Thread Rating:
  • 57 Vote(s) - 3.23 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

WRITER'S SPECIAL - জবানবন্দি

Showing only the posts of nextpage: 156 of 292 posts. Show all posts
#41

ddey333 Wrote:নতুন একজন পিনুরামের আগমন ...    নাম যদিও পরের পাতা !! clp);

আমার মতামত ... :shy:


এই কমেন্ট দেখলে পিনুরাম দা আমাকে পিটবে।

পিনুরাম দা উচ্চ শিখরে বসে আছে আর আমি তো এখনে শিকড় ধরার চেষ্টায় ব্যস্ত।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42

(30-10-2022, 10:37 PM)Baban Wrote:  উপরের লাল অংশে লেখা আজকের প্রতিটা লাইন সোজা বুকে এসে বিধলো। মানব মন ও মস্তিষ্কের দ্বন্দ্ব নিয়ে লিখতে আমার বরাবার ভালো লাগে। সেটা তুমি আমার লেখা পড়েই বুঝেছো। তাই তেমনি কিছু অন্যের লেখায় পেলে হা করে আমিও পড়ি। মুখে মাছি ঢোকার ভয় ভুলে।

ওপরের ওই লাইনগুলো জসি অসাধারণ। ভালোবাসার মানুষের এতো কাছে থাকা, এতো কাছে আসা কিন্তু তাও একটা বিরাট দূরত্ব। তার মাঝেই একটা উঁচু পাঁচিল যেটা ডিঙিয়ে আসা অসম্ভব না হলেও বিপদজনক। একবার পড়ে গেলে চিরকালের মতো হারিয়ে যেতে পারে অনেক মুহূর্তের মূল্য। হয়তো পুরোটাই ব্রেনের ব্যাপার। কিন্তু তাও তো ঠিক ভুল এর মাঝের পথ। বড্ড সাংঘাতিক!

তবে এমন মুহুর্ত আবার বড্ড পবিত্র। কারণ শরীরী আকর্ষণ থাকলেও তাতে নেই কোনো বিকৃত চাহিদা। শুধুই শরীর নয় সাথে জুড়ে আছে প্রাণ, আত্মা, ভালোবাসা, বন্ধুত্ব আর সবশেষে চাহিদা। এমন মুহূর্তে কোনো সুন্দরী নগ্ন নারী মূর্তি এসে হাতছানি দিলেও সেই পুরুষ ফিরেও তাকাবে না সেদিকে। কারণ অমূল্য সম্পদ যে বুকে মাথা রেখে শুয়ে ♥️

তোমার মন্তব্য পড়ে আমি নিজেও আরেকবার ঐ অংশ টুকু পড়ে নিলাম।
তোমার বিশ্লেষণ মস্তিষ্কের ধার বাড়ায়।

চেষ্টা করেছি মনের চাহিদা আর শরীরের চাহিদা দুটোকেই পাশাপাশি রেখে তার একটা পয়েন্ট অব ভিউ তুলে ধরতে। কতটুকু পারছি সেটা তোমরাই ভালো বলতে পারবে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#43

(30-10-2022, 11:19 PM)ddey333 Wrote:  পিনু আজকাল সারাদিন নিজের নুনু ধরে বসে থাকে

এই দুদিন আগেও কথা হলো !!!!!


Angry

তার লেখা খুব মিস করি।
এইতো দিন বিশেক আগেও তার শেষের পাতায় শুরু টা আরও একবার পড়লাম যতবার পড়ি ততোবারই নতুন লাগে।

বলুন না আবার কিছু লিখতে।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
#44

(31-10-2022, 05:08 AM)Jibon Ahmed Wrote:  অসাধারণ লেখনী দাদা

thanks
Heart

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#45



যাদের এখনো নতুন পর্ব টি পড়া হয়ে উঠে নি পড়ে ফেলতে পারুন ঝটপট। সেই সাথে অতিথি গল্পের আপডেট ও এসে গেছে। চোখ বুলিয়ে নিতে পারেন।



এই গল্পের পরবর্তী আপডেটের জন্য লিখতে বসেছি, আশা করি দ্রুতই দেখা হবে নতুন পর্ব নিয়ে।

[+] 2 users Like nextpage's post
Like Reply
#46


কথা আমার খুব কাছাকাছি চলে এসেছে, ওর লিপস্টিকের রঙে রঙিন হয়ে উঠা ওষ্ঠদ্বয় যেন আমাকেই ডাকছে তার দিকে৷ ওর ছোট হয়ে আসা চোখ গুলো আমাকে মন্ত্রের মত কথা দিকে টানছে৷ আমি আর নিজেকে স্থির করে রাখতে পারছিলাম না, চঞ্চল মন এগিয়ে যেতে চাইছে কথার দিকে। সময়ের অপেক্ষার অবসানে মিলিয়ে দিতে চাইছে দুটো হরাহর আত্মাকে৷ আমি যেন আর নিজের মাঝে নেই সবকিছু ভুলে গিয়েছি ভুলে যেতে চাইছি আশেপাশের সবকিছু কে আর নিজেদের নিয়ে যেতে চাই সবকিছুর উর্ধ্বে৷ আমি এগিয়ে গেলাম আরেকটু কথার দিকে এতোক্ষণ নিষ্প্রভ হয়ে থাকা ঠোঁট গুলো চঞ্চল হয়ে উঠার অপেক্ষায়৷ কথা ওর চোখ বন্ধ করে নিলো, ওর নিঃশ্বাস এলোমেলো হয়ে আছড়ে পড়তে লাগলো আমার চিবুকে। আমার নিষ্প্রাণ ঠোঁট জোড়া আলতো করে ছোঁয়ে গেল কথার সিঁদুরে রাঙা কপাল৷





তৈরী নতুন আপডেটের সবকিছু এবার পরিবেশনের পালা। আগামীকাল রাতেই আসছে গল্পের নতুন পর্ব। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন...
[+] 3 users Like nextpage's post
Like Reply
#47

পর্ব- ৪





মাঝের একটা দিন কেমন করে কেটে গেল টেরই পেলাম না। শুক্রবার থাকায় ঐ দিন দিপু দা বাসায় ছিল বলে হৈ-হুল্লোড় টা একটু বেশিই হয়েছে। সকাল থেকেই আমি কাব্য আর দিপু দা খুনসুটি তে মেতে ছিলাম কিন্তু কথা কেন জানি আমার উপর বেজায় নাখোশ দেখাচ্ছিল। ও তো আমাকে হাসিখুশি দেখতে ভালবাসে তবে কেন বারবার ওমন রক্তিম চোখে আমার দিকে তাকাচ্ছিল বুঝলাম না। আমার সামনে আসার সময় ওর মুখের অভিব্যক্তি স্পষ্ট করেই জানান দিচ্ছিলো আমার উপর সে যথেষ্টই অখুশি৷ আমি কি আবার কোন ভুল করে ফেললাম নাকি কে জানে নইলে ওমন করে তাকানোর মানেই বা কি। দুপুরে স্নানের সময় সেদিন আর জল তুলে দিলো না খাবার খাওয়ার সময় ছাড়া ছাড়া একটা ভাব আমাকে যথেষ্টই মন খারাপ করার রসদ জুগিয়ে চলছিলো। তবে আমি একটু খুশিই ছিলাম কারণ দিপু দা থাকায় ও আমার কাছে আসার তেমন সুযোগ পাচ্ছিলো না। আগের দিনের দুপুরে ওমন করে আমার বুকে উপর শুয়ে থাকার পর যে ঘটনা ঘটতে যাচ্ছিলো সেটা বেশ বিব্রতকর পরিবেশ তৈরী করেছিলো আমার জন্য। এরপর থেকে কেন জানি ওর সাথে আর চোখ মেলাতে পারছিলাম না। কেন জানি একটা দ্বিধাবোধ আমাকে ভেতর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিলো। আবার ওকে এক নজর না দেখেও আমার ভেতরের উশখুশ ব্যাপারটা ব্যাপক ভাবেই বেড়ে যাচ্ছিলো। কি করবো কিছুই বুঝতে পারছিলাম মনের শুনবো নাকি মস্তিষ্কের সেটার টানাপোড়েনের মাঝে আমি অসহায় ভাবেই আটকে গিয়েছিলাম।

আগের দিনও যে আমাকে খাবার দেবার সময় অতি উৎসাহে পরিপূর্ণ ছিল আজ সেই কথা পারে তো আমাকে খেতেই দিতে চাইছিলো না। আমি আমাদের সাথে একসাথেই খেতে বসতে বলতেই সাথে সাথে না বলে দিলো, সে নাকি পড়ে খেয়ে নেবে। কিছু তো একটা হয়েছে তার জন্যই এমন খিটখিটে ভাব দেখাচ্ছে, চোখে মুখের অভিব্যক্তি বলছে কথার মেজাজ যথেষ্ট বিগড়ে আছে। আমার মনে তো কু’ডাক শুরু হয়ে গিয়েছিল মনের মাঝে নানান ভাবনা উঁকি দিচ্ছে, আমাকে নিয়ে কোন সমস্যা হয় নি তো ওদের মাঝে। দিপু দা কি কথা কে কিছু বলেছে কোন ব্যাপারে? নাকি কথাই কিছু বলেছে দিপু দার কাছে। ও যে পাগলামি করে কোন কিছুই সন্দেহের বাইরে রাখা যাচ্ছিলো না।

সেদিন বিকেলে আমরা সবাই ঘুরতে বেড়িয়েছিলাম। ঘুরাঘুরি বলতে পার্কে আর নদীর পাড়ে একটা মেলা বসেছে সেখানেই যাওয়া হয়েছিল। মেলা টা ভালোই বড়সড় ছিল প্রচুর দোকানপাট বসেছে একপাশে সার্কাস পুতুল নাচ সহ বিভিন্ন রাইড আছে, কিন্তু সন্ধ্যার শো তে সিনেমা দেখার প্ল্যান ছিল বলে তেমন একটা ঘুরাঘুরি করা যায় নি। সিনেমা দেখতে গিয়ে সীটে বসা নিয়ে কথার কান্ড দেখে আমি হতবাক আর দিপু দার সামনে অনেকটাই বিব্রতের সামনে পড়ে গিয়েছিলাম। কোথায় আমি চাচ্ছিলাম যতটা পারি দিপু দার সামনে ওকে এড়িয়ে যেতে আর ততোবারই সে উল্টো টা করে যাচ্ছিলো৷ কথা চেয়েছিল ওর একপাশের সীটে আমি বসি কিন্তু সেবারের মত কোন ভাবে সেটাকে এড়িয়ে যেতে পেরেছি। সত্যি বলতে মন থেকে চাইছিলাম না এমন কোন কিছু ঘটুক যেটাতে এমন পরিবেশ সৃষ্টি হোক যাতে করে পরবর্তীতে সেটা খারাপ প্রভাব তৈরী করতে পারে৷ ব্যাপারটা যে কথার পছন্দ হয় নি সেটা ওর দাঁতের কটমট আর চোখ রাঙানো দেখেই বুঝে নিয়েছি, এমন করে বারবার আমার দিকে তাকাচ্ছিল যে এই বুঝি ওর চাহনির তেজে আমি ঝলসে যাবো। ভাগ্যিস দিপু দা পাশেই ছিল নইলে অন্য কাউকে পরোয়া না করেই আমাকে দু চার ঘা নিশ্চিত বসিয়ে দিতো নিজের রাগের উপশম করতে।
যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যে হয় এই প্রবাদ টার সত্যতা হাড়ে হাড়ে টের পেয়েছিলাম ইন্টারভালের পর। বাইরে কথা আর দিপু দার মাঝে কি কথা হয়েছে জানি না কিন্তু ইন্টারভালের পর আমার পাশের সীটে যথারীতি কথা তার জায়গা করে নিল। সামনে আমার জন্য কি কি অপেক্ষা করছে সেটা ভাবতেই আমার হাত পা কাঁপতে শুরু করে দিলো৷ আর আশঙ্কা সত্যি করে আমার হাতের নরম চামড়ায় নখ ফুটিয়ে এমন এক চিমটি কাটলো বলার মত না। হল ভর্তি মানুষের সামনে শুধু চিৎকার করাটাই বাকি রয়ে গিয়েছিল। যন্ত্রণায় আমার চোখের কোণে জল জমে গিয়েছিল কোনমতে দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করে গিয়েছি৷ খানিক বাদেই রক্ত জমে যাওয়া জায়গাটায় আবার কথা নিজেই হালকা করে ফুঁ দিয়ে দিচ্ছিলো৷ আমি শুধু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে ছিলাম আর মনে মনে ভাবছিলাম ব্যাথা দিলো যে পথ্যও দিচ্ছে সে। হঠাৎ মনে হলো কথার গাল বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়লো আমার হাতে৷ হয়তো যে যন্ত্রণা টা আমার হাতে হচ্ছিলো তার চেয়ে বহু বেশি ওর হৃদয়ে যেটা আমি কখনোই বুঝতে পারি নি হয়তো বুঝতেই চাই নি। হঠাৎ ওর বদলে যাওয়া চেহারা আমাকে আরও বেশি কষ্ট দিচ্ছে যার কাছে হাতের যন্ত্রনাটা কিছুই না। 


আজ একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি আর শুয়ে শুয়ে গতকালের ঘটনা গুলোর স্মৃতিমন্থন করে চলেছি, আমার ঘুম থেকে উঠার আগেই দিপু দা নাস্তা সেড়ে অফিসের জন্য বেড়িয়ে গেছে৷ ফ্রেশ হয়ে খাবার টেবিলে গিয়ে দেখি যাচ্ছে তাই এক অবস্থা, এদিকে ওদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো। পুরো টেবিল জুড়ে নুডুলসে মাখামাখি, আর পাশের একটা চেয়ারে হাত মুখে খাবার মাখিয়ে বারোটা বাজিয়ে রাখা কাব্য খিলখিল করে হাসছে আর নতুন করে নুডুলস চামচে নিয়ে পুতুল কে খাওয়াচ্ছে। খানিকটা দূরে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ানো কথা কিংকর্তব্যবিমুঢ় অবস্থায় আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিলো। ওর ঐ মিস্টি হাসিতে আমার সকাল টা যেন আরও সুন্দর হয়ে উঠলো।

দেখ কি করেছে বাঁদরটা, ওকে নিয়ে আর পারি না। ওকে সামলাতে সামলাতেই আমার দিন চলে যায় (কটমট করে তাকিয়ে আছে কাব্যের দিকে, কিন্তু কাব্যের সেদিকে কোন খেয়াল নেই সে তার কাজ আপন মনে করে যাচ্ছে)

(কাব্যের মাঝে আমি যেন আমার ছোট বেলা ফিরে পেলাম)
এই বয়সে সবাই ওমন একটু আধটু করেই, তুইও করেছিস এখন আর মনে নেই এই যা। আমি দেখছি কি করা যায়, তুই আমার নাস্তাটা এনে দে আমি আর কাব্য আজ একসাথে খাবো।

কথা আমার আর ওর নাস্তাটা নিয়ে এসে একপাশে বসে চুপটি করে আমার আর কাব্যের কান্ড কারখানা দেখছে আর মুচকি মুচকি হাসছে। আমি কাব্যকে ছড়া বলে ছন্দ বলে নানা মুখ ভঙ্গির কসরতে শেষ পর্যন্ত খাওয়াতে সক্ষম হয়েছি। বাপরে বাপ বাচ্চা পালা কত হ্যাপা সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি, আমার কাহিল অবস্থা যেন কথার মুখে চওড়া হাসির যোগান দিয়ে যাচ্ছে। আমি তৃপ্তির সহিত সেই হাসি আস্বাদন করে নিচ্ছি নিজের অন্তরাত্মায়। কথা কাব্য কে নিয়ে যায় পরিষ্কার করার জন্য এই ফাঁকে আমি টেবিল টা যতটা পারি গুছিয়ে নেবার চেষ্টা করতে থাকি। আগে এক গ্লাস জলও নিজে নিয়ে খেতাম না কিন্তু বাড়ির বাইরে বের হবার পর নিজের টা নিজেরই করে নিতে গিয়ে অনেক কিছু শিখে গিয়েছি। মেসে থাকার সময় রান্নাটাও নিজের আয়ত্তে নিয়ে এসেছি এখন মন চাইলে বাসায় মা কে একটু বিশ্রামে দিয়ে রান্নাঘরের দখল নিয়ে নেই আমি। কথা ফিরে এসে গুছানো পরিষ্কার টেবিল দেখে আশ্চর্য হয়ে গেছে

কিরে তোকে এসব কে করতে বলেছে? আমি এসে তো করে নিতাম। যা তুই গিয়ে হাত ধুয়ে নে
(কথা এগিয়ে এসে আমার হাত থেকে খাবারের প্লেট গ্লাস গুলো কেড়ে নিলো)

(শুক্রবারে কথা কে যতটা নিষ্প্রভ নিষ্প্রাণ লাগছিলো আজ যেন ততোধিক প্রাণোচ্ছল চঞ্চল মতি লাগছে। ঐদিন ওর কি হয়েছিল সেটা এখনো আমার কাছে একটা রহস্য হয়ে রয়ে গেল। একবার ভেবেছিলাম জিজ্ঞেস করবো কিন্তু সাহসে কুলিয়ে উঠতে পারি নি)
আমি এতোটাও অকর্মা নই বুঝলি, এতোটুকু কাজ অনায়াসেই করে নিতে পারি। রান্না করতেও শিখে গেছি।

(প্লেট গুলো নিয়ে রান্না ঘরের দিকে যেতে থাকে) 
তুই কেমন রান্না করিস সেটা আমার চেয়ে ভালো কে জানে আর! মেসে থাকতে একদিন তো আমার জন্য রান্না করে নিয়ে এসেছিলি। উফফ সেই স্বাদ টা এখনো মুখে লেগে আছে। যা স্নান করে নে তাড়াতাড়ি আমরা একটু বাইরে যাবো।

(ও যে আমার রান্নার টিটকারি মারছে সেটা বেশ বুঝতে পারছি, সেদিন রান্না টায় সব গড়বড় হয়ে গিয়েছিল৷ আমারও দোষ কি নতুন নতুন রান্না করা শিখছি তখন মাত্র, কিন্তু ও বায়না ধরলো ওতে খাওয়াতেই হবে)
শুন এমন করে ইনসাল্ট করবি না, তুই জোর করে খেতে চেয়েছিলি। তবে এখন রান্না আরও ভালো করে শিখেছি। 
 আচ্ছা কোথায় যাবো?

(পেছন ফেরে একটা রহস্যময় হাসি দিয়ে)
সময় হলেই দেখবি।

ঝটপট স্নান শেষে ঘরে ঢুকেই দেখি এখন কোন জামা কাপড় গুলো পড়বো সেগুলো বিছানায় রেডি করে রাখা আছে। কথা আমার ব্যাগ ধরেছিল, ভাবতেই মাথাটা চক্কর দিয়ে উঠলো। ধ্যাত আমার আগেই বুঝা উচিত ছিল ও যেকোন সময় আমার ব্যাগ ধরতে পারে ওটা কথার অলিখিত অধিকার কিন্তু ব্যাগে একটা জিনিস ছিল সেটাও ওর হাতে চলে গেছে তাহলে। আমি সাথে সাথে ব্যাগটা খুলে দেখি যা ভেবেছিলাম সেটাই ওই জিনিস টা ব্যাগে নেই। আমার দ্বারা কিচ্ছু হবে না, কই ভেবেছিলাম আমি নিজ থেকে দেব সেটাও দিতে পারলাম না। যাই হোক খানিকটা ভারাক্রান্ত মন নিয়েই আমি রেডি হতে থাকি, বাইরে থেকে কথার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে আমাকে রেডি হবার জন্য তাড়া দিচ্ছে বারবার। ঘর থেকে বেড়িয়েই আমার চোখ ছানাবড়া অবস্থা কথার উপর থেকে চোখ সরাতে পারছি না। 
গাঢ় জাম রঙের শাড়িতে কথাকে রূপকথার গ্রীক দেবীর মতই লাগছে। আমার কালার চয়েজ বরাবরি অখাদ্যের মত এবারও ভয়ে ভয়ে এটা কিনেছিলাম ভাবতে পারিনি শাড়িটা কথা কে এতটা মানাবে। আমি মন্ত্রমুগ্ধের মত ওর দিকে তাকিয়ে আছি পলকবিহীন চোখে, কোনভাবেই দৃষ্টি ফেরাতে পারছি কিংবা আমার হৃদয় হতো এমন গর্হিত কাজটা করতেই চাইছে না। 

কিরে কি দেখছিস এমন করে? কেমন লাগছে আমাকে বল
(আমার পেটের উপর কথার খুঁচা টা আমাকে বাস্তবে ফিরিয়ে আনে)

অপূর্ব, অসাধারণ, মায়াবিনী....

তাই নাকি তাহলে আমাকে না দিয়ে ওটা ব্যাগে রেখে দিয়েছিলি কেন?

ভেবেছিলাম সুযোগ বুঝে দেব, সেটা আর হতে দিলি কই তার আগেই তো...

হুম বুঝেছি চল এখন তাড়াতাড়ি৷ আজ সারাদিন ঘুরাঘুরি করবো দুপুরে আর রাতের খাবার বাইরেই খাবো। মেলায় যাবি??

(আমি আমার নিজের মাঝে নেই, কথার সৌন্দর্যে বুদ করে রেখেছি নিজেকে)
তুই যেখানে নিয়ে যাবি চোখ বন্ধ করে চলে যাবো।


(আমার দিকে একটু এগিয়ে এসে আমার কানের কাছে চুপিসারে বললো)
চল না তাহলে আমি আর তুই পালিয়ে যাই অনেক দূরে এই সব কিছু ছেড়ে।

(আমি ভীমড়ি খেয়ে উঠলাম)
মাআআ..মানে.. কিইই

(খিলখিল করে হেসে উঠলো কথা)
কিচ্ছু না, পাগল একটা।

আজ আবার মেলায় এসেছি, শুরুতেই কথা দোকানপাটের দিকে যেতে চাইলো। আমিও ওর অতি বাধ্য অনুগত্যের মত ছায়ার পিছু নেবার অঙ্গিকার ব্যক্ত করলাম। কিন্তু কথার মনে অন্যকিছু চলছে হয়তো ও আমার সাথে চলার ইচ্ছে পোষণ করলো। ওর চোখের দিকে তাকিয়ে না বলার মতো ভেতর থেকে কোন জোড়ালো আওয়াজ পেলাম বরং হৃদয় তো যেন অধীর আগ্রহে অপেক্ষায় আছে ওর চোখের গভীরতায় ডুব দেবার জন্য। আমার কোলে কাব্য আর বাম বাজু জড়িয়ে ধরে রাখা কথা মেলার ভেতরে ঢুকতে থাকি। মেলার ভেতরে ঢুকতে গিয়ে মনে হলো সবাই কেমন বিস্ময় চোখে আমাদের দিকে তাকিয়ে আছে হয়তো ওদের কারো কারও কাছে আমরা একটা হ্যাপি কাপল যারা নাকি স্বামী স্ত্রী সন্তান সহ মেলায় ঘুরতে এসেছি। কেন জানি না আমারও ওমন করে ভাবতে ভালো লাগছে মন বলছে ওর পাশে আমাকে বেশ মানিয়েছে। অদ্ভুত ভাবেই কিংবা কাকতালীয় ভাবে ওর শাড়ির সাথে আমার জামার কালার টা ম্যাচিং করে গেছে। পরক্ষণেই মনে পড়লো আমার পড়নের জামা টা কথারই পছন্দ করা। অসীম সুখ প্রাপ্তির আভাসে মনের ঈষান কোনে ভালোবাসার মেঘ জমতে শুরু করে এই বুঝি এবার বৃষ্টি হয়ে ঝরে পড়বে আমার উপর আর সিক্ত করে দিবে আমার শুষ্ক মরুভূমির মত নিষ্প্রাণ হয়ে থাকা হৃদয় গালিচা। 
কথা বারবার আমার মুখের দিকে তাকাচ্ছে আর তৃপ্তিদায়ক একখানা মিষ্টি হাসির তুড়ে আমাকে ভাসিয়ে দিয়ে যাচ্ছে। আমরা গয়নার দোকান গুলোর দিকে এগিয়ে গেলাম, আমি জানি ও গয়না কিনতে খুব ভালোবাসে। গয়নার দোকানে কাছে গিয়ে কিছু মূহুর্তের জন্য আমার হাত টা ছেড়ে দিয়ে শিশু সুলভ উচ্ছ্বাসে মেতে উঠে। আমি তীর্থের কাকে মত তাকিয়ে আছি কথা মুখের দিকে আর ওর আনন্দের উদ্ভাসিতমুখে ছটায় নিজেকে একটু একটু করে হারিয়ে যেতে দিচ্ছি। ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরি নিজের বুকের সাথে ছোট্ট একটা চুমু একে দেই কথার প্রশস্ত সিঁদুরে রাঙা কপালে৷ আমার ধ্যান ভাঙে কথা যখনি আমার বাজু টা জড়িয়ে ধরলো

(সেই কলেজের মেয়েটি যেন আমার পাশে দাড়িয়ে আছে, ওমন করেই বায়না করছে)
আমাকে কি কি কিনে দিবি বল আগে?

কি চাই তোর?

আমার তো তোকে চাই! দিবি? (চোখের গভীরে ফুটে উঠা কাতরতার পাশ কাটিয়ে স্বভাব সুলভ ভঙ্গিতে খিলখিলিয়ে হেসে উঠে) আপাতত ঐ চুড়ি আর মাটির গয়না আর কিছু এন্টিক গয়না কিনে দিলেই হবে।

তোর পছন্দ মত যা ইচ্ছে কিনে নে৷ 

কাব্য বারবার কোল থেকে নেমে এদিক ওদিকে যাবার পাঁয়তারা করে চলেছে। আমার শক্ত বাঁধন থেকে মুক্ত হতে না পেরে সমানে হাত পা ছুঁড়ে যাচ্ছে। কথা একবার এদিকে ফিরে চোখ রাঙাতেই সব কেমন মূহুর্তেই অদ্ভুত রকমের শান্ত নীরব হয়ে গেল। কাব্য ওর মাকে যথেষ্ট ভয় পায় কেমন একবার চোখ ঘুরাতেই সব বায়না উধাও। আর ভয় পাবেই না কেন আমিই তো এখনো কথা যখন রেগে যায় তখন যমের মত ভয় পাই। কথার গয়না কেনা শেষ হলে আমরা কাব্যের জন্য কিছু জিনিস কেনার জন্য অন্যদিকে এগিয়ে যাই। এখন ওকে অনেক বেশি প্রাণবন্ত লাগছে আগের থেকে আমি ভাবছি এই ভালো সময় আজ জিজ্ঞেস করি ওইদিন আমার সাথে এমন করলো কেন
আচ্ছা একটা প্রশ্ন করবো তোকে?

কর না এটার জন্য আবার অনুমতি নিতে হয় নাকি!

সেদিন কি হয়েছিল তোর? আমার সাথে ওমন করছিলি কেন?

করবো না কেন হুম, দিপুর জন্য তোর সাথে একটু মন খোলে কথা বলতে পারছিলাম না কই তুইও একটু কষ্টে থাকবি না হে হে করে হাসাহাসি করছিলিস। তার উপর হলে আমার পাশে বসলি না আমার যে কষ্ট হয় বুঝিস না।


এমন পাগলি কেন তুই? এটা নিয়েও কেউ রাগ করে কষ্ট পায়? আগেই বলে দিতি তাহলে হলে আমি তোর পাশেই বসতাম।
(বা হাতে কথা কে জড়িয়ে ধরলাম আমার সাথে, ও নিজেও আমার সাথে মিশে দাঁড়ালো। কাব্য কি বুঝলো জানি না তবে হে হে করে হাসতে থাকলো, ওর হাসির সাথে আমরাও তাল মেলালাম)

দুপুরে মেলাতেই একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে বিকেল অব্দি সেখানেই ছিলাম। পুতুল নাচ, সার্কাস দেখলাম নাগরদোলা, সান্তা মারিয়া, ম্যাজিক কার্পেট সহ কয়েকটা রাইডে উঠে সময়টা বেশ উপভোগ করলাম। বহু বছর পর আমার জীবনে এমন উৎফুল্ল আর প্রাণোচ্ছল দিনের আবির্ভাব ঘটলো। ভেতরের উচ্ছাস টা আমার প্রতিটা কাজের মাঝেই প্রকাশ পেতে শুরু করলো একটু একটু করে৷ কাব্য ঠিক ওর মায়ের মতই সহজেই মিশে যেতে পারে সবার সাথে, এইতো দিন কয়েকের পরিচয়ে ও আমার সাথে এমন করে মিশে গেছে যেন কত আগের চেনা জানা আমার ওর সাথে। কথা আর কাব্য কে পাশে পেয়ে অদ্ভুত সব জল্পনা কল্পনায় মেতে উঠেছে আমার মস্তিষ্ক, এই কল্পনা গুলো আমি আগেও করতাম তবে তখন আমি সবে কৈশোরে পা দিয়েছি মাত্র সেই আমি আজ পরিপূর্ণ এক যুবক।মেলা থেকে বেড়িয়ে কথা আমাকে নিয়ে শহরের ভেতরে একটা শপিং মলে চলে এলো।

কিরে এখানে কেনো, এখন আবার কি কেনা কাটা করবি?

কিনবো কিছু তবে আমার জন্য না তোর জন্য। এখন আবার বলবি যে তোর কিছু লাগবে না তাই তো, কিন্তু তোর প্যাঁচাল শোনার সময় আমার নেই ভালো ছেলের মত আমার সাথে সাথে আয়।

আমি জানি ওর মতের বিরুদ্ধে যাওয়া আমার জন্য সুখকর হবে না, তাই আর কথা বাড়ালাম না ওর পেছন পেছন হাটতে লাগলাম। এখন আর কাব্য কোলে নেই আমার, শপিং মলে এসেই কোল থেকে নেমে গেছে। তবে আমার হাতটা ওর নরম কচি হাতটা সযত্নে ধরে রেখেছে। আমরা একটা শো রুমের ভেতরে ঢুকলাম। কথা নিজের পছন্দ এটা ওটা নিয়ে আসছে আর আমার গায়ে ধরে কেমন মানাবে সেটা দেখে নিচ্ছে। ওর এমন কাজ আর গা সওয়া কারণ আগেও কতবার ও আমার জিনিস পছন্দ করে দিয়েছে সেটার ইয়ত্তা নেই। অনেক সময় সবকিছুর গন্ডি পেরিয়ে ও আমার আন্ডারওয়্যারের কালার টাও পর্যন্ত চুজ করে দিয়েছে৷ তবে আজ বিব্রতকর লাগছে সেলসম্যানদের আচরণে ওরা বারবার কথা কে বৌদি বৌদি করে ডাকছে আর বলছে দাদাকে এটা মানাবে দাদা কে ওটা মানাবে৷ তাহলে কি ওরা ধরে নিয়েছে আমরা দু'জন স্বামী স্ত্রী! মানে কি স্বামী স্ত্রী ছাড়া কি আর কেউ শপিং করতে আসে না নাকি। কিন্তু মজার ব্যাপার কথার হাবভাব আর মুখের উজ্জ্বল অভিব্যক্তি বলছে ও ব্যাপারটা এনজয় করছে। আমার দিকে তাকি মুচকি মুচকি হাসছে আর সেলসম্যানদের জবাবে হুম হুম করে যাচ্ছে।
আমার কেনাকাটা শেষে আমিও কিছু কিনলাম কাব্য আর দিপু দার জন্য৷ যদিও কথা না করছিলো তবুও চক্ষু লজ্জা বলতে কিছু একটা তো আছে নাকি। শপিংমল থেকে বেরিয়ে আমরা একটা রেস্টুরেন্টে চলে এলাম রাতের খাবার খাওয়ার জন্য৷ বিশাল একটা রেস্টুরেন্ট ইন্টেরিয়র ডেকোরেশনটাও চোখ ধাঁধানো। রুফটপেও ওদের পার্টির ব্যবস্থা আছে, কার্নিশ ঘেসে ফুলের বাগান একপাশে ছোট্ট ওয়াটার ফল, বড় একুরিয়ামে রঙিন মাছের মেলা। সত্যই মনিষীরা সত্যিই বলে চোখের খিদে পৃথিবীর সবচেয়ে বড় খিদে৷ আমরা খাওয়া দাওয়া করে দিপু দার টা পার্সেল করে নিলাম৷ এবার বাড়ি ফেরার পালা। রাস্তায় মানুষজন কমে এসেছে সঙ্গে পাল্লা দিয়ে গাড়ির সংখ্যাও কমে এসেছে৷ আমি একটা ট্যাক্সি বুক করে নিলাম উবার থেকে মিনিট পাঁচের মাঝেই সেটা এসে হাজির হলো৷ ট্যাক্সিতে উঠার পর থেকে কথা কেমন চুপচাপ হয়ে গেছে, চুপটি করে আমার কাঁধে মাথা রেখে বসে আছে। আমি হাত বাড়িয়ে জড়িয়ে ধরলাম নিজের সাথে। নিস্তব্ধ সময়টাকে পাশ কাটিয়ে পাশের লেন ধরে এগিয়ে যাওয়া গাড়ি গুলোর হেড লাইটের আলো ট্যাক্সির ভেতরটা মূহুর্তের জন্য আলোকিত করে আবার অন্ধকারে নিমজ্জিত করে দিচ্ছিলো এক অদ্ভুত আলো ছাঁয়ার খেলায় মেতে আছে সব৷ মিনিট পঁচিশের মাঝেই কথাদের বাসার কাছে এসে গেলাম। ট্যাক্সির ভাড়া মিটিয়ে পেছন ফেরে দেখি কথা গেটের বাইরেই দাড়িয়ে আছে, আশপাশটা ভীষণ অন্ধকারে ঢেকে আছে সামনের ল্যাম্পপোষ্টের বাতিটা আজ জ্বলছে না৷ এগিয়ে যেতেই কিছু বুঝে উঠার আগেই কথা আমাকে জড়িয়ে ধরলো দু হাতে। আমার দুহাত তখন শপিং ব্যাগ গুলো সামলাতে ব্যস্ত৷ কিছু বলে উঠার আগেই কথার হাত আমার ঠোঁট চেপে ধরলো যেন কিছু বলতে বারণ করছে।

আমি নির্বিকার দৃষ্টিতে ওর চোখের দিকে তাকিয়ে আছি, ওর চোখ গুলো স্থির হয়ে আছে আমার চোখের দিকে। ওর চোখ যেন অনেক কিছু বলতে চাইছে যা এতোদিন ধরে জমে আছে ওর অন্তরে। কথা আমার খুব কাছাকাছি চলে এসেছে, ওর লিপস্টিকের রঙে রঙিন হয়ে উঠা ওষ্ঠদ্বয় যেন আমাকেই ডাকছে তার দিকে৷ ছোট হয়ে আসা চোখ গুলো আমাকে মন্ত্রের মত কথার দিকে টানছে৷ আমি আর নিজেকে স্থির করে রাখতে পারছিলাম না, রিপুর তাড়নায় চঞ্চল মন এগিয়ে যেতে চাইছে কথার দিকে। সময়ের অপেক্ষার অবসানে মিলিয়ে দিতে চাইছে দুটো হরাহর আত্মাকে৷ আমি যেন আর নিজের মাঝে নেই সবকিছু ভুলে গিয়েছি ভুলে যেতে চাইছি আশেপাশের সবকিছু কে আর নিজেদের নিয়ে যেতে চাইছি সবকিছুর উর্ধ্বে৷ আমি এগিয়ে গেলাম আরেকটু কথার দিকে এতোক্ষণ নিষ্প্রভ হয়ে থাকা ঠোঁট গুলো চঞ্চল হয়ে উঠার অপেক্ষায়৷ কথা ওর মায়ার আধার চোখজোড়া বন্ধ করে নিলো, এলোমেলো হয়ে উঠা নিঃশ্বাম গুলো আছড়ে পড়তে লাগলো আমার চিবুকে। আমার নিষ্প্রাণ ঠোঁট জোড়া এগিয়ে এসে আলতো করে ছোঁয়ে গেল কথার সিঁদুরে রাঙা কপাল৷ সাথে সাথেই কথা চোখ মেলে তাকায় আমার দিকে, সেখানে দেখা পেলাম এক রাশ প্রশান্তির।





----------------------



দেবযানী নামটা শুনলেই আমার যে কি হয় জানি না, আমি যেন আর তখন নিজের মাঝেই থাকি না। আমার সবট জুড়ে তখন ঐ একজনের রাজত্ব চলে। বিকাশ যেই বললো দেবযানী আমাকে ডাকছে আমি আগেপিছে কিছু না ভেবেই বোকার মত গাছের আড়াল থেকে বেরিয়ে আসলাম। আর খানিকটা চিৎকার করেই বলে উঠলাম
কোথায় ও? আমাকে ডাকছে কেন?

মূহুর্তের কালক্ষেপণেই টের পেলাম কত বড় বোকামিটা আমি করে ফেলেছি উত্তেজনার বশে। আদতে কেউ তো আমাকে ডাকে নি আর ডাকবেই বা কি করে দেবযানী তো আমার ব্যাপারে কিছুই জানে আর আমাকে চেনে পর্যন্ত না। তাহলে ঘটনা যেটা দাড়ায় সেটা হলো সবটাই বিকাশের দুষ্টামি। আমি চিৎকার করে বেরিয়ে এসে দেখি সামনে কেউ নেই বরং আমার চিৎকারে বাকিরা অদ্ভুত ভাবে আমার দিকে তাকিয়ে আছে। সেই সবার মাঝে কোন ফাঁকে বান্ধবীদের আড়ালে হয়তো দেবযানীও ছিল যে নাকি বিস্ময়ভরা চোখে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে যাচ্ছিলো। আচ্ছা ও কি আমাকে একটু হলেও চিনতে পেরেছে আমিই যে সেই ছেলেটা যে নাকি প্রতিদিন ওর চলার পথের দিকে চেয়ে থেকে প্রহন গুনি। মনে তখন অন্যরকম সব চিন্তা ভাবনার উদয় হতে শুরু করলো সুখের কল্পনায় ভেসে যাবার জন্য প্রেম সমুদ্রে ভেলা ভাসাতেও দ্বিধা নেই যেন। আচ্ছা দেবযানী কি আমার দিকে ফিরে তাকিয়েছে? যদি তাকায় তবে কি ও বুঝতে পেরেছে আমি ওর জন্যই এসেছি একটিবার দেখার জন্য এখানে অপেক্ষা করছি। আমার দিকে তাকিয়ে ওর চেহারায় কি অভিব্যক্তি ছিল সেটা দেখার খুব সখ জাগছে মনে। 
কলেজের ঘন্টা পড়ার শব্দ হচ্ছে, মেয়েরা দল বেঁধে এগিয়ে যেতে শুরু করলো৷ আর আমি হন্যি হয়ে ভীড়ের মাঝে ঐ একটা মুখ দেখার জন্য প্রায় পাগলের মত হয়ে উঠেছি। তবে খুব বেশি অপেক্ষা করতে হলো না ভীড়ের মাঝেও দুদিকে চুলের বেনী করা চিরল দাঁতে হাসিমুখের মেয়েটাকে চোখে আলাদা করেই ধরা দিয়ে গেছে। আর তাতেই আমার ভেতরে বাহিরে প্রেমের পুলকিত বাতাসে আলতো ছোঁয়ায় দোলাতে শুরু করেছে।

পাশ ফিরে তাকিয়ে দেখি বিকাশ দাঁত চেপে হেসে যাচ্ছে আমার দিকে তাকিয়ে, ওমন একটা কাজ করার পর ওর হাসিটা দেখে মেজাজ টা গরম হয়ে গেল। 
(আমি রাগান্বিত হয়েই এগিয়ে গেলাম)
এটা তুই কি করলি সবার সামনে? এমন ভাবে সবাই তাকিয়ে ছিল যেন আমি সার্কাসে জোকার।

(দু হাত বাড়িয়ে আমাকে আটকানোর চেষ্টা করে বিকাশ)
যা করলাম তোর জন্যই তো করলাম। ভেবে দেখ সবাই দেখেছে মানে দেবযানীও তোকে দেখেছে। আর কয়েকদিন দেখলে বুঝতে পারবে তুই ওর জন্যই এসেছিস। ভেবে দেখ আমার কত বুদ্ধি..

(একবার ভাবলাম ও ভুল কিছু বলে নি আবার মনে হলো অন্য কোন ভাবেও সেটা করা যেত। আমি তেড়ে গেলাম ওর দিকে)
শালা সবার সামনে বেইজ্জতি করে বলিস আমার ভালোর জন্য দাঁড়া তোকে মজা দেখাচ্ছি।

বিকাশ দৌড়াতে শুরু করলো পেছন পেছন আমিও। এর মাঝেই আমরা কলেজে পৌঁছে গেলাম। কলেজে ভেতরে আর গন্ডগোল করা হলো না। তবে ও ভালো করেই জানে আমার এই রাগ সাময়িক সময়ের জন্যই৷ কলেজ থেকে ফিরার পর থেকেই মনটা বেশ উৎফুল্ল, যে কাজটা কখনো করার কথা ভাবিনি সেটাই করে ফেলার আনন্দে। হয়তো বয়সের কারণেই এমন কাজ গুলো করতে কেমন একটা উৎসাহ কাজ করে সবসময়, যেন কোন এডভেঞ্চারে নেমেছি যেটা জয় করার আগ পর্যন্ত মন অশান্ত হয়ে থাকে। আগে শুধু শুনতাম এখন বুঝতে পারি আসলেই মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি আগ্রহ টা বরাবরই বেশি। সকালে যেই কাজ টা নিজের কাছে বোকামি ছাড়া আর কিছুই মনে হচ্ছিলো না সেটাই এখন ডেয়ারিং কিছু একটা বলে মনে হচ্ছে। ভেতর থেকে সাহস জাগাচ্ছে আগামীতেও এমন কিছু করে ফেলার কিংবা তারচেয়েও বেশি কিছু।
দোকানে বসে আছি কিন্তু মন আর দৃষ্টি দুটোই রাস্তার পানে, আজ অনেকটা সময় বয়ে গেল এখনো ওদের কোন পাত্তা নেই। আজকাল দ্রুতই মন অস্থির হয়ে উঠে অশান্ত ঢেউ আছড়ে পরে ভাঙতে থাকে মনের বাঁধ। হঠাৎ খেয়াল হলো কেউ একজন আসছে গার্লস কলেজের ড্রেস পড়া৷ আমি একটু এগিয়ে গেলাম আরেকটু ভালো করে দেখার জন্য আর চমকে উঠলাম দেবযানী কে আজ একা আসতে দেখে। মন আনন্দে নেচে উঠলো ওকে একা দেখার প্রয়াসে, অন্তরাত্মা খুঁচানো শুরু করেছে আরেকটু এগিয়ে যেতে যদি সম্ভব হয় দেবযানীর সাথে কথা বলে নিতে। কিন্তু সব চিন্তায় জল ঢেলে শান্ত করে দিয়ে হঠাৎ দেখি দেবযানীর পাশেই আরও একজন আসছে পাশাপাশি হাঁটতে হাঁটতে। তবে বয়স বলছে বাবা হতে পারে কিংবা অন্য কেউ। এগিয়ে আসছে আমাদের দোকানের দিকে আমি একটু ভেতরে চলে এলাম। মনে হলো ওরা দোকানের ভেতরই ঢুকেছে দুরুদুরু বুকে আমি ওদের দিকে ফিরে তাকাই৷ 
(দেবযানী ডান হাতে আমার দিকেই ইশারা করে)
বাবা, ঐ যে.... 

[+] 9 users Like nextpage's post
Like Reply
#48

(08-11-2022, 06:55 AM)Jibon Ahmed Wrote:  চমৎকার আপডেট দাদা

thanks

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#49

(08-11-2022, 08:26 AM)Bumba_1 Wrote:  
এক মাথা চুল, কাজলরেখা
জাপটে ধরি বুকের কাছে,
ছাতিমফুলের আর্দ্রতাতে
দেবযানীতে জড়িয়ে আছে ।

বরাবরের মতোই খুব ভালো একটি পর্ব উপহার পেলাম আমরা, by the way কাব্য এই নামটা আমার খুব পছন্দের। আমার এক ভাইপোর নাম।  :)

by the way কাব্য সত্যি সত্যিই কথার ছেলে। 
বাস্তবেই...

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#50

(08-11-2022, 11:56 AM)ddey333 Wrote:  দারুন লাগলো !!

লাইক এবং রেপু ..


clp); Namaskar

Heart Heart

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#51

(08-11-2022, 03:10 PM)ddey333 Wrote:  এই পরের পাতা ছেলেটার গল্পে একটা অন্যরকম flavor  ( সঠিক বাংলা শব্দ মনে পড়ছে না এই মুহূর্তে ) পাই আমি , যেটা আরেকজনের গল্পেও পেতাম ,কাকসন ।



ফাইন ফরাসি ওয়াইনের মতো , যে কেউ হয়তো বুঝবে না  বা উপলব্ধি করবে না !!   :)


ঐ কাকসন তো পল্টি নিলো। গল্পটা এমন একজায়গয় ঝুলিয়ে রেখেছে যে পরে কি হবে না পড়া পর্যন্ত শান্তি নেই।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
#52

(08-11-2022, 07:47 PM)Baban Wrote:  বর্তমান সময়ের মানুষ দুটোর মধ্যেকার মুহূর্ত গুলো ও তাদের অনুভূতি গুলো পড়লে যেন এক অদ্ভুত ভালোলাগার জগতে হারিয়ে যাই ক্ষনিকের জন্য হলেও। তারা একে ওপরের হয়েও নয়, না হয়েও তাই। এযে কি ভয়ানক টানাপোড়েন এর আন্তরিক চঞ্চল রূপ তা কেউ নিজেও বোঝেনা, বুঝতে চায়না। শুধুই কিছু ভালোলাগা মুহুর্ত লাভের নিষ্পাপ লোভ পেয়ে বসেছে তাদের। নেই তাতে উগ্র শরীরী আকর্ষণ, নেই ঠকানোর অশ্লীল আনন্দ। আছে বন্ধুত্ব আর আবেগ।

আর অতীতের ছেলেটার তো এখন আকাশে ভাষার সময়। তাই সে পাখিদের সহিত ভাসছে। অবশ্য এই পর্বের শেষ অংশে এসে ব্যাটা হিরো বাবুর বোধ হয় শুকিয়া গিয়েছে....... মানে মুখের পানি। ♥️♥️♥️♥️

তোমাদের মন্তব্য গুলো পড়লে অন্যরকম একটা শান্তি পাই নিজেকে বুঝাতে পারি কেউ হয়তো আছে যে আমার মনের কথা গুলো বুঝে। 

কিঞ্জল এর ভাগ্যে কি আছে সেটা কে জানে

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#53


নতুন পর্ব যাদের এখনো পড়া হয় নি তারা জলদি করে ঢুঁ মারতে পারেন আগের পাতায়।
আমার অন্য গল্প অতিথি তেও নতুন পর্ব এসে গেছে।



সেই সাথে এই গল্প এগিয়ে নিতে নতুন আপডেটের জন্য লেখা শুরু করেছি, আশা করি দেখা হবে খুব শীঘ্রই।

[+] 2 users Like nextpage's post
Like Reply
#54


আজ অনেকদিন পর ভীষন ভালো লাগছে, অনুভূতি টা বলে বুঝাতে পারবো না। এটুকু বলি আজ রাতে ঘুমটা ভালো হবে।

(খানিকটা এগিয়ে এসে আমার ডান গালে ছোট্ট একটা চুমু একে দিয়ে আমার কোল থেকে ঘুমিয়ে থাকা কাব্যকে নিজের কাছে নিয়ে এক দৌড়ে ঘরের ভেতর ঢুকে যায়)






তৈরী হয়ে আছে নতুন আপডেট তবে আর অপেক্ষা কিসের! আগামীকাল রাতেই আসছে গল্পের নতুন পর্ব।
সঙ্গেই থাকুন....
[+] 2 users Like nextpage's post
Like Reply
#55

(14-11-2022, 09:20 PM)ddey333 Wrote:  দারুন , আছি সাথে ভাই !!

Iex

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#56

পর্ব-৫






টিক টিক করে সে এগিয়ে চলেছে, কখন যে সে একটু থমকে দাড়াবে! সে কি কখনও থামবে না?

সবাই তো চলার পথে একটু থমকে দাড়ায়। মাঝে মাঝে তার জন্য বড় কষ্ট হয়, সে থামে না কখনও,
শুধু তার পিছে ছুটে চলা জীবন ভর- কোন অবকাশ নেই যে তার। তার পিছে ছুটতে ছুটতে সবাই ক্লান্ত হয়- তবু সবাই ক্লান্ত পথে ছুটে চলে!
আমিও ছুটে চলি শুধু তার পিছে, কেন সে থমকে দাড়ায় না একটু সুখের মাঝে? না না সে থামে না- জীবনের ডুব সাতারেও তার পিছে চলা, কত সুখ কত দুঃখ সবই থাকে তার মাঝে, থামে না কখনোই সে সুখে হোক বা দুঃখে! জানি আমি এই ছুটে চলার পথে- ক্লান্ত হবে যখন মন সেও থামবে না,হয়তো ক্লান্ত আমিই ঘুমিয়ে যাবো- কোন এক পথের বাঁকে, শুধু থামবে না সে! দুরন্ত কোন এক গতিতে- দুরন্ত কোন জীবনে সে উপস্থিত হবে।
সে জীবনও সে ক্লান্ত করে তুলবে, তাকেও সে ফেলে যাবে স্বার্থপরের মতো। কেন সে একটু থমকে দাড়ায় না? সে কি ক্লান্ত হয় না কোন এক মুহূর্তেও! যখন তার মাঝে অবস্বাদ আসে,
ক্লান্ত হয়েও সে কি করে ছুটে চলে? ঘুম ঘুম চোখে ক্লান্ত আমি- টিক টিক করে শুধু তুমিই অবিরাম ছুটে চল! যখন দেখি তুমি অনেক দূর- কেন জোর করে আবার তোমার পিছে চলা? এতো স্বার্থপর কেন সে? জীবনের শুরু থেকে ছোটা তার পিছে,
কখনও শেষ হয় না সে পথ চলা, শেষ বারের মতো ঘুমিয়ে পড়ার আগে! সময় তুমি এমন কেন?
কেন তোমার এই ছুটে চলা? কেন এতো খেলা আমাকে নিয়ে? কেনই বা অসময়ে ফেলে চলে যাও আমায়? আজ তুমি আমায় ছেড়ে বহুদূরে- অনেক দূরে চলে গেছ তুমি, জানি আর কখনোই যেতে পারবো না আমি, কি ক্ষতি হতো যদি একটু অপেক্ষা করতে? না না তোমাকে অপেক্ষা করতে বলব না, কেউ হয়তো তোমারই অপেক্ষায় আছে! পুরনো সঙ্গী ফেলে নতুনে তোমার সুখ, তুমি চলে যাও দূর বহুদূর। আমি এখন বড় ক্লান্ত- ছায়া ঘেরা এই পথের পাশেই বসবো আমি! এখানেই সুখের আবেশে হয়তো ঘুমাবো, শুধু অনুরোধ স্মৃতি করে রেখ আমায়, তোমার স্মৃতির পাতায়।

কথা গুলো মনের ভিতরে জেগেছিল আবার মনেই সুপ্ত হয়ে রয়ে গেল, ঠোঁটের কিনারায় এসে আর প্রাণ খুলে বলা হয়ে উঠলো না। কাকে বলবো যে আমাকে তার সাথে জড়িয়ে রেখেছে নাকি আমি যাকে আমার শূন্য শুষ্ক মরুভূমির মত বুকে জায়গা করে দিয়েছি। আমাকে অবাক করে দিয়ে সত্যিই আজ যেন সময় থমকে দাড়িয়েছে, পৃথিবীতে নিজ কক্ষপথে ঘুরতে গিয়েও স্তব্ধ হয়ে দাড়িয়ে আছে। প্রকৃতি নিজেকে থামিয়ে দিয়ে সবকিছু অচল করে রেখেছে শুধু চলমান দুটি আত্মার স্পন্দন একে অন্যকে জড়িয়ে ধরে আছে সবকিছু ভুলে। কর্নে আর কোন শোরগোল ব্যতিব্যস্ত করছে না যেটুকুর উপস্থিতি আছে সেটাও আমার আর কথার প্রচন্ডরকম ভাবে বাড়তে থাকা হৃৎস্পন্দন। আমার মনের ভেতর কত রকমের চিন্তার খেলা খেলে চলেছে সবটার ঠাহর করতে পারছি কই আর ওদিকে কথা! আচ্ছা ওর মনেও কি আমার মতই উথাল-পাথাল ঢেউ বইছে নাকি বরাবরেই মত সবকিছু ভেঙে যাওয়া সত্ত্বেও সামলে নিয়ে শান্ত করে রেখেছে নিজেকে? আগে তো অবুঝের মত সবকিছু এড়িয়ে গেছি কিন্তু যখন ওর থেকে দূরে চলে এলাম তখন বুঝতে পারতাম আমি এতোদিনে কি কি হারিয়ে ফেলেছি নিজের ভুলে।
কথার নিঃশ্বাসে আমার বুক অস্থির হয়ে উঠেছে, ওকে আমার থেকে আর আলাদা করতে ইচ্ছে করছে না। ভূত বর্তমান ভবিষ্যতে কি হবে জানি না তবে অধৈর্য হয়ে পড়া মনে যে আকুলিবিকুলি সৃষ্টি হয়েছে তাতে ওকে ছাড়া নিজেকে কেমন অস্তিত্ব বিহীন মৃত কোন নাম না জানা গুল্মলতার মতই লাগছে। এত বছর পর এসে অনেক প্রশ্নের উত্থান হবে জেনেও আজ যে সাহসের সঞ্চার হয়ে চলেছে সেটা যদি বছর কয়েক আগে খানিকটাও জড়ো করতে পারতাম তবে কি বরাবরে মতই কথা আমার বুকে নিশ্চিন্তে মাথা রেখে সুখের স্বপ্ন বুনে চলতো। আহা! এমন কল্পনায় মনে শুধু সুখানুভূতি ছোঁয়ায় শীতল পরশ বুলিয়ে যায় তাতে এ ঘোর যেন কখনো না ভাঙে সেটাই চাওয়া থাকে সৃষ্টিকর্তার কাছে। এমন স্বর্গীয় মূহুর্তে সদা চঞ্চল মতি যার স্পর্শে শান্ত হয়ে আসছে সেই মানুষটার আলিঙ্গনে আবদ্ধ হয়ে মনের বিশাল আকাশ জুড়ে শ্রাবণের মেঘ গুলো জড়ো হচ্ছে একটু একটু করে। এখনি হয়তো আমার মনে জমা হওয়া ভালোবাসার মেঘ গুলো শ্রাবণের ধারা হয়ে নেমে আসবে আর ভিজিয়ে দিয়ে যাবে কথার এতো বছর ধরে আমার অবহেলায় দগ্ধ হতে থাকা নির্মল চিত্ত কে। সেই চরম সময়ের ব্যাপ্তিতে নিবদ্ধ থাকা মস্তিষ্কের নিউরন জুড়ে ছুটে চলা অলীক সুখের ইঙ্গিতে আজ আমার ব্যাকুল মন উদাস হয়ে আছে দুঃসাহস জাগাছে আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে দূরে কোথাও অজানা গন্তব্যে হারিয়ে যেতে।

কিরে এখানেই এমন করে কি দাঁড়িয়ে থাকবি নাকি? ভেতরে যাবি না?

(কথার কাঁপতে থাকা ক্ষীণ গলার স্বরে আমি আবার নিজের মাঝে ফিরে আসি, ওর চোখের দিকে তাকিয়ে স্থির হয়ে থাকা মনিতে নিজের প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। সেই সাথে ভীষণ রকমের অপার্থিব সুখের আকুলতা যেখানে হয়তো আমি ছাড়া আর কারও অধিকার নেই)
ইচ্ছে করছে না রে! থাক না আর কিছুক্ষণ।

(পরাজিত সৈনিকের ক্ষতবিক্ষত দেহের যন্ত্রণায় যখন ঔষধের উপশম পায় তখনকার মতই একটা দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে কথার ঈষৎ ফাঁক হওয়া ঠোঁটের আড়াল থেকে)
আমি তো চাই! তুই পারবি?

(আমাকে ওর আলিঙ্গন থেকে মুক্ত করে দেয়)
নে চল রাত হয়েছে, দিপু টেনশন করবে।

আমি কিছু একটা বলতে চেয়েও যেন কোথাও আটকে গেলাম, তবে কি আবার হারিয়ে ফেলছি কথা কে? ওর প্রস্থানের ছায়া অনুসরণ করে বাড়ির ভেতরে প্রবেশ করতে লাগলাম। খানিক আগের চঞ্চলতা টা এখন যেন কিসের আড়ালে ঢাকা পড়ে গেছে আমার সামনে যে আছে সে একদম অন্য একজন মানুষ যার মাঝের দৃঢ়তা, প্রয়োজনের গাম্ভীর্য, সময়ের দায়িত্ব আর পরিস্থিতির পক্কতা ওর ব্যক্তিত্বে আলাদা জৌলুশ এনে দিয়েছে। বারান্দার কাছে হঠাৎ থমকে দাঁড়ায় কথা পেছন ফেরে আমার দিকে এগিয়ে আসে, ওকে আসতে দেখে আমি স্থির হয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ি।

আজ অনেকদিন পর ভীষন ভালো লাগছে, অনুভূতি টা বলে বুঝাতে পারবো না। এটুকু বলি আজ রাতে ঘুমটা ভালো হবে।
(খানিকটা এগিয়ে এসে আমার ডান গালে ছোট্ট একটা চুমু একে দিয়ে আমার কোল থেকে ঘুমিয়ে থাকা কাব্যকে নিজের কাছে নিয়ে এক দৌড়ে ঘরের ভেতর ঢুকে যায়)

আমি অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে আর ভাবছি একই মানুষে কত রূপ ওর চলে যাওয়াটা আমাকে ফিরিয়ে নিয়ে যায় সেই কলেজ জীবনের স্মৃতিতে যেখানের কথা ছিল এরকম চঞ্চলতায় ঢাকা শিশুসুলভ চলাফেরা। এই কথাকে আবার যেন অনেকদিন পর ফিরে পেয়েছি।


ঝড়ো হাওয়ার মত এসেছিলে তুমি,
দিয়েছিলে হৃদয়ে শীতল ছোঁয়া।
কল্পনাতে তুমিই তো রানী,
নাইবা হলো বাস্তবে পাওয়া।
নিম্নচাপের প্রভাবে তুমি
ঘুরেছো দিক বিদিক,
ঘূর্নিঝড়ের শেষে হাওয়া
ঠিক চিনবে দক্ষিণ দিক।
চেয়েছি তোমায় পাবো না জেনে
ভাগ্যের পরিহাস নিলাম মেনে
ভালোবাসার ডাক তো ঐ ঈশ্বরও শোনে।


এসএসসি পরীক্ষা শেষ তাই সময়টা এখন শুধুই উপভোগের আর সেটার সদ্ব্যবহার কিভাবে করতে হয় সেটা আমার আর বিকাশের চেয়ে ভালো কে জানে। বিকেলের দিকে আমি আর বিকাশ বাজার থেকে বেড়িয়ে গ্রামের পথ ধরে হ্যাচারীর ওখানে চলে গেলাম এখানের মোটর ঘরের পেছনের মাচা টা আমাদের অবসরের আড্ডার যায়গা। সন্ধ্যা নেমে আসছে তাই আমরা আবার বাড়ি ফেরার পথ ধরি। কলেজ রোডের তালতলার কাছে আসতেই আমার পকেটে থাকা মোবাইলটা বেজে উঠে, না তখনো আমার নিজের কোন মোবাইল পাওয়া হয়ে উঠেনি তবে এসএসসি পরীক্ষা শেষ হয়েছে মানে আমি একটু বড় হয়েছি সেই সুবাদে মায়ের ছোট্ট বাটন মোবাইলটা এখন আমার পকেটে শোভা পায়। মোবাইলটা পকেট থেকে বের করতেই দেখি কথাদের বাসার নাম্বার থেকে কল এসেছে, রিসিভ করতেই

আন্টি তোমার বাঁদর টা কই গো?

(মেজাজ টা গরম করে দিলো, একটু রাগত্ব স্বরেই বললাম)
বাঁদর টাই আছে এ পাশে ম্যাডাম।

(আমিই যে ফোনটা ধরবো সেটা হয়তো ও বুঝতে পারে নি তাই কি বলে পরিস্থিতিটা সামলাবে সেটাই ভাবতে ভাবতে এলোমেলো কয়েকটা শব্দে আওরিয়ে চলেছে তারপর কিছুটা সামলে নিয়ে)
কই তুই? বাসায়?

না, এই শিমুলতলির দিকে একটু হাঁটতে গিয়েছিলাম এখন তালতলা আছি।

ওহ তাহলে তো বাসার কাছেই আছিস, একটু বাসায় আয়...

কেন?

দরকার আছে। দেরি যেন না হয়, তাড়াতাড়ি আয়
(আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই কলটা কেটে দিলো)
একবার ভাবলাম যাবো না ও বললেই কি যেতে হবে নাকি। সবসময় কেমন একটা অধিকার খাটায় আমার একদম ভালো লাগে না। আবার ভাবি যদি এখন না যাই তবে আবার মোবাইল করে মা কে বিচার দিবে আর কান্নাকাটির অভিনয় তো ওর কাছে হিরোইনদের শেখা উচিত। এমন একটা ভাব করবে যেন আমি ওকে কত কি না বলেছি। না যেতেই হবে একবার, গিয়ে তো দেখি কেন ডাকছে। বিকাশ কে বললাম সাথে যাবার জন্য কিন্তু ওর অজুহাত টা বরাবরই তৈরী করা থাকে। তাই সুযোগ বুঝেই কেটে পড়লো, সত্যি বলতে বিকাশ কথা কে কেন জানি ভীষণ ভয় পায়।
তালতলা থেকে একটু এগিয়েই একটা গলিপথ সেটা ধরে গোটা পঞ্চাশ পা বাড়াতেই কথাদের বাসায় পৌছে গেলাম। কলিং বেল টা চাপতে দেরি হলো কিন্তু গেটটা খুলতে দেরি হলো না, মনে হয় কথা এখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছিলো আমার জন্য। ভেতরের ঢুকতে গিয়ে মনে হলো বাসাটা কেমন খালি খালি লাগছে

কিরে বাসায় কেউ নেই নাকি? আন্টি কই অর্পি কে দেখছি না।

মা অর্পি কাকী সবাই একটু বাজারে দিকে গেলো, টেইলার্সে কিছু জামা দেয়া আছে সেগুলো আনতে। আর কিছু কেনাকাটা আছে হয়তো

তাহলে তুই একা বাসায় কি করিস? আর আমাকে এখন ডাকলি কেন?

(আমার হাত ধরে টানতে টানতে ঘরের ভিতর নিয়ে গেল)
এমনি মন চাইলো তাই কেন তোকে কি দিনক্ষণ দেখে আসতে বলতে হবে নাকি। চুপ করে এখানে বসে থাক আমি আসছি।

(আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই বাতাসের বেগে ঘর থেকে বেড়িয়ে গেল। আমি চুপটি করে সোফায় বসে পড়লাম, ওর মতে মতে না চললে বিপদ আছে। কিন্তু গেল টা কোথায় আর কেনই বা ডাকলো সেটা জানা হলো শুধু মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো)
কেন ডাকলি সেটা তো বল।
না আমার আওয়াজ শোনার মত কেউ ছিল না সেখানে, আমি উঠে গিয়ে টিভি টা অন করে ফিরে আসতেই কথাও ঘরে ঢুকলো তবে এবার খালি হাতে নয়৷ দু হাতে ধরা ট্রে টাতে কিছু খাবার আছে হয়তো। কাছে আসতেই দেখি চিড়ে পোলাও আর ডিম পাউরুটি। ধোয়া উঠা গরম নাস্তা দেখে আমার জিভে জল চলে এসেছে, বুঝাই যাচ্ছে কথাই রান্না করেছে সেই সাথে প্লেটের ডেকোরেশন টাও সুন্দর হয়েছে। ওকে একটু খুঁচা দিতে ইচ্ছে হলো

কিরে কি ব্যাপার আজ? আন্টি আমার জন্য এগুলো করেছে নাকি, ওয়াও ঘ্রানেই বলছে দারুন হবে খেতে।

(আমার হাতে প্লেট গুলো দিতে গিয়েও সরিয়ে নিলো, আর মিষ্টি একটা ভেংচি দিয়ে রাগত স্বরে বললো)
তোর আন্টি করেছে মানে? আন্টিই সব করে নাকি আমি কি কিছু করতে পারি না বুঝি? আমি তোর জন্য বানিয়েছিলাম আর তুই কি না, যা তোর আর খেতে হবে না।

তুই করেছিস? সত্যি? তাই তো বলি ওমন বিচ্ছিরি দেখাচ্ছে কেন আর কেমন একটা পঁচা গন্ধ বের হচ্ছে
(দিলাম আরেকটু রাগিয়ে)

কি বললি? বিচ্ছিরি লাগছে আমার রান্না? পঁচা গন্ধ করছে? যা আমার পঁচা বিচ্ছিরি রান্না তোর খেতে হবে না আমি সব ফেলে দেবো এখনি৷ তুইও চলে যা তোর অনেক কাজ ব্যস্ত মানুষ।

ও আমার কাছ থেকে উঠে চলে যেতে চাচ্ছিলো আমি শক্ত করে ওর হাতটা চেপে ধরতেই একটা চাপা আর্তনাদ শুনতে পেলাম। কথার মুখের দিকে তাকাতেই দেখি অসহ্য যন্ত্রণায় চোখ মুখ কুঁচকে আছে আর অন্য হাতে আমার হাতটা সরানোর চেষ্টা করছে। হাত সরাতেই দেখি আমি ওর কব্জির যেখানে ধরেছিলাম সেখানটা কালচে লাল হয়ে আছে আর দেখে মনে হচ্ছে হালকা পুড়ে গিয়ে ফুসকা পড়ে গিয়েছিল সেটা গলে গিয়েছে।
কিরে এটা কিভাবে হলো? হাত পোড়ালি কি করে?
(যন্ত্রণায় চোখের কোনে জল জমে গেছে আর মুখ দিয়ে চাপা গোঙানির আওয়াজ বেড়িয়ে আসছে সেটা সহ্য করেই কোন মতে বলে উঠলো)

গরম তেল ছিটকে এসেছিল।

(ওর এমন অবস্থা দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, আমার জন্যই তো এমন হলো আর আমিই কিনা ওকে খুঁচা দিয়ে যাচ্ছিলাম)
কিছু লাগিয়েছিস? ঘরে অয়েন্টমেন্ট আছে কি?

হুম! ঐ টেবিলের নিচে একটা বক্স আছে ওটাতেই আছে হয়তো, আমিই নিয়ে আসছি।

চুপ করে বস এখানে, এসব কে করতে বলেছিল তোকে। সবটাতে মাতব্বরি না করলেই না৷ আন্টি দেখলে যে কতগুলো বকা খাবি সেটার খবর আছে।
(ওকে কথা গুলো বলতে বলতে আমি বক্স খুলে অয়েন্টমেন্ট টা খুঁজতে থাকি)

মা থাকলে তো করতে দিবে না তাই তো...
তোর জন্যই তো করেছিলাম এখন তুই আমাকে বকাবকি করছিস, আমি কি ইচ্ছে করে পুড়িয়েছি নাকি

(পেছন ফেরে দেখি কথা গাল ফুলিয়ে বসে আছে, চোখ মুখ লাল হয়ে আছে। আমি ওর কাছে গিয়ে বসে হাতটা নিজের কোলের কাছে টেনে নেই)

এতো বকবক করিস কেন? চুপ করে বসে থাকবি বলে দিলাম।
আমি অয়েন্টমেন্ট নিয়ে ওর পোড়া জায়গাটাতে ভালো করে লাগিয়ে দিয়ে হালকা করে ফুঁ দিতে থাকলাম। আমার হাতে থাকা কথার হাতটা যেন খানিকটা কেঁপে উঠলো, হাতের লোম গুলো দাড়িয়ে গেছে। না সেদিকে আমার কোন ভ্রুক্ষেপ নেই বরং আমি ওর পোড়া ঘা তে মনোনিবেশ করলাম। আমার শুশ্রূষা হয়তো কথার ভালো লাগছিলো তাই বুঝি ও আমার দিকে আরেকটু সরে আসলো। না আমার গায়ের সাথে ওর গা লেগে নেই তবুও যেন আমি ওকে অনুভব করতে পারছি। আমার সংবেদনশীল ইন্দ্রিয় বলছে কথা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার কেন জানি ওর মুখটা দেখার ইচ্ছে করছে কিন্তু ওর চোখের দিকে তাকানোর সাহস পাই না। ওখানে তাকালে আমার যেন সব কেমন গুলিয়ে যায় নিজেকে হারিয়ে ফেলি ওর চোখের গভীরতায় মন বলে ওখানে শুধু আমার নামই লেখা। কিন্তু আমি তো ওমন করে কখনো কিছু ভাবি নি, ভাবা হয়ে উঠেনি। মনের ভেতরে চলা দোটানার মাঝেই আমি ভীরু ভীরু দৃষ্টিতে কথার দিকে তাকানোর চেষ্টা করি।
ও আমার খুব কাছাকাছি চলে এসেছে হয়তো ওর আর আমার মাঝে ইঞ্চি কয়েকের ব্যবধান কোন রকমে আমাদের আলাদা করে রেখেছে। আমি কখনই ওর চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারি নি কেন সেটা জানি না অদ্ভুত একটা অস্বস্তি কাজ করতো মনের ভেতরে। কিন্তু আজ কোন এক মোহনীয়তার আগলে আমি যেন বন্দী হয়ে পড়েছি চাইলেও যেন ওর চোখ থেকে আমার দৃষ্টি সরাতে পারছি না। জীবনের ১৫ টা বসন্ত পার করে আসা আমি সঙ্গ দোষে না হয় পারিপার্শ্বিক প্রভাবেই যৌন জ্ঞান খানিকটা বৈকি অনেকটাই প্রাপ্ত করে নিয়েছি। সেটারই প্রভাবে হয়তো আমার শরীরের রন্ধ্রে রন্ধ্রে কামবেগ তাড়িত হতে লাগলো। ছড়িয়ে পড়া উষ্ণতায় আমার নাক মুখ হালকা ঘামতে শুরু করেছে। বিপরীতে বসা কথার মাঝে কোন হেলদোল দেখতে পারছি না তবে ওর প্রতিটা নিঃশ্বাসে নাকের পাটা ভীষণ ভাবেই ফুলে উঠছিল বারবার। আমার হাত ওর কব্জি ছেড়ে কাঁধের কাছে কখন চলে এসেছে সেটা আমার ঘোরের মাঝে থাকা মস্তিষ্ক অবলোকন করতে পারে নি। এর আগে অনেকবার ওকে স্পর্শ করেছি কিন্তু পূর্বে কখনই আজকের মত এত নরম মোলায়েল কোমল মনে হয় নি ওকে। আমার হাতের স্পর্শে যেন একটু একটু করে নরম চকলেটের মত গলে যাচ্ছে কথা। আর রিপুর ফাদে আটকে থাকা আমার বাসনাদি জিভ সেটার স্বাদ নেবার জন্য উদগ্রীব হয়ে উঠেছে। আমার চঞ্চল হাত গুলো ওর তপ্ততা ছড়ানো কানের পাশে নিজেদের স্থান করে নিয়েছে, কথাও যেন বশীভূতের মতই আমার আরও কাছে চলে এসেছে৷ খানিক নড়াচড়াতেই আমার ঠোঁট যুগল ওকে স্পর্শ করে যাবে। ওর চোখ গুলো ছোট হয়ে আসছে ওখানের স্থিরতা আমাকে আরও প্রশয় দিয়ে যাচ্ছিলো। কথার ঈষৎ ফাঁক হওয়া ঠোঁটের কম্পন আমাকে হয়তো আহ্বান জানিয়ে যাচ্ছে, আমার দ্বিধাগ্রস্থ মনকে শান্ত করে ও দুচোখ বন্ধ করে নেয়। এটাই সেই সময় সবকিছু পেছনে ফেলে এগিয়ে যাবার আগে কি হয়েছে আর পরবর্তীতে কি হবে সেই হিসাবের খাতা না খুলে এখন সবচেয়ে উত্তম মূহুর্ত রিপুর তাড়নায় ছুটতে থাকা মনকে শান্ত করার। আজকের পর ওর সাথে আমার সম্পর্ক কোথায় গিয়ে ঠেকবে সেটার ভাবনায় ভেসে যাবার আগেই আমি দু চোখ বন্ধ করে এগিয়ে দিলাম আমার তৃষ্ণার্ত ওষ্ঠদ্বয় কে।


হঠাৎ করেই আমার তপ্ত কপালে ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই অনেক কষ্টে মরিচের মত জ্বালা করতে থাকা চোখজোড়া খোলার চেষ্টা করি। আধো আধো চাহনিতে বুঝতে পারি হাতটা কথার ও আমার পাশেই উদ্বিগ্ন চেহারায় বসে আছে।

(ভাঙা ভাঙা কন্ঠে কিছু শব্দ জোড়ার চেষ্টা করতে থাকি)
তু...তুই এএএখানে, কি...ইইই হয়েছে তোকে এমনননন দেখাচ্ছে কেন?

(কথা অদ্ভুত চাহনিতে আমার দিকে তাকিয়ে আছে)
পাগল বলে কি? তোর কি হুশ নেই নাকি। তোর গা জ্বরে পুড়ে যাচ্ছে সেই কখন থেকে আবোল তাবোল বকে যাচ্ছিস আর বলে কি না কি হয়েছে। একটাবার ডাকতে পারলি না? ভাগ্যিস দিপু তোর ঘরের এদিক দিয়ে যাচ্ছিলো নয়তো জানতেই পারতাম না।

আমি আর কিছুই বলতে পারছি না গলা কেমন জড়িয়ে আসছে, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি কথার বিধস্ত মুখের দিকে।





★★★★★★



দেবযানীকে আমার দিকে আঙুলে ইশারা করতেই আমার প্রাণ যেন যায়যায় অবস্থায় ঝুলে রয়েছে৷ দোকান ভর্তি মানুষ সেই সাথে কাকাও আছে সবার সামনে ওর বাবা যদি এখানে কিছু বলে উঠে তবে আমার আর মুখ দেখানোর জায়গা থাকবে না। আমার তো তখন ইচ্ছে করছিলো কিছু বলার আগেই ওর বাবার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। যা হয়েছে হয়েছে আগামীতে এমন আর কখনো হবে না। আমার না কোন মান সম্মানের বালাই নেই কিন্তু আমার বোকামির জন্য আমার বাবার আমার পরিবারের মান সম্মান সব আজ ধুলায় মিশতে চললো তার কি হবে। কেন যে এইসব করতে গেলাম কে জানে, কোন মায়ার কবলে পড়ে হেন কর্মে নাম লেখালাম ঈশ্বর জানেন। আমি কান ধরছি আর কখনো ওর দিকে ফিরেও তাকাবো না দরকার হলে রাস্তা বদল করে নেব, সামনে পড়লে চোখ বুজে নেব তবুও দেবযানী কে দেখার সাধ জন্মের মত ঘুচিয়ে দেব।

কিরে কোনটা, দেবযানীর দিকে তাকিয়ে ওর বাবা আরেকবার জিজ্ঞেস করলো।

ঐতো দেখতে পারছো না তুমি, দেবযানী আবারও ইশারায় আমাকে দেখায়।
না আমি আর দাড়িয়ে থাকতে পারছি না, পারি তো এখনি এখান থেকে দৌড়ে পালিয়ে যাই। ওদের এগিয়ে আসতে দেখে আমি নিজেকে যতটা পারি অসহায়ের মত গুটিয়ে নিলাম। আমার কাচুমাচু হয়ে থাকা মুখটা যে কেউ দেখলে তার হৃদয় হয়তো কেঁদে উঠতো কিন্তু দেবযানীর বাবা কি সেসবের ধার ধারবে৷ আমার কাছাকাছি আসতেই আসন্ন ঝড়ের মোকাবিলা করতে নিজেকে প্রস্তুত করার নিমিত্তে চোখ বন্ধ করে সাহস সঞ্চার করার চেষ্টা করলাম।

না মনে হলো ওরা আমাকে ডিঙিয়ে আরেকটু আগে এগিয়ে গেছে সেটা ভেবে স্বস্তি পাবার আগেই ভাবনার উদয় হলো তবে কি সরাসরি কাকার কাছেই বিচার দিয়ে দিবে নাতো৷
তবে তো আজ আর রক্ষে নেই আমার, আগত বিপদ কে সামলাতে এক দৌড়ে দোকান থেকে প্রস্থান করবার প্রস্তুতি নিতে লাগলাম। তার আগে একবার চোখ মেলে পেছনে দেখে নেবার সিদ্ধান্ত নিলাম।

বাবা ঐ যে এই বড় টেডিটা আমার পছন্দ। আমাকে কিন্তু এটাই কিনে দিতে হবে আগেই বলে দিলাম(অদ্ভুত রকমের নাকি সুরে বাবার আদরের দুলালীর আবদার শুনে আমার কান খাঁড়া হয়ে গেল।)

তুই কি বড় হবি না? এতোদিন ধরে তাহলে এই টেডি টা প্রতিদিন দেখে যেতিস। তোর না বাসায় আরও পুতুল আছে এখন আরেকটা দিয়ে কি করবি?

না না আমি কোন কিছু শুনবো না, তুমি কিন্তু কথা দিয়েছিলে যে আমাকে কিনে দিবে (কথা টা বলেই দেবযানী বাচ্চাদের মত হাত পা ছুঁড়তে শুরু করলো)

ঠিক আছে দেব দেব (দেবযানীর আবদার মেনে নিয়ে ওকে শান্ত করলো)

আমি একটু দূরে বলতে এইতো হাত দুয়েক হবে দূরত্বে দাড়িয়ে আছি আর ওদের বাবা মেয়ের মাঝের কথা শুনছি। আমার খাঁচা থেকে বেড়িয়ে যাওয়া আত্মা যেন আবার ফিরে এলো নিজের মাঝে। আগের সব ভয় শঙ্কা আশঙ্কার মেঘ মনের আকাশ থেকে সরে গিয়ে আনন্দের রোদে ঝলমলিয়ে উঠতে লাগলো। খানিক আগের ভাবনা গুলো নিজে থেকেই হাসির উদ্রেক সৃষ্টি করতে লাগলো আপন মনে। নিজেকে নিজের কাছে কেমন বোকা বোকা লাগতে শুরু করেছে, মনে হচ্ছে এমন ভয় হয়তো আগে কখনো পাই নি আমি।
আমি কাউন্টারের দিকে এগিয়ে গেলাম সেখান থেকে নিরাপদ দূরত্বের মাঝে দেবযানীকে সবচেয়ে উত্তম রূপে অবলোকন করতে পারবো। দেবযানী ততোক্ষনে নতুন কেনা টেডি টা কে হাতের কাছে পেয়ে চাপা উল্লাস করতে শুরু করলো। আর আমি আপ্লুত নয়নে সেই অপরূপা শোভিত মনোমুগ্ধকর দৃশ্যের স্বাদ আস্বাদন করে যাচ্ছি। আচ্ছা তবে কি দেবযানী প্রতিদিন এই টেডি টা কে দেখে যেত আর ওমন মিষ্টি হাসিখানা ছুড়ে যেত মুক্ত আকাশ পানে। আর সেটাকে মুঠোতে পুরে নিয়ে আমি নিজের কাছে সাজিয়ে রেখেছি আপন যতনে। যাক একদিক থেকে তো বাঁচা গেল ও আমাকে সকালে খেয়াল করে নি কিংবা চিনতে পারে নি। এটার জন্য কি আমার মনে কষ্ট জমার কথা ছিল বিষাদে বিভোর হয়ে যেতে হতো কিন্তু আমি তো সেসবের কিছুই উপলব্ধি করি নি বরং দেবযানী কে এতো টা কাছ থেকে দেখার আনন্দে উদ্ভাসিত হয়ে চলেছিলাম। আর ওকে আরও বেশি করে জানতে পারলাম এই ছোট্ট একটা মূহুর্ত কে উপলক্ষ করে, যে আমি একটু আগে কান ধরতে রাজি ছিলাম যে আর কখনো দেবযানীর দিকে ফিরেও তাকাবো না সেই আমিই আবার নতুন করে প্রেমে পড়তে লাগলাম দেবযানীর হাসিতে ওর আহ্লাদী আচরণে আরও হয়তো অনেক অজানা কারণে। কোথায় যেন পড়েছিলাম প্রেমে পড়তে কোন কারণ দরকার হয় না আর যেটাতে অনেক কারণ জড়িয়ে থাকে সেখানে ভালোবাসা না নিছক কিছু চাওয়া পাওয়া কিংবা সময়ের সাথে বয়ে যাওয়া অনুভূতির লেনদেন। তাই তো কখনো কোন একটা মূহুর্তে এসে নিজেকে আর সেই সম্পর্কে খুঁজে পাওয়া যায় না যেটুকু থাকে সবটাই শরীরের চাহিদা।


একবার সুযোগ পেয়ে গেলে খুব কম মানুষই সেটার সদ্ব্যবহার করে আর বাকিরা আগের চেয়ে বেপরোয়া হয়ে পড়ে। আমিও হয়তো সেটাই হয়ে উঠেছিলাম, যেখানে আগে আমি ভীত সতন্ত্র হয়ে পড়েছিলাম সেখানেই এখন দেবযানীকে দেখার জন্য দিন কে দিন বেপরোয়া হয়ে উঠেছি। কিছু দিন সাথে বিকাশ থাকে আবার কোন দিন আমি একাই চলে যাই কলেজের কাছে দূরে আড়ালে দাড়িয়ে দেবযানীকে এক নজর দেখার অভিলাষে। আমার মনের চাহিদা একটু একটু করে বেড়েই যাচ্ছে আমি অতি সাহসী কিংবা দুঃসাহসী হয়ে উঠছি। আমি হয়তো দেবযানীর পিছু নিতে শুরু করে দিয়ে ছিলাম নিজের অজান্তেই যেটাকে আমার অবচেতন মন ভালোবাসার প্রতি আকর্ষণ বা আমার আত্মিক টান ধরে নিয়েছিল। আজকাল দেবযানী কোন টিউশনে কখন আসে কার সাথে আসে কোন পথে যায় সবটাই আমার নখদর্পনে এসে গিয়েছে। কলেজ আর টিউশনির সময়টা কোন ভাবে কাটিয়ে নিয়ে বাকি সময়ের সবটাই আমি দেবযানীর পেছনে উড়াতে লাগলাম। ক্লাসে স্যার ম্যাডাম কি পড়াচ্ছে সেদিকে আমার আর মনোযোগ থাকে না আর থাকবেই কি করে আমার মস্তিষ্ক সবসময়ই তো সময়ের হিসেব কষে যায় কখন ছুটির ঘন্টা বাজবে আর আমি আমার মনে বেজে চলা প্রেমের ঘন্টায় সুর তুলবো।
আমি হয়তো একটু বেশিই এগিয়ে গিয়েছিলাম আর নিজের দিকটা ভুলে যেতে বসেছিলাম। আর সেটার এফেক্ট পড়তে শুরু করেছিল আমার নিয়মিত জীবনে বিশেষ করে আমার পড়ালেখায়। টিউটোরিয়াল পরীক্ষায় আমার রেজাল্ট আশানুরূপ হয় নি, ফেল করবো না জানি তবে প্লেসমেন্ট করতে পারে নি। বাসায় কি করে জানাবো সেটা ভাবতে গিয়ে শরীরের ঘাম ছুটে যাচ্ছিলো৷ নোটিশ বোর্ডে রেজাল্ট দেখে আমার গ্রুপের কেউ তো বিশ্বাসই করতে পারে নি যে আমার মার্ক এতো কম আসবে৷ ওদের চোখে হয়তো বিগত দিনগুলোতে আমার বদলে যাওয়া টা তেমন করে চোখে পড়ে নি৷ না পড়েছে একজনের নজরে পড়েছে সেটা আমিও আগেই বুঝতে পেরেছিলাম তাই ওকে এড়িয়ে যাচ্ছিলাম বারবার। আজ ওর মুখের হাবভাব দেখেই বুঝতে পারছি আমার উপর বেজায় নাখোশ হয়ে আছে কিন্তু সবার সামনে কিছু বলছে না৷ তবে আমার মনে আছে স্যার একদিন বলেছিল কালো মেঘে ঢাকা আকাশ যত বেশি শান্ত দেখাবে ঝড় ততো প্রবল আসার শঙ্কা তৈরী করে। সাবধান বানী টা মাথায় রেখে টিফিন টাইম টা পালিয়ে বেড়িয়েছি কোন মতে কিন্তু যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধ্যে হয়। ক্লাসে ঢোকার সময় পড়লাম তো সোজা ওর সামনেই

ছুটির পর অপেক্ষা করিস, তোর সাথে দরকার আছে।

না.. মানে আমার তো একটু কাজ ছিল। আজ হবে না হয়তো।

তোর ইচ্ছে, দাঁড়ালে দাঁড়াবি না হলে আমি তোর বাসা চিনি ওখানেই দেখাবে। মাঝখানে আন্টি সব জানবে আর কি...
(কড়া ঝাঁজে কথা গুলো শুনিয়ে আমার পথ ছেড়ে ওর বেঞ্চে চলে গেল)
[+] 7 users Like nextpage's post
Like Reply
#57

(15-11-2022, 09:25 PM)Bumba_1 Wrote:  দু-এক জায়গায় বানান ভুল হয়েছে ঠিক করে নিও। আর পরাজিত সৈনিকের যে পংক্তিটা বললে, সেটা অসাধারণ .. মন ছুঁয়ে গেলো। আর সবশেষে as usual বলতেই হবে বরাবরের মতোই ..

আমি হবো উড়নচণ্ডী
এবং খানিক উস্কোখুস্কো
এই জন্মের পারিপাট্য সবার আগে ঘুচিয়ে দেবো
তুমি কাঁদলে গভীর সুখে
এক নিমেষে সবটুকু জল শুষে নেবো
তুমি শুধু আমার হবে দেবযানী।

পরের জন্মে কবি হবো
তোমায় নিয়ে হাজারখানেক গান বাঁধবো,
তোমার অমন ওষ্ঠ নিয়ে
নাকছাবি আর নূপুর নিয়ে
মেলায় মেলায় বাউল হয়ে ঘুরে বেড়াবো
তুমি শুধু আমার হবে দেবযানী।

ধন্যবাদ দাদা..

না তুমি দেখছি দেবযানীর প্রেমে পড়ে গেছ তাহলে তোমাকে সাবধান করার জন্য একটা স্পয়লার দিয়েই দিই, খুব বেশি হলে আর মাত্র দুটো পর্বেই ওকে পাবে তার পর হাপিশ করে দেব।  Big Grin

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
#58

(15-11-2022, 09:33 PM)S.K.P Wrote:  Lovely update.

আমার লেখায় আপনার প্রথম মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply
#59

(15-11-2022, 10:27 PM)Baban Wrote:  উফফফফফ কি সব লিখছো হে লেখক। তোমার লেখা ভর্তি খাতার পাতা যত উল্টোচ্ছি, পরের পাতায় চোখ বুলিয়ে আরও ডুবে যাচ্ছি অচেনা অজানা ওই মানুষ গুলোর সাথে। কাছে আসা, প্রথম সেই অজানা ভয় লাগা, প্রথম সেই বড়ো হয়ে ওঠা আর একদিন সত্যিই পরিপূর্ণ ভাবে বড়ো হয়ে ওঠা আর জীবনকে চিনতে শেখা মানুষ গুলোর ঠিক ভুল আর মধ্যেকার সম্পর্ক যেভাবে ফুটে উঠছে তা অসাধারণ। ♥️


সবই তোমাদের আশীর্বাদ...
আর বাকিটা খুব কাছের কিছু মানুষের জীবন দর্শন।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
Like Reply
#60

(15-11-2022, 10:45 PM)ddey333 Wrote:  বুক বহুদিন আগেই ফেটে গেছিলো ,

এই পরের পাতা আবার রক্ত ঝরাচ্ছে !



বাঁচতে দেবে না কেউ bananaSad




বৌদিকে বলে একটু মলম লাগিয়ে নাও দাদা।
নাকি বৌদি ওসবের কিছু জানে না।

:shy: হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই।
 দুইকে আমি এক করি না, এক কে করি দুই।। :shy:
[+] 1 user Likes nextpage's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)