Thread Rating:
  • 57 Vote(s) - 3.44 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Horror ভয় - বাবান

Showing only the posts of Baban: 39 of 91 posts. Show all posts
#21

(05-02-2022, 10:48 PM)nandanadasnandana Wrote:  মারাত্মক। এমন ঘটনা আমার সাথে হলে, এতো ক্ষনে পটল ডাঙ্গার টিকিট কেটে ফেলতাম আমি। অসাধারন।

বাপরে... এতো ভয়ের ছিল? Big Grin
যাইহোক... অনেক অনেক ধন্যবাদ দিদি ❤️

(05-02-2022, 10:59 PM)Sanjay Sen Wrote:  মনের মায়া, মনের বাসনা, মনের ইচ্ছা পূর্ণ হয় না - যারা দুর্ঘটনায় মারা যায়, তারা বারবার সেখানে ফিরে আসে। না না ভয় দেখাচ্ছি না, একটা ছায়াছবির সংলাপ মনে পড়লো। 
সত্যি, ভয় হলো মানুষের নিজের মনের এক অলীক কল্পনা। পেলে আছে না পেলে নেই। খুব ভালো লাগলো গল্পটা।

তাও বলি ভয় ঠিক ভাষায় প্রকাশ করা যায়না... এই গল্পও সেটাই বলে।অনেক ধন্যবাদ ❤

(05-02-2022, 11:49 PM)amzad2004 Wrote:  আগা মাথা কিছুই বুঝলাম না গল্পের।

না বোঝার মতো কিছুতো ছিলোনা।

(05-02-2022, 11:33 PM)Bichitravirya Wrote:  আমি ভেবেছিলাম ওই বাড়িতে কোন পাগল বসবাস করে । রাতে খাবার খেতে বার হয় । কিন্তু এদিকে আপনি জিজ্ঞাসা চিহ্ন রেখে দিলেন । ইহা ক্ষমার অযোগ্য । 
আপনাকে ভালোবাসি বলে , যা ইচ্ছে তাই রাতের বেলা পড়িয়ে , ঘুম কেড়ে নেবেন , ইহা মানা যাচ্ছে না । যাবে না  banghead: banghead: banghead: 

যাই হোক ... অসমাপ্ত রাখাটাই যেন ভালো সিদ্ধান্ত লাগলো  :shy: 

Now you should start a new erotic novel  D:) 

❤️❤️❤️

পাগলী বা পাগল বসবাস করতেই পারে... কিন্তু তার পাগলামি তো বাড়ির বাইরে হবে... কিন্তু ভেতরের কান্ড গুলোর কি? যদিও আমি একটা প্রশ্ন রেখেই শেষ করেছি এই গল্প... সত্যিই ভৌতিক নাকি পুরোটাই ভুল... এই জিজ্ঞাসাটাই এই গল্পের মূল বিষয়।❤️
[+] 1 user Likes Baban's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22

(06-02-2022, 11:29 AM)Bumba_1 Wrote:  পুরোপুরি রহস্য উন্মোচন না করে পাঠককূলেরর মধ্যে একটা ধোঁয়াশা রেখে বেশ ভালোই করেছো। যে যা নিজের মতো পারে ভেবে নেয়াই শ্রেয়। তবে আমি কামনা করি যত দ্রুত সম্ভব সুভাষ বাবু তার স্ত্রী-সন্তান এবং মা-বাবাকে নিয়ে ওই বাড়ির ত্যাগ করে চলে আসতে পারে। না হলে, বড় বিপদ ঘটতে বেশি সময় লাগবে না।

অনেক ধন্যবাদ ❤
হ্যা... আমি গল্পটা ঐভাবেই ফুটিয়ে তুলতে চেয়েছিলাম যাতে প্রশ্নটা থেকেই যায়। ওটাই মূল উদ্দেশ্য ছিল। তবে হ্যা.... ওই বাড়ি থেকে চলে যাওয়াতেই মঙ্গল আমিও মনে করি।

(06-02-2022, 10:59 AM)জীবনের জলছবি Wrote:  আপনার এই গল্প টা আমার অসাধারন লাগল।
ইহজগৎ, পরজগৎ, ভৌতিক, আধিভৌতিক, চেতন, অবচেতন সমস্ত কিছুর ই এক একটা ওয়েভ বা  তরঙ্গ আছে। এবার সেই সব ওয়েভ এর পজিটিভ ও নেগেটিভ ওয়েভ ফ্যাক্টস গুলো ক্রমাগত সারাউন্ডিং নেচার এ জমা হতে থাকে পৃথিবী র সৃষ্টির সেই আদি সময় থেকেই। এর অনুকুল ও প্রতিকুল দুই রকম ই এফেক্ট আছে এবং তা সময়ের প্রেক্ষিতে অদৃষ্টিতে সময় গহ্ববরে জমা হতে থাকে।  তার ই অনুকুল এফেক্ট এ সৃষ্টি হয় শিল্পের সব অভাবনীয় কৃর্তি, বিজ্ঞানের জ্ঞান এর আলো, দর্শনের উদ্ভাসিত সমাহারিক তত্ব। আবার সেই প্রতিকুল এফেক্ট এ ও সৃষ্টি হয় চূড়ান্ত সব কালো দিক। এই সমস্ত কালো সৃষ্টি করে লোভ,লালসা,জিঘাংসা, ভয়। যা কিনা অতি সহজ ভাবে ই মানুষের মনের অন্তরালে তার ব্যাপ্তি করে নেয়। লোভ,লালসা, থেকে মানুষ পরিনত হয় জিঘাংসক প্রানী তে। যা কিনা তার মৃত্যুর পরে ও বিদেহী অবস্থানে থেকে যায়, আর তার নেগেটিভ ওয়েভ সোর্স  জীবিত প্রান এর মনে ভয় নামক মাধ্যম কে ভড় করে অতিপ্রাকৃত আবহে ভূত হয়ে যায়। প্যারাসাইকোলজির ভাষায় " Fenomenal diabolic of surrealistic or paranormal activities is nothing but the dimension of time frame which is captured in the fourth dimension of time from past to present. "
আপনার আরও কিছু এই ধরনের লেখা দেখলাম।
সেই গুলো ও অসাধারন।

অনেক অনেক ধন্যবাদ এরকম একটা ব্যাখ্যাপূর্ণ অসাধারণ বিশ্লেষণ আর মতামতের জন্য। পুরোটাই এক ধরণের শক্তি... যে শক্তি বলা চলে দুভাগে বিভক্ত। এক রচণাত্মক আর দুই ধ্বংসাত্মক। এর দুয়েরই পূজারী আছে। যাইহোক..... আপনি খুব সুন্দর বর্ণনা করে বুঝিয়েছি দিয়েছেন তাই আর বেশি কিছু বলবোনা। আমার অন্য ভৌতিক আর অন্যান্য গল্প পড়েছেন তার জন্যও ধন্যবাদ ❤
Like Reply
#23

শেষ পর্ব যাদের এখনো পড়া হয়নি
পড়ে ফেলুন। 
[+] 2 users Like Baban's post
Like Reply
#24

(08-02-2022, 04:01 PM)bourses Wrote:  পড়লাম... এবং শিহরীত হলাম বলতে পারো... এটাই চাইছিলাম তোমার থেকে... কিছু না দেখিয়েই অনেক কিছু দেখিয়ে দিলে... আহা... এই না হলে ভৌতিক গল্প... এটাই তো দরকার একটা ভূতের গল্পের মধ্যে... 

না দেখেও দেখার মধ্যে যে শিহরণ তা তোমার গল্পে যে পাবো, সেই ব্যাপারে আমি একদম একশত শতাংশ সুনিশ্চিত ছিলাম... এবং সেই আশা থেকে এতটুকুও বিচ্যুতি ঘটেনি আমার... দারুন... দারুন লাগলো বাবান... আর তার সাথে আরো খিদে বাড়িয়ে দিলে আমার... আরো চাই... এই রকম রোমহর্ষক গল্প... তোমার আঙুলের জাদুতে ফুটিয়ে তোলো... অপেক্ষায় রইলাম...


Heart Heart Heart

অনেক অনেক ধন্যবাদ  Namaskar❤❤


(09-02-2022, 12:38 PM)a-man Wrote:  রাতে পড়ে শেষ করলাম, সুন্দর ভাষায় লেখা একটা ভীতিকর গল্প যা কিনা পাঠকের মনে রাখার মত। হরর থ্রিলার সিনেমার বরাবরই ফ্যান আমি, পড়তেও ভালোই লাগে।

কিছু কথা শেয়ার করি যা কিনা নিজের জীবন থেকে নেয়া।
আসলে কি এমন অনেক কিছুই আছে রহস্যময় পৃথিবীতে যার সঠিক ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনা, কিছু আছে তেমনি ভৌতিক।
.............

বিশ্বাস অবিশ্বাস যার যার নিজের কাছে... কেউ সত্যিকেও মিথ্যে ভাবতে পারেন, আবার কেউ মিথ্যেকেও সত্যিই...... আমার তো দারুন লাগলো.... ধন্যবাদ এখানে শেয়ার করার জন্য  Namaskar
Like Reply
#25

(10-02-2022, 01:58 AM)Avishek Wrote:  পুরো গল্পটা একবারে পড়লাম আজকে |বাপরে.... কি লিখেছেন এটা? ভুতের স্পষ্ট কোনো আবির্ভাব না দেখিয়েও শুধু ভৌতিক কার্যকলাপ দিয়ে যে পরিবেশ ফুটিয়ে তুলেছেন দারুণ| বিশেষ করে বেড়ালের ওই পর্বটা আর বাথরুমের আলোছায়ার অংশটা.... অমন কিছু কল্পনা করেই ভয় লাগে |

দারুণ কল্পনাশক্তি... আগেও বলেছি  clp); clp);

অনেক অনেক ধন্যবাদ ❤
হ্যা.. বেড়ালের অংশটা ভেবে আমিও ভয় পেয়েছিলাম  Big Grin
Like Reply
#26

✍️✍️✍️✍️✍️
[+] 1 user Likes Baban's post
Like Reply
#27

(19-02-2022, 03:11 AM)Papai Wrote:  Golpota durdanto laglo dada..... Bisesh kore vut na dekhieo je vabe apni voyaboh abohawa sristi korechen oi hasi, sporsho, beraler voi pawa, tarpore story teller er niker experience.... Sobkota jothajoto!! Voy sotti laglo dada. Erokm aro parle likhun.


অনেক অনেক ধন্যবাদ ❤
আপনার প্রথম কমেন্ট আমাকেই দেখে খুব ভালো লাগলো  thanks

(19-02-2022, 01:07 PM)bourses Wrote:  বেড়ালএর অংশ ভেবে ভয় পাচ্ছ, তাহলে পুরো পুসিটা দেখে কি পাবে গো? বলো বলো... 
banana

পুরো পুসি দেখলে তো ভেতরের শক্তি কাপুর জেগে উঠবে গো.... আউ ললিতা  Big Grin ঢাক্কি টিকি ঢা Tongue
Like Reply
#28

(24-02-2022, 10:44 PM)Odrisho balok Wrote:  Baban da ekhono ager motoi valo golpo upohar diye jassen. Tobe j jai boluk apnar erotic theke non erotic golpo e amr kache valo age

অনেক ধন্যবাদ ❤
আমার দুই ধরণের লেখাতেই যে আপনাদের কাছ থেকে এতো ভালোবাসা পেয়েছি ও পাচ্ছি এটাই তো আসল কথা ♥️ এবারে যে যার মতো বেছে নিক... যার যেটা পছন্দ।
[+] 1 user Likes Baban's post
Like Reply
#29

(03-03-2022, 01:55 PM)xx30 Wrote:  আমার নব্বই এর দশকে জন্ম এবং বড় হওয়া, তখনও ইন্টারনেট যুগ আসেনি, গল্প বিশেষ করে ভূতের গল্প পড়া এবং শোনা আমাদের বিনোদনের একটা অংশ ছিল, বড়রা যখনই আমাদের ছোটদের কোন ভূতের গল্প জমিয়ে বলতে বসত আমি খুব নিষ্পাপ মনেই তাদের একটা কথা জিজ্ঞাসা করতাম, ভূতেরা এত ছল করে কেন, এই জানলার পাশ থেকে সরে গেল, এই একটু হেঁসে দিয়ে চলে গেল পাশে এসে শুয়ে পড়লেই ইত্যাদি, এত মেহনত না করে যা বলার সরাসরি বলতে পারে, যারা এত কিছু করছে, তাদের এই বুদ্ধিটুকু নেই, মারতে হলে সরাসরি মার, কিছু বলতে হলে সরাসরি বল, লুকোচুরি খেলে লাভ কি, এই কথার জন্য আমি খুব অপ্রিয় ছিলাম, আত্মীয়দের বাড়িতে কোথাও ছোটদের কেউ গল্প সোনাতে বসলে, আমার ডাক পরত না,যারা গল্প বলত তাদেরই চোখের বিষ ছিলাম আমি ।

হাহাহাহা..... ভালো বলেছেন।
কিন্তু কি বলুন তো... জীবনে যতটা বাস্তবিক ধারণা নীতি মেনে চলা উচিত.. তার মধ্যে একটু কাল্পনিক চিন্তাধারাও মনে স্থান দেওয়া উচিত। ব্যাক্তিগত জীবন হোক প্রাকটিকাল..... গল্পে না হয় একটু অজানা কল্পনাকে স্থান দিলাম। ♥️
Like Reply
#30

ছোট্ট ভয় - বাবান 

ঘুম জড়ানো চোখেই একবার ঘুমন্ত বৌয়ের দিকে তাকিয়ে নিয়ে রাজীব বাবু হাত বাড়িয়ে জড়িয়ে ধরলো বৌকে। বৌয়ের কাঁধে মুখটা গুঁজে আদুরে চুম্বন খেয়ে আবার চোখ বুঝলেন তিনি। একটু পরেই টেবিলে রাখা ফোনটা বেজে উঠলো। উফফফফ এতো রাতে কে রে ভাই অসহ্য! রাজীব বাবু তাও ওপাশে ফিরে ঘুম চোখে কার ফোন না দেখেই হাই তুলে রিসিভ করে বলল - হ্যালো... কে? ওপাশ থেকে জবাব এলো.......বাবা!! ঘুমিয়ে পড়েছিলে নাকি? এতো তাড়াতাড়ি আজ? এদিকে যে ভাবলাম আমি নেই তাই হয়তো অনেক রাত অব্দি টিভি দেখে কাটাবেন বাবু.....যাইহোক শোনো... আমি কাল সকালে আসছিনা.... রাতে আসবো.... গাড়িটা ওই সাতটার দিকে পাঠিও। শুনছো? হ্যালো? হ্যালো? শুনছো? কিগো? আরে ধুর ছাঁই শুনছো? কেটে গেল নাকি লাইনটা? হ্যালো?

আর হ্যালো! ওদিকে যে রাজীব বাবু পুরো হেলে গেছেন..... কারে জড়িয়ে চুমা দিলুম গা !???! Big Grin

#baban

(বড়ো ভুতের গল্পের সাথে এই ছোট্টটা ফ্রি Big Grin )
[+] 3 users Like Baban's post
Like Reply
#31
Heart 

(14-05-2022, 02:40 PM)Bumba_1 Wrote:  এই অনু গল্পটি পড়ে যত না ভয় পেয়েছি, তার থেকে অবাক হয়েছি বেশি এই ভেবে মাত্র কয়েকটা লাইনের মধ্যে দিয়ে কি সুন্দর ভাবে মনের অভিব্যক্তি ফুটিয়ে তুললে। আসলে এটা বোধহয় একমাত্র বাবানের পক্ষেই সম্ভব।

বিঃদ্রঃ যিনি ফোন করেছিলেন তিনি সম্ভবত রাজীব বাবুর দ্বিতীয় পক্ষের স্ত্রী, সে ক্ষেত্রে উনি উনার প্রথম পক্ষের স্ত্রীকে জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন, যিনি এখন গত হয়েছেন। অথবা যিনি ফোন করেছিলেন তিনি প্রথম এবং একমাত্র স্ত্রীও হতে পারেন .. সে ক্ষেত্রে বিছানার ভদ্রমহিলা হয়তো তার প্রেমিকা ছিলেন, যাকে ঠকিয়ে রাজীব বাবু অন্যত্র বিয়ে করেছিলেন। এবং হয়তো বা সেই প্রেমিকার মৃত্যুর জন্য রাজীব বাবুই কোনো অংশে দায়ী।



তোমার গল্পের থেকে আমার মন্তব্য বড় হয়ে গেলো  Big Grin

আরিব্বাস!! দারুন বিশ্লেষণ!  clp);
ঐটুকু পুচকে গল্পের এমন সম্ভাবনা দুটো তুলে ধরা তোমার পক্ষেই সম্ভব। 
Like Reply
#32

(14-05-2022, 07:19 PM)nextpage Wrote:  পিলে চমকানোর জন্য যথেষ্ট।
ঐ যে রহস্য টা উন্মোচন না করেই গল্প শেষ করলে এতে ভয় টা আরও বেশি। একেকবার একেক রকম চিন্তা মাথায় আসতে শুরু করছে। পিছন ফিরে বারবার দেখতে হবে কোন শব্দ কানে আসলেই।

দাদা তুমি চাইলেই কিন্তু তোমার এই ছোট গল্প গুলো দিয়ে একটা বই পাবলিশ করতে পারো। এ ব্যাপারে একটু ভেবে দেখো।

অনেক ধন্যবাদ তোমায় ♥️♥️
তোমাদের যে এইভাবে বিনোদন দিয়ে যেতে পারছি এটাই তো বিশাল প্রাপ্তি  Namaskar
Like Reply
#33

একলা পথিক শুরু পথ চলা
ভিড়ের মাঝে আপনভোলা
কারো হাসি মুখ কারো কৌতূহল
কারো রাগী চোখ, কারো ছলছল
কারো হাতে লাঠি, কারো হাতে কলম
কারো গায়ে ক্ষত, কারো হাতে মলম
কেউ বা আঙ্গুল উঁচিয়ে চেঁচায়
কেউ বা শান্তিতে ঘুমিয়ে কাটায়
পথিক পথের এতো রূপ দেখে
ফাঁকা খাতা কিনে কলমে লেখে
নানান সব আজগুবি যত
কিছু স্পষ্ট, কিছু ঝাপসা মতো
কিছু সত্যি, কিছু মিথ্যা
কিছু না বলা, কিছু জানা কথা
কিছু আবার গরু হয়ে গাছে চড়ে
কিছু আবার মগজে গিয়ে শুধুই নড়ে
লিখে যায় পথিক, লিখতেই থাকে
নানান সব মানুষ ভিড় করে...... দেখতেই থাকে

পাগলের পাগলামি

[Image: 20220603-222328.jpg]

আপনাদের ভালোবাসার আর বিশ্বাসে ফল এটি।
সেই যাত্রা শুরু থেকে আজও যা থামেনি।
কিছু পথিক নতুন এসেছে, কেউ সেই পুরাতনই সাথে আছে
কিন্তু ভালোবাসা আর বিশ্বাস একই রয়ে গেছে ♥️

Namaskar ধন্যবাদ  Namaskar
[+] 3 users Like Baban's post
Like Reply
#34

(14-07-2022, 11:15 PM)Bangla Golpo Wrote:  অসাধারণ

ধন্যবাদ ❤
Like Reply
#35

(31-12-2022, 01:35 PM)মহাবীর্য্য দেবশর্ম্মা Wrote:  টানটান উত্তেজনা ছিল সমস্তটা জুড়ে তবে সমাপ্তির কাছে এসে থমকে গেলাম। বহু প্রশ্নের উত্তর পেলাম না কিন্তু সম্ভবতঃ ওটাই সবচেয়ে ভালো। নিজের নিজের মতো উত্তর খুঁজে নেওয়া যায়। ভয়ের গল্পে যে সমস্ত উপাদান থাকলে ভয়টা দারুণ জমে সেগুলো সবটাই ছিল।

অনেক ধন্যবাদ গল্পটি পড়ার জন্য ♥️♥️
হ্যা, এটাই ভালো লাগে আমার। একেবারে সব উত্তর না দিয়ে কিছু প্রশ্নের উত্তর পাঠকের হাতে ছেড়ে দেওয়া। তারা তাদের মতন ভেবেনিক। আর যতটা সম্ভব বাস্তবিক ভাবে দৃশ্য ফুটিয়ে তোলা, তাতে ভয়টা বেশ জমে।  :shy:
Like Reply
#36

ভয়!!

আবার আসছে!!

কাল রাতে প্রথম পর্ব!!

তৈরী থাকুন!!
[+] 3 users Like Baban's post
Like Reply
#37

(14-01-2023, 10:30 PM)Papai Wrote:  Wow !! Etai to chaichilam dada. Abaro ekta Horror kichu apnar theke. Accha 1st part er sathe eta ki connected hobe? Naki separate story?

Both are separate.
দুই গল্পে কোনো মিল নেই।
[+] 2 users Like Baban's post
Like Reply
#38

(16-01-2023, 10:35 AM)naag.champa Wrote:  Wow বেশ ভাল গল্প, সুন্দর লেখা। তা ছাড়া আপনার গ্রফিক গুলিও বেশ Artistic

অনেক ধন্যবাদ ❤
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম  :shy:
Like Reply
#39

আগেও বলেছি এ কথা, আবারো বলছি। আর পাঁচ জনের মতো এই আমিও উত্তেজনার বশে এখানে লিখতে করেছিলাম শুরু। ভেবেছিলাম ভালো লাগলে আরও কয়েক লাইন লিখবো নয়তো বিদায় নিতে কতক্ষন?

কিন্তু সে আর নিতে দিলোনা কেউ। এমন চেপে ধরলো সবাই মিলে যে একের পর এক লিখে যেতেই হলো। তারপরে ভাবলাম একটু সাহস করে অন্য কিছু ট্রাই করবো নাকি? ও বাবা সেখানেও মুক্তি নেই। একটা দুটো তিনটে করে একের পর এক লিখতে হলো মনের জমানো নানা কথা। গসিপির খাতায় নাম তুলে রাখতে আমার চেয়ে বেশি আমার পাঠকেরা উৎসাহিত ছিলেন তাই আজ এতো কিছু দেখার সৌভাগ্য হলো। এ ফোরামে কম গুণী লেখক নেই। অনেকেরই ধারে কাছে হয়তো আমি যেতে পারবোনা। কিন্তু একদিন তারাও পাঠক রূপে আমায় বারবার উৎসাহ দিয়ে গেছে। তখন মনে হয়েছে যাক..... কিছুতো পারি লিখতে। একেবারে ভুলভাল লিখিনা। Big Grin


অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আপনারাই বারবার এই রেকর্ড গড়েছেন আমার লেখনীকে আপন করে নিয়ে। Namaskar

[Image: 20230405-134130.jpg][url=https://ibb.co/M52s40s][/url]
[+] 1 user Likes Baban's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)