Thread Rating:
  • 17 Vote(s) - 3.18 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ভৌতিক গল্প সংকলন (সমাপ্ত)Completed

Showing only the posts of Sanjay Sen: 85 of 189 posts. Show all posts
#21

[Image: FB-IMG-1691725622015.jpg]

|| একাদশী ||

  লেখায় :- সৌমেন ঠাকুর

  সকাল থেকেই ঝিম ঝিম করে বৃষ্টি পড়ছিল | এখন সবে বৃষ্টিটা ধরে এসেছে | সনাতন দুটো বড়ো বড়ো কাতলা মাছ এনে রান্না ঘরের সামনে মাটির উঠনে ফেললো | মাছ দুটো এখনো থেকে থেকে নড়ছে | মুখ দিয়ে খাবি খাচ্ছে | কত্তা মশাই দিতে বললে --- বলে হাত জোড় করে পেন্নাম করে সনাতন চলে গেল |

বিভাবতী রান্না ঘরের দাওয়াতে অন্য দুই জা ছেলের বৌ ছোটো খুড়ি শাশুড়ির সঙ্গে বসে রান্নার কাজে ব্যস্ত | কাজের মেয়ে গোপলার মা বসে  কুটনো কুটছিল | গালে হাত দিয়ে বিভাবতী বললো -- ওমা বাসি মাছ প্রায় সের দুয়েক তো ছিল , এতো বেলায় আবার মাছ আনা কেন  ?

ছোটো জা মনোরমা বলে --- করো আবার মাছের ঝোল | একে প্রতিদিনই এই যজ্ঞি বাড়ির রান্না , তার উপর আবার এখন মাছ নিয়ে এলো ..... ও গোপলার মা মাছটা একটু কুটে ধুয়ে এনে দাও না | আমি নাহয় ওইকটা আনাজ কুটে নিচ্ছি | আর দিদি তুমি ভাতের হাড়িটা একটু নামিয়ে নাও | বিভাবতী ভাত নামাতে চলে যায় |

উল্টো দিকের বারান্দায় বসে বিভাবতীর শাশুড়ি আনন্দময়ী ঠাকুরুণ হরিনামের মালা জপছিলেন | তিনি বিধবা | মাথার চুল কদম ছাঁট করে কাটা । পড়নে সাদা থান , গলায় তুলসী কাঠের মালা কপালে চন্দনের ফোটা | তিনি একা নন | তার পাশে তার মেজ জা ভবতারিণী ,  সতীন দয়াময়ী ও  ভবতারিণীর বড়ো বৌমা স্বর্ণময়ী | এরা সকলেই বিধবা | আমিষ হেঁসেলের ছোঁয়া বাঁচিয়ে এবাড়ির বিধবাদের হেঁসেল আলাদা | তবে আজ বিধবাদের হেঁসেলে হাড়ি চাপবে না কারন আজ একাদশীর নির্জলা উপবাস | তাই সকলেই আনন্দময়ীর মতো মালা জপছিল |

   গোপলার মা উঠনে বসে মাছ কুটছিল আপন মনে | হঠাৎ কখন কুমুদিনী এসে গোপলার মায়ের পিছনে দাঁড়িয়েছে কেও খেয়াল করে নি | কুমুদিনী বিভাবতীর দুই ছেলের পর একমাত্র মেয়ে | ন'বছর বয়স | মাস পাঁচেক আগে হাটখোলায় বিয়ে হয়েছিল | কিন্তু সেই সুখ ও মেয়ের কপালে সইলো না | দুমাস যেতে না যেতে বিধবা হয়ে আবার বাপের বাড়ি হালিশহরে ফিরে এলো | রাজকুমারীর মতো দেখতে মেয়েটা নেড়া মাথায় সাদা থান পড়ে ঘুরে বেরাচ্ছে । এ দৃশ‍্য দেখলে বিভাবতীর বুকটা হু হু করে ওঠে | রাত্রে ঠিক করে ঘুম হয় না | চোখের জলে বালিশ ভিজে যায় এই ভেবে , যে , সারাটা জীবন মেয়েটা কীভাবে কাটাবে | ওভাবে বেঁচে না থেকে মেয়েটা যদি মরে যেত | আর তখনি মাথা চাপড়ায় বিভাবতী , মা হয়ে এসব কি ভাবছে সে |

  কুমুদিনী কোমড়ে হাত দিয়ে শুধায় --- আজ মাছের ঝোল রাঁধবে বুঝি  ? তা কে রাঁধবে ? ছোট ঠাকুমা না মেজ খুড়ি  ? আনন্দময়ী মালা জপা থামিয়ে বলে --- তা সে খোঁজে তোমার কি হবে বাছা | বিধবা হয়ে খালি মাছে নজর দেওয়া | কতবার বলেছি আর পাড়ায় পাড়ায় টো টো করে বেরাবি নি | আয় আমার কাছে বসে একটু ঠাকুরের নাম জপ কর |

 কুমুদিনী ঠাকুমার দিকে ঘুরে বলে --- বা রে তা বলে আমি পুতুল খেলতে যাব না | জানতো মৃণাল বাপের বাড়ি এসেছে কাল বিকাল বেলায় |

বিভাবতী দাওয়ায় বেরিয়ে এসে বলেন  -- হে রে কুমু .. বলি সকাল থেকে কোথায় গিয়েছিলি  ? বৃষ্টিতে তো ভিজে গিয়েছিস পুরো | আয় মাথাটা মুছিয়ে দিই | তারপর কাপড়টা পাল্টে নিস |

কুমুদিনী সে কথায় পাত্তা না দিয়ে আবার শুধালো --- আজ কে মাছের ঝোল রাঁধবে গো মা  ?  ছোট ঠাকুমা না মেজো খুড়ি  ? ছোট ঠাকুমার রান্নাটা খেতে বেশ সোয়াদ হয় |

এবার আনন্দময়ী চিৎকার করে উঠল  --- হরি হরি .... হরি হরি.... ঠাকুর পাপ দিওনি  ক্ষেমা করে দাও |
তারপর কুমুদিনীকে উদ্দেশ্য করে বলেন  --- এই.... এই মেয়ে , কথা কানে যায় না | তোকে বললাম না আজ একাদশী আজ ওসবের নাম করতে নেই | বিধবা মাগী  নোলা টস টস করছে |

 কুমুদিনী ও ঘুরে দাঁড়িয়ে বললো --- বা রে আমি কি মাছ খাবো বলেছি  ? না বললে তোমরা মাছ খেতে দেবে  ? আমি তো কেবল জিজ্ঞেসা করেছি |
বিভাবতী ধমক দিয়ে বলেন ---আহ্ , চুপ কর তো যা গিয়ে বস গে |  কুমুদিনী মায়ের কাছে ছুটে এসে বলে  -- ওমা মা দুটো কলা দাও না আর কটা নাড়ু .... খুব খিদে লেগেছে |

বিভাবতীর দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ে | কাঁপা কাঁপা ঠোঁটে কিছু বলে কিন্তু তা মুখ দিয়ে বেরোয় না |
আনন্দময়ী বাজখাঁই গলায় চিৎকার করে উঠেন --- হতোভাগী .... জলজ্যান্ত সোয়ামীকে খেয়ে আর খিদে কিসের | বিধবা মাগী একাদশীর দিন খাব খাব করলে সংসার বলে কিছু থাকবে | বলি সংসারের কল্যান অকল্যান বলে তো একটা জিনিস আছে |

কুমুদিনী ফিক করে হেসে ফেলে বলে -- বা রে আমি তো ছোটো ,  আমি কি অতো বড়ো লোকটাকে খেতে পারি ..... আমার সোয়ামী তো জ্বর হয়ে মরেছিল | তুমি তো বড়ো .... হি.... হি.... তুমি বুঝি তোমার সোয়ামীকে খেয়ে ফেলেছো  ?

রাগে গজগজ করতে করতে আনন্দময়ী কিছু বলতে যাবেন তার আগেই বিভাবতী বলে উঠে --- আহ্ কুমু কতোবার তোকে বলেছি না মুখে মুখে তক্ক করবি না |
তারপর ঘোমটার আড়াল থেকে শাশুড়িকে উদ্দেশ্য করে বলে  --- ও ভাবে কেন বলছেন  মা ..... ও তো ছোটো .... আতো সতো বোঝে না , না হয় খেতেই চেয়েছে ... এখন আমাকে তোমার কাছে শিক্ষে নিতে হবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক |

ছোটো ..... ছোটো ..... ন 'য় বছর পেরিয়ে দশে পড়লো  ওবয়সে আমি হেঁসেলে রান্না করেছি | তিন সের চালের ভাতের হাড়ি নামাতাম , কৈ মাছ কুটতাম  আর তোমার মেয়ে .... সে তো বিধবা হয়ে ফিরে এলো তাও হুস নেই ধেই ধেই করে পাড়া বেরিয়ে এসে মহারানী একাদশীর দিনে গিলতে বসবেন | বলি সংসারের আচার নিয়ম কি কিছু মানবে না | সংসার যে রসাতলে যাবে |  সংসারে মেয়েরা যতো উপোস বার করবে সংসারের ততো উন্নতি হবে ছিবিদ্ধি ( শ্রীবৃদ্ধি  ) হবে আর মেয়েরা খাবো খাবো করলে সংসার ছারখার হবে , তিনকাল তো একথাই শুনে এলুম | এখন যদি বলো তোমার মেয়ে ছোটো তোমার মেয়ে বিধেন মানবে না , তাহলে তাই করো | আমি বিধবা মাগী ..... সংসারের বোঝা , আমাকে বাবা বিশ্বনাথের থানে পাঠিয়ে দাও | ঠাকুর এই দিনও আমাকে দেখতে হলো --- বলে কাঁদতে লাগেন আনন্দময়ী |

এদিকে বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে আনন্দময়ীর ছেলে বিভাবতীর স্বামী রামকিঙ্কর বাইরের ঘর থেকে এখানে এসে উপস্থিত হয় --- আহ্  !! বলি একটু কাজ করতে পারবো না তোমাদের জন্য | এটা বাড়ি না মাছ বাজার |

--- সেটা তোমার বৌ আর মেয়েকে শুধাও বাবা | আমি সংসারের বোঝা , তুমি বরং আমাকে কাশী পাঠাবার ব্যবস্থা করো |

--- আহ্ !! মা তুমি আমার মা এ সংসারের কর্ত্রী | এসব কী বলছো | কী হয়েছে বলো তো |
আনন্দময়ীর মুখে সব শুনে রামকিঙ্কর বলে  --- এবাড়িতে মায়ের কথাই শেষ কথা | এবাড়ি যে সে বাড়ি নয় , এ হলো হালিশহরের ভট্টাচার্য্য বাড়ি .... আমার ঠাকুমা সতী হয়ে সহমরণে গিয়েছেন | তার পুণ্যে আজ আমাদের এই বাড়বাড়ন্ত |  

তারপর কুমুদিনীর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলেন  --- কুমু মা আজকের এই একটা দিন তো....... দেখবে ঠিক কেটে যাবে , কাল সকালে উঠে চান করেই তো খাবে | ঠিক আছে তো |

বলে চাদরে চোখ মুছতে মুছতে আবার চলে যান |
কুমু মায়ের পানে তাকিয়ে বলে --- দুটো কলা আর নাড়ু খেলে কি এমন হবে  ?  বেশ তবে কলা দিতে হবে না দুটো নাড়ু দাও |

বিভাবতী মেয়ের হাতটা ধরে ঝাঁঝিয়ে ওঠে --- হতোভাগী তুই মরলি না কেন | তাহলে তো সব আপদ জুড়োতো | চল আজ তোকে আমি চিলেকোঠার ঘরে বন্দী করে রাখবো |  

তারপর ছোট জা মনোরমাকে বলেন --- ছোটো আজ আর আমাকে খেতে ডাকিস না আমার খুব মাথা যন্ত্রনা করছে .....  ঘরে একটু শুই গে |

বলে কুমুদিনীর হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে নিয়ে গিয়ে চিলেকোঠার ঘরে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে শিকল তুলে দেয় | তারপর ছুটতে ছুটতে নিজের ঘরে গিয়ে খাটের উপর উপুর হয়ে শুয়ে কাঁদতে লাগে বিভাবতী |

    দুপুর থেকে আবার ঝিমঝিম করে বৃষ্টি নামে | বিকালে একবার চিলেকোঠার ঘরে গিয়ে বিভাবতী দেখে কুমু কাঁদতে কাঁদতে এখন ঘুমিয়ে পড়েছে | বিভাবতী আস্তে আস্তে মেয়ের মাথায় হাত বুলিয়ে আবার শিকল লাগিয়ে নিচে নেমে আসেন | আজ একাদশী সন্ধ্যে জ্বালার আগে সব বৌ দের আলতা পড়তে হবে | সন্ধ্যে বেলায় বিভাবতী যখন শাশুড়ির পায়ে তেল দিয়ে মালিশ করছেন তখন আনন্দময়ী বলেন --- আমার ওপর রাগ করো না | সংসারের যেটা নিয়ম সেটা তো মানতেই হবে | মেয়েকে দেখে এসেছো  ? বিভাবতী আস্তে আস্তে ঘাড় নাড়ে |


 কুমুদিনী বুঝতেই পারে না তার কি দোষ  ? মায়ের উপরেও রাগ হচ্ছিল , মা কেন তাকে বকা দিল ? মাও আর সবার মতো খারাপ হয়ে গেছে | বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে | তখনি মাথায় পিঠে একটা ঠান্ডা কাঁপা কাঁপা হাতের স্পর্শ পেয়ে মুখ ঘুরিয়ে আনন্দে লাফিয়ে ওঠে কুমুদিনী  --- পিসিঠাম্মা তুমি ..... তুমি যে মরে গেছিলে  তবে যে সবাই বলে তুমি আর আসবে না | তোমার ছেরাদ্দ হলো | ভোজ হলো...
--- ওলো থাম থাম... বাবা কতো পেশ্ন করে | বলি আমি তো বুড়ি মানুষ নাকি | আমি অতো জবাব দিতে পারবো নিকো হ্যাঁ | আয় দেকি আমার কোলে বস তো |

কুমুদিনী খিক খিক করে হেসে ওঠে --- তুমি আমাকে কোলে নিতে পারবে  ? আমি ভারী না |
--- তাও তো বটে ..... বাবালো কতো বুদ্ধি হয়েছে তোর | এই দেখ তোর জন্য কি এনেছি | নারকেল নাড়ু , তক্তি , চাঁচি , কলা |

আনন্দে চোখ দুটো চকচক করে উঠে কুমুদিনীর --- এই সব আমার ..... কি মজা .... তুমি খুব ভালো ..... জানো সবাই আমাকে বকেছে | মা আমাকে মরতে বলেছে |

--- মায়ের ওপর রাগ করে না দিদিভাই | মা কি করবে বলো ..... সবই হলো নিয়তি |

কুমু নারকেল নাড়ু খেতে খেতে বলে  --- তুমি আর চলে যাবে না তো পিসিঠাম্মা | আবার আগের মতো থাকবে ... খুব মজা হবে , কেউ আমাকে বকতে পারবে না ..... কেউ কিছু বললেই আমি ছুটে তোমার কোলে লুকোবো |

মাথায় হাত বুলাতে বুলাতে পিসি ঠাম্মা বলেন --- না রে দিদি ..... তবে একাদশীর দিনে দিনে তুই এঘরে চলে আসবি আমি খাবার নিয়ে আসবো |  তুই খাবি আর আমি দুচোখ ভরে তোকে দেখবো | তবে একথা কাওকে বলিস নি যেন ..... শুধু তুই জানবি আর আমি জানবো |

কুমুদিনী রহস্যের হাসি হেসে বলে --- তুমি কিচ্ছু জানো না | আমি আর এসব একাদশী করবো না | এই পচা সাদা কাপড়ও পড়বো না  মায়ের মতো বৌদিদির মতো লাল নীল কাপড় পড়বো |

পিসি ঠাম্মা দীর্ঘশ্বাস ফেলে বলে  --- তাইতো দিদি ..... তোর কি এসব নিয়ম পালন করার বয়স হয়েছে ..... কিন্তু কি করবি বল পোড়া সংসারের নিয়ম |  যা তোর মতো দুধের শিশুকেও ছাড়ে না |

কুমুদিনী অধৈর্য হয়ে বললো --- ওহো তোমাকে বললাম না আমি এসব করবো না | তুমিও করবে না | রতনদাদা বলেছে ....

---  রতন বলেছে .... কি বলেছে রতন ?
--- রতনদাদা বলেছে , রতন দাদা ....ইস... ইস... ইস... ধূর পাঠশালায় শুনে এসেছে .... রতনদাদার পন্ডিতমশাই বলেছে কে একজন লোক কি যেন সাগর সে বলেছে .... হ্যাঁ , মনে পড়েছে বিদ্যেসাগর সে বিধবাদের কষ্ট দূর করবে ....

হো হো করে হেসে ওঠেন পিসিঠাম্মা --- ওরে সে সাগরই হোক আর সমুদ্দুরই হোক সে তো ব্যাটাছেলে | বিধবার জ্বালা মেয়েরাই বোঝে না তো কোন ব্যাটাছেলে তা বুঝবে | আয় দেখি আমার কোলে মাথা দিয়ে শো |

কুমুদিনী শুয়ে শুয়ে বলে  --- না গো রতনদাদা বলেছে বিদ্যেসাগর সব ঠিক করে দেবে ..... তুমি কিচ্ছু জানো না |

ঠান্ডা হিম শীতল হাতটা কুমুদিনীর মাথায় বুলিয়ে দিতে দিতে বলেন ---  ঠিক করলেই ভালো .... তাহলে তোর মতো বাংলার মেয়েগুলো বেঁচে যাবে এই যন্ত্রনার হাত থেকে |

   কুমুদিনী ঘুমিয়ে গেছে | এখনো বাইরে বৃষ্টি হচ্ছে | পিসি ঠাম্মা আস্তে আস্তে কুমুর মাথাটা কোল থেকে নামিয়ে  উঠে দাঁড়ান | কে এই বিদ্যেসাগর ? যে নিজে একজন ব্যাটা ছেলে হয়েও মেয়েদের দুঃখ যন্ত্রণার কথা ভাবে | এ যেন রূপকথার গপ্প |  তার সম্পর্কে আরো জানতে ইচ্ছে করছে , মনে মনে হাসে পিসিঠাম্মা পরের একাদশীতে কুমুর কাছে বাকীটা জেনে নেবে | মেয়েটা সারাদিন না খেয়ে এখন দুটো মুখে দিয়ে ঘুমিয়ে পড়েছে | আহা রে!! সবই অদৃষ্ট । রাতের অন্ধকার একটু একটু করে ফিকে হচ্ছে দিনের আলো ফুটতে চলেছে | মেঘও কেটে যাচ্ছে | আগামীতে রোদ ঝলমলে দিন অপেক্ষা করছে | পিসিঠাম্মা কুমুর মাথায় একটু চুমু খেয়ে হাওয়াতে মিলিয়ে যান।

|| সমাপ্ত ||


[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 6 users Like Sanjay Sen's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

(13-08-2023, 11:49 AM)Somnaath Wrote:  
সত্যিই মন ছুঁয়ে গেল। একেই বলেে পাকা হাতের লেখা।

(14-08-2023, 10:22 AM)Chandan Wrote:  good one   Namaskar

(14-08-2023, 11:51 AM)Bumba_1 Wrote:  একাদশী গল্পটা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি গল্প। লেখককে কুর্নিশ জানাই।  Namaskar

(14-08-2023, 01:46 PM)Baban Wrote:  প্রাণ ও একাদশী পরপর পড়লাম। গায়ে কাঁটা দেবার মতো কাহিনী দুটোই। শুধুই যে ভয় কাঁটা দেয় তা কে বললো? এমন সব লেখা পড়লেও ওই একই অবস্থা হয়। অসাধারণ!

প্রথমটা পড়ে একবার ভেবেছিলাম এটা এখানে কেন? মানে ভয়ের কি আছে? কিন্তু পরে ভাবলাম একজন মায়ের সামনে ছেলের ওই অবস্থা দেখার চেয়ে বড়ো আতঙ্ক আর কিচ্ছু হতে পারেনা। আর শেষে তার ফিরে আসা!

আর দ্বিতীয় গল্পের ওই শেষের লাইন গুলো!! দুর্দান্ত!! এসব পড়লে মনে হয় লেখার জগতে কতটুকুই বা জ্ঞান অর্জন করেছি? পুরোটাই বোধহয় জানা বাকি।

ধন্যবাদ এমন সৃষ্টি এখানে তুলে ধরার জন্য ♥️

সবাইকে অনেক অনেক ধন্যবাদ  Namaskar
Like Reply
#23

[Image: FB-IMG-1692072804993.jpg]

|| সহদেবপুরের বিভীষিকা ||

লেখায় :- চন্দ্ররূপ ব্যানার্জী

ইদানিং সহদেবপুরে পাঁচ-পাঁচটা খুনের ঘটনা ঘটে গেছে। সব কটা খুন‌ই খুব নৃশংস ভাবে করা হয়েছে। প্রত্যেকটা লাশ‌ই আধ খাওয়া, দেখে মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণীর কাজ। তাই গোটা এলাকায় একটা আতঙ্কের বাতাবরণ ছড়িয়ে আছে। প্রত্যেকটি খুনের ঘটনাই ঘটেছে রাত ১২টার পর। তাই পুলিশ সারা এলাকা বাসী দের  রাত ন'টার পর বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দিয়েছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে গ্ৰাম থেকে প্রায় ৩০০ কি.মি -এর মধ্যে কোনো জঙ্গল নেই যে সেখান থেকে কোনো হিংস্র প্রাণী আসবে, এছাড়া পুলিশ গোটা এলাকা তন্ন তন্ন করে খুঁজেও কোনো হিংস্র পশুর সন্ধান পায়নি।
সুমন্ত অফিসের কাজে কিছু দিনের জন্য গ্ৰামের বাইরে গেছিল। তাই সে গ্ৰামে ঘটে যাওয়া ঘটনা গুলোর বিষয়ে জানতো না। সুমন্ত গভীর রাতে গ্ৰামের আলপথ দিয়ে একা একাই হেঁটে বাড়ি ফিরছিল । এমনিতেই ট্রেন লেট করার জন্য মেজাজ খিঁচড়ে ছিল। গভীর রাত হ‌ওয়ায় রাস্তা শুনশান ছিল।কেউ কোথাও নেই। পথের দুপাশে থাকা চাষের জমি থেকে একটানা ঝিঁ ঝিঁ পোকার ডাক ভেসে আসছে। আকাশে গোল থালার মতো পূর্ণিমার চাঁদ ওঠায় রাস্তা-ঘাট পরিস্কার দেখা যাচ্ছে। দূরে দাঁড়িয়ে থাকা তাল গাছ গুলো আঁধো-অন্ধকারে এক একটা দৈত্য মনে হচ্ছে। রাত বেশি হ‌ওয়ায় সুমন্ত তাড়াতাড়ি পা চালাচ্ছিল । এমন সময় পিছনে একটা খস্ খস্ শব্দে  সুমন্ত দাঁড়িয়ে পড়লো।পিছন ফিরে তাকাতে কোনো কিছুই চোখে পড়লো না। মনের ভুল ভেবে আবার হাঁটতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পরেই আবার খস্ খস্ শব্দের সাথে চাপা গর্জন শুনতে পেল সুমন্ত। ভয়ে ভয়ে পিছন ফিরে তাকাতেই বুকের রক্ত হিম হয়ে গেল সুমন্তর ।

চাঁদের আলোয় আশপাশের এলাকা মোটামুটি স্পষ্ট‌ই দেখা যাচ্ছিল। তাই হাত পাঁচেক দূরে দাঁড়িয়ে থাকা প্রাণী টাকে বেশ স্পষ্ট‌ই দেখতে পেল সুমন্ত। এরকম বীভৎস পশু বা প্রাণী সে আগে কোনদিন দেখেনি। প্রায় ছয় ফুটের মতো লম্বা সামনের দিকে একটু ঝুঁকে আছে বলে, কিন্তু সোজা হয়ে দাঁড়ালে ছ-ফুট ছাড়িয়ে যাবে। সারা দেহ কালো লোম দ্বারা আবৃত, মুখের আদল টা অনেক টাই নেকড়ের মতো। চোয়ালের ফাঁক দিয়ে ধব্ ধবে সাদা দুটো শ্বদন্ত বেড়িয়ে রয়েছে। চোখ দুটো আগুনের ভাঁটার মতো জ্বলছে। সামনে দাঁড়িয়ে থাকা মূর্তিমান বিভীষিকা কে দেখে সুমন্ত কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর‌ই আশপাশ থেকে  একটা অজানা আতঙ্ক তাকে চেপে ধরল। কিছুক্ষণের জন্য মা-বাবার মুখটা চোখের সামনে ভেসে উঠল। বড়ো ইচ্ছে করল বাড়ি ফিরে আবার মায়ের কোলে মাথা রেখে শুতে, বাবার সাথে একসাথে খেতে বসে হাসাহাসি করতে। জন্তুটা আস্তে আস্তে সুমন্ত র দিকে এগিয়ে আসছে , সুমন্ত প্রাণ বাঁচাবার একটা শেষ চেষ্টা করল। সামনে পড়ে থাকা একটা লাঠির টুকরো সজোরে ছুঁড়ে মারলো জন্তুটার দিকে। লাঠির টুকরোটা জন্তুটা কে লক্ষ্য করে ছুঁড়লেও সেটা লক্ষ্যভ্রষ্ট হলো। না: আর সময় নেই জন্তুটা প্রায় চলেই এসেছে, সুমন্ত আর কিছু করার আগেই সে সুমন্তর উপর ঝাঁপিয়ে পড়লো। একটা আর্তনাদ শুধু বেড়িয়ে এলো সুমন্তর গলা দিয়ে, যা রাত্রির অন্ধকারের নিস্তব্ধতাকে খান খান করে দিলো। জন্তুটা আরেক টা নতুন শিকার পাওয়ার উল্লাসে উন্মত্ত হয়ে তার তীব্র ধারালো নখের দ্বারা দেহটাকে ছিন্নভিন্ন করতে লাগলো। জনশূন্য রাত্রে এই বীভৎসতার সাক্ষী র‌ইলো কেবলমাত্র প্রকৃতি।

গত রাত্রের আরও একটা খুন পুলিশের দুঃশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছে। সেই একই রকম পদ্ধতিতে খুন করা হয়েছে। এই নিয়ে দু'সপ্তাহে ছটা এক‌ই ঘটনা ঘটে গেলো, আর পুলিশ এখনও পর্যন্ত কিছুই করতে পারলো না। এ নিয়ে গ্ৰামবাসীরা থানার সামনে বিক্ষোভ শুরু করে দিয়েছে, তাদের নিরাপত্তার প্রশ্ন তুলে।থানার ভেতরে ও.সি সুভাষ বাবু  মাথায় হাত দিয়ে বসে আছে। তিনিও তার প্রায় ২৪ বছরের দীর্ঘ কেরিয়ারে এতটা হতাশ হন নি। এতগুলো খুন হয়ে গেল, কিন্তু তিনি কিছুই করতে পারলেন না। একটা প্যারালাইসিস রুগীর মত তাকে হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে। এমন সময় একটা লোক দৌড়ে এসে ও.সি র সামনে এসে দাঁড়ালো। পিছন পিছন কনস্টেবল‌ও এলো। ও.সি কনস্টেবল এর দিকে তাকিয়ে বেশ রাগত স্বরে বললেন,‘ আমি কাউকে আমার কাছে আসতে দিতে মানা করেছিলাম, তবুও এই লোকটি কি করে এলো?’ কনস্টেবল আমতা আমতা করে বলল আজ্ঞে স্যার আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু আমাদের হাত ছাড়িয়ে আপনার কাছে ছুটে চলে এলো, বলল খুব জরুরি দরকার আছে। সুভাষ বাবু আড়চোখে একবার ভদ্রলোকের দিকে তাকিয়ে ইশারায় বসতে বললেন। তারপর জিজ্ঞাসা করলেন,‘ তা আপনার কী এমন জরুরি দরকার?’ ভদ্রলোক হাতজোড় করে নমস্কার করলেন তারপর বললেন, ‘আজ্ঞে আমার নাম অব্যয় বিশ্বাস। থাকি কলকাতায়। পেশায় একজন ইঞ্জিনিয়ার। গ্ৰামে ইদানিং ঘটে যাওয়া ঘটনা গুলো সম্পর্কে পেপারে পড়ে আপনার কাছে ছুটে এলাম , যদি কোনো সাহায্য করতে পারি।’ সুভাষ বাবু তাচ্ছিল্যের স্বরে বললেন, ‘তা কী রকম সাহায্য করবেন আপনি?’ অব্যয় বিশ্বাস অল্প হেসে বলল ,‘বড়বাবু কাউকে কোনো দিন ছোটো মনে করবেন না। আমি-ই একমাত্র এই রহস্যের সমাধান জানি’। সুভাষ বাবু এবার রেগে উঠে বললেন,‘ কি তখন থেকে আজেবাজে কথা বলে যাচ্ছেন , আসল কথা বললে বলুন ন‌ইলে প্লিজ এবার আসুন।আপনার ফালতু কথা শোনার মতো সময় আমার নেই’।

‘আহা: রেগে যাচ্ছেন কেন আমি সত্যিই বলছি রহস্যভেদ করার ক্ষমতা একমাত্র আমারই আছে।’
বড়বাবু বললেন,‘ কেমন?’
অব্যয় বিশ্বাস বলল তবে শুনুন. ‘আচ্ছা আপনারা কি প্রত্যেকটা ডেডবডির আশপাশ টা ভালো করে লক্ষ্য করেছেন?’

—‘হ্যাঁ অবশ্যই, কেন বলুন তো’

—‘পায়ের ছাপ বা লোম পেয়েছেন?’

–‘আপনি যে দুটি জিনিসের কথা জিজ্ঞেস করলেন সেই দুটি জিনিসেরই সন্ধান আমরা পেয়েছি। এমনকি লোমের ডি.এন.এ টেস্ট করে দেখা গেছে যে সেটা পুরোপুরি নেকড়ের গায়ের লোমের সাথে মিলে যাচ্ছে। তবে আশ্চর্যের বিষয় পায়ের ছাপ কিন্তু অনেক টা মানুষের আদলের আর এখান থেকে প্রায় ৩০০ কি.মির মধ্যে এমন কোনো জায়গা নেই যে সেখান থেকে কোনো নেকড়ে আসতে পারে।’ অব্যয় বিশ্বাস তার রহস্যময় হাসি হেসে বলল,‘ এটা কোনো নেকড়ের কম্মো নয় যে আপনারা তাকে খুঁজে পাবেন।তবে হ্যাঁ আবার নেকড়ের ই কাজ বলতে পারেন।’
‘মানে? আপনি কী বলছেন এসব আমি বুঝতে পারছি না। নেকড়ের কাজ নয় আবার নেকড়ের ই কাজ।কী বলতে চান পরিস্কার করে বলুন না।’
–‘আচ্ছা আপনি কি ছোটো বেলায় ওয়্যার‌উলফ্ এর গল্প পড়েছেন বা সিনেমা দেখেছেন?’

–‘হ্যাঁ অবশ্যই, কিন্তু কেন?’

–‘এটা ওর‌ই কাজ।’

–‘আপনি কী আমার সাথে মজা করছেন?’

–‘মজা?’ হা:হা: করে হেসে উঠলো অব্যয় বিশ্বাস। তারপর ই মাথাটা বড়বাবুর মুখের সামনে নামিয়ে এনে বলল,‘ আপনার কি মনে হয় আমি সুদূর কলকাতা থেকে এখানে মজা করতে এসেছি।’

‘কিন্তু এখন কার যুগে এও কি সম্ভব?’

‘ সম্ভব সম্ভব সব‌ই সম্ভব । ও আসলে অভিশপ্ত এক জানোয়ার, বহু বছর পর ওর ঘুম ভেঙেছে। আস্তে আস্তে ও ওর খিদে মেটাবে।’

‘কী বলছেন ! আচ্ছা কোনো কি পথ নেই এই ধ্বংসলীলা বন্ধ করার?’

‘আছে আছে, আর সেই পথ একমাত্র আমিই জানি। ’

‘কী রকম?’

–তবে শুনুন..
‘আপনাকে তো আমি আগেই বলেছি যে আমি পেশায় একজন ইঞ্জিনিয়ার। কিন্তু আমার পূর্বপুরুষরা ছিলেন জমিদার। তাদের অনেকেই শখের শিকারি ছিলেন। বিশেষ করে আমার ঠাকুরদা তার অব্যর্থ লক্ষ্যভেদের জন্য বিখ্যাত ছিলেন। জমিদার হ‌ওয়া সত্ত্বেও বহুবার তিনি তার প্রজাদের রক্ষার উদ্দেশ্যে নিজের জীবন বাজি রেখে হিংস্র প্রাণীদের মোকাবিলা করেছেন।
একবার গ্ৰামে এক অদ্ভুত কান্ড ঘটতে থাকে। কোনো এক হিংস্র প্রাণীর উপদ্রবে বহু নিরীহ মানুষের মৃত্যু ঘটতে থাকে। প্রজাদের অনুরোধে ঠাকুরদা প্রাণী টিকে হত্যার তোরজোড় শুরু করেন। অবশেষে একদিন জঙ্গলে গাছের উপর মাঁচা বেঁধে শুরু করলেন প্রতীক্ষা। নীচে টোপ হিসেবে দিলেন একটি জ্যান্ত ছাগল। গভীর রাতে সে এলো। ঠাকুরদার মতে তিনি এমন ভয়াবহ প্রাণী জীবনে কখন‌ও দেখেননি। ঠাকুরদা প্রাণী টির মাথা লক্ষ্য করে গুলি চালালেন। গুলিটা গিয়ে মাথায় লাগলোও, কিন্তু প্রাণীটির কিছুই হলো না। সে চকিতে গাছের উপর মাঁচায় বসে থাকা ঠাকুরদার দিকে লাফ দিলো কিন্তু ভাগ্য ভালো থাকায় বাঁ হাতে একটা আঁচড় দেওয়া ছাড়া আর কিছু করতে পারেনি। ঠাকুরদা কোনো রকমে পালিয়ে বাঁচেন। পরদিন সকালে তিনি তার গুরুদেবের আশ্রমে গিয়ে সব কথা খুলে বলেন এবং এর প্রতিকার চান । তাঁর গুরুদেব ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী একজন সাধু। গুরুদেব তাকে বলেন  ও এক অভিশপ্ত দানব, যদি ওকে আটকানো না যায় তবে ও গ্ৰাম কে গ্ৰাম উজাড় করে দেবে। তিনি ঠাকুরদার হাতে একটি পবিত্র ছুরি তুলে দেন এবং বলেন ছুরিটি একমাত্র দানবটির বুকে হৃদপিন্ড বরাবর গেঁথে দিতে পারলেই সে আবার বহুবছরের জন্য ঘুমিয়ে পড়বে। আর হ্যাঁ ছুরিটা মাত্র পাঁচ বার‌ই ব্যবহার করা যাবে। তারপর তার ক্ষমতা শেষ হয়ে যাবে । আমার কাছে ঐ ছুরিটা এখনও রয়েছে।’

‘ কিন্তু সবচেয়ে সমস্যার কথা যে ঐ হিংস্র প্রাণী কে কীভাবে একটা ছুরি দিয়ে মারা সম্ভব। কে এই রিক্স টা নেবে।’ চিন্তিত গলায় বলে উঠলেন বড়বাবু‌।
‘আমি মারব ঐ দানবকে। আমার কোনো পিছুটান নেই বড়বাবু, যদি আমি মারাও যাই চোখের জল ফেলার মতো তিন কুলে আমার কেউ নেই।’
‘না না একজন পুলিশ অফিসার হিসেবে আমি আপনাকে এই কাজ করতে দিতে পারি না।’
‘কিন্তু বড়বাবু, আপনার সংসার যে আছে । তাই বলছি প্লিজ আমাকেই যেতে দিন।’
‘না অব্যয়বাবু  প্লিজ বাচ্চা ছেলের মতন আবদার করবেন না।’

‘ঠিক আছে আমি আর কোনো কথা বলবো না।’
তারপর অব্যয় বিশ্বাস কাঁধের ঝোলা থেকে একটা বড়ো ছুরি বের করে বড়বাবুর টেবিলে রাখল। বলল,‘ ভালো করে শুনুন বড়বাবু, এই ছুরিটা দিয়ে কিন্তু দু'বার‌ই আঘাত করতে পারবেন।কারণ ঠাকুরদা তৃতীয়বারের আঘাতের পর সফল হয়েছিলেন। এই ছুরিটা সোজাসুজি ওর হৃৎপিণ্ডে ঢোকাতে হবে অন্যথায় ও কিন্তু মরবে না। আর হ্যাঁ বারবার কিন্তু বলছি মাত্র  দু'বার-ই এই ছুরি ব্যবহারযোগ্য। আচ্ছা নমস্কার, আমি আসি তাহলে বড়বাবু। এই বলে গট্ গট্ করে অব্যয় বেড়িয়ে গেল। ’

বড়বাবু হাঁক পেড়ে কনস্টেবল কে ডেকে নির্দেশ দিলেন  তাড়াতাড়ি প্রস্তুত হয়ে যেতে। আজ রাতেই তারা অভিযানে বেরোবেন।      

ঘড়ির কাঁটা ১২টার ঘর অনেকক্ষণ পেরিয়েছে। চারিদিক শুনশান। গ্ৰামে এমনিতেই মানুষ তাড়াতাড়ি শুয়ে পড়ে। তারমধ্যে আবার ইদানিং মানুষখেকোর আবির্ভাবে মানুষ রাত্রিবেলা আর ঘর থেকেই বেরোচ্ছে না। যার ফলে রাস্তা ঘাট জনশূন্য হয়ে পড়েছে এর মধ্যেই। সুভাষ তার বাহিনীকে নিয়ে এগিয়ে চলেছেন অন্ধকারের মধ্যে দিয়ে। এমন সময় পিছন থেকে একটা আর্তনাদ শুনতে পেয়ে সবাই ঘুরে দাঁড়ালো। না: কিছু ই তো নেই, তবে কে এরকম আর্তনাদ করল। এমন সময় কনস্টেবল রহিমের কথায় সবার সম্বিত ফিরল , স্যার, রামচরণকে তো কোথাও দেখা যাচ্ছে না। তাই তো সে কোথায় গেল ? মাথায় চিন্তার ভাঁজ পড়লো সুভাষের। এমন সময় আরেক কনস্টেবলের কথায় তারা ধানক্ষেতের দিকে তাকাতেই দেখতে পেল একটা কালো লোমশ কোনো জন্তু ধানক্ষেতের অন্ধকারে মিশে গেল। সুভাষ চেঁচিয়ে উঠলেন, ‘ ক্যুইক সবাই রেডি হয়ে নাও।’ কিন্তু তার আগেই চকিতে আরেক জন কনস্টেবলের ঘাড় ভেঙে দিলো প্রাণীটা। সবাই চারিদিকে গুলি ছুড়তে লাগল। গোটা বাতাস বারুদের গন্ধে ভরে উঠেছে। সুভাষ হাত দেখিয়ে গুলি ছুড়তে নিষেধ করলেন। ধানক্ষেতের একদিক থেকে খস্ খস্ আওয়াজ পেয়ে সাব ইন্সপেক্টর সুমন সেদিকে গিয়ে দেখতে যেতেই দুটো লোমশ ধারালো নখর যুক্ত হাত তাকে সেদিকে টেনে নিল। মরণের আগের মুহূর্তের চিৎকার করে উঠল সে। সুভাষ নিজের জায়গায় দাঁড়িয়ে ঠক্ ঠক্ করে ভয়ে কাঁপছেন, তার পরনের উর্দি ঘামে ভিজে সপ্ সপ্ করছে। এবার দানবটা আস্তে আস্তে রাস্তায় উঠে এলো। অনেক দিন পর এতগুলো মানুষ একসাথে পাবার উল্লাসে একটা হাড়হিম করা হুঙ্কার দিয়ে উঠলো। এরপর একে একে নিজের ধারালো দাঁত আর নখের দ্বারা সবাই কে ছিন্নভিন্ন করতে করতে সে এগিয়ে আসতে লাগলো বড়বাবুর দিকে।প্রাণীটাকে লক্ষ্য করে অবিরাম গুলি ছোড়া হচ্ছে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আস্তে আস্তে সে সুভাষের সামনে এসে দাঁড়াল। সত্যিই এমন বীভৎস প্রাণী তিনি আগে কোনোদিন দেখেননি। মুখের আদলটা অনেকটাই নেকড়ের মতো, সারা শরীর কালো কর্কশ লোমাবৃত। চোয়ালের দু-পাশ বেয়ে রক্ত গড়াচ্ছে। চোখদুটো যেন আগুনের ভাঁটা। সামনে নিজের মৃত্যুকে দাঁড়িয়ে থাকতে দেখে তার শিরদাঁড়া বেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল। হঠাৎ ছুরিটার কথা মনে পড়তেই সেটা কোমড় থেকে বের করে সোজা দানব টার পেটে ঢুকিয়ে দিলেন সুভাষ বাবু। কিন্তু নাঃ একটা ভুল হয়ে গেছে। ভুলবশত ছুরিটা বুকে না ঢুকিয়ে তিনি পেটে ঢুকিয়ে দিয়েছেন। প্রবল আক্রোশে দানব টা সুভাষকে এক ধাক্কায় ছিটকে দূরে ফেলে দিল। ছুরিটাও কিছুটা দূরে ছিটকে পড়লো। তারপর দানবটা এক লাফে সুভাষের কাছে গিয়ে তাকে হত্যা করতে উদ্যত হতেই, পিছন থেকে কে যেন বলে উঠলো, ‘ ওরে শয়তান, নরকের কীট, তোর খেলা এইবার শেষ ’... প্রাণীটা পিছন ফিরতেই অব্যয় বিশ্বাস নিখুঁত ভাবে ছুরিটা দানবটার বুকের বাঁদিকে হৃৎপিণ্ড বরাবর গেঁথে দিলো। কিন্তু মৃত্যুর আগেও একটা চরম ক্ষতি করে দিয়ে গেল সে। ধারালো নখের আঘাতে অব্যয় বিশ্বাসের গলার নলিটা ছিঁড়ে দিল । অব্যয় প্রচন্ড যন্ত্রণায় দূরে ছিটকে পড়লো। এদিকে একটা হাড় হিম করা গর্জন করে দানবটা নিস্তেজ হয়ে গেল।সারা দেহটা আস্তে আস্তে পুড়ে ছাই হয়ে গেল। সুভাষ বাবু অদূরে শেষ নিঃশ্বাস নিতে থাকা অব্যয়ের দিকে ছুটে গেলেন। সুভাষকে দেখে প্রচন্ড কষ্টের মধ্যেও অব্যয় বিশ্বাসের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তারপর আস্তে আস্তে তার মাথাটা একদিকে হেলে পড়লো। সুভাষ বাবুর দু'চোখ বেয়ে কয়েক ফোঁটা গরম জল নেমে এলো। একজন অচেনা, অজানা মানুষ শুধু তাকে নয় এই সমস্ত সহদেবপুরের মানুষকে রক্ষা করলেন। আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে থানার পথ ধরলেন তিনি। জনহীন প্রান্তরে কতগুলো মৃতদেহ পড়ে র‌ইল শুধু।
নাঃ এখন অনেক বছরের জন্য শান্তি। নিশ্চিন্তে বাঁচবে সহদেবপুরের মানুষ, যতদিন না দানবের ঘুম আবার ভাঙছে , ততদিন।

|| সমাপ্ত ||


[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 5 users Like Sanjay Sen's post
Like Reply
#24

(15-08-2023, 02:49 PM)Bumba_1 Wrote:  
ভালো লাগলো 

thanks  

(15-08-2023, 07:36 PM)Somnaath Wrote:  
খারাপ নয়, ঠিকঠাক।

thanks 
Like Reply
#25

[Image: FB-IMG-1692254174361.jpg]

|| পালঙ্ক ||

লেখায় :- পার্থ মুখার্জী

ট্রেন থেকে ফুলডিঙা স্টেশনে যে কজন নামলো তার মধ্যে অশোকের পোশাকেই একমাত্র বাবুয়ানির ছাপ বর্তমান। তাই অখ্যাত এই স্টেশনে ইতি উতি ছড়িয়ে থাকা গ্রাম্য মানুষ গুলোর প্রত্যেকেরই নজর গেল অশোকের দিকে। আকাশের মুখ সকাল থেকেই ভার। ফোটা ফোটা জল পরে চলেছে একনাগাড়ে। এ অঞ্চলে অশোকের প্রথম আসা। ছাতা টা মাথায় দিয়ে পকেট থেকে একটা চিরকুট বার করে স্টেশনের কোনে এক চা দোকানিকে দেখিয়ে ঠিকানাটা জেনে নিলো সে ।কিছু কথা বলে সামনের রিকশা স্ট্যান্ড থেকে একটা রিকশা নিয়ে গ্রামের পথ ধরে পৌঁছে গেল মানিকপুর। বেশ গ্রাম্য পরিবেশ। তার ওপর বৃষ্টির কৃপায় সবুজে সবুজ চারিদিক। বৃষ্টির জল আর চোখের জলের মধ্যে এই কিছু দিন কোনটা বেশি তাকে ভিজিয়েছে তা বলা কঠিন।মানিকপুরের চৌমাথায় নেমে সে যখন নদীর ঘাটে যাওয়ার পথ ধরলো তখন বিকালের আলোয় সন্ধ্যার অন্ধকার ভাগ বসাতে শুরু করেছে।কিছুটা পায়ে হেঁটেই ভাঙা চোরা নদী ঘাটে এসে এক জাল গোটাতে থাকা জেলেকে সে ভুবন মজুমদারের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলো। উত্তরে জেলে হাত তুলে নদীর ধারে এক আধ ভাঙা বেশ বড়ো একটা বাড়ি ইশারায় দেখিয়ে দিলো।
তাহলে এসেই পরেছি! কিছুটা নিশ্চিন্ত হোলো অশোক। দ্রুতপায়ে ভাঙা রাস্তাটা পেরিয়ে বাড়ির গন্ডির মধ্যে প্রবেশ করলো সে। নদীর পারে এমন প্রকান্ড বাড়ি সে শুধু টিভিতেই দেখেছে। মোটা মোটা থাম আর কারুকার্য করা দেয়াল গুলোই বলে  দিচ্ছে যে এককালে বাড়ির মালিক বেশ অবস্থাপন্ন ছিলেন। বৃষ্টির ঝাপ্টা আর নদীর হাওয়ায় চোখ খুলে রাখাই দায়। তাড়াতাড়ি সে উঠে এলো দালানে। আলো আঁধারি মাখা পরিবেশ ভালোই লাগছে তবে মনে শান্তি না থাকলে এসব পরিবেশে কাব্য আসে না তা অশোক বিলক্ষন জানে।দেখে মনে হচ্ছে বাড়ির শেষ অবস্থা চলছে, কিছুটা তার মতোই। তার ও যেমন বাঁচার ইচ্ছা দিন দিন কমে আসছে বাড়িটা দেখেও যেন মনে হচ্ছে ভেঙে পরতে পারলে বেঁচে যায়। রুমালে মুখটা মুছে নিয়ে দরজায় কয়েকবার কড়া নাড়লো সে। ভিতরে কয়েকটা শব্দ জানান দিলো একটু সবুর করলেই দরজা খুলবে। হলোও তাই। এক বয়স্ক বৃদ্ধ কাঁপা কাঁপা হাতে দরজা খুলেই অশোক কে মাথা থেকে পা পর্যন্ত ঝাপসা চশমার ফাঁক দিয়ে যাচাই করে নিলো। ভাঙা গলায় প্রশ্ন এলো...
কি দরকার ?
ভুবন বাবু আছেন?
আমিই ভুবন।
ও আচ্ছা। নমস্কার।একটা জরুরী দরকারে এসেছি।একটু কথা বলা যাবে ?
হ্যা বলুন।
আসলে অনেক কথা। একটু বসলে ভালো হয়।
নদীর ঘাটে বসবেন?
অশোক সম্মতি জানায়।বৃষ্টিও থেমেছে।
আপনি চলুন আমি আলো টা জেলে আসছি।
অশোক নদীর ঘাটে এসে বসে।মাঝ নদী তে তখন জেলে নৌকা গুলোর লণ্ঠণের আলো জোনাকির মতো লাগছে।
দলছুট পাখী গুলো বাসায় ফেরার নেশায় মত্ত।
বলুন।
চমকে ওঠে অশোক। বৃদ্ধ কখন তার পাশে এসে বসেছে খেয়াল করেনি সে।
শুরু থেকেই বলি।আমার নাম অশোক রায়। বাড়ি মুকুন্দ নগরে। পেশায় একটি বহুজাতিক ওষুধ কোম্পানির সেলস ম্যানেজার ছিলাম। চাকরী ছেড়ে ছোটো একটা ওষুধের দোকান করেছিলাম ।স্ত্রী মায়া ও পুত্র বিট্টুকে নিয়ে দিব্যি সংসার জীবন কাটছিলো।কিন্তু কয়েক মাস আগেই একটা দুর্ঘটনায় ছেলেটা মারা গেলো মাত্র ষোলো বছর বয়সে।
দু চোখ বেয়ে জল গড়িয়ে পরলো অশোকের।
মাফ করবেন।বলে জল মুছে নিলো সে।
কাঁধে হাত রেখে শান্তনা দেয় বৃদ্ধ।
বলে চলে অশোক। আসলে দোষ টা আমাদেরই ছিলো।আমরা স্বামী স্ত্রী একটা  অনুষ্ঠানে গিয়েছিলাম ওকে ঘরে রেখে। যদিও আমাদের কাজের মহিলা কমলাদি বাড়ি ছিলো তবুও সন্ধ্যে বেলা কিভাবে ও গ্যাস জেলে ম্যাগি করতে যায় আর সিলেন্ডার বাস্ট করে। কমলাদি  তখন পাশের দোকানে কিছু কিনতে গেসলেন। মুহূর্তে সব শেষ হয়ে যায়। এই দুঃখ বয়ে বেরাতে পারছি না আর।
চাকরীটা ছেড়ে ছিলেন কেন ?
অপ্রস্তুত হয়ে পরে অশোক। নিজেকে সামলে নিয়ে বলে.. আসলে শুনে থাকবেন কয়েক বছর আগেই কিছু জাল ওষুধ বিক্রির অভিযোগে  বন্ধ হয়ে যায় একটা নামি কোম্পানি। সেই কোম্পানির সাথেই যুক্ত ছিলাম আমি। এক প্রকার কোম্পানির চাপে জোর করেই কিছু টাকার লোভে ওষুধ গুলো বাজারে ছেড়েছিলাম। কিন্তু কিছু মানুষ অসুস্থ হয়ে পরে, শুনেছিলাম মারাও গেসলো একজন। তার পরেই বন্ধ হয়ে যায়। পুলিশ কে টাকা খাইয়ে অবশ্য সব ধামা চাপা দেয়া হয় কোম্পানির পক্ষ থেকে । তার পর থেকেই নিজে ব্যবসা শুরু করি। ছেলেটাকে দেখা শোনা করতে কমলাদি কে রাখি, যদিও উনি নিজেই কাজ চাইতে এসেছিলেন। বেচারির কেউ নেই।কিন্তু আমার পাপে কেন আমার ছেলেটাকে ভুগতে হোলো বলবেন ? আমার স্ত্রী তো শোকে পাথর হয়ে গেছে। বলতে পারেন ওর দোষ কোথায় ? কি নিয়ে বাঁচবো আমরা ?
বুঝলাম,কিন্তু আপনার জাল ওষুধে একজনের প্রাণ গেল, আপনারা দুঃখ হয় না ?
বেশি টাকার লোভে হয়ে গেসলো। সে ঘটনা চাপা পরে গেছে আর কি হবে ভেবে !
এখন আমার কাছে কি চান ?
ছেলেটা মারা যাওয়ার কিছু দিন পর থেকেই বাড়িতে রাতের দিকে নানা আওয়াজ হতে থাকে। বেশির ভাগই ওর ঘর থেকে। ওর মা কয়েকবার স্বপ্নেও ওকে দেখেছে। কিছু বলতে চায় ও।ওর দেখা পেতে অস্থির হয়ে থাকি। কিন্ত কিছুই দেখতে পাই না। ওর আত্মা অতৃপ্ত। কমলাদি তো একদিন রাতে খুব ভয় পেয়েছিলো। ওর মাথার পাশে নাকি কে এসে দাড়িয়ে ছিলো অন্ধকারে। পর দিন সকালেই উনি কাজ ছেড়ে চলে যান আর যাবার আগে আমাকে  ওনার বাপের বাড়ির পাড়ায় আপনার ঠিকানা দেন । বলেন আপনি না কি আত্মার সাথে যোগাযোগ ঘটাতে পারেন।আমার সমস্যা একমাত্র আপনি মেটাতে পারবেন। আমি আমার মৃত ছেলের সাথে যোগাযোগ করে জানতে চাই ওর কি কষ্ট, কি বলতে চায় ও!
বুঝলাম সব। কিন্তু ওসব তো বহু বছর বন্ধ করে দিয়েছি।এই শরীরে আর পেরে উঠি না।বলে ওঠে বৃদ্ধ।
দয়া করে না বলবেন না। অনেক আশা নিয়ে দূর থেকে আসছি।ওর মার অবস্থা আমার চেয়েও খারাপ। বৃদ্ধের হাত দুটো ধরে কেঁদে ফেলে অশোক।
আহা! নিজেকে শক্ত করুন। দেখছি কি করা যায়।এ কাজে বেশ ঝুঁকি।তার আগে আপনাকে ভেবে দেখতে হবে পারবেন কি না।
নিশ্চই পারবো। আপনি শুধু বলুন কি করতে হবে আমায়।
আসলে আত্মার সাথে যোগাযোগ আমি ঘটাই না ঘটায় আমার বাড়ির একটা পুরানো পালঙ্ক।
শুনে আশ্চর্য হয় অশোক। পালঙ্ক মানে খাট ?
আজ্ঞে হ্যা। প্রথমে কেউ বিশ্বাস করে না। অবশ্য না করারই কথা। কিন্তু একবার ওতে শুলেই সব অবিশ্বাস - বিশ্বাস এর গণ্ডী মিলে মিশে এক হয়ে যাবে।
ব্যাপারটা একটু খুলেই বলি.. আমার পিতামহ হরিদেব মজুমদার তার কনিষ্ঠ কন্যাকে কলেরায় হারিয়ে পুরোপুরি ভেঙে পরেন। জমিদারীতে আর মন ছিলো না তার। আমার বাবার উপর সব দায়িত্ব অর্পণ করে  শান্তির খোঁজে এক সন্ন্যাসী সাধুর আশ্রমে চলে যান । নিজের মেয়ের মৃত্যুর দুঃখ ভুলতে দিনরাত সাধুর সেবার কাজে মন দেন।বহুবছর তার সেবা, ভক্তি দেখে সন্ন্যাসী খুব খুশি হয়ে হরিদেব বাবুকে কিছু চাইতে বলেন। কিন্তু তখনও সেই মেয়ের কথাই তার মাথায় চলছে। তিনি তার মৃত মেয়ে কে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সাধু কিছু ভেবেই পিতামহ কে ডেকে আশ্রমের পিছনের জঙ্গলে নিয়ে যান। মন্ত্র উচ্চারণ করে নিজের হাত দুটো একটা সেগুন গাছে রেখে তাতে কিসব চিহ্ন এঁকে দেন আর বলেন...
এই গাছ কেটে তার কাঠ দিয়ে একটা পালঙ্ক বানাবি। অতি সাধারণ একটা পালঙ্ক। তাতে গদি পেতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবি। তবে রোজ শুবি না। যেদিন মেয়ে কে দেখতে ইচ্ছা হবে শুবি। শুয়ে ঘুম আসবেই,আর এলেই পরলোকের দরজা খুলে যাবে তোর সামনে। এক অন্ধকার জগতে প্রবেশ করবি ঘুমের মধ্যেই। অনেক চেনা পরিচিতর আত্মা দেখতে পাবি এদিক ওদিক কিন্তু ঘুমের আগে যার কথা মনে করে শুবি তাকেই খুজবি। ঠিক দেখতে পাবি। তার চোখমুখ তোকে বলে দেবে সে ওই জগতে কেমন আছে। তাকে স্পর্শ করার চেষ্টা করবি না। দূরে দূরে থাকবি।দেখা হয়ে গেলেই বেরিয়ে আসবি ওই জগৎ থেকে। ঘুম ও ভেঙে যাবে সঙ্গে সঙ্গেই। কিন্তু কিছু বিষয়ে সাবধান থাকতে হবে। পালঙ্কের ঘরে কেউ থাকবে না শোবার সময়।রোজ ব্যবহার করবি না। মানুষের শরীরে এতো চাপ নেয়ার ক্ষমতা নেই তাই কয়েকমাসেই শরীর ভেঙে পরবে। মৃত্যু অবধারিত। আর ঘুমের ওষুধ খেয়ে ওতে শুলে তোর নিজের আত্মা ওই জগতে হারিয়ে যাবার খুব সম্ভাবনা থাকবে। শরীর নিথর হয়ে পরে থাকবে আর ঘুম ভাঙবে না। সবচেয়ে যেটা ভয়ের সেটা হোলো কিছু খারাপ আত্মা থাকবে এই সুযোগে তোর অনিষ্ট করার, তারা ভয় দেখাবে, এ জগতে ঢুকতে চাইবে কিন্তু শুধু তোর মেয়ের কথাই ভাবতে থাকবি তাহলে ঠিক এসব এড়িয়ে যেতে পারবি।কি রে খুশি তো ?
হরিদেব বাবু আনন্দে আত্মহারা হয়ে ফিরে আসেন এখানে। তারপর লোক নিয়ে গিয়ে  গাছ কাটিয়ে শহরে নিয়ে গিয়ে সেই পালঙ্ক বানিয়ে আনেন।
তার পর ?অশোকের কৌতূহল বাঁধ মানছে না।
তারপর থেকেই শুরু হয় আমাদের বংশের করুন পরিণতি। পিতামহ মেয়ে কে দেখতে প্রায় রোজই ওতে শুতে থাকেন। কারোর সাথে এই বিষয়ে কোনো আলোচনাই তিনি করতেন না।ওই ঘরে ঢোকার অনুমতি কারোর ছিলো না। ক্রমে তার শরীর ভাঙতে থাকে। ছয় মাসের মধ্যেই তিনি ঘুমের মধ্যেই মেয়ের কাছে চলে যান।এর পর বহু বছর ওটা পরেই ছিলো। আমাদের পরিবারের আর্থিক অবস্থাও খারাপ হতে শুরু করে। বাবা তখন প্রিয়জন হারাদের ওতে শুতে দেবার জন্য টাকা নিতে শুরু করেন। আমি তখন কলকাতায় মামার বাড়িতে থাকতাম। শুনে ছিলাম বাবা ও নাকি ওতে ঘুমাতে শুরু করে। কিছু দিন পর তিনি ও আর ওঠেন নি। যারা শুতো তারা বার বার ওটাতে শুতে চাইতো। তাই আমিও এক কালে অর্থের বিনিময়ে বাবার পদাঙ্ক অনুসরণ করেছিলাম। কিন্তু দিনকাল পরিবর্তন হোলো। বিয়ে করে সংসারী হলাম। মফস্বলে একটা কাজ করতে শুরু করলাম। ওটাকে ভুলেই গেলাম।মেয়ে হোলো।মেয়ের বিয়ে হয়েছিল শহরে ।  শহরেই কাজ কম্মো করে। হপ্তায় কয়েকদিন এসে রান্না বান্না, কেনা কাটা করে দিয়ে যায়।আজ সকালেও রান্না করে দিয়ে গেছে।বৌ মারা গেলেন সিঁড়ি থেকে পরে। যদিও আমার সন্দেহ ওকে কেউ ঠেলে দিয়েছিলো। কারন ওই পালঙ্ক কে ভর করে কিছু অশুভ আত্মা এ জগতে ঢুকতে চাইতো। যারা ঢুকে পরতো তারা এখানেই আসে পাশে অনিষ্ট করতো। রাতের বেলা ওই ঘরে কতো শব্দ শুনতে পাই।
এখনো ? প্রশ্ন করে অশোক।
হ্যা। বাড়ির চারিদিকেই তাঁদের উপস্থিতি টের পাই। গোটা বাড়ি ঠান্ডা হাওয়াতে সির সির করে। অন্ধকারগুলো ধোঁয়াটে লাগে। ছাড়ুন,ভয় পাচ্ছেন না তো?
অশোক ঘাড় নারে।তবে বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে।
এবার বুঝলেন তো কেন আপনাকে সাবধান করছিলাম। অন্ধকার হয়ে গেছে ঘরে চলুন।
বৃদ্ধকে অনুসরণ করে অশোক ঘরে প্রবেশ করে। বেশ ঠান্ডা লাগছে। সারাদিন বৃষ্টিতে প্রকৃতি যেন চারিদিকে ঘুম জড়ানো মায়া সৃষ্টি করেছে।আসে পাশে একটা আওয়াজ নেই। নদীর ওপারে কয়েকটা টিমটিমে আলো মানুষের অস্তিত্ব জানান দিচ্ছে।
পুরানো আমলের বাড়ি। ভিতরটা বেশ অনেকটা জায়গা নিয়ে তৈরী ।টিম টিম করে কয়েকটা আলো জ্বলছে। সেই আলোতে অন্ধকার যতটা না দূর হচ্ছে তার চেয়ে বেশি আলো আঁধারি পরিবেশ তৈরী হচ্ছে।নিজের ছায়াতেই চমকে ওঠে অশোক।
আসলে কারেন্টের বিল বাঁচাতে আলো বেশি জ্বালাই না।অসুবিধা হচ্ছে না তো ?
না না, কোনো সমস্যা নেই। আপনাকে কিছু আর্থিক সাহায্য করে যেতে চাই। অনুরোধ করে অশোক।
না না। আপনার সাহায্য হলেই খুশি হবো।আসুন এই ঘরে। দালানের একবারে শেষ ঘর টা খোলে বৃদ্ধ। ওই যে সেই পালঙ্ক।
উঁকি মেরে অশোক দেখার চেষ্টা করে।অল্প আলোতে পালঙ্কটাকে যেন চারপেয়ে কোনো দানব মনে হয় তার।এক দৃষ্টিতে ওটার দিকে তাকিয়ে থাকে সে।
এই ঘরে আসুন। বৃদ্ধর ডাকে হুঁশ ফেরে অশোকের। পাশের ঘরে গিয়ে একটা পুরানো কাঠের চেয়ারে বসে সে।
কিছু খেয়ে নিন। দূর্বল শরীর নিয়ে এসব কাজ হয় না। একটা থালায় দুটো রুটি আর একটু তরকারি বাড়িয়ে দেয় বৃদ্ধ।
এসবের কি দরকার ছিলো ? আমাকে দিলে আপনি কি খাবেন রাতে ?
সে চিন্তা নেই মেয়ে বেশি করেই রেঁধে রেখে যায়।খেয়ে নিন দেরী না করাই ভালো।
হুম। যা হোক করে দুটো রুটি খেয়ে নেয় অশোক।
খাবার ঠিক ছিলো তো ?জল খেলেন না ?
সাথে জল ছিলো। তবে খাবার বেশ ভালো। মনে হোলো নিজের ঘরেই খাচ্ছি।
তা ভালো।
এবার একটু জিরিয়ে নিন। নটা নাগাদ ওই ঘরে যাবো। আমি কয়েকটা জিনিস গুছিয়ে আসছি। ঘরেই থাকবেন। কোনো আওয়াজ এলে ভয় পাবেন না।বৃদ্ধ বেরিয়ে যায়।
শীত শীত করতে থাকে অশোকের। চোখ জুড়ে আসে ঘুমে। বিট্টুর কথা ভাবতে থাকে সে। হঠাৎ দরজার বাইরে তাকাতেই কে যেন সরে যায়। তার দিকে কি কেউ এতক্ষন তাকিয়ে ছিলো ? দরজার দিকে এগিয়ে যায় সে। দালানের কোনে আবছা ধোঁয়ার মতো কি একটা কুন্ডলী পাকিয়ে রয়েছে।গায়ে কাঁটা দিয়ে ওঠে অশোকের। ঘরে ঢুকে আসে সে।বাইরে ঠক ঠক করে দেয়ালে মাথা ঠোকার মতন আওয়াজ আসতে থাকে। ঠান্ডা আবহাওয়া তেও ঘেমে ওঠে অশোক। বৃদ্ধের আগমনে স্বস্তি পায় সে।
আসুন। ভয় লাগে নি তো?
না না। চলুন।পালঙ্কের ঘরে প্রবেশ করে ওরা।
দেখুন ওটাতে শুয়ে নিজের মৃত ছেলের কথা ভাবতে থাকবেন। ওর নাম ধরে ডাকতে ডাকতে ঘুম এসে যাবে ঠিক। তার পর যা দেখবেন সব ঘুম ভাঙার পর মনে রাখার চেষ্টা করবেন। পুরোটাই স্বপ্নের মতো লাগবে, তবে ভয় পেয়ে ছটফট করলে আগেই ঘুম ভেঙে যাবে। আমি সেই ভোরে আসবো। আগে ঘুম ভেঙে গেলে উঠে পাশের ঘরে চলে আসবেন, আমি থাকবো। ঠিক আছে, আমি চলি।
বৃদ্ধ চলে গেলে অশোক আলো নিভিয়ে পালঙ্কে উঠে শুয়ে পরে। অন্ধকার ঘরে নিজের বুকের ধুকপুকুনি নিজেই শুনতে পায় সে। জালনার বাইরে তখন ঝিঁ ঝিঁ পোকাদের সমবেত সংগীত পরিবেশন চলছে। ব্যাং ডাকছে ঠিক তার ই সাথে তাল মিলিয়ে। কিচ্ছুক্ষণের মধ্যই ঘুমে আছন্ন হয়ে পরে অশোক।
এখন সে একটা অন্ধকার বাড়ির ভিতর দাড়িয়ে আছে। চারিদিকে একটা অদ্ভুত ঝাঁঝালো গন্ধ পাচ্ছে সে। একটু এগোতেই বাড়িটা তার চেনা ঠেকলো। আরে! এটা তো তার নিজের বাড়ি। সে এখানে কি করছে ? রান্না ঘরে দাড়িয়ে আছে সে। ঝাঁঝালো গন্ধটাও চিনতে পেরেছে সে। রান্নার গ্যাস এর গন্ধ। বড়ো তীব্র। রান্না ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গেল সে। কেউ নেই সেখানে। জানলা দিয়ে বাইরে তাকালো । পাশের বাড়ির ছাদে কেউ একটা পা ঝুলিয়ে বসে আছে মনে হোলো। আরে ওটা তো কালিপদদা। গত বছরেই গলায় দড়ি দিয়েছিলো পারিবারিক অশান্তি তে। অশোককে দেখতে পেয়েছে সে। বড়ো বড়ো চোখ করে তাকিয়ে আছে তার দিকেই। পছন্দ করেনি তার অনধিকার প্রবেশ। চোখ সরিয়ে নেয় অশোক। ছেলের ঘরের দিকে যায় সে।ঘরের কোনে দাড়িয়ে আছে বিট্টু। ছেলেটার চোখ মুখ বিদ্ধস্ত।এক দৃষ্টিতে তাকিয়ে আছে।নিজেকে ধরে রাখতে পারছে না অশোক।ছেলেটাকে জড়িয়ে ধরতে মন চায়। বিট্টু হঠাৎ হাত টা তুলে অশোকের দিকে কিছু একটা দেখাতে চাইছে।কিছুই বুঝছে না অশোক।ওর ইঙ্গিত অশোকের দিকেই। অশোকের বুকের দিকে কিছু একটা দেখাতে চাইছিলো সে।হঠাৎ ছেলের পিছনে আর একটা ছেলের  মুখ আবছা মতো দেখতে পায় সে।এক অদ্ভুত অস্বস্তি অনুভূত হয় তার। পায়ে ঠান্ডা কিছু একটার স্পর্শে ঘুম ভেঙে যায় অশোকের। ঘেমে চান করে গেছে সে। ঘড়ি তে তখন রাত তিন টে। ভোর হতে বাকি। আর একটু যদি ছেলেটাকে দেখতে পেতাম। কিন্তু পায়ে কি ঠেকলো ?পায়ের দিকে তাকায় সে আর তৎক্ষণাৎ একটা কালো হাত যেন পালঙ্কের তলায় ঢুকে যায়।কেউ কি ছিলো ওখানে ?তাহলে কি বৃদ্ধের কথা অনুযায়ী কোনো অশুভ আত্মা রয়েছে এই ঘরে। সাহস সঞ্চয় করে ঝুঁকে পরে পালঙ্কের তলায় তাকায় সে। অন্ধকার কাটাতে মোবাইলের আলো জ্বালে।চমকে ওঠে অশোক। একটা কালো ছায়া ঠিক যেন মানুষের আকৃতির,তার মুখের দিকেই তাকিয়ে রয়েছে। চোখ দুটো যেন প্রতিহিংসার আগুনে জ্বলছে।ছেলের আত্মার পিছনে যে ছেলেটাকে দেখেছিলো সে একবারে তার মতোই।  গুটি সুটি মেরে রয়েছে খাটের তলায়।যেন শিকার ধরার অপেক্ষা।পালঙ্ক থেকে নামার সাহস সঞ্চয় করতে সময় নেয় সে। একপ্রকার দৌড়েই পাশের ঘরে ঢুকে পরে অশোক । বৃদ্ধ চমকে ওঠে।
কি হোলো আপনার ?
পালঙ্কের নিচে কে একটা...
ওহ! আপনাকে আগেই সাবধান করেছিলাম। আসলে ওই আত্মা টা বোধহয় এই জগতে এসে পরেছে। কদিন হোলো ওই ঘর থেকে টুক টাক আওয়াজ আসতেই থাকে। আপনার কার্য সিদ্ধি হয়েছে তো ?
হা, তা হয়েছে।
যাক নিশ্চিন্ত।
ভোর হতেই অশোক বিদায় নেয়। বাড়ি ফিরে স্ত্রী মায়া কে সব বলে।বিট্টু কি বোঝাতে চাইছিলো কিছুই বুঝতে পারে না দুজনেই। সন্ধ্যে বেলা চা খেতে খেতে হঠাৎ অশোক ভাবে বিট্টু কি তার বুকের দিকে ইঙ্গিত করছিলো না জামার পকেটের দিকে । কিছু একটা মাথায় আসে তার।
মায়া কে ডেকে কালকের জামা টা আনতে বলে। এটা তার পুরানো ওষুধ কোম্পানির জামা। পকেটের ওপর কোম্পানির লোগো আর ছোটো করে কোম্পানির নাম লেখা রয়েছে।
তাহলে কি তোমার পুরানো কোম্পানির সাথে বিট্টুর মৃত্যু জড়িয়ে রয়েছে? প্রশ্ন করে মায়া।
সেটাই তো বুঝতে পারছিনা। বিট্টুর মৃত্যুটা তো দুর্ঘটনা ছিলো। দাড়াও দাড়াও। অশোক মাথা নাড়তে নাড়তে বলে.. কিছু গোলমাল আছে। আমি কাল ওই পালঙ্কে শুয়ে বিট্টুর কাছে যেতে গিয়ে রান্না ঘরে গ্যাস এর গন্ধ পেয়েছিলাম।তাহলে কি ও গ্যাস জ্বালার সময় সিলিন্ডার এর মুখ খোলা ছিলো?বিট্টু কিছু বোঝাতে চাইছে। চট করে ল্যাপটপের সামনে বসে পরে অশোক।
কি হোলো ? ওটা নিয়ে বসলে কেন এখন ?
দেখছি খারাপ ওষুধের জন্য মৃত ছেলেটার ডিটেলস কোথাও পাই কি না।
তোমার ওই সাংবাদিক বন্ধু তপন কে ফোন করো না...
ঠিক বলেছো।
তপন কে ফোন করে অশোক।ছেলেটা সম্পর্কে জানতে চায়।
কিচ্ছুক্ষন পরেই  তপনের ফোন আসে।সে জানায়.. ছেলেটা ছাত্রাবাসে থাকতো। হঠাৎ প্রচন্ড জ্বর আর বমি শুরু হয়। তার পর ওই ওষুধ খেয়ে জ্বর আরও বেরে যায় আর পর দিন রাতেই মারা যায়। ছেলেটার মা সম্পর্কে কিছু তথ্য সে পেয়েছে। ছবিটা অশোককে পাঠাচ্ছে।
কিচ্ছুক্ষন পরে হোয়াটস্যাপে যে ছবিটা আসে তা দেখে হা হয়ে যায় অশোক। এতো কমলা দি। তাহলে কমলা দি কি ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে তার বাড়িতে পরিচারিকার কাজ নিয়েছিল। ইচ্ছা করে গ্যাস খুলে রেখে দোকানে গেসলো সে।মাথা কাজ করে না অশোকের।নিজের অপরাধের এতো বড়ো দাম দিতে হবে ভাবতে পারে নি অশোক।
পরদিন সকালেই থানায় গিয়ে কমলার নামে অভিযোগ জানায় অশোক। নিজের অপরাধ আর পালঙ্কের ব্যাপারটা সন্তর্পনে এড়িয়ে যায়। তার পর সোজা ফুলডিঙ্গার উদ্দেশ্যে রওনা হয় সে।আজ ও সে শোবে ওই পালঙ্ক তে। ছেলেটা আরও কিছু বলতে চায় কি না জানতে হবে তাকে। বৃদ্ধ ঠিক ই বলেছিলো, ওতে একবার শুলেই বার বার শুতে ইচ্ছা হয়।আসলে মানুষ বিদায় নেয়ার সময় অনেক না বলা কথা থেকে যায়। সে গুলো জানতে বার বার মন চায় শুধু সুযোগ আর আসে না। ওই পালঙ্কের কল্যানে তার সেই সুযোগ এসেছে। বিট্টুর খুনি ধরা পরলে ওর আত্মা শান্তি পাবে।এসব ভাবতে ভাবতেই সন্ধ্যে বেলা মজুমদার বাড়িতে পৌঁছে যায় অশোক।বৃদ্ধ অশোককে দেখে আশ্চর্য হয় না।
জানতাম আপনি আসবেন। যে একবার ওটায় শুতে যায় সে আবার আসে।
শোবার জন্য ছটফট করছে অশোক। বৃদ্ধ বুঝতে পারে।
তাড়াহুড়ো করার দরকার নেই। আগে একটু বসুন। এই নিন জল খান। জলের গ্লাস এগিয়ে দেয় বৃদ্ধ। তাড়াহুড়ো তে আজ আর জল নিয়ে আসে নি অশোক। এক নিঃশ্বাসে জল খেতে খেতে সব কথা বলে সে বৃদ্ধ কে।বৃদ্ধর অভিব্যক্তি দেখে মনে হয় এ সব হবে সে যেন আগে থেকেই জানতো।
বসুন আমি কাজ সেরে আসছি। বৃদ্ধ ঘর থেকে বেরিয়ে যায়। কাল থেকেই আর একটা খটকা লাগছিলো অশোকের। সেই দিনের রাতের বৃদ্ধের দেয়া রুটি তরকারির স্বাদ তার খুব চেনা চেনা লাগছিলো।কোথায় যেন খেয়েছিলো !দেয়ালের কোনের তাকে একটা ছবির দিকে নজর গেলো অশোকের। সেই দিন রাতে উত্তেজনায় খেয়াল করে নি সে। মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে সেটার দিকে তাকিয়ে হা হয়ে যায় অশোক।ছবিটি সম্ভবত মা আর ছেলের। মহিলাটি কমলা আর ছেলেটা সেই যাকে সে বিট্টুর পিছনে আর পালঙ্কের নিচে দেখে ছিলো। হাত পা ঠান্ডা হয়ে আসে অশোকের। চোখ বুজে আসছে। এমনটা কেন হচ্ছে ?
চিনতে পারছেন ওদের কে ? বৃদ্ধ এসে দাড়িয়েছে দরজায়। মেয়েটা আমার না মরে বেঁচে আছে শুধু আপনার জন্য। জামাই টা দুঃখ না সইতে পেরে আত্মহত্যা করে। মেয়েটাও করতো হয়তো এই বুড়োর মুখ চেয়েই করে নি।টাকার লোভে জাল ওষুধ গুলো বাজারে ছাড়লেন আর ভাবলেন না তার কি পরিণতি হতে পারে। নাতিটা মুখে রক্ত তুলে যেদিন মরলো সেদিনই আমার মেয়ে ঠিক করেছিলো এর প্রতিশোধ সে নেবে। পুত্র হারানোর কষ্ট কি তা বোঝাবে আপনাকে। তবে মেয়েটা আপনাকে মারতে চায় নি,চেয়েছিলো আপনি যাতে ছেলের আত্মার সাথে দেখা করতে পারেন  তাই এখানে পাঠিয়েছিল। আমিও ভেবেছিলাম আপনার অনুশোচনা আছে নিজের পাপ নিয়ে , কিন্তু দেখলাম আমি ভুল। তাই ভাবলাম আপনার মতো মানুষের ওপর দয়া করা চলে না।সে দিন রাতেও আজকের মতো জলে ঘুমের ওষুধ মিশিয়েছিলাম কিন্তু আপনি জল খান নি। কিন্তু আজ! হো হো করে হেঁসে ওঠে বৃদ্ধ। ফাঁকা বাড়িতে সেই আওয়াজ প্রতিধ্বনি হয়ে ফিরে আসে।নাতিটা বড়ো ভালো ছিলো পড়াশোনায়।ভালোবাসতো আমায়। ওর আত্মা কষ্টে কষ্টে এবাড়িটায় ঘুরে বেরায়। বুকটা ফেটে যায় আমার। ঘুমে আর দাড়িয়ে থাকতে পারছে না অশোক।চলুন ওই ঘরে যাওয়া যাক।পালঙ্কের সঠিক ব্যবহার আজ হবে।
অশোক কে এক প্রকার ধরে ধরেই পাশের ঘরে নিয়ে যায় বৃদ্ধ। যত্ন করে পালঙ্কে শুইয়ে দেয়। ঘরের দরজা বন্ধ করে। অশোক শত চেষ্টাতেও পালঙ্ক থেকে উঠতে পারে না। একটা কালো ছায়া তার পালঙ্কের চারপাশে পায়েচারী করে চলেছে।চোখ গুলো তার প্রতিহিংসার আগুনে জ্বলছে।ঘুমের মেঘ তার চেতনার আকাশ কালো করে তুলছে একটু একটু করে। শেষ ঘুম অশোকের। একটু একটু করে অন্য জগতে প্রবেশ করলো সে। অন্ধকার থেকে ফেরার রাস্তা নেই। শরীরটা পরে রইলো পালঙ্কে। ভোরের আলো ফোটার আগেই বৃদ্ধ  তার মেয়ের গোপন ঠিকানায় গা ঢাকা দিলো।সে বিলক্ষন জানতো অশোকের খোঁজে দু একদিনেই পুলিশ এ বাড়িতে আসবে।হলোও তাই। দু দিন পরেই অশোকের বডি পাওয়া গেল পালঙ্কে। বাড়ি পরে রইলো। পরে রইলো পালঙ্ক। তবে বেশি দিন নয় পাড়ার কয়েকটা বকাটে চোখরা নেশার টাকা জোগাড়ের জন্য বাড়ির আসবাব একে একে বেঁচতে শুরু করলো। শেষে খাট টা বিক্রির ব্যবস্থা হোলো। এক কাঠগোলা অল্প টাকায় ভালো খাট হাতছাড়া করলো না। পালিশ করে ভালো দামেই বেচলো শহরের এক দম্পতি কে। নতুন বিয়ে করে শহরে ভাড়া এসেছে তারা। বেজায় খুশি ভালো পালঙ্কটা পেয়ে। রাত গুলো দারুন কাটতে চলেছে তাদের।

|| সমাপ্ত ||


[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 5 users Like Sanjay Sen's post
Like Reply
#26

(17-08-2023, 05:09 PM)Bumba_1 Wrote:  
দারুন লাগলো আমার  clp);

thanks  

(17-08-2023, 10:14 PM)Somnaath Wrote:  ভালো না

আচ্ছা
Like Reply
#27

[Image: FB-IMG-1692417537540.jpg]

|| ককটেল ||
                   
লেখা :- নির্মাল্য দেবনাথ
 
-“একে এক করে দুই পেগ হয়ে গেলো। এবারে অন‍্য কিছু”। কোণের টেবিলটাতে বসা  কাস্টমারটা বলে উঠলো।

- “মানে”? অর্ডার কাগজে টুকতে গিয়ে জিজ্ঞেস করলো নীরজ।

- “যখনই নেশা করতে বসি এক এক করে দুই পেগ ভদকা দিয়ে শুরু করি। তার পরেই অন‍্যকিছু”। বললো টেবিলটাতে এসে বসা আগন্তুক।

- “এবারে কি দেবো স‍্যার তাহলে? হুইস্কি ?"  বললো নীরজ।

- “দিতে পারো। স্কচ হুইস্কি। স্মোকি ফিলিংসটা যেন থাকে”। লোকটা বললো।

- “সঙ্গে কি দেবো স‍্যার? সোডাই দেবো তো”? নীরজ প্রশ্ন করলো।

- “না:। সোডা দিয়ে কেউ স্কচ খায়? নিট দেবে আইস কিউব দিয়ে”। মৃদু ধমক দিয়ে বললো লোকটা।

- “ফুড আর কি কিছু দেবো স‍্যার? লোকটার ধমককে উপেক্ষা করে হাসি মুখে বললো নীরজ।

- “ফিশ ফ্রাইটা আরেকখানা দাও, অরিজিনাল ভেটকিই মনে হলো খেয়ে”। লোকটা বললো উত্তরে।

-“ওকে স‍্যার”। বলে হুকুম তালিম করতে চললো নীরজ।

লোকটা বেশ অদ্ভুত। এরকম পাল্টে পাল্টে মদ খেতে কাওকে খুব একটা দেখা যায় না বারে। তবে মনে হচ্ছে বেশ রইস, আজ মনে হয় ভালোই টিপস্ লেখা আছে কপালে।

এসিটা বাড়িয়ে দিলো নীরজ। সুন্দর একটা ইংরেজি গান বাজছে মৃদু শব্দে। লাল নীল সবুজ আলো ঘুরে ঘুরে ছটা ছড়িয়ে দিচ্ছে চৌকোনো টেবিলগুলোতে।

পেগটা শেষ হওয়া মাত্র আবার একটা পেগ অর্ডার করলো লোকটা। এই পেগটাও  শেষ হবার আগেই পাশে এসে দাড়ালো নীরজ, বললো, “স‍্যার এবারে তাহলে হোয়াইট রাম ঢালি? বাইরে বৃষ্টি হচ্ছে তোড়ে, বেরোতেই পারবেন না এখন”।

- “ব‍েশ, তবে দাও। তবে বৃষ্টি বন্ধ হলে বোলো কিন্তু”।

- “নিশ্চয়ই স‍্যার”। বলে এবারে  গ্লাসে সাদা পানীয় ঢেলে দিলো নীরজ।

কিন্তু বাইরে আজ অবিশ্রান্ত ধারাপাত চলেছে শ্রাবণের। তা থামার কোন লক্ষণ দেখা গেলো না। ফলে আরো এক পেগ রাম গ্লাসটাতে ঢালতে হলো নীরজকে।

রামের পরে ওয়াইন অর্ডার করলো লোকটা। ওয়াইন খেতে খেতে নীরজকে টেবিলে ডাকলো সে। নীরজকে একান্তে বললো, “ভাই রাস্তায় নিয়ে গিয়ে ট‍্যাক্সি ধরিয়ে দিতে পারবে ?”

কথাটা শুনে মুচকি হেসে বললো নীরজ, “চড়ে গেছে নাকি স‍্যার? চড়ারই  তো কথা। আট পেগ  এত অল্প সময়ে খেয়েছেন স‍্যার আপনি। তবে আপনার কিন্তু এলেম আছে। কথায় কোন জড়তা নেই। হাত কাঁপা পা টলা এসব কিছুই দেখছি না আপনার মধ‍্যে”।

“আট পেগ খেয়ে কিভাবে নর্মাল আছি ভাবছো? আসলে আমাদের চুক্তিটাই এরকম। আমি মদ খাব আর সে বমি করবে। আমি নেশা করবো আর তার পা টলবে”। ঈষৎ রহস‍্য করে বললো লোকটা।

“কার সাথে চুক্তি! কোন চুক্তি?”
এবারে  অবাক হয়ে কথাটা বললো নীরজ।

লোকটা এবারে ওর কানের কাছে মুখ নিয়ে এলো। তারপর বললো, “আমি যেমন এই টেবিল দখল করে নেশা করছি তেমনি আমার শরীর দখল করে আরেকজন নেশা করে। আমি এক আর সে এক। একে একে মিলে দুই হয়ে যাই আমরা। বিল কিন্তু আমিই পে করি। শর্ত শুধু  একটাই, আমি নেশা করবো আর সে অসুস্থ হবে”।

“এইসব কি বলছেন স‍্যার? আপনার মনে হচ্ছে সত‍্যিই খুব বেশি চড়ে গেছে”। মহা আশ্চর্য   হয়ে বলে উঠলো নীরজ।

কিন্তু ওর কথা শেষ হবার আগেই বাথরুম থেকে ভেসে এলো বিশ্রী গাগুলোনো একটা শব্দ। শব্দটা শুনে অস্বস্তিতে আর ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠলো নীরজের। কারণ বাথরুমটা তালা দিয়ে বন্ধ। আর আজ আবহাওয়া খুব খারাপ বলে সেরকম ভীড়ও হয়নি বারে। কাজেই বাথরুমটা খোলাই হয়নি আজ। অথচ ওটার ভেতর থেকেই ভেসে এলো বেসিন খুলে হড় হড় করে বমি করার শব্দ।

ও কিছু বলার আগেই টেবিলে বসা রহস‍্যময় লোকটা এবারে টেবিল ছেড়ে উঠে পড়লো। বললো, “আমি বিল মিটিয়ে বেরোচ্ছি তুমি ট‍্যাক্সি অবধি পৌছে দাও ওকে”।

নীরজের শরীরে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলো। এসি চলছে তা সত্বেও। উজ্জ্বল ঝাড়বাতির আলো সত্ত্বেও চোখের সামনে অন্ধকার দেখতে লাগলো নীরজ। কারণ ও স্পষ্ট অনুভব করলো
ওর হাতটাকে সজোড়ে চেপে ধরেছে অন‍্য একটা হাত।

নেশাগ্রস্তের মতোই টলমল করছে সেই হাত। কিন্তু জীবন্ত মানুষের মতো তা উষ্ণ নয়, বরফের চেয়েও অনেক বেশি শীতল সেই হাতের স্পর্শ।

হাতটার স্পর্শ সহ‍্য করে দরজা অবধি পৌছতে পারলো না নীরজ, তার আগেই নিজেই নেশাগ্রস্তের মতো টলতে টলতে বসে পড়লো মাটিতে।

|| সমাপ্ত ||


[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 5 users Like Sanjay Sen's post
Like Reply
#28

(19-08-2023, 10:34 AM)Chandan Wrote:  good one

(19-08-2023, 11:28 AM)Somnaath Wrote:  
ছোটোর মধ্যে মন্দ নয়

thanks thanks 


[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

Like Reply
#29

[Image: FB-IMG-1692509569025.jpg]

|| চামড়ির বিল ||

কাহিনি: ত্রিজিৎ কর

-" আস্তে আস্তে উঠুন...এদিকটা বড্ড কাদা।"- লোকটার ফ্যাসফাসে কণ্ঠস্বরে কিঞ্চিৎ চমকেই উঠল হৃষিতা। একে তো শীতকালের এমন নিশুতি রাত, তার মধ্যে চারিদিকে ঘন কুয়াশার আস্তরণ।

হাতে ধরা টর্চের আলোয় সামনেটা আরেকবার ভালো করে দেখল সে। যত দূর চোখ যায় আলকাতরার মতন কালো জল টলটল করছে। শীতকাল বলেই খুব সম্ভবত বিলটা মজে গেছে। জল খুব বেশি হলে কোমর অবধি হবে।

বিলের মাঝে মাঝে এখানে ওখানে জলজ আগাছা ভূতের মতন মাথা তুলে দাঁড়িয়ে আছে। আর বিলের মাথার উপর   স্বচ্ছ মেঘ ওড়নার আড়ালে মুখ লুকিয়ে আছে কুমড়োর ফালির মতন চাঁদ।

-" আপনি কি প্রতি রাতেই এখানে থাকেন? কী করে বুঝলেন আমি আসব আজ?"- হৃষিতা কাঁদার উপর অতি সাবধানে পা ফেলে ডিঙির উপর গিয়ে উঠল।

লোকটা এইবার হাতের লন্ঠনটাকে সামলে ধীর পায়ে কাঁদা ডিঙিয়ে একেবারে ডিঙির সামনে এসে দাঁড়াল। তারপর লন্ঠনখানা ডিঙির উপর রেখেই বলল, " আজ্ঞে, বছরের এ সময়টা অনেকেই এখানে ছুটে আসে। আমরা এদিককার লোকেরা যারা ডিঙি করে এই চামড়ির বিলে শাপলা তুলতে আসি, মাছ ধরতে আসি, তাদের কাছে এসব নতুন না।"

লোকটা একটা কাষ্ঠ হাসি হেসে এইবার ডিঙিতে উঠে পড়ে। তারপর ধীরে ধীরে ডিঙি বাইতে শুরু করে দেয়। ছোট্ট ডিঙিটা অগভীর জলের উপর দিয়েই দুলতে দুলতে এগিয়ে চলে সামনের দিকে।

 প্রথমটা ডিঙির উপর বসে সারা শরীরে কেমন শিহরণ খেলে যায় হৃষিতার। ডিসেম্বর মাসের শেষ দিক। একেই জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে। তারমধ্যে এখন প্রায় মধ্যরাত। হাত ঘড়ির রেডিয়ামের ডায়াল জানান দিচ্ছে সময় রাত তিনটে বেজে পাঁচ মিনিট। জলের মধ্যে ছপাত ছপাত শব্দ করে ধীর লয়ে ডিঙি এগিয়ে যাচ্ছে বিলের আরও গভীরে।

-" এই বিলের ব্যাপারে কোথা থেকে জানলেন?"- ডিঙি বাইতে বাইতেই লোকটা ফের প্রশ্ন করল।

হাতে ধরা টর্চের আলোয় এই প্রথমবার লোকটার মুখটা ভালো করে দেখল হৃষিতা। কাঁচা পাকা দাড়ির আড়ালে দুখানা তীক্ষ্ণ গভীর চোখ উঁকি মারছে। ভদ্রলোকের বয়স পঞ্চাশ তো হবেই। পরনে আধ ময়লা নোংরা জামা আর লুঙ্গি। মাথায় বড়সড় টাক।

প্রথমটা একটু ইতস্তত করল হৃষিতা। তারপর বলল, " অনলাইনে। একটা ফেসবুক গ্রুপ থেকে জানতে পেরেছিলাম।"

-" অনলাইন মানে ওই মোবাইল থেকে জানতে পেরেছেন তাই তো!"

লোকটা যে ফেসবুক, গ্রুপ এসব বুঝবে না সেটা বোঝা উচিৎ ছিল হৃষিতার। সংক্ষেপেই সে উত্তর দিল, " হ্যাঁ, তাই।"

-" ওই মোবাইল আর কি বললেন যেন হ্যাঁ ফেইসবুক, ঐটে হওয়ার পর থেকেই এখানে লোকের আনাগোনা আগের থেকে অনেক বেড়ে গেছে। নইলে সুদূর কলকেতা থেকে অ্যাদ্দুরে এই গণ্ড গ্রামের এক প্রান্তে চামড়ির বিলের কতা কজনই বা জানত! এই তো গত হপ্তা এক মহিলা এসেছিলেন নিজের ছেলের সঙ্গে দেখা করবেন বলে। সে কি তার আকুল কান্না! ফেসবুকে কী একটা পোস্ট না ফোস্ট দেখে এসেছিলেন..."

 হৃষিতা এইবার একটু নড়ে চড়ে বসল। বলাই বাহুল্য সেও এখানে এসেছে এরকমই একটি পোস্ট পড়েই। অকাল্ট চর্চা সম্পর্কিত একটা অত্যন্ত গোপনীয় ' প্রাইভেট গ্রুপে ' এই চামড়ির বিলের কথা সে প্রথম জানতে পারে। এমনিতে কখনই এসব বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। কিন্তু মাস ছয়েক আগে ওই ঘটনার পর থেকেই...

 পোস্টটা পড়ে প্রথমটা আজগুবি মনে হলেও কমেন্টগুলো পড়ে তাজ্জব হয়ে গিয়েছিল হৃষিতা। অনেকেই লিখেছে ঘটনাটা নাকি সত্যি। তারা নিজেরা এই বিলে এসে নিজেদের কাছের মানুষদের সাক্ষাৎ পেয়েছেন। কখন কিভাবে আসতে হবে সেসব ব্যাপারেও বেশ কিছু কমেন্ট ছিল।

 এরপরেই কৌতূহলবশত গুগল ম্যাপে জায়গাটা সত্যি আছে কিনা দেখতে গিয়ে চমকে ওঠে হৃষিতা। সত্যিই এই চামড়ির বিল নামে একটা জায়গা আছে! আর সেই পোস্টে উল্লিখিত ঠিকানার সঙ্গে ম্যাপে দেখানো ঠিকানাটাও হুবহু এক...

-" যার সঙ্গে দেখা করতে চাইছেন তার ব্যবহার করা কোনো একখানা বস্তু সঙ্গে এনেছেন তো?"- লোকটা কিঞ্চিৎ রহস্যময় কণ্ঠেই কথাটা জিজ্ঞেস করে।

 হৃষিতা সম্মতি জানায়। কাঁধে ঝোলানো ব্যাগটার প্রথম খোপ থেকে সে এবার একটা ছোট্ট জিনিস বের করে আনে। টর্চের আলো পড়তেই জিনিসটা চকচক করে ওঠে। একটা আংটি।

-" বেশ বেশ। এতেই হবে। যেমন যেমনটা বলে দেব তেমন তেমনটা করবেন তাহলেই এই আংটি যার তাকে ঠিক দেখতে পাবেন।"- ডিঙি বাইতে বাইতেই লোকটির মুখে আবারও একটা রহস্যময় হাসি ফুটে ওঠে।

-" তা আংটিখানা কার জানতে পারি? কার সঙ্গে দেখা করতে এসেছেন এখানে? খুব কাছের মানুষ বুঝি...মনে হচ্ছে যেন অপঘাতে মৃত্যু!"

 হৃষিতা এইবার যেন চমকে ওঠে। তারপর হাতে ধরা আংটিটার দিকে তাকিয়েই কোনোমতে উত্তর দেয়, " হ্যাঁ, খুব কাছের বন্ধু। ছয় মাস আগে সুইসাইড করেছিল। আপনি কি করে বুঝলেন?"

লোকটা এইবার হাসল শুধু, " কম তো লোক নিয়ে আসলাম না। মুখ দেখলেই এখন কিছু কিছু আন্দাজ করতে পারি। তবে একটা কথা বলি শুনুন..."

লোকটার গলার স্বর আচমকাই যেন গম্ভীর হয়ে ওঠে, " অপঘাতের মরা তো। খুব সাবধান থাকবেন কেমন! আগের অভিজ্ঞতা থেকেই বলছি যারা অপঘাতে মরে তারা কিন্তু একা ফিরতে চায় না। ওদের একরকম টান থাকে...বুঝলেন..."

লোকটা কি বোঝাতে চাইল কে জানে, কিন্তু কথাটা শুনেই হৃষিতার সারা শরীরে কেমন যেন চোরা শিহরণ খেলে গেল।

টান...সত্যিই তার প্রতি একটা টান তো আছেই...যেই টানে এত দুর হৃষিতা ছুটে এসেছে! একবার শুধুমাত্র একবার ওকে দেখবে বলে।

ও মানে হৃষিতার সবচাইতে কাছের বন্ধু, পিউ! ওর এত দূর ছুটে আসা আজ রাতে সার্থক হবে তো?

ডিঙিটা প্রায় বিলের মাঝামাঝি চলে এসেছে। এদিকটা জল যে কিঞ্চিৎ বেশি গভীর তা একটু ঠাওর করলেই বোঝা যায়। যতই বিলের ভেতরের দিকে নৌকা এগোচ্ছে ততই চারিদিকে কুয়াশার আস্তরণ ক্রমশ যেন ঘন হচ্ছে। টর্চের আলোতেও সেই কুয়াশা ভেদ করে বেশি দুর দেখা যায় না। জায়গাটা অদ্ভুত ঠাণ্ডা। সারা শরীরে কেমন যেন কাঁপুনি দিচ্ছে হৃষিতার।

-" এই বিলের এমন অদ্ভুত নাম কেন?"- এক মনে চারিদিকটা দেখছিল হৃষিতা। আচমকাই নিজের মনে প্রশ্নটা করে বসল ও।

ডিঙির লোকটা এই প্রশ্ন শুনে আগের মতোই মৃদু হাসল। তারপর বলল, " আজ্ঞে, এ প্রশ্নের উত্তর আমারও ঠিক ঠিক জানা নেই। তবে বাপ ঠাকুরদার কাছে শুনেছি কোন এক সময়ে নাকি এই বিলের জলে মানুষের চামড়া ভেসে থাকতে দেখা যেত।
  বহু বচ্ছর আগে এখানে এই অঞ্চলেই নাকি কোনো এক মহা পাষণ্ড জমিদারের রাজ ছিল। সে সময় কেউ জমিদারের আদেশ অমান্য করলে কিংবা খাজনা না দিলে নাকি গরম লোহার শিক দিয়ে তার চামড়া ছাড়িয়ে এই বিলের জলে ফেলা হত। সেই ভাবে অনেক মানুষের প্রাণ গেছে। ওই থেকেই এই বিলের নাম চামড়ির বিল।"

লোকটা চুপ করতেই হৃষিতার সারা শরীরটা যেন শিউরে উঠল। সত্যিই কি এই বিলের জলে এক সময়ে মানুষের চামড়া ভাসতে দেখা যেত! কথাগুলো ভাবতেই সারা শরীরে যেন অস্বস্তি হচ্ছে হৃষিতার।

 বহু দূরে ঠিক এই সময়ে কোথাও একটা শেয়াল ডেকে উঠল। গভীর রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করা সেই ডাক এই জনমানবহীন মজা খালের বুকে যেন সাবধান বানীর মতন শোনাল।

ঠিক এমনি সময়েই বিলের একেবারে মাঝামাঝি এসে ডিঙিটা স্থির হয়ে গেল। ডিঙ্গির লোকটা এইবার দাড় রেখে অতি সাবধানে হৃষিতার সামনে এগিয়ে এল। তার সামনে আসাতে ডিঙিটা এমনিভাবে দুলে উঠল যেন এক্ষুনি হৃষিতাকে নিয়েই উল্টে পড়বে জলের মধ্যে।

-" চিন্তা নেই। চিন্তা নেই। ডিঙি উল্টাবে না। রাকিব মিঞার ডিঙি এত সহজে উল্টাবে না।" ডিঙির একেবারে মাঝামাঝি এসে লোকটা হৃষিতার মুখোমুখি বসল। লোকটার গায়ে কেমন একটা বুনো গন্ধ।

-" আসল জায়গায় আমরা চলে এসেছি। এইবার আপনাকে নামতে হবে।"- লোকটা শীতল কণ্ঠে এমনভাবেই কথাটা বলল যে হৃষিতার বুকটা এক মুহূর্তের জন্য ছ্যাৎ করে উঠল।

চারিদিকটা আবারও ভালো করে চেয়ে দেখল সে। যত দূর চোখ যায় এখন চারিদিকে কুয়াশা আর কুয়াশা। আর সেই কুয়াশার আস্তরণের নিচে টলটলে কালো জল। এরমধ্যে এই রাতের বেলায় নামতে হবে হৃষিতাকে?

-" এখানে নামব?"

-" হ্যাঁ নামবেন। না নামলে আপনার বন্ধুর দেখা পাবেন কী করে!" - লোকটা যেন কিঞ্চিৎ ক্ষেপে ওঠে, " শুনুন যেমনটা বলছি তেমনটা করবেন। এইটা দুই হাত দিয়ে ধরুন।"

এইবার হৃষিতাকে অবাক করে দিয়েই ডিঙির এক প্রান্তে থাকা একটা ছোট্ট ঝুড়ি সামনে নিয়ে এল লোকটা। ঝুড়িখানা খুলতেই একখানা ছোট্ট পাখির ছানা বাইরে মুখ বের করল। হৃষিতা যদি খুব ভুল না করে তবে এটা ডাহুক পাখির বাচ্চা। এসব জল জায়গায় থাকে এগুলো।

 লোকটা এইবার পাখিটাকে বের করে হৃষিতার সামনেই একটা অদ্ভুত কাণ্ড করল। নিজের বুক পকেট থেকে একটা লাল সুতো মতন বের করে কী একটা মন্ত্র বিড়বিড় করতে করতে সেই পাখিটার গলায় সুতোটা বেধে দিল সে। পাখির বাচ্চাটা এতক্ষণ যেন একপ্রকার ঝিমিয়ে ছিল। এইবার যেন সে চনমনে হয়ে জেগে উঠল। ঠিক যেন কিছু একটা ভিতরে ঢুকেছে তার।

-" সাবধানে ধরুন! হাত থেকে যেন না পালায় এখন।"- লোকটা এইবার পাখির ছানাটা এগিয়ে দেয় হৃষিতার দিকে। হৃষিতাও কোনরকম প্রশ্ন না করে পাখিটাকে হাতে নেয়।

-" কী হবে এটা দিয়ে?"- এইবার হৃষিতা প্রশ্ন করে।

-" এই পাখিই আপনাকে পথ দেখাবে। ওই আপনাকে আপনার বন্ধুর কাছে নিয়ে যাবে বুঝলেন। " লোকটার মুখে একটা রহস্যময় হাসি।

-" মানে?"

-" বলছি শুনুন। আপনি এখন এই ডিঙি থেকে নিচে জলে নামবেন। তারপর আপনার বন্ধুর ওই আংটিটা জলে ফেলে তিনবার তার নাম ধরে ডাকবেন। তারপর ওই পাখিটাকে জলের মধ্যে ছেড়ে দেবেন। তারপর ওই পাখি যেদিকে যাবে, আপনিও তার পিছু পিছু যাবেন। ওই পাখিই আপনাকে আপনার মৃত বন্ধুর কাছে নিয়ে যাবে।"

কথাগুলো দিনের আলোয় শুনলে হয়তো এতটা ভয় লাগত না হৃষিতার। কিন্তু এই মাঝরাতে এই গা ছমছমে ভয়ংকর পরিবেশে কথাগুলো শুনে একটা চাপা অস্বস্তি হচ্ছে ওর বুকে। কোনোমতে ঘাড় নাড়িয়ে সম্মতি জানাল হৃষিতা।

-" তবে একটা কথা মনে রাখবেন। আপনি যার সঙ্গে দেখা করবেন সে কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য এ জগতে আসছে। ওই নির্দিষ্ট সময়ের বেশি তাকে এখানে আটকে রাখা যাবে না।" লোকটার কণ্ঠস্বর ক্রমশ যেন গম্ভীর হচ্ছে।

-" আপনি আপনার বন্ধুর সঙ্গে দেখা হওয়ার পর কথা বলবেন কিন্তু নিজের কানটাকেও খোলা রাখবেন। এই ডাহুকের বাচ্চা আপনার প্রহরী। ও আপনাকে প্রহরা দেবে। কিন্তু একটা সময় আসবে যখন ওই পাখি তিনবার মরণ চিৎকার করে উঠবে। ঠিক ওই সময়ে...ওই সময়ে যেই দিকে পাখি ডেকেছিল সেইদিকে আপনাকে ছুটে আসতে হবে। কোনরকম দেরি করা চলবে না। বুঝেছেন?"

 হৃষিতা আবারও নিঃশব্দে ঘাড় নাড়াল। ওর হাতে ধরা পাখিটা পাগলের মতন ছটফট করছে। ঠোঁট দিয়ে ঠোক্কর দিচ্ছে হাতে। যেন নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে সে।

-" মনে থাকে যেন। ওই ডাক শুনে ঠিক সময়ে না ফিরতে পারলে কিন্তু মহা অনর্থ হবে। আমি কিন্তু ফিরে যাব এই বিল থেকে। তারপর যা হবে তার কোনো দায় আমার নয়। আপনি বুঝবেন।"

কথাগুলো বলতে বলতেই লোকটা কেমন যেন অস্থির হয়ে ওঠে। তারপর বলে, " এক মাত্র এই সময়ে চামড়ির বিলে এলেই ওদের সঙ্গে দেখা করা যায়। যারা এই দুনিয়ার মায়া কাটিয়ে অন্য দুনিয়ায় চলে গেছে..." - লণ্ঠনের মৃদু আলোয় ডিঙিতে বসা লোকটার মুখ আরও যেন রহস্যময় হয়ে ওঠে।

- " আপনি ঠিক বলছেন তো? সত্যিই আমি চাইলেই যোগাযোগ করতে পারব? সত্যিই মৃত মানুষ ফিরে আসবে!"- হৃষিতার চোখে মুখে চাপা উৎকণ্ঠা।

-" আসবে! আসবে! এসময় যে বিল জেগে ওঠে...আপনি যার দেখা করতে চাইছেন সে ঠিক ফিরে আসবেই। শুধু যেটা বললাম মনে থাকে যেন...তিনবার...তিনবার ওই ডাহুকের ডাক শোনার পরেই আপনাকে ফিরে আসতে হবে...নইলে..."

-" নইলে?"

জলের মধ্যে পা রাখতেই সারা শরীরটা শিউরে উঠল হৃষিতার। উফ কি প্রচন্ড ঠাণ্ডা! যেন বরফের চাই ভাসছে জলের মধ্যে।

বিলের প্রায় মাঝামাঝি হলেও জায়গাটায় বেশি জল নেই। মোটে হাঁটুর একটু উপর অবধি জল উঠেছে হৃষিতার। কোনোমতে ধীর পায়ে জলের মধ্যে দিয়ে সামনে এগোচ্ছে ও। দুইহাতে ধরা পাখিটা প্রচন্ড ছটফট করছে। টর্চটা ও ধরে রেখেছে কোনোমতে বগলদাবা করে।

হৃষিতাকে বিলের মধ্যে নামিয়ে ডিঙিখানা কোথায় যে অদৃশ্য হয়ে গেল কে জানে। এখন চারিদিকে যত দূর চোখ পড়ছে কেবল কুয়াশা আর কুয়াশা। এখানে ওখানে জলজ আগাছার ঝোপ। মনে মনে একবার জোরে শ্বাস নেয় হৃষিতা।

তারপর পাখিটাকে কোনোমতে ধরে প্যান্টের পকেট থেকে বের করে আনে আংটিটা। কে জানে আদৌ কোনো কাজ হবে কিনা! সত্যিই কি পিউ ফিরে আসবে? সত্যিই কি আবার এতদিন পর দেখা হবে ওদের?

দেখাই যাক না কী হয়! আংটিটা জলের মধ্যে ছুঁড়ে গেলেই তিনবার সজোরে চিৎকার করে ওঠে হৃষিতা।

-" পিউ....পিউ....পিউ....!"- হৃষিতার চিৎকার নিঃশব্দ রাতের বুক চিড়ে দুর দিগন্তে ছড়িয়ে পড়ে। তারপর বিকট রূপে প্রতিধ্বনিত হয়ে আবার ফিরে আসে হৃষিতার কাছেই,
" পিউ... পিউ... পিউ..."

এইবার হাতে ধরা পাখিটা প্রচন্ড ছটফট করতে শুরু করে। হৃষিতা নিচু হয়ে ওটাকে ছাড়তেই প্রচন্ড চিৎকার করে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ওটা। পরক্ষণেই তীরের বেগে জলের মধ্যে দৌড় দেয়।

হৃষিতাও তার পিছন পিছন দৌড়াতে থাকে জলের মধ্যে। একবার ডাইনে একবার বায়ে, কুয়াশার মধ্যে পাখিটার পিছনে দৌড়াতে দৌড়াতে কতদূর যে চলে এসেছে হৃষিতা তার খেয়াল নেই। আচমকাই একটা জায়গায় এসে পাখিটা সামনের দিকে তাকিয়ে বিকট স্বরে চেঁচিয়ে ওঠে। তারপরেই সেটা স্থির হয়ে যায়।

প্রথমটা কিছু বুঝতে না পারলেও পরক্ষণেই ব্যাপারটা খেয়াল করে হৃষিতা। টর্চের আলোয় ও স্পষ্ট দেখে জলের ভিতর কিছু একটা নড়চড় করছে না? হ্যাঁ ঐতো স্পষ্ট মনে হচ্ছে জলের ভিতর কিছু একটা যেন আছে। ওই তো ওর থেকে কয় হাত দূরেই কিছু একটা যেন ক্রমশ জলের ভিতর থেকে বেরিয়ে আসছে...

এইবার প্রচন্ড আতঙ্কে হৃষিতার সারা শরীরটা থরথর করে কেঁপে ওঠে। টর্চের আলোয় ও দেখে জলের ভিতর থেকে ক্রমশ মাথা তুলে দাঁড়াচ্ছে আর কেউ নয়, ছয় মাস আগে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা ওর বান্ধবী, পিউ স্বয়ং!

পিউয়ের সারা মুখ ভয়ংকর ফ্যাকাশে দেখাচ্ছে, গলায় মোটা দড়ির দাগ, ঠোঁটগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে...অদ্ভুত ঘোলাটে দৃষ্টিতে সে তাকিয়ে আছে হৃষিতার দিকে...

হৃষিতা কিছু বলতে যাবে তার আগেই পিউ এক অদ্ভুত হিম শীতল কণ্ঠে বলে উঠল, " এতদিনে তোর আসার সময় হল হৃষু! তোর জন্যই তো সেই কবে থেকে অপেক্ষা করে আছি..."
[+] 1 user Likes Sanjay Sen's post
Like Reply
#30

পিউর কণ্ঠস্বর শুনেই সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে গেল হৃষিতার। চারিদিকে যতদূর চোখ যায় কুয়াশা মাখা নিঃশব্দ অন্ধকার। বিলের হিমশীতল জল কামড় বসাচ্ছে ওর পায়ে। 

আর ওর সামনে কয়েক হাত দূরত্বে দাড়িয়ে আছে আজ ছয় মাস আগে আত্ম হত্যা করা ওর সবচেয়ে কাছের বন্ধু! হৃষিতার হাতে ধরা টর্চের আলোটা ওর হৃদপিণ্ডের মতন মুহুর্মুহু স্পন্দিত হচ্ছে। সেই কেঁপে কেঁপে ওঠা আলো কুয়াশার স্তর ভেদ করে গিয়ে পড়ছে পিউর শরীরে!

  হ্যাঁ কোনো ভুল নেই, এই তো পিউ। ওর সারা শরীর বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে জল। ভেজা চুলগুলো ঢেকে রেখেছে মুখের বা দিকটা। আর চোখদুটো...চোখ তো কখনও মিথ্যে বলে না! এ তো সেই চোখ যা দেখতে দেখতে বড় হয়েছে হৃষিতা, শুধু আজ চোখদুটোয় এক অদ্ভুত গা শিরশিরে দৃষ্টি। 

-" হৃষু! আমায় দেখে ভয় পাচ্ছিস?" - জলের উপর ছপাত ছপাত শব্দ করে পিউ ধীরে ধীরে এগিয়ে আসছে হৃষিতার দিকে।

-" না, ভয় না...কিন্তু তুই সত্যি ফিরে এসেছিস! আ...আমার বিশ্বাস হচ্ছে না।"- বিলের উপর দিয়ে অতি ধীর লয়ে ঠাণ্ডা হাওয়া বইছে। সেই শিরশিরে হাওয়া যেন হৃষিতার ঘাড়ের কাছটায় আঙুল বুলিয়ে দিয়ে গেল। সারা শরীরটা এক লহমায় কেঁপে উঠল ওর। 

-" হ্যাঁ, খুব কষ্ট হয়েছে বিশ্বাস কর ফিরে আসতে...তবু তুই ডাকলি বলেই আসতে হল। তোর ডাকে সাড়া না দিয়ে পারি বল। তুই আমার সেই কবেকার বন্ধু।"- পিউ এগোতে এগোতে হৃষিতার খুব কাছে এসে দাঁড়াল। 

 ওর শরীর থেকে একটা অদ্ভুত ঝাঁঝালো গন্ধ বেরোচ্ছে। গলার কণ্ঠস্বরটাও মাঝে মধ্যে কেমন যেন ঘ্যাসঘ্যাসে হয়ে যাচ্ছে, যেন কথা বলতে খুব কষ্ট হচ্ছে ওর। হৃষিতাই এইবার কাঁপা কাঁপা কণ্ঠে বলল, " পিউ বল দেখি তোর আমার যেদিন প্রথম দেখা সেদিন কী হয়েছিল?"

-" ঝগড়া হয়েছিল। ক্লাস ওয়ান। সেন্ট নিনিয়ানস। তোর হাত লেগে আমার টিফিন পড়ে গেছিল মাটিতে। খুব ঝগড়া হয়েছিল সেইদিন। আমাদের বন্ধুত্ব ঝগড়া দিয়েই শুরু!"- পিউর কণ্ঠস্বর আস্তে আস্তে যেন ধাতস্থ হচ্ছে। 

-" ক্লাস টেনে যে অঙ্কে বেশি পেয়েছিল? তুই না আমি?" 

-" কেউ না। দুজনেই এক। উন আশি। এক নম্বরের জন্য লেটার হয়নি বলে দুজনেই মুখ গোমড়া করে বসেছিলাম সারাদিন।" 

  হৃষিতা টর্চের আলোয় আবারও ভালো করে খুঁটিয়ে দেখে পিউকে। তারপর কাঁপা কাঁপা গলায় শেষ প্রশ্ন করে, " তিন তিন শূন্য মানে কী বল?" 

 পিউ যেন বহু কষ্টে মলিন হাসি হাসে। তারপর বলে, " ওটা অরিন্দমের কোড নেম। ওর ফোনের লাস্ট তিনটে ডিজিট। অরিন্দম তোর প্রথম প্রেমিক যে তোকে ঠকিয়েছিল বলে ক সারারাত আমার বাড়ি বসে কেঁদেছিলি।" 

-" পিউ তুই সত্যি ফিরে এসেছিস!"- এইবার নিজের চোখের জল আর ধরে রাখতে পারল না হৃষিতা। হাউ হাউ করে কেঁদে ফেলল, " পিউ তুই এমন কেন করলি! সেই ক্লাস ওয়ান থেকে আমরা দুজন বন্ধু। একসঙ্গে ওঠা বসা খাওয়া সমস্ত কিছু। তুই একবারও আমাকে বললি না!" 

 পিউ নিশ্চুপ। কোনো কথা নেই। চামড়ির বিলে মৃদু মন্দ গতিতে বয়ে যাচ্ছে শীতল হাওয়া। হৃষিতা আবারও ডুকরে উঠল, " পিউ একবার...একবার আমাকে তোর সমস্ত সমস্যার কথা বলতে পারতিস। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করতাম তোকে বের করে আনতে!"

-" সম্ভব ছিল না রে...আমি একটা চোরাবালিতে আটকে গেছিলাম। সেখান থেকে বেরোনো এতটা সহজ ছিল না। বাদ দে না সেসব কথা...যা হয়ে গেছে তা তো আর বদলানো যাবে না..."- পিউর কথায় এক রকম হতাশার সুর।   

 আচমকাই পিউর সারা শরীরটা থরথর করে কেঁপে উঠল যেন। পরক্ষণেই ও বলল, " খুব খিদে পাচ্ছে রে হৃষু, আমার জন্য কিছু খাবার এনেছিস? ওই দুনিয়া থেকে এই দুনিয়ায় আসতে বড় কষ্ট..." 

-" খাবার! না খাবার তো কিছু..."- হৃষিতার বুকটা কেমন কেঁপে উঠল পিউর জন্য। ওর কী সত্যিই প্রচন্ড কষ্ট হচ্ছে? 

-" মনে আছে হৃষু, কাকীর হাতের পায়েস খেতে কী ভালোবাসতাম আমি। তোর জন্মদিনের আগের দিন থেকে তোদের বাড়িতে আমার নিমন্ত্রণ থাকত। কাকিমা কত ভালো ভালো রান্না করত..." 

-" মা খুব ভেঙে পড়েছিল পিউ।"- হৃষিতার গলাটা কেঁপে ওঠে। " তোর চলে যাওয়াটা মা একদম মেনে নিতে পারেনি। সেই ছোট থেকে আমাদের বাড়িতে তোর আসা যাওয়া। মা তোকে আমার বোনের মতই দেখত। সেই তোর খবরটা যখন এল...মা দুদিন কিছু খায়নি জানিস। শুধু বলত মেয়েটা অমন করে চলে গেল...একবারও কাউকে বলল না!" 

  হৃষিতার দুই চোখ বেয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। ইতিমধ্যেই সামনে দাঁড়িয়ে থাকা পিউর শরীরটা আরেকবার যেন ঝাকুনি দিয়ে উঠল, " খুব খিদে পাচ্ছে... খুব তেষ্টা পাচ্ছে...এখানে আসলে এতটা কষ্ট হবে বুঝিনি।"

-" সত্যিই তোর খুব কষ্ট হচ্ছে?" -" হৃষিতা খেয়াল করল সত্যিই পিউর শরীরে একটা চাপা অস্বস্তি যেন জমাট বেঁধে উঠছে। 

-" হ্যাঁ হচ্ছে কিন্তু ঠিকাছে। তোর জন্য এটুকু করতেই পারি। এমনিও আজকের রাতটাই তো শেষ রাত।" 

-" কিসের শেষ রাত?"- হৃষিতা যেন অবাক হয়ে প্রশ্ন করে। 

-" তোর আর আমার দেখা হওয়ার বুদ্ধু! আর কখনও কী তোর আমার এভাবে দেখা হবে?"- পিউর কিছু একটা যে সমস্যা হচ্ছে সেটা হৃষিতা বেশ বুঝতে পারছে। কথাগুলো বলতে বলতে কেমন যেন হাঁপিয়ে উঠছে ও। মাঝে মাঝে গলার স্বর ঘ্যাসঘ্যাসে হয়ে যাচ্ছে। 

-" আমাদের ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ে হৃষু? এক সঙ্গে সেই কলেজে যাওয়া, গল্প করা, আড্ডা দেওয়া। একসাথে দেখতে দেখতে বড় হয়ে ওঠা। ক্লাস নাইনে প্রথম প্রেমে পড়া। তোর প্রেমিকের চিঠিগুলো আমি এনে দিতাম তোকে..."

   পিউর কথাগুলো শুনতে শুনতে অতীতের রঙিন দিনগুলোর ছবি উড়ে উড়ে আসছিল হৃষিতার চোখের সামনে। সেই ছোটবেলা, সেই বন্ধুত্ব, একে অপরকে একদিনও না দেখতে পেলে হাফিয়ে ওঠা। পিউর সঙ্গে একসঙ্গে কাটানো ওর কিশোরী জীবনের হাজারও স্মৃতি...

  এসব কথাই ভাবতে ভাবতে আর পিউর কথা শুনতে শুনে  কোথায় যেন হারিয়ে গেছিল হৃষিতা। আচমকা ওর সম্বিৎ ফিরল একটা পাখির তীব্র চিৎকারে। এটা সেই ডাহুক পাখির ডাক না? একবার...দুবার...তিনবার! 

  হৃষিতার সারা শরীরে যেন শীতল শিহরণ খেলে গেল। এই পাখি তিনবার ডাক দিলেই তো ওর ফিরে যাওয়ার কথা। তেমনটাই তো বলেছিল ডিঙির লোকটা। তাহলে...

-" পিউ আমায় এবার যেতে হবে রে...তুই ভালো থাকিস..."- হৃষিতা আরও কিছু বলবার আগেই পিউ এইবার এগিয়ে এসে ওর হাতটা চেপে ধরল, " এত তাড়াতাড়ি চলে যাবি হৃষু? আমি এত কষ্ট করে তোর জন্য এলাম। আর কিছুক্ষণ দাড়িয়ে যা প্লিজ..." 

  পিউর কণ্ঠে এমন এক করুণ আর্তি ফুটে ওঠে যে তাকে না করতে পারে না হৃষিতা। আমতা আমতা করেই ও বলে, " কিন্তু ডিঙি ফিরে গেলে আমি যে আর পৌঁছতে পারব না!"

-" কেন পারবি না?"- পিউর গলায় একটা ছদ্ম রাগ ফুটে ওঠে, যেমন রাগ খুব কাছের বন্ধুকে না ছাড়তে চাইলে মানুষ দেখায়, তেমনটাই, " আর কিছুক্ষণের মধ্যেই তো ভোরের আলো ফুটে যাবে। এখানে অনেক ডিঙি আসে শাপলা ফুল তুলতে। যে কোনো একটা ডিঙ্গিতে উঠে পড়বি।"

  পিউর গলা এইবার আগের থেকে আরও বেশি ঘ্যাসঘ্যাসে শোনায়, " আর কিছুক্ষণ থাক না হৃষু, এই তো শেষবার। আর তো কখনও কিছু চাইতে পারব না তোর কাছে। ভোর হলেই আমায় ফিরে যেতে হবে।" 

  হৃষিতা কী করবে কিছুই ভেবে পায় না। একদিকে পিউর করুণ আর্তি অন্য দিকে ডিঙির সেই লোকটার বলা কথাগুলো। কী করা উচিৎ ওর? সময় যে চলে যাচ্ছে...

-" আমায় ছেড়ে যাস না হৃষু, আর কিছুক্ষণ থাক প্লিজ, খুব কথা বলতে ইচ্ছে করছে তোর সাথে..."- পিউ আগের থেকে অনেকটা সামনে এগিয়ে এসেছে। ওর হাতদুটো বরফের মতন ঠাণ্ডা। 

 পিউর করুণ চোখদুটোর দিকে তাকিয়ে শেষমেশ হার মানে হৃষিতা। নৌকা ফিরেই যাক বরং। আর কিছুক্ষণ ও না হয় এখানেই থাকল। সত্যিই তো আর তো কোনদিন পিউর সঙ্গে দেখা হবে না। আর এ তো মজা বিল। ডুবে যাওয়ার সম্ভাবনাও নেই অগত্যা....

 ঘন কুয়াশার মধ্যেই একটা টিমটিমে লণ্ঠনের আলোকে ক্রমশ ছোট থেকে ছোট হতে দেখল হৃষিতা। তারপর একসময় ওর চোখের সামনেই ধোঁয়াটে কুয়াশার পেটের ভেতর কোথায় যেন সেই আলো অদৃশ্য হয়ে গেল। পড়ে রইল শুধু অন্ধকার আর অন্ধকার। 

-" খুব খিদে পাচ্ছে...উফ কি প্রচন্ড তেষ্টা...তোর কাছে কী কিছু নেই হৃষু?"- পিউর শরীরটা এইবার আগের থেকে যেন বেশি ঝাঁকুনি দিচ্ছে। ঠিক যেন ওর শরীরের ভেতর একরকম প্রলয় কাণ্ড চলছে। 

-" না কিছু তো আনিনি...তোর যদি খুব কষ্ট হয় তুই ফিরে যেতে পারিস। তোর শেষবারের মত দেখতে পেয়েছি এই অনেক।"- হৃষিতার এইবার সত্যি কষ্ট হচ্ছে পিউর জন্য। 

-" ফিরব! ফিরব বলে তো আসিনি। তোর কাছে এসেছি তোকে নিতে..."- আচমকাই পিউর কণ্ঠ স্বরটা কেমন যেন বদলে গেল। এক মুহূর্তের জন্য মনে হল খুব কর্কশ স্বরে কথাগুলো বলে উঠল কেউ। 

-" কী বলছিস পিউ? আ...আ...আমি নিবি বলে এসেছিস মানে?"

 পিউ এইবার মাথাটা পাগলের মত দুলিয়ে খিলখিল করে হেসে ওঠে। ওর আচরণে একটা অস্বাভাবিকতা আসছে আস্তে আস্তে। তাই না?

-" ভয় পাচ্ছিস? নিজের বন্ধুকে ভয় পাচ্ছিস! আমি তো মজা করছিলাম।"- আবারও খিলখিল করে হেসে ওঠে পিউ, পরক্ষণেই আবার বলে, " উফ! গা হাত পা কী চুলকাচ্ছে, কেমন জ্বালা করছে শরীরটা। মনে গায়ের চামড়া ছিঁড়ে উপড়ে ফেলি... এই বিলে এমনিতেও মানুষের চামড়ার তো অভাব নেই।" 

  কে জানে কেন হৃষিতার বুকের ভেতরটা কেমন অস্বস্তি জমাট বেঁধে উঠছে। ওর কী ফিরে যাওয়া উচিৎ ছিল। ও কী ফিরে যাওয়ার ডাক উপেক্ষা করে ভুল করল? পিউর কথাবার্তাও আস্তে আস্তে কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে ওর। 

-" পিউ...এমন অদ্ভুত কথা বলছিস কেন তুই! আমার খুব ভয় লাগছে..."

 হৃষিতাকে চমকে দিয়েই পিউ সারা শরীর দুলিয়ে খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতেই কেমন যেন উন্মাদ গ্রস্তের মত বলল, " আসলে খুব খিদে পাচ্ছে রে হৃষু, প্রচন্ড খিদে। কতদিন খাই না...রক্ত রক্ত রক্ত...তেষ্টায় গলা শুকিয়ে গেল।"

-" রক্ত! তেষ্টা! এসব কি বলছিস তুই পিউ! কী হয়েছে তোর?"- হৃষিতার বুকের ভিতর এইবার একটা অজানা আশঙ্কা ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে। 

-" পিউ? এই পিউ? তুই..."

-" হ্যাঁ হ্যাঁ হ্যাঁ...আমি পিউ...আমি আমিই পিউ...এতকিছু বললাম তাও বিশ্বাস হল না আমিই পিউ!"- প্রচন্ড কর্কশ স্বরে চিৎকার করে উঠল পিউ। সেই ঘ্যাসঘ্যাসে কণ্ঠস্বরে কোনো কোমলতার ছাপ নেই। তার বদলে এক অদ্ভুত হিংস্রতা! 
  
  পিউর কথা শুনে সারা গায়ে কাঁটা দিয়ে উঠল হৃষিতার। ওর মনে একটু আগেও যেই আশঙ্কাটা উঁকি দিচ্ছিল, এইবার ক্রমশ সেটা জোরালো হচ্ছে যেন।

-" না না মনে মনে তুই য়া ভাবছিস সেটা সত্যিই না। আমি পিউ! আমি সত্যিই পিউ!"- জলের উপর ঝপাং ঝপাং করে পা ফেলে উন্মাদ গ্রস্তের মত হৃষিতার দিকে কেমনভাবে এগিয়ে আসছে পিউ। 

 কেন হৃষিতার ভয় লাগছে? কেন এই মুহূর্তে হৃষিতার বারবার মনে হচ্ছে ওর সামনে যে দাড়িয়ে তাকে হুবহু পিউর মত দেখতে হলেও...

-" হৃষু...ভয় করছে? আমায় তোর ভয় করছে?"- একটা জায়গাতেই দাড়িয়েই এইবার সারা শরীরটা প্রচন্ড জোরে ঝাঁকুনি দিয়ে উঠল পিউর। পরক্ষণেই হৃষিতাকে চমকে দিয়ে নিজের ডান হাতের চামড়ার উপর সজোরে নিজেই নিজের নখ গেঁথে দিল পিউ। 

 কী অদ্ভুত! পিউর নখ গুলো এত বড় বড় আর ধারালো হল কখন? দেখে মনে হচ্ছে কোনো ভয়ংকর হিংস্র জন্তর নখ। কিন্তু একটু আগেও তো।

-" উফ! চামড়া চামড়া...অন্যের চামড়া গায়ে জড়িয়ে রাখতে বড় কষ্ট...বিশেষ করে খিদের সময়!"

 এরপর পিউ যা করল তাতে প্রচন্ড আতঙ্কে সারা শরীরটা থরথর করে কেঁপে উঠল হৃষিতার। ও দেখল ওর চোখের সামনেই পিউ তার নিজের শরীরের চামড়াগুলো টেনে টেনে একটু একটু করে তুলে ফেলছে। আর সেই চামড়ার নিচ থেকে বেরিয়ে আসছে এক ভয়ংকর কুৎসিৎ অবয়ব!

-" পিউ! এ...এসব তুই কী করছিস...তুই সত্যিই পিউ নাকি..."

-" নাকি?"- সেই কর্কশ স্বর আবার ফিরে এসেছে, " নাকি অন্য কেউ?" 

  চামড়ির বিলের নিঃস্তব্ধতাকে খান খান করে একটা শীতল হাসির রেশ ছড়িয়ে পড়ল কুয়াশার বুকে। তারই সঙ্গে বিলের জল টলটল করে উঠল। জলজ গাছেরা মাথা নাড়িয়ে উঠল। দূরে আবার শেয়াল ডেকে উঠল। 

  আর এর সঙ্গে সঙ্গেই হৃষিতা বুঝল ও কত বড় ভুল করেছে! উহু, এ পিউ না! ওর সামনে যে দাড়িয়ে আছে...সে পিউ না...সে পিউ হতেই পারে না...একটু আগেও হুবহু পিউর মত যে দাড়িয়েছিল তার শরীর থেকে চামড়া এখন গলে গলে পড়ছে। 

  ঠিক যেমন সাপ খোলস ছাড়ে তেমনই ওর সামনে দাড়ানো অবয়বটাও আস্তে আস্তে খোলস ছাড়ছে। পিউর খোলস। অবশ্য খোলস তো নয়, বলা ভালো চামড়া। পিউর চামড়া। সেই চামড়ার তলা থেকে বেরিয়ে আসছে এক বিভৎস পৈশাচিক জীব। তার  দুই চোখে তীব্র হিংসা, সারা মুখে ভয়ংকর ক্ষুধা। হে ঈশ্বর! এ কিসের সামনে দাড়িয়ে আছে হৃষিতা!

-" খিদে...বড় খিদে পেয়েছে... কতদিন পর আবার এমন খাবার এসেছে...রক্ত... মাংস..."

  জন্তুটার কর্কশ কণ্ঠস্বরে সারা শরীর যেন অবশ হয়ে আসছে হৃষিতার। সামান্য পালানোর শক্তিটুকু হারিয়ে ফেলছে ও। চারিদিক ভরে উঠছে ঝাঁঝালো গন্ধে। এইবার হৃষিতা স্পষ্ট বুঝতে পারছে এইসব আসলে একটা ফাঁদ।

 উহু পিউ আসেনি। পিউ কখনও ফিরে আসেনি এখানে। বরং পিউর রূপ ধরে এসেছিল অন্য কেউ। যে কোনোভাবে পিউ আর ওর সমস্ত স্মৃতিকে আহরণ করেছে। হয়তো ওই আংটিটা থেকেই। 

এই চামড়ির বিলে কোনো প্রেতাত্মা কখনও ফিরে আসে না! আসলে এই চামড়ির বিল অভিশপ্ত। এই বিল এক ভয়ংকর অপশক্তির আস্তানা...যেই অপশক্তি মৃত মানুষদের রূপ ধরে আসে। মৃত মানুষদের ব্যবহার করা বস্তু থেকে সে সংগ্রহ করে সমস্ত স্মৃতি আর তারপর...তারপর নিপুণ ভাবে তৈরি করে এই মারণখেলা যতক্ষণ না শিকার ফাঁদে পড়ছে...

  আর কোনো কিছু না ভেবেই হৃষিতা এইবার পালাতে যায়। কিন্তু কোথায় পালাবে সে! চারিদিকে যে শুধু কুয়াশা আর কুয়াশা। কোথাও কোনো আলো নেই, দুর দূরান্ত যত দূর চোখ যায় শুধু জল আর জল...

 ও কী! জলে ওগুলো কি ভাসছে? টর্চের আলোয় জিনিসগুলো দেখে সর্বাঙ্গ থরথর করে কেঁপে ওঠে হৃষিতার। চামড়া! মানুষের চামড়া...বিশ্রী ঝাঁঝালো গন্ধে চারিদিক ভরে উঠছে ক্রমশ।

 ওই তো পিছনে জলের মধ্যে ছপাং ছপাং শব্দে ও এগিয়ে আসছে। এগিয়ে আসছে। কোনোমতে পালাতে গিয়েই জলের মধ্যে মুখ থুবড়ে পড়ল হৃষিতা। ঠাণ্ডা জলে ওর মাথাটা একবার ডুবে গেল পুরো। হাতের টর্চ ছিটকে পড়ল বহু দূরে। জলের বাইরে মাথা তুলে চাইতেই ও দেখল অন্ধকারের মধ্যে সেই ভয়ংকর পৈশাচিক অবয়ব ঠিক ওর সামনে এসে দাঁড়িয়েছে। 

 এইবার ওটা ওর ঠাণ্ডা হাত দিয়ে হৃষিতার হাতটা চেপে ধরল। হৃষিতা স্পষ্ট টের পেল জলের নিচেই অনেকগুলো ধারালো নখর ওর চামড়া ভেদ করে মাংসের ভেতরে ঢুকে যাচ্ছে ক্রমশ। 

 এইবার ও স্পষ্ট শুনল সেই পৈশাচিক জীবটা ঘ্যাসঘ্যাসে হিম শীতল কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, " খিদে... বড় খিদে লেগেছে রে... মানুষের গায়ে চামড়া গায়ে থাকলে যে খেতে পারি না..."

  মধ্যরাতে নিঃস্তব্ধতাকে খানখান করে দিয়ে একটি নারীকন্ঠের ভয়ংকর চিৎকার শোনা গেল। সমগ্র চামড়ির বিল যেন থরথর করে কেঁপে উঠল সেই শব্দে। তারপর সব চুপচাপ।

 রজনী ঢলে পড়ল নৈঃশব্দের কোলে। কেবল বহুদূরে কোথাও একটা মধ্যরাতের শেয়াল ডেকে উঠল। 

// উপসংহার //

-" আর বলবেন না! ওই ফেইসবুক হওয়ার পর থেকেই এখেনে লোকজনের আনাগোনা বেড়ে গিয়েছে। এই তো গত হপ্তায় একটা অল্প বয়েসী মেয়ে এসেছিল। একা একা। ছয় মাস আগে তার কোন বান্ধবী গলায় দড়ি দিয়েছে, তার সঙ্গে দেখা করতে!" 

লণ্ঠনের আলোয় ডিঙিতে বসা লোকটাকে বেশ রহস্যময় লাগছিল অতনুর। একটা চাপা উৎকণ্ঠা নিয়েই ও জিজ্ঞেস করল, " দেখা পেয়েছিল?" 

-" পাবে না মানে! আলবাত পেয়েছিল। এই সময় এই চামড়ির বিল যে জেগে ওঠে। এখনই তো ওরা ফিরে আসে। চিন্তা নেই আপনার বাবাকেও আপনি দেখতে পাবেন। কেবল যেমন যেমনটা বললাম জলে নেমে তেমন তেমনটা করবেন। আর..."

 কথাটা বলতে বলতেই লোকটা থেমে গেল। ওর মুখে জমাট বেধে উঠেছে নিগূঢ় রহস্যময়তা। 

-" আর?"- অতনু অবাক হয়ে জিজ্ঞেস করল। ওর হাতে ধরা ডাহুক পাখির ছানাটা রীতিমত ছটফট করছে এইবার। 

-" আর যেইটা বললাম সেটা মনে থাকে যেন। তিনবার। ওই ডাহুক পাখির ডাক ঠিক তিনবার শোনার পরেই আপনাকে ফিরে আসতে হবে কিন্তু। এক মুহুর্তও দেরি করলে চলবে না। নইলে..."

-" নইলে?" 

|| সমাপ্ত ||


[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 6 users Like Sanjay Sen's post
Like Reply
#31

(20-08-2023, 11:31 AM)Akash23 Wrote:  পিলে কাঁপানো গল্প নেহাত সকাল বেলা তাই ভয়টা পেয়ে বাথরুম যেতে সমস্যা হবে না। রাতের জিনিসের বিষয় সকালে দেয়ার জন্য ভেবেছিলাম আপনাকে কথা শোনাবো কিন্তু গল্প পড়ে ধন্যবাদ জানাচ্ছি। এটা রাতে পড়লে মুশকিল হত ঘুমানো।

তাহলে, আপনাকে একটা কথা বলছি চুপিচুপি। কাউকে বলবেন না। গল্পগুলো পোস্ট করার আগে আমিও তো পড়ি! রাতের বেলায় পড়তে আমিও ভীষণ ভয় পাই। তাই সকাল বেলা পড়ে, সকালবেলাতেই পোস্ট করি গল্পগুলো।  Tongue
[+] 1 user Likes Sanjay Sen's post
Like Reply
#32

(20-08-2023, 12:24 PM)Baban Wrote:  ককটেল টা ছোটোর মধ্যে বেশ ক্রিপি!

আর চামড়ির বিল শুরুতেই আকর্ষণ না কাড়লেও যত শেষের দিকে এগিয়েছে, ততই সাংঘাতিক হয়ে উঠেছে। ব্যাপক গল্প!

আমারও তাই মনে হয়েছে  thanks

(20-08-2023, 01:50 PM)Bumba_1 Wrote:  
দারুন লাগলো দ্বিতীয় গল্পটা  clp);
থ্যাঙ্ক ইউ  thanks
Like Reply
#33

[Image: Polish-20230822-084056628.jpg]

|| ফ্রিজ খুলবেন না ||

লেখা :- পার্থ মুখার্জী

আপনাকে যখন জানোয়ারটা পিছনের দিক থেকে আঘাত করলো তখন কিছু বুঝতে পারেন নি ?
পাশের গোল টিপ পরা ফর্সা মহিলা উত্তর দিলো...না দিদি, কিছু বুঝে ওটার আগেই এতো জোড়ে মাথায় আঘাত লাগলো যে আর জ্ঞান ছিলো না। যখন জ্ঞান হোলো তখন দেখছি শীত শীত করছে আর এখানে রয়েছি। আর আপনি এখানে কি ভাবে ?
ট্যাক্সিতে উঠেছিলাম বাড়ি ফিরবো বলে। কিছু পরেই হঠাৎ একটা স্প্রে করে অজ্ঞান করে দিলো। কিছু পর যন্ত্রনায় ছটফট করলাম আর তার পরেই চোখ খুলে দেখলাম আপনার পাশেই রয়েছি এই ঠান্ডায়। আমার মেয়েটা বোধহয় এখনো অপেক্ষা করছে।
বনি অনেকক্ষণ থেকেই ফিস ফিস করে আওয়াজ পাচ্ছিলো। এখন ও নিশ্চিত এটা কোথা থেকে আসছে। পা টিপে টিপে ও এসে দাড়িয়েছে কিছু দিন আগেই কেনা নতুন বড়ো ফ্রিজটার সামনে। আস্তে আস্তে খুললো ওটা। ভিতরের ঠান্ডা হাওয়া যেন শিকারির মতো ঝাঁপিয়ে পরলো তার ওপর, গা সির সির করে উঠলো তার। ফ্রিজের ভিতরের ধোঁয়া মাখা মিষ্টি আলোতে সে দেখলো পাশাপাশি রাখা দুটো কাটা মুন্ডু নিজেদের মধ্যে কথা বলেচলেছে। কপালে ঘাম দিয়েছে বনির। টিপ পরা মুন্ডুটা কট কট করে তাকিয়ে আছে তার দিকেই।মুন্ডু গুলো থেকে রক্ত পরতে শুরু করেছে। সেই রক্তে ভরে যাচ্ছে মেঝে।  বনির গোটা গা যেন রক্তে মাখা মাখি হচ্ছে । চিৎকার করে ওঠে সে।

হঠাৎ ঘুম ভেঙে যায় বনির। ঘামে চান করেগেছে । স্বপ্ন দেখছিলো সে।দুঃস্বপ্ন তার জীবনেরই অঙ্গ।মাথার পাশে রাখা জল ঢক ঢক করে গলায় ঢালে বনি ওরফে বাণীব্রত। রাজাপুরের এই গলির শেষপ্রান্তে তার দু কামরার ঘর। একা থাকে। বাবা গত হয়েছেন। মা নিরুদ্দেশ। ট্যাক্সি চালায়। পাড়ার সবাই ওকে ভালো ছেলে বলেই জানে। পড়াশোনাও করেছে কিছুটা। মার্জিত ব্যবহার আর মুখে সর্বদা স্মিত হাসি বনিকে সবার কাছেই অল্পসময়ে জনপ্রিয় করে তোলে। তবে ও কিছুটা গুটিয়ে রাখে নিজেকে। মিশতে পারে না তেমন।চোখ দেখলেই বোঝা যায় ওর ভিতরে কতো না বলা কথা আর অজানা রহস্য লুকিয়ে রয়েছে।খাট থেকে নেমে ফ্রিজ খোলে সে। না সব ঠিক আছে। ফ্রিজের ভিতরে হাত গলিয়ে টিপ পরা ফর্সা মুন্ডুটা বার করে সে। পাশের টেবিলে রাখে। ড্রয়ার থেকে ছুঁচ সুতো বার করে নিপুন হাতে কাটা মুন্ডুটার চোখ দুটো আর ঠোঁটটা সেলাই করে সে।মেয়েদের বেশি কথা বলা সে পছন্দ করে না সে স্বপ্নেই হোক বা বাস্তবে।
বাবা রোজ রাতে নেশা করে এসে ওকে আর ওর মাকে বেদম মারধোর করতো। ছোটো বনিকে বাঁচাতে সে সব অত্যাচার তার মা ই সহ্য করতো বেশি। ভালো করে খেতে পরতে না দিক অত্যাচারে কোনো কার্পণ্য করতো না ওর বাবা। মা ছিলো একমাত্র আশ্রয়।দিনের পর দিন মায়ের ওপর অত্যাচার দেখতে দেখতে ভিতরটা তার পাথর হয়ে গেছে। কিন্তু সেই মা কি করলো তার সাথে ? মাত্র পনেরো বছর বয়সেই তাকে ছেড়ে পালিয়ে গেলো সংসার থেকে। তাকে এই নরকের আগুনে ঝলসাতে দিয়ে নিজে স্বর্গ সুখ পেতে চলে গেল অন্য কোথাও।বাবার মুখেই শুনেছিলো তার মা নাকি পালিয়েছে  পাড়ার এক কাকুর সাথে। তার পর থেকেই নরক কি জিনিস তা নিজের ঘরেই টের পেতে শুরু করে বনি। সামান্য সামান্য ভুল ত্রুটি তে যে মার সে খেত তা পুলিশের থার্ড ডিগ্ৰী কেও লজ্জা দেবে।একদিন সহ্যর সব সীমা অতিক্রম করলো বনির। তাকে মারধোর করে রাতে মদ খেতে বসেছিল বাবা ছাদের ওপর। চুপি চুপি গিয়ে ঠেলে নিচে ফেলেদিয়েছিল সে। পরেই মৃত্যু হয়েছিল।তার প্রথম খুনে হাতে খড়ি এটাতেই।মাতাল বলে পুলিশও তেমন গুরুত্ব দেয় নি। তার পর থেকেই একা জীবনযুদ্ধ চালিয়ে গেছে সে। দিন গুনেছে মা এর ফিরে আসার কিন্তু কেউ আসে নি। আস্তে আস্তে মনের অন্ধকার কোনে মায়ের প্রতি তীব্র ঘৃণা বাঁসা বেঁধেছে তার।

বাবার ওপর যা যা রাগ জমেছিলো তার মনে তা সবই গিয়ে পরলো মায়ের ওপর।কোনো মহিলা দেখলেই তার মধ্যে নিজের মা কে দেখতে পায় সে। নিজেকে সামলাতে পারে না। খুন করে তাকে।নির্জন জায়গাতে নিয়ে গিয়ে মুন্ডুটা কেটে বাড়ি আনে। নতুন বড়ো ফ্রিজটায় একটা তাক সে বরাদ্দ করেছে এই মুন্ডু গুলোর জন্যেই।মাঝে মাঝেই একটা করে বার করে চোখ মুখ সেলাই করে সে,যেমন এই মুন্ডুটার করে চলেছে। তার পর সেটার সাথে সারারাত গল্প করে। সারা দিনের কিংবা সারা জীবনের না বলা কথা গুলো, দুঃখ গুলো, অভিমানগুলো এক মনে বলে চলে সে কোনো উত্তরের আশা না করেই। এভাবে কিছু দিন চলতে চলতে যখন একঘেয়ে হয়ে যায় তখন বাড়ির পিছনের নির্জন ছোটো বাগানে এক কোনের গর্তে সেগুলোকে পুঁতে দিয়ে নতুন শিকারের সন্ধানে বেরোয় সে।তবে ইদানীং নতুন একটা সমস্যা দেখা দিয়েছে। রাতের দিকে একটা কালো ছায়া ঘুরে বেড়াতে দেখেছে সে। তার উপস্থিতি নানা ভাবে টের পায় বনি। একটু যেন গা টা ছমছম করে ওঠে। খুন করার সময় কিন্তু বিন্দুমাত্র বিচলিত হয় না সে। এখনো পর্যন্ত চারটে খুন করেছে বনি । সবগুলোই শহরের আসে পাশে।পুলিশ হন্যে হয়ে খুঁজছে। খুবই সাবধানে কাজ সারে সে। কোনো প্রমান রাখে না। সিসিটিভি এড়িয়ে চলে। ফোন তেমন ব্যবহার করে না।কাল সকালেই বেরোবে সে। সারাদিন ঘুরবে। রাতে শিকার করবে। পাকা শিকারির মতো সঠিক সুযোগের অপেক্ষায় থাকে সে। বেশি ঝুঁকি নেয় না। বৃষ্টি বাদলার আবহওয়া তার সবচেয়ে প্রিয়। নিম্নচাপ হয়েছে কদিন হোলো। আদর্শ সময়।

সেলাই শেষ। এক নিঃশ্বাসে মনের কথা বলে চলে বনি। চোখ থেকে জল গড়িয়ে পরে তার। জানেন মা কে খুব ভালো বাসতাম। এই যে চোখ থেকে জল পরছে, মা থাকলে আঁচলে মুছতাম। কলেজে ভর্তি হয়েও শেষ করতে পারি নি। মা থাকলে ঠিক শেষ করতাম। ক্লাসে একটা মেয়ে কে বেশ ভালো লেগেছিলো, কিন্তু আমার চুপচাপ স্বভাব তার ভালো লাগে নি। মুখের ওপর না বলেদিলো। কোনো মেয়েই আমায় পছন্দ করে না। অবশ্য আমিও ঘেন্না করি আপনাদের। এই চোখ দিয়েই তো বশ করেন সব ! আর এখন ? কথা গুলো বলেই খিলখিলিয়ে হেসে ওঠে বনি। নিমেষে দুঃখ ভাবটা উধাও হয়ে যায়। হঠাৎ ঘাড়ের কাছে ঠান্ডা কিছু একটার স্পর্শ অনুভব করে কেঁপে ওঠে সে। চমকে পিছনে ফিরে তাকায়। একটা লম্বা কালো ছায়া দরজার কোনে ঢুকে যায়। হাতে একটা কাঁচি কে ছুরির মতো ধরে এগিয়ে যায় বনি। কিন্তু কোথায় কি ? চোখের ভুল ভেবে ফিরে আসে সে। ভোর হয়ে আসছে। মুন্ডুটা কে ফ্রিজে ঢুকিয়ে রাখে সে। ফ্রিজ বন্ধ করতে করতে বলে..
কাল তোমাদের বন্ধু আসবে।

ই এম আই তে মাস তিনেক হোলো ফ্রিজ টা কিনেছে সে। বেশ বড়ো। ওটার ডেলিভাড়ির সময় পাশের বাড়ির কাকিমা টেরা চোখে তাকিয়ে বলেছিলো
একার সংসারে আবার এতো বড়ো ফ্রিজের কি দরকার ? বনি ভাবে, ওই কাকিমার মুন্ডুটা কে এটার ভিতর রাখলে বুঝতে পারতো কি দরকারে বনি ওটা কিনেছে। মনে মনে হাসি পায় ওর।সাত পাঁচ ভাবতে ভাবতে ঘুমে চোখ ঢুলে আসে ওর। হঠাৎ পায়ের কাছে কিছু একটার স্পর্শ পায় সে। চোখটা ভালো করে কচলে দেখার চেষ্টা করে। জিরো ল্যাম্প এর আলোয় একটা আবছায়া নারী মূর্তি দেখতে পায় সে। যেন সাদা কুয়াশায় ঘেরা। হাত দুটো সে বারাচ্ছে বনির দিকে। প্রথম এতো টা ভয় পেলো সে। চোখটা বন্ধ করে নিলো বনি । গায়ের কাছে যেন কেউ নিঃশ্বাস নিচ্ছে, সেই হাওয়া এসে পরছে বনির গায়ে।খুলতে পারছে না সে চোখ গুলো। মনে মনে ভাবছে ওর চোখ গুলোও কি কেউ বাইরে থেকে সেলাই করতে চলেছে। কিছু পরে ভয়ে আতঙ্কে চোখ দুটো কিছুটা খুললো সে। কোথাও কেউ নেই। সকাল হচ্ছে।

রাতের সব ঘটনা মাথা থেকে ঝেড়ে ফেলে ট্যাক্সি নিয়ে বেরোলো সে। সারা দিন ঘুরে হোটেলে দুমুঠো ভাত খেয়ে ট্যাক্সিতেই একটু জিরিয়ে নিলো বনি। ডিক্কি খুলে একবার অস্ত্র গুলোতে চোখ বুলিয়ে নিলো। কাটার জন্য করাত, ছোড়া, মাথায় মারার জন্য রড, অজ্ঞান করার স্প্রে, হাতের গ্লাভস, পলিথিন প্যাকেট সবই মজুত রয়েছে। বিকাল থেকে বৃষ্টির পরিমান বারতে শুরু করলো।রঘুপুরের নির্জন রাস্তায় কয়েকবার চক্কর লাগালো সে। পাশেই কলেজ রয়েছে। বৃষ্টিতে তার ট্যাক্সি চড়ার একটা বড়োলোক স্টুডেন্ট নিশ্চই পাবে সে। টোটোর যা উৎপাত। সামনের সিসিটিভি লাগানো ল্যাম্পপোস্টটা এড়িয়ে একটু দূরে দাড়ালো সে। ছেলে মেয়ে গুলো জটলা করে বড়োরাস্তায় উঠছে। একটি মেয়ে এই ট্যাক্সি ট্যাক্সি বলতে বলতে কাছে এলো। কাঁচ নামিয়ে ভালো করে দেখে নিলো বনি। ঠিক যেমন ভাবে ঝোপের আড়াল থেকে চিতা হরিণ সাবককে দেখে।

কোথায় যাবেন দিদি ?

চন্দনপুরের মোড় মাথায় যাবে ?

হ্যা যাবো, উঠে পরুন।

আগুনের দিকে পতঙ্গ যেমন এগিয়ে আসে তেমন ভাবেই মেয়েটি উঠেপড়লো ট্যাক্সি তে। গুনগুনিয়ে গান করতে করতে ট্যাক্সি ছেড়ে দিলো বনি।এ রাস্তা তার হাতের তালুর মতো চেনা। বৃষ্টি ঝরে চলেছে অবিরত। মেয়েটা উঠে থেকেই ফোনে বোকে চলেছে। বোধহয় বয়ফ্রেন্ড আছে। থাকবে নাই বা কেন, সবার কপাল কি বনির মতো !রাগে সারা গা টা রি রি করে ওঠে ওর। বৃষ্টির তোড়ে চারদিকটা ধোঁয়া ধোঁয়া হয়ে আছে।গাড়ি টা স্লো হয়ে নির্জন মাঠের ধারে দাড়ায়। মেয়েটির কোনো হুঁশ নেই। ফোন ঘেটেই চলেছে।

দিদি গাড়ি টা প্রবলেম করছে, একটু বসুন দেখছি।
নিচে নেমে আসে বনি। চারদিকটা দেখে নেয়। লোকজন নেই বললেই চলে। শুধু কয়েকটা গাড়ি জল ছিটিয়ে চলে যাচ্ছে মাঝে মাঝেই। ডিক্কিটা খুলে কটা জিনিস হাতে নেয় সে। তার পর পিছনের দরজা খুলে কিছু বুঝে ওঠার আগেই লোহার রডের বাড়ি পর পর মাথায় পরে মেয়েটার।লুটিয়ে পরে সিটেই। রক্ত ধুয়ে যেতে থাকে বৃষ্টির জলেই। তার পর বডিটা টেনে সে মাঠের বেনা ঝোপের ভিতরে নিয়ে যায়। করাত চলতে থাকে গলা বরাবর। অল্প সময়েই শরীর থেকে মাথা টা আলাদা হয়ে যায়। মাথাটা কাটার সময় বোধহয় মেয়েটা বেঁচেই ছিলো। গলা থেকে অদ্ভুত চি চি আওয়াজ বেরোচ্ছিলো শুধু। বনির বেশ হাসি পাচ্ছিলো। এসব কাজে সে নিজেকে বেশ দক্ষ শিল্পী ভাবে। বডিটা আরেকটু টেনে ভিতরে ফেললো সে। যত দেরী তে ওটা পাওয়া যাবে ততই সুবিধা ওর। টিভি তে নিজের কীর্তির বাহবা নিতে সে অতটা পছন্দ করে না। মুন্ডুটা একটা থলেতে ভরে সিটের নিচে রাখলো সে। রওনা দিলো বাড়ির উদ্দেশ্যে।

সারা দিনের ক্লান্তিতে শরীর টা অবসন্ন হয়ে আছে রনির। থলে টা খুলে মুন্ডুটা টেবিলে রাখলো সে। মেয়েটা দেখতে ভালো।বয়স বেশি নয়। এককালে তার নিজের কলেজ প্রেমের কথা মনে পরে যায় বনির। লজ্জা পায় মনে মনে। ফ্রিজটা খুলে মুন্ডুটা রাখে। তবে পাশের বেশি বয়সের মহিলার মুন্ডু গুলো যেন এটার পাশে বেশি বেমানান লাগছে বনির। সে ঠিক করে আজ রাতেই আগের দুটো বাগানে পুঁতে ফেলবে। ভালো করে চান করে রান্না বসায় সে। বিছানায় শরীরটা এলিয়ে দিয়ে চোখ বুজে একটু জিরিয়ে নেয়। হঠাৎ যেন তার পাশে একটা কালো ছায়া এসে দাড়িয়েছে মনে হয় ওর। একটু শীত শীত ও লাগছে। বৃষ্টিতে ভিজে জ্বর এলো নাকি ? ভাবতে ভাবতেই চোখ খুলে চমকে ওঠে সে। মুখের সামনে কালো কুয়াশা ঘেরা আর একটা আবছা মুখ তার দিকেই তাকিয়ে আছে। চোখ বন্ধ করে ফেলে সে। তার কি কোনো মানসিক রোগ দেখা দিলো ? না কি যেগুলোকে মেরেছে তাদের কারোর আত্মাই ওর ওপর প্রতিশোধ নিতে চাইছে। ভেবে পায় না সে কিছুই। কুকারের সিটি তে হুঁশ ফেরে ওর। চোখ খুলে কিছুই পায় না বনি। খেয়ে দেয়ে আবার ফ্রিজ খোলে সে। চুলের মুঠি ধরে দুটো মুন্ডু বার করে। অন্য হাতে একটা কোদাল নিয়ে বাগানে যায় সে। অন্ধকার রাতে তার এই অপরাধের সাক্ষী শুধু ভেজা মাটি আর গাছ পালা গুলো। চারিদিকে একটা নিশুতি ভাব বিরাজ করছে। নতুন একটা গর্ত খোলার কথা ভাবে সে। মাটিও বেশ নরম। বাবা একটা কলকে ফুলের গাছ বসিয়েছিল। গতমাসে ওটা মরে গেছে। গাছ টা আগেই উবড়ে ফেলেছিলো সে। খুব ফুল দিতো গাছটা বেঁচে থাকতে যেমন ওর মা ওর কাছে থাকতে ওকে ভালোবাসায় ভরিয়ে তুলতো ঠিক তেমন ই।এখনো ওর মনে আছে ওই গাছ বসাতে বসাতেই ওর বাবা প্রথম ওর মায়ের পালিয়ে যাবার খবর দিয়েছিলো। চোখের জল গড়িয়ে পরে রনির। রাগে জোরে জোরে কোপ বসাতে থাকে মাটিতে। কিন্তু কিছু পরেই কোদালের ঘায়ে অন্য একটা আওয়াজ আসতে থাকে। কিছু কি আছে ? আর একটু খুঁড়েই কিছু একটা দেখতে পায় সে। এমার্জেন্সি আলোটা এনে জ্বালে। কঙ্কাল রয়েছে একটা। এটাতো তার পোতা নয়। কঙ্কালের আঙ্গুলটায় একটা আংটি দেখে স্থির হয়ে যায় বনি।
মা !!

তাহলে বাবা মা কে খুনকরে এখানেই পুঁতে দিয়েছিলো ?এতো বছর মায়ের ওপর মিথ্যে দোষারোপের বোঝা সে চাপিয়ে এসেছিলো। হাউ হাউ করে বাচ্ছা শিশুর মতো কাঁদতে শুরু করে বনি। যে মা এর ওপর রাগ তাকে এই জানোয়ারে পরিণত করেছে সে কি না তার এতো কাছেই শুয়ে ছিলো ! হঠাৎ তার পিছনে সেই ছায়ার উপিস্থিতি টের পায় বনি।
মা এসেছো ?

বুঝতে পারে বনি। মা নিতে এসেছে তাকে। ভয় দেখিয়ে সে বনি কে জানোয়ার হতে আটকাতে পারে নি। মা হবার আগে সে নিজে মেয়েও। কি করে সে সহ্য করে মেয়েদের প্রতি তার সন্তানের এইরূপ প্রতিহিংসা।একটা মিষ্টি গন্ধ পায় বনি। মায়েদের গায়ে একটা গন্ধ থাকে যা শুধু সন্তানেরাই পায়। বনিও চিনতে পেরেছে। মা এর কবরে আস্তে আস্তে শুয়ে পরে সে বাধ্য ছেলের মতো। যেমনটা সে ছোটবেলায় করতো। জড়িয়ে ধরে তার মা কে। ওপর থেকে মাটি পরতে শুরু করে একটু একটু করে।

কিছু দিন পর পচা গন্ধের অভিযোগে যখন পুলিশ বাড়িতে ঢোকে তখন ফ্রিজ খুলেই সেটা বন্ধ করে ফেলেন থানার বড়োবাবু।বমি করতে করতে বাগানে চলে আসেন তিনি । এখানের মুন্ডু দুটো তার দিকেই চেয়ে আছে। আর বাগানের এক কোনে আলগা মাটির ওপর নতুন আর একটা কলকে চারা গজিয়ে উঠেছে।বড়ো বাবু তখন চেঁচিয়ে বাকিদের বলেচলেছেন  "ফ্রিজ খুলবেন না"।

|| সমাপ্ত ||


[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 7 users Like Sanjay Sen's post
Like Reply
#34

(22-08-2023, 04:14 PM)Bumba_1 Wrote:  
বাহ্ , বেশ লাগলো 

থ্যাঙ্ক ইউ  thanks 

(22-08-2023, 06:33 PM)Baban Wrote:  এই থ্রেডের সেরা গল্পের একটা হয়ে থাকবে এটা। জাস্ট দুর্দান্ত! লেখককে স্যালুট এমন একটা ব্রুটাল বিষয় ডিটেলে লেখার জন্য। পিতার রক্ত কথা বলেই। সেটাই প্রমাণিত হলো। পরিস্থিতি শুধু আয়নার সামন এনে দাঁড় করায় বাকিটা যা করার দুই রক্তেমাখা হাতই করে। তবে ওই শেষের দিকের অংশের লেখাটা অর্থাৎ মা হবার আগে সেও মেয়ে। তাই মেয়েদের ওপর একজন পুরুষের অত্যাচার থেকেও বোধহয় সোনার টুকরো আপন সন্তান, যাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল সেই ছেলেই জীবন্ত পিশাছে পরিণত হয়েছে সেটা বেশি ভয়ানক এবং এই ব্যাপারটা বেশি কষ্ট দিয়েছে। মায়েদের কাছে এই পুরুষ নারী ভেদাভেদ বলে কিছু থাকে বলে জানিনা। তাই আপন সন্তানকে শাস্তি দেবার থেকেও বেশি ওকে বাঁচাতে বোধহয় হাত ধরে নিজের কাছে নিয়ে গেলো সে।

সেটাই  thanks 

(22-08-2023, 06:51 PM)Somnaath Wrote:  
এটা ব্যাপক  clp);

thanks   thanks  

(23-08-2023, 08:13 AM)Shuhasini22 Wrote:  ভৌত্তিক সেক্স গল্পের কালেকশন দেওয়া যায় না এভাবে

সেরকম পেলে অবশ্যই দেব 
Like Reply
#35

[Image: Polish-20230825-092743819.jpg]

|| সেই চোখ ||

লেখা :- অন্নপূর্ণা ঠাকুর চক্রবর্তী

অন্ধকারে কিছু দেখতে পাচ্ছেনা অপর্ণা। হঠাৎ লোডশেডিং হয়ে গেল মাঝরাতে। সারা শহর এখন ঘুমিয়ে আছে। একটা অলৌকিক পরিবেশ আচ্ছন্ন করে রেখেছে বাড়িটাকে।

খুব গরম লাগছে পলাশের বাহুবন্ধনে। পলাশ ওর যৌবনভরা বুকের ওপর হাত রেখে ঘুমিয়ে পড়েছে।  যতক্ষণ পেরেছে ওকে উন্মত্তের মতো আদর করে অস্থির করে দিয়েছে।  এসিতে থেকেও অপর্ণা গলে,গলে নিজেকে সংযত রেখেছে ঠোঁট কামড়ে। তারপর ক্লান্ত হয়ে অপর্ণার খোলা শরীরটার ওপর হাত রেখে ঘুমিয়ে পড়েছে।  ঘরের সংলগ্ন ছোট্ট ব‍্যালকনিতে এসে দাঁড়ায় অপর্ণা। একটা ঠান্ডা বাতাস এসে ওর সারা শরীর জুড়িয়ে দিয়ে গেল যেন সহসা। এতক্ষণের দুর্বিসহ ক্লান্তি যেন এক নিমেষে শীতল হয়ে গেল।

চারিদিকে তাকিয়ে দেখলো অন্ধকারে ডুবে গেছে গোটা শহরটা। আকাশে একফালি চাঁদ নিস্তব্ধ যেন। পাশাপাশি কয়েকটা বাড়ি প্রায় এক‌ই রকমের। হঠাৎ পাশের বাড়ির বারান্দায় একবিন্দু আলো লাল হয় জ্বলছে ধক্ধক্ করে। অপর্ণার দৃষ্টি সেদিকে যেতেই এক পুরুষ কন্ঠ শোনা গেল। অপর্ণাকে উদ্দেশ্য করে বললো বোধহয়, আপনি এতো রাতে দাঁড়িয়ে আছেন? অপর্ণা আন্দাজ করে নিয়ে বললো, আমাকে বলছেন! পুরুষ কন্ঠ বললো হ‍্যাঁ আপনাকেই বলছি।

তারপর নিজেই বললো, লোডশেডিং বলেই ঘুম আসছেনা বুঝি? অপর্ণা বললো, ঠিক বলেছেন। ভীষণ গরম লাগছিল তাই বাইরে দাঁড়িয়ে আছি। আটফুট পার্থক্য মাত্র দুটো বাড়ির মাঝখানে। অন্ধকার ক্রমশ চোখ স‌ওয়া হয়ে যাচ্ছে। অপর্ণা দেখলো এক লম্বাকৃতি পুরুষ একটা পাতলা জামা গায়ে মনে হলো কিন্তু অবয়ব ছাড়া স্পষ্ট কিছুই দেখা যাচ্ছেনা। শুধু ওই ধকধকে জলন্ত গোলাকৃতি   আলোটা ছাড়া। তার‌ই আলো অন্ধকারে জ্বলজ্বল করছিল এতক্ষণ!
অপর্ণা ভাবলো ভদ্রলোক হয়তো স্মোক করছেন।
ভদ্রলোক অপর্ণাকে বললো, আপনার স্বামী কি ঘুমোচ্ছে? অপর্ণা বললো হ‍্যাঁ, উনি একটু ঘুমকাতুরে। আমার ঘুম আসছিলনা তাই… ভদ্রলোক যেন একটু হাসলেন। বললেন, আমিও প্রায় সারারাত জেগেই থাকি বলতে পারেন! রাতে আমার ঘুম হয়না। অপর্ণা কৌতুহলী হয়ে জিজ্ঞাসা করলো, কোনো অসুখ….! কথাটা শেষ করার আগেই ভদ্রলোক বললেন না,না সেসব কিছু নয়। আসলে আমি রাতে ঠিক ঘুমোতে পারিনা।  

একাই থাকি, সঙ্গী বলতে ওই ছবির ক‍্যানভাস, আর বাবার আমলের এক বৃদ্ধ কেয়ার-টেকার।  আঁকা আমার নেশা। এভাবেই ভালো আছি।

অপর্ণাকে উদ্দেশ্য করে বললেন, আপনারা তো কদিন হলো ভাড়া এসেছেন এই বাড়িটায় কেমন লাগছে?
অপর্ণা বললো, ঠিকই আছে। ওর অফিসের কাছাকাছি বলেই এখানে আসা।

ভদ্রলোক একটা খোলা হাসি হাসলো এমন উচ্চস্বরে, নিঝুম রাত চিড়ে তাল মিলিয়ে একটা রাতজাগা পাখি যেন সামনে দিয়ে উড়ে গেল এক‌ই রকম বিকট সুরে। জলন্ত আলোটা কিন্তু ধিকধিক করে এক‌ইভাবে জ্বলছে অনেক্ষণ ধরে।

অপর্ণা শিহরিত হয়ে উঠলো। আচমকা একটা ভয়ে বুকটা ধক্ করে উঠলো। অপর্ণা ঘুরে দাঁড়িয়ে ঘরে চলে যেতে উদ্যোগ নিতে যাবে, এমন সময় ভদ্রলোক অদ্ভুত একটা আবেগের কন্ঠে ওর নাম ধরে ডাকলেন। ‘অপর্ণা’ আবেগটা এমন আকর্ষণীয় ছিল,অপর্ণা চমকে উঠে ঘুরে দাঁড়ালো বিস্ময় হতবাক হয়ে;
অস্পস্ট অবয়ব তখনও ওই জলন্ত একটা আলো ছড়িয়ে মনে হলো ওর দিকেই চেয়ে আছে।
অপর্ণা ভয়ে ভয়ে বললো, আপনি আমাকে চেনেন? ভদ্রলোক বললেন নিশ্চয়ই! তুমি আমার আঁকার প্রেরণা; তোমার ছবিটা এখনো সম্পূর্ণ হয়নি। তুমি আবার একটিবার আসবে আমার স্টুডিও ঘরে? অসম্পূর্ণ ছবিটা তাহলে সম্পূর্ণ করতে পারবো। ন‌ইলে যে আমার শান্তি নেই, মুক্তি নেই, যন্ত্রণা নিয়ে আজও অপেক্ষা করে আছি। এতদিন পর আমি আবার তোমার দেখা পেলাম।

অপর্ণা অবাক হয়ে জিজ্ঞাসা করল আমি!! আমি কখনো আপনাকে দেখিনি, চিনিনা! আপনার কোথাও ভুল হচ্ছে। লোকটি বললো, না…আমি বহুদিন অপেক্ষা করে আছি তোমার জন্য! আমি শান্তি পাচ্ছিনা। এমন সময় কারেন্ট এসে গেল। পলাশ বাইরে এসে দাঁড়ায় অপর্ণার পেছনে। পলাশ বললো, এখানে একাএকা দাঁড়িয়ে আছো কেন? চারিদিকে অন্ধকারে ডুবে আছে ভয় করছেনা!! অপর্ণা সামনের বাড়ির বারান্দার দিকে তাকিয়ে বললো, ওইযে ওখানে একজন ছিলেন আমার সঙ্গে কথা বলছিলেন! কিন্তু আর দেখতে পেলনা সেই অবয়ব ছায়াছায়া মূর্তিটাকে! হয়তো পলাশকে দেখে চলে গেছে।
পরেরদিন ওই এক‌ই সময়ে অপর্ণাকে কে যেন বারান্দায় নিয়ে গেল। দেখল, অন্ধকারে সেই লোকটি দাঁড়িয়ে। অপর্ণাকে দেখে বলল, আমি জানতাম তুমি আসবে আবার।

অপর্ণা যেন অনুগত হয়ে গেল লোকটির কথায়। বললো, আমি সত্যি আপনাকে চিনিনা। লোকটি বললো, আমার সব ছবি তোমাকে নিয়ে। তুমি যদি আমার ঘরে আসো দেখতে পাবে সত্যি বলছি কিনা! অপর্ণা আজো লোকটিকে স্পষ্ট দেখতে পেলনা। অথচ রাস্তার আলোয় সবকিছু মোটামুটি দেখা যাচ্ছে। অপর্ণা বললো, আপনাকে ঠিকমত দেখতে পাচ্ছিনা আমি। লোকটি আবার হেসে বললো, তুমি একবার আমার বাড়ি এসো। আমি অপেক্ষা করবো তোমার জন্য। বলেই চলে গেল। কিন্তু কোথায় কিভাবে ফট করে চলে গেল অপর্ণার বোধগম‍্য হলোনা;
অপর্ণা বিছানায় ফিরে এলো। দেখলো পলাশ বেশ গাঢ়ো ঘুমোচ্ছে। ঘরের নীলাভ আলোটা যেন এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। খানিক্ষণ আকাশ পাতাল ভেবেও ছবি আঁকার সঙ্গে নিজে কখনো যুক্ত ছিল কিনা মনে করতে পারলোনা।

একদম ছোট বেলায় ড্র‌ইং করতো, সেতো সব বাচ্ছারাই করে থাকে। তবে…নাহ্ ভাবতে পারছেনা কিছুতেই, ওই লোকটার সাথে কখনো ওর জানাশোনা ছিল কিনা!

ভাবনায় বিঘ্ন হলো হঠাৎ পলাশের বাহু বন্ধনে জড়িয়ে পড়ে; এরপর কখন ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি।
পলাশ অফিসে চলে যাওয়ার পর অপর্ণার সময় কাটে কিছু রান্নাবান্না কিংবা ঘর সাজানো নিয়ে। দুপুরে পলাশের ফোন আসে কিছু খুনসুটি হয় ওর সাথে। তারপর ফেসবুক বন্ধুদের সাথে চ‍্যাটিং করে।
আজ ওসব কিছুই ভালো লাগলোনা অপর্ণার। বারবার ব‍্যালকনিতে যাচ্ছে আর পাশের বাড়িটা দেখছে। মনে হচ্ছে কেউ নেই বাড়িটায়। সারাদিনে কি একবারও ভদ্রলোক বারান্দায় আসেন না!! নিস্তব্ধতায় ভরে রেখেছে যেন বাড়িটাকে। উৎসুক মন বড় বিচিত্র হয় মানুষের। যেখানে রহস্য সেখানেই টান বেশি। অপর্ণার‌ও তাই হলো। অনেকবার মনকে বোঝালো, নাহ্ ও বাড়িতে যাবোনা! তবুও বড্ড আকর্ষণ অনুভব করছে মনেমনে। কি-যেন একটা অদৃশ্য চুম্বকের টান।

সন্ধ‍্যায় পলাশ অফিস থেকে আসার কিছুক্ষণ পর অপর্ণা বললো, এই শোনোনা একটা কথা; পলাশ ওকে জড়িয়ে ধরে বললো, একটা কেন অনেক কথা শুনবো।  চল একটু বাইরে কোথাও ঘুরে আসি।  চটপট সেজে নাও। দারুণ সাজবে কিন্তু, একদম ছবির মত!

অপর্ণা যেন চমকে উঠল বললো, ছবির মত কেন বললে?
পলাশ অপর্ণার গালটা টিপে দিয়ে বললো, আমার বৌকে সকলের চোখে সেরা দেখতে চাই! যেমন শকুন্তলা, উর্বসী, রম্ভা ওদের দেখে কেউ চোখ ফেরাতে পারেনা!

অপর্ণা বললো, শোনো আজ একটু পাশের বাড়ি বেড়াতে যাই চলো। পাশাপাশি থাকি একটু আলাপ পরিচয় করে আসি! তাছাড়া সেদিন রাতে আমার সঙ্গে কিছুক্ষণ কথা হয়েছে ভদ্রলোকের সঙ্গে।  আমাকে যেতে বলেছেন ওনার বাড়িতে। পলাশকে এর বেশি আর কিছু বললো না অপর্ণা। পলাশ কিছুক্ষণ ভাবলো বিষয়টা, তারপর বললো হঠাৎ গেলে যদি কিছু মনে করে ওরা? অপর্ণা বললো, না-না কিছু মনে করবেনা! ভদ্রলোক একাই থাকেন। বরঞ্চ খুশি হবেন আমরা গেলে।

অগত‍্যা,, পলাশ সুন্দরী স্ত্রীকে আদর করে বললো, চলো তাহলে যাই। তবে বেশীক্ষণ থাকবোনা ওখান থেকে বেরিয়ে হোটেলে খেয়ে আসবো।
অপর্ণা রাজি, দুজনে বেরোবার সময় কাজের মেয়েটিকে বলে গেল রাতে রান্না করতে হবেনা। দেরী হলে তুই খেয়ে নিবি।

ওরা পাশের বাড়িটার সামনে এসে দাঁড়াতেই একজন বয়স্ক ভৃত‍্য গোছের লোক দাঁড়িয়ে ছিল, যেন জানতো ওরা আসবে এমন ভাব করে। ওদের দেখেই বললো, এসো,এসো তোমাদের জন্য অপেক্ষা করে বসে আছি। অপর্ণা একটু বিস্মিত হয়ে বললো, আমরা আসবো আগে থেকে জানতেন আপনি? বৃদ্ধ ঘাড় নাড়িয়ে পিটপিট চোখে চেয়ে মুখে মিটমিট হাসি হেসে বললো, আমি জানবোনা! আমিতো সেই কবে থেকে অপেক্ষা করে বাড়ি পাহারা দিচ্ছি তোমাদের জন্য বলেই হে,হে,হে করে হাসছে। পলাশকে দেখে বললো, দাদাবাবুর এতোদিনে তাহলে আসা হলো? অপর্ণা হতবাক;  কিন্তু পলাশ সহজ ভাবে চারিদিক চেয়ে চেয়ে দেখতে দেখতে বললো, হ‍্যাঁ…..। এরপর পলাশের আচরণ যেন অপর্ণাকে বিহ্বল করলো। পলাশ যেন অন্য জগতে চলে গেছে! নিজের বাড়ির মত এঘর ওঘর ঘুরে কি একটা খুঁজচ্ছে। অপর্ণা পলাশকে চুপিচুপি বললো, দাঁড়াও বাড়ির মালিককে ডাকতে বলি আগে। যিনি আমাকে আসতে বলেছিলেন! বলেই, অপর্ণা বৃদ্ধকে বললো, আপনার মালিককে বলুন আমরা এসেছি ওনার সঙ্গে দেখা করতে। বৃদ্ধটি অবাক হয়ে বললো, মালিকতো আমার সামনেই দাঁড়িয়ে আছে বৌমনি! ততক্ষণে পলাশ একটা পুরনো ফুলদানী দেখিয়ে বললো, এটা একটু ঝাড়পোছ করতে পারনি কেউ? এতো ধুলো জমেছে! বলতে বলতে ঘরের সমস্ত জিনিস দেখে উত্তেজিত হয়ে গিয়ে বলছে, কি নোংরা করে রেখেছে সব। আমি একদম নোংরা পছন্দ করিনা জানোনা? বৃদ্ধ ভৃত‍্যটি অপরাধীর মতো মুখ করে বলছে আমার বয়স হয়েছে আমি এত কাজ করতে পারিনা দাদাবাবু।

পলাশ হঠাৎ দোতলার একটা ঘরের সামনে গিয়ে দরজাটা ঠেলে খুলে দিল। বৃদ্ধটি হাসি মুখে বললো, এইতো দাদাবাবুর পছন্দের ঘরে এসেছে এতদিন পরে একবারে বৌমনিকে সঙ্গে নিয়ে! অপর্ণা দুজনের আচরণে অবাক, বিস্ময়কর  অবস্থার মধ্যে রয়েছে। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছেনা। একটা দুর্গন্ধ বেরিয়ে এলো ঘর থেকে। বহুদিন ব‍্যাবহার হয়নি ঘরটা গুমোট ভ‍্যাপসা নোংরা মনে হলো।  পলাশ মরিয়া ততক্ষণে। অপর্ণা পলাশকে রুখতে পারছেনা। পলাশের যেন সবকিছু চেনা; দরজার পাশে হাত বাড়িয়ে লাইটের সুইচ টিপে দিল, কিন্তু লাইট জ্বললোনা। পলাশ বিরক্ত হয়ে ঘরের একটা কোনে টেবিলের ড্রয়ার থেকে মোমবাতি আর দেশলাই বার করে জ্বালিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ঘরটা একটা রহস্যময় আলোকিত হয়ে গেল। অপর্ণা দেখলো ঘরের চারিদিকে ক‍্যানভাস ঢাকা দেওয়া কাপড়ে। দুটো টেবিল, একটা ছোট যেখান থেকে পলাশ মোমবাতি নিল, আর‌ও একটা বড় টেবিল তাতে শুকিয়ে যাওয়া রঙের কৌটো, তুলি, প‍্যালেট, ব্রাশ আরো নানান রকম আঁকার সরঞ্জাম। সব‌ই অতি প্রাচীন ধূলো-ময়লার আস্তরণ পরে আছে। অপর্ণার গা-ছমছম করছে এতক্ষণে। পলাশকে ডাকছে পলাশ যেন অন্য জগতে তখন। অপর্ণা বলছে চলো আমরা বেরিয়ে যাই এই বাড়ি থেকে। পলাশ বলছে দাঁড়াও একটু, তোমাকে সেদিন বললামনা আমার একটা ছবি অসম্পূর্ণ রয়েছে! সেটা শেষ করতে হবেতো! এই বলে রঙ তুলিগুলো নাড়াচাড়া করছে। এবার অপর্ণা সত্যিই ভয় পেয়ে গেল। সেই বৃদ্ধ ভৃত‍্যটিকেও আর দেখতে পাচ্ছেনা। পলাশকে যেন নিজের মনে হচ্ছেনা! ভালো করে পলাশের মুখটা দেখতেও পাচ্ছেনা। শুধু একটা লাল গোলাকৃতি আলো জ্বলজ্বল করে জ্বলছে।

অপর্ণার গলা শুকিয়ে আসছে বদ্ধ ঘরটার মধ্যে। সন্ধ‍্যেবেলায় বাড়িটা অদ্ভুত রকমের অন্ধকারে গ্ৰাস করে রেখেছে। প্রচন্ড গরমে আর ভয়েতে অপর্ণা ঘেমে গেছে। পলাশকে ভয়ার্ত কন্ঠে ডেকে বলছে, পলাশ চলো আমরা পালাই। মনে হচ্ছে এখানে কোনো অশরীরী আত্মার বাস। আমার খুব ভয় করছে। না এলেই ভালো হতো!

মোমবাতির আলোয় পলাশকে সেদিনের বারান্দায় দাঁড়িয়ে থাকা লোকটির মতো দেখাচ্ছে যেন। অচেনা পলাশ। হঠাৎ একটা ক‍্যানভাসের ঢাকনা সরিয়ে দিয়ে তার সামনে মোমবাতিটা তুলে ধরতে‌ই অপর্ণা চিৎকার করে উঠলো, না…..কে ইনি কে! এতো আমার‌ই ছবি! নগ্ন অবস্থায় অর্ধেক উপুর করে শায়িত!  চোখে-মুখে কামনার হাসি! পলাশ একটা অবয়ব ছাড়া এখন আর কিচ্ছু নয়। সেই অবয়ব থেকে একটা বিকট হাসিতে সারাঘর ভয়ঙ্কর হয়ে উঠেছে। অপর্ণা কান্নায় ভেঙে পড়ল। সাহায্যের জন্য চিৎকার করতে গিয়ে গলায় স্বর বেরোচ্ছেনা কিছুতেই।

পলাশের কন্ঠস্বরটাও বদলে গেছে মনে হলো ভয়ংকর রকমের। পলাশ একটা বীভৎস গলায় বললো, দেখ অপর্ণা, আমার এই ছবিটা এখনো অসম্পূর্ণ রয়েছে। শুধু তোমার জন্য। অপর্ণা বললো, না…আমি ন‌ই অন‍্য কেউ ছিল হয়তো আমার মতো দেখতে! তাছাড়া তুমি তো আমার স্বামী, তুমি কেন বুঝতে পারছোনা এটা আমাদের বাড়ি নয়! চলো আমরা পালাই এই অভিশপ্ত বাড়ির থেকে। পলাশ ততধিক হেসে বললো, না অপর্ণা, এটাই আমার বাড়ি। আমার আত্মা সেদিন তোমাকে বারান্দায় অন্ধকারে দেখে চিনতে পেরেছিল।
শোনো আমি ছিলাম এই বাড়ির এটমাত্র ছেলে। ছবি আঁকা ছিল আমার নেশা। তুমি ছিলে আমার ছবির মডেল। তোমাকে আমি একটা বস্তি থেকে পেয়েছিলাম। প্রায় সত্তর বছর আগে। তোমার রূপে আমি মুগ্ধ হয়ে তোমার বাবার কাছ থেকে অনেক টাকা দিয়ে কিনে নিয়েছিলাম। তোমার বাবা নেশারু ছিল। টাকার বিনিময়ে মেয়েকে বেচে দিয়েছিল বড়লোক এক লম্পটের কাছে। আমি তোমাকে আলাদা একটা বাড়ি ভাড়া করে রেখেছিলাম আর সেটাই এই বাড়ি! আমি তোমাকে মডেল বানিয়ে ছবি আঁকতাম। তোমার মনে পড়ছে? অপর্ণা কান্নায় ভেঙে পড়ছে অথচ গলায় শুধু গোঙানী ছাড়া কোনো আওয়াজ বেরোচ্ছেনা। পলাশ বলে চলেছে .. সেদিনের সেই বৃষ্টির রাতে তুমি এইভাবে বলে ছবিটার দিকে দেখিয়ে বললো, এই ভঙ্গিতে ছিলে। আমি তোমাকে দেখে নিজেকে স্থির রাখতে না পেরে, তোমার শরীর উপোভোগ করতে উদ‍্যত হ‌ই! তুমি আমাকে বাধা দিতে চেষ্টা কর! আমি তোমার ওই লাবন‍্য মাখা শরীরের সুধারস পান করতে করতে আচ্ছন্ন হয়ে মরিয়া হয়ে গিয়েছিলাম। তুমি আমাকে সেদিন ঘৃণা করে আহত করেছিলে! যখন তোমার ওষ্ঠ আমার অষ্ঠকে উত্তাপ করছিল, তখন তোমার তর্জনীর তীক্ষ্ণ ধারালো নখ আমার এই বাঁ-চোখের মধ্যে গুঁজে দিয়েছিলে। সঙ্গে সঙ্গে আমার চোখ থেকে রক্ত পড়তে লাগলো। তোমাকে ছেড়ে দিলাম আমার কবল থেকে। তুমি ছুটে ঘর থেকে পালিয়ে গিয়েছিলে। যাবার আগে বলে ছিলে লম্পট;  তোমার মৃত্যু কামনা করছি তোমার মৃত্যু সংবাদ যেদিন পাবো, সেদিন আমার শান্তি হবে। আর কখনো আমাকে পাবেনা। তখন আমার উনত্রিশ বছর তোমার ছাব্বিশ। আমিও বলেছিলাম তুমি যতদূরেই যাওনা কেন, একদিন ঠিক তোমাকে আমি এখানে নিয়ে আসবোই! কেননা আমার ছবিটা এখনো সম্পূর্ণ হয়নি। এই জনমে না পেলেও পরের জনমে আমি তোমাকে ঠিকই পাবো। এখন আমার উনত্রিশ, তোমার ছাব্বিশ। পলাশ হঠাৎ অপর্ণাকে জড়িয়ে ধরে ঠোঁটের ওপর নিজের ঠোঁট চেপে ধরল। অপর্ণার শরীর প্রায় অবশ হয়ে যেতে লাগলো উষ্ণতায় নয়, শীতলায়। কি সাংঘাতিক ঠান্ডা অধর পলাশের। এরপর অপর্ণাকে বিবস্ত্র করার জন্য জোর খাটাতে ধস্তাধস্তি করছে। অপর্ণা বুঝতে পারছে পলাশের শরীরে কোনো অশরীরী আত্মা ভর করেছে। কিন্তু কি করবে কিছু বুঝতে পারছেনা। পলাশকে কিছুতেই বোঝাতে পারছেনা ওই ছবিটা ওর নয়। হঠাৎ মনে হলো তবেকি ওই ছবির মেয়েটির নাম‌ও অপর্ণা ছিল! পলাশ তো অপর্ণা বলেই ডাকছে! তাহলে আমি কি আগের জন্মে এরকম ছিলাম! কিন্তু আমার তো কিছু মনে পরছেনা! না-না এটা কখনো হতে পারেনা!

হঠাৎ অপর্ণা দেখলো মোমবাতির আলোটা কেঁপে উঠছে থিরথির করে। প্রায় শেষের হয়ে যাবার দিকে! ও কোনোরকমে হাত বাড়িয়ে বাতিটা তুলে নিল নিজের হাতে! এরপর সজোরে ছুঁড়ে মারল ছবিটার ওপর। এতোদিনের পুরনো ক‍্যানভাস শুকনো মরমরে হয়ে গেছে। তাই মোমবাতির আগুনে ধপ করে জ্বলে উঠলো ক‍্যানভাসটা। মুহূর্তের মধ্যে ঘটনার পরিপ্রেক্ষিতে পরপর সমস্ত ছবিগুলো দাউদাউ করে জ্বলছ। তাতেই যেন এক বিস্ময়কর পরিস্থিতি তৈরী হতেই, পলাশের গায়ের জামাটা বাঁদিকটা ধরে গেল। তাই দেখে অপর্ণা পলাশের হাতের কব্জিটা ধরে টানতে টানতে ঘরের বাইরের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। আশ্চর্য ভাবে পলাশের চোখেমুখে একটা ভয়ের ছাপ পরেছে যেন। দেহ‌ও অনেকটা শিথিল। এই সুযোগে অপর্ণা পলাশকে হিরহির করে টেনে ঘরের বাইরে নিয়ে এলো এবং অনেক কষ্টে বহুক্ষণ চেষ্টার পর একেবারে বাড়ির বাইরে বার করে আনলো।
ততক্ষণে পলাশ আবার যেন আগের মতো স্বাভাবিক হয়ে গেছে। উদভ্রান্তের মতো চারিদিকে চেয়ে আছে যেন পৃথিবীটাকে নতুন করে দেখছে! অপর্ণা পলাশকে বললো তুমি ঠিক আছোতো? পলাশ স্বাভাবিকভাবেই বললো কেন আমি তো ঠিকই আছি।

এরপর অপর্ণার ঘুমটা আচমকা ভেঙে যেতেই দেখলো পলাশ ওকে বুকের মধ্যে জাপটে অঘোরে ঘুমোচ্ছে। ঘরের বেডলাইটটা যেন একটা নীল আতঙ্কের সংকেত দিচ্ছে নিস্তব্ধ নিঝুম ভোর রাতে! অপর্ণা ভয়ে পেয়ে পলাশকে আঁকড়ে ধরল চেপে।

পরের দিন রবিবার ছিল। অনেক বেলায় ঘুম ভাঙল দুজনের। কাজের মেয়েটি ডাইনিং হলে চায়ের কাপ রেখে ডেকে বললো, জানো বৌদি-কাল রাতে পাশের ওই বাড়িটায় হঠাৎ আগুন লেগে গেছে! প্রতিবেশীরা দমকলে খবর দিয়ে তবে আগুন নিভিয়েছে। দেখ এখনো পুলিশভ‍্যান  দাঁড়িয়ে বাড়িটার সামনে। একজন বয়স্ক চাকর ছিল সেও ঘুমের মধ্যে আগুনে পুড়ে মারা গেছে।

অপর্ণা অবাক বিস্ময় ছুটে এলো বারান্দায়। দেখলো সত্যিই বাড়িটার অনেকটা পুড়ে গেছে। আবছা আবছা মনে পরছে গতকাল রাতের স্বপ্নের কথা! তবেকি…….!!
ততক্ষণে পলাশ ওর পাশে এসে দাঁড়ায়। এবং আফসোস করে বলে ইস্ বয়স্ক মানুষটা বোধহয় একাই থাকত! এরপর পলাশ বাইরে বেরিয়ে সমস্ত খবর সংগ্ৰহ করে আনলো। বাড়িটায় বহুদিন কোনো লোকজন ছিলনা, ইলেকট্রিক লাইন কেটে দিয়েছে একজন বয়স্ক চাকর গোছের লোক বাড়িটা আঁকড়ে পরে থাকতো। গতকাল রাতে হয়তো মোমবাতির আগুনে একটা ব‌ইয়ের বা অন্য কোনো সামগ্ৰীর ঘর থেকে আগুন ছড়িয়ে পরে গোটা বাড়িটা পুড়ে গেছে। পুলিশ তদন্ত করছে ব‍্যাপারটা।

অপর্ণার অবাক দৃষ্টি পলাশের চোখের ওপর নিবদ্ধ হয়ে আছে।  পলাশের বাঁদিকের চোখটা কেমন যেন লাল হয়ে ফোলা ফোলা লাগছে। তবেকি সেই চোখ……!!

|| সমাপ্ত ||


[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 6 users Like Sanjay Sen's post
Like Reply
#36

[Image: FB-IMG-1693193437602.jpg]

|| কৃত ||

কলমে :- দীপান্বিতা মিত্র নাথ


বিস্মৃতি বড্ড তীক্ষ্ণ আঘাত হানে। মুহূর্তে সবটা অসাড় হয়ে যায় যেন। অন্তঃসারশূন্য এক অদৃশ্য মায়া গোলকে নিজেকে বন্দী মনে হয় তখন ! যা-র মধ্যে আবদ্ধ থাকতে গিয়ে স্ব-অস্তিত্বের  উপর বিরাট সংকটের খাড়া ঝুলতে প্রত্যক্ষ করা যায় ! বড্ড উত্তেজনায় পূর্ন। কিন্তু বোধহীনতা এমন ভাবে গ্রাস করে যে সে মুহূর্তে কোন্ পদক্ষেপ যে সঠিক, সেটাই চিহ্নিত করবার ক্ষমতা থাকে না !

আর এ'খেলা খেলতে হয় ঠিক তখনই। সেই মুহূর্ত থেকেই। যখন পূর্ব সমস্ত কিছু বিলুপ্তির যজ্ঞে আহুতি দেওয়া সম্পূর্ন হয়।

লড়াই-লড়াই, লড়াই চাই ! লড়াই করেই বাঁচা …
এ'টাকে বাঁচা বলে ?

নাকি বেঁচে ওঠার প্রয়াস এ'টা..?

কে জানে ? ভাবনার সময় তো নেই। যদিও ভাবনা যে কী, সেটাই তো জানা নেই ! এখন একটাই লক্ষ্য, এগোতে হবে যে… আশেপাশে প্রতিপক্ষের ভিড় ঠেলে। অগুনতি-অজস্র সে'সব কে পিছনে ফেলে ! মরিয়া প্রয়াসে ছুটছে যে তারাও, একই লক্ষ্যে !

কতটা লড়াই? কত বৃহৎ বা অল্প পথ? শুধুমাত্র এগিয়ে চলাই কি কর্ম?… আর পরিশেষে, যদি এগিয়ে যাওয়া যায় সব চাইতে পূর্বে, তবেই নির্দিষ্ট করে একটা মাথা গোঁজার ঠাঁই হয় ? নচেৎ এই মায়াপথেই ইতির লিখন  ?! আর এতটা প্রয়াসের পরও ,  গ্রহণযোগ্যতা মিলবে কিনা, সন্দেহ রয়ে যায় অধিক মাত্রায়..!

তাও যে ছুটছি সকলে… এ' কোন্ মায়াজালের কারিগরি ?

যাইহোক, নিজস্ব এই স্বল্পমেয়াদী বাসস্থানে পৌঁছে গিয়েও আবারও অপেক্ষা। এবং সে অপেক্ষায় দিন গুনে চলা যে কীসের লক্ষ্যে, তখনও অধরা । তবুও প্রয়াস থামে না  ! কী আশ্চর্য্য জাদুকরি !

তারপর, নয়মাস অতিক্রান্ত হতেই, অতল সাগরের নিস্তব্ধতা ভেঙে কয়েক মুহূর্তের অন্তরালে এক মহা রণাঙ্গনে অবতরণ !

সবই মারাত্মক তীব্র যেথায়। ভীষণ প্রগাঢ় ! চোখ মেলে চাওয়াই দূরহ তো বাকি কোনো কিছু নিয়ে ভাবনার অবকাশ কই ?

হঠাৎই  এক উজ্জ্বল প্রভায় উদীয়মান এক দিব্য সত্ত্বা, হয়ত ! একদম সম্মুখ্যে এসে কানের গোড়ায় সে জানান দেয় ,

" খেলার মুখ্য চরণে স্বাগত ! তোমার জীবন চক্রের ধাঁধার ছক তৈরি .. চল, তৈরি হও। এ'টিকে গ্রহণ করার থেকে সমাধান করার পন্থা অন্বেষণ, সবটাই যে শুরু করতে হবে !"

" কিন্তু এটা তো একটা ফাঁকা ক্যানভাস ! এখানে করণীয় কীই বা আছে..?!"

" যা চাইবে !, যেমনভাবে চাইবে ! সেটাই করণীয়, একান্ত তোমার করণীয় কর্ম সেটাই..!"

" কিন্তু কীভাবে ? কী জানি আমি ? এ'তো অসম্ভব …!"

" এই তো শুরু করে দিয়েছ… এই অনুসন্ধিৎসা থেকেই পরবর্তী এসে ধরা দেবে ! এগিয়ে যাও…শুভেচ্ছা রইল.."

"কেমন মিটি-মিটি চাইছে দ্যাখ ! এর মধ্যেই হাত-পা ছুড়তে শুরু করে দিল ! এ'খুব শিগগিরই  ওলোটপালোট খেল বলে… তারপর তো চোখের পলকে ছুটতে শুরু করবে…"

কে যে বলল জানি না। মানে এখনও চিনি নি তাকে… আশপাশের কাউকেই নয় ! তবে এদের গঠন তো আমারই মত ! শুধু আকারে অনেকটা বড় ! আর অনেক কিছুই করে বেড়াচ্ছে যেগুলো আমি ঠিক কীভাবে যে করে…ধুর অস্থির লাগছে ভাবতে !

তখনই চোখে পড়ল,
সাদা ক্যানভাসের নিচের একদম কোণে কয়েকটা ছোট্ট আঁকিবুঁকি ফুটেছে। যেগুলোর মুখ ঊর্ধ্বে গমন করছে এমন ধারার…

আচ্ছা… তাহলে এই হল সেই মায়জালের আসল কারসাজি । যা-কে কেটেকুটে এঁকেবেঁকে বেরোতে হবে তবেই প্রস্ফুটিত হবে আগামী ?!

বেশ তবে, তাই হোক… আপাতত একটু ঘুমিয়ে নি, অনেকটা পথের ব্যাপারস্যাপার তো…

|| সমাপ্ত ||


[Image: Shocked-Open-Asianpiedstarling-size-restricted.gif]

[+] 5 users Like Sanjay Sen's post
Like Reply
#37

(25-08-2023, 02:25 PM)Bumba_1 Wrote:  এই থ্রেডটা ধীরে ধীরে একটা রত্নের সম্ভার হয়ে উঠছে .. এইটুকুই বলতে পারি। 

Namaskar   Namaskar  

(25-08-2023, 05:27 PM)Somnaath Wrote:  
ভালো লাগলো  clp);

thanks    thanks 
Like Reply
#38

(28-08-2023, 07:11 PM)Akash23 Wrote:  আর আপনার কী সমস্যা বলুন তো, শনিবারের বারবেলা-রাতবেলা পড়ে থাকতে সোমবার সকালবেলা কে ভূতের গল্প শোনায়! জোকস এ্যপার্ট, গল্পগুলো কিন্তু দারুণ। একটা গাঁয়ে মানে না আপনি মোড়ল গোছের আগ বাড়ানো পরামর্শ দিচ্ছি, বহু জায়গাতে প্রচুর বানান ভুল নজরে আসছে। ভরসা রাখুন, হেডমাস্টার সেজে গল্প পড়ি না নাকের ডগায় চশমা লাগিয়ে, জাস্ট নজরে পড়ে যায় (কী বলব মশাই আমি নিজেও আধ-বাঙ্গালী, লেখাপড়া আর পড়াশোনা সবই হিন্দী মিডিয়াম!!)। আপনি যখন কপি করছেন তখন প্রতিটা গল্প শেষে ছোট্ট করে  বন্ধনীতে লিখে দিন, "মূল বানান অপরিবর্তিত।"

থ্রেডের শুরুতেই লিখে দিয়েছি, এখানে যেসব লেখক এবং লেখিকাদের তাদের গল্প আমি পোস্ট করছি, তাদের পারমিশন নিয়েই করছি। সুতরাং ভুল বানানের দায়িত্বটাও গল্পগুলোর লেখক/লেখিকারাই নিক।  Big Grin

ঠিক আছে আপনার কথা মেনে এবার থেকে রাতের বেলায় গল্প দেওয়ার চেষ্টা করব।  :)


(28-08-2023, 08:57 PM)Baban Wrote:  সেই চোখটা বেশ লাগলো। একটা ইরোটিক ব্যাপার ছিল গল্পটায়। এটা কিন্তু আরেকটু বড়ো হলে মন্দ হতোনা। মানে ডিটেলে কিছু লাইন আরকি হেহে!

আর কৃতটাও ব্যাপক। জীবন যুদ্ধে জন্ম থেকেই লড়াই শুরু, শুধুই কি তাই? জীবনের জন্য যে দেহটা প্রয়োজন সেই দেহের আবরণের কাছে পৌঁছতেও বহু লড়াই করতে হয় শুক্রকে। তারপরে মেলে দেহ আর শুরু হয় নতুন যুদ্ধ প্রস্তুতি। ক্যানভাস রন করার পালা।
খুব ভালো করে বুঝিয়ে দিলেন  thanks
Like Reply
#39

(28-08-2023, 03:47 PM)Somnaath Wrote:  
খারাপ না, ছোটর মধ্যে ভালোই।

thanks   thanks  
 
(29-08-2023, 09:31 AM)Bumba_1 Wrote:  একটু বড় গল্প দেওয়ার চেষ্টা করো এবার থেকে সেন মহাশয়। এত ছোট ছোট গল্প পড়ে কি আর মন ভরে?

অবশ্যই চেষ্টা করব  thanks
Like Reply
#40

[Image: FB-IMG-1693413750650.jpg]

|| মৃতের কুয়ো ||

ছান ছান! ছান ছান! --- নূপুরের শব্দ। ঘুঘুরুঘুউ!! --- ঘুঘু পাখির সাথে প্যাঁচার পরিত্রাণ কর্কশ চিৎকার --- খেরাও!! জঙ্গলের মধ্যে থেকে ভেসে আসছে এক দল শিয়ালের রাক্ষসী হাঁসি আর সবশেষে এই ভৌতিক পরিবেশকে দেশে দেশে ছড়িয়ে দিতে উড়ে গেলো এক ঝাঁক কাকের দল। তাদের ডানা ঝাপটানোর শব্দে কেঁপে উঠলো সমস্ত অঞ্চল। সেই অঞ্চলেই কুয়াশায় ঘেরা বাংলাদেশের বুক ছিঁড়ে প্রায় দেড়শ বছর ধরে ইতিহাসকে সঙ্গী করে দাঁড়িয়ে রয়েছে এই রাজবাড়ী। যার ডানা দুটো ছেঁটে গেছে অনেককাল আগেই। ডানা ছাড়া এই রাজবাড়ী আজ বিশাল এক ধ্বংসস্তূপের থেকে কম কিছুই নয়। রাজবাড়ীর প্রায় অংশ ধ্বসে পরেছে মাটির উপর। কত কাল যে পরিক্রম করে গেছে তা ওই ধ্বসে পরা ধ্বংসাবশেষের দিকে নজর দিলেই বোঝা সক্ষম। গাছ শ্যাওলা গজিয়ে আজ হয়তো তার মধ্যে খাঁটি নামক বস্তুটাই উধাও পেয়েছে। আবার নূপুরের শব্দ! নূপুর পরা পায়ে আওয়াজ তুলে গোটা রাজবাড়ী হেঁটে চলেছে হয়তো কোনো মেয়ে। মধ্যরাতে যেখানে দেশের সমস্ত মানুষ গভীর নিদ্রায় মগ্ন সেখানে কোন মেয়ে এতো রাতে এই পরিত্যক্ত বাড়ির মধ্যে হেঁটে চলে বেরোচ্ছে তা অজানা। মেয়েটি বা কোথায়? ওই শব্দ কানে রেখে সঠিক পথে এগিয়ে গিয়ে দৃষ্টি রেখেও চোখে বাঁধল না কিছুই। সবই পরিষ্কার, সবই ঠিকঠাক, তবুও আওয়াজ আসে কোথা থেকে? আকাশে চাঁদ উঠেছে, তার জ্যোৎস্নায় পুরো ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ীর প্রতিটি কোণা মায়াবী হয়ে উঠেছে। দেখা গেলো পশ্চিমের গগণ ভেদ করে উড়ে আসছে এক গুচ্ছ মেঘ। হঠাৎ-ই বইতে আরম্ভ করেছে হাওয়া। শোঁশোঁ শব্দে কান পাতা বড় দায়। সেই হাওয়ার আঘাতে গাছপালা দুলছে। তারা দুলে দুলে ফেলে দিচ্ছে আলগা হয়ে আসা পাতা। সেই পাতা উড়ে গিয়ে পড়ছে এক গর্তে। গর্তটি পাথর দিয়ে বাঁধানো। দেখলেই বোঝা যায় এযে গর্ত নয়, রাজার কালে তৈরি একটি কুয়ো। যার ভিতরদিক অনেক গভীর, পড়লে বাঁচার সম্ভবনা একদমই নেই। গর্তের অতল তলে ভাসছে জল, তার উপর গিয়ে পড়ছে পাতাগুলো। শোঁশোঁ শব্দ বাতাসকে সাথে নিয়ে বেগ বাড়িয়েই চলেছে। আকাশে মেঘ এসে কখন যে চাঁদটিকে আড়াল করে দিয়েছে বোঝার জো নেই। আচমকা মেঘের ভিতর থেকে বেরিয়ে এলো বৈদ্যুতিক শরনিক্ষেপ! আর মুহূর্তে বেজে উঠলো কর্ণ বিদীর্ণ করা দামাবা গর্জন! সেই আলোক ছটায় মুহূর্তের জন্য দেখা গেলো, কুয়োর কাছে এসে কে জেনো দাঁড়িয়েছে। তার দৃষ্টি হারিয়ে গেছে ওই কুয়োর গভীরে। গভীরে কিছু একটা আছে, হয়তো আছে ইতিহাস। আছে মেয়েটির ইতিহাস। বেশিক্ষণ যেতে না যেতেই আবার বৈদ্যুতিক শরনিক্ষেপ আর সেই বৈদ্যুতিক আলোয়ে দেখা গেলো মেয়েটি উঠে বসেছে সেই কুয়োর পারের উপর। বসে বসে পা দুলচ্ছে আর মাথা দুলিয়ে সঙ্গীত ধরেছে। সে এক অশরীরী সঙ্গীত যা শুনলে গায়ের লোম নিমেষে খাঁড়া হতে বাধ্য। বাধ্য শরীরের শিরদাঁড়া জমাট বেঁধে যেতে-
‘আয় আয় চাঁদ মামা
টিপ দিয়ে যা
আমার কপালে চাঁদ
টিপ দিয়ে যা...’
গানের শেষে সে এক অশরীরী হাঁসি! ভয়ঙ্কর রূপে পাতাল থেকে অশরীরীরা এসে জেনো সেই গানের তালে নৃত্য করতে চায়। খিলখিলে সেই হাঁসি দেহের রক্ত চলাচলকে নিমেষেই ধমক দিয়ে থামিয়ে দেয়। রক্ত হয়ে ওঠে সলিল। উফ! সেই হাঁসি কানের পর্দায় এসে ধূমধাম ধাক্কা মারে, ভেঙে ছিঁড়ে ফেলতে চায় কানের পর্দা! বুকের হৃৎপিণ্ডকে পাঁজর ভেঙে বাইরে বেরিয়ে আসতে বাধ্য করে। সমস্ত ইন্দ্রিয় স্নায়ুতন্ত্রকে চোখের পলকে চূর্ণবিচূর্ণ করে ফেলতে চায়, আঃ!! কি ভয়ঙ্কর! কি ভয়ঙ্কর!!! আবার অখিলের বক্ষস্থলে বৈদ্যুতিক শরনিক্ষেপ আর সেই বৈদ্যুতিক তুচ্ছে যা দেখা যায় তা দেখলে যেকোনো সুস্থ মানব দৌড়ে পালানোই আবশ্যক। নয়তো স্নায়ুর উপর এতোটাই চাপ সৃষ্টি করবে যে তাতে তার চেতনা হারানো নিশ্চিত। ওই মেয়ের কুঞ্চিত কেশ হাওয়ার তালে এতোটাই ভয়ঙ্কর ভাবে উড়ে চলেছে যে তাকে সর্ব বিনাশিনী ছাড়া আর কিছুই লাগছে না। তার খিলখিলে হাঁসিতে তার বড় বড় দুটি দাঁত খুবই প্রখরভাবে নয়নপথগামী হবেই। সেই দাঁতের উপর থেকে বেয়ে বেয়ে পড়ছে রক্তের ধারা। তার চোখদুটো সূর্যের মতন উজ্জ্বল হয়ে উঠেছে রক্তবর্ণ হয়ে। সেই দৃষ্টি যাকে তাকে অন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। পরমুহূর্তেই আবার এক তীব্র বজ্রপাতের সাথে সাথে দেখা গেলো সেই নারী ঝাঁপ দিয়েছে ওই কুয়োয়। ভেসে আসছে তার খিলখিলে হাঁসি! সঙ্গে সঙ্গে আরম্ভ হল বর্ষণ। ভিজে যেতে থাকলো ভাগ্য, এই দৃশ্য এই রাজবাড়ী। আর ওই নারী? সেই নারী অতো সহজে ভিজবে না। হাজার বছর ধরে পাপের সাঁজার জন্য রয়ে যাবে ওই রাজবাড়ীতে। পাপীর বুক চিঁরে রক্ত পান করে নিজের রক্তপিপাসা সমাপ্তি না করা পর্যন্ত সে অমর! তার ঠাই নেই নরক কি স্বর্গে।
[+] 4 users Like Sanjay Sen's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)