Thread Rating:
  • 30 Vote(s) - 3.37 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Horror ভয় ২

Showing only the posts of Baban: 47 of 111 posts. Show all posts
#21

(22-01-2023, 09:47 PM)Sanjay Sen Wrote:  কিছু একটা রহস্যময় ব্যাপার তো আছেই, তবে একটা ব্যাপার জেনে নিশ্চিন্ত হলাম কান্নার আওয়াজ বা দরজা ধাক্কানো অথবা গ্রিল ধাক্কানোর আওয়াজ শুধু একজন নয় এই গল্পে উপস্থিত প্রত্যেকটি চরিত্র যারা ওই রাতে জেগে ছিল বা ঘুম ভেঙে গিয়েছিল - তারা সবাই পেয়েছে। তারমানে যিনি নিজের অস্তিত্ব জানান দিতে চাইছেন তিনি কিছু একটা প্রকাশ করতে চাইছেন। দেখা যাক আগে কি হয়  yr):

সত্যিই। কিন্তু মুহুর্ত গুলো এতটাই ভয়ঙ্কর যে তার উর্ধে কেউ কিছুই ভাবতে চায়না সহজে। দেখা যাক আগে কি হয়।

(22-01-2023, 09:52 PM)Bumba_1 Wrote:  হাম সাত সাত হ্যায়  banana  এই আওয়াজ, এই ক্রন্দন, এই চিৎকার যখনই হচ্ছে এবং ভবিষ্যতে হবে তখন যদি সবাই একসঙ্গে থাকে, তাহলে অবশ্যই we shall overcome .. এটাই এখন মূল মন্ত্র হওয়া উচিৎ এই কাহিনীতে উপস্থিত চরিত্রগুলির। বাড়িতে কিন্তু বাচ্চাটা একা আছে, ভুলে গেলে চলবে না .. 

কিন্তু একটা ফিল্ম ভুলে গেলে যে চলবেনা। হাম আপকে হ্যা কৌন? সমাজের সেরা সিনেমা  Big Grin প্রয়োজন না পড়লে সবাই যে এই ফিল্মটাই বেশি দেখে। দেখা যাক আগে কি হয়।
[+] 3 users Like Baban's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

(22-01-2023, 11:49 PM)Avishek Wrote:  শুরু জোজোর মায়ের সাথে হলেও এবার অলৌকিক ব্যাপারটা আরও নানা জায়গায় ছড়িয়ে পরছে। নিজের অস্তিত্ব জানান দেওয়া নাকি আরও ভয়ানক কিছু সেটাই এবার দেখার। বেশ লাগলো পর্বটা।

একদমই তাই। অনেক ধন্যবাদ। সাথে থাকুন। ♥️

(23-01-2023, 12:17 AM)nextpage Wrote:  কিছুটা রহস্যের গন্ধ পাচ্ছি...
ভূতের উৎপাত তাহলে শুধু একজনই সইছে না আরও একজন আছে। 
ভুতের ভূত ভূত ব্যাপারটা ফিল করছি। তাই বলছি কি আপডেট রাতে না দিয়ে সকালে দেয়া যায় না।

এইতো এইবার মনে হয় ছেলে একটু একটু.... Big Grin

(23-01-2023, 08:49 AM)Dushtuchele567 Wrote:  Khub sundor golpo... Keep I going dada

অনেক ধন্যবাদ ♥️ সাথে থাকুন।
[+] 2 users Like Baban's post
Like Reply
#23

(23-01-2023, 12:42 AM)Boti babu Wrote:  আজকের এই পর্ব পরে অনেক দিন আগের আমার নিজ অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল দাদা । আমার এক বন্ধু সে আবার S.B.I তে আছে তো একদিন হঠাৎই আমাকে বললো অফিসের অডিট এর কাজে ওকে অনেক দুরে যেতে হবে একা যদি আমি ফ্রি থাকি তাইলে তার সাথে যাবো কিনা । আমিও ফ্রি ছিলাম তাই চলে গেলাম ওর সাথে তারপরের ঘটনা দাদা বিশ্বাস করবেন কিনা জানি না আজকের পর্ব যেরকম লিখেছেন ঠিক সেই রকমের অভিজ্ঞতা হয়েছিল এখনও মনে পড়লে গায়ে কাঁটা দেয় ।।। লাইক রেপু এডেড দাদা।

কি বলছেন দাদা!! এ যে দেখি আমার কল্পনা আর বাস্তব মিলেমিশে একাকার!
তবে জেনে কোথাও যেন ভালো লাগছে এই ভেবে আমার চিন্তা গুলো একেবারে অতিরঞ্জিত অবাস্তব নয়, তার একটা সত্য রূপ আছে। তা ঠিক হয়েছিল বলতে পারেন? যদি অসুবিধা না থাকে তাহলেই।
সাথে থাকুন ❤
[+] 2 users Like Baban's post
Like Reply
#24

(23-01-2023, 10:14 PM)Papai Wrote:  Kahini jome uthechey. Ebar sudhu jojor parents noy onno bariteo paranormal bapar shuru hoe geche. Window te awaz er scene ta sotti bhoyer chilo. Kono karone regey achey ki sei entity?

কে জানে দাদা? বড়ো অদ্ভুত সব ব্যাপার ঘটছে পাড়ায়। এই তো সেদিন জোজোর বাবা ফিরছিলো হটাৎ....... না..... এখানে আর বলবোনা। পরের পর্বে জানাবো।


(23-01-2023, 10:19 PM)Boti babu Wrote:  ধন্যবাদ দাদা এই অধমের কথা শুনতে চাওয়ার জন্য  Big Grin
প্রথমেই কিছু কথা বলছি আমি ভূত প্রেত বিশ্বাস করি না যা আমি নিজ চোখে দেখি না তা কখনোই বিশ্বাস করি না তারপরেও কিছু কিছু ঘটনার কথা মনে হলে সব তালগোল পাকিয়ে যায়। সে রকম কিছু আমার অভিজ্ঞতার কথা আমি বলতে যাচ্ছি। যদি কেউ ভাবে আমি ঢপ মারছি তাহলে কিছু করার নেই। 
 আগে আমার কিছু সাহসের নমুনা বলছি আমি একসময় ড্রিন্স করতাম বন্ধুদের সাথে কিন্তু আমাদের যেখানে বসবাস সেখানে ঐরকম জায়গার অভাব যেখানে বাচ্চারা বসে মাল টানতে পারবে তাই আমরা কিছু বন্ধু মিলে আমাদের শহরের মহা শ্মশানে বশে মাল টানতাম মাঝে মধ্যে ভোলাবাবার প্রসাদ (সিদ্ধি)  খেতাম অনেক রাত করে ফিরেছি কোনও দিন রাত একটা কোনও দিন রাত দুটো । সবচেয়ে আমার পছন্দের সময় ছিল অমাবশ্যার সময় শ্মশান কালি মন্দিরে বশে মার পূজো দেখতে দেখতে বাবা টান মারা উফ এখনো ইচ্ছে হয় ঐ সময়ে চলে যেতে । তা আশা করি বুঝতেই পারছেন কেমন ছিলাম। 

তো আগেই বলেছি S.B.I এর বন্ধুর কথাতে চলে গেলাম ভোর বেলা চারটার ট্রেন ধরে চললাম সকাল ৮ টাই ট্রেন  থেকে নেমে আবার গাড়িতে তো গন্তব্য পৌঁছতে পৌঁছতে ১০'৩০ টা বেজে গেছে তার পর সারা দিন কাজ কাজ আর কাজ আমি কি করবো বাইরে যাই সুখটান দি সময় কাটানোর জন্য,  branch এ দুপুরের খাবারের ব্যবস্থাও ছিল, তারপর আবার কাজ কাজ তো এভাবেই ৪ টা বেজে গেল কিন্তু কাজ শেষ হয় নি................

এটা ছাড়াও আরো তিনটা মারাত্মক অভিজ্ঞতা সাক্ষী হয়ে ছিলাম । তার ভেতর একটা খবরতো সত্যতা জানার জন্য ন্যাশনাল নিউজ এজেন্সি থেকে এসেছিল।  ঐ গুলি নিয়ে আরেক দিন বলবো দাদা। বিশ্বাস করা না করা আপনার উপর আমি শুধুমাত্র আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম।

বাবারে! এতো সাংঘাতিক অভিজ্ঞতা! তবে আমার কি মনে হয় জানেন? পূর্বের আপনার ব্যাক্ত করা অতীতের ক্রিয়া গুলো থেকে বোঝা যায় আপনার সাহস অনেক। আর সেটা আপনার ভেতরের পসিটিভ শক্তি অনেক বেশি বাড়িয়ে তুলেছে। তাই আপনার ও আপনাদের সাথে বিশেষ বাড়াবাড়ি হতে পারেনি। শুধুই অস্তিত্ব জানান দেবার ওপর দিয়েই গেছে।
আপনি না থাকলে ওনার যে কি অবস্থা হতো ভাবতে পারছিনা!

আরও তিনটে অভিজ্ঞতা কি ঘটেছিলো পারলে একদিন জানাবেন। এই থ্রেড তো এই বিশেষ ব্যাপার কেন্দ্র করেই তাই আমার কাহিনী ছাড়াও আরও সত্য অভিজ্ঞতা হয়তো থ্রেডকে আলাদা মাত্রা দেবে। খুব ভয়ঙ্কর লাগলো । আসলে যার সাথে ঘটে সেই বোঝে। 
[+] 4 users Like Baban's post
Like Reply
#25

সেদিন রাতে আর কিছু আলোচনা করলাম না আমরা এসব নিয়ে। জোজোর বাবা নিজের বাবাকে যেমন ফোন করে তেমনি ফোন করে কথা বললো। যদিও এসব অদ্ভুত ব্যাপার নিয়ে কিছুই জানালো না তাদের। সেটা একদিকে ভালোই করেছে সে। শাশুড়ি মা আবার একটুতেই দুশ্চিন্তায় পড়ে জান। সামান্য ব্যাপারে দিশেহারা হয়ে পড়েন। তাই তাকে এসব না জানানোই ভালো। কিন্তু আমি পরের দিন নিজের মাকে ফোনে সবটাই জানাই। সবটা শুনে প্রথমে মা কিছুক্ষন চুপ করে রইলো, তারপরে বললেন....

আগামীকাল রাত্রে আসছে চতুর্থ পর্ব 
[+] 5 users Like Baban's post
Like Reply
#26
Star 

পর্ব - ৪


দরজা খুলতেই হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে এলো জোজোর বাবা। আমি তো অবাক। ঢোকার সময় একবার পিছনে ফিরে কি যেন দেখার চেষ্টা করছিলো সে তারপরে সামনে তাকিয়ে ভ্রূকুটি করে কি যেন ভাবলো। ওকে অমন অবস্থায় দেখে আমিও ঘাবড়ে গেছিলাম। যদিও ওর মধ্যে বিশাল ভয়ের সেইভাবে কোনো ছাপ ছিলোনা কিন্তু ওকে দেখেই বুঝেছিলাম কিছু একটা হয়েছে নিশ্চই। ছেলেটার পাশে বসে পড়লো সে। আমি গ্লাসে করে জল এনে ধরতেই ঢকঢক করে পুরোটা খেয়ে নিলো।

- কি? হয়েছে টা কি? এমন লাগছে কেন তোমায়?

আমার প্রশ্নে সেইভাবে জবাব না দিতে চাইলেও নিজেকে স্বাভাবিক রাখার ব্যার্থ অভিনয় করে নকল হাসি হেসে বললো - আরে কিছুনা। ও..... ও মনের ভুল আরকি ছাড়োতো। দাও চা দাও। 

- চা পরে হবে! আগে বলোতো কি হয়েছে? কিছুতো একটা হয়েছে। অতবার বেল টিপলে। টিপেই যাচ্ছিলে। তারপরে দরজা খুলতে অমন ঝড়ের বেগে ঢুকে পড়লে । উহু হয়েছে শিওর কিছু একটা। বলো আগে!

আমার প্রশ্নের চাপে শেষমেষ হার মেনে ও যা বললো তা হলো এই -

ওর আজকে কাজের চাপ বেশি ছিল তাই ফিরতে দেরী হয়েছে। যদিও সেটা ও আগেই জানিয়ে দিয়েছিলো। এমন ওর লেগেই থাকে। কাজ শেষে বেরোতে সাড়ে সাতটা হয়ে গেছিলো। আজ আবার নাকি বেরিয়ে এসে একটাও যানবাহনের খোঁজ মেলেনি। অন্য সময় খুব সহজেই অটো পেয়ে যায়। আজ একটাও পায়নি। আর দাঁড়িয়ে অপেক্ষা করা মানে আরও সময় নষ্ট। তাই কিছুটা হেঁটে মেন রোড থেকে অটো ধরতে হয়। সেও আবার যতক্ষণ না আরও কাস্টমার আসে ততক্ষন দাঁড়িয়ে এসে আরও দুজনকে তুলে স্টার্ট দেয়। থানার কাছে এসে ভাড়া মিটিয়ে যখন সে বাড়ির রাস্তা ধরেছে তখন নাকি অক্ষয় জ্যাঠার সাথে দেখাও হয়েছিল। উনি তখন কি একটা কাজে যাচ্ছেন। ওনার সাথে দেখা হওয়ায় দুপক্ষই সামান্য হেসে মাথা নাড়িয়ে বেরিয়েছে জান নিজ নিজ উদ্দেশে। কিন্তু আরেকটু এগিয়ে ওই xerox এর দোকানটা পার করে এগোনোর পর থেকে আর নাকি কারো দেখা পায়নি। মিষ্টির দোকানটাও নাকি আজ বন্ধ কি কারণে। সেখান থেকে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। যে রাস্তাটা বাঁ দিকে বেঁকে গেছে সেটা ধরে কয়েক মিনিট এগিয়েই ডানদিকে একটা লম্বা গলি পড়ে। সেটা  ধরে এগিয়ে কয়েকটা বাড়ি পেরিয়েই আমাদের বাড়ি। মিষ্টির দোকান পার করে রাস্তা ধরে কয়েক পা এগোতেই ও দেখে একজন মেয়ে ওপারে অর্থাৎ মিষ্টির দোকানের দিক থেকে হেঁটে আসছে। ওর থেকে বেশ কিছুটা পিছিয়ে সে। খুবই স্বাভাবিক ব্যাপার। ও ওতো নজর দেয়নি কিন্তু কি মনে হতে আবার পেছনে ফিরে ওপারে তাকাতেই মনে হলো সেই মহিলাও যেন ওর দিকেই তাকিয়ে ছিল যেই ও ওনার দিকে তাকিয়েছে সেও অমনি মুখ নামিয়ে হাঁটতে লাগলো। পরনে তার বাড়িতে পড়ার নাইটি। কিন্তু মুখটা দেখা যাচ্ছেনা কারণ সে মুখ নামিয়ে হাঁটছে। ও আবার এগোতে শুরু করলো। আশ্চর্য যে রাস্তায় আগে এই সময় বেশ কয়েকজনকে দেখা যেত আজ যেন কেউ নেই। পুরো ফাঁকা রাস্তা। যেন সবাই যে যার বাড়িতে ঢুকে বসে আছে। শুধু কোনো কোনো বাড়ির ভেতর থেকে কারো কথা বা টিভির আওয়াজ ভেসে আসছে কানে। আরও কিছুটা এগোনোর পর কি মনে হতে ও আবারো ওই রাস্তার উল্টোদিকে তাকায়। কিন্তু সেখানে আর মেয়েটি নেই দেখে আবার সামনে ফিরতে যাবে এমন সময় তার চোখ স্বাভাবিক ভাবেই গিয়ে পড়ে নিজের একেবারে পেছনে আর তখনি চমকে ওঠে সে। মেয়েটি এবার এপারে! একেবারে তার  পেছনে! হাত বাড়ালেই হয়তো ছুঁয়ে ফেলবে ওকে! আর সবচেয়ে আজব ব্যাপার তখনো সে মাথা নামিয়েই হাঁটছে। যেন নিচে কিছু খুঁজছে।

আশ্চর্য! কখন এলো মেয়েটা এপারে? আর চলেও যদি আসে এতটা কাছে এগিয়ে এলো অথচ কোনো আওয়াজ পেলোনা ও? নিজের জুতোর মচমচ আর শুকনো পাতা মারানোর আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছিলো অথচ পেছনে থাকা মানুষটার পায়ের কোনো শব্দই কানে আসছেনা ওর। অজান্তেই এবার ওর কেমন জানি একটা হতে শুরু করছিলো ওর ভেতর। অরিন্দম মোটেই ভীতু মানুষ নয়। সহজে সে ঘাবড়ে যায়না। কিন্তু আজ এই সামান্য একটা ব্যাপারেও কেমন যেন বুকটা কেঁপে উঠলো ওর। যেন কিছু একটা ঠিক হচ্ছেনা বা বলা উচিত কিছু একটা খারাপ হবে এখুনি ওর সাথে এমন ভয় পেয়ে বসছে ওর মধ্যে। ও তাড়াতাড়ি পা চালাতে শুরু করে। আর একটু দূরে এগোলেই আমাদের বাড়ি। কিন্তু যেন মনে হচ্ছে পথ শেষই হচ্ছেনা। স্পষ্ট দূরে নিজের বাড়ি যাবার গলিটা পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু যতই হাঁটছে দূরত্ব যেন একই রয়ে যাচ্ছে! শেষে কোনোরকমে আরও দ্রুত হেঁটে আর একবারও পেছনে না তাকিয়ে ও গলি ধরে এগোতে শুরু করে আর পৌঁছে যায় নিজের গেটের কাছে। তারপরে সেই বেল বাজানো। কিন্তু কি অদ্ভুত ব্যাপার বাড়ির কাছে পৌঁছানোর পর আর দেখা পায়নি সে ওই মহিলার। কিন্তু সে কোনো বাড়িতে ঢোকেনি কারণ কোনো গেট খোলার বা দরজায় ধাক্কা দিয়ে ডাকার আওয়াজ পেছন থেকে আসেনি। সে পেছনেই আসছিলো আর তাকে যেতে গেলে এই গলি পার করেই সামনে এগিয়ে যেতে হবে। কিন্তু আর কেউ নেই। তাই তখন অরিন্দম ঘরে ঢুকেও বাইরেটা দেখছিলো।

পুরোটা শুনে এবার আমিও বরের পাশে বসে পড়লাম। হচ্ছেটা কি এসব? রাতের ওই কান্ড। তাও আবার শুধু আমাদের সাথেই নয়, অক্ষয় জেঠুদের বাড়িতেও। তারপরে আবার আজ সন্ধেবেলায় যেটা হলো আমার সাথে ওটাও তো আজব ব্যাপার। আমাকে অমন বসে পড়তে দেখে জোজোর বাবাও অবাক হয়ে জিজ্ঞেস করলো যে আমার আবার কি হলো? তাতে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বললাম সকালে সান্তার মুখে শোনা পুরোটা ওকে বললাম। শুনে এবার ও ভ্রূকুটি করে কি যেন ভাবলো। এখন সময় জোজো বলে উঠলো 'জানো বাবা মা আমায় বকেছে আজ।' যদিও এমন স্পষ্ট ভাবে নয়। এখনো ঠিকভাবে উচ্চারণ করতে পারেনা ও। 

- ওমা সেকি কেন? কিগো? বকেছো কেন ছেলেকে?

আমি যদিও ওকে এই ব্যাপারটা বলতে চাইনি। কাজের থেকে ফিরেছে মানুষটা। তার ওপর আবার এমন আজব ব্যাপারের সাক্ষী হয়েছে। তাই এই সামান্য ব্যাপারটা বলে আরও চিন্তায় ফেলতে চাইনি। কিন্তু আমি নিজে তো জানি যে আমার কোনো ভুল হয়নি। শেষমেষ জোজোর বাবাকে জানাতেই হলো কেন বকেছি ছেলেকে ভুল করে। যদিও ওটাকে বকুনি বলেনা। সকালে ওই সান্তার মুখে ওসব শুনে এমনিতেই সব গুলিয়ে গেছিলো। কিন্তু সারাদিন কিন্তু কোনো ঝামেলা হয়নি। বেশ আরামে কেটেছে। স্নান, খাওয়া দাওয়া তারপরে দুপুরে একটু হালকা করে ঘুম। শশুর শাশুড়ি নেই তাই সেইভাবে আলাদা পরিশ্রমের কিছুই নেই। সন্ধে নাগাদ মুন্নিদি এলো প্রতিদিনের মতোই। আমাদের বেসিনটা ছোট তাই সে সব থালা বাসন একটা গামলায় নিয়ে কলঘরে গিয়ে ভালো করে পরিষ্কার করে। আজও ওগুলো নিয়ে সে চলে গেলো আর আমিও পুজো দেবার জন্য মায়ের অর্থাৎ শাশুড়ি মায়ের ঘরে গেলাম। আমাদের ঠাকুরঘর ওই ঘরেই। আমি প্রদীপ জ্বালিয়ে ধুপ জ্বালাতে যাচ্ছি এমন সময় মনে হলো পেছনে দরজায় আওয়াজ হলো। আমি ঘুরে তাকিয়ে দেখি জোজো। ও দাঁড়িয়ে আমাকেই দেখছে। আমিও আবার মুখ ফিরিয়ে ধুপ জ্বালাতে জ্বালাতে বললাম 'আয় ভেতরে' কিন্তু ওর থেকে কোনো উত্তর না পেয়ে আবার ঘুরে তাকিয়ে দেখি বাবু ততক্ষনে সরে পড়েছেন। তার নতুন কিনে দেওয়া ফুটবলের লাফানোর আওয়াজ পাচ্ছি। মানে সে খেলছে এখন আসবেনা। আমিও শঙ্খ বাজিয়ে প্রণাম করছি এমন সময় আবারো দরজায় টোকা। একবার, দুবার, তিনবার। এবারে একটু ভুরু কুঁচকে ওদিকে তাকাই। ভেবেছিলাম আমায় এভাবে দেখে জোজোর শয়তানি বন্ধ হবে। যদিও এমন ও করেনা। কিন্তু কই? কোথায় জোজো? আমি তো আমাদের ঘর থেকে ওই বলের লাফানোর আওয়াজ পাচ্ছি। তারমানে ও আমাদের ঘরে। এর মধ্যে ও দৌড়ে ওই ঘরে চলে গেলো? এতো বড়োও সে হয়নি। আমি নিজে বাইরে এসে দাঁড়ালাম। তারপর ঘরের বাইরের আলোটা জ্বালিয়ে দিলাম। এতক্ষন সেটা নেভানো ছিল, শুধু ভেতরের আলো জ্বলছিল। নিজের ঘরে এগিয়ে গিয়ে দেখলাম হ্যা ঠিক। ছেলে আপন মনে খেলছে বল নিয়ে। আমি ওই একটু দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করি ওকে যে সে কেন এমন দুস্টুমি করছিলো। ওটাকেই ও বকুনি ভেবেছে। জোজো একবার আমার দিকে তাকিয়ে আবারো নিজের ফুটবলে মনোযোগ দিয়ে মাথা নাড়িয়ে বললো সে অমন কিছুই করেনি। আমি তাকিয়ে রইলাম ছেলের দিকে। বল হাতের থেকে বেরিয়ে দূরে চলে গেলে ওটা নিয়ে আসতেই যার একটু হলেও সময় লাগছে, সে কিকরে ওতো দ্রুত দরজায় টোকা দিয়ে পালিয়ে যাবে? নানা ও মনের ভুল। আমি তখনো হাতে ধুপ নিয়ে দাঁড়িয়ে ছিলাম। আমাদের ঘরে কৃষ্ণ ঠাকুরের একটা ছবি আছে সেটাতে ধুপ দিয়ে বেরিয়ে এসে আবারো শাশুড়ি মায়ের ঘরে গিয়ে সব ঠাকুরকে ধুপ দিচ্ছি এমন সময় মুন্নিদি আসলো এ ঘরে। তাকে একটু কেমন চিন্তিত দেখাচ্ছে যেন। আমি কি হয়েছে জিজ্ঞাস করাতে সেই উল্টে আমায় জিজ্ঞেস করলো  আমি একটু আগে কলঘরের দিকে গেছিলাম কিনা? আমি না বলতে সে অবাক হয়ে জানালো সে এতক্ষন বাসন মাজছিলো। হাঁটুমুড়ে একটা ছোট টেবিলে বসে সে একমনে নিজের কাজ করছিলো। বাইরের ওই বাল্ব আর ভেতরের একটা বাল্ব জ্বলছিল। কিন্তু তিনবার নাকি সেই লাইট কেঁপে ওঠে। একবার তো পুরো নিভে গিয়ে সামান্য পরে জ্বলে ওঠে। কারেন্টঅফ হতে পারে ভেবে মুন্নিদি একবার ভাবে যে আমায় ডাকবে কিন্তু আর ওসব কিছু না হতে দেখে সে আবার বসে কাজে মন দেয়। একটু পরে তার মনে হয় কেউ হেঁটে এসে ভেতরে ঢুকে তার পেছনে এসে দাঁড়ায়। মুন্নিদি ভাবে বোধহয় আমি এসেছি। কারণ এমন আমি কয়েকবার এসে কথা বলেছি কিংবা ছেলেকে হিসু করাতে নিয়ে এসেছি। আজও তাই ভেবেছিলো সে। কিন্তু আমি কিছুই বলছিনা বা করছিনা দেখে সে পেছন ফিরে তাকায় কিন্তু কাউকে দেখতে পায়না। অথচ সে স্পষ্ট শুনেছে দরজা দিয়ে বেরিয়ে কেউ হেঁটে ওই ছোট উঠোন পেরিয়ে ভেতরে ঢুকলো আর পেছনে এসে সেই পায়ের আওয়াজ থামলো অথচ কেউ কোথাও নেই! ঠিক তখনি নাকি ঘরের ভেতর থেকে শঙ্খধ্বনি ভেসে আসে। তাই সে নিশ্চিত হতে উঠে এসেছিলো যে আমি গেছিলাম কিনা ওখানে কিন্তু আমি তো একটিবারের জন্যও ওদিক মারাইনি! আর ওই দরজায় তিনবার টোকা..... ওটাও কি তাহলে মনের ভুল ছিল? সব শুনে অরিন্দম কিছুই বল্লোনা। শুধু ভ্রূকুটি করে আবারো গ্লাসে চুমুক দিলো। 

সেদিন রাতে আর কিছু আলোচনা করলাম না আমরা এসব নিয়ে। জোজোর বাবা নিজের বাবাকে যেমন ফোন করে তেমনি ফোন করে কথা বললো। যদিও এসব অদ্ভুত ব্যাপার নিয়ে কিছুই জানালো না তাদের। সেটা একদিকে ভালোই করেছে সে। শাশুড়ি মা আবার একটুতেই দুশ্চিন্তায় পড়ে জান। সামান্য ব্যাপারে দিশেহারা হয়ে পড়েন। তাই তাকে এসব না জানানোই ভালো। কিন্তু আমি পরের দিন নিজের মাকে ফোনে সবটাই জানাই। সবটা শুনে প্রথমে মা কিছুক্ষন চুপ করে রইলো, তারপরে বললেন - আচ্ছা আমি কাল একবার তারক জেঠুর সাথে কথা বলবো। দেখি উনি কি বলেন। তুই বেশি এসব ভাবিসনা। হয়তো ব্যাপারটা কিছুই নয়। পুজো ঠিক মতো দিয়ে যা মন প্রাণ দিয়ে। আর ধুপ প্রতি ঘরে দেখাবি। নিজের ঘর শুদ্ধ থাকলে কোনো খারাপ কিছু সহজে ক্ষতি করতে পারেনা। আর একদম এসব নিয়ে ভাববিনা, কিছুই নয়..... হয়তো অরিন্দম ঠিকই বলেছে....তুই বেশি ভেবে ফেলছিস। আমি দেখছি কথা বলছি হ্যা? একদম চিন্তা করবিনা।

আমিও আর বেশি কথা বাড়াইনি। কারণ আমি নিজেই যেন মানতে চাইছিনা এসব। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যতই ভুতের গল্প শুনিনা কেন বা হরর মুভি দেখিনা কেন বাস্তবে এমন কিছু যেন ব্রেন সহজে মেনে নিতে চায়না। কারণ সে এতদিন ধরে চলে আসা জীবনে হটাৎ করে পরিবর্তন মেনে নিতে পারেনা। তাই সবকিছু বৈজ্ঞানিক পথে পর্যবেক্ষণ করে তবে সিধান্ত নেয়। কুন এই কদিনে যা হলো সেটা তাহলে কি? আর সবচেয়ে বড়ো কথা এখনই কেন? পুরোটা শুরু হলো মেয়েটা চলে যাবার পর থেকে.... এটাও তো অদ্ভুত। তবে সবচেয়ে অদ্ভুতকথা হলো ব্যাপারটা যে সবসময় ঘটে চলেছে তাও নয়। যেমন কাল রাত্রে একটুও কোনো অসুবিধা হয়নি। একদম স্বাভাবিক ছিল সবকিছু। রাতে নাকি জোজোর বাবা একা উঠে বাথরুমেও গেছিলো। সে কিছুই অনুভব করেনি। সেটাই তো স্বাভাবিক। তাহলে তার আগে পর্যন্ত যেটা হল সেটাকে কি বলা যায়? আমিও আর এসব বেশি কিছু না ভেবে নিজের বাড়ির কাজে মন দিলাম। তাও ভালো শাশুড়ি মা এখন নেই। নইলে আবার সে আমার থেকেও বেশি ভাবতে শুরু করতো। কদিন মেয়ের বাড়িতে শান্তিতে কাটাক। 

আজ পুরো দিন বেশ ভালো ভাবেই কাটলো। কোনো অস্বাভাবিক কিছুই আর হলোনা। আমি ছেলের সাথেই সময় কাটিয়ে দিলাম। বিকালে কিছুক্ষন ছাদে হাঁটাহাঁটিও করেছি। যদিও একবার মনে হয়েছিল সিঁড়িতে ধুপ ধুপ করে কিছুর আওয়াজ পেয়েছিলাম। তারপরে আর কিছুই শুনিনি। সন্ধে নাগাদ মুন্নিদি কাজে এসে সব কাজ মিটিয়ে কিছুক্ষন গল্প করে চলে গেলো। আজ আর কাজ করার সময় কিছুই মনে হয়নি তার। একসময় জোজোর বাবাও ফিরে আসলো। আজ আবার কিছু হয়েছে কিনা জিজ্ঞাসা করায় সে হেসে বলে না...আর কোনো কিছু দেখেনি রাস্তায়। আমি যদিও ওকে বলেছিলাম একটা ঠাকুরের ফুল আজ থেকে ব্যাগে রেখে দিতে। সেও আমার কথা মেনে নিয়েছিল। বেশি কথা বাড়ায়নি। কিন্তু আসল কথা হলো সব আগের মতো স্বাভাবিক চলছিল। আমার মাথা থেকেও যেন একটা সময় ওসব চিন্তা বেরিয়ে গিয়ে গেছিলো। হয়তো ভেতর থেকে এটাই ভাবতে চাইছিলাম সব ঠিক আছে।

রাত সাড়ে দশটা বাজে। আমরা সবাই বসার ঘরে বসে সূর্যবংশ দেখছিলাম। ফিল্মটা এতবার দেখা তাও যেন বার বার দেখতে ভালো লাগে। এখনো মনে আছে তখন ওই ক্ষীরের মধ্যে বিষ মেশানোর সিনটা চলছিল। আমি ওই সময় রান্না ঘরে গেছিলাম কি একটা কাজে। ঠিক এমন সময় গেলো কারেন্ট অফ হয়ে। আলোতে এতক্ষন থাকার পর হটাৎ করে অন্ধকার ঘিরে ধরলো। মাথাটা গেলো গরম হয়ে। ওখান থেকে জোজোর বাবাও চিল্লিয়ে উঠলো ধ্যাৎতারিকা বলে। তারপরেই শুনলাম সে চেঁচিয়ে আমায় জিজ্ঞেস করছে আমি কোথায় আছি। আমিও চেঁচিয়ে উত্তর দিলাম আমি রান্নাঘরে। সে আবারো জিজ্ঞেস করলো সে আসবে কিনা আমার কাছে। আমি বললাম কোনো দরকার নেই। সে যেন জোজোর কাছেই থাকে। ওকে ছেড়ে আসতে হবেনা। আমি মোমবাতি নিয়ে আসছি। এই বলে আমি দেয়াল ধরে ধরে বেরিয়ে আসতে লাগলাম। রান্না ঘরের খোলা জানলা দিয়ে হালকা আলো আসছিলো। অন্ধকারে চোখ সয়ে যেতেই কিছুটা হলেও দেখতে পাচ্ছিলাম। আমাদের আগে দুটো এমার্জীন্সি লাইট ছিল কিন্তু দুটোই গেছে খারাপ হয়ে। কিনবো কিনবো করেও আর নতুন কেনা গোয়েন্দা ওঠেনি। তাছাড়া অনেকদিন লাইট অফ হয়েওনি। আমি বেরিয়ে এসে এগিয়ে যাচ্ছিলাম শাশুড়ি মায়ের ঘরের দিকে। ঠাকুর ঘরের পাশেই দুটো বড়ো মোমবাতি আছে। আমি আমার ফোনটাও আনিনি। নইলে ওটার ফ্ল্যাশ লাইট জ্বালিয়েই সহজে কাজ করে নিতাম। আমার মাথায় তখন একটাই ভাবনা যেন কোথাও ধাক্কা খেয়ে না যাই। আমি এইভাবে এগিয়ে সবে আমাদের সিঁড়ির কাছে পর্যন্ত পৌঁছেছি। হটাৎ কারোর সাথে যেন হালকা ধাক্কা লাগলো বাঁ হাতে। আমি তো রেগে গিয়ে বলেই ফেললাম - আরে বললাম তো আসতে হবেনা তোমায়! কথা শোনোনা কেন তুমি? কিন্তু ওপাশ থেকে দেখি কোনো উত্তর নেই। আমি আবারো জিজ্ঞাস করলাম - কি হলো কি? কিন্তু আবারো সব শান্ত। কি ভেবে আমি দুই হাত বাড়িয়ে এদিক ওদিক খুঁজলাম.....কিন্তু হাতে কিছুই ঠেকলোনা। কিন্তু এই কয়েক মুহূর্ত আগেও তো আমার বাঁ হাতে আমি কিছুর ধাক্কা অনুভব করেছি। দুটো মানুষ খুব পাশাপাশি গেলে যেমন বাহু স্পর্শ হয়ে যায় ঠিক তেমনি। আজ! এতক্ষন পর! আবারো আমার ভেতরের সেই অনুভূতিটা ফিরে এলো। সারাদিনের স্বাভাবিকতা এবং টিভি দেখতে দেখতে এতটাই নরমাল হয়ে গেছিলাম যে এসব অনেক্ষন মাথাতেও আসেনি কিন্তু এই আবার ঘিরে ধরলো আমায়। অন্ধকারের থেকেও ঘন যে অনুভূতি... ভয়!

- কি গো? কি হলো? কিছু বললে?

আমার আওয়াজ হয়তো একটু জোরেই ছিল বলে জোজোর বাবা বলে উঠলো। কিন্তু সেই ডাক এলো দূরে বসার ঘর থেকে। তারমানে সে নিজের ঘরেই ছিল। কিন্তু আমি যে এক্ষুনি......! আমি হয়তো একাই চলে যেতে পারতাম বাকি পথ টুকু। কারণ শাশুড়ি মায়ের ঘরের জানলা আর দরজা খোলা আর সেখান থেকেও কিছুটা আলো এসে মেঝেতে পড়েছে আমি দেখতে পাচ্ছিলাম। কিন্তু এখন আর যেন সাহস নেই একা একা বাকি টুকু যাবার। রান্নাঘরের গলিটার দিকে যে ঘুরে তাকাবো সেটাও আর পারলাম না। শেষে ওকে ডাকতেই হলো আমায়। সেও দেখি ফোনের লাইট জ্বালিয়ে এগিয়ে এলো,সাথে ছেলেও। ওর সাথেই গেলাম শশুর শাশুড়ি মায়ের ঘরে আর ঠাকুরের আসনের পাশেই দেয়ালে টাঙানো দুটো নতুন মোমবাতি তুলে সেখানেই একটা জ্বালিয়ে ফিরে এলাম নিজেদের বেডরুমে। ছেলেকে জড়িয়ে আমি বসে রইলাম চুপ করে। নানান সব মিশ্র অনুভূতি। যেন নিজের সাথেই নিজের লড়াই চলছে ভেতরের। বিশ্বাসের সাথে অবিশ্বাস এর, যুক্তির সাথে সম্ভাবনার। সাথে হচ্ছে রাগ। নিজের আপন বাড়িতে কিনা আমি ভয় পাচ্ছি? এই বাড়িতে আজ এতগুলো দিন পার করে ফেললাম, ছেলে একটু করে বড়ো হচ্ছে আর এই সময় এসে এক ঘর থেকে অন্য ঘরে যেতে স্বামীকে ডাকতে হলো? ইচ্ছে করছে এক্ষুনি আবার এগিয়ে যাই রান্না ঘরের দিকে, গিয়ে দেখি কে আছে? তারপরে ভাবছি যদি সত্যিই কেউ থাকে? আমার শান্ত ভাব দেখে অরিন্দম একবার জিজ্ঞেস করলো কি হয়েছে? তারপরে কিছুক্ষন চেয়ে থেকে নিজেই বললো - ভয় পেয়েছো? আমি  যদিও ভেবেছিলাম এসব বলে আবার ওর মধ্যে দুশ্চিন্তা জাগরণ করার কি মানে? কিন্তু তারপরে কি ভেবে বলেই ফেললাম হযেটার সাক্ষী হয়েছি আমি। শুনে যদিও ও বললো ওসব কিছুই নয় কিন্তু তারপরে নিজেই বললো আমি ঘুরে দেখে আসছি একবার। আমি ওকে বাঁধা দিয়ে বললাম যে যেতে হবেনা কিন্তু ও হেসে বললো - আরে ধুর তুমিও না! এমনিতেও তো বাথরুমে যাবোই। যেতেই হবে ওদিকে। তুমি এসব ভাবা বন্ধ করো তো। যত ভুলভাল ভাববে ততই এসব ফিল করবে। তারপরে নিজেই উঠে আরেকটা মোমবাতি জ্বালিয়ে উঠে চলে গেলো বাইরে। আমি দরজার বাইরে তাকিয়ে রইলাম। হলদে আলোটা ধীরে ধীরে মিলিয়ে গেলো। আবারো বাইরেটা অন্ধকার। শুধুই ঘরের মোমবাতির আলোয় দরজার সামনে টুকু আলোকিত কিন্তু রান্নাঘরের ঐদিকটা পুরো অন্ধকার। কিন্তু আমার ছেলের বাবার এই সাহস যেন আমাকেও সাহস জুগিয়েছে মানুষটা কেমন একাই চলে গেলো ওই বাথরুমের দিকে। ভাবলাম ও ফিরলে এবার আমিও একা যাবো। ছেলেকে বিছানায় বসিয়ে আমি উঠে গেলাম বাইরে। শুনতে পেলাম বাথরুমের দরজা বন্ধ করার শব্দ। কয়েক পা এগিয়ে শাশুড়ির ঘরের ভেতরটা দেখলাম। আগের মতোই অন্ধকার। খোলা জানলা আর পর্দাটা একটু উড়ছে। এগিয়ে গিয়ে ঘরে ঢুকে বিছানায় উঠে জানলাটা বন্ধ করে পুনরায় ফিরে এলাম নিজের ঘরে। এসেই দেখি আমার ছেলে ওটা স্পাইডারম্যান এর পুতুলটা ধরে ঘরের দরজার দিকেই তাকিয়ে। আমি ভাবলাম ও আমার পায়ের আওয়াজ পেয়ে এদিকে তাকিয়েছে। কিন্তু আমি ঢোকার পরেও ওর দৃষ্টি আমার দিকে নয়। দরজার সামনে আমার দাঁড়ানোয় বাইরের অনেকটা অংশ ঢাকা পড়ে গেছে। আর জোজো মাথা নিচু করে আবার বেঁকিয়ে বাইরের সেই দিকে কি যেন দেখার চেষ্টা করছে। আমি ওর দেখাদেখি নিজেও ঘুরে তাকালাম। কই? কিছুই তো নেই। আমি আবার তাকালাম সামনে। ও তখনো দেখছে সেদিকে। আমি আবার তাকালাম। কি দেখছে ছেলেটা? তারপরে আবার তাকালাম সামনে। তখন দেখি জোজো আর বাইরের দিকে দেখছেনা বরং খেলনাটা নিয়ে খেলছে।

- কিরে জোজো? কি দেখছিলি বাবু? জিজ্ঞেস করলাম আমি। কিন্তু ছেলে খেলনা থেকে মুখ না সরিয়ে মাথা নাড়লো না সূচক। বাচ্চাদের মাথায় কত কি চলে। এর আগেও ওকে অনেকবার খেলতে খেলতে থেমে জানলার বাইরের কিংবা আমি কোনো কাজে ব্যাস্ত থাকলে সেইদিকে তাকিয়ে থাকতে দেখেছি। আজকেরটাও তেমন কিছুই ভাবতে ইচ্ছে করছিলো কিন্তু অতটাও যেন স্বাভাবিক ভাবে মেনে নিতে পারছিলাম না। যতবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছি এসব কিছুই নয় ততবার অসফল হয়েছি। আমি আবার শুনলাম বাথরুমের দরজার আওয়াজ। মানে ও এবার ফিরবে। সামান্য পরেই ওর বাবা ফিরেও এলো। ছেলের ওপাশে গিয়ে বসে আমার দিকে তাকিয়ে আমায় ইশারায় আশ্বাস দিলো কিচ্ছু অসুবিধা হয়নি সব ঠিকাছে। ও ফিরতে টর্চটা নিয়ে আমি গেলাম এবার। হ্যা একাই। মিথ্যে বলবোনা..... আবারো ওই সিঁড়ির জায়গাটা পেরিয়ে তারপরে রান্নাঘরে যাওয়ার লম্বা গলি পার করে এগিয়ে  দরজা খুলে বাইরে বেরিয়ে বাথরুমে যাবার পথ টুকুতে দুবার থেমে ভাবতে হয়েছে ফিরে যাবো কিনা কিন্তু আমি এগিয়ে গেছি। কারণ মনে হয়েছে এই তো এক্ষুনি এই রাস্তা দিয়েই অরিন্দম একা গেলো আর ফিরে এলো। আমার মনে আছে এমনই রাতে আগেও একবার কারেন্ট গেছিলো আর আমাকে কলঘরে যেতে হয়েছিল। সেটা আরও রাতের দিকে। তখন অবশ্য জোজো হয়নি। সেদিনের পর এই আজ। 

একসময় আমিও ফিরে এলাম। না কেউ বাথরুমের দরজায় ধাক্কা দেয়নি বা নাকি গলায় হাসেনি। ছোটবেলা থেকে পড়ে আসা ও পরবর্তী সময় শোনা যত ভৌতিক গল্প কাহিনী শুনেছিলাম সব যেন ওই সময়তেই মনে পড়তে হবে। লজ্জার মাথা খেয়ে একবার ভেবেওছিলাম ওকে বাইরে দাঁড়াতে বলবো যতক্ষণ না আমি ভেতর থেকে বেরোই কিন্তু সেটা কি আর এখন এই সময় এসে মানায়? আমি তো আর জোজো নয়, ওর মা। ভাবতেও লজ্জা করে এসব। যত আমি নিজের ঘরের দিকে এগিয়ে যাচ্ছিলাম ততো যেন একটু একটু করে ভয়টা কমছিল। হাতে ধরা টর্চের আলোয় সামনেটা হলুদ আভায় আলোকিত কিন্তু আমার পাশে ও পিছনটা সেই আগের মতোই অন্ধকার। কেন জানি একবার পেছনে টর্চ ফেলে দেখলাম। কিছুই তো নেই। কিছু থাকার কথাও নয়। কিন্তু তাও আমি এমন কেন করলাম? আমি কি তাহলে চাইছিলাম ওখানে কিছু দেখতে পাই? কিসের এতো কৌতূহল আমার? নিজেও জানিনা আমি। সিঁড়ির কাছটায় পৌঁছে গেছি। ওখান থেকে ডাইনিং টেবিলটা স্পষ্ট দেখা যায়। আমি আলো হাতে দেখলাম ওখানে দাঁড়িয়ে জোজো আর জোজোর হাতে ওর ফুটবল। মেঝেতে বসে আছে ও। আর বলটা ও গড়িয়ে দিলো সামনের অন্ধকারে। আমার টর্চের আলো জোজোর পিঠে তাই বলটা যতক্ষণ ওর হাতে ছিল আমি দেখতে পেয়েছি কিন্তু সেটা সামনে এগিয়ে যাবার পরে আর আমি দেখতে পেলাম না। ঠান্ডায় মেঝেতে বসে আছে বলে এগিয়ে গিয়ে ওকে বকতে যাবো তার আগেই আমায় দাঁড়িয়ে পড়তে হলো। এটা কি দেখলাম আমি? আমার চোখের সামনে ওই বলটা আবার গড়িয়ে ফিরে এলো জোজোর পায়ের কাছে। জোজো আবার ওটা তুলে ওর গায়ের জোরে ওটা ছুঁড়ে দিলো আবারো সামনের দিকে। বলটার লাফানোর শব্দও কানে পাচ্ছি। কিন্তু ওকি? সামান্য পরেই বলটা আবার অন্ধকার থেকে ওর কাছে ওই একই গতিতে জাম্প করতে করতে ফিরে এলো। আমি সঙ্গে সঙ্গে হাতের টর্চটার আলো সামনের দিকে ফেললাম। বসার ঘরের দরজাটা আগের মতোই খোলা। ভেতরে সোফা আর টিভি সেট সব দেখতে পেলাম। কিন্তু আর কিছুই নেই তো। আলোটা ঘরের ভেতর পড়াতে আর সেটা জোজো দেখতে পেয়ে ঘুরে আমার দিকে তাকালো আর হেসে আবার সামনে ঘুরে বলটা নিয়ে ছুঁড়ে দিলো সামনে। এইবার টর্চের আলোয় দেখলাম বলটা লাফাতে লাফাতে সোজা ঢুকে গেলো বসার ঘরে। আর সেই যে ঢুকলো আর বেরোলোনা। সোফার কাছে গিয়ে ঐভাবেই পড়ে রইলো। আমি এগিয়ে গেলাম ড্রইং রুমের দিকে। চারিদিকে আলো ফেলে দেখলাম একবার। সব একদম শান্ত। বড়ো ঘড়িটার টিকটক টিকটক শুনতে পাচ্ছি। নিচে তাকিয়ে দেখলাম বলটা স্থির হয়ে সোফার কাছে পড়ে। একটু আগেও এটা এই ঘরে ঢুকে পুনরায় ফিরে গেছিলো ছেলের কাছে। হয়তো এই সোফায় ধাক্কা লেগেই সেটা ফিরে গেছিলো। কিন্তু এইবারে আর তা হয়নি। কিন্তু এই সোফা আর ওই বাইরে যে জায়গায় জোজো ছিল মাঝে দূরত্ব অনেকটাই। জোজোর গায়ে এখনো ওতো জোর কি হয়েছে যে এতটা দূরে বলটা ছুঁড়ে দেবে আর সেটা দ্রুত গতিবেগে এগিয়ে এই সোফায় ধাক্কা লেগে পুনরায় ফিরে যাবে ওর কাছে? ও তো বড্ড হালকা ভাবেই ওটা ছুঁড়ে দিচ্ছিলো আর ড্রপ খেতে খেতে ওটা এগিয়ে যাচ্ছিলো। নিজেকে ওই সব অস্বাভাবিক অনুভূতি গুলো থেকে বাঁচাতে যে যুক্তির সাহায্য বারবার নিচ্ছিলাম এলং দেখি সেই যুক্তিই আমায় বাধ্য করছে আরও ভয় পেতে! এমন সব ভাবছি ঠিক তখনি আমার ডান হাতটা কে যেন হটাৎ চেপে ধরলো!


পরের পর্বে সমাপ্ত 

[Image: IMG-20250821-034916-217.jpg]
[+] 9 users Like Baban's post
Like Reply
#27

(26-01-2023, 09:59 PM)Sanjay Sen Wrote:  গল্প তো নয়, পড়তে পড়তে ঠিক যেন মনে হচ্ছিল সিনেমা দেখছি। প্রতিটি লাইনেই রহস্য রোমাঞ্চ ফুটে উঠছিল। পরের পর্বের অপেক্ষায় রইলাম।

অনেক অনেক ধন্যবাদ দাদা ♥️♥️
জেনে সত্যিই ভালো লাগলো আপনাদের ভালো লাগছে গল্পটা  Namaskar

(26-01-2023, 10:01 PM)Bumba_1 Wrote:  টানটান উত্তেজনায় ভরা একটি পর্বের সাক্ষী রইলাম আমরা। প্রত্যেকটি লাইন ভীষণ গুরুত্বপূর্ণ। এই আপডেট যে উপর উপর পড়ে বেরিয়ে যাবে সে অনেক কিছু মিস করবে। তাই সবাইকে অনুরোধ রইলো মন দিয়ে এই পর্বটি পড়ুন। অন্তিম পর্বে বোঝা যাবে পুরোটাই মনের ভুল নাকি ......... super natural কিছু ঘটনা সত্যিই ঘটে চলেছে।

অনেক ধন্যবাদ ♥️♥️
গল্পটা যে তোমাদের নজর কাড়তে পেরেছে দেখে সত্যিই ভালো লাগছে  Namaskar
[+] 1 user Likes Baban's post
Like Reply
#28

(25-01-2023, 08:59 PM)Boti babu Wrote:  অবশ্যই দাদা আমিও কথা গুলি বলতে চাই । আসলে কেউ বিশ্বাস করে আবার কেউ বিশ্বাস করে না তাই সবার সামনে এগুলো নিয়ে আলোচনা করি না। আগামী পর্ব আপলোডের পড়ে আমার অভিজ্ঞতা গুলি বলবো । এখন এটাই বলবো তিনটি অভিজ্ঞতা তিন রকমের । যারা বিশ্বাস করবে তাদের একটু ভয় লাগবে যারা বিশ্বাস করবে না তাদেরও মজা লাগবে।

কে বিশ্বাস করবে কি করবেনা সেই ভেবে চললে তো অনেক অসাধারণ সত্যি ঘটনা চিরতরে চাপা পড়ে থাকবে কোনো মনের অন্তরে। তার চেয়ে সে সব সকলের মাঝে প্রকাশ করাতেও আনন্দ। যে করবে সে দারুন উপভোগ করবে, আবার ভয়ও পাবে। এটাই তো আসল ব্যাপার। একদমই ঠিক। যারা বিশ্বাস করে তাদের একরকম অনুভূতি আর যারা করেনা তাদের গল্প হিসাবে মজা। 

আমি কিন্তু অপেক্ষায় আছি সেই ঘটনা গুলোর। নতুন পর্ব এসে গেছে। পড়ে ফেলুন আর লিখে ফেলুন নিজের ঘটনা ♥️ :shy:
[+] 1 user Likes Baban's post
Like Reply
#29

(26-01-2023, 11:06 PM)ddey333 Wrote:  ভালো লাগলো

আসলে সবাই ছেড়ে চলে যাচ্ছে  এই ফোরাম , আমরা কয়েকজন টিকে আছি এখনো


bananaSad


হমমম  bananaSad
ভালো লেগেছে জেনে ভালো লাগলো ♥️
[+] 1 user Likes Baban's post
Like Reply
#30

(27-01-2023, 12:52 AM)nextpage Wrote:  -ভয় পেয়েছো!
কানের সামনে হঠাৎ করে কেউ এটা বললে এমনিতেই তো পিলে চমকে উঠবে। 
সবকিছুই মনের ভুল ভেবে নিতে গিয়ে কাপালের পাশে জমা হওয়া ঘামের বিন্দু হৃৎপিণ্ডের গতি বাড়ায় সাথে মনের ভয়।
রহস্যের জালে বন্দী হতেও যে ভয় লাগে যদি নিজেকে ছাড়ানোর বদলে উল্টো আষ্টেপৃষ্ঠে জড়িয়ে হারিয়ে যাই কালের গর্ভে।
ধ্যাত আমি কি ভয় পাই নাকি...

রহস্যে জড়িয়ে আরও গভীরে তলিয়ে যাবার অদ্ভুত আকর্ষণ আছে। যেমন গল্পে গোগোল বাবুর মা মজেছে না চাইতেও। আর এমনিতেই মানুষ গুলো ঘাবড়ে আছে, এবার কানের সামনে কেউ ফিসফিস করলে কি হবে ভাবতো?

তুমি ভয় পাবে কেন? তুমি হবে সুপার সাহসী। শুধু ওই একটু ইয়ে লাগে মাঝে মাঝে আরকি  Big Grin

(27-01-2023, 01:34 AM)Avishek Wrote:  এই পর্বটা এখন পর্যন্ত এই গল্পের সেরা পর্ব ছিল। জোজোর বাবার ওই রাস্তায় ভয় পাবার দৃশ্য থেকেও বেশি ভয়ের ছিল জোজোর ওই বল খেলার দৃশ্যটা। বাবান দাদা সত্যিই বলছি আপনি ভয় পাওয়াতে পারেন। ভয় একের থেকে দুই বেশি ভয়ের। yr):

অনেক অনেক ধন্যবাদ ♥️
চেষ্টা করি মাত্র। আমি কখনোই চাইনি গল্প গুলো অতি মাত্রায় ভৌতিক হয়ে উঠুক। একটু ভয় একটু কৌতূহল একটু চিন্তা এই নিয়ে এগিয়ে চলুক।
[+] 2 users Like Baban's post
Like Reply
#31

(27-01-2023, 03:52 PM)Dushtuchele567 Wrote:  Osadharon... Please eivabei likhe jan

অনেক ধন্যবাদ ♥️
Like Reply
#32

(28-01-2023, 06:37 PM)Papai Wrote:  undoubtedly best porbo cholo eta ei golper. Ekta ga chom chomey vibe pelam. Jojor baba ke follow korey ki khoti kortey chaichilo naki oi pollobi? Naki jojor kono khoti kortey chay se? Dekha jak sesh porbey ki hoy.

অনেক অনেক ধন্যবাদ ♥️
সত্যিই এটা দেখে ভালো লাগছে যে গল্পটা পছন্দ হচ্ছে সকলের।

প্রশ্নের উত্তর আমিও জানিনা। তাছাড়া সবপ্রশ্নের উত্তর পাওয়া কি অতই সোজা? দেখা যাক কি হয়। লেখা চলছে।
[+] 2 users Like Baban's post
Like Reply
#33

(28-01-2023, 09:06 PM)Boti babu Wrote:  কি বলবো দাদা ভয় ধরে গেছে এমন পর্ব পরে । পড়তে বসে একবারের জন্য মনে হয় নি কোনও গল্প পড়ছি মনে হচ্ছিল বাস্তব ঘটনা ঘটে চলছে চোখের সামনে দাদা। লাইক রেপু এডেড দাদা। পরবর্তী পর্বের অপেক্ষায় থাকলাম দাদা।

অনেক ধন্যবাদ দাদা  Namaskar
আমি তো শুরুতেই উল্লেখ করেছি ওই অতিরঞ্জিত ব্যাপার গুলো আর বেশি রঙ মেশানো গল্প কোথাও যেন মনকে বুঝিয়ে দেয় ওগুলো শুধুই গল্প। তাই এমন ভাবে লেখা হোক যাতে ভয় কম লাগলেও হালকা শিহরিত হয়ে ওঠাই যথেষ্ট। চেষ্টা করেছি তেমনি কিছু লেখার। আপনার ভালো লাগছে জেনে সত্যি ভালো লাগলো। সাথে থাকুন। আর হ্যা..... আপনার তিনটে কিন্তু জানাবেন সময় করে। ❤

(28-01-2023, 09:25 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:  ভয়! ভয়! ভয়! বাবান বড্ডো ভয়!

একটু না হয় পেলেই ভয়
না পেলে কি মজা হয়
[+] 1 user Likes Baban's post
Like Reply
#34

হাওয়ায় নড়ে ওঠা পাতাগুলো যেন মনে হচ্ছে ইশারা করে কাছে ডাকছে। ওগুলো যেন পাতা নয়, হাত। সেগুলো নেড়ে এইদিকে তাকাতে বলছে। উফফফফফ! এই অন্ধকারে যেন সবকিছুই ভয়ের লাগে। ছোটোখাটো সামান্য ব্যাপার পর্যন্ত অন্য রূপ নেয়। আমি আর ওদিকে নজর না দিয়ে  ফোনের স্ক্রিনে মন দিলাম। এরপরেও যে পুরোপুরি সেই অনুভূতি গুলো পুরোপুরি চলে গেছিলো বললে ভুল বলা হবে। প্রায়ই মনে হয়েছে পাঁচিলের ওপাশ থেকে উঁকি মেরে কেউ জানলার দিকেই চেয়ে আছে, আবার একবার মনে হয়েছে জানলার বাইরে এপাশ থেকে ওপাশে ভয়ানক তীব্র গতিতে কিছু যেন একটা চলে গেলো। আর সবচেয়ে ভয়ের আর অস্বস্তিকর হলো যেটা সেটা হলো জানলার একেবারে বাইরে দাঁড়িয়ে কেউ দাঁড়িয়ে আছে একদম চুপ করে।

আমি জানি একটু সময় লাগছে কিন্তু শেষ পর্বটা লিখতে একটু নিজেকে সময় দিতেই হয়। আমি কখনোই বলবোনা ফাটাফাটি একটা চমক থাকবে বা এমন কিছু। কারণ এটা তেমন গল্প নয়। যাই হবে তা সামান্যই হবে। আর সেই সামান্যটাই হয়তো সবচেয়ে ভয়ানক! কোনো উত্তর পাওয়া যাবে কিনা জানিনা কিন্তু একটা অনুভূতি একটু হলেও জাগবে আশা করি। ভয়! নিজের জন্য না হোক..... গল্পের চরিত্রদের জন্য।

কাল রাত্রে আসছে দুই আপডেটের শেষ পর্ব!
[+] 5 users Like Baban's post
Like Reply
#35

শেষ পর্ব

নিজেকে ওই সব অস্বাভাবিক অনুভূতি গুলো থেকে বাঁচাতে যে যুক্তির সাহায্য বারবার নিচ্ছিলাম এবং দেখি সেই যুক্তিই আমায় বাধ্য করছে আরও ভয় পেতে! এমন সব ভাবছি ঠিক তখনি আমার ডান হাতটা কে যেন হটাৎ চেপে ধরলো! চমকে উঠলাম আমি এমন হওয়াতে। সেটাই স্বাভাবিক। কেঁপে উঠে পাশে তাকিয়ে দেখি জোজো। উফফফফফ গা থেকে যেন জ্বর নেমে যাবার মতো শান্তি পেলাম। জোজো আমার হাত ধরে দাঁড়িয়ে আছে কিন্তু তাকিয়ে আছে বারান্দার দরজার দিকে যেটা এখন বন্ধ। আমার হাতে ধরা টর্চটা আলো সোফার ওপর গিয়ে পড়েছে তাই পাশের ওই দরজার জায়গাটা অন্ধকারে ঢাকা। আমি ছেলের দিকে তাকিয়েই ছিলাম। জোজো একহাতে আমায় ধরে অন্য হাতের আঙ্গুল মুখে নিয়ে ওই দিকে তাকিয়ে। কি জানি কি হলো তারপরেই দেখলাম ও দুই হাতে আমার হাতটা ধরে আমার পেছনে লুকিয়ে পড়লো। যেন কিছুটা দেখে ও ভয় পেয়েছে। আমি সঙ্গে সঙ্গে টর্চটা ফেললাম দরজার দিকে। মনে প্রবল একটা ভাব জাগলো নিশ্চই কিছু একটা ওখানে আছে আর আমি সেটার সাক্ষী হতে চলেছি কিন্তু...... কই? কিচ্ছু নেই তো ওখানে। যেমন দরজা আগের মতো বন্ধ ছিল তেমনি বন্ধ। এমন সময় ও ঘর থেকে জোজোর বাবা উঁচু স্বরে ছেলের নাম ধরে ডেকে উঠলো। আমিও আর না দাঁড়িয়ে বেরিয়ে এলাম ও ঘর থেকে। কিন্তু আমি যখন দরজা দিয়ে বেরিয়ে আসছি তখনি যেন মনে হলো দূরে একটা আওয়াজ শুনতে পেলাম। কোনোরকমে হাসি চেপে রাখার চেষ্টা করেও যখন চেপে রাখা কষ্টকর হয় আর ঠিক তখনই ঘরঘর করে একটা অদ্ভুত আওয়াজ বেরিয়ে আসে মুখ দিয়ে একদম যেন ওটার মতো। কিন্তু এইবার আর আমি পেছনে তাকাইনি। ছেলের হাত ধরে সোজা ওর বাবার কাছে চলে গেলাম। আমাদের দেখে সে জিজ্ঞেস করলো ও ঘরে আমরা কি করছিলাম। তখন বলতেই হলো কিছুনা ওই দেখে এলাম একটু। তারপরেই হটাৎ একটা প্রশ্ন জাগলো মনে। আচ্ছা জোজো তখন ফুটবল নিয়ে খেলছিল। কিন্তু ওর বলটা তো টিভি দেখার সময় ওই বসার ঘরেই রাখা ছিল। তাহলে জোজো বলটা এখন পেলো কিকরে? ও কি একা একা এই ঘর থেকে বেরিয়ে ওই অন্ধকার ঘরে গিয়ে বল নিয়ে এসেছে? এটা যেন মানতে পারছিনা। ও ছোট মানুষ তাই ভয়ের ময় অনুভূতি হয়তো পুরোপুরি ভাবে পূর্ণতা লাভ করেনি কিন্তু বাবা পাশে থাকতেও ও উঠে বল আনতে চলে গেলো? নাকি বলটা এই ঘরেই ছিল আমি বেশি ভাবছি? জিজ্ঞেস করেই ফেললাম ব্যাপারটা ওর বাবাকে। কিন্তু মনের মতো উত্তর পেলাম না। শুধু এইটুকু বললো যে জোজো কিছুক্ষন পরে হটাৎ নেমে বলটা নিয়ে খেলতে শুরু করে দিয়েছিলো। অরিন্দম শুধু এইটুকুই বলেছিল যেন চুপচাপ নিজের মতো খেলে?

- আচ্ছা একটা বল নিয়ে তুমি দেখি দুশ্চিন্তায় পড়ে গেলে গো? আরে নিশ্চই বলটা এখানে ওখানেই কোথাও ছিল। ওটা নিয়ে ছেলেটা খেলছিলো। কি? তাইনা জোজো?

বাবার প্রশ্ন শুনে জোজো কোনো উত্তর দিলোনা। শুধু বাবার গায়ে এলিয়ে পড়ে ফোনটা হাতে নিয়ে নিলো বাবার থেকে। ছেলেটা এমনিতেও বড্ড শান্ত স্বভাবের আমার। কিন্তু ওর এই চুপ করে থাকাটা যেন এই মুহূর্তে আমার ভালো লাগছিলো না। যেন মনে হচ্ছে ও কিছু একটা বারবার দেখেছে কিন্তু ওর ছোট্ট মস্তিস্ক সেটা বোঝার ক্ষমতা অর্জন করেনি সেইভাবে এখনো তাই হয়তো ও গুরুত্ব দিচ্ছেনা। নইলে কি দেখে অমন লুকিয়ে গেছিলো ও আমার পেছনে? এ যে কি অস্বস্তিকর একটা পরিস্থিতি সেটা আমিই টের পাচ্ছিলাম। আধঘন্টা আগেও আমি ও ঘরে ওদের সাথে বসে টিভি দেখার মজায় ডুবে ছিলাম। আর এখন সব কেমন যেন পাল্টে গেছে। আমি আর বেশি কিচ্ছু না ভেবে বিছানায় উঠে গিয়ে বসে পড়লাম আর খোলা জানলার সামনে হেলান দিয়ে বসে আমার ফোনটায় গান শুনতে লাগলাম। যদি একটু এসব থেকে বেরিয়ে মাথাটা শান্ত করতে পারি। কিন্তু আমি যেন কিছুতেই রবীন্দ্রসংগীতে মন দিতেই পারছি না। বার বার চোখ যাচ্ছে বাইরের পাঁচিল আর তার ওপাশের সুপারি গাছ গুলোর দিকে। হাওয়ায় নড়ে ওঠা পাতাগুলো যেন মনে হচ্ছে ইশারা করে কাছে ডাকছে। ওগুলো যেন পাতা নয়, হাত। সেগুলো নেড়ে এইদিকে তাকাতে বলছে। উফফফফফ! এই অন্ধকারে যেন সবকিছুই ভয়ের লাগে। ছোটোখাটো সামান্য ব্যাপার পর্যন্ত অন্য রূপ নেয়। আমি আর ওদিকে নজর না দিয়ে  ফোনের স্ক্রিনে মন দিলাম। এরপরেও যে পুরোপুরি সেই অনুভূতি গুলো পুরোপুরি চলে গেছিলো বললে ভুল বলা হবে। প্রায়ই মনে হয়েছে পাঁচিলের ওপাশ থেকে উঁকি মেরে কেউ জানলার দিকেই চেয়ে আছে, আবার একবার মনে হয়েছে জানলার বাইরে এপাশ থেকে ওপাশে ভয়ানক তীব্র গতিতে কিছু যেন একটা চলে গেলো। আর সবচেয়ে ভয়ের আর অস্বস্তিকর হলো যেটা সেটা হলো জানলার একেবারে বাইরে দাঁড়িয়ে কেউ দাঁড়িয়ে আছে একদম চুপ করে। আমার আর সাহস হয়নি তখন ঐদিকে তাকানোর। ভেতর থেকে আমিই যেন নিজেকে বলছিলাম একবারও তাকাবিনা ঐদিকে। চোখ যেন না যায়। ওই দৃশ্য সহ্য করতে পারবিনা তুই। সে চায় যে তুই তাকা কিন্তু তাকাবি না কিন্তু!

উফফফফফ!! এসব কি হচ্ছে ? পুরোটাই মনের ভুল? যাচ্ছেতাই একেবারে! ভাবলাম নিজেই সরে যাবো ওখান থেকে কিন্তু দেখলাম জোজোর বাবাই আমার পাশে এসে বসলো। "কি দেখছো দেখি " বলে আমার একটা ইয়ারফোন নিজের কানে লাগিয়ে চুপটি করে আমার কাঁধে মাথা রেখে শুনতে লাগলো সেই চিরদিনের প্রিয় মানুষটার সৃষ্টি। একটু পরেই বুঝলাম আর কোনো খারাপ অনুভূতির বিন্দুমাত্র নেই অন্তরে। নানান সব আজগুবি চিন্তায় ভোরে ওঠা মাথাটা যেন এতক্ষন ভারী হয়ে ছিল সেটা হালকা হয়ে গেছে। তার বদলে  আমি আবার দুজন মানুষের প্রতি ভালোবাসা অনুভব করলাম। একজন ওই বিশ্ব বিখ্যাত মানুষটা যে বাড়িতে বসে সৃষ্টি করে গেছে একের পর এক সব জাদু ভরা লেখা যা একবার শুরু করলে থামা যায়না। আর দ্বিতীয় জন হলেন এই আমার কাঁধে মাথা রেখে চোখ বুজে থাকা লোকটা। যে বিশ্ব বিখ্যাত না হতে পারে, কিন্তু আমার কাছে সব। কারণ সে আমাকে পৃথিবীর সেরা উপহারটা দিয়েছে। যেটা এখন ওই যে দূরে শুয়ে বাবার মোবাইলে ডোরেমন দেখছে। ও আসার পরেই তো বুঝলাম মা হবার মানে কি। ছোটবেলায় মা যখন বকতো কিংবা বেশি দুস্টুমি করলে হাত তুলতো তখন খুব রাগ হতো মায়ের ওপর। আজ বুঝি ওই সময় মায়ের ওপর দিয়ে কি যেত। আজ বুঝি তার দিকটা। আমার জোজো তো আমার মতো দুস্টু নয় তাতেই সামলে ওঠা যায়না, সেদিন মায়ের কি অবস্থা হতো। কিন্তু এটাই তো মা হবার সবচেয়ে আনন্দের ব্যাপার। এই রাগ এই বকুনি আর তার সাথে অনেক অনেক আদর। সেই লোভে পড়েই তো মাঝে মাঝে আবার মা হতে ইচ্ছে করতো আমার। ছোট্ট জোজোর মুখটা মনে পড়তো। খুব সামলে কোলে নিয়ে ওর বাবা যখন তাকিয়ে থাকতো নিজের সৃষ্টির দিকে..... সেই দৃষ্টি, সেই মুহুর্তটর আবার সাক্ষী হতে ইচ্ছে জাগতো আমার। আমার এই ইচ্ছের কথা আমার কাঁধে মাথা রেখে বসে থাকা মানুষটাকে বললেই হেসে আমায় এইভাবেই জড়িয়ে ধরতো। বুঝতাম তারও লোভ জাগে। এমন লোভে ক্ষতি নেই বোধহয়।

এগুলোই ভাবতে ভাবতে নিজেও কখন যেন গুনগুন করতে শুরু করেছিলাম। লোকটা পাশে থাকলেই যেন সব ভুল চিন্তাগুলো গায়েব হয়ে যায়। কি যে জাদু আছে এই জোজোর বাবাটার মধ্যে কে জানে। কিছুক্ষন পরে আবার কারেন্ট ফিরে এলো। অন্ধকার কেটে গিয়ে আবার আলোয় ভোরে উঠলো ঘর গুলো। বসার ঘর এমনকি বাইরের বারান্দায় গিয়ে ঘরের গেট শেষবারের মতো দেখে এলাম। জোজোকে নিয়ে গিয়ে বাথরুম করিয়ে আনলাম। তারপরে শাশুড়ি মায়ের ঘর থেকে ঘুরে এসে বিছানায় উঠে ঘরের জানলা বন্ধ করে লাইট নিভিয়ে নাইট ল্যাম্প জ্বেলে ছেলেকে ঘুম পাড়াতে লাগলাম। এতক্ষন ধরে অন্ধকার ঘিরে থাকা ঘরে আলো ফিরে এলেও পুনরায় আবারো অন্ধকারে ডুবে গেলো ঘরটা। ঘরের ওই হালকা সবুজ আলোয় হালকা হালকা সব দেখা যাচ্ছিলো। দুজন শুয়ে কথা বলতে বলতে একসময় ঘুমিয়ে পড়লাম আমি। আমার মনে নেই আর কিছু। জোজোর বাবাকে দেখেছিলাম শেষবারের মতো ফোন হাতে নিয়ে ওপাশ ফিরে শুয়ে পড়তে। আমিও আর চোখ খুলে রাখতে পারিনি। ওকে ফোন নিয়ে আর ঘাঁটাঘাঁটি না করতে বলে চোখ বুজি। ঘুমে চোখ জড়িয়ে আসায় একসময় ঘুমে হারিয়ে যাই।

কতক্ষন সময় পার হয়েছে কিচ্ছু মনে নেই। হটাৎ কেমন একটা অসস্তি অনুভব হতে শুরু করলো আমার। আমি বুঝতে পারছি কিছু একটা যেন হচ্ছে আমার সাথে। দম নিতে কষ্ট হচ্ছে যেন। যেন নিঃস্বাস নেবার স্বাভাবিক পক্রিয়ায় একটা বাঁধা আসছে। মাথাটা এদিক ওদিক করছি আমি। কিন্তু চোখ খুলছিনা কেন? এদিকে যে বুকের চাপ আরও বেড়েই চলেছে! আমি মাথা টুকু ছাড়া আর কিছুই যেন নাড়তে পারছিনা। হটাৎ করে পুরো শরীর অসার হয়ে গেছে আমার! এ কি হচ্ছে আমার সাথে? প্রচন্ড অসস্তিতে শেষমেষ অজান্তেই কোন সময় যেন খুলে গেলো আমার চোখটা! আর চোখ খুলতেই আমি চমকে উঠলাম। জোজো!! আমার ওপর উঠে বসে আছে! ওর ঠোঁটে হাসি। কিন্তু নিজের ছেলের এই হাসিটা চিনতে পারছিনা কেন আমি? আর ও এমন করে আমার ওপরে বসেই বা কেন? উফফফফফ বুকটা!! এ কি হচ্ছে কি! জোজো এতো ভারী হলো কিকরে? এর আগেও তো কতবার জোজো আমার ওপর উঠে বসেছে, খেলা করেছে। কিন্তু আজকেরটা যে আমি সহ্য করতে পারছিনা। ওহহহহ! এতো ভার কিকরে হয়ে গেলো ওর? ঐভাবে তাকিয়ে হাসছে কেন সে? আমি কোনোরকমে কিছু একটা বলার চেষ্টা করলাম। কিন্তু সামান্য জোজো নামটুকু নিতে মনে হলো যেন অনেকটা সময় লেগে গেল। আমি উঠে বসতে চেষ্টা করলাম কিন্তু কিছুতেই পারছিনা। কিন্তু আমি পুরো দমে চেষ্টা করে গেলাম। আমার ওই হালকা নড়ার ফলে একটা অদ্ভুত ব্যাপার হলো। আমার চোখের সামনে জোজো হটাৎ লাফিয়ে নেমে পড়লো বিছানা থেকে আর দ্রুত গতিতে ঘরের খোলা দরজার পর্দা সরিয়ে বেরিয়ে গেলো। এ! একিকরে হতে পারে! ও এতো জোরে কিকরে ছুটতে পারে? এমন সময় বাইরে থেকে মেঝেতে কিছু পড়ার আওয়াজ আসলো আর তারপরেই মাআআআ!! বলে চেঁচিয়ে উঠলো জোজো! আমি আর থাকতে পারলাম না এরপরে। জোজো! বলে চেঁচিয়ে উঠে দৌড়ে বেরিয়ে গেলাম বাইরে কিন্তু একি! কোথায় জোজো? বাইরে তো কিছু নেই। আলো জ্বালাতে গেলাম কিন্তু একি! আবারো কারেন্ট গেছে নাকি? উফফফফ জোজো কোথায়? সিঁড়ির দিকের কাঁচের জানলাটা দিয়ে বাইরের হালকা আলো ওই সিঁড়িতে পড়েছে। তাতেই যেন অনেকটা স্পষ্ট দেখতে পাচ্ছি এখন। এগিয়ে গেলাম ওদিকে। এমন সময় শুনলাম ছাদের দরজার শব্দ। ওটা কেউ খুললো। তারপরেই সিঁড়িতে পায়ের শব্দ। কেউ যেন ওপর থেকে নিচে নামছে। এটা যে জোজো নয় সেটা ওই পায়ের আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে। কারণ ভারী পায়ের আওয়াজ। অন্ধকারের মাঝেই যেন আরও গভীর অন্ধকারে ঢাকা কিছু একটা সিঁড়ির সামনে এসে দাঁড়ালো। অবয়বটা কোনো পুরুষের মনে হচ্ছেনা? একটু এগিয়ে যাবো? হ্যা তাই যাই। কে ওটা?

ওমা! একি? অরিন্দম কখন ছাদে গেছিল? এতো রাতে ছাদে কি কাজ ওর? ও হটাৎ নেমে আসছে যে । জোজোকে দেখতে পাচ্ছিনা। আমাকে দেখেই ও দ্রুত নেমে এসে আমার হাত ধরে বললো "চলো  চলো ছাদে চলো!" এদিকে আমি কিছু বুঝতে পারছিনা। অবাক হয়ে ওর সাথে এগোতে লাগলাম। জিজ্ঞেস করলাম ছেলে কোথায়? ও কি তোমার সাথে? কোনো উত্তর দিচ্ছেনা সে। হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ওপরের দিকে। কিন্তু ও যেন সিঁড়ি দিয়ে উঠছেনা.... দৌড়োচ্ছে। উফফফফ আমাকে একপ্রকার যেন জোরে টেনে নিয়ে উঠে যাচ্ছে ছাদে। আমি! আমি যেতে চাইনা কিন্তু আমি যে থামতেও পারছিনা! ওকে বললাম আমরা এখন ছাদে যাচ্ছি কেন? জোজো কোথায়? কিচ্ছু উত্তর দিচ্ছেনা ও। আচ্ছা ও ওই ভাবে হটাৎ হাসছে কেন? এই রাতে কি দেখাবে ও ছাদে? জোজো কোথায়? ওর বাবা ঐভাবে হাসছে কেন? পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাকলো না? এদিকে আমি যেন আর হাটছিনা। আমার পা যেন আর সিঁড়ির ওপরে নেই। আমি কি হাওয়ায় ভাসছি নাকি? উফফফফ আবার কে নাম ধরে ডাকে আমায়? অরিন্দম? কিন্তু সেতো আমার সাথে!  তাহলে পেছনে কে ডাকে? ওই তো পৌঁছে গেছি দরজার সামনে। এবার ভেতরে যাওয়া বাকি। হটাৎ! কানের কাছে মুখ এনে কে যেন খুব জোরে আমার নাম ধরে ডাকলো তিন্নি!

--------------------------------------------

হটাৎ পেছন থেকে বেশ জোরে একটা হাতের চাপে চোখটা খুলে গেলো আমার। সাদা উজ্জ্বল আলোয় চোখটা এক মুহূর্তের জন্য ধাঁধায়ে গেল। আমি ঘুরে তাকাতেই দেখি জোজোর বাবা অবাক চোখে আমার দিকেই তাকিয়ে। আমি ঘেমে গেছি। জোরে জোরে শ্বাস নিচ্ছি। যেন অনেক্ষন পরে নিঃশাস নিতে পারছি আমি।

- কি গো? কি হয়েছে? তুমি এইভাবে!! হটাৎ..... হটাৎ কি হলো তোমার!?

গভীর ঘুম থেকে জাগিয়ে দিলে যেমন প্রথম মুহূর্তে কিছুই বোঝা যায়না। দিনরাত গুলিয়ে যায় সাথে আশে পাশের চেনা দৃশ্যগুলো তেমনি অবস্থা তখন আমার। ওর কথাও যেন শুরুতে বুঝতে পারছিলাম না। যেন অন্য ভাষায় কিসব বলছে ও। মাথায় ঢুকছে না সেসব। তারপরে ওর ঝাকুনিতে ঘুমের রেশটা কাটলো। টানা টানা স্বরে জিজ্ঞেস করলাম " কি? কি হয়েছে? আমি....আমার আবার কি হবে? কেন কি হয়েছে? "

ও অবাক হয়ে জিজ্ঞেস করলো - কি হয়েছে মানে?  তুমি!..... তুমি.....তাকিয়ে দেখো তুমি কোথায়!তুমি এখানে কি করছো? আর ঐভাবে উঠে এলে কেন?

আমার চোখে যেন ভয়ানক ঘুম চেপেছিল। ওটা ভাঙিয়ে দিতে যেন মাথাটা হালকা গরম হয়ে যাচ্ছিলো। তাই ওই অবস্থাতেই রেগে বলেই ফেললাম " কি সব বলছো কি?  জাগালে কেন  আমায় এখন? আর কোথায় আবার আমি যাবো?... আমিতো......"

ব্যাস... শুধু এইটুকু বলার পরেই আর কিচ্ছুটি বেরোলো না আমার মুখ থেকে। আমি জানিনা কারোর সাথে এমন কখনো হয়েছে কিনা কিন্তু আমার ঘুম কি পরিমানে সাংঘাতিক এসেছিলো যে আমি আমার সেই মুহূর্তের অবস্থা টুকু নিজেই বুঝতে পারছিলাম না। আমার মস্তিস্ক আটকে ছিল শেষ ওই বিছানায় যখন চোখ বুজে ছিলাম। কিন্তু এখন চোখ খোলার পরে আমার চারিপাশের দৃশ্য গুলো চোখে পড়তেই চক্ষু চরকগাছ হয়ে গেলো! আমি কিচ্ছু বলার মতো অবস্থায় যেন রইলাম না। আমি যেখানে দাঁড়িয়ে ছিলাম সেখান থেকে কয়েক পা এগোলেই সিঁড়ির প্রথম ধাপ শুরু। আমি এখানে কি করছি!? আমি এলাম কিকরে এখানে? আমি তো ঘুমিয়ে ছিলাম! আর তারপরে যা সব দেখলাম সেগুলো তো...... স্বপ্ন তাইনা? হ্যা তাই হবে। কিন্তু আমি তাহলে এখানে পৌঁছে গেলাম কিকরে! হে ভগবান! আমি এখানে কেন?

আমার ওই অবস্থা দেখে জোজোর বাবা কাছে টেনে নিলো আমায়। আমি তাকে জড়িয়ে আঁকড়ে ধরলাম। আমার চোখ বিস্ফোরিত। আমি কিচ্ছু বুঝতে পারছিনা। তাই তাকে নানান সব উল্টোপাল্টা প্রশ্নে জর্জরিত করতে লাগলাম। অরিন্দম আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে একটা চেয়ারে আমায় বসিয়ে নিজেও একটাতে বসে আমার হাত চেপে ধরে রইলো। আমি কাঁপতে শুরু করেছি যেন ভয়। এসব কিকরে হয়ে গেলো? তখনই আমার মনে পড়লো একটু আগের দেখা ওই অদ্ভুত স্বপ্নটা। আমার মুখ দিয়ে বেরিয়ে গেলো জোজো কোথায়? অরিন্দম আমায় জানালো সে ঘুমোচ্ছে। তারপরে সে জানালো যা হয়েছে। আমি নাকি জোজো বলে চেঁচিয়ে উঠি। তাতেই ওর তন্দ্রা ভেঙে যায়। উফফফ ভাগ্গিস ও কিছুক্ষন আগে পর্যন্ত ফোন ঘাঁটছিলো। সবে ওর চোখে ঘুম এসেছে এমন সময় ওই কান্ড। ও ঘুরে দেখে আমি নাকি টলতে টলতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। ও বোধহয় ভেবেছিলো আমি বাথরুমে যাচ্ছি। কিন্তু ওর সেই ভুল ভেঙে গেছিলো যখন ও শুনেছিলো আমি নাকি জড়ানো গলায় ছেলের নাম নিতে নিতে টলতে টলতে ঘর থেকে বেরিয়ে অন্ধকারে হেঁটে চলে যাচ্ছিলাম। অথচ ছেলে তো পাশেই শুয়ে। তখনি ও উঠে বেরিয়ে আসে আর দেখে আমি নাকি ওই অন্ধকারেই হেঁটে সামনে এগিয়ে যাচ্ছি। ও দুবার নাকি আমার নাম ধরে ডাকেও। আমি নাকি শুনতেই পাইনি। তখন সে বুঝতে পারে আমার কিছু একটা হয়েছে। তক্ষুনি বাইরের আলো জ্বালিয়ে সে দৌড়ে আসে আমার কাছে আর আমায় জাগিয়ে দেয়।

আমি সব শোনার পরে কিচ্ছু বলতে পারিনি। শুধুই অবাক চোখে ওর দিকে তাকিয়ে ছিলাম। আমার সাথে এটা কি হলো?কেন হলো। আমার তো কক্ষনো কোনো স্লিপ ওয়াকিং এর প্রব্লেম ছিলোনা। তাহলে হটাৎ এসব কি? আর এখুনি বা এমন হলো কেন? ও আমার অবস্থা দেখে জোজোর বাবাও বোধহয় গুরুত্বটা বুঝলো। তাই বার বার আমাকে শান্ত হতে বলছিলো। কিন্তু ও নিজেও যে ঘাবড়ে গেছে সেটা দেখলেই বোঝা যায়। এই কদিনে যা যা আমরা অনুভব করেছি সেসব যে আর অগ্রাহ্য করা যাবেনা সেটা দুজনেই বুঝে গেছিলাম। আমি তো উত্তেজনার বশে বলেই ফেললাম যে কালকেই চলো আমারা বাবা মায়ের কাছে চলে যাই। আমি আর থাকবোনা এখানে। তারপরে ভাবলাম এসব কি বলছি আমি! ছি ছি! আর তাছাড়া পালিয়ে গিয়ে হয়তো সাময়িক মুক্তি পেলেও পাবো কিন্তু তারপরে? ফিরে তো আসতেই হবে কিছুদিন পরে। তখন?

আমার অবস্থা দেখে জোজোর বাবাও দেখি রাজি হয়ে গেলো। বললো আমাকে আর ছেলেকে কদিন ও বাড়িতে দিয়ে আসবে। আমি যেন একটুও ভয় না পাই। ওর কথা শুনে আরও ঘাবড়ে গেলাম। তার মানে কি বলছে ও? অরিন্দম একা এই বাড়িতে ফিরে আসবে!? নানা! কিছুতেই না। ওকে একা এখানে রেখে আমি ও বাড়িতে শান্তিতে থাকতে পারবোনা। আমি কোনো রিস্ক নিতে পারবোনা। একবার রাস্তায় ও কাকে না কাকে দেখেছে। সে আবার পিছন পিছন ফলো করেছিল। ওরে বাবা নানা! আমি পারবোনা মানুষটাকে একা ছাড়তে। আর পালিয়ে গিয়েও কি রক্ষা হবে ? যদি ওখানেও...!! তার চেয়ে এখানে যেমন আছি তেমনি থাকবো।

প্রচন্ড ভয় যেমন একদিকে ভীতু বানিয়ে দিতে পারে, তেমনি হয়তো একসময় ভয়ানক সাহসও যোগায়। কিছুটা হয়তো রাগ থেকে। রাগের ফলে আসে জেদ আর সেই জেদ যোগায় সাহস। আমি শুরুতেই বলেছি আমি ভয়ানক সাহসী মেয়ে না হলেও সহজে ভয় পাইনি কোনোদিন। কিন্তু এই কদিনে আমার ভিতরে কেমন যেন কমজোরি অনুভব করছিলাম। একটুতেই ঘাবড়ে যাওয়া, সামান্য ব্যাপারে চিন্তায় পড়ে যাওয়া এমন কি এর মধ্যে নানা ছোট কারণে মাথায় রাগও এসে যাচ্ছিলো। জোজোকে সামলাতে গিয়ে বিশেষ করে। কিন্তু আজ এখন যেটা হলো তারপরে আর শান্ত থাকা যায়না। আমি ভেবে নিলাম বাড়ি ছেড়ে তো যাবোই না বরং দেখবো কতদূর যায় এই ব্যাপারটা। কালকেই মাকে সব জানাবো। আমাদের বাড়ির পরিচিত পুরোহিত মানুষ আছেন। তারক জ্যাঠু। আমি তাকে সেই নামেই চিনি। তিনি নাকি অনেক কিছু জানেন, বোঝেন। আর আমি মোটেই ঈশ্বর শক্তির কথা বলছিনা। তার দাদু নাকি নিজের যৌবনে প্রেত চর্চা করতেন । অনেক কিছু জানতেন। সেখান থেকেই নাতি সেই শিক্ষা পেয়েছে। যদিও আমাদের কাছে সে পুরোহিত হিসেবেই এতদিন পরিচিত। ঈশ্বর সেবায় নিজেকে নিয়োজিত করা এক শান্ত স্বভাবের মানুষ।দরকার হলে কালকেই গিয়ে কথা বলবো ওনার সাথে। উনি যদি কোনো সুরাহা......

আমার এসব কথা শুনে জোজোর বাবাও আর যেন আমাকে বাঁধা দেবার মতো সাহস পেলোনা। সেটা আমার দৃঢ়তা দেখে নাকি তার ভেতরের ভয় থেকে জানিনা। সেদিন রাতে যে ঘুমের বারোটা বেজে গেছিলো সেটা বলাই বাহুল্য। এরপর আর ঘুম হয়? কোনোরকমে দুটো প্রাণী জেগে কাটিয়ে দিয়েছিলাম রাত। ভোরের দিকে আমি ওকে জোর করে ঘুমাতে বললাম। দেখেই বুঝেছিলাম ওর ঘুমটা এসেছে কিন্তু আমার চিন্তায় সেটাকে কাটিয়ে দেবার চেষ্টা করছে। ধমক দিয়ে শুইয়ে দিলাম ওকে। বালিশে মাথা দিতেই জোজোর বাবা থাকতে না পেরে চোখ বুজেছিলো। কিন্তু আমি আর ঘুমাইনি। আশ্চর্যজনক ভাবে ঘুমও যেন আর ছিলোনা চোখে। সব ঘুম যেন তখন রাতে চেপে বসেছিল। এতো গভীর ঘুম যে চোখে নেমে আসতে পারে ভাবতেই পারিনি। এতটাই যে জেগে ওঠার পরেও সব বুঝতে কিছুক্ষন সময় লেগেছিলো। মাঝে মাঝেই চোখ চলে যাচ্ছিলো পাশে শুয়ে থাকা ছেলেটার দিকে। নিজের ছেলের এই ঘুমন্ত শরীরটা দেখতে দেখতে রাতে  স্বপ্নে দেখা ওই দৃশ্য মনে পড়ে যাচ্ছিলো। উফফফফ শরীরের ওপর বসে আছে জোজো! আর কেমন ভাবে তাকিয়ে হাসছে! আর ওই ছিটকে পালিয়ে যাওয়াটা তো আরও....! মাগো মা! উফফফ। শরীরটা কেঁপে উঠেছিল। মা আর সন্তানের মাঝে যে অনুভূতি থাকে এক মুহূর্তের জন্য যেন সেটাকে ছিন্ন করে দিয়েছিলো ওই স্বপ্ন। আচ্ছা নিজের সন্তানকে কি কেউ ভয় পেতে পারে? তাও আবার এইটুকু বাচ্চাকে যে একটু একটু করে বড়ো হচ্ছে? ওই স্বপ্ন যেন তাই চেষ্টা করেছিল। কিন্তু যতই হোক সে আমার জোজো। আমার প্রাণ। ওই ঘুমন্ত ছেলেটাকেই জড়িয়ে গালে চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে অদ্ভুত শান্তি পেয়েছিলাম।

ভোরের আলো ফুটলো। পাখির কুঞ্জনে চারিপাশ ভোরে উঠলো। এই পাখির ডাক যেন অদ্ভুত এক শক্তি যোগায়। যেন মনে হয় ওরা বলছে কোনো ভয় নেই..... কিচ্ছু হয়নি তো....সব আগের মতোই তো আছে। তখন গিয়ে চোখ কিছুক্ষনের জন্য বুঝে এসেছিলো। শান্তির এক ঘুম। বেশ অনেক্ষন পরে উঠেছিলাম সেদিন। ওর বাবা উঠেও আমাকে জাগায়নি। মা ছেলেতে দেরী করে বিছানা ছেড়েছিলো। রাতের একটা ঘটনা এমন ভাবে প্রভাব ফেলেছিলো আমাদের ওপর যে দিনের আলোতেও যেন চেনা বাড়িতে একা হতেই কেমন যেন ভয় লাগছিলো। হয়তো পুরোটাই অলীক কিন্তু তাও তো ভয়। এ জিনিস একবার ভেতরে ঢুকে গেলে সহজে মুক্তি নেই। সকালেই মাকে ফোনে সব কিছু জানাই। এমনকি বাবার সাথেও কথা হয় অরিন্দমের। বাবা যদিও এসব বিষয় আলোচনা কোনোদিনই তুলতে পছন্দ করেনি কিন্তু অবিশ্বাসও করেনি কোনোদিন। কারণ বাবাও নিজের কম বয়সে এমন কিছুর সাক্ষী হয়েছিল। তখন সে কলেজের ছাত্র। নুড়ি পাথরের বৃষ্টির ওই অদ্ভুত অভিজ্ঞতা বাবা কোনোদিন ভুলতে পারেনি। টিনের চালে শিলা বৃষ্টির মতো নুড়ি বৃষ্টি অথচ একটাও কিছু মাটিতে পড়ছেনা। এই একই রকম ঘটনাটা নাকি আমার এক বান্ধবীর কাকার সাথেও একবার হয়েছিল। যাইহোক সব শুনে মা বললো চিন্তা না করতে।  তারক জ্যাঠুর সাথে নাকি কাল সকালেই বাবার দেখা হয়েছিল। আমার কথা জিজ্ঞেস করছিলো কেমন আছি আমি। বাবা একটু পরেই যাবে ওদের বাড়ি জেঠুর সাথে কথা বলতে। যদি উনি বলেন ওনার কাছে যেতে তাহলে আমরা গিয়ে দেখা করে আসবো। এর একটা রাস্তা বার করতেই হবে। আর এসব এড়িয়ে যাওয়া যায়না। ভাগ্য ভালো যে সেদিন রবিবার ছিল। তাই আর জোজোর বাবার কাজে যাওয়ার তাড়া ছিলোনা। রাতে যা হলো এমনিতেও প্রয়োজনে ছুটি নিয়ে নিতো সে।


পরের অংশ এখুনি আসছে...
[+] 7 users Like Baban's post
Like Reply
#36
Star 

আগের পর্বের পর

আমি রান্না ঘরে চা করছি আর ওরা ঘরে রয়েছে। জোজো ওর বাবার সাথে খেলছে। ছোট মানুষটা কিছুই বুঝছেনা যে বাবা মায়ের মুখের হাসিটা আজ বড্ড নকল। একটু পরেই শুনলাম আমার ফোন বেজে উঠলো ঘরে। কাজ বন্ধ রেখে দৌড়ে এলাম ঘরে। বাবা ফোন করেছে। রিসিভ করতেই বাবা বললো যে জেঠু নাকি কথা বলতে চায় আমার সাথে। ওনার বাড়িতেই বাবা রয়েছে। পরোক্ষনেই একটা অন্য গলার স্বর কানে ভেসে আসলো। চিনতে অসুবিধা হলোনা আজও। শুধু একটু জড়িয়ে যায় এখন মানুষটার কথাগুলো। আমি ও আমরা কেমন আছি জানার পরে সে জিজ্ঞেস করলো কি অসুবিধা হয়েছে। যা যা হয়েছে সব খুলে বলতে। আমি সেই শুরু থেকে কাল রাত পর্যন্ত যা যা ঘটেছে সব বললাম। এমন কি পল্লবীর ব্যাপারটাও বলতে ভুললাম না। সব শুনে উনি আমায় কয়েকটা প্রশ্ন করোছিলেন। সেগুলো এবার জানাচ্ছি-


১ আমি এর মধ্যে কোনো খারাপ বিশ্রী পোড়া গন্ধ বা নতুন ধরণের কোনো পেয়েছিলাম কিনা

২ আমার কি বিনা কারণে হটাৎ করে প্রচন্ড ঠান্ডা লাগতো কিনা অর্থাৎ হটাৎ করে কম্পন।

৩ একা হলেই আমার কখনো মনে হয়েছে কিনা যে আসে পাশে কেউ আছে 

৪ বমি বমি ভাব কখনো হয়েছে কিনা

৫ বিনা কারণে খুব রেগে যাচ্ছি কিনা। অর্থাৎ স্বামী বাঁ বাচ্চার ওপর অকারণে রাগ বাঁ ঝগড়া হয়েছে কিনা।

৬ রোজ পূজা করার সময় কোনো বাঁধা আসছে কিনা বা পুজো দিতে গিয়ে অনীহা।

৭ ধুপ জ্বালানোর সময় তার সুগন্ধ আগের মতোই পাচ্ছি কিনা 

এর মধ্যে হালকা রেগে যাওয়া আর ওই অন্ধকারে কারোর স্পর্শ অনুভব ছাড়া বাকি কোনোটাই আমার সাথে হয়নি। রেগে যাওয়াটা তাও মেনে নেওয়া যায় কিন্তু রাতে ওই স্পর্শ! ওটা যে আমি অনুভব করেছি তাতে কোনো সন্দেহ নেই। আর তখন জোজো আর ওর বাবা বসার ঘরে ছিল। শুনে উনি যেটা বললেন সেটা শোনার পরে কিছুটা যেন আশার আলো দেখলাম। উনি বললেন যতটা উনি বুঝেছেন তাতে বিশাল ভয়ের কিছু নেই। আর তাছাড়া উনি নিজেই এ বাড়িতে আসবেন আমাদের সাথে দেখা করতে। এটা একদিকে ভালোই হলো। উনি নিজে এসে সব দেখে বুঝুন। উনি জানান আজ সন্ধের দিকে উনি আসবেন আমাদের বাড়ি। বাবাই নিয়ে আসবেন ওনাকে। আমি বাবাকে জানালাম মাকেও নিয়ে আসতে। তবে আমার সাথে ফোনে কথা বলার শেষে উনি এটাও জানিয়ে ছিলেন আমি যেন আজ রান্নাঘরে সামলে সকল কাজ করি। অর্থাৎ রান্না করার সময় যেন সাবধানে থাকি। এটা উনি কেন বলেন সেটা বুঝলাম না কিন্তু উনি যখন বলেছেন আমি আচ্ছা ঠিকাছে ছাড়া আর কি বা বলতাম। হয়তো উনি কিছু একটা আন্দাজ করেছেন। তবে এসবের মাঝেও একটা ভালো লাগায় মনটা অনেক ভালো লাগছিলো। বাবা মা আজ অনেকদিন পরে আসছে আমার কাছে। সাথে তারক জ্যাঠু নিজে আসছেন। দেখা যাক কি হয়। এইসব অদ্ভুতুরে সমস্যার মাঝেও জোজোর বাবা বাজারে গেলো। মাছ কিনে আনলো, সাথে মিষ্টির দোকান থেকে সন্দেশ আর স্পঞ্জ রসগোল্লা (বাবার প্রিয়) । আজ এতদিন পরে বাবা মা আসছে। ওদের আসার অপেক্ষায় আর আশার আলোয় সময় কখন যেন পার হয়ে গেলো। নিজের মধ্যে কয়েকবার হালকা ভয় জাগলেও সত্যি বলছি র কিচ্ছুটি অনুভব করিনি। আমি বা অরিন্দম। ভালো করে রান্না করে খাওয়া দাওয়া করে একসাথে তিনজনে সময় কাটালাম। হ্যা অবশ্যই রান্নার সময় কেয়ারফুল ছিলাম। আমি সবসময়ই থাকি। এর মাঝেই শশুর মশাই এর ফোন এসেছিলো। অরিন্দম কথা বললো কিন্তু আমি আগেই বারণ করে রেখেছিলাম যেন রাতের ব্যাপার ওদের না জানাতে। মানুষ গুলো চিন্তায় পড়ে যাবে। নিজের বাড়ির আর বাড়ির ছেলে বৌয়ের এমন সমস্যা শুনলে বয়স্কা শাশুড়ি মায়ের আবার কি হয় কে জানে।

সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ ওরা সবাই এলো। তার আগেই মাসি এসে সব কাজ করে গেছে। আমারও পূজা দেওয়া হয়ে গেছে। ট্যাক্সি থেমে নেমে এলো বাবা মা আর রোগা করে একজন বয়স্ক মানুষ। আমাকে দেখেই বাবা মায়ের মতো তার মুখেও একটা হাসি ফুটে উঠলো। বয়সের কারণে মুখে অনেকটা পরিবর্তন আসলেও জ্যাঠার হাসিটা আজও বড্ড চেনা, বড্ড মিষ্টি। সাদা পাঞ্জাবী আর ধুতি আর কাঁধে একটা ঝোলা। জোজোর বাবা দ্রুত এগিয়ে গিয়ে ওদের নিয়ে এলো ঘরে। আমিও ছেলের হাত ধরে এগিয়ে গিয়ে প্রণাম করলাম বড়োদের। জোজো বাবুকে তো বাবা কোলেই তুলে নিলো। বড্ড ভালো লাগছিলো এতদিন পরে বাবা মাকে কাছে পেয়ে। আমরা সবাই আবার ঘরে প্রবেশ করলাম। বাবা মা জোজোকে নিয়ে বসার ঘরে ঢুকে গেলেও অরিন্দম আর আমি দেখলাম তারক জ্যাঠা দাঁড়িয়ে এদিক ওদিক দেখছেন। বিশেষ করে ওই সুপারি গাছ আর জামরুল গাছটার দিকে। তারপরে কিছুই যেন হয়নি এমন ভাব নিয়ে সোজা ঢুকে গেলেন ঘরে। সোফায় সবাই বসতে না বসতেই মা চিন্তিত হয়ে জিজ্ঞেস করলো - কিরে? আবার কিছু হয়েছে নাকি এর মধ্যে? আমি হেসে মাথা নেড়ে না জানালাম।

- সত্যিই মানে কি বলবো.... তোমাদের ডেকে আনলাম তাও আবার কিনা এসব ঝামেলায় পড়ে। অদ্ভুত যে কি সব শুরু হলো। নিজের বাড়িতে এই ভাবে যে......

- আচ্ছা মা কাল রাতে ঠিক কি হয়েছিল আরেকবার বলতো?

আমার কথার মাঝেই জ্যাঠা জিজ্ঞেস করলো আমায় কথাটা। আমি পুনরায় রাতের ঘটনাটা খুলে বললাম। ফোনে তাড়াতাড়ি করে বলা একরকম ছিল কিন্তু এখন মানুষটাকে সামনে পেয়ে সবটা গুছিয়ে বললাম যে রাতে যা যা হয়েছে। সবটা শুনে বাবা মাও অবাক হয়ে গেলো। সত্যি তো এ কি হচ্ছে? মা তো ভয়ে পেয়ে বলেই ফেললো - ও দাদা? কি হচ্ছে এসব মেয়েটার সাথে আমার? এ কি নজর পড়েছে নাকি আমার মেয়েটার ওপর। মরলো ওই বাড়িতে আর কিনা আমার মেয়েটার ওপর নজর দিলো।

তারক জ্যাঠা হালকা হাসি হেসে মাকে সান্তনা দিয়ে বললো - আপনি চিন্তা করবেন না। আমার কিন্তু মনে হয় তেমন কিছু নয়। তিন্নি মা ভয় পাবার কিছু নেই। একটা কথা মনে রাখবি.... যত ভয় পাবি ততো বিপদ। তুই তো আর কোনো খারাপ কাজ করিসনি তাহলে কিসের ভয়? মনের জোর থাকলে কোনো কিছু সহজে ক্ষতি করতে পারেনা। কিন্তু আমরা কিন্তু ভয় পেয়ে নিজের ক্ষতি করে দিতে পারি। তবে এটাও ঠিক কোনো ব্যাপারে অতি সাহস দেখানো উচিত নয়। মানুষের কৌতূহল অনেক সময় তার বিপদ ডেকে আনে। আজকাল তো এসব নিয়েও নাকি মজার খেলা শুরু হয়েছে। ভূত প্রেত নিয়েও খেলা। প্ল্যানচেট তাও একটা অন্য জিনিস ছিল এসব তো আরও সাংঘাতিক। ওই আমার ছোট নাতিটা সেদিন দেখাচ্ছিল ফোনে কি সব যেন বেরিয়েছে.... আয়নার সামনে দাঁড়িয়ে তিনবার একটা নাম নিতে হয়, আবার চার্লি চার্লি না কি যেন একটা খেলা। এসব কি টাইম পাসের মতো জিনিস? এসব নিয়ে মজা করতে নেই। যত্তসব! তা যা হোক আমি কিন্তু এ বাড়িতে খারাপ কিছু বুঝতে পারছিনা। তবে অরিন্দম বাবার সাথে যেটা হয়েছে ওটা আমায় বেশি ভাবিয়েছে। আর কাল রাতের ঘটনাটা। হটাৎ করে............আচ্ছা অরিন্দম? আমি একটু তোমাদের সব ঘর গুলো ঘুরে দেখবো বাবা। তিন্নি তুই এখানেই থাক।

জোজোর বাবা আর জ্যাঠা বসার ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি মায়ের পাশে বসে  এইসব নিয়েই আলোচনা করতে লাগলাম। জোজো নিজের দাদুর সাথে কথা বলতে ব্যাস্ত। কিছুক্ষন পরে আমি সবার জন্য চা বানাতে যাবো এমন সময় দেখি অরিন্দম ফিরে এলো। উনি কোথায় জিজ্ঞেস করাতে সে বললো উনি ছাদে গেছেন। একটু ঘুরে দেখবেন একা। প্রথমে উনি গেছিলেন বাবা মায়ের ঘরে। ঠাকুর এর মন্দিরের কাছে গিয়ে আগে কালী মায়ের ছবির সামনে বসে মাথা ঠেকিয়ে প্রণাম করেন। তারপরে ঘরটায় চোখ বুলিয়ে পাশের ঘরে অর্থাৎ আমাদের বেডরুমে যান। সেটা দেখে অরিন্দম তাকে নিয়ে যায় রান্নাঘর আর কলঘরটা দেখাতে। কিন্তু ফেরত আসার সময় উনি সিঁড়ির সামনে পৌঁছে নাকি দাঁড়িয়ে পড়েন। তারপরে অরিন্দমকে বলেন উনি ছাদে যাবেন। সে বলে চলুন কিন্তু উনি বলেন উনি একাই যাবেন। জোজোর বাবা যেন সিঁড়ির আলোটুকু জ্বালিয়ে ফিরে যায়। সবটা শুনে আমি রান্না ঘরে গেলাম সকলের জন্য চা বানাতে। মাও এলো সাথে। আমি আর মা ওখানে দাঁড়িয়ে কথা বলছি, সেদিন মা আমার পেছনে যে কিছু একটা দেখেছিলো সেটা নিয়ে মা আর আমি কথা বলছিলাম। আমরা শুনতে পেলাম ওপর থেকে যেন জোরে জোরে তিনবার হাততালি দেবার মতো আওয়াজ এলো। একেবারে পরপর। এমন ভাবে ছয় বার উনি করলেন এটি। আমি আর মা মুখ চাওয়াচায়ী করলাম। উনি হটাৎ এমন করলেন কেন বুঝলাম না। একটু পরেই শুনতে পেলাম সিঁড়িতে পায়ের শব্দ। উনি নামছেন। ওনাকে নামতে দেখে মা রান্নাঘর থেকে বেরিয়ে ওনার কাছে গিয়ে কথা বলতে লাগলো। আমি রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি মা বলছে-

- দাদা? কি কিছু সমস্যা আছে নাকি? কি বুঝলেন?

- আমি কি বললাম তখন? ভয় পাবেন না। ভয়ের কিছুই নেই। আর তিন্নি মায়ের কোনো বিপদ হবেনা আপনি নিশ্চিন্ত থাকুন তো। তিন্নি মা? ও কোথায়?

- রান্না ঘরে... চা বানাচ্ছে।

- আচ্ছা আচ্ছা। আমি কিন্তু কিচ্ছু খাবোনা চা ছাড়া। আমায় ফিরে যেতে হবে একটু পরেই। এতো ভাববেন না। তখন গাড়িতেও দেখছিলাম আপনাকে চিন্তিত ছিলেন।আমি বুঝতে পারছি আপনার দিকটা। আমি আবারো বলছি ভয়ের কিচ্ছু নেই। আসলে ওই ওর রাশিটা হালকা তো। তাই একটু ঝামেলা আরকি। আপনি ভাববেন না। কিচ্ছু নেই এই বাড়িতে আপনি যা ভাবছেন। হ্যা একটা হাওয়া হয়তো লেগেছে কিন্তু সেটাও হয়তো কোনো ক্ষতি করতে পারেনি। ওই যে তখন গাড়িতে বললাম না আপনাদের....আসলে ওই সময় অমন একটা দুর্ঘটনা ঘটে যাওয়া আর ঠিক ওই সময়তেই আপনার মেয়ের বাথরুমে যাওয়া এই দুই সময় মিলে গিয়েই এইটা হলেও হতে পারে। কিন্তু শুধুই তিন্নির ওপর যে কোনো কু-দৃষ্টি পড়েছে সেটা বোধহয় নয়।যদি তাই হতো তাহলে এতক্ষনে অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যেতে পারতো। সেতো আবার নাকি আসে পাশের বাড়িতেও জানান দিয়েছে। আমার কেমন যেন খটকা লাগছে।

- কেমন খটকা দাদা?

- যদি সে.... কি যেন নাম? পল্লবী হ্যা পল্লবী..... তা সে যদি আত্মহত্যাই করে তবে সবচেয়ে বেশি ঝামেলা তো ওর নিজের বাড়িতে হবে। সে এইভাবে সারা পাড়া ঘুরে ভয় দেখাবে কেন? আচ্ছা সেই মেয়ের নিজের বাড়িতে কি কিছু এমন ঘটেছে? কিছু জানেন?

- না তিন্নি তো তেমন কিছু বলেনি। ওদের সঙ্গে তেমন খুব একটা যোগাযোগ ছিলোনা। ওই টুকটাক।

- হুমমমম..... আমার মনে হয় আসলে মেয়েটি যখন কাজটি করে তখন হয়তো সে কোনো একটা দোষ পেয়েছে। তাই সে এতটা প্রকাশ করছে নিজেকে। হয়তো কষ্ট পাচ্ছে তাই...... কিন্তু এটা বেশিদিন হবেনা। বাড়ির লোকেরা সব ব্যবস্থা নিলেই সব শান্ত হয়ে যাবে। কিন্তু কিছুদিন এই ব্যাপারটা থাকবে। আমি ভেবেছিলাম ব্যাপারটা বাড়াবাড়ির দিকে যাচ্ছে। কিন্তু যা বুঝলাম সেরকম কিছু না।

- কিন্তু দাদা! কাল রাতে যে ওই যেটা হলো সেটা? মেয়ে নাকি আমার হেঁটে হেঁটে ঘুমের মধ্যে বাইরে বেরিয়ে.....

- আপনি আপনি ভয় পাবেন না। আমি বলছি তো কিচ্ছু ভয় নেই। ঝামেলাটা থাকবে। কিন্তু সেটা বেশিদিন থাকবেনা। আমি এসেছি তো। সব ঠিক হয়ে যাবে। চা হোক আমি বরং একবার বাড়িটা বাইরে থেকে ঘুরে দেখে আসছি ততক্ষনে। আমি বলি কি বৌদি? আপনি কদিন মেয়ের সাথে এখানেই থাকুন। এতে ওর মনটাও ভালো থাকবে আর একা একা লাগবেনা। ভয় টয় আর লাগবেনা ওর। আচ্ছা আমি বরং যাই বাইরেটা একটু দেখে আসি। 

------------------------------------------

আমরা সবাই বসার ঘরে অপেক্ষা করছি ওনার। একটু পরেই আবারো হাজির হলেন তারক জ্যাঠা। এবারও তিনি একাই কাজটা করতে গেছিলেন। জোজোর বাবা সঙ্গে যেতে চেয়েছিলো কিন্তু তিনি বললেন কাজটা তাকে একাই করতে হবে। ওর প্রয়োজন নেই। অরিন্দম দাঁড়িয়ে দেখেছিলো ভদ্রলোক মাথায় দু হাত ঠেকিয়ে চোখ বুজে কি একটা বলে বাইরে চলে যায়। গেট পার করে যখন উনি বাইরে গেলেন তখন জোজোর বাবাও দেখেছিলো উনি হাতের সাথে অন্য হাত ঘষছেন। যেমন খুব ঠান্ডায় আমরা হাতে হাত ঘসি অনেকটা এরকম। কিন্তু কয়েকবার এমন করার পরেই উনি সেই একই কাজ করলেন। সজোরে হাতে পরপর তিনবার তালি বাজিয়ে আবার হাতে হাত ঘষতে ঘষতে বাইরে চলে গেলেন। জোজোর বাবা ব্যাপারটা দেখে অবাক হয়েছিল বটে। আমরাও ওর মুখে শুনে একটু অবাক হয়েছিলাম। কিছু সময় পর ওনার আসার পরে দেখলাম ওনার ঠোঁটে হালকা হাসি। এসেই বললেন - ওহ চা হয়ে গেছে না। এহে হে আমার জন্য অপেক্ষায় না থেকে আপনারা শুরু করেননি কেন?

- কি বুঝলেন তারক দা? চিন্তিত মুখে জিজ্ঞাসা করলো বাবা। তাতে উনি আগের মতোই মিষ্টি করে হেসে মাথা নাড়িয়ে নিজের থলিতে হাত ঢুকিয়ে একটা লাল জবা ফুল বার করে এনে সবার আগে এগিয়ে এলেন জোজোর কাছে। জোজোও তাকিয়ে ছিল যতীন দাদুর দিকে। ওর মাথায় ফুলটা ঠেকিয়ে তারপরে বুকে ঠেকিয়ে কি যেন বিড়বিড় করে বললেন। তারপরে জোজোকে বাঁ দিকের খোলা জানলার দিকে আঙ্গুল দেখিয়ে তাকাতে বললেন। জোজো তাকাতেই উনি আদর করে ওর পেটে কাতুকুতু দিতেই জোজো খিলখিলিয়ে হেসে উঠলো। তারপরে ওর গাল দুটো টিপে আদর করে জ্যাঠা আমাদের দুজনকে অর্থাৎ আমাকে আর জোজোর বাবাকে ওনার কাছে যেতে বললেন। আমরা গিয়ে দাঁড়াতেই উনি সেই একই কাজ আমাদের সাথেও করলেন। ফুলটা আমাদের মাথায় ধরে চোখ বুজে কিছু বললেন। তারপরে আমাদের দুজনের মাথায় হাত বুলিয়ে দিলেন। যেন আশীর্বাদ করলেন মনে হলো। তারপরে আমার হাতে ফুলটা দিয়ে বললেন আমি যেন এটা ঠাকুর ঘরে মায়ের পায়ের কাছে রেখে আসি।

- এই নে মা ধর। দু হাত জড়ো কর আগে.... হ্যা নে এবার ধর। এটা তোদের ঠাকুর ঘরের মায়ের পায়ের কাছে রেখে আয় তো। মায়ের ফুল মায়ের কাছেই থাকুক। শুধু এক স্থান থেকে আরেক স্থানে এলো আরকি হাহাহা। নে মা রেখে আয়। আর হ্যা প্রদীপটা জ্বালিয়ে দিস। কিছুক্ষন জ্বলুক পরে নিভিয়ে দিস। 

ঠাকুরের পায়ের কাছে ওটা রেখে  প্রদীপ জ্বালিয়ে আবারো প্রণাম করে ফিরে এলাম ঘরে। কিন্তু একটা জিনিস অবাক লাগলো। আমি যখন কাজটা করতে যাচ্ছিলাম তখন জোজো আমার পিছনে পিছনে আসছিলো। তখনি জ্যাঠা ওকে হাত ধরে থামিয়ে দিয়ে ওনার কাছে থাকতে বলে আমাকে একাই যেতে বলেছিলো। কেন জানিনা। কিন্তু কাজটা করে ভক্তি ভোরে মাকে প্রণাম করার পরে যেন সত্যিই মনে হচ্ছিলো এবার আর কিচ্ছু হবেনা হয়তো। যেন একটা অদ্ভুত ভালোলাগা কাজ করছিলো ভেতরে। যেন একটা শান্তি পেলাম আমি হটাৎ করেই। প্রদীপের আলোয় মায়ের মুখটা যেন জ্বলজ্বল করছে। কি সুন্দর লাগছে মায়ের মুখটা। এ মুখ তো আমি রোজ দেখি। রোজ পূজা করি কিন্তু এতো ভালোলাগা আগে অনুভব হয়েছিল কি? জানিনা। ফিরে আসি আবারো বসার ঘরে। আমায় দেখেই ওনার মুখে ওই মিষ্টি হাসিটা আবার ফুটে উঠলো। আমার মুখেও একটা হাসির রেখা ফুটে উঠলো। কেন? নিজেই জানিনা।

- শোন মা! তুই একেবারে নিশ্চিন্ত থাক। তোর সাহস অনেক। তাই সহজে তোকে কেউ কিচ্ছু করতে পারেনি, পারবেও না। শুধু ওই সময় তোর ওই বাইরে বেরোনোটা সেদিন উচিত হয়নি। কিন্তু তুইও বা বুঝবি কিকরে। তোর দোষ নেই....ওটা হবার ছিল হয়ে গেছে। কিন্তু তোকে তোর সাহস আর মা রক্ষা করেছে। কালকে যা হয়েছে ওসব ভুলে যা। কিচ্ছু হয়নি তোর সাথে। ওই একটা হয়তো কিছু ছিল.......সেটা কেটে যাবে। তুই ভগবানের ওপর এই ভাবেই বিশ্বাস রাখ। যেমন পূজা করছিস করে যা। শুধু দুটো জিনিস কর। এই আসন্ন এক সপ্তাহ রোজ বাড়িতে ধুনো দিবি। জানি একটু চোখ জ্বালা করবে কিন্তু তাও করবি। আর হ্যা এই কদিন তোরা তোদের ঘরে ঘুমাবিনা। তোর শশুর শাশুড়ির ঘরটায় ঘুমাবি। একদিক দিয়ে ভালোই হয়েছে তারা এখন এখানে নেই। তাই কোনো অসুবিধা নেই। আর বাড়ির দরজায় দরজায় গঙ্গাজল ছিটিয়ে দিবি প্রতিদিন। ব্যাস....দেখবি  সব ঠিক হয়ে গেছে। কিচ্ছু চিন্তার ব্যাপার নেই। আর অরিন্দম বাবা তুমি প্রতিদিন কাজে যাবার আগে একবার করে ঠাকুর ঘরে গিয়ে মাথা ঠেকিয়ে পেন্নাম করে তবে বেরোবে। আর এই হনুমানজির ছবিটা সাথে রাখো। এটা সবসময় সাথে রেখো। ব্যাস আর কিচ্ছু চিন্তা নেই। এবার সব ঠিক হয়ে যাবে। আশা করি আর কোনো ঝামেলা হবেনা। আর কিছু হলে আমি তো আছিই। আর হ্যা মা আরেকটা কথা। প্রতিদিন ওই ফুলটায় একটু জলের ছিটে দিস। যতদিন না শুকিয়ে যাচ্ছে। শুকিয়ে যাবার পরে ওটাকে আর মায়ের পায়ের কাছে রাখতে হবেনা। কিন্তু জলে দিবিনা। ওটাকে একটা কাগজে মুড়ে ওখানেই কোথাও রেখে দিবি। আমি জানিয়ে দেবো একদিন যে কবে ওটাকে জলে দিবি কেমন? আচ্ছা নে আমার যাবার সময় হয়ে গেলো। চাটা খেয়ে নি।

-------------------------------------

উনি আর বেশিক্ষন থাকেননি আমাদেরর বাড়িতে। চা পান করেই উনি কিছুক্ষন গল্প করে চলে যান। বাবা মা আমাদের সাথেই থেকে যান। কটা দিন না হয় মেয়ের কাছেই কাটিয়ে গেলো দুজনে। এরপর সেই রাত আর তারপরে আরও অনেক গুলো রাত কেটে গেছে। কিন্তু আর কোনো অস্বাভাবিক কিছুর সাক্ষী হতে হয়নি আমাকে বা আমাদেরকে। কিন্তু এর পরে নাকি আমাদের বাড়ির বাইরের ঐ রাস্তায় রাতে দু জনের এক্সিডেন্ট হয়েছিল। একজন সাইকেল থেকে পড়ে যান। আর একজন নিজের বাড়ির গেট থেকে বেরিয়ে দুপা এগোতে না এগোতেই কিসে ধাক্কা খেয়ে মুখ থুবড়ে পড়েন। দুটোই ঘটেছে রাত নটা থেকে নটা দশ পনেরোর মধ্যে। আর দুটো জায়গাই একবারে কাছাকাছি। ওই মিষ্টির দোকানের রাস্তায়। ঠিক যেখানে একদিন জোজোর বাবা দেখে ছিল কে যেন ওর পেছনে আসছে। এছাড়া আমার শাশুড়ি মায়ের যে বন্ধু সুজাতা কাকিমা মাঝে মাঝে আমাদের বাড়িতে আসতো তিনি আর ওনার বড়ো ছেলে নাকি একদিন রাত করে কোথা থেকে ফিরছিলেন বাইকে। বাড়ি পৌঁছে বাইক থেকে উনি যখন নামতে যান তখন উনি পড়তে পড়তে বাঁচেন। পরে উনি একদিন আমাদের বলেছিলেন ওনার নাকি মনে হয়েছিল ওনার শাড়িটায় নাকি উনি টান অনুভব করেছিলেন জোরে। এতটাই জোরে যে পেছনের দিকে কয়েক পা পিছিয়ে যান। যদিও নিজেকে সামলে নিয়েছিলেন। তবে এই ঘটনার সাথে ওই ব্যাপারটার কোনো যোগাযোগ ছিল কিনা জানিনা। কারণ ওনার বাড়ি অনেক ভেতরের দিকে। তবে আমাদের আর কোনো অসুবিধা হয়নি এই যা শান্তি। কিন্তু আজও কিছু প্রশ্ন যেন আমায় ভাবতে বাধ্য করে। আজও আমার মনে হয় তারক জ্যাঠা সেদিন কিছু একটা বুঝেছিলেন যেটা তিনি প্রকাশ করেন নি। তাছাড়া ছাদে তিনি একা ছিলেন আর একা বেরিয়ে আমাদের বাড়িটা ঘুরে দেখেছিলেন। ওই সময় টুকুতে কি হয়েছিল আমাদের জানা নেই। ফিরে আসার সময় ওনার মুখে হাসি ছিল কেন? আচ্ছা সবকিছু জানার পরেও উনি এতটা নিশ্চিন্ত ছিলেন কিকরে? ঐভাবে তালি বাজানোর মানে কি? উনি বারবার বলছিলেন যে বেশি দুশ্চিন্তা না করতে। সব ঠিক আছে। এতটা শিওর উনি কিকরে ছিলেন। নাকি আমরা যাতে প্যানিক না করি সেই জন্য সান্তনা? রাতে ওই ভাবে আমার ঘুমের মধ্যে একা বেরিয়ে যাওয়া শুনে ওনার ভ্রূকুটির মানে কি? আর তার চেয়েও বড়ো কথাটা আজও সবচেয়ে বেশি ভাবায় আমায়। বিদায় নেবার সময় উনি আলাদা করে আমায় ডেকে আমার মাথায় হাত রেখে বলেছিলেন আমি যেন কোনো ভয় না পাই। আর বাচ্চাকে সামলে রাখি, খেয়াল রাখি। আমি হেসে বলেছিলাম হ্যা জোজোর খেয়াল তো আগে রাখবো। সেটা শুনে উনি মিষ্টি করে হেসে মাথা নেড়ে বলেছিলেন - "আমি জোজোর কথা বলছিনা, যে আসবে তার কথা বললাম, আসি হ্যা কেমন। ভালো থাকিস মা। কোনো ভয় নেই "

এই বলার পর আর দাঁড়াননি তিনি। বেরিয়ে যান। অরিন্দম ওনাকে ছাড়তে যেতে চেয়েছিলো কিন্তু উনিই বারণ করেন। আমি শুধু ওনার বিদায় দেখা ছাড়া কিছুই করতে পারিনি। আজও জানলাম না উনি কিকরে জানলেন যে আমার  আর জোজোর বাবার ভালোবাসা আবারো একটু একটু করে বাস্তবের রূপ নিচ্ছে আমার অন্তরে? কিন্তু তারপরেই কেঁপে উঠি একটা কথা ভেবে........ যে এতদিন আশেপাশে ছিল সেও কি একই ভাবে এই কথাটা জানতে পেরেছিলো? সেই জন্যই কি আমার সাথে ঐসব ঘটেছে? সেই জন্যই কি আমাকে কোনোভাবে টেনে নিয়ে গেছিলো সিঁড়ির কাছে? কি উদ্দেশ্য ছিল তার? তাহলে কি......!!

আজও যখন এই শেষ কথাটা ভাবি আমায় ঘিরে ধরে ভয়!



|| সমাপ্ত ||


[Image: IMG-20250821-034916-217.jpg]
Like Reply
#37

(30-01-2023, 10:02 PM)ddey333 Wrote:  লাইক   দিয়ে রাখলাম কিন্তু কাল পড়বো।

রেপু  শেষ , পরে মেকআপ করে দেবো।


ওকে। নো প্রব্লেম  :shy:
মতামত এর অপেক্ষায় রইলাম।

(30-01-2023, 10:07 PM)Sanjay Sen Wrote:  শেষ হয়েও হইল না শেষ। মনে অনেক প্রশ্ন রেখে গেল এই কাহিনী। তবে এটা বোঝা গেল ওই মেয়েটির মৃত্যুর পর থেকেই তার অশরীরী ঘটিয়ে চলেছে এই সমস্ত ঘটনা। তারক জ্যাঠা মহাপুরুষ তাই তিনি সবকিছুই জানেন সবকিছুই বোঝেন। ভালো থাকুক জোজো, ভালো থাকুক অরিন্দম,‌ তিন্নি আর তাদের আগত সন্তান।  yr):

এটাই হলো আসল কথা। ওরা সবাই ভালো থাকুক।
অনেক ধন্যবাদ। শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য  Namaskar

(30-01-2023, 10:08 PM)Bumba_1 Wrote:   জোজোর মায়ের স্বপ্নের দৃশ্যটা, বলা ভালো নিশির ডাকের যে সিকোয়েন্সটা তুমি সৃষ্টি করেছো .. সেটা এক কথায় অসাধারণ। পড়তে পড়তে গায়ে কাঁটা দিয়ে উঠছিলো। জ্যাঠামশাই যতই অ্যাসিওরেন্স দিক না কেন, আমি হলে বাপু ওই বাড়িতে আর একটা দিনও থাকতাম না। এসব অপঘাতে মৃত্যু হওয়া আত্মাদের একদম বিশ্বাস নেই, কোথা থেকে সুপার পাওয়ার নিয়ে এসে যদি ঘাড়ে চেপে বসে, তখন জ্যাঠামশাইয়ের ফুলও কোন কাজ করবে না। সব মিলিয়ে দুর্দান্ত একটি গল্পের সাক্ষী থাকলাম আমরা।  clp);

অনেক ধন্যবাদ ♥️
হ্যা সত্যিই ওই স্বপ্নের দৃশ্যটা লেখার সময় নিজেও ভাবছিলাম কল্পনায় দৃশ্যটা। বাবারে!! তবে আমার মনে হয় তারক জ্যাঠামশাইয়ের ওষুধে কাজ দেবে    Big Grin
Like Reply
#38

(30-01-2023, 09:57 PM)Boti babu Wrote:  এক দিকে বুম্বাদা আরেক দিকে দুই রত্ন যদি এক সাথে পর্ব দেয় তাহলে আমরা পাঠকরা কোনটা ছেড়ে কোনটা পড়বো । তাই আজকের পর্ব না পড়েই লাইক রেপু দিয়ে রাখলাম রাতে যখন একা থাকবো তখন আরামসে পড়বো জানি ভালো কিছু পাবো। আজকেই আমার তিন অভিজ্ঞতা জানাবো দাদা।

হ্যা। সেই ভালো। রাতে আয়েশ করে পড়বেন।
আশা করি ভালো লাগবে শেষ পর্ব।
হ্যা আমিও অপেক্ষায় রইলাম সত্যি ঘটনা গুলোর।
[+] 1 user Likes Baban's post
Like Reply
#39

(31-01-2023, 12:57 AM)Avishek Wrote:  কিছু প্রশ্ন আমাদের সামনে রেখে শেষ হলো গল্পটা। একদিক দিয়ে ভালোই হয়েছে। যে যার মতো ভেবে নিক। কিন্তু আমার মনে হয় জোজোর মায়ের ওপর বিশেষ করে নজর ছিল। আর তার কারণটা শেষে জানাই গেলো। তবে স্বপ্নের অংশ টা সাংঘাতিক ছিল। হয়তো টেনে নিয়ে যাচ্ছিলো ক্ষতি করার জন্য। ওই তারক বাবু মানুষটা নিশ্চই কিছু একটা বুঝতে পড়েছিল যেটা এদের বলেনি। গল্পটা পড়ে মনে হচ্ছিলো যেন সত্যি কোনো ঘটনা পড়ছি। দারুন দারুন।
ভয় ১ এর থেকেও ভালো হয়েছে এই ভয় ২ এর শেষ পর্ব। clp); yr): yr):

আবারো তাড়াতাড়ি নতুন কিছু চাই দাদা। অপেক্ষায় থাকবো।

অনেক ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য ♥️
স্বপ্নের অংশটা সত্যিই লিখতে গিয়ে আমার নিজেরও কেমন লাগছিলো!
আমারও মবে হয়েছে ভয় ৩ এর সমাপ্তি বেশি ইন্টারেষ্টিং  Namaskar

(31-01-2023, 10:05 AM)ddey333 Wrote:  শেষের দিকে বেশ গা শিরশির করছিলো।  

বটি বাবুর সত্যি ঘটনা বোনাস !!

যাক ভালো লেগেছে তাহলে
সত্যিই বটি বাবুর ঘটনা ভাবতে বাধ্য করে কি হয়েছিল!!
[+] 2 users Like Baban's post
Like Reply
#40

(31-01-2023, 01:27 AM)Boti babu Wrote:  প্রথম অভিজ্ঞতা তখন ছয় সাত বছরের তাই যতটা মনে আছে ততটা বলছি তার আগে সময় বুঝার জন্য কয়েকটা কথা বলছি আমাদের গ্রামে বাড়ি আছে এখনো,   যেটা দাদুর আমলের তো আমরা মাঝে মধ্যেই দিদিদের কলেজের ছুটিতে ওখানে ঘুরতে যেতাম বাবা মার সাথে বিশেষ করে দোল পূর্ণিমা, তারপর কালি পূজা যেখানে ব্রহ্মা শীতলা পূজা হতো আমাদের বাড়িতে ।তখন ওখানে সব কাকাত ভাই বোন পিসির ছেলে সব আসতো সব মিলিয়ে আমরা ভাইবোন ছিলাম 22 জন তো বুঝতেই পারেন সব বাচ্চারা মিলে কেমন ধামাল করতাম।  তখন গ্রাম মানে পুরো একদম গন্ড গ্রাম যাকে বলে, যেখানে বিদ্যুতের আসে নি তখন, যেখানে সন্ধের সাথে সাথে রাত হয়ে যেত তাড়াতাড়ি ভাত খেয়ে আটটাতে ঘুম,  রাতে বাড়ির সাথের জঙ্গল থেকে শিয়াল এর আওয়াজ শুনা যেত ভোর বেলা সব ভাই বোনেরা মিলে ফুল তুলতে যেতাম তখন বন মোরগ দেখাযেত । তারপর ছোট ভাই বোনের গ্রামের বালুওয়ারি কলেজে খিচুড়ি খেতে চলে যেতাম সেখান  থেকে এসে পুকুরে দাপাদাপি এক দের ঘন্টা দাদু ঠাকুমার চিল চিৎকার করলে তারপর ঘরে বিকালে আম গাছে উঠে কে কত উপরে উঠতে পারবে তার কম্পিটিশন এই ছিল আমার ছোট বেলা । তো আমার ঠাকুমার এক বোনের বাড়ি ছিল আমাদের বাড়ির থেকে একটু দুরে ঠাকুমা সব সময়ই বলতো দুপুরে যেন ঐ দিদার বাড়ি দিকে একা একা না যাই রাস্তা ভালো না ।  
এই ঘটনা সত্যিই ভাবতে বাধ্য করে তাহলে হয়েছিলটা কি?
বিনা কারণে একটা বাচ্চা কেন এমন করবে? নিশ্চই কিছু তো ঘটেছিলো সে দুপুরে তার সাথে। উফফফ সাংঘাতিক। হয়তো বিরাট কোনো কিছু নয় কিন্তু সেটাই তো বাস্তবিক। এ তো আর ফিল্ম নয় যে বাড়িয়ে দেখানো হবে। বেশ ভয় লাগলো দাদা। তবে সবচেয়ে ভালো লাগলো কো জানেন? ছোটবেলার ওই সহজ সরল জীবনের অংশটা। আনন্দে হই হুল্লোড় করে ভাই বোনদের সাথে একসাথে কাটানো সময়। ওটার অনুভূতি আলাদাই ♥️
[+] 1 user Likes Baban's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)