Thread Rating:
  • 57 Vote(s) - 3.23 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL - জবানবন্দি

Showing only the posts of nextpage: 156 of 292 posts. Show all posts

পথিক তো পথ চলতেই ঘর ছাড়ে তবে চলতি পথে মাঝে মাঝে দম নিতে হয় একটু দাঁড়াতে হয় পিছন ফিরে দেখতে হয় সামনের দিকে নতুন পথের দিশার খোঁজ করতে হয়। সেটার জন্যই আমিও চলতি পথে দাঁড়িয়েছিলাম এখন আবার নতুন করে চলার শুরু। গল্পের আপডেট আসে না অনেকদিন সেটারই কাজে হাত দিচ্ছি। আমার অন্য থ্রেড অতিথি তে নতুন পর্ব এসে গেছে একবার দেখে আসতে পারেন।



খুব শীঘ্রই নতুন পর্ব নিয়ে দেখা হবে সবার সাথে, সঙ্গেই থাকুন....
[+] 2 users Like nextpage's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.



ও তেমন কিছু না, পেট ব্যাথা করছিলো তাই আর কি। শোন তুই কিন্তু এখানে খেয়ে যাবি আমার রান্না হয়ে গেছে।


আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে টিভি দেখতে চলে গেলাম। তবে আমার ছোট্ট মাথায় একটা ব্যাপার বারবার ঘোর পাক খাচ্ছে, আমি দেখলাম কথার গা গরম ও নিজেও বললো একটু জ্বরের কথা আবার আন্টি বললো পেট ব্যাথা। ঘটনাটা কি সেটা বুঝতে পারছি না।






এমনিতেই অনেক বিলম্ব হয়েছে তাই আর দেরি করতে চাই নি। গল্পের পরবর্তী আপডেট প্রস্তুত করে নিলাম। আগামী পরশু রাতে আসছে গল্পের নতুন পর্ব, সঙ্গেই থাকুন...

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 2 users Like nextpage's post
Like Reply

পর্ব- দশ





অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলে উঠলো,

তুই কখন এখানে এলি...

যতটা সাধারণ বাক্যটা শোনা যাচ্ছে ততোটা সাধারণ ওর গলার স্বর ছিলো না। ছোট্ট বাক্যটার সমাপ্তি টানতে গিয়েও বারবার  কেঁপে উঠছিল কথার গলা। হয়তো চোখ দুটোও ছলছল হয়েছিল উঠেছিলো যেগুলো আড়াল করে নেবার জন্যই আমার থেকে মুখ লুকিয়ে নিলো। কখনো একবার শুনেছিলাম মেয়েরা বাহির থেকে যতটা নরম হয় ভেতর থেকেও নাকি ততোটাই কঠিন হতে পারে। মেয়েরা সময়ের সাথে সাখে নিজেকে দ্রুত বদলিয়ে নিতে পারে৷ হতে পারে পৃথিবীর বুকে শ্রেষ্ঠ অভিযোজিত জীবের তালিকায় মেয়েদের কে রাখা অত্যাবশ্যকীয়। স্থান কাল পাত্র ভেদে মেয়েরা নিজেদের দারুন মানিয়ে নিতে জানে, কখনো নিজের আহ্লাদী রূপে মন ভোলায় আবার কখনো রুক্ষ রূপে ভয় ধরায়। কখনো প্রেমিকার আবদার আবার কখনো অবিভাবকের মতই শাসন। কতই না বিচিত্র মেয়ের মন মনন আর মস্তিষ্কের অপার খেলা।
এই যেমন কথা এখন চুপটি করে বসে আছে কিন্তু ওর তো চুপটি করে বসে থাকার কথাই না। আমি যতটুকু চিনি তাতে করে ওর তো আমার উপর হামলে পড়ে চুল টেনে ধরা উচিত ছিল। আমাকে খামচে কামড়ে আঁচড়ে ওর মনের ভেতর ধিকি ধিকি জ্বলতে থাকা রাগের আগুন টা উপশম করে নিতো৷ কিন্তু না ও তেমন কিচ্ছুটি করে নি বরং আমার অদেখা অজানার কথা চুপটি করে নিজেকে যেন কোন এক শক্ত খোলশে ঢেকে নিয়েছে। আমি যেই চঞ্চল উচ্ছলিত কথা কে চিনতাম এই কথা তার সম্পূর্ন বিপরীত। সাত কথায় রা কাটে না, অভিমানে ভেঙে দুমড়ে মুচড়ে গেলেও সেটা কাউকে বুঝতে দেয় না। আজকাল নিজেকে নিজের অনুভূতি আবেগ গুলোকে লুকিয়ে নিতে শিখে গেছে। নিজেকে ভাঙতে দেখাতে চাই না কাউকে।


আমি জানি কথা কান্না করছে তবে সেটা নিঃশব্দে হয়তো চোখের জল টাকেও বাঁধ দিয়ে আটকে রাখার চেষ্টা করছে। আমার ভেতরে কি হয়ে চলেছে সেটা বলে বুঝাতে পারবো না৷ আমি জানি দোষটা আমার তাই যা করার সেটাও আমাকেই করতে হবে। ঘুমন্ত কাব্যকে এই কাঁধ থেকে ঐ কাঁধে নিয়ে নিলাম আর বা হাত বাড়িয়ে কথা কে নিজের সাথে জড়িয়ে ধরলাম। আমি আচমকা ওকে ওমন করে জড়িয়ে ধরবো সেটা হয়তো আন্দাজ করতে পারে নি কথা। তাই তো কিছুটা রাগ মিশ্রিত বিস্ময় ভরা ফোলা ফোলা চোখে তাকিয়ে থাকে আমার দিকে। কিছুটা মূহুর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজেকে আমার বুকের মাঝে খুঁজে পেতেই সরে যাবার চেষ্টা করে আর চাপা স্বরে বলে উঠে,
কি হচ্ছে এসব? এসব ঢঙ একদম ভালো লাগছে না আমার, ছাড় আমাকে.... (শেষ দিকে গলার স্বরে খানিকটক ঝাঁজ মিশে থাকে)

আমিও উল্টো রাগান্বিত স্বরে ফিসফিসে বলে উঠি,
চুপ একদম চুপ! কোন কথা না। চুপটি করে বসে থাক...
আমি তেমন কোন ধমক দিই নি তবুও যেন আমার ধমকের স্বরে কথা কিছুটা মিইয়ে গেল। এখনো চেষ্টা করছে আমার বুক থেকে নিজেকে সরিয়ে নেবার তবে তাতে তেমন কোন শক্তি প্রয়োগ করছে না। আমি চোখ গুলো বড় বড় করে ওর দিকে তাকাতেই সেই চেষ্টাটাও স্তিমিত করে ঠিক আগের মতই আমার বুকের সাথে নিজেকে মিশিয়ে নেয়। শেষদিকে আমার কেন জানি মনে হলো কথার ঠোঁটের কোনে যেন ছোট্ট হাসির রেখার দেখা পেলাম।
হতে পারে সেটা আমার কল্পনা তবে সেই বিষয়টা ভাবতেই মূহুর্তেই যেন আমার মন আনন্দে নেচে উঠলো। দুঃখের কালো মেঘ সরে গিয়ে মনের আকাশে ঝলমলে রোদের দেখা মিলেছে। মনে মনে একটা ব্যাপার চিন্তা করছি আচ্ছা কথা কি সত্যিই মুচকি হেসেছে? যদি হেসেই থাকে তবে কেন হাসলো? ওর তো আমার উপর রাগ দেখানো উচিত ছিল।

এই প্রথম মনে হয় আমি কথাকে খানিকটা শাসনের স্বরে কিছু একটা বলেছি কোন আদেশ করেছি। এর আগে কখনো আমি এমন করে ওর সাথে কথাই বলে নি। বরং উল্টো টাই হয়েছে বারবার কথা আমাকে বকেছে আমাকে শাসন আমাকে সামলেছে নইলে কবেই হয়তো হারিয়ে যেতাম সময়ের খেয়াল স্রোতে। নিজেকে কেমন সুখী সুখী লাগছে, প্রশান্তি ঢেউ খেলে যাচ্ছে হৃদয় জুড়ে। আর হবেই না কেন! কারও প্রিয়তমা যদি তার বুকে পরম যত্নে মাথা রেখে এভাবে পাশে বসে থাকে তবে তার কি অসুখী হবার কোন উপায় আছে? যতটুকু সম্ভব তারচেয়েও বেশি করে যেন কথা কে নিজের সাথে মিশিয়ে রেখেছিলাম। আর কথাও হয়তো নিজের নিরাপদ আশ্রয়ে পরম শান্তিতে নিজেকে এলিয়ে দিয়েছিল। মাথায় কত কি খেলে যাচ্ছে মাইক্রো সেকেন্ডের গতিতে হঠাৎ করেই কি খেয়ালে মাথাটা হালকা ঘুরিয়ে ওর মাথায় নিজের ঠোঁট ছোঁয়ালাম। হয়তো সেটাই আনমনে আলতো স্পর্শে চুমো হয়ে ধরা দিয়েছিল। কথার তরফ থেকে কোন প্রতিক্রিয়া পেলাম না, ওকি তাহলে অনুভব করতে পারে নাই। নাহ! আমি ভুল ছিলাম মূহুর্তের ব্যবধানে সেটা বুঝতে পারলাম যখন উপলব্ধি হলো আমার বুকের উপর কথার এলোমেলো নিঃশ্বাসের। আড় চোখে ওর দিকে তাকালাম মুখটা নিচের দিকে থাকায় আর এলোমেলো হয়ে থাকা চুলে ঢাকা মুখটা আড়ালেই থেকে গেল তবু কেন জানি মনে হলো ওর মুখ জুড়ে প্রশান্তির ঢেউ খেলে যাচ্ছে। সেটা ভাবতে গিয়েই আমার চেহারা জুড়ে উজ্জ্বল খুশির ছটা ছড়িয়ে পড়চ্ছে। খানিকটা নড়েচড়ে উঠলো কথা আমার আগল টা নরম করতেই ও আরও শক্ত করে জড়িয়ে ধরলো আমাকে আর সাথে একটা লম্বা নিঃশ্বাস।


অনেক কিছুই বলতে ইচ্ছে করছিলো আমার, আগের আচরণের জন্য ক্ষমা চাওয়ার কত পরিকল্পনা করে এসেছিলাম কিন্তু কথার নীরব শান্ত স্পর্শে বাকি সব কিছু ভুলে গিয়ে আমি ওর মাঝেই নিজেকে ডুবিয়ে দিলাম। মজে গেলাম ওর হার না মানা ভালোবাসায়। ওর মাথায় আলতো করে নিজের মাথা ঠেকিয়ে কত কি ভাবতে শুরু করলাম। মনে মনে কত শব্দ বাক্য আওড়াতে লাগলাম, যে কথা গুলো ওকে বলতে চেয়েছিলাম সেগুলো নিজেই নিজেকে বলতে লাগলাম।
এই ক্ষুদ্র জীবনের চলার পথের বাকে বাকে দেখা হয়েছে হাজার মনের সাথে যোগাযোগ হয়েছে উঁচু থেকে নিচু বহু ধরনের মনের সাথে কিন্তু বিশ্বাস কর এখনো পাইনি আমি নিজের মত করে খুব সাধারণ একটি মনের খোঁজ, যেমন ঠিক তোমার মতন। জীবনের ভীষন ব্যস্ততার গ্যারাকলে ভালবাসা কাকে বলে সব কিছু ভুলে গিয়ে সবাই মত্ত হয়ে মেতে আছে লোভের ঘোরে। আমি সাধুর আড়ালে দেখেছি বহু দাম্ভিকতার ছায়া, দেখেছি উঁচু-নিচু মনের পার্থক্য ওজন । সুযোগ পেলে সবাই নিজের দোষটা অন্যের কাধে গছিয়ে দেয়ায় মত্ত। এখানেই প্রধান ব্যবধান, এই বৃহৎ ভুবনে হাজার কোটি মানুষের বসবাস, সবাই ছলা কলা কৌশল দেখিয়ে বিত্ত গড়ে তোলার কাজে ব্যস্ত। কিন্তু কাউকে পাইনি তোর সাথে তুলনা করার জন্যও। কেউ হাসতে পারে নি হাসাতে পারেনি তোর মত, কারও চোখে চোখ রেখে হৃদয়ে প্রশান্তি মিলে নি, কারও কখনো নিজেকে নিজের মত করে খুঁজে পাইনি, কারও অবয়বে তোর মত নিস্পাপ সৌন্দর্যরূপ ভাসে নি, এতো নির্মল পবিত্র মনোহর চাহনি কারও মাঝে পাই নি। তাই কারণে অকারণে, খেয়ালে বেখেয়ালে, জ্ঞানে অজ্ঞানে যতোবার চোখ বুজে নিজের মনের কথা শুনেছি নিজেকে বুঝার চেষ্টা করেছি ততোবারই ভেতর থেকে বেড়িয়ে এসেছে


আমি তোকেই ভালোবাসি, তা তুই যেমনই হস না কেন। আমি কত কী দেখেছি এই জীবনে শৈশব ছেড়ে কিশোর, কিশোর ছেড়ে যৌবনে যৌবন ছেড়ে বার্ধকের পথে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভবঘুরে সন্ন্যাসী হয়ে, কত কী দেখেছি আলো আর আঁধারের মাঝে। আমি দেখেছি সবার ভিতরেই অসৎ অর্থের লোভ। তবু আজও পাইনি আমি তোর মত করে খুব সাধারণ একটি মনের খোঁজ ।

তোর মুক্তো ঝরা হাসি, অমলিন কন্ঠস্বর, নিষ্পাপ চাহনী আমি ভালোবাসি। আমি ভালোবাসি তোর মেঘকালো চুল, কপালের টিপ, টুল পড়া গাল। আমি ভালোবেসে যাবো যতদিন পৃথিবীতে জীবিত থাকবো, হয়তো বা কখনো প্রকাশ্যে কিংবা বরাবরের মতোই নীরবে নিভৃতে। তোর অনেক অভিযোগ থাকতে পারে আমার প্রতি, কতশত অভিমান। সেই সুরে বলতেই পারিস কোথায় ছিলাম আমি যখন তোর প্রয়োজন ছিল আমার। কোন তালবাহানা নয় আমি অকপটে স্বীকার করে নেব সব কিছু। যত ভুল অন্যায় অপরাধ করেছি তোর প্রতি। আমি নিজেকেই নিজে চিনতে পারি নি কখনো, অন্যকে চেনার মিছে বাহানা করে কি লাভ! সত্যি আমি সত্যি বলছি আমি বুঝতে পারি নি হয়তো কখনো তেমন করে বুঝার চেষ্টাই করি নি কিন্তু যখন জীবনের মোড়ে মোড়ে ঠুকর খেতে খেতে বুঝতে শিখলাম তখন থেকেই জানি আমি তোকেই শুধু তোকেই ভালোবাসি... যে কথা তোকে কখনো বলতে পারিনি আজও সে কথা স্ফুলিঙ্গ হয়ে জ্বলে হৃদয় মাঝে। মাঝে মাঝে ইচ্ছে করে সেই স্ফুলিঙ্গের একটা কণা এসে উড়ে পড়ুক আমার ভালোবাসা জমিয়ে রাখা হৃদয় বারুদের মাঝে। বিস্ফোরিত হোক হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের অলিগলিত। গলিয়ে দিক যত ক্লেদ জমে ছিল মনে আর সেই তরল আগুন শরীরে ছড়িয়ে যাক সারা দেহে পুড়ুক আগুনে আমার ভেতরে লুকিয়ে ছিল যত কান্না হাসি, দুঃখ কষ্ট যন্ত্রণা আর সেগুলো বলতে থাকুক আমি তোকেই শুধু তোকেই ভালোবাসি।


এইতো এখনো জ্বলছে
আমার ভালোবাসা লেলিহান
লাফ দিয়ে উঠে কামনার শিখাগুলো
পোড়াবে আকাশ আমার প্রেমের গান,
পোড়াবে সূর্য পোড়াবে পথের ধুলো
পুড়ুক আগুনে আমার কান্না হাসি
তোকেই আমি যে শুধু তোকেই ভালোবাসি।

তোকে চাওয়ার দাবানল জ্বলে বুকে
জ্বলে পুড়ে খাক হয়েছে আমার চাওয়া,
জ্বলছে আগুন আমার দুঃখে সুখে
জ্বলতে জ্বলতে হবে কি তোকে পাওয়া।
পুড়ুক আগুনে আমার কান্না হাসি
তোকেই আমি শুধু তোকেই ভালোবাসি।

বৃথাই জন্ম বৃথাই জীবন কাটে
তুই কাছে নেই বলেই,
মিথ্যে সব ভালোবাসা
শুধু বারুদের মতো ফাটে।

তুই ছাড়া বেঁচে থাকাই অসম্ভব
পুড়ুক আগুনে আমার কান্না হাসি
তোকেই আমি শুধু তোকেই ভালোবাসি।


শেষ লাইনটা হয়তো আনমনে বেখেয়ালি মনে খানিক জুড়েই বলে ফেলেছি। সেটাও বুঝতে পেরেছি যখন খেয়াল করলাম কথা আমার বুক থেকে সরে মাথা উঁচু করে আমার দিকেই তাকিয়ে আছে। কথার ওমন আবেগি চাহনিতে আমার নিজেকে ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়ছিল। আমি কিছু বলতে যাব তার আগেই কথা বলে উঠলো,
কি বললি? কথাটা আরেকবার বলতো...

আমি আমতা আমতা করতে থাকি,
ক...কি কি ব..বলবো, কই কিছুইইই বলি নি তো।

না না বলেছিস (কথার কন্ঠে দৃঢ়তার ছাপ) ভণিতা না করে আবার বল বলছি।

আমি ভাবতে লাগলাম কি করবো? বলেই দেব! মনের কথা গুলো কি আজ সব ওর সামনে উজার করে দেব। নাকি আড়াল করে নেব সবকিছু, আড় চোখে তাকালাম কথার দিকে ওর কাতর চোখ গুলোতে সেই আকাঙ্ক্ষিত বাক্যটা শোনার জন্য উদগ্রীব হয়ে থাকার বেদনা টা অনুভব করলাম। আগে কতজনকে এই একই কথা কতোবার বলেছি তার ইয়ত্তা নেই, তখন এতটা আড়ষ্টভাব কাজ করে নি আজ নিজের অতি পরিচিত একজনকে সে কথাটা বলতে গিয়ে যতটা অনুভব হচ্ছে। না আমাকে পারতেই হবে নয়তো আরও দেরি হয়ে যাবে, একটা লম্বা ঢোক গিলে জিভে ঠোঁট টা ভিজিয়ে নিয়ে বলে উঠলাম,
ভালোবাসি তোকে....
আমি কেন জানি দুচোখ বন্ধ করে নিলাম, যেন নিজেকে কথার নজর থেকে লুকানোর ব্যর্থ প্রয়াস।



★★★★★



দুদিন ধরে আমার মাঝে অনেক খুশি কাজ করছে, উড়ো উড়ো করছে মনের ভেতরটা। বাসায় আমার ছোট কাকার বিয়ের চাপা চাপা কথাবার্তা চলছে, আজ কাকার জন্য মেয়ে দেখতে যাবে। বাড়ির শেষ বিয়ে বলে কথা আমার মত বাকি ভাইবোনদের সবারই উৎসবের আমেজ লেগেছে গায়ে। কত কি প্ল্যান করা হচ্ছে নিজেদের মাঝে। ঐ সময়টাতে আমাদের মত বয়সের ছেলে মেয়েদের কাছে বাড়ির কোন অনুষ্ঠান মানে অন্যরকম উত্তেজনা কাজ করতো। আমাদের করার মতো তেমন কোন কাজ থাকতো না তবে নিজেরাই নিজেদের সবকিছুতেই ইনভলভ করার একটা দারুন প্রচেষ্টা থাকতো। সেসবের মাঝে একটু একটু করে আনন্দ খোঁজে নিতাম আর সেটাই আমাদের কাছে প্রাপ্তির অনেক কিছু ছিল।
তবে সকাল সকালই আমার সকল আনন্দে ভাটা পড়লো মায়ের একটা কথা শুনেই। আমাকে সকাল সকাল স্নান করতে দেখে মা একটু অবাক হয়েই বলে উঠলো,
কিরে আজ তোর কি হয়েছে রে! সকাল সকাল আমি বলার আগেই স্নান করে নিচ্ছিস যে?

আমি খুশি মনে বলে উঠলাম,
কেন আমিও তো তোমাদের সাথে নতুন কাকি দেখতে যাবো।

তুই কই যাবি? তোকে তো সাথে নিচ্ছি না কোথাও...
আমি পারি তো পড়িমরি করে কান্না শুরু করে দেবার মতই অবস্থা,

কেন? আমাকে তো বলেছিলে তোমাদের সাথে নিবে।

সে তো তখন বলেছিলাম, সামনের সপ্তাহ থেকে তোর ফাইনাল পরীক্ষা এখন কোথাও যেতে হবে না। পরে অনেক সময় আছে তখন দেখতে যাবি নে। আর এটাই তো শেষ দেখা না...

মায়ের উপর বলার মতো আর কিছুই ছিলো না, বিষন্ন মনে কোন মতে স্নান টা শেষ করে কলেজের জন্য রেডি হতে চলে গেলাম। আমার মনের যে কি অবস্থা হয়েছে সেটা নিশ্চয়ই মা টের পেয়েছে। গত দুদিন ধরে যত আনন্দ যত উত্তেজনা মনে কাজ করছিলো নিমিষেই যেন সব উধাও হয়ে গেছে। গাড়ির হর্নের আওয়াজ পেলাম, এইতো গাড়ি চলে এসেছে। আর একটু পরেই সবাই চলে যাবে আমিও যাবো তবে কলেজে। কলেজ ব্যাগটা কাঁধে নিয়ে ঘর থেকে বের হয়ে আসবো তখনি মা সামনে এসে দাঁড়িয়েছে।
ঠাকুর প্রণাম করে বলে উঠলাম,
মা যাই।

মা হাতের ইশারায় দাঁড়াতে বললো আর হাতে কিছু একটা দিয়ে মুঠো করে দিলো,
এই নে টাকা টা রাখ, মন চাইলে কিছু খেয়ে নিস বিকেলে।(হাতের মুঠো টা খুলে দেখলাম তাতে একটা বিশ টাকা আরেকটা দশ টাকার নোট। এমনিতে কলেজে যাবার সময় আমার হাত খরচ আপাতত দশ টাকা, এটাও হাই কলেজে উঠার পর হয়েছে তার আগে পাঁচ টাকা ছিল সেটা। অতিরিক্ত টাকা দিয়ে সন্তানের মন খুশি করার জন্য এটা বাবা মা দের চিরাচরিত একটা পন্থা)

টাকা পেয়ে যে আমি খুশি হয়নি তেমনটা নয় তবুও ঘুরতে না যেতে পারার বেদনা টা এত সহজে ভুলি কি করে,
না না আমার টাকা লাগবে না। বাবা টাকা দিয়েছে তো...

আচ্ছা এটাও থাক। তোর বাবা দিয়েছে তাতে কি আমিও দিলাম, লাগলে খরচ করবি না হলে জমিয়ে রাখবি।(আমার কাছে এসে চুলে হাত বুলিয়ে কপালে ছোট্ট করে চুমো খায়) রাগ করে না বাবা, পরিক্ষা না থাকলে তোকে ঠিক সাথে করে নিয়ে যেতাম। তোকে ছাড়া আমার যেতে ভালো লাগে নাকি।

মায়ের বুকে মাথা রেখে আমার সব বিষন্নতা মন খারাপের গান গুলো এক এক করে উধাও হয়ে যেতে লাগলো। মায়ের স্নেহের স্পর্শ মনে শান্তির দোলা দেয়, স্বয়ংক্রিয় ভাবেই ঠোঁটের কোনে হাসির রেখা বিস্তার লাভ করে। মা হাত দিয়ে আমার এলোমেলো চুল গুলো ঠিক করে দিতে দিতে আবার বলে উঠে,
একদম দুষ্টুমি করবি না, আর কলেজ শেষে এদিক ওদিক না গিয়ে সোজা বাসায় চলে আসবি কেমন!

আমি মাথা নাড়িয়ে মায়ের কথার সাথে সাঁই দেই,
তুমি চিন্তা করো না আমি শান্ত ছেলে হয়ে থাকবো...

মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আমিও কলেজের জন্য বাসা থেকে বের হয়ে পড়ি। আমার বাসার সামনেই গাড়িটা দাঁড়িয়ে আছে, আমার ছোট দুই বোন আগেই তৈরী হয়ে গেছে আর ওরা গাড়ির সামনে দৌড়াদৌড়ি করছে। আমাকে দেখে কি মনে করে যেন ওরা ভেংচি কাটলো আর অদ্ভুত অঙ্গভঙ্গি করে বুঝানোর চেষ্টা করলো যে ওরা যাচ্ছে কিন্তু আমি যেতে পারছি না। অন্য সময় হলে হয়তো ওদের দুষ্টুমি তে মন খারাপ করতাম বরং তেড়ে যেতাম দুটোর দিকে, হাতের নাগালে পেলে কয়েকটা পিটুনিও দিতাম। কিন্তু আজ কেন জানি আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল, ভারী মনটাকে সঙ্গে নিয়েই কলেজের দিকে পা বাড়ালাম।


কলেজে গিয়ে সবার সাথে মিশে গিয়ে আমার ক্ষুদ্র হৃদয়ে সকাল সকাল পাওয়া বেদনাটাকে ভুলে যেতে চাইছিলাম। কিন্তু সব যদি আমাদের চাওয়া পাওয়ার হিসেবে হতো তবে তো পৃথিবীর এতো সমস্যা সব এক নিমিষেই মিটে যেত। কলেজের শুরুতেই মর্নিং প্রেয়ারে পাশের অন্য এক ছেলের দুষ্টুমি কারণে আমাকেও স্যারের ধমক সাথে বেত্রাঘাত সহ্য করতে হলো। এমন অবস্থায় নিজের পক্ষ নিয়ে কিছু বলার মত সুযোগটা পর্যন্ত ছিল না। যার জন্য সকাল সকাল পিটুনি খেলাম সেটাকে তো ঠিক শায়েস্তা করে নেব কলেজের পরে তবে এমনিতেই আগে থেকে খারাপ হয়ে থাকা মন টা আরও বেশি খারাপ হয়ে গেল।
ক্লাসে চুপটি করে বসে আছি আর আমার চোখের দৃষ্টি খোলা জানালা দিয়ে বাইরের মুক্ত আকাশে। বিশাল আকাশের মাঝে মধ্যে একদুটো পাখির উড়ে চলা দেখা যাচ্ছে। তবে কয়েকটা চিল দূর আকাশে পাখা মেলে চক্কর কাটছে অনেকক্ষণ ধরে, আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি সে দিকে। ইশশ আমিও যদি চিল হতাম তবে অনেক উঁচু ওমন করে পাখা মেলে উড়ে বেড়াতাম সবার ধরাছোঁয়ার বাইরে।

কাঁধে একটা হাতের স্পর্শ পেলাম, হাতটা কার সেটাও বুঝতে বেশিক্ষণ সময় লাগলো না। ও কেন এসেছে সেটাও একটু আধটু বুঝতে পারছি, সেটা কলেজে আসার পরই আন্দাজ করতে পারছিলাম। ওর দিকে ফিরে তাকাতেই বলে উঠলো,
কিরে কথা কে দেখেছিস কোথাও? ওকে দেখছি না যে।

একটু বাঁকা স্বরেই উত্তর দিলাম,
আমিও তো তোর সাথেই ছিলাম, আর এখনো ক্লাসেই বসে আছি তাহলে আমি কেমন করে জানবো যে কথা কোথায় আছে?

আমার ত্যাড়া উত্তর শোনে খানিকটা ইতস্তত বোধ করে দোলন তারপর আবারও ইনিয়ে বিনিয়ে বলতে শুরু করে,
না মানে ও তো তোর সাথে সবসময় থাকে তাই আর কি! মানে বলছিলাম ও তো তোর সাথে সব শেয়ার করে তাই ভাবলাম তুই জানবি আজ কেন ও কলেজে এলো না।

দোলনের শেষ কথাটা আমার কানে বাজলো। কথা আজ কলেজে আসে নি? সত্যিই তো এতোক্ষণে একবারও ওকে দেখলাম না। আমি তো ভেবেছিলাম ও অন্য কারণে এসেছে, তবে সেটা দোলনের সামনে প্রকাশ করলাম না। কিঞ্চিৎ বিরক্তি নিয়েই বলে উঠলাম,
আমার সাথে থাকে এটার মানে কি? আমার সাথে কথা অনেক কিছুই বলতেই পারে এর মানে এই না যে ওর সব খবর আমি রাখবো। আমি কি এখন ওকে কোলে নিয়ে ঘুরবো নাকি।

আমি যে বেজায় নাখোশ সেটা বুঝতে পেরেই দোলন আমার সামনে থেকে সটকে পড়ে। এই কারণেই মাঝে মধ্যে ওকে আমি সহ্য করতে পারি না। এমনিতে দোলন আমার খুব ভালো একজন বন্ধু, সেই কেজি ক্লাস থেকে একসাথে পড়াশোনা করে আসছি। ওর সাথে তেমন কোন ঝামেলাও নেই আমার তবে কথার ব্যাপারে কোন আলোচনা করতে এলে আমার সেটা সহ্য হয় না। কেন জানি মনে হয় দোলন হয়তো কথা কে পছন্দ করে, আর পছন্দ করতেই পারে তাতে তো আমার কিছু বলার থাকতে পারে না। থাকার কথাও না, তাও কেন বিষয়টা আমার একদমই সহ্য হয় না। অনেক সময় মনে হয় দোলন কে দু চার ঘা মেরে মনের ঝাল টা মেটাই। পরক্ষণেই আবার ভাবি এটার জন্য ওকে কেন আমি মারতে যাবো, সেটা কি ঠিক হবে?

বাকি সবকিছু ছাপিয়ে দোলনের ব্যাপারটা পাশে রেখে এখন একটাই বিষয় ভাবছি, কথা কেন আজ কলেজে এলো না! কোনদিন যদি না আসে তবে সেটা আমাকে জানায় কিংবা বাকিরাও জানতে পারে। কই কোচিং করার সময় তো দিব্যি ছিল তখনো তো এমন কিছু বললো না যে আজ কলেজে আসবে না। কিছু হলো না তো! না জানা পর্যন্ত মনটা শান্ত হবে না।
ছুটির ঘন্টা টা বাজতেই আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম, অন্যদিন হলে কিছুটা সময় বাকিদের সাথে আড্ডা দিয়ে তারপর বাড়ি যেতাম। কিন্তু আজ হাতে সেটার সময় নেই, কোনমতে ব্যাগটা গুছিয়ে নিয়েই আমি উদ্ভ্রান্তের মত ছুট দিলাম কথাদের বাসার দিকে। বাসার কাছে এসে একটু দাঁড়িয়ে জিরিয়ে নিয়ে নিজেকে শান্ত করলাম। কলিং বেল বাজাতেই আন্টি এসে গেট খুলে দিলো,
(মিথ্যে একটা হাসি হেসে)কলেজের পড়া গুলো দিতে এলাম।

যা কথা ঘরেই আছে।

আমি ঘরে ঢুকে দেখি কথা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আজ ওয়েদার টা একটু গরমই আছে তাই ওকে ওমন কাঁথা মুড়ি দিয়ে শুয়ে থাকতে দেখে একটু অবাক তার চেয়ে বেশি চিন্তার মেঘ ভাসছে মনে। এগিয়ে গিয়ে ওর কপালে হাত রাখতেই বুঝলাম গা টা খানিক গরম আছে। আমার হাতের শীতল স্পর্শে কথা চোখ মেলে তাকালো কিঞ্চিৎ আতকে উঠে। আমাকে দেখে ছোট্ট করে শ্বাস ফেলে জিজ্ঞেস করলো,
কিরে কখন এলি..?(কথার চোখে মুখে অদ্ভুত একটা যন্ত্রণার ছাপ ভেসে উঠছে)

মাত্রই.. কিরে তোকে না সকালেও ভালো দেখলাম। এখন আবার কি হলো?

এইতো একটু শরীর টা খারাপ করেছে আর কি। তেমন কিছু না।

তেমন কিছু না মানে! তোর গা টা তো গরম লাগলো জ্বর উঠবে মনে হয় ( হঠাৎ খেয়াল হলো কথার চুল গুলো ভেজা তাই ছড়িয়ে রেখেছে শুকানোর জন্য) কিরে তোর জ্বর উঠছে তাহলে তুই আবার স্নান করতে গেলি কেন?

আমি এমন একটা প্রশ্ন করবো সেটা হয়তো ও ভাবতে পারে নি তাই কেমন থতমত খেয়ে গেল কথা। কি বলবে সেটা ভাবতে ভাবতেই কিছু এলোমেলো উত্তর দিতে লাগলো সেটা আমার বোধগম্য হলো না। আমি আর ওকে ঘাটালাম না,
আচ্ছা আর কিছু বলতে হবে না, তুই রেস্ট নে আমি কলেজের পড়া গুলো ডাইরিতে লিখে দিয়ে যাচ্ছি।( ডাইরি লেখা শেষে আমি ওর ঘর থেকে বেড়িয়ে গেলাম)

ঘর থেকে বেড়িয়ে আমি আন্টির কাছে চলে গেলাম, আন্টি রান্নাঘরেই আছে। আমাকে দেখে আন্টি হাসিমুখে বলে উঠলো,
কিরে বৌদি তোকে সাথে নিয়ে গেলো না বলে কি মন খারাপ নাকি?

আমি হালকা লম্বা শ্বাস ছেড়ে বললাম,
না না মন খারাপ হবে কেন, আমি বড় হয়ে গেছি না! আচ্ছা আন্টি কথার কি হয়েছে গো? কলেজেও গেলো না।

ও তেমন কিছু না, পেট ব্যাথা করছিলো তাই আর কি। শোন তুই কিন্তু এখানে খেয়ে যাবি আমার রান্না হয়ে গেছে।

আমি মাথা নেড়ে সম্মতি জানিয়ে টিভি দেখতে চলে গেলাম। তবে আমার ছোট্ট মাথায় একটা ব্যাপার বারবার ঘোর পাক খাচ্ছে, আমি দেখলাম কথার গা গরম ও নিজেও বললো একটু জ্বরের কথা আবার আন্টি বললো পেট ব্যাথা। ঘটনাটা কি সেটা বুঝতে পারছি না।
Like Reply

(14-01-2023, 09:19 PM)Bumba_1 Wrote:  আমায় ভালবাসতে হবে না কথা, ভালবাসি বলতে হবে না কখনো। মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার ঠোঁটদুটো ছুঁয়ে দিতে হবে না, কিংবা আমার জন্য রাত জাগা পাখিও হতে হবে না। অন্য সবার মতো আমার সাথে রুটিন মেনে দেখা করতে হবে না, কিংবা বিকেল বেলায় ফুচকাও খেতে হবে না। এতঅসীম সংখ্যক “না”এর ভিড়ে শুধুমাত্র একটা কাজ করতে হবে। আমি যখন প্রতিদিন তোমায় একবার “ভালবাসি” বলবো, তুমি প্রতিবার একটা দীর্ঘশ্বাস ফেলে একটুখানি আদর মাখা গলায় বলবে “পাগল”

 

কাকতালীয় ভাবে সেটাই হয়েছে দাদা। হয়তো প্রকৃতির নিয়মে তেমনই হবার কথা ছিল।
কথা সত্যি সত্যিই পাগল বলেছিল...

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(14-01-2023, 09:38 PM)Boti babu Wrote:  যে রকম গল্প চলছে সে হিসেবে ভিউ কম হচ্ছে । লাইক রেপু এডেড।

ওসবের হিসেব করে লেখি না দাদা।
সবটাই মনের খোরাক...
তোমরা আছে তাতেই ঢেড়

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(14-01-2023, 10:16 PM)Baban Wrote:  বন্ধু আয় রে এই বুকে তোকে জড়িয়ে ধরি
বুকের সাথে মিশিয়ে তোকে একটু আদর করি
সেই আদরের পরশে যখন ফুটবে মুখে হাসি
সেই হাসিটাই দেখতে আমি সবচেয়ে ভালোবাসি

খুব খুব সুন্দর লাগলো পর্বটা। ভালোবাসার অধিকারে দেওয়া ধমক বড্ড মিষ্টি। আর ওদিকে বাড়ন্ত দুই মানবের একে ওপরের প্রতি আবেগ ও টান তো আরও মিষ্টি। ♥️♥️

দাদা লাভ ইউ সো মাচ...

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(15-01-2023, 09:24 PM)ddey333 Wrote:  সেই আবার ডাইরির ..... কথা ... জ্বর .....  ভেজা চুল...    

জ্বালিয়ে দিয়েছিলাম প্রায় ২০০০  কার্ড আর চিঠি একদিন। 


আমার গুলো কিন্তু জমিয়ে রেখেছি এখনো আলমারির এক কোনে।
হয়তো জীবনে নতুন কেউ আসলে সরিয়ে ফেলতে হবে সেগুলো।

তবে সেদিন মা কি যেন খুঁজতে গিয়ে ওগুলো পেয়ে গিয়েছিল ভাগ্যিস ঘরেই ছিলাম খুব বাঁচা বেঁচে গেছি।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

যাদের এখনো আগের পর্ব টা পড়া হয়ে উঠেনি তারা চটজলদি পগে নিতে পারেন। সেই সাথে অতিথি থ্রেডেও নতুন পর্ব এসেছে।


খুব শীঘ্রই দেখা হবে নতুন পর্ব সহ....
Like Reply



বেহায়া বাতাসকে
উপেক্ষা করে কনকনে শীতের রাতে
উচ্ছল বাইকটা যেন জ্ঞানহারা
দিগ্বিদিক-
ভাবালুতায় তেমনি আমিও ভাসমান।
বুকে পিঠে শুদ্ধতার স্লোগান চেপে
কথা ছিল সুসময়ের বাতাস টেনে
ঝড় তুলবে ঠোঁটে ফিরে আসবার সিম্ফনি
আমি সাত সমুদ্র পার হয়ে
কলেজ রোডের দোরগোড়ায় গিয়ে
তোমার নাম ধরে ভীষণ উত্তাল এক
বোবা চিৎকারে কয়েক মুহূর্ত রাঙিয়ে
ঝুলতে থাকলো মূর্তিমান পেন্ডুলাম হয়ে।
রাস্তার শেষ মাথায়
গাড়ী না যাবার ব্যারিকেড
স্পষ্ট জানান দেয় এবার ও হবে না - মৈত্রেয়ী







গল্পের পরবর্তী আপডেট তৈরী। আগামীকাল রাতেই আসছে নতুন পর্ব, সঙ্গেই থাকুন....
[+] 4 users Like nextpage's post
Like Reply

(26-01-2023, 09:04 PM)Bumba_1 Wrote:  
সঙ্গে আছি  clp);

Heart

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 2 users Like nextpage's post
Like Reply

পর্ব- এগারো




সে আমি বড্ড অসহায়
সব থেকেও আজ আমার কিছুই নাই
যখন আমার সব ছিল পূর্ণ
দিতে পারেনি তার দাম সম্পূর্ণ
করেছি অনেক বেশী অবহেলা
তাই তো কাটে আমার সময় করে
স্মৃতি নিয়ে খেলা।
আজ আমি নিঃস্ব , রিক্ত !
অভিজ্ঞতা সে তো বড়ই তিক্ত
তাই আজকাল আমি নিজের প্রতিই
অনেক বেশী বিরক্ত
জানি না দূর হবে কি না এই বেলা
আশা নিরাশার দুলাচলে সারা হয় সব খেলা
কারো কাছে কোন চাওয়া-পাওয়া নাই
একা চলতে স্বস্তি বোধ করছি তাই
কেননা সময়ের দোলাচলে আজ
আমি বড্ড অসহায়।

কথার সেদিন কি হয়েছিল সেটা জানতে পেরেছিলাম অনেক দিন পরে। তবে সেটা নিয়ে তখন কিছুই বলতে পারি নি হয়তো ওমন করে আমরা গড়েই উঠেনি। আমাদের চারপাশের সবকিছু তুলনামূলকভাবে রক্ষণশীল ভাবেই আবৃত হয়ে আছে এখানে অনেক বাঁধা ধরা অনেক লুকোচুরি জীবনটা একটা গন্ডির মধ্যে বাঁধা। আর মেয়েদের বেলায় সেই দেয়ালের উচ্চতা আরও অনেক উঁচু। ছোটবেলা থেকে ওমন করেই আমরা বড় হয়েছি যেখানে অনেক কিছু জানতে মানা অনেক কিছু বলতে মানা আর বেশি প্রশ্ন করা সেটা তো গুরুতর অন্যায়।
আর সেটাও হয়তো আরও পরে জানতাম যদি না কলেজের স্টোর রুম থেকে মেয়েদের গার্হস্থ্য অর্থনীতি বইটা না পেতাম। সেখানেই সেই তথাকথিত চরম গুরুতর নিষিদ্ধ বিষয় টা সম্পর্কে জানতে পারলাম। যেটা নিয়ে এতো রাখঢাক এতো লুকোচুরি। এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে এটা নিয়ে যে কাউকে প্রশ্ন করতে পারি সেটা মনে মনে ভাবাও অপরাধ। আর সেটা নিয়ে কথার সাথে কথা বলবো তা কল্পনাতেও আনতে পারি না। তবে হ্যাঁ এই বিষয়ে পরবর্তীকালে অনেক কিছু জেনেছি আর তাতে কথার আর আমারে মায়ের অবদান অনস্বীকার্য। একান্নবর্তী পরিবারে জন্ম বেড়ে উঠা  তাই ভাইবোনের সংখ্যাও অনেক আর আমার নিজেরই একটা ছোট বোন আছে৷ তাই মা হয়তো চাইতো আমি বিষয় গুলো সম্পর্কে সচেতন থাকি, মনে কোন ভুল ধ্যান ধারণা পোষে না রাখি কিংবা কৌতূহলের বশবর্তী হয়ে ভুল কিছু করে না ফেলি। তখন বুঝতাম না তবে এখন বুঝি সেই সময়ের শিক্ষা টা পরবর্তীতে আমার জীবনে কতটা মূল্যবান হয়ে ফিরে এসেছিল।


বাসায় ফিরে এসে মনটা আরও খারাপ হয়ে গেল, বাসা বলতে গেলে একপ্রকারে ফাঁকাই। সবাই কাকার জন্য মেয়ে দেখতে গিয়েছে, মানুষ বিহীন ফাঁকা বাসাতেও যেন আমার দমবন্ধ হয়ে আসছিল। কথাদের বাসা থেকে খেয়ে বিকেলের টিউশনি টা শেষ করে চলে এসেছি। ঘরে গিয়ে জামাকাপড় বদলে নিয়ে মোবাইলটা নিয়ে বসে পড়লাম। একা একা সময় কাটছিলো না তাই নোকিয়া মোবাইলের বিখ্যাত স্নেক গেইম টাই আমার একমাত্র ভরসা। কাকার নাম্বার থেকে দেখলাম কল এসেছিল হয়তো মা কল করেছিল আমার খবর নিতে কিন্তু তখন তো আমি কথা দের বাসায় ছিলাম। কাকা নতুন মোবাইল কিনেছে তাই এখনো নাম্বার টা এফএনএফ করা হয় নি। নিয়মিক কল এ প্রচুর টাকা কাটে তাই নাম্বার গুলো এফএনএফ করাটাই শেষ ভরসা। কাকার নাম্বারে ফোন করলাম প্রথমে কাকা ধরলেও সাথে সাথেই মায়ের কাছে দিয়ে দিলো। মা আমার খোঁজ নিলো কি করছি খেয়েছি কিনা, টিউশনি কে গিয়েছি কি না এসব আর কি। মায়ের সাথে কথা শেষ করে মোবাইলে মাত্র স্নেক গেমটা খেলা শুরু করবো তখনি আবার কল আসলো।
দোলন কল করেছে ওর মায়ের ফোন থেকে, গেম খেলার মাঝে বিঘাত ঘটায় আমি একটু বিরক্তি বোধ করছিলাম। তবুও কি দরকারে ফোন করলো সেটা জানার জন্য রিসিভ তো করতেই হতো,
হ্যালো...

হুম বল, আমিই আছি।

ওহহ, আন্টি কেমন আছে?

হুম ভালই, তোর মা?

এইতো ভালই। কি করছিস?

এটা জিজ্ঞেস করার জন্য ফোন করে বিল তুলছিস?

না না মানে একটা খবর নেবার ছিল তাই আর কি!

হেহেহেহে এইতো বাছাধন এবার লাইনে এসো, একবার ঝেড়ে কাশি দাও...

তুই এমন করে বলছিস কেন? আমি তো শুধু কথার খবর নেবার...

বাকিটা আর ওকে বলতে দিলাম না, কারণ এমনিতেই চটে ছিলাম আর ওর মুখে কথার নামটা শুনতেই যেন পুরো শরীর জ্বালা করে উঠলো। ওর মুখে কেন জানি কথার নামটা আমার একেবারেই সহ্য হয় না,
ওর খবর নেবার জন্য আমাকে ফোন করেছিস কেন? আমি কি সাংবাদিক নাকি যে ঘুরে ঘুরে মানুষের খবর নেব।

না মানে, তুই তো ওদের বাসায় গিয়েছিলি....

আমি যে কথাদের বাসায় গিয়েছি ওটা ও জানলো কেমন করে,
তোকে কে বলেছে আমি ওদের বাসায় গিয়েছি? আমার কি আর কোন কাজ নেই।

তুই এমন করছিস কেন? বল না ও কেন আজ কলেজে আসলো না? কিছু হয়েছে কি? শরীর ভালো তো!

আমি জানি না, জানতে হলে তুই ওকেই ফোন করে নে....

কথাটা বলেই আমি কলটা কেটে দিলাম। কিন্তু মনে শান্তি পাচ্ছি না কেন জানি৷ আচ্ছা দোলন যদি সত্যি সত্যি কল করে তবে কি হবে। বন্ধু হিসেবে কল করে খবর নিতেই পারে তাতে আমার কি? সত্যিই কি আমার কিছুই আসে যায় না! তবে কেন আমি মেনে নিতে পারছি না যে কথা দোলনের সাথে ফোনে কথা বলবে। ধ্যাত এতো কিছু ভাবতেই মন চাইছে না, কোনটা হবে আর কোনটা হবে না৷ কি উচিত আর কোনটা অনুচিত সেটা ভাবার মত মানসিক অবস্থাই যেন আমার নেই কিসের গেম খেলা আর কিসের কি আগে আমাকে কথা কে বারণ করতে হবে ও যেন দোলনের সাথে ফোনে কথা না বলে। হতে পারে এটা ওর ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ তবুও সেটা আমাকে করতেই হবে। নইলে যে মনে শান্তি পাচ্ছি না আর, আন্টির নাম্বারে কল করলাম। রিসিভ করার সাথে সাথেই বলে উঠলাম,
আন্টি কথা কে একটু ফোন টা দাও তো, জরুরি দরকার আছে।

আমি তোর আন্টিই বলছি ( খিল খিল করে হাসির শব্দ)

গলার স্বরে বুঝতে পারলাম কথা কল রিসিভ করেছে। ওর হাসির শব্দটা আমার মন জুড়িয়ে দিয়েছে। তখন ওর বিমর্ষ যন্ত্রণা কাতর মুখটা দেখে খুব খারাপ লাগছিলো, কিন্তু ওর ভুবন ভুলানো হাসির শব্দে মনটা আনন্দে নেচে উঠলো। তখনি আবার হঠাৎ মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে, আচ্ছা ওর হাতেই মোবাইলটা কেন ছিল? তাহলে কি দোলন ফোন করে নিয়েছে আগেই? দেরি করে ফেললাম কি?

কিরে দোলন ফোন করেছিল?

কেন? ও ফোন করতে যাবে কেন?

যাক দোলন তাহলে ফোন করেনি এখনো, তবে ও যে করবে সেটা আমি সিউর,
না এমনি, করলেও ফোন ধরবি না। ওর সাথে কথা বলার দরকার নেই।

মানে? দরকার নেই? হয়েছে টা কি?

কিছুই না, আমি বলেছি তাই ধরবি না।( কিছুটা রাগী স্বরে ঝাঁঝালো কন্ঠে)

আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধরবো না। ঠিক আছে!

হুম ঠিক আছে। (কিছুটা শান্ত স্বরে) এখন শরীর কেমন? জ্বর কমেছে?

জ্বর উঠলে তো কমবে, এতো চিন্তা করার কিছুই নেই। এটা এমন একটু আধটু হয় স্বাভাবিক ব্যাপার...

খানিক বিস্মিত হয়ে,
মানে কি? এটা আবার স্বাভাবিক হয় কি করে?

কথার গলায় কিঞ্চিৎ লাজের আভাস,
তুই এসব বুঝবি না... আচ্ছা এখন রাখি রে মা ডাকছে।

ঠিক আছে।

ফোনটা রেখে দিলাম, কিন্তু মনটা পড়ে আছে কথার বলা শেষ বাক্যে। এমন কি জিনিস যেটা আমি বুঝবো না। তখন দেখে এলাম শরীরটা এতো খারাপ, এখন আবার ও বলছে এটা নাকি স্বাভাবিক ব্যাপার। কি জানি হবে হয়তো, যাক গে আর মাথা ঘামিয়ে কাজ নেই। আমার যে দরকার ছিল সেটা হয়ে গেছে সেটাই শান্তি।

কলেজ কোচিং এর পড়া গুলো কমপ্লিট করতে করতে রাত দশটা বেজে গিয়েছে। খিদেও লাগছে এখন বেশ সেই কখন খেয়ে এসেছি কথা দের বাসা থেকে। এদিকে মা দের এখনো আসার নাম নেই, বলেছিল সন্ধ্যার দিকেই চলে আসবে আর এখন সেটা পেড়িয়ে দশটা বাজতে চললো। ঘরে রান্না করা আছে তবে সেগুলো তো সব ঠান্ডা বিষ হয়ে আছে। আমি আবার ঠান্ডা খাবার একদম খেতে পারি না। বইপত্র গুছিয়ে বিস্কুটের কৌটা হাতে নিয়ে টিভির সামনে বসে পড়লাম। টিভিতে দেখার মত তেমন কিছুই নেই, একটাই মাত্র চ্যানেল সেটাও আবার সরকারী ঐ টুকটাক যা দেখায় সেটাই দেখি। অনুষ্ঠানের চেয়ে এড থাকে বেশি, এতো এড যে দেখতে দেখতে মুখস্থ হয়ে গিয়েছে। আমাদের এলাকায় এখনো স্যাটেলাইট চ্যানেল এসে পৌঁছায় নি, তবে শুনছি খুব তাড়াতাড়ি ডিস লাইন চলে আসবে। তখন বাবাকে বলবো নতুন বড় দেখে একটা টিভি কিনতে। আপন মনে বিস্কুট খেতে খেতে রাতের সংবাদ দেখছি। হঠাৎ একটা গাড়ির আওয়াজ কানে লাগলো, মনে হলো সবাই চলে এসেছে। আমি দৌড়ে ঘর থেকে বেড়িয়ে গেলাম মায়ের কাছে।

সেই কখন থেকে মা ডাকছে খেয়ে নেবার জন্য কিন্তু আমি চুপটি করে কোলবালিশ জড়িয়ে ধরে শুয়ে আছি। আমি আগেই মাকে না করে দিয়েছি যে রাতে ভাত খাবো না৷ কিন্তু মা তো নাছোড়বান্দা আমাকে না খেয়ে ঘুমোতে দিবে না।
উঠ বাবা, এতো রাগ করতে নেই। রাতে না খেয়ে ঘুমালে শরীরের রক্ত কমে যায় জানিস।

খানিকটা ফুঁপিয়ে ফুঁপিয়ে
কমলে কমে যাক তাতে তোমার কি?

আমার পাশে শুয়ে পেছন থেকে জড়িয়ে ধরে,
এই দেখো পাগল ছেলে কি বলে দেখো, তোর রক্ত কমে গেলে তো আমারও কমে যাবে। সেটা কি তোর ভালো লাগবে? মা কে কিন্তু তখন হাসপাতালে ভর্তি করতে হবে।

রাগের সাথে কিঞ্চিৎ শঙ্কা উঁকি দিলো মনে,
উহহ, আমার কমলে তোমার কমবে কেন?

আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে,
কেন আবার তুই আমার পেটে হয়েছিস তাই না! আমার আর তোর সব কিছু এক দেখিস না তোর খিদে পেলে আমারও খিদে পায়, তুই ব্যাথা পেলে আমারও কষ্ট হয়৷

মায়ের কথা গুলো আমার ছোট্ট মাথায় ঘুরপাক খাচ্ছে, সত্যিই তো আমি দেখেছি আমার কিছু হলে মা কষ্ট পায়। সেবার খুব জ্বর হয়েছিল কিছুতেই কমছে না, তখন দেখেছি মাকে কান্না করতে৷ আমি যখন খাই তখন মা খায় আমার আগে কোনদিন খেতে দেখি নি। তাহলে তো এখন আমার মতো মায়েরও খুব খিদে পেয়েছে। আমি মায়ের দিকে ঘুরে জড়িয়ে ধরে বুকের মাঝে মুখ লুকালাম,
তাহলে আমাকে সাথে নিয়ে গেলে না কেন? বলেছিলে এখনি বিয়ে ঠিক হবে না সামনে বার আমাকে নিয়ে যাবে তবে আজই বিয়ে ঠিক করে কেন ফেললে। (গলায় অভিমানের পারদ চড়ে আছে)

আরে বাবা বিয়েতে তো ঠিক যেতে পারবি, তোকে না নিয়ে তো আমি কোনভাবেই বিয়েতে যাবো না। আমার সোনা কে ছাড়া যাবো নাকি আর কখনো।(আমার কপাল ছোট্ট ছোট্ট চুমোতে ভরিয়ে দিলো)

সত্যি তো?

তিন সত্যি, এখন চল বাবা এখন খেয়ে নেই।
আরও কিছুক্ষণ মায়ের বুকে মুখ গুজে শুয়ে থেকে খাবার খেতে চলে গিয়েছিলাম বাধ্য ছেলের মত, উপরি পাওনা হিসেবে মা নিজ হাতে খাইয়ে দিয়েছিল।




★★★★★


বেহায়া বাতাসকে
উপেক্ষা করে কনকনে শীতের রাতে
উচ্ছল বাইকটা যেন জ্ঞানহারা
দিগ্বিদিক-
ভাবালুতায় তেমনি আমিও ভাসমান।
বুকে পিঠে শুদ্ধতার স্লোগান চেপে
কথা ছিল সুসময়ের বাতাস টেনে
ঝড় তুলবে ঠোঁটে ফিরে আসবার সিম্ফনি
আমি সাত সমুদ্র পার হয়ে
কলেজ রোডের দোরগোড়ায় গিয়ে
তোমার নাম ধরে ভীষণ উত্তাল এক
বোবা চিৎকারে কয়েক মুহূর্ত রাঙিয়ে
ঝুলতে থাকলো মূর্তিমান পেন্ডুলাম হয়ে।
রাস্তার শেষ মাথায়
গাড়ী না যাবার ব্যারিকেড
স্পষ্ট জানান দেয় এবার ও হবে না - মৈত্রেয়ী


হঠাৎ ছটফটিয়ে শুয়া থেকে উঠে বসলাম, এসি ঘরেও দরদরিয়ে ঘাম বেয়ে পড়ছে সারা শরীর জুড়ে। অজানা আতঙ্ক আর হারিয়ে ফেলার আশঙ্কা চেপে বসেছে আমার বুকের উপর৷ খুব কষ্ট হচ্ছে শ্বাস নিতে, কিছু একটা যেন টিপে ধরে আছে আমার শ্বাসনালী। না পারছি শ্বাস ছাড়তে না পারছি নিতে। কিছু একটা দলা পাকিয়ে আছে আমার গলার কাছে৷ হাত পা থরথর করে কাপছে কোনমতেই শান্ত করতে পারছি না নিজেকে। আর এতো সহজে কি সব কিছু শান্ত করা যায়! মনে যে অশান্তির ঝড় উঠেছে। এই বুঝি আবার সবকিছু তছনছ করে দিয়ে যাবে আমার, এমনিকেই তো সবকিছু অগোছালো হয়ে আছে যেটুকু সাজিয়ে নেবার চেষ্টা করছিলাম সেটাও বুঝি এবার হারানো সময় হয়ে এসেছে।
ভীষন খারাপ স্বপ্ন দেখলাম, এমনটা যে আমি কখনো কল্পনাতেও ভাবতে পারবো না। মূহুর্তের মাঝে যেন আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে চাইছে এই নিষ্ঠুর পৃথিবী। যদি কেড়েই নেবার ছিল তবে কেন আবার দুজনকে দুজনার কাছে এনে দাঁড় করালে। যেই সত্যটা বহু বছর ধরে এড়িয়ে চলার চেষ্টা করেছি সেটাকে আবার আমার হৃদয়ের কাছে মেলে ধরলে। এবার আর নিজেকে ভেতর থেকে শক্ত করতে পারছি কই? ওর সামনে গেলেই আমি দুর্বল হয়ে পড়ি নিজেকে সামলাতে পারি না, আমার আমিটা যেন ভেতর থেকে ছিটকে বেড়িয়ে আসতে চায়। যেই আমিটাকে সবার কাছ থেকে আড়াল করে রাখি নিজেকে অন্য এক আমাতে পরিচয় করিয়ে দেই সবার সাথে। সেই আমিই যেন সত্যিকারে আমি হয়ে যাই ওর সামনে এসে, এখানে কোন লুকোচুরি নেই নেই কোন অজুহাত কিংবা ছলচাতুরী করার কূটকৌশল। ওর কাছে আমার আমি হয়ে ধরা দিতেই বুঝি বেশি সুখ খুঁজে পায় আমার এই হৃদয়। না নিজেকে আর পাল্টাতে চাই না, সত্যিকারের আমি কে নিয়েই বাকিটা সময় জীবনের প্রতিটা মূহুর্ত উপভোগ করতে চাই। প্রতিটা সেকেন্ড কে স্মরনীয় করে রাখতে চাই ওর সাথে থেকে পাশে থেকে ওর ছায়া হয়ে। না না ছায়া তো অন্ধকারে সাথ ছেড়ে দেয় আমি ওকে আর ছাড়তে পারবো না, বরং আমি ওর নিঃশ্বাসে মিশে যাবো।
ধীরে ধীরে আমার নিঃশ্বাসের গতি কমে আসছে, শরীর স্থির হতে শুরু করায় এসির ঠান্ডা বাতাস আসার দেহে হালকা কাঁপন ধরাচ্ছে। একবার ইচ্ছে করছিলো কথাকে ফোন করি তারপর ভাবলাম এতো রাতে ফোন করাটা ঠিক ভালো দেখাবে না। আর তার চেয়ে বেশি যেটা ভাবছি হঠাৎ রাতে ফোন করলে বেচারি টেনশনে বাকি রাত ঘুমাতে পারবে না। হোটেলের এই রুমটার সিঙ্গেল বেডে ও আমি একাই আছি, পাতলা কম্বল টা টেনে নিয়ে আবার শুয়ে পড়লাম। কিন্তু ঘুম আসছে না, তাই মোবাইল টা বের করে বাসে আর এখানে আসার পর কথা কাব্যের সাথে তুলা ছবি গুলো একএক করে দেখে যাচ্ছি।


ওকে যখন আমার বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছিলাম তখন টুক করে একটা ছবি তুলেছিলাম। সাথে সাথে কথা বড় বড় চোখ করে আমার দিকে তাকাতেই আমি খানিক ভয়ও পেয়ে ছিলাম। তবে পরক্ষণেই ওর ঠোঁটের কোনায় মিষ্টির হাসির সৃষ্টি হতেই আমার মন আনন্দে নেচে উঠেছিল। ভেবেছিলাম ও হয়তো বকাবকি করবে এমন হঠাৎ করে ছবি তুলেছি বলে, কিন্তু না ওর ঐ হাসিটাতে খুশির উচ্ছাস খুঁজে পেয়েছিলাম আমি। তখন তো আর দেখা হয় নি এখন সেই ছবিটাই খুঁটে খুঁটে দেখছি, একবার দুবার নয় বারবার। ওর হাসি মুখটা থেকে কিছুতেই চোখ সরাতে পারছি না। কথার পুরো মুখ জুড়ে একটা প্রশান্তির অাভা দেখতে পাচ্ছি আমি। আমার বুকে মাথা রেখে এতো কিসের সুখ পায় ও, ওখানেই যেন পরম শান্তির খুঁজ পেয়েছে। ইশশ! আগে যদি জানতাম মানে বুঝতে পারতাম তবে তো সারাজীবনের জন্য এই বুক ওর জন্য বরাদ্দ করে রাখতাম। উপরি পাওনা হিসেবে কথার কালো ঘন চুলের মাঝে নাক ডুবিয়ে ঘ্রান নিতাম। সেই ঘ্রানেই নিজেকে সাজিয়ে নিতাম ওর মনের মতো করে। বরাবরই আমি দেরি করে ফেলি, কিছু করতে কিছু বলতে হয়তো সবটা বুঝতেও। এবার তো সব কিছু ছাড়িয়ে বড্ড দেরি করে ফেলেছি, কথা কে বুঝতে ওর মনকে বুঝতে আর নিজে কি চাই সেটাও।

আমাদের গাড়ি হোটেল অব্দি পৌঁছানোর আগ পর্যন্ত কথা আমার সাথেই লেপ্টে ছিল। এর মাঝে কাব্যের ঘুম ভেঙে যেতেই ও নিজেকে আমার কুলের মাঝে খুঁজে যথেষ্ট অবাক। ছোট্ট চোখ গুলো যতটা বড় করা যায় ততোটাই মেলে ধরে একবার আমাকে দেখছে তো আরেকবার নিজের মায়ের দিকে। শেষমেশ আমার মুখটা নিজের দিকে টেনে নিয়ে জিজ্ঞেস করে,
তোমার কি মায়ের সাথে ভাব হয়ে গেছে? তখন তো তোমার সাথে আড়ি করেছিল..

কে বলেছে আড়ি করেছে?

কেন তখন যে তোমার কাছে যেতে চাইলাম, মা আমাকে কত্ত বকা দিলো। মা বলেছে তোমার কাছে যেতে চাইলে পিট্টি দিবে।

কাব্যের কথা শুনে কথার প্রতি কিছুটা রাগ উঁকি দিলো মনে, পরক্ষণেই ভাবলাম সেই রাগ টা আমার নিজের উপর হওয়া উচিত। আমি কথা কে ডেকে জিজ্ঞেস করলাম,
কিরে তুই নাকি কাব্য কে বকা দিয়েছিস বলেছিস পিট্টিও দিবি, তোর এতো বড় সাহাস হয় কি করে। আর কোনদিন শুনলে কিন্তু তোকে আমি পিট্টি দেব। (কাব্যের দিকে ফিরে বললাম) দেখলে তো মা কে বকে দিয়েছি, আর কখনো আমার কাব্য সোনাকে ও বকা দিবে না। এবার খুশিতো...

কথা সোজা হয়ে বসে কাব্যকে নিজের কাছে টেনে নিয়ে গালে চুমো খায়,
সোনা আমার আর তোমাকে বকা দিবো না। এখনো কি আমার সাথে রাগ করে থাকবে?(কাব্য মাথা নাড়িয়ে মায়ের সাথে সায় দেয়)

এদিকে হঠাৎ আমার পেটের কাছে যন্ত্রণা হতেই বুঝতে পারি পাশে বসা মহারানী চিমটি কেটেছে। ওর দিকে যন্ত্রণাকাতর মুখটা নিয়ে তাকাতেই মিষ্টি হাসি ছুড়ে দেয় আমার পানে। ঐ মিষ্টি হাসির তুড়ে দেহের যন্ত্রণা ভেসে যায় মূহুর্তেই আর শূন্য জায়গা দখলে নেয় মন জুড়ে খেলতে থাকা এক রাশ প্রশান্তি।
বিকেলের দিকে আমদের গাড়িটা স্পটে পৌঁছে যায়, আজ আর ঘুরাঘুরি হবে না। সারাদিনের জার্নিতে এমনিতেই সবাই ক্লান্ত হয়ে আছে। হোটেল লবিতে এসে যে যার রুমের চাবি বুঝে নিয়ে রুমের দিকে চলে যাচ্ছে। আমি একটা সিঙ্গেল রুম পেয়েছি আর বিপরীত পাশের রুমটা কথাদের। বুকের কাছে কিঞ্চিৎ ব্যাথা অনুভব হলো তবুও সেটা আড়াল করে মিথ্যে হাসি দিয়ে রুমে ঢুকে যাই। দরজা বন্ধ করেও খানিকটা সময় সেখানেই ঠায় দাঁড়িয়ে ছিলাম। কেন কি চাইছিলাম আমি কি আশা করেছিলো মন? এর চাইতে আর বেশি কিছু কি সম্ভব? মস্তিষ্ক মেনে নিলেও মন তো মানতে চায় না....

না ফ্রেশ হতে হবে তাই আর দাঁড়িয়ে না থেকে ব্যাগটাকে বিছানায় ছুড়ে দিয়ে বাথরুমের দিকে চলে যেতে থাকি। মন চাইছিলো শরীর টাকে বিছানায় এলিয়ে দিয়ে খানিক বিশ্রাম নিতে। মনের ইচ্ছেকে পাশ কাটিয়ে ঢুকে গেলাম বাথরুমে। ফ্রেশ হয়ে বেড়িয়ে এসে ব্যাগটা হাতে নিলাম জামা কাপড় বের করার জন্য। তখনি মোবাইলের নোটিফিকেশনের শব্দ এলো কানে, হাতে মোবাইলটা নিয়ে দেখি কথা মেসেজ করেছে..
ব্যাগের বা পাশে টি-শার্ট আর ট্রাউজার আছে সেগুলো পড়ে নিস।


মেসেজ টা পড়তে পড়তেই হাসি ফুটে উঠে ঠোঁটের কোনে আমি নিজের খেয়াল নিজে রাখতে না পারলেও একজন তো আছে যে এখনো গুছিয়ে রেখেছে আমায়। ভাগ্যিস ও ছিলো নইলে ঠিকি পুরো ব্যাগটা ঘেঁটেও কি পড়বো সেটা সিদ্ধান্ত নিতে পারতাম না। শরীরটা খুব ক্লান্ত লাগছে সেই সাথে পেটের ভেতর খিদের ছুঁচো টা দৌড়াদৌড়ি শুরু করেছে৷ মিনিট দশেকের মাঝেই দরজার কড়া নড়ার শব্দেই বুঝতে পারি খাবারের জন্য ডাকছে। বেড়োতেই দেখি কথা দাড়িয়ে আছে আর কাব্য পাশেই মায়ের হাত ধরে এদিক ওদিক হাত পা ছুড়ছে। মেরুন কালারের চুমকির কাজ করা সালোয়ার কামিজে কথাকে অপূর্ব লাগছে, খোলা চুলে ওর সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। কতক্ষণ ওমন হা করে কথার দিকে তাকিয়ে ছিলাম সেটা বলতে পারতাম না যদি না কাব্যর আলতো হাতের ধাক্কায় আমার মস্তিষ্ক কল্পনার জগত ছেড়ে বাস্তবে চলে না আসতো। দিপুদার কথা জিজ্ঞেস করতেই বললো সে নাকি আগেই নিচে ডাইনিং এরিয়াতে চলে গেছে। আমি চট করে কাব্য কে কোলে তুলে নিয়ে কথা কে সাথে করে নিচে চলে গেলাম।
কাব্য জেদ ধরেছে সে আজ আমার হাতে খাবে। তাতে আমার কোন সমস্যা না থাকলেও কথা চোখ মুখ বলছে ও খুব একটা খুশি না। রাগে কিড়মিড় করে বলে উঠলো,
খুব আঙ্কেল আঙ্কেল করছিস দেখি আজকাল, আমার হাতে খেতেও চাসা না! ভালো আমি দেখি কদিন এই ভালোবাসা থাকে। আমার হাতে যখন খাবি না তখন রাতে আঙ্কেলের কাছেই ঘুমাবি তখন মা মা করিস না, মনে থাকে যেন।

আমি কাব্য কে নিজের কোলে বসিয়ে কাতুকুতু দিতে দিতে বলে উঠলাম,
লাগবেও না তোকে, কাব্য আজ আমার সাথেই ঘুমাবে তাই তো কাব্য! (কাব্য তো মহা খুশি সে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে দেয়। আসলে আমার কাছে থাকলে তো আনলিমিটেড দুষ্টামি করতে পারবে মায়ের কাছে সেটা পারে না)

পাশ থেকে দিপু দাও খুশি মনে সম্মতি দিলো,
কাব্য থাকতে চাইলে থাক না কিঞ্জলের সাথে (কথার দিকে তাকিয়ে ইঙ্গিত পূর্ণ একটা হাসি দিলো)

সাথে সাথেই কথা একটা অদ্ভুত রিয়্যাক্ট করে উঠলো,
না না কাব্যর কারও কাছে থাকতে হবে না, ও আমার সাথেই ঘুমোবে রাতে (কাব্যর দিকে কটমটিয়ে তাকতেই কাব্য কিছুটা ভয় পেয়ে যায়, ও পারে তো তখনি আমার কোল থেকে মায়ের কাছে চলে যায়)

আমি সেটা বুঝতে পারলাম,
আচ্ছা আচ্ছা কাব্য ওর মার কাছেই থাকবে, এখন ওকে খেতে তো দে আমার কাছে (কাব্য অসহায়ের মত মায়ের দিকে তাকায় অনুমতির জন্য, কথা মুচকি হেসে ঘাড় নাড়িয়ে অনুমতি দিতেই কাব্যের দুষ্টুমি ডানা মেলতে থাকে।

তখনো বুঝতে পারে নি আর এখনো বুঝতে পারছি না কথা সাধারাণ একটা ব্যাপারে হঠাৎ ওমন ভাবে রিয়্যাক্ট করলো কেন। আমি বিছানায় শুয়ে শুয়ে একের পর এক আমাদের ছবি গুলো দেখে যাচ্ছি। হঠাৎ একটা মেসেজ আসে কথার নাম্বার থেকে,
এখনো জেগে আছিস!
আমি তো পুরো হতবাক, ও জানলো কি করে?
Like Reply

(28-01-2023, 02:48 PM)Bumba_1 Wrote:  কাল অনেক রাতে পোস্ট করেছিলে বলে পড়তে পারিনি। কারণ অত রাত পর্যন্ত জেগে থাকি না। তোমার লেখা পড়লে এমনিতেই মন ভালো হয়ে। আজকের পর্বের সবথেকে বড় ইউএসপি দু-দুটো কবিতা। এত ভালো একটা উপন্যাসের এত কম ভিউজ আর এত কম রেসপন্স কেন বুঝিনা। লিখতে থাকো, সঙ্গে আছি।


ইন্টারনেট সমস্যার জন্য একবার আপলোড করতে গিয়েও করতে পারে নি। তারপর চলে গেলাম কথার ছোট বোনের বিয়েতে এ্যাটেণ্ড করতে। সেখান থেকে ফিরে দেরি হয়ে গিয়েছিল। 

আমি ভিউজ নিয়ে আগেও ভাবিনি সামনেও ভাববো না।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(30-01-2023, 12:19 PM)ddey333 Wrote:  সরস্বতী পুজোর দিন পুজো প্যান্ডেলে রাত বারোটা অবধি আড্ডা মেরে ঠান্ডায় কাবু কয়েকদিন তাই সময়মতো পড়ে  কমেন্ট দিতে পারলাম না।

সত্যি খুব সুন্দর এগোচ্ছে , অভিভূত করে দেওয়া লেখা !!

অসময়ে ঠান্ডা লাগালে!
বৌদিকে বলতে হবে একটু এক্সট্রা কেয়ার নেবার জন্য।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(30-01-2023, 01:47 PM)Boti babu Wrote:  দারুণ লাগে যখন তুমি অতীত আর বর্তমান এক করে দাও।

আফসোস হয় যদি গল্পের মত বাস্তবেও এক করতে পারতাম।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(02-02-2023, 02:34 PM)Baban Wrote:  এই পর্ব ছিল দুই মায়ের আর দুই বন্ধুর। এক মা নিজের আদরের সোনাকে খালি পেটে ঘুমাতে দিতে চায়না। প্রয়োজনে নিজেও ক্ষুদার্থ হয়ে রাত পার করতে রাজি। নিজের বাবুকে নিজের হাতে খাইয়ে সুখ পায়।

আরেক মা নিজের ছোট্ট বাবুকে যতই পিট্টি দেবার ভয় দেখাক। তাকে ছাড়া থাকতেও পারবেনা। কাছের মানুষ যতই কাছের হোক.... নিজের সৃষ্টি সবচেয়ে আপন। তার স্থান নেওয়া ওতো সোজা নয়।

ওদিকে এক বন্ধু নিজের অন্য বন্ধুটার জন্য চিন্তিত। তার খেয়াল রাখতে যেমন মন চায় তেমনি একটা অধিকার বোধ থেকে কিছু আদেশ করতেও ভোলেনা। যদিও এটাই বোধহয় সবচেয়ে ভালো দিক বন্ধুত্বের।

আরেক বন্ধু জোড়ার মধ্যে বয়সের ফারাক যতই হোক না কেন তারাও ধীরে ধীরে একে অপরের অনেক কাছে চলে এসেছে। সেখানেও যেন একটা অধিকার বোধ লক্ষণীয়। তাই তো বন্ধুকে নিজের হাতে খাইয়ে দিতে চায় আরেক বন্ধু। এটাও বোধহয় বন্ধুত্বের সেরা দিক ❤

সম্পর্ক গুলো তৈরীই হয় অধিকারবোধর মাপকাঠিতে।
সম্পর্ক যত গভীর অধিকার বোধটাও তেমন করেই কাজ করে।

মা পৃথিবীতে এমন একজন যাকে কখনই ব্যাখ্যা করা যায় না আবার বন্ধুত্ব বিষয়টাও তেমনি দেখতে খুব সহজ কিন্তু এতটাও সহজ নয়।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply

(05-02-2023, 08:54 AM)ddey333 Wrote:  
তোমার ঋতু বর্ষা ছিল, 

আমার প্রিয় ফাগুন।
এক মনেতে বৃষ্টি হলে
অন্য মনে আগুন।।

তোমার জন্য পাহাড় ছিল
আমার জন্য নদী।
মন খারাপের ঘুম হবো
হৃদয় ভাঙে যদি।।

তোমার প্রিয় গল্প ছিল,
আমার প্রেমের কাব্য।
শক্ত করে জড়িয়ে ধরে
তোমার মন মাপবো।।

ভিড়ের মাঝে হারিয়ে গেলে 
বলবো তোমায় হেঁকে।
চোখের কোনে তোমার নামে
কাজল দিয়েছি এঁকে।।

ছুঁইলে তুমি সর্বহারা,
শরীর জিয়ন কাঠি।
দস্যি ছেলে, শান্ত হও
এসো, চুপটি করে হাঁটি...।।

(05-02-2023, 08:56 AM)ddey333 Wrote:  বোরসেস দাদার থেকে পাঠালাম। Heart


আমি আপ্লুত দাদা..  :) Heart

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply

(05-02-2023, 09:15 PM)ddey333 Wrote:  
মন দিলে আর মন নিলে,
আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী।
দু চোখে আমার অশ্রু তোমার, আমার যত সুখ সবই তো তোমার।
জীবনে তোমার হাসি টুকু রেখে, কান্না যা কিছু ছিল সবই তো নিলাম।
সেদিন থেকে, যেদিন তুমি, মন দিলে আর মন নিলে।।
 

pinuram

কাকতালীয় ভাবে গতকাল থেকে পিনু দার "শেষের পাতায় শুরু" আবার পড়তে শুরু করেছি৷ এখসো নতুন মনে হয়।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply



এখনো যাদের গল্পের নতুন পর্ব পড়া হয়নি তারা খানিক সময় নষ্ট করে পড়ে নিতে পারেন
অতিথি থ্রেডেও আপডেট এসে গিয়েছে সেখান থেকে নতুন পর্ব পড়ে নিন এক্ষুনি।





খুব শীঘ্রই দেখা হবে নতুন পর্বের আপডেট সহ...


[+] 1 user Likes nextpage's post
Like Reply



ভাবনাটা ভুল ছিল না, প্রশ্নটা ভুল ছিল, প্রশ্নটা শুধু উত্তর দিয়েছিল, হয়তো ছোট ছিল, আর হ্যাঁ ভাবনাধারায় এমন একটা প্রশ্ন উঠে এসেছে যে মন উত্তর দিলেও কিছুই বোঝা যাবে না....








গল্পের পরবর্তী আপডেট প্রস্তুত। আগামীকাল রাতে আসছে এই গল্পের নতুন পর্ব, সঙ্গেই থাকুন...
Like Reply

(08-02-2023, 09:47 PM)ddey333 Wrote:  পিনুরামকে ভুলতে পারছিনা , বহু চেষ্টা করেও।

আমার জীবনের কাহিনী লেখা শুরু করে পালিয়ে গেলো বোকাচোদা।


তোমার জীবনের কাহিনি??

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)