Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
(This post was last modified: 05-09-2025, 09:39 PM by
কালপুরুষ. Edited 2 times in total.)
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
পর্ব ১
ঢাকার কমলাপুর রেলস্টেশন। রাত ১১টা। দিনের শোরগোল এখন ধীরে ধীরে স্তব্ধ হচ্ছে, কিন্তু নিস্তব্ধতা এখানে যেন অন্যরকম। কেবলমাত্র হালকা হালকা ঘোষণা আর কিছু দূর থেকে ভেসে আসা হকারের ক্লান্ত কণ্ঠ। বাতাস ভারী, ধোঁয়ায় মিশে থাকা ট্রেনের জ্বালানি আর পুরনো কাঠের গন্ধ।
লং শর্ট ক্যামেরা অ্যাঙ্গেলে প্ল্যাটফর্ম নম্বর ৪-এর একটি বেঞ্চে বসে আছে মেয়েটি। ঈগল যেমন হাজার ফুট ওপরের থেকেও শিকার ভুল করে না, তেমনি আরিশও নির্ভুলভাবে বুঝে ফেলল, কার সঙ্গে তার খেলা শুরু হয়েছে!
প্ল্যাটফর্মের উজ্জ্বল আলো নিচে বসেছিল মায়া। একা। হালকা লাল শাড়ির আড়ালে তার ত্বকের দীপ্তি যেন বৈদ্যুতিক আলোকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছিল। বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে পড়েছিল কাঁধের ওপর, তার কপালের টিপ যেন এক তীক্ষ্ণ নির্ভরতার প্রতীক। তার চোখে ছিল এক ধরনের উদাসী ঝিলিক, যেন হাজারো অচেনা গল্পের আমন্ত্রণ। বসার ভঙ্গিতেই ছিল এক অলক্ষ্য দম্ভ—সে জানে, তাকিয়ে থাকবে সবাই, কিন্তু সে তাকাবে না কারো দিকে।
আরো কাছে এগিয়ে যেতেই এত উজ্জ্বলতার মাঝে কাঁধের পুরনো ব্যাগটি লাগে বড্ডো বেমানান। এক কৃত্রিম দম্ভ নিয়ে বসে থাকা নিষ্প্রভ মুখটি আরিশের চোখ এড়িয়ে যায় না। অন্য কারো চোখে ধরা না পড়লেও; আরিশের সতর্ক দৃষ্টিতে ঠিকই মেকআপ ভেদ করে মেয়েটির চোখে অনেক রাতের ঘুমহীন ক্লান্তি ধরা পড়ে।
মেয়েটি একভাবে তাকিয়ে আছে রেললাইনের দিকে। কেউ হটাৎ তাকালে বুঝতে পারবে না সে চিন্তিত, না কি এই ভাব ভয়ের ছায়া — কারণ তার চেহারায় এমন এক নির্লিপ্ততা, যা হয়তো কেবল দীর্ঘদিনের অভ্যস্ত মানুষ অর্জন করতে পারে। আরিশ আর একবার নিজের মনে ভাবে সবটা, প্রথমটায় বিশ্বাস না করলেও সব জানার পর তার মনে দোলা দিয়েছে সন্দেহ। তা না হলে কোন মেয়ের রূপে ভুলে ভরকে যাওয়া আরিশের স্বভাবসিদ্ধ নয়!
মায়া আজকের ‘কাজে’ এসেছে। কাজ? না, এটি কোনো চাকরি নয়, নয় কোনো সম্মানজনক দায়িত্ব। এটা তার কাঁধে চাপানো, অন্যদের হাতে সাজানো এক ঘৃণিত বোঝা। ছোট্ট একটি খামে কী আছে তা সে জানে না, জানতে চায়ও না। শুধু জানে, খামটি তাকে পৌঁছে দিতে হবে সীমান্তের এক স্টেশনে — ঠিক সময়ে, ঠিক ব্যক্তির হাতে।পাশে রাখা ব্যাগের ভেতর হাত ঢুকিয়ে খামের অস্তিত্ব টের পায় সে। যেন নিজের ভেতরেই কোনো বোমা লুকিয়ে আছে, যা একটু এদিক ওদিক হলেই ফেটে যাবে। এমন সময় ডান পাশ থেকে হঠাৎ একটা কণ্ঠস্বর তার কাঁধের কাছে ভেসে আসে —
– “আপনার পাশে বসতে পারি?”
মায়া চমকে তাকায়। চোখের সামনে একজন যুবক। লম্বাটে ফিটফাট দেহে কালো টিশার্ট, ডেনিম জিন্স আর চোখে সোনালী ফ্রেমের হালকা চশমা। মুখে এমন এক ধরনের আত্মবিশ্বাস আর হাসি, যা সঙ্গে সঙ্গে মানুষকে বিভ্রান্ত করে ফেলে — বন্ধু না শত্রু, বোঝা যায় না।
– “আপনি?” — মায়া একটু কুণ্ঠিত।
– ও হাই! আমি আরিশ। আপনাকে এই রাত্রিতে বড্ডো একা দেখাছিল। ভাবলাম পাশে একটু বসি। এই শেষ ট্রেন তো এমনিতেই লম্বা যাত্রা, তার ওপরে ট্রেন লেইট। সঙ্গী দরকার।
মায়া কিছু বলে না। চুপচাপ তাকিয়ে থাকে ছেলেটির দিকে। নাম বলল, কিন্তু পরিচয় দিল না। খুব স্বাভাবিক লাগছে, আবার একদমই স্বাভাবিক না। মনে মনে ভাবে সে– উঠে চলে গেলে হয় না? না! ওটা অসভ্যতা, কিন্তু.....! মায়ার ভাবনার মাঝে আরিশ ব্যাগের ভেতর থেকে পানির বোতল বের করে একটা চুমুক দেয়। তারপর বলে,
– “আমি সাংবাদিক। একটা অনুসন্ধানে বের হয়েছি। আপনি হয়তো ভাবছেন, এই রাতে এ আবার কোন আপদ! তাই আগেই বলে দিলাম,আমাকে ভয় পাবার কোন কারণ নেই কিন্তু।”
মায়া মুখ ঘুরিয়ে ফেলে। সে ভয় পেয়েছে! সাংবাদিক? মানে... পুলিশও হতে পারে? না, সে তো ইউনিফর্মে নেই। কিংবা... চক্রের কেউ? তাকে পরীক্ষা করতে এসেছে?
–“আপনার নাম কী?” — আবার প্রশ্ন।
“মায়া।” — উত্তর দেয় সে, ঠোঁট শক্ত করে।
“চমৎকার নাম। একটু গল্প করলে কী খুব ক্ষতি হবে?”
মায়া ঘাড় নাড়ে বলে।– “আমার গল্প খুব একটা আকর্ষণীয় না। বরং আপনি বলুন, কী অনুসন্ধান করছেন?”
ছেলেটা একটু থামে, কিন্তু মায়ার দিকে তাকায় না, দূরের অন্ধকারে দৃষ্টি রেখে খানিক পরেই সে বলে,
– “চোরাচালান। সীমান্ত পেরিয়ে যে মাল যায়, মানুষ যায়, নারীরাও... আমি এসব নিয়েই কাজ করি। কিছু তথ্য আছে আমার কাছে, শুধু সেগুলো মিলিয়ে নিতে চাই।”
এইবার মায়ার মুখে কিছু একটা নড়েচড়ে ওঠে। তার ভেতরে অস্থিরতা বাড়ে। মনে হয় বুকের অস্বাভাবিক উঠানামার শব্দ ছেলেটা শুনছে স্পষ্ট? যদিও অবান্তর ভাবনা, তবুও ভাবে – সে কি কিছু ধরে ফেলেছে? না কি সে সত্যিই জানে না?
আরিশ আবার বলে, “শুনেছি, আজকের শেষ ট্রেনেই একটা বড় চালান যাচ্ছে। কেউ একজন এটা বহন করছে। শুধু ঠিক লোকটা খুঁজে পেলেই আমি অনেক এগোতে পারবো।”
কথা শেষ করেই মায়ার দিকে তাকায় সে,তারপর আবার সেই শান্ত কন্ঠে বলে— দেশলাই হবে আপনার কাছে! স্মোক করেন আপনি?
মায়া তাকিয়ে থাকে তার চোখে। এক মুহূর্তের জন্য মনে হয়, সে সব জানে। আবার মনে হয়, সবটাই যেন নাটক। ছেলেটা দিকে দৃষ্টি রেখেই মায়া ব্যাগ থেকে বের করে দেশলাই। এগিয়ে দেয় সামনে। ছেলেটি হাত বাড়িয়ে দেশলাই হাতে নেয়,তারপর সিগারেটের প্যাকেট থেকে দুটো সিগারেট বের করে প্যাকেট রাখে দুজনের মাঝে। মায়ার দৃষ্টি নেমে আসে সিগারেটের প্যাকেটে ...তাতে লেখা, “ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর” ছেলেটি এবার দ্বিতীয় সিগারেট এগিয়ে দিয়ে বলে,
– “ স্টার!..চলে?
মায়া হয়তো কিছু বলতো,তার [b]মুখের ভীতু ভাব—লাল রঙে রাঙানো পাতলা ঠোঁট দুটো ফাঁক হয়ে অল্প কেঁপে ওঠে, কিন্তু ঠিক সেই মুহূর্তে স্টেশনে মাইকে ঘোষণা আসে,“শেষ ট্রেনটি প্ল্যাটফর্ম ৪-এ আসছে।”[/b]
দুজনের দৃষ্টি ঘুরে যার। রেলের শব্দ ধীরে ধীরে জোরে শোনা যাচ্ছে। ট্রেন ঢুকছে স্টেশনে। মায়ার শরীরটা কেঁপে ওঠে। ব্যাগটা আরও শক্ত করে আঁকড়ে ধরে। আরিশ হঠাৎ উঠে দাঁড়িয়ে তার দিকে ঝুঁকে পড়ে বলে,
– “ আপনি বোধহয় আমার ব্যবহারে ঘাবড়ে গিয়েছেন। শুনুন! এতো ভয় পাওয়ার কিছু নেই,আপনি যদি জানেন আপনি ঠিক পথে আছেন, তাহলে কোনো বিপদই আপনাকে ছুঁতে পারবে না।”
–“আপনি কী জানেন আমি কোন পথে আছি?”
মায়া কেমন যেন অস্থিরতায় হঠাৎ বলে ফেলে কথাটা। আরিশ মুখ ফিরিয়ে চুপ করে চেয়ে থাকে ধীর গতিতে স্টেশনে ঢোকা ট্রেনের দিকে,তারপর যে ছেলেটি মায়ার দিকে ফিরে তাকায়, তার চোখে এখন আর আগের রসিকতা নেই। সেখানে এক ধরনের দৃঢ়তা, এমনকি মায়া সেটাতে কিছুটা আশ্বাসও খুঁজে পায় যেন। এক নিঃশব্দ আশ্বাস। তবে পরক্ষণেই ছেলেটির মুখে যেন ফুটে ওঠে কৌতুক। অল্প হেসে সে বলে,
– “ জানি না,তবে যদি পরবর্তী স্টেশন হয়,তবে এই ট্রেনে আপনার না ওঠাই ভালো। ওই স্টেশনে এই গাড়ি থামে না।”
এক তীব্র বিরক্তিতে মায়া চোখ নামায়। সিগারেট প্যাকেটের ওপর থেকে হাতে তুলে নেয় ছেলেটির রাখা সিগারেট। ট্রেন এসে থামে। দরজা খুলে যায়। যাত্রীরা নেমে আসে, ওঠে নতুন যাত্রীরা। সিগারেট ধরিয়ে মায়া এগিয়ে যায় ব্যাগ হাতে। ছেলেটিও দাঁড়িয়ে ছিল দরজার কাছে। বোধহয় সবাই উঠে যাওয়ার অপেক্ষায়।
–“আপনি কোথায় যাচ্ছেন?” — আরিশ প্রশ্ন করে মায়া গাড়িতে ওঠার আগে। মায়াও ঘার ঘুরিয়ে উত্তর করে নির্দ্বিধায়।
–“নিশ্চয়ই যেখানে আপনি যাচ্ছেন না,” — বলেই ঠোঁটের কোণে হালকা হাসি টেনে দেয়।
আরিশ হেসে বলে,– “হুম, দেখা যাক কে কার গন্তব্যে পৌঁছয়। ট্রেনে উঠি?”
দুজনেই উঠে পড়ে ট্রেনে। ট্রেনের ভিতরে আলো হালকা, জানালার কাঁচে রাতের অন্ধকার ধুয়ে যাচ্ছে। যাত্রীরা নিজেদের আসনে বসছে, কেউ ফোনে কথা বলছে, কেউ জানালার বাইরে তাকিয়ে — কেউ ভাবছে কীভাবে পালাবে, কেউ ভাবছে কোথায় যাবে।
মায়া নিজের সিটে বসে জানালার দিকে মুখ ফেরায়। মনে মনে ভাবে, সে এই ট্রেনে না উঠে যদি চলে যেত... যদি কখনো এই চক্রে না জড়াতো... যদি মামি তাকে রুদ্রের সাথে থাকতে দিত... তাহলে কি আজ সে এই পথে থাকতো?
হ্যাঁ, রুদ্র। নামটা মনে পড়লেই একটা চাপা কষ্ট বুকের মধ্যে পাথরের মতো জমে যায়। সে চেয়েছিল পালাতে, চেয়েছিল নিজের জীবন গড়তে — কিন্তু মামি সব শেষ করে দিয়েছে। শুধু তা-ই নয়, এমনভাবে বুঝিয়েছিল যে সে নিজেই ভুল পথে হেঁটে এসেছে।
“কখনো কি মনে হয়েছে পালিয়ে যেতে?” — হঠাৎ আরিশ বলে ওঠে।
মায়া চমকে তাকায়। এই লোকটা কি তার মনের ভেতরে পড়তে পারে? আরিশ ব্যাগ রাখতে রাখতে আবার বলে,
– “দরজার সামনে দাঁড়ানো যাচ্ছে না, বৃষ্টি শুরু হয়েছে.....জানেন এই কাজটা নেওয়ার আগে ভেবেছিলাম কাজ ছেড়ে পালাবো! আমার মাঝে মধ্যেই সব ছেড়েছুড়ে পালিয়ে যেতে ......”
এতো চিন্তার মাঝেও ময়ার এবার অল্প হাসি পায়। সে উত্তর দেয় না।
শুধু জানালার দিকে তাকিয়ে থাকে। আর বাইরে অন্ধকারের ভেতর ট্রেন চলতে শুরু করে যান্ত্রিক শব্দের ছন্দে...
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
(This post was last modified: 08-06-2025, 09:45 PM by
কালপুরুষ. Edited 8 times in total.)
The following 12 users Like কালপুরুষ's post:12 users Like কালপুরুষ's post
• Chachamia, crappy, jktjoy, kapil1989, poka64, PouniMe, pradip lahiri, rakeshdutta, ray.rowdy, Saj890, বহুরূপী, মাগিখোর
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
(08-06-2025, 04:31 PM)বহুরূপী Wrote: গল্প ভালো তবে ভুল জায়গায় পোস্ট করে ফেলেছেন ভাই, এখানে রোমান্টিক গল্প পড়ার লোক অতি অল্প।
তবুও গুড লাক।❤️
ধন্যবাদ ভাই।
তবে কিছু যায় আসে না, ভালো না লাগলে আর লিখবো না,আমি শুধু দেখতে চাই ছিলাম আমার লেখা কেমন হয়। এখন বেশ বুঝতে পারছি বিশেষ ভালো নয়।
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
(This post was last modified: 08-06-2025, 07:13 PM by
কালপুরুষ. Edited 1 time in total.)
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
(08-06-2025, 04:55 PM)Saj890 Wrote: Very nice.
ধন্যবাদ
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
(08-06-2025, 08:25 PM)rakeshdutta Wrote: এত সুন্দর সংস্কৃত স্তোত্র দেখে উৎসাহিত হয়েছিলাম। বাঃ, এবার একটি রচনা বোধহয় পেয়েছি - যার লেখক বাংলাটা অন্তত জানেন।
আপনার কথা পড়ে সত্যিই খুব ভাল লাগলো। তবে আমি বলি, আমি লেখাপড়ায় বিশেষ ভালো নই। পড়াশোনার তেমন সুযোগও পাইনি জীবনে। যা একটু শিখেছি তা পরীক্ষা করে দেখতে মন চাইছিল। কিন্তু সত্য বলতে আমি চেষ্টা করেছি বানান গুলো ঠিক রাখতে। আপনার আশা ভঙ্গের কারণ হয়ে আমি সত্যিই দুঃখিত,এতে যদি আপনার আশা ভঙ্গের হতাশা খানিক কমে তো খুশি হবো।
আর সুন্দর সংস্কৃত ত আমার লেখা নয়। বুঝতেই তো পারছেন এটা ইন্টারনেটের যুগ, এখন ইচ্ছে থাকলে নেটে অনেক কিছু শেখা সম্ভব ।
আমি * নই, তবুও সংস্কৃত ভালো লেগেছিল বলে খানিক পড়েছি। আর শুধু সংস্কৃত কেন আরো অনেক গ্রন্থই আমি পড়েছি। কিন্তু তবুও বলতে হয় আমার জ্ঞান সামান্যই।
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
(This post was last modified: 09-06-2025, 05:29 AM by
কালপুরুষ. Edited 1 time in total.)
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
(08-06-2025, 08:35 PM)chitrangada Wrote: এরকম বানান ভুল অনেক নজরে এল।
ধন্যবাদ,আমি ঠিক করে দিয়েছি।
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
পর্ব ২
ট্রেনের জানালার কাচে একটানা বৃষ্টির ফোঁটা পড়ছে। মায়া বাইরের দিকে তাকিয়ে আছে, কিন্তু মন তার হাজার মাইল দূরে। পাশের সিটে বসে থাকা লোকটি মাথা ঘুরিয়ে এক-আধবার তাকে দেখছে। অস্বাভাবিক নয়,তবে মায়া জানে, সে একজন অনুসন্ধানী মানুষ। হয়তো পেশায় সাংবাদিক, কিন্তু চোখ দুটো ঠিক গোয়েন্দার মতো কাজ করে—চুপচাপ পড়ে নিচ্ছে তার প্রতিটা অঙ্গভঙ্গি, চোখের অশান্তি, ঠোঁটের কম্পন। মায়া জানে তার অস্থিরতাই তাকে সন্দেহের তালিকায় তুলে দিয়েছে। “সত্যিই কি লোকটা তাকে সন্দেহ করছে?” নিজেকেই প্রশ্ন করে সে। উত্তর খুঁজে পায় না। বরং অস্থিরতা আরো বারে। মায়া শুনেছে মেয়েরা নাকি পুরুষদের মন পড়তে পারে! তবে সে কেন পারছে না?
–“ আপনি এই ঠান্ডা আবহাওয়াতেও ঘামছেন? আপনার কি কোন সমস্যা হচ্ছে? মানে, আপনি ঠিক আছেন তো?”
বলতে বলতে আরিশ একটি রুমাল এগিয়ে দেয়। মায়া কিছুই না বলে বাঁ হাতে গ্রহণ করে এগিয়ে দেওয়া রুমালটি। মনে মনে বলে, “ না আমি ঠিক নেই! কোন কিছুই ঠিক নেই!” কপালের ঘাম মুছে রুমালটি কোলের কাছে নামিয়ে আনা মাত্র হঠাৎ তার নিঃশ্বাস আটকে আসে।
সাদা কাপড়, লাল সুতোয় সূচিকর্ম। সেই পুরনো নকশা—তার নিজের হাতে তোলা ডিজাইন। হ্যাঁ সে! সেই ত বছর সাত আগে এই রুমালটা নিজে বানিয়েছিল। কিন্তু... নামটা! নামটা বদলে গেল কেন? “ মহামায়া ” সূক্ষ্মভাবে সেলাই করে লেখা, “কি-কিন্তু মায়া জানে, এই রুমালে সে লিখেছিল শুধুই "মায়া"
সে জিজ্ঞেস করল, গলা কাঁপিয়ে,–"এই রুমাল... তুমি কোথায় পেয়েছো?"
আরিশ মৃদু হেসে বলল,–"আমার মা দিয়েছিলেন। অনেক বছর আগে।"
মায়ার বুক ধক করে উঠল। তার মাথার ভিতর ঘুরপাক খেতে লাগল,“এই রুমাল তো সে রুদ্রকে দিয়েছিল! তাহলে? সে আবার তাকায় সেই লেখার দিকে—"মহামায়া" — যেন “মায়া” কে ঘিরে একটা অভিশপ্ত ছায়া। না,মায়ার জীবনে ভগবানের কোন অস্তিত্ব বাকি নেই....নেই তার প্রতি কোন বিশ্বাস! তবুও সে ভাবে... পরক্ষণেই তার দৃষ্টি হয়ে আসে ঘোলাটে... মনে পর আজকের মতো অন্ধকার একটি রাত্রি, দরজার বাইরে দাঁড়িয়ে আছে হাস্যমুখী এক মধ্যবয়সী মহিলা,আর দরজার ভেতরে অসহায় একটি মেয়ের চিৎকার... কামের তাড়নায় পাগল প্রায় কতগুলো পুরুষ মানুষ – না নেকড়ে বাঘ!
–“ চা খাবেন?”
আরিশের ডাকে চমক ভাঙ্গে মায়ার। বোঝে নিজের অজান্তেই হাতের রুমাল সহ নিজেকে দুহাতে জড়িয়ে সে গুটিয়ে গেছে। বাইরে প্রবল বৃষ্টি। ভেতরের আবহাওয়ার উত্তাপও যেন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেছে অনেকটা।মায়া নিজেকে যেন সামলে নিতেই রুমালটা শক্ত করে ধরে, কিন্তু মনে হয় যেন সেটা নিজের হাতেই একটু একটু করে ঠান্ডা হয়ে যাচ্ছে।
– "তুমি কে?" ফিসফিস করে সে বলে।
ছেলেটি কিছু বলে না। সে তাকিয়ে আছে ঘাড় বাঁকিয়ে পেছনে। পেছনে ক্যান্টিন স্টাফ একজনকে চা দিচ্ছে । বোধহয় মায়ার ফিসফিস কথা আরিশ শোনেনি.... তাও ভালো! মায়া ভাবে, তবুও নিজের ক্ষণকালীন এই দূর্বলতায় লজ্জায় মাথা নত করে সে। আরিশ এবার মায়ার অনুমতি না নিয়েই স্টাফকে ডেকে বলে,
— “দুটি রং চা... আর শোনো! খাবারের কোন ব্যবস্থা হবে? খিচুড়ি কি ডাল ভাত?
মায়া চোখ তুলে তাকায়। কিন্তু কারো কিছু বলার আগেই আরিশ একটা নোট স্টাফবয়ের পকেটে ঢুকিয়ে দেয়। চা এগিয়ে দিয়ে নির্দ্বিধায় বলে-
–“ ট্রেনের খাবার যদিও বিশেষ ভালো কিছু নয়, তাছাড়া বারোটার সময় সে কিছু পাওয়া যাবে তাই ত আশ্চর্যের।”
মায়া দৃষ্টিতে কাঠিন্য আনার চেষ্টা চালিয়ে হয় ব্যর্থ, জড়ানো গলায় বলে করে,
–“ এ- সবের প্রয়োজন ছিল না”
–“কি যে বলেন,আপনি অভুক্ত তা দেখেই বোঝা যায়...ও এক মিনিট!
বললেই ছেলেটি ব্যস্ত হয়ে হয়ে ব্যাগ নামায়, পরক্ষণেই ব্যাগ থেকে বেরিয়ে আসে একটি নীল রঙের পাতলা চাদর। মায়াকে হতভম্ব করে দিয়ে আরিশ নিজেই সেটি জড়িয়ে দিয়ে বলে,
–“ এমন বৃষ্টি বাদলের দিনে ফিনফিনে শাড়ি পরে রাতে ট্রেন যাত্রা কে করে বলুন তো?”
মায়া রেগে যায় এবার–“ শোন তুমি অত্যন্ত গায়ে পড়া অসভ্য একটি ছেলে....”
মায়া শেষ না করেই থেমে যায়। উত্তেজিত হয়ে সে উঠে দাড়িয়ে ছিল। সবাই তাকিয়ে ছিল তার দিকে..... এতটাই জোড়ালো ছিল তার কথা যে দরজার পাশে বসে থাকা একটি লোক....বোধহয় ঘুমিয়ে ছিল...সেও চোখ তুলে তাকায়। লজ্জিত মেয়েটি "ধপ" করে বসে পরে সিটে, গায়ের নীল চাদরটা দুহাতে আকড়ে যেন নিজেকেই লুকিয়ে নিতে চায় তার আড়ালে। তার খুব কান্না করতে ইচ্ছে করছে..সে নিজেও জানে না আজ হঠাৎ তার এমন হচ্ছে কেন? খেয়াল করে দেখে সে নিজেই কখন যেন আপনি থেকে তুমিতে নেমে এসেছে।
–“ আমি সত্যিই দুঃখিত! তবে আমি একটূ গায়ে পড়া হলেও বাজে লোক নই মোটেও... আপনি আমায় বিশ্বাস করতে পারেন... সত্যি বলছি!"
মায়ার বিশ্বাস হয়না এই লোকটি সাংবাদিক..... খানিকটা পাগলই মনে হয় যেন। সে আরিশের অনর্গল কথা বলা থামাতে কিছু বলতে চায়। কিন্তু তখনি আরিশের ফোনে বেজে ওঠে ধর্মীয় সংগীত— মোবাইলের রিংটোন।
– “আসসালামু আলাইকুম। রাফি! বল কি বলবে?”
–“-------------”
–“ এই বিষয়ে আমি এখনো নিশ্চিত নই....ও আচ্ছা! আমি শুনছি বলে যাও”
–“------------”
–“ হা! হা!হা! সব কথা কিছু সময় বলা যায় না, রাফি। কিছু কথা কেবল নির্দিষ্ট মুহূর্তেই বলা যায়। ফোন রাখো, আগামী সপ্তাহে তোমার সাথে দেখা হচ্ছে।”
মায়া আরিশের কথা শুনতে শুনতে তাকিয়ে ছিল রুমালের লেখাটার দিকে,“মহামায়া” লেখাটা স্পষ্ট।
– “আপনার তো এর অর্থ জানার কথা, ।। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ ।। দেবী দুর্গার টাইটেল নেইম”
মায়া অবাক হয়,মাথার ভেতরের সব কেমন জট পাকিয়ে যেতে শুরু করেছে। আরিশের মুখে আবার সেই হাসি।
–“ আমার ছেলেবেলাটা খানিক অদ্ভুত। আমার মা ছিলেন পশ্চিম বঙ্গের এক সম্ভ্রান্ত * পরিবারে মেয়ে। বাবা যদিও ব্যবসায়ী লোক, তবুও মা- বাবার সম্পর্ক যেন বামন হয়ে চাঁদে হাত বারানো.....”
মায়াকে কিছুই বলতে হয়নি। রুমাল হাতে নিয়ে সে শুধু অবাক হয়ে সবটা শুনছিল। মনে মনে ভাবছিল কতটা পাগলাটে লোক হলে অজানা অচেনা একটি মেয়েকে সামনে বসিয়ে এমন নিজের গুণগান করা সম্ভব! তবে শুনতে মন্দ লাগে না.. ছেলেটির কন্ঠস্বরের গম্ভীর্য যেন উদাও হয়ে এখন বেশ সহজ হয়ে এসেছে। নিজের অজান্তেই সহজ হয়ে এসেছে মায়াও। কিন্তু একটু খেয়াল করলেই হয়তো সে বুঝতো আগে কখনোই তার এমন হয়নি। দীর্ঘদিন এই কাজে যুক্ত থেকে সে অনেক সতর্ক ও সচেতন হয়ে গিয়েছিল। কিন্তু আজ!..আজ চারপাশে চোখ বুলালেই সে দেখতে পারতো ট্রেনের হালকা আলোতে কতগুলো চোখের দৃষ্টি শুধুমাত্র তাদেরই দিকে নিবদ্ধ!
ঘুম ভাঙলো ট্রেন থামার ঝাকিতে। সম্মুখে তাকিয়ে প্রথম চোখে পরলো আরিশ সেখানে নেই। ধুক করে কেঁপে উঠলো তার বুকের ভেতরটা। ব্যস্ত হয়ে ব্যাগ হাতরে দেখলো ভেতরটা। না, খামটা সেখানেই আছে, একই ভাবে পড়ে আছে ব্যাগে রাখা জিনিস গুলোর তলায়।আরিশের ব্যাগটাও রাখা এখন সিটের একপাশে। ট্রেনটা কিছু খালি।
মায়ার শরীরটা যেন কেমন ভারি ভারি ঠেকছে। তবুও সে উঠে দাঁড়ায়। মাথা ঘুরিয়ে এদিকে ওদিকে খোঁজে আজ রাতের চেনা মুখানি। তবে খুঁজে পায় না। মাথাটা অল্প বথ্যা করছে,আবারও বসে পরে সে। মোবাইল স্ক্রিনে সময় ৪:১৮। বৃষ্টি থেমেছে। জানালা দিয়ে বাইরে তাকাতেই একটি দৃশ্য চোখে পরে মায়ার।
না মায়া আর অবাক হয় না! তার অবাক হওয়া কেটে গিয়েছিল যখন ছেলেটা দুজনের জন্যে সাত প্যাকেটে খিচুড়ি অর্ডার করেছিল! তাই বরং একটুকরো হাসি খেলে যায় তার ঠোঁটে। ওদিকে আরিশ স্টেশনের এক প্রান্তে নিচু হয়ে বসে একটি নোংরা কুকুরকে খিচুড়ি খাওয়াছে..তার পাশেই একটু দূরে মাটিতে বসে দুটি ছোট ছোট ছেলে খাচ্ছে তৃপ্তি সহকারে।
– “ পাগলের কান্ড দেখ!"
পেছনে কেউ যেন বললো কথাটা। মায়া নিজেও ভাবলো.... হ্যাঁ! পাগলই বটে, পরক্ষণেই আবারও চোখ গেল সেই ছোট্ট ছোট্ট ছেলে দুটির দিকে। ওদের সাথে কোথাও কি মিল আছে মায়ার..মায়ার মনে পড়ে যায় একটি সন্ধ্যা — আজ থেকে বোধ হয় সাত বছর আগের।
তখন সে সদ্য কলেজে ভর্তি হয়েছে। বাবা-মা তখন প্রায় এক বছর আগে এক দুর্ঘটনায় মারা যান। অনাথ মেয়ে,তাই হয়তো করুণা দেখিয়েই মায়ার মামা তাকে শহরে নিয়ে আসেন, আর মামি? তিনি যেন সবসময়ই চেয়েছেন মায়াকে নিচে নামাতে, দমিয়ে রাখতে। চোখে চোখ পড়লেই বলতেন, “তুই একটা বোঝা মায়া। একটাও কাজের না। তোর মা তোকে ঠিক মতো মানুষ করে যায়নি। শুধু রূপ থাকলেই হয় না,কাজও জানতে হয়।”
মামা ছিল মামির হাতে ধরা। তাই প্রথমদিকে রুদ্র ছিল মায়ার একমাত্র আশ্রয়। মামার এক পরিচিতের ছেলে, পাড়ার মাঠে খেলতে আসতো । চুপচাপ, পড়াশোনায় ভালো, তবে চোখে একটা অভিমানের ছায়া সবসময়।
রুদ্র আর মায়ার বন্ধুত্ব যেন নিজের ছায়ার মতো — খেয়াল না করেই দিনে দিনে ঘন হয়ে ওঠে। কলেজ ছুটির পর মাঝে মাঝে তারা গেটের বাইরে দাঁড়িয়ে কথা বলত, কখনোবা কোনো চায়ের দোকানে বসে।
কিন্তু এই সম্পর্ককে প্রথমেই বাঁধা দেয় মায়ার মামি। একদিন সন্ধ্যায়, মায়া ঘরে ফিরতেই মুখ গোমড়া করে বসে থাকতে দেখে ড্রয়িং রুমে।
–“এই যে, এখনি এত! ছেলেমানুষের মতো ঘুরে বেড়াচ্ছিস! বজ্জাত লম্পট ছেলেদের সাথে ফষ্টিনষ্টি করে বেরাছিস! তুই ভাবছিস আমি কিছু বুঝি না?”
–“কী বলছেন আপনি?” — হতবাক হয় মায়া।
–“ওই ছেলের সাথে দেখা করিস না বললাম! ছেলেটা ভালো না। তা ছাড়া, আমি ঠিক করেছি তোর বিয়ে এক মাসের মধ্যে দিয়ে দেব!”
মায়া কেঁদে ফেলে। কিন্তু ততদিনে মামি তার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় রুদ্রের সঙ্গে। ফোন কেড়ে নেওয়া হয়, কলেজে যাওয়া বন্ধ করে দেওয়া হয়।
একটা সন্ধ্যায়, মামা যখন বাইরে, এক অপরিচিত ভদ্রমহিলা ঘরে এসে বসেন। মুখে মিষ্টি হাসি, হাতে দামি পারফিউমের গন্ধ, ঠোঁটে গাঢ় লিপস্টিক। মামি বলেন, “এই খালামণি তোকে একটা চাকরির অফার দিতে এসেছে। খুব ভালো মাইনে। শুধু একটু মালামাল নিয়ে এক শহর থেকে আরেক শহরে যাবি।”
মায়া তখন নরম মাটির মতো, অবুঝ, ভাঙা মন আর একাকিত্বে জর্জরিত। সে জানত না এই ‘মালামাল’ কী, জানত না সে কী নরকের দিকে পা বাড়াচ্ছে।
প্রথমবার চট্টগ্রাম, তারপর খুলনা। একটার পর একটা কাজ। গাড়ির ভেতর, ট্রেনের ভিতরে, এমনকি একবার গর্ভবতী সেজেও এক প্যাকেট ওষুধ বহন করতে হয়েছিল, যেটা আদতে মাদক। তারপর ধীরে ধীরে তার মনবল ভেঙ্গে শুরু হয় শরীরের নোংরা খেলা....তখন সে বুঝে যায়, মামি-ই তাকে এই পথ দেখিয়ে দিয়েছে। সে যেন একটা পণ্য হয়ে গেছে — যার দাম ঠিক করে অন্যেরা।
ট্রেন ঝাঁকুনি দিয়ে চলে। মায়া ফিরে আসে বর্তমানে। ব্যাগ হাতে উঠে দাড়ায় সে। আরিশ এসে বসেছে কখন মায়া টের পায়নি। সে সেদিকে তাকাতেও চায় না...তার কেমন যেন লাগছে হঠাৎ — মাথা ঘুরছে, শরীরের অভ্যন্তরে প্রবল এক ঘৃণা যেন সব কিছু মুচড়ে উঠে আসতে চাইছে। এমন সময় ট্রেনের গতি বাড়ছে, হঠাৎই একটা মোড়। বেসামাল মায়ার পক্ষে এই ঝাঁকি সামাল দেওয়া অসম্ভব হয়ে পরে... ভারসাম্য হারায় সে।
আরিশ কিছু বুঝে ওঠার আগেই লাল ফিনফিনে শাড়ি পড়া মেয়েটি তার ওপর প্রায় মুখ থুবড়ে পড়ে যেন। পরক্ষণেই মায়ার চেতনা নড়ে ওঠে। দ্রুত নিজেকে সামলাতে গিয়ে নিজের হাত আরিশের কাঁধে রেখে উঠে দাঁড়াতে চায়। কিন্তু সেই তাড়াহুড়োয় তার ব্যাগটি আটকে গেছে কিছুতে... হলকা শরীরটা চেপে বসেছে আবারও।
মোলায়েম রেশমের ব্লাউজের নিচে কোমল স্তনের স্পর্শ—নিতান্তই এক দুর্ঘটনার অপ্রস্তুত পরিণতি। স্পর্শটা ছিল না কামনার, বরং হতবুদ্ধি এক অসংলগ্নতায় মোড়ানো। কিন্তু নিঃশ্বাস যেন থেমে গেছে মায়ার। দু জোড়া দৃষ্টির ধাক্কাই নয়... যেন সবেগে নাড়া দিয়েছে কেউ হৃদপিন্ডে!
তারপর এক মুহূর্ত— যেন চোখের নিমেষেই আরিশের একটি বলিষ্ঠ হাত চেপে বসে মায়ার কোমরে... এক প্রবল ঝাঁকির পর মায়া নিজেকে আবিষ্কার করে ট্রেনের সিটে শায়িতা অবস্থায়। আরিশ তার পাশেই মেঝেতে হাঁটু গেড়ে বসেছে...মুখে তার একরাশ উৎকন্ঠা... কিন্তু কেন? মায়া ত তার আপন কেউ নয়!
– “আপনি ঠিক আছেন ত?”
আরিশের হাতখানি এখনো মায়ার কোমরে.... লম্বা আঙুল গুলো যেন নিজেদের অধিকার করা জায়গায় দখল নিতে চেপে বসেছে লাল শাড়িটার ওপড় দিয়ে। মায়া কিছু বলতে চায়...পাতলা ঠোঁট দুটো মৃদ কেঁপে ওঠে, কিন্তু মুখের কথা আঠকে গেছে কন্ঠনালীতেই...চোখ নামিয়ে নেয় সে.. আরিশ হঠাৎ বুঝতে পারে যেন,হাত সরিয়ে নিয়ে ব্যস্ত ভাবে বলে,
– "আমি... আমি দুঃখিত!"
মায়ার ওঠার প্রয়োজন, তবুও উঠে দাড়াতে ইচ্ছে হয় না তার।আরিশ আলতো ভাবে হাত ছোঁয়ায় মায়ার কপালে! তৎক্ষণাৎ চোখের পাতা দুটি মেলে তাকায় মায়া। নিঃশ্বাস তার ধীরে ধীরে ওঠানামা করছে, তার সাথে তাল মিলিয়ে উঠছে নামছে ভাড়ি বুক....পাতলা শাড়ি ও লাল ব্লাউজ খানি মেয়েটার লজ্জা ঢাকার বদলে আরো আকর্ষণীয় করে তুলে ধরেছে।
আরিশের কপালে ভাঁজ পড়ে— মায়ার দেহে হালকা জ্বরের আভাস,চোখে ভয়ের। তবুও ছেলেটি তার হাত থেকে ব্যাগটা নেবার সময় সে বাধা দিতে পারে না,“ওই ব্যাগেই ত খামটা...যদি...যদি..” আর ভাবতে পারে না মায়া, শুধু আবারও কানে লাগে আরিশের কন্ঠস্বর,
– “ এটা খেয়ে নিন”
মায়ার ঠোঁটে কাছে কিছু একটা তুলে ধরেছে আরিশ।
– “ জ্বর আসছে বুঝি?”– মায়ার ক্লান্ত কন্ঠস্বর ।
– “ খুব বেশি না, কিন্তু এখনই কিছু না করলে বেড়ে যাবে।"
গলার স্বরটা কেমন আবেগ মাখানো মিষ্টি শোনায় মায়ার কানে...মনে হয় যেন বহুকাল কেউ এমন আদর করে কোন কথা বলেনি মায়াকে। সে আপত্তি জানায় না। ওষুধ খাওয়ানো পর আরিশ মায়াকে নিজে নিয়ে যায় বাথরুমে।
ফিরে এসে তাকে সিটে বসিয়ে নীল চাদরটা ভালো মতো জড়িয়ে দেয় গায়ে। পাশে বসতেই মায়া না জানি কেন আরিশের কাঁধে মাথা এলিয়ে দেয়। শুধু একবার ক্লান্ত দু'চোখের দৃষ্টি পরে অপর পাশের সিটে রুদ্রর উপহার দেওয়া পুরোনো ব্যাগটা..... তারপর শুধু অনুভব— ট্রেন চলছে, সামনে গন্তব্য এখনো অনেকটা দূর!
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
(This post was last modified: 09-06-2025, 11:26 AM by
কালপুরুষ. Edited 1 time in total.)
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
(09-06-2025, 12:22 AM)ray.rowdy Wrote: দেখো, তোমার লেখা পড়ে এতুটুকু তো বুঝতে পারলাম যে ভাষার উপর তোমার ভালো দখল রয়েছে এবং তুমি তোমার গল্পের কাহিনীকে সুন্দরভাবেই ফুটিয়ে তুলতে পারো। এখন বহুরূপীর মন্তব্যের সঙ্গে আমি পুরোপুরি সহমত, এটাও ঠিক ওর মন্তব্যের ভুল মানে করার সম্ভাবনা অনেক বেশী। এখানে এই ধরণের লেখার খুব একটা পাঠক-পাঠিকা পাবে না। এই ধরণের নিরামিষ লেখার পড়িয়ে খুব কম। হাতে গোনা কয়েকজনই পাবে। তবু বলবো যে, তুমি যদি এখানে লিখতে চাও লিখতে থাকো, হতোদ্যম হয়ো না। আর লেখার মানের কথা বলছো। দেখবে যে লিখতে লিখতে তোমার হাত কবে পাকা হয়ে গেছে তুমি নিজেও টের পাবে না।
শুভেচ্ছা রইলো। তোমার আরো লেখা পড়ার ইচ্ছে রইলো।
ধন্যবাদ। আমি সত্যিই ভুল বুঝে ছিলাম। তবে খারাপ ভাবে নিই নি।
যাই হোক,সবাইকেই ধন্যবাদ।
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
(09-06-2025, 04:25 PM)বহুরূপী Wrote: যাক বাঁচা গেল।❤️
এখন সময় নেই তবে পরে পড়বো,লিখতে থাকুন।
এছাড়া নামের পাশে ছোট গল্প কেটে দিয়ে আপডেট নং লিখে দিতে পারেন।
কোন সমস্যা নেই,তবে একটা প্রশ্ন ছিল,এমন কোন ভালো ওয়েবসাইটে আছে ,সেখানে সাধারণত রোমান্টিক,সাইফাই,হরর, থ্রিলার এই সব গল্প লেখা হয়, বললে খুশি হতাম।
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
পর্ব ৩
রাত গভীর। নীরব রেলপথ ধরে যান্ত্রিক শব্দ তুলে ট্রেনটা ছুটে চলছে উত্তরের দিকে। আরিশ জানালা থেকে চোখ ফিরিয়ে মায়ার কপালে হাত রাখে। জ্বর তার শরীরজুড়ে। যদিও মায়া কিছুক্ষণ আগে বলেছিল, “আমি ঠিক আছি”—কিন্তু আরিশ বোঝে তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শরীরটা যেন নরম হয়ে যাচ্ছে ধীরে ধীরে। নিজেকে খানিকটা দোষী ভাবতে শুরু করেছে আরিশ,মেয়েটা এমন ভাবে রেস্পন্স করবে সে ভাবতে পারেনি– এতটা ভয় পাবে তাই বা কে জানতো।
ভাবনার মাঝে ট্রেনটা হঠাৎ থেমে গেল। সময় ৫:২৯। কোনও প্ল্যান অনুযায়ী স্টপ ছিল না। স্টেশনের নাম নেই, ইশতেহার নেই—শুধু অন্ধকারের মধ্যে একটি ছোট্ট চত্বর আর দূরে সিগনাল পোস্টে ঝাপসা আলো। কিছু যাত্রী ঘুমিয়ে, কেউ কেউ বিরক্ত। আরিশ প্রথমে ভেবেছিল হয়ত সিগনালের অপেক্ষা। কিন্তু মিনিট পেরোতে লাগল। ১০... ২০... ৩০... ৪৫ মিনিট... তারপর এক ঘণ্টা। কেউ কিছু বলছে না। কোথাও ঘোষণা নেই।
মায়ার জ্বর বাড়ছিল, চোখ বন্ধ করে আরিশের বুকে নিজেকে সমর্পণ করেছে মেয়েটা। আরিশ বোতল থেকে পানি খাওয়াচ্ছে, সঙ্গে রাখা প্যারাসিটামল খাইয়ে দিয়েছে, কিন্তু অবস্থার খুব একটা উন্নতি নেই। আরিশ তখন লক্ষ্য করে এক রেলওয়ে কর্মচারী, সম্ভবত টিকিট চেকার। তাকে দেখে আরিশ মায়াকে সাবধানে শুয়েই দিয়ে এগিয়ে যায়। কিন্তু এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে তিনি আরিশকে দরজার কাছে নিয়ে ফিসফিস করে বলে,
— “দুর্ঘটনা হতে পারত মশাই, তাই আগেভাগে এই ছোট্ট স্টেশনে থামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যাত্রীদের বলা হয়নি যাতে আতঙ্ক না ছড়ায়…রাতের ট্রেন বুঝতেই তো পারছেন। জলদি মিমাংসা হয়ে গেল আর বলার প্রয়োজনই বা কি?”
– “বুঝলাম, তবে একজন যাত্রী খুবই অসুস্থ, ট্রেনে কোন ডাক্তার আছে?”
–“ উম..... একজন আছে অবশ্য... দাঁড়ান! দেখছি আমি কি করা যায়.....”
আরিশ আবার ফিরে এসে অপর পাশের সিটে বসে পড়লো। সামনের সিটে মেয়েটি। বোধহয় গভীর ঘুমে। আরিশ জানে উচিত নয়– তবুও অবাধ্য চোখদুটো পড়লো মায়ার পাতলা ঠোঁট জোড়ার ওপড়ে.... মৃদুমন্দ কাঁপছে যেন..... আরিশ ও দুটি ছুঁয়ে দেখার এক তীব্র ইচ্ছে অনুভব করে মনে... দৃষ্টি নেমে যায় ওই ফর্যা ত্বক বেয়ে বুকের দিকে। নীল চাদরটা সরে গিয়ে যেন লাল গোলাপের শোভা ফুটে উঠেছে। নিঃশ্বাসের সাথে সাথে কেমন ফুলে ফুলে উঠছে। আরিশ হাত বাড়ায়। চাদরের নিচে আবারও চাপা পরে নারী দেহের ঐশ্বর্য। কিন্তু অনুভূতি? আরিশ চোখ বুঝতেই অনুভূতি গুলো যেন নড়েচড়ে ওঠে। মনে পরে হাতের তালুতে কোমল এক স্পর্শ...... নাকে খুব কাছে একটা সুঘ্রাণ.... না, পারফিউম নয়– নারী দেহের কি নিজস্ব কোন ঘ্রাণ আছে? যা এতটা আকর্ষণীয়! ভাবনাটা বড়ই জটিল মনে হয় আরিশের কাছে। মায়া তখন আধবোঝা চোখে তাকিয়ে আরিশের চোখের দিকে। আরিশ সিগারেট ধরিয়েছে। মায়া নিজের চেষ্টায় উঠে বসতে গেলে আরিশ ব্যস্ত হয়ে সিগারেট রেখে চেপে ধরলো তার বাহু যুগল।
–“ উঁহু্..... কি করছেন? শুয়ে থাকুন বলছি” – তার কন্ঠে দৃঢ়তা।
মায়া আরিশের ব্যস্ততা দেখে মিষ্টি হেসে আরিশের কাঁধে আঁকড়ে উঠে বসলো। হাতে তুলে নিল আরিশের টানা সিগারেটা। আরিশ হাত বাড়িয়ে আলতো করে ধরে মায়ার হাত। ডানহাতের দুই আঙ্গুলে সিগারেটা ছিনিয়ে নিতেই মায়া কাতর কন্ঠে বলে,
– “ একটু দাও, শুধু এক টান!”
আরিশের ঠোঁটের কোনে অল্প হাসির দেখা মেল। আধ খাওয়া সিগারেট দুই আঙ্গুলের এক ঝাকিতে ছিটকে যায় খোলা জানালার বাইরে।
–“ ডাক্তার আসবে বোধহয়, ততক্ষণ চুপ করে বসে থাকবেন,কোন কথা নয়।” মুখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় আরিশ।
মায়া করে তার অনুকরণ। মুখে কিছুই না বলে ঠোঁটে চেপে ধরে বাম হাতের তর্জনী। অন্য হাতের ইশারায় আরিশকে বুঝিয়ে দেয় তার পাশে বসতে। ভ্রু কুঁচকে যায় আরিশের। মেয়েটিকে বড় বেশী মায়াবী লাগছে এখন। কাজল পড়া চোখের দিকে আরিশ তাকায়, কিন্তু মায়ার দৃষ্টি এলোমেলো। একটু অস্বস্তি বোধ করলেও আরিশ আবারও বসে মায়ার পাশে। প্রায় সঙ্গে সঙ্গেই মায়া আরিশের বুকে এলিয়ে পরে। অবাধ্য চাদরটা যেন থাকতেই চাইছে না মায়ার দেহে। আরিশের বাহুতে আবার সেই নরম বুকের ছোঁয়া। আরিশ এটা এড়িয়ে যাবার চেষ্টা করলেও মায়া আরও ঘন হয়ে সরে আসে বুকের কাছে। এরপর মায়ার সময় কাটে যেন এক ঘোড়ের মধ্যে..... অচেনা কিছু মুখ.... আধো আধো কথা......আরিশ......রোদ.......ছায়া.. রুদ্র....
চেতনা ফিরতেই চোখে লাগে তীব্র আলো। উঠে বসে পরিস্থিতি বুঝতে চায় সে। ছোট্ট স্টেশন। সামনে তাদের ট্রেন দাঁড়িয়ে। লোকজন কেউ হাঁটছে ,কেউ কথা বলছে, দূরে আর একটি গাছের ছায়ায় কিছু তরুণ তরুণী গিটার ও তালি সহযোগে গান করছে। মায়া শুয়ে ছিল স্টেশনের একপাশে একটিবড় গাছের ছায়াতে। বট গাছ। চারধারে গোলকরে পাকা বাঁধানো। শরীরটা বেশ ঝরঝরে লাগছে তার। হাতের কাছে পরে আছে ব্যাগটা। আরিশকে দেখা যাচ্ছে না। মায়া উঠে দাঁড়িয়ে একটু ঠিকঠাক হয়ে বসলো আবারও। তার আশ্চর্য লাগছে। হঠাৎ যেন সব চিন্তা ভাবনা লোপ পেয়েছে। ব্যাগটা আছে পাশেই, কিন্তু খামটি আছে কি না দেখতে ইচ্ছে করছে না,এমনকি সেটা নিয়ে তার আর কোন চিন্তাও হচ্ছে না। তার প্রয়োজনও নেই! অদূরে আরিশকে দেখা যাচ্ছে। তার হাতে দু কাপ চা।
সকাল ৭টার দিকে জানা গিয়েছে, সামনের কোন এক জায়গায় রেললাইন কয়েক ইঞ্চি সরে গেছে। একটা দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যে। সাবোটাজ বা কাকতালীয়? নিশ্চিত নয় কেউ। তবে পঞ্চগড় এক্সপ্রেসকে তাৎক্ষণিক একটি লোকাল স্টেশনে থামিয়ে দেওয়া হয় নির্দেশে। স্টেশনটি রুটে নেই, কিন্তু জীবন বাঁচানোর চেয়ে গুরুত্বপূর্ণ আর কীই বা হতে পারে?
চায়ের কাপে চুমুক দিয়ে মায়া আকাশের দিকে তাকালো। দূর নীলিমায় একটি বড় মেঘ উজ্জ্বল নক্ষত্রটিকে কত অনায়াসে ঢেকে দিচ্ছে ধীরে ধীরে। প্ল্যাটফর্মটি যেন হঠাৎ করেই ছায়ায় ঢাকা পড়ে গেছে।
– “ তুমি সবটা প্রথম থেকেই জানতে, তাই না?”– মায়ার কন্ঠ শান্ত, উত্তাপ হীন।
– “ হুম, জানতাম।"
আরিশের মুখের হাসি হয়েছে চওড়া। সে ঘাড় ঘুরিয়ে তাকিয়েছে মায়ার দিকে। মায়া চোখ বুঝে চায়ের কাপে দিচ্ছে চুমুক।
– “আপনার রাগ হচ্ছে না?” একটু কৌতূহল খেলে যায় আরিশের মুখে।
– “ হচ্ছে, কিন্তু খামটির জন্যে নয়! রাগ হচ্ছে কারণ আমি তোমায় বুঝতে পারছি না আরিশ.....
তুমি তো চাইলেই যেতে পারতে... একজন অপরাধীকে ট্রেনে ফেলে রেখে চলে যাওয়া খুব অস্বাভাবিক হতো না!"
বলতে বলতে সে চায়ের কাপটি কোলের কাছে নামি ধরে দুই হাতে। ঘাড় ঘুরিয়ে মুখতুলে তাকায় আরিশের চোখে। কিন্তু ওই ঘন কালো চোখের গভীরে হাতরে কিছুই পায় না সে।
– “ শুধু মাত্র খামটির জন্যেই আমি এসেছি এমন ভাবছেন কেন?”
মায়া একটু হাসে–“ তবে কি ভেবে নেবো আমি তোমার বন্দিনী?”
– “ বন্দিনী!.... হুমম... হ্যাঁ এই বরং ভালো। টেনশন কম, ঝামেলা কম। এখন চুপচাপ বসে থাকুন, আমি দেখি কিছু খাবারের ব্যবস্থা করা যায় কি না।”
আরিশ উঠে চায়ের কাপ হাতে চলে গেল। মায়া চেয়ে রইল সেদিকে। আরিশ খামটা কখন সরিয়েছে সে জানে না,তবে অনুমান করতে পারে, সুযোগ সে অনেক পেয়েছে। কিন্তু খামের চিন্তা এখন তার আর নেই। অদূরের গাছ তলায় তরুণদের হৈচৈ দেখতে ভালো লাগছে, সালোয়ার কামিজ পড়া দুজন যুবতী নাচছে। বেশ ভালোই নাচছে। ওদের মনের আনন্দে উচ্ছাস যেন লেগেছে মায়ার মনেও। দীর্ঘদিন পর আজ এমন একটা দিন; যেদিনে মায়ার ভয় করছে না, অন্যায় কাজের জন্যে মনে অপরাধ বোধ জাগছে না। অদ্ভুত এক বিশ্বাস অনুভব করছে সে আরিশের প্রতি। কি হবে আর ভেবে? সে ধরা পরেছে! এখন একদিকে মৃত্যু অন্য দিকটা অজানা।
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
(This post was last modified: 10-06-2025, 01:23 PM by
কালপুরুষ. Edited 1 time in total.)
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
(10-06-2025, 05:18 AM)বহুরূপী Wrote: থাকবে না কেন! আপনার পিএম চেক করুন।আমি লিখে পাঠিয়ে দিচ্ছি।
কয়েকটি আমি নিজেই দেখেছিলাম,যাই হোক, ধন্যবাদ।
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
(10-06-2025, 12:11 PM)poka64 Wrote: প্রথম পর্বেই বুঝে ছিলাম
তুমি দাদাকি জিনিস
তোমার কাছে রইল আশা
গল্প কববে ফিনিশ
আপনার ছন্দ গুলো খুব সুন্দর মেলে।
আপনি কি কবিতা লেখেন?
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
পর্ব ৪
ছোট্ট স্টেশনটার বাইরে পাকা রাস্তা শেষ হতে না হতেই একফালি মাটির পথ, যেন প্রকৃতির গোপন কোনো অভিসারে পৌঁছানোর আমন্ত্রণ। সেই পথ ধরে খানিকটা এগোলেই সামান্য উঁচু একটা ঢিবি—জমে থাকা ঘাসে ছাওয়া, বুনো ফুলে রাঙা। ঠিক সেখানেই বসে আছে মায়া, একা। সবুজের সমারোহে এক টুকরো লাল আভা, বসে আছে হাঁটুর ওপর দুহাত রেখে তার ওপরে চিবুক ঠেকিয়ে। চারপাশে কিছু মানুষের আনাগোনা থাকলেও, তার কাছে কেউ নেই। যেন নিস্তব্ধতা এসে আশ্রয় নিয়েছে তার পাশে।
আরিশ একটু ভয় পেয়েছিল প্রথমটায়। খাবারের ব্যবস্থা করে ফিরে যখন দেখলো বন্দিনী উদ্ধাও– তবে যাই হোক,সে ধীরে ধীরে এগিয়ে এলো। পায়ের শব্দ মাটি শুষে নিলো, যেন মায়ার নির্জনতাকে ভাঙতে চায় না প্রকৃতি। আরিশ চুপচাপ বসে পড়লো মায়ার থেকে একটু দূরে। কিছু না বলে, কিছু না জিজ্ঞেস করে।
মায়ার চোখ স্থির, দূরের গাছপালার দিকে। লাল শাড়ির আঁচল হাওয়ায় উড়ছে —এই সবুজ প্রকৃতির মাঝে যেন আগুনের রেখা টেনে দিয়েছে কেউ।
আরিশ কিছু একটা বলতে গিয়েও সামলে নিল। এখান থেকে স্টেশনটা দেখা যায়, যদিও অনেকটা দূরে– তবুও স্পষ্ট। স্টেশনটাও বিশেষ বড় কিছু নয়। কয়েকটি ঘর ও দোকান নিয়ে যেন দাঁড়িয়ে আছে শুধু মাত্র পরিচয় টুকু দিতে। তবে চারপাশের পরিবেশ মনোরম, গাছপালায় ভরা। তাদের ঠিক পাশেই একটা জাম গাছ। ঘাসের ওপরে পাকা জাম,পাতা ও কিছু ভাঙ্গা ডাল ছড়িয়ে আছে। চারপাশে দৃষ্টি ফেলতেই টিলার নিচ থেকে দুটি ছেলেমেয়ে কে উঠে আসতে দেখে ওপর দিকে। কাঁদা-মাখা পায়ে, রোদে পোড়া মুখে এক অদ্ভুত উচ্ছ্বাস। তাদের হাতে ধরা লাল জবা ফুল, সদ্য ছেঁড়া, স্নিগ্ধতায় ভরা।
আরিশ হঠাৎ বাচ্চা দুটিকে ডাকলো, –“এই শুন, একটু এদিকে আয়!”
ওরা দৌড়ে এলো, কৌতূহল নিয়ে তাকালো তার দিকে। আরিশ মুচকি হেসে বললো,
— “এই ফুলগুলো কি আমাকে দিবি?”
ছেলেটা মাথা নাড়লো, মেয়েটি বললো,
— “ মা পুজো দেবে…”
আরিশ ছেলেটাকে কাছে টেনে কানে কানে কি যেন বলে। মায়া আড়চোখে তাকায় সেদিকে। আরিশ ছেলেটা কে ছাড়তেই সে ছুটে এসে মেয়েটার কানে কানে সেই কথাই বলে বোধহয়। পরক্ষণেই মেয়েটা মায়ার দিকে তাকায়। তারপর চুপচাপ এগিয়ে আসে মায়ার সামনে। দুজনে দুটি লাল টকটকে জবা এগিয়ে দেয় মায়ার দিকে। মায়া সেই ফুল দুটি হাতে নিতেই শোনে আরিশের গলা,
– “জবা কুসুম সঙ্কাশং রক্তবর্ণং মহাবলম্। চণ্ডিকাং চণ্ডরূপাং তাং নমামি জগদম্বিকাম্॥” নাও! আমারও পুজো দেওয়া হয়ে গেল,এবার যদি দেবীর অভিমান ভাঙ্গে?
মায়া কেমন ঘোর লাগা চোখে দেখলো আরিশকে, তারপর চোখ নামিয়ে ফুলটার দিকে তাকালো। ফুল সে অনেক পেয়েছে। গোলাপের পাপড়ি ছড়ানো বিছানায় তার সুন্দর নগ্ন দেহটা দুমড়ে মুচড়ে গেছে না জানি কত বার। কিন্তু এই স্পর্শ এক অন্য মাত্রার স্পর্শ, এক অদৃশ্য কোমলতা ছুঁয়ে গেল তাকে। সে মুখ তুলে তাকালো আরিশের দিকে। কপালের ভাঁজে একটুকরো প্রশ্রয়—মৃদু, অচেনা, কিন্তু স্পষ্ট। আরিশ উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে বসলো মায়ার পাশে। বাহুতে বাহুতে হালকা স্পর্শ লাগতেই কেমন এক তীব্র অনুভূতিতে চোখ বুঝলো মায়া। ছেলেমেয়ে দুটি তখুনি হাত পাতলো আরিশের কাছে। তাদের পাওনা বুঝিয়ে দিয়ে আরিশ বললো,
– “ খাবারের ব্যবস্থা হয়েছে,তবে দুর্ভাগ্য বশত তারা হেঁটে হেঁটে পথ চিনে এখানে আসতে অক্ষম।”
মায়া পাশ ফিয়ে চোখ মেলে তাকায়। আরিশের মুখে আগের মতোই হাসি,সেই হাসি সংক্রমণিত হয়ে ছড়ালো এবার মায়ার মুখেও। আরিশ উঠে দাড়ালো। মায়া হাত বাড়িয়ে ধরলো তার হাত,কোমল কন্ঠে বললো,
– “ একটু বসলে কি খুব ক্ষতি হবে?”
– “ হুমম...লাইন ক্লিয়ার হতে হতে দুপুর পেরুবে–না! ক্ষতি বোধহয় হবে না।”
– “তবে একটু বসবে?”
আরিশ বসলো। খানিকক্ষণ চুপ থেকে মায়া বললো,
– “এই জায়গাটা যেন সব ভুলিয়ে দেয়, তাই না?” মায়ার কণ্ঠে শীতলতা নেই, আবার উষ্ণতাও না—একধরনের ক্লান্ত মুগ্ধতা।
আরিশ চুপ থাকে। মায়া এবার নিজেই বলে ওঠে,
– “আরিশ… তুমি জানো আমি কে?”
আরিশ ঘাড় নাড়ে,– “জানি। তোমাকে চিনি বলেই আমি এখানে এসেছি সব জেনে।”
মায়া একটু হেসে ফেলে, কিন্তু সেই হাসিতে বিদ্রুপ নেই, শুধু একটা দীর্ঘশ্বাস লুকানো।
– “তুমি যে পাগল সে কথা তুমি জানো?”
আরিশ চোখে কৌতুক খেলে যায়,মুখে হাসি রেখে সে উত্তর করে–“ হ্যাঁ,তাও জানি! একটা মেয়ে আগে বলতো আমায়,এমনকি মা মাঝে মাঝেই বলেন এখনো।”
কিছুক্ষণ যেন সব থেমে থাকে। নিস্তব্ধতা ভাঙে দূর থেকে ভেবে আসা গিটারের টুংটাং। সুরের ফাঁকে মায়ার গলা কাঁপে না— দুই চোখ বুজে দীর্ঘ নিঃশ্বাস গ্রহণের পর সব যেন ঝরঝরে হয়ে আসে,
– “আমি কাজ করতাম ‘তাদের’ জন্যে—যাদের নাম নিয়েই সাধারণ মানুষ কাঁপে। অস্ত্র কেনাবেচা, তথ্য পাচার, সাথে ধনী লোকেদের কামনার জালে ফেলে ব্ল্যাকমেইল। খুব নিখুঁতভাবে করি। আমাকে সবাই 'দ্য ক্লিনার' বলে ডাকে—কারণ আমি প্রমাণ রাখি না। কেউ জানত না—তুমি জানলে, তাও বলো না কে বলেছে... আমি জানতে চাই না।”
একটু বিরতি...
– “তবে আমি ক্লান্ত আরিশ। শরীর নয়—মন ক্লান্ত। আমার শরীরের উত্তেজনা আমি হারিয়েছিল অনেক আগেই– কিন্তু তুমি সব এলোমেলো করে দিয়েছো!
আবারও একটু বিরতি......
—“ এই জগতটার প্রতি আমার কোন আসক্তি নেই আরিশ,যা করেছি শুধু বেঁচে থাকার তাগিদে করেছি। আমি বাঁচতে চাই আরিশ, কিন্তু এভাবে নয়। তুমি জানো? আমি অনেক আগেই চাইছিলাম পালাতে... কিন্তু বেরোবার পথ জানতাম না। এবং... আমি কাউকে বিশ্বাস করতাম না। "
আরিশ ধীরে হাত বাড়িয়ে রাখে মায়ার কাঁধে। — “আমাকে বিশ্বাস হয়, সত্যিই?”
উষ্ণ হাতের স্পর্শে মায়া একটু কাঁপে,মায়া মাথা নাড়ে না, শুধু চোখ বুজে থাকে। হালকা হাওয়া বইছে, ঢিবির নিচে ঘাসের মাঠে কখনো রোদ ও কখনো ছায়া পড়ছে। একটু দুরেই গিটার বাজছে ধীরে—“জীবন যে রঙিন... যদি মুছে দাও আঁধার..." মায়া হঠাৎ আরিশের দিকে ঘুরে বসে। তার চোখে জল নেই, কিন্তু পলকহীন দৃষ্টি। ঢঢ
– “তুমি কেন থেকেছো? চলে যেতে পারতে। আমিতো নিছক একটা অপরাধী।”
– “অপরাধী! আবার ওকথা কেন?”
মায়া চুপচাপ মাথা নত করে।
– “তুমি কি নিজ হাতে কেউকে মেরেছো মায়া?” আরিশের মুখে আর হাসি নেই এখন।
– “ মানে?” একটু যেন অবাকই হয় মায়া।
– “ খুন মায়া খুন।”
– “ না”
আরিশ মুখ ফিরিয়ে তাকায় সামনে,– “আমি মেরেছি,এই দু হাতে!” তার গলা যেন বরফের মতো ঠান্ডা শোনায়।— “তুমি ছিলে একজন অপরাধী, এখন শুধু মায়া।”
দুজনের মাঝে নীরবতা। যেন শব্দ প্রয়োজন নেই। খানিক পরেই আরিশ উঠে দাঁড়ায়। মায়া সেদিকে তাকিয়ে একটি হাসিখুশি যুবককে দেখে,যার সাথে তার পরিচয় গতকাল রাতেই–একটু আগে হঠাৎ পাল্টে যাওয়া মানুষটা এখন উধাও।
– “ তাছাড়া আমি একজনের কাছে প্রতিজ্ঞা বদ্ধ! তোমাকে ফিরতে হবে মায়া।”
–“ হুঁ”
মায়া ঠিক বুঝতে পারে না। অবাক হয়ে চেয়ে থাকে। তবে আরিশ তাকে হাত ধরে টেনে দাড় করিয়েই হাটা লাগিয়েছে,
–“ আর প্রশ্ন নয় মায়া,খুব খিদে পেয়েছে।”
অগত্যা মায়া এবার হাটা লাগায় আরিশের পেছন পেছন,তবে এই মায়া নতুন কোন সত্তা,কানে তার রক্ত জবা,মুখ শান্ত শুভ্র, ঠোঁটে একচিলতে হাসি। সে একটি বিশ্বাসযোগ্য আশ্রয় খুঁজে পেয়েছে, এখনো কেউ আছে তার ফিরে যাবার অপেক্ষায়... কিন্তু কে সে? সে কি ওই চশমা পড়া লম্বাটে ছেলেটা? ভাবতেই মায়ার সর্বাঙ্গে শিরশির অনুভুতিতে কেমন করে ওঠে যেন!
স্টেশনে ফিরে আসতেই যেন প্রকৃতি চুপিচুপি সংকেত দিলো ঠান্ডা হাওয়াতে ভর করে। পশ্চিম আকাশে কালো মেঘ জমে গাঢ় হয়ে উঠছে, আলো ক্রমশ ম্লান। বাতাসে অদ্ভুত একটা ভার। যেন কিছু ঘটবে—খুব শিগগিরই।
স্টেশনের এক প্রান্তে একটি চায়ের দোকানের সামনে গাছতলায় পাত পেতে খাবার দেওয়া হয়েছে—সাদামাটা কিছু, কিন্তু গন্ধে চমৎকার। স্টেশনের আশেপাশের মানুষজনও নিজ নিজ কাজে ব্যস্ত। মায়া গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে আছে, চোখে অদ্ভুত জেদ। আরিশ খাবারের পাত তুলে তার পাশে এসে বসলো,
— “চলো, খাওয়া যাক।”
মায়া মাথা নাড়লো। — “না, আমার খেতে ইচ্ছে করছে না।”
— “জ্বরের পর খালি পেটে থাকা ঠিক না। শরীর ভেঙে পড়বে।”
— “তবু না... তুমি খাও।”
আরিশ দীর্ঘশ্বাস ফেললো। তারপর থালা হাতে সরে এলো পাশে। এক টুকরো রুটি ছিঁড়ে আলুর দম নিয়ে মায়ার ঠোঁটের কাছে তুলে ধরে বললো,
— “খেয়ে নাও মায়া,ভোর রাতে বমি করে পেটে নিশ্চয়ই নেই কিছু এখন।"
মায়া কিছু বললো না, শুধু দৃষ্টি সরিয়ে নেয় লজ্জায়। এখন সে বোঝে তাকে আরিশ ট্রেনের বাইরে এনেছে কেন। ছেলেটাকে তবে যন্ত্রণা সে কম দেয়নি। আরিশ আবারও তার মুখের এনে ধরলো রুটির টুকরো। প্রথমে ঠোঁট একটু কুঁচকে এলো মায়ার, তারপর সে মাথা হেলে হ্যাঁ করে মুখে তুলে নিলো। এক গালভরা খাবার, মুখে কিছুটা বিস্ময়—কিন্তু অদ্ভুত তৃপ্তি। খাওয়াতে খাওয়াতে আরিশ বললো,
– “তুমি আমায় পাগল বলতে, এখন দেখো কে পাগলামী করছে?”
মায়া মুখে খাবার রেখেই হাসলো।— “তোমার সাথে একটু পাগলামি করতে ইচ্ছে করছিল খুব।”
আরিশ থমকে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য অস্থিরতা, তারপর নিজেকে সামলে নিয়ে আবার খাওয়ানো শুরু করলো। আরিশের আঙুল মাঝে মাঝে ছুঁয়ে যাচ্ছে তার ঠোঁট, তার গাল, তার চিবুক। মায়ার শরীর নিঃশব্দে প্রতিক্রিয়া জানায়—একটা হালকা শ্বাস, এক চিলতে কাঁপুনি। আরিশ বুঝতে পেরে গলার স্বর একটু গম্ভীর করে ফেললো।
— “তুমি জানো, আমি তোমাকে ঠকাতে আসিনি, নিয়ে যেতে এসেছি, আমার প্রতি মায়া বাড়িয়ে আমায় বিপদে ফেলছো তুমি।”
— “আমি তোমায় মায়ায় ফেলছি! তাই বুঝি জোর করে খাইয়ে দিচ্ছো?”
— “না খেলে শরীর আরো দুর্বল হয়ে পরবে.......
আরিশ বোঝানোর চেষ্টা চালাচ্ছে,তবে মায়া আপাতত বাস্তবতা ছাড়িয়ে কল্পনায় নানা দৃশ্য এঁকে চলেছে,তার হাবভাব কেমন যেন লাগছে আরিশের,একটু যেন ছন্নছাড়া। এই সবের মাঝে খাওয়া শেষ হতেই আকাশ চিরে একফালি বিদ্যুৎ দেখা দিলো। মুহূর্তেই ঝমঝমিয়ে বৃষ্টি। লোকজন ট্রেনের দিকে ছোটে, ছাতা মাথায় দু একজন চায়ের দোকান থেকে বের হয়, কেউ চায়ের দোকানের টিনের চালায় আশ্রয় নেয়। মায়া উঠে দাঁড়ায়, আকাশের দিকে মুখ তুলে চোখ বন্ধ করে। তারপর দুহাত ছড়িয়ে দেয়, যেন জল তার রক্তের সব গ্লানি ধুয়ে নিয়ে যাচ্ছে। আরিশ দৌড়ে ট্রেনে উঠেছিল,এবার পেছন ফিরে হতবাক হয়ে তাকিয়ে থাকে।
— “তুমি পাগল? জ্বর তো সবে সেরেছে!”
জোর গলায় বলে আরিশ। মায়া যেন শোনে না। মাথা ঘুরিয়ে চুল ছুঁড়ে দেয় বাতাসে।
— “মালটা একদম কড়া।"
— “কোমরটা দেখেছিস উফ্.......”
দরজার পাশে বসা সিটে দুজনের গলা শোনে আরিশ। স্বচ্ছ কাঁচের আড়ালে আরিশের কড়া দৃষ্টি চোখে পরতেই লোক দুটি থমকে যায়। ওদিকে বৃষ্টির ধারায় মায়ার শাড়ির আঁচল গা থেকে পিছলে যাচ্ছে,আরিশ আর সহ্য করতে পারে না। সে এগিয়ে যায়, মায়ার দিকে হাত বাড়ায়।
— “এসো।”
মায়া হেসে বলে, — “না। এত তাড়াতাড়ি আবার ট্রেনে ঢুকবো কেন?”
লোকজন ট্রেনে উঠে পড়ছে একে একে। প্ল্যাটফর্ম এখন ফাঁকা। আরিশ এবার সত্যিই রেগে যায়। মায়ার দিকে এগিয়ে এসে, হঠাৎই তাকে তুলে নেয় কোলে।
— “যদি না শোনো, তবে আমাকে এমন করেই শোনাতে হবে, মিস দ্য ক্লিনার।”
মায়া প্রথমে চমকে যায়, তারপর থেমে থাকা সেই অদ্ভুত হাসিটা আবার ফিরে আসে ঠোঁটে। তার মুখ ঘুরে আরিশের গাল ছুঁয়ে যায় আলতো করে—একটা দীর্ঘ স্পর্শ। তারপর দুহাতে আরো নিবিড় ভাবে জড়িয়ে ধরে আরিশের গলা। ট্রেনে উঠে আরিশ দরজা বন্ধ করে দেয়। ভেজা মায়া দাঁড়িয়ে, ঠাণ্ডায় কাঁপছে। আরিশ প্রথম মায়ার ব্যাগ দেখে, যদিও সে জানে কোন কাপড় নেই তাতে, তবে একটা বোতল ছিল ব্যাগে। চ্যাপ্টা গোছের বোতলটা হাতে নিয়ে ছিপি খুলে নাকের সামনে ধরে সে। তারপর সেটি রেখে দিয়ে নিজের ব্যাগ তুলে নেয় হাতে। ব্যাগ খুলে প্যান্ট ও একটি টিশার্ট বের করে মায়ার দিকে এগিয়ে দিয়ে বলে,
— “এগুলো পরে নাও, ভিজে শাড়িতে ঠান্ডা লাগবে।”
— “আমি এটা পরবো না।”
আরিশ এবার চুপচাপ এগিয়ে এসে চেপে ধরে মায়ার কব্জি। টেনে নিয়ে যায় তাকে ট্রেনের বাথরুমে। নিজের নীল চাদরটা দিয়ে মায়ার চুল মুছে দিতে থাকে। মুখ তার থমথমে। তারপর ধীরে বলে—
— “এটা কোনো খেলা না মায়া। এখন যা বলছি, সেটাই করো।”
মায়া একটু কুঁচকে তাকায়, তবে আর আপত্তি করে না। পেছন ঘুরে কাপড় ছাড়তে থাকে। আরিশও দরজা টেনে ফিরে আসে সিটের দিকে। সিট খালি আছে অনেকগুলি। সে একটা পছন্দ করে বসে জানালার দিকে তাকিয়ে। মায়ার ব্যাগ থেকে বোতলটা বেরকরে ছুরে ফেলে দূরে।
স্টেশনের এই দিকটা খোলামেলা। জানালা দিয়ে বৃষ্টির ভেজা মাঠ দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত। খানিকক্ষণ পরেই ভেজা চুলে নীল চাদরটা জড়িয়ে মায়া এসে বসে তার মুখমুখি । তার গায়ে এখন জিন্স প্যান্ট এন্ড কালো টি শার্ট। মুখে স্নিগ্ধ হাসি। অনেকে তাকাচ্ছে মায়ার দিকে, মেয়েটা যেন হঠাৎ তাদের চোখে আকর্ষণীয় হয়ে উঠেছে। শুধু আরিশ তাকিয়ে জানালার বাইরে বৃষ্টি ভেজা দূর দিগন্তে। এবার মায়াও আরিশের দৃষ্টি অনুসরণ করে। দূরের মাঠের আল পথ দিয়ে কলা পাতায় বৃষ্টি আটকে ছুটে যাচ্ছে দুটি ছেলে মেয়ে.......
বিকেলে আবহাওয়া শান্ত হয়ে এসেছে। আর ঘন্টা খানেক পরেই তাদের যাত্রা শুরু। এই শুনে সবাই ঘোরাফেরা করছে স্টেশনের ভেতরেই । আরিশেরও বেরুবার ইচ্ছে ছিল না, কিন্তু মায়া আর একবার সেই ঢিবির কাছে যেতে জেদ ধরেছে। অগত্যা তাকে খুশী করতে তারা বেরিয়ে এলো স্টেশনের বাইরে।
আজ মায়াকে রহস্যময়ী নয় বরং আর কটা সাধারণ নারীদের মতো অভিমানী ও প্রাণবন্ত লাগছে। সরু পথ ধরে মায়া আগে আগে ও আরিশ পেছন পেছন চারপাশে দৃষ্টি রেখে এগুচ্ছে। চারপাশটা যেন নিঃশব্দে কাঁপছে,অল্প রোদ উঠেছে ,পাতার ফাঁক দিয়ে সেই আলো পড়ছে মায়ার চুলে, আরিশ মাঝে মাঝে তাকে চুপচাপ দেখছে— মায়ার ডান হাতে সেই রুমালটা বাধা,বাম কানে দুটি লাল রক্ত জবা।
চলতে চলতে মায়া হঠাৎ দাঁড়িয়ে পেছন ফেরে। আরিশ সামনে এগিয়ে এলে আলতোভাবে বুকে হাত ঠেকিয়ে থামিয়ে দেয় তাকে। তারপর দুহাতে আলতোভাবে খুলে নেয় আরিশের চশমাটা। লাগায় নিজের চোখে। আরিশ কিছু না বলে ধীরে ধীরে চলে আসে ঢিলার সম্মুখে।
উঁচুনিচু জমিটার জায়গায় জায়গায় জল জমেছে ঘাসের মাঠে। ওপরে উঠে মায়া আরিশের বাহুতে মাথা ঠেকিয়ে মৃদু স্বরে বলে,
—“ কেমন যেন লাগছে চোখে।”
–“ এই চশমা তোমার জন্যে নয় মায়া,খুলে ফেলো।”
মায়া যেন কথাটা শোনেনি। সে আগের মতোই মৃদু স্বরে বলে,
–“ আমি তোমাকে চিনতে চাই আরিশ! তুমি কে তা জানতে চাই”
–“ আমি তোমায় পুরোপুরি মিথ্যে বলিনি মায়া,তবে তুমি ভুলে গেছো! অবশ্য অনেকেই এখন আমায় চিনতে হিমশিম খায়,তবে আমি ভেবে ছিলাম তুমি চিনবে।”
মায়া চমকে মুখ তুলে তাকায়। ভালো মতো দেখে আরিশের মুখখানি। তবে তার চেনা হয়ে ওঠে না,হঠাৎই তাদের পেছনে "ঝুপ" "ঝুপ" পায়ের আওয়াজ। ফিরে তাকাতেই দেখে তাদের ফিরতি পথ আটকে দাঁড়িয়েছে তিনজন পুরুষ। মায়া তাদের দেখা মাত্রই আতংকে আঁকড়ে ধরে আরিশের বাহু।
— “খামটা আমাদের দিয়ে দে লক্ষ্মী ছেলের মতো। আর মেয়েটাকেও।”
মায়া আঁতকে উঠে আরিশের দিকে আরো সরে দাড়ায়। আরিশ শান্ত ভাবে মুখে হাসি রেখে বের করে আনে খামটি। একটি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো সেটি। এতক্ষণে আরেকজন কোমর থেকে পিস্তল বের করেছে। আরিশ তাকিয়ে থাকে...শান্ত... স্থির তার দৃষ্টি।
লোক গুলো একে অপরের দিকে তাকায়। তারা যেন কিছুটা বিভ্রান্ত। খানিক বাদেই অবশ্য সামলে নিয়ে দৃঢ় স্বরে বলে,
–“ কোন রকম চালাকি করলে এখানেই পুতে দেব... মেয়েটার হাতে দে ওটা.. জলদি।
মায়া ভীতু নয়নে তাকায় আরিশের দিকে। আরিশের চোখ আগের মতোই, কিছুই খুঁজে পায় না সে। আরিশ দৃষ্টি স্থির রেখে মায়ার হাতে তুলে দেয় প্যাকেটে মোড়ানো খামটা। মায়ার চোখে জল, কিছুই যেন বিশ্বাস হয় না তার। সবই ঠিক মতো চলছিল, না জানি কোন আবেশে এতটা সময় তার অতীত ভুলে ছিল মায়া। এখন হঠাৎ সেই অন্ধকারের সামনে দাঁড়িয়ে মায়া যেন মুক্তির পথ পায় না খুঁজে। তারপর কানের কাছে মৃদু স্বরে কে যেন বলে,
–“ ভয় পেও না মায়া,আমি আছি তো!”
মায়া মুখ তুলে তাকায় আরিশের দিকে,আরিশ আলতো ভাবে সামনে ঠেলে দেয় মায়াকে। আরিশের দৃষ্টি এখনো স্থির নিচের দিকে।
– “ নেমে আয় জলদি,আয় বলছি!”
লোকটা জোরে ধমক লাগায় এবার। কিন্তু মায়ার পা ভাড়ি হয়ে আসে, মুখে শত কথার ঢেউ যেন চোখের জল হয়ে গড়িয়ে পড়তে শুরু করে। সে আর ফিরতে চায় না তার অতীতে– মাঝ পথেই থমকে দাঁড়ায় মায়া। নিচে থাকা তিন জনের দৃষ্টি তখন মায়ায় দিকে,মুখে তাদের সাফল্যের হাসি।
– “ আবে.. দাঁড়িয়ে দেখছিস কি! ধরে নামিয়ে আন শালিকে...”
ধমকে কেঁপে ওঠে মায়া। খামটা আঁকড়ে ধরে শেষ বারের মতো তাকায় ঢিবির ওপরে আরিশের পানে। এবারও বিষ্ময়ে আঁতকে ওঠে সে– আরিশের হাতে দ্রুত বেগে উঠে এসেছে একটি পিস্তল! তৎক্ষণাৎ তীব্র কান ফাটানো শব্দ! মায়া দুই হাতে কান চেপে বসে পড়ে ভেজা ঘাসের ওপরে।
পিস্তল ধারি লোকটি আর্তনাদ করে বসে পরে হাত চেপে। পাশের একজন ক্ষিপ্র হাতে একটি ছুরি ছুড়ে মাড়ে আরিশের দিকে। আর একজন এগিয়ে এসেছে মায়ার প্রায় কাছে।
ছুরি লেগেছে আরিশে হাতে, পিস্তল ছিটকে পড়েছে একটু দূরে ।তবে আরিশ সময় নষ্ট না করে সামনে থাকা ছুরিটা তুলেই ছুড়ে দেয়। লোকটার গায়ে ছুরি না লাগলে আঘাত এড়িয়ে যেতে গিয়ে সে আঁছড়ে পড়ে মাটিতে। অন্য জন তখন পৌঁছে গেছে আরিশের কাছে। শুরু হয়েছে ধস্তাধস্তি। লোকটি সাবলীল,তবে আরিশকে সামলাতে যেন হিমসিম খাচ্ছে।
নিচ থেকে কি যেন বলে ওঠে আহত লোকটা। বোঝা যায় না,তবে মুখ ফেরাতেই পরিষ্কার হয় সবটা। ধস্তাধস্তির সুযোগে মাটিতে পরে যাওয়া লোকটি উঠে দাঁড়িয়ে দৌড়ে যাচ্ছে পিস্তল তুলে নিতে। পরিস্থিতি দেখে মায়ার বুঝতে অসুবিধা হয় না যে খুব খারাপ কিছু একটা হতে চলেছে। আতংকিত মায়া এবার খাম ফেলে উঠে দাড়ায়–গাছের একটা মোটা ডাল পড়ে ছিল মাটিতে। দুহাতে সেটা তুলে সে ছুটে যায় সেদিকে। তারপর এক ঝটকায় পেছন থেকে আঘাত করে লোকটার পিঠে। পিস্তল ছিটকে যায়, লোকটাও ধপাস করে শুয়ে পরে সেখানেই মায়া তবুও থামে না! ক্রমাগত আঘাত করতে থাকে চিৎকার করতে করতে।
এক সময় কেউ তাকে টেনে নেয় পেছনের দিকে, মায়া এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে দুহাতে সামনে উঁচিয়ে ধরে ডালটা। তবে পেছনে আরিশ। তার ঠোঁটের বা পাশ দিয়ে গড়িয়ে পড়ছে তাজা রক্ত,ডান হাতের কিছুটা বোধ হয় কেটেছে ছুরির আঁছড়ে।
মায়ার হাত থেকে পরে যায় ডাল। সে সজোরে দুহাতে জড়িয়ে ধরে আরিশকে। কিছু বুঝে ওঠার আগেই মায়ার দেহটা যেন লতার মতো আরিশের গলা জড়িয়ে উঠে আসতে থাকে ওপরে দিকে– আরিশের বুকে একজোড়া ব্রা বিহীন নরম স্তন চেপে বসে, ঠোঁটে লাগে কোমল ঠোঁটের স্পর্শ। আরিশের তাজা রক্তের নোনতা স্বাদ ঠেকে মায়ার জিভে।
কতগুলো লোকের সম্মিলিত কোলাহল ভেসে আসছে দূর থেকে। আরিশের চোখ বিস্ফারিত, ঠোঁট জোড়া মায়ার ঠোঁটের আলিঙ্গনে আবদ্ধ।
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
(This post was last modified: 11-06-2025, 03:14 PM by
কালপুরুষ. Edited 4 times in total.)
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
(11-06-2025, 07:23 PM)বহুরূপী Wrote: গল্পটা মনে হয় শেষের পথে। তা কোন মিলন দৃশ্য থাকবে কি?
হ্যাঁ, আসলে গল্পের খসড়া আগেই সাজিয়ে রেখেছিলাম, এবার শেষ করার পালা। সেই সাথে আমারও বিদায় নেবার পালা।
মিলন থাকবে,তবে রতিক্রিয়া থাকবে কি না তা বলতে পারি না।
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
12-06-2025, 11:50 AM
(12-06-2025, 07:48 AM)Odrisho balok Wrote: emon thriller golpo ei site a khub kom e dekha jay. apnar likha pore mone hosse purono lekhak. onno kono golpo ki likhesen apni?
না ভাই
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
(23-06-2025, 11:18 PM)বহুরূপী Wrote: সে আর ফিরবে না এখন,তবে পরবর্তী আপডেটে এই গল্প শেষ হবে এবং তা আমি নিজেই দেব।
তবে উনার শেষ আপডেটে কোন যৌন মিলন নেই, সুতরাং আমি নিজে থেকে কিছু যোগ করব না।
কয়েকদিন অপেক্ষা করুন, আমি সুস্থ হয়ে বাড়ি ফিরেই আপডেট দেবো।
শুনে ভালো লাগলো, তবে রংতুলির শেষ আঁচড় আমি দিলেই বোধহয় ভালো হয়। ব্যস্ত না হয় একটু অপেক্ষা করুন, সময়মতো সমাপ্তি টেনে দেবো।
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
(04-08-2025, 01:56 AM)ray.rowdy Wrote: ট্রেন যে প্রান্তিক স্টেশনে পৌঁছানোর আগেই যে থেমে রইলো, তার যে আর কোনো নড়নচড়ন নেই অনেককাল যাবৎ। আশা করি, আর কালবিলম্ব না করে খুব শীঘ্রই ট্রেন ছাড়বে।
আমি আছি, তবে কিছু সমস্যার কারণে লেখা হচ্ছে না। আমি সময় বের করে দেব , বিলম্বের জন্য আমি সত্যিই দুঃখিত।
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
পর্ব ৫
– "ছেলেটা সত্যি হতভাগা!"
কথাটা রুদ্র বলল একটা দীর্ঘশ্বাস ফেলে। এতগুলো বছর পেরিয়ে মায়া আবারও রুদ্র কে দেখবে,এটি তার জন্যে একে বারেই অপ্রত্যাশিত। আরিশ যদিও বলেছিল সবটা। কিন্তু কেন যেন বিশ্বাস হয়নি মায়ার।। বা হয়তো বিশ্বাস করতে ইচ্ছে হয়নি তার।
– "কাকিমার কথা তোমার মনে আছে মায়া?"
– “হু....!” মায়া ধাক্কাটা এখনো সামলে উঠতে পারেনি। তাই রুদ্র প্রশ্নের কোন বিশেষ উত্তর তার কাছে থেকে পাওয়া গেল না।
– “শুধু হু্! কাকিমার কথা মনে নেই তোমার? কাকু- কাকিমার প্রেম নিয়ে তুমি আমায় কত কথা শুনিয়েছো। তাছাড়া.....”
– “কেমন আছেন উনি?”— এই প্রথম বার মায়া মুখ তুলে চাইলো রুদ্রর দিকে, শান্ত ও ক্লান্ত চোখের দৃষ্টিতে।
– “ভালো নেই মায়া! আসলে ওদের পুরো পরিবারটাই ভালো নেই।..... মাত্র এক বছর মায়া, মাত্র এক বছরে পুরো পরিবারটা শেষ হয়ে গেছিয়েছে...”
রুদ্র বলতে লাগলো,মায়া তার চোখের দিকে তাকিয়ে যেন দেখছিল সবটা,এই গভীর কালো চোখের মণিতে....
– শুরুটা হয় আফরোজা দিদির বিয়ে দিয়ে।ভেতরের খবর আমি খানিক জানি দাদা পুলিশ বলে। তবে তোমায় প্রথম থেকে বলি— দিদি বর ছিল রাজনীতিক দলের বড় কর্মকর্তা,তার স্বভাব চরিত্র বিশেষ ভালো ছিল না। এখন ভাবলে খুব আফসোস হয় মায়া। যদি কোন ভাবে সেই দিনটা ফিরিয়ে আনা যেত,তবে বিয়েটা আমি নিজে আঁটকে দিতাম।
– “তাই?”
মায়া ভালো করেই জানে রুদ্রর প্রথম ভালো লাগা আফরোজা। হয়তো কিশোর বয়সে ছেলে সিনিয়র দিদির....না! মনটাকে আবার ফিরিয়ে আনে মায়া।দেখে আর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রুদ্রর বুকের গভীর থেকে। তারপর রুদ্র বলতে লাগলো আবারও
– “ লোকে বলে ছেলেটির পিতার মৃত্যুর পর ও বাড়িতে নানান লোকজনের আসা যাওয়া শুরু হয়। রাজনীতিতে পাকা দাপুটে নেতা, তাছাড়া বাপে টাকা ছিল যথেষ্ট। অনেক রাত পর্যন্ত বন্ধুবান্ধব মিলে মদতট খেয়ে যা তা অবস্থা। রাজনৈতিক নেতার বাড়িতে এইসব অসম্ভব নয় যদিও। কিন্তু এক রাতে আফরোজাদি খুন হয় ও বাড়িতে! প্রথমটা চালানো হয় আত্মহত্যা হিসেবে, কিন্তু ওরা সন্দেহ করে দিদির বরকেই। এরপর পুলিশ-কোটকাচারী, কিন্তু কোন লাভ হয়নি।
এ কথা মায়ার অজানা নয়। বিশেষ করে সে নিজেও অনেক পুলিশ কর্মকর্তাকে টাকার সামনে মাথা নত করতে দেখেছে,মায়ার নগ্ন দেহের সামনেও! তবে মায়া চমকে উঠলো রুদ্রর পরবর্তী কথা গুলো শুনে,
– “ আসলে আফরোজা দিদিকে ওরা সবাই মিলে.... মানে। ( বলতে বলতেই রুদ্রর চোখ মুখটা কেমন কঠিন হয়ে গেল, দাঁতে দাঁত লেগে একটু থমকে গেল যেন।) মেয়ের মৃত্যু সইতে না পেরে কাকিমা কেমন যেন হয় গিয়েছিলেন। তারপর হঠাৎ একদিন শুনলাম পুলিশ কাকামণিকে খুনের দায়ে থানায় আটকেছে। অনেক রকম কথা উঠলেও আমার মনে হয় কাকামণি রাগের বসে আফরোজা দিদি বরকে গলা টিপে হত্যা করে। উনার ফাঁসির আদেশ শুনে কাকিমা পাগলের মতো হয়ে গিয়েছিলেনে....“
এক ফোঁটা অশ্রু বিন্দু নেমে এলো চোখের কোণ বেয়ে। মায়া চেয়ে ছিল একদৃষ্টিতে। অবশেষে যখন শুনলো আরিশের মাকে পশ্চিমবঙ্গে তার বাবার বাড়ি নিয়ে যাওয়া হয়েছে এবং ছেলের সাথে দেখা করার অধিকার টুকুও তার নেই, তখন সত্যিই তারও দুই চোখ জল টলমল করে উঠলো।
এতখন মনে তার কিছুই ছিল না,থাকার কথাও নয়। অনেক সময় নিয়ে সে সবটি ভুলে ছিল এতোদিন। শুধু...... শুধু ভুলতে পারেনি রুদ্রকে,তবে ভুলতে শুরু করেছিল একথা মিথ্যে নয়। এখন রুদ্রর চোখের কোনে জল দেখে আচমকা সবকিছু যেন চোখের সামনে ভেসে উঠল মায়ার।
আশ্চর্য লাগল—সে আগে কেন আরিশকে চিনতে পারেনি?
কলেজের সেই রোগা-পাতলা, পাগলাটে ছেলেটি!
হাঁ! সেই তো! ছেলেটি রুদ্রর বন্ধুদের মধ্যে ছিল একেবারে আলাদা স্বভাবের। অনেক বার মায়া তো নিজেও দেখেছিল আরিশ নিজের খাবারও ভাগ করে দিত বন্ধুদের। আসলে কাকিমার রান্নার হাত ছিল এক কথায় সোনা বাঁধানো। তাই আরিশ না দিলে বন্ধু-বান্ধবেরা একরকম কাড়াকাড়ি করে ছিনিয়ে নিত।
ছেলেটা কী বোকা দেখতে ছিল তখন। বোকা বোকা চেহারা, অথচ চোখে-মুখে ছিল এক অন্য রকমের উচ্ছ্বাস—যেন নিজের এক আলাদা দুনিয়ায় বাস করত সে। আজ দেখলে অবাক লাগে। সেই ছেলেই এখন এক সুপুরুষ যুবক!
ভাবা যায় এমনটা সম্ভব?
প্রশ্ন জাগে মনে,তবে উত্তর দেয় তার নিজের অতিত। সময় মানুষকে কতটুকু পাল্টে দিতে পারে! শেষটায় ওই পাগলটার সাথেও তার এই সব লেখা ছিল তা হলে। আগেকার সময় হলে মায়া লজ্জায় লাল হতো এখন।আফজোরা দিদির কথা শুনে মনে জমাট বেঁধে নামতে ঈর্ষা। কিন্তু আজ চোখের জলে দুই গাল ভেসে গেল তার।
মনে মনে সে ভাবলে, হয়তো ওই সোনালি ফ্রেমের চশমাটিই চিনতে না পারার অন্যতম কারণ। পরক্ষনেই নিজের মনে বলে না....তা নয় মোটেও—ওর চোখের ভেতর তাকালেই বোঝা যায়,এ সেই আরিশ। কারণ পাগলাটে স্বভাবটাও যে আজও ছেলেটার যায়নি মোটে। তবে আজ তার মুখে নতুন করে লেগে আছে এক শান্ত স্থির হাসি। যেন জীবনের অনেক কিছু জেনে ফেলেছে, তবু কিছুই হারায়নি সে—বরং আরও কিছু পেয়েছে।
মায়া খানিকের জন্যে অতীতের গভীরতায় ভেসে যায়, খানিক আগে তারা কোথায় ছিল? এখন আরিশ কোথায়? কোথায় সেই অল্প কিন্তু সুন্দর সুখময় সময় টুকু? মায়া জানে না,তবে ভাবে কিছু সময় কি নাছোড়বান্দা! তাই না? মনের গহীনে লুকিয়ে প্রতিধ্বনিত হতে থাকে সর্বক্ষণ~~~~~
চুম্বন থেমে গিয়েছিল অনেক আগেই, এরপর ঘটেছে অনেক কিছুই। কিন্তু চোখে-মুখে এখনো তার রেশ লেগে রয়েছে। ভেতরের ঘনীভূত উত্তাপ যেন নিঃশ্বাসে ঝরে পড়ছে। আরিশ মায়ার চোখে তাকিয়ে হঠাৎ কাঁপা গলায় বলে—
– “মায়া! আমি.....আ... আমি!
এক মুহূর্তের জন্য সময় যেন স্থির হয়ে যায়। জীবনে হয়তো এই প্রথম আরিশের কথাগুলি কন্ঠেই আটকে গেছে। কিছু বুঝে উঠতে পারে নাসে কেন হচ্ছে এমন? তবে মায়া যে ভেঙ্গে পড়েছে তা সে বুঝেছিল। কিন্তু তার প্রতি এতটা দুর্বল হয়ে পরেছে তা আরিশ ভাবেনি। অবশ্য তখন আর এই সব ভাবনা সময় কই। স্টেশন থেকে লোকজনের সাথে ছুটে এসেছে রেল পুলিশ। আরিশের হাত পিস্তল ছিল। সুতরাং তাকে গান পয়েন্টে রেখে বলা হলো হাত ওপরে তুলতে। তারপর যা হয়েছে তা এই দুজনের প্ল্যানে না থাকলেও বোধকরি খোদাতাল্লার চিন্তাধারায় স্বর্ণাক্ষরে লেখা ছিল।
তখনও ওই আধোআলোয় ঝিম ধরে দাঁড়িয়ে ছিল ট্রেনটি। বাইরের নিস্তব্ধতা যেন নিঃশব্দে পেঁচিয়ে ধরেছিল কেবিনটিকে। বাইরে শুধু টিপটিপ বৃষ্টির শব্দ… আর ভেতরে দু’জন মানুষের ঘন ঘন নিঃশ্বাস।
আরিশ ও মায়া—একই হাতকড়ায় বাঁধা, পাশাপাশি বসে। বৃষ্টির পানি জানালার কাঁচ বেয়ে নেমে যাচ্ছে। যেন তাদের অন্তরের ভেতরটাও ধুয়ে দিচ্ছিল সে জল। মায়ার দেহে এখনো হালকা জ্বরের ছাপ, কিন্তু চোখদুটো... তীব্র, জ্বলন্ত! যেন কোনো এক অন্তর্জ্বালায় পুড়ে যাচ্ছে। সে ধীরে ধীরে আরিশের দিকে ঘুরে বসে। কেবল একটি অঙ্গুলির দূরত্ব—তাদের শরীর, নিঃশ্বাস, ইচ্ছা—সব একরকম জমাট হয়ে আছে।
তাদের এই কেবিনে রাখা ছাড়া উপায় ছিল না। এই ছোট্ট স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা আর কোথায়? থানা তো দূরের কথা। ট্রেনের লোকেরাও আশ্চর্য বটে, মোবাইল হাতে পিস্তলধারির ভিডিও করতে ভয় নেই,অথচ হাতকড়া বন্দি দুই অপরাধীর পাশে বসতে ভয়ে কাতর। তাই অগত্যা ফাঁকা কেবিনে মায়া ও আরিশের আশ্রয়। অবশ্য একটু প্রাইভেসি পেয়ে মন্দ হয়নি। খানিক আগেই আরিশ মায়াকে বলেছে সব। বলেছে একমাত্র রুদ্রর অনুরোধে মায়ার সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছিল আরিশ, কিন্তু এই কথা বিশ্বাস হয়নি মায়ার। আরিশ বলেছে রুদ্র এখনো তাকে ভালোবেসে। এখনো তার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে। এই ট্রেনের শেষ গন্তব্যে হয়তো এখন রুদ্র দাঁড়িয়ে আছে শুধু তার জন্যই।
এই সব শোনার পর আরিশের ধারণা ছিল মায়া খুশী হবে।একরাশ আনন্দ উচ্ছলতা ফুটে উঠবে মায়ার মুখে। কিন্তু হয়েছে উল্টো,মায়া বিষণ্ণ মুখে বসে আছে বাইরের দিকে তাকিয়ে। মেয়েটাকি বিশ্বাস খরছে না তাকে?
সময় পেরিয়ে যাচ্ছে......দূরত্ব কম আসছে তীব্র গতিতে.. কিন্তু কারো মুখে কোন কথা নেই অনেকক্ষণ। এরপর একসময় নিজের অনুভুতি গুলো সামলে নিয়ে হঠাৎই মায়া বলে উঠলো,
– "তুমি কেন এসেছিলে আমার জন্য? যেমনটি ছিলাম তেমনি থাকতে দিলে না কেন?" মায়ার কণ্ঠ জড়ানো, কিন্তু গভীর।
আরিশ কোনো কথা বলে না। তার চোখে কেবল মায়ার মুখ, অগোছালো চুল, অশ্রুর ফোঁটায় ভেজা গাল, আর অদ্ভুত নরম এক আলো ছড়ানো ঠোঁট—যার দিকে তাকিয়ে নিজেকেই অপরাধ মনে হয়, অথচ চোখ ফেরানো যায় না।
হাতকড়ায় বাঁধা হাত ধীরে ধীরে মায়ার দিকে সরিয়ে আনে আরিশ। ওদের কনুই ছুঁইছে, তবু যেন দুজনের মাঝখানে হাজার মাইল দূরত্ব বেয়ে গিয়েছে। তবে আরিশকে অবাক করে মায়া দূরত্বটা কমিয়ে আনে,ওর কাঁধে মাথা রাখে । আরিশ অনুভব করে কাঁধের ওপরে ছোট ছোট কাঁপুনি। তা কি জ্বরের, না ভেতরের কোনো দহন—সে জানে না।
– "তুমি যদি আমার জীবনে না আসতে..." মায়া কাঁপা গলায় বলে, "আমি হয়তো এই অন্ধকারে হারিয়ে যেতাম। কিন্তু তুমি ....."
মায়া কথা শেষ করতে পারে না,আরিশের কাধে মাথা রেখে কান্নায় ভেঙ্গে পড়ে আবারও। রুদ্রর প্রতি তার ভালোবাসা হয়তো এখনো আছে মনের গভীরে। কিন্তু আরিশের উপস্থিতিতে সেই অনুভূতি এতটাই চাপা পরে গিয়েছে- যে তারা আর ঠেলে বেরুবার পথ পাচ্ছে না।
আরিশ খানিকক্ষণ চুপ থেকে একসময় ওর চিবুক ধরে তুলে নেয়। চোখে চোখ পড়ে। কান্নার দমকে মৃদুমন্দ কাঁপছে ঠোঁট—তীব্র এক চুম্বনের অপেক্ষা করছে যেন!
মায়া নিজেই চোখ বন্ধ করে ঠোঁট বাড়ায়। এবার আরিশ থামে না।তাদের ঠোঁট এক হয়ে যায়—ভেজা, কাঁপা, কিন্তু গভীর। যেন দুই ভাঙা আত্মা একে অপরকে জুড়ে দিচ্ছে। চুম্বনের ভেতর দিয়ে মায়ার কন্ঠস্বরে ...আহহহ্.. ধ্বনি বেরিয়ে আসে। একরাশ জমে থাকা বিষণ্নতা যেন ঘন বর্ষার হয়ে ঝড়ে পড়ে। আলতোভাবে আরিশের আঙুল মায়ার ঘাড় ছুঁয়ে যায়, সেখান থেকে সরে আসে গালের পেছনে, ভিজে চুলের গোঁড়ায়। মায়া একটু পিছিয়ে এসে বলে,
– "এই হাতকড়া না থাকলে আমি তোমার গলা জড়িয়ে ধরতাম।"
আরিশ হাসে, তারপর চোখে চোখে রেখে তাকায়,– "হাতকড়া থেকেও তুমি পারো…"
মায়া হঠাৎ ঘন হয়ে আসে। বুকের কাছে ঠেসে ধরে আরিশকে, পাগলের মতো জড়িয়ে ধরে, যেন এই মুহূর্তে সে ছুঁড়ে ফেলতে চায় সব অতীত, সব শঙ্কা। মায়া ধীরে ধীরে বলে,
– “তোমার শরীরের গন্ধটা যেন আমার সমস্ত শীত লাগা দূর করে দেয়,সব অতীত বর্তমান এক নিমিষেই ভুলিয়ে দেয়… দোহাই তোমার না বলো না,এর পর হয়তো.....হয়তো.....
হাতকড়ার শেকল টেনে উঠে একবার। ওদের হাতে ব্যথা লাগে সামান্য, কিন্তু সে ব্যথার মাঝে আনন্দের হালকা শিহরণ। দুজনেই কিছু বলে না, শুধু নিঃশ্বাস বদল করে। টি-শার্টের পাতলা আচ্ছাদনের নিচে মায়ার যুবতী দেহের উঁচুনিচু অবয়বে ঘোরাফেরা করে আরিশের হাত দুটি। ওদিকে মায়া যেন কোন মানবী নয়–এক হিংস্র বাঘিনী!
সে প্রবল উত্তেজনায় দুহাতের লাল নেল পলিশ পড়া নখে ছিন্নভিন্ন করে দেয় আরিশের দেহের কাপড়। মায়াকে সামলাবার চেষ্টা করে আরিশ। কিন্তু হঠাৎ করে আজ মায়া যেন মহা মায়ার মতই শক্তিধর হয়ে উঠেছে। আরিশের গালের দুই পাশে হাতরেখে মায়া গভীর চুম্বনে ডুবিয়ে দেয় তাকে। দুজনের নিঃশ্বাস হয় ওঠে তীব্র থেকে তীব্রতর। কামের তাড়না ছুয়ে যায় সকল বাস্তবতার উর্ধ্বে। চুম্বনের সাথে চলে এলোমেলো কামড়, যদিও কামড় শুধু আরিশের দেহতেই পড়ে। আর মায়ার পাতলা দেহটি ট্রেনের লোহার দরজায় চেপে বসে এক সময়।
তখন কামের উত্তেজনা ছুয়ে গেছে আরিশকেও। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল একজন। চলন্ত ট্রেনের ঝনঝন শব্দে হয়তো তার কানে ঘেঁষে বেরিয়ে গেছে মায়ার কামার্ত আর্তনাদ।আর নয়তো অজানা ভয়ে একবার দরজা ঠেলেই সে ছুটেছে সামনে সহকর্মীকে ডাকতে। ভেতর তখন প্রতিটি ধাক্কায় ধাক্কায় সারা দেহ কেঁপে উঠেছে মায়ার। টি-শার্টে ওপরে আরিশের একটি হাত ক্রমাগত চেপে বসছে মায়া স্তনে। হয়তো প্রবল তৃপ্তিতেই স্তনবৃন্ত দুটি টনটন করে উঠছিল তার।হাতকড়া বন্দি দুজনের হাত দুটি আঙুলের ফাঁকে ফাঁকে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে ইতিমধ্যে।
সময় কিভাবে পেরিয়ে যায় তারা জানে না। একটি কেবিন দুই নর নারী এই মুহূর্তে আদিম লীলায় মত্ত। তাদের জন্যে এখন সময় কোন মূল্য রাখেনা। পুরুষাঙ্গ ও যোনির মিল বন্ধন তো হাজার হাজার বছর পুরনো চিরন্তন বাস্তবতা। তার সাথে ভালোবাসা মিশে গেলে.. তা কি আর দুনিয়াদারির খেয়াল রাখে?
এরপর এক সময় বাইরে ট্রেনের হুইসেল বেজে ওঠে। ভেতরে সময় থেমে থাকে তখনো। ট্রেনের কম্পনে জানালায় জমা বিন্দু বিন্দু জল ঝরে পড়ে। বাতির আলোর আভায় মায়ার মুখটা রহস্যময় ছায়ার মতো লাগছে। চুম্বন ও মিলন ভেঙে সে চুপচাপ বসে, এক হাতে শক্ত করে ধরেছে সে আরিশের হাত। যদিও আরিশ বলেছে “কোন ভয় নেই মায়া....আমি আছি তো,সামনের স্টেশনে ট্রেন থামলেই দেখবে সব ঠিক হয়ে যাবে।” এরপর শুধু ট্রেনের যান্ত্রিক শব্দ আর দু'জনের নিরবতা।
তবে আরিশ নিরব থাকলেও চোখে তার সতর্কতা, আর মস্তিষ্কে চলমান বিশ্লেষণ। মায়ার মুখ পড়ার চেষ্টা করছে সে—শুধু সাংবাদিকসুলভ কৌতূহল নয়, বরং একজন সত্য সন্ধানীর নিরব,শান্ত কিন্তু চতুর দৃষ্টি! সে খোঁজার চেষ্টা করছে কিছু,তবে মুখে সেটি বলতে পারে না।
–“এতো ভয় পাচ্ছো কেন?” — আরিশ হালকা কণ্ঠে জিজ্ঞেস করে।
–“জানি না কেন, ওকথা আর জিগ্গেস করো না আরিশ।”
মায়া বলল। ঠোঁটে জড়ানো নিঃসঙ্গতা আর দু'চোখে চাপা অস্থিরতা ও ভয় নিয়ে। উত্তেজনা কেটে গেল এক সময় সবাইকে ফিরতে হয় বাস্তবতাতে। এখন মায়ার মনে ও তাই নিয়ে চলছে চিন্তা ধারা।
আরিশ তাকায়, কিন্তু আর কেন প্রশ্ন করে না। সে জানে, এই মেয়েটার ভেতর একটা ধ্বংসস্তূপ আছে—ভেঙে পড়া দেয়াল, জ্বলন্ত ছায়া। তাড়াহুড়ো করলে সব ভেঙে যাবে, নীরব থাকলে সে নিজের মতো বেরিয়ে আসবে। গন্তব্য এখনো খানিক দূরে। আরিশ মায়ার মাথাটা টেনে আনে,মায়া প্রতিবাদ করে না, বরং রতিকান্ত মেয়েটি আরিশের কোলে মাথা রেখে শুয়ে পরে পা গুটিয়ে।
তার চোখ জানালার বাইরে — ছুটে চলা রাত, অস্পষ্ট স্টেশন, দূরের কোনো ঘোষণা শোনার আশায়। সে ভাবে: ভাবে এই মানুষটা কে? তার মনে হয়—আরিশ যেন তার জীবনের এক নিঃশব্দ সংলাপ। যা সে কখনো বলতে পারেনি, কিন্তু বুঝতে পারছে। খুব কাছের কেউ, কিন্তু তবুও চিনতে পারেনি। আচ্ছা! একজনের পরিচয় না জেনে কি এতটা কাছে আসা সম্ভব,নাকি এই লোকটাই তার চির চেনা কেউ?
এই ভাবনা চিন্তা করতে করতে আজও চেতনার মধ্যে সময় পেরিয়ে যায়। মায়ার ভাবনার মাঝেই ট্রেন ধীরে ধীরে থামে।আলো-আঁধারির মাঝখানে এটি হয়তো এই ট্রেনের শেষ গন্তব্য,তবে মায়ার জীবনের জন্যে এটি এক অজানা স্টেশন। এই মুহূর্তে তার সব কিছুই অন্ধকার,একমাত্র আরিশ ছাড়া। তাই ট্রেন থামতেই মায়া আরিশর বাহু জরিয়ে ধরে।
ওদিকে সবাই এখন নামছে। আরিশও দাঁড়িয়ে পড়ে। পরক্ষণেই দু'জন পুলিশ ঢোকে কেবিনে। বড় কর্মকর্তাদের কেউ নয়,থাকার কথাও না। থাকলে নর-নারীর ওই প্রলয় কর্মকান্ডে ব্যাঘাত অবশ্যই দিত,ভয়ে আরেকজনকে ডাকতে যেত না! তবে লোক দুটি অচেনা,আগের দুজন নয়।
–“উঠে পরুন,এখন নামতে হবে।”
তাদের গলায় শান্ত,অন্য সব সাধারণ মানুষের সাথে এমনটা অধিকাংশ সময়ই থাকে না। আরিশের মুখে শান্ত হাসিটা আবারো ফিরে এসেছে। মায়ার হাত খানি শক্ত করে ধরে সে বলেছিল
– “ ভয় পেওনা। তোমার কিছু হবে না, কথা দিলাম।”
আরিশের এই কথার পর তিন ঘন্টা কিভাবে কাটলো মায়া নিজেও জানে না। আরিশ বললেও ভয় তার মনে ছিল। সে বিশ্বাস না করলেও, মনের অবচেতনে সে জানে আজ এই স্টেশনে কেউ তার অপেক্ষায়। ভাবতেই মায়ার বুকের ভিতর কেঁপে ওঠে। কাউকে সে চায়নি, কাউকে সে আশা করেনি!
না! নিজের মনেই বলে ওঠে সে– আজ আর মিথ্যা নয়, রুদ্র প্রতি ভালোবাসা যেমন সত্য, ঠিক তেমনি আরিশের প্রতি এই দুর্বল অসহায় অনুভুতি গুলোও মিথ্যা নয়। সে এখনো জানে না আরিশ কে? কি তার আসল নাম ....কি তার পরিচয়? এই ভাবনার মাঝেও বন্ধ ঘরে একজন পুলিশ কর্মকর্তার সাথে ঢোকে রুদ্র। মুখে তার হাসি,প্রবল উত্তেজনা যেন সেই হাসিতেই ফুটে উঠেছে।
পরিচিত মানুষের সান্নিধ্যেও মায়ার ভয় কাটে না। আর কেউ না জানুক,সে নিজে তো জানে সে একজন অপরাধী। আচ্ছা! সবটা নিজে থেকে স্বীকার করে নিলে হয় না? এই কঠিন জীবনের বাস্তবতা থেকে একটু আড়ালে জীবনটা যদি কেটে যেতে ! তবে তো মন্দ হতো না!
না,মায়া পারেনা কিছু বলতে, বলার সুযোগও সে পায়নি। রুদ্র তার হাত শক্ত হাতে ধরে তাকে বের করে নিয়ে আসে বাইরে.... দ্রুত বেগে। আশেপাশের শত লোকজনের দৃষ্টি কে উপেক্ষা করে তারা বেরিয়ে আসে স্টেশনের বাইরে। তারপর গাড়িকরে দোতলায় এই কফি হাউজে। গাড়িতে কাঁচের ভেতর থেকে সে দেখেছিল হাতকড়া পরিয়ে বন্দি আরিশকে বের করে আনছে পুলিশ। ইচ্ছে করছিল ছুটে গিয়ে সত্যটা সে বলে সবার সামনে। চিৎকার করে স্বীকারোক্তি দিতে ইচ্ছে হয় তার। কিন্তু মানুষ যা ভাবে তা অধিকাংশ সময়েই করে উঠতে পানে না~~~~~~
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
পর্ব ৬
দুই চোখ বুঝে মায়া আর একবার প্রথম থেকে সবটা ভাবে। একটি চেনা, কি অচেনা মানুষের জন্যে, আর একজন মানুষের জীবনের গতি পথ পাল্টে যায়। যার জন্যে পাল্টায় সেই মানুষটি কি তার খোঁজ রাখে? এ আশ্চর্য বৈকি!
মায়ার খুব জানতে ইচ্ছে করে। উঠে দাঁড়িয়ে সে এগিয়ে যায় ব্যালকনির ধারে। সকাল আরো স্পষ্ট হয়ে এসেছে। ফোনের স্ক্রিনে সময় বলছে ১০:১২। মায়া তার হাতে থাকা সোনালী ফ্রেমের চশমাটির দিকে তাকায়।তারপর নিজের দিকে। তার মন শুধু নয়,তার সারাটা দেহ জুড়ে আরিশ নিজের ছায়া রেখে গিয়েছে। মায়া দুচোখ বোঝে,তারপর শান্ত কন্ঠেই বলে,
– “রুদ্র একটা কথা রাখবে?”
রুদ্র এগিয়ে এসে দাঁড়ায় মায়ার পাশে। মুখে কিছু না বললেও আলতো করে হাত রাখে মায়ার হাতে।
– “সেই পাগলাটে ছেলেটির সাথে আর একবার দেখা করতে চাই। ওর প্রয়োজনীয় কিছু একটা রয়ে গিয়েছে আমার কাছে,আমায় নিয়ে যাবে স্টেশনে?
রুদ্র হাসিমুখে তাকিয়ে মাথা নাড়ে,বলে,
– “ এমনিতেই যেতে হবে আমাদের,তোমার গল্পটার সমাপ্তী, এখনো আরিশের হাতে!”
মায়া আর রুদ্র যখন থানা হয়ে স্টেশন পৌঁছায়,তখন স্টেশনে পুলিশ অফিসার আবির সেন,তার টেকো মাথায় হাত বুলিয়ে কি যেন ভাবছেন। গতকালের শেষ ট্রেনে এমন কিছু হবে তার কোন ইনফর্মেশন তার কাছে ছিল না। কিন্তু আজ সকালেই এই বিষয়টি নিয়ে তার মাথা এলোমেলো হয়ে আছে। ওপর মহল থেকে ফোন এসেছে ছেলেটিকে নিরাপদে ঢাকায় পৌঁছা দিতে, এদিকে ছেলেটি অপরাধী। তবে বোঝাই যাচ্ছে ঘটনা মোটে সাধারণ নয়।
কিন্তু এ নিয়ে তার এতো ভাবনার কারণ ছিল না। ছেলেটাকে কোন মতে ঢাকা চালান করতে পারলেই সে বেঁচে যায় আর কি। কিন্তু সমস্যা একটা হয়েছে? চার দেয়ালের মাঝে থেকে মানুষ কিভাবে উদাও হতে পারে তার মাথায় ঢুকছে না। তিনি গরম চায়ে চুমুক দিয়ে টাকমাথায় আর একবার হাত বুলিয়ে চিন্তিত মুখে বললেন,
—“ছেলেটা তো একা ছিল না… হাবিলদার রাজীব আর সুলতান তো পাহারায় ছিল!”
–“হাবিলদার সুলতান আর রাজীব,কেউ নেই সার”
কথাটা তার কানে গেল না। গাড়ির জানালা দিয়ে তিনি দেখলেন,রুদ্র সেই মেয়েটিকে নিয়ে আসছে তার দিকেই। তিনি গাড়ি থেকে নেমে বলনেন,
–“ ইমিডেটলি সব কটা বাস স্ট্যান্ডে খোঁজ নাও,সকালের সিডিউল ট্রেন গুলো চেক করো, ছেলেটি পালালে চাকরি নিয়ে টানাটানি শুরু হবে আমার.... আর তোমাদেরও,কথাটা মনে থাকে যেন।
তারকথা শেষ হতেই রুদ্র ও মায়া কাছে এসে পৌছালো।
–“ ভেতর এসো ওনাকে নিয়ে,কিছু কথা আছে।"
রুদ্র একটু অবাক হলো মায়ার সাথে তার মামার কথাবার্তা শুনে। আরিশ তার সাথে করে দুজন হাবিলদার সহ উধাও হয়েছে শুনে মায়াও অবাক হলো।
– “দেখুন আপনাকে ধরে রাখার মতো এভিডেন্স আমাদের কাছে আছে। তা অনুযায়ী শাস্তি হয়তো খুব বেশি হবে না, তবে দিন কয়েক পেলে.... বুঝতেই পারছেন।
না! মায়া কিছুই বুঝতে পারছে না। এভিডেন্স যদি থাকে তবে তো মায়াকে লম্বা সময়ের জন্যে লকআপ ঢুকিয়ে দেওয়া চলে! সে অফিসারের চোখে চোখ রেখে ভালোমতো পরিস্থিতি তা বুঝে ওঠার চেষ্টা করলো। ভারি আশ্চর্য জনক হলেও আশিরে ওপরে এই পদ্ধতিটা কাজে আসেনি, কিন্তু অফিসারের বেলায় কিন্তু হলো!
– “ আমার বিরুদ্ধে কি অভিযোগ তুলবেন আপনি? একটি অসহায় মেয়ে নিজের সম্মান বাঁচাতে একটা বাজে লোককে পিঠিয়েছে,এর জন্যে আমার জেল হবে না নিশ্চয়?”
– “দেখুন আপনি যে কতটা অসহায় তা আপনার সঙ্গী কে দেখলে বোঝা যায়, নেহাতই ওপর মহলে চাপ আর নয়তো...."
– “এটা তোমার বাড়াবাড়ি মামু, আরিশ পালাবে কেন?”
–“ উফৃ আবার মামু কেন? দেখ অন-ডিউটি আমি তোর মামু নই রুদ্র! আর আরিশ কেন পালাবে তা আমি কি করে বলি? কথা হলো সে পালিয়েছে,সাথে আমার দুই বিশ্বস্ত হাবিলদার নিয়ে পগারপার....না মা- মানে.......
হঠাৎ ফোনটা বেজে উঠল। অফিসার কাঁপা হাতে ফোন ধরলেন। ওপাশে থেকে কি কথা ভেসে এলো তার কিছুই জানা গেল না। অফিসার ফোন রেখে চটজলদি উঠে বেরিয়ে যেতে যেত বললে,
–“ রুদ্র,আমি আসছি, তোরা বাড়িতে অপেক্ষা কর,আর মেয়েটা যেন কোথায় না যায়, মানে পালিয়ে না যায় আবার!
রুদ্র চেয়ার পেছনে ঠেস দিয়ে একটা গভীর নিঃশ্বাস ছাড়লো। মায়া মুখ ঘুরিয়ে বাইরে রাস্তার দিকে থাকিয়ে রইলো। অফিসার স্টেশন খানায় এসেছিল আরিশ পালিয়েছে শোনা মাত্রই। মায়ার নাম হয়তো পুলিশের খাতা আছে,তবে সে ছন্দনাম, তাছাড়া কোন ছবি নেই তার। এটা প্লাস পয়েন্ট হলেও মায়ার সম্পর্কে কিছু তথ্য তো পুলিশের জানা। তাই তাকে এভাবে অবাধে ছেড়ে দেওয়ার কারণ মায়া এখনো বুঝে উঠতে পারছে না।
– “ বাড়িতে যাবে এখন? মামি তোমায় দেখলে খুব খুশি হবে।
– “এই রহস্যের শুরুটা রেলস্টেশনে হয়েছিল। আমি এখানে থেকে এটার শেষ দেখতে চাই।“
–” তা বোধ হয় সম্ভব হবে না মায়া। দেখ আরিশ পালিয়েছে এটা আমার বিশ্বাস হয় না, কারণ ওর পখলালোর কোন কারণই নেই! এদিকে তোমার সম্পর্কে কোন এভিডেন্স পুলিশের কাছে নেই,মামু যা বলেছে সব মিথ্যা! ভয় দেখানোর চেষ্টা মাত্র। তবে হ্যাঁ, আরিশ ঢাকা না পৌঁছানোর আগ পর্যন্ত তোমার মুক্তি নেই। সুতরাং আমি মনে করি আপাতত বাড়ি যাওয়াই ভালো নয় কি! নাকি তুমি এখানে থাকতে চাও?
মায়া আবারও ভাবে, “এই রুদ্র কি তার মনের ভাব বুঝতে পারে আরিশের মত? বোধহয় না!” প্রশ্ন জাগে মনে, উত্তর সে দেয় নিজেই। তার মনে হয়, ওই মানুষটার ভেতরে ছিল শুধুই উদ্দেশ্য, তবু তার উপস্থিতি তাকে এক অদ্ভুত নিশ্চিন্ত বোধ দিয়েছে। ভালোবাসা হয়তো নয়… কিন্তু এক ধরনের শ্রদ্ধা, আর বিশ্বাস—যা সে কাউকে দীর্ঘদিন দিতে পারেনি। টেবিলের ওপরে আরিশের চশমাটা রেখেছিল সে। প্রথম থেকেই চশমাটা মায়ার কাছে, পুলিশ হয়তো ভেবেছে এটা মায়ারই। অবশ্য ভাবাটা অস্বাভাবিক নয়,ওটা মায়ার চোখেই যেহেতু ছিল।
টেবিল থেকে আবার ওরা হাতে নিয়ে মায়া নিজের মনেই বলে— “তুমি জানতেও পারবে না আমি তোমার পাশে দাঁড়াতে চেয়েছিলাম। যদি প্রশ্ন কর কেন? আমি উত্তর দিতে পারবো না, কারণ আমার নিজেও যে জানা নেই কেন!”
– “ তো কোথায় যাবো আমরা?“
–” হু!”
– “ বলছি মামির সাথে দেখা করবে? নাকি.....
মায়া উঠে পরে। হাতের চশমাটা চোখে পড়ে নিয়ে রুদ্রের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে,
– “ আমার একা পথ চলা শেষ হয়েছে। তবে তোমাকে দেখাতে চাই একটা জায়গা! তুমি কি যাবে আমার সাথে?
রুদ্র বুঝলো,মায়া যেখানে যেতে চায় সেই জায়গাটি এখন সব টিভি নিউজে দেখাচ্ছে। একবার কি ভাবলো সে,তার পর উঠে দাঁড়িয়ে বললে,
– “ তুমি আমাকে বিপদে ফেলবে মায়া,তবে গাড়ি যেহেতু আছে ত আর অপেক্ষা কেন?”
– উঁহু্, গাড়ি নয় ট্রেনে যাবো!
রুদ্র ঘড়ি দেখলো,তারপর হঠাৎ ব্যস্ত হয়ে বললে,
– তবে দৌড়াতে হবে!
কিছু বোঝার আগেই মায়ার হাত ধরে রুদ্র দৌড়ে গেল বাইরে। স্টেশন প্লাটফর্মে যখন তারা এল,তখন গতকাল রাতে শেষ ট্রেন সবে গতি তুলেছে। লোহার পাতে লোহার চাকার ঘর্ষণের গাড়ি প্রায় প্লাটফর্ম ছাড়ে ছাড়ে অবস্থা। তবে রুদ্র উঠল, হাত বাড়িয়ে ধরল মায়ের হাত। এবার আর শেষ ট্রেন নয়– গতকালকের শেষ ট্রেন আজ সকালের প্রথম। যাত্রী পাল্টেছে ,পাল্টেছে গন্তব্য, গত রাতের যাত্রীদের মধ্যে অনেকেই হয়তো রয়ে গিয়েছে, তার মধ্যে আরিশ হয়তো একজন।
............
আরিশ বসেছিল পেজন দিকটাতে। সম্মুখের দিগন্ত কেমন দ্রুত বেগে পেছনে সরে যাচ্ছে! স্টেশনে সেই গিটার বাজানো ছেলেটি একটু আগেও ফোনে বলছিল“ তুমি চিন্তা করো না মা আমি আসছি।” এখন সে গুম হয়ে বসে আছে। ছেলেটার সাথে তার বন্ধুদের দেখা যাচ্ছে না। অবশ্য এটাই স্বাভাবিক,ওরা আসেনি.... না ছেলেটি আসতে দেয়নি। আরিশ শুনেছিল ওদের বলা কথাগুলো ,এই ট্রাকে ওঠার আগেই।
– “স্যার!”
– “রাজীব! আমি তোমার স্যার নই।”
রাজীব কিছুই বললো না, শুধু ফোনটা এগিয়ে দিল। আরিশ দেখলো, তবে ফোন হাতে নিয়ে কল কেটে দিল। তারপর দিগন্তে চোখ রেখে বলল,
– ” আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে,তাকি জানানো যায়?”
– “ প্রথমে ঢাকা। তার পর চট্টগ্রাম। এর বাইরে কিছু জানানো হয় আমাদের,তবে ভারত বা রাশিয়া এমন কিছু একটা শুনেছিলাম,তবে ওটা স্যার।”
আরিশ আর কোন প্রশ্ন করলো না। পকেট থেকে বের করলো একটা পেনড্রাইভ। চোখের সামনে ধরতেই লেখাটা ভেসে উঠলো, “প্রজেক্ট জিরো “ খুলে দেখার সুযোগ এখনো হয়নি। মারামারি পর স্টেশন পুলিশ বডি সার্চ করে সব নিয়ে নিয়েছিল। থানা পুলিশ খোলার চেষ্টা করেছে ,তবে পেনড্রাইভের ফাইল গুলো পাসওয়ার্ড লক করা। যদিও খামে শুধু এটাই ছিল না। সাথে একটা ছবি। একটি বিদেশি মেয়ে। ফর্সা টকটকে মুখ, লাল কেশরাশি কাঁধের একপাশে ছড়ানো,চোখের সানগ্লাস আর তার কাঁচে জ্বলন্ত অগ্নি শিখা।
এই দুটোর কি কোন মানে হয়। বোঝা মুশকিল যতক্ষণ না খুলে দেখা হচ্ছে পেনড্রাইভটি। কিন্তু সমস্যা একটাই পাসওয়ার্ড জানা নেই। মায়া নিজেও নিশ্চয় জানে না, খামের ভেতর কি ছিল মায়ার তা জানার কথা নয়,ওকে জানানো হয়নি। ওর কাজ ছিল পৌঁছে দেওয়া। হঠাৎ এতো গুলো বছর পর!
ভাবনাটা থামিয়ে দেয় আরিশ।আবেগী ভাবনা তার মানায় না । তবে মায়াকে জুড়ে তার কলেঝ জীবন,প্রথম ভালো লাগা কি ভালোবাসা ,তা সে এখনো জানে না।
মায়া এখন ট্রেনের জানালা দিয়ে ছুটে চলা দিগন্তে তাকিয়ে অতিতের পাতা উল্টে চলেছে। পাশে বসে এক দৃষ্টিতে রুদ্র দেখছে তার প্রিয়তমার মুখ, তৃষ্ণা হয়তো তার একারই মিটেছে। ওদিকে দূরের কোন পথে আরিশ হাতের মুঠোয় পেনড্রাইভ আর ছবিটা নিয়ে বসে।
“প্রজেক্ট জিরো" ট্রাকের পেছনে বসা ছেলেটার চিন্তা ভাবনার পরবর্তী গন্তব্য। মায়া দূরের রেলপথে কোন এক কামরায় বসে আছে, কিন্তু বুঝতে পারছে না—এই পথ কি মুক্তির, নাকি অন্ধকারের? ট্রেন গর্জন করে সামনে ছুটে চলেছে। পেছনে পড়ে থাকে প্রশ্ন, উত্তর আর অদেখা ভবিষ্যৎ...শেষ ট্রেনের এই দুজন যাত্রীর পথ এখন আলাদা,বাকি সবার মতোই। তবে গন্তব্য বদলায়, দূরত্ব বাড়ে, কিন্তু চেনা মুখ গুলো হয়তোবা সহজেই অচেনা হয়ে যায় না....
সমাপ্ত
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
(This post was last modified: 06-09-2025, 06:56 AM by
কালপুরুষ. Edited 2 times in total.)
Posts: 24
Threads: 2
Likes Received: 42 in 12 posts
Likes Given: 14
Joined: Jun 2025
Reputation:
13
গল্পটা শেষ করে নিজের কিছুটা ভালো লাগছে। যদিও ভেবেছিলাম গল্পটার অনেকগুলি সিজেন করব। কিন্তু আমার বোধহয় সময় হবে না। তাছাড়া বুঝতে পারছি এই ওয়েবসাইটে হয়তো এমন গল্প চলে না। তবুও যারা প্রথম থেকে সাথে ছিল তাদের সবাইকে ধন্যবাদ!
যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলাঃ ক্রিয়াঃ ॥
(This post was last modified: 06-09-2025, 04:55 AM by
কালপুরুষ. Edited 1 time in total.)