Thread Rating:
  • 98 Vote(s) - 3.48 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance মন ১ - কাহিনীর নাম -সে আলোর স্বপ্ন নিয়ে ( সমাপ্ত)Completed

Showing only the posts of nandanadasnandana: 142 of 400 posts. Show all posts
#61

(14-01-2022, 11:37 AM)pro10 Wrote:  please kichhu kharap jhamela ghotaben na apatoto.
misti lagchhe.
meghla sokale sudhu ei ektu pore mon valo hoye gelo.

না না গল্প টার এখনো সাত পর্ব বাকী আছে। লাস্ট আনে মে আভি ভি লাস্ট তক যানা পডেগা দোস্ত।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#62

(14-01-2022, 02:42 PM)Aronno56974 Wrote:  এ‌ মিলন না হলে যে মরে যাব। কি‌ অসাধারণ লেখনী! মন চাচ্ছে আবার প্রেমে পরি।


থ্যাঙ্কস ফ্রম মাই হার্ট। হাহাহাহাহা আমিও নতুন করে আমার টা কে ধরেছি আবার। কিছু দিন ধরেই অতিস্ট করছি অনবরত। সে বেচারী ঘেবড়ে আছে। আপনিও নতুন করে তার প্রেমে পড়ুন যে আপনার জীবনসঙ্গী।
[+] 3 users Like nandanadasnandana's post
Like Reply
#63

(14-01-2022, 03:36 PM)কল্লোল Wrote:  অর্জুনের মধ্যে পরিপক্কতার সাথে সাথে, একটা ছেলে মানুষি দুষ্টুমির ছোয়া আছে। দুজনের মধ্যে এই ছোট ছোট খুনসুটি গুলো, মন ছুয়ে যায়। লাইক রেপু দিলাম, আগামীর প্রতিক্ষায়।  Iex
অনেক অনেক ধন্যবাদ
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#64

(14-01-2022, 08:05 PM)ddey333 Wrote:  মাথা খারাপ করে দিয়েছে গল্পটা , গাড়ি চালাতে চালাতেও একটু পর পরই মোবাইলে দেখে যাচ্ছি নতুন পর্ব এসেছে নাকি ..


অবুঝ মন বার বার চলে যায় পুরোনো কিছু পাগলামোর  দিনগুলিতে l  

খুব অন্যায়। bananaSad  গাড়ি চালানোর সময়ে , নো ফোন। প্লিস।
Like Reply
#65

                                                      পনেরো

 
কেমন যেন অদ্ভুত ভালো লাগার সময় এটা। নিজেকে মনে হচ্ছে ওই বদমাশ টার বউ। বউ রা যেমন বর দের খেয়াল রাখে। এখন অস্টমীর আরতি চলছে, বর কি পড়বে? দেখি আমার সব দিদিরা নিজেদের সুটকেস থেকে কেউ পাজামা পাঞ্জাবী, কেউ পাঞ্জাবী ধুতি, তো কেউ শার্ট ট্রাউজার বের করে দিচ্ছে। আমার ও ইচ্ছে করছে, শয়তান টা কে, একটা কোবাল্ট ব্লু  রঙের পাঞ্জাবী কিনেছি ওর জন্য, সেটা বের করে দিতে সুটকেস থেকে। ওকে পরলে দারুন লাগবে। সকাল বিকেল একটাই শার্ট আর প্যান্ট পরে থাকে। সেটাও মন্দ লাগে না। কিন্তু পুজো তো। একটু আরো ভ্যারাইটি পড়লে ক্ষতি কি।

বড়দি টাও যাচ্ছেতাই। নিজের ছেলেকে বলতে পারে না কিছু। নিজেই সাজ গোজ করতে ব্যস্ত। আমার কোন কালেই ওই সবে ইচ্ছে, মানে সাজগোজ এ ইচ্ছে ছিল না। এখন খুব রেয়ার, অর্জুনের জন্য সাজগোজ করি। কিন্তু সেটাও কম। ওর ইচ্ছে হলে। না হলে ও বলে আমাকে সাধারন ভাবে থাকলেই সব থেকে সুন্দরী লাগে।

         জানিনা, ও হয়ত স্পেশাল। না হলে কেউ সাজতে বলবে আর আমি তার জন্য সাজছি, এটা কোন দিন ও মানতে পারিনি। এখনো ও ছাড়া কেউ আমাকে সাজতে বললে মারাত্মক বিরক্তি লাগে। হ্যাঁ ও যা খুশী আবদার করে আমার কাছে। আমি ওকে দেখি তখন শুধু আর ও যা করতে বলে করেও দি। সেটা সাজ গোজ ই হোক, কোন কবিতা আবৃত্তি ই হোক বা গান। গান তো আমার বাপের জন্মে আমি শিখিনি। কিন্তু ও বললে সব চলে আমার।

কোথায় গেলো সে কে জানে? সারাদিন টইটই করে ঘুরে বেড়াচ্ছে। যখন নিজের ইচ্ছে হচ্ছে, টুক করে একবার এসে দেখে চলে যাচ্ছে। আমার ও ইচ্ছে করে দেখতে সেটা বোঝেই না। অদ্ভুত। ভাই যে ভাই সে ও আজকে সন্ধ্যের পরে পাজামা পাঞ্জাবী পড়েছে। আর সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে। বাঁধা গরু ছাড়া পেয়েছে। একবারই তো দেখতে চাই একটু পরে পরে, সেটাও কপালে নেই আমার।

 আমি একটা সাধারন হালকা রঙের তাঁতের শাড়ি পড়েছি একটা। পার্পল কালার যদি খুব ফেড হয়ে যায়, যেমন কালার হয় ঠিক সেই কালার। আর ডিপ পার্পল কালারের পাড়। মাঝে মাঝে ছোট বড় হালকা প্যাটার্ন এর কল্কা আঁকা। খুব দামী শাড়ি। ছোড়দি দিয়েছিল। খুব নরম শাড়ি টা। আমাকে খুব এলিগেন্ট লাগে এই শাড়ী টা পড়লে। সাথে ছোট একটা পার্পল কালারের টিপ কপালে। ছোট দুটো ডায়মন্ডের ট্যাপ কানের আর হীরের নাকছাবি টা। চুল টা খুলে রেখেছি। হালকা লিপস্টিক। হাতে কিছু নেই। অর্জুনের গিফট করা একটা রিস্ট ওয়াচ আছে বাম হাতে।

আরতি দেখতে নেমে এলাম নীচে হাতে অর্জুনের জন্য পাঞ্জাবী টা নিয়ে। ছোড়দির ব্যাগে রেখে দিলাম। ওকে দেখতে পেলেই বের করে দেব। আমি দিলে হবে না। ছোড়দি কে দিয়ে দেওয়াতে হবে। না হলে কে কি ভাববে কে জানে? আমি নীচে নামতেই যেন কয়েকশ জোড়া চোখ আমার দিকে ফিরল। কারোর চোখে সমীহ। কারোর চোখে ভালবাসা। কারোর চোখে হিংসা তো কারোর চোখে আনন্দ। পাত্তা দিলাম না। যেদিকে মা কাকিমা আর ছোড়দি, দাঁড়িয়ে ছিল সেই দিকে আমি চলে এলাম। 

দিদিকে চুপি চুপি বললাম
-     সে এলে তাকে ধরে, এই টা পড়তে বলে দিস।
-     কি এটা
-     পাঞ্জাবী।

দিদি আমার দিকে তাকিয়ে হাসল। আর ললিত দা, বড়, মেজো জামাই বাবু, ইন্দু দির বর কে, আর চাঁদের বড় কে দেখে নিল। বুঝে গেল সবাই যখন পাঞ্জাবী পড়েছে। কিছু বলল না। পাঞ্জাবী টা হাতে নিয়ে রেখে দিল নিজের।

      সবাই আছে, সে কোথাও নেই। তাকে পেলাম, মন্ডপে গিয়ে। গিয়ে দেখলাম, পাড়ার একটা ছেলের সাথে সাথে গল্প করছে। আমাকে দূর থেকেই দেখতে পেয়েছিল মনে হলো। আমি গিয়ে মা কে প্রণাম করতেই দেখলাম একটু কাছে চলে এলো। আর জাস্ট হাঁ করে দেখতে লাগল। আমার যেন মনে হচ্ছিল, হে ঠাকুর, ধরনীকে দ্বিধা করে দাও আমি ঝাঁপ দিয়ে দি। ইশ কি লজ্জা! ছোড়দি ওর সামনে গিয়ে দাঁড়ালো।ওদের মধ্যে কিছু কথা হবার পরেই দেখলাম চলে গেলো বাড়ির দিকে। কিছু পরেই, এলো পাঞ্জাবী টা পরে। পাজামা টা পড়েনি। জিন্স এর উপরে গলিয়ে নিয়েছে পাঞ্জাবী টা। ওকে দেখে মনে হচ্ছিল জাস্ট… নাহ থাক।

ওর মা আমার পাশেই দাঁড়িয়ে ছিল। ছেলেকে নতুন সাজে দেখেই এগিয়ে গেল ছেলের দিকে। আঙ্গুল কেটে দিল অর্জুনের। আমি হেসে ফেললাম দেখে। ইইইসশশশশ ধেড়ে ছেলের আবার আঙ্গুল কেটে দিচ্ছে মা। আমিও দিতাম কেটে তবে আঙ্গুল না, ঠোঁট দুটোকে বেশ করে ……

গ্রামের একজন বয়স্ক কে বলছিল বড়দি

-     কাকা এই আমার ছেলে। এবারে আই পি এস হয়েছে। আই এ এস ও পেয়েছিল। নেয় নি বদমাশ টা।
সেই বয়স্ক লোকটি বলল- হবে না? ওর মাসী রা কি? সব এক এক টা রত্ন। বা বা বা। খুব ভাল। খুব ভাল থাক তোমরা।

বলে তিনি চলে গেলেন। মধুর উপরে যেমন মৌমাছি ভন ভন করে। দিদির আশে পাশেও মেয়ের বাবা মায়েরা ঘোরাঘুরি করতে শুরু করল। নতুন পাঞ্জাবী টা কে দিয়েছে বলতেই অর্জুন ছোড়দি কে দেখিয়ে দিল। বড়দি , ছোড়দির দিকের তাকিয়ে হাসতেই, ছোড়দি ও একটু হেসে দিল। আমি দাঁড়িয়ে আছি একটু দুরেই। মা কে এখান থেকে ভালই দেখতে পাচ্ছি। দুই মা কেই। প্রতিমার মা তাকিয়ে আছে নির্ভীক, দয়ালু হয়ে সামনে দিকে, আর আমার মা প্রতিমার দিকে ভয় আর সমীহ নিয়ে।

আমার পাশে এসে দাঁড়াল বদমাশ টা। খুব ভাবতে ইচ্ছে করছে এই ছেলেটা আমার , জাস্ট আমার। মেয়ের বাবা মায়েদের বলতে ইচ্ছে করছে। খবর্দার, ভুলেও নিজের মেয়েকে এগিয়ে দিও না। এ আমার। শুধু আমার।

    কি যে ভাবছি বাচ্চাদের মতন আমি কে জানে? আমি না একজন প্রফেসর? এই রকম ভাবনা, জেলাসি, পজেসিভনেস কি আমাকে শোভা পায় নাকি? নাকি ভরসা নেই নিজের ভালোবাসার উপরে। খুব আছে। খুব আছে ভরসা। আর ওই ভরসা টাই আমার ভয়। যে ও আমাকে কোনদিন ভুলবে না। গায়ে গা ঠেকিয়ে দাঁড়াল অর্জুন আমার। আমার সামনে সুবর্ন আর চাঁদের ছেলে খেলছে একটা পুড়ে যাওয়া ধানি ফটকা নিয়ে। আমি ই সামলাচ্ছিলাম ওদের কে। আমি ওদের কে দেখছি আর অর্জুনের গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে আছি। ঢাকের আওয়াজ। ঘণ্টা, কাঁসর বাজছে। সামনে ধুনুচি নিয়ে নাচছে আমার কাকা। সবাই কলবল করে কথা বলছে। আর আমি শুনতে পাচ্ছি পাশ থেকে অর্জুন বলছে

-     কি করে তুমি এতো সুন্দরী?

বুঝলাম ভালোবাসা ছাপিয়ে আমার রূপে নজর পরেছে এখন মহারাজের। কাল থেকে দুবার আমাকে এই কথা টা বলল। লজ্জার সাথে সাথে একটা ভালোলাগা আমারো । তাকালাম ওর দিকে। নিজেকে স্পেশাল লাগে না? যখন এতো সুন্দরী সুন্দরী অল্প বয়সী মেয়ে ঘুরে বেড়াচ্ছে আর ও আমাকে বলতে এসেছে এই কথা? তাও সবার নজর এড়িয়ে। 
-     কি যে বলিস। দ্যাখ কত সুন্দরী রা এদিক ওদিক আছে।
-     কেউ তোমার ধারে কাছে লাগে না। আচ্ছা তুমি কি ভাব, সৌন্দর্য মানে কি বাহ্যিক? কিন্তু ভাব, যে একবার ভিতরে সুন্দরতা টা দেখে নেবে, সে বাইরের সৌন্দর্যে কি ভাবে ভুলবে?
-     এই শয়তান, তুই আমার ভিতরের সুন্দরতা কবে দেখলি রে? খুব পেকেছিস না? বলে ছিলিস না, এই সব কথা বলবি না আমাকে কোনদিন?

হেসে উঠল ও আমার কথায়। আমি তাকিয়ে দেখতেই থাকলাম দুষ্টু টা কে। কি মারাত্মক টেম্পটিং। ও বলল

-     আরে? আমি মনের সুন্দরতা বলেছি।

ইশ। কি লজ্জা। ও কি বলল আর আমি কি মিন করলাম। আমি হার না মেনে বললাম

-     ও। আমি কি ভাবে বুঝব? যে লেভেলের দুষ্টু তুই!!
-     ডার্টি মাইন্ড
-     কি? মার খাবি কিন্তু সুনু।
-     কবে থেকে তো রেডী মার খেতে। সেই ছোট থেকে।
-     আবার??
-     আচ্ছা পাঞ্জাবী কিনেছ আমাকে বলনি তো
-     আমি কিনেছি নাকি? তোর মনি কিনেছে।  
-     হ্যাঁ সে আমি জানি কে কিনেছে। শোন, ওটা তুমি ই কিনেছ? আমার চয়েস, আমি যে কোয়ালিটি ড্রেস পড়ি, সেটা আমার মা ও জানে না তুমি ছাড়া। আর মনি কি ভাবে জানবে? যেটা আমার একবার দেখেই পছন্দ হয় , হয় সেটা তুমি, আর না হলে তোমার কোন পছন্দ। আর পর্যন্ত এর অন্যথা হয় নি।
-     ভারী চিনেছিস তো আমাকে?
-     হ্যাঁ চিনি ই তো, ঠিক যেমন তুমি চেন আমাকে। তাই তো বলছি। ভাব ভাল করে ,ডিল টা ভেঙ্গে দিয়ে পালাবে কিনা আমার সাথে।

বড় দুর্বল হয়ে পড়লাম কথা টায়। মানে অর্জুন ও ভেবেছে আমাকে নিয়ে পালানোর কথা। কি অদ্ভুত জীবন। একটা মানুষ আর একটা মানুষের সাথে থাকতে পারবে না। কারন তারা নিষিদ্ধ সম্পর্ক লিড করে। ইচ্ছে করছে ওকে বলি আমার হাত টা ধরে আমাকে নিয়ে পালিয়ে চল। একটু তো জোর করতে পারিস। এতো দায় আমি যে আর একলা নিতে পারছি না রে। আমিও  তো বলতে চাই, আমি কি করব, আমাকেই জোর করে বিয়ে করেছিস তুই। জোর করে , জোর করে। আর আমিও সেই অবলা নারী দের মতন হয়ে থাকব। কাঁদব লোক দেখিয়ে। 
 সেই জোর করার অধিকার তো তুই নিয়ে নিয়েছিস আমার থেকে, সেই রাতেই যে রাতে মিশিগান থেকে এলি আমার বাড়িতে। কিন্তু আমি তো আমার মনের কথা ওকে বলতেই পারি না। পাছে ও আরো দুর্বল হয়ে পরে। আমি ওকে দুর্বল করতে চাই না। ওকে সুস্থ সবল, সৎ ভাবে বাঁচতে দিতে চাই। যেদিনে আমি আমার মনের কথা বলব, সেদিনে ও আর নিজেকে ঠিক রাখতে পারবে না আমি জানি। তাও ভালো লাগে না, এখানে এসেও সারাদিন টইটই করে ওর ঘুরে বেড়ানো। মাঝে মাঝে এসে তো মুখ টাও দেখিয়ে যেতে পারে। ভাবলাম, ওকে ব্যাপার টা ক্লিয়ার করে দি। বললাম

-     কোথায় ছিলিস দুপুরের পর থেকে?
-     কেন আমার সাথে পালাতে? টাইমিং মিসম্যাচ হল?
-     আবার দুষ্টুমি? কোথায় ছিলি বল?
-     তোমার ভাই মাছ ধরতে গেছিল, আমি ছিলাম। দারুন ইন্টারেস্টিং ব্যাপার।

আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম ওর দিকে। রাগে পিত্তি জ্বলে উঠল আমার। দুপুর থেকে দেখতে পাই নি আর উনি গেছিলেন মাছ ধরতে? কিন্তু রাগ টা রইল না।চোখ দুটো বড়ই রইল, কৃত্রিম রাগ টা কখন যে ওর চোখের গভীরে ডুবে ভালোবাসা হয়ে গেছে বুঝতেই পারিনি।  যে ভাবে ও মাছ ধরা র ব্যাপারে ইন্টারেস্ট পেয়ে আমাকে বলতে শুরু করল, আমি ওতেই হারিয়ে গেলাম। শুনেছিলাম যারা টিনেজ প্রেমিকা তাদের এমন হয়। যাই হোক আমার তো টিনেজে প্রেমের অভিজ্ঞতা নেই। চমক ভাংতেই বললাম

-     থাক হয়েছে, আমি মাছ ধরার কাহিনী শুনতে চাই নি।
-     তবে?
-     তবে আর কি ওই মাছ ধরা নিয়েই তুই থাক, আমি যাই।
-     আরে? কোথায় চললে? আচ্ছা বাবা আচ্ছা, এর পর থেকে প্রতি তিন ঘণ্টায় , না না দু ঘন্টায় তোমাকে দেখা দিয়ে যাব একবার করে।

আমি উল্ট দিকে ঘুরে হাঁটতে শুরু করে দিয়েছিলাম। কিন্তু ওর কথায়, বুক টা মোচড় দিয়ে উঠল। মনে হল এতো আনন্দ আগে কোন দিন ও পাই নি। আমি না বলতেই ও বুঝে গেলো আমি কেন রাগ করছি? এই রকম প্রেমিক গুলোর জন্যেই মনে হয় ভগবান লজ্জা নামক জিনিস টা প্রেমিকাদের অলংকার করে দিয়েছেন জন্মগত ভাবে। ঘুরে গেলাম আমি। বললাম

-     ইহহহ ভারী আমার রাজকুমার রে! ওকে নাকি আমাকে প্রতি দু ঘন্টায় দেখতে পেতে হবে। আমার দরকার নেই, অমন একটা ভোঁদড় কে প্রতি দু ঘণ্টায় দেখতে। তুই মাছ ধরা নিয়ে থাকগে যা।

বলতে বলতে আমি চলে এলাম। মনে এক রাশ আনন্দ, এক রাশ ভাল লাগা। গায়ে গা লাগিয়ে থাকার সুখ। না না এমন গায়ে গা লাগিয়ে অনেক থেকেছি আমরা, কিন্তু এই সবার সামনে গায়ে গা লাগিয়ে থাকার মধ্যে একটা গ্রহন যোগ্যতা থাকে। প্রেমিক প্রেমিকা নিজেদের প্রেম সবাই কে জানাতে পারলে খুশী হয়। কিন্তু মনে ভিতরে সেটা থাকলেও, আমি নিজেই এ ব্যাপারে আমার সব থেকে বড় শত্রু।
 
রাতে আমরা খাবার দাবারের জায়গা তে বসে আছি। উঠোনে খাচ্চে সবাই আর আমরা পাশেই একটা উঁচু দাওয়ায় বসে। আমরা সাধারনত, খেয়ে দেয়ে এখানে বসে গল্প করি। মানে দিদিরা, মা কাকি গল্প করে আমি বসে থাকি চুপ করে আর ওদের গল্প শুনি। এবারে আমাকে হাত লাগাতে হয় নি। মেজদির ছেলে, ভাই, চাঁদের বর মিলে পরিবেশন করে দিচ্ছে। জামাই পরিবেশন করছে দেখে আমি উঠেছিলাম। কিন্তু চাঁদের বর ছেলেটা নিতান্তই ভাল ছেলে। আমাকে বলল

-     তোমাকে কিচ্ছু করতে হবে না। এ বাড়ির কি কেউ নই আমি? তুমি বস।

আমার ভাল লাগল। কোন দিন ও কথা বলিনি ওর সাথে আমি। মানে ইচ্ছে করে নি। হয়ত ও ভেবেছে আমি একটু অহংকারী। কিম্বা চাঁদ হয়েত বলেছিল, আমার অনেক কাহিনী ওকে। এড়িয়ে চলত সেও আমাকে। বা চলেও অনেকে। যেমন দিদি দের বরেরা, মেজদি, ইন্দুদি। আমি এগোতেই ও কিন্তু আমাকে একেবারে চুপ করিয়ে দিল। বেশ ভাল ছেলে চাঁদের বর টা। চাঁদ আমার কাছেই বসে ছিল। আনন্দে গাল টা টিপে দিলাম আমি ওর একটু ।
ছোড়দি এল আমাদের কাছে।

-     কি কথা হচ্ছিল দুটি তে সন্ধ্যে বেলায় আরতির সময়ে?

দিদির ভয় আমরা প্রেমালাপ করছি কিনা। আমি আমার মনের কথা বলে ফেলছি কিনা অর্জুন কে। আমি দিদির দিকে তাকিয়ে নিরস হাসলাম দিদির দিকে। মনে মনে ভাবলাম, ওরে সেটা বললে তুই কি আটকাতে পারবি? কিন্তু মুখে বললাম

-     না না তেমন কিছু না। ওর ট্রেনিং কবে থেকে শুরু হচ্ছে এই সব কথাই হচ্ছিল।

ততক্ষনে, চাঁদ বলে উঠল
-     বুনপো আমাদের নান্দু ছাড়া কোথাও মুখ খোলে বলে জানা নেই। একমাত্র নান্দুর সাথেই ওর কথা হয়। আমি তো এটাও জানিনা যে ওর গলা কেমন?
-     খুব গম্ভীর
-     তাই?
-     হুম।

কথা আমার শেষ না হতে হতেই, গম্ভীর আওয়াজ টা পেলাম

-     মিমি তোমরা এখানে বসে? খাওয়া হয়ে গেল?

আমি তাকালাম চাঁদের দিকে। ইশারায় বললাম, গলা শুনে নে। আমি অর্জুনের দিকে তাকিয়ে মাথা নেড়ে বললাম খাওয়া হয় নি। ও সেটা দেখে সামনের দিকে চলে গেল। চাঁদ তখন বলে উঠল

-     ওরে অর্জুন, আমরাও বসে আছি। আমাদের ও জিজ্ঞাসা কর একটু বাবা।

আমার হাসি পেয়ে গেল। অর্জুন দাঁড়িয়ে গেল। আর যথারীতি চুপ করে দাঁড়িয়ে গেল। বুঝে গেলাম ওর কথা বলার ব্যাটারী খতম। আমি হাল ধরলাম। বললাম

-     মানে তুই যে তোমরা বলেছিলি তাতেই সবাই ছিল তাই তো? মানে তোমাদের খাওয়া হয়েছে মানে আমাদের সবার টাই মিন করেছিলি, তাই না?

ঘাড় নেড়ে জবাব এল হ্যাঁ। বলেই এগিয়ে গেল সামনের দিকে পরিবেশন করতে। আমি চাঁদ আর ছোড়দি হেসে গড়িয়ে পড়লাম। যে এতো কম কথা বলে সে অফিসার হবার পরে কি করবে, এই নিয়ে চাঁদের বিশাল চিন্তা হয়ে গেল। ওর এতো প্রশংসা করে সবাই। আর আমার সেটা ভালো লাগে। সে ওর সরল মনের কথাই হোক বা ওর মারাত্মক হ্যান্ডসাম দেখাই হোক।

সেবারের পুজোটা আমার জন্য অনেক ভাবেই গুরুত্বপূর্ণ। হয়ে গেল বহু দিন। কিন্তু তাও ঘটনা গুলো এমন ভাবে আমার মনে কোঠায় সাজানো, মনে হয় এই হয়ত হয়েছে। আমার জীবনের সব থেকে ভালো দূর্গাপুজা। সবাই মিলে আনন্দ করে সেই শেষ দুর্গাপূজা আমি কাটিয়েছি। তার পরেও দশ টা পুজো হয়ে গেল আমার জীবনে। কিন্তু ওই রকম মিস্টি আনন্দে ভরা পুজো, আমি আর কোনদিন কাটাই নি। কত বার যে ধরা পড়তে পড়তে বেঁচেছি সে আমরা জানি।
 
সেদিনে খেয়ে দেয়ে, আমরা বসে গল্প করছি। পরের দিন ভাই কে দেখতে আসবে পাত্রী পক্ষ। সবার মধ্যে একটা উত্তেজনা। মেয়ে নিজেও আসছে। শশুর বাড়িতে দূর্গাপুজো। যদিও মেয়েটি ভাই এর নিজের পছন্দ করা ছিল। যতদুর জানি অর্জুন ও মেয়েটা কে চেনে। আমার ভাই এখন যথেষ্ট রোজগার করে এবং বেশ ভালো ছেলে। ছোট বেলার মতন ওকে আমার আর কোন ভাবেই অপদার্থ মনে হয় না। আমাকে ভালবাসে খুব। কাল কেও সীমানাপুর গিয়ে আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে যেগুলো আমি খেতে পছন্দ করি। 

আমি তো ভাবতেও পারি না, এ বাড়িতে আমার জন্য এতো ভাবার লোক জন ও আছে। কাজেই ছোড়দি আমাকে বলছিল কালকে যেন আমি শাড়ি পড়ি। আমার সেটাই সমস্যার। আজকে পড়তে ইচ্ছে করেছিল পড়েছিলাম। দেখা যাক। দিদি বলছে যখন পড়তেই হবে। আমি অর্জুন কে খুজেও পেলাম না এই ভীড় এ। কিছু পরে দেখলাম, সব কিছু গুছিয়ে ও আর ভাই এলো আমাদের কাছে। ইশ ভাল পাঞ্জাবী টা তে বুকের কাছে ডাল কিম্বা তরকারি লাগিয়েছে। ধুয়ে দিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে পাঞ্জাবী টা।

ওকে ইশারা করে বললাম ফোন টা দেখতে। ও ফোন টা দেখতেই ওকে লিখলাম

-     পাঞ্জাবী তে কি লাগিয়েছিস?
-     ইশ ডাল পরে গেছিল তখন।
-     খুলে দে আমি কেচে দিচ্ছি।
-     সেটা মুখে বললেও হতো।
-     ইশ, সবার সামনে বলব খুলে দে আমি কেচে দেব? কেন আমি তোর বউ নাকি?
-     হতে তো কেউ মানা করে নি? আর তুমি কেন হবে? আমাকে দেখতেই চাও না। আমি নাকি ভোঁদড়!
-     এই বেশ করেছি বলেছি রে। কেন শুনছিস না আমার কথা? খুলে ওই তারে লাগিয়ে রাখ আমি কেচে দিচ্ছি।
-     খুলব না
-     প্লিস
-     না আগে বল, তুমি কার?
-     আবার ওই সব ফালতু ইয়ার্কী
-     না না এটা ডিল এ ছিল, বলতেই হবে।
-     কি করছিস। রাত হচ্ছে খুলে দে না। আর শোন খুলে উপরে চলে যাবি আমার ঘরে। সুট কেস এ একটা ব্ল্যাক, গোল গলা পাতলা টি শার্ট আছে ওটা পরে নিবি। না হলে ঠান্ডা লাগবে কিন্তু।
-     কি যে বল। খুব গরম করছে আমার ।
-     প্লিস।
-     সব করব, আগে যেটা বলতে হয় সেটা লিখে দাও।
-     না। ওটা বলব মুখে।
-     কখন?
-     সেটা তুই বুঝবি।
-     আচ্ছা, তখন যেন ভয় পেও না।
-     যা ভাগ। যা করতে বললাম কর।
-     ঠিক আছে দেখছি দাড়াও।

ও খুলে দিল পাঞ্জাবী টা। আমি চুপচাপ উঠে গিয়ে বললাম, সবাই কে শুনিয়ে

-     ইশ কেমন তরকারির ঝোল লাগিয়েছে দেখ। এখনি কেচে দিতে হবে, না হলে আর উঠবে না

আমার বড়দি, তেড়ে এলো একেবারে। এতো বড় ছেলে হয়েছে, কোন কান্ড জ্ঞান নেই। এটা খুলে তো পরিবেশন করবে বল। বক বক করতে করতে উঠে আসছে নিজেই কাচবে বলে। আমি হাত দেখিয়ে বড়দি কে মানা করে দিলাম। বললাম

-     তোরা গল্প কর। আমি তো শুধু শুনি। সে কাচতে কাচতেও শুনতে পারব।

ইচ্ছে ছিল আমি ই কেচে দেব ওর পাঞ্জাবী টা। ওর মা পারত না। একটা ভাল পাঞ্জাবী নষ্ট করে দিত। কি সুন্দর লাগছিল এটা পরে আজকে ওকে। জানিনা কেন ওর কোন কাজ করতে আমার আনন্দ হয়। সেটা সে কেচে দেওয়াই হোক, বা হস্টেলে আমার কাছে থাকার সময়ে ওর প্রোজেক্ট লিখে দেওয়াই হোক। বা ওর জন্য জামা প্যান্ট বা কোন এক্সেসারিজ কিনে আনা হোক। বা ওর জন্য রান্না বান্না করাই হোক।

আমি পাঞ্জাবী টা কেচে ,না নিংড়ে , জল সমেত ই মিলে দিলাম উঠোণের তারে।

-     কি রে নিংড়ে দিলি না?

বড়দি জিজ্ঞাসা করল আমাকে। আমি বললাম,

-     ওর জামা কাপড় সব সুতির। কেচে নিংড়াবি না। কুঁচকে যাবে। এমনি ভাবে মিলে দিস, দেখবি শোকানোর পরেও ভাঁজ ইন্ট্যাক্ট থাকবে অনেক টাই।

আমার কথায় বড়দি এবারে বলতে শুরু করল, নান্দু টা পাকা গিন্নী হয়ে গেছে। বিয়ের জন্য একেবারে প্রস্তুত। মনে মনে ভাবলাম, তোর ছেলের খিদমৎ খেটেই গিন্নী হয়েছি রে।
Like Reply
#66

(14-01-2022, 09:26 PM)Baban Wrote:  
ম্যাজিসিয়ান আপনি.......একদমই তাই। মঞ্চে উঠে এসে যা সব জাদু দেখাচ্ছেন দর্শকরা শুধু হা করে দেখে চলেছে সেসব। বিশ্বাস অবিশ্বাস,ঠিক ভুল, উচিত অনুচিত, ঘৃণা প্রেম, যুদ্ধ শান্তি, হাসি কান্না সব যেন এক একটা পায়রা হয়ে টুপি থেকে বেড়িয়ে উড়ে বেড়াচ্ছে মাথার চারিদিকে। হাততালি দিচ্ছে দর্শক কিন্তু আরও অবাক হতে চায় তারা। ম্যাজিসিয়ান নিজের সেরা জাদু দেখাতে শুরু করেছেন এবারে। গিলিগিলি ছু.... সেরা জাদু শুরু ❤❤

সেই গানটা মনে পড়ে যাচ্ছে -

এতো ভালোবাসা দিয়েছ তবু যে
আরো পেতে মন হাত বাড়ায়
যত দিন যায় তত বারই আশা
চাওয়া যে আমার সীমা ছাড়ায় 


ওয়াও।  অনেক ধন্যবাদ
Like Reply
#67

(14-01-2022, 09:45 PM)ddey333 Wrote:  আজ রাতে খুব গভীর ঘুম হবে , আর নানারকমের সুন্দর সুন্দর স্বপ্ন দেখবো ... জানি আমি l
হা হা হা হা। কেমন ঘুম হল কালকে রাতে?
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#68

(15-01-2022, 12:02 PM)ddey333 Wrote:  খিদমত খাটা মনে হয় বাইরে থেকে , প্রেমের পবিত্র তপস্যা আসলে এরকমই হয় .. Namaskar


আর অর্জুন তো খেটেই যাচ্ছে গত দশ বছর ধরে  :)  , সামনে আরো বহু যুগ পড়ে আছে জন্ম জন্মান্তর ধরে  খাটার জন্য ... Heart Heart  

ঠিক একদম ঠিক।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#69

                                                                           ষোল

 
                         রাতে অপেক্ষা করছিলাম দুষ্টু টার জন্য। বলেছিলাম, ছোড়দি যেন জানতে না পারে। আমার ঘর টা একদম ধারে। মানে এটাই আমার আর ছোড়দির ঘর ছিল। সেই ছোট খাট এখন আর নেই। আমি একটা ডিভান কিনে এখানে রেখে দিয়ে গেছিলাম বছর তিনেক আগে যখন এসেছিলাম। আমি না থাকলেও মা রোজ এই ঘর টা পরিষ্কার করে। এসেই বুঝেছি। ধুপ ধুনো পরে।

জানালা খুলে শুয়ে আছি আমি। আর হয়ত দিন দিন সাতেক পরেই পূর্নীমা। রাত হয়েছে আকাশে জ্যোৎস্না থই থই করছে। খুব ভালো লাগল আমার। দরজা খোলা রেখে বসে আছি। কি জানি আসতে পারবে কিনা। ভাই এর সাথে তো থাকে সব সময়ে। ভাই না ঘুমোলে আসতে পারবে না। কিন্তু আমার ঘুম আসছে না। ইচ্ছে করছে, এই বিছানায় এসে ও আমার সাথে বসুক। কথা নয় কোন, শুধু ওকে দেখি। নিঃশ্বাসের ঘ্রান নি। অনুভব করি ওর বুকের ধুকপুকুনি। অনেক রাতে এল। মনে হয় তখন একটা দেড়টা বাজবে। চুপি চুপি ঢুকল সে। 
 
-     কি গো ঘুমোউ নি? আমি তো ভাবলাম তোমাকে জাগাতে হবে আমাকে ঘুম থেকে।

কোন কথা বললাম না আমি। জানালার দিকে সরে গেলাম আরো, পাশের জায়গা টা ফাঁকা করে দিয়ে। ও টি সার্ট টা খুলে খালি গায়ে আমার পাশে এসে শুলো। হুম এই তো গন্ধ পাচ্ছি ওর। ও পছন্দ করল বলে, আমি শাড়ি টাও ছাড়িনি এখনো। সত্যি কত সাহস বেড়েছে আমার। বাড়ি ভর্তি লোক। আর আমি আর অর্জুন শুয়ে আছি এক বিছানায়।
বললাম
-     যাক তোর এই আশাও পূর্ন হয়ে গেল। যত বর বউ আছে আজকে এ বাড়িতে সবার মতন তুই ও এই ঘরে এসে শুলি এক বিছানায়।
এসে আমার হাত টা ধরল ও। হাতে একটা চুমু খেয়ে বলল
-     হুম।

খুব ভালো লাগে আমার ও যখন কথায় কথায় আমার হাতে চুমু খায়। বড় ভালবাসা সেই চুমু তে। বললাম

-     কি হলো? এতো বড় এচিভমেন্ট আর একটা হুম মাত্র।

চুপ রইল অর্জুন। কিছু পরে বলল
-     জানো?
-     কি?
-     যখন তুমি কালকে সবাই কে প্রণাম করলে, আমিও করলাম। বেশ তোমার বর বর ফিলিং আসছিল আমার।
-     তা আর বুঝিনি? দুষ্টু। শুধু আমি কেন, তোর মনিও বুঝেছে
-     বুঝুক গে। মনির জন্যেই তো আমরা ঠিক করে প্রেম করতে পারছি না।
-     আহা, তোমার মতন মহাদেব কে না আটকালে এতো দিনে বাড়ি সুদ্ধু লোক জেনে যেত।
-     যেত যেত। কি হতো? আমাদের তাড়িয়ে দিত। ভালো হত। আমরা চলে যেতাম। আলাদা থাকতাম
-     কি বুদ্ধি। সবার আশীর্ব্বাদ না থাকলে সেই জীবন কি সুখের হয়?
-     বাজে বোক না তো। কত ইন্টার রিলিজিয়ন বিয়ে হচ্ছে, ইন্টার কাস্ট বিয়ে হচ্ছে। সবাই কি আশীর্ব্বাদ পায় নাকি পরিবারের?
-     বাবাহ, খুব কথা বলছিস আজকাল।
-     হুম বলি না। বললে ঠিক ই বলি।

আমি কথা ঘোরালাম
-     ভাই ঘুমিয়েছে?
-     তোমার ভাই হবু বউ এর সাথে ছাদে প্রেমালাপ করছে।
-     তোমার ভাই কি? আজকে সন্ধ্যে তেও বললি। তোর মামা হয় না?
-     বাল হয়। শালা হয় শালা

এক কিল মারলাম ওর বুকে। কিন্তু রাগে নয়। একটা ভালো লাগায়। কিন্তু বুকের ভয় টা বেড়ে গেল। সত্যি তো আমাদের সম্পর্ক টা পূর্নতা পেলে, আর ও একশো টা সম্পর্ক উলটে পাল্টে একেবারে নষ্ট হয়ে যাবে। শালা কথা টা নিয়ে বেশি জল ঘোলা করলাম না। শুধু বললাম রাগের ভান করে

-     আবার মুখ খারাপ করে?
-     উহ এতো বকাঝকা কর কেন সবসময়ে? ভুলে যেও না আমিও তোমার হবু বর।
-     ভারী বর এলেন আমার।

কিন্তু কথাটা বলে, নিজেই গলে গেলাম। ওর বুকে মুখ গুঁজে দিলাম একেবারে। জীবনে প্রথম বার। যাতে আমার ভয় টা ও ধরতে না পারে। ওকে বলি কি করে আমি যে আমিও সেই ইচ্ছে পোষণ করি মনে মনে। যে ডিল টা ভেঙ্গে ভেগে যাই ওর সাথে। কিন্তু আমার কাছে দুটো দিক ই ভীষণ ইম্পর্ট্যান্ট। যদি পালিয়ে যাই, আমার বাবা মা, দিদিরা, অর্জুনের বাবা মা, কাকে কি জবাব দেবে? সবাই নান্দু অর্জুন কে নিয়ে পালিয়েছে। বদনাম তো হবে এক, উপরে জুটবে অভিশাপ। আমার জীবনে অভিশাপ আসুক। কিন্তু অর্জুন জুড়ে যাবে তখন আমার জীবনে। আমার সাথে সেও অভিশাপ কুড়োবে দশ জনের। সেটা আমি কি করে হতে দি। সাড়া দিলাম না আমি বিশেষ। ওর বুকে এতো ভরসা ছিল বলে বোঝাতে পারব না। বললাম

-     বেশ আর পুটপুট করতে হবে না। আরেকটু জড়িয়ে ধরে থাকি, তার পরে তুই ভাগ।
-     আর আমি?
-     তুই কেন? তুই তো বলেছিস আমাকে জড়িয়ে ধরবি না কোন দিন। আমি তো বলিনি যে ধরব না।
-     ইল্লী আরকী।

এই বলে আমাকে চেপে জড়িয়ে ধরল। কতক্ষন ছিলাম জানিনা। মনে হয়, এতো নিশ্চিন্ত কোন দিন ও হইনি, ওকে জড়িয়ে ধরার পরে যত টা নিশ্চিন্ত হয়েছিলাম। ঘুমিয়ে গেছিলাম মনে হয়। যখন চোখ খুললাম দেখলাম ও আমাকে দেখছে বড় বড় চোখ নিয়ে। বললাম আদুরী গলায়

-     কি রে যাবি না? দশ জনা কে না দেখালে কি তোর শান্তি হবে না?
-     আমি যেটা শুনি সেটা বলে দাও।

কথাটা ওর শেষ ও হলো না। বাইরে গলা খাঁকারির আওয়াজ পেলাম। মনে হয় কাকা হবে কিম্বা বড় জামাইবাবু। আমি ওকে আলমারির পিছন টা দেখাতেই, এক লাফে উঠে গিয়ে লুকিয়ে পড়ল আলমারির পিছনে। ভয়ে আমার বুকের ধুকপুকুনি বেড়ে গেল অস্বাভাবিক রকমের। আর সাথে সাথে ওর লাফিয়ে চলে যাবার দৃশ্য টা মনে করে মনে মনে হেসেও উঠলাম। বীর পুঙ্গব আমার। এক লাফে আলমারির পিছনে ঢুকে গেল। আমি চুপ করে শুয়ে পড়লাম। ঘর অন্ধকার ই ছিল। কাকাই মনে হলো। আমার ঘরের দরজা খোলা দেখে অবাক হয়ে গেল একটু। কিন্তু সোমত্ত মেয়ের ঘরে ঢুকতে ও পারল না কাকা। বাইরে থেকে বন্ধ করে দিল দরজা টা ঠেসিয়ে। বেশ কিছুক্ষন আমি মরার মতন পরে রইলাম।

পরে কাকা চলে যাবার আওয়াজ পেতেই সে বেড়িয়ে এলো আলমারির পিছন থেকে। ওর বুকে কান পেতে দেখলাম, ধুকপুকুনি আমার মতই হচ্ছে।   
ওকে জড়িয়ে ধরলাম আবার। বললাম,

-     ইনি নাকি আমাকে নিয়ে পালাবেন। মহাবীর। একটা গলা খাঁকারি তেই এক লাফে আলমারির পিছনে!
-     দেখ, চ্যালেঞ্জ নিও না। শুধু তোমার মুখ চেয়ে চুপ করে আছি।
-     আচ্ছা আচ্ছা বেশ , এবারে থাম। একটু জড়িয়ে ধরে থাকতে দে।
আমাকেও জড়িয়ে ধরল অর্জুন। বলল
-     আর সেটা বলবে না?
-     বেশ, আমি তোর । আর কারোর না।
-     মনে থাকবে?
-     উম্মম্মম্ম । এবারে ভাগ। আর শোন, আমার দু ঘন্টা পরে পরে তোর দেখা না পেলেও চলবে। ওটা কে তুই এক ঘন্টা করে নিস। প্রতি ঘন্টায় হলে আপাতত চালিয়ে নেব।

এক মুখ হাসি নিয়ে তড়াক করে উঠে পালালো। মন টা আনন্দে ভরে গেল। মনে প্রচণ্ড চিন্তা কিন্তু, এই সুখ টা তে সেই চিন্তা কোন ভাগ বসাতে পারল না। দরজা বন্ধ করে এসে, ঘুমিয়ে গেলাম কোন অতলে।
 
সকালে উঠতে দেরী করে ফেলেছি। নামলাম যখন তখন সাত টা বেজে গেছে। আমার পক্ষে আন- ইউসুয়াল ব্যাপার টা। আসার সময়ে অর্জুনের ঘরের পাশ দিয়ে এলাম। দেখলাম তিনিও ঘুমোচ্ছেন বিছানার এক ধারে। সকালে বেশ ঠাণ্ডা লাগছিল বলে, গায়ে আমার ঘর থেকে একটা চাদর নিয়ে গিয়ে চাপা দিয়ে এলাম। জানিনা ওকে পাব কিনা জীবনে। কিন্তু এই গুলো করে মনের আশ মিটিয়ে নি। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতেই, দেখলাম ছোড়দি, বাচ্ছা গুলো কে হেলথ ড্রিঙ্ক খাওয়াতে খাওয়াতে আমাকে দেখছে। আমি প্রমাদ গুনলাম। বুঝে গেলাম কি ভুল করেছি। আমিও ঘুমিয়েছি দেরী অব্দি আর সেও ঘুমোচ্ছে। দিদির এই সব ক্যাল্কুলেশন এ ভুল হয় না। ইশ আমারি দোষ, আমি যদি উঠে পড়তাম পাঁচটা তে তবে সমস্যা থাকত না। আমি প্রায় আড়াই ঘন্টা বেশী ঘুমিয়েছি আজকে।
 
কলপারে যখন আমি গেলাম, দিদি শাম্প্যু করছিল বসে। আমিও বসে পড়লাম। আমি রোজ ই শ্যাম্পু করি। আমি দেখেছি এতে আমার চুল বেশ ভালো থাকে। ঝরে না। কলপার টা ঘেরা। বাবা বানিয়েছে একটা ঢাউস চৌবাচ্চা। এমন তিন চার জনা একসাথে স্নান করতে পারে। ঘেরা বাথরুম ও তিনটে আছে। কিন্তু আমরা বোনেরা এই ভাবেই গল্প করতে করতে স্নান করি। আজকে আমি আর ছোড়দি আছি। আমি তো বিশেষ সাড়া দিচ্ছি না। দিদি ই প্রথম কথা বলল
-     কি ব্যাপার আমার ডেয়ার ডেভিল বোন, আজকে আমার সাথে চোখে চোখ রাখতে পারছে না কেন?

মাথায় জল ঢেলে তাড়াতাড়ি, শামপ্যু ঘষতে শুরু করলাম, যাতে দিদি আমার চোখ দেখতে না পায়। বললাম,

-     কি যে বলিস? কেন চোখে চোখ রাখতে পারব না কেন?
-     সে তুই জানিস। এখানে এসে দেখছি, রূপ চর্চায় বেশ মন লেগেছে।
-     কি যে বলিস বুঝি না। ওই টুকু আমি ইদানীং করি।
-     হুম, যেদিনে অর্জুনের সাথে দেখা হয় সেদিন করিস, আর এখানে রোজ করছিস।
-     দিদি, প্লিস।
-     তুই কিন্তু প্রচন্ড ভাবে ইনভল্ভ হয়ে পড়ছিস। আমি দেখছি সেটা
-     কি রকম? আমি তো থাকি ই না ওর ব্যাপারে। কি খাচ্ছে কোথায় যাচ্ছে কিছুই জানিনা।
-     তাই? কালকে ওর পাঞ্জাবী টা কাচতে কে বলেছিল?
-     এ মা না হলে দাগ লেগে থাকত।
-     ওর মা তো যাচ্ছিল, আটকালি কেন ওর মা কে?
-     ওর মা কে চিনিস না? পারত না ঠিক করে।
-     হুম সেটাই বোঝাতে চাইছি। নিজেই বোঝ কত টা পজেসিভ তুই ওকে নিয়ে। ওর সামান্য জামা কাপড় নিয়েও তুই কত টা পজেসিভ। আর তুই বলছিস তুই ওতে ইনভল্ভ না? তুই কিন্তু দিব্বি কেটে বলেছিলি যে তুই এই ব্যাপার টা থেকে বেরিয়ে আসবি। কথা দিয়েছিলি।

হুশ হুশ করে জল ঢালতে লাগলাম আমি। সত্যি টা দিদি বলে দেবার পরে, আমার যেন শরীরের গরম বেড়ে গেল। জল ঢালা শেষ হলে দিদি আবার বলল,

-     কতক্ষন ছিল কালকে রাতে ও?
-     বেশীক্ষন না।
-     তাও?
-     ঘড়ি দেখিনি।
-     হুম আমি দেখেছি। ও শুতে এসেছে প্রায় চারটে।
-     অ্যাঁ?

চমকে উঠলাম আমি। এতোক্ষন ছিলো ও আমার কাছে কালকে? হে ভগবান। আমরা কেউ বুঝতেই পারিনি। আমার মনে হচ্ছে আমার এই অদ্ভুত টানের জন্যেই ও আমার থেকে দূরে সরতে পারছে না। কারন আমি ওকে দূরে সরতে দিচ্ছি না। যতই আমার অজান্তে হোক সেটা। আমি তো কোন অসুখে নেই। কিন্তু ওর অসুখ আমি বাড়িয়ে দিচ্ছি। আর সেটা ও বুঝতে পারছে না। যে সম্পর্কে র কোন ভবিষ্যৎ নেই, সে সম্পর্ক নিয়ে ওকে আমি কেন এতোটা ইনভল্ভ করে ফেলছি?

আমি পুরো মাত্রায় দুর্বল একটি প্রানী। যাকে ভালোবাসি তার জন্য আমি এই টুকু কস্ট মেনে নিতে পারছি না? কিন্তু সত্যি ই কস্ট এই টুকু? বুঝতে পারছি না। ওকে যখন ছেড়ে এসেছিলাম আমি খড়গপুর থেকে, এক বছর আমি কেঁদে ছিলাম, আড়ালে আবডালে। কাউকে বুঝতে দিই নি। মনে মধ্যে কি রকম ফাঁকা জায়গা তৈরি হয়েছিল আমি জানি। কারন ওই সময়ের কারোর সাথে আমার আর যোগাযোগ নেই। এর মানে তো পরিষ্কার, আমি ছিলাম ওখানে এটা ঠিক কথা, কিন্তু মন টা ফাঁকা হয়ে গেছিল বলে ভাবতাম, সেটা আসলে ওর ই স্মৃতি তে পরিপূর্ন ছিল। কেউ ঢুকতেই পায় নি ভিতরে।

ওখানে কম করে আমি খান দশ প্রপোজাল পেয়েছিলাম, বিয়ে বা প্রেমের, কিন্তু কারোর মুখ তো দুরের কথা নাম ও মনে নেই আমার আজকে। আমি যেখানে যেখানে ও কে নিয়ে থেকেছি বা ওর সাথে ইন্টার‍্যাকশন হয়েছে, সেখানের কথা আমার মনে আছে। বাকি কথা আমার স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে গেছে। মজার ব্যাপার যে তিন বছর মাঝের, আমার আমি বাড়ির সাথে কোন যোগাযোগ রাখিনি, খেয়াল করে দেখলাম আমার সাথে অর্জুনের কোন রকম কোন যোগাযোগ ছিল না। এটা বাড়ির সাথে যোগাযোগ রাখিনি বলে হয়েছে, নাকি অর্জুনের সাথে যোগাযোগ নেই বলে আমার কিছু ভাবতেও ইচ্ছে করে নি।

আমি কি ছোট থেকেই ওর উপরে অবসেসড ছিলাম? নাকি সেটা খড়গপুর থেকে হয়েছে? আমার মন বলছে খড়গপুর থেকে, কিন্তু মাথা বলছে হয়ত তার আগে থেকেই। না হলে একটা মাধ্যমিক পরীক্ষা দেওয়া বাচ্চা ছেলেকে জড়িয়ে ধরে ছাদে কেন কেঁদেছিলাম? এই সম্পর্কের পিছনে কে বেশি সময় আর নিজের মন দিয়েছে, আমি না অর্জুন?

আমি ভাবতাম, অর্জুন ই সে যে আমাকে বাধ্য করেছে ওকে নিয়ে ভাবতে। কিন্তু অর্জুন কেন? আমার তো ওকে সেই সময় থেকেই ভালো লাগত যে সময়ে আমি আর ও দুজনাই বাচ্চা ছিলাম। কেন ভালো লাগতো? কি কারন?
নিজের ঘরেই ছিলাম চুপ করে বসে আমি। আর বসে বসে মাথা আর মন তোলপাড় করে ভাবছিলাম এই সব কথা। বাড়িতে অনেকে আসবে আজকে। আমি দিদির সাথে স্নানের সময়ে কথা বলে সেই যে ঘরে এসেছি আর নিচে যাই নি। ইচ্ছেও করছে না। দিদির কথা গুলো আমার বুকে বাজছে দামামার মতন। আমি ওকে নিয়ে কি লেভেলের পজেসিভ সেটা দিদি আমাকে চোখে আঙ্গুল দিয়ে আজ দেখিয়ে দিল। লজ্জা লাগছিল খুব, কিন্তু তার থেকেও বুকে লাগছিল, আমার জন্যেই ছেলেটা একটা নর্ম্যাল লাইফ লিড করতে পারছে না।

এই সময়ে ওর হেসে খেলে জীবন কাটানোর কথা। কত বন্ধু বানাবে, মেয়েদের সাথে ফ্লার্ট করবে। হাসি খুশী তে কাটাবে জীবন। ও হয়ত ভাবছে আমাকে চোখে সামনে দেখছে, হাতের কাছে পাচ্ছে, ও খুশী তে আছে।  কিন্তু আমি বুঝতে পারছি, ওই হাসি খুশীর পিছনে ওর মনে কি ঝড় চলছে। আমাকে না পাবার মারাত্মক যন্ত্রণা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে অনবরত। তাই যতক্ষন আমার সাথে থাকছে ভালো থাকছে আর আমি না থাকলেই চুপ করে যাচ্ছে। আমি বুঝতে পারছি এটা। কারন আমার ও ঐ এক ই হাল। নাহ ভাবতে পারছি না। কে কার জীবন থেকে সরে গেলে , কার জীবন টা ভালো হবে আমি বুঝতে পারছি না। হয়ত দিদিও পারছে না বুঝতে তাই ধীরে ধীরে আমাদের সম্পর্ক টা ওর মন মেনে নিয়েছে। ও হয়ত ভাবছে, দোষ দুজনার ই। বা দুজনার ই কিছু করার নেই।
মানুষের মন পড়ার ক্ষমতা আমার মারাত্মক। তা সে আমার স্বামী হোক বা ছেলে মেয়ে। মা হোক বা বাবা, দিদি হোক বা ললিত দা। কিন্তু যেদিন বুঝলাম যে আমি অর্জুন কে ভালোবাসি, সেদিন থেকে ওর মন পড়া বন্ধ করে দিয়েছিলাম।

ভয় পেয়েছিলাম। যদি আমি ভুল বুঝি? যদি এমন কিছু বুঝি যেটা তে আমি ওকে ঘেন্না করতে শুরু করি? কি মুশকিল না? সারা জীবন আমি এই মুশকিল বয়ে নিয়ে বেড়িয়েছি। আমি যে রকম দুর্বল ছিলাম, ও চাইলে আমাকে যে কোন মুহুর্তে সব রকম ভাবে পেতে পারত। আমি হয়ত ওকে আটকাতেও পারতাম না। কিন্তু ও এগোয় নি। বিশেষ মুহুর্তে ওকে আমি আমার শরীরের নানা জায়গা জাস্ট গিলতে দেখেছি। ইয়ার্কী মেরেছে। আমি কিল থাবড়া দিয়েছি রেগে। কিন্তু ও লিমিট ক্রস করেনি কোন দিন । আমাকে জড়িয়ে ধরে শুয়ে থেকে ঘন্টার পর ঘন্টা, কিন্তু একটা ফাউল টাচ করেনি আমাকে কোন দিন। এমনি এমনি ওকে ভালোবেসে ফেলিনি আমি।

আমি অনেক সময়ে মনে করতাম, ছেলেটা কি বীতকাম? এবারে হয়ত ঠিক কিছু করবে। কিন্তু ঠিক সময়ে ও আমাকে ছেড়ে দিয়েছে। এতো বোধ এই বয়সে কি করে এলো ওর মধ্যে। মনে হয়েছিল, এই আমার সেই মানুষ টা। ও জানে লাইন টা ঠিক কোথায় আছে। ও আমাকে বাধ্য করতে চায় নি। আমি নিশ্চিত আমাকে যদি ও সেই সময়ে এই শারীরিক সুখ টা দিত , আমি ই হয়ত ওকে নিয়ে পালাতাম। কিন্তু সেই বাধ্যতা আমার ঘাড়ে ও চাপিয়ে দেয় নি। জানিনা ও কি ভেবেছিল, বা আদৌ ভেবে করেছিল কিনা এটা, কিন্তু এই ব্যাপার টাই আমার আর সম্পর্কের মূল হয়ে গেছিল। বিশ্বাস আর ভরসা। ওকে চোখ বুজে বিশ্বাস করার ইচ্ছে টা আমার সেই থেকেই জন্মে গেছিল।

ও আমার দিদির ছেলে। সন্তান তূল্য। ভালোবাসা তো থাকবেই। কিন্তু ভেবে দেখুন সেই ভালোবাসা কি শুধুই অপত্য নয়? ও আমার থেকে এমন কিছু ছোট নয়। আমি উনত্রিশ তো ও চব্বিশ। দুজনাই মারাত্মক রকম এট্রাক্টিভ। ব্রিলিয়ান্টলি শাইন্ড সমাজে। দুজনের ই শরীর তখন ফুটছে। এই সব ছাড়িয়ে, যে ভরসা আমাকে ও দিয়েছিল, তাতে কি আমি ওকে ভালোবাসতে পারি না? মাসী নয় একটা সাধারন নারীর মতন?  হ্যাঁ আমি অসহায়, তাই জিজ্ঞাসা করছি। আমার দোষ আমি খুঁজে পাচ্ছি না। মাঝে মাঝে মনে হয় সেদিনে মরে যাওয়া বেস্ট ছিল। যেদিনে ও আমার বাড়ি চলে এসেছিল সোজা মিশিগান থেকে। মরে গেলেই ব্যস আমার আর কিছু যায় আসত না। কিন্তু আমি শিওর ছিলাম, তারপরে সেও আর থাকত না পৃথিবীতে।
 
 
                                                            
[+] 13 users Like nandanadasnandana's post
Like Reply
#70

                                                         সতেরো
 
আমার দিদি, মুখে বলে আত্মহত্যা পাপ। কিন্তু দিদির ফিলসফি তে সেদিন আমি মরে গেলে কোন ঝক্কি আর থাকত না। সেটা আমি বুঝি। কিন্তু ও তো আমাকে তীব্র ভালবাসে, তাই কোনদিন ও মুখে বলে নি একথা। হয়ত আজ ও চায় সেটা। আর এই আশা তেই আছে আমি কোন দিন আত্মহত্যা করে নেব। তাই মাঝে মাঝে আমাকে জড়িয়ে ধরে কান্না কাটি করে। বলেছিলাম না, আমি মন পড়তে পারি। বেচারি, শুধু আমার কথা আর অর্জুনের কথাই ভাবে না, ভাবে সবার কথা।

এ তো শুধু আমার সমস্যা না। এটা তো পুরো পরিবারের সমস্যা। এমন একটা সম্পর্ক, যেটা হয় না, কেউ মেনে নিতে পারে না।

-     কী রে নিচে আসছিস না কেন? অ্যাঁ, এখনো শাড়ি পরিস নি?

চিন্তায় ছেদ পরল আমার। চোখ টা মুছে নিলাম আমি । তাকিয়ে দেখলাম ছোড়দি। অসম্ভব সুন্দর লাগছে দিদিকে আমার। এক টা লাল শাড়ি। এক গা গয়না। ঠিক লক্ষ্মী প্রতিমার মতন লাগছে। না না, মন্ডপে সাজানো মা দূর্গার মতন লাগছে দিদি কে। বাস হাতে একটা ত্রিশুল দিলেই ষোলকলা পূর্ন হয়। দিদি আমার সামনেই দাঁড়িয়ে। আমি বিছানায় বসে। কল্পনা করলাম দিদির হাতে ত্রিশুল, আর আমি পায়ের কাছে বসে। দিদি ত্রিশুল টা আমার বুকে বিঁধিয়ে দিচ্ছে একটু একটু করে। আর বলছে - তোর মতন আসুরী কে মারতেই আমার ধরায় আগমন।

 চমকে উঠলাম। আমি কি দিদির মন পড়লাম? তবে এ কল্পনা এলো কি করে আমার মনে?
দিদি আবার বলল - কি রে চল, সময় নেই ওরা সীমানাপুরে চলে এসেছে তো!
-     হুম যাচ্ছি
-     কি ভাবছিলি? অর্জুনের কথা?
-     মরন আমার। আর কি ভাবার বিষয় নেই নাকি আমার?
-     হ্যাঁ, সে তো বটেই, সে আমি জানি, নে রেডি হ।

আমি দিদির দিকে তাকালাম। দিদির চোখে তাকিয়ে যে ঘৃনা দেখলাম, আমি চোখ ফিরিয়ে নিলাম উলটো দিকে। পারলাম না তাকিয়ে থাকতে। এতো তীব্র ঘৃনা? বুঝে গেলাম, দিদিও একি কথা ভাবছিল, যা আমি ভাবছিলাম তখন। আমাকে মেরে ফেলার কথা। অর্জুন তো বংশের প্রদীপ, সবার প্রাণ। ওর জানের দাম ই আলাদা। আমি তো তাকে শেষ করে ফেলব, যে অর্জুনের সামান্য ক্ষতির কথা ভাববেও। তাতে সে যেই হোক। কাজেই বাকি রইলাম আমি। আমার মরণে অর্জুন ছাড়া কারোর কিচ্ছু যায় আসবে না। তাই দিদি আমার মরন চাইছে। দিদি কে বললাম,

-     আচ্ছা দিদি, আমার যদি এক্সিডেন্ট এ মৃত্যু হয়, তাহলেও কি অর্জুন শান্ত হবে না?  

দিদি চমকে উঠল। বুঝে গেল, আমাদের দুজনের চিন্তা টা একি দিকে চলছে। মুহুর্তেই, দিদির চোখে ঘৃনার বদলে অপরিসীম ভালোবাসা আর ব্যাথা দেখলাম। হাসি পেল আমার। আহা রে, কি মারাত্মক দোলাচালেই না ভুগছে দিদি টা আমার। একদিকে আমার উপরে অপরিসীম ভালবাসা, তার উপরে দিদির জীবনে আমার অবদান, আর একদিকে রাক্ষুসী আমি। এতোগুলো পরিবার এর চিন্তা। রাক্ষুসী আমি টাই দিদিকে সব থেকে চিন্তায় ফেলেছে বলে আমার বিশ্বাস। আমাকে বলল

-     কেন মরার কথা কেন?
-     না বললাম, তুই কিছু করিস না আমাকে। মানে মারার চেষ্টা করিস না। আমি ভাবছি, এই রকম একটা প্লট বানিয়ে, এক্সিডেন্ট এর মতন করে মরে যাব।

দিদি আমার কাঁধে হাত রেখে কথা বলছিল। আমি শেষের কথা টা বলার সাথে সাথেই, কাঁধ টা খামচে ধরল। তাকিয়ে রইল আমার চোখের দিকে। চোখে একটা সমীহ মাখানো ভয়। মুহুর্তেই বদলে গেল সেটা, স্বাভাবিক হয়ে গেল। সেই আদ্র চোখ, আমার উপরে ভালোবাসা ফিরে এলো চোখে। ঠাণ্ডা গলায় বলল,

-     আমি কি ভাবছিলাম, কি করে বুঝলি? বোঝার ভুল নয় তো তোর?

তখন চোখে কৌতুক উঁকি দিচ্ছিল দিদির। বুঝে গেলাম দিদির মনের কোনায় কথাটা এসেছিল, এতো গুলো পরিবার কে বাঁচাতে, আমাকে মেরে ফেলার কথা। হয়ত বুঝেছে, আমার পাষাণ প্রাণ। সহজে মরব না। তাই আমাদের সামনা সামনি কস্ট না দিয়ে অনেক ভিতর থেকে ভাবছে এই সমস্যা থেকে বেরোনর পথ। আমি দিদির কথার উত্তর দিলাম না। বললাম অন্য কথা

-     আমাকে মারলে তোর কি হবে? সুবর্ন টা একা হয়ে যাবে। ললিত দা শেষ হয়ে যাবে। তোর সারা জীবনের তপস্যা র ফল তুই যা পাচ্ছিস সব জলাঞ্জলি যাবে। আর সব থেকে বড় কথা, জেলের ভাত তুই খেতে পারবি না।
দিদি হেসে ফেলল আমার শেষ কথা টা শুনে। হাসতে হাসতেই আমার সুটকেস খুলে আমার জন্য শাড়ি বের করে দিল। আমার পাশে রেখে বলল,

-     আমি ধরা পড়ব তোকে কে বলল।

আমি শাড়ি টা নিয়ে খুলে ফেললাম। নিজে যে শাড়ী টা পরে ছিলাম, সেটা খুলে, নতুন শাড়ি টা পড়তে পড়তে উত্তর দিলাম
-     অর্জুন ঠিক ধরে ফেলবে। ওকে তো চিনিস না। তারপর কি তোকে ও ছেড়ে দেবে ভেবেছিস?
-     হুম সেটা ঠিক কথা। তবে কি উপায় বলত?  
-     তোকে তো বললাম।
-     এক্সিডেন্ট?
-     হুম।
-     আরো একটা ভালো উপায় আছে।

চমকে উঠলাম আমি। মন টা ফাঁকা হয়ে গেলো। মনে হলো উপায় টা ঠিক ঠাক হলে সেটা মেনে নিতেই হবে। কিন্তু তাতে আমার আর অর্জুনের সম্পর্কের মিলন হবে না এটা নিশ্চিত। আমি না চাইলেও, এটা মেনে নেওয়া আমার পক্ষে মারাত্মক কষ্টকর হবে। কিন্তু পিছিয়ে আসলে চলবে না। দিদি কে বললাম কি উপায়? দিদির হাতের চুড়ি,শাঁখা পলার রিন রিনের আওয়াজের মাঝেই দিদি আমার শাড়ির কুঁচি ঠিক করতে করতেই বলল।

-     তুই চলে যা অন্য কোথাও।
-     আর অর্জুন?
-     ওকে আমরা সামলে নেব?
-     পারবি না রে দিদি। আমি জানি পারবি না
-     তোকে সে সব ভাবতে হবে না।
-     কিন্তু।
-     কোন কিন্তু না। যদি না যাস ভাবব, তুই ছেলে টাকে স্বাভাবিক জীবনে ফিরতে দিবি না। ওর উপরে পজেসিভ হওয়া বন্ধ কর। তুই কি করে জানলি, তুই চলে যাবার পরে আমরা ওর খেয়াল রাখতে পারব না?
-     না মানে, পারলে তো ভালো, কিন্তু যদি না পারিস।

দিদি আমার চুল টা খুলে দিয়ে আঁচড়াতে লাগল। এখনো হালকা ভিজে আছে আমার চুল টা। দিদি আঁচড়াতে আঁচড়াতে রেগে গেল, বেশ জোরের সাথেই আমাকে বলল,

-     না পারলে তখন ভাবব। এখন সে সব তোকে বলতে যাব কেন। মোদ্দা কথা, আমি আর তোর পজেসিভনেস টা মানব না। আমি মানতে পারছি না। আর তুই ভেবে দেখ, এই পজেসিভ নেস টা মাতৃ সুলভ নয়। সব ঘেঁটে দিয়েছিস তুই আমার। ব্যস আমি আর মেনে নেব না । মনে থাকবে?

চুল আঁচড়ানো হয়ে গেলে আমাকে টিপ পড়িয়ে দিল দিদি। ততক্ষনে নিচে বেশ হই হল্লা শুরু হয়েছে। আমার সাজের বাক্স থেকে লিপস্টিক বের করে আমাকে পড়াতে লাগল দিদি। আর বলতে লাগল,

-     কিন্তু যদি ও মেনে নেয় পুরো ব্যাপার টা, তবে তোকেও মেনে নিতে হবে, আর জীবনে ফিরতে পারবি না এদিকে, মনে থাকবে?

হ্যাঁ এই প্রপোজাল টা মন্দ না। কিন্তু চোখ আমার জলে ভরে এলো। মনে হচ্ছিল, হাপুস নয়নে কাঁদি। কিন্তু অর্জুনের জন্য এই টুকু করতে পারব না আমি? খুব পারব। এর মধ্যে দিদি আমাকে ধমক দিল,
-     আচ্ছা এই ভাবে কাঁদলে আমি কি ভাবে কাজল টা পড়াব?
-     পরাস না কাজল আমাকে আর। এই ঠিক আছি।
-     আচ্ছা এবারে চোখের জল মোছ, আর নীচে চল। এই ভাবে তোকে অর্জুন দেখলে আমার উপরেই না রেগে যায়।
 
ঠিক করে নিয়েছি আমি, মণ্ডপের প্রতিমার বিদায় আর আমার বিদায় একসাথেই নেব। বলিনি কাউকে কিছুই। দুপুরে সবাই নিচে খাচ্ছিল, আর আমি সুটকেস থেকে অর্জুনের জন্য কিনে আনা ড্রেস গুলো কে বের করে রাখছিলাম। একে একে খুলে রাখছিলাম, সেই সব গয়না গুলো, যে গুলো আমাকে অর্জুন দিয়েছিল। আজকের দিন টা আছে আর মাঝে। আজকে প্রান ভরে দেখব ওকে। প্রান ভরে বাঁচব।

আজকে ভাই এর পাকা দেখা হয়ে গেল। আমিও ছিলাম কিছু সময় ওখানে। ভাই এর শাশুড়ি তো আমাকে দেখে খুব পছন্দ করেছে। ওর ছেলের জন্য। কিন্তু যখন শুনলো আমি অর ছেলের থেকেও বছর তিনেকের বড় তখন পিছিয়ে গেল। যদিও আমার সামনে এই সব কথা হয় নি। ভাই এর হবু বউ কোন ভাবে আমাকে চেনে। হয়ত কোন দিন ক্লাস নিয়েছিলাম। ও দেখছিলাম ওর মা কে আটকাচ্ছিল যখন ওর মা আমার রুপের প্রশংসা করছিল। আমার ভয়ঙ্কর রাগ ধরছিল। মনে মনে ভাবছিলাম, রূপ ছাড়াও আরো অনেক কিছু আছে আমার মধ্যে, যা তোমার ছেলের মধ্যে নেই।

              রাগে চলে এসেছিলাম সেখান থেকে। সেই থেকে উপরেই আছি। কেউ ডাকেও নি আমাকে আর। খেতেও ডাকে নি। আমি অর্জুনের জামা প্যান্ট গুলো ওর ঘরের বিছানায় রেখে দিয়ে নিচে এসে দেখি, খুব হই হল্লা চলছে। খেতে বসেছে অনেকেই। আমিও গেলাম পরিবেশন করতে। চুপচাপ পরিবেশন করছি। দিদিরা সবাই খেতে বসেছে। সাথে জামাইবাবু রা। আজকে খুব ভালো লাগছে। পাশাপাশি সবাই বসেছে। ভাই আর ভাই এর হবু বউ ও বসেছে। আমি মা আর কাকি পরিবেশন করছি। অর্জুন নেই ধারে কাছে। ভাবলাম ওর খাওয়া হয়ে গেছে। সাধারনত খায় না ও আগে। কারন ওকে কেউ না বললে খেতে ও বসে না। কিন্তু ওর মা বসে গেছে দেখে ভাবলাম ও খেয়ে নিয়েছে আগেই। ওর মা ও সাধারনত ও না খেলে খায় না।

কিন্তু ওদের খাবার শেষের মুখে দেখলাম এলো কোথাও থেকে। ছাদে ছিল মনে হয়। কি জানি কি করছিল? এসে আমার সাথে পরিবেশন শুরু করল। ও আসলেই আমার চারিপাশ টা বদলে যায়। দিদির কথা বেমালুম ভুলে গেলাম আমি। ওর সাথে বক বক করতে করতে, সবাই কে খাইয়ে আমিও খেতে বসলাম। ছোড়দি আমাকে খেতে দিচ্ছিল। অর্জুন দেখলাম দূরে বসেছে একটু। ছোড়দি বলতেই চলে এল ও আমার কাছে। ছোড়দি পাশে বসতে বলতেই, পাশে বসে পড়ল এক মুখ হাসি নিয়ে। যেন চাইছিল আমার পাশে এসে বসতে। বাড়ির সব বর বউ যেমন একসাথে বসে খাচ্ছিল, আমারা ও সেই ভাবেই বসলাম।

এবারের পুজো টা যেন আমাকে ভরে ভরে দিচ্ছে সব কিছু। বাস আজকের রাত টা, কালকে আমি চলে যাব। আজকে যেন কিছু গড়বড় না হয়। ছোড়দি, যেন কল্পতরু হয়ে আমার ইচ্ছে পুরন করছে আজকে। সন্ধ্যে বেলায়, আমাকে আর অর্জুন কে ছেড়ে দিল অন্ধকারে, বাড়ির পিছনের বাগানে গল্প করতে। আমি অর্জুনের সাথে গল্প করছি, কিন্তু আমার মনে চলছে কালকের চলে যাওয়া। অর্জুন বুঝেছে কোন কারনে আমি অমনোযোগী। ও চেস্টা করছে আমাকে সব ভাবেই খুশী করার। আমাকে হাসানোর।

জানি না কতক্ষন কাটিয়ে ছিলাম আমি সময় ওর সাথে। তবে বেশির ভাগ টাই ওর বুকে ছিলাম আমি। ওকে চেপে ধরে। ও বুঝছিল না ব্যাপার টা। আজকে আমি ওর উপরে কেন এত দয়া করছি, সেটাই মনে হয় ওর বোধগম্য হচ্ছিল না।আগে কতবার বলেছে, একবার আমার বুকে এস, আর কোনদিন ও বলব না। কোনদিন ও যাই নি আমি। কোনদিন ও ওর বুকে ঝাঁপিয়ে পড়তে পারিনি। কিন্তু গতকাল আর আজকে আর সে সব ভাবিনি আমি। বার বার জড়িয়ে ধরছিলাম, প্রিয় মানুষ টা কে। জানি কাল থেকে আর পাব না। জীবনে দেখা করব না বলে কথা দিয়েছি ছোড়দি কে।বেশী আঁকড়েও ধরতে পারছি না। ওই এক আঁকারেই হয়ত সব ধরে ফেলল। অনেক না বলা কথা ও না শুনেই বুঝে যায়। অনেক না বলা ব্যাথা ও এমনি ই অনুভব করে নেয় আমার। এমনি এমনি কি প্রেমে পড়েছি ওর?
আজকে রাতে আমি ওকে আসতে মানা করেছিলাম।কারন আজকে রাতে একলা থাকলে জানিনা আমি কি করে বসতাম। ওকে বলেছিলাম, আজকে রাতে অনেকে বাড়িতে আছে। ওকে যে আজ সন্ধ্যে বেলায় সময় দিলাম, এর কারন ই হলো রাতে ও আসতে পারবে না। এমনি বললে শুনত না। কিন্তু অনুনয় করলে শোনে। অনেক না শোনা কথাও শুনে নেয়। মন পড়ে ফেলে যে আমি চাইছিনা। আর ওকে সেটা বলতেও পারছি না।

সারা রাত তো ঘুমাই নি। আমার মোবাইল এ থাকা সব সব ছবি গুলো দেখছিলাম। কোন দিন আমরা জোড়ায় ছবি নিই নি। অনেকে থাকলে নিয়েছি।বাকি ওর সব ছবি ওর একলা আছে, আমার মোবাইল এ। কে কোথায় দেখে ফেলবে, আরেক কেলেঙ্কারি হবে। কোন টা একেবারে নায়কের মতন পোজ এ। তো কোন টা মুখ গোমড়া করে। হয়ত কিছু চেয়েছিল আমি দি ই নি। সর্বক্ষন ই তো গায়ে গায়ে লেগে থাকে আমার কাছে থাকলে। তখন ই হয়ত বকে দিয়েছিলাম ওকে। তাই মুখ গোমড়া। হাসি পেয়ে গেলো আমার। একেবারে বাচ্চা। আবার অসম্ভব পরিনত।
 
সারা রাত ই ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম ওর ছবি গুলো। নাহ এই ব্রাউন রঙ টা ওকে মানাচ্ছে না। আর এই রঙের ওকে কিছু পড়াবো না। কোবাল্ট ব্লু ওকে দারুন মানায়। টি শার্ট গুলো এই রঙের কিনে দেব এবার থেকে আমি। নিস্ফল ভাবনা। কিন্তু মন কে, কে আটকে রাখতে পারে? আর আটকে রাখলেই বা আমি শুনব কেন? আমার মন ওকে নিয়ে হারিয়ে যায় কোণ স্বপ্ন রাজ্যে। সেখানে আমার আর ওর ঘর। কেউ নেই আর। বাস ও, আর ওর বুকে আমি।   


দশমীর সকালে ঘট বিসর্জনের আগে, দেখলাম আমার ট্রেনের টিকিট কনফার্ম এর মেসেজ এলো। কাঁসর টা পড়েছিল সামনেই, কেউ বাজাচ্ছিল না। সবার মন বিষাদে আছে। আজকে মা চলে যাবেন। বাচ্চা গুলো ও বুঝতে পারে এই দূর্গাপূজার গুরুত্ব। অন্যান্য দিন কে কাঁসর নেবে আর কে ঘন্টা নেবে, সেই নিয়ে মারামারি করে রিতিমতন। কিন্তু আজকে কেউ নেই। যে যার মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে। নিজের মা কে আঁকড়ে ধরে। ওদের কাছে ওদের মা ই দূর্গা। আমি কাঁসর টা হাতে নিয়ে বাজাতে শুরু করলাম। কাই নানা কাই নানা।

অর্জুন সবার আগে ছিল। যে দল টা ঘট বিসর্জন করতে গেল সেখানে ভাই আর তার হবু বউ ও ছিল। অর্জুন সবার আগে। আমার দেওয়া একটা টি শার্ট পরে আছে। প্যান্ট টা মনে হয় পুরোন পড়েছে। চিনতে পারলাম না আমি। সামনে যেটা পায় সেটাই পরে নেয় ও। ওরা চলে যেতে আমি বসলাম মায়ের বেদীর সিঁড়ি তে। সব মেয়েরাই বসে। মা কাকি দিদিরা। পাড়ার সব মেয়ে বউ রা বসে। জামাইবাবু রা এদিক ওদিক ছড়িয়ে আছে। দিদি আমার উপরে রেগে আছে। কিন্তু আমার কিছু করার ছিল না। আমি যা করেছি সেটা অন্য কেউ থাকলেও করতাম। আর ও খচ্চর ছেলে সব সময়ে আমার পাশে এসে বসলে আমি কি করি?

শান্তি জল দিচ্ছিলেন, পুরোহিত দাদু। আমি শাড়ি পরে ছিলাম। শান্তি জল নেব বলে বসে পড়েছিলাম। আমি সব কটা বাচ্চা কে খুঁজে তাদের মায়ের পাশে বসিয়ে দিয়ে এলাম। অর্জুন আর ভাই ছিল দাঁড়িয়ে। ভাই কে মুচকি হেসে ওর বউ এর দিকে ইশারা করতেই সে ও লজ্জা পেয়ে, হবু বউ এর পাশে গিয়ে বসল। আর অর্জুন কে ওর মায়ের কাছে যেতে বলে আমি বসলাম সবার পিছনে। দাদু , শান্তির জল ছেটাতে শুরু করল সামনের দিকে। আমি ততক্ষনে, শাড়ি টা পিঠে জড়িয়ে মাথা নিচু করে বসে আছি শান্তির জল নেব বলে। হঠাত করে , হুড়ুম করে পাশে এসে বসে পড়ল অর্জুন। আর আমার শাড়ি টা টেনে নিজের পায়ে ঢাকা নিল। বুক থেকে আঁচল টা খসে গেল আমার। আমি তাড়াতাড়ি, বুকের আঁচল টা তুলে কাঁধের কাছে হাত টা চেপে ধরে রইলাম। না হলে আবার টানবে আর বুক থেকে আঁচল টা খসে পড়বে আমার। আমি ওর পা দুটো কে ভাল করে ঢাকা দিলাম। আঁচল টা বুকের উপরে কাঁধের কাছে চেপে ধরে রইলাম মাথা টা নিচু করে। উপর থেকে শান্তির জল পড়তে লাগল আমাদের উপরে।  মাথা নিচু করেই বললাম,

-     এতো দুস্টূ হয়েছিস কেন তুই? বললাম তোকে তোর মায়ের কাছে বসতে।
-     বেশ করেছি তোমার কাছে বসেছি
-     ব্যস। হয়ে গেল। কি কথার কি উত্তর। ওই ভাবে কেউ শাড়ি টা টান দেয়? বুক থেকে আঁচল টা খুলে গেলো না আমার?
-     ও সরি সরি। আমার জিনিস অন্যে দেখে নিলো না?
-     এক থাপ্পড় খাবি।
-     কবে থেকে ওয়েট করছি। কবে দেবে বল। আজকে রাতে? গাল নিয়ে চলে আসব
-     হয়ে গেছে শান্তির জল, এখন ভাগ পাশ থেকে। মনি দেখছে কিন্তু।

ও তো চলে গেল। আমি হয়ত ওকে এমনি বলার জন্যেই বলেছিলাম। মনি দেখছে। কিন্তু আমার ছোড়দির বাজের চোখ, ঠিক দেখেছে। আদ্যপান্ত দেখেছে।

তখন থেকেই রেগে আছে আমার উপরে ছোড়দি। সবাই যখন বাড়ি ফিরছিল আমি ছোড়দি কে ধরলাম।

-     কি রে রেগে আছিস?
-     তোর তাতে কি যায় আসে? তুই তো নিজের ইচ্ছে মতন ছেলেটাকে ঘোল খাওয়াবি।

আমি বুঝতে পারলাম না, ওই ঘটনায় আমি কি ঘোল খাওয়ালাম। আমি ওর পা দুটো কে ঢেকে দিয়েছিলাম। এই টা কি আমার অপরাধ। সাড়া দিলাম না। জানিনা আবার কি বোম্বার্ডমেন্ট হবে আমার উপরে। দিদি ই বলল

-      কেন আঁচল টা খুলে দিলি ওর সামনে? এতে ঘোল টা তো ওই খাচ্ছে, তাই না?

আমি হেসে ফেললাম দিদির কথায়? বললাম
-     আচ্ছা দিদি, এই সবার সামনে ওকে আমি বুকের আঁচল ফেলে প্রলুব্ধ করব? ভুলে যাচ্ছিস পরশু রাতে একসাথে ছিলাম আমরা। কালকে সারা সন্ধ্যে বেলাতেও একসাথে ছিলাম। হলে ওখানেই করতে পারতাম। আশা করি এই টুকু বিশ্বাস তুই করিস আমাকে। আর আজকে , ও এসেই আমার আঁচল টা টেনে নিজের পায়ে ঢাকা নিল। আমি পিন লাগাই নি আজকে শাড়ি তে, তাড়াহুড়ো তে বেড়িয়ে এসেছিলাম বলে। তাই খুলে গেছে বুক থেকে আঁচল টা। আচ্ছা শোন আর বকিস না আমাকে। এই দ্যাখ আমার টিকিট কনফার্ম হয়ে গেছে।

দিদি তাকিয়ে রইল আমার দিকে।
-     কোথায় চললি?
-     সেটা থাক। কারোর জানার দরকার নেই। মোবাইল টাও থাকবে এখানে। নিয়ে যাব না আমি। যাতে আমার কেউ খোঁজ না পায় আর।

দিদি আবার তাকিয়ে রইল আমার দিকে। হয়ত এটা বুজছে, আমি সত্যি চাইছি, অর্জুন টা স্বাভাবিক জীবন যাপন করুক। কিন্তু আমি না গেলে সম্ভব হবে না সেটা। আমি আর দিদিকে দেখলাম ও না। এতো ভুল বোঝা নিয়ে জীবনে চলা যায় না। দ্রুত হেঁটে চলে এলাম আমি আমার ঘরে।
                                                   
দুপুরে ঘরে এসে ভাবছিলাম। দিদি ভালো প্রস্তাব ই দিয়েছে। বড়দি আমাকে বেশ ভালবাসে এখন। এই সব জানাজানি হলে, আমাকে আগের থেকেও বেশি ঘেন্না করবে। তুলকালাম হবে। বড় জামাই বাবু, এখন বেশ কথা বলে আমার সাথে। হয়ত ওর ছেলেকে আমি খুব ভালবাসি সেই জন্য। মানে সেই পুকুরে ঝাঁপ দিয়ে বাঁচানোর ঘটনা জানাজানির পর থেকেই পছন্দ করে। নতুন করে ভালোবাসতে চেস্টা করে। এই সব এক লহমায় নষ্ট হয়ে যাবে। ছোড়দি র বুদ্ধি চিরকাল ই দারুন। বাস আমি চলে যাবার পরে অর্জুন টা সামলে নিলেই সব কিছু ভালোয় ভালোয় মিটবে। এই চলে যাওয়াই ভাল। সেটাই সব থেকে ভাল।

সন্ধ্যে বেলা, বিসর্জন হবে প্রতিমার। দিদি হয়ত চাইছে, আমার সাথে একলা থাকতে, কথা বলতে। জানে চলে যাব আমি। তাই শেষ কিছু কথা দুই বোনের। কিন্তু আমি আলাউ করছি না। আমার আর কিছুই ভাল লাগছে না। সবাই বিসর্জনের তোড়জোড় করছে। অর্জুন তো সবার আগে। ও নাকি কাঁধ দেবে ঠাকুর তোলার সময়ে। দিক। আমি ঠায় তাকিয়ে রইলাম ওর দিকে। সবাই মিলে ধরাধরি করে ঠাকুর তুলল একটা ট্রাক্টর এ। ভয় ছিল আমার যে ওর কাঁধে না লেগে যায়। সামনেই জয়েনিং ওর। হাড় ভাঙ্গা ট্রেনিং ও হবে। এখন কাঁধে বা হাতে ব্যাথা পাওয়া ঠিক কথা না।

 দিদিরা, মা কাকিমা, পাড়ার সব সদবা, সিঁদুর খেলল চুড়ান্ত। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম একটু দূরে পাশে। দিদি আমার দিকে এগোলেই আমি, এটা সেটার নাম করে সরে যাচ্ছিলাম। আমি আমার পার্স টা সাথেই নিয়ে রেখেছিলাম। আমার মোবাইল টা আমি রেখে এসেছি বিছানায়। পুরোন মোবাইল টা নিয়ে নিয়েছি । টিকিট টা ওখানেই আছে। কিছু টাকা তুলে ছিলাম । সেটা নিয়েছি। কার্ড টা নিয়েছি। চলে গিয়ে কলেজে রেসিগ্নেশন টা মেইল করে দেব।

মন্ডপের ভিতরে সিঁদুর খেলা চলছে। অর্জুন মাঝে মাঝে আমাকে দেখছে আর হাসছে। বড়ই ভালোবাসায় মাখানো ছিল সেই দেখা। যেন ও ভাবছে, আমি ওর বউ আর ওর ই কল্যানের জন্য আমিও সিঁদুর খেলছি। ইশারা করছে আর ওদিকের সিঁদুর খেলা দেখছে বার বার। জিজ্ঞাসা টা এমন, যে আমিও খেলছি না কেন? কি করে বোকা টা কে বোঝাই বিয়ে না হলে সিঁদুর খেলতে নেই।

 ঢাকের তালে নাচছে ও। সাথে ভাই, চাঁদের বর, আর সব কটা কচিকাঁচা। ইশ কি ভালো লাগছে। চোখে জল এলো কি আমার? এই সব ছেড়ে, অর্জুন কে ছেড়ে নিরুদ্দেশের যন্ত্রণা বুকে? হুম। যতই কুল থাকার চেস্টা করি, পারছি কই থাকতে? চশমা টা খুলে শাড়ির আঁচলে চোখ দুটো মুছব বলে মন্ডপের পিছনে এলাম। আসতে না আসতেই ভুতের মতন অর্জুন এসে হাজির। হাতে কি ছিল জানিনা। আমাকে যেন এসে চেপে ধরল। উফফ বাবাহ গায়ে কি জোর হয়েছে বদমাশ টার।

-     এই কি করছিস ছাড়!!!!
ছেড়েও দিল। তারপরে হেসে বলল, দেখ একবার নিজেকে এবারে। মণ্ডপের পিছন টা অন্ধকার খুব, তাই আমি পার্স থেকে মোবাইল বের করে সেলফি ক্যামেরা র আলোতে যা দেখলাম, মনে হলো অজ্ঞান হয়ে যাব। দুই গালে সিঁদুর। আর তার থেকেও বড় কথা, আমার সিঁথি জুড়ে অর্জুনের পরিয়ে দেওয়া সিঁদুর। আমার হাত পা জাস্ট কাঁপতে লাগল। কাঁপা গলায় বললাম,

-     অর্জুন!!!!!!  একী কি করলি তুই?
-     জানিনা। মনে হল এটা করা উচিৎ।
-     এর মানে তুই জানিস না? কী ভয়ানক এর মানে? কি রে? তুই কি পাগল হয়ে গেলি?

ঝাঁকাতে লেগেছিলাম আমি অর্জুন কে। তীব্র রাগ আর অভিমানে পাগল হয়ে যাচ্ছিলাম আমি। আমি যেন ওকে শেষ করে ফেলব এবারে। নিশ্চই ও মজা করেছে এটা। আমি ওকে বললাম ওই ভাবেই

-     তুই এটা মজা করেছিস তাই না? সত্যি করে বল, এ রকম মজা করতে নেই। এ যে মহাপাপ। এ তুই কি করলি?

অর্জুন থমকে গেল একটু। শান্ত হয়ে গেল আমার ঝাঁকানি তে। একেবারে শান্ত। আমার চিবুক টা ধরল। তুলে ধরল নিজের মুখের দিকে। আমি বাক্যহারা ওর কান্ডে। বলল

-     জানি, এর কি মানে। তাই তো দিলাম। আর কোন ভাবেই মজা আমি করিনি। আমি জীবন নিয়ে মজা একদম পছন্দ করি না। থাক, এবারে সারা জীবন আমার হয়ে। আর আমাকে তোমার করে নিয়ে। বড্ড সুন্দরী হয়ে উড়ছিলে। সেটা বন্ধ করে দিলাম। জানিনা আমরা এক হতে পারব কিনা, কিন্তু এ জন্মে না পারি, এই সিঁদুর পরের জন্মে আমাদের এক করে দেবে না সেটা কে বলতে পারে?

আমি তখনো কাঁপছি। জীবনে, শুধু মেয়ে হয়ে বাঁচতে চাই নি আমি। শাঁখা সিঁদুর পরে স্বামী সোহাগী হয়ে বেঁচে থাকার থেকে মৃত্যু ঢের বেশী কামনার ছিল আমার। এই সব সিঁদুর, স্বামী কোন দিন ও মানিনি। মানতে চাইনি। কিন্তু … কিন্তু আজকে ভাবতে পারছি কই, যত্ত সব ফালতু কথা। কেন মুছে ফেলতে পারছি না সিঁদুর টা আমি। চেঁচিয়ে ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে হলো। কেন এই মোক্ষম সময়ে আমি দুর্বল হয়ে পড়ছি। কেন অর্জুনের সামনেই আমি সিঁদুর টা কে সিঁথি থেকে বিলুপ্ত করে দিতে পারছি না?  কেন মনে হচ্ছে রাগের মাথায় সিঁদুর মুছে দিলে অর্জুনেরই ক্ষতি হবে? 

 অর্জুন, তখন ও আমার চিবুক তুলে ধরে আছে। ওই ভাবেই আমাকে বলল
-     আজকে এখন কোন কথা নয়। আমি রাতে আসব তোমার ঘরে। অনেক কথা আছে। ভয় নেই, ফুলশয্যা র জন্য নয়। সে সবে আমার লোভ নেইইইইইইইইইইইইইইইই।

কথা গুলো বলতে বলতে চলে গেলো ও। আমার কাছে যেন কথা গুলো কানে বাজতে লাগল। আমি ঠায় দাঁড়িয়ে আছি মন্ডপের পিছনে। থর থর করে কাঁপছি আমি। জানিনা মাথায় কেউ সিঁদুর পরালে, সব মেয়েদের ই এই হাল হয় কিনা? ওর কথা গুলো আমার কানে বাজছে। কিছু ভিতরে হয়ত গেল বা হয়ত গেল না। কিন্তু এখন কি করব আমি? বাইরে মুখ কি ভাবে দেখাব? এ তুই কি সর্বনেশে খেলায় মাতলি অর্জুন? কেন করলি এটা? তুই কি জানিস না, একটা মেয়ের কাছে এল মূল্য কি?

চীৎকার করে কাঁদতে ইচ্ছে হলো। ইচ্ছে ছিল মা কে একবার দেখে আসব। আর হবে না। মন কে শক্ত করলাম। নাহ আর দেরী করা ঠিক হবে না। আরো দুর্বল হয়ে পড়ার আগে আমাকে পালাতেই হবে। ওদিকে ঠাকুর নিয়ে সবাই গ্রাম ঘুরতে বেরল। মিলিয়ে যেতে থাকল ধীরে ধীরে ঢাকের আওয়াজ আমাদের মন্ডপ থেকে দূরে।

 আমি শাড়ি টা কোমরে গুঁজে মন্ডপের পিছন দিয়ে হাঁটা দিলাম, দ্রুত। নাহ ওরা ফিরে আসার আগেই আমাকে সীমানাপুরের কোন যান বাহন পেতেই হবে। আমাকে সবাই চেনে এ গ্রামের। মাথায় ঘোমটা টেনে নিলাম। অন্ধকার রাস্তা। পুকুরের ধার ধরে হাঁটছি। উদ্দ্যেশ্য আমাদের বাগান ধরে মেন রাস্তায় পৌঁছে যাওয়া। পুজোর সময়, টইটম্বুর পুকুর টা। দুরের আলো পুকুরের টলটলে জলে প্রতিফলিত হয়ে আমাকে যেন পথ দেখাচ্ছে। আমার কোন খেয়াল নেই। প্রায় দৌড়োচ্ছি আমি।

আমাদের বাগান পেরিয়ে যখন মেন রোড এ এলাম ত, ঠিক তখন ই একটা প্রায় ফাঁকা ট্রেকার এসে হাজির। উঠে বসে পড়লাম আমি। ট্রেকার তীব্র গতিতে এগিয়ে চলল।গ্রাম ছাড়িয়ে ট্রেকার ফাঁকা মাঠে এল। দুই দিকে ধান জমি। নিশ্ছিদ্র অন্ধকার দুই দিকে। আমাদের গ্রামের দিকে চেয়ে দেখলাম, ট্রাক্টর-এ চাপানো আমাদের ঠাকুর ও ধান জমির রাস্তা ভেঙ্গে এগিয়ে চলেছে পুকুরের দিকে। সামনে বেশ কিছু মানুষ নাচানাচি করছে। হয়তো ওখানে অর্জুন, না না আমার বর টা নাচছে আনন্দে। আর ঢাক বাজছে বিসর্জনের – ঠাকুর আসতে যতক্ষন, ঠাকুর যেতে ততক্ষন।
[+] 15 users Like nandanadasnandana's post
Like Reply
#71

(15-01-2022, 08:36 PM)ddey333 Wrote:  এখন কোথায় কে আমি আর তুমি ...

একজন শিকাগো তে আর একজন ..

সবাই কি আর অর্জুন ( সুনু ) আর নান্দু হতে পারে ??

যেন না হয়। আর বেশী কিছু বলব না।
Like Reply
#72

(15-01-2022, 05:27 PM)raja05 Wrote:  satti day da......ei lekha pore ekta bhiti satti kaj korche mone ....apni oi pinu da dakun ekbar.....onak takkar debar lok amra peye gechi.....didi r chara jabe na......abdar ektu besi korbo enar kache ebar theke.....bhalo lekhar khub akal akhon.....apni na chinle didi simply likhe jeten.....apnar comment pore sedin elam r didi r lekhar fan hoiye gelam......bhabna chinta r sab dik gulo k didi amon kore dakhalen jegulo uni na dakhale satti dekhte petum na
ধন্যবাদ অনেক অনেক।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#73

(15-01-2022, 05:20 PM)Kallol Wrote:  এই আপডেট টা পড়ার পর, নিজেকে যেন বোবা মানুষের মতো মনে হচ্ছে, কি লিখবো ভেবে পাচ্ছিনা। দুজনের এই নিবীড় সম্পর্ক টা, ভাষায় প্রকাশ করা যাবে না, মাঝে মাঝে মনে হচ্ছে, এই  ছোড়দি টা কে সামনে পেলে হাত চালিয়ে দিতাম। আর বলার মতো মাথায় কিছু আসছে না।  লাইক রেপু  দিলাম, আগামীর প্রতিক্ষায়।  Iex

হুম ভালোবাসা খুব ঘন না হলে কি কেউ এতো দুঃখ কস্ট পায়
Like Reply
#74

(15-01-2022, 09:45 PM)ddey333 Wrote:  কোনটা ঠিক ?? , আর সম্ভব নয় ...

আর পড়তে পারছি না এই কাহিনীটা ...
যথেষ্ট হয়েছে .. স্বপ্ন দেখা .. গল্পেও পারলাম না

আর ঢুকছিনা এই থ্রেডে ...

এই রে। আমি তো চাপে পরে গেলাম
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#75

(16-01-2022, 02:58 PM)ddey333 Wrote:  একটু আগে XOSSIP আর্কাইভ এ দেখলাম , আপনার " মা হলেও নারী " গল্পটা বারো লক্ষ ভিউস পেয়েছিলো .. এখানের কিছু নভিস লেখক ... থাক

ইনসেস্ট ঠিক আছে , কিন্তু বায়োলজিক্যাল মা আর ছেলের যৌন সম্পর্ক ... এজন্যই আপনার পুরোনো লেখাগুলো পড়িনি

জানি আপনার ভালো লাগছে না শুনতে ..  না লাগুক , কিছু যায় আসে না আমার ..  

আরে ধুর, ভালো লাগবে না কেন? এই ওরিয়েন্টেশন টা সবার এক রকম হয় নাকি। কিচ্ছু মনে করিনি। কিন্তু এই যে লেখার টানে কিছু দিন পড়েছিলেন, সেটাই কি আমার কাছে অনেক না?
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply
#76

কিন্তু আমি এবারে ভয় পাচ্ছি। কারন এই গল্প তো ফিক্সড। ভয় পাচ্ছি, গল্পের চরিত্রের সাথে বড্ড একাত্ম সবাই। আপডেট দিতেই মন চাইছে না। কি করব? লেখক দের তো ইমোশোনাল হতে নেই। আমি নিজেই কেঁদেছি বহুবার , এই গল্প লিখতে গিয়ে। আপনারা সাথে থাকবেন  প্লিস। না গল্পের যৌক্তিকতাই শেষ হয়ে যাবে।
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply
#77

                                                   আঠেরো

 
আমার বর কে শার্ট পড়লে ভাল লাগে না। খুব রেয়ার আমি ওর জন্য শার্ট কিনি। খুব পছন্দ না হলে কিনি না। শীতকালে এর জন্য আমি কিছু ভাল দেখতে জ্যাকেট কিনে রেখেছি। কিছু পুল ওভার। আর ডিউটি তে থাকলে পুলিশের বিশাল গরম আর বিশাল মোটা পুল ওভার থাকে ওর। তলায় হাফ টি শার্ট আর উপরে বডি সাইজ সোয়েটার এনে রেখেছি অনেক। সেই গুলো পড়াই। হাফ শার্ট পছন্দ হলে হয় সাদা না হলে কাল। ফুল শার্ট পরলেও ও যখন হাতা গুটিয়ে পরে আর ও ভাল লাগে। আর ওর পুলিশের পোশাকের মাপ ও আমি ঠিক করে দি। একদম বডি সাইজ কাটাই ওর জন্য।

মাঝে মাঝে ওর শরীরের মাপ বদলে যায়। তখন সেই মাপের আরো কিছু বানিয়ে রেখে দি। বস্তুত একটা কাবার্ড ওর পুলিশের পোশাকে আমি ভর্তি করে রেখেছি। প্যান্ট শার্ট আর শু। ব্রাউন শু। সেগুলো কে কেচে, আয়রন করে আমি বাগিয়ে গুছিয়ে রেখে দি। এটা আমার অভ্যেস। ইভেন ও যে ঘরে পরে গোল গলা টি শার্ট সেগুলো ও আমি আয়রন করিয়ে রাখি রিঙ্কু দি কে দিয়ে। এমন ও হয়েছে কিনে এনেছি ভালো লাগবে বলে, ওর ভাল লেগেছে, কিন্তু আমার ভালো লাগে নি বলে আমি বদলে এনেছি।

এতো কথা বললাম কারন, ওর এই ব্যাপারে কোন উৎসাহ নেই। শুধু নিজের পোশাকে দাগ থাকলে একটু ক্ষুণ্ণ হয়। সেই জন্য ওর পোশাক আমার দায়িত্বে থাকে। মাঝে মাঝে ছোড়দিও ওকে গিফট করে। সেটা হয়ত ওর পছন্দ হয়, কিন্তু আমার না হলে ফেরত দিয়ে আসি। তাই এখন আর ছোড়দি ওকে কিনে দেয় না, আমাকে টাকা দেয়। আমি কিনে বলে দি ছোড়দি কে কি কিনেছি। ওর মা ওকে দিলে পাজামা পাঞ্জাবী দেয়। আর এক কালারের দেয়। সেটা ওকে যে কোন কালারেই ভালো লাগে বলে আপত্তি করি না।

আর আমার ছেলে মেয়েদের তো আমি ই কিনি। ওদের ঠাকুমা ও আমাকে টাকা দিয়ে দেয়। আমি কিনে সবার নামের স্টিকার লাগিয়ে রাখি। যখন পরে, সবাই কে বলে দি, এটা তোমার দেওয়া। হ্যাঁ মানে আমি ওদের লুকস এর ব্যাপারে পজেসিভ। তাতে কেউ আপত্তি করে না। কারন আমি যখন ওই টাকায় কিনে আনি ওদের ড্রেস, ওরা এতাই বলে, এর থেকে ভালো ওরা কিনতে পারত না।

সামনেই পুজো আসছে তাই এতো কথা বললাম । না হলে বলতাম না। আপনাদের ই বা কি যায় আসবে শুনতে আমার এই ভাট বকা। পুজো আসলেই অনেক আনন্দ, অনেক উত্তেজনা, অনেক ভালোলাগা। আর অনেক ভয়। ভয় কেন পরে বলব। কিন্তু কত কেনাকাটি থাকে! সবাই কে দেওয়া থাকে!  ছেলে, মেয়ে, বরের কেনাকাটি। খুব আনন্দ নিয়ে করি আমি এখন এগুলো। যখন ভালো লাগত না, তখন লাগত না।

এখন সে সব ফেইজ জীবনে নেই, এখন ভালো লাগে। তখন আমার মধ্যেকার মেয়েটা ডিস্টার্বড ছিল। এখন সে সুখী। সে তার চাকরী করে এই সময় টা বের করে নিজের মানুষ গুলোর জন্য। আর আমাদের বাজার কম হয় না? ভাবুন পাঁচ দিদি, এক ভাই, তাদের পুরো পরিবার, বাবা, মা কাকা কাকি, কেউ বাকি থাকে না। সবার জামাকাপড় আমি নিজে কিনি। আর শুধু কিনি ই না, আমার বর টা কে নিয়েও যাই কিনতে। বেচারী চুপ করে বসে থাকে হাতে ডেবিট কার্ড টা নিয়ে। ছেলেরা মনে হয় বিয়ের জন্য রিগ্রেট করে এই সময় টা তেই।

পুজো তে আমি বাড়ি যাই না আর। না আমার বর যায়। ওর তো সময় হয় না। পুজোর সময়ে ওর মারাত্মক ব্যস্ততা। আর ও না গেলে আমার ও ভাল লাগে না। ওকে শহরে থাকতেই হয়। আর ওই চার পাঁচ দিন আমরা সন্ধ্যের পরে সবাই মিলে ঠাকুর দেখতে বের হই। বর উচ্চপদস্থ, তাই মন্ডপে ঢুকতে সমস্যা হয় না। আলাদা লাইনে, ভীর ভাট্টা ছাড়াই আমরা দেখে আসি ঠাকুর। বাইরে খাই। ভোরের দিকে বাড়ি ঢোকা। এই আমাদের পুজোর রুটিন। প্রতিদিন সন্ধ্যের পরে বর টাকে পাই, এটাই অনেক আমার কাছে। তাছাড়া আছি আমি আমার মতন আমাদের সাথে। বাড়ি গেলেই কত স্মৃতি। কি দরকার খুঁচিয়ে ঘা করার। সেটা আমি আর বর, কারোর জন্যেই ভালো হবে না। আর আমাকে কেউ অপমান করলে বর খুব রেগে যায়। অনেক কস্ট করে ওকে আটকে রাখি। তবে এবারে বাড়ি থেকে বড়ই জোর আসছে, যাবার জন্য। জানিনা কি করব। বর কে জপানোর চেস্টা করতে হবে। একান্তই যদি ও যেতে না পারে, পরের বারের জন্য অপেক্ষা করতে হবে।
 
যাই হোক সে রাতে আমি গুয়াহাটির টিকিট কেটেছিলাম। সিয়ালদা থেকে যখন ট্রেন ছাড়ল তখন বেজে গেছে রাত বারোটা। নিজের সিট নাম্বার টা দেখে উঠে বসে আছি। কিছুই খেয়াল নেই। রাতে সবাই শুয়ে পড়েছিল হয়ত। আমি যে ভাবে বসেছিলাম, হেলান দিয়ে সেই ভাবেই বসে রইলাম। সকালে চমক ভাঙল যখন চা ওয়ালা এল। আমার কিছুই ইচ্ছে করছিল না খেতে। শুধু জানি গুয়াহাটি তে গিয়ে আমার এক বন্ধুর কাছে থাকব একদিন। তারপরে ওখানে চাকরী খুঁজতে হবে। দরকারে চলে যাব আপার আসামের দিকে। কেউ খোঁজ না পেলেই হলো। বন্ধুটির বাড়ি আমি গেছিলাম আগে। ওখানে সেকতা সেমিনারে গিয়ে , আমার কলেজের বন্ধুটির বাড়িতে গেছিলাম। সে ওখানে কলেজে পড়ায়। চিনি বাড়ি টা। জায়গা টার নাম মনে করে পৌঁছে গেলাম ওর বাড়ি।

বন্ধুটির নাম ছিল দীপান্বিতা। ও বাঙালী। খুশী হলো আমাকে দেখে। প্রথমে তো চিনতেই পারে নি। কারন আমি শাড়ি পরে গেছিলাম। অর্জুনের জন্য যে বাহ্যিক রূপ আমার ছিল ও সেটাই দেখেছে। অবাক হবার ই কথা। আমি যে কত সুন্দর সেটা কলেজে ও বোঝে নি। সেটাই বার বার আমাকে বলছিল। বার বার আমার সিঁদুরে রাঙানো মুখ নিয়ে কথা বলছিলো ও। বাথরুম এ গিয়ে সিঁদুর টা পরিষ্কার করার সময়ে খুব যত্ন করে রেখে দিলাম সিথির সিঁদুর টা। লুকিয়ে রাখলাম সেটা। ছোট্ট করে চুলের ফাঁকে রেখেদিলাম অর্জুনের মঙ্গল নিজের মাথায় করে।  তবে সময় লাগল না আমার বদলে নিতে। পরের দিনেই কোমর অব্দি লম্বা হয়ে যাওয়া চুল কেটে, বয় কাট করে নিয়েছিলাম। শাড়ি ছেড়ে জিন্স, আর শার্ট পড়তে শুরু করে দিয়েছিলাম।

টাকা পয়সার কমতি ছিল না আমার কাছে কোন কালেই। যথেষ্ট উপার্জন করেছি গত পাঁচ বছরে। কাজেই আমি সময় নিয়ে কাজ খুঁজতে শুরু করে দিলাম। এদিকের সমস্যা হলো যাতায়াত। কিছু এয়ারপোর্ট আছে। কিন্তু বাকি যায়গায় যেতে গাড়ী তো লাগবেই। আমি একটা গাড়ি ও কিনে নিলাম। এবারে আমি আমার কেরিয়ার এ মনোনিবেশ করব। আমি এসেই আমার পুরোন কলেজের রেসিগ্নেশন পাঠিয়ে দিয়েছিলাম। গুয়াহাটি তে একটা কলেজে পেলাম কাজ, কিন্তু সাথে যোরহাট এও পেলাম। শুনলাম যোরহাটের কলেজ টা অনেক বেশী ঐতিহ্য বাহী কলেজ। আমি শিফট করলাম যোরহাট।

কলেজে পড়াই আর বাড়ি এসে রান্না বান্না করে, পড়াশোনা করি। আমার নেট স্লেট দুটোই ক্লিয়ার ছিল। তাই কাজ পেতে অসুবিধা খুব একটা হলো না। কলকাতার মতন না হলেও, এরাও আমাকে খুব একটা কম স্যালারি দিলো না। কিছু দিনের মধ্যেই আমার পড়ানোর খ্যাতি আসামে ছড়িয়ে পড়ল। আবার সেই পুরোন রুটিন। কলেজ, পড়াশোনা আর সকালে দৌড়। শরীরে মেয়ে সুলভ যে কমনীয় তা এসেছিল, সেটা কে ঝেড়ে ফেলার জন্য যেন মরিয়া হয়ে উঠেছিলাম আমি। চাইছিলাম কাটখোট্টা জীবন। স্যাডিস্ট এর মতন জীবন যাপন ছিল আমার উদ্দ্যেশ্য।

 অনেক কস্ট করে মন থেকে ঝেড়ে ফেলেছিলাম আমার বাড়ির চিন্তা। জানিনা, আমি চলে আসার পরে কি অবস্থা হয়েছে বাড়িতে। প্রশ্ন তো উঠবেই। কেন পালিয়ে এসেছি আমি। রোজ স্নানের পরে বিন্দু সম সিঁদুর সিঁথি তে লাগানো আমি অভ্যেস করে ফেললাম। কিছু তো করার নেই। যতই সমাজ না মানুক। আমি তো এই সিঁদুর মিথ্যে বলে ফেলে দিতে পারছি না। একেবারে মুছে ফেলতে পারছি না। মনে হয় আমার থেকেও বেশী ভালবাসে কেউ, ওর নাম করে সিঁদুর যেদিনে পরবে, সেদিন হয়ত আমি এই সিঁদুর মুছতে পারব। তার আগে নয়।

নিজের বাহ্যিক রূপ বদলে ফেললেও, অনেক শান্ত হয়ে গেলাম আমি। বাড়িতে একলা বসলেই মনে হাজারো চিন্তা ভিড় করে আসত আমার। কি জানি, সব ঠিক আছে নাকি? ঠাকুর ডাকতাম মনে মনে, হে ঠাকুর সব যেন ঠিক থাকে। অর্জুন যেন সব টা মেনে নেয়। নিজেকে যেন আমার বাইরে ভাবতে শিখে নেয়। আমি এখানে, আর ওখানে ও যদি কিছু করে বসে তবে জানি না আমি কি করে ফেলব। যে ঠাকুর তুমি রক্ষা কোর সবাই কে।
 
নিজেকে এতো টাই দূরে সরিয়ে নিয়েছিল্ম বাহ্যিক জগত থেকে যে, খবর, ই মেইল সব কিছু চেক করা বন্ধ করে দিয়েছিলাম। নিজের ফেস বুক, টুইটার সব রকম আকাউন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলাম। গত দুমাস আমি ওসব কিচ্ছু করিনি। কলেজেও আমি হার্ড কপি তে কাজ করি। পড়াই, নিজেই খরচা করে নোটস বানিয়ে ক্লাসে দি। ওরা ফোট কপি করিয়ে নেয়। আমার কোন রকম ফোন নাম্বার, কোন আই ডি আমি কাউকে শেয়ার করিনি। প্রফেসর গ্রুপের হোয়াটস এপ এও আমি অনুপস্থিত থাকি।

আমাকে সবাই ভাবে খুব অহংকারি। কিন্তু ওই পিছনেই। কাউকে অতো পাত্তা দি না। আর দেবার ই বা কি দরকার। আমি নন্দনা ডি। যে ইন্সটিটিউট এ পড়েছি, সেখানে প্রথম ছেড়ে কোন দিন দ্বিতীয় হই নি। আমার একাডেমিক কেরিয়ার সেই কথাই বলে। কাজেই, কেউ পছন্দ না করলেও, কারোর বলার ও কিছু ছিল না। নন্দনা ডি র জন্য, কলেজের নাম পুরো আসামে নতুন করে ছড়িয়ে পড়ল বলার অপেক্ষা রাখল না। এমনি করে একটা মাস আরো কেটে গেল।

গত মাসে, তিনটে সেমিনার করেছি। যে থিসিস টা আমি, রেখে দিয়েছিলাম কোন স্টুডেন্ট এর জন্য, সেটা আমি পাবলিশ করিয়েছিলাম নিজের নামেই। বিজ্ঞানী মহলে ভালই সাড়া ফেলেছিল সেটা। আর সেই সুত্রেই সেমিনার। অনেকেই আমাকে চিনত। ওই থিসিসের জন্য আমার কলেজ মেইল আই ডি দেওয়া ছিল। সেখানে অনেকের ই মেইল আসতে লাগল। যে গুলো পছন্দ হতো উত্তর দিতাম, যে গুলো পছন্দ হতো না উত্তর দিতাম না।
কিন্তু একদিন একটা মেইল এলো কলকাতা থেকে। আমার পুরোন কলেজের প্রিন্সিপ্যাল মেইল টা করেছেন। খুললাম। পড়লাম।

 মোটামুটি বাংলা করলে যা দাঁড়ায় তা হলো
নন্দনা,
   আশা করি সব ঠিক ঠাক চলছে তোমার জীবনে। আমি আজো বুঝলাম না তুমি আমাদের কলেজ ছেড়ে গেলে কেন। তোমার বিয়ে এবং স্বামীর পোস্টিং সংক্রান্ত সমস্যা থাকলে আমাকে বলতে পারতে। তোমাকে আসাম থেকেই আমি অপারেট করাতাম। আমি এবং তোমার কলেজ আজ ও তোমার জন্য অপেক্ষা করে আছে। তোমার থিসিস টা পড়লাম। গর্ব হয় তোমার জন্য। ভালো থেক। প্রয়োজন হলে আমাকে জানিও। সব সময়ে থাকব তোমার পাশে।
ইতি………….

কি লিখব এই কথার উত্তরে? কিন্তু না লেখা তা কিছু বাজে হয়ে যায়। 

তাই লিখে দিলাম

স্যার,
  আমার একান্ত কিছু নিজ সমস্যার জন্য আমার এই সিদ্ধান্ত। নিজেকে হারিয়ে ফেলেছিলাম আমি নিজেদের মধ্যে থেকে। এখানে একান্তে গবেষণা করতে চাই। আপনাকে দুঃখ দেবার জন্য দুঃখিত। আশা করি আপনি ভাল আছেন
ইতি…
 
আমি একা হলেই মনের মধ্যে শুধু অর্জুন কে নিয়েই ঝড় চলে। তাই নিজেকে যত টা সম্ভব এনগেইজ রাখি। ব্যস্ত রাখি নিজেকে নানান কাজে। খাই না তেমন, কিন্তু রান্না করি অনেক।রান্না করলে অনেক সময় ব্যয় হয় । অতো রান্না খাইয়ে দি আমার বাংলোর পাশে অনেক বাচ্ছাদের। বাংলোর লন টা ভর্তি করে ফেলেছি গাছ লাগিয়ে। ফুল এখনো আসে নি, কিন্তু আসবে খুব শীঘ্র। রাত দশ টা অব্দি এতোই ব্যস্ত থাকি যে কিছু নিয়ে ভাবার অবকাশ থাকে না আমার। বাড়িতে পড়তে বসলে মন বসে না। উলটো পালটা চিন্তায় ব্যাকুল হয়ে যাই, তাই সন্ধ্যে বেলায় রান্নার পরে চলে যাই কলেজ। লাইব্রেরী তে পড়াশোনা করি। এখানে বড্ড তাড়াতাড়ি সন্ধ্যে নামে। তাই সকাল সকাল রান্না করে আমিও কলেজে চলে যাই। ওখানে কোন স্টুডেন্ট থাকলে তাকে বুঝিয়ে দি বা কোন সমস্যার সমাধান করে দি। না হলে নিজেই পড়াশোনা করি।

সব ঠিক আছে, কিন্তু রাতে শোবার সময়ে? তখন কি করব? পুরো বিধ্বস্ত হয়ে না শুলে তো ঘুম আসে না আমার। বিছানায় শুয়েও নিজেকে সেই সুযোগ দিতাম না। উপন্যাস পড়তাম। গল্পএর বই পড়তাম। যতক্ষণ না আমার চোখ টেনে আসত ঘুমের কোলে। এই করেই দিন কেটে যাচ্ছিল আমার। এক একদিন ঘুম আসত না তার পরেও। সেদিনে মনে হত, ও হয়ত আমাকে ভুলে যাবার কথা মেনে নিয়েছে। কিন্তু আমি কেন পারছি না। কেন ওর দেওয়া সিঁদুর মাথায় বয়ে নিয়ে বেড়াচ্ছি আমি। চোখে জল আসত। এই জন্য না যে আমি ওকে ভুলতে পারছি না। এই জন্য যে ও আমাকে ভুলে যাবার কথা মেনে নিয়েছে। ওকে ভুলতে আমি পারব না আমি বুঝে গেছি। হয়ত পরের জন্মেই শোধ হবে মাথার সিঁদুরের এই ঋণ।

এখন চিন্তা করলে ভাবি, কি অপরিনত কাজ ই না করেছিলাম। লজ্জা লাগে। লজ্জায় নুয়ে যাই আমি। ইশ কি পাগল ই না ছিলাম। সত্যি বাবা প্রেম কাহিনী লিখেছিলাম বটে দুটো পাগলে। কিন্তু সেই সময়ে এই সব পাগলামো ই খুব গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে। ওকে মনে পড়লেই আমার মাথায় হাত চলে যেত, যেখানে ওর ই পরিয়ে দেওয়া জায়গায় এক ফোঁটা সিঁদুর আমি ওর নাম করে পরতাম। আর চোখে জল।

শরীর ভেঙ্গে পড়ছিল আমার। সেটা আমি বুঝতে পারছিলাম। সকালে দৌড়তে যেতে আর ভাল লাগে না। ঘুম ই ভাঙ্গে না আমার। ক্লান্তি লাগে সারাদিন। লাগবে না কেন, রাতে তো ঘুম ই হয় না ভাল করে। ভাবলাম এই ভাবেই চলুক কিছু দিন। নিজে নিজেই শেষ হয়ে যাব। আলাদা করে মরার কথা ভাবার ও দরকার নেই। না হলে একা আছি, আত্মহত্যা তো করাই যেত।   

আমি তো অর্জুনের জন্যে বাঁচছিলাম। ওই যখন আমাকে ভুলে থাকার কথা মেনে নিয়েছে, তখন বাঁচার তো দরকার নেই। কিন্তু আত্মহত্যা করলে যদি পরের জন্মে এই সিঁদুরের ঋণ শোধ করতে না পারি? তাই শনৈ শনৈ মৃত্যু ই ভাল। পাগলের মতন কাজ করতে শুরু করলাম। এক এক দিনে দুটো করে ক্লাস নিতাম। বাইরে সেমিনার থাকলে, এক দিনে শিলচর থেকে গুয়াহাটি, দুটো সেমিনার। এই রকম ভাবে নিজেকে নিয়ে যাচ্ছিলাম, যেন রাতে শোবার সময় টুকু অব্দি না পাওয়া যায়। শুলেই মাথায় যত বাজে চিন্তা।

বলেছিলাম একটা কথা আগে, যেখানে অর্জুন থাকে বা ছিল, আমার সেই সমস্ত জায়গা, মানুষ জন সবাই কেই মনে থাকে। যোগাযোগ থাকে। কিন্তু যেখানে আমি ওকে পাইনি, সেখানে কিছুই মাথায় থাকে না আমার। আর মনে তো নয় ই। সেদিন ক্লাস শেষে আমি আমার বাংলো তে এসেছি। রান্না করব। ছেলে গুলো কে দেব, আবার কলেজ যাব। পড়ব একটু। সেমিনার আছে চার দিন বাদে একটা, গুয়াহাটি তে। নতুন থিসিসের উপরে। রান্না করছি। জানালা দিয়ে দেখলাম, একটা গাড়ী এলো। এক ভদ্রলোক নামলেন সেখান থেকে। আমি দরজা খুলে যেতেই বলল

-     নন্দনা, আই হ্যাভ কাম টু টেক ইউ এট কলেজ নাও।
আমি তো ভদ্রলোক কে চিনতেও পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম
-     উই নো ইচ আদার?
-     ও কাম অন, আই এম সুরোজিত বরোগোহাইন। ইওর কলেজ ডিন।
উপস, আমি জানি ওনাকে, দেখেওছি। কিন্তু কি যে হয়েছে। চিনতে পারিনি একদম । বললাম
-     সরি স্যার, মাই মিস্টেক। বাট, আই নিড সাম টাইম। আই এম কুকিং রাইট নাও।
-     সরি নন্দনা, ইউ হ্যাভ সাম ভিসিটর টু সি। ইটস ইমার্জেন্সী। দে আর ক্রাইং।
-     হোয়াট? ওদের কে এখানে আনলেন না কেন?
-     আসতে চাইল না। প্লিস চল।

আমি গ্যাস অফ করে, শার্ট এর উপরে, জ্যাকেট টা চাপিয়ে, মাথায় টুপি পরে, স্যার এর গাড়ি তে উঠে বসলাম। কলেজে পৌঁছে ডিনের ঘরে ঢুকে দেখলাম, আমার দুই দিদি বসে আছে। বড়দি আর ছোড়দি। আমার বুক টা ধড়াস করে উঠল। ওরা এখানে কেন? অর্জুন ঠিক আছে তো। নাকি বাড়িতে কারোর কিছু হয়েছে? বাবা না মা? আমি নিশ্চিত কিছু একটা খারাপ খবর শুনব। ডিনের দরজায় আমি নিজেকে হেলান দিয়ে দিয়েছি। ইদানীং শরীরে আর বল পাই না আমি। জানিনা কি শুনব।

                                             দুজনা যখন ফিরে দেখল আমাকে। হাঁ হয়ে গেল। পুজোর সময়ে আমাকে যা দেখেছে তার অর্ধেক ও আমি আর নেই। আর আমি দেখলাম ওদের চোখে জল। আমার মন ক্যাল্কুলেট করতে শুরু করেছে। এই দুজনা এসেছে। মানে মা বাবা র কিছু না। এমন একজনের সম্পর্কিত কোন খারাপ খবর, যেখানে আমরা তিনজন জড়িত। বাবা মা হলে ভাই আসত। না হলে ছোড়দি একলা আসত। বা কেউ ই আসত না। ডিন কে মেইল করে দিত বা বড়োজোর ফোন করে দিত আমাকে বলার জন্য। বড়দি কে নিয়ে আসার দরকার ছিল না। মানে এটা অর্জুন সম্পর্কিত ব্যাপার। নিশব্দে কাঁদছে বড়দি। মানে অর্জুন এখনো আছে পৃথিবী তে। ওর কিছু হলে হাউ হাউ করে কাঁদত বড়দি। হ্যাঁ অর্জুনের ই কিছু হয়েছে। আর দুজনায় এসেছে মানে আমাকে ওরা নিয়ে যেতে চায়। আমি আর থাকতে পারলাম না। ইচ্ছে করছে বসে পড়ি আমি। মাথা ঘুরছে মারাত্মক আমার। বমি বমি পাচ্ছে যেন। বসে পড়লাম আমি দেওয়াল ধরে আসতে আসতে। বড়দি ছোড়দি দুজনাই ছুটে এল আমার দিকে।
Like Reply
#78

(17-01-2022, 08:57 AM)ddey333 Wrote:  দুঃখিত , হঠাৎ ভীষণ রাগ হচ্ছিলো আপনার ওপরে .. গল্পের নান্দুকে এতো কষ্ট দেওয়ার জন্য , তাই রেগেমেগে আর কিছু না পেয়ে ওসব লিখেছিলাম ...

একজন লেখকের এটাই সফলতা ... পাঠকদের এতো গভীরভাবে নিমজ্জিত করে নেওয়া যে তারা রেগেও যায় ... ভুলে গিয়ে যে আসলে তো গল্প ... তাই নয় কি ??

আমি নাকি গল্পের শেষ কি হবে আগেই খানিকটা বুঝতে পারি , এখানকার কয়েকজন পুরোনো বিখ্যাত লেখকেরা ( নাম নিলাম না ) এই জিনিসটা স্বীকার করেছে ... অবশ্যই ব্যক্তিগত আলোচনার সময়ে
সেই হিসাবে এখন আপাতত আপনার এই গল্পের ব্যাপারে যা মাথায় আসছে তাতে আমার অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে , হাত পা সারা শরীর আতঙ্কে হিম হয়ে যাচ্ছে .

প্রার্থনা করছি যেন আমার কল্পনা ভুল প্রমাণিত হয় !!    Namaskar

আশা করতে পারি। সেও নিজের মতন করেই বেঁচেছে।
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#79

আমি চেষ্টা করি সবার ই মন্তব্যের উত্তর দিতে। রাতের দিকে দি ও। সকালের দিকে কাজ কর্ম থাকে। হয়ে ওঠে না। আপনাদের মন্তব্য আমার কাছে অনেক বড় পারিতোষিক স্যার। হয়ত দেরী হতে পারে কিন্তু উত্তর আমি নিশ্চয় দেব। অনেক অনেক ধন্যবাদ। আপনি আমাকে যা লিখেছেন, আমি আপ্লুত। অনেক অনেক ধন্যবাদ
[+] 1 user Likes nandanadasnandana's post
Like Reply
#80

(17-01-2022, 01:09 PM)muntasir0102 Wrote:  প্রিয় লেখক/লেখিকা,
পাঠকদের মন্তব্যে রিপ্লাই দিলে পাঠকরা পরবর্তীতে মন্তব্য করতে আরো উৎসাহিত হবে।

আমি চেস্টা করি উত্তর দিতে। আর রাতে দি ও উত্তর। আপনাদের কমেন্ট , প্রশংসা ছাড়া আর কি ভালো লাগতে পারে? ওটাই তো আমাদের সব। অনেক অনেক ধন্যবাদ।
[+] 2 users Like nandanadasnandana's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)