Thread Rating:
  • 63 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

নতুন অতীত ( সমাপ্ত)Completed

Showing only the posts of cuck son: 104 of 254 posts. Show all posts
#1

গল্পটার সামনে কনো ট্যাগ দিলাম না কারন আমি এখনো জানি না কি কি থাকবে এতে । পরে দেখা যাবে অনেকেই রাগ করেছেন । আর আমার অন্য গল্পগুলোর মতই এটা সম্পূর্ণ কাল্পনিক , বাস্তবতার বিন্দুমাত্র ছোঁয়া এতে নেই । আর হ্যাঁ গল্পে সেক্স এর বর্ণনা তেমন একটা থকবে বলে মনে হচ্ছে না আর এলেও বেশ দেরিতেই আসবে ।

সফিপুর নামবেন কে কে , এই সফিপুর । বাস এর হেল্পার এর ডাকে ঘুম ভাংলো । কিন্তু ব্যাটা সফিপুর সফিপুর করছে কেন ? এই জমজমাট বাজার কি সফিপুর নাকি ? রাস্তার দুপাশে সাড়ি সাড়ি দোকান , ধুমসে বাঝছে হিন্দি গান । কি দোকান নেই এখানে ? বেশ কিছু লোক নামলো দেখে আমি দ্বিধায় পড়ে গেলাম । ওরা কি সবাই ভুল জায়গায় নামছে ?  

 
ওস্তাদ আর কেউ নাই নামার আগে বারেন ।  
 
হেল্পার এর কথায় বাস আগে বাড়ল । আমি হুরমুর করে উঠে দাঁড়ালাম হেল্পার কে উদ্দেশ্য করে চেচিয়ে উঠলাম যে আমিও সফিপুর নামবো। বিরক্তি নিয়ে হেল্পার একটা থাবা মেরে বাস থামার ইঙ্গিত করলো । ওমনি ভীষণ প্রতিবাদি ক্যাঁচ ক্যাঁচ শব্দ তুলে ব্রেক কষল বাস। একটা ব্যেপার খেয়াল করলাম আমার গলার স্বর বাসের ড্রাইভার পর্যন্ত না পৌঁছানোর কোন কারন নেই এটুকু একটা বাস তার উপর আমি বেশ জোরেই চেচিয়েছিলাম । কিন্তু ড্রাইভার বাস থামায় নি যতক্ষণ না পর্যন্ত হেল্পার ইঙ্গিত না করেছে । বেশ ভালো লাগলো আমার এই ব্যাপারটা । দেশে আসার পর সবজায়গায় অনিয়ম এর ছড়াছড়ি দেখছি । কিন্তু এই ছোট্ট পুরনো ডেট ওভার বাস এর হেল্পার আর ড্রাইভার এর মাঝে বোঝাপড়া খুব ভালো লাগলো ।
 
“কই থেইকা যে আহে এগুলা  “
 
হেল্পার এর  আক্রোশ মিশ্রিত চাপা শব্দ গুলি সাঙ্গ করে শেষ হলো আমার এই সাড়ে চার ঘণ্টার বাস ভ্রমন । বাস বেশ কিছু দূরে চলে এসেছে। হেল্পার ছেলেটা ইচ্ছে করেই একটু দেরিতে থাবা মেরেছে বাসের দরজায় । হাতের লাগেজ আর কাধের ব্যাগ নিয়ে কিছুদুর হেঁটে এলাম । এতো মানুষ কথা থেকে এলো এই সফিপুর বাজারে কে জানে । খুব বেসিদিন তো হয়নি মাত্র ৩০  বছর । এই ৩০ বছরে মানুষ দ্বিগুণ হতে পারে চারগুন হতে পারে  কিন্তু এখানে যা দেখছি দশগুণ  বল্লেও কম হবে । ঝাঁ চকচকে পিচ ধালাই রাস্তা । তার উপরে হয়তো কিছুক্ষন আগে বৃষ্টি হয়েছিলো , একেবারে পিচ কালো রস্তা  সাঁ সাঁ করে ছুটে চলছে  গাড়ি সেই রাস্তার উপর দিয়ে । অথচ যেদিন এই সফিপুর ছেরেছিলাম , এই বাজারে গোটা ছয় দোকান ছিলো । কালু মোল্লা দৌরে এসে কিছু পিয়াজু দিয়ে গিয়েছিলো আমাকে ।
 
বৃষ্টি পড়ে মাটি পিচ্ছিল হয়ে আছে মনে হওয়ায় ভয়ে আর মাটিতে পা দিলাম না । ব্যাপারটা একটু ভাবিয়ে তুলল আমায় , শুনেছি মানুষ নাকি প্রবাস থেকে ফিরে খালি পায়ে মাটিতে হাটতে খুব পছন্দ করে । আমাদের সফিক ভাই কে পার‍্য উদাস ভঙ্গিতে বলতে শুনতাম “ কেউ যদি আমাকে দেশ থেকে এক পোটলা মাটি এনে দিত “ এই বাক্য টি বলে সফিক ভাই বড় নিশ্বাস ছেড়ে উদাস হয়ে জেতেন । আমারা তখন মজা করে জিজ্ঞাস করতাম কি করবেন মাটি দিয়ে । অবশ্য এই প্রশ্নের উত্তর সফিক ভাই কোনদিন দেয়নি উত্তর দিত ভাবি বেঙ্গ করে বলতো “ হয়তো রোজ সকালে দুধের সাথে এক চামচ করে খেত” আমারা তখন খুব হাসতাম । এই এক দম্পতি সম্পূর্ণ উল্টো দুই চরিত্র অথচ ২৬ বছর এক সাথে মানুষ পারে কি করে । আমি আর লিজা তো তিন বছর ও একসাথে থাকতে পারলাম । এর পর এলো সুজান । সুজান আর আমার জুটি আরও এক কাঠি সরেস মাত্র নয় মাস । লিজা বাঙালী ছিলো বলে মনে হয় একটু বেশি সময় নিয়েছিলো ।
 
নাহ দেশে আসার আবেগ মনেহয় আমার উপর ও একটু ভর করেছে । বাস থেকে সম্পূর্ণ অপরিচিত নিজ গ্রামে নেমে কই বাড়ি পৌছার জন্য বাহন ঠিক করবো তা না করে সফিক ভাই আর নিজের এর দাম্পত্য জীবন এর তুলনা করছি ।
 
“স্যার কই জাইবেন ?”
 
তিন চাকার এক কিম্ভূত রিক্সা নিয়ে এক ১৪-১৫ এর বালক আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলো । নিজ গ্রামের ঠিকানা বলতে গিয়েও থেমে গেলাম ।
 
“ না কোথাও যাবো না “
 
উত্তর দিলাম আমি , বুঝলাম ছেলেটি বিরক্ত হলো তারপর প্যাডেল মারার বদলে রিক্সার হেন্ডেল ঘুরাতেই বনবন করে ছুট দিলো রিক্সা । বাহ দেশের রিক্সা তো বেশ উন্নত হয়েছে । তবে একটা ব্যাপার ভেবে হাসি পেলো বুড়ো রিক্সা অয়ালাদের এখন আর মানুষ বেশি টাকা দেবে না । আগে দেখাতাম রিক্সা চালক বুড়ো হলে মানুষ দয়া দেখিয়ে বেশি ভারা দিত । এখন তো রিক্সা চালানোর কষ্ট নেই তাই ভারা ও বেশি নেই । যন্ত্র মানুষ এর দয়া মায়া কেড়ে নিচ্ছে । এই যা আবার ফিলোসফি বেরিয়ে এলো । কিন্তু এই যান্ত্রিক রিক্সা ওয়ালা কে না করলাম কেন কে জানে । এখন মনে মনে নিজেকে গালি দিচ্ছি । অনেক দোকান পাঠ মানুষ হলেও এখনো যাতায়াত বেবস্থার তেমন উন্নতি মনে হয় না সাধন হয়েছে। কারন আর কোন পায়ে চালিত রিক্সা বা যান্ত্রিক রিক্সা দেখতে পাচ্ছি না ।
 
হঠাত মাথায় একটা চিন্তা এলো , একটা চায়ের দোকানে বসি না কেন ? চায়ের দোকানে বসলে এখানকার মানুষ দের সম্পর্কে ভালো একটা ধারণা পাওয়া যাবে । পাশা পাশী ৪ টা দোকান । একটা দোকানে বেশ কিছু কম বয়সী ছেলে পেলে বসে আড্ডা মাড়ছে । আমি সেই দোকানে বসার সিধান্ত নিলাম । কারন এই জায়গার সাথে আমার সব সৃতি বাল্য আর কৈশোর কালের । তাই বুড়ো মানুষ দের কথা শুনে আমি কম্পেয়ার করতে পারবো না গ্রাম এখন কথায় আছে আর আমাদের সময় কোথায় ছিলো ।
 
দোকানে বসে আছে বেশ নাদুস নুদুস একটি ১২- ১৩ বছর বয়সী ছেলে । মাথার চুল কদম ছাঁট । সেন্ড গেঞ্জি থলথলে বেশ বড়সড় ভুরি বেয়ে বেশ খানিকটা উপরে উঠে আছে । একমনে নাক পরিষ্কার করতে করতে দোকানে বসানো ২১ ইঞ্চি রিঙ্গিন টিভির দিকে তাকিয়ে । সেখানে একটি গান চলছে । একটি ১৫- ১৬ বছরের ছেলে আর ২০ এর উপরে মেয়ে হচ্ছে গানের মডেল । গানের কথা শুনে বোঝা যাচ্ছে যে ভাগ্নে মামা বাড়ি বেড়াতে এসেছে কিন্তু নতুন মামি তাকে আদর করছে না ঠিক মতো । তাই ভাগ্নে মামি কে পুরাতন মামির গুন গান সুনাচ্ছে আর সাথে মামার কাছে নালিশ করার ভয় দেখাচ্ছে । ভাগ্নের এই অভিযোগ শুনে সুন্দরি কম বয়সী মামি আদর করে লাল গাই এর সাদা দুধ খাওয়ানর প্রস্তাব রাখছে ।
 
বেশ নোংরা একটি ইঙ্গিত রয়েছে গানটিতে । এমনিতে ভাগ্নে কে লাল গাই এর সাদা  দুধ খাওয়ানোর প্রস্তাব দেয়া খুব খারাপ কিছু না । কিন্তু নাচের ধরন আর পোশাক আসাক কিন্তু অন্য ইঙ্গিত দিচ্ছে । গানের মেয়েটি একটি লাল সাড়ি পড়ে আছে আর দুধ শব্দ টি উচ্চারন করার সময় সুন্দরি কম বয়সী মামি নিজের বুকের দিকে যে ইঙ্গিত করলো সেটা আমার মতো মানুষ এর পক্ষে বোঝা খুব বেশি কষ্ট সাধ্য ব্যাপার নয় ।
“ কি দিমু আপনেরে “
 
নাদুস নুদুস ছেলেটি নিজের গামছা ডিজাইন এর লুঙ্গির উপর সদ্য নাক পরিষ্কারে ব্যাবহার করা আঙ্গুলটি মুছতে মুছতে জিজ্ঞাস করলো আমাকে । কি উত্তর দেবো এই প্রশ্নের ? খুব চিন্তায় পড়ে গেলাম । লুঙ্গিতে আঙুল মোছার দিকে দৃষ্টি নিবদ্ধ আমার । নাহ এই হাতে আমি কিছু খেতে পারবো না । কিন্তু খালি খালি বসে তো আর লাল টুকটুকে মামি আর দুষ্ট ভাগ্নের গান শুনা যায় না । কিছু না কিছু তো নিতে হবে । এই যৌন সুড়সুড়ি যুক্ত গান লাগানোর এইটাই নিশ্চয়ই কারন । মানুষ আসবে গান দেখবে আর সাথে কিছু না কিছু কিনে খাবে । তবে আমি বেঁচে গেলাম । একজন ৩৫-৪০ এর লোক এসে ছেলেটিকে উদ্দেশ্য করে বলল   
 
“ যা কালাম বাড়িত যা , তোর মামি পিয়াজি চপ ভাজতে বসছে অইগিলা নিয়া আয় “
 
আমার দৃষ্টি আবার আবার টিভির মনিটরে চলে গেলো , সেখানে ভাগ্নে যে মামির জন্য শবরী কলা এনেছে সেই কথা বলছে । তবে আমাদের দোকানের মামা ভাগ্নের সেই ব্যাপারে কোন ভ্রূক্ষেপ দেখলাম না । ভাগ্নে মামার জন্য স্থান ছেড়ে দিলো আর মামা সেখানে এসে বসলো ।
 
“ যাও বাজান যাও , বেশি দেরি কইরো না কিন্তু “
 
মামা তাগিদ দিলো ভাগ্নে কে , কিন্তু ভাগ্নে মনে হয় কিছু চায় , সে নরছে না , একজায়গায় দাড়িয়ে মোড়ামুড়ি করছে ।
 
“ কি হইলো যা “
“ একটা চিপ নেই মামা “
 
“ আমার দোকানটা তুই শেষ কইরা ফালাবি খাইতে খাইতে,  রাক্ষস এর বাচ্চা কোনহানকার “
 
মামার বলা কথা গুলি নির্দয় মনে হলেও  মামা  যে মন থেকে বলেনি তা পরক্ষনেই বোঝা
 
“ যা নিয়া যা রাক্ষক কোনহানকার “  
 
অন্মি ভাগ্নে হলুদ রং এর একটি চিপস এর প্যাকেট নিয়ে ভোঁ দৌর ।  
 
আর মামা আয়েস করে বসে রিমোট হাতে নিয়ে টীভির গান পরিবর্তন করে দিলো । এই গানে একটা মধ্যবয়স্ক লোক একটি কিশোরী মেয়ে । লোকটি কিশোরীর বাড়ির ঠিকানা জিজ্ঞাস করছে । আর মেয়েটি দুই বিয়ে করা লোকটির কাছে নিজের রূপ যৌবন ধরা না দেয়ার প্রতিজ্ঞা করছে । বুঝলাম মামা ভাগ্নের টেস্ট এর উপর নির্ভর করে দোকানের খদ্দের রা কখন কি গান শুনতে এবং দেখতে পাবে ।
 
“ মিয়া সাব কি এই এলাকায় নতুন নাকি “
 
দোকানদার “মামা “ এর গলার স্বর টিভির পর্দা থেকে আমার মনোযোগ বিচ্ছিন্ন করলো । একটু লজ্জা লজ্জা করতে লাগলো আমার , এমন হা করে টিভির পর্দায় তাকিয়ে ছিলাম বলে ।
 
“ জী নতুন ই বলতে পারেন “
 
“ মিয়া সাব জাইবেন কই ?”
 
নাহ পুরোপুরি পরিবর্তন হয় নি এখনো এই গ্রামের মানুষ , গ্রাম্য মানুষ এর আজন্ম কৌতূহল এখনো বেঁচে আছে দেখছি এদের মাঝে। শহরের মানুষ কিন্তু আপনাকে এমন যেচে পড়ে প্রশ্ন করবে না যদি না তার কোন বদ মতলব থেকে থাকে ।
 
“ মিয়া বাড়ি যাবো “
 
“ ওই বাড়ি কার কাছে জাইবেন , মিয়া রা তো অইখানে কেউ থাকে না ? বাড়ি কি বিক্রি কইরা দিবো নাকি ? “
 
“ না না সেরকম কিছু না “
 
পুরো কথা বললাম না লোকটার কাছে , কি দরকার পুরো কথা বলা ।
“আহা আগের মিয়া বাড়ি কি আর এহন আছে নি ? মিয়াঁরা  থাকলে কি গেরামের এই অবস্তা হইতো ? মিয়াঁ রা জহন আসিলো , তহন কি এমুন আসিলো গেরাম এর অবস্থা , এহন আজাত কু জাত লোক ক্ষমতা পাইসে  যা ইচ্ছা তা করে মাইনসের লগে ।“  
 
লোকটা কে দেখে যা মনে হচ্ছে বয়স কোনভাবেই ৪০ এর বেশি হবে না । যদিও দেখতে আমার চেয়ে একটু বেশি বয়স্ক মনে হচ্ছে সেটা গ্রাম্য পরিবেশে অযত্নে থাকার কারন এ হতে পারে । আমার বয়স তো এখন ৪৭ । আর বয়স যদি আমার সমান বা আমার চেয়ে দু চার বছরের বড় ছোট হয় তাহলে তো মিয়াঁ বাড়ির ক্ষমতায় থাকা দিন গুলি  সম্পর্কে তেমন কোন ধারণা থাকার কথা নয় এই লোকের । হায় রে মানুষ, চলে যাওয়া দিন গুলি সব সময় ভালো লাগে । অথচ মিয়াঁ বাড়ি নিয়ে বেশ জঘন্য কিছু কথা প্রচলিত আছে ।  
 
“ মিয়াঁ বাড়িতে কি কাম আপনের “
 
“ এমনি ঘুরতে এসেছি “  লোকটির সাথে কথা বার্তায় তেমন আগ্রহ পাচ্ছি না , আমি এই দোকানে বসেছিলাম , কিছু কিশোর কে দেখে ওরা কি নিয়ে কথা বলে সেটা সোনার জন্য , কিন্তু ওই কিশোর গ্রুপ সবাই মোবাইল নিয়ে ব্যেস্ত নিজেদের মধ্যে তেমন কথা হচ্ছে না । সুধু একটু পর পর একজন দুজন অদ্ভুত সব কথা বলে উঠছে ,  ওই সালা ড্রাগন ডে অ্যাটাক করুম , মামা আমার টা তিন স্টার কইরা দিসে । যার আগা মাথা আমি কিছুই বুঝতে পারছি না ।
 
“ এহন কি আর  দেহার মতন কিসু আছে , সব চোর  ছেচ্চর এ নিয়া গেসে , যার কাসে জিম্মা দিয়া গেসে হে নিজেই বড় চোর , অন্য মাইনসে আর কি নিবো , সব ফাঁকা কইরা ফালাইসে “
 
চা দকানি এখনো আমার উপর থেকে আগ্রহ হারায় নি , মনে হয়না হারাবে মিয়াঁ বাড়ি এসেছে এটাই তার কাছে অনেক বড় কিছু । তাই আমি রাস্তার দিকে দেখতে লাগলাম কোন রিক্সা পাওয়া যায় কিনা । এবং ভাগ্য ভালো পেয়ে ও গেলাম । ওই যান্ত্রিক রিক্সা একটা । এবারকার চালক চেংড়া নয় যুবক । আমি হাত নেড়ে ডাকতেই দোকান এর কাছে চলে এলো ।
 
“ কই জাইবেন “
 
“ মিয়াঁ বাড়ি যাবে ? “  আমি জিজ্ঞাস করলাম
 
আর অম্নি রিক্সা অয়ালার ভয়ঙ্কর উত্তর   “ নাহ ওইদিকে জামু না ব্যাটারি নাই “  ভয়ঙ্কর বলছি এই কারনে যে আসে পাশে আর কোন রিক্সা দেখা যাচ্ছে না ।
 
“ ওই ব্যাটা লুতফইরা যাবি না যা ব্যাটা মিয়াঁ বাড়ি যাইব , মেহমান “  আমার হয়ে দোকানি মামা রিক্সা চালক এর কাছে দেন দরবার করতে লাগলো।
 
“ মিয়াঁ বাড়ি যাইব তো কি হইসে , আমার ব্যাটারি তে চার্জ নাই , আমার গাড়ি তো আর মিয়াঁ আর ফকিরনী চিনে না , চার্জ থাকলে চলব না থাকলে নাই “
 
“ সাব রাগ কইরেন না , ওই একটু তেড়া আছে , তবে লোক ভালো “ দকানি আমাকে সান্তনা দেয়ার জন্য বলল তারপর রিক্সা চালক কে ধমকে উঠলো ।
 
“ গেরাম এর ইজ্জত আর রাখলি না তরা , যা নিয়া যা , ভারা বেশি দিবনে “
 
এবার আর রিক্সা চালক কিছু বলল না , চুপ করে রইলো , দোকানী হাসি মুখে দিগবিজয়ী একটা ভাব নিয়ে আমার দিকে তাকিয়ে বলল ।
 
“ উঠেন সাব , ওই ঠিক মতো নিয়া যা “  দোকানী আমাকে শেষ বিদায় বলে দিলো ।
 
এতো কিছু হয়েগেল অথচ  এই দোকানে যাদের দেখে এসে বসেছিলাম , তাদের একজন ও মোবাইল এর পর্দা থেকে চোখ তুলে তাকালো না। এরা একে অপরের কাছ থেকে  ,ড্রাগন নিচ্ছে  , বেলুন নিচ্ছে , কিন্তু মোবাইল থেকে হাত সরাচ্ছে না । এদের মাঝে কোন কৌতূহল নেই , নেই কোন জিজ্ঞাসা । নাহ আমাদের সময়কার কিশোরদের সাথে এদের কোন মিল নেই । এরা চায়ের দোকানে বসে দল বেধে কিন্তু আড্ডা দেয় না । দোকানে আদিরসাত্মক গান চলে কিন্তু এদের কোন বিকার নেই । এদের দুনিয়া জুরে সুধু ওই ৫ ইঞ্চি মনিটর । অথচ আমাদের সময় আমারা সারাটা গ্রাম চষে বেরাতাম । এমন কোন দিন ছিল না যে শরীর এর কোন অংশ কাটা ছেঁড়া বা পরনের কাপড় অখণ্ড রেখে বাড়ি গেছি ।
 
বাজারের পাশের মহাসরক যতটা  মসৃণ ছিল , গ্রামের ভেতরের রাস্তা ঠিক ততটাই বন্ধুর । মনে হচ্ছে এখনি উলটে যাবে ই যান্ত্রিক রিক্সা । একবার ডানে হেলে পড়ছে তো একবার বায়ে ।
 
“ একটু ধীরে চালাও ভাই “ কাতর মিনতি করলাম আমি রিক্সা চালক কে । কিন্তু আমার কথা শুনে যেন স্পিড আরও বাড়িয়ে দিলো ঝাকি খেতে খেতে চলছে যান্ত্রিক রিক্সা । আমি দ্বিতীয় বার অনুরধ করতে ভয় পেলাম । যদি আরও স্পিড বাড়িয়ে দেয় । ঠিক মতো যে আসে পাশে দেখতে দেখতে যাবো সে উপায় নেই । ব্যাগ আর নিজেকে বাচাতে ব্যেস্ত আমি । তবে এর মাঝে যা দেখতে পেলাম সেটা হচ্ছে বাড়ি ঘর প্রচুর বেড়ে গেছে । যে পরিমান  মানুষ দেখলাম  বাড়ি ঘর তো হবেই । দোকান পাঠ সুধু বাজারে নয় গ্রাম এরভেতরে ও আছে প্রচুর । প্রতিটা মোড়ে মোড়ে দোকান । চায়ের দোকান গুলি জমে উঠেছে জমজমাট আড্ডা । বেশিরভাগ কিশোর যুবক । সবার হাতে মোবাইল ।
 
আমি আসলে কোন জায়গাই চিনতে পারছি না । এতক্ষনে লাভ্লু দের বাড়ি পেরিয়ে আসার কথা । ওদের বাড়ি রাস্তার ধারেই ছিলো । কিন্তু এখন চেনার উপায় নেই একদম । যে স্পিড এ চলচে রিক্সা বাজার থেকে মিনিট ত্রিশ এর বেশি লাগার কথা না মিয়াঁ বাড়ি পৌছুতে । কিন্তু আমার কাছে মনে হচ্ছে অনন্ত কাল ধরে চলছে এই যান্ত্রিক রিক্সা ।
 
হঠাত ব্রেক করলো সেই রিক্সা । “আইসা পরসি মিয়াঁ বাড়ি নামেন “
 
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2

(29-11-2020, 03:13 PM)SweetSonali Wrote:  ashadaran start!
ধন্যবাদ
(29-11-2020, 05:05 PM)chndnds Wrote:  Good Starting
ধন্যবাদ


নতুন গল্পটা পোস্ট করার পর দারুন একটা ব্যাপার জানা হলো আমার । ব্যাপারটা হলো এই ফোরামে কেউ একজন আমাকে অত্তাধিক স্নেহ করে আর একজন আছেন তিনি অত্তাধিক অপছন্দ করেন । গল্পটাকে ধন্যবাদ আমাকে এমন একটা বিষয়ে অবগত করার জন্য । অবশ্য এই দুইজন কে কে সেটা জানা হলো না , অবশ্য না জেনে ভালোই হয়েছে , কারন সব কিছু জানতে নেই । বেশি জানলে জানতে জানতে জানোয়ার হয়ে জাবো :)
Like Reply
#3

(29-11-2020, 09:50 PM)Meghnath Wrote:  দাদা আগের গল্প গুলো শেষ না করে আরেকটা শুরু করলেন এটারও যে আগের গুলোর মত মাঝ পথে থেমে যাবে না তার কি কোন নিশ্চয়তা আছে

দাদা কালু গল্পটা শেষ করেছি অতিকষ্টে  আপনি মনে হয় খেয়াল করেন নি , বাকি গুলোও শেষ করবো আশা করি ।
[+] 1 user Likes cuck son's post
Like Reply
#4

(30-11-2020, 01:27 AM)minarmagi Wrote:  Good luck vai.Let's hope for another good erotic piece of literature.But I have always wanted your protagonists to do some cuckold activites and their mothers to favor them.(I am not giving you direction or advice.It's just expectation.Carry on)

Thanks vai for wishing me luck. this one will be little different then my other stories . hope you going to love this one too.
[+] 1 user Likes cuck son's post
Like Reply
#5

(30-11-2020, 05:24 PM)Mr.Wafer Wrote:  darun shuru koreso. chaliya jaw satha aci. repu roilo.

ওহো অনেকদিন পর দেখলাম ভাই কে । যদিও আমি নিজেই ছিলাম না অনেক দিন
Like Reply
#6

(29-11-2020, 09:18 PM)zaq000 Wrote:  valo strat looking forward

আশা করি আপনাকে এই গল্পেও সাথে পাবো আগের মতই
Like Reply
#7

(29-11-2020, 08:01 PM)Rahul007 Wrote:  Fantastic start! Excellent writing

সামনেও আপনাকে সাথে পাবো আশা করি
Like Reply
#8

(30-11-2020, 06:30 PM)gang_bang Wrote:  আবার কি কনো মেন্দামারা গল্প শুরু করলে নাকি ভায়া , যদি মেন্দামারা হয় পুরোটা মেন্দামারাই রেখো লোকের কথা শুনে কেলিয়ে ফেলো না। যেমনটা কালুকে করে ফেলেছো । পুঁচকে হিসেবে লেখা তোমার বেশ সরস, একেবারে ষোড়শীর কচি বুকের মতো । আমি রবি ঠাকুর হলে বলতাম তুমি একদিন বেঙাচি থেকে কেউটে হবে ।কিন্তু তোমার দুর্ভাগ্য আমি রবি ঠাকুর না , আমি এক নচ্ছর গ্যাং ব্যাং ।

fight fight fight
Like Reply
#9

(01-12-2020, 10:26 AM)Nilpori Wrote:  খুব ভাল শুরু করেছ
চরিত্রটার একটা অদ্ভুত  মনস্তাত্বিক দ্বন্দ্ব দেখা যাচ্ছে।
কোথায়  এটা নিয়ে যাবে সেটা দেখার অপেক্ষা তে আছি।
এগিয়ে চলো।

খুব ভালো লাগলো , যদিও জানি এই প্রশংসার ৯০ ভাগটাই স্নেহ
Like Reply
#10

(01-12-2020, 11:51 AM)swank.hunk Wrote:  Great start. Eagerly awaiting further updates.

বেশি অপেক্ষা করতে হবে না , হয়ত আগামিকাল নয়ত আজ আপডেট পেয়েই যাবেন । ধন্যবাদ দাদা
Like Reply
#11

(01-12-2020, 03:37 PM)Mr Fantastic Wrote:  বাহ্ ওই কাকোল্ড আর ম্যা ম্যা থেকে বেরিয়ে অন্যকিছু লিখছো দেখে ভালো লাগছে। বাঙাল ভাষা পড়তে অসুবিধা হয় তাও উদ্ধার করতে পেরেছি !  Big Grin

মনটা আমার বড় চঞ্চল একেক সময় একেক জিনিস ভালো লাগে । যখন যেমন ভালো লাগে তখন তেমন হাবিজাবি লিখি  । গল্প লেখার সময় আমি নিজের ভালোলাগাকেই সবার উপর প্রাধান্য দেই । বাঙাল ভাষা নিয়ে একটু সমস্যা হতেই পারে কিছু কিছু যায়গায় অনেক ভুল দেখতে পাচ্ছি আমি নিজেই । কোন প্রস্ন থাকলে অবশ্যই করবেন আমি বুঝিয়ে দেয়ার চেষ্টা করবো । হয়ত এই হাবিজাবি গল্প পড়তে গিয়ে আপনার বাঙাল ভাষা শেখা হয়ে যাবে মন্দ কি মেলা দেখা আর কলা বেচা একসাথে হলে :) :)
[+] 1 user Likes cuck son's post
Like Reply
#12

কি বলে এই রিক্সা চালক , এটা মিয়াঁ বাড়ি , অসম্ভব দু পাশে পুকুর ছিলো বিশাল বিশাল , প্রায় দুই বিঘা করে এক এক টা পুকুর । মাঝে খোয়া বিছানো রাস্তা , রাস্তার দুই পাশে সাড়ি সাড়ি নারকেল গাছ । অথচ রিক্সা ওয়ালা আমাকে এনে একটা সরু গলির সামনে এনে নামিয়ে দিলো । ১০০ টাকা ভারা আদায় করে চলে ও গেলো । একটা সরু রাস্তাটা খুব বেশি হলে ৭ ফুট হবে পাশে । অথচ মিয়াঁ বাড়ির রাস্তা ২০ ফুট এর বেশি ছিলো । সরু গলির দু পাশে দালান উঠছে লম্বা করে । বোঝা গেলো দোকান হবে ।

 
“ ভাই এইটাই কি মিয়াঁ বাড়ির রাস্তা “ কর্মরত এক রাজমিস্ত্রি কে জিজ্ঞাস করলাম । প্রথমবার উত্তর দিলো না । দ্বিতীয়বার জিজ্ঞাস করতেই তার সারগেদ জবাব দিলো
 
“ এই রস্তা ধইরা সোজা চইলা জান পাইবেন “
 
আমি ঢুকলাম সেই শুরু গলিতে । হ্যাঁ একটু একটু পরিচিত মনে হচ্ছে এখন । দুই পাশে দুটি পুকুর এর কংকাল পড়ে আছে । জঙ্গুলে লতা পাতা দিয়ে এমন ভাবে ঢেকে আছে যে একটা মানুষ অনায়েসে এর উপর দিয়ে হেঁটে যেতে পারবে । আমার এই বিশ্বাস কে সত্য প্রমানিত করতেই মনে হয় একটি কুকুর কে দেখলাম কোন কিছুর পিছু নিতে ওই লতা পাতার উপর ভর করে । ঠিক পুকুর এর মাঝ বরাবর ।
 
ওই তো দেখা যাচ্ছে দোতলা দালান এর ছাদের কার্নিশ । শ্যাওলা পড়ে বট গাছ গজিয়ে একটা জঙ্গল ভাব চলে এসেছে । অথচ আজমত চাচা কে তিন্ মাস আগে দের লক্ষ্য টাকা পাঠিয়েছি আমি বাড়ি মেরামত এর জন্য । চাচা নিজেই চেয়ে চিঠি দিয়েছিলেন যে দালান মেরামত না করলে আর থাকা যাচ্ছে না ।
 
রাস্তার শেষে এবং বাড়িতে ঢোকার পথে একটি বাছুর বাধা দেখলাম । আর সেই বাছুর কে খাবার দিচ্ছে একটি  মেয়ে  । পড়নে ঘিয়ে রং এর  সাড়ি ।
“ এই যে শুনছেন  “ আমি ডাকতেই মেয়েটি  ঘুরে তাকালো । আমি একটা ধাক্কা খেলাম বড়সড় । রাবু , এ তো আমাদের রাবু । কিন্তু রাবু বয়স তো এতো কম হওয়ার কথা না । এই মেয়ের বয়স খুব বেশি হলে ২৫-২৬  হবে । রাবু আমার চেয়ে ২ বছর এর বড় ছিলো । আমার দাদার এক জন দূরসম্পর্কের ভাই এর নাতনী ছিলো রাবু , দাদার ওই ভাই  পরিবার নিয়ে আমাদের বাড়িতেই থাকতো , কাজ করতো ক্ষেতে । আব্বু যখন এখানকার পাঁট চুকিয়ে চলে গেলো দাদার ওই ভাই ই এই বাড়ির দেখা শুনার দায়িত্বে ছিলো এখন তার ছেলে আজমত চাচা আছেন ।     
 
“ কারে চান ?”  চিকন ঝাঝালো কন্ঠে জিজ্ঞাস কলো মেয়েটি  
 
মেয়েটির প্রশ্ন শুনে আমি সম্বিৎ ফিরে পেলাম  তবে চোখ ফেরাতে পারলাম না ।  “ আজমত চাচা আছেন ?”
 
“ নানা জান বাইরে গেছে আপনে পড়ে আসেন “ মেয়েটি আবার বাছুর কে খাবার দিতে ব্যেস্ত হয়ে পড়লো । আমি অবাক হয়ে দেখতে লাগলাম মেয়েটি কে । সেই নাক চোখ মুখের গরন , দুধে আলতা গায়ের রং , শরীর এর বাধন ও এক , বেশ ছড়ানো পাছা , গোল মতন আর ভারি । কুঁজো হয়ে থাকার কারনে পাছার গড়ন স্পষ্ট বোঝা যাচ্ছে । মেয়েটি  মনে হয় আমার চাহনি টের পেয়েছে তাই আবার পিছনে ফিরে তাকালো , চোখে মুখে বিরক্তি  
 
“ আপনে কি কিছু কইবেন ?”  
 
“জী আমি আজমত চাচার কাছে এসেছি “
 
“ বললাম তো উনি বাড়ি নাই  “
 
মেয়েটির গলার স্বর কঠিন হয়ে আসছে মনে হচ্ছে অনেক রেগে যাচ্ছে । তাই আমি ব্যাপারটা পরিষ্কার করতে চাইলাম ।   
 
“ আসলে আমি এখানে থাকতে এসেছি “  
 
“ থাকতে আসছেন মানে ? আপনে এইখানে থাকবেন ক্যান ? এইটা কি কোন হোটেল? “
 
মেয়েটির এমন রেগে যাওয়া দেখে একটু ভরকে গেলাম । কি বলবো বুঝতে পারলাম না ,  কিভাবে বলবো এই বাড়ির মালিক আমি । অবশ্য বাড়িটিকে নিজের বলে আজকাল আর মনেও হয় না । “ আমি আজমত চাচার পরিচিত “
 
“তাইলে আপনের আজমত চাচার কাছে জান আমার কাছে বইলা কোন লাভ নাই “  এই বলে মেয়েটি গট গট করে চলে গেলো , আমি রাস্তায় দারিয়েই মেয়েটির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম । হাটার তালটা একদম রাবুর মতো । কেমন জানি একটু নেচে নেচে হাটা। হঠাত আমার মাথায় এলো মেয়েটি আজমত চাচা কে নানা জান বলছে , এর মানে মেয়েটি রাবুর ই  মেয়ে । রাবু ছাড়া আজমত চাচার কোন মেয়ে ছিলো না । আসলে এতো বছর একা একা এসব সম্পর্ক থেকে দূরে থাকার কারনে বুঝতে একটু দেরিই হয়েছে । নয়তো আমার প্রথম ই বোঝা উচিৎ ছিলো এটা রাবুর মেয়ে । তাহলে কি রাবুও এদিকেই আছে নাকি মেয়ে বেড়াতে এসেছে সুধু  , আসলে আজমত চাচার সাথে ওনার পরিবার নিয়ে আমার তেমন কথা হয় না তাই কে কি অবস্থায় আছে সেটাও জানা নাই ।      
 
রাবুর উপস্থিতি থকার সভাবনা আমাকে নতুন করে একটু ভাবিয়ে তুলল , কেমন আছে রাবু , আর এখন দেখতেও বা কেমন হয়েছে । একসময় আমার মাথা ঘুরিয়ে দেয়ার মতো রুপের অধিকারিনির উপর বয়স তার থাবা কতটা বসাতে পেরেছে সেটা দেখার খুব আগ্রহ হছে। আবার অন্য দিকে এতদিন পর দেখা  হলে পরিস্থিতি কেমন হবে সেটাও বুঝতে পারলাম না ।  
 
“ কে আপনে ?”   
 
ধ্যান ভাংলো পেছন থেকে একজন পুরুষ  মানুষ এর কণ্ঠ শুনে । পেছনে তাকিয়ে দেখি সাদা পাঞ্জাবি আর লুঙ্গী পড়া এক লোক মুখ ভর্তি সাদা চাপ দাড়ি , মাথায় নৌকা আকৃতির সাদা টুপি ।
 
“এইখানে দাঁড়াইয়া আসেন যে “
 
“ আমি মিয়াঁ বাড়ি এসেছি আজমত চাচার কাছে “
 
“নাম কি আপনের ? আইসেন কুনহান থেইকা ?”
 
“ আমার নাম সরিফ “ বাকি টুকু আর বলতে হলো না মনে হলো বুড়ো লোকটি এক লাফে মাটি থেকে তিন হাত উপরে উঠে গেলো ।
 
“ আরে ছোট মিয়াঁ আপনে রাস্তায় দাঁড়াইয়া ক্যান , আমারে তো একটা খবর ও দেন নাই , আহারে ক্যামনে আইলেন এই পর্যন্ত ?”
 
বুঝতে বাকি রইলো না এই লোকটি ই আজমত চাচা “ না না চাচা আসতে আসুবিধা হয়নি , বাসে বাজার পর্যন্ত এসে রিক্সায় চলে আসছি “
 
“ আহা রে আমারে একটা খবর দিলে আমি বাজারে গিয়ে বইয়া থাকতাম “ তারপর লাগেজ আর কাঁধ ব্যাগ আমার কাছ থেকে প্রায় ছোঁ মেরে নিয়ে বলল “ আহেন আহেন বিতরে আহেন “
 
চাচা বয়সে কম করে হলেও আমার চেয়ে বয়সে ৩০ বছরের বড় হবেন । কিন্তু হাটায় ওনার সাথে পেরে ওঠার জো নেই আমার । আমার আনা লাগেজ আর কাঁধ ব্যাগটি নিয়েও ওনার গতি আমার প্রায় দ্বিগুণ । বাড়িতে ঢুকেই হাঁক ছারতে লাগলেন । “ কইরে ঝুমা কই গেলি পোড়াকপালনি  এদিকে আয় দেখ কে আইসে “  বাক্য শেষ হতে না হতেই আবার ডাক শুরু করলেন আজমত চাচা ঝুমা নামের মেয়েটিকে কোন উত্তর দেয়ার সুযোগ না দিইয়েই “ ওই ঝুমা গেলি কই “  নিজেই আমার ব্যাগ দুটো আমাদের পুরনো বৈঠক খানার ফাটল ধরা বারান্দায় রাখলো ।
 
চাচার ডাকে ঝুমা না এলেও একটি ৭-৮ বছরের বালক বেড়িয়ে এলো কালো গায়ের রং লিক লিকে দেহের মাঝে কেউ যেন বেলুন এর মতো ফুলা একটা পেট বসিয়ে দিয়েছে আর সেই পেটের নিচের দিকে বোতলের কর্ক এর মতো ফুলে ওঠা নাভি ।
 
“ মায় গরুর খাওন দেয় বড় আব্বা”  
 
“ শিগগীর যা তো বাজান তোর মায় রে ডাইকা আন শিগগীর যা “  ছেলেটি যাওয়ার জন্য দৌর শুরু করতেই ধমকে উঠলেন  আজমল চাচা  “ওই হারামজাদা সালাম করলি না তোর নানা লাগে “  
 
খুব অস্বস্তি অনুভব হলো নানা শব্দটি শুনে , আমি কারো নানা শুনতেই কেমন জানি লাগে “ থাক থাক বাবা লাগবে না তুমি যাও “ সালাম করতে আসা কালো ছেলেটিকে  কোন রকমে বিরত করলাম । কিন্তু আজমত চাচা গর্জে উঠলো
 
“ লাগবো না মানে অবশ্যই লাগবো কর সালাম কর “  অনেকটা আজমত চাচার ভয়েই সালাম গ্রহন করলাম আমার “নাতির”!!!!!!। সালাম গ্রহন করতে করতেই সেই মেয়েটি চলে এলো কোমরে গোজা আঁচল দিয়ে মুখ মুছতে মুছতে । “ কি হইসে কে মরসে “ এসেই খেঁকিয়ে উঠলো তারপর আমাকে দেখে  থেমে গেলো ।
 
“ কি হইসে মানে মেহমান বাইরে খারাইয়া রইসে , আর তুই বলস কি হইসে “
 
“ ইনি যে মেহমান  সেইটা তো আমারে বলতে হইব , আইয়া ভোন্দার মতন খারাইয়া থাকলে হইব”
 
“ ওই ছেড়ি সাবধানে কথা ক জানস ইনি কে উনি আমাগো ছোট মিয়াঁ “
 
“ ছোট মিয়াঁ হইলে উনি মেহমান হইব ক্যান উনি তো বাড়ির মালিক , আমরা অনাগো চাকর বাকর “  কথা বার্তায় রাবুর ছায়া স্পষ্ট মেয়েটির মাঝে , রাবু নিজেও এমন ত্যাড়া বাঁকা কথা বলতো
 
“ হইসে মুখপুড়ি ওনার লইগা ঘর পরিষ্কার কর “
 
“ কোন ঘর দালানের নাকি বৈঠক খানার”
 
“ দালানের ঘর পরিষ্কার করবি আবার কি , উনি কি বৈঠক খানায় থাকবো , বাড়ির পোলা কোনদিন বৈঠক খানায় থাকে? “
 
“ দালানে ঘর কোনটা ঠিক করমু একটা ঘর ও ঠিক নাই সাপ খোপ ও থাকতে পারে”
 
এবার একটু চুপসে গেলো আজমত চাচা  , নিচু গলায় কি যেন বলল ঝুমা নামের মেয়েটিকে । ঝুমা গজ গজ করতে করতে চলে গেলো । আজমত চাচা আমার দিকে চেয়ে একটা অপ্রস্তুত হাসি দিলো । আমি বুঝতে পারলাম আজমত চাচা আমার কাছ থেকে আনা টাকার একটি পয়সা ও মিয়াঁ বাড়ি মেরামত এর কাজে ব্যাবহার করেন নি ।
 
“ কিছু মনে করবেন না ছোট মিয়াঁ , ওই একটু এমন ই একদম মায়ের মতো হইসে , রাবুরে তো আপনে দেখসেনই কিমুন ঘাড় তেড়া আসিলো” 
 
“না না কিছু মনে করিনি “ এই বলে আমি বাড়িটার চার পাশ চোখ বুলিয়ে দেখতে লাগলাম ।
Like Reply
#13

বদরুল ভাই অনেকদিন পর আমার গল্পে আপনার কোন কমেন্ট পরলো তাও আবার গল্প নিয়ে নয় । যাই হোক আপনি গল্প পরছেন তাতেই আমি খুসি ।

ধন্যবাদ "দাদা অফ ইন্ডিয়া" আসলে আপনি আর মি. ফ্যান্টাস্টিক যাকে বাঙ্গাল ভাষা বলছেন ওটা একটা আঞ্চলিক ভাষা । তাই আপনাদের পড়তে অসুবিধা হচ্ছে ।


ধন্যবাদ zaq000 


চোদন ঠাকুর ভাই  অতান্ত দুখের সাথে জানাচ্ছি এখানে মা ছেলে সম্পর্ক নেই । তবুও সাথে থাকুন হয়ত আপনার ভালো লাগতেও পারে ।
Like Reply
#14

(08-12-2020, 06:19 PM)Rajababubd Wrote:  অসম্ভব সুন্দর শুরু! একটাই অনুরোধ, থেমে যেন না যায়!!!

যদি বেঁচে থাকি তাহলে থামবে না , কথা দিলাম ।  শনি অথবা শুক্রবার আপডেট আসছে ।
Like Reply
#15

কি বিশাল ছিলো একসময় এই মিয়াঁ বাড়ি । আর এখন , নিজেকে একটু একটু অপরাধী মনে হচ্ছে । মনে হচ্ছে জীর্ণ বাড়িটা রাগে চুপ করে আছে কিছু বলছেনা , বুকের জমানো ব্যাথা গুলি নিয়ে আমার কাছ থেকে মুখে ফিরিয়ে রেখেছে । বোবা কান্নায় বুঝিয়ে দিতে চাইছে তার এই দশার জন্য একমাত্র আমিই দায়ী । হঠাত করে তিরিশ বছর পর বাড়িটাকে খুব আপন বলে মনে হচ্ছে । মনে হচ্ছে আমি নিজের খুব আপন একজন কে অনেকদিন আগে ফেলে গিয়েছিলাম আজ হঠাত তাকে রাস্তায় জীর্ণশীর্ণ অবস্থায় খুঁজে পেয়েছি । বাড়িটাকে দেখে আমার বুকটা তেমনি করে হু হু করে উঠলো যেমনটা ত্রিশ বছর আগে একে ছেড়ে যাওয়ার সময় হয়েছিলো । যদিও পুরনো কেউই আর নেই তবুও বাড়িটা তো আছে , আর আছে সেই পুরনো সব প্রিয় মানুষ গুলর সৃতি । জীর্ণ বাড়িটি এখনো দাড়িয়ে আছে সেই সব প্রিয় সৃতি গুলর এ্যালবাম হয়ে ।

 
এখনো মনে পড়ে সেই দিনটি যেদিন আমি জানতে পেরেছিলাম এই বাড়ি ছেড়ে আমাকে চলে যেতে হবে । আমার বাবা খুব  ছোট বেলা থেকেই বাইরে থেকে পড়াশুনা করায় এই বাড়ির প্রতি তার তেমন কোন মায়া ছিলো না ।  বরং এই গ্রাম্য পরিবেশ থেকে দূরে থকার জন্য সে সবসময় হাঁসফাঁশ করতো । নিজে শহরে থাকতো সেখানে ব্যাবসা করতো । মাসে এক সপ্তাহের জন্য গ্রামে আসতো । কিন্তু বাবা এই এক সপ্তার জন্য ও এই গ্রাম কে সহ্য করতে পারতেন না । উনি চাইতেন আমাকে আর মা কে শহরে নিয়ে যেতে । কিন্তু পারতেন না আমার দাদাজান এর জন্য । আমার দাদাজান এর সাথে বাবার প্রায় এই নিয়ে কথা কাটাকাটি হতো । নাহ ঝগড়া নয় মিয়াঁ বাড়ির ছোটরা কখনই বড় দের সাথে উচ্চ স্বরে কথা বলতো না । তাই বাবা প্রায় দাদাজান কে অনুরোধ করতেন আমাদের শহরে নিয়ে যাওয়ার জন্য । কিন্তু দাদাজান কিছুতেই রাজি ছিলেন না । বলতেন “তোমার সমস্যা হলে তুমি ওখানে আর একটা বিয়ে করে নাও । কিন্তু আমার ছেলের বউ আর নাতি এই বাড়ির বাইরে যাবে না ।
 
যদিও মিয়াঁ বাড়িতে একাধিক বিয়ে করা তেমন কোন ব্যাপার ছিলো না তবুও আমার বাবা আর তৃতীয় বিয়ে করেন নি । অপেক্ষা করেছিলেন নিজের বাবার শেষ সময়ের জন্য । হ্যাঁ দাদাজান এর মৃত্যুর এক সপ্তার মাঝেই বাবা ঘোষণা করেছিলেন এই বাড়িতে আমাদের আর থাকা চলবে না । প্রতিবাদ করার বয়স ও সাহস কোনটাই আমার ছিলো না । তবে খুব কান্না পেয়েছিলো , আর সে কান্না আমি চেপে রাখিনি কেঁদেছিলাম সবার চোখের আড়ালে । সুধু একজন দেখেছিলো সেই কান্না সে ছিলো রাবু । এ বাড়ির এক আশ্রিতের মেয়ে ।
 
আমি বাদে অন্য আর একজন ছিলো যার চোখের জলেও সিক্ত হয়েছিলো এ বাড়ির উঠান , আমার মা । বাবা কে অনেক অনুনয় বিনয় করে বলেছিলো তাকে যেন এই বাড়ি থেকে দূরে না নিয়ে যায় । কিন্তু কোন কাজ হয়নি । মিয়াঁ বাড়ির বউরা সুন্দর পুতুল এর চেয়ে বেশি কিছু নয় । যাদের কাজ সুধু সোভা বর্ধন এবং মনোরঞ্জন । মায়ের শত কান্নাভেজা অনুরধ গুলো বৃথা করে দিয়ে দাদাজানের চল্লিশার দিন আমারা এ বাড়ি ছেড়ে চলে যাই ।  
 
আশা ছিলো অন্তত কিছুদিন পড়পড় এসে ঘুরে যেতে পারবো । কিন্তু সে আশাও আঁতুড় ঘরেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলো । ঢাকা গিয়েই আমারা জানতে পেরেছিলাম । আমারা ঢাকাও থাকছি না । আমারা চলে গেলাম  স্পেন সেখান থেকে সপ্নের দেশ যুক্তরাষ্ট্র । যার জাকজমক এর কাছে মিয়াঁ বাড়ি কিছুই না । আর সেই জাঁকজমক অল্পদিনেই আমার কচি মন থেকে মিয়াঁ বাড়ি আর এই গ্রামে ফেলে যাওয়া মানুষ গুলির সৃতির উপর অন্ধকার একটি পর্দা টানিয়ে দিয়েছিলো । কিন্তু মায়ের উপর কোন আসর পরেনি মা কিছুতেই ভুলতে পারেনি তার প্রিয় বাড়ি কে । অবশ্য বেশিদিন মা কে সহ্য করতে হয়নি , মাত্র তিন বছর বেঁচে ছিলেন মা । অবশ্য একটা দুঃখ আমাকে সব সময় কুরেকুরে খায় সেটা হলো মায়ের কবর ওখানে হওয়া ।
 
 
“ ছোট মিয়াঁ খারাইয়া রইলেন যে বহেন না , কত দূর থাইকা আইসেন , হের উপরে ঐ ঝুমা বান্দিটা আপনেরে কতক্ষণ বাইরে খাড়া করাইয়া রাখসে কে জানে “
 
আজমত চাচার কথা শুনে ধ্যান ভাংলো , বললাম
 
“ কোন সমস্যা নেই চাচা , চার ঘণ্টা তো বাসে বসেই ছিলাম এখন দাড়িয়ে থাকতেই ভালো লাগছে । “
 
“ কি দেখেন ছোট মিয়াঁ , বাড়ির অবস্থা তো , আমি জতদিন পারসি  বাড়ির জৌলুশ নষ্ট হইতে দেই নাই , এহন আর পারি না বয়স হইসে তার উপর ভিলেজ পলিটিক্স এ পইড়া গেসিলাম , আমারে কিন্তু দোষ দিয়েন না । হ একটা অন্যায় আমি করসি ছোট মিয়াঁ সেইটা হইলো আপনের কাছ থাইকা টেকা আইন্না বাড়ির কাম করিনাই । কিন্তু বিশ্বাস করেন সেইটা আমি মিয়াঁ বাড়ির ভালার লইগাই করসি । দোকান ঘর গুলা উঠলে বাড়ির দশাও একটু বদলাইবো “
 
কথা গুলি একনাগাড়ে বলে একটু থামল আজমল চাচা । কি বলবো বুঝতে পারছি না , ওনার সাথে কি আমার এক মোট পোষণ করে কিছু বলা উচিৎ , উনি সত্যি সত্যি আমার কাছ থেকে টাকা এনে বাড়ির কাজে না খরচ করে লজ্জা বোধ করছেন কিনা সেটাও বুঝতে পারছি না। তাই চুপ থকাই শ্রেয় মনে করলাম । কিন্তু আজমল চাচা থামলেন না ।
 
“ বুজলেন ছোট মিয়াঁ , হইতে পারি আমি এই বাড়ির কেউ না । কিন্তু আমার নাড়ি ও এই বারিতেই পোতা । হেইর লইগা এই বাড়ির লইগা জানের চাইতেও বেশি মায়া লাগে । ১৫ বচ্ছর টানা চেরমেন আসিলাম আমি । বাড়িটারে গেরামটারে ঠিক অমনেই চালাইসি যেমনে আপনের দাদাজান চালাইতো । কিন্তু ঐ ফকিরনীর পোলারা পলিটিক্স করলো আমার লগে । জেইলে পাঠাইল আমারে তার পর এই অবস্থা। তিনটা মানুষ আমারা আর কতোটুক জায়গা লাগে । পুরা বাড়ি জঙ্গল হইয়া পইড়া রইসে “
 
একটা দীর্ঘশ্বাস পড়লো আজমল চাচার , মনে হচ্ছে এই বাড়িটাকে সত্য ওনার কিছু মায়া আছে । আর না হওয়ার কারন ও আমি দেখি না জন্ম থেকেই এই মিয়াঁ বাড়ি আছেন ।
 
“আচ্ছা চাচা ঐ দিকে একটা ঘর ছিলো না “ 
 
বাড়ির পূর্ব দিকে যেখানে লতানো জংলা গাছের একটি জঙ্গল তৈরি হয়েছে সেদিকে ইশারা করে বললাম আমি । শেষের দিকে ঐ ঘরটা আমার খুব প্রিয় হয়ে উঠেছিলো । দিনে একবার হলেও ঐ ঘরে আমি যেতাম । একা নয়, এই আজমল চাচারই মেয়ে রাবেয়ার সাথে ।
“ কোন ঘর এর কথা বলছেন ? ঐ গুদাম ঘরের কথা ? নাহ ঘর আর নাই । একবার ঝর হইলো তখন ভাইঙ্গা গেসে । হের পর আর নতুন কইরা ঐ ঘর বানানোর দরকার হয় নাই “
 
“ আচ্ছা কাকা রাবু কোথায় , রাবুর মেয়ে এখানে থাকে আর রাবু কই “
 
“ মাইয়া আমার আর বাইচ্চা নাই ছোট মিয়াঁ , পোড়া কোপালি আসিলো , আপনেরা চইলা যাওয়ার মাস দুই এর মইদ্ধে বিয়া দিয়ে দিসিলো আব্বায় , আর বিয়ার দুই বচ্ছর পর স্বামী হারায় এর পর আমার কাছেই থাকতো । কিন্তু কি রোগ যে হইলো কোন ডাক্তার ধরতে পারলো না। শেষে মাইয়া আমার মইরা গেলো । “
 
বুকের ভেতর একটা মোচর অনুভব করলাম , রাবুর মৃত্যু সংবাদ শুনে । আমার অবশ্য আগেই বোঝা উচিৎ ছিলো রাবু আর নেই । ও বেঁচে থাকলে ওর মেয়ের এ বাড়িতে সন্তান সহ থকার কথা না । জীবনে অনেক মেয়ে দেখছি নানা দেশের নানা রঙ এর কিন্তু গ্রাম্য মেয়ে রাবুর মত কোন মেয়ে আমি আজো দেখিনি । যেমনি সুন্দরী ছিলো তেমনি আকর্ষণীয় ছিলো ওর চাল চলন । ওকে দেখে মনে হতো ভুল সময়ে ভুল যায়গায় জন্ম হয়েছিলো ওর । আজকালের অনেক উচ্চ শিক্ষিত মেয়েদের চেয়ে রাবু ছিলো অনেক এগিয়ে । সব সময় হাঁসি খুসি থাকতো মেয়েটা , ও যেখানেই  থাকতো ওখানটায় পজেটিভ একটা আলোতে আলোকিত হয়ে যেত । তখনকার অন্য মেয়েদের মতো অন্ধকার জরানো ছিলো না রাবুর মন মননে । এর জন্য অবশ্য ওকে নানা রকম কটু কথা শুনতে হতো । কিন্তু ওসব কিছুই রাবুর আলো ঝকঝকে মানসিকতার উপর ছায়া ফেলতে পারেনি  । পাগলী ছিলো একটা ।
 
“ ঘর ঠিক হইসে নানাজান , ওনারে নিয়া আসেন । আমি পানি নিয়া আসি গোসলের লইগা । “
 
“ ঐ ছেমড়ি সাবধানে কথা ক ,  ওনারে কি?  ওনারে কি ? হুজুর কবি বুঝছস  “
 
“ ঐসব হুজুর টুজুর আমি কইতে পারুম না আপনের ইচ্ছা হইলে আপনে কন “  এই বলেই মেয়েটা চলে গলো কোমরে আচল গুজতে গুজতে ।
 
মেয়েটাকে দেখছি আর অবাক হচ্ছি , কেমন ঝাঝালো এর কথা বার্তা , হ্যাঁ বাবুর চেয়ে অনেক বেশি । রাবু নিজেও অনেকটা এমন ছিলো নিয়ম কানুনের তেমন ধার ধারত না নিজের ইচ্ছে মতন চলতো । আমাদের মিয়াঁ বাড়ির কড়া শাসনের তোয়াক্কা না করে দিব্বি ঘুরে বেড়াতো । আর ওর ঐ ব্যাপারটাই আমাকে বেশি আকর্ষণ করতো ।
 
“ চলেন ছোট মিয়াঁ , আপনেরে ঘরে লইয়া যাই “
Like Reply
#16

আমি দেশে এসেছিলাম অন্য একটা কাজে , আমার প্রথম স্ত্রী আর আমার একমাত্র মেয়ে অনিলা কে দেখতে । অনেকদিন দেখা হয় না, মেয়ের বয়স যখন ৪ বছর তখন মেয়েকে নিয়ে ওর মা দেশে চলে আসে এর পর আর দেখা হয়নি । ভিডিও কলে কথা হয় মাঝে মাঝে , কিন্তু সেটাকে কি ঠিক দেখা বলে যায় কিনা আমি বুঝতে পারি না ।  হঠাত একদিন মেয়েটি বলল ও আমার সাথে দেখা করতে চায় । কেঁদে ফেলেছিলো অনিলা , আমি তো হতবাক হয়ে গিয়েছিলাম মেয়ের আচরনে । আগে কখনো এমন করতে দেখিনি ওকে । বিচলিত হয়ে পরেছিলাম খুব , অন্য সব কিছুর মতো আমি আমার মেয়ের প্রতিও তেমন কোন দায়িত্ব পালন করেনি । সেই যে ডিভোর্স এর পর চলে এলো মায়ের সাথে এর পর আমার একবারো মনে হয়নি একবার গিয়ে দেখা আশা দরকার । হ্যাঁ খারাপ লেগেছিলো খুব , অনেক নির্ঘুম রাত গিয়েছে মেয়ের কষ্টে । মেয়েটা আমার খুব নেওটা ছিলো যে , এই পসচিমা কালচারের কেন্দ্র ভুমিতে থেকেও বাবার সাথে ঘুমানর মতো দেশি বায়না সে ধরত ।

 
অনিলাকে মিস করতাম কিন্তু দেশে এসে মেয়েকে বছরে একবার দেখে যাওয়া সেই বুদ্ধি আমার হয়নি । তাই যখন মেয়ে কেঁদে পরলো তখন টনক নড়ল । চিন্তা করলাম মেয়ের ১৬ তম জন্মদিনের দিক মেয়েকে সারপ্রাইজড করবো । যেই ভাবা সেই কাজ কাউকে না জানিয়ে চলে এলাম । আর এসে নিজের বোকামির জন্য নিজেই বিপদে পড়লাম । মেয়ে তার মা আর সৎ বাবার সাথে ইউরপ ভ্রমনে গিয়েছে । আমি তো আর বলে কয়ে আসিনি দোষ আমারি। ভেবে দেখলাম কি দারকার মেয়ের ইউরোপ ভ্রমন নষ্ট করার ।

দেশে এসেছিলাম ১০ দিনের ছুটিতে । কি করবো কি করবো ভাবছিলাম , একবার মনে হলো থাইল্যান্ডের টিকেট কেটে চলে যাই সপ্তা খানেক আরামে কাটিয়ে আসি । থাই মেয়েগুলি দারুন হয়  সেই সাথে একটা রুচির পরিবর্তন হবে।সাদা চামড়া ছেড়ে একটু ব্রাউন চামড়ার স্বাদ পাওয়া যাবে । কিন্তু সে চিন্তা বাদ দিয়ে হঠাত করে এই কিম্ভূত চিন্তা মাথায় এলো , গ্রাম থেকে একবার ঘুরে এলে কেমন হয় । দালান মেরামত করার জন্য কিছু টাকাও পাঠিয়েছিলাম , নিশ্চয়ই এতদিনে মেরামত হয়ে গেছে ।  
 
যেই ভাবা সেই কাজ চলে এলাম বাড়িতে । আর এসে দেখলাম বাড়ি আর বাড়ি নেই জঙ্গলে পরিনত হয়েছে । মোটে তিনটে লোকের বাস এক সময়ের গমগমে মিয়াঁ বাড়িতে । তার মাঝে একজন জেল খাঁটা প্রাক্তন চেয়ারমেন , একজন অপুষ্টিতে ভোগা পেটে ক্রিমি ভরা বাচ্চা ছেলে আর , রাবুর মেয়ে । হ্যাঁ এই একমাত্র একটি মানুষ আজ দুই দিন হলো আমাকে আটকে রেখছে । হ্যাঁ আজকে নিয়ে তিনদিন  হচ্ছে আমার মিয়াঁ বাড়ির ভাঙ্গা দালানে ।  প্রথম রাতেই ভেবেছিলাম পরদিন উঠে চলে যাবো , কিন্তু যেতে পারিনি ঝুমা মেয়েটা প্রথম দিন অমন রুক্ষ আচরন করলেও পরদিন সকালে একদম ভিন্ন আচরন শুরু করে । দারুন খেয়াল রাখছে মেয়টি আমার । সারাদিন বাড়ির কাজ কর্মে ব্যাস্ত সময় কাটালেও জখনি সময় পায় আমার সাথে এসে গল্প করে । একটা গ্রাম্য মেয়ের সাথে গল্প করে যে আমি মজে যাবো সেটা আমি ভাবতে পারিনি ।
 
এছাড়াও মেয়েটির প্রতি একটা কেমন জানি টান অনুভব করছি আমি , একে তো রাবুর মেয়ে তার উপর দেখতে অনেকটাই রাবুর মতো । প্রথম দিন যেমন মনে হয়েছিলো যদিও ততোটা মিল নেই তবে অনেকটাই আছে । রাবুর চেয়ে একটু মোটা ঝুমা , হ্যাঁ বয়স হয়েছে তার উপর এক সন্তানের মা হয়েছে । তবুও শরীরের গঠন এক নয় । আমি যে রাবু কে চিনতাম সে ছিলো ১৯ এর ঝলমলে কিশোরী আর ঝুমা ৩০ এর মধ্যবয়স্ক বাঙালি নারী । তবে ঝুমার কথা বলার সময় হাত নাড়া হাঁসি এ সব অবিকল রাবুর মতো ।
 
“ ছোট মিয়াঁ মামা , আপনে কি খালি ঘরে বইসা থাকন আর জঙ্গলে হাইটা বেড়ানোর লইগা বাড়ি আইসেন ? একটু বাইরে ঘুরা ঘুরি করেন “
 
হঠাত ঝুমার ডাকে ধ্যান ভাংলো । কি কিম্ভূত নামেই না ডাকে ঝুমা আমাকে  “ ছোট মিয়াঁ মামা “ ।
 
“ ঝুমা আমি তোমাকে একশো বার বলেছি সুধু মামা ডাকবে , আমি আর তোমার মা বন….. ভাই বোনের  মতো ছিলাম বুঝেছ “ আমি ঝুমার দিকে তাকিয়ে বললাম ।
 
“ বুঝলাম , কিন্তু নানাজান তো হুজুর ডাকতে কয় আপনেরে “
 
“ খবরদার একদম ঐ দিকে যাবে না হুজুর যেদিন ডাকবে সেদিন আমি চলে যাবো “ আমি হাসতে হাসতে বললাম
 
“ ঠিক আছে হুজুর ডাকুম না , তয় ছোট মিয়াঁ মামা ডাকতে আমার মজা লাগে “ ঝুমাও হাসতে হসাতে বলল তারপর বলল “ আপনের কি পুরান বন্ধু বান্ধব কেউ নাই এই গেরেমে , হেগো লগেও তো দেখা করতে পারেন “
 
“ আছে তো লাভ্লু , করিম , নাল্টু , আরও অনেকে ছিলো “ আমি একটা গভির নিঃশ্বাস ছেড়ে বললাম । ভেবে অবাক হলাম ছোট বেলার অনেক সাথীদের আমি নাম মনে করতে পারছি না ।
 
“ ওরে আল্লা করিম মামায়  আপনের বন্ধু !!!!!!” অবাক হয়ে বলল  ঝুমা
 
“হ্যাঁ , কিন্তু তুমি এমন অবাক হলে কেনো ঝুমা , ও তো আমারি বয়সি “
 
“ হেয় তো অহন আমাগো চেরমেন , নানাজানেরে জেলে তো হেয় পাঠাইসে । আপনে জানেন না “ চোখ দুটো বড় বড় করে বলল ঝুমা ।
 
আমি থমকে তাকিয়ে রইলাম , ঝুমার দিকে একদম রাবুর মতো । যেদিন আমি প্রথম ওকে হাত ধরে টেনে গুদাম ঘরে নিয়ে গিয়ে বলেছিলাম । নাল্টুর সাথে আর কথা বলবি না সেদিন রাবু আমার দিকে এমন চোখ বড় বড় করে তাকিয়ে ছিলো । এখন ঝুমা তাকিয়ে আছে, ঝুমার মুখের প্রতিটি কোষ এখন যে অবস্থায় আছে মনে হচ্ছে সেদিন রাবুর ও তাই ছিলো ।
 
“ আপনে কিন্তু হের লগে দেহা কইরেন না , মিয়াঁ বাড়ির কাউরে হেয় দেখতে পারে না , শেষে কি থাইকা কি কইরা ফালায় “
 
আমি হেঁসে ফেললাম “ আরে নাহ করিম আর আমি ছোট বেলার বন্ধু , আমারা যেমন ভালো বন্ধু ছিলাম তেমন মারামারি ও করতাম “ তারপর আবার জিজ্ঞাস করলাম “ আচ্ছা লাভ্লু আর নাল্টুর কথা কিছু জানো তুমি ?”
 
“ লাভ্লূ মামায় তো গেরামে থাকে না অনেক খারপ একটা ঘটনা ঘটসে হের লগে হের পর থাইকা হেয় গেরাম ছাইরা গেসে গা । আর নাল্টু কে ? হের আসল নাম কি নকিব “  
 
মেয়ে
“ হ্যাঁ হতে পারে আমার মনে নেই , ওরা বেশ বড়োলোক ছিলো ওর বাবার নৌকা ছিলো অনেক “ নাল্টুর আসল নাম আমার মনে নেই তাই কিছু হিন্টস দিলাম ঝুমা কে ।  
 
“ হ হ বুঝছি ওনার নাম ই নকিব আলি , হেয় এহনো এই গেরামেই থাকে , নৌকার কারবার করে মেলা নৌকা ওনার , হেয় আর করিম মামায় মিল্লা ই তো নানাজান রে জেলে পাঠাইসে । আপনের দুই বন্ধ ই তো মিয়াঁ বাড়ির শত্রু “ এই বলে হি হি করে হেঁসে ফেলল ঝুমা । তারপর বলল “ আচ্ছা আমি অহন যাই কাম আসে অনেক বইয়া বইয়া আপনের লগে গপ মারলে কি আমার হইবো “
 
কিন্তু আমার ঝুমার সাথে গল্প করতে অনেক ভালো লাগছিলো , ঝুমা আসেপাশে থাকলে ভালো লাগে । হয়ত রাবুর অনেক কিছু আছে ওর মাঝে তাই ওকে ভালো লাগে । এছাড়া আর কোন কারন আমি আর দেখি না । মেয়েটা গ্রাম্য বুদ্ধিশুদ্ধি ও কম ওর মায়ের মতো দেখতে হলেও ওর মায়ের বিশেষত্ব ওর মাঝে বিশেষ কিছু নেই তাও ওকে পাশে বসিয়ে গল্প করতে ভালো লাগে । তাই গল্প বাড়ানোর জন্য বল্লান
 
“ আচ্ছা সারাদিন তুমি এতো কাজ করো কেনো ? তোমার নানা কে বলে একটা মানুষ রেখে নিলেই পারো “
 
“ ও আল্লা আপনে তো আমার নানারে চিনেন ই না”  এই বলে খিল খিল করে হাসতে লাগলো, তারপর আবার বলল  “এই যে আমারে আর আমার পোলারে খাওয়াইতাসে  হেইটা উসুল করতে হইব না ? হের লাইগা সারাদিন বান্দির মতন  খাটায় ”
 
“ ধুর কি বলো তুমি তোমার নানা হয় উনি , তোমাকে লালন পালন করবে তার জন্য কাজ করিয়ে নেবেন কেনো ?”
 
মুখটা কালো হয়ে গেলো ঝুমার । বিড়বিড় করে বল্লো “ তাও যদি ঠিক মতন রাখতো আমাগো , পোলাটার সইল ভালো না একটা ভালা ডাক্তার পর্যন্ত দেখায় না “ তারপর ঝটফট বলল “ অহন আমি গেলাম “ এই বলে ঝুমা আর দাঁড়ালো না গট গট করে চলে গেলো ।  
Like Reply
#17

(02-01-2021, 08:11 AM)zaq000 Wrote:  update please continiously

(02-01-2021, 09:47 AM)swank.hunk Wrote:  Excellent. Enjoying the story.

ধন্যবাদ দুই দাদা কে । সাথে যেই দুজন লাইক দিয়েছেন তাদের কেও । আসলে গত সপ্তার আগের সপ্তায় একটা গল্প পড়া শুরু করেছি গতকাল শেষ হয়েছে গল্পটি । শেষ না করে কিছুই করতে পারছিলাম না । তাই ছোট্ট একটা আপডেট দিয়েছি যা আগেই লেখা ছিলো । এই দুর্দিনেও যে আপনাদের চারজন কে পাশে পেয়েছি তাই দেখে ভালো লাগলো ।

গল্পের নাম বলে দেই "affiliated" প্রায় তিন লক্ষ শব্দের বিশাল এক epic । কেউ চাইলে আমি লিঙ্ক দিতে পারি ইংরেজি ভাষায় লেখা ফ্যান্টাসি গল্প । incest , group sex আছে গল্পটিতে । একবার ইচ্ছা হয়েছিলো এই ফোরামে পোস্ট করি কিন্তু লেখক সের সাথে যোগাযোগ এর কোন উপায় না থাকায় বিনা অনুমতিতে পোস্ট করতে পারলাম না ।
[+] 2 users Like cuck son's post
Like Reply
#18

ঝুমার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম আমি , মিশ্র একটা প্রতিক্রিয়া হচ্ছে আমার মাঝে এখন । গ্রাম্য এই মেয়ের নধর পেছন আমার শরীরে রক্ত সঞ্চালন বাড়িয়ে দিচ্ছে !!! হ্যাঁ একটু অবাক হওয়ার ই ব্যাপার , এতো বছর দেশের বাইরে আছি অসংখ্য স্মার্ট এবং সুন্দরী নারীর সাথে আমার পরিচয় এবং অনেকের সাথে সেই পরিচয় পরিণয় পর্যন্ত গড়িয়েছে । এছাড়া লিজা আর সুজান এর মতো সেক্সি নারী আমার জীবন সঙ্গিনি ছিলো বেশ অনেকটা সময় ধরে । তারপর ও এই গ্রাম্য মেয়ে আমার মনে শরীরে সুরসুরি কেন তুলছে কে জানে ? হয়ত আমি একজন পারভারট । কে জানে হতেও পারি ।

আর একটা অনুভুতি হচ্ছে সেটা একটু দুঃখী টাইপ , মেয়েটা নিজের ছেলের ভালো চিকিৎসা করাতে পারছে না । আমি চাইলেই করে দিতে পারি কিন্তু ঝুমা কি নেবে আমার সাহায্য সেটাই বুঝতে পারছি না । হয়ত নেবে না , কারন রাবুর রক্ত আছে ঝুমার শরীরে । রাবু কারো সাহায্য নিতো না , কক্ষনো না । ওহ রাবুর কথা মনে হতে আর একটা ব্যাপার মাথায় এলো । আমি কেন ঝুমা কে বলতে পারলাম না আমি আর ওর মা বন্ধুর মতো ছিলাম ? বন্ধু বলতে গিয়েও ভাই বোন বলে দিলাম , কি যে ভাই বোন ছিলাম সেটা তো আমি জানি ।

যাই হোক ঝুমা একটা ভালো কথা মনে করিয়ে দিয়েছে আমি চাইলে পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারি । সিদ্ধান্ত নিলাম গোসলের পর খেয়েদেয়ে দেখা করবো এবং এও সিদ্ধান্ত নিলাম আজ আর ঝুমা মেয়েটিকে দিয়ে পানি তোলাবো না নিজে গিয়ে টিউব ওয়েল এর সামনে গোসল করবো । সবচেয়ে ভালো হতো পুকুর দুটো ভালো থাকতে অনেকদিন পর পুকুরে গোসল করা যেত , পুল আর পুকুর এ দুটোর মাঝে বিস্তর তফাৎ , পুকুরে গোসল করে যে মজা পুলে করে সেই মজা পাওয়া যায়না অন্তত আমি কোনদিন পাইনি । ইজি চেয়ারে শরীর এলিয়ে দিলাম , গোসল এর সময় হতে এখনো অনেক বাকি । 


যদিও ভেবেছিলাম ঝুমা কে কষ্ট দেবো না , কিন্তু ঝুমার সাহায্য ছাড়া হলোও না । চাপ কলে দুটো চাপ দিয়েই বুঝলাম এ আমার কম্ম নয় । কাউকে না কাউকে ডাকতে হবে কল চেপে পানি তোলার জন্য । আর এ বাড়িতে এই কাজ করার মতো ঝুমা ছাড়া আর কেউ নেই । অগত্যা ঝুমাকেই ডাকতে হলো । হাঁসি মুখে এসে হাজিরও হলো ঝুমা “ মিয়াঁ সাহেবের হাত ফোস্কা পরলো নাকি “ এই বলে কোমরে আচল গুজে ধমা ধম কল চাপতে লাগলো । কি আশ্চর্য শক্তি মেয়েটার আর পারেও বটে , কল চাপার সময় মুখে হাঁসি লেগেই আছে , এই যে একটা বাড়তি  কাজ এসে জুটল এতে একটুও মন খারাপ হলো না দিব্বি কল চেপে যাচ্ছে । অবশ্য আমার দৃষ্টি বেসিক্ষন ঝুমার মুখের দিকে থাকলো না ধিরে ধিরে নেমে এলো ওর বুকের দিকে । আঁচলটা বেশ কষে বুকের সাথে পেচিয়ে কোমরে গুজে রাখায় ওটা এখন বুক ঢাকার চেয়ে মেলে ধরার কাজ করছে বেশি । ঝুমার বাকি শরীরের সাথে বুক দুটো ও বেশ দুলছিলো , আমি সেদিকেই তাকিয়ে রইলাম ।

“ পানি ঢালেন , বালতি তো ভইরা গেসে , খালি খালি কত্ত গুলা চাপ দিলাম “  কলা চাপা ছেড়ে সোজা হয়ে দারিয়েছে ঝুমা , এক হাতে এখনো কলের হাতল ধরা অন্য হাত দিয়ে কপালে চলে আসা কিছু চুল কানের পেছনে দিলো । আমি একটু অপ্রস্তুত হয়ে গেলাম , কে জানে ঝুমা কি দেখে ফেলেছে কিনা আমাকে ওর বুকের দিকে তাকিয়ে থাকতে । তারাতারি গোসল সেরে ফেললাম ।

অনেকদিন পর লুঙ্গি পড়লাম , এই দুইদিন শর্টস পড়ে ছিলাম । আজমল চাচা আজ সকালে লুঙ্গি কিনে এনে দিয়েছে । সেই লুঙ্গি পড়ে শরীরে তয়ালে জড়িয়ে ভেজা চপ্পল পায়ে চপত চপত শব্দ করে উঠান পেরিয়ে দালান ঘরের বারান্দায় এসে উঠলাম , আহহহ অনেক দিন পর এই অভিজ্ঞতা হলো । মনেই হচ্ছে না গত ত্রিশ বছর আমি এসব থেকে বহু দূর ছিলাম ।

“ এই মেয়ে হাসছ কেন ?” ঝুমা কে আমার দিকে হাঁসি মুখে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাস করলাম

“ আপনের গায়ের রং আর একটু ময়লা হইলে আপনেরে পুরা গেরামের মানুষ এর মতন লাগতো “

“ কেন তুমি গ্রামের না তুমিও তো ফর্সা “ আমি বললাম

“ হ তয় পোলা মানুষ এতো সাদা হয় না রইদের মইদ্দে কাম করে তো “

“ তাহলে একটু কালি এনে দাও শরীরে মাখি “ আমি হাসতে হাসতে বললাম

“ হের আর কাম নাই আপনে দুই দিনের অথিতি দুইদিন পর আবার চইলা জাইবেন , গেরামের মানুষ হয়ন লাগবো না আপনের “

শেষের বাক্যটি বলার সময় ঝুমার ঠোঁটে আর হাঁসি ছিলো না  সেখানটা দখল করেছে কালো একটা ছায়া । আমি কিছু একটা বলতে যাবো , কিন্তু বলতে পারলাম না ঝুমা চলে গেলো আমার ভেজা কাপড় নিয়ে । আমিও আর বারান্দায় দারালাম না , সোজা রুমে চলে গেলাম । খালি শরীরে আমি থাকতে পারি না বেসিক্ষন গোসলের পর মনে হয় এই বুঝি রাজ্যের ধুলা এসে লাগছে শরীরে । তাই একটা টি শার্ট পড়ে নিলাম । লুঙ্গির সাথে টি শার্ট খুব বেমানান লাগছে এম্নিতেই বেশ খানিকটা ভুরি আছে আমার তার উপর লুঙ্গির গিঁট অনেক উচু হয়ে আছে । একটা পাঞ্জাবি থাকলে মনে হয় ভালো হতো ।

দুপুরের খাবার নিয়ে ঝুমাই এলো , ঝুমার হাতের রান্না খুবি ভালো । এই একটা ব্যাপারে আমি ওর সাথে ওর মায়ের তুলনা করতে পারি না । কারন রাবু কখনো রান্না করতো না । এর জন্য রাবু নিজের মায়ের কাছে প্রচুর বকুনি খেয়েছে । কিন্তু ঝুমা অসাধারণ রান্না করে মা মারা যাওয়ার পর এরকম রান্না আমার আর খাওয়া হয়নি । লিজা মাঝে মাঝে বাঙালী খাবার রান্নার চেষ্টা করতো কিন্তু কখনোই তেমন সুস্বাদু হতো না । প্রথম দিন একটু অসুবিধা হয়েছি প্রচুর ঝাল দেয় ঝুমা । এখন অবশ্য ঝুমা ঝাল একটু কমিয়ে দিয়েছে ।

“ খেয়ে করিমের কাছে যাবো “ মুখের ভাত শেষ করে বললাম আমি

“ বিকালে যাইয়েন এহন কাউরে পাইবেন না সবাই খাইয়া লইয়া ঘুম দেয় , ভাত ঘুম “

“ উফ এই জিনিসটা খুব বিরক্তি কর , গ্রামে আসার পর এই একটি ব্যাপার আমাকে খুব বিরক্ত করেছে , দুপুরে যেন পুরো গ্রাম মৃত্যু পুরি হয়ে যায় কাউকে পাওয়া যায় না “

“ আপনেও চাইলে ঘুমাইতে পারেন “ ঝুমা হেঁসে বলল

“ নাহ ঐ অভ্যাস নেই , আমি যেখানে থাকি দুপুরে কেউ ঘুমায় না , ওটা কাজের সময় । আচ্ছা তুমি কি করো দুপুরে , তুমিও কি ঘুমাও “ আমি জিজ্ঞাস করলাম

“ নাহ আমি ঘুমাই না , আমার ঘুম আসে না “ ঝুমা উত্তর দিলো

“ আহা এটা আগে বলবে না , তোমার সাথে গল্প করা যেত “

“ আমার কাম আসে , আমি খেতা সিলাই দুপুরে “

“ তাই নাকি ? তুমি তো দেখি দারুন টেলেন্টেড সব কাজ পারো । এতো কাথা দিয়ে কি করো “

“ কই এতো সিলাই তে পারি , একটা সিলাইতে ২-৩ মাস লাইগা যায় । দুই তিন মাস পর পর একটা খেতা ২০০-২৫০ টেকায় বেচতে পারি “ ঝুমা একটা দীর্ঘশ্বাস ছারলো নানায় আমারে খাওয়ান টা খালি দেয় বাকি খরচ আমার নিজেরই চালাইতে হয় ।

মনটা আমার খারাপ হয়ে গেলো । আমি চুপ হয়ে গেলাম , মেয়েটা সারাদিন কাজ করে দুপুরে রেস্ট নেয়ার সময় কাথা বুনে মাত্র ২০০- ২৫০ টাকা পায় ।

“ আপনে এইসব নিয়া মন খারাপ কইরেন না , আইসেন বেড়াইতে , এইসব মনে নিলে বেড়ান ভালো হইব না “ ঝুমার বলার মাঝে এমন একটা টোন ছিলো যে আমি ওর দিকে তাকালাম । চোখ দুটো ছল ছল করছে ঝুমার । একটা অস্বস্তি আমাকে ঘিরে ধরলো এই মেয়ে এমন করছে কেন ভেবে পেলাম না । কি বলবো বুঝতে পারলাম না ।

“ তারা তারি খাইয়া নেন , আপনের খাওয়া হইলে আমি খেতা সিলামু “ ঝুমা নিজের মুখটা অন্য দিকে ঘুরিয়ে বলল । হয়ত ওর ভেজা চোখ আমাকে দেখাতে চায় না ।

কোন রকমে আমি বাকি খাওয়া শেষ করলাম । ঝুমার অদ্ভুত আচরন আমাকে ভাবিয়ে তুলছে । সেই প্রথম দিনের চাঁছাছোলা আচরনের পর যত দিন যাচ্ছে ঝুমার আমার প্রতি ঝুমার আচরন পরিবর্তন হচ্ছে । এখন তো মনে হচ্ছে মেয়টার আমার প্রতি বিশেষ দুর্বলতা দেখা দিচ্ছে । এ তো ভীষণ পাগলাটে ব্যাপার । হ্যাঁ এই গ্রাম্য যুবতীর উপর আমারও মায়া হয় কিন্তু সেতো রাবুর মেয়ে বলে । এছাড়া হাল্কা সারিরক টান ও অনুভব করি আমি কিন্তু সেটা সুধু মাত্র খনিকের মোহ । কিন্তু ঝুমা যেমন আচরন করছে সেটা একেবারে অকল্পনীয় । না জানি কি ফ্যাসাদে নিজেকে জড়িয়ে ফেলি , গ্রাম সম্পর্কে এমন অনেক কথা শুনেছি । না জানি নারী ঘটিত কোন কেলেঙ্কারিতে জড়িয়ে যাই । আচ্ছা এমন ও হতে পারে আজমল চাচা জেনে বুঝে ঝুমা কে আমার পেছনে লেলিয়ে দিয়েছে । আমার টাকা আত্মসাৎ করার জন্য ।
Like Reply
#19

(09-01-2021, 05:13 PM)minarmagi Wrote:  আপনি "অপুর কথা" থামিয়েই দিলেন একেবারে!

না একদমনা ।
Like Reply
#20

এই গল্পটা যত এগুচ্ছে মানুষের আগ্রহ ততই কমে যাচ্ছে , যা আমার জন্য খুবি দুঃখের বিষয় ।
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)