Thread Rating:
  • 98 Vote(s) - 3.48 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance মন ১ - কাহিনীর নাম -সে আলোর স্বপ্ন নিয়ে ( সমাপ্ত)Completed

Showing only the posts of nandanadasnandana: 142 of 400 posts. Show all posts
#81

(17-01-2022, 04:05 PM)ddey333 Wrote:  এতো কিছু ,সবাই মত্ত ... কিন্তু ভুলতে পারছিনা কিছু কথা ..


যান আপনি , উপভোগ করুন ... এই ফোরামের সব চেয়ে প্রিয় লেখক হিসেবে ... পিনুরাম কে পেছনে ফেলে দিয়েছেন ..
 
Heart

সবাই ভালোবাসলেই হবে। উনি নমস্য। 

সূর্য চন্দ্র চাহি না হতে। 
অতো আলো নেই।
 বিলাবো নরম আলো।
 রেখো, সাঁঝ তারাতেই।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#82

(17-01-2022, 06:51 PM)ddey333 Wrote:  আগে কি হলো কখন বলবে দিদি ,

তুমি করে ডাকলাম ... কিছু মনে করো না


একশবার ডাকবে। আমার ও তুমি বলার সুযোগ এলো।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#83

                                                        উনিশ

                                                       
 যখন কলকাতায় পৌছুলাম দিদির বাড়িতে, কেমন যেন একটা চোরা কান্নার স্রোত বইছে বাড়িতে। নিঃশ্বাস প্রশ্বাসের আওয়াজে মনে হচ্ছিল বাড়িতে বেশ কিছু মানুষ আছে। কিন্তু সকলেই চুপ। পা আমার চলছে না। ছোড়দি আমাকে ধরে আছে। আমি জানিও না যে ঘরে আমাকে নিয়ে যাচ্ছে সবাই মিলে সেখানে গিয়ে আমি কি দেখব। উঁকি দিলাম আমি। একটা বেড দেখছি। স্যালাইনের লক্ষ বোতল একটা জায়গায় জড় করা। মুখ টা আরো বাড়িয়ে দেখলাম, বেডে শোয়া একজন। ওটা কে। অর্জুন? একী অবস্থা হয়েছে ওর। সেই ছেলেই আর নেই। শুকিয়ে দড়ি হয়ে গেছে একেবারে। 

হে ঠাকুর গত ছয় মাস,মাথায় বয়ে নিয়ে চলা সিঁদুরের ঋণ তুমি এই ভাবে শোধ করলে? মুখের দিকে চাইতে পারছি না আমি। মনে হচ্ছে এবারে পড়ে যাব আমি। মাথা ঘুরছে আমার। কেউ একজন আমাকে ধরল। ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে আমার। মনে হচ্ছে শেষ করে ফেলি এই দুনিয়া কে। ধ্বংস করে দি সব কিছু। জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দি এই পৃথিবী। সব ঠিক চলছে আর আমার ভালবাসার এই অবস্থা? রাগে ফুঁসতে লাগলাম আমি।

মন শক্ত করলাম। সেই ছোট থেকেই তো মন শক্ত করে আছি। কত বিপদ এই শক্ত মনের ভরসায় আমি কাটিয়েছি। আরো একবার সই। এখনো বেঁচে আছে ও। শেষ চেষ্টা করতেই হবে আমাকে। নিজের জীবন দিয়ে হলেও ওকে ফিরিয়ে আনতে হবে। এ কী রকম প্রেম দিলে তুমি আমার জীবনে ঠাকুর? এমন প্রেম যেন কেউ না করে। যেন কেউ না করে।

বড়দির চোখে শুধু আকুতি আর চরম ভয় ছাড়া কিছুই দেখছি না আমি। ছোড়দির চোখেও মারাত্মক ভয় শুধু। ভয় কি আমি পাই নি? অর্জুনের কাছে গিয়ে দাঁড়াতে পারছি না আমি ভয়ে। জানিনা কি করব আমি।
পাশে গিয়ে দাঁড়ালাম আমি। মন টা শক্ত করে আছি। বাইরে কাঁদছি না। মনে মনে আকুল হয়ে কাঁদছি। দুর্গা মায়ের মুখ টা মনে পড়ছে। হে মা ভরসা দিও। জীবনে কিচ্ছু চাইনি। আজ চাইছি। আমাকে শক্তি দাও। ওকে ভালো করে তোলার মতন ক্ষমতা দাও।

ব্যস আমার ঠিকানা হয়ে গেল ওই ঘর টা। প্রথম দশ দিন ও কিছু চিনতেও পারে নি। দশ দিন পড়ে মনে হয় বুঝতে পারল আমাকে। হাসতেও যত টুকু শক্তি লাগে সেই টকুও ছিল না ওর কাছে। কিন্তু ঠোটের কোনায় হাসির আভাস আমি বুঝতে পারলাম। বুঝলাম আমাকে ও ক্ষমা করেছে। দশ দিন ওর কোন কিছুই আমি কাউকে করতে দিই নি। নিজেই করেছি সব কিছু। আমাকে চেনার পর থেকে দেখলাম, স্যালাইনের প্রয়োজন বাড়তে শুরু করল।যে প্রয়োজন টা একটা সময়ে কমতে শুরু করেছিল। বডি সামান্য স্যালাইন ও ইনটেক করতে পারছিল না। 

আমি  নিঃশব্দে ওর কাজ করছি, ওকে খাইয়ে দেওয়া , পাশে থাকা, স্যালাইন বদলে দেওয়া। আর ও ঘুমোলে  উল্ট দিকে ফিরলেই কাঁদছি। ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে আমার। কিন্তু সামলে নিচ্ছি ।পরের দিন কুড়ি শুধু স্যালাইনেই চলল ওর। ডাক্তার সকালে বিকালে আসছে। আমি ছোড়দি কে বললাম, ডাক্তারের এর কাছে সকালে বিকালে ওর প্রোগ্রেস বা ডিক্লিনেশন দুটোর ই রিপোর্ট চাই। আমি আমার সমস্ত ডেবিট কার্ড দিদির হাতে তুলে দিলাম। বড়দি কিছু বলল না শুধু কাঁদল।

ওর বাঁচার ইচ্ছে টাই ছিল না। যেমন ভাবে শেষ হয়ে গেছিল আমার। সেটা ফিরে আসলেই আমাদের অর্ধেক কাজ হয়ে যাবে। বাকি টা ওকে সেবা শুশ্রষা, সেটা আমার দায়িত্ব। কাউকে দরকার নেই আমার। আমার জিনিস আমি বুঝে নেব। ছোট বেলার সেই মারাত্মক জেদ টা ফিরে এলো আমার মধ্যে। দিন পনের পরে ডাক্তার বলল, অনেক বেটার। হার্ট বিট স্বাভাবিক এর কাছাকাছি আসছে। তবে এখন ওকে খুব খুব হালকা তরল খাবার দেওয়া যেতে পারে।
আমি সকালে উঠে সব সবজি ভাল করে বেছে ধুয়ে, মিক্সি তে গ্রাইন্ড করে, ভীষণ হালকা সুপ বানাতে শুরু করলাম। প্রতি দু ঘণ্টায় দিতে থাকলাম, ডাক্তারের কথা মতন।

 রাতে ওর বেডের পাশেই কোনরকমে শুয়ে পড়তাম। ঘুমতাম না পাছে ওর কিছু দরকার হয়। শুধু কি তাই? চেক করতাম ও বেঁচে আছে তো!

সকালে স্নানের পরে, মোটা করে সিঁদুর টা লাগাতে ভুলতাম না। ওইটাই এখন জোর আমার। বয় কাট চুলে, অমন মোটা সিঁদুর, সবাই দেখতে পেত, কিন্তু কেউ কিছু বলার সাহস পেত না।

আরো দিন পনের পরে, ও প্রথম নর্মাল ইউরিন করল। নর্মাল পায়খানা করল। আমি সব পরিষ্কার করে ডাক্তার কে ফোন করতেই, ডাক্তার এসে দেখে গেল। বলল আর ভয় নেই তেমন। কিন্তু ওর সব অর্গান প্রায় কাজ করা বন্ধ করে দিচ্ছিল। সেগুলো কে যেন ধীরে ধীরে আগের অবস্থায় নিয়ে যাওয়া হয়। বেশী ফুড বেশি জল একদম না। এই পরিস্থিতি তে দ্রুত রিকভারি ভাল না। খুব ধীরে ধীরে রিকভারি করাতে হবে আমাদের।

ধীরে ধীরে, অর্জুনের শ্রী ফিরতে শুরু করল। স্যালাইনের জিনিস পত্র আমি বাইরে বের করিয়ে দিলাম। কথা বলতে পারত না কিন্তু আমাকে দেখলেই হাসত। আর চোখ দিয়ে জল গড়াত ওর। আমি হাইজিনিক টিস্যু দিয়ে পরম যত্নে মুছিয়ে দিলাম ওর চোখের জল। আমি পাশে থাকলে হাত টা নিয়ে ঘুমাত। আর বড়দি পাশে দাঁড়িয়ে কাঁদত।
একদিন বড়দি কে বললাম

-      কাঁদিস না, আর তো ভয় নেই। চিন্তা নেই তোর , তোর আগের ছেলেকে আমি তোর কাছে ফিরিয়ে তবে শান্তি পাব।

বড়দি, কথা বলার অবস্থায় ছিল না। শুধু কান্না আর কান্না। ছোড়দি, সকাল বিকাল আসত। বিকালে এসে থাকত রাত অব্দি। বাড়িতে অনেক লোক জমে থাকত। ওদের রান্না বান্না থাকত। আমাদের পরিবারের ই না। অর্জুনের বাবার দিকের অনেক আত্মীয় স্বজন ও আসত অনেক। রোজ ই কেই না কেউ দেখতে আসত। আমি একমাত্র ভিতরে থাকতাম। কাউকে ভিতরে আমি আলাউ করতাম না।

একদিন আমার বাবা মা এল। আমি কথাও বলিনি। ওরা বাইরে থেকে দেখে চলে গেল। আমার কাজ ই ছিল রোজ সকালে অর্জুনের জন্য সুপ তৈরি করা। তারপরে স্নান করে মন্দির যাওয়া। মায়ের কাছে মনের অনেক কথা বলে ফিরে এসে অর্জুন ঘুম থেকে উঠলে দাঁত মাজিয়ে দেওয়া। কিছু টা সুপ খাওয়ানো। তারপরে ওকে তুলে ভাল করে গা স্পঞ্জ করিয়ে দেওয়া। বেড শিট বদলে দেওয়া। সব একার হাতে করতাম আমি। কাউকে ভরসা করতে পারতাম না আমি। ভরসা করে তো দেখলাম একবার।

মাঝে ওর অফিস থেকে দেখতে এসেছিল। ও জয়েন করার সাত দিনের মধ্যেই ওর এই ব্যাপার টা শুরু হয়েছিল। ওকে দেখে রিপোর্ট পাঠানোর দরকার ছিল ওদের। আমিও কথা বললাম। বললাম ওর নর্ম্যাল লাইফ এ ফিরতে আরো মাস ছয়েক তো লাগবেই।

একদিন ডাক্তার বলল, বাচ্চা মুরগীর স্টু খাওয়ালে খুব ভালো হতো। বড় মুরগীর মাংসে, ফাইবার বড় হয়। হজম করতে পারবে না। আমি কাউকে দিয়ে ভরসা পেতাম না। নিজেই যেতাম বাজার। সকালে বাজার থেকে বাচ্চা মুরগী কাটিয়ে আনতাম। রোজ। ফ্রিজে রাখা জিনিস ওকে খাওয়াতাম না। ওকে স্টু বানিয়ে দিতাম।

এই মুরগীর স্টু বানানোর আগে একটা ঘটনা ঘটেছিল। ও কথা বলছিল না বলে আমরা ডাক্তার কে বার বার বলছিলাম। একদিন দুপুরে আমি, ওকে সব্জির গ্রাইন্ডেড সুপ খাওয়াচ্ছি। মুখ টা প্যাঁচার মতন করে খাচ্ছে। দুম করে বলে উঠল – ধুর রোজ রোজ এটা খাওয়া যায় নাকি? আমি আর বড়দি ছিলাম ওখানে। আমি খাওয়াচ্ছিলাম আর বড়দি ওকে তুলে ধরেছিল। আমরা তো আনন্দে খানিক কেঁদেই নিলাম। সন্ধ্যে বেলাতেই ডাক্তার আসায় ডাক্তার কে ওর কথা টা বলতেই, বাচ্চা মুরগীর স্টু এর কথা বলেছিল।

বুঝলাম, দুষ্টু টা ইচ্ছে করেই কথা বলে না। রাতে ওকে শুইয়ে দিয়ে বললাম,

-     ইচ্ছে করে কথা না বলে আমাকে কস্ট দেওয়া না?

আমার দিকে তাকিয়ে রইল। চোখে আবার জল ওর। আমি ছুটে এলাম। মুছিয়ে দিলাম টিস্যু দিয়ে বললাম

-     চোখে জল কেন? 
ও কিছু বলল না, সরু হয়ে যাওয়া হাত টা তুলে বলল
-     আজকে কোন মাস?
-     জুন চলছে, কেন?
-     মানে ছয় মাস থেকে দুমাস বাদ দিলে থাকে চার মাস।
-     হ্যাঁ তাতে কি।
-     একজন আমার সাথে ছয় মাস কথা বলে নি। আমিও এখন চার মাস বলব না।

আমি তাকিয়ে রইলাম। মনে মনে কত অভিমান জমা করে রেখে দিয়েছে। ইচ্ছে হলো ওকে জড়িয়ে ধরি। কিন্তু এখন ও বেশ দুর্বল। জড়িয়ে ধরা ঠিক হবে না। শুধু ওর মাথার উপরে চুমু খেয়ে বললাম

-     কথা দিলাম, কোন দিন ও ছেড়ে যাব না আমি।
-     আমিও কথা দিলাম।
-     কি?
-     মরব না।
-     মনে থাকে যেন।
-     হুম, এবারে ঘুমাই?

ওকে তো বলে দিলাম হ্যাঁ ঘুমো। কিন্তু মনে মধ্যে ভয় থাকত। রাতে বার বার উঠে দেখতাম ওর বুকের ধুকপুকনি চলছে কিনা। গা হাত পা গরম আছে কিনা। আমার শরীর টাও ভেঙ্গে পরছিল আসতে আসতে। তবে প্রথম দিকের তুলনায়, এই ঘন ঘন চেকিং এর ব্যাপার টা আমার অনেক কমে গেছিল।

ছোড়দি এসে লক্ষ লক্ষ কথা বলে অর্জুনের সাথে। অর্জুন চুপ থাকে। ও কোন কথা বলে না। আর হাত পায়ে হালকা হালকা করে হাত বুলিয়ে দেয়। আমি তখন একটু রিলিফ পাই। ঘুম দরকার আমার ঘুম। দুপুরে বড়দি বসে থাকত ওর কাছে। আমি তখন নিচে ঘুমিয়ে নিতাম একটু। কিম্বা ছোড়দি সন্ধ্যে বেলায় থাকার সময়ে ঘুমিয়ে নিতাম। সারা রাত জাগার এনার্জি তো রাখতে হবে। বিপদ এখনো কাটে নি।

দিন পনের কেটে গেছে আরো। এখন ও বিছানাতেই শুয়ে থাকে কিন্তু মাঝে মাঝে উঠে বসছে। এখন ওকে খাবার দাবার উঠিয়েই খাওয়াই আমি। ও উঠে বসে আর আমি চামচ এ করে খাইয়ে দি। তবে ওই সুপ ই। এর বেশি না। এখন ভালই কথা বলছে। পুটপুট করে। শুধু ওর মা আর আমার ছোড়দির সাথে কথা বলে না। ওরা এলেই বড্ড গুটিয়ে যায় ও।

ভাই এলো একদিন। সকালে এল। রবিবার ছিল। ভাই এর ট্রান্সফার হয়ে গেছিল তখন কলকাতায়। আমি ভাই কে বললাম বসতে ওর কাছে। ওর মা মানে বড়দি রান্না ঘরে ছিল। স্নান করার ছিল আমার। স্নান করে ঢুকব ঘরে, শুনলাম ভাই বলছে

-     কি রে একটা খাম্বা কিনেছি তো মামা ভাগ্নে তে খাব বলে। ঠিক করে বল, শালা ভগীনপোত এ খাবি না মামা ভাগ্নে তে খাবি?

ইশ কি লজ্জা। মানে এরা সবাই জেনে গেছে ব্যাপার টা। মনের মধ্যে মারাত্মক ভয় ঢুকল আমার আবার। অর্জুন কি বলল আমার কানে ঢুকল না। কিন্তু আলোচনা টা বন্ধ করে দিতে চাইছিলাম আমি। আমি ঢুকতেই দুজনে চুপ করে গেল। তাই যতই অর্জুনের রিকভারি হচ্ছে, আমার মনেও ভয় ঢুকছে। সেই সব ব্যাপার গুলো আলোচনা হবে এবারে যেগুল আমি এড়িয়ে যেতে চাই।  কি দরকার রে বাবা। ছেড়ে দাও না আমাদের কে আমাদের মতন করে। সেটা কেউ দেবে না। শুধু শুধু ওকে এই ছয় মাস ধরে কস্ট দিল সবাই মিলে। আর আমি কাউকে ওকে কস্ট দিতে দেব না। 

আমি বুঝে গেছি, এবারে আমাকেই মুখ খুলতে হবে। আমাকেই স্ট্যান্ড নিতে হবে একটা। মোক্ষম স্ট্যান্ড। তাতে যা হবার হোক। কেউ নিজের মুখে বলবে না এখানে, যা তোরা নিজেদের মতন থাক।  কেউ বলবে না।

আরো দিন কুড়ি পড়ে, অর্জুন নিজে নিজেই বাথরুম যেতে শুরু করে ছিল। ডাক্তার কে দেখালাম, দীর্ঘদিন শুয়ে শুয়ে ওর স্কিন এর সমস্যা হচ্ছিল। পিঠে অনেক ঘা এর মতন হয়ে গেছিল। অনেক ওষুধ পালা দিল। ওকে স্পঞ্জ করিয়ে দেবার পরে আমি নিয়ম করে ওষুধ গুলো লাগাতে লাগলাম। আগের ছেলে টা কে ফেরাতেই হবে। কি জেল্লা ছিল গায়ের। সব টা পাই টু পাই ফিরিয়ে আনব আমি।

ওকে প্রথমে দেখে যে হাল হয়েছিল, সেখান থেকে এই দুই মাস যাবার পরে, নিজের কনফিডেন্স অনেকটাই ফেরত পেয়েছি আমি। মনে মনেই কথা বলি, ওকে ফিরিয়ে আনতেই হবে। একেবারে আগের মতন। কোন এদিক ওদিক চলবে না। যে ছেলেকে আমি রেখে গেছিলাম, ঠিক তেমন করেই চাই।

আরো মাস খানেক যাবার পরে পরিস্থিতি অনেক টাই স্বাভাবিক হল। অর্জুন এখন সলিড খাবার ও খেতে পারছে। কম দি ওকে কিন্তু বারংবার দি খেতে দি। বড়দির বাড়িতে খুশীর আবহাওয়া। আমি জীবনে বড়দির বাড়ি আসিনি আগে। প্রথম বার এলাম তাও ওই অবস্থায়। অর্জুনের সুস্থতার খবর পেয়ে, অনেকেই দেখা করতে আসছিল। আমি দেখা করতাম না ওদের সাথে। ওরা অর্জুনের ঘরে আসলে আমি থাকতাম না সেখানে। অনেক প্রশ্ন উঠবে।

 এতোদিনে তো অনেকেই জেনে গেছে আমি কে আর ওর কি হই। কিন্তু অনেকেই যেটা বুঝতে পারছে না সেটা হলো, এমন কি হলো, যে আমি আসার পরে অর্জুনের বাঁচার ইচ্ছে টা আবার ফিরে এল। আমি জানি এই সব কথা উঠবে। তাই এড়িয়ে চলি। আর আমার মাথার সিঁদুর টা তো বিশাল প্রশ্ন চিহ্ন সবার সামনেই। এক মাত্র অর্জুন ছাড়া কেউ সেটা জানে না।

সেদিনে দুপুরে অনেক লোক ছিল ঘরে। যতই অর্জুন ভালো হয়ে উঠছে, ভিড় বাড়ছে। আর ধীরে ধীরে আমি ব্রাত্য হয়ে পড়ছি। রবিবার ছিল। ছোড়দি, বড়দি বর জামাইবাবু, ভাই, ভাই এর বউ সবাই ছিল ঘরে। আমি ফল কেটে দিচ্ছিলাম অর্জুন কে। সবাই গল্প করছে মনে আনন্দে। অর্জুন কে নিয়ে নয়, নানান ব্যাপারে। আর ওদের চোখ গুলো ঘুরে বেড়াচ্ছে আমার উপরে। বুঝলাম অনেক প্রশ্ন ওদের মনে। উত্তর তো আমাকেই দিতে হবে। আমার মনেও কম প্রশ্ন নেই। উত্তর না পেলে এদের কাউকেই আমি ছাড়ব না ।

সমস্যা হলো অর্জুনের সামনে এই কথা বলা যাবে না। আর অন্য ঘরে বসে যে কথা বলব সম্ভব হচ্ছে না। ও পনের মিনিট আমাকে দেখতে না পেলে ঘন্টা বাজাচ্ছে বাচ্চাদের মতন। বড়দি গেলেও শুনছে না। আর কেউ গেলে শুনছে না। আমি গেলেই ঘন্টা বাজানো বন্ধ করছে। কিছু না, একবার দেখে একটু হাসে। আমিও একটু হাসি, বাস দরকার শেষ। এখন এমন না যে আমাকেই খাইয়ে দিতে হয়। যে কেউ খাইয়ে দিলে খেয়ে নেয়, কিন্তু প্রতি পনের মিনিটে আমাকে দেখতে পাওয়া চাই।

ধাবকা হয়ে গেছে ওর। হয়ত আবার চলে যাব। ও এখন অনেকটা সুস্থ। তাই ভয় টাও বেশী হয়ে দাঁড়িয়েছে। বড়দির কাছে আমি, সাপের ছুঁচো গেলার মতন অবস্থায় আছি। গিলতেও পারছে না, আর ছেলের জন্য ফেলতেও পারছে না। বললাম না নিজেকে ব্রাত্য লাগছে। মনে হচ্চে সবাই চাইছিল ছেলেটা সুস্থ হয়ে যাক। এখন অনেক টা সুস্থ তাই আমার উপস্থিতি টা সবাই কে লজ্জা আর বিশাল প্রশ্ন চিহ্নের সামনে দাড় করিয়েছে।

কিন্তু আমি ভেঙ্গে পড়িনি এতে। আমি আর ওকে ছেড়ে যাব না ব্যস। সবাই মিলে বললেও না। এবারে আমার জীবনের হাল আমি ধরব। সমাজ যা বলে বলুক। লোকে হাসুক। আমাকে রাক্ষসী বলুক। দানবী বলুক, নষ্টা বলুক। কিচ্ছু যায় আসে না আর আমার। এতোই রেগে আছি ভিতরে ভিতরে ছোড়দির সাথেও কোন কথা বলিনি। শুধু অর্জুনের দিকে তাকিয়ে আমার রাগ আমি চেপে রেখে দিয়েছি। ও কোনদিন ও দেখেনি আমার চন্ডাল রাগ।

ইমিউন সিস্টেম তা অর্জুনের এখনো পোক্ত হয় নি, তাই প্রায়শই জ্বর আসত ওর। ডাক্তার বলে দিয়েছিল, এটা থাকবে, ধীরে ধীরে কমতে থাকবে এই ব্যাপার টা। যত ইমিউন সিস্টেম পোক্ত হবে ততই এই ব্যাপার টা ও স্বাভাবিক হবে। বলতে নেই জ্বর আসার ব্যাপার টা এখন অনেক কম। তিন চার দিন বাদে গা টা দেখি ছ্যাঁক ছ্যাঁক করে। খাইয়ে দাইয়ে ওষুধ দিয়ে দি। ঘুমিয়ে উঠলে ফ্রেশ হয়ে যায় ও। এখন আর ভয় পাই না আমি।

এই রকম ই এক জ্বরের রাতের ঘটনা। ছোড়দি ছিল সেদিন বড়দির বাড়িতে। ললিত দা আসে নি কিন্তু সুবর্ন এসেছিল। ছিল আমার মা। বাড়ি একটু থমথমে। আমি বুঝছিলাম আজকে হবে আলোচনা। কিন্তু আমার ভাল লাগছিল না। আমার মাথার সিঁদুর নিয়েও প্রশ্ন উঠবে। অর্জুন এর সামনে উঠলে ভালো হত। নাহ থাক, এই অবস্থায় ওর এতো উত্তেজনা ভাল না। আমার কথা বিশ্বাস করলে করবে না করলে তাতেও কিছু যায় আসে না আমার আর। কিন্তু আমি ঠিক করে নিয়েছি, অর্জুন কে ছেড়ে আমি আর চলে যাব না। আর যা সিদ্ধান্ত নেব আমার ব্যাপারে সেটা অর্জুনের সামনে অর্জুনের মতে।

অর্জুন ঘুমোচ্ছে। আমরা বসে আছি, যে বিছানা পেতে আমি নীচে ঘুমোতাম সেই বিছানায়। বড় জামাইবাবু দাঁড়িয়ে আছে। মা বড়দি আর ছোড়দি বসে আছে আমি আছি দাঁড়িয়ে হেলান দিয়ে অর্জুনের পাশেই। এই আড়াই মাসে আমার চুল কিছু বেড়েছে। বার বার চশমার উপরে পড়ছিল চুল গুলো তাই একটা হেয়ার ব্যান্ড পরে নিয়েছি আমি। সবার চোখে একটা ভয়। সাথে ঘেন্না মিশ্রিত রাগ। চোখের ভাষা ভুল আমি পড়ি না। আমি জানি, এই ঘরে সব থেকে বেশি আহত করা হবে আমাকে। খুঁচিয়ে খুঁচিয়ে আমার মন টা কে রক্তাক্ত করা হবে। বলার সুযোগ তো দূর, আমার নীরবতা কে নিজের মতন করে উত্তর বানিয়ে সামনে রাখা হবে। পারছি না আর আমি, আমার হাত পা কাঁপছে। কত ঝড় সইব আর? এদের কি মায়া দয়া নেই? গত আড়াই তিন মাস আমি ঠিক করে ঘুমাই নি অব্দি। কি খেলাম সেটাও কেউ দেখেনি। আর আজকে আমাকে নিয়ে বসেছে এই সম্পর্কের মীমাংসা করতে। মরতে তো পারব না। কাজেই, অর্জুনের অলক্ষ্যেই আমি রক্তাক্ত হব সারা জীবন। কেউ না কেউ, প্রতিদিন, জিহ্বার তলোয়ার আমার দিকে চালাবে। রক্তাক্ত হব আমি। সারা জীবন। নাহ আজকে কথা বলব আমি। বলবই।
Like Reply
#84

(17-01-2022, 08:21 PM)ddey333 Wrote:  কত ঝড় সইব আর? এদের কি মায়া দয়া নেই? গত আড়াই তিন মাস আমি ঠিক করে ঘুমাই নি অব্দি। কি খেলাম সেটাও কেউ দেখেনি। আর আজকে আমাকে নিয়ে বসেছে এই সম্পর্কের মীমাংসা করতে। মরতে তো পারব না। কাজেই, অর্জুনের অলক্ষ্যেই আমি রক্তাক্ত হব সারা জীবন। কেউ না কেউ, প্রতিদিন, জিহ্বার তলোয়ার আমার দিকে চালাবে। রক্তাক্ত হব আমি। সারা জীবন। নাহ আজকে কথা বলব আমি। বলবই।
একটা ব্যাপার একটু অস্বাভাবিক  লাগে , নান্দু একজন দেশ বিখ্যাত ডক্টরেট প্রফেসর ... অর্জুন IIT KGP topper...  ভূতপূর্ব গুগল executive ... এরা দুজনে দুজনকে ভালোবাসে পাগলের মতো ... আর ফালতু যত গ্রামের লোকেদের পাল্লায় পড়ে নিজেদের জীবনে এতো দুঃখ কষ্ট টেনে আনছে .. একজন saline নিচ্ছে আরেকজন শুধু একফোঁটা সিঁদুর লাগিয়ে লাগিয়ে নিজেকে তিল তিল করে শেষ করে দিচ্ছে ... WHAT THE F IS GOING ON  ??

      


জানতাম এই প্রশ্ন উঠবে। আমিও বহু ভেবেছি। কি দরকার ছিল ওদের? কিন্তু ভেবে দেখুন তো, এটা যদি দুটো সাধারণ ছেলে মেয়ের গল্প হতো, এটা কি সত্যি গল্প হত? হতো না। আজকে এটা গল্প কারন ওরা একটা নিষিদ্ধ সম্পর্ক লীড করেও একে অপর কে সেই সম্পর্ক টার বাইরে ভালোবাসে। তাই তো আজকের সমাজে এটা একটা গল্প হল। না হলে কত লক্ষ প্রেমিক প্রেমিকা এই রকম পাঁচ ছয় বছর বয়সের গ্যাপ কে পাত্তা না দিয়ে বিয়ে করে নিচ্ছে। সে গুলো তো গল্পই না। ঘটমান ব্যাপার। তাই আমি এই প্রশ্নের উত্তর আমার গল্পে নিজে দিই নি। রেখে দিয়েছিলাম উত্তর টা পাঠক দের মনেই।
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply
#85

(17-01-2022, 08:34 PM)ddey333 Wrote:  আবার আপনি করে বললে :)

উপস সরি।
Like Reply
#86

(17-01-2022, 08:01 PM)Baban Wrote:  
I am speechless.... আজকের পর্ব পড়ার পর কি বলা উচিত বুঝতে পারছিনা..... I was right... এ সাংঘাতিক লেভেলের মোচড় দেওয়া গল্প.... প্রতিটা চরিত্র অসাধারণ তা আমি তার পক্ষে হই বা বিপক্ষে...... আর কিচ্ছু বলার নেই...
শুধু একটা কথা ছাড়া......

[Image: 20220116-192509.jpg]

ওয়াও। ধন্যবাদ পাঠক বর্গ কে। অনেক অনেক ধন্যবাদ।
Like Reply
#87

(17-01-2022, 08:07 PM)raja05 Wrote:  nandu r katha sonar jonyo wait korchi......thik ki bolbe ota main na....main hoche thik ki ki words use korbe.....ato jor ato zed kache keo tikbe na mone hoche


কেউ পারে , কেউ পারে না। যারা পারে, তাদের উপরে উপর ওয়ালার অশেষ কৃপা থাকে। অনেক খারাপ পরিস্থিতি থেকেও তারা বেড়িয়ে আসে। আর যারা পারে না, তারা লুজার হয় বটে, কিন্তু তাদের চেস্টা টা কিন্তু উপর ওয়ালা দেখে। হয়ত সেই জন্মে সেটাই তার শিক্ষা। আমি তো তাই মনে করি, যদি হারি সেটা আমার শিক্ষা হিসাবে থাকুক তুনীর এ।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#88

(17-01-2022, 08:50 PM)ddey333 Wrote:  আজকে এটা গল্প কারন ওরা একটা নিষিদ্ধ সম্পর্ক লীড করেও একে অপর কে সেই সম্পর্ক টার বাইরে ভালোবাসে।

বুঝলাম না দিদি , কোনো নিষিদ্ধ কাজ তো ওরা করেনি এখন অবধি , কিসের নিষিদ্ধ সম্পর্ক ??

প্রায় সমবয়সী একটা মেয়ে আর একটা ছেলে ... মাসি আর বোনপোর সম্পর্কে তো ওদের আত্মীয়রাই আগুন লাগিয়ে ছাই করে দিয়েছিলো ... কি দোষ ওই দুটো মানুষের ???  
নিষিদ্ধ কাজ লিখিনি তো, লিখেছি নিষিদ্ধ সম্পর্ক লীড করে। দোষ আছে কোথায় বলেছি আমি। আমি তো মহাভারতের সঞ্জয়ের মতন। যা দেখেছি মনের চোখে, খাতা ভরিয়েছি। দোষ গুন পাঠক বুঝুক।
[+] 3 users Like nandanadasnandana's post
Like Reply
#89

(17-01-2022, 09:51 PM)Jupiter10 Wrote:  নিষিদ্ধ কোন কিছুই নয় ম্যাদাম। গ্রহণ যোগ্যতার সীমাবদ্ধতা সিদ্ধ নিষিদ্ধ নির্ধারণ করে। এখানে আপনি চিত্রকর আপনার রং তুলি দিয়ে ঘোড়ার মুখে হাতির শুঁড় লাগাতেই পারেন। এটাই তো সৃজনশীলতা। আপনি দুই মানুষের ভালোবাসা দেখিয়েছেন আর ভালোবাসা কখনই নিষিদ্ধ হতে পারে না।

আপনার সঙ্গে পূর্ণ সহমত।

আমি কখনই ভালোবাসা কে নিষিদ্ধ বলিনি। বলেছি সম্পর্ক টা নিষিদ্ধ। ভালোবাসার মতন পবিত্র তো কিছু নেই
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#90

(17-01-2022, 09:37 PM)Jupiter10 Wrote:  আহা! এই ইঙ্গিত বাণে কত জনে, আহত হয়েছেন কেহ জানে?   Big Grin

ভাই কে তুমি কেন, তুই ও বলা যায়।
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply
#91

(17-01-2022, 10:04 PM)ddey333 Wrote:  কি হচ্ছে এসব , দিদি কিন্তু রেগে যাচ্ছে এসব উত্পটাং কথাবার্তা দেখে ... Angry


আসলে গল্পের সঙ্গে এতো মিশে একাত্ম হয়ে গেছিলাম , এতো কষ্ট পাচ্ছিলাম সবাই ... তাই একটু পরিস্থিতি হালকা করার প্রয়াস ,,, জুপিটার এবং আমার তরফ থেকে ... Namaskar :)


আরে না না। একদম রাগিনি। তোমাদের ভাই বললাম আর রেগে যাবো? নো চিন্তা মনের সুখে গসিপ চলুক
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply
#92

(17-01-2022, 11:09 PM)Jupiter10 Wrote:  আমার মনে হয় সম্পর্কও নিষিদ্ধ হয় না। যদি দুজনের মধ্যে নিষ্ঠা সম্মান এবং প্রেম বিদ্যমান থাকে তো...।

হয় বৈকী। সম্পর্ক নিষিদ্ধ হয় বৈকি। সে যে কোন সম্পর্কের বাঁধন ই হল, নিষ্ঠা প্রেম একে অপরের উপরে সম্মান। যে কোন সম্পর্ক। কিন্তু ব্যাপার হল বিবাহ এমন একটা সম্পর্ক যেখানে এই সব কটি ব্যাপার বাদ দিয়েও আরেক টি সম্পর্ক থাকে। সেটা হল শারীরিক সম্পর্ক। তাই তো বিয়ে সব রকম তথাকথিত সম্পর্কের মধ্যে হয় না। আমি এখানে সম্পর্ক বলতে বিবাহ সম্পর্কিত সম্পর্ক ই বোঝাতে চেয়েছি। আমি জানি ভালো বাসলেই পূর্নতা পেতে হবে এমন কিছু নয়। বরং মিলন না হওয়া ও একটা রকমের পূর্নতা। সেই জন্যেই তো, মা ছেলে, বাবা মেয়ে, মাসী বোনপো, বা যত রকম রক্তের সম্পর্ক আছে সবাই ভীষন রকম ভাবে পূর্ণ নিজের নিজের জায়গায়, নিজের মহিমা তে। এখানে মিলনের প্রশ্ন তো আসেই না। 

তবে এমন বলছি না যে আমি যৌন কাহিনী তে এই সম্পর্কের উপরে গল্প পছন্দ করি না। আমার কোন বাছ বিচার নেই। ভালো কন্টেন্ট আমি সব সময়েই পছন্দ করি। কিন্তু এই রকম একটা সম্পর্ক যদি কোন দিন বাই চান্স সমাজে পূর্নতা নিতে যায় , তার কত দিক তৈরি হয় সেই প্রেক্ষাপটেই এই গল্প। আমি নিজেই কত মা ছেলে গল্প লিখেছি। আর নিষিদ্ধ বলেই এই রকম  সম্পর্ক গুলোর থ্রেডে এত্ত ভীড় থাকে। সবাই পছন্দ করে। কিন্তু একবার ওই সম্পর্কে জড়ালে দুই পক্ষ কেই মারাত্মক ভুগতে হয়।
[+] 3 users Like nandanadasnandana's post
Like Reply
#93

(18-01-2022, 05:49 AM)Siraz Wrote:  গল্পটাকে ভালোবেসে ফেলেছি আর গল্পের মাধ্যমে আপনাকে Heart Heart Heart :shy:


অনেক অনেক ধন্যবাদ
Like Reply
#94

                                                         কুড়ি

 
চোখ বুজে এলো আমার শ্রান্তি তে। দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি আর অপেক্ষা করছি তলোয়ারের।
সবাই চুপ করেই আছে। বুঝতে পারছে না কি বলবে। চোখ গুলো সবার বিহবল লাগছে আমার। স্বাভাবিক। কখনো আদ্র, কখনো ঘৃনা আবার কখনো বিহবল। আমার সাথে অর্জুনের সম্পর্কের কথা ভাব্লেই সবাই ঘেন্নায় সিটিয়ে যাচ্ছে। আবার গত আড়াই তিন মাস আমাকে দেখে, আমাদের সম্পর্ক টার গভীরতায় সবাই বিহবল আর আদ্র হয়ে পড়ছে। আমি নিতে পারছিলাম না আর এই নীরবতা কে। দম বন্ধ হয়ে আসছিল। প্রথমে মুখ আমি খুললাম,

-     বল কি বলবি তোরা সবাই মিলে আমাকে। মরতে বলিস না , ওকে ছেড়ে চলে যেতে বলিস না। সেটা আমি আর পারব না। অনেক চেস্টা করেছি ওকে ছেড়ে চলে যেতে। কিন্তু বার বার ফিরে এসে এই ভাবে আর ম্যানেজ করতে পারব না। আমার ও ইচ্ছে করছে না আর এই ভাবে বাঁচতে। এই ভাবে লুকিয়ে, পালিয়ে।

সবাই স্থির কঠিন হয়ে বসে। বড় জামাইবাবু আমার দিকে তাকিয়ে। হয়ত ভাবছে আচ্ছা নির্লজ্জ মেয়ে বাপু। মা তো হতবাক হয়ে তাকিয়ে আমার দিকে। কিছুই বুঝতে পারছে না বেচারী। বয়েস হয়েছে মা এর। মা কে না আনলেই ভালো করত ছোড়দি। ছোড়দি বলল প্রথম।

-     আমার কথা একটু শোন নান্দু। তুই যা ভাবছিস সেটা নয়।

ছোড়দির গলার আওয়াজেই, গর্জে উঠলাম আমি

-     তুই তো একদম চুপ করবি!!
পরক্ষনেই অর্জুনের দিকে তাকিয়ে গলার স্বর নীচে করে বললাম
-     কি বলেছিলি তুই আমাকে? তুই চলে যা অর্জুন কে আমরা সামলে নেব। কি সামলালি? ছেলেটা কে তো মেরেই ফেলেছিলি সবাই মিলে। ভরসা করেছিলাম তোর উপরে। রাখতে পারিস নি।

ছোড়দি মাথা নামিয়ে নিল। আমার চোখ ঘুরতে লাগল সবার উপরে। কেউ কথা বলার মতন পরিস্থিতি তে নেই। আমার ও ভালো লাগছে না কথা বলতে। কিন্তু কিছু কথা তো বলতেই হবে। বললাম,

-     তোরা বাপু এটা নিয়ে আর জল ঘোলা করিস না। আমি আর উত্তর দিতে পারছি না। আমাকে আর ও কে আমার পুরোন বাড়িতে রেখে দিয়ে আয় তোরা। ওকে আমি আগের মতন অবস্থায় বড়দি কে ফেরত দেব। কথা দিয়েছি আমি। আমি কোন মতেই ভাবছি না সমাজের কথা। কে কি বলবে, কি না বলবে, কিচ্ছু না। শুধু ভাবছি ওর রিকভারি। ও পরিপূর্ন সুস্থ হোক তারপরে গোল টেবিল বৈঠক বসাস সবাই মিলে। আর হ্যাঁ আমার কাউকে লাগবে না । আমি একাই ওকে সামলে নেব।

নিজের ভিতর থেকেই কথা আসছে আমার। অনেক অনেক কথা। এই ভালোবাসা যদি অন্যায় হয়, পাপ হয় তবে এমন পাপ এমন অন্যায় আমি বার বার করব। একশবার করব। আমাকে ভালোবেসে, আমার বিরহে যদি সে মরণাপন্ন হয়ে যায়, তবে গর্বিত আমি আমার ভালোবাসায়। একশবার ভালোবাসব, হাজার বার বাসব। কিন্তু মুখে বললাম,

-     কি করি বল তো আমি। আমার দিক টা কেউ দেখছিস না তোরা।

মা কে বললাম,

-     মা, আমি একবার নয় দু দু বার ওর জীবন থেকে দূরে চলে গেছিলাম। আর দু বার ই ওর হাল এমন হয়েছে। ফিরে আসতে বাধ্য হয়েছি। একবার ও এসেছে ফিরে আর এই বারে আমি এলাম। কি করব বলো? মরে গিয়েও তো শান্তি নেই। মা আমার মরণে কোন উপকার হলে অনেক আগেই সেটা করে ফেলতাম আমি। ছোড়দি কে জিজ্ঞাসা কর। কি যে জালে পরেছি আমি আমি ই জানি। না মরে শান্তি, না বেঁচে সুখ। কি করবো বল তোমরা??? চুপ করে থেক না। কোথায় আমার দোষ বল???????

মা একেবারে হতভম্ব হয়ে গেছে। দিদিদের মুখে যা শুনেছে আর আমার মুখ থেকে যা শুনছে, দুটো তো মারাত্মক কন্ট্রাডিক্টরি। বড়দি চিরকাল ই কম ভাবে। এতো ভাবনা ওর পোষায় ও না। ও হয়ত ভাবছে, এমন টা হলো কি ভাবে। কি ভাবে একটা বুনপো তার মাসীর সাথে প্রেমে জড়াতে পারে। বা একটা মাসী কি ভাবে তার বুনপো কে প্রেম করতে পারে। ছোড়দি বড়দি দুজনের কাছেই তো প্রেম একটা ডিল ছিল মাত্র। শুরুর দিকে এটলিস্ট। 

বড়দি তো বড়োলোক স্বামী পেয়েই খুশী হয়ে গেছিল। আর ছোড়দি পড়াশোনার জন্য বেরিয়ে এসেছিল বাড়ি থেকে। পরে প্রেম এসেছে মানুষ টার সাথে থাকতে থাকতে। কিন্তু যখন প্রেম এসেছে তখন সামনে সেই মানুষ টাই ছিল, যাদের বাচ্চার মা ওরা। ছোড়দি একটু আলাদা। পেটে বিদ্যে আছে আর প্রেম টা কিছু টা হলেও অনুভব করে। বড়দির কাছে এটা সম্পূর্ন নতুন সাবজেক্ট, যার নাম হয়ত সে শুনেছে, কিন্তু জীবনে পড়াশোনা করেনি সেটা নিয়ে। তাই কথা যখন বলল তখন সেটা আমাকে মারাত্মক রক্তাক্ত করল।

বলল,

-     তুই কি কিছু ওকে খাইয়েছিলি? না মানে কোন তুক তাক ধরনের কিছু?

আমি কি বলব খুঁজে পেলাম না। কিন্তু এত আহত হলাম বলার না। আহত হলাম এই জন্য নয়, যে আমাকে বলল আমি কিছু খাইয়ে ওকে দিয়ে আমাকে ভালবাসিয়েছি। সেটা তো সত্যি নয়। কিন্তু আহত হলাম, আমার আর ওর ভালোবাসা টা কে অবিশ্বাস করা হলো বলে। মনে মনে ভাবলাম, আমার ভালোবাসা এতো কম ছিল না যে বাইরে থেকে ডোপ করাতে হবে কোন ক্যাটালিস্ট। বোকা টা যদি ভাবত তাহলেই বুঝত ও যা ভাবছে সেটা ভুল। ওকে ভালোবাসার কথা আমি বুঝেছি খড়গপুরে থাকার সময়ে। যদি ডোপ করাতাম তবে চলে গেছিলাম কেন? আর ডোপ করালে ওকে নিয়েই পালাতাম। ওকে ছেড়ে পালানোর কি দরকার ছিল? কিন্তু বুঝলাম এই ভাষা ও বুঝবে না। 

সপাটে উত্তর দিলাম
-     তুই উলটে কোন এন্টি ডোট দেওয়াস নি কেন তোর ছেলেকে? ফিরে আসত তোর কাছে। এখনো সময় আছে। নিয়ে যা কারোর কাছে। দেখ কি হয়।

থতমত খেয়ে গেল বড়দি। এতো রেগে গেছিলাম যে আমার হাত পা আবার কাঁপতে শুরু করেছিল। আর পারছি না দাঁড়িয়ে থাকতে আমি। অর্জুনের বেড টা আমি ধরে রইলাম। কিন্তু অবাক করে কথা বলে উঠল বড় জামাইবাবু। দিদি কে এক প্রকার খেঁকিয়েই গেল বড় জামাইবাবু।

-     কি সব ফালতু কথা বলছ? তুকতাকের কথা বলছ? গত আড়াই মাস তুমি ওকে দেখনি? ও ঘুমোয় নি অব্দি। তুমি তো রাতে ঘুমোতে। আমার মন মানত না। আমার তো ছেলে! ভাবতাম ওর শ্বাস বন্ধ হয়ে গেল না তো ঘুমের মধ্যে?
 
গলা ধরে এল বড় জামাইবাবুর। কিন্তু বলতে থাকল,

-     বারে বারে উঠে এসে দেখতাম। আর যত বার এসে বাইরে থেকে দেখতাম, দেখতাম নান্দু জেগে, বার বার হাতে হাত দিয়ে পরীক্ষা করছে ছেলেকে আমার।  হয়ত সেও দেখত প্রদীপ জ্বলছে না নিভে গেল। তুমি মা, সারা দিন ওর পিছনে খাটতে, বাড়ির কাজ,  ছেলের জন্য চিন্তা, ঘুমিয়ে যাওয়া স্বাভাবিক। কিন্তু আমার ঘুম আসত না। ভোর বেলায় নান্দু স্নান করতে বাথরুম যেত, তখন নিশ্চিন্ত হতাম আমি, তারপরে আমার ঘুম আসত। তুমি আর যাই বল ওকে ওই সব বোল না। সেটা অন্যায় হবে।

কথা টা বলে বড় জামাইবাবু উঠে গেল। মনে হয় চোখে জল এসে গেছিল। আমার হল উলটো। এতক্ষন জোর ধরে ছিলাম আমি। আর পারলাম না। কথাটা মনে হয় সত্যি – থাপ্পড় সে ডর নেহি লাগতা হ্যায় সাহিব, প্যার সে লাগতা হ্যায়। যতক্ষন পাশে কাউকে পাইনি জোর ধরে ছিলাম। বড় জামাইবাবুর এই কথা গুল যেন আমার বুকে গিয়ে বিঁধল সোজা। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি। বসে পরলাম। ফুঁপিয়ে কেঁদে উঠলাম আমি। কান্না টা হয়ত বড় জামাইবাবু কে সারা জীবন উলটো বোঝার জন্যেও বটে। আমার কস্ট টা কেউ তো একনলেজ করল।

আর সব থেকে বড় কথা সম্পর্কের ছুৎমার্গ আমাদের মেয়েদের মধ্যে বেশী। ছেলেরা এই সব নিয়ে এতো টা ভাবে না বলেই মনে হয়। ততক্ষনে আমার মা উঠে এল আমার পাশে। আমাকে নিয়ে বসালো অর্জুনের বেডের নিচেই। মা ও বসল। আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল আমার মা। ইচ্ছে তো করছে জড়িয়ে ধরতে মা কে। এই সময়ে মায়েরাই মেয়ের সব থেকে বল ভরসা হয়। আজকেও রাগ হলো। ইচ্ছে করলেও জড়িয়ে ধরতে পারছি না। আমি যে ভেঙ্গে পড়ছি সেটা কাউকে বুঝতে দিলে হবে না। মায়ের দিকে চেয়ে মনে হলো, কে মানা করেছিল তোমাকে, একলা আমার মা হতে?

অনেকক্ষণ পরে আমার কান্না থামল। ছোড়দি সেই যে চুপ করেছে, কাঁদা ছাড়া আর কিচ্ছু করেনি। আমার আর কিছু বলতে ইচ্ছে করছে না। কিন্তু বড়দির সেই অমোঘ একঘাতিনী প্রশ্ন টা ধেয়ে এলো আমার দিকে।

-     আচ্ছা, আর কোন কথা নয় তুই ও বিশ্রাম নে। কিন্তু এ টা বল, ও কি তোকে বিয়ে করেছিল?

বলে দিলাম ওকে

-     তুই মানবি কিনা আমার জানা নেই। কিন্তু আমি সিঁদুর টা মুছে ফেলতে পারিনি। দশমীর ভাসানের আগে সিঁদুর খেলার সময়ে ও পরিয়ে দিয়েছিল আমাকে, এক প্রকার জোর করেই। কিন্তু আমি মুছে ফেলতে পারিনি। আমার সাথেই, কলঙ্কের মতন বয়ে নিয়ে বেরিয়েছি আমি মাথায় এই সিঁদুর। কিন্তু আজকে মুক্ত কন্ঠে স্বীকার করছি, আজকে আমার এই মাথার সিঁদুর আমাকে এতো শক্তি দিয়েছে। না হলে হয়ত আমি যুঝতে পারতাম না গত আড়াই মাস।

বেশ খানিকক্ষণ সবাই ঘরে বসে। শুধুই দীর্ঘশ্বাসের শব্দ। আমার কিছু করার নেই। পাক সবাই দুঃখ। আমার অর্জুন কে কস্ট দেবার সময়ে কারোর মনে ছিল না। আমার কারোর উপরে আর কোন সহানুভুতি নেই। আমি আর ও থাকব আলাদা হয়ে।

হাঁ করে দেখছিলাম ওদের চলে যাওয়া ঘর থেকে বেড়িয়ে। নিজেকে মুক্ত লাগছে অনেক টা। সবাই যেন প্রায় ঝুঁকে গেছে। এটা যে কত বড় একটা সমস্যা, সেটা ওদের মতন আমিও বুঝতে পারছি। কিন্তু কিছু করার নেই আর। এর পরে ওরা অর্জুনের সাথে কথা বলুক। কিন্তু আমি মন থেকে এই সিঁদুর মেনে নিয়েছিলাম সেদিনেই। আমার কিছু করার নেই। আর অর্জুন স্বীকার না করলে তো সব মিটেই গেল।

সেদিনের পর থেকে, বড়দি, জামাইবাবু সবাই অল্প হলেও বদলে গেল। মাঝে অর্জুনের অফিস থেকে লোকজন এলো কিছু। অর্জুনের রিকভারি দেখে ওরা খুশী হয়ে গেল। ওর জয়েনিং নিয়ে সবাই খুব উদ্গ্রীব সেটা বুঝতে পারলাম। ওকে আমি এখন একটা হুইল চেয়ার এ বসিয়ে বিকাল টা ঘোরাই। বাড়িতে যা আলোচনা শুনলাম তাতে সবাই মিলে আমাকে আর অর্জুন কে আমাদের পুরোন বাড়িতে রেখে আসার সিদ্ধান্ত নিয়েছে।
 
                                                                       সমাপন

আমাদের এ বাড়িতে রেখে যাবার পরে আমরা আমাদের মতন করে গুছিয়ে নিলাম। আমার প্রথম চ্যালেঞ্জ ছিল ওকে আবার আগের মতন করে তোলা। সামনেই ওর জয়েনিং ছিল। একজন ডায়াটিশিয়ান এর সাথে যোগাযোগ করে সেই ভাবে ডায়াট ফিক্স করলাম আমি ওর। সকালে উঠিয়ে অল্প অল্প করে ফ্রি হ্যান্ড করাতাম। ও একটা কথা বলত না। একবার আমাকে দেখে নিয়ে যা বলতাম করত। শুধু একটাই কথা আমাকে বলেছিল – আর আমাকে ছেড়ে যেও না। এবারে আর ফিরে আসব না আমি।

সে কী আর আমি জানিনা। কে তোকে ছেড়ে যাচ্ছে। এবারে আমার মরন ই তোর থেকে আমাকে আলাদা করতে পারে। মুখে কিছু বলতাম না ওকে। মুখ বুজে ওর সেবা করে যেতাম। মাস দেড়েক পরে ওর দুর্বলতাও অনেক কেটে গেল। তখন রাতে কথা বলত আমার সাথে জেগে। আমি পাশে শুতাম। যখন ও অসুস্থ ছিল তখন পাশে শুতে কোন অসুবিধা হতো না। কিন্তু যতই ও পূর্ন শক্তি তে ফিরতে লাগল, আমার অস্বস্তি হতো। রাতে শুয়ে। ও কেন জানিনা আগের মতন ছিল না। আমাকে পেটে চাইত সব সময়ে ওর কাছে ওর পাশে।

আসলে ওর যখন শরীর দুর্বল ছিল, কত কত রাত ওকে জড়িয়ে ধরে ঘুমাতাম আমি। মাথায় আসত না, ও আমার মাথায় সিঁদুর পরিয়ে দিয়েছে। কিন্তু এখন আমার একটা কেমন লজ্জা করে। অনেক সময়ে হয়, যে স্নান করে বেরিয়ে আমি সিঁদুর পড়ছি আর ও আমাকে হাঁ করে দেখছে। 

রাতে বলত আমাকে,

-     তোমাকে দারুন লাগে সিঁদুর পড়ার সময়ে।
-     আহা। পড়তে তো হবেই। দিয়ে দিয়েছিস মাথায়।
-     তবে আমি তোমার বর হলাম বল?
-     সে তো হলি ই? কোন সন্দেহ?
-     হ্যাঁ সন্দেহ আছে
-     কীসের????
-     প্রথমত , বউ রা বরেদের তুই তুই করে না। আর দ্বিতীয়, বরেরা বিয়ের পরে বউ দের নিয়ে হানিমুন এ যায়
-     আহা ভাআরি বর আমার এলেন। আচ্ছা তুমি টা না হয় চেস্টা করা যাবে। কিন্তু এই রকম রুগ্ন বর হলে হানিমুন এ যায় না কেউ
-     আমি আর রুগ্ন নেই।
-     হ্যাঁ কিন্তু, এই যে এক বাড়িতে এক ঘরে আমরা আছি, এক বিছানায় শুচ্ছি, এটাই তো হানিমুন
-     উফফ একে কি করে বোঝাই। হানিমুন বরের রা বউ দের ওই ওই সব করে।
-     মানে? কি করে?
-     আরে বাবা ওই সব?
-     কি সব।
-     বলি?
-     বল না রে বাবা
-     আবার তুই তুই করছ?
-     আচ্ছা আচ্ছা বল।
-     হানিমুন এ বরেরা বউ দের হাত ধরে।

গা টা শিরশিরিয়ে উঠল আমার। কত হাত ধরেছে আমার ও। কিন্তু আজকে একটা অন্যরকম অনুভুতি হলো। ওকে থামাতে ইচ্ছে হলো না। ততক্ষনে অর্জুন আমার হাতের আঙ্গুল গুলো নিয়ে খেলছে। আমি সেই খেলা দেখতে 

দেখতে বললাম,
-     আর?
মাথার পিছনে হাত টা নিয়ে নিয়ে চুল থেকে খামচা টা খুলে চুল টা বালিশে ছড়িয়ে দিয়ে অর্জুন বলল
-     বউ যে কত সুন্দরী সেটা বার বার দেখে।
এই বলে ও আমার চুলের ভিতরে নাক টা ঢুকিয়ে দিলো। আমি শিউরে উঠলাম। এমন দুষ্টুমি তো আগে করে নি কোনদিন ও। এ কি করছে? আর আমার ভালো লাগছে?  ওর গায়ের গন্ধে, হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরার আকুতি আমাকে কেমন একটা বাধ্যতার দিকে নিয়ে চলেছে। প্রথম বার এই বাধ্যতা আমার ভালো লাগছে মারাত্মক।

 কিন্তু আগের কথার রেশ টেনে বললাম
-     আআর?
-     বউ কে চুমু খায়।
বলে আমার চিবুক টা তুলে ধরে চোখে কপালে গালে চুমু খেল
-     আর?
-     আর???? মুখে মুখ দিয়ে চুমু খায়। এই ভাবে।
বলে আমার ঠোঁটে ওর ঠোঁট টা স্পর্শ হতেই ওকে জড়িয়ে ধরলাম আমি। আর কি কি করে জিজ্ঞাসা করার মতন সামর্থ্য রইল না আমার। হারিয়ে গেলাম ওর সাথে……
মুখে দিয়ে অস্ফুট স্বরে বেড়িয়ে এলো
-     উম্মম্মম্মম্ম অর্জুন!!!!!!!!!!!
 
 
বরের শেষ বিন্দু বীর্য টুকু নিলাম আমি ভিতরে। বর কে জড়িয়ে ধরে তখন ও ওর নীচে আমি কেঁপে কেঁপে উঠছি ওর দমকে দমকে বীর্য ভিতরে পরার ধাক্কায়। মনে মনে ভাবছি, বাবাহ শেষ হয় না শয়তান টার বীর্য। জেদ করেই ভিতরে ফেলল আজকে ও। আমিও কোন দিন ওকে নিরাশ করিনি। করব ও না। ওর আরেক টা গুন্ডা বা গুন্ডির নেবার ইচ্ছে। নিক। ও যা পারে করুক। আমার জীবনএর চাবি তো ওকে ছাড়া আমি আর কাউকে দিই নি। দেবো ও না। আমি আমার স্বামীর বীর্যে পোয়াতি হব, এর জন্যে অন্যের কাছে আমি জবাব দিহি করব কেন? শেষ বিন্দু যখন ঝরল আমার ভিতরে। ও আমাকে আঁকড়ে ধরল ভীষন জোরে। আমিও ততধিক জোরে ওকে আঁকড়ে ধরলাম, মুখ থেকে অস্ফুট স্বরে বেরিয়ে এলো

-     উম্মম্মম্মম্মম্ম অর্জুন!!!!!!!

এ যে কি শান্তি বলে বোঝাতে পারব না। নিজের লোকটার বাহু ডোরে বন্ধিত থাকা। বড় ক্লান্তি। বড় শ্রান্তি। নাহ আর পারছি না। দু চোখ বুজে এলো আমার সুখে, আনন্দে, শান্তি তে, শ্রান্তি তে। অর্জুন শুয়ে আছে আমার উপরে। তখন ও মথিত করে চলেছে আমার শ্রান্ত দেহ টা। আমার এই সংসার অর্জুনের সাথে। এই তো আমার কাম্য ছিল। জীবনের বেশী লড়াই টাই তো আমি অর্জুনের জন্য করেছি। আজকের এই ঘর, এই বিছানা, ছেলে মেয়ে, আর সর্বোপরী অর্জুন আমার কাছে। আমার থেকে বেশী সুখী কেউ নেই। আমি শুধুই অর্জুনের। আর এটাই আমার সব থেকে বড় সুখ। এখন এই সুখের জল চোখের কোন দিয়ে বালিশে ক ফোঁটা পড়ল, সে অর্জুনের না জানলেও চলবে। এবারে ঘুম , শুধু ঘুম। চোখ বন্ধ হয়ে এলো আমার।
 
ডায়রি টা বন্ধ করল সুবর্না। থম হয়ে বসে রইল সামনে দিকে চেয়ে। সামনে দাউ দাউ করে জ্বলছে চিতা। কে জানবে, মারত্মক ভালোবাসার একটা অধ্যায় শেষ হলো আজ। তাকিয়ে রইল চিতার আগুনের দিকে। কি মারাত্মক তেজ! ওমনি তেজী ছিল মেয়েটা। সারা জীবন কস্ট পেয়ে গেল। শেষ দিন অব্দি অর্জুনের রইল। হে ভগবান ওদের পরের জন্মে মিলিয়ে দিও। সেখানে যেন কোন বড়দি ছোড়দি না থাকে। সেখানে যেন মেয়েটার সামনে কোন চ্যালেঞ্জ না থাকে। মারাত্মক ক্লান্ত পা নিয়ে সুবর্না উঠে এল গাড়ি তে। গত দু দিন তার ঘুম নেই।

সুবর্নার বাড়িতে সবাই রয়েছে। নন্দনা আর অর্জুনের ছবি রয়েছে সামনে। মালা দেওয়া মোটা রজনীগন্ধার দুটো ছবি তেই। । দুটো ছবি ই যেন বড় জীবন্ত। হাসছে দুটো পাগল। অনেক খুঁজেও দুজনার একসাথে কোন ছবি পায় নি সুবর্না। মেয়েটা কোন দিন ও ছবি তোলেই নি একসাথে। সারা জীবন ওকে দোষ দিয়ে এসেছে সবাই। কিন্তু সুবর্না জানে, নন্দনা সব রকম চেস্টা করেছিল এই ভালোবাসা থেকে বেরিয়ে আসার। কিন্তু পারে নি। চোখ দুটো ঝাপসা হয়ে গেল সুবর্নার। এদিকে বড়দি আছার পাছার করে কাঁদছে।

সুবর্ন মা কাঁদছে দেখে মাকে এসে জড়িয়ে ধরল। কিন্তু সুবর্না একা থাকতে চাইছে। কি হত, ওদের কে এক করে দিলে। দুটো তে বাঁচত খানিক। সুবর্ন কে ছাড়িয়ে ও চলে গেলো ছাদে। বাঁচতে ওর ও আর ইচ্ছে করছে না। যে ভালোবাসা নান্দু টা বাসল সে ভালোবাসার এক কানা কড়িও যদি কেউ কাউকে বাসতে পারে তবে পৃথিবী টা অন্য রকম হয়ে যাবে।

ডায়রির সব কটা কথাই সত্যি, কিন্তু শেষ কয় দিনের নান্দুর লেখা টা পড়ার পরে, সুবর্না নিজের কান্না আটকাতে পরে নি। কারন, যেদিন অর্জুন মারা গেল, সেদিন নান্দু আসার পরে দশ দিন হয়েছিল। ছেলেটা উন্নতি করেছিল। কিন্তু কি যে হলো, দুম করে চলে গেলো। নান্দু কে বিশ্বাস করানো যায় নি সেটা। ওই ঘরেই সে তার নিজের দুনিয়া বসিয়ে নিয়েছিল। অর্জুন কে নিয়ে ওর কাল্পনিক দুনিয়া। বড়দি কাঁদত আর দেখত, নান্দু সকালে উঠে স্নান করে, মোটা করে সিঁদুর পরে, অর্জুনের জন্য সুপ তৈরি করছে।কাকে খাওয়াত কে জানে? ওর কাছে অর্জুন তখন ও বেঁচে। জামাইবাবু রোজ রাতে গিয়ে নান্দু কে দেখে আসত, মেয়েটা ঠিক আছে নাকি। কিন্তু নান্দুর ভুল ভাঙ্গিয়ে দেবার সাধ্যি কারোর হয় নি। সুবর্না এক দুবার চেস্টা করেও সফল হয় নি। গর্জে উঠেছে নন্দনা, ওর সাথে কথা বলতে গেলেই। সাহস পায় নি সুবর্না কিছু বলতে।

যত সেবা যত্নের কথা ও লিখেছে সব ওর মস্তিস্ক প্রসুত। নিজে তো ব্রিলিয়ান্ট ছিল। ছেলেটা আর একটু সাথ দিলে, নান্দু ঠিক ওকে ফিরিয়ে আনত। এই ভালোবাসার মরন নাই বা দিত ভগবান। ওর আগের কলেজের প্রিন্সিপ্যাল এর থেকে ঠিকানা নিয়ে, ওকে যখন আনতে গেছিলাম আমরা যোরহাট, ওর মাথার সিঁদুর দেখে আমি ভয় পেয়েছিলাম খুব। কিন্তু আজকে মনে হচ্ছে সেই সিঁদুর যদি তার ছয় মাস আগে আমি মেনে নিতাম আজকে ছেলেটা আর মেয়েটা আমাদের মধ্যে থাকত।

আজকে ডায়রী পরে বুঝলাম, এই গত দশ বছর ও এই ভাবেই বেঁচেছে। আমরা সবাই ভেবেছি ওর পাগল হয়ে গেছে। কিন্তু ও ওর মতই বেঁচেছে। ও বেঁচেছে অর্জুনের বউ হয়ে। অর্জুনের বাচ্চার মা হয়ে। অর্জুনের সাথে মিলিত হয়ে। বলা ভালো অর্জুনের সর্বস্ব হয়ে। অর্জুন ছাড়া ওর জীবনে আর কিছুই ছিল না। ও ওর বাচ্চাদের নাম ও ঠিক করে রেখেছিল। ওর্শী আর জিষ্ণু। হাউ হাউ করে কেঁদে উঠল সুবর্না।

গত দশ বছর ও, অর্জুন কি পরবে, কি খাবে, কোথায় শোবে সব কিছু, মানে সব কিছু ও নিজের মতন করে করত। অর্জুন কে ঘুম থেকে তোলা, অর্জুনের ঘুমের পরে তাকে দেখা, সব কিছু ওর মনে ভিতরে চলেছে। সেই ছোট থেকেই, কি মারাত্মক রকম পজেসিভ ছিল অর্জুনের উপরে সেটা আজকে সুবর্নার অন্তরে প্রবেশ করেছে। সেই পজেসিভনেস তা ওর মৃত্যু অব্দি কায়েম রেখেছিলো ও। শুধু কাজের মেয়ে টা, কি যেন নাম, হ্যাঁ রিঙ্কু, এইটার কোন ব্যাখ্যা পাচ্ছে না সুবর্না। এই নাম টা কোথা থেকে ও পেল? থাক কিছু না জানা কথা ওদের ভিতরের। এটা বুঝে গেছে ও , এ ডায়রির প্রতিটা শব্দ কোন পেন নয়, নিজের ভালোবাসা দিয়ে লিখে গেছে নান্দু টা।

অর্জুন হয়ত ভেবেছিল, বেঁচে উঠেও লাভ নেই। সেই তো সমাজের বল্লম ওদের বুকের উপরে থাকবে। তার থেকে মরে যাবার পথ ই ও বেছে নিয়েছিল। সারা জীবন নন্দনা কে খোঁটা খাবার হাত থেকে বাঁচাতে চেয়েছিল হয়ত। ছেলেটাও পাগল। এতো ভালো কি কখনো বাসতে আছে? আমরা তো ঠিক করেই নিয়েছিলাম, তুই ফিরে এলে, বাঁচিস তোরা নিজেদের মতন। আমরা বাধা দিতাম না। নিজের হাত দুটো কে মুঠি করে তীব্র ব্যাথায় সুবর্না প্রায় চীৎকার করে উঠল। আরেকটু আগে কেন বলে দিলাম না অর্জুন কে যে আমরা মেনে নিয়েছি।  

শেষ দিকে সুবর্না রোজ যেত নন্দনার কাছে। ক্ষমা করে দিয়েছিলো সুবর্না কে নন্দনা। ক্ষমা করার কারন টা ও ডায়রি পড়ে বুঝেছে। কারন তখন ও ভেবেছিল ও অর্জুন কে পেয়ে গেছে।  নান্দু ওকে কাল্পনিক সোফা তে বসতে দিত। নিজের ছেলে মেয়েদের পড়াতে বসাত। অর্জুন কে ফোন করে তাড়াতাড়ি আসতে বলত। ছেলে জ্বালিয়ে খাচ্ছে তাড়াতড়ি এস। মেয়েটার এই লাগবে নিয়ে এস আসার সময়ে। অর্জুন ফিরলে ওকে জল দিত। অর্জুন আর ছেলের নামে একরাশ নালিশ করত। দিদি তুই একটু বকে দে তো। হাড় জ্বালিয়ে খেলো আমার দুটো তে। ডাক ছেড়ে কেঁদে উঠল সুবর্না । হে ঠাকুর এই সুখ টা কেন ওকে দিতে পারলাম না আমি। আমি তো পারতাম চেস্টা করলেই। কেন আমি সাহসী হলাম না একটু। কেন সেদিনে ওকে চলে যেতে বললাম আমি????????

পরশু দিন যখন সবাই জানলাম নন্দনা আর নেই, বড়দির কান্না চোখে দেখা যাচ্ছিল না। যখন ওর ডেড বডিটা তুলছিল, বড়দি পাগলের মতন করছিল, - খবরদার, ওর যেন ব্যাথা না লাগে, এ বাড়ির বউ ও। সারাক্ষণ আগলে ছিল নান্দুর বডি টা। আছার পাছার করছিল বড়দি। হয়ত মনে পড়ছিল, কত কস্ট নিয়ে মেয়েটা মরল।
হায় রে, সব মানল সবাই, শুধু ছেলে টা আর মেয়েটাই রইল না। বড়দি চিতায় শোয়া নন্দনার মাথায় এক কৌটো সিঁদুর ঢেলে দিয়েছিল। বলেছিল
-     যাক, মেয়েটা মাথায় সিঁদুর নিয়েই মরল।
বড়দি টাও পাগল হয়ে গেল মনে হয়।
 
                                                         সমাপ্ত
 
   
উপসংহার-

পরিশেষে বলি। প্রাণ চলে যাওয়া কোন কাজের কথা নয়। লেখকের ভালো ও লাগে না সেটা। মিলনের থেকে বড় প্রাপ্তি কিছু হতে পারে না। আসলে সমাজে ঠিক ভুলের কোন ব্যাপ্তি নেই। ঠিক মানলে ঠিক আর ভুল মানলে ভুল। এই রকম কোন ঘটনা আশে পাশে হলে, বা নিজেদের কারোর সাথে হলে সাথে থাকবেন তাদের। আরো ভালোবাসবেন। হয়ত সেই ভালোবাসায় ভুল টা থেকে তারা বিরত থাকল। কিন্তু ক্রমাগত আঘাত নিজের মানুষ কে বড্ড একলা করে দেয়। আমরা সেটা বুঝি না, কিন্তু যে একলা হচ্ছে, বা হয়ে গেছে,কিন্তু সে বোঝে অভাব টা কীসের। আমাদের অধিকার নেই, কাউকে আঘাত করার। আমি নিজেই লক্ষ বার কেঁদেছি, এদের পরিনতি তে। এত আপন সম্পর্কে বিয়ে কেউ সাপোর্ট করে না। করতে পারে না। কিন্তু সাথে থাকা যায়। তাদের বোঝানো যায়। আবার এটা ও মনে হয়, ভুল না করে পস্তানোর থেকে ভুল করে পস্তানো অনেক বেটার অপশন ।
 ভালো থাকবেন। কিছুদিন বিরতি নেব। পরের গল্প নিয়ে আসতে হবে তো? পরের গল্প ও এমনি একটি ভালোবাসার গল্প। দুখের নয়। সুখের। সমাজের নিতান্তই অপাংক্তেয় এক মানুষের কাহিনী। লেখা যাই বেরোয় আমার কী প্যাড থেকে, তা আমাদের ই কথা, আমাদের ই ভালো লাগা, মন্দ লাগা, আমাদের লোভ, আমাদের ই লালসা, আমাদের ই চাওয়া পাওয়া। আসলে লেখা দিয়ে আমাদের ই অনুভব বেরোয়। তাই হয়ত সবাই পছন্দ করেন। আমিও ধন্য হই।  
Like Reply
#95

আপনাদের উৎসাহ, ভালবাসাতেই গল্প লেখা শুরু আমার। আমরা গল্পের নায়ক নায়িকার দুঃখে কাঁদি, আবার ওদের আনন্দে আনন্দ ও পাই। মরতে তো সবাই কেই হয়। ভগবান নন্দনা কে মারলেও, ওকে কি একেবারে নিঃস্ব করে মেরেছেন?  ওর মধ্যে পাগলামো টা ঢুকিয়ে দিয়ে কি, নন্দনা কেই আশীর্ব্বাদ করেন নি? ভেবে দেখুন নন্দনা কিন্তু অর্জুন কে ভালোবাসতে বাসতেই মারা গেছে। আমার হলে এই রকম মরন হলে আমি তো বেঁচে যেতাম। এই মরণে বড্ড লোভ মেয়েদের। আমার ও আছে। সে তো এই ভেবেই মরেছে, যে ও স্বামী পুত্র কন্যা সব পেয়েছে। সবার আশীর্ব্বাদ পেয়েছে

নরক যন্ত্রনা তো ওদের পরিবারের চলছে এখন। সারা জীবন, ওদের মৃত্যুর দায়ভার নিয়ে চলতে হবে। চলতে হবে মনের উপরে একটা বিশাল বোঝার ভার নিয়ে ওদের। কাজেই, অর্জুন নন্দনা কে ভগবান মুক্তি দিয়েছেন বলেই মনে হয়।
[+] 3 users Like nandanadasnandana's post
Like Reply
#96

(18-01-2022, 07:15 PM)raja05 Wrote:  apnar ei golpo r pinu da r modhyorate suryodoy r bhalobasar rajprasad(bengali version gulo pore ato kharap legechilo k din j English version gulo r porte iche hoini).....ei tinte golpo likhe hoito apnara khub kendechen r sathe sabai......but i just wanna ask ei j ebar sudhu matha kichu kheyal asche r sathe asche golpo r anyo anek ending jegulo hole bhalo hoto......dey da to bollen mere felten.....but kake r kano..rag to asche khub......emni kano korlen ?pinu da didnot bother to answer me......plz apni bolben didi......eta ekta golpo....koyek din porei sab thik hoiye jabe.......apni nijer lekha diye atotai bende dilen j ki bolbo.......khub sundor kichu feelings dilen golpe jegulo apply korle relationship khub mojbut kora jai.....k ki bollo r bhablo eta niye i don't bother.......2yrear r live in por ei koyek month age biye korechi......6year r opor relationship ......anek kichu aro bolte chai but thak......koyek din satti khub kharap jane....acha anek pan pan korlam.....apni apnar asha golpo ta plz continue korun....if I have written which may offend u plz don't mind.......saradin lege galo kichu likhte.....baban,bumba,dey da enader bolar style ache....amar nei.....thanks

ধুর পাগল, মনে করব কেন? আপনি যে গল্প টা পড়েছেন , একাত্ম হয়েছেন এটাই অনেক আমার কাছে। কেন করলাম বলতে গেলে আবার একটা গল্প হয়ে যাবে। আপনাদের উপরেই ছাড়া আছে এর উত্তর। অনেক কিছুই হতো, বা আমিও এর একশ টা সমাপ্তি লিখতে পারি। হ্যাপি এন্ডিং। কিন্তু তাতে কি পূর্নতা পেত সম্পর্ক টা। একটা মিলন ই গল্পের সব সম্পূর্নতা দেয়? আমি ডিফেন্ড করছি না। কাকেই বা করব? আমি তো কথক মাত্র। সব পূর্নতা আর ব্যর্থতার মাঝে অনেক লার্নিং থাকে। পূর্নতা ও একটা জার্নি, আর ব্যর্থতাও একটা জার্নি। ফারাক শুধু ক্লান্তির। সফলতায়, পূর্নতায় ক্লান্তি টা আমাদের গায়ে লাগে না। কিন্তু ব্যর্থতায় ক্লান্তি টা মালুম হয়।  কিন্তু দুটো জার্নির মাঝে অনেক লার্নিং থাকে। প্রাপ্তি সেটাই আমাদের। আমি নিজেও অনেক কেঁদেছি। অনেক অনেক। কেঁদে সর্দি হয়ে গেছিল। 

আপনি কোন ভাবেই আমাকে অফেন্ড করেন নি।

 আর আমার ও কোন স্টাইল নেই। সোজা সাপটা আঁকাই একদিন দেখলাম আমার স্টাইল হয়ে গেছে। সোজা সাপটা কথা আমি মন্দ বাসি না। ভালো থাকুন। কস্ট পাবেন না আর। নতুন বউ। অনেক অনেক আনন্দ দিন তাকে। আঁকড়ে থাকুন সব সময়ে। সত্যি বলছি এটা বউ দের ভালো লাগে।
[+] 3 users Like nandanadasnandana's post
Like Reply
#97

(18-01-2022, 07:38 PM)pro10 Wrote:  golpo hisabe sundor.
ending pochndo holo na jodio

অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যা  দেবেন, ভাল মন্দ সেটাই আমার পারিতোষিক।
Like Reply
#98

(18-01-2022, 12:30 PM)ddey333 Wrote:  দিদি , অনেক আশা নিয়ে ছিলাম যে আমার এই গল্পের ভবিষ্যৎ দেখার ক্ষমতা তুমি  অন্তত ভুল প্রমান করে দেবে ....হলো না সেটা এবারেও ...


প্রচুর রাগ হচ্ছে , প্রচুর রাগ .... সামনে পেলে হয়তো মেরেই দিতাম ...  মেয়ে বলে ছাড়তাম না !!!

তুমি একেবারে বাচ্চা ছেলে একটা। এমনি কেউ করে? এটা তো গল্প। দিদি হিসাবে, নিজের ই বাজে লাগছে তোমার জন্য। সারাদিন আমার ও ভালো লাগছিল না। যেদিনে সর্দি করেছিল, সেদিনে এর শেষ পার্ট টা লিখেছিলাম। কেঁদে সর্দি হয়ে গেল। আর এটা আমার হয়। আমি বেশি কাঁদলেই সর্দি হয়ে যায়। যাই হোক, যা বলছিলাম। আমার বর ও আমাকে যথেষ্ট বকাঝকা করেছে এই ব্যাপার টা নিয়ে। আমার বরের কথা ছাড়ো। সেও তোমাদের মতই ফুটছে সব সময়ে। সব সময়ে একটা দেখে নেব ভাব। ভগবানের কাছে প্রার্থনা কোর , সত্যি যদি কোন দিন কোন বই এর সৌজন্যে, সবার সামনে আমি দাঁড়াতে পারি। আজকে তোমাদের সব গালি, সব কিছু মাথা পেতে নিচ্ছি।
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply
#99

(18-01-2022, 12:54 PM)Baban Wrote:  আপনার আর আমার টেলিপ্যাথিটিক যোগাযোগ আছে নাকি??? এটা কিকরে হলো!! হ্যা আপনি আর আমি দুজনেই কিছু ব্যাপারে একি ধারণা পোষণ করি কিন্তু কিছুদিন আগে আমি যে একটা আইডিয়া নিয়ে ছোট গল্প ভেবেছিলাম সেটা....... না থাক.....আর বেশি কিছু আর বলবোনা.... আমার গল্প আমার মতো আপনারটা আপনার মতো..... থাক নিজের নিজের কাছে ......

অনেক কিছু এক হয়েও আলাদা আবার আলাদা হয়েও এক..... তাছাড়া ৭ টাই তো গল্প পৃথিবীতে.... কত আর ভিন্ন হবে একে ওপরের থেকে?

অসাধারণ সমাপ্তি... যদিও কাম্য নয় কিন্তু তাও যে ধাক্কাটা দিলো উফফফফফ

বাবান , অনেক অনেক ধন্যবাদ। যাক তুমি প্রথম যে আমার উপরে অভিমান করল না। কি করব বলো? আমি তো নিয়তি, আর  পরিনতির কাছে অসহায়।
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply

(18-01-2022, 04:34 PM)Sonabondhu69 Wrote:  কেনো?? খুব কি দরকার ছিল??
এর উত্তর কি দি বলুন তো? হয়ত ছিল না। হয়ত আমরা যা ভাবি, উপর ওয়ালা অন্য রকম ভেবে রাখেন।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)