে। সবকিছু হালাল। সবকিছু সুন্দর।

এখন হঠাৎ করে আবিদের প্রশ্নগুলো সেই সুন্দর ছবিটার মাঝখানে একটা ফাটল ধরিয়ে দিয়েছে। বুশরা বুঝতে পারছিল না আবিদ আসলে কী চায়। সে কি সত্যিই শুধু একটা পডকাস্ট দেখে কৌতূহলী হয়েছে? নাকি এটা তার নিজের চাওয়াকে ঘুরিয়ে বলার একটা উপায়? আবিদ কি তার কাছে যৌনতা চায়? এটা কি সেই চাওয়ার একটা পরোক্ষ প্রকাশ? বুশরা এতদিন আবিদকে অন্য ছেলেদের থেকে আলাদা ভেবে এসেছে। আবিদ জোরে কথা বলে না। মেয়েদের দিকে উল্টো দৃষ্টিতে তাকায় না। হাত ধরার জন্য তাড়া করে না। চুমু খাওয়ার কথা বলে না। বুশরা তাকে নিরাপদ মনে করত। এখন সেই নিরাপত্তাটাই একটু কেঁপে যাচ্ছে। আবিদ কি আসলে ওর মতোই অন্য ছেলেদের মতো? শুধু ভদ্রতার আড়ালে লুকিয়ে আছে?

এই প্রশ্নগুলো বুশরার ভেতর জড়িয়ে যেতে লাগল দিনের পর দিন। পড়াশোনার সময় মনে পড়ত। ডিবেট প্র্যাকটিসের সময় মনে পড়ত। লাইব্রেরিতে বসলে মনে পড়ত। এমনকি নামাজ পড়ার সময়ও মাঝে মাঝে এসে ভিড় করে বসত। বুশরা নিজেকে শাসিয়ে নিত। এসব চিন্তা করা পাপ। আবিদকে খারাপ চোখে দেখা ঠিক না। অথচ চিন্তাগুলো থামত না। থামলেও কিছুক্ষণ পর আবার ফিরে আসত। আবিদের লাল মুখটা মনে পড়ত। যেভাবে সে তোতলাতে তোতলাতে কথা বলেছিল। যেভাবে স্যরি স্যরি করেছিল। বুশরার মনে হত, যদি আবিদ সত্যিই শুধু পডকাস্ট দেখে জিজ্ঞেস করত, তাহলে এতটা লজ্জা পেত না হয়তো। লজ্জাটাই যেন তার ভেতরের চাওয়ার প্রমাণ।

একদিন দুপুরে সাদিয়া আর কাশফিয়ার সাথে দেখা হলো ক্যাফেটেরিয়ার এক কোণে। বুশরা প্রথমে কিছু বলতে চায়নি। মনে মনে ভয় পাচ্ছিল। যদি ওরা তাকে খারাপ ভাবে? যদি ওরা বলে সে বেশি ভাবছে? অথচ ভেতরের চাপ এতটা বেড়ে গিয়েছিল যে আর ধরে রাখা যাচ্ছিল না। সে আস্তে আস্তে শুরু করল। প্রথমে ঘুরিয়ে বলল। বলেছিল আবিদ একটা অদ্ভুত প্রশ্ন করেছে। সম্পর্ক নিয়ে। খুশি কি না এইটা নিয়ে। সাদিয়া আর কাশফিয়া মনোযোগ দিয়ে শুনছিল। তারপর সাদিয়া জোর করতে লাগল। আসল কথাটা কী ছিল জানতে চাইল। বুশরা আরও কিছুক্ষণ রাখঢাক করার পর সব খুলে বলল। পডকাস্টের কথা। যৌনতাকে প্রেমের বড় অংশ বলার কথা। আবিদের প্রশ্নগুলো। তারপর তার নিজের মনে যে সংশয়গুলো জন্মেছে সেগুলোও।

সাদিয়া আর কাশফিয়া কিছুক্ষণ চুপ করে থাকল। কথাগুলো যেন তাদের দুজনেরও অপ্রত্যাশিত ছিল। বুশরা সহজে নিজের কিছু শেয়ার করে না। আবিদের সাথে প্রেম এটা লুকায় না কিন্তু এমন না যে আবিদের সাথে কি কথা হচ্ছে বা তাদের সম্পর্ক এখন কেমন সেসব শেয়ার করে। সাদিয়া আগে কথা বলল। সে নিজে কখনো প্রেম করেনি। তাই তার সরাসরি অভিজ্ঞতা নেই। কিন্তু অন্য বান্ধবীদের কাছ থেকে অনেক কিছু শুনেছে। প্রেমের একটা পর্যায়ে ছেলেরা শরীর চায়। কেউ শুধু হাত ধরতে চায়। কেউ চুমু খেতে চায়। কেউ মেয়ের বুকে হাত দিতে চায়। কেউ আরও বেশি চায়, যৌনির কাছাকাছি হাত নিয়ে যেতে চায়, অথবা পুরোপুরি শরীর চায়। অনেকে ঘুরতে যাওয়ার নাম করে সুযোগ করে নেয়। কেউ কেউ বলে যদি না দাও তাহলে সম্পর্ক রাখার মানে নেই। এভাবে ব্ল্যাকমেইল করে আদায় করে। সাদিয়া থামল একটু। তারপর বলল, আবিদ কিন্তু এসব করছে না। সে জোর করছে না। ব্রেকআপের হুমকি দিচ্ছে না। বরং বুশরার সম্মতি চাইছে। ভালো ছেলে বলেই হয়তো এভাবে ঘুরিয়ে বলছে। তাই এতটা ভয় পাওয়ার হয়তো কিছু নেই।

কাশফিয়া সাদিয়ার কথার সাথে একমত হল। মাথা নাড়ল। তারপর একটু চুপ করে থাকল। চোখ নামিয়ে রাখল। মনে হচ্ছিল সে কিছু বলতে চাইছে কিন্তু দ্বিধা করছে। শেষ পর্যন্ত নিজে থেকেই বলে ফেলল যে সে নিজেও প্রেম করছে। সাদিয়া আর বুশরা দুজনেই অবাক হয়ে তাকাল। কাশফিয়া ওর প্রেমের কথা কখনো বলে নি। সাদিয়া যখন মাঝে মাঝে টিজ করে জিজ্ঞেস করেছে তখনো না। এখন কাশফিয়া এত সহজে এসব কথা বলবে বলে কেউ ভাবেনি। কাশফিয়ার মুখে সবসময় দুষ্টুমির হাসি থাকলেও এতটা খোলাখুলি শরীরের কথা বলবে এটা অপ্রত্যাশিত ছিল। কাশফিয়া আস্তে আস্তে বলতে থাকল। তার প্রেমিকের সাথে ডেটিং-এ মাঝে মাঝে স্পর্শ হয়। চুমু খায়। সুযোগ পেলে তার বুকে হাত দেয়। কাশফিয়া নিজেও কয়েকবার প্যান্টের উপর দিয়ে তার বিএফের পুরুষাঙ্গে হাত দিয়েছে। কথাগুলো বলার সময় কাশফিয়ার গলা একটু নামতে থাকল। মুখ লাল হয়ে আসছিল। তবু সে থামল না। সাদিয়া দুষ্টুমি করে জিজ্ঞেস করল কেমন লাগে। কাশফিয়া একটু চুপ করে থেকে বলল, চুমু খাওয়ার সময় মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে আসবে। বুকে হাত দিলে শরীরের ভেতর একটা উত্তেজনা ছড়িয়ে যায় যেন সবকিছু ভেঙে পড়বে। আর যখন প্যান্টের উপর দিয়ে হাত দেয়, তখন মনে হয় ভেতরে একটা শক্ত কিছু নড়াচড়া করছে। কাশফিয়ার শ্বাস বলেতে থাকল কথাগুলো বলার সময়। তার বুক ওঠানামা করছিল। সাদিয়া আর বুশরারও বুকের ভেতর একটা অদ্ভুত চাপ অনুভূত হচ্ছিল। নিষিদ্ধ কিছু জানার আর বলার একটা গোপন আনন্দ যেন তিনজনের মাঝে ছড়িয়ে গিয়েছিল।

বুশরা শুনছিল। কাশফিয়ার মুখ থেকে এইসব কথা বেরোচ্ছে দেখে তার নিজেরই গলা শুকিয়ে আসছিল। কাশফিয়াকে সে ভালো মেয়ে বলেই জানত। একটু দুষ্টুমি আছে, একটু কথায় কথায় টিজ করে, কিন্তু এতটা খোলাখুলি শরীরের কথা বিশেষ করে পুরুষাঙ্গের কথা এভাবে বলবে ভাবেনি। কাশফিয়া যখন বলেছিল “ভেতরে একটা শক্ত কিছু নড়াচড়া করছে”, তখন বুশরার মনে হয়েছিল তার নিজের কানই বিশ্বাস করতে চাইছে না। সে অবাক হয়ে তাকিয়ে থাকল। মনে মনে ভাবল, কাশফিয়া এসব কেমন করে বলে? লজ্জা করে না? অথচ কাশফিয়ার মুখ লাল। শ্বাস কষ্টকর। তাহলে লজ্জা তো হচ্ছে। তবু বলছে। বুশরার মনে হলো, লজ্জা আর কৌতূহল একসাথে থাকতে পারে। নিষিদ্ধ জিনিস বলার আনন্দ আলাদা। শোনার আনন্দও আলাদা। তিনজনেই সেদিন সেই আনন্দটা ভাগ করে নিচ্ছিল চুপচাপ।

বুশরা শেষে বলেছিল সে ওদের কথা বুঝতে পারছে। কিন্তু তার পক্ষে এসব সম্ভব না। সে অন্যরকম। কথাটা বেরোনোর সাথে সাথে কাশফিয়ার মুখ একটু বিষণ্ণ হয়ে গিয়েছিল। চোখ নামিয়ে ফেলেছিল। বুশরা বুঝতে পেরেছিল তার কথায় কাশফিয়া অপমানিত বোধ করেছে। যেন বুশরা বলতে চেয়েছে কাশফিয়া খারাপ মেয়ে, আর সে নিজে ভালো। বুশরা তাড়াতাড়ি স্যরি বলেছিল। বলেছিল সে এমন কিছু বোঝাতে চায়নি। কথা আর এগোয়নি সেদিন। তিনজনেই একধরনের অস্বস্তিকর নীরবতা নিয়ে উঠে গিয়েছিল। বুশরার মনে সেই নীরবতাটা বিকেল পর্যন্ত লেগে থাকল। কাশফিয়ার লাল মুখটা মনে পড়ছিল। তার শ্বাসকষ্টের কথা মনে পড়ছিল। আর নিজের মুখ থেকে বেরোনো সেই “আমি অন্যরকম” কথাটা মনে পড়ছিল। বুশরা ভাবল, সে কি সত্যিই অন্যরকম? নাকি শুধু নিজেকে অন্যরকম বলে ভুলিয়ে রাখতে চায়?

সেই রাতে সাদিয়া মেসেঞ্জারে একটা লিংক পাঠাল। একটা রেডিট গ্রুপের। মুস-লিম ম্যারেজ অ্যান্ড রিলেশনশিপ প্রবলেমস। সাথে আরও কয়েকটা পোস্টের লিংক। বুশরা প্রথমে খুলতে চায়নি। তবে এরপর সাদিয়া একটা লম্বা মেসেজ পাঠালো। মেসেজ টা পড়ল,

“আজকে কাশফিয়াকে তুই যে “আমি অন্যরকম” বললি, সেটা বলা উচিত হয়নি। ও হেল্প করতে গিয়ে নিজের গোপন কথা খুলে বলছিল, সেসময় এমন কথা ওকে হার্ট করেছে। তুই যাওয়ার পর ও একদম চুপ হয়ে গিয়েছিল। কাশফিয়া ভাল মেয়ে। ও আমাদের কাছে ওর গোপন কথা শেয়ার করেছে একমাত্র তোর দ্বিধার কথা শুনে। যতে ওর কথা শুনে তুই একটু স্বস্তি পাস। আর তুই যা শুনলি বা যে দ্বিধার মধ্য দিয়ে যাচ্ছিস, এগুলো নতুন কিছু না। অনেক প্র্যাকটিসিং মুস-লিম ছেলে-মেয়েই এর মধ্যে দিয়ে যায়। যে লিংকগুলো দিয়েছি, পড়লে বুঝতে পারবি।  পরে সুযোগ করে কাশফিয়াকে আলাদা করে সামনাসামনি স্যরি বলবি। সবার সামনে না, তাহলে ও আরও লজ্জা পাবে।’


বুশরার প্রথমে খুলতে চায় নি তবে সাদিয়ার মেসেজ পড়ে কৌতুহলে শেষ পর্যন্ত খুলে ফেলল। প্রথম পোস্টটা পড়ল ধীরে ধীরে।

Female (26):  
I’ve been with my fiancé for three years. We are both practicing Mu-slims and decided to wait until marriage. Lately he has been distant. When I asked, he said he feels like something is missing. He didn’t say sex directly but I could tell. Now I keep wondering if I’m being unfair. Is it wrong to want to stay pure but also keep him? I feel guilty for even thinking about this.

বুশরা পোস্টটা পড়ে ফোনটা একটু নামিয়ে রাখল। মেয়েটার কথাগুলো যেন তার নিজের মনের কথা। তিন বছরের সম্পর্ক। দুজনেই ধর্ম পালন করে। বিয়ের আগে অপেক্ষা করার সিদ্ধান্ত। তারপর ছেলেটা দূরে সরে যেতে শুরু করে। কিছু একটা কম আছে বলে। সরাসরি যৌনতার কথা বলে না। কিন্তু বোঝা যায়। মেয়েটা ভাবে সে কি অন্যায় করছে? পবিত্র থাকতে চাওয়া কি ভুল? ছেলেটাকে ধরে রাখতে গিয়ে কি নিজের বিশ্বাস ভাঙবে? বুশরা মনে মনে আবিদের সাথে তুলনা করল। আবিদও তো দূরে সরে যায়নি। কিন্তু প্রশ্ন করেছে। ঘুরিয়ে ফিরে একই কথা বলেছে কিছু একটা কম আছে কি না। বুশরা ভাবল, এই মেয়েটা যে অপরাধবোধ করছে, সে নিজেও কি তাই করছে? আবিদকে খারাপ চোখে দেখার জন্য? নাকি নিজের মনে যৌনতার চিন্তা আসার জন্য?

দ্বিতীয় পোস্ট খুলল।

Male (28):  
My girlfriend is a good Mu-slim girl. I respect that. But sometimes I feel frustrated. We only hold hands occasionally. I don’t want to pressure her into haram, but I also don’t know how long I can keep suppressing this. Has anyone else felt like their relationship is stuck because of physical boundaries? I’m scared I’ll end up resenting her.

বুশরা এই পোস্টটা পড়ে আরও বেশি অস্থির হয়ে উঠল। এবার ছেলেটার দিক থেকে। মেয়েটা ধর্ম মানে। ছেলেটা সম্মান করে। কিন্তু হতাশ হয়। মাঝে মাঝে শুধু হাত ধরা ছাড়া আর কিছু হয় না। হারামে ঠেলতে চায় না। কিন্তু কতদিন দমিয়ে রাখবে নিজেকে? সম্পর্ক কি আটকে আছে শারীরিক সীমার কারণে? শেষ পর্যন্ত মেয়েটার প্রতি বিদ্বেষ জন্মাবে কি না সেই ভয়। বুশরা মনে মনে আবিদের জায়গায় এই ছেলেটাকে বসাল। আবিদ কি এভাবেই হতাশ? আবিদ কি দমিয়ে রাখছে নিজেকে? আবিদ কি একদিন তার প্রতি বিদ্বেষ পোষণ করবে? বুশরা ভয় পেল। গলা শুকিয়ে গেল। যদি আবিদ সত্যিই এমন অনুভব করে, তাহলে সে কী করবে? হাত ধরতে দেবে? চুমু খেতে দেবে? তার বুকে হাত দিতে দেবে? না দিলে কি আবিদ দূরে সরে যাবে?

তৃতীয় পোস্ট খুলল।

Female (24):  
We are getting married in eight months. My fiancé recently asked if we could “do more” before the wedding. Not full sex, but more than kissing. I said no. Now he seems quiet. I keep checking my phone waiting for his texts. I feel like I’m losing him over something I believe is right. How do you balance deen and the fear of being left?

বুশরা এই পোস্টটা পড়ে ফোনটা বালিশের উপর রেখে দিল। আট মাস পর বিয়ে। ছেলেটা বিয়ের আগে আরও কিছু চায়। পুরো যৌনতা না। কিন্তু চুমুর চেয়ে বেশি। মেয়েটা না বলেছে। এখন ছেলেটা চুপ। মেয়েটা ফোন চেক করতে থাকে। মনে হয় সে হারাচ্ছে ছেলেটাকে। যে জিনিসটা সে ঠিক বলে বিশ্বাস করে, সেই জিনিসের জন্যই হারাচ্ছে। দ্বীন আর একা হয়ে যাওয়ার ভয় দুটোর মধ্যে ভারসাম্য কীভাবে রক্ষা করবে? বুশরা মনে মনে নিজেকে এই মেয়েটার জায়গায় বসাল। আবিদ যদি একদিন বলে আরও কিছু চায়? সে যদি না বলে? আবিদ যদি চুপ হয়ে যায়? সে কি আবিদকে হারাবে? বুশরার বুকের ভেতরটা কেমন করে উঠল। লজ্জায় আর ভয়ে তার গা ঘামতে শুরু করল। ফ্যানের বাতাস গায়ে লাগছিল। অথচ ঘাম ঝরছিল। সে আবিদকে হারাতে চায় না। অথচ নিজের বিশ্বাসও ছাড়তে চায় না। দুই দিক থেকেই সে চেপে যাচ্ছিল।

তিনটা পোস্ট পড়ার পর বুশরার মনে সাদিয়া আর কাশফিয়ার কথাগুলো মিলিয়ে যেতে লাগল। সাদিয়া বলেছিল ছেলেরা একটা পর্যায়ে শরীর চায়। কাশফিয়া বলেছিল চুমু খেলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, বুকে হাত দিলে শরীর ভেঙে পড়ার মতো উত্তেজনা হয়, প্যান্টের উপর দিয়ে হাত দিলে ভেতরে শক্ত কিছু নড়াচড়া করে। বুশরা এসব কথা মনে করতে গিয়ে নিজেরই শরীর গরম হয়ে উঠছিল। লজ্জায় মুখ লাল হয়ে যাচ্ছিল একা একা শুয়ে থেকেও। সে ভাবল, কাশফিয়া যে অনুভূতির কথা বলেছে, সেগুলো কি সত্যিই এত তীব্র? আবিদ যদি তাকে ছুঁয়ে দেয়, তাহলে কি তারও এমন হবে? বুশরা দ্রুত মাথা নাড়ল। এসব চিন্তা করা উচিত না। অথচ চিন্তাগুলো থামছিল না। রেডিটের মেয়েগুলোর অপরাধবোধ, ছেলেগুলোর হতাশা, কাশফিয়ার লাল মুখ, সাদিয়ার বিশ্লেষণ সব মিলিয়ে তার ভেতর একটা বড় সংকট জেগে উঠেছিল। সে আসলে কী চায়? আবিদ আসলে কী চায়? দুই প্রশ্নের কোনোটারই উত্তর তার কাছে ছিল না। শুধু সংশয় ছিল। আর সংশয়টা রাতের অন্ধকারে আরও বড় হতে থাকল। বুশরা ঘুমাতে পারল না। শুধু তাকিয়ে থাকল ছাদের দিকে। আর মনে মনে একই প্রশ্ন ঘুরতে থাকল বারবার সে কি আবিদকে হারাবে, নাকি নিজেকে হারাবে? সে কি নিজে এমন কিছু চায়?

রাত যত গভীর হচ্ছিল, বুশরার মনের ভেতরের দ্বন্দ্ব তত স্পষ্ট হয়ে উঠছিল। সে আবিদকে ভালোবাসে। এটা নিয়ে তার কোনো সন্দেহ নেই। কিন্তু ভালোবাসার মানে কি শুধু একসাথে ভবিষ্যৎ পরিকল্পনা করা? শুধু নিরাপদ দূরত্বে থেকে একে অপরকে সম্মান করা? নাকি ভালোবাসার ভেতরে শরীরেরও একটা জায়গা আছে যেটা সে এতদিন অস্বীকার করে এসেছে? কাশফিয়ার কথাগুলো তার কানে বাজছিল বারবার। নিঃশ্বাস বন্ধ হয়ে আসা। শরীর ভেঙে পড়ার মতো উত্তেজনা। ভেতরে শক্ত কিছু নড়াচড়া করা। বুশরা এসব কল্পনা করতে গিয়ে নিজেকেই থামিয়ে দিচ্ছিল। অথচ কল্পনাগুলো থামছিল না। আবিদের হাত যদি তার হাতে লাগে? আবিদের ঠোঁট যদি তার ঠোঁটে লাগে? আবিদের হাত যদি তার বুকে যায়? ভেবে তার শরীর কাঁপছিল। লজ্জায় আর ভয়ে বুকের ভেতরটা কেমন করে উঠছিল। সে আবিদকে হারাতে চায় না। অথচ নিজের বিশ্বাসও ছাড়তে চায় না। দুই দিক থেকেই সে চেপে যাচ্ছিল। আর সেই চাপের ভেতর থেকে কোনো পরিষ্কার উত্তর বেরোচ্ছিল না। শুধু প্রশ্ন বেরোচ্ছিল। আর প্রশ্নগুলো  সে রাতে ওকে আর ঘুমাতে দেয় নি।
[+] 12 users Like কাদের's post
Like Reply
#55

নতুন আপডেট পড়ে আপনাদের মন্তব্য জানান এবং লাইক রেপু দিয়ে সাথে থাকুন।
[+] 3 users Like কাদের's post
Like Reply
#56

(11-10-2026, 11:54 PM)WrickSarkar2020 Wrote:  Darun update... Jebhabe apni character gulor inner conflict and somporker tanaporen gulo tule dhorechhen.... Darun!!

ধন্যবাদ পড়ার জন্য। আপাতত গল্পের চরিত্রগুলোর ধীরে ধীরে প্রকাশ ঘটছে। আমি সব সময় স্লো বার্ণিং গল্প লিখতে পছন্দ করি। যারা ধৈর্য্য ধরে  পড়তে থাকবে তারা আশা করি আশাহত হবে না।
[+] 2 users Like কাদের's post
Like Reply
#57

(12-10-2026, 12:23 AM)Saj890 Wrote:  Darun

ধন্যবাদ
[+] 1 user Likes কাদের's post
Like Reply
#58

(13-10-2026, 07:21 PM)Karims Wrote:  Owaw Owaw edike  tho damka choltese ….. onk din asi na esei deki boss Notun fire niye chole asche…… ratings niye no tension Sudu continue korben bosss…. All the best


ধামকা শুরু হয় নি এখনো। আতশবাজির স্টক কেনে হচ্ছে। স্টক ঠিক মত জমলে না হবে আসল ধামাকা।
[+] 3 users Like কাদের's post
Like Reply
#59

(14-10-2026, 12:11 AM)Fahima89 Wrote:  স্টোরি মেকিং টা দারুন

আপনাকে পাঠক হিসেবে প্রথম পেলাম। পড়তে থাকুন। আমি ইরোটিকা লিখতে পছন্দ করি। যেখানে গল্প মূখ্য আর গল্পের প্রয়োজনে যৌনতা আসে গল্পে। তবে যখন আসে তখন যেন পাঠক কে ভাসিয়ে নিতে পারে সে চেষ্টার কমতি থাকে না আমার তরফ থেকে। পড়ুন। আশা করি নিয়মিত মতামত জানাবেন।
[+] 1 user Likes কাদের's post
Like Reply
#60

আপডেট ৬

ক

বিকেলের রোদটা একটু হেলে পড়েছিল। ক্যাম্পাসের বাইরে ফুটপাতের ওপর একটা ছোট চায়ের দোকান। প্লাস্টিকের চেয়ার, ময়লা টেবিল, আর বাতাসে চায়ের সাথে মিশে থাকা ধোঁয়ার গন্ধ। আবিদ আর সাজিদ সেখানে বসেছিল। দুজনের সামনে দুটো কাপ। কথা হচ্ছিল সাধারণ বিষয়ে । ক্লাসের প্রেসার, আসন্ন পরীক্ষা, আর একটুখানি ফুটবল। আবিদের কাঁধে ল্যাপটপের ব্যাগ। কালো রঙের, একটু ভারী। সে মাঝে মাঝে হাত দিয়ে ব্যাগটা স্পর্শ করে নিচ্ছিল, যেন নিশ্চিত হতে চায় সেখানেই আছে।

হঠাৎ পাশ থেকে কয়েকজন ছেলে এগিয়ে এল। সংখ্যায় পাঁচ-ছয়জন। বয়স আন্দাজ বিশ-পঁচিশের মধ্যে। পোশাক এলোমেলো, চোখে একটা অস্থিরতা। আবিদ আর সাদিজ থেকে অল্প দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে জোরে জোরে কথা বলতে থাকল। আবিদ সাজিদ দুইজনে বিরক্ত হলো এত জোরে কথা বলায়। ওদের কথার শব্দে নিজেদের কথা নিজেরা শুনতে কষ্ট হচ্ছে। আবিদ একটু পাশ ফিরে একটা ছেলের দিকে তাকিয়ে বলল ভাই একটু আস্তে কথা বলবেন, সমস্যা হচ্ছে। ছেলেটা ওর দিকে তাকালো তারপর গ্রুপের ভিতর গিয়ে কিছু একটা বলল। প্রথমে কয়েক সেকেন্ড কথার তোড় কমে গেলে তবে এইবার অন্য রকম ফিসফিসানি। ভিতর থেকে কার একজনের গলা। এত বড় সাহস কোন বাপের পোলার। গ্রুপের একজন সোজা আবিদের দিকে এসে দাঁড়াল। যে একটু লম্বা আর শক্তিশালী দেখতে, আবিদের ব্যাগের দিকে আঙুল তুলে বলল কিছু একটা। গলার স্বর উঁচু। অভিযোগটা স্পষ্ট ব্যাগটা তাদের কোনো পরিচিত ছেলের। চুরি করা। আবিদ প্রথমে বুঝতেই পারেনি। সে মাথা নাড়ল, না বলার চেষ্টা করল। সাজিদও পাশে থেকে ব্যাখ্যা করতে গেল। কিন্তু ছেলে গুলো শোনার মেজাজে ছিল না। এত দ্রুত ঘটনা ঘটতে থাকলো যে আবিদ বা সাজিদ কেউ ঠিক কি হচ্ছে বুঝে উঠতে পারল না।

আবিদ সাজিদের প্রতিবাদের মুখে ছেলে গুলো তাদের ঘিরে ফেলল। একজন আবিদের কাঁধে হাত রাখল। আরেকজন ব্যাগ টেনে ধরল। আবিদের গলা শুকিয়ে গেল। চুরির অপবাদ। সে কখনো এমন কিছুর মুখোমুখি হয়নি। তার হাত কাঁপছিল। সাজিদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। দুজনেই ভয় পেয়েছিল। ভয়টা শুধু শারীরিক আঘাতের নয়। অপমানের। অজানা লোকের সামনে চোর বলে অভিযুক্ত হওয়ার। চারপাশের মানুষজন দূর থেকে তাকিয়েছিল, কিন্তু কেউ এগিয়ে আসেনি। ঢাকার রাস্তায় এমন দৃশ্য নতুন নয়। মানুষ দূরে থাকে।

যেহেতু কথা আবিদ বলেছিল এবং আবিদের কাধে ব্যাগ আছে তাই পুরো গ্রুপটা আবিদ কে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। সাজিদ ফোন বের করল। হাত কাঁপতে কাঁপতে নোমানকে ডুবল কল দিল। নোমান কল ধরার আগে ঠাস করে জোরে একটা শব্দ হলো। সাজিদ তাকিয়ে  দেখে আবিদ গাল ধরে দাঁড়িয়ে আছে। এইভাবে প্রকাশ্যে কেউ তাকে বিনা কারণে চড় মারতে পারে এটা যেন বিশ্বাস করতে পারছে না। এর মাঝে নোমান ফোন ধরল। কথা খুব সংক্ষেপ। সাজিদ অল্প কথায় শুধু বলল কোথায় আছে, কী হচ্ছে, আর তাড়াতাড়ি আসতে। নোমান ওপাশ থেকে কিছু জিজ্ঞেস করেছিল কি না, সাজিদ ঠিক শোনেনি। শুধু কেটে দিল। আবিদের দিকে তাকিয়ে মাথা নাড়ল। যেন বলতে চাইল হেল্প আসছে।

সময়টা লম্বা মনে হয়েছিল। আসলে হয়তো সাত-আট মিনিট। লোকগুলো এখনো ঘিরে ছিল। একজন আবিদের ব্যাগ জোর করে খুলতে চাইছিল। আবিদ দুই হাত দিয়ে ব্যাগ চেপে ধরেছিল। তার কপালে ঘাম। চোখে জল আসার মতো অবস্থা, কিন্তু সে আটকে রেখেছিল। সাজিদ বারবার বলছিল এটা ভুল, ব্যাগটা আবিদের নিজের, ভেতরে ল্যাপটপ আছে, আইডি কার্ড আছে। কিন্তু কথাগুলো বাতাসে হারিয়ে যাচ্ছিল।

নোমান এল কয়েকজনকে সাথে নিয়ে। রাফি ছিল, তানভির ছিল, আরও দু-তিনজন চেনা মুখ। তারা দূর থেকেই পরিস্থিতি দেখে নিয়েছিল। নোমান সোজা এগিয়ে গিয়ে মাঝখানে দাঁড়াল। তার চেহারায় রাগের কোনো চিহ্ন ছিল না। শুধু একটা শান্ত, স্থির দৃষ্টি। সে আগে আবিদের দিকে একবার তাকাল। তারপর লোকগুলোর দিকে। প্রথমে সে মিটমাটের চেষ্টা করল। কথা বলল আস্তে। পরিচয় দিল। আবিদের পরিচয় দিল। বলল আমরা নর্থ সাউথের ছাত্র, ব্যাগটা আবিদের নিজের, ভেতরে ল্যাপটপ আর বই আছে। সে নিজেও দেখতে পারে। লোকগুলোর মধ্যে একজন একটু নরম হল মনে হয়েছিল। কিন্তু যে লম্বা ছেলেটা নেতৃত্ব দিচ্ছিল, সে মানল না। গলার স্বর আরও চড়া করল। বলল তারা নিশ্চিত, ব্যাগটা চোরাই। নোমানের কথায় কান দিল না।

নোমান কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর ফোন বের করল। একটা নম্বরে কল দিল। কথা বলল খুব সংক্ষেপে। নাম ধরে ডাকল কাউকে। “বড় ভাই” বলে সম্বোধন করল। পরিস্থিতি এক লাইনে বলল। লোকেশন দিল। তারপর ফোন কাটল। দু-তিন মিনিটের মধ্যেই আরেকজন এল। বয়স তিরিশের কাছাকাছি, গাড়ি থেকে নেমে সোজা এগিয়ে এল। তার উপস্থিতিতে বাতাসটা যেন একটু বদলে গেল। লোকগুলো চিনল তাকে। কথা কম হল। ওই মানুষটা শুধু কয়েকটা কথা বলল। গলার স্বর নীচু, কিন্তু ওজনে ভারী। লোকগুলো মাথা নিচু করল। একজন ক্ষমা চাইল। তারপর সরে গেল দ্রুত। ছেলে গুলো চলে যেতে নোমান গাড়ি থেকে নামা লোকটার কাছে দাঁড়িয়ে সালাম দিল আর এত দ্রুত আসার জন্য বার বার ধন্যবাদ দিল। সাজিদ আর আবিদ দুইজন তখন খানিকটা ট্রমা গ্রস্ত। নোমান সেই গাড়ি থেকে নামা লোকের সাথে কি কথা বলছে ঠিক না শুনলেও বুঝল নোমান খালি একটু পর পর জ্বি ভাই, জ্বি ভাই করে সম্মান দেখাচ্ছে। একটু পর লোকটা আবিদ সাজিদের পিঠ চাপড়ে দিয়ে কিছু একটা বলে আবার গাড়িতে উঠে চলে গেল।  আবিদ তখনো ব্যাগ চেপে ধরেছিল। তার হাত কাঁপছিল। সাজিদের চোখ ছলছল হয়ে গিয়েছিল। দুজনেই যেন হঠাৎ বাতাস পেয়েছিল। নোমান পাশ থেকে আবিদের কাঁধে হাত রাখল। শক্ত করে নয়। শুধু একটা স্পর্শ। আবিদ সেই স্পর্শ অনুভব করল। তার ভেতরের ভয়টা একটু একটু করে নামতে শুরু করল।

নোমানের সাথে আসা ছেলেরাও পাশে দাঁড়িয়েছিল। কেউ বেশি কথা বলল না। শুধু উপস্থিতি দিয়েই যেন একটা দেয়াল তৈরি করেছিল। আবিদ আর সাজিদ দুজনেই বারবার ধন্যবাদ বলছিল। কথাগুলো গুছিয়ে বেরোচ্ছিল না। শুধু মুখ দিয়ে বেরোচ্ছিল ধন্যবাদ, ধন্যবাদ। নোমান মাথা নাড়ল। বলল চল, এখান থেকে সরে যাই।

তারা কাছের একটা দোকানে গেল। ছোটখাটো রেস্টুরেন্ট। আবিদ জোর করেই সবাইকে নিয়ে ঢুকল। ট্রিট দিল। চা, সিঙ্গাড়া, বেশ কিছু খাবার। নোমান আপত্তি করলেও আবিদ শুনল না। সাজিদও পাশে থেকে জোর দিল। টেবিলে সবাই বসল। কথা কম হচ্ছিল। আবিদের হাত এখনো একটু কাঁপছিল। সে বারবার নোমানের দিকে তাকাচ্ছিল। মনে মনে বলছিল দুবার। দুবার এই ছেলেটা তাকে বিপদ থেকে বের করে এনেছে। নোমান চায়ের কাপ হাতে নিয়ে বলল, এমন ছেলেরা নিরীহ ভদ্র ছেলেদের দেখলেই এসে টাকা খাবার ধান্দায় পড়ে। তোদের চেহারায়, কথায়, পোশাকে ভদ্রতা আছে। তাই টার্গেট করে। এদের কাজই এই। আবিদ মাথা নাড়ল। কথাটা তার বুকে লাগল। সে নিজেও টের পাচ্ছিল সে প্রতিবাদ করতে গিয়েও গলার স্বর কাঁপিয়ে ফেলেছিল। নোমানের মতো শান্তভাবে দাঁড়াতে পারেনি।

খাবার শেষ হওয়ার পর বাইরে এসে দাঁড়াল তারা। সন্ধ্যা নামতে শুরু করেছে। রাস্তায় লাইট জ্বলছে। আবিদ নোমানের দিকে তাকাল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আজ থেকে আর তুমি বলব না। তুই বল। দুবার আমাকে এভাবে বাঁচালির পর তোকে আর দূরের মানুষ ভেবে কথা বলতে ইচ্ছে করে না। নোমান প্রথমে একটু অবাক হল। তারপর হাসল। হালকা, একটু মুচকি  হাসি। মাথা নাড়ল। রাজি হল। নোমান বলল ওকে, যেহেতু আমাকে বন্ধু বলে স্বীকার করলি এখন থেকে তাহলে তোর ভাল মন্দের দ্বায়িত্ব  নিতে হবে আমাকে। গুরুজনের গলার ভংগী নকল করে বলা কথাটা আবিদ আর সাজিদের মুখে হাসি ফুটিয়ে তুলল।

সেদিনের পর থেকে তাদের কথা বলার ধরন বদলে গেল। আবিদের মুখে “তুই” শব্দটা এল। নোমানও ফিরিয়ে দিল। বন্ধুত্বটা যেন একটা অদৃশ্য রেখা পেরিয়ে অন্য জায়গায় চলে গেল। আবিদ মনে মনে অনুভব করল এই ছেলেটা শুধু সাহায্য করেনি। তাকে একটা নিরাপত্তা দিয়েছে। নোমানের কথায় টের পেয়েছে ঐদিন গাড়ি থেকে নামা ভদ্রলোক স্থানীয় এক যুবদল নেতা। নোমানের পরিচিত। আবিদ অবাক হলো নোমান যে খালি বাস্কেটবল খেলায় বা মেয়েদের সাথে ফ্লার্টিং এ ওস্তাদ তা না বরং ভার্সিটির বাইরের পলিটিক্যাল বড় ভাইদের চিনে। আবিদের ধারণা ছিল এমন লোকদের যারা চিনে এরা নিজেরাও গুন্ডা প্রকৃতির কিন্তু নোমানের সাথে তার কোন মিল নেই। নোমানের সাথে যত মিশছে তত ভাংগা গড়ার মধ্যে দিয়ে যাচ্ছে আবিদের চিন্তাভাবনা নোমান সম্পর্কে। নোমানের সহজ ব্যবহার, আড্ডা মাতিয়ে রাখার শক্তি আর দরকার পরলে হাজির হয়ে বিনা বাক্যে হেল্প করে পরে সেটা নিয়ে কোন রকম রিটার্ন না চাওয়া। সব মিলিয়ে আবিদের জগতে নতুন ভাল বন্ধু হিসেবে নোমানের আবির্ভাব একটা অবশ্যাম্ভাবী ব্যাপার এখন।

ঢাকার রাতের আলো আর শব্দ। সেই রাতে আবিদের মনে হল, কিছু কিছু মানুষ জীবনে হঠাৎ এসে দাঁড়ায়। আর তারপর আর দূরে সরে না। নোমান এমনই একজন হয়ে উঠছে যেন তার কাছে।
[+] 9 users Like কাদের's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)