Thread Rating:
  • 105 Vote(s) - 2.85 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL "ধূসর পৃথিবী"

Showing only the posts of Monen2000: 410 of 1,009 posts. Show all posts

(05-08-2023, 09:33 PM)Jaguar the king Wrote:  Update kobe pabo dada

লেখা চলছে হলেই দেবো  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.

(05-08-2023, 10:31 PM)pratim Wrote:  Update please

লেখা হলেই দেবো।  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]



                     দ্বিতীয় খণ্ড
                     ২৯তম পর্ব




বিকেলের দিকে বাড়িতে ঢুকে একটু চমকেই যান মনোজিৎবাবু সাথে অবাকও কম হন না, ড্রয়িংরুমে সোফায় তার মেয়ে মৌমিতা বসে আছে। এমনিতে এই বাড়িতে মৌমিতার যাতয়াত অস্বাভাবিক নয় সে যখন খুশি আসে না বলেই আসে আজ‌ও বলে আসেনি কিন্তু চমকানোর কারনটা অন্য কারনটা মৌমিতার মুখের ভাব কোনো কারনে প্রচণ্ড ভয় পেয়েছে মেয়েটা।

"কি রে কি হয়েছে মৌ? ভয় পেয়েছিস মনে হচ্ছে?" জিজ্ঞেস করেন মনোজিত বাবু।

"তোমার সাথে একটু কথা আছেহ ফ্রেশ হয়ে এসো"

ফ্রেশ হতে বেশী সময় নিলেন না মনোজিত বাবু মেয়েকে তো ভালো করেই চেনেন বেশী দেরি করলে এক্ষেত্রে একটা হুলস্থুল কাণ্ড করে বসবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে মেয়ের সামনে বসলেন তিনি,

"এবার বল কি হয়েছে? এত ভয় পেয়েছিস কেন?"

"যা আমি ভাবছি সেটা যদি সত্যি হয় তাহলে তোমারও ভয় পাওয়াই উচিত"

"কি ভাবছিস সেটা তো বলবি নাকি?"

"আমার মনে হচ্ছে অনিকেত বেঁচে আছে"

"কি?" বলেই হো হো করে হাসা শুরু করেও মেয়ের মুখের দিকে তাকিয়ে থেমে যান মনোজিত বাবু বলেন "তুই ক্ষেপেছিস নাকি? ও কোত্থেকে আসবে এখন? ও তো কবেই মরে ভূত হয়ে গেছে ডেথ সার্টিফিকেট পর্যন্ত ইস্যু হয়েছে ওর নামে ভুলে যাচ্ছিস? তুই আর অরুণাভ‌ই তো ওকে."

"আমি জানি" বাবাকে থামিয়ে বলে ওঠে মৌমিতা "আমি জানি আমরা কি করেছিলাম কিন্তু তবুও মনে হচ্ছে ও বেঁচে আছে যে কোনো ভাবেই হোক সেদিন ও বেঁচে গিয়েছিল আর চেহারা পাল্টে প্রতিশোধ নিতে এসেছে"

"কি চেহারা পাল্টে? আচ্ছা যদি চেহারা পাল্টে গিয়েই থাকে তাহলে তুই চিনলি কিভাবে?"

"ওর চোখ দেখে"

"চোখ দেখে?" মনোজিত বাবু আরও অবাক।

"পুরো অনিকেতের চোখ, কথা বলার ধরন অনিকেতের তাছাড়া."

"তাছাড়া?"

"সেদিন বললো ও নাকি আমাদের মুখোশের আড়ালে আসল চেহারা জানে"

"কে ছেলেটা? কোথায় থাকে?" বাবার কথা শুনে মৌমিতা তাকায় শান দেওয়া ছুরির ন্যায় চকচক করছে মনোজিত বাবুর চোখ, মৌমিতার বুঝতে বাকী র‌ইলো না তার বাবা এই মুহূর্তে কি ভাবছে, সেই দৃষ্টি দেখেই বোধহয় কিছুটা সাহস ফিরে পেল সে বললো,

"তুমি কি ওকে খুন করার কথা ভাবছো?"

"যদি সত্যিই আমাদের ব্যাপারে জেনে থাকে তাহলে তো ওকে সরাতেই হবে"

"আগে ওর সম্বন্ধে ভালো করে খোঁজ নিয়ে নিলে হতো না? কারণ ছেলেটা অভিরূপ ব্যানার্জীর খুব ঘনিষ্ঠ হয়ে গেছে ওর কিছু হলে উনি চুপ থাকবেন না তাই যা করার খুবই সাবধানে করতে হবে"

"খোঁজ নেওয়ার কিছু নেই ও অনিকেত হোক বা না হোক আমাদের ব্যাপারে যদি বিন্দুমাত্রও কিছু জেনে থাকে তাহলে ওকে মরতেই হবে। ছেলেটা কে আর কোথায় থাকে?"

"যে ছেলেটা সুশান্তর বিয়ের অনুষ্ঠানের দিন আমাদের বাড়িতে এসে সুশান্ত আর মনোজকে মেরেছিল মনে আছে?"

মনোজিত বাবুর মুখ রাগে লাল হয়ে গেল মৌমিতা বুঝতে পারলো তার বাবার মনে পরেছে সে বলতে থাকে "সেই ছেলেটাই তবে ও এখন থাকে মালঞ্চের ওই দিকে যেখানে অভিরূপ ব্যানার্জী জমি কিনে বাড়ি বানিয়েছেন"

"ছেলেটা অভিরূপ ব্যানার্জিকে কিছু জানিয়ে দেয়নি তো?"

"এটা আমি শিওর জানিনা"

"তবে তো দুজনকেই শেষ করতে হবে"

"দুজন নয় তিনজন"

"তিনজন?"

"ওই ছেলেটার সাথে একটা মেয়ে ছিল মনে আছে? যার জন্য আমার ভাইকে মার খেতে হয়েছিল ওকেও শেষ করতে হবে"

"ঠিক আছে তাই হবে, ওই মেয়েটার জন্য আমার ছেলেকে মার খেতে হয়েছিল সবার সামনে অভিরূপ ব্যানার্জী আমাকে অপমান করেছিল ওকেও মারবো"

"কিন্তু সাবধানে, ওই গ্ৰামের লোক ওকে খুব ভালোবাসে তাই সহজ হবে না কাজটা"

"চিন্তা করিস না, দুজন শিকারীকে ডেকেছি একটা বিশেষশিকার করার জন্য নাহয় আরও নতুন দুটো শিকার অ্যাড হলো লিস্টে"

"বিশেষ শিকারটা কে?"

"প্রীতম"

"প্রীতম আঙ্কেল?"

"হ্যা, ওর বাড়বাড়ন্ত কমানো দরকার আর তাছাড়া ওকে আমি যতটা চিনি যেকোনো মুহূর্তে ও আমাকে আর মনোজকে রাস্তা থেকে সরিয়ে দেবে ও কিছু করার আগে আমি অ্যাটাক করবো"

"বেশ, অরুণাভকে হাতে রাখা কঠিন না আমার পক্ষে প্রীতম আঙ্কেল, সুশান্ত, অভিরূপ ব্যানার্জী এদের সরিয়ে দিতে পারলেই ব্যানার্জী ক্রিয়েশনস্ আমাদের হাতের মুঠোয়"

"একদম ঠিক"

"কিন্তু শিকারী দুটো কাজের তো?"

"ওদের মতো খুনে খুব কম‌ই আছে, শার্প শ্যুটার তো বটেই সাথে বক্সিং এ চ্যাম্পিয়ন একসময়ের"

"গ্রামে কিন্তু সাবধানে করতে হবে বললাম না পুরো গ্ৰাম ওই ছেলেটার পাশে, একবার ওরা টের পেলে ছাড়বে না"

"কিচ্ছু হবে না"

"তবুও সাবধানের মার নেই, ওরা বিশ্বস্ত তো?"

"হ্যাঁ, আমার হয়ে অনেকবছর কাজ করছে খুব বিশ্বস্ত"

"বাই চান্স ধরা পরলে মুখ খুলবে না তো?"

"না, খুলবে না, কিন্তু ছেলেটার ছবি চাই তো"

"সে ব্যাপারটা আমি দেখছি আগামীকাল অরুণাভকে নিয়ে ওর বাবার ওই গ্ৰামের বাড়িতে যাওয়ার কথা হয়েছে সেখানে ওকে খুঁজে ওর বাড়ি আর ওর ছবি তুলে আনবো আমি"

"নিয়ে আয় তারপর ওদের কিভাবে সরাতে হয় সেটা আমি দেখছি"।


নারায়ণতলা গ্ৰামে একটু সকাল সকাল‌ই পৌঁছে যায় অরুণাভ সঙ্গে তার দুই ছেলেমেয়ে এবং মৌমিতা। এখানে আসাটা অবশ্য শুধু দুই স্বামী স্ত্রীর না ছেলেমেয়ের‌ও অপছন্দ কিন্তু এখন একপ্রকার বাধ্য হয়েই আসতে হয়েছে, অরুণাভ অবশ্য রাজী হচ্ছিল না কিন্তু মৌমিতার কথা ফেলতে পারেনি তাই শেষপর্যন্ত রাজী হয়েছে যদিও মৌমিতা অরুণাভকে পুরো সত্যি বলেনি শুধু বলেছে যে ও ছেলেটার বিষয়ে একটু খোঁজখবর করতে চায় আর সেটা ওখানে না গেলে হবে না।

সকাল সকাল বাড়িতে ছেলে বৌমার আগমন দেখে যারপরনাই বিস্মিত হয়েছেন অভিরূপবাবু এবং শ্রীতমাদেবী কারণ একে তো ছেলে বৌমার এখানে আসার কথা ছিল না তার উপরে এই জায়গাটা যে ওদের অপছন্দ এটা বুঝতে ওদের বাকী নেই।

"কি ব্যাপার তোমরা এখানে? সব ঠিক আছে তো?" অভিরূপ বাবু ছেলেকে প্রশ্ন করেন কিন্তু উত্তরটা দেয় মৌমিতা "কেন বাবা আমরা কি এখানে আসতে পারি না?"

"সেটা নয় কিন্তু এই জায়গাটা তো তোমাদের পছন্দ নয় তাই বলছি, তা আসতে কোনো অসুবিধা হয়নি তো?"

"না,বাবা কোনো অসুবিধা হয়নি" এবারে উত্তর দেয় অরুণাভ।

"বেশ তাহলে হাতমুখ ধুয়ে নাও, তোমার মা ব্রেকফাস্ট রেডি করছেন আজ আবার তোমার মামা মামীর আসার কথা তারাও চলে এলেন বলে" বলতে বলতে স্বর্ণেন্দু বাবু ও সুদেষ্ণা দেবীও চলে এলেন এবং বলাইবাহুল্য একসাথেই সবাই ব্রেকফাস্ট করলেন।

"আচ্ছা বাবা আপনাদের এই জায়গাটা ভালো লাগে?" ব্রেকফাস্ট করতে করতে প্রশ্ন করে মৌমিতা।

"কেন লাগবে না? একদম প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতির ঠাণ্ডা হাওয়া বাতাস, চারিদিকে গাছপালা, বাগান ভালো না লাগাটাই আশ্চর্যের অবশ্য তোমরা ছোটো থেকে শহরে বড়ো হয়েছো তোমাদের ভালো নাই লাগতে পারে" অভিরূপবাবু উত্তর দেন।

"জামাইবাবু মনে আছে তো আজ কি?"
স্বর্ণেন্দু বাবু কথার মাঝে প্রশ্ন করেন।

"আছে আছে সব হবে, মোড়লমশাইকে বলে রেখেছি"

"কিসের ব্যাপারে কথা বলছো মামা?" অরুণাভ জিজ্ঞেস করে।

"মাছ ধরার ব্যাপারে, তোর বাবার সাথে আমার কম্পিটিশন হবে আজ"

"মাছ ধরবে তোমরা?" অরুণাভ অবাক।

"তোর কোনো ধারণা নেই মাছ ধরায় কি আনন্দ, তুই তো আর শিখিসনি তবে অনিকে শিখিয়েছিলাম। সে আজ থেকে প্রায় সতেরো কি আঠারো বছর আগেকার কথা তখন চিংড়িঘাটার ওখানে আমার একজন মক্কেল থাকতেন তার বাড়ি গেলেই অনি যেত আমার সাথে ওখানে তিন চারটে বড়ো বড়ো ভেরী আছে যেখানে মাছ চাষ হয় তো ওই মক্কেল‌ই ব্যবস্থা করে দিতেন মাছ ধরার, একেবারে হাতে ধরে চার বানানো থেকে শুরু করে ছিপ গোটানো শিখিয়েছিলাম ওকে বেশীদিন নেয়নি শিখতে খুব তাড়াতাড়ি মাছ ধরায় এক্সপার্ট হয়ে গিয়েছিল"।

অনিকেতের কথায় অভিরূপবাবু ঈষৎ গম্ভীর হয়ে গেলেন সেটা স্বর্ণেন্দু বাবুর দৃষ্টি এড়ালো না তিনি বললেন "জামাইবাবু আয়্যাম সরি অনির কথাটা তোলা উচিত হয়নি তোমার কষ্ট হবে আমার খেয়াল রাখা উচিত ছিল"

"না না স্বর্ণেন্দু সেরকম কিছু নয় আসলে ভাবছি ছেলেটার গুণ কম ছিল না কিন্তু আমি বাবা হয়ে কিছুই দেখতে পেলাম না বা বলা ভালো কোনোদিন দেখার চেষ্টাই করলাম না তাই হয়তো আমার থেকে দূরে চলে গেছে ও"

অভিরূপবাবু কোনোমতে নিজেকে সামলে নিলেও অরুণাভ কিন্তু রেগে গেল আজ এত বছর পরেও ছোটো ভাইয়ের প্রশংসা তার সহ্য হয় না। মৌমিতা অরুণাভর এই অবস্থাটা খেয়াল করলো সে আস্তে করে ওর হাতে চাপ দিয়ে রাগটা কন্ট্রোল করতে বললো।

ব্রেকফাস্ট করে আরও কিছুক্ষণ নিজেদের মধ্যে গল্প করে অভিরূপবাবু এবং স্বর্ণেন্দু বাবু মাছ ধরতে গেলেন সঙ্গে বাকীরাও গেলেন দেখতে, ওখানে গিয়ে আরেকবার মোড়লমশাই এর সঙ্গে কথা বললেন যে একটা মাছ তারা কিনবেন ন্যায্য দাম দিয়েই কিনবেন মোড়লমশাই এর অবশ্য আপত্তি করার কিছু নেই, কিছুক্ষণের মধ্যেই দুই শালা জামাইবাবু উপযুক্ত আয়োজন করে নিজেদের জন্য জায়গা বেছে নিয়ে ছিপ নিয়ে বসে গেলেন মাছ ধরতে।

"তুমি আবার কোথায় যাচ্ছো বৌমা?"

মৌমিতাকে মাছ ধরার জায়গা ছেড়ে অন্য দিকে যেতে দেখে প্রশ্ন করেন শ্রীতমাদেবী, এতক্ষণ মৌমিতা সবার সাথে অভিরূপবাবু ও স্বর্ণেন্দু বাবুর মাছ ধরার প্রতিযোগিতা দেখছিল কিন্তু এখন ছেলেমেয়েকে শাশুড়ির জিম্মায় রেখে 'একটু ঘুরে আসছি' বলে এগোতেই শ্রীতমাদেবী প্রশ্ন করেন।

"এই একটু গ্ৰামটা ঘুরে আসছি মা"

"গ্ৰাম ঘুরতে যাবে?"

"হ্যাঁ, বাবা তখন বললেন এখানকার প্রাকৃতিক পরিবেশ সুন্দর তাই ভাবলাম একটু ঘুরে দেখে আসি, আমি তো এমনিতে কখনও গ্ৰাম দেখিনি তাই"

"কিন্তু.."

মৌমিতা বুঝতে পারলো তার শাশুড়ির চিন্তার কারণটা, গৃহ প্রবেশের পূজোর দিন যখন এসেছিল তখন গ্ৰামের লোকেদের সাথে একটু ঝামেলা হয়েছিল সেটা মনে করেই তিনি চিন্তিত কিন্তু মৌমিতার যাওয়াটা দরকার সে আজ এই গ্ৰামে এক বিশেষ কাজে এসেছে সে একটু হেসে শ্রীতমাদেবীকে আশ্বস্ত করার উদ্দেশ্যে বললো "চিন্তা করবেন না মা আমি কারো সঙ্গে কোনো ঝামেলা করবো না" বলে শ্রীতমাদেবীকে আর কিছু বলার অবকাশ না দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে গেল।


গ্ৰামের পথে ঘুরতে ঘুরতে কয়েকজনকে জিজ্ঞাসা করে আদিত্যর বাড়ির ঠিকানা জেনে নিতে কোনো অসুবিধা হলো না মৌমিতার। যাদের জিজ্ঞাসা করলো তাদের দৃষ্টি দেখেই সে বুঝতে পারলো যে সেদিনের কথা এরা ভোলেনি মুহুর্তের জন্য মৌমিতার বুকটা একটু কেঁপে উঠলেও বাইরে প্রকাশ করলো না কিন্তু যে কোনো কারনেই হোক গ্ৰামবাসীরা মৌমিতার সাথে কোনো খারাপ ব্যবহার করলো না।

মৌমিতা প্ল্যান করেই এসেছে যে সে ভালো করে আদিত্যর বাড়ি ওর আশেপাশের অবস্থা দেখে যাবে এবং আদিত্যর একটা ছবি তুলে নিয়ে যাবে যাতে তার বাবার প্রেরিত লোক ঠিক লোককে খুঁজে পায়।

নিজের পরিকল্পনা অনুযায়ী সে আদিত্যর বাড়ির কাছে পৌঁছায়, সেখানে পৌঁছে সে চারিপাশে দেখতে থাকে হঠাৎ এক জায়গায় তার চোখ আটকে যায়।
কিছুটা দূরে কয়েকজন লোক মাটি কোপাচ্ছে বোধহয় গাছ লাগাবে কারণ কাছে কয়েকটা গাছের চারা রাখা আছে, মৌমিতা লোকগুলোর দিকেই দেখতে থাকে হটাৎ তার  দৃষ্টি একটি বিশেষ লোকের উপরে স্থির হয়ে যায় লোকটি মৌমিতার দিকে পিছন ফিরে খালি গায়ে মাটি কোপাচ্ছে কোমর থেকে একটা ট্রাউজার্স পরা যেটা পায়ের নীচ থেকে কিছুটা উপরে ওঠানো আছে কিন্তু কোমরের উপরে খালি গা ঘামে ভিজে চমৎকার দেহসৌষ্ঠব। লোকটা একবার পাশে ঘাড় ঘুরিয়ে পাশে দাঁড়িয়ে থাকা একজনের সঙ্গে কথা বলে আর তখনই মৌমিতা চিনতে পারে তাকে যার খোঁজে সে এখানে এসেছে যার চোখের দৃষ্টি তার মনে ভয়ের সঞ্চার করেছে যার দৃষ্টির সাথে আরো একজনের দৃষ্টির আশ্চর্য মিল রয়েছে, অনিকেত.. অজ্ঞাতেই মৌমিতার মুখ থেকে উচ্চারিত হয় নামটা।

মৌমিতা আর কোনো দিকে দৃষ্টি ফেরাতে পারে না, নিজের এখানে আসার উদ্দেশ্য ভুলে একদৃষ্টিতে আদিত্য ওরফে অনিকেতের দিকে তাকিয়ে রয়েছে। ভয় প্রতিশোধের বদলে বর্তমানে তার মনে যে ভাবটা জেগেছে সেটা কাম ছাড়া আর কিছু নয়, নিজের স্বামী, ছেলেমেয়ে সব ভুলে এক বিকৃত কামসাগরে ডুবে যাচ্ছে মৌমিতা কিন্তু আশ্চর্যের বিষয় এতে তার কোনো হেলদোল নেই সে একদৃষ্টিতে তাকিয়ে আছে তো আছে।

তাকিয়ে থাকতে থাকতে হাতের মোবাইলের লক খুলে ক্যামেরাটা চালু করে সে পরপর কয়েকটা ছবি তুলে নেয় এর মাঝে অনিকেত আরো কয়েকবার পাশের লোকের সাথে কথা বলেছে ফলে মুখের‌ও কয়েকটা স্ন্যাপ তুলে নেয় আচমকা গেট থেকে একটা মেয়েকে বেরিয়ে এসে দাঁড়াতে দেখে মৌমিতা মেয়েটিকে সে চেনে এর আগে দেখেছে একে সঙ্গে নিয়েই অনিকেত এসেছিল তার ভাইকে মারতে আর এখানে পূজোর দিন এই মেয়েটাই অনিকেতের সঙ্গে ছিল অনিকেতের ব‌উ।


ষড়রিপু অর্থাৎ মানব জীবনের প্রধান ছটা শত্রুর প্রথম নামটাই হলো কাম, এই কামের তাড়নায় অনেক সাধু ব্যাক্তিও অসাধু পথে অগ্ৰসর হন পুরুষ কিংবা নারী কামের নিবৃত্তিতে অনেকেই অসৎ পন্থা অবলম্বন করেন, আর এই কাম যখন বিকৃত রূপ ধারণ করে তখন সেই বিকৃত কামের প্রভাবে প্রভাবিত পুরুষ কিংবা নারীর হিতাহিত জ্ঞান থাকে না তার লোকলজ্জা সমাজের ভয় থাকে না বা সেই জ্ঞান টুকুও লুপ্ত হয়ে যায় তার মনের মধ্যে তখন একটাই চাহিদা সেটা হলো এই বিকৃত কামের নিবৃত্তি আর এর জন্য সে যা খুশি তাই করতে পারে এবং কেউ যদি তাদের সেই চাহিদা পূরণের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তার ক্ষতি করতেও এরা দুবার ভাবে না।

আদিত্য ওরফে অনিকেতের বর্তমান জীবন সম্বন্ধে খোঁজ করতে এসে তার সুপুরুষের ন্যায় নগ্ন দেহসৌষ্ঠব দেখে মৌমিতার মনেও মুহূর্তে এই কাম বিকৃত রূপ ধারণ করে সে এখানে আসার উদ্দেশ্য বিস্মৃত হয় এমনকি সে যে বিবাহিত অন্য একজনের স্ত্রী বা দুই সন্তানের জননী একথা আর তার মনে থাকে না তার এখন একটাই লক্ষ্য নিজের এই বিকৃত কামনা পূরণ করা।

একটু দূরে একটা বড়ো গাছের আড়ালে দাঁড়িয়ে একদৃষ্টিতে সে সামনের সুপুরুষ যুবকটির দিকে তাকিয়ে থাকে। এই সময় গেট থেকে পরিচিত যুবতীকে বেরিয়ে আসতে দেখেই প্রচণ্ড রাগে ফোঁস করে ওঠে মৌমিতা, কিন্তু নিজের রাগটা অনেক কষ্টে নিয়ন্ত্রণ করে মোবাইলের ক্যামেরার ফোকাশ এবার মেয়েটির দিকে পরপর কয়েকটা ছবি সেভ হয়ে যায় মোবাইলের মেমোরিতে তারপর আবার যেদিক থেকে এসেছিল সেদিকেই হাঁটা লাগায় মৌমিতা।


ঝুটঝামেলা হীন ভাবে বেশ ভালোই দিন কাটছে আদিত্য ও পিয়ালীর দুজনে দিনের বেশিরভাগ সময়টাই পরস্পরের সঙ্গে হাসি ঠাট্টা এবং নিজেদের আগত সন্তানের বিষয়ে কথা বলতে বলতে কাটায়, পিয়ালীর বেবি বাম্প এখন যথেষ্ট বড়ো হয়েছে নিয়মিত চেকআপ‌ও চলছে দুজনেই খুব খুশি ওরা ভাবতেও পারেনি তে এইভাবে ওদের খুশির জীবনে অকস্মাৎ মেঘহীন আকাশ থেকে বজ্রপাতের মতো বিপদের বজ্রপাত হবে।
গ্ৰামের সবার প্রিয় ডাক্তারবাবুর যে বাড়িতে আদিত্য এবং পিয়ালী থাকে সেখানে ওদের নিজস্ব বাগান তো আছেই এবার আদিত্য ঠিক করলো মূল ফটকের বাইরে দুপাশে কিছুটা জায়গায় ফুলের গাছ লাগাবে।

সেইমতো একদিন গ্ৰামের আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে কাজে লেগে যায় মাটি খুঁড়ে গাছ লাগানোর উপযুক্ত জমি তৈরী করে অনেকগুলো গাছ লাগায় ওরা সত্যি কথা এগুলোর খুব একটা দরকার নেই তবুও গ্ৰামের প্রায় সবাই বৃক্ষরোপণ করে থাকে গাছ যে সবার জীবনে কতটা দরকারি এটা আদিত্য‌ই তাদের বোঝায় তারপর থেকেই মূলত এটা চলে তবে শুধু গাছ লাগানো নয় রীতিমতো গাছের যত্ন‌ও করে সবাই মিলে।

কাজ শেষ হতে হতে দুপুর হয়ে যায় আদিত্য তার সঙ্গের ছেলেগুলোকে বিদায় করে বাড়ির ভিতরে ঢোকে, তার সারা হাত পায়ে মাটি লেগে রয়েছে তাই ওই অবস্থায় আর ঘরের ভিতরে ঢোকে না বাড়ির ভিতরের বাগানে এক জায়গায় কলঘর করা আছে যেখান থেকে পাইপের সাহায্যে পুরো বাগানের গাছে জল দেওয়া হয় আদিত্য সেখানে গিয়ে কল খুলে ভালো করে স্নান করে তারপর পিয়ালীর আনা পোশাক পরে ভিতরে ঢোকে, খেয়েদেয়ে স্বামী স্ত্রী যথারীতি একটু ভাতঘুম দেবার জন্য বেডরুমে যায়।

বিকেলে আবার দুজনে বাগানে এসে বসে আদিত্য লক্ষ্য করে পিয়ালীর মুখটা একটু শুকনো হয়ে আছে একটু অবাক হয় সে সকালেই বেশ হাসিখুশি ছিল এর মধ্যে আবার কি হলো? কথাটা জিজ্ঞেস করলো আদিত্য,

"কি হয়েছে তোমার? এই সুন্দর মুখটা এরকম বাংলার পাঁচের মতো করে রেখেছো কেন?"

পিয়ালী আদিত্যর মুখের দিকে তাকায় একটু পরে বলে "তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো?"

"করো"

"তোমার পিঠে একটা দাগ আছে ওটা কিসের দাগ? আমি অনেকদিন দেখেছি কিন্তু জিজ্ঞেস করিনি"

"আমার পিঠে? বার্থমার্ক হবে হয়তো। আমার শুধু মুখের প্লাস্টিক সার্জারী হয়েছে পুরো বডির না" আদিত্য একটু হেসে উত্তর দেয় কিন্তু পিয়ালীর মুখে হাসি নেই সে বলে "ওটা বার্থমার্ক নয়"

"তাহলে জানিনা"

"ওটা কোনো আঘাতের দাগ" পিয়ালী লক্ষ্য করে কথাটা শুনে আদিত্যর মুখ থেকে হাসিটা কয়েক মুহুর্তের জন্য মিলিয়ে গেল যদিও অচিরেই আবার ফিরে এলো। আদিত্য হেসে বলে "আঘাতের দাগ? কি জানি মনে পরছে না"

"আমি জানি তোমার মনে আছে কিন্তু আমাকে বলতে চাইছো না, ওটা কিভাবে হয়েছে আদিত্য?"

"পিয়ালী এসব জেনে কি হবে? ছাড়ো না সবকথা জানতে নেই"

"আমি আন্দাজ করতে পারছি তুমি কেন বলতে চাইছো না ওটা আমার বাবার আঘাতের চিহ্ন, তাই না?"

"পিয়ালী বললাম তো সবকথা জানতে নেই"

"তার মানে আমার আন্দাজ‌ই ঠিক তাইতো? প্লিজ বলো আমাকে"

"তোমার জেনে কোনো লাভ নেই বিশ্বাস করো"

"তবুও আমি জানতে চাই"

আদিত্য একটা দীর্ঘশ্বাস ছাড়ে তারপর বলে "পিয়ালী তোমার বাবার পাঠানো লোকেদের সাথে লড়ার সময় ওটা লাগে"

"কবে?"

"তোমার সাথে আমার প্রথম দেখা কোথায় হয়েছিল মনে আছে?"

"ওই দিনটা আমি কোনোদিন ভুলবো না আমাদের বাড়িতে তুমি এসেছিলে"

"হুমম, আমি কি বলেছিলাম মনে আছে?"

পিয়ালী ভ্রু কুঁচকে মনে করার চেষ্টা করলো একটু পরে ভ্রু দুটো আবার স্বাভাবিক হ‌ওয়ায় আদিত্য বুঝলো পিয়ালীর মনে পরেছে পিয়ালী বলে "মনে পরেছে তোমাদের বাড়িতে আগের রাতে কয়েকজন হামলা করেছিল তাই তুমি."

"সেদিনই আইমিন সেই রাতে লাগে"

পিয়ালীর মাথা নীচু হয়ে যায় আদিত্য এবার সত্যিই অবাক হয় জিজ্ঞেস করে "আবার কি বলো বললাম তো যা জানতে চাইছিলে?"

পিয়ালী এবার মাথা তোলে ওর চোখে জল, বলে "আমার আজ‌‌ও ভাবতে কিরকম লাগে যে আমি একজন ক্রিমিনালের মেয়ে"

"অ্যাই সত্যি করে বলোতো তোমার কি হয়েছে? তোমার মাথায় এইসব উদ্ভট চিন্তা কে ঢুকিয়েছে? এইজন্যই আমি তোমাকে বলতে চাইনি"

"উদ্ভট নয় সত্যি, আমার বাবা তো একজন ক্রিমিনাল ছিলেন"

আদিত্য পিয়ালীর চোখের জল মুছিয়ে বলে, "পিয়ালী উনি যেরকম‌ই ছিলেন না কেন সেটা এখন কোনো ম্যাটার করে না কারণ উনি আর বেঁচে নেই আর মৃত্যুর পর কেউ ক্রিমিনাল থাকে না। আর একটা কথা তোমাকে আগেও বলেছি আজ আবার বলছি অতীত নিয়ে বসে থেকে কাজ নেই, তোমার বর্তমান পরিচয় তুমি আমার স্ত্রী অবশ্য যদি আমাকে ছেড়ে যেতে না চাও"

পিয়ালী আদিত্যকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লোকায় বলে "আমি কক্ষণো তোমাকে ছেড়ে যাবো না"

"ব্যাস তাহলে তো মিটেই গেল, আমাদের দুজনেরই অতীতে যাই হয়ে যাক না কেন সেটা ভুলে যাওয়াই উচিত এখন এই জীবনটাই আমাদের বর্তমান এবং আমাদের ভবিষ্যৎ এই তোমার গর্ভে,বুঝতে পেরেছো?"

উত্তরে পিয়ালী আরো জোরে আদিত্যকে জড়িয়ে ধরে কিন্তু মুখে কিছু বলে না।


রাতে অরুণাভ ঘুমিয়ে পরার পরে মৌমিতা আস্তে করে ফোনটা চালু করে। রাতটা তাদের একপ্রকার বাধ্য হয়েই নারায়ণতলা গ্ৰামে কাটাতে হচ্ছে কারণ বিকেলের পর থেকে মূষলধারে বৃষ্টি শুরু হয়েছে তাই শ্রীতমাদেবী আর যেতে দেননি, অসুবিধার কিছু নেই এক্সট্রা ঘর অভিরূপবাবু হিসাব করেই বানিয়েছেন এই বাড়িতে, অভিরূপবাবু এবং শ্রীতমাদেবী একটা রুমে, স্বর্ণেন্দু বাবু এবং সুদেষ্ণা দেবী একটা রুমে আর ছেলেমেয়ে নিয়ে অরুণাভ এবং মৌমিতা একটা রুমে।

পাশে অরুণাভ এবং ছেলেমেয়েরা গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু মৌমিতার চোখে ঘুম নেই সে মোবাইলে সকালে তোলা আদিত্য ওরফে অনিকেতের ছবিটা বার করে দেখতে থাকে কখনো জুম করে আবার কখনো নরমালি একটার পর একটা ছবি দেখতে থাকে আঙুলের টোকায় পরপর স্ক্রিন জুড়ে একটার পর একটা ছবি আসছে আর যাচ্ছে ছবিগুলো দেখতে দেখতে মৌমিতার মন আবার বিকৃত কামনায় ভরে ওঠে, কয়েকবার ছবিতে আদিত্যর নগ্ন শরীরে আলতোভাবে আঙুল বোলায় মৌমিতা যেন খোদ আদিত্যর শরীরেই বোলাচ্ছে। সরাতে সরাতে একসময় আদিত্যর ছবি শেষ হয়ে তার ওয়াইফের ছবি আসে আর সঙ্গে সঙ্গে মৌমিতার মুখ হিংস্র হয়ে ওঠে সে আবার আদিত্যর ছবি নিয়ে আসে স্ক্রিনে।

একবার দুবার বারবার আদিত্যর ছবিগুলো দেখতে থাকে মৌমিতা চেহারাটাই যা পাল্টে গেছে আর কিচ্ছু না, মৌমিতার মনে পরে গ্যাংটকে খাদে ঠেলে ফেলে দেওয়ার সময় অনিকেতকে বলেছিল "তোমার মতো ছেলেকে কোনো মেয়ে ভালোবাসতেই পারে না, তোমার মধ্যে সেরকম কোনো কোয়ালিটি নেই", কিন্তু সেটা যে কত বড়ো মিথ্যা এটা মৌমিতা খুব ভালো করেই জানে, নেহাত টাকা আর সম্পত্তির লোভে আর তার বাবার কথায় সে অরুণাভকে বিয়ে করেছে নাহলে হয়তো অনিকেতের সঙ্গেই থাকতো অবশ্য বিয়ের পরে হয়তো একটু হলেও ফিলিংস এসেছে অরুণাভর জন্য।
অরুণাভ স্মার্ট, হ্যাণ্ডসাম, চার্মিং, ড্যাশিং, পড়াশোনাতেও দারুণ, কথাবার্তাতেও দারুণ নিজের কথা দিয়ে যে কারো মন জয় করতে পারে তার উপরে বড়োলোক পরিবারের ছেলে, উচ্ছাকাঙ্খী, অপরদিকে অনিকেত ও এক‌ই পরিবারের ছেলে সাথে পড়াশোনাতেও খারাপ না, ও হ্যাণ্ডসাম শুধু তিনটে জিনিস ওর মধ্যে ছিল না এক উচ্চাকাঙ্ক্ষা দুই কারো মন যুগিয়ে কথা বলার ধার ধারতো না যেটা মুখে আসতো সেটাই বলতো আর তিন বড়োলোক পরিবারের ছেলে হয়েও টাকা পয়সার প্রতি বিন্দুমাত্র লোভ ছিল না খুবই সাধারণভাবে ঘোরাফেরা করতো।

কিন্তু অনিকেতের মধ্যে আরো একটা জিনিস ছিল যেটা অরুণাভর ছিল না এখনও নেই অনিকেতের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল ওর কথাবার্তা, সবসময়ের জন্য রাগী রাগী ভাব, গম্ভীর মুখ, অ্যাটিটিউড সবকিছু সত্ত্বেও যে কারনে ওকে উপেক্ষা করা কঠিন ছিল। যখন মৌমিতার সাথে ওর রিলেশন ছিল তখন মোমিতা এই ব্যাপারটা অনুভব করেছে কি একটা অদৃশ্য আকর্ষণ যেন টানছে ওকে শুধু ওকে নয় অনেক মেয়েই অনিকেতের প্রতি আকর্ষিত হতো কিন্তু অনিকেত সবার থেকে দূরে থাকতো কাউকেই নিজের কাছে আসতে দিত না শুধু মৌমিতাকে দিয়েছিল।

'আর সেই অনিকেত এখন মৌমিতাকে ভুলে অন্য একজনের সঙ্গে আছে' অতীতের স্মৃতি থেকে বর্তমানে ফিরে এসে নিজের মনেই কথাটা বললো মৌমিতা তারপর একবার পাশে ঘুমানো ছেলেমেয়ে ও স্বামী অরুণাভর দিকে তাকিয়ে দেখলো ওরা অঘোরে ঘুমাচ্ছে, মৌমিতার দৃষ্টি আবার মোবাইলে আদিত্যর ছবির দিকে ফেরে অস্ফুটস্বরে যেন আদিত্যকেই বলছে এমনভাবে বলতে থাকে, "আমাকে ভুলে কিভাবে অন্য একজনকে নিজের জীবনে আনলে অনি? ঠিক আছে এনেছো যখন তখন সরিয়ে দিতে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। আজ এতবছর পরেও তোমার প্রতি সেই আকর্ষণ ফিল করছি যেটা প্রথম দেখায় করেছিলাম আর তুমি তো জানোই যে মৌমিতার কিছু পছন্দ হলে সেটা মৌমিতার হয়ে যায় তখন সেটার উপরে আর কারো কোনো অধিকার থাকে না তোমার উপরেও এখন আর কারো অধিকার নেই অধিকার আছে শুধু আমার, চিন্তা কোরো না ওই মেয়েটাকে খুব তাড়াতাড়ি তোমার জীবন থেকে.. না না শুধু জীবন থেকে না পুরো পৃথিবী থেকেই সরিয়ে দেবো তারপর তুমি আমার হবে...." কথাটা বলেই হাসতে যাচ্ছিল মৌমিতা কিন্তু কোনোভাবে নিজেকে সামলে নেয়।


কয়েকদিন হলো আদিত্যর মনে কেমন যেন একটা খটকা লাগছে কিসের যেন একটা অস্বস্তি যেন কেউ ওকে ফলো করছে বা ওর উপরে নজর রাখছে কিন্তু প্রথমে সেটাকে আমল দেয়নি 'এই গ্ৰামে তার শত্রু কেউ নেই কে তাকে ফলো করবে ভেবেছে' কিন্তু ওর এই ধারণা যে অমূলক নয় সেটা কিছুদিনের মধ্যেই বুঝতে পারলো।

এমনিতে 'আনন্দ নিকেতন' রিসর্টে আগের থেকে ভিড় একটু বেশি হচ্ছে লোকজন আসছে কেউ সকালে এসে সেদিনই ফিরে যাচ্ছে কেউ কয়েকদিন থাকছে, এদের অনেকেই গ্ৰামের পরিবেশ উপভোগ করতে আসে শহরের কৃত্রিম পরিবেশ ছেড়ে বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশে এসে কটা দিন হাঁফ ছেড়ে বাঁচে। সাধারণত আদিত্যর এই গেস্টদের সাথে কোনো যোগাযোগ সরাসরি থাকে না তাদের রিসর্টের ম্যানেজার এবং স্টাফরাই সামলায়।

কিন্তু এই রিসর্টে কয়েকজন গেস্টকে দেখে আদিত্যর প্রথম একটু খটকা লাগে কিছুই না যেন ওর সিক্সথ সেন্স সতর্ক করে দিতে চাইছে। দুজন মধ্য তিরিশের ছেলে কিছুই না ওরা রিসর্টের ভিতরে ঘুরছিল আদিত্য‌ও একবার পুরো রিসর্টটা ঘুরে দেখে নিচ্ছিল হঠাৎই আদিত্যর সাথে ওদের চোখাচোখি হতেই ওরা চোখ নামিয়ে অন্য দিকে চলে গেল আদিত্যর কেন যেন মনে হলো ওরা ওকেই দেখছিল।

পরদিন আদিত্য আর ওদের দেখতে পায় না কিছুদিন পর আবার তবে এবার অন্য তিনজন, সেদিন রিসর্ট থেকে বেরিয়ে বাড়ির দিকে যেতে যেতে কয়েকজন গ্ৰামবাসীর সাথে কথা বলছিল হটাৎ রাস্তায় ওদের দেখতে পায় আদিত্যর মনে হলো ওরা যেন ওকে ফলো করছে।

এরপর দুদিন পরে রিসর্টের কাজ সেরে বাড়ি ফেরার জন্য বেরোলো তবে কি মনে হ‌ওয়ায় সোজা পথটা না ধরে একটু ঘুরপথ ধরলো। পথে কয়েকজন লোকের সাথে দেখা হলো তারপর আবার জনহীন রাস্তা, চলতে চলতে আদিত্য স্পষ্ট বুঝতে পারলো কেউ তার পিছু নিয়েছে তবে তৎক্ষণাৎ পিছনে না ফিরে বা কোনো ভুল পদক্ষেপ না নিয়ে স্বাভাবিক ভাবেই চলতে থাকে যেন সে কিছুই বুঝতে পারেনি কিছুদূর যাবার পরে একটা মোড় পেরিয়ে পথের পাশে একটা লুকোনোর জায়গা পেয়ে সেখানে লুকিয়ে দেখতে থাকে।

একটু পরেই বুঝতে পারে তার অনুমান ঠিক দুজন বেশ শক্তপোক্ত পেশীবহুল লোক তার পিছু নিয়েছিল, তবে এরা নতুন আজ সকালেই রিসর্টে দেখেছে চেক আউট করার সময়। লোকগুলো এই পর্যন্ত এসে আদিত্যকে আর খুঁজে না পেয়ে দাঁড়িয়ে গেছে চারিদিকে তাকাচ্ছে।

"আমার পিছু নিয়েছিলেন কেন? কে পাঠিয়েছে আপনাদের?"

আড়াল থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করে আদিত্য, লোকগুলো চমকে ফিরে তাকায় কিন্তু উত্তর দেয় না তারপর একবার চারিদিকে চোখ বুলিয়ে কেউ আছে কিনা দেখে নেয় আদিত্য শান্ত স্বরে আবার জিজ্ঞেস করে,

"কি হলো বলুন কে পাঠিয়েছে আপনাদের?"

লোক দুজন উত্তর না দিয়ে কোমরের পিছনে লুকানো পিস্তল বার করে কিন্তু ততোধিক ক্ষিপ্রতায় মাটি থেকে দুটো পাথরের টুকরো তুলে দুজনের দিকে ছুড়ে মারে নির্ভুল লক্ষ্যে পাথরদুটো দুজনের হাতে লেগে ওদের হাত থেকে পিস্তল দুটো মাটিতে ফেলে দেয় কিন্তু দুজন‌ই দ্রুত ঝুঁকে আবার পিস্তল দুটো মাটি থেকে তুলতে গেলে আদিত্য দৌড়ে ওদের কাছে গিয়ে একটু লাফিয়ে দুপায়ে দুজনকে লাথি মারে এতে দুজনেই কিছুটা দূরে ছিটকে পরে এবং আদিত্য‌ও মাটিতে পরে। এবার দুজন উঠে পিস্তল তোলার চেষ্টা না করে আদিত্যর দিকে এগিয়ে আসে আদিত্য‌ও মাটি থেকে উঠে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়।


লালবাজারে নিজের কেবিনে বসে কাজ করছিলেন সুপ্রতিমবাবু যদিও যাই করুন না কেন সবসময় তার মাথায় এখন একটাই চিন্তা কিভাবে কলকাতার দুজন বড়ো ক্রিমিনাল যারা ভালো মানুষের মুখোশ পরে ঘুরছে তাদের ধরে শাস্তি দেওয়া যায়। ইনফর্মারদের খবর অনুযায়ী বেশ কিছু জায়গা রেড করেছেন ধরপাকড় করেছেন কিন্তু সব চুঁনোপুটি কিছুতেই রাঘববোয়াল দের ধরতে পারছেন না। হটাৎ ফোন বেজে ওঠায় একটু বিরক্ত হন কিন্তু নাম্বারটা দেখে কৌতূহলী হয়ে ওঠেন তিনি নাম্বার পরিচিত পথের হৃদিশ যে দিয়েছে তার নাম্বার অবশ্য সত্যিই পরিচিত না অপরিচিত সেটা এখনো বুঝতে পারেননি,

"হ্যালো"

"আদিত্য বলছি স্যার"

"আদিত্য?"

"চিনতে পারছেন না? আমি."

"বলো, হঠাৎ ফোন করলে, নতুন কোনো কিছু মনে পরেছে নাকি?"

"দুজনের ছবি পাঠাচ্ছি চেক করুন কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কি না? বা আপনার দুজন অতিপ্রিয় বন্ধুর সাথে লিংক আপ আছে কি না?"

"বন্ধু?"

"প্রীতমবাবু আর মনোজিত বাবু। যেভাবে ওদের পিছনে পরেছেন তাতে বন্ধু ছাড়া আর কি বলবো বলুন?"

কথাটা শুনে সুপ্রতিমবাবুর বুকের ভিতরটা আরেকবার মোচড় দিয়ে ওঠে ঠিক এভাবেই তার সাথে মজা করতো অনিকেত, প্রায়ই কোনো ক্রিমিনালকে ধরলে বলতো 'আরিব্বাস তাহলে এই আপনার সেই বন্ধু' বা কখনও বলতো 'শেষ পর্যন্ত নিজের বন্ধুর হাতে হাতকড়া দিয়েই ছাড়লেন?'

"শুনছেন স্যার?"

সুপ্রতিম বাবু চমক ভেঙে কথা বলেন "হ্যাঁ, শুনছি বলো"

"ছবি দুটো দেখুন তারপর কথা বলছি"

ফোন কেটে দেয় আদিত্য সুপ্রতিমবাবু হোয়াটস্অ্যাপ চেক করেন আদিত্যর নাম্বারটা খুলে দেখেন দুটো ছবি এসেছে, ডাউনলোড করে ছবি ওপেন করতেই চমকে ওঠেন তিনি, দুজনের মুখ‌ই চেনা চেনা লাগে তার যদিও একজনের মুখ মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে এবং অপরজনের নাক, রক্ত বেরোচ্ছে তবুও পরিষ্কার চেনা যাচ্ছে।

পুলিশ ডাটাবেস থেকে দুজনের পরিচয় বের করতে বেশী সময় লাগে না সুপ্রতিমবাবুর দুজনেই পেশাদার ক্রিমিনাল যদিও আগে একসময় বক্সিং চ্যাম্পিয়ন ছিল পরে কোনো কারনে ক্রাইমের পথে চলে যায় একাধিক ক্রাইম আছে ওদের নামে বেশ কয়েকবার পুলিশের হাতে ধরাও পরে কিন্তু তেমন কোনো পোক্ত প্রমাণ না পাওয়ায় ছাড়া পেয়ে যায় এমনকি অনেক খুনের ক্ষেত্রেও ওদের নাম জড়িয়ে যায় কিন্তু সেই এক‌ই সমস্যা কোনো প্রমাণ নেই কোথাও সাক্ষী আদালতে পাল্টি খায় তো সাক্ষী খুঁজেই পাওয়া যায় না। সুপ্রতিমবাবু চিন্তায় পরে যান আদিত্য ওদের খবর জানলো কিভাবে? ওরা দুজন কি তবে আদিত্যর পিছনে পরেছে? কিন্তু কেন? ছেলেটার বাড়িতে গর্ভবতী স্ত্রী আছে, সুপ্রতিমবাবু আর স্থির হয়ে বসে থাকতে পারেন না তক্ষুনি কেবিন থেকে বেরিয়ে নিজের গাড়ি করে র‌ওনা দেন ড্রাইভারকে অবশ্য সঙ্গে নেন না ডিপার্টমেন্টে কাউকে বিশ্বাস করা ক্রমশ কঠিন হয়ে উঠছে তার পক্ষে।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]



                   দ্বিতীয় খণ্ড
                   ৩০তম পর্ব




পুলিশ ডাটাবেস থেকে দুজনের পরিচয় বের করতে বেশী সময় লাগে না সুপ্রতিমবাবুর দুজনেই পেশাদার ক্রিমিনাল যদিও আগে একসময় বক্সিং চ্যাম্পিয়ন ছিল পরে কোনো কারনে ক্রাইমের পথে চলে যায় একাধিক ক্রাইম আছে ওদের নামে বেশ কয়েকবার পুলিশের হাতে ধরাও পরে কিন্তু তেমন কোনো পোক্ত প্রমাণ না পাওয়ায় ছাড়া পেয়ে যায় এমনকি অনেক খুনের ক্ষেত্রেও ওদের নাম জড়িয়ে যায় কিন্তু সেই এক‌ই সমস্যা কোনো প্রমাণ নেই কোথাও সাক্ষী আদালতে পাল্টি খায় তো সাক্ষী খুঁজেই পাওয়া যায় না।

সুপ্রতিমবাবু চিন্তায় পরে যান আদিত্য ওদের খবর জানলো কিভাবে? ওরা দুজন কি তবে আদিত্যর পিছনে পরেছে? কিন্তু কেন? ছেলেটার বাড়িতে গর্ভবতী স্ত্রী আছে, সুপ্রতিমবাবু আর স্থির হয়ে বসে থাকতে পারেন না তক্ষুনি কেবিন থেকে বেরিয়ে নিজের গাড়ি করে র‌ওনা দেন ড্রাইভারকে অবশ্য সঙ্গে নেন না ডিপার্টমেন্টে কাউকে বিশ্বাস করা ক্রমশ কঠিন হয়ে উঠছে তার পক্ষে।


"করেছো টা কি? ওদের পেলে কোথায়? আর এই অবস্থা করলে কিভাবে?"

দুজনের অবস্থা দেখে অবাক বিস্ময়ে হতবাক হয়ে প্রশ্ন করেন সুপ্রতিম বাবু। গ্ৰামে পৌঁছানোর আগেই আদিত্যকে ফোন করে তার আসার কথা জানিয়ে দিয়েছিলেন তিনি সেইমতো আদিত্য জায়গামতো দেখা করে সুপ্রতিম বাবুকে দেখা করে গ্ৰামের মন্দিরের পিছনের আমবাগানে নিয়ে যায় সেখানে গিয়ে তিনি দেখেন দুজনকে একটা গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে আর তাদের ঘিরে কয়েকজন লাঠি হাতে দাঁড়িয়ে আছে আর দাঁড়িয়ে আছে আদিত্যর সবথেকে বিশ্বস্ত বন্ধু বাদশা, দুজনের অবস্থাই একেবারে কাহিল চুপচাপ বাঁধা অবস্থায় মাটিতে বসে আছে, বোঝাই যাচ্ছে রীতিমতো উত্তমাধ্যম ঠ্যাঙানো হয়েছে ওদের।

"করেছো টা কি? ওদের পেলে কোথায়? আর এই অবস্থা করলে কিভাবে?"

সুপ্রতিমবাবুর প্রশ্নের উত্তরে আদিত্য একটু হাসে তারপর সবকথা খুলে বলে রিসর্টে অন্য দুজনকে দেখা তারপর ওকে ফলো করা থেকে আজ ওর পিছু নিয়ে মারতে চাওয়া সবকিছু,

"তুমি একা ওদের এই অবস্থা করেছো?" সুপ্রতিমবাবু জিজ্ঞেস করেন

"প্রথমে একাই লড়ছিলাম কিন্তু তারপর এই এরা দেখতে পেয়ে চলে আসে, ওদের সৌভাগ্য বাদশা সেইসময় আমার সঙ্গে ছিল না নাহলে ওদের হয়তো হাসপাতালে নিয়ে যেতে হতো আমাকে মারার চেষ্টা করার জন্য বাদশা ওদের ছাড়তো বলে মনে হয় না, বাদশাকে পরে এনেছি" আদিত্য ওর সঙ্গের লাঠি হাতে দাঁড়িয়ে থাকা লোকগুলোকে দেখিয়ে কথাটা বলে

"কিন্তু কেন? মানে ওরা তোমাকে মারতে চাইছিল কেন"

"ওদের কাজটা করতে পাঠানো হয়েছিল"

"কে?"

"সেটা বলছি তবে আগে বলুন ওদের পরিচয় জেনেছেন?"

"ওরা দুজন দুটি রত্ন"

"তাই নাকি?"

"হুমম, তুমি সত্যিই ওদের চিনতে পারোনি?"

"না, কোনো সেলিব্রেটি নাকি ওরা?"

"একপ্রকার বলতে পারো একসময় কলকাতার বক্সিং চ্যাম্পিয়ন ছিল তারপর অবশ্য ক্রাইমের সাথে জড়িয়ে পরে"

"বক্সিং চ্যাম্পিয়ন? কবে?"

"২০১৭ তে"

"তার মানে প্রায় ছ বছর আগে, ওই সময়টা আমি কলকাতার বাইরে ছিলাম কলকাতার খবর খুব একটা রাখতাম না"

"কোথায় ছিলে?"

"আমি ন..." কিছু বলতে গিয়েও থেমে যায় আদিত্য কথা ঘুরিয়ে বলে "আমার কথা ছাড়ুন আপনি আপনার দুই বন্ধুর সাথে ওদের কোনো লিংক‌আপ খুঁজে পেয়েছেন?"

"সেরকম কিছু নয় আসলে এরা প্রফেশনাল, টাকার জন্য ক্রাইম করে কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি তাই"

"আমি কিন্তু পেয়েছি"

"কি?" চমকে ওঠেন সুপ্রতিম বাবু, "কি প্রমাণ?"

আদিত্য দুটো পিস্তল সযত্নে সুপ্রতিমবাবুর হাতে দিয়ে বলে, "এতে ওদের ফিঙ্গারপ্রিন্ট পেতে পারেন এটা দিয়েই আমাকে মারতে চেয়েছিল আর এটা ছাড়া ওদের স্বীকারোক্তি আছে"

"স্বীকারোক্তি?"

আদিত্য নিজের মোবাইলে একটা ভিডিও চালু করে সুপ্রতিমবাবুর হাতে দেয় ভিডিওতে দেখা যাচ্ছে গাছে বাঁধা অবস্থায় এই দুজন স্বীকারোক্তি দিচ্ছে কিন্তু ওরা কিছু একটা দেখে ভয় পাচ্ছে, ভিডিওটা দেখে মোবাইলটা ফেরত দিয়ে সুপ্রতিম বাবু জিজ্ঞেস করলেন, "ওদের দেখে মনে হচ্ছে ওরা কিছু একটা দেখে ভয় পাচ্ছে সেটা কি তোমার এই.."

"হ্যাঁ স্যার বাদশা, খুব কম লোক‌ই আছেন যারা বাদশার সামনে নিজের নার্ভ ঠিক রাখতে পারবেন সে যতই এক্স বক্সিং চ্যাম্পিয়ন হোক না কেন?"

সুপ্রতিম বাবু হো হো করে হেসে বললেন "কিন্তু আদিত্য আদালতে এই স্বীকারোক্তি গ্ৰহনযোগ্য নাও হতে পারে, আর শুধুমাত্র এই ভিডিওর জেরে ওই ক্রিমিনালটিকে ধরা একটু কঠিন"

আদিত্য এবার দুটো মোবাইল সুপ্রতিমবাবুর হাতে দিয়ে বললো "সেটা জানি স্যার, তবে এই মোবাইল দুটোয় দুটো নম্বর থেকে অনেকবার কল এসেছে আর এরাও করেছে চেক করে দেখুন কারো না কারো তো লিংক পাবেন‌ই"

"আর এদের কি করবে?"

"সেটা আপনি ঠিক করুন, তবে আমার কথা যদি শোনেন তাহলে বলি ওদের অ্যারেস্ট করবেন না আইমিন অফিশিয়ালি তবে আন‌অফিশিয়ালি রাখুন পুলিশ ডিপার্টমেন্টের বাইরে আপনার নিশ্চয়ই বিশ্বস্ত লোক আছে"

"আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো, কিন্তু.."

"ওরা এখানে রিসর্টে এসেছিল এবং যদি খুব ভুল না করে থাকি সেটাও ভুয়ো পরিচয়ে এবং অলরেডি চেক‌আউট করে গেছে তাই তারপর ওরা কোথায় গেছে কি করেছে হু কেয়ারস্‌?"

সুপ্রতিম বাবুর মুখে আবার হাসি দেখা গেল তিনি মোবাইল বার করে কাউকে ফোন করলেন।


এরপর আবার বেশ কিছুদিন খুব ভালো কাটলো কোথাও কোনো গণ্ডগোল নেই মাঝে একবার সুপ্রতিমবাবু ফোন করে জানালেন নাম্বারদুটোর ডিটেইলস বার করেছেন ওই দুজনের একজন মনোজিতবাবু আর অপরজন মনোজ মনোজিতবাবুর ছেলে, সুপ্রতিমবাবু আরও জানালেন বক্সার দুজনের থেকে আরো ইনফরমেশন বার করার চেষ্টা চালাচ্ছেন তিনি এবং মনোজিতবাবু এবং মনোজের উপরে নজর রাখার জন্য আরো কয়েকজন লোক লাগিয়েছেন কিছু না কিছু সূত্র তো পাবেন‌ই।

আদিত্যর মাথায় চিন্তা বেড়ে যায় মনোজিতবাবু হটাৎ ওর পিছনে পরলেন কেন? তবে কি সেই পুরনো রাগ? আদিত্য পিয়ালীকে এই বিষয়ে কিছু জানায় না বেকার বেকার ওকে চিন্তায় ফেলে লাভ নেই তবে আদিত্য এখন আরও বেশি সময় পিয়ালীর সঙ্গে কাটাতে থাকে।

আদিত্যকে মারার জন্য নিজের পাঠানো দুজন লোকের থেকে কোনো খবর না পেয়ে অধৈর্য্য হয়ে পরেন মনোজিত বাবু, তার বুঝতে বাকি রাখে না দুজন ব্যার্থ হয়েছে কিন্তু তিনি কিছুতেই ভেবে পান না কিভাবে ব্যার্থ হলো, আজ পর্যন্ত ওই দুজন কখনও ব্যার্থ হয়নি তার উপরে এখন ওদের ফোন‌ও বন্ধ একাধিকবার ফোন করেও লাইন পান না তিনি।

"তোমাকে বলেছিলাম ওই মেয়েটাকে শেষ করতে আর তুমি অনিকেতকে মারার জন্য লোক পাঠিয়েছো, কেন?"

হন্তদন্ত হয়ে ঘরে ঢুকে নিজের বাবাকে প্রশ্ন করে মৌমিতা, মনোজিতবাবু নিজের মেয়েকে এইসময়ে এখানে দেখে একটু অবাক হন আরও অবাক হন মৌমিতার কথা শুনে কারণ তিনি যে আদিত্য বা তার মেয়ের কথায় অনিকেতকে মারার জন্য লোক পাঠিয়েছেন এটা মৌমিতার জানার কথা নয়, অবশ্য মৌমিতার পিছনে মনোজকে দেখেই তিনি বুঝতে পেরেছেন যে ভাইবোনের মধ্যে এই নিয়ে কথা হয়েছে।

"কি হলো বলো তোমাকে বারবার বলা সত্ত্বেও তুমি অনিকেতকে মারতে পাঠিয়েছিলে কেন?"

"হটাৎ ওর উপরে তোর এত দরদ কেন? তুই ভুলে যাচ্ছিস তুই নিজে বলেছিস যে ও আমাদের সম্পর্কে অনেক কিছু জানে আর ও যদি সত্যিই অনিকেত হয় তাহলে তো ওকে শেষ করাটা খুবই জরুরী"

"অনিকেতকে আমি সামলে নেবো তুমি মেয়েটাকে শেষ করতে পারবে কি না বলো? তোমার ওই লোকদুটো কোথায়?"


"ওদের ফোন সুইচড অফ কোনো খবর নেই"
"ওরা অনিকেতকে মারতে পারেনি"

"তুই কিভাবে জানলি?"

"অরুণাভর সঙ্গে ওর বাবার কথা হয়েছে, ওনারা তো ওখানে আছেন আর ওনাদের সঙ্গে ওর যা ভাব তাতে ওর কিছু হলে এত সহজভাবে কথা বলতেন না"

"তাহলে ওরা গেল কোথায়? পালানোর বান্দা তো ওরা নয়"

"দেখো অনিকেত হয়তো মেরে হাত পা ভেঙে কোথাও ফেলে দিয়েছে"

"হোয়াট?"

"হ্যাঁ, তোমাকে বলা হয়নি অনিকেত দারুণ ফাইটার, অভিরূপ ব্যানার্জীকে ওই বাঁচিয়েছিল"

"কি?" মনোজিতবাবু হতবাক হয়ে যান "তুই কিভাবে জানলি?"

"আমার শাশুড়ি অরুণাভকে মুখ ফসকে বলে ফেলেছিল আর নিজের চোখেই তো দেখেছিলে যেদিন মনোজ আর সুশান্তকে ঠ্যাঙাতে এসেছিল সেদিন আমাদের সিকিউরিটি দের একাই কিরকম ঠেঙিয়েছিল তো তোমাদের ওই দুজনকে সামলানো তো কোনো ব্যাপার‌ই না, ওখানে ওর সাথে তো পুরো গ্ৰামের লোক আছে"

"চিন্তা নেই ওরা মুখ খুলবে না তাই ওদিক থেকে নিশ্চিন্ত"

"ট্রাস্ট মি অনিকেত ওদের মুখ খুলিয়ে নেবে"

"আমি বুঝতে পারছি না তুই হটাৎ ওই ছেলেটার এত প্রশংসা করছিস কেন? কি হয়েছে তোর?"

"ছাড়ো তোমার জেনে কাজ নেই, তোমাকে আর কিছু করতেও হবে না যা করার আমি‌ই করবো ওই মেয়েটাকে আমিই শেষ করবো" কথাটা বলে মৌমিতা দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে যায়।


আদিত্য পিয়ালীর সামনে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক পিয়ালী ঠিকই বুঝতে পারে আদিত্যর মাথায় চিন্তা চলছে, তবে আদিত্য সবমময় তাকে হাসিখুশি রাখার চেষ্টা করছে নিয়মিত চেক‌আপ করাচ্ছে একটা ডেট‌ও মিস করছে না অবশ্য গ্ৰামের স্বাস্থ্যকেন্দ্রে চেক‌আপের ভালো ব্যবস্থা না থাকায় টাউনের হাসপাতালে যেতে হয় আর টেস্টগুলোর জন্য অনেক প্রাইভেট ক্লিনিক আছে।

এখন অবশ্য চেক‌আপে গেলে বাইক নিয়ে যায় না,ক্যাব বুক করে নেয় তবে আজকের চেক‌আপে ক্যাব বুক করেনি গ্ৰামের একজনের গাড়ি আছে সে ওলা এবং উবের দুটোতেই রেজিস্ট্রেশন করে চালায় তবে সে কিছুদিনের ছুটি নিয়ে ঘুরতে যাওয়ায় ওর গাড়িটা চেয়ে রেখেছিল ওটাতেই পিয়ালীকে নিয়ে টাউনের ক্লিনিকে এসেছে কিছু টেস্ট করাতে। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে বাদশাকে গাড়ি পাহারার দায়িত্বে রেখে ওরা বহুতল বিল্ডিংয়ের উপরে উঠে গেল নির্দিষ্ট ফ্লোরের উদ্দেশ্যে।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(06-08-2023, 11:46 PM)sona das Wrote:  very nice yr): yr): yr): yr): yr):
thanks thanks
(07-08-2023, 12:00 AM)bad_boy Wrote:  Very nice updates as usual. Waiting for next part. Like & repu added.

thanks thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(07-08-2023, 02:57 AM)Patrick bateman_69 Wrote:  এবার মৌমিতার চরিত্র আরও ঘবির হয়ে উঠেছে। কি চায় মৌমিতা? অনির সামনে গিয়ে কি বলবে? মৌমিতা আবার অনিকে পেতে চায়? মৌমিতা যেভাবে পিয়ালিকে দেখে জ্বলে পুড়ে যাচ্ছে মনে হচ্চে পিয়ালিকে নিজের হাতেই মেরে ফেলবে । দেখা যাক, পিয়ালীকে দেখে আরো কত জ্বলে মৌমিতা । এবার অনিকে পেতে কি কি করে!

৫+রেপু অ্যাডেড+লাইক।
•মৌমিতার pov দেখানোর জন্যে ধন্যবাদ। এ মৌমিতার চরিত্রের ভিতরে আরও কি কি লুকিয়ে আছে দেখার বাকি ।
মৌমিতা কি করে সেটাই এখন দেখার, দেখা যাক কি হয়
(07-08-2023, 05:23 AM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote:  গল্প ও লেখার কথা কিছু বলবো না।
জানতাম আজ আসবে।রাতে চেক করে পাইনি।
ঘুমাতে যাওয়ার সময় দেখে আগেই পড়লাম।
আজকের আপডেট একটু ছোট হয়ে গেল মনে হয়।
পরবর্তী আপডেট এর অপেক্ষায়।
লাইক ও রেপু।


-------------অধম
ধন্যবাদ  Namaskar
(07-08-2023, 07:51 AM)Rancon Wrote:  লোভী মন আরো চায়। ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য

ধন্যবাদ  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(07-08-2023, 12:11 PM)Bumba_1 Wrote:  আলাদাই লেভেলের আপডেট ভায়া  yr): ফাটিয়ে দিয়েছো গুরু  clp); keep it up 

ধন্যবাদ দাদা  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(10-08-2023, 12:08 AM)Patrick bateman_69 Wrote:  এবার আপডেট বড় দিও

চেষ্টা করছি, আমার মোবাইল খারাপ হয়ে গেছে এই সপ্তাহে দিতে পারবো কি না এখনও জানিনা তবে চেষ্টা করছি

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply

(12-08-2023, 11:55 PM)Patrick bateman_69 Wrote:  Update ki pabo ajke

বললাম না মোবাইল খারাপ হয়ে গেছে, কিভাবে কাজ চালাচ্ছি সেটা আমি‌ই জানি তবে চেষ্টা করছি

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]



                  দ্বিতীয় খণ্ড
                  ৩১তম পর্ব




আদিত্য পিয়ালীর সামনে যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক পিয়ালী ঠিকই বুঝতে পারে আদিত্যর মাথায় চিন্তা চলছে, তবে আদিত্য সবমময় তাকে হাসিখুশি রাখার চেষ্টা করছে নিয়মিত চেক‌আপ করাচ্ছে একটা ডেট‌ও মিস করছে না অবশ্য গ্ৰামের স্বাস্থ্যকেন্দ্রে চেক‌আপের ভালো ব্যবস্থা না থাকায় টাউনের হাসপাতালে যেতে হয় আর টেস্টগুলোর জন্য অনেক প্রাইভেট ক্লিনিক আছে।

এখন অবশ্য চেক‌আপে গেলে বাইক নিয়ে যায় না,ক্যাব বুক করে নেয় তবে আজকের চেক‌আপে ক্যাব বুক করেনি গ্ৰামের একজনের গাড়ি আছে সে ওলা এবং উবের দুটোতেই রেজিস্ট্রেশন করে চালায় তবে সে কিছুদিনের ছুটি নিয়ে ঘুরতে যাওয়ায় ওর গাড়িটা চেয়ে রেখেছিল ওটাতেই পিয়ালীকে নিয়ে টাউনের ক্লিনিকে এসেছে কিছু টেস্ট করাতে। পার্কিং এরিয়ায় গাড়ি পার্ক করে বাদশাকে গাড়ি পাহারার দায়িত্বে রেখে ওরা বহুতল বিল্ডিংয়ের উপরে উঠে গেল নির্দিষ্ট ফ্লোরের উদ্দেশ্যে।


ঘন্টাদুয়েক পরে কাজ সেরে ফেরার পথ ধরলো মানে লিফটে প্রবেশ করলো, ওঠার সময়েও লিফটেই উঠেছিল আর এখন নামার সময়েও সেটাই করছে। লিফটে মাত্র দুজন আদিত্য আর পিয়ালী, লিফটে ঢুকে গ্ৰাউণ্ড ফ্লোরের সুইচ টিপে দিল আদিত্য, অটোমেটিক দরজা বন্ধ হবার আগে আরো একজন প্রবেশ করলো লিফটে। বয়স আন্দাজ বত্রিশ-তেত্রিশ হবে মাথায় কোঁকড়ানো চুল, পরনে একটা হাফ হাতা নীল টি শার্ট আর একটা জিনসের থ্রি কোয়ার্টার প্যান্ট, পায়ে শ্যু টি শার্টের উপর দিয়েও পেশীবহুল চেহারাটা স্পষ্ট বোঝা যাচ্ছে।

লিফটে ঢোকার সময় লোকটার দৃষ্টি সোজা আদিত্য এবং পিয়ালীর দিকে নিবদ্ধ সেটা দেখেই বোধহয় পিয়ালী একটু ভয় পেয়ে আদিত্যর একটা হাত আঁকড়ে ধরলো। আদিত্য ব্যাপারটা বুঝে পিয়ালীর দিকে তাকিয়ে চোখ টিপে ইশারা করলো যার মানে "আমি আছি তো, ভয় কিসের?"

আদিত্য আর পিয়ালী লিফটের পিছনের দিকে দাঁড়িয়ে আছে পিয়ালী একেবারে কোণ ঘেষে আর আদিত্য ওকে গার্ড করে আছে। লোকটা ওদের সামনে বন্ধ দরজার দিকে মুখ করে দাঁড়ালো, আদিত্য একদৃষ্টিতে লোকটাকে নিরীক্ষণ করতে থাকে লোকটা লিফট চালু হবার সাথে সাথে প্রথমে নিজের মাথাটা ঘুরিয়ে তারপর হাতগুলো নাড়িয়ে নিতে থাকে যেন ওয়ার্ম‌আপ করছে ফিল্ডে নামার আগে, আদিত্যর বুঝতে বাকি র‌ইলো না কি হতে চলেছে সে নিঃশব্দে নিজের হাতে ধরা ফোল্ডারটা যেটায় পিয়ালীর রিপোর্টের কাগজপত্র গুলো আছে সেটা পিয়ালীর দিকে বাড়িয়ে দেয় আর পিয়ালী‌ও চুপচাপ স্বামীর হাত থেকে ফোল্ডারটা নেয়।


লোকটা আচমকা পিছনে ফিরে আক্রমণ করে হাতে একটা ছোটো অথচ তীক্ষ্ণ মুখের ধারালো ছুরি, আঘাতটা অবশ্য আদিত্যকে না আদিত্যর পিছনে থাকা পিয়ালীকে করতে চায় আদিত্যর পাশ দিয়ে হাত বাড়িয়ে কিন্তু আদিত্য অত্যন্ত ক্ষিপ্রতায় লোকটার কবজি ধরে তাকে প্রতিহত করে কিন্তু লোকটা নিজের হাতটা এক হ্যাঁচকা টানে আদিত্যর হাত থেকে ছাড়িয়ে আবার আক্রমণ করে কিন্তু এবারও আদিত্য তাকে প্রতিহত করে, লিফটের ভিতরেই দুজনের লড়াই শুরু হয়ে যায়।

দুজনেই পরস্পরের আঘাত প্রতিহত করে প্রতিদ্বন্দ্বীকে আঘাত করতে চায় এই লড়াইতে আদিত্যর একটা অসুবিধা হলো ওর পিছনে গর্ভবতী স্ত্রী যাকে বাঁচিয়ে লড়তে হচ্ছে, একসময় লিফট গ্ৰাউণ্ড ফ্লোরে আসে এবং টুং করে অটোমেটিক দরজা খুলতে শুরু করে এইসময় আদিত্যর একটা লাথি খেয়ে লোকটা খোলা দরজা দিয়ে লিফটের বাইরে ছিটকে পরে। 

আদিত্য আর পিয়ালী লিফট থেকে বেরিয়ে আসে আশেপাশের কিছু লোক যারা হয়তো কোনো টেস্ট করাতে এসেছিল তারা এবং বিল্ডিংয়ের একজন সিকিউরিটি এগিয়ে আসে লোকটাকে ধরতে কিন্তু লোকটার হাতে ছুরি দেখে কেউ বেশি এগোতে সাহস পায় না।

লোকটা আবার উঠে আদিত্যকে আক্রমণ করে কিন্তু এবারে আদিত্যর একটা সুবিধা হয়েছে যে জায়গাটা বড়ো হয়ে গেছে যেটা লিফটে ছিল না। এখন লোকটা আর তেমন পাত্তা পায় না আদিত্যর কাছে, লাথি ঘুষি খেয়ে ছিটকে যায়, এইভাবে তিনজন বিল্ডিংয়ের বাইরে আসে, বাইরেই সামনে পার্কিং এরিয়া যেখানে গাড়িতে বাদশা অপেক্ষা করছে একটা লোক তার মনিব আর মনিব পত্নীর উপরে ছুরি দিয়ে হামলা করছে এটা দেখে সেও গর্জন শুরু করে, আদিত্য গাড়ির পিছনের একটা জানালা খোলাই রেখেছিল বাদশা সেটা দিয়েই মুখ বার করে গর্জন করতে থাকে কিন্তু আদিত্য ওকে গাড়ি থেকে নামতে বারণ করে আসায় নামে না।

লোকটা যে একা আসেনি এই সন্দেহ আদিত্যর আগেই হয়েছিল এখন সেটা সত্যি বলে প্রমাণিত হলো আরো একজন সঙ্গীকে সাহায্য করতে এগিয়ে এলো, আদিত্য এবার নিজের মোবাইলটা বের করে পিয়ালীর হাতে দিয়ে বলে "সুপ্রতিম স্যারকে ফোন করে বলো এক্ষুনি এখানে আসতে, উনি নিজেই যেন আসেন" তারপর লোকদুটোর দিকে এগিয়ে গেল।

আবার লড়াই শুরু হলো তবে লড়াইটা আদিত্যর পক্ষে একতরফা না হলেও যত সময় যেতে থাকে আদিত্যর জয় নিশ্চিত হতে থাকে অবশ্য আদিত্য নিজেও আহত হয়েছে ওদের একজনের ছুরির আঘাত একবার হাতে আর একবার পেটের সাইডে লেগেছে, ঠিক সময়ে ব্লক করায় আঘাতটা গভীর হয়নি শুধু জামা আর কিছুটা চামড়া ছুঁয়ে বেরিয়ে গেছে আর তাতেই রক্তে লাল হয়ে গেছে পেটের জায়গাটা।

আদিত্যর রক্তপাত দেখে পিয়ালী ভয়ে আর্তনাদ করে ওঠে আর বাদশা মনিবের রক্ত দেখে গাড়ির ভিতরে ছটফট করতে থাকে। আঘাত সত্ত্বেও আদিত্য লড়াই থামায় না লড়তে লড়তে প্রথমে একটা লাথিতে একজনকে ছিটকে দিয়ে আরেকজনের উপরে চড়াও হয় একটা বিশেষ টেকনিকে দ্বিতীয় জনের পায়ের পাতা ভেঙে দেয় ফলে লোকটা আর্তনাদ করে মাটিতে বসে পরে, এই দেখে দ্বিতীয় লোকটা পালাতে গেলে আদিত্য এবার ডাক ছাড়ে "বাদশা"।

বাদশা যেন মনিবের এই ডাকের জন্যই অপেক্ষা করছিল এক লাফে গাড়ির জানালা দিয়ে বেরিয়ে লোকটার পিছনে ধাওয়া করে বেশিদূর যেতে হয় না এক লাফে বাদশা লোকটার পিঠের উপরে পরলে লোকটা ভয়ে হুমড়ি খেয়েমাটিতে পরে আর বাদশা লোকটার একটা পা কামড়ে ধরে টানতে টানতে আদিত্যর কাছে আনতে থাকে লোকটা যদিও যন্ত্রণায় চিৎকারের সাথে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু বাদশার ধারালো দাঁতপ্যান্ট ফুঁড়ে পায়ের মাংসে গেঁথে গেছে।

পিয়ালী তাড়াতাড়ি আদিত্যর কাছে যায় আদিত্য তাকিয়ে দেখে পিয়ালী কাঁদছে,
"আদিত্য তাড়াতাড়ি চলো, এ..খানে ট্রিটমেন্ট হয়তো চলো তোমার অনেক রক্ত বেরিয়েছে"

"পিয়ালী রিল্যাক্স"

"কি রিল্যাক্স" পিয়ালী কাঁদতে কাঁদতেই ঝাঁঝিয়ে ওঠে "তোমার রক্ত বেরোচ্ছে আদিত্য"

"তোমাকে ফোন করতে বলেছিলাম করেছো?"

উত্তরটা পিয়ালী দেবার আগেই পেয়ে যায় আদিত্য, প্রশ্ন শেষ হবার প্রায় সঙ্গে সঙ্গেই একটা গাড়ি এসে থামে আর সেটা থেকে নেমে দৌড়ে আসেন সুপ্রতিম বাবু।

"আদিত্য কি হয়েছে তোমার?"

"স্যার পরে কথা হবে এখন ওর ট্রিটমেন্ট দরকার অনেক রক্ত বেরিয়েছে"

সুপ্রতিমবাবুর প্রশ্নের উত্তরে আদিত্য কিছু বলার আগেই পিয়ালী কথা বলে এরপর আদিত্য‌ও কথা বলে, "স্যার আগে এই দুজনকে অ্যারেস্ট করুন তবে বোধহয় ট্রিটমেন্টটা ওদের বেশী দরকার, বাদশা"

বাদশার কামড়ে লোকটার একটা পা থেকে রক্ত বেরোচ্ছে কিন্তু বাদশা তখনও পাটা কামড়ে ধরে টানতে টানতে আনছিল লোকটাকে মনিবের ডাক শুনে সে পা ছেড়ে দৌড়ে মনিবের কাছে এলো।

"সে হয়ে যাবে, ওই দেখো কে এসেছে"

এবার আরও একটা পুলিশের জিপ এসে থামে সেটা থেকে কয়েকজন কনস্টেবল এবং একটি যুবতী নামে। সুপ্রতিমবাবু অর্ডার দেন "এই দুজনকে অ্যারেস্ট করে প্রথমে ডাক্তারের কাছে নিয়ে যাও ফার্স্ট এড দেওয়ার পরে সোজা লালবাজারে নিয়ে এসো, তানিয়া খেয়াল রাখবে পালাতে যেন না পারে"

"পারবে না "  কথাটা বলে যুবতীটি একবার আদিত্যর দিকে তাকিয়ে লোকদুটোকে নিয়ে চলে গেল।


ব্যানার্জী বাড়িতে বসবাসকারী লোকের সংখ্যা বেশি হলেও সেটা বোঝা যায় না যে যার নিজের মতো থাকে এমনকি দু দুটো বাচ্চা থাকলেও হ‌ইচ‌ই তেমন হয় না কিন্তু আজ হচ্ছে আজ সকাল থেকেই অরুণাভ এবং মৌমিতাকে একটু বেশীই খুশী দেখাচ্ছে। বাড়ির অন্যান্যরা এতে অবাক‌ই হয়েছে কারণ অরুণাভ সচরাচর এরকম করে না তার মুখ বেশীরভাগ সময়েই গম্ভীর থাকে সে নিজে সিলেক্ট করে বাজার আনিয়েছে, ছেলেমেয়েকে কলেজে দিয়ে এসেছে।

"আজ তোমাকে এত খুশী দেখাচ্ছে, কারণটা জানতে পারি অরু?" অভিরূপবাবু পেপার পড়ছিলেন পড়া থামিয়ে কারণ জিজ্ঞেস করলেন।

"আজ আমার একটা ইচ্ছা পূরণ হয়েছে"

"তোমার কোন ইচ্ছাটা পূরণ হতে বাকি ছিল অরু?"

"আসলে ইচ্ছাটা ঠিক আমার না মৌএর, ভাবিনি এত তাড়াতাড়ি সেটা পূরণ করতে পারবো গতকাল বিকেলের দিকে খবরটা পেয়েছি তখন থেকেই মনটা খুশিতে ভরে আছে"

"ভালো, তোমরা খুশি হলেই আমরা খুশী"।

অভিরূপবাবু আবার পেপারে মনোনিবেশ করলেন হঠাৎ বাড়ির একজন পরিচারক হন্তদন্ত হয়ে এসে জানালো বাইরে পুলিশ এসেছে এবং প্রায় সঙ্গে সঙ্গেই বাইরের সিকিউরিটি ডেস্ক থেকে ইন্টারকমে কথাটা কনফার্ম করলো। অভিরূপবাবু বেশ ভালোই অবাক হলেন কারণ তার বাড়িতে পুলিশের আগমন বড্ড অস্বাভাবিক তবুও তিন আসতে বললেন বাঁধা দিলেন না যদিও একটু পরেই বুঝতে পারলেন বাধা দিতে পারতেন‌ও না।

"কি ব্যাপার অফিসার আমার বাড়িতে হঠাৎ?"

একজন তরুণ সুদর্শন অফিসার ঘরে ঢুকতেই প্রশ্নটা করেন অভিরূপবাবু, উত্তরে অফিসারটি একটি কাগজ দেখিয়ে বলেন "আমরা মিস্টার অরুণাভ ব্যানার্জী কে অ্যারেস্ট করতে এসেছি, এই যে ওয়ারেন্ট প্লিজ আমাদের সঙ্গে সহযোগিতা করুন"।

ব্যানার্জী ভিলায় হটাৎ যেন বিনা মেঘে বজ্রপাত হলো, উপস্থিত সবাই একেবারে থ হয়ে গেছেন এমনকি মৌমিতাও হতবুদ্ধি হয়ে গেছে শুধু অরুণাভ এখনো স্বাভাবিক রয়েছে বা স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে।

"আপনি জানেন আপনি কাকে অ্যারেস্ট করতে এসেছেন?" প্রায় হুঙ্কারের স্বরে জিজ্ঞেস করলেন অরুণাভ, কিন্তু অফিসারটি ঠাণ্ডা স্বরেই উত্তর দিল,
"জানি, বললাম যে আমরা ওয়ারেন্ট নিয়েই এসেছি"

"আমার অপরাধ?"

"লোক লাগিয়ে এক দম্পতিকে খুনের চেষ্টা"

এই কথা শুনে বোধহয় অরুণাভর যাবতীয় মানসিক প্রতিরোধ ভেঙে গেল সে আর কোনো কথা বললো না কিন্তু অভিরূপবাবু বলতে থাকেন, "এ আপনি কি বলছেন অফিসার, আপনার অভিযোগের প্রমাণ?"

"প্রমাণ অবশ্যই আছে মিস্টার ব্যানার্জী তাই তো আমরা অ্যারেস্ট করতে এসেছি, প্লিজ আমাদের কাজটা করতে দিন"

অফিসারটি অরুণাভর হাতে হাতকড়া লাগিয়ে নিয়ে চললো বলাইবাহুল্য পিছনে শ্রীতমাদেবী কান্নাকাটি শুরু করেছেন, অভিরূপবাবু অবশ্য বিস্ময়ে এতটাই হতবাক হয়ে গেছেন যে কিছু বলা বা করার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছেন।


"আমাকে এখানে কেন এনেছেন জানতে পারি?"

অরুণাভকে সোজা লালবাজারে নিয়ে আসা হয়েছে সেখানে পুলিশের গাড়ি থেকে নেমে ওনাকে সোজা একটা কেবিনে নিয়ে যাওয়া হয় সেখানে সুপ্রতিম দাশগুপ্তকে দেখে আবার গলায় জোর এনে প্রশ্ন করে অরুণাভ।

"গলা নামিয়ে কথা বলুন মিস্টার অরুণাভ ব্যানার্জী, আর আপনাকে এখানে কেন আনা হয়েছে তার কারণ নিশ্চয়ই আমাদের অফিসার আপনাকে বলেছে" শান্ত স্বরেই কথা বললেন সুপ্রতিম বাবু।

"আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তার প্রমাণ কোথায়?"

"প্রমাণ নাহয় কোর্টে দেবো"

"কিন্তু ওর পরিবারের জানার অধিকার আছে যে কিসের ভিত্তিতে ওকে অ্যারেস্ট করে আনা হলো"

নতুন স্বর শুনে সুপ্রতিমবাবু তাকিয়ে দেখেন দরজার বাইরে স্বর্ণেন্দু বাবু দাঁড়িয়ে আছেন এবং তার পিছনে অভিরূপবাবু।

"অ্যাজ এক্সপেক্টেড" ব্যাঙ্গের সুরে বললেন সুপ্রতিমবাবু উদ্দেশ্য স্বর্ণেন্দু বাবু "জানতাম আসবে তবে এত তাড়াতাড়ি সেটা সত্যিই এক্সপেক্ট করিনি"

স্বর্ণেন্দু বাবু এবং অভিরূপবাবু কেবিনের ভিতরে এলেন তার সাথে শ্রীতমাদেবী এবং মৌমিতা। স্বর্ণেন্দু বাবু আবার জিজ্ঞেস করেন, "কি প্রমাণের ভিত্তিতে অরুণাভকে অ্যারেস্ট করেছেন বলবেন কি মিস্টার দাশগুপ্ত?"

বন্ধুর মুখে এই সম্বোধন শুনে একটু অবাক হলেন সুপ্রতিম বাবু, আর সুপ্রতিমবাবুর অবাক হবার ব্যাপারটা স্বর্ণেন্দু বাবু বুঝতে পারলেন তাই তিনি বললেন "এই মূহুর্তে আমি আমার ক্লায়েন্টের জন্য এসেছি"

"উনি লোক লাগিয়ে দুজনকে খুনের চেষ্টা করেছেন"

"তার প্রমাণটাই তো দেখতে চাইছি"
সুপ্রতিমবাবু এবার তরুণ অফিসারটিকে ইশারা করতে সে বেরিয়ে গেল এবং একটু পরেই আরো দুজন কনস্টেবল সহ একজন বন্দীকে নিয়ে হাজির হলো,

"এরা কারা মিস্টার দাশগুপ্ত?"

সুপ্রতিমবাবু সরাসরি স্বর্ণেন্দু বাবুর কথার উত্তর না দিয়ে অরুণাভকে প্রশ্ন করলেন "এদের চিনতে পারছেন মিস্টার অরুণাভ?"

"না, কে এরা?" স্বাভাবিক ভাবেই অরুণাভ অস্বীকার করে, কিন্তু সুপ্রতিমবাবু আবার জিজ্ঞেস করেন, "একটু ভালো করে দেখুন হয়তো চিনতে পারবেন"

"আমি এদের চিনি না" দৃঢ় স্বরে জবাব দেওয়ার চেষ্টা করলেও একটু দুর্বলতা থেকেই যায় অরুণাভর গলায়।

কিন্তু এদের সাথে আপনার যে নিয়মিত কথোপকথন হয়, এটা আমরা জানি আপনার কলরেকর্ডস সেটা প্রমাণ করে দেবে, তা কি কথা হয় একটু বলবেন?"

"মিস্টার দাশগুপ্ত এদের সঙ্গে যদি অরুণাভর কথোপকথন হয়েও থাকে তাহলেই বা কি প্রমাণ হয়?"

"আপনাকে একটা কলের রেকর্ডিং শোনাচ্ছি, শুনুন"

এইকথা বলে সুপ্রতিমবাবু একটা মোবাইল থেকে একটা অডিও প্লে করলেন,

'হ্যালো'

'স্যার কাজ হয়ে গেছে'

'সত্যি বলছো?'

'হ্যাঁ, স্যার দুজনকেই খতম করে দিয়েছে আমার ছেলেরা'

'গুড তোমাদের টাকা তোমরা পেয়ে যাবে'

'স্যার একটু বেশি লাগবে, আমাদের দুজন ছেলেই গুরুতর জখম হয়েছে ওদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে, একজনের আঘাত একটু বেশী‌ই গুরুতর, ওর একটা পা এর অনেকটা মাংস কুকুরে প্রায় ছিঁড়ে নিয়েছে'

'তার জন্য আমি কি করতে পারি, কাজটা তুমি নিয়েছিলে তার পেমেন্ট আমি করে দেবো আর মনে থাকে যেন এ বিষয়ে কেউ জানতে না পারে'

"আপনার কিছু বলার আছে মিস্টার অরুণাভ?" রেকর্ডিং বন্ধ করে প্রশ্ন করেন সুপ্রতিম বাবু।

"এই গলা আমার নয়"

"এই গলাও আপনার, নম্বর‌ও আপনার আপনার কলরেকর্ডস সেই কথাই বলছে, আপনি আর কিছু বলবেন মিস্টার মূখার্জী?"

স্বর্ণেন্দু বাবু চুপ করে অডিওটা শুনলেন তারপর শান্ত স্বরেই বললেন "আপনি নিশ্চয়ই কোর্টে তুলবেন কেসটা, তো যা বলার ওখানেই বলবো আপাতত এই নিন জামিনের কাগজ, আমার ক্লায়েন্টকে আর আপনি আটকে রাখতে পারবেন না মিস্টার দাশগুপ্ত"

"খুনের মামলায় জামিন হয় না মিস্টার মূখার্জী এটা আপনার জানা উচিত"

"কিন্তু খুন তো হয়নি, খুনের জন্য লোক পাঠানো হয়েছিল অন্তত আপনার কথা অনুযায়ী তাই, কিন্তু সেখানেও কোনো অকাট্য প্রমাণ নেই এই যাদের আপনি ধরে এনেছেন এরা যে সত্যি বলছে তার তো কোনো প্রমাণ নেই আর আমার ক্লায়েন্ট কাউকে খুন করাতে চাইবেই বা কেন মোটিভ কি?"

"মোটিভ? কিছুদিন আগে ওনার সাথে এক দম্পতির ঝামেলা হয় এবং সেটা আপনাদের সবার সামনে কথা কাটাকাটি হয় যদিও আপনার ক্লায়েন্ট‌ই ওই দম্পতিকে অপমানটা করে কিন্তু ওই দম্পতির সাথে আরো কয়েকজন স্থানীয় লোক ছিল তারা ওদের হয়ে উত্তরটা দেয় ফলে তখন কিছু করা সম্ভব হয়নি"

"আপনি কাদের কথা বলছেন বলুন তো মিস্টার দাশগুপ্ত?" সুপ্রতিমবাবুর কথার মাঝখানে জিজ্ঞেস করেন অভিরূপবাবু, উত্তরে সুপ্রতিমবাবু মুখে কিছু না বলে দরজার দিকে তাকিয়ে ইশারা করেন, সবাই দরজার দিকে তাকিয়ে দেখেন আর বিস্ময়ে হতবাক হয়ে যান দরজায় আদিত্য দাঁড়িয়ে, এবার সে কেবিনের ভিতরে আসে আর তার পিছনে তানিয়ার হাত ধরে আসে পিয়ালী।

"চিনতে পারছেন মিস্টার অরুণাভ?"
সুপ্রতিমবাবুর গলায় আবার ব্যাঙ্গের সুর।

"দেখলে বাবা আমি বলেছিলাম না তুমি এই ছেলেকে মাথায় তুলছো একদিন এই আমাদের ক্ষতি করবে" আদিত্যকে দেখে উত্তেজিত হয়ে বলে অরুণাভ।

"অন.. মানে আদিত্য তুমি?" অভিরূপবাবু সত্যিই অবাক হয়েছেন আদিত্যকে এখানে দেখে, কিন্তু তার প্রশ্নের উত্তরটা সুপ্রতিমবাবু দেন,

"হ্যাঁ, মিস্টার ব্যানার্জী আদিত্য আর ওর ওয়াইফ পিয়ালীকে মারার জন্যই লোক পাঠিয়েছিল আপনার ছেলে নেহাত আদিত্য সেলফ্ ডিফেন্স জানে তাই পিয়ালী বেঁচে গেছে কিন্তু আদিত্যর চোট লেগেছে দেখবেন?"

সুপ্রতিমবাবুর ইশারায় তরুণ অফিসারটি এগিয়ে এসে আদিত্যর শার্ট তুলে পেটের কাছের আঘাতের জায়গাটা দেখায় ওখানে এখন ব্যাণ্ডেজ লাগানো আছে।

"আপনারা কি এখনো অপরাধীর সাথ দেবেন?" সুপ্রতিমবাবু জিজ্ঞেস করেন "এরকম কোরো না স্বর্ণেন্দু একজন অপরাধীকে সাহায্য কোরো না আমি রিকোয়েস্ট করছি ও ছাড়া পেলে আবার অ্যাটাক করবে এটা বোঝো"

"এই নিন জামিনের কাগজ আমার ক্লায়েন্টকে ছেড়ে দিন" সুপ্রতিমবাবুর দিকে না তাকিয়েই কাগজর তাড়া এগিয়ে দেন স্বর্ণেন্দু বাবু, সুপ্রতিম বাবু বোঝেন তার কথায় কোনো কাজ হবে না তিনিও গম্ভীর স্বরে বলেন "বেশ, তবে শহর ছেড়ে কোথাও যাওয়ার চেষ্টা যেন না করে এটা বুঝিয়ে দেবেন আপনার ক্লায়েন্টকে, বাকী কথা কোর্টে হবে"।

এতক্ষণ আদিত্য এবং পিয়ালী দুজনেই চুপ করে ছিল একটাও কথা বলেনি কিন্তু হটাৎ শ্রীতমাদেবী ওদের সামনে এসে কাঁদতে আরম্ভ করলেন হাতজোড় করে বলতে শুরু করেন, "আদিত্য আমি হাতজোড় করে অনুরোধ করছি কেসটা তুলে নাও"

শ্রীতমাদেবীর এই কথায় সবাই হতবাক হয়ে যায় এমনকি আদিত্য‌ও সে এবার কথা বলে "আমার ওয়াইফ প্রেগনেন্ট আর ওকে মারার চেষ্টা করা হয়েছে"

"আমি কথা দিচ্ছি এরকম আর হবে না, আমার ছেলেকে ক্ষমা করে দাও ওর কিছু হলে আমি বাঁচবো না, প্লিজ কেসটা তুলে নাও"

"আপনি এটা কি বলছেন মিসেস ব্যানার্জী?" সুপ্রতিমবাবু প্রায় আর্তনাদ করে ওঠেন, অভিরূপবাবুও বলেন "অরু জামিন পেয়ে গেছে শ্রীতমা বাড়ি চলো"।

কিন্তু শ্রীতমাদেবী কারো কথা শোনেন না তিনি আদিত্যর সামনে এসে এক‌ই কথা বলতে থাকেন "প্লিজ আদিত্য আমার পরিবারের বদনাম হবে, তুমি কেসটা তুলে নাও আমি হাতজোড় করছি তোমার পায়ে পড়ছি"

আদিত্য এবার আর থাকতে পারে না শ্রীতমাদেবী ঝুঁকতে গেলে ওনাকে ধরে ফেলে তারপর সুপ্রতিমবাবুর দিক তাকিয়ে বলে "আমি কেসটা উইথড্র করে নিচ্ছি স্যার"

সুপ্রতিমবাবু অবাক হলেও বোধহয় আদিত্যর মনের অবস্থা বুঝতে পারেন তাই কিছু বলেন না এমনকি যখন তানিয়া কিছু বলতে যায় তখন তাকেও বাঁধা দেন।

"বেঁচে থাকো তুমি"

শ্রীতমাদেবী আদিত্যকে একপ্রকার আশীর্বাদ করে নিজের ছেলে-বৌমাকে নিয়ে বেরিয়ে যান আদিত্য একটা চেয়ারের উপরে দুহাতে ভর দিয়ে মাথা নীচু করে দাঁড়িয়ে থাকে। অভিরূপবাবু তার কাছে আসেন,

"থ্যাংক ইউ, কিন্তু কেন করলে এটা? কোর্টে গেলে তুমি জিততেও পারতে কেসটা"

আদিত্য মাথা ঘুরিয়ে অভিরূপবাবুর দিকে তাকায় তার চোখের দিকে তাকিয়ে অভিরূপবাবুর বুকের ভিতরটা আবার ছ্যাঁৎ করে ওঠে আদিত্যর চোখে তিনি স্পষ্ট রাগ, এবং আগের থেকে কয়েকগুণ বেশি অভিমান দেখতে পান আদিত্য জবাব দেয়,

"কর্নরা বরাবর‌ই নিজের মৃত্যু অবধারিত জেনেও কুন্তীকে তাঁর ছেলেদের জীবন দান করে, ধরে নিন না আমি এই সময়ের কর্ন যে এক কুন্তীকে আজ তার ছেলের সম্মান আর জীবন ফেরত দিলাম"

"কর্ন‌ও কিন্তু কুন্তীর ছেলে ছিল"

"সত্যি?" আদিত্যর ঠোঁটের কোণে একটা বিষণ্ণ হাসি দেখা যায় সে কথাটা সম্পূর্ণ করে "সেটা দ্বাপর যুগে এটা কলিযুগ, এখানে হয়তো কর্ন কুন্তীর ছেলে নয়, দ্বাপর যুগে জন্মের পরে কর্নকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল আর হয়তো এ যুগে নদীতে ভাসমান অবস্থা থেকে তাকে তুলে নেওয়া হয়েছিল তবুও কর্নদের দেওয়াটাই অভ্যাস সেটা দ্বাপর হোক বা কলি"

অভিরূপবাবুর বুকের অন্তঃস্থল থেকে একটা ডাক বেরিয়ে আসতে চাইছে "অনি" কিন্তু তাঁর মুখ দিয়ে কোনো কথা বেরোলো না তিনি চুপ করে আদিত্যর দিকে তাকিয়ে থাকেন।

"আয়্যাম সরি সুপ্রতিম" মৌনতা ভেঙে কথা বলেন স্বর্ণেন্দু বাবু, "আয়্যাম সরি আমার কোনো উপায় ছিল না বিশ্বাস করো, দিদির সামনে আমি বাধ্য হয়েছি এটা করতে"

"আপনি সবসময়েই বাধ্য থাকেন আঙ্কেল" সুপ্রতিমবাবুর আগে কথা বলে তানিয়া "আমি আপনার থেকে বয়সে ছোটো তাই হয়তো বলা উচিত হচ্ছে না কিন্তু না বলে থাকতে পারছি না আপনি আজ বাধ্য ছিলেন, অনিকেতদার মৃত্যুর পরেও বাধ্য ছিলেন কোনো সময়েই আপনার উপায় থাকে না"

স্বর্ণেন্দু বাবুর কাছে এই কথার কোনো উত্তর নেই তিনি চুপ করে থাকেন আসলে তিনি ভালো করেই জানেন এই দুই বাবা মেয়ে ক্রাইমকে যেমন ঘৃণা করে তেমনি ভালোবাসে অনিকেতকে, ওর মৃত্যুটা এখনো এরা সহ্য করতে পারেনি। তানিয়া চুপ করলে মুখ খোলেন সুপ্রতিমবাবু,

"মিস্টার মূখার্জী আজকের পর থেকে আপনার এবং আমার মধ্যে যেটুকু বন্ধুত্ব বাকি ছিল সেটাও শেষ হয়ে গেল এখন থেকে আমাদের মধ্যে শুধুই প্রফেশনাল রিলেশন থাকবে আর কিচ্ছু না"

"সুপ্রতিম একটু বোঝার চেষ্টা করো" স্বর্ণেন্দু বাবু কিছু বলতে চান কিন্তু তার কথা মাঝখানে থামিয়ে সুপ্রতিম বাবু আবার বলতে শুরু করেন,

"আপনি একবারও ভেবে দেখেছেন আপনার ক্লায়েন্ট যদি আবার ওই মেয়েটিকে মারতে লোক পাঠায় তখন কি হবে? সবসময় যে আদিত্য সেলফ্ ডিফেন্সে জিতবে এমনটা নয় আবার হয়তো আদিত্য কোথাও গেল তখন? ওই মেয়েটি এই অবস্থায় কি করবে ভেবে দেখেছেন? না ভাবেননি  অবশ্য সেসব ভাবার দরকার কি? কিন্তু এবার নিজের ক্লায়েন্টকে একটা কথা ভালো ভাবে বুঝিয়ে দেবেন এই দুজনের গায়ে যদি একটা আঁচড়‌ও লাগে তাহলে তার জবাবটা আমি দেবো, কথাটা ভালো করে ওনার মাথায় ঢুকিয়ে দেবেন"

স্বর্ণেন্দু বাবু আর অভিরূপবাবু কিছু না বলে চলে যাচ্ছিলেন কিন্তু সুপ্রতিমবাবু পিছু ডাকলেন "মিস্টার ব্যানার্জী" অভিরূপবাবু পিছনে ফিরে তাকালে তিনি বলতে থাকেন,

"আপনি একদিন আমার কাছে এসে বলেছিলেন যে অনিকেত হয়তো বেঁচে আছে কিন্তু কোনো কারণে আপনার থেকে দূরে সরে আছে আমি যেন তাকে খুঁজে বার করি কিন্তু আজ যা হলো তার পরে আমি যদি অনিকেতের খোঁজ‌ও পাই তাহলেও সেটা আপনাদের বলবো না আর ওকেও বলবো ফিরে না আসতে "

"মিস্টার দাশগুপ্ত" অভিরূপবাবু কিছু বলতে চান কিন্তু পারেন না, সুপ্রতিমবাবু বলতে থাকেন, "আপনি এক‌ই ভুল দুবার করলেন সেদিনও করেছিলেন অনিকেতের সঙ্গে আর আজ করলেন আদিত্যর সঙ্গে। জানেন অনিকেত আমাকে কোনোদিন আপনাদের বাড়ির সম্বন্ধে কিছু বলেনি এমনকি ওর সঙ্গে কি কি হতো সেটাও না আমি যা কিছু জেনেছি সেটা অনেক পরে আপনাদের প্রতিবেশীদের সঙ্গে কথা বলে, আজ বুঝতে পারছি তারা ভুল বলেনি অনিকেত আপনার নিজের ছেলে নয়, হলে আপনি সেদিন ওর সঙ্গে ওই অন্যায়টা করতে পারতেন না সেদিন‌ও আপনি নিজের ছেলে অরুণাভর সাথ দিয়েছিলেন আর আজ‌ও দিলেন ওর অপরাধের কথা জেনেও দিলেন কারণ আজ‌ও কথাটা নিজের ছেলের সঙ্গে অন্য একজনের,সেদিন‌ও আপনার সামনে দুটো অপশন ছিল নিজের ছেলে আর অন্যের ছেলে আপনি নিজের ছেলেকে বেছেছিলেন আর আজ‌ও সেম অপশন ছিল নিজের ছেলে আর অন্যের ছেলে আজ‌ও আপনার সিদ্ধান্ত নিজের ছেলের পাশে থাকাই হলো"

"অনি আমার নিজের ছেলে সুপ্রতিম বাবু"

অনেক কষ্টে মুখ খোলেন অভিরূপবাবু, কিন্তু সুপ্রতিম বাবুর স্বরে অবিশ্বাস "আজকের পরেও সেটা বিশ্বাস করতে বলছেন?"

অভিরূপবাবু আর কোনো কথা না বলে আদিত্যর দিকে তাকান সে তখনও চেয়ারে ভর দিয়ে মাথা নীচু করে দাঁড়িয়ে আছে আর তার পাশে স্বামীর একটা কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে পিয়ালী, কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে অভিরূপবাবু বেরিয়ে গেলেন।

"আয়্যাম সরি স্যার" অভিরূপবাবুরা বেরিয়ে গেলে কথা বলে আদিত্য, "আয়্যাম সরি আপনার অনেকটা মূল্যবান সময় নষ্ট করলাম তার সাথে আমার জন্য আপনাকে অপমানিত হতে হলো"

"আপনি কেসটা উইথড্র করে নিলেন কেন?"

সুপ্রতিমবাবুর কিছু বলার আগে তানিয়া জিজ্ঞেস করলো কিন্তু উত্তরটা সুপ্রতিমবাবু দিলেন,

"ওর জায়গায় তুমি থাকলে তুমিও এক‌ই কাজ করতে"

"মানে?"

"কর্ন, কুন্তী, ছেলেদের জীবন দান এখনো বোঝোনি তানিয়া?"

"আমি সত্যিই এখনও বুঝতে পারছি না"

সুপ্রতিমবাবু এবার আদিত্যর দিকে তাকিয়ে বললেন "সত্যিটা তুই বলবি না আমি বলবো?"

আদিত্য তাও কোনো কথা না বলে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে দেখে সুপ্রতিমবাবু বলেন "'There are more things in heaven and Earth, Horatio, Than are dreamt of in your philosophy', কি ভেবেছিলি বুঝতে পারবো না?"

এবার আদিত্য কথা বলে "বোঝার জন্যই বলেছিলাম তবে বুঝতে এত দেরী করবেন সেটা আমি বুঝিনি"

"কারণ আমি বিশ্বাস করতে পারিনি যে তুই এত বড়ো কথা আমার থেকে লুকিয়ে যাবি"

"আপনাকে কষ্ট দিতে চাইনি কিন্তু.." আদিত্য কথাটা সম্পূর্ণ করলো না তার বদলে সোজা সুপ্রতিমবাবুর কাছে গিয়ে তার পায়ের কাছে হাঁটু মুড়ে বসে পড়লো, "আমাকে ক্ষমা করে দিন স্যার, আমাকে ক্ষমা করে দিন"

সুপ্রতিমবাবুও কোনো কথা না বলে আদিত্যকে দুহাতে ধরে তুলে জড়িয়ে ধরলেন দুজনের চোখেই জল উপস্থিত বাকী তিনজন অর্থাৎ তানিয়া, পিয়ালী এবং তরুণ অফিসারটি হতবুদ্ধি হয়ে তাকিয়ে দেখছে,

"আমি বুঝতে পারছি না ড্যাড, ও কে?" প্রশ্ন করে তানিয়া উত্তরে আদিত্য সুপ্রতিম বাবুকে ছেড়ে তার দিকে ফিরে বলে, "'There are more things in heaven and Earth, Horatio, Than are dreamt of in your philosophy' : বেণীলস্করের মুণ্ডু"

এটুকু শুনে তানিয়ার চোখ বিস্ফারিত হয়ে যায় যেন সে অসম্ভব কিছু দেখে ফেলেছে, কিন্তু পাশ থেকে তরুণ অফিসারটি বলে "এই কোটেশানটা শেক্সপিয়ারের, বেণীলস্করের মুণ্ডু কথাটার মানে কি?"

"এক্স্যাক্টলি, আদিত্য এসবের মানে কি?"

পিয়ালীও জিজ্ঞেস করে, কিন্তু আদিত্য উত্তর দেবার আগেই তানিয়ার মুখে "অনিকেত দা" শুনে ওর দিকে তাকায় আর সঙ্গে সঙ্গে ও প্রায় ঝাঁপিয়ে পড়ে আদিত্যর উপরে, ওর গলা জড়িয়ে ধরে আদিত্য‌ও তানিয়ার মাথায় স্নেহভরা হাত বোলাতে থাকে। 

একটু পরে তানিয়ার আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করে বাকী দুজনের প্রশ্নের উত্তর দেয় "তুমি তো লয়্যার পিয়ালী এটা তোমার অন্তত জানা উচিত"

"কেন? লয়্যারের সাথে এটার কি সম্পর্ক?"

"কোটেশানটা শেক্সপিয়ারের রচনার এটা ঠিক কিন্তু বিশ্ব সাহিত্যের অনেক জায়গায় এটার ব্যবহার আছে তেমনই একটা হলো বাংলা সাহিত্যের গল্প বেণীলস্করের মুণ্ডু এবং এই গল্পটা মোক্তার বা লয়্যার নিয়ে তাই বললাম"

"কিন্তু এর সাথে আপনার আর স্যারের.."

আবার প্রশ্ন করে তরুণ অফিসারটি উত্তর দেবার আগে সুপ্রতিমবাবু পরিচয় করিয়ে দেন, "অনিকেত ও হলো দিগন্ত রায়, খুবই সিনসিয়ার অফিসার আমার এক ব্যাচমেটের ছেলে। ওর আরও একটা পরিচয় আছে সেটা হলো ও তানিয়ার ফিঁয়ান্সে"

"কনগ্ৰাচুলেশনস্ এণ্ড গুড লাক" দিগন্তের দিকে করমর্দন করার জন্য হাত বাড়িয়ে দিল আদিত্য, দুজনে হাত মেলানোর পরে আদিত্য জবাব দেয়, "ওটা একটা সংকেত বলতে পারো, সবাই এটা শেক্সপিয়ারের লাইন বলেই জানে কিন্তু বেণীলস্করের মুণ্ডুতেও যে এটার উল্লেখ আছে এটা সবাই জানে না এই আর কি"।

"অনিকেত এবার আমার কিছু প্রশ্নের উত্তর দে"

সুপ্রতিমবাবুর স্বরে আদিত্য ওরফে অনিকেত গম্ভীর হয়ে গেল সে জানে কি প্রশ্ন আসতে চলেছে তাই সে আগেই বলে "থাক না স্যার, পুরনো কথা আর মনে করে লাভ নেই"

"লাভ লোকসান পরে ভাবা যাবে আপাতত বল গ্যাংটকে কি হয়েছিল? তুই কি সত্যিই খাদে পরে গিয়েছিলি? গেলে কিভাবে? নিজে থেকে যে পরিসনি এটা আমি খুব ভালো করে জানি"

সুপ্রতিমবাবুর কথায় আদিত্য কোনো উত্তর দেয় না দেখে সুপ্রতিমবাবু।আবার বলেন "কি রে উত্তর দে"

"থাক না স্যার ওসব কথা"

"না, থাকবে না তুই বল"

"আমি বলছি" হটাৎ পিয়ালী কথা বলে ওঠে সুপ্রতিম বাবুর দৃষ্টি সটান তার দিকে কিন্তু আদিত্য পিয়ালীকে ইশারা করে বলতে বারণ করলেও সুপ্রতিমবাবু এবার পিয়ালীকেই জিজ্ঞেস করেন "তুমি জানো?"

"ওই বলেছে আমাকে"

"বলো"

আদিত্য আবার বারণ করতে যায় কিন্তু সুপ্রতিম বাবু ধমকের সুরে "অনিকেত একদম চুপ থাক" বলায় আদিত্য আর কিছু বলে না, পিয়ালী একে একে আদিত্যর মুখে শোনা গ্যংটকের ঘটনা সবটা বলে, সুপ্রতিমবাবুকে সবটা শুনে ওনার মুখ রাগে লাল হয়ে ওঠে, ওনার মনের অবস্থা বুঝতে কষ্ট হয় না আদিত্যর সে বলে, "শান্ত হন স্যার, এখন আর ওসব ভেবে লাভ নেই"

"তার মানে তুই বলছিস ওরা এত বড়ো অপরাধ করেও বেঁচে যাবে?"

"অপরাধ প্রমাণ করবেন কিভাবে? প্রমাণ কোথায়?"

"তুই আছিস তো?"

"আপনি বিশ্বাস করেন আমি সত্যি বলছি পিয়ালী বিশ্বাস করে, ধরে নিলাম তানিয়া এবং দিগন্ত‌ও বিশ্বাস করলো কিন্তু কোর্ট বিশ্বাস করবে কি? তারা তো প্রমাণ চাইবে"

"কিন্তু."

"আজ যা হলো তার পরেও আপনার মনে হয় আপনি ওদের শাস্তি দিতে পারবেন?"

সুপ্রতিমবাবু বুঝতে পারেন আদিত্য ঠিক কথাই বলেছে আদিত্য বলে চলে, "তার থেকে এটাই ভালো ওনারা ওনাদের মতো থাকুক আর আমি আমার মতো থাকি, অনিকেত মরে গেছে স্যার এখন যে আছে সে আদিত্য আর এটাই থাক"

"বেশ, কিন্তু ওরা এখন তোর পিছনে পরলো কেন?"

"সেটা আমিও বুঝতে পারছি না"

"আমি বোধহয় কিছুটা আন্দাজ করতে পারছি"

"কি?"

"তোর বাবা মানে অভিরূপবাবু তোকে চিনে ফেলেছে, আমার কাছে এসেছিল তোকে খোঁজার জন্য"

"তাতে কি?"

"হয়তো উনি অরুণাভকে এই কথা বলে দিয়েছেন আর তাতে অরুণাভ ভয় পেয়ে গেছে যে যদি তুই সবাইকে সব বলে দিস তাই"


"কিন্তু স্যার পিয়ালীর উপরে অ্যাটাক কেন?

"সেটা আমারও মাথায় আসছে না"

"তবে একটা কথা আপনাকে বলে রাখছি, আমার সঙ্গে যা করেছে তাতে আমি হয়তো কিছু বলবো না কিন্তু আবার যদি পিয়ালী আর আমার হবু সন্তানের কোন ক্ষতি করার চেষ্টা করে তাহলে আমি ওদের ছাড়বো না, আদিত্য বা অনিকেতের ভয়ঙ্করতম রূপটা তখন ওরা দেখতে পারবে"।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

[Image: Picsart-22-12-06-20-20-08-119.jpg]



                দ্বিতীয় খণ্ড
                ৩২তম পর্ব



"ওই ছেলেটাকে তুমি মাথায় তুলেছিলে বাবা, এখন দেখলে ওই আমাদের বিরুদ্ধে পুলিশে মিথ্যা কেস করছে, এইসব ছেলেদের আমি হাড়ে হাড়ে চিনি এরা শুধু লোকের ভালোবাসার ফায়দা তুলতে জানে"


বাড়ি ঢুকেই আবার শুরু করলো অরুণাভ লালবাজার থেকে বেরিয়ে অরুণাভ, মৌমিতা আর শ্রীতমাদেবীকে আগে গাড়িতে পাঠিয়ে দিয়ে পরে অভিরূপবাবু আর স্বর্ণেন্দু বাবু পরে ট্যাক্স ধরে ফেরেন আর তারা ফিরতেই অরুণাভ শুরু করে, অভিরূপবাবু বেশ কিছুক্ষণ চুপ করে শুনছিলেন ওর কথা কিন্তু একসময় আর থাকতে পারলেন না "চোপ"  গর্জন করে উঠলেন তিনি।

হটাৎ বাবার গর্জন শুনে থতমত খেয়ে চুপ করে গেল অরুণাভ। অভিরূপবাবুর ফর্সা মুখ টকটকে লাল হয়ে গেছে রাগে ওর সেই রূপ দেখে অরুণাভকেও কিছুটা ভয়ার্ত দেখালো বাবার এই রূপ সে এর আগে কোনোদিন দেখেনি, শুধু অরুণাভ নয় মৌমিতা এবং শ্রীতমাদেবীও হতবাক হয়ে গেছেন, অভিরূপবাবু বলতে থাকেন,

"কে মিথ্যা কেস করেছে আর কে সত্যি সত্যিই ক্রাইম করেছে সেটা আমি ভালো মতোই বুঝতে পারছি"

"বাবা.. তুমি এখনও ওর সাথ দিচ্ছো নিজের ছেলের না দিয়ে" অনেক কষ্টে ভয়ে ভয়ে কথাটা শেষ করে অরুণাভ, অভিরূপবাবু আবার গর্জে ওঠেন

"ওর সাথ দিলে তুমি এখন জেলে থাকতে, তোমার ভাগ্য ভালো তোমার মায়ের আবদারে না চাইতেও তোমাকে ছাড়িয়ে আনতে বাধ্য হয়েছি আমরা নাহলে তুমি যা করেছো তাতে তোমাকে জেলে থাকতে দেওয়াই উচিত ছিল"

"বাবা.. তুমি" অরুণাভ আরও কিছু বলতে চায় কিন্তু অভিরূপবাবুর দৃষ্টির সামনে বলতে সাহস পায় না, কিন্তু অভিরূপবাবু বলেন,
"একটা কথা কান খুলে শুনে রাখো এটাই শেষবার এরপর যদি আবার এরকম কিছু করেছো তাহলে আমি বা তোমার মামা কেউই তোমাকে ছাড়াতে যাবো না আর তোমার মাকেও যেতে দেবো না"।

কথাটা বলে অভিরূপবাবু হনহন করে নিজের রুমে চলে গেলেন পিছনে তাড়াতাড়ি স্বর্ণেন্দু বাবু এবং শ্রীতমাদেবীও গেলেন আর অরুণাভ ও মৌমিতা ড্রয়িংরুমে থম মেরে বসে র‌ইলো।

নিজের রুমে গিয়েই অভিরূপবাবু দেওয়াল থেকে ছোটো ছেলে অনিকেতের ছবিটা খুলে আনেন কিন্তু পিছনে পিছনে শ্রীতমাদেবীও ঘরে ঢোকেন, ঢুকেই তিনি স্বামীকে ছেলের ছবি খুলে ফেলতে দেখে তিনি বাঁধা দিতে চান "এটা কি করছো, অনির ছবি খুলছো কেন?", কিন্তু অভিরূপবাবু কোনো উত্তর না দিয়ে ছবিটা খুলে সেটা একটা পেপার দিয়ে মুড়ে দড়ি দিয়ে বেঁধে ফেলেন।

"কি হলো অনির ছবি খুলছো কেন?"

"কি হবে ওর ছবি রেখে?" এতক্ষণে মুখ খোলেন অভিরূপবাবু,

"ওর ছবি রেখে কি হবে মানে? তোমার হয়েছে টা কি?"

"তোমার কি হয়েছে? আজ তুমি যেটা করেছো সেটা কি ঠিক করেছো?"

শ্রীতমাদেবীর মুখ দেখে বুঝতে অসুবিধা হলো না যে তিনিও বুঝতে পেরেছেন যে তিনি ঠিক করেননি তবুও আস্তে আস্তে বললেন "আমি মা আমি কিভাবে ছেলেকে জেলে যেতে দিতাম?"

"আর ওই ছেলে ওর সাথে যা হয়েছে সেটা? অরুণাভ ওকে আর ওর বৌ কে মারার জন্য লোক পাঠিয়েছিল, তুমি বুঝতে পারছো? এটা কত বড়ো ক্রাইম? পিয়ালীর কিছু হলে শুধু ওর হতো না ওর পেটের বাচ্চাটাও মারা যেত"

"অরুণাভ হয়তো কাউকে পাঠায়নি" শ্রীতমাদেবীর গলায় এখনও ছেলের প্রতি বিশ্বাস।

"তার মানে অনি মিথ্যা কথা বলছে তাইতো?"

শ্রীতমাদেবী চুপ করে থাকেন অভিরূপবাবু কিন্তু চুপ করে থাকেন না,
"মিথ্যা অনি বলছে না শ্রীতমা মিথ্যা অরুণাভ বলছে"

"জামাইবাবু ছেড়ে দাও, একটু শান্ত হ‌ও"

স্বর্ণেন্দু বাবু অভিরূপবাবুকে শান্ত করতে চেষ্টা করেন কিন্তু অভিরূপবাবু শান্ত হবার নন তিনি স্ত্রীকে উদ্দেশ্য করে বলতে থাকেন,

"আজ তোমার জন্য তোমার অন্যায় জেদের জন্য স্বর্ণেন্দুকেও সাফার করতে হচ্ছে, আজ তোমার জন্য সুপ্রতিম বাবুর সাথে ওর এতদিনের বন্ধুত্ব শেষ হয়ে গেল"

"জামাইবাবু ছাড়ো না, যা হয়ে গেছে সেটা বাদ দাও" স্বর্ণেন্দু বাবু আবার অভিরূপবাবু কে শান্ত করতে চেষ্টা করেন কিন্তু অভিরূপবাবু বলে চলেন,

"না স্বর্ণেন্দু এতদিন সবকিছু ছেড়েই দিতাম, অরুণাভর সব অন্যায়‌ই ছেড়ে দিতাম সেই ছোটো থেকেই ছেড়ে দিতাম আজ যদি সেটা না করতাম তাহলে হয়তো আমার অনি আমার সঙ্গে থাকতো"

"অনি আমাদের সঙ্গেই থাকবে ওকে একটু বুঝিয়ে বললে ও নিশ্চয়ই বুঝবে" শ্রীতমাদেবী মাঝখানে কথা বলেন।

"আজ আমরা যেটা করেছি সেটার পরেও তোমার মনে হয় ও আমাদের কথা শুনবে? তোমার ভাগ্য ভালো তোমার কথা শুনে ও অরুর বিরুদ্ধে কেসটা তুলে নিয়েছে নাহলে.... আচ্ছা সবসময় ওই কেন স্যাক্রিফাইস করবে? ছোটো থেকে কম অবহেলা তো সহ্য করেনি এখনও?"

শ্রীতমাদেবী আর কিছু বলতে পারেন না কিন্তু অভিরূপবাবু বলে চললেন "এই ছবি আর রাখার কোনো দরকার নেই যে ছেলেকে আমরা কখনো আপন করে নিতে পারিনি তার ছবি রেখে লোক দেখানোর কোনো মানে হয় না"

"এ তুমি কি বলছো?"

"ঠিকই বলছি, আজ সুপ্রতিমবাবু অনির সামনে কি বললেন জানো? বললেন ওনার ধারণা এটাই সত্যি যে অনি আমাদের ছেলে নয় এবং উনি অনিকে এটাই বলবেন যে ও যেন আর ফেরত না আসে"

"উনি কে অনিকে এসব বলার? ওনার কি অধিকার আছে?"

"উনি শুধু স্বর্ণেন্দুর বন্ধু‌ই নন, এক‌ইসঙ্গে উনি অনির গুরু। আমরা যখন দিনের পর দিন অরুকে কাছে রেখে অনিকে দূরে সরিয়ে রাখতাম তখন উনিই অনিকে আগলে রাখতেন, অনির যে প্রতিভা আমরা কোনোদিন দেখতে চাইনি সেটা উনি দেখেছেন উনি অনিকে আগলে রাখতেন তাই অনিকে কিছু বলার অধিকার ওনার ছিল এখনও আছে আর ভবিষ্যতেও থাকবে"

"জামাইবাবু" স্বর্ণেন্দু বাবু মাঝখানে কথা বলেন "একটা কথা কিন্তু দিদি ঠিক বলেছে আমাদের একবার অনির সাথে কথা বলা দরকার"

"আর কি বলবে তুমি স্বর্ণেন্দু? যে ওর সন্তানসম্ভবা স্ত্রীকে মারতে চেয়েছিল আমরা তাকে বাঁচানোর পরে ওর কাছে এসেছি? স্বর্ণেন্দু পিয়ালী আমাদের বাড়ির ব‌উ ওর গর্ভে যে আছে সে এই পরিবারের সন্তান আর আমরা... কি বলবো ওই মেয়েটার সামনে গিয়ে? কি ভাবে দাঁড়াবো অনির সামনে তখন ওর চোখের দিকে তুমি তাকাওনি আমি তাকিয়েছিলাম ও যেন আমাকে বলছে বাবা আজ‌ও তুমি আমার পাশে দাঁড়ালে না আজ‌ও তুমি অন্যায়ের পাশে দাঁড়ালে, আর আমার কাছে ওকে দেওয়ার মতো কোনো উত্তর ছিল না শুনলে তো ও কি বললো? ওর মনেও দৃঢ় বিশ্বাস জন্মে গেছে যে ও আমাদের ছেলে না"

"অনি এই কথা বলেছে তোমাকে?" শ্রীতমাদেবীর গলায় বিস্ময়।

"জিজ্ঞেস করো স্বর্ণকে কি বলেছে?"

"কি বলেছে রে স্বর্ণ?"

দিদির কথায় স্বর্ণেন্দু বাবু আদিত্যর বলা কথাগুলো সবটা দিদিকে বলেন, সবটা শুনে শ্রীতমাদেবী চুপ করলেও অভিরূপবাবু আবার বলতে শুরু করেন, "এবার বুঝতে পেরেছো ওর মনের কোন জায়গাটায় আমরা আঘাত করেছি, এর পরেও তুমি বলছো ওকে বোঝালে ও আমাদের সঙ্গে থাকতে আসবে? না শ্রীতমা ও আসবে না আসার হলে অনেক আগেই আসতো"

"সে তো এসেছিল, তুমিই তাকে চিনতে পারোনি তাই সে ফিরে গেছে" শ্রীতমাদেবী এবার প্রায় দশবছর আগের কথা মনে করিয়ে স্বামীকে কথাটা বলেন।

"সেইজন্যই আমি ওর কাছে যেতে চেষ্টা করছিলাম ওর মনে জমে থাকা অভিমানের পাহাড় সরিয়ে যেতে চাইছিলাম কিন্তু আজ যা হলো তারপর সেই রাস্তাও বন্ধ হয়ে গেল আজকের পরে ওর সাথে দেখা হলে ও হয়তো আগের মতোই স্বাভাবিকভাবে কথা বলবে কিন্তু সেটা আদিত্য হিসেবে, অনি হিসেবে ওকে ফিরে আর পাবো না"

"একথা বোলো না আমি আমার দুই ছেলেকেই একসাথে চাই"

"সেটা আর সম্ভব নয়, দশবছর আগে অরুণাভ যদি সত্যিই অনিকে মেরে ফেলার চেষ্টা করে থাকে তাহলে সেটা হয়তো ও ক্ষমা করলেও করতে পারে কিন্তু আজ যেটা অরু করেছে সেটা কোনো স্বামী কোনো বাবা ক্ষমা করবে না, অরুণাভ অনির স্ত্রীকে এবং ওর হবু সন্তানকে মারতে চেয়েছে শ্রীতমা, অনি আজ তোমার কথা শুনে ছেড়ে দিলেও আবার যদি অরু এক‌ই কাজ করে তাহলে না ও ছেড়ে কথা বলবে আর না সুপ্রতিম বাবু ছেড়ে দেবেন, কথাটা মাথায় রেখো"

"কিন্তু জামাইবাবু অরু হটাৎ অনির পিছনে পরলো কেন?"

"সেদিন গ্ৰামে তো তুমিও ছিলে"

"শুধু সেইজন্য? না জামাইবাবু আমার মনে হচ্ছে এর পিছনে অন্য কারণ আছে"

"কি কারণ?"

"সেটা এখনও ঠিক জানিনা তবে শুধুমাত্র ওই ঝামেলার জন্য ওদের মারতে লোক পাঠাবে এটা ঠিক বিশ্বাস হচ্ছে না, এর পিছনে নিশ্চয়ই অন্য কারণ আছে"।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(13-08-2023, 10:49 PM)কুয়াশা Wrote:  Nice story
thanks
(13-08-2023, 11:55 PM)Rampu007 Wrote:  Sera,,,,,,,,koto din por santi pelm,,,,,,,tmr story aseche deke aj khusi te sura pan krte krte story ta prlm........darun........ chaliye jao,,,,,,,

থ্যাংকস, সুরা পানের সাথে এই গল্প?  Cool

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(14-08-2023, 01:40 AM)Boti babu Wrote:  এখন আর আগের মত গসিপে আসি না যাও আসি তুমি আর এক দুই জনের গল্প টানে আসি। সত্যিই অবাক লাগে এক বছর আগের তোমার লেখা আর এখনকার লেখা পড়লে কেউ বলতেই পারবে না একই লেখকের লেখা। তুমি যে ভাবে সব খুটি নাটি বিস্তারিত তথ্য যোগ করে লেখছো সত্যিই গল্প পড়তে খুবই ভাল লাগছে। এই ভাবেই চালিয়ে যাও । কমেন্ট করিনা নি সব সময় কিন্তু লাইক রেপু সব সময়ই দিয়ে থাকি। এবারও তার ব্যতিক্রম হয় নি।

ধন্যবাদ  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(14-08-2023, 09:43 AM)bad_boy Wrote:  "অন্ধ স্নেহ"৷ দূর্দান্ত আপডেট৷ পরবর্তী আপডেটের অপেক্ষায় রইলাম৷ Like & Repu added.

thanks thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(14-08-2023, 10:43 AM)Dodoroy Wrote:  Darun update
thanks
(14-08-2023, 11:00 AM)Jaguar the king Wrote:  Fatia dia6o dada.darun hoa6e update.nxt update er apekkhay roilam
ধন্যবাদ
(14-08-2023, 12:08 PM)Bumba_1 Wrote:  বরাবরের মতোই অসাধারণ  clp); এইভাবেই চলতে থাকুক।
ধন্যবাদ দাদা

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(15-08-2023, 01:06 AM)Patrick bateman_69 Wrote:  আজকের আপডেট টা খুবই ইমোশনাল ছিল। সত্যি বলছি আমার চোখে জল এসে গেছে। একটা কথা না বললেই নয় অনিকেত মনে হয় সত্যিই শ্রীতমাদেবির ছেলে নয় নাহলে যা দেখলাম। অনির বাবা ,মামা এরা এতো বড় বড় মানুষ তাও মাথায় গবর দেওয়া । অনির দাদা যা যা করেছে এসব দেখেও কোনো আদর্শ বাবা,মামা চুপ থাকবে? এই ২টা চরিত্র অসহ্য লাগা শুরু করেছে আমার, আর শ্রীতমা দেবীর কথা কি বলবো? যাইহোক আপডেট সুন্দর হয়েছে পরিপূর্ণ একেবারে। কিছু গবেট চরিত্রের কথা বাদ দিলাম। একটা জিনিস এর একটু অপূর্ণতা রয়ে গেছে এই আপডেটে সেটা হলো মৌমিতার POV । মৌমিতা কি ভাবছে? হয়তো পরের আপডেটে পেয়ে যাবো?
একজন মায়ের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো দেখবে শ্রীতমাদেবীর কাজটা ভুল মনে হবে না বরং অপত্য স্নেহ‌ই মনে হবে।
(15-08-2023, 01:21 AM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote:  মনেন ভাই
অন্য দিন মেনে নিয়েছি।কিন্তু আজ আর মানতে পারছিনা
মাত্রই মজা পেতে শুরু করেছি আর --- ব্রেক -- 
পরবর্তী আপডেট তারাতাড়ি দিবেন, আশা করি।
লাইক ও ২ রেপু দিলাম।


-------------অধম
চেষ্টা করবো, বলছি না আমার মোবাইল খারাপ হয়ে গেছে এই আপডেট কিভাবে দিয়েছি সেটা আমি‌ই জানি। তবে চেষ্টা অবশ্যই করবো।
(15-08-2023, 05:12 AM)kublai Wrote:  মর্মস্পর্শী, অসাধারণ। এতদিন শুধু লাইক আর রেপু দিয়েছি, আজ প্রথম কমেন্ট করাতে বাধ্য করলেন।
ধন্যবাদ  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(15-08-2023, 11:27 AM)rasel110 Wrote:  পরবর্তী আপডেট দ্রুত দিয়েন প্লিজ।
চেষ্টা করবো
(15-08-2023, 11:28 AM)rasel110 Wrote:  আপনার গল্পের জন্য অধীর আগ্রহে বসে থাকি।

ধন্যবাদ পাশে থাকার জন্য  Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(15-08-2023, 02:38 PM)অভিমানী হিংস্র প্রেমিক। Wrote:  আমি জানি যে আপনার মোবাইল ফোন নষ্ট হয়ে গেছে।
তাই রবিবার আপনার থ্রেডে গল্প চেক করিনি।কিন্তু সোমবার এসে 
দেখি যে নতুন আপডেট এসেছে তাও আবার অভূতপূর্ব একটি পর্ব।
সেজন্যই ঐ কমেন্ট করেছি।মন যে মানেনা।


-------------অধম

আমিও প্রথমে ভেবেছিলাম দিতে পারবো না পরে অনেক কষ্ট করে দিয়েছি। এবার দেখি আগামী সপ্তাহে কি হয়। দিতে পারলে অবশ্যই দেবো।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

(16-08-2023, 02:00 PM)rizvy262 Wrote:  মৌমিতা পিয়ালীকে আটকে রেখে আদিত্যকে বাধ্য করবে তার সাথে সেক্স করতে। এমন একটা পর্ব চাই।
দেখা যাক
(16-08-2023, 02:36 PM)Patrick bateman_69 Wrote:  Eirom akta episode hole valoi hoy

দেখা যাক কি হয়

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply

(17-08-2023, 09:06 AM)_master_ Wrote:  Golper speed koma gacha

হ্যাঁ, কিছুটা কমেছে

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply




Users browsing this thread: 19 Guest(s)