Thread Rating:
  • 96 Vote(s) - 2.71 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

ROMANTIC THRILLER প্রতিশোধ: দ্যা রিভেঞ্জ (সমাপ্ত)Completed

Showing only the posts of Monen2000: 342 of 712 posts. Show all posts
#81

                               পঞ্চম পর্ব

"কি রে তোর পূজো হলো?" প্রশ্নটা করলো বৃষ্টি উদ্দেশ্য তাথৈ, তাথৈ তখন শিবলিঙ্গের মাথায় দুধ ঢেলে পূজো দিয়ে হাতজোড় করে চোখ বুজে প্রণাম করছে, প্রণামটা একটু বেশি সময় ধরে চলছে দেখে প্রশ্নটা করে বৃষ্টি।
আরও একটুক্ষণ পরে চোখ খোলে তাথৈ বলে "তোর সবকিছুতে এত অধৈর্য কেন?"
আমার ক্ষিদে পেয়েছে
তাহলে উপোস রাখতে গেলি কেন?
মা জোর করছিল তাই এখন চল।
এমন সময় মন্দিরের পুরোহিত বললেন: তুমি একটুও বদলাওনি তাথৈ মা সেই ছোট্ট থেকেই দেখছি ভেবেছিলাম বাইরে পড়তে গিয়ে পাল্টে গেছো কিন্তু আজ বুঝলাম আমি ভুল ছিলাম।
তাথৈ: আর আমি পাল্টাবো‌ও না ঠাকুরমশাই। বলে তাথৈ প্রণাম করতে গেলো
পুরোহিত মশাই তাথৈকে বাধা দিয়ে বললেন: ঠাকুরের সামনে অন্য কাউকে প্রণাম করতে নেই, কিন্তু আমি আশীর্বাদ করছি তুমি সুখী হ‌ও মা।
এসময় বৃষ্টি আবার তাড়া দিল "তুই আসছিস কিনা বল?"
তাথৈ: তুই এগো আমি আসছি। বৃষ্টি চলে গেল
তারপর তাথৈ বললো: ঠাকুরমশাই একটা কথা জিজ্ঞেস করবো?
ঠাকুরমশাই: বলো মা
তাথৈ: অভয়ের কোনো খবর জানেন?
পুরোহিত মশাই যেন একটু চমকে উঠলো তারপর বললো: তাকে তো বহুবছর দেখিনি, কিন্তু শুনেছি..
তাথৈ: সেটা আমিও শুনেছি যে একটা দুর্ঘটনায় অভয় আর ওর পরিবার মারা গেছে কিন্তু..
"কিন্তু তোর মন কি বলে?" হটাৎ তৃতীয় কণ্ঠস্বর শোনা গেল তাথৈ যেদিক থেকে আওয়াজ আসছে সেদিকে তাকিয়ে দেখলো একজন সাধু প্রশ্নটা করেছেন, একটু ভালো করে দেখতেই তাথৈএর মনে পরলো এই সাধু‌ই কিছুদিন আগে তার জ্যেঠুমণিকে শাপ-শাপান্ত করেছিল।
"কি রে তোর মন কি বলে?" আবার প্রশ্ন করেন সাধু।
"আমার বিশ্বাস ও বেঁচে আছে, একদিন ও ফিরবেই" উত্তর দেয় তাথৈ।
আর যদি না ফেরে? যদি সত্যিই ও মারা গিয়ে থাকে?
তবুও আমি ওর জন্য অপেক্ষা করবো, দরকার পরলে পরজন্মেও করবো।
সাধু একটু স্মিত হেসে বলেন: তাহলে নিজের বিশ্বাসের ভিত দুর্বল হতে দিস না, এই বিশ্বাসের জন্যই একদিন তাকে তোর কাছে ফিরতেই হবে, কিন্তু তার আগে যে তোকে পরীক্ষা দিতে হবে।
তাথৈ একটু অবাক হয় বলে: কিসের পরীক্ষা?
সাধু: সঠিক সিদ্ধান্ত নিতে পারিস কি না?
তাথৈ: মানে? আমি কিছুই বুঝতে পারছি না
সাধু: সময় হলেই বুঝতে পারবি তবে একটা কথা মনে রাখবি কখনো অন্যায়ের সাথে আপোস করবি না, অন্যায় যেই করুক যত আপন জন‌ই করুক যদি অন্যায়ের সাথ দিস তাহলে সব হারাবি আর যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করিস তাহলে যা খুঁজছিস তা পাবি। বলে সাধু চলে গেল তাথৈ কিছুক্ষণ হতভম্বের মতো দাঁড়িয়ে রইলো।

"আপনার ছেলের অ্যাডমিশন হয়ে গেছে, ওকে ওখানে যেতে হবে" শিউলী দেবীকে খবরটা দিল রয়
শিউলী দেবী: কিন্তু ওখানে ওর দেখাশোনা কে করবে?
ওখানে আরও অনেক বাচ্চারা পড়াশোনা করে, তাদের দেখাশোনা করার জন্য লোক থাকে তারাই করবে।
কিন্তু..
আর কোনো কিন্তু নয়, বীরেন ভট্টাচার্য কিন্তু আপনাদের পাগলা কুকুরের মতো খুঁজছে, তাই আগে আপনার ছেলেকে এখান থেকে সুরক্ষিত জায়গায় সরিয়ে ফেলা দরকার।
শিউলী দেবী আর দ্বিরুক্তি করলেন না তিনি জানেন রয় যেটা বলেছে সেটা ভীষণ সত্যি। রাতে শিউলী দেবী রয়কে ওখানেই খেয়ে যেতে বললেন রয় বারণ করলো না, সে লক্ষ্য করেছে এই কদিনে তির প্রতি শিউলী দেবীর ব্যবহার একটু পাল্টে গেছে একটু গা ঘেঁষে বসা, জল দেবার সময় বুক থেকে আঁচল পরে যায় ইত্যাদি মনে মনে হাসে রয় শিউলী দেবী যে তাকে সিডিউস করার চেষ্টা করছেন এটা সে ভালোভাবেই বুঝতে পারে,কম মহিলা তো দেখেনি সে প্রায় সবাই শিউলী দেবীর মতো এরা প্রত্যেকেই যৌনপিপাসু, এদের যৌন ক্ষিদে প্রবল আর যদি এদের সেই ক্ষিদে মেটানো যায় তাহলে তাদের মুখ থেকে অনেক কথাই বেরিয়ে আসে। ডিনার করার সময় বাইরে হটাৎ বজ্রপাতসহ জোরে বৃষ্টি শুরু হলো, ডিনার কমপ্লিট করে দুজনে অনেকক্ষণ গল্প করলো মূলত শিউলী দেবী‌ই বলছিল রয় শুনছিল কিন্তু এমন কোনো কথা মুখ থেকে বেরোলো না যা রয়ের কাজে আসতে পারে তবুও সে মন দিয়ে শুনতে লাগলো, রোহিত মানে শিউলী দেবীর ছেলে পাশের ঘরে ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ অপেক্ষা করার পরেও যখন বৃষ্টি থামলো না তখন রয় শিউলী দেবী বললেন: আজ আর আপনার যাওয়া হবে না, এই বৃষ্টি থামবে না।
রয়: অসুবিধা নেই, আমার গাড়ি আছে আমি চলে যাবো।
কিন্তু কেন? এখানেই থেকে যান আজ রাতটা, বেকার বেকার ভিজবেন কেন?
দুজনে জানলার কাছে এসে দাঁড়ায়।
রয়: কি ব্যাপার বলুন তো? আপনি আমাকে এখানে আটকাতে চাইছেন?
শিউলী দেবী: না মানে ঠিক তা নয় আসলে..
রয় জানে শিউলী দেবী কি চান সে মনে মনে হাসলো বেশ তবে তাই হোক, সে বললো: আসলে কি? আমি কিছু বুঝিনি ভেবেছেন? আমার গা ঘেঁষে বসা, আমার সামনে আঁচল ফেলে দেওয়া, লুকিয়ে লুকিয়ে আমার ড্রেস চেঞ্জ করা দেখা এসবই লক্ষ্য করেছি আমি।
শিউলী দেবী কিছুক্ষণ রয়ের চোখের দিকে তাকিয়ে র‌ইলেন, রয় আস্তে আস্তে তার দিকে এগিয়ে যায়, শিউলী দেবীর কোমর ধরে একটানে নিজের কাছে টেনে আনে, তারপর আস্তে আস্তে শিউলী দেবীর ঠোঁট লক্ষ্য করে নিজের ঠোঁট এগিয়ে আনে, শিউলী দেবী বলেন "আমার ছেলে ওঘরে শুয়ে আছে আর আমি তোমার থেকে বয়সে অনেক বড়ো"।
রয় শিউলী দেবীর কোমর ছেড়ে পিছনে সরে গেল বললো: অলরাইট হয়তো আমার‌ই ভুল।
শিউলী দেবী সোজা রয়ের আস্তে আস্তে পিছনে সরে যাওয়া দেখছেন। রয় জানে শিউলী দেবী তাকে যেতে দেবেন না আর ঠিক সেটাই হলো
"দাঁড়াও" বলে উঠলেন শিউলী দেবী তারপর দ্রুতপায়ে রয়ের দিকে এগিয়ে গিয়ে রয়ের দুকাঁধ ধরে নিজের দিকে টেনে এনে নিজের ঠোঁট রয়ের ঠোঁটে লাগিয়ে দেন।
বেশ কিছুক্ষণ দুজনেই চুম্বনে লিপ্ত থাকে তারপর শিউলী দেবী একটু পিছনে সরে বুক থেকে আঁচলটা সরিয়ে সেটা রয়ের দিকে বাড়িয়ে দেন রয় আঁচলটা ধরে আস্তে আস্তে টানতে থাকে আর শিউলী দেবী ঘুরতে থাকেন ফলে খুব তাড়াতাড়ি তার শরীর থেকে পুরো শাড়িটা খুলে যায়, এরপর দুজনেই ড্রয়িংরুমে মেঝেতেই শুয়ে পরে নীচে শিউলী দেবী আর তার উপরে রয়, সে তখন শিউলী দেবীর শরীরের বাকি কাপড়গুলো এক এক করে খুলছে আর শিউলী দেবীর পুরো শরীরে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছে।
শিউলী দেবী ভাবছেন "অবশেষে রয় তার কাছে ধরা দিল", তিনি চোখ বুঝে তার শরীরের উপর রয়কে উপভোগ করতে থাকেন, তার দুটো উদ্ধত স্তনের উপর রয়ের হাতের চাপ তাকে ব্যাথা দিচ্ছে না, সুখের আরও গভীরে নিয়ে যাচ্ছে।
একটু পরেই দুটো সম্পূর্ণ নগ্ন মানুষকে একে অপরের সাথে জড়িয়ে থাকতে দেখা গেল, প্রতিবার শিউলী দেবীর দুপায়ের মাঝের গহ্বরে রয়ের পুরুষাঙ্গ যখন ঢুকছে তার মুখ থেকে শিৎকার বেরোচ্ছে, তিনি রয়কে দুহাতে আরো আঁকড়ে ধরছেন নিজের উপর, দুপা দিয়ে রয়ের কোমর জড়িয়ে ধরেছেন, রয় যখন তার স্তনবৃন্ততে মুখ দিচ্ছে জিভ দিচ্ছে শিউলী দেবী বুঝছেন এত সুখ তিনি এর আগে কোনোদিন পাননি ,দুজনেই ঘেমে একসার হয়ে গেছে কিন্তু তাও তাদের কামক্রীড়া শেষ হয়নি কতক্ষণ এভাবে তারা ছিল দুজনের কারোরই হুশ নেই শেষে একসময় শেষ হলো দুজনের মুখ থেকেই আরামদায়ক শিৎকার বেরিয়ে এল, রয় এবার শিউলী দেবীর শরীরের উপর থেকে নেমে তারপাশেই শুয়ে পরলো, আর শিউলী দেবী.. তিনি চোখ বন্ধ করে এতক্ষণ ধরে কাটানো মুহুর্তগুলো উপভোগ করতে থাকলেন।

বীরেন ভট্টাচার্যের নিজস্ব অফিস ঘরে মুখোমুখি বসে বীরেন এবং ধীরেন ভট্টাচার্য দুজনের মুখেই চিন্তার ছাপ কিছুতেই তাকে খুঁজে পাচ্ছেন না যে তার দশজন লোককে মেরে ফেলেছে তার শিউলীকে নিয়ে গেছে, ওদিকে সমর সরকার কে এমন মারধর করেছেন যে লোকটা মারাই গেছে, যদিও অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ধামাচাপা দিয়ে দিয়েছেন কিন্তু মারা যাওয়ার আগে পর্যন্ত তার মুখে একটাই কথা ছিল যে তিনি বীরেন ভট্টাচার্যের লোকদের মারেননি।
"এবার কি করবে দাদা?" জিজ্ঞেস করলেন ধীরেন বাবু।
সেটাই তো ভাবছি, মরার আগে কেউ মিথ্যা বলে না, সরকার যদি এটা না করে থাকে তাহলে কে?
আমাদের পুরনো কেউ কি যাকে আমরা ভাবছি মেরে ফেলেছি কিন্তু সে বেঁচে আছে?
যদি সেটা হয় তাহলে কে হতে পারে?
রুদ্র রায়চৌধুরী আর তার ব‌উ আর ছেলে?
চমকে ওঠেন বীরেন ভট্টাচার্য যেন বহু পুরনো কোনো কথা মনে পরে যায়।
ধীরেন বাবু আবার বলেন: ওদের তিনজনের কারো লাশ‌ই কিন্তু আমরা দেখিনি শুধু জগার কথায় বিশ্বাস করেছিলাম।
বীরেন বাবু তৎক্ষণাৎ বেল বাজান, ঘরে একজন লোক ঢুকলো তাকে বললেন: জগা কোথায়? তাকে ভিতরে পাঠা।
একটু পরে জগা ভিতরে ঢুকলো লোকটার পালোয়ানের মতো চেহারা মাথায় খুব ছোট করে ছাটা চুল, পুরুষ্ট গোঁফ, গালে হাল্কা দাঁড়ি তবে যেটা দেখার সেটা হলো চোখ, একদম খুনে চোখ যে কেউ দেখলে ভয় পাবে, এই লোকটা বীরেন বাবুর বশংবদ, তার হুকুমে করতে পারেন না এমন কাজ নেই কতলোকের যে লাশ ফেলেছেন তার ইয়ত্তা নেই।
"ডাকছিলেন দাদা?" ভিতরে ঢুকে বলেন জগা।
হ্যাঁ, তোকে একটা কথা জিজ্ঞেস করছি সত্যি কথা বলবি
কি দাদা?
তোর রুদ্র রায়চৌধুরী কে মনে আছে?
একটু ক্ষণ ভুরু কুঁচকে মনে করার চেষ্টা করলো তারপর বললো ওই মদনের ব‌উএর দাদা?
হ্যাঁ সেই, ওর সাথে ওর ব‌উ অমৃতা ছিল আর একটা ছেলে ছিল, মনে আছে?
আছে দাদা, ছেলেটার তো আবার বামন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ হয়েছিল তাথৈ দিদিমণির সাথে ঘুরতো, কি যেন নাম ছিল হ্যাঁ মনে পরেছে অভয় কিন্তু এতবছর পরে ওদের কথা কেন দাদা?
তুই বলেছিলি তুই নিজের হাতে ওদের তিনজনকে মেরে লাশ পুড়িয়ে ফেলেছিস।
একটু ঢোঁক গিলে জগা বললো: হ্যাঁ দাদা, সেটাই করেছিলাম।
"তুই সত্যি বলছিস?" এবার প্রশ্নটা করলেন ধীরেন ভট্টাচার্য।
জগা উত্তর দেয়: মিথ্যা বলবো কেন? যেটা করেছিলাম সেটাই বলেছিলাম কিন্তু কেন দাদা?
বীরেন বাবু গম্ভীর গলায় বলেন "জগা কেউ একজন আমার পিছনে লেগেছে, শিউলীকে নিয়ে গেছে যদি শিউলী মুখ খোলে ভেবে দেখেছিস কি হবে? কি করছিস তুই আর তোর লোকেরা? এখনো ওর কোনো খোঁজ পেলি না, হাওয়ায় মিলিয়ে গেছে নাকি?
দাদা, আমার লোকেরা এখনো পুরো শহর জুড়ে খুঁজেই চলেছে।
খুঁজে বের করতেই হবে জগা, খুঁজে বের করতেই হবে, যা এখন।
জগা ঘর থেকে বেরিয়ে যেতে বীরেন ভট্টাচার্য ভাইকে বললেন: আরেকটা খবর এসেছে ধীরেন
কি দাদা?
কেউ বৃষ্টি আর তাথৈএর ব্যাপারে খোঁজখবর করছে
সে কি? কে?
সেটা জানলে তো হয়েই যেতো যদি খুব ভুল না করি তাহলে আমাদের এই নতুন বা পুরনো শত্রু।
রকিকে ডেকে নেবো?
এখনই ডাকার দরকার নেই, তুই ওর কাছে আরও কজন বডিগার্ড পাঠিয়ে দাও আর বাড়ির দুই মেয়ের সুরক্ষা বাড়িয়ে দে।

"তুমি নিশ্চিত ওখানে বীরেন রোহিতের ক্ষতি করতে পারবে না?" শিউলী দেবী রয়কে প্রশ্নটা করেন, দুজনেই তখন নগ্ন হয়ে পাশাপাশি শুয়ে আছে ড্রয়িংরুমে মেঝেতে, কিছুক্ষণ আগেই তারা ইন্টিমেট হয়েছিল ,তারপরেই এই প্রশ্ন।
"ওখানে খোঁজ‌ই পাবে না আর যদি পায়‌ও যদিও সেটার চান্স প্রায় নেই কিন্তু যদি পায় তাহলেও ওর ক্ষতি করতে পারবে না কারণ ওর সুরক্ষার জন্য লোক থাকবে" বললো রয়।
শিউলী দেবী: বীরেন ভট্টাচার্যের সাথে তোমার কিসের শত্রুতা?
রয়: উনি আমার জীবন নষ্ট করে দিয়েছেন শুধু তাই নয়, আমার পরিবারের‌ও।
শিউলী দেবী: ওকে শেষ করতে হলে আগে ওর ক্ষমতাকে শেষ করতে হবে, আর সেটার জন্য ওর ব্যাবসাগুলোকে কারণ ওখান থেকেই ও অঢেল টাকা ইনকাম করে।
রয়: সেটা আমিও জানি, কিন্তু লিগ্যাল বিজনেস ছাড়াও তো ইল্লিগ্যাল বিজনেস আছে।
শিউলী দেবী: আছে কিন্তু সেগুলোর খবর আমি জানিনা তাই.. আমি বলতে পারবো না।
রয়: সেটা জানা তোমার পক্ষে সম্ভব‌ও নয়, ওগুলোর খবর প্রধানত খুব বিশ্বস্ত লোকের কাছেই থাকে, আর নতুবা থাকে পরিবারের লোকের কাছে, কিন্তু মুশকিল হচ্ছে ওর পরিবারের কেউ সে খবর বাইরের কাউকে দেবে না।
দুজনেই বেশ কিছুক্ষণ চুপ থাকলো তারপর শিউলী দেবী হটাৎ বললেন: আছে, একজন আছে যে তোমাকে সবটা না হলেও কিছু খবর দিতেই পারে
রয় একটু অবাক হয় বলে: কে?
শিউলী দেবী: বিদিশা
রয়: বিদিশা মানে বীরেন ভট্টাচার্যের ভাগ্নে রকির ব‌উ?
শিউলী দেবী: হ্যাঁ,ওই
রয়: কিন্তু উনি কেন আমাকে সাহায্য করবেন?
কারণ ও নিজেও ওই পরিবারকে খুব একটা পছন্দ করে না, তোমাকে সাহায্য করতে পারলে ওই পারবে।

"রকি, রকি ভট্টাচার্য" দেওয়ালের পর্দায় একজনের ছবি ফুটে উঠেছে সেটা দেখিয়েই কথাটা বললো উসমান "বীরেন ভট্টাচার্যের দিদি বৈশালী ভট্টাচার্যের ছেলে মহিলা স্বামী মারা যাওয়ার পরে ভাইয়ের বাড়িতে থাকেন এবং বাপের বাড়ির নামটাই ব্যবহার করেন তাই রকির নামের পরে ভট্টাচার্য"।
তা এই রকি করেটা কি?
বীরেন আর ধীরেন ভট্টাচার্যের মতো এটাও শয়তানের আরেকটা অবতার, নেশা, মারামারি মেয়ে এসব ছাড়া কিছুই জানেনা, তবে এখন নাকি মামার অবৈধ ব্যাবসাগুলো সামলায়, কিছু বছর আগে বীরেন ভট্টাচার্য এর বিয়ে দেন কিন্তু তারপরেও এর বাইরের মেয়েদের দিকেই নজর বেশি।
কি ধরনের ব্যাবসা? আর সেগুলো অপারেট করে কোথা থেকে?
এক্সটর্শান, কিডন্যাপিং তো আছেই এছাড়া মদের ঠেক চালায় তার পরে ইমপোর্ট এক্সপোর্টের ব্যাবসাও চালায়, আর অফিস তো একটা নয় তবে মেইন অফিসে সে কম আসে ওখানে বীরেন ভট্টাচার্য বসেন।
কোথায় সেটা?
আপনার মনে আছে স্যার তাথৈ ভট্টাচার্যের এক প্রেমিকের কথা বলেছিলাম অভয়।
হ্যাঁ, তো তাতে কি?
যে জমিটায় ওই অভয়দের বাড়ি ছিল ওটা এখন বীরেন ভট্টাচার্যের, ওখানেই ওনার অফিস, ওখান থেকেই বীরেন ভট্টাচার্য সব কন্ট্রোল করেন।
আর বিদিশা ভট্টাচার্য?
এরপর পর্দায় একটা মেয়ের ছবি ভেসে আসে বয়স রয়ের থেকে একটু ছোটো ২৯-৩০এর মধ্যে, স্লিম চেহারা, পরিষ্কার রঙ, মাথায় লম্বা কোকড়ানো চুল।
ইনি বিদিশা ভট্টাচার্য নেতা অনিমেষ ব্যানার্জীর মেয়ে, কিছু বছর আগে অনিমেষ ব্যানার্জী একটা কেসে ফেঁসে যান তার চেয়ার তো যাবেই এমনকি তিনি জেলেও যেতে পারেন এমন অবস্থায় বীরেন ভট্টাচার্য তাকে বাঁচিয়ে দেন এবং বিনিময়ে..
বিনিময়ে বীরেন ভট্টাচার্য ভাগ্নে রকির জন্য এই ব্যানার্জীর মেয়েকে ব‌উ করে নিয়ে আসেন।

"তাহলে অবশেষে তোমার শিউলী দেবী মুখ খুললেন?" প্রশ্নটা এল আমিরের মুখ দিয়ে।
আমার শিউলী দেবী?
তাছাড়া আর কার?
যার‌ই হোক আমার নয়।
তোমাদের মধ্যে যা হয়েছে তার পরেও বলছো?
বলছি।
সত্যি মহিলা পারেন বটে, পাশের ঘরে ছেলে ঘুমিয়ে আছে আর এদিকে উনি বয়সে অনেকটা ছোটো ছেলের সাথে ইন্টিমেট হচ্ছেন।
যে মহিলা নিজের দিদির স্বামীর সাথে দিদি বেঁচে থাকতে সম্পর্কে জড়াতে পারেন তার থেকে আর কি আশা করো তুমি?
তোমার কি মনে হয়? বিদিশার সম্পর্কে যা বললেন সেটা সত্যি? মানে ওই মেয়ে কি আমাদের হেল্প করবে?
দেখা যাক তবে যদি এটা সত্যি হয় যে রকি ওকে মারধর করে, আর ওনার বিয়েটা যদি একটা ব্যাবসা হয় তাহলে করতেও পারেন।
আর সেটা কিভাবে বুঝবে?
বীরেন ভট্টাচার্যের বাড়িতে তোমার লোক আছে বলছিলে না? তাকে বলো নজর রাখতে।
তাতে হবেটা কি?
কোন খবর কখন কাজে লেগে যায় সেটা কে বলতে পারে?

একটা রেললাইনের উপরের গাড়ি চলাচলের জন্য তৈরী ওভারব্রিজের ধারে একাকী দাঁড়িয়ে নীচের দিকে দেখছিলেন বিদিশা ভট্টাচার্য, হাতে একটা ছোট পকেট ফ্লাস্ক, বলাইবাহুল্য সেটা অ্যালকোহলের সেটা মাঝে মাঝে মুখে দিয়ে একটু একটু করে পান করছিলেন তিনি, পরনে একটা সিল্কের ট্রান্সপারেন্ট শাড়ি, স্লিভলেস ব্লাউজ যার পিঠ অনেকটা খোলা, মাথায় চুলটা খোপা করে রেখেছে, ঠোঁটে লিপস্টিক, গলায় একটা মঙ্গলসূত্র, সিঁথিতে অল্প একটু সিঁদুর, দুহাতে ভর্তি চুড়ি, নিজের মনে ড্রিংক করছিলেন আর আনমনে কি যেন ভাবছিলেন এমন সময় কাছেই একটা ছেলের "হ্যালো বিউটিফুল" শুনে না তাকিয়েই "গেট লস্ট" বলে এক‌ই ভাবে নীচে রেললাইনের দিকে তাকিয়ে র‌ইলেন আর ক্রমাগত ফ্লাস্ক থেকে ড্রিংক করতে লাগলেন, ছেলেটা কিন্তু গেলোনা তার পাশে এসে বললো "নীচে ঝাঁপ দেওয়ার প্ল্যান করছেন? তা পঞ্জিকা দেখে এসেছেন?"
এবার বিদিশা একটু চেঁচিয়ে উঠলো "আই সে গেট লস্ট"।
আর যদি না যাই?
জুতিয়ে গাল ছিঁড়ে নেবো ইউ স্কাউন্ড্রেল।
এইভাবে একা করে ড্রিংক করে কোন ব্যাথাটা ভুলতে চাইছেন মনের না শরীরের?
এবার বিদিশা পাশে তাকালো দেখলো প্রায় তার‌ই বয়সী একটা ছেলে, মাথায় ঘাড় পর্যন্ত লম্বা চুল, বেশ হ্যাণ্ডসাম চেহারা, পরনে একটা জ্যাকেট আর জিন্স। কিছুক্ষণ ছেলেটাকে নিরীক্ষণ করে বললেন: আপনি কি বলতে চাইছেন?
"আপনি যে ব্লাউজটা পরেছেন সেটা পিঠের দিকে অনেকটাই ডিপ করে খোলা আর একটু ভালো করে দেখলেই সেখানে লম্বা দাগগুলো বোঝা যাচ্ছে আর এখন স্পষ্ট বুঝতে পারছি আপনার চোখের পাতা ভেজা অত‌এব.." চুপ করলো ছেলেটা।
বিদিশা: আমাকে একটু একা থাকতে দিন, প্লিজ আপনি চলে যান।
ছেলেটা: কেউ একজন বলেছিল দুঃখ শেয়ার করলে কমে আর আনন্দ শেয়ার করলে বাড়ে।
বিদিশা: আমি কোনোকিছু শেয়ার করতে চাই না।
ছেলেটা: আচ্ছা বেশ, আপনাকে শেয়ার করতে হবে না কিন্তু আমি তো এখানে থাকতে পারি।
বিদিশা: বেশ, আপনি থাকুন আমি চললাম।
বলে বিদিশা চলে যাচ্ছিল কিন্তু ছেলেটা বললো: অন্য কোথাও যাচ্ছেন সুইসাইড পয়েন্ট দেখতে?
বিদিশা ঘুরে দাঁড়িয়ে বললো: আমি সুইসাইড করতে যাচ্ছি এটা আপনার মনে হলো কেন?
ছেলেটা: অনুমান, ঠিক নাও হতে পারে।
বিদিশা: না ঠিক নয়, আমি সুইসাইড করতে যাচ্ছি না আমার সে উপায় নেই।
ছেলেটা: যদি কিছু মনে না করেন কেন একথা বলছেন জানতে পারি?
বিদিশা: সবকথা আপনাকে বলতে যাবোই বা কেন? কে আপনি?
ছেলেটা: আমার নাম রয়, আর আমি আপনার বন্ধু বা পরিচিত না হতে পারি কিন্তু শত্রু ন‌ই।
বিদিশা রয়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে র‌ইলো সুদর্শন দেখতে তাতে সন্দেহ নেই কি মনে হতে সে।আবার এসে রয়ের পাশে দাঁড়ালো বললো: আমি বিদিশা, বিদিশা ভট্টাচার্য, বীরেন ভট্টাচার্যের ভাগ্নে রকির ব‌উ।
রয়: আচ্ছা তা বীরেন ভট্টাচার্যের ঘরের ব‌উ এইভাবে এখানে একা কেন?
বিদিশা: ভাবছি যে আমি কি অপরাধ করেছি যে আমাকে...
বিদিশা চুপ করে গেল
রয়: আপনাকে একা বেরোতে দিয়েছে? স্ট্রেঞ্জ।
বিদিশা একটু বিষন্ন হেসে বললো: আমার প্রতি নজর দেওয়ার প্রয়োজননেই ওদের, আমাদের বিয়েটা শুধু একটা বিজনেস, রকি কোনোদিনই আমার প্রতি মনোযোগ দেয়নি ভালোবাসা তো কোন ছাড়
রয়: আর আপনি? আপনি ওকে ভালোবেসেছিলেন?
বিদিশা: ওরকম শয়তান কে ভালোবাসা যায় না, ও শুধু জানে অত্যাচার করতে মারধর করতে। বলতে বলতে বিদিশার মুখে একটু রাগ ফুটে উঠেই মিলিয়ে গেল, তারপর দ্রুত নিজেকে সামলে নিয়ে বললো:মাপ করবেন আপনাকে এসব বলা ঠিক হয়নি, আমি যাই বলে চলে যাচ্ছিল।
রয় বললো: যাবেন কিভাবে? গাড়ি আছে?
বিদিশা: না, দেখি ক্যাব নিয়ে নেবো।
রয়: যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমি লিফট দিতে পারি।
বিদিশা: আপনি বীরেন ভট্টাচার্য আর রকিকে ভয় করেন না? ওরা যদি জানতে পারে যে আপনি ওদের ঘরের ব‌উএর সাথে ফ্লার্ট করছেন তাহলে আপনাকে খুন করতে দু-বার ভাববে না।
রয়: আমার কাউকে ভয় করে না আর তাছাড়া আপাতত আমার চিন্তা না করলেও চলবে আপনার।
বিদিশা: আপনি কে বলুন তো? কি চান আপনি?
রয়: বললাম তো আমি রয়, আর ধরে নিন আপাতত আপনার একাকীত্বে সঙ্গ দিতে চাই।
বিদিশা: আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি যার ভয়ে পুরো শহরের লোক তটস্থ হয়ে থাকে আপনি সেই বীরেন ভট্টাচার্যের বাড়ির ব‌উএর সাথে ক্রমাগত ফ্লার্ট করে যাচ্ছেন।
রয়: আর আপনি সেটা এনজয়‌ও করছেন, তাইতো?
বিদিশা কিছু বললো না রয়ের দিকে তাকিয়ে র‌ইলো, আবার ফ্লাস্কটা মুখে দিতে যাবে এমন সময় রয় বললো: ওটা রেখে দিন, ওটা খেয়ে কিছু হয় না।
বিদিশা: আপনি জানেন না, এটা ব্যাথা কমাবার অব্যর্থ ওষুধ।
রয়: না, ওটা ব্যাথার ওষুধ নয়, ওটা কোনো কিছুরই ওষুধ নয়।
বিদিশা: আপনি কেন আমার সাথে লেগে আছেন?
রয়: বললাম তো আমি আপনার একাকীত্বের সঙ্গী।
বিদিশা: এটা মনের আর শরীরের দুজায়গার‌ই ব্যাথার ওষুধ।
রয়: আপনার ব্যাথা কমে?
বিদিশা চুপ করে র‌ইলো।
রয়: চলুন আপনাকে বাড়ি পৌঁছে দি‌ই
বিদিশা: আমি তো এখন বাড়ি যাবো না।
তাহলে কি করবেন?
জানিনা, এখন এভাবেই থাকবো।
আপনার হাজবেন্ড এবং বাড়ির লোক চিন্তা করবে।
বললাম না আমার জন্য চিন্তা করার সময় ওদের নেই।
বিদিশা আবার ফ্লাস্কটা মুখে দিতে যেতেই রয় সেটা কেড়ে নিল।
কি হলো ওটা ফেরত দিন।
না।
আপনার মর্জি নাকি?
হ্যাঁ।
কে আপনি, যে আপনার মর্জি মতো চলতে হবে আমাকে?
আপাতত বন্ধু ভেবে নিন।
আমার কোনো বন্ধু নেই।
আমি আছি তো।
আপনার নাম ছাড়া কিছু জানিনা আর বলছেন বন্ধু?
এইবলে বিদিশা ব্রিজের ধারে ঘুরে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো এবং তক্ষুনি ব্যাথায় একটু চোখ বন্ধ করে সরে এলো, রয়ের বুঝতে বাকি র‌ইলো না যে ওর পিঠে মারের জায়গায় ব্যাথাটা আছে এখনো।
সে বললো: চলুন।
কোথায়? বললাম না আমি এখন বাড়িতে ফিরবো না।
আপনার বাড়িতে না, আমার বাড়িতে।
বিদিশার মুখে আবার একটু রাগের আভাস দেখা গেল, বললো: আপনার সাহস তো কম নয়?
আপনার পিঠে এখনো ব্যাথা আছে, ওখানে  মলম লাগাবেন, তাহলে ব্যাথাটা কমবে, আপনি যখন নিজের বাড়ি যেতে চান না তখন আমার বাড়ি চলুন রাস্তায় ওখানে মলম লাগানো যাবে না।
আমার দরকার নেই আমি ঠিক আছি, আপনি চলে যান।
আপনার এখনো ব্যাথা আছে, তাই কথাটা বললাম।
বিদিশা আবার রয়ের দিকে তাকালো।
রয় বললো: আমি কাউকে জোর করিনা বেশ আমি চলে যাচ্ছি, গুড বাই। বলে সে চলে গেল একটু দূরে তার গাড়ি দাঁড় করানো ছিল গাড়িতে উঠে সবে চাবি লাগিয়ে স্টার্ট দিতে যাবে এমন সময় জানালায় ঠকঠক আওয়াজ হলো তাকিয়ে দেখে বাইরে দাঁড়িয়ে বিদিশা, রয় একটু অবাক‌ই হলো কারণ সে ভেবেছিল বিদিশা আসবে না। সে দরজার লক খুলে দিলে বিদিশা গাড়িতে উঠে সামনে তার পাশে বসলো।
রয়: কোথায় যাবেন?
বিদিশা: কেন? আপনি‌ই তো আপনার বাড়িতে ইনভাইট করলেন।
আপনার বাড়িতে খুঁজবে না?
ওরা জানে আমি আমার এক বান্ধবীর বাড়িতে আছি।
শহরের একটু বাইরের দিকে রয়ের নিজস্ব একটা বাড়ি আছে, মানে ওই বাগানবাড়ি টাইপের, একতলা একটা বাড়ি দেখতে খুবই সাধারণ কিন্তু আশেপাশে অনেকটা এরিয়া জুড়ে এলাকার সাধারন বাসিন্দাদের সাথে মিশে তার দলের লোক বাস করে তারা সশস্ত্র খালি চোখে দেখে তাদের সাধারণ লোক‌ই মনে হয় কিন্তু তাদের রাখা হয়েছে রয়ের বডিগার্ড হিসেবে যাতে কোনো শত্রু আচমকা আক্রমণ না করতে পারে।
"এখানে আপনি একা থাকেন?" রুমে ঢুকে বিদিশা জিজ্ঞেস করলো।
হ্যাঁ, তবে আপনার ভয়ের কিছু নেই আমি রেপিস্ট ন‌ই, আপনি ফ্রেশ হয়ে নিন, ডিনারে কি খাবেন?
আপনার চাহিদা তো বেড়েই চলেছে এখন আবার আমাকে ডিনারে ইনভাইট করছেন?
আপনি আমার গেস্ট গেস্টকে তো খালি পেটে রাখা যায় না, বলুন কি খাবেন?
আপনি যা খাওয়াবেন। বলে রয়ের দেখানো ওয়াশরুমে চলে গেল বিদিশা, যেতে যেতে শুনলো রয় কাকে যেন ফোন করে রুমালি রুটি, ডিম তরকা আর মাটন কষা অর্ডার করলো।
একটু পরে ওয়াশরুম থেকে জিজ্ঞেস করলো বিদিশা: আপনার কাছে আমার পরার জন্য কিছু আছে?
রয় একটা গাউন ওয়াশরুমে এগিয়ে দিল, একটু পরে সেটা পরেই বেরিয়ে এল বিদিশা ভিজে চুলগুলো পিঠের উপর এলানো, বললো: নতুন গাউন কার জন্য কিনেছিলেন?
ধরে নিন আপনার জন্য।
 মলমটা কি আমাকেই লাগাতে হবে কারণ সেটা সম্ভব নয়।
আপনি বিছানায় উবুড় হয়ে শুয়ে পড়ুন আর গাউনটা পিঠের উপর থেকে একটু নামিয়ে নিন, আমি লাগিয়ে দিচ্ছি।
আমি নিজেও বুঝতে পারছি না কেন আপনার সব কথা আমি মেনে চলেছি।
মেনে এখনো পর্যন্ত তো আপনার ক্ষতি হচ্ছে না।
বিদিশা বেডরুমে গিয়ে নরম বিছানায় উবুড় হয়ে শুয়ে পরলো তারপর গাউনটা সামনের দিক থেকে খুলে পিঠের উপর থেকে কিছুটা নামিয়ে দিল যদিও কোমর থেকে বাকি নিম্নাঙ্গ ঢাকা, আর উবুড় হয়ে থাকার জন্য সামনের দিকটাও চাপা পরে গেছে, পিঠের উপর থেকে ভেজা চুলগুলো সরিয়ে ফেললো, এতে রয়ের সামনে বিদিশার খোলা পিঠের উপর আঘাতের দাগগুলো স্পষ্ট উন্মুক্ত হলো।
রয় প্রথমে একটা আইসপ্যাকে কিছুটা বরফ নিয়ে আঘাতের জায়গাগুলোয় লাগাতে লাগলো, মাঝে মাঝে বিদিশা ব্যাথায় আঃ করতে থাকে, একটু পরে মলম লাগিয়ে দিল। তারপর বললো "আপনি কিছুক্ষণ এইভাবে শুয়ে থাকুন, আমি ফ্রেশ হয়ে আসছি"।
কিন্তু বিদিশা একটু পরেই উঠে পরলো ঘরের ভিতরে ঘুরে ঘুরে দেখতে লাগলো।
"কি দেখছেন?" রয় ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে বললো।
আপনার ঘরটা।
আরো একটু পরে অর্ডার দেওয়া খাবার চলে এল। রয় বললো: আসুন ডিনার রেডি।
বিদিশা ডাইনিং টেবিলে বসতে রয় বললো: আপনি কখনো ক্যাণ্ডেল লাইট ডিনার করেছেন?
না, আমার হাজবেন্ডের মধ্যে এতটুকুও রোমান্টিকতা নেই।
যদি আপত্তি না থাকে তাহলে আজ আমি ব্যবস্থা করতে পারি।
আপনি কি চাইছেন বলুন তো?আমার জন্য এতকিছু কেন করছেন?
আমি শুধু আপনার মুখে হাসি ফোটাতে চাইছি, তো আপত্তি আছে?
না, নেই।
রয় তখন রুমের লাইট নিভিয়ে ডাইনিং টেবিলে কয়েকটা মোমবাতি জ্বালিয়ে রাখলো, দুজনে চুপচাপ ডিনার করতে থাকলো মাঝে মাঝেই একে অপরের দিকে তাকিয়ে দেখছিল। ডিনারের পরে কিছুক্ষণ বসে দুজনে গল্প করলো দুজনেই নিজেদের কিছু কিছু কথা বললো যেমন পছন্দের হিরোইন কে, কেমন সিনেমা পছন্দ এইসব।
একসময় বিদিশা জিজ্ঞেস করলো: এই যে কয়েক মিনিটের আলাপে আমাকে নিজের বাড়িতে নিয়ে এলেন, এবং প্রায় অর্ধনগ্ন করেও ফেললেন এরকম কটা মেয়েকে করেছেন?
রয়: বাড়িতে আপনিই প্রথম।
আর বাইরে?
না, বাইরেও খুব বেশি না তবে বিশ্বাস করুন আমি কাউকেই জোর করিনা, আমার কথা তো শুনলেন এবার আপনি বলুন।
আমি পড়তে চেয়েছিলাম, লয়্যার হতে চেয়েছিলাম কিন্তু...
তা এখন পড়ছেন না কেন? আপনিই তো বললেন ও বাড়িতে আপনার প্রতি নজর দেওয়ার কেউ নেই।
কি হবে? আমি একজন বন্দী, লয়্যার হলেও সেটা পাল্টাবে না।
আমি মুক্ত হতে চাইছেন না কেন? আপনার হাজবেন্ডের কাছে মুক্তি চান।
সেটা সম্ভব নয়, বীরেন ভট্টাচার্য হতে দেবেন না।
তার মানে সারাজীবন এইভাবেই থাকবেন? অত্যাচার সহ্য করবেন?
এছাড়া আর উপায় নেই।
আছে, উপায় আছে।
মানে?
আমি আপনাকে মুক্ত করতে পারি।
বিদিশা যেন হতবাক হয়ে গেল এই কথা শুনে বললো: আপনি জানেন আপনি কি বলছেন?
জানি।
আর তারপর কি আপনার কাছে আসবো?
না, নিজের মতো করে বাঁচবেন লয়্যারের পড়াশোনা কমপ্লিট করবেন।
বিদিশা হো হো করে হেসে উঠলো, বেশ কিছুক্ষণ হেসে বললো: আপনি কি বলুন তো? আমার সাথে যে ফ্লার্টিং করছেন সেটা এবার থামান, আপনি বোধহয় এই শহরে নতুন তাই জানেন না যে বীরেন ভট্টাচার্য কে? তার ক্ষমতা কত? তাই এসব কথা বলেছেন।
"আমি সিরিয়াস" গম্ভীরভাবে বললো রয়। বিদিশা ও কিছুক্ষণ গম্ভীর হয়ে বললো: আমার মনে হয় এবার আমার যাওয়া উচিত। বলে উঠতে যেতেই রয় বললো "রাত অনেক হয়েছে শুয়ে পড়ুন"। বলে রুম থেকে বেরিয়ে গেল।
বিদিশা ভেবে পেলনা যে  রয় ওকে যেটা বললো সেটা সত্যি না ও মশকরা করছে, কিন্তু বীরেন ভট্টাচার্য নিজের স্বার্থে ওকে নিজের বাড়ির ব‌উ করে এনেছেন তাই উনি কিছুতেই চাইবেন না যে বিদিশা ওনার কবল থেকে মুক্তি পাক তাহলে বিদিশার বাবাও বীরেন ভট্টাচার্যের কবলে থাকবে না আর এই শহরে বীরেন বাবুর বিরুদ্ধে যাওয়ার সাহস কার‌ও নেই, কিন্তু বিদিশা যে আর সত্যিই পারছে না শুধু যে রকির অত্যাচার তা তো নয় ওর মা বৈশালী দেবীও এক‌ই রকম। এইসব ভাবতে ভাবতেই বিদিশা ঘুমিয়ে পড়লো।
ওদিকে ড্রয়িংরুমে একটা সোফায় শুয়ে রয় ভাবছে, বিদিশার উপর বাজী খেলে ও ভুল করলো না তো, শিউলী বলেছে বিদিশা সাহায্য করতে পারে, কিন্তু যদি না করে? বা আদৌ ওর সাহায্য করার মতো কোনো ক্ষমতা আছে কিনা সেটারই তো ঠিক নেই, বিদিশা যদি সাহায্য না করে তাহলে আবার নতুন করে ঘুঁটি সাজাতে হবে, আবার নতুন করে প্ল্যানিং করতে হবে, শেষটায় নিজের মনেই বললো রয়: যাই হয়ে যাক সে বীরেন ভট্টাচার্যের শেষ দেখে ছাড়বে।

"এখন তো মনে হচ্ছে ওই সরকার‌ই সব করেছিল" বললেন ধীরেন বাবু উদ্দেশ্য দাদা বীরেন ভট্টাচার্য। অফিসে বসে কথা বলছিলেন দুজনে।
বীরেন বাবু: কিন্তু খটকাটা কিছুতেই যাচ্ছে না।
কিসের খটকা?
মরার আগে কেউ মিথ্যা বলে না, আর তাছাড়া শিউলীর‌ও তো কোনো খোঁজ পেলাম না, ওর ছেলের কলেজে খোঁজ নিয়েছিলাম।
কি বললো?
টিসি নিয়ে গেছে।
তার মানে নিজেই পালিয়েছে।
ওকে খুঁজতেই হবে ধীরেন, নাহলে ফাঁড়াটা রয়েই যাবে কখন যে কি করে বোঝা মুশকিল।
আমাদের লোক খুঁজেই চলেছে, কতদিন আর লুকোবে?
কিন্তু ধর যদি কেউ সাহায্য করে তখন?
কে হতে পারে?
তোর বৌদি, হাজার হোক বোন তো, আর তাছাড়া...
তাছাড়া কি?
কে বৃষ্টি আর তাথৈএর সম্বন্ধে খোঁজখবর করছিল?
হয়তো সে এই সরকারের লোক?
তাহলে তো বলতে হয় বিপদ এখনো কাটেনি।
তাহলে এখন কি করতে বলছো?
সরকারের অনুগত যারা ছিল তাদের সাথে কথা বল, হয় তারা আমাদের সাথ দেবে আর নাহয়...
বুঝেছি, ঠিক আছে তাই হবে।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82

(04-09-2022, 03:06 AM)Boti babu Wrote:  দারুন হয়েছে টানটান উত্তেজনা এইনা হলে থ্রিলার গল্প চালিয়ে যাও ভাই পাশে আছি এবং পরবর্তী পর্ব নিয়ে তাড়াতাড়ি ফেরত এসো সেই অপেক্ষায়  থাকবো।

ধন্যবাদ Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 2 users Like Monen2000's post
Like Reply
#83

(04-09-2022, 09:47 AM)Somnaath Wrote:  দুর্দান্ত আপডেট  clp); keep going  Cheeta সঙ্গে আছি

thanks Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#84

(04-09-2022, 10:18 AM)Dushtuchele567 Wrote:  Darun hoyeche osadharon.... Bidisha onno karor bou hole valo hoto... Rocky rokhkhita baniye rekheche emon

Namaskar thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#85

(04-09-2022, 12:38 PM)DEEP DEBNATH Wrote:  দারুণ হচ্ছে দাদা চালিয়ে যান।  আরেকটু বড় করে আপডেট দিলে ভালো হতো।

দিয়েছিলাম, নিল না শব্দ লিমিটের জন্য কাটতে হলো।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#86

(04-09-2022, 04:46 PM)Dushtuchele567 Wrote:  Amar kotha tar kono reply dilen na?

কোনটা বলুন তো??

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#87

(04-09-2022, 02:21 PM)Jibon Ahmed Wrote:  বাহ!!! অসাধারণ আপডেট দাদা

thanks Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#88

(04-09-2022, 04:31 PM)Arpon Saha Wrote:  বাহহহহহহহহহহহহহহহহ কি আপডেট চমৎকার

Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#89

(05-09-2022, 08:11 AM)chndnds Wrote:  Valo laglo

thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#90

(05-09-2022, 10:36 AM)Dushtuchele567 Wrote:  Oi j bollam bidisha onno karor bou hole valo hoto... Rocky nijer rokhkhita baniye rekheche

তাহলে ভিতরের খবর জানবে কিভাবে??
রক্ষিতা পরিবারের ভিতরের খবর জানে?
তবে আপনার সাজেশনটা মাথায় থাকবে, দেখি অন্য কাউকে আনা যায় কিনা Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#91

(05-09-2022, 12:05 PM)Arpon Saha Wrote:  বীরেন ভট্টাচার্যের সাথে রয় এর একটা ফাইট সিকোয়েন্স হলে জমে যাবে Namaskar  Namaskar

ধৈর্য্য, ওটা দেওয়ার কথা অনেক আগে থেকেই মাথায় আছে, যথা সময়ে আসবে। Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#92

(06-09-2022, 01:15 AM)Debartha Wrote:  Anek din por 1 ta bhalo thriller paoa galo!!! 1 ta request korchi thrill jano sesh abdhi tan tan thake!! Plot ta excellent!!! Jadi ei story ta sesh koren tahole no doubt ami apnake best thriller writer hisabe consider korbo!!

ধন্যবাদ, আমি জাস্ট ভালো লেখার চেষ্টা করছি

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#93

(06-09-2022, 01:28 AM)Boti babu Wrote:  নতুন পর্ব কবে আসছে ভাই

খুব তাড়াতাড়ি

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply
#94

                               ট্রেলার

মন্দিরে সাধু তাথৈকে বলে সে যেন কোনোদিন অন্যায়ের সাথে আপোষ না করে ,যদি করে তাহলে সব হারাবে।

ওদিকে বিদিশা রয়কে বলে সে তখনই রয়কে বিশ্বাস করবে যখন সে রকির দলের দুজনকে মারবে।

বিদিশা কি সত্যিই সাহায্য করবে রয়কে?

এদিকে বীরেন ভট্টাচার্য জানতে পারে যে রকির দলের দুজন লোককে খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা রকির খুব ঘনিষ্ঠ।

তাথৈ নিজের কাছে প্রতিজ্ঞা করে যে আসছে জন্মদিনে যদি অভয় ওর সামনে না আসে বা অভয়ের কোনো চিহ্ন না পায় তাহলে সে সুইসাইড করবে।

অভয় কি বেঁচে আছে? থাকলেও সে কি আসবে?

জানতে নজর রাখুন পরবর্তী পর্বে 

শীঘ্রই আসছে "প্রতিশোধ: দ্যা রিভেঞ্জ" এর ষষ্ঠ পর্ব

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 5 users Like Monen2000's post
Like Reply
#95

(07-09-2022, 12:15 PM)Boti babu Wrote:  বাকবাকুম বাক তাড়াতাড়ি দিয়ে দাও

বাকবাকুম বাক মানে?? bananaSad bananaSad

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#96

(07-09-2022, 02:27 PM)Dushtuchele567 Wrote:  Waiting eagerly

thanks

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
[+] 1 user Likes Monen2000's post
Like Reply
#97

(07-09-2022, 05:32 PM)Boti babu Wrote:  ১৭০০০ পার হয়ে ১৮০০০ ভিউ সেরা এ ভাবেই এগিয়ে যাও পাশে আছি সব সময় থাকবো ।

মনে জখন লাড্ডু ফুটে তখন মন বলে বাকবাকুম বাক

বুঝলাম।
Namaskar

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#98

(07-09-2022, 10:30 PM)Arpon Saha Wrote:  আর অপেক্ষা করতে পারছি না।

খুব তাড়াতাড়ি আসবে

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply
#99

(08-09-2022, 04:46 PM)Arpon Saha Wrote:  শনিবার এর আগেই আসবে?

সেরকমই চেষ্টা করছি

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply

                                ষষ্ঠ পর্ব

সকালে ঘুম ভেঙ্গে বিদিশা কিছুক্ষণ সময় নিল কোথায় আছে সেটা বুঝতে, তারপর মনে পরলো গতরাতের সমস্ত ঘটনা এমনকি রয়ের প্রস্তাবটাও মনে পরলো। রুম থেকে বাইরে বেরিয়ে এসে কয়েকবার ডাক দিল "রয়.. রয়"।
"গুড মর্ণিং.... ঘুম হলো?" জিজ্ঞেস করলো রয়, সে তখন কিচেনে।
বিদিশা প্রত্তুত্তরে বললো: গুড মর্ণিং, বেশ ভালো ঘুম হয়েছে।
পিঠের ব্যাথা কমেছে?
অনেকটা।
চা না কফি?
কফিই হোক।
রয় একটা ট্রে তে দু-কাপের মতো গরম জল, দুধ, কফি আর সুগার কিউব নিয়ে এল তারপর কফি তৈরি করতে করতে জিজ্ঞেস করলো: সুগার কিউব কটা?
তিনটে।
রয় কফির পেয়ালা বিদিশার হাতে তুলে দিল, বিদিশা একটা চুমুক দিয়ে বললো: উমমম নাইস... আপনার তো অনেক ট্যালেন্ট, এরকম কফি বানাতে পারেন, কয়েক মিনিটের আলাপে একজন মেয়ে যে আবার একজনের বউ তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন এবং নিজের বেডরুমে থাকতে দিলেন কিন্তু সেই মেয়েটার বাধা দেওয়ার প্রয়োজনটুকু মনে হলো না।
রয়: কফিটা ভালো লেগেছে জেনে খুশি হলাম।
বিদিশা হটাৎ গম্ভীর হয়ে গেল বললো: আপনি কাল রাতে যা বলেছিলেন মনে আছে?
কোনটা?
ওই আমার মুক্তির ব্যাপারে
হ্যাঁ, মনে আছে।
আপনি সিরিয়াস?
একদম।
বীরেন ভট্টাচার্যকে ভয় পান না?
বলেছি তো আমি কাউকে ভয় পাইনা।
বিনিময়ে আপনি কি চান?
তার মানে আপনি রাজী?
আগে জানতে চাই আপনি কি চান?
আপাতত আপনার মুক্তি
ফ্লার্টিং বন্ধ করুন, সিরিয়াসলি বলুন কে আপনি? আমার পিছনে পরেছেন কেন? আর আমার এরকম উপকার করতে চাইছেন কেন?
কেউ তখনই বন্দী থেকে মুক্তি পায় যখন সে নিজে মুক্ত হতে চায়, আপনি যদি মুক্তি চান তাহলে আপনাকে যা করতে হবে তাতে আমারও উপকার হবে।
কিরকম উপকার?
সেটা না হয় এখন নাই শুনলেন।
আপনি বলছেন আপনাকে বিশ্বাস করতে অথচ আপনি আমাকে বিশ্বাস করছেন না।
আমি বীরেন ভট্টাচার্যের সর্বনাশ চাই।
স্তম্ভিত হয়ে গেল বিদিশা, কিন্তু রয়ের মুখের দিকে তাকিয়েই বুঝলো রয় সিরিয়াস বললো: কিন্তু আপনি যে মাঝপথে আমাকে বিট্রে করবেন না তার প্রমাণ কি?
রয়: আমি তো আপনাকে বিশ্বাস করছি।
দুজনে বেশ কিছুক্ষণ পরস্পরের দিকে তাকিয়ে থাকলো তারপর বিদিশা বললো: আমার মুক্তি শুধু মাত্র ওদের মৃত্যুতে সম্ভব, বলুন আপনার সাহস আছে? বলুন?
আমার সাহসের কি প্রমাণ চান?
যদি কাউকে মারতে বলি মারবেন?
আমি নির্দোষ, নিরপরাধ দের মারি না।
বীরেন ভট্টাচার্য বা রকি ভট্টাচার্যের দলের কেউ নির্দোষ নিরপরাধ নয়। বিদিশা চেঁচিয়ে উঠলো।
রয়: কাকে মারতে হবে?
সত্যি পারবেন তো?
কাকে?

"কিসব মেয়ের ছবি দেখাচ্ছেন ঠাকুরমশাই ধূর একজনকেও আমার ছেলের পাশে মানাবে না" বেশ কয়েকটা মেয়ের ছবি দেখতে দেখতে বললেন এআরসির মা।
ঠাকুরমশাই: মানাবে না? আচ্ছা তাহলে একে দেখুন। বলে আরো একটা ছবি বের করেন তিনি তারপর বলেন: অনেক বড়োলোকের মেয়ে,এর পরিবার এর জন্য খরচ‌ও করবে অনেক, অনেক কিছু দেবে।
কেন আমার ছেলে ভিখারী নাকি? ওর নিজের অনেক আছে তার পরে কারো থেকে কিছু দরকার নেই আমার টাকাপয়সা চাই না, কিন্তু মেয়েটি যেন ভালো হয় আমার ছেলেকে সুখী রাখে সে গরীব হলেও চলবে আমাদের আর কিছু চাই না।
এমন সময় এবাড়িতে যে মহিলা সবসময়ের জন্য থাকেন তিনি হাতে একটা ফোন নিয়ে এলেন বললেন: বোন নাও তোমার ছেলে ফোন করেছে।
হ্যালো, 
তুমি আবার ওই পুরোহিতকে ডেকেছো মেয়েদের ছবি নিয়ে?
এই তোকে কে বললো বলতো? দিদি তুমি বলেছো?
আমি ওখানে নেই ঠিকই কিন্তু তোমার উপর সবসময় আমার নজর আছে।
মায়ের উপর নজর রাখা হচ্ছে কেন?
মা, তোমাকে বলেছি না আমার বিয়ের চিন্তা ছাড়ো।
কেন ছাড়বো? আমার কোনো শখ-আহ্লাদ নেই?
কি শখ আহ্লাদ?
নাতি-নাতনীর মুখ দেখবো না?
মা, এসব ছাড়ো আর ঠাকুরমশাইকে ফোনটা দাও।
না, তুই ওনাকে কিছু বলবি না উনি আমার কথায় এসেছেন,বেচারী ভয়ে ভয়ে আছেন।
মা..
তুই আসবি কবে?
খুব তাড়াতাড়ি আসবো, আরো কয়েকটা মিটিং আছে সেগুলো শেষ করেই আসবো, আর এইসব ফালতু চিন্তা ছাড়ো।
তোর কথাতে নাকি?
হ্যাঁ
তুই কোথায় এখন? আমাকেও নিয়ে চল তোর কাছে
না মা আর তো কটা দিন তারপরেই আমি ফিরে আসবো ততদিন তুমি কিন্তু সাবধানে থাকবে সব ওষুধ ঠিকঠাক খাবে, আচ্ছা মাসিকে ফোনটা দাও।
তুই ভালো আছিস তো, ঠিকঠাক খাওয়াদাওয়া করছিস তো?
হ্যাঁ, আমি ঠিক আছি
তোর গলাটা যেন কেমন লাগছে?
ও কিছুনা, মা।
তুই তাড়াতাড়ি ফিরে আয়, তারপর তোর একটা বিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত।
মা... মাসিকে ফোনটা দাও।
হ্যাঁ বাবু বল।
মায়ের যেন কোনোরকম অযত্ন না হয়, ওষুধ যদি শেষ হয়ে যায় তাহলে আনিয়ে নেবে, ঠিক আছে?
ঠিক আছে বাবু।
আর নিজের‌ও খেয়াল রেখো, ছাড়ছি।
ঠিক আছে।

"দাদা দাদা রঘু আর লাল্টুকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওদের ফোন‌ও সুইচড অফ" হাঁফাতে হাঁফাতে একজন এসে খবরটা রকিকে দিল, রকি তখন ফোনে মামা বীরেন ভট্টাচার্যের সাথে কথা বলছিল। গলার স্বর নামিয়ে বললো: খুঁজে পাওয়া যাচ্ছে না মানেটা কি?
দাদা ওরা তো ওখানে গিয়েছিল অনেকক্ষণ আগে তারপর থেকে ওদের আর খোঁজ নেই ফোন করছি বন্ধ আছে।
কথাটা যে রকির ফোনের ওপারে থাকা বীরেন বাবুর কানেও গেছে সেটা এবার বোঝা গেল ফোনের থেকে তার গলা ভেসে এল: কি হয়েছে রকি? কাকে খুঁজে পাওয়া যাচ্ছে না?
রঘু আর লাল্টুকে।
ওই যে দুজন সবসময় তোর সাথে থাকে? কোথায় গিয়েছিল ওরা?
আসলে ওরা গিয়েছিল... ওই একটু মেয়ে নিয়ে ফূর্তি করতে।
ওরা বিশ্বস্ত?
এতদিন আমার সাথে আছে কখনো অবিশ্বাস করার মতো কিছু করেনি।
ওদের খুঁজে বের কর, যদি অন্য কারো কাছে মুখ খোলে তখন...
খুলবে না ওরা জানে মুখ খুললে ওদের কি দশা হবে।
তবুও ওদের খুঁজে বার কর।
ঠিক আছে মামা।

"কোনোদিন মেয়ে দেখোনি?" আচমকা প্রশ্নে হতচকিত হয়ে যায় অভয়, সামনে দাঁড়িয়ে যে কিশোরীটি রাগী মুখে প্রশ্নটা করেছে সে এই বছরেই কলেজে এসেছে, যবে থেকে ওকে দেখেছে অভয়ের খালি ওকে দেখতে ইচ্ছা করে মাঝে মাঝেই তাকিয়ে থাকে ওর দিকে তার বেশি কিছু নয় কয়েকবার চোখাচোখিও হয়েছে আর আজ এই প্রশ্ন।
"কি হলো কোনোদিন মেয়ে দেখোনি?" আবার প্রশ্ন করে মেয়েটি, কি উত্তর দেবে ভেবে পায় না অভয় তাই চুপ করে থাকে। কলেজে টিফিনের সময় ক্যান্টিনে বসে ছিল অভয় তখনই তার কাছে এসে প্রশ্নটা করে মেয়েটা, ক্যান্টিনে বেশি কেউ ছিল না যারা ছিল তারা ওই মেয়েটার সাথেই থাকে সবসময় এবার তারা এগিয়ে এলো এদের মধ্যে একটা মেয়ে বললো: অই হয়েছে রে তাথৈ? কোনো প্রবলেম?
তাথৈ: না,তোরা যা আমি আসছি।
মেয়েটি: ঠিক তো?
তাথৈ: হ্যাঁ বৃষ্টি ঠিক।
ওই গ্ৰুপে আরো একটা ছেলে ছিল নাম সাম্য সে বললো: কিছু হলে বলো তাথৈ।
তাথৈ: না, সাম্য তুই যা। সবাই চলে গেলে তাথৈ আবার অভয়কে জিজ্ঞেস করলো: কি হলো উত্তর দাও।
অভয়: সরি, আমি বুঝতে পারিনি এতে তোমার সমস্যা হয় আর তাকাবো না।
তাথৈ কিছুক্ষণ রাগী চোখে অভয়কে দেখে চলে যায় এরপর থেকে তাথৈ লক্ষ্য করে সত্যিই অভয় আর তার দিকে তাকায় না, এমনিতে অভয় তার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি, কোনোদিন নিজে থেকে এসে কথাও বলেনি শুধু দূর থেকে তাকিয়ে দেখতো কিন্তু এখন সেটাও বন্ধ। আরও কিছুদিন লক্ষ্য করলো তাথৈ সত্যিই ছেলেটার কথার দাম আছে, আরেকটা জিনিস লক্ষ্য করলো তাথৈ, অভয় পড়াশোনায় যথেষ্ট মেধাবী, ক্লাসের শিক্ষকরাও তাকে পছন্দ করেন।
কিন্তু ক্লাসের যেসব ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় ভালো বা শিক্ষকদের প্রিয় তারা মূলত ক্লাসের সামনের দিকে বেঞ্চগুলোতে বসে ব্যতিক্রম অভয় তাকে কোনোদিন সামনের দিকে বসতে দেখা যায় না সে বসে পিছনের দিকের বেঞ্চগুলোতে আর তার সাথে যারা বসে তাদের ভালো ছাত্র যাকে বলে তাদের মধ্যে ধরা যায় না, ওই সোজা ভাষায় 'ব্যাকবেঞ্চার', কিন্তু অভয় ওদের সাথে কেন মেশে, ওদের সাথেই কেন ক্লাসে বসে সেটা শিক্ষকরা ভেবে পান না অনেক চেষ্টা করেন অভয়কে সরিয়ে আনতে, কখনো যদি ওদের পাশ থেকে উঠিয়ে অন্য জায়গায় বসান তো ক্লাস শেষে আবার অভয় ফিরে যায় নিজের বন্ধুদের কাছে, কিন্তু অভয়কে কিছু বললেই সে শুধু সুন্দরভাবে একটা হাসি দেয়।
শিক্ষকরা অভয়কে যেমন ভালোবাসেন তেমন মাঝে মাঝে রেগেও যান রাগের কারন আর কিছুই না ক্লাসের পরীক্ষার খাতায় লেখা উত্তর, সেটা অভয়সহ আরো চার থেকে পাঁচ জন ছেলের পুরো এক‌ই হয় কয়েকজন বানান ভুল করে এই যা, আর শিক্ষকেরা ভালো করেই জানেন যে উত্তরের মূল উৎস অভয়ের খাতা তার থেকেই বাকীদের উত্তর সরবরাহ হয় অভয়ের যেখানে ভুল হয় তাদের‌ও সেখানে ভুল হয়।
তাথৈ এবার সত্যিই কৌতূহলী হলো অভয়কে মতো মেধাবী ছেলে ব্যাকবেঞ্চার কেন? এব্যাপারে একদিন ক্লাসের একটা মেয়েকে জিজ্ঞেস করায় মেয়েটা বললো "ও ওইরকম, যাদের সাথে কেউ মেশেনা ও তাদের সাথেই থাকে মেশে, এমনকি পরীক্ষাতেও ওর জন্যই ওই ছেলেগুলো পাশ করে"।
একদিন পরীক্ষা হলে অঙ্ক পরীক্ষার দিন যথারীতি অভয় লিখে যাচ্ছে এবং তার বন্ধুদের সরবরাহ করে যাচ্ছে, একসময় অ্যাটেণ্ডেন্ট ধরে ফেললেন এবং অভয়কেই সরিয়ে দিলেন বসালেন তাথৈএর পাশে, তাথৈ লেখার সাথে মাঝে মাঝেই দেখছিল যে অভয় ওর বন্ধুদের সাহায্য করছে লিখতে, কিন্তু ওকে সরিয়ে দেওয়ায় ওর বন্ধুদের মুখ কালো হলেও অ্যাটেণ্ডেন্টের মুখে একটু হাসি দেখা গেল।
বললেন: এবার মন দিয়ে পরীক্ষা দে অভয়।
অভয় একবার বন্ধুদের দিকে তাকিয়ে আবার পরীক্ষায় মন দিল, একটু পরে পিছন থেকে আওয়াজ এল "অভয় অভয়"
অভয় বুঝলো তার পিছনে বসা মেয়েটা ডাকছে, ও একটু পিছনে সরে গেল। তাথৈএর কানেও গেল ডাকটা সে ঘাড়টা একটু ঘুড়িয়ে দেখলো সুস্মিতা ডাকছে অভয়কে, অবাক হলো তাথৈ সুস্মিতা কোনোদিন অভয়ের সাথে কথা বলেনি সে থাকে তাথৈদের সাথে মাঝে মাঝে তো সাম্যর সাথে মিলে অভয়কে ব্যঙ্গ করতে ছাড়ে না।
সুস্মিতা বললো: কটা অঙ্ক দেখা না অভয় নাহলে ফেল করে যাবো, প্লিজ দেখা।
অভয়: আমি চাপা দি‌ইনি পাশে রাখছি দেখে দেখে লিখে নাও। দুজনেই ফিসফিসিয়ে কথা বলছে, বলাইবাহুল্য যে সুস্মিতার পরীক্ষা ভালোই হলো এবং সেটা অভয়ের জন্যই, কিন্তু পরীক্ষার পরে অভয় আবার ওর বন্ধুদের কাছে, সুস্মিতাকে সে চেনেই না।
তাথৈ এবার বাস্তবিকই আকৃষ্ট হলো অভয়ের প্রতি এখন সেই মাঝে মাঝে অভয়কে দেখে কিন্তু অভয় তাথৈএর দিকে আর তাকায় না এমনকি তাথৈকে এড়িয়ে চলে ওর থেকে দূরত্ব বজায় রেখে চলে।
একদিন ক্যান্টিনে তাথৈ, বৃষ্টি আর তাদের বন্ধুরা বসে গল্প করছে, তাথৈ কিছু বলছে না সে অভয়ের কথা চিন্তা করছে এমন সময় সাম্য বললো: কাল বিকেলে কি করছো তাথৈ? কাল তো রবিবার বিকেলে ফ্রী আছো তো?
তাথৈ: কেন?
সাম্য: কাল বিকেলে আমাদের পাড়ার মাঠে এসো একটা ফুটবল ম্যাচ আছে, ওই অভয়দের পাড়ার টীমের সাথে।
বৃষ্টি: তুই খেলতে পারিস? হারাতে পারবি?
সুস্মিতা: কি যে বলিস বৃষ্টি সাম্য খেলবে ফুটবল?
বৃষ্টি আর সুস্মিতা হাসছে দেখে সাম্য যেন রেগে গেল বললো: ঠিক আছে তোরাও আয় দেখবি, আসবে তো তাথৈ?
তাথৈ যেন অন্যমনস্ক ভাবটা কাটিয়ে বললো: কি কি বলছিস?
বৃষ্টি: সাম্য খেলা দেখতে আমণ্ত্রন করছে, ওদের পাড়ার টীমের সাথে অভয়দের পাড়ার টীমের খেলা।
তাথৈ: অভয় খেলবে?
সাম্য: এখনো জানিনা, খেলতে পারে, আসবে তো?
বৃষ্টি: ঠিক আছে আমরা আসবো।
পরদিন বিকেলে ফুটবল ম্যাচ দেখতে তাথৈ, বৃষ্টি, সুস্মিতা এবং আরো কয়েকজন মেয়ে খেলা দেখতে এসেছিল, মাঠে অনেক দর্শক হয়েছে এবং তাদের মধ্যে আরো অনেক মেয়েও আছে যাদের কেউ সাম্যদের জন্য হাততালি দিচ্ছে তো কেউ অভয়দের জন্য, অভয় খেলছে। দুটো দল‌ই ভালো খেলছে বৃষ্টি, সুস্মিতা সহ আরো অনেকেই সাম্যর জন্য চিয়ার করছে শুধু তাথৈ বাদে সে অভয়কে একদৃষ্টে লক্ষ্য করছে।
খেলায় কিন্তু সাম্যর দল হেরে গেল অভয়ের দল জিতলো বটে কিন্তু সাম্যর একটা ট্যাকেলে পায়ে চোট পেল অভয়, একটু খেলা শেষে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাটতে লাগলো অভয়কে ওভাবে দেখে তাথৈএর যেন কি একটা হয়ে গেল কিন্তু কেন হচ্ছে বুঝতে পারছিল না তার ইচ্ছা করছিল অভয়ের কাছে যেতে অথচ অভয়ের কাছে যেতেও পারছে না কারন সে তখন তার দলের ছেলেদের সাথে আছে, এদিকে বৃষ্টি ক্রমাগত সাম্যকে টিটকারী দিয়ে যাচ্ছে সাম্য মাথা নীচু করে আছে, যদিও তাথৈএর ভীষণ রাগ হচ্ছিল অভয়কে ওভাবে মারার জন্য।
এমন সময় পাশ থেকে একজন অচেনা মেয়ে কাকে যেন বললো: আরিব্বাস ছেলেটাকে দেখ কি হ্যাণ্ডসাম রে।
তাথৈ ওদের দৃষ্টিকে অনুসরণ করে দেখলো ওরা অভয়কে দেখে কথাটা বলছে, সে এখন জার্সি খুলে ফেলেছে খালি গা বেয়ে ঘাম গড়িয়ে পরছে, এবার একজন জলের বোতল এগিয়ে দিল অভয় সেটা উঁচু করে জল খেতে লাগলো কিছুটা জল মুখ থেকে বেরিয়ে গলা বেয়ে পরতে লাগলো, তাথৈ লক্ষ্য করলো শুধু সেই মেয়েটা না আরও কয়েকটা মেয়ে অভয়ের দিকে একদৃষ্টিতে হা করে তাকিয়ে আছে এমনকি সুস্মিতাও..
একটু পরে অভয় সাম্যর দিকে এগিয়ে এল হ্যাণ্ডশেকের জন্য হাতটা বাড়িয়ে বললো: তুইও ভালো খেলেছিস সাম্য, খেলায় হারজিত আছেই সো মাইণ্ড করিস না। সাম্য কিন্তু হাত মেলালো না রাগী চোখে অভয়কে যেন মাপতে লাগলো।  অভয় এখনো খালি গায়ে, তাথৈ দেখলো আশেপাশের মেয়েগুলো তখনও অভয়ের দিকে তাকিয়ে আছে ,তাথৈএর মাথায় কেন যেন রাগ উঠে গেল সেটা সে নিজেও বুঝলো না অভয়কে বললো: তোমার মতো অসভ্য ছোটোলোকের সিমপ্যাথির দরকার নেই সাম্যর, ও নীচু মনের ছেলে নয় যে এরকম একটা ম্যাচে হেরে মনখারাপ করে বসে থাকবে।
এই অতর্কিত আক্রমণ এবং অপমানে অভয় হতভম্ব হয়ে গেল সে বললো: আমি তো জাস্ট...
তাথৈ: দরকার নেই বললাম তো, এখন এখান থেকে বিদায় হ‌ও।
অভয় আর কিছু না বলে মাথা নীচু করে যেতে যেতে শুনলো পিছনে তাথৈ বলছে: নির্লজ্জ ছোটোলোক ছেলে কোথাকার?
পরদিন কলেজে যথারীতি তাথৈ ক্লাসের প্রথমদিকে ওর গ্ৰুপের সাথে বসেছে, একটু পরেই অভয় খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে পিছনের দিকে চলে গেল বোঝাই যাচ্ছে ওর পায়ের ব্যাথাটা এখনো কমেনি। ছুটির পরে কিন্তু তাথৈ অভয়কে খুঁজতে লাগলো, অভয়ের বন্ধুদের জিজ্ঞেস করে জানলো যে ওকে কলেজের মাঠের দিকে যেতে দেখা গেছে তাথৈ ওইদিকে দ্রুত পায়ে চলে গেল।
মাঠে গিয়ে একটু এদিক ওদিক খুঁজতেই অভয়কে দেখতে পেল তাথৈ, অভয় তখন কাছেই একটা বড়ো গাছের ছায়ায় বসে আঘাত প্রাপ্ত পা থেকে বুট মোজা খুলে তাতে বরফ ঘষছে, ওর ব্যথাটা যে এখনো বেশ ভালো মতোই আছে সেটা মাঝে মাঝে ওর চোখ-মুখ কুঁচকে যাওয়া থেকেই বোঝা যাচ্ছে।
তাথৈ জানতো কলেজের পাশের এক দোকানে ছোটো পাউচে করে ঠান্ডা জল কিনতে পাওয়া যায় সে তাড়াতাড়ি ওই দোকানের দিকে গেল।
পায়ের ব্যাথাটা যে এত সহজে কমবে না বুঝতে পারছিল অভয়, সাম্য যে ওকে কাল ইচ্ছা করে মেরেছে সেটাও বুঝেছিল কিন্তু সবথেকে যেটা খারাপ লাগছিল সেটা তাথৈএর ব্যবহার কিন্তু কেন খারাপ লাগছিল সেটা বুঝতে পারছিল না। আজ কলেজে ঢোকার আগে পাশের দোকানে বরফের কথা বলে রেখেছিল ছুটির পর ওখান থেকেই বরফ নিয়ে গাছের ছায়ায় বসে পায়ে ঘষছিল আর তাথৈএর খারাপ ব্যবহারের কথা ভাবতে লাগলো কিছুটা অন্যমনস্ক হয়ে পরেছিল এমন সময় পায়ে একটা নতুন স্পর্শ পেয়ে চমকে তাকিয়ে দেখে তাথৈ ওর সামনে বসে ওর পায়ে বরফ ঘষছে।
তাড়াতাড়ি বলে উঠলো: কি করছো পা ছাড়ো।
তাথৈ উত্তর না দিয়ে অভয়ের পায়ে বরফ ঘষতে লাগলো অভয় এবার একটু রাগের সঙ্গেই বললো: দেখো আমার আর অপমানিত হবার শখ নেই, প্লিজ তুমি এখান থেকে যাও... ছাড়ো আমি‌ই চলে যাচ্ছি। বলে উঠতে যেতেই তাথৈ ধমকে উঠলো: চুপচাপ বসো এখানে, ওঠার চেষ্টা করলে খুব খারাপ হয়ে যাবে।
অভয়: পা থেকে হাত সরাও। অভয় তাথৈএর হাত সরাতে গেল, তাতে তাথৈ যেন আরো রেগে গেল আবার ধমক দিল: চুপ করে বসতে পারছো না?
তারপর আবার নিজে নিজেই গজরাতে লাগলো: অসভ্য অভদ্র ছেলে..
এবার অভয়‌ও রেগে গেল বললো; তুমি ছাড়ো, যা করেছো তারজন্য ধন্যবাদ। বলে আবার উঠতে গেল অমনি তাথৈ বললো: প্লিজ বসো। কিন্তু এবারে তাথৈএর গলায় ধমক নেই উল্টে তার গলা কাঁপছে অভয় অবাক হয়ে দেখলো তাথৈ হাতের উল্টোপিঠে নিজের চোখদুটো মুছে নিল, তাথৈ কাঁদছে..
অভয় বললো: বাঃ চোট লেগেছে আমার, আবার আমাকেই বারবার অপমান করছো সেটাও মেনে নিলাম কিন্তু তুমি কাঁদছো কেন?? কেউ দেখলে ভাববে আমি তোমাকে কাঁদিয়েছি। তাথৈ আবার নিজের চোখ মুছলো, অভয় তাথৈএর হাত থেকে বরফ নিতে গেল কিন্তু তাথৈ দিল না নিজেই চেপে ধরে থাকলো, অভয় বললো: তুমি কাঁদছো কেন সেটা তো বলবে?
তাথৈ: তোমার খুব ব্যথা করছে না?
অভয় একটু অবাক হলো এই মেয়েটার হয়েছে টা কি? কাল এত অপমান করলো আজ আবার নিজে এসে বরফ লাগাচ্ছে, একটু পরে তাথৈ বললো: তুমি বসো আমি আরেকটু বরফ নিয়ে আসি। বলে তাথৈ উঠতে যেতেই অভয় বাধা দিল "এই না তার দরকার নেই আমি ক্রেপ বেধে নিচ্ছি, কিন্তু তুমি কাঁদছিলে কেন?"
তাথৈ আবার বসে বললো: দাও আমি বেধে দিচ্ছি। বলে অভয়ের হাত থেকে ক্রেপটা নিয়ে নিল, অভয় বললো: সত্যি বলোতো কি হয়েছে তোমার? কাল আমাকে কত অপমান করলে আর আজ আমার চোটে বরফ লাগালে এখন ক্রেপ বাঁধছো, ব্যাপারটা কি?
তাথৈ এবার আবার ঝাঁঝিয়ে উঠলো: বেশ করেছি, পায়ে চোট লেগেছে হাঁটতে পারছে না সেদিকে হুঁশ নেই উনি জার্সি খুলে বডি দেখাচ্ছেন.. আর ওদেরও লজ্জা নেই একদৃষ্টে তাকিয়ে আছে।
অভয়: আমি জার্সি খুলেছি বলে তুমি রেগে যাচ্ছো কেন? আমার গরম লাগছিল তাই খুলেছি আর কারা দেখছিল?
দেখোনি? ওই মেয়েগুলো।
তাতে তুমি রেগে যাচ্ছো কেন?
না দেখবে না।
অভয় কিছুটা বুঝতে পারলো মনে মনে হাসলো তারপর বললো: কেন? দেখবে না কেন?
অভয়ের পায়ে ক্রেপ বাঁধা হয়ে গিয়েছিল, তাথৈ এবার অভয়ের পাশে ওর গা ঘেঁষে বসে বললো: না দেখবে না আমার ভালো লাগে না।
অভয় হেসে উঠলো সেটা দেখে তাথৈ একটু রেগে গেল বললো: তুমি হাসছো কেন?
কিছুনা, এমনি। 
এইভাবেই তাথৈ আর অভয়ের বন্ধুত্ব হলো, এরপর দিন তাথৈ ক্লাসে সামনের দিকে না বসে পিছনে চলে এল, যে বেঞ্চে অভয় বসেছিল সেখানে, অভয়ের পাশে একটা ছেলে বসে ছিল তাকে বললো: এই তুই অন্য জায়গায় বস, আমি এখানে বসবো।
শুনে অভয় ও তার বন্ধুরা অবাক হলো, তাথৈএর বন্ধুরাও অবাক হলো সাম্য তো এসে বললো: তুমি এখানে বসবে কেন? আমাদের সাথে বসবে চলো।
তাথৈ বললো "না, আমি এখানে বসবো" তারপর আবার অভয়ের পাশে বসা ছেলেটাকে বললো: কি হলো? বললাম যে অন্য জায়গায় বসতে। ছেলেটা একবার অভয়ের দিকে তাকালো অভয় ইশারা করতে সে উঠে পিছনের বেঞ্চে গেল এবং তাথৈ সেখানে বসলো, সাম্য অভয়ের দিকে অগ্নিদৃষ্টি দিয়ে চলে গেল।
অভয় বললো: ও কিন্তু রেগে গেল।
রাগুক...তোমার পায়ের ব্যথা কমেছে?
হ্যাঁ, অনেকটা কম।
এরপর তাথৈ আর অভয়ের ঘনিষ্ঠতা ক্লাসের প্রায় সবাই লক্ষ্য করলো, সে এখন অভয়ের পাশে ছাড়া বসে না, দিনে দিনে দুজনেই বুঝলো তাদের মধ্যে যেটা আছে সেটা শুধু বন্ধুত্ব না, সেটা তার থেকে বেশী কিছু, দুজনে পরের ক্লাসে উঠলো, কলেজ ছুটির পরে দুজনে একসাথে ঘোরে ,বেশিরভাগ সময় পাড়ার শিবমন্দিরের পিছনের বাগানে একটা বটগাছের তলায় বসে গল্প করে। তাথৈ এর অভয়ের আরেকটা স্বভাব ভালো লাগে সেটা হলো অভয় কিন্তু কখনো তাদের সম্পর্কের সুযোগ নিয়ে তাথৈকে স্পর্শ করে না বা এমন কিছু দাবী করে না যেটাতে তাথৈ অস্বস্তি বোধ করবে এমনকি কখনো নিজে থেকে তাথৈএর হাত‌ও ধরে না একটা শালীনতার দূরত্ব বজায় রাখে, তাথৈ‌ই বেশিরভাগ সময় অভয়ের পাশে হাঁটতে হাঁটতে ওর হাতটা জড়িয়ে ধরে। একদিন অভয় তাথৈএর সাথে ঘুরছিল আরেকটু হলেই মায়ের মুখোমুখি হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি পাশে আড়ালে তাথৈকে নিয়ে লুকিয়ে পরে, তাথৈ জিজ্ঞেস করে: কি হলো?
অভয়: আমার মা
তাথৈ এবার দুষ্টুমি শুরু করলো "আমি আলাপ করবো"বলে অমৃতা দেবীর দিকে যেতেই অভয় পথ আটকে দাঁড়ালো বললো "দেখা করবে মানে?"
তাথৈ: কথা আছে
কি কথা?
আছে
কোনো কথা নেই, এখানে লুকিয়ে থাকো
না আমি দেখা করবো আন্টির সাথে, কথা আছে
আবার.. কি কথা?
আমাদের সম্পর্কের কথা বলবো, ওনাকে জানিয়ে রাখতে হবে তো নাকি?
কি জানাবে?
তোমার জন্য যাতে মেয়ে না দেখে
মানেটা কি? আমাকে আজ বাড়ি থেকে তাড়ানোর প্ল্যান করছো নাকি? প্লিজ এরকম কোরো না
তাথৈ হো হো করে হাসতে লাগলো, অমৃতা দেবী আশেপাশে নেই এটা নিশ্চিত হবার পর আড়াল থেকে বেরিয়ে আসে দুজন তাথৈএর হাসি তখনও থামেনি দেখে অভয় গম্ভীরমুখে বলে: এবার কিন্তু আমিও আন্টির সামনে গিয়ে বলবো...
তাথৈ: আমার মা সব জানে
কি? কিভাবে? 
আমাদের একসাথে দেখে ফেলেছিল, বাড়ি যেতেই চেপে ধরেন।
কি বললেন?
সব শুনে বললেন এখন এসবের সময় নয় মন দিয়ে পড়াশোনা করো, আমি তোমার কথা বললাম যে তুমিও সবসময় এই কথাই বলো।
তোমার সেটাই করা উচিত।
মনে আছে তো দুদিন পর শিবরাত্রি?
কি? শিবরাত্রি তো কি হয়েছে?
আমি উপোস রাখবো তোমার জন্য।
কেন কি দরকার?
দরকার আছে তোমাকে কিন্তু ওইদিন দেখা করতে হবে।
কি? কেন?
ওইদিন সন্ধ্যায় মন্দিরের পিছনের বাগানে আসবে, আমি তোমার হাতে জল খেয়ে উপোস ভাঙবো।
তাথৈ ওসব সিনেমায় ভালো লাগে, তোমার উপোস রাখার দরকার নেই।
ঠিক আছে তোমাকে আসতে হবে না। বলে অভিমানে মুখ ঘুরিয়ে থাকে।
তাথৈ শোনো তুমি এর আগে উপোস করেছো? করোনি তো তাহলে?
তাথৈ কোনো কথা বলছে না দেখে শেষে বলে: ঠিক আছে আমি আসবো।
তবুও তাথৈ কথা বলছে না দেখে বললো: আবার কি হলো? বললাম তো আমি আসবো।
তাথৈ এবার মুখ ফেরায় বলে: সত্যি বলছো?
তোমাকে মিথ্যা বলেছি কখনো?
শিবরাত্রির সন্ধ্যায় পূজোর পরে অভয়কে মন্দিরের পিছনে আসতে ম্যাসেজ করে নিজে যায় কিন্তু অন্ধকারে বরাবরই ভয় তাথৈএর, মন্দিরের সামনেটা আলোয় ঝলমল করছে কিন্তু পিছনে বাগানে আলো নেই তাই বেশ অন্ধকার, তাথৈ ভয় পেলেও চলে যায় না হটাৎ পিছনে পায়ের শব্দ শুনে চমকে ঘুরে দাঁড়ায়, অভয় এসেছে সে এসে এই প্রথম নিজে থেকে তাথৈএর একটা হাত ধরে বলে "ভয় নেই আমি আছি তো"।
একটা জিনিস তাথৈর সহ্য হয় না সেটা হলো অন্য কোনো মেয়ের অভয়ের ঘনিষ্ঠ হবার চেষ্টা করা যদি কেউ করে তাহলে প্রচণ্ড রেগে যায় আর ঝালটা মেটায় অভয়ের উপর। একদিন ক্লাসে তাথৈ আসার আগে অভয়ের পাশে এসে বসেছিল সুস্মিতা তাথৈ এসে ওকে বারবার সরতে বলার পরেও সে সরলো না অভয়‌ও কিছু বললো না দেখে সে পিছনের বেঞ্চে ঠিক অভয়ের পিছনে বসলো, এবং পুরো দিনটা পিছন থেকে অভয়কে খোঁচা দল আর চিমটি কাটতে থাকে, সুস্মিতা যতবার অভয়ের গা ঘেঁষে আসে ততবার অভয় হয় খোঁচা নয়তো চিমটি অনুভব করে, একবার তো সুস্মিতা কি একটা কথায় হাসতে হাসতে অভয়ের হাত ধরতেই একটা জোড়ে চিমটি খেল অভয়।
ছুটির পরে তাথৈ রেগে কোনো কথা না বলে হনহন করে বেরিয়ে গেল, অভয়‌ও কোনোমতে ব্যাগ গুছিয়ে ছুট লাগালো। "তাথৈ এই তাথৈ শোনো" অভয় ডাকতে লাগলো কিন্তু তাথৈ কোনো কথা না বলে জোরে জোরে হাঁটতে লাগলো, অভয় এবার তাথৈএর কাছে গিয়ে বললো: কি হয়েছে বলবে তো? তুমি কথা বলছো না কেন?
তাথৈ ঝংকার দিয়ে উঠলো: কেন যার সাথে বসেছিলে তার কাছে যাও, আমার কাছে কেন?
অভয়: আমি কোথায় বসেছিলাম? ওই তো এসে বসলো।
তাথৈ তেমনি তেজের সঙ্গে বললো: ও এসে বসলো আর তুমি বসতে দিলে?
কি করবো বলো? বেঞ্চটা তো আমার একার নয়..
তুমি ওকে ওঠালে না কেন?
ও তোমার কথা শুনলো? তোমারই তো বন্ধু।
তুমি উঠে এলে না কেন? তুমি জানোনা তোমার পাশে আমি বসি?
এবার অভয় ফাঁপড়ে পরলো বললো: আচ্ছা নেক্সট টাইম যদি বসে তাহলে উঠে আসবো।
ঠিক তো?
ঠিক।
এবার তাথৈ অভয়ের একটা হাত জড়িয়ে ধরলো অভয় একটা হাঁফ ছেড়ে বললো: যাক রাগ কমলো।
তাথৈ: তুমি জানোনা তোমার পাশে অন্য মেয়েকে আমার সহ্য হয় না, তুমি শুধু আমার, শুধু আমার।

নিজের রুমের ব্যালকনিতে একটা আরামকেদারায় বসে অভয়ের সাথে পরিচয় থেকে ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা ভাবছিল তাথৈ হাতে অভয়ের সেই ছবিটা যেটা মিস্টার গুপ্তকে দিয়ে জোগাড় করিয়েছিল, এবার অভয়ের ছবিটার দিকে তাকিয়ে যেন অভয়কেই বলছে এমনভাবে বলতে থাকে "কাল আমার জন্মদিন অভয়, এরকমই এক জন্মদিনের ঠিক আগের দিন তোমার সাথে শেষ দেখা হয়েছিল তারপর আমি তোমাকে হারিয়ে ফেলেছি, তোমার ফিরে আসার অপেক্ষা করে যাচ্ছি, জানি তুমি আমার উপর রেগে আছো সেদিন বাইরে যাওয়ার আগে তোমাকে বলে যেতে পারিনি, কিন্তু তার কারণ ছিল সেটা তুমি ফিরে এলেই বলবো কিন্তু এবার তোমাকে ফিরতেই হবে আমার কাছে, আমি আর তোমাকে ছাড়া থাকতে পারছি না। আমার উপর তোমার রাগ অভিমান সব আমি মেনে নেবো তোমার অধিকার আছে সেটার কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার অধিকার নেই। আজ আমি তোমাকে বলছি এই জন্মদিনে যদি তুমি না আসো বা তোমার বেঁচে থাকার কোনো চিহ্ন না পাই তবে বুঝবো তুমি আর বেঁচে নেই আর তাহলে আমারও বেঁচে থাকার কোনো মানে থাকবে না তাই এই জন্মদিনে যদি তোমাকে বা তোমার উপস্থিতির কোনো প্রমাণ না পাই তাহলে এই জন্মদিন‌ই আমার মৃত্যুদিন হবে,আমি নিজেকে শেষ করে দেবো... আমার ভালোবাসা যদি সত্যি হয় তাহলে তোমাকে ফিরতেই হবে...প্লিজ অভয় এবার ফিরে এসো, ফিরে এসো আমার কাছে"। তারপর যেন অভয়কেই চুম্বন দিচ্ছে এমনভাবে ছবিটা নিজের ঠোঁটে ছোঁয়ালো তাথৈ।

I'm the King of Dark
                &
I rule over all Devils
               D:) D:)
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)