Thread Rating:
  • 63 Vote(s) - 3.41 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5

নতুন অতীত ( সমাপ্ত)Completed

Showing only the posts of cuck son: 104 of 254 posts. Show all posts
#41

(16-02-2021, 09:22 PM)TheLoneWolf Wrote:  অসাধারণ।  পাকা হচ্ছে আপনার হাত দাদা। চালিয়ে যান।
ধন্যবাদ দাদা
(16-02-2021, 10:39 PM)kunalabc Wrote:  রসালো রোমন্থন,,
ধন্যবাদ কুনাল দা
(17-02-2021, 01:31 AM)Edward Kenway Wrote:  অপুর কথার মতো এটাও কি মাঝখানে থামিয়ে দিবেন?
এই গল্পটা অনেক ছোট তাই বন্ধ হওয়ার চান্স নেই ।
[+] 1 user Likes cuck son's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#42

(17-02-2021, 06:27 PM)zaq000 Wrote:  gr8 update

ধন্যবাদ zaq000 দাদা ,

আগামিকাল আপডেট আসছে । আশা করি গল্পটা এই আপডেটে শেষের খুব কাছে চলে যাবে ।
[+] 1 user Likes cuck son's post
Like Reply
#43

(18-02-2021, 05:01 PM)TheLoneWolf Wrote:  এত তাড়াতাড়ি শেষ করে দেবেন? আমিতো ভাবছিলাম একটা বড় গল্প পেতে যাচ্ছি। যাইহোক, আর কতটুকু বাকি তাহলে কাহিনীর?

বলতে চেয়েছি শেষের প্রায় কাছে চলে যাবে ।
[+] 1 user Likes cuck son's post
Like Reply
#44

(18-02-2021, 06:52 PM)Nilpori Wrote:  অনেক দিন পরে তোর থ্রেড এ আসলাম। লেখা টা অনেক পরিনত ভাবে এগোচ্ছে। আর একটা ব্যাপার সেটা হল বাংলাদেশের গ্রামের যে ভাষা তুই ব্যবহার করছিস চরিত্রদের মুখে তা অনেক পাঠক ই জানেন না,  এটা অসাধারণ সুন্দর ভাবে এনেছিস। সাথে গ্রাম বাংলার রাজনৈতিক একটা প্রেক্ষপট ও তুলে ধরেছিস, সেটা ও খুব ভালো।  

এগিয়ে চল।

হেহ, নেমন্তন্ন করে নিয়ে আসতে হয়েছে । এমনি এমনি কি আসা হয়েছে ।   Dodgy
Like Reply
#45

বাড়িতে ঢুকেই আজমল চাচা হই হই করে দৌরে এলেন । উনি কোন ভাবে খবর পেয়েছিলেন আমি করিম এর বাড়ি গিয়েছি । আমাকে প্রায় ধমকে দিলেন , অবশ্য যতটা সম্ভব সম্মান বজায় রেখে । ঝুমাও ছিলো সামনেই তবে কিছু বলছিলো না । আজমল চাচার রাগ কিছুটা কমে এলে উনি আমার নাকের ব্যান্ডেজ দেখতে পেলেন ।সাথে সাথেই আবার ওনার হাহাকার শুরু হয়ে গেলো । আমাকে জিজ্ঞাস করলেন কি হয়েছিল । আমি অবশ্য মিথ্যা বললাম , বললাম পরে গেছি আর তাতেই ব্যাথা পেয়েছি । উনি আমার কথা বিশ্বাস করলেন না তবে আমাকে আর ঘাঁটালেন ও না । নানা ভাবে আমাকে বঝানোর চেষ্টা করলেন আমি যেন করিম আর নাল্টুর সাথে না মিশি । ওরা যে করেই হোক আমাকে খতম করে দিয়ে মিয়াঁ বাড়ির অস্তিত্ব শেষ করে দিতে চায় ।

 
বসে বসে অনেক্ষন যাবত আমি উনার কথা শুনলাম , তারপর ধিরে ধিরে উঠে এলাম দোতলায় । ঘরে এসে বিছানায় গা এলিয়ে দিলাম , মনে মনে ভাবলাম নাল্টু যা আজ করেছে তা আরও ত্রিশ বছর আগে করলে ভালো হতো , অন্তত রাবুর জন্য ভালো হতো । নাল্টু ভালো ছেলে ওর সাথে রাবুর কিছু হলে অন্তত ঝুমা আজ এই অবস্থায় থাকতো না । ঝুমার এই অবস্থার অন্য আমি পরক্ষ ভাবে হলেও কিছুটা দাই ।
 
একটু পর পায়ের শব্দ শুনে দরজার দিকে তাকালাম , দেখি ঝুমা এসে দারিয়েছে , হাতে আমার জন্য খাবার । “ ছোট মিয়াঁ উঠেন খাইয়া নেন” টেবিলে খাবার দিতে দিতে বলল ঝুমা ।
 
“ আমার খেতে ইচ্ছে হচ্ছে না ঝুমা , তুমি খাবার নিয়ে যাও “ আমি শুয়ে শুয়েই বললাম ।
 
“ ক্যান রাইতের খাওন কি খাইয়া আইসেন ?” ঝুমা এবার প্রস্ন করলো , আমি এখনো টেবিলে খাবার দেয়ার টুং টাং শব্দ শুনতে পাচ্ছি । প্রচণ্ড রাগ হলো আমার
 
“ আমি বললাম না খাবো না , যাও এখন “ একটু ঝাঁজের সাথে বললাম । এবার কাজ হলো ধিরে ধিরে আর  একটি কোথাও না বলে চলে গেলো ঝুমা ।
 
সারারাত ঘুম হলো না আমার , বার বার মনে একটি কথাই আসতে লাগলো , রাবুর সাথে আমি যা করেছি ঝুমার সাথেও ঠিক তাই করছি । সিদ্ধান্ত নিলাম সকালে উঠেই চলে যাবো । এখানে থাকা আমার আর হবে না , যে নাড়ি একবার কাটা পরে গেছে তা আর জোড়া লাগার নয়।
 
 
ভোরের আলো ফুটতেই আমি নিজের জিসিস পত্র গোছানো শুরু করে দিলাম ।  সব কিছু গোছানো হয়ে গেলে আমি বসে বসে অপেক্ষা  করতে লাগলাম ঠিক মতো সকাল হওয়ার জন্য । অনেক আগেই ঝুমা আর আজমল চাচা উঠে গেছে । ঠিক ভোর সাতটায় আমি ঝুমা কে ডাকলাম । ঝুমা আমার ঘরে ঢুকেই থমকে গেলো , তবে সাথে সাথে নিজেকে সামলে নিলো ।
 
“ আমারে ডাকতেন আমি সব কিছু গুছাইয়া দিতাম “ শাড়ির আচল দিয়ে নিজের হাত মুছতে মুছতে বলল ঝুমা ।
 
ভালো করে আমি ওর মুখের দিকে তাকালাম , নাহ কোন চিহ্ন দেখা যাচ্ছে না , একেবারে নির্লিপ্ত , ঠিক ওর মায়ের মতো । বিদায় নেয়ার সময় ঠিক এমন নির্লিপ্ত আচরন করেছিলো আমার সাথে রাবু । ঝুমা এদিক দিয়ে ঠিক ওর মায়ের চরিত্র পেয়েছে ।
 
“ এদিকে এসো ঝুমা “ আমি ওকে খানে ডাকলাম , ধিরে ধিরে যখন ঝুমা আমার কাছে এসে দাঁড়ালো তখন হাতের মুঠি থেকে আমি ওকে আগের দিন কেনা ট্যাবলেট টি দিয়ে বললাম “ এটা খেয়ে নাও , তাহলে তোমার কোন সমস্যা হবে না “ । একথা বলে আমি নিজেকে তৈরি করে নিলাম , নিশ্চয়ই ঝুমা এখন রেগে যাবে , অথবা আমাকে খারাপ কিছু বলবে । কিন্তু সেরকম কিছু করলো না । বরং আমাকে অবাক করে দিয়ে আমার হাত থেকে প্যাকেট টি নিলো , তারপর আমার সামনেই সেটা খুলে মুখে পুরে আমার জন্য রাখা পানির জগ থেকে পানি দিয়ে ঔষধ টি গলধকরন করলো । পুরোটা ব্যাপার আমাকে দেখিয়ে করেছে ঝুমা , আর পুরোটা সময় জুড়ে ওর ঠোঁটে একটা মুচকি হাঁসি লেগে ছিলো । সেই হাসিতে আমি তাচ্ছিল্য দেখতে পাচ্ছিলাম স্পষ্ট ।
 
“ আমি চলে জাচ্ছি ঝুমা , আজকেই “ ঝুমার ঔষধ খাওয়া শেষে আমি বললাম ।
 
“ হেইটা তো দেখতেই পাইতাসি , আর একটু পরে যান , নাস্তা এহনো বানাই নাই । আর এহন যাওনের লইগা বাস ও পাইবেন না , এক কাম করেন বারিডা ঘুইরা একবার দেইখা যান , আবার কবে আহেন হের কোন ঠিক আছে “   
 
“ নাস্তা করবো না ঝুমা , আমার আর ভালো লাগছে না এখানে , ইচ্ছা ছিলো তোমার জন্য কিছু করার কিন্তু সময় হয়ে উঠলো না , এই নাও এইটা রাখো , তোমার ছেলের জন্য দিলাম “  এই বলে আমি ঝুমা কে হাজার পাঁচেক টাকা বের করে দিলাম । সাথে আরও বললাম “ মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দেবো , তোমার ছেলেকে ভালো কলেজে দিয়ো আর শহরে নিয়েগিয়ে ভালো ডাক্তার দেখিয়ো “
ঝুমা হেঁসে ফেলল , তারপর বলল “ আপনের টেকা আমি নিমু না ছোট মিয়াঁ , ওইটা রাখেন আপনে যে আমাগো লইগা ভাবসেন এইটাই অনেক “ 
 
টাকাটা আমি পকেতে রেখে দিলাম , আমি জানি ঝুমা কিছুতেই টাকা নেবে না । ওকে এও বোঝানো সম্ভব নয় যে আমি অনেক আগে থেকেই ওর জন্য কিছু একটা করার চিন্তা করেছিলাম ।
 
 
চলে আসার সময় মনে হলো আজমল চাচা আমার চলে জাওয়াতে খুসি । আমাকে নানা রকম বুঝ দেয়ার চেষ্টা করলো । এও বলল যে এখানে আমার এখন না থাকাই ভালো । উনি যে করেই হোক মিয়াঁ বাড়ির হারানো দিন ফিরিয়ে আনবে । তখন মাঝে মাঝে আমি যেন এসে ঘুরে যাই । আজমল চাচা আর জালাল মিলে আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিলো । এমনকি আজমল চাচা আমার সাথে বড় রাস্তা পর্যন্ত আসতে চাইলো । কিন্তু আমি নিষেধ করলাম , শেষে আসার সময় জালাল কে বলে এলাম , একবার যেন করিমের সাথে দেখা করে আগামিকাল । আমি ঢাকা গিয়ে ওকে কল করে বলে দেবো সোনিয়া যেন জালালের চিকিৎসা করে । গ্রামে থেকে আমার চলে যাওয়ার ব্যাপারটা করিম কে জানাতে চাইলাম না ।
 
আবার সেই মোটর বসানো রিক্সা আর ভাঙ্গা রাস্তা , তারপর সেই মামা ভাগিনার দোকানে বসে বাসের জন্য অপেক্ষা । এবার অবশ্য বিশেষ যত্ন পেলাম । আমি চলে জাচ্ছি শুনে কিছু লোক ও জড় হলো । প্রাত্য মিনিট পনেরো অপেক্ষার পর একটি বাস এসে থামল । সবাই মিলে আমাকে বাসে তুলে দিলো । একটি পুরো সিট বরাদ্দ করা হলো আমার জন্য , কাউকে পাশে বসতে দেয়া হলো না । এমনকি হেল্পার কে ভালো করে বলে দেয়া হলো , নামানর সময় যেন ভালো করে নামিয়ে দেয় আমাকে । এই লোক গুলি আমাকে যে ধরনের খাতির যত্ন করছে তা আমার প্রাপ্য নয় , তাই এক ধরনের হীনমন্যতায় ভুগতে লাগলাম ।
 
নড়বরে দরজায় হেল্পারের দুইটি থাবা মারার ইংগিত পেয়ে ড্রাইভার বাস ছেড়ে দিলো । ধিরে ধিরে পেছনে পরে যাচ্ছে সফিপুর , সাথে সাথে কিছু মানুষ আর একটি পুরনো বাড়ি । যাদের কেউ আর আমার আপন নয় , যাদের সাথে আমার এতটা দূরত্ব তৈরি হয়েছে যে হাত বাড়িয়ে নাগাল পাওয়া আর কোনদিন সম্ভব নয় । আর অসম্ভব কিছুর পেছনে ছোটা সুধু দুঃখই বাড়ায় ।
 
ঢাকা এসে একটা হোটেলে উঠলাম আমার টিকিত আরও প্রায় তিনদিন পর । টিকিট এর তারিখ পরিবর্তন করতে গিয়ে জানতে পারলাম সেটা সম্ভব নয় । এই তিনদিন আমাকে ঢাকাতেই থাকতে হবে । কোনরকম তিনদিন পার করলাম , ভেবে ছিলাম পাঁচ তারা হোটেলের দামি মদ , রমরমা জুয়ার আসর আর ঢাকার টপ ক্লাস বেশ্যা আমাকে সফিপুর নামক জায়গা থেকে অনেক দূরে নিয়ে যাবে । কিন্তু আমার সেই চিন্তা চুরান্ত ভাবে ভুল প্রমানিত হয়েছিলো । বার বার মনে হচ্ছিলো আমি কিছু একটা পেছনে ফেলে জাচ্ছি । ত্রিশ বছর আগেও এমনটা হয়ে ছিলো কিন্তু এবারের টা আরও বেশি শক্তিশালী ।
 
কাজ আর কাজ , প্রচুর কাজ করেছি গত তিন মাস , আমাকে যারা ভালো করে চেনে তারা সবাই অবাক হয়ে গেছে আমাকে দেখে । বাঙালী কেউ কেউ তো মজা করে বলেই ফেলে দেশ থেকে আমার কাঁধে চড়ে একটা কর্মঠ ভুত এসেছে , যে আমাকে দিয়ে এতো কাজ করিয়ে নিচ্ছে । জীবনে আমি এতো কাজ করিনি , তবে আমার ভালোই লাগে কাজ করতে এখন ।
 
দেশ থেকে আসার পর বান্ধবি ক্যাথরিন এর সাথে সম্পর্ক চুকে গেছে । ওর অভিযোগ আমি আর আগের মতো নেই । এই পশ্চিমা মেয়ে গুলিকে আমার দারুন লাগে , এরা কথা বলতে জানে , কোন কিছু মন মতো না হলেই বলে রাস্তা মাপো । এতে করে মনের মাঝে কোন ক্লেশ থাকে না । অথচ আমাদের বাঙালী মেয়ে গুলি অন্য রকম এরা রহস্য করে , যত দুরেই চলে আসিনা কেন এদের ভোলা যায় না ।
 
কত সহজেই না ঝুমা আমাকে মুক্তি দিয়ে দিয়েছিলো , আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে কতই না মহান একটি মেয়ে । কিন্তু সত্যি কি তাই ? একদম না , সারা জীবনের জন্য আমাকে বন্দি করে রেখে দিয়েছে , ঠিক ওর মায়ের মতো । একটা অদৃশ্য অপরাধ বোধ এর সেঁকল আমার পায়ে বেধে দিয়েছে । যতক্ষণ কাজের মাঝে থাকি ততক্ষন নির্ভেজাল থাকি জখনি একটু অবসর আসে , সাথে সাথে ঝুমাও চলে আসে । দাঁত বের করে হাসে , বলে দেখছেন ছোট মিয়াঁ কিমুন শাস্তি দিতাসি আপনেরে ।
 
আমি এখনো ঝুমার প্রতি আমার এই টানের কারন খুঁজে পাই না । এমন নয় যে ঝুমা দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়ে । এও নয় ঝুমাকে আমি বিয়ে করতে চাই । তাহলে কেন ঐ মেয়েটাকে আমার সারাক্ষন মনে পরে কে জানে । হ্যাঁ মেয়েটা দুঃখী এর জন্য প্রতি মাসে আমি টাকা পাঠাই । তারপরেও মনে শান্তি পাচ্ছি না ।  সারাক্ষন মনে হয় মেয়েটা আমাকে ডাকছে , আর সেই ডাকে আমার সারা দেয়া উচিৎ ।
 
 
তবে ঝুমা আমার একটা উপকার করেছে , আমার মেয়ের সাথে নতুন করে সম্পর্ক তৈরিতে সাহায্য করেছে । ঝুমার একটা কথা আমাকে নিজের মেয়ের সাথে নতুন করে সম্পর্ক তৈরি করতে বাধ্য করেছে । একদিন ঝুমাকে অনিলার কথা বলতে ও বলেছিলো
 
“ সব বাপ রাই কি এমুন হয় , জন্ম দিয়া ভুইলা যায় “  আমি অবাক হয়ে গিয়েছিলাম ঝুমার কথায় , ওর তো বাবা মারা গিয়েছে , তার প্রতি তো ঝুমার এমন অভিমান থাকার কথা নয় । জিজ্ঞাস করেছিলাম “ তোমার বাবা তো আর আমার মতো না , নি তো মারা গেছে না হয় নিশ্চয়ই তোমার খোঁজ নিতো “ 
 
আমার এই কথা শুনে একটা দীর্ঘ শ্বাস ফেলেছিলো ঝুমা তারপর বলেছিলো “ আমার একটা কথা সবসময় মনে হয় জানেন , কাউরে অবশ্য কই না , আপনেরে কইতাসি , আমার মনে হয় আমার বাপ মড়ে নাই , হেয় দূরে কোন খানে গেসে গা “
যদিও আজমল চাচা আমাকে বলেছে ঝুমার বাবা মারা গেছে । কিন্তু ঝুমার কথা শুনে মনে হয়েছিলো ও হেয়ালি করে কথা গুলি বলেনি । কথা গুলি ও মন থেকে বিশ্বাস করে । কেন বিশ্বাস করে সেটা অবশ্য বুঝতে পারিনি ।
 
তবে ঝুমার ঐ বেদনার্ত মুখ যখন চোখের সামনে ভেসে ওঠে তখন আমার অনিলার কথা মনে পরে , মনে হয় অনিলাও নিশ্চয়ই আমার উপর অভিমান করে আছে । ঝুমার চেয়ে অনিলার অভিমান আরও বেশি হওয়ার কথা কারন ও জানে ওর বাবা জীবিত আছে । আমি অনুধাবন করতে পেরেছিলাম সুধু রাবু আর ঝুমা নয় আমি অনিলার সাথেও একি রকম আচরন করেছি । দূরে চলে যাওয়ায় নিজেকে বোঝা মুক্ত মনে করেছিলাম । তাই ধিরে ধিরে অনিলার সাথে একটা সম্পর্ক পুনরায় তৈরি করে নিয়েছি ।
 
যত সময় যাচ্ছে আমার অনিলার সম্পর্ক অনেক সহজ হয়ে উঠেছে । অনেক কথা হয় মেয়ে আর আমার মাঝে । মাঝে মাঝে ওর কথায় বুঝতে পারি কতটা অভিমান আমার জন্য ওর মনে তৈরি হয়েছিলো । সফিপুর থেকে চলে আসার পর এই একটা জিনিস ই আমাকে সত্যিকারের আনন্দ দিয়েছে । আর এই অনিলার জন্যই আমাকে আবার বাংলাদেশে ফিরে যেতে হবে। মেয়ে আমার কাছ থেকে কথা আদায় করে নিয়েছে ।  
Like Reply
#46

ক্রিসমাসের আর বেশি বাকি নেই , এর আগে কখনো আমি ক্রিসমাস এর সময় কেনাকাটা করিনি , এই সময় প্রচণ্ড ভিড় থাকে । আমেরিকান রা পাগল জাতী ,মূল্য ছাড় পেলে এরা হুড়মুড় করে সবাই মলে চলে আসে । যার যেটা দরকার নেই সেটাও কেনে। আর ক্রিসমাসের সময় সবচেয়ে বেশি মূল্য ছাড় দেয়া হয় এখানে ।

 
এর আগের বার দেশে যাওয়ার সময় খালি হাতে গিয়েছিলাম , কিন্তু এবার সেটি হওয়ার জো নেই । নানা রকম জিনিস কিনতে হচ্ছে । অনিলা একটা লম্বা লিস্ট দিয়ে দিয়েছে । চারদিন যাবত প্রায় প্রতিদিন আসছি মলে । যা লিস্ট এক দিনে কেনা সবভব না । হঠাত ঘুরতে ঘুরতে একটি জিনিসের উপর নজর গেলো আমার । একটি বাঙালী দোকান সেখানে সুন্দর করে নকশী কাঁথা সাজানো । কাথাতা দেখে আমার ঝুমার কথা মনে পরে গেলো । ইচ্ছে হলো ওর জন্য কিছু একটা কিনে নেই । আজমল চাচা কে ডাকলেই ঢাকা চলে আসবে তখন দিয়ে দেয়া যাবে ।
 
কি কিনবো সেটা ভেবে পাচ্ছিলাম না , গ্রামের মেয়ে ওর জন্য কি নেয়া যায় । শেষে একটা দামি মেকআপ বক্স কিনে ফেললাম , মেয়েটা মাঝে মাঝে রাতে সাজে তখন ওর কাজে আসবে । এর পর জালালের জন্য ও একটা জ্যাকেট কিনে ফেললাম । তারপর একে একে করিম সোনিয়া , ওদের ছেলে মেয়ের জন্য ও কিনে ফেললাম কিছু না কিছু এমনকি আজমল চাচা ও বাদ গেলো না ।
 
দুটো সুটকেস এ চল্লিস কেজি ওজনের জিনিস পত্র নেয়া যাবে বিনা কাস্টম চার্জে । কিন্তু দেখা গেলো আমার সুটকেস দুটোর ওজন ৫৬ কেজি । অজ্ঞতা আমাকে মোট দুশো বাহাত্তর ডলার কাস্টম চার্জ দিতে হলো । প্লেনে যখন চেপে বসলাম , তখন আমি এক অদ্ভুত মিশ্র অনুভুতির মাঝ দিয়ে যাচ্ছিলাম , একদিকে মেয়ের সাথে দেখা হওয়ার আনন্দ , অন্য দিকে ঝুমার সাথে এতো কাছে গিয়েও না দেখা হওয়ার দুঃখ ।
 
এয়ারপোর্টেই মেয়ে আমার জন্য অপেক্ষা করছিলো । আমি বের হতেই দৌরে এসে জাপটে ধরলো আমাকে । বুকের ভেতরটা হু হু করে উঠলো এ এমন এক অনুভুতি যা ভাষায় প্রকাশ করা আমার জন্য সম্ভব হবে না । মনে হচ্ছে এ সুধু শরীরের সাথে শরীরের স্পর্শ নয় , রক্ত কথা বলছে রক্তের সাথে, আত্বা কথা বলছে আত্বার সাথে । এরকম তিব্র অনুভুতি ও যে হতে পাড়ে সেটা আমি প্রায় ভুলেই গিয়েছিলাম । এই দুনিয়ায় আমার একনাত আপন বলেও যে কেউ আছে সেটা আমি আজ অনুধাবন করতে পারছি ।মেয়ের শরীরের কাপুনি অনুভব করতে পারছি আমি , কাদছে মেয়েটা । আমিও চুপ করে রইলাম , থাকুক না যতক্ষণ ইচ্ছা বুকের কাছে , এতো আমার নিজের রক্ত , আমার নিজের অংশ , একে দূরে ঠেলে দেবো আমি কি করে ? বরং নিজেকে এর থেকে এতদিন দূরে রাখার জন্য প্রচণ্ড অনুসুচোনা হচ্ছে ।
 
এতটা আসা করিনি আমি , নিজের অজান্তেই চোখ দুটো ঝাপসা হয়ে গেলো আমার, এ জীবনে এমন অনেক জিনিস আমি পেয়েছি যার যোগ্য আমি নই । এই নিস্পাপ মেয়েটার এমন ভালোবাসার যোগ্য আমি নই । ইচ্ছা হচ্ছে মেয়েটাকে বলি , এমন করিস না মা এর চেয়ে ভালো তুই আমাকে কিছুক্ষন গালাগালি কর । তাহলে তোর বাপ মনে শান্তি পাবে । এমন করলে যে তোর বাপের বুকটা ফেটে যাবে ।
 
 
কতক্ষন আমারা বাপ বেটি জড়িয়ে থাকতাম কে জানে ? তবে লিজা এগিয়ে এসে আমাদের আলাদা হতে সাহায্য করলো । “ কেমন আছো জামিল “  হাঁসি মুখে জিজ্ঞাস করলো লিজা । ওর পাশে দারিয়ে আছে ওর স্বামী ।
 
আমার উত্তর দিতে খুব লজ্জা হচ্ছিলো , কারন আমি জানি এখন আমার গলা দিয়ে শব্দ বের হবে না একটা কান্না গলার ভেতর দলা পাকিয়ে আছে । যতটা সম্ভব নিজের কন্ঠ স্বাভাবিক রেখে উত্তর দিলাম “ ভালো তুমি কেমন আছো ?”
 
“আমিও ভালো” হাঁসি মুখে উত্তর দিলো লিজা তারপর পাশে দারানো স্বামীর দিকে ইশারা করে বলল “ ও হচ্ছে অনিলার বাবা “  পরিচয়টা একটা সুইয়ের মতো বিধলো আমার বুকে ।
 
লোকটি আমার দিকে হাত বাড়িয়ে দিলো । আমিও হাত মেলালাম । লোকটা কে দেখে ভালোই মনে হচ্ছে , লিজা জেভাবে ওনার পরিচয় করিয়ে দিলো তাতে যে সে একটু বিব্রত সেটা তার চেহারায় ফুটে উঠেছে স্পষ্ট । মনে মনে একটু আশ্বস্ত হলাম এই ভেবে যে অনিলা একজন ভালো মানুষের কাছেই আছে । অন্তত আমার চেয়ে ভালো ।
 
“ আমি মাসুদ “ অনিলার সৎ বাবা নিজের পরিচয় দিলো ।
 
“ very naice to meet you sir “  কথাটা আমি মন থেকেই বললাম , যে লোক আমার সন্তান কে বাবার আদর আর ছায়া দিয়ে আগলে রেখেছে তার সাথে দেখা হওয়ায় সত্যি আমার খুব ভালো লাগছে ।
 
অনেক চেষ্টা করেও আমি হোটেলে উঠতে পারলাম না । অনিলা আমাকে কিছুতেই হোটেলে উঠতে দিলো না । এতে মনে হয় লিজা অনিলার উপর একটু রাগ হলো কিন্তু সে নিজের রাগ নিজের ভেতরেই রাখলো । অবশ্য লিজার রাগ করার বিশেষ কারন ও আছে । মাসুদ সাহেবের সামনে অনিলা যেমন আচরন করছে সেটা ঐ লোকটার উপর বিরুপ প্রভাব ফেলতে পাড়ে । এতে হয়ত ভবিষ্যতে অনিলার ই সমস্যা হবে । কারন আমার মতো লোকের উপর ভরসা করা যায় না এটা লিজা ভালো করেই জানে । আমি ক্ষণিকের অথিতি অনিলার বাবা হিসেবে মাসুদ সাহেব ই থাকবেন । তাই মেয়ের কোন আচরণে মাসুদ সাহেবের মনে অন্যরকম কোন ধারনা আসুক সেটা লিজা চাচ্ছে না । আমিও সেরক্মকিছু চাই না । কারন সম্পর্ক ধরে রাখা আর দায়িত্ব পালন এ দুটোর কোনটাই আমার চরিত্রের মাঝে নেই । অতীত থেকে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি ।
 
রাতে খাওয়ার টেবিলে বসে জানতে পারলাম মেয়ে আমাকে নিয়ে লম্বা প্ল্যান করেছে । সুধু অনিলা আর আমি এই প্লানে মাসুদ সাহেব আর লিজার কোন স্থান নেই । ব্যাপারটা আমাকে খুব অস্বস্তি তে ফেলল । আমি বললাম
“ অনিলা মা তোমার বাবা আর মা কেও সাথে করে নাও “
 
কিন্তু অনিলা কারো কোন কথাই শুনল না জেদ ধরে বসে থাকলো । মেয়েটা কে দেখে বোঝা যায় না এই মেয়ের মাঝে এও জেদ । কি মিষ্টি চেহারা গায়ের রং পেয়েছে মায়ের উজ্জ্বল শ্যামলা । তবে জেদ পেয়েছে মিয়াঁ বাড়ির । আমাদের মিয়াঁ বাড়িতে মেয়ের সংখ্যা খুবি কম । আমার আগের তিন পুরুষে কোন মেয়ে নেই । তাই মিয়াঁ বাড়ির মেয়েদের আচরন সম্পর্কে আমার ধারনা নেই । তবে অনিলাকে দেখে বুঝলাম এরাও জেদি হয় । তবে এই দেখে স্বস্তি পেলাম মাসুদ সাহেব কিছু মনে করলেন না । বরং উনি ই নাকি অনিলা কে এই প্ল্যান করতে সাহায্য করেছেন ।
 
অনেক রাত পর্যন্ত অনিলা আমার কাছে থাকলো , একে একে সব কিছু ব্যাগ থেকে বের করে বুঝিয়ে দিতে হলো অনিলাকে । প্রচণ্ড ক্লান্ত ছিলাম আমি তবে একদম বিরক্তি লাগছিলো না । বরং এক ধরনের তৃপ্তি পাচ্ছিলাম , এ তৃপ্তি সুধু বাবারাই বুঝতে পারবে ।
 
প্রথম কটা দিন সুধু ঢাকায় ঘুরে বেরালাম আমারা । উফ মেয়েটা সপিং ও করতে জানে , এতো কিছু নিয়ে এসেছি তাও খালি সপিং মলে ঘুরে বেড়ায় আর এটা সেটা কেনে । জিজ্ঞাস করলেই বলে ঢাকা শহরে নাকি যাওয়ার মতো কোন জায়গা নেই এক আছে রেস্ট্রুরেন্ট আর সপিং মল । আর একটা জিনিস খেয়াল করলাম মেয়েটা খুব দুষ্ট । মিষ্টি চেহারার আড়ালে যে কি দুষ্ট একটা মেয়ে লুকিয়ে আছে সেটা এই কয়দিনে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি । সে নানা ধরনের এডভেঞ্চার পছন্দ করে । অনিলা কে দেখছি আর মনে মনে আমি দুশ্চিন্তায় পড়ে জাচ্ছি । এযে অবিকল আমার ছোট বেলার কার্বন কপি । আমার সাথে থেকেই এতো দুষ্টুমি করছে , না জানি বন্ধুদের সাথে থাকলে কত দুষ্টুমি করে।এখন যে বয়স , তার উপর মেয়ে মানুষ কখন কোন বিপদে পড়ে কে জানে ।
 
আর একটা চিন্তা এলো মাথায় সেটা হচ্ছে বয়ফ্রেন্ড , আমার মেয়ে যেহেতু !!! বয় ফ্রেন্ড আছে নিশ্চয়ই । কিন্তু প্রস্ন হচ্ছে বয় ফ্রেন্ড কি একটাই আছে ? । হ্যাঁ নিজের উপর আমার ভরসা নেই । কারন এই বয়সে আমার নিজের ইতিহাস আমার জানা আছে । বেশ ভয় হতে লাগলো আমার ।
 
সেদিন রাতে আমি লিজার সাথে একান্তে কিছু কথা বলার জন্য ডেকে নিলাম । রাতে ডিনার শেষে লিজা বারান্দায় এসেই আমাকে জিজ্ঞাস করলো “ কি মেয়ের ব্যাপারে চিন্তিত?” 
 
লিজার মুখে হাঁসি , আমি একটু ঘুরিয়ে বললাম , “ নাহ চিন্তিত হওয়ার কি আছে , এমনি ওর ব্যাপারে কিছু জানতে চাই তাই তোমায় ডাকলাম, বোঝোই তো আমি দুদিনের অতিথি এখন এসেই যদি লেখা পরা আর অন্য কিছু নিয়ে প্রস্ন করে বসি তাহলে কি ভাববে , আর এই বয়সে এসব প্রস্ন কতটা বিরক্তি কর সেটা তুমি আমি দুজনেই জানি “
 
“ উহু তোমার কথায় এক মত হতে পারলাম না” লিজা মাথা নাড়িয়ে বলল “ তুমি পশ্চিমা দেশের কথা বলছ , এখানে সমাজ ভিন্ন , এখানে বাবা মা সব সময় ছেলে মেয়েদের প্রতি করতিত্ব বজায় রাখে “
 
“ও” এটুকু বলে আমি চুপ করে রইলাম , সরাসরি তো জিজ্ঞাস কর যায় না মেয়ে বেশি দুষ্টুমি করে কিনা , অথবা কোন ঝামেলায় পড়ে কিনা। তবে লিজা আমার মনের কথা যেন পড়ে ফেলল ও বলল
 
“ দেখো তুমি তো নিজেকে চেনো , অনিলা একেবারে তোমার মতই হয়েছে , প্রচণ্ড জেদি , এক রোখা আর দুষ্ট , তবে তুমি এ নিয়ে চিন্তা করো না , আশ্চর্য জনক হলেও মাসুদ সন্তান হেন্ডেলিং এর ব্যাপারে দারুন এক্সপার্ট , ও না থাকলে হয়ত অনিলা এতদিনে কোন খারাপ ব্যাপারে জড়িয়ে পড়তো , অথচ দেখো ওর নিজের কোন সন্তান নেই , হয়ত বিধাতার বিধান ই এমন যে যেটার যোগ্য সে সেটা পায় না”
 
শেষের বাক্যটি কি আমার উদ্দেশ্যে নাকি মাসুদ সাহেব কে উদ্দেশ্য করে সেটা বুঝতে পারলাম না । তবে আমাদের দুজনের বেপারেই কথাটা খাটে ।
 
“ হয়ত ভুল বললে লিজা , বিধাতা জানেন কোনটা কার জন্য ভালো উনি সেটাই করেন , হয়ত অনিলা আমার কাছে থাকলে ওর জন্য সেটা ভালো হতো না , আর মাসুদ সাহেব নিঃসন্তান হয়েও বাবা হওয়ার পূর্ণ স্বাদ পাচ্ছেন “ একটা দীর্ঘ নিঃশ্বাসের সাথে বললাম আমি ।
 
“ হয়ত তাই “ লিজা বলল , রেলিং এ হেলান দিয়ে আকাশের পানে তাকিয়ে আছে ও এখন । বেশ কিছুক্ষন চুপ থেকে লিজা আবার বলল। “শোন জামিল অনিলা এখন কৈশোর পার করছে , ওর মাঝে অবেগ বেশি , তাই হয়ত নিজের স্বার্থপর বাবার জন্য একটা টান বোধ করছে , এই টান বেশিদিন থাকবে না , তুমি এর পর আর অনিলার সাথে বেশি মেশার চেষ্টা করো না , এটা তোমার আর অনিলা দুজনের জন্য ই ভালো হবে , মাসুদ আর আমি দুজনে মিলে অনেক কষ্টে অনিলার মতো একটি জেদি আর দুষ্ট মেয়েকে এই পর্যন্ত নিয়ে এসেছি আমি চাই না অনিলা এখন তোমাকে ব্যাবহার করে নিজের  অন্যায় আবদার গুলি পুরন করে নিক “
 
আমি হা করে তাকিয়ে রইলাম লিজার দিকে , এ কি বলছে লিজা , হ্যাঁ আমাদের বিয়েটা টেকেনি , আমি অনেক বছর মেয়ের খোঁজ নেইনি তাই বলে লিজা এমন একটি কথা বলবে । লিজা কি আমার উপর প্রতিশোধ নিচ্ছে , এতো বছর পর প্রতিশোধ নিয়ে কি লাভ হবে ওর ।
 
আমাকে এমন করে তাকিয়ে থাকতে লিজা বলল “ আমার কথা গুলি হয়ত খারাপ মনে হচ্ছে জামিল , কিন্তু বিশ্বাস করো আমি অনিলার মা, অনিলার জন্য খারাপ কিছু হোক সেটা আমি চাইবো না , অনিলার এই লম্বা প্লেন এর পর তোমাকে নিয়ে দেশের বাড়ি যেতে চায় , সেটা অবশ্য তোমাকে বলেনি এখনো , যদি সম্ভব হয় তুমি ব্যাপারটা কাটিয়ে যেয়ো , অনিলার সব কিছুতে মাসুদ শ্বায় দিলেও এই ব্যাপারটায় দেয় নি “  এই বলে লিজা আর থাকলো না চলে গেলো ।
 
আমি চুপ চাপ দাড়িয়ে রইলাম বারান্দায় । মনে হয়েছিলো হয়ত এই পৃথিবীতে অন্তত একজন আছে যাকে আমি কাছে রাখতে পারবো। যাকে আমি আপন বলতে পারবো । কিন্তু কতটা ভুল ছিলাম আমি এখন বুঝতে পারছি । আমার নিজের মেয়েও এখন আর আমার নেই, এবং এর জন্য আমি ই দায়ী ।
Like Reply
#47

(18-02-2021, 06:00 PM)I am here Wrote:  আমার একটা লেখা সমাপ্ত করার জন্য রিকোয়েস্ট করেছিলাম , কিছুই তো বললেন না ।

স্যার আপনার মেইল পেয়েছি , গল্পটা আপনি যেখান থেকে শেষ করেছন ওখান থেকেই লিখবো নাকি নিজের মতো শুরু থেকে লিখবো ?
Like Reply
#48

তিনজন মিলে অনিলার একার জেদের কাছে আমাদের পরাজিত হতে হলো । কিছুতেই সফিপুর যাওয়া থেকে বিরত করা গেলো না ওকে।  এমনকি ও লিজা আর মাসুদ সাহেব কেও সাথে নিতে নারাজ । শেষে বাধ্য হয়ে আমি লিজা কে বুঝিয়ে বললাম যে মেয়ের এই একটি আব্দার পুরন করার জন্য আমাকে অনুমতি দেয় । হয়ত কথাটি বলার সময় আমার কণ্ঠে যে আবেগ ছিলো সেটা লিজাকে একটু নমনীয় হতে সাহায্য করলো । আমি দুরু দুরু বুকে মেয়েকে নিয়ে রউনা হলাম ।

 
এবার অবশ্য বাসে নয় একটি গাড়ি ভারা করে নিয়েছি । আমাদের সফিপুর নামিয়ে দিয়ে চলে আসবে আবার এক সপ্তা পর গিয়ে নিয়ে আসবে । পুরনো লক্কর মার্কা বাসের তুলনায় নতুন গাড়িটি বেশ স্মুথ আর দ্রুত এগিয়ে চলছে । ঢাকার যানজট আর দুষিত বাতাস থেকে একটু দূরে আসতেই অনিলা গাড়ির এসি বন্ধ করে জানলা খুলে দিলো । বেশ ফুরফুরে বাতাস আসছে গাড়ির খোলা জানলা দিয়ে । এমন বাতাসে আমার খুব ঘুম পায় , সেবার যাওয়ার সময় ও ঘুমিয়ে পরেছিলাম । না চাইতেও ধিরে ধিরে আমার চোখের পাতা ভারি হয়ে এলো। ধিরে ধিরে গভির ঘুমে তলিয়ে গেলাম ।
 
যখন ঘুম ভাংলো তখন দেখলাম অনিলাও ঘুমিয়ে আছে , আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে । বাতাসে ওর চুল উড়ে এসে আমার নাকে মুখে ঝাপটা দিচ্ছে । এই কারনেই আমার ঘুম ভেঙ্গে গেছে । একটু আড়মোড়া ভেঙ্গে নিয়ে ভালো হতো মনে হচ্ছে , কিন্তু আমি সেটা করলাম না, ঘুমন্ত মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলাম , কি নিস্পাপ সরল একটা মুখ । অনেকটাই আমার মায়ের আদলে , বুকের ভেতর টা চিনচিন করে উঠলো , যদি লিজার কথা যদি সত্য হয় , যদি আমার সাথে কিছুদিন থাকার পর আমার উপর থেকে আগ্রহ হারিয়ে ফেলে , যদি ওর মনে এই চিন্তা চলে আসে যে এই দুরত্বর জন্য আমি ই দায়ী যদি মনে ঘৃণা জন্মায় আমার জন্য , তখন কি করবো আমি ?
 
একটা দীর্ঘশ্বাস নিজের অজান্তেই চলে এলো , আর তাতে অনিলার ঘুম ভেঙ্গে গেলো ।
 
“ ঈশ আব্বু তুমি আমার মুখের উপর শ্বাস ফেললে কেনো , মজার ঘুমটা ভেঙ্গে গেলো আমার ।“ 
 
আমি হেঁসে ফেললাম বললাম “ তুই ও কি আমার মতো গাড়িতে ঘুমিয়ে পরিস “ 
 
“ হ্যাঁ , চলন্ত গাড়ির চেয়ে মজার ঘুম আর হয় না তার উপর তোমার মতো কুশনের মতো নরম ভুঁড়ি ওয়ালা একটা আব্বু যদি পাশে থাকে তবে তো কথাই নেই “ এই বলে অনিলা আমাকে আরও জোড় পাশ থেকে জড়িয়ে ধরলো , ওর একটা হাত আমার ভুঁড়ির উপর ।
 
“ এই আমার ভুঁড়ি কিন্তু অতটা বড় না “ আমি মিথ্যা রাগ দেখিয়ে বললাম
 
ফিক করে হেঁসে ফেলল অনিলা বলল “ ঠিক আছে তোমার সিক্স প্যাক ভুঁড়ি এবার আমাকে ঘুমাতে দাও , আর একটি কথা বললে ভুঁড়ি গালিয়ে দেবো “ এই বলে আমাকে আমারও একটু জোরে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো , মুখে এক চিলতে হাঁসি লেগেই আছে । আমি আর কথা না বলে মেয়ের মাথায় আট বুলিয়ে দিতে লাগলাম ।
 
কিছুক্ষন পর টের ফেলাম , অনিলা ঘুমাচ্ছে না , ও কাদছে সুধু কাদছে না প্রায় হিচকির মতো উঠে গেছে । আমি দ্রুত জিজ্ঞাস করলাম “অনিলা মা কাদছিস কেন ? “ কোন উত্তর দিলো না আমাকে আরও জরেরিয়ে ধরলো । আমি খব বিচলিত বোধ করতে লাগলাম । হঠাত এমন কি হলো ভেবে পাচ্ছিলাম না । বিব্রত অবস্থায় চুপ করে রইলাম ।
 
কিছুক্ষন পর অনিলা নিজের থেকেই বলল “ আর মাত্র এক সপ্তাহ তারপর তুমি চলে যাবে , আবার কবে আসবে ঠিক নেই , আমাকে তোমার সাথে নিয়ে চলো , আমি তোমার কাছে থাকবো , বিশ্বাস করো আমি কোন সমস্যা করবো না “ এই বলে অনিলা আবার কাদতে লাগলো ।
কি বলবো ভেবে পাচ্ছিলাম না , হ্যাঁ বলার জন্য আমার ভেতরটা আকুল হয়ে আছে । ইচ্ছে করছে বলি তুই আমার সাথেই থাকবি । কিন্তু আমি জানি একটা কিশোরী মেয়ের দায়িত্ব নেয়ার জন্য কতটা আনফিট একজন লোক আমি । তাই কিছু না বলে শুধু মেয়ের মাথায় হাত বুলিয়ে গেলাম । বেশ কিছুক্ষন এভাবে থাকার পর অনিলা নিজে থেকেই কান্না বন্ধ করে দিলো । আমার কাছ থেকে দূরে সরে জানালার দিকে মুখ করে বাইরে তাকিয়ে থাকলো । বাতাসে চুল গুলি উরছে , মুখের ভাজ গুলি কঠোর হয়ে আছে । হয়ত বাবার প্রতি ক্ষোভের গাছটি বড় হতে শুরু করেছে , এর পর ঐ গাছে ডাল পালা হবে , নতুন নতুন শাখা তৈরি হবে । হয়ত একদিন মহীরুহে পরিনত হয়ে যাবে । আর আমার কাছ থেকে যোজন যোজন দূরে নিয়ে যাবে ওকে ।
 
গাড়ি যখন গ্যাস নেয়ার জন্য থামল তখনো অনিলা গাড়ি থেকে নামলো না , খাওয়ার জন্য ডাব সাধলাম তাও খেলো না , এমন কি আইস ক্রিম কেও না করে দিলো । আমি জানি অনিলা আইসক্রিম কতটা পছন্দ করে । বাকি রাস্তা টুকু আর কোন কথাই বলল না অনিলা আমার বহু চেষ্টা সত্ত্বেও ।
 
শীতের দিন হওয়ায় সন্ধ্যা খুব দ্রুত হয়ে যায় । আমরা সন্ধার ঠিক আগ মুহূর্তে এসে নামলাম মিয়াঁ বাড়ির সামনে । দোকান ঘর গুলির কাজ শেষ দুটো দোকান ভারাও হয়ে গেছে মনে হলো , একটি মুদি দোকান অন্যটি টেইলারস এর দোকান । এবার অবশ্য না বলে আসার মতো ভুল করিনি । খবর দিয়ে রেখেছিলাম প্রায় সপ্তা খানেক আগে । বলেছিলাম যতটা সম্ভব যেন পরিস্কার করে রাখে । অনিলা যেন নিজের বাপ দাদার ভিটায় এসে আসাভঙ্গ না হয় । দেখলাম কাজ করেছে আজমল চাচা , পুকুর দুটি পরিস্কার করা হয়েছে । বাড়ির গেঁট ও রং করা , রাস্তায় খোয়া বিছানো আছে । বাড়ির গেটের ভেতর ঢুকতেই ঝুমার সাথে দেখা , কোমরে আচল গোঁজা আছে মাথায় খোপা করা । মুখে সেই অমনিল ঝকঝকে হাঁসি ।
 
ঝুমা কে দেখেই আমি দৃষ্টি অবনত করে ফেললাম , ওর দিকে তাকাতে আমার লজ্জা হচ্ছিলো । তবে ঝুমার ভেতর কোন জড়তা দেখতে পেলাম না , হাঁসি মুখে এগিয়ে এলো । এসেই অনিলার একটি হাত ধরলো “ আল্লা কি সোন্দর দেখতে হইসে “ 
 
অনিলা আমার মুখের দিকে চাইলো , ইশারায় জিজ্ঞাস করলো এ কে । আমি উত্তর দেয়ার আগেই ঝুমা উত্তর দিয়ে দিলো “ আমি আপনে গো বাড়ির আশ্রিতা , আমার নাম ঝুমা, আমার নানাজান এর লগে থাকি , উনি বাজারে গেসে , আহেন আহেন ভিতরে আহেন “ এই বলে  ঝুমা অনিলার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে গেলো । বাড়িটা বেশ পরিস্কার লাগছে , দেখলাম কল পাড়ে পাকা দেয়াল তোলা হয়েছে । দালান ঘরের দেয়ালা গজানো গাছ গুলি আর নেই । এছাড়া তেমন আগাছাও দেখা যাচ্ছে না ।
 
দালান ঘরের ভেতরে ও আস্তর আর চুনকাম করা হয়েছে । দুটো ঘর পরিস্কার করে রাখা , আমাকে সেই আগের ঘড়টি দেয়া হলো আর অনিলা কে পাশের ঘর । এমনকি মোটর লাগিয়ে উপরে পানি তোলার ব্যাবস্থাও করা হয়ছে । আজমল চাচা প্রথমবার ধরা খেয়ে এবার অনেক কাজ করেছে । এতটা আসা আমি করিনি । গরম পানি করে বেশ করে একটা গোসল দিলাম । তারপর ই গরম গরম পিঠা চলে এলো।
 
সবচেয়ে ভালো লাগলো জালাল কে দেখে ওর পেট আর আগের মতো ফাঁপা নয় । বুঝলাম করিম আমার কথা রেখেছে , ভালোই চিকিৎসা হয়েছে ওর । আমি একে একে ওদের জন্য আনা উপহার গুলি দিতে লাগলাম । তবে সবার সামনে ঝুমাকে ওর জন্য আনা মেকআপ বক্স দিতে কেমন জানি লাগলো । হয়ত কেউ কিছ মনে করবে না তবুও কেমন জানি লাগলো । অন্য কিছু হলে সবার সামনেই দিয়ে দেয়া যেত, কিন্তু মেকআপ বক্স কেমন জানি দেখায় ।
 
“ আব্বু তুমি ঝুমার জন্য কিছু আনোনি “ অনিলা অবাক হয়ে জিজ্ঞাস করলো । আমি আমতা আমতা করতে লাগলাম । মনে মনে ভাবছিলাম কেন যে মেকআপ বক্স কিনেছিলাম অন্য কিছু কিনলে দিয়ে দেয়া যেত ।
 
“ আমার লইগা কিসু আনোন লাগবো না আপনেরা আইসেন হেইতেই আমি খুসি “ ঝুমা মুচকি হেঁসে বলল । কিন্তু অনিলা কিছুতেই মেনে নিলো না ঝুমার কথা জোড় করে ওর জন্য ঢাকা থেকে কেনা একটা ব্রেসলেট দিয়ে দিলো । ঝুমা অবশ্য অনেক আপত্তি করলো কিন্তু অনিলা কিছুই শুনল না । জোড় করে ঝুমাকে পড়িয়ে দিলো ।
 
রাতে শোয়ার আগে যখন ঝুমা আমার জন্য খাবার পানির জগ নিয়ে আসলে আমি ঝুমাকে ডাকলাম । এ পর্যন্ত এসে আমি ঝুমার সাথে তেমন কথাই বলিনি । কেমন জানি বাধো বাধো লাগছিলো , মনে হচ্ছিলো ঝুমার সাথে কথা বলতে গেলে আমি অতিরিক্ত আবেগ দেখিয়ে ফেলবো আর সেটা সবার নজরে পড়ে যাবে ।
 
“ কেমন আছো ঝুমা “ ঝুমা কাছে আসতেই আমি জিজ্ঞাস করলাম
 
“ আমি ভালা আছি “  তারপর দুজনেই কিছুক্ষন চুপচাপ রইলাম ।
 
“ ঝুমা তুমি কি এখনো আমার উপর রেগে আছো ? “ মেঝের দিকে তাকিয়ে জিজ্ঞাস করলাম আমি
 
“ আপনের উপর রাগুম ক্যান “ অবাক হয়ে জিজ্ঞাস করলো ঝুমা তারপর বলল “ আপনে কি এমুন করসেন যে আপনের উপর রাগ করুম , আমার পোলার চিকিৎসা করাইয়া দিসেন , এহন অয় আগের চেয়ে অনেক ভালা আসে “
 
“ আমি যা করেছি তা আমাদের দুজনের ভালোর জন্য ই করেছি ঝুমা , আমাদের মাঝে এমন কোন সম্পর্ক সম্ভব নয় কিন্তু বিশ্বাস করো আমি চলে যাওয়ার পর তোমার কথা এক মুহূর্তের জন্য ও ভুলতে পারিনি “ কথা গুল বলেই বুঝলাম কাজটা ঠিক হয়নি । ঝুমার মুখের ভাব বদলে গেলো
 
“ আপনেরা কি ভাবেন কন তো ছোট মিয়াঁ , আমরা মাইয়া মানুষ কি এতই দুর্বল , যদি এতো নরম হইতাম তাইলে একলা একলা নিজের পোলারে লইয়া থাকতে পারতাম না , কবে রাস্তায় ফালাইয়া গলায় ফাঁশ নিতাম । যা হইসিলো তাতে আমার ও সমান দোষ আসিলো , আর আমি এইটাও বুঝি আপনের পক্ষে আমারে নিয়া কিসু ভাবন সম্ভব না , আর আমি এমন কিসু চাই ও না , আপনেরে দেইখা আমার কেমুন জানি লাগসিলো , আপনেরে অনেক আপন মনে হইসিলো, হের লইগা একটু দুর্বল হইয়া পরসিলাম আর ভুল কইরা ফালাইসিলাম “
 
আমি ঝুমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম । অন্য রকম লাগছে মেয়েটিকে , মনে হচ্ছে গ্রামের কোন সাধারন মেয়ে এ নয় , কোন সাধারন মেয়ে এমন কথা বলতে পাড়ে না । এই মেয়ে অসাধারণ ।
Like Reply
#49

(20-02-2021, 08:18 PM)kunalabc Wrote:  এই লেখাও অসাধারণ
ধন্যবাদ দাদা আমার অন্য গল্পতাও আপডেট দিয়েছি ওটাও পড়ে নেবেন
(20-02-2021, 08:54 PM)SUDDHODHON Wrote:  এক নিঃস্বাসে পুরোটা পড়ে ফেললাম। অসাধারণ ভাষার বাঁধুনি।

ধন্যবাদ দাদা । আসা করি সামনেও ভালো লাগবে ।
Like Reply
#50

https://xossipy.com/thread-34817-post-29...pid2970801


এটা আমার নতুন একটি গল্পের লিংক , এক্সট্রিম & হারডকোর সাব ফোরামে আছে । যাদের ঐ ধরনের গল্প ভালো লাগে পড়ে দেখতে পারেন।
Like Reply
#51

(18-02-2021, 10:57 PM)Amihul007 Wrote:  লেখকের নাম দেখে গল্পটা পড়িনি এতদিন, আজ
পড়ে দেখলাম।। মাটি থেকে ভেসে আসা এক তাজা সুগন্ধি।
ফেলে আসা অনেক স্মৃতির গদ্যরূপ।
   অসাধারণ
Repu Added....

দাদা ধন্যবাদ , আপনার কমেন্ট টা দেখে প্রথমে বুঝতে পারিনি কি করে এর রিপ্লে দেবো। না রাগ গোস্বা কিছু নয় বরং ভালো লাগাই বলতে পারেন। আপনার কাছে এই গল্পটা ভালো লাগাতে পারা তো আমার জন্য এক বড় ধরনের প্রাপ্তি। আমার নেক্সট গল্প অন্তত খুলে তো দেখবেন। Big Grin

আমার ইউজার নেইম টা আমার একান্ত নিজস্ব ফ্যান্টাসি থেকে এসেছে । এবং এটা সুধু মাত্র ফ্যান্টাসি , বাস্তবে এরকম কিছুই আমি করি না বা করতে চাই ও না । এখন এই ফ্যান্টাসি কি করে এলো সেটা আমি বলতে পারবো না ।

কিন্তু আমি যখন গল্প লিখি নানা ধরনের জিনিস নিয়ে লিখতে আমার ভালো লাগে , আমি সাধারনত গল্প শুরুর আগেই বলে দেই কি রকম গল্প হতে যাচ্ছে । কিছুদিন পরেই আমার একটা নতুন গল্প আসছে নাম "হিরো" আসা করবো আপনাকে সাথে পাবো ।
[+] 3 users Like cuck son's post
Like Reply
#52

(22-02-2021, 02:27 PM)wanderghy Wrote:  Osadharon ekta golpo..Joto pori totoi toliye jai..baba mey er somporko..bhalobashar somporko..koto madhur kintu moner dukho ta madhur keno hoy na..update er opekhay thaklam..repu to dilam e..

thanks dada next update Friday
[+] 1 user Likes cuck son's post
Like Reply
#53

(24-02-2021, 11:53 AM)Voboghure Wrote:  দাদা, কোথায় গেলে...

এই তো দাদা এখানেই আছি আপনাদের সাথে । শুক্রবার আপডেট আসবে ।
[+] 1 user Likes cuck son's post
Like Reply
#54

(24-02-2021, 05:47 PM)TheLoneWolf Wrote:  অপেক্ষায় রইলাম দাদা।

বেশ কয়েকদিন দেখলাম না আপনাকে , কোথায় ছিলেন ?
Like Reply
#55

আমি সুটকেস থেকে ঝুমার  জন্য আনা মেকআপ বক্স টা বাড়িয়ে দিলাম । কোন দ্বিরুক্তি করলনা ঝুমা হাত বাড়িয়ে নিলো , তারপর উল্টে পাল্টে দেখে জিজ্ঞাস করলো

“এইটার ভিতরে কি ?”
 
আমি বললাম “মেকআপ বক্স , তুমি তো মাঝে মাঝে একটু সাঁজতে পছন্দ করো তাই নিয়ে এসেছি তোমার জন্য"
 
“ তহন দিলেন না যে" মুচকি হেঁসে জিজ্ঞাস করলো ঝুমা 
 
আমিও হেঁসে বললাম “ তুমি তো লুকিয়ে লুকিয়ে সাজো তাই আমিও লুকিয়ে লুকিয়ে দিলাম “ 

“ কিন্তু এই জিনিস তো আমার কামে আইবো না ছোট মিয়াঁ , আমি তো খালি কাজল দেই, আর এইগুলা ক্যামনে দেয় হেইটাও আমি জানি না“  ঝুমা মেকাপবক্স খুলে বলল
 
“ না জানলে নাই তুমি রেখে দাও তাতেই চলবে “
 
“আচ্ছা রাখলাম , এহন আমি যাই , আপার লগে ঘুমামু আমি “ এই বলে ঝুমা চলে গেলো ।
 
মনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ,ঝুমা আমার আর ওর মাঝে ঘটে যাওয়া ব্যাপারটা আর সামনে এগিয়ে নেয়া সম্ভব নয় সেটা বুঝতে পারায় বেশ হালকা লাগছে নিজেকে আবার  এই ভেবে খারাপ লাগছে যে ঝুমা সে রাতের ঘটনাকে সুধুই একটা দুর্ঘটনা ভাবছে ।
 
রাতে শুয়ে শুয়ে ঝুমার বিষয়টা নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম ।
 
 
পরদিন সকালে সোনিয়া আর করিমের দুই ছেলে এসে হাজির । আগেরবার কিছু না বলে চলে যাওয়ায় আমাকে বেশ কিছু কথা শুনীয়ে দিলো সোনিয়া । আমি ওদের জন্য নিয়ে আসা জিনিস গুলি দিতে গেলে ওরা নিলো না , বলল ওদের বাড়ি গিয়ে তারপর দিয়ে আসতে হবে। আমি তাতে রাজি হয়ে গেলাম ।
 
দেখলাম যে ঝুমার সাথে অনিলার বেশ খাতির হয়ে গেছে , ঝুমা যেদিক যায় অনিলাও সেদিক যায় । সারাদিন এই করেই কাটাচ্ছে , মনে মনে ভাবলাম মেয়েকে গ্রাম দেখতে নিয়ে যাওয়া উচিৎ । কিন্তু আলসেমি লাগছে খুব , ঢাকায় যে কটা দিন ছিলাম তখন তো মলে মলে ঘুরে কাটাতে হয়েছে ।
 
বিকেলে বারান্দায় বসে চা আর পিঠা খাচ্ছিলাম আর নিচে অনিলার  আনন্দ দেখছিলাম ঝুমার সাথে গরুকে খাবার দিচ্ছে অনিলা।  গাড়িতে বসে সেই যে মেয়েটা আমার সাথে কথা বলা বন্ধ করেছে এর পর আর তেমন কথা হয়নি ।
 
“ পিঠা কেমন হইসে ছোট মিয়াঁ , হেই কাশীপুর থেইকা খেজুর রস নিয়া আইসি আমি নিজে গিয়া “   আজমল চাচা এসে আমার পাশে দাঁড়ালো ।
 
“আরে আজমল চাচা যে বসেন”  আমি আজমল চাচাকে সামনের চেয়ার দেখিয়ে বললাম । আজমল চাচা প্রথমে বসতে না চাইলেও কয়েকবার বলাতে বসে পরলো ।
 
“ আমাগো দিদি ভাই কিন্তু মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হইসে “ আজমল চাচা নিচে অনিলার দিকে তাকিয়ে বলল । “ তয় মাইয়া দিয়া তো আর বংস রক্ষা হইবো না ছোট মিয়াঁ , আপনের পর এই মিয়াঁ বাড়ি দেখবো কে?” একটা দীর্ঘশ্বাস ফেলল আজমল চাচা  
আমি আজমল চাচার দিকে তাকালাম , ওনার বক্তব্য ঠিক কি সেটা বুঝতে চাইছি । আজমল চাচা আমাকে এভাবে তাকাতে দেখে বললেন
 
“ রাগ কইরেন না ছোট মিয়াঁ আমার কথা শুইনা , আমি পুরান দিনের লোক তাই কইয়া ফালাইসি” এই বলে আরও একটা বড় নিঃশ্বাস ফেলল আজমল চাচা তারপর আবার বলল “তয় মনটা খালি কান্দে , আমি জতদিন বাইচা আসি এই বাড়ি আগলায় রাখুম , কিন্তু আমার মরনের পর কি হইবো সেইটা চিন্তা করলে রাইতে আর ঘুম  হয় না আমার “  এই বলে একটু থামল আজমল চাচা তারপর আবার বলল “আমার ও তো কোন বংসধর নাই থাকলে অগো হাতে তুইলা দিতাম”
 
“ আরে চাচা এতো দুঃখ পাওয়ার কি আছে , অনিলা আছে না আমার পর ও এই বাড়ির উত্তরআধিকারি হবে” আমি হেঁসে বললাম ।
 
“ সেইটা কি আর হয় বাজান , মাইয়া হইলো পরের ধন , পরের আমানত , পাইল্লা পুইষা বড় কইরা পরের হাতে তুইলা দিতে হয় , মাইয়ার কাম হইলো পরের বাড়ি সাম্লাইন্না পরের বংশ রক্ষা করা , নিজের বংস রক্ষা করতে হইলে পোলা লাগে”
 
“ ধুর চাচা কি যে বলেন , আগের দিন আর আছে নাকি , এখন মেয়েরাও কত কিছু করছে, আমার অনিলার ছেলে পুলেরাই আমার বংসধর হবে “ আমি হাসতে হাসতে বললাম ।
 
“সেইটা কি হয় ছোট মিয়াঁ , মাইয়া বিয়া দিলে পরের অদিন , স্বামী যা কইব হের তাই করতে হইবো , ডাইনে জাইতে কইলে ডাইনে বায়ে যাইতে কইলে বায়ে ,  মাইয়া বিয়ার পর এই বাড়ির মালিক হইয়া যাইব পরের পোলা , আর পরের পোলার কি এই বাড়ির লইগা দরদ লাগবো”
 
বুঝালাম আজমল চাচা  কিছুতেই এই টপিক আর ছারবেন না তাই আমি শেষ করার জন্য বললাম “সবই তো বুঝলাম চাচা আপনার কথায় যুক্তি আছে  কিন্তু কি আর করা , আমার তো আর ছেলে নেই “ 
 
“ নাই তো কি হইসে , এহন হইবো” আজমল চাচার চোখ দুটো চকচক করে উঠলো ।
 
আমি চায়ে একটা চুমুক দিয়েছিলাম , আজমল চাচার কথা শুনে ভিষম খেলাম । এই লোক বলে কি আমার নাকি এখন আবার ছেলে হবে ।
 
“ অবাক হওনের কিছু না বাজান , আপনের আর কত বয়স , তাছারা পোলা মানুষের আবার বয়স কি , একটা পাত্রি আছে আমার খোঁজে , আমি কতা ও কইসি কিছু , বাপে মির্জা পুর ইউনিয়নের চেয়ারম্যান , তয় চেয়ারম্যান হইলে কি হইবো এম পি গো চেয়ে পাওয়ার বেশি সরাসরি মন্ত্রি পর্যায়ে খাতির আছে” 
 
“ ধুর চাচা কি যে  বলেন আপনি এ কি আর হয় , আমার পক্ষে আর বিয়ে সাদি করা সম্ভব নয় , তাছারা গ্রামে থাকার ও আমার কোন ইচ্ছা নেই “ আমি হেঁসে উড়িয়ে দেয়ার চেষ্টা করলাম । কিন্তু আজমল চাচা সিরিয়াস
“ মাইয়ার  বাপ কিন্তু রাজি ছোট মিয়াঁ , আর মাইয়া দেখতেও মাসসাল্লাহ পরীর মতন , আমার কাছে ছবি আছে” এই বলে আজমল চাচা পকেট থেকে একটা ফটো বের করে দেখালেন , একটা ১৫-১৬ বছরের মেয়ে সরা গাঁয়ে সোনার গয়না জড়িয়ে ছবি তুলেছে ।
 
“ ধুর চাচা আপনি রাখেন তো এই মেয়ে তো অনিলার চেয়েও ছোট “ আমি ছবি ফিরিয়ে দিয়ে বললাম
 
“ মাইয়া কিন্তু সুলক্ষণা , পোলা কপালি আমি জ্যোতিষ দেখাইসি , আপনের কিচ্ছু করতে হইবো না খালি বিয়া কইরা রাইখা জাইবেন আর বছরে দুই একবার আইসা বেরাইয়া জাইবেন , আপনের বউ আর পোলা আমি আগ্লাইয়া রাখুম ,” ছবি পকেতে রাখতে রাখতে বললেন আজমল চাচা ।
 
“ ঠিক আছে আমি ভেবে দেখবো” এই বলে আমি চা খাওয়ায় মনোযোগ দিলাম আর নিচে অনিলা আর ঝুমার দিকে তাকালাম । ঝুমা গাইয়ের দুধ দোয়াচ্ছে আর অনিলা বাছুর এর দড়ি ধরে রেখছে । একটা চিন্তা মনের মাঝে উঁকি দিলো , আচ্ছা যদি সত্যি সত্যি আমি বিয়ে করি তাহলে কেমন হয় ? পাত্রি তো রেডি আছে , এখানেই থাকবে , আর আজমল চাচার আপন লোক বলে আমল চাচা তার খেয়াল ও রাখবে ।
 
পরক্ষনেই আমি সে চিন্তা বাদ দিলাম , কেমন জানি লাগছে ব্যাপারটা শত হোক রাবুর মেয়ে তো । এই মেয়েকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না ।
 
 
 
সন্ধ্যা হতেই অনিলা দোতলায় উঠে এলো , মুখে ঝলমলে হাঁসি । দেখে আমার মনটা ভালো হয়ে গেলো , যাক মেয়েটা হাঁসি খুসি আছে । অনিলা এসেই আমার চেয়ারের হাতলে বসে আমার গলা জড়িয়ে ধরলো । গা থেকে গরুর গন্ধ আসছে ওর ।
 
“কিরে মা এতো আদর হচ্ছে আজ , কিছু কি লাগবে?” আমি হেঁসে জিজ্ঞাস করলাম  
 
অমনি ঠোট ফুলিয়ে বলল “ আমি কি সুধু চাওয়ার সময় ই তোমাকে আদর করি”
 
“ না না তা কেন তুই তো আমার মা”  আমি হেঁসে বললাম ।
 
“ আব্বু একটা কথা বলি?” কিছুক্ষন আমার মাথায় বিলি কাঁটার পর অনিলা বলল
 
“বল মা”
 
“ আমি কি এখান থেকে ঐ বাছুরটা নিয়ে যেতে পারি ? ঝুমা আপা দিয়ে দেবে সুধু তোমার পারমিশন চাইছে”
 
আমি অবাক হয়ে গেলাম , “বলিস কি বাছুর দিয়ে তুই কি করবি?”
“আমি পেট হিসেবে আমার কাছে রাখবো।“ অনিলা আদুরে গলায় বলল
 
“ তুই কি পাগল রে মা , এই বাছুর কি পোষার জিনিস , এটা কত বড় হবে তুই জানিস”
 
“ কেন আমি ইউ টিউব এ দেখেছি একটা মেয়ে একটা গ্রোনআপ গরু কে পেট হিসাবে ঘরে রাখে”  অনিলা আমার কথায় প্রতিবাদ করলো
 
“ গরু ঘরে রাখার জিনিস না রে মা এরা ক্ষণে ক্ষণে টয়লেট করে, আর ঘরে গরু রাখলে তোদের ফ্ল্যাট থেকে বের করে দেবে” আমি অনিলাকে বোঝানোর চেষ্টা করলাম । কিন্তু অনিলা কিছুতেই বুঝতে চাইছে না , বাচুর টা নাকি খুব কিউট । শেষে বললাম “পড়ে ভেবে দেখবো”
 
এমন সময় আমার নজর পরলো সিঁড়ির দিকে । সেখানে ঝুমা দাড়িয়ে আছে , এক দৃষ্টিতে আমার আর অনিলার দিকে তাকিয়ে ছিলো। ওর দৃষ্টিতে কেমন জানি একটা লোভী ভাব ছিলো আমি তাকাতেই সেটা দূরে সরিয়ে দিয়ে হেঁসে ফেলল ।
 
“ বাপ বেটিতে মহাব্বত হইতাসে দেখি , এই নেন দুইজনে দুধ খাইয়া লন” এই বলে হাতের প্লেট আমাদের সামনে এগিয়ে ধরলো , সেখানে দুইটা কাচের গ্লাস ভর্তি গরম দুধ
 
“ ওয়াক , আমি দুধ খাইনা” আমি আর অনিলা এক সাথে বলে উঠলাম ।
 
Like Reply
#56

(26-02-2021, 11:27 PM)kunalabc Wrote:  দুধ নিয়ে কোন বিশেষ ঘটনা আছে নিশ্চয়??

মনে হয় না
Like Reply
#57

(27-02-2021, 12:33 AM)Penetration Wrote:  You have amazing writing skills cuck son. The way you describe the details is simply mindblowing.  Nice story

ধন্যবাদ দাদা , শুনে তো আমি সপ্তম স্বর্গে চলে গেলাম । এখন লেখতে বসলেই আপনার এই কমেন্ট এর কথা মনে পড়ে আর লেখা গুলিয়ে যায়। সবাইকে বলে রাখি পরের আপডেট যদি লেট হয় সেটা এই দাদার দোষ :) ।
Like Reply
#58

(27-02-2021, 03:10 AM)TheLoneWolf Wrote:  ঝুমা মিয়া সাহেবের মেয়ে বলে মনে হচ্ছে। লেখা বরাবরের মতোই সাবলীল। চালিয়ে যান দাদা।

আমারও কিন্তু তাই মনে হচ্ছে , কিন্তু ক্লেউ তো ব্যাপারটা জানে না , মনে হয় আজমল ব্যাটা জানে । ভালো হয় আপনি যদি আজমল ব্যাটা কে জিজ্ঞাস করেন ।
Like Reply
#59

(27-02-2021, 05:51 PM)MNHabib Wrote:  আজমল ব্যাটা তো জমিদারী/ক্ষমতা নিজ আয়ত্বে রাখতে চাই। দেখা যাক ছোট মিয়াকে ফাসিয়ে বিয়ে দিয়ে দেয় নাকি?

দেখি আমাদের ছোট মিয়াঁ কি করে
Like Reply
#60

(28-02-2021, 03:11 AM)TheLoneWolf Wrote:  দেখা যাক, কি হয়।

কেনো দাদা আজমল কে খুঁজে পাননি , আমি বলে দিছি কোথায় পাবেন ওকে । ঐ ব্যাটা আজকাল চায়ের দোকানে , বাজার হাটে বসে বসে আড্ডা মারে , ছোট মিয়াঁর উপস্থিতিকে মূলধন করে মানুষ কে নিজের দলে ভেরানর চেষ্টা করে বেড়াচ্ছে ।
[+] 1 user Likes cuck son's post
Like Reply




Users browsing this thread: 2 Guest(s)