Thread Rating:
  • 367 Vote(s) - 3.08 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Misc. Erotica অঘটনঘটন পটিয়সী (নতুন আপডেট ৩৭)Running

Showing only the posts of কাদের: 1,278 of 3,805 posts. Show all posts

(17-11-2023, 06:29 PM)Akash78 Wrote:  মুন্সী কে কঠিন ভাবেই ধোলাই দেওয়া হবে, শুধু একটা কল এর অপেক্ষা।

দেখা যাক  :)
[+] 1 user Likes কাদের's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(17-11-2023, 07:21 PM)Ari rox Wrote:  হতাশ হয়ে গেলাম

কেন ভাই? বিস্তারিত বললে বুঝতে পারতাম।
[+] 1 user Likes কাদের's post
Like Reply

(17-11-2023, 09:34 PM)allanderose113 Wrote:  সব সময়ের মত এবারও বলবো গল্পের উত্তেজনা উঠতে উঠতেই গল্পঃ থেমে গেলো । মন বলে আরো চাই । এছাড়া আর কি বা বলার আছে । কিন্তু মুন্সী আর নুসাইবা র এনকাউন্টার এর কথা মাহফুজ জানবে কীভাবে নাকি জানবে না । আর জানলে নুসাইবার সমর্থন অর্জনে মুন্সীর ভার্সেস মাহফুজ হবে কিনা । ??
আর হ্যা নেক্সট আপডেট দ্রুত চাই

এই সবের উত্তর পেতে গেলে পরের পর্বের জন্য অপেক্ষা করা লাগবে।
[+] 3 users Like কাদের's post
Like Reply

(23-11-2023, 09:36 PM)সমাপ্তি Wrote:  কাদের ভাই এই আপডেট টা এমন জায়গায় শেষ হলো,, জেন সালমান খানের,, বাজরাঙ্গি ভাইজান,, মুভির মুন্নির সাথে তার মায়ের সাথে দেখা হওযার আগ মুহুর্তে বিদ্যুৎ চোলে জাওয়ায় মুভিটা বন্ধ হোয়ে জাওয়ার মতন।

(23-11-2023, 09:43 PM)সমাপ্তি Wrote:  ভাই আজ কি আপডেটের আশা করতে পাড়ি ??

জানিনা নতুন আপডেট আসবে কিনা তবে আসলে সকল পাঠকদের
মনভাসনা পূর্ণতা পেত।

তবে চাপ নিবেনা লেখক সাহেব আমরা কিন্তু এখন অপেক্ষা করতে শিখেছি। ধন্যবাদ কাদের ভাই আপনি লিখে জান আপনার লেখা আমাদের কখনোই হতাশ করবে না।

(23-11-2023, 09:52 PM)সমাপ্তি Wrote:  কাদের ভাইয়ের লেখা জেন কবির লেখা কবিতার মতই সুন্দর।

কি বলেন পাঠক সাহেবরা??

আর আমরা কি এই সপ্তাহে এমন সুন্দর লেখকের কাছে এমন সুন্দর গল্পের একটি সুন্দর আপডেট পেতে পারি না??

সকলে লাইক দিয়ে জানিয়ে দিন লেখক সাহেবকে। যে আমরা
প্রতিদিন আপডেটের আশায় আসি।

সমাপ্তি ভাই, লেখা চলছে তবে ধীর গতিতে। লেখা হয়ে গেলে আপডেট পেয়ে যাবেন। কোন নির্দিষ্ট সময় বেধে দিতে পারছি না ব্যক্তিগত ব্যস্ততার কারণে। তবে সময় বের করে অল্প অল্প করে লেখার চেষ্টা করছি।
[+] 4 users Like কাদের's post
Like Reply

(23-11-2023, 07:29 PM)nusrattashnim Wrote:  শীতের মৌসুম শুরু হয়ে যাচ্ছে। একমাত্র আপনার থ্রিলে ভরপুর আপডেটই পারে পাঠকদের গরম রাখতে। কবে নাগাদ আসছে কাদের ভাই পরের মেগাপর্ব? একটু আইডিয়া দেয়া যায়? তর যে সইছে না। এমন সাস্পেন্সে এ আমাদের ডুবিয়ে দিয়েছেন।  Namaskar

আইডিয়া দিতে গেলে আগে নিজের আইডিয়া  থাকতে হবে। আজকার সব মিলিয়ে নিজেই শিওর না লেখার জন্য প্রতিদিন কতটুকু সময় বের করা যাবে। আবার এই ধরনের লেখার জন্য একটু ধীর স্থির ভাবে কিছু সময় নিয়ে লেখতে হয়। তাই কোন নির্দিষ্ট সময় দিচ্ছি না। তবে লেখা চলছে।
[+] 2 users Like কাদের's post
Like Reply

(17-11-2023, 09:40 PM)allanderose113 Wrote:  আমি আপনার সাথে একমত ব্রো কিন্তু নুসাইবা যেহেতু এর আগ পর্যন্ত ম্যানেজার কে বেশি পাওয়ারফুল মনে করে মাহফুজ কে এরিয়ে গেছে এটাকে নুসাইবার শাস্তি হিসেবে দেখতে পারি । এখন বিষয় হলো নুসাইবা মাহফুজের কাছে কতটা স্বাভাবিক হয়ে মুন্সী কে ধোলাই দিতে পারে হাজার হোক নায়িকার ফুফু বলে কথা।নায়িকা কে পেতে হলে ফুফুকে আগে পেতে হবে ??? আর ফুফুকে জিততে হলে এখন 2 টা কাজ আরশাদ কে ফিরিয়ে আনা আর নুসাইবা র এই অপমানের প্রতিশোধ নেয়া

আপনার পর্যবেক্ষণ বেশ ইন্টারেস্টিং। তবে আপনার পর্যবেক্ষণ কতটা যৌক্তিক সামনে গল্পের ক্যারেক্টারগুলো বলে দিবে।
[+] 1 user Likes কাদের's post
Like Reply

(17-11-2023, 11:31 PM)ms dhoni78 Wrote:  এইবার মাহফুজের ডমিনেশন চাই, আর ভাই যদি পারেন আপডেট টা তাড়াতাড়ি দিয়েন।

মাহফুজ কি করে সামনের পর্ব গুলোতে আসবে। আর আপডেটের খবর উপরে দিয়েছি।
Like Reply

(18-11-2023, 12:34 AM)samael Wrote:  মুন্সি বলাতে খালি চঞ্চলের ফেসটা ভাসতেছিল। আর আপডেট ও কি দিলেন সেক্স সাস্পেন্স সম্পর্কের টানাটানি সব মিলিয়ে পার্ফেক্ট ব্লেন্ড। আপডেট যদি তাড়াতাড়ি পাওয়া যেত তবে অঅঅনেক ভালো হত। তবে এত দিন অপেক্ষা করার পর যা দিয়েছেন তা কিন্তু কম না।

হুম, আমি অবশ্য মুন্সী লেখার সময় কোন এক্টর কে ভাবি নি। আমার কাছে মুন্সী বলতে একটা ফিটফাট জামা কাপড় পড়া, তেল তেলে চেহারার, মুখে সব সময় হাসি লেগে থাকা কিন্তু ডেঞ্জারাস একটা লোকের ছবি ভাসে।
Like Reply

(26-11-2023, 03:30 PM)Patrick bateman_69 Wrote:  বস, আমাদের এক প্রকার ঘোরে ফেলে দিয়েছেন।
নুবসাইবার সাথে এর পরে কি হবে এইটা চিন্তা করতে করতেই দিন যাচ্ছে।

- শুরুতে নাসাইবাকে স্ট্রং চতুর মেয়ে হিসাবে দেখানো হলেও।
এখন কেনো যেনো ভীতু ভীতু লাগতেছে নুসাইবাকে ।
যতোই ভালবাসা থাক না কেনো এত কিছু জানার পরও
আরশাদকে কিছুই বললো না । উল্টো আরশেদ এর কথা মতন নুসাইবা ম্যানেজার এর কথা মেনেও নিল
কিন্তু নুসাইবা কিছুই বললো না ? ও তো খুব এ হাইপার যে সোসাইটি এইটা অ্যাকসেপ্ট করবে কি না
তাহলে তাও আরশাদকে কিছুই বললো না?
গত পর্বে আরশাদ এর জন্যে তার সম্মান ও ছিন্ন হলো। নাসাইবার মতন একটা স্ট্রং পার্সোনালিটি ওয়ালা মেয়ের
এরম ভাবে সম্মান-হানি হলো তাও অন্য দোষের কারণে । এখন এতো ত্যাগ, অসম্মান,নিপীড়ন এক প্রকার রেপ এরও শিকার
এতো কিছুর পরও যদি নুষাইবার মনে তবুও আরশাদ এর জন্যে প্রেম উটলে পরে তাইলে তো, নুসাইবা একটা শিক্ষিত ভোদাই
ছাড়া আর কিছুই না ।

বস আপডেট খানা তারাতারি দিও '-'

হ্যালো প্যাট্রিক ব্যাট্ম্যান, কেমন আছ? অনেকগুলা প্রশ্ন করেছ এবং সেইগুলা নিয়ে অনেকের সাথে তোমার কথোপকথন হচ্ছে দেখতে পারলাম। তোমার প্রশ্ন গুলোর উত্তর আস্তে আস্তে গল্পে পেয়ে যাবে পরের বিভিন্ন পর্বে। তোমার প্রশ্ন গুলোর একটা কমন থিম হচ্ছে নুসাইবা যদি স্ট্রং, বুদ্ধিমান হয় তবে কেন কিছু জায়গায় ভীতু এবং কিছু জায়গায় বোকার মত আচরণ করছে। এর উত্তর হল মানুষের চরিত্র সরলরৈখিক না। একজন মানুষের পরিস্থিতি ভেদে ভিন্ন ভিন্ন রূপ থাকতে পারে। গল্পে নুসাইবার সেই রূপ গুলোই খুজছি আমি। ভালবাসা অনেক সময় অন্ধ বিশ্বাসের জন্ম দেয়, আর যে অন্ধবিশ্বাস বিশ বছর ধরে থাকে সেটা দ্রুত ভাংগে না। আবার অনেক সময় মেয়েরা ভাবে ভালবাসা দিয়ে সব ঠিক করে দিবে, এইভেবে স্বামীকে আরেকবার সুযোগ দিতে চায়। আবার একজন মানুষ এমনিতে যত স্ট্রং বা সাহসী দেখাক না কেন তার আসল সাহসের পরীক্ষা হয় বিভিন্ন কঠিন পরিস্থিতিতে। অফিসের একজন দাপুটে বসের মাথায় পিস্তল ধরলে দেখবে ৯৯% দাপুটে বস চোখের জল নাকের জল এক করে দিবে। ফলে নুসাইবার কে তুমি যেমন একজন লৌহমানবী ধরে ভাবছ আমি ভাবছি একজন মানুষ হিসেবে। যার চরিত্রে অনেক দোষগুণ আছে। আপাতত এইটুকু বললাম। গল্পে বাকিটুকু বলব।
[+] 3 users Like কাদের's post
Like Reply

(02-12-2023, 08:13 PM)nusrattashnim Wrote:  কাদের ভাই কি ঢাকার বাইরে গিয়েছেন আবার? বিগত প্রায় দুই তিন দিন ফোরামে লগ-ইন করেননি। ভাইয়ের অফিসের চাপ আবার বেড়ে গেলে আমাদের জন্য খুবই দুঃখের খবর। আপডেট আসতে আবারও হয়তো দেরী হতে পারে। আবারো সেই কষ্টকর অপেক্ষা! ??

ঢাকাতেই আছি ভাই। কাজের চাপে দম ফেলা হচ্ছে না। অল্প অল্প করে লিখছি। দেখা যাক।
[+] 7 users Like কাদের's post
Like Reply

(07-12-2023, 01:29 PM)bluesky2021 Wrote:  কাদের ভাই, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে যদি আজ আপনার গল্পের আপডেট পাই তাহলে কিন্তু দারুণ জমবে!!
আজ কি আপডেট পাওয়ার সম্ভাবনা আছে কি??

সব ঠিক থাকলে আর দুই তিন লাগবে ব্রাদার। যদি এর মধ্যে আবার কাজের চাপ আসে তাহলে আরেকটু দেরি হবে।
Like Reply

(12-12-2023, 04:03 PM)bluesky2021 Wrote:  কাদের ভাই, আপডেটের জন্য লেখা কতদুর শেষ হলো?
আমরা সবাই আপডেটের অপেক্ষায় আছি।

(13-12-2023, 07:34 AM)Monika Rani Monika Wrote:  গুরু আপনি কই?? পাঠকরা আপনার অপেক্ষায়

(13-12-2023, 01:05 PM)Patrick bateman_69 Wrote:  অপেক্ষা বড়ই খারাপ জিনিস ভাই।

(13-12-2023, 02:32 PM)Mamun@ Wrote:  Please update

আপডেট লেখা চলছে। কখন দিতে পারব নিজেও জানি না। কাজের ব্যস্ততার ফাকে ফাকে অল্প অল্প লেখা হচ্ছে। নিজে যেহেতু নিশ্চিত নই তাই কোন সময় নির্দিষ্ট করে দিচ্ছি না। লেখা হলেও আপডেট এসে যাবে।
Like Reply

(13-12-2023, 09:12 PM)সমাপ্তি Wrote:  ভাই আমি কিন্তু রিপ্লাই পেলাম না।

ভুলে বাদ পড়ে গেছেন ব্রো, ইচ্ছাকৃত না।
[+] 2 users Like কাদের's post
Like Reply

(16-12-2023, 11:30 AM)NehanBD Wrote:  আপনি লেখা চালায়া যাইতে পারতাছেন  এইটা শুইনা ই শান্তি লাগতাছে ভাই।  ফোনে, ল্যাপটপে দুইখানেই এই থ্রেডের আলাদা ট্যাব খুলে রাখছি,  প্রতিদিন ঢুকে দেখি আসলো কিনা আপডেট কিংবা আপডেটের আশা আছে কিনা ?

আশা করি শীঘ্রই একটা আপডেট দিতে পারব।
[+] 1 user Likes কাদের's post
Like Reply

(14-12-2023, 10:25 PM)সমাপ্তি Wrote:  কাদের ভাই আজ জদি আপডেট আসতো
তাহলে সত্যি সোনায় সোহাগা হয়ে জেত।

তবুও অপেক্ষা করতেছি দেখি আপডেটটা
আসতে পারে কারন আপনার বেশিরভাগ
আপডেট বৃহস্পতিবার আসে তাই অপেক্ষা।

বৃহস্পতিবার সম্ভব হয় নি ভাই। বাড়ি গিয়েছিলাম। আশা করি দ্রুত একটা আপডেট দিতে পারব। দেখা যাক।
[+] 2 users Like কাদের's post
Like Reply

(17-12-2023, 11:51 PM)bluesky2021 Wrote:  আর কতদূর পাঞ্জেরী!!
আপডেটের অপেক্ষায়!!

লেখা চলছে ব্রো। আশা করি ২৪ ঘন্টার মধ্যে কিছু একটা আসবে  :)
[+] 3 users Like কাদের's post
Like Reply

(18-12-2023, 02:27 PM)nusrattashnim Wrote:  কাদের ভাই, আর যে তর সয় না। মারণাস্ত্র থেকে গুলিটা এবার মারেন না ভাই..?

লিখছি ব্রাদার। অফিসে বসেই লিখছি। এরপর আর কি করতে পারি বলুন? লেখা শেষ হলেই পাবেন। আমি যত দ্রুত লেখা যায় তাই লিখছি।
[+] 2 users Like কাদের's post
Like Reply

আপডেট ২৭

ক

নুসাইবার সারা রাত প্রচন্ড জ্বরে কাটল। এই জ্বরের মধ্যে ড্রয়িংরুমের বমি পরিষ্কার করল। ওর মনে হচ্ছে এই বমি যেন সাক্ষাত মুন্সীর চিহ্ন বহন করছে। যতক্ষণ না ধুয়ে মুছে বমির চিহ্ন শেষ করছে ততক্ষণ মুন্সীর চিহ্ন ঘর থেকে যাচ্ছে না। জ্বর আর পরিশ্রমে ক্লান্ত হয়ে শেষরাতের দিকে প্যারাসিটিমল আর ঘুমের ঔষুধ খেয়ে ঘুম দিল। ঘুম ভাংগল বেরা বারটায়। ফোনের দিকে তাকিয়ে দেখে অসংখ্য মিসকল। অফিস থেকে কিছু মিসকল, কয়েকটা ম্যানেজারের ফোন থেকে আর কয়েকটা ম্যানেজারের যে ছেলেটা সকালে ওর সাথে অফিসে যায় তার মোবাইল থেকে। আর একটকা ফোন নাম্বার অচেনা। দরজায় প্রচন্ড জোরে নকের শব্দ। শরীরটা কোন রকমে টানতে টানতে দরজার কাছে নিয়ে গেল। পিপহোল দিয়ে বাইরে তাকাতেই দেখতে পেল ম্যানেজারের ছেলেটা। দরজা খুলতেই ছেলেটা বলল ম্যাডাম সব ঠিক আছে? নুসাইবা একবার ভাবল মুন্সীর কথা বলবে কিনা। তবে পরক্ষণেই ভাবল মুন্সীর কথা কি বলবে আসলে? মুন্সী যা করেছে সেটা কি আসলে বলা যায় অন্য কাউকে? নুসাইবা বলল জ্বর আসছে তাই আজকে একটু বেলা করে উঠছি। অফিসে যাব না আজকে। ছেলেটা বলে ওকে ম্যাডাম, আমরা আবার ভয়ে ছিলাম। আপনার কিছু দরকার হলে বলবেন। যদি ডাক্তার লাগে বলবেন। ছেলেটার সাথে আর কিছু কথা বলে দরজা লাগিয়ে দিল।

দরজা লাগিয়ে ভিতরে আসতে না আসতেই আবার ফোন বেজে উঠল। অচেনা ফোন নাম্বারটা। রিসিভ করতেই ঐপাশ থেকে পরিচিত গলা কেমন আছেন ম্যাডাম? আজকে অফিসে যাবেন না? কালকে বেশি করে ফেললাম নাকি? এই বলেই খিক খিক করে একটা হাসি। নুসাইবার মনে হয় যেন আবার জ্বর এসে যাবে এই গলার স্বর শুনলে। নুসাইবা বলে আপনি? মুন্সি বলে কেন ম্যাডাম আর কে ফোন করার কথা ছিল? আরশাদ সাহেব? একটু তাড়াতাড়ি করেন তো, উনার সাথে আমার একটা কথা বলার ব্যবস্থা করে দেন। নুসাইবা বলে বিশ্বাস করেন আমার সাথে আরশাদের কোন কথা হয় না কিছুদিন। মুন্সী বলে আরে সেইটা বিশ্বাস করছি বলেই তো গতকাল অল্পতে চলে আসছি নাহলে এমন মজা কি সহজে ছাড়া যায় বলেন ম্যাডাম। আপনি ছাড়তে পারতেন এমন একটা সুযোগ। মুন্সীর কথা নুসাইবার শরীরে একটা ঘিন্না ছড়ায়। মুন্সী বলে ম্যানেজারের ছেলেটা আপনাকে কি বলল ম্যাডাম? নুসাইবা চমকে যায়, বলে আপনি কিভাবে জানলেন। মুন্সি বলে জানতে হয় ম্যাডাম। এটাই আমার বিজনেস। এইটা না জানলে কি কালকে রাতে আপনার বাসা পর্যন্ত আসতে পারতাম। আপনার বিল্ডিং এর গেট কেউ পার হলেই আমার কাছে খবর চলে আসে। এইটুকু যদি করতে না পারতাম তাহলে ম্যানেজারের মত রাঘব বোয়ালের হাতের তলা দিয়ে আপনার কাছে আসার সাহস পেতাম? বলেন? ম্যানেজারের ছেলেটা আমার কথা বলছেন ম্যাডাম। নুসাইবা মৃদু স্বরে বলে না। মুন্সী খিক খিক করে হেসে উঠে। বলে আপনি বুদ্ধিমান আমি জানতাম। আমাদের এইসব কথা কি সবাই কে বলা যায় বলেন। আর ম্যানেজার যে রাগী লোক দেখা গেল আপনার মাথায় একটা গুলি ঠুকে দিল। আর সব এমন ভাবে সাজাবে যে পরের দিন পত্রিকায় রিপোর্ট আসবে বাংলাদেশ ব্যাংকের ডিডির আত্মহত্যা। আমি আবার সহজে এইসব খুন খারাপিতে যাই না। আর আপনার মত একটা সরেস মহিলা কে মেরে ফেললে আনন্দ কই বলেন। আপনি বেচে থাকলে তো আমার লাভ কি বলেন? গতকাল রাতের কথা চিন্তা করেন। আপনি কিছু না কইরাই যে আনন্দ দিছেন সেইটা তো অন্য কেউ কাপড় খুললেও দিতে পারত না। মুন্সীর কথার ইংগিতে নুসাইবার গা ঘিন ঘিন করে। মুন্সী বলে যাই হোক মনে রাইখেন কিন্তু। ম্যানেজাররে বললে পরে ম্যানেজার কি করবে কেউ জানে না। আপনি খালি আমারে আরশাদ সাহেবের সাথে কথা বলার ব্যবস্থা করে দেন। নাইলে উনার ফাইলপত্র যোগাড় করে দেন। বাকিটা আমি দেখব। মনে রাখবেন আমারে বেশিদিন অপেক্ষায় রাখলে কিন্তু আমার আবার আপনার সাথে দেখা করতে হবে এই বলে হাসতে থাকে। অবশ্য সেটা খারাপ না। আপনার সাথে এক একটা অভিজ্ঞতা এক কোটি টাকার থেকে দামী। এই বলে আবার হাসতে থাকে। নুসাইবার গা গুলিয়ে উঠে। মুন্সী বলে যা করার তাড়াতাড়ি করেন ম্যাডাম। এই বলে ফোন রেখে দেয়।
নুসাইবা মনে মনে আয়াতুল কুরসী পড়তে থাকে। ভয় পেলে সব সময় এই দোয়া পড়ে ছোট কাল থেকে। এখন কিছু করতে হবে ওর মনে হয়। এইভাবে চুপচাপ থাকলে মুন্সী নাহলে ম্যানেজারের হাতে মরতে হবে। মুন্সীর হাত আরেকবার শরীরে পড়ার চাইতে অবশ্য ম্যানেজারের গুলি খাওয়া ভাল। নুসাইবার মনে হয় এই মূহুর্তে কার কাছে যাবার উপায় ওর নেই। যার কার কাছে যাবার উপায় নেই তার নিজের উপর ভরসা রাখতে হয়। এই কথাটা মাথায় আসতেই যেন একটা শক্তি পায় নিজের মধ্যে। যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। আর এই মূহুর্তে ওর নিজের উপর ছাড়া আর কার উপর ভরসা করার মত উপায় নেই। তবে ওর সাহায্য লাগবে কার না কার। মাহফুজ ছাড়া আর কার নাম মাথায় আসছে না। ওর আত্মীয় স্বজন কাউকে এইসব জড়ানোর ইচ্ছা নেই আর জড়ালেও কেউ তেমন হেল্প করতে পারবে না। আরশাদের বন্ধু মিজান হেল্প করতে পারত হয়ত কিন্তু মিজান যেভাবে ম্যানেজারের কজ্বায় তাতে মন হয় না ওর কোন সাহায্যে আসবে। আর বাকি থাকে মাহফুজ। মাহফুজের কথা ভাবতেই ফ্লোরার দোকানের ঘটনা মনে পড়ে যায়। আবার মুন্সীর কুৎসিত হাসি ভাবে তখন মনে হয় মাহফুজের সাহায্য ওর দরকার। তবে সব কিছু এমনভাবে করতে হবে যাতে কেউ সন্দেহ না করে। ম্যানেজার বা মুন্সী কেউ না। আজকে মুন্সীর কথায় টের পেয়েছে ম্যানেজারের সাথে সাথে মুন্সীও ওর উপর নজর রাখছে। মুন্সী কতটা ডেঞ্জারাস সেটা টের পেয়েছে। মুন্সী যেভাবে বলল বিল্ডিং এর গেট পার হলেই তার কাছে খবর যাচ্ছে তাতে মনে হচ্ছে গেটের সিকিউরিটি কে হাত করেছে নাকি। গতকাল রাতেই কথাটা মনে আসছিল ওর। কেন সিকিউরিটি একজন ফুড ডেলিভারি ম্যান এতক্ষণ উপরে আছে সেটা খবর নিতে আসে নি। এখন মুন্সীর কথায় মনে হচ্ছে সিকিউরিটি কম্প্রমাইজড। অফিসেও ওর উপর ম্যানেজার আর মুন্সী নজর রাখছে। কিন্তু কিভাবে সেটা সিওর না ও।


এইসব ভাবতে ভাবতে ওর চোয়াল দৃঢ় প্রতিজ্ঞ হয়। এইভাবে বাচতে পারে না। বের হতে হবে এর থেকে। গত কয়েক মাস সব যেন ওর হাত থেকে ফসকে যাচ্ছে। আরশাদ, ম্যানেজার, মাহফুজ, মুন্সী সবাই যেন ওর জীবন নিয়ে খেলছে। এর থেকে ওর বের হতে হবে। দরকার হলে মাহফুজের সাহায্য নিতে হলে নিবে। কিন্তু ওর নিয়ন্ত্রণ নিতে হবে নিজের জীবনের। প্রিয় একটা লাইন তাই নিজে নিজে বলে- মাস্টার অফ মাই ফেট, ক্যাপ্টেন অফ মাই সোল। আর কার হাতে জীবনের নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া যাবে না। মাস্টার অফ মাই ফেট, ক্যাপ্টেন অফ মাই সোল।
Like Reply

খ

সাফিনা বসে ওয়েট করছে।  একটা ওয়েটিং রুমের মত জায়গা। গত কয়েক মাস ধরে মাসের জোড় সাপ্তাহের মংগলবার এখানে আসেন সাফিনা করিম। দেড় ঘন্টার সেশন হয়। ঢাকার উঠতি বড় সাইকোলজিক্যাল কাউন্সিলরদের একজন আদিবা রহমান। ঢাকায় সবাই সাইকোলজিক্যাল কাউন্সিলর বলতে ****** কে বুঝায়। উনার কাছে শিডিউল পাওয়া কঠিন। তাই আরেকটু খোজ করে আদিবা রহমানের খোজ পেয়েছেন। অপেক্ষাকৃত তরুণ। বয়স ৪০ এর আশেপাশে হবে। ওয়েটিং রুমে লাগানো বড় বোর্ডের নিচে ডিগ্রির লিস্ট দেখে বুঝা যায় মেধাবী। ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস। এরপর সাইকোলজিতে একটা ডিগ্রি। এরপর ইংল্যান্ড থেকে ক্লিনিক্যাল সাইকোলজির উপর মাস্টার্স। সাফিনা বন্ধু বান্ধবদের মধ্যে যখন খোজ করেছিলেন তখন সবাই ***** এর কথা বলেছিল। এর বাইরে যাদের নাম খুজে পেয়েছিলেন সবাই পুরুষ। মনের কথা গুলো শেয়ার করবার জন্য একজন পুরুষ সাইকোলজিস্ট এর কাছে অস্বস্তি হত তাই সেখানে আর যান নি। এরপর নুসাইবা কে একদিন বলেছিলেন। আসলে নুসাইবার সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে সেটা ননদ ভাবীর সম্পর্ক কে ছাপিয়ে গেছে। নুসাইবা যেমন তার জীবনের অনেক গোপন কথা শেয়ার করে ঠিক তেমনি উনিও শেয়ার করেন। নুসাইবা তখন বলেছিল ওর এক বান্ধবী ডিপ্রেশনে ভুগছে। সে ***** এর কাছে নিয়মিত শিডিউল না পেয়ে কয়েক  জন সাইকোলজিস্ট এর কাছে ঘুরে শেষ পর্যন্ত আদিবা রহমানের কাছে থিতু হয়েছে। ভদ্রমহিলা নাকি খুব মনযোগ দিয়ে কথা শুনেন। ইন্টারেপ্ট করেন না। অনেক সাইকোলজিস্ট যেমন অল্প একটু শুনে পেসেন্ট এর জন্য ব্যবস্থাপত্র তৈরি করে ফেলেন ইনি তেমন না। তাই নুসাইবার সাজেশনেই আদিবা রহমানের কাছে আসছেন গত দুই মাস ধরে। বেশ ভাল লাগছে। প্রথম প্রথম অস্বস্তি হত। এরকম অপরিচিত একটা লোকের কাছে নিজের জীবনের নানা কথা আলোচনা করতে। নিজের ক্ষোভ, রাগ, দুঃখ, হাহাকার, অপূর্ণতা, সুখ, আশা, পরিকল্পনা সব। এখন আস্তে আস্তে প্রাথমিক অস্বস্তি ভেংগে গেছে। মন খুলে কথা বলতে পারার একটা আনন্দ আছে। কোন জাজমেন্ট নেই, পরবর্তীতে এই কথা নিয়ে কেউ কিছু ভাববে কিনা সেটা ভাবার দরকার নেই।


সাইকোলজিস্ট এর কাছে আসার বুদ্ধি অবশ্য প্রথমে আতিয়া আপা দিয়েছিলেন। আতিয়া আপা কলেজে সাফিনার সহকর্মী। বয়স ৫০ এর উপরে। বেশ কয়েকটা কলেজে একসাথে কাজ করার অভিজ্ঞতা আছে দুইজনের। তাই একটা ভাল সম্পর্ক গড়ে উঠেছে। সাফিনা নিজে টের পাচ্ছিল যে ওর আজকাল মন মেজাজ ভাল থাকে না প্রায় সময়। মেজাজ তীরিক্ষে থাকে। স্বামী মিজবাহ করিমের উপর দিয়ে মাঝে মধ্যে এর ঝাল যায় টের পান। পরে মেজাজ ঠান্ডা হলে মনে হয় এত রাগারাগী না করলেও পারত। আগে যে সব জিনিসে গা করত না আজকাল সেই সব জিনিসে মেজাজ গরম হয়। আবার মাঝে মাঝে অকারণে মন খারাপ হয়। যেন আবার সেই কিশোরী বেলায় ফিরে গেছেন। যখন মন খারাপ হবার জন্য কোন কারণ লাগত না। মাঝে মাঝে এই অকারণ মন খারাপ এমন বড় হয়ে দেখা দেয় যে আর কোন কাজ করতে ইচ্ছা হয় না। ক্লাস নিতে ইচ্ছা হয় না, বাসায় কোন কাজ করতে ইচ্ছা হয় না, ঘুরতে যেতে ইচ্ছা হয় না। মাঝ বয়সী একজন মহিলার জন্য এইসব বাংলাদেশে আদিখ্যেতা। তাই কাউকে আগ বাড়িয়ে কিছু বলতে যান নি। মিজবাহ এত ব্যস্ত থাকে যে বউয়ের এই মন খারাপ খুব একটা চোখে পড়েছে বলে মনে হয় না। অথবা চোখে পড়লেও কিছু বলে নি। মিজবাহ অনেক সময় এমন করে। সরাসরি কনফ্রনটেশনে যেতে চায় না। তাই অপেক্ষা করে সাফিনা যতক্ষণ না কিছু বলে। অন্তত গত ছাব্বিশ বছর ধরে এই ফরমুলা ভাল কাজ করেছে। আজকাল অবশ্য সাফিনার মন খারাপ হয়। লোকটা কি ওর মন খারাপ বুঝতে পারে না। পারলে কিছু বলে না কেন। নুসাইবার অবশ্য চোখে পড়েছিল। কয়েকবার জিজ্ঞেস করলেও এড়িয়ে গেছে সাফিনা। সারাজীবন নুসাইবা কে উপদেশ দিয়ে এসেছে। এখন নিজের এমন মুড সুইং এর আদিখ্যেতা নিয়ে নুসাইবার সাথে কথা বলতে লজ্জা হচ্ছিল। পরে একদিন আতিয়া আপা কলেজের টিচার্স ক্লাবে সাফিনা কে চেপে ধরলেন। আতিয়া আপার মধ্যে একটা মাতৃত্বসুলভ ব্যাপার আছে। গলায় যে স্নেহ মাখা স্বরে কথা বলেন তার পরশ যেন বুকে লাগে। আতিয়া আপার সাথে কথা বলার সময় সাফিনা যেন প্রথমবারের মত নিজের বাইরে কার কাছে নিজের অনুভূতি গুলো তুলে ধরল। নিজেও জানে না ওর হঠাত এই অনুভূতির কারণ কি। সাবরিনা বিয়ের পর থেকে নিজের বাসায় থাকে। সিনথিয়া ছিল বাসার প্রাণ। জমিয়ে রাখত বাসাটা। আজকাল সিনথিয়া বিদেশে পড়তে যাবার পর থেকে বাসাটা যেন একদম খালি পড়ে থাকে। সেই থেকে যেন বুকের ভিতর শূণ্যতার শুরু। মন খারাপ সাইকেল তখন থেকে শুরু হয়েছে। আতিয়া আপা মনযোগ দিয়ে সব শুনলেন।


আতিয়া আপা সব শুনে বললেন দেখ সাফিনা তুমি যে মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সেটা নতুন কিছু না। প্রায় সব মানুষ এর মধ্যে দিয়ে যায় জীবনের একটা না একটা সময়। ছেলেদের এই সমস্যার একটা সুন্দর নাম আছে। মিড লাইফ ক্রাইসিস। আমারা মেয়েরাও যে এই সমস্যার ভিতর দিয়ে যাই সেটা কিন্তু খুব একটা শুনবে না কারণ মেয়েরা সহজে নিজেদের কথা প্রকাশ করে না। আর মানসিক অস্থিরতার কথা বললে লোকে পাগল ভাববে তাই আর গোপন করে মেয়েরা। তবে সবাই যায় কমবেশি এই অবস্থার মধ্য দিয়ে। আমিও গিয়েছি। মধ্য বয়স এমন একটা সময় যখন সব মানুষ তার চাওয়া পাওয়ার হিসাব মিলায়। খুব কম মানুষ জীবনে তার সব লক্ষ্য পূরণ করতে পারে। এই বয়সে মানুষ বুঝতে পারে তার জীবনের অনেক লক্ষ্য পূরণ হবে না। আবার পরিবারের ডায়নামিক্সেও একটা পরিবর্তন আসে। দেখ তোমার এক মেয়ে বিয়ে করে আলাদা থাকে। আরেক মেয়ে বিদেশে পড়তে গেছে। ফলে গত প্রায় পচিশ ছাব্বিশ বছরের মধ্যে এই প্রথম তুমি সন্তান ছাড়া একা থাকছ। সন্তানদের প্রতি দ্বায়িত্ব পালন করতে গিয়ে মায়েদের জীবনে যে একটা রুটিন তৈরি হয় সেই রুটিন থেকে তুমি মুক্ত। তবে এই নতুন পাওয়া সময় কে কিভাবে ইউজ করতে হবে বেশির ভাগ সময় আমরা সেটা জানি না। আমার সন্তান দূরে যাওয়ায় যে হাহাকার সেটাকেও মোকাবেলা করা কঠিন। তোমার স্বামী আর বেশি কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ফলে আগের মত সময় দিতে পারছে না। এই ব্যাপারটা আগে অত তোমার চোখে পড়ত না কারণ তখন তোমার মেয়েদের নিয়ে ব্যস্ত থাকতে হত। এখন সেই ব্যাপারটা নেই। সব মিলিয়ে তোমার জীবনের যে শূণ্যতা তৈরি হয়েছে সেটা নিয়ে তোমার মনে একটা বিষাদ তৈরি হয়েছে। এটাই স্বাভাবিক। তার উপর এই বয়সটা মেয়েদের জন্য গূরুত্বপূর্ণ। এই মধ্য চল্লিশে মেয়েদের শরীরে আবার হরমোনাল পরিবর্তন গুলো শুরু হয়। সেটাও একটা কারণ হতে পারে। সব মিলিয়ে তোমার আসলে একটা প্রপার ডায়াগনসিস দরকার। আমার মনে হয় তুমি খানিকটা ডিপ্রেসড। আমাদের সমাজে কেউ ডিপ্রেশন কে ভাল ভাবে নেয় না। হাসি ঠাট্টার ব্যাপার মনে করে। ভাবে বড়লোকের অসুখ। তবে তুমি হেলাফেলা করো না। একজন সাইকোলজিস্ট কার কাছে যাও। দরকার হলে কাউন্সিলিং করতে পার। আতিয়া আপার সাথে কথার পর সাফিনা প্রথমবারের মত সিরিয়াসলি সাইকোলজিস্ট এর হেল্প এর কথা ভেবেছে। পরে নুসাইবার হেল্পে এই এখানে কাউন্সিলিং এ আসছে।


আজকে যে সময়ে কাউন্সিলিং তার প্রায় এক ঘন্টা আগে থেকে এখানে চলে এসেছে। এসে গত দশ মিনিট ধরে ওয়েট করছে। আগে আসার একটা কারণ আছে। নুসাইবা আজকে দুপুরে ফোন করে বলেছে যে ভাবী তোমার আজকে প্রোগ্রাম কি। নুসাইবা ছাড়া ফ্যামিলির আর কেউ জানে না সাফিনা কাউন্সিলিং করে। তাই নুসাইবার কাছে লুকানোর কিছু নেই। সাফিনা বলল বিকাল চারটার দিকে ওর কাউন্সিলিং এর সেশন আছে। নুসাইবা কয়েক সেকেন্ড ভেবে বলল তুমি কি এক ঘন্টা আগে ঐখানে যেতে পারবা? তোমার সাথে একটু কথা ছিল। এমন একটা জায়গায় কথা বলতে চাওয়ায় অবাক হল সাফিনা। বলল তোর কোন দরকার থাকলে বল, আজকে কাউন্সিলিং সেশন বাদ দিয়ে তোর কাছে যাই অথবা তুই আমাদের বাসায় আয়। নুসাইবা জোর করে। আর কোথাও না। ঐখানেই দেখা করবে। আর যেন কাউকে ওর সাথে  দেখা হবার কথা না বলে। কিছুদিন আগে আরশাদের সম্পর্কে কিছু কথা জানানোর পর থেকে নুসাইবার আচরণে খানিকটা পরিবর্তন এসেছে। অন্যমনস্ক থাকে, কিছুটা সিক্রেটিভ। সাফিনা ভেবে বলে ওকে, তুই যদি চাস তাহলে যাচ্ছি আজকে এক ঘন্টা আগে। এমনিতেও আজকে আমার ক্লাস সকাল সকাল শেষ। আর কিছু নেই। সেই জন্য গত দশ মিনিট ধরে অপেক্ষা করছে সাফিনা।
Like Reply

গ

যে ভাবে হোক মুন্সি আর ম্যানেজারের খপ্পর থেকে বের হতে হবে এটা ঠিক করার পর থেকে নুসাইবার মনে একটা জোর এসেছে। আরশাদের খবর গুলো শোনার পর থেকে হেল্পলেস মনে হচ্ছিল গত কয়েক মাস। গত দুই মাসে এই প্রথমবারের মত সেই হেল্পলেস ভাবের জায়গায় মনে হচ্ছে নিজে কে কিছু করতে হবে। মাথায় নির্দিষ্ট কোন প্ল্যান নেই। তবে বুঝতে পারছে একা সব কিছু করতে পারবে না। তবে আর কাউকে  বিপদে জড়াতে চাইছে না। মাহফুজ কে দরকার হবে বুঝতে পারছে। তবে কিভাবে সেটা শিওউর না। যাই করুক টাকার দরকার। তবে নিজের একাউন্ট থেকে টাকা তুলতে চাইছে না। মুন্সী আর ম্যানেজারের হাত  কত গভীরে তা শিওউর না। নিজের একাউন্ট থেকে টাকা তুললে সেটা ওরা যদি কোন ভাবে টের পায় তাহলে বুঝবে ও কিছু একটা করতে যাচ্ছে। তখন সাফিনা ভাবীর কথা মাথায় এসেছে। ম্যানেজারের লোক ওকে ফলো করে, মুন্সীর লোকও ফলো করে শিওর। তাই এমন একটা জায়গা দরকার যেটাতে কেউ সন্দেহ করবে না। ভাবী প্রতি মংগলবার কাউন্সিলিং এ যায়। এটা ভাবতে ভাবতে প্রথম বুদ্ধিটা মাথায় আসে। ভাবীর সাথে ঐখানে দেখা করতে হবে। ম্যানেজারের লোকেরা কিছু জিজ্ঞেস করলে বলতে হবে কাউন্সিলিং এ যাচ্ছে। আর দরকার হলে ঐখানে গিয়ে একটা ফেক শিডিউল নিতে হবে পরের সাপ্তাহের জন্য। যাতে কেউ পরে ঐখানে গিয়ে খোজ করলে সন্দেহ না করে। তাই প্রথম কাজটা করে সাফিনা কে ফোন দিয়ে একটু আগে যেতে বলে কাউন্সিলিং এ।
সাফিনা, নুসাইবা কে দেখে চমকে উঠে। চোখ মুখ দেখে মনে হচ্ছে ঝড় বয়ে গেছে। সাফিনা ওয়েটিং রুমের চেয়ার থেকে উঠে দাড়াতে যায় নুসাইবা চোখের ইশারায় না করে। সাফিনা বসে পড়ে। নুসাইবার পিছন পিছন একটা ছেলে ঢুকে। নুসাইবা কাউন্টারে গিয়ে কিছু কথা বলে। ওয়েটিং রুমটা অবশ্য বেশি বড় না। চার পাচটা সিংগেল সোফা। মাঝে একটা কাচের টেবিল। তার উপর কিছু পেপার ম্যাগাজিন রাখা। নুসাইবা এসে সাফিনার কাছের সোফাটাতে বসে। ছেলেটা নুসাইবার দিকে তাকায়। নুসাইবা বলে আমার একটু দেরি হবে। ডাক্তারের সাথে কথা বলে তারপর আসব। ছেলেটা মাথা নাড়িয়ে বাইরে চলে যায়। সাফিনা অবাক হয়ে সব লক্ষ্য করে। নুসাইবা দরজার দিকে তাকিয়ে নিশ্চিত হয় ছেলেটা নেই। কাউন্টারে বসা মেয়েটা মোবাইলে স্ক্রল করছে। নুসাইবা এইবার সাফিনার দিকে তাকিয়ে একটা হাসি দেয়। সাফিনা বলে এইসব কি হচ্ছে নুসাইবা? ছেলেটা কে? তোর চেহারার এই হাল কেন? নুসাইবা তখন আস্তে আস্তে সাফিনা কে সব বলতে থাকে। আসলে কি বলবে ঠিক করে এসেছে আগে থেকে। সাফিনা যত কম জানবে তত ভাল সাফিনা আর ভাইয়ার জন্য। তবে সাফিনার হেল্প লাগবে। সাফিনা কে আগে আরশাদের ব্যাপারে বলেছিল কিছু। তাই সেখান থেকে শুরু করে। কিভাবে সানরাইজ গ্রুপ আরশাদ কে সরিয়ে নিয়েছে। ইচ্ছা করে ম্যানেজারের নামটা বলে না। মুন্সির কথা গোপন করে বলে, সানরাইজ গ্রুপের প্রতিপক্ষও ওকে হুমকি দিচ্ছে। আর এই ছেলেটাকে রাখা হয়েছে নুসাইবার নিরাপত্তা আর সাথে ওর উপর নজর রাখার জন্য। সাফিনার মুখ হা হয়ে যায়। কি বলছে এইসব নুসাইবা। একবার বলে চল পুলিশের কাছে যাই। নুসাইবা বলে পাগল হয়েছ ভাবী। এরা পুলিশ কে কিনে রেখেছে। আর পুলিশের কাছে গেলে আরশাদের কি হবে। এরা আরশাদ কে আস্ত রাখবে না তখন। সাফিনার প্রচন্ড রাগ হয় আরশাদের উপর। এতদিন ধরে আরশাদ কে সোনার টুকরা ছেলে ভেবেছে কিন্তু কেউ এমন ভাবে নিজের বউ কে বিপদে ফেলে। তার উপর মদ জুয়া এইসব। সাফিনা বলে তোর আরশাদের ব্যাপারে ভাবতে হবে না। ও কি এইসব করার সময় তোর ব্যাপারে ভেবেছে, তুই কি বিপদে পড়বি ভেবেছে? তোর সেফটি নিশ্চিত করা দরকার। তুই আজকে এখনি আমাদের বাসায় চল। আমাদের বাসায় থাকবি তুই। নুসাইবা বলে বুঝতে পারছ না ভাবী এত তোমরা বিপদে পড়বে। আপাতত এইভাবে চলতে দাও। আর আরশাদের উপর আমার রাগ আছে তবে ওর খুব বড় কিছু হোক সেটা আমি চাই না। ওর সাথে আমি বোঝাপড়া মেটাব ও ফেরত আসলে। তার আগে এই বিপদ থেকে বের হতে হবে। সাফিনার মাথায় কিছু ঢুকে না। কিভাবে এইসব সামলাবে একা নুসাইবা। নুসাইবা বলে আমার উপর আস্থা রাখ ভাবী। আপাতত আমার টাকার দরকার কিন্তু আমার একাউন্ট থেকে তুলতে পারব না। তাহলে ওরা জেনে যাবে। তুমি তোমার একাউন্ট থেকে পাচ লাখ টাকা তুলতে পারবে? এরপর আগামী বৃহস্পতিবার এইখানে আসবে সেইম টাইমে। একটা পলিথিনে টাকাটা মুড়িয়ে রাখবে। আর আসলে অন্য সবার সামনে আমাকে না চেনার ভান করবে। ওয়েটিং রুমের টয়লেটটা দেখিয়ে বলে প্রথমে তুমি ঐখানে যাবে টাকার পলিথিনটা রেখে আসবে। আমি সাথে সাথে ভিতরে ঢুকব আর টাকাটা নিব। তবে তুমি এর মাঝে আমাকে আর ফোন করবে না। আমি দরকার মত ফোন করব। সাফিনা বলে এই টাকা দিয়ে তুই কি করবি। নুসাইবা বলে আপাতত তোমার না জানা ভাল। এর মধ্যে সাফিনার ডাক আসে কাউন্সিলিং এর। নুসাইবা কাউন্টারে গিয়ে বলে বৃহস্পতিবার আসব আমি। কাউন্টারের মহিলা বলে ওকে তাহলে সেদিন আমি আপনার জন্য পরের কোন দিন শিডিউল ফ্রি আছে খুজে রাখব। সেখান থেকে বের হয়ে পড়ে নুসাইবা। প্রথম কাজটা শেষ।


দ্বিতীয় কাজের জন্য আরেক জনের হেল্প দরকার। সন্ধ্যার দিকে বাসার কাজের বুয়া আসবে। সেখান থেকে নিতে হবে পরের স্টেপ। বাসায় সাতটার দিকে কাজের বুয়া আসল। এই মহিলা গত প্রায় সাত আট বছর ধরে ওদের বাসায় কাজ করে। যথেষ্ট হেল্পফুল, বিশ্বস্ত। মহিলার ছেলে গত বছর কলেজে ভর্তি হবার সময় নুসাইবা ভর্তির পুরো টাকা দিয়েছে। এছাড়াও অসুখ বিসুখে এক্সট্রা টাকা দেয়। ফলে এই মহিলা নুসাইবা কে খুব পছন্দ করে। মহিলা আসতেই নুসাইবা বলে তোমার ফোনটা দাও তো বুয়া। আমার ফোনে ডিস্টার্ব দিচ্ছে। এক জায়গায় ফোন করতে হবে। টাকা ভরা আছে তোমার ফোনে? বুয়া বলে আইজাকা বিকালেই ৫০ টাকা ভরছি আপা। নুসাইবা বলে ঠিক আছে তাহলে। আমার একটা জায়গায় ফোন করা দরকার। একটু সময় লাগবে কথা বলতে। তুমি কাজ কর। এরপর আমি আবার তোমাকে ১০০ টাকা দিয়ে দিব নে ফোন রিচার্জ করার জন্য। বুয়া খুশি হয়। ফোনটা নিয়ে নিজের রুমে এসে মাহফুজের নাম্বারে ফোন দেয়। দুইবার ফোন বাজলেও ফোন ধরে না মাহফুজ। এইবার একটা মেসেজ পাঠায় নুসাইবা। মাহফুজ আমি নুসাইবা ফোনটা ধর। এরপরের বার কল দিতেই মাহফুজ ফোনটা ধরে। মাহফুজ অবাক হয়ে জিজ্ঞেস করে এইটা কার নাম্বার। নুসাইবা বলে বলছি প্লিজ আমাকে আগে কথা বলতে দাও। নুসাইবার গলায় তাড়া টের পায় মাহফুজ।  ঐপাশ থেকে মাহফুজ কিছু বলে না। নুসাইবা মাহফুজ কে কি বলবে এই কয়েক ঘন্টায় তার প্রাকটিস করেছে। সেইভাবে বলতে থাকে। তবে কথা কথা বলতে গিয়ে নুসাইবা টের পায় ওর কথা জড়িয়ে যাচ্ছে উত্তেজনায়। কারণ ওর প্ল্যানের মূল অংশটা সফল করার জন্য মাহফুজের সাহায্য দরকার। মাহফুজকে বুঝানো দরকার কতটা সাহায্য প্রয়োজন ওর। ম্যানেজার আর মুন্সী দুইজনের কথাই তাই বলে তবে মুন্সীর রাতের বেলার কান্ডকীর্তির কিছুটা বলে কিছুটা গোপন রাখে। পিস্তল দিয়ে ভয় দেখানোর কথা বললেও বাকিটা গোপন রাখে নুসাইবা। টানা দশ মিনিট সাজানো কথা গুলো হড়বড় করে বলে যায়। বলা শেষে টের পায় গলা কাপছে, চোখের কোনা দিয়ে পানি পরছে। ওর মনে হয় মাহফুজ ওর সামনে নেই এটা ভাল হয়েছে।


মাহফুজের মন মেজাজ এমনিতে গত কয়েক দিন ধরে ভাল নেই। সিনথিয়া পরীক্ষার ব্যস্ততায় ঠিক মত কথা বলতে পারছে না। সাবরিনা গত একমাস ধরে দেশের বাইরে একটা ট্রেনিং এর জন্য। আর দুই মাস আসবে না দেশে। আর নুসাইবার সাথে ফ্লোরার দোকানের ঘটনার পর সব যেন এক রকম জট পাকিয়ে গেছে। ওর জীবনে আশেপাশে সব নারীরা যেন এখন ব্যস্ত না হলে দূরে সরে গেছে। এটা ভাবতেই নিজের মনে প্রশ্ন আসে সাবরিনা আর নুসাইবা কে কি হিসেবে নিজের বলে ভাবছে ও। সাবরিনার সাথে যে আকর্ষণ ওর দিক থেকে শুরু হয়েছিল সেই আকর্ষণের জ্বালে সাবরিনাও ভালবাবে জড়িয়েছে এটা বুঝে মাহফুজ। এই সম্পর্কের পরিণতি নেই সেটাও জানে। আবার সাবরিনা যদি জানে সিনথিয়ার সাথে ওর সম্পর্ক তাহলে এটার পরিণতি কি হবে সেটাও জানে না। আর সিনথিয়া যদিও এমনিতে সেক্স টকের সময় সাবরিনা কে নিয়ে কথা বলে তবু সত্যি সতি সাবরিনা আর ওর সম্পর্ক জানলে কি বলবে সেটা পুরো আনপ্রেডিকটেবল। এর মাঝে নুসাইবা। বারমুডা ট্রায়াংগল। যে আকর্ষণে পড়লে নিস্তার নেই। মেয়েদের সাথে সম্পর্ক মাহফুজের জন্য সব সময় একটা ইজি ব্যাপার ছিল। মেয়েরা বরাবর ওর আকর্ষণে পড়েছে। কিন্তু সিনথিয়ার পরিবারের মেয়ে গুলো যেন পাশার দান উলটে দিয়েছে ওর জন্য। সুন্দরী মেয়ে কম দেখে নি মাহফুজ, কম সুন্দরীর সাথে মিশে নি। তবে এমন ভাবে উইক হয় নি কখনো। সিনথিয়ার ফ্যামিলির মেয়েদের জিনে যেন ওকে হারানোর রহস্য মিশে আছে। এক  উদ্দ্যেশ সাধন করতে এসে যেন নতুন দুই ফাদে জড়িয়ে গেছে। এইসব ভেবে ভেবে মন মেজাজ তীরিক্ষে হয়ে ছিল। এমন সময় অচেনা একটা নাম্বার থেকে পর পর দুইবার ফোন আসল। ফোন ধরে না মাহফুজ। প্রতিদিন কত আজগুবি ফোন আসে। পলিটিক্যাল ফোন, বিজনেসের কাজে ফোন। ফোন ধরার ব্যাপারে সব সময় খুব সচেতন মাহফুজ। সহজে ফোন মিস করে না। কোন কারণে ধরতে না পারলেও কল করে বা টেক্সট দেয়। আজকে আর এইসব কিছুই করতে ইচ্ছা করছে না। সারাদিন টেন্ডারের কাজ নিয়ে বেশ ছুটোছুটি করতে হয়েছে। তার উপর সিনথিয়া, সাবরিনা আর নুসাইবার চিন্তা। তাই ফোন ধরে না। এর পর একটা টেক্সট। ফেসবুকে স্ক্রল করতে করতে মেসেজটা দেখে। মাহফুজ আমি নুসাইবা ফোনটা ধর। অবাক হয় মাহফুজ। নুসাইবা নামের এক জনকেই চিনে ও। কিন্তু কার নাম্বার এটা? ভাবতে ভাবতে আবার ফোন বাজে, সেই নাম্বার। হ্যালো বলেই জিজ্ঞেস করে কার নাম্বার এটা? নুসাইবা বলে আগে আমাকে কথা বলতে দাও প্লিজ। নুসাইবার গলায় অস্থিরতা। একটু বিরক্ত হয় সব সময় নিজের কথা আগে বলতে হবে, তবু বলে বলুন।


নুসাইবার কথা শুনতে শুনতে সজাগ হয়ে উঠে মাহফুজের মন। সত্যি বলছে নুসাইবা? এইসব কারণেই কি আরশাদ ওকে ফোন দিয়ে খেয়াল রাখতে বলেছিল নুসাইবার? লোকটা গাড়ল না শয়তান? এইভাবে বউ কে বিপদে ফেলে যায় নাকি কেউ? সানরাইজ গ্রুপের নিষ্ঠুরতার গল্প রাজনৈতিক মহলের সবাই কমবেশি জানে। ম্যানেজার লোকটাকে কয়েকবার পার্টি অফিসে দেখেছে আনোয়ার খান আর আজিম খানের সাথে। আর এই মুন্সী লোকটা কে? একজন উচ্চপদস্থ সরকারী অফিসারের বাসায় পিস্তল নিয়ে ঢুকে ভয় দেখিয়ে যায়? কে আছে এর পিছনে? বানানো কোন গল্প না তো? কিন্তু এমন নিখুত বর্ণ্নায় গল্প বানাতে হলে তো নোবেল পাওয়া লেখক আনতে হবে। নুসাইবার কথা শুনার সাথে সাথে মাহফুজের চোয়াল দৃঢ় হয়। চ্যালেঞ্জ প্রিয় ভিতরের মানুষটা মাথা তুলে দাঁড়ায়। নুসাইবার প্রতি ক্ষোভ আর এট্রাকশনের পাশে ভিতরের চ্যালেঞ্জ প্রিয় মানুষটা দাঁড়ায়। মনের ভিতর যেন বলে উঠে নুসাইবা কে বাচাতে হবে যে কোন মূল্যে। এট্রাকশন না মানুষ কে উপকারের নেশা কোনটা তাড়া দেয় মনের ভিতর নিজেই জানে না মাহফুজ। তবে জানে কিছু একটা করতে হবে। তাই এইবার নুসাইবা কে প্রশ্ন করে করে আর খুটিয়ে সব জানতে থাকে মাহফুজ। নুসাইবার প্ল্যান, ম্যানেজার, মুন্সী সব।
Like Reply




Users browsing this thread: Dupurthakur, 15 Guest(s)