Thread Rating:
  • 30 Vote(s) - 3.17 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

Romance এক ফালি রোদ আর তার নাম আশা by nandanadas1975

Showing only the posts of ddey333: 68 of 131 posts. Show all posts
#1

এক ফালি রোদ আর তার নাম আশা


উফফ কি রোদ!!! জিনিয়া কোনরকমে মাথায় নিজের ব্যাগ টা ঢাকা দিয়ে রাস্তা টা ছুটে পেরিয়ে গেল।ওপারে পৌঁছতেইই দেখল রাস্তার পাশে যে নতুন খাবারের দোকান টা হয়েছে সেখানে শিবা মাথায় টুপি পরে ওভেন এর সামনে। জাক শেষে একটা কাজ পেল ও। স্টুডেন্ট ছিল শিবা জিনিয়ার। কলেজেও আর প্রাইভেট টিউশানি ও পড়ত ওর কাছে। বদমাইশের চূড়ান্ত ছিল।ওর একটা ভাই ও ছিল। যতদূর মনে পড়ছে। জিনিয়া তা করতে করতে এগিয়ে গেল আর একটু। বড্ড খিদেও পেয়েছে। বসে পড়ল দকানের সামনে রাখা চেয়ার গুলর একটা তে।
-
শিবা অ্যায়ই শিবা... শিবা বলে ছেলেটি তাকিয়ে দেখল সামনে। হাসল যেন একটু। জিনিয়া মনে মনে ভাবল, এখন ও সেই রকম ই আছে, হাসলেও বোঝা যায় না আর কাঁদলেও না। উফফ কি মার টাই না মারত ওকে জিনিয়া। আর তেমনি দুরন্ত ছিল। ছেলেটা হঠাৎ করে একদিন আসা বন্ধ করে দিল।
-
ম্যাম বলুন!! কেমন আছেন??? ... উম্ম গলার স্বর টা কি ভারিক্কি হয়েছে রে বাবা। জিনিয়ার চিন্তায় ছেদ পরতেই সামনে তাকিয়ে লম্বা তার সাথে মানানসই চেহারার একটা ছেলেকে দেখল। ফ্রেঞ্চ কাট দাড়ি। শক্ত চোয়াল। ডান হাতের কবজি তে একটা ডমরুর উল্কি। গলায় আড়াআড়ি ভাবে ত্রিশূলের উল্কি। - বাবা একি? এ তো পুরো ম্যান হয়ে গেছিস রে তুই শিবা?? শিবা যেন লজ্জা পেল একটু। কিন্তু বোঝা বিশেষ গেল না। ঠোঁটের কোনে চিলতে হাসি টা উঠেই আবার মিলিয়ে গেল।মাথা নিচু করে দাঁড়িয়ে রইল শিবা। জিনিয়া বলল- ভাল আছি রে? কি করছিস এখন?
-
এখানেই কাজ করছি। আবার সেই ছোট্ট উত্তর। যখন পড়ত জিনিয়ার কাছে তখন উত্তর তো দিতই না আর পরে পরে মার খেত, জাক এখন উত্তর টা অল্প হলেও দেয়। - রান্না শিখলি কোথায়? এই উত্তর টা জিনিয়া আশা করে নি। পেল ও না। - কি নেবেন আপনি ম্যাম?
-
তুই সব থেকে যেটা ভাল বানাস সেইটা নিয়ে আয়... জিনিয়া এবারেও উত্তর আশা করে নি। শিবা চলে যেতেই ওর পিছনে তাকিয়ে দেখল ঘাড়েও একটা উল্কি। ছোট ছোট করে ছাঁটা চুল প্রায় শাঁস বেড়িয়ে যাওয়া মাথার ঠিক নিচে ঘাড়ের একটু ওপরে একটা সাপের উল্কি দেখতে পেল জিনিয়া। আবার পুরনো ব্যাপার গুলো মাথা চাড়া দিয়ে উঠল। প্রায় আঠেরো বছর দেখতে পায় নি ছেলেটাকে ও।কিন্তু মুখ টা সেই রকম ই নিষ্পাপ আছে। তাই এক ঝলক দেখেই চিনতে অসুবিধা হয় নি জিনিয়ার। শিবা পড়তে আসা বন্ধ করার পরে গেছিল ওদের বাড়িতে জিনিয়া। এই জন্য নয় যে একটা স্টুডেন্ট চলে গেল। এই জন্য যে যেদিন শিবা কে প্রচণ্ড মেরেছিল তার পর দিন থেকে আর পড়তে আসে নি।
[+] 7 users Like ddey333's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

চিন্তায় ছিল জিনিয়া। ওদের বাড়ি চিনত। কলকাতার এই পার্সি পাড়ার সেশের দিকে কয়েক ঘর * থাকত। সেই খানেই ছিল শিবার বাড়ি। জদিও পার্সি দেড় সাথে থাকতে থাকতে ওদের আদব কায়দা প্রায় পার্সিদের মতই হয়ে গেছিল। খুব লেখাপড়া না জানা ছেলে মেয়েরাও পার্সিদের দৌলতে ইংরাজি টা বুঝতে আর বলতে পারত। এমন কি উৎসবেও সামিল হত * রা। জদিও * দের পুজ তে কোন আপত্তি ছিল না প্রায় চারশো বছরের পুরনো এই পার্সি দেড়। জিনিয়া শিবা দেড় বাড়ি গিয়ে দেখেছিল বাড়ি খোলা। কেউ নেই। ভিতরে ঢুকতে গিয়ে এক মহিলা পাশের বাড়ি থেকে এসে বলেছিল “ যাবেন না মেমসাহেব, হপ্তা খানেক আগে ওই বাড়িতে খুন হয়েছে”। চমকে উঠে পিছিয়ে এসেছিল জিনিয়া। খোঁজ খবরে জানতে পেরেছিল শিবার বাবা শিবার মা কে খুন করে পুলিশের হেপাজত এ আর শিবা বাড়ি থেকে পালিয়েছে। শিবার ভাই জিষ্ণু কে মামার বাড়ির লোকেরা নিয়ে চলে গেছে। বাস তার পর থেকে আর কোন যোগাযোগ নেই। হঠাৎ করে টেবিলে রাখার আওয়াজ পেতেই দেখল সামনে খাবার টা রাখা।উম্মম্মম কি সুন্দর একটা গন্ধ।
-
কি রে এটা?
-
খান, চিকেন কষা আর লেবু দিয়ে বানান রুটি... বলে চলে গেল শিবা ওভেন এর ধারে। উফফ কি যে টেস্ট হয়েছিল। কি জানি খিদে পেয়েছিল কিনা খুব সেই জন্য এতো ভাল খেতে লাগলো। জীবনে দুটো রুটি খেয়ে সেশ করতে পারে নি জিনিয়া, আজকে গোগ্রাসে খেয়ে ফেলল। খেয়ে দেয়ে মুখ ধুয়ে দাম দিতে এগিয়ে গিয়ে দেখল ডেভিড আঙ্কেল এর দোকান এটা। তাকিয়ে দেখল শিবা আবার কাজে মত্ত হয়ে পড়েছে।
-
আঙ্কেল কত দেব? ডেভিড আঙ্কেল হেসে আঙ্গুলের ইশারায় ৯০ দেখিয়ে দিল। ডেভিড আঙ্কেল বোবা কথা বলতে পারে না। জিনিয়া দাম মিটিয়ে “ শিবা চললাম রে” বলে বেড়িয়ে এলো অখান থেকে চলল সোজা এন জি ও র দিকে।
[+] 14 users Like ddey333's post
Like Reply
#3

এই গল্পটা খুব জনপ্রিয় হয়েছিল Xossip  এ ...

আমাদের মতো সাধারণ পাঠকদের কথা তো ছেড়েই দিলাম , মস্ত মস্ত বড়ো লেখকেরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন এটাকে

পিনুরাম , রৌনক , অভি ,বোরসেস , তুমি যে আমার .... এনারা সবাই ... আরো অনেকেই ....
:)
[+] 5 users Like ddey333's post
Like Reply
#4

শিবার জন্য মন টা ভারি হলেও এখন অনেক টা হাল্কা জিনি। তার নিজের জীবন ও  তো কম নয়। বাবার ইচ্ছে তে এক পার্সি র সাথে বিয়ে হয়েছিল জিনিয়ার। কিন্তু বিয়ের পরে মাতাল বর কে নিয়ে কম ঝামেলা পোহায় নি জিনিয়া। বরের অত্যধিক মদ্য পান বিয়ের দশ বছরেই টাকে বিধবা করে দিল। কোন সন্তান উতপাদনের ক্ষমতাও ছিল না বরের। কিন্তু গোল টা বাধল তার পরে। দক্ষিন কলকাতার একটি পাড়ায় ও থাকত বর আর তার ফ্যামিলির সাথে। সেখানে একটি বড় রকমের গুন্ডা। মানে বেশ বড় রকমের গুন্ডা জিনিয়ার প্রেমে পড়ল। প্রেম বলা ভুল শরীরের প্রেমে পড়ল। তার ওপরে জিনিয়া বিধবা। নজর পড়তে দেরি হয় নি মহেশের জিনিয়ার ওপরে। ভাব্লেও জিনিয়ার শরীর ঘিনঘিন করে ওঠে। মহেশ ভয়ঙ্কর রকমের বাজে ছেলে। বক্সিং চ্যাম্পিয়ন ছিল। কিন্তু রাজনীতির জন্য তাকে লড়তে দেওয়া হয় নি ন্যাশানাল লেভেল এ। এক্ষেত্রে সবাই হারিয়ে যায়, মহেশ উঠে এসেছিল নিজের শারীরিক ক্ষমতা আর ক্ষমতা লোভের দুর্লভ আখাঙ্খায়। অনেক খুন করে বছর চল্লিশেকের মহেশ আজকে এমন জায়গায় যেখানে পুলিশ ও কিচ্ছু বলতে সাহস করে না। জিনিয়াদের পাড়ায় নারি ;., হতেই থাকত। আর সেটা কে করত সবাই জানত। দু একবার কিছু সাহসি পুলিশের লাশ ও পাওয়া গেছে মরা গঙ্গার খালে। যাই হোক, জিনিয়া এই বিপদে নিজের ওপরে আস্থা না হারিয়ে, কলকাতার এই ঘিঞ্জি পার্সি পাড়ায় উঠে এসেছে একদিন রাতে কাউকে কিচ্ছু না বলে। জিনিয়ার শ্বশুর বাড়ির লোকেরাও হাঁপ ছেড়ে বেঁচেছে। আর জিনিয়াও। একটু শান্তির নিঃশ্বাস সে চেয়েছে মাত্র। সে সুখের আশা করে না। কিন্তু শান্তি টা চায়। বর মারা জাবার পড়েই ও এই এন জি ও তে জয়েন করেছিল। টাই নিজের ব্যাপার টা ও নিজেই চালিয়ে নিতে পারে। আর এই পার্সি পাড়ায় মহেশ আসে না। কারন সাম্নের তিনটে বিশাল বস্তি পাড়া টা কে ঘিরে রেখেছে। বস্তি তে '.েরা একটু বেশি খাপ্পা মহেশ এর উপরে। হয়ত মহেশ কে ওরাও ভয় পায় কিন্তু এই পাড়ায় মহেশ কে দেখলে নিশ্চয়ই ওরাও চুপচাপ বসে থাকবে না। এই ছত্রিশ বছর বয়সে নিজেকে অন্যের কামনার পাত্রি ভাবতে ঘেন্নাই করে জিনিয়ার। জিনিয়া কিন্তু বেশ সুন্দরী। এক ঝলক দেখলে মেম বলেই ভুল হবে। গাড় বাদামি ঘন ঢেউ খেলান চুল পাছা অব্দি। নিচে টা সমান করে কাটা বাঙ্গালীদের মতই। স্লিম। লম্বা প্রায় পাঁচ ফুর ৪ ইঞ্চি। সুন্দর ঠোঁট। লাল টুকটুক করছে। লিপস্টিক না লাগিয়েও লাল ই থাকে। লম্বা গ্রীবা। মসৃণ ত্বক। কাজেই পুরুশের কামনার পাত্রি হিসাব এ জিনি বেশ ভাল। কিন্তু এই বয়সে সেটা খুব মানানসই নয়। জিনিয়ার বাবা রাজি থাকলেও ভাই রাজি হয় নি জিনিয়া কে ওদের বাড়ি তে রাখতে। বদলে ওর ভাই ওদের যে বিশাল মহল্লায় কম করে চল্লিশ ঘর পার্সি থাকে ঠিক তার পিছনেই বড় বিশাল নর্দমার ধারে একটা একতলা বাড়ি ওকে ঠিক করে দিয়েছিল। জিনিয়ার ও ভালই হয়েছিল। এক প্রকার লুকিয়েই থাকা মহেশের হাত থেকে। আর এখান থেকে এন জি ও টা কাছেই।

[+] 6 users Like ddey333's post
Like Reply
#5

- বাবা ও বাবা আমাকে এই খেলনা টা বানিয়ে দাও না?

-
হুম্ম সোনা দি দাঁড়া। তোর খাবার টা বানিয়ে নি মা?

-
না না আগে খেলা বানিয়ে দাও তারপরে, প্লিস বাবা।

-
আছছা আচ্ছা বেশ... গ্যাস টা বন্ধ করে মেয়ের কাছে এসে শিবা খেলা বানাতে লাগলো। হঠাৎ ঘরের সব নড়ে উঠতেই পাপি ( প্রাপ্তি, ভাল নাম শিবার মেয়ের) দৌড়ে এসে বাবার কোলে শুয়ে পড়ল ভয়ে। একদম একটা ছোট্ট ঘরের ঠিক দশ হাত দূর দিয়ে চক্র রেল টা পেরিয়ে যেতেই শিবা মেয়ের মাথায় হাত বোলাতে বোলাতে বলল- ভয় কি সোনা, আমি তো আছি। আর ওটা তো ট্রেন... পাপি তখন কেঁপে চলেছে। শিবা জানে ভয় টা একদিন কাটবেই। ওর ও ভীষণ ভয় করেছিল যেদিন ও সামান্য দুশ টাকার জন্য ফাইট এ নেমে ছিল রাস্তায়। পেটের খিদে বরদাস্ত করতে না পেরে ও আগিয়ে গেছিল ওই নিশ্চিত জম দুতের কাছে। মেয়ের মাথায় হাত বোলাতে লাগলো শিবা। কতই বা বয়েস তখন। ১৫ হবে। বাড়ি থেকে পালিয়ে একটা রেল গুদামে কাজ নিয়ে ছিল শিবা। পাঁচ বছর কাজ করেছিল লুকিয়ে। যাতে কেউ দেখতে না পায়। পেলেই কোন হোম এ দিয়ে দিত। কাজ করে রোজ রাতে ও চলে আস্ত পাঁচ মাথার মোড় থেকে একটু ভিতরে ঢুকে এসে একটা বিশাল পোড় বাড়ির অন্দর মহলে। কিছু লোকের আওয়াজ পেয়ে ঘুরতে ঘুরতেই চলে এসেছিল ও। এসে তাজ্জব বনে গেছিল। এত্ত লোক কি করছে। মাঝখানে খাঁচা করা বিশাল। আসতে আসতে লোকজন পেরিয়ে সামনে চলে এসেছিল একেবারে শিবা। দু এক জন ধাক্কা মেরে ফেলেও দিয়েছিল ওকে। কিন্তু বয়সের তুলনায় শিবা একটু লম্বা চওড়া ছিল। যার জন্য ওকে একদম বাচ্চা বলে ভুল করে নি কেউ। গা শিউরে উঠেছিল শিবার। এটা কি??? এ তো মৃত্যুর খেলা। দুজন পেশীবহুল মানুষ একে অপর কে এ কি ভাবে মারছে? যেখান টা খেলা হচ্ছে সেটা খাঁচা দিয়ে ঘেরা। একবার ঢুকে পড়লে আর বেরনর উপায় নেই। সবাই মুস্তাফা মুস্তাফা বলে চেঁচাচ্ছে আর একজন ছেলে অন্য ছেলে টা কে মেরেই চলেছে অনবরত। গলগল করে রক্ত বেরচ্ছে মার খেতে থাকা ছেলেটির নাক মুখ দিয়ে। মার খেতে থাকা ছেলেটি স্থির হয়ে গেলে খাঁচার মধ্যে থাকা আর একটি লোক গিয়ে ছাড়িয়ে দিল। নেশা লেগে গেছিল শিবার। রোজ যেতে থাকল। একদিন পরিচয় হল হাসান এর সাথে। ওর মতই একটি ছেলে হয়ত বয়সে কিছু টা বড় হবে।– কি গুরু এখানে কি মনে করে? অনেক দিন ধরেই তমাকে এখানে ঘুর ঘুর করতে দেখছি কাকা। পুলিশের ঘুঘু নউ তো চাঁদ?? একটা মস্তানি মারকা গলা শুনে পিছনে তাকিয়ে হাসান কে দেখে ভয় পেয়েছিল শিবা – আরে ভয় কেন চাঁদু? ভিতু তো তুমি নউ। এখানে ভিতু লোকেরা রোজ আসতে পারে না...... কি করে যে বন্ধু হয়ে গেছিল হাসানের সশিবা কে জানে? কিন্তু তারপর থেকে রোজ দুজনায় একসাথে বসে ফাইট দেখত। - ওই যে দেখছিস খাঁচা? ওটা কে বলে রিং। দুজন ফাইটার লড়ে, ততক্ষন যতক্ষণ না একজন হার মেনে নেয়। একে বলে স্ট্রীট ফাইটিং।পৃথিবীর সব থেকে বিপজ্জনক খেলা। ওই দেখ রেফারী। খেলা টা ওই চালায়”। শিবার মধ্যে কার যে লড়াকু ছেলে টা ছিল লড়াই গুলো কাছ থেকে দেখতে দেখতে মনে গেঁথে গেল.................................... শিবা ওই বয়সেই জেনে গেছিল জ সব জিনিস টা সে সুখ হোক বা দুঃখ কিছুই স্থায়ী হয় না চিরকাল। গুদামে কাজ টা গেল। কেউ বলে দিয়েছিল যে শিবার বয়েস ১৫ মাত্র। ও পালিয়ে এসেছিল লড়াই এর জায়গা তে। সেদিন ভোর বেলায় সবাই যখন চলে গেল ও শুয়ে পড়ল পেটে হাত টা টিপে ধরে। খিদেয় প্রান বেড়িয়ে যাচ্ছিল ওর। কিন্তু কিচ্ছু ছিল না ওর কাছে। - কি রে বাড়ি যাস নি? ধড়মড় করে উঠে বসে দেখল হাসান। ও ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিল হাসানের দিকে।
[+] 7 users Like ddey333's post
Like Reply
#6

- কিরে বাড়ি যাসনি? এখানে থাকা ঠিক না। পুলিশে তুলে নিয়ে যেতে পারে” ... চোখ দিয়ে টপটপ করে দু ফোঁটা জল পড়েছিল সেদিন। এই জন্য নয় যে ওর কোথাও জাবার জায়গা নেই। এই জন্য যে ওকে সব থেকে ভাল বাস্ত বাড়িতে সেই মা আর নেই। - হুম্ম বুঝেছি। চল তোর এই বন্ধু তো আছে? বাস শিবার ঠিকানা হাসানের ছোট্ট এক চিলতে বারান্দায় হয়ে গেল। খাবার পয়সাও ছিল না। ওই লড়াই এর আসরে দালালি করে যা দু পয়সা হত কোন রকমে চলে যেত। কিন্তু শিবার লক্ষ্য ছিল লড়াই এর দিকে। কিন্তু এমন একদিন এলো যেদিন শিবার জিবনের মোড় টাই ঘুরে গেল উলটো দিকে। সেদিন প্রতিপক্ষ না আসার কারনে মুস্তাফা একাই রিঙে বিভিন্ন রকম কলা প্রদর্শন করছিল। সহসা একটা গুঞ্জন উঠল যে মুস্তাফার সামনে যত মিনিট থাকবে তত একশ টাকার নোট পাবে। কিছু অপেশাদার ছেলে গেল রিং এ কিন্তু খুব বেশি হলে এক দু মিনিট টিকতে পারল। কি মনে হতে শিবা ঢুকে পড়ল রিং এর ভিতরে। যখন লোহার শক্ত গেট টা বন্ধ হয়ে গেছে তখন হাসান দেখতে পেল টার প্রিয় বন্ধু রিঙ্গের ভিতরে ঢুকে পড়েছে।ও শিবার নাম ধরে জোরে জোরে ডাকতে ডাকতে খাঁচা টা যেন ভেঙ্গে শিবা বের করে আনবে এই ভাবে দু চোখে জল নিয়ে ঝাকাতে লাগলো। “ শিবা নাআআআআআআআআআআআআআআ”
[+] 3 users Like ddey333's post
Like Reply
#7

শিবার যেন চমক ভাঙল। দরজায় টোকার আওয়াজ পেয়ে মেয়েকে কোলে নিয়ে দরজা টা খুলে দেখল মুস্তাফা। - এস মুস্তাফা দা, মুস্তাফা ঘরের ভিতরে ঢুকে মেঝেতে বসে পড়ল চুপ করে দুটো পা কে নিজের হাতের মধ্যে বের দিয়ে। - চা খাবে?
-
নাহ। শিবা কি করছিস ভাই? আমার নিজের কেউ নেই তুই ছাড়া। এখানে কেন ভাই? আমি কি তোর কেউ নই?
-
মুস্তাফা দা প্লিস ও কথা বল না। তুমি হাসান আর আমার পাপি ছাড়া আমার ও যে কেউ নেই” ততক্ষনে পাপি উঠে মুস্তাফার কোলে বসে পড়েছে। - কিন্তু আমি আর এ লাইন এ থাকতে চাই না।
-
কেন? সামান্য ওই টাই তোর কারন ? যে জিষ্ণু ও লড়ছে?- মাথা মিছু করে রইল শিবা। “ শোন পরের মাসের শীতকালে দিল্লী তে এই ফাইটিং এর বিশ্ব চ্যাম্পিয়ন শিপ হবে। আমি চাই তুই অতে অংশ নে। লকে জানুক শিবা কি জিনিস!!
-
কি হবে মুস্তাফা দা? থাক না।
-
কি হবে মানে? নিজের না ভাবিস মেয়েতার কথা ভাব। ওর ভিতরে যে রোগ টা আছে সেটার কথা ও তো ভাববি।
-
প্লিস মুস্তাফা দা। আমার মেয়ে কে আমি সুস্থ করবই। আর নিজেই করব। আমি একটা চাকরি পেয়েছি
-
হু জানি। মাসে তিন হাজার টাকা। কি চাস তুই? আমার ও নিবি না !! আর আমার তো নয় অতে তোর ও তো সমান অধিকার। হাসান আর আগের মতন নেই। ছেলেটা মনে হয় এবারে আর বাঞ্ছবে না।
-
নাআআআআ( চমকে উঠল শিবা) ওর কিচ্ছু হবে না।


মুস্তাফা পাগল হয়ে গেছিল সেদিন রিং এর মধ্যে। একটা একরত্তি বাচ্চা এতো মারের পরেও উঠে দাঁড়াচ্ছে কি করে? প্রথম ঘুসি টা মেরে ছিল পেট আর বুকের ঠিক মাঝ খানে। উজবুক টা ছাতি খুলে দাঁড়িয়েছিলো। মুস্তাফা দেখেও নি ওর দিকে তাকিয়ে , জানত এই ঘুসি টা খেলে ও শুয়ে পড়বেই। ছেলেটা প্রায় উড়ে গিয়ে খাঁচায় পড়ল। স্তব্ধ হয়ে গেছিল চারিপাশের জনতা। এই স্তব্ধ হয়ে যাওয়া টা ও জানে। নক আউট করলে এমনি ই স্তব্ধ হয়ে ফের চিল্লে ওঠে রক্ত দেখার নেশায় পাগল এই মানুষ গুলো। কিন্তু একি!!!! লোক গুলো হাত তুলে কি বলতে চাইছে? ও ঘুরে দেখল ছেলে টার মুখের থেকে দলা রক্ত রিং এর মাঝ খানে পড়েছে, আর ও দাঁড়িয়ে আছে মুখের সামনে দুটো হাত কে ঘুসির মতন পাকিয়ে। যা শালা। একী? মাথায় যেন আগুল চড়ে গেল। নিজের যা ছিল জ্ঞান লড়াই এর, আধ ঘণ্টা ধরে প্রয়গ করেছিল ওই ছেলেতার উপরে। কিন্তু সময় নিলেও প্রতিবার ই উঠে দাঁড়িয়েছিলো ওই এক রত্তি ছেলেটা। হাপিয়ে গেছে নিজেও মুস্তাফা। মারতেও খারাপ লাগছে ছেলেটা কে । কিন্তু রিং এর মধ্যে এই অপমান কখন ও ও পায় নি। এলোপাথাড়ি মেরেছিল ছেলেটাকে।
[+] 4 users Like ddey333's post
Like Reply
#8

শিবার চোখ দুটো যখন বুজে এলো রিং এর মধ্যে মায়ের মৃত্যুর আগের করুন মুখ টা মনে পড়ল, আর রিঙ্গের বাইরে পাগলের মতন খাঁচা ধরে ঝাকাতে থাকা হাসান কে দেখল ও। মা আর হাসানের দুজনার মধ্যেই অসহায়তার সেই ভয়ংকর ছবি নিয়েই চোখ বুঝল শিবা।

এন জি ও র পাশেই একটা ছোট পার্ক আছে, একটা ছোট পুকুরের ধারে গোল করে। কিছু বড় বড় সিমেন্টের ছাতা বানান আছে। আর ঝোপ আছে অনেক। স্বাভাবিক প্রেমিক প্রেমিকা দেড় জন্য। গত কয়েকদিন জিনিয়া শিবার সাথে এখানেই দেখা করে। শিবার হাতের রান্না টা বড্ড ভাল। কিন্তু জিনিয়ার পক্ষে তিন হাজার টাকা মাইনে পেয়ে রোজ ওই খাবার খাওয়া সম্ভব না। সেটা শিবা কে বলতেই শিবা বুঝে গেছিল। যাওয়া বন্ধ ও করে দিয়েছিল জিনিয়া শিবার দোকানে। জিনিয়া এক একদিন বাইরে বেড়িয়ে সামনের দোকান টা থেকে রুটি আলু ভাজা খেয়ে নিত। দশ টাকায় পেট ভরে যেত। এমনি করে দিন পাঁচেক জাবার পরে একদিন হঠাৎ শিবা কে দুটো প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেছিল।
-
কি রে কিছু বলবি? জিনিয়া জানত কিছু বলবে না ও। জথা রিতি কিছু না বলেই এগিয়ে গেল শিবা পার্কের দিকে। জিনিয়া পিছু পিছু এসে দুজনায় একটা চেয়ার এ বসল। দেখল পাঁচটা রুটি আর অনেক টা ঝোল আর তিনটে আলু সমেত দু পিস মুরগী। ছোট ছোট কিন্তু দু পিস।
-
কি রে কি এগুল। কোন সাড়া না দিয়েই দুটো কাগজের প্লেট এক পিস করে মাংশ সমের আলু আর ঝোল ঢেলে প্লাস্টিক টা কে একটা ডাস্টবিন এ ফেলে দিল শিবা। নিজে তিনটে রুটি নিয়ে আর জিনিয়ার জন্য দুটো রুটি দিয়ে খেতে শুরু করল। জিনিয়া সেই ছোট্ট বেলায় দেখা গোঁয়ার আর কথা না বলে মার খেতে থাকা শিবার কাণ্ড দেখে হেসে বাঁচে না। কিন্তু শিবার মধ্যে যেমন নিষ্পাপ ব্যাপার টা ছিল সেটা এক্তুও কমে নি। ও হেসে ফেলে রুটি দুটো খেয়ে নিল। সেটা শিবার হাতের গুন। পাতলা ঝোল টাও ও এতো সুন্দর করে রাঁধে যে বলার নয়। এমনি রোজ ই চলতে থাকে। এখানেই জিনিয়া নিজের ব্যাপারে শিবা কে জানিয়েছে। শিবাও যে দু তিনটি কথা বলে টার মধ্যেই জানিয়েছে যে সে বাবা, আর টার তিন বছরের একটি মেয়ে আছে। আর একটি দুর্ঘটনায় টার স্ত্রীর মৃত্যু হয়েছে।মেয়েকে রেখে আসে পাশের বাড়ির এক পিসির কাছে। এক এক হয়েছে ভাল। দুজন ছরম দুঃখ অসমবয়সী নরনারী যেন নিজের দুঃখের কথা বলে হালকা হয়ে যাওয়া।
[+] 7 users Like ddey333's post
Like Reply
#9

(27-07-2021, 08:11 PM)a-man Wrote:  ভালোই চলছে তবে বানানে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে........

হ্যাঁ কিছু কিছু বানানের সমস্যা আগেই ছিল , চেষ্টা করবো এবার থেকে ঠিক করে দিতে যদি সময় পাই ....
Like Reply
#10

জিনিয়া অনেক ভেবেছে সে কি শিবা কে ভাল বেসে ফেলেছে। নাহ। কিন্তু এতো টান কেন? শিবার তরফে নিশ্চয়ই কিছু নেই। কারন টা হলে ও প্রনাম করতে যেত না সেদিন জিনিয়ার গায়ে পা লেগে জাবার পরে। ও জানে * রা প্রনাম করে জাদের সম্মান করে। শিক্ষক দের * রা পিতা বা মাতা জ্ঞানেই দেখে। জাক আর ও পারে না । এই যে একটা মিষ্টি সম্পর্ক হয়েছে এটাই কি অনেক নয়? কিন্তু ছেলেটা এই আঠাশ বছরেই কত কিছু সয়ে ফেলেছে। রোজ ই ওরা খায় ওই ভাবেই জিনিয়া কথা বলে চলে আর শিবা কিচ্ছু না বলে খেয়ে চলে। খাবার হয়ে গেলে শিবা নিজেই সব কিছু পরিস্কার করে ফেলে দেয় ডাস্টবিন এ। সেদিন খেতে খেতে শিবা বলে উঠল, “ভাবছি নিজেই একটা ছোট দোকান করব খাবারের”। বাস বলা তো কাজ। জিনিয়া এতো খুশী হয়েছিল যে বলার নয়। সেটা যে কেন এখন ও বোঝে না। যা ছিল নিজের সেই সব দিয়ে একটা টানা চাকা লাগান গাড়ি কিনে শুরু করে দিল নিজের খাবারের দোকান। উদ্বোধন হল আজকেই। বিক্রি ভালই হয়েছে। কারন সামনের যে ব্লেড কারখানা টা আছে সেই শ্রমিকেরা অনেকটা বড় খদ্দের এখানে। সন্ধ্যে বালায় শিবা যখন সব কিছু ধুয়ে পরিস্কার করে ঘরে ঢুকল দেখল জিনিয়া তখন ও যায় নি। খাতায় হিসাব লিখতে ব্যাস্ত। আর পাপি জিনিয়ার ঘাড়ে।
-
পাপি ম্যাম ঘাড় থেকে নাম সোনা। পাপি নামতে যেতেই জিনি পাপি কে আর ও জোরে নিজের মধ্যে যেন টেনে নিল। বলল
-
কেন শুনি? পাপি নামবে না না পাপি সোনা??
-
হি হি হি। আমি নামব না।---- জানত শিবা কিছুই কথা বলবে না, জথারিতু শিবা হেসে বাসন পত্র গুলো সাজিয়ে রাখতে লাগলো। শিবার কাজ করম সেশ হলে টাকার থোক টা শিবার হাতে ধরিয়ে দিল জিনিয়া। - এখানে আড়াই হাজার আছে। কালকের জন্য দুই তুলে রাখ। কালকে কিন্তু বুধবার। আজকে অনেকে খাবার না পেয়ে চলে গেছে।
-
এখানে হাজার আপনার ম্যাম
-
ফেরত দিতে চাস?
-
কেন টাকাটা নিয়েছি ফেরত দেব না?
-
ভেবেছিলাম তুই সফল হলে বলব এটা আমার ও সফলতা। অতে আমার ও ভাগ আছে। তুই সেটা যখন চাস না তখন দে” টাকাটা নিয়ে নিল শিবা ফেরত। জীবনে বন্ধু অনেক কষ্টে পাওয়া যায়। আর এমন মায়ের মতন আগলে রাখা বন্ধু তো পাওয়াই যায় না। হেসে ফেলল জিনি শিবার টাকাটা ফের ঢুকিয়ে নেবার ধরন দেখে। সত্যি ছেলেটা এত্ত ভাল ও জান্তই না। রোজ ই সন্ধ্যে বেলা এন জি ও থেকে ফিরে শিবার ঠেলার কাছে চলে আসত জিনি। মেয়েটা যেন অপেক্ষায় থাকত ওর। ওকে দূর থেকে আসতে দেখলেই ছুটে গিয়ে কোলে উঠে পড়ত জিনিয়ার। থাকত সাড়ে আটটা অব্দি। তারপরে দুজনায় বসে হিসাব সেশ করে শিবা জিনিয়া কে ওর ঘরে পউছে দিত। যেন একটা নিয়ম হয়ে গেছিল। শিবা ও কেমন ঠায় তাকিয়ে থাকত রাস্তার দিকে। কখন আসবে। আর মেয়েটা যেন এখন বেশি বেশি পাগলামো করে। হয়ত অসুস্থ বলে। ওর যে হার্ট এর রোগ আছে সেটা জিনিয়া জানে। সেদিন প্রচণ্ড বৃষ্টি। মেয়েটা দূরে বসে আছে সামনের বারিটার বারান্দায়। আর শিবা থেলা টা খুলে ভিজে ভিজেই খদ্দের দের খাওয়াচ্ছে। একটা বড় ত্রিপল তাঙ্গিয়ে দিয়েছে। বার বার ঘড়ি দেখছে ও। ম্যাম এর আসার সময় পেরিয়ে গেছে।কি ব্যাপার বুঝতে পারছে না। মেয়েটার চোখ ও ছলছল করছে। এই ভয় টাই পেয়েছিল ও। যে কোনদিন ম্যাম আসবেন না আর ওর মেয়েটা কেঁদে কেঁদে শরীর টা আবার খারাপ করবে।
[+] 7 users Like ddey333's post
Like Reply
#11

পকেটে টাকা টা গুঁজে মেয়েটা কে পিসির কোলে দিয়ে শিবা বেড়িয়ে পড়ল জিনিয়ার বাড়ির উদ্দেশ্যে। বিশাল মহল্লা টা পেরিয়ে যখন নর্দমার পাশ দিয়ে যাচ্ছে একটু সুনসান মনে হল। কিন্তু ওর মনে হল যে বৃষ্টির দিনে নিশ্চয়ই কেউ বেরয় নি। না হলে এই সময় টা এই খানে পার্সি দের ভিড়ে গম গম করে। সবে তো সাড়ে নটা বাজছে। ম্যাম এর ঘরে আলো জ্বলছে দেখে নিশ্চিন্ত হল। কিছু মস্তান মতন ছেলে দেখল যাতায়াত করছে। ওর তাতে ভয় নেই। অনেক দেখেছে এমন মস্তান। ম্যাম এর দরজার সামনে এসে ও কড়া নাড়াতেই দেখল খোলা আছে দরজা। ও ঢুকতেই দেখল ম্যাম চেয়ার এ বসে। ওকে দেখেই জিনিয়া হেসে উঠে দাঁড়িয়ে পড়েই আবার বসে পড়ল। শিবা জিজ্ঞাসা করতে যাবে সেই সময়েই দরাম করে দরজা টা খুলে যে ঢুকল তাকে শিবা চেনে। উত্তর পাড়ার গলাকাটা লাকি। দিনের বেলায় পুলিশের গলা কেটে দিয়েছিল বলে ওর ওই নাম।শিবা ওকে চেনে কিন্তু ও শিবা কে চেনে না। হয়ত হাড়ে হাড়ে চেনে কিন্তু সামনাসামনি কোনদিন ও দেখেনি।
-
এই শালা এখানে কি চাই, আমি মহেশের লোক। পালা এখান থেকে। মহেশের সাথে দিদিমনির কিছু কথা আছে। দিদিমনি মহেশের... শিবা জিনিয়ার দিকে তাকাতেই বুঝে গেল কি ব্যাপার। ম্যামের চোখে জল আবার তাকে মনে পড়িয়ে দিল মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে থাকা মায়ের মুখ টা, খাঁচার বাইরে পাগলের মতন চিৎকার করতে থাকা হাসানের অসহায় মুখ টা। মুহূর্তএই শরীর টা যেন ছেড়ে দিল শিবা। ঠিক করে নিয়েছে ওকে কি করতে হবে। পেশি গুলো কে খেলতে দিল শিবা। কেউ জান্তেই পারল না ঢিলে জামার ভিতরে কিলবিল করতে থাকা পেশি গুলো যেন নিজেদের মধ্যে জায়গা ঠিক করে নিয়ে বসে গেল শরীরের মধ্যে।
-
এ কি রে লড়বি নাকি? হা হা হা ওরে হাবলা, দেখে যা এই বাঞ্চত কথা বুঝছে না। ওকে বলে দে লাকি কি মাল!! কথা টা সেশ ও হল না লাকির, জিনিয়া দেখল চোখের পলক পড়ার আগেই একটা ঘুষি লাকির চোয়ালে বসে গেল এমন ভাবে যে শব্দ টা এলো অনেক পরে। ততক্ষনে লাকি যেন একটু উড়ে গিয়ে দরজায় শব্দ করে ধাক্কা খেল জোরে, আর কাটা কলাগাছের মতন পরে গেল জিনিয়ার পায়ের কাছে। জিনিয়া হাঁ করে চেয়ে রইল। কাঁপতে থাকল জিনিয়া, এই ভেবে যে শিবা কে মনে হয় আর বাঁচানো যাবে বাইরে কম করে সাত আট জন আছে। প্রায় দু বছর বাদে হাড়ে হাড়ে ঠোকাঠুকির আওয়াজ পেয়ে যেন ভিতরের বাঘ টা জেগে উঠছে শিবার। শরীরের পেশি গুলো যেন জানান দিচ্ছে তারা তৈরি। পা দুটো কে অদ্ভুত ভঙ্গি তে নাচাতে থাকল শিবা। ততক্ষনে দুজন এসে গেছে ঘরের ভিতরে। শিবা জানে বেশি সময় পাওয়া যাবে না। যে ঘুষি টা মারবে সেটাই ফাইনাল হতে হবে। গেম প্ল্যানের জন্য ছিল ও বিখ্যাত। ও সামনের ছেলে টার থেকে পিছনের টাকে আগে বেছে নিল। সামনের ছেলেটার দুর্বার ঘুষি টা মাথাটা সামান্য কাট করে এরিয়ে গেল। ছেলেটা ঝুকে পড়ল সামনে অনেক টা। শিবা জানে এই ফুল সুইং ঘুষি গুলতে অনেক শক্তি ক্ষয় হয়। ওকে দেখল ও না। ওর টাইম জ্ঞান অসাধারন। ও জানে ওই ভাবে ফলস খাবার পরে একজন বিশেষজ্ঞের কত টাইম লাগতে পারে উঠতে। কিন্তু ও সামনেই পেয়ে গেল পরের মোটা মাল টাকে। ওকে চোয়ালে না মেরে ঘুষি টা বাম হাতে নিল হালকা পিছনে ভাসিয়ে । সোজা হিট করল ছেলেটার কানের পিছনের ঘাড়ের ডান দিকে। দরজার পাশেই যে কোন টা ছিল সেখানে ছেলেটা ধাক্কা খেয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। ঠিক পরের ছেলেটা বুক চিতিয়ে রাজার মত লড়তে এসেই কাল করল। শিবার বহু বিখ্যাত বাম পায়ের মোক্ষম লাথি টা বসে গেল ছেলেটার বুকের মাঝে। পিছনের দুটো ছেলেকে কে নিয়ে পড়ল পাশের নর্দমায়। শিবার ফাইনাল শট গুলো যেন মুখ থেকে আওয়াজ করতে দিচ্ছে না প্রতিপক্ষ কে। সেশের ছেলেটা একটা লাঠি হাতে ঘরে ঢুকেই সপাটে চালাল শিবার মুণ্ডু লক্ষ্য করে। কি আশ্চর্য শিক্ষা শিবার। ও আওয়াজেই বুঝে গেল লাঠিটা কথা দিয়ে আসছে। শক্ত করে নিল নিজের বাইসেপ্স টা। লাঠি টা যেন রাবার এ ধাক্কা খেয়ে ফিরে গেল ফুল সুইং এ। ততক্ষনে সময় হয়ে গিয়েছে সেই ছেলেটার নিজেকে সাম্লে উঠে আক্রমন করার। পিছন ফিরে চালাল ডান হাতের একটা পাঞ্চ। ছেলেটা ঘুষি টা মেরে টাল সাম্লাতে না পেরে পরে গিয়েছিল। বেচারি উঠে সবে ঘুরেছে সেই সময়ে পাঞ্চ টা ল্যান্ড করল চোয়ালে।ওর দিকে তাকিয়েও দেখল না শিবা, পিছনে ঘুরে লাঠি হাতে ছেলেটা কে দ্বিতীয় বার লাঠি তোলার সুযোগ না দিয়ে ডান পা দিয়ে ছেলেটার পাঁজরে মারতেই ছেলেটা পাঁজর চেপে ধরে ঝুঁকল। ততক্ষনে খেল খতম। শিবার বাম পা টা ছেলেটার ঘাড়ে টাচ করেই নেমে এলো মেঝেতে। খুব বেশি হলে তিন সেকেন্ড। টার মধ্যেই সাতটা ছেলে কে শুইয়ে দিয়ে জিনিয়ার হাত টা ধরে বেড়িয়ে এসেছে শিবা।
[+] 9 users Like ddey333's post
Like Reply
#12

স্বপ্নে বার বার ই হাসানের খাঁচা টা ঝাঁকিয়ে “ শিবা নাআআআআআআ, ওকে মের না ছেড়ে দাও’ এই দৃশ্য টা ভেসে উঠছে শিবার কাছে। জতবার ই চোখ খুলছে সামনে টা অন্ধকার। সর্বাঙ্গে ব্যাথা। আবার জ্ঞান হারিয়ে ফেলছে শিবা। জানে না কতদিন ও ছিল হাসপাতালে। যেদিন ওর ব্যান্ডেজ খোলা হল দেখল হাসান বসে আছে। একজন নার্স জুস বানাচ্ছে আর মুস্তাফা দাঁড়িয়ে আছে বিছানার ঠিক পাশেই।
-
কিছু তো আছেই তোর মধ্যে শিবা। এর মধ্যেই হাসান বলে উঠল।– শিবা মুস্তাফা দা তোকে মেরেছে সত্যি কথাই কিন্তু গত তিন্মাসে তোর সব চিকিৎসা মুস্তাফা দা ই করিয়েছে… শিবা চমকে উঠেছিল। এতো খরছ ও কথা থেকে পাবে। ও বলে উঠল- কিন্তু আমি তো কিছুই শোধ করতে পারব না!!!
-
হাহাহাহাহাহা ঘর কাপিয়ে হেসে উঠেছিল মুস্তাফা। - সে নিয়ে তোকে ভাবতে হবে না। সে আমি ঠিক উসুল করে নেব” জুস টা দিয়ে নার্স চলে যেতেই মুস্তাফা শিবার হাত টা হাতে নিয়ে বলেছিল- জানিস শিবা ফাইটার তৈরি হয় এই খানে” বলে শিবার বুকে হাত রেখেছিল। “ এক জন বেস্ট ফাইটার মার টা খেতেই ভাল জানে। তুই পারবি ভাই। তোকে সুধু মারতে শিখতে হবে। আমি তোকে শেখাব।“ কথা টা বলার সময় উত্তেজনায় মুস্তাফা কাঁপছিল।


শুরু হয়েছিল ট্রেনিং। প্রথম তিন বছর ফাইট এর কিছুই করে নি শিবা। শুধু দৌড় আর দৌড়। শিবার আপাত নিরীহ চেহারা টা সফট ট্রেনিং আর ভাল খাবারের জোরে পেশি বহুল হতে সময় নিল। সাথে চলল লেখা পড়া। হাসান আর শিবার দুজনার ই। পার্সি দের কল্যান এ শিবার ইংরাজি টা বেশ সরগর ছিল। কিন্তু ট্রেনিং টা নিতে হত হাড় ভাঙ্গা। সকালে আর বিকালে রোজ কুরি কিমি দৌড়। একদিন দৌড় অন্য দিন পাশের পুকুর এ সাঁতার। কিছু দিন পর থেকে ১৩ কিমি দৌড়ে গঙ্গার পাড়। সেখানে গঙ্গা উজিয়ে অন্য পাড়ে গিয়ে আবার ফিরে আসা দুবার। শিবার মধ্যে তৈরি হল অভূতপূর্ব সহন শীলতা। মুখ বুঝে ট্রেনিং করতে শিবাই হয়ত পারে। চতুর্থ বছর থেকে এই দুটোর সাথে শুরু হল কিক প্র্যাকটিস আর বক্সিং। মুস্তাফা কোন আয়রন প্র্যাকটিস এ গেল না। ও চায় না শিবার পেশি গুলো শক্ত হোক। ও চায় সফট পেশী। যাকে যত টা পাড়া যাবে স্ত্রেচ কড়া যাবে। ওকে দিয়ে বড় বড় ড্রাম এ জল ভরে কপিকল দিয়ে ওপরে তোলান আর নামান হল। জোয়ারের মুখে ওই ভয়ঙ্কর জলরাশি ঠেলে আসা বড় নৌকা ওকে পা দিয়ে থামাতে শেখান হল। দুই দিকে ওজোন ঝুলিয়ে দৌড়তে বলা হল কিমির পর কিমি। তারপরে ওকে নামান হল রিং এ। ও এখন পরিপূর্ণ এক যুবক। ওকে টার্গেট দেওয়া পাঞ্চিং ব্যাগ এ মিনিটে ৪০ টা কিক করতে। আর কম করে আশি টা পাঞ্চ মারতে। রাতে ফিরে ওর মেয়াদ বলতে থাকত না। শুয়ে কোন গহিন রাজ্যে চলে যেত কে জানে।
[+] 8 users Like ddey333's post
Like Reply
#13

(29-07-2021, 09:38 AM)satyakam Wrote:  এই গল্পের নাম দিয়ে আমার মাথায় আর একটা লাইন এলো ---

এক ফালি রোদ আর তার নাম আশা
বেশি গাঁড় মাড়িও না বাছা 

Lotpot Lotpot Lotpot   

❤❤❤

আশার সঙ্গে বাছা ???? Dodgy

কবিতার গাঁড় মেরে গেলো তো !!!!   D:)
Like Reply
#14

- শিবা যে ছেলেটার সাথে তোর প্রথম লড়াই, ও কিন্তু মনিপুর থেকে এসেছে। ওখানে প্রায় তিন লাখ জিতে এসেছে।
-
এই চুপ কর!!!!! মুস্তাফার ধমকে হাসান চুপ করে গেল। মুস্তাফা বলেই চলল – লড়াই এর আগে এই সব বলবি না ওকে।
-
ঠাণ্ডা মাথায় লড়বি।

রিং এ যখন ঢুকল আর পিছনের দরজা টা বন্ধ হয়ে গেল শিবার। সামনে দাঁড়িয়ে জেমস। মনিপুরের ছেলে। নামি লড়ুয়ে। শুরুর আগে হ্যান্ড শেকের সময়ে যেইমাত্র লড়াই এর ঘণ্টা বেজেছে, সেই মুহূর্তেই জেমস বাম হাতের একটা ফুল সুইং পাঞ্চ করল। একসাথে চার পাঁচ জনের সাথে লড়াই টা কাজে দিল শিবার প্রথম দিনেই। ওর সৎবিত আগেই ওকে জানিয়ে দিয়েছিল। ও অনেক সময় পেল ওর ঘুষি টা কে এড়িয়ে যাবার। ও চাইলে ওই ঘুষি টা আটকে ওর খোলা মুখে পাঞ্চ বসাতে পারত। কিন্তু করল না। ঘুষি টা এড়িয়ে গেল। জেমস আশাই করেনি একজন আনকোরা নতুন লড়ুয়ে ওর এই মোক্ষম চাল টা ধরে ফেলবে। কিন্তু অবাক হল সাথে একটা ভয় ও ঢুকল ওর মনে। ও বুঝে গেল সামনের প্রতিপক্ষ অনেক অনেক দ্রতগতির। পাঞ্চ টা চালানর সময়ে মুস্তাফা চোখ বুজে ফেলেছিল। ভেবেছিল ইসস ছেলেটা কে বলে দিলে হত যে এই রকম ও কেউ কেউ করে থাকে। সময় দেয় না প্রতিপক্ষ কে লড়াই করার। তার আগেই নক আউট করার জন্য মুখিয়ে থাকে। মুস্তাফা নিশ্চিত ছিল জেমস প্রথম ঘুষি তেই শিবা কে নক আউট করে দিয়েছে। কিন্তু চোখ খুলেই দেখল জেমস ঝুকে পড়েছে ঘুষি টা মিস হয়ে যাওয়ায় আর শিবা ওর মুখে পাঞ্চ টা মারতে গিয়েও মারল না। মুস্তাফার ঠোঁটে এক চিলতে হাসি প্রকাশিত হল। মুখে চিলতে হাসি টা অনেকক্ষণ ধরে রইল। ওদিকে শিবা মাঝে মাঝেই জেমস কে বাজিয়ে নাগালের বাইরে চলে যাচ্ছে। কখন ও ডান পায়ের প্রচণ্ড দ্রুত গতির কিক টা হালকা করে পাঁজরে বসিয়ে দিচ্ছে জেমস এর। জেমস ঝুঁকে পড়লেও ও নকআউট করতে গিয়েও করছে না। প্রথম রাউনড সেশ হবার পরে হাসান মুখ থেকে গার্ড টা খুলে নিল শিবার। - কি রে পাঞ্চ গুলো মারতে গিয়েও মারছিস না কেন? – থাক না। শিবার ছোট্ট উত্তর।

কম করে দশবার সুযোগ পেল শিবা জেমস এর মতন পাকা খেলোয়াড় কে নাকাল করবার। কিন্তু করল না। টানা সাত রাউন্ড চলার পরে জেমস হাল ছেড়ে দিল। জিতে গেল শিবা। জেমস মুস্তাফা আর হাসান মিলে সেই রাতে প্রায় তিরিশ হাজার টাকা কামাল।
[+] 4 users Like ddey333's post
Like Reply
#15

হ্যালো?
-
কে শিবা? বল
-
তুমি এখনি এস একবার। গাড়ি নিয়ে আসবে।
-
কেন কি হল? আগে এস পরে বলছি

রাত তখন তিনটে। পাপি ঘুমোচ্ছে জিনিয়ার কোলে।মুস্তাফা সব শুনে জিনিয়া কে বলল-
-
ম্যাম আপনি আমার বাড়িতে চলুন মেয়ে টা কে নিয়ে।
-
মহেশ চুপ বসবে না। চল ওদের কে আগে রেখে দিয়ে আসি। আর পুরনো হিসাব টা ও মিটিয়ে আসি।

মুস্তাফার বাড়িতে জিনিয়া পাপি কে কোলে নিয়ে শুয়ে আছে। পাপি ভয় পেয়েছে কোন কারনে জিনিয়া আর শিবা ছাড়া কারোর কোলে যাচ্ছে না। বিছানার পায়ের দিকে বসে বসে আছে মুস্তাফার বউ হাস্নু। ভোর হতে চলল প্রায়। বাইরে হালকা আলোর আভাস। শিবা ফিরে গেছে। ওর স্থির বিশ্বাস যে ওকে কেউ চিনতে পারে নি। কিন্তু জিনিয়ার কেমন ভয় লাগছে। এতো ঘটনার পরে এই মানে দাঁড়াল যে ওকে লুকিয়েই থাকতে হবে। ও যেন প্রাপ্তি কে আর ও বুকে টেনে নিল। মেয়েটা ঘুমিয়ে গেছে। এ সি টা অফ করে দিল হাস্নু। মেয়ে টা কে ঢাকা দিয়ে বাইরে বেড়িয়ে এলো দুজনায়। ভোরের নরম আলোয় হাস্নু শুনতে লাগলো শিবার সাথে জিনিয়ার কি ভাবে কি সম্পর্ক। সব শুনে বলল হাস্নু,
-
কিছু মনে কোর না বোন, শিবা তোমাকে ভাল বেসে ফেলেছে”। মন টা কেমন নেচে উঠল জিনিয়ার। কিন্তু মন মানছে না। সেদিনের প্রনামের কথা টাও বাদ দেয় নি। ওরা দুজন মেয়েই ভিন্ন ধর্মের কিন্তু আরেক টি ভিন্ন ধর্মের পুরুশের মন পড়তে ওদের অসুবিধা ই হল না। -“ আর তুমিও ওকে ভালবাস খুব” বয়সে বড় তো কি হয়েছে? পুরুষ রা পুরুষ ই। আর আমরা নারি। ভালবাসলে কোন ক্ষতি তো নেই” ।
-
কিন্তু ভাই ওকে বোল না যেন। লজ্জায় মরে যাব আমি। ও যেদিন বলবে আমি মেনে নেব।না হলে থাক আমার ভালবাসা আমার ই মনে।... জিনিয়ার কথা আর কেউ না বুঝুক মেয়ে হয়ে হাস্নু ঠিক বুঝল। হেসে বলল – পোড়ারমুখী।
জিনি হাস্নুর থেকে বছর তিনেকের বড়ই হবে। কিন্তু মেয়ে টিকে বেশ পরিনত লেগেছে জিনিয়ার।
[+] 6 users Like ddey333's post
Like Reply
#16

শহরে এসেছে ব্রাজিলের সব থেকে বিপদজনক ফাইটার জ্যাক দিসুজা।এখন অব্দি ১৭ টা লড়েছে। সব গুলো কেই পাঠিয়েছে হাসপাতাল। একজন মৃত। ওর সাথে লড়লে প্রায় ৩০ লাখ টাকা পাওয়া যাবে। হাসানের ইচ্ছে নেই। কারন অতো টাকা সে চায় না। মুস্তাফা ছেড়ে দিয়েছে ওটা শিবার ই হাতে। শিবার ইচ্ছে ভীষণ জ্যাক এর সাথে লড়ার। অতো গুলো টাকা। সে মুস্তাফা কে বলল যে ওর নাম টা যেন পাঠিয়ে দেয়। ঘণ্টা খানেকের মধ্যেই খবর এলো প্রিন্সেপ ঘাটে রাত আড়াইটা তে লড়াই হবে।
শিবা যখন ঢুকল রিং এ তখন দুটো পঁচিশ। একটা লাল গেঞ্জি পড়ে ছিল ও। ঠিক আড়াই টা তে এলো জ্যাক। কাল মাথা নেড়া করা জ্যাক নেমেই রেফারী র সাথে হ্যান্ড শেক করে তাছিল্য ভরে শিবা কে দেখল। শিবার চোয়াল টা আপনা থেকেই শক্ত হয়ে গেল। শিবা ছয় ফুট লম্বা হলে জ্যাক কিছু না হলেও ৭ ফুট লম্বা। রেফারী অনুমতি দিতেই জ্যাক ভয়ঙ্কর আগ্রাসন এ লেগে পড়ল শিবাকে নক আউট এ। ঘুষির পর ঘুষি গুলো আছড়ে পড়তে থাকল শিবার দুই পাঁজরে। শিবা কনুই দিয়ে গার্ড দিয়ে জড়িয়ে ধরল জ্যাক কে। জ্যাক শারীরিক ভাবে অনেক বিশাল আর শক্তিধর। সেটা শিবা বিলক্ষন জানে। কিন্তু এতো বড় শরীর কে নিয়ে এতো খিপ্রতায় নরাছরা করতে শক্তিক্ষয়ের পরিমান শিবার থেকে অনেক বেশি জ্যাক এর। শিবা জানে যে জ্যাক সেই জন্যেই অতো ভয়ংকর বন্যতায় আক্রমন করছে। তাড়াতাড়ি সেশ করে দেবে লড়াই টা এই আশায়। আর আক্রমন করছেও সেই ভাবেই। রেফারী ততক্ষনে ছাড়িয়ে নিয়েছে দুজন কে। কিন্তু পুরোপুরি ছেড়ে দেবার আগেই শিবার পাঁজরে আছড়ে পড়ল জ্যাকের একটা শক্তিশালি পাঞ্চ। অন্য কেউ হলে শুয়ে পড়ত ওখানেই। কিন্তু শিবার আছে অসম্ভব মার খাবার ক্ষমতা। দারিদ্র, অপমান সয়ে নিজেকে বাঁচিয়ে রাখার অদ্ভুত আকিঞ্চন। ভারতীয় বলেই হয়ত এটা সম্ভব। শিবার অভূতপূর্ব মার খাবার ক্ষমতার জন্য সয়ে নিল জ্যাকের ওই ভয়ংকর পাঞ্চ। জ্যাক হয়ত ভেবেছিল ওই পাঞ্চ টা তেই শুয়ে পড়বে এই ভারতীয় ছেলেটা। কিন্তু শিবা একটু নড়ে উঠেই আবার আগের মতন নড়তে চড়তে লাগলো রিং এ। একটা চিনচিনে ব্যাথা পাঁজর বরাবর শুরু হল শিবার। সত্যি পাঞ্চ টা জোরে ছিল। মাথা টা নিচু করে নেচে চলেছিল শিবা। প্রথম রাউনড এর ঘণ্টা পড়তে হয়ত আর কিছু সেকেন্ড বাকি। শিবার নাগালে জ্যাক। অসম্ভব বিদ্যুৎ গতির ফুল সুইং পাঞ্চ টা বসিয়ে দিল জ্যাক এর চোয়ালে। জ্যাক যেন থতমত খেয়ে নড়ে উঠল একবার। আবার মুখ থেকে সরে গেছে আড়াল। শিবা ফাইনাল পাঞ্চ টা ডান হাতে নিতে যাবে সেই সময়ে বেজে উঠল ঘণ্টা।
[+] 8 users Like ddey333's post
Like Reply
#17

সেদিন রাতে দক্ষিন কলকাতার একটি পাড়ায় বেশ কিছু ছেলে দের ভিড়। আট আটটা ছেলেকে ধরাশায়ী করে ওই মাগী টা কে নিয়ে পালিয়েছে কোন শালা সেটাই এখন ও বের করতে পারে নি মহেশের লোকজন। মহেশ নন্দী। প্রায় ছয় ফুট ৪ ইঞ্চি লম্বা। একটি দানব বলা চলে। এক কালে বক্সিং রিং কাঁপানো বক্সার। ঘরের মধ্যে অসহায় হয়ে বসে আছে সোফা তে মুখ নামিয়ে। বোঝাই যাচ্ছে ভয়ংকর কিছু একটা চলছে মনের ভিতরে। আশ্চর্য লাগছে যে সেই বেজন্মা টা এতো বড় সাহস কোথা থেকে পেল। আর ওই মাগী টা মানে জিনি না জিনিয়ার ওপর থেকে রাগ যাচ্ছেই না। ভেবেছিল ভালবেসে পোষ মানাবে। কিন্তু আর না। ওকে রক্ষিতা বানিয়ে রোজ পা চাটাবে মহেশ। জাক দেখা যাবে কত দূর পালাতে পারে মাগী। দুঃখ কিছুর নেই কিন্তু শালা লাকি টা কে তিন মাসের জন্য হাসপাতালে দিয়ে গেল এটা একটা ছিন্তার ব্যাপার হয়ে গেল মহেশের কাছে। বড্ড কাজের ছেলে ছিল। কিন্তু ও ভেবে পাচ্ছে না যে একা অতো গুলো মার মুখী ছেলেকে ওই ভাবে মারল কে? উজবুক গুলো মার খেয়ে কিছু বলতে পারছে না আর। মহেশ খুব নিশ্চিত যে অন্তত চারজন ছিল। কিন্তু শালা হারামি গুলো বলতেই পারছে না ঠিক করে। ইসস অনেক খোঁজ খবর করে মাগী টার সন্ধান পেল। দমে যাবার পাত্র ও নয়। ও নিজের আর ও কিছু পেটোয়া কে দায়িত্ব দিয়েছে মাগী টা কে খুঁজে বের করার। আর এবারে যাকে দিয়েছে সে ও নাম করা গুন্ডা। জিষ্ণু। ওই মাগী কে ওর চাই। মহেশ সব সহ্য করতে পারে কিন্তু সুন্দরী লম্বা চুলওয়ালী মেয়েছেলে দেখলে ঠিক থাকতে পারে না। আর রোজ ওর চাই। বিছানায় মাগী না থাকলে ওর ঘুম আসে না।
দুপুরে শিবা এলো মুস্তাফার বাড়িতে। পাপি ওকে দেখতে পেয়ে, পাপা পাপা বলে একেবারে ওর কোলে। শিবা পাপি কে কোলে নিয়ে জিনিয়া কে খুঁজতে লাগলো। জিজ্ঞাসা করতে পারছে না হাস্নু বৌদি কে। কারন সকালেই হাস্নু বৌদি জিনিয়া ম্যাম কে নিয়ে একটা তির্যক হাসি হেসেছে। মুস্তাফা দা আর হাস্নু বৌদি চুপ করে আছে। শিবার চোখ খুঁজে বেড়াচ্ছে জিনিয়া ম্যাম কে পাগলের মতন। মেয়েকে কোলে নিয়ে এটা সেটা দেখানোর অছিলায়। শিবার মনের ভিতরে যে ব্যাপার টা চলছে সেটা হাস্নু বুঝতেই পেরেছে। হাস্নু বুঝতে পেরেছে শিবা মেয়েকে কোলে নিয়ে এঘর সেঘর ঘুরে বেরাছে কি জন্য। ও মুস্তাফার কাধে হাত দিয়ে ইশারা করল শিবার এই অবস্থা টা দেখানোর জন্য। ঠিক সেই সময়ে জিনিয়া বেড়িয়ে এলো বাথরুম থেকে স্নান করে। আর শিবা সেটা দেখেই কেমন শান্ত হয়ে গেল। হাস্নুর দৃষ্টি এরাল না সেটা। হাস্নু খুব ই নিশ্চিত ছিল যে শিবা জিনিয়া কে ভালবাসে। কিন্তু আজকে যেন ব্যাপার টা খোলা আকাশের মতন পরিস্কার হয়ে গেল। শিবা ঘরের মধ্যে বসে পড়ল সোফা তে মেয়েকে কোলে নিয়ে। একটা যে খুব খুব অদ্ভুত অনুভুতি হচ্ছিল জিনিয়া ম্যাম কে দেখতে না পেয়ে সেটা কেটে গেল মুহূর্তেই। একটা অস্বাভাবিক দম ধরা হয়েছিল বুকের বাম দিকে। সেটা কেটে গেল।হাস্নু উঠে এসে শিবার পাশে দাঁড়িয়ে বলল ঠিক সেদিকেই চোখ রেখে যেদিকে জিনিয়া ভিজে চুল ঝাড়ছিল।– ভাই রে? একবার দেখেই সব টেনশন মিটে গেল তো? শিবা জিনিয়া কেই দেখছিল। কি সফট বাদামি লম্বা চুল ম্যাম এর। কি সুন্দর ম্যাম। অনেক ভাল মানুষের ঘরের বউ হওয়া উচিৎ ছিল ম্যাম এর। ভাগ্য একেই বলে।ঠিক সেই সময়ে হঠাৎ করে হাস্নুর কথা টা কানে যেতেই শিবা ঘুরে তাকিয়ে দেখল হাস্নু বৌদি মিটিমিটি হাসছে। প্রচণ্ড লজ্জা পেলেও শিবা চোখ নামিয়ে উঠে গেল মেয়েকে কোলে নিয়ে মুস্তাফা দার কাছে।
খেতে খেতে মাঝে মাঝেই জিনিয়া শিবার দিকে তাকাচ্ছিল। পাপি জিনিয়ার কাছে বসে খাচ্ছে। জিনিয়া ওকে নিজের হাতে করে খাওয়ানো শেখাচ্ছে। জিনিয়া একদিনেই মুস্তাফা আর হাস্নু কে দাদা বৌদি বানিয়ে নিয়েছে। জিনিয়াই পরিবেশন করছে।
[+] 7 users Like ddey333's post
Like Reply
#18

- দাদা তোমার ভাই ভাল রান্না করে জানতাম, কিন্তু কাল রাতে যা রূপ দেখলাম বিশ্বাস করতে পারছি না এখন ও। জিনিয়া বলেই শিবার দিকে তাকাল।
মাছের কাঁটা টা ছাড়িয়ে পুরো মাছ টাকে মুখে পুরে নিয়ে মুস্তাফা , জিনিয়ার কথায় শিবার লজ্জা পেয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে বলল- জানিস জিনি, ও চাইলে বিশ্বের সেরা বক্সার হতে পারে এখন ও। কি রে শিবা, রিং এর বাইরে একসাথে আট টা কে ঘায়েল করতে পারিস আর রিং এর ভিতরে একটা কে পারবি না? মুহূর্তেই শিবার চোয়াল টা শক্ত হয়ে উঠল। চিবোতে থাকা চোয়াল টা থেমে গেল। অল্প পেকে যাওয়া দাড়ির মাঝখান থেকে লজ্জা পাওয়া মুখ টা বদলে একটা কঠিন মুখ হয়ে গেল নিমিষেই।
-
তোমার খালি এক কথা। উফফ আর পাড়া যায় না। ছেলেটা খাচ্ছে দুটো খেতে দাও না বাপু… হাস্নু এক রকম জোরেই বলে উঠল মুস্তাফা কে কথাটা।
-
তোমার ভাই কে কে খেতে মানা করেছে? আমার সব ই তো ওর জন্যই। কথাটা আস্তে করে বলে একটা দীর্ঘশ্বাস ফেলে মুস্তাফা খাবারে মন দিল। হাস্নু হাঁফ ছেড়ে বাঁচল। কারন আজ থেকে তিন বছর আগের সেই রাত তার কথা ও ভুলবে না কোনদিন ও। ভুলবে না তার হেসে খেলে কাটিয়ে দেওয়া সংসার টা কি ভাবে এক রাতেই তছনছ হয়ে গেছিল। জিনিয়া ও হাঁফ ছেড়ে বাঁচল। শিবা ওর ছাত্র হলেও কালকের পর থেকে ও শিবা কে সমীহ করছে ভাল মতন। সেটা এই জন্য নয় যে ও কালকে যা করেছে সেটার ভয়ে। এই জন্য যে কালকে ও নিজের চোখে দেখেছে শিবার শিক্ষার দৌড় কতটা। কেমন যেন একটা অদ্ভুত নিশ্চিন্ততা পায় জিনিয়া শিবা পাশে থাকলে।পরশু রাত অব্দি ও শিবার ঘরে থেকেছে। পাপি কে খাইয়েছে শুইয়েছে। কিন্তু আজ থেকে কেন জানিনা একটা লজ্জা ও পাচ্ছে শিবা কে দেখলেই। দেখতে না পেলে কেমন একটা দেখব দেখব ভাব, আর কাছে থাকলে মনে হচ্ছে ইসস যদি সব সময়েই থাকত পাশে। পাপি কে মাছের কাঁটা বেছে দিতে দিতে প্রায় ই ও দেখছে শিবা কে। হাস্নুর কথায় শিবার বদলে যাওয়া মুখের ছবি। সরল একটা ছেলে। কিন্তু বোকা নয়। বুদ্ধিমান। আবার কেমন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো জিনিয়ার বুকের থেকে। এটা এমন একজন পুরুষ কে না পেতে পারার জন্ত্রনা থেকে উঠে আসা দীর্ঘশ্বাস। জীবনে প্রথম ভালবাসল কাউকে। সেটাও এই বয়সে এসে। যখন মেয়েদের মেয়ের বিয়ে দেবার বয়েস হয়ে যায়। কিন্তু সেই ভালবাসা কোনদিন ও পূর্ণতা পাবে না। এটা সেটার দীর্ঘশ্বাস। যাক আর পারে না ও ভাবতে। ওর মা বলত জিনি, ভালবাসার অনেক ক্ষমতা। মানুষ যেটা বাহুবলে করতে পারে না, ভালবাসা সেটা পারে করতে। ও চায় না শিবা কে কোন ভাবেই বিব্রত করতে। নাই বা পেল ভালবাসা কে।ও তো ভালবাসতেই পারে।
-
বৌদি জিজ্ঞাসা কোর তোমার ভাই কে, যদি আমার রান্না ভাল লেগে থাকে তবে কিছু দেব নাকি?
-
হি হি, শিবা জানিস আজকে রান্না তোর ম্যাম করেছে।
-
তাই নাকি? তাই তো বলি এতো সুন্দর রান্না তো বাড়িতে হয় না আমাদের… মুস্তাফা হাস্নুর পিছনে লাগতেই হাস্নু মুখ ঝামটা দিল, - ও এতদিন খারাপ রান্না খেয়েছ তাই তো?
-
হা হা বৌদি প্লিস। মুস্তাফা দা তোমার লেগ পুল করছে” শিবা হাস্নু কে বলতেই,
-
করাচ্ছি দাঁড়া। হাস্নু কড়া চোখে মুস্তাফা কে দেখতেই মুস্তাফা গুটিয়ে গ হয়ে গেল। শিবা জিনিয়ার দিকে তাকাতেই জিনিয়া ভীষণ লজ্জা পেয়ে গেল। হাস্নু সেটা দেখে বলল – তোর রাঁধা মাছের তরকারি টা কেমন চেটেপুটে খেয়েছে দেখেও বুঝছিস না! দে আর একটু….
----------

[+] 9 users Like ddey333's post
Like Reply
#19

সেকেন্ড রাউনড শুরু হতেই জ্যাক আগের থেকেও দ্বিগুণ গতি তে পাঞ্চ নেওয়া শুরু করল। কিন্তু যেন একটু দূরে দূরে থেকে। আগের রাউনড এর শেষে যে পাঞ্চ টা খেয়েছিল শিবার কাছে তার এখন জের চলছে এটা। শিবার কাজ এখন শুধু নেচে যাওয়া। জ্যাক ঘুষি গুলো মারছে বটে কিন্তু পোড় খাওয়া ফাইটার জ্যাক। বুঝে গেছে নক আউট কড়া যাবে না এই ছেলেটা কে। তাই ফুল সুইং পাঞ্চ কোনটাই নিচ্ছে না। কারন জানে মিস হলেই শিবার পাঞ্চ ওয়েট করে আছে জ্যাক এর চোয়ালে চুমু খাবার জন্য। জ্যাক এর চোয়াল সেটা ভাল ভাবেই বুঝে গেছে শিবার পাঞ্চ কি জিনিস। লড়াই এর প্ল্যানিং বদলে ফেলল জ্যাক। প্রথম রাউনড এ পয়েন্ট এ এগিয়ে আছে জ্যাক। তাই আর ও দুটো রাউনড কাটাতে পারলেই জিতে যাবে এটা জ্যাক জানে। শিবা সেকেন্ড কুড়ি লড়ার পরেই বুঝে গেল জ্যাক এর গেম প্ল্যান কি। ও নিজেকে জ্যাক এর নাগালে নিয়ে গেল। ছোট ছোট জ্যাব( হালকা ঘুষি) গুলো জ্যাক এর থাবা এড়িয়ে বসাতে লাগলো জ্যাকের পাঁজরে। জ্যাক কে উত্যক্ত কড়া আর কি! কিছুক্ষন জ্যাক পয়েন্টের লড়াই লড়ে একটা ভারতীয়র কাছে এমন অপমান জনক জ্যাব এর জবাব দিতে গিয়ে বা হাতের একটা সপাট ঘুষি শিবার পাঁজরের পিছনে বসিয়ে দিল। শিবা একটু নিচু হয়ে ঘুষি টা পিঠে নিয়েই বা হাত দিয়ে তলা থেকে ঘুষিটা তুলে আবার জ্যাক এর চোয়ালের নিচে বসিয়ে দিল। আর সাথে সাথেই ডান পায়ের কিক টা জ্যাক এর বাম দিকের পাঁজরে। দুটো কথা লিখলাম বটে কিন্তু দুটো আঘাত প্রায় এক সাথেই করল শিবা।শিবার পাঞ্চ টার জন্য জ্যাক তৈরি থাকলেও কিক টার জবাব ছিল না জ্যাক এর কাছে। পাঁজরে কিক টা বসে যেতেই জ্যাক বাম দিকে ঝুঁকে পড়ল। শিবা তৎক্ষণাৎ নিজেকে মাটি থেকে স্প্রিং এর মতন তুলে বাম হাতের মোক্ষম পাঞ্চ টা নিল। রাম ধনু হয়ে উঠে এলো পাঞ্চ টা লাফিয়ে ওঠা শিবার কোমরের নিচের থেকে। বসে গেল জ্যাক এর কানের ঠিক পিছনে ঘাড়ের কাছে………
কাটা কলাগাছের মতন পড়েছিল জ্যাক এর শরীর টা রিং এর মাঝে। কেউ বিশ্বাস করতে পারছিল না যে একজন ভারতীয় লড়ুয়ে এই কাজ টা করে তিরিশ লাখ টাকা গাড়িতে ভরে নিয়ে চলে গেছে। শিবা গাড়িতে বসে ততক্ষন দেখল জ্যাকের পড়ে থাকা শরীর টা যতক্ষণ দেখা গেল।
-------------
[+] 6 users Like ddey333's post
Like Reply
#20

- তোকে না বলেছি, তুই ওই মহেশের সাথে মিশবি না।
-
কেন কি হয়েছে?
দক্ষিন কলকাতার একটা ছোট ফ্ল্যাট এ কথা হচ্ছে বাবা আর ছেলের। রান্না ঘরে রান্না করছে একটি মেয়ে। স্বভাবতই ছেলেটির স্ত্রী মেয়েটি। ডাইনিং এ শুয়ে আছে একটি কচি বাচ্চা। খুব বেশি হলে হয়ত ছয় মাস বয়েস হবে।
-
কি হয়েছে? জানিস না ও কি?
-
সেটার সাথে আমার কি সম্পর্ক? ও আমার স্পন্সর। আমি চ্যাম্পিয়নশিপ এ যাব। লক্ষ লক্ষ টাকার দরকার সেটা আমাকে সরকার দেবে না। ও দিচ্ছে। আর হ্যাঁ আমি যা টাকা পাব ও তার অর্ধেক নেবে। বাস
কথা টা শুনে বাবা চুপ করে গেলেও রান্না ঘর থেকে বউ বেড়িয়ে এলো। বলল- আমি তো বলেইছিলাম তোমাকে আমার যা গয়না আছে তাই দিয়ে হয়ে যাবে” কথা টা শুনে ছেলেটি যেন তেলে বেগুনে জ্বলে উঠল “ তাই দিয়ে হয়ে যাবে? এই ফ্ল্যাট এর ই এম আই, বাচ্চার সব খরচ, বাবার চিকিৎসা, সব হয়ে যাবে? শিনা তুমি জাননা আমার প্র্যাকটিস এ কি পরিমান খরচ” এগিয়ে এসে শিনার কাঁধে হাত রেখে বলল – প্লিস আমার ওপরে ভরসা রাখ, প্লিস বাবা” । ছেলেটি বাবার দিকে তাকিয়ে প্লিস বলতেই বৃদ্ধ মানুষ টি এসে জড়িয়ে ধরল ছেলেটি কে।
-
হ্যাঁ রে আমি এসে পড়ায় তোদের খুব অসুবিধায় ফেলেছি না? ছেলেটি কিছু বলার আগেই মেয়েটি বলে উঠল
-
কি বলছেন বাবা আপনি? প্লিস আমরা আপনাকে ভালবাসি।
তিনজনের পরিচয় করানো প্রয়োজন। বৃদ্ধ অথচ লম্বা মানুষ টির নাম মতি ব্যানারজি। এক কালের ডাকসাইটে বক্সার। ইংরেজ আমলে ইংরেজ দের সাথে পাঙ্গা নিয়ে লড়াই এই মানুষ টি করে এসেছেন রিং এর ভিতরে। রিং এর বাইরের অত্যাচারের জবাব যেন এই মানুষ টি রিং এর ভিতরে নিতেন। অলিম্পিক খেলতে গিয়ে কোন এক ইংরেজ সতীর্থের বিশ্বাসঘাতকতায় অসুস্থ হয়ে ফিরে আসেন দেশে। যাই হোক সেই কাহিনি বলার সময় এটা নয়। হয়ত সেটাও আমরা জানব পরে। ছেলেটির নাম জিষ্ণু। এখনকার বেশ নামি বক্সার। ন্যাশানাল চ্যাম্পিয়ন। কিন্তু যে খেলায় দেশের কোন ইন্টারেস্ট নেই সেই খেলায় স্পন্সরও নেই। তাই এই তাগড়া বক্সার গুলো হয় না খেতে পেয়ে মারা যায় না হলে গুণ্ডামি করে পেট চালায়। মেয়েটি শিনা। জিষ্ণুর স্ত্রী। জিষ্ণুর থেকে বয়সে বড়। ভালবেসে বিয়ে। একটি পুত্র সন্তানের জননী।
জিষ্ণু শিনা আর বাবার কাছে যেটা এড়িয়ে গেল সেটা হল অর্ধেক টাকা ছাড়াও যেটা মহেশের শর্তে আছে সেটা হল জিনিয়া নামে একটি মেয়েকে খুঁজে মহেশের হাতে তুলে দেওয়া। নিজের স্বপ্ন পুরনের জন্য এটুকু তো করবেই জিষ্ণু। ও মহেশ কে জানে। জানে কোন ভাল উদ্দেশ্যে মেয়েটি কে চাইছে না মহেশ। কিন্তু জিষ্ণু এই নিয়ে ইন্টারেস্টেড ও নয়। ওর চাই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এ যাবার জন্য টাকা।চিন্তায় ছেদ পড়ল যখন শিনা ঢাকা টা নিজের নগ্ন শরীরে চাপিয়ে জিষ্ণুর বিশাল বুকে উঠে এলো।
-
কি ভাবছ এতো?
-
কই কিছু না তো।
-
উহু আমি আমার শুনু কে চিনি।
-
না সত্যি কিছু ভাবিনি।বাস তোমাকে এই ভাবে দেখে নিজেকে ঠিক রাখতে পারি না।
-
ইসস দুষ্টু। একবার আমাকে খেয়েও আশ মিটল না?এক ছেলের বাবা তুমি লজ্জা করে না হি হি।
-
না মিটল না। সব সময়েই তোমাকে আমার চাই………… শিনাকে নিজের বুকের নীচে নিয়ে জিষ্ণু মুখ দিল শিনার গলায়………
 
[+] 7 users Like ddey333's post
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)