Thread Rating:
  • 57 Vote(s) - 3.44 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Horror ভয় - বাবান

Showing only the posts of Baban: 39 of 91 posts. Show all posts
#1
Star 

[Image: IMG-20250501-024000-631.jpg]

গল্প - ভয়
লেখক ও ছবি - বাবান


ইরোটিক হরর নিয়ে তো লিখেছি তিনটে গল্প কিন্তু বাঙালিদের অন্যতম প্রিয় বিষয় ভুত নিয়ে একটা ভৌতিক গল্প লেখার অনেকদিনের ইচ্ছা ছিল। যেখানে ভয়টা মূল আকর্ষণ... অন্য কিছু নয়। তাই এই ছোট গল্প। এটা কোনো বড়ো গল্প নয় মোটেও। একটা ছোট গল্প যা দুটো বা তিনটে ভাগে শেষ করে দেবো। ছোট ছোট পর্ব দিয়ে। আশা করি ভালো লাগবে আপনাদের।


ফোনটা কাট করতেই আমি বললাম - কি ব্যাপার বলোতো সুভাষ দা? কদিন ধরে দেখছি তুমি একটু কেমন যেন সিরিয়াস মার্কা হয়ে গেছো, তারপরে ঘন ঘন বৌদিকে ফোন করছো? কি ব্যাপারটা কি?

সুভাষ দা কথাগুলো আমার দিকে তাকিয়ে শুনলেও উত্তর দেবার সময় চোখ সরিয়ে নিয়ে চশমাটা মুছতে মুছতে হেসে বা বলা উচিত হাসার নকল অভিনয় করে বললেন - নানা... কিছু না... ওই আরকি

- উহু.... কিছু তো একটা ব্যাপার আছেই... নইলে তোমার মতো একটা মানুষ হটাৎ এতো চুপচাপ..... তারওপর বৌদিকে বার বার ফোন.... বার বার সব ঠিকাছে তো জিজ্ঞেস করছো... ব্যাপারটা কি? দেখো যদি ব্যাক্তিগত বা ফ্যামিলির কোনো ব্যাপার হয় আমি জানতে চাইবোনা কিন্তু কিছু যে হয়েছে সেটা বেশ বুঝতে পারছি........ দেখো তুমি চাইলে আমায় বলতে পারো.. যদি আমি.....

একটানা কথাগুলি বলে থামলাম আমি। দেখি সুভাষ দা আমার দিকে তাকিয়ে। মুখে একটা হালকা হাসি.... ওটা কি আশ্বাস নাকি বিদ্রুপ? ঠিক বুঝলাম না। তিনি চেয়ারে হেলান দিয়ে বললেন - থাঙ্কস রে.... কিন্তু তোর মনে হয় কিছু করার নেই।

- আহা বলোই না.... যদি আপত্তি না থাকে

- না.. আপত্তি... অমন কিছু ব্যাপার নয়

- তাহলে বলো তো.. বলো

সুভাষ দা আমার দিকে তাকিয়ে বললো - শুনবি? তাহলে চল বাইরে যাই... এখানে একটানা বসে বেঁকে গেলাম মাইরি।

ব্রেক টাইম তখন। আমরা দুজন নিজের খাবার হাতে বাইরে এসে ছাদে গেলাম। সুভাষদা আর আমি খেতে খেতেই কথা বলছিলাম। তবে যতই শুনছিলাম আমার খাওয়ার দিকে নজর কমে যাচ্ছিলো আর সুভাষদার গল্পে হারিয়ে যাচ্ছিলাম।

- তুই তো জানিস.... আমাদের বাড়িটা ফ্লাট হচ্ছে। বহু ঝামেলা পেরিয়ে জেঠুরা রাজি হয়েছে। সে যাই হোক..... কাজ শুরুর আগে আমাদের তো শিফটিং এর প্রয়োজন ছিল। জেঠুদের খুব একটা অসুবিধা হয়নি। দিদি মানে জেঠুর মেয়ে স্নেহাদির এক বান্ধবী খুব কাছেই থাকেন। ওদের নিজেদের তলাটার জন্য ওরাও ভাড়াটে খুঁজছে... তাই খুব সহজেই দুইয়ে দুইয়ে চার হয়ে গেলো, ঝামেলায় পড়লাম আমরা। আমরা কোথায় যাবো?

প্রোমোটার নিজেই আমাদের এই ব্যাপারে সাহায্য করেছিলেন। ওনার কেনা একটা বাড়ি যেটার কাজ শুরু হবে আমাদেরটার পরেই সেটায় যদি আমরা চাই থাকতে পারি। আমি আর বাবা গিয়ে সে বাড়ি একদিন দেখেও এসেছিলাম। খুব একটা যে ভক্তি এসেছিলো বলবনা। দোতলা বাড়ি কিন্তু একেবারে শেষ অবস্থা তার... ওতে থাকা কতোটা রিস্কি হতে পারে সেটাই ভাবছিলাম। ওপর থেকে ভেঙে টেঙে না পড়ে কারোর মাথায় সেই ভয় আর ওই বাড়িতে থাকার ইচ্ছা আর হলোনা। কিন্তু একটা বাড়ি তো প্রয়োজন। এ ব্যাপারে সাহায্য করেছিলেন বাবার এক পরিচিত মানুষ কাল্টু বাবু। উনি আবার এই সব কাজই করে কমিশান পেয়ে থাকেন।

ওনাদের বাড়ির খুব কাছেই একটা দোতলা বাড়ির খোঁজ উনি এনে দিলেন আমাদের। আবার আমি আর বাবা গেলাম একদিন। এই বাড়িটা আমাদের বেশ পছন্দ হলো। তবে বাড়িটা সামনে থেকে বিশাল কিছু না লাগলেও বেশ ভালোই বড়ো। পেছনে একটা বাগানও আছে... যদিও সেটাকে আজ আর বাগান বলা উচিত নয়... ঝোপ ঝাড় আর একটা পুরানো কুয়ো যেটাও আর ব্যবহার হয়না। ওপরে টিন দিয়ে ঢেকে রাখা যাতে বিড়াল কুকুর আবার ভেতরে পড়ে না যায়। বাড়ির মালিক অনিমেষ কাকু নিজেই আমাদের সাথে সব ঘুরিয়ে দেখালেন। মানুষটা বেশ ভদ্র আর শান্ত স্বভাবের.  ভালো লাগলো ওনার সাথে কথা বলে। একতলার একটা ভাগ উনি ভাড়া দেবেন। সেটাও আমরা ঘুরে ঘুরে দেখলাম। বেশ পুরানো বাড়ি এটাও কিন্তু ওই বাড়ির মতো ভগ্নদশা নয় মটেও এর। বেশ ভালো বড়ো দুটো শোবার ঘর। একটাই বাথরুম আর রান্নাঘর ছোট্ট হলেও আমাদের বেশ পছন্দ হলো। বাবা আমি আর অনিমেষ কাকু আলোচনার পর ঠিক করলাম এটাই হবে আমাদের কিছু সময়ের বাসস্থান।

এরপর একদিন তোর বৌদিকেও এসে দেখিয়ে গেলাম বাড়িটা। তারও বেশ পছন্দ হলো। এরপর একজন ইলেকট্রিশান কে ডেকে কয়েকটা কাজ করাতে হলো.... আর ঘরটা বাড়ির মালিক নিজেই নিজের বাড়ির কাজের লোক দিয়ে একেবারে পরিষ্কার করিয়ে নিয়েছিলেন। আগেরবার এসে যে ধুলো মাখা দেখেছিলাম পরে স্ত্রীয়ের সঙ্গে এসে দেখি একেবারে পরিষ্কার। ব্যাস... তোমার বৌদির থেকেও গ্রিন সিগন্যাল পেয়ে সব গুছানোর কাজ শুরু হলো।

এক বাড়ি থেকে আরেকবাড়িতে যাওয়ার অভিজ্ঞতা যে কি তার আর বিবরণ দিয়ে লাভ নেই। উফফফফ পাগল পাগল অবস্থা ছিল। বড়ো বড়ো আসবাবপত্র তো লোকেরাই নিয়ে এসেছিলো... ভাগ্গিস... একতলা বাড়ি...... কিন্তু ভাবছি এবারে যখন আবার এখান থেকে নিজেদের ফ্ল্যাটে ৫ তলায় যাবো তখন কি অবস্থা হবে!! যাকগে..... আবার ঘটনায় ফিরি। সব ঝামেলা মিটিয়ে চলে এলাম এই বর্তমানের বাসস্থানে। নিজের এতদিনের বাড়ি ছেড়ে আসার সময় বুকটা যে একটুও কেমন কেমন করেনি বলবোনা কিন্তু আমার থেকেও বেশি করেছিল আমার ছেলেটার। একটু গোমড়া মুখ ছিল এক দুদিন ওর কিন্তু তারপরে সেও মানিয়েনিয়েছিল। আমরাও হয়তো মানিয়ে নিতাম কিন্তু.........

বাবা আর মায়ের বারান্দার দিকের বড়ো ঘরটায় থাকার ব্যবস্থা করা হয়েছিল। ঘর ভর্তি নানান রকমের পুটলি, ব্যাগ, বাক্স ভর্তি জিনিসপত্র এক এক করে খোলা হচ্ছে... খাট বিছানা সেট করা, আসলে শান্ত কে অশান্ত করে আবার শান্ত করা তো সোজা ব্যাপার নয়.. তাই তার ঝক্কি তো পাওয়াতেই হবে। আমরাও এই নতুন বাড়িতে এক এক করে সব গোছগাছ করতে করতেই দিনটা পার হয়ে গেছিলো। ক্লান্তিতে যে যার মতন বিছানায় পড়তেই ঘুমিয়ে পড়েছিলাম।

পরের দিন আমি নিজের কাজে বেরিয়ে গেলাম। দুই ছেলের মায়েরা নিজের মতো একরাতেই রান্নাঘর গুছিয়ে নিয়েছিল। আমার ছেলেটাকে নিয়ে ওর দাদুই কলেজ নিয়ে যাওয়া আসা করেন। তারাও আমার মতোই বেরিয়ে গেলেন। নিজের এলাকা পাল্টালে একটা অসুবিধা তো হয়ই কিন্তু যেহেতু আমাদের বাড়ি থেকে এই এলাকা ভয়ানক কিছু দূরে নয় তাই খুব একটা অসুবিধায় পড়তে হয়নি....... অসুবিধা তো অন্য জায়গায় ছিল।

কি অসুবিধার কথা বলছো তুমি? পাড়ার লাফাঙ্গা মানে বাজে ছেলেদের আড্ডা ফাড্ডা আছে নাকি ওদিকে? আমি সিগারেটটা ধরিয়ে সুভাষদা কে একটা অফার করে জিজ্ঞেস করলাম। দাদা সিগারেটটা ধরিয়ে একটা টান দিয়ে মাথা নাড়িয়ে বললেন - নারে ভাই....... ওসব কিছু নয়... এ ঝামেলা অন্যরকম। অন্য লেভেলে।

মানে?

সুভাষদা আরেকটা ধোয়া ছেড়ে আমায় বললেন - ভুত ফুত মানিস?



চলবে.......

[Image: IMG-20250821-034916-217.jpg]
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

(01-02-2022, 12:15 AM)nandanadasnandana Wrote:  বাহ। আজকে রাতে দিলে, কিন্তু পরের বার থেকে দিনের বেলায় দেবে ।

অনেক ধন্যকবাদ ❤

হ্যা... এর পরের পর্ব রাতে পড়লে আপনার পক্ষে খুব একটা ভালো হবেনা সেটি বুঝতেই পারছি ।  Big Grin

আমার পক্ষেও না......লেখার সাথে কল্পনা করাও তো একটা ঝামেলা। তাছাড়া ভুতের ব্যাপারটাই আলাদা যে  Big Grin দেখি দিনে নয়তো সন্ধেবেলায় দেবো। আপনি না হয় দিনেই পড়বেন.....তবে... রাতে পড়তেই কিন্তু বেশি মজা  Tongue
Like Reply
#3

(01-02-2022, 09:53 AM)ddey333 Wrote:   - ভুত ফুত মানিস?

নিজেই একটা ভূত , তাই ভূতফুত এর কোনো ভয় নেই আমার ... 
শুরুটা ভালো হয়েছে !    

জীবনটাই একটা ভুত...  তাই আর অন্য ভুতে ভয় কি? Big Grin
(01-02-2022, 10:31 AM)Bichitravirya Wrote:  Jindegi zand ba firbi ghamand ba  D:)

দেখা যাক ভুতে এতদিনে কি করেছে ? আগামীতে কি করবে ? এবং কোন ধরনের ভুত ?  :shy:

সেক্সি বিধবা ভুত হলে মন্দ হয় না  sex sex sex

❤️❤️❤️

বোঝো... এখানেও ঐসব চাই? কো সাদা শাড়ি হাতে মোমবাতি নিয়ে ঘুরবে? আর যাকে পাবে তাকেই বলবে - এসো... চলো তোমায় আজ নতুন খেলা শেখাবো  Big Grin
[+] 1 user Likes Baban's post
Like Reply
#4

(01-02-2022, 12:10 PM)Bumba_1 Wrote:  দারুন শুরু .. প্রথম পর্ব পড়েই মনে হচ্ছে একটা দারুণ ভৌতিক গল্প হতে চলেছে .. keep going bro  horseride

অনেক ধন্যবাদ দাদা ❤

(01-02-2022, 07:25 AM)chndnds Wrote:  Valo laglo

অনেক ধন্যবাদ ❤

(01-02-2022, 12:21 PM)bourses Wrote:  তারিণীখুড়ো বা তারিনী ব্যানার্জি ছাড়া ভয় বা বলা ভালো ভূতের ভয়ের গল্প বোধহয় হয়ই না... বা হলেও সেই ভয় বোধহয় বাংলা সাহিত্যে সেই উচ্চতায় পৌছায় না... আমার ছেলেবেলায় পড়া অনাথ বাবুর ভয় নামক গল্পটি আজও স্মৃতিতে গেঁথে রয়ে গিয়েছে... তাই যখনই কোথাও ভয়ের গল্প পড়ার সুযোগ ঘটে, কেন জানি না সাথে সাথে ওই গল্পটির সাথে তুলনা চলে আসে আপনা থেকেই... ভুত না দেখিয়েও মনের মধ্যে কি ভাবে ভয়ের সৃষ্টি করা যায়, তা বোধহয় একমাত্র বাংলা সাহিত্যে তাড়িণীখূড়ো দেখিয়ে গিয়েছিল... আর আজ দেখতে চলেছি বাবানের হাতের জাদুতে... অনেক আশায় বসে রইলাম তোমার ভূত দেখার... বা বলা উচিত ভূতের ভয় পাওয়ার... ভুত ফুত মানা মানি তো তখনই হবে যখন সত্যি সত্যিই ভয়ে কাঁটা দিয়ে উঠবে শরীরের প্রতিটা রোম... সামনের আধো অন্ধকারকে লাগবে বিভিষিকা... তোমার প্রথম পোস্টেই সেই উপাদান সম্পূর্ণ ভাবে বর্তমান... চাইয়ে যাও... সাথে আছি অবস্যই... ভীত হতে...

yr):

গল্পের খাতিরে তারিণী খুড়ো একটু রঙ মেশান ঠিকই (ওনার নিজের বক্তব্য)কিন্তু তার ফলে গল্প যে পরিমানে ভয়ানক হয়ে ওঠে তা বলার নয়.... কনওয়ে কাসেল অন্যতম সেরা গল্প। আর যদি ভয় পাওয়ার গল্প বলি তো বলবো - খগম... উফফফফফ অন্য লেভেলে সে গল্প!!

দেখি এই ছোট গল্প কতটা ভালো লাগে তোমাদের.... আশা করি একটু হলেও ভয় লাগবে.... যদি ভয় নিজে পেতে চাও  Big Grin
Like Reply
#5
Star 

[Image: 20220201-000446.jpg]

২

আগের পর্বের পর....


সুভাষদা আরেকটা ধোয়া ছেড়ে আমায় বললেন - ভুত ফুত মানিস?

আমি একটা টান দিতে যাচ্ছিলাম। সুভাষদার প্রশ্ন শুনে তাকালাম ওর দিকে।

- কি? ভুত?

- হুমমম.... মানিস?

- হ্যা..... মানে.... ওই আরকি ভয় লাগে গপ্পো শুনলে ওই অব্দি আরকি

- আর গপ্পো যদি সত্যি হয় তখন?

- ধুর.... ওসব ভয় দেখানোর ফন্দি ফিকির... তাছাড়া গল্প তো গল্পই.... এক মিনিট........ তুমি কি বলতে চাইছো যে তোমার এই ঝামেলাটা....... ভৌতিক কিছু?

- তাইতো মনে হচ্ছে।

খুব চিন্তিত মুখে ভুরু কুঁচকে একটা টান ছেড়ে বললেন সুভাষ দা। আমি হা করে তাকিয়ে দাদার দিকে। উনি আবার বলতে শুরু করলেন -

- দু তিনদিন কিন্তু নরমাল ভালোই কেটেছে... বলতে নেই..... আস্তে আস্তে সব গুছিয়ে নিচ্ছিলাম নিজেদের মতন করে... কিন্তু মঙ্গলবার থেকে যে কি শুরু হলো.....

- কি? কি শুরু হলো মঙ্গলবার থেকে? আমি ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করলাম।

সুভাষ দা একবার পকেট থেকে ফোনটা বার করে বোধহয় কল এসেছে কিনা চেক করে নিয়ে আবার ওটা পকেটে চালান করে বলতে শুরু করলেন -

- তোকে তো বললাম বাড়িটা বেশ ভালোই বড়ো.... একতলার একটা ভাগ আমাদের থাকতে দেওয়া হয়েছে আর ওপাশেও একটা ভাগ আছে। আমাদের শোবার ঘরের পাশেই সেই বাড়ির একটা ঘর আছে। যেটা পুরো বন্ধ থাকে। এটা মঙ্গলবারের আগেরদিনের ঘটনা.. মানে সোমবার। আমি ঘুমিয়ে আছি হটাৎ একটা ঠেলায় ঘুমটা ভেঙে গেলো। আধো চোখে তাকিয়ে দেখি ছন্দা আমায় ডাকছে।

এই শুনছো? ওঠো... ওঠোনা.... এই

- হুমমম কি হলো ডাকছো কেন.. কি হলোটা কি?

- একটা আওয়াজ পাচ্ছ?

- আওয়াজ? মানে? এতো রাতে কিসের আওয়াজ? কিসব বলছো কি?

- উফফফ এতো কথা না বলে চুপ করে শোনো...

আমি চোখটা ডলে একবার দেয়ালে ঘড়ির দিকে তাকালাম দেখি আড়াইটে বাজে। চারিদিক নিস্তব্ধ খালি ঝিঁঝিঁর আওয়াজ আসছে। না....... ভুল বললাম.... আরও কিছু একটা আওয়াজ কানে আসছে না? ভালো করে কান পাতলাম। কোথাও থেকে কি একটা আওয়াজ আসছে? তাইতো মনে হচ্ছে। কিছু টানার শব্দ... ভারী কিছু কেউ যেন টেনে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে।

- শুনলে?

- হুমমম.... কিছু টানার শব্দ...... চেয়ার টেবিল টানাটানি করছে.... এতো রাতে এসব কি উটকো ঝামেলা ভাই? ঘর সাজানোর আর টাইম পেলোনা নাকি?

- ধ্যাৎতারিকা..... ভালো করে শোনো.... ওটা ছাড়াও একটা আওয়াজ.....

আরেকবার চোখ ডলে নিয়ে চুপচাপ বসে রইলাম। একটু অপেক্ষা করতেই....  হ্যা.....আমি আরেকটা আওয়াজ পেলাম। একটা হালকা হাসি। যতটা কানে এলো মনে হলো নারীর সেটি। তারপরে আবার ক্যাচ করে কিছু টানার শব্দ। কিন্তু এমন সময় কে কি টানাটানি করছে রে ভাই? আবার কে হাসাহাসি করছে।
আমি তোর বৌদিকে বললাম - ও ওপরে ওদের কেউ হবে... হয়তো রাত অব্দি জেগে থাকে ওরা.... ও ছাড়ো

- হ্যাগো? তোমার কি কান পুরো গেছে? এটা ওপরের ফ্লোর থেকে আসছে? এটা ওখান থেকে আসছে.

এই বলে ছন্দা নিজের হাতটা সামনের দিকের দেয়ালে দেখালো। মানে এই দেয়ালের ওপাশ থেকে। যদিও সেটা আমারও মনে হয়েছে..... কিন্তু ওপাশের ঘর তো বন্ধ থাকে.... ওখানে কেউ থাকেনা তো। সেটা ওকে জানাতেই ও বললো -

- জানিতো আমিও.... ওটা পুরো লক থাকে। ওটায় বাড়ির মালিকদের সব ভাঙা জিনিসপত্র আছে। তাইতো বলছি.. এতরাতে ওই ঘরে কিসের আওয়াজ?

- তুমি কি এই আওয়াজেই জেগে গেছিলে নাকি?

- নানা.... আমি তো বাথরুমে যাবো বলে উঠেছিলাম। রান্না ঘরটা ক্রস করে ঐদিকে যাচ্ছিলাম.. তখনি কানে এলো এই আওয়াজ... কিন্তু তখন.....

- তখন কি?

- না মানে তখন আওয়াজটা ওদিক থেকে আসছিলো না

- তাহলে কোনদিক থেকে আসছিলো?

- বাইরের ওই.... ওই দরজার দিক থেকে

- কি? ওই পেছনের ওই বন্ধ দরজাটার দিক থেকে? ওটার বাইরে থেকে?

- হ্যাগো...... আমি তো হাঁটতে হাঁটতে থেমে গেছিলাম। আমার তখন মনে হলো ওপাশের ওই অন্য বাড়িতে কেউ হয়তো জেগে আছে তাই রান্নাঘরের আলোটা জ্বেলেই বাথরুমে গেছিলাম। আর তখন শুনতে পাইনি। এই এখন আলো নিভিয়ে বিছানায় উঠতে গিয়ে শুনি আবার সেই হাসি... ওদিক থেকে।

আমি আবার কান খাড়া করে শুনলাম। এবারে আওয়াজটা আর আগের মতো নেই কিন্তু একেবারে থেমে যায়নি। হাসিটা থামলেও মাঝে মাঝে ওই টানার শব্দ আসছে। আমি আর কানে দিলাম না। নিশ্চই অন্য কোথাও থেকে আসছে ভেবে ছন্দাকে বোঝালাম। ও যদিও একটু কিন্তু কিন্তু করছিলো শেষে নিজেও অতটা পাত্তা না দিয়ে ছেলের পাশে শুয়ে পড়লো। আমিও শুয়ে পড়লাম। কেটে গেলো ঐরাত টুকু।

পরের দিন অফিস থেকে ফিরে টিভির সামনে বসে আমরা চা খাচ্ছি, ছেলে দাদুর সাথেই বসে কমিক্স পড়ছিলো। হটাৎ মা বললো - এই সুবু..... কালকে কি তোরা অনেক রাত পর্যন্ত জেগে ছিলি?

আমি তো অবাক, সাথে ছন্দাও। মা হটাৎ এই প্রশ্ন করলো কেন? ওই মাকে জিজ্ঞেস করলো - কই নাতো মা? যেমন রোজ শুই তেমনি তো শুয়ে পড়েছিলাম.....কেন মা? কি হয়েছ?

মা বললো - না বৌমা..... কাল রাতে আমি কেমন যেন একটা হাসির শব্দ পেয়েছিলাম। কেউ যেন হাসছিলো..... কোনো মেয়ে..... একবার ভাবলাম তুমি নাকি কিন্তু......

- কিন্তু কি মা?

হাসিটা.... মানে হাসিটা কেমন যেন..... মানে..... স্বাভাবিক না..... মানে.... একটু অন্যরকম

আমি এবারে বললাম মাকে - তুমি ঠিক কখন শুনেছ বলোতো?

- আমি কি ওতো ঘড়ি দেখেছি.... ওই তাও ধরনা তিনটের মতো হবে...... বারান্দার বাইরে থেকে হটাৎ শুনি হিহিহিহি হাসি..... আজব

এইবার আমি আর ছন্দা দুজনেই ঘাবড়ে গেলাম। প্রথমে ছন্দা আওয়াজটা শুনেছিলো বাথরুমে যেতে গিয়ে রান্নাঘরের সঙ্গে লাগোয়া ওই দরজার দিক থেকে, আর আমার মা শুনলো বারান্দার দিক থেকে....... আর দুটো...... সম্পূর্ণ বিপরীত দিকে। একটা ঐদিকের কোনে তো আরেকটা সামনের দিকে। এ কিকরে হলো? আমি আর ছন্দা মুখ চাওয়া চাই করলাম।

বাবা বলল - তুমি ও ভুলভাল শুনেছ কিছু।

মা কটমট করে বাবার দিকে তাকিয়ে বললো - ভুলভাল? মানে বললেই হলো ভুলভাল? আরে স্পষ্ট শুনলাম কেউ বারান্দার দিক থেকে হাসছে..... হ্যা মানে অতটা স্পষ্ট নয় কিন্তু ওটা যে ওদিক থেকেই তাতে সন্দেহ নেই, আর ইনি বলেন ভুলভাল। জানিস সুবু... তোর বাবাকেও একবার ডাকলাম.... সে তো এমন নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন যে উঠলোই না.... তোমার এই নাক ডাকার জ্বালাতেই তো ঘুমটা ভাঙলো। বাপরে বাপ উফফফ যেন রেলগাড়ি ছোটাচ্ছে......

বাবা আর মায়ের মিষ্টি ঝগড়াটা বেশ উপভোগ্য.... কিন্তু সেটা মোটেও আমরা উপভোগ করতে পারলাম না। একে অপরকে দেখছি। একটা অদ্ভুত চিন্তা মাথায় আসছিলো বার বার।

- হুমমম..... এই শুরু তাহলে? কি তাইতো?

সিগারেটের টান দিতে দিতে মাথা নাড়লো সুভাষ দা। তারপরে ধোয়া ছেড়ে আবার বলতে শুরু করলো -

- সেদিন ফেরার সময় একটু মাংস কিনে এনেছিলাম। ছেলেটা পছন্দ করে..... বৌয়ের হাতে প্যাকেটটা দিয়ে আমি ব্যাগটা সোফায় রেখে গেলাম হাত মুখ ধুয়ে বাথরুম। ফিরে এসে দেখি ব্যাগটা মাটিতে পড়ে গেছে..... যা বাবা.... ভালো করেই রেখেছিলাম... পড়ে গেল কিকরে? যাইহোক আবার তুলে ওখানে রেখে জামাটা খুলছি... আমার সামনে আবার ব্যাগটা পড়ে গেলো মাইরি!

- কি বলছো গো?

- হারে ভাই..... এবার তো আমি একদম দেখে সোফায় ঠেসে সাইড করে রেখেছিলাম আর হালকা ব্যাগ, একদিকে তো ভারীও হয়ে ছিলোনা যে বারবার একদিকে উল্টে যাবে। তখনই ছেলে এ ঘরে আসছিলো.... ওকে বললাম ওটা তুলে রাখতে। ও আবার ব্যাগটা তুলে একেবারে ধারে রেখে মায়ের কাছে চলে গেলো। আমি ভাবলাম আবার... আবার পড়লো রে। কিন্তু আজব ব্যাপার.... আর পড়লোনা... ওতো ধারে থাকা সত্ত্বেও না... কিন্তু তখন কিকরে? সে যাইহোক.. আমি আর ওতো পাত্তা না দিয়ে বাবার ঘরে গেলাম। তাকে আবার একটা স্মার্টফোন কিনে দিয়েছি সে তাতে খবর দেখছে আর মা আমার বৌয়ের সাথে মিলে মাংস রাঁধতে ব্যাস্ত। আমি বাবার সাথে বসে গল্প করছি, একটু পরেই ছেলে এসে বললো ঠাম্মি ডাকছে আমায়. গেলাম রান্নাঘরে। যেতেই মা যেটা বললো সেটা.... সেটা..... আজব 

- কি... কি বললো কাকিমা?

- যেতেই মা আমায় বললো তুই কি একটু আগে দরজার আড়ালে লুকিয়ে বিট্টুর সাথে খেলছিলি নাকি?

আমি তো আকাশ থেকে পরলুম। মা কি সব বলছে?

আমি - মানে?

- তুই ছিলিনা?

- আমি তো বাবার ঘরে ছিলাম

- ওমা.... আমি যে দেখলাম মনে হলো কেউ দরজার ধারে দাঁড়িয়ে... দরজার সাথে একদম লেগে দাঁড়িয়ে কিন্তু বোঝা যাচ্ছিলো কেউ দাঁড়িয়ে।

- সে হয়তো তোমার নাতি বল নিয়ে খেলছিল

- ধ্যাৎ..... ওর হাইট কত? আমি তো যাকে দেখলাম সে লম্বা মতো...হুমম তোর মতোই...

- মা তুমি চশমা না পরেই কাজ করছো তাইতো?

- হ্যা তো কি? আমি কি অতটা অসহায় নাকি যে ওটা ছাড়া একেবারে অন্ধ? এইতো তোকে ভালোই দেখতে পাচ্ছি..... ওরে আমি দেখলাম তো কেউ...

আমি মাকে থামিয়ে ছন্দাকে জিজ্ঞেস করলাম - তুমি কিছু দেখেছো?

- আমি তো পেঁয়াজ কাটছিলাম... মা বললো ওই দেখো তুমি নাকি দাঁড়িয়ে আছো...আমি অবশ্য তাকালাম কিন্তু কই কিচ্ছু পাইনি দেখতে

- দেখলে মা... তোমার পাশে দাঁড়িয়ে তোমার বৌমা পর্যন্ত কিছু দেখেনি

- ততক্ষনে সরে গেছিলি হয়তো....

- আরে এতো আজব ঝামেলা.... বলছি বাবার ঘরে ছিলাম

- ওমা..... তাহলে? এতটা ভুল দেখলাম?

আমি মায়ের কথায় হয়তো সেইভাবে পাত্তা দিতাম না কিন্তু মা এতবার করে বলছিলো... আর মাকে দেখে মনেও হচ্ছিলো মা কিছু একটা দেখেছে.... তাই আমি ঘর থেকে টর্চ এনে সবকটা ঘর ভালো করে চেক করলাম বিশেষ করে খাটের নিচে... যদি কোনো চোর টোর হয়। কিন্তু কই? ধুর কিস্সু নেই। শেষে মাকে সব বললাম। মা হয়তো ওই দরজার ওই সাদা পর্দা দেখে ভেবেছিলো আমি দাঁড়িয়ে। যাইহোক রাতের খাওয়া দাওয়া সেরে যে যার মতন ঘুমোতে চলে আসলাম।

ও..... ভুলেই গেছিলাম.. এরমধ্যে আরেকটা ব্যাপার হয়েছিল। আমার ছেলে আবার মাংস হবার পর বায়না করেছিল একটু টেস্ট করবে তাই ওর মা একটা পিস ওকে খেতে দিয়েছিলো। খাওয়া হয়ে গেলে ও সেই বাটি রান্না ঘরে রেখে লাইট নিভিয়ে ফিরে আসার সময় নাকি রান্নাঘর থেকে টং করে একটা আওয়াজ পায়.. ওটা ও পরে আমায় বলে.....যেন বাটিতে কিছু ঠোকা লাগলো। ও আর অবশ্য দেখতে যায়নি। রাতে যখন খাবার সময় মা আর ছন্দা রান্নাঘরে যায় তখন দেখে ছেলের বাটিটা সামনেই রাখা। কিন্তু তাতে কোনো ঝোল টোল কিস্সু লেগে নেই...বিট্টু নাকি একেবারে চেটেপুটে খেয়েছে। এতো ভালো হয়েছিল নাকি রান্না। কিন্তু বিট্টুর সেটা শুনে একবার ভুরু কুঁচকে গেছিলো তারপরে আবার নরমাল হয়ে গেছিলো সেটা আমি লক্ষ করেছিলাম। 

এবারে আসি রাতের ঘটনায়। সেদিন একটা ফিল্ম দেখছিলাম ফোনে তাই কানে হেডফোন লাগানো ছিল। বেশ ভালো লাগছিলো বইটা তাই আর বন্ধ করতে ইচ্ছা করছিলোনা। শেষ হতেই ফোন রেখে কান থেকে হেডফোন সরাতেই একটা আওয়াজ কানে এলো। কটমট করমর জাতীয় ... যেন কেউ শক্ত কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এ আওয়াজ তো আমার... শুধু আমার কেন সবার জানা। মাংসর হাড় চেবালে এমন আওয়াজ আসে।



চলবে.......

[Image: IMG-20250821-034916-217.jpg]
[+] 12 users Like Baban's post
Like Reply
#6

(01-02-2022, 09:50 PM)erotic _story _lover Wrote:  টিয়া পাখীর নাচন থাকবে নাকি বাবান দা? হরর গল্পের স্পেশালিষ্ট  Big Grin

ধন্যবাদ... তবে ইহা টিয়া পাখির নাচনের গপ্পো নয়, ইহা আত্মারাম খাঁচা ছাড়া হবার গপ্পো  Big Grin
(01-02-2022, 10:33 PM)Bumba_1 Wrote:  ইশশ .. কেন যে রাতের বেলা পড়তে গেলাম গল্পটা .. যদিও এখনও সেরকম ভয়ের কিছু শুরু হয়নি .. তবুও যা হয়েছে তাতে রাতের বেলা ঘুমোতে যেতে ভয় করবে।

ভয় যত বাস্তবিক ঘটনা শুনে পাওয়া যায়.... ভুতের গল্পে সেইভাবে পাওয়া যাওনা.. কারণ তখন আমাদের মন এটা আগের থেকেই ভেবে নেয়.. এটা শুধুই গল্প.... তাই এই গল্পটা যতটা সম্ভব সত্যিকারের ঘটনার মতো লিখছি।

(01-02-2022, 10:37 PM)ddey333 Wrote:  কটমট করমর জাতীয় ... যেন কেউ শক্ত কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে।
এটা তো বিচিত্রবীর্যর চেবানোর  আওয়াজ , রোজ আমার খুলি চিবিয়ে খাচ্ছে ব্যাটা ... Sleepy

করমর... কটমট.... হাপুস হুপুস্  Big Grin
(01-02-2022, 10:40 PM)Bichitravirya Wrote:  শুরু হয়ে গেল ভুতের উপদ্রব । মাংস খাওয়া , হাসা , জিনিস ফেলে দেওয়া , কিছু একটা টেনে সরানোর আওয়াজ ( বস্তা করে লাশ টানছে ) ।সত্যি ভয়াবহ । পরের পর্বের অপেক্ষায় । খুব ভালো হচ্ছে কিন্তু । বিশেষ করে কথোপকথন টা । এবার একটু ভৌতিক আবহাওয়া চাই  banana happy banana

❤️❤️❤️

এটা আমি বাস্তবিক প্রেক্ষাপট অনুযায়ী লিখছি.... আন্তবরী অবিশ্বাস্য কিচ্ছু লিখবোনা আমি।

(01-02-2022, 11:05 PM)nandanadasnandana Wrote:  বাপরে, কি মারাত্মক। খুব ভয় লাগল। এতো ভুত নয়। এ পিশাচ।

সেইতো... কেলেঙ্কারি ব্যাপার!!

(01-02-2022, 11:13 PM)Rajaryan25 Wrote:  তোমার লেখা নিয়ে আর কি বলবো !!!!!!! শব্দ খুঁজে পাইনা। তাই চুপচাপ এই নতুন ধরনের গল্পটা উপভোগ করা ছাড়া কোনো উপায় নেই।
পাশে ছিলাম, আছি, থাকবো।

অনেক ধন্যবাদ..... পড়তে থাকো... এটা কোনো বড়ো গল্প নয় তাই আর একটা দুটোতেই শেষ।
[+] 2 users Like Baban's post
Like Reply
#7

গল্পের দ্বিতীয় পর্ব এসে গেছে কাল রাত্রে।
যাদের ভুতের গল্প ভালো লাগে তারা পড়তে পারেন এই গল্প 
[+] 3 users Like Baban's post
Like Reply
#8

(02-02-2022, 12:14 PM)bourses Wrote:  প্রথমেই এমন ভয় দেখিয়েছিলে, যে আমি আর রাত্রে পড়ার সাহস করি নি... আজকে পড়ে জানাবো... :shy:

ভুতের গল্প রাতে পড়ার মজা আর সাজা দুটোই আছে...... পড়ে তখন ভালো লাগলেও সাইড এফেক্ট রাতে দেখা যায়  Big Grin
তোমার যখন সময় হবে পোড়ো ❤
Like Reply
#9

(02-02-2022, 10:42 PM)ddey333 Wrote:  বিচির সঙ্গে কথা হলো , খুব ভয় দেখালো ... যে বাবানদা যখন সত্যি ভয় দেখাবে তখন রাতে হিসু পেলেও একা বাথরুম যেতে পারবে না ,


এবারে কিন্তু একটু টেনশন হচ্ছে ... Big Grin

ভয় তো যার যার নিজের ব্যাপার... কেউ একটুতেই ওবাবাগো মাগো করে, আবার কেউ সামনে দেখলেও ভয় পাবেনা হয়তো..... আমি চেষ্টা করছি যতটা সম্ভব বাস্তবিক রাখার গল্পটাকে।

আজকে আপডেট দেওয়া হলোনা... কাল রাতে একটা দেবো.....তারপরে আরেকটা দিয়েই শেষ। ছোট গল্প তো।

No tension   Big Grin
Like Reply
#10

(03-02-2022, 11:37 AM)Sanjay Sen Wrote:  যা চলছে তাতে করে এখন অব্দি আমার পড়া এই ফোরামে সর্বশ্রেষ্ঠ ভৌতিক গল্প। লাইক, রেপু, ফাইভ স্টার - সব দিলাম 

অনেক ধন্যবাদ দাদা ❤
আজ রাতে তৃতীয় পর্ব আসছে!
Like Reply
#11

(03-02-2022, 12:40 PM)bourses Wrote:  কালকেই পড়েছিলাম কিন্তু কাজের চাপে আর কোন কিছু লিখতে পারি নি... যাক... আজ বলি...

ভূত কেউ দেখেছে? বুকে হাত রেখে কেউ বলতে পারবে সে কথা? না... জানি পারবে না... সকলেই বলবে 'একজন দেখেছে, সে আমায় বলেছিল'... কিন্তু 'আমি দেখেছি'... এটা আজ অবধি কারু মুখ থেকে শুনি নি... সম্ভবও বোধহয় নয়... কারন আজ অবধি এই "ভূত" ব্যাপারটা একটা রহস্য... তা সে যতই রোমহর্ষক হোক না কেন... সে শুধু মাত্র আজও গল্প গাথার মধ্যেই সীমাবদ্ধ রয়ে গিয়েছে... বাস্তবে কারুর সামনে আসার সাহস সে করে উঠতে পারেনি... তা সেই ভূত যতই ভয়ঙ্কর হোক না কেন... তাই যখনই কোন ভূতের সিনেমা দেখেছি আমি, সব সময় কেমন যেন মনে হয়েছে... ধুস... কি রকম মুখে রঙ মেখে অঙ্গ ভঙ্গি করে চলেছে... সেই সব ভূত দেখে আজ অবধি সত্যি বলছি ভয় পাই নি... 

না না... আমি কিন্তু এখানে ভূত নিয়ে কোন তর্ক বিতর্কের মধ্যে আসতে চাইছি না... ভূত... সে তার নিজের স্বমহিমায় বিরাজ করুক, তাতে আমার কোন ক্ষেদ নেই... আপত্তি তো দূর স্থান... সে তার মত থাকুক, আমি আমার মত... 

ভূত সত্যিই আছে না নেই তা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই একটুও... কিন্তু ভৌতিক পরিবেশ নিয়ে আমি যথেষ্ট উদ্বিগ্ন বলতে পারো... ওটা যদি সত্যিই ঠিক মত গুছিয়ে দেখানো সম্ভব হয়, তাহলে সশরীরে ভূত দর্শণের প্রয়োজন পড়ে বলে মনে হয় না... আর সেটা যে তোমার আঙুলে ভিষন ভালো ভাবেই ফুটিয়ে তুলতে সক্ষম তুমি, সে বিশয়ে আমার কোন দ্বিমত নেই একেবারেই...

যে ভাবে আস্তে আস্তে তুমি একটা ভৌতিক পরিবেশ তৈরী করছ, তাতে বুঝতেই পারছি, গল্পটা ভিষন ভাবে রোমহর্ষক হতে চলেছে... চালিয়ে যাও বন্ধু... সাথে আছি...
yr):

আমিও সম্পূর্ণ একমত তোমার সাথে...... আমার কাছেও ভুত থেকে তার কার্যকলাপ এর উদাহরণ বেশি ভয়াবহ লাগে। তার উপস্থিতি সে সরাসরি প্রমান না করে বারবার কার্য কলাপের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে, তার অস্তিত্বের প্রমান দিয়ে চলেছে... সেটাই আসল ভয়ের... আর আমি সেটাই তুলে ধরতে চাইছি। ❤

আজ রাত্রে তৃতীয় পর্ব আসছে!!
[+] 1 user Likes Baban's post
Like Reply
#12

[Image: 20220201-000533.jpg]

৩

আগের পর্বের পর......

এবারে আসি রাতের ঘটনায়। সেদিন একটা ফিল্ম দেখছিলাম ফোনে তাই কানে হেডফোন লাগানো ছিল। বেশ ভালো লাগছিলো বইটা তাই আর বন্ধ করতে ইচ্ছা করছিলোনা। শেষ হতেই ফোন রেখে কান থেকে হেডফোন সরাতেই একটা আওয়াজ কানে এলো। কটমট করমর জাতীয় ... যেন কেউ শক্ত কিছু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এ আওয়াজ তো আমার... শুধু আমার কেন সবার জানা। মাংসর হাড় চেবালে এমন আওয়াজ আসে।

-  কি বলছো গো? মাংস চেবানোর আওয়াজ?

আর নাতো কি? কিন্তু আমি প্রথমে ঠিক করে না বুঝলেও ভালো করে সুনি.... হ্যা... এতো একদম মাংসর হাড় চেবানোর আওয়াজ। এই আওয়াজ শুনে যতটা না ঘাবড়ালাম তার থেকে বেশি ঘাবড়ালাম এটা ভেবে যে ঐ আওয়াজ যেন আসছে...... রান্নাঘর থেকে!

আমি ভীতু মানুষ নই আবার সতর্কও বটে । তেমন একটা বড়ো ব্যাপার না জানি ......তাও কেমন যেন বুকটা হটাৎ কেমন করে উঠলো। একটা ভয় কি পেয়ে বসছে আমাকে? নানা.... তা হলে চলবেনা। আমি তাকালাম একবার পাশে। ছেলে আর বৌ ঘুমিয়ে আছে নিশ্চিন্তে। ওই আবার.... কটমট আওয়াজ। আমি একবার ভাবলাম ধুর হবে কিছু শুয়ে পড়ি.... কিন্তু এড়িয়ে যেতে পারছিনা আমি। ভয়টা কেমন চেপে বসছে। সেটা হতে দেওয়া উচিত হবেনা। একবার পেয়ে বসলে রাতে একা বাথরুমে যেতেও ভয় লাগবে। সেটা বিট্টুকে মানায়, বিট্টুর বাবাকে নয়।

উঠে পড়লাম আমি। যাই একবার দেখে আসি... বাথরুমও করে আসবো। সাবধানে বিছানা থেকে নেমে এগিয়ে গেলাম দরজার দিকে। খুব সাবধানে ছিটকিনিটা খুলছিলাম যাতে আওয়াজ না হয়। কিন্তু কি হলো জানিনা..... হটাৎ সব থেমে গেলো। একদম নিস্তব্ধ.... শান্ত। যেন কেউ একজন বুঝে গেছে এবারে ওই দরজা খুলে কেউ এদিকে আসবে।

তুই বিশ্বাস করবিনা.... দরজা খুলে ওপাশে যেতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। যেন ভেতর থেকে কেউ মানা করছে সামনে যেতে। হয়তো ভয় এর কারণ। জোরে একটা শ্বাস ছেড়ে খুলে দিলাম দরজা। কই? কোথায় কি? একদম শান্ত আর অন্ধকার। হাত বাড়িয়ে সুইচ টিপে দিলাম আলো জ্বালিয়ে। অন্ধকার কেটে গেলো। সাথে ভয়টাও। আলোর সামনে যেন মানুষ সাহস ফিরে পায়। তাই আমিও একটুও না ঘাবড়ে এগিয়ে গেলাম সামনে। এদিক ওদিক দেখলাম। না.... কিচ্ছু নেই... শুধু ডাস্টবিনের ঢাকনাটা একটু সরানো। ভেতরে একটা প্লাস্টিক... ওতেই আজকের সব এঁটো গুলো ফেলা হয়েছে।


ও... তাহলে ইঁদুর.... ওই ব্যাটাদের কাজ। এখানে আসার পর পর আমিও দেখেছিলাম কয়েকবার। এ কাজ ওদেরই।


আমি অবাক হয়ে বললাম - ইঁদুর? কিন্তু... ইঁদুর ঢাকনা খুললো কিকরে?। সুভাষ দা দু আঙুলের মাঝে সিগারেটের শেষটুকু ধরে বুড়ো আঙুলের সাহায্য নিয়ে ওটা দূরে ছুঁড়ে ফেলে দিয়ে বললো - আমি ওতো ভাবিনি.... বা বলা উচিত ভাবতে চাইনি রে.... ব্রেন হয়তো তখন একটা লজিক খুঁজে পেয়ে আর অন্য কিছু ভাবতেই চাইছিলো না। হয়তো একটু ফাক করাই ছিল... ইঁদুর ওটায় উঠে আরও ফাঁক করে ভেতরে ঢুকে খাচ্ছিলো... দরজা খোলার হালকা আওয়াজই কেটে পরে। যাইহোক....শেষমেষ বাথরুম করে আবার ফিরে আসলাম. লাইট নিভিয়ে দরজা লাগিয়ে আবার শুয়ে পড়লাম।

সকালে যখন অফিসের জন্য বেরোচ্ছি তখন বাড়ির মালিক অনিমেষ কাকুর সাথে দেখা। উনি বোধহয় বাজারে যাচ্ছেন। আমায় দেখে হেসে এগিয়ে এসে বললেন - কি সব ঠিকঠাক আছে তো? কোনো অসুবিধা নেই তো.... কিচ্ছু হলে বলবেন কিন্তু। আমিও ভদ্রতার খাতিরে দাঁত কেলিয়ে হেসে নানা কাকু সব ঠিকাছে.... এতো সুন্দর একটা বাড়ি পেয়েছি... অসুবিধা কেন হবে? এসব বলে ওনার সাথেই গল্প করতে করতে বেরিয়ে গেলাম। তোর মনে আছে? সেদিন আমাদের মালের পারচেস নিয়ে মিটিং শেষ করে আমরা কজন ওখানেই কিছুক্ষন বসে গল্প করছিলাম আর আমার একটা ফোন আসাতে বেরিয়ে গেলাম... মনে আছে তোর?


- হ্যা হ্যা.... তুমি একটু পরেই ফিরে এলে..... আমি তো জিজ্ঞেস করেছিলাম বাড়ি থেকে? তুমি জাস্ট হ্যা বলেছিলে। সেদিন আমার তেমন কিছু মনে না হলেও ভেবেছিলাম বৌদি তো এখন ফোন করেনা তাহলে হটাৎ? অবশ্য তুমি এসে আবার আমাদের জয়েন করায় ভেবেছিলাম এমনিই ফোন করেছিল.... সিরিয়াস কিছু নয়।


সুভাষ দা বললো - চল নিচে যাই.... বাকিটা নিচে যেতে যেতে বলি।


আমরা নেমে আসতে লাগলাম। হাত ধুয়ে এসে নিজের জায়গায় এসে আবার বসলাম আমরা। সুভাষ দা মাউস টা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতেই বললো -


- সিরিয়াস বলতে তুই যা ভাবিস তেমন কিছু না হলেও.... যা হবার শুরু হয়ে গেছিলো।


- কি দাদা?


- সেদিন বাবা ব্যাংকে গেছিল। বেশ লাইন ছিল বলে ফিরতে কিছুটা দেরী হয়। বাবা ফিরে এসে স্নান করতে যাচ্ছিলো। তোকে তো বললামই যে রান্না ঘর ক্রস করে ওদিকে যেতে হয়। বাবা লাইট না জ্বালিয়েই সোজা বাথরুমের দিকে যাচ্ছিলো। সেই সময়ই কি একটা কাজে ছন্দা ওদিকে যাচ্ছিলো। ওর সামনেই বাবা নাকি প্রায় ছিটকে সামনের দিকে পড়তে যাচ্ছিলো। বাবা ভাগ্গিস হাত বাড়িয়ে সামনের দেয়ালে হাত রেখেছিল নইলে ভালোই লাগতো হয়তো। ছন্দা তো দৌড়ে যায় বাবার দিকে। বাবাকে এনে বসায় ঘরে। বৌমার চিৎকার শুনে তার শাশুড়িও আসে ছুটে। কিন্তু বাবা ব্যাপারটা সামলে নেয়। নইলে মা আবার একটুতেই চিন্তায় পড়ে যায়। কিন্তু আবার যখন বাবা স্নান করার জন্য যাচ্ছিলো তখন বাবা ছন্দাকে বলেছিলো যে সে পায়ে পা লেগে পড়ছিলোনা... আর ওদিকে কোনো কাপড়ও পড়ে নেই যে ওতে পা আটকে বা স্লিপ খাবে.... বাবার মনে হল একটা পা কে যেন..... হটাৎ মনে হলো কেউ যেন বাঁ পাটা ধরে নিয়েছিল তাই সামলাতে না পেরে হুড়মুড় করে সামনের দিকে এগিয়ে গেছিলো বাবা। সেটা ছন্দাও দেখেছে কিন্তু ওতো তখন ওর মাথাতেই আসেনি। সেটাই ও তখন ফোনে জানায়। আমিও তখন অফিসে.... তাই ওকে যতটা সামলানোর জন্য বলা যায় সেই আশ্বাস দিয়ে ব্যাপারটা এড়িয়ে গেছিলাম... বলতে পারিস হয়তো নিজেও ঠিক মানতে চাইছিলাম না ওসব। বাড়ি ফিরে আমিও বাবাকে সব জিজ্ঞাসা করি.... ওই একই কথা বাবা বলে... তার মনে হয়েছিল কেউ যেন পা ধরে নিয়েছিল।


- কি বলছো গো? একটা বড়ো দুর্ঘটনা হয়ে যেতে পারতো সেদিন! ভাগ্গিস ওনার হাত দেয়ালে ঠেকেছিল আর বৌদিও ধরে ফেলেছিলো।


- হুমমমম... জানিস এর আগেও একবার আমাদের নিজেদের বাড়িতে বাবা একবার পড়ে গেছিলো.... সেটায় বাবার পায়ে একটু লেগেছিলো কিন্তু সেটা স্লিপ খেয়ে পড়েছিল বাবা.... ওটাও দুর্ঘটনা... কিন্তু ওটা ন্যাচারাল ছিল.... হতেই পারে সেটা কিন্তু...... কিন্তু এটা যেন কেমন অদ্ভুত তাইনা? অবশ্য পা কোনো কারণে ফলস হতেই পারে... কিন্তু তাও.....সে যাইহোক সেই ঝামেলা তো কাটলো। এরপর ঘটলো মায়ের সাথে আরেক কান্ড।


- কাকিমার আবার কিছু......!!


সুভাষ দা হালকা হেসে বললো - আরে নানা... ওসব তুই যা ভাবছিস তেমন কিছু নয়, এটা পরশুর ঘটনা। মায়ের আবার একটু পেটের প্রব্লেম আছে... ওই যা হয় আরকি.. মাঝে মাঝেই যেতে হয় বাথরুমে। তো পরশু সন্ধ্যাবেলায় ওই মায়ের ফেভারিট সিরিয়াল শুরুর আগের ব্যাপার এটা। মা গেছিলো টয়লেটে। আমি ছেলেকে নিয়ে আমাদের ঘরে, ছন্দা বোধহয় টিভির ঘরেই ছিল আর বাবা বেরিয়েছিল..... জেঠুর বাড়ি গেছিলো।


ছেলেকে অংক করাচ্ছি এমন সময় সুনি মায়ের আওয়াজ বাথরুম থেকে। মা কি কিছু বলছে? আমাদের কাউকে ডাকছে? বিট্টু ঠাম্মির ডাক শুনে অমনি নেমে দৌড়ে গেলো বাথরুমের দিকে। আমিও গেলাম তখনই। কদিন আগেই বাবার সাথে যা হল তাই একটা ভয় তো ছিলই..... আমিও এগিয়ে গেলাম ঐদিকে। দেখি বিট্টু বাইরে থেকে চিল্লিয়ে বলছে - কি হলো ঠাম্মি? কিছু বলছো?


মা ভেতর থেকে বলছে - এই দুস্টু ছেলে.... বারবার দরজায় ধাক্কা দিচ্ছিলি কেন?


ছেলে তো অবাক, সাথে আমিও। মা আবার বলল - আমি ইয়েতে এসেছি আর তুই দরজায় হালকা হালকা ধাক্কা দিচ্ছিস? দুস্টু... ঠাম্মিকে ভয় দেখানো?


মা বলে কি? এবারে আমি চিল্লিয়ে বললাম - কি হয়েছে মা? কি বলছো?


তোর ছেলে ঠাম্মিকে ভয় দেখাচ্ছে... উফফফ আমি কাজ করছি আর উনি দরজায় খসখস করে আওয়াজ করছে, ধাক্কা দিচ্ছে.... আমাকে ভয় দেখাচ্ছে দুস্টুটা।


মা ইয়ার্কি মেরে এসব বললেও আমার মুখে হাসি ফুটলোনা। কারণ সেই যখন মা বাথরুম গেছে তার আগে থেকেই আমি ওকে পড়াচ্ছি আর একবারের জন্যও বিট্টু উঠে কোথাও যায়নি আর বিট্টুর মাও তো টিভির ঘরে। তাহলে মা এসব কি বলছে? যদিও আমি তখন কিচ্ছু বলিনি আর বিট্টুকেও কিছু বলতে বারণ করেছিলাম। আমিই পরে মাকে বুঝিয়ে বলি। মা তো অবাক.... সে নাকি স্পষ্ট শুনেছে বাইরে থেকে কেউ হালকা করে ধাক্কা দিচ্ছে আর দরজায় যেন নখ ঘষছে। তাই তো তখন মা বিট্টু ভেবে ঐভাবে উচ্চস্বরে বলছিল যেটা আমরা আমাদের ঘর থেকে শুনতে পেয়েছিলাম। মা ভাবছিল নিজের নাতিকে বলছে..... কিন্তু বাইরে তো তখন কেউ ছিলোনা।


- কিন্তু তুমি যেদিন এসেছিলে সেদিন কিচ্ছু ফিল করোনি এসব?


- নারে.... প্রথম দুদিন ভালোই কেটেছে..... তিনদিনও ধরতে পারিস.... কিন্তু তারপর থেকেই... কেমন যেন.... আর ব্যাপারটা এমন যে.... মানতেও মন চায়না আবার এড়াতেও পারছিনা। মালিক অনিমেষ কাকুর সাথে কথা বলার ফাঁকে চালাকি করে অনেক কিছু জানার চেষ্টাও করেছি। কিন্তু সেইভাবে কিছুই জানতে পারিনি। আর উনি যে কিছু লুকিয়ে যাচ্ছেন সেটাও তো মনে হলোনা। একা মানুষ, স্ত্রী বেশ অনেকদিন হলো নেই... ছেলেও কলকাতায় থাকেন, মাঝে মাঝে আসেন... এক কাজের লোক আর রান্নার লোক অবশ্য আছেন... এই নিয়েই থাকেন তিনি। পাড়ায় আড্ডা দেন, বাবার সাথেও দু একবার আড্ডা দিয়ে গেছেন... আমার তো বেশ ভালোই লেগেছে ওনাকে।


- আহা ভদ্র মনে হয়েছে মানেই যে...... যাইহোক... আমি তো আর দেখিনি... তাই বলাটা উচিত নয়.... তো তারপরে?


- ছোটবেলায় গল্পে পড়েছি, ঠাকুমার কাছেও শুনেছিলাম জন্তু জানোয়ার নাকি আমাদের থেকে একটু বেশিই দেখতে পায়.. ওদের ইন্দ্রিয় অনেক শক্তিশালী।


আমি জিজ্ঞেস করলাম - হ্যা সেতো জানি... কুকুরের ঘ্রান শক্তি তো সবাই জানি.... কিন্তু হটাৎ এই কথা বলছো কেন?


সুভাষ দা একবার আমার দিকে তাকিয়ে নিয়ে আবার কম্পিউটার স্ক্রিনের দিকে তাকিয়ে অমনোযোগ মনে বললো -


- কারণ আছে বলেই তো বললাম...   কালকে রাতের দিকে জানিস একটা বেড়াল ওই সামনের গ্রিলের গেট দিয়ে ভেতরে ঢুকে এসেছিলো কিন্তু মা ওটাকে হ্যাট হ্যাট করাতেই আবার বেরিয়ে যায়। বোধহয় বাড়িতে খাবারের গন্ধ পেয়ে ঢুকে পড়েছিল। আমি কালকের ওই মিটিং এর ব্যাপারেই একবার তোকে ফোন করার পর রাজীবকে ফোন করছিলাম... ওর সাথে কথা বলতে বলতে আমি হাঁটতে হাঁটতে বাইরে আমাদের বারান্দার দিকে চলে আসি। দেখি ছেলে ওখানে নিচু হয়ে বসে কি যেন করছে। আমি কথা বলা শেষে এগিয়ে গিয়ে সামনে যেতেই দেখি  বিট্টুর সামনেই একটা বিড়াল.... হয়তো ওটাই যেটা ঘরে ঢুকে পড়েছিল আর ওটার সামনে কয়েকটা বিস্কুট ভাঙা.... ওটা চিবিয়ে খাচ্ছে।


আমার ছেলেটা আবার বিড়াল কুকুর খুব ভালোবাসে..... তাই ঠাম্মি তাড়িয়ে দিলেও ও আবার ওটাকে ডেকে এনে খাওয়াচ্ছে। আর বেড়ালটাও দেখি নিশ্চিন্তে ওর একদমই সামনে বসে খেতে ব্যাস্ত। ওরাও বোধহয় মানুষ চিনতে পারে। আমি এগিয়ে যেতে ওটা কয়েক পা পিছিয়ে গেল কিন্তু আবার সাহস করে এগিয়ে এসে বিস্কুট খেতে লাগলো। আমি ছেলের পাশে দাঁড়িয়ে ওটার বিস্কুট খাওয়া দেখছি। বিট্টুটা আমার মতোই হয়েছে... আমিও আগে এদেরকে খাওয়াতাম.... আমি যখন বিট্টুর বয়সী ছিলাম বাড়িতে রোজ কয়েকটা বিড়াল আসতো, ঘরে ঢুকে বসে থাকতো.... পোষা হয়ে গেছিলো। মা আবার এসব পছন্দ না করলেও আমার জন্য তাড়াতেও পারতোনা। সে যাই হোক..... নিজের অতীত বলে আর লাভ নেই... যেটা বলছিলাম....... বিট্টু বেড়ালটার সামনে বসে ওটাকে আরেকটা বিস্কুট দিতে যাচ্ছিলো কিন্তু তখনি ওর মা ওকে ডাক দিলো... পড়তে বসার জন্য হয়তো.... বিট্টু উঠে দাঁড়িয়ে ওই বিস্কুটটা আমার হাতে দিয়ে বললো আমি যেন ছোট ছোট করে ভেঙে বেড়ালটাকে দিয়ে দি....এইবলেই সে দৌড়ে নিজের ঘরে চলে গেলো। আমিও মুচকি হেসে ওটার সামনে ঝুঁকে বিস্কুটটা ভেঙে ওর সামনে ফেলতে যাবো এমন সময় দেখি...... বেড়ালটা আমায় দেখছে.... একদম একদৃষ্টিতে.... চোখ দুটো চেরা আর নেই... পুরো গোল হয়ে গেছে...... আমায় অমন বড়ো বড়ো চোখ করে দেখছে কেন বেড়ালটা বুঝলাম না ঠিক..... এইতো একটু আগেও আমায় পাত্তাই না দিয়ে বিস্কুট খাচ্ছিলো। তাহলে কি আমি ঝুঁকে দাঁড়িয়েছিলাম বলে ও ভাবছে ওকে মারতে গেছি?


আমি - আহা.... এ একটা জংলী বিড়াল... এ কি পোষা নাকি যে পায়ে নিজের গা ঘষে মিউ মিউ করবে? ওটা তোমাকেই ভয় পেয়ে হয়তো.......


আমি আরও কিছু হয়তো বলতাম কিন্তু সুভাষ দা মাথা নাড়িয়ে বললো - উহু..... তা নয় রে.... ব্যাপারটা ঠিক অতটাও সরল নয়। আমার একটা ভুল হয়েছিল...


- ভুল? কি ভুল?


- আমিও তখন তোর মতোই ভাবছিলাম যে রাস্তার বেড়াল... খুবই সতর্ক এরা..... তাই আমাকেই হয়তো ভয় পাচ্ছে কিন্তু..... কিন্তু আমি তখন ভালো করে একটা জিনিস লক্ষ করলাম। বারান্দায় আলো ছিলোনা ঠিকই কিন্তু বাইরের ওই ল্যাম্পপোস্ট এর আলো কিছুটা বারান্দায় পড়েছিল.... তাতেই ভালো করে লক্ষ করলাম বেড়ালটার দিকে। এতক্ষন যে ভাবছিলাম ওটা আমার দিকে ঐভাবে তাকিয়ে...... সেটা ঠিক নয়, ওটা আমার দিকে তাকিয়ে নেই..... বরং ওর নজর ঠিক আমার কাঁধ বরাবর পেছনে!


তাহলে কি... কেউ এসে দাঁড়িয়েছে পেছনে? এইভাবে আমি পেছনে তাকাতেই...... কিচ্ছু দেখতে পেলাম না। ঐ একটু দূরেই খোলা দরজা দুই আলো এসে সামনেটায় পড়েছে, পর্দাটা হালকা উড়ছে.. ব্যাস। আমি আবার তাকালাম বেড়ালটার দিকে কিন্তু ওটার নজর সেই একদিকে... আমার ঠিক পেছনে... তবে এবারে বেড়ালটা আর আগের জায়গায় নেই... কিছু পিছিয়ে গ্রিলের কাছে চলে গেছে.. আর ওখান থেকে দেখছে সে। আমি আয় আয় করে ডেকে এগিয়ে গিয়ে ওটার সামনে একটা বিস্কুটের টুকরো ফেললাম... কিন্তু বেড়ালটা সেটা পুরোপুরি অগ্ৰাহ করে ওই একভাবে তাকিয়ে রইলো... না শুধু তাকিয়েই রইলো না.. এবার সে মুখ বন্ধ থাকা অবস্থাতেই একটা গোঁ গোঁ করে হুঙ্কার দিতে লাগলো যেন কিছু একটা জিনিসকে সতর্ক করছে সে.. হুমকি দিচ্ছে.. ঠিক যেমন একটা হুলো আরেকটাকে দেখলে দেয়।


আমি আবার তাকালাম পেছনে... কই? কি দেখছে বেড়ালটা? পেছনের দেয়ালে একটা টিকটিকি থাকলেও হয়তো ভাবতাম ওটাকে দেখে অমন করছে বেড়ালটা... জানি সেটা বিশ্বাসযোগ্য নয় কিন্তু তাওতো কিছু একটা দেখতে পেতাম আমি..... কিন্তু কিছুই তো নেই। আমি এবারে সামনে তাকিয়ে দেখি.... বেড়ালটা আর ঘরের ভেতরেই নেই... গ্রিল টপকে বাইরে গিয়ে রাস্তার সামনে থেকে সেই একভাবে তাকিয়ে... কিন্তু এবারে ওটার নজর ঠিক আমার মাথার ওপর.... সেটা থেমে নেই... বরং বেড়ালটা আরও মাথা তুলছে ওপরের দিকে.... অর্থাৎ কিছু একটা কি তাহলে আমার মাথার ওপরের দেয়ালে অনবরত উঠে যাচ্ছে?


উফফফফফ.... সেদিন আমি ফিল করেছিলাম ভাই ভয় কি জিনিস..... আমার মতো একটা মানুষ... এক ছেলের বাবা আমি.... সেই আমি কিনা সেদিন নিজেই ঘোল খেয়ে গেছি। আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি ওখানে.... বিস্কুটের বাকিটা দূরে বেড়ালটার দিকে ছুঁড়ে আমি ঐভাবেই পেছন না ফিরে হাঁটতে হাঁটতে ঘরে এসেছিলাম.... কেন জানিনা মনে হচ্ছিলো আমার এই সময় আর পেছনে ফেরা বা ওপরের দিকে তাকানো উচিত হবেনা... তাই ঐভাবেই ফিরে আসি। পরে অবশ্য রাতে দরজা লাগানোর সময় ভালো করে বারান্দা চেক করে ছিলাম... না... আমাদের আনা পেটি আর কয়েকটা কয়েকটা জিনিস বাদে কিছুই চোখে পড়েনি। কিন্তু তাহলে বেড়ালটা.... কি দেখছিলো আমার পেছনে?


পরের পর্বে সমাপ্ত 

কেমন লাগলো এই পর্ব
জানাবেন বন্ধুরা 

[Image: IMG-20250821-034916-217.jpg]
[+] 14 users Like Baban's post
Like Reply
#13

(03-02-2022, 11:26 PM)nandanadasnandana Wrote:  পড়ে ফেলেছি। কিন্তু ভয় লাগছে এবারে। পিছন টা দেখছি বার বার। দুর্দান্ত!!!!

অনেক ধন্যবাদ দিদি ❤
একটুও যদি ভয় বা ভালো লাগে সেখানেই তো লেখার সার্থকতা লুকিয়ে।

(03-02-2022, 11:27 PM)Rajaryan25 Wrote:  ঊঊফফফফ দুরন্ত!!!!!!! তোমার জুড়ি নেই বাবান দা। আমি প্রচুর ভূতের গল্প পড়েছি। আমাকে গল্পের বইপোকা বলতে পারো। তাই হলফ করে বলছি বাংলাতে এরকম ভৌতিক বর্ণনা খুব কম আছে।

আরেকটা কথা....... এই site এর বাইরেও তুমি লেখো মনে হচ্ছে।

অনেক অনেক ধন্যবাদ ❤
আমার এই লেখা যে তোমার /তোমাদের পছন্দ হচ্ছে সেটাই সব আমার কাছে। Namaskar
Like Reply
#14

(04-02-2022, 09:03 AM)Bumba_1 Wrote:  জম্পেশ গল্প লিখছো ভায়া .. ভয় কি জিনিস হাড়ে হাড়ে টের পাচ্ছি .. রাতের বেলায় পড়লে চাপ হয়ে যেতো .. তাই কোনো রিস্ক না নিয়ে সকালে পড়লাম .. অন্তিম পর্বের অপেক্ষায়।

অনেক ধন্যবাদ দাদা ❤

(04-02-2022, 09:44 AM)Bichitravirya Wrote:  
সময় হিসাব করে দেখলাম ... আপনি আপডেট দিয়েছেন রাত এগারোটায় । ওটা দশটায় দিলে রাতেই পড়তে পারি আর কি ....
আমি এর একটা সমাধান পেয়েছি । জানি না সেটাই আপনি লিখবেন কি না ... তবে ভয় ভালোই ছিল । মানে ভয় পেয়েছি আর কি  Tongue

❤️❤️❤️

ভয় পেলেই ভয়... নইলে কিছুই নয়... কিন্তু ভয় বড়ো নেশার জিনিস... Big Grin
Like Reply
#15

(04-02-2022, 12:55 PM)erotic _story _lover Wrote:  এই গল্পটা রাতে পড়বেন না বলে ওয়ার্নিং দিয়ে রাখা উচিৎ ছিল আপনার বাবান দা। তাই রাতে পড়ি না। দিনে পড়লাম হা হা হা

দিনে.. এতো লোকের ভিড়ে, ব্যাস্ততার মাঝে পড়ার থেকে... রাতে বিছানায় চাদর জড়িয়ে শান্ত মনে ভুতুড়ে গপ্পো পড়ার মজা অন্য রকম.... তাই কোনো ওয়ার্নিং দিইনি  Big Grin
Like Reply
#16

(04-02-2022, 03:41 PM)bourses Wrote:  
একদম পার্ফেক্ট... ঠিক যেখানে যতটা প্রয়োজন ততটাই দিয়েছ গুরু... ফাটাফাটি... দারুন এগোচ্ছে... 

clp); clp); clp);


অনেক ধন্যবাদ  Namaskar
[+] 1 user Likes Baban's post
Like Reply
#17

(04-02-2022, 04:43 PM)Sanjay Sen Wrote:  
দুর্দান্ত ফাটাফাটি একটা পর্ব পড়লাম।
ভয় জিনিসটা এমনই যা পেতে কিছুটা দুশ্চিন্তা হলেও মন চায় সর্বদা। 
তাই পরের পর্বের অপেক্ষায়

ওটাই তো উপভোগ করি আমরা... আমরা কোথাও হয়তো ভয়কে পছন্দ করি... আবার মুহুর্তকে ভয়ও পাই.... অনেক ধন্যবাদ ❤

(04-02-2022, 05:41 PM)ddey333 Wrote:  দেরি হয়ে গেলো পড়তে , ভালো প্লট কল্পনা এবং তার চেয়েও বেশি ভালো শব্দ চয়ন গুলো ..


বিকেলে পড়লাম ব্যালকনিতে বসে , তাই ভয়টা রাতের জন্য জমা রেখে দিলাম

অনেক ধন্যবাদ ❤ Namaskar
Like Reply
#18

(05-02-2022, 12:32 AM)nandanadasnandana Wrote:  ajker part ta kothay gelo. debe bolechile je?

আজকে নাতো.. কাল বলেছিলাম তৃতীয় পর্ব দেবো... দিয়েছিলাম... আপনি পড়েছিলেন তো। ওই পেছনে তাকাতে ভয় লাগার পর্বটি।

এবারে চতুর্থ আর শেষ পর্ব আসবে... কাল রাত্রে।

তৃতীয় পর্ব আগের পৃষ্ঠায় আছে
যাদের পড়া হয়নি পরে নেবেন 
Like Reply
#19

(05-02-2022, 10:41 AM)RANA ROY Wrote:  Awesome......

Thanks ❤
Like Reply
#20
Star 

[Image: 20220201-000617.jpg]


শেষ পর্ব 

সেদিনের মতো সুভাষ দার থেকে ঐটুকুই শুনে কাজে মনোযোগ দিয়েছিলাম। কিন্তু মাথায় যেন সুভাষদার কথা গুলো ঘুরপাক খাচ্ছিলো। গল্পে পড়া বা ভিডিও তে দেখা এক ব্যাপার কিন্তু পাশের চেয়ারে বসে থাকা মানুষটা যাকে এতদিন চিনি তার মুখ থেকে শোনা আরেক ব্যাপার। এরপর অনেকদিন কেটে গেছে। এর মধ্যে আরও কয়েকটা ঘটনা ঘটেছিলো। সেটাই এখন তুলে ধরছি আমার মতো করে।

সুভাষদার সাথে এর মধ্যে তেমন আর কিছু না ঘটে থাকলেও ওনার নাকি মনে হতে মাঝে মাঝে কেউ যেন ওনার গায়ে একদমই গা লাগিয়ে দাঁড়িয়ে আছে.... কিন্তু পাশের স্থান শুন্য। এটা নাকি বিট্টুর সাথে কয়েকবার হয়েছে। সেই ঘটনাই বলি।

একদিন বিট্টু নিজের টেবলে বসে কলেজের হোমওয়ার্ক করছিলো। ছন্দা বৌদি নাকি ওকে নিজের কাজ করতে বলে চা বানাতে গেছেন। যাবার সময় সুভাষ দা কে ওর কাছে বসতে বলে গেছিলেন। উনিও বসার ঘর থেকে উঠে শোবার ঘরে (বেডরুমের বিছানার মাথার দিকের দেয়ালের সাথেই সেই টেবিল) এসে বিছানায় বসে ফোনে হয়তো কিছু দেখছিলেন। উনি হয়তো সেটা দেখতে ব্যাস্ত ছিলেন, একটু পরেই মুখ তুলে ছেলে কেমন পড়া করছে দেখার জন্য সেদিকে তাকাতেই দেখেন বিট্টু ওপাশে অর্থাৎ খোলা দরজার দিকে তাকিয়ে কি যেন দেখছে.... তারপরে মাথাটা নামিয়ে টেবিলের নিচে কিছু দেখছে।

- কিরে? কি খুজছিস তুই? কিছু পড়ে গেছে?

সুভাষ দার প্রশ্নে বিট্টু বাবার দিকে তাকিয়ে কিছু বলতে গিয়েও যেন থেমে গেলো তারপরে আবার হাতের দিকে তাকিয়ে অবাক চোখে বাবার দিকে তাকালো।

- কি? কি হয়েছে.. ঐভাবে হাত দিয়ে অন্য হাতে হাত বোলাচ্ছিস কেন? ব্যাথা করছে নাকি?

বিট্টু না সূচক মাথা নেড়ে ওর বাবাকে বললো - না বাবা.... মনে হলো..... মানে....

- কি? কি মনে হলো?

- না মানে মনে হলো হাতের ওপর কিছু একটা....

ছেলের কথা শুনে সুভাষদা ওর কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করেন ব্যাপারটা কি? তাতে বিট্টু জানায় ও একটা লেখা লিখছিলো তখন ওর ডানহাতের কনুইয়ের কাছে নাকি একবার মনে হয়েছিল কিছু ঠেকলো। ও একবার তাকিয়ে কিছু নেই দেখে সম্পূর্ণ মনোযোগ দিয়ে আবার নিজের কাজে মন দেয়। কিন্তু একটু পরে আবার ওর মনে হয় ওর কনুই এর কাছে আবার নরম কি যেন ঠেকলো। যেন কিছু ছিল ওখানে... আর একি সাথে চেয়ারে বসা অবস্থায় টেবিলের তলায় ওর ঝুলন্ত পায়ের পাতার ওপর কিছু যেন স্পর্শ হলো। বিট্টু প্রথমে ভেবেছিলো ওই বেড়ালটা বোধহয় আবার ঢুকে পড়েছে। কিন্তু কই? নিচু হয়ে দেখে কিছুই নেই। আর এক পলকের জন্য ওর মনে হয়েছিল কে যেন খোলা দরজা দিয়ে সট করে অন্য দিকের ওই বসার ঘরে চলে গেলো। বিট্টু সেই জন্যই খোলা দরজার দিকে তাকিয়ে ছিল আর তখনি সেটা দেখে সুভাষ দা ওকে ওই প্রশ্ন করেছিল।

এর পরের ঘটনাটাও বড়ো অদ্ভুত। এটা আবার কয়েকদিন পরের ঘটনা। তখন কটা রাত বেজেছিল খেয়াল করেনি সুভাষ দা। ঘুমটা যে ভেঙে কেন গেছিলো বোঝেনি দাদা। সচরাচর এমন হয়না ওর। আধ বোজা চোখেই ও সামনে তাকায়। ঘরে একটা সবুজ নাইট ল্যাম্প জ্বলছিল। তারই হালকা আলোয় দাদা দেখে বৌদি শুয়ে। মুখ বোঝা যাচ্ছেনা কিন্তু বৌদি বা বিট্টু ছাড়া আর কে হবে? উনি আবার চোখ বুজে ফেললো আর একটু পরে ওপাশ ফিরে শোবার সিদ্ধান্ত নিলেন। সেই মতো দাদা ওপাশ ফিরতেই অবাক। একি? দাদা ধারে শোয় আর বৌদি ওপাশের দেয়ালের দিকে আর মাঝে বিট্টু। দাদা এপাশে ফিরতেই দেখলেন এদিকেও কেউ শুয়ে! তবে এদিকে দুটো মাথা স্পষ্ট বোঝা যাচ্ছে। তারমানে এটাই দেয়ালের দিক অর্থাৎ বাঁ দিক। ঘুমের ঘরে তখন দাদা ডান বাম গুলিয়ে ফেলেছিলো। কিন্তু এটা যদি বাঁ দিক হয় তাহলে তখন যে ঐপাশে মনে হলো কেউ শুয়ে? একদম মাথা বরাবর? ওপাশে কেউ কিকরে শুতে পারে? ওই জায়গা টুকু সুভাষদার প্রায় একারই লাগে। ওখানে আরেকজনের শোবার কোনো জায়গাই নেই.... তাহলে? 

দাদা চট করে ওপাশ ফিরে দেখেন ওনার কোলবালিশ টা ওনার মাথার একদমই মাথার বালিশের ওপর উঠে গেছে। তাহলে কি এটাকেই উনি ভুল করে.....? তা নয়তো আর কি হবে এই ভেবে উনি আবার শুয়ে পরে। কিন্তু তার একটু পরেই অনেকটা দূর থেকে যেন যেন ভেসে এলো একটা হালকা হাসি..... কেউ কি হাসলো? কেউ কি এখনো জেগে কারোর সাথে গল্প হাসি, ঠাট্টা করছে? সেই হাসিই কি এতদূর বয়ে নিয়ে আসলো বাতাস? জানেনা সুভাষ দা...... উনি আবার নিদ্রায় মন দেন।

এইসব শুনে একদিন আমিও এক শনিবার রাতে গেছিলাম সুভাষ দার বাড়িতে। যদিও এর আগে একবার দাদার বাড়িতে গেছিলাম তবে সেটা ছিল ওনাদের নিজের বাড়ি। এই নতুন ভাড়া বাড়িটা ওনাদের বাড়ি থেকে খুব দূরে না হলেও বেশ ভেতরের দিকে। রাস্তা চেনা না থাকলে ভুল করে অন্য জায়গায় চলে যাবার সম্ভাবনা অনেক। তাই *****মিষ্টির দোকানটার সামনে দাঁড়িয়ে দাদাকে আরেকবার ফোন করায় দাদা রাস্তা বলে দিয়েছিলো। সুভাষদাদার বাড়ির লোকও আমায় চিনতেন তাই নতুন করে পরিচয় পর্ব সারার প্রয়োজন পড়েনি।

আমি যদিও বলেছিলাম অনেকদিন আসা হয়নি বলে বেড়াতে এসেছি কিন্তু দাদা মনেহয় ধরতে পেরেছিলো আমার আসার আসল কারণ। সত্যিই... দাদার কাছ থেকে এসব ঘটনা শোনার পর আমারও কেমন মনে হচ্ছিলো একবার বাড়িটা দেখতে হবে, কেমন যেন একটা আকর্ষণ অনুভব করেছিলাম বাড়িটার প্রতি। যে এলাকায় এই বাড়ি সে নিজেই এতো নিস্তব্ধ যে কেমন কেমন লাগে..... ওই গলিতে ঢোকার চারটে বাড়ির পরে এই বাড়িটা. আর তার উল্টোদিকে আরেকটু এগিয়ে একটা পুকুর। গলিতে ঢোকার পর থেকেই আমার হটাৎই কেমন কেমন যেন লাগছিলো। যেন অচেনা কেউ এসে পড়েছে অন্য কারোর জায়গায়... যেন কেউ পছন্দ করছেনা সেইটা.... যদিও আমার এই অনুভূতির কারণ হতে পারে দাদার মুখ থেকে ঐসব ঘটনা। যা আমি যত ওই বাড়ির কাছে পৌঁছচ্ছিলাম ততই যেন ঘুরপাক খেতে শুরু করেছিল।

দাদার পুরো পরিবারের সাথে কিছুক্ষন গল্প করার পর আমরা দুজন একান্তে বসে কিছুক্ষন গল্প করেছিলাম। বিট্টুর জন্য একটা বড়ো চকলেট এনেছিলাম সেটা পেয়ে সেও খুশি হয়ে তখনি খেতে খেতে মায়ের সাথে নিজের ঘরে চলে গেছিল। আমি আর সুভাষ দা দুজনে বারান্দায় দুটো চেয়ারে বসে। কিছুক্ষন যেন কোনো কথা নেই দুজনের মুখে। যেন আমরা দুজনেই কিছু অনুভব করার চেষ্টা করছি। কিন্তু এই নিরাবতা বেশিক্ষন টানতে না পেরে আমিই কথা বলা শুরু করি

- তো... বাড়িটা তো বেশ ভালোই.... পুরোনো দিনের বাড়ি কিন্তু বেশ ভালোই কন্ডিশনে আছে.... এমন একটা বাড়িতে.......

দাদা নিজের চোখ দুটো একদম ছোট করে কি একটা ভেবে বললো - আমার কি মনে হয় জানিস? প্রব্লেমটা এই বাড়ির... মানে আমরা যে পোরশনে থাকি তার নয়..... প্রব্লেমটা ওই অন্য পাশের।

- মানে যেটা বন্ধ থাকে?

- হুমম

- কেন এমন বলছো? তুমি কি কিছু জানতে পেড়েছো?

- না...... আমি কিছু জানতে পারিনি... তবে আমি এইটুকু বলতে পারি এই ব্যাপারের সাথে বাড়ির মালিকের সরাসরি কোনো যোগ নেই.... উনি সত্যিই একজন ভালো মানুষ..... বাড়ির মালিক মানেই যে একটা ধারণা হয় তার ধারেকাছ দিয়েও উনি যাননা..... নিপাট শান্ত স্বভাবের ভদ্রলোক...আমি ভাবি ওনার দোতলাতেও কি সমস্যা হয়?

- সেটা হলেও কি উনি বলে বেড়াবেন? তবে তুমি বলছো... এতে ওনার কোনো হাত নেই..... তাহলে কি হতে পারে ভাবছো?

- আমার নিজের এক কলেজের ফ্রেন্ড বুঝলি..... এই এলাকাতে আগে থাকতো....এখন ব্যারাকপুরের দিকে নতুন ফ্ল্যাটে উঠে গেছে। কিন্তু  সেদিন বাজারে দেখা। সেও বাজার করতেই এসেছিলো। তো ওর সাথে দেখা হবার পর আর কিছুক্ষন গপ্পো মারার পর ওকে জানাই যে আমাদের বাড়ি ফ্লাট হচ্ছে.... আর এটাও যে আমরা কোথায় উঠেছি । বলতেই চিনতে পারলো ও বাড়িটা। নিজেই বাড়ির মালিকের নাম বললো। একবার দুবার নাকি কলেজে পড়ার সময় ওদিকের পেছনের রাস্তা দিয়ে শর্টকাটে মাঠে খেলতে যেত। কিন্তু ওর কথা শুনে এই বাড়ি সম্পর্কে কোনো অন্য রকম ব্যাপার ও জানেনা বা শোনেনি। কারণ ও কিছু জানলে নিশ্চই আমায় বলতো এই বাড়ি সম্পর্কে। আমায় সতর্ক করতো। কিন্তু সেসব কিছুই বল্লোনা সে..... শুধু একটা কথা ছাড়া..... এই বাড়িতে নাকি এককালে এই বাড়ির কেউ একজন গলায় দড়ি দিয়েছিলো...... এটা আমার বন্ধুও নাকি ওর বাবার থেকে ছোটবেলায় শুনেছিলো। এই বাড়ির কেউ একজন নাকি উন্মাদ হয়ে যান.... সে মহিলা কিনা পুরুষ ছিল জানিনা.... ও নিজেও জানেনা। সে যে কোথায় এই কান্ড ঘটিয়েছিল.. একতলা নাকি দোতলা... আমাদের এইদিকের অংশে নাকি ওদিকের অংশে কিছুই জানেনা ও..... কিন্তু আমি ভাবছিলাম তাহলে কি সেটার সাথেই কি এর কোনো যোগাযোগ আছে কিনা...... এমনিতে কিন্তু এমন একটা বাড়ি ভাড়া হিসেবে পাওয়াও ভাগ্যের ব্যাপার... তুই তো দেখলি কেমন বড়ো বড়ো ঘর।

সুভাষ দা আরও কিছু বলতে যাচ্ছিলো কিন্তু তখন ভেতর থেকে বৌদি দাদাকে ডাকেন। দাদাও আমাকে 'তুই বস.. আমি আসছি' বলে ভেতরে চলে গেলেন। আমি বসে এদিক ওদিক দেখতে লাগলাম। সত্যি বেশ ভালো বাড়ি পেয়েছে সুভাষ দা রা। আমি ভাবছিলাম একটা টান দেবো কিন্তু অন্যের বাড়িতে... বিশেষ করে যেখানে দুজন গুরুজন আছেন সেখানে সেটা করা উচিত হবেনা। তাই বসে নিজের পায়ের ওপর পা তুলে নাড়তে নাড়তে আনমনে একটা গুনগুন করছিলাম। পেছন থেকে খালি পায়ের এগিয়ে আসার শব্দ কানে আসতেই আমি বললাম - সত্যি দাদা.... বাড়িটা কিন্তু দারুন পেয়েছো.... তাও.. কতটা জায়গা নিয়ে এই বাড়িটা? জানো?

কোনো উত্তর না পেয়ে আমি মাথা ঘুরিয়ে পেছনে তাকালাম। আমার পেছনে........... কেউ নেই। কিন্তু আমি যে পায়ের শব্দ পেয়েছিলাম..... এদিকেই এগিয়ে আসছিলো মনে হলোতো। গা টা কেমন ছ্যাত করে উঠলো। একটা কেমন শিহরণ খেলে গেল শরীরে। আমি মোটেও ভীতু মানুষ নই... নইলে সুভাষ দাদার কথা শুনে ইন্টারেস্টেড হয়ে এখানে আসতামই না। কিন্তু এখন... এই মুহূর্তে আমার ভেতর থেকে একটাই অনুভূতির জাগরণ হচ্ছিলো... সেটা কি ভয় বলা উচিত নাকি সংশয় জানিনা। কিন্তু আমি যে পায়ের আওয়াজ পেয়েছি তাতে ভুল নেই। আমি আবার সামনে তাকালাম। বারান্দায় টিউব লাইট জ্বলছে। বাইরে ওই ল্যাম্প পোস্টার আলোটা দেখতে পাচ্ছি আর বাঁ দিকের কোনে তাকে ওই পুকুরের জলও দেখা যাচ্ছে.. মাঝে ঝোপঝার আর দু তিনটে নারকেল গাছ। হটাৎ কেন জানি ওই মুহূর্তেই মনে পড়লো দাদার সাথে ঘটে যাওয়া ওই বেড়ালের ঘটনাটা... এখানেই তো!!....... উফফফ! এখনি এসব মনে পড়তে হলো?

আমি কেন জানি একা ঠিক বসে থাকতে পারছিলাম না। কেমন জানি লাগছিলো। ভাবছি উঠে দরজার কাছে গিয়ে দাঁড়াবো... তখনি দেখলাম সুভাষ দা এলো আবার বারান্দায়। উফফফ যেন একটা চাপ হালকা হয়ে গেলো। দাদা এসে বলেছিলো বৌদি নাকি বলেছে আমাকে খেয়ে যেতে কিন্তু আমি বারণ করে দিয়েছিলাম। জাস্ট এমনি বেড়াতে এসেছি... ওটা ঠিক মানায় না। দাদাও জোর করেছিল কিন্তু আমি রাজি হইনি... আগের থেকে ঠিক করে আসলে অন্য ব্যাপার হতো। যাইহোক দাদা বৌদিকে আরেকবার চা করতে বলে আমার পাশে এসে বসলো। হাতের ইশারায় আমাকে বোঝাল - সিগারেট এনেছি কিনা?

আমি - কিন্তু.. কাকু কাকিমা.....

দাদা বলল - নানা... ওরা আসবেনা।  তুই দে না.. আমারটা আনতে আবার ঘরে যেতে হবে।

আমি দুটো বার করে একসাথেই দুটো ধরিয়ে একটা দাদাকে দিলাম। সুখটান দিয়ে দাদা হেলান দিয়ে বসে সামনে তাকিয়ে রইলো। আমিও ধোয়া ছেড়ে তাকিয়ে রইলাম সামনে। দাদা বললো -

- পরশু... নাকি তার আগের দিন? কবে যেন? হ্যা হ্যা মনে পড়েছে দুদিন আগে..... কারেন্ট অফ হয়েছিল এদিকে।

- কখন অনেক রাতে?

- উহু..... ওই আটটা নাগাদ.... এলো সেই সাড়ে নটা নাগাদ.... একেই এই অসাধারণ আবহাওয়া তো দেখছিস..... তার মধ্যে কারেন্ট মায়ের ভোগে.... আমাদের আবার শালা হাতপাখা গুলোও নেই.... কি আর করার আমি বাবা মা ছন্দা বিট্টু সবাই সেদিন এই এখানেই এসে চেয়ার নিয়ে বসে ছিলাম। মাঝে মাঝে এমন একটা পরিস্থিতিতে পড়লে যেমন রাগ হয়, তেমনি সেই পরিস্থিতি মেনে নিয়ে একসাথে বসে আড্ডা দিতেও হেব্বি লাগে... আমরাও সবাই বসে আড্ডা দিচ্ছি। ছেলেটা আমার কোলে বসে গেম খেলছে। আমরা আমাদের মতন নানা কথা বলছি..... পুরোনো কিছু কথা... ওই কিছু পি এন পি সি ও ছিল তার মধ্যে... সে যাই হোক.... বেশ জমে উঠেছিল আড্ডাটা অন্ধকারে মোমবাতির আলোয়।

বেশ কিছুক্ষন এই পারিবারিক আড্ডা চলার পর আমরা একটু নিস্তব্ধ মানে সাইলেন্ট মোডে গিয়ে বাইরের অন্ধকার আকাশ দেখছি। মাঝে মাঝে একটা বাতাস এসে আমাদের একটু হলেও ঠান্ডার অনুভূতি দিচ্ছে। আমার হটাৎ একবার বাথরুমে যাবার প্রয়োজন মনে হতে - তোমরা বসো আমি আসছি বলে উঠতে যাবো তখন বাবাও বলল সে সেও যাবে একই কাজে। আমরা দুজন উঠে ঘরের দিকে আসতে লাগলাম। ছেলেকে গেমটা পস করতে বলে ওটা সাথে নিয়ে নিলাম ফ্ল্যাশ লাইটের জন্য। মা, ছন্দা আর বিট্টু ওখানেই বসে রইলো।

সুভাষ দার কথার মাঝেই বৌদি চা নিয়ে এলেন। তিনিও আরেকবার বললেন খেয়ে যেতে কিন্তু আমি হেসে বললাম পরেরবার নিশ্চই খেয়ে যাবো। আজকে একটু পরেই ফিরতে হবে আমায়। বৌদি চলে গেলেন। আমরাও আবার দুদিন আগের মুহূর্তে ফিরে গেলাম।

- বাবা আর আমি রান্নাঘর ক্রস করে বাথরুমের সামনে পৌঁছে গেলাম। বাবার হাতে ফোনটা ধরিয়ে বাবাকে আগে পাঠিয়ে দিলাম। বললাম দরজা বন্ধ করতে হবেনা..... তুমি করে নাও।আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। বাবা ফোনটা নিয়ে বাথরুমে যেতেই এতক্ষণের ছড়িয়ে থাকা আলোর যতটুকু দৃঢ়তা ছিল প্রায় পুরোটাই হ্রাস পেলো। প্রায় সবটাই হারিয়ে গিয়ে আবার জমাট অন্ধকার ঘিরে ধরলো আমায়। বাথরুমের বাইরেটায় আমি দাঁড়িয়ে অপেক্ষা করছি। দরজাটা খোলা থাকায় ভেতর থেকে হালকা আলোর অংশ দেখতে পাচ্ছিলাম কিন্তু আমার চারিপাশে কালো।

হটাৎ আবার কেমন যেন করে উঠল শরীরটা। এই একটু আগে পর্যন্ত কোনো ভয় বা অন্য অনুভূতি ছিলোনা আমার। কিন্তু এবারে হটাৎ একটা গা শিরশিরে অনুভূতি হচ্ছিল। না চাইতেও অতীতের ঘটনাগুলো মনে পড়ছিলো। উফফফ এতো রাগ হচ্ছিলনা নিজের ওপর... ওগুলো মনে পড়ার আর সময় পেলাম না? এখনই মনে পড়তে হবে? কিন্তু কি করার? ওটা যে আমার হাতে নেই। বার বার চোখটা খোলা দরজার দিকে চলে যাচ্ছে। সেই দরজা বরাবর ভেতরের ঘরের ওপাশের দেয়ালের জানলা। খোলা সেটি। ঘর অন্ধকার কিন্তু বাইরে অতটাও অন্ধকার কার নয় চাঁদের জন্য। তাই হালকা আলো ঢুকছে ওই জানলা দিয়ে। আর আমার চোখ বার বার সেদিকেই যাচ্ছে। আমি জানি জানলার ওপাশে কিচ্ছু নেই, থাকতে পারেনা... কিন্তু ভয় নানারকম মুখ ফুটিয়ে তুলছে আমার সামনে। এই যেন কেউ জানলা দিয়ে উঁকি দিলো, এই বুঝি কেউ জানলার সামনে থেকে সরে গেল. উফফফ অসহ্য!

বাথরুমের আওয়াজ বন্ধ হতেই বুঝলাম এবার বাবা বেরোবে... ঐযে আলোটার জোর বাড়ছে... বাবা বেরিয়ে আসছে। আবার একটু একটু করে অন্ধকার কেটে হালকা অল্প আলোয় ভোরে উঠল বাথরুমের বাইরেটা। বাবা বেরিয়ে ফোনটা আমায় ধরিয়ে দিলো। আমি বাবাকে বাইরে দাঁড়িয়ে থাকতে বললাম। অন্ধকারে ফিরতে গিয়ে আবার না কিছু ঘটে তাই আমি আগে আসি তারপরে একসাথে ফিরবো। আমি এবারে ঢুকলাম ভেতরে। বাবা বাইরে দাঁড়িয়ে রইলো।

আমি আমার কাজ সারতে লাগলাম ... মানে হালকা হচ্ছি। আমার হাতে আমার ফোন। তার থেকে বেরোনো আলোয় আমার সামনের দেয়ালে ফুটে উঠেছে আমার ইয়া বড়ো একটা ছায়া। টয়লেট করতে করতে কি জানি কি ভেবে একবার আমি পেছন ফিরে তাকালাম আর তখনি মনে হলে বাথরুমের খোলা দরজাটার সামনে থেকে কেউ স্যাট করে সরে গেলো। এক মুহূর্তের জন্য চমকে উঠেছিলাম। বুকটা ছ্যাত করে উঠেছিল মাইরি। মানে আমি এই যতটুকু সময় ইয়ে করছিলাম ততক্ষন কি আমার পেছনে ওই দরজার কাছে কেউ দাঁড়িয়ে আমায় দেখছিলো? উফফফফফ এমন একটা ভাবনা ওই মুহূর্তে আসা যে নিজের জন্য কি সাংঘাতিক বুঝতেই পারছিস?

আমি আমার হাতের আলোটা আমার দিক থেকে সরিয়ে দরজার দিকে ফেললাম আর ওই ভাবেই ধরে বাকি কাজ সারতে লাগলাম। একবার ভাবছি ওটা কি বাবা ছিল? কিন্তু বাবা হটাৎ এমন করবে কেন? তাহলে কি আমার মতো বাবাও অন্ধকারে ভয় পেয়ে দরজার সামনে এসে দাঁড়িয়ে ছিল? কিন্তু বাবা তো অমন ভীতু মানুষ নয়। আমি ছোটবেলা থেকে দেখে আসছি.... বাবার মতো প্রাকটিকাল আর সাহসী মানুষ খুব কম হয়। বাবাও নাকি নিজের ছোট বয়সে ওসবের সাক্ষী হয়েছিল... সে অন্য ঘটনা... পরে একদিন বলবো.... যাইহোক সেকারণে ভুত টুতে বাবার পুরো বিশ্বাস আছে কিন্তু তাবলে ভীতু বাবা কোনোদিন ছিলোনা..... আর আজ কিনা সেই মানুষ ভয় পেয়ে... নানা বিশ্বাস হলোনা লজিকটা। 

আমি সোজা তাকিয়ে ছিলাম দরজার দিকে। আলোয় আলোকিত ওই জায়গাটা। এর মাঝে আরেকটা ব্যাপার হয়েছিলো.... দুমদুম করে দুটো চাপা আওয়াজও শুনতে পেয়েছিলাম। কাজ সেরে আবার ঠিকঠাক হয়ে হাত ধুয়ে বেরিয়ে এসে দেখি বাবা ওই দূরে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম বাবার মুখে ভয়ের কোনো ছাপ টাপ নেই। সে অন্ধকারেই দাঁড়িয়ে আছে বেশ। আমি এগিয়ে গিয়ে বাবাকে বললাম - তোমায় তো সামনে দাঁড়িয়ে থাকতে বলেছিলাম... আবার খালি খালি এতটা হেঁটে এগিয়ে গেছিলে কেন?

বাবা বললো সে নাকি দরজার সামনেই দাঁড়িয়ে ছিল। কিন্তু আমি ভেতরে যাবার জাস্ট একটু পরেই নাকি পেছনে রান্না ঘরের থেকে বাসনের হালকা আওয়াজ পায় বাবা। একবার না তিন চার বার। বাবা ইঁদুর ভেবে ওপাশের দেয়ালে দুম দুম করে দুটো ধাক্কা মারে। তাতেই আওয়াজ পুরো থেমে যায়। আর তখনি বাবা এগিয়ে গিয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ায়। তারমানে বাবা বাথরুমের দিকে আসা তো দূরের কথা বরং ওখান থেকেই সরে গেছিলো.... তাহলে আমি যেটা দেখলাম সেটা কি? চোখের ভুল? আবারো চোখ এই ভাবে ধোঁকা দিলো? আসলে হতেও পারে... একবার একটা ব্যাপারে নেগেটিভ চিন্তা মাথায় ঢুকে গেলে ওতো সহজে বেরিয়ে আসা যায়না.. আর এতো সেরার সেরা চিন্তা... কি বলিস?

আমি একটু হেসে চায়ে চুমুক দিয়ে বললাম - তোমরা তো দেখলাম ওই কাকু কাকিমার ঘরের বাইরে ওই দেয়ালটায় ঠাকুরের ছবি লাগিয়েছো.... মানে.... তার পরেও.....?

সুভাষ দা চায়ে চুমুক দিয়ে বললেন - মা রোজ পুজো করে, ধুপ দেয়... ওসব তো আছেই.... আর সেইজন্যই কিনা জানিনা.... মায়েদের ঐদিকের বড়ো ঘরটায় এই এতদিনে একটাও প্রব্লেম হয়নি.... মায়ের সাথেও যা হলো সেই বাথরুমের দিকে, বাবাও হোঁচট খেলো ওই বাথরুমের দিকে, আমি ভয় পেলাম সেদিন এই বারান্দাতে..... কিন্তু ঐদিকের ঘরে নো ডিস্টার্বেন্স। আমি জানিনা এর জন্য ভগবানের ছবির করিশমা আছে কিনা কিন্তু আমাদের এই দিকের ভাগটায় ওসব যেন বেশি হয়। বিশেষ করে বাথরুমের দিকটায়। এবার সেটা বাথরুম বলে... নাকি অন্য কোনো ব্যাপার জানিনা ভাই।

আমি জিজ্ঞেস করলাম - আচ্ছা তুমি কি ওই পেছনের দিকের যে দরজাটার কথা বললে....মানে ওই রান্না ঘরের সঙ্গে লাগোয়া... ওটা কি খুলেছিলে?

হুমমম খুলেছিলাম তো - দাদা বললো।

 তারপরে চায়ে চুমুক দিয়ে আবার বললো - আসার পরের দিনই খুলেছিলাম। তাছাড়া প্রথম যেদিন বাড়ি দেখতে এসেছিলাম সেদিনও তো বাড়ির মালিক ওই দরজা খুলে পেছনে কি আছে দেখিয়েছিল। আর আমরা আসার পর ওদিকে দুবার মতো গেছিলাম। তোকে বলেছিলাম না আগে বাগান মতো ছিল... এখন পুরো ঝোপঝার আর একটা কুয়ো। আর পুরো পেছনটা পাঁচিল দিয়ে ঘেরা। ঐদিক দিয়েই ইঁদুর গুলো ঢুকে আসে ভেবে ওই দরজা বন্ধ করে  দরজার নিচে কাপড় দিয়ে টাইট করে গুঁজে দিয়েছি । তবে ওই পেছনের অংশতে গেলে ওই পাশের যে ঘরটা আছে ওটা দেখাও যায়। একটা জানলা তাও আবার ভেজানো। খুলে দেখেওছিলাম.... ওই ভাঙা চেয়ার টেবিল আলনা অনেক কাঠ আরও কয়েকটা জিনিস ছাড়া কিস্সু নেই।

- ওগুলোই কি রাতে আপনাআপনি নড়াচড়া করে নাকি গো?

দাদা মুচকি হেসে বললো - কে জানে ভাই.....তবে ওই আওয়াজ আর কিন্তু পাইনি জানিস... জানিনা আবার কোনোদিন পেতেও পারি। আমার কি মনে হয় জানিস..... কেউ যেন চাইছেনা আমরা এখানে থাকি..... অথবা এমনও হতে পারে কিছু হয়তো বলতে চাইছে কিন্তু পারছেনা.....


আমি ভুরু কুঁচকে দাদাকে জিগ্যেস করেছিলাম - তাহলে কি তুমি ধরেই নিচ্ছ এটা প্যারানরমাল কিছু? এমনও তো হতে পারে পুরোটা আমাদের একটা ভুল ধারণা..... মানে এমনই কিছু পরিস্থিতির সামনে পরে গেছো যে পুরোটা মিলেমিশে জগাখিচুড়ি কেস হয়ে গেছে... হতেও তো পারে?

দাদাও চিন্তিত মুখে ভেবে বললেন - আমি তো সেটাই ভাবি.. সেটাই ভাবতে চাই... কারণ ওসব ভেবে তো আর এখন পট করে এ বাড়ি ছাড়তেও পারবোনা... আর বাড়ি তো আর বাজারে কিলো দরে বিক্রি হয়না যে আরেকটাতে গিয়ে ঢুকবো। সত্যিই.... আজ ভাবি যদি সেদিন প্রোমোটারের ওই ভাঙা বাড়িতেই গিয়ে উঠতাম ভালো হতো..... আবার এটাও ভাবি.... সে বাড়িতে গিয়ে যদি এর থেকেও বাড়াবাড়ি হতো? এমন একটা গোছানো বাড়িতেই এমন কান্ড... তাহলে ভাব ওই বাড়িতে কিছু থাকলে সে কি খেল দেখাতো?

দাদা কথাটা হাসির ছলে বললেও আমি বুঝেছিলাম দাদা নিজেকে হালকা করার চেষ্টা অনবরত করে চলেছে। আমি নিজেই একটু আগে দাদাকে বলেছিলাম পুরোটা হয়তো কয়েনসিডেন্স... কিন্তু এতবার এতগুলো ভুল ধারণা কিকরে হতে পারে সেটা আমি নিজেই গুছিয়ে উঠতে পারিনি আজও... আর তাছাড়া আমার নিজের সাথেও যেটা হয়েছিল ওই বারান্দায় একা থাকাকালীন... সেটাও কি তবে আমার ভুল ধারণা? এরপর আমি একটু পরেই বেরিয়ে পড়েছিলাম ওই বাড়ি থেকে। শুধু আসার আগে দাদাকে বলেছিলাম একটি হনুমানজির ফটো কিনে এনে তাদের ঘরে রাখতে। তাতে কোনো ফল হোক বা নাই হোক অন্তত মনের একটা জোর একটু হলেও বাড়বে। আমি যখন বাড়ির সবার থেকে বিদায় নিয়ে দাদার সাথেই বাইরে এসে এই হনুমান জির ছবির কথাটা বলছিলাম ঠিক তার পরেই দাদা বলেছিল ওপাশের বাড়ির পাঁচিলে তাকাতে... আমি তাকিয়ে দেখি একটা তাগড়াই হুলো বেড়াল... গায়ে সাদা কালো ছপ আয়েস করে বসে গা চাটছে। সেটা দেখে দাদার দিকে প্রশ্নসূচক চাহুনিতে তাকাতেই দাদা হেসে বলেছিল ওটাই নাকি সেই বেড়ালটা। এরপর আমি বিদায় নিয়ে চলে আসি।

এই কাহিনীর সমাপ্তি আমার আজও জানা নেই... কারণ ইহা আজও বর্তমান... বা বলা উচিত চলমান। যদিও আগের থেকে ওসবের পরিমান অনেক হ্রাস পেয়েছে কিন্তু থেমে পুরোপুরি যায়নি। ওই ভুল ধারণা গুলো আজও ওই বাড়ির প্রত্যেককে নিজেদের ভুল ধরিয়ে দিতে যেন মরিয়া... ভ্রান্তি আর বাস্তবের লড়াই আজও হয়ে চলেছে ওই বাড়িতে। হয়তো সে আগের মতো আর ভয় দেখাচ্ছে না... হয়তো সেও মেনে নিয়েছে দাদার পরিবারকে.... কি জানি? পুরোটাই কি একটা ভুল? নাকি এই ধরণের ব্যাপার নিয়ে সাধারণত যেটা আমরা ভেবে থাকি সেটাই ঠিক? উত্তর আমার জানা নেই।


||সমাপ্ত||


[Image: IMG-20250821-034916-217.jpg]
[+] 13 users Like Baban's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)